রিমান্ড শেষে আরেক হত্যা মামলায় গ্রেফতার পলক কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক ম্যাজিস্ট্রেট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
গত ১৪ আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে পলককে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এসব মামলায় রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।
আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।







