হ্যাকেরদের কবলে বেক্সিমকোর ওয়েবসাইট

২০ জানুয়ারি, ২০২১ ২১:১৬  
বিদেশী হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড- বেক্সিমকো। এএলটিডিওএস (ALTDOS) নামের হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট ডেটা ব্রিচেসকে কিছু ফাইল পাঠিয়ে একটি মেইল করে এই তথ্য জানিয়েছে। এএলটিডিওএস বলছে, ‘আমরা বেক্সিমকোর ৩৪টি ওয়েবসাইটের কয়েক শত গিগাবাইটের ফাইল, সোর্স কোডিং এবং ডেটাবেইজ চুরি করেছি। এর মধ্যে একটি বিওএল-অনলাইন.কম।’ অবশ্য এএলটিডিওএস প্রমাণ হিসেবে যে ফাইলের স্ক্রিনশট দিয়েছে তা খুব একটা স্পর্শকাতর নয়। একটি ফাইলে কর্মচারীদের হাজিরা তথ্য, তাদের ইমেইল ঠিকানা আছে। এএলটিডিওএস এর আগে থাইল্যান্ডের একটি বিনোদন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে সাড়া ফেলেছিল। গ্রুপটি জানিয়েছে, গত ডিসেম্বরে তারা বেক্সিমকোর ৩৪টি ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়। কোম্পানিটিকে একটি মেইলে হ্যাকিংয়ের বিষয়ে অবহিত করে নিজেদের দাবির কথা জানায় তারা। বেক্তিমকোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করা না হলেও এই প্রতিবেদন লেখা পার্যন্ত বেক্সিমকোর ওয়েবসাইট খুলছিলো না।