Digi Bangla - : বেসিস

সফটওয়্যার খাতে করছাড় ও ডিজিটাল রূপান্তরে জোর দিয়ে প্রাক-বাজেট বৈঠকে বেসিসের ১০ দফা প্রস্তাব
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ত্বরান্বিত করতে কর কাঠামো সহজীকরণ, প্রণোদনা বৃদ্ধি এবং সরকারি সেবার ডিজিটাল রূপান্তরে জোর দিয়ে ১০ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে ২৬ এপ্রিল, রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরেন বেসিস সহায়ক কমিটির সদস্য এবং স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। এসময় বেসিস গবেষণা ও উন্নয়ন বিভাগের গবেষণা সহকারী মো: জুলফিকার হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সামনে প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরা হয়।

প্রস্তাবনায় বেসিস জানায়, বর্তমানে এইচএস কোড ৮৫২৩৪৯২১-এর আওতায় অপারেটিং সিস্টেম, ডেটাবেইজ, ডেভেলপমেন্ট টুলসসহ বিভিন্ন সফটওয়্যারের ওপর মোট করভার ৪২ দশমিক ৮৮ শতাংশ, যা দেশীয় সফটওয়্যার শিল্পের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয় সফটওয়্যার উৎপাদনে ব্যবহৃত বিদেশি সফটওয়্যারের ওপর শুল্ক সহনীয় পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। তবে দেশে উৎপাদনযোগ্য সফটওয়্যার আমদানিতে বিদ্যমান শুল্ক বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে ‘কান্ট্রি অব অরিজিন’ উল্লেখ বাধ্যতামূলক করা এবং ভ্যাট-ট্যাক্স রিটার্নে আমদানি শুল্ক পরিশোধের তথ্য সংযুক্ত করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট দ্বারা যাচাইয়ের প্রস্তাব দেয় সংগঠনটি।

প্রস্তাবে সফটওয়্যার ও আইটিইএস খাতে বিদ্যমান কর অব্যাহতি সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানানো হয়। পাশাপাশি সফটওয়্যার রপ্তানিতে বর্তমানে বহাল ৬ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ১০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে, যাতে বৈদেশিক মুদ্রা অর্জন আরও বাড়ে।

সফটওয়্যার মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবাকে আইটিইএস হিসেবে স্পষ্টভাবে শ্রেণিবিন্যাস করে এ খাতে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ এবং আয়কর আইনের আওতায় কর অব্যাহতি দিয়ে উৎসে কর কর্তন থেকে অব্যাহতির বিষয়টি স্পষ্ট করার দাবি জানানো হয়।

বেসিস আরও উল্লেখ করে, বড় প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তন করলেও নির্ধারিত সময়ের মধ্যে চালান কপি সরবরাহ করে না, ফলে কোম্পানিগুলো জটিলতায় পড়ে। এ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে চালান কপি প্রদান বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী সফটওয়্যার প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে বিবেচনা করা হলেও, কর অব্যাহতি সুবিধার কারণে এসব সেবায় উৎসে কর প্রযোজ্য নয়—এ বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছে সংগঠনটি।

ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনা জোরদারে বেসিস প্রস্তাব করে, ভ্যাট আদায়যোগ্য সব প্রতিষ্ঠানে সার্টিফায়েড পিওএস সফটওয়্যার বাধ্যতামূলক করে রিয়েল-টাইম ভ্যাট সিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে হবে। পাশাপাশি ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের মার্চেন্ট অ্যাকাউন্ট প্রদানের ক্ষেত্রেও এই শর্ত আরোপের সুপারিশ করা হয়।

সরকারি সেবার ডিজিটাল রূপান্তরেও জোর দিয়ে বেসিস জানায়, সব নাগরিক ও ব্যবসায়িক সেবা অনলাইনভিত্তিক করতে হবে এবং ‘ম্যানেজড সার্ভিস’ মডেলে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। বাজেটে এ জন্য পৃথক বরাদ্দ রাখা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নে নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিল পরিশোধ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে পাবলিক ড্যাশবোর্ড চালুর প্রস্তাবও দেওয়া হয়।

এছাড়া ভূমি, মার্কেট লিজ, ট্রেড লাইসেন্স ও টোলসহ সরকারি রাজস্ব আয় ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি এবং অনলাইনে আদায়-ব্যয়ের বাধ্যতামূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বেসিস সহযোগী কমিটির সদস্য মুশফিকুর রহমান বলেন, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের সফটওয়্যার শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে, রপ্তানি আয় বাড়বে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি আসবে।

ডিবিটেক/আইএইচ/ইকে

বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন বোর্ড পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ৫ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, সদস্যপদ নবায়ন ও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। এর মধ্যে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রতিষ্ঠানের প্রতিনিধির মনোনয়নপত্র, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

পরবর্তী ধাপে ৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত এবং ১১ থেকে ১৩ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। এরপর ১৪ ও ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২১ মে পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২২ থেকে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণ চলবে ২৮ থেকে ৩০ মে এবং তা নিষ্পত্তি হবে ৩১ মে থেকে ২ জুনের মধ্যে।

৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৬ জুন পর্যন্ত এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুন, শনিবার, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সংক্রান্ত কোনো আপত্তি থাকলে ২৮ জুন তা দাখিল করা যাবে। আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। প্রয়োজনে আপিলের ভিত্তিতে সংশোধিত ফলাফল ৮ জুলাই প্রকাশ করা হতে পারে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রয়োজনবোধে তফসিলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সকল তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ডিবিটেক/আইএইচ/এমইউআইএম

ইফতার মাহফিল করলো বেসিস
দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার লক্ষ্যে সদস্য ও এই খাতের অংশীজনদের নিয়ে রাজধানী ঢাকার একটি হোটেলে ইফতার মাহফিল করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

১১ মার্চ, শনিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্ববায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সহ-আহ্ববায়ক ফেরদোস আলমসহ বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা।

তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে আইসিটি খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এই খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে আইসিটি শিল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিশাল তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ সুপ্রস্তুত এবং এ লক্ষ্যে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসিস-এর সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বেসিস দেশের আইসিটি শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “বাংলাদেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস নিরলসভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য শিল্পখাতের সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজন শুধু পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার করেনি, বরং আমাদের সদস্যদের জন্য নতুন সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেসিস দেশের ডিজিটাল খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”

বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য সকল সম্মানিত অতিথি ও তথ্যপ্রযুক্তি শিল্পের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পবিত্র মাহে রমজানের এই মিলনমেলা আমাদের আইসিটি শিল্পের অংশীজনদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সদস্যদের উপস্থিতি এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিল্পখাতের ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডিবিটেক/আরজেআর/এমইউএম

‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ সভাপতি রাফেল; সা. সম্পাদক জেমস
জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস। নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি, সোমবার, বেসিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, “দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

নতুন এ ফোরামের সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির বলেন, “দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।”

সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, “জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।”

এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

ডিবিটেক/এইচআই/ইএইচ

১০ হাজার আইটি এক্সপোর্টার্সের মাইলফলক স্পর্শ করলো বেসিস
২৭ জানুয়ারি, মঙ্গলবার ১০ হাজার আইটি এক্সপোর্টার্সের মাইলফলক স্পর্শ করলো বেসিস। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও উদযাপনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত  “বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬” এ এই ঘোষণা দেয়া হয়।

বিজনেস প্রমোশন কাউন্সিল-এর সহযোগিতায় সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজনে অনুষ্ঠানে দেশের আইটি ও আইটিইএস সেবা খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিভিন্ন দেশের কুটনৈতিকবৃন্দ, শিল্প নেতৃবৃন্দ ও বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের আইটি রপ্তানি খাতের দীর্ঘ ২৮ বছরের পথচলা, অর্জন, বৈশ্বিক বিস্তার এবং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা তুলে ধরে।

অনুষ্ঠানে অর্থনৈতিক বৈচিত্র্যকরণে তথ্যপ্রযুক্তি রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনে আলোচনায় অংশগ্রহণ করেন সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জুলিয়ান আন্দ্রিন ওয়েবার, ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রাইসুল কবির, সেফালো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন, জাইকা বাংলাদেশ-এর সিনিয়র প্রতিনিধি মোরিকাওয়া ইউকো। আলোচকরা আইটি রপ্তানি সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক খাত এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমান ও রাশেদ কামাল।

আলোচনায়  জুলিয়ান আন্দ্রিন ওয়েবার বলেন, ২০০৭ সাল থেকে আমরা বাংলাদেশের ক্রেতা। পলিসি সাপোর্ট করলে বাংলাদেশের বর্তমান কর্মী সংখ্যা ৪৫০ থেকে বাড়িয়ে এক হাজারে উন্নীত করা হবে।  আর ফেরদৌস মাহমুদ শাওন জানালেন ছয় মাসের মধ্যে কর্মী সংখ্যা দ্বিগুণে উন্নীত করার পরিকল্পনা। বাংলাদেশের আইসিটি রোডম্যাপ তৈরিতে নিজেদর অংশীদারিত্বের কথা তুলে ধরেন মোরিকাওয়া ইউকো। জানালেন, বর্তমানে ২৫০ বাংলাদশী প্রকৌশলী জাপানে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছেন। রাইসুল কবির তুলে ধরলেন কীভাবে তার প্রতিষ্ঠান অংশীদারত্বের মাধ্যমে নেতৃত্ব গড়ে উঠেছে। এখন ছোট ছট ব্যবসায় ইউনিটে বিভক্ত হয়ে এআই এর ধাক্কা সামাল দিচ্ছে। এআই নতুন সুযোগ সৃষ্টি করছে।

বেসিসের এই আয়োজনে বাংলাদেশের আইটি রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ২০২৪–২৫ অর্থবছরে শীর্ষ ১০টি আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো-বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড। এসব প্রতিষ্ঠান সফটওয়্যার উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গবেষণা ও উন্নয়ন, ফিনটেক, হেলথটেক এবং উচ্চমূল্যের আইটি সেবায় বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে।

অনুষ্ঠানে জানানো হয়, বেসিস -এর সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৫০০টি বেসিস সদস্য প্রতিষ্ঠান রপ্তানিতে যুক্ত, যার মধ্যে প্রায় ৩০০টি নিয়মিতভাবে সক্রিয় রপ্তানিকারক। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা বাংলাদেশের শীর্ষ ১০ আইটি রপ্তানি গন্তব্য।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য এবং বেসিস সহায়ক কমিটির সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, “বেসিসের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্ববাজারে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, সেই স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে এবং দেশের আইটি শিল্প বৈশ্বিক পরিমণ্ডলে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।”

তিনি বলেন, “বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; এটি বেসিসের দীর্ঘ পথচলার একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, যেখানে আমরা অতীত অর্জন স্মরণ করছি, বর্তমান বাস্তবতা অনুধাবন করছি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”

বক্তব্য শেষে সহায়ক কমিটির চেয়ারম্যান কমিটির বাকি সদস্য মুসফিকুর রহমান, ডক্টর কামাল দেব, বেলাল আহমেদ, রাশেদ কামাল, এমডি জুয়েল, রোকনুজ্জামান রনি, ফেরদৌস আলী ইপন, আব্দুল মজিদের সঙ্গে সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬-এর আহ্বায়ক ও বেসিস সহায়ক কমিটির সদস্য রওশন কামাল জেমস বলেন, “বাংলাদেশের আইটি ও আইটিইএস খাত এখন শুধু সম্ভাবনার নয়, বরং বাস্তব সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের শীর্ষ আইটি রপ্তানিকারকদের যথাযথ স্বীকৃতি প্রদান করা এবং তাদের সফলতার গল্প তুলে ধরে নতুন উদ্যোক্তা ও উদীয়মান প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করা।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দেশের সাইবার জগত অনিরাপদ। একে নিরাপদ করতে হবে। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থোকে দুই হাজার আইটি গ্র্যাজুয়েট বের হচ্ছে। তাদের জন্য আমাদের ভাবতে হবে।

বিগত সময়ের অব্যবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, একজন ব্যক্তি একই প্রশিক্ষণ চার বার নিয়েছে। কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে এই ডুপলিকেশন বন্ধ করা হবে।

শীষ হায়দার বলেন, “বাংলাদেশের আইটি ও আইটিইএস খাত এখন দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। দক্ষ মানবসম্পদ, উদ্যোক্তাদের উদ্ভাবনী সক্ষমতা এবং সরকারের সময়োপযোগী নীতিগত সহায়তার ফলে এই খাত আন্তর্জাতিক বাজারে ক্রমেই আরও শক্ত অবস্থান তৈরি করছে। সরকার তথ্যপ্রযুক্তি খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে অগ্রাধিকার দিয়ে নানামুখী নীতিগত সহায়তা প্রদান করছে। ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রবেশ সহজীকরণের মাধ্যমে আইটি রপ্তানি খাতের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬-এর মতো উদ্যোগ দেশের শীর্ষ আইটি রপ্তানিকারকদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি উদীয়মান প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে এবং সরকার–বেসরকারি খাতের অংশীদারিত্ব আরও জোরদার করবে। এর মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বাজার সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আমি আশা রাখি।”

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “মাত্র ১৮টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে বেসিসের যাত্রা শুরু হয়েছিল এবং বর্তমানে সদস্য সংখ্যা ২,৭০০ ছাড়িয়েছে। এই সংগঠনের সদস্যরাই বাংলাদেশের আইটি রপ্তানির মূল চালিকাশক্তি। বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬ কেবল একটি উদযাপনমূলক আয়োজন নয়; এটি বাংলাদেশের আইটি রফতানি খাতের অতীত অর্জন পর্যালোচনা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় ও কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন,“ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার—এই চারটি মৌলিক স্তম্ভের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের আইটি রপ্তানি খাত আগামী দিনে আরও টেকসই ও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সরকার, বেসরকারি খাত ও শিল্প সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বেসসি প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর ভাইস চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হাসান আরিফ।

ডিবিটেক/ইকে/আইসি

গত বছরে রফতানিতে শীর্ষ যে ১০ বেসিস প্রতিষ্ঠান
২০২৪ সালের এপ্রিল মাস থেকে প্রশাসক দিয়েই চলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর  কার্যক্রম। নানা নাটকীয়তার মধ্য দিয়ে  ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন হতে পারে।

ফলে ২৭ জানুয়ারি গত বছরে আইটি ও আইটিইএস রফতানিকারক প্রতিষ্ঠানকে সম্মননা দেয়ার উদ্যোগ নিয়েছে বেসিস পরিচালনা পর্ষদ। বেসসি প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস আইটি এক্সপোর্টস নাইট। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ১০ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।

সূত্র বলছে, এবার এই সম্মাননা পেতে যাচ্ছে বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।

ডিবিটেক/ইএম/এইচই

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বেসিস-এর গভীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিচ্ছবি, আপোষহীন নেতৃত্বের প্রতীক এবং বাংলার মাটি ও মানুষের আকাঙ্ক্ষার এক উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে অনন্য।

এ উপলক্ষে বেসিস-এর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি আজ এক সাহসী অভিভাবককে হারালো। দুঃসময়ে যিনি আপোষহীনভাবে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে যিনি কখনো মাথা নত করেন নাই। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শুধু রাজনৈতিক ইতিহাস নয়—কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। তাঁর সাহসী ও আপোষহীন নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়।”

বেসিস-এর পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ডিবিটেক/আইএইচবি/বিকেএম

বেসিস– ভিপস কর্মশালাঃ দেশগঠনে দৃষ্টিপ্রতিবন্ধীদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি
যৌথভাবে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ের স্টেকহোল্ডার কর্মশালার করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপল’স সোসাইটি (ভিপস)।

বেসিস অডিটোরিয়ামে, ৯ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় সিবিএম গ্লোবালের সহায়তায় সারাদেশ থেকে আগত প্রায় ২০০ জন দৃষ্টিপ্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বক্তব্যের প্রথমে তাদেরকে সম্মান করে বলেন, “আপনাদের প্রতি আমার স্যালুট।”

তিনি বলেন, “এই বাংলাদেশ সবার এবং এই বাংলাদেশ গড়ার দায়িত্বও সবার। এখন পিছিয়ে পড়ার সুযোগ নেই। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যার যে যোগ্যতা আছে, বেসিস সেই সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যে অসাধারণ আইটি দক্ষতা, জ্ঞান ও অদম্য আগ্রহ ধারণ করেন, তা আমাদের অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, সব চ্যালেঞ্জই আপনাদের সক্ষমতা দিয়ে অতিক্রম করা সম্ভব এবং আপনারা  প্রযুক্তিখাতে নতুন ইতিহাস তৈরি করতে সক্ষম।”

দেশগঠনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্য শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এসডিজি লক্ষ্য ৮ ‘শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ১০ ‘বৈষম্য হ্রাসকরণ’ —অর্জনের দিকেও আমাদের বড় পদক্ষেপ।”

অনুষ্ঠানে ভিপস-এর সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ও বার্ডো নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, “অ্যাক্সেসিবল ডিজিটাল পরিবেশ বিনির্মাণ আজ সময়ের দাবি। প্রযুক্তি ব্যবহারে দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্ভাবনা অসীম; সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।”

ভিপস সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার বলেন, “অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবেশাধিকার শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। বেসিস যে উদ্যোগ নিয়েছে, তা দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে।”

এছাড়াও, অনুষ্ঠানে বেসিস সহায়ক কমিটি্র সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন রওশন কামাল জেমস, ফেরদৌস আলম এবং ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল। বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ তাঁদের সম্মিলিত মন্তব্যে বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীরা যেভাবে আইটি দক্ষতা অর্জন করছেন, তা দেশের প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বেসিস তাদের স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা অব্যাহত রাখবে।”

বক্তারা আরও জানান, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিকে নীতি পর্যায়ে প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি করা এখন জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।

ডিবিটেক/ইহা/ইকে

আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরি: বেসিস প্রশাসক
“তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অত্যাবশ্যক,” — মন্তব্য করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

রাজধানীর একটি অভিজাত হোটেল এটোভা টেকনোলজি আয়োজিত শিল্পভিত্তিক প্রশিক্ষণ সম্পন্নকারী ২০০ প্রশিক্ষণার্থীর ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ফেয়ারওয়েল অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন সেরিমনি’ অনুষ্ঠানে ২৬ নভেম্বর, বুধবার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বেসিস প্রশাসক আরও বলেন, “আইটি খাত আজ দেশের অগ্রযাত্রায় অন্যতম প্রধান স্টেকহোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নিজের এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শুধু এই খাতেই নয়, পাশাপাশি অন্যান্য খাতেও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন খোকন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বেসিস সহায়ক কমিটির সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ডিউক, বেসিস সহায়ক কমিটির সদস্য রওশন কামাল জেমস, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট রাজনৈতিক সংগঠক রবিউল ইসলাম নয়ন এবং এটোভার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব উদ্দিন খোকন বলেন, “বাস্তবমুখী প্রশিক্ষণ তরুণদের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়। মানবসম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “ডিইআইইডি প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের শিল্প–প্রস্তুত দক্ষতা বৃদ্ধি করা। এটোভার এই উদ্যোগ সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।”

রবিউল ইসলাম নয়ন বলেন, “শিল্পভিত্তিক প্রশিক্ষণ তরুণদের বাস্তব কর্মপরিবেশে কাজের প্রস্তুতি আরও শক্তিশালী করে।”

রওশন কামাল জেমস বলেন, “দক্ষ আইটি জনশক্তি তৈরির প্রতিটি উদ্যোগকে বেসিস স্বাগত জানায়। এটোভার কর্মযজ্ঞ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এটোভা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আলম সভাপতির বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয়, বরং তরুণদের শিল্প খাতের বাস্তব কাজে সম্পূর্ণ প্রস্তুত করে তোলা। সামনের দিনগুলোতে আরও বিস্তৃত আকারে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সাপোর্ট কার্যক্রম চালানো হবে।”

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার–দিকনির্দেশনা গ্রহণ করেন।

ডিবিটেক/

২৫ বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে বেসিসের মতবিনিময়
ঢাকায় অবস্থিত ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর কাওরান বাজারে বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সাথে মতবিনিময় সভা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে ১৫ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের কনভেনার, কো-কনভেনার ও নির্বাহী সদস্যরাও যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। এসময় আরও উপস্থিত ছিলেন সহায়ক কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ এবং বেসিস সচিবালয়ের প্রতিনিধিরা।

বেসিস স্টুডেন্টস’ ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক চর্চার বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি চর্চার কার্যক্রম শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ, প্রযুক্তিভিত্তিক শিল্প এবং বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে ঢাকায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটিগুলোর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গত বছরের বিভিন্ন ধরনের কার্যক্রম পর্যালোচনা, আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয়, আগামী বছরের পরিকল্পনা এবং বেসিসের অগ্রাধিকারমূলক উদ্যোগসমূহের সঙ্গে শিক্ষার্থী কার্যক্রমের সামঞ্জস্য- এসব বিষয় গুরুত্ব পায়। এছাড়াও, অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্ব এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “আমাদের তরুণ সমাজই আগামী দিনের প্রযুক্তি খাতের আসল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যদি হাতে–কলমে শেখে, শিল্পের চাহিদা বুঝে দক্ষতা গড়ে তোলে, তাহলে বাংলাদেশের আইসিটি খাত আরও গতিশীল হবে। স্টুডেন্টস’ ফোরামের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা এই পরিবর্তনের সামনের সারির শক্তি। বেসিস সবসময় তাদের পাশে থাকবে।”

বেসিস বিশ্বাস করে এই অনুষ্ঠানের মাধ্যমে স্টুডেন্টস’ ফোরামের আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয় আরও দৃঢ় হবে, নির্বাহী সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং ২০২৬ সালের কার্যক্রমের একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।
ডিবিটেক/ইহো/মুইম

বেসিসের নতুন সদস্যপদ বোর্ড সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
দেশের সফটওয়্যার ও আইটি খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) নতুন সদস্যপদ অনুমোদেনের প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার লক্ষ্যে প্রথম সভা করলো নতুন প্রশাসক নিয়োগের পর গঠিত বেসিস পরিচালনা বোর্ড সাব-কমিটি।

১১ নভেম্বর,মঙ্গলবার বেসিসের সভাকক্ষে সাব-কমিটি ইন-চার্জ টেকসল টেকনোলজিস বাংলাদেশ লিঃ প্রধান নির্বাহী মোঃ রওশন কামাল জেমসের সভাপতিত্বে সভায় নতুন সদস্যপদ আবেদনসমূহকে স্বল্প সময়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে মূল্যায়ন, সদস্যপদ বাতিল ও পুনরায় সক্রিয়করণ সংক্রান্ত বিভিন্ন আবেদন পর্যালোচনা, প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ এবং সদস্যসেবা আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, সদস্যপদ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভুল তথ্য যাচাই এবং ডকুমেন্টেশনকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বেসিস সচিবালয় থেকে চৌধুরী ফাতিমা রোকন তুলি, মেহেদী হাসান, আবদুল্লাহ আল কায়সার খান (মুন্না) এবং এস. এম. জাকারিয়া ইসলাম (অর্নব) উপস্থিত ছিলেন। অপরদিকে সাব-কমিটি থেকে কমিটির সদস্য লেমিসে লিমিটেডের মোঃ জুয়েল, এইচ আর সফট বিডির এ এইচ এম রোকমুনুর জামান রনি, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম এবং বাংলা পাজেল লিমিটেডের মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

ডিবিটেক/জেই

ফের চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দীর্ঘ কয়েক মাস ধরে ব্যবস্থাপনা কমিটি না থাকায় প্রায় সব ধরনের কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বেসিসের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে পুনরায় এর কার্যক্রম শুরু করেছে।

এরই ধারাবাহিকতায়  ২৮ আগস্ট, মঙ্গলবার বেসিসের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন এসআইসিআইপি (সিসিপ) প্রকল্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইস্কাটনে অবস্থিত সিসিপ অফিসে আয়োজিত এই বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে খুব শিগগিরই বেসিস নতুন মাত্রায় এসআইসিআইপি প্রকল্পের কার্যক্রম শুরু করবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর যুগ্মসচিব মো. মঞ্জুর আলম প্রধান এবং এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর উপসচিব মোহাম্মদ আফজাল হোসেন।

বৈঠকে বেসিস প্রশাসক বলেন, “তথ্যপ্রযুক্তি খাত দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসিস দেশের আইটি শিল্পের কেন্দ্রীয় সংগঠন হিসেবে এই অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বেসিসের স্থবির কার্যক্রম আবারও নতুন গতিতে এগিয়ে যাবে এবং দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।”

বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন
বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা করার জন্য পুরোনো কমিটির একজন রেখে এবার গঠিত হলো ১০ সদস্যের সহায়ক কমিটি। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী ২৭ অক্টোবর, সোমবার নতুন এই কমিটি গঠন করেন বেসিস-এর নতুন প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

আগের কমিটিতে দুই জন মহিলা সদস্য থাকলেও  বেসিসের প্রশাসকের সই করা এক অফিস আদেশে নতুন কমিটিতে কোনো মহিলা সদস্য নেই। তবে নতুন কমিটিতে থাকা টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল আগের কমিটিতেও ছিলেন।

আর নতুন কমিটিতে যুক্ত হওয়া বাকি সদস্যরা হলেন- স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাঃ লিমিটেডের মুশফিকুর রহমান, ফ্লোরা টেলিকম লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম, সিনার্জি ইন্টারফেস লিমিটেডের বেলাল আহমেদ, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের রাশেদ কামাল, এইচআর সফটবিডি’র এএইচএম রোকমুনুর জামান রনি, বাংলা পাজল লিমিটেড এর মুহাম্মদ আব্দুল মজিদ, লেমিসে লিমিটেডের মোঃ জুয়েল, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম এবং মিট এক্সপার্ট’র সৈয়দ জাহিদ হোসেন।

এর আগে চলতি বছরের ১ মে তৎকালীন চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করলে  ‍দিবাগত রাত ১২টায় বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের একটি জাতীয় বাণিজ্য সংস্থার নির্বাচিত কমিটি গঠনে প্রশাসককে সহায়তায় গঠিত সহায়ক কমিটি বাতিল করা হয়। প্রথমে ১১ জন নিয়ে গঠিত হলেও পরে ওই কমিটির পরিধি ১৫ জনে উন্নীত করা হয়েছিলোে। এই কমিটি বিলুপ্ত করার পর ৪ মে বেসিস প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। প্রায় চার মাস অভিভাক শুন্য থাকা বেসিস-এ গত ৮ সেম্পেম্বর নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে এই দায়িত্ব দেয়া হয়।

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭ টি দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। এসময় নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭ টি দলের সদস্য ও তাদের অবিভাবকেরা সহ বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

২৩ অক্টোবর, বৃহস্পতিবার বেসিস থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়েছে। সেখানে  বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে বেসিস নতুন দিগন্তের দরজা খুলে দিচ্ছে। এর মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের দেশের তরুণ প্রজন্মের উপলব্ধি এবং উদ্ভাবন উভয় ক্ষেত্রেই সক্ষমতার জানান দিচ্ছে। আমরা বর্তমানে একটি নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে প্রযুক্তিগত অগ্রগতি, শিল্প এবং সমাজকে নতুন আকার দিচ্ছে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হওয়ার জন্য উত্সাহিত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এইবারেও বিশ্বজয়ের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে।”

এবারে টানা ১২তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায়, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের আয়োজন করে। ৩-৪ অক্টোবর, ২০২৫ প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এশিয়া স্মার্ট ইনোভেশনে স্বর্ণপদক পেলো কাজ সফটওয়্যার
এবারের এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডে স্বর্ণপদক জিতলো বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি কাজ। ওয়ারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের আয়োজনে হংকংয়ের টেনসেন্ট উইস্টার্ট ভ্যেনুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বেসিস সদস্য এই প্রতিষ্ঠানটিসহ মোট ১১টি বাংলাদেশে সফটওয়্যার কোম্পানি অংশ নেয়। এদের মধ্যে “লাইফস্টাইল অ্যান্ড কালচার” ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করে ‘কাজ সফটওয়্যার লিমিটেড’।

দুই দিনব্যাপী প্রদর্শনীর পর কাহ সফটওয়্যার লিমিটেডে সিইও ওয়াহিদ আজিজ চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। এসময় রিজিওনাল কো-অর্গানাইজার হিসেবে বেসিসের প্রশাসক প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান উপস্থিত ছিলেন।

এশিয়ার বিভিন্ন দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের বরেণ্য ব্যক্তিবর্গ, তথ্য ও প্রযুক্তি খাতের স্টার্টআপ দেশসেরা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫ থেকে ১৬ অক্টোবর এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, এআর/ভিআরসহ পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্রযুক্তির ওপর আলোকপাত করা হয়। তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশের পাশাপাশি ভারত, ইসরায়েল, মালয়েশিয়া, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও হংকংসহ বিভিন্ন দেশের মোট নয়টি ফাইনালিস্ট এই পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। এদের মধ্যে থেকে কর্নিয়া সফট অ্যান্ড আইটি সলিউশন লিমিটেড,  নোডস ডিজিটাল লিমিটেড, টেটন প্রাইভেট লিমিটেড ও কোথায় লিমিটেড উল্লেখযোগ্যা।

পুরস্কার পাওয়ার পর কাজ সফটওয়্যার লিমিটেড-এর সিইও ওয়াহিদ আজিজ চৌধুরী বলেন, “এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন আমার প্রতিষ্ঠানের জন্য গর্বের এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য অনেক বড় অর্জন। তিনি আরও বলেন, বেসিসের নবনিযুক্ত প্রশাসক জনাব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ্ খানের সমর্থন আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা প্রদর্শনে সাহস যুগিয়েছে।"

এ প্রসঙ্গে বেসিসের নবনিযুক্ত প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে বাংলাদেশের অংশগ্রহণ প্রমাণ করে যে, আমাদের দেশ প্রযুক্তি উদ্ভাবনে এশিয়ার শীর্ষ সারিতে পৌছাতে সক্ষম হয়েছে।” বেসিসের সাথে সম্পৃক্ত তথ্যপ্রযুক্তিখাতের প্রতিষ্ঠানগুলো আগামীতে বৈশ্বিক মঞ্চে আরও দৃঢ়ভাবে নিজেদেরকে উপস্থাপন করবে এবং স্মার্ট ইনোভেশনের মাধ্যমে দেশকে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে বিজয়ী হলেন যারা
সারা বিশ্বের সঙ্গে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের ফলাফল প্রকাশ হয়েছে। ৬ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় সারা বিশ্বের মতো বাংলাদেশের ফলাফলও প্রকাশ  করা হয়।

ফলাফল অনুযায়ী ঢাকায় চ্যাম্পিয়ন টিম ক্রোনজ, ১ম রানার আপ টিম অ্যাস্ট্রো-৪, ২য় রানার আপ টিম স্পেস কিটি। আর চট্টগ্রামে চ্যাম্পিয়ন টিম এক্সোভিশনারিস, ১ম রানার আপ টিম কুয়েট মঙ্গলচারী, ২য় রানার আপ টিম মেটিওর গার্ডিয়েন্স। বরিশালে চ্যাম্পিয়ন টিম পোলারিস, ১ম রানার আপ টিম সিরিয়াস, ২য় রানার আপ টিম লেনিয়াকি। রাজশাহী চ্যাম্পিয়ন টিম মাইনাস ওয়ান, ১ম রানার আপ টিম অরা, ২য় রানার আপ টিম টেরা ফার্ম। খুলনায় চ্যাম্পিয়ন টিম ওয়াসিস, ১ম রানার আপ টিম অ্যাটলাস, ২য় রানার আপ টিম অব্লিভাইট।   সিলেটে চ্যাম্পিয়ন টিম কোড ক্রাকার্স, ১ম রানার আপ টিম এআইবিএ স্পেস ওয়েভ, ২য় রানার আপ টিম উল্কা।

এছাড়াও কুমিল্লায় চ্যাম্পিয়ন টিম নো ম্যাডস, ১ম রানার আপ টিম কুয়েন্টিসেন্স মাইনাস ইনফিনিটি, ২য় রানার আপ টিম ইকিলিপজড; ময়মনসিংহে চ্যাম্পিয়ন টিম নিউ বাইস, ১ম রানার আপ টিম সফট স্যাসি, ২য় রানার আপ টিম অ্যাস্ট্রা ফাইন্ড এবং রংপুরে চ্যাম্পিয়ন টিম ফাঁকিবাজ, ১ম রানার টিম স্পেস স্কোয়াড, ২য় রানার আপ টিম এস্পেক্ট্রা।

এর আগে ৩ অক্টোবর, শুক্রবার সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এই হ্যাকাথন চলে একটানা ৩৬ ঘন্টা।

বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা ইন্টারন্যাশনাল স্পেস  অ্যাপস চ্যালেঞ্জে এবার ১ কোটি শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীর সরাসরি ও প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।

বাংলাদেশের ৯টি শহরে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে, যেখানে প্রতিটি শহরে ১ জন করে লোকাল লিড প্রতিযোগীদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনলাইন হ্যাকাথনে ৩ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবং এবছর নয়টি রিজিয়ন থেকল প্রায় ৫০০ এর মতো প্রজেক্ট সাবমিশন হয়েছে।

এবার হ্যাকাথনের টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে "টিম ডায়মন্ডস" - "সবচেয়ে অনুপ্রেরণামূলক" বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ফল ৬ অক্টোবর সন্ধ্যায়
বেধে দেয়া ৩৬ ঘণ্টা পর শেষ হলো ভার্চুয়ালি বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব "নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫"। আগেরর বছরর ৫ গুণ প্রতিযোগীর নানা উপস্থাপনার মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের দ্বাদশ আসর। তবে ফলাফল পেতে অপেক্ষা করতে হবে ৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত।

৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল থেকে শুরু হয়ে ৪ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনলাইন হ্যাকাথনে দেশের ৯টি শহর থেকে ২৭৮টি টিমে অংশ নেয় ৩ হাজারেরও বেশি প্রতিযোগী। মেন্টরদের মাধ্যমে উপস্থাপন করেছে ৪০০টিরও বেশি উদ্ভাবনী প্রকল্প। নির্ধারিত ১৮টি সহ পছন্দের বিষয় মিলিয়ে ১৯টি ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন করে তরুণ আইডিয়াবাজেরা।

এবারে ঢাকার বাইরে থেকে সর্বোচ্চ ২০৩টি প্রকল্পই জমা পড়েছে ঢাকার বাইরে থেকে। অধিক সংখ্যক প্রকল্প জমা পড়ায় এবার বিচারকের সংখ্যা ৪০ জনে উন্নীত করা হয়েছে। এছাড়াও বিচার কাজে কাগজ কলমের বদলে পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল করা হয়েছে বলে জানিয়েছেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান।

তিনি জানান, এবারের আসরে প্রকল্প পেশের ক্ষেত্রে এআই এর ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি। এসব প্রকল্প মূল্যায়ণ শেষে বৈশ্বিক ভাবে ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার সময়ে ফলাফল প্রকাশ করা হবে।

বরাবরের মতোই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায়, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।  বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে "টিম ডায়মন্ডস" - "সবচেয়ে অনুপ্রেরণামূলক" বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।

শুরু হলো ভার্চুয়ালি বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব
শুরু হলো ভার্চুয়ালি বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব "নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫"। এটা বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যাঞ্জের দ্বাদশ আসর। ৩ সেপ্টেম্বর, শুক্রবার সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এই হ্যাকাথন একটানা চলবে ৩৬ ঘন্টা। শনিবার সন্ধ্যা ৬ টায় ফলাফল জানা যাবে।

সূত্রমেতে, বাংলাদেশের ৯টি শহরে এই প্রতিযোগিতা হচ্ছে, যেখানে প্রতিটি শহরে ১ জন করে লোকাল লিড প্রতিযোগীদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনলাইন হ্যাকাথনে ৩ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবং ৪০০টিরও বেশি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।

বরাবরের মতোই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায়, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটি।  বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা ইন্টারন্যাশনাল স্পেস  অ্যাপস চ্যালেঞ্জে এবার ১ কোটি শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীর সরাসরি ও প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে "টিম ডায়মন্ডস" - "সবচেয়ে অনুপ্রেরণামূলক" বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।

এবার হ্যাকাথনের টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

নতুন প্রশাসক পেলো বেসিস
পদত্যাগ ও আইনিবাধা শেষে নতুন প্রশাসক পেলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ হাফিজুল্লাহ খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ খানকে এই দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পেয়েই ১০ সেপ্টেম্বর দুপুরে তিনি বেসিস সচিবালয়ের কর্মীদের নিয়ে বৈঠক করেছেন বলে জানাগেছে।

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তিনি সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। কাজের ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে বেসিস এর পরবর্তী নির্বাচিত নেতার কাছে দায়িত্ব হাস্তান্তর করবেন।

বাণিজ্য সংগঠন শাখা-২ এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের ৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়।

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ

এর আগে গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধি থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে তৎকালীন  ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বেসিস প্রশাসক নিয়োগ করা হয়। কিন্তু পরের বছরের ৩০ এপ্রিল চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করলে ১ মে বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী বেসিস সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।  এরপর ৪ মে নির্ধারিত সময়ে (১২০ দিনের মধ্যে) নির্বাচন না করতে পারার কারণে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদি হাসান। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ২০ জুলাই চাকরিজীবন থেকে অবসরে যাওয়ার কারণে যাবতীয় সংস্কার শেষ করে বেঁধে দেওয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন না করার অক্ষমতার কথা।

স্থবির বেসিস; বাধা নেই প্রশাসকে

প্রশাসক ও সহায়ক কমিটি না থাকায় বেসিস এতোদিন অভিভাবকশূন্য ছিলো। তবে অভিভাবক নিয়োগে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে। ২০২৪ সালে বেসিসে প্রশাসক নিয়োগের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনটি চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট ডিভিশনে এবং ২৪ আগস্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েড ডিভিশনে ডিসচার্জ হলে বিজ্ঞ প্যানেল আইনজীবিদের মতামতের ভিত্তিতে নতুন করে প্রশাসক নিয়োগ দিলো বাণিজ্য মন্ত্রণালয়।

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ
যত দ্রুত সম্ভব প্রযুক্তি খাতের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে আগামী সপ্তাহেই ফের প্রশাসক নিয়োগ হতে যাচ্ছে সংগঠনটিতে।

২৪ আগস্ট, রবিবার নির্বাচন ঝুলে যাওয়া একটি রিটপিটিশন খারিজ করে দ্রুত নির্বাচনের আদেশ দিযেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-২ এর বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত। আদলতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন প্রবীর নিয়োগী ও হামিদুল মিসবাহ।

অপরদিকে আদলতে রাষ্ট্রপক্ষের হয়ে বেসিস সদস্যদের পক্ষ থেকে রিট আবেদন বাতিলে আবেদকারীদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট দুর্বার

আর রাষ্ট্র পক্ষে আইনজীবি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত সূত্রে প্রকাশ, ১৪ মে বেসিসের সাধারণ সদস্য তৌফিকুল করিম সুহৃদের করা এক রিট আবেদনের শুনানিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না বলে স্টে অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই স্টে অর্ডার বাতিল চেয়ে আরেকটি আবেদন করেন বেসিস এর দুই জন সাধারণ সদস্য এএইচএম রোকমোনুর জামান রনি এবং বেলাল আহমেদ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লিভ টু আপিল খারিজ করে দেন বিজ্ঞ আদালত। এজালাসে তিন জন বিচারপতি ছিলেন।

বিচারকেরা প্রথমেই কেন এতোদিনেও নির্বাচন করা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। রিট বাতিলের বিপক্ষে কারো আপত্তি আছে কি না তা জানতে চাইলে আইনজীবিরা নিরব ছিলেন। তারপর বেঞ্চপ্রধান আইন অনুযায়ী দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন।

রিট আবেদন বাতিলে আবেদনকারীদের মধ্যে বেসিস সদস্য এ এইচ এম রোকমুনুর জামান রনি ডিজিবাংলাটেক-কে বলেন, বেসিস এর স্থবিরতা কাটাতে এবং সাধারণ সদস্যদের হয়রানিমুক্ত আমরা সরকারের সঙ্গে পক্ষভুক্ত হয়ে রিটের বিরুদ্ধে আপিল করেছিলাম। এভাবে চললে ব্যবসায়ীদের স্বার্থ সহ আইটি সেক্টর ধ্বংস হবে সেটা আমাদের আইনজীবিরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন। আর রিটে আগের নির্বাচিত কমিটির মাধ্যমে নির্বাচনের যে আবেদন করা হয়েছিলো সে বিষয়ে আদালত সরাসরি কোনো কিছু না বলে দেশের প্রচলিত নিয়মেই নির্বাচনের নির্দেশনা দিয়েছেন আদালত।

এই আদেশের ফলে আগামী ৯০- ১২০ দিনের মধ্যে অবিলম্বে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মাধ্যমে বেসিস এর দায়িত্ব হাস্তান্তর করতে হবে।

রিট খারিজ বিষয়ে তৌফিকুল করিম সুহৃদ বলেন, বেসিস নিয়ে রিট আমি করেছিলাম। সেখানে নির্বাচন হতে বাধা দেওয়া হয়নি কখনও। আমি আইনগত ভাবে কোর্টের কাছে জানতে চেয়েছিলাম নির্বাচিত কমিটির বিলুপ্তি সরকার বদলের সঙ্গে সঙ্গে করতে পারে কি না বাণিজ্য সংগঠন আইনে! তাই আদালতের এই রায়ে আমার কোনো পরাজয় নেই। আমিও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই বেসিস পরিচালিত হবে সেটাই চাই। তবে এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই রিট করেছিলাম। আমার আপত্তি ছিলো যারা আগের কমিটিকে বাতিল করেছিলো তারা কেউ বেসিস এর সদস্য ছিলো না-সেখানে।  <o:p></o:p>

পদত্যাগ করলেন বেসিস প্রশাসকও

বেসিস আপতকালীন দায়িত্বে ডিটিও
কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে প্রশাসক নিয়োগ। পরে সহায়ক কমিটির সঙ্গে প্রশাসকের পদত্যাগ। এমন অভিভাবক হীনতার মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে গতিশীল বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আপতকালীন নৈমিত্তিক দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে রয়েছেন যুগ্ম সচিব মহাম্মদ রেহান উদ্দিন।

বুধবার বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে বেসিস সচিবালয়ে কর্মরত ৩৫ জনের বেতন বোনাসের ঝুলন্ত অবস্থার অবসান হলো। গত ১৯ মে বেসিস সচিবালয় থেকে এ বিষয়ে দেয়া আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিবাংলাটেকডটন নিউজে প্রকাশিত খবরের পরদিন এই সুখবর পেলেন তারা।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগে বেসিস প্রশাসক নিয়োগ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিত বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব দেয়া হলো।

স্থবির বেসিস; বাধা নেই প্রশাসকে

প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা
আন্দোলন-বিক্ষোভ। পদত্যাগ-পূণর্বিন্যাস। এরপর প্রশাসক নিয়োগ। একপর্যায়ে পদত্যাগ করেন তিনিও। এমন প্রশাসনিক সঙ্কটের মধ্যে আদালতে গড়িয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পরিচালনার ভবিষ্যত।

এরইমধ্যে অবশ্য বিগত সময়ে আইসিটি খাতের সবচেয়ে ভেইব্রেন্ট সংগঠনটিতে প্রশাসক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। চেম্বার জজ বিচারপতি রেজাউল হক গত ১৪ মে (বুধবার) এ আদেশ দেন। চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহেই এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে বলে মনে করছেন রিটকারী সদস্য তৌফিকুল করিম সুহৃদ। কেনন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের কার্য তালিকার ৩৬ নম্বরে আইনজীবি একেএম নুরুল আলমের করা রিটের স্থগিতাদেশটি শুনানির অপেক্ষায় রয়েছে।

রবিবার তিনি ডিজিবাংলা-কে জানান, গত বছর ১৫ ডিসেম্বর তার করা রিটে বেসিসে প্রশাসকের সকল কার্যক্রম স্থগিত করতে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। এরপর গত মার্চে আদালত সংশ্লিষ্ট রিট ডিসচার্জ করে দেন। চেম্বার জজ আদালতে নতুন করে গত ১১ মে ফাইলিং করা হলে ১৪ মে আদালত স্টে অর্ডার দেন। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বেসিসে নতুন করে কোনো প্রশাসক নিয়োগ দেয়া যাবে না। আদালতে রিট শুনানি করেন একেএম নুরুল আলম। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেয়া যাবে না।

তিনি বলেন, বেসিস কোনো ব্যক্তি বা নেতার সংগঠন নয়। তাই এটি নিয়ে যা চলছে তা সাধারণ সদস্যদের জন্য মোটেই কল্যাণকর নয়। এমন পরিস্থিতির উত্তরণের জন্য রিট করেছিলাম। সবশেষ আদালতের  নির্দেশনা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। এখন পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত যদি মনে করেন, প্রশাসক থাকবে না তবে কিভাবে আগামীর বেসিস পরিচালিত দেবে সেই নির্দেশনাও রায়ে দেয়া হবে। এক্ষেত্রে আগের পরিচালনা কমিটিকেও ফিরিয়ে দিতে পারে। এটা সম্পূর্ণ আদালতের বিবেচনার বিষয়। তবে বাণিজ্যিক সংগঠন সবসময় নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়াটািই কল্যাণকর।

প্রসঙ্গত, ছাত্র-জনতা অভ্যূত্থানের পর গত বছরের ৪ ডিসেম্বর বেসিসের প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য রাফেল কবিরের নেতৃত্বে বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়। তবে ৩০ এপ্রিল বেসিস সহায়ক কমিটি থেকে রাফেল কবিরের পদত্যাগ এবং ১ মে রাতে এই সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদী হাসান।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন রবিবার গণমাধ্যমকে জানিয়েছিলেন, বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে বিষয়টি আজকালের মধ্যে চূড়ান্ত হবে, এটা নিশ্চিত। তারপরই নিশ্চিত হবে বেসিস-এ নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে, নাকি নির্বাচিত প্রতিনিধিরাই পরিচালনা করবেন।

তবে আইনি বাধার কারণে রায় হওয়ার আগ পর্যন্ত বেসিস-এ প্রশাসক বসানোর কোনো সুযোগ নেই।

পদত্যাগ করলেন বেসিস প্রশাসকও
সহায়ক কমিটি বিলুপ্তের পর এবার বেসিস প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। আগামী ২০ জুলাই চাকরি জীবন থেকে অবসরে চলে যাওয়র কারণে যাবতীয় সংস্কার শেষ করে বেধে দেয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন করার অক্ষমতা প্রকাশ করে পদত্যাগ করেছেন তিনি।

রবিবার বিকেলে বাণিজ্যমন্ত্রণালয়ের সচিবের কাছে এই পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিস এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো আইসিটি বিভাগের এই অতিরিক্ত সচিবকে। দায়িত্ব গ্রহণের পর তিনি দুই দফা সহায়ক কমিটি গঠন করেন। তবে গত ৩০ এপ্রিল প্রশাসক চালিত বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রাফেল কবির।

এর আগেই  দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে ১ মে থেকে সংগঠনটিতে আর থাকছেন না বেসিস সচিব হাশিম আহমেদ। এমন পরিস্থিতে বিরল শুন্যতার মুখোমুখি হলো তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

প্রশাসনিক শুন্যতার মুখে বেসিস?

প্রশাসনিক শুন্যতার মুখে বেসিস?
আইএসপিএবি এবং ই-ক্যাব যখন নির্বাচনে সরব তখন অনেকটাই প্রশাসনিক শুন্যতায় পড়লো দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে ১ মে থেকে সংগঠনটিতে আর থাকছেন না বেসিস সচিব হাশিম আহমেদ। এক মাস আগেই চাকরি ছেড়েছেন তিনি।

অপরদিকে ৩০ এপ্রিল প্রশাসক চালিত বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রাফেল কবির। বর্তমান প্রশাসক  তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্রে দিলেও নির্বাচন ঝুলে যাওয়াকেই কারণ বলে মনে করছে পর্যবেক্ষকরা।

সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবিরের পদত্যাগের পর কমিটি থাকবে কি না এ বিষয়ে প্রশাসকের কাছে অনলাইনে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এমনকি ফোনেও সাড়া দেননি। তবে রাত পৌনে ১২টার দিকে বেসিস সচিবালয় থেকে ৮ ডিসেম্বর গঠিত সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রশাসক।

এর আগে গত ২ মাসে সহায়ক কমিটি থেকে আরো কয়েকজন সিনিয়র ইন্ডাস্ট্রি মেম্বার পদত্যাগ করেন। মামনুন কাদের পদত্যাগ করেন ফেব্রুয়ারি মাসে। এর পরের মাসে মার্চ মাসে পদত্যাগ করেন আরো ৩ জন। রাইসুল কবির, ফিদা হক ও মাহতাবুদ্দিন আহমেদ। এদের সকলেই এই কমিটির কাজের পরিবেশ না থাকা ও কিছু সংখ্যক সদস্যের অপেশাদারী ও স্বৈরাচারী ব্যবহারের কারণে পদত্যাগ করেছেন বলে জানা যায়।

প্রসঙ্গত,  ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে গত বছরের ৬ ডিসেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন বেসিস প্রশাসক মুহম্মদ মেহেদী হাসান। এরপর বেসিসে নিযুক্ত প্রশাসককে সহযোগিতা করার জন্য সংগঠনটির ১১ জন সদস্যকে নিয়ে ৮ ডিসেম্বর এই সহায়ক কমিটি গঠন করা হয়। সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান, সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ৮ ডিসেম্বর সহায়ক কমিটির দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে নির্বাচন সংগঠনের নিয়ম অনুযায়ী  ৪ এপ্রিল কার্যত এই কমিটির দায়িত্ব শেষ হওয়ার কথা।

অবশ্য গত ১৬ এপ্রিল সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তারকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও সহকারী বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব মাজেদুল ইসলাম ও রেজাউল করিম।

এর আগে বাণিজ্য সংগঠন অনুবিভাগের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা আদেশে প্রশাসক বসানোর কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন মর্মে জানা গেলেও তাঁদের পদত্যাগপত্র মহাপরিচালক, বাণিজ্য সংগঠনের কাছে পাঠানো হয়নি। এরপর বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদের গঠনপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। এ বিষয়ে বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর শুনানি করা হলেও পূর্বের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত হননি এবং পুনর্গঠিত পরিচালনা পর্ষদও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে বেসিসের পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আর তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২–এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

কোরিয়ায় বেসিস এর তৃতীয় বিজনেস ডেস্ক চালু
জাপান ও যুক্তরাষ্ট্রের পর এবার কোরিয়ার তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বেসিস-কোরিয়া ডেস্ক গঠন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ এবং। মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  সচিব শীষ হায়দার চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ, অতিরিক্ত দায়িত্ব) ড. মো: তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান, বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, "দক্ষিণ কোরিয়ার ট্রিলিয়ন-ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) কৌশলগত সহযোগিতার জন্য একটি আদর্শ মডেল তৈরি করেছে। বাংলাদেশ তার দৃঢ়, প্রাণবন্ত তরুণ জনগোষ্ঠী এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্ভাবনী প্রবৃদ্ধির সাথে সমানতালে এগিয়ে যেতে প্রস্তুত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেসিস কোরিয়া ডেস্কের মতো উদ্যোগের মাধ্যমে উভয় দেশ একসঙ্গে ডিজিটাল অর্থনীতির বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে, যা পারস্পরিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।"

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক উভয় দেশের জন্য এর পারস্পরিক সুবিধাগুলি তুলে ধরে এই উদ্যোগের প্রতি তার উচ্ছাস প্রকাশ করেন। তিনি বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক আইসিটি সেক্টরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি মাইলফলক। আমি আশা করি বেসিস- কোরিয়া ডেস্ক কোরিয়ার রফতানি বাজারকে আরো সমৃদ্ধ করবে। আমি আত্মবিশ্বাসী যে এই উদ্যোগ দুই দেশের তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ, অতিরিক্ত দায়িত্ব) ড. মো: তৈয়বুর রহমান বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক শুধু একটি প্ল্যাটফর্ম নয় বরং এর মাধ্যমে বেসিস সদস্যদের জন্য তথা বাংলাদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আমরা অত্যন্ত আশাবাদী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেসিস কোরিয়া ডেস্কের এই উদ্যোগ বাংলাদেশকে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।”

স্বাগত বক্তব্যে বেসিস সহায়ক কমিটির সদস্য (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা বলেন “বেসিস কোরিয়া ডেস্ক-এর সদস্যরা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে “কোরিয়া ডে” পালন, কোরিয়ান বাজারে প্রবেশে নীতিগত সহায়তা, কোরিয়ান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ বা ফ্র্যাঞ্চাইজিংয়ের সুযোগ। এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে প্রাপ্ত ব্যবসায়িক অনুসন্ধান বা লিড সদস্যদের মধ্যে শেয়ার করা হবে, কোরিয়া ভিত্তিক বিভিন্ন আইসিটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ থাকবে, এবং কোরিয়ান কোম্পানিগুলোর সঙ্গে নেটওয়ার্কিং ও বিটুবি সেশনের আয়োজন করা হবে। পাশাপাশি, বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের সঙ্গে প্রকল্প গ্রহণ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কয়কা), কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কট্রা)-এর মতো কোরিয়ান উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রযুক্তিগত ও নীতিগত সহায়তা প্রদান করা হবে।”

বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন "বেসিস কোরিয়া ডেস্ক বাংলাদেশী এবং কোরিয়ান প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে। বেসিস কোরিয়া ডেস্কের যাত্রা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, বাংলাদেশ এবং কোরিয়া উভয় দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি সেক্টরে একটি পারস্পরিক ব্যবসায়িক শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। তিনি বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে কোরিয়ার বিশাল বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা। এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা আমাদের আইটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে, কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বৈশ্বিক পরিমণ্ডলে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।”

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান
এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বড় ব্যবসায় সম্মেলন ‘জাপান আইটি উইক ২০২৫’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ছয়টি সদস্য প্রতিষ্ঠান। জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত প্রদর্শনী কেন্দ্র ‘টোকিও বিগসাইট’-এ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সংস্থাটি সহায়তায় বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করছে বাংলাফায়ার সলিউশন লিমিটেড, বিজেআইটি লিমিটেড, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেড, টুইনফোর্চ সলিউশন্স লিমিটেড, ফ্রনচার টেকনোলজিস লিমিটেড এবং রেভো ইন্টারেক্টিভ।

মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ তবিবুর রহমান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন।<o:p></o:p>

<o:p> </o:p>বাংলাদেশ থেকে জাপান আইটি উইকে বেসিস-এর অংশগ্রহণে সার্বিক সমন্বয় করছেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. রওশন কামাল জেমস। <o:p></o:p>

এ প্রসঙ্গে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, “জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক বড় অর্জন। এই অংশগ্রহণ আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।”

<o:p> </o:p>জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় অর্জন। এই অংশগ্রহণ কেবল আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া, এই আয়োজনের মাধ্যমে জাপানি বিনিয়োগকারী ও অংশীদারদের কাছ থেকে ব্যবসায়িক লিড প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার তথ্যপ্রযুক্তি সহযোগিতাকে আরও দৃঢ় করবে।”<o:p></o:p>

বাংলাদেশের প্রশংসায় নাসা, স্মরণীয় সাফল্য বলছে বেসিস
বাংলাদেশ সরকার সম্প্রতি মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দলিল আর্টেমিস অ্যাকর্ডে সই করেছে। এই ঐতিহাসিক পদক্ষেপকে ঘিরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর পক্ষ থেকে এসেছে অভিনন্দন বার্তা, যা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

শনিবার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসিস।

নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো-এর পক্ষে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-এর গ্লোবাল কমিউনিটি ম্যানেজমেন্ট টিমের অ্যালিসন জেমস একটি বিশেষ ই-মেইলে বাংলাদেশের প্রশংসা করে লিখেছেন, ‘বাংলাদেশের তরুণ মনগুলো তাদের মহাকাশ গবেষণা অন্বেষণের প্রতি যে আবেগ ও উৎসাহ দেখিয়েছে, তা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। গত ছয় বছরের মধ্যে চারবার বাংলাদেশের উদ্ভাবকরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে। আমি নিশ্চিত, এখান থেকে ভবিষ্যতে অসাধারণ বিজ্ঞানী, প্রকৌশলী, এমনকি নভোচারীও উঠে আসবে।’ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই আন্তরিক বার্তাকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে। ২০১৪ সাল থেকে বেসিস ধারাবাহিকভাবে ১১ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শুধু আয়োজন নয়, বেসিস প্রতিনিয়ত এই উদ্যোগে অর্থায়ন, রিসোর্স প্রদান, দেশব্যাপী ভেন্যু ব্যবস্থাপনা এবং বিজয়ী দলগুলোর আন্তর্জাতিক ভ্রমণসহ প্রয়োজনীয় সবধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই গত এক দশকে বাংলাদেশ চারবার গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে তিনবার ছিল টানা সাফল্য। ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’ ‘বেস্ট ইউজ অব ডেটা’ ক্যাটাগরিতে বিজয়ী হয় তাদের চাঁদে ভ্রমণের ভার্চুয়াল রিয়েলিটি প্রজেক্টের জন্য। ২০২১ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি)-এর ‘টিম মহাকাশ’ ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়। ২০২২ সালে ‘টিম ডায়মন্ডস’ ‘মোস্ট ইনস্পিরেশনাল’ ক্যাটাগরিতে বিজয় অর্জন করে এবং সর্বশেষ ২০২৩ সালে ‘টিম ভয়েজার্স’ ‘বেস্ট স্টোরিটেলিং’ ক্যাটাগরিতে বিশ্বসেরা হয়।

এই ধারাবাহিক সাফল্যের বিষয়ে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, ‘যখন দেখি বাংলাদেশের কেউ নাসাতে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরে, সেটা আমাদের গর্বিত করে তোলে। এই প্রতিযোগিতা বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনভাবে চিন্তা করার একটি দরজা খুলে দিচ্ছে। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের তরুণ সমাজের মধ্যে ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা ও স্বপ্ন জন্ম নেবে।’

বেসিস বিশ্বাস করে, মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও উদ্ভাবনী হয়ে উঠতে উৎসাহ দেবে। নাসার স্বীকৃতি ও শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে বাংলাদেশি উদ্ভাবকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ঘন্টা বাজলো ভোটের; গঠিত হলো নির্বাচন কমিশন
গত বছরের ৪ ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রশাসক হিসেবে নিয়োগ পান মেহেদী হাসান। দায়িত্বগ্রহণের চার মাস পর বাজলো ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনের ঘণ্টা। বাণিজ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হলো নির্বাচন বোর্ড। প্রথম বারের মতো নারী বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অনুষ্ঠিত হবে আসছে ভোট।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তার রুমীকে বোর্ড চেয়ারম্যান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন উপসচিব সন্দ্বীপ কুমার সরকার এবং সহকারী বাণিজ্য পরামর্শক সিরাজুল ইসলাম। এই বোর্ডই এখন ঘোষণা করবেন নির্বাচনের তারিখ ও তফসিল। তফসিল অনুযায়ী ভোট পরিচালনায় আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে থাকছেন একই মন্ত্রণালয়ের অপর যুগ্মসচিব শায়লা ইয়াসমীন। এই বোর্ডের সদস্যরা হলেন- উপসচিব মোঃ মাজেদুল ইসলাম এবং মোঃ রেজাউল করিম।

বুধবার বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে দেয়া অফিস আদেশ থেকে নির্বাচন বোর্ড গঠনের খবর নিশ্চিত হওয়া গেছে।

জুলাইতে বেসিস নির্বাচন, ঈদের পর রোড ম্যাপ ঘোষণা
ঈদের পরেই  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে এর আগে সাংগঠনিক কাঠামো সংস্কার করা হবে। রবিবার বিকেলে রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেলে বেসিস সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন অন্তবর্তী কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এজন্য সরকার নিয়োজিত প্রশাসককে সহযোগিতা করতে সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেছেন, আমি আশা করি, সাংগঠনিক কাঠামো সংশোধনের পর ভোটার তালিকা হালনাগাদ করে ঈদের পরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত কমিটির মাধ্যমে বেসিস প্রফেসনাল ট্রেড বডি হিসেবে কাজ শুরু করবে। এজন্য প্রত্যেক সদস্য, সাব-কমিটি ও সহযোগী কমিটি প্রশাসককে সর্বোচ্চ সহায়তা করবে। এর মাধ্যমে আগামী দিনের রফতানিমুখী খাতের ডাইভারসিফিকেশনে বেসিস আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ জন্য ঈদের পরেই এ নিয়ে বেসিস কমিটির সঙ্গে কনসালটেশন করবো। এর মাধ্যমে পলিসি হালনাগাদ করা হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন  বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, আইসিটি অধিদপ্তরের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন প্রমুখ।

বক্তব্যে আইসটি সচিব শীষ হায়দার চৌধুরী জানিয়েছেন আগামী জুলাইতে বেসিস কার্য নির্বাহী কমিটির নির্বাচন হবে। আরা সাংগঠনিক সংস্কারের জন্য মে মাসে হবে ইজিএম।

বেসিস সহায়ক কমিটির সদস্য টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লি: ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস পরাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান, ডিএনএস সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির,  ইনফোব্যান রিয়েলম আইটি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, ড্রিম টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী, টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সফটওয়্যার আমদানি বন্ধ ও অবৈধ বিদেশি জনবল ফেরত পাঠানোর দাবি
⁠বিদেশি কোম্পানির আগ্র্রাসন থেকে দেশি সফটওয়্যার শিল্পকে রক্ষার্থে সফটওয়্যার আমদানি বন্ধ ও অবৈধ বিদেশি জনবল ফেরত পাঠানো নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন এই খাতের অংশীজনেরা। একইসঙ্গে এই খাতের বাণিজ্যিক সংগঠন বেসিস সংস্কার প্রস্তাবনা খসড়া নির্ধারণ  ও উপস্থাপন, ⁠আইসিটি সংসার প্রস্তাবনা খসড়া নির্ধারণ চূড়ান্ত করে সরকারের সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেন দুই শতাধিক আইসিটি স্টেকহোল্ডাররা।

রাজধানী ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আইসিটি স্টেকহোল্ডারদের ইফতার মাহফিলে এই সিদ্ধান্ত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে এ নিয়ে মোট ৫টি সিরিজ ইফতার মাহফিল করবে এই ফোরামটি।

এর মধ্যে  সোমবার উত্তরা, মিরপুর ও আশপাশের আইসিটি খাতের দুই শতাধিক অংশীজনের অংশগ্রহেণে অনুষ্ঠিত প্রথম ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহীরা। ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্সের (ওএসবিডি) কমিউনিটি ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদের সঞ্চালনায় এসময় ট্রাস্ট আইটি বিডি লি: চেয়ারম্যান প্রকৌশলী মোঃ জুয়েল, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিঃ ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আহসান হাবিব, ও এস আইটি সলিউশনস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান, ইউবিক কর্পোরেশন লিমিটেডব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনায় দেশের আইসিটি খাতের সমন্বিত উন্নয়নে ৭টি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো-  ⁠ভ্যাট, ট্যাক্স মওকুফ এবং প্রণোদনা ও অনুদান সহজীকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ ও এই বিষয়ে স্বার্থ রক্ষা; ⁠পরিবর্তিত পি পি আর খসড়া নির্ধারণ ও উপস্থাপন; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বার্থ রক্ষার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বাধ্য করণ এবং  ⁠গত ১৭ বছরে সব থেকে দুর্নীতিগ্রস্থ খাত ও সর্বজনীন খাত হওয়ায় এই খাত বিষয়ে সচেতনা তৈরি করা।

এছাড়াও এই দেশের আইটিনি ও টেলিক খাতের যে কোনো অসঙ্গতিতে সম্মিলিত প্রতিবাদ করে ন্যায্যতা প্রতিষ্ঠা, ⁠নতুন প্রজেক্টের প্রস্তাবনা তৈরি, পুরনো অসম্পূর্ণ প্রকল্প সম্পন্ন করতে কোম্পানিসমূহের সংশ্লিষ্টতা নিশ্চিতকরণ, সরকারের সাথে সেতুবন্ধন তৈরি ও সরকারকে ভেন্ডর হওয়া থেকে নিরুৎসাহিত করা এবং তা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করা হয় আলোচনায়।