প্রস্তুত হচ্ছে প্রকৌশলীদের গবেষণা কাউন্সিল

২৯ জানুয়ারি, ২০২২ ১৮:০৭  
বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ছোট দেশগুলো। সেই পথ ধরেই এগিয়ে যেতে পরিবেশ সুরাক্ষার প্রযুক্তি উদ্ভাবনে আরো দক্ষ প্রকৌশলী গড়ে তোলার ওপার গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ আর সেজন্য স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (বিইআরসি)। শনিবার দেশের প্রথম জেনারেটর টেস্টিং ল্যাবের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই গবেষণা কেন্দ্রটির জায়গা খোঁজার কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দু’টি স্ট্যান্ডার্ড লোড ব্যাঙ্ক নিয়ে বাংলাদেশের একমাত্র এই এনর্জি টেস্টিং ল্যাবটি স্থাপন করে দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) । ল্যাবটি স্থাপন করা হয় বাংলাদেশের প্রথম মহিলা প্রকৌশলী "ইঞ্জি: খালেদা শাহরিয়ার কবির" এর নামে। এই সহপাঠির স্মৃতি চারণ করতে গিয়ে নস্টালজিকতা পেয়ে বসে স্থপতি ইয়াফেস ওসমানের। প্রকৌশলী কাজী ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠানেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী নুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনার্জপ্যাকের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মুহাম্মাদ মাসুম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবিরের কন্যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিখা রহমান। অনুষ্ঠানে সভ্যতা এগিয়ে নেয়ার স্বার্থেই প্রকৌশল খাতকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করে এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ। গাজীপুরে স্থাপিত ল্যাবটির বিশেষত্ব তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, লোড ক্যাপাসিটি, সঠিক শব্দ স্তরের প্রয়োজনীয়তা, কম্পনের সঠিক স্তর এবং সাইলেন্সার থেকে নিষ্কাশনের চাপ বা প্রবাহ এবং জেনারেটরের তাপমাত্রা নির্ধারণ করতে পারে। আন্তর্জাতিক মান বজায় রেখে কীভাবে ল্যাবটি কাজ করে তাও তুলে ধরা হয়।