ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট-লেখক গ্রেফতার

৬ মে, ২০২০ ১৬:৪৪  
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রমনা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (৬ মে) তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রমনা থানায় হস্তান্তর করার কথা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় রাজধানীর কাকরাইল থেকে কার্টুনিস্ট কিশোরকে ও লালমাটিয়া থেকে লেখক মুশতাককে গ্রেফতার করা হয়। ১১ জনকে আসামি করে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় তাদেরকে আসামী করা হয়েছে।