কমেন্টসহ রিটুইটের সংখ্যা জানাবে টুইটার

১০ মে, ২০২০ ০৫:০৬  
মাইক্রোব্লগিং সাইট টুইটারের কমেন্টসহ এবং কমেন্ট ছাড়া কী পরিমান টুইট হয়েছে তা জানা যাবে। ইতিমধ্যেই প্লাটফর্মটি পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে বলে জানিয়েছেন রিভার্স ইঞ্জিনিয়ার হানে মানচুন। খবর এনগ্যাজেট। এটি পুরোপুরিভাবে বর্তমানে রিটুইট কাউন্টার থেকে আলাদা। কিন্তু আপনার পোস্টের নিচে একই লাইনে এটি দেখাবে। এর পাশাপাশি, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ট্যাবড রিটুইট পেজের পরীক্ষা চালাচ্ছে টুইটার। সেখানে কি পরিমান টুইটে কমেন্ট আছে বা নেই তা দেখা যাবে। ফলে কারা আপনার সাথে সম্পৃক্ত থাকছে সেটি সহজেই দেখা যাবে। ডিবিটেক/বিএমটি