২ বছরের ওয়ারেন্টি নিয়ে আসবে ওয়ানপ্লাস ৯

১৬ মার্চ, ২০২১ ০৩:২১  
বর্তমানে অধিকাংশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে এক বছরের ওয়ারেন্টি সেবা প্রদান করে আসছে। তবে নতুন ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোনের সাথে থাকবে ২ বছরের ওয়ারেন্টি। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ এই ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নসহ কিছু অঞ্চলে ইলেকট্রোনিক্স পণ্যে ইতিমধ্যেই দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া গেলেও বিশ্বের অধিকাংশ অঞ্চলে এই নেই। ওয়ানপ্লাস একটি জরিপ সম্পন্ন করেছে। সেখানে দেখা গেছে নতুন ফোনে আপগ্রেড হওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাগশিপ পণ্যের ক্রেতারা তাদের ফোন প্রায় দুই বছর ধরে চালায়। বিষয়টিকে আমলে নিয়ে ওয়ারেন্টি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে ক্রেতা মনে এটা গেঁথে রাখেন যে, বর্ধিত সময়সীমার মধ্যে অর্থাৎ দুই বছরের মধ্যে হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে সেটি কোনো খরচ ছাড়াই পাল্টে নিতে পারবেন। কয়েক বছর আগে ওয়ানপ্লাস তাদের ওএস আপডেটে ২ বছর বিদ্যমান থাকা ও আলাদাভাবে সিকিউরিটি প্যাচ উন্মুক্ত করার ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্তের ফলে ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোনে ২০২৩ সাল নাগাদ সাপোর্ট পাওয়া যাবে। আগামী ২৩ মার্চ ওয়ানপ্লাসের ন৯ সিনিজের উন্মোচন হবে। ডিবিটেক/বিএমটি