Digi Bangla - : বিআইজেএফ

বিআইজেএফ সদস্যদের সম্মানে গুলশানে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত
খাত সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সদস্যদের সম্মানে ইফতার ও দোআ মাহফিল করলো দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রথম ও সংবিধিবদ্ধ পেশাদার সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। রোজার ভিন্ন আবহে এবং রাজনৈতিক সরকারের পথ চলা শুরুতে ইফতার মাহফিল হয়ে ওঠে অংশীজনদের মিলন মেলায়। কুশল বিনিময় ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসে নতুন সরকারের সময়ে এই খাতের চ্যালেঞ্জ উৎরে সম্ভাবনাকে আলিঙ্গনের আশাজাগানিয়া আলাপন।

৭ মার্চ, শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হাইটসে অনুষ্ঠিত ইফতারপূর্ব দোআ অনুষ্ঠানে সংগঠনের প্রতিটি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোআ করা হয়। মোনাজাতে সংগঠনের সমৃদ্ধি কামনা করেন অংশগ্রহণকারীরা।

এর আগে বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি ভূঁইয়া এনাম লেনিন।

অনুষ্ঠানে আইসিটি ও টেলিকম খাতের ব্যবসায়ী ও নেতারা যেমন উপস্থিত ছিলেন; তেমনি সতস্ফূক্তভাবে অংশ নেন এই খাতের বিভিন্ন পিআর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার ও দোআ অনুষ্ঠানে অংশ নেন আইএসপিএপিবি’র সভাপতি আমিনুল হাকিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সাবেক সভাপতি ইমদাদুল হক; বেসিস সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সাধারণ সম্পাদ ফয়সাল আলিম, জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস, ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, ই-কুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব জি রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের প্রধান পরিচালন কর্মকর্তা মুশফিক মঞ্জুর, মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান তৌহিদ আহমেদ, গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন্স ম্যানেজার সারোজ ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার হেড অব মিডিয়া তানভীর আহমেদ, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান এবং প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।<o:p></o:p>

রমজানের এই সম্মিলনে আইসিটি খাতের অংশীজনরা একত্রিত হয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের কর্মপরিধি সুদৃঢ় করার সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে ইতিবাচক সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।<o:p></o:p>

ডিবিটেক/এসএ/ইকে

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য সাংবাদিকদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে অনার বাংলাদেশ। “প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইথ অনার এআই” শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। সাংবাদিকতা ও শিল্পখাতের নেতৃত্বস্থানীয় লোকজন এ আয়োজনে অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।‘

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন,”সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের উপর মানুষের আস্থাকে থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।”

এরপর অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকতায় অনার এআইয়ের বিভিন্ন ফিচার তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।

কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার এবং ডন সামদানী এইচআর সার্ভিসেস ও টিনএজ লাইফস্কিল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সামদানি ডন। তিনি বিভিন্ন ইন্টার‌্যাকটিভ আইসব্রেকার সেশন ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে সাংবাদিকতায় এআই টুল ব্যবহারের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি দেখান, কীভাবে এআই সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অনারের সদ্য উন্মোচিত অনার ম্যাজিক এইট প্রো স্মার্টফোনটি ব্যবহার করার সুযোগ পান। এতে থাকা ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, প্রোঅ্যাকটিভ ইয়োইয়ো এআই অ্যাসিস্ট্যান্ট এবং অন-ডিভাইস এআই সিকিউরিটি ফিচার সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সাংবাদিক ও অনার কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। এ আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিকতা, বিশ্বাস এবং মিডিয়া কমিউনিটির প্রতি অনারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরা হয়।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে

কম্পিউটার সমিতিতে বিআইজেএফ সদস্যদের এআই-চ্যালেঞ্জ ও এর ভবিষ্যত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকতায় এআই এর প্রভাব, চ্যালেঞ্জ ও ভবিষ্যতে এগিয়ে যাওয়া নিয়ে ২৯ নভেম্বর, শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হলো পেশাউন্নয়নের কর্মশালা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রায় ৩০ সদস্যকে হাতে কলমে এই প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, প্রম্পটিংয়ে গ্যালন গ্যালন পানি খরচ হয়। তাই ভালো প্রম্পটিং এর মাধ্যমে এই ব্যয় কমানো যাবে। এআইকে নিজেকে বুঝাতে পারতে হবে। এআই আলাদিনের চেরাগ। ভালোভাবে ঘঁষা দিলেই চলবে। আলুর মতো সব কাজে একই টুলস ব্যবহার না করে সাংবাদিকদের বিভিন্ন কাজে ঘঁষা দেয়ার মতো প্রয়োজনীয় টুলসের ব্যবহার দেখানো হয়।

তিনি  আরও বলেন, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো দ্রুত এআই-নির্ভর হয়ে উঠছে। কনটেন্ট জেনারেশন, তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশনে এআই সাংবাদিকদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিআইজেএফ সদস্য ও দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ কর্মশালায় পিন পয়েন্ট ও নোটবুক এলএম-এর ব্যবহার দেখান। তিনি বলেন, এআই সহযোগী, কিন্তু সাংবাদিককে অবশ্যই তথ্য যাচাই করতে হবে। কারণ এআই কখনও ভুল ওয়েবসাইট থেকেও তথ্য টেনে আনতে পারে।
তার সঙ্গে সহপ্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম আরমান।

সমাপনীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়ার আগে বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু চৌধুরি তুহিন।

এসময় চার বছর পর আগামী ২৯-৩১ জানুয়ারি ফের মেলা আয়োজনের বার্তা দিয়ে বিসিএস মহাসচিব বলেন, গত তিন দশক ধরে আইসিটি সাংবাদিকদের কলমের জোরে অনেক সমস্যার সমাধান হয়েছে। এখন বাজারে নকল ও রিফারবিশ পণ্য নিয়ে বিপদে আছি।

বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্যে সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, আমি যখন ম্যাগাজিন করি তখন ফটোশপ দিয়ে প্রচ্ছদ করেছিলাম। যুগ ও সময়ের প্রয়োজনে এখন এসেছে এআই। এআই দিয়েই এখন সেটা করা যায়।

সাধারণ সম্পাদক সাব্বিন হাসানের সঞ্চালনায় দৈনিক সারবাংলা'র বার্তা সম্পাদক সুমন ইসলাম বলেন, ক্রমাগত শেখার বিকল্প নেই। এআই এর চ্যালেঞ্জ মোকাবেলায় শিখতে হবে। তবে এআই এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না।

এছাড়াও সদস্যদের পক্ষে ডিসেম্বরে আরেকটি প্রশিক্ষণ আয়োজনের প্রতিশ্রুতি দেন বিআইজেএফ সভাপতি।

কর্মশালায় সহযোগিতা করে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও পৃষ্ঠপোষকতা করে গিগাবাইট বাংলাদেশ।
ডিবিটেক/আইএইচ/ওআর

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে বিআইজেফের কর্মশালা
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শিখলেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকম বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ১৫ জন সদস্য। কর্মশালায় হতে-কলমে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও গুগল এআই স্টুডিওর মতো এআই টুল ব্যবহার করে কীভাবে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদের কাঠামো তৈরি ও মান উন্নয়ন, এসইও ফ্রেন্ডলি সহায়ক তথ্য সংগ্রহ এবং যাচাই এবং গুগল ট্রেন্ডস থেকে নতুন আইডিয়া তৈরি বিষয়ে সম্যক ধারণা দেয়া হয়। দেখানো হয় কীভাবে কার্যকর প্রম্পট লিখতে হয় এবং এআই কন্টেন্টে মানবিক রূপান্তরের কৌশলও।

রাজধানীর গুলশানে ২৭ সেপ্টেম্বর, শনিবারএআই ইন জার্নালিজম শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করে তরুণ ও পেশাজীবিদের দক্ষতা উন্নয়নে গঠিত বেসরকারি প্লাটফর্ম বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্ট।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিআইজেএফ এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং  ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

কর্মশালার উদ্বোধনীতে বিআইজেএফ-এর সভাপতি হিটলার এ. হালিম বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে এআই-এর প্রয়োগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাস্তব কাজে প্রযুক্তির প্রয়োগে সহায়তা করছে। আগামীতে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এ ধরনের কর্মশালা আরও আয়োজন করা হবে জানান। বিন ট্রাস্টকে এই উদ্যোগের নেওয়ার জন্য তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান, পরিকল্পনা রয়েছে।

বিন ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শুধু একাডেমিক যোগ্যতাই যথেষ্ট নয়, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এখন অপরিহার্য। সাংবাদিকতার মতো দ্রুত পরিবর্তনশীল খাতে এআই-এর দক্ষ ব্যবহার ভবিষ্যতে টিকে থাকার মূল চাবিকাঠি। আমাদের সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শিখতে হবে।”

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বিশ্বজুড়ে এআই সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সংবাদ প্রকাশের গতি বাড়ানো, সব ক্ষেত্রেই এআই নতুন মাত্রা যোগ করছে। চ্যাটজিপিটি ও জেমিনির মতো টুলগুলো কেবল কনটেন্ট তৈরিই করছে না, সংবাদ প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গিও এনে দিচ্ছে।

বাংলাদেশেও সাংবাদিকতায় এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

আয়োজকরা জানান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এআই ইন জার্নালিজম- এর মতো কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। এসব কর্মশালার মাধ্যমে শুধু প্রযুক্তি শেখানোই নয়, বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য প্রস্তুত করা হবে।

ইফতার মাহফিলে বিআইজেএফ স্বজনদের মাগফেরাত কামনা
দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হাইটস্-এ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার আয়োজনে বিআইজেএফ-এর নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি যোগ দেন দেশের আইসিটি পরিষেবায় নিয়োজিত ইন্ডাস্ট্রি নেতারাও।

ইফতার আয়োজনে বিআইজেএফ-এর প্রয়াত সদস্য মরহুম মাসুম, সদস্যের প্রয়াত স্বজনদের মধ্যে সারাবাংলার সিনিয়র রিপোর্টার এমদাদুল হক তুহিন এর বাবা তাইজ উদ্দিন, ডিজিবাংলা টেক ডট নিউজ নির্বাহী সম্পাদক সহধর্মিনী সিনথিয়া ফারহিন রিশা, দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহ সম্পাদক হাসান জাকিরের স্ত্রী মমতাজ বেগম মমো'র মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থ কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার শেষে তথ্য ও টেলিকম ইন্ডাস্ট্রির সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন অতিথিরা।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অব করপোরেট কমিউনিকেশনস গাজী তৌহিদ আহমেদ, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন, পরিচালক লিটন বিশ্বাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) পরিচালক সায়মা শওকত, এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদ, রেড ডেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন আহেমেদ, সেলেক্সট্রা লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, সহজ লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কর্নেল (অব.) আমিনুল হক, গো বাংলা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান, উল্কাসেমির ব্যবস্থাপক মুজাম্মেল হোসেইন, এরিনাফোন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, রিভ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রায়হান হোসেন, মোবাইল ফোন ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুর বাসার, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, ইউমিডিজি ব্রান্ডের সেলস অ্যান্ড অপারেশন হেড মাসুকুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিল পরিচালনা করেন বিআইজেএফ-এর সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন বিআইজেএফ-এর নির্বাহী সদস্য নাজনীন নাহার। সার্বিক দায়িত্বে অংশ নেন বিআইজেএফ-এর সভাপতি হিটলার এ. হালিম, সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম।

বিআইজেএফের ‘ফ্যামিলি ডে-২০২৫’ উদযাপন
কৃচ্ছ্বতা সাধনের আগে দিনভর বর্ণিল সব আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে উদযাপিত হলো বিআইজেএফ ‘ফ্যামিলি ডে-২০২৫’। ফেব্রুয়ারির শেষ দিনের ছুটিতে গাজীপুরের পূবাইল সোশিও-কালচারাল সেন্টারে মিলিত হয়েছিলেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সরকারি তালিকাভুক্ত পেশাজীবী সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দুই-তৃতীয়াংশের বেশি সদস্য। তাদের আনন্দ উল্লাসে শরিক হন আমন্ত্রিত অতিথিরাও।

ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট স্ট্যাম্পে বল নিক্ষেপ, ছোট ও বড় বাচ্চাদের চকলেট কুড়ানো, নারীদের পিলো পাসিং ও ঝুড়িতে বল নিক্ষেপে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন বিজয়ীরা। এছাড়াও বিলে বোট রাইডিং করে পেয়েছেন নদীমাতৃক বাংলাদেশের পুরোনো স্মৃতির স্বাদ। বিকেলে ছিল পিঠার আয়োজন। সান্ধ্য আয়োজনে র‌্যাফেল ড্র বাড়িয়ে দেয় আনন্দের পারদ। আর সদস্যদের জন্য ব্যাগভর্তি কমন গিফট নিয়ে ফুরফুরে মেজাজে আবার কর্মজীবনের ব্যস্ততায় ফেরেন তারা।

বিআইজেএফ সদস্যদের বার্ষিক পারিবারিক মিলনমেলায় উৎসাহ দিয়েছেন আইসিটি ও বাণিজ্যিক সংগঠনের নেতারা। বাক্বো’র সভাপতি তানভীর ইব্রাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ, চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ, ই-ক্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাব উদ্দিন শিপন, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান ও গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মিলনমেলায় অংশ নেন। অতিথিরা জানান, সবুজ ও গ্রাম্য পরিবেশে আইসিটি সাংবাদিক পরিবারের নিয়ে এমন উদ্যোগের আড্ডা-গল্পে ইন্ডাস্ট্রির আন্তঃযোগাযোগ সুদৃঢ় হয়।

বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান আয়োজনের উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন সভাপতি হিটলার এ. হালিম। সংগঠনের সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম কার্যক্রমে অংশ নেন।

বিআইজেএফ ফ্যামিলি ডে’র পৃষ্ঠপোষকতায় ছিলো ভিভো, শাওমি, অপো, ই-জেনারেশন, স্মার্ট টেকনোলজিস, সিম্ফোনি, গিগাবাইট, টেকনো, ইনফিনিক্স, স্কাইটেক, রিয়েলমি, গ্লোবাল ব্র্যান্ড, স্পেকট্রাম, আইটেল, আইএসপিএবি, বাক্বো, বেসিস, ওপাস কমিউনিকেশন, ইরা ইনফোটেক, অ্যাডফিনিক্স, রেডডেটা, ইউমিডিজি, ফুডপান্ডা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ওয়ালটন ল্যাপটপ, প্রাইডসিস আইটি, স্টারটেক, ব্যাকপেজ পিআর, আয়আল কর্প লিমিটেড, ইউসিসি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি, প্রিয়শপ, ঢাকা রিজেন্সি, বাইনারি লজিক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, কমসিটি, আস্ক টেলিকম ও চালডাল।

বিআইজেএফ নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বিআইজেএফ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। ফোরামের সদস্যদের এবং তথ্যপ্রযুক্তি অঙ্গনের গুণী ব্যাক্তিত্বদের অংশগ্রহণে সম্পন্ন হলো বিআইজেএফ এর অষ্টম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।

রাষ্ট্রীয় তালিকাভূক্ত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সংবাদকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম- এর এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তথ্যপ্রযুক্তিখাতের সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ইক্যাব, মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ও বেশ ‍কিছু, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান ড্যাফোডিল পরিবারের গ্রুপ সিও সবুর খান, আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর আহমেদ, বেসিস এর সাবেক সভাপতি রাসেল টি আহমেদ, টেকনো হ্যাভেন প্রধান নির্বাহী হাবিবুল্লাহ নিয়ামুল করিম, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি শাহিদ-উল-মুনীর, গ্রামীণফোনোর হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বাংলালিংক চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সহ আরো অনেকে।

আয়োজনে অংশগ্রহকারীদের ফুলেল শুভেচ্ছায় ভরে যায় অভিষেক মঞ্চ। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আগতদের স্বতঃস্ফর্ত অংশগ্রহণে বুধবার রাত পরিণত হয়েছিলো প্রযুক্তি পরিবারের মিলন মেলায়। এসময় নানা দেশের তথ্যপ্রযুক্তি খাতের অতীতের স্মৃতিচারণ করে ভবিষ্যত বিনির্মাণ নিয়ে আলাপ করেন তারা।

অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহিনী কমিটির সভাপতি হিটলার এ হালিম, সহসভাপতি ভূইয়াঁ ইনাম লেনিন, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য নাজনীন নাহার ও এনামুল কবির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

নবনির্বাচিত বিআইজেএফ নব নির্বাচিত সদস্যদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শুভেচ্ছা তুলে দেন ওয়ালটন ডিজিটেক এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও অগাস্টিন সুজন; গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের প্রধান আকরিক সুরেকা, বাংলালিংকের হেড অব কমিউনিকেশন তৌহিদুল ইসলাম, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল বাসার, বাক্য সধারণ সম্পাদক ফয়সাল আলিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইনফো পাওয়ারের এক্সটার্নাল কমিউনিকেশন স্পেশালিস্ট জুবিয়া ঝুমা, স্মার্ট টেকনোলজিস এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান, বিকাশের জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার মিলি, অল্টার ক্যানভাস এক্সিকিউটিভ ক্যাটরিনা বৃষ্টি, ব্যাকপেজ পিয়ারে এসোসিয়েট একাউন্ট ডিরেক্টর আজম চৌধুরী, আইএসপিএবি অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল, বিডিকম প্রোজেক্ট ম্যানেজার এস এম ফিরোজ আহমেদ, গিগাবাইট কান্ট্রি ডিরেক্টর আনাস খান, হুয়াওয়ে বাংলাদেশ এর মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব, রিয়েলমি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার প্রমুখ।

বিআইজেএফ নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বিআইজেএফ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। ফোরামের সদস্যদের এবং তথ্যপ্রযুক্তি অঙ্গনের গুণী ব্যাক্তিত্বদের অংশগ্রহণে সম্পন্ন হলো বিআইজেএফ এর অষ্টম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।

রাষ্ট্রীয় তালিকাভূক্ত তথ্যপ্রযুক্তি খাতের সংবাদকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম- এর এই আয়োজনে অংশগ্রহণ করেছে তথ্যপ্রযুক্তিখাতের সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ইক্যাব, মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ও বেশ ‍কিছু তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ‍।

অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান ড্যাফোডিল পরিবারের গ্রুপ সিও সবুর খান, আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর আহমেদ, বেসিস এর সাবেক সভাপতি রাসেল টি আহমেদ, টেকনো হেভেনের প্রধান নির্বাহী হাবিবুল্লাহ নিয়ামুল করিম, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি শাহিদ-উল-মুনীর সহ আরো অনেকে।

আয়োজনে অংশগ্রহকারীদের ফুলেল শুভেচ্ছায় ভরে যায় অভিষেক মঞ্চ। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আগতদের স্বতঃস্ফর্ত অংশগ্রহণে বুধবার রাত পরিণত হয়েছিলো প্রযুক্তি পরিবারের মিলন মেলায়।

অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহিনী কমিটির সভাপতি হিটলার এ হালিম, সহসভাপতি ভূইয়াঁ ইনাম লেনিন, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য নাজনীন নাহার ও এনামুল কবির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

নবনির্বাচিত বিআইজেএফ নব নির্বাচিত সদস্যদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শুভেচ্ছা তুলে দেন ওয়ালটন ডিজিটেকে এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের প্রধান আকরিক সুরেকা, বাংলালিংকের হেড অফ কর্পোরেট এফেয়ার্স অফিসার তাইমুর রহমান, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল বাসার, বাক্য সধারণ সম্পাদক ফয়সাল আলিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইনফো পাওয়ারের এক্সটার্নাল কমিউনিকেশন স্পেশালিস্ট জুবায়ের ঝুমা, স্মার্ট টেকনোলজির সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান, বিকাশের জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার মিলি, ব্যাকপ্যাক পিয়ারে এসোসিয়েট একাউন্ট ডিরেক্টর আজম চৌধুরী, গিগাবাইট কান্ট্রি ডিরেক্টর আনাস খান, হুয়াওয়ে বাংলাদেশ এর মিডিয়া বিভাগের প্রধান তানভীর হাসান, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব, রিয়েলমি’রঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার প্রমুখ।