ক্রোমের ত্রুটি সনাক্তকরণে দ্বিগুন পুরস্কার ঘোষণা

২ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৫৭  

ক্রোম ব্রাউজারের ত্রুটি বের করতে ফের ভালনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রাম (ভিআরপি) চালু করেছে গুগল। এবার পুরস্কারের মূল্য দ্বিগুন করা হয়েছে। খবর ব্লিপিং কম্পিউটার।

খবরে বলা হয়, নতুন ঘোষণায় ক্রোম ব্রাউজারে থাকা নিরাপত্তা ত্রুটি শনাক্তের জন্য সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে প্রযুক্তি জায়ান্টটি।

প্রাথমিক পর্যায়ের ত্রুটি শনাক্ত করলে পুরস্কার হিসেবে ২৫ হাজার ডলার পর্যন্ত পাওয়া যাবে। আর ত্রুটির ক্ষতির মাত্রা বেশি হলে পুরস্কারের অর্থ বাড়বে।

ডিবিটেক/বিএমটি