দেশের বাজারে বিএমডব্লিউ’র অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি
বিলাসবহুল বিএমডব্লিউ’র সেভেন সিরিজ মডেলের নতুন সেডান গাড়ি “সেভেন সিরিজ এলসিআই” বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের বিএমডব্লিউ গাড়ির একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।
বিএমডব্লিউ’র নতুন ফ্ল্যাগশিপ মডেলটিতে রয়েছে উদ্ভাবনী নিয়ন্ত্রণের সুবিধা, ড্রাইভিং অ্যাসিসটেন্স, অত্যাধুনিক প্রযুক্তি সংযোগ যা গাড়িপ্রেমীদের দিবে নতুন ধরনের ড্রাইভিং অভিজ্ঞতা। উল্লেখ্য যে, বিএমডব্লিউ প্রতি চার বছর পর পর তাদের বর্তমান মডেলে কিছু পরিবর্তন সাধন করে, যা গাড়ির বাইরের লুক ও গাড়ির টেকনোলজিকে আরও উন্নত করে। এই পরিবর্তন কে এল.সি.আই বা লাইফ সাইকেল ইমপালস্ বলা হয়ে থাকে।
এবারে এই সিরিজের গাড়ির ভেতরে এবং বাহিরে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। বিএমডব্লিউ সেভেন সিরিজ মডেলের নতুন গাড়ির বিলাসবহুল লেদার ট্রিম, শব্দহীন আরামদায়ক অভিজ্ঞতা, ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সমন্বয়ে আই ড্রাইভে ডিজিটাল টাচ কন্ট্রোল ডিসপ্লে, প্রশস্ত রেয়ার সিট, সিটে আপশনাল ম্যাসাজ ফাংশন, আকর্ষনীয় এম্বিয়েন্ট লাইট, অপশনাল এক্সিকিউটিভ লাউঞ্জ ও আরও উন্নত রেয়ার সিট এন্টারটেইমেন্ট ও এ্যপেল কার প্লে অপশন এর সন্বয়ে এই গাড়িটি বিএমডব্লিউ’র সেভেন সিরিজ মডেলের গাড়িকে ফ্ল্যাগশিপ মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।
নতুন বিএমডব্লিউ’ সেভেন সিরিজ মডেলের গাড়িতে রয়েছে ফুল-হাইব্রিড ড্রাইভ সুবিধা।
এই গাড়িটি বিএমডব্লিউ ইড্রাইভ প্রযুক্তিতে পাওয়া যাবে, যা উচ্চ-ভোল্টেজের ব্যাটারিতে শক্তি যোগাতে ইলেকট্রিক মোটরটিকে ৮-স্পিড স্টিপট্রনিক জেনারেটরের ফাংশনে সহায়তা করে। নতুন বিএমডব্লিউ ৭৪৫এল.ই এক্সড্রাইভ গাড়ির মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। পাশাপাশি পাঁচ বছরের ফ্রি সার্ভিস, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং মেরামত সুবিধা রয়েছে।
উল্লেখ্য, ক্রয়ের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গ্রাহকদের অতিরিক্ত কোন ব্যয় বহন করতে হবে না।