জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু

২০ জুন, ২০২০ ২১:৫৬  
এবার অনলাইনে শুরু হলো চতুর্থ জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ এর নিবন্ধন কার্যক্রম। আগামী ২২ জুন বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধব করতে পারবেন আগ্রহীরা। ‘জানুক সবাই দেখাও তুমি’স্লোগানে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায়। জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। নিবন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজনও হবে যথারীতি। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ.কো এবং একাডেমিক সহযোগিতায় আরডেন্ট প্রোগ্রামার্স ।