Digi Bangla - : বিসিএস

শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের জোর দাবি বাংলাদেশ কম্পিউটার সমিতির
ল্যাপটপ, কম্পিউটার যন্ত্রাংশ ও ইন্টারনেট সেবাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে ২৫ এপ্রিল,শনিবার অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এই দাবি তুলে ধরেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় সংগঠনের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন।

সভায় বাজেটে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বিসিএস বলেছে, ডলারের মূল্যবৃদ্ধি ও উচ্চ শুল্কের কারণে কম্পিউটারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে ২৫ থেকে ৩০ হাজার টাকায় একটি মানসম্মত কম্পিউটার পাওয়া গেলেও বর্তমানে তা ৬৫ হাজার টাকার নিচে পাওয়া কঠিন। এতে দেশের প্রায় ২৭ লাখ সম্ভাবনাময় তরুণের ফ্রিল্যান্সিং খাতে যুক্ত হওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়াও সংগঠনটি ল্যাপটপের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে বলে, বর্তমানে ল্যাপটপ আমদানিতে প্রায় সাড়ে ২০ শতাংশ কর দিতে হচ্ছে, যা এটিকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে।

একইসঙ্গে হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং পণ্যের মোট করহার ১০ শতাংশে নির্ধারণের প্রস্তাব দিয়ে বিসিএস জানায়, মনিটর, এসএসডি ও মেমোরি কার্ডের মতো পণ্যে উচ্চ কর আরোপের কারণে বাজারে নিম্নমানের ও নকল পণ্যের বিস্তার ঘটছে। বিশেষ করে সংবেদনশীল স্টোরেজ ডিভাইসে উচ্চ শুল্ক ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে এবং সামগ্রিক সাইবার নিরাপত্তাকেও প্রভাবিত করছে।

ডিবিটেক/এসআই/এমইউআইএম

বিসিএস-এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে “হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং টু জেনারেট স্কিল-বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি” শীর্ষক ৪-১২ এপ্রিল পর্যন্ত আট দিনব্যাপী ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১২ এপ্রিল, রবিবার সন্ধ্যায় বিসিএস ইনোভেশন সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রাজ্জাকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে হার্ডওয়্যার সেক্টরের গুরুত্ব অনেক বেড়ে চলেছে। সময়ের পরিবর্তনে তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে দেশসহ সারা বিশ্বে কম্পিউটার ও ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের চাহিদাও বাড়ছে। তাই এই খাতে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে এই সেক্টরের বাজার প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের। আমাদের দেশের বেশিরভাগই তরুণ প্রজন্ম। আমাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে নিজের যোগ্যতা, দক্ষতা এবং অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন। নিজের দক্ষতায় কাজ করে আরও পাঁচজন বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তিনি প্রশিক্ষণার্থীদের চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগে চাকরিদাতা হওয়ার আহ্বান জানান।

ড. মো. রাজ্জাকুল ইসলাম আরও বলেন, বিসিএস ও বিপিসি যৌথভাবে দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে। বিপিসির পক্ষ থেকে আগামীতে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মো. ইউনুজ খান, কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ এবং জাসটেক সলিউশন্স-এর সিইও আবু তুহিন চৌধুরী।

৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন আমেনা আক্তার আসমা, দ্বিতীয় হয়েছেন মো. মাসুদ রানা এবং তৃতীয় হয়েছেন মো. শারিউল ইসলাম সাগর। বিজয়ীদের হাতে পুরস্কারসহ সকল প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সার্টিফিকেট তুলে দেন বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, সহকারী পরিচালক মো. ফয়সাল খান এবং বিসিএস-এর নেতৃবৃন্দ।

এই কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ডিবিটেক/ইউজি/এইইউআই

ডিজিটাল অবকাঠামো ও সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার চান বিসিএস সভাপতি
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প নিয়ে টানা ১৫ বছরে আগের সরকারের কার্যক্রমে অর্থপাচার ও দুর্নীতিসহ নানা বিতর্ক, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ঘাটতি ও ব্যয়–দক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে এই খাত নিয়ে প্রতাশিত দুইট শ্বেতপত্রে। এমন প্রেক্ষাপটে বিজ্ঞান-প্রযুক্তি ও টেলিকম খাতে নতুন সরকারের সামনে ডিজিটাল অবকাঠামোর মানোন্নয়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

নতুন সরকার শপথ গ্রহণের আগে ১৬ ফেব্রুয়ারি, সোমবার ডিজিবাংলাটেককে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান-প্রযুক্তি ও টেলিকম খাতে ডিজিটাল অবকাঠামোর মানোন্নয়ন এবং সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। কারণ ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে সাইবার ঝুঁকিও দ্রুত বাড়ছে।

একই সঙ্গে দেশীয় সফটওয়্যার ও আইটি শিল্পকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করতে নীতিগত সহায়তা, কর-সুবিধা ও রপ্তানি প্রণোদনা প্রয়োজন বলে মন্তব্য করেন দেশের আইসিটি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এই ব্যবসায়ী নেতা।

তার ভাষায়, টেলিকম খাতে উচ্চ করহার, স্পেকট্রামের উচ্চ মূল্য এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগে বাধা সৃষ্টি করছে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ক্লাউড কম্পিউটিং ও উদ্ভাবনী গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করে চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

“বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর পক্ষ থেকে আমাদের প্রত্যাশা, সরকার বেসরকারি খাতকে অংশীদার হিসেবে বিবেচনা করবে এবং নীতি প্রণয়নে স্টেকহোল্ডারদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করবে”—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় আইসিটি দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ ইকোসিস্টেমে সহজ অর্থায়ন এবং সরকারি সেবার পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরেও জোর দাবি জানান মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, দূরদর্শী নেতৃত্ব ও সমন্বিত নীতির মাধ্যমে বিজ্ঞান-প্রযুক্তি ও টেলিকম খাত বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর করতে সক্ষম হবে।”

আলাপকালে বোঝাগেলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতকে রফতানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে নতুন সরকারের কাছে অন্তর্ভূক্তিমূলক নীতি ও সুষম বাণিজ্যিক পরিবেশ প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

ডিবিটেক/এমএআর/এমইউএম

অর্ধলক্ষাধিক দর্শনার্থীর অংশগ্রহণে শেষ ষষ্ঠ ডিডিআই এক্সপো
চার দিনের জমজমাট আয়োজন শেষে গামীতে আরও বড় পরিসরে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর সপ্তম আসর করার কথা জানিয়েছেন ষষ্ঠ আসরের আয়োজকরা। আয়োজক কমিটির আহ্বায়ক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি সূত্রে প্রকাশ, বেচাকেনা ও দর্শনার্থীর উপস্থিতি-দুটো নিয়েই তারা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। মেলায় শেষ দিন ৩১ জানুয়ারি, শনিবার পর্যন্ত অর্ধলক্ষাধিক দর্শনার্থী নিবন্ধন করে প্রবেশ করেছেন।

চার দিনব্যাপী মেলায় অর্ধশতাধিক স্টল ও গোটা দশেক প্যাভিলিয়ন দেখা গেছে। ইন্টারনেট সেবা দিয়েছে স্টারলিংক। অনুষ্ঠিত হয়েছে ই-স্পোর্টস টুর্নামেন্ট।মেলায় অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী জানান, এবারের আয়োজনে বিক্রয় প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তারা মনে করছেন, প্রযুক্তিপণ্য নিয়ে এ ধরনের মেলা ক্রেতা ও বিক্রেতা-উভয়ের জন্যই কার্যকর একটি প্ল্যাটফর্ম। আগামী দিনে আরও বড় আয়োজন নিয়ে অংশগ্রহণের আশাবাদও ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব ও ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২৬ এর আহ্বায়ক মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন,  “মেলা নিয়ে আইসিটি বিভাগের সবার মুখে আমরা হাসি দেখেছি-এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই আমাদের সাফল্য।”

মেলা পরিদর্শন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং আইসিটি বিভাগের যুগ্ম সচিব সাইফুল হাসান-সবাই মেলার সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

দর্শনার্থীদের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, পুরো প্রদর্শনীতে প্রায় তিন লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে। শুরুতে তিন লাখ দর্শনার্থী মেলায় আসবে-এমন প্রত্যাশা ছিল। যদিও পুরোপুরি সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি, তবে সংখ্যাটি প্রত্যাশার খুব কাছাকাছি পৌঁছেছে বলে তিনি মনে করেন।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান টেকটাইমসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। ছয় বছর পরে এধরনের মেলা আবার হলো। আয়োজকদের কাছে আবেদন জানাব এধরনের মেলা বছরে দুইবার আয়োজন করা হোক। এতে করে ক্রেতাদের এনগেজমেন্ট বাড়বে।

অনার বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড আব্দুল্লাহ আল মামুন বলেন, সাড়া খুবই ভালো। দামি ফোন ভালো যাচ্ছে। কম দামি ফোন প্রথম দুই দিনেই শেষ হয়ে গেছে।

ডিএক্স গ্রুপের অন্যতম পরিচালক লিটন বিশ্বাস জানান, তার প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার পণ্য বিক্রি করেছে। তিনি বলেন, আমরা খুবই খুশী। ভবিষ্যতে এরকম মেলা আরও চাই।

লেনোভো ল্যাপটপের চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার প্রতাপ সাহা বলেন, সাড়া ভালো। অনেক দিন পরে মেলা হওয়ায় দর্শক সমাগম ছিল সন্তোষজনক। বিক্রির পাশাপাশি ব্র্যান্ডিংটা অনেক ভালো হয়েছে। আমরা অনেক কোয়েরি পেয়েছি। অনেকে প্রোডাক্টের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

এসার ল্যাপটপের চ্যানেল কনসালটেন্ট (কমার্শিয়াল বিজনেস) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এসার ল্যাপটপ নিয়ে আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের ব্র্যান্ডিংটা ভালো সাড়া ফেলেছে। ল্যাপটপ বিক্রির অনেক ফরমায়েশ পেয়েছি।

ডিবিটেক/ইউজি/ইক

নীতিমালার ধারাবাহিকতা ও প্রশাসনিক সদিচ্ছাই বিনিয়োগে মূল চাবিকাঠি: তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা
বিদেশি বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরতা নয়; বরং নীতিমালার ধারাবাহিকতা, সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং আমলাদের সদিচ্ছা ও সাহসী উদ্যোগ থাকলেই দেশে বিনিয়োগের ঘাটতি থাকবে না-এমন মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে হাইটেক পার্কগুলোতে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা চালু এবং লক্ষ্যপূরণে সরকারের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।

২৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হাইটেক পার্ক: আ গেটওয়ে টু গ্লোবাল ইনভেস্টমেন্ট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব প্রত্যাশার কথা তুলে ধরেন। চার দিনব্যাপী ‘ডিডিআই-২০২৬’-এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াত আলী।

সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুল হাসান। তিনি জানান, ইতোমধ্যে হাইটেক পার্কে এক একর জায়গা নিয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক।

আলোচনায় অংশ নিয়ে আইসিটি মন্ত্রণালয় গঠন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্প বাস্তবায়নে নিজের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে ড. মো. সবুর খান বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশ থাকলে দেশীয় বিনিয়োগ দিয়েই হাইটেক পার্কগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে নীতিমালা কোনও বড় বাধা নয়; বরং দরকার প্রশাসনিক সদিচ্ছা ও উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহজ ও দ্রুত অনুমোদন প্রক্রিয়া। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের সাহসী সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং অনুমোদন জটিলতায় একটি সম্ভাবনাময় উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তার বক্তব্যের প্রতিধ্বনি করে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নীতিমালার ধারাবাহিকতা না থাকলে এবং ভ্যালু অ্যাডিশনের ক্ষেত্রে অযাচিত বাধা তৈরি হলে উদ্যোক্তাদের উদ্যোগ ক্ষতিগ্রস্ত হয়। অতীতে ব্যবসায়ীদের সঙ্গে আচরণকে ‘ফুটবলের অবস্থার মতো’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এনবিআর হাইটেক পার্ককে সৎ-ভাইয়ের মতো দেখছে- এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।

হাইটেক পার্কের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের গুরুত্ব তুলে ধরে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, পরিকল্পনা থেকে বাস্তবায়নমুখী পথে এগোতে হবে হাইটেক পার্কগুলোকে। সেখানে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাঁচামাল, মানবসম্পদসহ প্রয়োজনীয় সব সহায়ক পরিবেশ হাইটেক পার্কেই বিদ্যমান আছে কি না, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিবিটেক/আইএম/এইউএম

ডিডিআই এক্সপোতে দেখা যাবে তিন ভাঁজের ফোন; ডিপ ফেইক সনাক্তের ডিভাইস
অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল উন্নয়নের লক্ষ্যে ২৮ জানুয়ারি থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআই) ২০২৬’। মেলায় কম্পিউটারের পাশাপাশি ৪০ শতাংশ ব্র্যান্ড ফোনে ছাড় পাবেন  গ্রাহক। দেখা দিতে পারে স্যামসাং এর তিন ভাঁজের স্মার্টফোন। অনার আনছে ডিপ ফেইক ভিপ ফেইক ভিডিও সনাক্তের ডিভাইস আনছে অনার। শাওমি ১০ শতাংশ পর্যন্ত ছাড় ও ১০  হাজার টাকা সমমূল্যের উপহার। ভাগ্যবানদের জন্য লেনেভো দেবে ই-বাইক।

২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

জানানো হয়, এক্সপোতে দেশজুড়ে শিক্ষার্থীদের ৫৬টি উদ্ভাবনগুলো প্রদর্শিত হবে। থাকছে ৯টি সেমিনার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।  প্রদর্শনীতে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি। এছাড়া স্টারলিংক পার্টনার হিসেবে থাকছে  স্টারলিংক ফিলিসিটি আইডিসি।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। দেশের ডিজিটাল খাতের উন্নয়নে 'ডাউন ও আপ স্ট্রিম' চাহিদার বিষয়ে আলোকপাত করে অন্তর্ভুক্তমূলক উন্নয়নে গুরুত্বারোপ করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান । প্রদর্শনীর সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেন, এই এক্সপো কেবল প্রযুক্তি প্রদর্শনের স্থান নয়; এটি বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতা, নীতিগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ প্রযুক্তি দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন। একটি সংযুক্ত, বিনিয়োগবান্ধব ও টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শনী রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে (www.ddiexpo.com.bd) অথবা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং বিটুবি জোন। ডিজিটাল ডিভাইস জোন এবং মোবাইল জোনে পছন্দমত পণ্য ক্রয়ের সুযোগ।

প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে ৫টি সেমিনার এবং ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সেমিনারের সময়, স্থান ও শিরোনামসমূহ
২৮ জানুয়ারি বিকাল ২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনারের বিষয় হলো- ‘ফ্রম ভিশন টু রিয়্যালিটি: দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রাজেক্টরি অব বাংলাদেশ’।

২৯ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে থেকে ১১টা পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো-‘বাংলাদেশ হাই-টেক পার্কস: অ্যা গেটওয়ে টু গ্লোবাল ইনভেস্টমেন্ট’।

একই দিনে বিকাল ২:৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো- ‘বিল্ডিং অ্যা সাসটেইনেবল আইসিটি স্টার্টআপ ইকোসিস্টেম: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’।

অন্যদিকে উইন্ডি টাউন হলে বিকাল ৪:০০টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: মিথ ভার্সেস রিয়্যালিটি সেমিনার’ শীর্ষক সেমিনার হবে।

৩০ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে ১১:০০ পর্যন্ত  উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার  বিষয় হলো- ‘অ্যাকসেস টু ফাইন্যান্স টুওয়ার্ডস অপরচুনিটি: ফাইন্যান্সিং অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস ফর স্টুডেন্টস টু বিল্ড অ্যান ইন্টেলিজেন্ট সোসাইটি’।

প্যানেল আলোচনার সময় স্থান ও শিরোনামসমূহ
২৮ জানুয়ারি বিকাল ৪:০০টা থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে প্যানেল আলোচনার বিষয় হলো- ‘ব্রিজিং গ্যাপস ইন দ্য ইনোভেশন ইকোসিস্টেম: হোয়াট বাংলাদেশ নিডস টু ডু’।

৩০ জানুয়ারি সকাল ১১:৩০টা থেকে দুপুর ০১:০০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত প্যানেল আলোচনার বিষয় হলো- ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড- ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট ভিশন’।

অন্যদিকে উইন্ডি টাউন হলে বিকাল ৩:০০টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ‘এনেবলর্স অব দ্য ডিজিটাল নেশন: টেলকো অ্যাজ দ্য ফাউন্ডেশন অব ইনক্লুসিভ ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/আইআর/ইকে

এক দিন এগিয়ে “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬” ২৮ জানুয়ারি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে আগামী ২৮-৩০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি), শেরেবাংলা নগর, ঢাকা-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬”।

এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ব্যস্ত সময়সূচির কারণে পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে ২৯ জানুয়ারির পরিবর্তে ২৮ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে বলে জানিয়েছে মেলায়র সহ আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি।

এর আগে ১৩ জানুয়ারি বিসিএস নির্বাহী কমিটি ও আয়োজক কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

“ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬” বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, ডিজিটাল উদ্ভাবন, দেশীয় প্রযুক্তি উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই এক্সপোর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক এবং তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ডিবিটেক/ডিডিআই/ইকে

বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ার ঘোষণা
আন্তর্জাতিক বাজারে আইসিটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সাম্প্রতিক বৈশ্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসপ্লে প্যানেল, প্রসেসর, মেমোরি চিপ, স্টোরেজ ডিভাইস, এসএসডি এবং কপারসহ গুরুত্বপূর্ণ কাঁচামাল ও যন্ত্রাংশের দাম ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি পুরো বছরজুড়ে চলমান থাকবে।

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব পণ্যের দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের আইসিটি পণ্যের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্বব্যাপী এআই-ভিত্তিক সেমিকন্ডাক্টর পণ্যের অতিরিক্ত চাহিদা, ক্লাউড কম্পিউটিং ও ইলেকট্রিক ভেহিকেলভিত্তিক শিল্পের দ্রুত সম্প্রসারণ, ভূরাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সরবরাহ চেইনের বিঘ্ন, জ্বালানি ও পরিবহন ব্যয়ের বৃদ্ধি এবং কপারসহ বিভিন্ন ধাতব কাঁচামালের সংকট।

বিশেষ করে আইসিটি পণ্যে ব্যবহৃত ডিসপ্লে প্যানেল, প্রসেসর, মেমোরি (র‍্যাম/রম), এসএসডি, হার্ডডিস্ক এবং নেটওয়ার্কিং যন্ত্রাংশে এই মূল্যবৃদ্ধির প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। বাংলাদেশের আইসিটি খাতের কাঁচামালের বড় অংশ সম্পূর্ণ আমদানিনির্ভর। তাই এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশীয় বাজারেও অনুভূত হবে।

এ বিষয়ে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “২০২৬ সালের বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, পুরো বছরজুড়েই আইসিটি পণ্যের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সম্ভাবনাও রয়েছে।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের সকল আইসিটি পণ্য ব্যবসায়ী, আমদানিকারক, পরিবেশক ও গ্রাহকদের আগাম অবহিত করছে-অর্ডার প্রদান ও ভবিষ্যৎ অর্ডার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং একই সঙ্গে সরবরাহ চেইনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করতে। প্রয়োজনীয় পণ্য আমদানিতে আগাম পরিকল্পনা গ্রহণ, মজুত ব্যবস্থাপনায় সচেতনতা, গ্রাহকদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”

বিসিএস সভাপতি আরও বলেন, “গ্রাহকদের বৈশ্বিক বাজারে উদ্ভূত পরিস্থিতির আলোকে পণ্য ক্রয়ের পরিকল্পনা করতে এবং একই সঙ্গে আইসিটি পণ্য বিক্রেতাদের যৌক্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুরোধ জানাচ্ছি।”

ডিবিটেক/উজ্জ্বল/ইকে

বিসিএস কার্নিভালে ব্যবসায় ৩ গুণ সম্প্রসারণের ঘোষণা
স্থবিরতা কাটিয়ে ফের ছন্দে ফিরলো বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। কার্য নির্বাহী কমিটির পদত্যাগ, প্রশাসক ও নির্বাচনের মাধ্যমে আবারও সদস্য পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটালো নতুন কার্য নির্বাহী কমিটি। ১৯ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর শালদহ ইকো রিসোর্টে অনুষ্ঠিত হলো বিসিএস কার্নিভাল ২০২৫।

রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে এই বার্ষিক সম্মিলনে অংশ নেয় ১৫ শতাধিক সদস্য। খেলাধূলা ও দিন ভর নানা প্রতিযোগিতার মাধ্যমে সন্ধ্যায় শেষ হয় এই বনভোজন।

আয়োজনে ছোটদের জন্য ছিল বিস্কুট ও ১০০ মিটার দৌড়, লুডু, দাবা, কবিতা আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতা। পুরুষ সদস্যদের ফুটবল, ক্রিকেট, হাঁড়িভাঙা, রশি টানাটানি এবং নারীদের জন্য পিলোপাসিং প্রতিযোগিতা। পাশাপাশি আইসিটি খাতের নেতৃবৃন্দ, স্টেকহোল্ডার, উদ্যোক্তা এবং অংশীজনদের সঙ্গে পেশাগত মতবিনিময়, টিম বিল্ডিং কার্যক্রম। এছাড়াও অংশগ্রহণকারীরা ভেন্যু ভ্রমণ করার জন্য বৈদ্যুতিক গাড়িতে ভ্রমণ, ক্যাবলে চড়া, বোটিং, সুইমিং, ছোট শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলায় চমকপ্রদ সময় কাটিয়েছেন। <o:p></o:p>

সমাপনীতে পূর্ব নির্ধারিত এই অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের প্রধনা সমন্বয়ক ও ঘাতকের বুলেটে নিহত শহীদ শরিফ ওসমান হাদি’র রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার আগে দেয়া বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, গতকালই আমাদের দেশের একজন সম্পদ শরিফ ওসমান হাদিকে হারিয়েছি। ইনকিলাব মঞ্চ থেকে তিনি যেসব কথা বলেছেন, তার পুরোটাই যথার্থ। তাকে হত্যা করে আমাদের স্পিরিট,ইচ্ছা ও উদ্দেশের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। তার প্রত্যেকটি কথাই আমাদের বাস্তবায়ন করা দরকার। তার মতো তরুণ প্রাণ দুষ্কৃতকারিদের বুলেটের আঘাতে অকালে ঝড়ে গেল। আমাদের দেশের একটা অপুরণীয় ক্ষতি। তার প্রতিটি কথাই দেশের উন্নয়নের জন্য দরকার।  আমরা আশা করবো, শরিফ ওসমান হাদি একাই নয়। এমন আরও হাদিকে আমাদের ধারণ করতে হবে।

বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর বিসিএস-এ যে শুন্যতা তৈরি হয়েছিলো তা কমিয়ে বর্তমান ও ভবিষ্যত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কম্পিউটার বাজারের ব্যাপ্তি বাড়ানের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, আসিটি খাতের বতর্মান বাজারের আকার ৩ গুণ বাড়াতে আমরা কাজ করছি। এজন্য বাজেটে আইসিটি খাতে বরাদ্দ ন্যুনতম ১ শতাংশে উন্নীত করতে কাজ শুরু করেছি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জানুয়ারি থেকে দেড় বছরের একটি কর্মপরিকল্পনা প্রকাশ করবো।

অনুষ্ঠানে মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, বিসিএস-এর সাবেক মহাসচিব ও স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন বিসিএস পরিচালক মো. ইকবাল হোসাইন। অভ্যর্থনা এবং অতিথি ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব আবু তুহিন চৌধুরী। কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন কোষাধ্যক্ষ আবুল হাসান। পরিবহন ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু এবং যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান ছিল আসুস, ব্রাদার, কিউডি, দাহুয়া, ডেল, ডিজিটালএক্স, ইপসন, লেনেভো (গ্লোবাল ব্র্যান্ড পিএলসি), জেস্কিল, হিকভিশন, এইচপি, এআইটিসি কিংসম্যান (মিজান ট্রেড), পেন্টাম, ডিভেজ্ঞার (ইউসিভি), রায়ান্স কম্পিউটারস, লেনেভো (স্মার্ট টেকনোলজিস লি.), স্টার-টেক ইঞ্জিনিয়ারিং লি., টেন্ডা (সাউথবাংলা কম্পিউটার), টোটোলিংক, টিপিলিংক, এক্সেল টেকনোলজিস লি., ট্রান্সসেন্ড, ইউসিসি, ইউনিভিউ, কম্পিউটার সিটি টেকনোলজিস লি., ডিসিসি (ঢাকা কম্পিউটার সিটি), ড্রিম টেক, এটুজেড, কিংস্টোন (মার্ভেলাস কম্পিউটার), হেন্স বাংলাদেশ।
বিসিএস/ইউজ/এমইউএম

উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস ভাইস প্রেসিডেন্ট
২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হলো ‘মিট আইসিটি ২০২৫’–এ প্রদর্শনী, সেমিনার, ওয়ার্কশপ, বিটুবি মিটিং এবং বিভিন্ন টেক সেশন। এই সম্মেলনকে ঘিরে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (উইটসা) বোর্ড মিটিং ২৫ নভেম্বর, মঙ্গলবার।

২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিসিএস সচিবালয় থেকে জানানো হয়,  মানামান্থ গালফ হোটেলের কনভেনশন সেন্টারে  অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিত্ব করেন সংগঠনটির  ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুল হাসান দিপু।  এই বোর্ড মিটিংয়ে উইটসা-এর বোর্ড অব ডিরেক্টরস এবং সদস্যরা একত্রিত হয়ে বৈশ্বিক নীতি, প্রযুক্তিগত সম্ভাবনা এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠক প্রসঙ্গে বিসিএস ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, ‘বর্তমান সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ডিজিটাল বাণিজ্য এবং উদীয়মান প্রযুক্তি বিশ্বব্যাপী সমাজ ও অর্থনীতিকে দ্রুত রূপান্তরিত করছে, এই প্রেক্ষাপটে উইটসা বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে। গ্লোবাল এআই সামিট, সাইবারসিকিউরিটি টাস্কফোর্স, উইটসা ওয়ার্ল্ড কাপের মতো উদ্যোগগুলো উইটসা-এর উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশ এসব উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সক্রিয় অবদান রাখতে প্রস্তুত।’

বোর্ড মিটিংটি যৌথভাবে বাহরাইন টেকনোলজি কোম্পানিজ সোসাইটি (বিটেক) ও মিট আইসিটি ২০১৫ কমিটি।

বোর্ড মিটিংয়ে সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–বিষয়ক আলোচনার আয়োজন করে উইটসার আঞ্চলিক সহ-সভাপতিরা। বৈঠকে  ২০২৬ সালের বিশ্ব উদ্ভাবন ও প্রযুক্তি কংগ্রেস উইসিট এবং উইটসা গ্লোবাল এআই সামিট-২০২৬ আয়োজন বিষয়ে ঘোষণা দেওয়া হয়। জানানা হয়, এআই সামিটে প্রথমবারের মতো দেওয়া হবে ‘উইটসা গ্লোবাল এআই অ্যাওয়ার্ড’।

বোর্ড তাদের উইটসা গ্লোবাল এআই ইকোসিস্টেম নেটওয়ার্ক শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, যার মূল দিকগুলো ছিল, সদস্য দেশগুলোতে উইটসা গ্লোবাল এআই ইকোসিস্টেম নেটওয়ার্ক-এর গ্রহণ ও সম্প্রসারণ, সবার জন্য এআই–কে সহজলভ্য করা, ফাউন্ডিং হাব পার্টনারদের জন্য এআই প্রোগ্রাম বাস্তবায়নে কাঠামোবদ্ধ পরিকল্পনা এবং সদস্যদের উইটসা গেইনে যুক্ত হয়ে সুবিধা ও ইকোসিস্টেম উন্নয়ন সুযোগ গ্রহণের আহ্বান।

উইটসা বোর্ড মিটিংয়ে অংশগ্রহণকারী সদস্য ও পরিচালকরা ‘মিট আইসিটি ২০২৫’ কনফারেন্সেও প্রবেশাধিকার পান, যা আঞ্চলিক প্রযুক্তি ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ তৈরি করে।

‘মিট আইসিটি ২০২৫’ হলো বাহরাইনে অনুষ্ঠিত একটি বার্ষিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্মেলন, যা মধ্যপ্রাচ্যের অন্যতম উল্লেখযোগ্য প্রযুক্তি ইভেন্ট হিসেবে পরিচিত। এই সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্ভাবক এবং শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ডিবিটেক/ইউজি/ইক

শাহজালালে অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার খাতে ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে বিপুল ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য ৫টি কোম্পানির ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা ধরা হলেও প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, অগ্নিকাণ্ডে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

গত ১৮ অক্টোবর দুর্ঘটনার পর ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের জন্য বিসিএস জরুরি ভিত্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায় এবং অনলাইনে তথ্য প্রদানের জন্য একটি ফরম সরবরাহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রাথমিক ক্ষয়ক্ষতির এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

২৯ অক্টোবর, বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিসিএস সদস্যদের প্রযুক্তিপণ্যের ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।

এ প্রসঙ্গে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। আমরা সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা হলেও, প্রকৃত ক্ষতি এর চেয়েও বেশি হতে পারে।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা শুধু আমাদের সদস্যদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো আইসিটি খাতের জন্য বড় ধাক্কা। আগুনে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত পণ্য দেশে পৌঁছানোর পর এভাবে পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ানে বাংলাদেশ কম্পিউটার সমিতি
কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টানেট অব থিংসের (আইওটি) ওপরর বিশেষ গুরুত্ব দিয়ে ২২ অক্টোবর, বুধবার তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাঙ এক্সিবিশন সেন্টারে বসছে ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান-২০২৫’ এর  ৫১তম আসরে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। (বিসিএস)। বিসিএস পরিচালক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে  ২৭ সদস্যের এই দলে বিসিএস সদস্যরা ছাড়াও অংশ নিয়েছেন বেসিস সচিবালয়ের জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদার ।

তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (টিইইএমএ) আয়োজনে কয়েকটি দলে বিভক্ত হয়ে সম্মেলনে বিভিন্ন সেমিনারে এবং ম্যাচ মেকিংয়ে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা। সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড জানার পাশাপাশি তা বাংলাদেশের মানুষের হাতের নাগালে নিয়ে আসতে বিসিএস প্রতিনিধি দলটি সেখানকার ব্যবসায়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগ খুঁজবেন।

এই দলে রয়েছেন ওয়েব সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কাজী ফকরুল লতিফ, টেক হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সাজ্জাদ হোসাইন চৌধুরী, কাজী টেকনোলজির প্রোপাইটর মো. সজিব কাজী, প্রগ্রেসিভ কম্পিউটার অ্যান্ড বিজনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. মাহবুবুর রহমান,  মাল্টিজোনের প্রোপাইটর মো. আলতাব মিয়া, ফেমাস ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নুরুল আবছার, মারুবেনি ট্রেড সিন্ডিকেটের প্রোপাইটর মো. কামরুল হাসান, কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন ২-এর প্রোপাইটর মো. আমিনুল ইসলাম, আবাকাস কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. শাহজাহান,  আবাকাস কম্পিউটারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার  মিজানুর রহমান, আবাকাস কম্পিউটারের প্রধান উপদেষ্টা, আরমান হোসেন, টেক সলিউশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও),  অল শরিয়ার,  আইডিয়াল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির প্রোপাইটর সুলতান মাহমুদ, আনিকা আইটির প্রোপাইটর ফজলুর রহমান মানিক,  ডিটি ইন্টারন্যাশনালের পরিচালক, আনজির আরাফাত, ডিটি ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. আহামাদ উল্লাহ, ওয়েভ সাইন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কাজী আরিফ হাসান, এনরিচ নেট প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. আবু আসলাম, এনরিচ নেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজার, রাহুল দেব সরকার, গুডলাক আইটির প্রোপাইটর তহিদুর রহমান, ফ্যানস টেকনোলজির প্রোপাইটর মো. মামুনুর রহমান, মিজান ট্রেডের প্রোপাইটর  আনিসুর রহমান, সেভেন টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক, গণেশ চন্দ্র পাল,  সেভেন টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (পারচেজ), আবদুল হাকিম রাসেল, মায়ের দোয়া কম্পিউটারের জেনারেল ম্যানেজার, শাহ আলম, ইমেজ ইলেকট্রনিক্সের  প্রোপাইটর  মো. ফজলুল ইসলাম ও গুডলাক আইটির প্রোডাক্ট ম্যানেজার, মো. কবির হোসেন।

তাইওয়ানের সবচেয়ে বড় এই প্রযুক্তি প্রদর্শনীতে ৫জি এবং স্মার্ট অটোমেশন; আইআইওটি ও স্মার্ট মিটিং টেক এবং গ্রিন এনার্জি এবং টেকসই প্রযুক্তি অবকাঠামোর নানা বিষয় তুলে ধরা হবে। প্রদর্শনীতে ডেটাসেন্টার সল্যুশন, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ব্যাং স্টার্টআপ, অপ্টোইলেকট্রনিক, ডিসপ্লে প্রযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অটোমেশন এবং কাস্টমার প্রোডাক্টস অ্যান্ড অটোমেটিভসহ ১২টি জোনে বিশেষায়িত প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হবে।

শেষ হলো প্রথম আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা মেলা
দেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রায় তিন হাজার ভিজিটর, ট্রেডার ও ডেলিগেটদের অংশগ্রহণে শেষ হলো দেশের প্রথম  ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)   প্রথমবারের মতো এই প্রদর্শনী শুরু হয়ে শেষ হয়  শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়। প্রদর্শনীতে ৫০টিরও বেশি দেশি-বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা বিষক পণ্য কোম্পানি, শাতাধিক ব্র্যান্ড এবং ৫ শ’র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক  প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। যেমন, কর্মস্থলের অগ্নি নির্বাপক নিরাপত্তা  প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, পণ্য ও সেবা, অত্যাধুনিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা এবং অন্যান্য  নিরাপত্তা ও স্বাস্থ্য-সম্পর্কিত সরঞ্জামাদি।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও দুবাইয়ের  প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই)।

আয়োজনের সফলতা নিয়ে ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন,   “তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। সফলভাবে সম্পন্ন  হয়েছে এই আয়োজনটি। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই সাফল্য আমাদেরকে ভবিষ্যতে আরও বড় আয়োজনের অনুপ্রেরণা দেবে। আমরা বিশ্বাস করি, এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। আগামী দিনগুলোতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

লাইফব্রিজ কোম্পানির হার্ডওয়ার্ক ও নেটওয়ার্ক নিরাপত্তা, সুরক্ষা প্রযুক্তি পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মিরান্ডা লো। তিন দিনের মেলায় কেমন সাড়া পেলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘‘প্রদর্শনীর পরিবেশ অনেক সুন্দর। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক ও নিরাপত্তা প্রযুক্তিকে পছন্দ করেন। তিনদিনে ২০০ এর বেশি বাংলাদেশি ট্রেডার ও ডেলিগেটের সাথে সন্তোষজনক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। এ আয়োজনে এসে আমাদের লাইফব্রিজ কোম্পানির অনেক ব্র্যান্ডিং হয়েছে। আমরা অনেক খুশি।’’

স্মার্ট টেকনোলজি লিমিটেডের জেনারেল ম্যানেজার রনি সাহা বলেন, ‘‘ভিডিও কনফারেন্সি সিস্টেম, ব্যাগেজ স্ক্যানার, বুম ব্যারিয়ার, ডিসপ্লে সলিউশনস, পিএ সিস্টেম বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম, আইপি টেলিফোনি সিস্টেম, নার্স কলিং সিস্টেমসহ অন্যান্য নিরাপত্তা সলুশন পণ্য নিয়ে তিনদিনের আয়োজনে অংশগ্রহণ করেছে স্মার্ট টেকনোলজি লিমিটেড। শুরুর দিন থেকেই আমরা ভাল সাড়া পেয়েছি। আমাদের কোম্পানির নিরাপত্তা সলিউশন বিষয়ক পণ্যগুলো দেখতে ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে প্রত্যাশার চেয়ে বেশি ভিজিটর, ট্রেডার ও ডেলিগেট এসেছে।’’

আয়োজনে তিন দিনের অর্জন নিয়ে ওয়ালটন ডিজিটেকের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মো. মাহমুদুল হাসান বলেন, ‘‘তিন দিনের এই আয়োজনে বেশির ভাগ করপোরেট ট্রেডার ও ডেলিগেট এসেছেন। আমরা প্রদর্শনীতে পিনভিউ ব্র্যান্ডের সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম এবং এসেন্টের স্মার্ট এক্সেস স্মার্টার কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি পণ্য প্রদর্শন করছি। আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছি, সেটি পূরণ হয়েছে। আমার মতে, ব্যস্ত শহুরে মানুষের জন্য ভেন্যুটা একটু দূরে হয়েছে। প্রদর্শনীটা শহরে আয়োজিত হলে আরও বেশি সাড়া পাওয়া যেতো। তাই আগামীতে এই ধরনের নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক আয়োজন করলে আয়োজকদের ভেন্যু নির্বাচনে দূরত্বের বিষয়টি গুরুত্ব  দিলে ভাল সাড়া মিলবে বলে আমার বিশ্বাস।’’

চীন থেকে ইবিকেএন কোম্পানির সফটওয়্যার সলুউশন নিরাপত্তা ও  সুরক্ষা পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন সফি। তিনি দর্শনীতে সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিন দিনের আয়োজন নিয়ে অভিজ্ঞতার কথার বিষয়ে সফি বলেন, ‘‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় একটি দেশ। এখানে ছোট দেশে অনেক মানুষ বসবাস করছে। সারা বিশ্বে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে বাংলাদেশের মানুষকে প্রযুক্তির সাথে বেশি বেশি করে পরিচয় করিয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন বেশি করে করতে হবে। আয়োজন উপলক্ষে আমাদের কোম্পানির পণ্য নিয়ে যেসব লিফলেট ও ব্রুশিয়ার নিয়ে এসেছিলাম, সব শেষ। আমার ভিজিটিং কার্ডও শেষ। যে প্রত্যাশা নিয়ে এসেছি, সেটার চেয়ে বেশি পূরণ হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজনে অংশগ্রহণ করতে চাই।’’

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার সামসুল ইসলাম সাগর বলেন, ‘‘যেকোনো প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির পণ্যগুলো একটি বিশেষ শ্রেণি মানুষের জন্য প্রদর্শন করা হয়। আমরাও এই আয়োজনে আমাদের দুটি ব্র্যান্ডের নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রদর্শন করছি। মেলায় যেমনটা প্রত্যাশা নিয়ে এসেছি, তিন দিনে সে প্রত্যাশা পূরণ হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষা পণ্য বিষয়ক ভিজিটর, ট্রেডার ও ডেলিগেটের সাথে সন্তোষজনক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। আগামীতে এ ধরনের প্রদর্শনীর সময় আরও বাড়ালে ভাল হবে।’’

বিসিএস নতুন সভাপতি জহির, মহাসচিব মনির
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আজ সোমবার, ২৩ জুন গঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে মো. ওয়াহিদুল হাসান দিপু (স্বত্বাধিকারী, ল্যান্ডমার্ক কম্পিউটার্স), যুগ্ম-মহাসচিব পদে মো. আহসানুল ইসলাম (স্বত্বাধিকারী, পিসি গার্ডেন) ও কোষাধ্যক্ষ পদে আবুল হাসান (স্বত্বাধিকারী, এইচ এম কম্পিউটারর্স) দায়িত্ব পেয়েছেন।

পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. নজরুল ইসলাম হাজারী (স্বত্বাধিকারী, ওয়েলকিন কম্পিউটার্স) ও মো. ইকবাল হোসাইন (স্বত্বাধিকারী, জ্যাজি)।

প্রসঙ্গত, গত ২১ জুন ২০২৫  শনিবার বর্ণিত ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুসারে,  ২২ জুন ২০২৫ পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকগণ মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন ২০২৫ বিসিএস কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির  এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

বিসিএস : নির্বাচনে ভোট হচ্ছে না
নির্বাচন হচ্ছে ঠিকই। তবে ভোট হচ্ছে না দেশের প্রথম প্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)  ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের (ইসি) সদস্য নির্বাচনের। কেননা সাত সদস্যের এই নির্বাচনে প্রার্থীও ৭ জনই। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কমিটির পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সব প্রার্থী। তবে আগামী ৩১ তারিখ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ থাকায় এখনই তাদের বিজয়ী ঘোষণা করতে পারছে না নির্বাচন বোর্ড।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার ঘোষণা পেতে ১ জুন  পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রার্থীদের। এরপর ২২ জুন পদ বন্টনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল শেষে নিজেদের মধ্যে ভোট করে ২৩ জুনই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বিসিএস  ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন নেতাদের নাম।

নির্বাচন বোর্ড সূত্রে প্রকাশ, বুধবার বিকেলে বৈধ প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছেন আট প্রার্থীর একজন। তিনি হলেন নিউ ইউনিভার্সেল কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ আনিসুর রহমান।

ফলে সাত সদস্যের বিসিএস কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এখন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভোটের বৈতরণী পার হচ্ছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর মুহাম্মদ মনিরুল ইসলাম, ওয়েলকিন কম্পিউটারের স্বত্ত্বাধিকারি মোঃ নজরুল ইসলাম হাজারী, ল্যান্ড মার্ক কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ ওয়াহেদুল ইসলাম দীপু, জাজি সত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন, এইচ এম কম্পিউটার্স সত্ত্বাধিকারী  আবুল হাসান এবং পিজি গার্ডেন সত্ত্বাধিকারী মোঃ আহসানুল ইসলাম।

পূর্বের নির্বাচন এবং গঠিত কমিটির হিসাব বলছে, এদের মধ্যে পরবর্তী বিসিএস প্রেসিডেন্ট হতে চলেছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম এবং মহাসচিব হতে পরেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর মোহাম্মাদ মনিরুল ইসলাম। আর বাকি পদগুলো এখনই অনুমান করা যাচ্ছে না।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবির বিসিএস নির্বাচন বোর্ড চেয়ারম্যান। বোর্ডের অপর দুই সদস্য হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং সহকারি বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ)  মো. সিরাজুল ইসলাম।

১ প্রার্থীর জন্য কি ব্যালটে গড়াবে ভোট?

১ প্রার্থীর জন্য কি ব্যালটে গড়াবে ভোট?
রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা দেশের প্রথম প্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)  ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিককার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন। সাত সদস্যের এই নির্বাচনে এরই মধ্যে জমা পড়েছে মাত্র ৮টি আবেদন।

প্রার্থীরা হলেন- স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম, কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ এর মোহাম্মাদ মনিরুল ইসলাম, ওয়েলকিন কম্পিউটারের স্বত্ত্বাধিকারি মোঃ নজরুল ইসলাম হাজারী, ল্যান্ড মার্ক কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ ওয়াহেদুল ইসলাম দীপু, জাজি সত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন, এইচ এম কম্পিউটার্স সত্ত্বাধিকারী  আবুল হাসান, পিজি গার্ডেন সত্ত্বাধিকারী মোঃ আহসানুল ইসলাম এবং নিউ ইউনিভার্সেল কম্পিউটার্স এর সত্ত্বাধিকারী মোঃ আনিসুর রহমান।

প্রার্থী আবেদন প্রতি ৮০ হাজার টাকা করে প্রার্থী আবেদন বিক্রি করে ৬ লাখ ৪০ হাজার টাকা আয় করেছে বিসিএস নির্বাচন কমিশন। তবে ভোট অনুষ্ঠানে এই আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে ভোট ব্যালট পর্যন্ত গড়াবে কি না তা নির্ধারিত হবে আগামী ৩১ মে বিকেল ৫টার মধ্যে। কেননা, আগামী ২৯ তারিখ থেকে প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। অবশ্য তার আগেও ২৮ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের দিনে যদি এই ৮ জনে মধ্যে কোনো একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয় হবে ১ জুন  চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের বদলে পরবর্তী বিসিএস নেতাদের নাম জেনে যাবে সাধারণ সদস্যরা।  এমনটা হলে বিসিএস এর ৩ হাজার ৯১ সদস্যের মধ্যে মাত্র এক হাজার ৫৩০ জন ভোটারের ব্যালটে সিল মারার আনুষ্ঠানিকতার দরকার নাও লাগতে পারে।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবিরকে চেয়ারম্যান করে বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং  মো. সিরাজুল ইসলাম সহকারি বাণিজ্য পরামর্শককে (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ) দিয়ে গঠিত হয়েছে বিসিএস নির্বাচন বোর্ড।

এই বোর্ডের চুল চেরা বিশ্লেষণের ওপর নির্ভর করছে বুধবার কোন দিকে গড়াবে বিসিএস কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। একজন প্রার্থীর জন্য ভোটের আনুষ্ঠানিকতা হবে না কি, প্রতিযোগিতাহীনতার পথ এড়িয়ে সমঝোতার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে খরচ বাঁচবে সংগঠনের। সময়েই এর সঠিক জবাব দেবে।

প্রসঙ্গত, ২০২৪-২৬ মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার মাত্র চার মাসের মাথায় বিসিএস কার্যনির্বাহী পরিষদের পদত্যাগ এবং জরুরি তলবি সভার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করেও শেষ তক নানা বিতর্কের মধ্যে গত বঝরের ২৫ সেপ্টেম্বর সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে পরিবর্তীত সময়ে সংগঠনকে ধরে রাখতে গত বছর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বিসিএস’র ৩৫০ জন্য সদস্যের স্বাক্ষরিত লিখিত চিঠির দাবির পরিপ্রেক্ষিতে ‘জরুরি তলবি সভা’ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে বিসিএস’র আহবায়ক এর দায়িত্ব দেয়া হয় বিসিএস’র ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের (ইসি) সাবেক পরিচালক ও স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে। সভার সভাপতিত্ব করেছিলেন বিসিএস’র সাবেক সভাপতি ড. মো. সবুর খান। তবে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধমিালা, ১৯৯৪ এবং সংগঠনটির সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ি আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা না থাকায় শেষতক বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বিসিএস এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনিই নির্বাচন কমিশন গঠন করে ভোটের কার্যক্রম শুরু করেন।

তবে দেশজুড়ে বিস্তৃত বিসিএস ১১টি বিসিএস শাখা কমিটির কেউ পদত্যাগ না করায় মেয়াদোত্তীর্ণ সময়সীমা মেনে শাখা কমিটিগুলোর নির্বাচন আগামী বছরের ২৬ মে।