ভাসানী বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোন সমঝোতা চুক্তি

৯ ডিসেম্বর, ২০২০ ২২:৪৭  
চলমান বৈশ্বিক মহামারিতে শিক্ষার্থীরা যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারেন সে লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এ চুক্তির আওতায়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়ার জন্য গ্রামীণফোনের বাল্ক ডেটা সেবা ব্যবহার করতে পারবেন। বৈশ্বিক মহামারির শুরু থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের প্রয়োজনীয়তার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের কানেক্টিভিটি সল্যুশন প্রদানের লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এ সঙ্কটকালীন পরিস্থিতিতে, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ডাটা প্যাক দিচ্ছে। এ চুক্তি স্বাক্ষর নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, ‘কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের জীবনে নানা অন্তরায় সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে যৌথ উদ্যোগের বিকল্প নেই। বর্তমানের অভুতপূর্ব পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আমাদের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে, এজন্য গ্রামীণফোনের সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত।’ এ চুক্তি স্বাক্ষর নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, ‘কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের জীবনে নানা অন্তরায় সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে যৌথ উদ্যোগের বিকল্প নেই। বর্তমানের অভুতপূর্ব পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, আমাদের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে, এজন্য গ্রামীণফোনের সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত।” শাওন আজাদ, হেড, ইমার্জিং অ্যাকাউন্টস, বিজনেস ডিভিশন, গ্রামীণফোন বলেন, ‘চলমান বৈশ্বিক মহামারি আমাদের শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রযুক্তির বিকাশ, নতুন নতুন দক্ষতা রপ্ত, ভ্যালু সৃষ্টি ও বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাখাতের ওপর নেতিবাচক প্রভাব পড়লে তা দেশের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। তাই, ডিজিটাল বাংলাদেশের পার্টনার হিসেবে এই প্রতিকূল সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাধাহীনভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে সে বিষয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া আমাদের দায়িত্ব। আমরা সব সময় সবার জন্য বিভিন্ন ক্ষেত্রে সহজ সল্যুশন নিয়ে আসার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায়, শিক্ষার্থীদের ডেটা সুবিধা দেয়ার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিটি করতে পেরে আমরা আনন্দিত।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন শাওন আজাদ, হেড, ইমার্জিং অ্যাকাউন্টস, বিজনেস ডিভিশন এবং শাব্বির হোসাইন, হেড, প্রোডাক্ট, পার্টনারশিপস এবং অপস, বিজনেস ডিভিশন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন; প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহেদ, ডিরেক্টর, আইসিটি সেল, প্রফেসর ড. আ.স.ম সাইফুল্লাহ, ডিরেক্টর, স্টুডেন্টস কাউন্সেলিং ও গাইডেন্স; প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর এবং ড. মো. তৌহিদুল ইসলাম, রেজিস্ট্রার সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।