কোয়ান্টাম-সেফ ক্রিপ্টো সল্যুশনে স্যামসাং ৫ জি ফোন উন্মোচন

১৭ মে, ২০২০ ২০:০৫  
দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট কোম্পানি স্যামসাং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি সল্যুশন নিয়ে গ্যালাক্সি-এ কোয়ান্টাম নামে একটি ৫ জি স্মার্টফোন উন্মোচন করেছে। স্মার্টফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ ডলার বা দক্ষিণ কোরিয়ার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার উইন। এই স্মার্টফোনটিতে রয়েছে একটি কোয়াড-রিয়ার ক্যামেরার সেটআপ সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৪ হাজার ৫ শত এমএইচ ব্যাটারি। কোম্পানি সূত্র জানিয়েছ, গ্যালাক্সি-এ কোয়ান্টাম বিশ্বের প্রথম ৫ জি ফোন যেটিতে কোয়ান্টাম র‌্যাম নম্বর জেনারেটর (কিউআরএনজি) চিপসেট থাকবে যা শক্তিশালী মোবাইল নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিত করবে।