কোভিড-১৯ সুরক্ষা নিশ্চিত করে ডেলিভারি করছে প্রিয়শপ

২ এপ্রিল, ২০২০ ১৪:৪০  
কোভিড-১৯ ভাইরাসের ছোবল থেকে বাঁচতে সঙ্গ নিরোধ এবং লুডুর গুটির মতো জনগনকে ঘরে নিরাপদে থাকার পরমার্শ দিয়েছে বিশেষজ্ঞরা। ফলে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটি ৯ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ২৪ ঘন্টার মধ্যেই গ্রোসারি পণ্য এবং ঔষধ বাসায় পৌঁছে দেয়ার দায়িত্ব অব্যাহত রেখেছে জাতিসংঘের মডেল তালিকায় থাকা ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম। গ্রোসারির সাথে সাথে করোনা সংক্রমণ রোধক মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, মশকরোধক পণ্য রাজধানীর পাশাপাশি দেশজুড়ে পৌঁছে দেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে এই ই-কমার্স সাইটটি। প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানিয়েছেন, কর্মী ও গ্রাহকদের সুরক্ষার পাশাপাশি প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা দেবার চেষ্টা করছেন তারা। ডেলিভারির কাজে নিয়োজিতদের সেফটি উপকরণ নিশ্চিত করা হচ্ছে।