একসঙ্গে তিনটি অ্যাপ আপডেটের সুবিধা আনছে গুগল
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লেস্টোর থেকে একযোগে একাধিক অ্যাপ আপডেট করতে গেলে সেটি পারেন না। একটির পর একটি আপডেট হয়ে থাকে, যা অনেক সময়সাপেক্ষ বিষয়। তাই ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিলো যাতে একসাথে একাধিক অ্যাপ আপডেট করা যায়। অবশেষে সেই দাবিতে সাড়া দিয়েছে গুগল। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
খবরে বলা হয়, এখন থেকে একসঙ্গে সর্বোচ্চ তিনটি অ্যাপ আপডেট করা যাবে। ফলে দ্রুততম সময়ে অ্যাপগুলো আপডেট হবে। বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরেও একই সুবিধা পাওয়া যায়।
গত এপ্রিলে প্লে স্টোর থেকে একাধিক নতুন অ্যাপ একসঙ্গে ইনস্টল করার ফিচার এনেছে গুগল। এক্ষেত্রে একসঙ্গে দুটি অ্যাপ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।
শিগগিরই সকল ব্যবহারকারীর কাছে সুবিধাটি পৌঁছাবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি







