জেনেক্সের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির মাধ্যমে জেনেক্সের বছরে ৬ কোটি টাকা রাজস্ব আসবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চুক্তি অনুযায়ী জেনেক্স ইনফোসিস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে স্ট্রাটেজিক পার্টনার হিসাবে কাজ করবে। একটি বৃহত্তর ক্লায়েন্ট বেস তৈরি করতে ব্যাংকে সহয়তা করবে।
এছাড়াও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্কেলিং করা, দক্ষতার সাথে নতুন ক্লায়েন্ট সেগমেন্টে পৌঁছানো এবং এর মাধ্যমে বৃহত্তর গ্রাহক গোষ্টির কাছে একটি বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছানোর কাজ করবে জেনেক্স।