কমদামি গ্যালাক্সি বুক ল্যাপটপ আনলো স্যামসাং

২ জানুয়ারি, ২০২০ ২৩:২৬  
২০২০ সালে ল্যাপটপের বাজারে জোরালো নজর দিচ্ছে স্যামসাং। সেই লক্ষে নতুন কমদামি সংস্করণের গ্যালাক্সি বুক কিউএলইডি ল্যাপটপ বাজারে আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট। গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা মডেলের এই ল্যাপটপে থাকছে ১৩ ইঞ্চি কিউএলইডি ডিসপ্লে। এ বছরের প্রথমার্ধেই বাজারে আসবে ৮৩০ ডলার ল্যাপটপটি। স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স অ্যান্ড লনে প্রথমবারের মতো কিউএলইডি স্ক্রিণ নিয়ে আসে। ফ্লেক্স আলফাতেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। থাকছে একই ব্রাইটনেস মেজারমেন্ট ও ফুল এইচডি সুবিধা, যা অন্যান্য প্রিমিয়াম মডেলেও থাকে। ল্যাপটপটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুইটি ইউএসবি ৩.০ জ্যাক, একটি ইউএসবি-সি সকেট, এইচডিএমআই স্লট এবং মাইক্রোএসডি কার্ড রিডার। ডিবিটেক/বিএমটি