ডিজিটাল ট্যাক্স ফাইলিং- এ গেলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

৯ অক্টোবর, ২০২৩ ১৪:৪৮  

ডিজিটাল ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান শাপলা ট্যাক্স এর সেবা নিচ্ছে সোনালী লাইফ ইন্সুরেন্স। এজন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়েছে। চুক্তির অধীনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের অনন্য ট্যাক্স ফাইলিং সুবিধা প্রদানের পাশাপাশি সার্বজনীন আর্থিক স্বাক্ষরতা বাড়াবে এবং ডিজিটাল দক্ষতার উন্নয়ন ঘটাবে।

এই অংশীদারিত্ব সম্পর্কে  শাপলার সিইও তাসনিম মর্তুজা বলেন, “সোনালী লাইফ ইন্সুরেন্সের সাথে আমাদের এই প্রচেষ্টা কোম্পানির প্রতিটি কর্মীর জন্য ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজতর এবং উন্নত করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। শাপলার প্রাথমিক উদ্দেশ্য প্রত্যেকের জন্য ট্যাক্স ফাইলিং ডিজিটাল এবং সহজসাধ্য করা। আর এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই লক্ষ্যের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছি”।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মীর রাশেদ বিন আমান এ প্রসঙ্গে বলেন, “কর্মীদের সমৃদ্ধি নির্ভর করে তাদের আর্থিক নানা বাধ্যবাধকতাগুলো সহজতর করে তোলার ওপর। শাপলা ট্যাক্সকে আমাদের কর্মচারী বেনিফিট প্রোগ্রামে একীভূত করার অর্থ কেবল ট্যাক্স ফাইলিং এর জটিলতা কমানোই নয় বরং এতে করে আমাদের টিম প্রযুক্তিগতভাবে আরো উন্নত এবং আর্থিকভাবে সুরক্ষিত হয়ে উঠবে”।

এই অংশীদারিত্ব ভবিষ্যতের জন্য এমন একটি অসাধারণ ব্যবস্থা যা সামগ্রিক কর প্রক্রিয়াকে প্রযুক্তি নির্ভর করে তুলবে। শাপলার এই ডিজিটাল যাত্রায় ট্যাক্স ফাইলিং কোনো জটিল বিভ্রান্তিকর কাজ নয় আর, এটি এখন অনায়াসে প্রযুক্তি দ্বারা সম্পন্ন করা যাচ্ছে। এই অংশীদারিত্ব কর্মচারী কল্যাণ এবং আর্থিক ব্যবস্থাপনায় একটি নতুন মানদণ্ড নির্ধারন করে দিয়েছে এবং সেই সাথে ভবিষ্যতের এমন একটি চিত্র তৈরি করবে যেখানে ট্যাক্স ফাইলিং সহজ সাবলীল হওয়াই যেন একটি সাধারণ নিয়ম। এতে করে কর্মশক্তির বৈচিত্র্যপূর্ণ চাহিদা গুলো সামগ্রিকভাবে পূরণ হবে এবং একটি সমৃদ্ধ কর্মপরিবেশ গড়ে উঠবে।