করোনায় ভারতকে ১০০ কোটি টাকার সহায়তা দেবে টিকটক

২ এপ্রিল, ২০২০ ১২:৫৫  
চীনের বিখ্যাত মোবাইল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ভারত সরকারকে হ্যাজম্যাট স্যুট প্রদান করার পরিকল্পনা নিল। ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। আপাতত ভারতের ১,৫০০-র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এই মুহূর্তে সব থেকে আগে দরকার যারা আমাদের এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন তাদের কথা চিন্তা করা। এই কারণেই টিকটক ডাক্তার এবং মেডিক্যাল স্টাফদের জন্য ১০০ কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করার পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে রয়েছে প্রায় ৪ লক্ষ হ্যাজম্যাট স্যুট এবং ২ লক্ষ মাস্ক। তারা ইতিমধ্যেই ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয় টিকটক এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী বেশ কিছুদিনের মধ্যে তারা ভারতকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য আরো সাহায্য করার পরিকল্পনা নিয়েছে।