ঘরে বসে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দিতে ‘মানিব্যাগ’ অ্যাপ চালু
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব ফি ঘরে বসেই‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’এর মাধ্যমে পরিশোধের নতুন একটি স্মার্ট সেবা চালু করলো ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড। এই লক্ষ্যে এরই মধ্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
রাজধানীর আর্মি গলফ ক্লাবের প্লাম ভিউ রেস্টুরেন্টে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’টির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল।
এসময় ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি বলেন, যে-সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হবে সেসব প্রতিষ্ঠানকে ‘মানিব্যাগ গেটওয়ে সিস্টেম’ ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিজকন টেকনালোজি লিমিটেডের পরিচালক আজমল আজিম, চালডাল সিইও জিয়া আশরাফ, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







