আগ্রাসী পদক্ষেপে প্রতিযোগিতায় মার খাচ্ছে ৩ মোবাইল অপারেটর
তৃতীয় প্রান্তিকে এসে ভালো ভাবেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছেন রবি। তবে কর ব্যবস্থা ও মার্কেট লিডারের আগ্রাসী পদক্ষেপে ব্যবহারকারী বাড়লেও তুলনামূলক আয় বাড়লেও মুনফা বাড়ছে না।
এই সমস্যাটি কেবল রাবির জন্য নয়, বাংলালিংক ও টেলিটকও একই সমস্যার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ।
বাজার ভারসাম্য রক্ষায় প্রথম কমিশন বৈঠকে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার (এসএমপি) বিধিমালা পুরোপুরি বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
দেড় বছরেও এসএমপি বাস্তবায়িত না হওয়ায় বাজারে অপারেটরটির (গ্রামীণফোন) আগ্রাসী দক্ষলদার মনোভাবের নিন্দা করে বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রযুক্তি জায়ন্টগুলোর আচরণের বিষয়টিও তুলে ধরেন রবি সিইও।
তিনি জানান, বাজারে ভারসাম্য ও প্রতিযোগিতা করার অভিপ্রায়ে রবি এখন সর্বোচ্চ আইপিও নিয়ে ডিসেম্বরর তৃতীয় সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে। তারপরও অপারেটরটিকে লাভের পরিবর্তে আয়ের ওপর ন্যূনতম ২ শতাংশ কর দেয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ৪০ শতাংশ কর দেয়ার কথা থাকলেও তাদেরকে ৭৭ শতাংশ কর দিতে হচ্ছে। উপরন্তু ৫ শতাংশ ইনসেন্টিভও তারা পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম এবং সিএফও রুহুল আমিন বক্তব্য রাখেন।