বাজেটে মোবাইল ফোনের ‘ন্যূনতম মূল্য’ নির্ধারণের প্রস্তাব
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেছেন অচিরেই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।
২০২০-২১ অর্থবছরের বাজেট স্থানীয় মোবাইল সংযোজন খাতে ৫ শতাংশ মূসক রেয়াত আরো এক বছর বাড়ানোর পাশাপাশি আমদানি পর্যায়ে মোবাইল ফোনের মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবনার ১০২ নং পৃষ্ঠায় এই প্রস্তাবনার উল্লেখ করা হয়েছে।
তবে স্মার্টফোন ও ফিচার ফোনে আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়নি।
ফোনের ন্যুনতম মূল্য নির্ধারণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিএমপিআইএ যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন বলেন, মানসম্মত হ্যান্ডসেট বিক্রিতে এটি দরকার ছিল। আমাদের জানামতে, হ্যান্ডসেটের ন্যূনতম মূল্য সাড়ে ৪ ইঞ্চি পর্যন্ত ৩০ ডলার এবং এর উপরে ৪০ ডলারের মতো প্রস্তাব রয়েছে।