Digi Bangla - : বাক্কো

বিটোপিয়া গ্রুপ বিতর্কে বাক্কোর গভীর উদ্বেগ, নিরপেক্ষ তদন্ত দাবি
আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে দেশীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপকে (Betopia Group) ঘিরে সাম্প্রতিক সময়ে ওঠা বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। দেশের বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন হিসেবে বাক্কো মনে করে, উত্থাপিত এ ধরনের গুরুতর অভিযোগের যথাযথ অনুসন্ধান ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা এখন সময়ের দাবি। ২৬ সেপ্টেম্বর, শনিবার বাক্কো সচিবালয়ের নির্বাহী কর্মকর্তা কাজী মেহেদী হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘ফাইভার’ (Fiverr)-এ বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে অনৈতিকভাবে মাল্টিপল অ্যাকাউন্ট পরিচালনা, কৃত্রিম রিভিউ ও রেটিং তৈরি এবং অন্যান্য পেশাদার ফ্রিল্যান্সারদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির মতো নানা অভিযোগ মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাক্কো স্পষ্টভাবে জানিয়েছে, কোনো পূর্বধারণা বা একপেশে সিদ্ধান্তের ভিত্তিতে নয়; বরং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের মাধ্যমে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

বাক্কো আরও জানিয়েছে, নিরপেক্ষ তদন্তে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের পেশাগত পরিবেশ সুরক্ষায় দেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধান অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

একই সঙ্গে বাণিজ্য সংগঠনটি দৃঢ়তার সাথে উল্লেখ করেছে, দেশের বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের হাজার হাজার প্রতিষ্ঠান এবং লাখো দক্ষ তরুণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছেন। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন অপকর্মের দায়ভার যেন পুরো খাতের সুনাম ও অর্জিত বৈশ্বিক আস্থাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও নৈতিক আউটসোর্সিং ইকোসিস্টেম বজায় রাখতে বাক্কো সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছে।

//ডিবিটেক/ আইটিইএস/ এসএমই/এমএসআই//

বাংলাদেশ-শ্রীলঙ্কা আইটি সহযোগিতা জোরদারের উদ্যোগ
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও ব্যবসায়িক প্রক্রিয়া ব্যবস্থাপনা বা বিপিও খাতের আন্তর্জাতিক সম্প্রসারণে শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোডির সঙ্গে বৈঠক করেছে।

২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-শ্রীলঙ্কার তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও বিপিও খাতে ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশনের দ্বিতীয় সচিব গায়াঙ্গা দিয়াসও উপস্থিত ছিলেন।

বাক্কোর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহিম, মহাসচিব ফয়সাল আলিম, পরিচালক আবদুল কাদের, পরিচালক সায়মা শওকত এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সালিম সরকার।

বৈঠকে দুই দেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে পারস্পরিক ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, বিনিয়োগ এবং দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়।

এ ছাড়া শ্রীলঙ্কা এক্সপো ২০২৭-কে কেন্দ্র করে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য অংশগ্রহণ ও সম্পৃক্ততার বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ব্যবসা-টু-ব্যবসা বা বি-টু-বি বৈঠক, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং দুই দেশের সংশ্লিষ্ট সরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বাজারে প্রবেশের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পায়। পারস্পরিক স্বার্থের ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বাক্কো জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগকে আরও এগিয়ে নিয়ে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং বিপিও শিল্পের প্রবৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক সংযোগ বাড়াতে নতুন সহযোগিতার সুযোগ খুঁজে দেখতে তারা আগ্রহী।

//এফপিএল/এএইচসি/এসএমআইকে//

বাক্কো নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার বেড়ে ১৯২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা গত নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার): বাক্কো নির্বাচন বোর্ড এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ঘোষিত তফসিল অনুযায়ী, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুসরণ করে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৯২ জন, যার মধ্যে সাধারণ সদস্য ১৫৪ জন এবং সহযোগী সদস্য ৩৮ জন। এর আগে ৩ মার্চ ২০২৪ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১০৭ জন। সেবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনটি সিলেকশনের মাধ্যমে সম্পন্ন হয়েছিলো।

এবার ভোটার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রার্থীর সংখ্যাও বাড়বে এবং একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাক্কো নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। নির্বাচন বোর্ডের অন্য সদস্যরা হলেন টেকপয়েন্ট বিপিও-এর সিইও এস এম মঞ্জুরুল ইসলাম এবং নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক মোঃ হাবিবুল হক। আপিল বোর্ডের তিন সদস্যের মধ্যে রয়েছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইমরাজিনা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম এবং ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এবার আমরা সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চেষ্টা করছি। নির্বাচন বোর্ড সব সদস্যকে সমান সুযোগ দিচ্ছে। বাক্কো সচিবালয়ও সবাইকে ভোটার হতে উদ্বুদ্ধ করেছে এবং সব সদস্যকে সমান গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি, এতে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে।"

তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৩১ অক্টোবর সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
//ডিবিটেক/বিএসএমপি/এসএমপি/এমআইএসটি//

চালু হলো বাক্কো ট্রেনিং ল্যাব
বিজ্ঞান, আধুনিক তথ্যপ্রযুক্তি, কারিগরি প্রকৌশল ও অনলাইন ব্যবস্থার যুগে দেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাক্কো ট্রেনিং ল্যাব। বৈশ্বিক বাজারে আউটসোর্সিং সক্ষমতা বাড়াতে আধুনিক ডিজিটাল ল্যাব ব্যবহারের বিকল্প নেই বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

২৭ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ট্রেনিং ল্যাবের কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BACCO প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে SICIP-BACCO প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক।

এছাড়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহিম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালকবৃন্দ সায়মা শওকত এবং আব্দুল কাদের।

বাক্কো কর্তৃপক্ষ জানায়, এই ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে উঠল।

শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির এই প্রযুক্তিগত উদ্যোগ দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, একই অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (ASO) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর পাশাপাশি, এআই (AI), ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বাক্কোর, যার মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও অনলাইন আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
//ডিবিটেক/কিউএমএইচ/ ইএমএস/ এমআইএসটি//

৩১ অক্টোবরে বাক্কো দ্বিবার্ষিক নির্বাচন
ঢাকা: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্রমতে, ১৩ আগস্ট, বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের হাইব্রিড পদ্ধতির বৈঠক শেষে সদস্যদের প্রতি তফসিল ই-মেইল করা হয়। সদস্যদের কাছে নির্বাচন পরিচালনা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচনে কার্যনির্বাহী পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং সাধারণ ও সহযোগী পরিচালক পদসহ মোট ১২টি পদে প্রতিনিধি নির্বাচন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল এবং সদস্য পদ নবায়নের (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পরিশোধিত) শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট ২০২৬, সোমবার। এরপর ৯ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা নিয়ে আপত্তি শুনানি শেষে ১৬ ও ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

পরবর্তীতে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষ করে ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৩১ অক্টোবর সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনা করবেন  আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করে গত ২৭ জুলাই গঠিত ৬ সদস্যের বাক্কো নির্বাচন বোর্ড।

এই বোর্ডের অপর সদস্যরা হলেন টেকপয়েন্ট বিপিও সিইও এস এম মঞ্জুরুল ইসলাম এবং নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক মোঃ হাবিবুল হক। আর আপিল বোর্ডের তিন সদস্যদের মধ্যে রয়েছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইমরাজিনা টেকনোলজিস প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম এবং ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক জানান, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে শূন্য সহনশীলতা প্রদর্শন করা হবে এবং নির্বাচন উপলক্ষে কোনো ধরনের মিছিল, স্লোগান, ডিজিটাল ব্যানার বা রঙিন পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।"

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল সদস্য ও প্রার্থীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
//ডিবিটেক/ এসআইএস/এমআইএস//

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো
তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং ফ্রিল্যান্সিং খাতকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত করতে নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে আনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও রপ্তানি সম্প্রসারণ নিয়ে ২৬ জুলাই, রবিবার অনুষ্ঠিত সভায় এসব বিষয় তুলে ধরেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম।

সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। দেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্পখাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

আইটিইএস খাতে ১.৫ বিলিয়ন ডলারের রপ্তানি
সভায় তানভীর ইব্রাহীম বলেন, বর্তমানে দেশের বিপিও, ফ্রিল্যান্সিং এবং আইটিইএস খাত থেকে প্রতিবছর প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

তিনি বলেন, সঠিক নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই এ শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী খাতে পরিণত হতে পারে।

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিজনেস প্রসেস আউটসোর্সিং (BPO), নলেজ প্রসেস আউটসোর্সিং (KPO), ডিজিটাল কাস্টমার এক্সপেরিয়েন্স (CX) এবং সফটওয়্যারভিত্তিক সেবার বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ব্যাংকিং চ্যানেলে আয় আনার প্রস্তাব
সভা শেষে বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিবের সঙ্গে পৃথক বৈঠকে বাক্কো সভাপতি বলেন, দেশের আইটিইএস ও আউটসোর্সিং খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসে না।

তার ভাষ্য, বাস্তব নানা কারণে অনেক বিপিও প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার তাদের বৈদেশিক আয় অনানুষ্ঠানিক মাধ্যমে দেশে আনছেন অথবা বিদেশেই সংরক্ষণ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে খাতটির জন্য কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিল্যান্সার আইডির সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার কার্যকর সংযোগ নিশ্চিত করা, যাতে বৈদেশিক আয় সহজেই আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনা যায়।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাক্কোর সমন্বিত উদ্যোগে দ্রুত একটি কার্যকর ও টেকসই সমাধান বাস্তবায়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নীতিগত সহায়তার আশ্বাস
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আইটিইএস, বিপিও ও আউটসোর্সিং শিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাক্কো আশা প্রকাশ করেছে, জাতীয় রপ্তানি নীতিতে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতকে আরও অগ্রাধিকার দেওয়া হলে দেশের বিপিও ও আইটিইএস শিল্প আরও গতিশীল হবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধিতে খাতটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
//ডিবিটেক/ বিসিএ/ এমএসআই//

হাই-টেক পার্কে বিপিও হাবের প্রস্তাব
দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং), আইটিইএস (আইটি এনাবলড সার্ভিসেস) এবং ডিজিটাল সেবা খাতের সম্প্রসারণে যৌথ উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই, সোমবার অনুষ্ঠিত  বৈঠকে হাই-টেক পার্কগুলোতে বিশেষায়িত আউটসোর্সিং স্পেস গড়ে তোলা, এআই দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাক্কোর পরিচালক আব্দুল কাদের এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান অংশ নেন।

হাই-টেক পার্কে বিপিও ইকোসিস্টেমের পরিকল্পনা
আলোচনায় দেশের বিভিন্ন হাই-টেক পার্কে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের জন্য আধুনিক আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো আধুনিক কর্মপরিবেশ, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর সেবার প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

এআই দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব
বৈঠকে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়, যাতে তরুণদের আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা যায়।

রপ্তানি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
বৈঠকে বিপিও ও আইটিইএস খাতকে আরও শক্তিশালী করে প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সক্ষমতা সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

বাক্কো জানায়, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পে একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

সংগঠনটি ভবিষ্যতেও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এর মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।
//ডিবিটেক/ কেএমএইচএফ/ এমএসআই//

আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাক্কো
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (IAIILC) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটিকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাক্কোর হাতে এ পুরস্কার তুলে দেন। সংগঠনের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবন, সুশাসন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, সাইবার নিরাপত্তা উদ্যোগ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বাক্কোর ধারাবাহিক ভূমিকা ও সাংগঠনিক উৎকর্ষের ভিত্তিতেই এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বাক্কোর মতে, এই আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে সংগঠনটির দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি। নীতি সহায়তা, শিল্প উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।

পুরস্কার গ্রহণের পর বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পের জন্য একটি গর্বের অর্জন।

তিনি বলেন, এই সম্মাননা সদস্য প্রতিষ্ঠান, শিল্প অংশীদার, সরকারি অংশীজন এবং খাতটির উন্নয়নে অবদান রাখা হাজারো পেশাজীবীকে উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তুলতে বাক্কো কাজ অব্যাহত রাখবে।

বাক্কো আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (IAIILC) এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (UHF)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতার জন্য সরকার, উন্নয়ন সহযোগী, সদস্য সংগঠন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতিও ধন্যবাদ জানিয়েছে।

সংগঠনটি জানায়, এই অর্জন বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবার অন্যতম বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনভিত্তিক শিল্প গড়ে তোলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

//ডিবিটেক/কিউএমএইচ/এসএমই//

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিতে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ, সন্তোষ প্রকাশ বাক্কোর
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিগত উদ্যোগে দেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল সেবা রপ্তানিকারকদের বৈদেশিক লেনদেন আরও সহজ ও কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। সংগঠনটির মতে, নতুন এ উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং, বিপিও এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি খাতের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

২৩ জুলাই, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনটি এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আবেদন, মতবিনিময় এবং নীতিগত আলোচনায় অংশ নিয়ে আসছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা বাস্তবায়নের ফলে সেই প্রচেষ্টার একটি ইতিবাচক ফলাফল এসেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইলসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয় দেশে গ্রহণ করা যাবে। এতে প্রচলিত কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে।

এছাড়া সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার গ্রহণ, ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালু এবং তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এক্সপোর্ট রিটেনশন কোটার সুবিধা নিশ্চিত করা হয়েছে। অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাক্কোর কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। বৈদেশিক লেনদেন সহজ হলে আন্তর্জাতিক বাজারে কাজ করা ফ্রিল্যান্সার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং দেশের ডিজিটাল সেবা রপ্তানি আরও সম্প্রসারিত হবে।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, নতুন উদ্যোগ বর্তমান ও আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্য বড় ধরনের উৎসাহ হিসেবে কাজ করবে। বৈদেশিক লেনদেনের জটিলতা কমলে নতুন প্রজন্ম আরও আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহী হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

বাক্কোর মতে, ফ্রিল্যান্সিং ও বিপিও শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। এ খাতের টেকসই উন্নয়নে সময়োপযোগী নীতিগত সহায়তা, সহজ আর্থিক লেনদেন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সংগঠনটি এ উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শিল্পের বিকাশে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
//ডিবিটেক/বিএমএইচ/এনএএম//

অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা থেকে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি দূর করা সম্ভব
তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির অবসান ঘটানো সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

২০ জুন, শনিবার চট্টগ্রামে খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়ার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’। তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার চালিকাশক্তি উল্লেখ করে তিনি আইটি খাতের টেকসই উন্নয়নে মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা ও তরুণদের সেন্টিমেন্ট বুঝে বেসরকারি খাতকে সাথে নিয়ে নীতিমালা বা পলিসি মেকিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জনসাধারণের ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই ‘ভূমি’ (BHUMI) অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান ও নামজারিসহ বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে পারছেন। যারা অনলাইনে অভ্যস্ত নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ

ছাড়া কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জিও ফেন্সিং’ (Geo-fencing) প্রযুক্তির আওতায় ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু হয়েছে, যার মাধ্যমে কোনো কর্মকর্তা অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় লাল সংকেত চলে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিমসহ সংগঠনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/আরকে/ইকে//

চট্টগ্রামে বিপিও শিল্প সম্প্রসারণে নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপ
আসন্ন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ উপলক্ষে বিপিও ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে একটি পলিসি ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিপিও শিল্পের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনায় বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা, খাতটির ভবিষ্যৎ সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির বিকাশের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

অংশগ্রহণকারীরা বলেন, চট্টগ্রামের বিপুল তরুণ জনশক্তি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমকে কাজে লাগিয়ে অঞ্চলটিকে দেশের অন্যতম আউটসোর্সিং ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ সফল আয়োজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ফ্রিল্যান্সার ও প্রযুক্তিনির্ভর পেশাজীবীদের জন্য কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই পেশাগত বিকাশে সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানান।

সংলাপে বাক্কোর প্রতিনিধিরা বিপিও ও আইটিইএস খাতকে জরুরি সেবার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাদের মতে, বিভিন্ন জরুরি পরিস্থিতিতে যানবাহন চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত হলে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সেবা প্রদানে বিঘ্ন ঘটে, যা ব্যবসায়িক ক্ষতি এবং বৈশ্বিক বাজারে আস্থাহানির ঝুঁকি তৈরি করে।

তারা খাতটির নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া বিপিও শিল্পের প্রতিনিধিরা চট্টগ্রামে শিল্প সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরির উদ্যোগ বৃদ্ধি এবং তরুণদের বৈশ্বিক কর্মবাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। নিয়মিত শিল্পভিত্তিক প্রশিক্ষণ, নেটওয়ার্কিং কার্যক্রম এবং দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, আগামী ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘Where Talent Meets Global Opportunity’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’।

চট্টগ্রামে ২০ জুন বিপিও সামিট ২০২৬
আগামী ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এই সামিটের আয়োজন করছে। “Where Talent Meets Global Opportunity” প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য চট্টগ্রামের ক্রমবর্ধমান তরুণ জনশক্তি ও ডিজিটাল খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত করা।

সামিটের পূর্বপ্রস্তুতি হিসেবে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম’, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞদের নিয়ে ‘পলিসি ডায়ালগ সেশন’, বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর অংশগ্রহণে ‘রাউন্ড টেবিল উইথ ফিউচার লিডার্স’ এবং তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে একটি ‘আইসিটি অলিম্পিয়াড’ আয়োজন করা হবে। মূল পর্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি “Skilled Youth: Driving Innovation and Growth” শীর্ষক একটি বিশেষ সেমিনার থাকবে। সেখানে ফ্রিল্যান্সারদের জন্য সরকারি-বেসরকারি সুবিধা ও পেশাগত স্বীকৃতির লক্ষ্যে ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

দেশের বিপিও ও আইটিইএস শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন ‘বাক্কো’ বর্তমানে ৫০০-এর বেশি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে।

//ডিবিটেক/কেএমএইচএফ/এসআই//

বিপিও সামিট ঘিরে চট্টগ্রামে তরুণ নেতাদের রাউন্ডটেবিল
আসন্ন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) উদ্যোগে ‘রাউন্ড টেবিল উইথ ফিউচার লিডার্স’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যারিয়ার সংগঠন, শিক্ষার্থী সংগঠন, লিডারশিপ ফোরাম, লিও ক্লাব, ইয়ুথ ক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনা, আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ এবং বৈশ্বিক কর্মবাজারে তরুণদের অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, চট্টগ্রামের বিপুল তরুণ জনশক্তি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে কাজে লাগিয়ে অঞ্চলটিকে দেশের অন্যতম আউটসোর্সিং ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

আলোচনায় ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’–এর লক্ষ্য, কার্যক্রম এবং তরুণদের অংশগ্রহণের সুযোগ নিয়েও বিস্তারিত তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মত দেন, এ ধরনের আয়োজন তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে।

সভায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং উদ্ভাবনী মানসিকতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এসব দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডব্লিউ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সাবের শাহ। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিপিও ও আইটিইএস খাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং বৈশ্বিক সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, আগামী ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘Where Talent Meets Global Opportunity’ প্রতিপাদ্যে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ অনুষ্ঠিত হবে। সামিটে ক্যারিয়ার এক্সপো, পলিসি ডায়লগ, ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম, বিপিও অলিম্পিয়াড, রাউন্ডটেবিল আলোচনা, সেমিনার এবং নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

//ডিবিটেক/কেএমএইচ/এমআইএম//

বিপিও খাতে ২০৩১ পর্যন্ত কর অব্যাহতি ও ১০% রপ্তানি প্রণোদনার দাবি বাক্কোর
দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত—বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), তথ্যপ্রযুক্তি (আইটি) এবং আইটি-সক্ষম সেবা (আইটিইএস)—এর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

সংগঠনটির সভাপতি তানভীর ইব্রাহীম বলেছেন, বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই খাত বৈদেশিক মুদ্রা অর্জন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফলে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, বিপিও, আইটি ও আইটিইএস খাতে বিদ্যমান কর অব্যাহতির মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত থাকলেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে তা ৩০ জুন ২০৩১ পর্যন্ত বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করার আহ্বান জানান তিনি।

বাক্কোর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বর্তমানে আইটি ও বিপিও রপ্তানিতে প্রদত্ত ৬ শতাংশ নগদ সহায়তা পুনরায় ১০ শতাংশে উন্নীত করা হোক এবং উৎসে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হোক। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য একটি বিশেষ স্কিল ডেভেলপমেন্ট ফান্ড গঠনের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিংসহ উদীয়মান প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ সম্প্রসারণ এবং টিয়ার-৩ ও টিয়ার-৪ ডাটা সেন্টার স্থাপনে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তানভীর ইব্রাহীম বলেন, ফ্রিল্যান্সার ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর সুবিধা, সহজ শর্তে ঋণ এবং ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠন সময়ের দাবি। একই সঙ্গে ডাটা প্রোটেকশন আইন প্রণয়ন এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নারী ও প্রতিবন্ধী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলে বিপিও পার্ক স্থাপন করা হলে কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

বাক্কোর তথ্যমতে, বর্তমানে সংগঠনটির ৫০০-এর বেশি সদস্য প্রতিষ্ঠান রয়েছে। এ খাত ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে।

সংগঠনটি ২০৩০ সালের মধ্যে ৩ লাখ টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সমন্বিত নীতি সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বিপিও খাত বৈশ্বিক আউটসোর্সিং শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাক্কোর সভাপতি।

//ডিবিটেক/ কিউএমএইচ/এমআই //

বিপিও শিল্পের উন্নয়নে আইসিটি সচিবের সাথে বাক্কোর বৈঠক
দেশের বিপিও ও আইটিইএস খাতের অগ্রগতি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

৩১ মার্চ, মঙ্গলবার আইসিটি বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে বিপিও শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে আইসিটি বিভাগের নবনিযুক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান বাক্কো প্রতিনিধি দল। আলোচনায় বিপিও শিল্পকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করতে নীতিগত সহায়তা জোরদার, প্রণোদনা কাঠামোর উন্নয়ন এবং আসন্ন ‘বিপিও সামিট ২০২৬’-এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশলগুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। এছাড়া ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও বাজারভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।

আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন বিপিও খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ এবং পরিচালক মো. মাহ্‌বুব আলম। বাক্কোর পক্ষে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও বাক্কোর এই সমন্বিত উদ্যোগ দেশের আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথ আরও সুগম করবে।
ডিবিটেক/এজি/ইকে

বিপিও সামিটের সম্ভাব্য দিন নিয়ে মন্ত্রী উপদেষ্টার সঙ্গে বৈঠক
আগামী ৯-১০ মে বিপিও সামিট ২০২৬ সম্ভাব্য দিনকে সামনে রেখে সম্মেলনের অংশীদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ নেতা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) কার্য নির্বাহী কমিটির সদস্যরা। বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন সাধারণ সম্পাদক ফয়সাল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমদ এবং অর্থ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক।

২৯ মার্চ, রবিবার ঈদ পরবর্তী প্রথম কার্য দিবসে সকালে সচিবালয়ে গিয়ে প্রথমবারের মতো ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় মন্ত্রী ও উপদেষ্টাকে সংগঠনের স্যুভেনির দিয়ে সংবর্ধনাও দেয়া হয় বাক্ক’র পক্ষ থেকে। এরপর মতবিনিময় করেন বাক্ক নেতারা। এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান ও বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এরপর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গিয়ে সদ্য নিযুক্ত তথ্যপ্রযুক্তি সচিব কাজী আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বক্কো ইসি সদস্যরা। সেসময় বৈঠকে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ এবং কমিটির অপর সদস্যদের সঙ্গে এসময় বাক্কো ভাইস প্রেসিডেন্ট তানজিরুল বাশার এই বৈঠকে যুক্ত হন। সেখানেও বৈঠকে বিপিও সামিট ২০২৬ সফলতার সঙ্গে সম্পন্নের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন বক্কো নেতারা।

এছাড়াও বৈঠকে বিপিও খাতের উন্নয়ন, গ্লোবাল মার্কেটে আমাদের অবস্থান আরও শক্তিশালী করা, এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, সমন্বিত উদ্যোগ ও সঠিক নীতিনির্ধারণের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী গ্লোবাল আউটসোর্সিং হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে দৃঢ়তা ব্যক্ত করেন বাক্কো নেতারা।

ডিবিটিক/এমএআর/ইকে

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের সম্মানে ১৪ মার্চ, শনিবার  ইফতার মাহফিল করে ১৪ মার্চ ২০২৬, শনিবার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

ঢাকার নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি,  সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে বাক্কো প্রতিনিধিগণ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং একসাথে ইফতার করেন।

এ সময় বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা খাতের সংগঠন হিসেবে বাক্কো শুধু শিল্পখাতের উন্নয়নেই কাজ করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগ করা সংগঠনটির অন্যতম অঙ্গীকার”।

ইফতারের পূর্বমুহুর্তে এতিমখানার শিশুদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজনে মাদরাসা কর্তৃপক্ষ বাক্কোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এমন মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে

নতুন সরকারের কাছে সমন্বিত নীতি, প্রণোদনা ও অবকাঠামোগত সহায়তা চায় বাক্কো
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন সরকারের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ  এবং নীতিগত স্থিতিশীলতা প্রত্যাশা করছেন দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার।

নতুন সরকারের শপথের আগে তার কাছে ডিজিবাংলটেক ডট নিউজ থেকে প্রশ্ন করা হয়েছিলো বিজনেস প্রসেস আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং  টেলিকম খাতে বাংলাদেশের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি কি বলে মনে করেন?

জবাবে তানজিরুল বাসার বলেন, বাংলাদেশের নতুন সরকারের সামনে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ফ্রিল্যান্সিং এবং টেলিকম খাতে প্রধান চ্যালেঞ্জ হলো বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা, বৈদেশিক আয় বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ অবকাঠামো নিশ্চিত করা এবং নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা। বর্তমানে আউটসোর্সিং খাত দ্রুত সম্প্রসারিত হলেও পর্যাপ্ত প্রণোদনা ও অবকাঠামোগত সহায়তার অভাবে অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

তাহলে নতুন সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি? এই প্রশ্নের জবাবে মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বললেন, এ প্রেক্ষাপটে ৬% ক্যাশ ইনসেন্টিভ বৃদ্ধি করে ১০% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করা হলে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত হবে। পাশাপাশি দ্রুত “বিপিও ভিলেজ” প্রস্তুত করে আধুনিক অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা জরুরি। অবকাঠামো ক্ষেত্রে আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা (যেমন স্বল্পমূল্যে অফিস স্পেস, প্রযুক্তি সহায়তা ও কর সুবিধা) প্রদান করলে খাতটি আরও শক্তিশালী হবে।

বাংলাদেশের আউটসোর্সিং খাতকে নতুন উচ্চতায় নিতে হলে তাহলে ক্ষমতায় এসেই নতুন সরকারকে কী করা উচিত হবে প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ক্ষমতায় এসেই আউটসোর্সিং শিল্পের জন্য ২০৩১ সাল পর্যন্ত আয়কর ও ভ্যাট অব্যাহতি বর্ধিত করার ঘোষণা দেওয়া উচিত, যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজীকরণের জন্য পেপ্যাল বাংলাদেশে চালুর উদ্যোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সারের জন্য নিরাপদ ও সহজ পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখবে।

বাক্কো’র এই নেতার সঙ্গে আলাপে বোঝা গেলো- সমন্বিত নীতি, প্রণোদনা ও অবকাঠামোগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে বিজ্ঞান, প্রযুক্তি ও টেলিকম খাতটি। এজন্য সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব কামনা করেন ব্যবসায়ীরা।

ডিবিটেক/ ইএইচ/ এমইউএম

১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ৬৫ শতাংশের কর্মসংস্থান করবে বাক্কো
২০২৮ সালের মধ্যে দেশব্যাপী ১৫টি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে মোট ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এর মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশ প্রশিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণের সুযোগ পাবে।

এ লক্ষ্যে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সঙ্গে চুক্তবিদ্ধ হয়েছে বাণিজ্যিক সংগঠনটি। প্রকল্পের পক্ষে এসআইসিআইপি নির্বাহী প্রোগ্রাম পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেইন এবং বাক্কোর পক্ষ থেকে সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম চুক্তিতে সই করেন। এসময় এসআইসিআইপি’র ডিইপিডি  মাইনুল হাসান, এইপিডি ভুঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক এবং বাক্কোর কার্যনির্বাহী কমিটি থেকে বাক্কো সাধারন সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক সায়মা শওকত, এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক উপস্থিত ছিলেন।

জানাগেছে, বাজারমুখী ও কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জনে সহায়তার অংশ হিসেবে এই প্রকল্পটির আওতায় ৮টি বিশেষায়িত কোর্স পরিচালনা করা হবে।

ডিবিটেক/এমএইচএফ/ এমইউএম

টেক অফ ইস্তাম্বুলে বাক্কো
তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্যোক্তা সম্মেলন টেক অফ ইস্তাম্বুল ২০২৫ (Take Off Istanbul 2025) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বিপিও ও আইটিইএস খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১০–১১ ডিসেম্বর এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা তুলে ধরছেন।  <o:p></o:p>

বাক্কের এই দলের অন্য সদস্যরা হলেন- মাই আউটসোর্সিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিরুল বাসার, টেকসলজার বিপিও-এর সিইও ও ফাউন্ডার মো. কাইয়ুম হোসেন এবং লিভিং ব্র্যান্ডসের কিউরেটর হাবিব রাহমান। সম্মেলনে বাক্ক সদস্যরা ছাড়াও সরকারি প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

সম্মেলনের অংশ হিসেবে “Regional Start-up Ecosystem: Azerbaijan, Bangladesh, Turkey” শীর্ষক পাবলিক স্পিকিং সেশনে বক্তব্য দেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম। বক্তব্যে তিনি আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ ও আউটসোর্সিং ইকোসিস্টেম এবং টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে আন্তঃদেশীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।<o:p></o:p>

বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক, স্টার্টআপ, বিনিয়োগকারী ও শিল্পনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে স্টার্টআপ প্রদর্শনী, বিনিয়োগকারী বৈঠক, পিচিং সেশন, কর্মশালা ও কী-নোট আলোচনার পাশাপাশি প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে বাক্কো প্রতিনিধিদলের অংশগ্রহণকারী সদস্যরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিপিও, আইটিইএস ও প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবাসমূহ আন্তর্জাতিক দর্শনার্থী, বিনিয়োগকারী এবং সম্ভাব্য অংশীদারদের সামনে উপস্থাপন করছেন। এর মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরেন অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিরা।

ডিবিটেক/এমএইচএফ/এমইউএম

দক্ষতা উন্নয়নে ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো
আইসিটি বিভাগের সহযোগিতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে ১০ দিনব্যাপী দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একজন্য অংশগ্রহণে ইচ্ছুক ফ্রিল্যান্সারদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

১৭ নভেম্বর, সোমবার এক বিজ্ঞপ্তিতে আবেদন লিংক প্রকাশ।করছে।। নিবন্ধন লিংকঃ https://rb.gy/70z0n5

জানাগেছে, প্রশিক্ষণ সূচিতে থাকছে—আপওয়ার্ক, ফাইভার ও লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন; উন্নত প্রোপোজাল প্রস্তুতকরণ ও কার্যকর ক্লায়েন্ট কমিউনিকেশনে পারদর্শিতা অর্জন; বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ; প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা; এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।

প্রকল্পের সমগ্র কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে।

ডিবিটেক/এসবি/ইক

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো
বিশ্বের অন্যতম সর্ববৃহৎ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টার্টআপ প্রদর্শনী ‘জিটিইএক্স গ্লোবাল ২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এই সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই বাণিজ্যিক সংগঠনটি।

বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন সার্ভিফাই টেক লিমিটেড  প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান সৈকত; রাইজআপ ল্যাবস প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক; টেকসলজার বিপিও প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়ুম হোসেন এবং যুয্  অটোমেশন সলুশনজ বাংলাদেশ টেকনিক্যাল লিড মোহাম্মদ সাজিদ-আল-রশিদ। <o:p></o:p>

জিটিইএক্স গ্লোবাল ২০২৫-এ ১৮০টিরও বেশি দেশ থেকে ৬,৮০০-এর অধিক প্রদর্শক, ২,০০০+ স্টার্টআপ এবং ১,২০০ বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, ক্লাউড, ডেটা অ্যানালিটিকস, স্মার্ট মোবিলিটি ও টেকসই প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক মডেল এই বছরের মূল আলোচ্য বিষয় ছিল।<o:p></o:p>

সম্মেলনে যোগ দিয়ে দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা, তরুণ কর্মশক্তির দক্ষতা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানের উৎকর্ষতা তুলে ধরে বাক্কো প্রতিনিধি দল। প্রদর্শনী চলাকালীন তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্ভাবক ও বিভিন্ন আউটসোর্সিং সংগঠনের সঙ্গে একাধিক ব্যবসায়িক ও নেটওয়ার্কিং বৈঠকে অংশগ্রহণ করে, যেখানে ভবিষ্যৎ সহযোগিতা, সম্ভাব্য ব্যবসায়িক সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। এসময় আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক বিপিও ও আইটিইএস সক্ষম বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে, যা বৈশ্বিক আউটসোর্সিং শিল্পে নতুন দিক নির্দেশনা দেয়। এসব কার্যক্রম বাংলাদেশের বিপিও শিল্পকে ‘ইন্টেলিজেন্ট প্রসেস আউটসোর্সিং (IPO)’–এর আন্তর্জাতিক মানচিত্রে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।<o:p></o:p>

প্রতিনিধি দলের অভিমত অনুযায়ী, ভবিষ্যতের বৈশ্বিক আউটসোর্সিং শিল্প হবে প্রযুক্তিনির্ভর, দক্ষতা-চালিত ও অন্তর্ভুক্তিমূলক। এজন্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড, ডেটা অ্যানালিটিকস ও অটোমেশন বিষয়ে প্রশিক্ষিত করা সময়ের দাবি। <o:p></o:p>বাক্কো মনে করে, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ দেশের সেবা খাতের ব্র্যান্ডিং, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ১৩–১৭ অক্টোবর এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

পিৎজা ইন্ - বাক্কো চুক্তি সই
পিৎজা ইন্ বাংলাদেশের দেশজুড়ে বিস্তৃত সব আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে অর্ডারের ক্ষেত্রে ১৫ শতাংশ এক্সক্লুসিভ ছাড় পাবেন বাক্কো সদস্য ও কর্মীরা। এই সুবিধা পেতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও পিৎজা ইন্ বাংলাদেশ ২৩ সেপ্টেম্বর একটি সমঝোতা চুক্তি সই করেছে।

২৪ সেপ্টেম্বর, বুধবার বাক্কো থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

বাক্কোর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার এবং পিজ্জা ইন বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন কে এম আলি হোসেন রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিৎজা ইন্ বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।   <o:p></o:p>

বিপিও-অ্যাসেট চুক্তি সই
দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পখাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ২২ সেপ্টেম্বর, সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বাস্তবায়নাধীন অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্প এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।   <o:p></o:p>

চুক্তি অনুযায়ী, অ্যাসেট প্রকল্পের এন্টারপ্রাইজ ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় বাক্কোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিপিও শিল্পের জন্য চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মকর্তা ও ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিশেষ করে দেশের বেকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে যুক্ত হওয়ার সুযোগ পাবে। <o:p></o:p>

অনুষ্ঠানে বাক্কোর পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সভাপতি তানভীর ইব্রাহীম এবং অ্যাসেট প্রকল্পের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান।<o:p></o:p>

এ সময় আরও উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার, অ্যাসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌঃ রবীন্দ্রনাথ মাহাত এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৮৫ হাজার কর্মসংস্থানের সঙ্গে বার্ষিক আয় ৮৫০ মিলিয়ন ডলার
বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচালনার সক্ষমতা অর্জন ও উদ্ভবানী সল্যুশন দিয়ে দেশকে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং বাজারে মেলে ধরার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনের ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫। সম্মেলনে ৯টি সেমিনার ছাড়াও ২৫টির বেশি প্রতিষ্ঠান তাদের সল্যুশনের প্রদর্শনী দিয়েছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, তরুণ পেশাজীবী এবং আন্তর্জাতিক অংশীদাররা অংশ নিয়েছেন সম্মেলনে।

সমাপনীতে বক্কো সভাপতি তানভীর ইব্রাহীম জানিয়েছেন, (বাক্কো) এ পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই খাত থেকে বার্ষিক আয় ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার।

থিমভিত্তিক সেমিনার ও কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ জন দেশীয় ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কর্পোরেট নেতা ও সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আইটি পলিসি সংক্রান্ত নানা বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রূপরেখা।  <o:p></o:p>

সামিটে কর্মক্ষেত্রে নারী বিষয়ক সেমিনারে নারীর নেতৃত্ব, নিরাপদ পরিবেশ এবং সমান সুযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা নারীর দক্ষতাকে বিপিও খাতের বিকাশে অপরিহার্য বলে উল্লেখ করেন। এই উদ্যোগ নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় কর্মপরিসরের বার্তা দেয়।

তরুণদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং ও চাকরি মেলায় ছিল সবচেয়ে বেশি ভিড়। বিপিও খাতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ কর্মশালা, যেখানে তাদের সামনে তুলে ধরা হয় আউটসোর্সিং শিল্পের সম্ভাবনা ও পেশাগত বিকাশের বাস্তব চিত্র। চাকরি মেলার মাধ্যমে শতাধিক তরুণ তাদের জীবনবৃত্তান্ত জমা দেয় যেখান থেকে ১০০ এর অধিক কর্মসংস্থানের সৃষ্টি হয়।  <o:p></o:p>

সামিটে আরো আয়োজন করা হয় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের ভূমিকা, এবং বৈশ্বিক অংশীদারত্ব ও আউটসোর্সিংয়ের ভবিষ্যৎ বিষয়ক গুরুত্ববাহী সেমিনারসমূহ যাতে অংশ নেন দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক বিশেষজ্ঞগণ, যারা আউটসোর্সিং খাতে অর্থপ্রবাহ সহজীকরণ, বৈশ্বিক বিনিয়োগ, অংশীদারিত্ব সম্প্রসারণ এবং টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

২২ জুন রাতে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র  সচিব (পূর্ব) ড. মুঃ নজরুল ইসলাম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ, বাক্কো সভাপতি  তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক  ফয়সল আলিম।  <o:p></o:p>

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বাক্কো এবং বিপিও শিল্পের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা আলোকপাত করেন তানভীর ইব্রাহীম। তিনি বলেন, “বাক্কো বর্তমানে ৪৩০-এর অধিক সদস্য নিয়ে দেশের বিপিও শিল্পে নেতৃত্ব দিচ্ছে। এ পর্যন্ত আমরা ৮৫,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছি এবং বার্ষিক ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রাজস্ব অর্জন করছি। আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ৩ লক্ষ টেকসই কর্মসংস্থান ও ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় নিশ্চিত করা, যা অর্জনে বাক্কো তার বলিষ্ঠ প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই সামিট আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম মাইলফলক”।  <o:p></o:p>

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “বিপিও খাত দেশের রপ্তানি আয়ের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই খাতের বিকাশে বাণিজ্য মন্ত্রণালয় সর্বদা নীতিগত সহায়তা প্রদান করবে।”<o:p></o:p>

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মুঃ নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশের বিপিও খাতকে বিশ্বে তুলে ধরতে কূটনৈতিক মহলের আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সামিট সেই আন্তর্জাতিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ।” <o:p></o:p>

আবু সাঈদ বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিপিও শিল্প প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছে। আইসিটি অধিদপ্তর এই যাত্রায় পাশে থাকবে।”  <o:p></o:p>

সভাপতির বক্তব্যে বিপিও শিল্পে সরকারের ইতিবাচক মনোভাব ব্যক্ত করে  আইসিটি অধিদপ্তরের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “বিপিও শিল্পের অগ্রযাত্রা আমাদের প্রযুক্তিনির্ভর অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠছে। এই খাতের বিকাশে সরকার ও শিল্পখাতের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার হবে। তরুণদের তথ্যপ্রযুক্তি জগতে যুক্ত করতে হলে তাঁদের হাতে সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পৌঁছে দিতে হবে। বিপিও সামিট সে সুযোগটিই তৈরি করে দিয়েছে, যেখানে আমাদের আগামী প্রজন্ম প্রযুক্তিনির্ভর রপ্তানি আয় তৈরির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।<o:p></o:p>

সমাপনী বক্তব্যে বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “এই সামিটে অংশগ্রহণকারী সবাই আমাদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার পথ দেখিয়েছে। তরুণদের জন্য বিপিও এখন শুধু একটি চাকরি নয়, বরং একটি ক্যারিয়ার।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বৈশ্বিক আউটসোর্সিং ইকোসিস্টেমে অন্যতম শক্তি। তাঁদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আমরা সামিটে বিশেষ সেশন করেছি। ভবিষ্যতে বাক্কো ফ্রিল্যান্সারদের উন্নয়নে সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে কার্যকর ভূমিকা পালন করবে।”<o:p></o:p>

সামিটে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের  কূটনৈতিক প্রতিনিধিগণ, যারা বাংলাদেশের বিপিও শিল্পের অগ্রযাত্রা ও বৈশ্বিক সক্ষমতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। উপস্থিত ছিলেন প্রযুক্তি বিষয়ক সাংবাদিক, গণমাধ্যম প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, শিল্পপ্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী।<o:p></o:p>

বিপিও সামিট বাংলাদেশ ২০২৫-এর সফল বাস্তবায়নে দেশের খ্যাতনামা বিপিও, আইটিইএস, ব্যাংকিং ও প্রযুক্তি খাতের অগ্রণী প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখযোগ্য সহযোগিতার নিদর্শনস্বরূপ, ডায়মন্ড স্পন্সরশিপ ক্যাটাগরিতে যুক্ত হয়েছে রকি ডায়লার এবং স্কাই টেক গ্লোবাল লিমিটেড; প্লাটিনাম স্পন্সরশিপে অংশ নিয়েছে সিনার্জি আইটি সার্ভিসেস লিমিটেড ও ব্রোটেক্স টেকনোলোজিস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে ছিল সিনার্জি বিজনেস সল্যুশন। সেমিনার স্পন্সর হিসেবে অবদান রেখেছে ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, আকিজ টেলিকম লিমিটেড, এএসকে টেলিকম লিমিটেড, আয়েশা সার্ভিসেস (এএসএল বিপিও), ইগনাইট টেক সল্যুশনস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ইউনিকার্ট। এছাড়াও, টেকনোলোজি পার্টনার হিসেবে ছিল এডিএন টেলিকম লিমিটেড ও টেকনো; লাইফস্টাইল পার্টনার হিসেবে অ্যাডোনিস গ্রুপ; এবং নলেজ পার্টনার হিসেবে সিসি-এপিএসি, কোচ কাঞ্চন একাডেমি ও সিওপিওসি এই আয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।<o:p></o:p>

সেনাপ্রাঙ্গনে ষষ্ঠ বিপিও সম্মেলনে
রাজধানীর সেনাপ্রাঙ্গনে শুরু হলো দুই দিনের বিপিও সামিট। বিজনেস আউটসোর্সিং এর ষষ্ঠ এ আসরের প্রবেশ পথেই রয়েছে বাংলাদেশের ইতিহাসের অগমেন্টেড রিয়েলিটির (এআই) উপস্থাপনা। নিচতলার উদ্ভাবনী ও সেবা প্রদর্শনী হলের প্রবেশ পথের বাম পাশে আছে জুলাই অভ্যূত্থানের ভার্চুয়াল রিয়েলিটি (ভি়আর)।

সম্মেলনে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ২৫টির মতো বিপিও প্রতিষ্ঠান। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের টেবিলেই রয়েছে দর্শনার্থীদের অভিবাদন জানানো জন্য বাহারী ক্যান্ডি।

দর্শনার্থীদের জন্য রয়েছে স্টারলিংক এক্সপেরিয়েন্স জোন, যেখানে উপভোগ করা যাচ্ছে উপগ্রহভিত্তিক উচ্চগতির ইন্টারনেট।

এছাড়াও দৃষ্টি কাড়ছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের আলোচিত একটি মেলেটারি ড্রোন। দেশের প্রথম বেসরকারিভাবে সামরিক ব্যবহারের উপযোগী ড্রোনটি জানান দিচ্ছে আমাদের তরুণদের স্বপ্ন ও সক্ষমতাকে। এই বিমানটি ঘিরে যেনো দর্শনার্থীরা ভাবছেন, ড্রোন দিয়ে ইরান ও পকিস্তান যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেছে বাংলাদেশও একদিন সেই সমকক্ষতা অর্জন করবে।

আবার প্রবেশ পথের প্যাভিলিয়নেরই রোবট কুকুর প্রদর্শন করছে টেকনো। সারি সারি নিজেদের পণ্য ও সেবার পসরা তুলে ধরছে বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো।

এছাড়াও সুনীল অর্থনীতির সম্ভাবনাকে আলিঙ্গনেও বাংলাদেশের ছেলেরা যে পিছিয়ে নেই সেটাই জানান দিয়েছে ডুবোটেক ডিজিটাল। তাদের বাংলাদেশের প্রথম অটোনোমাস আন্ডারওয়াটার রোভারটি এখন দেশের তিনটি ও দেশের বাইের দুবাইয়ের একটি জাহাজ কোম্পানিকে আন্ডার ওয়াটার ডাটা সংগ্রহ করছে। তবে মেলায় কৃত্রিমবুদ্ধিমত্তার এই ডিভাইসটি ভিডিও দেখালেও সরাসরি অপর একটি আইওটি বট নিয়েছে স্টার্টআপটি। তাদের এই রোভারটি মাছের পোনার গ্রোথ মনটির করতে পারে। তাদের তৈরি বট আন্ডারওয়াটার ইন্সপেকশন ও সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের অপারেশন করা ও সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তথ্যকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম।

এখানে আকিজ টেলিকম দেখাচ্ছ এমন একটি এআই চশমা যা ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা, গান শুনতে পারবেন ব্যবহারকারী।

সম্মেলনের প্রদর্শনীতে হাতের তালু রেখে ৫ মিনিটে দেহের ৪৪টি প্রতঙ্গের গ্যস্ট্রোিনটেস্টটেনিয়াল ফাংশন অ্যানালাইসিস রিপোর্ট করে দিচ্ছে মে ফেয়ার ওয়েলনেস ক্লিনিক বিডি। ১৫ হাজার টাকার এই ক্লিনিক্যাল টেস্ট করা হচ্ছে ৫ হাজার টাকায়।

২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস এর স্টলে দেখা গেলো লক্ষভেদী খেলা চলছে। উপহার হিসেবে দেয়া হচ্ছে কলম, পুতুল ইত্যাদি।

এসব প্রদর্শনীর পাশাপাশি সম্মেনে দুই দিনে থাকছে ৯টি সেমিনার।

ষষ্ঠ আসরে আত্মপ্রকাশ করবে ফ্রিল্যান্সার ফোরাম, মিলবে চাকরি

ষষ্ঠ আসরে আত্মপ্রকাশ করবে ফ্রিল্যান্সার ফোরাম, মিলবে চাকরি
আগামী ২১ জুন নতুন ঠিকানায় বসছে ষষ্ঠ বিপিও সম্মেলন। রাজধানীর মিরপুরের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিতব্য জাতীয় এই সম্মেলনে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের অবস্থান সুসংহত করা এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিতে ঘরের রেমিটেন্স যোদ্ধাদের পথরেখা তৈরি। সামিটেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাক্বো ফ্রিল্যান্সার ফোরাম (বিএফএফ)।  ক্যারিয়ার ফেস্টে অন স্পট ১০০ জন ছাড়া পর্যায়ক্রমে হাজারের মতো ফ্রিল্যান্সারকে চাকরি দেয়া হবে সম্মেলন থেকে।

আয়োজক সূত্রে প্রকাশ, ২দিনে ৯টি সেশনে কিনোট উপস্থাপন কনরবেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে ব্যস্ততার কারণে সম্মেলনে যোগ দিতে না পারায় এরই মধ্যে ‍দুঃখ প্রকাশ করেছেন আলীবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। তবে একটি ভিডিও বার্তা পাঠাতে পারেন তিনি।

শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী এবং তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মাদ আনোয়ার উদ্দিন এবং বাক্কো সাধারণ সম্পাদক ফয়সাল আলীম। উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম।

সম্মেলনটি সবার জন্য উন্মুক্ত থাকছে জানিয়ে তানভীর ইব্রাহীম জানান, দুই দিন ধরে আলাপ-আলোচনা কিংবা কর্মশালা ছাপিয়ে এবার সম্মেলনে স্থান পাচ্ছে ইনোভেশন জোন। সেখানে দেশে তৈরি ড্রোন, সাবমেরিন ও রোবট উদ্ভাবকদের সম্মিলন ও প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়াও ফ্রিল্যান্সার বিষয়ক সম্মেলনে থাকছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ফাইবার টপ রেটেডে ফ্রিল্যান্সার মীর স্নিগ্ধ। এই সেশনের যোগ দেয়ার জন্য এরই মধ্যে নাম নিবন্ধন শুরু হয়েছে।

তিনি বলেন, এই সম্মেলনটি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ইনোভেশনে বৈশ্বিক সম্ভাবনে আলিঙ্গনের দুয়ার খুলে দেবে বলে আমার বিশ্বাস।

বিজনেস প্রসেস আউটসোর্সিং নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্মেলনে সভা-সেমিনার ও প্রদর্শনীর পাশাপাশি থাকছে চাকরি বিশ্বদ্যালয় থেকে সদ্য উত্তীর্ণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী তরুণদের জন্য বিশেষ সুযোগ। বাক্কো সচিবালয় সূত্র জানিয়েছেম এবার অন স্পট ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের সুযোগ পাবেন ১০০ জন চাকরি প্রত্যাশী। এজন্য সম্মেলনে গিয়ে তাদের সিভি জমা দিয়ে ভাইভার ‍মুখোমুখি হতে হবে।

সম্মেলনের প্রধান আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো)  কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জানাগেছে, সম্মেলন প্রাঙ্গন সাজানোর প্রস্তুতি প্রায় শেষে দিকে। সম্মেল প্রাঙ্গনে সহ আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিসি ও বিটিআরসি’র প্যাভিলিয়ন ছাড়াও ৩০টি দেশি ও আন্তর্জাতিক বিপিও প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করবে। স্থানীয় বিপিওদের মধ্যে সম্মেলনে অংশ নিচ্ছে সাইনার্জি বিজনেস সল্যুশন, ব্রোটিকস টেকনোলজিস, স্কাইটেক গ্লোবাল,রকি ডায়ালার, ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, আকিজ টেলিকম এএসকে টেলিকম, আয়েশা সার্ভিসেস, ইগনাইট টেক সলিউশন, উইসিবি, এডিএন টেলিকম, অ্যাডনিস গ্রুপ, টেকনো, কো পিসি ইত্যাদি প্রতিষ্ঠান।

এছাড়াও সম্মেলন প্রাঙ্গনে উপগ্রহভিত্তিক ইন্টারনেট স্টারলিংক এর এক্সপেরিয়েন্স জোন করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এখানে ইচ্ছে মতো বেতার সংযোগের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

সম্মেলনের শেষ প্রস্তুতি বিষয়ে বিপিও সামিট ২০২৫ এর আহ্বায়ক মুসনাদ ই আহমদ বলেছেন, এই সম্মেলন থেকে বিপিও সেবার উদ্ভাবনীতে অভ্যূত্থান ঘটাতে করণীয় নিয়ে এই খাতের উদ্যোক্তা, পরামর্শক ও নীতি নির্ধারকদের সঙ্গে এবার বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আউটসোর্সিং শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের সমস্যা, সম্ভাবনা ও সফলতার গল্পও তুলে ধরা হবে। আশা করা হচ্ছে ১৫টি দেশের প্রযুক্তিবিদ ও বিনিয়োগকারীরা এই সম্মেলনে অংশ নেবেন। আমরা সম্মেলনে প্রাথমিক ভাবে ১০০ জনকে চাকরি দেয়ার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই বিটিও’র ওয়েব সাইটে সার্কুলার দিচ্ছি। তবে আমার মনে হয় এই সংখ্যা ১০০০ ছাড়িয়ে যাবে।

এদিকে সম্মেলনে তরুণদের আকৃষ্ট করতে এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়য়ে অ্যক্টিভেশন প্রোগ্রাম করছে বাক্কো। সবশেষ ১৮ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার। সেমিনারে আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগগুলো নিয়ে আলোচনা করা হয়। শতাধিক শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সেমিনারে ক্যারিয়ার সংশ্লিষ্ট একটি উপস্থাপনা দেন  "কাজ৩৬০" অনলাইন মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা এবং পেওনিয়ারের অ্যাম্বাসেডর এমরাজিনা ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস ডিন ড. এ কে এম ওয়ারেসুল কবির, মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস অনুষদের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোঃ মামুন; বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমদ, পরিচালক আবু দাউদ খান, আবুল খায়ের, জায়েদ উদ্দীন আহমেদ এবং সায়মা শওকত।

বিপিও সামিটে আসছেন জ্যাক মা! ভারতে আটকা পেপ্যাল?
ইন্টারনেট বিচ্ছিন্নতার দুর্নাম কাটিয়ে চলতি বছরে দেশের বিপিও খাত থেকে ১ বিলিয়ন ডলার পরিকল্পনা বাস্তবায়নের আকাঙ্ক্ষায় আগামী ২১ ও ২২ জুন ৬ষ্ঠ বারের মতো রাজধানীর সেনাপ্রাঙ্গণে হতে যাচ্ছে দেশের বিপিও শিল্পের শীর্ষ সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ ২০২৫। উদ্ভাবন বিপ্লবের প্রতয়ে এই দুই দিনে দ্বিতীয় ধাপে সম্ভাবনাময় বাংলাদেশ রূপান্তরের প্রতিচ্ছবি তুলে ধরতে চায় এই খাতের বাণিজ্যিক সংগঠন বাক্কো।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘বিজনেস প্রমোশন কাউন্সিল’ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর উদ্যোগে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপে (Strategic Partnership) এই সম্মেলন হবে। সম্মেলনে যোগ দিতে পারেন আলীবাবা ডটকমের প্রতিষ্ঠাতা জ্যাক মা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দহগ্রাম-আঙ্গোরপোতায় যেভাবে দীর্ঘদিন চেষ্টা করেও ফাইবার টেনে সংযোগ দিতে পারিনি। একইভাবে ভারত থেকে নিয়ন্ত্রিত পেপ্যালের সঙ্গে বারবার যোগাযোগ করেও সব শেষ পর্যন্ত আসেনি। তবে আমরা সম্ভাব্য সবচেয়ে কম সময়ে স্পেস এক্স বাংলাদেশে এনেছি। আমরা চাইছি দেশে ব্যবসার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাত আমাদের অর্থনীতির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করা বিপিও খাত আমাদের তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাময় দ্বার উন্মোচন করছে, যেখানে দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার অপার সুযোগ রয়েছে। আমি আশা করি এই সম্মেলনে বিস্ময়কর কিছু দেখানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, “আমাদের তরুণদের তথ্যপ্রযুক্তি শিল্প খাতের বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য তাদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বিপিও সামিট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখান থেকে তরুণরা অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং এই শিল্পে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে প্রয়োজনীয় গাইডলাইন পাবে। তরুণরা প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যমের মাধ্যমে যে সাফল্য অর্জন করছে, তা দেশের অর্থনীতিরও শক্ত ভিত তৈরি করছে”।

বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয়কে ত্বরান্বিত করতে ফ্রিল্যান্সারদের অবদান অপরিসীম। সামিটে আয়োজিত সেমিনারের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সারদের সমস্যাগুলো শুনবো এবং সম্ভাব্য সমাধানগুলো নিয়ে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করবে বাক্কো। আউটসোর্সিং শিল্পের একক সংগঠন হিসেবে বাক্কো ফ্রিল্যান্সার ফোরাম এখন থেকে ফ্রিল্যান্সারদের উন্নয়নে সরকারের সাথে কাজ করে যাবে”।

সংবাদ সম্মেলনে বাক্কো কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ-ই-আহমেদ জানান, সামিটে ৩০ টি দেশীয় এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি/বিপিও প্রতিষ্ঠান তাদের পণ্য ও  এবং সেবা প্রদর্শনীতে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। থাকছে, তথ্যপ্রযুক্তি বিষয়ক ৯টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে আইটিইএস ক্রেতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি খাতের খ্যাতনামা বিশেষজ্ঞগণ অভিজ্ঞতা শেয়ার করবেন, যা সামিটকে বিশ্বমানের একটি প্ল্যাটফর্মে পরিণত করবে। ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক কর্মশালাগুলোতে বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এ খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ যোগানো হবে।

অন্যদিকে বরাবরের মত এবারেও চাকুরি মেলার মধ্য দিয়ে বিপিও শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সিভি সংগ্রহ করা হবে। এছাড়া যোগ্য প্রার্থীদের জন্য থাকবে নিয়োগেরও ব্যবস্থা। আউটসোর্সিং শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের সমস্যা, সম্ভাবনা এবং সফলতার গল্প নিয়ে থাকছে বিভিন্ন সেমিনার।

বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম বলেন- “৪০০ এর অধিক সদস্য নিয়ে বাক্কো এ পর্যন্ত ৮৫,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রতি বছর ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের আয় অর্জন করছে। ২০২৫ সালের মধ্যে বাক্কো ১ লক্ষ টেকসই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ১ বিলিয়ন মার্কিন ডলার বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। তাই এবারের বিপিও সামিট বাক্কোর এই লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”

তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীগণের সরব উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি ছিল পরিপূর্ণ। বাক্কো কার্যনির্বাহী কমিটি থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক; পরিচালক আবু দাউদ খান, আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, মেহেদী হাসান জুলফিকার, সায়মা শওকত এবং নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক। এছাড়া, বাক্কোর সম্মানিত সদস্যবৃন্দ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞগণ এবং তথ্যপ্রযুক্তি শিল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২১ জুন ঢাকার সেনাপ্রঙ্গনে বসছে বিপিও সম্মেলন
আগামী  ২১ ও ২২ জুন রাজধানীর মিরপু ক্যান্টমেন্টের  সেনা প্রাঙ্গণে বসছে দেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম বড় আয়োজন বিপিও সম্মেলন । মাটিকাটা চেকপোস্টের পাশে প্রধমবারে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে বিপিও ২.০: রেভুলেশন টু ইনোভেশন।  সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যে সহযোগীদের সঙ্গে সমঝোতা চুক্তি করছে দেশের বিপিও (বিজেন প্রসেস আউটসোর্সিং) ও কল সেন্টার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো)।

আয়োজক সূত্রে প্রকাশ, দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে থিমেটিক সেশন, উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, ক্যারিয়ার উৎসব, শিল্পপ্রদর্শনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও দেশের বাইরের বিপিওদেরও এবারের সম্মেলনে সংযুক্ত করা হচ্ছে। এরইমধ্যে শ্রীলঙ্কার হাইকমিশনার মিঃ ধর্মপাল বীরাককোডির সাথে আউটসোর্সিং খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে বৈঠক ও চুক্তি করেছে বক্কো কার্য নির্বাহী কমিটি।

সূত্রমতে, ওই বৈঠকে শ্রীলঙ্কার কাউন্সিলর (বাণিজ্যিক) শ্রীমতি শ্রীমালি জাভারথনে, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ তানজিরুল বাশার, যুগ্ম-মহাসচিব মোঃ মুসনাদ ই আহমেদ, পরিচালক আব্দুল কাদের, পরিচালক জায়েদ উদ্দিন আহমেদ, পরিচালক মেহেদী হাসান জুলফিকার এবং পরিচালক সায়মা শওকত উপস্থিত ছিলেন।

সংগঠনটির ফেসবুক পেজে আয়োজন সম্পর্কে জানানো হয়েছে, এবারের সম্মেলনটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত থাকবে। সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিপিও ও আইসিটি খাতের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, বিশ্বের ১৫টি দেশ থেকে অতিথিরা আসবেন সম্মেলনে যোগ দিতে পারেন।

এর আগেও দেশে নিয়মিত বিপিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বারেই সম্মেলনে দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, বিদেশের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় সেসবের প্রদর্শনী তুলে ধরা হয়।

আরো ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো
এবারে ৩ টি ব্যাচে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে সনদপত্র লাভ করেছেন ৬০ জন ফ্রিল্যান্সার। রাজধানীর একটি সম্মেলন কক্ষে রবিবার (২৩ মার্চ) প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ‘বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক তরফদার সোহেল রহমান।

বাক্কো সহসভাপতি মোঃ তানজিরুল বাসারর সভাপতিত্বে অনুষ্ঠানে বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ; এমরাজিনা টেকনোলজিস প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম; ভাইজার এক্স লিমিটেড সিইও ফয়সাল মোস্তফা; বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহকারী পরিচালক, মো: ফয়সাল খান;  প্রশিক্ষক মোঃ মনজের হোসাইন; বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাক্কো সচিবালয় সূত্রে প্রকাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে দেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সর্বপ্রথম ২০২২ সালে “Freelancer to Entrepreneur” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয় বাক্কো। এ উদ্যোগে সহযোগিতা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)। এর আগে চলতি বছরেই প্রথমে চট্টগ্রামে একটি ব্যাচে ২০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দেয়া হয়। গতবারও এ প্রশিক্ষণ কর্মশালা থেকে সনদপত্র অর্জন করেছিলেন ৬০ জন প্রশিক্ষণার্থী। ২০২২ সাল থেকে এ পর্যন্ত মোট ৩১৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বাক্কো’র ইফতার
সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। শনিবার (১৫ মার্চ)ঢাকার সাভারের বিরুলিয়া সংলগ্ন ‘জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকা মাদ্রাসায়’ অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।

মাহফিলের শুরুতে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম তার বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

ইফতার মাহফিলে বাক্কোর কার্যনির্বাহী কমিটির সদস্য, সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাক্কোর সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।