২ সপ্তাহে ২২ লাখ হ্যাকারকে নিষিদ্ধ করলো পাবজি মোবাইল

২৪ জানুয়ারি, ২০২১ ০৯:১৯  
এক সপ্তাহে আরো ১০ লাখের মতো হ্যাকারকে নিষিদ্ধ করেছে পাবজি মোবাইল ডেভস। গত ১৫-২১ জানুয়ারি সময়ে এই নিষিদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার টেনসেন্ট প্রকাশিত প্রতারণা বিরোধী প্রতিবেদনে বলা হয়েছে, বিধি ভঙ্গের দায়ে ৯ লাখ ৮৮ হাজার ৫৩৩ অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে অ্যাকাউন্ট অটো এইম হ্যাক, মোডিফিকেশন অব এরিয়া ড্যামেজ এবং এক্স রে ভিশন অপরাধের জন্যই বেশির ভাগ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। https://twitter.com/PUBGMOBILE/status/1352828431889805317 নিষিদ্ধদের মেধ্যে সর্বোচ্চ ৩৮ শতাংশ ব্রোঞ্জ পদকধারী। এরমধ্যে ১০ শতাংশ করে গোল্ড ও প্লাটিনাম পদকপ্রাপ্ত খেলোয়াড়ও রয়েছেন। সিলভার এবং ডাইমন্ড প্রাপ্ত নিষিদ্ধ হওয়া খেলোয়াড়ের হার সমান ১২ শতাংশ। ট্রান্সেন্টের প্রতিবেদন অনুযায়ী, অটো এইম হ্যাকের কারণে ২৮ শতাংশ এবং ২১ শতাংশকে যুদ্ধাঞ্চল মডিফিকেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ করায় শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও নিষিদ্ধ হওয়াদের মধ্যে ১৮ শতাংশ এক্স-রে ভিশন ব্যবহার করতো। ১৪ শতাংশ স্পিড হ্যাকের সঙ্গে জড়িত। আর ১১ শতাংশ গেমের চরিত্রকে বদলে ফেলতো। বাকি ৮ শতাংশকে অন্যান্য শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ করা হয়েছে। এর আগের সপ্তাহে একই ধরনের প্রতারণার দায়ে ১২ লাখ ১৭ হাজার ৩৪২টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করে পাবজি মোবাইল কর্তৃপক্ষ। সব মিলিয়ে চলতি মাসে দুই দফায় ২২ লাখ ৫ হাজার ৮৭৫টি অ্যাকাউন্ট বন্ধ করলো টেনসেন্ট।