২০ হাজার ডলারের নিচে নামলো বিটকয়েনের মূল্য

২৭ আগষ্ট, ২০২২ ২২:১৯  
আবারও ২০ হাজার ডলারের নিচে নেমেছে বিটকয়েনের মূল্য। শনিবার বিকেলে ইউরোপে সর্বশেষ মূল্য ১.৬৩ শতাংশ কমে ১৯ হাজার ৯২০ ডলারের নেমে আসে, যা আগের দিনের তুলনায় ৩৩০ ডলার কম। খবর রয়টার্স। বিটকয়েন হলো পৃথিবীর বৃহত্তম ও সুপরিচিত ক্রিপ্টোকারেন্সি। গত মার্চের ২৮ তারিখে আগের বছরের সর্বোচ্চ ৪৮ হাজার ২৩৪ ডলারের তুলনায় ৫৮.৭ শতাংশ কমে পৌঁছায় বিটকয়েনের দাম। অন্যদিকে, শনিবার ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত ইথারের দাম ২.৭৬ শতাংশ কমে এক হাজার ৪৬৭.২ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় ৪১.৬০ ডলার কম। ডিবিটেক/বিএমটি