আইফোন ১২ : অক্টোবরে বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ফাইভজি ফোন

২২ ডিসেম্বর, ২০২০ ০২:০৩  
মাসের প্রায় অর্ধেক সময় পর প্রি-অর্ডার শুরু হলেও গত সেপ্টেম্বরে বিশ্বে সর্বোচ্চ বিক্রিত ফাইভজি স্মার্টফোনের রেকর্ড গড়েছে আইফোন ১২। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রকাশিত গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গবেষণায় জানানো হয়, অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারের ১৬ শতাংশই ছিলো আইফোন ১২ এর দখলে। এছাড়া আইফোন ১২ প্রো ৮ শতাংশ বাজার দখল করেছিলো। আইফোনের পরেই সর্বোচ্চ বিক্রিত ফোনের মধ্যে ছিলো স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি, যার বাজার দখলের পরিমান ৪ শতাংশ। এছাড়া শীর্ষ ১০ ফাইভজি স্মার্টফোনের মধ্যে হুয়াওয়ের তিনটি মডেল, অপোর দুইটি এবং স্যামসাংয়ের আরও দুইটি ফোন রয়েছে। ডিবিটেক/বিএমটি