Digi Bangla - : টেক-টেইনমেন্ট
‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’
প্রেম, প্রতারণা ও প্রতিশোধের নতুন গল্পে নির্মিত আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’ অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথম কিস্তির মতো এবারের সিজনেও প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প প্রাধান্য পেয়েছে। সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং ইমতিয়াজ বর্ষণ।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রিমিয়াম কনটেন্ট হিসেবে সিরিজটি প্রকাশিত হয় আইস্ক্রিনে। এর এক দিন আগে ২২ এপ্রিল, বুধবার প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে উন্মোচন করা হয়েছিল টিজার।
৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই ছিল প্রাপ্তবয়স্কদের জন্য সতর্কবার্তা। ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’ স্নোগন দিয়ে মুক্তি মাত্রই নেটিজেনদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি। সেখানে দেখানো হয় সিরিজটির বিভিন্ন ঝলক। তবে টিজারে কোনো সংলাপ রাখা হয়নি, কেলব আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেছে; এর ফলে গল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
গত বছর একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘পাপ কাহিনী’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল।
শাহরিয়ার নাজিম জয় নির্মিত এই সিরিজটি প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের মতো সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে আবর্তিত। মানব সম্পর্কের জটিলতা, আবেগের টানাপোড়েন, পরকীয়া, লোভ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকার দিক কেন্দ্র করে চারটি ভিন্ন গল্পে এটি নির্মিত হয়েছে। সিরিজটি দেখায় কিভাবে ভালোবাসা কখনো আশ্রয়, আবার কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মুক্তির প্রথম দিন চারটি গল্পের প্রথমটি দর্শকরা উপভোগ করতে পেরেছেন, বাকি গল্পগুলো শিগগিরই প্রকাশ পাবে।
সিরিজটি প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, “পাপ কাহিনী ২ বাস্তব জীবনের বিভিন্ন সম্পর্কের ভাঙন ও মানসিক জটিলতার প্রতিচ্ছবি। প্রতিটি পর্বে আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের গভীর আবেগ ও সংকটগুলো নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে।”
‘পাপ কাহিনী ২’ নিয়ে রুনা খান বলেন, পাপ কাহিনীর গল্পটা আমাকে ছুঁয়ে গেছে। একজন গৃহবধূর চরিত্রে আমি অভিনয় করেছি। গৃহবধূর সঙ্গে চরম বিশ্বাস ঘাতকতা করা হয়। বিশ্বাস ঘাতকতার প্রতিক্রিয়া দারুণভাবে উঠে এসেছে। দ্বিতীয় কিস্তিতে আরও নাটকীয়তা রয়েছে। আমার বিশ্বাস দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে।
সিরিজটির প্রথম কিস্তি নির্মিত হয় মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছিল গল্প। এবারও সিরিজে তুলে ধরা হয়েছে প্রেম,  প্রতারণা এবং প্রতিশোধের গল্প।
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে বসে আসি: মামুনুর রশীদ
'ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’ বলে মন্তব্য করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ।
‘ভিউ বাণিজ্য’ এবং শিল্পের সংকট প্রসঙ্গ তুলে এই নাট্যজন বলেন, ‘একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।'
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে ১৯ এপ্রিল, শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
তৌকির আহমেদের বেড়ে ওঠার সময়ের কথা স্মরণ করে মামুনুর রশীদ বলেন, ‘গণতান্ত্রিক বিকাশের পর অনেক দেশে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করতে পারেন। পাশের দেশ ভারত কিংবা উন্নত বিশ্বের উদাহরণ দেখলে সেটাই বোঝা যায়। কিন্তু সেই স্বাধীনতা আমাদের জীবনে পুরোপুরি আসেনি। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক সংগ্রাম করে আজকের জায়গায় পৌঁছেছেন।’
শিল্পীদের নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে এই নাট্যজনের মত, ‘অনেকে মনে করেন শিল্পীরা বোহেমিয়ান বা হালকা প্রকৃতির। আবার অনেকে ভাবেন, শিল্পীদের মধ্যে মেধার ঘাটতি আছে। কিন্তু তৌকিরের মতো মানুষ যত বেশি থাকবে, আমাদের এই অঙ্গনের সম্মান ততই বাড়বে।’
দিনব্যাপী তৌকীরকে নিয়ে, তার কর্ম ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন দেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা। হাজির হয়েছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, মাহফুজ আহমেদ, আরও অনেকে।
তৌকীর আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নাট্যজনরা তুলে ধরেন তার শৃঙ্খলাবোধ, কাজের প্রতি নিষ্ঠা ও ব্যক্তিত্বের নানা দিক। প্রথম নাটক ‘ফিরিয়ে দাও অরণ্য’-এর প্রযোজক খ ম হারুন বলেন, তরুণ বয়সেই তৌকীরের প্রতিভা তাকে মুগ্ধ করেছিল। বুয়েটে গিয়ে ছাত্র তৌকীরের সঙ্গে দেখা করার স্মৃতিও স্মরণ করেন তিনি।
সেই ২২ বছরের তরুণ তৌকীরের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘একটা ছেলের কথা বলেছিলেন আব্দুল্লাহ আল মামুন ভাই। সেই ছেলেটা ছিল তৌকীর! তাকে নাটকে নেবো কি না অনেক চিন্তা ভাবনা করি। তার সঙ্গে দেখা করতে বুয়েটে গিয়েছিলাম। তারপর মনে হলো, ঠিক আছে। একমাস রিহার্সাল করেছিলাম নাটকটির। তারপর অন এয়ার হওয়ার পরের গল্পটা সবারই জানা।
ডিবিটেক/বিএন/ইকে
ওটিটিতে ঝুঁকছেন তৌসিফ
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘চক্র ২’ মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয় করেছে বলে জানা গেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়া সিরিজ এটি। এই সিরিজের প্রেমে পড়েই যেন ওটিটিতে ঝুঁকে পড়ছেন এই সিরিজের অন্যতম চরিত্র।
২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সিরিজের অন্যতম চরিত্র  ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে নানা রসিক ছবি, মিমস এবং কার্টুন—যা সিরিজটির জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। এই চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন তৌসিফ মাহবুব।
এবার চলছে তৃতীয় সিজনের প্রস্তুতি। আগেই পরিকল্পনা করা ছিল পরবর্তী সিজন। সিরিজের শেষেই ‘চক্র ৩’র ঘোষণা দেওয়া হয়েছে। তাই বর্তমানে নাটকের কাজ কিছুটা কমিয়ে এনেছেন তৌসিফ। তার লক্ষ্য, কম কাজ করলেও মানসম্মত কাজ করা।
এ সিরিজে ড. হুমায়ূন চরিত্রটি তৌসিফের ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং। বাইরে থেকে সাধারণ মনে হলেও চরিত্রটির ভেতরে রয়েছে বহু স্তর। দীর্ঘ প্রস্তুতি, গবেষণা এবং সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। বিশেষ করে ‘এভিল’ সংলাপ ছাড়াই জটিল এক ব্যক্তিত্বকে উপস্থাপন করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।
পহেলা বৈশাখে  বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে গিয়ে সহকর্মীদের সঙ্গেও দিনটি উদযাপন করেছেন। রমনার বটমূলে মেলার আনন্দের সঙ্গে শৈশবের এক মজার স্মৃতিও শেয়ার করেন তিনি। আগে ওটিটিতে আসতে সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তার মতে, সঠিক গল্প না পেলে কাজ করা উচিত নয়। এর আগে নাটকে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কাজ করলেও, ওটিটিতে নিজের মতো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ‘চক্র’ সিরিজের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়েছে।
‘চক্র ২’ প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় অভিভূত তৌসিফ জানান, ঈদের কনটেন্টের ভিড়েও সিরিজটি আলাদা করে আলোচনায় এসেছে, যা তার ক্যারিয়ারে বড় প্রাপ্তি।
ডিবিটেক/এমএআর/ইকে
বর্ষবরণের গানে এআইয়ের সুর
ফসল তোলা ও জমিদারের খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি সনের পরিবর্তে ১৫৫৬ খ্রিষ্টাব্দে (৯৬৩ হিজরি) শুরু হয় বঙ্গাব্দ। কৃষিনির্ভর জনপদ ও মোগল আমলের খাজনা আদায়ের প্রথায় পরিণত হয়
ফসলি সন বা বাংলা সন। গোলা ভরা ধানে, মিষ্টান্নে, হালখাতায় পহেলা বৈশাখ হয়ে ওঠে প্রাণের উৎসবে।
অর্থ বছর ভিন্ন হলেও এখনও নতুন বছরকে স্বাগত জানাতে চারদিকে পড়ে যায় সাজ সাজ রব। লাল-সাদা পোশাক, শোভাযাত্রা, পান্তা ইলিশ, আর 'এসো হে বৈশাখ' গানের সুরে মুখর হয়ে ওঠে এই ব-দ্বীপ।
তবে সেই মুখরতায় এবার যুক্ত হলো নতুন পালক। প্রথমবারের মতো পহেলা বৈশাখের গানে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! বাংলার চিরায়ত ঐতিহ্যের চিরাচরিত আবহের গানে এবার যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা - ‘ইট-পাথরের ধূসর এই শহরে, জেগেছে প্রণ আজ নতুন সাজে’।
ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন সচরাচর বৈশাখের গান মানেই ঢোল, খোল কিংবা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের কণ্ঠের মিশেল। তবে এবার সেই ধারা ভেঙে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রোতারা।
আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন এ বিশেষ গানটি। গানটির কথা ও সুর বিন্যাসে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনা করা হয়েছে এআই অ্যালগরিদম ব্যবহার করে। শুনো এআই প্লাটফর্মে গানটি পূর্ণতা পেয়েছে। এটি লিখেছেন, প্রযুক্তি ব্যবসায়ী শাহ ইমরাউল কায়ীশ। সুরও করেছেন তিনি। ১২ এপ্রিল সন্ধ্যায় গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। একই সঙ্গে অ্যাপল মিউজিক, স্পটি ফাই,  অ্যামাজান, গানার মতো ডিস্ট্রিবিউটিং চ্যানেলেও প্রকাশ হয়েছে বাংলা নববের্ষের প্রথম এই এআই গানটি। গানটিতে ৬০টির মতো শট তৈরি করেছেন এআই দিয়ে।
গানটির নির্মাতাদলের অন্যতম সদস্য শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার মাটির গান, লোকসংগীত এবং বৈশাখের চিরায়ত গানের সুরের ওপর প্রম্পট দেওয়া হয়। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এক সুর। এমনকি কণ্ঠস্বরটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা একই সাথে আধুনিক এবং মাটির কাছাকাছি।
আলাপকালে জানাগেলো, গত বছরের আগস্টের শেষে এআই দিয়ে বাংলা গান নিয়ে কাজ শুরু করেন ইমরাউল কায়ীশ। দুই বছর ধরে শিখে চারজন সহযোগী নিয়ে গড়ে তোলেন মিউজিকফ্লাক্স স্টুডিও। এই এআই স্টুডিও থেকে প্রথম প্রকাশ করেন তুমি তো আর আসো না ফিরে। এই গানটি দিয়েই ইউটিউব মনিটাইজেশন পেয়ে যান। এরই মধ্যে গানটি দেখা ও শোনা হয়েছে ২ লাখের বেশি বার। এরপর থেকে ধীরে ধীরে ৩৫টির মতো এআই মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি।
প্রযুক্তিবিদদের দাবি, গানটিতে এআই ব্যবহার করা হলেও এর মূল আবেগে কোনো কমতি রাখা হয়নি। অন্যদিক থেকে পহেলা বৈশাখে এআই প্রযুক্তিতে তৈরি গান মুক্তি পাওয়া প্রযুক্তি এবং সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। ডিজিটাল বৈশাখের নতুন দিগন্ত পহেলা বৈশাখকে উপজীব্য করে ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউবে গানটি একযোগে মুক্তি পেয়েছে।
প্রচারের পর দর্শক সাড়াও মিলছে বেশ। জাতিসত্ত্বার প্রাণের এই উৎসবে নতুন প্রযুক্তির এই সুরের ছোঁয়া কতটা দর্শকপ্রিয়তা পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।
ডিবিটেক/আইএইচ/এমইউআইএম
১৪ এপ্রিল বিঞ্জে আসছে রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’
মোবাইল অপারেটর রবি’র এ্সক্লুসিভ পার্টনারশিপ ও বিডিটিকেস’র অর্থায়নে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে নন্দিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এই ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে অভিনয় করেছেন দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান।
গল্পের শুরু হয় একটি সাধারণ ভুল থেকে—ভুল ঠিকানায় পাঠানো ফুড ডেলিভারি। কিন্তু এই ছোট্ট ঘটনাই ধীরে ধীরে দুই অপরিচিত মানুষের জীবনকে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে।
প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী, যিনি সম্পর্কের আগে যুক্তি খোঁজেন এবং আবেগকে গ্রহণ করার আগে প্রশ্ন তোলেন।
বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে গভীর প্রশ্ন—এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?
শিহাব শাহীন এই ওয়েব ফিল্মে তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। বিঞ্জ-এর প্রত্যাশা, ‘তুমি আমি শুধু’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং ওটিটি প্ল্যাটফর্মে নতুন মাত্রা যোগ করবে।
ডিবিটেক/জেডআর/ইকে
৬ দিনে ভিউ ৬০ লাখের বেশি
৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কসম’। প্রকাশের মাত্র ৬ দিনের মধ্যেই এটি ৬০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এই প্রেমের নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে।
নাটকটিতে একটি প্রেমের গল্পে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির রসায়নকে নতুন করে ধরা দিয়েছে দর্শকদের সামনে।
গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে।
নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই।
তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয় তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।  পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ।
ডিবিটেক/এসএ/ইকে
লাক্স সুপারস্টার ফাইনালে ডিভাইস পার্টনার টেকনো
সাত বছর পর জমকালো আয়োজনে ফিরে এসেছে দেশের জনপ্রিয় ট্যালেন্ট প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার ২০২৫। এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার ছিল গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর বিদুষী বর্ণিতা বিজয়ীর মুকুট জেতেন। প্রতিযোগিতায় পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল প্রথম রানার-আপ এবং চট্টগ্রামের আমিনা ইসলাম দ্বিতীয় রানার-আপ হন।
অনুষ্ঠানটি ছিল তারকাখচিত এক গ্ল্যামারাস আয়োজন, যেখানে বিনোদন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শীর্ষ পাঁচে ছিলেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার বিনতে নুরুল, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়ুমনা এবং তিস্তা পাল।
অফিসিয়াল ডিভাইস পার্টনার হিসেবে টেকনো শীর্ষ পাঁচ প্রতিযোগীর হাতে উপহার হিসেবে পাঁচটি স্মার্টফোন তুলে দেয়। প্রতিষ্ঠানটি জানায়, তরুণদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং অনুপ্রেরণাদায়ী যাত্রাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
২০০৫ সালে শুরু হওয়া লাক্স সুপারস্টার দীর্ঘদিন ধরে নতুন প্রতিভা খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০১৮ সালে বন্ধ হওয়ার পর বিরতির শেষে দশম সিজন নিয়ে এ বছর আবারও আয়োজনটি ফিরে এসেছে।
টেকনো বলছে, এই আয়োজনে যুক্ত হওয়ার মাধ্যমে তারা বাংলাদেশের তরুণ প্রজন্ম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সংযোগ আরও জোরদার করেছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
৩ কোটির ক্লাব ছাড়িয়েছে বনলতা এক্সপ্রেস
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক তানিম নূরের এই ছবিটি দর্শক চাহিদা বাড়ায় বর্তমানে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায় একদিনে বহু শো চলায় দর্শকদের উপস্থিতিও লক্ষ্যণীয়। তবে জনপ্রিয়তা বাড়লেও কিছু দর্শক টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় তারা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। ফলে ‘বনলতা এক্সপ্রেস’র শো আরও বাড়ানোর দাবি উঠছে।
এমন চাহিদার ভারে মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রবেশ করেছে ৩ কোটির ক্লাবে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একাধিক তারকা এতে অভিনয় করেছেন। পরিচালক জানান, দর্শকদের ইতিবাচক সাড়া ও পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার প্রবণতাই ছবিটির সাফল্যের বড় কারণ।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’; ১৪ মে আসছে ওটিটিতে
বলিউড বক্স অফিসে দাপট দেখাচ্ছে ধুরন্ধর ২। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েল মুক্তির পর থেকেই টানা সাফল্য ধরে রেখেছে, দ্বিতীয় সপ্তাহেও যার গতি কমেনি।
এদিকে 'ধুরন্ধর' নেটফ্লিক্সে স্ট্রিম হওয়ার পর থেকেই টপ র‍্যাঙ্কিংয়ে রয়েছে। তবে, আদিত্য ধর পরিচালিত এর সিক্যুয়েল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর স্ট্রিমিং রাইটসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মঙ্গলবার 'ধুরন্ধর ২'-এর প্রকাশিত প্রথম পোস্টার থেকে স্পষ্ট বোঝা যায় যে ছবিটির স্ট্রিমিং পার্টনার হবে জিওহটস্টার। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, স্ট্রিমিং রাইটস প্রায়শই প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে নির্ধারিত হয়। যেখানে নেটফ্লিক্স প্রথম ছবির স্বত্ব কিনেছিল, সেখানে জিওহটস্টার দ্বিতীয় ছবির স্বত্ব আরও বেশি দামে কিনেছে।
প্রথা অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পর ছবিটি ওটিটি-তে স্ট্রিম করা হয়। সেই হিসেবে, 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল ১৪ মে নাগাদ জিওহটস্টারে স্ট্রিম হতে পারে। একই সাথে, ছবির মিউজিক রাইটসও বদলে গেছে। প্রথম অংশের সাউন্ডট্র্যাক সারেগামা প্রকাশ করেছিল, কিন্তু 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর সঙ্গীতের স্বত্ব টি-সিরিজ কিনে নিয়েছে। সূত্রের খবর, 'ধুরন্ধর ২'-এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ট্রেড অ্যানালিস্টরা এটিকে ইতিমধ্যেই ব্লকবাস্টার ঘোষণা করেছেন। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়  বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।
ভারতীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১,৩৯২.২৩ কোটি রুপি।
এর মধ্যে ভারত থেকে ১,০৪২.২৩ কোটি এবং বিদেশি বাজার থেকে এসেছে ৩৫০ কোটি রুপি। দেশীয় বাজারেই দ্বিতীয় সোমবার পর্যন্ত আয় হয়েছে ৮৭২.১৭ কোটি রুপি।
সবমিলিয়ে সিনেমাটি এখন ১৫০০ কোটির ক্লাবের খুব কাছাকাছি, মাত্র কয়েক কোটি রুপি দূরে। ইতোমধ্যে এটি আয় ছাড়িয়েছে জওয়ান, K.G.F: Chapter 2 এবং RRR–এর মতো ব্লকবাস্টারকে। তালিকায় পরবর্তী লক্ষ্য Pushpa 2: The Rule, যার আয় ১,৭৪২ কোটির বেশি।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে দঙ্গল–এর ২,০৭০ কোটির বিশ্বরেকর্ড, যা এখনো অপ্রতিরোধ্য। বিশ্লেষকদের প্রশ্ন—‘ধুরন্ধর ২’ কি সেই রেকর্ডও ছুঁতে পারবে?
২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, মাধবনসহ আরও অনেকে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমান জনপ্রিয়তা পাওয়ায় ‘ধুরন্ধর ২’ এখন বছরের অন্যতম বড় বক্স অফিস প্রতিযোগী হিসেবে উঠে এসেছে।
ডিবিটেক/এমএআর/ইকে
৪ দিনের মাথায় শত কোটি ভিউ
আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। তবে তার আগেই নেট দুনিয়ায় নতুন বিশ্বরেকর্ড গড়লো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সিনেমাটির ট্রেইলার।
গত ১৭ মার্চ সিনেমাটির ট্রেলারটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ এই ঐতিহাসিক রেকর্ড নথিভুক্ত হয়।
এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ডটি ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দখলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল ইভেন্টে প্রকাশের পর প্রথম দিনেই এটি ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ।
তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড গড়েছে ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের।
ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়নও ফুটে উঠেছে। তবে নতুন মোড় হিসেবে দেখা গেছে, এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা কিছুই মনে করতে পারছেন না। অন্যদিকে পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে বিপদমুক্ত রাখতে সে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
ডিবিটেক/এনএইচটি/ইকে
‘ফ্যামিলি ম্যান’ : ৫ দিনে ৬০ লাখ ভিউ
এবারের রমজান মাস ও রোজার ঈদের প্রেক্ষাপটে একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্প তুলে ধরেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্মটি মুক্তির ৫ দিনেই ৬০ লাখের বেশি দর্শক পেয়েছে। বাস্তব জীবনের প্রতিফলন, অভিনয়শিল্পীদের হৃদয়ছোঁয়া অভিব্যক্তি, নির্মাণের মুন্সিয়ানা ও আবেগী করে দেওয়া আবহ সংগীতের মিশ্রণেপবিত্র ঈদুল ফিতরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ফ্যামিলি ম্যান’।
ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ২১ মার্চ মুক্তির দিনে পেয়েছে ৩০ লাখ ভিউ। তিন দিনে ভিউ বেড়ে দাঁড়ায় ৫০ লাখে। আর পঞ্চম দিনে ছাড়িয়েছে ৬০ লাখ ভিউ। এতে মন্তব্য পড়েছে ১৩ হাজারের বেশি। তবে পরের দুই দিন সেই হারে ভিউ বাড়েনি।
সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।
‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি বাঁধেন। আগের দুটির সঙ্গে নতুন ইউটিউব ফিল্ম মিলিয়ে এই ত্রয়ী সাফল্যের হ্যাটট্রিক করলেন বলা যায়। পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। বিশেষ করে কান্নার দৃশ্যগুলোতে তিনি এককথায় অনবদ্য। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি চোখে লেগেছে সবার।
ডিবিটেক/এমএআর/ইকে
আইস্ক্রিন ‘চক্র ২’ স্ট্রিমিং শুরু
ভিকি জাহেদ নির্মিত আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর স্ট্রিমিং শুরু হয়েছে। তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধন অভিনীত এই সিরিজটির দ্বিতীয় সিজনে ৮টি পর্ব রয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য এটি মুক্তি পেয়েছে ২৬ মার্চ, বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে (iScreen)। মুক্তির পর থেকে ২৫ টাকায় বিনিময়ে ওয়েব সিরিজটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
এদিকে মুক্তির সঙ্গে সঙ্গেই নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে সিরিজটি নিয়ে একটি পোস্ট করেন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব।  সিরিজটির একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তৌসিফ লিখেছেন, ‘আইস্ক্রিনে চক্র ২ দেখা যাচ্ছে।’
এরপর সতর্কবার্তা উল্লেখ করে লেখেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।’
প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। এছাড়া এতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।
পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’ ঘটনার প্রেরণায় তৈরি। প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি।
শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে।
দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।
নতুন সিজন প্রসঙ্গে ভিকি জাহেদ জানান, যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণ এই মৌসুমের মূল অনুসন্ধান।
ডিবিটেক/এসএইচএ/ইকে
‘রাক্ষস’ শোয়ের অনলাইন টিকিট সোল্ড আউট
সিনেমা হলে বেড়েই চলছে ‘রাক্ষস’-এর দর্শকপ্রিয়তা। ছুটির দিনে সিনেমাপ্রেমীরা হুড়মুড়িয়ে পড়ছেন ছবিটি দেখতে। ফলস্বরুপ সোল্ড আউট ছবিটির টিকিট। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়।
নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আজ ২৬ মার্চ ‘রাক্ষস’-এর কোনো টিকিট নেই। হৃদয় লিখেছেন, ‘‘স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ইতোমধ্যে ২৬ তারিখের ‘রাক্ষস’ সিনেমার সবগুলো শোয়ের অনলাইন টিকিট সোল্ড আউট।’’
সিনেপ্লেক্সের এই শাখায় ২৫ মার্চের চিত্রও একই ছিল। সেদিনও ছবির টিকিট ছিল সোনার হরিণ। খবরটি জানিয়ে পরিচালক লিখেছিলেন, ‘স্টার সিনেপ্লেক্ষে বসুন্ধরা শাখায় আজকে (২৫ মার্চ) রাক্ষসের সব টিকেট সোল্ড আউট। সিনেমাটি দেখতে হলে সিনেপ্লেক্সে অন্যান্য শাখায় চলে যেতে পারেন। যমুনা ব্লকবাস্টার কিংবা লায়ন সিনেমাসেও গিয়ে দেখতে পারেন রাক্ষস।’
‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো ডার্ক থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
ছবির প্রযোজক শেহরিন সুমি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।
ডিবিটেক/বিএমও/ইকে
সার্ভার ত্রুটির অভিযোগে জানা গেলো ২০ বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে স্টার সিনেপ্লেক্স
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে রাজধানীবাসী সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে। বহু দর্শক টাকা পরিশোধ করে টিকেট না পাওয়ার অভিযোগ এনেছেন। অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়ায় দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স নিয়ে অভিযোগ তুলেন  ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের ফেসবুক পেজে ‘প্রিয় দর্শক যদি অনলাইন টিকিটিং-এ কোনো সমস্যার সম্মুখীন হন, অনুগ্রহ করে আমাদের ইমেইল করুন info@cineplexbd.com-এ অথবা আপনার কন্টাক্ট নম্বর ও পেমেন্টের স্ক্রিনশটসহ আমাদের ইনবক্স করুন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ’ বার্তা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।  সেই পোস্টের নিচে অনেকেই লেখেন, টিকিট বুকিংয়ের টাকা কেটে নেয়া হলেও টিকিট প্রাপ্তির বিষয়টির কোনো সুরাহা হয়নি। আর আগেই লাইসেন্স না থাকার ঘটনায় ভাইরাল হয়েছে প্রযুক্তি নির্ভর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
সূত্রমতে, ২৪ মার্চ, মঙ্গলবার  রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেই অভিযানে প্রায় ২০ বছর ধরে বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসার তথ্য উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের সামনে। তবে লাইসেন্স সংক্রান্ত জটিলতার পাশাপাশি গ্রাহকদের টিকিট কেনা নিয়েও ভোগান্তির বিষয়টির প্রমাণও পান আদালত।
এ নিয়ে ভ্রাম্যমাণ আদালত বলেন, ‘অনেক মানুষ টিকিট কাটছেন, কিন্তু এসে টিকিট প্রিন্ট করতে পারছেন না। অথচ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা উনাদের সঙ্গে কথা বলেছি। উনারা জানিয়েছেন, সাত কর্মদিবসের মধ্যে টাকা রিফান্ড করা হবে।’
সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, এটি তাদের কারিগরি বা সফটওয়্যারজনিত সমস্যা। আদালত এ বিষয়ে বলেন, ‘এটা তাদের সফটওয়্যারের একটা সমস্যা। এটা আমরা যখন অন্যান্য জায়গাতেও পোস্ট দিয়ে কোনো কিছু পারচেজ করতে যাই তখন টাকা কেটে নেয় কিন্তু পেমেন্ট হয় না। এই জিনিসটা হয়। উনারা এটা ইনসিওর করছে, সাত কর্মদিবসের ভিতরে যারা এই প্রবলেম ফেস করতেছেন তাদের টাকা রিফান্ড হয়ে যাবে। এ ব্যাপারে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ভোক্তাদের একটাই সমস্যা যারা অনেক দূর থেকে আসছেন কিন্তু মুভি দেখতে পারছেন না।’
আদালত জানান, ‘এ বিষয়ে আমরা উনাদের সতর্ক করেছি, যেন দ্রুত সফটওয়্যার সমস্যার সমাধান করা হয়। আজকে আমরা কোনো আর্থিক জরিমানা করিনি। অভিযানে এসে আমরা উনাদের সঙ্গে কথা বলেছি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি সুযোগ দেওয়া হয়েছে।’
এদিকে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি এনওসি (অনাপত্তি পত্র) দিয়ে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালত বলেন, ‘আজকের অভিযানটা দিলেন প্রত্যেকেই দেখলেন আসলে উনাদের যে জিনিসটা হচ্ছে উনারা একটা প্রেক্ষাগৃহ চালাচ্ছে কিন্তু এটাকে আপনার যদি আপনি কোন প্রেক্ষাগৃহ চালান সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স নিতে হয় জেলা প্রশাসনের কাছ থেকে বা ডেপুটি কমিশনারের কাছ থেকে।’
‘কিন্তু উনাদের এনওসি নেওয়া আছে তাও ২০০৪ সালে কিন্তু উনারা কোন লাইসেন্স নেননি। এক দিক থেকে চিন্তা করলে উনারা একটা লাইসেন্স গৃহীন ব্যবসা চালাচ্ছেন। আর উনাদের মাদার যে কোম্পানি সেটা হচ্ছে শোমোশন লিমিটেড। কিন্তু উনারা যে স্টার সিনিপ্লেক্স চালাচ্ছেন এটার কোন জায়গাতে মেনশন নাই যে সোমোশন লিমিটেড।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে যথাযথ লাইসেন্স ছাড়া এবং কর ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বড় অঙ্কের জরিমানার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবিটেক/এমএআর/ইকে
দর্শকদের কাঁদাচ্ছে ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’
‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’র পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর নতুন ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’ দর্শকদের হৃদয় ছুঁয়েছে। বাস্তব জীবনের প্রতিফলন, অসাধারণ নির্মাণ, অনবদ্য অভিনয় ও আবেগপ্রবণ করে তোলা সুরের সম্মিলনে পারিবারিক গল্পের এই কন্টেন্ট দেখে অশ্রুসজল হয়েছেন সবাই।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’। নির্মাতা রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, একদিনেই ৩০ লাখ ভিউ পেয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম। এরমধ্যে ২২ ঘণ্টা ৩৩ মিনিটেই এর ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। এতে মন্তব্য পড়েছে ১০ হাজারের বেশি।
মধ্যবিত্ত পরিবারের রমজান মাস ও রোজার ঈদ যেমন কাটে, সেই বাস্তবতা নিয়েই তৈরি হয়েছে ‘ফ্যামিলি ম্যান’। সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।
‘ফ্যামিলি ম্যান’-এর বেশিরভাগ দৃশ্য দেখে কেঁদেছেন দর্শকেরা। প্রবাসীদের অনেকে এই নাটকের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা খুঁজে পেয়ে ইউটিউবে মন্তব্যের ঘরে ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। দর্শকদের বিশেষণে এটি, ‘এই ঈদের সেরা নাটক।’
মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। নিজের পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। মামুনের মায়ের ভূমিকায় মনিরা আক্তার মিঠু এবং মামুনের দাদার চরিত্রে সোলায়মান খোকার অভিনয়ও সবাইকে আবেগপ্রবণ করেছে। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি মন ছুঁয়েছে দর্শকদের। জোভান, তটিনী ও মনিরা মিঠুর কান্নার দৃশ্যগুলোর কথা আলাদাভাবে উল্লেখ করেছেন অনেকে।
মো. শাহিন আলম নামের একজন মন্তব্য করেছেন, ‘শুধু একটি নাটক না, এটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি। পরিবারের দায়িত্ব, ভালোবাসা, জীবন সংগ্রামসহ সবকিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এতে। এর প্রতিটি দৃশ্য মনে দাগ কেটে যায়। অভিনয়ে চরিত্রগুলো ছিল একদম জীবন্ত, যেন আমাদের আশেপাশের মানুষদের গল্পই দেখছি। সত্যি বলতে, এমন নাটক বারবার দেখতে ইচ্ছে করে।’
তারেক রনি নামের একজন লিখেছেন, ‘নাটক দেখতে দেখতে কেঁদেছি। দেখার পর টানা এক ঘণ্টা কান্না এসেছে। মধ্যবিত্ত সন্তানেরা সত্যিই ফ্যামিলি ম্যান।’
মো. সোহরাব হোসেন নামের একজন লিখেছেন, ‘নাটকটি দেখে কেঁদেছি। আমারও বাবা নেই, কিন্তু আমার একটা ভাই নামক বটগাছ আছে, যে কিনা বাবা হারানোর কষ্ট বুঝতে দেয়নি। কিন্তু আজ বুঝতে পারলাম বড় ভাই একটা ফ্যামিলির জন্য কত কষ্ট করে। নাটকটির সঙ্গে আমার বড় ভাইয়ের জীবন মিলে গেছে। আমার বাবা যখন মারা গেছে তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র ১৬ বছর। ওই বয়সেই আমার ভাই পুরো ফ্যামিলির দায়িত্ব কাঁধে নেয়।’
বাস্তবমুখী কাজ উপহার দেয়ায় পরিচালক রাজকে ধন্যবাদ জানিয়ে মেহেদি হাসান নামের একজন লিখেছেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র, তখন থেকেই আমার আব্বা অসুস্থ হয়ে যাওয়ায় চাকরি করতে পারেন না। এরপর থেকে কখন যে আমার পরিবারের ফ্যামিলি ম্যান হয়ে গেলাম নিজেও জানি না। টিউশনি আর ব্যাচ পড়িয়ে আব্বা ও মায়ের ওষুধ, ছোট ভাইয়ের পড়ার খরচ জোগাতে হয়। নাটকটি দেখে নিজের পরিবারের সঙ্গে অনেক মিল খুঁজে পাই।’
প্রবাসীরা অনেকে ইউটিউবে মন্তব্য করেছেন। রিয়াজ হোসেন নামের এক দর্শকের মন্তব্য, ‘এই গল্পের সঙ্গে হাজারো প্রবাসীর জীবনের গল্প মিলে যায়। ভালো থাকুক সকল মধ্যবিত্ত।’
শাকিব রানা নামের একজন প্রবাসী লিখেছেন, ‘নাটকটি দেখে মনের অজান্তেই পানি চলে এলো। মধ্যবিত্তের জীবনে টানাপোড়েন লেগে থাকে সবসময়ই। সারা জীবন কষ্ট করে যাই সবার জন্য, দিন শেষে নীরবে কান্না করি।’
ইউটিউব ফিল্মটিতে ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন ইশরাত অতিথি। নীলুর বাবা-মায়ের ভূমিকায় আছেন মাহমুদুল ইসলাম মিঠু ও রোজী সিদ্দিক। মামুনের রুমমেট ও বন্ধুর চরিত্রে দেখা গেছে এমএনইউ রাজুকে। অতিথি চরিত্রে আছেন তানজিম হাসান অনিক, শেরতাজ জাহান জেবিন, নওশিন দিশা, তুষার মামুন, ইনজাম মিজু, রাফায়াত হুসেন আবীর ও আকবর হোসেন। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।
‘ফ্যামিলি ম্যান’-এ নতুন দুটি গান রয়েছে। এরমধ্যে ‘মধ্যবিত্ত’ শিরোনামের গান নিজের সুর-সংগীতে গেয়েছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন কবির বকুল। ‘মধ্যবিত্ত’ গানের সুর ব্যবহার হয়েছে বেশিরভাগ দৃশ্যে। মন ছুঁয়ে যাওয়া এই সুর কান্নার দৃশ্যগুলো আবেগপ্রবণ করে তুলেছে।
ইউটিউব ফিল্মটিতে ‘থাকো আমার পাশে’ শিরোনামের গান নিজের সুর-সংগীতে গেয়েছেন মার্সেল। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা। এটি লিখেছেন লুৎফর হাসান।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনছে উয়েফা, লক্ষ্য এশিয়ার বাজার
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে, যা ২০২৭–২০৩১ সম্প্রচার স্বত্ব চক্রে বাস্তবায়ন হতে পারে। মূল লক্ষ্য এশিয়ার বিশাল ফুটবল দর্শকগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছানো এবং নতুন রাজস্ব উৎস তৈরি করা।
এই প্রকল্পটি পরিচালনা করবে উয়েফা ও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর যৌথ উদ্যোগে গঠিত UC3 (Union of European Clubs Three)। প্রাথমিকভাবে ভারত বা ইন্দোনেশিয়ার মতো বড় বাজারকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ–এর নিজস্ব অ্যাপ চালুর উদ্যোগের মতোই, উয়েফাও সরাসরি ভক্তদের কাছে কনটেন্ট পৌঁছে দিতে চায়।
আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে প্রযুক্তিনির্ভর ফ্যান-এক্সপেরিয়েন্স বাড়ানোর চাপও কাজ করেছে। বিতর্কিত ইউরোপীয় সুপার লিগ ইস্যুতে উয়েফা ও রিয়াল মাদ্রিদ–এর মধ্যে সমঝোতার পর থেকেই আধুনিক সম্প্রচার ও ডিজিটাল অভিজ্ঞতা উন্নয়নে গুরুত্ব বাড়ে। অনেকেই মনে করছেন, এই স্ট্রিমিং উদ্যোগই সুপার লিগ প্রকল্প থেকে ক্লাবগুলোর সরে আসার একটি বড় কারণ।
এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–এর ফরম্যাটেও কিছু সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। লিগপর্বে একই দেশের দলগুলোর মুখোমুখি না হওয়ার নিয়ম অপরিবর্তিত রয়েছে, যদিও কিছু ক্লাব এটি বাতিলের দাবি জানিয়েছিল। তবে নকআউট পর্ব (রাউন্ড অব সিক্সটিন) থেকে একই দেশের ক্লাবগুলোর মুখোমুখি হতে কোনো বাধা থাকবে না।
স্পোর্টস-এন্টারটেইনমেন্ট দৃষ্টিকোণ থেকে দেখলে, উয়েফার এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু হলে ভক্তরা এক জায়গায় ম্যাচ, হাইলাইটস, ডকুমেন্টারি ও এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়ার সুযোগ পাবেন—যা ভবিষ্যতের ফুটবল দেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও ইন্টারঅ্যাকটিভ করে তুলতে পারে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
চাঁদরাতে ইউটিউব, স্পটিফাইয়ে ‘অন্য কারো গল্পে’
চাঁদরাতে প্রকাশিত হবে ‘চির অধরা’ খ্যাত গায়ক মিফতাহ জামানের ‘অন্য কারো গল্পে’। শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
‘অন্য কারো গল্পে’-এর কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। আর এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।
সমকালীন বাংলা গানে যে'কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কীতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি।
নতুন গান নিয়ে মিফতাহ জানান, নতুন গানটি তৈরির পর কাছের কয়েকজনকে শুনিয়েছেন। তাদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। মিফতাহর ভাষ্য, ‘মানুষ তো নিজেদের পছন্দ অনুযায়ী শুনবে, প্রতিক্রিয়া জানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি গানটি করে শতভাগ সন্তুষ্ট। ইট উইল অলয়েজ বি ওয়ান অব মাই চেরিশড ওয়ার্কস।’
ডিবিটেক/এনএ/এমইউএম
ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ
ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য সিনেমা, নাটক, আন্তর্জাতিক কনটেন্ট, লাইভ টিভি এবং খেলাধূলাময় করে সজিয়েছে বাংলালিংকের স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি।
১৭ মার্চ, মঙ্গলবার প্ল্যাটফর্মটি জানিয়েছে, এবারের 'টফি ঈদ ধামাকা’য় দর্শকেরা উপভোগ করতে পারবেন নতুন ও এক্সক্লুসিভ নাটক ও সিনেমার পাশাপাশি ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল।
সিনেমাপ্রেমীদের জন্য থাকছে ওমর, ইনসাফ, ট্র্যাপ, নকশি কাঁথার জমিন, গলুই, দাগি এবং প্রিয় মালতী–এর মতো জনপ্রিয় শিরোনাম। দেশীয় কনটেন্টের পাশাপাশি থাকছে হলিউড সিনেমা The Beekeeper, Den of Thieves এবং কোরিয়ান সিরিজ Flower of Evil, যেগুলো দর্শকেরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
নাটকপ্রেমীদের জন্যও রয়েছে ঈদের জনপ্রিয় রোমান্টিক নাটক যেমন ‘আগলে রেখো আমায়’ ও ‘ভুল নাকি প্রেম’ টফির ভিডিও অন ডিমান্ড (ভিওডি) সেবায় যেকোনো সময় দেখা যাবে।
খেলাধুলা ভক্তদের জন্য থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–এর গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি দেখার সুযোগ। এছাড়াও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজও সম্প্রচার করা হবে প্ল্যাটফর্মটিতে।
এ বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, এবারের ঈদে দর্শকদের জন্য এক ছাতার নিচে সব ধরনের বিনোদন নিয়ে আসাই তাদের লক্ষ্য। সিনেমা, নাটক, আন্তর্জাতিক কনটেন্ট ও খেলাধুলা—সবকিছু মিলিয়ে পরিবারসহ উপভোগ করার মতো একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতে চায় টফি।
ডিবিটেক/এমএআর/ইকে
ঈদ মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল। তবে নতুন প্রজন্মের কাছে ‘বাড়ি’ কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এবারের ঈদের গল্প ’হোম নট কামিং’।
জমকালো বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিবর্তে ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড এয়ারটেল। ইতোমধ্যে এটি ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশিত হয়েছে।
প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছে কনটেন্টটি।
কনটেন্টটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ মিরাজ হাসান রায়হান। পার্শ্বচরিত্রে রয়েছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ আরও অনেকে। চলচ্চিত্রটিতে বাবা-মা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি একদল বন্ধুর সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের পরিচালক জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম বলেন, “ঈদ নিয়ে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে যেন আমরা নিজেরাও আবার সেই বন্ধুত্বের বয়সে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তব বন্ধুত্ব তৈরি হয়েছিল, যার কারণে অনেক মুহূর্তেই মনে হয়েছে আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের কোন মুহূর্ত উপভোগ করছি। অল্প সময়ের মধ্যে সেই আবেগকে ফুটিয়ে তোলা সহজ ছিল না, তবে পুরো দলের আন্তরিকতা কাজটিকে সহজ করেছে।”
ডিবিটেক/টিআরএস/এমইউএম
ক্যাকটাসের ট্রেলার প্রকাশ
ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের স্পাই-থ্রিলার সিরিজ  ‘ক্যাকটাস’। নির্মাতা শিহাব শাহীনের  সিরিজটি ওটিটি প্লাটফর্ম চরকিতে দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে।
১৩ মার্চ দুপুরে প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক হ্যাকারকে কেন্দ্র করে। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।
প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে । এই সিরিজে তাকে একদম নতুন অবতারে—শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে।
মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’
সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে। এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “ঈদে দর্শকদের জন্য চরকি সিরিজ মুক্তি দিয়ে আসছে এবং প্রতিবারই দর্শকরা সেই কনটেন্টকে ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয় করে তুলেছেন। আশা করছি ‘ক্যাকটাস’–এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে একটি বুদ্ধিদীপ্ত সিরিজ দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেছি।”
‘ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।
মেহজাবীন ও প্রীতম ছাড়াও আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।
ডিবিটেক/এনএইচটি/ইকে
ঈদে জি সিরিজের ইউটিউবে চ্যানেলে ‘সাত দিন’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক ‘সাত দিন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। পারিবারিক কমেডি ঘরানার এই নাটকটি মুক্তি পাবে ইউটিউবে জি সিরিজের অফিসিয়াল চ্যানেলে।
নাটকটি লিখেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।
নাটকটিতে অভিনয় করেছেন- শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম, সূর্ঘসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। প্রেমের বিয়ে হওয়ায় বিয়ের পর দীর্ঘ সময় একে অপরকে ছাড়া থাকতে পারেনি তারা। বিয়ের চার বছর পার হলেও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা একই রকম রয়েছে।
গল্পে দেখা যাবে, একসময় রাকিবের মনে হয় নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। এমন সময় শম্পা সাত দিনের জন্য বড় বোনের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। বাইরে থেকে মন খারাপের ভান করলেও ভিতরে ভিতরে বেশ খুশি হয় রাকিব। কারণ এই সময়টাতে সে নিজের মতো করে জীবন কাটানোর পরিকল্পনা করে।
এরপর শুরু হয় রাকিবের সাত দিনের নানা পরিকল্পনা। কখনো ঘুমিয়ে সময় কাটানো, কখনো পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করা, আবার কখনো অফিস সহকর্মীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা-তবে প্রতিটি পরিকল্পনাই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেস্তে যায়।
পুরনো প্রেমিকার হঠাৎ স্বামীসহ হাজির হওয়া, সহকর্মীর সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতে পড়া, জুয়ায় অর্থ হারানো কিংবা বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়া-সব মিলিয়ে রাকিবের সেই ‘স্বাধীন’ সাত দিন পরিণত হয় নানা হাস্যরসাত্মক বিপত্তিতে।
নাটকের শেষ দিকে এক ঘটনার জেরে পুলিশের হাতে আটকও হতে হয় রাকিবকে। খবর পেয়ে থানায় হাজির হন তার স্ত্রী শম্পা। এরপর কী ঘটে এবং এই সাত দিনের অভিজ্ঞতা রাকিবের জীবনে কী ধরনের পরিবর্তন আনে-সেই গল্পই উঠে এসেছে নাটকটিতে।
ডিবিটেক/ এমএম/ এমইউএম
১৯ মার্চ ওটিটি-তে মুক্তি ‘একসাথে আলাদা’
আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। এক ঘণ্টা ব্যাপ্তির এই রোমান্টিক-কমেডি ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। এটাই হইচই-তে তার প্রথম কাজ।
সামাজিক মাধ্যমে ৮ মার্চ, রবিবাপর প্রকাশ করা সিনেমাটির ট্রেলার থেকে বোঝা গেছে এটি হতে যাচ্ছে ভালোবাসা, বিশৃঙ্খলা আর অগণিত অনুভূতির এই কমেডি ঘরণার সিরিয়াস মুভি।
সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। সেই সাথে এই জুটিকে হইচই-এর পর্দায় প্রথমবার একসাথে দেখা যাবে। তাদের দুইজনকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকেই।
মুভির গল্পে দেখা যায়, বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর—তবু বিয়ে সবার জন্য নয়। গল্পের নায়ক–নায়িকা ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয় যখন তারা দুজনেই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন বাস্তবতায় তারা বুঝতে পারে না কী করবে। দুঃখজনকভাবে, সুখ তখন তাদের দুজনের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার ঠিক বিপরীতে বা ওপারে কোথাও!
ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেই সাথে তাদের পরিবার ও সমাজের চাপ, সব মিলিয়ে চলতে থাকে গল্প। আর সে গল্পের নামই ‘একসাথে আলাদা’।
ফিল্মটির পরিচালক রেজাউর রহমান ফিল্মটি নিয়ে বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’
অভিনেতা ইয়াস রোহান বলেন, ‘স্ক্রিপ্টটা পড়েই মনে হয়েছিল এটা খুব পরিচিত এক গল্প—যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হই আমি। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। ট্রেইলর প্রকাশ হলো, আশা করছি ওয়েবফিল্মটি মুক্তির পর দর্শকরা আরও ভালো কিছু পাবেন।’
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে, আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’
সিনেমাটি গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি, নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। সিনেমাটোগ্রাফি করেছেন ইশতিয়াক হোসেন, এডিটর মাহফুজুল হক আশিক, মিউজিক খৈয়াম সানু সন্ধি, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ, মেকআপ আর্টিস্ট ছিলেন কাজী অস্মিতা প্রাঞ্জলি ও সুজন বেপারী। কস্টিউমে স্বপ্না রানী বাইন এবং আর্ট ডিরেক্টর মো. রিংকু। আগামী ১৯ মার্চ হইচই-তে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।
ডিবিটেক/এমএআর/এমইউএম
প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে আসছে ‘ক্যাকটাস’
প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে শিহাব শাহীনের পরিচালনায় ঈদে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’। প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই সিরিজে সম্পূর্ণ ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাদের, যার টিজার ইতিমধ্যেই দর্শকদের মাঝে চমক সৃষ্টি করেছে।
৪ মার্চ, বুধবার বিকালে প্রকাশিত হয়েছে সিরিজের টিজার। টিজার বলছে, ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে, যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারো নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবেলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।
সিরিজে মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। চরিত্রটির একাধিক পরিবর্তন আছে বলে জানান প্রীতম। বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’
অপরদিকে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে—অ্যাকশন লুকে ও অ্যাকশন দৃশ্যে। তার এ রূপ এরই মধ্যে দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এ চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এ লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড ও তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এ দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’
শুটিংয়ে যাওয়ার আগে মেহজাবীন জানিয়েছিলেন, তিনি এমন কিছু করতে যাচ্ছেন যা হয়তো আগে করেননি। শুটিংয়ে কি তেমনটাই হলো? মেহজাবীন বলেন, ‘‌পর্দায় এমন কিছু করতে পেরেছি যা আগে কখনো করিনি। আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে, তারাই বলবেন আমরা কেমন কী করতে পেরেছি।’
সব মিলিয়ে  ‘ক্যাকটাস’-এ প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেয়ার ইঙ্গিত মিলেছে টিজারে। শুটিং শুরুর আগে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন, এ সিরিজের মাধ্যমে তিনি নিজস্ব একটা স্পাই চরিত্র তৈরি করতে চান, স্পাই ইউনিভার্স করার কথাও বলেছিলেন শিহাব শাহীন। এর কতটা সম্ভব হলো? ‘সিরিজ দেখলেই সেটা দর্শকরা বুঝতে পারবেন’—বলেন নির্মাতা।
শিহাব শাহীন আরো বলেন, ‘টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’ নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ গল্পটা গড়ে উঠেছে মানসিভকে কেন্দ্র করে। তার সঙ্গে অনুরা চরিত্রটি গল্পে নিয়ে আসে নতুন মোড়।
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।
ডিবিটেক/এফআই/ইকে
স্ট্রিমিং দুনিয়ায় আসছে নতুন ‘সুপার প্ল্যাটফর্ম’
স্ট্রিমিং জগতের সমীকরণ বদলে দিতে এক বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্যারামাউন্ট গ্লোবাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স—এই দুই জনপ্রিয় প্ল্যাটফর্মকে একত্র করে একটি নতুন ও শক্তিশালী স্ট্রিমিং পরিষেবা চালু করা হচ্ছে। মূলত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে প্যারামাউন্টের প্রস্তাবিত একীভবন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্যারামাউন্টের প্রধান নির্বাহী ডেভিড এলিসন বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এই ঐতিহাসিক পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে এই দুই প্ল্যাটফর্ম মিলিয়ে সরাসরি গ্রাহক সংখ্যা দুই কোটিরও বেশি। এলিসনের দাবি, কনটেন্ট ও উন্নত প্রযুক্তির এই মেলবন্ধন নতুন প্ল্যাটফর্মটিকে নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো বাজারের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এক অপরাজিত অবস্থানে নিয়ে যাবে।
এই একীভূত প্ল্যাটফর্মে দর্শকরা একই ছাদের নিচে পাবেন বিশ্বের জনপ্রিয় সব সিনেমা ও সিরিজ। একদিকে এইচবিও-র ‘গেম অফ থ্রোনস’, ‘দ্য লাস্ট অফ আস’, ‘সাকসেশন’ এবং ‘হ্যারি পটার’-এর মতো মহাকাব্যিক সিরিজগুলো থাকবে; অন্যদিকে প্যারামাউন্টের ‘মিশন ইম্পসিবল’, ‘টপ গান’, ‘ইয়েলোস্টোন’ এবং ‘স্টার ট্রেক’-এর মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিগুলো যুক্ত হবে। এছাড়া ডিসি ইউনিভার্সের সুপারহিরো সিনেমা এবং শিশুদের জনপ্রিয় শো ‘স্পঞ্জবব’-ও মিলবে এই একীভূত লাইব্রেরিতে।
তবে বিশাল এই একীভবনের মাঝেও এইচবিও-র স্বকীয়তা নিয়ে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট করেছেন এলিসন। তিনি জানান, এইচবিও একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে নিজের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখবে। কেসি ব্লয়েজের নেতৃত্বে এইচবিও-র বর্তমান কনটেন্ট বিভাগ যেভাবে সৃজনশীল স্বাধীনতা নিয়ে কাজ করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলিসনের ভাষায়, "এইচবিও-কে এইচবিও হিসেবেই থাকতে হবে। আমরা চাই তারা তাদের মান বজায় রেখে আরও এগিয়ে যাক।"
প্রযুক্তিগত দিক থেকেও বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে প্যারামাউন্ট। চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা তাদের বিভিন্ন পরিষেবাকে একটি অভিন্ন প্রযুক্তিগত কাঠামোর (Unified Tech Stack) আওতায় নিয়ে আসবে। এর ফলে দর্শকরা আরও স্মুথ ইউজার ইন্টারফেস এবং উন্নত স্ট্রিমিং অভিজ্ঞতা পাবেন। এছাড়া লাইভ স্পোর্টস হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং সিএনএন বা সিবিএস-এর মতো লাইভ নিউজ চ্যানেলগুলোও এই প্ল্যাটফর্মের বড় আকর্ষণ হতে যাচ্ছে।
২০২৬ সালের শুরু থেকেই এই একীভবন নিয়ে বাজারে গুঞ্জন ছিল। শুরুতে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্যারামাউন্টের প্রস্তাব গ্রহণ করে ওয়ার্নার ব্রাদার্সের পরিচালনা পর্ষদ। বাজার বিশ্লেষকদের মতে, এই একীভবন সফল হলে বিশ্বজুড়ে স্ট্রিমিং ব্যবসার এক নতুন যুগের সূচনা হবে, যেখানে গ্রাহকরা একটি সাবস্ক্রিপশনেই বিশাল কনটেন্ট ভাণ্ডারের নাগাল পাবেন।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
স্ত্রীর মৃত্যুর পর ভিডিও বার্তায় যা বললেন জাহের আলভী
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা’র আত্মহত্যার পর ‘মব ভায়োলেন্স’র ভয়ে টিকিট কেটেও নেপাল থেকে দেশে না ফেরার দাবি করে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান ব্যক্ত করেছেন অভিনেতা জাহের আলভী। তৃতীয় পক্ষের কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলেও অভিযোগ এই অভিনেতার।
৩ মার্চ, সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেন আলভী। সেখানে ইকরার আত্মহত্যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরী হওয়া সব প্রশ্নের উত্তর দেন আলভী। ভিডিওতে আলভী শেষবারের মতো স্ত্রীকে কেন দেখতে এলেন না, ইকরার সাথে দাম্পত্য জীবন ও অভিনেত্রীর তিথির সাথে সম্পর্কের বিষয়ে কথা বলেন।
সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেশে ফেরেননি কেন? এ প্রসঙ্গে আলভী জানান, ‘ঘটনার দিন সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটে আসতে গেলে পরদিন পৌঁছাতে হতো। বহু চেষ্টা করেও সেদিন টিকিট পাননি। পরদিন ইমিগ্রেশন ক্রস করার পরই সম্ভাব্য হামলার খবর পেয়ে আর দেশে ঢোকেননি।’
তিনি বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসার পরই আমার উপর মব তৈরী হবে, আমার ফোনে এরকম এতো এতো থ্রেটস এসেছে। ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেখতে দেয় নাই।’
স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আলভী জানান, ‘তাদের সম্পর্ক শুরু থেকেই টক্সিক ছিল। ইকরা সন্দেহপ্রবণ ছিলেন এবং বহুবার ডিভোর্স চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হননি।’
নেপালে অভিনেত্রী তিথির জন্মদিন পালন ও তার সাথে সম্পর্কের বিষয়ে বলেন, সেটে কারো জন্মদিন হলে পুরো টিম সেটাকে সেলিব্রেট করে, কারণ আমরা ফ্যামিলির মতো কাজ করি। তিথির জন্মদিনের আয়োজন ও আমি করিনি। পুরো টিম মিলে করেছে।’
তিথির সাথে সম্পর্কের বিষয়ে বলেন, ‘দীর্ঘদিন একসাথে কাজ করলে একটা নির্ভরশীলতার জায়গা তৈরি হয়। চিন্তা-ভাবনা বা মানুষ হিসেবে তিথি আর আমি অনেকটা একইরকম। আর ওকে ইন্ড্রাস্টিতে আমার সবচেয়ে বেশি সেইফ মনে হয়েছে। এই মানুষটা কখনো আমার ক্ষতি করতে পারে না।’
শেষে ছেলে রিজিকের কাছে ফিরতে চাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আপনারা প্লিজ আমাকে আমার ছেলের কাছে ফিরতে দিন। আমার সন্তানকে আমি একটা ভালো ভবিষ্যত দিতে চাই। ভালো রাখতে চাই।’
২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। সেসময় আলভী নাটকের শ্যুটিংয়ে নেপালে ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী।
এর আগে ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে আলভী-তিথিদের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আগামী (৪ মার্চ) বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গেটের সামনে মানববন্ধটি হবে বলে নিশ্চিত করেছেন মডেল বারিশা হক।
তিনি তার ফেসবুক পেজে মানববন্ধনের ঘোষণা দিয়ে লেখেন, ‘আগামী ৪-ই মার্চ দুপুর ১২টায় এফডিসির গেটে মানববন্ধন। সবার জন্য উন্মুক্ত। We Want Justice For IKRA।’
তারও আগে তিনি আরেক পোস্টে লেখেন, ‘ইকরা আপুর জন্য বিচার চাই, মানববন্ধন করতে চাই। মিডিয়া কর্মীরা যাদের সাহস আছে সামনে আসুন প্লিজ, অন্যায়কে সাপোর্ট করবেন না প্লিজ।’
ইকরার মৃত্যুর পর এ ঘটনায় জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার এজাহারে নির্যাতন, মানসিক চাপ ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
ডিবিটেক/এসএম/ইকে
১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনল প্যারামাউন্ট স্কাইড্যান্স
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হলিউডের অন্যতম পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স-কে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা অধিগ্রহণ করেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
গত ডিসেম্বরে জানা যায়, ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রাথমিক আলাপ শেষে দুই পক্ষ বিষয়টি নিশ্চিতও করেছিল। তবে এক সপ্তাহের মধ্যেই চুক্তির দৌড়ে যুক্ত হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। শুরু হয় নাটকীয় দর-কষাকষি। কয়েক মাসের পাল্টাপাল্টি প্রস্তাবের পর শেষ পর্যন্ত জয়ী হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স।
শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, তাদের পরিচালনা পর্ষদ প্যারামাউন্টের সর্বশেষ প্রস্তাবকে আগেরগুলোর চেয়ে ভালো বিবেচনা করে গ্রহণ করেছে। সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, নেটফ্লিক্সকে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল সমান বা বেশি প্রস্তাব দেওয়ার জন্য। তবে নেটফ্লিক্স জানিয়ে দেয়, তারা আর দাম বাড়াবে না।
প্রতি শেয়ারে ৩১ ডলার প্রস্তাবের পাশাপাশি প্যারামাউন্ট একটি গুরুত্বপূর্ণ শর্তও দেয়। নেটফ্লিক্সের সঙ্গে আগের একীভূতকরণ চুক্তি বাতিলের কারণে ওয়ার্নার ব্রাদার্সের যে ২৮০ কোটি ডলার ‘টার্মিনেশন ফি’ পরিশোধের দায় ছিল, তা নতুন মালিক প্যারামাউন্ট নিজেই বহন করবে। ফলে অধিগ্রহণ না হলেও নেটফ্লিক্স প্রায় ২৮০ কোটি ডলার পাচ্ছে।
নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্দোস ও গ্রেগ পিটার্স এক বিবৃতিতে বলেন, “আমরা বিশ্বাস করি, ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক হতে পারতাম। এই চুক্তি বিনোদনশিল্পকে আরও শক্তিশালী করত এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়াত। তবে যেকোনো মূল্যে এ লেনদেন সম্পন্ন করা আমাদের জন্য অপরিহার্য ছিল না।”
ডিবিটেক/এনএএন/ইকে
‘ফটোকার্ড সন্ত্রাস’: পড়িব, দেখিবো, কিছুই বিশ্বাসিবো না
ভুল তথ্য দিয়ে ফটোকার্ড করাকে ‘ফটোকার্ড সন্ত্রাস’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। ভুয়া ফটোকার্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে ফটোকার্ড এবং ভুয়া ভিডিও রিপোর্ট এমন জায়গায় চলে গেছে যে, মানুষের এখন একটা থাম্বরুল করার সময় আসছে “যাহা পড়িব, যাহা দেখিবো, কিছুই বিশ্বাসিবো না”। গত কয়দিনে অন্তর্বর্তী সরকার নিয়ে যে পরিমাণ গাঁজাখুরী গল্প উৎপাদন করা হয়েছে, সেটা নিয়ে কেউ একটা ফ‍্যাক্টচেক করেন, দেখতে পাবেন অবস্থা।’
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার অন্তর্বর্তী সরকারের এই সাবেক উপদেষ্টা লিখেছেন, ‘আমি সরকারের কেউ না। ফলে সরকারকে ডিফেন্ড করা আমার কর্তব্য না। কিন্তু ফটোকার্ড সন্ত্রাস দেখে একটা কথা বলতেই হচ্ছে, হাতে গোনা একটা বা দুইটা প্ল‍্যাটফর্ম ছাড়া বেশিরভাগ প্ল‍্যাটফর্মকে অবিশ্বাস করা এখন সবার ঈমানী দায়িত্ব হয়ে গেছে।’
কোন ঘটনার প্রেক্ষিতে তিনি কথাগুলো লিখেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ফারুকী লিখেছেন, ‘সিনেমায় সিগারেট দেখালে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এই ফটোকার্ড দেখেই আমি নিশ্চিত ছিলাম, এটা আরেকটা গাঁজাকান্ড। কারণ এই সরকার এখনো চেয়ারে বসতেই পারলো না আর এ রকম দ্রুততার সাথে এই রকম ছোট একটা কাজ করে ফেলবে? সরকারযন্ত্রের গতি ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এটা অসম্ভব।’
প্রকৃত ঘটনা কী? সে প্রসঙ্গে এই চলচ্চিত্রকার লিখেছেন, ‘তথ‍্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানলাম এ রকম কোনো সিদ্ধান্ত দূরের কথা, আলোচনাও হয় নাই। তাহলে ঘটনা কী? ধূমপানবিরোধী একটা প্রতিষ্ঠান এক আলোচনা অনুষ্ঠানে এই দাবী জানিয়েছে আর তৈরি হয়ে গেলো এমন এক কায়দা করা ফটোকার্ড, যেটা দেখলে মনে হবে ঘটনাটা ঘটেই গেছে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার বানানো ও মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
ডিবিটেক/এফএ/ইকে
বিঞ্জ-ওয়াচিংয়ের যুগে আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ?
ছোটবেলায় টিভি দেখা মানেই ছিল সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে বসে প্রিয় নাটক বা অনুষ্ঠান উপভোগ করা। নির্দিষ্ট সময় শেষে রাতের খাবার ও অন্যান্য কাজ সেরে টিভি বন্ধ হয়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সেই চিরাচরিত অভ্যাস বদলে গেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের সহজলভ্যতায় বিঞ্জ-ওয়াচিং এখন নতুন স্বাভাবিকতা। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘ সময় ধরে খেলা দেখা কিংবা গেম খেলার অভ্যাস। ফলে টিভি বন্ধ করার তাড়া এখন আর খুব একটা থাকে না—দর্শকের চাহিদা অনুযায়ী এটি চলতেই থাকে।
তবে টিভি দেখার এই বদলে যাওয়া অভ্যাসের মাঝেও কি কখনো ভেবে দেখেছেন, আপনার চোখের ওপর এর প্রভাব কী?
দীর্ঘ সময় ধরে বড় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখে মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। চোখে ব্যথা, শুষ্কতা, এমনকি তীব্র মাথাব্যথাও দেখা দিতে পারে। অনেক সময় আমরা এসব সমস্যার জন্য মানসিক চাপকে দায়ী করি, অথচ মূল কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত স্ক্রিন টাইম। বিশেষ করে এইচডিআর কনটেন্ট দেখার সময় এক মুহূর্তে সম্পূর্ণ অন্ধকার দৃশ্য, পরের মুহূর্তেই তীব্র উজ্জ্বল দৃশ্য—এই দ্রুত পরিবর্তন চোখের জন্য অস্বস্তিকর হতে পারে।
অন্ধকার বা কম আলোযুক্ত ঘরে বেশি ব্রাইটনেসে টিভি দেখা—যা আমরা অনেকেই করি—সমস্যা আরও বাড়ায়। টিভির স্ক্রিনে জানালা বা ঘরের আলোর প্রতিফলনও চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর সঙ্গে যুক্ত হয় ডিজিটাল ডিসপ্লে থেকে নির্গত নীল আলো, যা বিশেষ করে রাতে দীর্ঘ সময় দেখার পর অস্বস্তি বাড়িয়ে তোলে। টিভি বন্ধ করার পরও চোখে ক্লান্তি রয়ে যেতে পারে।
তবে সময়ের সঙ্গে ডিসপ্লে প্রযুক্তিও উন্নত হয়েছে। আধুনিক কিউএলইডি টিভিগুলো এমনভাবে তৈরি, যাতে দীর্ঘ সময় দেখলেও অভিজ্ঞতা তুলনামূলকভাবে স্বাভাবিক ও আরামদায়ক থাকে। উদাহরণস্বরূপ, অ্যাডাপটিভ ব্রাইটনেস প্রযুক্তি ঘরের আলো অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে। ফলে অন্ধকার ঘরে অতিরিক্ত উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় না।
ডায়নামিক কনট্রাস্ট কন্ট্রোল হঠাৎ অন্ধকার থেকে উজ্জ্বল দৃশ্যে পরিবর্তনকে তুলনামূলক মসৃণ করে, যাতে চোখের ওপর চাপ কম পড়ে। ফ্লিকার-ফ্রি ব্যাকলাইটিং সূক্ষ্ম ফ্লিকারিং কমায়, যা অনেক ক্ষেত্রে মাথাব্যথার একটি কারণ। পাশাপাশি ১০০ শতাংশ কালার ভলিউম নিশ্চিত করলে উজ্জ্বলতার তারতম্যের মধ্যেও রঙ থাকে সমৃদ্ধ ও প্রাকৃতিক—ফ্যাকাশে বা অতিরিক্ত কড়া নয়।
তবে টিভির নামের সঙ্গে ‘কিউএলইডি’ ট্যাগ থাকলেই যে সব সুবিধা মিলবে, তা নয়। কিছু ক্ষেত্রে প্রকৃত কোয়ান্টাম ডট স্তরই থাকে না। আবার কোথাও সাদা এলইডি ব্যাকলাইট ব্যবহৃত হয়, যা রঙ ও কনট্রাস্টের মান প্রত্যাশিত পর্যায়ে রাখে না। ফলে আকর্ষণীয় স্পেসিফিকেশন দেখে বেশি দাম দিয়ে টিভি কিনলেও অনেকেই প্রকৃত অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন।
এ কারণে সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ। স্বীকৃত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়, উল্লিখিত প্রযুক্তিগত সুবিধাগুলো বাস্তবেও কার্যকর কি না। এটি ক্রেতাকে এমন প্রযুক্তির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে সুরক্ষা দেয়, যা ঘোষিত মান পূরণ করে না। উদাহরণ হিসেবে স্যামসাং রিয়েল কিউএলইডি প্রযুক্তি উল্লেখযোগ্য। এই প্রযুক্তিটি আন্তর্জাতিকভাবে পরীক্ষিত, যা মূলত ব্যবহারকারীর চোখের সুরক্ষা, রঙের নির্ভুলতা এবং নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করে।
একসময় টিভি কেনা মানেই ছিল সবচেয়ে বড় স্ক্রিনটি সবচেয়ে কম দামে পাওয়া। এখন বাস্তবতা ভিন্ন। যখন একটি টিভি আমাদের দৈনন্দিন জীবনের দীর্ঘ সময়ের সঙ্গী, তখন শুধু আকার নয়—দেখার অভিজ্ঞতা, আরাম ও চোখের নিরাপত্তাই হয়ে ওঠে আসল বিবেচ্য বিষয়।
ডিবিটেক/মোহতারিমা রহমান/এমইউএম
ইউটিউবে আসছে জোভান-কেয়ার ‘হ্যাপি ডিভোর্স’
ঈদের দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পাচ্ছে পারিবারিক গল্প, হাস্যরস আর সমকালীন বার্তার সমন্বয়ে নির্মিত ভিন্ন স্বাদের নাটক  ‘হ্যাপি ডিভোর্স’।
নির্মাতা তপু খান জানিয়েছেন, গত সপ্তাহেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে এটি ইউটিউবে মুক্তি পাবে।
'হ্যাপি ডিভোর্স’-এর গল্প আবর্তিত হয়েছে এক দম্পতির সন্তান নেওয়াকে কেন্দ্র করে। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে জোভান ও কেয়া পায়েলকে। তাদের সংসার ঘিরে রয়েছে দুই পরিবারের চাপ, প্রত্যাশা ও আবেগ। জোভানের বাবা-মা নাতি-নাতনির মুখ দেখতে উদগ্রীব। অন্যদিকে কেয়ার পরিবারও বিষয়টি নিয়ে ভিন্নমাত্রার ভাবনা যোগ করে।
হাস্যরস, পারিবারিক টানাপোড়েন এবং সমকালীন বাস্তবতার মিশেলে এগিয়েছে নাটকের কাহিনি। টিউন তেহরিনের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ।
নাটকটিে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌকে।
জোভান নাটকটি নিয়ে বলেন, ‌‌‘আমি ও পায়েল এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সন্তান নেওয়া নিয়ে পরিবার থেকে যে চাপ তৈরি হয়, সেটিই মূল বিষয়। হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’
কেয়া পায়েলের ভাষ্য, ‘ঈদের নাটক হিসেবে এটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গল্পের ভাবনাটা ব্যতিক্রম। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’
রোজী সিদ্দিকী মনে করেন, নির্মাতা তপু খান যথেষ্ট যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সমাপ্তি মাসুক বলেন, বহু চরিত্রের সমন্বয়ে এমন গল্প এখন কম দেখা যায়। আর তাহমিনা সুলতানা মৌ জানান, দীর্ঘদিন পর সবার সঙ্গে কাজ করে তার ভালো লেগেছে।
ডিবিটেক/এমএআর/এমইউএম
ওটিটিতে বসছে ইফতারের পসরা!
পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য ইফতারের বহুমাত্রিক আয়োজন থাকে টিভি পর্দাগুলোতে। এটা প্রতি রোজাতেই নিয়মিত ট্রেন্ড। সেই ট্রেন্ডে দ্বিতীয়বারের মতো যুক্ত হলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
নতুন স্বাদ আর তারকাবহুল আড্ডার পসরা নিয়ে এই রোজায় বঙ্গ প্রচার করতে যাচ্ছে ‘আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল’–সিজন ২। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ১ রোজা থেকে প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বঙ্গ সহ ফেসবুক, ইউটিউব এবং একুশে টিভিতে।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের আসরটি সাজানো হয়েছে রমজানের ৩০ দিনের জন্য ৩০টি ভিন্নধর্মী ও মুখরোচক ইফতার রেসিপি দিয়ে। দেশের স্বনামধন্য শেফদের রান্নার জাদুর পাশাপাশি শোটিতে বাড়তি মাত্রা যোগ করবেন জনপ্রিয় সব তারকা অতিথিরা।
অনুষ্ঠানটিতে রেসিপি শেয়ার করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, শেফ ড্যানিয়েল সি গোমেজ, রাফিয়া আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান, মাহফুজুর রহমান ও জোহরা মালিহা। শেফদের সাথে আড্ডায় যোগ দেবেন শোবিজ জগতের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, মুমতাহিনা টয়া, রুকাইয়া জাহান চমক, তাসনোভা তিশা, দিলশাদ নাহার কণা, ঝিলিক, কমেডিয়ান আবু হেনা রনিসহ অনেকেই।
ওয়াহিদুল ইসলাম শুভ্র মনে করেন, ‘অনুষ্ঠানটি রমজানজুড়ে দর্শকদের ইফতার আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।’
ডিবিটেক/এনএ/ডিএইচই
যে কারণে ঘোষণা দিয়েও বিশ্বকাপ দেখাতে পারছে না আকাশ ডিজিটাল
সরকারের পক্ষ থেকে বয়কোট করা হলেও শুরুর দিন থেকেই বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। দেশী স্যাটেলাইট চ্যানেলে দুটিতে দেখা গেলেও ডিটিএইচ প্ল্যাটফর্ম আকাশের মাধ্যমে এই খেলা দেখতে পারছেন না দর্শকরা।  গ্রাহকদের বার্তা দিয়ে খেলা ব্ল্যাকআউট করার দায় সম্পূর্ণ দায় চ্যানেল দুটির ওপর চাপিয়েছে।
তবে এই অবস্থার জন্য চ্যানেলদুটির কিছুই কিছুই করার নেই উল্লেখ করে নাগরিক টিভি এক বিবৃতিতে বলা হয়, ‘আকাশ প্ল্যাটফর্মে খেলা সম্প্রচার না হওয়ার জন্য নাগরিক টিভি বা টি স্পোর্টস কোনওভাবেই দায়ী নয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থার জন্য নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে নাগরিক টিভি। তারা সেখানে জানায় স্যাটেলাইট চ্যানেলে খেলা সম্প্রচারের প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছে দুটি চ্যানেলই। কিন্তু ডিটিএইচ প্ল্যাটফর্মে সেটা দেখানোর কোনও অনুমতি মেলেনি বলেই এমনটা হয়েছে।'
বিজ্ঞপ্তিতে নাগরিক টিভি জানায়, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সকল সম্প্রচার স্বত্ত্ব আইসিসি থেকে আইনগতভাবে ক্রয় করেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। এই স্বত্বের আওতায় বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল দুটি টিএসএম-এর কাছ থেকে স্যাটেলাইট চ্যানেলে খেলা সম্প্রচারের জন্য প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছে এবং বৈধ চুক্তির ভিত্তিতেই তারা খেলা সম্প্রচার করছে। অন্যদিকে, ডিটিএইচ প্ল্যাটফর্ম আকাশে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য টিএসএম কোনও অনুমতি দেয়নি এবং তাদের সঙ্গে কোনোও চুক্তিও সম্পাদিত হয়নি। অতীতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে নাগরিক টিভি আরও জানায়, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সকল সম্প্রচার স্বত্ত্ব আইসিসি থেকে আইনগতভাবে ক্রয় করেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। এই স্বত্বের আওতায় বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল দুটি টিএসএম-এর কাছ থেকে স্যাটেলাইট চ্যানেলে খেলা সম্প্রচারের জন্য প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছে এবং বৈধ চুক্তির ভিত্তিতেই তারা খেলা সম্প্রচার করছে। অন্যদিকে, ডিটিএইচ প্ল্যাটফর্ম আকাশে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য টিএসএম কোনও অনুমতি দেয়নি এবং তাদের সঙ্গে কোনোও চুক্তিও সম্পাদিত হয়নি। অতীতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে।
এতে আরও বলেছে, এই বিষয়ে উক্ত দুই চ্যানেলের করণীয় বা নিয়ন্ত্রণাধীন কোনও বিষয় নেই। সেখানে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, আকাশ কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের কাছে প্রকৃত ও সঠিক তথ্য উপস্থাপন না করে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে নাগরিক টিভি ও টি স্পোর্টসের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। আমরা আকাশ কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছি গ্রাহকদের কাছে সঠিক ও সত্য তথ্য প্রকাশ করার জন্য, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটে।
ডিবিটেক/বিটো/ইকে
প্রথমবার ওয়েব ফিল্মে অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে আবারও কাজের ব্যস্ততায় ফিরে এবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-এর নির্মাতা কামরুজ্জামান রোমান।
রেজা ফিল্মস প্রোডাকশনের ব্যানারে  আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করবেন ডিওপি সাইফুল শাহিন।
জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং। অপু ও পলাশ ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।
দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমেই আমি অপু বিশ্বাস হয়েছি। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’
নির্মাতা কামরুজ্জামান রোমান কাজের প্রশংসা করে অপু বলেন, ‘তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।’
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকার’র নির্মাণ করবেন নির্মাতা কামরুজ্জামান রোমান। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এই দুটি নতুন ছবির শুটিং নিয়ে এখন তার দিন কাটছে। ‘সিক্রেট’ ছবিতে তার নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’এ জুটি বাঁধছেন সজলের সঙ্গে। নতুন চরিত্রের জন্য ওজনও কমিয়েছেন এই অভিনেত্রী।
নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
ডিবিটেক/আরবিএন/এমইউএম
রাজনীতিতে ‘পিরিতের বেড়া’!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে  চলছে মজা আর রাজনীতির মিশ্রণ! সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোটে নির্বাচনি সমঝোতার দ্বন্দ্ব নিয়ে একটি কার্টুন। সেই কার্টুনটি নেটদুনিয়ায় তৈরি করেছে বিনোদনের খোরাক।
এআই ব্যবহার করে কার্টুনটি তৈরি করা হয়েছে। সেখানে দেখা গেছে, লিচুর বাগানে দাঁড়িয়ে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে এক বেড়া। সেটার অন্যপাশে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম।
এভাবেই কার্টুনটিতে রাজনৈতিক বিতর্ককে রসের ফ্রেমে উপস্থাপন করা হয়েছে। সেখানে পটভূমিতে বাজছে শাকিব খান ও সাবিলা নূরের সুপারহিট গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে’। এই গানটির খোলামেলা প্রেমময় সুর আর রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে মিশে কার্টুনটি হয়ে ওঠে আরও হাস্যরসাত্মক।
ইন্টারনেটে এই পোস্টটি ভাইরাল হয়েছে। পোস্টের নিজে মন্তেব্যের ঢ়রে কেউ লিখেছেন, ‘রাজনীতি এমন মিষ্টি হতে পারে!’ কারও মতে, ‘শাকিব-সাবিলার গান শুনেই যেন রাজনৈতিক লড়াইও হালকা হয়ে গেল।’ অনেকে আবার দলগুলোর মতানৈক্যের সমালোচনা করছেন।
মজার বিষয় হলো, গানটির সংগীতধ্বনি কার্টুনটিকে আরও প্রাণবন্ত করেছে। রাজনীতির গুরুগম্ভীর বিষয়ও কখনো কখনো ‘পিরিতের বেড়া’-র ছন্দে হাসির মধ্য দিয়ে বোঝানো সম্ভব, এমনটাই প্রমাণ করে এই ভাইরাল কার্টুন।
প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন। সে নিয়ে রাজনীতির আঙিনায় চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা। একের পর এক বৈঠক, টকশোতে গরম আলোচনার টেবিল। সবখানে প্রশ্ন, তবে কি ১১ দলের জোট ভেঙে বেরিয়ে যাবে ইসলামী আন্দোলন?
সেই বিষয়টিকেই কার্টুনে ফুটিয়ে তোলা হয়েছে। আর রসিকতার ভঙ্গিতে তৈরি এই কার্টুন দ্রুতই সবার নজরে এসেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের কোরবানি ঈদের সিনেমা ‘তাণ্ডব’র গান ‘লিচুর বাগানে’। এটি প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে যায় সারা দেশে। কফি শফ থেকে বাস, মেট্রোরেল আশপাশে কান পাতলে গানটা শোনা যায়। এটি মূলত প্রচলিত ঘেটু গান। ‘কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে?’ অংশটি মূল গানের অংশ। ছত্তার পাগলা নিজের মতো করে এর সঙ্গে কথা সংযোজন করেছেন। নেত্রকোনায় ছত্তার পাগলার লেখা রূপটিই বিখ্যাত হয়েছে। ২০১৪ সালের এপ্রিলে মারা গেছেন ছত্তার পাগলা। জীবদ্দশায় রচনা ও সুরারোপ করেছেন কয়েক শ গান। মৃত্যুর বছর তিনেক আগে তার কাছ থেকে গানটি শুনে হাতে লিখে রেখেছিলেন আল মামুন চৌধুরী। তার লেখা গানটিই রায়হান রাফী তার ‘তাণ্ডব’ সিনেমায় ব্যবহার করেছেন।
পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সাবিলা নূর। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। এর সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
ডিবিটেক/বিএনসি/ ইকে
তিন দিনেই কোটির ঘরে ‘সম্পর্কের গল্প’
‘তোমাদের গল্প’র দারুণ সাফল্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গল্প’ সিরিজের নতুন নির্মাণ ‘সম্পর্কের গল্প’ মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটেই ১ মিলিয়ন ভিউ পেয়েছে। ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। ১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’। ইউটিউবে মন্তব্য এসেছে ২১ হাজারের বেশি।
ইউটিউবে পাওয়ার। গত ১০ জানুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যর এই টেলিফিল্মটি। সোশ্যাল মিডিয়ায় ‘সম্পর্কের গল্প’ এর সফলতার পর ‘তোমাদের গল্প’ নিয়ে এসব তথ্য প্রকাশ করেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘সম্পর্কের গল্প’ দেখে ফেসবুকে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে বাংলা নাটক গ্রুপে লাবণ্য আক্তার জেনি লিখেছেন, “শেষ ২০ মিনিট এতো আবেগপ্রবণ ছিলো যে, চোখের কোণে জল আসতে বাধ্য। ‘সম্পর্কের গল্প’র হাহাকার করা কিছু দৃশ্য হৃদস্পন্দন থামিয়ে দিলো।”
নাটক লাভার্স গ্রুপে আহসানুল হক জয় নামের একজন লিখেছেন, ‘এটি এমন একটি ফিল্ম, যেটা দেখে শেষ করার পর কিছু সময় মন ভারী থাকে। নিজের সম্পর্ক, নিজের মানুষগুলোর কথা মনে পড়ে। আর এই অনুভূতিটাই হয়তো এই ফিল্মের সবচেয়ে বড় সাফল্য। পরিবারের বড়দের ভূমিকা যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব চেনা। গল্পের ভেতরে একটা মায়া আছে। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প বলার ধরন আন্তরিক লেগেছে।’
জাকিয়া সুলতানা শিল্পী নামের একজন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে নাগরিক জীবনের জটিলতা আর গ্রামীণ স্নিগ্ধতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার এই ধ্রুপদী রূপায়ন যেন এক পশলা নস্টালজিক বৃষ্টি।’
স্টার সিনেগল্প পেজে লেখা হয়েছে, “বর্তমান সময়ের নাট্যনির্মাতাদের মধ্যে পারিবারিক গল্পকে সবচেয়ে বেশি বাস্তবসম্মত ও আবেগপ্রবণভাবে তুলে ধরতে পারেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মাণে একটা ঘরোয়া অনুভূতি থাকে, যা দর্শকের সঙ্গে খুব সহজেই সংযোগ ঘটায়। ‘সম্পর্কের গল্প’ ঠিক তেমনই একটি মন ছুঁয়ে যাওয়া কাজ।”
মহিন খান নামের একজন লিখেছেন, ‘চমৎকার গল্প। মুগ্ধ হয়ে দেখলাম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আপনি একজন ম্যাজিশিয়ান।’ রনি সিকদার জিতু নামের একজন লিখেছেন, “দিনশেষে পরিবার আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই জীবনের সঞ্চয়, ‘সম্পর্কের গল্প’ দেখে এসব বুঝলাম।” রাজকে ধন্যবাদ জানিয়ে মো. নিজাম উদ্দিন নামের একজন লিখেছেন, ‘কিছু গল্প দেখে চোখ ভেজে না, বুকটাই কেঁপে ওঠে। আজ সেটাই হলো।’
রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘এটা আমাদেরই গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ কাজ তিনটির নাম উল্লেখ করে রহমান মাসুদ, আব্দুল আলিম, মোহাম্মদ লোকমান ও অতশি পৃথকভাবে পোস্ট দিয়ে প্রশংসা করেছেন। অতশি যোগ করেছেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চারপাশের গল্পগুলো যেভাবে পর্দায় তুলে ধরেন, মনে হয় আমরা নিজেরাই সেই গল্পগুলোর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এতো সুন্দর উপস্থাপনা, এতো বাস্তব অনুভূতি; প্রতিটি নাটক মন ছুঁয়ে যায়।’
‘সম্পর্কের গল্প’তে মনিরা মিঠুর অভিনয় দর্শকদের কাঁদাচ্ছে। তাই তিনি এখন প্রশংসায় ভাসছেন। সিনেগল্প পেজে লেখা হয়েছে, “ইউটিউব ফিল্ম 'সম্পর্কের গল্প'তে সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন মনিরা মিঠু। তটিনীও বেশ ভালো করেছেন, বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলো দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। দিলারা জামান আর জোভানের অভিনয়ও মন ভরিয়েছে।”
ফারজানা টুম্পা নামের একজন লিখেছেন, “আম্মুর দেখাদেখি আমি কৌতূহল নিয়ে বসে এই ইউটিউব ফিল্ম দেখলাম। বেশ গোছানো সুন্দর গল্প। পরিবারের জেদের কাছে কতো সুন্দর সম্পর্ক বিলীন হয়ে যায়, এ যেন তারই প্রতিচ্ছবি। বিশেষ করে শেষে মনিরা আক্তার মিঠুর কান্না দেখে আম্মু তো হেঁচকি তুলে কাঁদলো, আমারও চোখ ধরে এলো।”
মনিরা মিঠুর কান্নার অভিনয়ের একটি দৃশ্যের ছবি পোস্ট করে মো. সুমন হোসেন নামের একজন লিখেছেন, “এই দৃশ্য শুধু দেখা নয়, অনুভব করার! ‘সম্পর্কের গল্প’ নাটকে মনিরা মিঠুর অসাধারণ অভিনয় দর্শকদের চোখ ভিজিয়ে দিচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে বারবার। এমন অভিনয়ই নাটককে স্মরণীয় করে তোলে। অসাধারণ সুন্দর অভিনয়।”
ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা মিঠু লিখেছেন, ‘একদিনের মধ্যে অকল্পনীয়, অবিশ্বাস্য রকম প্রশংসা বার্তায় ভরে যাচ্ছে মেসেঞ্জার, মোবাইল ফোন। ভয়ে সন্দিহান হয়ে উঠছে মন, তবে কি আমার দিন ফুরিয়ে এলো? এর চেয়ে আর কি ভালো করতে পারবো না? পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেবার সামর্থ্য নেই আমার। কারণ তিনি একজন রাজা।’
‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’তে ফিরেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটি। তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। আহমেদ ইসতিয়াক নামের একজন লিখেছেন, ‘মনের মতো আর একটা কাজ দেখলাম। ফারহান আহমেদ জোভান জাত অভিনেতা। তটিনীর অভিনয়ে এককথায় মুগ্ধ।’
জোভান, তটিনী ও মনিরা মিঠুর মতো ‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– দিলারা জামান, সাবেরি আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। সবাইকে নিজেদের চরিত্রে সাবলীল লেগেছে বলে জানিয়েছেন অনেক দর্শক।
‘যে বন্ধন হারায় না’ ট্যাগলাইন নিয়ে ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিলো তারই লেখা। সিনেগল্প পেজে লেখা হয়েছে, “পারিবারিক আবহের হারিয়ে যাওয়া গল্পকে ফিরিয়ে এনেছেন মোস্তফা কামাল রাজ ও সিদ্দিক আহমেদের জুটি। ‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’– পারিবারিক দর্শকদের জন্য এই কন্টেন্টগুলো দারুণ প্রাপ্তি।”
‘সম্পর্কের গল্প’ নাটকে তারিক তুহিনের লেখা একটি নতুন গান রয়েছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গান আর আবহ সংগীতের কথা আলাদা করে বলেছেন অনেকে। গানটি পুরো ফিল্মের মেজাজের সঙ্গে মানানসই লেগেছে তাদের। কারও মতে, ‘আরফিন রুমির আবহ সংগীত অনেক দৃশ্যকে আরো আবেগী করে তুলেছে। আবহ সংগীতের প্রতিটি মূর্ছনা দর্শককে দৃশ্যের গভীরে নিয়ে যায়।’
সুমন হোসেনের চিত্রগ্রহণের প্রশংসা করেছেন অনেকে। ঘরের ভেতরের কিংবা বাইরের দৃশ্য, সবক্ষেত্রে আলো ও ফ্রেম খুব সুন্দরভাবে ব্যবহার করায় গল্পের আবহ আরো বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য তাদের।
সব মিলিয়ে বলা যায়, ‘সম্পর্কের গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ঝুলিতে আরেকটি চমৎকার ও মানসম্পন্ন নির্মাণ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পারিবারিক গল্পনির্ভর এই কন্টেন্ট দেখে অনেকে কেঁদেছেন। পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন দর্শকরা।সোশ্যাল মিডিয়ায় বাংলা নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপ ও পেজে এটি নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে নিজেদের পেজ ও প্রোফাইলে এর ভূয়সী প্রশংসা করেছেন। ‘সম্পর্কের গল্প’র সুবাদে নতুন বছর দারুণভাবেই শুরু হলো নির্মাতা রাজসহ সংশ্লিষ্টদের।
গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে ‘তোমাদের গল্প’। ২০২৫ সালে বাংলা ফিকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এটাই। এখন পর্যন্ত এর ভিউ সংখ্যা ৩ কোটি ৭৩ লাখের বেশি।
ডিবিটেক/এফবিএস/ইকে
আকাশ গো অ্যাপ নামে এবার ওটিটি প্ল্যাটফর্মে এলো আকাশ ডিজিটাল টিভি।  প্ল্যাটফর্মটিতে বিপিএল ২০২৬ এবং চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিংসহ হটস্টার স্পেশালস জিওসিনেমা, জি এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে।
৭ জানুয়ারি, বুধবার আকাশ গো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এতে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক – গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবারগণ তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে (www.akashgo.com) দেখতে পারবেন আকাশ গো -এর অনুষ্ঠান। আকাশ গো ওটিটি অ্যাপে একইসাথে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। আকাশ গো অ্যাপটি গুগুল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এছাড়াও, আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তারা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। আকাশ ডিজিটাল টিভি হলো বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে টিভি অপারেটর। কোম্পানিটির লক্ষ্য হল দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপভোগের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।
ডিবিটেক/বিজ্ঞপ্তি
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’
অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে। আট মাসে এর ভিউ প্রায় সাড়ে ৩ কোটি। এবার ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন তারা। এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।
‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই থাকছেন। দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পীরা হলেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বছরখানেক ধরে ‘গল্প’ সিরিজ নিয়েই কাজ করছেন। ‘তোমাদের গল্প’র পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকপ্রিয়তা পাচ্ছে। এবার দর্শকদের সামনে ‘সম্পর্কের গল্প’ তুলে ধরবেন তিনি। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘যে বন্ধন হারায় না।’
নতুন ইউটিউব ফিল্ম প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবার একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।”
ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিল তারই লেখা। তিনি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হন।
‘সম্পর্কের গল্প’তে একটি নতুন গান থাকছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। এর কথা লিখেছেন তারিক তুহিন।
ডিবিটেক/বিটিও/ইকে
দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২৫ ডিসেম্বর, বুধবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বিপুলসংখ্যক মানুষের সমাগম নিয়ে এবার কৌতুক করলেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
সন্ধ্যায় নিজের সামাজিক হ্যান্ডেলে এই জনসমাবেশকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করে রনি লেখেন,“এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।”
তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।
রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।
সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি, সতর্ক করল ক্যাসপারস্কি
বিশ্বব্যাপী বিনোদন জগতে ২০২৬ সালে যেসব সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, তার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–কে চিহ্নিত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন-এর নতুন এক তথ্যে টিকিটিং সিস্টেম, ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন), গেমিং ও নিয়ন্ত্রণ কাঠামোয় এআইয়ের প্রভাব এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে।
ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার টিকিট বিক্রি থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, গেমিং এবং ডিজিটাল কনটেন্ট সব ক্ষেত্রেই এআই দ্রুত পরিবর্তন আনছে। তবে একই সঙ্গে এআই প্রযুক্তি নতুন ধরনের সাইবার ঝুঁকিও তৈরি করছে। গল্প, ভিজ্যুয়াল বা পারফরম্যান্সের মতো সৃজনশীল কনটেন্ট তৈরি ও নকল করতে সক্ষম হওয়ায় এআই এখন যেমন একটি শক্তিশালী টুল, তেমনি সাইবার অপরাধীদের জন্য একটি বড় আক্রমণের ক্ষেত্র হয়ে উঠছে।
ক্যাসপারস্কির বিশ্লেষণে এআই-নির্ভর পাঁচটি বড় হুমকির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- টিকিটিং বাজারে এআই বট ব্যবহার করে পুনঃবিক্রয়মূল্য নিয়ন্ত্রণ, এআইভিত্তিক ভিএফএক্স ব্যবহারের ফলে ছোট ভেন্ডর ও ফ্রিল্যান্সারদের মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি, মুক্তির আগের সিনেমা ও গেম সংরক্ষিত থাকা সিডিএন’কে লক্ষ্য করে বড় ধরনের সাইবার আক্রমণ, গেমিং ও ফ্যান কমিউনিটিতে এআই দিয়ে ক্ষতিকর কনটেন্ট তৈরি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস। সবশেষে ক্যাসপারস্কি বলছে, এআইয়ের স্বচ্ছতা, সম্মতি ও কপিরাইট নিয়ে নতুন নতুন আইন ও বিধিনিষেধ আসায় বিনোদন খাতের প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে এআই গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স টিম গঠনের দিকে যেতে হবে, যাতে আইনগত, নৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিগুলো একসঙ্গে সামাল দেওয়া যায়।
ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঝুঁকি মোকাবিলায় বিনোদন প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে এআই ব্যবহারের পূর্ণ মানচিত্র তৈরি, এআই-সক্ষম ভেন্ডরদের নিরাপত্তা জোরদার, সিডিএন–এ অস্বাভাবিক কার্যকলাপ নজরদারি এবং গেম ও মার্কেটিং প্ল্যাটফর্মে ব্যবহৃত জেনারেটিভ এআইয়ের কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা পর্যালোচনা করা প্রয়োজন।
এআই ও বিনোদন শিল্প ঘিরে সম্ভাব্য সব ঝুঁকি ও পরিস্থিতি ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিনের (Kaspersky Security Bulletin) সর্বশেষ সংস্করণে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেছেন, “বিনোদন শিল্পের বিভিন্ন খাত বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছি, প্রায় সব নতুন ঝুঁকির মধ্যেই এআই একটি সাধারণ সূত্র হিসেবে কাজ করছে। এআই যেমন নিরাপত্তা বিশেষজ্ঞদের দ্রুত ঝুঁকি শনাক্তে সহায়তা করবে, তেমনি আক্রমণকারীদেরও বাজার বিশ্লেষণ, অবকাঠামো দুর্বলতা খোঁজা এবং বিশ্বাসযোগ্য ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে। তাই স্টুডিও, প্ল্যাটফর্ম ও কনটেন্ট মালিকদের এআই সিস্টেমকে শুধু সৃজনশীল টুল হিসেবে নয়, বরং তাদের মূল নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি।”
ডিবিটেক/আরআই/এমইউএম
হাদি-কে নিয়ে জিয়া’র গান-কবিতা ঝড় তুলল বিজয় দিবসে
প্রতিব বছরের মতোই ৫৪তম বিজয় দিবসের শুরুতেই সোশ্যাল হ্যান্ডেলগুলো রেঙেছ লাল-সবুজের রঙে। মুক্তযুদ্ধ সময়ে নানা ছবির পাশাপাশি নিজেদের প্রত্যাশা ও আর প্রত্যয়ের কথা প্রকাশ করেছেন নেটিজেনরা। পোস্টে-প্রোফাইলে বিজয়ের ফল্গুধারা ঝড়েছে।
সেই ফল্গুধারায় এবারের বিজয় দিবসের সোশ্যাল হ্যান্ডেলের একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তাকে নিয়ে লেখা তরুণ কবি জিয়া হকের একটি কবিতা আর গান জয় করেছে নেটিজেনদের হৃদয়। তার লেখা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ ৮ মিলিয়নেরও বেশি ভিউ এবং ‘হাদি তুই ফিরে আয়’ সংগীতটি  ১৬ ডিসেম্বর ৬ লাখের বেশি ভিউ হয়েছে।
এরমধ্যে কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ গত দুই দিনে শুধু পাঁচজনের ওয়াল থেকে ৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আর শিল্পী আবু উবায়দার ইউটিউব থেকেই শুধু একদিনে প্রায় ছয় লাখ ভিউ হয়েছে ‘হাদি তুই ফিরে আয়’ বিপ্লবী সংগীতটি। এদের মধ্যে ওসমান গণি’র অ্যাকাউন্ট থেকে ৩.৯ মিলিয়ন, মহিউদ্দিন ১.৯ মিলিয়ন ভিউ হয়েছে।
তবে এসবের বাইরে ইনস্ট্যাগ্রাম ও টিকটকেও সমান তালে ঝড় তুলেছে বিপ্লবি কবিতা ও শপথের এই গানটি। খসড়া পরিসংখ্যান বলছে বিজয় দিবসের দিনেই দিনেই গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়েনা কবিতাটি ১০ মিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছে। কবিতাও শুনেছেন তারা।
এ নিয়ে কবিতা ও গানের লেখক জিয়া হক বলেছেন, কবিতার বেল নাই’র যুগে’ এটা অবশ্যই বিরাট ব্যাপার। সামান্য একটি কবিতা এত এত মানুষ শুনবে এটা আমার কাছে অকল্পনীয়।আমার সামান্য প্রচেষ্টা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, যা সত্যিই বিস্ময়কর! গতকাল ও আজকে ফেসবুকে কয়েক হাজার টেক্সট পেয়েছি। আবেগঘন সব টেক্সট। সবার আকুতি, ও*সমান হা*দি ভাই ফিরে আসুক আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে।
অপরদিকে আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব থেকে যত টাকা আয় হবে, পুরোটা হাদি’র পরিবারকে গিফট হিসেবে দিবেন।
ডিবিটেক/জিএইচ/ইকে
ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স
আমেরিকার হলিউডে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ বিনোদন কোম্পানী ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ কিনে নিচ্ছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। ৫ ডিসেম্বর, শুক্রবার আনুষ্ঠানিকভাবে ৭২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তিটি ডিজিটাল মিডিয়া জগতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দরকষাকষিতে প্যারামাউন্ট স্কাইড্যান্সকে পেছনে ফেলে এই জয় পেল নেটফ্লিক্স। প্যারামাউন্ট এই ডিজিটাল সম্পদ কিনতে শেয়ার প্রতি ২৪ ডলারের প্রস্তাব দিয়েছিল। তাকে পেছনে ফেলে নেটফ্লিক্স শেয়ার প্রতি প্রায় ২৮ ডলারের প্রস্তাব দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যায়। এই চুক্তির ফলে 'গেম অফ থ্রোনস', 'ডিসি কমিকস' এবং 'হ্যারি পটার'-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ন্ত্রণ এখন নেটফ্লিক্সের হাতে। বড় কোনো অধিগ্রহণ ছাড়াই এতদিন রাজত্ব করা নেটফ্লিক্স এবার ওয়াল্ট ডিজনি এবং প্যারামাউন্টের মতো প্রতিযোগীদের টেক্কা দিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল।
এ বিষয়ে নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোস এক বিবৃতিতে বলেন, 'একসঙ্গে আমরা দর্শকদের তাদের পছন্দের কন্টেন্ট আরও বেশি দিতে পারব এবং আগামী শতাব্দীর গল্প বলার ধরন নির্ধারণে সাহায্য করতে পারব।'
তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে কঠোর একচেটিয়া বাজারবিরোধী বাধার মুখে পড়তে পারে। কারণ এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং সার্ভিসটি তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এইচবিও ম্যাক্সের মালিকানা পাচ্ছে, যার প্রায় ১৩ কোটি সাবস্ক্রাইবার রয়েছে।
বাজার একচেটিয়া হওয়ার উদ্বেগ কমাতে নেটফ্লিক্স যুক্তি দিয়েছে যে, এইচবিও ম্যাক্সের সঙ্গে তাদের স্ট্রিমিং সার্ভিস একীভূত হলে গ্রাহকরা কম খরচে বান্ডেল অফার পাবেন। এছাড়া ওয়ার্নার ব্রসের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে নেটফ্লিক্স।
নগদ ও শেয়ার মিলিয়ে এই চুক্তি সম্পন্ন হচ্ছে। চুক্তি অনুযায়ী, ওয়ার্নার ব্রস ডিসকভারির শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ২৩.২৫ ডলার নগদ এবং ৪.৫০ ডলার সমমূল্যের নেটফ্লিক্সের শেয়ার পাবেন। সব মিলিয়ে শেয়ারের মূল্য দাঁড়ায় ২৭.৭৫ ডলার। ঋণের হিসাবসহ ওয়ার্নারের মোট মূল্যায়ন দাঁড়িয়েছে ৮২.৭ বিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রস তাদের গ্লোবাল নেটওয়ার্ক ইউনিট আলাদা একটি কোম্পানি হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পর, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্যারামাউন্ট অভিযোগ করেছে, বিক্রয় প্রক্রিয়ায় নেটফ্লিক্সকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ এবং প্যারামাউন্টের ২.২ শতাংশ কমেছে।
ডিবিটেক/বিএস/ইকে
আইস্ক্রিনে ‘অন্তরাত্মা’
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার  দুপুর ৩টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ওটিটি) আইস্ক্রিনে মুক্তি পেলো ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তরাত্মা’। গত রোজার ঈদে বড় পর্দায় মুক্তি পেলেও প্রচারের ঘাটতির কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি ওয়াজেদ আলী সুমনের পরিচালিত ছবিটি।
ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক।
নির্মাতার মতে, ‘অন্তরাত্মা’তে শাকিব খানকে দেখা যাবে এক নতুন ঢঙে, যা গল্পে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। অনলাইন প্লাটফর্মে মুক্তির ফলে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন এই রোমান্টিক নাটকীয় সিনেমাটি। সামাজিক মাধ্যমে সিনেমাটিকে ঘিরে চলছে নানা আলোচনা এবং প্রশংসা।
গল্পে দেখা যায়, ছোটবেলায় প্রথমের (শাকিব) বাবা-মাকে হত্যা করে সন্ত্রাসীরা। বড় হয়ে সে নিজেই পরিণত হয় তাদের আতঙ্কে। অর্থ, ক্ষমতা—কিছুতেই তার অভাব নেই, তবু জীবনজুড়ে একাকিত্ব। এ সময়ে তার জীবনে আসে রূপকথা (দর্শনা)। প্রেম, বিয়ে—সবই হয়; কিন্তু প্রথমের জীবনের অস্থিরতা কাটে না।
২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয়। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও অজ্ঞাত কারণে আটকে যায়। চার বছর পর ২০২৫ সালের রোজার ঈদে হঠাৎ ঘোষণায় মুক্তি পায় ছবিটি। তবে প্রথম সপ্তাহ শেষ হতেই এটি নামিয়ে নেয় সিনেপ্লেক্স। সিঙ্গেল স্ক্রিনেও খুব বেশি দর্শক পাওয়া যায়নি।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। অভিনয়ে আরও আছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে।
ডিবিটেক/আইভি/ইকে
‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ মুক্তি পেতেই নেটফ্লিক্সে বিপর্যয়
দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজন। তবে মুক্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধসে (ক্রাশ) পড়ে নেটফ্লিক্স। এমন বিপর্যয়ে হাজারো দর্শক চরম ভোগান্তিতে পড়েন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২৭ নভেম্বর, বৃহস্পতিবার সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এই বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে যারা টিভি সেটে পর্বগুলো দেখার চেষ্টা করছিলেন, তারা স্ট্রিমিং করতে গিয়ে বাধার মুখে পড়েন; এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। অন্যদিকে ভারতেও অসংখ্য গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। সেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’
নেটফ্লিক্স ক্রাশ করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত, তিন বছরের বিরতির পর পঞ্চম সিজন নিয়ে ফিরল ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯-এর দশকের প্রেক্ষাপটে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের কাল্পনিক কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। এবারের সিজনে মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ডসহ মূল কাস্টের পাশাপাশি গল্পের প্রয়োজনে সময়ের কিছুটা উল্লম্ফন (টাইম জাম্প) রাখা হয়েছে।
ডিবিটেক/টিজি/ইকে
এআই চশমায় অনুশীলনে এমবাপে
উন্নত প্রযুক্তির ছোঁয়া ক্রমেই স্পষ্ট হচ্ছে হালের ফুটবল দুনিয়ায়। ফ্যাশন নয়; পেশাদার দক্ষতা উন্নয়নে  কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মেটা ভ্যানগার্ড স্মার্ট গ্লাস ব্যবহার করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চশমা চোখে অনুশীলনের সময় দৌড়, ড্রিবল কিংবা শট নেয়ার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে তাৎক্ষণিক বিশ্লেষণ করছেন  রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার। খেলার পারফরম্যান্সের ক্ষুদ্রতম অংশও বাদ পড়ছে না বিশ্লেষণ থেকে।
মেটা (Meta) ও ওকলে’র (Oakley) যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যানগার্ড গ্লাসে রয়েছে ওকলে প্রিজম লেন্স। ফলে চোখের সামনে মাঠের দৃশ্যপট হয়ে উঠছে কাঁচের মতো স্বচ্ছ। চশমায় ব্যবহৃত ১২ মেগাপিক্সেলের হ্যান্ডস-ফ্রি ক্যামেরায় মিলছে  থ্রি-কে রেজুলিউশনে ভিডিও ধারণের সুযোগ। যুক্ত করা হয়েছে ওপেন-ইয়ার স্পিকার সিস্টেম।
জার্মিন বা স্ট্রাভা’র মতো পারফরম্যান্স ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়ে গ্লাসটি তাকে ইনস্ট্যান্ট মেট্রিক্স দেখায়। যেখানে স্পিড, অ্যাঙ্গেল, রিদম, ফুট স্টেপসহ নানা তথ্য সন্নিবেশন করা থাকে।
এমবাপে এআই চশমার বিষয়ে ব্রোবাইবেলকে বলেন, ‘একজন প্রতিযোগিতামূলক অ্যাথলেট হিসেবে আমি সবসময় এমন কিছু খুঁজে বেড়াই যা আমাকে বাড়তি সুবিধা দেয়। মেটা আর ওকলে যা তৈরি করেছে, এটা দারুণ— কারণ এটা প্রযুক্তি আর প্রশিক্ষণের সীমাকে নতুন স্তরে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘মূল ব্যাপার হলো—উন্নতি করা, কিন্তু খেলায় মনোযোগ হারানো নয়। এই প্রযুক্তি সেই ভারসাম্যটা বজায় রাখে।’
ইউক্রেনের বিপক্ষে ৪–০ গোলের জয় দিয়ে ফ্রান্স ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে। সেই ম্যাচে দুটি গোল করেন এমবাপে। এ নিয়ে টানা ছয় আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন তিনি— যা ফরাসি কিংবদন্তি জ্যাঁ-পিয়েরে পাপাঁর রেকর্ডের খুব কাছাকাছি (টানা ৭ ম্যাচে)।
তবে ম্যাচের পরই তাদের ব্যস্ততা কমেনি। ইউক্রেন ম্যাচের ১২ ঘণ্টার মধ্যেই দলকে যাত্রা করতে হয় আজারবাইজানে। এই সফরে এমবাপে, কামাভিঙ্গা ও অন্য এক তারকা চোটের কারণে দলে ছিলেন না।
তবুও ইউক্রেনের বিপক্ষে এমবাপের পারফরম্যান্স ছিল ঐতিহাসিক। তিনি বলেন, ‘এটা আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ফরাসি দল। আমাদের সম্ভাবনা অসীম। শক্তিতে আমরা এখনো ২০১৮ বা ২০২২ দলের পর্যায়ে যাইনি, কিন্তু হওয়ার ১০০% সম্ভাবনা আছে।’
ডিবিটেক/আইএইচ
২৭ নভেম্বর আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’
আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, যেখানে শুধু রোমান্স নয়, আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতির ছোঁয়া। হাসিব হোসাইন রাখির লেখা ও পরিচালিত এই ৯০ মিনিটের ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।
চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় আসলেও আগে অভিনয়ে নাম লেখাননি ২৪ বছরের তরুণী শাম্মি ইসলাম নীলা। ‘ফার্স্ট লাভ’-এর নায়িকা হিসেবে তার পরিচয় ২৩ নভেম্বর, রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। নীলা ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর মুকুটজয়ী।
প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি শুনে নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে।
অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকরা ভালো লাগবে।
পরিচালক হাসিব হোসাইন রাখি জানান, গল্পটা পুরোপুরি আমার নিজের লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য নতুন এক জার্নি। আশা করি দর্শকরা এই গল্পের সঙ্গে একটি বিশেষ যাত্রায় অংশ নেবেন।
প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, ওয়েব ফিল্মটি আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন।
চলতি বছরের শুরুতে বিয়ে করে খবরের শিরোনামে এলেও অভিনয়ে নাম লেখানো হয়নি ২৪ বছর বয়সী এই তরুণীর। এবার অভিনয়ে নাম লেখানোর পর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভ-এর গল্পটা যখন আমার কাছে আসে নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোন না কোন মোমেন্টে ফিল করতে পারবে। আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে। দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়। দর্শকরা সুন্দর একটি কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে।
ডিবিটেক/আরভি/ইক
দেশের চলচ্চিত্র শিল্পের ইকোসিস্টেম নিয়ে গবেষণার এক নতুন উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কাউন্সিল
আগামী ডিসেম্বরে দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে প্রথমবারের মতো একটি ম্যাপিং রিপোর্ট (মানচিত্রায়ণ প্রতিবেদন) প্রকাশ করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এ গবেষণা বাস্তবায়ন করছে ঢাকা ডকল্যাব। গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কাঠামো ও সম্ভাবনাকে কেন্দ্র করে একটি বিস্তৃত রোডম্যাপ প্রদান করা হবে; যা চলচ্চিত্র খাতের নীতিমালা, এ সংক্রান্ত বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। চূড়ান্ত রিপোর্টে জাতীয় পর্যায়ে একটি ম্যাপিং (মানচিত্রায়ণ), নীতি-পর্যালোচনা ও অংশীজনদের জন্য করণীয় বিভিন্ন সুপারিশ থাকবে।
ব্রিটিশ কাউন্সিল গবেষণা উদ্যোগটি এ বছর ফেব্রুয়ারি মাসে একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে শুরু করে। এর উদ্দেশ্য মূলত বাংলাদেশের চলচ্চিত্র খাত সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরির মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পের ইকোসিস্টেমের ম্যাপিং করা। চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ চিত্র পেতে প্রধান গবেষক ড. ইমরান ফিরদাউসের নেতৃত্বে ঢাকা ডকল্যাবের গবেষক দলটি প্রযোজক, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা, সিনেমা হল মালিক থেকে শুরু করে শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন চলচিত্র পেশাজীবীদের নিয়ে দেশব্যাপী বিস্তৃত জরিপ পরিচালনা করে ও তাদের পরামর্শ গ্রহণ করে। বর্তমানে এই গবেষণা দলটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংক্রান্ত বিদ্যমান নানা নীতিমালা পর্যালোচনা করছে। চূড়ান্ত রিপোর্টে একটি বিস্তারিত ইকোসিস্টেম মানচিত্র, নীতি-পর্যালোচনা এবং অংশীজনদের জন্য করণীয় বিভিন্ন সুপারিশ থাকবে। আগামী ডিসেম্বরে একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হবে; সেই সাথে এই অনুষ্ঠানে আমন্ত্রিত  চলচ্চিত্র নির্মাতা, নীতি-নির্ধারক এবং বিনিয়োগকারীদের  অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ আলোচনা।  গবেষণা কার্যক্রমটি ব্রিটিশ কাউন্সিলের ক্রিয়েটিভ ইকোনমি তথা সৃজনশীল অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক, নৈতিক এবং জলবায়ু-সচেতন উদ্যোগ নিশ্চিত করতে যে বৃহত্তর প্রতিশ্রুতি এবং আগ্রহ রয়েছে; তারই একটি অংশ।
উদ্যোগটির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, ’বাংলাদেশের চলচ্চিত্র খাত সংক্রান্ত নীতি পর্যালোচনার মাধ্যমে কীভাবে এ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো যেতে পারে সে লক্ষ্যে কৃত এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক সুসংহত  করা  ও বিভিন্ন সৃজনশীল খাতে অংশীদারিত্ব বৃদ্ধির যে লক্ষ্য নিয়ে বৃটিশ কাউন্সিল কাজ করে যাচ্ছে, এ গবেষণাটি সে প্রচেষ্টারই প্রতিফলন। পাশাপাশি, এ উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সৃজনশীল শিল্পের অবদানকে যথাযথ স্বীকৃতি প্রদান করবে। দক্ষিণ এশিয়ার সৃজনশীলতাকে ঘিরে যেহেতু বর্তমানে বৈশ্বিক আগ্রহ বাড়ছে,  তাই এই গবেষণাটি নীতি-নির্ধারকদের হাতে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে দিবে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির সহযোগী খাত হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।’
ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ এই গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ’বাংলাদেশের চলচ্চিত্র বর্তমানে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ফলে এই গবেষণাকর্মটি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ বলে আমি মনে করি। আমরা আশা করছি, এই ম্যাপিং বিস্তৃত আকারের হবে, যা স্মার্ট নীতি গ্রহণ এবং উদ্দেশ্যমূলক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় এবং প্রমাণভিত্তিক তথ্য সরবরাহ করবে। এটি টেকসইভিত্তিক  উজ্জ্বল ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে এই শিল্পক্ষেত্রের সংশ্লিষ্ট সকল পেশাজীবী উপকৃত হবে।’
প্রধান গবেষক ড. ইমরান ফিরদাউস গবেষণা ফলাফলের ব্যাপ্তি নিয়ে বলেছেন,  ‘পুরো বাংলাদেশ জুড়েই চলচ্চিত্র শিল্প নিয়ে আমরা বিপুল পরিমাণ প্রতিভা, উচ্চাকাংক্ষা ও সম্ভাবনা খুঁজে পেয়েছি।  এই ক্ষেত্রটির বর্তমান পরিস্থিতির বিশদ বর্ণনা ছাড়াও এই গবেষণা মূলত ব্যবহারিক ও প্রমাণভিত্তিক পদক্ষেপ তুলে ধরবে, যা চলচ্চিত্র নির্মাতা এবং নীতি-নির্ধারকদের সৃজনশীল ও আর্থিক সাফল্য অর্জনে সহায়তা করবে। এছাড়াও, বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই গবেষণা চলচ্চিত্র শিল্পে লৈঙ্গিক সমতা  এবং খাতটির টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোকেও গুরুত্বসহকারে বিবেচনায় নিয়েছে।”
ডিবিটেক/সিএ/ইক
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে বিশ্বের প্রথম স্থায়ী পোকেমন থিম পার্ক
জাপানের রাজধানী টোকিওতে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্থায়ী পোকেমন থিম পার্ক ‘পোকেপার্ক কান্টো’। পার্কটি টোকিওর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ইওমিউরিল্যান্ড-এর ভেতরে নির্মিত হচ্ছে। আগে স্বল্পমেয়াদি পোকেমন পার্ক স্থাপন করা হলেও এটি হবে প্রথম স্থায়ী পার্ক। খবর এনগ্যাজেট।
এই পার্কে প্রবেশের জন্য দর্শকদের একটি অতিরিক্ত টিকিট নিতে হবে। পার্কে প্রবেশের আগে দর্শকদের যেতে হবে ‘পোকেমন রিসার্চ ল্যাব’ ভবনের মধ্য দিয়ে, যা দুইটি অংশে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে— পোকেমন বন এবং সেজ টাউন।
পোকেমন বনে ঘুরে বেড়ানো যাবে উঁচু–নিচু পথ, গুহা ও সবুজ ঘাসে ঘেরা প্রাকৃতিক পরিবেশে, যেখানে বিভিন্ন পোকেমনের মূর্তি রাখা থাকবে লড়াই, খেলাধুলা বা বিশ্রামের ভঙ্গিতে। অন্যদিকে সেজ টাউনে থাকবে পোকেমন সেন্টার ও পোকেমার্ট, যেখানে খাবার ও স্মারক সংগ্রহের সুযোগ থাকবে।
এ ছাড়া পার্কে থাকবে ‘পিকা পিকা প্যারাডাইস’ নামের রাইড, যেখানে ৩০টিরও বেশি বৈদ্যুতিক পোকেমন চরিত্র থাকবে, এবং ‘ভি ভি ভয়েজ’ নামে ক্যারোসেল, যেখানে পনিটা ও র‍্যাপিড্যাশ দ্বারা টানা গাড়িতে চড়া যাবে, এমনকি ইভির বেলুন রাইডও উপভোগ করা যাবে।
ডিবিটেক/বিএমটি
১৪ নভেম্বর গুলশানে ই-ক্লাব ফ্যামিলি নাইট
আগামী ১৪ নভেম্বর, শুক্রবার ঢাকার গুলশান সেলিব্রিটি হলে বসছে দেশি উদ্যোক্তাদের মিলনমেলা। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য  ‘ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫’ নামের এই মেলায় থাকবেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়রা।
বাঁশির জাদু সঙ্গে গান ও নাচ পরিবেশনা এবং ফ্যাশন র‍্যাম্প শো থাকছে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। র‌্যাম্পশো-তে কোরিওগ্রাফি করবেন ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার টিম। গান গাইবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইভেন্টটি পৃষ্ঠপোষকতা করছে বিপিও প্রতিষ্ঠান স্কাইটেক সল্যুশন। অতিথি ও সদস্যদের জন্য থাকছে ঐতিহ্যবাহী মেজবানি ডিনার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে ১১ নভেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে “ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫” এর প্রোগ্রাম কনভেনর ফাহমিদা আহমেদ এবং কো-কনভেনর আব্দুর রহমান নিপু। এসময় ই-ক্লাব প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মোঃ সোলাইমান আহমেদ জিসান, ই-কমার্স ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত, এবং মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ উপস্থিত ছিলে
ডিবিটেক/এমএস/ইক
জিএসএমএ সম্মাননা জিতেছে ‘কাগজের কলম’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর জন্য জিএসএমএ ডিজিটাল নেশন অ্যাওয়ার্ডস অর্জন করেছে গ্রামীণফোন।  মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিটে (আসিয়ান সংস্করণ)-এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে যশোরের পরিবেশবান্ধব উদ্যোক্তা নাসিমা আখতারের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তিনি একটি সাধারণ ধারণাকে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে রূপ দিয়েছেন। তার উদ্ভাবন ‘শুভ পরিবেশবান্ধব কলম’ ব্যবহারের পর মাটিতে রোপণ করলে গাছে পরিণত হয়। এই উদ্যোগ একদিকে স্থানীয় নারীদের জন্য জীবিকার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে  পরিবেশবান্ধব জীবনধারায় অনুপ্রেরণা জুগিয়েছে। গ্রামীণফোন নাসিমার এই অনুপ্রেরণামূলক গল্পটি উপস্থাপন করেছে এই বার্তা দিতে যে, উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনই হতে পারে সামাজিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের চালিকাশক্তি।
৯ নভেম্বর, রবিবার জিপি জানিয়েছে,  গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান।  পুরস্কার গ্রহণের পর  জিপি'র চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের নেতৃত্বে একটি দল যশোরে নাসিমার বাড়ি ও কারখানায় গিয়ে তার আনন্দ ভাগ করে নেয় এবং কমিউনিটি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার অসাধারণ অবদানের স্বীকৃতি জানায়।
নাসিমা আখতারকে তার অনুপ্রেরণাদায়ক উদ্ভাবনের জন্য এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও ইন্ডি রিলস’কে সৃজনশীল সহযোগিতার মাধ্যমে গল্পটি জীবন্ত করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণফোন।
আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্য থেকে দ্য পেপার পিনকে বিজয়ী ঘোষণা করছে জিএসএমএ বিচারক প্যানেল।  ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এশিয়া জুড়ে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে এবং সংযোগের শক্তি কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তা তুলে ধরছে এমন সব প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় জিএসএমএ।
ডিবিটেক/ইক
ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান-এর আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। একই সঙ্গে ২ নভেম্বর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছে তার অন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘ফেরেশতে’।
প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে এই সিনেমা।
‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শশী ও কুমুদ-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। এছাড়াও অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
এদিকে, এর মধ্যেই আরেকটি সিনেমা দিয়ে দেশের ওটিটি মাতিয়েছেন জয়া আহসান। গত ২ নভেম্বর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির পরিচালক হলেন ইরানের মুর্তজা অতাশ জমজম। গত ১৯ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় উঠে এসেছে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং একটি গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবনসংগ্রাম। সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার অদম্য শক্তি- এই সবই ফুটে উঠেছে তাদের গল্পে। এই সিনেমাতে জয়া আহসান স্ত্রীর ভূমিকায় এবং সুমন ফারুক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
স্টার সিনেপ্লেক্সেও ৭ নভেম্বর ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় সিনেমাটি।
প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে ‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) এবং ২০২২ সালে ‘প্রেই’।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন অফ ‘প্রিডেটর: কিলার অব কিলারস’। সবগুলো সিনেমাতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে সিরিজের নতুন সিনেমা। ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ইলে ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি।
৭ নভেম্বর, শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি।
প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা প্রযুক্তিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে। শিকার করা প্রাণীটিকে হত্যা করে তার শিরদাঁড়াসহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।
এবারের গল্পের কেন্দ্রে থাকছে এক তরুণ যোদ্ধা, যে নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষায় ভয়ংকর এক অভিযানে নামবে। এখানে দেখা যাবে, এক তরুণ প্রিডেটর ডেক, যে নিজের দুর্বলতা ও কোমলতার কারণে তার গোত্রের কাছে তুচ্ছ হয়ে পড়েছে। ডেকের মুখে ভৌতিক দাঁতের সারি, ভয়ংকর ম্যান্ডিবল নখর। তবুও এর ভেতরকার মানবিক কোমলতা। এই ‘দুর্বলতা’র কারণেই তার কঠোর বাবা তাকে হত্যা করতে চায়, কিন্তু ডেক পালায় এক দূরের এক গ্রহে; যেখানে অপেক্ষা করছে ভয়ংকর দানব কালিস্ক, যাকে তার বাবাও ভয় পায়। নিজের বংশের সম্মান পুনরুদ্ধার করতে, ডেক কালিস্ককে হত্যা করার শপথ নেয়।
তবে এই মিশনে সে একা নয়। পথে তার দেখা হয় দুই রোবট-মানব বায়োক্লোন যমজ বা ‘সিন্থ’-এর সঙ্গে। একদিকে রয়েছে থিয়া, এক নির্ভার, হাসিখুশি, ভুলভ্রান্তিতে ভরা এক রোবট-মানব, যে ডেকের সঙ্গে গড়ে তোলে এক অদ্ভুত বন্ধুত্ব। অন্যদিকে এক নির্মম, নিখুঁত, অনুভূতিহীন শিকারি, যে কার্যত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজির নতুন ‘প্রিডেটর’।
ফলে এই সিনেমাটি আর সেই পুরোনো, সরল গল্প নয়; বরং এটি এমন এক মৃত্যুগ্রহে নিজের প্রজাতির হাতে তাড়া খাওয়া এক মহাজাগতিক প্রাণীর গল্প, যে নিজের ভেতরের ভয়, ভালোবাসা ও অস্তিত্বের অর্থ বুঝে নিতে চায়। এখানে ট্রাখটেনবার্গ তৈরি করেছেন এমন এক মিশ্র বাস্তবতা, যেখানে প্রযুক্তি, দর্শন ও আবেগ একসূত্রে গাঁথা। নিস্তদ্ধতার মাঝেও অনুভূত হয় মৃত্যুর গন্ধ। সব কিছুর মাঝেই জীবনের জন্য লড়াই করে যায় ডেক। এই লড়াইয়ে সে জিতবে কিনা সেটা সময় বলে দিবে, তবে এর মধ্য দিয়ে পরিচালক যে বার্তা দিচ্ছেন সেটাই মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বোদ্ধারা।
ডিবিটেক/বানি/ইক
সাইবার অপরাধের গল্প ‘নীলচক্র’ আসছে আইস্ক্রিনে
দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা? এমন গল্প নিয়ে মিঠু খানের সিনেমা ‘নীলচক্র’ চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক।
আইস্ক্রিনের ফেসবুকে ১ নভেম্বর সিনেমাটির ৪৭ সেকেন্ডের টিজার দিয়ে সেই তথ্যই জানিয়েছে নেটিজেনদের। পোস্টে লেখা হয়েছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য—এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচন! সিনেমা “নীলচক্র”। শীঘ্রই আসছে আইস্ক্রিন-এ! পরিচালনায় মিঠু খান।মিস যেন না হয়, এখনই সাবস্ক্রাইব করুন আইস্ক্রিন অ্যাপ অথবা ভিজিট করুন https://iscreen.page.link/fsv
তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেটা জানানো হয়নি।
‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। তাঁদের সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!
একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন অভিনয়শিল্পী তানজিন তিশা। উদোক্তার দাবি, তানজিন তিশা তার সঙ্গে প্রতারণা করেছেন। জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন ছোট থেকে বড় পর্দায় পা রাখা তিশা। তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”।
তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক চর্চা। পোস্টের নিচে কমেন্ট, রিপ্লাই, ইমোজি বাড়ার পাশাপাশি ‘নেট-টেইনমেন্ট’ ছাপিয়ে আলোচনায় পরিচিত হয়ে উঠছে ক্লোদিং ব্র্যান্ড ‘এ্যাপোনিয়া’। কেননা, তিশার এই পোস্টটির সঙ্গে ব্র্যান্ডটি ওতোপ্রতো ভাবে জড়িত। ২০২১ সাল থেকে ফেসবুক উদ্যোক্তা হিসেবে নিজস্ব পোশাকের ব্র্যান্ড নিয়ে চালু হওয়া এই এফকর্মার্সটি স্বত্বাধিকারী বিলকিস ওয়াজি ঝিনুক। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’-এ অভিনয় দিয়ে তিশা যখন সিনেমায় অভিষেক ঘটাতে যাচ্ছেন তখনই তার বিরুদ্ধে  ‘ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’ বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তা।
উদ্যোক্তার দাবি, তানজিন তিশা ইনস্টাগ্রামে তার ভেরিফায়েড পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পনসর করার প্রস্তাব দেন এই শর্তে যে তিশা সেটি পরে প্রচারণা করবেন।
বিলকিস ওয়াজি গণমাধ্যমে বলেন, ‘তিশা আপা শাড়িটি পেয়ে ফোনে জানান, এটি তাঁর খুব পছন্দ হয়েছে। তিনি আমাকে আশ্বাস দেন, কাজটি ভালোভাবে করবেন। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রচারণা করেননি। আমি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি। দীর্ঘ ১০ মাস হয়ে গেছে। না তিনি প্রমোশন করেছেন, না শাড়ির দাম দিয়েছেন। এখন আমি চাই, অন্তত শাড়ির টাকা ফেরত দিক। নাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে।  এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি।
এমন অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর পর তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় শাড়িটির প্রচারণা না হলেও উদ্যোক্তার ব্র্যান্ড নামটি পরিচিত হয়ে যাচ্ছে পোস্টের কমেন্ট থেকে।
তবে এ্যাপোনিয়ার নামটি এখন পর্যন্ত উচ্চারণ করেননি তিশা। ইনস্টাগ্রামে তার জামদানি শাড়ি পড়া ছবি শেয়ার করেছে অন্য একটি ব্র্যান্ড।
আয়না’য় বাফুফে
২২ দিন পর ১৯ অক্টোবর, রবিবার ফের লিগ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। মাঠে গিয়ে খেলা দেখার সময় করতে না পরলেও মুঠোফোনে কিংবা ঘরে বসেই ফুটবলপ্রোমীদের এবার সরাসরি মাঠে সংযুক্ত করবে শতভাগ বাংলাদেশী সাংস্কৃতিক ঐতিহ্য লালিত স্ট্রিমিং প্লাটফর্ম ‘আয়না’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হিসেবে আয়নায় লাইভ খেলা দেখার সুযোগ পাচ্ছেন নেটিজেনরা।
১৮ অক্টোবর, শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এ তথ্য জানানো হয়েছে। এ সংস্ক্রান্ত ফটোকার্ড থেকে জানা গেছে, আয়না ওটিটি স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা ফেডারেশনের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, টুইটার এবং ইউটিউব চ্যানেলেও এবারের আসর উপভোগ করতে পারবেন নির্ঝঞ্ঝাট ভাবে।
সূত্রমতে, বাংলাদেশ ফুটবল লিগ এবং ফেডারেশন কাপ ২০২৫-২৬ এর অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হয় আয়না ওটিটি। সেই হিসেবে রবিবার অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচই বেলা পৌনে তিনটায়। এর মধ্যে মানিকগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ম্যাচে ফকিরাপুলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। অপর দুই খেলার মধ্যে আবাহনী-ব্রাদার্স খেলা হবে ‍কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবং গাজীপুর শহীদ বরকত স্টেয়ডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব এবং মোহামেডান স্পোর্টস ক্লাব।
বড় তিনটি দলই চাপের মুখে থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ডে এদিন লিগের নতুন ভেন্যু মানিকগঞ্জে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাব, কুমিল্লায় আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজীপুরে পুলিশের বিপক্ষে খেলতে নামবে চ্যাম্পিয়ন মোহামেডান।
কয়েক মৌসুম ধরে লিগ হয়ে আসছিল সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। এবার শুরুর পর পর বিরতিতে যাওয়ার কারণে শুক্র-শনিবার ছাড়াও অন্যান্য দিনে ম্যাচ রাখা হয়েছে। সোমবার দুটি ম্যাচ আছে। বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলবে ফর্টিস এফসির বিপক্ষে এবং মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ।
প্রসঙ্গত, ঘরোয়া ফুটবল মৌসুম ২০২৫-২৬ শুরুর পরপরই বিরতি পড়েছিল জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে। এবারের মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। দুই দিনে পাঁচ ম্যাচ হওয়ার পর জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বিরতি পড়েছিল লিগের। আর লিগের শুরুতেই অঘটনের শিকার হয়েছে বড় দলগুলো। চ্যাম্পিয়ন মোহামেডান প্রথম ম্যাচেই ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে। বসুন্ধরা কিংস ২-২ গোলে ড্র করেছে নবাগত পিডব্লিউডির বিপক্ষে এবং আবাহনী গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের কাছে।
সামাজিক মাধ্যমে বুলিং নিয়ে যা বললেন জয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে মাঝে মাঝে কমেন্টবক্স পাওয়া কিছু বার্তা তার ভেতরে কতটা রক্ত ক্ষরণ করে তা প্রকাশ করলেন অবলীলায়।
সামাজিক মাধ্যমে বুলিং প্রশ্নে অভিনেত্রী বলেন, “সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না বলে জানান অভিনেত্রী।”
রুম্মান রশীদ খানের সঙ্গে পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে নেটিজেনদের দিকে এমন তীর্যক ও গভীর তত্ত্ব ছুঁড়ে দেন জয়া আহসান।
দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভীনেত্রী মনে করেন, মেধায় নয় পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে গেলেই সাফল্য আসবে। আলাপচারিতায় ‘গেরিলা’খ্যাত এই তারকা বলেন, ‘নিজের কাছে নিজেকেই পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়। আসলে ‘মেধা দিয়ে সব হয় না, সাফল্যের জন্য দরকার অদম্য ইচ্ছা।’ অভিনয়ের প্রথম দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের সান্নিধ্য ও পরিশ্রমের ফলেই আজকের অবস্থান।’
অভিনয় জীবন নিয়ে তিনি আরো বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি, ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।
আলাপে তিনি আরো জানান, পুরোনোকে ভালোবাসেন জয়া আহসান। তাই পুরোনোকে সবসময় আঁকড়ে ধরে থাকেন। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সেই খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত, যা সবাইকে অবাক করেছে। পুরোনো প্রসঙ্গে উঠতেই জয়া আহসান বলেন, আমি পুরোনোতে বাঁচি, যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়; অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ বলেও জানান অভিনেত্রী। তার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা থেকে একাধিক সিনেমা নির্মিত হচ্ছে, খুব শিগগিরই মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
বঙ্গতে ‘গিরগিটি’
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেলো অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘গিরগিটি’। মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার কঠিন ফারাক তুলে ধরার ভাবনা নিয়ে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে থ্রিলার ঘরনার ওয়েব ছবিটি মুক্তি দেন ‘আগামীর নির্মাতা’ জয়ী লস্কর নিয়াজ মাহমুদ।
সিরিজটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে। আর আ স ম রাহাত মেহেদি হকের গল্প থেকে গিরগিটির চিত্রনাট্য করেছেন জ্যোতির্ময় রায়।
একসময়ের শান্ত শহর বিরলপুর মাদকের আখড়া হয়ে ওঠা এবং এই শহরের প্রবেশের এক নির্জন মহাসড়কে নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় গিরগিটি থ্রিলারটির গল্প।  হত্যার শিকার ব্যক্তিটি করপোরেট ঢঙে মাদক ব্যবসায় পরিচালানকারী শহরের প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরী সাহেব এর ঘনিষ্টজন। ফলে তার এই হত্যাকাণ্ডে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর করপোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন বিপজ্জনক জালে। এরপর একে একে খুন হতে থাকে আরও কয়েকজন, এমনকি থানার ভেতরও ঘটে হত্যাকাণ্ড। তখন প্রশ্ন ওঠে খুনি কি পুলিশেরই কেউ? এমন শঙ্কার মধ্যে কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই এগিয়ে যায় এই থ্রিলারের গল্প।
এই থ্রিল নিয়ে পরিচালক লস্কর নিয়াজ বলেন, 'কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি।'
ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টে বিব্রত আসল জাহিদ হাসান
সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। তবে সাম্প্রতিক সময়ে তার নামে এমনকি তার পরিবারের ছবি ব্যবহার করে বেশ কিছু ভুয়া পেজ ও অ্যাকাউন্ট খোলা বেড়েছে। এসব অ্যাকাউন্টের একটিতে তো প্রায় লাখ ফলোয়ারও রয়েছে। এতে রীতিমতো বিব্রত এই গুণী অভিনেতা।
এমন পরিস্থিতিতে জাহিদ হাসান নামের ভুয়া একটি ফেসবুক আইডি ও একটি পেজ সনাক্ত করে এর স্ক্রিনশট গত ১০ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন জাহিদ হাসান । এই ভুয়া জাহিদ হাসানদের কাছ থেকে ভক্ত ও সহকর্মীদের সতর্ক করে স্ক্রিনশট যুক্ত পোস্টে ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট ভক্তদের নজরে এনে তার নামে থাকা কোনো ভুয়া পেজ ও অ্যাকান্ট অনুসরণ না করতে অনুরোধ করেছেন তিনি। কেননা, নকল পেজ ও অ্যাকান্ট সনাক্ত করে দেয়া ওই স্ট্যাটাস দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে একই বার্তা পোস্ট করেছে। ধারণা করা হচ্আছে সল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে এমন অপকৌশল ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে বেশ বিব্রত ও চিন্তিত জাহিদ হাসান তাই এখন ভক্তদের তার আসল ফেসবুক আইডির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ করছেন। এরইমধ্যে তারা ফেসবুক পেজে ২৫ হাজারের বেশি অনুসারি।
নকল ফেসবুক নিয়ে জাহিদ হাসানের ভাষ্য, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা নানা কিছু লিখছে আমার হয়ে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন–সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।’
আইফোনে গানের কম্পোজিশন করেন জেফার
গাড়িতে বসে, বন্ধুদের আড্ডায় কিংবা একাকী নিঃসঙ্গত মুহূর্তে লিরিক লেখা থেকে প্রাথমিক পর্যায়ের গানের কম্পোজিশনের কাজটা আইফোনেই সেরে ফেলেন সঙ্গীত শিল্পী জেফার রহমান। ১২ সেপ্টেম্বর, রবিবার, রাজধানীর গুলশান এভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্কে আইফোন প্রো ও প্রোম্যাক্স এর খুচরা বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। ফোন বের করে তিনি শোনালেন সেখানে প্রথম রেকর্ড করা দাগী সিনেমার আলোচিত গান "নিয়ে যাবে কি"।
কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জনে থাকা স্ট্যান্ড আপ কমেডিয়ান ও উপস্থাপক রাফসান সাবাবকে অনুষ্ঠানে নিজের ফোন দেখিয়ে মোবাইল ফোনকে পেশাদার কাজে বেশি ব্যবহারের গল্প খুলে বসেন জেফার রহমান। রাফসানের এক প্রশ্নের জবাবে তিনি বললেন, জীবনে আইফোন দিয়েই ফোন ব্যবহার শুরু করি। ফোন দিয়ে আমি আমার গান কম্পোজ করি। গান লেখা থেকে সুর ও কম্পোজিশন সবই এই ফোনে করি। তাইকো আমার ফোনটি ভয়েজ টোনে ভরা। মূলতঃ জ্যামেই গাড়িতে বসে বেশি গান কম্পোজিশন করা বলেও জানান তিনি।
গ্যাজেট অ্যান্ড গিয়ারেরের অ্যাপল মনো স্টোরের গ্যাজেট স্টুডিওতে উপস্থিত সকল অতিথিকে ফোনে কম্পোজ করা গান শোনানো পাশাপাশি খালি গলায় ‘ঝুমকা’ গানটি গেয়ে শোনান।
এর আগে দেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে আইফোনের সর্বশেষ সংস্করণের নতুন ফোন ‍দুইটি রিটেইল করার বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও নূরে আলম শিমু। এসময় প্রতিষ্ঠানের অংশীদার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আইফোনগুলো কিস্তিতে ও বিশেষ ছাড়ে কেনা যাবে। উপস্থাপকের সঙ্গে আলাপকালে ইরফানুল হক জানালেন, তারা নতুন ফোনে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেবেন।
ইউটিউবের বিরুদ্ধে ঐশ্বরিয়া-অভিষেকের মামলা দায়ের!
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।
তারা গুগল এবং অন্যদের কাছ থেকে ৪৫০,০০০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে এই ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা দম্পতি।
অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআই-এর মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উস্কানিমূলক’ এবং ‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে।
আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হচ্ছে।
এর উদাহরণ হিসেবে আবেদনে 'অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন' বা 'ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন'—এমন মনগড়া ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দেন, এই জাতীয় ভিডিওগুলো কেবল তাদের সুনামকেই আঘাত করছে না, বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন।
নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা ভ্যালেন্সিয়ার
মে মাসের ১৫ তারিখ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তথ্যচিত্র, ভিনি যেআর। সে তথ্যচিত্রটি আবারও আলোচনায় এসেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কারণে। কেননা, ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তৈরি নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারিতে ভুল তথ্য প্রকাশের অভিযোগে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া বিশ্বখ্যাত ওটিপি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলা করেছে।
ভ্যালেন্সিয়ার দাবি, ওই ডকুমেন্টারিতে ২০২৩ সালের একটি লা লিগা ম্যাচে বিপুল সংখ্যক ভ্যালেন্সিয়া সমর্থক ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছেন বলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, তারা আগেই প্রযোজনা প্রতিষ্ঠানকে সংশোধনের আহ্বান জানিয়েছিল, কিন্তু তা কার্যকর না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা হয়েছে ‘ভ্যালেন্সিয়ার সম্মানহানি’ করার অভিযোগে। মামলায় আর্থিক ক্ষতিপূরণ, সাবটাইটেলে সংশোধনী এবং আদালতের রায়ের প্রকাশ দাবি করা হয়েছে।
ডকুমেন্টারিতে মেস্তায়া স্টেডিয়ামের একটি ভিডিও দেখানো হয়েছে, যেখানে ভক্তদের স্লোগানে সাবটাইটেলে ‘মোনো’ (স্প্যানিশ ভাষায়- বানর) লেখা হয়েছে। কিন্তু ভ্যালেন্সিয়ার দাবি, সমর্থকরা আসলে ‘তোন্তো’ (স্প্যানিশ ভাষায়- বোকা) বলছিলেন।
তখনকার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি প্রথমে ভ্যালেন্সিয়া সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুললেও পরে স্বীকার করেন, পুরো স্টেডিয়াম এ ধরনের স্লোগান দেয়নি।
যদিও ম্যাচটিতে কিছু সমর্থক ভিনিসিয়ুসকে সত্যিই বর্ণবাদীভাবে অপমান করেছিলেন। এর মধ্যে তিনজনকে আদালত আট মাসের কারাদণ্ড দিয়েছে— স্পেনে পেশাদার ফুটবলে বর্ণবাদের জন্য প্রথম সাজা পাওয়া ঘটনা এটি।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আদালতে প্রমাণ উপস্থাপনের সময় দেখা গেছে ভিডিওটি সম্পাদিত ছিল এবং বাস্তবতার সঙ্গে মেলেনি। ডকুমেন্টারিতে দেখা যায়, ঘটনার সময় কান্নায় ভেঙে পড়েন ভিনিসিয়ুস এবং গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে বানরের অঙ্গভঙ্গি করা এক সমর্থকের মুখোমুখি হন এই রিয়াল তারকা।
বাংলাদেশে আরও একটি বিদেশী ওটিটি আসছে ১৫ অক্টোবর
বাংলাদেশসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশে স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দিয়েছে টেকটেইনমেন্ট জায়ান্ট এইচবিও ম্যাক্স। ঘোষণা অনুযায়ী, বিদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ওটিটি নামেও পরিচিত) অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স এর পর আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের বহুল আলোচিত স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ফলে ওই দিন থেকেই বাংলাদেশের গ্রাহকরা এইচবিও অরিজিনাল, ম্যাক্স অরিজিনাল ও ওয়ার্নার ব্রাদার্স হিটস ক্যাটেগরির কনটেন্টগুলো দেখতে পাবেন। এজন্য প্রথম সারির স্ট্রিমিং সেবার মতো এইচবিও ম্যাক্সেও থাকছে মোবাইল, টিভি ও অন্যান্য ডিভাইসের জন্য বিশেষায়িত অ্যাপ।
এই অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ বৈধভাবে নিজ ঘরের আরামদায়ক পরিবেশেই গেম অব থ্রোনস, হ্যারি পটার ও লাস্ট অব আস-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমা  উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। পাশাপাশি একই সেবার আওতায় ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি ও এইচজিটিভির কন্টেন্টও দেখতে পারবেন।
এছাড়াও ২৭ অক্টোবর থেকে চালু হতে যাওয়া নতুন সিরিজ ইট: "ওয়েলকাম টু ডেরি" গ্রাহকদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে। স্টিফেন কিং-এর ভৌতিক গল্প 'ইট'-কে ঘিরে ইতোমধ্যে দুইটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।
এবার সেই গল্প ও কেন্দ্রীয় চরিত্র হত্যাকারী ক্লাউন 'পেনিওয়াইস'কে ঘিরে নতুন সিরিজটি তৈরি হয়েছে। প্রিকুয়েল ধাঁচের ওই সিরিজে পেনিওয়াইসকে ৬০ এর দশকে দেখতে পাবেন দর্শকরা।
এ ছাড়াও এইচবিও ম্যাক্সে লাস্ট অব আস, হাউস অব দ্য ড্রাগন ও দ্য পেঙ্গুইনের মতো সিরিজ দেখা যাবে। পাশাপাশি, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বিয়ার্স, টম অ্যান্ড জেরি ও লুনি টিউনসের মতো শোগুলো। দ্য পেপার ও মবল্যান্ডের মতো অরিজিনাল সিরিজ ও গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়াসেঁ'র মতো তথ্যচিত্র থাকবে এতে।
তবে এসব উপভোগ করতে আগামী কয়েক সপ্তাহে পেমেন্ট অপশনসহ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে ওয়ার্নার ব্রাদার্স। এতে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলো একদিকে যেমন চ্যালেঞ্জে পড়বে, তেমনি রেমিটেন্স হিসেবে আসা ডালারের আউটফ্লোও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ওটিটিতে সিন্ডিকেটের বাধা: পূর্ণিমা
অনেক দিন ধরেই পর্দায় নেই জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে তার ভক্তরা এখনও অপেক্ষায়- কবে আবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন। এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন পূর্ণিমা। সাম্প্রতিক সময়ের কিছু ভুঁইফোড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা।
তিনি বলেন, ‘অনেক সময় আমাকেও বলে, অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলেÑ এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।’
অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি। বিশেষ করে ওটিটি প্লাটফর্মে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।
পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেনÑ তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’ তবে সবকিছুর পরও পূর্ণিমা আশাবাদী। তার মতে, ভালো কাজ, ভালো গল্প আর যোগ্য সম্মান পেলে তিনি অবশ্যই ফিরতে চান। তিনি বলেন , ‘আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।’
ওটিটির কিছু কাজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার ভালো লেগেছে। তিনি মনে করেন, এ রকম গল্পে কাজ করার সুযোগ থাকলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতেন।
আইস্ক্রিনে নাসিরের ‘নয়া নোট’
প্রায় সাত মাস বিরতি দিয়ে ‘নতুন নোট’ নিয়ে এবার চ্যানেল আই এর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে হাজির হচ্ছেন অভিনেতা নাসির উদ্দিন খান। এরই মধ্যে গত ২৬ আগস্ট প্রকাশ পেয়েছে নয়া নোট ওয়েব ফিল্মের ফার্স্ট লুক পোস্টার। এরপর ছবিটি ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তির কথা জানালেও এর নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করেনি প্লাটফর্মটি।
পোস্টারে দেখা গেল, উষ্কখুষ্ক চুল-দাড়ি, পাঞ্জাবি গায়ে, ঠোঁটের কোণে হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ৫০ টাকার একটি নতুন নোটের দিকে তাকিয়ে আছেন নাসির উদ্দিন। পোস্টারটি শেয়ার করে ফেসবুকে নির্মাতা লেখেন, ‘দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্য আর কেউ কোটি টাকার জন্য।’
একই পোস্টার শেয়ার করে আইস্ক্রিনের ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয়েছে, ‘হাতে নতুন নোট, মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবেন নাসির উদ্দিন খান।’
গত কয়েক বছর সিনেমা থেকে ওটিটি প্লাটফর্ম এমনকি বিজ্ঞাপনে একের পর এক কাজ নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। তবে চলতি বছর এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। সর্বশেষ গত মার্চে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ওয়েব কনটেন্ট ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’।
বিরতি কাটিয়ে আবারও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান। তাকে এবার দেখা যাবে অনন্য প্রতীক চৌধুরীর নির্মানে। এই ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে প্রতীকের। তিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান। নয়া নোট প্রথম কাজ হলেও সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে অনন্য প্রতীকের।
রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম
ফেসবুকেই এখন অনেক সমস্যার সমাধান; হোক সেটা ছোট বা বড়! এই যেমন- অভিনেত্রী শবনম ফারিয়া যেতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে।
কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। সারজিস সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’
৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল পৌনে ১০টা পর্যন্ত মন্তব্য এসেছে এক হাজার ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন হলেন সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’
সারজিসের এ মন্তব্যে এ নিউজ লেখা পর্যন্ত প্রত্যুত্তর এসেছে ৬২২টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া। অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।
প্রসঙ্গত, জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে নিয়মিত নন। সময় পেলেই শবনম ফারিয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়া সময় পেলেই ঘুরে আসেন দেশ বা বিদেশের কোনো জায়গায়।
হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে পুলিশের নাম্বার পাঠালেন পিয়া
প্রেমে হাবুডুবু হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনবক্সে জনৈক নেটিজেন ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে তাকে পুলিশের নম্বর পাঠিয়ে দিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আবার সেই ঘটনাটি স্ক্রিন শট সহ শেয়ারও করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
পিয়ার ফেসবুকে শেয়ার করা পোস্টে দেখা গেছে অজ্ঞাত ওই ব্যক্তি অভিনেত্রীকে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দূর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’
এরপর তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করতে চাই। আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মূহুর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন।’
সবশেষে পিয়ার নাম্বার চেয়ে লিখেছেন, ‘দয়া করে আপনার ফোন নাম্বার হটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ।’ এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো জাবাব দেননি। শুধু শেষের মেসেজটার পর গুলশান থানার নম্বর প্রদান করেছেন।
অনলাইন জুয়া কাণ্ডে আলোচিত পিয়ার পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সব দূর্বলরা এভাবে ম্যাসেজ দিলে আপনার ইনবক্সে তো বন্যা হয়ে যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘দিতেন একটু ভালোবাসা তাতে কী হতো আপনার? সুন্দরকে একজন ভালোবাসাতেই পারে তাতে দোষের কী?’
গ্রামীণফোনকে আইনি নোটিশ, দাবি ২০ কোটি
বাউল সম্রাট শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। এমন অভিযোগে গায়কের ছেলে ছেলে শাহ নূরজালালের পক্ষে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাজিন আহমেদ।
এ বিষয়ে শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা গ্রামের মানুষ আইন খুব একটা বুঝি না। কিন্তু এটা বুঝি, বাবার গান কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করলে আমাদের অনুমতি নেওয়া উচিত ছিল। সেই গান থেকে আয় হলে, আমাদেরও তো একটা প্রাপ্য থাকে।’
গত ২৭ আগস্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের কাছে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ প্রদান করেন আইনজীবি। গ্রামীণফোনকে সাতদিনের সময় দিয়ে নোটিশে দাবি পূরণ ব্যাতিরেকে কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবি ব্যারিস্টার রাজিন আহমেদবলেছেন, ‘‘শাহ আবদুল করিমের গান কেবল সংগীত নয়—এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। ‘রঙিলা বাড়ৈ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ দুটি গান ব্যবহার করেছে গ্রামীণফোন। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার কেবল অবৈধ নয়, বরং চরম অসম্মানজনক। আমরা তার উত্তরাধিকার রক্ষায় আইনের সর্বোচ্চ ব্যবস্থাই গ্রহণ করবো।’’
আইনি নোটিশে বলা হয়েছে, গ্রামীণফোন অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়া শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন বিজ্ঞাপন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করেছে—এর মধ্যে রয়েছে ২০১৬ সালের একটি টিভিসি (ইউটিউবে আপলোডকৃত) এবং ২০২২ সালের একটি বিজ্ঞাপন (ফেসবুক ও ইউটিউবে প্রচারিত)।  এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ব্যবহার কপিরাইট আইন এবং শিল্পীর নৈতিক অধিকার লঙ্ঘনের শামিল।
নোটিশে গ্রামীণফোনকে ৭২ ঘণ্টার মধ্যে সব অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম থেকে ওই গানসম্বলিত কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে শাহ আবদুল করিমকে যথাযথভাবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ২০ কোটি টাকা। প্রতিটি গানের জন্য ১০ কোটি করে এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কপিরাইটকৃত সংগীতকর্ম অনুমতি ছাড়া পুনরুৎপাদন ও সম্প্রচার। শাহ আবদুল করিমকে কৃতিত্ব না দিয়ে তার নৈতিক অধিকারের লঙ্ঘন। জিপির ফোরজি প্রচারণায় ব্যাপক বাণিজ্যিক লাভসহ সংগীতকর্মের অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহার। প্রকৃত কপিরাইটধারীর ক্ষতির বিনিময়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ।
নোটিশে দাবি করা হয়েছে, শাহ আবদুল করিমের গান অবিলম্বে অনুমতি ছাড়া ব্যবহার বন্ধ করতে হবে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশনসহ সব প্ল্যাটফর্ম থেকে লঙ্ঘনকারী কনটেন্ট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। শাহ আবদুল করিমকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা (প্রতিটি গান অনুযায়ী ১০ কোটি টাকা) প্রদান করতে হবে। ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, যদি গ্রামীণফোন ৭ দিনের মধ্যে উল্লিখিত দাবি পূরণে ব্যর্থ হয়, তবে শাহ আবদুল করিমের পরিবার কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করবে। এর মধ্যে ক্ষতিপূরণ দাবি, অবৈধ কনটেন্ট ধ্বংস, আদালতের নিষেধাজ্ঞা এবং গ্রামীণফোনের পরিচালক ও কর্মকর্তাদের ফৌজদারি দায় অন্তর্ভুক্ত থাকবে।
তবে গ্রামীণ ফোন তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার জানাবে বলে আশ্বাস দিয়েছে।
ওটিটিতে এবার ইনসাফ
যে হারে অপরাধ বেড়েছে, অনেকের মনে প্রশ্ন জেগেছিল—‘ইউসুফ কি ফিরে এসেছে?’ একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন ইউসুফ এবার ফিরছে—পর্দায়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, এবং চৌকস পুলিশ অফিসার জাহান খান চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ।
সিনেমাটি ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)  ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে গত কোরবানির ঈদে মুক্তির পায় সিনেমাটি।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনেমাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। দেশের বাইরের দর্শকরাও দেখতে পারবেন।
সিনামার প্রধান দুই চরিত্র- নায়িকা তাসনিয়া ফারিণ ও নায়ক শরিফুল রাজ আশা করছেন  ওটিটির দর্শকরাও সিনেমাটি পছন্দ করবেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ডন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে এবং সঞ্জয় সমাদ্দার। প্রযোজনা করেছেন আবুল কালাম।
২৩ আগস্ট ফিরছে ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’
আগামী ২৩ আগস্ট থেকে আবারও ফিরছে ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ । এরইমধ্যে অনলাইনে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে। সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও।
ফলে স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পরিবেশনা উপভোগ করতে পারবেন শ্রোতারা।
এ নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।
বোকা বাক্স থেকে স্মার্ট সঙ্গী
এখন প্রত্যেক বাসা-বাড়িতে রঙিন টেলিভিশন। নানা মাপের, নানা ডিজাইনের। অথচ, একটা সময় টেলিভিশন মানে ছিল ভারি বড় আকারের বাক্স সদৃশ জিনিস, যা বসার ঘরের এককোণে রাখা হত। টেলিভিশনে দেখা যেত কেবল নির্ধারিত কিছু অনুষ্ঠান আর খবর। নিজের সুবিধা মত অনুষ্ঠান দেখার কোন সুযোগ ছিলো না। <o:p></o:p>
আবিষ্কারের পর থেকে ধাপে ধাপে নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সাধারণ থেকে স্মার্ট টেলিভিশনে রুপান্তরের গল্পটা বেশ লম্বা। এখনকার টেলিভিশন আধুনিক লাইফস্টাইলের সাথে দারুণভাবে মিশে যেতে সক্ষম। তাই চাইলেই সকালটা শুরু করা যায় নিজের প্রয়োজন অনুযায়ী ওয়ার্কআউটের ভিডিও দেখে ব্যায়াম করে। একইসঙ্গে স্পষ্ট ও ঝকঝকে পর্দায় নাস্তা করতে করতে চোখ বুলিয়ে নেয়া যায় অফিসের জন্য তৈরি করা স্লাইডগুলোতে। আবার দিনশেষে সন্ধ্যায় পরিবারের সঙ্গে আরামদায়ক হোম থিয়েটার মোডে সিনেমা দেখার সঙ্গীও হতে পারে। গেইম খেলা বা পছন্দ মত ইউটিউব চ্যানেল চালানো যেতে পারে পছন্দ অনুযায়ী। অর্থাৎ একটা সময় টেলিভিশন ছিল কেবল বিনোদনের মাধ্যম, প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে তা এখন আমাদের জীবনের স্মার্ট সঙ্গী হয়ে উঠেছে। <o:p></o:p>
এক থেকে দেড় দশক আগেও টেলিভিশন ফাংশনের জায়গা থেকে অনেকটাই সাধারণ ছিল। এখনকার সঙ্গে তুলনা করলে সে সময় ছবি ও শব্দের মান নিম্ন মানের ছিল। আগের দিনে টেলিভিশন অন্ধকার রুমে রেখে দেখতে হতো। কারণ সূর্যের আলো পড়লে আগের দিনের টেলিভিশনের পর্দার কিছুই দেখা যেত না। অথচ এখনকার স্মার্ট টেলিভিশন স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দ এবং কনটেন্ট ও পরিবেশ অনুযায়ী মানিয়ে নিতে পারে। প্রয়োজন অনুযায়ী উজ্জ্বল আলোয় ভরা দৃশ্যগুলোর ছবিকে আরও শার্প করে তোলে। অন্যদিকে ধীর ও আবেগঘন নাট্য দৃশ্যগুলোতে শব্দের গভীরতা বাড়িয়ে ও ছোট ছোট ডিটেইলও পর্দায় ফুটিয়ে তুলতে পারে। এখনকার টেলিভিশন স্ক্রিন এবং অডিও সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। <o:p></o:p>
এখন স্মার্ট টেলিভিশন কণ্ঠস্বর বা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি নতুন মডেলগুলোতে জেশচার কন্ট্রোলও রয়েছে, অর্থাৎ রিমোট ছাড়াই শুধু হাতের ইশারাতেই চ্যানেল বা ভলিউম পরিবর্তন করার সুবিধা রয়েছে। বাজারে আসা স্যামসাংয়ের সর্বশেষ টেলিভিশনগুলোতে এই ধরণের প্রযুক্তিগুলো সংযুক্ত করা হয়েছে, যা ইউনিভার্সাল জেশচার কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। <o:p></o:p>
টেলিভিশন এখন শুধু ছবি দেখা কিংবা খবর শোনার জন্য ঘরের কোণায় থাকা একটি বড় পর্দাই নয়; বরং এটি মানুষের সারাদিনের এক বুদ্ধিমান সঙ্গী। স্বাস্থ্য, দরকারি কাজ, বিনোদন, গেইম খেলা এবং মুভি দেখা ছাড়াও আরও অনেক কিছুর জন্য নিজের অজান্তেই এই স্মার্ট সঙ্গীর ওপর নির্ভর করতে হয়। <o:p></o:p>
ওটিটিতে মুক্তি পেলো ৩ বাংলা কন্টেন্ট
এক ধনী পরিবারের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সবার দাবি, মেয়েটির বাড়ির ড্রাইভার এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে। গ্রেফতার করা হয় তাকে। তবে সেই ড্রাইভার বারবার জানায় সে নির্দোষ, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ড্রাইভারের ছোট মেয়ের অনুরোধে তার পক্ষের উকিল হিসেবে মামলা লড়তে রাজি হয় অচিন্ত্য আইচ।
এই আইনজীবি’র লড়াই নিয়ে ১৫ আগস্ট ওটিটি হইচই-এ মুক্তি পেয়েছে বাংলাসিরিজ অ্যাড. অচিন্ত্য আইচ ২। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়।
এর আগের দিন ১৪ আগস্ট দীপ্ত প্লে-তে মুক্তি পায় শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর অভিনীত বাংলা সিনেমা তাণ্ডব। সিনেমায় টেলিভিশন চ্যানেলে আক্রমণ চালিয়ে সবাইকে জিম্মি করে নায়ক। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজি ও চ্যানেলের মালিককে হাজির করতে বলা হয়। জিম্মি বা বন্দি হওয়া মানুষকে বাঁচাতে ওই চ্যানেলের সাবেক এক সংবাদ উপস্থাপক, মন্ত্রী, সাবেক আইজি এবং চ্যানেলের মালিক আসে টেলিভিশনে। শুরু হয় সরাসরি সম্প্রচার।
একই দিন বঙ্গতে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ব্যাচেলর পয়েন্ট : সিজন ৫ এর ১৭-২৪ পর্ব। মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা অভিনীত এই সিরিজে বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার গল্পের নতুন অধ্যায় দেখতে পান দর্শক।
১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে সাইয়ারা
প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে আগামী ১২ সেপ্টেম্বর ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। ভারতের যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা সামাজিকমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি একটি পোস্টার শেয়ার করেন, যেখানে স্পষ্ট লেখা—‘স্ট্রিমিং ফ্রম ১২ সেপ্টেম্বর, নেটফ্লিক্স’। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেননি। তবে এটা ঠিক, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এবার দেখা যাবে আহান পান্ডে ও অনীত পান্ডা অভিনীত এই ছবি।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, ‘সাইয়ারা’র ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, হলে মুক্তির আট সপ্তাহ পর, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে, ডিজিটালি মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া পরে জানায়, নির্মাতারা দীপাবলির সময় ওটিটি প্রিমিয়ারের পরিকল্পনা করছেন। তবে নতুন খবর অনুযায়ী, ছবিটি আগেই মুক্তি পাচ্ছে।
২২ বছরের তরুণী অনীত পাড্ডা‘র প্রথম ছবির নানা লুক রীতিমতো ঝড় তুলেছে নেট দুনয়াতে। ইনস্টাগ্রামের ট্রেন্ডিং চর্চায় রয়েছেন তিনি।  ২০০২ সালে অমৃতসরে জন্ম অনীতের। ছোটবেলা থেকেই ফিল্মি দুনিয়ার প্রতি তার টান। আর সেই জন্য ছোট বয়স থেকেই বিভিন্ন বিজ্ঞাপন, সিনেমার জন্য অডিশন দেওয়া শুরু করেন তিনি। টেলি বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে ‘সাইয়ারা’-র হিরো আহান পান্ডের সঙ্গে অনীতের অন স্ক্রিন জুটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে সবার ।
বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে পরিচালক মোহিত সুরির ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫’শো কোটি রুপির বেশি।  প্রেক্ষাগৃহের জাদু নেটফ্লিক্সেও এবার বাজিমাত করতে পারে কি না সেটাই এখন দেখার পালা।
জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ 'কুরুলুস ওসমান' এবার দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। ১০ আগস্ট, রবিবার, বাংললিংক এর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য এসআরকে গ্রুপের সাথে এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ চুক্তি স্বাক্ষরের ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র ঐতিহাসিক কাহিনী এখন বাংলাভাষী দর্শকেরা নিজের ভাষায় উপভোগ করতে পারবেন।
বাংলালিংক ও এসআরকে গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ চুক্তি সম্পূর্ণ হয়। বাংলালিংকের পক্ষে চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও টফি’র ডেপুটি ডিরেক্টর মোদাস্‌সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, "এসআরকে গ্রুপের সাথে আমাদের চুক্তি নবায়ন করে বাংলায় ডাবকৃত বিশ্বজনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস উসমান-এর ছয়টি সিজন এক্সক্লুসিভলি টফিতে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে তারা যেকোনো সময়, যেকোনো স্থানে নিজেদের ভাষায় সেরা মানের বিনোদন উপভোগ করতে পারেন।"
এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খান বলেন, দীর্ঘ অপেক্ষার পর, বিশ্বব্যাপী প্রশংসিত তুর্কি সিরিজ কুরুলুস উসমান অবশেষে টফিতে ফিরে আসছে। পুরো দলের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই সিরিজের সকল সিজন টফিতে স্ট্রিম করা হবে, যা এসআরকে স্টুডিওসের পক্ষ থেকে ৫৩ জন প্রতিভাবান বাংলাদেশী কন্ঠাভিনেতার মাধ্যমে আমাদের দর্শকদের জন্য বিশেষভাবে বাংলায় ডাব করা হয়েছে।
'কুরুলুস ওসমান' সিরিজটির সংযোজন প্রিমিয়াম আন্তর্জাতিক ও স্থানীয় কন্টেন্টের জন্য টফি-কে আরও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের ভাষায় বিভিন্ন ধরনের নাটক, চলচ্চিত্র এবং মৌলিক অনুষ্ঠান দেখার সুযোগ করে দিচ্ছে। টফি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে বিনামূল্যে পাওয়া যায় এবং এতে হাজার হাজার প্রিমিয়াম ও ফ্রি কন্টেন্ট উপভোগ করার সুযোগ রয়েছে।
স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ
সোশ্যাল মিডিয়ায় নারী শিল্পীদের উদ্দেশ্যে অশ্লীল বার্তার ঘটনা নতুন নয়। বছরের শুরুতে শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেন ফারিয়া। ওই যুবকের মন্তব্যের স্ক্রিনশট ও প্রোফাইল ছবি শেয়ার করে প্রতিবাদ জানান তিনি। পরবর্তীতে চাকরি হারান সেই যুবক।
সেই ধারাবাহিকতায় এবার শোবিজের পরিচিত মুখ প্রসূন আজাদ ইনবক্সে আসা একটি অশ্লীল মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন। মেসেজে তাকে উদ্দেশ্য করে তার শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
ফেসবুকে স্ক্রিনশটটি শেয়ার করে প্রসূন লিখেছেন, “আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পা** থাকে। ট্রাস্ট মি।”
তার পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, সেই ব্যক্তির নাম-পরিচয় ও কর্মস্থল প্রকাশ করুন।  জবাবে প্রসূন বলেন, “উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।”
২০১২ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর অভিনয়ে নাম লেখান। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। বর্তমানে পর্দায় তেমন দেখা যায় না এই অভিনেত্রীকে।
মাই রবি-তে এক টিকিটে দুই ছবি
গ্রাহকদের ‘এক টিকিটে দুই মুভি’ দেখার সুযোগ দিলো মোবাইল অপারেটর রবি। এর একটি ছবি মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এবং অন্যটি হলো জাহিদ হাসানের আলোচিত সিনেমা ‘উৎসব’। মাত্র ১৮ টাকায় মুভি প্যাক কিনে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা দুটি দেখতে পাবেন রবি গ্রাহকরা।
সাপ্তাহিক ছুটির আগের দিন ৭ আগস্ট, বৃহস্পতিবার চালু হয়েছে অফারটি। আগামী দুই মাস পর্যন্ত মাই রবি অ্যাপ, রিচার্জ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ), ইউএসএসডি-র মতো একাধিক রবি প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮ টাকার মুভি প্যাক কিনে পরের ৩০ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখতে পারবেন রাবি গ্রাহকরা।
এজন্য ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’ মুক্তি দেয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকি সাবস্ক্রাইবাররা নিয়মিত প্রক্রিয়ায় দেখতে পাবেন সিনেমা দুটি। যারা সাবস্ক্রাইবার নন তারাও রবির মুভি প্যাক কিনে দেখতে পাবেন ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’।
৬ আগস্ট সন্ধ্যায় রবি ও চরকির মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। কাওরান বাজারে চরকি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষে উপস্থিত ছিলেন রবি আজিয়েটার হেড অফ মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী, কমার্শিয়াল পার্টনারশিপ বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর, মো. সানজিদ হোসাইন এবং ইন্টারনেট অ্যান্ড স্ট্রিমিং  সিনিয়র জেনারেল ম্যানেজার তারেক মোহাম্মদ এনামুল হক।
অপরদিকে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রেদওয়ান রনি, হেড অফ কনটেন্ট অপারেশন অ্যান্ড কমার্শিয়াল মাসুদুল আমিন রিন্তু, হেড অফ মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান এবং প্রথম আলো’র চিফ ডিজিটাল বিজনেস অফিসার  জাবেদ সুলতান পিয়াস।
অনুষ্ঠঅনে রবি’র হেড অফ মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ‘রবি তার গ্রাহকদের সবসময় প্রিমিয়াম সেবা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের গ্রাহকদের প্রিমিয়াম বিনোদনের সঙ্গে যুক্ত করতে চেয়েছি। ডিজিটাল মাধ্যমে সারা দেশের রবি গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে সিনেমা দুটি উপভোগ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েছি আমরা। এই পদক্ষেপে যুক্ত হওয়ার জন্য চরকিকে ধন্যবাদ। আশা করছি গ্রাহকরাও উপভোগ করবেন সিনেমা দুটি।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘উৎসব ও তাণ্ডব দেখে ভালোলাগার কথা জানিয়েছেন দর্শকরা। সিনেমা দুটি নগরের প্রেক্ষাগৃহে অনেক দর্শক দেখলেও জেলা শহর, মফস্বলের দর্শকরা দেখতে পারেননি। রবির মাধ্যমে এই সিনেমা দুটি পৌঁছে যাবে বাংলা কনটেন্টের দর্শকদের হাতের মুঠোয়। আশা করছি উৎসব আর তান্ডব–এ বুঁদ হয়ে থাকবেন দর্শকরা।’
ছবি দুটোর মধ্যে ‘উৎসব’ সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
অন্যদিকে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।
‘তাণ্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।
ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!
এটাই স্বাভাবিক, বুবলী থাকবেন ট্রেন্ডিংয়ে। ৩ আগস্ট (রবিবার) যুক্তরাষ্ট্রের রুজভেল্ট আইল্যান্ড থেকে যে ছবি প্রকাশ করেছেন নায়িকা নিজেই, তাতে করে অনেকেই বলছেন সেদিনকার রাজনৈতিক কর্মসূচিও রীতিমতো মার খেয়েছে!
এদিকে একদিন পরই জানা গেলো সেই বুবলী এবার ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে বসে আছেন! তিনি মানে তার অভিনীত প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’।
এটি প্রকাশ হয় ২৯ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রকাশের ৬ দিনের মাথায় সেই গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে থাকা মানে অনেক কিছু। যেমন নজির সচরাচর মেলে না। যেন রুজভেল্টের রোমান্টিক ঢেউ আছড়ে পড়লো ইউটিউবে ‘ময়না’র গায়ে!
ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে বুবলীর সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন, কথা লিখেছেন আসিফ ইকবাল।
ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। অংশু বলেন, ‘এই গানে কোনও কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গান না হলেও সিনেমার আয়োজনে বানানো হয়েছে। দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছি-এটা পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল।’
বন্ধু দিবসে ওটিটি টফিতে ‘মেঘের কপাট’ মুক্তি
বন্ধু দিবসে (৩ আগস্ট) বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘের কপাট’। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান এবং প্রযুক্তি সাংবাদিক ও অভিনেতা রেজাউর রহমান রিজভী।
শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক নিজেই।
ইতিমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
বলা দরকার, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। টানা ৪ সপ্তাহ ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ ভারতেও যায়।
নাটকটি নিয়ে রেজাউর রহমান রিজভী বলেন, চলচ্চিত্র অভিনেতা রাকিব হোসেন ইভন এর অফিসের বসের চরিত্রে চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলাম। ২০২৩ সালের ৩ নভেম্বর মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন ওয়ালিদ আহমেদ।
এর আগে ১ আগস্ট মুক্তি পায় কণ্ঠশিল্পী দিলরুবা কামালের নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ”।তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছে সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো হলো—পরদেশী মেঘ, কেউ ভোলে না এবং রিমিঝিম। গানগুলোর সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সজীব দাশ।
জুলাই ‘পুনর্জাগরণ’ এর ১০টি ডক্যুমেন্টারি প্রকাশ
সংস্কৃত মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার ১০টি ডকুমেন্টারি। ৩ আগস্ট, ডক্যুমেন্টারিগুলোর ইউটিউব লিংক প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লিংকগুলো মুঠোফোনেও অপারেটরদের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ (Requiems for July Martyrs) দেখুন এখানে- ।
কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে "জুলাই বীরগাথা" দেখা যাবে এক ক্লিকেই।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' দেখতে  ভিজিট করুন এখানে।
১৬ জুলাই Remembrance দেখতে ১৬ জুলাই স্মরণে ভিজিট করুন।
১৭ জুলাই Remembrance দেখতে ১৭ জুলাই স্মরণে ভিজিট করুন।
১৮ জুলাই Remembrance দেখতে ক্লিক করুন এই লিংকে
ডকুমেন্টারি ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ দেখতে  ভিজিট করুন।
জুলাই বিষাদ সিন্ধু সিরিজের শহীদ দীপ্ত দে ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র কথা দেখুন
জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) এর ট্রেইলার  জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)।  দেখতে ভিজিট করুন এই লিংকে।
‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ কর্মসূচির আওতায় ৮টি বিভাগে ৮টি মাঝারি দৈর্ঘ্যের কনটেন্ট বা ফিল্ম নির্মাণে ৮ জন চলচ্চিত্র পরিচালককে নির্বাচন করেছিলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিতিতে গত ৭ জানুয়ারি সার্চ কমিটির সদস্য সুমন রহমান জানিয়েছিলেন, চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের মধ্য থেকে ওয়ার্কশপের জন্য অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলামকে নির্বাচন করা হয়েছে।
এরপর ২ জুলাই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই নিয়ে দু'টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।  বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরো ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।
বঙ্গতে মুক্তি পেলো ‘ফাইভ গো ওয়াইল্ড’
পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার নিয়ে কমেডি সাসপেন্স নির্ভর বাংলা নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ২ আগস্ট শনিবার মুক্তি পেলো মো. শাহজাদা সাহেদ রচিত এবং রাহাত কবীর পরিচালিত নাটকটি।
এতে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
নাটকটি নিয়ে নির্মাতা রাহাত কবির বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে।’
eআরকি’র ‘বিদ্রূপে বিদ্রোহ’-তে ইন্টারনেট-মোবাইল ও সোশ্যাল মিডিয়া
গণঅভ্যুত্থানের সময়ের মিম, গ্রাফিতি, কার্টুন, শ্লোগানের পোস্টার নিয়ে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ‘eআরকি’র ‘বিদ্রূপে বিদ্রোহ’ শীর্ষক রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে ব্যঙ্গচর্চার সাহসী প্রদর্শনী। আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতি দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে বিদ্রুপের একটি বড় অংশ জুড়ে রয়েছে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রীকে নিয়ে আঁকা ‘ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে’ এবং হেলমেট বাহিনীর ‘আপনার মোবাইলটা একটু দেন চেক করবো’ এর মতো ব্যঙ্গ চিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও পথচিত্রের একটি সংরক্ষিত আর্কাইভ, প্রতিবাদী গান এবং কবিতা পাঠ।
প্রথম দিনেই (৩১ জুলাই) বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে প্রদর্শনীটি জমজমাট হয়ে ওঠে। eআরকি আয়োজিত ছয় দিনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের আন্দোলনে ব্যঙ্গ-বিদ্রূপ কীভাবে প্রতিবাদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল।
রক্তাক্ত সেই জুলাইয়ের দিনগুলোতে ব্যঙ্গ হয়ে উঠেছিল প্রতিবাদের সবচেয়ে সাহসী মাধ্যমগুলোর একটি। যখন নাগরিকরা ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে এসেছিল, তখন তারা রাজনৈতিক প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করেছিল কার্টুন, মিম, দেয়ালচিত্র, ভিডিও, প্রতিবাদী গান এবং কবিতা—সৃজনশীলতার শক্তিতে আন্দোলনকে আরও প্রাণবন্ত করে তোলে। রসিকতা, বিদ্রূপ এবং অকপট সমালোচনার মাধ্যমে ব্যঙ্গ হয়ে উঠেছিল দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক সম্মিলিত আহ্বান। তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই প্রদর্শনী।‘
ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র—ক্ষমতার প্রতি হাসি ছুঁড়ে দিয়ে এর অযৌক্তিকতাকে উন্মোচিত করার উপায়’—বলেছেন ইয়ার্কির একজন মুখপাত্র। আরও বলেন, ‘এই প্রদর্শনী তাদের জন্য এক শ্রদ্ধাঞ্জলি, যারা সাহস এবং বুদ্ধিদীপ্ত কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও সত্য কথা বলতে পিছপা হননি।’
এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এটি একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে ব্যঙ্গের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র হয়ে উঠতে চায়। এমনটাই মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা।
৬ আগস্ট থেকে ওটিটি-তে ‘উৎসব’
৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে ওটিটিতে মুক্তি পাচ্ছে গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। ফলে ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি এখন চাইলেই এখন ঘরে বসেই দেখা যাবে। সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।
এ নিয়ে উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’
সিনেমাটি চরকিতে মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে ‘উৎসব’ মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোট বেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা ‘উৎসব” সিনেমাটি দেখবেন চরকিতে।’
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।
ফেসবুকে ‘নকল’ শাবনুর ‘ভেরিফায়েড’!
একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে।  ২৫ জুলাই, শুক্রবার সকালে বিষয়টি টের পান শাবনূর।
পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশর্ট পাঠানোর পর নিশ্চিত করেন, সত্যায়িত শাবনূর নকল।
তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, তা আসল শাবনূরের। এ নিয়ে উদ্বিগ্ন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর।
তিনি বলেন, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। না হলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।
শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।
এই চিত্রতারকা বলেন, আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।
শাবনূর আরো জানান, নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে, সেখানে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি। তার আসল আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। আমি আসলে সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে, পেজটি যেহেতু সত্যায়িত, সবাই ভাববে এটি আমারই। এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।
বেশ কয়েক বছর ধরে শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত। তিনি এখন বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার একমাত্র সন্তান আইজান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছে।
এআই বদলে দিচ্ছে টিভি দেখার অভিজ্ঞতা
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংবলিত এসব ডিভাইস এখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে আমাদের জীবনকে বিভিন্নভাবে সহজ করে তুলছে।<o:p></o:p>
মোবাইল ডিভাইস থেকে শুরু করে টেলিভিশন নিত্য ব্যবহার্য অনেক ডিভাইসেই এখন এআই শব্দটি যুক্ত থাকে। বর্তমান স্মার্টফোনগুলোতে এমন সব এআই টুলস রয়েছে, যা যোগাযোগকে আগের চাইতে অনেক সহজ করে তুলেছে। এমনকি গৃহস্থালির কাজে ব্যবহৃত ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতিতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, এ অনুষঙ্গগুলো একইসাথে যেমন আগের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, তেমনি নিশ্চিত করা হচ্ছে টেকসই সেবা।<o:p></o:p>
একটা সময় ছিলো যখন টেলিভিশন মানেই ছিল ভারী বাক্স আকৃতির সিআরটি সেট। আর চ্যানেলও ছিল একটি। বিটিভি-তে  তুলনামূলক স্পষ্ট ছবি দেখতে বারবার ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করতে হতো। কিন্তু এখন আমরা যে টিভির বহুমুখী কার্যক্রম দেখি, তা হচ্ছে গত দুই দশকে প্রযুক্তির নিরন্তর উন্নতির ফল। বর্তমান সময়ে টিভি ব্যবহার হচ্ছে কর্পোরেট উপস্থাপনা, অফিসের অনলাইন মিটিং, এমনকি স্কুলের শিক্ষাদানের কাজেও।<o:p></o:p>
এখন যে কেউ ভাবতেই পারেন, এআই প্রযুক্তি আর কীভাবে স্মার্ট টিভিগুলোতে নতুনত্ব আনতে পারে কিংবা আমাদের টিভি দেখাকে কীভাবে আরও আরামদায়ক ও আনন্দের করতে পারে? সব ধরনের প্রযুক্তিগত উন্নয়ন তো হয়েই গেছে। না, নতুন নতুন এআই প্রযুক্তি বদলে দিচ্ছে আমাদের টিভি দেখা ও ব্যবহারের ধারণাকে।<o:p></o:p>
টেলিভশনে এআই প্রযুক্তির বদৌলতে ইতোমধ্যেই পিকচার ও সাউন্ড আপস্কেলিং ফিচার যুক্ত করা হয়েছে। এতে করে পুরানো কিংবা তুলনামূলক নিম্নমানের কনটেন্টও (প্রযুক্তিগত দিক থেকে) স্পষ্ট দেখা যাচ্ছে। পাশাপাশি, এআই প্রযুক্তি সম্বলিত টিভিতে রয়েছে নয়েজ রিডাকশন সুবিধা, যার ফলে অডিও ডেলিভারিও হচ্ছে চমৎকার। তাই, টিভিতে অনেক পুরানো ভিডিও ছাড়লেও, তা উপভোগে তৈরি হবে না কোন অস্বস্তি।<o:p></o:p>
পাশাপাশি, এআই ফিচার সূক্ষ্মভাবে স্ক্রিনের রঙ ও স্বচ্ছতায় দারুণ সামঞ্জস্য আনে, যার ফলে ছবির স্বাভাবিকতা হারায় না, মান থাকে একেবারে অক্ষুণ্ণ।<o:p></o:p>
এআই টিভির আরও একটি চমৎকার দিক হল, পারসোনালাইজড কনটেন্ট ফিচার। এ ধরনের টিভিতে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট এবং সেই অনুযায়ী অনুষ্ঠান ও সিনেমার তালিকা তৈরি করে নেয়ার সুবিধা রয়েছে। আর ব্রাইটনেস কন্ট্রোল বৈশিষ্ট্যের কারণে ঘরের আলো অনুযায়ী টিভি স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতা ঠিক করে নেয় এবং অন্ধকার বা আলোকিত যেকোনো পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিভিতে পছন্দের অনুষ্ঠান উপভোগ করা যায়।<o:p></o:p>
ড্রোন শো-তে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে  '১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে'-তে ড্রোন শো- দেখালো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার সন্ধ্যায়রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানের পর লেকের জলরাশি ওপরের আলো-আঁধারির আকাশে জোনকী পোকার মতো উড়ে উড়ে এসে নানা বার্তা ও ছবি আঁকে দুই শতাধিক ড্রোন । জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক 'ড্রোন শো'- তে শুরুতেই লাল-নীল-কমলা-হুলুদ রঙে ভেসে ওঠে ‘প্রাইভেট ইউনিভার্সিটি’- ‘পাবলিক-প্রাইভেট ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁই নাই’।  এর পর ইন্টারনেট শাটডাউনকে তীরস্কার করে লেখা হয় ‘বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’; পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্রুসিক্ত ছবির সঙ্গে ভর্ৎসনা করে বলা হয়েছে ‘নাটক কম করো পিও’।
এরপর ড্রোনগুলো প্রকাশ করে ‘স্বজন হানারানোর বেদনা’; ‘দিনে নাটক, রাতে আটক’, ‘ঠক, ঠক ঠক, ঘরে কি ছাত্র আছে’; ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’।
কিছুক্ষণ পরেই পক ‘ইয়াহিয়া’র আদলে শেখ হাসিনার মুখাকৃতি এঁকে জানানো হয় ‘বাকশাল ২.০’।  পরক্ষণেই লাশ কোলো সহযোদ্ধার প্রতিকৃতির ‘রক্তাক্ত জুলাই’। ৩০ সেকেন্ড বিরতিতে ড্রোনের কসরৎে ভেসে ওঠা জুলাই আখ্যানে লেখা হয় ‘খুনী এখন ঘুমাইতেছে দীল্লী নামের স্বর্গতে, মা কান্দে পুতের খোঁজে মর্গ থেকে মর্গতে’।
তারপর আশ্বাস দেয়া হয় - ‘জাস্টিস উইল বি সার্ভড’- নতু বাংলাদেশ ২.০।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  অনুষ্ঠানে ' হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই' 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ', চলচ্চিত্র প্রদর্শিত হয়। জুলাইয়ের গান পরিবেশন করে শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল- রেপার কালেক্টিভ ও আর্টসেল।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাসহ প্রাইভেট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ড্রোন-শো-তে দ্রোহ-বিপ্লবের উপাখ্যান
জোনাকী আলোর মতো ১৪ জুলাই দিনগত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে জ্বলে উঠলো জুলাই আখ্যান। দুই হাজার ড্রোনের কসরতে ফুটিয়ে তোলা হলো ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের অনাচারের স্বারক ও দ্রোহের স্লোগান।  গুমের শিকার - ইলিয়াস আলী থেকে শুরু করা নতুন বাংলাদেশ মুক্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আযমী ও মাইকেল চাকমার ছবির পাশাপাশি শাপলা ম্যাসাকার, আবরার ফাহাদ এর মতো শহীদদের কথা ফুটে উঠেছে ড্রোন শো-তে।
জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি এবং পর্দানশীন নারীদের বিক্ষেভো অংশ নিয়ে ‘আওয়াজউডা’ আহ্বান দেখানো হয়েছে আধাঘণ্টা ধরে চলমান ড্রোন শো-তে।
বাংলাদেশ সরকার এবং চীন সরকারের যৌথভাবে ওড়ানো ড্রোনের প্রোপেলারে ঘুরে ঘুরে ফিরে এসেছে ‘পরাধীনতার দিনগুলি’, শেখ হাসিনার পিঠে বস্তাবন্দি নির্বাচন কমিশনের প্রতিচিত্র- ‘‘রাষ্ট্রীয় মদদে লুট’ কারীদের ছবি, ‘লাইলাতুল ইলেকশন’। শো-তে অভ্যুত্থানে নারীদের প্রতিকৃতি ফুটিয়ে তুলে তাদের অবদানকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করা হয় ছাত্রলীগকর্মীদের হাতে নিপীড়িত ছাত্রীদের প্রতীক তন্বিকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী উপভোগ করেছেন ইতিহাসের এই আলোর বিপ্লব। ড্রোন শো’র আলোকচ্ছটায় জ্বলজ্বল করে উঠল সাহস, সংগ্রাম আর স্মৃতির মুখ।
এসময় শেখ হাসিনার বিদ্রুপাত্মক উচ্চারণ- ‘তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?’, প্রতিবাদে শিক্ষার্থীদের ‘'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগানকে যেমন স্মরণ করিয়ে দেয়া হয়েছে; তেমনি 'পোস্ট ডিলিট করো, পরে সমস্যা হবে' টাইপের বাক্য উল্লেখ করে মনে করিয়ে দেয়া হয়েছে সেই সময়ের ভীতিকর পরিবেশ। সেই ভীতিকে শিকেয় তুলে  ‘জন্মভূমি অথবা মৃত্যু' প্রত্যয় কীভাবে এলো সেই বার্তাও উঠে এসেছে ড্রোন-শো-তে।
'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম' আবহে মিউজিক্যাল ‘ড্রোন শো’টিতে আরো দেখানো হয়- ‘শোনো মহাজন আমরা অনেকজন’ ওথেকে ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে' স্লোগান।  বিমোহিত দৃষ্টিতে সেই দিনগুলোর কথা স্মরণ করে শো-তেই পুরোনো স্লোগান দেন শিক্ষার্থী ও দর্শকেরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই শো-এর উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকা স্মরণ ও শ্রদ্ধা জানানো। ওই বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রথম বিক্ষোভের ঝাণ্ডা তুলে ধরেন। যেখান থেকে শুরু হয়েছিল একটি ইতিহাস-গঠনের অধ্যায়।
চার বছরে শত কোটি ঘণ্টা ঘুরেছে ‘চরকি’!
১২ জুলাই, শনিবার চার বছর পূর্ণ করলো ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বাংলা কন্টেন্টের এই ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে ঘুরছে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির চাকাও। ২০২১ সালের ১২ জুলাই থেকে চার বছরে চরকিতে তাদের নিজস্ব কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা।
এরমধ্যে যুক্ত হয়েছেন ৩ কোটিরও বেশি রেজিস্টার্ড গ্রাহক। ৪ বছরে দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে ১০০টিরও বেশি কনটেন্ট।
চরকির চতুর্থ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই তথ্য দিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন বলেই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমরা প্রথম থেকেই গল্প ও নির্মাণকে নতুন ঢংয়ে  দর্শকদের সামনে আনার চেষ্টা করেছি। কনটেন্টগুলো যেন গল্প ও নির্মাণের চেয়ে দর্শকদের কাছে একটা অভিজ্ঞতা হয়ে ওঠে সেই প্রচেষ্টা থাকে আমাদের।’
দেশ–বিদেশের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার আসরেও প্রশংসিত হয়েছে চরকির কনটেন্ট। চলতি বছরে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা বিভাগে পায় অফিশিয়াল সিলেকশন। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া–তেও প্রদর্শিত হয় ‘প্রিয় মালতী’। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পায় সেরা ছবির পুরস্কার।
এছাড়া নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’এখন পর্যন্ত অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফ্যানটাসিয়া, রেইনডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, নিউসাটেল ইন্টারন্যাশনাল ফ্যানটাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে।
আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক "বর্ষা বিহনে"। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।
নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।
আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।
সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত "বর্ষা বিহনে" নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি।
ওটিটিতে কানাগোলি থেকে হেডস অব স্টেট
বিনোদনের কেন্দ্রে চলে এসেছে ওটিটি। তাই প্রতিসপ্তাহেই দেশী বিদেশী প্লাটফর্মে মুক্তি পায় নতুন নতুন কন্টেন্ট। এর কোনটা ওয়েব সিরিজ। কোনটা মুভি। কোনোটা বা নাটক। গত সপ্তাহে নানা ভাষায় মুক্তিপ্রাপ্ত ওটিটি কন্টেন্টের মধ্যে রয়েছে কানাগোলি, হেডস অব স্টেট, কালিধর লাপাতা, থাগ লাইফ ও উপ্পু কাপুরাম্বু।
এদের মধ্যে বাংলা ভাষার ওয়েব সিরিজ কানাগলি গত ৩ জুলাই মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, কাজী নওশাবা আহমেদ। ছয় পর্বে প্রকাশিত হয়েছে খুনোখুনির গল্পের এই ওয়েব সিরিজটি। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ।
সাইকো থ্রিলার ঘরানার গল্পে দেখা যায়, নারী খুনের ঘটনায় একটাই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সেটি হল কাঁচি। তা দিয়েই শহরে খুন হচ্ছে একের পর এক নারী। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল কিলারকে। কিন্তু কোনো হদিস মিলছে না। খুনের ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না। পুরো শহরে আতঙ্ক নেমে আসে। এ ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মাহফুজের কাঁধে। কিন্তু ঘটনার গভীরে প্রবেশ করে সে বুঝতে পারে, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা।
কানাগলি ‘র সঙ্গে একই দিনে নেটফ্লিক্স-এ মুক্তি পায় কমল হাসান, সিলাম্বারাসন টিআর, তৃষা কৃষ্ণান অভিনীত তামিল সিনেমা ঠগ লাইফ। গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম মণি রত্নম পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল হাসান।  ছবিটিতে নয়াদিল্লির একজন ভয়ঙ্কর মাফিয়া রাজা রঙ্গারায়া শক্তিভেলকে অনুসরণ করা হয়েছে , যে তার ভাই রঙ্গারায়া মানিকম এবং তার লালিত-পালিত অমরণের দ্বারা বিশ্বাসঘাতকতার পর মুক্তি এবং প্রতিশোধ নিতে চায়। গল্পে দেখা যায়, ১৯৯৪ সালে, পুরাতন দিল্লিতে, গ্যাং লিডার সদানন্দ যাদব প্রতিদ্বন্দ্বী প্রধান রঙ্গরায়া "মানিকম" মানিকভেল এবং তার ছোট ভাই এবং সহ-নেতা রঙ্গরায়া "শক্তি" শক্তিভেলের সাথে দেখা করে তাদের মধ্যে বছরের পর বছর ধরে চলা প্রতিদ্বন্দ্বিতার পর একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে। নয়াদিল্লির ভয়ংকর মাফিয়া শক্তিভেলের কাছে বড় হয়েছে অমরান। তাকে নিজের ভাইয়ের মতোই আদর করে শক্তিভেল। অনেক বছর পর শক্তিভেলের সন্দেহ জাগে, অমরান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।
৪ জুলাই জি ফাইভ ওটিটিতে হিন্দি সিনেমা কালাধির লাপাতা এবং তেলেগু সিনেমা উপ্পু কাপুরাম্বু মুক্তি পায় প্রাইম ভিডিও-তে। কীর্তি সুরেশ ও সুহাস অভিনীত উপ্পু কাপুরাম্বু সিনেমায় নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে হাস্য রসাত্মকভাবে এ সিনেমায় তুলে আনা হয়েছে এক গ্রামের সংকট। এক তরুণী গ্রামপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর কিছু অদ্ভুত সমস্যার মুখে পড়ে। সবচেয়ে যে সমস্যাটি তাকে চিন্তা ফেলে তা হলো- গ্রামের কবরস্থানে জায়গার সংকট।
আর অভিষেক বচ্চন, দৈবিক, জিসান আইয়ুব অভিনীত হিন্দি সিনেমা কালিধর লাপাতা-তে দেখা যায়, মধ্যবয়স্ক কালিধরকে রেখে চলে যেতে চায় তার পরিবারের সদস্যরা। এ পরিকল্পনা শুনে ফেলে কালিধর। অপমানবোধ করে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় সে।
এছাড়াও ২ জুলাই প্রাইম ভিডিও-তে মুক্তিপ্রাপ্ত হেডস অব স্টেট এ অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্রিয়াঙ্কা চোপড়া। হেডস অব স্টেট দুই রাষ্ট্রপ্রধানের গল্প। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে উঠে এ দুই রাষ্ট্রনেতা। তাদের উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে এম১৬ এজেন্ট নোয়েল বিসেটের ওপর।
০৮-জুলাই/ডিজিবিটেক/এলডি
ফিল্ম আর্কাইভকে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণের নির্দেশ
ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।  এজন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
২৪শে জুন (মঙ্গলবার) বিকালে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতিহাস ও ঐতিহ্য-বিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আর্কাইভকে  বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি।
ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন,  বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার  থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে।
মাহফুজ আলম বলেন, বর্ষীয়ান ও গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, আর্কাইভে সংরক্ষিত সকল ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে। এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। উপদেষ্টা ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। বক্তব্যে তিনি ফিল্ম আর্কাইভের কার্যক্রম, সীমাবদ্ধতা ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম হাসপাতাল, ফিল্ম ভল্ট ও লাইব্রেরি পরিদর্শন করেন।
ইউটিউব র‌্যাংকিংয়ে শীর্ষে ‘মাছের মানুষ’
চার দিনেই ছয় লাখের মতো দর্শক নিয়ে ‘আশিকি’-কে টপকে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এলো ‘মাছের মানুষ’।  মাছ বিক্রেতা ও এক ভ্লগারের গল্প নিয়ে নির্মিত হয়েছে মহিন খান পরিচালিত এই নাটক। নাফ এন্টারটেইনমেন্টের এই নাটকে মাছ বিক্রেতা পরিবারের সবার নাম মাছ দিয়ে।
গল্পে রুইতন খানকে দেখা যায় বাবার মাছের দোকানে বসতে। সেখানে ভিডিও করতে আসেন এক তরুণী। তিনি ক্যামেরায় দেখাতে থাকেন, মাছ কীভাবে কিনতে হয়, কীভাবে দরদাম করতে হয়। মাছের দাম করা নিয়েই ভ্লগারের সঙ্গে ঝগড়া হয় তরুণের। এভাবেই শুরু হয় ‘মাছের মানুষ’ নাটকের গল্প। রুইতন চরিত্রে অভিনয় করেছেন নিলয়। ভ্লগার হিমি। জেলে পেশার প্রতি সম্মান জানাতেই এই নাটক।
শীর্ষস্থান হারানো আশিকি’র বর্তমান ভিউ ১ কোটি ৮৬ লাখের বেশি। টানা ১২ দিন ধরে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এই নাটকের পরের অবস্থানে এখন রয়েছে ‘হরবোলা’। পুনর্বাসনকেন্দ্রের চিকিৎসকের পরামর্শে শহর থেকে বাবার সঙ্গে গ্রামে আসে রিয়ানা। তাকে নিয়ে ঘুরে বেড়ানোর দায়িত্ব পড়ে গ্রামের তরুণ আকবরের ওপর, যে আবার বিভিন্নজনের ভাষা নকল করতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে আকবরকে দিয়ে রিয়ানা তার বাবার অর্থ হাতিয়ে নেয়। এরপর গল্পের চমক। দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সুমনা ইয়াসমিন। নজর কেড়েছেন মীর রাব্বি। আবদুল্লাহ জহিরের গল্পে ‘হরবোলা’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে ‘ক্ষতিপূরণ’। একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগদানের পর নানা ঘটনায় এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে। যে ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়। তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে আরও রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ।
আর ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে রয়েছে ইমদাদ বাবুর রচনা ও মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’ নাটকটি। মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ। কিন্তু কেমন শাড়ি কিনবেন, বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নেন তিনি। পরে তাঁর সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। এ শাড়ি ঘিরেই নাটকের গল্প। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। কয়েক বছর ধরে ঈদে অপূর্বর নাটক মানেই ট্রেন্ডিং। নাটকের মধ্যে এবার ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে ‘ঘ্রাণ’। নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, শেলী আহসান, রোজী সিদ্দিকী, নাজনীন নীহা প্রমুখ। ।
চরকি’র আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
ঈদে মুক্তি পাওয়া অন্যতম প্রশংসিত সিনেমা ‘উৎসব’। সম্প্রতি ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ওটিটি প্ল্যাটফর্ম তথা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। নির্ধারিত সময়ে ও ভেন্যুতে আমন্ত্রিত সাংবাদিকরা প্রদর্শনীতে হাজির হলেও, তাদের জন্য সিনেমা হলে কোনও আসন বরাদ্দ রাখা হয়নি!
এই বিষয়ে ভেন্যুতে নানান জটিলতা ও অসৌজন্যতামূলক আচরণের মুখোমুখি হতে হয় গণমাধ্যমকর্মীদের।
সিনেমার প্রচারণার জন্য আমন্ত্রণ জানিয়েও ওটিটি প্ল্যাটফর্ম তথা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি’র এ ধরনের অপেশাদার আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
তাই বাচসাস ‘চরকি’র এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
২০ জুন (শুক্রবার) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চরকি’র এমন ন্যাক্কার ও ধিক্কারজনক আচরণের জন্য নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকরা চলচ্চিত্রের উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাচসাস চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে সেতুবন্ধন রচনা করেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিনোদন সাংবাদিকদের সাথে কোনও কোনও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, শিল্পীর অসৌজন্য ও জবরদস্তিমূলক আচরণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এমতাবস্থায়, পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কাম্য। আমরা আশা করি, চরকি সংশ্লিষ্টরা সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি হবে না। প্রত্যেকের কাছ থেকে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।’
বলা দরকার, ‘উৎসব’ সিনেমা বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
মালয়েশিয়া যাচ্ছেন রাইজ আপ বিজয়ীরা
মালয়েশিয়ার বিখ্যাত রেইনফরেস্ট ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের ইন-অ্যাপ বিজয়ীরা। এরা হলেন: মো. আলী নাহিদ, একজন উদ্যমী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার মালিক; শাহ মো. সুলতান, একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট; মো. মুহাইমিনুল হক, একজন উচ্চাকাঙ্ক্ষী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী; মো. রিয়ান হোসেন, একজন তরুণ সঙ্গীতপ্রেমী যিনি বর্তমানে পড়াশোনা করছেন; কাজী নাইমুল হক, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি প্রযুক্তি খাতে উদ্ভাবন চালিয়ে যাচ্ছেন; ও শাওন কৈরী, একজন সৃজনশীল গল্পকার ও সিনিয়র কনটেন্ট রাইটার।
গত ২৩ থেকে ২৯ মে পর্যন্ত রাইজ অ্যাপে আয়োজিত একটি মিউজিক-থিমভিত্তিক ট্রিভিয়া প্রতিযোগিতায় দেশজুড়ে অংশগ্রহণ করা হাজারো প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী হয়ে এ সাত জন এ মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ অর্জন করেন।  রাইজের ইন-অ্যাপ প্রতিযোগিতায় সেরা স্কোর বিবেচনায় বিজয়ীদের নির্বাচিত করা হয়।
এর মাধ্যমে দেশে প্রথমবারের মত কোন ডিজিটাল প্ল্যাটফর্ম এর ব্যবহারকারীদের আন্তর্জাতিক পরিসরের এমন ফেস্টিভ্যালে পাঠাচ্ছে বাংলালিংকের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রাইজ তিন দিনব্যাপী ফেস্টিভ্যালের সকল খরচ বহন করবে। সংগীত, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন এ ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ অংশ নিবেন।  আগামী ২০ থেকে ২২ জুন মালয়েশিয়ার রেইনফরেস্টে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। <o:p></o:p>
এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “রাইজের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যা তরুণদের কৌতূহলী করে তুলতে ও তারুণ্যের উদযাপনে ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য ছিল এ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের শেখা ও জানার ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলা এবং তাদের ভবিষ্যতের বেড়ে ওঠার পথকে সমৃদ্ধ করা। রেইনফরেস্ট ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল সেটাই করে। ফেস্টিভ্যালটি সংগীত, ভ্রমণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার এক অপূর্ব সম্মিলন।”<o:p></o:p>
অনলাইনে ‘তাণ্ডব’র ছড়াছড়ি
পাইরেসির শিকার হয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হয় স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে। যার টিকিট বিক্রি হয় অনলাইনে।
খোঁজ নিয়ে জানাগেছে, ঈদের পর দিনই  ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’র ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবেছিলেন এটি প্রচারের কৌশল। কিন্তু পরে পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস হয়ে যায়।
পরিচালক-প্রযোজকরা যখন আরও একটি ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন, তখনই পাইরেসির শিকার হলো তাণ্ডব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য। ফেসবুকের নানা গ্রুপ ও পেজে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।
‘তাণ্ডব’ রায়হান রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি রাফী।
এর আগেও শাকিরের ‘বরবাদ’ ছবিও ঈদুল ফিতরে মুক্তি পেয়ে পাইরেসির কবলে পড়েছিল। সেই সময় প্রযোজক শাহরিন আক্তার অভিযোগ করেন, পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই দুঃসহ অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও ঘটল একই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রসঙ্গত, প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। হলে বসে কেউ ভিডিও করলেই আমরা ব্যবস্থা নেব। আমাদের টিম নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলগুলো নজরদারি করছে।’
তবে কোনো নজরদারিই শেষপর্যন্ত কাজে আসেনি।
দীপ্ত-তে ক্ষিপ্ত নিলয়!
নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে ঈদের একটি নাটক প্রকাশ করায় ক্ষিপ্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর! অবশ্য এই ক্ষোভকে অনেকেই ধরে নিচ্ছেন নাটকের প্রচারণার অংশ হিসেবে। তবে এটি সত্যিকারের ক্ষোভ প্রকাশ হলেও, আদতে প্রচারণার অংশ হিসেবেই যুক্ত হলো!
১৩ জুন ফেসবুকে নিলয় আলমগীর লিখেছেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (শুক্রবার)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনও আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’
আরও লিখেছেন, ‘যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’
এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও অভিযোগের আঙ্গুল তুলেছেন অভিনেতা।
নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’
অভিনেতা-নির্মাতার এমন কৌশলী প্রতিবাদকে প্রচারণা ছাড়া আর কিছুই মনে করছেন না অনেকেই। যার নজির নিলয়ের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও মিলেছে।
নিলয়ের পোস্টের সূত্র ধরে খোঁজ নিয়ে খুব সহজেই মিলেছে নাটকটির নাম-পরিচয়। এটির নাম ‘আপন পর’। ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচার হয়েছে নাটকটি। এরপর যথা নিয়মে ১৩ জুন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়। দেশের যে কোনও টিভি নাটকের ক্ষেত্রে সাধারণত এটাই নিয়ম। যেখানে ইউটিউবে প্রচারের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলো বাড়তি কোনও প্রচারণায় যায় না। তাদের সকল প্রচারণা থাকে টিভি চ্যানেলকেন্দ্রিক।
তবে টিভি চ্যানেলের বাইরে ইউটিউবভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এসব প্রচারণা করে থাকে, যেখানে আবার টিভি সম্প্রচারের বিষয়ে কোনও প্রচারণা করা হয় না, সাধারণত।
আপন পর নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলায় মা হারানো সোহাগ তার বাবা মারা যাওয়ার পর দাদির কাছে ছোট ভাই রেজাউলকে রেখে মালয়েশিয়া চলে যায়। এরপর আর কোনো খোঁজখবর নেয়নি ভাইয়ের। সেই থেকে নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে বড় হয় রেজাউল। হঠাৎ করে একদিন নিজের স্ত্রীকে নিয়ে সোহাগের কাছে মালয়েশিয়ায় চলে যায় রেজাউল। তার ইচ্ছা জীবনের কয়েকটা দিন বড় ভাইয়ের সঙ্গে কাটানো। সেখানে যাওয়ার পর রেজাউল ও তার স্ত্রীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।
আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ১০-এ চার নাটক
প্রথাগত মাধ্যম ছাপিয়ে ইতিমধ্যেই নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে  ইউটিউব চ্যানেল। ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাই ইউটিউবের জন্য ভিন্ন ধারার নাটক নির্মাণ করে থাকে। এবার একটি চ্যানেল একাই মুক্তি দিয়েছে এক ডজন নাটক। এই চ্যানেলটির একটি নাটকই এবার রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।
ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত বেশ কটি নাটক ইতিমধ্যেই অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে । অনেক নাটকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ১০টি কনটেন্টের মধ্যে রয়েছে চারটি একক নাটক। আটটি শর্টসের পর বহুল আলোচিত সাকিব খানের সিনেমার গান লিচুর বাগানে রয়েছে এই শীর্ষ ট্রেন্ডিংয়ের কাতারে।
বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে একক নাটক ‘আশিকি’। গত ৮ জুন সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখের  বেশি। ‘আশিকি’ নাটকে প্রথমবার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে রয়েছেন নাজনীন নীহা। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
ট্রেন্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে শর্টস ভিডিও।
পঞ্চম অবস্থানে রয়েছে একক নাটক ‘ক্ষতিপূরণ’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। তাছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ। গত ১০ জুন সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। তিন দিনে নাটকটির ভিউ হয়েছে ৩৩ লাখ।
ট্রেন্ডিংয়ের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে একক নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। তাছাড়াও অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাবেদ গাজী প্রমুখ। গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান। গত ৮ জুন পিকক এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। ৫দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫০ লাখ।
ট্রেন্ডিংয়ের সপ্তম অবস্থানে রয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট চ্যানেলের নাটক ঘ্রাণ। তিন দিনে নাটকটি দেখেছেন ৩ লাখ ২০ হাজার দর্শক। ইমাদ বাবুল লেখা নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নাহার নিহা। এছাড়াও আরো অভিনয় করেছেন দিলারা জামান, রোজী সিদ্দিকী প্রমুখ। নাটকটি পারিচালনা করেছেন মাশরিকুল আলম।
অষ্টম থেকে একাদশ অবস্থানে রয়েছে চারটি শর্টস ভিডিও।  এর পরেই রয়েছে চরকি’র ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে? মিউজিক ভিডিও। ১১ দিনে চ্যানেলটিতে গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন প্রজন্ম!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটি দেখা দিলে পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ভাঙচুর ও লুটপাট চালায় একদল দর্শক। একই দিনে  রাত ১০ টার দিকে  কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী হলে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ দর্শকেরা। বিপরীতে  বৃহস্পতিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি  পাওয়া ‘বরবাদ’ নিয়ে কোনো দুর্ঘটনার খবর প্রকাশ না হলেও ইতিমধ্যেই সিনেমাটি উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প হিসেবেই প্রতিষ্ঠিত আছে। এতেও রয়েছে সহিংসতা ও মাদকের ছড়াছড়ি।
এমন বাস্তবতায় দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে- এমনই অভিমত অনেক দর্শকের। সোশ্যাল মিডিয়ায় সিনেমা দুটি নিয়ে তাই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে প্রকাশ্যেই একজন মধ্যবয়সী নারী দর্শক এই দুই সিনেমা তরুণ প্রজন্মকে নৃশংসতা শেখাচ্ছে বলে আক্ষেপ করেছেন।
তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনও নেশা নেই যে করে নাই। শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে।
এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিনেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন, তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না। বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয়। আমার মনে হয়, নতুন যে জেনারেশনটা আসছে, ওরা খারাপ হয়ে যাবে। আমরা যখন শাবনূর শাকিব খানের সিনেমা গুলো দেখতেন তখন একটা ফিল, মানবিক ব্যাপারগুলো আসতো। আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলছে।
কারণ কোনটা কোন দেশের, কোন মডেলের, কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে।
শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলছে, মামনি শাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে। সে ইশারা করে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়ে দেয়। সে বলে এই লুকটা, একটা নাক চেপে ধরে দেখায়।  আমি শাকিবকে একটাই অনুরোধ করবো, যেহেতু উনার দুইটি বাচ্চা আছে। একটা অপুর, একটা বুবলীর। উনার বাচ্চারা কিন্তু উনাকে দেখেই শিখবে। আমার বাচ্চা আপনার বাচ্চা যেহেতু  শিখেছে, উনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এভাবে ড্রাগস নয়, ভালো কিছু আনুন। আমরা দেখবো।
তার মতো অনেক অভিভাবকই সিনেমায় এমন রক্তপাত, মাদক ও সহিংসা নিয়ে ঘোরতর আপত্তি করছেন।
ইউটিউব চ্যানেলে ‘ক্যাপিটাল ড্রামা’
ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রজাপতি’ দিয়ে ৮ জুন, রবিবার সন্ধ্যায় আত্মপ্রকাশ করলো ইউটিউন চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’। চ্যানেলটি বসুন্ধা গ্রুপের রেডিও ক্যাপিটাল এফএম এর।
কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন নাট্য নির্মাতা জাকারিয়া সৌখিন।
নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। জিরো সাবস্ক্রাইবারের এই চ্যানেলে নাটকটি মুক্তির মাত্র ১৮ ঘণ্টাতেই দশ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় দেড় হাজার ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক।
একটি অফিসগামী বাস, অফিস ও দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’।  এটি পরিবেশন করেছে বসুন্ধরা টিস্যু। নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।
ঈদের আগেই ৮ বউ নিয়ে ওটিটিতে হাজির মোশাররফ করিম
ঈদের আগেই ৫ জুন, বৃহস্পতিবার ‍ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। আব্বাস নামের এক অনাথ ট্রাকচালকের গল্প ‘বোহেমিয়ান ঘোড়া’। যার যাযাবর পেশা কারণে তাকে বাংলাদেশের আটটি ভিন্ন শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলার সুযোগ দেয়। প্রতিটি শহরে একেকজন স্ত্রী, যারা প্রত্যেকেই মনে করেন, তারাই একমাত্র।  প্রতিটি স্ত্রী বাংলাদেশের একেকটি ‘রঙ’ প্রতিনিধিত্ব করে। তাদের আলাদা ব্যক্তিত্ব, পটভূমি ও আদর্শের মাধ্যমে সিরিজটি বহুমাত্রিক, অন্তর্ভুক্তিমূলক এক বর্ণময় কাহিনি হয়ে ওঠেছে।
ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সে পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এমন গল্প নিয়েই এগিয়ে গেছে সিরিজটি।
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে ৮ জন স্ত্রী নিয়ে নেট পর্দায় হাজির হয়েছেন মোশাররফ করিম।
হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এ সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ।
সিরিজে আব্বাসের জার্নির মধ্যে দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ দেখানো হয়েছে। তার সাথে সাথে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছে গল্পে- উত্তরের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের ব্যস্ত শহর পর্যন্ত।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি। যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।
ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে এক ডজন নাটক
এই ঈদে সিএমভি’র ব্যানারে মোট ১২টি নাটক মুক্তি পাচ্ছে। যার মধ্যে রয়েছে ‘ভালো থেকো’, ‘চুপকথা’, ‘তবুও মন', ‘৪২’, ‘মেঘের বাড়ি যাবো’, ‘ফুলপুর ব্রিজ’,‘চিলেকোঠার বাদশাহ’,‘এক ব্যাগ টাকা’, 'লাভ ইউ টিচার', ‘মন মঞ্জিল’. 'আশিকি' এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’।
ঈদের বিশেষ এই নাটকগুলো ক্রমশ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, চাঁদরাত থেকে। নাটকগুলোতে অভিনয় করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকারা। এরমধ্যে রয়েছেন অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, টয়া, আখম হাসান, নাদিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সাফা কবির, তৌসিফ মাহবুব, নাজনীন নিহা, তটিনী, ইয়াশ রোহান প্রমুখ।
সিএমভি জানায়, ঈদের দিন থেকে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকগুলো। এরমধ্যে রয়েছে সাজ্জাদ সনির পরিচালনায় ‘খুঁজি তোমায়’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ‘তুমি ভালো থেকো’ নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।
জোভান ও টয়ার নাটক ‘৪২’। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। অপূর্ব-মেহজাবীনের নাটক ‘মেঘের বাড়ি যাবো’ নির্মাণ করেছেন বি ইউ শুভ। সজীব মাহমুদের ‘ফুলপুর ব্রিজ’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির। জোভান ও শার্লিন ফারজানাকে নিয়ে এহসানুল হক নির্মাণ করেছেন ‘চিলেকোঠার বাদশাহ’।
‘এক ব্যাগ টাকা’য় দেখা যাবে আখম হাসান ও নাদিয়াকে। এটি নির্মাণ করেছেন সজীব চিশতি।  ‘মন মঞ্জিল’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে ‘ভালো থেকো’ নাটক পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। কিঙ্কর আহসানের মৌলিক গল্পে নির্মিত তবুও মন নাটকের চিত্রনাট্য রচনা করেছেন রাব্বি হোসেন, মানজুলুল হক ও নাহিদ আহসান। নির্মাণে রয়েছেন আবুল খায়ের চাঁদ।
এর বাইরেও সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’। এতে অভিনয় করেছেন জোভান ও মুন।
সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘ঈদ আনন্দের সাতদিনই ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ করবো। আমরা চাই দর্শক-শ্রোতারা শুদ্ধ বাংলা গানের পাশাপাশি বৈচিত্রপূর্ণ নাটকেও নিজেদের আনন্দসময় খুঁজে পাক।’
ঝুমকা নৃত্যে ভাইরাল টেকনো’র রোবট কুকুর; আছে আরও বিস্ময়
রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে উদ্বোধন করা হয় দক্ষিণ এশিয়ায় টেকনোর সবচেয়ে বড় ফ্লাগশিপ স্টোর। মোবাইলের জন্যই বাংলাদেশে ব্র্যান্ডটি বেশি পরিচিত হলেও স্টোরটি ছিলো এআই প্রযুক্তির আরো বেশ কিছু প্রযুক্তি পণ্য। তবে সেসব ছাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন আকর্ষণ ছড়ায় সংগীতশিল্পী জেফার রহমানের ঝুমকা গানে রোবট কুকুরের নৃত্য।
ইউটিউবার-টিকটাকর, কন্টেন্ট ক্রিয়েটর আর ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে গান ফ্যাশন শো-তে এআই প্রযুক্তির সমারোহের পতাকাটি এখন সোশ্যাল মিডিয়ায় কুকুর নৃত্যে ভারাইল। স্টোরের একটু সামনে স্থাপিত মঞ্চের রোবট কুকুরে হারিয়ে গেলো যেনে টেকনোর ফ্লাগশিপ স্টোরের পতাকাটি। সেখানে যতটানা বিস্ময় ছিলো এরচেয়ে বড় বিস্ময় দেখা যায় স্টোরটিতে।
সেখানে টেবেলি থরে থরে সাজানো ছিলো ২টি মডেলের ভাঁজযোগ্যসহ টেকনো’ ৯টি মডেলের ৫১টি স্মার্টফোন। ছিলো ২ ধরনের স্মার্টওয়াচ, ২ মডেলের এয়ারবাডস, ২ মডেলের ল্যাপটপ, ট্যাব, গেমিং পিসি, গেমিং কনসোল এবং স্মার্ট চশমা। পকেট গো নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তার আইওটি ডিভাইসটিতে রয়েছে পিএস৪ এর ৮টি গেইম ডাউনলোড করা।
স্টোরটিতে রাখা দুইট ইলেকট্রিক মোটর সাইকেল যে কাউকেই একটু ভিমরি খাওয়াতে পারে। জানাগেলো, রিভো ব্র্যান্ডের সঙ্গে যৌথ ভঅবে এই মোটর সাইকেলে এআই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে টেকনো।
<colgroup><col style="width: 64.7182%;"><col style="width: 35.2596%;"></colgroup>
তবে সেসব খবর ছাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী জেফার রহমানের ‘ঝুমকা’ গানের তালে টেকনো রোবট কুকুরের ভিডিও এখন ভাইরাল। এই ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পী জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট। ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার।ভিডিওতে দেখা যায়, একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল; সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন। আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য।
জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’
নেটিজেনরাও রাফসানের এই মন্তব্য ঘিরে মজা করেন; কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেন। এক নেটিজেন লিখেছেন, ‘জেফারের নাচ নিয়ে এত অভিজ্ঞতা রাফসানের, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জেফার কি তাহলে রাফসানকেও নাচিয়েছেন?’
অপর একজন নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’
প্রসঙ্গত, রাফসান-জেফারের প্রেম গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে একসঙ্গে তাদেরকে বিভিন্ন স্থানে কাটাতে সময় দেখা গেছে। তা যেমন নেটিজেনদের নজরে এসেছে, সংবাদের শিরোনামও হয়েছে। তবে সেই প্রেমের আলোচন যেন নতুন করে উসকে দিলো টেকনোর’র রোবট কুকুর।
ভিআইপি প্যাক চালু করলো টফি
সিনেমা, সিরিজ, খেলাধুলা এবং এক্সক্লুসিভ শোসহ ১০ হাজারেরও বেশি কনটেন্ট নিয়ে প্রথমবারের মত ভিআইপি প্যাক চালু করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি।  সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন হিসেবে টফির ভিআইপি প্যাক সাবস্ক্রাইব করা যাবে।
বুধবার এ বিষয়ে টফির মূল প্রতিষ্ঠান বাংলালিংক জানিয়েছে, ভিআইপি প্যাকের ৭ দিনের জন্য ৭৬ টাকা, ৩০ দিনের জন্য ১২৬ টাকা, ৯০ দিনের জন্য ২৭৬ টাকা এবং ৩৬৫ দিনের জন্য ৬৩৬ টাকা সাবস্ক্রিপশন থাকছে। সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরি সবার হাতের নাগালে নিয়ে আসতে, ৭ দিন এবং ৩০ দিন মেয়াদী বাংলালিংক ডেটা প্যাকেও টফি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুযোগ আজ থেকে কার্যকর হবে।<o:p></o:p>
এ নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “টফি শুধু বিনোদনই নয়, বরং সামগ্রিকভাবে সবার ডিজিটাল অভিজ্ঞতাকে আরো সাবলীল ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করছে। ভিআইপি প্যাকস চালুর মাধ্যমে সাশ্রয়ী খরচে প্রিমিয়াম কনটেন্টকে আমরা আরও সহজলভ্য করে তুলেছি, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। বর্তমান সময়ের দর্শকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে এ উদ্যোগ প্রিমিয়াম কনটেন্ট উপভোগের সুযোগকে আরও সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যদায়ক ও প্রাসঙ্গিক করে তুলেছে।”<o:p></o:p>
শোবিজ তারকাদের নিয়ে গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়ন সেলিব্রেশন নাইট অনুষ্ঠিত
টিমের সদস্যদের নিয়ে সেলিব্রেশন নাইট উদযাপন করলো সদ্যসমাপ্ত সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটানস। রাজধানীর একটি রেস্তোঁরায় সোমবার রাতে অনুষ্ঠিত টিম সেলিব্রেশন নাইটে দলটির পুরুষ ও নারী তারকা, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।
গিগাবাইট টাইটানস এর মেন্টর ও নির্মাতা মোস্তফা কামাল রাজ এর উদ্যোগে এবং গিগাবাইট এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাব, জেফার, আরিফিন রুমি, ইরফান সাজ্জাদ, তানহা তাসনিয়া, মৌসুমী আহমেদ, পার্থ শেখ, নাইমা আলম মাহা, মালিহা তাহসিন, আশিক জাহিদ, তাসনিম আনিকা সহ নাটক, চলচ্চিত্র ও সংগীত জগতের এক ঝাঁক তারকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নধারা স্পার্টান এর মেন্টর ও প্রখ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, জেভিকো কিং এর মেন্টর নির্মাতা তানিম রহমান আংশু এবং নাইটরাইডার এর মেন্টর ও নির্মাতা প্রবির রায় চৌধুরী। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিস এর হেড অব কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।
সেরা ওয়েব সিরিজ রঙিলা কিতাব; চিত্রনাট্যকার সালজার ও পরিচালক নুহাশ
গেলো বছরের সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’। কালুপুরুষ ওয়েব সিরিজ লিখে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সালজার রহমান। আর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। এছাড়াও ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সিনপাট’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন্নাত আরা।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কালপুরুষ ও সিনপাট-কে টপকে হইচই অরিজিনালে প্রচারিত এবং অনম বিশ্বাস নির্মিত ওয়েব সিরিজ রঙিলা কিতাব সমালোচক পুরস্কারে সেরা হয়। অনুষ্ঠানে হইচই বাংলাদেশের সাকিব আর খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী আফসানা মিমি ও নির্মাতা আশফাক নিপুন। মোশাররফ করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিচালক কাজী আসাদ। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য ‘২ষ’ নির্মাণ করে সেরা ওয়েব সিরিজ পরিচালকের পুরস্কার গ্রহণ করেছেন হুমায়ুন আহমেদ পুত্র নুহাশ হুমায়ুন। তবে সেরা চিত্রনাট্যকারের তালিকায় থেকেও শেষ হাসি হাসতে পারেননি নুহাশের মা গুলতেকিন খান। এই বিভাগে বিজয়ী সালজার রহমান (কালপুরুষ)-কে টপকে সেরা পরিচালক হয়েছেন তিনি।
একইমঞ্চে আজীবন সম্মাননা পেয়েছেন পুরকৌশলে স্নাতক ও গুণী অভিনেতা আবুল হায়াত। অনুষ্ঠানে তার বর্ণাঢ্য জীবনকর্মের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। সম্মাননা তুলে দেন অভিনেত্রী দিলারা জামান।
এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন। পরের অংশের কান্ডারি হিসেবে ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করছেন তারা। অতিথিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
ইউটিউবে শরীফুল রাজের সিনেমা
বড়পর্দা, ওটিটি ও টেলিভিশন চ্যানেলে সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। গতকাল (২২ মে) দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে সিনেমাটি দেশে এবং প্রবাসে, বিশেষ করে আমেরিকা ও কানাডায় প্রশংসা কুড়িয়েছে।
‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি।  ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওমর থ্রিলার, টুইস্ট ও হালকা কমেডিতে ভরপুর! এই গল্পের শুরুতেই ঘটে একটি খুন-প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি: ওমর ও বদি। খুনের দায় নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করে।
শরীফুল রাজ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ওমরের ভূমিকায় অভিনয় করেছেন। বদির চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি গানে অতিথি শিল্পী হিসেবে নেচেছেন ভারতের দর্শনা বণিক। চলচ্চিত্রটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়ে এই প্রজেক্ট।
মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ ওমর প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, ক্যামেরায় ছিলেন রাজু রাজ। শিল্প নির্দেশনা করেছেন সামুরাই মারুফ।
সিনেমাটি গান গেয়েছেন কণা, আরফিন রুমি, অনিমেষ রায় এবং ভারতের ঈশান মিত্র। গান লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।
কারাগারে নুসরাত ফারিয়া, ফেসবুকে পোস্ট!
হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে সোমবার (১৯ মে) কারাগারে পাঠানো হয়েছে চিত্রনায়িকা, মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে। তবে বেলা ১টা ১০ মিনিটে  “পরিবারের জন্য দোয়া করবেন” লিখে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পারিবারিক একটি ছবি প্রকাশ করা হয়েছে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। পোস্টোর নিচে মন্তব্যও পড়েছে হাজারের মতো।
অনেকেই জানতে চেয়েছেন- জেলে বসে পোস্ট কিভাবে করলেন তিনি। না কি হ্যাক হয়েছে। কেউবা ফোরন কেটে লিখেছেন- ভালোই ত হলো এখন পলক কাকুর সাথে থাকবেন। কেউবা স্বান্তনা দিয়ে লিখেছেন-টেনশনের কিছু নাই, কিছুই হবে না। আগামী সপ্তাহে জামিন পেয়ে যাবেন।
ওই পোস্টের প্রায় এক ঘণ্টার ব্যাবধানে অ্যাডমিন পোস্ট হিসেবে গতবছরের ‘৯ জুলাই থেকে ১৩ জুলাই দেশে ছিলেন না নুসরাত ফারিয়া” ফটোপোস্ট করা হয়। ফটপোস্টটিতে দৈনিক কালের কণ্ঠ লেখা থাকলেও নিচে তার লিংক পাওয়া যায়নি।
অবশ্য তার প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, হত্যাচেষ্টা মামলার সময়কাল অর্থাৎ ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট সময়ে পুরোটাই ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলেছেন ‘হাসিনা’খ্যাত এ তারকা। সবচেয়ে অসামঞ্জস্যপূর্ণ বিষয় হলো, হত্যাচেষ্টার সময়কালের পুরোটা সময় দেশের বাইরে অবস্থান করছিলেন এ তারকা। এমনকি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ১৬ জুলাই কানাডার ক্যালগারিতে কনসার্ট মঞ্চে ছিলেন। নিজের গানগুলো পরিবেশনায় ব্যস্ত ছিলেন ফারিয়া। ১৭, ১৮ ও ১৯ জুলাই—টানা কয়েকদিন আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া, যা চলেছে পরবর্তী ৭ আগস্ট অবধি।
ফারিয়া ১৮ জুলাই পোস্ট করেন ছাত্র আন্দোলন নিয়ে। সে সময় সরকারের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিলে’র একটি ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লেখেন, ‘এর চেয়ে হতাশার কিছু নেই।’ এরপর তিনি নিয়মিত ছাত্র আন্দোলনের ছবি প্রকাশ করেন।
আন্দোলন চলাকালীন ১৮ জুলাই রাত পৌনে ৯টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে যায়। এর আগে ১৭ জুলাই মধ্যরাত থেকে সরকার ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। ব্রডব্যান্ড সংযোগ ২৩ জুলাই চালু হলেও মোবাইল ইন্টারনেট তখনও চালু হয়নি। সে সময়টাতে নিরবিচ্ছিন্নভাবে ফেসবুকে সক্রিয় ছিলেন ফারিয়া। আর দেশের বাইরে থাকাতেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তার একাধিক ঘনিষ্ঠজন ।
১৯ জুলাই নিজের অসহায়ত্বের কথাও ফুটে ওঠে ফারিয়ার ফেসবুক পোস্টে। লেখেন, ‘২ দিন হয়ে গেল, বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি।’
২৩ জুলাই আবারও ফারিয়া তাঁর উৎকণ্ঠা জানান ফেসবুকে। লেখেন, ‘৬ দিন হয়ে গেল আমার বাবা-মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না। কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি।’
এমনকি ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ছবি প্রকাশ করেন এই শিল্পী। যেখানে ঘোষণা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও নয়া বন্দোবস্ত।
অপরদিকে, ফারিয়ার সেই বিদেশযাত্রা ও অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে পাওয়া গেছে ‘ঢাকা টু দুবাই টু কানাডা’ টিকিট এবং রিটার্ন টিকিট। সেখানে দেখা যায়, ফারিয়া কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৯ জুলাই, ২০২৪। দেশের ফেরেন ১৪ আগস্ট, ২০২৪।
এছাড়াও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন?
ওদিকে ফেসবুক পোস্টে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি লিখেছেন- আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।
আরেক নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হল এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।
এভাবেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভক্ত ও সহকর্মীরাও তার ন্যায়ের প্রত্যাশায় অপেক্ষা করছেন।
এরআগে সোমবার দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।
‘বোহেমিয়ান ঘোড়া’ নিয়ে ওটিটি হইচইয়ে মোশাররফ করিম
ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে এবার ৮ নারী অভিনেত্রীর বিপরীতে মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। একসঙ্গে অভিনয় করছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টির সঙ্গে। হইচই ওটিটি এর জন্য অমিতাভ রেজা নির্মিত এই ওয়েব সিরিজের ‘বোহেমিয়ান ঘোড়া’ আত্মপ্রকাশের আগেই হৈচৈ ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুড়ছে একটি ছবি।
সিরিজে নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই সিরিজটির সঙ্গে আমার যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে।”
‘বোহেমিয়া ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদের চরিত্রটি সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন অভিনেত্রী অভিনয় করেছেন এই সিরিজে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। আমার বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’
দিন-ক্ষণ জানা না গেলেও শিগগিরই ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে জানাগেছে।
বঙ্গতে ‘ফ্যাঁকড়া’; আইস্ক্রিনে ‘আজব কারখানা’
দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এখন আসিফ চৌধুরীর নির্মিত থ্রিলার সিরিজ ‘ফ্যাঁকড়া’ ও আইস্ক্রিনে দেখা যাচ্ছে শবনম ফেরদৌসীর লোকগানভিত্তিক সিনেমা ‘আজব কারখানা’। সপ্তাহের শেষ দিন অপর ওটিট প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে গুলমোহর।
ওটিটি বঙ্গতে গত ৮ মে থেকে চলছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ ।  সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, সারাহ আলম, নিদ্রা দে নেহাসহ অনেকে।
সিরিজের গল্পে দেখা গেছে প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। বাঁচার চেষ্টায় ছুটতে থাকে অপরাধীরা। প্রতিটি পদক্ষেপে জড়িয়ে পড়ে আরও বিপদে, বিভ্রান্তি আর দুর্বলতায়।
অপরদিকে শবনম ফেরদৌসী পরিচালিত 'আজব কারখানা' সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে গত বছরের ১২ জুলাই। সিনেমাটি ৮ মে থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান।
রাজীব নামের এক রকস্টারের জীবন নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। দেশব্যাপী তার নাম ও ক্রেজ। তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় সে। তবে সারা দিন মদ পান করে এই রকস্টার। স্ত্রী সন্তান থাকলেও গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটায়, সাঁতার কাটে, লং ড্রাইভে যায়। রাজিবকে একটা টেলিভিশন চ্যানেল থেকে লোকসংগীতভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দেওয়া হয়। রাজিব প্রথমে রাজি না হলেও তাকে রাজি করায় প্রযোজক। বাউলদের সঙ্গে কথা বলার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় তাকে। গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে রাজীব। রক গান বাদ দিয়ে শুরু করেন লোকগান।
অপরদিকে চরকির ফেসবুক পেজে একের পর এক টিজার প্রকাশ হচ্ছে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী-এর চরকি অরিজিনাল সিরিজ 'গুলমোহর'।
মাকে নিয়ে মেহজাবীনের সঙ্গে ডিনারের সুযোগ দিচ্ছে বিকাশ
মায়ের সঙ্গে ম্যাজিক্যাল মোমেন্টের ছবি আর গল্প বিকাশ-এ শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারের সুযোগ পাচ্ছেন ২০ জন সন্তান। এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিক্যাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশ-এর এই আয়োজন।
আগামী ১১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটার পর বিকাশ-এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে momentswithmaa.com ক্লিক করে মায়ের সঙ্গে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে।
মায়ের সঙ্গে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনো কখনো কোনো মুহূর্ত হয়ে ওঠে চিরসস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরও একটা ম্যাজিক মোমেন্ট তৈরির সুযোগ।
ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মাকে সঙ্গে নিয়ে এই তারকার সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারে অংশ নেবেন। এছাড়া শর্ত পূরণ করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।
ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ-এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিংকে ক্লিক করে মায়ের সঙ্গে ছবি এবং গল্প আপলোডের সময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা মেনে নিয়ে অগ্রসর হতে হবে। এরপর অংশগ্রহণকারীর দেওয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে সাবমিট শেষ করতে হবে। এখান থেকেই গল্পসহ ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
১৫ মে মুক্তি ওটিটি’র নতুন ছবি ‘গুলমোহর’
ওটিট প্লাটফর্ম চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ৫ মে রাতে প্রকাশ পেয়েছে ’গুলমোহর’ সিরিজের পোস্টার। সেখানেই জানানো হয়েছে, ১৫ মে চরকি’তে আসছে, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী-এর প্রথম চরকি অরিজিনাল সিরিজটি।
অর্থাৎ সাময়িক বিরতির পর ফের ওটিটির পর্দায় উঠছে আলোচিত এই নির্মাতার তৃতীয় ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন শাওকী।
এদিকে মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরও একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ’ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়?
জানা গেছে, ‘গুলমোহর’-এর সঙ্গে ক্ষমতা–লোভ, বিশ্বাস–অবিশ্বাস, সম্পর্ক, পরম্পরা–কর্মফলের মতো বিষয়গুলোকে জড়িয়েছেন অভিনয়শিল্পীরা। নির্মাতার মুন্সিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকদের সামনে, সেটাই এখন দেখার পালা।
এদিকে, ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখতে যাচ্ছেন এই গুণী অভিনেতাকে।
নির্মাতা আগেই জানিয়েছেন, এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই মিস্ট্রি আর ড্রামার আনাগোনা?
অপরদিকে এই সিরিজের আরেক অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, “গুলমোহর’ একটি পরিবারের মধ্যেকার বিশ্বাস-অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। আর শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছে যে তাকে ম্যাজিশিয়ান বলেতই হয়।”
গুলমোহর’-এর আরেক অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বলেছেন, “গুলমোহর’ হল পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে।”
জিপি’র ব্যালান্সে চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন
এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। ডিজিটাল কনটেন্টের প্রাপ্যতা আরও সহজ ও সুলভ করতেই এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছে অপারেটরটি।
এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় চরকির কার্যালয়ে ৫ মে সন্ধ্যায় অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
চরকির মালিকানা প্রতিষ্ঠান প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডেপুটি হেড অব ফাইন্যান্স অংকুর সাহা এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস। চরকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এবং মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনধারা সহজ করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। গ্রাহকের এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ বিনোদন। চরকির সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই আমাদের গ্রাহকরা এখন আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন দেশীয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।”
গ্রামীণফোনের সাথে এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “বিশ্বমানের বাংলাদেশি কনটেন্ট নির্বিঘ্নে দর্শকের কাছে পৌঁছে দিতে চরকি প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব চরকির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে, সেই সাথে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দর্শকদের জন্য এ সুবিধা নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।”
টফিতে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এর বাংলা ডাব
বাংলাদেশের কে-ড্রামা ভক্তদের অপেক্ষার পালা শেষ; আগামী ১ মে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ - এর বাংলা ডাব ভার্সন প্রিমিয়ার হবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে।
‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সর্বকালের অন্যতম আইকনিক কোরিয়ান ড্রামা হিসেবে সমাদৃত। এই ড্রামার আইএমডিবি রেটিং ৮.২। প্রথমবারের মতো দর্শকরা বাংলায় এই জনপ্রিয় ড্রামাটি উপভোগ করতে পারবেন। বাংলা ডাবে কণ্ঠ দিয়েছেন মিথিলা, ইরফান সাজ্জাদ এবং এবিএম সুমনের মতো জনপ্রিয় বাংলাদেশি সেলিব্রিটি; যা এই ড্রামা দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও উপভোগ্য।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “দর্শকদের পছন্দ বিবেচনায় নিয়ে আমরা টফি’র কনটেন্ট বাছাই করে থাকি। বাংলাদেশে কে-ড্রামা ভক্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে; এটি বাংলা ডাবিং করা আন্তর্জাতিক কন্টেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। আমরা প্রতিনিয়ত কোরিয়ান ড্রামা লাইব্রেরিতে নতুন কনটেন্ট যোগ করছি; আমরা স্থানীয় দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদনকে আরও সহজলভ্য এবং উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
টফিতে সহজ সাবস্ক্রিপশনের মাধ্যমে দর্শকরা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সহ হাজার হাজার দেশি ও আন্তর্জাতিক সিনেমা এবং সিরিজ উপভোগ করতে পারবেন। ২ হাজারেরও বেশি কনটেন্টের বিশাল সমাহার রয়েছে টফিতে; ফলে, মানসম্পন্ন বিনোদন খুঁজছেন এমন দর্শকদের জন্য টফি নিঃসন্দেহে সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে এখন নিজের মাতৃভাষায় আরও বেশি কনটেন্ট দেখার সুযোগ তৈরি হচ্ছে।
শতাধিক নাটকে কোটির ঘরে হিমি
ক্যারিয়ারের একাদশে এসে শতাধিক নাটকের কোটি ভিউ নিয়ে ইউটিউবে বাংলাদেশের নাটকে রেকর্ড করলেন মডেলিং থেকে অভিনয়ে আসা জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ১০৯টি নাটকই কোটির ওপর ভিউ পেয়েছে।
এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অভিনেত্রী। রায়হান কবীর নামের একজন লেখেন, ‘আমার অনেক পছন্দের অভিনেত্রী। আর নিলয় ভাইয়ের সঙ্গে জুটিটা অনেক ভালো মানায়। ’
মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়,‘আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি।’
সুমি নামের আরেকজন লেখেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন। আসলেই হিমি আপুর নাটক অনেক ভালো লাগে। ’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
কিছু দিন আগে আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না। ’
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। পর্দায় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়। অল্প দিনেই হিমি শক্ত অবস্থান দখল করে নিয়েছেন ছোটপর্দায়। অবশ্য নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন হিমি। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। নাটকের পাশাপাশি কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করেছেন হিমি।
সাইবার ট্রাইব্যুনালে গৃহপরিচারিকার বিরুদ্ধে পরীমণির মামলা
অনলাইনে কুৎসা রটনা করে মানহানির অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত  চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমণি।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম মামলাটি গ্রহণ করেন‌। একইসঙ্গে ঘটনার তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় গৃহকর্মী পিংকি আক্তার ছাড়া অপর আসামিরা হলেন- সকল খবর নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোর্শেদ সুমন এবং প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, ‘অনলাইন পোর্টাল পিপলস নিউজ ও ডিজিটাল খবর।
সংশ্লিষ্ট আদালতের পিপি মো. রফিকুল ইসলাম জানান, এদিন ট্রাইব্যুনালে পরীমণি উপস্থিত ছিলেন। তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, একটি সংস্থার মাধ্যমে গত ৫ মার্চ পিংকি আক্তার নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেন। গত ২৭ মার্চ তাকে ২০ হাজার টাকা বেতন দেন। পিংকি আক্তার গত ২ এপ্রিল তার বাসা থেকে চলে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার করে আসছেন। পিংকি আক্তারের এমন বক্তব্যের কারণে অন্যরাও সেটি ফলাও করে প্রচার করছে। পরীমনি তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদগুলোর একটি তালিকা মামলায় উল্লেখ করেছেন। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওর লিংকও মামলায় উল্লেখ করেছেন তিনি।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমণিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন। মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির নামে এই মামলা হয়েছে। মামলায় পরীমণির সঙ্গে আরও আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে। বাদীর জবানবন্দি গ্রহণ সাপেক্ষে অভিযোগের তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আগামী ৮ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় পরীমণিকে প্রধান আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান বিষয়টি নিশ্চিত করেন।
অস্কার জয়ের দৌড়ে এআই!
এখন থেকে অস্কারের শীর্ষ পুরস্কার জিততে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মিত সিনেমাও। এই সুযোগ করে দিতে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৮তম অস্কারের জন্য পুরস্কার নীতিমালা ও প্রচারণা সম্পর্কিত নতুন নিয়মাবলি প্রকাশ করেছে। এতে এবার আনুষ্ঠানিকভাবে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টিও নীতিমালায় যুক্ত করা হয়েছে। এছাড়া অস্কার-যোগ্য চলচ্চিত্র উৎসবগুলো এখন অনুমোদিত মেইলিং হাউজ ব্যবহার করে অ্যাকাডেমি সদস্যদের কাছে প্রোগ্রামের তথ্য পাঠাতে পারবে।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজক সংস্থাটি সোমবার বলেছে, এআই ও অন্যান্য ডিজিটাল টুলের ব্যবহার অস্কারের মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় সাহায্য বা ক্ষতি করবে না। অস্কার বিজয়ীদের বাছাইয়ের সময় মানুষের সম্পৃক্ততার বিষয়টিও বিবেচনা করবে তারা।  তারা জানিয়েছে, কোনো চলচ্চিত্রে এআই বা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহৃত হলেও তা পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে সহায়তা বা ক্ষতিগ্রস্ত করবে না। বরং পুরস্কার প্রদানে গুরুত্ব দেওয়া হবে সেই সিনেমায় মানবিক সৃষ্টিশীলতা কতটা ছিল।
অ্যাকাডেমি বলেছে, অস্কার বিজয়ীদের বাছাইয়ের সময় মানুষের সম্পৃক্ততার বিষয়টিও বিবেচনা করবে তারা। অবশ্য, জেনারেটিভ এআই টুল ব্যবহার করে তৈরি বিভিন্ন সিনেমার পুরস্কার দেওয়ার বিষয়টি সুপারিশ করেছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিল।
বিবিসি’র খবরে প্রকাশ, জেনারেটিভ এআই সাধারণ টেক্সট প্রম্পটের সাহায্যে টেক্সট, ছবি, অডিও ও ভিডিও তৈরি করতে পারে, যা মার্চে শিল্পের শীর্ষস্থানীয় পুরষ্কারপ্রাপ্ত কিছু সিনেমায় ব্যবহৃত হয়েছে।  এ বছরের মার্চে অস্কার অনুষ্ঠানে ‘ব্রুটালিস্ট’ ছবিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। এরপরই সিনেমাতে এআই ব্যবহারের বিষয়টি আলোচিত হয়ে ওঠে। এ সিনেমাটিতে হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলার জন্য অভিনেতার উচ্চারণ উন্নত করতে জেনারেটিভ এআই ব্যবহৃত হয়েছে। এরপর গানের কণ্ঠ উন্নত করতে একই ধরনের ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করতে দেখা গিয়েছিল অস্কারজয়ী সংগীতশিল্পী এমিলিয়া পেরেজেকেও। এসবের পাশাপাশি এটাও সত্য যে, সিনেমায় এআইয়ের ব্যবহারের বিষয়টি বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে, এ ধরনের টুলের প্রশিক্ষণে ব্যবহৃত উপাদান ও কর্মীদের জীবিকার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পী ও অভিনেতারা।
এ প্রযুক্তির সক্ষমতা হচ্ছে, এটি কোনও শিল্পীর সুর ও শৈলী দ্রুত পরিবর্তন করতে বা মেলাতে পারে। এমনকি সূক্ষ্মভাবে কারও চেহারা পরিবর্তন, সংগীত ও সিনেমা নির্মাণের সক্ষমতাও রয়েছে এর। ফলে প্রযোজনার জন্য আরও জনপ্রিয় হয়ে উঠেছে প্রযুক্তিটি।
এছাড়াও এ ঘোষণায় আরও কিছু নিয়ম পরিবর্তন করেছে অ্যাকাডেমি। যার মধ্যে রয়েছে- অ্যাকাডেমি সদস্যদের এখন থেকে প্রতিটি বিভাগে মনোনীত সকল সিনেমা দেখতে হবে। যাতে চূড়ান্ত রাউন্ডের ভোটে অংশ নিতে পারেন তারা। আর তাদের এই ভোটই বাছাই করবে অস্কার পুরস্কার বিজয়ীদের।
বিভিন্ন স্টুডিও মানুষের বদলে গবেষণা, চিকিৎসা ও স্ক্রিপ্ট লেখার মতো কাজের জন্য ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো নানা টুল ব্যবহার করে ব্যয় কমিয়ে আনতে ও সময় সাশ্রয় করতে চাইবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনাট্যকাররা।
সবকিছু ঠিক থাকলে ৯৮তম অস্কারের আসর বসবে আগামী বছরের ১৫ মার্চ।
প্রসঙ্গত, ২০২৩ সালে ধর্মঘটের সময় এআইয়ের কারণে নিজেদের কাজ হারানোর আশঙ্কা তুলে ধরেছিলেন হলিউডে অভিনয় শিল্পী ও চিত্রনাট্যকাররা।
ফেসবুক ব্যবহার করেন না ববিতা
ফরিদা আক্তার ববিতা (পপি)। সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক আইডি থেকে ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। সোমবার (২১ এপ্রিল) পাবলিশ করা ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’  । চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছু দিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন।
কিন্তু হঠাৎ ঢাকাই সিনেমার এই অভিনেত্রী অসুস্থতার কথা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।  এমন পোস্ট নিয়ে তার ভক্তদের মাঝে বেশ উদ্বেগ দেখা যায়।  পরে জানা যায়, অসুস্থ নন ববিতা। মূলত তার নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অপতথ্য ছড়ানো হয়।
মঙ্গলবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই। তিনি বলেন, ‌আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো- এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।
ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ববিতা। বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।
এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।
এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসাতেই আছেন। তিনি বলেন, আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।
বৃহস্পতিবার থেকে ওটিটিতে ‘ফাতিমা’
উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে ঘোষণা দুই মাস পর ১৭ এপ্রিল ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম দেশীয় সিনেমা ‘ফাতিমা’। তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক বছরের মাথায় সিনেমাটি অনলাইন প্লাটফর্মে আত্মপ্রকাশের এই তথ্য নিশ্চিত করেছেন ধ্রুব হাসান। গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির ঘোষণা থাকলেও তখন সেটি হয়নি। তবে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে হৃদয়স্পর্শী সিনেমাটি অবশেষে বৃহস্পতিবার ওটিটিতে আসছে।
নতুন মুক্তির উচ্ছ্বাস জানিয়ে নির্মাতা ধ্রুব হাসান বলেছেন, ‘ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।’
টানা ৮ বছর ধরে ‘দাহকাল’ নামে তৈরি হয় সিনেমাটি। পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। ছবিটি গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারও আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এমনকি এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন সেখান থেকে। দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয় সেটি।
এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, “প্রায় আট বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য।”
প্রসঙ্গত, লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে ফাতিমা।
পহেলা বৈশাখে ড্রোন শো’র প্রস্তুতি চলছে
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলা নববর্ষের দিন, সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।
এরই মধ্যে ড্রোন শো’র চীনা একটি প্রকৌশলী টিমের ছবি প্রকাশিত হয়েছে। সংসংদ ভবনের বাইরে কোলা ছবিটিতে ৫ সদস্যের চীনা ড্রোন দলের সঙ্গে  সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে দেখা গেছে।
এ নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন, চীনা প্রযুক্তি দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “হ্যালো ঢাকা, প্রস্তুত হও—‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য!”
তিনি আরও জানান, ড্রোন শোর আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্ট। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
ড্রোন শোর আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্টও। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে।
ইউটিউবে বড় ছেলেকে টপকে শীর্ষে জামাই
ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে ১১ মাসে ভাঙল ৮ বছরের রেকর্ড।  জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’-কে টপকে শীর্ষে উঠলো ছোট পর্দার ‘জামাই’ খ্যাত নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’।
মিজানুর রহমান আরিয়ানের বড় ছেলের ৫ কোটি ৪১ লাখ ৮২ হাজার ভিউকে ছাপিয়ে মহিন খান পরিচালিত শ্বশুর বাড়ির ঈদ নাটকটি মঙ্গলবার পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার বার। গত বছরের এপ্রিলে মুক্তি পাওয়া এই নাটকে জামাই নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন মেয়ে জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে হিমির বাবা তারিক আনাম খান ও মা সাবেরী আলম। নাটকটিতে দেখা যায়, বিয়ের পর দূরে থাকলেও প্রথমবারে শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই নিলয়। কেননা শ্বশুর কিপটে। তিনি ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চান না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
অপরদিকে প্রচারের পর থেকেই ভাইরাল দ্বিতীয় অবস্থানে চলে যাওয়া ‘বড় ছেলে’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের প্রেমের গল্প। নাটকে পরিবারের বড় ছেলে রাশেদ (অপূর্ব) বিয়ে করে ধনী পরিবারের মেয়ে রিয়াকে (মেহজাবীন)। রাশেদের বাবা একজন স্কুলশিক্ষক। সে অবসরে যাচ্ছে। তখন পরিবারের হাল ধরে বড় ছেলে। কিন্তু কোনো চাকরিই সে খুঁজে পায় না। অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা।
বড় ছেলে আর শ্বশুরবাড়িতে ঈদের ধাক্কায় ইউটিউব ভিউয়ে তৃতীয় স্থানে আছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘ভুলো না আমায়’। দুই বছর আগে প্রকাশিত মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল জুটির নাটকটির একই সময়ে দেখা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ বার।
ঈদের ছুটিতে ইউটিউবে শীর্ষে ‘তোমাদের গল্প’
শনিবার শেষ হয়েছে ঈদ উল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি। এই ছুটিতে ঈদ উদযাপনের পাশাপাশি অনেকেই গিয়েছেন পর্যটন শহর কক্সবাজার, বান্দরবন, কুয়াকাটা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। শিশু পার্ক বন্ধ থাকলেও ঢাকায় অবস্থানকারীরা ভিড় জমিয়েছেন চিড়িয়াখানায়। ঘরে বসে টিভি দেখা কিংবা সিনেমা হলে গিয়ে মুভি দেখার চেয়ে অধিকাংশকেই দেখা গেছে ঈদের বিনোদনের জন্য বুঁদ হয়েছেন ইউটিউব কিংবা বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক নাটক মুক্তি পেয়েছে। ঈদের ছুটিতে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে একটি ইউটিউব ফিল্ম, একটি ম্যাগাজিন অনুষ্ঠানসহ দুটি নাটক জায়গা পেয়েছে। অপরদিকে ইউটিউবে মুক্তি দেয়া মুভির মধ্যে সাকিব খান অভিনীত দাগী রয়েছে শীর্ষে। চরকিতে মুক্তি পাওয়া শিহাব শাহিন পরিচালিত এসভিএফ আলাফা আই এর এই মুভিটি ৯ দিনে দেখা হয়েছে ১০ লাখের বেশি।
অপরদিকে ট্রেন্ডিং নাও এ হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারের মতো এবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।  ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হলেও ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে এটি ঈদের ছুটিতে ভিউ ছাড়িয়েছে ৭০ লাখ ৬০ হাজার। ট্রেন্ডিংয়ে দ্বিতীয়।
আর ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় এবং নাটকে প্রথম অবস্থানে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’। ট্রেন্ডিংয়ে সপ্তম মহিউদ্দিন মহিমের হৃদয়ের এক কোনে। অষ্টম হাসিব হোসাইন পরিচালিত ‘মন দিওয়ানা’। দশম অবস্থানে জাকারিয়া শৌখিনের ‘মেঘবালিকা’।
সিএমভি’র ব্যানারে মুক্তিপ্রাপ্ত নাটকের ট্রেন্ডিংয়ে তৃতীয় মন দিওয়ানায় জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। অন্যদিকে, প্রথম অবস্থানে থাকা তোমাদের গল্পতেও রয়েছেন এই অভিনেত্রী। তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় এসেছে তোমাদের গল্প। প্রথম সপ্তাহে এটি দেখা হয়েছে ৭২ লাখ বারের বেশি। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
দ্বিতীয় হৃদয়ের এক কোনে নাটকটির কাহিনী এগিয়েছে প্রেম ও বন্ধুত্বের গল্পে। ইউটিউবে মুক্তির দুই দিনে দেখা হয়েছে ৩৬ লাখের বেশি। তৃতীয় মনদিওয়ানা পাঁচদিনে দেখা হয়েছে  ৬৩ লাখের বেশি।
এছাড়াও এছাড়াও ট্রেন্ডিংয়ে আছে  মহিন খানের পরিচালনায় নাটক ‘একান্ন বর্তী’ ও ‘টেলিফোনে বিয়ে’। নাটকটি মুক্তি পেয়েছে নিলয় আলম ফিল্মস- নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। শনিবার রাত ১৩ পর্যন্ত এর ইউটিউব ভিউ ১ লাখ ছাড়িয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
দর্শকের চাপে দুই ঘন্টা সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন!
এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট ৬টি সিনেমা। এরমধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন। এসব ছবি দেখতে আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করেছেন দর্শকরা।
ফলে ২ এপ্রিল (বুধবার) রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে বরবাদ, দাগি কিংবা জংলি সিনেমার কোনো শোয়ের টিকিট মেলেনি। এমনকি আগামীকালেরও কোনো টিকিট নেই বলে জানা গেছে। কারণ, দর্শকরা আগেই অনলাইনে টিকিট কিনে রেখেছিলেন। শুধু তাই নয়, দর্শকের চাপে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন হয়ে ছিলো দুই ঘণ্টারও বেশি সময় ধরে।
এই বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের তিনটি সিনেমা বরবাদ, দাগি ও জংলি বেশ ভালো যাচ্ছে। গত সবগুলো শো হাউজফুল গেছে। দর্শক ছবিগুলো দেখতে হলে আসছেন। কিন্তু আজ কোনো শোয়ের টিকিট নেই। যার কারণে সবাই অনলাইনে চেষ্টা করছেন। সবাই একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে হয়তো এমনটা হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে দ্রুত সমাধান করার। তিনি এও জানান, আগামীকালকের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে।’
এদিকে ব্লকবাস্টার সিনেমাসের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ‘বরবাদ, দাগি এরপর জংলি বেশ ভালো চলছে। অন্তরাত্মার একটি শো রেখেছিলাম, কিন্তু সেভাবে কোনো দর্শক নেই। এছাড়া বাকি তিন সিনেমার আগামীকাল পর্যন্ত কোনো টিকিট নেই। অনেকেই হলে এসে ফিরে যাচ্ছেন।’
এছাড়া শ্যামলী সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ হাসান বলেন, ‘আমরা বরবাদ চালাচ্ছি। আজ সকালের শোতে দর্শক একটু কম ছিল, এছাড়া বাকি সব শো হাউজফুল ছিল। আজকের আর কোনো শোয়ের টিকিটও নেই।’
এর আগে স্টার সিনেপ্লেক্স কে গ্রাহক হয়রানির জন্য মঙ্গলবার ই মেইলে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর ঠিকানায় এ নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর স্বত্ত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আগামী ৩ দিনের মধ্যে শো মোশন লিমিটেড কে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একইসাথে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেড যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত এর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার জন্য জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেড এর কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১/০৩/২০২৫ ইং তারিখে দুপুর ২টায় দেখার জন্য বরবাদ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেখার জন্য চক্কর ৩০২ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) বিগত ৩০/০৩/২০২৫ ইং তারিখে বিকাশে অগ্রিম পেমেন্ট করে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার ক্রয় করেন।
বিগত ৩১/০৩/২০২৫ ইং তারিখে দুপুর ২টায় বরবাদ সিনেমা দেখার জন্য অনলাইনে ক্রয়কৃত টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট ক্রয়ের কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন। সেইসময় তিনি ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে ক্রয়কৃত চক্কর ৩০২ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয় টেকনিক্যাল সমস্যার কারনে ০১/০৪/২০২৫ ইং তারিখের সন্ধ্যা ৭:৩০ মিনিটের চক্কর ৩০২ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা বিকাশে ৭ কর্ম দিবসের মধ্যে ফেরত দেয়া হবে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, পরবর্তীতে শো মোশন লিমিটেড এর একজন কর্মকর্তা বিগত ৩১/০৩/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোন করে জানান যে, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে তাই ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটের চক্কর ৩০২ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোন অসুবিধা হবে না। তিনি নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একইসাথে এটিও নিশ্চিত করেন অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা রিফান্ডের কোন নিয়ম শো মোশন লিমিটেডের নাই।
কিন্তু পুনরায় ০১/০৪/২০২৫ ইং তারিখে দুপুর ২:২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার এর মোবাইলে ফোন করে শো মোশন লিমিটেড এর আরেক কর্মকর্তা জানান আজকের চক্কর ৩০২ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারনে বাতিল করা হয়েছে। অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা বিকাশে ৭ কর্ম দিবসের মধ্যে ফেরত দেয়া হবে। অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার তখন উক্ত কর্মকর্তাকে ৩১/০৩/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে শো মোশন লিমিটেড থেকেই মোবাইলে ফোন করে সিনেমা দেখা যাবে কনফার্ম করার পর আজ কিভাবে সেটি টেকনিক্যাল সমস্যার কারনে দেখা যাবে না জানানো হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই।
এমনকি অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার চক্কর ৩০২ সিনেমাটি শো মোশন লিমিটেড এর অন্য কোন শাখায় দেখতে চান কিনা অথবা অন্য কোন সিনেমা দেখতে চান কিনা তা জেনে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।
লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিং এর ব্যর্থতার কারনেই শো মোশন লিমিটেড কর্তৃক সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম ক্রয়ের পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একইসাথে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় ইচ্ছামতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন জনগণের সাথে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।
প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলে হলো বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মা।
ঈদে ওটিটিতে ৫ ভিডিও কন্টেন্ট
দিনদিন ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকশন, থ্রিলার, হত্যা রহস্য কিংবা ভিন্নধর্মী গল্প দেখার জন্য বেশি আগ্রহী দর্শকরা। এবারের ঈদুল ফিতর উপলক্ষেও নতুন সব ওয়েবফিল্ম ও সিরিজ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ, দীপ্ত প্লে ও হইচই-য়ে।  বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ ও বিঞ্জের পাশাপাশি ভারতীয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, হইচইসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও ঈদ উপলক্ষে আসছে নানা বৈচিত্র্যময় ভিডিও কনটেন্ট। এর মধ্যে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’, ‘ছায়া’. ‘জিম্মি’, ‘হাউ সুইট, ‘টেস্ট’ এবং ‘পাল্স ’।
মাইশেলফ অ্যালেন স্বপন ২
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর ঘোষণাই এসেছিলো ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগু
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। চাঁদ রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটি।
এখানে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এবার মৌসুমের চমক সংগীতশিল্পী জেফার রহমান।
ছায়া
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন সিনেমা ‘ছায়া’।
কথা ছিল, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেষপর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে।
লো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও ছিল দর্শকদের মনে।
সিনেমার গল্প এমন, অনাথ দুই ভাই–বোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। এ ছাড়া আছেন শবনম বুবলী, পল্লব, আসিফ নূর প্রমুখ।
ঈদের দিন আই স্ক্রিনে দেখা যাবে সিরিজটি।
জিম্মি
প্রথমবারের মতো আশফাক নিপুণের নির্মাণে ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এটা তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ।
২২ মার্চ সন্ধ্যা ৭ টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পেয়েছে এই সিরিজটি।
গল্পটি এমন- টাকার মধ্যে শুয়ে আছে রুনা লায়লা। ছুটছেও টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা সে পেল কোথায়? এমন গল্প নিয়েই সিরিজটি এগিয়েছে।
এখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
হাউ সুইট
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।
এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা।
নির্মাতা এখানে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন।
বলা দরকার, ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন সিনেমাটির শুটিং করেছেন নির্মাতা। এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।
টেস্ট
ঈদ উপলক্ষে চলতি বছরের ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে নয়নতারা, সিদ্ধার্থ ও মাধবন অভিনীত তামিল সিনেমা টেস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন এস শশিকান্ত। সিনেমাটি নির্মিত হয়েছে এক ক্রিকেট ম্যাচকে ক্রেন্দ্র করে। যেখানে দেখা যাবে চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন পরিবর্তনকারী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর এভাবে এগিয়ে যায় সিনেমাটির কাহিনি।
পালস
৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে চিকিৎসাভিত্তিক নতুন সিরিজ ‘পালস’। এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে মায়ামির একটি হাসপাতাল ঘিরে। সারাহ বয়েড পরিচালনায় নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড, জাস্টিনা ম্যাচাডো, জ্যাক ব্যাননসহ আরও অনেকে।
ঈদী দিয়ে বাটন ফোন কিনেছিলেন নিশো
এবারের ঈদে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’।‌ এই ওয়েব ফিল্মে আসামি নিশান চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
সিনেমাটির মহরত উপলক্ষে ওটা বৃহস্পতিবার রাতে ঢাকায় এক সংবাদ সম্মেলন হয়। সেখানে ঈদ সালামি নিয়ে প্রশ্নের জবাবে নিশো জানান, নানির কাছ থেকে পাওয়া সালামির সঙ্গে আরও কিছু টাকা যোগ করে একটি মোবাইল ফোন কিনেছিলেন তিনি।
আফরান নিশো বলেন, ‘ঈদ এলেই সালামি পেতাম। সেই সময় চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম। তখন বাটনফোন ছিল।’
ঈদে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন এই তারকা অভিনেতা। তাঁর ভাষ্যে, ‘আমরা যাঁরা স্বাভাবিক জীবন যাপন করছি, ঈদটা আসলে তাদের নয়। সব সময় মনে হয়, যারা হতদরিদ্র, যাদের তিন বেলা খাবার জুটছে না (তাঁদের জন্য), তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের যে ধর্মীয় অনুশাসন ও সামাজিক অবস্থান আছে, সেই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করা উচিত।’
রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে।তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকা ভর্তি এক লুকানো বাক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়।
সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে।
সাত পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন।
হইচই-তে শুক্রবার (২৮ মার্চ) মুক্তি পেয়ে গেছে ‘জিম্মি’।মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে রয়েছেন জয়া আহসান।জিম্মি’ দিয়েই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ কেন এমন প্রশ্নে তিনি বলেছিলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।
এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে।
‘জিম্মি’ পরিচালনা ও চিত্রনাট্যের কাজটা সামলেছেন আশফাক নিপুন। তিনি বলেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। হইচই-তে মুক্তি পেয়েছে জিম্মি, এখন জিম্মি পুরোপুরি দর্শকের জিম্মায়।
পাবনা, কক্সবাজারসহ ঢাকার বেশ কিছু স্থানে শুটিং করা হয়েছে ‘জিম্মি’। সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। সিরিজটি সম্পদনা করেছেন জুবায়ের আবীর পিয়াল। মিউজিক এন্ড ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জাহিদ নীরব। কস্টিউমের দায়িত্বে ছিলেন বিজয়া রত্নাবলী। আর্ট ডিরেকশন দিয়েছেন কনক টিটু আর মেক-আপ আর্টিস্ট ছিলেন এম কে হোসেন।
একরামুল হকের সঙ্গে ওয়েব ফিল্ম ‘আমলনামা’র মিল নেই
‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে ‘আমিলনামা’র গল্পের কোনও মিল নেই বলে জানিয়েছেন ওয়েবফিল্মিটির নির্মাতা রায়হান রাফী। গত ১৩ মার্চ ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর দর্শকদের কারো কারো দাবি এবং সেই দাবি প্রত্যাখ্যান করে করামুল হকের স্ত্রী আয়েশা বেগমের লেখা ফেসবুক স্ট্যাটাসের পর বিষয়টি পরিস্কার করলেন এই নির্মাতা।
একটি ফেসবুক পোস্টে ‘আমলনামা’ নিয়ে রায়হান রাফী রবিবার (১৬ মার্চ) লিখেছেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।’
এছাড়া রাফী গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনও ব্যক্তি নেই।’
এরইমধ্যে আপনারা হয়তো জানেন, টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম বিষয়টি ভালোভাবে নেননি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনও সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন।’
এরপর তিনি লেখেন, ‘আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন, আমার স্বামী কোনও প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করছেন। রায়হান রাফী যদি বলে যে, এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলব, এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোনও মিল নেই। এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’
আয়েশা বেগমের এই পোস্টের পরই  নিজের অবস্থান পরিষ্কার করেন রায়হান রাফী।
‘আমলনামা’ ওয়েব ফিল্পে অভিনয় করেছেন তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
উল্লেখ্য, রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।
বলা দরকার, এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান রাফী।
ঈদে চরকিতে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২
আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজন আসছে এই ঈদে। সিরিজে নাসির উদ্দিন খানের সঙ্গে আবারও দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। শুক্রবার (১৪ মার্চ) সিরিজের নতুন মৌসুম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বদ্দা ইজ ব্যাক! ঈদের সালামি ৪০০ কোটি টাকা! শিরোনামে নতুন সিরিজের একটি টিজার প্রকাশ করা হয়েছে ফেসবুক পোস্টে।
এর আগে ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’  সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। ওই ব্যক্তি কেন স্বপনকে খুঁজছিল? এমন কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিরিজের ওই সিজন। নতুন সিজনে সেসব প্রশ্নের জবাব পাওয়া যাবে। ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন-২ মুক্তির ঘোষণায় এমনটাই জানিয়েছে চরকি।
পবিত্র ঈদুর ফিতরে নতুন সিজন উপভোগ করতে পারবেন দর্শক।
ঘোষণার ভিডিওতে চট্টগ্রামের ভাষায় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়?’ এর পরই মুখ খোলে অ্যালেন স্বপন। বলে, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এই পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে এগিয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে কাজের ধরনও। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। নতুন সিজন প্রসঙ্গে তার ভাষ্য, ‘অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।’
চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর একদম শেষভাগে সবার সামনে আসে অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। যথারীতি তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি। শিহাব শাহীন বলেন, “মাইশেলফ অ্যালেন স্বপন-২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না। প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি, তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।”
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির প্রথম সিজন ছিল বেশ আলোচিত। ২০২৩ সালে মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র ১শ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ‘অ্যালেন স্বপন’। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এ ডেটাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। তাদের এই ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণে অনুপ্রাণিত করে। অ্যালেন স্বপন-২-এ দর্শকরা যেন নতুন কিছু পায় এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই কাজ হয়েছে। গল্প ও চরিত্রায়নে থাকছে চমক। আমার বিশ্বাস নতুন সিজনে দর্শকরা তাদের প্রিয় সিরিজ-চরিত্রকে দুর্দান্তভাবে পাবে।’
প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন বেশ কজন নতুন অভিনয়শিল্পীও। উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ ও শিল্পীদের দারুণ অভিনয়ের কারণে চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়।
শেষ হলো দুই দিনের ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল
শেষ হলো দুই দিনের ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএমএফ) ২০২৫। মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সম্পাদনার মাধ্যমে ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও এক মিনিটের ছবি নির্মাতাদের এই একাদশ এই মিলনমেলা বসেছিলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স-এ উৎসবের সমপানীতে চার ক্যাটাগরিতে ৪টি ফিল্মকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে ওপেন ডোর ক্যাটাগরিতে ইরানের সাঈদ মোলতাজির নির্মিত ‘মেসেজ’। ভার্টিকাল ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের এম. সি. জনেটের ‘লিম্বাস’। শর্ট ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের আবীর ভাস্করের ‘ওয়ান্ডারিং মাইন্ডস ওয়ে আউট’ এবং মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে ‘দ্য স্টেটলেস’কে বিজয়ী ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশি পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও জুরি তানিম রহমান অংশু। এদের মধ্যে গিয়াস উদ্দিন সেলিম বলেন, মোবাইলে যে  এতো সুন্দর সিনেমা হতে পারে তা আমার কাছে বিস্ময়কর। এটাি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়ে উঠেছে। ভবিষ্যতে আরো বড় হবে।
তানিম রহমান অংশু বলেন, সিনেমাগুলো দেখতে গত দুই-তিন দিন সময় পেয়েছিলাম। এগুলো সত্যিই মুগ্ধকরার মতো। আমি সত্যিই ভুলতে পারবো না।
প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় অনুষ্ঠানে দীপ্ত টিভির প্রধান নির্বাহী বলেন, আমার মনে হয় মোবাইলে সিনেমা বনানো এক ধরনের বিপ্লব।
আয়োজকরা জানান, ফেস্টিভ্যালে ২৮ দেশের ১১৭টি সিনেমা জমা পড়ে। সেখান থেকে ফেস্টিভ্যালের জন্য ২৭টি নির্বাচিত হয়। তারা আশা করেন, ১১ বছর ধরে চলা এই ফেস্টিভ্যাল আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে।
একাদশ ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু
'নিউ জেনারেশন, নিউ টুলস, নিউ কমিউনিকেশন' প্রতিপাদ্যে শনিবার  (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে দুই দিনের উৎসব শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট।
ওয়ান মিনিট বিভাগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'ওয়ে আউট' (কইরোম আনিক) এবং 'ইন ফ্রন্ট অফ মি' (মো. রাকিবুল হাসান রাজন)। ভার্টিক্যাল ফিল্ম বিভাগে নির্বাচিত সিনেমাগুলি হলো 'দ্য ইন্টারভিউ' (মাইকেল জেমস পার্কস), 'সুন্দরি আ লস্ট সোল' (জিশান জ), 'এ শর্ট: জার্নি' (মো. রাহাতুদ জামান রঙ্গন), 'লিম্বাস' (এম. সি. জনেট) এবং 'আপলোড' (আদাম জর্জ)।
এছাড়া ওপেন ডোর বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'মেসেজ' (সাঈদ মোলভাজি), 'লুলু ইন টুরিন' (ইয়ান চার্লস লিস্টার), 'হোপ' (আর্শিয়া জেইনালি), 'ডেমন ডগ' (জুলিয়ানা পারনেল), 'দ্য রেড মার্কেট' (ক্রিস্টোফার ম্যাথিউ স্পেন্সার) এবং 'হুইস্পার্স অব ডিসপেয়ার' (ইফতিয়ার আহমদ আকিব)।
এবারের উৎসবে ওপেন ডোর ও ভার্টিকাল ফিল্মের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু এবং শর্ট ফিল্ম ও ওয়ান মিনিট বিভাগের বিচারক হিসেবে রয়েছেন হলিউড পরিচালক, লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র।
উদ্বোধনী দিনে দুইটি স্ক্রিনিং সেশন অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় বেশির ভাগ মোবাইল ফিল্ম মেকারই এসেছেন চিটাগং থেকে। এদের মধ্যে আঙ্কিত এবং ইননা ভূয়সী প্রশংসিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইল্যাব মিডিয়া স্ট্যাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান সুমন রহমান,  ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং পরিচালক সৈয়দ আহমেদ শাওকি।
ফেস্টিভ্যাল সূত্রে জানা যায়, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত করা হবে।
২৩ ফেব্রুয়ারি ৬ টা ৩০ এ সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালটির সমাপ্তি অনুষ্ঠান হবে।