এক কোটি মায়ের ‘নগদ’ অ্যাকাউন্টে প্রাথমিক উপবৃত্তি

১২ এপ্রিল, ২০২১ ১৫:৩০  
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতা বিতরণ করছে সরকার। এতে প্রায় এক-তৃতীয়াংশ খরচ কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে গত তিন মাসে এক কোটি মায়ের ‘নগদ’ অ্যাকাউন্টে এক প্রান্তিকের উপবৃত্তির টাকা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়াও চলতি মাসে প্রাথমিকের শিক্ষার্থীদের আরও দুই প্রান্তিকের উপবৃত্তিসহ ২০২১ সালের শিক্ষা উপকরণ কেনার ভাতা দেওয়া হবে। এই দফায় ২০২০ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকের উপবৃত্তির প্রায় এক বছর ধরে আটকে থাকা সাড়ে চারশ টাকাও পেয়েছেন শিক্ষার্থীরা। গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডেটাবেজ তৈরি করে এই টাকা পাঠানো হয়েছে। সরকারের উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক অতিরিক্ত সচিব ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, “প্রথমবার হওয়ায় কিছু ভুল-ত্রুটি হলেও বাকি দুটো কিস্তির টাকা ভালোভাবেই দেওয়া সম্ভব হবে।