সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আনসারুল্লাহ লিখেছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদেশ সৌদির ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। পৃথক আরেকটি পোস্টে আনসারুল্লাহ জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং […] The post সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা first appeared on Saraba

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে আনসারুল্লাহ লিখেছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদেশ সৌদির ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে।
পৃথক আরেকটি পোস্টে আনসারুল্লাহ জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জিজানের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা।
এর আগে, সৌদির জিজান শহরে অবস্থিত আরামকোর তেল স্থাপনায় সর্বশেষ হামলা চালানো হয়েছিল। হামলার দায় গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে আজ হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এই হামলার দায় নিল।
ইরান-সমর্থিত হুতিরা গত জুলাইয়ে সৌদি আরবের লোহিত সাগরের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেয়। এ নিয়ে সৌদি আরবের সঙ্গে আবার সংঘাতে জড়িয়ে পড়ে গোষ্ঠীটি। পরবর্তী কয়েক সপ্তাহ তারা সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
The post সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





