ইনফিনিক্সের সবচেয়ে হালকা এআই ল্যাপটপ উন্মোচিত

২০ অক্টোবর, ২০২৪ ১৪:৪৬  

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স উন্মোচন করলো মিড রেঞ্জ সেগমেন্টের নতুন স্লিম এবং হালকা ইনবুক ল্যাপটপ। ভারতের বাজারে উন্মোচিত হওয়ার নতুন ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ল্যাপটপে রয়েছে ১৪-ইঞ্চি রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে। এতে ১৩ জেনারেশনের ইন্টেল কোর আইফাইভ প্রসেসর রয়েছে। রয়েছে এআই সুবিধাও।

ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আইফাইভ-১৩৩৪ইউ প্রসেসর। যার ১০টি কোর এবং ১২টি থ্রেড রয়েছে। গ্রাফিক্সের জন্য ইন্টেল আইরিশ এক্সই জিপিইউ রয়েছে। এতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৫১২ জিবি এম.২ এনভিএমই এসএসডি স্টোরেজ।

ল্যাপটপটিতে দীর্ঘ সময় কাজ কারার পর ল্যাপটপ গরম না-হয় সেজন্য উন্নতমানের কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ব্যাকলিট কীবোর্ড এবং একটি এজি গ্লাস টাচপ্যাড।

এছাড়াও, ইনবুক এয়ার প্রোা প্লাস ল্যাপটপটিতে দুইটি ইউএসবি-সি পোর্ট এবং দুইটি এইচডিএমআই পোর্ট রয়েছে। হেডসেট ব্যবহারের জন্য রয়েছে ইউনিভার্সাল ৩.৫ মিমি অডিও জ্যাকও। ল্যাপটপটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াটে দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে।

ডিবিটেক/বিএমটি