স্মার্টওয়াচ আনছে অপো, ফার্স্ট লুকে বাজিমাত

২ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১৪  
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো স্মার্টওয়াচ তৈরি করছে অপো। এবার এই খবর সত্য হলো। নতুন স্মার্টওয়াচের একটি ছবি প্রকাশ করেছেন অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। ছবি প্রকাশ করলেও ডিভাইসের নাম প্রকাশ করেননি তিনি। ছবিতে অপো স্মার্টওয়াচে সোনালি রঙের মেটাল ফ্রেম দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে ক্রিম কালারের সিলিকন স্ট্র্যাপ। শেন জানিয়েছেন, এটাই ২০২০ সালের সব থেকে সুন্দর স্মার্টওয়াচের তকমা ছিনিয়ে নিতে পারে। স্মার্টওয়াচের ওয়াচফেসে ডিজিটাল ঘড়ির নীচে রয়েছে একটি ফুলের ডিজাইন। চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল অপো স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে। অ্যাপল ওয়াচের ফিচার রয়েছে। ২০২০ সালের মার্চ মাসের আগে এই স্মার্টওয়াচ বাজারে আনবে অপো।