চুয়েটে জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ১৭ মার্চ, ২০২১) সালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও ও আদর্শের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর। অন্যান্যদের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আজাদ হোসাইন, প্রভোস্টগণের পক্ষে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এম. কে. মোহাম্মদ জিয়াউল হায়দার, চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: সানাউল রাব্বী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা, স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিশ্বজিত ভট্টাচার্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাহিদা সুলতানা ও উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
দিবসের কর্মসূচি হিসেবে ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম-এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরবর্তীতে স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে চুয়েট পরিবার।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১০০ পাউন্ডের কেক কাটেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল- চুয়েটের ছাত্রছাত্রী ও ক্যাম্পাসের শিশুকিশোরদের জন্য রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত, চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ ইত্যাদি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম না হলে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পারতাম না। আমরা এই মহান ব্যক্তিত্বের কাছে চির ঋণী। আজ এই দিনে আমাদের স্বাধীনতার মহান স্থপতির প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। মানুষের অধিকার আদায় ও মানুষের কল্যাণ ছিল তাঁর একমাত্র লক্ষ্য। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও দূরদর্শী। দেশ ও মানুষকে খুব ভালোবাসতেন। সকলকে তাঁর জীবন জানতে হবে, জীবনী পড়তে হবে। এর ফলে তাঁর আদর্শ অনুসরণ করে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবো।