ক্লাউডে আসবে সর্বোচ্চ মুনাফা : মাহ্দী উজ জামান

৫ জুলাই, ২০২০ ০৩:১৩  
সরকারে মুখাপেক্ষী না হয়ে অনলাইনে সহজেই দক্ষতা অর্জন করা যায় বলে মনে করেন ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহ্দী উজ জামান। ডিজিবাংলা-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে করোনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন ক্লাউড ভিত্তিক সেবায়। আগামীতে প্রযুক্তি শিল্পে এই খাত থেকেই সবচেয়ে বেশি মুনাফা আসবে বলে আভাস দিয়েছেন তিনি। পরামর্শ দিয়েছেন করোনা পরবর্তিতেও তথ্যপ্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে। দক্ষতা ও সচতনতা গড়ে তোলা এবং গুগল, ফেসবুক এবং আমাজনে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিজনেস আমেরিকা ২০২০ প্রকাশিত আমেরিকায় বসবাসরত ১০০ জন সফল ব্যবসায়ীদের অন্যতম অ্যামাজন ওয়েব সার্ভিসের এইসল্যুশন আর্কিটেক্ট।