সেরা ৫ উদ্ভাবন নির্বাচনের মাধ্যমে শেষ হলো স্টার্টকরো তৃতীয় আসর
উদীয়মান প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ক উদ্ভাবনী ব্যবসায় ধারনাগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনুষ্ঠিত হলো স্টার্ট করো শীর্ষক প্রতিযোগিতার তৃতীয় বছরের আয়োজন । এই আয়োজনে সেরা ৫ উদ্ভাবন হয়েছে এন্সিওর কাও, আরবান গ্যাস লিমিটেড, হসপিটালিন, কৃষিক্লিনিক ও মূল্য কত।
রবিবার রাজধানীর একটি হোটেলে দুইদিনের প্রতিযোগিতার সমাপনী দিনে সেরা উদ্ভাবকদের নাম ঘোষণা করেন বিচারকরা।
ডেমোডে-তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভেলোসিটি এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, এফএনএফ দেশীয় প্রতিনিধি ডক্টর নাজমুল হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক ওমর মোস্তাফিজ, ই-ক্যাবের পরিচালক নাসিমা আক্তার নিশা, স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান খান, এসআর ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা সায়মা রহমান।
নবীন উদ্যোক্তাদের উৎসাহ দিতে দুইদিনের বিভিন্ন অধিবেশনে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের জেষ্ঠ্য পরামর্শক সিদ্ধার্থ প্রবাল, প্রেনিউর ল্যাবের চেয়ারপারসন রাখসান্দা রুখাম, স্টার্ট আপ বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপক আদনান দেওয়ান এবং টিচইট প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সৈয়দ নাইমুল হোসেন। এর আগে ৩ টি ভার্চুয়াল সেশন এবং ইন পারসন বুটক্যাম্প এর মাধ্যমে ট্রেইন করা হয় ।
তরুণ উদ্যোক্তারাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় প্রযুক্তিবিদ, ব্যবসায় উন্নয়ন পরামর্শক ও বিনিয়োগকারীদের। প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব ও ফ্রেডরিক নুম্যান ফাউন্ডেশন বাংলাদেশের এবারের স্টার্ট করো আয়োজনের সহযোগি হিসেবে ছিলো স্টার্টআপ বাংলাদেশ, এবং ইএমকে সেন্টার।
আয়োজন নিয়ে প্রেনিউর ল্যাবের প্রতিষ্ঠাতা সিইও আরিফ নিজামী বলেন, স্টার্ট করো আয়োজনের মাধ্যমে উদ্ভাবককে স্থানীয় ও আন্তর্জাতিক পরামর্শদাতাদের কাছ থেকে শেখার সুযোগ করে দিতে চাই। তিনি বলেন, স্টার্টকরোর মাধ্যমে অনেক নতুন উদ্যোক্তারা সামনে এসেছেন যারা আগামী দিনে প্রযুক্তি ভিত্তিক অর্থনীতিতে দেশকে নেতৃত্ব দিবেন।
এবারের ‘স্টার্টকরো’-তে ৭০টি টিম থেকে ৩০টি টিম বুট ক্যাম্পে সুযোগ পায় । সেখান থেকে ফাইনালি ১২টি টিম ডেমো- ডে তে অংশ নেয় । শীর্ষস্থানীয় অংশগ্রহণকারী স্টার্ট-আপগুলি হল: ক্রিয়েটিনো, ফার্মনেট এশিয়া, হস্পিটালিন, ইনফ্লেক্সিওন পয়েন্ট টেকনোলজিস, কৃষিক্লিনিক, কৃশপ, মুল্যকতো, পিওরা, স্কুল৩৬০, শিক্ষণ, টডলো, আরবান গ্যাজ।
এবারের প্রতিযোগিতার শীর্ষ পাঁচ উদ্যোক্তা পাচ্ছেন ব্যবসা নিবন্ধন বা ট্রেডমার্ক নিবন্ধন বা আইনি সহায়তা। এছাড়াও, শীর্ষ অংশগ্রহণকারীদের বুটক্যাম্পের মাধ্যমে আন্তর্যাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে এবং শীর্ষ তিন বিজয়ী প্রিনিউর ল্যাব থেকে 'অফিস ডট এআই'-এর এক বছরের অ্যাক্সেস পাবেন।