সর্বোচ্চ ৫ হাজার মানুষ যুক্ত হতে পারবে মেসেঞ্জার চ্যাটে!
বর্তমানে মেটার সাধারণ মেসেঞ্জার গ্রুপে মাত্র ২৫০ জন্য সদস্য যুক্ত করা যায়। তবে শিগগিরই কমিউনিটিজ ফিচারের মাধ্যমে একই সময়ে সর্বোচ্চ ৫ হাজার মানুষের সঙ্গে চ্যাটিংয়ের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোম্পানি কিংবা প্রতিবেশীরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে চাইলে নতুন ফিচারটি বেশ সহায়ক হবে। প্রতিবেশীরা গ্রুপ তৈরি করে এলাকার বিভিন্ন অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আবার শিক্ষকেরা গ্রুপ তৈরি করে শিক্ষার্থীদের সম্পর্কে আলোচনা করতে পারবে কিংবা ক্লাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে শিক্ষার্থীদেরও যুক্ত করতে পারবেন।
কমিউনিটিজ ফিচারটি এখনো সবার জন্য চালু করা হয়নি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে সব মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
এদিকে কমিউনিটিজ ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে মেটা। বিশেষ করে ব্যক্তিগত মেসেজ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি







