Digi Bangla - : টেক-টুন

নতুন ভাইরাস এইচএমপিভি, নতুন মহামারির শঙ্কা
অতিমারি করোনামুক্তির বছর পাঁচেকের পর এবার নতুন মহামারির বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। চীন এবং জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামের ভাইরাস নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এইচএমপিভি এমন একটি ভাইরাস যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সিডিসির দেওয়া তথ্য অনুসারে, সব বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। বিশেষ করে যাদের ইমিউনিটি দুর্বল তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

ঝুঁকির প্রতিকার হিসেবে চিকিৎসকেরা বলছেন, করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। টানা ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক-মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি।

এইচএমপিভি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে, তাই আগে থেকেই সতর্ক অবস্থানে আছে ভারত। দেশটির এনডিটিভি’র খবর অনুযায়ী, চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে এবং কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখা যেতে পারে। এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

তবে চীনের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রতিনিয়ত এইচএমপিভি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে, তাতে করে যেকোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের।

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে জানিয়েছে, এইচএমপিভি ভাইরাসটিকে প্রথমবার শনাক্ত করা হয়েছিল ২০০১ সালে। এটি মূলত ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এবং সব বয়সী লোকজনকেই আক্রান্ত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

যুক্তরাজ্যের সাউথ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ড. মাইকেল হেড বলেছেন, ‘একটি মহামারির শঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোন রোগটি মহামারি আকার ধারণ করবে; সেটি নিশ্চিত না বলে আগাম মহামারির নাম দেওয়া হয়েছে ডিজিস-এক্স। ’

হাম, কলেরা, বার্ড-ফ্লু এবং স্ক্যাবিসের মতো প্রায় ১১টি রোগকে সম্ভাব্য মহামারির তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস (এইচএমপিভি) সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানের। দেশটির সংবাদমাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে ৭ লাখেরও বেশি।

হেড আরও বলেন, ‘আগামীর মহামারির প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যুহার পৌঁছাবে সর্বোচ্চে।

সম্মাননা পেলেন ৮ কৃষি উদ্যোক্তা ও বিজ্ঞানী
ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ ‘কৃষি বায়োস্কোপ’ সহ মোট ছয়টি বিভাগে আট ব্যক্তি পেলেন এ বছরের বর্ষ সেরা কৃষি পুরস্কার। কৃষি বায়োস্কপের জন্য কৃষিবিদ তালহা জুবায়ের, গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা ও সেই বর্জ্য থেকে সবুজ সার উৎপাদনের স্বীকৃতি হিসেবে সেরা কৃষি উদ্ভাবন বিভাগে ফরিদপুরের কাজী আশরাফুল হক এবং ভুট্টাগাছ থেকে গোখাদ্য সাইলেজ উৎপাদন ও বিপণনে সেরা কৃষি উদ্যোক্তা বিভাগে পুরস্কৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের তরুণ উদ্যোক্তা মো. গোলাম সারোয়ার।

দেশে কৃষি খাতে বিজ্ঞান ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের এই স্বীকৃতি আরো পেয়েছে নাটোরের লালপুরের ঔষধি গ্রামখ্যাত কাঁঠালবাড়িয়ার মো. শহিদুল ইসলাম এর ‘রোজেলা চা’। এছাড়াও সেরা নগর সবুজায়ন বিভাগে পুরস্কার পান কুমিল্লার চান্দিনার মো. গিয়াস উদ্দিন। তিনি ঢাকায় ছাদবাগান ও ল্যান্ডস্কেপিং করে সাফল্য অর্জন করেছেন। কৃষিতে সেরা নারীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন খাগড়াছড়ির প্রীতিলতা ত্রিপুরা। তিনি গোল মরিচের চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। আর বগুড়ার মাসুমা আক্তার গরুর মাংসের আচার তৈরি করে বিশ্বের ১৭টি দেশে রফতানি করছেন।

একইভাবে দেশে ফল চাষে বিশেষ অবদান রাখার জন্য ‘ফল মানব’খ্যাত অধ্যাপক এম এ রহিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে যৌথভাবে মঙ্গলবার এই সম্মাননা দিয়েছে সিটি গ্রুপ ও দৈনিক প্রথম আলো। নির্বাচিত  কৃষক, উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নীতিনির্ধারণী ক্ষেত্রে কৃষির প্রতি যে মনোযোগ ও দৃষ্টিভঙ্গি থাকা দরকার তার ঘাটতি রয়েছে। কিন্তু কৃষি খাত দেশের অর্থনীতির একটি শক্তিশালী খুঁটি। এখানে আরো অনেক সম্ভাবনা রয়েছে। কৃষক ও বিজ্ঞানীরা বড় ধরনের অবদান রেখেছেন। অন্যান্য আরো অনেকে অনেকভাবে কৃষি খাতে কাজ করছেন। তবে এখন উন্নত জাত ও প্রযুক্তির উদ্ভাবনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

কৃষি খাতের প্রচুর প্রবৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান আরো বলেন, ‘‌খাদ্যশস্যের পাশাপাশি মৎস্য, পশুপালন সব মিলিয়ে সমন্বিতভাবে বড় আকারে কৃষি উন্নয়নের মাধ্যমে এ খাত জাতীয় প্রবৃদ্ধির ক্ষেত্রে তৃতীয় প্রধান শক্তি হয়ে উঠতে পারে।’ তিনি এজন্য কৃষকদের সহজে আর্থিক ঋণদানের জন্য পিকেএসএফকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।

এবার সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কারের জন্য অনলাইন ও অফলাইনে ১ হাজার ৬৪টি আবেদন জমা পড়ে। বিচারকমণ্ডলী যাচাই–বাছাই করে বিজয়ীদের নির্বাচিত করেছেন।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল বক্তব্য প্রদান করেন।

অন্য বিচারকরা হলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হীরেশ রঞ্জন ভৌমিক ও উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কৃষিবিদ ড. কাশফিয়া আহমেদ। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান