স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পর্বের টিকেট পেলো যারা

৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২২  
সিলিকন ভ্যালিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ বাংলাদেশ আঞ্চলিক পর্বে আবেদন করেছিলো দেড় শতাধিক প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ। অনলাইন স্ক্রিনিং রাউন্ড এবং প্রাথমিক বিচারিক পর্বে দেশের সেরা ৮ স্টার্টআপকে নির্বাচিত করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রেডিশন ব্লু-তে বাংলাদেশ আঞ্চলিক পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে নির্বাচিত অল্টারইয়্যুথ কুকআপস, গেজ, পার্কিং কই, পোষাপেটস, সিগমিন্ড ডট এআই, তরুণ ডিজিটাল এবং ট্রাক লাগবে। ই-জেনারেশন গ্রুপের চেয়ারম্যান এবং এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) চেয়ারম্যান শামীম আহসানের নেতৃত্বে তিন দিন ধরে বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিজয়ীদের নাম ঘেষণা করা হয়। আয়োজক সূত্রে জানাগেছে, আগামী ৮ ফেব্রুয়ারি স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের অংশ নিতে অনলাইনে (https://www.bagdoom.com/swc নিবন্ধন পাস গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, মুজিব বর্ষের উদযাপনের জন্য এবছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আএফসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।