১৪ ডিসম্বর বন্ধ হচ্ছে ইয়াহু গ্রুপস

৮ নভেম্বর, ২০১৯ ২০:০৪  
প্রায় দুই দশক ধরে চালু থাকার পর ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস সেবা। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই গ্রুপ সাইটে কনটেন্ট আপলোড সুবিধা বন্ধ করে দিয়েছে ভেরিজনের মালিকানাধীন এই টেক কোম্পানি। ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর থেকে সব গ্রুপ প্রাইভেট হয়ে যাবে। ১৪ ডিসেম্বরের মধ্যে সব কনটেন্ট সরিয়ে না ফেললে এখানে আর কোনো কনটেন্ট পাওয়া যাবে না। এরআগে প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে ডেটা সরিয়ে নেওয়া যাবে। এ বিষয়ে ইয়াহু গ্রুপ টিম ব্যবহারকারীদের কাছে মেইল পাঠিয়েছে। বলেছে, এখনকার যুগে প্রাইভেসি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মূল লক্ষ্যের সঙ্গে তাল মেলাতে ইয়াহু গ্রুপস সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। ২০০১ সালে গ্রুপস সেবাটি চালু করেছিলো ইয়াহু। অনেকটাই ফেসবুক গ্রুপের মতো একই রকম পছন্দের ব্যক্তিদের একসঙ্গে করার লক্ষ্য নিয়ে এ সেবাটি চালু হওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হন।