Digi Bangla - : স্টার্টআপ
মে মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে ‘স্টার্ট-আপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট’
স্টার্ট-আপ খাতের উন্নয়নে ‘স্টার্ট-আপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ নামে একটি উদ্যোগের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, প্রায় ৬০০ কোটি টাকার তহবিল নিয়ে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় নতুন উদ্যোক্তাদের জন্য গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ব্যবহারে জোর দিয়েছেন তিনি।
গভর্নরের ভাষায়, ৩০ জুনের পর আর কোনো বিকল্প কিউআর কোডের এক্সটেনশন দেওয়া হবে না। সবাইকে বাংলা কিউআর ব্যবহার করতে হবে। এতে লেনদেনের আন্তঃকার্যক্ষমতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৫ এপ্রিল, শনিবার  সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের কার্যক্রমে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, এসব ব্যাংক এখনো সমন্বিত কোর ব্যাংকিং সফটওয়্যারের আওতায় আসেনি। ফলে এক শাখা থেকে অন্য ব্যাংকের তথ্য বা সেবা পাওয়া যাচ্ছে না, যা কার্যক্রমে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। এই সিবিএস (কোর ব্যাংকিং সিস্টেম) একীভূত করতে সময় লাগবে।
গভর্নর জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। যার মধ্যে পুনঃমূলধনীকরণ, বেসরকারীকরণ বা একীভূতকরণের মতো সিদ্ধান্তও থাকতে পারে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি।
গভর্নর বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে একটি জটিল পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য পরিমাণ ঋণখেলাপির আওতায় থাকলেও এর একটি বড় অংশের বিপরীতে কোনো দৃশ্যমান সম্পদ বা যথাযথ কাগজপত্র নেই।  ফলে এসব ঋণকে প্রচলিত অর্থে খেলাপি বলা কঠিন, অনেক ক্ষেত্রেই এগুলো সরাসরি অর্থ আত্মসাৎ বা চুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এই পরিস্থিতিতে সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতির কারণ বেনামি লেনদেন ও গোপন সম্পদ শনাক্ত করা একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। মোস্তাকুর রহমান বলেন, আন্তর্জাতিকভাবে খেলাপিঋণের বিপরীতে সাধারণত সম্পদ থাকে এবং বিশেষ ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে তা আংশিক উদ্ধার করা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আদায়যোগ্য প্রকৃত সম্পদের পরিমাণ নির্ধারণই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, মার্চেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।
এর ভিত্তিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর বলেন, এসব তথ্য দেশের অর্থনৈতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য কোনোভাবেই সত্য না। এর আসলে কোনো অস্তিত্ব নেই।
ডিবিটেক/জেএনও/এমইউআইএম
বাংলাদেশের স্টার্টআপ খাত প্রবেশ করছে নতুন বাস্তবতায়
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এখন শুধু অবকাঠামো উন্নয়ন বা শিল্পায়নের মধ্যে সীমাবদ্ধ নেই; প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিও সমান গুরুত্ব নিয়ে সামনে এগিয়ে আসছে। গত এক দশকে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম ধীরে ধীরে পরিণত হয়েছে এবং এখন এটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সম্ভাবনা যেমন বড়, তেমনি নীতি, বিনিয়োগ ও কাঠামোগত সমন্বয়ের প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে সরকারি উদ্যোগগুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। আইসিটি ডিভিশনের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পরিচালিত ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি)’ প্রকল্পের মাধ্যমে দেশের স্টার্টআপ খাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় ‘স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রাম (এসএসপি)’ দেশের স্টার্টআপ খাতকে একটি কাঠামোবদ্ধ ও টেকসই রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বাজার সংযোগ, বিনিয়োগ প্রস্তুতি এবং ব্যবসার সম্প্রসারণ, সবকিছু একত্রে এনে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরির চেষ্টা চলছে।
এই উদ্যোগের অংশ হিসেবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বিশ্বব্যাংকের বেসরকারি খাতের সিনিয়র বিশেষজ্ঞ হোসনে ফেরদৌস সুমি, ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্যানুযায়ী, মোট এক হাজার ৯১টি স্টার্টআপকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর মধ্যে ৩০২টি স্কেলআপ পর্যায়ে উন্নীত হয়ে ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’ এ অংশগ্রহণ করেছে। রাজস্ব, কর্মসংস্থান এবং ভ্যালুয়েশনে ধারাবাহিক প্রবৃদ্ধি এই উদ্যোগের বাস্তব প্রভাবকে তুলে ধরে। একইসঙ্গে বিনিয়োগ প্রবাহও ধীরে ধীরে বাড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।
এছাড়াও ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’-এ প্রতিদিন সেশনভিত্তিক সাতটি সেক্টরাল ইন্ডাস্ট্রির স্টার্টআপ তাদের ব্যবসায়িক মডেল বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করার পাশাপাশি এক্সপোতে পণ্য ও সেবাগুলো ডেমো হিসেবে প্রদর্শন করে। তিন দিনব্যাপী এ প্রোগ্রামে দেশের প্রথম সারির ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটাল ও এঞ্জেল ইনভেস্টররা অংশ নেন, যা উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের বাস্তব সুযোগ তৈরি করে।
এই পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ‘স্টার্টআপ পলিসি, বিনিয়োগ ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা। এটি শুধু একটি আনুষ্ঠানিক সেশন ছিল না; বরং দেশের স্টার্টআপ খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
আলোচনাটি সঞ্চালনা করেন অ্যাকসেলারেটিং বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান। প্যানেলে অংশ নেন ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির (আইডিইএ) প্রজেক্ট ডিরেক্টর মুর্তুজা জুলকার নাঈন নোমান, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই, অ্যাঙ্করলেস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাহাত আহমেদ এবং টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।
এ আলোচনায় স্টার্টআপ ইকোসিস্টেমের বিভিন্ন দিক উঠে আসে, বিশেষ করে নীতিগত সহায়তা, বিনিয়োগ প্রবাহের সীমাবদ্ধতা, উদ্যোক্তাদের বাস্তব চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের স্টার্টআপ খাত এখন আর কেবল আইডিয়া-ভিত্তিক নয়; বরং এটি ধীরে ধীরে একটি বিনিয়োগযোগ্য ও স্কেলযোগ্য খাতে রূপ নিচ্ছে। এই অগ্রগতিকে টেকসই করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি নীতি সহায়তা, স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য বাস্তবমুখী সহায়তা কাঠামো।
এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের লক্ষ্য শুধু স্টার্টআপ তৈরি করা নয়; বরং একটি টেকসই ও বিনিয়োগযোগ্য ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে উদ্ভাবন, নীতি সহায়তা এবং বাজার সংযোগ সমন্বিতভাবে কাজ করে উদ্যোক্তাদের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে। সঠিক নীতি, বিনিয়োগ এবং উদ্ভাবনের সমন্বয় নিশ্চিত করা গেলে বাংলাদেশ খুব দ্রুতই আঞ্চলিক, এমনকি বৈশ্বিক স্টার্টআপ মানচিত্রে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
প্যানেল আলোচনায় আরও গুরুত্ব দেওয়া হয় সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ফান্ডিং নয়, মেন্টরশিপ, বাজারে প্রবেশের সুযোগ এবং আন্তর্জাতিক সংযোগও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দিকগুলোতে সমন্বিত উদ্যোগ নিলে বাংলাদেশের স্টার্টআপগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
বর্তমানে বাংলাদেশ একটি রূপান্তরমূলক পর্যায়ে রয়েছে, যেখানে স্টার্টআপ ইকোসিস্টেম ধীরে ধীরে একটি কাঠামোবদ্ধ ও সম্ভাবনাময় খাতে পরিণত হচ্ছে। এই যাত্রায় প্যানেল আলোচনার মতো প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই উঠে আসে বাস্তব অভিজ্ঞতা, নীতিগত দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ করণীয়।
ডিবিটেক/এনএ/ইকে
স্টার্টআপ থেকে স্কেলআপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
এক হাজার ৯১টি স্টার্টআপের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজস্ব, কর্মসংস্থান এবং বিনিয়োগ সক্ষমতায়ও ইতিবাচক প্রবৃদ্ধি ইঙ্গিত দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’। উপস্থাতি স্টার্টআপগুলোর মধ্যে ৩০২টি স্কেলআপে উন্নীত হয়েছে। এছাড়াও ১৩৪টি স্টার্টআপের কেপিআই অর্জন করেছে।
৯ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন। প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নুরুল হাই।
সমাপনী বক্তব্যে প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “এই তিনদিন ব্যাপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’ শুধু একটি ইভেন্ট নয়, বরং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে একটি শক্তিশালী, সংযুক্ত এবং বিনিয়োগযোগ্য প্ল্যাটফর্মে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, মেন্টরশিপ এবং বিনিয়োগ সংযোগের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা শুধু দেশেই নয়, বৈশ্বিক পরিসরেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।”
আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি) প্রকল্পের স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রাম (এসএসপি)-এর আওতায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগের প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো তাদের পণ্য, সেবা, ব্যবসায়িক মডেল এবং প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরার সুযোগ পায়।
সেক্টরভিত্তিক পিচিং সেশনে বিশেষ করে দ্বিতীয় দিনে প্রায় ১৫০টির বেশি স্টার্টআপ বিনিয়োগকারী, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থার সামনে তাদের ব্যবসায়িক ধারণা ও বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করে। অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর ফাউন্ডারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ সময় তিনি উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা, ব্যবসায়িক চ্যালেঞ্জ, বিনিয়োগ সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের কৌশল সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা মনোযোগসহকারে শোনেন। পাশাপাশি তিনি স্টার্টআপগুলোর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নীতি সহায়তা, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া, তিনদিনব্যাপী প্রোডাক্ট এক্সপো এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপিত হয়, যা ভবিষ্যৎ বিনিয়োগ, অংশীদারিত্ব এবং বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে।
স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বিনিয়োগ সংযোগের সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্টার্টআপ খাতকে একটি শক্তিশালী ও বিনিয়োগযোগ্য খাতে পরিণত করে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
ডিবিটেক/আরআর/ইকে
শিগগিরই দেশীয় এমএফএস-এ মিলবে আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা
দু’য়েক মাসের মধ্যেই দেশীয় ফিনটেক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা পাবেন ব্যবহারকারিরা। ৭ এপ্রিল,মঙ্গলবার, আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈল পর্বত মিলনায়তনে শুরু হওয়া ন্যাশনাল ডেমো ডেজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এনমন আভাসই দিলেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তিনি বলেছেন, ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা, মূল্যমান নির্ণয় নিয়ে বিশ্বব্যাংক কাজ করছে। আর পেমেন্ট সিস্টেমের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করছি। তবে এটা দু’-একদিনে সমাধান না হলেও আমরা এই ইকোসিস্টেমটি উন্নয়নে পলিসি ও টেকনোলজি উভয় দিক নিয়েই কাজ করছি। আসা করি এর মাধ্যমেই সমাধান আসবে। এরপর স্ট্রাইপ না পেপ্যাল আসবে তা দেখা যাবে। এমন একটি টেকসেই ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি, যাতে সব কিছু একবারেই হয়ে যায়। আর এর মাধ্যমে বিশ্বে যা কিছু আছে; তা আমাদের কাছে আসবে। আমাদের বাইরে যেতে হবে না।
এটি স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান করবে বলে মনে করেন উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রযুক্তির সহায়তায় উদ্যোক্তারা এখন তাদের পণ্য বা সেবা বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি বিশ্ববাজারে প্রবেশের উপযুক্ত সময়। আমরা সেই লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম এবং পলিসি তৈরি করতে কাজ করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই অর্থায়নটা আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তেমন সহজ এটি প্রসেস প্রতিষ্ঠা করতে।
এসময় উদ্যোক্তাদের যা নিয়েই কাজ করেন না কেন তাতে এআই এর ব্যবহার যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ।
তথ্য ও  প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের (বাংলাদেশ ও ভুটান) ডিভিশন ডিরেক্টর জনাব জ্যঁ পেসমে, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন এবং বিশ্বব্যাংকের বেসরকারি খাতের সিনিয়র বিশেষজ্ঞ হোসনে ফেরদৌস সুমি।
সূত্রমতে, আইটি ও আইটিইএস, রিটেইল ও ই-কমার্স, এসডিজি ইমপ্যাক্ট, শিক্ষা ও শিল্প-সংস্কৃতি, ফ্যাশন ও টেক্সটাইল, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্যসেবা এই ৭টি সেক্টরের উদ্যোক্তারা দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এবং আর্থিক প্রতিষ্ঠানের সামনে তাদের পণ্য ও ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ জন উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। সঠিক নীতি সহায়তা, বিনিয়োগ প্রবাহ এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা এই খাতকে টেকসই ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে পারি।”
স্বাগত বক্তব্যে ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “আমি লক্ষ্য করেছি বাংলাদেশে আইডিয়ার অভাব নেই, অভাবটা আসলে মাইন্ডসেটের। আমাদের দেশে স্টার্টআপ কালচারটা এখনও ঠিকভাবে গড়ে উঠছে না। কিন্তু যেদিন আমরা ছোট শুরু করে বড় ভাবতে শিখবো, সেদিনই আমাদের উদ্যোগগুলো স্কেল করে দেশকেই বদলে দেবে।”
আইসিটি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (DEIED) প্রকল্পের স্টার্টআপ ও স্কেলআপ প্রোগ্রামের অধীনে  তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে ১০৯১টি স্টার্টআপ অংশগ্রহণ করলেও ডেমো দিচ্ছে ৩০২টি স্টার্টআপ। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে প্যানেল আলোচনা। প্রথম দিন অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ স্টার্টআপস অ্যাট এ টার্নিং পয়েন্ট: পিলিসি, ক্যাপিটাল অ্যান্ড কনফিডেন্স ইন ২০২৬’ শীর্ষক একটি প্যানেল সেশন । আইটি সলিউশনস, সফটওয়্যার, সার্ভিসেস এবং অ্যাপস খাতের সেক্টরাল পিচিং  হয়।
দ্বিতীয় দিন ৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খাদ্য, কৃষি ও এগ্রিটেক খাতের পিচিং হবে। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষা, শিল্পকলা ও সংস্কৃতি খাতের পিচিং এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও হেলথটেক খাতের পিচিং অনুষ্ঠিত হবে। আর ৯ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টেকসই পণ্য ও সেবা খাতের পিচিং হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল টেক খাতের পিচিং অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খুচরা, পাইকারি ও ই-কমার্স খাতের পিচিং হবে। দিন শেষে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
ডিবিটেক/জেডইউআই/ইকে
৩৯ ব্যাংকের ১ শতাংশ মুনাফায় বিএসআইসি’র যাত্রা শুরু ৩০ এপ্রিল
বাংলাদেশের উদীয়মান প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্টআপগুলোর অর্থায়নে ৩৯ ব্যাংকের ১ শতাংশ মুনাফায় যাত্রা শুরু করলো বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)। প্রায় ৬০০ কোটি টাকার প্রাথমিক মূলধন নিয়ে গঠিত এই ফান্ডটি আগামী ৩০ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
দেশের প্রথম বড় এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিটির পরিচালনা পর্ষদে রয়েছেন দেশের শীর্ষ পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি। নতুন এই কোম্পানির কৌশলগত পরামর্শক করা হয়েছে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান লাইট ক্যাসেল পার্টনার্সকে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ঋণ নয়, বরং ইক্যুইটি ভিত্তিক অর্থায়ন প্রদান করবে। অর্থাৎ বিএসআইসি স্টার্টআপের অংশীদার হিসেবে কাজ করবে এবং কোনো সুদ গ্রহণ করবে না। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে অন্তত তিনটি স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহন, রিটেল ও লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিএসআইসি-এর বড় অংশীদারদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক (৭.৭১%), সিটি ব্যাংক (৬.৭৪%), ডাচ-বাংলা ব্যাংক (৬.৬৭%), পূবালী ব্যাংক (৬.৫%) ও সোনালী ব্যাংক (৫.৭৩%)। প্রতি বছর ব্যাংকগুলোর নিট লাভের ১ শতাংশ অবদানে এই ফান্ডের আকার আরও বৃদ্ধি পাবে। ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে ৮-১২টি স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো স্থানীয় স্টার্টআপগুলোকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলা এবং বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল আকর্ষণ করা। ৯ সদস্যবিশিষ্ট এই পরিচালনা বোর্ড সদস্যের মধ্যে ৫ জন বাণিজ্যিক ব্যাংকের এমডি এবং ৪ জন স্বতন্ত্র পরিচালক। বর্তমানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বিএসআইসি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী অস্থায়ী সিইও হিসেবে রয়েছেন। আর পরিচালক হিসেবে থাকছেন প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংকের এমডি।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের তত্ত্বাবধানে মে মাসের মধ্যে একজন অভিজ্ঞ স্থায়ী সিইও এবং হেড অফ ইনভেস্টমেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে।
জানাগেছে, বিএসআইসি শুধুমাত্র অর্থায়নই করবে না, বরং নিয়মিত পর্যবেক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদানের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। ২০২৯ সালের পর সফল স্টার্টআপগুলো থেকে শেয়ার বাজার বা সরাসরি অংশ বিক্রির মাধ্যমে মুনাফা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে এই ফান্ডের।
অনুদান দিতে অনলাইনে আবেদন নিচ্ছে আইডিয়া
দেশের আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের জন্য অনুদানের ঘোষণা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) "উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ" (আইডিয়া) প্রকল্প। আগামী দিনগুলোতে দেশীয় আইসিটি খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানায়, নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। আগ্রহী উদ্যোক্তাদের প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচন কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত উদ্যোক্তাদের চূড়ান্ত করা হবে।
আইডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে অনুদানের শর্তাবলী বা আবেদন প্রক্রিয়ায় সংশোধন বা পরিবর্তন আনার ক্ষমতা তাদের হাতে থাকবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অনুদানের ৫০ হাজার টাকা দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা করবে বলে আশা করছে সরকার।
এ বিষয়ে আইডিয়া প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোঃ জুলকার নাইন নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান দেশের তরুণ আইসিটি উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। তিনি বলেন, "আমরা চাই, মেধাবী উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করতে পারেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।"
ডিবিটেক/বিএমটি
গ্রামীণফোন–চাটনিঅ্যাডস চুক্তি, মুদি দোকানের ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন
মুদি দোকানের ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন দেখাবে গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এ লক্ষ্যে ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডস এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে অপারেটরটি।
এই চুক্তির আওতায় দেশের প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ সমাগমস্থলে অবস্থিত ১৫০টির বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচার করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৪ মার্চ, শনিবার সম্প্রতি সম্পাদিত এই চুক্তির তথ্য প্রকাশ করলো প্রিয়শপ মালিকানাধীন চাটনিঅ্যাডস।
প্রতিষ্ঠানটি বলছে, এই উদ্যোগের ফলে মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা ক্রেতারা কেনাকাটার পাশাপাশি ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনসহ বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখতে পাবেন। এর মাধ্যমে অল্প সময়েই হাজারো গ্রাহকের কাছে ব্র্যান্ড ও তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
গ্রামীণফোন ছাড়াও চাটনিঅ্যাডস বর্তমানে এসএমসি-এর সঙ্গে সচেতনতা কার্যক্রমে কাজ করছে। পাশাপাশি ওয়াটারএইড, এসিআই সল্ট, লিওনা, ইজি ট্র্যাক ও স্বপ্ননিবাসসহ বিভিন্ন ব্র্যান্ড এই ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।
চাটনিঅ্যাডস হলো দেশের ইনক্লুসিভ বি২বি কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ-এর একটি উদ্যোগ। দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) নিয়ে কাজ করা প্রিয়শপের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মুদি দোকানগুলো ধীরে ধীরে ডিজিটাল মিডিয়া টাচপয়েন্টে রূপ নিচ্ছে।
চাটনিঅ্যাডসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্তি মন্ডল বলেন, দেশের শক্তিশালী রিটেইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো সহজেই তাদের লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে। গ্রামীণফোনসহ শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
ডিবিটেক/এনএ/ইকে
রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হলো ‘ইনকিউবেশন হাব’। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মলিকুলার বায়োলজি অ্যান্ড প্রোটিন সায়েন্স ল্যাবরেটরির (MBPSL) উদ্যোগে এই ইনকিউবেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে।
ইনকিউবেশন হাব নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য একটি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্তকরেছেন সংশ্লিষ্টরা।
৭ জানুয়ারি, শনিবার বিকেলে ইনকিউবেশন হাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব ও মলিকুলার বায়োলজি অ্যান্ড প্রোটিন সায়েন্স ল্যাবরেটরি ইনকিউবেশন হাবের মুখ্য গবেষক অধ্যাপক ড. মো. আবু রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও অধ্যাপক ড. মো. মনিমুল হক, ইনকিউবেশন হাবের সহযোগী গবেষক ড. খন্দকার মো. খালিদ-বিন-ফেরদৌস, ইনভেন্ট টেকনোলজি লিমিটেডের ব্যলক মো. রেজাউল হালিম ও মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম আল-দিনসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, উদ্যোক্তা সৃষ্টি করে মার্কেটের সঙ্গে সংযোগ তৈরি করতে এই ইনকিউবেশন হাব একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে কাজ করবে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাবিতে প্রফেসর আবু রেজার নেতৃত্বে এই ল্যাবের যাত্রা শুরু হলো। আমরা আশা করছি, এই ল্যাব দেখে এক বছরের মধ্যে আরও অনেক ল্যাব তাদের কাজ শুরু করবে। ল্যাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
ইনকিউবেশন হাবের মুখ্য গবেষক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগুলোকে শিল্পমুখী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পণ্য দেশে উৎপাদিত হয় না, সেগুলো দেশে উৎপাদন ও বাজারজাত করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন হাতে-কলমে প্রশিক্ষণ পাবে, তেমনি একটি কোম্পানি কীভাবে গড়ে তুলতে হয় সে সম্পর্কেও বাস্তব ধারণা লাভ করবে।
তিনি আরও বলেন, বায়োটেকনোলজির যেসব পণ্য বাংলাদেশের শত শত ল্যাবে ব্যবহার হচ্ছে, তার প্রায় সবই বিদেশ থেকে আমদানি করা। অথচ এসব পণ্য দেশেই উৎপাদন করা সম্ভব। ইতোমধ্যে ৮টি পণ্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এসব গবেষণাকে ইনকিউবেশন হাবে উন্নয়ন করা হবে। পরবর্তীতে কোম্পানিগুলো ফান্ডিং করলে সেগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে।
তিনি জানান, গবেষণাগারগুলোকে টেকসই করার ক্ষেত্রে ইনকিউবেশন হাব একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে। আমাদের শিক্ষাব্যবস্থা এখনও মূলত সার্টিফিকেট নির্ভর। অথচ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে, যাদের মেধা কাজে লাগিয়ে দেশেই বিভিন্ন প্রয়োজনীয় পণ্য উৎপাদন সম্ভব।
ইনকিউবেশন হাবে উৎপাদিত পণ্যগুলো প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাসিউটিক্যাল বিভাগে বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ডিবিটেক/ডিএমসি/ইকে
স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিলো এনআরবিসি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবিসি ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র  ও এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।
৪ ফেব্রুয়ারি, বুধবার এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক সবসময়ই প্রতিশ্রতিবদ্ধ।
ডিবিটেক/বজ্ঞপ্তি/ইকে
দেশে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গতে তুলতে প্রয়োজন সরকারের পলিসি সাপোর্ট
বাংলাদেশে স্টার্টআপগুলোর ব্যর্থতার হার অনেক দেশে তুলনায় কম। তারপরও স্টার্টআপ নিয়ে কাজ করতে গিয়ে নীতি সহায়তায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ে দেশের তরুণরা।সরকারের সঠিক পলিসি সাপোর্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বড় বড় কোম্পিানিতে পরিণত করতে পারবে বলে মনে করেন উদ্যোক্তারা।
রাজধানীর আগারগাওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ আয়োজনের দ্বিতীয় দিনে ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তারা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সেমিনারে কী-নোট উপস্থাপন করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  নুরুল হাই।
আলোচক হিসেবে ছিলেন বিডিজবস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক, শিখো ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী, লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম, পাঠাও বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ।
মূল প্রবন্ধে নুরুল হাই দেশের বর্তমান স্টার্টআপ অবকাঠামোর বিষয়গুলো তুলে ধরেন। সেই সঙ্গে বর্তমান সমস্যা ও বেশ কিছু সম্ভাবনার বিষয়গুলো তার উপস্থাপনায় উঠে আসে। তিনি দেশের স্টার্টআপের জন্য পাঁচটি প্যরাামিটার- ট্যালেন্ট কনভার্সন, ক্যাপিটাল ডেফথ, মার্কেট অ্যাক্সেস, বিশ্বস্ত অবকাঠামো এবং এক্সিট পাথওয়ের বিষয়টি তুলে আনেন।
দেশের ডিজিটাল ডেভেলপমেন্টের বিষয়টি তুলে ধরে মোবাইল ফোন ব্যবহারকারী ১৮ কোটি ৭০ লাখ, ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটি ৯৮ লাখ যার মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটির বেশি এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারী অন্তত ২৩ কোটি ৯৩ লাখ বলে জানান।
নুরুল হক দেশের স্টার্টআপের প্রধান চ্যালেঞ্জ ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স, মার্কেট অ্যাক্সেস, ট্রাস্ট অ্যান্ড কমপ্লায়েন্স এবং এক্সিট অ্যান্ড রিপ্যার্টেইশন বলে দেখান।
এরপর তিনি সরকারের পলিসি সাপোর্ট এবং আইসিটি ডিভিশনের স্টার্টআপ সিস্টেমের জন্য নেয়া বেশকিছু উদ্যোগের কথা তুলে ধরেন। যার মধ্যে স্টার্টআপ ইনভেস্টমেন্ট, গ্র্যান্টস, ফান্ড অব ফান্ড, মনিটরিং নেটওর্য়াকের মতো বিষয়গুলো তুলে আনেন। এরপর বক্তরা তার মূল প্রবন্ধ ধরে আলোচনায় অংশ নেন।
এসময় বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, দেশের মোবাইল, ইন্টারনেট ও এমএফএস ব্যবহারকারীর সংখ্যা নিয়ে নানান ধরনের বিশ্বসযোগ্যতার অভাব রয়েছে। এটি পপুলিস্ট ডেটা। ফলে আমরা যখন সেই ডেটা ধরে কাজ করে তখন সেটা নিয়ে খুব ইতিবাচক ফল আসে না স্টার্টআপে। ফলে ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক একটা স্টার্টআপ কোম্পানিকে হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। আমার মনে হয় না, দেশে এখনও কোনো স্টার্টআপ হাজার কোটি টাকা ফান্ড নেয়ার মতো সক্ষমতা আছে। এখানে ফান্ড পাওয়া কঠিন না, সেটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর জনগণের কাছে সুবিধা পৌঁছে দিতে প্রথম দরকার সরকারের পলিসি। আমরা অনেকদিন ধরেই এসব নিয়ে বলছি। আশা করছি নির্বাচিত সরকার এলে বিষয়টি দেখবেন।
অলোচনায় অংশ নিয়ে শিখো ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, বিশ্বের কাছে যদি আমরা বাংলাদেশকে চেনাতে চাই তাহলে আমাদের দরকার স্টার্টআপ। কোনো একটা ইনোভেশন এবং তা দিয়ে সাধারণ মানুষের কাজে লাগানোর মাধ্যমেই আমাদের যাত্রা। কিন্তু আমরা সেই যাত্রায় গিয়ে মানুষের কাছে অ্যাক্সেস করতে পারছি না। পলিসিরি দিক থেকে ডিভাইসের ট্যাক্সেশন এবং ইন্টারনেটের দাম এই দুটি বিষয় সাধারণ মানুষকে উপকারভোগী করতে পারছে না।
লাইটক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম বলেন, আমাদের সমস্যাগুলোর মধ্যে একটা বিশেষ সমস্যা হলো স্টার্টআপের জন্য কোনো স্বাধীন প্রতিষ্ঠান নেই। এটা আমাদের করতে হবে। তাহলে পলিসি সাপোর্টগুলো আমরা পেতে পারি সহজে।
চালডাল ডটকমের সিইও ওয়াসিম আলীম বলেন, অন্য যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে আমাদের আইসিটিতে বাজেট কম। এটা বাড়ানো দরকার। আইসিটির প্রতিষ্ঠানগুলো জিডিপিতে অনেক অবদান রাখলেও বাজেট না থাকায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না।
পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম আহমেদ বলেন, আমাদের সামনে আগানোর জন্য সবচেয়ে বড় যে কাজটি করতে হবে তা হলো স্টার্টআপ পলিসি সহজ করা। আমাদের বাজেট আছে, সেটার সঠিক ব্যবহার করতে হবে। আমাদের হয়তো শত কোটি টাকার বাজেট আছে, কিন্তু সেটার সঠিক ব্যবহার নিয়েও সংশয় রয়েছে। এটা দেখতে হবে। সেই সঙ্গে আমাদের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের পলিসি আরও সহজ করতে হবে। স্টার্টআপ বাংলাদেশের ফান্ড টু ফান্ড আমাদের আশাবাদী করে।
শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক বলেন, ফান্ড অব ফান্ডের থট প্রসেস খুব ইতিবাচক, কিন্তু জটিল। আমাদের সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে খুব দূরত্ব রয়েছে। একই থট প্রসেসে না থাকলে সমস্যা হচ্ছে এক্সিকিউশনে। যে সময়ে যে ফান্ড দরকার তা ম্যানেজ করা যাবে না। আমাদের বাস্তবতা খুব কঠিন, তাই আমরা চাই ফান্ড অব ফান্ড যেন আমলাতান্ত্রিকতায় না আটকায়।
তিনি আরও বলেন, একটা সেন্ট্রাল জায়গায় সব স্টার্টআপকে নিয়ে আসার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে। কোন স্টার্টআপ কোন মন্ত্রণালয়য়ের অধীনে সেটা সবচেযে জটিল বিষয়। এথেকে বের হতে চাইলে আমাদের আইসিটি ডিভিশনকে এগিয়ে আসা দরকার। তাহলে স্টার্টআপ হিসেবে কেউ রেজিস্টার করলে সেটা একটি সংস্থার অধীনেই থাকবে এবং তারাই তাদের পলিসি থেকে সব ধরনের সাপোর্ট দেবে।
সবশেষে এজন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা।
ডিবিটেক/এফএস/ইকে
স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি
নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের উদীয়মান ব্যবসায়ী উদ্যোগগুলোকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এই চুক্তির আওতায়, এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সুবিধার মাধ্যমে স্টার্টআপ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করবে। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্প্রসারণে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং পরামর্শমূলক সেবা দেবে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে ১১ জানুয়ারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডির পরিচালক নওশাদ মোস্তফা এবং এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার। সভায় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হোসনে আরা শিখা। এ ছাড়া সভায় বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/এমইউএম
ভারতকে হটিয়ে সাউথ এশিয়া আইসিটি চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়শপ
প্রথমবারের মতো ভারতকে হটিয়ে সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের টেক-এনাবেলড সাপ্লাই চেইন ও ফিনটেক প্ল্যাটফর্ম প্রিয়শপ। নেপাল আইসিটি ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ৯বছর ধরে এই সম্মাননা জিতে আসছিলো ভারতের কোনো না কোনো স্টার্টআপ। এবারের বিজয়ের মাসে সেই সম্মাননার মুকুট মাথায় পড়ল বাংলাদেশের এই প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপটি।
গত ১৯ ডিসেম্বর নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁনের হাতে এই সম্মাননা তুলে দেন নেপালে নিযুক্ত যুক্তরাজ্যের দূত রব ফেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রিয়শপের কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অনীল কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন নেপালের মুখ্য সচিব সমুনরাজ আরিয়াল এবং এনপিসির ভাইস-চেয়ারম্যান ড. প্রকাশ কুমার।
পুরস্কার গ্রহণের পর প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, "এই পুরস্কারটি আসলে প্রতিটি ছোট খুচরা বিক্রেতার যাদের আমরা সেবা দিই। তারাই আসল চ্যাম্পিয়ন। আমরা শুধু তাদের সফল হতে সাহায্য করার জন্য টুলস তৈরি করেছি।"
প্রিয়শপের কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মন্ডল জানান, “আমরা পুরো ২০২৫ জুড়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অনেকগুলো গ্লোবাল প্ল্যাটফর্মে। আমরা ২০২৬-এও আমাদের পতাকা বিশ্বব্যাপী তুলে ধরতে চাই। এই চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে যে যখন আপনি-আমি আসল মানুষগুলোর আসল সমস্যার সমাধান করি, তখন এটার প্রভাবটা নিজেই কথা বলে।”
প্রসঙ্গত, নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ডস ২০২৫ ছিল অঞ্চলের প্রযুক্তি ইকোসিস্টেমের এক আয়োজন। ১,২০০টিরও বেশি আবেদন থেকে ৭৫০টি মনোনয়ন গ্রহণ করা হয়। ১৮ জন বিশেষজ্ঞ বিচারকের মূল্যায়নে শীর্ষ ১০ জন সেমিফাইনালিস্ট নির্বাচিত হয়, যার মধ্যে ৬ জন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ-নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ ও পাকিস্তান এর উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। সেখান থেকে প্রিয়োশপ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।
ডিবিটেক/এডি/ইক
দেশজুড়ে নকল ও ভেজাল ওষুধ রোধে পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
প্রি-সিরিজ এ রাউন্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে দেশের অন্যতম দ্রুত-বর্ধনশীল স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক বি-টু-বি কোম্পানি পালসটেক। সিঙ্গাপুরভিত্তিক অ্যাক্সিলারেটর ফান্ড ইটারেটিভের সঙ্গে মিলে প্রথম বারের মতো বাংলাদেশের কোনো স্টার্টআপকে এই বিনিয়োগ দিলো  ভিয়েতনামের আর্লি-স্টেজ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যাসেন্ড ভিয়েতনাম ভেঞ্চারস (এভিভি)। <o:p></o:p>
নতুন এই তহবিল ব্যয় করে পালসটেকের মেডবক্স প্ল্যাটফর্মকে দেশজুড়ে ছড়িয়ে দিতে এবং ওয়ান ফার্মেসি নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল চালু করা হবে বলে জানিয়েছে পালসটেকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ। এই মডেলে দেশের হাজারো ছোট ও অনানুষ্ঠানিক ফার্মেসিকে একটি মানসম্মত, নিয়ম-অনুবর্তী ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। <o:p></o:p>
রাফি আরও জানান, ওয়ান ফার্মেসির মাধ্যমে ফার্মেসিগুলো যাচাইকৃত কোম্পানির কাছ থেকে সরাসরি ওষুধ সংগ্রহ করতে পারবে। এতে ওষুধের উৎস এবং গন্তব্য সহজে ট্র্যাক করা যাবে, নিয়ন্ত্রক সংস্থার তদারকি আরও শক্তিশালী হবে এবং ফার্মেসিগুলো তাদের দৈনন্দিন কাজ, মজুত ব্যবস্থাপনা ও আর্থিক সেবা আরও সহজে পরিচালনা করতে পারবে।<o:p></o:p>
এ বিষয়ে পালসটেকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিকুর রসুল বলেন, “আমাদের লক্ষ্য শুধু একেকটি ফার্মেসিকে উন্নত করা নয়; আমরা দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছানোর ধরণই বদলে দিতে চাই। স্বচ্ছ ও বিশ্বস্ত একটি ওষুধ বিতরণ নেটওয়ার্ক তৈরি করেই আমরা সেই পরিবর্তন আনতে কাজ করছি।”<o:p></o:p>
এভিভি-এর সহ-প্রতিষ্ঠাতা এডি থাই বলেন, “উদীয়মান বাজারে অর্থবহ পরিবর্তন আনার সক্ষমতা আছে-এমন টিম আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। পালসটেকের কার্যকর বাস্তবায়ন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং দ্রুত অগ্রগতি দেখায়, তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে গভীরভাবে সচেতন।”<o:p></o:p>
ইটারেটিভ-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার সু কেন বলেন, “মাত্র তিন মাসে কোম্পানিটি তাদের আয় ১ মিলিয়ন ডলার থেকে ১৩ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। ফার্মাসিউটিক্যাল খাতে তাদের জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় সত্যিই বিরল, এবং সেটিই তাদের সাফল্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে।”<o:p></o:p>
প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত পালসটেক পরিচালনা করছে মেডবক্স, যা একটি ডেটাভিত্তিক অর্ডারিং ও লজিস্টিকস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ফার্মেসিগুলোকে যাচাইকৃত প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি আসল ওষুধ সংগ্রহ করতে সহায়তা করে। গত এক বছরে প্রতিষ্ঠানটি দ্রুত বিস্তৃত হয়ে ঢাকার ১২,০০০-এর বেশি ফার্মেসি এবং প্রায় ৩.৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে।
ডিবিটেক/এমকেআই/এমইউএম
শতাধিক বিনিয়োগকারীর সামনে পাঁচ স্টার্টআপের পিচ
লাইট অব হোপ ভেঞ্চার্সের আয়োজনে ধানমন্ডির ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেন্টারে ২৯ নভেম্বর, শনিবার শতাধিক বিনিয়োগকারীর সামনে পাঁচজন নতুন উদ্যোক্তা তাদের ব্যবসায়িক ধারণা পিচ করেছেন।
উদ্যোক্তারা ছিলেন—বাংলাদেশ সাপ্লাই চেইন সলিউশন্স (বিএসসিএস), টাইলো, গ্রিন গ্রোসারি, প্রোটিন মার্কেট এবং আইস। তারা শুধু তাদের ব্যবসার ধারণা উপস্থাপন করেননি, বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এবং ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
লাইট অব হোপ ভেঞ্চার্সের ফাউন্ডার ওয়ালিউল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “প্রথমবারের মতো আমাদের এই ধরনের ইভেন্টে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এটি স্পষ্ট করছে যে ব্যক্তিগত বিনিয়োগকারীরাও এখন নতুন নতুন সুযোগ খুঁজছেন।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে উদ্যোক্তারা তাদের ধারণা ভাগ করতে, সহযোগিতা করতে এবং বাস্তব ফলাফল অর্জন করতে পারবে।”
লাইট অব হোপ ভেঞ্চার্স এখন ‘বাংলাদেশি এসএমই-এর জন্য ওয়াই কম্বিনেটর’ হিসেবে কৃষি, শিক্ষা, উৎপাদন, সেবা এবং প্রযুক্তি খাতের স্টার্টআপদের মেন্টরশিপ, বিনিয়োগ এবং বাজারে প্রবেশের সুযোগ প্রদান করেছে।  তাদের কমিউনিটিতে বর্তমানে আটটি খাতে ১,০০০-এর বেশি স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তা রয়েছেন।
প্রসঙ্গত, লাইট অব হোপ ভেঞ্চার্স প্রতি মাসের শেষ শনিবার এই ধরনের পিচ সেশন চালু রাখবে, যেখানে প্রতিটি ইভেন্টে পাঁচ থেকে সাতটি স্টার্টআপ অংশগ্রহণ করবে।
ডিবিটেক/এআর/ইকে
উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যুব উদ্ভাবনের নতুন সুযোগ
দেশের যুব উদ্ভাবকদের উদ্ভাবনী সমাধানকে আরও এগিয়ে নিতে নতুন সুযোগ তৈরি করেছে সেভ দ্যা সিলড্রেন। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে যুব-নেতৃত্বাধীন ইনোভেশন ল্যাব (ওয়াইআইএল) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্ভান প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ৫টি উদ্যোগ। এগুলো হলো- বনলতা, ড্রিম পাওয়া. ক্র্যাফ্টিক ও অন্বেষা।
যুব নেতৃত্বাধীন ও জলবায়ু–সংবেদনশীল অঞ্চলের উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সেইভ দ্য চিলড্রেনের উদ্যোগে এবং এটুআই-এর সহযোগিতায় ২৬ নভেম্বর, বুধবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বড় এই ‘গ্রিন ইনোভেশন ফেস্ট’। স্থানীয় পর্যায়ের সবুজ উদ্ভাবন, ইকো–ফ্রেন্ডলি ব্যবসায়িক সমাধান, টেকসই প্রযুক্তি এবং প্রান্তিক যুব উদ্যোক্তাদের তৈরি পণ্য ও প্রোটোটাইপ প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
৬ মাসব্যাপী চলমান ধারাবাহিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠিত এই বিজয়ী উদ্যোগ গুলোর নাম ঘোষণা করা হয়। উদ্যোগগুলোর মধ্যে -
বনলতা: চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকায় পরিত্যক্ত নারিকেলের ছোবড়া সংগ্রহ করে কৃষি, বাগান ও শহুরে কৃষিকাজে ব্যবহারের জন্য কোকোপিটে রূপান্তর করছে।
ড্রিম পাওয়ার: ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সৌরচালিত মশা নিধন যন্ত্র তৈরি করছে।
ক্রাফটিক: শিল্প কারখানার চামড়ার বর্জ্য পুনর্ব্যবহার করে ব্যাগ, পার্স ও গয়না তৈরি করছে।
অন্বেষা: কল্যাণপুর বস্তি এলাকায় নারীদের জন্য এক জায়গায় মাসিক স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সেবা পাওয়ার কেন্দ্র তৈরি করছে।
ড্রাই নিউট্রি: রংপুরের দুর্যোগপ্রবণ এলাকায় অপুষ্টি ও আয়োডিন ঘাটতি মোকাবিলায় শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিগুণসম্পন্ন পাউডার ‘ছাতু’ তৈরি করছে।
অনুষ্ঠানে জনানো হয়, শ্রমবাজারে ১৫-২৯ বছর বয়সী যুবদের হার ৩৬ শতাংশ, এই বয়সভুক্ত কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি। তাই ভবিষ্যৎ সুযোগ সৃষ্টি ও উদ্ভাবনে তরুণদের ভূমিকা এখন সময়ের দাবি।
আয়োজকরা জানান, চারটি বিভাগ ও ১৪ জেলার নির্বাচিত যুব উদ্ভাবকরা সরকারি দফতর, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তাদের নিজ নিজ ব্যবসায়িক উদ্ভাবন উপস্থাপন করেছেন। গত ৫ বছরে ওয়াইআইএলের সহায়তায় ২৪টি ব্যবসায়িক উদ্যোগ কাজ করে যাচ্ছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করেছে। ২০২৩ সাল থেকে পরিবেশবান্ধব ও সবুজ উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে টেকসই ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা হচ্ছে।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, “তরুণরাই আগামী দিনের ভাবনাচিন্তা করবে, উদ্ভাবন করবে এবং ব্যবসাকে প্রসারিত করবে। আমাদের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় এ সকল তরুণ উদ্ভাবকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকের প্রজন্ম সামাজিকভাবে সচেতন এবং পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রতি আগ্রহী। তাদের এই উদ্যোগগুলো পরিণত হতে পারে সফল ব্যবসায়, যা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবে।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, “আমি আশাবাদী যে যুবরাই নেতৃত্ব দেবে। গত ৩ দিনে আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি, এটাই কেবল শুরু। আমি নিজেই এর প্রমাণ যে, সফলতা সম্ভব। উদ্ভাবন ও কাজের উন্নয়নে মান ধরে রাখতে হবে। আশা করি, আপনারা আগের মতো বাধার মুখে পড়বেন না, কারণ আজ আপনারা পেয়েছেন সহায়ক প্ল্যাটফর্ম। উদ্যোক্তা হিসেবে আমাদের দায়িত্ব নতুন সুযোগ তৈরি করা এবং দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া।”
ডিবিটেক/বিটি/ইকে
স্টার্টআপে বিনিয়োগে পুঁজিবাজারের সুবিধা চান ভিসি’রা
স্টার্টআপে বিনিয়োগে পুঁজিবাজারে বিনিয়োগের মতো কর অবকাশ চান দেশীয় ভেঞ্চারে ক্যাপিটালিস্টরা। আবাসিকে অফিস নিবন্ধন সুবিধাসহ কর অবকাশের সহজীকরণ দাবি করেছেন নবীন উদ্যোক্তারাও। আর স্টার্টআপ ও ভেঞ্চর ক্যাপিলিস্টদের মধ্যে বিদ্যমান সন্দেহের দেয়াল ভাঙতে চায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
৩ নভেম্বর, সোমবার সন্ধ্যায় আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অংশীজন পরামর্শক সভায় এমন অভিব্যক্তি প্রকাশ করেন বক্তারা।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের (মার্কিন যুক্তরাষ্ট্র) ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফেই ডং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, বিশ্বব্যাংকের (বাংলাদেশ) সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফারদৌস সুমি, প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মার্জানা নন্দিতা এবং আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
অ্যাক্সিলারেটিং বাংলাদেশের স্কেল আপ প্রোগ্রাম প্রোগ্রাম ও স্টার্টআপ এর জাতীয় প্রোগ্রাম সমন্বয়কারী আরিফুর রহমানের সঞ্চালনায় স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, ব্রেইন স্টেশন ২৩ পিএলসি’র মতো প্রতিষ্ঠিত দেশী কোম্পানী, স্টার্টআপ বাংলাদেশ, আইডিএলসি ও ডিআইভিসি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মতো ভেঞ্চর ক্যাপিটেল প্রতিষ্ঠান, বেশ কয়েকটি স্মার্টআপ প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউসের প্রতিনিধিরা সভায় নিজেদের ভাবনা তুলে ধরেন।
তাদের ভাবনা শুনে সমাপনীতে নভেম্বর-ডিসম্বরের মধ্যে যোগ্য স্টার্টআপ নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক। আর বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানালেন, তারা স্টার্টআপ এবং স্কেল আপ প্রোগ্রামের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খুবই ইতিবাচক। এই কারণে, প্রকল্পটি আগামী দুই বছরের জন্য এগিয়ে নিয়ে যেতে চান। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে একটি শক্তভিতের ওপর দাঁড় করাতে ভিসি ফার্ম এবং বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্বব্যাংকের আরও সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলেও জানান তারা।
অনুষ্ঠানে ইনস্ট্যাজব প্রতিষ্ঠাতা উম্মুল কুসুম পুতুল আবাসিক এলাকায় স্টার্টআপদের লাইসেন্স প্রদান ও নবায়নের সুযোগ চান। ফার্মাজিলা’র খাইরুল খাইরুল ইসলাম স্টার্টআপদের জন্য কর অবকাশ এবং প্রক্রিয়াগত জটিলতা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
স্কয়ার গ্রুপের মানবসম্পদ বিভাগের ফখরুল হাসান প্রধান জানালেন, স্টার্টআপ থেকে কোটি টাকার প্রতিষ্ঠান হয়েছে স্কয়ার। ইকমার্স ছাড়া সব খাতেই রয়েছে ব্যবসায়। এখন উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। জানা-অজনা সমস্যার সমাধানে স্টার্টআপ ভ্যালু চেইনে যারা ভ্যালু অ্যাড করতে পারবে তারাই বিনিয়োগ পেতে পারে স্কয়ার গ্রুপ থেকে।
প্রাণ আরএফএল গ্রুপের প্রতিনিধি ফরহাদ হাসান মামুন বললেন, আমরা চাই, দক্ষতার সঙ্গে ইআরপি সল্যুশন দিতে পারে এমন দেশীয় উদ্যোগ। দেশের তরুণরা যদি এই এআই যুগে নতুন নতুন সমাধান করতে পারে সেই দক্ষ জনবল।
এসময় ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টার্টআপকে কৃষি ও তৈরি পোশাক খাতে  বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন  ডিআইভিসি হেড অব পোর্টফোলিও ওমর ফারুক। আলোচনায় ফান্ডিং ও ফাউন্ডিং পর্যায়ে কি কি গ্যাপ থাকে তা তুলে ধরেন স্টার্টআপ বাংলাদেশের প্রতিনিধি মোঃ আনোয়ার জাহিদ।
বিনিয়োগকারিদের এক্সিট প্লান করতে সকারের প্রতি আহ্বান জানিয়ে আইডিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ বললেন, ঝুঁকি নেয়ার ক্ষেত্রে ট্যাক্সসহ কোনো প্রণোদনা না থাকায় আগামীতে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নেবে। অপার সম্ভাবনা থাকার পরও ভেঞ্চর ক্যাপিটাল ইকো সিস্টেম গড়ে তোলা হয়নি। বিদেশে গুগল, মাইক্রোসফটের মতো কর্পোরেট ফান্ডিং সিস্টেমে দেশেও ট্যাক্স হলিডে থেকে পুণঃ বিনিময়োগ সুযোগ প্রত্যাশা করেন। সাত বছরের জন্য পুঁজিবাজারের মতো সমান সুযোগ দাবি করে তিনি বলেন, ছয়টি স্টার্টআপকে থেকে ৩৫ কোটি টাকা দিয়েছি। এর মধ্যে ৫ কোটি টাকা দেশের বাইরে থেকে আনি।
স্টার্টআপদের প্রত্যয়ন পত্র চান আরেক ভেঞ্চর ক্যাপিটেল প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সাল আহমেদ। সংখ্যা নয় স্টার্টআপ ভ্যালু তৈরির ওপর গুরুত্বারোপ করেন ব্রেইনস্টেশন ২৩ এর নাঈম আহমেদ। তিনি বুয়েটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে টেকনিক্যাল এক্সপার্ট তৈরির সঙ্গে ভালো ব্যবস্থাপক হিসেবে বের হয়ে আসতে এসব প্রতিষ্ঠানে বিজনেস স্কুল খোলার পরামর্শ দেন।
স্টার্টআপদের কমপ্লায়েন্স ধরে রাখতে শিগগিরই ভেঞ্চর ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা দেন স্টার্টআপদের কো-ওয়ার্কিং প্লেস করে দেয়ার প্রতিষ্ঠান মোড় প্রতিষ্ঠাতা নাবিলা নওরিন।
বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ
নিজেদের মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এই সহযোগিতার মাধ্যমে রবি অ্যাপের মাধ্যমে বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা দেবে।
২ মে, রবিবার রবি আজিয়েটার পক্ষ থেকে জনানানো হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে সম্প্রতি এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।
রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ , হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক  লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক।
অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।”
উদ্যোক্তা বিকাশে চুক্তিবদ্ধ ইউনেট ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ
বাংলাদেশে উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবন ও তরুণদের সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট এবং ওয়াই ওয়াই ভেঞ্চারস পরিচালিত অরেঞ্জ কর্নারস বাংলাদেশ। নভেম্বর থেকেই শুরু হচ্ছে এই কার্যক্রম। চ
এ লক্ষ্যে  ২৮ অক্টোবর, রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ওয়াই ওয়াই ভেঞ্চর্স অফিসে এই দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী শুরুতে উদ্যোক্তা হতে আগ্রহী উদ্ভাবকদের গ্রুমিং করা হবে। প্রথম কোহোর্ট চলবে দুই মাস। আগামী বছরের মাঝামাঝি হবে পাইলট।
ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট কো-ফাউন্ডার ও সিইও মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ওয়াই ওয়াই ভেঞ্চারস এর চিফ অপারেটিং অফিসার ওসমান ঢালী অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের পক্ষ থেকে মাহির আসেফ, এবং অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষ থেকে ফারিহা তাবাসসুম, শাফাদুল ইসলাম ও ফাইরানা আফসানা উপস্থিত ছিলেন।
জানাগেছে, কৌশলগত অংশীদারিত্বটি নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল পাবলিক-প্রাইভেট ইনিশিয়েটিভ এর আওতায় সম্পন্ন হয়েছে, যার লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের মানসম্পন্ন মেন্টরশিপ, প্রশিক্ষণ ও অর্থায়নের সুযোগ দেবে। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কাজ করবে। স্বা
আরও ৩টি নাগরিক সেবা কেন্দ্র চালু
নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকার গুলিস্তান, বনশ্রী ও  মোহাম্মদপুরে সেবা দেয়া করলো আরও তিনটি নাগরিক সেবা কেন্দ্র। ২২ অক্টোবর, বুধবার থেকে এই সেবা কেন্দ্রগুলো কার্যক্রম শুরু করেছে বলে খবর দিয়েছে আইসিটি বিভাগ।
রাজধানীর রমনা টেলিফোন ভবনে স্থাপিত হয়েছে গুলিস্তানের নাগরিক সেবা কেন্দ্র। এই কেন্দ্রের উদ্যোক্তা মোঃ জাহিদ হাসান। রামপুরা বনশ্রী আবাসিকের ডি ব্লকের ২ নম্বর রোডের বিটিসিএল ভবনে উদ্যোক্তা মোরশেদা মুক্তা সেবা দিচ্ছেন বনশ্রী নাগরিক সেবা কেন্দ্রে।
এর আগে প্রথম ধাপে চালু হওয়া ৩টি নাগরিক কেন্দ্র হলো- গুলশান, উত্তরা, নীলক্ষেত। নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
নাগরিকদের মূল্যবান পরামর্শ নাগরিক সেবা কেন্দ্রের মানোন্নয়নে ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে বলে মনে করে সরকার।
বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যুনিবন্ধন, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি কার্যালয়, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০টি সেবা দেয়া হচ্ছে এসব নাগরিক সেবা কেন্দ্র থেকে।
ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে আরও ৬০০ কোটি দেবে বাংলাদেশ ব্যাংক
স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে নেয়া ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে আরও ৬০০ কোটি দেবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে এই তহবিলের আকার বেড়ে দাঁড়াচ্ছে ১৫০০ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাতে ৮ অক্টোবর, বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনব বলেন, আজ তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেখানে স্টার্টআপ তহবিলে বাংলাদেশ ব্যাংক আরও ৬০০ কোটি দেবে বলে জানিয়েছেন গভর্নর।
এর আগে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলো মুনাফার অর্থ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা স্টার্টআপ তহবিল এরই মধ্যে গঠন করা হয়। একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। তবে বড় তহবিল থাকলেও এই তহবিল থেকে স্টার্টআপ খাতে বিনিয়োগ এখনো উল্লেখযোগ্য পরিমাণে হয়নি।
স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের চুক্তি সই
নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের উদীয়মান নতুন উদ্ভাবনী ব্যবসায় উদ্যোগগুলোকে সহায়তা করতে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রাইম ব্যাংক।
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সম্প্রকি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজীম এ. চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে স্টার্ট-আপ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করবে। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্প্রসারণে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে।
এ নিয়ে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজীম এ. চৌধুরী বলেন, “নতুন নতুন উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি এবং দেশের সিএমএসএমই খাতকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে আমরা নতুন উদ্যোগগুলোকে একটি সফল ব্যবসায় রূপান্তর করতে চাই।”
নীতি প্রণয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্টার্টআপে ব্যয় করা সময় একাডেমিক ক্রেডিটে যুক্ত করা এবং নীতিমালা প্রণয়ণে ডাটা ভিত্তিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এগুলো বিশ্ববিদ্যালয় থেকে সার্ভের মাধ্যমে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এভাবেই স্টার্টআপ ইকোসিস্টেম গড়া থেকে শুরু করে সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রকৌশলী।
৭ সেপ্টেম্বর, রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত চতুর্থ 'শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র' শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রস্তাবনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। বক্তব্যের আগে বিজয়ীদের নাম ঘোষণা করেন তিনি।
এতে ন্যাশনাল পলিসি শাস্ট চ্যাপ্টারের চ্যাম্পিয়ন হয়েছে টিম অরুণাভ। তাদের প্রাপ্ত নম্বর ২৪০। এই দলের সদস্যরা হলেন জুবায়ের বিন খালিদ, তাসফিয়া আব্বাস জুঁই এবং সিয়াম রহমান সৌরভ। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ইউএনএমএস নামে সুরক্ষিত একক হেলথেট ডাটা রেকর্ড সল্যুশন দিয়ে এই উদ্ভাবন দেখিয়েছে তারা।
প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ ক্যাপিটাল মিত্র থেকে এক পয়েন্ট কম পেয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ টিম সুনাগরিক।
বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিয়ে পলিসি সম্পর্কিত প্রতিযোগিতার গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এ ধরণের প্রতিযোগিতা দেশের জন্য আশাজাগানিয়া। পলিসি প্রণয়নে তরুণদের অধিক সম্পৃক্ত করা উচিত। কারণ তরুণরা তথ্য-প্রযুক্তির গতিশীল রূপান্তরের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে। এই রূপান্তরকে পলিসি মেকিং এর সঙ্গে সংযোগ ঘটাতে হবে।
তরুণরা দেশের পাইপলাইন উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগিদের বিজয় প্রমাণ করে দেশের ভবিষ্যত নেতৃত্ব যোগ্যদের হাতেই যাচ্ছে। যারা স্টার্টআপ নিয়ে আগ্রহী তাদের স্টার্টআপকে একাডেমিক ক্রেডিটে অন্তর্ভূক্ত করা, তাদের জন্য কানেক্টিভিটির ফ্যাসিলিটি বৃদ্ধি করাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
পলিসি বাস্তবায়নে চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, দেশের লিগাল গাইডলাইনের ভিতরে থেকে পলিসি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের উপস্থাপিত পলিসি সংক্রান্ত প্রস্তাবসমূহ নাগরিক পর্যায়ে কোয়ালিটিটিভ ও কোয়ান্টিটিভ সার্ভের মাধ্যমে নিরীক্ষা করে পলিসিগুলোর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
প্রতিযোগিতা শেষে ফয়েজ আহমদ তৈয়্যব  বিজয়ীদের মেডেল, ক্রেস্ট ও অর্থমূল্য পুরস্কার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম অরুণাভ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে টিম ক্যাপিটাল মিত্র ও টিম সুনাগরিক।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। দেশে বর্তমানে ৩৪শতাংশ তরুণ রয়েছে তাদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলিসহ শিক্ষার্থীরা।
স্টার্টআপদের ঋণ দিতে যে ১৬ ব্যাংক ৪ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের জন্য এই  ঋণ সহায়তা কার্যক্রম চালু করতে  ২ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৬টি তফসিলি ব্যাংক এবং চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চুক্তি সাক্ষর করেছে সেগুলো হলো- ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, দি সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি এবং লংকা বাংলা ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন  গভর্নর ড. আহসান মনসুর।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই এবং বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন, আর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই বিভাগের প্রধানগণ সই করেন।
নতুন সংশোধিত সার্কুলার অনুযায়ী, স্টার্টআপগুলো এখন ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ও ওয়ার্কিং ক্যাপিটাল উভয় ধরনের ঋণ নিতে পারবে।
অনুষ্ঠানে ৫২টি অংশীদার ব্যাংকের সহযোগিতায় একটি প্রস্তাবিত ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠনের বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্ট-আপ খাত কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এ সার্কুলারের পরিমার্জন উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজ করবে এবং খাতটির টেকসই বিকাশে সহায়ক হবে।
কমিউনিটি ব্যাংকের স্টার্টআপ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি
এদিকে একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের স্টার্টআপ রিফাইন্যান্স স্কিমের অধীনে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত পারস্পরিক অংশীদারত্বমূলক এ চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান, যুগ্ম পরিচালক মো. নুরুল কাওসার সাঈফ এবং কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইউনাইটেড ফাইন্যান্স ৩৬ বছরেরও বেশি সময় ধরে সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নতুন করপোরেটদের জন্য উদ্ভাবনী ও বাজার উপযোগী আর্থিক সমাধান দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে ও প্রতিটি জেলায় গ্রাহক উপস্থিতি রয়েছে।
স্টার্টআপ বাংলাদেশের নতুন এমডি নুরুল হাই
নতুন ব্যবস্থাপনা পরিচালক পেলো সরকারি ভেঞ্চর ক্যাপিটেল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ (এসবিএল)। কোম্পানির তৃতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১ সেপ্টেম্বর, সোমাবার এই পদে যোগ দিয়েছেন নুরুল হাই। ইতিমধ্যই প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে নতুন ব্যবস্থাপনা পরিচালকের নাম প্রকাশ করা হয়েছে।
এসবিএল-এ যোগদানের আগে, তিনি ওয়াশিংটন ডি.সি.ভিত্তিক একটি আন্তর্জাতিক ইমপ্যাক্ট ফান্ড ম্যানেজমেন্ট ফার্ম SEAF-এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যেখানে তিনি বৈশ্বিক ইমপ্যাক্ট ইনভেস্টিং এবং উন্নয়নমূলক ইমপ্যাক্ট নিয়ে কাজ করতেন। বাংলাদেশে, তিনি SEAF-এর বাংলাদেশ ভেঞ্চারস ফান্ড পরিচালনা করেন এবং পোর্টফোলিও কোম্পানিগুলো থেকে বেশ কয়েকটি সফল এক্সিট সম্পন্ন করেন,পাশাপাশি একটি অ্যাগ্রি-ভেঞ্চারস ফান্ডও পরিচালনা করেছেন।
নব নিযুক্ত এসবিএল ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, যখন সরকারি উচ্চাকাঙ্ক্ষা বেসরকারি কার্যক্রমের সঙ্গে কার্যকরভাবে মিলিত হয়, তখনই একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে ওঠে। তিনি তার এই বিশ্বাসকে বিনিয়োগযোগ্য পাইপলাইন, সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের কাঠামো এবং বাস্তব ফলাফল অর্জনের মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছেন।
এর আগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনাপরিচালক ছিলেন সামি আহমেদ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সামি আহমেদ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছিলেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে পদচ্যুত আওয়ামী লীগের সময়ে দলীয় বিবেচনায় নিয়োগ ও পক্ষপাতমূলক বিনিয়োগ সিদ্ধান্ত, দুর্নীতি এবং উদ্যোক্তাদের প্রতি অবিচারের নানান অভিযোগ ওছে তার বিরুদ্ধে। এরপর গত মে মাসে তিনি নিজ পদ থেকে সরে দাঁড়ান। অতঃপর নিয়মতান্ত্রিক নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে প্রথম এই পদে নিয়োগ পেলেন নুরুল হাই।
তার আগে প্রথম ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন ও সামি আহমেদ সরাসরি এই পদে নিয়োগ পান। তবে তাদের বিষয়ে এসবিএল এর ওয়েব সাইটে কোনো তথ্য নেই।
সূত্রমতে, ভেঞ্চার ইনভেস্টিং, ইমপ্যাক্ট ফান্ড ম্যানেজমেন্ট, কোম্পানি বিল্ডিং, ভ্যালু ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ইমপ্যাক্ট রিসার্চে তার ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ এশিয়ার বাজার জুড়ে বিস্তৃত, এবং এর পাশাপাশি পূর্ব আফ্রিকা ও ক্যারিবিয়ানেও তিনি কাজ করেছেন তিনি। সেখানে তিনি উদ্যোক্তাদের স্থিতিস্থাপক ব্যবসায়িক মডেলগুলোকে পরিমাপযোগ্য ও লাভজনক উদ্যোগে পরিণত করতে সহায়তা করেছেন। কঠোর পর্যবেক্ষণ, উল্লেখযোগ্য মূল্য সংযোজন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং উপযুক্ত এক্সিটের মাধ্যমে তিনি বিনিয়োগকারীদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করেছেন।
নুরুল হাই এর পূর্ববর্তী নেতৃত্বের অভিজ্ঞতাগুলোর মধ্যে রয়েছে লংকাবাংলা এএমসি-তে গবেষণা ও অল্টারনেটিভ অ্যাসেট ম্যানেজমেন্ট দল গঠন। সেখানে তিনি দল তৈরি করে কঠোর প্রক্রিয়া শৃঙ্খলার সাথে পাবলিক-মার্কেট ফান্ড পরিচালনা করেন। তার পূর্ববর্তী উপদেষ্টা ভূমিকার অংশ হিসেবে, তিনি ভোক্তা, কৃষি-ভেঞ্চার, প্রযুক্তি এবং শিল্পসহ বিভিন্ন খাতে ইউএস ২-৪০ মিলিয়ন  ইউএস ডলার মূল্যের লেনদেন পরিচালনা করেছেন। আইএল ক্যাপিটাল, বিডি ক্যাপিটাল, ব্র্যাক ব্যাংক এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সে তার প্রাথমিক ভূমিকাগুলো তাকে উৎপত্তি, মূল্যায়ন থেকে শুরু করে ডকুমেন্টেশন, পর্যবেক্ষণ এবং এক্সিট এক্সিকিউশন পর্যন্ত সম্পূর্ণ দক্ষতা সেটকে আরও ধারালো করে তুলতে সাহায্য করে।
ডিএফআই, ভিসি, পিই, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে জনাব হাই-এর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা কোম্পানিগুলোর জন্য তহবিল সংগ্রহ এবং বাজারে প্রবেশ সহজ করে তোলে। একই সাথে তিনি লিঙ্গ-ভিত্তিক বিনিয়োগ এবং জলবায়ু কার্যক্রমসহ ইএসজি ও ব্যবস্থাপনার শক্তিশালী মান বজায় রাখেন। তিনি আইপিও, ট্রেড সেল, সেটেলমেন্ট, সেলফ-লিকুইডেশন ইত্যাদি সহ বিভিন্ন ধরনের এক্সিট সফলভাবে সম্পন্ন করেছেন। ইকোসিস্টেমে তার অবদানের মধ্যে রয়েছে ইউনিস্টার্টআপে পিচ জাজ হিসেবে ভূমিকা পালন, ২এক্স ইগনাইট (২এক্স গ্লোবালের অংশ)-এর এপিএসি মেন্টর এবং স্ট্র্যাটেজিক অ্যাডভাইসর হিসেবে কাজ করা এবং গ্লোবাল সেন্টার ফর রিস্ক অ্যান্ড ইনোভেশনের বোর্ড সদস্য হিসেবে থাকা—এই প্ল্যাটফর্মগুলো তিনি অপারেটরদের কোচিং দিতে এবং বিনিয়োগের প্রস্তুতি ও মান উন্নত করতে ব্যবহার করেন। তিনি আইবিএ থেকে ইএমবিএ (ফাইন্যান্স) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন।
ফোর্বস তালিকায় পাঠাও-সম্ভব
বাংলাদেশের প্রযুক্তি খাতে এক অনন্য অর্জনের সাক্ষী হলো এ বছর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ফোর্বস এশিয়া তাদের ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশের দুই উদ্ভাবনী স্টার্টআপ  পাঠাও ও সম্ভব কে অন্তর্ভুক্ত করেছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান স্টার্টআপগুলোকে নিয়ে এই তালিকা তৈরি করে ফোর্বস। এবারের তালিকায় ১৬টি দেশের প্রতিষ্ঠান জায়গা পেয়েছে, যার মধ্যে বাংলাদেশের পাঠাও ও সম্ভব বিশেষভাবে নজর কেড়েছে।
পাঠাও: রাইড-শেয়ারিং থেকে ফিনটেকে রূপান্তর
২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও এখন আর শুধুমাত্র রাইড-শেয়ারিং কোম্পানি নয়। এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে। ঢাকা থেকে পরিচালিত প্রতিষ্ঠানটি নেপালেও সেবা দিচ্ছে। অ্যাপের মাধ্যমে পাঠাও এখন রাইড-শেয়ারিং, খাবার সরবরাহ, লজিস্টিকস, ই-কমার্স এবং ফিনটেক সেবা দিচ্ছে।
৬০ লাখেরও বেশি অ্যাপ ডাউনলোড, সাত কোটি সফল ট্রিপ ও অর্ডার এবং প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে পাঠাও। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫ কোটির বেশি ডলার তহবিল সংগ্রহ করেছে, যার মধ্যে ২০২৪ সালে প্রি-সিরিজ বি তহবিল হিসেবে ১ কোটি ২০ লাখ ডলার রয়েছে।
পাঠাওয়ের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ’ তালিকায় জায়গা পাওয়া এবং পাঠাও-এর ১০ বছর পূর্তি এই দুইটি অর্জন আমাদের অগ্রগতির প্রমাণ। আমরা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্ভব: অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের পথিকৃৎ
২০২২ সালের মে মাসে প্রতিষ্ঠিত হওয়া ‘সম্ভব’ প্রযুক্তি ব্যবহার করে ব্লু-কলার ও সিলভার-কলার কর্মীদের জন্য চাকরির সুযোগ সহজ করছে। চাকরিপ্রার্থীদের জন্য এই প্ল্যাটফর্মে রয়েছে ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল তৈরির সুবিধা, প্রশিক্ষণ কোর্স, সরাসরি নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ।
বিশেষ করে নিম্নআয়ের নারীদের টেকসই কর্মসংস্থানের দিকে এগিয়ে নিতে কাজ করছে স্টার্টআপটি। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ৩ লাখ ডলারের অনুদান এবং ২০২৪ সালে সিঙ্গাপুরের কোকুন ক্যাপিটাল-এর নেতৃত্বে ১০ লাখ ডলারের প্রি-সিড তহবিল সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিফাদ হোসেন বলেন, ‘সম্ভব’ মানে বাস্তবায়নযোগ্য। আমরা দেখাচ্ছি, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান শুধু সম্ভব নয়, লাভজনকও হতে পারে।
বৈশ্বিক স্বীকৃতিতে বাংলাদেশের স্টার্টআপ
বিশেষজ্ঞদের মতে, পাঠাও ও সম্ভব-এর ফোর্বস তালিকায় অন্তর্ভুক্তি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের দৃঢ় অগ্রগতির পরিচায়ক। ইউনিসেফ, সুইসকন্ট্যাক্ট ও রুটস অফ ইমপ্যাক্ট-এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব এবং প্রযুক্তি গ্রহণের হার বাড়ায় বিশ্বদরবারে বাংলাদেশের স্টার্টআপগুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে।
এই স্বীকৃতি ভবিষ্যতের তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টার্টআপ কুষ্টিয়ার যাত্রা শুরু
স্টার্টআপ কুষ্টিয়া, একটি প্রগতিশীল উদ্যোগ যা কুষ্টিয়ায় উদ্যোক্তা সৃজন, উদ্ভাবন ও এসএমই উন্নয়নে নিবেদিত, তাদের প্রথম কার্যনির্বাহী কমিটির (ইসি) বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
২৬ আগস্ট, বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল।
কমিটিতে আরও আছেন এ. আর. রাজীব (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), এ. এইচ. আলী (ভাইস প্রেসিডেন্ট), আনন্দ কুটুম (সেক্রেটারি) এবং ঈশা খান (পরিচালক)।
এই কমিটি কুষ্টিয়ার তরুণ উদ্ভাবক ও ক্ষুদ্র ব্যবসায়ী নেতাদের জন্য একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে তুলতে স্টার্টআপ কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাবে। স্টার্টআপ কুষ্টিয়ার লক্ষ্য একটি আত্মনির্ভরশীল ও উদ্যোক্তাবান্ধব কুষ্টিয়া গড়ে তোলা, যেখানে প্রতিটি তরুণ তাদের উদ্ভাবনী চিন্তাকে এমন ব্যবসায় রূপান্তর করতে পারবে যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। এর মিশন হলো শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা চেতনা ছড়িয়ে দেওয়া, তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করা, স্থানীয় সমস্যা ও সম্পদকে কেন্দ্র করে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা সম্প্রদায়কে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা। প্রথম বৈঠকে আলোচনায় উঠে আসে আসন্ন কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে অনলাইনে সদস্য নিবন্ধন চালু করা।
এছাড়া শীঘ্রই একটি এন্ট্রাপ্রেনারশিপ বুট-ক্যাম্প এবং একটি গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কুষ্টিয়ার নতুন উদ্যোক্তা, এসএমই ও স্টার্টআপদের কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ সেশন, মেন্টরশিপ কার্যক্রম, সফল উদ্যোক্তাদের নিয়ে গেস্ট স্পিকার প্রোগ্রাম এবং স্থানীয় সফলতার গল্পগুলো তুলে ধরতে স্টোরিটেলিং ক্যাম্পেইন আয়োজন করা হবে।
“স্টার্টআপ কুষ্টিয়া কেবল একটি সংগঠন নয়, এটি কুষ্টিয়ার তরুণদের জন্য একটি আন্দোলন,” বলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল, প্রতিষ্ঠাতা সভাপতি, স্টার্টআপ কুষ্টিয়া। “আমাদের লক্ষ্য হলো সঠিক দিকনির্দেশনা, মেন্টরশিপ ও সুযোগ তৈরি করা, যাতে স্থানীয় উদ্ভাবকরা তাদের ধারণাগুলোকে প্রভাবশালী ব্যবসায়ে রূপান্তর করতে পারেন।”
স্টার্টআপ কুষ্টিয়া একটি কমিউনিটি-চালিত প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থী, উদ্ভাবক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও এসএমই উদ্যোক্তাদের একত্রিত করে। উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কুষ্টিয়ার টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়।
অনলাইন মার্কেটপ্লেস-এ উদ্যোক্তার ব্যবসা প্রসারণ বিষয়ক কর্মশালা
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) উদ্যোগে অনুষ্ঠিত হলো  “অনলাইন মার্কেটপ্লেস-এ উদ্যোক্তার ব্যবসা প্রসারণ” শীর্ষক কর্মশালা।
ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ২৫ আগস্ট, সোমবার অনুষ্ঠিত কর্মশালায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ই-কমার্স সাইট কার্টআপ তাদের উদ্ভাবিত বিভিন্ন সেবা, সমাধান ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে। কর্মশালায় মূল উপস্থাপনা দেন কার্টআপ এর পরিচালক সাইমন সাজিদ চৌধুরী।
তিনি, উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে কার্যকরভাবে অনবোর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, নিয়মকানুন এবং ডিজিটাল কাজের পরিবেশের সঙ্গে পরিচিত করার প্রক্রিয়া তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়,  ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, গ্রোসারি, কসমেটিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১০ লাখেরও বেশি পণ্য থাকছে কার্টআপে । বিশ্বস্ত ব্র্যান্ডসসহ প্রায় ২ হাজারের বেশি ভেরিফায়েড সেলাররা কার্টআপের সঙ্গে এরইমধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও, উন্নত কাস্টমার সার্ভিস বজায় রাখতে ৭ দিনের রিটার্ন পলিসি ও প্রফেশনাল কাস্টমার সাপোর্টও রয়েছে প্লাটফর্মটিতে।
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন রোবো লাইফ টেকনোলজি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে রোবো লাইফ টেকনোলজি দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। চ্যাম্পিয় দল ৫০ হাজার টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন।
১৪ আগস্ট, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের আয়োজনে দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিন এর দল উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয়-হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল রকেট ওয়েভ । প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণও পাবে।
সমাপনী ও পুরস্কার বিরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মি. মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। প্রোগ্রামটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রথম ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা, লাইভ শপিং-এর সিইও ও ফাউন্ডার মো. আশিক খান।
বাংলাদেশ রিজিওনাল গ্র্যান্ড ফাইনালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের একটি সম্মানিত প্যানেল দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিচারকদের মধ্যে ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার মি. উইলিয়াম রেইকার্ট। জাতীয় পর্যায়ের বিচারকদের মধ্যে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিভিশনের পরিচালক মি. নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও মি. শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সাইদ নাসির। এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণ নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগের মাধ্যমে তাদের ব্যবসার বিকাশে সহায়তা করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই আয়োজন দেশের স্টার্টআপদের শক্তিশালী করে দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবে।
১৪ আগস্ট আশুলিয়ায় বসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ বাংলাদেশ পর্ব
১৪ আগস্ট আশুলিয়ায় বসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ বাংলাদেশ পর্ব
যুক্তরাষ্ট্রভিত্তিক পেগাসাস টেক ভেঞ্চারসের উদ্যোগে ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত হয় স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ। ১৪ আগস্ট, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়া ক্যাম্পাসে বসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ এর বাংলাদেশ পর্ব। প্রতিযোগিতায় দেশ সেরা ১৫টি স্টার্টআপ প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ পর্বে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার টাকার বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোতে অনুষ্ঠেয় স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের গ্লোবাল ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে চূড়ান্ত পর্বে সেরা দল পাবে ১০ লাখ মার্কিন ডলার।
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বের চূড়ান্ত আসরে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রিচার্ট, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ ও অধ্যাপক রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।
বিশেষ অতিথি থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম আর কবির এবং সহ–উপাচার্য মোহাম্মদ মাসুম ইকবাল।
বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্বের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান। এবং ধরে ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান।
নেদারল্যান্ডস সরকারের ৪০ হাজার ইউরো উদ্ভাবনী অনুদান পেলো নোডস ডিজিটাল
নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে অরেঞ্জ কর্নারস ইনোভেশন ফান্ড (OCIF) এর আওতায় ৪০ হাজার ইউরো’র উদ্ভাবনী অনুদান পেয়েছে বাংলাদেশের উদ্ভাবনী অ্যাগ্রি-টেক স্টার্টআপ নোডস ডিজিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির আইওটি -ভিত্তিক মাটি ও পানি পর্যবেক্ষণ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য এই অনুদান দেয়া হয়েছে।
নোডস ডিজিটাল লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা নাজমুছ সাকীর আকিবের হাতে অনুদানের একটি স্বারক তুলে দেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের প্রধান মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স।
৭ আগস্ট গণমাধ্যমে এই প্রাপ্তির কথা শেয়ার করে অনুষ্ঠানে উপস্থিত নাজমুছ সাকীর আকিব জানান, এই অনুদানের মাধ্যমে, নোডস ডিজিটাল পাইলট প্রকল্প সম্প্রসারণ, AI মডেল উন্নয়ন, এবং কৃষকদের স্মার্ট কৃষি পদ্ধতির প্রশিক্ষণ প্রদান করবে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও বুদ্ধিমান সেচ প্রযুক্তি পৌঁছে দেওয়া। এই অনুদান আমাদের প্রযুক্তিকে আরও বিস্তৃত করতে সহায়তা করবে এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে ও পানি সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, অরেঞ্জ কর্নারস বাংলাদেশের দ্বিতীয় কোহর্টে অংশগ্রহণকারী ১৬টি স্টার্টআপের মধ্যে নোডস ডিজিটাল নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটির স্মার্ট ইরিগেশন সিস্টেমটি IoT সেন্সর এবং AI বিশ্লেষণের মাধ্যমে মাটি ও আবহাওয়ার তথ্য রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে। এর ফলে পানি ব্যবহার ৩০% পর্যন্ত হ্রাস পায় এবং প্রতি কেজি ধান উৎপাদনে ৩–৫ হাজার লিটার পর্যন্ত পানি সাশ্রয় হয়।
এআই এর ব্যবহার শিখলেন নারী উদ্যোক্তারা
রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো "ডিজিটাল দক্ষতা উন্নয়ন" কর্মশালা। ব্যাংকটির নারীদের আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প তারা অ্যাকাউন্টধারীদের ১২০ নারী উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ দিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
২৮ জুলােই, সোমবার সকাল থেকে শুরু হয় দিনব্যাপী কর্মশালাটি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে নিজের উদ্যোগে যুক্ত করা যায় সে বিষয়ে হাতে কলমে উদ্যোক্তাদের শেখান প্রশিক্ষকেরা।
বিডিওএসএন সভাপতি মুনির হাসানের পরিচালনায় কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী, কেন জরুরি এবং এটি উদ্যোক্তার জন্য কীভাবে উপকারে আসতে পারে; ব্যবসায়িক গবেষণা, পণ্যের নকশা এবং প্রতিযোগী বিশ্লেষণে এআই-এর ব্যবহার; বিজ্ঞাপন ও প্রচারে এআই টুল ব্যবহার করে গ্রাফিক্স ও ভিডিও কনটেন্ট তৈরি; মার্কেটিং অটোমেশন: এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্রচারণার কৌশল এবং এআই দিয়ে কনটেন্ট প্ল্যানিং, ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া পরিচালনার কৌশল শেখানো হয় বাস্তব ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওপজো টেকনোলজি’র সহ-প্রতিষ্ঠাতা শাহ পরান, ভার্চুয়ানিক সল্যুশনস প্রতিষ্ঠাতা আসাদ ইকবাল, কাজ৩৬০ প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, মার্কোপলো এআই সহ-প্রতিষ্ঠাতা তাসবিন তাসফিয়া এবং বিডিওএসএন প্রোগ্রাম অফিসার মোশারফ হোসাইন টিপু।
কর্মশালার সমন্বয়ক প্রমি নাহিদ জানান,কৃত্রিম বুদ্ধিমত্তার বেশিরভাগই একদিকে প্রোডাক্টিভটি বাড়াচ্ছে অন্যদিকে ব্যবসারও প্রসার ঘটাচ্ছে। উদ্যোক্তাদের জন্য এআই হয়তো শেষ পর্যন্ত "আলাদিনের দৈত্য" হতে পারে। তবে, সবাই তো সেই দৈত্যকে ব্যবহার করতে পারে না। সেই ঘাটতি মেটাতেই কর্মশালায় অংশগ্রহণকারীদের ফ্রি এআই টুল ব্যবহার করে নিজের ব্যবসার গতি বাড়ানোর কৌশল শেখানো হয়।কর্মশালায় মার্কেট রিসার্চ, কাস্টমার এনালাইসিস, প্রোডাক্ট ডিজাইন, গ্রাফিক্স ও ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ম্যানেজমেন্ট, এবং স্বয়ংক্রিয় মার্কেটিং—সবকিছুই ছিলো।
তিনি বলেন, অংশগ্রহণকারীদের অনেকেই এআই এর পেইড সংস্করণ নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু কর্মশালায় ফ্রি অনেকগুলো টুলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এসব টুল দিয়ে ছোট পরিসরের কাজ তারা চালিয়ে নিতে সক্ষম হবে। এছাড়া এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও কিভাবে অকৃত্রিম ভাবে প্রকাশ করা যায় সেই কৌশলও শেখানো হয় কর্মশালায়।
স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০ এ প্রিয়শপ
স্টার্টআপ হুইলের (২০২৫) শীর্ষ ৩০ এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্টার্টআপ প্রিয়শপ। স্টার্টআপ হুইল ভিয়েতনাম আয়োজিত এশিয়ার অন্যতম স্টার্টআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই অবস্থানে উন্নীত হওয়ার কথা জানাগেছে।
সূত্রমতে, এই প্রতিযোগিতায় প্রিয়শপের সাথে আরও ২৮টি দেশের ২,১৪৪টি স্টার্টআপ অংশ নিয়েছিল।
২২ জুলাই, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,।প্রিয়শপের এই মাইলফলক এর হাত ধরে বাংলাদেশ গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে পেরেছে।
বলা হচ্ছে, মুদি দোকানিদের ইনোভেশনে প্রিয়শপ তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশের শীর্ষ স্টার্টআপগুলোর সাথে টপ ৩০-এ অবস্থান করছে। ছয় মাসের একটি দীর্ঘ প্রতিযোগিতার পর প্রিয়শপকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন এই মাইলফলক এর বিষয়ে বলেন, "এটি প্রিয়শপ টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা লক্ষ লক্ষ মুদি দোকানিদের সাপ্লাই চেইন সহজ তো করছিই এবং এমবেডেড ক্রেডিট এর মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশকে আমরা PriyoShop-এর মাধ্যমে বিশ্বমঞ্চে আরো উঁচু করে তুলে ধরতে পারবো। এই স্বীকৃতি আমাদেরকে বৈশ্বিক পরিসরে পদচিহ্ন তৈরি করতে সাহায্য করছে এবং দেশের তরুণ উদ্যোক্তাদের মনে আন্তর্জাতিক মানের স্টার্টআপ গড়ার অনুপ্রেরণা দেবে।"
প্রিয়শপ তার অগ্রযাত্রায় অবিচল থেকে বাংলাদেশের খুচরা ব্যবসায় রূপান্তর আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের উঠতি উদ্যোক্তাদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে চলেছে। একটি স্থানীয় স্টার্টআপ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির এই ধারাবাহিক যাত্রা প্রমাণ করে যে বাংলাদেশের খুচরা ব্যবসায় খাতে অসীম সম্ভাবনা রয়েছে। এখানে উদ্ভাবনী সমাধান শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী পরিবর্তন আনতে সক্ষম।
ড্যাফোডিলে ‘মাইক্রো-ক্রেডেনশিয়াল ডে ২০২৫ উদযাপন
"মাইক্রো-ক্রেডেনশিয়ালের মাধ্যমে ভবিষ্যতের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল একাডেমির উদ্যোগে ও  বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের  সহযোগিতায় ১৯ জুলাই শেনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলন হলে উদযাপিত হলো ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল দিবস ২০২৫। অনুষ্ঠানে শিল্প বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিং স্থাপন, ক্যারিয়ার কাউন্সেলিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স অন্বেষণ, শিল্প-একাডেমিক সহযোগিতা এবং সুযোগ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ারের সম্ভাবনা এবং একাডেমিক যাত্রা বৃদ্ধির একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের নির্বাহী মহাপরিচালক জনাব রিয়াজুল লতিফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়ালস ডে ২০২৫ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিড মার্কেটিং কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ডক্টর মোস্তাফা সাজ্জাদ হাসান, এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহাবুব উল হক মজুমদার, ডিআইইউর কৌশল ও উদ্ভাবনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর গিয়াস ইউ আহসান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর বিমল চন্দ্র দাস, হেলথ ও জীবন বিজ্ঞান অনুষদের  ডিন অধ্যাপক ডক্টর মো. বেল্লাল হোসেন।কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী।  দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের প্রথিতযশা ১০০+ শিল্প বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে, শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ, ইন্টার্নশিপ, পরামর্শদাতা এবং চাকরির সুযোগের জন্য মূল্যবান সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত এবং ক্যারিয়ারের লক্ষ্যগুলিকে বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ ও নির্দেশনা পায়।
এছাড়াও ফ্যাশন ডিজাইনার, ডেটা বিশ্লেষক এবং আরও অনেক কিছুর জন্য চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা শিল্প-প্রাসঙ্গিক মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের বিস্তৃত পরিসর সম্পর্কে জানতে পারে। ডিআইইউর মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রোগ্রামগুলি কীভাবে একাডেমিক শিক্ষাকে ব্যবহারিক শিল্পের চাহিদার সাথে সংযুক্ত করে এবং শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক প্রান্তের জন্য প্রস্তুত করে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ তৈরী  করেছে।
২১ বছর বয়সী উদ্যোক্তারা পাবেন স্টার্টআপ তহবিলের সহায়তা
স্টার্টআপ বাংলাদেশ ছাড়াও স্টার্টআপদের বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে পুনঃঅর্থায়ন স্কিম, স্টার্টআপদের জন্য ঋণ এবং বিভিন্ন প্রণোদনা প্যাকেজ উল্লেখযোগ্য। কিন্তু তারপরও এই বিনিয়োগের স্বীকৃত ও সুনির্দিষ্ট কোনো রূপরেখা ছিলো না। সেই শূন্যতা পূরণ করে অবশেষে স্টার্টআপ খাতে অর্থায়নের জন্য সুনির্দিষ্ট 'মাস্টার সার্কুলার’ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট থেকে দেশের তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী বরাবর ৯ জুলাই বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এতে স্টার্টআপ উদ্যোগের সঙ্গা, বৈশিষ্ট্য উল্লেখ করে অর্থায়ন তহবিলের উৎস ও অর্থায়ন প্রাপ্তির যোগ্যতা নিরূপন করে দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি’র পরিচালক নওশাদ মোস্তাফা স্বাক্ষরিত পরিপত্র বলছে, ২০২১ সাল থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংককে প্রতি বছর প্রণীতব্য নিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রদর্শিত নীট মুনাফা হতে ১ শতাংশ অর্থ বাধ্যতামূলক ভাবে ‘অন্যান্য দায়’ হিসেবে ব্যাংকের নিজস্ব স্টার্টআপ তহবিলে জমা করবে। সেই অর্থ থেকে স্টার্টআপ উদ্যোগকে ঋণ, বিনিয়োগ বা ইক্যুইটি বিনিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। অনধিক ১২ বছর বয়সী স্টার্টআপ এই অর্থায়ন সুবিধা পাবে। প্রতিষ্ঠানের নিবন্ধন ২ বছরের কম হলে প্রাথমিক পর্যায়ে ২ কোটি, ২-৬ বছরের মধ্যে ৫ কোটি এবং ৬-১২ বছরের মধ্যে ৮ কোটি টাকা মেয়াদী বা চলতি মূলধন ঋণ হিসেবে দিতে পারবে ব্যাংকগুলো।
আর স্টার্টআপ হিসেবে অর্থায়ন পেতে হলে উদ্যোক্তার বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর।
এই বয়স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একটি পক্ষ মনে করছে, আমাদের দেশে ১৮-১৯ বছর বয়সেও তরুণদের অনেকের ফিন্যান্সিয়াল ধারণাগুলো আসে না। ছেলেমেয়েদের ব্যাংক একাউন্ট করে দেওয়ার পরেও তারা কোন ট্রানজেকশন করতে চায় না। উপরন্তু এর আগেই অনেকে ভালো আইডিয়া নিয়ে কাজ করে। বয়সের ফ্রেমে বেধে ফেলায় তারা বঞ্চিত হতে পারে। এ নিয় ডেটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ বলেছেন, স্টার্টআপ উদ্যোক্তাদের কোনো বয়স সীমা থাকা উচিত না। যে বয়স থেকে ট্রেড লাইসেন্স করতে পারবে তখন থেকেই এই অর্থায়ন প্রাপ্তির এই সুযোগ থাকা উচিত।
তবে বাংলাদেশের প্রথম ভাগের উদ্যোক্তা বিডিজবস উদ্যোক্তা ফাহিম মাশুরুর মনে করেন, এটা ঠিকই আছে। ২১ বছরের আগে বিজনেস প্লানিং নিয়ে কথা বলতে যে ডকুমেন্টেশন দরকার সেটা করতে পারবে না।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ক্লাউড ক্যাম্পের প্রতিষ্ঠাতা এবং আমারেকিার ভার্চুস্ট্রিমের ক্লাউড গ্রুপের পরিচালক মোহাম্মদ মাহদী উজ্জামান বলেছেন, বড় শহরগুলির বাইরে, যখন আমি ভ্রমণ করেছি, তখন আমি এমন অনেককে পেয়েছি যারা সত্যিই এর সুবিধা নিতে পারে। তারা স্থানীয় সমস্যা সমাধান করছে, প্রযুক্তিগতভাবে দক্ষ, এবং তাদের ধারণাকে আরও বিস্তৃত করতে পারে, যদি তাদের পরামর্শ দেওয়া হয় এবং সঠিক সুযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, এক বা একাধিক দেশি বা দেশি-বিদেশি উদ্যোগে প্রতিষ্ঠিত বা পরিচালিত এবং অপার সম্ভাবনাময়, বিস্তৃতিযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানে প্রযুক্তিনির্ভর উদ্যোগকে স্টার্টআপ বলা হয়েছে। এ ধরনের স্টার্টআপে ঋণ হিসেবে বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের থেকে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ (০.৫%) সুদে তহবিল ঋণ নিতে পারবেন। এ জন্য বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার একটি তহবিল রয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ফান্ড আবার স্টার্টআপ প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। পাশাপাশি প্রতি অর্থবছরে ব্যাংগুলোর নিট মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে একটি পৃথক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে অর্থ নিয়ে তফসিলি ব্যাংক ইক্যুইটি হিসেবে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করতে পারবে।
০৯-জুলাই/ডিজিবিটেক/আইএইচ
প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ৭ উদ্যোক্তা
‘এমএসএমই দিবস’ উপলক্ষে সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক। উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, রাজস্ব, জনবল, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী/পুরুষ), উদ্যোগের ধরনসহ (ম্যানুফ্যাকচারিং, সেবা, ট্রেডিং) বিভিন্ন মানদণ্ড বিবেচনায় সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ছয়জন এসএমই উদ্যোক্তা এবং একজন কৃষি খাতের উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়।
ঢাকার একটি হোটেলে শনিবার উদ্যোক্তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
এ বিষয়ে প্রাইম ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই খাত দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এই খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেক দিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। উদ্যোক্তাদের এই সম্মাননা তাঁদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্ভাবনী ব্যবসায় তিন নারী পেল ১২ হাজার মার্কিন ডলার
নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন ও ভিসা’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিজনেস পিচ কম্পিটিশন’। ২৫ জুন (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত তিন উদ্যোক্তা পুরস্কৃত হয়েছেন। এই তিনটি উদ্যোগই প্রতিষ্ঠিত হয়েছে প্রযুক্তি সেবায়।
<colgroup><col style="width: 29.2907%;"><col style="width: 70.7093%;"></colgroup>
প্রথম পুরস্কার বিজয়ী ‘ইউনিক হোম’ উদ্যোক্তা শারমিন সুলতানা পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার। সফটওয়্যার প্রকৌশলী থেকে ‍উদ্যোক্তা হওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষক শুরু করেছেন মর্ডান ডরমেটরি। এখানে কো-শেয়ারিং স্পেসে মাত্র ৩৪৯ টাকায় এক দিন যাপন করতে পারেন ব্যাচেলররা। এই খরচের মধ্যেই তিনি ওই দিনের থাকা, খাওয়া, পড়া, লন্ড্রি এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান ব্যাচেলররা। জীবনসঙ্গীর সঙ্গে অর্ধেক অংশীদারিত্বে এই ব্যবসায় গড়ে তুলেন তিনি। ৫০ হাজার বর্গফুটের ৫টি শাখা থেকে ঢাকায় এই সেবা দিচ্ছেন তিনি।  পুরস্কারের এই অর্থ দিয়ে উত্তরাতে আরো দুইটি ফ্লাট নেয়াসহ বয়স্কদের জন্য একই সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
<colgroup><col style="width: 61.2693%;"><col style="width: 38.7307%;"></colgroup>
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ‘আইন সেবা’র উদ্যোক্তা ব্যারিস্টার রহিমা হক, যিনি পেয়েছেন ৪ হাজার ডলার। উদ্যোক্তাদের ত্রুটিযুক্ত লিগ্যাল ডক্যুমেন্টস ঠিক করে দিয়ে আইন জানা ও সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে কর্পোরেট ল’, আইনকর, শ্রম আইন, চুক্তি ড্রাফট ও মোকদ্দমা ও লিগ্যাল নোটিশের ই-লার্নিং প্রশিক্ষণ ও অনলাইনেই সেবা দেয়ার এই উদ্যোগ নেয়া হয় কোভিড লকডাউনে। তিনি বলেন, শুরুতে কেউ অনলাইনে আইনি সেবা নিয়ে আমাকে কেউ বিশ্বাস করেনি। মাত্র ৬০ হাজার টাকা বিনিয়োগ করে একটি পেইড আপ জুম সংযোগ নিয়ে অনলাইনে লিগ্যাল এইড ও ট্রেনিং শুরু করি। এরপর ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হয়ে উঠি। এর পর ওয়েবসাইট তৈরি করে এখন পুরো দস্তুর অনলাইনে আইনি সেবা দিচ্ছি।
<colgroup><col style="width: 36.4455%;"><col style="width: 63.5545%;"></colgroup>
তৃতীয় স্থান অর্জনকারী ‘রোড বুক বিডি’র তাকিয়া সুলতানা নোভা। তার পুরস্কার ৩ হাজার মার্কিন ডলার। নোভার উদ্যোগটির মাধ্যমে রাজধানীতে মেয়েদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সেবা দেয়া হয়। এ জন্য মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য বাইসাইকেল, স্কুটি ও কার চালানো শেখান। এখন কিস্তিতেই যেন নিজের পরিবহন কিনতে পারেন সে জন্য এই যান কেনার সুযোগ করে দিতে চান তিনি। আনতে চাইছেন মেয়েদের জন্য অ্যাপ ভিত্তিক ফিনটেক ও রাইড শেয়ারিং প্লাটফর্ম।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন  মো. মুসফিকুর রহমান।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানানো হলে ৯২টি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ২৪ জন নারী উদ্যোক্তাকে দুই দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতে ১০ জনকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।
জুরি বোর্ডের সদস্য ছিলেন— বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ) নওশাদ মুস্তাফা, পারসোনার সিইও কানিজ আলমাস খান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হুসনা ফেরদৌস সুমি।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ এবং এশিয়া ফাউন্ডেশনের মঙ্গোলিয়ার ভিজিটিং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন বলেন, বাংলাদেশকে একটি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে এসএমই খাত একটি অনুঘটক শক্তি হিসেবে কাজ করছে। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গঠনে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি দেশের সামগ্রিক প্রবৃদ্ধিকে গতিশীল করে। উদ্ভাবনী চিন্তাভাবনা ও উদ্যোক্তা শক্তিকে উৎসাহিত করতে আমরা এই প্রতিযোগিতার সঙ্গে ছিলাম।
এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি সারা টেইলর বলেন, নারী উদ্যোক্তারা যেভাবে সমস্যাকে সম্ভাবনায় রূপ দিচ্ছেন, তা অভাবনীয়। তারা কেবল নিজেদের ভবিষ্যত নয়, দেশের এসএমই খাতকেও নতুন দিশা দেখাচ্ছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৭৮ লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা মোট শিল্প প্রতিষ্ঠানের ৯৯ শতাংশেরও বেশি। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশই এসএমই খাত থেকে আসে, যেখানে প্রায় আড়াই কোটির বেশি মানুষ সরাসরি নিয়োজিত। এসএমই ফাউন্ডেশন সরকার ঘোষিত শিল্পনীতি ২০২২ ও এসএমই নীতিমালা ২০১৯ অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ২০৩০) বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এসএমই ফাউন্ডেশন জানায়, প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত লক্ষাধিক নারী উদ্যোক্তাকে বিভিন্ন সেবা ও সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও নারী উদ্যোক্তা উন্নয়নে কার্যকর কার্যক্রম অব্যাহত রাখবে।
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস জয় করলো বাংলাদেশ
বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (GEC) ২০২৫-এ “কান্ট্রি এওয়ার্ড” অর্জন করে সাফল্যের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN/জেন)। জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর পোগ্রামস, শিমিনসডিজিটাল এবং ন্ট্রেপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ -এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে ৩ জুন অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এর অ্যাওয়ার্ড সেশনে জেন বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, “এই পুরস্কার বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ, নারী উদ্যোক্তা এবং ইকোসিস্টেম নির্মাতাদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের সবাইকে আরও অনুপ্রাণিত করবে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে।”
এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী স্বীকৃতি এবং নতুন আন্তর্জাতিক সহযোগিতার দিক উন্মোচন করবে বলে মনে করছে গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN)। সংগঠনটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজভেল এবং অন্যান্য ইকোসিস্টেম পার্টনারদের যৌথ প্রচেষ্টায় দেশব্যাপী একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
স্টার্ট-আপ তহবিল হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ১০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল হিসেবে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
২ জুন, সোমবার বাংলাদেশ টেলিভিশন থেকে দেয়া ভার্চুয়াল বাজেট পেশের সময় এই প্রস্তাব তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন,  তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি।
এছাড়া দেশে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৯২টি প্রকল্পের অনুকূলে প্রায় ১৬ কোটি ৬৬ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবদ ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সারা দেশে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। দেশজুড়ে ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।
স্টার্টআপ বাংলাদেশের রোডম্যাপ প্রকাশ
উদ্ভাবন ও স্টার্টআপ খাত শক্তিশালী করতে  "স্টার্টআপ ইকোসিস্টেম এনাবলার্স রিপোর্ট ও রোডম্যাপ" প্রকাশ করলো স্টার্টআপ বাংলাদেশ। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের একটি উচ্চপর্যায়ের অংশীজন সভায় প্রতিবেদনটি উপস্থাপন করে আইসিটি বিভাগের আওতাধীন ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের স্টার্টআপ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে  রোডম্যাপে স্টার্টআপের সংখ্যা বাড়ানো এবং তাদের স্কেল আপ ও সাফল্যের সক্ষমতা বৃদ্ধির ওপর  গুরুত্বারোপ করা হয়েছে। বৈশ্বিক সেরা অভিজ্ঞতা থেকে কৌশলপত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাতটি এনাবলার যা একটি গতিশীল, উদ্ভাবন-সহায়ক পরিবেশ গড়ে তুলবে এবং বাংলাদেশকে একটি উদীয়মান আন্তর্জাতিক স্টার্টআপ হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।
আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে  স্টার্টআপ ইকোসিস্টেমের বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা উন্মোচনে করণীয় কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় আইসিটি বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সক্রিয় ও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। আলোচনার কেন্দ্রে ছিল প্রতিবেদনে চিহ্নিত সাতটি মূল এনাবলার: অ্যাক্সিলারেটর/ইনকিউবেটর, চ্যালেঞ্জ ফান্ড, স্থানীয় এলপি সম্পৃক্ততা, ফান্ড ম্যানেজার প্রশিক্ষণ, ন্যাশন ব্র্যান্ডিং, নীতিনির্ধারণী সহায়তা এবং স্টার্টআপ সামিট।
প্রতিবেদনটি আশাব্যঞ্জক প্রাথমিক অগ্রগতির কথা তুলে ধরলেও, ইকোসিস্টেমে বিদ্যমান ফাঁকফোকর এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার তাগিদও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রোডম্যাপটি একটি বিস্তৃত কর্মপরিকল্পনা উপস্থাপন করে যা বাংলাদেশের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক ভালো দৃষ্টান্ত অনুসরণ করে। এর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্টার্টআপ বাংলাদেশ ও আইসিটি বিভাগ।
অনুষ্ঠানে শীষ হায়দার চৌধুরী বলেন: “এই রোডম্যাপ কেবল একটি কৌশলগত দলিল নয়—এটি আমাদের প্রতিশ্রুতি, একটি শক্তিশালী, স্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার। সরকার, বিনিয়োগকারী, এনাবলার, একাডেমিয়া, কর্পোরেট এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টাই আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।”
ক্ষুদ্র-কুটির উদ্যোক্তাদের আরবে ব্যবসা সম্প্রসারণের পথ দেখালো শপআপ
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘সারি’-এর সঙ্গে একীভূত হয়ে বিদেশের মাটিতে নতুন বিনিয়োগ আকর্ষণের মধ্য দিয়ে ব্যবসা সম্প্রসারণ করছে বাংলাদেশের হোলসেল মার্কেট প্ল্যাটফর্ম শপআপ। গত মাসেই  দেশটিতে সারির সঙ্গে একীভূত হয়ে গঠন করেছে ‘সিল্ক’ গ্রুপ। নতুন গ্রুপ গঠনের পরপরই ১১ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি।
এমন বাস্তবতার মধ্যমে  শনিবার রাতে রাজধানীর গুলশানের ওয়েস্টিনে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উদ্যোক্তা জীবনের ব্যবসায়িক ইনসাইট তুলে ধরে বাংলাদেশী ব্র্যান্ডগুলিকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার বিষয়ে আলোচকপাত করেন  শপআপ বাংলাদেশের সিইও আতাউর রহিম চৌধুরী এবং সিল্ক গ্রুপের সিইও আফীফ জামান।
দু’জনের মধ্যে আতাউর রহিম শপআপের প্রাথমিক যাত্রার বিষয় তুলে ধরেন এবং আফীফ সৌদি আরবে শুরু করা বাণিজ্য প্ল্যাটফর্ম সারি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান,  দেশের ছোট উদ্যোক্তারাও যাতে সৌদিআরবে তাদের উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ পান, সেই পথ তৈরি করতেই এ উদ্যোগ। প্লাটফর্মটির মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা সৌদি খুচরা বিক্রয়কেন্দ্রে তাদের পণ্য পাঠাতে পারবেন ঘরে বসেই। এটা বাংলাদেশের জন্য বিদেশে নতুন বাজার খুলে দেবে।
সৌদি আরবের একজন প্রবাসী উদ্যোক্তা হাফিজুর রহমানও এই অনুষ্ঠানে যোগ দেন। আলোচনায় তিনি কীভাবে শপআপের প্ল্যাটফর্ম এর মাধ্যমে সৌদিআরবের বাজারে তার নিজস্ব ব্র্যান্ডের মুড়ি ‘আনাস’ বাজারজাত করেছেন তা শেয়ার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিঃ মিচেল লিও।  সমাপনী বক্তব্য দেন শপআপের সভাপতি মামুন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, স্টার্টআপদের এগিয়ে নিতে এরই মধ্যে আমরা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে  ৫০০ কোটি টাকার কো-ফাইন্যান্সিং ফান্ড তৈরি করা হয়েছে। অচিরেই ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের এই তহবিল থেকে ৬-৯ বছর মেয়াদী বিনিয়োগ করা হবে। স্টার্টআপে দেশী বিনিয়োগ অবশ্যই বড় একটা ইস্যু। পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ করে বিদেশী বিনিয়োগকারীদের দেশে আনা চ্যালেঞ্জিং। তবে বিদেশী বিনিয়োগকারীদের সুরক্ষায় আমরা সচেষ্ট আছি। আমরা এখানে ক্যাটালিস্টের ভূমিকা পালন করছি। স্টার্টআপদের চলার পথের রসদ যোগাতে ভেঞ্চর টাইপ ইনভেস্টমেন্ট দরকার। এক্ষেত্রে প্রযুক্তি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। তাই প্রযুক্তিতে আমাদের এগিয়ে থাকতে হবে। প্রযুক্তি ছাড়া কোনো স্টার্টআপই টিকে থাকতে পারবে না।
২০ লাখ ডলার সৌদি বিনিয়োগ পেলো মার্কোপোলোডটএআই
সৌদি আরবের বিনিয়োগ প্রতিষ্ঠান জোয়া ক্যাপিটাল থেকে দেশটিতে ব্যবসা সম্প্রসারণের জন্য ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা) মূলধন সংগ্রহ করেছে বাংলাদেশের এআইভিত্তিক স্টার্টআপ মার্কোপোলোডটএআই। সিড ফান্ডিং রাউন্ডে জোয়ার ক্যাপিটেলের সঙ্গে টিম ইগনাইট পার্টনারস ছাড়াও কয়েকজন বিনিয়োগকারী রয়েছে। ধারণা করা হচ্ছে দেশটিতে এআই ব্যবহারে নতুন গন্তব্যে নিয়ে যাবে এই বিনিয়োগ।
এরইমধ্যে সৌদিআরবের  ন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহায়তায় সেখানে একটি দপ্তর স্থাপন করেছে মার্কোপোলো এআই। এছাড়া, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র তাকাদাম কোহর্ট-৮ (২০২৫) প্রোগ্রামে নির্বাচিত হয়ে ১ লাখ ৪০ হাজার ডলার অনুদান পেয়েছে। লিপ ২০২৪’র এআই ওসিস হ্যাকাথনে বিজয়ী হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি এর আগে একসেলারেটিং এশিয়া, স্টার্টআপ বাংলাদেশ ও ডিআইভিসি থেকে বিনিয়োগ পেয়েছে।
২০২৩ সালে ফোর্বস এশিয়ার ৩০ বছরের নিচে ৩০ তরুণের তালিকায় স্থান করে নেয়া মার্কোপোলোডটএআই সহপ্রতিষ্ঠাতা তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত মোস্তফা’র হাত ধরে বাংলাদেশে গণ্ডি পেরিয়ে এআই টাইগার স্টার্টআপটি বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও জাপানেও নিবন্ধিত হয়েছে। বর্তমানে ৬০ জন কর্মী নিয়ে ৪০টির বেশি দেশে তাদের কার্যক্রম বিস্তৃত।
মার্কোপোলোডটএআই  সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাসফিয়া তাসবিন বলেছেন, আমরা কেবল সফটওয়্যার তৈরি করছি না, বরং এমন এআই কর্মী গড়ে তুলছি, যারা আপনার সেরা বিপণন বিশেষজ্ঞের মতো চিন্তা ও কাজ করতে  সক্ষম।
জোয়া ক্যাপিটাল’র প্রধান নির্বাহী ইউসুফ আলইউসেফি বলেন, মার্কোপোলোডটএআই এআই-চালিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন ও বিক্রয়ের ভবিষ্যৎ গঠন করছে। তাদের দ্রুত অগ্রগতি তাদের দক্ষতার প্রমাণ। সৌদি আরবের উদ্ভাবনী পরিবেশে তাদের বৈশ্বিক সম্প্রসারণে সহায়তা করতে পেরে আমরা উৎসাহিত।
প্রসঙ্গত, দফায় দফায় প্রাপ্ত বিনিয়োগ দিয়ে গ্রাহকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত গো-টু-মার্কেট (জিটিএম) অটোমেশন প্ল্যাটফর্ম তৈরি করছে ২০২২ সালে প্রতিষ্ঠিত মার্কোপোলোডটএআই। স্বয়ংক্রিয়ভাবে দৈনিন্দিন বিক্রয় ও বিপননের কাজে সক্ষম এআই এজেন্ট  তৈরি করছে বাংলাদেশী এই স্টার্টআপটি। এরইমধ্যে মার্ক; নাবিক ও ডিপডাইভ নামে তিনটি এআই এজেন্ট তৈরি করেছে। এর মধ্যে মেটা, গুগল, টিকটক ও ইয়াহু জাপানের মিডিয়া ক্রয় ও প্রচারণা পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে মার্ক এআই এজেন্ট। নাবিক ব্যবহৃত হয়  বিক্রয় এজেন্ট বাড়িয়ে ব্যক্তিগত ক্রস-চ্যানেলে লাখো গ্রাহকের সঙ্গে কথোপকথন ও প্রচারণার জন্য। আর ডিপডাইভ হচ্ছে সামাজিক মাধ্যমের ডেটা বিশ্লেষণ করে রিয়েল-টাইমে গ্রাহকের কাছে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে।
পরির্দশনে প্রিয়শপে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের আশ্বাস
প্রতিষ্ঠার ৪ বছরে শত কোটি টাকার বেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস এবং ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। বিনিয়োজিত এই অর্থ দিয়ে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের কাজ চলছে।
সেই কার্যক্রম পরিদর্শনে সিঙ্গাপুরসহ ১২টিরও বেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকার প্রিয়শপের সদর দপ্তর, গ্রিন হাব এবং রিটেইল আউটলেট পরিদর্শন করেছেন।
পরিদর্শনে যাওয়া প্রিয়শপের বিনিয়োগকারীদের মধ্যে ১৬ সদস্যের এই দলে ছিলেন জিএফআর ফান্ড এর জেরেমি লিম, অ্যাক্সেলেরেটিং এশিয়া এর ক্রেগ ডিক্সন এবং ওসমান আহমেদ, অরবিট স্টার্টআপস এর অস্কার রামোস, বনবিলো’র সুরজ কৃপালানি, বিটিএফভি’র গোহ সেং উই, হার্ভেস্ট মুন এর চার্লি চ্যান,সিজি ভেঞ্চারস এর ধাওয়াল শাহ এবং রাজি শাহ, সাবর ক্যাপিটাল এর মোহাম্মদ ইব্রাহিম সামেজা, জোয়া ক্যাপিটাল এর আকিফ মাহমুদ এবং ব্লু অরা ভেঞ্চারস এর সামি রহমান। <o:p></o:p>
এপ্রিল মাসে এস এক সপ্তাহ ধরে প্রিয়শপের পুরো আয়োজন ঘুরে ঘুরে দেখেছেন তারা। পরিদর্শন শেষে তারা বাংলাদেশের বিটুবি খাতে বিনিয়োগের অপার সম্ভবনা দেখেছেন বলে জাানান প্রিয়শপ প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান। তিনি বললেন, এখানে পরিদর্শনের আগে তারা বাংলাদেশকে আফ্রিকার মতো মনে করতো। পরিদর্শনে এসে এদেশের অবকাঠামো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে তাদের ধারণাটা বদলে গেছে। তারা বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা দেখছেন। ইতিমধ্যে আমরা কিছু সফট কমিটমেন্টও পেয়েছি।
জানাগেছে, প্রিয়শপের এই বিদেশী বিনিয়োগকারীরা সফরকালে প্রিয়শপ-এর নেতৃত্বস্থানীয় কর্মকর্তা, কর্মী এবং গ্রাহকদের সাথে নানা বিষয়ে আলোচনা করেছেন। বিভিন্ন হাব, স্থানীয় বাজার এবং গ্রাহকদের সাথে সরাসরি কথা বলে প্রিয়শপ-এর কার্যক্রম এবং এমএসএমই খাতের জন্য এর সেবা সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করেন। এমএসএমই বিজ্ঞাপনে সৃজনশীলতা, প্রযুক্তি এবং ডেটা মিশ্রনের বিপ্লব ঘটাতে সক্ষম প্রিয়শপের নতুন কার্যক্রম চাটনিঅ্যাডসের নিয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন। ফিরে যাওয়ার আগে প্রিয়শপের পক্ষ থেকে বিনিয়োগকারীদের দেশে ঐতিহ্যবাহী স্যুভেনির দেওয়া হয়।
প্রসঙ্গত, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিনিয়োগ সহায়তায় প্রিয়শপ সোয়া লক্ষের মতো এমএসএমইকে সেবা দিচ্ছে। যুক্ত আছে পৌন তিন শ’র মতো ব্র্যান্ডের সঙ্গে। প্রতিষ্ঠানটি এখন চাইছে দেশের ৫০ লাখ ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করবে যেখান থেকে ১৮ কোটি মানুষকে সেবা দেয়া সম্ভব হবে।<o:p></o:p>
নতুন বিনিয়োগ পেলো এডটেক শিখো
এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে নতুন বিনিয়োগ পেলো বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’। নতুন এই বিনোয়াগ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিক্ষার ভিত্তিকে আরও দৃঢ় করার লক্ষ্যে ব্যবহৃত হবে বলে জানা গেছে।
বুধবার রাজাধানীর  আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের বোর্ড চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরীর কাছ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী।
স্টার্ট আপ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগকারী ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেথ হাসান, কাজী জাহিন শাহপর হাসানের কাছ থেকে প্রতিশ্রুত বিনিয়োগের ফলে শিখো’র মোট বিনিয়োগ ছাড়িয়ে গেলো ৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই যাত্রায় কত বিনিয়োগ হয়েছে তা প্রকাশ করা হয়নি।
অনুষ্ঠানে জানানো হয়, শিখো ইতোমধ্যে বাংলা ভাষায় তৈরি এআই-চালিত, কারিকুলামভিত্তিক কনটেন্ট এবং মোবাইল-ফার্স্ট লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  নতুন বিনিয়োগ নিয়ে শিখোর সিইও শাহির চৌধুরী বলেন, “সরকারের সমর্থন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এআই প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার রূপান্তরে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাই।”
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “শিখোর কার্যক্রম আমাদের ডিজিটাল শিক্ষা কৌশলের সঙ্গে সুসংগত। দেশীয় উদ্ভাবকদের পাশে থেকে আমরা ভবিষ্যতের শিক্ষায় বিনিয়োগ করছি।এই বিনিয়োগের মাধ্যমে দেশের শহর ও গ্রামীণ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত এবং আধুনিক শিক্ষার প্রসারে শিখোর উদ্যোগগুলো আরও ত্বরান্বিত হবে।”
এর আগে ২০২৩ সালের মার্চে বিশ্বজুড়ে স্বীকৃত তিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান—গুড ওয়াটার, স্ট্রুজেন ক্যাপিটাল ও ব্ল্যাক কাইট ক্যাপিটাল এবং বাংলাদেশের সমাজসেবামূলক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের কাছ থেকে ৯ কোটি ৬০ লাখ টাকার নতুন বিনিয়োগ পেয়েছিলো শিখো ডটকম।
আইফার্মারের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু পাইওনিয়ার ফ্যাসিলিটির
বাংলাদেশের কৃষিপ্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ আইফার্মারকে পাঁচ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব ফেলে এমন উদ্যোগে অর্থায়নকারী আন্তর্জাতিক তহবিল পাইওনিয়ার ফ্যাসিলিটি। এ বিনিয়োগের মাধ্যমে পাইওনিয়ার ফ্যাসিলিটি ২০২৪ সালে তাদের আঞ্চলিক কার্যক্রমে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পর প্রথমবারের মতো এই খাতে প্রবেশ করলো।
ধারণা করা হচ্ছে, নেক্সাস ফর ডেভেলপমেন্ট-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই তহবিলের অর্থায়ন আইফার্মারের মাধ্যমে দেশের ক্ষুদ্র কৃষকদের সরাসরি উপকৃত করবে, কারণ এটি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য সংগ্রহ এবং উৎপাদনকারীদের কাছ থেকে মানসম্পন্ন কৃষি উপকরণ সময় মতো সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।
নতুন বিনিয়োগ নিয়ে আইফার্মার-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ বলেন, পাইওনিয়ার ফ্যাসিলিটির এই অর্থায়নের ঘোষণা আমাদের আরও বেশি কৃষককে সহায়তা দিতে সক্ষম করবে। এর মাধ্যমে আমরা আরও ভালো মানের কৃষি উপকরণ, সহজতর আর্থিক সহায়তা ও শক্তিশালী সাপ্লাই চেইন নিশ্চিত করতে পারবো, যা সরাসরি কৃষকের আয় ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
পাইওনিয়ার ফ্যাসিলিটির মাধ্যমে নেক্সাস ফর ডেভেলপমেন্ট জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করা প্রভাবশালী উদ্যোগগুলোকে সহায়তা করে আসছে। সিঙ্গাপুরে নিবন্ধিত এই তহবিলটি দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশে জলবায়ুবিষয়ক উদ্যোগগুলোর জন্য এই তহবিল আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এখন পর্যন্ত এই তহবিল থেকে ৩.৭ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলছে আইফার্মার। প্রতিষ্ঠানটি কৃষকদের উচ্চমানের কৃষি উপকরণ, আর্থিক সহায়তা, কৃষি পরামর্শ, বিমা সুবিধা ও ন্যায্য বাজার সংযোগ নিশ্চিত করছে। কৃষক, সরবরাহকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করে আইফার্মার উৎপাদন বাড়াতে, আয় বাড়াতে এবং টেকসই কৃষি চর্চা প্রসারে ভূমিকা রাখছে।
বাংলাদেশে ক্ষুদ্র কৃষকরা এখনো সহজ শর্তে অর্থ ও মানসম্মত কৃষি উপকরণ পাওয়ার জন্য নানারকম বাধার সম্মুখীন হচ্ছেন, নেক্সাস ফর ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক লরা আলসেনাস বলেন।
আইফার্মার-এর উদ্ভাবনী মডেল কৃষি সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে এবং কৃষকদের জন্য অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে। পাইওনিয়ার ফ্যাসিলিটির এই বিনিয়োগের ঘোষণা তাদের প্রভাব আরও বিস্তৃত করতে এবং বাংলাদেশে আরও টেকসই ও স্থিতিশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।
স্টার্টআপ বাংলাদেশ এমডির অপসারণ দাবিতে আইসিটি টাওয়ার ‘ঘেরাও’
স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদকে অপসারণের দাবি তুলে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আইটি উদ্যোক্তা কাউন্সিল (বিআইইউসি)। রবিবার দুপুরে ঘণ্টা খানেক ধরে চলা এই কর্মসূচিতে বিভিন্ন প্লাকার্ড হাতে টাওয়রের সামনের রাস্তায় সমবেত হন অর্ধশতাধিক বিক্ষোভকারী।
কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বরাবর অপসারণের সপক্ষে ৫টি যুক্তি তুলে ধরে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত সামি ব্যক্তিস্বার্থে ও রাজনৈতিক বিবেচনায় ১৫টি স্টার্টআপে ৮০ কোটি টাকা বিতরণ করলেও সেগুলোর অধিকাংশেই সফলতা দেখাতে ব্যর্থ হয়েছে। টেন মিনিট স্কুলের মতো প্রতিযোগিতা ও দক্ষ ‍উদ্যোগ বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এ নিয়ে ২০২৫ সালের ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সমানে বিক্ষোভও হয়েছে।
রবিবারের ‘আইসিটি টাওয়া ঘেরাও’ কর্মসূচিতে উদ্যোক্তারা সামি আহমেদের বিভিন্ন দুর্নীতি এবং যে সকল ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হয়েছেন সেসব বিষয় তুলে ধরেন এবং তারা ২৪ ঘন্টার মধ্যে আইটিখাতের দস্যু, স্টার্টআপ বাংলাদেশের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদের দ্রুত অপসারণ এবং সকল দুর্নীতিবাজ এবং পরামর্শকদের বিচার দাবি করেছেন।
আইটি উদ্যোক্তারা জানান, ফ্যাসিবাদের রানী পালিয়ে যাওয়ার পরও তার দোসররা স্বপদে বহাল থাকা মানে হচ্ছে শহীদদের রক্তের সাথে বেইমানি।
সভাপতির বক্তব্যে বিআইইউসি আহবায়ক তালহা ইবনে আলাউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে স্টার্টআপ বাংলাদেশের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদে কে অপসারণ এবং বিচারের মুখোমুখি করা না হলে আইটি উদ্যোক্তারা আবার রাজপথে নামবে
সমাবেশে পতিত সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলকের দুর্নীতি ও লুটপাটের অন্যতম মাস্টারমাইন্ড দাবি করে ‘আইটি খাতের দস্যু’ আখ্যা দিয়ে  স্টার্টআপ বাংলাদেশের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদের দ্রুত অপসারণ ও বিচারের দাবিতে আইসিটি টাওয়ার ঘেরাও কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানানো হয়।
বিআইইউসি আহবায়ক তালহা ইবনে আলাউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বিন সফির উপস্থাপনায় ঘেরাও কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব খাবিরুল জাহান সাজিদ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অন্যতম আইটি উদ্দ্যেক্তা মেহেদী হাসান, মোঃ মনিরুজ্জামান, সিনিয়র আইটি উদ্দ্যেক্তা আহসান হাবীব, ফাউজিয়া নিগার সুলতানা, বিআইইউজে যুগ্ম আহবায়ক ইমরুল কায়েস পরাগ।
সমাবেশে বক্তারা বলেন, উদ্যোক্তাদের মাধ্যমে প্রতিবছর বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। কিন্তু ৫ই আগষ্টের বিরুদ্ধে যাদের অবস্থান তারা এখনো স্বপদে বহাল থাকায় আমরা লজ্জিত।
ঘেরাও কর্মসূ্চি ও হটাও ব্যানারের পাশাপাশি এসময় বিক্ষোভকারীদের হাতে ‘আমার ভাই কবরে, সামি কেন চেয়ারে’; ‘১০ লাখ টাকা বিনিয়োগ, ৩ লাখ টাকা কমিশন, পলক-সামি সিন্ডিকেট, আইটি খাতের দুশমন’; ‘পলক-সামি ভাই ভাই, একসাথে দেখতে চাই’ ইত্যাদি প্লাকার্ড দেখা যায়।
১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
এবার ১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশী স্টার্টআপ শপআপ। একক চুক্তি হিসেবে এটি কোনও স্থানীয় স্টার্টআপের জন্য সর্বোচ্চ।বুধবার বাণিজ্য বিষয়ক নিউজ পোর্টাল ব্লুমবার্গ প্রকাশিত এ সংক্রান্ত খবরে জানানো হয়েছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা সানাবিল ইনভেস্টমেন্টস (Sanabil Investments) এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চর্স (Valar Ventures) এর যৌথভাবে গঠিত সিল্ক গ্রুপে (SILQ Group) ১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ডলারের বর্তমান বিনিময় হার ১২২ টাকা হিসাবে দেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪২ কোটি টাকা।
খবরে প্রকাশ, বাংলাদেশের বৃহত্তম বিটুবি প্ল্যাটফর্ম শপআপ (ShopUp) এবং উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর স
রবরাহকারী প্রতিষ্ঠান সারি (Sary) এর সঙ্গে একীভূত হয়ে এসআইএলকিউ গ্রুপ বা সিল্ক গঠিত হয়েছে। নতুন গঠিত এই কোম্পানিটি গালফ ও উদীয়মান এশীয় বাজারে কার্যক্রম বিস্তার করবে। এরইমধ্যে শপআপ ও সারি একত্রে ৫ বিলিয়ন ডলারেরবেশি লেনদেন এবং ১০ কোটিরও বেশি চালান দিয়েছে।
সূত্রমতে, সৌদিভিত্তিক কোম্পানি সারির সঙ্গে শপআপ শেয়ার সোয়াপ বা অদলবদলের মাধ্যমে একে অপরের সঙ্গে একীভূত হয়ে গঠিত নতুন কোম্পানির বিষয়টি বুধবার বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
সিল্ক গ্রুপে বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম কাতার ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়াও, এসটিভি, ফ্লোরিশ ভেঞ্চারস, ভিএসকিউ, এমএসএ ক্যাপিটাল, রকেটশিপ ভিসি, ওয়াফ্রা ইনভেস্টমেন্ট, পিক এক্সভি, প্রোসাস, টাইগার গ্লোবাল, এন্ডেভার ক্যাটালিস্ট এবং রেড ভেঞ্চারস এর মতো বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই জোটে রয়েছে।
২০২৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে যাচ্ছে সিল্ক গ্রুপ। এর গ্রুপ সিইও আফিফ জামান। তিনি বলেন, "আইপিও এর ক্ষেত্রে গালফ বিশেষ করে সৌদি বাজার অত্যন্ত সম্ভাবনাময়। তাই সারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরবর্তী ছয় মাসে কোম্পানিটি লাভজনকতা অর্জনের দিকে মনোযোগ দেবে বলে জানিয়েছেন এসআইকিউ গ্রুপের অর্থায়ন বিভাগের প্রধান নির্বাহী মোহাম্মদ আলদোসারী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঘোষিত শুল্কনীতির কারণে নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। সে ক্ষেত্রে এই বিনিয়োগ লাভজনক হবে।
প্রসঙ্গত, ১১ কোটি ডলারের নতুন বিনিয়োগসহ এ পর্যন্ত মোট ৩১ কোটি ১০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের হোলসেল মার্কেট টেক স্টার্টআপ শপআপ। এর আগে বিভিন্ন ধাপে যেসব প্রতিষ্ঠান থেকে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের পিটার থিয়েল ভালার ভেঞ্চার, ই-বে প্রতিষ্ঠাতার ফ্লারিশ ভেঞ্চারস, টেনসেন্টের বিনিয়োগকারী প্রসুস, অস্ট্রিয়ার স্পিডইনভেস্ট, সেকোইয়া ক্যাপিটাল ও নিউইয়র্কের টাইগার গ্লোবাল থেকে নানা অংকের বিনিয়োগ পেয়েছিল।
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন
দেশের নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, তহবিলটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
সোমবার (৭ এপ্রিল) ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ ঘোষণা দেন।
এসময় গভর্নর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়, তবে আমরা নিশ্চিত যে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে।
শেয়ার ট্রিপ সিইও সাদিয়া হকের সঞ্চালনায় এবং বিডা’র নির্বাহী পরিচালক আশিক মোহাম্মদ বিন হারুনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা) প্রকৌশলী  ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
লঞ্চপ্যাড ইউআইএইচপি চ্যাম্পিয়ন ইউআইটিএস
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে দেশের বৃহত্তম স্টার্টআপ ইনকিউবেটর ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে (লঞ্চপ্যাড ইউআইএইচপি) চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) দল। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ হাই-টেক পার্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে ইউআইটিএস এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
জানাগেছে, ইউআইএইচপি লঞ্চপ্যাডে গত ১৪ মার্চ প্রথম তিনটি কোহর্টের চূড়ান্ত পিচ ডে-তে ইউআইটিএস-এর তিনটি দল মোট ১ লাখ ৭০ হাজার টাকা পুরস্কার অনুদান পেয়েছে। দীর্ঘ চার মাস (নভেম্বর থেকে মার্চ) কঠোর ইনকিউবেশন প্রশিক্ষণের পর, ইউআইটিএস-এর তিনটি দল—"পেল্টিয়ার্স", "সাউন্ড ভিশন" এবং "ক্লাউড"—লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি থেকে সফলভাবে স্টার্টআপ সীড ফান্ডিং পেয়েছে।
পেল্টিয়ার্স টীম কম খরচে, শক্তি-সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ মডিউল তৈরি করার জন্য কাজ করছে, যা এসি সিস্টেমের উচ্চ খরচ এবং এনার্জির ব্যবহার কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। সাউন্ড ভিশন দল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্মার্ট চশমা তৈরি করেছে, যা বস্তু সনাক্তকরণ, মুখ শনাক্তকরণ এবং রিয়েল-টাইম অডিওবুক রূপান্তর করতে সক্ষম। ক্লাউড দল "স্ক্র্যাপ ভেঞ্চার"-এর জন্য প্রি-সিড স্টার্টআপ ফান্ডিং পেয়েছে । এর মধ্যে ইনোভেশন কোহর্ট ১ (আইসি১): পেল্টিয়ার্স দল, চ্যাম্পিয়ন, ৭০,০০০ টাকা, ইনোভেশন কোহর্ট ২ (আইসি২): সাউন্ড ভিশন দল, চ্যাম্পিয়ন, ৬০,০০০ টাকা এবং
ইনোভেশন কোহর্ট ৩ (আইসি৩): ক্লাউড দল ৪০,০০০ টাকা স্টার্টআপ সীড ফান্ডিং পেয়েছে।
এই আসরে ১০০টিরও বেশি আবেদনের মধ্যে থেকে ৪৫টি দল নির্বাচিত হয়েছিল। এই দলগুলো বিশেষজ্ঞ পরামর্শদাতাদের নির্দেশনায় নিবিড়ভাবে কাজ করেছে, তাদের ব্যবসায়িক মডেল এবং পণ্যের ধারণাগুলোকে পরিমার্জন করেছে। অনুষ্ঠানে, ১৮টি  সিলেক্টেড দলকে তাদের স্টার্টআপগুলো স্কেল করতে সাহায্য করার জন্য ১০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত সীড ফান্ডিং তহবিল প্রদান করা হয়েছে । শীর্ষস্থানীয় দলগুলো এই বছরের শেষের দিকে একটি জাতীয় ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে, যা তাদের আরও বৃদ্ধি এবং সম্প্রসারণের সুযোগ প্রদান করবে।
লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি@ইউআইইউ, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের একটি উদ্যোগ, যা আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাংক দ্বারা সমর্থিত। এই প্রোগ্রামটি শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন করে, বাংলাদেশী উদ্যোক্তাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে চলেছে।
স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ও ইফতার অনুষ্ঠিত
বাংলাদেশের নবীন উদ্যোক্তাদের ব্যবসায়ে প্রতিষ্ঠার ইকো সিস্টেমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শনিবার ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে মিডিয়া পার্টনারশিপের ভূমিকা’ নিয়ে একটি প্যানেল আলোচনা ছাড়াও নির্বাচিত ৫০টি স্টার্টআপের প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতাদের উপস্থিতিতে ইফতার ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আয়োজক সূত্র।
সভায় স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য মিডিয়া তিনটি মূল ক্ষেত্রে হিসেবে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পও তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তার। তাদের মতে, উদ্যোক্তাদের সাফল্যগাথা যেমন প্রচারিত হওয়া উচিত, তেমনি ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা যেতে পারে। একইসঙ্গে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মূলত মিডিয়ার মাধ্যমেই নতুন স্টার্টআপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা এবং সচেতনতা ও নীতিনির্ধারণে গণমাধ্যমের অংশগ্রহণের ওপর আলোকপাত করা হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একেএম আমিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমী, সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) সভাপতি হাসান জাকির, ফিউচার স্টার্টআপের প্রতিষ্ঠাতা রুহুল কাদের ও ওয়াই ওয়াই ভেঞ্চারসের প্রোগ্রাম সমন্বয়ক ফারিহা তাবাসসুম হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরির উপস্থিত থাকার কথা ছিলো। তবে তিনি উপস্থিত ছিলেন না। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক জনাব মনজুর মোহাম্মাদ শাহরিয়ার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম জানিয়েছেন, বিএইচটিপিএ-এর ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্প দেশের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, বিনিয়োগ সহায়তা এবং নেটওয়ার্কিং সুবিধা প্রদান করছে। এই প্রকল্পের অধীনে সারা দেশের ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ও মেন্টরিং প্রদান করা হচ্ছে।
<avp-video-ad avp="" _382ee1e5="" _382ee148-h="" class="avp-video-ad" inert=""></avp-video-ad>
নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা
বেধে দেয়া ১২০ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সহায়ক কমিটি গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ তালিকা করার ওপর গুরুত্বারোপ করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী।
সে লক্ষ্যে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই সাধারণ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভার শুরুত দেয়া বক্তব্যে এমনটাই জানিয়ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের এই উপ-সচিব।
ই-ক্যাব সাধারণ সদস্যদের উদ্দেশে সভায় মুহাম্মদ সাঈদ আলী বলেছেন, দায়িত্বগ্রহণের ১২০ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করতেই আমি সর্বাত্মক কাজ করছি। ই-ক্যাবের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সুষ্ঠু ভোট গ্রহণে ভোটার তালিকা হালনাগাদ করতে চাই। ই-ক্যাব সচিবালয়ে যে জনবল রয়েছে তা দিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই আমি চাই, আপনাদের মধ্য থেকেই ৬-৭ জনকে নিয়ে একটি সহযোগী কমিটি করতে চাই। এর পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে পরামর্শ বা মতামত চাই। তবে বক্তব্যে কোনো দাবি করবেন না। দাবি পূরণ করা আমার কাজ নয়। তাই কেউ যদি তা করেন তাতে আমার কিছু করার থাকবে না।
এছাড়াও সরকার থেকেই একটি নির্বাচন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা মতবিনিময় সভায় দুই শতাধিক সদস্য অংশ নেন। বক্তব্য রাখেন শতাধিক সদস্য। এদের মধ্যে বেশির ভাগই ছিলেন তরুণ। বক্তব্যে সদস্যরা ই-ক্যাব এর সংস্কারের জন্য প্রশাসককে অতিরিক্ত সময় দিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও আলোচনায় ভোটার আইডি সংশোধন এবং দীর্ঘদিন ধরে যে সকল সদস্য সক্রিয় নয় তাদের সক্রিয় করার বিষয় উঠে আসে। এছাড়াও সাম্প্রতিক বন্যার সময় ব্যক্তির হিসাব থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার বিষয় সমালোচিত হয়েছে। একইসঙ্গে প্রশ্নিবিদ্ধ বিষয়ে নিরীক্ষার দাবিও জানানো হয়েছে।
নির্বাচনে সদস্যপদ হালনাগাদ করণের বিষয়টি নীরিক্ষার অধীনে আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য মীর শাহেদ আলী।
বক্তব্যে ভোটার তালিকা সংস্কার, গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়ে সহায়ক কমিটি গঠন এবং নির্বাচনে কম টাকা খরচ করে যেনো প্রর্থীরা উত্তীর্ণ হতে পারেন সে জন্য কঠোর নিয়মের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরমার্শ দেন ই-ক্যাব’র সদ্য সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন শিপন।
ই-কুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব জি রাহুল বক্তব্যে সহায়ক কমিটির সর্বজন স্বীকৃতি এবং ইসিদের কেপিআই বেধে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মতবিনিময় সভায় মোট সদস্যের সিংহভাগই হাজির না হওয়ায় অনলাইনে ভোটিং ও মতামত গ্রহণের আহ্বান জানান। সক্রিয় ব্যবসায়ীদের নিয়েই ই-ক্যাব ভোটার তালিকা হালনাগাদ করার ওপর জোর দেন মডেল অন্তু করিম।
চালডাল সিইও জিয়া আশরাফ বলেন, নির্বাচনকে নিয়ে যে ধরনের কমিউনিকেশন হচ্ছে তা স্বচ্ছ নয়। তাই গুগল ফর্মে সংস্কারের জন্য সব সদস্যদের মতামত নেয়া দরকার। ভোট গণনায় ডিজিটাল কাউন্টিং প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে একাধিকা প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যালুয়েশন করা হয়। চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রার্থীরা যেন দায়িত্ব পালনরতদের বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ওসিআর কাউন্ট করাতে পারে।
পাঠাও সিইও ফাহিমের হত্যাকারী হাসপিলকে যাবজ্জিবন কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও পাঠাওয়ের সিইও ফাহিম সালেহ'র (৩০) হত্যাকারী সাবেক সহকারী টাইরেস হাসপিলকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট। হত্যা, লুটপাট ও চুরিসহ অন্যান্য বিষয়ে দোষী সাব্যস্ত করে আদালত। স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর টাইরেস হাসপিলকে রাষ্ট্রীয় কারাগারে ৪০ বছর কারাভোগের আদেশ দেয়া হয়। একই সঙ্গে চুরির পুরো অর্থ কোম্পানিকে ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারক ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন এল. ব্র্যাগ জুনিয়র।
২০২০ সালের ১৩ জুলাই নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি তরুণ ও পাঠাওয়ের সিইও ফাহিম সালেহ। এ ঘটনার তখন তার ব্যক্তিগত সহকারী হাসপিলকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের ১৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
চলতি বছরের ২৪ জুন ম্যানহাটন সুপ্রিম কোর্ট উক্ত মামলায় তার সাবেক সহকারী টাইরেস হাসপিলকে দোষী সাব্যস্ত করেন। আদালতে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল জানান, প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে তিনি ফাহিমের অর্থ চুরি করেছিলেন। পরে এ বিষয়টি আড়াল করতেই তিনি ফাহিমকে হত্যা করেন। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেন বিচারক।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, হাসপিল ফাহিমের চার লাখ মার্কিন ডলার চুরি করেন। এরপর বিষয়টি আড়াল করতে হত্যার পর তার ইলেকট্রিক করাত দিয়ে খণ্ড-বিখণ্ড করেন। এ ঘটনায় হাসপিলকে ফাস্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৩ জুলাই আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে হাসপিল ফাহিমের লবিতে কাউকে অনুসরণ করেছিল এবং সেখানে একটি সিঁড়ির ভিতরে অপেক্ষা করেছিল। হাসপিলের হাতে একটি ছুরি এবং টেজার ছিল এবং একটি অস্বচ্ছ মুখোশসহ একটি কালো কাস্টম স্যুট পরেছিল যাতে ফাহিম তাকে চিনতে না পারেন।
যখন ফাহিম দৌড়ে ফিরে যান, তখন হাসপিল তাকে লিফটে অনুসরণ করেন। যেটি সরাসরি ফাহিমের অ্যাপার্টমেন্টে খোলে। ফাহিম লিফট থেকে বের হওয়ার সাথে সাথে হ্যাসপিল তাকে পিছনের দিকে ধাক্কা দেয়। যার ফলে তিনি মাটিতে পড়ে যান। হাসপিল তারপর ফাহিমের ঘাড়ে ও ধড়ে একাধিকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।
হত্যাকাণ্ড গোপন করার চেষ্টা করে।হাসপিল অ্যান্টি-ফেলন আইডেন্টিফিকেশন ডিস্ক (এএফআডি) শূন্য করার জন্য একটি মিনি ভ্যাকুয়াম ব্যবহার করেন। যেটিতে একটি সিরিয়াল নম্বর রয়েছে এবং আইন প্রয়োগকারীকে সহায়তা করার জন্য অ্যাক্সন টেজার দ্বারা ডিসচার্জ করা হয়েছে।
হাসপিল পরের দিন অ্যাপার্টমেন্টে ফিরে আসে। একটি আবর্জনার পাত্রে প্রমাণ ফেলে দেওয়ার পরে সালেহের দেহকে করাত দিয়ে টুকরো টুকরো করে অপরাধের দৃশ্য পরিষ্কার করার জন্য। করাতের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার পর, তিনি একটি ব্যাটারি চার্জার কিনতে চলে যান।
হ্যাসপিল যখন বাইরে ছিল ফাহিমের কাজিন তাকে চেক করতে এসেছিল কারণ সে ২৪ ঘন্টার মধ্যে তার কাছ থেকে একবারও ফোনে যোগাযোগ করতে পারেননি। অ্যাপার্টমেন্টে গিয়ে তিনি তার চাচাতো ভাইয়ের  টুকরো টুকরো এবং শিরশ্ছেদ করা দেহ আবিষ্কার করেন এবং পুলিশকে ডাকেন। এবার হাসপিল হোম ডিপো থেকে ফিরে আসার পর তিনি ফাহিমের অ্যাপার্টমেন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করেন এবং ঘটনাস্থল ছেড়ে চলে যান।
২০২০ সালের ১৭ জুলাই পুলিশ অফিসাররা হাসপিলকে এআরবিএনবির একটি বাসা থেকে গ্রেপ্তার করেন। সে তার বান্ধবীর জন্মদিন উদযাপনের জন্য বুক করেছিল। হাসপিলের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পেপ্যাল আত্মসাৎ অব্যাহত ছিল।
সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড, সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জোসেফ গোল্ডস্টেইন (ট্রায়াল ব্যুরো ৫০), সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এর তত্ত্বাবধানে জেসিকা লিন (ট্রায়াল ব্যুরো ৫০ এর ব্যুরো চিফ) এবং নির্বাহী সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিসা ডেলপিজো (ট্রায়াল বিভাগের প্রধান) এই মামলার বিচার পরিচালনা করেন। ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট ইনভেস্টিগেটর জেফরি লিপ, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডিরেক্টর রোজালিন্ড অক্টোবর, কম্পিউটার ফরেনসিক বিশ্লেষক ডগলাস ডাউস, সুপারভাইজিং মেজর কেস অ্যানালিস্ট জেসি হিক্সন এবং ট্রায়াল প্রিপারেশন অ্যাসিস্ট্যান্ট সোফি গ্যাডও পুরো তদন্ত ও বিচারে সহায়তা করেন।
এশিয়ায় ফোর্বস সেরা উদ্যোগ আইফার্মার ও টাইগার নিউ এনার্জি
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) ও ছোট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। ‘ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ’ নামে এই তালিকায় কৃষি এবং উৎপাদন ও শক্তি- এ দুই বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ আইফার্মার ও টাইগার নিউ এনার্জি।
সোমবার (২৬ আগস্ট) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ছোট প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর নাম তুলে ধরে ফোর্বস। বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ ও বিনিয়োগ পাওয়ার ওপর ভিত্তি করে সেরা ১০০টি স্মার্টআপকে নির্বাচিত করে তারা।
চতুর্থবারের মতো প্রকাশিত এ তালিকায় ভারতের সর্বোচ্চ ২০টি স্টার্টআপ রয়েছে। এরপরে রয়েছে সিঙ্গাপুরের ১৫টি, চীনের ১০টি, জাপানের ৯টি ও ইন্দোনেশিয়ার ৮টি স্টার্টআপ।
আইফার্মার সম্পর্কে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার বাংলাদেশি কৃষকদের পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবামূলক পরামর্শ দিয়ে থাকে। বীজ, কীটনাশক, সার ও ফিডের মতো কৃষি উপকরণ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ‘সফল’ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইফার্মার আইডিএলসি ভেঞ্চারসের নেতৃত্বে ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। স্টার্টআপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন ফাহাদ ইফাজ।
এদিকে, বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির জন্য ১০০টিরও বেশি ব্যাটারি-সোয়াপিং স্টেশন পরিচালনা করছে টাইগার নিউ এনার্জি নামের স্টার্টআপটি। এটির ব্যাটারি বৈদ্যুতিক থ্রি-হুইলার, গাড়ি ও অন্যান্য যানবাহনে ব্যবহার করা হয়। ২০২৩ সালের জুন মাসে স্টার্টআপটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ সংগ্রহ করে।
টাইগার নিউ এনার্জির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন চীনা বংশোদ্ভূত নিকোল মাও। নিকোল ২০২১ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে আসেন ও ২০২২ সালে টাইগার নিউ এনার্জি প্রতিষ্ঠা করেন।
ন্যাসড্যাক তালিকাভুক্ত হতে চায় শপআপ
স্টার্টআপ কোম্পানি শপআপ এর মোট বিনিয়োগের ৬৫ শতাংশ উত্তর আমেরিকা থেকে। এই বিনিয়োগ আরো বাড়াতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের নাসডাক সূচকভুক্ত হতে চায় মুদি দোকানের প্রযুক্তি ভিত্তিক সল্যুশনের এই স্টার্টআপটি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে রোববার অনুষ্ঠিত ‘ইনসাইট এক্সচেঞ্জ : বিহাইন্ড দ্য সিনস অব এ স্টার্টআপ’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এমনটাই জানান শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান। এ সময় অনুষ্ঠানে শপআপের প্রেডিডেন্ট মামুন রশীদ, চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার সুজায়েথ আলি, চিফ টেকনোলজি অফিসার নবনীথা কৃষ্ণান জে প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপআপের ব্যবসায়িক অগ্রযাত্রার বিষয়টি তুলে ধরা হয়। শপআপের তিনটি ব্যবসায়িক ইউনিট রয়েছে। তাদের মোকামের মাধ্যমে তারা পণ্য উৎপাদকদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সংযুক্ত করছে। রেডেক্স ইউনিটের মাধ্যমে পণ্য পরিবহন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর খুচরা ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দিতে তারা একটি আর্থিক সেবা চালুর বিষয়টি নিয়ে কাজ করছে। ২০১৯ সালে শপআপ প্রথমে তাদের কার্যক্রম শুরু করে। ২০২১ সালে তারা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করতে সমর্থ হয়। ২০২৩ সালে শপআপ পরিচালন মুনাফা করেছে এবং এ বছর শেষে তাদের মোকাম ইউনিট নিট মুনাফা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে শপআপের প্রেসিডেন্ট মামুন রশীদ জানিয়েছেন, দেশের বড় কোম্পানিগুলো এখন বিতরণব্যবস্থা ভার্চ্যুয়াল করার চিন্তা করছে। গত ছয় বছরে অনেক দূর এগোলেও ব্যাংক ঋণ না পাওয়া এবং দেশে অর্থায়ন পাওয়া বড় এক সমস্যায় পড়েন তারা।
প্রিয়শপ ঘুরে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি
বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম এবং বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের নানান কার্যক্রম পরিদর্শন করে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম। এসময় তিনি প্রিয়শপ টিমের সাথে দেখা করেন, প্রিয়শপের বিভিন্ন হাব পরিদর্শন করার পাশাপাশি গ্রাহক এবং সরবরাহকারীদের সাথেও দেখা করেন।
সফরের সময় তিনি প্রিয়শপের নেতৃত্বাধীন দলের সাথে কোম্পানির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জিএফআর ফান্ডের প্রতিনিধি প্রিয়শপের ফুলফিলমেন্ট সেন্টার পরিদর্শন করেন। জিএফআর ফান্ড বাংলাদেশি বাজারের গতিশীলতা এবং সম্ভাবনার দিকে নজর দিতে আগ্রহী।
প্রিয়শপের প্রশংসা করে জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম বলেন, “আমাদের বাংলাদেশ সফর অবিশ্বাস্য ছিল। নিজেদের চোখে প্রিয়শপের কার্যক্রম দেখে অনেক ভালো লাগছে। এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর এই যাত্রায় প্রিয়শপের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”
তিনি আরো বলেন, “আমাদের বাংলাদেশ সফর এখানকার বাজারের সুযোগগুলো সরাসরি দেখার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে সফল ছিল। এছাড়াও অর্থনীতিতে প্রিয়শপের ভূমিকা, এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর পাশাপাশি এবং ক্ষুদ্র-ব্যবসায়ীদের জীবন মান উন্নত ও ক্ষমতায়ন করতে সহায়তা করার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।”
প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “জিএফআর ফান্ডের প্রতিনিধির প্রিয়শপ পরিদর্শনে, কার্যক্রম পর্যালোচনায় এবং বাংলাদেশ বাজারের সম্ভাবনা তার সাথে সরাসরি শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর দেশিয় বাজারের প্রবল সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়।”
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল জিএফআর ফান্ড উদীয়মান বাজারে প্রাথমিক পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। ভারত, আফ্রিকা এবং বাংলাদেশের মতো উদীয়মান বাজারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বেশ আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকায় জিপি এক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প অনুষ্ঠিত
আঞ্চলিক স্মার্ট উদ্যোক্তাদের খোঁজ পেতে এবং তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী গ্রামীণফোনের স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্ম জিপি এক্সিলারেটরের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প। এরই অংশ হিসেবে শনিবার (২৯ জুন) রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হলো বুটক্যাম্পের অষ্টম আসর।
মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুটক্যাম্পে প্রায় ২শ’ জন উদ্যোক্তা অংশ নেন। দেশব্যাপী ২০টি অঞ্চলে ধাপে ধাপে এই রিজিওনাল বুটক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস ডিভিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান। এছাড়া গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিকসেনসহ স্থানীয় সমাজ সংগঠক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, জিপি এক্সিলারেটর (জিপিএ) সদস্য, সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকগণ, খ্যাতনামা ব্যক্তিত্ব ও অংশীজনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর প্রোগ্রাম লিড মুহাম্মদ সোহেল রানা।
অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত ছিল। দিনের প্রথম ভাগে ডিজাইন থিংকিং-এর কলাকৌশল অর্থাৎ ডিজাইন থিংকিং কী, এর ধাপগুলো কী কী, প্রোডাক্ট টেস্টিং ও মার্কেট রিসার্চ, ফিন্যান্সিয়াল মডেলিং, ইনভেস্টমেন্টের জন্য পিচ ডেক কিভাবে করতে হয়- এই বিষয়গুলোর উপরে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুটক্যাম্পের দ্বিতীয় ভাগ বা চূড়ান্ত পর্বে হয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা; যেখানে স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া উপস্থাপন করা হয়। এক্ষেত্রে স্থানীয় সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিকসেন বলেন, ”স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে স্মার্ট উদ্যোক্তা গড়ে তোলা। সেই লক্ষ্যে জিপি এক্সিলারেটরের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হচ্ছে ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী উদ্যোক্তারাও তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন বলে আমাদের বিশ্বাস। এই আয়োজনে তরুণ উদোক্তারা যেভাবে সাড়া দিচ্ছেন তা আশাব্যাঞ্জক। তরুণ সমাজের দক্ষতা উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।” ‍
২০১৫ সালে কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সিলারেটর । এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। একইসাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে জিপি এক্সিলারেটর। অনুষ্ঠানে বিজয়ী দলকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড জিপি এক্সিলারেটরের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে।
বাংলাদেশ থেকে ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামে যাচ্ছে আইফার্মার সহ ৫ স্টার্টআপ
জেনারেটিভ এআই ও এমবেডেড ফাইন্যান্স সমাধান (সল্যুশন) তৈরির লক্ষ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৪- এর জন্য পাঁচটি স্টার্টআপকে নির্বাচিত করেছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। ৩শ’ জনেরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে আইফার্মারসহ মাত্র পাঁচটি স্টার্টআপ এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। হংকং, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম থেকে নির্বাচিত হয়েছে বাকি চারটি স্টার্টআপ।
আগামী ছয় মাস আইফার্মার অন্যান্য স্টার্টআপগুলোর সাথে (আইপিইডি, অন-আস, অপলেইন এবং কিউকো) ভিসা’র প্রোডাক্ট আর্কিটেক্টদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের এবং বাণিজ্যিক কার্যক্রম ত্বরান্বিত করার উপযোগী নতুন সমাধান তৈরি ও নিরীক্ষা করার সুযোগ পাবে। ডেমো ডে’র মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে। এছাড়াও, এই ব্যাচ থেকে নির্বাচিত একটি স্টার্টআপ ‘ভিসা এভরিহয়্যার ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে সবার সামনে এর উদ্ভাবনী সমাধান তুলে ধরার সুযোগ পাবে। টেকক্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এই ইনোভেশন প্রোগ্রাম সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে।
ভিসা বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম উদ্ভাবন ও এর ইতিবাচক প্রভাবের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে। এই প্রোগ্রামটি আইফার্মারের মতো দূরদর্শী স্টার্টআপকে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে সমন্বয় করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে ভূমিকা রাখে। ভবিষ্যতেও এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলো যেন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নতি করতে পারে সেজন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”
আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “আমরা কৃষিখাতের বর্তমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি গঠনমূলক পদ্ধতি অনুসরণ করি। আমাদের অর্জিত সম্যক ধারণা এই খাতের জন্য উপযোগী সমাধান বের করতে ভূমিকা রাখে। কৃষকসহ কৃষি সাপ্লাই চেইনের সাথে জড়িত সকলের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখছে এসব সমাধান। আমাদের পেমেন্ট (অর্থ পরিশোধ) সংক্রান্ত সমাধান ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সমাধানের মাধ্যমে আমরা আর্থিক অন্তর্ভুক্তির পরিসর বৃদ্ধিতে এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করতে কাজ করে যাচ্ছি।”
২০১৯ সালে প্রতিষ্ঠিত আইফার্মার একটি প্রযুক্তিগত এবং ডেটা-নির্ভর স্টার্টআপ, যা কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন আর্থিক এবং ডিরেক্ট-টু-ফার্ম কমার্স সংক্রান্ত পরামর্শ প্রদান করে। আইফার্মার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কৃষি প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করে। এছাড়াও, কৃষি ইনপুট প্রতিষ্ঠানসমূহকে প্রান্তিক পর্যায়ে পণ্য ও সেবা বিতরণে সহায়তা এবং প্রক্রিয়াকরণে নিয়োজিত কোম্পানি ও রপ্তানি বাজারে উচ্চমানের কৃষি পণ্য সরবরাহ করতে সহায়তা করে আইফার্মার।
এই বছরের নির্বাচিত স্টার্টআপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)/জেনারেটিভ এআই), এমবেডেড ফাইন্যান্স, গ্লোবাল মানি মুভমেন্ট, ডিজিটাল অ্যাক্সেপটেন্স ও লয়্যালটি অব দ্য ফিউচারের মতো নতুন খাতের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন অত্যাধুনিক সমাধান নিয়ে কাজ করছে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ইতোমধ্যে অনেক স্টার্টআপের বিকাশে এবং বিভিন্ন ইউজ কেস বাস্তবায়নে সহায়ক ভূমিকা রেখেছে।
অনলাইনে ব্যবসায় প্রবৃদ্ধির কৌশল নিয়ে কর্মশালা
অনলাইন সোশ্যাল মিডিয়ার এই সময়ে চারদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়। এই দৌড়ে নিজের উদ্ভাবনী ধারণাকে ব্যবহার করে উদ্যোক্তাদের ব্যবসায় প্রবৃদ্ধির কৌশল শেখাতে রাজধানীর মোহাম্মাদপুর থানার অন্তর্গত বর্ধিত শহরতলী বসিলায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় গাইবান্ধা, গাজীপুরের কাপাসিয়াসহ ঢাকার বাহিরের অনেকগুলো জেলা থেকেও এই প্রোগ্রামে অংশগ্রহন করেছে কয়েকজন উদ্যোক্তা। প্রশিক্ষণার্থীদের চাহিদার কারণে আগামী মাস থেকে একাধিক কর্মশালা অনুষ্ঠানের আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।
কনটেন্ট কিং এবং হেল্পারবিডির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাটিতে অংশ নেন প্রায় শতাধিক অনলাইন উদ্যোক্তা ”Behind The Sales Growth” শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট কিং প্রতিষ্ঠাতা মো: ইকরাম।
প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেছেন, উদ্যোক্তাদের সেলস নিয়ে বর্তমানে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফেসবুকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং বাজারে অনেক নতুন উদ্যোক্তাদের আগমনে যেই প্রতিযোগীতা তৈরি হয়েছে, তার কারনে সেলস এর পিছনে মার্কেটিং খরচ বেড়ে গিয়েছে, তাতে বিজনেসে বেশির ভাগ খুব বড় ভাবেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্যোক্তাদের প্রতি সেলসের বিপরীতে খরচ কমিয়ে আনতেই বিশেষ এ ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অংশনেয়া হারামাইন স্টোরের কো-ফাউন্ডার ফয়সাল আহমেদ জানিয়েছেন, ওয়ার্কশপ থেকে তিনি বিজনেস গ্রোথের যে নির্দেশনাগুলো পেয়েছেন, তা বিজনেসের এই কঠিন চ্যালেঞ্জ মুহুর্তকে মোকাবিলায় সহায়ক হবে। এছাড়াও প্রাচীন শপ এর স্বত্ত্বাধিকারী সোহেল ইবনে আব্দুল্লাহ জানান, প্রতি নিয়ত নতুন নতুন উদ্যোক্তা বাজারে আসার কারনে প্রতিযোগিতা বাড়ছে। এই প্রতিযোগিতার বাজারে বিজনেস ও সেলস বিষয়ক দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়, সেজন্যই তিনি এই কর্মশালায় যোগ দিয়েছেন। তিনি বলেন, টানা ৮ ঘন্টার এই ইনফরমেটিভ সেশান এত উপভোগ্য ছিল যে একবারের জন্য বোরিং ফিল হয়নাই। সব শেষ একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই শুধু মাত্র মোটিভেশান কে ধারন করে অনলাইনে বিজনেস এ আসবেন না। শুধুমাত্র সেলস নির্ভর বিজনেস টার্গেট নিয়ে এই বিজনেস এ না এসে আগে জেনে শিখে তবেই ব্যাবসায় নামুন।
আয়োজক প্রতিষ্ঠান হেল্পারবিডির ম্যানেজিং ডিরেক্টর ওয়াজেদ আলী বলেন, বিজনেসের প্রতিটা সেলে ফেসবুকের অ্যাড বাজেট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিং নিয়ে সঠিক দক্ষতা না থাকলে, এই অ্যাড খরচের লাগাম টানা সম্ভব নয়। সেই জন্যই উদ্যোক্তাদের জন্য প্রথমবারের দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা ৩জনকে হেল্পারবিডির সৌজন্যে অ্যাড অ্যাকাউন্ট ও ৫০ ডলার অ্যাড ক্রেডিট দেয় হয়।
১০ লাখ ডলার প্রি-সিড বিনিয়োগ পেয়েছে টেক স্টার্টআপ ‘সম্ভব’
বাংলাদেশের ৬ লাখ ৫০ হাজার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী খুঁজে পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয় চাকরি দাতাদের। ফলে প্রত্যাশা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মীর দক্ষতার অমিলে ৩০% পর্যন্ত উৎপাদনশীলতা হ্রাস পায়। বিপরীতে প্রতিদিনই একটি চাকরির জন্য লড়াই করে যাচ্ছে দেশের ৭ কোটি মানুষ। এদের মধ্যে কেউ কেউ চাকরি না পেয়ে বিভিন্ন দালাল বা এজেন্টদের উপর নির্ভরশীল হচ্ছে। কেউবা বেকারত্ব বরণ করছে।
এমন পরিস্থিতিতে অ্যাপের মাধ্যমে দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরি ও চাকরি প্রার্থী ও চাকরি দাতার মধ্যে ম্যাচ মেকিং করতে ১০ লাখ ডলার প্রি-সিড বিনিয়োগ পেয়েছে ঢাকা ভিত্তিক স্টার্টআপ ‘সম্ভব’। এ রাউন্ডে বিনিয়োগ করেছে সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান কোকুন ক্যাপিটাল। প্রতিষ্ঠার এক বছরের মাথায় নতুন এই বিনিয়োগ পাওয়া প্রযুক্তি স্টার্টআপ ‘সম্ভব’ যাত্রা শুরু করেছিলো ২০২২ সালের মে মাসে।
স্টার্টআপটি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে দেশের নিম্ন আয়ের নারী জনসংখ্যার জন্য কাজের সুযোগ তৈরি করার জন্য একটি অনুদানও পেয়েছে। তবে নতুন এই বিনিয়োগ চাকরিপ্রার্থীদের নিয়োগযোগ্যতা বাড়ানো এবং সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক সম্প্রদায়ের যুবকদের জন্য মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে ব্যয় হবে বলে জানা গেছে।
‘সম্ভব’- এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাদ হোসেন বলেন, “আমরা কোকুন ক্যাপিটাল এবং গেটস ফাউন্ডেশনের কাছ থেকে সমর্থনের জন্য কৃতজ্ঞ কারণ আমরা বাংলাদেশের কর্মসংস্থানের চিত্রকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি। এই বিনিয়োগ আমাদের প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করতে সাহায্য করবে যাতে দেশের জনগণকে উপযুক্ত চাকরি খুঁজে পেতে সহায়তা করা যায়” ।
"আমরা ‘সম্ভব’- এর সাথে বাংলাদেশে আমাদের প্রথম বিনিয়োগ করতে পেরে আনন্দিত, এমন একটি কোম্পানি যার দৃষ্টিভঙ্গি এবং ব্যতিক্রমী দল আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে। ‘সম্ভব’ শুধুমাত্র গুরুত্বপূর্ণ কর্মসংস্থান চ্যালেঞ্জ মোকাবেলা করছে না; এটি ন্যায়সঙ্গত চাকরির সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করছে। আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্বের চিহ্ন এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা তাদের টিমকে সমর্থন করতে আগ্রহী”, যোগ করেছেন কোকুন ক্যাপিটালের ইনভেস্টমেন্ট ডিরেক্টর জং শি সিয়া।
রিফাদ হোসেন, নাকিব মুহাম্মদ ফাইয়াজ এবং হাসিবুর রহমান তিন বন্ধুর হাত ধরে পথচলা ‘সম্ভব’ আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে ১ হাজারের ও বেশি নিয়োগকর্তা, ৬ লাখের ও বেশি চাকরিপ্রার্থীকে আকৃষ্ট করেছে এবং রিটেইল, লজিস্টিকস এবং আইটি সেক্টর মিলিয়ে ১২ হাজার প্রার্থীকে সফলভাবে চাকরি নিয়োগের ব্যবস্থা করেছে বলে দাবি করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড (পাসপোর্ট টু আর্নিং) এর সাথেও কাজ করছে যাতে ‘সম্ভব’ অ্যাপের উন্নত অ্যালগরিদম প্রার্থীদের অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আবেদনের অগ্রগতির উপর স্বচ্ছ, রিয়েল-টাইম আপডেট প্রদান করে। কোম্পানিগুলির জন্য, ‘সম্ভব’ তাদের নিয়োগ প্রক্রিয়া সহজ করে, সম্মতি নিশ্চিত করার সময় এবং খরচ কমায়।
এশেলন এক্সঃ শীর্ষ ১০ স্টার্টআপে প্রিয়শপ
‘ই-২৭’ সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্টার্টআপদের জন্য মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রোগ্রাম ‘এশেলন এক্স’-এ বিশ্বের শীর্ষ ১০ স্টার্টআপের মধ্যে নির্বাচিত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এ গৌরব অর্জন করল। এর ফলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশ অঞ্চলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোর মধ্যে জায়গা করে নিলো উদ্ভাবনী ধারণা নিয়ে পরিচালিত এই ই-মার্কেটটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিয়শপের সেরা দশে আসার এই যাত্রা সহজ ছিল না। প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে লড়াই করে প্রাথমিকভাবে সাত শতাধিক স্টার্টআপের মধ্যে স্থান পেয়েছে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়শপ শীর্ষ ১০০-এর সর্বোচ্চ স্তর থেকে শুরু করে, তারপর শীর্ষ ২৬ ও অবশেষে শীর্ষ ১০-এ পৌঁছায়।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, ‘এ স্বীকৃতি প্রিয়শপের প্রতিষ্ঠানগত সাফল্যকে ছাড়িয়ে গেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে প্রিয়শপ। বাংলাদেশি উদ্ভাবন ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে এই অর্জন, যা প্রিয়শপের একার নয়, সমগ্র বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের।’
‘এশেলন এক্স’ হলো কিউরেটেড স্টার্টআপ গ্রোথ প্রোগ্রাম, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টার্টআপদের আঞ্চলিক দৃশ্যমানতা, অর্থায়নের সুযোগ, মেন্টরশিপ ও ব্যবসায়িক ম্যাচিং প্রোগ্রামগুলোয় অ্যাকসেস দেয়। এসব স্টার্টআপের মাধ্যমে শিল্পকে নতুন আকার দিতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্টার্টআপ ল্যান্ডস্কেপে স্থায়ী চিহ্ন রেখে যাওয়ার জন্য প্রস্তুত করে এই প্রোগ্রাম।
২০২১ সালের জুলাই মাসে আশিকুল আলম খান ও দীপ্তি মন্ডলের নেতৃত্বে বি-টু-বি মার্কেটপ্লেস ‘প্রিয়শপ’-এর যাত্রা শুরু হয়। এই প্রযুক্তিগত যোগাযোগের প্রবর্তনে তারা বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেমে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। তাদের লক্ষ্য হলো, দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান ও ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা, সঙ্গে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।
প্রিয়শপ বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলসহ দেশের ৭০টি এলাকায় ৬২ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেবা প্রদান করছে। আগামীতে ১০ লাখের বেশি উদ্যোক্তাকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বেডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরও সহজ ও আধুনিক করবে।
স্টার্টআপ বিকাশে আইটি ব্যবসায় কর অব্যাহতি চায় তরুণ উদ্যোক্তারা
উদ্যোক্তা ও তরুণ বক্তাদের নিয়ে বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে চার ঘণ্টাব্যাপী উদ্দীপনাময় পিন পতন নিরবতায় অনুষ্ঠিত হলো প্রথম ইয়্যুথ টেক সামিট। বিডিজবস প্রধান নির্বাহী ফাহিম মাশরুরের সঞ্চালনায় সম্মেলন শেষে আয়োজকরা প্লাকার্ড হাতে বিনিয়োগের এই সময়ে কর চাপিয়ে না দেয়ার আহ্বান জানানো হয়।
এসময় এআই পাওয়ার্ড এগ্রিটেক, হেলথ টেক ও এড টেক প্লাকার্ড হাতে সরকারে দৃষ্টি আকর্ষণ করেন রাজধানীর কেআিইবি মিলনায়তনে অনুষ্ঠিত দেশের প্রথম এআই টেক সামিটে।
সম্মেলনের সমাপনী বক্তব্যে ভিসিপিএবি প্রেসিডেন্ট শামীম আহসান সরকারের উদ্দেশ্যে বলেন, গ্র্যান্ট বা ফ্রি মানি চাই না। আমরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য একটা অনুকূল পরিবেশ চাই। এ জন্য আগামী বছর তিনেক কর অব্যাহতি রেখে পরে ধীরে ধীরে কর সহনীয় হারে কর আরোপের পরামর্শ দেন তিনি।
এই আয়োজনের মাধ্যমে আজ থেকে বাংলাদেশে এআই বিপ্লব শুরু হলো উল্লেখ করে অচিরেই বাংলাদেশ গ্লোবাল এআই ইউজ কেইসের রাজধানী হিসেবে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসিস এর এই সাবেক সভাপতি। তিনি বলেন, এআই ভিত্তিক ওপেন সোর্সের মডেল দিয়ে ১৮ কোটি মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল এআই ইউজ কেইসের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এত বিপুল জনসংখ্যার দেশের এআই ইউজ কেইস মডেল থেকে সারা বিশ্ব উপকৃত হতে পারে।
এজন্য ওপেন সোর্সের মডিউল ব্যবহারের প্রবলেম সলভিং সল্যুশনে মনযোগী হওয়া এবং মার্কেট পোটেনসিয়াল খুঁজে নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বললেন, কো-ফাউন্ডিং টিম তৈরি করতে পারলে সফলতা আসবেই। তাই এআই ব্যবহার করে কিভাবে সেরা সমাধান দেয়া যায় সে দিকটাতেই মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান বললেন, আশির দশকে বুয়েট থেকে গুলিস্তানে চলেছি রিক্সায় শেয়ারে। অথচ আমরা ডট মেলাতে পারিনি। তাই উবার করতে পারি নাই। অন্যরা যে ভুল করেছি তা তোমরা করবে না। আমরা তোমাদের ভবিষ্যত বলে ভুল করেছি। কিন্তু তোমরা আসলে বর্তমান।
লাখ নয় একক নিয়ে লেগে থাকার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, প্রতি ১৫ বছর পর একটা করে বিপ্লব হয়। এখন এআই বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লব ধরতে হলে পড়তে হবে নেটওয়ার্কিং ও মনোযোগ দিয়ে কাজ করতে হবে। চার ঘণ্টা বক্তব্য শোনার পর চার ঘণ্টা পড়তে হবে।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন আমরা মিনিং ফুল অটোমেশন না হেডলেস অটোমেশন চাই সেটা আগে নির্ধারিত করতে হবে। একই সঙ্গে ওয়ান সাইট কিডস অল থেকে বেরিয়ে এসে  ফেইস এভরি থিংক অ্যান্ড রাইজ দর্শনে নোঙর করতে হবে।
জেসিআই সভাপতি ইমরান কাদির সাম্প্রতিক সময়ে সানফ্রন্সিসকোতে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের দৃষ্টি ভঙ্গি তুলে ধরে বললেন, এতো ছোট জায়গায় ১৮ কোটি মানুষের বাজার তাদের কাছে বড় সম্ভাবনার। তাই ইতিবাচক হলেই অনেক কিছুই করা সম্ভব। এ কারণেই চ্যাটজিপিটির মতো লার্নিং টুলসগুলোর ওপর ভ্যাট-ট্যাক্স উঠিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার বললেন, আমরা ইন্ডাস্ট্রির ভালো গল্প গুলো বলতে পছন্দ করি। আজকের প্রতিটি গল্প মানে আমাদের দেশ। আমাদের সফলতা। এর ফলে একটি মঞ্চে ১২জন সফল উদ্যোক্তার এই গল্পটা আমাদের জন্য মাইলফলক হয়েছে।
বাংলাদেশ ইনোভেশন ফোরাম আহ্বায়ক আরিফুল হাসান অপু বললেন, সুযোগ পেলে আজকের তরুণরাই বিশ্বে দেশের মর্যাদাকে সমুন্বত করবে।
ক্যারিয়ার বিষয়ক লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল উপস্থিত তরুণদের কুয়োর ব্যাঙ না হয়ে কিভাবে গতকাল থেকে আরেকটু ভালো থাকা যায় সেজন্য নেটওয়ার্কিং গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, এআই ও আইসিটি খাতের উদীয়মান ২০ জন সফল উদ্যোক্তা এবং ১২ জন বক্তা তিনটি সেশনে বক্তব্য রাখন। সম্মেলনের স্বাগ বক্তব্যে বিডিজবস এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, "যে এআই এর মতো নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে হলে এর নেতৃত্ব দিতে পারে শুধু তরুণরাই। তরুণ উদ্যোক্তাদের সব ধরণের সহায়তা প্রদান করতে হবে। আগামী বাজেটে যাতে নতুন কোনো কর এই উদ্যোক্তাদের উপরে না আরোপ করা হয় সেই ব্যাপারে তিনি সরকারকে আহবান জানান। কেননা প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে প্রচুর নতুন বিনিয়োগ দরকার নতুন এআই ভিত্তিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য। এই পর্যায়ে নতুন করে আয়কর বা ভ্যাট আরোপ করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।"
https://digibanglatech.news/news24x7/event/131802/?swcfpc=1
ক্রিয়েভেঞ্চারের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন স্টার্টআপ ফ্রন্টিয়ারস
ন্যাশনাল আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চারের তৃতীয় আসরে সেরা টিম নির্বাচিত হলো 'স্টার্টআপ ফ্রন্টিয়ারস'। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম রানার্সআপ হয়েছে 'থ্রি বডি প্রবলেম' এবং দ্বিতীয় রানার্সআপ 'প্রফেশনাল ইয়াপার্স'।
ঢাকা ইউনির্ভাসিটি অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) আয়োজিত ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস্ উইথ সাউথইস্ট ব্যাংক এর পার্টনারশীপে মাসব্যাপী অনুষ্ঠিত হয় তিন পর্বের এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার স্ট্রাটেজিক পার্টনার ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর আইডিয়া প্রকল্প।
ঢাকার গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ব্লুবেরিতে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ক্রিয়েভেঞ্চার ৩.০’ এর সমাপনী পর্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অন্ট্রাপেনিউরশিপ ডেভলপমেন্ট ক্লাবের মডারেটর ও চিফ প্যাট্রন প্রফেসর ড. রাফিউদ্দিন আহমেদ, ইনোভেশন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমী (আইডিয়া) প্রজেক্ট এর কনসালট্যান্ট এবং হেড অপারেশন্স সিদ্ধার্থ গোস্বামী এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪০০ টির ও বেশি সংখ্যক দল। বুটক্যাম্প, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। প্রথম পর্বে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে হয় ছয়টি অনলাইন সেশনে।
প্রথম পর্বের শীর্ষ ২০টি দল বুটক্যাম্পের সুযোগ পায় আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পে এবং এবং শীর্ষ ১০ টি দলের বুটক্যাম্প অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বি.ওয়াই.এল.সি)-তে। দ্বিতীয় পর্বে ১০টি দলের প্রেজেন্টেশন যাচাই-বাছাই শেষে মোট ৮টি দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।
শিক্ষার্থীদের উদ্ভাবনীমুলক চিন্তাভাবনার প্রসার ঘটানোর এক দারুণ সুযোগ করে দেয়ার লক্ষ্যে ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়েভেঞ্চার।
সুসিটেক টোকিও এক্সপোতে বাংলাদেশের ৫ স্টার্টআপ
জাপানের রাজধানী টকিওর বিগসাইট এক্সিবিশন হলে বুধবার থেকে শুরু হলো এশিয়ার সবচেয়ে বড় বৈশ্বিক উদ্ভাবনী ইভেন্ট সুসিটেক (সাসটেইনবেল হাই সিটি টেক) টোকিও ২০২৪। এশিয়া থেকে বিশ্বের উদ্ভাবনী উদ্যোগের ইকোসিস্টেমে এশিয়ার উদ্যোগ গুলো বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের ফান্ডিং, ভেঞ্চর সহায়তা, ম্যাচমেকিং হয় এই ইভেন্টে। দুই দিনব্যাপী এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশের ৫টি স্টার্টআপ।
মর্যদাপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে এটুআইয়ের পরিচালিত বিশ্বের প্রথম ইন্ট্রিগেটেড এসিস্টেড গ্রামীণ ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ প্যাভিলিয়নে নিজেদের উদ্ভাবিত ব্যবসায় মডেল ও সেবা তুলে ধরেছে আনন্দমেলা শপ লিমিটেড, ওয়েব সফট বিডি, চিকিৎসা ডট এক্সওয়াইজেড, ডিজিবক্স লিমিটেড এবং ব্রাইট স্কিলস।
সকালে বাংলাদেশ প্যাভিলিয়নটি উদ্বোধন করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। উদ্বোধনের পর বাংলাদেশ থেকে অংশ নেয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বাস্থ্য সেবা অ্যাপ্লিকেশন চিকিৎসা নিয়ে এর প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন, ই-লার্নিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও চাকরি প্রাপ্তির উদ্যোগ ব্রাইট স্কিলস বিষয়ে মনির হোসেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্মুক্ত ই-কমার্স মার্কেটপ্লেস আনন্দমেলা নিয়ে সারাজিতা হক প্রমুখ নিজেদের উদ্যোগের বিষয় ব্যাখ্যা করেন।
এসময় দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ এবং দ্বিতীয় সচিব (প্রেস) মোঃ ইমরানুল হাসান উপস্থিত ছিলেন। মেলায় স্মার্ট লকারযুক্ত ই-কমার্স পণ্য প্রাপ্তির ঝামেলাহিন ডেলিভারি সেবা ডিজিবক্স এবং হেলথটেক চিকিৎসা বেশ নজর কাড়তে সক্ষম হয়।
মেলায় অংশ নেয়া ই-ক্যাব জ্যেষ্ঠ সহ সভাপতি এবং চিকিৎসা ডট এক্সওয়াইজেড প্রতিষ্ঠাতা সাহব উদ্দিন শিপন জানিয়েছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহিযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে একটি টেকসই স্মার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে তারা নিজেদের পণ্য ও সেবা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। প্রথম দিন থেকে প্যাভিলিয়নে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এবং বিনিয়োগকারীরা এসেছেন। তারা আমাদের রাত-দিন ২৪ ঘণ্টা চিকিৎসক, ওষুধ এবং নার্সিং সেবা প্রাপ্তির এআই নির্ভর সেবাটি সম্পর্কে জেনেছেন। প্রত্যাশা ছিল, বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ করার এবং ইনভেস্টমেন্ট রেইজ করার। প্রথম দিনেই আশানুরূপ সাড়া পেয়েছি।
জানাগেছে, প্রথম দিনে নিজেদের উদ্যোগ প্রদর্শন ছাড়াও অংশগ্রহণকারীরা অন্যান্যদের উদ্যোগ পরিদর্শন এরং ইনভেস্টর প্যাভিলিয়ন গুলোতে গিয়ে বাংলাদেশের স্টার্টআপ সংস্কৃতি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলাপ করেছেন। সম্মেলনে আলোচনা হয়েছে "ভবিষ্যতের কল্পনিক শহর", "প্রযুক্তির ভবিষ্যত" এবং "ডেভেলপিং স্টার্টআপ" নিয়ে।
বিশ্বের ৪০টি নগরী থেকে ৪ শাধিক উদ্যোগ নিয়ে উদ্যোক্তারা হাজির হয়েছেন সম্মেলনে। ৩ শতাধিক ভিসি, ৩ হাজারের বেশি বিজনেস নেভিগেশন ছাড়াও ৪০ হাজারের মতো পরিদর্শক উপস্থিত হয়েছেন এবারের সুসিটেক টোকিও-তে।
এসবিকে ভেঞ্চারের ৮৫ কোটি টাকা বিনিয়োগ পেল ৬ টেক স্টার্টআপ
দেশের একমাত্র নারী নেতৃত্বাধীন ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) এসবিকে টেক ভেঞ্চারস ছয়টি নতুন স্টার্টআপে ৭১ লাখ মার্কিন ডলার (৮৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে। এর আওতায় প্রতিটি স্টার্টআপ ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার পাচ্ছে।
বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসবিকে প্রযুক্তিগত স্টার্টআপ শুরুর ক্ষেত্রে ‘অ্যাঞ্জেল ইনভেস্টর’ হিসেবে বিনিয়োগ করে থাকে। তাদের বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে মার্কোপলো পেয়েছে ১৫ লাখ ডলার, সোলশেয়ার পেয়েছে ১১ লাখ ডলার, ফসল পেয়েছে ১০ লাখ ডলার, যাত্রী পেয়েছে ১৫ লাখ ডলার, আরোগ্য পেয়েছে ১০ লাখ ডলার, টেন মিনিট স্কুল পেয়েছে ১০ লাখ ডলার।
এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করার ব্যাপক সুযোগ রয়েছে। এবারে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষদের সমস্যা সমাধান করবে এবং প্রযুক্তি ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি আশাবাদী।’
বিনিয়োগপ্রাপ্তদের মধ্যে এআই-চালিত অটোমেশন টুলস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মার্কোপোলো’ বিক্রেতাদের ডিজিটাল কার্যক্রম বাড়ানোর জন্য এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম ও অটোমেশন টুলস ব্যবহার করে ডেটা সুরক্ষা নিশ্চিতে সাহয্য করে। নবায়নযোগ্য শক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ‘সোলশেয়ার’ অত্যাধুনিক পেটেন্ট প্রযুক্তির মাধ্যমে স্মার্ট এনার্জি স্টোরেজ ও ডিস্ট্রিবিউশনে কাজ করছে।
এগ্রি-টেক স্টার্টআপ ‘ফসল’ কৃষক, কৃষি উদ্যোক্তা ও ক্রেতাদের কল্যাণে মার্কেটপ্লেসের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। প্রযুক্তিভিত্তিক মোবিলিটি সল্যুশন ‘যাত্রী’ বাংলাদেশের অপরিকল্পিত ও অস্থিতিশীল গণপরিবহন খাতের উন্নয়নে কাজ করছে। ‘আরোগ্য’ সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। টেন মিনিট স্কুল কে-১২ (কিন্ডার গার্টেন থেকে দ্বাদশ শ্রেণি) ও স্কিল ডেভেলপমেন্ট এডুটেক প্ল্যাটফর্ম, যার সুস্পষ্ট লক্ষ্য বাংলাদেশে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা।
এসবিকে চার বছর আগে অ্যাঞ্জেল ইনভেস্টিং এবং স্টার্টআপ ইকোসিস্ট গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এসবিকের পোর্টফোলিওতে ৪৬টি স্টার্টআপ রয়েছে এবং ২০২০ সালে একটি স্টার্টআপ থেকে ১৭০০ শতাংশ (১০৫ দশমিক ৯৮ শতাংশ বার্ষিক আরওআই) রিটার্ন নিয়ে অ্যাঞ্জেল ইনভেস্টিং থেকে প্রথমবারের মতো সরে আসে (ফার্স্ট এক্সিট) প্রতিষ্ঠানটি।
দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন প্রিয়শপের সিইও
দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চার- এর উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন। এর মাধ্যমে বাংলাদেশের উদীয়মান স্টার্টআপদের ব্যবসায় স্কেল আপ করতে অবদান রাখতে সক্ষম হবেন তিনি।
মূলতঃ স্টার্টআপদের ক্ষমতায়নে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে সেঞ্চুরি ওক স্টুডিও স্টার্টআপদের প্রাথমিক রাউন্ড থেকে তহবিল, ফুল-স্ট্যাক প্রযুক্তিগত অবকাঠামো, আর্থিক পরিষেবা এবং কৌশলগত বিপণন নির্দেশনা দিয়ে থাকে। সেই অর্থে এই ‍সুযোগ গুলোতেও বাংলাদেশেকে এগিয়ে রাখা সম্ভব হবে বলে আশাব ব্যক্ত করেছেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা।
আশিকুল আলম খাঁন বলেছেন, "সেঞ্চুরি ওক স্টুডিওতে উপদেষ্টা হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। তাদের প্রতিশ্রুতি, কাজের পরিবেশ এবং উদ্ভাবনী ধারণার সাথে আমার দক্ষতার পুরোপুরি মিল রয়েছে। এর ফলে তাদের প্রতিটি উদ্ভাবনী ধারণা কৌশলগতভাবে বিকশিত এবং কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করি।"
২৭ জুলাই ভিসিপিয়াব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। ২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনের জন্য এরই মধ্যে পরিচালনা বোর্ড  এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ সদস্য জারা জবিন মাহবুবকে নির্বাচন পরিচালনা বোর্ডর সভাপতি করে তিন সদস্যের নির্বাচন পরিচলনা বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর সদস্যরা হলেন- বেসিসের প্রাক্তন জেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ডিরেক্টর প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যে কোনো অভিযোগ বা আপিলের সমাধানের জন্য আপিল বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। এই বোর্ডের বাকি সদস্যরা হলেন- স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও লিগ্যাল সার্কেলের প্রতিষ্ঠাতা অনিতা গাজী রহমান।
স্টার্টআপ বাংলাদেশের সাথে এশিয়াটিক-উইন্ডমিলের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ স্টার্টআপ সামিট আগামী জুলাইয়ের ২৭-২৮ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের আয়োজনে স্টার্টআপ বাংলাদেশের সাথে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড।
বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের সাথে একযোগে ‘অসীম সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ’ এই ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৪।
এ সামিটের মাধ্যমে স্থানীয় বাজারের প্রচলিত নিয়মনীতি সম্পর্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি সুস্পষ্ট ধারণা দিয়ে বৈশ্বিক বাজারে উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ তৈরি হবে। একইসাথে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ পিচিং, নেটওয়ার্কিং ইভেন্ট ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের প্রগতিশীল স্টার্টআপ ব্যবস্থার সম্ভাবনাকে উপলব্ধি করতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহায়তা করবে। একটি যথোপযোগী এবং দীর্ঘস্থায়ী ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের স্বপ্নই হবে দুই দিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য।
স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমারের উপস্থিতিতে এ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম, উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম তাদের নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন।
অনুষ্ঠানে শামসুল আরেফিন তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশ স্টার্টআপ সামিট আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য যে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে তা নিয়ে আমি উচ্ছ্বসিত। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একত্রিত করে আমরা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের অন্তহীন সম্ভাবনাগুলোকে তুলে ধরতে পারবো।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। এটি বাংলাদেশে উদ্যোক্তাদের অর্থায়ন, নেটওয়ার্কিং এবং বিভিন্ন পরামর্শ প্রদানে সহায়তা করে থাকে।
উদ্যোক্তারাই ভবিষ্যৎ অগ্রগতির কান্ডারী: মন্ত্রী
রাজধানীর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে অনলাইন উদ্যোক্তাদের অফলাইন মহাসম্মেলন।  "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উদ্যোক্তা মহাসম্মেলনে চলছে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা। এতে দেশের ৬৪ জেলা ও ১৮ টি দেশ থেকে উদ্যোক্তা হওয়ার ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ নিয়ে মেলায় উপস্থিত হয়েছে সহস্রাধিক নবীন উদ্যোক্তা। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা।
দুপুরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে উদ্যোক্তারাই পারে তাকে শক্তিশালী ভিতের উপর প্রতিষ্ঠিত করতে। কারণ উদ্যোক্তারা শুধু নিজে স্বাবলম্বী হয় না তারা সমাজের আরো দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেয়। এ প্রসঙ্গে সুপার পাওয়ার আমেরিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গুগল, ফেসবুক,মাইক্রোসফট ও টেসলার মত প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা ছিল বলেই আজ সারাবিশ্বে আমেরিকা নেতৃত্ব করতে পারছে। বিশ্ব অর্থনীতিতে সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হলে বাংলাদেশের উদ্যোক্তাদেরও বিভিন্ন নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে কাজ করে সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে হবে।
উদ্যোক্তাদের দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারী উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিএনপি আমলে বিদ্যুৎ উৎপাদন মাত্র ১৬০০ মেগাওয়াট ছিল, বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার। এ ধরনের বিভিন্ন উদ্যোগ টেকসই করার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। মন্ত্রী ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনসংখ্যার যে বিশাল তরুণ-তরুণী জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলেই আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।
মোঃ তাজুল ইসলাম নিজের ব্যবসায়িক জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে এ সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বড় যে গুণাবলী নিজের মধ্যে ধারণ করতে হবে তা হচ্ছে আত্মবিশ্বাস এবং কোন বাধাতেই হাল না ছেড়ে দেওয়ার মনোবৃত্তি। উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা দাড়া করাতে গেলে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাসই একজন উদ্যোক্তার অন্যতম পুঁজি যা তাকে কখনোই পরাজিত হতে দিবে না। এ সময় মন্ত্রী তরুণ উদ্যোক্তারা তাদের প্রাণচাঞ্চল্য, কর্মস্পৃহা এবং জীবনী শক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, এমপি, জারা মাহবুব, আমেরিকান এম্বেসির ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও স্টার্টআপ বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ।
সভাপতির বক্তব্যে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ বলেছেন, ‘চাকরি করবো না চাকরি দেব’ এই ব্রত সামনে রেখে গত ২৩০০ দিন ধরে একদিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না। কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। এটা কেবল বাংলাদেশ নয় সারা বিশ্বে অনন্য।
তিনি আরো বলেন, আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি ১৬৮টি জন নিয়ে শুরু করেছিলাম। সেই থেকে প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় ৪৯০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ২৩০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। ইতিমধ্যে এই প্লাটফর্ম থেকে আমাদের লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন এবং গত সাড়ে ৬ বছরে বদলে গেছে এই সাড়ে ১২ লাখ তরুণীদের জীবন, এখন যারা এক একজন দক্ষ,পজিটিভ ও ভালোমানুষ’।
"নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশ থেকে সাড়ে ১২ লাখ তরুণ-তরুণীকে টানা ৯০ দিন ব্যাপী ২৬টি ব্যাচে অনলাইনে উদ্যোক্তা তৈরির কর্মশালার টানা ২৩০০ তম দিন উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনে প্রবাসীদেরকে বাংলাদেশের অক্সিজেন উল্লেখ করে তাদেরকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গল্পও শেয়ার করা হয়।
স্বাচ্ছন্দ্যময় ফ্রিল্যান্সিং-এ গুরুত্ব দিচ্ছে উপায় ও ইউসিবি
ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এসেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। এই কার্ড দিয়ে ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা লেনদেনে ফান্ড ব্যবহার, অনলাইন ও অফলাইনে মার্চেন্ট পেমেন্ট এবং বিশ্বের যেকোনো এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। এর মাধ্যমে তারা পেওনিয়ার থেকে পেমেন্ট গ্রহণ এবং উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সবচেয়ে কম খরচে ক্যাশআউট করতে পারবেন। বিশেষায়িত এই ফিচারগুলো ফ্রিল্যান্সারদের জীবনকে সহজ ও স্বাচ্ছদ্যদায়ক করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর নেয়া এই উদ্যোগ তুলে ধরা হয় কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার মিটআপে। উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পর্কিত নানারকম প্রতিবন্ধকতা এবং ব্যাংকিং সেবা ও সময়োপযোগী সমাধানের মাধ্যমে সেসব চিহ্নিত করার কথা উঠে আসে।
খাতসংশ্লিষ্ট প্রায় ১শ’ জন ফ্রিল্যান্সার এ সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) ও ইউসিবির স্থানীয় শাখার কর্মকর্তারা।
‘ফ্রিল্যান্সার্স কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ শীর্ষক এই সভায় ফ্রিল্যান্সিং সম্পর্কিত নানান প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। ফ্রিল্যান্সাররা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট সম্পর্কিত বিষয় ও স্বীকৃতির অভাবসহ নানাধরনের প্রতিকূলতার মুখোমুখি হন। সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ফ্রিল্যান্সারদের ওপর বিশেষ গুরুত্বারোপ এবং একইসাথে, তাদের সহায়তার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত সবার আলোচনায় ফ্রিল্যান্সারদের কঠোর পরিশ্রম এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও তাদের উল্লেখযোগ্য অবদানের বিষয়টি উঠে এসেছে। উপস্থিত ফ্রিল্যান্সারদের বক্তব্যে জানা যায় যে, প্রায়শই পেমেন্ট ও স্বীকৃতি সম্পর্কিত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। এক্ষেত্রে, দেশের উন্নয়নের স্বার্থে তাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের পাশে থাকার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন উপায় এবং ইউসিবির কর্মকর্তাগন। উদাহরণ হিসেবে, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট (ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট) ও এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সারদের সমস্যা চিহ্নিত করতে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেছেন তারা।
এছাড়া সভায় ফ্রিল্যান্সিং খাতের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ খাতের সম্ভাবনা, উন্নয়নের সুযোগ এবং কীভাবে উপায় ও ইউসিবি নানারকম সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে বিষয় নিয়েও আলোচনা করা হয় সভায়।
ইচেলন অ্যাপাকে ২৬তম স্টার্টআপ প্রিয়শপ
ফের নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। ইচেলন টপ ১০০ এপিএসি ২০২৪-এ এশিয়া প্যাসিফিক মহাসগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষ ২৬ স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত কিউরেটেড স্টার্টআপ গ্রোথ প্রোগ্রামে প্রিয়শপের এই স্বীকৃতি বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। প্রিয়শপ ইতোপূর্বে এলইএপি ২০২৪-এ সেমি-ফাইনালিস্ট হয়েছে।  ই২৭ শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে দৃষ্টি কেড়েছে। হুয়াওয়ে ক্লাউড স্টার্টআপ ইগনাইট শীর্ষ ৫০- প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে স্টার্টআপ হুইলে টপ ৫০-এ সম্মানিত হয়েছে এবং সংকল্পা ঢাকা অ্যাওয়ার্ডস ২০২৩-এ প্রথম রানার-আপ হয়েছে। নতুন করে এই স্বীকৃতি শুধুমাত্র প্রিয়শপের দক্ষতাই তুলে ধরেনি; বরং বাংলাদেশের বিকাশমান স্টার্টআপ সম্প্রদায়ের শক্তিকেও জানান দিয়েছে।
এই স্বীকৃতি নিয়ে প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিএমও দীপ্তি মন্ডল বলেন, "ইচেলন টপ ১০০ এপিএসি ২০২৪-এ শীর্ষ ২৬ স্টার্টআপের মধ্যে স্থান পাওয়া আমাদের এবং বাংলাদেশ স্টার্টআপ সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সমর্থন করার জন্য আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে।"
বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেমে দীর্ঘসময় ধরে কাজ করে আসছে প্রিয়শপ। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা। সাথে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।
প্রিয়শপ পরিদর্শন করলেন সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগকারীরা
বাংলাদেশের স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম (বি-টু-বি মার্কেটপ্লেস) প্রিয়শপের ঢাকার অফিস ঘুরে পরিদর্শন করে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ইটারেটিভ (Iterative) এর জেনারেল পার্টনার ব্রায়ান মা এবং কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার সু কেন ওই। ইটারেটিভ প্রিয়শপের প্রি-সিরিজ 'এ' রাউন্ডের বিনিয়োগকারী।
ইটারেটিভ-এর এই দুইজন ফাউন্ডার অফিস ভিজিটের সময় প্রিয়শপের বিভিন্ন টিম সদস্যদের সাথে আলোচনা করেন। এছাড়াও তাদের সকল কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে সরাসরি দেখা করে তাদের সমস্যা এবং অভিজ্ঞতার কথাও শুনেন।
ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ইটারেটিভ-এর প্রতিষ্ঠাতাগণের বাংলাদেশে আসা নিয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, "তাদের কাছ থেকে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ের প্রসেসকে সহজিকরণ করার অনেক দিকনির্দেশনা পেয়েছি। তারাও প্রিয়শপের কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন।"
প্রিয়শপ বর্তমানে দেশের ৯টি জেলার ৭০টি থানায় ১৫টি হাব-এর মাধ্যমে প্রায় ৬০,০০০ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করে যাচ্ছে যার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে। প্রিয়শপ আগামীতে ১০ লক্ষেরও বেশি উদ্যোক্তাদেরকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বেডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরও সহজ এবং আধুনিক করবে।
ল্যাপটপ পেলেন বাগেরহাটের ৭৫ নারী উদ্যোক্তা
বাগেরহাটে ৭৫ নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জব্বার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘হার পাওয়ার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমস, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে বাগেরহাট সদর, মোংলা ও মোডরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
আজকের স্টার্টআপই হবে আগামীদিনের ইউনিকর্ন
বিকাশ, পাঠাও, চালডালের মতো দেশি-বিদেশি উদ্যোগ ছোট থেকেই শুরু হয়েছিল। সমাজের উদীয়মান সমস্যার নতুন সমাধান দিয়ে তারা এখন বড় উদ্যোক্তা। চাকরি না করে স্টার্টআপ হিসেবে এখন নাম লেখাচ্ছেন তাদের কেউ কেউ হবে দেশের বড় ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কম্পানি। সেজন্য হাল না ছেড়ে জেগে থাকতে হবে, লেগে থাকতে হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের বাংলাদেশ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর কর্মসূচীর কোহর্ট অনবোডিং শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিড) প্রকল্প। নতুন উদ্যোক্তাদের ধারণা থেকে শুরু করে বৃদ্ধি পর্যায়ের ডিজিটাল স্টার্টআপসমুহের ব্যবসায়কে বিকশিত ও সফল করার অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ১৭৫ জন উদ্যোক্তা নিয়ে আরো সাতটি কোহর্টের কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিড প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. মনসুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল­াহ্, এনডিসি। গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ডিড প্রকল্পের উপপ্রকল্প পরিচালক, ড. মোঃ মনসুর আলম, বাংলাদেশ ভেনচার ক্যাপিটাল লিমিটেডের পরামর্শক ড: নুরুজ্জামান, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, ডিড প্রকল্পের ইনোভেশন ও কমার্শিয়াল স্পেশালিষ্ট এ.এন.এম সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল­াহ্ বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রেই শক্তিশালী দেশ হিসেবে আবিভর্‚ত হয়েছে। অনেক দেশ কোভিড মোকাবিলায় সফল হতে পারেনি। আমরা সেই জাতি যারা কোভিড মোকাবিলায় এক দিনেই কোটি মানুষকে টিকা দিয়েছি। আমরাই পারি, আমরাই পারবো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনীতিকে দিকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে বিশ্বের ২৫ তম অর্থনীতির দেশ। ডিজিটাল উদ্যোক্তাদের ধাপে ধাপে প্রি-সিড, সিড ফান্ড, কম্পানি গঠন, আইপি রেজিষ্ট্রেশন, মেন্টরিংসহ বিপণন সহায়তা দিয়ে শুধু দেশের বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরিতে সহায়তা করা হবে। আপনারা জেগে থাকুন, লেগে থাকুন।’
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি বলেন, ‘আমাদের প্রাইড প্রকল্পে স্মার্ট উদ্যোক্তা তৈরীর কার্যক্রমটি বৃহৎ এই প্রকল্পের একটি ছোট অংশ। তবে এই ছোট অংশটিই অনেক ইমপ্যাক্টফুল। এই প্রকল্পে ডিজিটাল স্টার্টআপ, শিল্প উন্নয়ন, বেসরকারী বিনিয়োগ নিয়ে আরো অনেক কাজ আছে। বাংলাদেশে প্রতিবছর ২০ লাখের বেশি তরুণ চাকরির বাজারে ঢুকছে। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বেশ কঠিন। এর মধ্যে এসএমই উদ্যোক্তারাই ৮০ শতাংশ কর্মসংস্থান তৈরী করছে। কর্মসংস্থানের ইঞ্জিনের চাবিকাঠি আসলে স্টার্টআপদের হাতে। যারা স্টার্টআপ হিসেবে শুরু করেছেন বা করবে তাদের কাছ থেকে দেশের প্রত্যাশা সবেচেয়ে বেশি। এই কর্মসূচীতে যেসব দেশি-বিদেশি বিশেষজ্ঞ আছেন, তারা তরুণদের উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে জ্ঞান, প্রশিক্ষণ, মেন্টরিং, নেটওয়ার্কিংসহ যাবতীয় সহায়তা দেবেন। নিজেকে বিকশিত করার জন্য এই কর্মসূচী থেকে সর্বোচ্চটুকু নেবেন আশাকরি।’
ডিড প্রকল্পের ইনোভেশন ও কমার্শিয়াল স্পেশালিষ্ট এ.এন.এম সফিকুল ইসলাম বলেন, ‘স্টার্টআপরা সরকারী-বেসরকারী নানা উদ্যোগে অর্থসহ নানা সহায়তা পাচ্ছে। কিন্তু একজন উদ্যোক্তা তাঁর পুরো যাত্রাপথটি কিভাবে পাড়ি দেবে আমরা সেটি শেখাচ্ছি। কোন উদ্যোগের আইডিয়েশন থেকে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত-পুরো যাত্রা পথ নিয়ে সরকারী উদ্যোগের ঘাটতি ছিল। সেটাই ডিড প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্বব্যাংক। এর মাধ্যমে আমরা দেশে একটি ইনোভেশন ইকোসিস্টেম গড়তে চাই। বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবে মেধাবি শিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এবং স্টার্টআপ স্কেল কর্মসূচীর মাধ্যমে বিকশিত হয়ে একেকজন স্টার্টআপ যাতে ইউনিকর্ন হিসেবে আবিভর্‚ত হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’
স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর কার্যক্রমের জাতীয় পর্যায়ের কর্মসূচী সমন্বয়ক মো: আরিফুর রহমান বলেন, স্টার্টআপ স্কেলআপ কমূসূচীর আওতায় এক হাজারের বেশি ডিজিটাল স্টার্টআপ ফাউন্ডারদের নিবিড় প্রশিক্ষণ, ব্যবসায় পরিকল্পনা ও বৃদ্ধি সহায়তা প্রদান করা হবে।
৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ
প্রি-সিরিজ রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম (বি-টু-বি মার্কেটপ্লেস) প্রিয়শপ। এই যৌথ বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চারস (Century Oak Venture)। প্রতিষ্ঠানটির নেতৃত্বে আরো বিনিয়োগ করেছেন ইভোলিউশন ভেঞ্চারস (Evolution Ventures), ইটারেটিভ (Iterative), এসওএসভি (অরবিট স্টার্টআপ) SOSV (Orbit Startups), জিএফআর ফান্ড (GFR Fund), বনবিলো (BonBillo), একসেলেরাটিং এশিয়া (Accelerating Asia), সাউথ এশিয়া টেক পার্টনারস (South Asia Tech Partners) এবং ভল্টিটি (Voltity)
বিনিয়োগের বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান বলেন, ‘এই বিনিয়োগ প্রিয়শপের সেবা দেশব্যাপী প্রসার করতে এবং একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার প্রসেসকে সহজকরণ এবং এম্বাডেড ফাইন্যাসের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে সাহায্য করবে’।
সেঞ্চুরি ওক ভেঞ্চারস এর প্রধান নির্বাহী কর্মকর্তা কুওক ফং ড্যাং (Quoc Phong Dang) এই বিনিয়োগের ব্যাপারে বলেন, ‌‌‘প্রিয়শপের শক্তিশালী বিজনেস মডেল ও তাদের অপারেশনে আমরা অংশীদার হতে পেরে গর্বিত’।
প্রিয়শপের আরেক অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসওএসভি এর ব্যবস্থাপনা পরিচালক অস্কার রামোস (Oscar Ramos) বলেন, ‘গ্রাহক-কেন্দ্রিক মনোভাব ও নিরলস পরিশ্রম প্রিয়শপকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রিয়শপের এই যাত্রায় তাদের অংশীদার হওয়া এসওএসভি পরিবারের জন্য গর্বের ও আনন্দের ব্যাপার’।
এছাড়াও ইটারেটিভ এর জেনারেল পার্টনার ব্রায়ান মা বলেন, ‘প্রিয়শপের পথযাত্রায় অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। তাদের অনন্য অ্যাসেট-লাইট বিজনেস মডেল বাংলাদেশের অগোছালো বি-টু-বি সেক্টরকে রুপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা তাদেরকে সবার থেকে আলাদা করেছে’।
২০২১ সালের জুলাই মাসে আশিকুল আলম খান এবং দীপ্তি মন্ডলের নেতৃত্বে বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ শুরু হয়। এই প্রযুক্তিগত যোগাযোগের প্রবর্তনে, তারা বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেমে দীর্ঘসময় ধরে কাজ করে আসছে। তাদের লক্ষ্য হলো দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান এবং ৫ লক্ষ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা, সাথেই স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা। প্রিয়শপ বর্তমানে দেশের ১৩টি প্রধান অঞ্চলে, যেগুলির মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৫৫,০০০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করছে। প্রিয়শপ আগামীতে ১০ লক্ষেরও বেশি উদ্যোক্তাদেরকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বাডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরও সহজ এবং আধুনিক করবে।
শার্ক ট্যাংক বাংলাদেশ: কারা হলেন শার্ক?
বিশ্ববিখ্যাত শো "শার্ক ট্যাংক" অবশেষে বাংলাদেশে আসছে শার্ক ট্যাংক বাংলাদেশ হিসেবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, বিশ্বের এই এক নম্বর বিজনেস রিয়ালিটি শো-টি বাংলাদেশে আনতে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার দুপুরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই চুক্তি হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ২০০০টিরও বেশি কোম্পানি যাচাই বাছাই করার পরে অবশেষে বহুল প্রত্যাশিত এই শো-টির শুটিং ১২ই ফেব্রুয়ারী থেকে শুরু হবে। সনি, আর্চ ডাইসন ও কেভিন হাইল্যান্ডের প্রযোজকরা, যারা সারা বিশ্বে শো-টির সংস্করণগুলির তৈরি ও তত্ত্বাবধান করতে সহায়তা করেছেন, তারা শার্কদের পরিচয় উন্মোচন ও শুটিংয়ের প্রথম কয়েক দিন তত্ত্বাবধান করতে ঢাকায় উপস্থিত থাকবেন।
শার্ক ট্যাংক বাংলাদেশ সিজন ১: শার্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিচয় উন্মোচনের জন্য প্রস্তুত বাংলাদেশি শার্কদের প্যানেল। বিনিয়োগকারীরা, ওরফে শার্করা, সবাই নিজ নিজ ব্যবসায়িক ক্ষেত্রে পথপ্রদর্শক এবং তারা সবাই উদ্ভাবনী বাঙালি উদ্যোক্তাদের কাছ থেকে পিচগুলি শুনে উচ্ছ্বসিত হয়েছেন। ঘোষিত ৫ শারর্কের মধ্যে রয়েছেন রবির ডিজিটাল ভেঞ্চারস আর্ম আর ভেঞ্চারস কাজী মাহবুব হাসান, স্মার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ম্যাজিস্টো লিমিটেডের প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ, বিডিজবস ডটকম প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র প্রতিষ্ঠাতা আহমেদ আলীর মতো প্রযুক্তি সফল ব্যক্তিত্ব। তাদের পাশাপাশি আছেন অ্যডকম ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফাহান ও একেএস খান হোল্ডিংস প্রতিষ্ঠাতা সামানজার খান।
কাজী মাহবুব হাসান
আর ভেঞ্চারস পিএলসি
কাজী মাহাবুব হাসান, রবির ডিজিটাল ভেঞ্চারস আর্ম আর ভেঞ্চারস পিএলসি-এর সিইও, যারা গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য অংশীদারদের সহযোগিতার মাধ্যমে কোম্পানির ডিজিটাল প্রবৃদ্ধি নিশ্চিত করে। অক্সফোর্ড থেকে এমবিএ এবং এফসিসিএ যোগ্যতার সাথে, তিনি বর্তমানে এসিসিএ বাংলাদেশের সদস্য উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করছেন। পূর্বে, কাজী লজিস্টিক জায়ান্ট ডেলহিভারী-তে আন্তর্জাতিক কৌশলগুলির নেতৃত্ব দিয়েছিলেন, পুনর্গঠনের বিষয়ে এটুআই-কে পরামর্শ দিয়েছিলেন এবং স্থানীয় টেলকো-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলাদেশী স্টার্টআপ, পরামর্শদাতা উদ্যোক্তাদের সমর্থন করেন এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেমে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন।
সামি আহমেদ
স্টার্টআপ বাংলাদেশ
সামি আহমেদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, যা একটি সরকারি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। এরা বীজ-পর্যায় এবং বৃদ্ধি-পর্যায় স্টার্টআপ বিনিয়োগের নেতৃত্ব দেন। তিনি স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের প্রযুক্তিগত ল্যান্ডস্কেপ উন্নত করতে সাহায্য করার জন্য তার কর্মজীবন উৎসর্গ করেছেন। পূর্বে, তিনি এলআইসিটি-কে পরামর্শ দিয়েছিলেন এবং বাংলাদেশের আইটি-আইটিইএস শিল্প ও বেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার প্রভাব সরকারি ও বেসরকারি, উভয়খাতে বিস্তৃত। ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি বাংলাদেশের আইসিটি প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য তার মার্কিন অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন।
নাজিম ফারহান চৌধুরী
অ্যাডকম
নাজিম ফারহান চৌধুরী, একজন সিরিয়াল উদ্যোক্তা ও বিশিষ্ট নারীবাদী। তিনি অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যার বিজ্ঞাপনসহ, আইটি, হসপিটালিটি, এমনকি মিডিয়াতেও বিনিয়োগ রয়েছে। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন স্টার্টআপে একজন সক্রিয় বিনিয়োগকারী। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩টি বিজ্ঞাপনী সংস্থাগুলির মধ্যে একটিতে তিনি বিনিয়োগকারী হিসেবে রয়েছেন। ইউনিলিভার, আকিজ ভেঞ্চারসসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মতো তারকা ক্লায়েন্টদের সাথে কাজ করার ফলে তার প্রতিষ্ঠিত অ্যাডকম গত ৫০ বছরে বিজ্ঞাপন জগতে একটি পাওয়ার হাউস হয়ে উঠেছে। এছাড়া তার অ্যাডকম হোল্ডিং গ্রুপের আইটি কোম্পানি গ্রাফিক পিপল, সফটওয়্যার পিপল এবং দ্য কাও কোম্পানি দেশের শীর্ষ আইটিইএস রপ্তানিকারকদের মধ্যে রয়েছে। পাশাপাশি গ্রুপটি নাজিমগড় রিসোর্ট ও সিলেটে দুটি বিলাসবহুল রিসোর্ট পরিচালনা করে। স্টার্ট-আপ ইকোসিস্টেমে নাজিম ফারহান চৌধুরীর সম্পৃক্ততা হয়েছে আমার টাকা, হ্যান্ডি মামা, বাবুল্যান্ডসহ আরও বেশ কিছু বিনিয়োগের মাধ্যমে। তিনি একজন সক্রিয় পরামর্শদাতা এবং প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসাবে জাগো ফাউন্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের প্রতি নাজিম ফারহান চৌধুরীর প্রতিশ্রুতি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ে তার প্রভাবকে শক্তিশালী করে।
গোলাম মুর্শেদ
ম্যাজেস্টো লিমিটেড/ প্রাক্তন-ওয়ালটন
গোলাম মুর্শেদ, বর্তমানে ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন নিবেদিতপ্রাণ ব্যবসায়িক নেতা যিনি এক দশকের দীর্ঘ ক্যারিয়ারে ওয়ালটন, যা দেশের একটি বিখ্যাত সংস্থা, তার উপর নিজের স্থায়ী চিহ্ন রেখে গেছেন, যেখানে তিনি তাদের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে বহু-বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করতে সাহায্য করেছিলেন। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি, উদ্ভাবনী মানসিকতা, ও দৃঢ় বিপণন কৌশল তাকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিণত করেছেন। প্রযুক্তি ও পণ্য ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার মুর্শেদ তার ব্যতিক্রমধর্মী নেতৃত্বের মধ্য দিয়ে অনায়াসে গতিশীল বাজারের ল্যান্ডস্কেপ নেভিগেট করতে সক্ষম হয়েছেন। উদ্ভাবন এবং শিল্প নেতৃত্বের ব্যাপারে তার বিশেষজ্ঞতা এখন আসবাবপত্র শিল্পেও বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত।
সামানজার খান
একেএস খান হোল্ডিংস লিমিটেড
সামানজার খান একেএস খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের উপর বিনিয়োগ করে আয় ও বাজার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এ কে খান অ্যান্ড কোং লিমিটেডের চেয়ারম্যান জনাব এ কে শামসুদ্দিন খানের জ্যেষ্ঠ কন্যা সামানজার খান । তিনি যোগ্যতার ভিত্তিতে একজন ব্যারিস্টার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০০৮ সালে বনেক্স ইউকে লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা যুক্তরাজ্য এবং ইউরোপে এক অনন্য অগ্নিনির্বাপক ব্যবস্থা বাজারে নিয়ে আসে। ২০১০ সালে তিনি বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য তার পিতার দ্বারা প্রতিষ্ঠিত একটি অলাভজনক এ কে খান হেলথকেয়ার ট্রাস্টের সিইও হিসেবে যোগদান করে বাংলাদেশে ফিরে আসেন। এক দশক জুড়ে, তিনি এখন স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কোম্পানিগুলোর একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও পরিচালনা করছেন।
ফাহিম মাশরুর
বিডিজবস ডট কম
ফাহিম মাশরুর দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবস ডট কম -এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০০ সালে বিডিজবস প্রতিষ্ঠা করেন। বর্তমানে কোম্পানিটির সারা দেশে ১০টি অফিসে ৩০০ জনের বেশি কর্মকর্তা কাজ করছেন। এটিই বাংলাদেশের প্রথম টেক-কোম্পানী যা বিশ্বব্যাপী অন্যান্য টেক-কোম্পানীর সাথে একই কাতারে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে। ২০১৫ সালে, এসইইকে অস্ট্রেলিয়া প্রতিষ্ঠানটির ২৫% শেয়ার ২৫ মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করেছে। ফাহিম মাশরুর সফটওয়্যার, লজিস্টিকস, ফিনটেক এবং ইকমার্সের বিভিন্ন টেক স্টার্টআপে সক্রিয়ভাবে বিনিয়োগ করছেন। প্রযুক্তি শিল্পে তার উদ্ভাবনী অবদানের জন্য, ফাহিম এসএমই ফাউন্ডেশন কর্তৃক সেরা এসএমই উদ্যোক্তা এবং আইসিটি মন্ত্রণালয় কর্তৃক আইসিটি পার্সোনালিটি অফ দ্য ইয়ারের মতো অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।
আহমেদ আলী
তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি
আহমেদ আর. আলি তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি নিজের কঠোর পরিশ্রম এবং শ্রেষ্ঠত্বের উপর জোর দিয়ে কোম্পানিটিকে একটি ছোট অপারেশন থেকে একটি সমৃদ্ধ বহু মিলিয়ন ডলারের এন্টারপ্রাইজে পরিণত করেছেন। টপ গান দ্বারা অনুপ্রাণিত হয়ে, তিনি একটি রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার হিসাবে দক্ষতার সাথে তার শিক্ষার অর্থায়নের জন্য সেনাবাহিনীতে যোগদান করেন। আইটি নিরাপত্তায় রূপান্তরিত হয়ে, আহমেদ তার সাইবার সিকিউরিটি ফার্মকে কয়েক হাজার কোটি বার্ষিক রাজস্ব কোম্পানিতে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে টিআইএসটিএ প্রতিষ্ঠা করেন যা তিনি ভিত্তি থেকে তৈরি করেছিলেন। বাংলাদেশী অভিবাসী বাবা-মায়ের দ্বারা বেড়ে ওঠা, তিনি দেশকে ফিরিয়ে দেওয়াকে মূল্য দেন এবং তিস্তার নামের মাধ্যমে তার ঐতিহ্যকে সম্মান করেন। আহমেদ আর. আলির গল্প স্থিতিস্থাপকতা, সেবা এবং প্রভাবের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
এই শার্করা ছাড়াও, আরও বেশ কয়েকটি হাই প্রোফাইল মহিলা উদ্যোক্তা ট্যাংকে যোগ দেবেন। শীঘ্রই তাদের নাম প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, "শার্ক ট্যাংক" সম্ভাবনাময় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলের কাছে উপস্থাপন করতে দেয়, যারা "শার্ক" নামে পরিচিত। তারা বিজনেসটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন। কোনো উদ্যোক্তার কাছে যদি একটি নতুন পণ্যের প্রোটোটাইপ অথবা একটি বিদ্যমান পণ্য বা পরিষেবা, অথবা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থাকে তাহলে তাদের ধারণায় বিনিয়োগ করার জন্য পাঁচজন "শার্ক"কে রাজি করাতে হবে।
২০০১ সালে জাপানে নিপ্পন টিভিতে "মানি টাইগারস" হিসাবে চালু হওয়ার পর থেকে, এই ফরম্যাটটি বিশ্বব্যাপী একটি অভূতপূর্ব সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি মহাদেশে কখনো "ড্রাগন'স ডেন", কখনো "লায়নস ডেন" সহ বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। "শার্ক ট্যাংক"-এর এই ফরম্যাটে ড্রাগন, লায়নস কিংবা শার্ক নামে উক্ত দেশের বিপুল সফল উদ্যোক্তারা নিজেরাই প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যা কয়েক ডজন কোম্পানিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে সক্ষম করেছে। "শার্ক" ইকোসিস্টেমে যোগদানকারী উদ্যোক্তারা ব্যাপক প্রবৃদ্ধি দেখেছেন। ডিল পাওয়ার পরে এবং শো-তে প্রদর্শিত হওয়ার পরে বিলিয়ন ডলারের সেল তৈরি করেছেন।
শার্ক ট্যাংক বাংলাদেশ সিজন-১ শো-তে "টাইটেল স্পন্সর" হিসেবে রবি, "পাওয়ারড বাই স্পন্সর” হিসেবে স্টার্টআপ বাংলাদেশ, “কো-স্পন্সর” হিসেবে টেলি, "ব্যাংকিং পার্টনার” হিসেবে প্রাইম ব্যাংক, "স্ন্যাকস পার্টনার” হিসেবে অলিম্পিক ফুডি ইন্সট্যান্ট নুডলস, "বেভারেজ পার্টনার” হিসেবে সানকুইক, "ওয়ারড্রোব পার্টনার" হিসেবে ইয়োলো বাই বেক্সিমকো, "স্টাইল পার্টনার" হিসেবে ক্লথ স্টুডিও, “হসপিটালিটি পার্টনার” হিসেবে হলিডে ইন, “সিকিউরিটি পার্টনার” হিসেবে ইউরো ভিজিল সিকিউরিটি সার্ভিস, “ফটোগ্রাফি পার্টনার” হিসেবে রো এক্সপোজার, “বেক স্টোরি পার্টনার” হিসেবে লাইভ টু ওয়েব, “রেস্টুরেন্ট পার্টনার” হিসেবে চাওস, “গিফট পার্টনার” হিসেবে মিনিসো এবং “পিআর পার্টনার” হিসেবে কনসিটো অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে দীপ্ত টিভি ও স্ট্রিমিং করা হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে।
হিসাব টেকনোলজিস লিমিটেডে ২ কোটি টাকা বিনিয়োগ করল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড
আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, হিসাব টেকনোলজিস লিমিটেড-এ বিনিয়োগ করেছে। ‘হিসাব’-এর যুগান্তকারী উদ্ভাবন তার অ্যাপ ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল স্বাক্ষরতার প্রয়োজনীয়তা দূর করে যেকোনো ফোন থেকে সহজ ভয়েস কমান্ডের মাধ্যমে অনায়াসে প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করে।
২ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ ‘হিসাব’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবায়ের আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফায়াদান হোসাইন এবং সহ-প্রতিষ্ঠাতা ও হেড অব আইআর মিও আহমেদ।
‘হিসাব’ ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং ARIPO অঞ্চলসহ ২৩টি দেশে ৩০ টিরও বেশি পেটেন্টসহ জেনারেটিভ AI এবং টেলিফোনি আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্বারা পরিচালিত কথোপকথনমূলক AI ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে। ‘হিসাব’ শীঘ্রই ক্ষুদ্রঋণ শিল্পে ৮ মিলিয়ন ব্যবহারকারীকে তাদের কাঙ্খিত আর্থিক সেবাসমূহ স্বয়ংক্রিয় করার লক্ষ্যে ‘হিসাব’-এর কথোপকথনমূলক AI ব্যবহার করতে সহায়তা করবে। হিসাব "HiPay" চালু করার জন্য শীর্ষস্থানীয় ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের সাথে অংশীদারিত্ব করছে যা ব্যবহারকারীদের টেলিফোন কথোপকথনের মাধ্যমে অর্থ পাঠাতে সহায়ক ভূমিকা পালন করবে। ‘হিসাব’-এর কল সেন্টার সলিউশন বর্তমানে সরকারী হেল্পলাইন "333" এর সাথে পাইলটিং করা হচ্ছে, গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। উল্লেখ্য, হিসাব জাপানে, বৃহত্তম ইলেক্ট্রিক কোম্পানি  TEPCO ও ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে কাজ করছে। ‘হিসাব’ বাংলাদেশের SME-গুলিকে স্বয়ংক্রিয় করার জন্য একটি স্থানীয় FMCG কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
এ উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উদ্ভাবনে ‘হিসাব’-এর দক্ষতা বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব রাখছে এবং এসকল দেশে এটি মেধা সম্পত্তির মালিক। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় যে, বিশ্বে নেতৃত্বদানকারী টেকনোলজির অন্যতম এ টেলিফোনি আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্ক বাংলাদেশ থেকে উদ্ভূত। কোম্পানিটি ডিজিটাল স্বাক্ষরতার মতো একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য কাজ করেছে। ব্যবহারকারীবান্ধব সমাধান প্রদানের মাধ্যমে ‘হিসাব’ অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকল নাগরিককে সেবা প্রদানে বদ্ধপরিকর। আমি নিশ্চিত যে, ‘হিসাব’ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশ্ব প্রযুক্তি বাজারে একটি স্থায়ী ভূমিকা রাখবে- বলে মাননীয় প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
স্টার্টআপ বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব জনাব মোঃ সামসুল আরেফিন বলেন, ‘হিসাব’-এর সেবা ব্যবহার করতে কোন স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, বা মোবাইল অ্যাপ ডাউনলোডের এবং ডিজিটাল সাক্ষরতার প্রয়োজন হয় না, এটি নাগরিকদের জন্য তথ্য এবং সেবাসমূহ অ্যাক্সেসের বিপ্লব ঘটাতে প্রস্তুত। ‘হিসাব’-এর কার্যক্রম প্রসারিত হওয়ার সাথে সাথে এটি বিভিন্ন ধরণের তথ্য অ্যাক্সেস করার একটি প্রাথমিক মাধ্যম হবে। এই সমাধানটি ‘স্মার্ট বাংলাদেশ’-এর ‘স্মার্ট সিটিজেন’ এবং ‘স্মার্ট সোসাইটি’ প্রস্তুতে এবং ‘স্মার্ট ইকোনমি’র দিকে দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
‘হিসাব’ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে বৃহৎ পরিসরে সেবা দেবে বলে আশা করছে স্টার্টআপ বাংলাদেশ। ‘হিসাব’-এর মতো কোম্পানিগুলি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সমৃদ্ধ করছে এবং বিশ্ব বিনিয়োগকারী সম্প্রদায়ের মাঝে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। - বলে মন্তব্য করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমেদ।
হিসাব টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়াদান হোসেন  বলেন, স্টার্টআপ বাংলাদেশকে আমাদের বিনিয়োগকারী হিসেবে পাওয়া আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি যে SBL ‘হিসাব’-এর জন্য একটি অত্যন্ত মূল্যবান বিনিয়োগ অংশীদার হবে।
স্টার্টআপ বাংলাদেশ দেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই সুত্র ধরে, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছে এবং ‘হিসাব’-এ বিনিয়োগ করে সেই ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে "এবার আমি হবো স্বাবলম্বী" প্রত্যয়ে সেইপ (SEIP) প্রজেক্টের অধীনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট ২০২৩'। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং আইটি ফ্রিল্যান্সিং কোর্সে ট্রেনিং প্রাপ্ত ৫২৫ নারী উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রন করা হয় এবং ৩০০ এর অধিক সফল নারী উদ্যোক্তা এই নেটওয়ার্কিং প্রোগ্রামে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব কে এম হাসান রিপন।
বেশ কয়েকটি চমৎকার সেগমেন্ট এর মাধ্যমে সাজানো হয় পুরো প্রোগ্রাম, এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলো ওমেন এম্পাওয়ারমেন্ট, স্টার্টআপ প্রোমোটিং, নেটওয়ার্কিং, উদ্যোক্তা ইকোসিস্টেম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাগণ তাদের সফলতার গল্পের পিছনের পথযাত্রা সবার সাথে শেয়ার করেন এবং অন্যদেরও স্বাবলম্বী হতে আহ্বান জানান। মূলত নারী উদ্যোক্তাগনদের নেটওয়ার্কিংকে আরো শক্তিশালী করা এবং তাদের সফলতার গল্প সবার মাঝে তুলে ধরাই ছিলো এই প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য।
জেনারেটিভ এআই অটোমেশনে মাই অ্যালিস-এ স্টার্টআপ বাংলাদেশের কোটি টাকার বিনিয়োগ
জেনারেটিভ এআই-ভিত্তিক অটোমেশনের মাধ্যমে বিপননের নতুন দুয়ার উন্মোচন করতে শীর্ষস্থানীয় বৈশ্বিক স্যাস প্রতিষ্ঠা মাই অ্যালিস-এ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে আইসিটি ডিভিশনের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এই লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তিও হয়েছে বলে বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ আরিফ, এলাইস ল্যাবসের ব্যবস্থাপনা পরিচালক শুভ রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাজারের চাহিদা মেটাতে এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি রূপান্তরমূলক পথ পরিচালনার জন্য অনুঘটক হিসাবে অবস্থান করে উদ্ভাবন-চালিত স্টার্টআপগুলি৷ তাদের অগ্রণী প্রযুক্তিগত সমাধানগুলি আমাদেরকে দূরদর্শী ভবিষ্যতের দিকে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের আকাঙ্খা। এই বিনিয়োগের মাধ্যমে, আমি বিশ্বাস করি অ্যালিস ল্যাবস শিল্পে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে এবং একটি উন্নত ভবিষ্যত গড়তে সাহায্য করবে’।
আইসিটি সচিব মো. শামসুল আরেফিন বলেছেন, ‘সাস শিল্পে অ্যালিস ল্যাবস গৃহীত উল্লেখযোগ্য কাজটি আমাদের মনোযোগ আকর্ষণ করেছে এবং স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ স্থানীয় ও বিশ্বব্যাপী বৃহত্তর পর্যায়ে তাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অ্যালিস ল্যাব যথাযথ অবদান রাখতে সচেষ্ট থাকবে৷
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেছেন, ‘স্টার্টআপ বাংলাদেশ স্থানীয় স্টার্টআপগুলিকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছতে সহায়তা করে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্যাস প্লাটফর্ম হিসেব এলিস ল্যাবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের উদ্ভাবনকে আরো বেগবান করবে। অ্যালিস ল্যাবসকে আমরা  অন্যান্য স্যাস-এর জন্য একটি ট্রেলব্লেজার হিসাবে দেখি।
ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে দশমবারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। এবার ১৯ জন উদ্যোক্তাকে এই সম্মাননা দেয়া হয়।
২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৯টি উদ্যোগের উদ্যোক্তাদের শুক্রবার সম্মাননা প্রদান করা হয়েছে। সারা দেশ থেকে আড়াইশ এর বেশি মনোনয়ন থেকে বিচারকগণ ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৮টি উদ্যোক্তা সম্মাননা এবং নুরুল কাদের সম্মাননা, ইউসুফ চৌধুরী সম্মাননা ও লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে। তৈরি পোষাক শিল্পের অগ্রজ নুরুল কাদের,পরিশ্রমী, সততা ও নিষ্ঠার প্রতীক মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং নারী ক্ষমতায়নের অগ্রপথিক লুনা শামসুদ্দোহাকে সম্মান জানাতে বিশেষ তিনটি সম্মাননা দেয়া হয়।
দীর্ঘ এক যুগ ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা বিজকোপের উদ্যোক্তা নাহিদ হাসান পেয়েছেন ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২২। দেশের ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃত আজরা মাহমুদ তাঁর উদ্যোগ আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের জন্য পেয়েছেন নুরুল কাদের সম্মাননা ২০২২। দেশের নারী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের অন্যতম নাহিদা জাহান তাঁর উদ্যোগ ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেডের জন্য পেয়েছেন লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২২।
নবীন উদ্যোক্তা স্মারক পেয়েছে মোরকেটার টেকনোলজিস লিমিটেড, এনজে ইট এন্ড ফিট, শৈশব, এডভাইভ, বি টেক কনস্ট্রাকশন এন্ড কনসাল্টিং, এইচএফ ফুড সার্ভিস, সানজিদা’স কেক এন্ড ডেজার্ট ভ্যালী এবং উইট ইনস্টিটিউট।
উদ্যোক্তা সম্মাননা ২০২২ লাভ করেছে সাতরঙ, শাপলা মৎস্য খামার ও শুটকী পল্লী, কল্পলোক লিমিটেড, ডি টেমপেটে লিমিটেড, মাদল, র‍্যাভেন, তাহুর স্টুডিও এবং কোরিয়াম বাংলাদেশ।
উদ্যোক্তাদের এই মিলনমেলায় তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, চাকরি খুঁজব না চাকরি দেব–এর সভাপতি মুনির হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস এন্ড ইনোভেশন ফ্যাকাল্টর ডিন অধ্যাপক মাসুম ইকবাল, ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান এফসিসিএ, কারিগর-এর ম্যানেজিং পার্টনার তানিয়া ওহাব, আমার পে এর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সারোয়ার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক ( বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, এক্সোনহোস্ট এর উদ্যোক্তা মাছুমুল হক, হ্যান্ডিমামার উদ্যোক্তা শাহ পরান প্রমুখ।
উদ্যোক্তা সম্মাননা ২০২২ এর পৃষ্ঠপোষকতায় ছিলো প্রিয়শপ ডট কম লিমিটেড, এক্সনহোস্ট, নিয়োগ এ্যাপ, আমারপে, বিডিআইএক্স ওয়েব হোস্টিং, ইনস্ট্রাকটরী, জাহান ইন্টারন্যাশনাল স্কুল, কেয়ারস্টোর বিডি এবং আর্টেমিস লিমিটেড। ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলনিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।
লোগোবোর্ডে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে হালফ্যাশন, জেন, এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, আদর্শ, আলফা প্রিন্টার্স, বি বাসিনী, কফিওয়ালা, ডায়নাহোস্ট, ফসল, ফ্রেশিফার্ম, গিগাএক্সিস, জায়ান্ট মার্কেটার্স, জি-স্পাইস, গুটিপা, গো গ্লোবাল, হাসিমুখ সমাজ কল্যান সংস্থা, ইনটেন্স, ইসমাঈল এন্টারপ্রাইজ, কাজ৩৬০, এল-কি, মিসসেলান, মার্স প্রিন্টিং এন্ড এক্সেসরিজ, মনস্টার ক্ল লিমিটেড, মোভঅন টেকনোলজিস লিমিটেড, নার্ডডেভস লিমিটেড, নন্দনকুঠির, ওলিও, অর্থা, প্রোকেপিআই, স্যানট্রেন্ড, শাবাব লেদার, শপকুইন, শৈলী, সুমি’স কিচেন, স্টোরোলা, ট্যান, টেকভিশন২৪ এবং তুলিকা।
কৃষক ও উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে একসাথে আই ফার্মার ও পদ্মা ব্যাংক
দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতার পরিসর ত্বরান্বিত করতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে আই ফার্মার ও পদ্মা ব্যাংক।
এটি পদ্মা ব্যাংকের সাথে আই ফার্মারের নতুন এক অংশীদারিত্ব যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো আরও সহজ করে দিবে। আই ফার্মার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কিনে নেয়ার পাশাপাশি কৃষি সরঞ্জাম সম্পর্কিত সেবা প্রদান করে আসছে। অ্যাগ্রো-টেক প্রতিষ্ঠানটি দেশের এক লাখেরও বেশি নিবন্ধিত কৃষক পরিবারের সাথে নিরলসভাবে কাজ করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পদ্মা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন।
অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আই ফার্মার মার্কেটিং এন্ড এগ্রি ইনপুটের প্রধান রিয়াসাত হায়দার, পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলাম এবং পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব এইচআরডি শরীফ মঈনুল হোসেন।
টপ ১০০ এক্স-পিচ স্টার্টআপে প্রিয়শপ
বিশ্ববিখ্যাত স্টার্টআপ পিচ প্রতিযোগিতা এক্স-পিচ (X-Pitch) ২০২৩-এ বিশ্বের ৩০০০ এরও বেশি স্টার্টআপ অংশগ্রহণ করে! সেই প্রতিযোগিতায় প্রিয়শপ আন্তর্জাতিক পর্যায়ে সেরা ১০০ অবস্থান করে নিয়েছে সিংগাপুরে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় টপ ১০০পজিশন অর্জনের মধ্য দিয়ে অন্যান্য দেশের পাশাপাশি  বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরে প্রিয়শপ।
এরই মেধ্য  e27 Top 100, Huawei Cloud Startup Ignite Top 50, Startup Wheel Top 50, সংকল্প ঢাকা অ্যাওয়ার্ড ২০২৩ এর প্রথম রানারআপ ইত্যাদি খেতাব অর্জন করে দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বের দরবারে বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেমকে তুলে ধরছে প্রতিষ্ঠানটি!
বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ মূলত টেকনোলজির ব্যবহারের মাধ্যমে সাপ্লাইয়ার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে সাপ্লাই চেইন প্রক্রিয়াকে সহজ করে। প্রিয়শপ সর্বদা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরার চেষ্টা করে এবং এই অর্জন তারই অনন্য উদাহরণ।
প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) দীপ্তি মন্ডল বলেন, "এক্স-পিচ ২০২৩-এ শীর্ষ ১০০তে স্থান করে নেওয়া আমাদের এবং বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া। এই সম্মান দেশব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার মিশনে আমাদের অনুপ্রেরণা যোগাবে।"
তিন স্টার্টআপকে ৪ কোটি টাকার তহবিল দিল ভেঞ্চার ক্যাপিটাল
এবারের উদ্যোক্তা বিশ্বকাপে তিনটি প্রতিশ্রুতিশীল স্টার্টআপকে চার কোটি টাকা তহবিল যোগান দিয়েছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড। আর্থিক সহায়তাপ্রাপ্ত স্টার্টআপগুলো হলো প্যারাগন পাম্প লিমিটেড, উইন্ডো বুকিং ও ফুডিও লিমিটেড।
চলমান বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের দ্বিতীয় দিন রাজধানীর শুক্রাবাদে তাদের হাতে চেক তুলে দেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সবুর খান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জহির খান।
উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে ১৬তম বার্ষিক গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শুরু হয়েছে গত ১৩ নভেম্বর থেকে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত পালন করা হবে এই সপ্তাহ। ৭৮টির বেশি অংশীদার প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলায় ২০০টির বেশি অনুষ্ঠান হবে।
এতে অংশ নিচ্ছেন দেশের প্রতিশ্রুতিশীল উদ্যোক্তারা। সপ্তাহব্যাপী বিভিন্ন সেশনে বক্তব্য দেন জিইএন বাংলাদেশের সভাপতি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও বিকর্ণ কুমার ঘোষ, পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ইসমত জেরিন খান, হারনেট টিভির প্রতিষ্ঠাতা আলিশা প্রধান, টার্টল ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সারাবন তহুরা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের (এনবিএমইজিএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ, নারীনেত্রী রুবিনা হোসেন, ইন্সপায়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিইএন বাংলাদেশের জাতীয় আয়োজক কে এম হাসান রিপন।
শিক্ষাপ্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, অ্যাসোসিয়েশন, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও যুব সংগঠনগুলো সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এক লাখের বেশি মানুষ সরাসরি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ ছাড়া অনলাইনে আরও ৩০ লাখ মানুষ এর সঙ্গে সংযুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।
স্টার্টআপ খাতের বর্ষসেরা ‘সিইও’ সাদিয়া হক
স্টার্টআপ ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। দেশের ভ্রমণখাতে প্রতিষ্ঠানের সাফল্যযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বাংলাদেশ সি-স্যুইট অ্যাওয়ার্ড ২০২৩ -এর বিজয়ী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ সাদিয়া হকের হাতে পুরস্কার তুলে দেন। গত শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।
২০২২ সালে সি-স্যুইট অ্যাওয়ার্ডস চালু করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিশেষ করে সি-স্যুইট এক্সিকিউটিভ ও ডিরেক্টর, যারা নিজেদের কাজের মাধ্যমে সততা ও নিবেদনের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয় এবং সাফল্য উদযাপন করা হয়।
‘ম্যানেজমেন্ট অ্যাচিভমেন্ট, বিজনেস পারফরমেন্স, পিপল সেন্ট্রিসিটি, ইনোভেশন’ সহ বিভিন্ন বিষয়ে মানদণ্ডের ভিত্তিতে একটি পেশাদার অডিট বোর্ডের পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড এ অ্যাওয়ার্ডের বিজয়ীদের নির্বাচন করেছে।
এ নিয়ে সাদিয়া হক বলেন, “বিগত বছরগুলোতে দেশের ডিজিটাল বিপ্লব, বিশেষ করে দেশের ভ্রমণ খাতে ডিজিটালাইজেশন এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করেছে শেয়ারট্রিপ। এ ধরনের স্বীকৃতি আমাদের স্মার্ট জাতিতে রূপান্তরে ভূমিকা রাখার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।”
সাদিয়া হক এর আগে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছেন এবং কটলার অ্যাওয়ার্ডস ২০২৩- সম্মানজনক ‘ওমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছেন।
জেসিআই বাংলাদেশের নতুন সভাপতি ইমরান কাদির
তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান কাদির।
শনিবার (১১ নভেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এ সাধারণ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
সভাপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়ে ইমরান কাদির বলেন, জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আমার লক্ষ্য থাকবে, সংগঠনের পরিধি বিস্তৃত করা, জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা, এবং বর্হিবিশ্বের সাথে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা। এর পাশাপাশি জেসিআই বাংলাদেশ মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বৃক্ষ রোপণ, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ সামাজিক ও সেবামূলক প্রকল্পেও তার অবদান অব্যাহত রাখবে বলে জানান ইমরান কাদির।
ইমরান কাদির পেশায় একজন গণমাধ্যমকর্মী, বর্তমানে দি ডেইলি স্টারের বিক্রয় এবং বিপনণ প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বেশ কয়েকটি স্টার্টআপ ব্যবসার অংশীদার।
তিনি মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। ইমরান স্নাতক সম্পন্ন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে। বিনিয়োগ বিষয়ে আগ্রহ থেকে তার লেখা বই রোড টু ওয়েলথ, পাঠক মহলে সমাদৃত।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।
শার্ক ট্যাংক বাংলাদেশের নিবন্ধন শুরু
জনপ্রিয় আন্তর্জাতিক বিজনেস শো ‘শার্ক ট্যাংক’-এর দেশীয় সংস্করণ হলো শার্ক ট্যাংক বাংলাদেশ। প্রথমবারের মতো ইউনিক বিজনেস আইডিয়া বিনিয়োগকারী বা ‘শার্ক’দের সামনে উপস্থাপন করার সুযোগ নিবন্ধন শুরু হয়েছে। একজন দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠাতা অথবা একটি উদ্ভাবনী পণ্য বা ধারণা নিয়ে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
শার্ক ট্যাংক বাংলাদেশ পরিচালনায় দেশের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ সম্প্রতি ‘সনি এন্টারটেইনমেন্ট’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শোর টাইটেল স্পন্সর রবি, পাওয়ারড বাই পার্টনার স্টার্টআপ বাংলাদেশ এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক।
শার্ক ট্যাংকে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ধারণা নিয়ে বিভিন্ন  পাবেন। শার্কদের সিদ্ধান্ত নিতে হবে তারা প্রতিযোগীদের ব্যবসায় বিনিয়োগ করতে চান কিনা। এর মাধ্যমে প্রতিযোগীরা শার্কদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে বিনিয়োগ গ্রহণ করে তাদের ব্যবসায়িক ধারণা কিংবা প্রতিষ্ঠানকে বিস্তৃত করার মধ্যে দিয়ে তাদের স্বপ্নকে পূরণ করার সুযোগ পাবেন।
প্রতিযোগী যদি প্রবাসী বাংলাদেশি কিংবা বিদেশি হন, যাদের ব্যবসায়িক ধারণা কিংবা প্রতিষ্ঠান বাংলাদেশের বাজার ঘিরে, তারাও ঢাকায় এসে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এটি উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুযোগ যেখানে শুধু মূলধন বাড়াতেই নয় বরং সবার সামনে নিজের প্রতিষ্ঠানকে তুলে ধরতেও সাহায্য করে।
ব্যবসায়িক ধারণা ও আদলে বানানো এই রিয়েলিটি শো-টি বাংলাদেশি উদ্যোক্তাদের জীবন পরিবর্তন করতে অনেকাংশে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এই আয়াজকরা।
৪০টিরও বেশি দেশে এই শোর মাধ্যমে ‘শার্ক’রা (যারা নিজেরাও একেকজন সফল উদ্যোক্তা) এ পর্যন্ত ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে এবং অসংখ্য প্রতিষ্ঠানকে সাফল্য অর্জনে সাহায্য করেছে।
দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শার্কদের নিয়ে একটি পাওয়ার হাউস প্যানেল গঠন করেছে ‘বঙ্গ’। শো’র রোমাঞ্চকে আরও বাড়াতে শিগগিরই শার্কদের পরিচয় প্রকাশ করবে ‘বঙ্গ’। অনুষ্ঠানটি দীপ্ত টিভি চ্যানেলে প্রচার হবে এবং ‘বঙ্গ’ ওটিটি প্ল্যাটফর্মে সব পর্ব স্ট্রিম করা হবে যাতে।
জেসিআই ঢাকা ফাউন্ডার্সের নতুন কমিটি
রাজধানীর একটি অভিজাত হোটেলে বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা  ফাউন্ডার্রসের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।  সদস্যদের ভোটে ১৬ জন তরুণ উদ্যোক্তাদের এই কমিটিতে আগামী ১ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন নাহিদ হাসান।
কার্যনির্বাহী কমিটিতে আরও আছেন- আইপিএলপি এম আসিফ রহমান (ফাউন্ডিং প্রেসিডেন্ট); ইভিপি সাইদুর মামুন খান; ভিপি সুলতানা রাজিয়া, আশিকুল ইসলাম তমাল এবং আমজাদ শুভ ; সেক্রেটারি জেনারেল তালুকদার মোঃ সাব্বির; ট্রেজারার নিপন রয়;  জিএলসি আফসানা দিয়া; ট্রেইনিং কমিশনার শাহাদাত হোসেইন মজুমদার; লোকাল ডাইরেক্টর হিসেবে রয়েছেন নাহরে জান্নাত, রায়হান হোসেন এবং  সাইফুল রহমান , লোকাল কমিটি  চেয়ার হিসেবে রয়েছেন – আবু হুরাইরা বিন আমান, রিফাতুল হক, এস এম মেহেদী হাসান এবং মোঃ নাজমুস শাকিব। জে সি আই বাংলাদশের পক্ষ থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বিডিসি এর সভাপতি মোঃ ফজলে মুনিম।
জেসিআই ঢাকা  ফাউন্ডার্স এর  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জে সি আই ঢাকা ফাউন্ডার্স এর ফাউন্ডিং  লোকাল প্রেসিডেন্ট জনাব এম আসিফ এম রহমান। তিনি তার বক্তব্যে, বর্তমান কমিটি এবং সদস্যদের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জে সি আই ঢাকা ফাউন্ডার্সের নতুন কমিটির প্রতি শুভ কামন প্রকাশ করেন।
নব নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট জনাব নাহিস হাসান বলেন - তরুন উদ্যোক্তাদের নিত্যকার সমস্যাগুলোকে সনাক্ত করে সবাই মিলে একটা সমাধানের চেষ্টা করা  এবং একই সাথে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে এই বছরটি জে সি আই ঢাকা ফাউন্ডার্স কাজ করবে।
নাহিদ হাসান পেশায় একজন টেক উদ্যোক্তা। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম লিডিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজকোপ ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত আছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –জে সি আই বাংলাদশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক সহ ন্যশনাল কমিটির আরো অনেক সম্মানিত সসদ্যগন, জে সি আই ঢাকা ফাউন্ডার্সের সাধারন সদস্যরা এবং অন্যান্য লোকার চ্যপ্টারের আরো অনেক কমিটি মেম্বারগন।
উল্লেখ্যা, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছরের উদ্যমী তরুণদের বৈশ্বিক সংগঠন। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম আছে। বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআইয়ের ৩৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।
প্রযুক্তি ভিক্তিক স্টার্টআপের জন্য বিধিমালা প্রণয়নে কাজ করবে বিএসইসি
দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়ন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য বিএসইসি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি বেসরকারি পর্যায়ের অংশীজনদের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি’র মাল্টিপারপাস হলে বিএসইসি ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্রিং বাংলাদেশি টেকনোলজি স্টার্টাপ টু দ্য পাবলিক মার্কেট’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
বিএসইসি কমিশনার বলেন, দেশে টেকনোলজিসহ সবধরণের স্টার্টআপ কোম্পানির জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করে তাদের উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি করতে হবে। স্টার্টআপ কোম্পানির মাধ্যমে ব্যবসার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং সুশাসন বিষয়েও সকলকে অবহিত থাকতে হবে। তিনি স্টার্টআপ কোম্পানি ও সংশ্লিষ্টদের গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।
ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানিগুলোকে আনার ক্ষেত্রে বিদ্যমান সিকিউরিটিজ আইন ও বিধির ক্ষেত্রে অব্যাহতি প্রয়োজন। দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে।
এ সময় তিনি বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে নিয়ে স্মার্ট পোর্টাল তৈরি করার জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে অনুরোধ করেন। এই পোর্টাল থেকে স্টার্টআপ কোম্পানিগুলো সম্পর্কে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরো ভালো ধারণা পেতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বাংলাদেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে সুযোগ দেয়ার এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে জানান এবং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য দেশে ব্যবসার সহায়ক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভার শুরুতে ‘ব্রিং বাংলাদেশি টেকনোলজি স্টার্টাপ টু দ্য পাবলিক মার্কেট’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য আরিফ খান। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ কোম্পানি এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ সম্পর্কে ধারণা দেন। এছাড়াও দেশে স্টার্টআপ কোম্পানির বিদ্যমান অবস্থান ও অর্থায়নের বিষয়টি নিয়ে সরকারি উদ্যোগ এর কথা তুলে ধরেন তিনি। বিগত দশকে দেশে স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠা এবং তাদের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নসহ অর্থনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করেন তিনি।
এফবিসিসিআই - জেন বাংলাদেশ সমঝোতা চুক্তি
উদ্ভাবনী টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে এফবিসিসিআই এবং  জেন বাংলাদেশ এবং মধ্যে সোমবার একটি দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি হয়েছে। এফবিসিসিআই-ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (IRC) চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক-বাংলাদেশের (GEN Bangladesh) ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ সবুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ৮০ টিরও বেশি চেম্বার এবং অ্যাসোসিয়েশন, ২২,০০০ সরাসরি সদস্য এবং ৪৫০,০০০ অনুমোদিত সদস্য সহ বেসরকারী খাতের প্রতিনিধিত্বকারী শীর্ণ বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই  তাদের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের (IRC) তত্ত্বাবধানে বাংলাদেশে উদ্যোক্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে জেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে।
এক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন, স্থানীয় এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সাথে সংযোগ এবং বৈশ্বিক গবেষণা শেয়ারিং এবং অবদান; রিসোর্স শেয়ারিং এবং মোবিলাইজেশন; ইভেন্ট এবং প্রোগ্রাম ব্যবস্থাপনা; এবং স্টার্টআপ বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
এফবিসিসিআই-আইআরসি-এর চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন এই সমঝোতা স্মারক স্বাক্ষরের অপরিসীম তাৎপর্য নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এর বাস্তবায়নে সবার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন যা উদ্ভাবনের সংস্কৃতিকে উন্নীত করবে, শিল্পগুলিকে পণ্য ও পরিষেবার উন্নয়নে অগ্রগামী করার অনুমতি দেবে। তদুপরি, তিনি এই অংশীদারিত্বে উদীয়মান উদ্যোক্তা এবং স্টার্টআপদের সমর্থন, তাদের ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষমতা বৃদ্ধি এবং অর্থের অ্যাক্সেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।
জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ সবুর খান একটি নিবেদিত গবেষণা এবং উদ্ভাবন কর্মসূচি চালু করার জন্য এফবিসিসিআই-এর অগ্রগামী উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশী উদ্যোক্তাদের উদ্ভাবনী এবং সৃজনশীল প্রচেষ্টাকে বৈশ্বিক মঞ্চে প্রদর্শনের জন্য এঊঘ বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি বলেন. এটি একটি পদক্ষেপ যা এফবিসিসিআই আইআরসি’র সাথে তাদের সহযোগিতায় আন্তর্জাতিক বিনিয়োগকারী, দেবদূত বিনিয়োগকারী এবং গবেষকদের সহায়তা করবে। ডঃ খান আশা প্রকাশ করেছেন যে "এক জেলা এক পণ্য" উদ্যোগের অধীনে "ঐতিহ্যের হাট" নামে একটি যৌথ প্রকল্প তাৎক্ষণিকভাবে এফবিসিসিআই- আইআরসি এবং জেন বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছিলেন এফবিসিসিআই-আইআরসি-এর সিইও বিকর্ণ কুমার ঘোষ, এফবিসিসিআই-আইআরসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই-আইআরসি-এর ভাইস প্রেসিডেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান এবং ডিআইইউ-এর ইনোভেশন সেন্টারের পরিচালক।
যুগসন্ধিতে ‘কেয়ারটিউটরস’
মহল্লার চিকা মারা কিংবা দৈনিক পত্রিকায় ‘পড়াইতে চাই’ বিজ্ঞাপনের দিন ফুরিয়ে এসছে অনলাইনে অনলাইনে টিউশন খোঁজার প্ল্যাটফর্ম। একাদশ পেরিয়ে দ্বাদশ বর্ষে পড়েছে এমনই একটি প্লাটফর্ম কেয়ারটিউটরস। রাজধানীর উত্তরার আজমপুরে নিজস্ব অফিসে গত ১৯ অক্টোবর রাতে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির ১১তম বর্ষপূর্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেয়ারটিউটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু  জানান, একটি পুরোনো ল্যাপটপ, পুরোনো মোবাইল ফোন আর অল্প কিছু নগদ অর্থ নিয়ে শুরু করলেও সবার দোয়া এবং শুভ কামনায় ধাপে ধাপে সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে কেয়ারটিউটরস। কাজের পরিধি এবং লোকবল বৃদ্ধি পাওয়ায় নতুন অফিস নিতে হয়েছে। তিনি বলেন, ঢাকাসহ দেশের ১২টি শহরে ১৩টি ক্যাটাগরির টিউশন নিয়ে চলছে কেয়ার টিউটরস’র বর্তমান কার্যক্রম। বর্তমানে কেয়ারটিউটরসের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তিন লাখেরও বেশি টিউশন প্রত্যাশী বা টিউটর। এর পাশাপাশি ৯০ হাজারের ওপরে রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থী। এ পর্যন্ত কেয়ারটিউটরস’র অ্যাপটি ডাউনলোড হয়েছে এক লাখেরও বেশিবার।
জানা গেছে, করোনার সময় বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতো। আর অফলাইনে করোনাভীতির কারণে তুলনামূলক কম উপস্থিতি ছিল। করোনার সময় শিক্ষার্থী অনলাইনে পড়তে চাইলেও বর্তমানে অভিভাবক ও শিক্ষার্থী উভয়ই চান টিউটর সরাসরি পড়াক। অনলাইনে পড়ালেখার জন্য জুম এবং গুগল মিট প্ল্যাটফর্মের টিউটর এবং শিক্ষার্থী উভয়ই অভ্যস্ত।
অনডিমান্ড কোনও টিচার দেওয়া হয় কিনা জানতে চাইলে কর্তৃপক্ষ জানান, কেউ চাইলে অবশ্যই অনডিমান্ড টিউটর নিতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। একাডেমিক বিষয় ছাড়াও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরবি, ড্রয়িং, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ভাষা শিক্ষা এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট-সহ মোট ১৩ ক্যাটেগরিতে টিউটর খুঁজে নিতে পারবেন।
স্মার্ট বাংলাদেশ পুরস্কার জিতলেন শোভন-শাহীনের দল
এ বছরের স্মার্ট বাংলাদেশ সেরা উদ্যোগে ভূষিত হয়েছে স্মার্ট পোল্ট্রি খামার ব্যবস্থাপনা অ্যাপ ‘‘স্মার্ট-কৃষক স্মার্ট বাংলাদেশ’। দলীয় ক্যাটাগরিতে বেসরকারি উদ্যোগ হিসেবে বুধবার এই পুরস্কার বিজয়ী উদ্যোক্তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষিভিত্তিক ডিজিটাল ও উদ্ভাবনী প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় বিসিসিআিই সম্মেলন কেন্দ্রে ই-ক্যাবের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন, মানু ফার্মস প্রধান কারিগরি কর্মকর্তা ও কৃষিবিদ মো. আব্দুল্যাহ আল মাহমুদ, মানু ফার্মের চীফ অপারেটিং অফিসার রুমানা আক্তার এবং মানু ফার্মসের কো-ফাউন্ডার আলিফ বিনতে শাহীন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর জাহাঙ্গীর আলম শোভন জানান, কৃষি প্রযুক্তি উদ্যোক্তা মোহামম্মদ শাহীন এই দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি দলের ক্রিয়েটিভ কনসালটেন্ট ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শোভন বলেন, প্রযুক্তির সুফল সর্বস্তরের পৌঁছাতে এবং কৃষি উৎপাদন বাড়াতে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। আমাদের এই উদ্যোগ স্মার্ট খামারী তৈরী করবে এবং ভোক্তাকে দিবে ডিজিটাল পদ্ধতিতে পোল্ট্রিপণ্য বাছঅই করার ও এ সম্পর্কিত তথ্য পাওয়ার স্বাধীনতা। এটা আমাদের কৃষিখাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কেননা একটি স্মার্ট ফোন দিয়ে একজন খামারি তার খামারের দৈনন্দিন কাজ-কর্ম, হিসাব-নিকাশ, স্বাস্থ্য সেবাই ডাক্তার সহয়াতা, চিকিৎসা - অনলাইন প্রেসক্রিপশন ও টেলিমেডিসিনসহ আইওটি ডিভাইস দ্বারা খামার পর্যবেক্ষণের সুবিধা পাচ্ছে। খামারের টিকা শিডিউল , সাপ্লাই চেইন এমনকি বাজারজাতকরণের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন সুবিধা। এই অ্যাপটির মাধ্যমে একজন পোল্ট্রি খামারী তার খামারকে স্মার্ট খামারে পরিনত করতে পারে। এতে মোট ৩৭৪৮ জন প্রান্তিক খামারী ইতোমধ্যে যুক্ত হয়েছে।
জাহাঙ্গীর আলম শোভন ইতোপূর্বে বিগত ২০২১ সালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জীবন যাত্রার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার অর্জন করেছিলেন এবং করোনাকালীন সময়ে সাপ্লাই চেইন সচল রাখতে যে কাজ করেছিলেন তার স্বীকৃতি স্বরুপ ২০২০ সালে পেয়েছেন ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড।
ট্যাক্স অ্যাপ চালু করলো শাপলা ট্যাক্স
বাংলাদেশ প্রকৃত অর্থেই এখন ‘ডিজিটাল বাংলাদেশ’ এ রূপান্তরিত হচ্ছে। আর তাই কর আদান-প্রদানের জন্য একটি ট্যাক্স-ফাইলিং অ্যাপ অত্যাবশকীয় হয়ে উঠেছে। একটি ডিজিটাল ট্যাক্স-ফাইলিং অ্যাপ করদাতাদের সহজ সমাধানে যেমন সাহয্য করবে তেমনি বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে আরো অগ্রসর এবং উন্নত করে তুলবে।
শাপলা ট্যাক্স ইতোমধ্যেই অনলাইনে কর প্রদানের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সংযোজন ‘শাপলা ট্যাক্স অ্যাপ’ এর উদ্ভোধন করেছে । অনুষ্ঠানটি ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষ গণমাধ্যমকর্মী সহ অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাপটির কর্মপরিকল্পনা ও দেশের কর ব্যবস্থাপনায় এর ভূমিকা নিয়ে তাঁরা এ সময় নিজস্ব মতামত তুলে ধরেছেন ।
১০০০ জনেরও বেশি গ্রাহক গতবছর   শাপলা ট্যাক্সের মাধ্যমে কর প্রদান করেছিলো, যা তাদের অসাধারণ সাফল্যেরই প্রমাণ। প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, তাদের ফ্রি ট্যাক্স ক্যালকুলেটর। এটি তাৎক্ষণিক কর প্রদানের হিসাব দিতে পারে এবং গ্রাহকের কর দেয়ার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে।
এই  অ্যাপ ৩ টি সহজ ধাপে ট্যাক্স ফাইলিং এর কাজ করবে, যা ব্যবহারকারীকে সর্বোচ্চ ডেটা সুরক্ষার নিশ্চয়তা দিবে। অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো, এটি আইটিপির সার্টিফিকেট প্রাপ্ত  পেশাদারদের সাথে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করবে এবং প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের নির্দেশনা ও পরামর্শে পরিচালিত হবে।
এটি অডিটিং স্ট্যান্ডার্ডস বোর্ড অফ দ্যা আমেরিকান ইন্সটিটিউট ( AICPA) এবং গুগল ক্লাউডের সাথে একত্রিত হয়ে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রাখবে, সেই সাথে গ্রাহকের নিরাপত্তা প্রোফাইলকে আরো শক্তিশালী করবে। তাই বলা যায়, শাপলা ট্যাক্স অ্যাপ ডিজিটাল কর প্রদানের এক নতুন মানদণ্ড হিসেবে আমাদের সামনে এসেছে।
টিআরপি হিসেবে শাপলা ট্যাক্স আইটিপি  ও করদাতাদের মধ্যে একটি সেতুবন্ধনের  মতো কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সার্টিফাইড আয়কর অনুশীলনকারী সাথে একত্রে কাজ করবে এবং  দক্ষতার সাথে কর গণনা করার পাশাপাশি আয়কর প্রদানকারীদের জন্য সকল ট্যাক্স সার্ভিস নিশ্চিত করবে। তাদের এই উদ্যোগটি কেবল ব্যক্তিগত কর কিংবা আইটিপি-র জন্য কর প্রদানকেই উৎসাহিত করবে না বরং সকলের কর প্রদান নিশ্চিত করার যে লক্ষ্য বাংলাদেশ  সরকারের রয়েছে তাও ত্বরান্বিত করবে।
শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও  তাসনিম মোর্তোজা  এ বিষয়ে বলেন, “ অ্যাপটি বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অ্যাপ  কর ব্যবস্থাপনার  প্রক্রিয়াকে সবার জন্য সহজ  করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের, এই অ্যাপের মাধ্যমে তা নিশ্চিত হবে” ।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির সার্বিক ডিজাইন এবং ট্যাক্স ফাইলিং এ এর দক্ষতার নানাদিক সম্পর্কে আলোকপাত করা হয়। শাপলা ট্যাক্স অ্যাপের মাধ্যমে ঝামেলামুক্ত ট্যাক্স ফাইলিং এবং সুরক্ষিত ডেটা ম্যানেজমেন্ট নিশ্চিত করার অঙ্গীকারসহ অ্যাপটি সম্পর্কে খুঁটিনাটি বিভিন্নদিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।
শাপলা ট্যাক্স এর www.shapla.io , ব্যক্তিগত ও ব্যবসায়ীদের দক্ষতার সাথে কর প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে অনলাইনে কর প্রদানের প্রথমসারির একটি মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে । ব্যবসায়ী ও ব্যক্তি নির্বিশেষে গ্রাহকের সুবিধা অনুযায়ী কাজ করার প্রত্যয় এবং নিত্য নতুন উদ্ভাবনী সেবার মাধ্যমে শাপলা ট্যাক্স দেশের কর ব্যবস্থাপনাকে আমাদের সামনে নতুন করে   পরিচয় করিয়েছে।
বাংলাদেশের ৩৪ স্টার্টআপ পাচ্ছে অ্যামাজনের ঋণ সুবিধা
প্রথবারারের মতো অনুষ্ঠিত “অ্যামাজন ওয়েব সার্ভিসেস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’’ এর পিচিং-এ অংশ নেয়া দেশের ১১১টির মধ্যে বিচারকদের রায়ে এক চতুর্থাংশই স্টার্টআপ প্রতিষ্ঠান ও উদ্যোক্তা পাচ্ছেন ঋণ সুবিধা। “অ্যামাজন ওয়েব সার্ভিসেস” থেকে উত্তীর্ণ ৩৪টি স্টার্টআপ পাবে ১০ হাজার মার্কিন ডলার করে “ঋণ সুবিধা”।
ঋণ সুবিধার জন্য মনোনীত উদ্যোগগুলো হলো- নিরাময় ডিজিটাল সার্ভিসেস, হ্যাকুলেস লিমিটেড, ট্রাক লাগবে, এঙ্গেজ, রোমাটো, স্মাটফবেস লিমিটেড, হেড ব্লকস, আয়করি, প্রীতিলতা, জেনো ফ্যাক্স, এগ্রিগেট নেটওয়ার্ক, এআই লোকাল গাইড, সেবাবাজার, ইমেজপেপার, মানু ফার্মস, মার্ভেন, সক্রিয় টেকনোলজি, মেস মনিটর, টেক স্টোন, ভূবন, জেননেক্সট টেকনোলজি, অ্যাকুয়ালিংক বাংলাদেশ, লিখো, শিক্ষা.এক্সওয়াইজেড, মজারু এড্যুকেশন, গ্রিন রিভোল্যুশন, ইনোভাস্ক্যান সল্যুশন, ফ্যাক্টরি নেক্সট, ব্রিঙ্গিন ইনস্ট্যান্ট হায়্যারিং অ্যাপ, কিডস্কুল, স্টাইলঅন, উৎসব প্লাটফর্ম, ইজিইবিলিং, নিয়োগ এবং ইয়োন টেকনোলজিস।
বৃহস্পতিবার অনুষ্ঠানের অংশীদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ার হাবিব কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৫ অক্টোবর দিনব্যাপী ওই প্রেগ্রামে হাতে-কলমে শিখিয়ে দেয়া হয় আমাজন ওয়েব সার্ভিসেস (অডঝ) প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে একটি স্টার্টআপ ডিজাইন থেকে শুরু করে বিলিয়ন ডলারের কোম্পানি’তে রুপান্তর করা যায়। এটি ছিল বাংলাদেশের ছাত্র, স্টার্টআপ এবং উদ্যোক্তা যারা পরবর্তী বিলিয়ন-ডলারের কোম্পানি গড়তে আকাঙ্খিত তাদের লক্ষ্যে সারাদিনের একটি গুরুত্বপূর্ন ইভেন্ট। এটি উদ্ভাবন এবং সহযোগিতার একটি যাত্রা, যা অগ্রগামী কোম্পানিগুলির পরবর্তী প্রজন্মকে গঠন করার জন্য ডিজাইন করা হয়। দিনব্যাপী নিবিঢ় কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন, পরিষেবা হিসাবে সফ্টওয়্যার, বিশ্লেষণ এবং মেশিন লার্নিংয়ের জন্য অডঝ প্ল্যাটফর্মের সম্ভাব্যতাকে কাজে লাগানোর বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), নলেজভেলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল যৌথভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (অডঝ) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই ইভেন্টে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো দেশি, বিদেশি এবং এডিব্লিউএস থেকে আগত ১০ জন এর অধিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্পীকার এবং প্রশিক্ষক যারা হ্যান্ডস ওন ওয়ার্কশপ গুলো পরিচালনা করেন।
প্রতিটা হ্যান্ডস অন ওয়ার্কশপের এর উপর ভিত্তি করে সকল অংশগ্রহনকারী একটি করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং যেখান থেকে বিচারকদের রায়ের উপর ভিত্তি করে ৩৪ জনকে সম্প্রতি বিজয়ী ঘোষণা করা হয় এবং প্রত্যেক বিজয়ীর জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়। তাছাড়া ভবিষ্যতে এখান থেকে সফল হওয়া স্টার্টআপদের প্রকল্পগুলিতে অর্থায়ন করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর অথারাইজড ঋণ প্রদানকারী সংস্থা ‘বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড’।
সিড-স্টেজে সর্বোচ্চ বিনিয়োগ পেলো টেন মিনিট স্কুল
বাংলাদেশি স্টার্টআপদের মধ্যে সিড-স্টেজে সর্বোচ্চ ৬১ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। আর এতে করে টেন মিনিট স্কুলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৭৮ কোটি টাকায়।
নতুন করে বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কনজাংশন ক্যাপিটাল, পিক ফিফটিনের সার্জ (পূর্বে সিকয়িয়া ক্যাপিটাল ইন্ডিয়া) এবং স্টার্টআপ বাংলাদেশ।
টেন মিনিট স্কুলে বিনিয়োগের বিষয়ে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে টেন মিনিট স্কুলের যাত্রাপথে সহায়তা করতে পেরে আমরা উচ্ছ্বসিত।
প্রি-সিরিজে ফান্ডিং রাউন্ড নিশ্চিত করে টেন মিনিট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, টেন মিনিট স্কুলে এবারের বিনিয়োগে দেশের নামকরা কয়েকজন অ্যাঞ্জেল ইনভেস্টর, ভারতীয় ইউনিকর্ন ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ, মাইএশিয়াভিসির ব্যবস্থাপনা অংশীদার সাজিদ রহমান এবং বেশ কয়েকজন স্থানীয় অ্যাঞ্জেল ইনভেস্টর অংশ নিয়েছেন।
বলা হয়েছে, গত বছর থেকে বিশ্বজুড়ে স্টার্টআপগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যাপ্ত বিনিয়োগের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী স্টার্টআপে মাত্র ৫০ কোটি ডলার বিলিয়ন বিনিয়োগ এসেছে, যা ২০২২ সালের একই সময়ে এসেছিল ১৮০ কোটি ডলার। এমন পরিস্থিতিতেও টেন মিনিট স্কুল তাদের বিভিন্ন পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নে কাজ করে নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দিয়েছে। এতে করে টেন মিনিট স্কুলের সঙ্গে দেশের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বেড়েছে। টেন মিনিট স্কুল অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৫৭ লাখের বেশি। অ্যাপটি থেকে বিনা মূল্যে শিক্ষাসেবা নিচ্ছে ৩ কোটি ২০ লাখের বেশি শিক্ষার্থী। আর অর্থের বিনিময়ে সেবা নেওয়ার সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি।
নতুন বিনিয়োগের বিষয়ে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিক জানিয়েছেন, এই পর্বের বিনিয়োগের মাধ্যমে আগামী প্রজন্মকে পড়াশোনা ও দক্ষতাবিষয়ক সহায়তা দিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে টেন মিনিট স্কুল তাদের ভিশনকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে স্টার্টআপ কর্মশালা অনুষ্ঠিত
ব্যবসা পরিচালনার কৌশল, পরিকল্পনা প্রণয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে স্টার্টআপদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্টার্টআপ কর্মশালা। রবিবার (৮ অক্টোবর, ২০২৩) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এবং এডব্লিউএস -এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ব্যবসা পরিচালনার বিভিন্ন সুবিধা তুলে ধরতে এই এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত প্রথম কর্মশালায় অংশ নেয়ায় স্টার্টআপ প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং অতিথিদের শুভেচ্ছা জানান তিনি। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল স্টারআপ হিসেবে প্রতিষ্ঠিত করতে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেন মোঃ জসিম উদ্দিন।
ওয়ার্কশপে স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের স্টার্টআপ মাইন্ডসেট, স্টার্টআপ কালচার, এআই স্টার্টআপ, ইভেন্ট-ড্রিভেন আর্কিটেকচার, অ্যামাজন ওয়েব সার্ভিসে স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং উদ্যোক্তা ক্ষমতায়নের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী-উজ জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আডভাইজর সিদ্ধার্থ গোস্বামী, অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, এক্সএলবিসি লেভেল কনসালটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফকির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ।
ওয়েব শেয়ারট্রিপ যুক্ত হলো বিশেষায়িত প্রাইসিংসহ নতুন ফিচার!
উদ্ভাবনী গ্রাহকসেবায় নতুন ওয়েবসাইট উন্মোচন করেছে প্রযুক্তি নির্ভর ট্র্যাভেল টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ! নতুন ওয়েবসাইটটিতে রেটিং ও রিভিউ’র ভিত্তিতে হোমপেজ থেকেই শেয়ারট্রিপের সেবার পসরা থেকে ভ্রমণকারীরা এখন তাদের পছন্দ এবং বাজেটের উপর ভিত্তি করে ভ্রমণ কাস্টমাইজ করার ক্ষমতা পাচ্ছেন। জনপ্রিয় হলিডে প্যাকেজ গুলোর প্রাপ্যতা ও এয়ারলাইন রুট প্রাইসিং জেনে নেয়ার জন্য ওয়েবসাইটে এখন থাকছে একটি স্পেশাল সেগমেন্ট। একইসঙ্গে দ্রুততম সময়, সস্তা কিংবা দ্রুততম রুটের পরিপ্রেক্ষিতে ফ্লাইটগুলি ফিল্টার করার মাধ্যমে গ্রাহকরা এখন সেরা দামে  বেস্ট ফ্লাইট বুকিং নিশ্চিত করতে পারবেন বলে দাবি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি।
সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের বাজেট-সহ অন্যান্য চাহিদাকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী বুকিংয়ের সুযোগ থাকছে নতুন ওয়েব সাইটে। ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে, গ্রাহকরা ফ্লাইট বুকিংয়ের সময় তাদের পছন্দের লেওভারের পরিপ্রেক্ষিতে ফ্লাইট ফিল্টার করতে পারবেন। নতুন ওয়েবসাইটে ব্যাগেজ প্রটেকশন এবং ট্র্যাভেল ইন্স্যুরেন্সের তথ্য যোগ করা হয়েছে যা নিশ্চিত করবে সর্বোচ্চ সুরক্ষা। তাছাড়া, ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা রিফান্ডের ক্ষেত্রেও ওয়েবসাইটের ব্যবহার আগের চেয়ে সহজ হয়েছে। পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্বক্ষণিক চালু থাকা এই সুবিধাগুলো যেকোনো শেষ মুহুর্তের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ নিয়ে শেয়ারট্রিপ-এর হেড অব ডিজিটাল মার্কেটিং, তাজমুল হোসেন বলেন, “ভ্রমনকে উপভোগ্য ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার আমাদের সম্মানিত প্রধান নির্বাহীর যে ভিশন, নতুন ওয়েবসাইটের মাধ্যমে তা বাস্তবায়নের পথে আমরা আরো একধাপ এগিয়ে গিয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। হাজার হাজার ব্যবহারকারীদের ফিডব্যাক, সাপোর্ট টিকিটের বিশ্লেষণ এবং অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ইন্টারেকশন ব্যবহার করে আমাদের টিম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি ইউজার-ফ্রেন্ডলি এবং স্ট্রিমলাইন্ড ডিজাইন অ্যাপ্রোচ দাঁড় করিয়েছে। তাই আজ আমরা ২০টির বেশি নতুন ফিচার ও আপগ্রেড উন্মোচন করতে সক্ষম হয়েছি, যা আমাদের ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন ফিলোসফি হতে অনুপ্রানিত। তবে, এই নতুন ওয়েবসাইটটি উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ যাত্রার শুরু মাত্র।”
তরুণ উদ্যোক্তাদের নিয়ে বুট ক্যাম্প করলো জাগো
তরুণ উদ্যোক্তাদর নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ ২০২৩ বুট ক্যাম্প। তিন দিনব্যাপী এই কর্মশালা তরুণ উদ্যোক্তাদের মানবকেন্দ্রিক ডিজাইন ব্যবহার করে জেন্ডার বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে প্রযুক্তিবান্ধব ও টেকসই সামস্টিক কার্যকর সমাধান খোঁজার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে জেনারেশন আনলিমিটেড ও ইউনিসেফ।
তিন দিনের বুটক্যাম্পে ৫২ জন তরুণ অংশগ্রহণকারী জলবায়ু সমস্যা এবং জেন্ডার বৈষম্য মোকাবিলার প্রকল্পে তাদের ধারণাগুলি রূপান্তর করার জন্য দলগতভাবে কাজ করেছেন। বিশেষজ্ঞ সহায়তাকারীদের দ্বারা পরিচালিত হওয়ায় অংশগ্রহণকারীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতাকে আরও উন্নত করতে পেরেছে। এতে তাদের সম্প্রদায়ের মধ্যে এবং এর বাইরে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনাসহ অনন্য সমাধানগুলো বিকশিত হয়েছে।
এ বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগহাম বলেন "গত তিন দিন ধরে, জেএনইউ ইমেজন ভেঞ্চারে অংশ নেওয়া তরুণরা পরিবর্তনের ইতিবাচক প্রতিনিধি হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন”। তিনি আরো বলেন, 'আমি তাদের আবেগ, শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রশংসা করি যা ইতিবাচক পরিবর্তন এবং আরও টেকসই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিক”।
পিচ ডে-তে অংশগ্রহণকারীরা তাদের উদীয়মান উদ্ভাবনগুলো বিশেষজ্ঞ বিচারকদের একটি প্যানেলের সামনে তুলে ধরেন। সেরা তিনটি উদ্ভাবনী এবং কার্যকরী সমাধানকে আরও বিকশিত করতে মেন্টরশিপ এবং ইনকিউবেশন সহায়তাসহ এক হাজার মার্কিন ডলারের সিড-তহবিল প্রদান করা হয়। এছাড়াও আগামী কয়েক মাসে সাতটি বিভাগে আরও সাতটি বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগ নিয়ে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাকসান্দ বলেন, "ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ বুট ক্যাম্প তরুণদের প্রতিভা এবং তাদের উদ্ভাবনী সমাধানের প্রতি আমাদের অঙ্গীকারের দৃষ্টান্ত। এই প্রোগ্রামটি উদ্ভাবনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে তারুণ্যের শক্তি এবং সহযোগিতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেশন আনলিমিটেড বাংলাদেশের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রাইটন এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাকসান্দ ।
স্টার্টআপ বাংলাদেশ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ পেলো বঙ্গ বিডি
রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ পেলো দেশী ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গ বিডি। সারাবিশ্বে ডিজিটাল মিডিয়াতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নর্থ বেজ মিডিয়ার সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ কর্তৃপক্ষ।
দেশের অনলাইন বিনোদন ও কন্টেন্ট ইন্ডাস্ট্রিকে আরও সম্প্রসারণ ও পুণর্গঠিত করার লক্ষ্যে সম্প্রতি আইসিটি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, বঙ্গ বিডি-এর সহ-প্রতিষ্ঠাতা নাভিদুল হক চুক্তিতে সই করেন।
এসময় আইসিটি মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সিনিয়র সচিব মোঃ শামসুল আরেফিন ছাড়াও বঙ্গ বিডি-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার  ফায়াজ তাহের, চিফ কনটেন্ট অফিসার  মুশফিকুর রহমান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক উপস্থিত ছিলেন।
বিনিয়োগ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “বঙ্গ বিডি-এর সাথে এই চুক্তি প্রমাণ করে যে বাংলাদেশের জনগনের বিভিন্ন চাহিদা মেটাতে স্বদেশী স্টার্টআপগুলিকে সমর্থন করার জন্য স্টার্টআপ বাংলাদেশ কতোখানি প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গ বিডি-এর সাফল্যের গল্প স্মার্ট বাংলাদেশের স্বপ্নকেই প্রতিফলিত করে এবং আমরা তাদের এই প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে পেরে আনন্দিত”।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন বলেন, “বঙ্গ-এর সাথে আমরা যেই নতুন সহযোগিতার যাত্রা শুরু করছি তা বাংলাদেশের ডিজিটাল বিনোদনের ল্যান্ডস্কেপকে একটি নতুন আকার দেবে বলে আমার বিশ্বাস। এছাড়া এই কৌশলগত বিনিয়োগটি দেশীয় স্টার্টআপকে সাপোর্ট করা ও তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি আমাদের যেই প্রতিশ্রুতি, সেটিকে আরও শক্ত করবে এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নের দিকে আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে”।
বঙ্গ বিডি এই বিনিয়োগের মাধ্যমে তাদের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কন্টেন্ট লাইব্রেরি সম্প্রসারণ ও সর্বোপরি দর্শকদের জন্য তাদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করবে বলে আশা করছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।
এ প্রসঙ্গে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ জোর দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশি মানুষদের বিনোদন সরবরাহ করার ক্ষেত্রে বঙ্গ-এর উদ্ভাবনী পদক্ষেপগুলো এই ইন্ডাস্ট্রিকে পুনর্গঠিত করার জন্য যথেষ্ঠ সম্ভাবনাময়। তাই এই পার্টনারশীপের মাধ্যমে বঙ্গ-কে দেশীয় বিনোদন শিল্পে আরও উদ্ভাবন ও বিপ্লব ঘটাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই হবে আমাদের লক্ষ্য”।
একই প্রসঙ্গে বঙ্গ বিডি’র সহ-প্রতিষ্ঠাতা নাভিদুল হক বলেন, “স্টার্টআপ বাংলাদেশের সাথে বঙ্গ-এর মধ্যকার যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাংলাদেশের ডিজিটাল বিনোদনের ল্যান্ডস্কেপকে সম্পূর্ণ নতুন রূপে তৈরি করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা এমন একজন অংশীদারের সাথে হাত মেলাতে পেরে রোমাঞ্চিত যারা শুধু অত্যাধুনিক প্রযুক্তি না, দেশীয় বিনোদনের মাধ্যমকে সমৃদ্ধ করার আমাদের দৃষ্টিভঙ্গির সাথেও একাত্ম প্রকাশ করেন”।
এনভোফ্রেম খুলনা আইডিয়া প্রতিযোগিতায় প্রথম “ইকো টাইড ভিশনারি”
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত  হলো “খুলনা এনভোফ্রেম: ক্লাইমেট সল্যুশন ফর সাসটেইনাবল ফিউচার” শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে “ইকো টাইড ভিশনারি”। এছাড়াও, “ইকো ওয়ারিয়র” ১ম এবং “কোস্টাল জিও গার্ডিয়ান” ২য় রানার্স আপ হয়েছে।
সেরা হওয়ার লাড়াইয়ে খুলনা বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি দল প্রতিযোগিতায় আইডিয়া জমা দেয় এবং চূড়ান্ত পর্বে নির্বাচিত পাঁচটি দল তাদের সমাধানের আইডিয়া পেশ করে।
অনুষ্ঠানে ১ম স্থান অধিকারী ৫০ হাজার টাকা, ১ম রানার আপ ৩০ হাজার টাকা এবং ২য় রানার আপ ২০ হাজার টাকার চেক গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছ থেকে।
পুরস্কার তুলে দেয়ার আগে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন , পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন আমাদের জীবনকে ভিন্নভাবে প্রভাবিত করে। আমরা প্রায়শই এটি বুঝতে পারি না কিন্তু এর প্রভাব এড়ানোর কোন উপায় নেই। সেজন্য আমাদের আচরণ ও মানসিকতা হতে হবে পরিবেশবান্ধব সমাধানের ওপর ভিত্তি করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা মাথায় রাখতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে তরুণ নেতৃত্বের একান্ত প্রয়োজন। সবশেষে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ।
অনুষ্ঠানটির সভাপতিত্বকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনও পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই প্রচেষ্টাগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সানাউল ইসলাম, হেড অফ সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন; সহযোগী অধ্যাপক আসমা উল হুসনা, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান; প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, ছাত্র বিষয়ক পরিচালক; একই বিষয়ে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনভোলিডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোরশেদুল বারী এবং আর্থ সোসাইটি এর নির্বাহী পরিচালক মামুন মিয়া।
খুলনা ক্লাইমেট পার্লামেন্ট-বাংলাদেশ, আর্থ সোসাইটি এবং টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির সহযোগিতায় এনভোলিড উক্ত আইডিয়া প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটিতে খুলনা বিভাগের প্রায় ২২ টি বিশ্ববিদ্যালয় এবং কলেজের অংশগ্রহণকারী দলগুলো এসডিজি’র জন্য সমর্থন জোরদার করার লক্ষ্যে নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তার অভিনব সমাধান এবং ইতিবাচক প্রভাব ভিত্তিক ভিডিও প্রেজেন্টেশন জমা দেয়।
আয়োজনটির চূড়ান্ত পর্বে বিচারকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রখ্যাত সাংবাদিক, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মহসিন উল হাকিম; অশোক অধিকারী, আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক-খুলনা আঞ্চলিক কার্যালয়, জেন্ডার-রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন প্রজেক্ট, ইউএনডিপি বাংলাদেশ এবং এনভোলিড লিমিটেডের ইনোভেশন এন্ড সাস্টেইনেবিলিটি এডভাইজার তানিয়া নূর।
আইফার্মার ও ইউসিবি’র ভিন্নধর্মী উদ্যোগ
শতভাগ ঋণ পরিশোধ করলেন ভুট্টা চাষিরা
চুক্তিভিত্তিক চাষপদ্ধতিতে ভুট্টা চাষিদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্য নিয়ে গতবছরের নভেম্বরে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) সহযোগিতায় একটি প্রকল্প চালু করে ফুল-স্ট্যাক অ্যাগ্রিটেক স্টার্টআপ আইফার্মার। এই প্রকল্পের অধীনে কৃষকরা মাত্র ১০ টাকায় ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। পাশাপাশি, তারা আইফার্মার থেকে আর্থিক সুবিধা ও অন্যান্য কৃষি-ভিত্তিক সহায়তা পান। সম্প্রতিসফলভাবে ভুট্টা চাষ ও বিক্রয় করার পর চাষিরা ঋণের পুরো অর্থই পরিশোধ করেন।
আইফার্মার ও ইউসিবি’র সহায়তায় বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধার চরাঞ্চলের ভুট্টা চাষিরা এই আর্থিক সুবিধা গ্রহণ করেন। এছাড়া, আইফার্মার সময় উপযোগী তথ্য-উপাত্ত, আবহাওয়ার পূর্বাভাস ও বিশেষজ্ঞ সেবা দিয়ে চাষিদের সাহায্য করেছে। আর্থিক সহায়তা পাওয়ার পরপরই চাষিরা কাজ শুরু করেন। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আইফার্মারের মাঠ পর্যায়ের কর্মীরা চাষিদের নিয়মিত সহায়তা প্রদান করেন এবং পর্যবেক্ষণে রাখেন।
নানান প্রতিকূলতা সত্ত্বেও চাষিরা ভুট্টার বাম্পার ফলন নিশ্চিত করতে সক্ষম হন। আইফার্মার তাদের নিজস্ব সরবরাহ-শৃঙ্খলের (সাপ্লাই চাইন) মাধ্যমে চাষিদের সকল ভুট্টা কিনে নিয়ে অর্থ পরিশোধ করে। মোট ৫৩৫ জন কৃষককে ২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকার আর্থিক সুবিধা দেয়া হয়। আইফার্মার রিটেইল-ভিত্তিক অর্থায়নের মাধমেও বেশ কয়েকজন কৃষকের জন্য তহবিল নিশ্চিত করে। এছাড়া, আইফার্মার পরিচালিত একটি অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা যায়, এই প্রকল্পে আইফার্মারের তত্ত্বাবধানে যারা ঋণ গ্রহণ করেছেন তারা লাভবান হয়েছেন। যেসব চাষি আগের বছর অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন তারা গত বছরের তুলনায় এই বছর ৫০-৬৭ শতাংশ মূলধন সাশ্রয় করতে সক্ষম হয়েছেন। কৃষকরা মোট ৪,০৩৩.১২ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করেছেন।
এই উদ্যোগ প্রসঙ্গে আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “আমরা চাষিদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি, আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
ব্যাংক। আগামীতে আরও বেশি চাষির কাছে পৌঁছানোর জন্য আমরা নিরলস কাজ করে যাবো।”
ইউসিবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান বলেন, “কৃষকদের জন্য আর্থিক সেবা সহজলভ্য করাই ছিল আমাদের লক্ষ্য। আইফার্মার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছে।”
সিরাজগঞ্জের কাজিপুরের চর এলাকার বাসিন্দা কৃষক মোহাম্মদ গোলাম মোস্তফা এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আর্থিক টানাপোড়েনের কারণে আমি ঠিকমতো জমি চাষ করতে পারছিলাম না। পরে আমি আইফার্মারের আর্থিক
সহায়তার কথা জানতে পারি। এই প্রকল্পের অধীনে আইফার্মার এর সহায়তায় ইউসিবি থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ২৭০ ডেসিমেল জমি চাষ করি। আমি এ বছর ১৪,৪৪০ কেজি ভুট্টা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আইফার্মারের এইআর্থিক সহায়তার কারণে আমি ভাল মুনাফা অর্জন করার পাশাপাশি সময়মতো ঋণ পরিশোধ করতে পেরেছি।”
উল্লেখ্য, এই উদ্যোগের মধ্য দিয়ে চরাঞ্চলের কৃষকরা এবারই প্রথম আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হলো। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে আইফার্মার প্রতি বছর এমন উদ্যোগ গ্রহণ করবে।
সুইজারল্যান্ড জয় করে রুয়েট ‘ক্র্যাক প্লাটুন’ এর চোখ পোল্যান্ডে
আয়োজক ও প্রার্থী উভয়ের আবেদনই খারিজ করে সুইস দূতাবাস। তাই “ফর্মুলা স্টুডেন্ট” এর অনলাইন সাইট প্রতিযোগিতায় অংশ নিয়ে অষ্টম অবস্থান নিয়ে তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের একমাত্র এফ ওয়ান (F1) রেসিং কার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর ক্লাব ক্র্যাক প্লাটুন-কে।
অনসাইট-এ না পারলেও অনলাইনে যুক্ত হয়ে তিনটি পরীক্ষায় অংশ নিতে হয়েছে প্রতিযোগিতায়। ৫ জুলাই অনুষ্ঠিত দুই দিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ক্র্যাক প্লাটুনের ১৪ সদস্য। ইঞ্জিনিয়ারিং এবং কস্ট অ্যান্ড মেনুফেক্চারিং পরীক্ষায় ১০ম এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনা' বিভাগে ৪র্থ স্থান অর্জন করে তারা। সব মিলিয়ে স্মার্ট ভিহেইকেল সিস্টেম প্রতিযোগিতায় তাদের ইভি (Electric Vhecile) ‘সিপি ই ২৩’ হয়েছে অষ্টম।
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এশিয়ার মধ্যে একমাত্র দল হিসেবে বাংলাদেশ নির্বাচিত ক্র্যাক প্লাটুনের সঙ্গে প্রতিযোগিতায় ১২টি দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে ২২টি দল।
প্রতিযোগিতার জন্য স্থানীয় এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে ক্র্যাক প্লাটুন এর ৫৮ সদস্যের মধ্যে ২৩ জন মিলে তৈরি করে ‘সিপি ই ২৩’ মডেলের বৈদ্যুতিক যান। গাড়িটি ফর্মুলা স্টুডেন্ট রুলবুক মেনে চলে বলে জানিয়েছেন দলের অধিনায়ক শেখ ত্বকী তাহমিদ।  জানিয়েছেন, গাড়িটিতে একটি ৭২-ভোল্ট লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারির জ্বালানীশক্তিতে ৫ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় ঘণ্টায় ১২০ কিলোমিটার চলতে সক্ষম হয়েছেন। এখন লক্ষ্য সশরীরের আগামী ২৭-৩০ আগস্ট অনুষ্ঠিতব্য পোল্যান্ড প্রতিযোগিতায় লাল-সবুজের পতাকা ওড়ানোর। তবে এখনো যাগাড় হয়নি গাড়িটি পোল্যান্ডে পাঠানোর অর্থ। নিজেদের যাতায়াতের অর্থ যোগাতে খুঁজছেন স্পন্সর।
তাদের লক্ষ্য এখন বাণিজ্যিক ইভি তৈরি করে বিশ্বে অটোমোবাইল খাতেও বাংলাদেশকে উদ্ভাবনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। মুক্তিযুদ্ধের সময়ের ক্র্যাক প্লাটুনের অমিত শক্তি নিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশেও নতুন বিজয় ছিনিয়ে আনতে চান দলের সদস্যরা।
প্রসঙ্গত, বিকল্প শক্তির উৎস থেকে স্মার্ট ভিহাইকল সিস্টেম ডেভেলপমেন্টের ফর্মুলা ওয়ান স্টুডেন্ট প্রতিযোগিতাটি হয়ে আসছে ১৯৭৯ সাল থেবে। প্রথম প্রতিযোগিতার আয়োজক ছিলো সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স।
বাংলাদেশে বিনিয়োগ, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপনে আগ্রহী জাপান
জাপানে বাংলাদেশের আইসিটি রফতানি ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১২০ মিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি (Nishimura Yasutoshi)।। অদূর ভবিষ্যতে এই আয় বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি, বিশেষত আইটি প্রকৌশলীদের নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে জাপানি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে এই আগ্রহ প্রকাশ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, স্মার্টআপ, হার্ডওয়্যার ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ পেতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দলেকে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী । আর জাপানি কোম্পানিগুলোর আর অ্যান্ড ডি হাব হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
তিনি আরো জানিয়েছেন, ৭টি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এরমধ্যে সফটওয়্যারের পর বাংলাদেশের হার্ডওয়্যার খাতে এবং সম্ভাবনাময় স্টার্টআপ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন জাপানের বাণিজ্য মন্ত্রী। এছাড়ও দেশটি জনঘাটতি মেটাতে বাংলাদেশের ফ্রেশ গ্র্যাজুয়েটদের এআই, রোবটিক্স মাইক্রোচিপ ডিজাইন এবং সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিয়ে তা পূরণ করার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাষি হাইটেক পার্কে বাংলাদেশ-জাপান আইটি ইনস্টিটিউট ও ইনকিবেশন সেন্টার স্থাপন করা হবে। আর এসব বিষয়ে চূড়ান্ত যৌথ অংশীদারিত্বে জাপান সফর করবেন তারা।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, সনি’র পর হিটাচি, তোশিবা,টয়োটা, নিশান ও কাওয়াসাকি বাংলাদেশে তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলবে। সফটওয়্যার খাতে জাপান বাংলাদেশের জন্য ষষ্ঠ রপ্তানি কারক দেশ হিসেবে আরো বেশি মনোযোগী হবে সরকার। পাশাপাশি বাংলাদেশ থেকেই জাপানি সার্ভিস ইন্ডাস্ট্রিবে বাংলাদেশ থেকে সেবা দেয়া হবে।
তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।
এসময় জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের ওভারসিজ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অফিসের পরিচালক উমেদা হিদেয়ুকি (UMEDA Hideyuki), ট্রেড পলিসি ব্যুরোর মহাপরিচালক মেতসুউ টেকেহিকো (MATSUO Takehiko), বাণিজ্য নীতি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়া অফিসের পরিচালক, মুরায়ামা কাতসুহিকো (Murayama Katsuhiko), বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori), প্রথম সচিব হারুতা হিরোকি (Haruta Hiroki) এবং আজুমায়া কেনজি (Azumaya Kenji)সহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে ২০০০তম উদ্যোক্তা প্রশিক্ষণ শেষ করলো ইউটিউব ভিত্তিক নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
অনলাইন শক্তিকে কাজে লাগিয়ে দেশজুড়ে  বিনামূল্যে দুই হাজার তম উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে বিশ্বরেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের নিজের বলার  মতো একটা গল্প ফাউন্ডেশন। এই প্লাটফর্মে ‘পণ্য নয়, বিশ্বাস বিক্রি’র প্রত্যয় নিয়ে দেশজুড়ে গড়ে ‍উঠেছে ৬ লাখ মানবিক মানুষ ও ১ লাখ উদ্যোক্তা। প্রতি মঙ্গলবার নিজেদের অনলাইন প্লাটফর্মে কেনা-বেঁচা হয়েছে ১৫ কোটি টাকার পণ্য।
শনিবার রাজধানী ঢাকার কাওরান বাজারের টিসিবি মিলনায়তনের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হ্যালো ঢাকা এবং উদ্যোক্তা সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটি দেশের ৬৪টি জেলাসহ বিশ্বের ২৮টি দেশে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ঢাকা জেলা টিমের আয়োজনে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের বলার মোত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না। ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনামূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। সংগঠনের জন্য কাজ করলে রাতে ভালো ঘুম হয়।
কোটি টাকার ধারণা প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্য থেকেই ম্যাচ মেকিং এর মধ্যামে কোটি টাকার বিনিয়োগ পাওয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের অক্সিজেন খ্যাত প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হবে।
কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে ৪ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ ৫দিন যাবত বন্ধ থাকায় সদস্যদের দুঃখ না পওয়ার আহ্বান জানিয়ে আবার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দেন মানবিক উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্য সামগ্রি নিয়ে একটি নান্দনিক ফ্যাশন শো প্রর্দশন করা হয়।  অনুষ্ঠানের শেষ ভাগে ফাউন্ডেশন উদ্যোক্তাদের মাথায় পাগড়ি পড়িয়ে দেয়া হয়।
জানাগেছে, প্রতিষ্ঠার সাড়ে ৫ বছরে  প্রশিক্ষণ নিয়েছেন ৬ লাখ ৭৫ জন উদ্যোক্তা।
৫ লাখ ডাউনলোড উদযাপনে পাঁচ দিনব্যাপী ৫% এক্সট্রা ছাড় শেয়ারট্রিপ
দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপের অর্জনে যুক্ত হল আরও একটি মাইলফলক। গুগল প্লে স্টোরে ৫ লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি, যা দেশের যেকোন ভ্রমণ ভিত্তিক অ্যাপের জন্য এবারই প্রথম। প্লে স্টোরের ট্রাভেল ও লোকাল ক্যাটেগরির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই অ্যাপটি। ৪২শ’রও বেশি রিভিউ থেকে ৪.৪ স্টার অর্জন করা এই অ্যাপটি ওয়ান-স্টপ ট্রাভেল সল্যুশন প্রদানের ক্ষেত্রে বিশ্বমঞ্চে দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
ভ্রমণ খাতের সম্প্রসারণ এবং সাধারণ মানুষদের ভ্রমণের দিকে আরও আকৃষ্ট করতে ২০১৯ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। দীর্ঘদিনের অসামান্য প্রচেষ্টার ফলস্বরুপ ভ্রমণ খাতে অনন্য এই কীর্তি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই অসাধারণ অর্জন দেশে এবং দেশের বাইরের সকল ভ্রমণপ্রেমীদের মাঝে শেয়ারট্রিপের জনপ্রিয়তারই প্রতিফলন।
ব্যবহারকারীদের সাথে এ অর্জন উদযাপনে শেয়ারট্রিপ নিয়ে আসছে ৫ দিনব্যাপী দুর্দান্ত সব অফার। এছাড়াও শেয়ারট্রিপের সকল সেবায় থাকছে ৫ শতাংশ ছাড়। শেয়ারট্রিপ থেকে বুক করলেই দেশজুড়ে বিভিন্ন হোটেল ও রিসোর্টে গ্রাহকেরা পাবেন আরও ৭৫ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়, এবং আন্তর্জাতিক হোটেলে থাকছে ৫ শতাংশ ছাড়। তাছাড়াও, ফ্লাইটে থাকছে ফ্ল্যাট ১৯ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফারগুলো চলবে ০৬ জুলাই, ২০২৩ থেকে ১০ জুলাই, ২০২৩পর্যন্ত।
স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল ও ট্যুর পরিষেবা প্রদান করে শেয়ারট্রিপ। দেশের প্রথম অটো ভয়েড, অটো রিফান্ড ও তারিখ পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে শীর্ষস্থানীয় এ ট্রাভেল টেক প্রতিষ্ঠান। এতে করে ব্যবহারকারীরা শুধুমাত্র কয়েক ট্যাপেই অ্যাপের মাধ্যমে তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারবেন, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত। তাছাড়াও, ফ্লাইট ট্র্যাকার, কুইজ ও স্পিন টু উইন সহ নানান উদ্ভাবনী ফিচার রয়েছে শেয়ারট্রিপ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে এবং শেয়ারট্রিপকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে অনন্য ভূমিকা রাখছে এসব ফিচার।
শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “দেশের পর্যটনখাতে নতুন মাত্রাদানের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশে ভ্রমণ খাতে রূপান্তর নিয়ে আসা। এ ব্যাপারে আমাদের মার্কেটিং ও টেক টিম নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে; মানুষের ভ্রমণ অভিজ্ঞতায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে আমরা এ অ্যাপ তৈরি করেছি।”
উল্লেখ্য, শেয়ারট্রিপের মাধ্যমে ভ্রমণ খাতে অসামান্য ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাদিয়া হক সম্প্রতি কটলার অ্যাওার্ডস ২০২৩ অর্জন করেন। তার এই ভূমিকা শেয়ারট্রিপের সকল সদস্যদেরকে বাংলাদেশের ভ্রমণ খাতকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করছে। এই প্রচেষ্টার ফলস্বরুপ শেয়ারট্রিপ মাত্র চার বছরে মার্কেট লিডারে পরিণত হয়েছে।
// টেক ৥ বাইট // শিশু-শিক্ষার ‘এমকিডো’ অ্যাপ ছড়িয়ে দেবে মনের স্কুল
পড়তে বা পড়া শিখতে, লিখতে বা বানান করতে কিংবা মনে রাখতে পারে না এমন শিশুদের মানসিক বিকাশে টেক-সই সমাধান নিয়ে এসেছে এমকিডো। অ্যাপ নির্মাতা মোম্যাজিক বাংলাদেশ লিমিটেড চলতি সপ্তাহে (১৮ জুন) অবমুক্ত করেছে অ্যাপটির নতুন সংস্করণ (২.৬.৫) । বাংলাদেশের এক ঝাঁক তরুণ সফটওয়্যার নির্মাতাদের তৈরি অ্যাপটি পরীক্ষামূলক ভাবে শিশুদের আনন্দময় শিক্ষা গ্রহণের পাশাপাশি ও মানসিক স্বাস্থ্য চিকিৎসায় দারুণ কাজে দেয় বলে জানিয়েছেন এমকিডো’র চিফ অপারেটিং অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি জানিয়েছেন, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশের যোগ্য প্রজন্ম গড়ে তুলতেই ৩-১২ বছর বয়সী শিশু ও তাদের বাবা-মায়ের জন্য তৈরি করা হয়েছে উদ্ভাবনী এই সল্যুশনটি।  এর মাধ্যমে বাবা-মা তাদের সন্তানের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা পেতে পারবে। এই প্লাটফর্ম থেকে প্রফেশোনালরাও সহায়তা নিতে পারবেন। একই সাথে ডিজলেক্সিয়া বা এডিএইচডি এর মতো কোনো ধরনের সমস্যায় সন্তান ভুগছে কিনা তা জানার পাশাপাশি এর সমাধানও নিশ্চিত করতে পারবেন।
তিনি আরো জানান, সবার মধ্যে ছড়িয়ে দিতে গত ১১ জুন বিকেলে মোম্যাজিক অফিসে গেট ফাউন্ডেশন থেকে ‘গোল কিপারস গ্লোবাল গোল্ড চেঞ্জমেকার্স’ সম্মাননাজয়ী সংগঠন ‘মনের স্কুল’ এমকিডো ব্যবহারে একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তি সই অনুষ্ঠানে তিনি এবং মনের স্কুলের কো-ফাউন্ডার ফাইরুজ ফাইজা বিথার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এসময় মনের স্কুল পরিচালনা পর্ষদ সদস্য রিশান আহমেদ এবং এমকিডোর সদস্য ফারিহা কবীর, সাদিয়া ইসলাম ও আফসানা মিমি উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, বিভিন্ন স্কুলে গিয়ে ‘এমকিডো’ অ্যাপটির মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করবে ‘মনের স্কুল’। তবে যে কেউ চাইলেই এমকিডো প্লাটফর্ম থেকেও অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন।
https://youtu.be/eoUoH3EwXgU
স্মার্ট কৃষি প্লাটফর্ম ‘সেইফ’ লোগো উন্মোচন
নতুন কৃষি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে স্মার্ট ফার্মিং ও সম্মিলিত ফার্মিং-এর নতুন কৌশল নিয়ে আত্মপ্রকাশ করলো নারী উদ্যোক্তাদের জন্য দেশের প্রথম স্মার্ট কৃষি উদ্যোক্তা প্লাটফর্ম স্মার্ট এগ্রিকালচার ফর ফার্মার্স অ্যান্ড এন্টারপ্রেনিউর(SAFE-সেফ)। আর এই উদ্যোগের লোগো উন্মোচনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা শুরু করলেন স্মার্ট উদ্যোক্তা জীবন।
সূত্রমতে, এর আগ পর্যন্ত পুরো বিষয়টিই তিনি প্রকাশ করেননি। প্রতিমন্ত্রী যখন গুলশানে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত তখন জীবনসঙ্গীকে চমকে দিতে উদ্বোধনের ভিডিও পাঠান ফোনে। এই উ্যদ্যোগের সহপ্রতিষ্ঠাতা উই প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা।
কৃষি খাতে আগ্রহী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নের এই প্ল্যাটফর্মটির লোগো উন্মোচন করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার রাতে মিন্টোরোডে মন্ত্রীর কার্যালয়ে এই উদ্যোগটির লোগো উন্মোচন করেই সেই ছবি আইসিটি প্রতিমন্ত্রীকে পাঠান তার স্ত্রী। নিজ যোগ্যতায় তাদের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জেনে এই উদ্যোক্তাদের প্রশংসা করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সর্বশেষ প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের কৃষিখাতকে আরোও সামনে এগিয়ে নেয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। তাই কৃষি মন্ত্রণালয় SAFE এর পাশে আছে, এটার সাথে কাজ করবে।
উদ্যোগটির প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কনিকা বলেন, নিরাপদ কৃষিখাত কে আরো কিভাবে টেকসই করা যায়,কিভাবে আগানো যায় এবং বাংলাদেশের মানুষকে আরো কিভাবে কৃষি-কে শিল্প পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই দিকটায় আলোকপাত করবেন তারা।
সহ-প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা বলেন, বাংলাদেশের যুব এবং নারীদেরকে কৃষিখাতে আরো স্বয়ংক্রিয়ভাবে আনার জন্য আমরা SAFE থেকে কাজ করবো এবং এটা নিয়ে তাদের বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাব।
অনুষ্ঠানে জানানো হয়, সেফ "কৃষি/ফার্মিং আইডিয়া" নিয়ে বড়ভাবে কাজ করবে। বাংলাদেশ এখন আইটি/আইটিইএস সেক্টরে তার সক্ষমতা বিকাশ ও প্রসারিত করছে, কিন্তু বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। তাই প্রযুক্তিতে অগ্রগতির পাশাপাশি, স্মার্ট ফার্মিং ও আমাদের আবাদি জমির উপযুক্ত ব্যবহারই আমাদের বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে এবং বাংলাদেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে সক্ষম। যারা কৃষি খাতে কাজ করতে চায় এবং কৃষি উদ্যোক্তা হতে চায়, SAFE (Smart Agriculture for Farmers and Entrepreneurs) তাদের জন্য স্মার্ট ফার্মিং বা কৃষির (সবজি চাষ, গবাদিপশু পালন, পোলট্রি ফার্মিং এবং অর্গানিক ফার্মিং) নতুন আইডিয়া নিয়ে আসবে এবং শেয়ার করবে। নতুন কৃষি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে স্মার্ট ফার্মিং ও সম্মিলিত ফার্মিং-এর নতুন কৌশলগুলো SAFE (Smart Agriculture for Farmers and Entrepreneurs) কৃষি উদ্যোক্তাদের জন্য নিয়ে আসবে। যার ফলে আমরা কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন উদ্যোক্তারা। এজন্য প্রশিক্ষণ ও কর্মশালার কাজও করবেন উদ্যোক্তারা।
অনলাইন থেকে গুলশানে তরুণ উদ্যোক্তা মেলায়
নার্গিস আক্তার এবং তার ৭ বন্ধু তাদের অনলাইন উদ্যোগ ‘তারামেলা’র অধীনে ঘরে তৈরি খাদ্য পণ্য যেমন ঘি, পিঠা, মাখন, সরিষার তেল ইত্যাদি বিক্রি করতে চট্টগ্রাম থেকে আসেন। নাসরিন বলছিলেন, এই মেলাতেই একজন বিক্রেতা হিসাবে গ্রাহকদের সাথে তার প্রথম সরাসরি যোগাযোগ হয়েছে। এর আগে শুধুমাত্র অনলাইনে তারা পণ্য বিক্রি করত। এই মেলা তাকে সরাসরি বিপণনের অভিজ্ঞতা দিয়েছে এবং গ্রাহক ও বাজার পরিচালনার বিষয়ে আরও অনেক তথ্য দিয়েছে।
“আমি আই প্রকল্পের প্রশিক্ষণ এবং কর্মশালা থেকে যা শিখেছি তা প্রয়োগ করতে পেরেছি এখানে। এই মেলা আমাকে সবচেয়ে ভালো উপায়ে ব্যবসায়িক উদ্যোগ বুঝতে সাহায্য করছে"- যোগ করেন তিনি।
বেকারত্ব দূর করতে  কার্যকর সমাধান হিসেবে এমন বেশ কিছু ব্যবসায়ীক উদ্যোগ নিয়ে গুলশানে হয়ে গেলো ‘তরুণ উদ্যোক্তা মেলা’।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর গুলশান কার্যালয়ের আঙিনায় দুই দিনব্যাপী (গত ১৪-১৫ জুন) এই মেলায় বসেছিল ১৪ টি স্টল।  ১৪টি স্টলের প্রতিটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ১৪টি ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হয় যেখানে হস্তশিল্প, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাক ইত্যাদি ছিল। প্রতিটি উদ্যোগই সেভ দ্য চিলড্রেন এর এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (আই) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ এবং ব্যবসা উন্নয়নে সহায়তা পেয়েছে। তরুণ উদ্যোক্তাদের সাথে যুক্ত হতে এবং কেনাকাটা করার মাধ্যমে তাদের উদ্যোগকে সমর্থন দিতে মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর কমিউনিকেশন এন্ড মিডিয়া কোঅরডিনেটর সাজিয়া আফরিন জানালেন, মেলার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য প্রদর্শন এবং তাদের ব্যবসার প্রচারের সাথে সাথে আয়ের সুযোগ তৈরি করা।
তিনি আরো জানান, বাজার-সংশ্লিষ্ট বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ, জীবন দক্ষতা এবং কর্মসংস্থান প্রশিক্ষণ প্রদান করে সেভ দ্য চিলড্রেন এর এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (আই) প্রকল্প ২০ বছরেরও বেশি সময় ধরে তরুণদের ক্ষমতায়িত করে আসছে। আই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হল উদ্যোক্তা উন্নয়ন, যেখানে প্রান্তিক তরুণদের উদ্যোক্তা প্রশিক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়ন, পরামর্শদান এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ তৈরি করে দেয়া।
মার্কোপোলো এআইতে কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ
এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান মার্কোপোলো এআইতে প্রি-সিরিজ রাউন্ডে কোটি টাকা বিনিয়োগ করেছে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর বর্তমান চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিনের উপস্থিতিতে সম্প্রতি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, তাসফিয়া তাসবিন, মার্কোপোলো এআই এর সিইও এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কোপোলো এআই ২০২১ সালে “She Loves Tech Bangladesh” প্রতিযোগিতায় বিজয় অর্জন করে। তাদের উদ্ভাবিত এআই সমৃদ্ধ অ্যাড অটোমেশন টুলটি ব্যবহারে একটি ড্যাশবোর্ড থেকে তাদের সকল পেইড মার্কেটিং ক্যাম্পেইনসমূহ পরিচালনায় সাহায্য করে। এই ওমনি-চ্যানেল প্ল্যাটফর্ম ব্যবসায়ীদেরকে তাদের মার্কেট এবং ক্রেতাদের সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করে। প্ল্যাটফর্মটির অত্যাধুনিক মেশিন লার্নিং এলগরিদম এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন এর সক্ষমতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ডিজিটাল মার্কেটিং সফল্ভাবে পরিচালনা করতে এবং তাদের প্রতিদ্বন্দীদের থেকে এগিয়ে থাকতে পারবে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড হল আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায়, স্টার্টআপ বাংলাদেশ - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্পনসরকৃত প্রথম এবং একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যা ৫০০ কোটি টাকা বরাদ্দকৃত মূলধন নিয়ে ২০২০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। জাতিকে দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করার এই প্রয়াসে, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড , ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে মার্কোপোলো এআই-তে ১ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “স্টার্টআপ সেক্টরে প্রাইভেট  মালিকানা এবং ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের জন্য বাংলাদেশ দ্রুত এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বাজারে পরিণত হচ্ছে। একারণেই স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সেইসকল স্টার্টআপে বিনিয়োগ করছে, যা একটি স্মার্ট বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয় সমাধান উদ্ভাবনের  মাধ্যমে দেশের জাতীয় লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি যে মার্কোপোলো এআই শীঘ্রই ডিজিটাল অ্যাডভার্টাইজিং শিল্পের চাহিদা সমাধানে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এবং ডিজিটাল পণ্য এবং পরিষেবা তৈরিতে সাহায্য করবে যা সকলের জন্য সহজলভ্য হবে এবং আমাদের ভবিষ্যতের স্মার্ট অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে।”
“মার্কোপোলো এআই-এর কাজ শুধু প্রশংসনীয়ই নয়, এই ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ।  স্টার্টআপ বাংলাদেশের এই বিনিয়োগের মাধ্যমে, আমি নিশ্চিত যে মার্কোপোলো এআই আগামী প্রযুক্তিগত বিপ্লবে অগ্রগামী হিসেবে আবির্ভূত হবে। একটি স্টার্টআপ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে গভীর প্রভাব ফেলতে তাদের সম্ভাবনা সত্যিই অসাধারণ।” উল্লেখ করেছেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন।
"স্টার্টআপ বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা যা উদ্ভাবনী উদ্যোগগুলিকে সমৃদ্ধ করার ক্ষমতা দেয়৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে মার্কোপোলো এআই-এর সম্ভাবনাকে কোনওভাবেই উড়িয়ে দেয়া যায় না৷। আমি আত্মবিশ্বাসী যে আমাদের সমর্থন এবং সঠিক কৌশলের মাধ্যমে মার্কোপোলো এআই শুধুমাত্র দেশের অভ্যন্তরেই একটি লাভজনক স্টার্টআপ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে না, বরং দেশের সীমানা ছাড়িয়ে সারাবিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে তাদের। আমি বিশ্বাস করি তারা এই ইকোসিস্টেমের অন্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে যাতে তারা একসাথে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে উৎসাহিত হয়। ", স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেছেন।
“আমাদের সংস্থার লক্ষ্য হচ্ছে সমস্যার সমাধান করা। এটাই আমরা মার্কোপোলো এআই তে করি, আমরা ব্যবসায়ীদের মার্কেটিং সমস্যার সমাধান করি।" আমাদের এই যাত্রায় স্টার্টআপ বাংলাদেশকে সাথে পেয়ে আমরা সত্যিই সম্মানিত।" বলেছেন তাসফিয়া তাসবিন, মার্কোপোলো এআই-এর সিইও।
১০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল
আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি টাকার প্রি-সিড পর্যায়ের বিনিয়োগ পেল দেশের কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল ডটকম লিমিটেড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিনিয়োগের কথা জানায় স্টার্টআপ প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে রয়েছে এসওএসভি ও সাউথ এশিয়া টেক পার্টনার।
এছাড়া স্থানীয় অ্যাঞ্জেল বিনিয়োগকারী হিসেবে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা এবং সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে কৃষি শিল্পের। অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে কৃষিতে সময়োপযোগী প্রযুক্তির সম্প্রসারণ প্রয়োজন। আধুনিক কৃষির উৎপাদন এবং ব্যবসায় ত্বরান্বিত করতে দেশের পুরাতন ব্যবস্থায় প্রচলিত একাধিক মধ্যস্বত্বভোগীদের দূর করে কৃষকদের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিতে কাজ করছে ফসল ডটকম লিমিটেড।
প্রতিষ্ঠানটির শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে ছোট ছোট খুচরা বিক্রেতারা লাভজনক মূল্যে কৃষি পণ্য হাতে পাচ্ছে; যার ফলে তারা ভোক্তাদের কাছেও কম মূল্যে পণ্য বিক্রি করতে পারছে। অন্যদিকে কৃষকদের প্রতিযোগিতামূলক ভালো দাম পেতে সহায়তা করেছে এই ডিজিটাল প্লাটফর্মটি। বহুজাতিক প্রতিষ্ঠানে প্রায় ১৮ বছরের সম্মিলিত অভিজ্ঞতা নিয়ে দুই উদ্যোক্তা সাকিব হোসাইন ও মামুনুর রশিদের উদ্যোগে ২০২০ সালে করোনাকালে প্রতিষ্ঠিত হয় ফসল ডটকম লিমিটেড।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে আসা বিনিয়োগের মাধ্যমে দেশের কৃষি পণ্যের সাপ্লাই চেইনকে শক্তিশালী করা হবে। পাশাপাশি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে ডেটার সর্বোচ্চ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ কৃষি স্টার্টআপটি। কৃষক থেকে খুচরা বিক্রেতাদের মধ্যে নিরবচ্ছিন্ন সম্পর্ক তৈরিতে এই স্টার্টআপটি ফসল কৃষক কেন্দ্র এবং মাইক্রো বিতরণ কেন্দ্র নির্মাণ করছে।
এছাড়া দেশের কৃষিখাতে উদ্ভাবনকে উৎসাহিত করতে ফসলের কেন্দ্রগুলোতে কৃষকদের জন্য সর্বাত্মক পরিষেবা প্রদান করা হচ্ছে। স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব হোসাইন দাবি করেন, বাংলাদেশে ফল ও শাকসবজির উৎপাদন পরবর্তী ক্ষতি উদ্বেগজনকভাবে বেশি। এসব পচনশীল শাকসবজির উৎপাদন পরবর্তী ক্ষতি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ফলে কৃষক থেকে গ্রাহক পর্যন্ত যেতে পণ্যের দাম প্রায় ১০০% বেড়ে যায় এবং বাজারে সঠিকভাবে চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ না থাকার কারণে কৃষক এবং ভোক্তাদের মধ্যে পণ্যের মূল্যের ব্যবধান আরও বেড়ে যায়। যেখানে ফসল ডটকম লিমিটেড উন্নত প্রযুক্তির মাধ্যমে দৈনিক বাজারের চাহিদা ও যোগানের ভারসাম্য রেখে পণ্যের মূল্যের ব্যবধানকে কমাতে সহায়তা করেছে।
বিনিয়োগ প্রসঙ্গে অরবিট স্টার্টআপের ব্যবস্থাপনা পরিচালক এবং এসওএসভির জেনারেল পার্টনার অস্কার রামোস বলেন, বর্তমান অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু সাপ্লাই চেইনের অদক্ষতা ও একাধিক
মধ্যস্থতাকারীদের জন্য শুধু পণ্যের দামই বেড়ে যাচ্ছে না বরং অর্থনীতিতে ব্যাপক ক্ষতিও হচ্ছে। তিনি বলেন, সাকিব এবং মামুন বাংলাদেশের কৃষিতে ছোট-বড় বিক্রেতার সঙ্গে সরাসরি কৃষকদের সম্পর্ক তৈরি করে খাদ্যকে আরও সাশ্রয়ী করেছে এবং পচনশীলতা কমিয়ে অর্থনীতিতে বেশ অবদান রেখেছে। ভবিষ্যতে ফসল ডটকমের উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে রামোস বলেন, ফসল ডটকম লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আরও টেকসই কৃষি ইকো-সিস্টেম তৈরি হবে।
দেশের প্রথম ব্র্যান্ড হিসেবে গুগল পার্টনার স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
হসপিটালিটি খাতে সেবার মানদণ্ড নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ। এর ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি গুগল পার্টনার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যান্য ১৬টি এজেন্সির পাশাপাশি এ স্বীকৃতি পাওয়া দেশের সর্বপ্রথম এবং একমাত্র ব্র্যান্ড শেয়ারট্রিপ। এই অর্জনের ফলস্বরুপ, শেয়ারট্রিপ এখন থেকে গুগল অ্যাডসের ক্ষেত্রে তথ্য-নির্ভর কৌশল ব্যবহার করে সর্বাধিক সাফল্য ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।
ব্যবসায়িক কার্যক্রম, স্বীকৃতি ও ব্যয়ের ওপর ভিত্তি করে গুগল পার্টনার নির্ধারণ করা হয়। এ সকল মানদণ্ড পূরণ করে শীর্ষস্থানীয় ওটিএ প্রতিষ্ঠানটি গুগল পার্টনার ব্যাজ অর্জন করেছে। দেশে প্রথমবারের মতো অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে শেয়ারট্রিপ সার্চ, ভিডিও, ডিসপ্লে ও অ্যাপস শ্রেণিতে এ স্বীকৃতি লাভ করেছে। শেয়ারট্রিপের বেশিরভাগ অ্যাকাউন্ট স্ট্রাটেজিস্ট উপরোক্ত ক্যাটাগরিগুলোর মধ্যে অন্তত একটিতে সনদপ্রাপ্ত। এছাড়াও, পিপিসি (পে-পার-ক্লিক) অ্যাড স্পেন্ড সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে যথাযথ কৌশল গ্রহণ এবং সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করছে শেয়ারট্রিপের পিপিসি টিম, যা গুগল অ্যাডস দক্ষতার মাধ্যমে ক্যাম্পেইনের সর্বোচ্চ সাফল্য অর্জন করার মাধ্যমে শেয়ারট্রিপের জন্য গুগল পার্টনারের স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে। এর ফলে, শেয়ারট্রিপ ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন অনলাইনে আরও বেশি ভ্রমণপ্রেমীদের কাছে পৌঁছাতে পারছে।
বিশ্বজুড়েই পরিচিত এই পার্টনারশিপের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে শেয়ারট্রিপ। এই গুগল পার্টনারস প্রোগ্রাম থেকে পাওয়া বাস্তবিক ধারণা শেয়ারট্রিপকে আরও সহজে ও কার্যকরী উপায়ে তাদের গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করছে। প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যে শেয়ারট্রিপ হসপিটালিটি খাতে ডিজিটালাইজেশন নিশ্চিত করতে অনুকরণীয় অবদান রেখে চলেছে। গুগল পার্টনারের স্বীকৃতি নিয়ে শেয়ারট্রিপের সিনিয়র ম্যানেজার ও ডিজিটাল লিড, মীর তাজমুল হোসেন বলেন, “ভ্রমণ সংশ্লিষ্ট সমাধানগুলো আরও সহজ ও সুলভ করতে আমরা কার্যকর আরওএএস নিশ্চিত করে একটি ডাটা-ড্রিভেন পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছি। গুগলের পার্টনারশিপ ব্যাজটি আমাদের এই লক্ষ্যপূরণেরই একটি অংশ। বাংলাদেশে প্রথম ব্র্যান্ড হিসেবে গুগলের এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সিইও এবং প্রতিষ্ঠাতার স্বপ্নপূরণে এই অর্জনটি এক যুগান্তকারী ধাপ।”
ঢাকায় বিনিয়োগকারী-স্টার্টআপ নিয়ে ‘ফান্ডফোরওয়ার্ড’ সম্মেলন
বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশীয় স্টার্টআপগুলোর পারস্পরিক সহযোগিতা টেকসই ডিজিটাল ইকোসিস্টেম ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ বাড়াতে পারে। গতকাল সন্ধায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত ইনডেস্ক প্রজেক্ট ম্যানেজমেন্ট লিমিটেড (আইপিএমএল) আয়োজিত ‘ফান্ডফোরওয়ার্ড’ শীর্ষক এক সম্মেলনে প্রযুক্তি বাজার, প্রযুক্তি ও বিনিয়োগ বিশেষজ্ঞরা এমনটাই মন্তব্য করেন।
বৈশ্বিক শীর্ষস্থানীয় একাধিক বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ফান্ডফোরওয়ার্ড সম্মেলনে বাংলাদেশী অর্ধশতাধিক উদ্যোক্তা ও স্টার্টআপ অংশ নেয়। সম্মেলনে উপস্থিত দেশী ও বিদেশী বক্তারা ডিজিটাল ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের জন্য নিরাপদ ও স্বচ্ছ ইকোসিস্টেমের সম্ভাবনা উন্মোচন করেন।
ফান্ডফোরওয়ার্ড সম্মেলন ‘ই-গেমিং ও মেটাভার্স,’ ‘ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্স’ এবং ‘দ্য চ্যালেঞ্জেস ইন স্টার্টআপ ইন্ডাস্ট্রি’শীর্ষক তিনটি মূল সেশনে বিভক্ত ছিল।
এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ‘ফ্যাকশন এআই’র চিফ ব্লকচেইন অফিসার ম্যাক্স গার্জা, সাউথ এশিয়া পেনিনসুলা ইউনিভার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজির শাহিন, এটি ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলাম, সিএম স্টুডিও-এর প্রযোজক ম্যাক্স ডেকার, ডেলয়েট জাপানের প্রতিনিধি কিও ইজুশি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামি আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিকসের ডিন ড. আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রমুখ।
উদ্ভাবকদের মুনাফার চেয়ে ইতিবাচক প্রভাবে গুরুত্বারোপ করলেন পলক
দেশের তরুণদের প্রতি পুরোনোকে ছেড়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তারের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সবাই মিলে আমরা এমন এক অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়তে চাই, এমন দেশ গড়ি যা হবে অংশগ্রহণ ও উদ্ভাবনী মূলক স্মার্ট বাংলাদেশ।
বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির ইকো সিস্টেম তৈরিতে রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংকল্প ঢাকা সম্মেলনের উদ্বোধানী বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা। এজন্য আমরা ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপনের পাশাপাশি এবার ১২টি নলেজ পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের পাশাপাশি কাছাকাছি এলাকাতেও করা হতে পারে।
আবিষ্কার গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং ইন্টেলক্যাপ ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল ম্যানেজিং ডিরেক্টর মো: আরিফ কাদরী, এসবিকে ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ইন্টেলক্যাপ পরিচালক ভিঙ্কেট কোটামারাজু।
বৈঠকে ২০৩০ সালের মধ্যে ১০০০ উদ্যোক্তাকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন ইন্টেলক্যাপ ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া। অপরদিকে সবার জন্য স্মার্ট ডিভাইস নিশ্চিত করতে লিঙ্গের চেয়ে ডেটার ওপর গুরুত্বারোপ করেন সোনিয়া বশির কবির। আর বৈশ্বিক ভাবে পরিবেশ ও প্রতিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এমন বিষয়ে বিনিয়োগের বিষয়ে জোর দেন সামি আহমেদ।
উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সুবিধার্থে সামাজিক মাধ্যম ফেসবুকের জনপ্রিয় সেচ্ছাসেবী গ্রুপ 'ইনভেস্টর ক্লাব বাংলাদেশের (আইসিবি)'র প্রথম মিটআপ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এই মিলনমেলায় ব্যবসা সহায়ক আইন,  একাউন্টস, ফাইন্যান্স, ভ্যাট এবং ট্যাক্স বিষয় বিষয়ক কর্মশালায় অংশ নেন।
১৪ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে এই আয়োজনে যোগ দিয়েছিলেন ১২০ জনেরও বেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে আইসিবি গ্রুপ এডমিন লায়ন মোঃ কাওসার বলেন, আমরা স্বপ্রনোদিত হয়ে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করে দিচ্ছি, এই ক্লাবের মাধ্যমে। যেখানে একজন উদ্যোক্তা খুব সহজেই তার ব্যবসায়িক পার্টনার অথবা বিনিয়োগকারী খুজে নিতে পারেন। গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ এসবই করে থাকেন সম্পূর্ণ সেচ্ছাসেবী হিসেবে।
গ্রুপের আরেকজন এডমিন শাহনেওয়াজ খান বলেন, উদ্যোক্তাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা সম্প্রসারণে একনিষ্ঠ ভাবে কাজ করে যাবে ইনভেস্টর ক্লাব বাংলাদেশ।
আইসিবি গ্রুপের মাধ্যমে বিনিয়োগ পাওয়া কয়েকজন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং যারা বিনিয়োগ সংগ্রহ করতে চান তাদের নানা পরামর্শ দেন। এছাড়া অনুষ্ঠানে আগত কয়েকজন বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক কর্তাব্যক্তি আইসিবির মাধ্যমে ভাল ও লাভজনক উদ্যোগে বিনিয়োগের আশ্বাস দেন। অনুষ্ঠানের একটি পর্বে বিনিয়োগ আহ্বান জানিয়ে কয়েকটি প্রকল্প উপস্থাপন করা হয়, যেগুলিতে বিনিয়োগকারীরা বেশ আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট এবং বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ভবিষ্যতে এধরণের আরও আয়োজনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
ভ্রমণকারীর ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছ্যন্দদায়ক ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি (ওটিএ) শেয়ার ট্রিপ ফ্লাইট, তারিখ ও অনলাইন রিফান্ড (টাকা ফেরত) সেবা চালু করেছে। শেয়ার ট্রিপের এ সেবা চালু হওয়ার ফলে ভ্রমণকারীদের জরুরি পরিস্থিতি কিংবা ভ্রমণের সময় পরিবর্তন করার মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না।
ভ্রমণের জন্য পরিকল্পনা করলে অনেক সময় শেষ মুহূর্তে কোন জরুরি পরিস্থিতির কারণে পরিকল্পনা বাতিল করতে হয়। এর ফলে, পুরো প্রক্রিয়া (সময়সূচির পুনঃনির্ধারণ, নতুন করে ভ্রমণের জায়গা ঠিক করা) বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ বিষয়গুলোকে বিবেচনা করে ভ্রমণকারীদের অনলাইন ডেট (তারিখ) পুনঃনির্ধারণ, নতুন ফ্লাইট ঠিক করা সহ অন্যান্য সেবা প্রদানে শেয়ারট্রিপ এ সল্যুশন নিয়ে এসেছে। এখন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে কয়েক ট্যাপের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী ফ্লাইটের তারিখ, সময় ও ভ্রমণ পথ পুনঃ নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি, তারা শেয়ারট্রিপ অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম থেকে অটো রিফান্ড ও অটো ক্যানসেলেশন সুবিধা ‍উপভোগ করতে পারবেন।
এ নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “ভ্রমণের সময় অফলাইনে নতুন করে ফ্লাইট ইস্যু করার বিষয়টি অনেক জটিল ও সমস্যাপূর্ণ। তাই, ভ্রমণপিপাসুদের সুবিধার কথা বিবেচনা করে এ খাতের একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পুরো প্রক্রিয়াকে সহজ ও ঝামেলাহীন করতে শেয়ারট্রিপ দেশে প্রথমবারের মতো অনলাইনে তারিখ, ফ্লাইট ও রিফান্ড সেবা চালু করেছে। শেয়ারট্রিপ বাংলাদেশের অফলাইন ও অনলাইন মার্কেটের মধ্যে ব্যবধান ঘোচাতে নতুন পরিষেবার মাধ্যমে বাংলাদেশের ভ্রমণ খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে, যা ভ্রমণকারীদের একটি নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে বলে আমার বিশ্বাস।”
ভ্রমণ খাতে উদ্ভাবনী প্রযুক্তিগত নিয়ে আসার মাধ্যমে শেয়ারট্রিপ এ ট্রাভেল ইন্ডাস্ট্রিতে (ভ্রমণ খাত) ইতিবাচক ভূমিকা রাখছে। যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে বিনিয়োগ পেয়েছে এবং প্রতিষ্ঠানটি ভ্রমণ খাতে ইতিবাচক প্রবৃদ্ধির জন্য নিরবচ্ছিন্ন কাজ করছে। এ ডিজিটাল পরিবর্তনের অংশ হিসেবে অনলাইনে রিইস্যু সেবা চালু করেছে; এর ফলে ভ্রমণকারীরা ব্যস্ত সময়ের মাঝে কোন খরচ ছাড়াই সহজেই তাদের ফ্লাইটের তারিখ ও পথ পরিবর্তন করতে পারবেন। এ বিষয়টি অনলাইন ও অফলাইন ট্রাভেল মার্কেটের মধ্যে ব্যবধান ঘুচিয়ে ভ্রমণকারীর জীবনকে সহজ করবে; যা বাংলাদেশের ভ্রমণ খাতকে সার্বিকভাবে সাহায্য করবে।
ডিজিটাল নারী উদ্যোক্তাদের বুটক্যাম্প ও ডেমো ডে করলো প্রেনিউর ল্যাব
নারীদিবস উপলক্ষ্যে যৌথভাবে নারী উদ্যোক্তাদের নিয়ে  বুটক্যাম্প করলো প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশ। চারদিন মেয়াদী কর্মশালা যার প্রথম দুইটি সেশন অনুষ্ঠিত হয় ভার্চুয়াল্ভাবে ৫ এবং ৬ মার্চ; এবং পরবর্তী দুইটি সেশন অনুষ্ঠিত হয় সরাসরি অংশগ্রহণের মাধ্য দিয়ে গত  ৭ ও ১২ মার্চ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন প্রেনিউরল্যাব প্রতিষ্ঠাতা আরেফ নিজামী।  তিনি জানান, প্রোগ্রামটির রেজিস্ট্রেশনের পর বিশেষভাবে যেসমস্ত নারীরা ব্যবসায়ে আগ্রহী তাদেরকে বেছে নেওয়া হয়েছিল অংশগ্রহণের জন্য। ভার্চুয়াল সেশনে প্রায় ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং ফিজিক্যাল বুটক্যাম্পে ৩৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন যাদের মধ্যে ১৫ জন তাদের বিজনেস আইডিয়াগুলি বিচারকদের সামনে তুলে ধরেন।
খবরে প্রকাশ, প্রথম দিনের ভার্চুয়াল সেশনটি পরিচালনা করেন হ্যান্ডিমামা প্রতিষ্ঠাতা এবং সিইও শাহ পরান। দ্বিতীয় ভার্চুয়াল সেশনের বক্তা ছিলেন ইমরাজিনা টেকনোলজিস সহ-প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম। বুটক্যাম্প ডে ইভেন্টের তৃতীয় দিনের বক্তারা ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি মোঃ আলতামিশ নাবিল ; বাংলা ইন্সটিটিউটের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ নাইমুল হোসেন,  এবং সহজের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার শোয়েব মোহাম্মদ খান। এই প্রোগ্রামটির ডেমো ডে টি ছিল চতুর্থ দিনে। এইদিনে জুরি বোর্ডের সামনে, অংশগ্রহণকারীরা তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করেন।
ডেমো ডে তে অংশ নিতে উপস্থিত ছিলেন ৭০ অধিক নারী উদ্যোক্তারা যাদের মধ্যে ১৪ জন নারী উদ্যোক্তা তাদের বিজনেস প্ল্যান বিচারকদের সামনে পিচ করেন। ব্যবসায় উদ্যোগ এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়াবলি সংক্রান্ত আলোচনার মাধ্যমে উপস্থিত অংশগ্রহণকারীদের ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন সেশন পরিচালিত হয়।
ডেমো ডের এই প্রোগ্রামটিতে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন এফএনএফ বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন, এসএমই ভাই ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান সাগর এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম রুয়েল।
এছাড়াও এইদিনে অনুষ্ঠিত পিচিং প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন স্টার্টাপ বাংলাদেশ এর আইডিয়া প্রকল্পের অপেরেশনস টিম লিড সিদ্ধার্থ গোস্বামী, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট অফিসার রেবেকা সুলতানা এবং ওমেন ইন ডিজিটাল প্রতিষ্ঠাতা এবং সিইও আছিয়া নীলা।
একদিনে অন্য একটি সেশনে উপস্থিত ছিলেন প্রেনিউর ল্যাব এর হেড অফ অপারেশনস এবং এ্যাডমিন আশরাফুল তানভীর ।
অংশগ্রহণকারীদের ভাষ্যমতে এই কর্মশালাটি তাদের জন্য একটি চমৎকার শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা-সম্পর্কিত চিন্তাভাবনা এবং প্রতিভাকে আরও উন্নত করতে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নীতিসংক্রান্ত জ্ঞানলাভে সক্ষম হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে।
২০১৪ সাল থেকে, প্রেনিউর ল্যাব সারা বিশ্ব জুড়ে নারী, তরুণ এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছে। এই উপলক্ষে তারা সেমিনার, বুটক্যাম্প এবং হ্যাকাথনের মত ব্যতিক্রমী আয়োজনগুলি সম্পন্ন করেছে বিভিন্ন সময়ে। এই অধিবেশনটিও ছিল তাদের নারী স্বাধীনতা এবং ক্ষমতায়ন উদ্যোগের একটি অংশ। প্রেনিউর ল্যাব ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশাবাদী।
স্টার্টআপ বাংলাদেশ কোটি টাকা বিনিয়োগ করলো ওপেনরিফ্যাক্টরিতে
আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সফটওয়্যার সিকিউরিটি কোম্পানি ওপেনরিফ্যাক্টরিতে বিনিয়োগ করেছে।
প্রি-সিরিজ এ রাউন্ডে ১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, ওপেনরিফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর মুশফিক মনজুর এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওপেনরিফ্যাক্টরি ২০২১ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ইনোভেশান গ্রান্ট ২০২১ এর চ্যাম্পিয়ন স্টার্টআপ।
যেকোনো প্রতিষ্ঠানকে সফটওয়্যারের ত্রুটি-সৃষ্ট ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করে ওপেনরিফ্যাক্টরি। ওপেনরিফ্যাক্টরির ফ্লাগশিপ প্রোডাক্ট ইনটেলিজেন্ট কোড রিপেয়ার (আইসিআর) অন্য সফটওয়্যারের সিকিউরিটি ভালনারাবিলিটি এবং রিলায়াবিলিটি ও কমপ্লায়েন্স বাগ অত্যন্ত সুচারুভাবে খুঁজে বের করে এবং সেগুলো অটোমেটিক্যালি ফিক্স (fix) করে দেয়। এছাড়া ওপেনরিফ্যাক্টরি একই প্রযুক্তির সাহায্যে Managed Security Audit Service প্রদান করে থাকে। বাজারের অন্যান্য টুলের সাথে ইনটেলিজেন্ট কোড রিপেয়ার (আইসিআর) এর ৩ টি মুল পার্থক্য রয়েছে - (১) অন্যসব টুল যেসকল ক্রিটিকাল বাগ খুজেই পায় না আইসিআর সেগুলো খুজে পায়। (২) আইসিআর অত্যন্ত সুচারুভাবে (কখনো কখনো ৩০০ গুন বেশি সুচারুভাবে) বাগ খুঁজে বের (৩) আইসিআর অটোম্যাটিকালি সেই বাগ (bug) গুলোকে সফটওয়্যার কোড রান না করেই কোডের ভিতর ফিক্স (Fix) করে দেয়, যা বিশ্বের প্রথম ও একমাত্র। এর ফলে ডেভেলপাররা সর্বচ্চ গুনগত মানের সফটওয়্যার দ্রুততার সাথে বাজারে রিলিজ করতে পারেন।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড হল আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। ৫০০ কোটি টাকা বরাদ্দকৃত মূলধন নিয়ে ২০২০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, “বাংলাদেশ স্টার্টআপ এবং উদ্ভাবনের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে । সরকার উদ্ভাবন এবং প্রযুক্তিতে দৃঢ় বিশ্বাসী, এবং আমরা বিশ্বাস করি যে স্টার্টআপগুলো সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুতবপূর্ণ ভুমিকা রাখতে পারবে। এই উদ্ভাবনী স্টার্টআপগুলোকে সমর্থন করার জন্য সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি প্রতিষ্ঠা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন করার ক্ষেত্রে স্টার্টআপ বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই বিনিয়োগের মাধ্যমে ওপেনরিফ্যাক্টরি এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
“সফটওয়্যার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে ওপেনরিফ্যাক্টরি যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং ওপেনরিফ্যাক্টরিতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ, এটিকে ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় হতে সাহায্য করবে। আমি আশা করি তারা স্টার্টআপ হিসেবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গভীর প্রভাব ফেলতে সক্ষম হবে। ” বলেন  মো. শামসুল আরেফিন, সচিব, আইসিটি বিভাগ এবং চেয়ারম্যান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
“আমাদের লক্ষ্য হল স্টার্টআপের সমৃদ্ধির জন্য বাংলাদেশী স্টার্টআপ ইকোসিস্টেমে সমর্থন করা এবং একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করা। ওপেনরিফ্যাক্টরি এর মত সম্ভাবনাময়ী ভেঞ্চারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বলিষ্ঠ প্রভাব রাখে। সঠিক পন্থা এবং দৃঢ় লক্ষ্য থাকলে ওপেনরিফ্যাক্টরি ইকোসিস্টেমে একটি কার্যকর এবং লাভজনক স্টার্টআপের এক উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করতে সক্ষম হবে”- স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন।
“আজ পর্যন্ত Computer science এর সকল মৌলিক উদ্ভাবন এর ৯৫% এরও বেশি হয়েছে উন্নত বিশ্বের দেশগুলোতে। এই প্রথম একটা কোম্পানি কম্পিউটার প্রোগ্রামিং fundamental problem এর innovative solution নিয়ে আসছি সম্পূর্ণ আমাদের দেশীয় মেধা, প্রযুক্তি ও সামর্থ্যে। স্টার্টআপ বাংলাদেশকে আমাদের এই চলার পথে সহযাত্রী হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।“ ওপেনরিফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা মুশফিক মনজুর বলেন।
স্টার্টআপ বাংলাদেশ একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। সেই সুত্র ধরে,স্টার্টআপ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়  স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছে এবং ওপেনরিফ্যাক্টরিতে বিনিয়োগ করে সেই ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।
১৩ মার্চ বাক্কো’র ‘ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা’ কর্মসূচীর প্রশিক্ষণ
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর সহযোগিতায় ছয়টি ব্যাচে মোট ৯০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। গতবছরের প্রশিক্ষণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এইবছরও দ্বিতীয়বারের মতো আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে ছয়টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
কর্মসূচীর উদ্বোধনী পর্ব হিসেবে আজ শনিবার (১১ মার্চ) রাজধানীর বনানীস্থ এক কনফারেন্স হলে হয়ে গেলো “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা” কর্মসূচির ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি  ওয়াহিদ শরীফ ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মত ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের জন্যই আমাদের এই কর্মসূচী। আর প্রশিক্ষণ শেষে কার্যক্ষেত্রে নামলেও বাক্কোর সহযোগিতা পাবেন সব ধাপেই-এর নিশ্চয়তা দিচ্ছি।”
বিশেষ অতিথি ‘বিজনেস প্রমোশন কাউন্সিল’-এর সহকারী নির্বাহী কর্মকর্তা  মোঃ ফয়সাল খান বলেন, “শুধু শিক্ষার জন্যই নয়, ফ্রিল্যান্সারদের নিজেদের মধ্যে পরিচয়, সংযোগ তৈরি করতেও এধরণের প্রশিক্ষণ, প্ল্যাটফর্মের কোন বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ‘ভাইজার এক্স লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘বাক্কো অনলাইন প্রফেশনালস’ ফোরাম’-এর চেয়ারম্যান  ফয়সাল মুস্তফা এবং ‘ডি টেমপেট লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা মোহ্‌সিনা মুন্না।
উপস্থিত ফ্রিল্যান্সারদের বাক্কো এবং আলোচ্য প্রশিক্ষণ কর্মসূচীর খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার। বাক্কো পরিচালক মুসনাদ ই আহমেদ সমাপনী বক্তব্য দেন।
হাজী সাহাব উদ্দীন শিক্ষাবৃত্তি দিয়ে উই কালারফুল ফেস্ট শুরু
ফেসবুকের অনলাইন উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে ১০৭টি স্টলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে চলছে উই কালারফুল ফেস্ট ২০২৩। দুই দিনের উৎসবের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় এই ফেস্ট থেকে প্রথমবারে দেয়া হলো হাজী সাহাব উদ্দীন শিশু শিক্ষা বৃত্তি।
শিশুদের হাতে বৃত্তির সনদ তুলে দেন দৈনিক যুগান্তর প্রকাশক ও সংসদ সদস্য অ্যডভোকেট সালমা ইসলাম। এ সময় তিনি শিশুদের উদ্দশ্যে বলেন, এখন কম্পিউটারেে যুগ, তোমরা এখন নিজেরাই বুঝ কোনটা পড়া উচিত। কোন বিষয়ে পড়ালেখা করা ভালো; সেই সিদ্ধান্ত এখন তোমরাই নিতে পারে। তবে সবসময় বাবা-মায়ের কথা শুনবে।
অনুষ্ঠানে উপস্থিত বাবা-মায়েদের সন্তানকে বেশি সময় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকই সব নয়; সুসন্তানের জন্য মায়েদের দায়িত্ব সবচেয়ে বেশি।
প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করে জাতীয় পার্টির এই সাংসদআরো বলেন, নারীরা কোথাও পিছিয়ে নেই। কিন্তু দুঃখ, তারা কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত। তবে বঙ্গবন্ধু কন্যা সেই অভাটা পূরণ করছেন।
অনুষ্ঠানে হাজী শাহাবুদ্দীনের মেয়ে এবং উই প্রতিষ্ঠাতা নাছিমা আক্তার নিশা ১৭ বছর ধরে এই উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় অংশ নেয়াটাই তোমাদের জন্য বড়; বৃত্তি পাওয়াটা নয়। এসময় তিনি তার পঞ্চম শ্রেণীর বৃত্তিপরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন।
নিশা বলেন. গত ১৪ বছর মূলত এই বৃত্তি ছিলো ঢাকা কেন্দ্রীক। পরীক্ষা হতো স্কুলে। তবে করোনার সময় আমরা এটা অনলাইনে নিয়েছি। এর মাধ্যমে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
শুভেচ্ছা বক্তব্যে উই উপদেষ্টা জাহানুর কবির সাকিব বলেন, সুসন্তান থাকলে মৃত্যুর ১৭ বছর পরেও কীভাবে একজন বেঁচে থাকতে পারেন এই আয়োজন তা-ই প্রমাণ করে বলে মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারের বেশি শিক্ষার্থীর অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার হাজী শাহাবুদ্দীন স্মৃতি স্কলারশীপ পেয়েছেন ১৪২ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ১৪ জন। এবার ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ১৩ জনই মেয়ে শিশু। এদের মধ্যে ৭০ শতাংশই ঢাকার বাইরের।
স্বাগত বক্তব্যে আয়োজনের অন্যতম আহ্বায়ক ওমর ফারুক জানান, ২০১৬ সাল থেকে ১৪ দফায় ১৫০৫ জনকে বৃত্তি দেয়া হয়েছে।
মুঠোফোনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবেক এডিশনাল আইজিপি মো: আব্দুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) সভাপতি রেজওয়ানা খান। তিনি শিশুদের প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করেন। একইসঙ্গে এই বৃত্তিতে মেয়েদের এগিয়ে রাখায় আয়োজকদের ধন্যবাদ জানান।
শনিবার এন্টপ্রেনিওরশিপ মাস্টারক্লাসের মাধ্যমে শেষ হবে এই উৎসব। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবসে শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ ও কর্মশালা। বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাহস করে স্বপ্ন নিয়ে যে সকল নারী কিছু করার প্রয়াসে যাত্রা শুরু করে তাদের জন্য ‘বাধ ভেঙে দাও… স্লোগানে দিনব্যাপী এ আয়াজনে যেকোনো পন্য বা সেবার ধরন, মান, বাজার চাহিদা, প্রচার কৌশল, নেটওয়ার্কিং, অর্থায়ন প্রক্রিয়াসহ খুঁটিনাটি নানা বিষয় নিয়ে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
উৎসবমুখর এ আয়োজনে উইমেন এন্ড ই কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপপরিচালক ও পেশা প্রশিক্ষক মো. আনিসুর রহমান, লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা, সোনারগাঁও ইউনিভার্সিটির সহাকারী অধ্যাপক ও জেসিআই ঢাকার ভাইস প্রেসিডেন্ট তাজবীর সজিব, মাইডাস ফাইন্যান্সের এজিএম মো. এনামুল ইসলাম, আইআইডিএফসি এর এসিস্ট্যান্ট ম্যানেজার মো. কামরুজ্জামান এবং ইউএস বাংলা ফুটওয়্যারের লিমিটেডের ডিজিটাল মার্কেটিং প্রধান ফরিদুজ্জামান স্বাধীন ও সাহিসিকা কর্মশালার আহবায়ক মো. আল-আমিন আলোচনায় অংশ নেন।
নারীদের জন্য বিশেষ দিনে নারী উদ্যোক্তাদের নিয়ে সাহসিকা শিরোনামে এ বিশেষ উদ্যোগের আয়োজক উন্নয়ন সংস্থা 'স্বপ্নশীলন' ও পেশা পোর্টাল ক্যারিয়ার কেয়ার ও উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই)। ব্র্যাক ব্যাংক ওমেন ব্যাংকিং সেগমেন্ট তাঁরার পৃষ্ঠপোষকতায় এ উদ্যাগের আয়োজন সহযোগী মাইডাস ফাইন্যান্সিং লি এবং প্রচারণা.কম।
রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০ শেষ হলো। এবারের আসরে চার বিনিয়োগকারী প্রিতিষ্ঠান থেকে ৫টি স্টার্টআপ কোম্পানি পেয়েছে প্রায় ৬ কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ। এছাড়াও এই স্টার্টাআপগুলোকে আগেই আড়াই কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলো রবি। আর ফাইনাল পিচ সেশন শেষে আইসিটি বিভাগের পক্ষ থেকে তিন কোটি টাকা বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার রাতে রাজাধানীর হোটেল শেরাটনে রবি আজিয়াটা লিমিটেডের সাবসিডিয়ারি আইটি কোম্পানি ও আর-ভেঞ্চার প্রাইভেট ইক্যুইটি ফান্ডের পৃষ্ঠপোষক রেডডট ডিজিটাল লিমিটেড আয়োজনে অনুষ্ঠিত বিনিয়োগ আকর্ষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।
অনুষ্ঠানে সর্বোচ্চ বিনিয়োগ করেন এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশীর কবির এবং অ্যাঞ্জেল ইনভেস্টর, কানিজ আলমাস খান। মূল্যায়ণ পর্বে অনেকটা নিলাম অনুষ্ঠানের মতো দুইটি প্রতিষ্ঠানে রবি’র পক্ষ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রবি’র বির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। দুইটি প্রতিষ্ঠানে বিনিয়োগ আগ্রহ প্রকাশ করেছেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।
তবে উদ্যোগগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করে আইসিটি বিভাগের পক্ষ থেকে ৮টি স্টার্টআপকে ১০ লাখ টাকা করে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সাথে বিনিয়োগ না পাওয়া তিনটি প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে  উদ্যোক্তাদের উপস্থাপনা উপভোগ করেন আইসিটি প্রতিমন্ত্রী। পিচমেন্টর মধ্যবর্তী সময়ে প্রতিমন্ত্রীর মূল্যায়ন জানতে চান টেন মিনিট স্কুল প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। প্রতিমন্ত্রী তখন বলেন, সবার উপস্থাপনাই আমাকে মুগ্ধ করেছে। এই তরুণরাই স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
নবীন উদ্যোক্তাদের হাতে বিনিয়োগের চেক তুলে দেয়ার আগে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন,  পলক বলেন, আমার মনে হয়েছে এরা সবাই বিনিয়োগ পাওয়ার যোগ্য। আজ যারা তাদেরকে বিনিয়োগে অনেক হিসাব নিকাশ করেছেন একদিন তাদেরকেও ছাড়িয়ে যাবে। তারা নিজেরা অনেক মুনাফা অর্জন করতে না পারলেও ব্যাপক কর্মসংস্থান তৈরিতে সক্ষম হবে। এবার পেপারলেস এর সঙ্গে ওয়েস্টলেস যুক্ত করা হবে।
এ কারণেই বিনিয়োগকারীদের কাছ থেকে না পেলেও সার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেম-কে ৫০ লাখ টাকা দেয়ার কথা দেন আইসিটি প্রতিমন্ত্রী।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডডট ডিজিটালের সিইও হাসিব মুস্তাবসির, আর-ভেঞ্চারস ৩.০ -এর কর্মকর্তা, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা।
এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান রবির ভাইস প্রসিডন্ট রিয়াজ রশিদ।
এর আগে ফাইনাল রাউন্ডে জায়গা করে নেয়া সেরা ১১টি দলের মধ্যে ফিনটেক থেকে একক ভাবে সর্বোচ্চ বিনিয়োগ পেয়েছে একই ক্যাটাগরি থেকে ‘হিসাব প্লাস’ উদ্যোক্তারা। প্রতিষ্ঠানটির বাজার মূল্য হিসেবে ২০ শতাংশ শেয়ারের জন্য এসবিকে ভেঞ্চার্স ও পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠার পক্ষ থেকে  ১ কোটি টাকা ও রবি’র পক্ষ থেকে ১০ শতাংশের জন্য ৫০ লাখ টাকা অ্যাাঞ্জেল বিনিয়োগ পেয়েছে।  একই বিভাগের ‘জমা’ উদ্যোগের ৩০ শতাংশ শেয়ারের মূল্য বাবদ তারা পেয়েছে  ২ কোটি টাকার বিনিয়োগ । পাশাপাশি অ্যাসিসটিভ টেকনোলোজি থেকে দৃষ্টিকে ১৩ শতাংশ শেয়ারের জন্য ২০ লাখ টাকা বিনিয়োগ করেছে রবি আজিয়েটা।
এছাড়াও ই-কমার্স ও রিটেইল ক্যাটাগরি থেকে ডিজি দোকান লিমিটেড এর ১০ শতাংশ শেয়ারের জন্য ৫০ লাখ টাকা, গার্মেন্টস টেক ‘ফ্যাব্রিক লাগবে লিমিটেড’-কে ১ কোটি টাকা বিনিয়োগে রাজি হয়েছেন অ্যাঞ্জেল ইনভেস্টররা। একইভাবে সফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিক্স-কে এক কোটি টাকা, গ্রিনটেক/মোবিলিটি থেকে মাইল, কনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাসকে ৫০ হাজার টাকা; লিগ্যাল টেক থেকে উকিল ১০ শতাংশ শেয়ারের বিনিময়ে ১ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয়া হয় ফাইনাল রাউন্ডে।
প্রস্তাবগুলো বাছাই করা হয়েছে তাদের অনন্যতা, কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং সমাজে সামগ্রিক প্রভাবের উপর ভিত্তি করে।
রবি তার কর্মীদের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে আর- ভেঞ্চারসের প্রথম পর্ব আয়োজন করে। যার সাফল্যের ধারাবাহিকতায় কোম্পানিটি ২০১৯ সালে ডিজিটাল উদ্যোক্তা হতে আগ্রহী সকলের জন্য চালু করে আর-ভেঞ্চারস ২.০। এরপর আর-ভেঞ্চারস ৩.০-এর সেমিফাইনাল রাউন্ডের জন্য প্রায় ১২০টি প্রস্তাবের মধ্য থেকে সেরা ২৫টি প্রস্তাব বাছাই করা হয়। বাছাই করা প্রস্তাবগুলোর মধ্যে ৪০ শতাংশই নারী উদ্যোক্তা। বিপরীতে বিনিয়োগকারীদের মধ্যে দুইজনই ছিলেন নারী।
উদ্ভাবনী প্রযুক্তি সমাধানের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা স্টার্টআপ 'আমারল্যাব'-এ বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্টার্টআপ বাংলাদেশ। এই বিনিয়োগ বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের প্রচার এবং গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ সমাধানে কাজ করা প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলিকে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ।
প্রি -সীড রাউন্ডে ১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠানদুটির মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিনের উপস্থিতিতে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও আমারল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তাজীন শাদীদ চুক্তিতে সই করেন। এসময়  স্টার্টআপ বাংলাদেশের হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ আরিফ এবং আমারল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ড. ইশতিয়াক জাহিদ উপস্থিত ছিলেন।
চুক্তি বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমি খুবই আনন্দিত এটা জেনে যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আমার ল্যাব এর মতো সম্ভাবনাময় স্টার্টআপ বিনিয়োগ করছে, যেটি স্বাস্থ্যখাতে যুগোপযোগী পরিবর্তন এনে দিতে পারে। এই বিনিয়োগ এটাই প্রমাণ করে যে সরকার শুধুমাত্র যে উদ্ভাবনী উদ্যোগগুলোকে সহায়তা করছে তাই নয় বরঞ্চ আইসিটি এনাবেল্ড উদ্যোগগুলোর মাধ্যমে যে আমাদের দেশের স্বাস্থ্যখাতের কঠিন সমস্যাগুলো সমাধান করা সম্ভব পারে সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। আমার ল্যাব আমাদের দেশের স্বাস্থ্য খাতে কি ধরনের পজিটিভ ভূমিকা পালন করছে তা আমরা অচিরেই দেখতে পাবো বলে আশা করছি।“
আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান মোঃ শামসুল আরেফিন বলেন, “আমার ল্যাব সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ তাদের সেবা কে আরও বেশি মানুষের কাছে পৌছাতে সাহায্য করবে। পাশাপাশি আমার প্রত্যাশা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্টার্টআপটি সক্রিয়ভাবে ভুমিকা পালন করবে। আইসিটি বিভাগ সবসময় বিবিধ উদ্যোগ এর মাধ্যমে স্টার্টআপদের সহযোগিতা দিয়ে যাচ্ছে”।
স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, 'বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে আমারল্যাব এবং এর যাত্রায় সহায়তা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি যে তাদের উদ্ভাবনী প্রযুক্তি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নেবে  এবং  সকলের কাছে আরও সহজে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।''
অপরদিকে আমারল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তাজীন শাদীদ বলেন, 'বাংলাদেশের সবার কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্টার্টআপ বাংলাদেশের সহযোগিতা পেয়ে আমরা উচ্ছ্বসিত। এই বিনিয়োগ আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে।' আমারল্যাব এ পর্যন্ত প্রি সীড বিনিয়োগে ৬ কোটি টাকা সংগ্রহ করেছে এবং স্টার্টআপ বাংলাদেশের সর্বশেষ বিনিয়োগ আমারল্যাবকে তার কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তি প্ল্যাটফর্মের উন্নতি এবং সারা বাংলাদেশে আরও রোগীদের কাছে পৌঁছাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই বিনিয়োগ বাংলাদেশে প্রযুক্তি খাতে স্টার্টআপকে সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়নে সরকারের অঙ্গীকারকেও প্রতিফলিত করে।
প্রসঙ্গত, আমারল্যাব একটি স্টার্টআপ যা স্বাস্থ্যসেবা, লজিস্টিকস এবং ডেটার সংযোগস্থলে কাজ করে এবং স্বাস্থ্যসেবাকে সর্বত্র সবার কাছে সহজেই পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করে। আমারল্যাব গ্রাহকদের দোরগোড়ায় ডায়াগনস্টিক সেবা নিয়ে আসে এবং সমস্ত লজিস্টিকের দায়িত্ব নেয়। আমারল্যাব বাংলাদেশে স্বাস্থ্যসেবা ডায়াগনস্টিক ইকোসিস্টেমের জন্য সর্ববৃহৎ স্কেলেবল প্ল্যাটফর্ম তৈরি করেছে। গ্রাহকরা তাদের পছন্দের ল্যাব নির্বাচন করতে পারেন, তাদের বাড়ি, বা অফিস বা তাদের পছন্দের যে কোনও স্থান থেকে ডায়াগনস্টিক পরীক্ষা করতে পারেন এবং তারপরে তাদের সমস্ত স্বাস্থ্য রেকর্ড এক জায়গায় দেখতে পারেন, এবং সুস্থ থাকার জন্য প্রয়জনীয় সিদ্ধান্ত নিতে পারেন। ২০২০ সাল থেকে, আমারল্যাব ৫০ হাজারেরও বেশি ডায়াগনস্টিক পরীক্ষা সম্পন্ন করেছে।
২০১৭ সাল থেকে প্রায় প্রতি বছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। এ বছর অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের অধীনে ছয়টি নির্বাচিত প্রকল্পে অর্থায়ন করছে প্রতিষ্ঠানটি। সেই উদ্যোগগুলো বাছাই করা হলো সোমবার। গুলশান অফিসে ঘোষণা করা হলো এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩ এর বিজয়ীদের নাম ও অর্থায়নের অংক।
এর মধ্যে মো. ইমাম হোসাইনের দুটি প্রকল্প— কিশোরগঞ্জে ‘প্রোজেক্ট লাইফ’ এবং কুষ্টিয়ায় ‘প্রোজেক্ট কিশোরী’ বাস্তবায়নের জন্য দেয়া হলো ৪ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার ডামি চেক।
তবে ‘চাইল্ড এডুকেশন ম্যাটেরিয়াল’ প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ৭ লাখ টাকা পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আসাদুজ্জামান ভূঁইয়া।
এছাড়াও জীবনযাত্রার মান উন্নয়নে ‘পানির পাম্প’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের মোহাম্মাদ জাহিদুল ইসলামকে ৪ লাখ ৫২ হাজার ৮৫০ টাকা; প্রকল্প ‘চিয়ার আপ সোল’ বাস্তবায়নের জন্য গোপালগঞ্জের রিজুয়ানা নূরকে ৬ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা এবং পঞ্চগড়ের আবদুল্লাহ রনিকে ‘প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ’ প্রকল্প বাস্তবায়নে জন্য ৫ লাখ ১০ হাজার টাকা অর্থায়ন করা হয়।
অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক পিটার কো, হেড অব করপোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টার্টআপ বাংলাদেশ ও ভিসার মধ্যে চুক্তি সই
দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ডিজিটাল পেমেন্টে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। বাংলাদেশে একটি কার্যকর এবং উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল ইকো-সিস্টেম বিকাশের জন্য সম্প্রতি (৭ ফেব্রুয়ারি ২০২৩) এই চুক্তি হয়েছে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একসঙ্গে কাজ করেবে উভয় প্রতিষ্ঠান। গ্রোথ স্টেজ ফিনটেককে এগিয়ে নিতে বাংদেশে চালু হবে ফিনটেক ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে উদ্ভাবনী ফিনটেক সল্যুশন আনতে তাদের সহযোগিতা দেবে ভিসা রেডি সার্টিফিকেশন প্রোগ্রাম।
তিন জেলার প্রান্তিক তরুণদের ৯ উদ্ভাবন জিতে নিলো মোট ২ লক্ষ ২৫ হাজার টাকা
প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে থেকে দেশের তিন জেলার প্রান্তিক তরুণদের ৯ ব্যবসা পরিকল্পনা প্রদর্শিত হয়েছে এবং জিতে নিয়েছে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং কর্পোরেট প্রতিষ্ঠান বিএসআরএম-এর আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও ‘ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব’ নামক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরা জেলার তরুণদের ৯ ব্যবসা পরিকল্পনার মাঝে।
সোমবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য় এবং ৩য় বিজয়ী দল নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ‘হংস রাজ্য’ নামে সাতক্ষীরার একটি ব্যবসা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী কম খরচে পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে এলাকার অপুষ্টি দূর করা যাবে। ধান, শামুক, শেওলা, ভুট্টা ইত্যাদি জৈব খাদ্য খাওয়ানোর মাধ্যমে খামারে বিভিন্ন প্রজাতির হাঁস পালন করা হবে, যা থেকে রাসায়নিকযুক্ত খাবারের পরিবর্তে জৈব পদ্ধতিতে মাংস ও ডিম পাওয়া যাবে। এছাড়াও, ঘোড়ার বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করার পরিকল্পনা দেয় দলটি। প্রথম স্থান অর্জন করে ‘হংস রাজ্য’ জিতে নেয় ১ লক্ষ টাকা।
২য় অবস্থানে আছে ঢাকার ‘গ্রো উইথ গ্রিন’, তারা জিতে নেয় পঁচাত্তর হাজার টাকা এবং ৩য় অবস্থানে থেকে পঞ্চাশ হাজার টাকা জিতে নিয়েছে চট্টগ্রামের দল ‘রোড টু গ্রিন’।
চূড়ান্ত বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “ইয়ুথ লেড ইনোভেশন ল্যাবের মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তার দারুণ দারুণ আইডিয়া দেখার সুযোগ হলো। সরকার তোমাদের সহায়তা করতে প্রস্তুত এবং আমাদের মন্ত্রণালয় তোমাদের সাথে কাজ করতেও প্রস্তুত।”
প্রতিযোগিতার শুরু হয় তিন জেলায় সেভ দ্য চিলড্রেনের প্রকল্প এলাকা ও তার আশেপাশের এলাকায় ঘোষণা প্রদানের মধ্য দিয়ে। প্রতি জেলায় ১৬-২৪ বছর বয়সী তরুণরা তাদের দলভিত্তিক পরিকল্পনা সেভ দ্য চিলড্রেনের কাছে পাঠালে তা থেকে কিছু সংখ্যক বাছাই করে তিনদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে স্থানীয় সরকারি কর্মকর্তা, প্রাইভেট সেক্টর প্রতিনিধি এবং সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে কর্মরত বিশেষজ্ঞ ব্যক্তিরা তিন জেলা থেকে মোট ৯টি পরিকল্পনা বাছাই করেন।
এই ৯ পরিকল্পনা প্রদানকারী দল হলোঃ ঢাকা- ইন্সপায়ারিং ইয়েলো, অর্গানিক সার হাউজ এবং গ্রো উইথ গ্রিন; চট্টগ্রাম- রোড টু গ্রিন মাইলস, উদয়ন (বিজ ব্যাংক) এবং স্বপ্নের বাজার; সাতক্ষীরা- পরিবেশ বন্ধু, হংস রাজ্য এবং আশা ডেইরি।
এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকায় এই ৯ পরিকল্পনা প্রদানকারী দল নিয়ে অনুষ্ঠিত হয় ‘বুট ক্যাম্প’ যেখানে তাদের পরিকল্পনা বিষয়ে পুনরায় মেন্টরিং করা হয়। সেভ দ্য চিলড্রেনের বিশেষজ্ঞগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও যার যার সেক্টর সংশ্লিষ্ট পরিকল্পনা প্রদানকারী দলকে ওয়ার্কশপের মধ্য দিয়ে মেন্টরিং করেন।
সোমবার জেলা পর্যায়ে বিজয়ী দলগুলো বিচারকদের সামনে তাদের পরিকল্পনাগুলো মডেল আকারে উপস্থাপন করে। বিচারকদের মধ্যে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মী, ব্যবসায়ী, তরুণ উন্নয়ন বিষেশজ্ঞ এবং প্রকৌশলী ছিলেন। উপস্থাপনের পর প্রতিটি দল তাদের পরিকল্পনা বিষয়ে এক মিনিটে বর্ণনা করে। বিচারকমন্ডলী নাম্বার প্রদানের মাধ্যমে চূড়ান্ত তিন বিজয়ীদল নির্ধারণ করেন।
ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব তরুণ ও যুবদের প্রতিভা এবং নতুন আইডিয়া প্রদর্শনের একটি দারুণ প্লাটফর্ম বলে বিএসআরএম- এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাডভাইজার রুহি মুরশিদ আহমেদ অনুভূতি ব্যক্ত করেন। “এই প্ল্যাটফর্ম তাদের নেটওয়ার্কিং এবং নতুন যোগাযোগ তৈরি করার সুযোগও দিচ্ছে”- বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জো গুডিংস- হেড অফ কো অপারেশন (ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স); অনো ভ্যান ম্যানেন- কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং তানিয়া শারমিন- পরিচালক, চাইল্ড পোভার্টি সেক্টর, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। এছাড়াও ছিলেন বিটপি দাস চৌধুরী- হেড অফ কর্পোরেট এফেয়ারস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ; সৈয়দ রাশেদ আল জায়েদ- সিনিয়র ইকনোমিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক; এবং মোঃ আজম উদ্দিন- অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গরুর বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ
পাকস্থলীর খাদ্য হজমের জন্য ঘাসের মতো ফাইবার ভেঙে মিথেন তৈরি করে গরু, ছাগল ও হরিণের মতো গবাদিপশু। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এই মিথেন গ্যাস বেশিরভাগ সময় পুনরায় তাদের শরীর থেকে নিঃসরিত হয় যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গৃহপালিত প্রাণী থেকে ক্ষতিকর এই মিথেন গ্যাসের নির্গমন হ্রাস ও জলবায়ু পরিবর্তনরোধী খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করে অস্ট্রেলিয়ান জলবায়ু প্রযুক্তি স্টার্টআপ রুমিন৮। উদ্ভাবনী এই উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করছে বিল গেটসের প্রতিষ্ঠিত বিনিয়োগ সংস্থা “ব্রেকথ্রু এনার্জি ভেঞ্চারস”।
এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, “ব্রেকথ্রু এনার্জি ভেঞ্চারস” নামের ওই বিনিয়োগ সংস্থাটিতে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাও যুক্ত রয়েছেন। এ ছাড়া মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মাংস উৎপাদনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগে থেকেই সরব ভূমিকা পালন করছেন।
এক বিবৃতিতে রুমিন৮ ঘোষণা করে, ২০১৫ সালে বিল গেটসের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ সংস্থার মাধ্যমে তারা ১২৭ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করেছে।
রুমিন৮ নামে স্টার্ট-আপ প্রতিষ্ঠান এসব প্রাণির সম্পূরক খাদ্যতালিকা নিয়ে কাজ করছে।কৃত্রিমভাবে তাদের তৈরি লাল সামুদ্রিক শৈবাল খাওয়ানোর মাধ্যমে গরুর শরীর থেকে মিথেন গ্যাস নিঃসরণের মাত্রা কমে গেছে।
রুমিন৮ এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেসিনা বলেন, প্রাণি দেহ থেকে মিথেন নির্গমন রোধ প্রকল্পে আমাদের অর্থের প্রয়োজন ছিল। মিথেন গ্যাসের নির্গমন রোধ প্রকল্পে অর্থায়ন পেয়ে আমরা খুশি। এখন সবাই আমাদের প্রযুক্তির সুবিধা দেখতে পাবেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে বায়ুমণ্ডলে মিথেন রেকর্ড মাত্রায় পৌঁছায়। প্রাক-শিল্প যুগের তুলনায় এর মাত্রা আড়াই গুণের বেশি। এই গ্যাস বায়ুমণ্ডলে খুব অল্প কিছু সময়ের জন্য থাকে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য এটি কার্বন ডাই অক্সাইডের চেয়েও অনেক বেশি ক্ষতিকর।
প্রযুক্তি উদ্যোক্তার নেতৃত্ব জেসিআই ঢাকা ফাউন্ডার্স এর আত্মপ্রকাশ
অনুষ্ঠানে নবনিযুক্ত লোকাল প্রেসিডেন্টের কাছে চেইন প্রদান এবং নতুন কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।
নতুন লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, তরুণ উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্কিং, নেতৃত্বের গুনাবলীসহ দরকারী উন্নয়নের পাশাপাশি জেসিআই’র পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টারটি বিশেষভাবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জে সি আই ফাউন্ডেশনের সভাপতি জনাব নিয়াজ মোর্শেদ এলিট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক ভুইয়া, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আলতামিশ নাবিল সহ আরো অনেক জেসিআই নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উক্ত আয়োজনের উদ্বোধন করেন ডিআইইউ এর উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ এর সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেন এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন।
ডিআইইউ এর উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান বলেন যে শিক্ষা’র অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করা। তিনি বলেন, শিক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ার হচ্ছে আইসিটি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার মান ও পদ্ধতি উভয়েরই উন্নয়ন হয়েছে। সবশেষে তিনি ডিআইইউ কে স্টার্টআপ কম্পাস আয়োজনে পাশে রাখায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন বলেন, দেশের অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখতে যাদের উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের উদ্যোগগুলোর সঠিক ও সফল বাস্তবায়নের জন্য অনুদান প্রদান, মেন্টরিং, প্রশিক্ষণ, কো-ওয়ার্কিং স্পেস প্রদানসহ নানাভাবে স্টার্টআপদের সহযোগিতা করাই হল এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন যে বাংলাদেশের ৮টি বিভাগেই চলবে এই ক্যাম্পেইন। সারাদেশ থেকে সরকারি-বেসরকারি ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ক্যাম্পেইন। স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মধ্য দিয়ে তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের কাছে ইতিবাচক সাড়া ফেলবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
আইডিয়া প্রকল্পের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে স্টার্টআপ কম্পাস এর ক্যাম্পেইন চলবে ২০২৩ এর মার্চ পর্যন্ত।
এসময় ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি তরুণ-তরুণীর কাছে সরাসরি পৌছাঁতে পারবে বলে আশা করছে আইডিয়া প্রকল্প। ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইডিয়া প্রকল্পে তাদের উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবেন।
আগ্রহীগণ আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট -এ ভিজিট করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তাদের আইডিয়া বা স্টার্টআপ সম্পর্কিত আবেদন সাবমিট করতে পারবেন। পরবর্তীতে, আইডিয়া প্রকল্প থেকে প্রাথমিক যাচাই শেষে নির্বাচিত স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির মাধ্যমে স্টার্টআপদের পিচিং নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তা বা স্টার্টআপ পাবেন ১০ লক্ষ টাকা অনুদান। সেই সঙ্গে স্টার্টআপদের আইডিয়া প্রকল্প থেকে গ্রুমিং ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া, লিগ্যাল কনসাল্টেন্সি, কো-ওয়ার্কিং স্পেস প্রদানসহ নানাভাবে স্টার্টআপদের সহযোগিতা করা হবে বলে জানান আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক এবং স্টার্টআপ কম্পাসের মূখ্য সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী।
স্টার্টআপ কম্পাস এর উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া, আইডিয়া প্রকল্পের পরামর্শক ও স্টার্টআপ কম্পাসের সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস -সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আইডিয়া প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নবম উদ্যোক্তা সম্মাননা ২০২১ পেলেন দেশসেরা ২০ উদ্যোক্তা
শনিবার ঢাকার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিংয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে নবমবারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। আয়োজকদের পক্ষে উদ্যোক্তা সম্মননা ২০২১ এর সমন্বয়ক প্রমি নাহিদ জানান, ২০২১ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ২০টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। সারা দেশ থেকে আসা মনোনয়ন থেকে বিচারকগণ ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৯টি উদ্যোক্তা সম্মাননা এবং একজনকে নুরুল কাদের,অন্য একজনকে ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২১ ও আরেকজনকে লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে।
শাড়ী নিয়ে কাজ করা জামদানী ওস্তাদ ও পাখি জামদানী উইভিং ফ্যাক্টরীর উদ্যোক্তা মো. জামাল হোসেন ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২১ পেয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর বরগাঁও গ্রামের মো. জামাল হোসেনের নেতৃত্ব কারিগরদের দক্ষ হাতের নিপুণ বুননে চিকন সুতার জমিনে ফুটে উঠে বাহারি নকশা। মাত্র হাজার পাঁচেক টাকা পূঁজি নিয়ে শুরু করা জামাল হোসেনর পূঁজি এখন কোটি টাকার বেশি। মানভেদে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয় পাখি উইভিং -এর শাড়ি। তাঁর নিজের হাতে বোনা শাড়ির সর্বোচ্চ দাম পেয়েছেন ছয় লাখ টাকা। ২০০ কাউন্টের শাড়ির বুনন হয় সেখানে। নিজের বুননকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেন যে কেউ দেখলেই আলাদা করতে পারে তাঁর বুনন।
সিলেটের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা শাহজাহান জুয়েলের প্রতিষ্ঠান ‘অথল্যাব’ পেয়েছে নুরুল কাদের উদ্যোক্তা সম্মাননা ২০২১। তার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি এমন প্রোডাক্ট তৈরি করে যা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সক্রিয় ভুমিকা রাখে। বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ লাখ এর ও বেশি ব্যবসা-প্রতিষ্ঠান অথলাব এর প্রোডাক্টসমুহ বাব্যহার করে আসছে।
এছাড়া উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া খালেদা নীলা পেয়েছেন লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২১। তার প্রতিষ্ঠানটি টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৮ হাজারের বেশি নারীকে আইটি প্রশিক্ষণ দিয়েছে এবং ১৩ হাজারের বেশি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের পাঁচটি ভিন্ন গ্রামে এবং নেপালে তাদের টেকনিক্যাল স্কুল রয়েছে। যে স্কুলগুলোতে তারা নারীদের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
উদ্যোক্তা সম্মাননা ২০২১ তে নবীন উদ্যোক্তা স্মারক পেয়েছে ফ্রেশী ফার্ম, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ব্যঞ্জন, কাদম্বরী এক্সক্লুসিভ, বি বাসিনী, ফ্রেন্ডস কনসালটেন্সী, আমরা পারি এন্টারপ্রাইজ ও স্যাফ্রন।
উদ্যোক্তা স্মারক ২০২১ লাভ করেছে মনস্টারক্ল লিমিটেড, জায়ান্ট মার্কেটার্স, ইনোভেশন গ্যারেজ লিমিটেড, ডায়না হোস্ট লিমিটেড, ব্রাণ্ডিলেন ৩৬০ লিমিটেড, কোডার্স ল্যাব, সোনিয়া’স কিচেন, প্রোটিন মার্কেট লিমিটেড এবং আল- জামিল’স গ্রীল ফিস এন্ড বারবিকিউ।
উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন ড্যাফোডিল ফ্যামিলীর চেয়ারম্যান মো. সবুর খান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং হেড অফ এমএমই মোঃ মাহমুদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সচিব আবু হেনা মোরশেদ জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বিডিওএসএনের এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলীর গ্রুপ সিইও মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, একই বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার সহ প্রমুখ।
উদ্যোক্তা সম্মাননা ২০২১ এর পৃষ্ঠপোষকতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সহযোগিতা করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল কনফারেন্স এ্যালায়েন্স এবং ইনস্টাপে। ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।
বাংলাদেশী স্টার্টআপগুলোকে অ্যাকসেলেরেটর প্রোগ্রামে অংশগ্রহণে আহ্বান
পেমেন্ট খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর সাথে কাজ করবে ভিসা অ্যাকলেরেটর প্রোগ্রাম। স্টার্টআপগুলো ৬ মাসব্যাপী এই প্রোগ্রামে পেমেন্ট সল্যুশন উন্নয়নে, নিরীক্ষায় এবং সল্যুশনগুলো নিয়ে বারবার কাজ দেখতে ভিসা’র পেমেন্ট এক্সপার্ট, প্রোডাক্ট আর্কিটেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাছ থেকে পরামর্শ গ্রহণণের সুযোগ পাবে। স্টার্টআপগুলো ভিসা’র আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ডিজিটাল অংশীদারদের বিস্তৃত নেটওয়ার্কের সুযোগ কাজে লাগিয়ে খুব সহজেই মার্কেটে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে।
প্রোগ্রামটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী, এই অঞ্চলে এখনও কাজ করে যাচ্ছে এবং মার্কেট-ভ্যালিডেটেড সল্যুশন রয়েছে এমন সিরিজে বা তার ওপরের পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য উপযোগী একটি প্রোগ্রাম। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
এ বিষয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “বাংলাদেশে তৃতীয়বারের মতো ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। গতবার অংশগ্রহণ করা স্টার্টআপগুলো অসাধারণ সব আইডিয়া নিয়ে এসেছিল এবং এগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভিসা’র গ্রাহক ও অংশীদারদের সাথে ৯টি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্টার্টআপগুলোর সক্ষমতা তৈরি করা ও নতুন মার্কেটে তাদের প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা। আবেদনকারীদের আমন্ত্রণ জানিয়ে এবং প্রোগ্রামটি সফল করতে সহায়তা পেয়ে আমরা উচ্ছ্বসিত।”
গত বছর, ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এ বাংলাদেশ থেকে প্রথম স্টার্টআপ হিসেবে টালিখাতা, পাঁচ প্রতিযোগীর একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। টালিখাতা ও ভিসা একত্রে, টালিখাতার মার্চেন্ট প্ল্যাটফর্ম ও ডেটা এবং সাপ্লায়ার পেমেন্ট ও ব্যবসার খরচের ক্ষেত্রে ভিসা ক্রেডেনশিয়াল ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এর বাকি স্টার্টআপগুলো হচ্ছে- ভারতের পেরফিওস, নিউজিল্যান্ডের সাইমঞ্জ, জাপানের মানিট্রি এবং সিঙ্গাপুরের ট্রিপলএ।
৬ মাসের এই প্রোগ্রামটি শেষ হলে, স্টার্টআপগুলো প্রুফ-অব-কনসেপ্ট টেস্টের ফলাফল ও অন্যান্য ব্যবসায়িক প্রয়োজন সহ বিভিন্ন কারণে পোস্ট-প্রোগ্রাম এনগেজমেন্ট মডেলে অংশগ্রহণের সুযোগ পাবে।
সোয়াপে ৫ কোটি টাকা বিনিয়োগ করলো স্টার্টআপ বাংলাদেশ
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন স্টার্টআপ বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র নাফিস আলম।  তিনি জানান, সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি  চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, সোয়াপের সিইও পারভেজ হোসেন, সিওও তন্ময় সাহা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “বাংলাদেশ স্টার্টআপ এবং উদ্ভাবনের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে । সরকার উদ্ভাবন এবং প্রযুক্তিতে দৃঢ় বিশ্বাসী, এবং আমরা বিশ্বাস করি যে স্টার্টআপগুলো সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুতবপূর্ণ ভুমিকা রাখতে পারবে। এই উদ্ভাবনী স্টার্টআপগুলোকে সমর্থন করার জন্য সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি প্রতিষ্ঠা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন করার ক্ষেত্রে স্টার্টআপ বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই বিনিয়োগের মাধ্যমে সোয়াপ এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন,  “রি-কমার্স ইন্ডাস্ট্রিতে সোয়াপ যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং সোয়াপে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ, এটিকে ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় হতে সাহায্য করবে। আমি আশা করি তারা স্টার্টআপ হিসেবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গভীর প্রভাব ফেলতে সক্ষম হবে। আইসিটি বিভাগ উদীয়মান এবং দ্রুতবর্ধমান স্টার্টআপগুলোকে নীতিগত, প্রশিক্ষণ, মেন্টরিং ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করছে ।”
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, “স্টার্টআপ বাংলাদেশের লক্ষ্য হল দেশীয় স্টার্টআপদের বৃদ্ধি এবং এমন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করা যা আরও বেশি বিদেশী বিনিয়োগ আকর্ষণ করে।স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম SWAP-এর মতো সম্ভাব্য উদ্যোগগুলির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়,সঠিক কৌশল প্রয়োগ এবং ফোকাস ঠিক রেখে কাজ করতে পারলে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে SWAP সফল স্টার্টআপ হিসাবে উল্লেখযোগ্য উদাহরণ তৈরি করতে সক্ষম হবে”।
সোয়াপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা পারভেজ হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি যে সোয়াপ এমন একটি সমাধান প্রদান করে যা বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে প্রয়োজন। ব্যবহৃত পণ্যের জন্য একটি ইকোসিস্টেম তৈরি করে, আমরা আমাদের দেশের নিম্ন এবং মধ্যম আয়ের পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তিতে অনুপ্রবেশের ব্যবস্থা করছি এবং সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করছি৷ ইলেকট্রনিক্স ডিভাইস এবং হালকা যানবাহনের পুনঃব্যবহার ও জীবনকাল বৃদ্ধি করে, আমরা আমাদের ডলার রিজার্ভের উপর চাপ কমিয়ে এই জাতীয় পণ্য আমদানির চাপ কমাতে পারি।" ।
প্রসঙ্গত, ২০২০ সালে শুরু হওয়ার পর থেকে, সোয়াপ ৪৩ লাখ মার্কিন ডলারের এর বেশি জিএমভি (গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু)  অর্জন করেছে। বর্তমানে মাসে ২.৫ লাখ মার্কিন ডলারের বেশি পণ্য বেচাকেনা হয় এই প্লাটফর্মে। সোয়াপ আজ পর্যন্ত ৮০,০০০ এরও বেশি গ্রাহকদের সেবা দিয়েছে এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর অঙ্গীকারের অংশ হিসাবে ৩৬৫০ মেট্রিক টন কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করেছে এবং ৩৮৬ মেট্রিক টন ই-বর্জ্য কমিয়েছে ।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় ২০২০ সালের মার্চে ৫০০ কোটি টাকার বরাদ্দ তহবিল গঠিত হয় আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ঝিউন পণ্যে ডিসকাউন্ট
ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের অত্যাধুনিক প্রযুক্তির ঝিউন গিম্বল দেশে জনপ্রিয়। আর দেশে বাজারে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড দিচ্ছে ঝিউন অথোরাইজড প্রোডাক্ট। পেশাদার মানের ভিডিও ধারণের জন্য স্মার্টফোন ও ক্যামেরার জন্য আলাদা আলাদা গিম্বল প্রতিষ্ঠানটি সরবরাহ করছে। ক্রেতাদের জন্য তাই দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ঝিউনের পণ্যে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর চলবে এই অফার তবে স্টক শেষ হওয়া পর্যন্ত। এছাড়া কিছু নির্দিষ্ট ঝিউন পণ্যে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।
এছাড়া দারাজে জিউন ফ্ল্যাগশিপ স্টোর থেকে পণ্য কিনলে ১ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। তাই ঝিউনের অফিসিয়াল পণ্য কেনার সময় অবশ্যই স্মার্ট টেকনোলজিসের স্টিকার আছে কিনা তা খেয়াল রাখবেন। কারণ প্রতিটি অথোরাইজড ঝিউন প্রোডাক্টের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন জিউন বাংলাদেশের অফিসিয়াল দারাজ স্টোর এবং অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল স্টোর থেকে ওয়ারেন্টি সহকারে কিনুন।
বুনিয়াদি প্রশিক্ষণ পেলেন ২৫ নবীন উদ্যোক্তা
বুধবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন স্টার্টআপ এর যাত্রা একটি কঠিন যাত্রা। সফলতার জন্যে পরিশ্রম করতে হবে। ব্যার্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিদেশি স্টার্টআপ কালচার এর বিষয়ে ব্যাখ্যা করেন এবং বলেন বাংলাদেশে বড় সুবিধা হলো একেবারে শুরু থেকেই সরকার সহযোগিতা করছে। বলা যায় বাংলাদেশে স্টার্টআপের বড় একটা কালচার তৈরি হচ্ছে। বাংলাদেশেও ইউনিকর্ণ স্টার্টআপ তৈরি হবে বলে আমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বিসিসি এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, বাংলাদেশে বর্তমানে স্টার্টআপদের চাহিদা রয়েছে। স্টার্টআপদের জন্য এধরনের প্রশিক্ষণের গুরুত্ব অনেক। তিনি বলেন আগে সুযোগ কম থাকলেও বর্তমানে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সৃষ্টি করছে।
কর্মশালায় আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ আলতাফ হোসেন, স্টার্টআপদের জন্য সরকারের পক্ষ থেকে চলমান সুযোগ-সুবিধা তুলে ধরেন।
তিনি জানান, উদ্যোক্তাদের জন্য রয়েছে মেন্টরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। স্টার্টআপদের জন্য আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপদের কল্যাণে এ ধরনের সহযোগিতা চলমান থাকবে।
এসময় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন যুগ্ম সচিব।
শেয়ারট্রিপে ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স
ভ্রমণের সময় কোভিড-১৯ ও ডেঙ্গুসহ যে কোন ধরনের রোগে আক্রান্ত হলে শেয়ারট্রিপের গ্রাহকরা ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সুবিধা পাবেন। দেশের ভেতরে ভ্রমণের সময় হুট করে হাসপাতালে ভর্তি ও মৃত্যুজনিত ঘটনা ঘটলেও এ বিমা সেবাটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। ভ্রমণ সব সময় আনন্দের; তবে এতে অনিশ্চয়তাও রয়েছে। ভ্রমণের সময় ভ্রমণকারী ও তাদের প্রিয়জনের মাঝে এক ধরনের উদ্বেগ দেখা যায়।  দেশের ভেতরে নির্বিঘ্নে ভ্রমণের জন্য গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে, যা ভ্রমণকারীদের যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে।  শেয়ারট্রিপের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যেসব গ্রাহক ফ্লাইট বুকিং দিবেন তারা এ বিমা কাভারেজ বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
এ নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ঘর থেকে বেরিয়ে অদেখাকে রোমাঞ্চকরভাবে উপভোগ করি। এ ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আমরা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ভ্রমণকারীদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছি। এ সেবা চালুর ফলে, আমাদের গ্রাহকরা মানসিক প্রশান্তি নিয়ে ভ্রমণ করতে পারবেন; তাদের মাঝে থাকবে না কোন আর্থিক চাপ, উদ্বেগ ও অনিশ্চয়তা।”
সারাদেশে ৮৭ হাজার গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম ‘স্বীকৃতি’
সেসময় জানানো হয়, ‘স্বীকৃতি’ কার্যক্রমে এসএমই উদ্যোক্তা হতে হট লাইন নাম্বার +৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬-তে ফোন করে বিস্তারিত জানা যাবে।
সংবাদ সম্মেলনে ইন্ডিক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বলেন: নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে এক বছর আগে ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছিলাম। এর অংশ হিসেবে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এতে উদ্যোক্তারা একটি ডিজিটাল ইন্সট্যান্ট কফি মেশিন, এক হাজার কাপ কফির কাঁচামাল এবং প্রশিক্ষণ পাবেন।
তিনি বলেন, এছাড়াও আমরা দেশের ৬৪টি জেলার ৬৪ জন উদ্যোক্তাকে নির্বাচন করে সহজ শর্তে কফি মেশিন দেবো। তারাই হবেন আমাদের জেলা প্রতিনিধি। এছাড়াও উপজেলা পর্যায়ে দু’জন উদ্যোক্তা প্রতিনিধি থাকবেন।
গত বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিক্যাফে গ্লোবালের উদ্যোক্তা আব্দুল আজিজের সফলতা নিয়ে চ্যানেল আইতে প্রচারিত একটি পর্ব সারাদেশে সাড়া ফেলে। সেখানে উদ্যোক্তা আব্দুল আজিজ জানিয়েছিলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তিনি কাজ করবেন। যেকোন তরুণ অত্যন্ত স্বল্প একটি পুঁজি নিয়ে তার তৈরি কফি মেশিন, চা, মালাই চা, মসলা চা, ইন্সট্যান্ট টি বিক্রি করে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা।
সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশের জনগোষ্ঠির এক তৃতীয়াংশ যুব শ্রেণী। এখন পর্যন্ত আমরা ৬৬ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়েছি। এদের মধ্যে ২৩ লাখ প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছেন। তারা নিজেরা উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন ও নিজেরাই পণ্য বাজারজাত করছেন। তাদের প্রতিষ্ঠানে গড়ে ৮ থেকে ১০ জন কর্মী কাজ করছেন।
তিনি নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন। সেসময় বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী কারিগরি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গণমাধ্যম, সিএমএসএমই ও শিল্প উন্নয়ন কর্মী অপু মাহফুজ বলেন:  দেশের ৮৭ হাজার ১৯১ টি গ্রামে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রমের স্বীকৃতি ঘোষণা আমাদের জন্য বড় প্রাপ্তি ও প্রেরণা।
সংবাদ সম্মেলনে চ্যানেল আই’র সিনিয়র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলামসহ ঐক্য ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি ভিত্তিক ৬ নতুন উদ্যোগ দেখলো গ্রামীণফোন অ্যাকসেলেরেটর
জিপিএ ৩.০ এর ছয়টি অংশগ্রহণকারী স্টার্টআপের জন্য এই ডেমো ডে অনুষ্ঠিত হয়; যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে অংশ নেয়া স্টার্টআপগুলো তাদের আইডিয়াগুলো তুলে ধরে। ডেমো ডে’তে অংশগ্রহণকারী, বিনিয়োগকারী ও অতিথিদের উপস্থিতিতে পিচ প্রক্রিয়া ও প্রশ্ন-উত্তর সেশন নিয়ে উপভোগ্য আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ মেম্বার মোহসিনা ইয়াসমিন। ডেমো ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন, হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম এবং প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এছাড়াও, অনুষ্ঠানে সিইও মুস্তাফিজুর খান সহ অন্যান্য সম্মানিত কর্মকর্তা ও বিনিয়োগকারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেয়া ছয়টি স্টার্টআপ হলো: আইপেজ, এয়ারওয়ার্ক, লাইলাক, অন্য, ওয়ানথ্রেড ও গেম অব ইলেভেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, "আমাদের তারুণ্যের অদম্য শক্তি আগামীতে বাংলাদেশের আরও উন্নত ভবিষৎ গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। নতুন উদ্ভাবন, আইডিয়া দিয়ে আমাদের তরুণরাই আগামী'র সম্ভাবনা উম্মোচনের নেতৃত্ব দিবে।  উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়াকে বাস্তবে রুপ দিয়ে আমরা সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গ্রামীণফোন সবসময়ই তরুণ নিয়ে কাজ করতে গর্ব বোধ করে এবং আমরা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবো। তরুণদের ক্ষমতায়নের অগ্রযাত্রায় অংশ হতে পেরে আমরা সত্যিই গবির্ত। আমরা মনে করি এসব উদ্যোগই আমাদের টেকসই জ্ঞানভিত্তিক সমাজ গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে আপস্কিল এর প্রতিষ্ঠাতা ও সিইও মুস্তাফিজুর খান বলেন, “আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিলো উদ্ভাবন, এটি আমাদের পরবর্তী প্রজন্মের ব্যবসায়ী নেতা এবং উদ্যোক্তারা সঠিক পথে রয়েছে সে বিষয়টিকে প্রমাণ করে। আমি অনুষ্ঠানে অংশ নেয়া সকল অংশগ্রহণকারীদের কঠোর পরিশ্রম ও নিবেদন দেখানোর জন্য ধন্যবাদ জানাই। তারা যদি এ ধরনের ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশের বাজারে বৈশ্বিক মানদণ্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।”
আইপেজ একটি অ্যাগ্রিটেক স্টার্টআপ, যারা ডেটা, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্ষুদ্র কৃষকদের বৃহত্তর ভ্যালু চেইনের সাথে যুক্ত করতে সাহায্য করে। এ স্টার্টআপটি বাজারের চাহিদা, মূলধন, বিমা এবং মেকানাইজেশনের (যান্ত্রিকীকরণ) তথ্য ও পরামর্শ প্রদানের জন্য ক্ষুদ্র কৃষকদের জন্য একটি ডিজিটাল সিস্টেম চালু করেছে।
অন্যদিকে, এয়ারওয়ার্ক বাংলাদেশি প্রযুক্তি খাতের মেধাবীদের বিশ্ববাজারে যুক্ত করতে কাজ করছে। দেশ ও বিদেশের বড় প্রতিষ্ঠানগুলো এ প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত পেশাদার প্রযুক্তিবিদ খুঁজে পেতে পারে। লাইলাক বাংলাদেশের প্রথম সুস্থতা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে। ২০২১ সালে এটি  যাত্রা শুরু করে, যা নারীদের মাসিক সংক্রান্ত সমস্যাগুলো আরো ভালোভাবে সমাধান করার জন্য একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক পিরিয়ড কেয়ার সেবা দিয়ে থাকে।
"অন্য" একটি ইন্টারনেট রেস্টুরেন্ট প্ল্যাটফর্ম। অন্য’র যাত্রা শুরু হয় বাংলাদেশের ছোট রেস্তোরাঁকে প্রযুক্তি, ডিজিটাল বিপণন, খাদ্য নিরাপত্তা এবং সাশ্রয়ী খাদ্য তৈরির পদ্ধতিতে সাহায্য করার লক্ষ্য নিয়ে। ওয়ানথ্রেড একটি বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজমেন্ট এসএএএস (সফটওয়্যার-অ্যাজ-আ সার্ভিস)। এটি এজেন্সি, স্টার্টআপ এবং অনলাইন ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করতে এবং নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য ডিজাইন করা হয়েছে। গেম অব ইলেভেন হল একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম, যারা বাংলাদেশের ২ কোটিরও বেশি গ্লোবাল ফ্যান্টাসি স্পোর্টস ব্যবহারকারীকে একটি স্থানীয় প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
চতুর্থ দফায় ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’পুরস্কার অর্জন শেয়ারট্রিপের
১৯৯৩ সাল থেকে ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ চালু হয়। এ পুরস্কারটিকে ট্রাভেল ভ্রমণ খাতের অস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়; যেখানে বিশ্বের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে চমৎকার সেবা প্রদানের জন্য নিবেদিতভাবে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়।
চলতি বছর এ পুরস্কার প্রদানকারী সংস্থাটির বোর্ডের কাছে সারা বিশ্ব থেকে ২৩ লাখ ভোট জমা পড়ে, যা বিশ্বব্যাপী পর্যটন শিল্প যে বিকশিত হচ্ছে তারই বহিঃপ্রকাশ; পাশাপাশি, ভ্রমণকারীরা স্বাচ্ছ্যন্দদায়ক ভ্রমণসহ এ সংশ্লিষ্ট অন্যান্য চাহিদা পূরণে যে উন্নত সেবার খোঁজ করে থাকেন এটিই তারই প্রমাণ।
এ নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “চতুর্থবারের মতো ওয়ার্ল্ড ট্রাভেল  অ্যাওয়ার্ড’ লাভ করা, নিঃসন্দেহে আমাদের জন্য এক উল্লেখযোগ্য অর্জন। এ স্বীকৃতি দেশের ভ্রমণপিপাসুদের জন্য নিরবচ্ছিন্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সহ, তাদের জন্য ভ্রমণ-সম্পর্কিত অন্যান্য সেবাদানের ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। উদ্ভাবন ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের জন্য মানসম্পন্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে এ পুরস্কার নিশ্চিতভাবেই আমাদের অনুপ্রাণিত করবে।”
বাংলাদেশের শুরুর দিককার অনলাইন ট্রাভেল  এজেন্সি হিসেবে তিন বছর আগে যাত্রা শুরু করে শেয়ারট্রিপ। যাত্রা শুরুর পর অল্প সময়েই প্রতিষ্ঠানটির অভূতপূর্ব প্রবৃদ্ধি ঘটে। শেয়ারট্রিপের মাধ্যমে দেশজুড়ে ৫ লাখের বেশি মানুষ সেবা গ্রহণ করছেন, পাশাপাশি সহস্রাধিক হোটেল ও শতাধিক এয়ারলাইনসের সেবা পাওয়া যাচ্ছে শেয়ারট্রিপের প্ল্যাটফর্মে। এর মাধ্যমে, দেশে স্থানীয় হোটেল ও রিসোর্টের সবচেয়ে বড় ইনভেন্টরি তৈরি করছে শেয়ারট্রিপ। বর্তমানে ৮০০০ হাজার এজেন্ট কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ ব্র্যান্ডের জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভ্রমণকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এটুআই ডিজিটাল কেন্দ্রের সাথে কাজ করছে শেয়ারট্রিপ।
বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে বিনিয়োগ পাওয়ার পরপরই শেয়ারট্রিপ ওয়ার্ল্ড ট্রাভেল  অ্যাওয়ার্ডস এর সম্মানজনক স্বীকৃতি অর্জন করলো। দেশের ভ্রমণ ও পর্যটন খাতের প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে স্টার্টআপ বাংলাদেশ এ বিনিয়োগ করে।
আগামী ১৪ অক্টোবর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ‘উই’ মহাসম্মেলন
সম্মেলনের শেষ দিন থাকছে সম্মেলনের আয়োজক নারী উদ্যোক্তাদের সংগঠন 'উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর ১০০ নারী উদ্যোক্তা নেতাদের প্রথম ন্যাশনাল অ্যাসেমব্লি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী দিনে থাকছে ৩টি সেমিনার। সেমিনার তিনটি হবে উদ্যোক্তাদের সুলভ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তি, লাজিস্টিক ইকোসিস্টেমে নিজেদের মানিয়ে নেয়া এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের ওপর।
দ্বিতীয় দিনে থাকছে ২টি কর্মশালা। এর একটি ব্যবাসায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল নিয়ে। অপরটি হবে প্রোডাক্ট ফটোগ্রাফির খাতে খড়ি ও মুন্সিয়ানার ওপর।
কর্মশালার পর নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ‘ফ্যাশন শো’। আবার এই উদ্যোক্তারাই অনুষ্ঠান মাতাবেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাপনী অধিবেশনে এবার ‘জয়ী’  সম্মাননায় ভূষিত হবেন সেরা ৩০ নারী উদ্যোক্তা। এর মধ্যে ১০ জন থাকবেন উই সদস্য। বাকি ২০ জন হবেন অন্যন্য খাত থেকে।
আয়োজন নিয়ে উই সভাপতি ও ই-ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বললেন, আয়োজন চূড়ান্ত। আশা করছি, এবারও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন আপা অনুষ্ঠান উদ্বোধন করবেন। সমাপনী দিনে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিসহ আরো অনেকেই। এ সপ্তাহেই অতিথিদের তালিকা চূড়ান্ত হবে। তবে পলক ভাই যথারীতি পুরো সম্মেলনে সভাপতিত্ব করবেন। আশা করছি, সম্মেলনে নারী উদ্যোক্তারা কীভাবে ক্রমেই অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তরিত হচ্ছেন তা সম্মেলনে তুলে ধরা হবে।
ড্যাফোডিল স্মার্ট সিটিতে “প্রথম উদ্যোক্তা পুনর্মিলনী”
ইনোভেশন এন্ড এন্ট্রাপে্িরনউরশিপ বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার এর সভাপতিত্বে অনুষ।টানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের (এফবিই) ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ছাত্র বিষয়ক পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।
বর্তমান উদ্যোক্তা যুগের কথা তুলে ধরে প্রধান অতিথি ড. মোঃ সবুর খান বলেন, “আমাদের উচিত সহিংসতা পরিহার করে করে একে অপরকে সাহায্য করা এবং প্রয়োজনে অর্থ দিয়ে একে অপরকে সাহায্য করা এবং একসাথে বেড়ে উঠা। তিনি শিক্ষার্থীদের সর্বদা সৃজনশীল চিন্তাভাবনা করার এবং ব্যবসায় এটি প্রয়োগ করার পাশপাশি তিনি উদ্যোক্তাদের কখনই আশা না হারানোর আহŸান জানান। তিনি আরও বলেন, সফল উদ্যোক্তা হতে হলে ধৈর্য ধরে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে, অনেক বাধা আসবে কিন্তু ভয়কে জয় করতে হবে।
আনিসুল হক কোহর্টের নারী উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত
প্রোডাক্ট ও বিজনেস ফটোগ্রাফি, মার্কেটিং ও ব্র‍্যান্ডিং, সেলস বৃদ্ধি ও বিজনেস গ্রোথ বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে দিনভর তাদের নির্দেশনা প্রদান করেন নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফির ফাউন্ডার আবু সুফিয়ান নিলাভ, ব্র‍্যান্ড প্র‍্যাকটিশনারস বাংলাদেশ লি. এর সিইও মির্জা মুহাম্মদ ইলিয়াস, সেলস ডেভলপমেন্ট এক্সপার্ট মেহজাবিন বাঁধন ও এডভাইভের স্বত্বাধিকারী মো. মহিদুল আলম।
আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের উদ্যোগে গঠিত আনিসুল হক কোহর্টের প্রথম ব্যাচে ঢাকা এবং ঢাকার বাইরের ৩৭ জন নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন। বিগত ছয় মোট নয়টি বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের মাধমে উদ্যোক্তাদের বিজনেস ডেভলপমেন্টের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়। এসময় একটি উদ্যোক্তা হাটে নিজেদের পণ্য সামগ্রী ও সার্ভিস নিয়ে অংশগ্রহণ করেন। তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও ঋণ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে এসএমই ভাই। ইতিমধ্যে রাজধানীর একটি স্বনামধন্য ব্র‍্যান্ডের আউটলেটে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে দুইজন কোহর্ট সদস্য ফারহানা আক্তার লাকীর উদ্যোগ ফারহানাস ড্রিম ও স্বর্ণা আক্তারের আইকনিক ক্রিয়েশন এছাড়া বিগত ছয়মাস ধরে কোহর্ট সদস্যদের বিভিন্ন সমস্যা চিনহিতকরণ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাজ করছেন কোহর্টের নির্ধারিত মেন্টরগণ।
নারী উদ্যোক্তাদের বিজনেস ব্র‍্যান্ড ও পার্সোনাল ব্র‍্যান্ডিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন   ব্র‍্যান্ড প্র‍্যাকটিশনারস বাংলাদেশ লি. এর সিইও মির্জা মুহাম্মদ ইলিয়াস।  বিজনেস মডেল গ্রোথ বিষয়ে সেশন পরিচালনা করেন এডভাইবের উদ্যোক্তা মো. মহিদুল আলম। তিনি বিজনেস গ্রোথের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া এই ওয়ার্কশপের উদ্দেশ্য।
উদ্যোক্তাদের ফলোআপ ওয়ার্কশপে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বিডিওএসএন এর সহকারী প্রোগ্রাম অফিসার শাখিরা আফরোজ। তিনি জানান, ওয়ার্কশপে অংশ নেওয়া নারী উদ্যোক্তারা ধারাবাহিক প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজের উদ্যোগকে পরিচিত করতে কাজ করছেন। নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে উদ্যোক্তারা গ্রাহক পর্যায়ে ভালো সাড়া পান। নারী উদ্যোক্তাদের উদ্যোগকে আরও এগিয়ে নিতে ফলোআপ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে।
প্রথম ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন যারা
অনুদান প্রাপ্তদের মধ্যে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সদস্যরা হলেন- জান্নাতুল ফেরদৌস মহুয়া, শাহিদা আক্তার আলম, মুক্তা আক্তার, তাসফিয়া আফরোজ, শাহিনুর আক্তার, মোছাঃ শামছুন্নাহার সুমা, সালমা পারভিন, ফেরদৌস আক্তার, শাকিলা জামান, শিরিন নারী অরুনা, সাফিনাজ আক্তার, ফারহানা আক্তার, নাজমুন নাহার রূপা, ফারাহ ইউসুফ দিবা, ফারজানা ট্যানি, আশরাফুন নাহার, মোছাঃ নার্গিস পারভীন, সুলতানা রাজিয়া পলি, রাকিবা আহমেদ, শায়লা পারভিন, সামিয়া ফারাহ, ফারজানা তাবাসসুম, নিসাত সুলতানা, রাজিয়া কবির, মোছাঃ তাহমিনা আক্তার, শওকত আরা ফাতেমা মৌ, তাজরিন তামান্না ইসলাম, লুবা নিগার, নিপা সেনগুপ্ত, তুলি সরকার, আরিফিন পারভিন লিজা, মোছাঃ কাশ্মীরি সুলতানা, ফরিদা পারভিন, জাহানুর বেগম, দীপা বণিক, শামীমা ইসলাম কান্তা, তানিয়া সুলতানা, সোহেলিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস তিথি, প্রিয়াঙ্কা নাগ, নাজমুন নাহার, আয়েশা আক্তার, নহরে জান্নাত, তানজিনা আফরোজ, সামিনা চৌধুরী, অর্পিতা বড়ুয়া, আকসা এসাদোরা হোইমো, জোহোরা তানজিন ইন্তিয়া, শামীম আরা, রুকসানা তরফদার, ফাতেমা বেগম, আঞ্জুম জামান, সায়েমা আফরোজ বৃস্টি, শাহানা বেগম, নুর-ই-নাজমিন লুনা, সাবিকুন্নাহার, সানোয়ারা আক্তার (শানু), শাহানা আক্তার শিমু, তাসলিমা আক্তার, আয়েশা আক্তার, ওয়াকিমুন্নেছা অমিনা, শেখ লায়লা পারভিন সান্তা, ফারহানা আক্তার লাকি, খ ম সাহা, রোয়েদা টাঙ্গিদা, কানিজ ফাতেমা সাথী, ফারহানা ইয়াসমিন মুক্তা, আসমা আক্তার, নাজমা পারভীন, শারমিন সাঈদ, ফাহিমা উত্তরা পারভীন, জেসমিন আক্তার সুমি, ফারজানা আক্তার, নাহিদা আজমিন নিশু, সালমা আক্তার, শামীমা নাসরিন, ইফফাত সোলায়মান লুবনা, জিনিয়া আফরিন, ইশরাত জাহান,  সৈয়দা লুৎফুন নাহার, ফারহানা ফেরদৌস, বাম্পী রায়, দৃষ্টি রানী কুন্ডু, খাদিজা তুল কুবরা, হাশি কুরেশি, মরিয়ম চৌধুরী, রাবেয়া আক্তার, রিমা আক্তার, সুরাইয়া ইয়াসমিন, তাবাসসুম বিনতে ইসলাম শেফা, পূর্ণিমা রায়, রীমা পারভিন, অর্পিতা দাস, নিলুফার ইয়াছমিন, ফারজানা ইয়াসমিন, সুলতানা পারভীন, সামিয়া তাহিন, ফয়জুন্নেসা আইভী, পারভিন বেগম, নাসিমা খাতুন, সাবিকুন্নাহের মারিয়া, নিপা আক্তার, হাবিবা খাতুন প্রীতি, সানজিদা খানম, সুরভি মোদক, শামীমা জাহান, সারমিনা, আরাফাতুন ফেরদৌস বৃষ্টি, ঐন্দ্রিলা ঘোষ, হালিমা খাতুন মুক্তা, শোহাইবে রুমি, মনিরা বেগম, ফারহান ইসারিন, মনিকা দাস, মীর তানজিলা ব্লক তানু, রুমানা পারভিন, শাহিনা আক্তার, পলি রায় চৌধুরী, শারমিন আক্তার, জহুরা আক্তার, সুফিয়া সুলতানা, জান্নাতুন ফেরদৌস উইলি, সুমাইয়া তাবাসসুম, সেলিনা পারভীন, তহমিনা বেগম, প্রফেলা আকতার, শারমিন সুলতানা, রোজিনা আক্তার, নাহিদা আক্তার, সেগুপ্ত হাসান চৌধুরী,বর্নালী চক্রবর্তী, ফাতেমা তুজ জহুরা, শাজেদা পারভিন, রোকসানা আক্তার, শাহানা আক্তার মুক্তা, সোনিয়া শারমিন, মাহফুজা সিদ্দিকা, সালমা বেগম, ফারজানা আফরোজ, ফারহানা ইয়াসমিন লিলি, নাছিমা আক্তার, ফাতেমা বিনতে আলম, রুমা আক্তার, শারমিনা নিশ্চিন্ত, নূরুন্নাহার লিলি, সাদিয়া আফরিন, আসমা সুলতানা চৌধুরী, তানজিলা আক্তার, সীমা রাণী রায়, রোজিনা ইসলাম রোজি, কেয়া দেওয়ান, মোসাম্মৎ নাসরিন সুলতানা তানিয়া, সাদিয়া ইসলাম তমা, কুহেলী চাকমা, জিনা চাকমা, সুরাইয়া খানম রোতনা, ইসরাত হাদী, শিলা আক্তার, রুমানা ফেরদৌস মেখলা, মুক্তা খন্দকার, নাদেরা সাবরিন, বিপাশা দাস, নাইমা আক্তার, মঞ্জুরা আক্তার, ফারহানা আলী, ময়না খাতুন, স্নিগ্ধা দত্ত তিথি, লিনা নাসরিন বনি, মাবিয়া ফেরদৌস মিলি, রোমানা সুলতানা, জোবেদা, রিপা রহমান, শাম্মী নাজ, নভেরা শোবনম নতুন, মাহবুবা আক্তার জাহান, সাদিয়া আফরিন, জ্যোৎস্না আক্তার প্রেম, সাবরিনা আক্তার, মুনতাহার রহমান, ফাতেমা কবির মুক্তা, সৈয়দা লুৎফা ফাহমিদা, জুলেখা ইসরাত জুলি, রাশমিন আরা বিশাস, মেঘনা খাতুন, আয়েশা সিদ্দিকা, ফাতেমা আহমেদ, ইসরাত জাহান এবং মোছাঃ আনার কলি।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব সদস্যদের মধ্য থেকে প্রথম ধাপে অনুদান প্রাপ্তরা হলেন-  আমাইরা মার্ট উদ্যোক্তা সাবিহা ইসলাম, পশ ওয়ার্ল্ড এর নুজহাত আক্তার ,  কারু কর্ম উদ্যোক্তা সৈয়দা ফাতেমা মৌ, প্রীতিলতা উদ্যোক্তা রোজিনা খাতুন , সামিয়া বুটিকস উদ্যোক্তা ফাতেমা আক্তার, চারু শপ উদ্যোক্তা মাহমুদা বেগম, টেকনো এইড বিডি উদ্যোক্তা মাফরুজা আক্তার, জাফরিনস ফ্যাশনের জাফরিন ইসলাম, লেইসফিতা ডটকম এর তানজিয়া নাসরিন, বাহারিকা উদ্যোক্তা সাদিয়া ইসলাম মিতু, আঁখি’স কালেকসন এর সালমা রহমান, নওরিনস মিরর এর হোসনে আরানুরী, ফর ইউ উদ্যোক্তা জাহেনূর সুলতানা, টিএএম ক্রিয়েশেন এর তানহা আক্তার মুক্তা, এসএ ক্র্যাফ্ট ওয়ার্ল্ড উদ্যোক্তা সেলিনা আক্তার,  অ্যানা ফ্যাশন বুটিক এর নার্গিস আহমেদ, আওয়ার অ্যাঞ্জেলস এর ফাহিমা পারভিন প্রিয়াঙ্কা, অবোনি উদ্যোক্তা নাজিয়া বিনতে হারুন, স্যাম দ্য ক্র্যাফ্ট এর নাফিসা তাসনিম এবং কল্পতরু উদ্যোক্তা শাম্মী আক্তার।
মোট অনুদানপ্রাপ্তদের মধ্যে শারীরিক ভাবে অক্ষম এবং ৪জন রূপান্তরিত লিঙ্গের উদ্যোক্তাও রয়েছেন। এই প্রান্তিক নারী উদ্যোক্তার মধ্যে রয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১২ জন উদ্যোক্তাও।  প্রত্যেক উদ্যোক্তাই এই প্রণোদনাকে দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন বলেই প্রত্যাশা করছেন আইডিয়া প্রকল্প পরিচালকেরা।
https://digibanglatech.news/e-commerce/81608/
সোমবার (৮ আগস্ট) আইসিটি বিভাগের বিসিসি মিলনায়তনে উদ্যোক্তাদের হাতে অনুদানের ডামি চেক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  অনুষ্ঠানে প্রথমেই ই-ক্যাব সদস্য টেকনো এইড বিডি উদ্যোক্তা মাফরুজা আক্তার, ই-ক্যাব সদস্য টেকনো এইড বিডি উদ্যোক্তা মাহফুজা আক্তার, উই এর সদস্য বগুড়ার রংধনু ই-কমার্স বিশেষভাবে সক্ষম উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, প্লেজ উদ্যোক্তা কান্তা চক্রবর্তী এবং  ওয়েব এর সদস্য খাগড়াছড়ির মিরা অ্যাটায়ার উদ্যোক্তা পূর্ণিমা ত্রিপুরার হাতে ডামি চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এন জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উইমেন অন্ট্রপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব) প্রতিষ্ঠাতা সভাপতি রুমানা আহমেদ রুপা এবং ইউএনডিপি’র আনন্দমেলা প্রকল্পের ন্যাশনাল পরামর্শক সারাহ জিতা ও কাজল চক্রবর্তী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক মোঃ আলতাফ হোসেন।
স্টার্টআপ বাংলাদেশ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ পেলো শেয়ারট্রিপ
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এই চুক্তিপত্র বিনিময় করেন। এসময় শেয়ারট্রিপের অপর সহ প্রতিষ্ঠাতা কাশেফ রহমানও উপস্থিত ছিলেন।
বিনিয়োগ চুক্তির আগে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ তার বক্তব্যে দেশের প্রথম ওটিএ প্রতিষ্ঠান হিসেবে শেয়ার ট্রিপ ইউনিকর্ন হয়ে উঠবে। তিনি বলেন, ”স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করার জন্য স্টার্টআপ বাংলাদেশ যাত্রা শুরু করে। স্টার্টআপ বাংলাদেশ ফান্ডিং দেওয়ার পাশাপাশি স্টার্টআপগুলোকে অন্যান্য ফান্ডিং পেতে সাহায্য করে। শেয়ার ট্রিপ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় জনবলে তাদের অপারেশন পরিচালনা করছে। আমি আশা করি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ওটিএ প্লাটফর্ম হিসেবে সফল হবে শেয়ারট্রিপ।"
তিনি আরো বলেন “ শেয়ারট্রিপ খুব অল্প সময়ের মধ্যে দেশের অনলাইন ট্রাভেল মার্কেটের ৫০ শতাংশ বাজার নিজেদের করে নিয়েছে। তিন বছরে প্রতিষ্ঠানটি ২৫ গুণ প্রবৃদ্ধির মাইলফলক গড়েছে, যা রীতিমতো বিস্ময়কর। তবে এটিই স্টার্টআপের বিশেষত্ব, যে যখন একটি দূর্দান্ত আইডিয়াকে দক্ষ জনশক্তি ও অর্থায়নের মাধ্যমে বাস্তবে রূপ দেয়া হয়, তা ফলাফল হয় অভাবনীয় সাফল্য। উদ্ভাবন ও দক্ষতার মাধ্যমে শেয়ারট্রিপ বিশ্ব-বাজারেও অবস্থান পাকা করে নেবে বলে আমার বিশ্বাস ।”
শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক বলেন “ শেয়ারট্রিপ শুধুমাত্র ট্রাভেল এজেন্টই নয়, আমরা স্টার্টআপ হিসেবে অনলাইনে ট্রাভেল এজেন্টের সেবা প্রদান করি। ট্রাভেল ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমাদের লক্ষ্য এ খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা। শুধুমাত্র আমাদের সেবা উন্নত করার জন্যই নয়, বরং আমাদের গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে উদ্ভাবন এবং পণ্য ও সেবার উন্নয়নে আনতে আমরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছি। উদ্ভাবন এবং উন্নত গ্রাহক সেবার মাধ্যমে, আমরা লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া। ”
অনুষ্ঠানে শেয়ারট্রিপ এর ভ্রমণ ও পর্যটন সম্পর্কিত অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ২০২০-২০২১ সালে সার্বিক সহায়তা ও নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য সৌহার্দ্যপূর্ণ আংশিদারিত্বের প্রতীক স্বরূপ পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে শেয়ারট্রিপ প্রথমবারের মতো এর সাপ্লায়ার এবং ব্যবসায়িক অংশীদারদের মধ্যে এই পুরস্কার প্রদান করে।
অংশীদার প্রতিষ্ঠানদের প্রচেষ্টাকে স্বীকৃতি জানাতে এক্সেমপ্লারি পারফর্মিং ক্যাটাগরিতে এয়ারলাইন ইন সাউথ এশিয়া, সাউথ-ইস্ট এশিয়া, আমেরিকাস, ইউরোপ, ওশেনিয়া, মিডল ইস্ট ও সেন্ট্রাল এশিয়া, এশিয়া রিজিওনস এবং বাংলাদেশ, লিডিং ক্যাম্পেইন পার্টনার, লিডিং ট্র্যানজ্যাকশন পার্টনার, বেস্ট কমার্শিয়াল পার্টনার, বেস্ট পারফর্মিং এজেন্ট সহ আরও অন্যান্য অনেক বিভাগে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়াও, গ্রাহকদের পছন্দ জানার জন্য, তিন দিনব্যাপী পরিচালিত এক জরিপের দশ হাজারেরও বেশি মতামতের ভিত্তিতে শেয়ারট্রিপ পিপল'স চয়েস এয়ারলাইন এবং পিপল'স চয়েস হোটেল খাতে স্বীকৃতি প্রদান করেছে।
সামনে সার্জেন্ট; বাইকারদের জানিয়ে দেবে ‘ডিজিটাল ড্রাইভার’?
গবেষণা ও উন্নয়নের পর সঙ্গপনেই গুগল প্লে স্টোরে অবমুক্ত করা হয় ব্যতিক্রমী এই সল্যুশনটি। শুরুতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য করা হলেও অল্পদিনের মধ্যে আইওএস সংস্করণও আসবে বলে জানাগেছে। সূত্রমতে, গত ২৫ জুলাই নিজেদের ফেসবুক পেজে একটি লিংক দিয়ে অ্যাপটি ৩০ দিন ফ্রি ব্যাবহারের সুযোগ দেয় যান্ত্রিক কর্তৃপক্ষ। তবে প্রথম দিনেই স্মার্ট এই সেবাটি ব্যবহারের বায়না আসে ৫০০ জন থেকে। নাটকীয় ভাবে তার পরদিন আবেদন আড়াইগুণের বেশি বেড়ে ছাড়িয়ে যায় ১৩০০।
এমন সাড়াকে অভাবনীয় উল্লেখ করে যান্ত্রিক সিইও শুভ আল ফারুক ‘এই প্রোডাক্টটাকে দেশে সফল করার চেষ্টা করার পাশাপাশি এবার লক্ষ্য গ্লোবাল মার্কেটে নিয়ে যাবার জন্য’ চেষ্টা করছেন। তার ভাষায় “যতদূর জানি, এরকম কোন কিছু আমরাই প্রথম বানিয়েছি, পৃথিবীতে। কৃত্রিম বুদ্ধিমত্তার "Digital Driver" অ্যাপ পকেটে রাখা স্মার্টফোনে ব্যবহার করে আপনি একদিকে যেমন অনেক নিরাপদ বোধ করবেন, তেমনি অপরদিকে নিয়ম মেনে সঠিক সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতে ড্রাইভ করতে পারবেন রাস্তায়।”
ডিজিটাল ড্রাইভার (বাইক) এর বেটা সংস্করণের অ্যাপটিতে রয়েছে ৫টি ফিচার। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এর এমার্জেন্সি হেল্প। এই হেল্প বাটনের মাধ্যমে বাইকের তেল ফুরিয়ে গেলে নিকটবর্তী যে কোনো বাইকারের কাছে অ্যাপ থেকেই সাহয্য চাওয়া যায়। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে ওভার স্পিড এলার্ট, ট্রাফিক সার্জেন্ট এলার্ট, স্পিড ব্রেকার/গর্ত এলার্ট এবং ভয়েস কমান্ড দিয়ে ফোন গ্রহণ সুবিধা প্রতিটি বাইকারের কাছেই অ্যাপটিকে আকর্ষণীয় করে তুলেছে।
তবে প্রথম থেকেই আলোচনায় এসেছে অ্যাপের একটি ফিচার। সেটি হলো বাইক চালানোর সময় ভয়েস কমান্ড ব্যবহার করে ট্রাফিক এলার্ট। স্পিডব্রেকার এলার্টকে স্বাগত জানালেও অ্যাপটি টিজারে ‘সামনে ট্রাফিক’ বলে গতি কমাতে সতর্ক করার বিষয়টি ট্রাফিককে ফাঁকি দেওয়ার পথ বাতলে দেবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। যান্ত্রিক এর ফেসবুক পেজেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
ব্যবহারকারীদের ভাষায় “এটি একটি যুগান্তকারী ও যুগোপযোগী প্রোডাক্ট। এ ব্যপারে কোন সন্দেহর অবকাশ নেই। কিন্তু সামনে ট্রাফিক সার্জেন্ট থাকলে আগে থেকেই এলার্ট করবে এটি যুক্তিসংগত মনে হয়নি। ট্রাফিক সার্জেন্ট সামনে থাকলে নিয়ম মানতে হবে আর না থাকলে মানতে হবেনা সেটি অঘোষিত ভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে এমন মনে হচ্ছে। এছাড়া ক্রিমিনাল এক্টিভিতে এই ফিচারটি কিছুটা সহযোগিতার অংশ হতে পারে৷ শুধুমাত্র এই ফিচার টি বাদে সবগুলো ফিচার ই খুব ই দারুণ।”
সূত্রমতে, যান্ত্রিকের এই অ্যাপটির স্ট্যান্ডার্ড প্যাকেজে স্লিপ অ্যালার্ট, ওভারস্পিড অ্যালার্ট, লাইভ ট্র্যাকিং, ডিজিটাল রিফ্যুয়েল,   ট্রিপ হিস্টোরি, ড্রাইভার পরফরমেন্স হিস্টোরি, ভিডিও ক্লিপ রেকর্ড এবং স্পিড ব্রেকার এলার্ট পেতে ব্যবহারকারীকে বছরে গুণতে হবে ৮৪০০ টাকা।
বাংলাদেশে সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রো চালু করেছে ফুডপ্যান্ডা
প্যান্ডাপ্রো গ্রাহকরা বিশেষ এ সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন। এছাড়াও ফুড ডেলিভারি ও পিকআপ, গ্রোসারি অর্ডার এবং ডাইন-ইনে থাকবে দারুণ সব অফার। সুশি সামুরাই, ক্রিমসন কাপ, বারবিকিউ টু নাইট, ১৩৮ ইস্ট, শর্মা হাউসসহ ৫০০ এর বেশি জনপ্রিয় রেস্তোরাঁয় প্যান্ডাপ্রো গ্রাহকরা ডাইন-ইন এ ২৫ শতাংশ ছাড় পাবেন। সামনে নতুন আরও রেস্তোরাঁ এ সেবার আওতায় যুক্ত করার জন্য কাজ করছে ফুডপ্যান্ডা।
শেয়ারট্রিপের কর্মীদের জন্য মেটলাইফের বিমা
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, সিও সোহাইল মজিদ, সিএফও অরূপ রতন বড়ুয়া, এইচআর ম্যানেজার এইচ. এন. আশিকুর রহমান, চিফ করপোরেট বিজনেস অফিসার (সিসিবিও) নাফিস আকতার আহমেদ, হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, হেড অবকমিউনিকেশন্স সাইফুর রহমান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার নাফিস ইসলাম এবং এস এম শাহরিয়াজ আরাফাত সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেটলাইফের কাস্টমাইজড বীমা সল্যুশন, অনলাইনে দাবি-নিষ্পত্তির সেবা, দ্রুত বিমা দাবি প্রদান করা এবং অর্থনৈতিক সক্ষমতার কারণে শেয়ারট্রিপ তাদের কর্মীদের জন্য মেটলাইফকে বিমা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশে ৮০০-এর বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বিমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।
শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান বলেন, ‘শেয়ারট্রিপ পর্যটন খাতে একটি বিপ্লব এনেছে এবং এর পেছনের শক্তি হলো এর কর্মীরা। আর্থিকভাবে সুরক্ষিত রাখার জন্য আমাদের কর্মীদের চাহিদার সঙ্গে মেটলাইফের বীমা সমাধানগুলো সামঞ্জস্যপূর্ণ।’
এ চুক্তির বিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার (সিসিবিও) নাফিস আকতার আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বিমা সুরক্ষা দেয়ার মাধ্যমে তাদের সুস্বাস্থ্যে এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি করতে পারেন। মেটলাইফের আন্তর্জাতিক মানের বীমা সেবা, প্রতিষ্ঠানগুলোর কর্মীদের সুরক্ষার প্রয়োজনকে দক্ষতার সাথে মেলাতে পারে। শেয়ারট্রিপের জন্য আমাদের বীমা সেবা বিস্তৃত করতে পেরে আমরা গর্বিত।’
ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশের ডিজিটাল ‘টালিখাতা’
এ অঞ্চলজুড়ে প্রধান পাঁচটি স্টার্টআপের একটি নির্বাচিত গ্রুপে যোগদান করার মাধ্যমে টালিখাতা বাংলাদেশের ক্ষুদ্র ও মাইক্রো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ালেট এবং ক্রেডিট সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি অগ্রণী ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
এটি ছোট আকারের ব্যবসা পরিচালনার জন্য ক্রেডিট লাইন এবং কার্যকরী মূলধন সংগ্রহ ও নতুন উপায় উদ্ভাবনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে।
আগামী ছয় মাসে স্টার্টআপগুলো ভিসার সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে; যার মাধ্যমে তারা ভিসার বিস্তৃত ব্যাংক, মার্চেন্ট, সরকার এবং ভেঞ্চার অংশীদারদের নেটওয়ার্কে নানা বাণিজ্যিক সুযোগ তৈরিতে কাজ করবে।
এ কর্মসূচির মাধ্যমে টালিখাতা ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষুদ্র ব্যবসায়িক মূলধন সংগ্রহের জন্য একটি ভিসা ভার্চ্যুয়াল কার্ড ইস্যু করার লক্ষ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব করবে। ভিসা ভার্চ্যুয়াল কার্ড ক্রেডিট লাইন (স্বল্পমেয়াদী কার্যকরী মূলধন ঋণ) হিসেবে কাজ করে, যা এমএসএমই দ্বারা অনুমোদিত ও তালিকায় অন্তর্ভূক্ত সরবরাহকারী/ এফএমসিজি কোম্পানিগুলোতে সরাসরি অর্থ প্রদানের জন্য ব্যবহার করা যায়।
এ বিষয়ে টালিখাতার প্রতিষ্ঠাতা ও সিইও ড. শাহাদাত খান বলেন, ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এ অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ভিসা ও স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে আমরা ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী ক্রেডিট প্রোডাক্টগুলোর বিকাশে কাজ করছি। ভিসা রেলস এবং টালিখাতা লেনদেন ডেটা এবং ক্রেডিট স্কোরিংয়ের সুবিধা নিয়ে আমরা বাংলাদেশের ১ কোটি ১০ লাখ ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য দ্রুত এবং সহজে ডিজিটাল ক্রেডিট ব্যবহারের সুবিধা প্রদান করতে পারবো।
এ নিয়ে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, বাংলাদেশের বিস্তৃত ও প্রবৃদ্ধিশীল ব্যবসায়িক ক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নিতে টালিখাতার মতো উদ্ভাবনী সমাধান দরকার। তাদের সহযোগিতা প্রদান এবং পেমেন্ট পরিশোধের ক্ষেত্রে ভিসার অভিজ্ঞতা সম্প্রসারিত করতে পেরে; পাশাপাশি, বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করার লক্ষ্যে এ ধরনের ডিজাইন সল্যুশনের অভিজ্ঞতা প্রদানে আমরা অত্যন্ত আগ্রহী। ভ্যালু চেইনের ডিজিটালাইজেশনকে ত্বরাণ্বিত ও অর্থনীতির প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক সঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, এ অ্যাকসেলেরেটর প্রোগ্রামের দ্বারা ভিসা স্টার্টআপ কমিউনিটিকে সহায়তা করার মাধ্যমে তাদের মূল প্রতিবন্ধকতাগুলো উত্তরণে সাহায্য করবে; যা তাদের স্থানীয় বাজার ও এ অঞ্চলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। গত বছর বৈশ্বিকভাবে ৩০ শতাংশেরও অধিক ফিনটেক প্রতিষ্ঠান ভিসা ক্রিডেনশাল ইস্যু করেছে; যা তাদের পেমেন্ট ভলিয়্যুমকে প্রায় দ্বিগুণ করেছে। ভিসার সক্ষমতা এবং স্টার্টআপগুলোর দক্ষতার সঙ্গে আমাদের গ্লোবাল নেটওয়ার্কে সমন্বয় করে আমরা একসঙ্গে নতুন উদ্ভাবনী অভিজ্ঞতা তৈরি করতে পারবো এবং ডিজিটাল অর্থনীতিতে আরও ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে পারবো।
করোনা মহামারি একটি ডিজিটাল ভবিষ্যতমুখী বিশ্বের দিকে সবার যাত্রাকে ত্বরান্বিত করেছে। ২০২২ সালেও এ প্রোগ্রামের স্টার্টআপগুলো সাম্প্রতিক বছরগুলোতে সৃষ্ট উল্লেখযোগ্য কিছু আর্থিক এবং প্রযুক্তিগত সমস্যা মোকাবিলা করবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অবস্থিত অন্য চারটি প্রতিষ্ঠান যারা এ প্রোগ্রামে টালিখাতার সঙ্গে যোগ দিবে তাদের মধ্যে রয়েছে:
● মানিট্রি ও পারফিওস হলো যথাক্রমে জাপান ও ভারতীয় ফাইন্যান্সিয়াল ডেটা সমষ্টিকরণ প্ল্যাটফর্ম, যারা ডেটা সমষ্টিকরণ ও অ্যানালেটিকসের ক্ষেত্রে বেশ দক্ষ। এ প্রতিষ্ঠানগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে ঝুঁকি ও অর্থ বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে উন্মুক্ত ডেটা পরিবেশ তৈরিতে সহায়তা করবে।
● ব্যাংক, মানি সার্ভিস ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ফিনটেক প্রতিষ্ঠানগুলোতে সহজে ও বিস্তৃত পরিসরের লেনদেনের জন্য একটি আন্তর্জাতিক পেমেন্ট ও মুদ্রা বিনিময়ের প্ল্যাটফর্ম হলো সাইমঞ্জ।
● ট্রিপলএ সিঙ্গাপুর-ভিত্তিক স্টার্টআপ, যারা হোয়াইট-লেভেল ক্রিপ্টো কারেন্সি সল্যুশন প্রদান করে। এ প্রতিষ্ঠানটি ডিজিটাল কারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন পেমেন্ট ইনোভেশন নিয়ে কাজ করছে।
মহাখালীতে নারী উদ্যোক্তাদের ‘মৌচাক’!
হ্যা, মৌচাকে যেমন ভ্রমররা চাকে চাকে মধু উৎপাদন করে। এই মৌচাক থেকেও তেমনি নিজেদের উদ্যোগ বাস্তবায়নের সব কাজই করতে পারবেন উদ্যোক্তারা। ঘণ্টাপ্রতি মাত্র ৫২ টাকায় ব্যবহার করা যাবে অফিস। মিলবে নানান সুবিধা—ফ্রি ওয়াইফাই, মিটিং আর মেন্টরিং সুবিধা তো থাকবেই!
মহাখালীতে অবস্থিত উই’র প্রধান কার্যালয়ের একটি অংশে ৮ মার্চ (বিশ্ব নারী দিবস) থেকে এই উদ্যোগের যাত্রা শুরু করে। বর্তমানে এই মৌচাকে আছে ২৫টি ডেস্ক বা চাক। এ ছাড়া সভা করার জন্য রয়েছে আলাদা জায়গা। আগামী মাস থেকে ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহারের সুবিধাও চালু করা হবে এখান।
উদ্যোগটির উদ্যোক্তা উই সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘মানুষ বাঁচে তার কাজে। আমি দ্য হাইভের উদ্যোগটি উৎসর্গ করেছি বাংলাদেশের সব নারী উদ্যোক্তাকে, যারা আমাদের বাংলাদেশটাকে গর্বিত করছেন প্রতিনিয়ত।’
‘উই’র ওয়ার্কিং কমিটির পরিচালক ফারজানা তন্বী জানিয়েছেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সসহ নানান ইস্যুতে অফিস ঠিকানা দেখাতে পারেন না উচ্চ ভাড়ার কারণে। সেখানে এই সুবিধা গ্রহণ করলে, যার যখন ইচ্ছা অফিস করতে পারবে। সেবাটি নিতে ০১৮৯৪৮৮৭৪৭০ নম্বরে কল করে, অথবা উই’র গ্রুপে বিস্তারিত জানা যাবে।’
প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেলো টেন মিনিট স্কুল
এত দিন শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে টেন মিনিট স্কুল প্রকল্পভিত্তিক স্পনসরশিপে পরিচালিত হয়ে আসছিল। আর শুরু থেকে এটির মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির দুই উদ্যোক্তা আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদ।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক জানিয়েছেন, বিদায়ী বছরে প্ল্যাটফর্মটিতে আগের বছরের চেয়ে ১২ গুণ বেশি ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে। সেকোয়া ক্যাপিটালের এই বিনিয়োগ টেন মিনিট স্কুলের পণ্য, প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে সাহায্য করবে। এই বিনিয়োগের মাধ্যমে নতুন বছরে টেন মিনিট স্কুলের কার্যক্রম আরও বিকশিত হবে। মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে এই বিনিয়োগ ব্যাপক ভূমিকা রাখবে।
কোরিয়ার পার্কিং ক্লাউডকে এআই সফটওয়্যার উন্নয়নে সহায়তা দেবে বাংলাদেশের সিগমাইন্ড
সিগমাইন্ডের ভেহিকেল ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মধ্যে চমকপ্রদ অসংখ্য ফিচার রয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট, হাইওয়েতে গাড়ির প্রকৃতি ও সংখ্যা গণনা, লেন ভায়োলেশন সনাক্তকরণ, গাড়ির গতি নির্ধারণ, নম্বর প্লেট ক্যাপচারসহ স্মার্ট সিগন্যাল টাইমিং ম্যানেজমেন্টে করতে পারে। এছাড়া টোল প্লাজাতে স্থাপন করলে বাংলাদেশের ১০ রকম যানবাহন আলাদাভাবে সনাক্ত করে দ্রুততম সময়ে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করতে পারে।
তাদের ফেইস রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে গোয়েন্দা নজরদারি, অফিসে কর্মচারী হাজিরা পর্যবেক্ষণ, যে কোনো বয়সের মানুষের মুখমণ্ডল শনাক্ত করা, সিসি ক্যামেরার নির্দিষ্ট আওতার মধ্যে কোন কোন সময় কোন ব্যক্তি এসেছিল, তা-ও জানা যায়। মুখোশ পরা কোনো ব্যক্তিকে যদি ক্যামেরার আওতায় দেখা যায়, তাহলে নির্দিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে। পুরো ভিডিওতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজতে চাইলে তাও সহজে বের করা যায়।
আরেকটি চমকপ্রদ সফটয়্যার হলো অবজেক্ট ডিটেকশন সিস্টেম। এটি নির্দিষ্ট কিছু ধরনের বস্তুকে শনাক্ত করতে সক্ষম।
দুই বছরের বেশি সময় ধরে এসব সফটওয়্যার নিয়ে গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। এরপর সফটওয়্যার উন্নয়ন করে পরীক্ষামূলক চালিয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি কয়েকটি স্থানে তাঁদের এ ফেইস রিকগনিশন সফটয়্যার এবং ভেহিকেল ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে।
২০১৬ সালে কানেক্টিং স্টার্টআপের মাধ্যমে উদ্যোগ কোম্পানি হিসেবে সিগমাইন্ড সামনে আসে। এর পরের বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এনভিডিয়া ইনসেপশন প্রোগ্রামের মেম্বারশিপ লাভ করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালেই সরকারের স্টার্টআপ বাংলাদেশ প্লাটফর্মে সেরা ২০ স্টার্টআপের মধ্যে জায়গা করে নেয় তারা। একই বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে অংশ নেয় এবং অ্যাপিকটায় অংশ নেয়। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত স্টার্টআপ ভিলেজে বাংলাদেশ থেকে সিগমাইন্ড অংশ নেয়।২০১৮ সালেই ভারতের মহারাষ্ট্রের একটি হাইওয়েতে সিগমাইন্ড ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করে। ২০১৯ সালে তুরস্কে অনুষ্ঠিত স্টার্টআপ ইস্তাম্বুল প্রতিযোগিতায় সেরা দশে জায়গা লাভ করে প্রতিষ্ঠানটি।সর্বশেষ আন্তর্জাতিক এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ রাউন্ডে শীর্ষস্থানে থেকেছিল তারা যার ফাইনাল পর্ব ২০১৯ এর  নভেম্বরে রিয়াদে অনুষ্ঠিত হয় যেখানে শীর্ষস্থান লাভ করে তারা। ২০২০ সালে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড লাভ করে তারা।
বিশ্বের সর্বাত্নক জনপ্রিয় স্টার্টআপ কম্পিটিশন গুলোর মধ্যে একটি হলো কে স্টার্টআপ (K-Startups) যা কোরিয়ান সরকার, কোরিয়ান স্টার্টআপ মন্ত্রনালয় এবং এসএমই মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজিত হয় যেখানে সারা বিশ্ব থেকে হাজার হাজার প্রতিষ্ঠান অংশগ্রহন করে। নিজ নিজ দেশ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই শেষে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মূল রাউন্ডে চান্স পেয়েছে সিগমাইন্ড । সারা বিশ্ব থেকে বাছাই করে ৬০ টি দলকে কোরিয়া নিয়ে যাওয়া হয়েছে ৩ মাসের জন্যে যেখানে থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং কোম্পানি গুলোর নিজ নিজ সিস্টেম উপস্থাপনের মাধ্যমে র‍্যাংকিং করা হয়ে থাকে । এছাড়াও কোরিয়ার সরকারি এবং বেসরকারি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগের ব্যাবস্থাও করা হয়ে থাকে।
কে স্টার্টআপে অংশ নিতে বাংলাদেশ থেকে সিগমাইন্ডের প্রতিনিধি হিসেবে কোরিয়া আছেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক তানভীর তাবাসসুম অভি এবং চিফ ইনফরমেশন অফিসার মহসিনুল বারী সাকির। তারা সেখানে সিগমাইন্ডের প্রযুক্তি সমূহ এবং তাদের ব্যবহারিক প্রয়োগ প্রদর্শন করছেন এবং কোরিয়ায় কোম্পানি গুলো কিভাবে তাদের সাথে যুক্ত হয়ে যৌথ ভাবে কাজ করতে পারে সে বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।
তানভীর এবং সাকির সম্প্রতি সিগমাইন্ডের হয়ে পার্কিং ক্লাউড (iparking) নামে কোরিয়ার বৃহৎ এবং সুপরিচিত একটি প্রযুক্তিভিত্তিক কোম্পানির সাথে সমঝোতা চুক্তি (MOU) সাক্ষর করেছেন। সিগমাইন্ড এবং পার্কিং ক্লাউড যৌথভাবে কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্কিং ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে কাজ করবে এবং বিশ্বমার্কেটে নিজেদের সলিউশন প্রতিষ্ঠা করার চেস্টা করবে। পার্কিং ক্লাউড কোম্পানিটি স্টারবাকস, ইমার্ট সহ কোরিয়ার সরকারি এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত।
অপপ্রচারের দাবি ‘রিং আইডি’র
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা চালছে। একই শিরোনামে একই তথ্য দিয়ে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে।মনগড়া ব্রান্ড প্রোমোটার সংখ্যা ও প্রদেয় অর্থের গুনিতক ইচ্ছামতো প্রচার করছে যা মোটেও বাস্তব সম্মত নয়।
তবে কোন কোন গণমাধ্যমে এই ‘অপপ্রচার’ হচ্ছে, কিংবা এর বিরুদ্ধে আইনি কোনো প্রতিবিধান নেয়া হয়েছে কি না সে বিষয়টি উল্লেখ করা হয়নি।
তবে বলা হয়েছে, ‘প্রতিবেদন উল্লেখিত অভিযোগকারীর বরাত দিয়ে দাবি করা হয় রিং আইডি তার কাছ থেকে টাকা নিয়ে বিপরীতে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি। এই অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে রিং আইডি ও উক্ত অভিযোগকারীর সাথে যোগাযোগ করলে জানা যায় বস্তুত রিং আইডি সেই গ্রাহকের কাছ থেকে কোন সেবা মূল্য বুঝে পায়নি এবং অভিযোগকারী জানায় মূলত পেমেন্ট সেটেলমেন্টকারী প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির জন্য পেমেন্টটি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানের সিস্টেমে আটকে আছে। যা সমাধানের জন্য তারা ১০ দিন সময় চেয়েছে অভিযোগকারী আরো জানায় এই বিষয়ে তিনি রিং আইডিকে অভিযুক্ত করে কোন অভিযোগ কোথাও করেননি আর রিং আইডি নিয়ে তার কোন অভিযোগও নেই। তার বরাত দিয়ে যে সংবাদ গণমাধ্যমে প্রচার হচ্ছে তার আদতে কোন সত্যতা নেই ‘
রিং আইডি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান, এগিয়ে যাওয়ার পথে এমন হাজারও বাধা আসবে, বাধা দেখে থেমে গেলে তো এই দেশটাই স্বাধীন হতো না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং শিগগিরই যথার্থ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।
নতুন বিনিয়োগ পেল আরোগ্য ও ডেটাবার্ড
এদের মধ্যে ডেটাবার্ড স্কাই ক্যাচারের কাছ থেকে ব্রিজ রাউন্ডে ৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। এর আগে স্কাইক্যাচার ২০১৮ সালে ডেটাবার্ডে সিড রাউন্ডে ৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল।
অপরদিকে চাহিদা অনুযায়ী ওষুধের হোম ডেলিভারি দেয়ার অনলাইন প্রতিষ্ঠান আরোগ্য পেয়েছে দুই লাখ ডলার। বিনিয়োগ করেছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফ্যালকন নেটওয়ার্ক।
নতুন বিনিয়োগের বিষয়ে ডেটাবার্ডের সিইও কাশেফ রহমান জানান, নতুন এই বিনিয়োগ শুধুমাত্র তাদেরকে শক্তিই বৃদ্ধি করবে না, পাশাপাশি কমিউনিকেশনস, ফিনটেক এবং ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে নিজেদের পদক্ষেপ বিস্তারে সাহায্য করবে।
ফ্যালকন নেটওয়ার্কের ম্যানেজিং পার্টনার জোহাইব প্যাটেল জানান, ফ্যালকন নেটওয়ার্কের এই বিনিয়োগ আরোগ্যের বিস্তারে ভূমিকা রাখবে এবং এইখাতে নেতৃস্থানীয় স্থান ধরে রাখতে সাহায্য করবে।
২০২০ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর থেকে অনলাইন, ফেসবুক, ভাইবার, খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ওষুধ হোম ডেলিভারি দিয়ে  প্রতি মাসে আরোগ্যের গড় প্রবৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ।
প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল
আর ঋণ খেলাপি ছাড়া যে কোনো উদ্যোক্তার প্রকল্পের অগ্রগতি বিবেচনা করে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিন কিস্তিতে অর্থ বিতরণ করা হবে। ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে সর্বোচ্চ এক বছরের গ্রেস পিরিয়ডসহ চার শতাংশ সুদে তিন ও ছয়মাস মেয়াদী কিস্তিতে পরিশোধ করতে হবে পাঁচ বছরের মধ্যে।
সোমবার (২৯ মার্চ) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, স্টার্ট-আপ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। সব তফসিলি ব্যাংক এ তহবিল হতে পুন:অর্থায়ন সুবিধা পাবে। সার্কুলার জারির দিন হতে এ সুবিধা পাবেন উদ্যোক্তারা।
ঋণযোগ্য শর্ত অনুযায়ী, আবেদনকারী নতুন উদ্যোক্তাকে সরকারি কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান হতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে অথবা অন্যান্য কারিগরি বিষয় (পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি)-এ সাফল্যজনকভাবে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।
ঋণ/বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের সনদকে জামানত হিসেবে বিবেচনা করা যাবে। ব্যক্তিগত গ্যারান্টি বলতে ঋণদানকারী প্রতিষ্ঠান ও ঋণগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত ঋণের আদায় সুরক্ষার লক্ষ্যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তির অঙ্গীকারনামাকে বুঝাবে। তবে, দু’জনের অধিক ব্যক্তিগত গ্যারান্টিকে বাধ্যতামূলক করা যাবে না। ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের মূল সনদ জামানত হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে।
৫০ জন ট্রান্সজেন্ডারকে চাকরি দিল পাঠাও
স্বাধীনতার ৫০ বছর উদযাপনের ঐতিহাসিক মুহূর্তে ৫০ জন ট্রান্সজেন্ডারকে পাঠাও ফুড- এ ডেলিভারিম্যান হিসেবে নিয়োগ দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান পাঠাও। নিয়োগ দেবার পূর্বে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও ওয়ার্কশপেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ' পার্কে “স্বাধীনতা সবারই” শীর্ষক বিশেষ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে পাঠাও এবং এপেক্সের সৌজন্য উপহার হিসেবে তাদের হাতে তুলে দেয়া হয় আইডি কার্ড, টিশার্ট, স্মার্ট ফোন, ফুড ব্যাগ ও বাইসাইকেল।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে পাঠাওকে ধন্যবাদ জানান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, "বাংলাদেশ অনেক এগিয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা পাচ্ছি অভিনন্দন ও প্রশংসা। কিন্তু এই অগ্রগতির সাথে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমি পাঠাওকে সাধুবাদ জানাই এমন একটি আয়োজন করার জন্য ও ৫০ জন ট্রান্সজেন্ডার আয়ের সুব্যবস্থা করার জন্য। আপনাদের সাথেই এগিয়ে যাবে বাংলাদেশ।"
পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ "স্বাধীনতা সবারই " ইভেন্ট সম্পর্কে বলেন, "আমি মনে করি দেশের পঞ্চাশতম স্বাধীনতা উদযাপনের সঠিক উপায়, দেশের নাগরিকদের জন্য কিছু করা ও দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে সচেষ্ট হওয়া। এই ইতিবাচক পরিবর্তন এর সঙ্গী হিসেবে আমাদের মতাদর্শের সাথে যায় এমন কিছু করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আমরা এগিয়ে গেলেই, এগিয়ে যাবে বাংলাদেশ।”
এপেক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ”ক্ষমতায়ন হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। একটি সমাজ তখনই সমৃদ্ধ হতে পারে যখন প্রত্যেক ব্যক্তি- বর্ণ, লিঙ্গ নির্বিশেষে - স্বীকৃত এবং ক্ষমতায়িত হতে পারে। চলুন দৃষ্টিভঙ্গি পাল্টাই এবং মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে শিখি। আমরা সবাই মানুষ, সবারই একটা গল্প আছে, আর প্রত্যেকের গল্পই গুরুত্বপূর্ণ। আত্মার কোনও লিঙ্গ হয় না । প্রকৃত সাহস হচ্ছে অন্যকে অনুকরণ না করে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা এবং তা কাজের মধ্যে ফুটিয়ে তোলা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, পাঠাও এর ডিরেক্টর মার্কেটিং ও পিআর সৈয়দা নাবিলা মাহবুব, “ট্রান্সএন্ড” এর সিইও লামিয়া তানজীন তানহা, ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শোভা সরকার, মিতু প্রমুখ।
উদ্যোক্তাদের নবম মাস্টারক্লাস অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এ সময় তিনি বলেন, বিশ্বাসযোগ্যতা তৈরি করা যে কোন অনলাইন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ। পণ্যের মান এবং সার্ভিস সঠিক সময়ে দেয়ার ফলে ব্যবসায় সফলতা আনে। পাশাপাশি নতুন স্টার্টআপদের জন্য ফান্ড দেয়া খুবই দরকার। আমি মনে করি আইসিটি বিভাগ সব সময় নতুন স্টার্টআপদের পাশে থাকে।
অনলাইন ব্যবসায় নিজের অংশগ্রহণ নিয়ে বিটিআরসির চেয়ারম্যান মজা করেই বলেন, সবার সাফল্যে দেখে আমার মনে হয় সুযোগ থাকলে আমিও এ ব্যবসায় নেমে যেতাম। তবে আমার ছেলের বউ আস্তে আস্তে এ সেক্টরে প্রবেশ করছে। তার অংশগ্রহণের মধ্যে দিয়েই আমারও এখানে অংশগ্রহণ থাকবে।
আন্তর্জাতিক বক্তার পাশাপাশি সেশনটির মূল আলোচনা করেন থটস এর চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম।
এ সময় উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উই এর অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ।
ফিনটেক আপডেট: বাংলাদেশে আসার পরিকল্পনা করছে ইয়াপ
বাংলাদেশে নিজেদের অবস্থান জানানোর পরিকল্পনা করছে ফিনটেক স্টার্টআপ ইয়াপ। বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সংবাদ সাইট ডিলস্ট্রিটএশিয়া'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এই স্টার্টআপটি ফ্লোরিশ ভেঞ্চার এবং অমিডয়ার নেটওয়ার্ক ইন্ডিয়ার কাছ থেকে সিরিজ বি রাউন্ডে ১০  মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।
ভারতের চেন্নাইভিত্তিক স্টার্টআপ ইয়াপ গত বছরের এপ্রিলে সিরিজ এ রাউন্ডে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছিল
প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, সৌদি আরব, ওমান, মিশর, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ায় নিজেদের পরিধি বৃদ্ধির পরিকল্পনা করছে ইয়াপ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভারত, নেপাল, দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে কার্যক্রম চালাচ্ছে।
স্টার্টআপ তহবিল: ৫০০ কোটি টাকার অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে ৪ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে। ২১ বছরের বেশি একজন উদ্যোক্তা সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের পাশাপাশি ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে নিজস্ব স্টার্টআপ তহবিল করতে হবে।
স্টার্টআপ তহবিল থেকে একজন উদ্যোক্তা যে কোনো একটি উদ্যোগে একবারের বেশি ঋণ নিতে পারবেন না। উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা, কারিগরি অভিজ্ঞতা, ব্যক্তিগত, সামাজিক ও গ্রুপ গ্যারান্টিকে জামানত হিসেবে গ্রহণ করা যাবে।
উদ্যোক্তা মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। অন্যদিকে যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে তা বিদ্যমান নিয়মে খেলাপি হবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হবে কম।
ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব আর্থিক প্রণোদনার দাবিতে মানববন্ধন
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, “করোনা মহামারি মোকাবেলায় সরকার জনগণের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব একটা সুফল পাচ্ছেন না। অথচ সারাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা নতুন নীতিমালা তৈরি করে করোনা সংকট মোকাবেলায় ঘোষিত আর্থিক প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব করতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ সুবিধা পেতে পারে তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
নেতৃবৃন্দ আরো বলেন, “বর্তমানে পুলিশ বাহিনী সারদেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে গুম-খুন-ক্রয়ফায়ার-চাঁদাবাজি-মিথ্যা মামলা-হয়রানির অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। বিশেষ করে সম্প্রতি পর্যটননগরী কক্সবাজার জেলার দৃষ্টনন্দন মেরিনড্রাইভে গত ১ বছরে ২৮৭ জনের ক্রসফায়ারের ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। হয়তো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত না হলে রাষ্ট্র এতটা নড়েচড়ে বসতো না। আমরা সিনহা রাশেদসহ সকল বিচারবহির্ভুত হত্যাকান্ডের বিচার দাবি করছি।”
আগামী সপ্তাহে বসছে ভার্চুয়াল পশুর হাট
এসব সমস্যার সমাধান নিয়ে এবার হাতের মুঠোয় বসছে কোরবারির হাট। ভার্চুয়াল এই হাটের নাম খামার-ই।
ওয়েব অথবা ফেসবুক যেকোনো মাধ্যমে ঘরে বসেই কোরবানির পশু কিনতে পারবেন রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অধিবাসীরা। এই দুই অনলাইনে  মহানগরীর খামারীদের পশুর হাট বসেছে আগামী ৩ জুলাই থেকে।
যেখানে অনলাইনে একসঙ্গে মিলিত হবেন কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা। বিক্রেতা গরু, ছাগল বা কোরবানি উপযুক্ত পশুর স্থিরচিত্র বা ভিডিও দেখাবেন। গরুর দাম, বয়স, ওজন, কয়টা দাঁত রয়েছে, কোথা থেকে আনা হয়েছে, এমন সব তথ্য দিয়ে দেবেন এখানে। ভার্চুয়াল এই হাটে গিয়ে ক্রেতা যেভাবে গরু যাচাই-বাছাই করে থাকেন, ঠিক সেভাবেই দেখা যাবে।
পছন্দ হলে ক্রেতা গরু কিনে নিতে পারবেন। দাম ক্রেডিট বা ডেবিট কার্ডে পরিশোধ করা যাবে। ক্রেতা যেখানে চাইবেন, সেখানেই গরু পাঠিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা চারজন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আবিয়াদ, শাহরুখ হোসাইন, হামিদ হাসান ও দীপ্ত সাহা মিলে আয়োজন করেছেন ভার্চুয়াল এই হাটের।
রোবট অলিম্পিয়াডজয়ীর ভেন্টিলেটর উদ্ভাবন
ট্রলি ব্যাগের মতো বহনযোগ্য ভেন্টিলেটরটিতে সাধারণ এবং ইমারজেন্সি বাটন সংযুক্ত করা হয়েছে। রয়েছে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করার ব্যবস্থা।
মাত্র ৪-৫ হাজার টাকার মধ্যে ভেন্ডিলেটর প্রসেসিং সিস্টেমটি তৈরি করা যাবে বলে জানিয়েছেন সানি জুবায়ের। জানালেন, ‘কল ফর নেশন’ অনলাইন প্লাটফর্মে এই উদ্ভাবনটি নিয়ে ‘অ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথন’ এ অংশ নেবেন তিনি।
৮০ শতাংশ রফতানি আয় কমেছে স্টার্টআপদের
অনেক স্টার্টআপের রফতানি আয় অন্তত ৮০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) একটি জরুরি সভার আয়োজন করে ভিসিপিয়াব’র সদস্য ও পোর্টফোলিও কোম্পানিগুলো রক্ষায় ৬টি প্রস্তাব দিয়েছে সরকারকে।
এর মধ্যে রয়েছে আগামী ৬ মাস কর্মীদের বেতনের একটি অংশ, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন স্টার্টআপগুলোর অফিস ভাড়া সরকারি অনুদান হিসেবে দেওয়া। সরকারি কাজে স্টার্টআপ কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া, ভিসিপিয়াব’র সদস্য ও পোর্টফোলিও কোম্পানিগুলোর জন্য ২ শতাংশ জামানতবিহীন ঋণ প্রদান ইত্যাদি।
উদ্যোক্তাদের সহায়তা দিতে এসএমই মেলা
এ উপলক্ষে শনিবার (২৯ ফ্রেরুয়ারি) সাংবাদিক ও আয়োজন সংশ্লিষ্টদের নিয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন।
নারী বুটক্যাম্পের নিবন্ধন শুরু
দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে যোগ দিতে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। নিবন্ধস লিঙ্ক- http://tiny.cc/GIBC
নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও ফোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফী-এর প্রযোজন হবে না।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
৮ ফেব্রুয়ারি স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ বাংলাদেশ পর্ব
একই টিকেট নিয়ে বাংলাদেশসহ ছয় উপমহাদেশের ৪৬ এর অধিক দেশের বিজয়ীরা চলতি বছরের মে মাসে সান ফ্রান্সিসকোতে আয়োজিত সেমি ফাইনাল হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে এক মিলিয়ন (১,০০০,০০০) মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য লড়বেন প্রতিযোগীরা।
এই প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি কনসাল্টিং, সাইবার সিকিউরিটি এবং সফটওয়্যার সলিউশন কোম্পানী ই-জেনারেশন।
আয়োজক সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উৎযাপনের জন্যে এবারের স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। বিশ্বের ১ টির অধিক দেশ হতে প্রায় ২০ জন ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারি বাংলাদেশ ফাইনালে উপস্থিত থাকবে। দেশগুলোর মধ্যে থাকছে ভারত চীন, হংকং, সিঙ্গাপুর ও আমিরিকা সহ আরো বেশ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা।
বাংলাদেশ পর্বে ৪টি প্যানেল আলোচনা ছাড়াও পিচিং সেশনের মাধ্যমে গ্র্যান্ড-ফিন্যাল অনুষ্ঠিত হবে। পাশাপাশি চলবে ম্যাচ মেকিং।
১৭ জানুয়ারী কৃষিবিদে ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট
আয়োজক সূত্রে জানিয়েছে “ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট” কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সামিটে প্রথম দিনে সারাদিন ব্যাপী বিজনেস গ্রোথ টেকনিক, বিজনেস ফান্ডিং, হায়ার স্টাডি ফর ওমেন, বিজনেস টিপস এন্ড ট্রিকস, প্রেজেন্টেশন স্কিল কর্পোরেট কালচার, রিক্রুইটমেন্ট প্রসেস, জব অপোরচুনিটি সহ প্রায় ১৬ টি সেমিনার অনুষ্ঠিত হবে।
স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড এর চেয়ারপার্সন ও বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্ট্রাপেনর এর প্রেসিডেন্ট রোকেয়া এ রাহমান, গোপালগঞ্জ এর জেলা প্রসাশক সাহিদা সুলতানা, নিউজ ২৪ এর হেড অব কারেন্ট এফেয়ার্স সামিয়া রাহমান, ভিএফএস গ্লোবাল সার্ভিসেস এর হেড অব অপারেশন আমব্রিনা বাশার সহ প্রায় ৩০ জন বক্তা দুই দিনব্যাপী এই সামিটে বক্তব্য রাখবেন।
সামিটে দ্বিতীয় দিন দুই সেশনে ৮০ জন নারীকে নিয়ে বিজনেস প্লানিং ও ফান্ড রাইজিং টেকনিক এর ওপর হাতেকলমে সারদিনব্যাপী দুইটি ওয়ার্কশপ করানো হবে।
এছাড়াও আয়োজনটিতে আংশগ্রহনকারী নারীরা পাবে অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন এর উপর তিন মাস ব্যাপী ফ্রি ট্রেইনিং।
অনলাইনে প্রিন্টিং সেবা
তিনি জানান, কিকস্টার্ট প্যাকেজে উন্নতমানের আল্ট্রা ভায়োলেট (ইউভি) মেশিনে প্রিন্টকৃত ১০ টি আইডি কার্ড, ১০ টি কাভার, স্টার্ট-আপের লোগো সংবলিত ১০টি রিবন (ফিতা), ১০ জনের নামে ১০ হাজার ভিজিটিং কার্ড, ১ হাজার প্যাড ও ১ হাজার খাম পাওয়া যাবে ১০ হাজার টাকায়। খরচ ৪ হাজার টাকার সমপরিমান হলেও উদ্যোক্তাদের স্বার্থে সাশ্রয়ী মূল্যে শুধু মাত্র অনলাইনে (ইমেইলে বা ফেসবুকে) অর্ডার করলেই ৭২ ঘন্টার মধ্যে এগুলো তাদের অফিসে পৌঁছে দেয়া হবে।
আরও এক হাজার স্টার্টআপ তৈরিতে সহায়তা দেবে সরকার
অনলাইনভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সহজ’ -এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বুধবার (১৭ জুলাই) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হবে। তারা হোমগ্রোন সলিউশনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। আমরা বিশ্বাস করি- একজন উদ্যোক্তা সফল হলে কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে লক্ষ তরুণের স্বপ্ন পূরণ হবে।
পলক বলেন ‘সহজ’ এর মতো বিভিন্ন স্ট্যাটাসকে সহযোগিতার জন্য আমরা স্টেট অব কোম্পানি চালু করার একদম দ্বারপ্রান্তে আছি। আমরা বিশ্বাস করি একজন উদ্যোক্তা সফল হলে হয়তো লক্ষ তরুণের স্বপ্ন পূরণ হবে।
‘সহজ’ -এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদিরের সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ড. এন্ডি উ বক্তব্য রাখেন।
‘মোবাইলেই আছে পুরো পৃথিবী’
ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি’র সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে আইটি ভালো করে বুঝলে, ধারণ করলে নতুন নতুন ব্যবসার ধারণা তৈরি হয়।
তিনি বলেন, হাতের মোবাইলেই আছে পুরো পৃথিবী। অনেক ব্যবসা মোবাইলেই করা যায়। তাই মোবাইলের ইতিবাচক ব্যবহার বাড়াতে হবে। এর ব্যবহার সম্পর্কে জানতে হবে।
সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক হানিফ সিদ্দিকী বিজনেস ইনোভেশন, গ্রামীণফোনের হেড অব স্টার্টআপ ইকোসিস্টেম মিনহাজ আনোয়ার স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন ভেঞ্চার ক্যাপিটালও স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটালের ফান্ডিং, ব্যাবিলন রিসোর্সের প্রধান নির্বাহী লিয়াকত হোসাইন ব্যবসার গ্রোথ স্টেজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক দিদারুল আলম সানি সফটওয়্যার ও সেবা পণ্যের বিপণন, এইট পিয়ার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজালাল প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মাননা পাচ্ছেন ১৯ উদ্যোক্তা
সূত্রমতে, আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, ইপিবির সচিব আবু হেনা মোর্শেদ জামান, চট্টগ্রামের কর কমিশনার বাদল সৈয়দ, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের (স্কিটি) অধ্যক্ষ মোঃ শফিকুল আলমের উপস্থিতে ২০১৮ সালে সফল তরুণ এই উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুঁজব না, চাকরি দেব” এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে দেয়া হবে এই সম্মাননা।
উদ্যোক্তাদের জন্য শত কোটি টাকা বরাদ্দ
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রস্তাবনায় বলা হয়, দেশীয় স্টার্টআপদের মূলধনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দেশের সব প্রকার স্টার্টআপের উন্নয়নে ব্যয় করা হবে।
পোশাকশিল্পের উন্নয়নে কুটুম্বিতা-গ্রামীণফোন
সাশ্রয়ী দামে স্মার্টফোন ও ডেটা সেবা দিতে কানেক্টিভিটি পার্টনার হিসেবে কুটুম্বিতা ও এসকিউ’র সঙ্গে অংশীদারিত্ব করেছে অপারেটরটি।
সম্প্রতি এসকিউ’র করপোরেট কার্যালয়ে এ চুক্তি হয়। এ অংশীদারিত্বের মাধ্যমে কুটুম্বিতার প্রথম গ্রাহক হবে এসকিউ গ্রুপ। তারা গ্রামীণফোন থেকে তাদের সহযোগীদের স্মার্টফোন প্রদান করবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব করপোরেট বিজনেস মো. নাসার ইউসুফ, এসকিউ’র চিফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ এবং কুটুম্বিতার প্রধান নির্বাহী রামিজ হকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আলভী আউয়াল।
এসকিউ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের ১০টি শীর্ষ পরিবেশবান্ধব কারখানার তিনটি পরিচালনা করে এ গ্রুপ।
জুনের শেষে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাচ্ছে জাস্টস্টোরিজ
এর আগেই শনিবার (১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে গণমাধ্যমের সামনে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পণ্য ও প্রতিষ্ঠানের বাজার প্রসারে কাজ শুরু করা এই কন্টেন্ট স্টার্ট-আপ।
অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিচিতি বাড়াতে কন্টেন্ট ভিত্তিক বিপনণের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বৃতি সাবরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন ও জাস্ট স্টোরিজের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক।
খ. ম. হারূন তথ্যপ্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানুষের যোগাযোগ মাধ্যমের পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরেন। সংযোগের উন্নয়নের সঙ্গে সঙ্গে পণ্যের বিপণন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক এই কর্মকর্তা।
প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বৃতি সাবরিন বলেন, জাস্ট স্টোরিজ হবে একঝাঁক তরুণ গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সংযুক্ত করার অদম্য ইচ্ছা নিয়ে কাজ করবে।
চাল সরবরাহে বৈষম্য দূর করবে ‘অ্যাগ্রিম্যাচ’
২০১৮-২০১৯ সেশনের বিজয়ী হিসেবে অ্যাগ্রিম্যাচ ১৫ হাজার মার্কিন ডলার ‘সিডফান্ড’ জিতেছে। অ্যাগ্রিম্যাচ দলে ছিলেন বাংলাদেশের সামীন আলম, মালয়েশিয়ার র‍্যাচেল লো, নরওয়ের এমিলি উনায়েস এবং ডেনমার্কের ইনগ্রিদ রাসমুসেন।
এ দলের জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন টেলিনর রিসার্চের ভিপি আইয়েভা মার্টিনকেনাইট।
গত ২৮ মে ব্যাংককে ডিট্যাকের প্রধান কার্যালয়ে টেলিনর ইয়ুথ ফোরামের ২০১৮-২০১৯ কার্যক্রমের সমাপ্তি ঘটে। আটটি দেশের ১৬ তরুণ টেলিনর গ্রুপ ও ডিট্যাকের শীর্ষস্থানীয় নেতাদের সামনে ডিজিটাল সেবা নিয়ে তাদের ধারণা উপস্থাপন করেন।
বিজয়ীদল ছাড়া বিচারকদের সামনে উপস্থাপিত অন্য তিনটি ধারণা হচ্ছে—মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা দূরীকরণে ডিজিটাল সমাধান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সুযোগ বৃদ্ধিতে ডিজিটাল পোর্টাল এবং তরুণ প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম।
এসময় উপস্থিত ছিলেন ডিট্যাকের প্রধান নির্বাহী আলেক্সান্দ্রা রাইখ, টেলিনর গ্রুপের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আনা কারিন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউনিসেফ ও নোবেল পিস সেন্টারের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে নোবেল পিস প্রাইজ সপ্তাহে এ বছরের টেলিনর ইয়ুথ ফোরাম শুরু হয়। যেখানে ১৬ জন প্রতিনিধি চারটি দলে বিভক্ত হয়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে প্রতিযোগিতা করে। এখান থেকে অংশগ্রহণকারীরা তাদের ধারণার উন্নয়ন শুরু করে পর্যায়ক্রমে সেবার প্রোটোটাইপ তৈরি এবং ব্যবহারকারীদের নিয়ে গবেষণা করে, যা পরিশেষে তাদের ব্যাংককে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশগ্রহণের সুযোগ করে দেয়। ৫ হাজার অবেদনকারীর মধ্যে ২০-২৮ বছর বয়সী ১৬ জন বিজয়ী তরুণ ২০১৮-২০১৯ কার্যক্রমে তাদের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
২৯ জুন চট্টগ্রামে বাংলাদেশ ইনোভেশন সামিট
এবারের সম্মেলনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকছে বিজনেস সামিট এবং বেলা ৩টা থেকে ৭টা পর্যন্ত থাকছে আইটি প্রফেশনালস মিট-আপ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহবুবুল আলম, (প্রেসিডেন্ট, চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স) ও মুল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ নুরুল ইসলাম, (প্রধান নির্বাহী, ওয়েল গ্রুপ ও পরিচালক এফবিসিসিআই।)
বিজনেস সামিটে বক্তা হিসেবে থাকবেন বিডিজবসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, গ্রামীণফোনের হেড অব স্টার্টআপ ইকোসিস্টেম মিনহাজ আনোয়ার, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি প্রমুখ।
আইটি প্রফেশনালস মিটআপে বক্তা হিসেবে থাকবেন থিম বাকেটের কো ফাউন্ডার এবং লিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হাসিন হায়দার, এক্সপো নেট ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেডের সিইও আবুল কাশেম, রাইজআপ ল্যাবসের সিইও এরশাদুল হক প্রমুখ।
মোটরসাইকেল চালকদের প্রশিক্ষণ দিল সহজ
চালকদের নিরাপত্তায় প্রথমবারের মতো বাংলাদেশে কোন রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীদের সড়কে চলাচলের নিয়মনীতি মেনে চলা, ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং নিরাপদ ও রক্ষণশীল চালনায় অভ্যস্ত করে তোলার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন সময়ে বেশকিছু ভিডিও আর জটিল পরিস্থিতি উপস্থাপন করে সেগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিরাপদে মোটরসাইকেল চালনার জন্যে অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করা হয়।
এছাড়াও, রক্ষণশীল ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে জ্বালানি, মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ ৩০ শতাংশ পর্যন্ত নামিয়ে আনা সম্ভব সে বিষয়টি চালকদের শেখানো হয়।
এ বিষয়ে সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, ‘নগরে পরিবহণ সেবা প্রদানে আমাদের রাইডাররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও সড়কে যানজট এবং দুর্ঘটনার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। তাই চালকদের নিজেদের ও যাত্রীদের ছাড়াও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রক্ষণশীল যানবাহন চালনার গুরুত্ব সম্পর্কে জানা খুবই জরুরি। সেই প্রয়োজন মেটাতেই ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের সহায়তা পাওয়ায় আমরা এ উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, প্রতিটি রাইডারই একেকজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে দারুণ ভূমিকা রেখে চলেছেন। তাই, তাদের জীবিকা অর্জনের জন্যেই নিরাপদে গাড়ি চালনা আবশ্যিক একটি বিষয়। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সড়কে নিরাপত্তা উন্নয়নে আমরা দারুণ ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি।’
মঙ্গলবার সাভারে স্টুডেন্ট টু স্টার্টআপের বুটক্যাম্প
মঙ্গলবার থেকে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে বসছে স্টুডেন্ট টু স্টার্টআপের তিন দিনের বুটক্যাম্প। এদিন ১২০ টি দলকে নিয়ে দিনব্যাপী চলবে বিশেষ কর্মশালা। যেখানে অংশগ্রহণ করা দলগুলোকে নিজ নিজ উদ্যোগ নিয়ে সফলতার সাথে পিচিং এর জন্য প্রশিক্ষণ দেয়া হবে।
এর আগে গত ৮ মার্চ ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে শুরু হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ভাবনী ধারণা খোঁজার প্রতিযোগিতা স্টুডেন্ট টু স্টার্টআপ।
প্রতিযোগিতার প্রথম পর্বের বাছাই পর্বে ৪০ বিশ্ববিদ্যালয় থেকে তিনটি করে ১২০ দল নির্বাচনের পরে এবার বসতে যাচ্ছে মূল আসর।
সোমবার (১৩ মে) প্রাথমিক নির্বাচিতদের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট  সাভারে তিন দিনের বুটক্যাম্পটিতে যোগ দিতে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।  বুটক্যাম্প শেষ হলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরবেন বিচারকদের সামনে।
কর্মশালার দ্বিতীয়দিন ১৫ মে, অংশগ্রহণকারী উদ্যোক্তা দলগুলোকে আরো কিছু বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও দলগুলোকে নিজেদের গুছিয়ে নেয়ার সময় দেয়া হবে।
১৬ মে, পিচিং রাউন্ড শেষে বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ ।
পরে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করবেন ‘আইডিয়া’ প্রকল্পের বাইছাই কমিটি এবং অন্যান্য বিচারকরা। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস ও সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি’ বা আইডিয়া প্রকল্প এবং দেশের সর্ববৃহৎ তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা ।
ফেসবুক কমিউনিটি অ্যাওয়ার্ড পেলো ঢাকা
সোমবার সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এতে সব দেশগুলোকে ৫টি রিজিয়নে ভাগ করে সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়। এই অঞ্চলগুলেরা একটি দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কিরিজিস্থানকে পিছনে ফেলে স্পিরিট অব ডেভেলপার সার্কেল পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের ঢাকা চ্যাপ্টার।
পুরস্কারটি গ্রহণ করেন ফেসবুকের ডেভেলপার সার্কেল ঢাকার কমিউনিটি লিড আরিফ নিজামী।
অনুষ্ঠানস্থল থেকে সোমবার আরিফ নিজামী জানান, মার্চে নারী দিবস উপলক্ষে করা "ইনোভেট ফর চেঞ্জ" হ্যাকডে আয়োজন এর জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে অংশ নিয়ে ছিল ৫০ জন নারী। মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ইউএন উইমেন, ব্রিটিশ কাউন্সিলসহ আরও নানান প্রতিষ্ঠানের অনেকজন রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। আয়োজনের পার্টনার ছিল আইসিটি ডিভিশনের স্টার্ট আপ বাংলাদেশ ।
প্রসঙ্গত, ফেসবুক ডেভেলপার সার্কেল হচ্ছে ফেসবুকের ডেভেলপার ও স্টার্টআপদের জন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেসবুক নানা ধরণের সহযোগিতা করে থাকে। ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা ২০১৬ সালে শুরু হয়ে ২০১৭ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে ।
ফেসবুক ডেভেলপার সার্কেল গ্লোবাল সামিট এরপর ২ দিন এর ফেসবুক হ্যাকাথন ও ২ দিনের বার্ষিক সম্মেলন এফ৮।
শনিবার ইউটিসি ভবনে জাতীয় ডোমেইন হোস্টিং সম্মেলন
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রযুক্তি পেশাজীবীরা সামিটে উপস্থিত থাকবেন।
দেশের বাইরে থেকেও হোস্টিং ইন্ডাস্ট্রির একাধিক প্রফেশনাল তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এ ছাড়াও, সামিটে ডোমেইন ও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক যেমন- সম্ভাবনা ও সমস্যা, বাজার, পেশা ইত্যাদি নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। সামিটে প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হবে, যেখানে তাদের পণ্য ও সেবা সামিটে আগতদের মধ্যে তুলে ধরবে।
দিনব্যাপী সম্মেলনের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে দেশের প্রথম আইকান অনুমোদিত ডোমেইন রেজিস্টার রেজিস্ট্রো (rezistro.com)।
রেজিস্ট্রো’র ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদি হাসান ইমন বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট। সেখানে আমরা ‘রেজিস্ট্রো’ প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছি। দেশের একমাত্র আইকান অনুমোদিত ডোমেইন রেজিস্ট্রার আমাদের প্রতিষ্ঠান। তাই এমন আয়োজনে অংশ নিতে পেরে এবং স্পন্সর হয়ে আমরা গর্বিত।
তিনি আরো বলেন, সামিটে রেজিস্ট্রো’র একটি প্যাভিলিয়ন থাকবে। সেখান থেকে আমাদের প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সব ধরনের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া, আমাদের সঙ্গে যারা ব্যবসা করতে চায়, নতুন কিংবা পুরনো উদ্যোক্তারা বিনা বিনিয়গে শুধু আমাদের প্রতিষ্ঠান রেজিস্ট্রো’তে নাম জমা দিয়েই সেদিন থেকে ব্যবসা শুরু করতে পারবেন। তাদের ব্যবসার জন্য সবধরনের চেষ্টা করবে রেজিস্ট্রো। ডোমেইন হোস্টিং নিয়ে যাদের আগ্রহ তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
মোহাম্মদ মেহেদি হাসান ইমন বলেন, সামিটে রেজিস্ট্রোর আলাদা একটি সেশন থাকবে। সেখানেও অনেক কিছু জানা যাবে। যারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চান সেখানে আলোচনাও করা হবে সেই ইস্যুগুলো নিয়ে। যেহেতু দেশে প্রথমবারের মতো সামিট অনুষ্ঠিত হচ্ছে সেহেতু আমি আগ্রহী সবাইকে সামিটে আসার জন্য অনুরোধ করছি।
সামিটে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি আলমাস কবির এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসোসিয়েশনের (বিডিএইচপিএ) সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া।
লামুদি এখন বিপ্রপার্টি
এ বিষয়ে বিপ্রপার্টি ডটকম-এর প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা মার্ক নসওয়ার্দি বলেন, ‘বিপ্রপার্টি ডটকম-এর মাধ্যমে গ্রাহকরা এখন যেসব সুবিধা পাবেন আগে লামুদি ডটকম-এ সেসব সুবিধা ছিল না। এছাড়া বাংলাদেশের আর কোনো কোম্পানিও এসব সুবিধা দেয় না। গ্রাহকরা কি ধরনের প্রপার্টি কিনতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের সহায়তা করি আমরা। তাছাড়া ক্রেতা বা বিক্রেতা ও বাড়ির মালিক বা ভাড়াটিয়া যেই হোক না কেন সবাইকে পূর্ণাঙ্গ সেবা দিতে আমরা কঠোর পরিশ্রম করি।’
সূত্রমতে, বাংলাদেশে লামুদি ডটকম-এর গ্রাহকরা এখন থেকে বিপ্রপার্টি ডটকম-এ বাছাই করা বিভিন্ন লিস্টিং দেখতে পারবেন, যা বিপ্রপার্টি ডটকম-এর কঠোর আইনি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। এর ফলে প্রপার্টির মালিক ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক বাড়বে।
বিপ্রপার্টি ডটকম-এ প্রদর্শিত সব প্রপার্টির দাম, বাজার মূল্য এবং মালিক ও ক্রেতাদের মতামত নিয়ে নির্ধারিত। এছাড়া বিপ্রপার্টির কাছ থেকে সার্ভিস নিতে আগ্রহী ক্রেতা বা বিক্রেতা ও বাড়ির মালিক বা ভাড়াটিয়াদের আইনি সমস্যা সমাধানে বিনামূল্যে পরামর্শ দেবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পাওয়া যাবে আর্থিক পরামর্শও।
অন্যদিকে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং বিপ্রপার্টি ডটকম সব ধরনের গ্রাহকদের পরামর্শ দিতে লাইফস্টাইল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সেমিনার
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সেমিনারগুলোর আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে রোবট ফর স্পেস, মডার্ন এআই, ইন্টারন্যাশনাল পাবলিকেশন সাবমিশন প্রসেস, কিভাবে সফল টেক উদ্দ্যোক্তা হওয়া যায় এবং ডেভেলপারদের জন্যে ওয়ার্ডপ্রেস।
সেমিনারগুলো পরিচালনা করবেন থিম বাকেট এর কো-ফাউন্ডার ও হেড অব আইডিয়াস হাসিন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ফায়সাল হাসান, জুম সোপারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ প্রমুখ।
২৪ ঘন্টা সেবা দেবে ১৬৫১৬
এখন থেকে দিন রাত ২৪ ঘন্টা যেকোন সেবা পাওয়া যাবে ১৬৫১৬ নাম্বারে।  এই নাম্বারের মাধ্যমে মাই আউটসোসিং লিমিটেড ও সেবা ডট এক্সওয়াইজেট এর ৮৬টির বেশি সার্ভিস গ্রাহকের কাছে পৌঁছে দেবে।
সেবা ডট এক্সওয়াইজেটের এর আড়াই লক্ষাধিক গ্রাহক এবং পঞ্চাশ হাজারের বেশি সার্ভিস প্রোভাইডারদের কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করবে মাই আউটসোসিং লিমিটেড।
উপলক্ষে ২২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার সেবা ডট এক্সওয়াইজেট ও মাই আউটসোসিং লিমিটেড এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেবা ডট এক্সওয়াইজেটের পক্ষে চিফ অপারেটিং অফিসার ইলমুল হক সজীব এবং  মাই আউটসোসিং লিমিটেডের পক্ষে চীফ এক্সিকিউটিভ অফিসার মো. তানজিরুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন সেবা ডট এক্সওয়াইজেটের হেড অফ অপারেশনস ফুয়াদ তারেক বিন ইমান,  মাই আউটসোসিং লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. মেহেদী হাসান, সাবরিনা হোসেন এরিনা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশতিয়াক বিন আশরাফ।
প্রসঙ্গত, সেবা ডট এক্সওয়াইজেট  (Sheba.xyz) বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অনলাইন সার্ভিস মার্কেটপ্লেস। অপরদিকে মাই আউটসোসিং লিমিটেড  (MY Outsourcing Ltd) বাংলাদেশের প্রথম সারির অন্যতম বিপিও প্রতিষ্ঠান কোম্পানি।
২৫ এপ্রিল চতুর্থ রিডটকন
ডিজিটাল বিজ্ঞাপনের প্রসারে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান আদান-প্রদানের লক্ষ্যে দেশে চতুর্থবারের মত রিডটকন’র আয়োজন করতে যাচ্ছে আজিয়াটার ডিজিটাল কোম্পানি অ্যাডা (এনালিটিকস, ডাটা, অ্যাডভের্টাইজিং) বাংলাদেশ। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ‘ডেটা তথ্য দেয়, তথ্য আনে ব্যবসায়িক অগ্রগতি।’
অনুষ্ঠানে বিশ্বজুড়ে ডিজিটাল বিজ্ঞাপন খাতের পরিবর্তিত ধরণ ও গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করবেন স্থানীয় ও বৈশ্বিক বিশেষজ্ঞরা।
রিডটকন’এ ডিজিটাল বিজ্ঞাপনের ওপর কথা বলবেন অ্যাডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, অ্যাডা’র চিফ অব এজেন্সি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার আনুরাগ গুপ্ত, গুগল’র দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের ডিরেক্টর ম্যাথ্যু হেলার এবং রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীভাস্তভ।
বক্তারা ‘বাংলাদেশের ভোক্তা বাজারে ডিজিটাল ডাটা’, ‘এশিয়াজুড়ে ডিজিটাল মার্কেটিংয়ের বিবর্তন’, ‘কনটেন্ট ও এ সংক্রান্ত আলোচনার বিবর্তন এবং বিজ্ঞাপনের ভবিষ্যৎ: বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় ভোক্তাদের সম্পর্কে পাওয়া অসাধারণ তথ্যাবলী’ ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।
রিডটকন’র উদ্দেশ্য বাজারে ব্র্যান্ড বিপণনকারী ও এজেন্সি লিডাররা যাতে ডাটাকে কাজে লাগিয়ে তাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেন সে ব্যাপারে সহায়তা করা। ডিজিটালাইজেশন সম্পর্কিত আলোচনা, কথা-বার্তা ও তথ্য-আদান প্রদান প্রক্রিয়াকে সচল রাখাই রিডটকন’র মূল লক্ষ্য।
বাংলাদেশে এর আগে আয়োজিত তিনটি রিডটকন’র সেশন ছাড়াও অ্যাডা ইতোমধ্যে থাইল্যান্ডের ব্যাংকক, ফিলিপাইনের ম্যানিলা, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে এমন আরো চারটি অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের আয়োজন করেছে।
ব্র্যান্ড ও বিজনেস’র জন্য মার্কেটিং প্রক্রিয়া অব্যাহত রাখতে ডাটা বিজ্ঞান, প্রযুক্তি, কনটেন্ট ও মিডিয়ার সমন্বয়ে একটি পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং বিসনেস সল্যুশন প্রদান করে অ্যাডা বাংলাদেশ।