প্রাইম ডেতে যুক্তরাজ্যে অ্যামাজন কর্মীদের ধর্মঘট

১০ জুলাই, ২০২৩ ০১:২৮  

১১ জুলাই থেকে অ্যামাজন প্রাইম ডে। আর সেই দিন যুক্তরাজ্যের ৯০০ জন অ্যামাজন কর্মী ধর্মঘট পালনের পরিকল্পনা করেছেন। লেবার ইউনিয়ন জিএমবির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

১১ ও ১২ জুলাই রয়েছে অ্যামাজনের প্রাইম ডে। ইউকেতে তা ১১-১২ জুলাই হবে। আর সেই সময় থেকে ১৩ জুলাই পর্যন্ত ধর্মঘটে নামার কথা অ্যামাজনের ৯০০ কর্মীর।

রয়টার্সের খবর অনুযায়ী, এই ধর্মঘটে অ্যামাজনের বিক্রয়ে বিশেষ প্রভাব পড়বে না। আর্থিক পাওয়া নিয়েই কর্মীদের এই ধর্মঘট। প্রতি ঘন্টায় কমপক্ষে ১৫ পাউন্ড পারিশ্রমিক বেতন কাঠামোয় রাখতে চান কর্মীরা। বর্তমানে অ্যামাজন ইউকেতে ঘন্টায় পারিশ্রমিক ১১-১২ পাউন্ড নির্ধারণ করে রেখেছে।

পরিকল্পনা অনুযায়ী, এসময় প্রতিদিন সকালে ২ ঘন্টা ও বিকেলে ২ ঘন্টা কর্মবিরতি পালন করবেন কর্মীরা।

ডিবিটেক/বিএমটি