হ্যাকিং ইস্যুতে সাফাই গাইলেন মার্কিন টেক নির্বাহীরা
সম্প্রতি সোলারউইন্ডস এবং মাইক্রোসফট প্রোগ্রাম ব্যবহার করে প্রায় ১০০ মার্কিন কোম্পানি এবং নয়টি ফেডারেল এজেন্সি আঘাত হানে হ্যাকাররা। এ জন্য নিজেদের দায় অস্বীকার করে রাশিয়ান হ্যাকারদের দোষারোপ করে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্বাহীরা। একইসঙ্গে হ্যাকারদের সামাল দেয়ার দায়িত্বটি অন্যত্র হস্তারন্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা।
যুক্তরাষ্ট্রের সিনেটের একটি প্যানেলে দেয়া সাক্ষ্যে এই আগ্রহের কথা তুলে ধরেন টেক্সাস ভিত্তিক সফটওয়্যার কোম্পানি সোলারউইন্ডস কর্পোরেশন, মাইক্রোসফট কর্পোরেশন এবং সাইবার সিকিউরিটি ফার্ম ফায়ারআই ইনকর্পোরেটেড এবং ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনকর্পোরেটেডের শীর্ষ নির্বাহীরা।
সাইবার হামলা চালাতে কার সার্ভারে ব্যবহার করা হয়েছে তা জানতে মঙ্গলবার এই সাক্ষ্যের আয়োজন করা হয়। আমাজনের প্রতিনিধিদের সমালোচনা করে শুনানি শুরু করেন আইন প্রণেতারা। শুনানিতে অংশ নিতে অস্বীকার করায় তাদেরকে তিরস্কৃত করা হয়।
রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, ‘আমি মনে করি, এই তদন্তে সহযোগিতা করার তাদের একটি বাধ্যবাধকতা আছে, এবং আমি আশা করি তারা স্বেচ্ছায় তা করবে। যদি তারা তা না করে, আমার মনে হয় আমাদের পরবর্তী পদক্ষেপ দেখা উচিত।’
শুনানিতে বৃহত্তর স্বচ্ছতা এবং নাজুক প্রযুক্তির পেছনে তথ্য ভাগাভাগির দায়-দায়িত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রযুক্তি নির্বাহীরা। সিস্টেমকে কাঠ গড়ায় দাঁড় না করিয়ে ঘাতকদের আইনের অধীনের আহ্বান জানান তারা।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ, ফায়ারআই-এর প্রধান নির্বাহী কেভিন মান্ডিয়া, সোলারউইন্ডস চিফ এক্সিকিউটিভ সুধাকর রামকৃষ্ণ, ক্রাউডস্ট্রাইক চিফ এক্সিকিউটিভ জর্জ কার্টজ এবংফেসবুক-ইয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান ও সোলারউইন্ডস পরামর্শক অ্যালেক্স স্ট্যামোস শুনানিতে অংশ নেন।