Digi Bangla - ২৪ ঘণ্টা

মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বৃদ্ধি
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে: স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার, প্রস্থ ১০০ মিলিমিটার এবং অক্ষর বা সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

অন্যদিকে স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার, প্রস্থ ৫০ মিলিমিটার এবং ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্ত অনুযায়ী, নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে, সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, নম্বরের ওপর কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না এবং স্কুটার ছাড়া অন্যান্য বাইকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯) প্রদর্শন করতে হবে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//

এআই যুগে বদলাতে হবে কর্মপ্রবাহ ও শাসনব্যবস্থা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শুধু প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ যথেষ্ট নয়; বরং মানুষের চিন্তাধারা, প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা এবং কর্মপ্রবাহেও মৌলিক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য ও কৃষির মতো খাতে এআই ব্যবহারে গতি বাড়ানো, কর্মসংস্থাননির্ভর শিল্পে প্রযুক্তিকে মানুষের সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার করা এবং মানবাধিকার ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে এআইয়ের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ‘ফিউচারমেকার্স’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন এবং প্রধান কৌশল ও রূপান্তর কর্মকর্তা আন্দ্রেয়াস হগবার্গ।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র তুলে ধরে বলেন, “আমাদের একটি অত্যন্ত মেধাবী ও প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম রয়েছে। তবুও ইনোভেশন ইনডেক্সে ১৩৯টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১০৫তম। এমনকি অবকাঠামোগত দিক থেকে আমরা ৮৪তম অবস্থানে থাকলেও হিউম্যান ক্যাপিটালে আমাদের অবস্থান ১২৭তম। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের উদ্ভাবনী তরুণদের মধ্যে একটি দৃশ্যমান বিচ্ছিন্নতা (ডিসকানেক্ট) তৈরি হয়ে আছে।”

টেলিযোগাযোগ ও করপোরেট খাতের মুনাফাকেন্দ্রিক মানসিকতা এবং প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতার সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত তিন দশকে করপোরেটগুলো অবকাঠামো বিস্তারে বিপুল বিনিয়োগ করেছে, সারা দেশ এখন নেটওয়ার্ক কাভারেজের আওতায়। কিন্তু এই অবকাঠামোর সঠিক অপটিমাইজেশন নিশ্চিত না হয়ে শুধু ভিডিও কনজাম্পশন বাড়ানো হচ্ছে। ফলে প্রান্তিক ব্যবহারকারীর আসল প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে না। পাশাপাশি আমাদের গভর্ন্যান্স সিস্টেমও বিভিন্ন আলাদা বিভাগে (কম্পার্টমেন্টাল অ্যান্ড সাইলোস) বন্দি। এক বিভাগ রাস্তা তৈরি করলে আরেক বিভাগ কয়েক মাস পর তা কাটছে—এই সমন্বয়হীনতাই ইনোভেশনের সাথে ইনফ্রাস্ট্রাকচারের সংযোগে বড় বাধা।”

এআইয়ের প্রভাব ও কর্মসংস্থান প্রসঙ্গে মো. এমদাদ উল বারী বলেন, “এআই নিজে কিছু উদ্ভাবন করে না, ইনোভেশন মানুষই করে। এআই প্রক্রিয়াকে দ্রুত করে এবং ডেটা অ্যানালাইসিসে ইনসাইট দেয়। তবে এআই সবচেয়ে বেশি আঘাত হানছে হোয়াইট কালার বা এন্ট্রি-লেভেলের চাকরিতে—যেমন কলসেন্টার, কাস্টমার সাপোর্ট ও সফটওয়্যার সাপোর্টে। বিশ্বজুড়ে দেখা গেছে, কেবল এআই দিয়ে হিউম্যান ইমোশন মোকাবিলা করা যায় না, যার কারণে সোয়েডিশ কোম্পানি 'ক্লার্না' সম্পূর্ণ এআই নির্ভর হওয়ার পর গ্রাহক অভিযোগ বেড়ে যাওয়ায় আবারও মানব প্রতিনিধি নিয়োগ করতে বাধ্য হয়েছে।”

এআই ব্যবহারের ক্ষেত্রে তিনি তিন স্তরের একটি কাঠামো প্রস্তাব করেন—অ্যাক্সিলারেটর, ক্লাচ ও ব্রেক। এর মাধ্যমে কোন খাতে দ্রুত এআই যুক্ত করা উচিত, কোথায় কর্মীদের বাদ না দিয়ে প্রযুক্তির সহায়তা নেওয়া প্রয়োজন এবং কোন ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ জরুরি, তা নির্ধারণের পরামর্শ দেন।

এসময়  স্বাস্থ্য ও কৃষির মতো খাতে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।  তার মতে, এসব খাতে বিশেষজ্ঞ ও চিকিৎসকের ঘাটতি থাকায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) এআই মডেলের মাধ্যমে মাত্র ৬০ সেকেন্ডে বুকের এক্স-রে প্রতিবেদন বিশ্লেষণ করা হচ্ছে।

বিটিআরসি প্রধান বলেন, তৈরি পোশাকশিল্প ও কলসেন্টারের মতো কর্মসংস্থাননির্ভর খাতে সরাসরি কর্মী ছাঁটাই না করে তাদের সক্ষমতা বাড়াতে এআই ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে মানুষের বিকল্প না বানিয়ে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর সহায়ক হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি।

একইসঙ্গে মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ক্ষেত্রে এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মনে করেন বিটিআরসি চেয়ারম্যান। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের চাইল্ডকেয়ার কেলেঙ্কারির উদাহরণ তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, অ্যালগরিদমের বর্ণবাদী ও ভুল সিদ্ধান্তের কারণে দেশটির ২৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জেরে পুরো নেদারল্যান্ডস মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়েছিল।

এসময় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে মো. এমদাদ উল বারী বলেন, “বিদ্যুৎ আসার পর শুধু স্টিম ইঞ্জিন সরিয়ে ইলেক্ট্রিক মোটর বসালেই উৎপাদন বাড়েনি, পুরো প্রোডাকশন লাইন ছোট ও নতুন করে সাজাতে হয়েছিল। এআইয়ের বেলাতেও একই কথা প্রযোজ্য। আমাদের পুরনো ওয়ার্কফ্লো আমূল বদলে ফেলতে হবে। প্রযুক্তির পেছনে অন্ধের মতো না ছুটে ভুল পথে গতি কমানো দরকার, কারণ ভুল পথে যত দ্রুত এগোবেন, সঠিক পথে ফিরতে তত বেশি সময় লাগবে।”

সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

//ডিবিটেক/আইএইচ/এসএমই/এফওপিটিই//

কপ৩১-এ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি
কপ৩১ সম্মেলনে একটি পার্শ্ব অনুষ্ঠানে বাংলাদেশ এমন জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে, যা হবে পূর্বানুমেয়, অনুদাননির্ভর এবং বৈশ্বিক দক্ষিণের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়নে আয়োজিত এই সেশনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য অংশীদারেরা।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, কপ২৯-এ গৃহীত নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে ২০৩৫ সালের মধ্যে বছরে সর্বনিম্ন ৩০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল আসার কথা। তবে উন্নয়নশীল দেশগুলোর বাৎসরিক চাহিদা ৩০ হাজার ৫০০ কোটি ডলার হলেও সরকারি অর্থায়ন মিলছে মাত্র এক-দশমাংশ।

বক্তারা উল্লেখ করেন, সরকারি তহবিল অনুদানের বদলে ঋণের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো চরম ঋণচাপে ভুগছে।

বাংলাদেশের নিজস্ব জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩–২০৫০) বাস্তবায়নে আনুমানিক ২৩ হাজার কোটি ডলার প্রয়োজন, যার আন্তর্জাতিক সহায়তা পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।

বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, বেসরকারি মূলধন আশানুরূপ সাড়া না দেওয়ায় দাতাদের নিজস্ব অগ্রাধিকারের বদলে জাতীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়ন কোনো দাতব্য বিষয় নয়; এটি ঐতিহাসিক দায়িত্ব ও ন্যায্যতার বিষয় (সিবিডিআর-আরসি)।

অধিবেশনে টেকসই পাটশিল্পকে সুষ্ঠু অর্থায়নের একটি সফল উদাহরণ হিসেবে তুলে ধরে আশা প্রকাশ করা হয় যে, এই আলোচনা ২০ নভেম্বর পর্যন্ত চলমান সম্মেলনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//

১২ নভেম্বর বঙ্গীয় বদ্বীপের স্থাপত্য উৎসব
নদীবিধৌত প্রবহমান বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রাকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বঙ্গীয় বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।

১০ নভেম্বর, মঙ্গলবার  রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়।

ডেল্টা অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি ড. নবনীতা ইসলাম। বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের।

তাদের রায়ে ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ ও পারসিভের ‘রূপগাঁও’ বিজয়ী হয়েছে এবং রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচারের ‘ইন্টারিম হাউস’ প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে।

‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে ইন্ডিজিনিয়াসের ‘মীর মঞ্জিল’ এবং ফর্ম.থ্রি আর্কিটেক্টসের ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ বিজয়ী হয়েছে; যেখানে স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এ প্রকল্পের স্থপতি হিসেবে স্বীকৃতি পান।

এ বিভাগে এটেলিয়ার রবিন আর্কিটেক্টসের ‘এআরএ’স অফিস, হাজারীবাগ’, ‘স্থা-কালপা আর্কিটেক্টস’-এর ‘স্থা-কালপা অফিস’, ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের ‘আল ফালাহ জামে মসজিদ’ এবং তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ‘রাজউক কাঁচা বাজার’ প্রশংসাসূচক স্বীকৃতি লাভ করে। এছাড়া ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এবং অসামান্য অবদানের জন্য ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয় প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।

স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার জন্য ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে মাহমুদুল আনোয়ার রিয়াদ, ড. শেখ সেরাজুল হাকিম ও আইদা হাসানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে বিজয়ী হয়েছেন স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ (গ্রন্থ: Shamsul Wares: An Architecture of Elemental Modernism)।

প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছেন স্থপতি ড. মাহবুবুর রহমান (গ্রন্থ: OLD BUT NEW : NEW BUT OLD) এবং স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেস (গ্রন্থ: Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area)।

এ আয়োজনের অংশ হিসেবে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’।

তিন দিনব্যাপী এই উৎসবে মাস্টারক্লাস পরিচালনা করবেন ড. সাজিদ বিন দোজা, আসিফ সালমান ও ওয়াকিলুর রহমান। ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে অংশ নেবেন ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস, ফ্রেমওয়ার্ক, এহসান খান আর্কিটেক্টস লিমিটেড ও নকশাবিদ আর্কিটেক্টস-এর প্রখ্যাত স্থপতিরা। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবালের যৌথ আয়োজনে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-কে হোস্ট প্ল্যাটফর্ম এবং আইএফসি-কে কৌশলগত অংশীদার করে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//

১২ মাসে এআই অবকাঠামো গড়বে বাংলাদেশ, চ্যাটজিপিটি তৈরির লক্ষ্য নয়
কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না থাকতে আগামী ১২ মাসের মধ্যে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। এ উদ্যোগে জিপিইউ, উচ্চগতির মেমোরি, উন্নত এনপিইউ এবং এআই মডেল ব্যবহারের সক্ষমতা তৈরি করা হবে। তবে সরকারের লক্ষ্য চ্যাটজিপিটির মতো নিজস্ব কোনো এআই মডেল তৈরি করা নয়। বরং দেশীয় তরুণ, গবেষক, উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী গণনাসক্ষমতা এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ তৈরি করা।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, নব্বইয়ের দশকের সফটওয়্যার বিপ্লব বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। কিন্তু বর্তমান বিশ্বের এআই বিপ্লব কোনোভাবেই হাতছাড়া করতে চায় না সরকার। তরুণদের শুধু এআই প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বাস্তব সমস্যার সমাধান তৈরি করতে সক্ষম উদ্ভাবক হিসেবে গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।

১০ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা ‘গ্রামীণফোন ফিউচারমেকার্স ২০২৬’-এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় উঠে আসে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন প্রযুক্তিনির্ভর সমাধান।

৭ হাজার শিক্ষার্থীর ১১৩০টি ধারণা

এবার দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তারা মোট ১ হাজার ১৩০টি এআইভিত্তিক ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) এবং অন্যান্য বিষয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, জেন্ডার সমতা এবং পরিবেশ সুরক্ষাসহ সাতটি নির্দিষ্ট ক্ষেত্রে তাঁরা উদ্ভাবনী ধারণা তুলে ধরেন।

হৃদরোগ শনাক্তকরণে চ্যাম্পিয়ন লুবডাব

ফিউচারমেকার্স ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে টিম লুবডাব। তাদের উদ্ভাবন ‘ইকোক্লিপ’ (EchoClip) একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্লিপ-অন যন্ত্র। এটি প্রচলিত স্টেথোস্কোপের সঙ্গে যুক্ত করে সম্ভাব্য হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্তে সহায়তা করতে পারে।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে টিম রিভার সেন্টিনেল। তাদের উদ্ভাবিত এআইভিত্তিক নদীভাঙন পূর্বাভাস ব্যবস্থা ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীকে আগাম সতর্কবার্তা দিতে তৈরি করা হয়েছে।

দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম জিনক্সড। তাদের প্রকল্প ‘স্পাস্টো এআই’ (Spasto AI) একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসহায়ক বাক্‌চিকিৎসা অ্যাপ্লিকেশন। এতে ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনা, নির্দেশিত ঘরোয়া অনুশীলন এবং অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধা যুক্ত রয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো বিচারক প্যানেলের সামনে নিজেদের উদ্ভাবন উপস্থাপন করে। প্যানেলে ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.); গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান; প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন; প্রধান কৌশল ও রূপান্তর কর্মকর্তা আন্দ্রেয়াস হগবার্গ; প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলম; প্রধান ব্যবসা কর্মকর্তা ড. আসিফ নাইমুর রশীদ এবং প্রধান তথ্য কর্মকর্তা ড. নিরঞ্জন শ্রীনিবাসন।

উদ্ভাবনের নতুনত্ব, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব তৈরির সম্ভাবনা এবং এআইয়ের কার্যকর প্রয়োগের ভিত্তিতে ধারণাগুলো মূল্যায়ন করেন বিচারকেরা।

চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩ লাখ টাকা, প্রথম রানার্সআপ ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ১ লাখ টাকা। পাশাপাশি বিজয়ী দলের সদস্যরা গ্রামীণফোনের প্রতিভা বিকাশ কর্মসূচি ‘নেক্সট বিজনেস লিডার’ (এনবিএল) এবং ‘নেক্সটার্ন’ ইন্টার্নশিপ কর্মসূচিতে সরাসরি যুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবেন।

এআইয়ের তিন স্তর: জিপিইউ, মেমোরি ও ভাষা মডেল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ এআই প্রযুক্তির মৌলিক কাঠামো ব্যাখ্যা করেন। তিনি বলেন, এআই ব্যবস্থাকে প্রধানত তিনটি স্তরে দেখা যায়। প্রথমটি গণনাপ্রক্রিয়ার স্তর, যেখানে জিপিইউ এবং এর পরবর্তী প্রজন্মের এনপিইউ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি উচ্চ ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম)। তৃতীয়টি ভাষা মডেল।

উচ্চগতির মেমোরির বৈশ্বিক বাজারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের বড় অংশীদারত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ভাষা মডেলের ক্ষেত্রে ওপেনএআই, চ্যাটজিপিটি, অ্যানথ্রপিক ও গ্রোকের মতো প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন।

রেহান আসাদ জানান, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে সেমিকন্ডাক্টর এবং এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশ দুটি কোম্পানির অবদানের সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, একটি চিপের দাম প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত হতে পারে। অর্থ থাকলেও বৈশ্বিক চাহিদার কারণে এসব চিপের সরবরাহ পেতে ২০৩১ বা ২০৩২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

নিজের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, ১৯৯৪ সালে তাঁর বাবা তাঁকে একটি কমপ্যাক প্রেসারিও ৮২১০ কম্পিউটার কিনে দিয়েছিলেন। সেটিতে ইন্টেল চিপ ব্যবহার করা হয়েছিল। প্রথম ব্যক্তিগত কম্পিউটার পাওয়ার সেই স্মৃতি তাঁর কাছে বিশেষ গর্বের।

তার ভাষায়, গত ৩০ বছর বিশ্ব প্রযুক্তি মূলত সিপিইউনির্ভর ছিল। পরবর্তী ৩০ বছর পরিচালিত হবে জিপিইউ ও টিপিইউনির্ভর প্রযুক্তির মাধ্যমে।

পাঁচ স্তরে প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা

বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির জন্য সরকার পাঁচটি স্তরে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান রেহান আসিফ আসাদ। এগুলো হলো—

আইন, নীতিমালা ও নির্দেশিকা: প্রযুক্তি খাতের বিকাশে প্রয়োজনীয় আইন, নিয়ন্ত্রক কাঠামো ও নীতিমালা তৈরি। এ ক্ষেত্রে বিটিআরসি চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

নিরাপদ ও শক্তিশালী সংযোগ: ভবিষ্যৎ প্রযুক্তি ও উদ্ভাবনের ভিত্তি হিসেবে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। এ ক্ষেত্রে গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। গ্রামীণফোনের নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য শক্তিশালী ও নিরাপদ সংযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার: ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ ধারণায় একটি সমন্বিত ডিজিটাল সরকারি সেবা কাঠামো তৈরি। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে এখনো শক্তিশালী ই-গভর্ন্যান্স ব্যবস্থা ও পূর্ণাঙ্গ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নেই।

এ লক্ষ্যে এস্তোনিয়ার একদল বিশেষজ্ঞ বাংলাদেশের সরকারকে সহায়তা করছেন। তাদের সঙ্গে এদিন সকালে বৈঠকও হয়েছে বলে জানান তিনি। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স ও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ব্যবহৃত ‘এক্স-রোড’ (X-Road) নামের উন্মুক্ত সফটওয়্যারভিত্তিক মডেলটি এস্তোনিয়া ও এমআইটির উন্নয়ন করা বলে উল্লেখ করেন তিনি।

এই ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের একটি ভৌত পরিচয়পত্র ও ডিজিটাল পরিচয় থাকবে। জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, বিবাহের সনদ, জনসংখ্যা-সংক্রান্ত তথ্যসহ নাগরিকের গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল পরিচয়ের সঙ্গে যুক্ত হবে। একই সঙ্গে ব্যাংক হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। নাগরিকের অবস্থান বা পরিচয় নির্বিশেষে সবার জন্য এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পরে সব মন্ত্রণালয়কে একই ই-গভর্ন্যান্স ব্যবস্থার আওতায় পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে।

চতুর্থ পরিকল্পনার মধ্যে রয়েছে এআই ও সাইবার নিরাপত্তা: এআইয়ের উদ্ভাবনী সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি তথ্য ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এআই যেমন নতুন সেবা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবে, তেমনি অপরাধীরাও সাইবার আক্রমণ আরও জটিল করতে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে। তাই শক্তিশালী ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা জরুরি।

সবশেষ পরিকল্পনা বিষয়ে উপদেষ্টা জানান, ভোক্তা ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও যন্ত্র উৎপাদন: দেশে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন বাড়ানো সরকারের আরেকটি অগ্রাধিকার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর বিশ্বাস, তৈরি পোশাক খাতে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, আগামী পাঁচ বছরে ইলেকট্রনিকস উৎপাদনেও তেমন উচ্চতায় পৌঁছানো সম্ভব।

তিনি জানান, সর্বশেষ বাজেটের পর ইলেকট্রনিকস উৎপাদন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল ছাড়া প্রায় সব উচ্চপ্রযুক্তির অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে স্যামসাং এস২৬, ভিভো ও অনারের নাম উল্লেখ করেন।

চ্যাটজিপিটি নয়, উদ্ভাবকদের জন্য এআই সক্ষমতা

এআই অবকাঠামো এবং এআই মডেলকে এক করে না দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রেহান আসিফ আসাদ। তিনি বলেন, বড় চারটি এআই কোম্পানি এআই মডেল তৈরিতে প্রায় ৭৫০ থেকে ৮০০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। বাংলাদেশের সরকারের উদ্দেশ্য এ ধরনের ব্যয়বহুল ভাষা মডেল তৈরি করা নয়।

সরকারের পরিকল্পনা হলো জিপিইউ সক্ষমতা, মেমোরি, উচ্চক্ষমতার এনপিইউ এবং ইনফারেন্স বা এআইয়ের মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও ফল তৈরির সক্ষমতা গড়ে তোলা। এসব অবকাঠামো শিক্ষার্থী, গবেষক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে।

এতে নতুন উদ্ভাবকদের জিপিইউ ব্যবহারের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হবে না। তাঁরা জনসংখ্যা-সংক্রান্ত তথ্য, সরকারি তথ্য, আবহাওয়া ও কৃষি উপাত্ত ব্যবহার করে নতুন সেবা ও অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তবে এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপব্যবহার ঠেকানোর দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, এআই অবকাঠামো সরকার তৈরি করে দেবে। এরপর ফিউচারমেকার্স ও তরুণ উদ্ভাবকদের কাজ হবে এর ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তি, সেবা ও ব্যবসায়িক সমাধান তৈরি করা। এআই ব্যবহারে প্রত্যেকের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বরং ভাষা মডেল ব্যবহার করে কীভাবে কাজ আরও ভালো, দ্রুত, কম খরচে ও দক্ষতার সঙ্গে করা যায়, তা শেখা জরুরি।

সফটওয়্যার বিপ্লবের ভুল এআই যুগে নয়

রেহান আসিফ আসাদ বলেন, নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে বিশ্ব যখন সফটওয়্যার বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন যেসব দেশ ও বিশ্ববিদ্যালয় দ্রুত এ পরিবর্তন গ্রহণ করেছিল, তারাই আজ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে।

বাংলাদেশেরও বিভিন্ন খাতে দক্ষ জনবল ও উল্লেখযোগ্য অর্জন রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে দেশ সফটওয়্যার বিপ্লবের সুযোগ যথাসময়ে কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এআই বিপ্লব বাংলাদেশের সামনে জীবনে একবার আসা সুযোগ। নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে যে সুযোগ হাতছাড়া হয়েছে, ২০২০-এর দশকের মাঝামাঝি সময়ে এসে তা আর হারানো যাবে না।

সরকারের নির্বাচনী ইশতেহারেও প্রযুক্তি ও এআই অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আগামী ১২ মাসের মধ্যে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার চালুর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সংগ্রহের কাজও এগিয়েছে। শিগগিরই এ প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি ও অংশীদারদের বিষয়ে ঘোষণা আসবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। তিনি তরুণদের ডিজিটাল ও দায়িত্বশীল উদ্ভাবনের প্রশংসা করেন। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্টসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/করেসপন্ডেন্ট/আইএইচ/এসএমপি/এমআইএসটি//

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নে মেয়াদ বাড়ল এক মাস
স্পেকট্রাম নবায়নের মূল্য চূড়ান্ত না হওয়া এবং নির্ধারিত সময়ে নিলাম আয়োজন করতে না পারায় দেশের তিন বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে আরও এক মাস সময় দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ স্পেকট্রামের মেয়াদ তাৎক্ষণিকভাবে শেষ হওয়ার পরিবর্তে এক মাস বাড়ানো হয়েছে। নতুন মূল্য ও নবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সময়সীমা অপারেটরগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

বুধবার (১১ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১০ নভেম্বর) তিন অপারেটরকে চিঠি দিয়ে এক মাস করে সময় বাড়ানোর বিষয়টি জানায় বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, পরবর্তী সময়ে যে মূল্য নির্ধারণ করা হবে, সেই মূল্যেই বাড়তি মেয়াদের ফি পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে ২০ বছরের জন্য বিভিন্ন ব্যান্ডের স্পেকট্রাম নিলামের ভিত্তিমূল্য প্রস্তাব করেছে বিটিআরসি। প্রস্তাব অনুযায়ী, ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২২৯ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই মূল্য কার্যকর হলে স্পেকট্রাম কিনতে মোবাইল অপারেটরদের সম্মিলিত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৩ হাজার কোটি টাকা।

গত ১ নভেম্বর টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রস্তাবিত মূল্য অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে স্পেকট্রামের দাম কমানোর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানিয়েছিলেন, ৭০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রামের চাহিদা অনেক কমে গেছে। তাঁর মতে, দাম বেশি থাকলে অপারেটররা কম স্পেকট্রাম ব্যবহার করে প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সেবা চালিয়ে যাওয়ার পথে যেতে পারে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, অপারেটরদের এই উদ্বেগ কমাতে স্পেকট্রামের ভিত্তিমূল্য ও কিস্তির পরিমাণ আরও কমানো এবং পরিশোধের কিস্তি সংখ্যা বাড়ানোর বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রায় ১৫ বছর আগে নিলামের মাধ্যমে বরাদ্দ পাওয়া স্পেকট্রামের মধ্যে গ্রামীণফোনকে ৩২ দশমিক ৪ মেগাহার্টজ, রবিকে ২৯ দশমিক ৪ মেগাহার্টজ এবং বাংলালিংককে ২১ মেগাহার্টজ নবায়ন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যতের ডেটা চাহিদা বিবেচনায় অপারেটরগুলো ১৫ বছরের মূল্যে ২০ বছরের সুবিধা অথবা তুলনামূলক কম দামে বেশি স্পেকট্রাম বরাদ্দের দাবি জানিয়েছে।

গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, প্রস্তাবিত স্পেকট্রামের মূল্য আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক বেশি। তাঁর দাবি, টেলিযোগাযোগ খাতের আয় থেকে প্রতি ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই কর হিসেবে সরকারকে দিতে হয়।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, বাংলাদেশের মোবাইল অপারেটরদের মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি কর হিসেবে সরকারকে দিতে হয়। এর সঙ্গে স্পেকট্রামের উচ্চমূল্য যুক্ত হলে গ্রাহকসেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।

অন্যদিকে, বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, ভারতে স্পেকট্রামের দাম কিছুটা বেশি হলেও সেখানকার কর ও ভ্যাট বাংলাদেশের তুলনায় অনেক কম। পাশাপাশি ভারতীয় অপারেটরদের গ্রাহকপ্রতি আয়ও বাংলাদেশের দ্বিগুণ। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বাংলাদেশেও নামমাত্র মূল্যে স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে কম খরচে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।

বর্তমানে দেশে গ্রামীণফোনের ১৩৭ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ১২৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৮০ মেগাহার্টজ এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের ৬৫ দশমিক ২ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমএসআই//

সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়াশীল নয়, প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ার তাগিদ মন্ত্রীর
সরকারের সার্বিক কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে নিছক প্রতিক্রিয়াশীল ব্যবস্থা নয়, বরং প্রতিরোধমূলক টেকসই সাইবার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১০ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

‘E-ffective Governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ প্রকল্পের আওতায় ‘Cybersecurity for Resilient Digital Government: Strategic Awareness for Policy-Makers, Senior Civil Servants, and Critical Information Infrastructure (CII) Leaders’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) থেকে শুরু করে ‘এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট’ বিনির্মাণ—সব সেবাই এখন ক্লাউড ও ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর পুরোপুরি নির্ভরশীল। এই বিপুল অগ্রগতি অর্থনৈতিক সুযোগ সৃষ্টির পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এ প্রেক্ষাপটে জাতীয় সাইবার সুরক্ষায় তিনটি কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন মন্ত্রী—ডিজাইনে মৌলিক নিরাপত্তা, নাগরিক তথ্যের নিশ্চয়তা এবং বাজেট ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব। তিনি স্পষ্ট করেন, দেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (CII) প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের প্রাথমিক স্তর থেকেই সাইবার নিরাপত্তাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, একে কোনো পরবর্তী সংযোজন ভাবা যাবে না। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ‘তথ্য সুরক্ষা কাঠামো’ বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তাকে রাজস্ব বাজেট ও বার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি। আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, এস্তোনিয়ার সফল রূপান্তরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে (এনসিএসএ) দ্রুত একটি বাস্তবায়ন রোডম্যাপ প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানা সুরক্ষার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা আধুনিক রাষ্ট্রের জন্য সমান অপরিহার্য। তিনি সতর্ক করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার সাইবার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই সাইবার অপরাধীদের প্রতিহত করতে দেশীয় তরুণদের মেধার বিকাশ ঘটিয়ে রাষ্ট্রকেও উন্নত প্রযুক্তি ও সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।

আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। সূচনা বক্তব্য দেন এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির (eGA) প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের বিশেষ প্রতিনিধি। সেমিনারে সার্ট (CERT/CSIRT) নেটওয়ার্কিং, সাইবার কূটনীতি ও জাতীয় অবকাঠামো সুরক্ষায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

//ডিবিটেক/এমজেডআইপিআর/এসএমই//

রক্তদানে ড্রিমফিল যুবসমাজের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
রক্তদানে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এবং স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সহজ ও গতিশীল করার লক্ষ্যে ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে তৈরি ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(১০ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আয়োজকদের মূল লক্ষ্য হলো ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটিকে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়া। মানবতার সেবায় প্রযুক্তির ব্যবহার এবং রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী এবং পরে স্বাগত বক্তব্য দেন ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস এবং উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা জানান। তাঁদের প্রত্যাশা, এই ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া আরও সহজ হবে এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে।

//ডিবিটেক/এসআইএন/এসএমই/এফওপিটিই//

আইইবি নির্বাচনে চুয়েট সাংবাদিক সমিতির দুই সাবেক সদস্য
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর আসন্ন নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির দুই সাবেক সদস্য প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁইয়া ও প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান। দুজনই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাঁরা ক্যাম্পাস সাংবাদিকতায় সক্রিয় ছিলেন এবং সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে ৫১ নম্বর ব্যালটে কাউন্সিল মেম্বার পদে লড়ছেন যন্ত্রকৌশল বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি দৈনিক যুগান্তরের চুয়েট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০৭-০৮ কার্যবর্ষে চুয়েট সাংবাদিক সমিতির সহ-অর্থসম্পাদকের দায়িত্ব পালন করেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শরীফ মাহমুদ ভূঁইয়া বলেন, “প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চাই। আইইবিকে আরও আধুনিক, গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রত্যাশা। নির্বাচিত হলে প্রকৌশলী সমাজের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব।”

অন্যদিকে, একই পদে ৭০ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চুয়েট সাংবাদিক সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ ইমরান খান বলেন, “এবার আইইবির নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) প্যানেল থেকে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা প্রত্যেকেই নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করেন। আমি এই প্যানেল থেকেই নির্বাচন করছি। বর্তমান সরকারও এই প্যানেলের প্রতি সমর্থন জানাচ্ছে। তাই অ্যাব প্যানেল বিজয়ী হলে প্রকৌশলী সমাজের কল্যাণে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে বলে আমি আশাবাদী।

“ব্যক্তিগতভাবে আমিও এই দলের সঙ্গে যুক্ত হয়ে প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে চাই। প্রকৌশলী সমাজের সেবা করা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার লক্ষ্যেই প্যানেলের একজন সদস্য হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে চাই।”

চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্যের আইইবি নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচিত হলে তারা প্রকৌশলী সমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে ভূমিকা রাখবেন।

//ডিবিটেক/মো: রাকিব হাসান/এসএমই/এমআইএসটি//

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের নতুন ও প্রথম চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ১ নভেম্বর তিনি এই পদে যোগদান করেন। ভবিষ্যৎ-উপযোগী একটি স্মার্ট ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার কৌশলগত রূপান্তরের অংশ হিসেবে এই নিয়োগ দিল প্রতিষ্ঠানটি।

পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের। এর মধ্যে দুই দশকেরও বেশি সময় তিনি স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা এবং ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলায় তাঁর দীর্ঘ ট্র্যাক রেকর্ড রয়েছে।

বাংলালিংকে যোগ দেওয়ার আগে তিনি আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজিউমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তানভিরের ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল গ্রামীণফোনে, যেখানে তিনি পাঁচ বছরেরও বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পরিচালনা করেন। এছাড়া তিনি এয়ারটেল বাংলাদেশের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং সিটি ব্যাংক এনএ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এইচআর প্রধানসহ বিভিন্ন জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।

বাংলালিংকে নতুন দায়িত্বে তিনি জনবল ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। বিশেষ করে কর্মীদের দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক এআই-নির্ভর (AI-driven) কর্মপরিবেশ বিনির্মাণে তিনি গুরুত্ব দেবেন।

নিজের নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সৈয়দ তানভির হুসাইন বলেন, "বাংলালিংকের রূপান্তরের এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, যেকোনো অর্থবহ রূপান্তরের শুরুটা হয় মানুষকে দিয়েই। কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং দৈনন্দিন কার্যক্রমে এআই প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।"

//ডিবিটেক/বিআরএফপি/এসএমপি/এমভিএনও//

ভুট্টায় আফলাটক্সিন নিয়ন্ত্রণে জৈবপ্রযুক্তির উদ্যোগ
ভুট্টায় আফলাটক্সিন দূষণ কমিয়ে খাদ্য ও পশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তির মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো। এ প্রযুক্তির কার্যকারিতা যাচাই, কৃষকের মাঠে প্রয়োগ এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের পথ তৈরি করতে ৯ নভেম্বর, সোমবার ঢাকায় বিশেষ কর্মশালা শুরু হয়েছে।

‘বাংলাদেশের নির্বাচিত ভুট্টা উৎপাদন এলাকায় প্রস্তুতকৃত আফলাটক্সিন জৈব নিয়ন্ত্রণ পণ্যের মাঠপর্যায়ের প্রয়োগ যাচাই ও সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালাটি রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এবং সিমিট বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে খাদ্য নিরাপত্তা উন্নয়নে ‘হারনেসিং কর্ন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ইমপ্রুভিং ফুড সিকিউরিটি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ বৈশ্বিক উদ্যোগের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় খাদ্য নিরাপত্তা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) খাদ্যশিল্প ও উৎপাদন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি। স্বাগত বক্তব্য দেন সিমিট বাংলাদেশের গবেষণা সহযোগী মো. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মঞ্জুরুল কাদির নিরাপদ খাদ্য ও পশুখাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বাংলাদেশে ভুট্টার উৎপাদন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে আফলাটক্সিন দূষণ মোকাবিলায় কার্যকর জৈব নিয়ন্ত্রণব্যবস্থা এবং শক্তিশালী নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। তিনি আফলাটক্সিন দূষণ মোকাবিলায় স্থানীয় বিষমুক্ত অ্যাসপারজিলাস ফ্লাভাস ছত্রাকের স্ট্রেইন ব্যবহারের পদ্ধতি তুলে ধরেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এসব বিষমুক্ত স্ট্রেইন মাঠপর্যায়ে টক্সিন উৎপাদনকারী ছত্রাকের বিস্তার ও কার্যক্রম দমন করতে পারে। এতে খাদ্য ও পশুখাদ্যে আফলাটক্সিন দূষণ কমানো সম্ভব।

কারিগরি অধিবেশনে সিমিট, বাকৃবি, ডিএই ও বিএফএসএর বিশেষজ্ঞরা ঝুঁকি পূর্বাভাস মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরামর্শব্যবস্থা, মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকারিতা যাচাই, পণ্য নিবন্ধন, বাণিজ্যিকীকরণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়ে উপস্থাপনা দেন।

কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন সিমিট বাংলাদেশের জ্যেষ্ঠ পরামর্শক এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়াইস কবির।

আলোচনায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বাজার উন্নয়ন, কৃষকদের প্রণোদনা এবং বৃহৎ পরিসরে মাঠপর্যায়ের প্রদর্শনী আয়োজনের বিষয়গুলোও উঠে আসে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) পরিচালক ড. মো. গোলাম মাহবুব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষাবিদ, শিল্পপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।
//ডিবিটেক/এবিএমএইউ/এসএমপি/এমভিএনও//

ইউজিসির অনুরোধে পেছাল এএইউবির ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি।

৯ নভেম্বর, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার এ সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ফল পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার সময়সীমার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিএএফ শাহীন কলেজ ঢাকা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার দুপুরে ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে কেন্দ্রীয়ভাবে আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে নীতিগত আলোচনা হয়। ইউজিসির সেই পরামর্শের পরপরই প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করল এএইউবি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক প্রোগামে চারটি বিশেষায়িত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো— বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।

//ডিবিটেক/জেএনইআর/এসএমপি/এমভিএনও//

শিশু পাচার তদন্তে ক্রিপ্টোকারেন্সি প্রশিক্ষণ
ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সংঘটিত আর্থিক অপরাধের তদন্ত এবং শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্র শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশের উদ্যোগে সোমবার (৯ নভেম্বর) রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

‘অভ্যন্তরীণ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রশিক্ষণটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এতে পাঁচটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার মোট ৩৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইসরাত জাহান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মানব পাচারবিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি এবং আইজেএম বাংলাদেশের কর্মকর্তারা।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সিআইডির ১১ জন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১২ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১০ জন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুজন করে এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুজন কর্মকর্তা রয়েছেন।

চার দিনের প্রশিক্ষণে চারজন বিশেষজ্ঞ প্রশিক্ষক মোট ১৪টি সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষকরা হলেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. জহুরুল হক; সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সিপিসি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, বিপি; এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং আইজেএমের ইউরোপীয় মানব পাচারবিরোধী কর্মসূচির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন ও অংশীদারত্ববিষয়ক ব্যবস্থাপক ক্যালেব ক্যারল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেবেকা খান বলেন, মানব পাচার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শোষণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার উন্নয়ন, ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং শিশুর বাণিজ্যিক যৌন শোষণের মতো অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সক্ষমতা, অংশীদারত্ব ও কার্যকর বাস্তবায়ন আরও জোরদার করতে হবে। তাঁর ভাষ্য, গৃহীত নীতি, আয়োজিত সভা কিংবা প্রশিক্ষণের সংখ্যা দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না। বরং শোষণ থেকে সুরক্ষিত শিশুর সংখ্যা, ন্যায়বিচার পাওয়া ভুক্তভোগী এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সক্ষম তদন্তের মাধ্যমেই সাফল্য নির্ধারিত হয়। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ওপর জনগণের আস্থাও সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে এবং অপরাধী চক্রগুলো দ্রুত তাদের অপরাধ সংঘটনের কৌশল ও পদ্ধতি বদলাচ্ছে। শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তদন্ত যদি তাৎক্ষণিক অপরাধী বা অপরাধস্থলে সরাসরি শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে অপরাধের সঙ্গে যুক্ত বৃহত্তর নেটওয়ার্ক ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে।

তিনি আরও বলেন, অপরাধগুলো ক্রমেই জটিল ও কৌশলনির্ভর হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ ও সাড়াদান প্রক্রিয়াকে আরও দক্ষ এবং কৌশলগত করতে হবে। প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানো, পারস্পরিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ দেশ গড়তে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রশিক্ষণে ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট অপরাধের সাম্প্রতিক প্রবণতা এবং মানব পাচার, শিশুর বাণিজ্যিক যৌন শোষণ, সাইবার জালিয়াতি ও অর্থ পাচারের সঙ্গে এসব অপরাধের সম্পর্ক তুলে ধরা হবে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের মৌলিক ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং উন্মুক্ত তথ্যভিত্তিক গোয়েন্দা অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশের মানব পাচার পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক (টিআইপি) প্রতিবেদনের সাম্প্রতিক বিষয়, অর্থ পাচার ও মুক্তিপণ আদায়ের প্রবণতাও আলোচনায় থাকবে।

ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লকচেইন বিশ্লেষণ, ডিজিটাল সম্পদের লেনদেন শনাক্তকরণ এবং মানব পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের আর্থিক কার্যক্রম অনুসন্ধানের দক্ষতা অর্জন করবেন। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক শনাক্ত করে ভেঙে দেওয়া, অনলাইনে তদন্তকারীদের নিরাপত্তা এবং ডার্ক ওয়েবে তদন্তের কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর শিশু যৌন শোষণ ও পাচার মোকাবিলায় তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনের প্রশিক্ষণ শেষ হবে।

আইজেএম বাংলাদেশের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে আনা এবং ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং অপরাধ দমন ও প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির জন্য মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতিনির্ধারকদের সহায়তা করছে। আইজেএম বাংলাদেশ ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে।
//ডিবিটেক/আরএমআইজেএম/এসএমপি/এমভিএনও//

বাকৃবিতে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণকাল বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ
দেশে পেঁয়াজের মানসম্মত বাল্ব ও বীজ উৎপাদন বৃদ্ধি এবং পেঁয়াজের সংরক্ষণকাল দীর্ঘায়িত করার বৈজ্ঞানিক লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং উন্নত জাতের বীজ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে পরিচালিত ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ব্যবহারিক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ-আর-রাফি।

উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের প্রধান গবেষক (পিআই) ও একই বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রান্তিক চাষিদের মধ্য থেকে দুজন কৃষক ও কৃষাণী মাঠপর্যায়ে পেঁয়াজ চাষ ও সংরক্ষণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, "পেঁয়াজ আমাদের জাতীয় অর্থনীতিতে একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। প্রচলিত ধান চাষের তুলনায় পেঁয়াজ চাষ কৃষকদের জন্য অনেক বেশি লাভজনক হওয়ায় এই ফসলের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। মানসম্মত জাত বাছাই এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার এই উদ্যোগ দেশের কৃষি অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।"

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ উল্লেখ করেন, বর্তমান খাদ্যাভ্যাসে পেঁয়াজ কেবল মসলাজাতীয় পণ্য নয়, বরং দৈনন্দিন পুষ্টিকর সবজি হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত বীজের সহজলভ্যতা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি।

আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকা থেকে আগত ৩০ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীর হাতে মানসম্মত ও উচ্চফলনশীল পেঁয়াজের বীজ ও চারা তুলে দেন অতিথিরা।

//ডিবিটেক/আরাফাত হোসাইন/ এসএমপি/এমভিএনও//

এআই যুগের নেটওয়ার্ক নিরাপত্তায় সফোসের ফায়ারওয়াল ভি২৩ উন্মোচন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিক চাপ সামলানো এবং আধুনিক সাইবার হুমকি মোকাবিলার লক্ষ্যে নতুন নিরাপত্তা প্রযুক্তি উন্মোচন করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সফোস। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার ঢাকায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফোস ফায়ারওয়াল ভি২৩ (Sophos Firewall v23), আধুনিক এক্সজিএস হার্ডওয়্যার এবং পৃথক সফোস এনডিআর (Network Detection and Response) সমাধানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এআই-নেটিভ সাইবার সিকিউরিটি ডিফেন্স সিস্টেম 'সফোস ফিউশন'-এর আওতায় এসব উদ্ভাবন কাজ করবে।

সফোস জানায়, এআই প্রযুক্তি একদিকে যেমন সাধারণ ব্যবহারকারী, ক্লাউড সেবা ও অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগ ও ট্রাফিকের পরিমাণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে সাইবার অপরাধীরাও এআই ব্যবহার করে নজরদারি, তথ্য চুরি এবং সিস্টেমের দুর্বলতা শনাক্তকরণের গতি বৃদ্ধি করেছে। সফোসের প্রকাশিত 'স্টেট অব র‍্যানসমওয়্যার ২০২৬' প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬১ শতাংশ র‍্যানসমওয়্যার আক্রমণের ক্ষেত্রে তথ্য এনক্রিপ্ট বা লক হওয়ার আগেই নেটওয়ার্ক ফায়ারওয়াল প্রথম সতর্কবার্তা তৈরি করেছে। এই প্রাথমিক সংকেত তাৎক্ষণিকভাবে অন্যান্য নিরাপত্তা স্তরে ছড়িয়ে দিয়ে সমন্বিতভাবে আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়।

নতুন সফোস ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থাপনা, অটোমেশন এবং স্কেলেবিলিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এটি সফোস এআই ডিফেন্সের সাথে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক এআই টুলের ব্যবহার ও নীতিমালা কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি এতে যুক্ত নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ নেটওয়ার্ক প্রশাসকদের নিরাপত্তা কনফিগারেশন বুঝতে এবং ফায়ারওয়ালের নিয়ম (রুলস) স্বয়ংক্রিয়ভাবে তৈরিতে সহায়তা করবে। একই সাথে নতুন আর্কিটেকচার ৪ গুণ পর্যন্ত উচ্চ সুরক্ষিত ডেটা থ্রুপুট সরবরাহ করতে সক্ষম।

নেটওয়ার্কের স্থিতিশীলতা রক্ষায় এতে ‘হার্ডওয়্যার-অ্যাওয়ার হাই অ্যাভেইলেবিলিটি’ যুক্ত করা হয়েছে, যা আগের চেয়ে ১৩ গুণ দ্রুত সিস্টেমের ত্রুটি বা ফেইলওভার শনাক্ত করতে পারে। ফলে ফেইলওভার শনাক্তকরণের সময়সীমা চার সেকেন্ড থেকে কমে মাত্র ৩০০ মিলিসেকেন্ডে নেমে এসেছে। সফোস ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস এবং সুইচের সমন্বয়ে 'সফোস ফিউশন' প্ল্যাটফর্ম সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে একটি নিশ্ছিদ্র ও স্বয়ংক্রিয় সাইবার সুরক্ষা নিশ্চিত করবে।

//ডিবিটেক/এসজিএ/এসএমপি/এমভিএনও//

এআই ও ফ্যাক্ট চেকিংয়ে ৬ কর্মকর্তাসহ ১৯ জনকে প্রশিক্ষণ দিচ্ছে বিসিসি
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল মাধ্যমে ছড়ানো অপতথ্য ও ভুয়া খবর শনাক্ত করার দক্ষতা বাড়াতে  ৬ কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি ১৯ জনকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে এআই দিয়ে গবেষণা, প্রতিবেদন তৈরি, তথ্য বিশ্লেষণ, কাজ স্বয়ংক্রিয়করণ (অটোমেশন), ছবি ও ভিডিও তৈরি এবং ডিজিটাল ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক শেখানো হচ্ছে।

প্রশিক্ষণের প্রথম পাঁচ দিনের সেশন পরিচালনা করছেন Discovery AI-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) সাদ্দাম হোসেন। শেষ দিনের ফ্যাক্ট চেকিং সেশন পরিচালনা করবেন Activate Rights-এর রিসার্চ লিড মিনহাজ আমান। কোর্স সূচি অনুযায়ী, এআইয়ের ব্যবহারিক প্রয়োগ ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি ডিজিটাল কনটেন্টের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের সত্যতা যাচাই, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত এবং নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করার কৌশল শেখানো হচ্ছে।

আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে ৮ নভেম্বর, রবিবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিসির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের পাঁচজন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। বাকি ছয়জনকে ব্যক্তিগত পরিচয়ে তালিকাভুক্ত করেছে বিকেসিআইসিটি।

বিসিসি পরিচালিত ‘AI Applications and Digital Fact Checking’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে এআইয়ের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার এবং অনলাইন তথ্যের সত্যতা যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ভুয়া সংবাদ, বিভ্রান্তিকর তথ্য, সম্পাদিত ছবি-ভিডিও, ডিপফেক এবং এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার কৌশল শেখানো হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজে এআইয়ের ব্যবহার বাড়ানো, তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি এবং নির্ভরযোগ্য ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এআইয়ের সীমাবদ্ধতা, নৈতিকতা, তথ্যের গোপনীয়তা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কেও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।

বিসিসির প্রকাশিত প্রশিক্ষণ সূচি অনুযায়ী, ছয়টি প্রশিক্ষণ দিবসে মোট ১৮ ঘণ্টার ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশন এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় সেশন নির্ধারিত রয়েছে। দুই সেশনের মাঝখানে ১৫ মিনিটের চা-বিরতি রাখা হয়েছে।

এআই দিয়ে তথ্য বিশ্লেষণ ও ডেটা অ্যানালিটিকস

প্রশিক্ষণের প্রথম দিন ৮ নভেম্বর ‘What is AI? Data Analysis with AI’ বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে এআইয়ের সংজ্ঞা, ব্যবহারিক উদাহরণ, ন্যারো এআই ও জেনারেল এআইয়ের পার্থক্য এবং সরকারি কাজে এআইয়ের প্রভাব তুলে ধরা হয়। সরকারি নথি প্রক্রিয়াকরণ, নাগরিক সেবা ও তথ্য ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার দেখানোর পাশাপাশি Grok AI ও Qwen AI দিয়ে তথ্য বিশ্লেষণের হাতে-কলমে অনুশীলন করানো হয়।

১০ নভেম্বর দ্বিতীয় দিনের বিষয় ‘Intermediate Data Analysis and Advanced Data Insights’। এতে Google Colab-এ বড় ডেটাসেট নিয়ে কাজ, এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে Python কোড তৈরি এবং সেই কোড ব্যবহার করে তথ্য বিশ্লেষণ শেখানো হচ্ছে। পাশাপাশি পূর্বাভাস তৈরি, ট্রেন্ড শনাক্ত এবং বিভিন্ন তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের বিষয়ও রয়েছে।

এআই এজেন্ট ও অটোমেশন

১২ নভেম্বর তৃতীয় দিনের বিষয় ‘Building AI Agents from Fundamentals to Advanced’। এতে এআই এজেন্ট কীভাবে ব্যক্তিগত সহকারীর মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করার ধারণা এবং Gemini, DeepSeek ও n8n-এর ফ্রি সংস্করণ ব্যবহার করে এজেন্ট তৈরির প্রাথমিক অনুশীলন রয়েছে।

দুই দিনের বিরতির পর ১৫ নভেম্বর চতুর্থ দিনে ‘Visual Automation and Advanced Automation’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। n8n ব্যবহার করে ভিজ্যুয়াল কর্মপ্রবাহ তৈরি এবং Gemini, DeepSeek ও n8n-কে সমন্বিত করে একাধিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার পদ্ধতি শেখানো হচ্ছে।

এআই দিয়ে প্রতিবেদন, ছবি ও ভিডিও তৈরি

১৭ নভেম্বর পঞ্চম দিনের বিষয়বস্তু ‘Content Generation, Reference, Reports, Image and Video Creation’। এতে এআই ব্যবহার করে দাপ্তরিক নোট তৈরি, গবেষণা, তথ্যসূত্র যাচাই, প্রতিবেদন ও পেশাদার উপস্থাপনা তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে। এআইয়ের দেওয়া তথ্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা, রেফারেন্স ও সাইটেশনসহ গবেষণাভিত্তিক পর্যালোচনা এবং PowerPoint তৈরি থাকবে ব্যবহারিক অনুশীলনে। একই দিনে এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির পাশাপাশি উন্নত ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

১৯ নভেম্বর শেষ দিনের প্রশিক্ষণের বিষয় ‘Fact-Checking’। এতে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার কৌশল, ডিজিটাল ভেরিফিকেশন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিশ্লেষণ এবং এআইয়ের সহায়তায় ডিজিটাল কনটেন্ট যাচাইয়ের বিষয়গুলো শেখাবেন Activate Rights-এর রিসার্চ লিড মিনহাজ আমান।

এদিকে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ দাপ্তরিক কাজে এআইয়ের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, গবেষণা ও প্রতিবেদন তৈরি এবং ডিজিটাল তথ্য যাচাইয়ের দক্ষতা প্রয়োগ করতে পারবেন বলে কোর্সের প্রত্যাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সহকর্মীদের মধ্যে দায়িত্বশীল এআই ব্যবহার ও ফ্যাক্ট চেকিং চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে।

বিসিসির কোর্স পরিকল্পনায় বলা হয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা ও এআই-সাক্ষরতা বাড়ানোর পাশাপাশি জনসাধারণের কাছে আরও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া, কর্মদক্ষতা বৃদ্ধি এবং অপতথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমভিএনও//

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একযোগে কাজ করবে বাক্কো ও ব্র্যাক
দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) খাতের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং ফ্রিল্যান্সারদের পেশাগত সক্ষমতা বাড়াতে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

৯ নভেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে উভয় প্রতিষ্ঠান।

এর আগে ৮ নভেম্বর, রবিবার সমঝোতা স্মারকে বাক্কোর পক্ষে সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাক্কোর পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল কাদের, সিসিপ (SICIP)-বাক্কো প্রোগ্রামের প্রধান সমন্বয়ক লেঃ কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার। ব্র্যাকের পক্ষ থেকে অংশ নেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, হেড অব অপারেশন মো. আল-ইমরান এবং অপারেশনসের প্রোগ্রাম ম্যানেজার মনছুর হাছান খন্দকার।

সম্পাদিত এই দ্বিপাক্ষিক চুক্তির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আইটিইএস, বিপিও ও ফ্রিল্যান্সিং খাতের বাজারচাহিদা অনুযায়ী বিশেষায়িত দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা ও উন্নয়ন (R&D) এবং আধুনিক ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরি করা। এছাড়া শিল্প খাত ও শিক্ষাঙ্গনের (Industry-Academia) মধ্যে ফলপ্রসূ যোগসূত্র স্থাপন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করে যৌথ কর্মশালা ও প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই সমঝোতা স্মারক আগামী তিন বছর, অর্থাৎ ৮ নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত বলবৎ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিপিও ও আউটসোর্সিং খাতে ৩ লাখ টেকসই মধ্যম আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প-রাজস্ব অর্জনের যে জাতীয় রূপকল্প রয়েছে, তার সঙ্গে এই সমঝোতা সরাসরি সামঞ্জস্যপূর্ণ। দেশের তরুণ সমাজের জন্য আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে বাক্কো ও ব্র্যাকের এই যৌথ অংশীদারিত্ব দেশের তথ্যপ্রযুক্তি খাতের টেকসই বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

//ডিবিটেক/ কিউএমএ/এসএমই/এমভিএনও//

মঞ্চে পরীমনির মধ্যমা প্রদর্শন: লাইভ-বিতর্ক ও ভিউ-কালচারে উত্তাল সোশ্যাল মিডিয়া
ফের তীব্র বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। ৮ নভেম্বর, রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ শীর্ষক ফ্যাশন শোতে উপস্থিত ক্ষুব্ধ দর্শক ও সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের বিপরীতে সরাসরি মধ্যাঙ্গুলি (অশালীন অঙ্গভঙ্গি) প্রদর্শন করে মঞ্চ ছাড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। তবে সেসময়ও ছাদখোলা জিপে চেপে পুলিশের সামনেই সাংবাদিকদের মধ্যমা আঙুল দেখান পরীমনি। এতে আরও ক্ষুব্ধ হন গণমাধ্যমকর্মীরা।

এসময় দফায় দফায় ক্ষোভ উগরে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ’ আসতে দেখা যায় তাকে। সেসময় আইন-শৃঙ্খলাবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। একপর্যায়ে প্রয়োজনে সেনাবাহিনী তলবের পরামর্শ দেন এই অভিনেত্রী। তবে তার ফেসবুক লাইভের নিচেই এ নিয়ে তার লাইভে তাৎক্ষণিক সহানুভূতি আদায়ের চেষ্টা এবং ক্যামেরার সামনে উসকানিমূলক আচরণের পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাৎক্ষণিক কমেন্ট বক্সে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফ্যাশন শোর র‍্যাম্পে পরীমনির উপস্থিতি এবং সার্বিক অব্যবস্থাপনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে দর্শক সারি ও মিডিয়া কর্নার থেকে সম্মিলিতভাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু হলে পরীমনি মেজাজ হারিয়ে সাংবাদিকদের দিকে অশালীন অঙ্গভঙ্গিতে আঙুল প্রদর্শন করেন। দায়িত্ব পালনকালে এমন প্রকাশ্য অবমাননাকর আচরণে সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিনোদন সংবাদিক নিশক তারেক আজিজ লেখেন, ‘শিল্পীর স্বাধীনতা, ক্ষোভ না সামাজিক দায়বদ্ধতা!”

এ ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পুরো দায় আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ওপর চাপান পরীমনি। এর আগেও বিভিন্ন ব্যক্তিগত সংকটে কিংবা গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের ভিত্তিহীন অভিযোগ তুলে মধ্যরাতে লাইভে এসে মাঠপর্যায়ের সংবাদকর্মীদের সাথে অসদাচরণের নজির রয়েছে তার। সামান্য প্রতিকূলতায় লাইভ এসে সহানুভূতি কুড়ানোর এই চর্চা সামাজিক মাধ্যমে নতুন করে বিনোদন সাংবাদিকতা ও ‘সেলিব্রিটি মানসিকতা’র দ্বন্দ্বকে সামনে এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ার পর ভেরিফায়েড পেজগুলোতে বিশিষ্টজন, সংস্কৃতি বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মিশ্র ও তীর্যক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেন ও বিশ্লেষকদের মতে, পরীমনি নিজেকে যে ‘ভিউ শিকারি’ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের বৃত্তে আটকে ফেলেছেন, সেখানে যেকোনো উসকানিমূলক আচরণই ভিউ পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র সমালোচক তাঁর ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন, "তারকাদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চয়ই থাকবে, কিন্তু উন্মুক্ত পাবলিক স্পেসে পেশাদার সাংবাদিকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করা কোনোভাবেই সেলিব্রিটি সুলভ আচরণ নয়। বারবার লাইভে এসে নাটকীয়তা তৈরি করার সংস্কৃতি আমাদের বিনোদন অঙ্গনের পেশাদারিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।"

অন্যদিকে, ডিজিটাল গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, "অ্যালগরিদমের যুগে যেকোনো সস্তা নেতিবাচক প্রচারও কিছু মানুষের কাছে টিআরপি বা ভিউ পাওয়ার উপায়। কিন্তু দায়িত্বজ্ঞানহীন শারীরিক অঙ্গভঙ্গি ও পেশাদারদের হেনস্থা করার ধারাবাহিকতা অব্যাহত থাকলে কাজের মঞ্চ সংকুচিত হওয়াই স্বাভাবিক।" ইতোমধ্যে একাধিক ব্র্যান্ড ও প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর এমন খামখেয়ালি আচরণের কারণে কাজের চুক্তি থেকে পিছিয়ে এসেছে বলে ইন্ডাস্ট্রিতে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভকে ‘ঢাল’ বানিয়ে যেকোনো শালীনতার সীমা লঙ্ঘনের এই ডিজিটাল প্রবণতা বাংলা বিনোদন জগতের ভাবমূর্তিকে গভীর সংকটের মুখে ফেলেছে বলেই মনে করছেন শিল্পবোদ্ধারা।

//ডিবিটেক/ জেপিএস/এসএমই/এমভিএনও//

এক বছরে ইনোভার, ৭০০ ডিলারের নেটওয়ার্ক
ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই চারটি পণ্যশ্রেণিতে ৪০০টির বেশি পণ্যের সম্ভার এবং দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক গড়ে তুলেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস—এই চার বিভাগে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি উৎপাদন কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৮ নভেম্বর, রবিবার  রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছি। এ জন্য আমরা আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে।”

৪০০ পণ্যে চার ক্যাটাগরির বিস্তার

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, সেই পণ্যের সার্ভিসও নিশ্চিত করা। এ জন্য আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতে সেবা নিশ্চিত করে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কারখানায় উন্নত প্রযুক্তির পাশাপাশি রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। পণ্যের নকশা, গুণগতমান এবং উৎপাদনপ্রক্রিয়ায় প্রযুক্তির প্রয়োগকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্র্যান্ডটির শীর্ষ কর্মকর্তারা।

‘ডিজাইনড ফর নাউ’ (Designed for Now) দর্শন নিয়ে যাত্রা শুরু করা ইনোভারের বর্তমান পণ্যসম্ভারে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি ব্যবহারের প্রয়োজন মেটাতে পণ্যের বৈচিত্র্য ও পরিসর ধারাবাহিকভাবে বাড়াচ্ছে ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।

এ ছাড়া আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সালসহ আকিজ রিসোর্সের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

//ডিবিটেক/এমএএইচ/এসএমই/এমএসআই//

টেকসই কৃষি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্ব
দেশের রিটেইল খাতে টেকসই কৃষি, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অগ্রগতি তুলে ধরে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে স্বপ্ন। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রমের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।

‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শীর্ষক প্রতিবেদনটি রোববার (৮ নভেম্বর) ঢাকার গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্বপ্নের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের আউটলেট ছিল ৬৮৫টি। এসব আউটলেটের মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ে স্বপ্নে কর্মরত ছিলেন ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মী, যাঁদের ১৯ শতাংশ নারী।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান; বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া; এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো; গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার শাহামিন এস জামান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান। প্যানেল আলোচনার মডারেটরের দায়িত্বও পালন করেন তিনি। বাংলাদেশের বেসরকারি খাতে টেকসই উন্নয়ন নিয়ে ক্রমবর্ধমান উদ্যোগে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।

ফারুক সোবহান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেসরকারি খাতকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতে স্বপ্নের উদ্যোগগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ কেবল নিয়ম মেনে চলার বিষয় নয়; বরং ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’

ইয়োশিদা আয়া বলেন, ‘রিটেইল খাতে খাদ্য অপচয় রোধ একটি বড় চ্যালেঞ্জ। অনেক পণ্য বিক্রি না হওয়ায় নষ্ট হয়ে যায়। এই অপচয় কমাতে কার্যক্রমের সমস্যাগুলো চিহ্নিত করা এবং উন্নতির সুযোগ খুঁজে বের করা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এটি গুরুত্বপূর্ণ। স্বপ্নের এই উদ্যোগ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে, যা আরও টেকসই ব্যবসায়িক কার্যক্রম গড়ে তুলতে সহায়তা করবে।’

ড. আরিফ দৌলা বলেন, ‘কৃষকদের ন্যায্যতা ও আরও ভালো সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছি। স্বপ্নের সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি। এআই আমাদের কাজের ধরনে বড় পরিবর্তন এনেছে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রযুক্তি কাজে লাগিয়ে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল খাত গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

কেনিচিরো কাওয়ামোতো বলেন, ‘দীর্ঘমেয়াদে ব্যবসার সফলতার জন্য টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এসিআই ও স্বপ্ন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা তৈরি এবং টেকসই ব্যবসায়িক চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই অর্জনের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।’

ফারজানা চৌধুরী বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে টেকসই উন্নয়ন অত্যন্ত জরুরি। আমাদের অভিজ্ঞতায় দেখেছি, বিশেষ করে কৃষিবিমা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সেবায় প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এসব উদ্যোগ আরও বিস্তৃত করতে শক্তিশালী অংশীদারত্ব এবং স্বচ্ছ সাসটেইনেবিলিটি রিপোর্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

শাহামিন এস জামান বলেন, ‘দেশের রিটেইল খাতের উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং অর্থনীতিতে মূল্য সংযোজনে স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশের জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানাই। এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করতে পেরে সিএসআর সেন্টার গর্বিত। তথ্যভিত্তিক এই প্রতিবেদন স্বপ্নের বর্তমান অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপে সহায়ক হবে।’

এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, বাংলাদেশের রিটেইল খাতের ভবিষ্যৎ নির্ভর করবে অতীতের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমনভাবে এগিয়ে যাওয়া, যাতে আমাদের গ্রাহক, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম সম্মিলিত এই অগ্রযাত্রা নিয়ে গর্ব করতে পারে।’

অনুষ্ঠানে ‘ফ্রম সয়েল টু সোল: স্বপ্ন’স সাসটেইনেবিলিটি জার্নি’ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এর আগে বক্তব্য দেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড গ্রোথ মো. মাহাদি ফয়সাল। ভিডিওতে কৃষক, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে স্বপ্নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

স্বপ্নের সঙ্গে যুক্ত কৃষক, কর্মী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, টেকসই কৃষি, শোভন কর্মসংস্থান এবং পরিবেশ সুরক্ষায় নেওয়া উদ্যোগগুলো।

প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল খাত গড়ে তুলতে অবদান রাখতে চায় স্বপ্ন।

//ডিবিটেক/এটিএমপি/এসএমই/এমএসআই//

ইডটকো–ফ্লোসোলার চুক্তি, নবায়নযোগ্য বিদ্যুতের সম্ভাব্যতা যাচাই
টেলিযোগাযোগ অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা মেটাতে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা যাচাই করবে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, প্রতি ১০০ মেগাওয়াট পিক উৎপাদনক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ১৩০ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে বছরে প্রায় ৮০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক ঘোষণায় প্রতিষ্ঠান দুটি জানায়, এ অংশীদারত্বের মূল লক্ষ্য ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো। এর মাধ্যমে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা, কার্বন নিঃসরণ কমানো এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যদক্ষতা ও স্থিতিশীলতা বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হবে।

সমঝোতা অনুযায়ী, সম্ভাব্য সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর কার্যক্রমে সরবরাহের সুযোগ মূল্যায়ন করবে দুই প্রতিষ্ঠান। সম্ভাব্য বিদ্যুৎকেন্দ্রের স্থান নির্বাচন, গ্রিড সংযোগ এবং প্রকল্প উন্নয়নে নেতৃত্ব দেবে ফ্লোসোলার। অন্যদিকে, উপযুক্ত স্থান চিহ্নিত করা এবং বিদ্যুতের চাহিদা মূল্যায়নে সহায়তা করবে ইডটকো।

প্রস্তাবিত মডেলে বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো স্থাপনে ইডটকোর প্রাথমিক মূলধন বিনিয়োগের প্রয়োজন হবে না। সম্ভাব্য প্রকল্পগুলোর উন্নয়ন ও অর্থায়নের দায়িত্বে থাকবে ফ্লোসোলার। তবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং চূড়ান্ত বাণিজ্যিক ও নিয়ন্ত্রক শর্তাবলির ওপর নির্ভর করবে এ ব্যবস্থার বাস্তবায়ন। প্রতিষ্ঠান দুটির প্রত্যাশা, এ মডেল দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয়ের বিষয়ে আরও পূর্বানুমানযোগ্যতা তৈরি করতে পারে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল অবকাঠামোর পরিসর বাড়ার সঙ্গে এসব অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহের পদ্ধতিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৃহৎ পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের এ উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি টাওয়ার পরিচালনার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে। ভবিষ্যতের সংযোগব্যবস্থা নির্ভরযোগ্য ও টেকসই হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, টেলিকম নেটওয়ার্ক ২৪ ঘণ্টা চালু থাকে বলে এর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমঝোতা ইডটকো ও ফ্লোসোলারকে ধাপে ধাপে নেটওয়ার্কে পরিচ্ছন্ন ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের একটি পরিকল্পিত কাঠামো তৈরিতে সহায়তা করবে। সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব, এমন একটি প্রকল্প দিয়ে এ উদ্যোগের প্রথম ধাপ শুরু করার লক্ষ্য তাঁদের।

প্রতিষ্ঠান দুটির দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতি ১০০ মেগাওয়াট পিক উৎপাদনক্ষমতা থেকে বছরে প্রায় ১৩০ গিগাওয়াট-ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে বছরে প্রায় ৮০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যেতে পারে। তবে প্রকৃত উৎপাদন ও নির্গমন হ্রাসের পরিমাণ নির্ভর করবে প্রকল্পের চূড়ান্ত ধরন, প্রযোজ্য গ্রিড নিঃসরণ সূচক এবং জাতীয় গ্রিডের কোন পরিমাণ বিদ্যুৎ এ উৎপাদনের মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে তার ওপর।

//ডিবিটেক/এমএইচআইপি/এসএমই/এমআইএস//

জনবল সংকট ও ভুল অবস্থানে ফরিদগঞ্জে ব্যাহত ‘তথ্য আপা’
গ্রামীণ নারীদের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা পৌঁছে দেওয়া, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং স্বাস্থ্য, শিক্ষা ও আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালু করা হয়েছিল ‘তথ্য আপা’ প্রকল্প। তবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রয়োজনীয় জনবল সংকট এবং কার্যালয়ের অবস্থানগত জটিলতার কারণে মুখ থুবড়ে পড়ছে সম্ভাবনাময় এই প্রকল্পের কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নারীরা।

উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে তথ্য আপা প্রকল্পে মোট চারটি পদ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র দুজন। দীর্ঘদিন ধরে তথ্যসেবা কর্মকর্তা ও একজন তথ্যসেবা সহকারীর পদ শূন্য পড়ে আছে। ফলে তথ্যসেবা সহকারী ইসরাত জাহানকে নিজের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্যসেবা কর্মকর্তার কাজও পরিচালনা করতে হচ্ছে। এছাড়া মাঠপর্যায়ে সার্বিক কাজে সহায়তার জন্য অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন মো. জাকির হোসেন। এই সীমিত জনবল নিয়ে বিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারীদের ঘরে ঘরে তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে চরম হিমশিম খেতে হচ্ছে কর্মীদের।

এদিকে সেবাগ্রহীতাদের বড় ক্ষোভ তৈরি হয়েছে প্রকল্প কার্যালয়টির অবস্থান নিয়ে। উপজেলা সদরের জনবহুল ও সহজে যাতায়াতযোগ্য স্থানে অফিস না করে কিছুটা দূরে একটি নির্মাণাধীন ভবনের পেছনের অংশে দ্বিতীয় তলায় কার্যালয়টি স্থাপন করা হয়েছে। ফলে প্রত্যন্ত এলাকা থেকে সেবা নিতে আসা গ্রামীণ নারীরা সহজে কার্যালয়ের হদিস পান না। কার্যালয় খুঁজে বের করতে গিয়ে তাদের বাড়তি সময় অপচয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

ভুক্তভোগী সেবাগ্রহীতা রোকসানা বেগম জানান, নারীদের প্রয়োজনীয় ডিজিটাল সেবার কথা শুনে তিনি ফরিদগঞ্জ সদরে আসেন। কিন্তু মূল সড়ক থেকে দূরে ও নির্মাণাধীন ভবনের আড়ালে থাকায় অফিসটি খুঁজে পেতে বেশ সমস্যায় পড়তে হয়। দূর-দূরান্ত থেকে আসা নারীদের ভোগান্তি কমাতে কার্যালয়টি উপজেলা পরিষদ চত্বর বা সহজে গমনাগমনযোগ্য স্থানে স্থানান্তরের দাবি জানান তিনি।

অতিরিক্ত দায়িত্বে থাকা তথ্যসেবা কর্মকর্তা ইসরাত জাহান বলেন, "পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলার বিপুলসংখ্যক নারীকে নিয়মিত সেবা দিতে আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। প্রয়োজনীয় লোকবল পদায়ন করা হলে আরও বেশি নারীকে সেবার আওতায় আনা যেত। পাশাপাশি কার্যালয়টি উপজেলা চত্বরে বা জনবহুল স্থানে স্থানান্তর করা হলে সাধারণ নারীদের যাতায়াত অনেক সহজ হতো।"

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান, তথ্য আপা প্রকল্পের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া উপজেলায় সরকারি দাপ্তরিক স্থানের সংকট থাকায় সাময়িকভাবে একটি ভাড়া ভবনে প্রকল্পের কার্যক্রম চালানো হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

//ডিবিটেক/এসএইচসিজেএন/এসএমই/এমএসআই//

শিক্ষায় এআই ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাক্ষেত্রে উন্নতমানের গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব-পরবর্তী প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রযুক্তিটির অপব্যবহার রোধেও সতর্ক থাকতে হবে।

৮ নভেম্বর, রবিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “আমরা এখন ‘গ্লোবাল ভিলেজ’-এ বসবাস করি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।” এ সময় শিক্ষকদের আরও উন্নতমানের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। তবে এআই যেন অপব্যবহারের মাধ্যম হয়ে না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম যুগোপযোগী করতে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।

//ডিবিটেক/এএইপি/এসএমই/এমএসআই//

বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর
“নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর ২০২৬) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। পরিসংখ্যানের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য ও বিকৃতিমুক্ত তথ্যের কোনো বিকল্প নেই।

তিনি সুস্পষ্টভাবে বলেন, পরিসংখ্যানের তথ্য হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য, যাতে জনগণ, গবেষক ও নীতিনির্ধারকেরা এসব তথ্যের ওপর আস্থা রাখতে পারেন। সরকারি তথ্যে কারসাজি করা হলে তা সরকারের নিজের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।

তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে আমির খসরু বলেন, সরকার যত বেশি তথ্য উন্মুক্ত করবে, তত বেশি মানুষের মতামত ও প্রতিক্রিয়া পাবে। এতে ভুলত্রুটি চিহ্নিত করা এবং নীতিনির্ধারণে প্রয়োজনীয় সংশোধন আনা সহজ হবে। গবেষক ও সাধারণ মানুষ যাতে সহজে পরিসংখ্যান ব্যবহার করতে পারেন, সে জন্য অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তার মতে, তথ্য শুধু সরকারের সম্পদ নয়; গবেষক, নাগরিক ও সংশ্লিষ্ট সবার জন্য তা ব্যবহারের সুযোগ থাকতে হবে। নীতিমালা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নের দুর্বলতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগ বাস্তবায়নেও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হবে। একই সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে তিনি জানান, সংস্থাটির জনবলসংকট ও অন্যান্য সমস্যার বিষয়ে সরকার অবগত এবং এসব সমাধানে ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানসম্পন্ন ও বিজ্ঞানসম্মত পরিসংখ্যান, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং জনগণের কাছে দায়বদ্ধ জননীতি প্রতিষ্ঠা করে পরিসংখ্যানের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, কোনো অবস্থাতেই তথ্যের বিকৃতি হতে দেওয়া হবে না এবং সরকার জনগণের জন্য নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও সহজলভ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য বক্তারা উল্লেখ করেন, পরিসংখ্যান শুধু সংখ্যার সমষ্টি নয়; বরং রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনার প্রধান স্তম্ভ। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিবিএসের কর্মী, শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/পিজেইউ/এসএমই/এমএসআই//

শিক্ষকদের উদ্যোগে পরীক্ষায় আগ্রহ, তবে কোনো ব্যক্তির কর্তৃত্ব মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ও বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষকদের উদ্যোগে পরীক্ষা দিতে আগ্রহী হলেও এর মাধ্যমে কোনো একক ব্যক্তির কৃতিত্ব বা কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা পুরোপুরি প্রত্যাখ্যান করছেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থায় তাদের শিক্ষাজীবন ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্যই তারা নিজ উদ্যোগে শিক্ষকদের কাছে পরীক্ষা আয়োজনের আবেদন জানিয়েছিলেন। ডিন, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের সেই আবেদনে সাড়া দেওয়াকে তাঁরা একটি দায়িত্বশীল ও নৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন।

তবে এই উদ্যোগকে কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত নেতৃত্বের সাফল্য হিসেবে প্রচার করা বা শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক ব্যর্থতার দায় চাপানোর তীব্র বিরোধিতা করেন তারা। এছাড়া ব্যক্তিগত বা যাচাইবিহীন ই-মেইলকে পুরো শিক্ষার্থীসমাজের সম্মিলিত মতামত হিসেবে তুলে ধরার সমালোচনা করা হয়।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, পরীক্ষার রুটিন ও দাপ্তরিক নথি ব্যক্তিগত ফেসবুক পেজে ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনা অনভিপ্রেত। প্রাতিষ্ঠানিক যোগাযোগ মাধ্যম বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মতপার্থক্য প্রকাশ না করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, শিক্ষাজীবন সচল রাখতে তারা শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা দিতে প্রস্তুত, তবে কোনো ব্যক্তির কর্তৃত্বের শর্তে নয়। একই সাথে পরীক্ষা আয়োজনকারী শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

//ডিবিটেক/মো: রাকিব হাসান/এসএমই/এসএমপি//

বাকুতে জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে ফকির মাহবুব আনামের বৈঠক
জনসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও জনবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারে প্রযুক্তি বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সরকারের চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স) লি জুনহুয়া এবং আজারবাইজানের স্টেট এজেন্সি ফর পাবলিক সার্ভিস অ্যান্ড সোশ্যাল ইনোভেশনসের চেয়ারম্যান উলভি মেহদিয়েভের সঙ্গে বৈঠক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

৭ নভে, শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে ‘ইউএন গভর্ন্যান্স ইনোভেশন সামিট: অ্যাডভান্সিং ফিউচার-রেডি ইনস্টিটিউশনস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব সেবার প্রযুক্তিকায়ন নিয়ে আলোচনা করেন মন্ত্রী। প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এআই, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কীভাবে অংশগ্রহণমূলক করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।

ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশাসনিক উদ্ভাবন এবং জনসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহারে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন ফকির মাহবুব আনাম।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সম্মেলনের অষ্টম অধিবেশনে ‘চ্যালেঞ্জিং কনভেনশনাল অ্যাপ্রোচেস টু গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড অ্যান্টিসিপেটরি গভর্ন্যান্স’ শীর্ষক ‘ক্রস-এক্সামিনেশন ডায়ালগ’-এ অংশ নেন মন্ত্রী।

অধিবেশনে তিনি বলেন, শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসনের পরিবর্তন সম্ভব নয়। সংযোগ একটি ভিত্তি হলেও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিই সেই সংযোগকে জনকল্যাণে রূপ দেয়। নতুন প্রযুক্তি চালুর আগে সরকারকে প্রথমে সমস্যাটি বুঝতে হবে, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ধাপ কমাতে হবে, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করতে হবে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

সম্মেলনের অষ্টম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে আরও কয়েকটি সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে স্পষ্ট জবাবদিহি, আন্তঃসংযোগযোগ্য ডেটা ব্যবস্থা ও কার্যকর সমন্বয়, নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিকতা। পাশাপাশি শক্তিশালী ডেটা গভর্নেন্স, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা সুরক্ষা এবং সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

//ডিবিটেক/এমজেডইউ/এসএমপি/এমআইএসটি//

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরালো করার দৃঢ় প্রত্যয় নিয়ে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’।

৭ নভেম্বর, শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে এক আড়ম্বরপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৫ নভেম্বর শুরু হওয়া এই মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক পর্দা নামে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকায় মার্কিন দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক, প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশিতা মওলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, সৈয়দ এরশাদ আহমেদ ও মো. নুরুল ইসলাম, অ্যামচ্যামের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রদর্শকদের ভোটের ভিত্তিতে ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ বা সেরা স্টল নির্বাচন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে বাংলা ট্র্যাক লিমিটেড (বাংলাক্যাট)। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে শেভরন বাংলাদেশ ও এমজেএল বাংলাদেশ পিএলসি। তৃতীয় স্থান অর্জন করে লাল তীর সিড লিমিটেড, যাদের স্টলে পেঁয়াজসহ নানা কৃষি পণ্যের বীজের সমাহার দেখা যায়।

মেলার অন্যান্য ক্যাটাগরিতে, স্টার্টআপ জোনে সেরা স্টলের স্বীকৃতি পায় ‘পালসটেক’। একই জোনে বিনামূল্যে কার ওয়াশিং কুপন দিয়ে দর্শনার্থীদের নজর কাড়ে স্টার্টআপ ‘যান্ত্রিক’। এছাড়া এই জোনে ‘বাড়ি কই’, ‘গোল্ড কিনেন’, ‘ওস্তাদ’, ‘শিখো’ এবং ‘সক্রিয়’ অংশগ্রহণ করে। কার্নিভাল জোনে এডিস মশা বধের বায়োপ্রোডাক্ট এবং নানা ফাস্টফুডের আয়োজনকে টপকে কৃষকের মাঠ থেকে ভোক্তার কাছে বিপণনে প্রযুক্তিভিত্তিক বিশেষ মুন্সিয়ানা দেখিয়ে সেরা স্টল নির্বাচিত হয় সুপারশপ ‘স্বপ্ন’। অন্যদিকে, ব্যতিক্রমী ও সৃজনশীল স্টল পরিকল্পনার স্বীকৃতিস্বরূপ 'বিশেষ সম্মাননা' অর্জন করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড।

মেলায় আইসিটি ও ডিজিটাল ইকোনোমি জোনে স্টারলিংক সেবা নিয়ে হাজির হয়েছিল এডিএন টেলিকম। এছাড়াও ডিজিটালি রূপান্তরিত বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস, এআই ভিত্তিক সল্যুশন নিয়ে প্যারিস্কোপ ল্যাব, মার্কোপোলো, ওয়েব সল্যুশন নিয়ে এম৩৬০ আইসিটি, শেয়ারট্রিপ এবং দোহাটেক নিউ মিডিয়া প্রদর্শনীতে অংশ নেয়। মেলায় বিশাল জায়গাজুড়ে থাকা পাওয়ার অ্যান্ড এনার্জি জোনে নিজস্ব পণ্য ও সেবা প্রদর্শন করে বাংলাট্র্যাক, শেভরন, এক্সিলারেট এনার্জি ও এমজেএল বাংলাদেশ।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে এবং নতুন বাজারের সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি করে। এ ধরনের উদ্যোগ ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অ্যামচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “গত তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সংযোগ তৈরি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজনেও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা উঠে এসেছে। বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়িক অংশীদারত্ব তৈরি এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে অ্যামচ্যাম সরকার, মার্কিন দূতাবাস ও ব্যবসায়ী সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যামচ্যাম বাংলাদেশের কোষাধ্যক্ষ ও ফিলিপ মরিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদ। তিনি মেলার সফল আয়োজনে সহায়তার জন্য মার্কিন দূতাবাস, পৃষ্ঠপোষক, প্রদর্শক ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে আমেরিকান কোম্পানিগুলোর পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নারী নেতৃত্ব, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাপ্রযুক্তি, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ, পারস্পরিক বাণিজ্য এবং আইসিটি ও ডিজিটাল অর্থনীতি নিয়ে নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন।

//ডিবিটেক/আইএইচ/এসএইচএস/এমআইএসটি//

এআই অর্থনীতিতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে চায় সরকার
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থনীতি গড়ে তুলতে বেসরকারি খাতের বিনিয়োগঝুঁকি কমানো, বিনিয়োগ সুরক্ষা এবং প্রযুক্তি উদ্ভাবনের অনুকূল পরিবেশ তৈরিকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ লক্ষ্য অর্জনে ব্যবসার প্রবৃদ্ধির পথে থাকা বাধা দূর করতে কার্যকর নীতিগত উদ্যোগ ও সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘ফ্রম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার টু এআই ইকোনমি: বিল্ডিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ ইঞ্জিন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন সচিব।

তিনি বলেন, বেসরকারি খাতের ঝুঁকি কমানো এবং বিনিয়োগ সুরক্ষিত রাখার মতো অনুকূল পরিবেশ তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য। এ কারণে এমন নীতিগত উদ্যোগ ও হস্তক্ষেপ প্রয়োজন, যা ব্যবসার প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করা সমস্যাগুলো কার্যকরভাবে দূর করতে পারে।

শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে যৌথ গবেষণাকে উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে প্রণোদনা কাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সচিব।

সেমিনারে বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, উদ্ভাবনে উৎসাহ দেওয়া এবং প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ, নেপাল ও ভুটানে ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, বাংলাদেশ, নেপাল ও ভুটানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, শপআপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

আলোচনায় আর্থিক সেবা, টেলিযোগাযোগ ও ই-কমার্সসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনাও উঠে আসে।

এর আগে ‘বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য দেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ।

আলোচনায় আরও অংশ নেন অ্যামচেমের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন, কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান এবং শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।

বক্তব্যে ফাহমিদা খাতুন মার্কিন শুল্ক চুক্তি বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে পরস্পরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, আলী আরসালান জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স ‘গ্রেট আমেরিকান কটন প্ল্যান’-এর অংশ হিসেবে বিশেষভাবে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন। ওই পরিকল্পনায় পোশাকশিল্পে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের ভিত্তিতে সম্পূর্ণ শুল্ক ছাড়ের কথা বলা হয়েছে। তবে এ ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

সেমিনারের পাশাপাশি ৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবন তুলে ধরা হয়।

//ডিবিটেক/আইএইচ/এসইউএস/এসএমপি//

চুয়েট রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ, অব্যাহতি নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) থেকে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শেখ হুমায়ুন কবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে পদত্যাগপত্র গ্রহণ ও অব্যাহতির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে শুধু ই-মেইলের মাধ্যমে তাঁকে অব্যাহতির কথা জানানো হয়েছে। অন্যদিকে, উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, অধ্যাপক শেখ হুমায়ুন কবীরের লিখিত আবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি ডিজিবাংলাটেকডট নিউজকে নিশ্চিত করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

অধ্যাপক শেখ হুমায়ুন কবীর ২০২২ সালের ২৮ আগস্ট থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ১ সেপ্টেম্বর তিনি ওই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, “গত ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রার আমাকে জানান, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

তবে অধ্যাপক শেখ হুমায়ুন কবীর বলেন, “আমি আগের উপাচার্যের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ দিয়েছিলাম। অধ্যাপক শরীফুল আলমের কাছে জমা দিইনি। তাই পদত্যাগপত্রটি আগের উপাচার্য গ্রহণ করলেই ভালো হতো।”

অব্যাহতির প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়ে তিনি বলেন, “গতানুগতিক উপায়ে অব্যাহতিও দেননি। পদত্যাগ জমা দিলে সেটা একটা নথি হয়ে আসে। সেই নথিতে উপাচার্য অনুমোদন দেন। তারপর অন্য একজনের মাধ্যমে অফিস আদেশ করেন। কিন্তু এরকম কিছু হয়নি। আমাকে শুধু একটি মেইল দিয়েছেন। তবে কোনো স্মারক নম্বর নেই। আর উনি আমাকে মেইলে বলেছেন, ‘আপনাকে’ অব্যাহতি দেওয়া হলো। এখানে আমার নামও নেই। এগুলো কোনোটাই নিয়মের মধ্য থেকে হয়নি। তবু, আমি আসলেই ১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলাম।”

এর আগে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে, ৩৬ দিন শাটডাউনের পর একাডেমিক কার্যক্রমের স্বার্থে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফিরলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

//ডিবিটেক/মো. রাকিব হাসান/এসএমপি/এমআইএসটি//

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা ঠেকাতে নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে হলে ব্যবসায়ীদের জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ইলিশ বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক বলেন, লাইসেন্সের আওতায় আনা হলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার সুযোগ অনেকটাই বন্ধ হবে। এ লক্ষ্যে অনলাইনে ইলিশ বিক্রেতাদের নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে।

এদিকে, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনায় পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, এ-সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল কয়েকটি চক্র। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলসহ একাধিক এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জেলা প্রশাসনের আশা, নতুন লাইসেন্সব্যবস্থা চালুর ফলে অনলাইনে ইলিশ বিক্রেতাদের পরিচয় ও ব্যবসায়িক কার্যক্রম যাচাই করা সহজ হবে। এতে প্রতারণার ঝুঁকি কমার পাশাপাশি ক্রেতাদের অনলাইনে ইলিশ কেনাকাটায় আস্থা বাড়বে।

//ডিবিটেক/পিবিওএন/এসএমপি/এমআইএসটি//

অ্যাভেরি ডেনিসনের স্মার্ট ওয়্যারহাউসে গতি বাড়ল ৭২%
বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎপাদন, গুদাম ব্যবস্থাপনা এবং ডিজিটাল পণ্য শনাক্তকরণ প্রযুক্তি সম্প্রসারণ করছে বৈশ্বিক ম্যাটেরিয়াল সায়েন্স ও ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) প্রতিষ্ঠানটির চালু করা স্মার্ট ওয়্যারহাউসে পণ্য প্রক্রিয়াকরণের গতি আগের তুলনায় ৭২ শতাংশ এবং সংরক্ষণ সক্ষমতা পাঁচগুণ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামে তিনটি উৎপাদনকেন্দ্র পরিচালনা করছে অ্যাভেরি ডেনিসন। সম্প্রতি সাভারের ডিইপিজেডে ৮৩০ বর্গমিটার আয়তনের স্মার্ট ওয়্যারহাউসটি চালু করা হয়। এতে রয়েছে সাতটি অটোমেটেড গাইডেড ভেহিকল (এজিভি)—স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী পণ্য পরিবহনযান—এবং ২৫ হাজার কার্টন সংরক্ষণের সক্ষমতা।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন ব্যবস্থায় পণ্য প্রক্রিয়াকরণের গতি ৭২ শতাংশ বেড়েছে এবং সংরক্ষণ সক্ষমতা আগের তুলনায় পাঁচগুণ হয়েছে। ম্যানুফ্যাকচারিং ৪.০ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এ ওয়্যারহাউস চালু করা হয়েছে। স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পণ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সরবরাহ কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করাই এর লক্ষ্য।

৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোতে এসব বিনিয়োগ ও প্রযুক্তি কার্যক্রম তুলে ধরে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে অ্যামচ্যাম ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ট্রেড শোতে অ্যাভেরি ডেনিসন পোশাকশিল্পের জন্য তাদের এম্বেলেক্স, অপটিকা ও রেডিডিপিপি প্রযুক্তি প্রদর্শন করে।

এম্বেলেক্সের মাধ্যমে আন্তর্জাতিক স্পোর্টস, লাইফস্টাইল, ওয়ার্কওয়্যার ও ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাকের অলংকরণ, সজ্জা এবং ব্র্যান্ডিং-সংক্রান্ত সমন্বিত সেবা দেওয়া হয়।

অপটিকা প্রযুক্তি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে ডিজিটাল সংযোগ তৈরি করে। এর মাধ্যমে পণ্যের অবস্থান, উৎপাদনের অগ্রগতি এবং সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা যায়।

অন্যদিকে, রেডিডিপিপি ও কনজ্যুমার এনগেজমেন্ট সলিউশনে কিউআর কোড, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করে পোশাকপণ্যের সঙ্গে ডিজিটাল তথ্য যুক্ত করা হয়। এতে ক্রেতারা পণ্যের উৎপাদন, উপাদান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ডিজিটাল পণ্য পাসপোর্ট ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন কার্যক্রমেও এসব প্রযুক্তি সহায়তা করে।

অ্যাভেরি ডেনিসনের অ্যাপারেল সলিউশন্সের বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, বিশ্বের পোশাক সরবরাহ ব্যবস্থায় দ্রুততা, স্বচ্ছতা ও টেকসই উদ্ভাবনের চাহিদা বাড়ছে। বাংলাদেশের পোশাক ও বস্ত্রশিল্পের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে অ্যাভেরি ডেনিসন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ধারাবাহিক বিনিয়োগ, আধুনিক সরবরাহ ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উৎপাদনকারী এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য দীর্ঘমেয়াদি মূল্য সংযোজন করতে চায় প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/জেএনএসপি/এসএমপি/এমআইএসটি//

গণিত অলিম্পিয়াডে চুয়েটের দুই শিক্ষার্থীর সাফল্য
১৭তম আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্বে প্রথম ও অষ্টম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াজ কুরুনি জিহাদ। অষ্টম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান।

চট্টগ্রামসহ দেশের আটটি অঞ্চলে শুক্রবার (৬ নভেম্বর) একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক পর্বে চট্টগ্রাম অঞ্চলের ২০টি বিশ্ববিদ্যালয়ের ১২৬ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

বিজয়ীদের মধ্যে চুয়েটের দুই শিক্ষার্থী ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একজন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

প্রথম স্থান অর্জনকারী ওয়াজ কুরুনি জিহাদ নিজের অনুভূতি জানিয়ে বলেন, “গণিত নিয়ে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। সেই ইচ্ছাই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে। আর এই অবস্থানে পৌঁছানোর পেছনে সব কৃতিত্ব আমার শিক্ষক ও বন্ধুদের। পরবর্তী ধাপের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ফলাফলের চেয়েও নতুন কিছু শিখতে পারাটাই আমার মূল লক্ষ্য।”

অষ্টম স্থান অর্জনকারী ইসরাত জাহান বলেন, “প্রথমবারের মতো এমন একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তাই অভিজ্ঞতাটাও ছিল একদম নতুন। অষ্টম স্থান অর্জন করতে পারব, এটা সত্যি বলতে ভাবিনি। তবে এই ফলাফল আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে।”

চুয়েটের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব বলেন, “চট্টগ্রাম অঞ্চলের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে চুয়েটের দুজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে যাওয়ার সাফল্য অর্জন করেছে, এটা সত্যিই গর্বের। চুয়েট ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন জানাই। বিজয়ী দুজনকে আমরা তাদের পরবর্তী ধাপের প্রস্তুতির জন্য সার্বিক সহযোগিতা করব, যাতে তাদের এ সাফল্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও অব্যাহত থাকে।”

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রথম পাঁচজন বিজয়ী হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

//ডিবিটেক/ মো. রাকিব হাসান/এসএমপি/এমআইএসটি//

ঈশ্বরদীতে প্রথম ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ
বাংলাদেশে পারমাণবিক শক্তির সম্ভাবনা, নিরাপত্তা এবং এ খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহায়তায় আয়োজিত এ সংলাপে পারমাণবিক খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে।

৭ নভেম্বর, শনিবার ঈশ্বরদীর ‘পাবলিক ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ার’-এ রোসাটম স্টেট করপোরেশন ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিল-ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর অংশীদারত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মানবসম্পদবিষয়ক উপ-প্রকল্প পরিচালক ওলগা ভিশনেভস্কায়া। মূল আলোচক ছিলেন রোসাটমের মহাপরিচালকের আন্তর্জাতিক যুব উপদেষ্টা পরিষদের বাংলাদেশি সদস্য ও এনপিসিবিএলের সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমোদ চন্দ্র বৈদ্য। সংলাপ সঞ্চালনা করেন পাবলিক ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ারের প্রকল্প ব্যবস্থাপক আশিক হায়দার।

এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও রোসাটমের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় পারমাণবিক খাতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সঠিক তথ্যের অভাব, বিশেষায়িত শিক্ষার সীমাবদ্ধতা, গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ এবং ইন্টার্নশিপের স্বল্পতাসহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত কোর্স, বৃত্তি, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সুপারিশ করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি জাতীয় পর্যায়ে ‘নিউক্লিয়ার ইনোভেশন চ্যালেঞ্জ’ ও ‘নিউক্লিয়ার ইয়ুথ ফেলোশিপ’ চালু, ইয়ুথ ক্লাব ও বিজ্ঞান ক্যাম্প আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক অ্যাম্বাসেডর কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।

আলোচনায় পারমাণবিক নিরাপত্তা, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব সম্পর্কেও তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, সংলাপে উঠে আসা ফলাফল ও সুপারিশগুলো রোসাটমের মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এও এসব প্রস্তাব তুলে ধরা হবে।

আয়োজকদের আশা, এ উদ্যোগ বাংলাদেশের পারমাণবিক খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

//ডিবিটেক/আরকেএস/এসমএই/এমআইএসটি//

এআই নিয়ে ডিআইইউ শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবন
শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, তৈরি পোশাকশিল্প, নিরাপত্তা ও নগর অবকাঠামোর বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি প্রকল্প উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। ৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ এসব উদ্ভাবন তুলে ধরা হয়। প্রকল্পগুলোতে এআই ব্যবহার করে শিক্ষা ব্যবস্থার মান যাচাই, রোগের ঝুঁকি পর্যবেক্ষণ, মাটির স্বাস্থ্য মূল্যায়ন, শিল্পকারখানা ব্যবস্থাপনা এবং নিরাপদ যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রের সমাধান দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা ছয়টি প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে ‘ওবিই আই’ এআইচালিত ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মান যাচাই এবং কোর্স ও প্রোগ্রামের নির্ধারিত ফলাফল অর্জন পর্যবেক্ষণের প্ল্যাটফর্ম। ‘ইমাম এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামি জ্ঞান ও গবেষণাসহায়ক প্ল্যাটফর্ম।

‘নিউট্রিসয়েল’ তাৎক্ষণিক মাটির সংবেদক থেকে পাওয়া তথ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে মাটির স্বাস্থ্য মূল্যায়ন করে। ‘ডেঙ্গুক্লাস্টার এআই’ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তে কাজ করে। ‘শিল্প এআই ইআরপি’ বাংলাদেশের তৈরি পোশাক কারখানার জন্য পূর্বাভাসভিত্তিক এআই-নির্ভর ব্যবস্থাপনা ব্যবস্থা। আর ‘ইয়োফ্লেয়ার’ দক্ষতা শনাক্তকরণ এবং প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়িক উদ্যোগের সংযোগ তৈরির এআইভিত্তিক ইকোসিস্টেম।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন তিনটি প্রকল্প। ‘ফিফথআই এআই’ একটি বুদ্ধিমান পরীক্ষা মূল্যায়ন প্ল্যাটফর্ম। ‘নিউরোক্লাস্টার এআই’ এআইচালিত এমআরআই বিশ্লেষণ ও হাসপাতালের কম্পিউটিং ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম। অন্যদিকে ‘ক্লিনিকবিডি’ স্বাস্থ্যসেবাভিত্তিক একটি ডিজিটাল উদ্যোগ।

কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন সাতটি প্রকল্প। ‘আরবর’ কথা বলতে অক্ষম মায়েদের জন্য কণ্ঠস্বরভিত্তিক যোগাযোগের প্রযুক্তি। ‘প্রহরী এআই’ পর্দা পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ঘটনা শনাক্ত ও প্রতিরোধে সহায়ক এআই ব্যবস্থা। ‘স্মার্টবর্ডার’ আকাশভিত্তিক পর্যবেক্ষণ এবং ভূমিতে আগাম সতর্কতা প্রদানের প্রযুক্তি।

এ বিভাগের অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘আর্কিমাইন্ড এআই’, নির্মিত অবকাঠামোর জন্য একটি বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম; ‘লিডজিনিয়াস এআই’, গ্রাহকের তথ্যের নিয়ন্ত্রণ ও গোপনীয়তার ওপর গুরুত্ব দেওয়া এআইভিত্তিক গ্রাহক ব্যবস্থাপনা ব্যবস্থা; ‘ইয়ন’, প্রতিষ্ঠাতাদের জন্য ব্যাখ্যাযোগ্য এআই সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা; এবং ‘কুপি’।

প্রকল্পগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, উদ্যোক্তা উন্নয়ন, নিরাপত্তা, যোগাযোগ ও নগর অবকাঠামোর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের ব্যবহার তুলে ধরা হয়েছে। এসব উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিকে শুধু তাত্ত্বিক পর্যায়ে না রেখে বাস্তব সমস্যার প্রয়োগভিত্তিক সমাধান তৈরির প্রচেষ্টা দেখিয়েছেন।

//ডিবিটেক/এমএসআই/পিএসটি/এমভিএনও//

ধানমন্ডিতে ব্লকভিত্তিক কোডিং দিয়ে রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত
ভবিষ্যতের চতুর্থ শিল্পবিপ্লব মেকাবিলায় দেশের শিশু-কিশোর ও তরুণদের রোবটিক্স, প্রোগ্রামিং এবং প্রযুক্তি-প্রকৌশল খাতে দক্ষ করে তুলতে নিয়মিত নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ৬ নভেম্বর, শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বিডিওএসএন কার্যালয়ে দিনব্যাপী 'ব্লক বেজ কোডিং দিয়ে রোবটিক্স কর্মশালা' সফলভাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই যৌথ কর্মশালার আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালুকৃত এই নিবিড় প্রশিক্ষণে ৪র্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৪ জনের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন।

প্রযুক্তির নতুন এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা হাতেকলমে ৭টি রোবটিক্স প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সেন্সর, মোটর ও নানা প্রযুক্তিনির্ভর ডিভাইসের ব্যবহার শেখে। শিক্ষার্থীদের আরডুইনো ব্যবহারের মাধ্যমে রোবটিক্সের হাতেখড়ি দেওয়া, রোবটের বিভিন্ন মেকানিজম বা কার্যপদ্ধতি বোঝানো, মডিউল নিয়ে বাস্তব পরীক্ষণ এবং রোবট অলিম্পিয়াড সংক্রান্ত প্রারম্ভিক দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে আত্মবিশ্বাসী পদচারণা নিশ্চিত করতে সাহায্য করবে এই আয়োজন।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ কো-অর্ডিনেটর এবং প্রধান রোবোটিক্স কোচ মিশাল ইসলাম। পাশাপাশি এতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) প্রতিযোগিতার প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং সবশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে এই সেশন শেষ হয়।

//ডিবিটেক/এমএসসি/ডিএমও/এফওই//

বসুন্ধরায় কার এক্সপোতে জাপানি গাড়ির চাহিদা
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বারভিডা কার এক্সপোতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ির প্রতি দর্শনার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্বোধনের পর থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর দ্বিতীয় দিনে ৬ নভেম্বর, শুক্রবার দর্শনার্থীদের ব্যাপক চাপ লক্ষ্য করা যায়। ৭ নভেম্বর, শনিবার এই প্রদর্শনীর শেষ দিন।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারছেন। একই ছাদের নিচে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল দেখার এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এটি আলাদা গুরুত্ব অর্জন করেছে বলে দাবি আয়োজকদের। তারা বলছেন, কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা ব্রোকারেজ ছাড়াই সরাসরি যোগাযোগের এই সুযোগ ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই বেশ ফলপ্রসূ হয়েছে।

প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ বিভিন্ন আকর্ষণীয় মডেল প্রদর্শিত হচ্ছে। গুলশান থেকে আগত দর্শনার্থী জাবের ইলিয়াস জানান, এক ছাদের নিচে গাড়ি দেখার সুযোগ ভালো হলেও ইউটিউবের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম মনে হয়েছে এবং চীনা ব্র্যান্ডের নতুন গাড়ির দাম একটু বেশি ঠেকেছে।

মহাখালীর একটি শোরুমের প্রতিনিধি মো. সুজন জানান, পরিবেশ ভালো হলেও নতুন হওয়ায় পরিচিতি বাড়াতে সময় লাগবে, তবে গত দুই সপ্তাহে তাদের দুটি গাড়ি বিক্রি হয়েছে।

জিএসসি মোটরের এক্সিকিউটিভ মোহাম্মদ ইরফান বিল্লাহ জানান, তাদের তেলচালিত ও ফুল ইলেকট্রিকসহ সব ধরনের গাড়ি রয়েছে এবং একই ছাদের নিচে সব অপশন পাওয়ায় ক্রেতারা সহজেই তুলনা করতে পারছেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, সুপার সেল কার বাজারের নবম এপিসোড এবং তৃতীয় মাসের এই প্রথম আয়োজনে প্রথম দিন থেকেই দারুণ সাড়া পাওয়া গেছে এবং মোটরসাইকেলের পাশাপাশি ভবিষ্যতে কমার্শিয়াল ভেহিকলও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ও গাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আয়োজকরা তাদের প্রত্যাশা পূরণের কথা জানিয়েছেন।

এদিকে  ৫ নভেম্বর, বৃহস্পতিবার উদ্বোধনী অধিবেশনে আয়োজক প্রতিষ্ঠান বারভিডার সভাপতি আবদুল হক নীতি প্রণয়নকালে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি জানান, ৬৬০ সিসির জাপানি কে কার নামে পরিচিত ছোট আকৃতির কার আমদানিতে সুবিধা দেওয়া হলে শহরের জঞ্জাল নামে পরিচিত ব্যাটারিচালিত রিকশার ভয়াবহতা থেকে নগরকে মুক্তি দেওয়া সম্ভব। ওই দিনি উদ্বোধনীতে বক্তব্য দেন সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক মহাসচিব মাহাবুল হক চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।

//ডিবিটেক/এসএমসি/ডিএসই/এফওই//

স্কোর বাড়লেও কিউএস র‍্যাঙ্কিংয়ে পিছাল চুয়েট
আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত বিশ্বমানের তালিকা বিশ্লেষণে দেখা যায়, সার্বিক অগ্রগতি ও স্কোর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছে দেশের শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলো কিউএস

৩ নভেম্বর, মঙ্গলবার 'কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭' প্রকাশ করে। তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি প্রকৌশল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। সদ্য প্রকাশিত এ তালিকায় আন্তর্জাতিক সূচকে ৩০ ধাপ পিছিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪১৫তম অবস্থানে নেমে গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট); যেখানে গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৩৮৫তম।

কিউএস র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, চুয়েটের সামগ্রিক স্কোর গত বছরের ৩৫.২ থেকে বেড়ে ৩৬.৯ হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে স্কোর গত বছরের ৫৮.৬ থেকে বেড়ে ৬৬.১ এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্র সূচকে ৩৬.১-এ দাঁড়িয়েছে। তবে একাডেমিক সুনাম সূচকে আগের ৩৭.৩ স্কোর কমে ৩৩.৯-এ নেমে এসেছে। অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী কর্মী সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ে ২.৮, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ২.৩, বিদেশি শিক্ষার্থী বিনিময়ে ১.৬ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ নম্বর পেয়েছে প্রতিষ্ঠানটি।

গবেষণা ও প্রযুক্তিগত মূল্যায়নে আন্তর্জাতিক তালিকায় পেছালেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বাদশ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে চুয়েট। তবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪ ধাপ পিছিয়ে ১০১তম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৯তম অবস্থানে বুয়েট ও ৩৭০তম অবস্থানে কুয়েট অবস্থান করছে। র‍্যাঙ্কিংয়ের এ বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যূরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বিশ্বমানের এ তালিকায় এশিয়ায় শীর্ষস্থান দখল করেছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দেশে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

//ডিবিটেক/রাকিব হাসসান/ডি্এসই/এফওই//

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট
নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি অ্যান্ড জি)। উদ্বোধন উপলক্ষে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে নতুন এই আউটলেট থেকে সরাসরি কেনাকাটায় অফারটি পাওয়া যাবে।

গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম প্রিমিয়াম প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। এটি অ্যাপলের অনুমোদিত বিক্রেতাও। নতুন আউটলেটে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাচ্ছে মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য।

একই ছাদের নিচে ক্রেতারা অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য পাবেন।

কেনাকাটা সহজ করতে আউটলেটটিতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শূন্য শতাংশ ইএমআইতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার এবং নির্বাচিত পণ্যে ছাড়। এতে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।

নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টের ষষ্ঠ তলায় আউটলেটটি অবস্থিত। ঠিকানা: ৫৯ বিবি রোড, ২ নম্বর রেলগেট, নারায়ণগঞ্জ-১৪০০।

উদ্বোধন উপলক্ষে তিন দিনের বিশেষ ছাড়ে কেনাকাটা করতে ক্রেতাদের নতুন আউটলেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

//ডিবিটেক/ এমএফআই/ এসপিএম/এনসিপি//

প্রযুক্তি নয়, নাগরিকসেবার রূপান্তরই লক্ষ্য: বাকুতে আইসিটি মন্ত্রী
শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, নাগরিকসেবার পূর্ণাঙ্গ রূপান্তরই ডিজিটাল সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না। ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে নাগরিকের জন্য সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো, তা দিয়ে—প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘ইউএন গভর্ন্যান্স ইনোভেশন সামিট: অ্যাডভান্সিং ফিউচার-রেডি ইনস্টিটিউশনস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনে ‘চ্যালেঞ্জিং কনভেনশনাল অ্যাপ্রোচেস টু গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড অ্যান্টিসিপেটরি গভর্ন্যান্স’ শীর্ষক ক্রস-এক্সামিনেশন সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসনের পরিবর্তন সম্ভব নয়। সংযোগ অবকাঠামো তৈরি করলেও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিই সেই সংযোগকে জনকল্যাণে রূপ দেয়। নতুন প্রযুক্তি চালুর আগে সরকারকে সমস্যাটি চিহ্নিত করতে হবে, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ধাপ কমাতে হবে, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করতে হবে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

আলোচনায় ফকির মাহবুব আনাম তিনটি সক্ষমতার ওপর গুরুত্ব দেন। এগুলো হলো—স্পষ্ট জবাবদিহি, আন্তঃসংযোগযোগ্য ডেটা ব্যবস্থা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে সক্ষম প্রতিষ্ঠান গড়ে তোলা; নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতাসম্পন্ন জনবল তৈরি; এবং শক্তিশালী ডেটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা সুরক্ষা ও সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা অর্জন।

মন্ত্রী বলেন, “প্রযুক্তি নাগরিককে সরকারি ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য করবে না; বরং সরকারি ব্যবস্থাই নাগরিকের সঙ্গে খাপ খাওয়াবে।”

তিনি আরও বলেন, প্রযুক্তি নিজেই প্রাতিষ্ঠানিক বাধা চিহ্নিত করে সংস্কার ত্বরান্বিত করতে পারে। এ কারণে বাংলাদেশে প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তিগত উদ্ভাবন পাশাপাশি এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন, “এআই, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পারে।” সরকার এই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে বলে জানান তিনি।

আলোচনা শেষে মন্ত্রী বলেন, কাগজভিত্তিক পদ্ধতিকে শুধু অনলাইনে স্থানান্তরের মানসিকতা থেকে সরে এসে নাগরিকের চাহিদা অনুযায়ী পুরো সেবা-প্রক্রিয়া নতুন করে সাজানো হচ্ছে। এতে অপ্রয়োজনীয় ধাপ কমছে এবং প্রযুক্তির ব্যবহারে সরকার আরও সাড়াদানকারী, দক্ষ ও জবাবদিহিমূলক হয়ে উঠছে।

অধিবেশনে বাংলাদেশের মন্ত্রীর পাশাপাশি লেসোথোর মন্ত্রী মোয়েকেতসি মোৎসোয়ানে, মৌরিতানিয়ার ব্রাহিম বুলখেইর এবং মেক্সিকোর ক্যারোলিনা প্লাটা লোপেজ অংশ নেন। আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন পাবলিক সার্ভিস ও সোশ্যাল ইনোভেশনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার (এসএপিএসএসআই) উপ-চেয়ারম্যান জেহুন সালমানভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশাসনিক উদ্ভাবন এবং জনসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

//ডিবিটেক/ এমজেডইউ/এসএমপি/ এমআরটি//

প্রথমবার পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম
রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রচলিত রুটের পরিবর্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে তিনটি বিশেষায়িত লরিতে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়েছে।

৬ নভেম্বর,  শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার প্রচলিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছায়। ইউরেনিয়াম পরিবহনে এর আগে এই রুট ব্যবহার করা হয়নি।

এত দিন ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় যেত।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তার স্বার্থে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা করা হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতোমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

//ডিবিটেক/ রঞ্জিত কুমার শীল/ এসএমপি/এমআইএসটি//

এআই সামিটে বিটোপিয়ার চার উদ্ভাবনী প্রযুক্তি সমাধান
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চারটির আধুনিক প্রযুক্তি সমাধান উন্মোচন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ সমাধানগুলো প্রদর্শন করছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড।

প্রদর্শনীতে অংশ নিয়ে সামিটে মিল্কিওয়ে হলের ২৮ নম্বর স্টলে দৈনন্দিন জটিলতা নিরসনে বিটোপিয়া প্রদর্শিত এআই এজেন্টচালিত ইআরপি সমাধান ‘বিজনেস ব্রেইন’কোনো প্রতিষ্ঠানের বিক্রয়, উৎপাদন, সরবরাহব্যবস্থা, হিসাব ও কর্মী ব্যবস্থাপনার তথ্য এক প্ল্যাটফর্মে এনে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বলে জানানো হয়।

এছাড়া রিসেপশন স্বয়ংক্রিয় করতে উন্মোচিত ‘এআই রিসেপশনিস্ট ‘জয়া’ (Joya) হাসপাতাল, ব্যাংক, হোটেল ও সংস্থায় দর্শনার্থীর প্রশ্নের উত্তর দেওয়া ও নিবন্ধন কাজ সম্পাদন করতে সক্ষম বলে জানিয়েছেন বিটোপিয়া’র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড মিডিয়া) মো. কবিরুল ইসলাম।

তিনি জানালেন, এই দুই সেবার বাইরেও  ব্যাংক ও সরকারি দপ্তরের তথ্য নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখতে ঢাকার ডেডিকেটেড জিপিইউতে চালিত এআই এজেন্ট ‘বেটো’ (Beto) আনা হয়েছে। একই সাথে সাশ্রয়ী খরচে স্থানীয় জিপিইউ ব্যবহারের জন্য দেশে ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’ (QSor) উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বেটো চলে ঢাকায় স্থাপিত ডেডিকেটেড জিপিইউতে, যা অন্য কোনো গ্রাহকের সঙ্গে ভাগাভাগি করা হয় না। ফলে তথ্য বাংলাদেশের ভেতরেই থাকে। প্রতিষ্ঠান চাইলে বেটোর মতো নিজস্ব এআই নিজের ক্লাউড বা সার্ভারেও চালাতে পারে। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য দিয়ে অন্য কারও এআই মডেল প্রশিক্ষণ দেওয়া হয় না। আর কিউসরের জিপিইউতে ওপেন সোর্স এআই মডেল চালাতে পারে এবং যতটুকু ব্যবহার, ততটুকুরই খরচ দেয়। লাইভ ড্যাশবোর্ডে দেখা যায় কোন মডেল কতটা ব্যবহার হলো এবং কত খরচ হলো। ডেভেলপাররা এপিআইয়ের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন, চ্যাটবট বা এআই এজেন্ট কিউসরের সঙ্গে যুক্ত করতে পারেন। সার্ভার দেশের ভেতরে হওয়ায় তথ্য বাংলাদেশের বাইরে যায় না।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই প্রযুক্তি সম্মেলন শুরু হয় ৫ নভেম্বর, বৃহস্পতিবার। শেষ হবে ৭ নভেম্বর শনিবার।

//ডিবিটেক/এসএমসি/ডিএসই/এফওই//

এআই সামিটে সাইবার নিরাপত্তা ও কর্মসংস্থানের ঝুঁকি
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার বৃদ্ধিতে সময় সাশ্রয় ও কার্যক্ষমতা বাড়লেও, এর সম্ভাবনার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা জানান, এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এর ঝুঁকি মোকাবেলায় নীতিমালা তৈরি এবং দক্ষ জনবল গড়ে তোলার দিকে নজর দিতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫ নভেম্বর, বৃহস্পতিবার ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে বক্তারা এ বিষয়ে কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্মেলনের ‘ট্রান্সফরমেশন অ্যান্ড নেভিগেটিং এআই রেভল্যুশন: অ্যাপ্লিকেশন, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক অধিবেশনে দর্শক সারি থেকে বক্তব্য তুলে ধরে আবু হুরায়রা বলেন, “এআই আমাদের অবশ্যই লাগবে। কিন্তু সম্ভাবনা থাকলেও তা ঝুঁকিও আনছে। সাইবার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি কর্মসংস্থানেও ঝুঁকি তৈরি করবে। তা বিবেচনায় নিয়েই সরকারের নীতিনির্ধারণ করা উচিত।”

পরবর্তী প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, সরকারের কাজ হচ্ছে এআই ব্যবহারের পরিবেশ তৈরি ও সহায়তা করা এবং সরকার সেই কাজই করছে। তবে চিকিৎসাসহ বিভিন্ন খাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না মন্তব্য করে তিনি জানান, সরকারি কাজেও এআই ব্যবহারের সময় এসেছে, এতে সময় বাঁচবে এবং অনেক কাজ দ্রুত করা সম্ভব হবে। তিনি বলেন, “আমাদের সভাগুলোর মিনিটস তৈরি করতে কর্মকর্তাদের ৫-৭ দিন সময় লেগে যায়। এখন বাংলায় যদি এমন এআই তৈরি করতে পারি, যেটা মিটিং শেষ হলেই মিনিটস তৈরি করে দেবে।”

এআইয়ের ঝুঁকির দিকটি বিবেচনায় রাখার কথা উল্লেখ করে আনোয়ার হোসেন আরও বলেন, “এআই বাবল হয় কি না, তাও দেখতে হবে। তবে, আমরা দুয়ার বন্ধ করব না, খোলা রাখব। কতটুকুই নেব, তার জন্য আলোচনা দরকার।”

তৈরি পোশাকশিল্পে এআই ব্যবহারের প্রভাব নিয়ে তিনি জানান, গার্মেন্টস খাতে কর্মীর সংখ্যা কমে যেতে পারে, তবে এআইয়ের ব্যবহার এখনো ব্যয়বহুল। এআইয়ের কারণে কোনো খাতে কর্মসংস্থান কমলেও অন্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পোশাকশিল্পে রোবটের ব্যবহার বাড়লেও এর প্রাথমিক বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি মন্তব্য করে তিনি জানান, শ্রমনির্ভর খাতগুলোতে শিগগিরই ব্যাপক হারে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা নেই। তবে ভবিষ্যতে শুধু কর্মী হলেই চলবে না, কোনো না কোনো বিষয়ে যে দক্ষতা অর্জন করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশি স্টার্টআপ মার্কোপোলো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা তাসফিয়া তাসবিন জানান, এআই খাতে বিনিয়োগ ও এর ব্যবহার বাড়ানোর এখনই উপযুক্ত সময়। বাংলাদেশে বিশেষ করে ই-কমার্স খাতে অধিকাংশ লেনদেন এখনো নগদে হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এআইয়ের ব্যবহারের মাধ্যমে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এদিকে সরকারি কাজে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে একটি নীতি তৈরি ও টাস্কফোর্স গঠনের দাবি জানান দর্শক সারিতে থাকা মোহাম্মদ মোস্তফা। এআই কোম্পানি ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির জানান, সাইবার নিরাপত্তার ঝুঁকি থাকবেই। সম্প্রতি বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে বড় ধরনের সাইবার চুরির ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকি থাকলেও এআইয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং প্রযুক্তির এই পরিবর্তন গ্রহণ করতে পারলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। একই অধিবেশনে বাংলাদেশ বিমান ও রেলওয়ের টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনা এবং পুঁজিবাজারের লেনদেন পরিচালনায় এআই ব্যবহারের দাবি জানান উপস্থিত বক্তারা।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় অধিবেশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুলকারিন জাহাঙ্গীর, রেভোরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ রহমান এবং রাইড শেয়ারিং ও কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বক্তব্য উপস্থাপন করেন।

বিকেলে আয়োজিত অপর এক প্যানেল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, “সবকিছুতেই এখন প্রয়োজন এআই। আমাদের চাকরি, ব্যবসা, জীবনযাপনে এআই এখন বাস্তবতা। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিকাশে মনোযোগী। বর্তমান ও ভবিষ্যতের কাজে এআইকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে আমরা কাজ করছি। প্রান্তিক পর্যায়ে এআই ব্যবহার করে কৃষকেরা যেন ফসল ফলানোর পাশপাশি জলবায়ুসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, সে জন্য বর্তমান সরকার কাজ করছে।”

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সেগুলোর গুরুত্বপূর্ণ ব্যবহার তুলে ধরা হয়। আয়োজনে অংশ নেওয়া আইনিডস্কিলের প্রতিষ্ঠাতা কে এম ইমরুল হাসান জানান, “আমরা এআইনির্ভর একটি শিক্ষাবিষয়ক পোর্টাল তৈরি করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে শিক্ষা খাতে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। প্রথাগত শিক্ষাপদ্ধতির গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ চাহিদার উপযোগী দক্ষতা অর্জনে এআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিবর্তনের সাথে তাল মেলাতে হলে আমাদের শিক্ষাব্যবস্থা ও স্কিল উন্নয়নের কৌশলগুলোতেও সময়োপযোগী পরিবর্তন আনা জরুরি।”

অপরদিকে মেলার উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে ব্রেন স্টেশন ২৩ পিএলসির প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির জানান, “আমরা একাধিক এআই এজেন্ট তৈরি করে কাজ করছি। ট্যাক্সের কাজ বা মানবসম্পদ বিভাগের নিয়োগের ক্ষেত্রে এআই এজেন্ট ব্যবহার করছি, এতে জীবন সহজ হচ্ছে। এআই দিয়ে আমরা বৈশ্বিক মানের কাজ করতে পারব। মানুষের জীবন আরও ভালো হবে। মানুষের দুশ্চিন্তা কমবে। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যখন আমরা গল্প করলেও এআই সব কাজ করে দেবে।”

পশু ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন নিয়ে ‘গরুসেবা’ উদ্যোগের সিইও নাদিম মাহমুদ জানান, “আমরা পশু ব্যবস্থাপনায় এআইকে যুক্ত করছি। আমাদের প্ল্যাটফর্মে গবাদিপশু ট্র্যাকিং, লাইভ ট্র্যাকিংসহ বিভিন্ন এআই–প্রযুক্তিনির্ভর সুবিধাও রয়েছে।”

অফিস অটোমেশনের সুবিধা তুলে ধরে ‘স্মার্ট অফিস’ নামের ইআরপি সেবাদাতা প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপক সারোয়ার শুভ জানান, “আমরা এআইভিত্তিক এসএএস–নির্ভর অফিস ব্যবস্থাপনা সেবা দিচ্ছি। আমাদের প্ল্যাটফর্ম দিয়ে এআই ব্যবহার করে অফিসের কর্মীদের কাজের হিসাব ও অফিস ম্যানেজমেন্ট–সংক্রান্ত সব কাজ করা যাচ্ছে।”

পরিবেশ সুরক্ষায় এআই প্রযুক্তির ভূমিকা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী কাজি সুমেহরা তাসনিম জানান, “আমরা গ্রিন সিংক নামের একটি স্মার্ট বিন তৈরি করেছি। এই ডাস্টবিন যেখানে বসানো হবে, সেখান থেকে এআই দিয়ে সরাসরি মনিটর করা যাবে।” //ডিবিটেক/আইএইচ/এসসিডি/ইএফওই//

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্সে ঢাবি’র ‘থট পুলিশ’ চ্যাম্পিয়ন
তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত উপাত্তের গোপনীয়তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নতুন সমাধান তৈরিতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতার সেরা ১০টি দলকে পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থট পুলিশ’ দল চ্যাম্পিয়ন হয়েছে। দলটি গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘স্বচ্ছ’ সমাধান উপস্থাপন করে শীর্ষস্থান অর্জন করে।

৫ নভেম্বরর, বৃহস্পতিবার ঢাকায় রবির করপোরেট কার্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে নির্বাচিত ২০টি ‘প্রাইভেসি ডিফেন্ডার’ দলের মধ্য থেকে ১০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ক্ষেত্রে নতুন ও কার্যকর প্রযুক্তিগত সমাধান তৈরিতে তরুণদের উৎসাহিত করাই ছিল এর লক্ষ্য। ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে রবির চলমান উদ্যোগের অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১০টি দল হলো—সিভ ভোডার্স, থট পুলিশ, এজেন্টওয়ান, সেড পিপল, সিইউ-ইটি-ই, এনক্রিপটেড ওয়েভস, এইজাকমি, টিম সাদ্দু, টিম ব্ল্যাক কফি, দ্য সাইফার গার্লস এবং প্রজেক্ট রেড স্কাই। প্রতিযোগীরা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে নিজেদের ধারণা ও প্রস্তাব উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় ‘থট পুলিশ’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার-আপ হয়েছে ‘এজেন্টওয়ান’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সেড পিপল’।

চ্যাম্পিয়ন দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন ফাহিম জানান, গ্রাহকবান্ধব ‘স্বচ্ছ’ অ্যাপ্লিকেশনভিত্তিক সমাধানের মাধ্যমে তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সমাধানটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে রবি ডেটা প্রাইভেসি আইন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে পারে। এআইভিত্তিক এই সমাধান তৈরিতে তাঁর সঙ্গে ছিলেন সহপাঠী মুহাইমিনুল ইসলাম নিনাদ ও অনিন্দ্য কুন্ডু।

অন্যদিকে, দ্বিতীয় রানার-আপ ‘সেড পিপল’ দলের দলনেতা সাকিবুল হাসান শোভন জানান, তারা ‘জিম্মা’ নামে একটি অ্যাপ্লিকেশনের প্রোটোটাইপ তৈরি করেছেন। এর মাধ্যমে একজন ব্যক্তি নিজেই তার ব্যক্তিগত উপাত্তের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। এ কাজে তাঁর সহযোগী ছিলেন সহপাঠী নাদিয়া রহমান অথৈ ও রাবেয়া যশোরী স্বর্ণা।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, “আমরা চাই, তরুণেরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবে না, বরং তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধা দিয়ে ডিজিটাল নিরাপত্তার নতুন সমাধান তৈরি করবে। তরুণদের এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশে নিরাপদ, দায়িত্বশীল ও আস্থাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা আরও সহজ হবে। ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ তরুণদের সেই সক্ষমতা বিকাশের একটি কার্যকর উদ্যোগ।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, “‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’-এর মতো উদ্যোগ তরুণদের ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ে নতুন ও কার্যকর সমাধান তৈরিতে উৎসাহিত করছে। আমরা আশা করি, সরকার, শিল্পখাত এবং তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও আস্থাভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে।”

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “বর্তমান ডিজিটাল অর্থনীতিতে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা শুধু একটি নীতিগত অঙ্গীকার নয়, বরং দীর্ঘমেয়াদি ডিজিটাল আস্থা ও টেকসই প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। ডিজিটাল সেবার বিস্তৃতি ও ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তথ্যের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবস্থাপনার গুরুত্বও ক্রমাগত বাড়ছে। ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগ এবং ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা ও বাস্তবভিত্তিক সমাধান তৈরিতে উদ্বুদ্ধ করছি।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তথ্য সুরক্ষা বিষয়ে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল একটি প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্ভরযোগ্য ডিজিটাল ইকোসিস্টেম প্রতিষ্ঠা সম্ভব হবে।”

প্রতিযোগিতার পাশাপাশি রবির সপ্তাহব্যাপী ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের আওতায় কর্মী, ব্যবসায়িক অংশীদার, গ্রাহকসেবা ও কলসেন্টারের কর্মী, সরবরাহকারী এবং পরিবেশকদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা, কুইজ ও প্রশিক্ষণ। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত তথ্যের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানোই এসব উদ্যোগের উদ্দেশ্য।

রবির মতে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা শুধু আইন মেনে চলার বিষয় নয়; এটি সবার দায়িত্ব। তরুণদের সম্পৃক্ত করা এবং তথ্য ব্যবহারে দায়িত্বশীলতা বাড়ানোর মাধ্যমে গ্রাহকের আস্থা শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমভিএনও//

জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস ও বিশেষ মূল্যছাড়ের সুযোগ
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) থেকে শুরু হয়েছে দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) একক মোটর প্রদর্শনী ‘বারভিডা এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন থেকেই গাড়িপ্রেমী ও সম্ভাব্য ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। মেলা প্রাঙ্গণে পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল (ইভি), হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সেডান, এসইউভি ও মাইক্রোবাস প্রদর্শিত হচ্ছে।

ক্রেতাদের সুবিধা দিতে মেলা উপলক্ষে অংশগ্রহণকারী ডিলার প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় ও গিফট ভাউচারের ব্যবস্থা রেখেছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থেকে ক্রেতারা সরাসরি স্পট কার লোন ও বিমাসংক্রান্ত সেবা নিতে পারছেন। প্রদর্শনীতে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস ও অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীও স্থান পেয়েছে।

বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও মহাসচিব রিয়াজ রহমান জানান, এ প্রদর্শনীর মাধ্যমে আমদানিকারক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রেজিস্ট্রেশন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা এ মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

//ডিবিটেক/বিএননএন/এসএমপি/এমভিএনও//

চুয়েট অচলাবস্থা নিরসনে বিএনপি মহাসচিবের কাছে স্মারকলিপি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

৫ নভেম্বর বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় তার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চুয়েটে চলমান দীর্ঘ অচলাবস্থা ও কর্মসূচির বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তাঁর সামনে তুলে ধরেন।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনের প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো ধরনের অরাজকতা ছাড়াই আন্দোলন পরিচালনা করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, “আজ দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি উনার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নিবেন এবং চুয়েটের সকল স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবেন।”

উল্লেখ্য, এর আগে ভিসি পুনর্বহালের চলমান আন্দোলন চলাকালে একই দাবিতে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছেও পর্যায়ক্রমে স্মারকলিপি প্রদান করেছিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

//ডিবিটেক/রাকিব হাসান/এসএমপি/এমভিএনও//

রূপপুরের নিরাপত্তায় ইমামদের সম্পৃক্ত করছে এনপিসিবিএল
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, বিকিরণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে স্থানীয় পর্যায়ে বিজ্ঞানভিত্তিক তথ্য ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পাবনার পাকশী ও সাহাপুর ইউনিয়নের ইমামদের নিয়ে ‘কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, বিকিরণ পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়।

ইসলামিক ফাউন্ডেশন, পাবনা এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদীর সহযোগিতায় ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান। সভাপতিত্ব করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিসিবিএলের মানবসম্পদ বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলিউজজামান। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম শাহীনুর ইসলাম এবং প্রকল্পের জনসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ও বিকিরণ পর্যবেক্ষণে গুরুত্ব

সভায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বৈজ্ঞানিক প্রক্রিয়া, রূপপুর কেন্দ্রের আধুনিক নিরাপত্তাব্যবস্থা, বিকিরণ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে প্রকল্পটির সম্ভাব্য অবদান, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহেদুল হাসান বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তিনি কেন্দ্রটির নিরাপদ পরিচালনা ও পরিবেশ সুরক্ষায় আধুনিক প্রযুক্তি, একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রতিটি ধাপে নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার ভূমিকা সম্পর্কে স্থানীয় জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

জনআস্থা তৈরিতে ইমামদের ভূমিকা

সভাপতির বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, স্থানীয় জনগণের কাছে ইমামরা শ্রদ্ধাভাজন ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। সমাজে তাঁদের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, প্রচলিত ভুল ধারণা দূর করা এবং জনসচেতনতা বাড়াতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগে ইমামদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্প কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী ইমামরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, কেন্দ্রের নিরাপত্তা, বিকিরণের সম্ভাব্য প্রভাব, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগণের কল্যাণে প্রকল্পটির ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা প্রদান করেন।

আয়োজকদের মতে, সমাজের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দিতে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আস্থা বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্ট-আপ কার্যক্রম চলছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদনের পর ৩০ অক্টোবর ২০২৬ থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন-সংক্রান্ত পরীক্ষা শুরু হয়। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও পরীক্ষা, গ্রিডের সঙ্গে সমন্বয় এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সব পরীক্ষা সন্তোষজনকভাবে শেষ হলে বছরের শেষ নাগাদ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা করছেন।

রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় অবদান রাখার পাশাপাশি জ্বালানির উৎস বৈচিত্র্য বাড়াতে পারে। তবে এর নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনার জন্য প্রযুক্তিগত পরীক্ষা, নিয়মিত পর্যবেক্ষণ, নিয়ন্ত্রক তদারকি এবং স্থানীয় জনগণের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

//ডিবিটেক/এসএএন/এসএমপি/এমভিএনও//

অটোমেশনে বদলাবে মোংলা বন্দরের সক্ষমতা
দুটি আধুনিক কনটেইনার জেটি, স্বয়ংক্রিয় কনটেইনার পরিবহন ও ব্যবস্থাপনার যন্ত্রপাতি, পৃথক কার্গো ইয়ার্ড এবং আধুনিক স্ক্যানিং সুবিধা যুক্ত করে স্মার্ট বন্দর গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার লাখ টিইইউতে উন্নীত হবে। একই সঙ্গে পণ্য ওঠানো-নামানো, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতা বাড়বে।

৫ নভেম্বর, বৃহস্পতিবার  বাগেরহাটের মোংলা বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি মোংলা বন্দরে পৌঁছান। পরে বেলা ১১টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রকল্পের নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (CCECC) প্রস্তুত একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন ফারুক ও কমিটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান খান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চীনা প্রতিনিধিদলের মধ্যে ছিলেন চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (CRCC) চেয়ারম্যান দাই হেগেন, বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং এবং CCECC-এর চেয়ারম্যান লি চংইয়াং। আমদানি-রপ্তানি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দুটি জেটি ও আধুনিক কনটেইনার টার্মিনাল

‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ (Expansion and Modernization of Mongla Port Facilities) প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ করা হবে। প্রকল্পের নির্মাণকাল চার বছর। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ৩৬৮ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত জেটি নির্মাণ করা হবে। এতে একসঙ্গে ২০ হাজার ডেডওয়েট টন (DWT) ধারণক্ষমতার দুটি জাহাজ অথবা ৫০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার একটি জাহাজ ভেড়ানো যাবে।

প্রকল্পের মোট আয়তন ২ লাখ ২৭ হাজার বর্গমিটার। এর মধ্যে ৮৭ হাজার ৬০০ বর্গমিটার এলাকায় বোঝাই কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার এলাকায় খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার এলাকায় বিপজ্জনক পণ্যবাহী কনটেইনার রাখার ব্যবস্থা থাকবে। এ ছাড়া ৫০ হাজার ৪০০ বর্গমিটার অভ্যন্তরীণ সড়ক, ২ হাজার ৫১৭ বর্গমিটার প্রশাসনিক ভবন এবং ৩ হাজার ৯০৯ বর্গমিটার কনটেইনার ফ্রেইট স্টেশন (CFS) নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অটোমেশন ও আধুনিক যন্ত্রপাতি

বন্দর পরিচালনায় গতি ও দক্ষতা বাড়াতে প্রকল্পে আধুনিক কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি যুক্ত করা হবে। প্রকল্পের তালিকায় রয়েছে চারটি শোর-টু-শিপ ক্রেন, সাতটি রাবার-টায়ার্ড গ্যান্ট্রি (RTG), ১০টি টার্মিনাল ট্রাক্টর, ১০টি টার্মিনাল ট্রেলার, দুটি এম্পটি কনটেইনার হ্যান্ডলার, একটি রিচ স্ট্যাকার, একটি কনটেইনার ওজনযন্ত্র এবং একটি স্থায়ী কনটেইনার স্ক্যানার।

শোর-টু-শিপ ক্রেন জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হবে। RTG ক্রেন ইয়ার্ডে কনটেইনার স্থানান্তর ও স্তূপ করে রাখবে। টার্মিনাল ট্রাক্টর ও ট্রেলার কনটেইনার পরিবহনে সহায়তা করবে। অন্যদিকে, কনটেইনার স্ক্যানার এবং ওজনযন্ত্র নিরাপত্তা ও পণ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।

বন্দর কর্তৃপক্ষের প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, নতুন সুবিধা চালু হলে ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে। বার্ষিক সক্ষমতা দাঁড়াবে প্রায় চার লাখ টিইইউতে। এতে কনটেইনার ওঠানো-নামানোর সময় ও ব্যয় কমানোর পাশাপাশি নিরাপদে কনটেইনার সংরক্ষণের সুযোগ বাড়বে।

বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা

মোংলা বন্দরের আধুনিকায়নের ফলে তৈরি পোশাক, নিটওয়্যার, পাটজাত পণ্য, তাজা খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতের আমদানি-রপ্তানিকারকের জন্য পৃথক কনটেইনার ব্যবস্থাপনা সুবিধা তৈরি করা সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। এতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), বাংলাদেশ জুট মিলস করপোরেশন এবং শিপিং এজেন্টদের মতো প্রতিষ্ঠানের বন্দর ব্যবহারের সক্ষমতা বাড়বে।

ইতোমধ্যে মোংলা বন্দরের সঙ্গে সড়ক, রেল ও নৌপথের বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে। নতুন জেটি ও কনটেইনার ইয়ার্ড চালু হলে এসব যোগাযোগপথ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরকে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অটোমেটেড কনটেইনার ব্যবস্থাপনা, আধুনিক স্ক্যানিং, দ্রুত পণ্য পরিবহন এবং উন্নত ইয়ার্ড ব্যবস্থাপনার মাধ্যমে বন্দর পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লজিস্টিকস সুবিধা উন্নত হতে পারে।

চীনা অর্থায়ন ও প্রকল্পের অগ্রগতি

প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলেছে। ২০২১ সালের ২৬ আগস্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CCECC-এর সঙ্গে জি-টু-জি পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করে। একই বছরের ২৫ মার্চ মোংলা বন্দর কর্তৃপক্ষ ও CCECC-এর মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০২৬ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (CIDCA) এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) মধ্যে প্রকল্পের অর্থায়ন নিয়ে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মধ্যে ২ দশমিক ৪০৪ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ঋণটির সুদের হার ২ শতাংশ এবং পরিশোধের মেয়াদ ২০ বছর; এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড রয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ও চীনা ঋণের অঙ্ক এক নয়। চীনা ঋণের পাশাপাশি প্রকল্পে বাংলাদেশের অর্থায়নও রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ঋণচুক্তির অর্থ দিয়ে দুটি আধুনিক কনটেইনার টার্মিনাল এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও আধুনিকায়ন করা হবে।

মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, আমদানি-রপ্তানি ও আঞ্চলিক যোগাযোগে নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও লজিস্টিকস সংযোগ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে। তবে বন্দরের দীর্ঘমেয়াদি সক্ষমতা নির্ভর করবে জেটি ও যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি নৌপথের নাব্যতা, পণ্য পরিবহনের সংযোগ এবং দক্ষ পরিচালনব্যবস্থা নিশ্চিত করার ওপর।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রকল্পস্থলের কাছে একটি গাছের চারা রোপণ করেন। পরে প্রকল্প বাস্তবায়ন, দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
//ডিবিটেক/কেএবিপিআর/এসএমপি/এমভিএনও//

ঢাকায় শুরু ৩০তম ইউএস ট্রেড শো
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। তিন দিনের এ আয়োজনে মার্কিন পণ্য ও সেবার পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রদর্শনীর সঙ্গে থাকছে জ্বালানি নিরাপত্তা, চিকিৎসা প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য নিয়ে ধারাবাহিক সেমিনার ও আলোচনা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আয়োজন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে এ ট্রেড শোর আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আরও উপস্থিত ছিলেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি করে।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি বাণিজ্য ও বিনিয়োগ। আরও প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, বিশেষ করে শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা জোরদারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। ইউএস ট্রেড শো দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন।

তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বিশ্বমানের পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ, বিনিয়োগ উৎসাহিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বাজারের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের ৩০তম আয়োজন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে অ্যামচেমের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে অর্থবহ যোগাযোগের সুযোগ তৈরি, নতুন অংশীদারত্ব উৎসাহিত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় অ্যামচেম।

প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে গুরুত্ব

এবারের ট্রেড শোতে বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধিরা নতুন উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি মতবিনিময়, ব্যবসায়িক যোগাযোগ এবং অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে ধারাবাহিক সেমিনার ও আলোচনা। এতে জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, নারী নেতৃত্ব, বিদেশে বিনিয়োগ, পারস্পরিক বাণিজ্য এবং আইসিটি ও ডিজিটাল অর্থনীতির মতো বিষয় গুরুত্ব পাচ্ছে।

এসব অধিবেশনে নীতিনির্ধারক, শিল্প খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ, দক্ষতা বিনিময় এবং ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, জ্বালানি খাত এবং ডিজিটাল অর্থনীতিতে উন্নত প্রযুক্তি ও দক্ষতার বিনিময় বাংলাদেশের শিল্প ও সেবা খাতের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে নতুন বাণিজ্যিক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।

দীর্ঘদিন ধরে ইউএস ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মার্কিন প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা তুলে ধরা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
//ডিবিটেক/কেএইচআইপি/এসএমপি/এমভিএনও//

রাবিপ্রবিতে এআই প্রশিক্ষণ পেলেন ১৯২ জন
শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগ বাড়াতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রম্পট তৈরি, গবেষণা, একাডেমিক লেখালেখি, এআই দিয়ে অডিও-ভিডিও কনটেন্ট নির্মাণ এবং ভাইব কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইট ও অ্যাপ তৈরির প্রাথমিক দক্ষতা দেওয়া হয়।

বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের ১৫৪ জন শিক্ষার্থী এবং ৩৮ জন কর্মকর্তাসহ মোট ১৯২ জন অংশ নেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ফাতেমা তুল জান্নাত, এটুআইয়ের হেড অব ফিউচার অব ওয়ার্ক সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল এবং হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম। রাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম ও ড. তানজিম মাহমুদও প্রশিক্ষণে বক্তব্য দেন।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন এজেন্সি টু ইনোভেটের প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমেদ খন্দকার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রিয়াজুল ইসলাম।

প্রশিক্ষণে শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে এআইয়ের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা কার্যকর প্রম্পট তৈরি, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত এআই টুল নির্বাচন, গবেষণা ও একাডেমিক লেখালেখি এবং তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। পাশাপাশি চাকরির প্রস্তুতি ও পেশাগত উন্নয়নে এআই ব্যবহারের বিভিন্ন পদ্ধতি শেখানো হয়।

এ ছাড়া এআইনির্ভর অডিও ও ভিডিও কনটেন্ট তৈরি, উপস্থাপনা প্রস্তুত এবং ‘ভাইব কোডিং’-এর মাধ্যমে সহজ ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন তৈরির প্রাথমিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে এআইয়ের নৈতিক ব্যবহার, তথ্যের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও সেবা প্রদানের ধরন বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা অর্জন জরুরি।

তারা উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহারিক প্রয়োগ সম্প্রসারণ এবং শিক্ষাক্রম ও কর্মক্ষেত্রের পরিবর্তিত চাহিদার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

//ডিবিটেক/আরএেএইচএ/এসএমপি/এমভিএনও//

দেশে প্রথম এআই বিজনেস সামিটে ১২৪ প্রতিষ্ঠান
দেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শুরু হয়েছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। এআইভিত্তিক বিভিন্ন সেবা, প্রযুক্তি প্রদর্শন এবং ব্যবসায়িক সংযোগ তৈরির এ আয়োজনে দেশি-বিদেশি ১২৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে যুক্তরাজ্য ও পাকিস্তানের প্রদর্শকরাও রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ‘এআই-ফিকেশন ফর টুমরোজ ইকোনমি’ প্রতিপাদ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ আয়োজন করেছে।

সামিটে অংশ নেওয়া উল্লেখযোগ্য দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্রেইন স্টেশন, বন্ডস্টাইন, ব্র্যাক আইটি, পাঠাও, ব্রোটেক্স, এসএসডি টেক, ফকির গ্রুপ ও আস্থা আইটি। প্রতিষ্ঠানগুলো তাদের এআইনির্ভর সেবা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করছে।

আয়োজকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে এআইভিত্তিক সমাধান গ্রহণ করতে পারে, সে বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

মূলত এটি একটি বিজনেস ম্যাচমেকিং প্ল্যাটফর্ম। এখানে ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্রযুক্তি ও এআইভিত্তিক সমাধান খুঁজে নিতে পারবেন।

সামিটে বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার ও প্রদর্শনীর পাশাপাশি তিনটি বিশেষ অধিবেশন রাখা হয়েছে। এর প্রথমটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তর মোকাবিলা: প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক। এ অধিবেশনের উদ্দেশ্য হলো উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা, উদ্ভাবন এবং সরকারি-বেসরকারি খাতের দক্ষতা বাড়াতে এআইয়ের ভূমিকা তুলে ধরা। পাশাপাশি এআইনির্ভর নতুন ব্যবসার সম্ভাবনা এবং নীতি, দক্ষতা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর। প্যানেল আলোচনায় অংশ নেন ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির, রেভোরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শোভো রহমান, মার্কোপোলো এআইয়ের প্রধান নির্বাহী তাসফিয়া তাসবিন এবং পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের।

দ্বিতীয় অধিবেশনের বিষয় ‘শিল্প ও শিক্ষার মধ্যকার সংযোগ: ব্যবসায়িক উদ্ভাবনে এআইয়ের প্রয়োগ’। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে এআইনির্ভর ব্যবসায়িক উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্যিকীকরণ এবং শিল্প খাতের উপযোগী দক্ষতা উন্নয়নের বাস্তবসম্মত উপায় নিয়ে এ অধিবেশনে আলোচনা হবে।

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় রয়েছেন বুয়েটের শিক্ষার্থী ও নেভোলিনের প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাহী মো. রাহিনুর রহমান, আইইউটির শিক্ষার্থী ও অ্যান্টসের প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাহী তৌসিফুল ইসলাম, এআইইউবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ফিরোজ মৃধা, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী সিমিন রহমান, ফ্ল্যাক্সার সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন।

এ অধিবেশনে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে তৃতীয় অধিবেশন ‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: স্থানীয় মেধা দিয়ে বাস্তব সমস্যার সমাধান’। এতে ব্যবসায়িক কাজ সম্পাদনে এআই এজেন্টের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হবে। অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং শিল্পভিত্তিক সমস্যা শনাক্ত করে সমাধান দেওয়ার মতো কাজে এআই এজেন্ট কীভাবে ডিজিটাল সহকর্মী হিসেবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হবে। তবে এসব ক্ষেত্রে যথাযথ মানবীয় তদারকির বিষয়টিও গুরুত্ব পাবে।

এ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লুজলি কাপলড টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফিরোজ মুহাম্মদ জাহিদুর রহমান। প্যানেল আলোচনায় থাকবেন কেয়ার বাংলাদেশের নারী ও যুব কর্মসূচির পরিচালক রওনক জাহান, বোস্টন কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার তৌসিফ ইশতিয়াক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ড. মো. সাবুর খান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসাইন খালেদ।

তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সামিটের সারসংক্ষেপ তুলে ধরবেন।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমভিএনও//