Digi Bangla - : ক্যাম্পাস
ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সেশনজট দূর করতে এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচিতে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, ওই বছরের ডিসেম্বর মাসেই শেষ করা হবে এই পরীক্ষা।
সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে ২৫ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পরবর্তী স্তরে ভর্তি প্রক্রিয়ার মাঝে দীর্ঘ সময়ের ব্যবধান থাকছে। অক্টোবরে ফলাফল প্রকাশের পর জানুয়ারিতে গিয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রায় এক বছরের সেশনজট তৈরি করছে। এই দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং তাদের ওপর মানসিক চাপ বাড়ছে। এই অনাকাঙ্ক্ষিত সময়ক্ষেপণ রোধ করতেই সরকার এখন থেকে ‘ডিসেম্বর’ মাসকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে।
ড. এহছানুল হক মিলন আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো দুই বছরের পাঠ্যক্রম যেন নির্ধারিত দুই বছরের মধ্যেই শেষ হয়। সিলেবাস সম্পন্ন হওয়ার পরপরই পরীক্ষা গ্রহণ এবং এর দ্রুততম সময়ের মধ্যে উচ্চতর শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। একই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরো শিক্ষা ক্যালেন্ডারকে এমনভাবে সাজানো হচ্ছে যেন কোনো স্তরেই ছাত্রছাত্রীদের সেশনজটের কবলে পড়তে না হয়।
এসময় শিক্ষার্থীদের কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমাতে এবং সময় সাশ্রয় করতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ফলাফল প্রকাশের পরপরই যেন পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এর ফলে একদিকে যেমন সেশনজট কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে সময় ও অর্থ ব্যয় করে কোচিং সেন্টারে দৌড়াতে হবে না। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগের ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তন আসবে।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী বদলি নীতিমালা দ্রুত কার্যকর করা হবে, যা শিক্ষা প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। সামগ্রিক শিক্ষা সংস্কারের অংশ হিসেবেই সরকার এই সাহসী পদক্ষেপগুলো গ্রহণ করছে বলে তিনি মন্তব্য করেন।
ডিবিটেক/এসএইচ/এমইউআইএম
যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
২৫ এপ্রিল, শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র্রে পাড়ি জমান। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। একই সঙ্গে বৃষ্টির এমন মৃত্যুতে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কঠোর শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।
শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন শোকাহত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত দুজন বাংলাদেশি শিক্ষার্থী- জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এর আগে স্থানীয় সময় ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির পুলিশ।
এদিকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এখনো নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই। মার্কিন পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার কাছের ট্যাম্পা বে-র একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে এবং তার রুমমেটকে আটক করা হয়েছে বলে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
ঢাকায় থাকা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে জানান পুলিশ এখনো মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পরিবারকে শনিবার ভোরবেলা ফোন করে সেটি জানানো হয়েছে।
শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষ না হওয়ায় কীভাবে তার মৃত্যুু হয়েছে, এখনো তা পুলিশ জানায়নি।
তবে নাহিদা বৃষ্টির মরদেহ পাওয়া গেছে কি না, সেই বিষয়ে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
নিহত দুই শিক্ষার্থী পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী গত ১৬ এপ্রিল সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। এরপর থেকে তাদের বন্ধু বা স্বজনরা যোগাযোগ করতে পারছিলেন না। এরপর থেকে পুলিশ তদন্ত করতে শুরু করে।
এ ঘটনায় জামিল লিমনের রুমমেট, ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবেইহকে ক্যাম্পাসের কাছে একটি অ্যাপার্টমেন্টে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, পারিবারিক সহিংসতা, অবৈধভাবে মরদেহ সরানো, মৃত্যুর খবর না দেওয়া, প্রমাণ নষ্ট করা, জোর করে আটকে রাখা এবং হামলা চালানো। তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছে তল্লাশি চালায় পুলিশ। এরপর জামিল লিমনের মরদেহ পাওয়া যায়। জামিল লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পড়াশোনা করছিলেন, আর নিখোঁজ বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, আবুঘারবেইহের বিরুদ্ধে আগে একাধিকবার গ্রেফতারের রেকর্ড রয়েছে।
পুলিশ জানায়, ক্যাম্পাস থেকে প্রায় এক মাইল দূরের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগ পাওয়ার পর প্রথমে তারা সন্দেহভাজন হিশাম সালেহ পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়।
তবে হিশাম সালেহ নিজেকে ঘরের ভেতরে আটকে রাখে এবং বের হতে অস্বীকৃতি জানায়। তাকে আটকের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে কাউন্টি শেরিফ অফিস। এরপর সোয়াট দল ঘটনাস্থলে যায়, পুলিশ ড্রোন ব্যবহার করে এবং প্রশিক্ষিত নেগোশিয়েটর বা আলোচককেও ডাকা হয়। শেষে সন্দেহভাজন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে।
এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও এক পর্যায়ে কথা বলা বন্ধ করে দেয়। বর্তমানে সন্দেহভাজন ব্যক্তি ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগে গোয়েন্দাদের সঙ্গে কথা বলছে বলে জানান হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাওরার।
কীভাবে তাকে আটক করা হয় তার বর্ণনা দিয়ে মাওয়ার বলেন আজ সকাল (২৪ এপ্রিল) প্রায় ৯টার দিকে আমরা একটি পারিবারিক সহিংসতার কল পাই। আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। আমরা জানতাম এটি সন্দেহভাজনের বাসা।
আমরা পরিবারের সদস্যদের বাসা থেকে নিরাপদে বের করে আনতে সক্ষম হই। এরপর আমরা সন্দেহভাজনকে আত্মসমর্পণের নির্দেশ দিই। সে তা মানেনি। প্রায় ২০ মিনিট ধরে তাকে বারবার বের হয়ে আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে কোনো সাড়া দেয়নি।
এরপর সোয়াট দল মোতায়েন করা হয়। সকাল প্রায় ১০টা ৩৬ মিনিটে সোয়াট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আবার সন্দেহভাজনকে বের হয়ে আসার নির্দেশ দেয়। এরপর সে শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে এবং তাকে হেফাজতে নেওয়া হয়। হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টিকে খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে। সেতুর আশপাশে পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে। শেরিফ অফিসের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, আবুঘারবেইহ আগে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন, তবে বর্তমানে তিনি এনরোল্ড ছিলেন না।
বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, তিনি ২০২১ সালের বসন্ত থেকে ২০২৩ সালের বসন্ত পর্যন্ত সেখানে পড়াশোনা করেছেন এবং ম্যানেজমেন্টে বিএস ডিগ্রি নিচ্ছিলেন। শেরিফ অফিস জানায়, ২৬ বছর বয়সী আবুঘারবেইহের বিরুদ্ধে আগে একাধিকবার গ্রেফতারের রেকর্ড রয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে হামলা এবং ফাঁকা বাড়িতে চুরি (বার্গলারি) করার অভিযোগ আনা হয়। একই বছরের মে মাসে তার বিরুদ্ধে আরও একটি হামলার অভিযোগ ছিল, যেগুলো আদালতের নথিতে মিসডিমিনর বা কম গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোয় বলা হয়েছে, আদালতের নথি অনুযায়ী, প্রথমবার অপরাধে অভিযুক্তদের জন্য একটি ডাইভারশন প্রোগ্রামে অংশ নেন তিনি। ২০২৪ সালে সেটি সম্পন্ন করার পর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। এ বিষয়ে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
হিলসবরো কাউন্টির আদালতের নথিতে আরও দেখা যায়, ২০২৩ সালে তার পরিবারের একজন সদস্য দুটি পারিবারিক সহিংসতার আবেদন করেছিলেন। এর মধ্যে একটি মামলায় বিচারক নিষেধাজ্ঞা জারি করেন, আর অন্যটি খারিজ করে দেন। এছাড়াও তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
ডিবিটেক/এডি/এমইউআইএম
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
“মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
২০ এপ্রিল, সোমবার বিকাল সাড়ে ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
গত ১৮ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির উপাচার্য ও কোষাধ্যক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস-পরীক্ষা চালু থাকার কারনে অনেক শিক্ষার্থী এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে পরবর্তীতে যেন আরও সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়, এ বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনূর রহমান।
ডিবিটেক/এনএম/ইকে
রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে হয়ে গেলো কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা। রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ এবং ব্র্যাক এআই এন্টারপ্রাইজের আয়োজনে মূল্যায়ণ ভিত্তিক এই কর্মশালায় অংশ নেন  ৪০ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ৪৫ জন। এদের মধ্যে  প্রথম স্থান অর্জন করেছেন রবি’ শিক্ষার্থী মিন্টু দে, দ্বিতীয় স্থান (যৌথভাবে) অর্জন করেন আমিনুল ইসলাম (চাঁদপুর) ও ইম্রান হোসেন মোল্লা এবং  তৃতীয় স্থান অর্জন করেন জহিরুল ইসলাম।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং প্র্যাকটিক্যাল কিট বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে সনদ তুলে দেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন খান।
কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজের ভেটেনারি সার্জন ডা. মুহাম্মদ আল হেলাল মন্ডল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কিশোরগঞ্জের শিক্ষার্থী মো. খায়রুল্লাহ। পরে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন টাঙ্গাইলের মো. জহিরুল ইসলাম।
ডিবিটেক/এসএন/ইকে
যবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ১৭ এপ্রিল, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে সই করেন।
এর আগে ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগের তথ্য জানানো হয়।
সকাল ৯ টায় যোগদানের আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নতুন উপাচার্য। এরপর ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল  বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। যোগদানের আনুষ্ঠানিকতার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে একটি নিম গাছের চারা রোপন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধান; পর্যায়ক্রমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।
যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মতিবিনিময় সভায় অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে আছে, আমাদের এই গবেষণা ও একাডেমিক কাজকে আরও বেগবান করতে হবে। গবেষণার মাধ্যমে সৃষ্ট জ্ঞান আমাদের জাতির কাছে বিতরণ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গবেষণায় অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি সহপাঠ্যক্রমে মনোযোগ দিতে হবে। তিনি সকলকে সঙ্গে নিয়ে ন্যায্য, মানবিক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়তে চান বলে তার বক্তব্যে উল্লেখ করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. ইয়ারুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে শিক্ষকতা করেন। এছাড়ও কুয়েত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খ্যাতিমান এই বিজ্ঞানী জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট ডক্টরাল গবেষণা ও ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সাময়িকীতে তার ১৪০টির বেশি গবেষণা প্রবন্ধ এবং ২৩টি বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ব একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেসের একজন সম্মানিত ফেলো। তিনি ১৯৫৮ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
ডিবিটেক/এনএইচ/ইকে
চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ১৪ এপ্রিল, মঙ্গলবার  দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে “বাংলা নববর্ষ-১৪৩৩” উদযাপিত হয়।
সকালে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর “এসো হে বৈশাখ” গানের তালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন উপকরণ নিয়ে অংশ নেন।
শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা সব ধর্ম-বর্ণের মানুষকে একসূত্রে গেঁথে দেয় এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং প্রভোস্টদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: মুক্তার হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
দিবসটি উপলক্ষে পান্তা ভোজন, প্রীতি কাবাডি ম্যাচ, ঘুড়ি উড়ানোসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এসব কর্মসূচি নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
আইইএম/এসআই/ইকে
ইউএফটিবির ক্যাম্পাস অবকাঠামো নির্মাণে এমপির আশ্বাস
দ্রুততম সময়ের মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর স্থায়ী ক্যাম্পাস অবকাঠামো নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
১৪ এপ্রিল, মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ইউএফটিবি আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, “এই বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। একটি আধুনিক ও মানসম্মত ক্যাম্পাস গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজনের সূচনা হয় সকাল ৭টায় আলোচনা সভার মাধ্যমে। পরে সকাল ৭টা ৩০ মিনিটে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, "পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই উৎসবের মূল লক্ষ্য মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা।”
তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য নববর্ষ উদযাপন কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি গাজীপুরের রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নেয় ইউএফটিবি পরিবার।
ডিবিটেক/এসএইউ/ইকে
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি সদ্য অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হলেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৩ এপ্রিল, সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীর, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহমান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
ঢাবির একজন শিক্ষক বলেন, অধ্যাপক ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ সঙ্গে যুক্ত। ‘সাদা দলের’ হয়ে তিনি ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনও করেছেন।
এর আগে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
ডিবিটেক/এনএইচ/ইকে
শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা
শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা। তিনি যবিপ্রবির উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করেন।
১৩ এপ্রিল, সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে “সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন” শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। যবিপ্রবির ১৪ টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতির জন্য একযোগে আবেদন করছে। তারই উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ সহায়তা করবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্য নিয়ে যবিপ্রবি যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আসলে প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতে যবিপ্রবির প্রত্যেকটি বিভাগ বিএসির স্বীকৃতি অর্জন করবে এবং যবিপ্রবি শুধু দেশ নয় বিশ্বের সঙ্গেও পাল্লা দিয়ে এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, তোমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটি রিসোর্সফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে এই জাতির প্রতি তোমদের যে দায়বদ্ধতা রয়েছে, তা তোমরা পরিশোধ করবে। দায়বদ্ধতা থেকে দেশপ্রেম শুরু হয়। আশা করি তোমরা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে।
প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি তার বক্তেব্যে বলেন, তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে যবিপ্রবি শুধু দেশ নয় বিশ্বেও মাথা উঁচু করে দাঁড়াবে। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ও দেশ পুনর্গঠনের  আহ্বান জানান তিনি।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নড়াইল ২ আসনের এমপি মো. আতাউর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক. ড. মোসাম্মাৎ আসমা বেগম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও যবিপ্রবি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর স্বীকৃতির জন্য কিভাবে এগিয়ে যাচ্ছে তার তথ্য উপাত্ত তুলে ধরেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
যবিপ্রবির রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১ মেগাওয়াট বিদ্যুৎ
বাংলাদেশে জ্বালানি সংকটের সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে তারা রুফটপ সোলার সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়টি ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যার একটি অংশ নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার হচ্ছে এবং অবশিষ্ট অংশ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সোলার সিস্টেম থেকে নিজস্ব ব্যবহারের পরও প্রায় ৫৭ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয়ে প্রায় ২৬ শতাংশ সাশ্রয় হয়েছে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ সোলার প্যানেল চালু রয়েছে, যা আগামী মাসে শতভাগে উন্নীত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রায় দেড় লক্ষ বর্গফুট জায়গাজুড়ে স্থাপিত এই সোলার সিস্টেম থেকে বিশ্ববিদ্যালয় ভাড়া বাবদও আয় করছে। ফলে এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, আর্থিক সাশ্রয় ও আয় বৃদ্ধিরও একটি কার্যকর উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় ২ মেগাওয়াট। পুরো সোলার সিস্টেম চালু হলে জাতীয় গ্রিড থেকে ১ মেগাওয়াট বিদ্যুতের ওপর নির্ভরতা কমে আসবে। এতে বিদ্যুৎ খাতে ব্যয় কমবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, জ্বালানি সংকটের সময়ে এই উদ্যোগ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। ইতোমধ্যে ৭০–৮০ শতাংশ সোলার সিস্টেম চালু হয়েছে।আগামী মাসে পুরো সিস্টেম চালু হলে উৎপাদন আরও বাড়বে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের আয়তন আরও বড় হলে পুরো ক্যাম্পাসজুড়ে সোলার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো।
এই উদ্যোগকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আশার প্রদীপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি যবিপ্রবির মতো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করে তা ব্যবহার করে, তবে এটি হবে টেকসই উন্নয়নের পথে এক যুগান্তকারী পদক্ষেপ।
ডিবিকটেক/এমএনএ/এমইউআইএম
যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
১১ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে ৩ টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্র হল- শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হল এবং দুইটি ছাত্রী হল- তাপসী রাবেয়া হল হল ও বীরপ্রতিক তারামন বিবি হল, সর্বমোট চারটি হলের শিক্ষার্থীরা পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামীকাল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইফলক। খেলাধুলার ধারাবাহিকতায় এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে আছে। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের খেলোয়ার সুলভ আচরণ বজায় রাখার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে অনুপ্রাণিত করেন।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি ও সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬ এর পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার ও বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছাঃ আফরোজা খাতুন, সহকারী পরিচালক (ফিজিক্যাল) উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব।
ডিবিটেক/এমএমএইচ/ইকে
সিসিক্যামে চট্টলার দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ সহায়ক হবে
জ্বালানি সংকট মোকাবিলা ও ট্রাফিক জ্যাম কমাতে নগরীর স্কুলগুলোতে 'ব্লেন্ডেড' (অনলাইন-অফলাইন) পদ্ধতি চালুর সিদ্ধান্তের কথা জানানোর পর এবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে সিসিক্যামে  চট্টলার দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ সহায়ক হবে মন্তব্য করেছেন তিনি।
১০ এপ্রিল, শুত্রবার ঢাকার বাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দিলেন। বললেন, খাতায় যাই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
ভার্চুয়াল এই সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।
সভায় প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।  মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এবারও তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।
জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি পুণর্ব্যক্ত করে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় নজরদারি চালু রাখতে আইপিএসের ব্যবস্থাও রাখতে হবে। এ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও সহায়ক হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
বরাবরের মতো তিনি জানিয়েছেন,  প্রযুক্তি-নির্ভর শিক্ষা ও পেপারলেস ক্লাসরুম গড়ে তুলতে সরকার কাজ করছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং কার্যক্রম পরিচালিত হলে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের বাইরে কোনো শিক্ষক কোচিং করালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে। দুর্গম কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে বলেও তিনি জানান।
ডিবিটেক/এসএইচ/ইকে
ইউএফটিবি কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্র ও উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ইউএফটিবি কেন্দ্র হিসেবে নির্বাচন করেন মোট ৪০৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২৭৭৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ১৩১৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৭.৮৬ শতাংশ।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় তার সঙ্গে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, কোনো ধরনের ত্রুটি বা বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, এলাকাবাসী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ডিবিটেক/এমএআর/ইকে
চুয়েটে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবীন শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৯ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি জীবন গঠনের এক নিরবচ্ছিন্ন সাধনা এবং গভীর নৈতিক দায়বদ্ধতা। একজন শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, বরং মূল্যবোধ ও ন্যায়বোধের আলোকবর্তিকা প্রজ্বলিত করেন। শিক্ষক যত আদর্শবান ও দক্ষ হবেন, শিক্ষার্থীরাও তত বেশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।
এদিকে একই দিন চুয়েট ও বেইজ পেপারস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় চুয়েটের ব্যবহৃত কাগজ (ওয়েস্ট পেপার) সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য করার মাধ্যমে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। এর ফলে চুয়েটের বর্জ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশগত দূষণ হ্রাস পাবে।
চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত ছিলেন। চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বেইজ পেপারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধান বিধান বড়ুয়া চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/আইইএম/ইকে
রাজধানীর নির্বাচিত স্কুলে সপ্তাহে ৩ দিন ক্লাস অনলাইনে
প্রাথমিকভাবে রাজধানীর অনলাইন ক্লাসের সক্ষমতাসম্পন্ন এমন কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে। আর  শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) ক্লাসে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।
৯ এপ্রিল, বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক  এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছলেন।
সভায় রাজধানীর  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে ব্লেন্ডেড পদ্ধতিতে (অফ লাইন ও অন লাইন) ক্লাস নেয়ার পক্ষে সিংহভাগ মত আসে। এক্ষেত্রে সরকারের প্রস্তাবিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা। আলোচনা শেষে নগরীর যানজট হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কার্যকর বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেট সুবিধা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ভায় অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে (ব্লেন্ডেড লার্নিং) নতুন শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  বাস্তবায়নে প্রয়োজনীয় তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।  এছাড়া, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি রিপোর্টিং সিস্টেম চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়, যা অফলাইন ক্লাসে ফলো-আপের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা আরও বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ‘আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।
তিনি জানান, ‘শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না।’
দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় এনে শিক্ষাব্যবস্থাকে অভিযোজিত করা জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
ডিবিটেক/কেএম/ইকে
ঢামেকের সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) চিকিৎসকের সংঘর্ষের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে ঢাবি মেডিক্যাল ফ্যাকাল্টির ডিনের নেতৃত্বে ছয় সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে এই কমিটি ঘটনা অনুসন্ধানে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। ৮ এপ্রিল, বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে ঢামেকের প্রশাসনিক ব্লকে বৈঠক শেষ এ তথ্য জানিয়েছেন তিনি।
এদিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা সেবা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর জরুরি সেবা চালু করেছে চিকিৎসক। তবে  ওই বৈঠকের পর আল্টিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। মারামারির এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা না হলে কমপ্লিট শাটডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।  সন্ধ্যার পর ঢাকা মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসক দীপ্ত নুর কল্লোল জানান, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম ইন্টার্ন চিকিৎসকদের।
এর পরিপ্রেক্ষিতে রাত নয়টায় সংঘর্ষের ঘটনায় সমস্যা সমাধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশে ডিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিসহ উভয় পক্ষ আলোচনায় বসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী সানিম (২৩) বেলা সাড়ে তিনটার দিকে জ্বর ও পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। এ সময় তাকে দেওয়া প্রেসক্রিপশনের একটি ইনজেকশন খুঁজে না পাওয়ায় কয়েকজন শিক্ষার্থী চিকিৎসকদের এসে জানান। এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
ডিবিটেক/ এনডিএ/ ইকে
চুয়েট মেডিকলে সেন্টারে আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আলট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে। ৮ এপ্রিল, বুধবার এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, চুয়েট মেডিকেল সেন্টারের ইনচার্জ এবং উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
উদ্বোধনকালে আলট্রাসনোগ্রাফি সেবা সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও মানবিকভাবে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া  বলেন, চুয়েট মেডিকেল সেন্টারের আধুনিকায়নে আমরা বিবিধ কার্যক্রম গ্রহণ করেছি। ইতিমধ্যে একটি নষ্ট এম্বুলেন্স মেরামতের মাধ্যমে সচল করা হয়েছে। একজন মনোবিজ্ঞানীও নিয়োগ করা হয়েছে। আধুনিক চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।
চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম আরো সহজ, গতিশীল ও উন্নতকরনের জন্য ভবনটির ভার্টিক্যাল এক্সটেনশনসহ আরো আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি এবং আরো জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ভাইস চ্যান্সেলর।
ডিবিটেক/এআইএম/ইকে
৩.৪ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নে পিপিএ স্বাক্ষর
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্যারামাউন্ট গ্রুপের মধ্যে ৩.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওপেক্স সোলার প্রজেক্ট নামে একটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবন ও হলসমূহের রুপটপ ব্যবহারের মাধ্যমে  পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে যা আগামী চার মাসের মধ্যে বাস্তবায়িত হবে।
৬ এপ্রিল, সোমবার সাভারের রিুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস আয়োজিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ)  স্বাক্ষর অনুষ্ঠানে প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান এবং প্যারামাউন্ট গ্রুপের পরিচালক (অর্থ) জাহিদুল আবেদীন ও কোম্পানী সেক্রেটারী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে   রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং  প্যারামাউন্ট গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাদাব হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম সাছুল আলমের নেতৃত্বে এবং বোর্ড অব ট্রাস্টিজের  চেয়ারম্যানের দিকনির্দেশনায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্যারামাউন্ট গ্রুপের মধ্যে একটি কার্যকর ও   টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।
ওপেক্স মডেলের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের ফলে বিশ্ববিদ্যালয়   কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই সৌর বিদ্যুৎ সুবিধা গ্রহণ করতে পারবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা নির্ধারিত হওয়ায় বিদ্যুৎ ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং দীর্ঘমেয়াদে খরচ স্থিতিশীল থাকবে।
এই প্রকল্পের মাধ্যমে বছরে আনুমানিক ৩,৫০০  থেকে ৪,০০০ টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে, যা প্রায় ৬০ হাজার গাছ   রোপণের সমতুল্য। পাশাপাশি, এতে   কোনো পানি ব্যবহার বা ক্ষতিকর গ্যাস নির্গমন না হওয়ায় এটি একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নেট মিটারিং সুবিধার মাধ্যমে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট অর্জনের সুযোগ থাকবে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় আরও কমাতে সহায়ক হবে। একইসঙ্গে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও এই প্রকল্প ভূমিকা রাখবে।
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবভিত্তিক শিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি বৃহত্তম এবং বেসরকারি বিশ্ববিদ্যারযের মধ্যে প্রথম গৃহীত  এই উদ্যোগটি কেবল একটি চুক্তি নয়; বরং একটি টেকসই, পরিবেশবান্ধব এবং স্বনির্ভর ভবিষ্যৎ গড়ার পথে একটি গুরুত্বত্বপূর্ণ পদক্ষেপ।
ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্যারামাউন্ট গ্রুপের মধ্যে ৩.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওপেক্স সোলার প্রজেক্ট নামে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং প্যারামাউন্ট গ্রুপের পরিচালক (অর্থ) জাহিদুল আবেদীনসহ অতিথিরা।
ডিবিটেক/জেইউ/ইকে
চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শুরু
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ৫ এপ্রিল, রবিবার শুরু হলো “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীষর্ক প্রশিক্ষণ কর্মশালা।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড রক্ষা করে শিক্ষকরা। শিক্ষকতা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি আর্ট। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। আর এই শিক্ষার গুণগত মান নির্ভর করে মূলত শ্রেণিকক্ষে শিক্ষকদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আধুনিক শিক্ষণ—পদ্ধতির ওপর। মানসম্মত শিক্ষা অর্জনের জন্য শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, দক্ষ শিক্ষকসমাজ এবং সময়োপযোগী কারিকুলামের সমন্বয় অপরিহার্য। এর পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিবিটেক/এআইএম/ইকে
যবিপ্রবির সিডিএম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল শনিবার সিডিএম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ভৌগোলিক অবস্থান, নিম্নভূমি ব-দ্বীপীয় ভূ-প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ। এই দেশে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়সহ নানাধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায় দেখা যায়। তোমরা যারা এই বিভাগে অধ্যয়নরত আছো তোমাদের নতুন নতুন আইডিয়া, জ্ঞান ও গবেষণার মধ্য দিয়ে এই দেশের মানুষ এসব দুর্যোগ মোকাবিলা করার সাহস ও পূর্ব ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। এজন্য তোমাদের আরও গবেষণামূখী হতে হবে। সময়ের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের গবেষণার মধ্য দিয়ে দেশ তথা বিশ্ব দুর্যোগ মোকাবিলায় আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, এফই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম, সিডিএম বিভাগের শিক্ষার্থী স্মৃতি সরকার, স্নিগ্ধা শারমিন, রিফাত হোসেন, আতিকুর রহমান, তিথি রানি বিশ্বাস, অরন্যসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নুরী ইসলাম, প্রভাষক মুহাম্মদ আবু সাইদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএম বিভাগের শিক্ষার্থী সৌমেন চৌধুরি শুভ ও অনিকা তাবাসসুম অর্পি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে ৭৪৩১ জন শিক্ষার্থীর। এরমধ্যে যবিপ্রবিতে ৮৫ দশমিক ৪১ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ৩ এপ্রিল, শুক্রবার ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও বিভিন্ন ক্লাব ও সংগঠনকেও তিনি ধন্যবাদ জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য।
যবিপ্রবির কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
১ এপ্রিল, বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএফটিবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউজিসি চেয়ারম্যানও উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
আলোচনায় অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ডিবিটেক/এসআই/ইকে
যবিপ্রবি-তে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু
সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১ এপ্রিল বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে লিফলেট হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন কোষাধ্যক্ষ ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন। পরে কমিটির সদস্যরা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে পরিদর্শন করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পর্যায়ক্রমে সব বিভাগ ও আবাসিক হলগুলোতে এ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়।
লিফলেটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার বন্ধ রেখে জানালা-দরজা খোলা রাখতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন অতিরিক্ত ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এসি ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে এবং ব্যবহার করলেও তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।
এছাড়া কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে, তবে প্রয়োজন হলে সীমিত পরিসরে বিদ্যুৎ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।
ডিবিটেক/এনএইচ/ইকে
রুয়েটে প্রথমবার চালু রিভার্স ওসমোসিস প্লান্ট
রাজশাহী: দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সমাধানে প্রথমবারের মতো আধুনিক রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে  পরীক্ষামূলকভাবে ৩০ মার্চ, সোমবার এই প্লান্ট চালু করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্মিত ছাত্র হল-১, ছাত্র হল-২, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল (ছাত্রী হল-১) এবং ছাত্রী হল-২-এর ছাদে প্লান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতর।
প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. এইচ. এম. রাসেল জানান, উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক–এর নির্দেশনায় প্রাথমিকভাবে চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির সমস্যা নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ প্রকল্প আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
রাজশাহী অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্থাপিত প্লান্টগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল নিশ্চিত করবে।
রিভার্স ওসমোসিস একটি আধুনিক পানি পরিশোধন পদ্ধতি, যেখানে বিশেষ মেমব্রেনের মাধ্যমে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ ও আয়রন অপসারণ করা হয়। ফলে পানি পানের উপযোগী হয়ে ওঠে।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে পানির মানগত সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যাবে। পাশাপাশি দ্রুতই অন্যান্য হল ও একাডেমিক ভবনেও এ সুবিধা সম্প্রসারণের প্রত্যাশা জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার এই উদ্যোগ রুয়েট ক্যাম্পাসের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
ডিবিটেক/বিএনও/ইকে
চুয়েটে কোয়ালিটি এস্যুরেন্স কমিটির ১২তম সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন লক্ষ্য নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর কোয়ালিটি এস্যুরেন্স কমিটির (কিউএসি) ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় একাডেমিক মান বজায় রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসি’র সদস্য সচিব অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
ডিবিটেক/আইইএম/ইকে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি পদক্ষেপ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার বন্ধ রাখা হবে এবং জানালা-দরজা খোলা রেখে আলো ব্যবহার করা হবে। বিদ্যমান বৈদ্যুতিক আলোর অর্ধেক ব্যবহার করা হবে এবং অতিরিক্ত লাইট ব্যবহার এড়িয়ে চলা হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখা হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারে নিরুৎসাহিত করা হবে, তবে বিশেষ ল্যাবে সীমিত ব্যবহার করা যাবে এবং তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা হবে।
এছাড়াও অফিস ত্যাগের সময় কক্ষের বাতি, ফ্যানসহ সব যন্ত্রপাতি বন্ধ রাখা হবে এবং অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি বন্ধ রাখা হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বত্র বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা হবে এবং যাবতীয় আলোকসজ্জা পরিহার করা হবে। বিভিন্ন অনুষ্ঠানে গ্যালারি ব্যবহার নিরুৎসাহিত করা হবে, তবে বিশেষ প্রয়োজনে সীমিত এসি ও যন্ত্রপাতি ব্যবহার করা যাবে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি দুই গ্রুপে বিভক্ত হয়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকি করবে। জ্বালানি সংকটের তীব্রতা অনুযায়ী দূরপাল্লার পরিবহন সীমিত রাখা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে স্ট্যান্ড ব্যানার স্থাপন এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যবিপ্রবি জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কার্যক্রম চালাতে এ পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
রুয়েটে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ।
২৮ মার্চ, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। ফ্যানের পাখা তার ঘাড়ের ওপর পড়ে গেলে তিনি আহত হন। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর রুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকির করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্টের সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
‎এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্লাসরুম সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ বিষয়ে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন জানান, ক্লাসরুমের সরঞ্জাম নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট ফ্যানগুলোও সম্প্রতি স্থাপন করা হয়েছিল।
তিনি বলেন, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে বিভাগের সব কক্ষের সরঞ্জাম পুনরায় পরীক্ষা করার কাজ শুরু হয়েছে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে ১৬৯৯ জন শিক্ষার্থীর। এরমধ্যে যবিপ্রবিতে ৮৬ দশমিক ২৪ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আজ ২৭ মার্চ ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, উক্তদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
যবিপ্রবির কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীর পক্ষ থেকে জানানো হয়, ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা সংখ্যা স্বল্প হওয়ায় যবিপ্রবির শুধুমাত্র একটি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
ডিবিটেক/এমএনএইচ/এমইউএম
নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, যশোর শহরস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ, বৃহস্পতিবার যবিপ্রবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ক্ষণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে যশোর শহরের মণিহারে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এ নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
২৬ মার্চ, বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপাচার্য, ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, অন্যান্য পরিচালক, অফিস প্রধান, বিভিন্ন হল, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে চুয়েট ক্যাম্পাসে শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়।
উপাচার্য মহোদয়ের অনুপস্থিতিতে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার।
অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন উপ—পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
এদিকে দিবসটি উপলক্ষে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পাশাপাশি ছাত্রকলাণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র—ছাত্রীদের জন্য এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনে শিশু—কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ডিবিটেক/এআইএম/ইকে
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ পদক্ষেপ নোবিপ্রবির
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫‑২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তুতি নিয়েছে।
সিদ্ধান্ত গ্রহণ ও প্রকাশে ২৫ মার্চ, বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম এবং কনফারেন্স রুমে পৃথকভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রথমে শিক্ষক, কর্মকর্তা‑কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপাচর্য জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসগুলো পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং চৌমুহনী ও সোনাপুরে যানজট এড়াতে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে; অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভর্তিচ্ছু ও অভিভাবকদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ডাক্তার, ভিজিল্যান্স টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। কেন্দ্রসমূহে শান্তি‑শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে; নোবিপ্রবি বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থী প্রতিনিধি সহায়ক টিম হিসেবে কাজ করবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গুচ্ছ ভর্তি সময়সূচি অনুযায়ী সি ইউনিট পরীক্ষা ২৭ মার্চ, বি ইউনিট ৩ এপ্রিল এবং এ ইউনিট ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/ডিসিও/ইকে
নির্মমতা থেকে স্বাধীনতার প্রেরণা: চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস‑চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ২৫ মার্চের নির্মমতা আমাদেরকে চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্দীপিত করেছিল এবং নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতিতে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার ফলে আমরা পেয়েছি একটি ভূখণ্ড ও মানচিত্র এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ।
ভাইস‑চ্যান্সেলর আরও উল্লেখ করেন,  স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার পথে এখনও বহু চ্যালেঞ্জ রয়ে গেছে। সুশাসন, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি জোর দেন।
২৫ মার্চ, বুধবার, ন চুয়েটের শহীদ দুই বীর ছাত্র শহীদ মোহাম্মদ শাহ ও শহীদ তারেক হুদাসহ মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন উপাচার্য। ২৫ মার্চ গণহত্যা দিবস‑২০২৬ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস‑২০২৬ উপলক্ষে সকাল ১১টায় এই অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িত ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। বিভাগীয় প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ; শিক্ষক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ; কর্মকর্তা সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন; কর্মচারী সমিতির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন; শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের আসহাব লাবিব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ‑পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ। একই দিনে চুয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।
ডিবিটেক/এআইএম/ইকে
‎রুয়েটে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী সরকারি দল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ বিতর্ক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। সরকারি দল ও বিরোধী দল হিসেবে দুইটি গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। সরকারী দলের সেরা বিতার্কিক নির্বাচিত হন মো. নাইম এবং বেসরকারী দলের হোমাইরা তাবাসুম।
৮ মার্চ, রবিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।
‎বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জেড এইচ এম মনজুর মোর্শেদ, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি ।
‎প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। নারী জাতির সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। দেশ এগিয়ে যাবে। এই সংসদ মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা পুরুষদের জন্যও ইতিবাচক পরিবর্তন আনে।
ডিবিটেক/টিসিও/এমআই
ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষা ১১ এপ্রিল
পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী,  আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষে প্রযুক্তি ইউনিট-এ অনলাইনের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট। পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
এর আগে ঢাবির প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত ১৪ জানুয়ারি শুরু হয়। শুরুতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ ছিল। পরে তা বৃদ্ধি করা হয়। এরই মধ্যে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৮৫০ টাকা।
ডিবিটেক/এনএ/এমইউএম
ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।
যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ২৫ ফেব্রুয়ারি,  বুধবার বিকালে ডিনস অ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক জীবনে এধরনের অ্যাওয়ার্ড একজন শিক্ষার্থীর জন্য অনেক গর্বের। আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। যবিপ্রবি দেশ তথা বিশ্বে গবেষণা ও শিক্ষায় অনেক এগিয়ে। আগামীতে তোমাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। তিনি ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের আহবায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করেছে। এ বছর ১১ জন শিক্ষার্থী এই পুরষ্কার পেতে যাচ্ছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি মনে করি।
ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদেও মধ্যে রয়েছে অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ, সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা, রহিমা আফরোজ রুম্পা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মুন্নি আক্তার, পল্লব সিংহ, ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলাসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।
ডিবিটেক/এনএম/ইকে
পবিপ্রবিতে দুই শিক্ষকের হাতাহাতি
কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের জেনারেল এনিম্যাল সায়েন্স এন্ড এনিম্যাল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহবুবুল আলম ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. আলী আজগরের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে অনাকাঙিক্ষত এই দুর্ঘটনার পর বিলম্ব না করে উভয় শিক্ষক নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
এর আগে ২৩ ফেব্রুয়ারি, সোমবার বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের একাডেমিক ভবন-২-এর সামনে কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, কম্বাইন্ড ডিগ্রি সংক্রান্ত আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিসিপ্লিনের শিক্ষকরা অনুষদের লেভেল-৪ সেমিস্টার-১ ও লেভেল-১ সেমিস্টার-২-এর শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ডিন ভবন ঘেরাও করে ডিন বরাবর পরীক্ষা নেওয়ার জন্য লিখিত আবেদন দেন।
এরপর উত্তেজিত শিক্ষার্থীরা একাডেমিক ভবন-২-এর দিকে অগ্রসর হয়ে অনুষদের কেন্দ্রীয় মাঠে অবস্থান নেয়। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের পরিপ্রেক্ষিতে এএইচ ডিসিপ্লিনের শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে এসে জড়ো হন এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ডিনকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম এবং সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর ঘটনাস্থলে শিক্ষকদের সামনে উপস্থিত হন।
এ সময় উপস্থিত সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে জেনারেল এনিম্যাল সায়েন্স অ্যান্ড এনিম্যাল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহবুবুল আলম ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. আলী আজগরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়।
ঘটনার বিবরণে জেনারেল এনিম্যাল সায়েন্স অ্যান্ড এনিম্যাল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহবুবুল আলম বলেছেন, শিক্ষকদের ভেতরে রেখে কয়েকজন ছাত্র একাডেমিক বিল্ডিংয়ে তালা দিতে আসে। পরবর্তীতে আমি সহকারী প্রক্টরকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। এরপর ডিন স্যারকে ফোন দেয়ার পর তারা এলে সহকারী প্রক্টরের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। তবে আমরা বিষয়টি পরবর্তীতে সমাধান করে নিয়েছি।
সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর বলেন, ডিন অফিসে কম্বাইন্ড ডিগ্রির শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কিছু সংখ্যক শিক্ষার্থী ডিন অফিস থেকে একাডেমিক ভবনের দিকে যায়। তাদের মধ্যে একজন তালা লাগানোর কথা বললে অধ্যাপক শাহবুবুল আমাকে ফোন দেন। আমি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারিনি। পরবর্তীতে ঘটনাস্থলে আসার পর তিনি আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন, আমিও কিছুটা উত্তেজিত হই। পরে তিনি প্রকাশ্যে আমার কাছে দুঃখ প্রকাশ করেন।
ডিবিটেক/সিটিও/এমইউএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করল ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেওয়ার লক্ষ্যে টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র চালু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ২২ ফেব্রুয়ারি, রবিবার বিকালে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় এটি চালু করা হয়।
নাগরিক সেবা কেন্দ্র চালুর বিষয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিভিন্ন সেবার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হতে হয়। যেখানে দালাল চক্রের দৌরাত্ম্য ও নানাবিধ হয়রানির শিকার হতে হয়। উক্ত সকল সেবাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের একটি কেন্দ্র থেকে ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি।’
তিনি আরও বলেন, ‘কিছু সেবার ক্ষেত্রে পুরোপুরি অন স্টপ সলিউশন সম্ভব হয়নি। এটি নিয়ে এটুআই কাজ করছে। আমরা আশাকরছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলে কেন্দ্রটি থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ।’
এর আগে, গত ২৫ জানুয়ারি টিএসসিতে এই নাগরিক সেবা কেন্দ্র চালুর ঘোষণা দেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানকে সঙ্গে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন বিদায়ী অন্তবর্তীকালীন সরকার প্রধানের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জানা গেছে, জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি কার্ড সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও কর সহ সরকারের নানা সেবা এই কেন্দ্র থেকে পাওয়া যাবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
ডিবিটেক/এমআই/ইকে
প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে গোবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির এবং প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আহত হন। গুরুতর আহত নাহিদুর রহমান সাকিবকে অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এএসভিএম বিভাগের শিক্ষক ড. আহসান সৌরভকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ২২ ফেব্রুয়ারি, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রক্টর পরিবর্তনের বিরোধিতা করে ছাত্রদলের একাংশ অবস্থান নিলে অপরপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রশাসনিক ভবনসংলগ্ন মাঠ ও আশপাশের এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, এএসভিএম বিভাগের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে গেলে সহ-সভাপতি জহির লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যানের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে জহির প্রচার সম্পাদক নাহিদের ওপর চড়াও হন। পরে কয়েকজন মিলে নাহিদের ওপর হামলা চালান।
অন্যদিকে সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, ছাত্রদল নেতা আনোয়ারের কক্ষে প্রবেশের সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। হাতাহাতির এক পর্যায়ে নাহিদুর রহমান সাকিব তাকে আক্রমণ করেন। একই সময় একজন শিক্ষক তার কলার ধরে টান দেন। এরপর কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।
ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রদলের একাংশ প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে, আরেক অংশ ভবনের ভেতরে অবস্থান করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
ডিবিটেক/ডিএমও/ইকে
চুয়েটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
নানা আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। দিবস উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে সকাল ৮:২০ ঘটিকায় ক্যাম্পাসের উত্তর গোল চত্বর হতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়।
প্রভাতফেরীতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবতীর্তে শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লিখা, ছড়া ও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-এর আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, একুশ মানেই আত্মসম্মান, একুশ মানেই আত্মত্যাগের প্রেরণা, একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান। ভাষার জন্য যে রক্ত ঝরেছে, সেই ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশ সাধনই হোক আমাদের অঙ্গীকার। ভাষার এই জয়যাত্রা হোক চিরন্তন ও অবিনাশী। তিনি আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষার কার্যকর মাধ্যম হিসেবে সমৃদ্ধ করতে হবে। গবেষণা, উদ্ভাবন, জ্ঞান-বিজ্ঞান ও সৃজনশীল চর্চায় বাংলার ব্যবহার সম্প্রসারণ প্রয়োজন। বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও বাণিজ্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে একুশের চেতনার যথার্থ বাস্তবায়ন। সর্বস্তরে শুদ্ধ ও প্রমিত বাংলার চর্চা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকতার্ সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতি এর সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আসহাব লাবিব।
অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান জনাব শারমিন সুলতানা তমা।
ডিবিটেক/এআইএম/ইকে
কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ উপচার্য
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ -এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
২১ ফেব্রুয়ারি, শনিবার প্রত্যুষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময়  উপাচার্য বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার বীজ রোপণ করেছিল। শহীদদের আদর্শ ধারণ করে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ।
সে সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ)  সহ বিভিন্ন বিভাগের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলেই ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিবিটেক/এসই/ইকে
রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রমজান হেল্পডেস্ক’ চালু
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের উদ্যোগে চালু করা হয়েছে ‘রমজান হেল্পডেস্ক’। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ ও শহীদ মিনার প্রাঙ্গণে হেল্পডেস্কের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়। রমজানের প্রথম দিনেই প্রায় ৫০ জন শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
হেল্পডেস্কে ইফতারকারীদের জন্য বসার উপযোগী প্লাস্টিক শিট, ফল কাটার জন্য ছুরি ও চপিং বোর্ড, ইফতার মেশানোর জন্য বড় ও ছোট গামলা, পানির বোতল, বিশুদ্ধ খাবার পানি ও পানি সরবরাহের ব্যবস্থা এবং উচ্ছিষ্ট ফেলার জন্য গার্বেজ ব্যাগ সরবরাহ করা হয়।
এছাড়া এতে ইফতার শেষে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে ও পরবর্তীতে উচ্ছিষ্ট ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম নাইম ও জাকির হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নাসিম, জিয়া হল ছাত্রনেতা সিয়াম ও জাহিদ, শাহ মখদুম হল ছাত্রনেতা আলতাফিন, সোহরাওয়ার্দী হল ছাত্রনেতা নিশানসহ অন্য নেতাকর্মীরা বুথ পরিচালনায় অংশ নেন।
এসময় ছাত্রদল নেতারা জানান, রমজানে মাসব্যাপী শিক্ষার্থীদের সুবিধার্থে এই হেল্পডেস্ক কার্যক্রম চালু থাকবে। প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, এক বছর আগেও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং সফলভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও পুরো রমজান মাসজুড়ে আমাদের হেল্পডেস্কের সেবা চলবে, ইনশাআল্লাহ।
ডিবিটেক/জেএনও/ইকে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই শিক্ষার্থীদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বিষয়ে ভিভাসফটের মেন্টরিং
রাজশাহীতে অবস্থিত ভিভাসফট লিমিটেডের অফিস পরিদর্শন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। বাস্তব জীবনে একটি পেশাদার সফটওয়্যার কোম্পানি কীভাবে পরিচালিত হয়, তা কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তারা এই সফরে অংশ নেন।
১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভিভাসফট কর্তৃপক্ষ জানান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের প্রভাষক মো. খালিদ সাকিবের নেতৃত্বে ২৯তম, ৩০তম এবং ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা ১৭ ফেব্রুয়ারি ভিভাসফটের অফিস পরিদর্শন করেন। তাদের স্বাগত জানান ভিভাসফটের রাজশাহী অফিসের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট উদয়ন ঘোষ। <o:p></o:p>
পরিদর্শনকালে শিক্ষার্থীরা মডার্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নিয়ে একটি টেকনিক্যাল সেশনে অংশ নেয়। সেখানে সফটওয়্যারের ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড কীভাবে তৈরি করা হয়, সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া কোড লঞ্চ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত বিভিন্ন টুল, যেমন সিআই/সিডি (CI/CD) সিস্টেম সম্পর্কেও তারা ধারণা লাভ করেন। এর পর একটি মেন্টরশিপ সেশনেও তারা অংশগ্রহণ করেন। <o:p></o:p>
সেখানে শিক্ষার্থীরা ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরু করার উপায় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কোডিং সমস্যা সমাধান এবং প্রজেক্ট তৈরির গুরুত্ব নিয়েও আলোচনা হয়। ভিভাসফট টিম তাদের দেখিয়ে দেয় কীভাবে একটি পেশাদার সিভি তৈরি করলে নিয়োগদাতাদের কাছে আলাদা করে নিজেকে তুলে ধরা যায়। <o:p></o:p>
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. খালিদ সাকিব বলেন, প্রচলিত শ্রেণিকক্ষের পাঠদান সবসময় মডার্ন আইটি ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র তুলে ধরে না। এই সফর শিক্ষার্থীদের প্রফেশনাল ওর্য়াকফ্লো এবং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ সম্পর্কে মূল্যবান ধারণা দিয়েছে। <o:p></o:p>
তিনি আরও উল্লেখ করেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ (এআই) নতুন প্রযুক্তি কীভাবে চাকরির ক্ষেত্র ও প্রয়োজনীয় দক্ষতার ধরন পরিবর্তন করছে, সে বিষয়েও শিক্ষার্থীরা ধারণা পেয়েছে। <o:p></o:p>
ভিভাসফটের রাজশাহী অফিসের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট উদয়ন ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনাই ভিভাসফটের লক্ষ্য। তিনি জানান, রাজশাহীর স্থানীয় মেধাবী তরুণদের খুঁজে বের করা ও তাদের সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। <o:p></o:p>
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরেও দ্রুত সম্প্রসারণ করছে ভিভাসফট। এই সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আরও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনা করছে।<o:p></o:p>
ডিবিটেক/কেএনএস/এমইউএম
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৮ ফেব্রুয়ারি বুধবার এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে।  জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে। তিঁনি আশা করেন, নতুন সরকারের  অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং যবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের  হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।
তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পেীঁছে যাবে। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
চুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কারিগরি তত্ত্বাবধানে "ডিআরই (DRE) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম" চালু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি (সোমবার) এই   কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানেরা।
সিস্টেমটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে বলে জানাননো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে,  এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে।
ডিবিটেক/এআইএম/ইকে
জাবিপ্রবিতে ভিসি-প্রো-ভিসির পদত্যাগ দাবি ঘিরে হট্টগোল, দুই শিক্ষকের হাতাহাতি
নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্য সৃষ্টির অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রো-ভিসি) পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় হট্টগোল ও শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পূর্বনির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় ১৫ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে, যখন ‘বিশ্ববিদ্যালয় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী’ ব্যানারে একদল আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ফটকে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীদের দাবি, গত ৫ আগস্টের পর শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য তৈরি করা হয়েছে। তারা অভিযোগ করেন যে, বর্তমানে প্রশাসনের ছত্রছায়ায় ব্যাপক নিয়োগ বাণিজ্য চলছে এবং উপাচার্যের সহযোগিতায় উপ-উপাচার্যের অনুসারীদের পরিকল্পিতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া প্রক্টর সাদিকুর রহমান ও প্রভোস্ট ফরহাদ আলীসহ একটি নির্দিষ্ট সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়কে জিম্মি করে রেখেছে বলেও তারা উল্লেখ করেন।
তবে এই আন্দোলনের ব্যানারে ‘সাধারণ শিক্ষার্থী’ শব্দ ব্যবহার করায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দাবি করেন যে, এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আন্দোলনকারীরা শিক্ষার্থীদের নাম ব্যবহার করছেন। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারীদের ব্যানার খুলে ফেলেন এবং ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের অভ্যন্তরীণ রাজনীতির বলির পাঁঠা হিসেবে শিক্ষার্থীদের নাম ব্যবহার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। কিন্তু সমাধান আসার পরিবর্তে আলোচনা সভায় উত্তেজনার পারদ আরও চড়ে যায়। আলোচনার এক পর্যায়ে এক শিক্ষার্থীর মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারী শিক্ষক ড. আল মামুন সরকার উপ-উপাচার্যের সামনেই টেবিল চাপড়ে তীব্র চিৎকার করেন। এ সময় তাকে শান্ত করতে এগিয়ে আসা প্রভোস্ট ড. ফরহাদ আলী ও প্রভাষক ইমরুল কবিরের সাথে ড. আল মামুন সরকারের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সভাকক্ষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাসে এই অস্থিরতার কারণে সারাদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ফিরে যেতে বাধ্য হন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুবর্ণা জানান, সকালে ক্যাম্পাসে এসে তালাবদ্ধ ভবন দেখে তারা দিশেহারা হয়ে পড়েন। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আগাম নির্দেশনা না থাকায় তাদের শিক্ষাজীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। এ বিষয়ে উপ-উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, সকল পক্ষের সাথে কথা বলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।
ডিবিটেক/ডিএম/এসএ
বুয়েট অধ্যাপক আবদুল হাছিব হলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
১৫ ফেব্রুয়ারি, রবিবকর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে’।
এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
রাবি বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ৬ শিক্ষক ও ৩০ শিক্ষার্থী
২০২৫ সালের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৬ শিক্ষক ও ৩০ কৃতী শিক্ষার্থী।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সনদ ও পুরস্কারের চেক তুলে দেন।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী আকবর, প্রফেসর মো. গোলাম হোসাইন, প্রফেসর সৈয়দ রাসেল কবির ও প্রফেসর মো. সাখাওয়াত হোসাইন এবং শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ ইমরোজ খালেদী ও সোনালী আক্তার তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এফ. নজরুল ইসলাম।
ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে একজন করে শিক্ষক রয়েছেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দুইজন এবং ফলিত গণিত ও পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে ২ জন, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগ থেকে ৩ জন করে, ফলিত গণিত ও শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ থেকে ৪ জন করে এবং রসায়ন বিভাগ থেকে সর্বাধিক ৫ জন শিক্ষার্থী রয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, যেকোনো অর্জনের পেছনে ব্যক্তি মেধার পাশাপাশি শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত অবদান থাকে। এই ডিনস অ্যাওয়ার্ড শুধু কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিই নয়, তাদের পরিবার ও শিক্ষকদেরও সম্মানিত করেছে। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হয়েছে।
অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক ড. নাসিরুদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রুমা পারভীন।
ডিবিটেক/ এসএস/এমএ
ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
“শিক্ষার্থীদের নোবেল পুরস্কার” নামে পরিচিত বিশ্বের সর্ববৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ এর ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো  ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস )-এর রত্নগর্ভ তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে  ‘ইউআইটিএস হাল্ট_ফ্রি ফল’ দলটি ক্যাম্পাস চ্যাম্পিয়ন হযেছে। ‘ইউআইটিএস হাল্ট_পেল্টিয়ার্স’ দল প্রথম রানার্সআপ এবং ‘ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার’ দল দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।
চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কাজী আকিব আনাফ, ম্যানেজার (গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট), সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি; নরগিস আখতার, এইচআর বিজনেস পার্টনার ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড, কোাটস বাংলাদেশ এবং অপরাজিতা বড়ুয়া, এইচআর ডিরেক্টর, ইনফিনিটিবিট, গ্রুপবিট।
উপস্থাপনা প্রতিযোগিতা শেষে নেক্সটজবজ লিমিটেড এর উদ্যোগে “ডিগ্রি টু ডিরেকশন: এজ অব এআই, ডাটা অ্যান্ড কম্পিটিশনে ক্যারিয়ার রেডিনেস” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মেহনাজউদ্দিন রুপম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, আমান বাংলাদেশ লিমিটেড।
২০০৯ সালে জাতিসংঘের অংশীদারত্বে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল কর্তৃক চালু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত বৈশ্বিক সমস্যার সমাধানে লাভজনক ও প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করে। ইউআইটিএস ক্যাম্পাস রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো উদ্ভাবনী ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
৮ ফেব্রুয়ারি, রবিবার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস আইকিউএসি-এর পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজবজ লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মি. শোয়েব হাসান, যিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হাল্ট প্রাইজের মতো পগুরুত্ব তুলে ধরেন।
ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দলগুলো এখন হাল্ট প্রাইজের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে টেকসই ও কার্যকর সমাধান উপস্থাপন করবে।
ডিবিটেক/এসএফ/ইকে
যবিপ্রবিতে নানা আয়োজনে ইইই ডে পালন
আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি, রোববার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
‘ইইই ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। আমাদের দেশে বেশিরভাগ এখনো পর্যন্ত অন্য দেশের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই সেক্টরে। আমরা আশা করি আগামীতে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় নিজেদের মনোনিবেশ করে টেকনোলজিতে আরও এগিয়ে যাবে। নিজস্ব টেকনোলজিতে এই সেক্টরকে সমৃদ্ধশালী করবে। দেশ ও জাতির জন্য কাজ করবে।
ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. মজনুজ্জামান, প্রভাষক মো. আল-আমিন, মো তারেকুজ্জামান, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ইকে/এসএম
যবিপ্রবিতে গণভোট নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি, শনিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই মতবিনিময় সভার সূচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কার পরিকল্পনার জন্য গঠিত সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল, সংবিধান সংস্কার কমিশন। সবগুলো কমিশন থেকে প্রায় এক হাজারের মতো সুপারিশ আসে। জুলাই জাতীয় সনদ-২০২৫ তৈরি করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৪টি সুপারিশ নিয়ে যার বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হবে গণভোট। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনমানুষের মুক্তির আন্দোলন। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ ও জুলাই যোদ্ধাদের আকাঙ্খা পূরণের অন্যতম পাথেয় হলো এই জুলাই সনদ। জুলাই যোদ্ধাদের আকাঙ্খা আরও সংহত করতে গণভোটের কোনো বিকল্প নেই। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আর কখনো স্বৈরাচার তৈরি হবে না এই বাংলার মাটিতে। যে সরকারই আসুক ক্ষমতায়, সেই সরকারই জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে বলে আমি মনে করি। এতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও অংশগ্রহণমূলক ব্যবস্থা নিশ্চিত হবে।
সভাপতির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দেশ থেকে চিরতরে স্বৈরাচার মুক্ত করতে গণভোটে হ্যাঁ জয়ের কোনো বিকল্প পথ নেই। জুলাই আন্দোলনে সকল শহীদ যে স্বপ্ন নিয়ে রক্ত বিলিয়ে দিয়েছে, জুলাই যোদ্ধারা যে কারণে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা আগামীতে নিরলসভাবে কাজ করে যাব। ফ্যাসিবাদীরা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেই ষড়যন্ত্র আমরা শক্ত হাতে রুখে দিবো এই গণভোটে ‘হ্যাঁ’ কে পাশ করিয়ে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইউজিসির প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ ও শহীদ ইমতিয়াজ আহমেদ জাবেরের পিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত জুলাই যোদ্ধাসহ প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২২ টি সরকারি ও বেসরকারি বিশ্¦বিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী প্রতিনিধিসহ যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ। মতবিনিময় সভা পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
ডিবিটেক/এমএনএইচ/ইকে
যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দেওয়া, গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি।”<o:p></o:p>
দিবসটি উপলক্ষে ৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আলোচনা সভা শেষে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একডেমিক ভবনের সামনে দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন প্রদিক্ষণ করে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।<o:p></o:p>
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, শিক্ষার্থীদের গ্রন্থাগার বিষয়ে সচেতন করতে নানামুখী কর্মসূচি নিতে যাচ্ছে যবিপ্রবি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে। কেন্দ্রীয় গ্রন্থাগার একাডেমিক কারিকুলাম অনুযায়ী সাজাতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে, শিক্ষার মান বাড়াতে এর বিকল্প নেই। গ্রন্থাগারে বই ক্রয়ের ক্ষেত্রে বই বাছাইকরণ, বই সংগ্রহ যদি আমরা একাডেমিক কারিকুলাম অনুযায়ী করতে পারি শিক্ষার্থীরা লাইব্রেরি মুখী হবে। খুব শীঘ্রই শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।<o:p></o:p>
আলোচনা পর্বে যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নূর আলম, এনএফটি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।<o:p></o:p>
২০১৮ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ছুটির কারণে আজ কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়।<o:p></o:p>
ডিবিটেক/এমএনএইচ/এমইউএম<o:p></o:p>
ভোটের এক দিন আগে আদালতের রায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শাকসু নির্বাচন স্থগিত হলেও  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে ছয়দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট দেওয়ার সুবিধার্থে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব অফিস বন্ধ থাকবে।
ফলে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।পাশাপাশি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়াতে মোট ছয়দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
ডিবিটেক/বিএনএন/ইকে
যবিপ্রবিতে আরও ১৩টি ক্লাবের অনুমোদন
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আরও ১৩ টি নতুন ক্লাবকে কার্যক্রম চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে যবিপ্রবিতে নিবন্ধিত ও সক্রিয় ক্লাবের সংখ্যা দাঁড়ালো ৩৮ টি।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে ১ ফেব্রুয়ারী, রবিবার এই ক্লাবগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন ক্লাবের আবেদনের প্রেক্ষিতে গত এক বছরে ক্লাবগুলোর কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠনের প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে ক্লাবগুলো অনুমোদনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্লাবগুলোর মধ্যে সাতটি কেন্দ্রীয় ক্লাব এবং ছয়টি বিভাগ ভিত্তিক ক্লাব। কেন্দ্রীয় সাতটি ক্লাবগুলোর মধ্যে রয়েছে উন্নত মমশির, যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অফ জাস্ট; জাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন; জাস্ট স্পোর্টস ক্লাব। এছাড়া বিভাগ ভিত্তিক ক্লাবের মধ্যে রয়েছে ইইই ক্লাব, পিএমই ক্লাব, পিইএসএস ক্লাব, যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব, নাসিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব।
ডিবিটেক/এনএইচ/এমইউএম
চুয়েটে আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন, সেমিনার ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর পুরকৌশল বিভাগের উদ্যোগে ইনস্টিটিউশনাল অব সিভিল ইঞ্জিনিয়ারস (আইসিই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে একাডেমিক ভবন ১ এর সেমিনার কক্ষে এই চ্যাপ্টারের কার্যক্রম উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। একই দিন সকালে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত  ১৪২তম সিন্ডিকেট সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়েছে।
বিকেল আইসিই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন ও আইসিই রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ড. আ ফ ম সাইফুল আমিন, বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর প্রেসিডেন্ট প্রকৌশলী নাশিদ ইসলাম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর জেনারেল সেক্রেটারি ড. প্রকৌশলী খন্দকার শাকিল আহমেদ।
পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি'র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২২ ব্যাচের অনিন্দ্য সরকার অংকন ও ফাহিম নুজহাত জাহিন।
এর আগে “কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইন ইঞ্জিনিয়ারিং এডুকেশন থ্রু অ্যাক্রিডিটেশন” শীর্ষক সভায় চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে আমাদের প্রয়োজন আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম। এছাড়া বিষয়ভিত্তিক বৈচিত্র্য, আন্তঃবিষয়ক সমন্বয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিকে শিক্ষার সাথে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, অ্যাক্রিডিটেশন শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নয় বরং এটি হল গুণগত নিশ্চিয়তা, ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার একটি শক্তিশালি উপায়। অ্যাক্রিডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিমাপ করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন উন্নয়নের পথে অগ্রসর হতে পারবো।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) ও আইসিই রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ড. আ ফ ম সাইফুল আমিন, বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর প্রেসিডেন্ট প্রকৌশলী নাশিদ ইসলাম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর জেনারেল সেক্রেটারি ড. প্রকৌশলী খন্দকার শাকিল আহমেদ।
চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।
সকাল ১১টায় চুয়েট ভিসি’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী, অবসরপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং চুয়েটের মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মিজ আলিফ রুদাবা।
সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সিন্ডিকেটের নতুন সদস্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
ডিবিটেক/এআইএম/ ইকে
জকসুর উদ্যোগে জবি ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানে ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।
১ ফেব্রুয়ারি, রবিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সমস্যার সমাধান একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন মৌলিক প্রয়োজন। বিডিরেনের সাথে চুক্তি থাকলেও আমরা প্রত্যাশিত মানের সেবা পাচ্ছি না। ফলে বিকল্প সমাধান হিসেবে স্টারলিংক নিয়ে এ পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।’
সহ সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, ‘এই উদ্যোগ কোনো প্রদর্শনী নয়, বরং তুলনামূলকভাবে যাচাই করার একটি প্রক্রিয়া। আমরা চাই শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝুক কোন সেবাটি কার্যকর। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং অনলাইন শিক্ষাব্যবস্থার সঙ্গে ইন্টারনেট সরাসরি যুক্ত।
বর্তমান পরিস্থিতিতে ধীরগতির ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোতে চাই।’
তিনি আরো বলেন, ‘যে প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ফল দেবে, সেটিই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম ও ল্যাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’
উদ্বোধনী বক্তব্যে ভিপি বলেন, ‘আমাদের ইশতেহারের এটি গুরুত্বপূর্ণ ছিল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সমস্যার সমাধান। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন মৌলিক প্রয়োজন।
অনুষ্ঠানে জকসুর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ইন্টারনেট সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রনেতারা।
ডিবিটেক/কেকেএন/ ইকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন
প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সম্মেলনে গবেষণার উৎকর্ষতা, উদ্ভাবন এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের ওপর আলোকপাত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গবেষণার আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন,  প্রতিটি মানুষ তার কর্মের মধ্য দিয়েই টিকে থাকে। গবেষণার কাজটি অত্যন্ত কঠিন। তবে দীর্ঘমেয়াদি গবেষণায় নিজেকে সম্পৃক্ত করলে ভবিষ্যতে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়া সম্ভব। প্রতিষ্ঠান এবং সমাজও গবেষণার সুফল পায়। গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে দেশের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত পোস্টার তৈরি ও গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইব্নে আয়ূব। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং সংযুক্ত আরব আমিরাতের সারজাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আবিদুর রহমান। মূলপ্রবন্ধে সমসাময়িক গবেষণার ধারা, আন্তর্জাতিক একাডেমিক চর্চা এবং গুণগতমানের গবেষণা সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত পোস্টার তৈরি ও গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করে। সহযেগী হিসেবে যুক্ত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)।
ডিবিটেক/এফবিও/ ইকে
চুয়েটে “কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসার” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস" শীষর্ক ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি (বুধবার)  বিকাল চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর ও একাউন্টিং এ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর বিভাগীয় প্রধান এম. আমিনুর।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
ডিবিটেক/ এসবি/ এনএম
শিক্ষকদের গুণগত ও পেশাগত মানোন্নয়নে যবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষকদের শিক্ষাদান এবং শিখন দুই প্রক্রিয়ার গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “প্রফেশনাল ডেভেলপমেন্ট: টিচিং অ্যান্ড লার্নিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি,  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সকাল ১০ টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
কর্মশালার বিশেষ অতিথি অধ্যাপক ড. হোসেন আল মামুন উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, একজন মানুষ জন্ম গ্রহণ থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত শিখতে থাকে। পরিবার, সমাজ থেকে শুরু করে সর্ব স্তরে জ্ঞান লাভ করে থাকে। তবে একজন ব্যক্তি তার জীবনে সফলতার সাথে দাঁড়িয়ে থাকার শিক্ষা বিশ্ববিদ্যালয় পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকে একজন অনুকরণীয় ব্যক্তি হিসেবে শিক্ষার্থীদের মাঝে প্রভাব ফেলে থাকে। প্রতিনিয়ত নানাভাবে শিক্ষার্থীরা শিক্ষকদের অনুকরণ করে। তার প্রতিটি কাজ, কথা, আচরণ, ব্যবহার, পাঠদান, গবেষণা তথা সার্বিক বিষয় শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। তাই প্রতিটি শিক্ষককে তার মৌলিক গুণাবলির সঠিক চর্চা করা উচিত।
তিনি আরো বলেন, একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পেশাগত উন্নয়নের কোনো বিকল্প নেই। একজন শিক্ষক কেবল তথ্য প্রদানকারী নন, বরং তিনি একজন আজীবন শিক্ষার্থী। শিক্ষাদান এবং শিখন দুই প্রক্রিয়ার গুণগত মান বৃদ্ধিতে পেশাগত উন্নয়ন অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। শিক্ষাদান এবং শিখন একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। কার্যকর শিক্ষাদান তখনই সফল হয়, যখন শিক্ষার্থীর মধ্যে প্রকৃত শিখন ঘটে। শিক্ষাব্যবস্থায় শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি বাস্তবায়ন ঘটিয়ে জ্ঞান আহরণের সাথে সাথে সেটি বিতরণের অবাধ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পেশাগত উন্নয়নের মাধ্যমেই একজন শিক্ষক জানতে পারবেন কীভাবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পরিসংখ্যার বিভাগের অধ্যাপক ড. মো: জামাল উদ্দিন। তিনি উপস্থিত শিক্ষকদের সামনে “প্রফেশনাল ডেভেলপমেন্ট: টিচিং অ্যান্ড লার্নিং” বিষয়ক বিস্তারিত তথ্য স্লাইড আকারে আলোকপাত করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. এম. স্বরাজ এর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। সেমিনার পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. ফারহানা ইয়াসমিন।
ডিবিটেক/ইকে/সিএস
শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। বিগত বছরগুলোর মতো এ বছরও প্রতিটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি সম্পন্ন করা হবে। এজন্য সশরীরে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।
২৬ জানুয়ারি সোমবার ভর্তি কমিটির সদস্যসচিব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একইদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘এ-২’ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে। বিষয় নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (মেরিট) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।
দুদিন রিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং সঙ্গে পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।
এ বছরও গত বছরের মতো ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনও একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে। পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। এ ছাড়া ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায় প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
ডিবিটেক/ইকে/এমইউ
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাচ্ছে। এজন্য ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।  এছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে উট DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
২৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮টি।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, এ বছর ১ হাজার ৮৯১ টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন। ৪ হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২৭ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডিবিটেক/এমএম/ইকে
নানা আয়োজনে যবিপ্রবির জন্মদিন পালিত
বর্ণিল পথ আল্পনা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব, বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্ণার উদ্বোধন, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত ব্যান্ড দলের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২৫ জানুয়ারি, রবিবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জাতীয় পতাকা এবং রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচীর শুভসূচনা করেন। সকাল ১০.৩০ মিনিটে প্রধান ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য।
এরপর যবিপ্রবি উপাচার্য ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ জুলাই কর্ণার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে যবিপ্রবি উপাচার্য বিভিন্ন বিভাগের পিঠা উৎসবের স্টল, পথ আল্পনাসমূহ ও পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন করেন। স্টলগুলোতে নানা ধরণ, বাহারী আকৃতি ও ঋতু বৈচিত্র অনুযায়ী সুস্বাদু পিঠার পসরা দেখে সবাই চমৎকৃত হন।
বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকার ও বয়স অল্প হলেও এ বিশ্ববিদ্যালয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা ও গবেষণায় দেশের অনেক প্রবীণ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছে এই বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে অত্যাধুনিক গবেষণাগার, আধুনিক আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশ এবং ক্রীড়া চর্চার জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম জিমনেসিয়াম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জমি অধিকরণের বিকল্প নেই। ইতোমধ্যে আমরা জমি অধিগ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর ডিপি জমা দিয়েছি। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণার উৎকর্ষ সাধনের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জমির যে চাহিদা আছে সরকার সেই চাহিদা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আরোও বলেন, আজকে আমাদের ছেলে মেয়েরা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে আলপনা, পিঠা স্টল, পিঠা বানানোসহ বিশ্ববিদ্যালয় দিবস সফলভাবে পালনে যে ভূমিকা রেখেছে তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীরা গবেষণার পাশাপাশি বিভিন্ন কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে এই বিশ্ববিদ্যালয় দিবস তারই উদাহরণ।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মোছা. আফরোজা খাতুন, ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ কোরবান আলী, ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নূর আলম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনূর রহমান। বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের অধীনে ২৭ টি বিভাগ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে প্রায় ৪ হাজার ২৩১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রএমভাষকসহ মোট ৩৪৫ জন শিক্ষক, বিভিন্ন গ্রেডের ১৬২ জন কর্মকর্তা এবং ৩৪৪ জন কর্মচারী কর্মরত আছেন।
ডিবিটেক/এমএইচ/ইকে
জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচনের দাবিতে ফের উত্তাল শাবিপ্রবি
জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেয়া হয়, ২৫ জানুয়ারি, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে। যতদিন শাকসু নির্বাচন না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।
২৪ জানুয়ারি, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।  বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’, ‘শাকসু নিয়ে তাল বাহানা, মানি না-মানব না’, ‘আই হ্যাভ এ প্লান, শাকসু ব্যান’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু চাই শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’ ইত্যাদি স্লোগান দেন।
পরে বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ছেলে ও মেয়েদের আবাসিক হল প্রদক্ষিণ শেষে ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে জড়ো হয়। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, ‘সাধারণ ঐক্যস্বর’ প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী হাফিজুর ইসলামসহ আরো অনেকে।
শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, নানা তালবাহানার পরেও জাতীয় নির্বাচনের আগে আমাদের ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বিএনপি সর্বশক্তি দিয়ে এ শাকসু বন্ধ করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কথা বলেছি। তারা আশঙ্কা করছে, শাকসু যদি না হয় পূর্বের মতো অপরাজনীতি ফিরে আসবে। শিক্ষার্থীরা চান শাকসু হোক। ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান।
তিনি আরও বলেন, হাইকোর্ট শাকসু নির্বাচনকে বড় ইস্যু হিসেবে দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও যথেষ্ট গাফিলতি রয়েছে। হাইকোর্টে এ রিটকে যেভাবে বিবেচনা করা উচিত, প্রশাসন সেভাবে নিচ্ছে না। আপিল করার পরও সেটার শুনানি হচ্ছে না। আমরা চাই রোববারে শুনানি হোক এবং রায়টি শাবিপ্রবি শিক্ষার্থীদের পক্ষে আসুক।
অপরদিকে  ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের (সিআর) সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, রোববার (২৫ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে। যতদিন শাকসু নির্বাচন না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।’
প্রসঙ্গত,  দীর্ঘ ২৮ বছর পর গত মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোমবার দুই প্রার্থী ও একজন শিক্ষার্থীর করা রিট আবেদনের পর হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ওই দিনই শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
এরপর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। একই দিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, যদিও প্রশাসনিক কার্যক্রম চালু ছিল।
ডিবিটেক/এনডিজেএন/এমইউএম
রাবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজা উদযাপন
ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা উদযাপন করলো রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি)  সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
২৩ জানুয়ারি, শুক্রবার সকাল থেকে সরস্বতী পূজা উদযাপন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি ও দুপুরে ২টায় প্রসাদ বিতরণ করা হয়। বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্য দিয়ে দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হয়।
পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি  তুর্য দেওয়ানজিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন।
সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটি-২০২৬ এর  আহবায়ক ও রাবিপ্রবি'র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরার আমন্ত্রণে এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন, রাবিপ্রবি'র সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্র হলের সহকারী প্রভোস্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আবদুল হালিম প্রমুখ।
ডিবিটেক/বিএসএন/ইকে
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত ফলে, ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। অপরদিকে ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ)  মোট ৩০৩ জন শিক্ষার্থী এবং পাবর্ত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ১ জন স্থান পেয়েছে।
২৩ জানুয়ারি, ভোর রাত ৪ টার দিকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম উল্লেখ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট ১১টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।
কর্তৃপক্ষ আরও জানান, প্রথম ধাপে ভর্তির জন্য ক গ্রুপের মেধাতালিকার প্রথম ১ হাজার ২৫০ জন এবং খ গ্রুপের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে আগামী ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত ধাপে ভর্তি শেষে আসন শূন্য থাকলে পর্যায়ক্রমে পরবর্তী মেধাতালিকা থেকে
শিক্ষার্থীদের ডাকা হবে।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি (শনিবার) চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি সংরক্ষিত আসনসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এর মধ্যে ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ডিবিটেক/এইবি/ইএইচ
শাকসু নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের পর কমপ্লিট শাটডাউনের ডাক
জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম ‘শিথিল’ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়ার দাবি করেছেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। একইসঙ্গে নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশা অনুযায়ী না হলে ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউনে'র ডাক দিয়েছেন তারা।  এ ছাড়া, বিশ্ববিদ্যালয়টির ২৮টি বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
২১ জানুয়ানরি, বুধবার বিকালে ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।
এসময় শাকসু নির্বাচনে  ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘একটি দল দুজন প্রার্থী ও একজন ভোটারকে প্রভাবিত করে রিট করিয়েছে। যার ফলে নির্বাচন বন্ধ হয়েছে এবং ৯ হাজার ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, সুপ্রিম কোর্ট যেন আমাদের আন্তরিক দাবি বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে রায় দেন। অন্যথায় আমরা ক্যাম্পাসে পূর্ণ শাটডাউন ডাকব।’
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের ২১ দিনের মধ্যে কোনো নির্বাচন না করার আইন আছে—এ বিষয়টি আমরা বুঝি। তবে আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানাচ্ছি, শাকসু নির্বাচনের তফসিল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করা হয়েছিল—এই বিষয়টি বিবেচনায় নিতে।’
সংবাদ সম্মেলনে জিএসপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোটের দুই দিন আগে দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থীকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে রিট করিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
সংবাদ সম্মেলনে ছাত্রদল–সমর্থিত প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্যের’ ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ, স্বতন্ত্র জিএসপ্রার্থী পলাশ বখতিয়ারসহ বিভিন্ন প্যানেলের প্রার্থী, সমর্থক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে জরুরি শুনানির আবেদন জানায়। তবে ২০ জানুয়ারি সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়ে নিয়মিত মামলা হিসেবে কার্যক্রম চালানোর নির্দেশ দেন।
ডিবিটেক/ডিএসপি/ ইকে
চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)  “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা—২০২৬”। ২১ জানুয়ারি, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন শাওন বড়ুয়া ও দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন জারীন তাসমীন সাবা।
এছাড়া ছাত্রদের মধ্যে ব্যক্তিগত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন শাওন বড়ুয়া ও রানার—আপ হয়েছেন তরিকুল ইসলাম এবং হল চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা হল ও রানার—আপ হয়েছে শহীদ তারেক হুদা হল।
আর ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন জারীন তাসমীন সাবা ও রানার—আপ হয়েছেন নুসাইবা সিবলী এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল ও রানার—আপ হয়েছে তাপসী রাবেয়া হল।
অন্যদিকে শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এটিও জনাব মোঃ মুস্তাকিন, ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান জনাব নজরুল ইসলাম এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী কাওছার হোসেন। সেরা র‌্যালি নির্বাচিত হয়েছে যথাক্রমে মুক্তিযোদ্ধা হল, বেগম শামসেন নাহার হল ও শহীদ তারেক হুদা হল।
প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে ছাত্র—ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ১,২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৫টি ও মেয়েদের ৩টি মোট ৮টি আবাসিক হলের ছাত্র—ছাত্রীরা আনন্দ র‌্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে। পবিত্র কোরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। পরে প্রতিটি হলের সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর মহোদয়কে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এসময় মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন ড. কুদরত—ই—খুদা হলের শিক্ষার্থী জিতু দেবনাথ।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। এ
ছাড়া আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ—পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
ডিবিটেক/আইইএম/ইকে
শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ২১ জানুয়ারি, বুধবার দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তারা।
২০ জানুয়ারি (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় প্রশাসনিক ভবন-১-এর সামনে নিজেদের সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং ছেলে ও মেয়েদের আবাসিক হল এলাকা ঘুরে প্রশাসনিক ভবন-১-এ সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে শাকসুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশে বাংলা বিভাগের সদ্য প্রাক্তন শিক্ষার্থী মো. নাসিম বলেন, ‘আজ আমাদের শাকসুর ফলাফলের অপেক্ষার বিপরীতে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। শাকসু ছিল শাবিপ্রবির ৯ হাজার শিক্ষার্থীর ন্যায্য অধিকার, কিন্তু সেটি নিয়ে দেশব্যাপী নোংরা রাজনীতি শুরু হয়েছে। আমাদের জানানো হয়েছে, আগামীকাল শাকসু নির্বাচন হচ্ছে না। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে মিডিয়ার উপস্থিতিতে সংবাদ সম্মেলন করব। সেখানে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’
আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি, অনেকগুলো বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। আমরা বাকি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানাচ্ছি। আগামীকাল লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা তুলে ধরব।’
এর আগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরতরা। একই সঙ্গে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা আটজন নির্বাচন কমিশনারের প্রতি নিন্দা জানান তাঁরা। শিক্ষার্থীরা আরও জানান, আগামীকাল সকালে প্রেস কনফারেন্স করে পরবর্তী পদক্ষেপ জানাবেন তারা।
ডিবিটেক/একেডি/ ইকে
আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট। ২০ জানুয়ারি, সোমবার দিবাগত রাত রাত ১০টার দিকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভার সদস্য জহির বিন আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে চেম্বার আদালতে আপিল করা হয়েছে। আদালত আপিলের শুনানির সময় ও তারিখ কিছু জানাননি। তবে শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে আবার আবেদন করা হবে। আমরা সিন্ডিকেট সভা থেকে ৪ / ৫ জন বড় উকিলের সঙ্গে কথা বলেছি। উনারা বলছে কোর্টের যেটা নিয়ম, ওইটার কাউন্টার ব্যালেন্স দিতে হবে। ওইটা কালকে আমরা আবার তুলব। যদি ওইটা ওখানে রায় হয়, সে জন্য আমরা আমাদের নির্বাচন কমিশনকে অ্যাকটিভ রাখছি। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আজ মঙ্গলবার সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন।
নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ একটা অংশ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে তাঁরা মিছিল করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা নির্বাচনের দাবিতে একের পর এক স্লোগান দেন।
রাতে কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনি লড়াই চালিয়ে যাওয়া এবং চেম্বার আদালতের সিদ্ধান্তের পরদিন নির্বাচনের ভোট গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা রাত একটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে আজ মঙ্গলবার সকাল ১০টায় নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও আন্দোলনকারীরা দিয়েছেন।
ডিবিটেক/এপি/ইকে
যাদের রিটে স্থগিত শাকসু নির্বাচন
মাত্র ২০ ঘণ্টা আগে স্থগিত হয়েছে ২৮ বছরের প্রতীক্ষিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে এমন রায় দিয়েছে উচ্চ আদালত।
সূত্রমতে, রিটকারী তিন শিক্ষার্থী হলেন ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের ও শাহপরান হলের শিক্ষার্থী মো. মমিনুর রশীদ শুভ ২০২০–২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ও সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থী মো. রকিবুল হাসান রতন এবং একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ও শাহপরান হলের শিক্ষার্থী হাবিবুর রহমান হাসান।
এদের মধ্যে তাৎক্ষণিক রিটকারী ও নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. মমিনুর রশীদ শুভকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রিটকারীদের পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি এই তিন শিক্ষার্থী আবেদনকারী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮৫২ নম্বর একটি রিট পিটিশন দাখিল করেন। রিট আবেদনে ১৫ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসির) নির্বাচন ব্যবস্থাপনা–২ অধিশাখার উপ-সচিবের স্বাক্ষরে জারি করা একটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা হয়। চিঠির মাধ্যমে ২০ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে ১৯ জানুয়ারি, সোমবার রিটের শুনানিতে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকালে নির্বাচনে দায়িত্ব পালনে বিব্রতবোধের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি পন্থী শিক্ষকরা। এমন পরিস্থিকে আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের একাংশ। ইউনিভার্সিটি টিচার্স লিংক বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নির্ধারিত দিনেই ভোট অনুষ্ঠানের দায়িত্ব পালনে সম্মতি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনের অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেন। প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেট সভায় পুরো বিষয় অবহিত করে নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ডিবিটেক/ইএনসি/ইকে
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ, সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং সহনশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ও সহনশীলতার অভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীর প্রশাসক, শিক্ষক, চিকিৎসক ও নীতি নির্ধারক তৈরি হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৮ জানুয়ারি, রবিবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫,৯০৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ৫২২৪ জন স্নাতক এবং ৬৭৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ সালে বাংলাদেশের তরুণ প্রজন্ম অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছে। তবে শুধু ব্যক্তি পরিবর্তন যথেষ্ট নয়; প্রকৃত পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।
আসন্ন জাতীয় নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ নির্বাচনে তরুণদের শুধু সরকার গঠন নয়, রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামো নির্ধারণেও ভূমিকা রাখতে হবে। গণঅভ্যুত্থানে প্রকাশিত সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার গণভোটে হ্যাঁ–না ভোটের উদ্যোগ নিয়েছে। সংস্কার না হলে পুরনো ব্যবস্থা ফিরে আসতে পারে—এ কারণে তিনি শান্তিপূর্ণভাবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে তিনি বলেন, মাছ, ডিম, দুধ ও মাংস মানুষের পুষ্টির প্রধান উৎস হলেও এখনও সবাই তা নিয়মিত পাচ্ছে না। ঘাটতি পূরণের নামে মাংস আমদানি দেশের প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করে; তাই সরকার দেশীয় গবাদিপশু ও হাঁস-মুরগি উৎপাদন বাড়াতে কাজ করছে।
তিনি বলেন, পরিবেশ দূষণ ও নদী–নালা, খাল–বিল ভরাটের ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অতিরিক্ত ও অবৈধ আহরণের কারণে ইলিশসহ সামুদ্রিক মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০১৮ সালের তুলনায় সমুদ্রে মাছের পরিমাণ প্রায় দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।
উপদেষ্টা তরুণদের ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ধূমপান হৃদরোগ, ডায়াবেটিস ও স্ট্রোকসহ নানা অসংক্রামক রোগের প্রধান কারণ। আইন প্রয়োগের অপেক্ষা না করে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ডিগ্রি প্রার্থীদের উপস্থাপন করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নূরুর রহমান খান, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে কনভোকেশন মার্শাল ছিলেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক আনিকা হাবিব।
সমাবর্তন বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, শিক্ষার্থীদের কাছে দেশের প্রত্যাশা অনেক। বাবা-মা, শিক্ষক এবং পুরো দেশ তাঁদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের দায়িত্ব হলো ভালো ও মন্দের পার্থক্য আরও গভীরভাবে ও দক্ষতার সঙ্গে অনুধাবন করা।
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পরিস্থিতি অস্থির হয়ে উঠলে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসে, যা সত্যিই প্রশংসনীয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব  ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহারের অনুপস্থিতিতে তাঁর বক্তব্য পড়ে শোনান ট্রাস্টিজ সদস্য ডা. সাগুপ্তা মাহমুদ। তিনি বলেন, সমাবর্তন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে উত্তরণের মুহূর্ত। এটি শিক্ষার্থীদের জন্য বাড়তি দায়িত্বেরও সূচনা। গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অঙ্গীকারের মাধ্যমে অর্জিত একাডেমিক সাফল্যের উদযাপন।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ শিক্ষার্থীরা কেবল একটি ডিগ্রি নয়, ভবিষ্যতে দেশ গড়ার দায়িত্বও গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের গ্রাজুয়েটরা বাংলাদেশ ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর মর্যাদা সমুন্নত রাখবে। বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা ও উন্নয়নে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাজেদ-উল-ইসলাম। তিনি সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পেছনে অভিভাবকদের নীরব সমর্থনের প্রশংসা করেন।
সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম. এ. গোলাম দস্তগীর, সদস্য কাজী মোজাহার আলী, ইঞ্জিঃ মশিহ্ উর রহমান, ডাঃ ওয়াহিউদ্দিন মাহমুদ, ইঞ্জিঃ মুশফিকুর রহমান, স্থপতি ইকবাল হাবিব, এডভোকেট শারমীন আহমেদ মজুমদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.), সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
সমাবর্তনে স্নাতক পর্যায়ে চ্যান্সেলর’স গোল্ড মেডেল লাভ করেন খলিলুর রহমান। কাজী আজহার আলী গোল্ড মেডেল পান নুসরাত কবির বৃষ্টি। ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল পান শায়েকা লাওলাক, তাজিবা আফরিন ও তানিয়া আক্তার।
একাডেমিক ফলাফলের ভিত্তিতে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছেন মৌমিতা ভৌমিক সুপ্তি, মোসা. জান্নাতি খাতুন, মো. তারিকুল ইসলাম, প্রিনন মাহদী, মো. মাহমুদ চৌধুরী, দেবারতি ভট্টাচার্য, রাজিয়া খাতুন তুন্না, মরহুম মিতু ফকির, লামিয়া চৌধুরী ও উম্মে হাবিবা শারমিন। স্নাতকোত্তর পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ড পান মো. শাহিনুজ্জামান, জান্নাতুল ইসলাম ও নিশাত কাদের। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রাপ্ত খলিলুর রহমান।
সমাবর্তনের মূল আয়োজন শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে আনন্দ উদযাপন করে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
এআই দিয়ে নকল: সেই দিব্যের নথি যাচাইয়ে চবি প্রশাসন
মোবাইলফোনে এআই ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় নকল করার সময় আটক দিব্য জ্যোতি সাহার ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত নথি যাচাই করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরইমধ্যে তার ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত নথিপত্র বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী । তিনি বলেন, এই শিক্ষার্থীর ফল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উপাচার্য, উপ-উপাচার্য, এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের নিকট পাঠানো হয়েছে।
এ বিষয়ে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, এটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে পেশ করা হয়েছে। এই শিক্ষার্থী আমাদের এখানে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করেছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখবে ভর্তি কমিটি। যেহেতু সে রাবিতে নকল করতে গিয়ে আটক হয়েছে, তাই আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। পরীক্ষা কমিটির যাচাই-বাছাই শেষে সুপারিশের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
এর আগে গত  ১৬ জানুয়া রিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইলে এআই ব্যবহার করে নকল করার সময় দিব্য জ্যোতি সাহাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে রাবির স্যার জগদ্বিশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
এ বিষয়ে খবর প্রকাশ হলে জানা যায়, অভিযুক্ত দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) তৃতীয় হয়েছিলেন। তার আটকের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, চবির পরীক্ষাতেও কি তিনি নকল করেছিলেন? এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে চবি প্রশাসন।
জানা গেছে, দিব্য জ্যতি সাহা চবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। চবির ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ১০০২২২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা।
ডিবিটেক/এসডিসি/ইকে
শাকসু নির্বাচনে প্রচারের সময় বাড়ানোর দাবি নাকচ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে শনিবার। মাঝখানে নির্বাচনি প্রচারে ব্যাঘাত ঘটায় প্রার্থীদের সময় বাড়ানোর দাবিকে নাকচ করে দিয়েছে শাকসু নির্বাচন কমিশন।
এ বিষয়ে শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “এখন নির্বাচনি ক্যাম্পেইনের সময় বাড়ানোর সুযোগ নেই। যেহেতু গতকালের ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি মেনে শাকসু নির্বাচন আয়োজন করার জন্য। জাতীয় সংসদ নির্বাচন বিধিতেও বলা হয়েছে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। তাই আমরা যদি সময় বাড়াই, তাহলে আরেকটা সমস্যা সৃষ্টি হবে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যেই থাকতেছি।”
এর আগে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ১৪ জানুয়ারি, বুধবার দুপুর পর্যন্ত স্মারকলিপিতে প্রার্থীদের স্বাক্ষর গ্রহণ এবং ইসির কাছে নির্বাচনের দাবিতে রাতে স্মারকলিপি পাঠান প্রার্থীরা। সেখানে সোমবার নির্বাচন কমিশন-ইসির আদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচন অনিশ্চয়তা তৈরির কারণে প্রার্থীরা তিন দিন ধরে স্বাভাবিক নির্বাচনি প্রচার করতে পারেননি বলে অভিযোগ তুলেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, তাদের প্রচারে কোনো দলীয় প্যানেলের সহায়তা নেই।
শাকসু নির্বাচনি তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসাবে রোববার সকাল ৯টা শেষ সময়। কিন্তু আচরণবিধি অনুযায়ী, প্রার্থীদের শনিবার রাত ১০টার মধ্যে প্রচার শেষ করতে হবে এবং পরের দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা প্রচার চালাতে পারবেন তারা।
ডিবিটেক/বিডিও/ইকে
শাকসু নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
নান নাটকীয়তার পর ২৮ বছরের বিরতিতে আগামী ২০ জানুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ কাটিয়ে ফের ভোটের গাড়ি চালুর পর ১৬ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের কাছের একটি সড়কে দেখা যায় ভোটারদের হাতে হাতে প্রার্থীদের পোস্টার ও কার্ড তুলে দিচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
প্রর্থীদের অনেককেই দেখা গেলো কেউ হাত মেলাচ্ছেন, কেউ প্রচারপত্র বিলি করছেন। ভিড়ের দিকে এগোতেই প্রচারপত্র ধরিয়ে এক প্রার্থী বলেন, ‘ভাই, কেমন আছেন? ভোট ও দোয়াপ্রত্যাশী।’
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগেই প্রচারণা শেষ করতে হবে। প্রচারণার সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে আগামীকাল শনিবার রাত ১০টায় প্রচারণার সময় শেষ হচ্ছে। এ কারণে ভোটারদের কাছে অন্তত একবার হলেও পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা।
শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের কারণে দুই–এক দিন প্রচারণায় ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন প্রার্থীরা। কেউ প্রচারণার সময় এক দিন বাড়ানোর দাবিও তুলেছেন।
এদিকে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার ছাত্রশিবির–সমর্থিত প্যানেল থেকে ইশতেহার প্রকাশ করা হয়েছে। ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ইশতেহারের প্রস্তুতি নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা কেউ কেউ প্রচারপত্রে নিজেদের ইশতেহার লিখে ভোটারদের কাছে যাচ্ছেন। পদকেন্দ্রিক কেউ কেউ ‘বিশেষ’ ইশতেহার ভোটারদের কাছে প্রকাশ করছেন। ভোটারদের কাছ থেকে পরামর্শও নিচ্ছেন প্রার্থীরা। শিক্ষাসহ আবাসিক হলের মানোন্নয়ন, খেলাধুলার পরিসর বাড়ানো ও ছাত্রীদের জন্য নানা সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ বিষয়টি নিয়ে বলেন, ‘শাকসু নির্বাচন খুব কাছাকাছি। সুতরাং প্রার্থীদের মধ্যে প্রচারণায় প্রতিযোগিতা চলমান। সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আমি আশাবাদী।’
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টিকে মূল্যায়ন করা হবে, এমন প্রশ্নের উত্তরে নারী শিক্ষার্থী হুমায়রা জান্নাত বলেন, ‘দীর্ঘ সময় পর নির্বাচন হচ্ছে, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এমন প্রার্থী প্রত্যাশা করি, যারা আমাদের পক্ষে কাজ করবেন, কথা বলবেন এবং যাদের আচরণ ও মনোভাব ইতিবাচক হবে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শাকসুতে মোট ভোটার ৯ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএস ও এজিএস-সহ ১৮টি সম্পাদকীয় পদ এবং পাঁচটি সদস্য পদসহ মোট পদ ২৩টি। এতে মোট ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিবিটেক/এসডি/ইকে
ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগে ফরেনসিক ল্যাবের যাত্রা শুরু
তাত্ত্বিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে দেশে অপরাধবিজ্ঞান চর্চাকে আরও আধুনিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগে যাত্রা শুরু করেছে নিজস্ব ‘ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’।
১৪ জানুয়ারি, বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবরেটরিটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অপরাধবিজ্ঞান বিভাগের এই অনন্য অর্জনে অভিনন্দন জানিয়ে তিনি ল্যাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাতউল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন।
সহ–উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সময়ের সঙ্গে অপরাধের মাত্রা ও জটিলতা বেড়েছে। এই ক্রাইম ল্যাবটি অপরাধের বর্তমান ট্রেন্ডগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয়ে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
সিআইডিপ্রধান ছিবগাতউল্ল্যাহ বলেন, ‘বর্তমানে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই ল্যাবটি শিক্ষার্থীদের অপরাধের আধুনিক গতিপ্রকৃতি বুঝতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে বিভাগের ১৩ বছরের পথচলা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ল্যাবের প্রয়োজনীয়তা নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থী রাফসান ও আসিফ।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ‘ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করেন এবং কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন। অনুষ্ঠানটি বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
ডিবিটেক/এফআই/ইকে
আন্দোলনের মুখে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন বহাল
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ জানুয়ারি, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
এর আগে  বিষয়টি নিয়ে আলোচনা করতে  সন্ধ্যায় রাজধানীর আগারগাওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে পূর্ণ কমিশন সভায় মিলিত হন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। কমিশন সভায় জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধ দল। সেখানে আগামী ২০ জানুয়ারি পূর্ব নির্ধারিত শাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেন ভিসিসহ বিশ্বিবিদ্যালয়ের প্রতিনিধি দল।
সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের আশ্বাস দেন। শাকসু নির্বাচনে ইসির বিধিনিষেধ প্রযোজ্য হবে না, এমন বিষয়টি জানান কর্মকর্তারা।
বৈঠক বিষয়ে ফেসবুক পেস্টে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের বিষয়ে চলমান অস্থিরতা নিয়ে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ ফুল কমিশন সভায় আলোচনায় মিলিত হন। সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিইসি আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন। সভায় শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন ও ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তবে বিশ^বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকে নির্বাচন অনুষ্ঠানের আশ^াস দিলেও রাত ৮টায় এ প্রতিবদেন লেখা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। তারা বলছেন, বিষয়টি কর্তৃপক্ষ ফেসবুকে জানালেও তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে এখনও তারা আশ^স্ত হতে পারছেন না। তাই আন্দোলন অব্যাহত রেখেছেন।
এদিকে জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রজ্ঞাপনের খবর ছড়িয়ে পড়লে সোমবার (১২ জানুয়ারি) রাতভর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রশিবির, ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা। শাকসুর দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ফলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দফায় দফায় বৈঠকের পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার মধ্যে শাকসু নির্বাচন নিয়ে ফাইনাল সিদ্ধান্ত জানানোর আশ^াসে ভোরে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্র জানায়, উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি রাতভর রুদ্ধদ্বার বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার ভোরে শিক্ষার্থী, শাকসু নির্বাচন কমিশন ও প্রশাসন একটি সিদ্ধান্তে পৌঁছায়। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি নাÑসে বিষয়ে স্পষ্ট ‘হ্যাঁ’ অথবা ‘না’ জানাতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। পরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় সিইসির সঙ্গে বৈঠকে শেষে ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচন আয়োজনের কথা জানান। ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
ডিবিটেক/জেবিসি/এমইউএম
রাতভর আন্দোলনের পর শাকসু নির্বাচন নিয়ে বিকেলে সিদ্ধান্ত
বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনের প্রতিবাদে রাতভর আন্দোলনের পর শেষ রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থী ও শাকসু নির্বাচন কমিশন।
দীর্ঘ আলোচনার পর ১৩ জানুয়ারি, মঙ্গলবার ভোরে একটি সিদ্ধান্তে পৌঁছায় সংশ্লিষ্ট সব পক্ষ। শিক্ষার্থী ও নির্বাচন কমিশনের দাবির পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাকসু নির্বাচন বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে।
এর আগে সোমবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে উল্লেখ করা হয়— জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না। এ খবর ছড়িয়ে পড়লে শাবিপ্রবি ক্যাম্পাস শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাতভর আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
এ সময় ছাত্রদল ভিসি ভবন ও গোলচত্বরে এবং ছাত্রশিবির শাকসু নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলন চলাকালে বিক্ষোভ মিছিলে বিজয় ২৪ হলের ভিপি প্রার্থী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনের মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে হাজির হন শাকসু নির্বাচন কমিশনাররা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলে বিষয়টি উপ-উপাচার্যকে অবহিত করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে এবং পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনায় উপ-উপাচার্য শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে বলেন, উপাচার্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশন জারি করেছে। উপাচার্য ক্যাম্পাসে ফিরলে এর বিরুদ্ধে আপিল করা হবে এবং প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট হননি এবং তারা একটাই দাবি জানান, ২০ তারিখে শাকসু নির্বাচন হবে কি না, সে বিষয়ে স্পষ্ট ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর।
একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার উপ-উপাচার্যের উদ্দেশে বলেন, উপাচার্য জরুরি মুহূর্তে তার সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়ে গেছেন। তিনি যেন এখনই উপাচার্যকে ফোন করে জানান আগামীকাল সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টির সমাধান করতে। শিক্ষার্থীরাও এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
এরপর বাধ্য হয়ে উপ-উপাচার্য উপাচার্যকে ফোন করেন এবং শিক্ষার্থীদের দাবির কথা জানান। জবাবে উপাচার্য বলেন, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক রয়েছে। ফলে দুপুর ২টার পর নির্বাচন কমিশনে যেতে পারবেন।
এতে শিক্ষার্থীরা প্রশাসনকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্যকে জানাতে হবে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হবে কি না।
ডিবিটেক/এডিও/ইকে
ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল শাবিপ্রবি
ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে যখন সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তখন আকস্মিক ১২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এই সিদ্ধান্তের প্রতিবাদে রাত ১১টায় বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোলচত্বরে জড়ো হন। সেখানে নির্ধারিত সময় আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীরা মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা, ‘শাকসু নিয়ে টালবাহানা চলবেনা চলবেনা’ ‘২০ তারিখে শাকসু, দিতে হবে দিতে হবে’ ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ ‘অবৈধ সিদ্ধান্ত মানিনা মানবোনা’ ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইসির এ প্রজ্ঞাপন যদি সঠিক হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করা লাগতে পারে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে তাদের আশ্বস্ত করেছিল যে জাতীয় নির্বাচনের প্রভাব শাকসু নির্বাচনে পড়বে না। কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করাকে তারা ‘হঠকারী সিদ্ধান্ত’ ও ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, ২০ জানুয়ারি নির্বাচনের নিশ্চয়তা না পেলে তারা আগামীকাল ভর্তি পরীক্ষা হতে দেবেন না।
বিক্ষোভে এক শিক্ষার্থী বলেন, ‘আগামীকাল ভর্তি পরীক্ষা, আর ঠিক তার আগের দিন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আমাদের মুখোমুখি দাঁড় করানো যায়। এটি একটি ডিজাইন বা ষড়যন্ত্র। আমরা কোনো ষড়যন্ত্র মানব না। ২০ তারিখে শাকসু নির্বাচন দিতে হবে, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
শাকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে, শাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৩টি পদ রয়েছে। ২৩টি পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জোহরা হলে ৬৭৬ জন ভোটার আছেন।
প্রসঙ্গত, প্রায় ২৯ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য শাকসু নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছিলো। সর্বশেষ প্রায় ২৯ বছর পর শাকসু নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রাপ্ত তথ্য বলছে, শাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ ও বাম সমর্থিত ‘সাধারণের ঐক্যস্বর’ এই তিনটি পূর্ণাঙ্গ প্যানেলে লড়ছে ছাত্র সংগঠনগুলো। এর বাইরে বেশ কয়েকটি পদে স্বতন্ত্র নির্বাচন করছেন কয়েকজন শিক্ষার্থী।
ডিবিটেক/এসটিও/এমইউএম
জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা ব্র্যাক ইউনিভার্সিটি
সাংহাই র‍্যাংকিংয়ের “২০২৫ গ্লোবাল র‍্যাংকিং অব অ্যাকাডেমিক সাবজেক্টস” এর পাবলিক হেলথ শিক্ষায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও  ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৭টি বিষয়কে এই র‍্যাংকিংয়ে মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল সায়েন্স, লাইফ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষা।<o:p></o:p>
এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১–৫০০তম অবস্থানে রয়েছে। আর <o:p> </o:p>জনস্বাস্থ্য শিক্ষা বিষয়ে ৯৫.৯ স্কোর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এই র‌্যাংকিংয়ের ৩০১-৪০০তম অবস্থানে জায়গা করে নিয়েছে।
সাংহাই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো ৯টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই সূচকগুলো হলো -বিশ্বমানের শিক্ষক, বিশ্বমানের গবেষণা, গবেষণার গুণগত মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক কোলাবোরেশন। ফলপ্রসু গবেষণা ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা সব বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা করে নিয়েছে। <o:p></o:p><o:p> </o:p>দুই দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও মাঠপর্যায়ের গবেষণার জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশের জনস্বাস্থ্য সমস্যাগুলোকে কীভাবে বৈশ্বিক গবেষণা ও নীতিনির্ধারণের জায়গায় নিয়ে যাওয়া যায়- সে কাজটাই ধারাবাহিকভাবে করে যাচ্ছে ব্র্যাক জেপিজিএসপিএইচ। <o:p></o:p>
ব্র্যাক জেপিজিএসপিএইচের ডেপুটি ডিন প্রফেসর মলয় কান্তি মৃধা বলেন, “আমরা বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ে শীর্ষ অবস্থান এবং বিশ্বে শীর্ষ ৪০০-তে জায়গা পাওয়ায় অত্যন্ত গর্বিত। এই সফলতা আমাদের শিক্ষক, শিক্ষার্থীসহ আমাদের পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা  জনস্বাস্থ্য শিক্ষার উন্নয়নে অক্লান্ত কাজ করছি।” তিনি আরও বলেন, “এই সফলতা জনস্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব তৈরি এবং প্রমাণভিত্তিক সমাধান উদ্ভাবনে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”<o:p></o:p>
ব্র্যাক জেপিজিএসপিএইচের প্রতিষ্ঠাতা ডিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর মোশতাক চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য গবেষণার স্বীকৃতি।
ডিবিটেক/এফএফএস/ইকে
চুয়েটে শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বমিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক রেহায়েত করিমকে সংবর্ধনা প্রদান করা হয়।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) চুয়েটের টিএসসি’র তৃতীয় তলাস্থ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন  ভূইয়া।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহ জালাল মিশুক, বার্ষিক প্রতিবেদন পেশ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। আর্থিক বিবরণী পেশ করেন শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মনোয়ার ওয়াদুদ হৃদয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আবুল হাছান।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক জনাব মো. আসিফুর রহমান।
ডিবিটেক/এডিসি/ইকে
জকসুতে শিবিরের জয়; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‌‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ প্রায় ১৫টি পদেই এই প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। এই প্যানেল থেকেই নির্বাচনে অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোছা. সুখীমন খাতুন।
৪ হাজার ৪৮৬ ভোট পেয় বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের এই শিক্ষার্থী। এফ ৪ নম্বর ব্যালেট নিয়ে হাজারের বেশি ভোটে এফ ৬ ব্যালটের মাশফিকুল ইসলাম রাহিমকে (৩,১৭৬) টপকে বিজয়ী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার এই সভানেত্রী।
বিজয়ী সুখীমন জানান, তিনি অন্যান্য ক্যাম্পাস থেকে প্রযুক্তিতে পিছিয়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক গবেষণার পরিবেশ তৈরির লক্ষ্যে একটি কেন্দ্রীয় বিজ্ঞান ল্যাব স্থাপন এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ও দক্ষতা উন্নয়নে সায়েন্স ফেয়ার অলেম্পিয়াডের আয়োজন ও বিভিন্ন সভা সেমিনার করবেন। এছাড়াও ক্যাম্পাসজুড়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেয়ার পাশাপাশি সাউন্ড সিস্টেমের উন্নয়ন ও ইন্টরঅ্যাক্টিভ ক্লাসরুম গড়ে তুলবেন।
এই নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) এই শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। অপর দিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে।
৭ জানুয়ারি, বুধবার দিবাগত রাত একটায় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদেই জয় পায় ইসলামী ছাত্রশিবির। জকসুর প্রথম নির্বাচনেও অধিকাংশ পদে জয় পেল তারা।
জকসুতে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবদুল আলীম আরিফ। এই পদের প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। এই পদে আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
এ ছাড়া ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩ হাজার ৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।
ছাত্রদল–সমর্থিত প্যানেল জয় পেয়েছে তিনটি সম্পাদকীয় পদে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির–সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবির–সমর্থিত প্যানেলের ফাতেমা আক্তার (অওরিন), ৩ হাজার ৮৫১ ভোট। একই প্যানেলের আকিব হাসান ৩ হাজার ৫৮৮ ভোট, শান্তা আক্তার ৩ হাজার ৫৫৪ ভোট, জাহিদ হাসান ৩ হাজার ১২৪ ভোট ও  মো. আবদুল্লাহ আল ফারুক ২ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ ছাড়া ছাত্রদল–সমর্থিত প্যানেলে দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ সাদমান আমিন (৩ হাজার ৩০৭ ভোট), ইমরান হাসান ইমন (২ হাজার ৬৩৬ ভোট)।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রী সংস্থা–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি ৫৫০ ভোট, জিএস পদে সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীদের সমর্থনে ক্যাম্পাসে আনন্দমিছিল করা হয়। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘গোলামি না আজাদি—আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিজয় মিছিল শেষে রাতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শোকরানা নামাজ পড়েন শিবিরের বিজয়ীরা।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। শুরুতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভোট গণনা শুরু হয়। একজন ভোটারের ব্যালটের তিনটি পাতা তিনটি মেশিন দেওয়া হয় গণনার জন্য। সেই গণনা ঠিক আছে কি না, তা যাচাই করার জন্য ওই একই ব্যালটের তিন পাতা দেওয়া হয় অন্য তিন ওএমআর মেশিনে। কিন্তু যাচাই করার এ কাজে দুটি যন্ত্রে  একটি ভোটের পার্থক্য হওয়ায় বিপত্তিতে পড়ে নির্বাচন কমিশন। কেন এটা ঘটছে, তা বুঝতে না পারায় ভোট গণনার কাজ স্থগিত রাখা হয়। এরপর প্রার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে প্রথম ২৭৮টি ব্যালট পেপার হাতে গুনে পরে যন্ত্রে যাচাই করা হয়। ওই ব্যালটগুলো হাতে গোনার পর দিবাগত রাত তিনটার দিকে যন্ত্রে যাচাইয়ের জন্য দেওয়া হলে আবারও কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর যেসব মেশিনের ফল ম্যানুয়াল পদ্ধতিতের সঙ্গে মেলে শুধু সেগুলো দিয়ে বাকি ভোট গণনা পুরোদমে শুরু হয়। এভাবেই অ্যানলগ-ডিজিটাল যাচাই বাছাইয়ের মাধ্যমে ফল গণনা শুরু করতে ভোর হয়ে যায়।
ডিবিটেক/বিডিওপি/এইএচবি
ডিজিটাল ভোট গণনা চায় না ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ডিজিটাল পদ্ধতিতে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
৫ জানুয়ারি, সোমবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা এই দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব জানান, ওএমআর মেশিনে ভোট গণনায় যান্ত্রিক ত্রুটি ও স্বচ্ছতার অভাবের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালট পেপার হাতে গণনার দাবি জানাচ্ছে তারা। এ সময় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন যে, ওএমআর মেশিনে ভোট গণনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জকসু নির্বাচনের জন্য ৩৮টি এবং একমাত্র হল সংসদের (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা স্থগিত করে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের দিন ক্যাম্পাসে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে, তবে দাফতরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
ডিবিটেক/বিটিও/এমইউএম
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে যবিপ্রবিতে শোকসভা
জাতীয় ঐক্য ও নির্ভরতার প্রতীক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। এসব কর্মসূচির অংশ হিসেবে ৪ জানুয়ারি (রবিবার) যবিপ্রবিতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতসহ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য এ শোকসভা আয়োজন করা হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির সম্মানিত রিজেন্টবোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে আপসহীন, মানবিক, বাংলাদেশের রাজনীতির আলোকবর্তিকা ও পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম খালেদা জিয়ার সম্পর্কে কিছু বলতে গেলেই আমরা স্মৃতিকাতর হয়ে যাবো। তিঁনি ছিলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠাকারী ও আপসহীন নেত্রী। তিঁনি প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের গণতন্ত্র ছিল ভঙ্গুর, অর্থনীতি ছিল দূর্বল, রাষ্ট্র কাঠামো ছিল খারাপ। তিঁনি প্রধানমন্ত্রী হওয়ার পর সকল কিছু নতুনভাবে সাজিয়ে একটি উন্নয়ন ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করেন। তিঁনি দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে সকল দেশের সঙ্গে ভারসম্যপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক বজায় রেখেছিলেন। নারী শিক্ষা, কারিগরি শিক্ষাসহ আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাঁর চিন্তা ধারা ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এছাড়াও যশোর উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। সবাইকে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিনি দোয়া করতে বলেন।
শোকসভায় সভাপতির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, মাতৃসম, মহীয়সী নারী, ঐক্য ও নির্ভরতার প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতা, ঐক্য ও সার্বভৌমত্বকে ঠিক রাখতে আজীবন তিঁনি সংগ্রাম করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ঐক্যের প্রতীক হিসেবে তিঁনি সর্বজন শ্রদ্ধেয় হয়ে সকলের মনে আজীবন রয়ে যাবেন।
অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. মো. ইমরান খান, অডিট শাখার সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, প্রক্টর দপ্তরের কর্মচারী মো. রবিউল ইসলাম ও সাংবাদিক সমিতির সভাপতি মো. রুহুল আমিনসহ প্রমুখ। এছাড়াও শোকসভায় যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাদ যোহর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিবিটেক/এনএম/ইকে
যবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনকে দায়িত্ব থেকে অপসারণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-রেজিস্ট্রারের নাম, ঠিকানা ও মোবাইলফোন নম্বর জাল করে তথ্য পাচারের অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেনকে ডিনের দায়িত্ব থেকে অপসারণ, তদন্ত কমিটি গঠন ও ক্যাম্পাসে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ জানুয়ারি (শনিবার) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মো. তহিদুল ইসলামের নাম, ঠিকানা ও মোবাইলফোন নম্বর ব্যবহার করে তথ্য পাচার করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন। এ ঘটনায় উপ-রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ করেন।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য পাচারের ঘটনায় অভিযুক্ত ডিন ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেনকে ৩ জানুয়ারি থেকে ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। একইসাথে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য বলা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর অন্যের নাম ব্যবহার করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসে তথ্য পাঠাতে গিয়ে ধরা পড়েন যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী উপ-রেজিস্ট্রার তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ডিবিটেক/ এনএইচ/ ইকে
যবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৫ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির বিজ্ঞান অনুষদের সার্বিক সহযোগিতায়  বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ৩ জানুয়ারি, বৃহস্পতিবার বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বিজ্ঞান অলিম্পিয়াডের মতো মেধা বিকাশের আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন এবং যেসকল শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও বিজ্ঞানমনস্ক এধরণের প্রতিযোগিতা এই বিশ্ববিদ্যালয়ে আয়োজন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
বিজ্ঞান অনুষদের ডিন ও ১৫ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এর যশোর অঞ্চলের আহবায়ক ড. মো. কোরবান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান  ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মাসুম বিল্লাহ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ করিম আলভী ও মনিকা সরকার।
ডিবিটেক/এনএইচ/এমইউএম
শনিবার ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় চলবে অতিরিক্ত মেট্রোরেল
২৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৬ ডিসেম্বর, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জনানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ঢাবি’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা পড়ায় সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমআইএসটি  পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র পরিবর্তন, অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এবং শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্রমতে, ঢাবির বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
একইদিন MIST-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য ইতিমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। MIST থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে MIST কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরেরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিবিটেক/জেনি/ইক
যবিপ্রবির প্রথম উপাচার্যের ইন্তেকাল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ও বর্তমান রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রিজেন্টবোর্ড সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয় পরিবার।
২৪ ডিসেম্বর, বুধবার  সকাল আনুমানিক সাড়ে ১১ টায় ঢাকার নিজ বাসা থেকে কাজীপাড়া যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকার মিরপুর আল হেলাল স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ট্রোক জনিত কারণে তাকে মৃত বলে ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকার ছিলেন যবিপ্রবি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক। পরবর্তীতে তিঁনি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিঁনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ছিলেন। সেখানে তিঁনি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিঁনি কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান ও যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিঁনি মূলত একজন কৃষি বিজ্ঞানী এবং প্রকৌশলী হিসেবে দেশের কৃষি খাতের যান্ত্রিকীকরণ ও আধুনিকায়নে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে কৃতিত্বের সঙ্গে অবদান রেখেছেন।
এক শোক বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকার ছিলেন একজন সৎ, মানবিক, ধর্মভীরু ও দায়িত্বশীল মানুষ। যবিপ্রবির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অব্দি তিঁনি বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে নিরলস পরিশ্রম করেছেন। তিঁনি ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং বরেণ্য কৃষি বিজ্ঞানী। যবিপ্রবির সূচনালগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা বিশ্ববিদ্যালয়টিকে আজকের এই অবস্থানে পৌঁছাতে ভিত গড়ে দিয়েছে। প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে তিঁনি শূন্য থেকে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, তা যবিপ্রবি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ঠ শিক্ষাবিদ ও কৃষি প্রকৌশলীকে হারালো আর আমরা হারালাম একজন অভিভাবককে। তাঁর স্মৃতি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। আমি তাঁর মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ডিবিটেক/এমএনএইচ/ইক
মাইক্রোবায়োলজি টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি: ঢাবি প্রো-ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘Microbiology for Sustainable Development’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোবায়োমভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি, জন স্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাইক্রোবায়োলজি আজ অপরিহার্য একটি বিজ্ঞান শাখা। টেকসই ভবিষ্যৎ গঠনে মাইক্রোবায়োম ভিত্তিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ার পার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারী, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর সভাপতি ড. মনিরুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মনজুরুল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “‘Microbiology for Sustainable Development’ শীর্ষক প্রতিপাদ্যটি সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এসব ক্ষেত্রে মাইক্রোবায়োলজিক্যাল গবেষণা টেকসই সমাধান দিতে সক্ষম।
এই সম্মেলন কেবল একটি বৈজ্ঞানিক আয়োজন নয়; এটি জ্ঞান বিনিময়, সহযোগিতা ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, বলেও জানান তিনি।
তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যৎ বৈজ্ঞানিক অগ্রযাত্রার নেতৃত্ব দেবে আজকের তরুণ প্রজন্ম। তাই তাদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অধ্যাপক ড. মামুন আহমেদ উল্লেখ করেন, “বিজ্ঞান কখনো একাকি বিকশিত হয় না; বরং পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিজ্ঞান মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”
ডিবিটেক/আরবিও/ইক
যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অফিসসমূহ খোলা
২০ ডিসেম্বর, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অফিসসমূহ খোলা থাকবে।
১৯ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৪ টায় সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে জরুরী ভিত্তিতে এক অনলাইন মিটিংয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল যবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ডিবিটেক/ইক
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি পাবো। আমাদের চিন্তা ও যুক্তির জায়গা প্রশস্ত হবে। কিন্তু আমরা দেখলাম যুক্তি নয় একটি অশুভ শক্তি বুলেট দিয়ে আমাদের যুক্তিগুলোকে থামানোর অপচেষ্টা করছে। তাদের এই ঘৃণ চেষ্টার ফলস্বরুপ দেখা গেলো ওসমান হাদির ওপর নৃশংস আক্রমণ এবং গুলি। আমরা বিশ্বাস করি অস্ত্র দিয়ে প্রতিবাদী কন্ঠস্বর দমানো যায়না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি করে গণমানুষের কন্ঠস্বর দমানো যায়নি, আগামীতেও যাবে না।”
১৯ ডিসেম্বর, শুক্রবার যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে ‘সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে নীরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দুই দিনব্যাপী জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ৩২ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। এবারের স্লোগান ‘যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি।’
অনুষ্ঠনে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, যুক্তির মধ্য দিয়ে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পরস্পরের মধ্যে বন্ধুত্ব অটুট রেখে অন্যের মতের উপর শ্রদ্ধা রেখে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ ও উন্নত দেশ বিনির্মাণ প্রসঙ্গে তিঁনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে আমাদের শহীদদের যে ত্যাগ, তা আমরা লালন করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমি মনে করি। কোনো অশুভ শক্তি ন্যায়ের শক্তিকে রুদ্ধ করার ক্ষমতা রাখে না। আমরা চাই বাংলাদেশে সংগঠিত সকল অপকর্ম, অশুভ তৎপরতা বন্ধ করে যুক্তির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভকামনা জানান তিনি।
যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক শাহাবাজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আমিন শেখসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির ডিবেট ক্লাবের রিফাত রায়হান ও সায়মা রহমান তিশা।
ডিবিটেক/এনএইচ/এমইউএম
ইউএফটিবি-তে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন
দিনব্যাজুড়ে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম বিজয় দিবস উদ্‌যাপন করেলো ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সময় একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ইউএফটিবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এরপর সকাল সাড়ে ৭ টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভা ও আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহিদ, ৯০ এর গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কমনা করেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন; স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং সভাপতিত্ব করেন পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) শারদ হাসান।
বিজয় দিবস উপলক্ষ্যে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন  প্রাঙ্গনে এক  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও হলসমূহের পক্ষ থেকে প্রাধ্যক্ষবৃন্দের নেতৃত্বে ছাত্র ও ছাত্রীহলের শিক্ষার্থীরা সকাল সাড়ে ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক ভবন, হলসমূহ আলোকসজ্জা করা হয় এবং দুপুরে  শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
ডিবিটেক/এসই/ইকে
যবিপ্রবিতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন
সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, যশোর শহরস্থ মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কেন্দ্রীয় মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
যবিপ্রবির মহান বিজয় দিবস ২০২৫ এর কর্মসূচি শুরু হয় ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মিনি ম্যারাথনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায়যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যশোর শহরের মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ভলিবল, দৌড়, মোরগ লড়াই, বালিশ বদল খেলাসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: শাহেদুর রহমানের সভাপতিত্বে দুপুর ১২ টায় শুরু হয় শরীরচর্চা শিক্ষা দপ্তর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে যবিপ্রবির আন্ত:হল হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:হল বাস্কেটবল প্রতিযোগিতা (ছাত্র), আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্রী), আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ দাবা প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ ক্যারাম প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), দড়ি লাফ ও অন্যান্য খেলা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের মহান বিজয় অর্জনে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচিগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহ বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ এবং ঝিনাইদহ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় খেলাধুলা প্রতিযোগিতা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
ডিবিটেক/এমএইচ/এমইউএম
চুয়েটে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত
উৎসবে-আনন্দে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পালিত হলো মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন সহকারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করেন চুয়েট উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। বেলা বারার পর চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে “মহান বিজয় দিবস-২০২৫” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বিজয় একটি জাতির আত্মপরিচয়। ১৬ ডিসেম্বর এই দিনটি কেবল একটি ঐতিহাসিক তারিখ নয় বরং এটি একটি জাতির আত্মপরিচয় পুনরুদ্ধারের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি নিপীড়িত জাতির মুক্ত আকাশে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম—বর্ণ—গোষ্ঠী নির্বিশেষে সবাই মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার সম্মিলিত অঙ্গীকার থাকতে হবে।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ডীনদের পক্ষে পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, পরিচালকদের পক্ষে গবেষণা ও সম্পসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রভোস্টগণের পক্ষে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট অধ্যাপক ড বিপুল চন্দ্র মন্ডল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচারী সমিতি/স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষে ইইই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইকা শুহাদা। অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন চুয়েট এর উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।
বিজয় দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল-প্রীতি ক্রিকেট ম্যাচ, বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা,  কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতি।
ডিবিটেক/আইইবিএম/ইকে
শাকসু নির্বাচনে ছাত্রদলের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। আসন্ন নির্বাচনে প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে। ২৩টি পদের মধ্যে ২২ পদ ঘোষণা করা হলেও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে পারেননি তারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জহিরুল ইসলাম।এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন- ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার।
ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আশিক।পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তুগোপ ও মারুফ সাকলাইন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে না পারার ব্যাপারে নাছির উদ্দিন নাছির বলেন, যেহেতু এটা একটি ইনক্লুসিভ প্যানেল, আমরা চেষ্টা করছি এই পদে যোগ্য প্রার্থী দেওয়ার।
ডিবিটেক/এএস/ইকে
যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করেছে।
যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
১৪ ডিসেম্বর, রবিবার সকাল ৯টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের পক্ষ থেকে যশোর শহরস্থ শংকপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডিনস কমিটির আহবায়ক ড. মো. কোরবান আলি।
এছাড়া কর্মসূচিগুলোতে যবিপ্রবির ডিন ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, ড. মো. কোরবান আলি, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।
ডিবিটেক/এমএনএইচ/আইএইচ
চুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর, রবিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আমাদের সুখী, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চুয়েটের দায়িত্ব কেবল দক্ষ প্রকৌশলী তৈরি করা নয় বরং নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যখন মানুষ আত্মমর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়, তখন পরিবর্তন অনিবার্য। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর দেশ গড়তে হবে।
সভায় অতিথি বক্তা ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আলম সরকার।
এতে আরো বক্তব্য রাখেন ডীনদের পক্ষে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব প্রিয়তোষ চক্রর্বত্তী, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার জনাব মীর মোহাম্মদ রাতুল হাসান। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট এর স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ।
ডিবিটেক/এআইএম/ইকে
শেষ হলো চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক সম্মেলন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শেষ হলো নবায়নযোগ্য জ্বালানী ও যন্ত্র প্রকৌশল নিয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । বিশেষ অতিথি ছিলেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা (Akio Miyara), যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
টেকনিক্যাল চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল সেক্রেটারি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২১ ব্যাচের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।
প্রসঙ্গত, তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে যোগ দেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা যারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিক্স, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে তাঁদের ভাবনা ও গবেষণা তুলে ধরেন। এতে ৬টি কী-নোট সেশন ও ১টি ইনভাইটেড সেশন অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে  ২৪১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এছাড়া আরও ছিলো পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট, রোবারেস প্রতিযোগিতা। শিল্প-একাডেমিয়া সমন্বয় আরও সুদৃঢ় করতে উক্ত কনফারেন্সে ২০টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলো।
ডিবিটেক/আইইএম/ইকে
চুয়েটে তিনদিনব্যাপী সিএসই ফেস্ট ২০২৫ শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হলো তিনদিনব্যাপী "সিএসই ফেস্ট ২০২৫"। সকালে শীতের জড়তা কাটিয়ে উৎসবের আমেজে আনন্দ র‌্যালীতে যোগ দেয় সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।
উৎসব উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বসেছে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট, ন্যাশনাল ড্যাটাথন, মাইক্রো-ওপস হ্যাকাথন, টেকনিক্যাল টক, সেমিনার এবং জব ফেয়ার।
বিশ্ববিদ্যালয়ের  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, আধুনিক বিশ্বে প্রযুক্তিকে বাদ দিয়ে উন্নয়ন চিন্তাই করা যায় না। আর ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি। তিনি আরও বলেন, আমরা এখন এমন এক সময়ে অবস্থান করছি যখন প্রযুক্তি শুধু একটি খাত নয় বরং সমগ্র মানব সভ্যতার চালিকাশক্তি। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে কম্পিউটার সায়েন্স। আধুনিক শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, বিনোদনসহ প্রতিটি ক্ষেত্রেই সফটওয়্যার, ডেটা ও অ্যালগরিদম অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের সিদ্ধান্ত-প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও দ্রুততর করে তুলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম এবং ডেলিনিয়েট এর ফুলস্টেক টেক লিড জনাব আরাফাত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই ২০ ব্যাচের শিক্ষার্থী মো: আবতাহী কবির ও সমন্বিতা সরকার।
ডিবিটেক/এইএম/আইকে
যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ¦লন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৫ শুরু হয়েছে।
৮ ডিসেম্বর, সোমবার যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চারটি হল- শহীদ মসিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীরপ্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৮ ও ৯ ডিসেম্বর এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এধরনের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এখান থেকে শিক্ষার্থীরা নতুন কিছু শিখবে এবং নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলবে। খেলাধুলাসহ বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রম কার্যক্রমে শিক্ষার্থীরা যুক্ত থেকে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে এবং মানুষের মতো মানুষ হবে।
অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকারসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি,  ফিজিক্যাল ইন্সট্র্যাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন রহমত আলী ও আইভি আক্তার। মশাল প্রজ্জ্বলন নিয়ে  মাঠ প্রদক্ষিণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিম আহমেদ ও ফোজিয়া আক্তার রুপা। প্রতিযোগিতায় দড়ি লাফ, টিম রিলে রান, বেলুন পাসিং রান, ডজবল, দাঁড়িয়াবান্ধা, বল থ্রো দ্যা টার্গেটসহ নানা দেশীয় খেলা অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/নাহো/ইকে
শিগগিরই ঢাবির হলের কারিগরি মূল্যায়ন রিপোর্ট প্রকাশ
ভূমিকম্পের পর বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের কাজ শেষ করেছে। শিগগিরই কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৭ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি এরই মধ্যে আবাসিক হলগুলো পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের কাজ শেষ করেছে। শিগগিরই কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। প্রশাসন থেকে তিনটি হলের কাজের অগ্রগতি দেওয়া হয়।
এরমধ্যে হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১০৪টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের ওপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২-৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলা, ৫ম তলা, ৪র্থ তলা ও ৩য় তলায় মোট ৯০টি কক্ষ এবং ৬ষ্ঠ, ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, নিচ তলার মসজিদ ও করিডোরের সিলিংসহ অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২-৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৫ম তলায় ১৩টি কক্ষ মেরামতসহ ৭টি রুমের রংকরণ সম্পন্ন হয়েছে। ৪র্থ তলায় ৭টি কক্ষসহ মোট ২০টি কক্ষ এবং ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুম ও উত্তর ব্লকের ছাদের ওপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, হলের অন্যান্য তলার ভেতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২-৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল মামুন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য গঠিত সাব-কমিটির সদস্য বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিএন/ইকে
চীন–বাংলাদেশ সিম্পোজিয়ামে ইউআইটিএস
ঢাকায় অনুষ্ঠিত “চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়াম ২০২৫”-এ অংশগ্রহণ করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।
আন্তর্জাতিক সিম্পোজিয়ামে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছে ইউআইটিএস উপচার্য ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।
সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক, খ্যাতনামা শিক্ষাবিদ, বাংলাদেশ-চীন পোস্টগ্র্যাজুয়েট ডাক্তার অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চাইনিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
২০২৫ সালটি বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী। এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিম্পোজিয়ামে চারটি থিম্যাটিক ফোরামের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিবিটেক/এসএইচ/ইকে
চুয়েটে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে গ্রিন আর্কিটেকচার নিয়ে দুইদিনব্যাপী আর্ন্তজাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এর যৌথ চলমান “3rd International Conference on Green Architecture (ICGrA 2025)” চলমান আর্ন্তজাতিক সম্মেলনটি ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমাম, কনফারেন্স সভাপতি ও বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান জোয়ার্দার এবং বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমেদ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেনবোর্ন এর আর্কিটেকচার, বিল্ডিং এন্ড প্ল্যানিং ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ড. মাসা নোগুচি (Masa Noguchi) এবং আরবানা বাংলাদেশ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট আর কাশেফ মাহবুব চৌধুরী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। এতে সঞ্চালনা করেন চুয়েটের স্থাপত্য বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ডসাং প্রু মারমা অপি এবং নাহরীন আহমেদ নক্ষত্র।
এর আগে উদ্বোধনী বক্তব্যে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, তরুণরাই টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা। তরুণদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিই আগামী দিনের বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে। আজকের বিশ্বে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানদানকারী প্রতিষ্ঠান নয় বরং উদ্ভাবন, নীতি প্রভাব এবং শিল্পখাতকে রূপান্তরিত করার চালিকাশক্তি। তিনি আরও বলেন, ভবন ও কমিউনিটি নির্মাণের ক্ষেত্রে শুধু পরিবেশবান্ধবই নয় বরং মানুষের সুস্বাস্থ্যের সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হওয়া উচিত। এ ধরনের লক্ষ্য অর্জনে স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও গবেষকদের আন্তঃবিভাগীয় এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা অপরিহার্য।
প্রসঙ্হত , স্থাপত্য বিভাগের উক্ত কনফারেন্সে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও রিসার্চারগণ অংশ নেন। এতে ২জন কী-নোট স্পিকার উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া আরও থাকবে পোস্টার প্রদর্শনী, একটি যৌথ আন্তর্জাতিক পিএইচডি রিসার্চ সেমিনার এবং এনভায়রনমেন্ট আর্কিটেকচার এর উপর ৫টি প্যারালেল কর্মশালা। বিভিন্ন দেশ থেকে ৬টি পিএইচডি গবেষণা উপস্থাপিত হবে। কনফারেন্সে মোট ১৫০টি পেপার জমা পড়ে, এর মধ্যে ২দিনে ১৬টি সেশনে ৮০টির অধিক পেপার উপস্থাপিত হবে এবং ৪০টির অধিক পোষ্টার উপস্থাপিত হবে।
কনফারেন্স উপলক্ষ্যে স্থাপত্য বিভাগে দুইদিনব্যাপী স্থাপত্য প্রজেক্ট এক্সিবিশিন করা হবে। এতে স্পন্সর হিসেবে থাকবেন নিপ্পন পেইন্ট, বিএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, ডিবিএল, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), স্টেলা-লাক্সারি স্যানিটারি ওয়্যার, টেকনো আর্ট সফটওয়্যার ও নেস্টলে।
ডিবিটেক/এআইএম/ইকে
গুচ্ছের বাইরেই থাকছে শাস্ট ও হাস্ট
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তবে নানা আলোচনা হলেও এবারেও গুচ্ছের বাইরেই থাকছে গতবার বেরিয়ে যাওয়া  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৫ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন,  গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা কমিটি প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে, ইউজিসি এবং মন্ত্রণালয় চাইলেও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বাকি ৫টি বিশ্ববিদ্যালয় এবারেও গুচ্ছের বাইরেই থাকছে। এই বিশ্ববিদ্যায়লয়গুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে ইবি উপাচার্য জানান, গত বছরের গুচ্ছের তালিকায় থাকা ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়েই এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি।
প্রসঙ্গত, এবছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/ডিসি/ইকে
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর, বুধবার এফবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কামাল হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে থাকা উদ্যোক্তা হওয়ার সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে। তোমাদের পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার ধারণা এবং কর্পোরেট জীবনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত জীবনে আত্মনির্ভরতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে ফিনটেক, ডিজিটাল ফিন্যান্স, ব্যাংকিং খাতে প্রযুক্তির উৎকর্ষতা এবং বৈশ্বিক আর্থিক বিল্পবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদের সমসাময়িক আর্থিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জর্নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান। অনুষ্ঠানে বিভাগের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ার, প্রভাষক আল আমিন বিশ্বাস, নিশাত রুমালী, মো. শাহানুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডিবিটেক/এমএম/ইকে
শাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে।
২ ডিসেম্বর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
কমিশন জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র লাগবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য লাগছে ২০০ করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
ডিবিটেক/বিএন/ইকে
যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, কালার ফেস্ট, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং (টিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর,  সোমবার টিই বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা জীবনের সমাপ্তি পর্যন্ত তোমাদের পাঠদানের পাশাপাশি সার্বিক বিষয়ে দেখাশোনার দায়িত্ব আমাদের। তোমাদের সকল প্রকার সুবিধা-অসুবিধা আমার সাথে সরাসরি অথবা তোমাদের অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ রাখবে। তোমার যেকোন সমস্যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগে জানাবে। তোমাদেরকে আবেগের পাশাপাশি দায়িত্ববোধকে কাজে লাগাতে হবে। তোমরা বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক বিধায় আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। কোন সমস্যা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে, তোমার সমস্যা সমাধানে তারাই এগিয়ে আসবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, তোমারা যে বিভাগে ভর্তি হয়েছো সেটি একটি অফুরন্ত সম্ভাবনাময় বিভাগ। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। আর তোমাদের পড়াশোনা সেটির সাথে সরাসরি সম্পর্কিত। তোমরা লেখাপড়া, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজের তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তোমাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি একজন ভালো উদ্যোক্তা হতে হবে। সকল বাঁধা অতিক্রমের মাধ্যমে তোমরা সফলতার দেখা পাবে। তোমরা সফল ও সার্থক হলেই দেশ ও জাতি সফল ও সার্থক হবে। এই দেশ ও জাতির পরিবর্তন তোমাদের অংশগ্রহণের মাধ্যমেই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন, ড. ইঞ্জি.। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন টিই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিই বিভাগের শিক্ষার্থী  মোঃ সাফি ও আব্দুল্লাহ-আল-নোমান। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিবিটেক/এমএইচ /ইকে
অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ‎ডিবির সাইবার ইউনিটে অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। অভিযোগে অনলাইনে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের শিকার হয়ে ১১টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
সোমবার, ১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় সাইবার সাপোর্ট সেন্টারে তিনি এ অভিযোগ দেন। অভিযোগ দাখিলের পর ‎ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের জানান, অভিযোগে যে ১১টি ফেসবুক পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders এবং ইয়ার্কি নামে মোট ৮টি পেজ। পাশাপাশি ব্যক্তিগত আইডি হিসেবে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামের তিনজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, এখানে উল্লিখিত প্রতিটি পেজই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অ্যাকটিভিস্টরা এসব পেজ পরিচালনা করেন। আমরা ডিবিতে এসব পেজের লিংক সরবরাহ করেছি। ডিবির সাইবার বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং বিআরটিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
তিনি আরও বলেন, অনলাইন প্রপাগান্ডা, সাইবার বুলিং ও হ্যারাসমেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে অভিযোগ করতে পারে, সেজন্য খুব দ্রুত শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে একটি ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হয়েছে, যেখানে পাওয়া অভিযোগগুলো আইন ও মানবাধিকার সম্পাদক যাচাই করে ব্যবস্থা নেবেন।
বঙ্গগ্রাফ নামে একটি পেজের উদাহরণ তুলে তিনি বলেন, গতকালও আমার বিরুদ্ধে ওই পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়। পরে তারা দুঃখ প্রকাশ করেছে। তবে অভিযোগে সব পেজ ও আইডির নামই অন্তর্ভুক্ত রয়েছে। যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, তাদের বিরুদ্ধে আইন–শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আমরা শাহবাগ থানায় গিয়ে মামলার একটি কপিও জমা দেব। আশা করি, যারা এসব কর্মকাণ্ড করছে শিক্ষার্থী, প্রার্থী কিংবা আমার বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এতে এ ধরনের অপকর্ম বন্ধ হবে।
‎এর আগে ৩০ ডিসেম্বর, রবিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে মামলার ঘোষণা দেন তিনি।
সাদিক কায়েম জানান, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হয়। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিটেক/ডিএম/ইকে
এমআইএসটিতে ‘রোবোলিউশন-রাইকন’ চ্যাম্পিয়ন যারা
উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, প্রযুক্তিগত উৎকর্ষতা ও ভবিষ্যৎ গবেষণাকে এগিয়ে নিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিতহলো দুই দিনব্যাপী ‘রোবোলিউশন ২০২৫’। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ আইইইই রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রাইকন) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনে ড্রোন রেসিং প্রতিযোগিতা ও ব্যাটল অব বটস-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলসমূহ প্রকৌশল নকশা, প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতার উচ্চচমান প্রদর্শন করে। একইসঙ্গে অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস এবং রোবো অলিম্পিয়াড তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং গবেষণামুখী মনোভাবের উজ্জ্বল প্রকাশ ঘটায়।
রোবোলিউশন প্রাতিযোগিতায় ব্যাটল অব বটস চ্যাম্পিয়ন হয়েছে টিএইচ ব্যাটেল বট ৪। এছাড়াও ড্রোন রেসিং প্রতিযোগিতায়  ফ্যালকন এয়ার এবং সকার বটে চ্যাম্পিয়ন হয়েছে ব্লাক সাবের। কসমো ক্লিঞ্চ চ্যালেঞ্জে বাম্বল বি ও লাইন ফলোয়িং রেসে টিম জেনো চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ভিএলএসআই ডিজাইন প্রতিযোগিতায় ডিজাইন ডায়নামিক্স ও বাংলায় রোবটিকস নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সারিকা জামান।
সম্মেলনের অংশ হিসেবে সারা দিনব্যাপী টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটি বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের গবেষণাপত্র উপস্থাপন, আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশ সেকশন-এর যৌথ ব্যবস্থাপনায় এই সেশনগুলো গবেষক, একাডেমিক ও শিল্প বিশেষজ্ঞদের জন্য একটি ফলপ্রসু মঞ্চ হিসেবে কাজ করেছে।
২৮ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন। তিনি বলেন, উদ্ভাবন ও প্রযুক্তিগত নেতৃত্ব দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করে এবং তরুণ প্রজন্মকে নতুন সমাধান ও সৃজনশীল চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ প্রযুক্তি-নির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এমআইএসটি গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রোবোলিউশন ও রাইকনের আয়োজনগুলো আগামীর তরুণ উদ্ভাবকদের আরও বেশি অনুপ্রাণিত করবে।
উৎসব শেষে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নতুন উদ্দীপনায় কাজ করার ব্যাপারে আশাবাদ করে। আয়োজকদের মতে, এই আয়োজন দেশের প্রযুক্তি খাতে উদ্ভাবন, সহযোগিতা ও প্রতিভা বিকাশের ধারাকে আরও বেগবান করবে।
ডিবিটেক/ডিসি/ইকে
যবিপ্রবিতে “পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/নবম গ্রেড তদুর্ধ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ (Public Procurement Rules-2025) এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর,  শনিবার যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আইকিউএসি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আর্থিক ও প্রশাসনিক ফাইল/নথি উপস্থাপনে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরেন। তিনি সঠিকভাবে ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ পূর্বক একটি আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের ফাইল উপস্থাপনের জন্য সকলকে অনুরোধ করেন। নথি ব্যবস্থাপনার উপর গুরুত্বরোপ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে সেটির সংরক্ষণ ও উপস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সকল সময়োপযোগী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা একজন মানুষকে দক্ষতা সম্পন্ন সু-নাগরিক গঠন করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) একজন পরিচালক (উপসচিব) ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন উল ইসলাম। তিনি গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে কার্যকর বাংলাদেশের সরকারি ক্রয় কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রধান পরিবর্তন ও বৈশিষ্ট্যসমূহ স্লাইড আকারে উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে সাবলীলভাবে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ তুলে ধরেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের সকল প্রশ্নের উত্তর সাবলীল ভাষায় প্রদান করেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ, এম, স্বরাজের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর/অফিস প্রধানসহ বিভিন্ন বিভাগ/দপ্তরের মনোনিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।
ডিবিটেক/এমএইচ/ইকে
আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে চীনের গুয়াংজু ইউনিভার্সিটিতে ডুয়েটের ভিসি
চীনের গুয়াংজু শহরে আগামী ২৭–২৮ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য “The 3rd Belt & Road Chinese University & Overseas Partner Exchange Conference”-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বৈশ্বিক উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক শিক্ষা অংশীদাররা অংশ নেবে। এতে চীনের আধুনিক উচ্চশিক্ষা কাঠামো, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হবে। সম্মেলনটি দেশগুলোর পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবে।
এই আয়োজনে অংশ নেবে ১০০টিরও বেশি খ্যাতনামা চীনা বিশ্ববিদ্যালয়, ২০টির বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৬০টি দেশের ৩০০–এর বেশি আন্তর্জাতিক প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দূতাবাস–কনস্যুলেট কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট, কলেজ–স্কুল প্রধান, স্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিভিন্ন অতিথিবৃন্দ।
Guangzhou MalishaEdu Co., Ltd. আয়োজিত এ সম্মেলন অনুযায়ী বিদেশি প্রতিনিধিরা ২৬ নভেম্বর গুয়াংজু পৌঁছাবেন। ২৭ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রকাশনা উন্মোচন এবং সন্ধ্যায় গালা ডিনার অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর সারা দিনব্যাপী অনুষ্ঠিত হবে ১০০টি চীনা বিশ্ববিদ্যালয় ও ২০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রদর্শনী।
ডুয়েট উপাচার্যের এই অংশগ্রহণের মাধ্যমে চীন ও বাংলাদেশের উচ্চশিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি হাংজো দিয়াংজি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি এবার গুয়াংজুর এই বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
ডিবিটেক/আইইউ/ইকে
যবিপ্রবি ছাত্রী উত্তক্তকারী মোবাইল দোকানি মোনায়েম হোসেন আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৬ নভেম্বর, বুধবার বিকেলে নিজ এলাকার ছাতিয়ানতলা গ্রাম থেকে মোবাইল দোকানি মোনায়েম হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মোনায়েমকে একমাত্র আসামি করে মামলাটি করেছেন যবিপ্রবির প্রফেসর ড. ওমর ফারুক।
এর আগে এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সংঘর্ষের পর ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে। বুধবার বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা ছিল কম। স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ আছে।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন যশোর-চৌগাছা সড়কের আমবটতলা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিন ঘণ্টা পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার পর বুধবার সকাল থেকে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। অনেকে গ্রেফতার আতঙ্কে দোকান বন্ধ রেখেছেন। তবে ক্যাম্পাস কিংবা বাজারে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না থাকলেও পুলিশের টহল অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকালে এক নারী শিক্ষার্থী মোবাইল মেরামত করতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজারের দোকানি মুনায়েম হোসেনের দোকানে যান। সেখানে মোবাইল থেকে সিমকার্ড খুলতে গিয়ে হাত কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে দোকানি মুনায়েম শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে হাত ধরেন। এ সময় শিক্ষার্থীর সঙ্গে অশালীন কথাবার্তা বলেন। এ নিয়ে শিক্ষার্থী প্রতিবাদ জানালে তার সঙ্গে কথা কাটাকাটি হয় দোকানির। একপর্যায়ে শিক্ষার্থীকে অশ্লীল কথা বলেন। সেখান থেকে ফিরে শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানান। মঙ্গলবার সন্ধ্যায় দোকানিকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে যান সহপাঠীরা। তখন তাদের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ালে দোকানিকে মারধর করেন শিক্ষার্থীরা। এরপর অন্যান্য দোকানি ও স্থানীয় লোকজন একত্র হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেন। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।
একপর্যায়ে ব্যবসায়ীরা মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য এলাকাবাসীকে ডেকে আনেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকসহ আহত হন অন্তত ৩০ শিক্ষার্থী। ক্যাম্পাসের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এমন অবস্থাতে তিন ঘণ্টায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে না আসায় শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। পরে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন। রাত সাড়ে ৯টার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে যান উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, উত্ত্যক্তের বিষয়টি জানতে পেরে তারা দোকানদারের কাছে প্রশ্ন করতে গেলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাদের ওপর হামলা চালান। শিক্ষার্থীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিচারের দাবিতে চৌগাছা-যশোর সড়কে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষকেও অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও আতঙ্ক কাটেনি।
দেরিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এজন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনের পদত্যাগ দাবি রাতে প্রায় চার ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখেন। রাত দেড়টার দিকে হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে দেখা যায়, শিক্ষার্থীদের পদচারণা কম। পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলেছে। আহতদের কয়েকজন ক্যাম্পাসের আর এম খান মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিচ্ছেণ। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনাস্থল আমবটতলা বাজার বুধবার হাটের দিন থাকলেও অধিকাংশ দোকান বন্ধ থাকতে দেখা গেছে। সড়কের ওপর এখন ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে একট্টা গ্রামবাসী। অনেক শিক্ষার্থী আমবটতলায় এসে চা খেয়ে টাকা দেন না। বাজারের এক দোকানদারকে মেরেছেন তারা। তার প্রতিবাদ করায় হামলা করেছে। ঘটনার পর যে দোকানদারের সঙ্গে বিরোধ ছিল তাকে আটক করেছে পুলিশ। এখন বাজারে একধরনের গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।’
নাম প্রকাশ না করার শর্তে তিন জন দোকানদার জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা করতে চান না বাজারের কোনও দোকানদার। কারণ শিক্ষার্থীরাই দোকানদারদের ক্রেতা। কিন্তু শিক্ষার্থীরা দুই দফা এক দোকানদারকে মারধর করেছেন। মুনায়েমের পক্ষে ক্ষমা চেয়েছেন ব্যবসায়ীরা। তারপরও মারধর করায় দোকানদাররা ক্ষিপ্ত হয়ে যান। তা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন দোকানদারও আহত হন।
এ ব্যাপারে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডিসহ অনেক শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসতে দেরি করায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী আতঙ্কিত ও আহত। তাই বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকে নিয়মিত ক্লাস চলবে। তবে শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলা; একদম নিন্দনীয়। আমরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেবো। বাজার কমিটির সঙ্গে বসে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়ে আলোচনা করবো।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। একটি মামলায় অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করা হয়েছে। কোনও নিরপরাধ ব্যক্তিকে আটক করা হবে না। কাউকে হয়রানি করা হবে না। ঘটনাস্থলে পুলিশ টহল অব্যহত রেখেছে। আশা করা যায়, পরিস্থিতি শান্ত থাকবে।’
ডিবিটেক/বিটি/ইকে
আহত শিক্ষার্থীদের পাশে যবিপ্রবি উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রদানের লক্ষ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দুটিতে অবস্থানরত আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সকল ধরনের চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
২৬ নভেম্বর, বুধবার যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক জরুরি সভার আহ্বান করেন। সভায় স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সঠিক ও দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিকালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে ছাত্রদের আবাসিক হল দুটি সরোজমিনে পরিদর্শন করেন।
আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করে যবিপ্রবি উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি।” তিনি হল প্রভোস্টবৃন্দের অতি সত্ত্বর অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আহত শিক্ষার্থীদের পড়াশোনা যেন ক্ষতির সম্মূখীন না হয় সে বিষয়ে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। তিনি কমিটির সদস্যবৃন্দের দ্রুত সময়ের মধ্যে যবিপ্রবির আশেপাশের মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং একই সাথে স্থানীয় মেস মালিক ও বাজার প্রতিনিধিদের সাথে কমিটির সদস্যবৃন্দের বসে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
যবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে উক্ত জরুরি সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রভোষ্ট ও প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন। বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টোরিয়াল বডি, যশোর কোতয়ালি থানায় সার্বিক বিষয়ে অভিযোগ করে মামলা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিটেক/এমএইচ/ইকে
যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ২৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  সন্ধ্যা সাড়ে ৭টার পর আমবটতলা মোড়ে যশোর–চৌগাছা সড়কে এ ঘটনা ঘটে। দুইপক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বরাত পাওয়া তথ্যে জানা যায়, সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী আমবটতলা মোড়ের একটি ফটোকপি দোকানে যান। এ সময় দোকানদার তাকে উত্ত্যক্ত করলে কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে দোকানদারকে শাসন ও মারধর করেন। পরে মোড়ের অন্যান্য দোকানদার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষই রাস্তায় ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে প্রধান ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ, ফাঁড়ির সদস্য এবং যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, “স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর কেউ আছে কি না—এ বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তা নিতে হয়েছে।”
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
ডিবিটেক/আরবি/ইক
যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর, রবিবার এফএমবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে তোমার পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি তোমাকে সঠিক পথে চলার রাস্তা দেখানো হয়। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক গুনগতমান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেকে সমাজের সকলের সামনে তুলে ধরতে হবে। তোমাদেরকে সমাজের জন্য উপযুক্ত হতে হবে। সমাজের বসবাসকারী মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা, সততা, কার্যকরভাবে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করা এবং সকলের জন্য কাজ করার মানসিকতাই তোমার জন্য বয়ে নিয়ে আসবে সবার থেকে আলাদা সম্মান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সবার মাঝে শ্রেষ্ঠ হয়ে টিকে থাকার জন্য পরিশ্রম করতে হবে। সর্বক্ষেত্রে সততা ও সমতার বাস্তবায়ন করতে হবে। প্রথম থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সময়কে সঠিকভাবে কাজে লাগতে হবে। বিশ্বের দরবারে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এফএমবি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এফএমবি বিভাগের শিক্ষার্থী শরিফুল হোসেন, লাবনী ইসলাম, আক্তারুজ্জামান ও সাদরিতা সরকার শশী। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিবিটেক/এমএইচ/ইক
‘ফাটল ধরা’ ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা
দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর ‘জরাজীর্ণ’ লতিফ ছাত্রাবাস ধ্বসে পড়ার আশঙ্কায় ২২ নভেম্বর, শনিবার রাতে সড়কে বিছানা পেতে অবস্থান নিয়ে সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে রাতে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের চারটি হল খালি করার নির্দেশ দিয়েছে। আর শিক্ষার্থীরা জরুরিভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
সড়কে অবস্থান নিয়ে লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য জুবায়ের পাটোয়ারি বলেন, ‘৭০ থেকে ৮০ বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকেই অনেক ফাঁটল ছিল। শুক্রবার সকালের ভূমিকম্পের পর নতুন করে আরো অনেক ফাটল পরিলক্ষিত হয়।’ জুবায়ের পাটোয়ারি আরও বলেন, ‘শনিবার সকাল ও সন্ধ্যায় দুই দফা ভূমিকম্পের পর ফাঁটলগুল আরও বেড়ে যায়। রাত আটটার পর আমরা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে বিছানা বালিশ নিয়ে সড়কে অবস্থান নিয়েছি।’
এদিকে শনিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ নোটিশ জারি করে লতিফ ছাত্রাবাস (পূর্ব ও পশ্চিম শাখা) ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস সাময়িকভাবে খালি করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেলা পারভীনকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তিনি এখন জাপানে অবস্থান করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
গত জুন মাসে লতিফ ছাত্রাবাসটির একাংশ ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা সংস্কারের প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্ট্যাকচারাল ডিজাইন শাখার নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান জানান, শনিবার পরিদর্শন করে তাদের দল লতিফ হলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েয়েছেন। ৭০ বছর পুরনো এবং জরাজীর্ণ ছাত্রাবাসটির চতুর্থ তলার কলাম, ছাদের বীমের বিভিন্ন অংশে ফাঁটল ও ছাদের বিভিন্ন জায়গায় প্লাস্টারসহ কংক্রিট খসে পড়েছে এবং স্লাব এর রিইনফোর্সমেন্ট বের হয়ে গিয়েছে।
এস এম সাফিন হাসান বলেন, গত জুন মাসে ঢাকা মেট্রোপলিটন রেঞ্জের নির্বাহী প্রকৌশলী লতিফ হলটির চতুর্থ তালা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তা সংস্কার করার সুপারিশ করেছিলেন। আমরা আমাদের প্রতিবেদন ও সুপারিশ কারি অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছি।
ডিবিটেক/ডিপি/ইক
অভিযোগ-পরামর্শ’র সুযোগ রেখে রাকসুর ওয়েবসাইট চালু
শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু। ওয়েবসাইটের ঠিকানায়: https://rucsu-complaint-center.vercel.app/
১৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাকসু ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
রাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করে সমস্যা, অভিযোগ বা পরামর্শ দিতে পারবেন। অপ্রয়োজনীয় বার্তা না পাঠিয়ে প্রকৃত ও জরুরি বিষয়ে জানাতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রাকসুর অ্যাক্সেস না থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠানো প্রতিটি অভিযোগ এখানে গুরুত্ব দিয়ে যাচাই করা হবে। পরবর্তীতে সে অনুযায়ী যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, “শিক্ষার্থীরা যাতে যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন, সেটিই এই উদ্যোগের লক্ষ্য। রাকসুকে নিয়ে যদি শিক্ষার্থীদের অভিযোগ থাকে, সেটাও তারা জানাতে পারবেন। অভিযোগ তদারকিতে সার্বক্ষণিক একজন দায়িত্বে থাকবেন।”
রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, “শিক্ষার্থীরা যাতে যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন, সেটিই এই উদ্যোগের লক্ষ্য। রাকসুকে নিয়ে যদি শিক্ষার্থীদের অভিযোগ থাকে, সেটাও তারা জানাতে পারবেন। অভিযোগ তদারকিতে সার্বক্ষণিক একজন দায়িত্বে থাকবেন।”
এ সময় রাকসুর বিজ্ঞান সম্পাদক তোফায়েল আহমেদ তোফাসহ অন্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিএন/ইক
রিডিং রুমে ইন্টারনেট পেলো যবিপ্রবি’র মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ছাত্ররা
রিডিং রুমের ইন্টারনেট সংযোগ পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের আবাসিক ছাত্ররা। একইসঙ্গে  ১১০০ জন ছাত্রের ধারণ ক্ষমতা সম্পন্ন এই হলে খোলা হয়েছে বিদেশী শিক্ষার্থীদের জন্য কমন রুম।
হলের আবাসিক ছাত্রদের মধ্যে হলের পরিবেশ ও নিজ নিজ কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উপহার স্বরুপ পরিস্কার-পরিচ্ছন্নতায় বিজয়ীদের পুরষ্কার এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ‘উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫’ অনুষ্ঠানে নতুন এই দুই সুবিধা যুক্ত হয় ১৭ নভেম্বর সোমবার। ওই দি সন্ধ্যা ৭টায়  যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে মুন্সী মেহেরুল্লাহ হলের প্রায় ৮২০ জন আবাসিক ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের যবিপ্রবি উপাচার্য হলের আবাসিক ছাত্রদের দীর্ঘ দিনের দাবি-দাওয়া ও প্রয়োজনীয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের তাদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন এবং ধৈর্য ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রদের নির্দেশ দেন। এরপর তিনি হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হলের সম্পূর্ণ ডাইনিং কক্ষ, উন্নতমানের ডাইনিং সরঞ্জামাদি, যবিপ্রবিতে অবস্থানরত বিদেশী ছাত্রদের কমন রুম, হলের আবাসিক ছাত্রদের ইন্টারনেট সংযোগসহ পড়ার কক্ষ ও  অন্যান্য কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনের সময়ে মুন্সী মেহেরুল্লাহ হলে অবস্থানরত দেশী ও বিদেশী ছাত্রদের আবাসিক সুবিধা আরো আধুনিক, সু-পরিকল্পিত ও গতিশীল করার লক্ষ্যে হল প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
মুন্সী মেহেরুল্লাহ হল প্রভোস্ট ড. মো: আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হলের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। অনুষ্ঠানে পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, মুন্সী মেহেরুল্লাহ হলের সকল সহকারী প্রভোস্টসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং মুন্সী মেহেরুল্লাহ হলের সকল আবাসিক ছাত্ররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট বি. এম. খালেদ।
ডিবিটেক/এমএইচ/ইক
ইউএফটিবি ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষ ০১- এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবংকেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) জনাব শুভ্র রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবরেশন সেল (এনআইসিসি)-এর পরিচালক মোঃ তৌকির আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এই চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উন্নতমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বাস্থ্যসেবা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি আরো বলেন যে, আমি বিশ্বাস করি, এই এমওইউ উভয় প্রতিষ্ঠানের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
ডিবিটেক/এসআই/ইক
ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ (পূর্বের নাম- এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগ) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
১৭ নভেম্বর, সোমবার  ভোর ২:৪৮ মিনিটে ডেঙ্গু ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন। কিছুদিন ধরে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রণব কুন্ডুর পিতার নাম প্রফুল্ল কুন্ডু ও তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর থানার মুশুরিয়া গ্রামে।
এক শোক বাণীতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রণব কুন্ডুর অকাল মৃত্যু সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক। তার এমন অকাল মৃত্যুতে যবিপ্রবি হারিয়েছে একজন মেধাবী শিক্ষার্থী এবং তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে প্রণব কুন্ডুর অসুস্থ হওয়ার পাশে তাঁর শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়েছেন, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
এদিকে প্রণব কুন্ডুর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়াণে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
ডিবিটেক/এমএইচ/ইক
১৭ ডিসেম্বরই শাকসু নির্বাচন, পোস্টার, দেওয়াল লিখন ও আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
দীর্ঘ ২৬ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৭ ডিসেম্বরের পূর্বনির্ধারিত ভোট গ্রহণের তারিখ ঠিক রেখেই পূর্ণাঙ্গ তফশিল ঘোষণা করা হয়েছে।
তফশিল অনুযায়ী ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান, ২৬ নভেম্বর মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোয়নপত্র যাচাই বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১ ডিসেম্বর প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে প্রকাশিত ‘শাকসু ও হল সংসদ নির্বাচনি আচরণবিধিমালা-২০২৫’ এর ৭ ও ৮ নম্বর অনুচ্ছেদে নির্বাচনের প্রচারণায় পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
প্রচার-প্রচারণায় লিফলেট, হ্যান্ডবিল ও দেওয়াল লিখন অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় শুধু সাদাকালো লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। এক্ষেত্রে লিফলেট বা হ্যান্ডবিলের সাইজ অনধিক ৬০ সেন্টিমিটার ও ৪৫ সেন্টিমিটার এর বেশি হতে পারবে না। কোনো রকম পোস্টার ব্যবহার করা যাবে না। লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও আশপাশের এলাকায় অবস্থিত কোনো ধরনের স্থাপনা, দেওয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোন দণ্ডায়মান বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতিসাধন করা যাবে না।
এ অনুচ্ছেদে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সংগঠন, ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি, চুন ও কেমিক্যাল দ্বারা দেওয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনি প্রচারণা করতে পারবেন না। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণার জন্য কোনো রকমের পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন না।
আলোকসজ্জা ও স্থাপনা অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, কোন প্রার্থী বা তার পক্ষে কোনো সংগঠন, ব্যক্তি বা গোষ্ঠী কোনো গেট, তোরণ, টেন্ট ও ক্যাম্প আলোকসজ্জা করতে পারবেন না। কোনা প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণার জন্য কোনো রকমের স্থায়ী কিংবা অস্থায়ীভাবে মঞ্চ স্থাপন করতে পারবেন না।
তফশিল ঘোষণাকালে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, নির্দিষ্টি তারিখে নির্বাচন করতে সক্ষম তারা। এতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। এ সময় নির্বাচনসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তারিখ আগানো ও পেছানোর দাবির মধ্যে ১৬ নভেম্বর, রবিবার বিকেলে আইসিটি ভবনে সংবাদ সম্মেলন করে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। এর আগে দুপুর ২টায় ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন ১০ ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন করে। অন্যদিকে নির্বাচন নিয়ে কিছু ছাত্র সংগঠনের বাড়াবাড়ি ও চাপ প্রয়োগকে ষড়যন্ত্র উল্লেখ করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ছাত্রদল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
তারা বলেন, প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে 'একটি গোষ্ঠীর চাপে পড়েছে' এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি এড়িয়ে চলছে। শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর যারা এর বিপরীতে অবস্থান নিয়েছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াসহ ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবেশ স্বাভাবিক এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
ডিবিটেক/ডিএস/ইক
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধায় এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর, রবিবার জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে যেকোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
এ ছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক-পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।
ডিবিটেক/আপ/ইক
পরিবেশের আইএসও সনদ নিয়ে যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার (Environmental Management System-EMS) প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তাদের পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করতে, আইনি বাধ্যবাধকতা মেনে চলতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সাহায্য করার জন্য করনীয় বিষয়ে জ্ঞানার্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ISO 14001:2015 (EMS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর, শনিবার  যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যবিপ্রবির ইএসটি বিভাগ। প্রশিক্ষণ কর্মশালায় ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, প্রতিটি বিভাগেরই উচিত তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা আরো বেশি গবেষণামুখী হবে। শিক্ষার্থীরা যতো বেশি সেমিনার, কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবে ততো বেশি দক্ষতা অর্জন করতে পারবে। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এজেএ বাংলাদেশ লি. এর লিড টিউটর, বিজনেস হেড মোঃ কবিরুল আলম ও যুগ্ম বক্তা হিসেবে বক্তব্য দেন এজেএ বাংলাদেশ লি. এর অডিট অফিসার মাসুম-আল-হাসান মেহেদী। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করতে, আইনি বাধ্যবাধকতা মেনে চলতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সাহায্য করার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সভাপতি ও ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। কর্মশালায় উপস্থিত ছিলেন তাপসী রাবেয়া হলের প্রভোষ্ট ড. নাজনীন নাহার, সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরীসহ ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়। সমগ্র কর্মশালাটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইএসটি বিভাগের প্রভাষক ফারিহা ফারজানা ও উপস্থাপনায় ছিলেন ইএসটি বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম।
ডিবিটেক/এনএইচ/ইক
ডুয়েটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
দিনব্যাপী নানা আয়োজনে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ডুয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ইএলসি)–এর সিলভার জুবিলি উপলক্ষে ১৫ নভেম্বর, শনিবার দিনব্যাপী চলে এই বর্ণাঢ্য উৎসব।
বিশ্ববিদ্যালয়ে পুরোনো একাডেমিক ভবনের  সামনে অভ্যাগতদের স্বাগত জানানোর মাধ্যমে সকাল ৮টায় শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। সাড়ে ৮টায় শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী সেশন এবং সকাল ৯টায় ক্যাম্পাস স্ট্রিটে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গ্র্যান্ড র্যালি। এসময় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধানসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য ইংরেজি ভাষা চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও পেশাগত জীবনে ইংরেজি আজ অপরিহার্য মাধ্যম। ডুয়েটের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে ইএলসি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।’
পরে সকাল সাড়ে নয়টায় শাহিদ সৈয়দ নাজরুল ইসলাম অ্যাকাডেমিক বিল্ডিং (SSNIAB)-এ শুরু হয় মূল প্রতিযোগিতা ইংলিশ অলিম্পিয়াড। একই সময়ে অডিটোরিয়াম আউটডোরে অনুষ্ঠিত হয় পোস্টার প্রদর্শনী। পৌনে ১১টায় অডিটোরিয়াম চত্বর জুড়ে প্রদর্শিত হয় শিক্ষার্থীদের নির্মিত Cinematography Showcase। এরপর ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সেমিনার “ক্যারিয়ার গাইডেন্স”, যেখানে বক্তারা উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে ইংরেজির ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল ২টায় অডিটোরিয়ামে শুরু হয় সেমিনার “স্ট্যাডি অ্যাবরোড: রোড টু ইউএসএ”—যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ধাপ, বৃত্তি সুযোগ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সেখানে।
বিকেলে অলিম্পিয়াড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি রনি ইসলাম মিঠু বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিকমানের কার্যক্রমের অভিজ্ঞতা প্রদানই এই উৎসবের মূল উদ্দেশ্য।”
ডিবিটেক/আইইউ/মুইম
ইউএফটিবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ১৫ নভেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১২০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে “Hands-on Training Session on Rubric Based Evaluation and Outcome Analysis” শীর্ষক এক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ট্রেজারার ড. মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণ সেশনটি সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক সুমন সাহা।
প্রশিক্ষণের মূল আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং অধ্যাপক ড. কামরুদ্দিন নূর, কম্পিউটার সায়েন্স বিভাগ,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বাংলাদেশ। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা Rubric Based Evaluation and Outcome Analysis ও Outcome Based Education (OBE) বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মূল্যায়ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি রুব্রিক ব্যবহার করে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন, শেখার ফলাফল নির্ভর মূল্যায়নের ধাপসমূহ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের কৌশল বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আধুনিক উচ্চশিক্ষায় শেখার ফলাফল নির্ভর মূল্যায়ন (Outcome Based Education) নিশ্চিত করতে রুব্রিক একটি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য পদ্ধতি। তিনি আরও বলেন, শিক্ষকবৃন্দ যদি রুব্রিকভিত্তিক মূল্যায়ন দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ও পারফরম্যান্স মূল্যায়ন আরও সুনির্দিষ্ট, স্বচ্ছ এবং মানসম্মত হবে। উপাচার্য মহোদয় এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা মানোন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিটেক/এসআই/ইক
শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখান শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। গত ‌‌১৪ নভেম্বর শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী। তবে নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
১৫ নভেম্বর, শনিবার আন্দোলনকারীদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান বলেন, ‘শাকসুর ঘোষিত তারিখ আমরা প্রত্যাখ্যান করেছি। ১২ ডিসেম্বরের আগে যে কোনো এক দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। আমরা প্রশাসনকে শনিবার রাত ৯টা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যেই নতুন তারিখ ঘোষণা করতে হবে। তা না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। একই সঙ্গে শীতকালীন ছুটি বাড়ানোর প্রশাসনিক সিদ্ধান্তকে সব শিক্ষার্থীই প্রত্যাখ্যান করেছে।’ তবে গতকাল রাত ৯টার পরও এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।
এদিকে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভায় শাকসু নির্বাচন ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে শাকসু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রফিকুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মন্তাবুর রহমান, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সভায় শাকসু নির্বাচন, শিক্ষকদের সমস্যাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। শাকসু নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে।
শাকসু নির্বাচন বিলম্ব হওয়ায় কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে তপশিল ঘোষণার কথা থাকলেও শুধু ১৭ ডিসেম্বর নির্বাচনের কথা জানান উপাচার্য। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ এবং ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি পরিবর্তন করে ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সব ক্লাস ও অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। তবে উপাচার্যের এ ঘোষণার পরপরই এ তারিখ প্রত্যাখান করে উপাচার্যের দপ্তরে উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনার এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রশাসন চাঁদাবাজ, টেন্ডারবাজদের, হল দখলবাজদের কথা শুনে এমন একটি তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে খুশি করতে এই তারিখ ঘোষণা করেছে। আমরা আগামী ৮ ডিসেম্বর নির্বাচন চাই। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বকেয়া ফি পরিশোধে শিথিলতা, শীতকালীন ছুটির সময় পরিবর্তন
এদিকে, শিক্ষার্থীদের বিভিন্ন সমালোচনার পর বকেয়া ফি পরিশোধের শর্তে শিথিলতা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে রেজিস্ট্রারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শাবিপ্রবির কেন্দ্রীয় ও হল সংসদের গঠনতন্ত্রের ৮ (ছ) ধারা অনুযায়ী নির্বাচনে ভোটার অথবা প্রার্থী হতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বকেয়া নিষ্পত্তির যে বাধ্যবাধকতা ছিল, তা আপাতত শিথিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন ও আগামী ১৩ ও ১৪ জানুয়ারি প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা থাকায় সামগ্রিক অবস্থা বিবেচনায় পূর্বঘোষিত ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি পরিবর্তন করে ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতি চলবে।
উপাচার্য বলেন, ‘তোমাদের আশঙ্কা রয়েছে ১৭ তারিখ নির্বাচন হলে ভোটার শিক্ষার্থীরা ক্যাম্পাসে নাও থাকতে পারে। এ বিষয়টি বিবেচনা করেই শীতকালীন ছুটির সময় পরিবর্তন করা হয়েছে। এরপরও ভোটারদের ক্যাম্পাসে রাখার জন্য যা করা দরকার সবকিছুই আলোচনা করে করা হবে, ইনশাআল্লাহ।’
ডিবিটেক/এসডিআর/ইক
ডুয়েটে সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহতাব-মনির
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫–২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যলয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহতাব হোসেন দোলনকে  সভাপতি এবং একই বিভাগের মনির হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ চিত্র ও আলোকিত সকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল ইসলাম।
দপ্তর সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আসিফ আকাশ, কোষাধক্ষ গার্ডিয়ান বাংলা নিউজের প্রতিনিধি সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সংবাদ লাইভ২৪.কম এর প্রতিনিধি তারিকুল ইসলাম।
প্রচার ও মিডিয়া সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মো. রিয়াদ হোসেন , সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক এনপিবি নিউজ.কম এর প্রতিনিধি আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক আমার ক্যাম্পাস এর প্রতিনিধি জোবায়েদ হোসেন।
এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসাইন জিসান , ডিজিবাংলাটেক.নিউজ এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম উদ্দিন  এবং মো. শরিফুল ইসলাম।
১৪ নভেম্বর, শুক্রবার ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান এই কমিটির নাম ঘোষণা করেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ডুয়েট সাংবাদিক সমিতি ডুয়েট ক্যাম্পাসে সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সফট স্কিলস বৃদ্ধি এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস এবং ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আল মাহমুদ রাজ, সাবেক সভাপতি ইঞ্জিঃ লতিফ গাজী, এছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/আইইউ/মুইম
শাকসু ভোট ৯/ ১০ ডিসেম্বর?
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ১৩ নভেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় পাঁচ ঘণ্টা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পর উপাচার্য এ ঘোষণা দেন।
রাত সাড়ে ৮টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপাচার্য উপস্থিত হয়ে আশ্বস্ত করলে তারা কর্মসূচি স্থগিত করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এতে শাকসু নির্বাচন বানচালের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা দেন তারা। পরে রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন।
তারা বলেন, রাত প্রায় ১টা পর্যন্ত অবস্থান করেন তারা। এর মধ্যে রাত ১১টার দিকে অবস্থান কর্মসূচিতে এসে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন ও প্রক্টর মোখলেছুর রহমান আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরে রাত পৌনে ১টায় উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও সহ-উপচার্য সাজেদুল করিম আসেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্ত জানান।
এ সময় শাবিপ্রবি উপাচার্য বলেন, ‘আজ শুক্রবার সন্ধ্যার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’ এ আশ্বাস দিয়ে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন করব।’
এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। প্রশাসনিক ভবনের তালাও খুলে দেন তারা।
সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করা হয় কেন? এর জবাবে উপাচার্য বলেন, ‘দায়িত্বশীল একজন ব্যক্তির মিটিং ও আরেকজন চিকিৎসাকেন্দ্রে থাকায় আমরা ভেবেছি শুক্রবার করব। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে একটি আলোচনা এসেছে ৯ ডিসেম্বর বা ১০ ডিসেম্বর। যেকোনো একটি তারিখে নির্বাচন  হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘নির্বাচন দেবে বলে বলে তারিখ ঘোষণা করছে না প্রশাসন। বৃহস্পতিবার তারিখ ঘোষণার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা বলছি এই কালক্ষেপণ শাকসু বানচালের ষড়যন্ত্র। আমরা ৮ তারিখের আগেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিলাম। উপাচার্যের আশ্বাসে আমরা আপাতত প্রত্যাহার করছি; কিন্তু এরপরও যদি কালক্ষেপণ হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ডিবিটেক/ডিএস/মিম
যবিপ্রবি এফএমবি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা
নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর, রবিবার এফএমবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে তোমার পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি তোমাকে সঠিক পথে চলার রাস্তা দেখানো হয়। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক গুনগতমান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেকে সমাজের সকলের সামনে তুলে ধরতে হবে। তোমাদেরকে সমাজের জন্য উপযুক্ত হতে হবে। সমাজের বসবাসকারী মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা, সততা, কার্যকরভাবে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করা এবং সকলের জন্য কাজ করার মানসিকতাই তোমার জন্য বয়ে নিয়ে আসবে সবার থেকে আলাদা সম্মান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সবার মাঝে শ্রেষ্ঠ হয়ে টিকে থাকার জন্য পরিশ্রম করতে হবে। সর্বক্ষেত্রে সততা ও সমতার বাস্তবায়ন করতে হবে। প্রথম থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সময়কে সঠিকভাবে কাজে লাগতে হবে। বিশ্বের দরবারে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এফএমবি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এফএমবি বিভাগের শিক্ষার্থী শরিফুল হোসেন, লাবনী ইসলাম, আক্তারুজ্জামান ও সাদরিতা সরকার শশী। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিবিটেক /এমএইচ /ইক
শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক জসীম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
১২ নভেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও (৬) ধারানুসারে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।”
অধ্যাপক মোহাম্মদ জসীম ২০১৩ সালে ইউনিভার্সিটি অব হেলসিংকি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক জসীম বলেন, “সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোকে গবেষণানির্ভর বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। পূর্বে বিভাগীয় প্রধান হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে অনুষদের বিভাগগুলোকে আরও এগিয়ে নিতে চাই। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
ডিবিটেক/জেএন/ইক
যবিপ্রবি রসায়ন বিভাগের যুগপূর্তী অনুষ্ঠিত
রিদম অফ অক্সিজেন”শিরোনামে- কেক কাটা, সেমিনার, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ১২তম জন্মদিন, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রসায়ন বিভাগের ১২তম জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ১২ নভেম্বর, বুধবার সকালে উক্ত বিভাগের জন্মদিন পালন, কেক কাটা, সেমিনার, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য ও মানবিক গুণগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও মানবিক গুনগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। শুরু থেকেই তোমাদেরকে তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। পেশাগত উন্নয়ন ও উৎকর্ষ সাধনে তোমাদের সময়কে যথাযথভাবে মূল্য দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সম্মান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের সামনে তুলে ধরার দায়িত্ব তোমাদের। আর এটাই তোমাদের প্রতি আমাদের একান্ত চাওয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের পেশাগত উন্নয়ন ও উৎকর্ষ সাধনে রসায়নের বিভিন্ন দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেন ও তাদের ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের সভাপতি ড. মোঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আড়ম্বরপূর্ণ জমকালো এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মহসিন জিম ও তাকিয়া জামান। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিবিটেক/এমএইচ/ইক
বিজ্ঞান ভবনসহ ঢাবির ৫ স্থাপনায় তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসহ পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তালার ওপর কাগজ পেঁচিয়ে লিখে দেয়া হয়েছে বিএসএল। রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ১২ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে এই তালা দেয়ার ঘটনা ঘটে।
তালা দেয়া বাকি ভবনগুলো হলো চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং কার্জন হলের প্রধান ফটক। তবে সকালে তালাগুলো ভেঙ্গে গেটগুলো খুলে দেয়া হয়েছে বলে জানাগেছে।
এর আগে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি, তবে সম্পূর্ণ আপডেট এখনও হাতে আসেনি। প্রায় এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তদন্ত এখনও চলছে। সব তথ্য হাতে পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছি।
এদিকে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডিবিটেক/বিটি/ইক
চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পথ উন্মুক্ত করতে ১১ নভেম্বর (মঙ্গলবার) ভেনচুরাস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-১” শীর্ষক সেমিনার।
চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে  চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ভেনচুরাস লিমিটেড এর ফাউন্ডার এবং সিইও ইউরিকো ইউয়েদা (Yoriko Ueda)।
চুক্তি অনুযায়ী  চুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে চাকরির সুযোগ সৃষ্টি করা, জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ভেনচুরাস লিমিটেড।
এসময় চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ভেনচুরাস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) জনাব মোঃ রেদোয়ানুল ইসলাম রাহাত।
চুয়েটে আইকিউএসি’র “প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট-১” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিকেলে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত “প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-১ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. শাফায়াত বিন আলী। চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।
ডিবিটেক/আইম/ইক
শাকসুর চার নির্বাচন কমিশনারের পদত্যাগ ভুল বোঝাবুঝি: উপাচার্য
গত ২ নভেম্বর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের চারজন নির্বাচন কমিশনার। ওই চার নির্বাচন কমিশনার হলেন, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর–উল–হায়দার।
তবে তাদের পদত্যাগের বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
১১ নভেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শাকসু নির্বাচনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, পদত্যাগের বিষয়টি ভুল বুঝাবুঝি। বর্তমানে তারা কাজ করছেন। কেউ পদত্যাগ করেননি।
উপাচার্যের বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ওই চারজন কমিশনারের মধ্যে একজন নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আছি পদত্যাগ করিনি।
এর আগে ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। পরে ২ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন চার কমিশনার। বিষয়টি নিশ্চিত করে একাধিক গণমাধ্যমে বক্তব্য দেন তারা।
এরপর প্রশাসন সূত্রে জানা যায়, উপাচার্য তাদের পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং কমিশনারদের দায়িত্বে থেকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেন। পরে ৩ নভেম্বর নতুন দুইজনসহ মোট ১৫ সদস্যের নির্বাচন কমিশন সম্প্রসারিত করা হয়। যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ডিবিটেক/জানি/ইক
যবিপ্রবি কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের মতবিনিময় সভা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) একটি যুগোপযোগী আধুনিক ও কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মচারীবৃন্দের বিদ্যমান বিভিন্ন দাবী-দাওয়া, সমস্যা ও তার সমাধানের উপায়সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ ৯ নভেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দের সাথে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কর্মরত থাকা অবস্থায় যারা মৃত্যু বরণ করেছেন তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যবিপ্রবি প্রশাসনের কর্ণধার অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যবিপ্রবিতে কর্মরত কর্মচারীবৃন্দের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যা কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে সেটির যথাযথ সমাধানের লক্ষ্যে আলোচনা করেন। উপাচার্য বলেন, সকল প্রকার প্রমোশন/আপগ্রেডেশন যথাযথ সময়ে হবে তাতে কোন সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি কোন প্রকার বৈষম্য করা হবে না। আপগ্রেডেশনের প্রাপ্যতা অনুসারে দ্রুত সময়ে সকল প্রকার আপগ্রেডেশন বোর্ড আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে নিজ নিজ পেশাগত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করার আহবান জানান।
উপাচার্য তার বক্তব্যে আরো বলেন- যবিপ্রবি উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া গতিশীল করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যবিপ্রবি প্রশাসন নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সকল বিষয় একই সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে এ বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে সর্বদা তৎপর। এই কুচক্রি ও স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল ও সহকারী রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মোঃ মাহমুদুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিটেক/ইক
যবিপ্রবির অনুজীববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান (এমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ৫ নভেম্বর, বুধবার সকাল ১১টায় অনুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো মানুষ তৈরির কারখানা যেখানে শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য ও মানবিক গুনগতমান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও মানবিক গুনগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের সামনে সবার থেকে আলাদাভাবে এই বিশ্ববিদ্যালয়ের পরিচয় তুলে ধরবে। আর এটাই তোমাদের প্রতি আমাদের একান্ত চাওয়া।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার বিচরণ পৃথিবীর সকল ক্ষেত্রে। তোমাদের শুধু ডিগ্রি নিলেই হবে না বরং তোমাদের প্রক্যেককেই একজন দক্ষ ও গুণগতমানসম্পন্ন অনুজীববিজ্ঞানী হতে হবে। তোমাদের অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে। একজন ভালো বন্ধু একজন ভালো অভিভাবক। তোমাদের প্রথম থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সঠিক রাস্তায় চলতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগনোর মাধ্যমেই তোমরা আলোকিত মানুষ হতে পারবে এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ ইমান আলী, এমবি বিভাগের প্রভাষক মোঃ শামিনুর রহমান প্রমুখ।  অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ এমবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা সুলতানা নওরিন ও নাদিয়া ফাইজুরা হাফসা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিবিটেক/মাহো/মুইম
শিল্পের জন্য কোনো কৃষিজমি বিনষ্ট করা যাবে নাঃ চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে শিল্পোন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু সেই শিল্পকে হতে হবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব। শিল্পের জন্য কোনো কৃষিজমি বিনষ্ট করা যাবে না। বনভূমি ধ্বংস করা যাবে না। জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। মাটি, পানি, বায়ু ও শব্দদূষণের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণিকুলের জীবনকে বিপন্ন করে তোলা যাবে না। শিল্পে ব্যবহৃত জ্বালানি হবে নবায়নযোগ্য আর উৎপাদিত পণ্যও হবে পরিবেশবান্ধব।
বুধবার, ৫ নভেম্বর চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (এমএমই) এর এমএমই ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত "মেটাফোর্জ ১.০" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ ইকবাল করিম। কী-নোট স্পীকার ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এর স্টিল মেল্ট শপের হেড প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ও আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের ডেপুটি ম্যানেজার (কিউএডি) প্রকৌশলী মোঃ মুগনিউল হাসান।
ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএমই ডে-২০২৫-এর আহবায়ক ও এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ আহম্মদ। এতে সঞ্চালনা করেন এমএমই ২১ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ সাজিদ মাহমুদ ও আফরোজা বিনতে সরওয়ার। এতে টাইটেল স্পন্সর ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং কো-স্পন্সর ছিলো গ্রীন বোর্ড (সিস্টার কনসার্ন অব টি কে গ্রুপ)।
প্রসঙ্গত, এবারের মেটাফোর্জ ১.০ এর মূল উদ্দেশ্য হল উপাদান, উৎপাদন ও যান্ত্রিক প্রকৌশলের নতুন দিক সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা। দিনব্যাপী এ উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা। এর মাধ্যমে চুয়েটের এমএমই বিভাগে চলমান গবেষণা, উদ্ভাবন ও শিল্পসংযোগ আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যাচ্ছে।
ডিবিটেক/আইইম/মুইম
শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল ইউএফটিবি
প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের চলমান দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে আগামী ৪ নভেম্বর মঙ্গলবার থেকে এই  বাস সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে ৩ নভেম্বর সোমবার. বিকেলে পরীক্ষামূলকভাবে বাস সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রাকিব হোসেন, অস্থায়ী ছাত্র নিবাসের প্রভোস্ট  জনাব রুবেল শেখ, অস্থায়ী ছাত্রী নিবাসের প্রভোস্ট দেলওয়ারা খুশি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, বাস সেবাটি বিশ্ববিদ্যালেয়ের প্রশাসনিক ভবন থেকে টঙ্গী কলেজ গেটে পৌঁছে সেখান থেকে  সকাল ৬ টা ৪৫ মিনিটে -গাজীপুরা- বোর্ড বাজার- ভোগড়া বাইপাস-সফিপুর-চন্দ্রা হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকেল ৫:১৫ মিনিটে ক্যাম্পাস থেকে একই রুটে টঙ্গী কলেজ গেটের উদ্দেশ্যে ছাড়বে। যাত্র শেষে বাসটি পুনরায় ক্যাম্পাসে ফিরে আসবে।
তবে সরকারি ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনগুলোতে বাস সেবা বন্ধ থাকবে।
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি।
৩ নভেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘শিগগিরই ভর্তি কমিটি গঠিত হবে। এরপর আবেদনপ্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় কিছু ভর্তি কমিটি শিক্ষার্থীদের অবগত করবে।’
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের ভোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নেওয়া হয়েছিল। মূল কেন্দ্র শাবিপ্রবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষা নেওয়া হয়।
কুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন চালু
হলে কাপড় ধোঁয়ার বিড়ম্বনা এড়াতে নিজেরাই উদ্ভাবন করলো সমাধান। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকে ফাঁকেই ওয়াশিং মেশিনে ‘নিজস্ব কন্ট্রোল সিস্টেম’ যুক্ত করলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একদল শিক্ষার্থী। ইতিমধ্যে অটোমেটিক ওয়াশিং মেশিনটি তারা একটি হলে চালুও করেছে। এরপর থেকেই হলের আবাসিক শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে স্লট বুকিং করে কাপড় ধোঁয়া ও পেমেন্ট করতে পারছেন কোনো ঝামেলা ছাড়াই। গত ৯ দিনে ৯০ জন শিক্ষার্থী মেশিনটি ব্যবহার করেছেন।
সূত্রমতে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. বি. এম. মামুন জামালের অনুমতিক্রমে অটো-ওয়াশিং মেশিনটি পরীক্ষামূলকভাবে হলে স্থাপন করা হয়। এরপর থেকে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুদীপ্ত হালদার বলেন, “ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ওই সময়ে অন্য কাজ করতে পারছি। আর ইউজের প্রসেস টাও অনেক ইজি। স্বল্প খরচে সহজেই কাপড় ধুতে পারছি। স্টুডেন্ট হিসেবে এটি আমার জন্য একটা প্লাস পয়েন্ট।” প্রকল্পের সদস্য রাকিবুজ্জামান রবিন বলেন, “আপাতত পরীক্ষামূলকভাবে আমরা শহীদ স্মৃতি হলে এই সিস্টেম চালু করেছি। ব্যাচমেট আর জুনিয়ররাও খুব ভালো রেসপন্স দিয়েছে।”
উদ্ভাবকদের কথা
পুরো বিষয়টি বাস্তবায়ন করেছে কুয়েটের শিক্ষার্থী-নির্ভর উদ্ভাবনী দল “ফায়ারফ্লাই হাইটেক”। দলটি দীর্ঘদিন ধরে অটোমেশন ও কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করছে। তারা কুয়েট আইটি পার্কে বিভিন্ন রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রকল্পে কাজ করার পাশাপাশি হ্যামকো ব্যাটারি, মিথেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিসহ একাধিক প্রতিষ্ঠানের অটোমেশন সিস্টেম ডেভেলপ করেছে।
উদ্ভাবনী এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. রাব্বি মোল্লা এবং ইলেক্ট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিবুজ্জামান রবিন। তাদের সঙ্গে টিমে আরও ছিলেন ইলেক্ট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন ত্বহা আরহান এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়রিং বিভাগের কাউসার আহমেদ। পুরো প্রকল্পের ফান্ডিং, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং ও পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন সম্পূর্ণভাবে তাদের নিজস্ব উদ্যোগে সম্পন্ন হয়েছে।
উদ্যোক্তা দল জানিয়েছে, কুয়েট প্রশাসনের অনুমতি পেলে তাঁরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে একই ধরনের অটোমেটিক ওয়াশিং মেশিন স্থাপন করতে চান। তাদের লক্ষ্য, শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর লন্ড্রি সিস্টেম গড়ে তোলা, যা বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্বনির্ভর প্রযুক্তি সংস্কৃতি গড়ে তুলবে।
ডিজিবিটেক/রুবাবা তাসনীম রহমান/আইএইচ
চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত "6th International Conference on Physics for Sustainable Development and Technology (ICPSDT)-2025" শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে।
কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষকগণ অংশ নেন। এতে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত ছিলেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।
৩০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়েটের টিএসসি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স এর টেকনিক্যাল চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স এর টেকনিক্যাল সদস্য সচিব ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ এবং কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। এতে সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমা ও আরজু আক্তার আসমা।
এই কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। এতে স্পন্সর ছিলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
চুয়েটে ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করলা চুয়েট। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। র‌্যালিতে রঙ-বেরঙের প্ল্যাকার্ড ও ফ্যাস্টুন সহকারে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।
পরে কেন্দ্রীয় অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয় দিবসের স্মারক বৃক্ষরোপণ করা হয়। চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২৬জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৩ লক্ষ ৩৪ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এরপর শিক্ষক বনাম ছাত্র ও কর্মকর্তা বনাম কর্মচারী প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরষ্কার বিতরণ করা হয়।
সকোলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। আর বিকেলে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বিশ্ব আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে অন্যতম হলো প্রযুক্তিগত পরিবর্তনের দ্রুত গতি। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলানো এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের মাধ্যমেই এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। আপনারা শুধু দক্ষ প্রকৌশলী বা প্রযুক্তিবিদ হিসেবেই নয় বরং সৎ, পেশাদার, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবেও দেশের সেবা করবেন এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে গেস্টস অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম খান ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রর্বত্তী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র আসহাব লাবিব ও ইইই বিভাগের ২০ ব্যাচের ছাত্রী উম্মে মাবরুরা উমামা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চুয়েটের প্রাক্তন কৃতি ছাত্র প্রকৌশলী এ টি এম তানভীর-উল-হাসান তমাল এবং অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া এর ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. জিএম শফিউল্লাহ। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার, ইইই বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা ও ইইই বিভাগের প্রভাষক জনাব আজমল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে চুয়েটের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। পরে কোরাআন তিলাওয়াত করেন চুয়েট এর স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ।
গেস্টস অব অনার এর বক্তব্যে চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, বর্তমানে চুয়েট খুব দ্রুত আধুনিকায়নের পথে অগ্রসর হচ্ছে। আমাদের অনেক বাধা রয়েছে কিন্তু এরপরেও আমরা চুয়েটে আধুনিক গবেষণাগার নির্মান ও ডিজিটাল সেবাকে সমুন্নত করছি যাতে স্মার্ট ক্যাম্পাস গঠনের উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মান করতে পারি। আমরা এমন এক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে জ্ঞান, উদ্ভাবন এবং মানবিকতা একসূত্রে গাথা থাকবে।
গেস্টস অব অনার এর বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, বিশ্ব আজ অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে প্রবেশ করেছি। কিন্তু এসব প্রযুক্তি নিয়ে আলোচনা হলেও বাস্তব প্রয়োগ এখনো পর্যাপ্ত নয়। সময় এসেছে এসব দক্ষতা দ্রুত আয়ত্ত করে বাস্তব জীবনে প্রয়োগের। নইলে প্রযুক্তির দৌড়ে আমরা পিছিয়ে পড়ব।
চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যলয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে সম্মেলনে টেকসই উন্নয়নে প্রযুক্তির ব্যবহার, ঝুঁকি, করণীয় ইত্যাদি বিষয়ে সম্মেলনে আলোচনা করছেন বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা। বাংলাদেশের পাশাপাশি  আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত থেকে এই সেম্মলনে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষক।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃষ্ঠপোষকতায় দুই দিনে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকছেন। এতে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনীতে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, পৃথিবী জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্রের ক্ষয়, রোগব্যাধির প্রাদুর্ভাব, গ্রীন হাউজ গ্যাস, সম্পদের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্যের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। উন্নয়নশীল দেশগুলোর গবেষকদের নেতৃত্ব অত্যন্ত জরুরি যাতে তারা মানবজাতির বৃহত্তম চ্যালেঞ্জসমূহ সমাধানে অর্থবহ অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতি, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব জ্বালানী, উন্নত উপকরণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য যে মৌলিক জ্ঞানের প্রয়োজন-তা পদার্থবিজ্ঞান থেকেই সম্ভব। কোনো জটিল প্রকৌশল সমস্যা পদার্থবিজ্ঞানের মৌলিক জ্ঞান ছাড়া সমাধান করা সম্ভব নয়। আপনি যদি প্রকৌশলবিদ্যায় উৎকর্ষ চান, তবে পদার্থবিজ্ঞান অধ্যয়ন অপরিহার্য। ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পদার্থবিদদের অবদানের উপর নির্ভরশীল, যারা সারা বিশ্বে অবদান রেখে চলেছেন।
উদ্বোধনীতে গেস্ট অব অনার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাবেক ভাইস-চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন।
কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী তানজিনা আখতার ও মাস্টার্স এর শিক্ষার্থী হিমেল বড়ুয়া।
গেস্ট অব অনার এর বক্তব্যে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, চুয়েটের এই কনফারেন্স থেকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা ও বৈশ্বিক অগ্রগতি সম্পর্কে জানতে পারছি। এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়ন গড়ে তোলার প্রয়োজনীয় গাইডলাইন পাওয়া যাবে বলে আমি আশাবাদী।
প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে ব্র্যাক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার উদ্যোগ
স্বাস্থ্য, শিক্ষা, মানবকল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি, ইন্ডাস্ট্রি উন্নয়ন ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে এক সাথে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। গবেষণালব্ধ জ্ঞানকে সমাজে কার্যকরভাবে প্রয়োগের বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় দুটি।<o:p></o:p>
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এই বিষয়ে আলোচনায় অংশ নেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। আলোচনায় গণমানুষের সাথে কাজ করা ও উদ্ভাবন সক্ষমতায় ব্র্যাক ইউনিভার্সিটির অভিজ্ঞতা এবং কেমব্রিজের গবেষণা উৎকর্ষকে একত্রিত করার মাধ্যমে বাস্তব সমস্যার টেকসই সমাধান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়।<o:p></o:p>
এই কোলাবোরেশনের অন্যতম লক্ষ্য হলো আবিষ্কার থেকে বাস্তব প্রয়োগ পর্যন্ত একটি সুশৃঙ্খল প্রক্রিয়া তৈরি করা, যেখানে দ্রুত পরীক্ষা, স্বচ্ছভাবে শেখা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এমন সমাধান তৈরি করা সম্ভব হবে যা হবে টেকসই এবং সম্প্রসারণযোগ্য। <o:p></o:p>
বাংলাদেশ সামাজিক উদ্ভাবনের অন্যতম বৈশ্বিক উদাহরণ হিসেবে পরিচিত। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই সহযোগিতা বাস্তব পরিবেশে যৌথ গবেষণা ও সমাধান নকশার সুযোগ সৃষ্টি করবে, যা একটি কো-ক্রিয়েশন ল্যাবের এর মাধ্যমে পরিচালিত হবে। কেমব্রিজ ইতোমধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির শক্তি ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রেখে প্রাথমিক প্রকল্পসমূহ ত্বরান্বিত করার একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন।<o:p></o:p><o:p> </o:p>
সহযোগিতার অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে যৌথ পরিচালনা কাঠামো গঠন এবং শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি বিষয়ক প্রথম ধাপের পাইলট প্রকল্পগুলোর সাফল্যের মানদণ্ড নির্ধারণ।<o:p></o:p>
বৈঠকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফারহাত আনোয়ার; ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইমরান মতিন; রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড; এবং ব্র্যাক ইউরোপের গভর্নমেন্ট রিলেশনস ও পলিসি লিড জেমা মে।<o:p></o:p>
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডেবোরা প্রেন্টিস; পাবলিক হেলথ ও প্রাইমারি কেয়ার বিভাগের প্রধান জন ড্যানেশ, এবং সেন্টার ফর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. নাজিয়া হাবিব।<o:p></o:p>
সরাসরি যুক্তরাজ্যের হাউজ অফ কমন্স থেকে আলোচনায় যোগ দেন দেশটির সাবেক মন্ত্রী দ্য রাইট অনারেবল স্যার অ্যান্ড্রু মিচেল এমপি। তিনি ব্র্যাকের কাজের ভূয়সী প্রশংসা করেন এর বৈশ্বিক গুরুত্বের ওপর আলোকপাত করেন।<o:p></o:p>
ব্র্যাক ইউনিভার্সিটি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই কোলাবোরেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ),  এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এবং এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব) এর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।<o:p></o:p>
স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যৌথভাবে উদ্ভাবন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই সহযোগিতা বাংলাদেশের সামাজিক উদ্ভাবনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে, এবং সমতাভিত্তিক টেকসই উন্নয়নের লক্ষ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।<o:p></o:p>
কুয়েট কর্মচারীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করেছে বলে জানা গেছে।
২৮ অক্টোবর, মঙ্গলবার দিনগত রাতে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি চারটি মোটরসাইকেলে এসে বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে তারা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়তে থাকে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিতে মহসিনের রুমের জানালার থাই ক্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।
ঘটনার পর মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি।
এদিকে মো. মহসিন শেখ লিটুর ফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা ও কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৭ অক্টোবর, সোমবার দুপুরে চুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৬২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিকেলে জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সভায় বিস্তারিত আলোচনা শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষ লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারী ২০২৬ খ্রিঃ রোজ শনিবার অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএফটিবি উপাচার্যের সঙ্গে আইইউআইইউ রেক্টরের সাক্ষাৎ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডা (আইইউআইইউ) এর রেক্টর প্রফেসর ইসমাইল সিম্বওয়া গ্যাজেন্ডা। ২৭ অক্টোবর,  সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইউএফটিবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুঢের এ সাক্ষাৎ করেন তিনি।
উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সাক্ষাতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সাবেক উপাচার্য প্রফেসর ড.এম ফজলী ইলাহী, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা সিম্বওয়াকে অভিবাদন জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত শিক্ষরা হলেন- সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসাইন,  এ্যডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগের চেয়ারম্যান ফারহানা ইসলাম, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান তানজীম তাহারাত অর্পা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মশিউর রহমান,  ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা এবং সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান সুজন চন্দ্র সুত্রধর।
বৈঠকে উদ্ভাবন,গবেষণা ও উন্নত প্রযুক্তি বিনিময়ে ইউএফটিবি ও আইইউআইইউ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ভবিষ্যত প্রযুক্তিতে গবেষণা ও নতুন নতুন সমাধানে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয় বাংলাদেশ ও উগান্ডা।
তরুণদের উদ্ভাবক, উদ্যোক্তা হওয়ার তাগিদ শিক্ষা উপদেষ্টার
গাজীপুরের বোর্ড বাজার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ২৬ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হলো গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর  ৩৭তম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়টির  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির প্রো-উপাচার্য ড. হিসেইন আরাবি নুর।
প্রধান অতিথি স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের জন্য গর্বের বিষয়। সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
ভবিষ্যতের জন্য দক্ষ তরুণ গড়ে তোলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, ‘আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে। যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।’
বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। শিক্ষা কোনো ব্যয় নয়; এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ।
ওআইসি মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হিসেইন ইব্রাহিম তাহা তার বার্তায় বলেন, আইইউটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারিগরি শিক্ষা ও নৈতিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশের সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওআইসির রাষ্ট্রদূত ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল আবদ আল্লাহ আহমদ খোকার।
আইইউটি গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আদম বাগুদু জাকারি (বেনিন), মোহামুদ মোহামেদ আবদুল্লে (সোমালিয়া), মাহামাত সালেহ আলজাজুলি (চাদ), এবং ওআইসির মিসেস আইদা তুমি (তিউনিসিয়া)।
ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ; ফিলিস্তিনের উপ-রাষ্ট্রদূত জিয়াদ আল হাসাল; ইন্দোনেশিয়ার সাহিদ নুরকারিম ও মিস ধাউরানা আতিকাহ দেবী; লিবিয়ার গাসসান এম. এ. মিসউরি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম স্নাতকদের তাদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে উৎকর্ষতার প্রতি আইইউটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আউটকাম-ভিত্তিক শিক্ষা (ওবিই) ​​এর সফল বাস্তবায়ন এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ এর অন্তর্ভুক্তির কথা তুলে ধরেন।
সমাবর্তন অনুষ্ঠানে কূটনীতিক, অনুষদ সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬টি ওআইসি সদস্য রাষ্ট্রের ৫২২ জন স্নাতক ডিগ্রি অর্জন করেন। অসামান্য শিক্ষাগত উৎকর্ষতার জন্য ইউসুফ ইবনে কামাল নিলয়কে ওআইসি স্বর্ণপদক এবং মো. রহিব-বিন-হোসেন, নাবা উদ্দিন, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, মিসেস রামিশা সালসাবিল, মিসেস মোস্তফা নোসিন নাহার স্মিতা, মিসেস সামিয়া নওশীন এবং সাজিদুর রহমান চৌধুরীকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়েছে। তাদের অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য এই পদক প্রদান করা হয়।
ইউআইটিএস শিক্ষার্থীদলের অনুদানপ্রাপ্তির সাফল্য উদযাপন
দেশের সর্ববৃহৎ শিক্ষার্থী স্টার্টআপ ইনকিউবেটর প্রোগ্রাম — ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে (ইউআইএইচপি) অংশ নিয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ১১টি দলের মধ্যে ৬টিই অনুদান পেয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) জানিয়েছে, এই ছয়টি দল সম্মিলিতভাবে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান এবং তাদের নিজ নিজ ইনোভেশন কোহর্টে পুরস্কৃত হয়েছে।
শিক্ষার্থীদের অর্জনের এই আনন্দ ভাগাভাগি করে নিতে ২০ অক্টোবর ছয়টি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী দলের সাফাল্য উদযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এবং ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া।  এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দীন আহমেদ, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, পিএইচপি ফ্যামিলির সদস্য মোহাম্মদ নুমায়ের আমির মিজান, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার  আবু জাফর মো. মোহসিন, প্রক্টর মো. তারিকুল ইসলাম, ফার্মেসি বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই অনন্য ইনকিউবেটর প্রোগ্রামটি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী উদ্যোক্তা তৈরী করার উদ্দেশ্যে গঠিত। গত জুলাই থেকে অক্টোবর   পর্যন্ত তিন মাসব্যাপী নিবিড় স্টার্টআপ প্রশিক্ষণ শেষে ইউআইটিএসের অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ৬টি উদ্ভাবনী দল UIHP@UIU Launchpad-এ চূড়ান্তভাবে অনুদান পাওয়া জন্য মনোনীত হয়।
ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
২২ অক্টোবরের শুরুতেই উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস। যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ২১তম ব্যাচের এক শিক্ষার্থীকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। মূলত  রাত ১১টার দিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
পরে গুরুতর অপরাধের অভিযোগে আহসানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগ রয়েছে, শ্রীশান্ত এক মুসলিম ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করেন এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে বিষয়টি নিয়ে গর্ব করেন। এছাড়া তিনি বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েট ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়।
রাতেই ওই শিক্ষার্থীর শাস্তির দাবিতে অনড় হন তারই সতীর্থরা। রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও ধর্ষণ মামলায় গ্রেফতার করার দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডব্লিউ ভবনের (ছাত্রকল্যাণ পরিদফতর) সামনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস।
এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’সহ  নানা স্লোগান দেন। তখন বিক্ষোভকারীদের বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পর ‘না না’ বলে ওঠেন। তাঁরা ওই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। তখন অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, ‘স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা আমার নেই, আমি উপাচার্যের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত জানিয়েছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তার নামে মামলা করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হবে এবং তাকে গ্রেফতার করা হবে।’
তিনি বলেন, ‘যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করার কথা, তবে আমরা ছাত্রদের কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বুয়েট ২১ ব্যাচের প্রকাশিত ধর্ষণ ও প্রমাণে বলা হয়-
১) রেডিট ব্যবহারকারী নিজেকে ‘বুয়েট ইইই-২১’-এর শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।
২) একাধিক মন্তব্যে সে বাসইউস ব্র্যান্ডের এয়ারবাডস ব্যবহার করেন বলে উল্লেখ করেছেন, যা সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গেও মেলে।
৩) রেডডিট আইডি থেকে জানা যায়, সে জুন মাসে মুসটাং,নেপাল সফর করেছেন— একই সময়ে (৩ জুন) শ্রীশান্ত রায় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় মুসটাং থেকে ছবি পোস্ট করেছেন।
৪) ওই রেডডিট আইডির অশালীন মন্তব্যগুলোর ভাষা, টোন ও লেখনশৈলী বহু সহপাঠী শনাক্ত করেছেন, যা অভিযুক্ত শিক্ষার্থীর স্বভাবগত লেখনভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৫) যখন বুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বর্জনের পক্ষে সম্মিলিত স্বাক্ষর প্রদান করেন, তখন একমাত্র সেই কাগজে স্বাক্ষর করেননি, যা তার দৃষ্টিভঙ্গি ও নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।
শিক্ষার্থীরা বলেন, ‘এসব প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি যে, আমাদের ব্যাচের শ্রীশান্ত রায়ই ওই রেডডিট আইডির ব্যবহারকারী এবং সে-ই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন, লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছেন।’
এছাড়া ‘যদি ওর কাছ থেকে আগেও এরকম কোনো আচরণের শিকার হয়ে থাকে বা কোনো প্রমাণ থেকে থাকে, সে যেন গোপনীয়তা বজায় রেখে হলেও সেটা প্রকাশ্যে আনে।’
পরে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ‘২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি: ২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।’
যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যবিপ্রবির ২০টি বিভাগের খেলোয়াররা অংশগ্রহণ করবে।
২১ অক্টোবর, মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ খেলোয়ারদের উদ্দেশ্যে  বলেন, আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। বন্ধুত্ব তৈরি ও পারষ্পারিক সম্পর্ক তৈরির জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি শিক্ষার্থীরই উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা  ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করা। খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপই তোমাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচিত করে তুলতে সাহায্য করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা গবেষণা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যেভাবে এগিয়ে গিয়েছি ঠিক তেমনিভাবে আমরা খেলাধুলায়ও আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যে অর্জন তা কিভাবে আরও সমৃদ্ধ করা যায় আমরা সেই অনুযায়ী নিরলস পরিশ্রম করে যাবো। আশা করি তোমরা সুন্দর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুল হালিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার বিজ্ঞ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিসের সাবেক জাতীয় খেলোয়ার রত্না রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।
‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সহজ ও স্মার্ট করতে ডাকসুর উদ্যোগে চালু হলো ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। চতুর্থ ধাপে ১৯ অক্টোবর, রবিবার অ্যাপটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এসময় সরাসরি শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, ওয়েবসাইট থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। ব্যবহারকালে কোনো কমপ্লিকেশন দেখা দিলে তাদেরকে জানানোর অনুরোধ করেন। সার্বিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। এখনো কিছু টেকনিক্যাল ইস্যু সমাধানের কাজ চলছে। উদাহরণস্বরূপ, বাসে স্থায়ীভাবে ট্র্যাকার বসালে সমাধান হচ্ছে না কারণ ট্রিপ চলাকালীন সময় ছাড়া শিক্ষার্থীদের জন্য বাসের অবস্থান জানা প্রয়োজন হয় না। এ কারণেই উবারের মতো ড্রাইভার-অ্যাপ মডেলে সিস্টেমটি তৈরি করা হয়েছে। তবে কিছু চালকের কাছে স্মার্টফোন না থাকায় সংশ্লিষ্ট বাসগুলোকে অ্যাপের আওতায় আনতে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে।
এ নিয়ে ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে অ্যাপটি প্লে-স্টোরেও পাওয়া যাবে। কোনো ত্রুটি অথবা জটিলতা দেখা গেলে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। অ্যাপটিতে ড্রাইভারদের জন্য আলাদা অ্যাকাউন্ট ও স্টুডেন্টদের জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে। বাসটি কোন স্টপেজে আছে, আপনি যেই স্টপেজে আছেন সেখানে আসতে কত সময় লাগতে পারে-এ সকল তথ্য অ্যাপটির মাধ্যমে জানা যাবে।
ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সকল সমস্যা সমাধান করে শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং ইউজার ফ্রেন্ডলি সার্ভিস নিশ্চিত করতে।
এর আগে অ্যাপটি চালু করতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক। সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএস উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা অ্যাপটির প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন। দ্বিতীয় ধাপে সীমিত সংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন। তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল পরিচালনা করা হয়, যাতে তারা অ্যাপ ব্যবহারে দক্ষ হয়ে ওঠেন।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়। তবে প্রাথমিকভাবে শুধু ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে, পরবর্তীতে প্লে-স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থানসহ আরও নানান তথ্য জানতে পারছেন।
হাবিপ্রবিতে মারামারির ঘটনায় আহত ৩, বহিস্কার ১
বাসে কথা কাটাকাটির জেরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম আনসারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থীও জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।
আহতরা হলেন-এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান দুর্জয়, ইংরেজি ২২ ব্যাচের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদ তানভীর এবং হিসাববিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী জয় আহমেদ। আহতদের রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দাবি, আনসারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার কর্মী এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে থাকেন।
আহত শিক্ষার্থী জয় আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির হাতে ছুরি ছিল এবং তিনি এলোপাতাড়িভাবে ছুরি চালাচ্ছিলেন।
হাবিপ্রবির বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রোববার রাত ৯টার বাসে শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় বাসে মধ্যে আনসারুল ইসলাম কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে আস্তে কথা বলতে বলেন। এ নিয়ে রাত ১০টার দিকে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাসটি ক্যাম্পাসে পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে আবারও কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এ সময় তিনজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আনসারুল ইসলাম দাবি করেন, জুনিয়র শিক্ষার্থীরা উচ্চস্বরে কথা বলায় এক সিনিয়র ভাই তাদের নিষেধ করেন। তখন তাকে উল্টো উচ্চস্বরে কথা বলায় তিনি প্রতিবাদ করেন। ক্যাম্পাসে নামার পর ১০-১২ জন জড়ো হয়ে তাকে মারধর করে এবং তিনি কেবল প্রতিবাদ করেছেন। তার কাছে কোনো ধারালো অস্ত্র ছিল না বলেও তিনি দাবি করেন।
আহত সাব্বির আহমেদ তানভীর বলেন, ‘বাসে অনর্থক আমাকে হুমকি-ধমকি দেয় ওই বড় ভাই। ক্যাম্পাসে বাস থেকে নেমে চাকুর মতো ধারালো কিছু দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই।’
এ ঘটনায় রাত প্রায় তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আনসারুল ইসলাম নামে যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে আমরা সাময়িকভাবে বহিষ্কার করেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েট ‘ইউরেকা’র প্রথম আসরে সেরা জান্নাত ও আবির
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েটের সবচেয়ে বড় গবেষণা উৎসব ‘ইউরেকা (সিজন–১)’ এ স্নাতক থিসিস অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবির রহমান এবং স্নাতকোত্তর থিসিস অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (BME) বিভাগের এমএসসি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
এদের মধ্যে আবির রহমান প্রশ্ন না দেখেই কৃত্রিমবুদ্ধিমত্তার মাধ্যমে উত্তর দেয়া নিয়ে (AI Answers-without seeing your question) গবেষণা করছেন। গবেষণায় তিনি দেখিয়েছেন কিভাবে হোমোমরফিক এনক্রিপশন সিস্টেমে স্পর্শকাতর উপাত্ত না দেখেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রম্পেটর জবাব দেয়া হয়। গবেষণায় প্রমাণ করা হয়েছে, হোমোমর্ফিক এনক্রিপশন ও সিকিউর অ্যাগ্রিগেশন প্রযুক্তি ব্যবহার করে বড় ভাষা মডেলের জন্য একটি উন্নত ও নিরাপদ ফেডারেটেড লার্নিং ফ্রেমওয়ার্ক তৈরি করা সম্ভব, যা ব্যবহারকারীর তথ্যের গোপনতা আরও ভালোভাবে সংরক্ষণ করতে সক্ষম। এই গবেষণায় তার সহযোগিতা করেছেন কুয়েটের অধ্যাপক ড. কাজী মু. রকিবুল আলম।
অপর বিজয়ী পিএইচডি গবেষক জান্নাতুল ফেরদৌসের গবেষণা শিরোনাম ছিলো মস্তিষ্কের রক্তনালীর রোগ ও ওষুধের কার্যপ্রক্রিয়া বিশ্লেষণের জন্য রক্তপ্রবাহের গতিবিদ্যা (হিমোডাইনামিক্স) মডেলিং (Modeling Hemodynamics for Cerebrovascular Diseases and Drug Behavior)। এই গবেষণায় মস্তিষ্কের রক্ত চলাচলের ধরন বা চাপের পরিবর্তন কীভাবে স্ট্রোক বা অন্যান্য সেরিব্রোভাসকুলার রোগে প্রভাব ফেলে, এবং ওষুধ সেই প্রবাহে কীভাবে কাজ করে— তা গণনামূলকভাবে বা সিমুলেশনের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ এটি রক্তপ্রবাহ, রোগ ও ওষুধের পারস্পরিক সম্পর্ক বোঝার একটি বৈজ্ঞানিক পদ্ধতি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতা ইউরেকার এই অভিষেক প্রতিযোগিতায় টেকনিক্যাল রাইটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইলেকট্রিনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী উদিতা রহমান অর্শি। এই বিভাগে রানার্স আপ হয়েছেন টিম কোয়ান্টাম স্পার্ক দলের দুই সদস্য তড়িৎ ও বিদ্যুত প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ধ্রুব জ্যোতি দাস ও মোঃ সামিউল ইসলাম। দ্বিতীয় রানার্সআপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসট্রাকশন বিভাগের সৈয়দ রিয়াজ মাহমুদ।
এছাড়াও  তিন মিনিটের গবেষণা উপাস্থাপনায় সিভিল ও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে গবেষণায় উইনার অ্যাওয়ার্ড অর্জন করেছেন আর্কিটেক্ট বিভাগের ফারদিন ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের নুসরাত জাহান নাবিলা।
গবেষণাকে শিল্প ও বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ১৮ অক্টোবর, শনিবার কুয়েট রিসার্চ সোসাইটির (KRS) আয়োজনে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (AASDC)–এর অধীনে অনুষ্ঠিত গবেষণা উৎসবের প্রথম আসরে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান  বলেন, “উদ্ভাবন তখনই বাস্তব রূপ পায়, যখন গবেষণার ফল বাস্তব জীবনের সমস্যার সঙ্গে সংযুক্ত হয়। শিল্প–একাডেমিয়া সহযোগিতা হলো সেই সেতুবন্ধন যা তত্ত্বকে বাস্তবে রূপ দেয়।”
কুয়েট রিসার্চ সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. কাজী হামিদুল বারী বলেন, “ইউরেকা সিজন–১ কুয়েটের গবেষণা সংস্কৃতিতে এক নতুন অধ্যায়। এটি দেখিয়েছে কীভাবে একাডেমিক গবেষণা জাতীয় শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
আয়োজনে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু প্রকৌশলী নয়, উদ্ভাবক হিসেবে চিন্তা করতে শেখে। ইউরেকা সেই পথেরই অংশ।”
কুয়েট রিসার্চ সোসাইটির সভাপতি নাফিস আহমেদ পান্থ বলেন, “এই প্রতিযোগিতা শুরু করার মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাস্তব জীবনের সমস্যার সঙ্গে যুক্ত করা। গবেষণাকে বাস্তব সমস্যার/চাহিদার সঙ্গে যুক্ত করতে পারলেই আমাদের প্রকৃত উন্নয়ন সম্ভব।” ‘ইউরেকা (সিজন–১)’ গবেষণা ও শিল্প–একাডেমিয়া সহযোগিতার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত গবেষণার মানোন্নয়নের নতুন অধ্যায় সূচনা করেছে।
আয়োজক সূত্রে প্রকাশ,  ৪০০ এরও বেশি অংশগ্রহণকারী এবং ৫০ এরও বেশি শিল্প ও একাডেমিক বিশেষজ্ঞ এই গবেষণা উৎসবে অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামের মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত থ্রি মিনিট থিসিস (3MT®) প্রতিযোগিতা, যা বিশ্বের ৮৫টিরও বেশি দেশে অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীরা তাদের পুরো গবেষণার সারমর্ম মাত্র তিন মিনিটে উপস্থাপন করেন।
রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা; সহকারি সায়েম
এলইডি পর্দার সামনে প্রায় ২০ ঘণ্টা গণনা শেষে ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো ১৭ অক্টোবর, শুক্রবার সকালে। সকাল সাড়ে ৮টার দিকে অফিসিয়াল ঘোষণা দেয়া ‍শুরু করে নির্বাচন কমিশন। সব কেন্দ্রের ভোট গণনা শেষে  বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বেসরকারিভাবে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন  এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
ঘোষিত ফল অনুযায়ী, তীব্র প্রতিদ্বন্দ্বীতায় ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্রার্থী মোঃ হাচান হাওলাদারকে (৯৭৫৩) পেছনে ফেলে স্বতন্ত্র থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ তোফা (৯৭৮০)। নির্বাচনে অনলাইনে বেশ সরব ছিলেন বিজয়ী তোফা। ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলে তার ‘বিজ্ঞানে ৮ ইজ ওয়েল’ প্রচারণা নজর কাড়ে তরুণ ভোটারদের। ভোটে তোফার ৮ নম্বর ব্যালেটের কাছে ২৭ ভোটে পিছিয়ে পড়ে ২ নম্বর ব্যালটধারী হাচান। তিনি প্রতিদ্বন্দ্বীতায় থাকলেও এই পদের অপর প্রতিদ্বন্দ্বী নাঈমুল ইসলাম নাঈম পেয়েছেন মাত্র ১৯৫৭ ভোট।
তবে ৬ নম্বর ব্যালট নিয়ে সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নিজের অবস্থান সুসংহত রেখেছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের মোজাহিদুল ইসলাম সায়েম।
রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের শীর্ষ দুই পদে শিবিরের প্রতিদ্ব্ন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা। অপরদিকে জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থীর কাছে হেরে যান। ভোটের ফলে ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।
ভিপি ও এজিএস পদ ছাড়াও বাকি অধিকাংশ পদেই বিজয়ের হাসি ফুটেছে শিবির সমর্থিত প্রার্থীদের মুখে। নিচের পদগুলোর মধ্যে ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাদে বাকি সবগুলোতে  ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন, আর সহক্রীড়া সম্পাদক হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ।
সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
মহিলা সম্পাদক সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জাহান।
তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র), সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন।
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মুমু।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭। এর মধ্যে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৫৮৭ ভোট। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, যেখানে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট।
এজিএস পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র ও এবি এম খালেদ।
এছাড়া সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির।
চাকসু বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান
সাড়ে তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির; প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে তলানিতে রয়েছে ছাত্রদল। নির্বাচনে ২৬ পদের বিপরীতে ভিপি-জিএসসহ ২৪টিতেই জয় তুলে নিয়েছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে একচেটিয়া জয়ের ধারা বহাল রাখলো জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। তবে একটি পদে জয় তুলে নিয়ে জয় খরা ঘুচিয়েছে ছাত্রদল। এর আগে ডাকসু ও জাকসুতে তাদের একজন প্রার্থী জয়ী হতে পারেননি।
ভোটে শীর্ষ দুই পদ ছাড়া অন্যান্য সম্পাদক পদের মধ্যে ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান। ৬,১২৮ ভোট পেয়ে তিনি ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি।  এছাড়াও একই প্যানেল থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তানভীর আঞ্জুম শোভন ৫,৬২২ ভোট পেয়ে গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সোহান ৪,৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে।
নির্বাচনে ভিপি হিসেবে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে এবং জিএস পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ৪,৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২,৭২৪ ভোট।
শুধু এজিএস ও সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পায়নি ছাত্রশিবির। এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট।
অপরদিকে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন তামান্না মাহফুজ স্মৃতি; যিনি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী হয়ে ভোটে লড়েছেন।
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর
এছাড়াও নির্বাচনে সম্পাদক পদে আরও বিজয়ী হয়েছেন -
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জিহাদ হোসাইন
দফতর সম্পাদক- আবদুল্লাহ আল নোমান
সহ-দফতর সম্পাদক- জান্নাতুল আদন নুসরাত
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক- নাহিমা আক্তার দ্বীপা
সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক- জান্নাতুল ফেরদাউস রিতা
সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক- তাহসিনা রহমান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদকস্বাস্থ্য বীমা- আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক- মোনায়েম শরীফ
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক- মো. ইসহাক ভূঁঞা
সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক- ওবাইদুল সালমান
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- ফজলে রাব্বি তৌহিদ
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক- মাসুম বিল্লাহ
আর ৫ নির্বাহী সদস্যরা হলেন- জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী ও সোহানুর রহমান।
ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারে, এবং গণনা করা হয়েছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে, আর হল সংসদের ফলাফল সরাসরি ভোটকেন্দ্রেই প্রকাশ করা হয়।  ১৫ অক্টোবর, বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা হয়েছিল।
গোবিপ্রবি’র কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নং কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
১৫ অক্টোবর, বুধবার সকাল ১০টায় দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।এ সময় তিনি বলেন, ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমরা যদি কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তারাই স্মার্টলি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবে। এতে করে অফিসের সময়ও বাঁচবে। তবে দুই দিনের প্রশিক্ষণে দক্ষ হওয়া সম্ভব নয়। যথাযথ প্রশিক্ষণ শেষে আমাদের অবশ্যই চর্চা অব্যাহত রাখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমাদের কাছে ডি-নথি একটি নতুন বিষয় হিসেবে হাজির হয়েছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আরো অনেক কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকার পরও সাতদিনের কাজ ৭ মাসেও হয় না। তবে আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথিতে গেলে সিস্টেমে কিছুটা হলেও পরিবর্তন আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়কে মডেলে পরিণত করতে প্রয়োজন দক্ষ জনবল। তারই সহায়ক এই প্রশিক্ষণ কর্মশালা।’
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমরা পেপারলেস কাজ করবো, দ্রুত কাজ করবো, সময় বাঁচাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করে তুলতে সময় মতো কাজ করার বিকল্প নেই। আমরা চাই সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মধ্যে আসবে। তবেই উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলা সম্ভব।’
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পার্সন ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।
চুয়েটে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ ও এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের যৌথ উদ্যোগে “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার পথরেখা” নিয়ে অনুষ্ঠিত হলো  মতবিনিময় সভা। সভায় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার পাইলট পরিচালনা, বর্জ্যের প্রবাহ, প্রয়োজনীয় বিনের সংখ্যা ও অবস্থান নির্ধারণসহ বর্জ্য বিশ্লেষণ ও বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যতে এ কার্যক্রমকে পূর্ণমাত্রায় বাস্তবায়ন করে চুয়েটকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়।
১৫ অক্টোবর,বুধবার দুপুরে চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রধান অধ্যাপক ড. মো. আরাফাত রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, নিরাপত্তা উপদেষ্টা ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আশুতোষ সাহা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেডিক্যাল সেন্টারের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মোঃ সাইফুল ইসলাম, নিরাপত্তা শাখার উপ-পরিচালক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান খান, কর্মকর্তা সমিতি এর সভাপতি ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন, কর্মচারী সমিতি এর সভাপতি ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: জামাল উদ্দিন ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রিয়তোষ চক্রবর্ত্তী।
সভায় এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট এর পক্ষ থেকে অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী চুয়েট ক্যাম্পাসে উৎপন্ন বর্জ্যের পরিমাণ ও শ্রেণিবিন্যাস সংক্রান্ত গবেষণার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের “শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৪ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা, সফলতা, সমস্যা ও সংকট নিয়ে উপাচার্যের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান সামনে নিয়ে যাওয়ার জন্য এ ধরণের মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানদন্ডে নিয়ে যাওয়ার জন্য সকল সমস্যা ও সংকট দ্রুত সময়ের মধ্যেই নিরসন করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা।
রাকসুর ব্যালটবক্সে থাকবে সিসি ক্যামেরার নজরদারি
পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। প্রচারণা শেষেনির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে ৯৯০টি বুথের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সের দিকে তাক করে স্থাপন করা হচ্ছে ১০০ সিসি ক্যামেরা। ইতিমধ্যেই সাদা কাপড় ও বাঁশ-কাঠ দিয়ে বেশ কিছু বুথ স্থাপন শেষে বুথের ভেতরে একটি করে টেবিল রাখা হয়েছে। বুথের নিরাপত্তায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
দীর্ঘ ৩৫ বছর পরে এবারের নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার রয়েছে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়াই করবেন। এর ভেতর সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ১৬ জন।
এর মধ্যে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে ১৩ জন ছাড়াও রাকসুর অন্যান্য পদের মধ্যে ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৬, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১০, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৬, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৮,, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন প্রার্থীর নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় এসেছে।
এ ছাড়া মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৯, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৯, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৮, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৮, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১৬ এবং নির্বাহী সদস্যপদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ নির্বাচনে আলোচিত প্যানেল গুলো হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ বছর পরে ১৯৫৬-৫৭ মেয়াদে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। প্রতিষ্ঠার পরে পাকিস্তান আমলের ১৪ বছরে নির্বাচন হয়েছে ১০ বার এবং স্বাধীনতার ৫৪ বছরে নির্বাচন হয়েছে ৬ বার।
প্রথম দুই মেয়াদে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন(রাসু)’ নামে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’ নামে ১৪বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদে নির্বাচন হওয়ার পর দীর্ঘ ৩৫ বছর রাকসুর সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল।
চব্বিশের গণঅভ্যুত্থানের ফলে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের চাপে তফসিল দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যবিপ্রবি ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ অক্টোবর, সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমেই তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না বরং সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবে, তবেই তোমরা সফল হতে পারবে ও যোগ্য মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা। এছাড়াও অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।
চুয়েটে হিট প্রজেক্টের চূড়ান্ত প্রজেক্ট প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের চূড়ান্ত প্রজেক্ট প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর, রবিবার দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
হিট প্রজেক্টের চূড়ান্ত প্রজেক্ট প্রাপ্তরা হলেন Improvement of classrooms and laboratories with modern facilities to create a smart and effective teaching-learning environment শীর্ষক প্রকল্পের এসপিএম যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, এএসপিএম অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, সদস্য তাফসিরুল হাসান ও হৃদয় মাসুম মিরাজ, Establishing a Knowledge Hub for Sustainable Low-Carbon and Advanced Construction Materials শীর্ষক প্রকল্পের এসপিএম পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, এএসপিএম অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, এএসপিএম অধ্যাপক ড. আয়শা আখতার ও সদস্য মো. আসিফুর রহমান, Strengthening capacity of the structural engineering laboratory of the Department of Disaster Engineering and Management, CUET for promoting advanced research on Disaster-Resilient Infrastructure development শীর্ষক প্রকল্পের এসপিএম ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধ্যাপক ড. মো. আবুল হাসান, এএসপিএম ড. শাফায়াত বিন আলী ও সদস্য জনাব ফাহমিদা পারভীন, Establishment of Advanced Materials Research Laboratory for Energy Storage Capacity Enhancement শীর্ষক প্রকল্পের এসপিএম পদার্থ বিজ্ঞান বিভাগ এর অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, এএসপিএম ড. মো. মোক্তার হোসেন, এসপিএম অধ্যাপক ড. মো. আশরাফ আলী ও সদস্য অধ্যাপক ড. নুসরাত জাহান, Development of Sustainable Techniques for Controlling Emerging Contaminants in Urban Wastewater Using Advanced Oxidation Processes শীর্ষক প্রকল্পের এসপিএম রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুস আহমেদ, এএসপিএম অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও সদস্য সানজিদা মুকুট, Establishment of a Technology Transfer Office at CUET শীর্ষক প্রকল্পের এসপিএম গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, এএসপিএম সৈয়দ মাসরুর রহমান, সদস্য এসপিএমটি সহকারী গবেষক নুসরাত সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্প সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ, ইউএটিএফএস এর সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, হিট প্রকল্প উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত গবেষণার মানোন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি চুয়েটকে একটি গবেষণা ও উদ্ভাবননির্ভর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
চাকসু নির্বাচনে সিসি ক্যামেরা সচলসহ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি শিবিরের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের দিন ক্যাম্পাসের অকেজো সিসিটিভি ক্যামেরা মেরামত ও পরিবর্তনসহ বেশকিছু দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।
১১ অক্টোবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ সংবাদ সম্মেলন করে প্যানেলটি। এ সময় সংবাদ সম্মেলনের শুরুতে ১৯৪৭ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সব শহীদদের স্মরণ করে প্যানেলটি।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি) বলেন, ‘চাকসু নির্বাচন খুবই কাছাকাছি এবং এর প্রক্রিয়ার সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। কমিশনের কিছু অস্পষ্টতা এবং কিছু বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘চাকসু নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনের সুন্দর ও কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করবে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। কিন্তু আমরা এখনও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ লক্ষ করছি। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, কবে নাগাদ নিরাপত্তাবেষ্টনী করা হবে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, আমরা দেখেছি ডাকসুতে ছাত্রসংসদ নির্বাচনের পরপরই সিনেটে যে ছাত্রপ্রতিনিধিদের প্রেরণ করা হবে সেটির নির্বাচনি প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের পাশাপাশি সিনেট সদস্য নির্বাচনও হচ্ছে। কিন্তু আমাদের চাকসুতে কেবল কেন্দ্র ও হল সংসদেই নির্বাচন করা যাচ্ছে, সিনেটে অংশগ্রহণের কোনও প্রক্রিয়া রাখা হয়নি। আমরা জানতে চাই, প্রশাসন সিনেট নির্বাচন নিয়ে কী ভাবছে।’
ইব্রাহীম হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের প্রার্থীদের কাছে পোলিং এজেন্টদের তথ্য চেয়েছিল, আমরা সেই তথ্য দিয়েছিলাম। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে জানায়নি কারা পোলিং এজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। যার ফলে কারা পোলিং এজেন্ট হিসেবে থাকতে পারবে, আমরা সেটা জানতে পারিনি। আমরা চাইবো, প্রশাসন এটি দ্রুত প্রকাশ করবে। কেননা, যারা পোলিং এজেন্ট হবে তাদের প্রস্তুতির একটি বিষয় থাকে।’
তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভির বেষ্টনীর মধ্যে নিয়ে আসা। কিন্তু দুঃখের বিষয় হলো, ক্যাম্পাসের মোট ক্যামেরার অধিকাংশই অকেজো। প্রশাসনের কাছে বলবো, অতি দ্রুততম সময়ের মধ্যে সেগুলো মেরামত কিংবা পরিবর্তন করা হোক। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা চাইবো, নির্বাচনে ভোটারদের জন্য যেন অমোছনীয় কালির ব্যবস্থা করা হয়।’
রনি বলেন, ‘আমাদের অন্যতম দাবি হলো, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা সচল রাখতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শাটলের শিডিউল বৃদ্ধিসহ বাস সার্ভিস চালু করতে হবে এবং অতিদ্রুত সময়ের মধ্যে যেন বাস রুটগুলো জানানো হয়। এটির মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাইবোনদের ভোগান্তি লাঘব হবে।’
আন্দোলনের মুখে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিল
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ অক্টোবর, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত র‍্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।
গত ২৫ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে দুই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ টানা আন্দোলন চালিয়ে আসছিলেন।
ডুয়েট ও তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে সমঝোতা স্মারক সই
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৯ অক্টোবর, বৃহস্পতিবার ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
এ সময় ডুয়েটের পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং সেলজুক বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল রিলেশনস কো-অর্ডিনেশনশীপ-এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. রেজাই কুশ।  অনুষ্ঠানে ডুয়েটের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও প্রযুক্তির সেতুবন্ধনের মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এর মাধ্যমে একাডেমিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণ করে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। সেলজুক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই এমওইউ সেই দিগন্ত উন্মোচনের এক নতুন পদক্ষেপ, যা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।’ উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই একাডেমিক অংশীদারিত্ব শুধু শিক্ষার্থী বা শিক্ষকদের মধ্যে একচেঞ্জ প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না— বরং এটি হবে ভ্রাতৃপ্রতিম দুই জাতির মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক যৌথ যাত্রা। এই সহযোগিতা ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ডুয়েট ও সেলজুক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এটি দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়কে আরও প্রসারিত করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার সম্ভাবনা উন্মোচন করবে।’
শাবিপ্রবি’র প্রধান ফটক নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ
বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষর বহনে ব্যর্থ-এমন অভিযোগে ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের ফটক। নতুন স্থাপনা হলেও দৃশ্যমান স্থানে নাম ফলক না থাকায় এই অভিযোগ তাদের। পৃথক দুটি স্তম্ভে তৈরি ফটকের পাশের দেয়ালে ছোট করে লেখা নামে, আলো না থাকায় রাত হলে সেটাও চোখে পড়ে না। নকশায় ভিন্নতা আনলেও পানি নিষ্কাশনের অব্যবস্থাপনায় ফটকের সামনের অংশ যেন পরিণত হয়েছে ডোবা-নালায়। এমন পরিস্থিতিতে “এটা বিশ্ববিদ্যালয়ের ফটক নয়, বরং কোনো শিল্প কারখানার প্রবেশপথ” বলে তীর্যক মন্তব্যও করতে শোনা যায় ক্যাম্পাসে।
একইভাবে প্রায় দশ হাজার শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াতের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপযুক্ত যাত্রী ছাউনি ও বাস স্টপেজ নেই। ফলে প্রতিদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাসে উঠতে এবং নামতে হচ্ছে শিক্ষার্থীদের। গ্রীষ্মের তীব্র রোদ কিংবা বর্ষার বৃষ্টির ফলে সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছেন শিক্ষার্থীরা। এতেও ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
এ নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আরাফাত ইসলাম সজিব জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন গেট নির্মাণের সময় আগের যাত্রী ছাউনিটি ভেঙে ফেলার পর থেকে শিক্ষার্থীদের গেট থেকে বাসে উঠতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তীব্র গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে কিংবা বর্ষায় বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে হয়। কেননা, এখন গোল চত্বরে যে ছাউনি আছে তা খুবই ছোট, যেখানে বৃষ্টি বা রোদের সময় একসাথে ৫০ জনের বেশি দাঁড়ানো সম্ভব নয়। তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, পূর্বের মতো একটি প্রশস্ত ও সুবিধাজনক যাত্রী ছাউনির ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক।
এদিকে, ২০২৩ সালের ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়। সেই ফটকের উপরে বড় করে লেখা ছিল “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়”। পরে নির্মাণ করা হয় বর্তমান ফটক। তবে এর নকশা নিয়ে শিক্ষার্থীরা ভিন্ন মতামত দিচ্ছেন। তাদের অনেকের দাবি, এটাকে বিশ্ববিদ্যালয়ের ফটকের মতোই মনে হয় না।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাদির আহমেদ মনে করেন,  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দেখলে মনে হয় যেন শুধু একটি স্তম্ভ দাঁড় করানো হয়েছে। অথচ শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রথম আকর্ষণই থাকে সেই ফটকটি। নতুন শিক্ষার্থীরা নাম-সম্বলিত ফটকের সামনে ছবি তুলে জানান দেয় যে, তারা এই ক্যাম্পাসের অংশ হয়ে গেছে। কিন্তু আমাদের ফটকে বিশ্ববিদ্যালয়ের নামটি শুধু এক পাশেই লেখা আছে, ফলে অন্য দিক দিয়ে আসলে সেটি চোখেই পড়ে না। ৩২০ একরের সবুজময় এই ক্যাম্পাসের এই প্রধান ফটক মানানসই না। প্রশাসনের এটা সংস্কার করবেন বলে প্রত্যাশা তার।
একইভাবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কফিল আহমেদ বললেন, “যদিও ফটকের পাশের দেয়ালে ছোট করে লেখা আছে বিশ্ববিদ্যালয়ের নাম, তবে সেখানে রাতে আলো না জ্বলায় সেটাও চোখে পড়ে না।”
আরেক শিক্ষার্থী বলেন, “প্রশাসনকে নিয়ে আর কী বলব! একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফুটে ওঠে তার ফটকে বা ফটকের সামনে থেকে। অথচ এখানে নামহীন একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে ফটক হিসেবে। আবার সামনেই বৃষ্টি হলে পানি জমে থাকে, মনে হয় এটি রাস্তা নয় আস্ত এক ডুবা। বিশ্ববিদ্যালয় দেখভালের যেন কেউ নেই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৭ অক্টোবর ‘নিপীড়নবিরোধী দিবস’ পালনের ঘোষণা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
দিবসটি পালনে শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করবে দলটি। এছাড়াও ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম এবং ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরা ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন প্লাটফর্মে লেখালেখি করার আহ্বান জানানো হয়েছে।
৫ অক্টোবর, রবিবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল- সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান শিবির নেতৃবৃন্দ।
যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন
জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শোভাযাত্রা, সংক্ষিপ্ত বক্তব্যসহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালনের অংশ হিসেবে ৫ অক্টোবর,রবিবার সকাল ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এর নেতৃত্বে যাত্রা শুরু করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে আমি আমাদের সকল শিক্ষককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাঁরা নিয়মিত জাতির মাঝে শিক্ষা বিতরণ ও বাস্তবায়নকারী হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষক সমাজই জাতি গঠনের মূল ভিত্তি। আপনাদের জ্ঞান, পরিশ্রম ও নৈতিক নেতৃত্বের কারণেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে জাতিকে সঠিক পথ দেখাবে। চলুন, আমরা সবাই মিলে এমন এক পরিবেশ গড়ে তুলি যেখানে শিক্ষকরা থাকবেন সর্বোচ্চ মর্যাদায়, আর শিক্ষা হবে আলোর উৎস। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও নিশ্চিত করতে হবে। আমি মনে করি, শিক্ষার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ন্যায্য দাবিই নয় বরং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ও মান উন্নয়নের পূর্বশর্ত।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিন’স কমিটির আহবায়ক ড. মোঃ কোরবান আলী। যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
অফিস সহকারী মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অফিস সহকারী মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
৪ সেপ্টেম্বর, শনিবার ভোর ৩ টায় ঢাকার গ্রিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথার টিউমার জনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মোঃ বিল্লাল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ২ টায় বালিয়া ভেকুটিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম বিল্লাল হোসেনকে গত পহেলা অক্টোবর বুধবার দুপুর ১টায় ব্রেন স্ট্রোক জনিত কারণে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করানো হয় ও সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৩ অক্টোবর শুক্রবার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার অবস্থান উন্নতি না দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে অতিসত্ত্বর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শুক্রবার বিকাল ৩টায় বিল্লাল হোসেনকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হলে ঢাকায় প্রবেশের সাথে সাথে তার অবস্থার ক্রমাগত অবনতির ঘটলে তাকে নিকটস্থ গ্রিন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৩ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলার ৯নং আরবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বালিয়া ভেকুটিয়া গ্রামের দক্ষিণ পাড়ায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি ছেলে সন্তান রেখে গেছেন।
এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, মোঃ বিল্লাল হোসেন যবিপ্রবির একজন জ্যেষ্ঠ কর্মচারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বিল্লাল হোসেনের অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দরাও তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
চাকসুতে ব্রেইল প্রচারপত্র!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন ৮৬ জন।  এর মধ্যে আটজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই  দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রযক্তিতে প্রচারপত্র (লিফলেট) তৈরি করেছে চমক দেখালেন হল সংসদের এক প্রার্থী। শেখ সাদিয়া সিদ্দিকা নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে তিনি ছাড়াও আরও দুই প্রার্থী রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শামসুন্নাহার হলে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রী রয়েছেন। তাদের জন্যই ব্রেইল পদ্ধতিতে নিজের নাম ও ব্যালট নম্বরের লিফলেট করেছেন সাদিয়া। এক্ষেত্রে চট্টগ্রামে ব্রেইল প্রচারপত্র ছাপানোর মতো প্রেস না পেয়ে তিনি ইউটিউবে ভিডিও দেখে নিজ উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র তৈরি করেন। সেটি এরইমধ্যে একজনের হাতে প্রচারপত্র তুলে দিয়েছেন। বাকি তিন ছাত্রী পূজার ছুটিতে বাড়িতে থাকায় তাদের হাতে এখনো প্রচারপত্র পৌঁছে দিতে পারেননি।
সাদিয়ার ভাষ্য, ‘এটি করার মাধ্যমে আমি প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছি। প্রশাসন যেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা নেয়।’
প্রসঙ্গত, ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে। এ নির্বাচনে  প্রার্থী রয়েছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
নিচের সময় অনুসারে প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীরা ২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২ ও লেভেল-২/টার্ম-১ এবং ২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২, লেভেল-৩/টার্ম-২ ও লেভেল-৪/টার্ম-২ এর জন্য ২৯ নভেম্বর থেকে কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। একইভাবে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২ ও লেভেল-২/টার্ম-১; ২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২, লেভেল-৩/টার্ম-২, লেভেল-৪/টার্ম-২ এবং লেভেল-৫/টার্ম-২  এর কোর্স রেজিস্ট্রেশন একই তারিখে শুরু হবে। রেজিস্ট্রেশন করা যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশনকরা যাবে  ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
ভর্তির পর ক্লাস চলবে ২৯ নভেম্বর  থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৩ সপ্তাহ; শীতকালীন অবকাশ থাকবে ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ২ সপ্তাহ। এরপর ফের ৩ জানুয়ারি থেকে ১৩ মার্চ- ১০ সপ্তাহ পর্যন্ত ক্লাস চলবে। ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি থাকবে ১৪ মার্চ থেকে ১০ এপ্রিল- ৪ সপ্তাহ। ছুটির পর ১১ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৩ সপ্তাহ ৬ দিন ধরে চলবে পরীক্ষা। পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৬ জুন ২০২৬।
শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাফিজুল-হীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হীরা আক্তার।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে নতুন কমিটির বিষয় জানানো হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া ও লোকমান মিয়া। এছাড়া যুগ্ম-সদস্য সচিব হয়েছেন- আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান ও তাওহীদুল ইসলাম।
কমিটিতে অন্যদের মাঝে আরো আছেন, দপ্তর সম্পাদক হয়েছেন শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্র-বিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ এবং ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক হয়েছেন জুবায়ের রায়হান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো. আবু ওবাইদা সিদ্দিকী, মো. শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো. রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমান ইবতে।
পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে। সদস্যসচিব হয়েছেন এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। নবগঠিত এ আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় অঙ্গনে গবেষণা, শিক্ষা ও জাতীয়তাবাদী চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করছেন পরিষদের সদস্যরা।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের মহানায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় অঙ্গনে নবগঠিত এ কমিটি তাঁর আদর্শকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটির আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামান বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল আত্মনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়া। আমরা গবেষণা ও কার্যক্রমের মাধ্যমে সেই স্বপ্নকে এগিয়ে নিতে চাই। এই কমিটি জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে কাজ করবে। সদস্যসচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, শৃঙ্খলা, কর্ম ও দেশপ্রেম ছিল শহীদ জিয়ার মূল দর্শন। আমরা শিক্ষার্থী ও শিক্ষক সমাজের মধ্যে সেই দর্শন জাগ্রত করতে চাই। নবগঠিত আহ্বায়ক কমিটি এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো. মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।
এ ছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হয়েছেন এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম. জহুরুল হক, স্ট্যাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. ইফতেখারুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুল ইসলাম, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ড. মো. আহসানুর রেজা, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. সগিরুল ইসলাম মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমিনুল ইসলাম, হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার (অ. দা.) ড. মিজানুর রহমান মাহবুব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডেপুটি রেজিস্ট্রার সালমা আক্তার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. জিয়াউদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো. আতাউর রহমান (ভেটেরিনারি), মোসাম্মৎ ডলি বেগম, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম এবং ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের সেকশন অফিসার এস. এম. মেহেদী হাসান।
মাভাবিপ্রবিতে ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সুমন, সা.সম্পাদক তামিম
‎‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখায় নতুন নেতৃত্ব নির্বাচন করেছে মওলানা ভাসানী ফাউন্ডেশন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সুমন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম।
‎কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. নাফিজ ইশতিয়াক, যুগ্ম সাধারণ সম্পাদক জেবা সামিহা করবী, সাংগঠনিক সম্পাদক মো. আবির হাসান, কোষাধ্যক্ষ মো. উদয় তালুকদার, দপ্তর সম্পাদক সানজিদা ইসলাম চৈতি, গবেষণা সম্পাদক শেখ সামিয়ান পারভেজ হিমেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাকিল সরকার, প্রচার সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ, প্রকাশনা সম্পাদক তাসনিম রহমান ঐশী, তথ্য ও যোগাযোগ সম্পাদক সালাউদ্দিন, স্বাস্থ্য সম্পাদক মো. কবির হোসেন এবং শিক্ষা সম্পাদক মো. হাসান মাহমুদ।
‎এছাড়া নারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজিয়া আক্তার, ধর্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুব সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ত্রাণ ও স্বেচ্ছাসেবক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার রিফাত আহমেদ, পরিবেশ সম্পাদক সানিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. মুন্নাফ হোসাইন, ক্রীড়া সম্পাদক মো. সীমান্ত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোহানুর রহমান শাওন এবং আন্তর্জাতিক সম্পাদক দিপু চন্দ্র বর্মণ। কার্যকরী সদস্য হিসেবে আছেন সুমাইয়া রেজা সুপ্তি, মো. শাকিল মিয়া, আল-আমিন এবং মো. তৌহিদুল ইসলাম।
‎নবনির্বাচিত সভাপতি সুমন মিয়া বলেন, “মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী জীবদ্দশায় জুলুম, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। কিন্তু দুঃখজনকভাবে সেই উজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা হয়নি। আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে তাঁর জীবন ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব অনুভব করি। ছাত্র ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাব।”
‎সাধারণ সম্পাদক তানভীর ইসলাম তামিম বলেন, “আমাদের মূল লক্ষ্য ভাসানীর আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মের সার্বিক উন্নয়ন। তাঁর সংগ্রামী চেতনা, কৃষক-শ্রমিকের অধিকার রক্ষার দর্শন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আজও অনুপ্রেরণার উৎস। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের গবেষণা, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করছি। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, ত্রাণ বিতরণ এবং পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করছি।”
‎উল্লেখ্য, মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের লক্ষ্য হলো—“মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মের সার্বিক উন্নয়ন।” সংগঠনটি ভাসানীর সংগ্রামী জীবন ও আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে গবেষণা, ওয়েবিনার, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে। পাশাপাশি “ভাসানী লাইব্রেরি কর্নার” স্থাপন, লিডারশিপ ট্রেনিং, মেধাবী কিন্তু অক্ষম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, রক্তদান, ত্রাণ কার্যক্রম, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের মূল্যবোধ চর্চাসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।
‎এছাড়া দরবার হল, শাহজামান দিঘি ও কাগমারী সম্মেলন স্তম্ভসহ ভাসানীর স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণেও ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ ও প্রগতিশীল সমাজ গঠনে ফাউন্ডেশন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভাপতি-সেক্রেটারিসহ শাবিপ্রবি ছাত্রলীগের ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আজীবন এবং ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান।
বহিস্কার বিষয়ে প্রক্টর জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ৮ জন শিক্ষার্থীকে রুমে অস্ত্র রাখার ঘটনায় আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অপরাধে জড়িত ১৭ জন শিক্ষার্থীকে ২ থেকে ৪ সেমিস্টার মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ১৯ জন শিক্ষার্থীর নামে অভিযোগ প্রমাণিত না হওয়া তাদেরকে নিষ্পত্তি দেওয়া হয়েছে।
তবে তিনি এদের নাম প্রকাশ না করলেও সূত্রমতে, আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।
এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞানবিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খাঁ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন। আজীবন বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
এদিকে আবাসিক হলে অস্ত্র ও মাদকের অভিযোগে সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।
বদলে গেলো শাবিপ্রবি’র শেখ পরিবারের নামে থাকা সব স্থাপনার নাম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হয়েছে ‘বিজয় ২৪ হল’, মেয়েদের প্রথম ছাত্রী হলের নামকরণ হয়েছে ‘আয়েশা সিদ্দিকা হল’ ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ফাতিমা তুজ জোহরা হল’।
বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা চলে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কেন্দ্রটির লক্ষ্য ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা প্রকল্প গ্রহণ ও পরিচালনা, বঙ্গবন্ধুর জীবন ও নেতৃত্ব বিষয়ে পিএইচডি ও এমফিল গবেষকদের আর্থিক সহায়তা প্রদান, গবেষণার ফল দেশ-বিদেশে প্রচার এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনায় তা প্রয়োগের সুপারিশ করা। তবে প্রতিষ্ঠার পর থেকে এসব লক্ষ্য বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আবাসিক হলসমূহের পাশাপাশি গবেষণা কেন্দ্রটির নাম পরিবর্তনের দাবি ওঠে। সেই প্রেক্ষিতেই সিন্ডিকেটের সর্বশেষ সভায় গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় নবনির্মিত তিনটি আবাসিক হলের নামও নির্ধারণ করা হয়েছে। ছেলেদের হলকে ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের হলকে ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ ও আন্তর্জাতিক হলকে ‘এম সাইফুর রহমান হল’ নাম দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক গবেষণা কেন্দ্র ও আবাসিক হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, শাকসু নির্বাচনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে।
ওয়েবে একাদশে শেষ ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে সবশেষ ধাপে অনলাইন আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, বুধবার বিকেল সাড়ে ৫টার পর ভর্তি-সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, এটা শেষ ধাপ। এরপর আর অনলাইনে আবেদন নেওয়া হবে না। এ ধাপের ফলাফল শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এর আগে একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় প্রকাশিত হবে।
তবে এই সময়ের তিন ঘণ্টা আগেই একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পাওয়া গেছে। ফল দেখতে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন ভর্তি কমিটির কর্মকর্তারা।
এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর দু’দিন অনলাইনে আবেদনের সময় পান শিক্ষার্থীরা। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।  এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সব শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।
চতুর্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (শুক্রবার)। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে।
শিক্ষা ও গবেষণা উন্নয়নের অগ্রযাত্রায় আপনাদের পাশে চাই: যবিপ্রবি উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, আন্তর্জাতিক পরিসরে যবিপ্রবির অর্জন ঈর্ষনীয়। কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় ইতোমধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি আপনাদেরসহ যশোরের সকল শুভানুধ্যয়ী ও বিদ্যানুরাগীদের পাশে চাই।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত “শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে” সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান। সূচনা বক্তব্যে তিনি  ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যাঁরা শহিদ হয়েছেন তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। আর ২০২৪-এর আন্দোলনে যাঁরা আহত হয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের আশু সুস্থতা কামনা করেন।
মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়ন নিয়ে বলেন,  যোগদান পরবর্তী সময় থেকে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি পূরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা করে যাচ্ছি। আমার মূল লক্ষ্য হলো যবিপ্রবি-কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীতকরণ এবং উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল কনফারেন্স, উচ্চশিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজনের ধারা অব্যহত থাকবে। জুলাই উদযাপনের কার্যক্রম হিসেবে জুলাই কর্ণারের কাজ চলমান আছে। এছাড়াও, যবিপ্রবির প্রথম ভিত্তিপ্রস্তর যেটি অত্যন্ত অযত্ন্ন ও অবহেলায় পড়ে ছিল, সেটিকে সম্মানের সাথে সুন্দরভাবে পুনরায় স্থাপন করা হয়েছে। সেই সাথে নামফলক বরাবর দৃষ্টিনন্দন নতুন গেইটের ডিজাইন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার কাজও দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যবিপ্রবি উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবী প্রেক্ষিতে যবিপ্রবি’র দুইটি নতুন হল চালু, লিফট এর সমস্যা সমাধান, শিক্ষার্থীদের জন্য হলের ভেতরে সকল ধরণের নাগরিক সুবিধা চালু, সকল হলের ডাইনিং আধুনিকীকরণ, বিভিন্ন ভবনের নাম পরিবর্তন, রাস্তা ও ফুটপাত সংস্কার ও প্রশস্তকরণ, পরিবহন সমস্যার স্থায়ী সমাধান, পরিবহন পুলে যানবাহন সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন রুটে প্রয়োজন অনুযায়ী নতুন পরিবহন সংযোজন. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুম আধুনিকায়ন, একাডেমিক ভবনের ক্যান্টিন পুনঃসংস্কার, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য অনলাইন ভিত্তিক কার্যক্রম আধুনিকায়ন, সার্বক্ষণিক জরুরী সেবা প্রদানের লক্ষ্যে জরুরী সেবা কেন্দ্র চালু, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরলস প্রচেষ্টায় গত ৮ সেপ্টেম্বর, ২০২৫ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) এর আনুষ্ঠানিক নিবন্ধন লাভসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের জন্য এ বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিং ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষামুখী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ উভয়ই বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যবিপ্রবির স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) যাত্রা শুরু করেছে। যশোরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যেন এই সুবিধা পেতে পারে সে লক্ষ্যে যশোর শহরে এই সেন্টারের একটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। দেশের বেকারত্বের হার হ্রাসকরণে ও কর্মসংস্থানের অভাব দূরীকরণে যবিপ্রবি ইনোভেশন অ্যান্ড স্টার্ট-আপ সাপোর্ট সেল গঠন এবং বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। আইকিউএসি সেলকে সহায়তা করতে গঠন করা হয়েছে অ্যাক্রেডিটেশন সাপোর্ট সেল। দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গ ও বৃহত্তর যশোর জেলার জনমানুষের কল্যাণে যবিপ্রবি কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট যবিপ্রবির উদ্ভাবিত আধুনিক ও উন্নতমানের-রোগমুক্ত জারবেরা ফুলের অনুচারা ফুলের রাজ্য খ্যাত গদখালির পানিসারার মাঠ পর্যায়ে সরাসরি নিয়োজিত বাণিজ্যিক ফুলচাষীদের মাঝে বিতরণ করা হয়েছে। যশোরের মানুষের কল্যাণে দ্রুতই যশোর শহরস্ত নির্ধারিত স্থানে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আওতায় ফিজিও কেয়ার খোলা হবে। এছাড়াও নার্সিং কেয়ার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে মলিকুলার রিসার্চ অ্যান্ড ডায়াগনিস্টিক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যবিপ্রবি। উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্রাকিশ ওয়াটার সম্পদ উন্নয়নের লক্ষ্যে সাতক্ষিরায় “কোস্টাল অ্যান্ড ব্রাকিশওয়াটার সেন্টার” স্থাপন করা হবে। ‘যশোরের যশ খেজুরের রস’ এই ক্রমহ্রাসমান ঐতিহ্য রক্ষার জন্য খেজুরের জাত উন্নয়ন, বাণিজ্যিকভাবে খেজুরের গাছ চাষের প্রসার, খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ক্ষেত্র তৈরির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের গবেষণার আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে Pilot Workshop for Light Engineering Industry ¯’vcb, Regional Energy Research Hub স্থাপন Ges ২ টি Research Building স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও, বর্তমান বিশ্বে অধিক চাহিদা সম্পন্ন Nanotechnology বিভাগ, Aerospace Engineering বিভাগ, Artificial Intelligence (AI) বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ নতুভাবে খোলার পরিকল্পনা আছে।
যবিপ্রবি উপাচার্য শিক্ষা ও গবেষণার উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি ও কলেবর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতো অল্প জায়গায় ক্রমবিকাশমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়টি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। ফলে নতুন করে ভূমি অধিগ্রহণ করা অতীব প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নতুন প্রজেক্ট প্রোপোজাল পাঠানো হয়েছে। ইতোমধ্যে উক্ত প্রোপোজালটির কিছু বিষয়ে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় প্রেরণের জন্য  ইউজিসি থেকেও পত্র প্রেরণ করা হয়েছে। প্রোপোজাল সংশোধনীর কাজ চলমান রয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে সংশোধিত প্রোপোজালটি ইউজিসি-তে প্রেরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণের বিষয়টি সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বৃহত্তর যশোরবাসীর প্রাণের দাবী। এজন্য আপনাদের মাধ্যমে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদালয়ের মাননীয় চ্যান্সেলর, মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যশোরের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাস অনেক পুরোনো। আপনাদের দীর্ঘদিনের দাবী এবং আকাঙ্খার ফলস্বরূপ এই প্রাণের বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে। যদিও কিছু স্বার্থান্বেষী মহল এই বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে দিতে এবং প্রশাসনকে জনসমক্ষে অকার্যকর প্রমাণ করতে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবুও আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার জন্য আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সকলের সাহায্য ও সমর্থনে যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতিবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন গঠনমূলক প্রশ্ন ও পরামর্শ দেন। যবিপ্রবির প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রশ্ন ও পরামর্শগুলো ইতিবাচক গ্রহণ করে ভবিষ্যতে তা কার্যকর করার জন্য লিপিবদ্ধ করা হয়।
কুয়েটে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার, ৩২ জনকে সতর্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রায় সাত মাস পর অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন মেয়াদে। পাশাপাশি আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় ২১ সেপ্টেম্বর, রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।  ২২ সেপ্টেম্বর, সোমবার শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চিঠি দেওয়া হয়েছে।
ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বি এম ইকরামুল হক বলেন, মোট পাঁচজন শিক্ষার্থী সাজাপ্রাপ্ত হয়েছে। একজনকে এক বছর এবং চারজনকে ছয় মাস বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসির শিক্ষার্থী সালিম সাদমান। আর ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শান্ত ইসলাম, একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রিদয় ও ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী শিক্ষার্থীদের চিহ্নিত করার জন্য ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম এম এ হাসেমকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয় এবং সিন্ডিকেট তা গ্রহণ করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে আন্দোলনের মুখে ২৩ এপ্রিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
আন্দোলনের জের ধরে গত ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করে সরকার। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে তিনি পদত্যাগ করেন। ২৪ জুলাই বুয়েট যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাকসুদ হেলালীকে কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ১৬০ দিনের অচলাবস্থা কাটিয়ে ২৯ জুলাই কুয়েটে আবার একাডেমিক কার্যক্রম শুরু হয়।
যবিপ্রবিতে “জুলাই বিপ্লব ২০২৪” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতীকী গ্রাফিতি, স্থিরচিত্র প্রদর্শনী, উপস্থিত রচনা প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার সমাপ্ত হয়েছে।
যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ২২ সেপ্টেম্বর, সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই অর্জন আমাদেরকেই ধরে রাখতে হবে। আমাদের সকলকে ভালো মানুষ হতে হবে। বাংলাদেশের ইতিহাসে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি নৈতিক মান সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি এবং দক্ষ মানুষ হিসেবে নিজেদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারি তবেই আমাদের এই বিজয়ের চূড়ান্ত সফলতা আসবে। আমাদের একটাই লক্ষ্য, দেশ ও বিশ্বের দরবারে যবিপ্রবিকে ভালোমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারবো। তিনি “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানান।
জুলাই বিপ্লব উদ্যাপন কমিটি সদস্য-সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ওমর ফারুক, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, যবিপ্রবি স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলীসহ “জুলাই বিপ্লব ২০২৪” প্রতিযোগীতায় বিজয়ী বিশ্ববিদ্যালয়ের ও যবিপ্রবি স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত
ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।  বিশ্ববিদ্যায়ের অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক এর ২২ সেপ্টেম্বর, সোমবার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট প্রক্টরীয় কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্রসংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালের ৬ নভেম্বর জারি হওয়া ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করতে হবে। সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে আগের মতো মিটিং ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শাবিপ্রবিতে প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে শাকসু নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।
এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।
এদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, “শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসে আমরা প্রশাসনকে ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সুপারিশ করেছি। প্রশাসন সার্বিক বিবেচনায় রাজনীতি চালু করেছে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে একাডেমিক ভবনে কখনও রাজনৈতিক মিছিল-সমাবেশ হয় নাই। তাই একাডেমিক ভবনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে।
“আর আবাসিকগুলোতে ছাত্ররাজনীতি চালু করলে ফ্যাসিজম আমলের মত শাসকগোষ্ঠীর ছাত্র সংগঠনগুলো অপরাজনীতর চর্চা শুরু করতে পারে। তাই হলে রাজনীতি নিষিদ্ধ।”
তবে শাকুস কেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রশাসনের অনুমতি নিয়ে করা যাবে বলে জানান প্রক্টর।
ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৮ শত ৬৬ কোটি ৫৫ লক্ষ ৫২ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর, বুধবার একনেক সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ অনুমোদন করা হয়। ২০২৯ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০০ জন শিক্ষার্থীর জন্য গবেষণাগারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের সুবিধা সৃষ্টি করা সহ ৫টি ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় মোট ৮৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়।
এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।
একনেক সভার কার্যক্রমে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩৯ জন শিক্ষার্থী নিয়ে যবিপ্রবি কলেজ শাখার যাত্রা শুরু
একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া যবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর আগে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চালু ছিলো।
১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।
অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. আশিক ইকবাল, নবীন শিক্ষার্থী উম্মে হাবীবা, তানভীর হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নাম শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন মুন্সিসহ যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী দুই-তিন দিনের মধ্যে গঠন করা হবে নির্বাচন কমিশন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরাও আশা করছি, শিগগির শাকসু নির্বাচনের আয়োজন করতে পারব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, নিজেদের দাবি প্রশাসনের কাছে জানাতে ও আদায় করতে পারবে।”
নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে উপাচার্য জানান, “এখন ক্যাম্পাসে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে। অক্টোবরের মাঝামাঝি ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে মোট তিনবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ অচল হয়ে আছে।
মাভাবিপ্রবির ১৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন ইএসআরএম বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মানিক শীল, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন ঘোষ ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাদিক ইকবাল। এছাড়া, পদার্থ বিজ্ঞান বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান আহমেদ শান্তকে পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, অপেক্ষাকৃত লঘু অপরাধে চার সেমিস্টার বহিষ্কৃত সাত শিক্ষার্থী হচ্ছেন- রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি; গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত আহমেদ শুভ্র এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সরকার উৎস ও মো. আবিদ হাসান (মারুফ); অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেকুজ্জামান নোমান এবং ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান।
তিন সেমিস্টারের জন্য বহিষ্কৃত সাতজন হচ্ছেন- অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মিয়া ও শিক্ষাবর্ষ ২০২০-২১ এর শিক্ষার্থী মো. নাঈম রেজা, হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন (অন্তর)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্রসংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গতবছরের ১৭ আগস্ট দাখিলকৃত অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড সভা তাদের বহিষ্কারে সুপারিশ করে। ২৭ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের মধ্যে চারজনকে আজীবন, একজনকে পাঁচ সেমিস্টার, সাতজনকে চার সেমিস্টার ও সাতজনকে তিন সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। বাকি ১৫ জনকে তাদের অপরাধের ধরণ ও গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তাদের বহিষ্কারাদেশ শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশাধিকারও নিষিদ্ধ করা হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, ‘নিয়মতান্ত্রিক তদন্ত কমিটির সুপারিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।’
চুয়েটের শিক্ষার্থীদের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্স নবায়ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক শিক্ষার্থীদের অনন্য এক মানবিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একটি অ্যাম্বুল্যান্সকে সম্পূর্ণরূপে মেরামত ও নবায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ (১৯৭৮-৮২) এর এলামনাই সদস্যরা প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে এই সংস্কার কাজ সম্পন্ন করেছেন।
পুরাতন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া অ্যাম্বুল্যান্সটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসাসেবা প্রদানে অকার্যকর ছিল। তবে এ উদ্যোগের মাধ্যমে সেটি আবারও কার্যকরভাবে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, "এ ধরনের উদ্যোগ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। চুয়েটের সাবেক শিক্ষার্থীরা যেভাবে চুয়েটের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।"
চুয়েটের ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী, অবসারপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং চুয়েটের মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) জনাব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক, ডিবিএল গ্রæপ এর পরিচালক প্রকৌশলী মেজর (অবঃ) মো. ফিরোজ খাননুন ফরাজী।
উক্ত সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
ওএমআর মেশিন কেনা কোম্পানি বিএনপির, প্রমাণ দেখালেন শিবির নেতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ওএমআর মেশিন ও ব্যালট বিএনপি সমর্থিত ব্যক্তির কোম্পানি থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মো. মাজহারুল ইসলাম।
ছাত্রদল ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসানের জমায়াতের প্রতিষ্ঠান থেকে ভোটের ওএমআর মেশিন কেনা ও ব্যালট ছাপানো এবং সিসি ক্যামেরা ব্যবহারের মতো অভিযোগে ভোট বর্জনের পর বিকেলে সাংবাদিকদের কাছে প্রমাণসহ এ তথ্য তুলে ধরলো সমন্বিত শিক্ষার্থী জোট।
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘ওএমআর মেশিন জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। অথচ এইচআর সফটবিডি নামের প্রতিষ্ঠানের সিইও রোকমনুর জামান রনি বিএনপি সমর্থক। তার ফেসবুক আইডিতে গেলে বিষয়টি ক্লিয়ার হবে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি নেতার সঙ্গে ছবি দিয়ে নানান সময় পোস্ট দিয়েছেন। জামায়াতবিরোধী পোস্টও তার আইডিতে দেখা যায়।’
তিনি বলেন, ‘ওএমআর মেশিন কোন প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি কোনো বিষয় নয়। এ মেশিনে কোনো ত্রুটি আছে কি না সেটা দেখার বিষয়। আমরা যদি বলি আমাদের ভিসি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাই বলে কী গোটা বিশ্ববিদ্যালয় বিএনপির হয়ে গেছে?
এছাড়াও তিনি ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে কেন্দ্র দখল, মব সৃষ্টি ও দায় চাপানোর অভিযোগ করেন। তারা সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে যুক্তদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এর আগে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ অভিযোগ করেন ছাত্রদল বিভিন্ন হলে গিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে।
এদিকে ছাত্রদলের বয়কটের সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বে থাকা বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র।
ওয়েবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  এবং B.Sc, BBA & B.Music এর ফল এই লিংকে পাওয়া যাবে।
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারাদেশে ৩৪২টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট তিন লাখ ৪৩ হাজার ১৪৬ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ১৮ শতাংশ।
ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল
জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রধান তিন পদের বাইরে এগিয়ে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইকবাল হায়দার।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী ইকবাল বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ইবাল। ৪ হাজার ২৭৩ ভোট পেয়ে এই পদে দ্বিতীয় হয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আহাদ বিন ইসলাম শোয়েব। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের মমিনুল ইসলাম ৩ হাজার ২০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ফলিত বিজ্ঞান ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল হায়দার দিনাজপুরের সন্তান। তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিলো ক্যাম্পাসে হাইস্পিড ওয়াইফাই ইন্টারনেট ও কম্পিউটার ল্যাব নিশ্চিত করা।
একইভাবে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। ইসলামিক স্ট্যাডিজ বিভাগে অধ্যয়নরত এই শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক। এই পদে  ৪ হাজার ১২৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। আর ৩ হাজার ৬১৫ ভোট পেয়ে তৃতীয় ছাত্রদলের মোহাম্মদ আরকানুল ইসলাম।
আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সানজিদা আহমেদ তন্বি। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭৮। ক্লিনিক্যাল অ্যান্ড সাইকোলিজিক্যাল বিভাগের এই ছাত্রী রোকেয়া হলের আবাসিক। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শিবিরের প্রার্থীর। শিবিরের প্রার্থী মো. সাজ্জাদ হোসাইন খান ৭ হাজার ১৮৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
আলোচিত কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবিরের প্যানেলের উম্মে সালমা। ৪ হাজার ৪৮২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সুর্মী চাকমা। তৃতীয় হয়েছেন ছাত্রদলের প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা, তাঁর ভোট ২ হাজার ৭০২।
ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান জয় পেয়েছেন বিপুল ভোটে। প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছেন তারা।
ফলাফল ঘোষণার পর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙক্ষার বিজয় হয়েছে, শহীদদের বিজয় হয়েছে।’
তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি হিসেবে পরিচিত হতে চাই না। আমি কাম্পাসের বোনদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, আমি ক্যাম্পাসের ছোট ভাইদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, বড় ভাইদের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। একজন বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। শিক্ষকদের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।’
ডাকসুর নব-নির্বাচিত ভিপি বলেন, ‘আবাসন, গবেষণাসহ সব বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপার ১৪টি মেশিনে ব্যালট গোনা হয়। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় পাঁচ হাজার, কোনোটির আট হাজার পাতা। মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলে। এভাবে ভোটগণণা শেষে ১০ সেপ্টেম্বর বুধবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন পেল যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। এর ফলে এই অনুষদ থেকে পাসকৃত শিক্ষার্থীরা এখন থেকে পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে দেশে-বিদেশে স্বীকৃতি পাবেন।
গত ৮ সেপ্টেম্বর সোমবার বিভিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে নিবন্ধন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।  এই স্বীকৃতি যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে দেশের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে বিভিসির নিবন্ধনের জন্য চেষ্ঠা করছিলাম। অবশেষে নিবন্ধন লাভ করেছে অনুষদটি। এতে করে শিক্ষার্থীরা পড়াশুনা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে আরও আধুনিকায়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ল্যাবকে আরও সমৃদ্ধকরণ করার লক্ষ্যে ইতোমধ্যে উন্নত সরঞ্জামাদি ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন বলেন, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আনুষ্ঠানিক নিবন্ধন দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে এই নিবন্ধন কার্যকর হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রকৃত দক্ষ ভেরেরিনারি ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারবে। এই নিবন্ধন পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগই পাবেন না, বরং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
যবিপ্রবিতে দিনব্যাপী ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন
বিনামূল্যে চিকিৎসাসেবা, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, শপথ পাঠ, সেমিনার, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের ১২৯ টি দেশের সাথে তাল মিলিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫ পালন করা হয়েছে। আজ সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
যবিপ্রবিতে পালিত ৩০তম বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘যৌবনেই সুস্থ্য বার্ধক্যের প্রস্তুতি জরুরি’। এই দিবসটি প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হলো বার্ধক্যকালে শরীরকে সুস্থ রাখা, দুর্বলতা এবং পড়ে যাওয়ার মতো সমস্যা প্রতিরোধে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা।
সকাল ১০টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিনামূল্যে চিকিৎসাসেবা উদ্বোধনের মাধ্যমে দিবসটির দিনব্যাপী কর্মসূচির শুভসূচনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে শুরু হয় কেককাটা ও আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে কবি নজরুল একাডেমিক ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর শুরু হয় রোটারি ক্লাব থেকে আগত বৃদ্ধাশ্রমের প্রবীণ অতিথিদের জন্য আয়োজিত বিভিন্ন হেলথ সেশন, এক্সারসাইজ ও ইনডোর গেমস্। সারাদিন চলমান এই অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সেমিনারে উপস্থিত সকলের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ খোলা হয়। এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ইতোমধ্যে এ অঞ্চলের বিভিন্ন গ্রামে-গঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবার বিভিন্ন ধারার মধ্যে ফিজিওথেরাপি একটি। স্বাস্থ্য সেবার প্রতিটি ধারার সেবা সঠিকভাবে প্রদান করলেই একজন রোগীর সঠিক চিকিৎসা করা সম্ভব। যবিপ্রবির উপাচার্য জানান, তিনি নিজে কিছুদিন যাবত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করছেন এবং ভালো আছেন। তিনি ফিজিওথেরাপি সেবাদানকারী সকলের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিজেদেরকে ফিজিওথেরাপি সংক্রান্ত উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং নিজেরকে আরো দক্ষ ও গুণগতমানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই তোমরা সকলকে সঠিক মানের সেবা দিতে পারবে। আমাদের বিশ্ববিদ্যালয়টি শহর থেকে দূরে প্রান্তিক অঞ্চলে অবস্থিত হওয়ায় আমরা সবাইকে চিকিৎসা সেবার আওতায় আনতে পারছি না। এ কারণে ইতোমধ্যে যশোর শহরের মধ্যে একটি স্থান নির্ধারণ করা হয়েছে যেখানে উন্নতমানের ফিজিওথেরাপি সেন্টার ও আধুনিক গবেষণাগার স্থাপন করা হবে এবং  সেটি স্থানীয় রোগীর পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত রোগীদের জন্য আধুনিক ও গুণগতমানসম্মত স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করবে। তিনি দিবসটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান, পিটি এর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রবীণ বিষয়ে লেখক ও গবেষক হাসান আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. বাপ্পী কবিশেখর পারমিতা প্রমুখ। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবি পিটিআর বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ও যবিপ্রবির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সেমিনারটি উপস্থাপনা করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মোঃ আরমান হোসেন, পিটি। সন্ধ্যায় পিটিআর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাইবার এ্যাটাকের ফাঁদে ডাকসু প্রার্থীদের ফেসবুক একাউন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ৮ সেপ্টেম্বর, সোমাবার দুপুরে দিকে ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে পোস্ট করে ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদও একই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়’
এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন। তবে বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে আবিদ বলেন, ‘আমার ফেসবুক  অ্যাকাউন্টটি মেটার রিভিউ থেকে ফিরে এলেও এখন আমার নির্বাচনের ওয়েবসাইট voteforabid.com যেখানে আমার নির্বাচনের অনলাইন ইশতেহার রয়েছে, সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে।
কারা কি কারণে এমন অপকাণ্ড ঘটাচ্ছে, সে ব্যাপারে দুই প্যানেলের কোনো সদস্য কিছু বলতে পারেননি। তবে তাদের আশঙ্কা ডাকসু নির্বাচন বানচাল বা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে কোনো একটি চক্র এ ধরনের অপকর্ম করছে।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।
ভোটে প্রযুক্তি নিরেপক্ষতার দাবি ইউনিভার্সিটি টিচার্স লিংকের
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ন্যায়সংগত, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে এ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। এক্ষেত্রে ভোট গণনায় ব্যবহৃত ওএমআর মেশিনের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এজন্য বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি অফিসিয়াল এক্সপার্ট টিম গঠন করার পরামর্শ সহ  ১০টি প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।
৭ সেপ্টেম্বর, রবিবার দুপুরে সিনেট ভবনস্থ নির্বাচন কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানীর কাছে এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়। এসময় ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের কাছে এসব প্রস্তাবনা দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
প্রস্তাবনার দ্বিতীয় প্যারায় ওএমআর মেশিনের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি অফিসিয়াল এক্সপার্ট টিমের মাধ্যমে নির্বাচনের দিন সকালে ও ভোট শেষে অডিট ট্রায়াল বাধ্যতামূলক করা পরামর্শ দেয়া হয়। বলা হয়েছে, ট্রায়ালের সময় পর্যবেক্ষক, এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করলে স্বচ্ছতার বিষয়ে সবার আস্থা বাড়বে। একইসঙ্গে ভোট গণনার সময় বড় স্ক্রিনে ফলাফল প্রদর্শন করলে প্রক্রিয়াটি সর্বসাধারণের কাছে উন্মুক্ত থাকবে বলেও মনে করেন ইউটিএল।
এতে বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ও ওএমআর কাউন্টিং মিলিয়ে দেখা নিশ্চিত করতে হবে। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে প্রকাশ ও অনুমোদিত কর্মকর্তাদের স্বাক্ষরসহ ডকুমেন্ট আকারে সরবরাহ করলে অনিশ্চয়তা ও গুজব কমে যাবে। ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়াও ক্যাম্পাস ও ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা সচল আছে কিনা. তা পরীক্ষা ও নিশ্চয়তা; বডি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ রেকর্ড করা এবং অভিযোগের ক্ষেত্রে প্রমাণ হিসেবে তা ব্যবহারের প্রস্তাব রয়েছে এতে।
নির্বাচনকালীণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সহায়তায় ভোটের আগের রাত থেকে নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণার পর পর্যন্ত একটি কেন্দ্রীয় হেল্পলাইন/কন্ট্রোল রুম চালু রাখার কথাও বলা হয়েছে। প্রস্তাবনার সপক্ষে যুক্তি তুলে ধরে শিক্ষকদের নেটওয়ার্কের দাবিতে বলা হয়েছে, সকল কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাপোর্ট ডেস্ক থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা কিংবা প্রার্থীরা যেকোনো অভিযোগ করতে পারেন। কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম চালু করতে হবে এবং সেখানে পর্যাপ্ত ফোন নম্বরের সংযোগ রাখতে হবে। এই নম্বরগুলো সকল পোলিং ও রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিতে হবে, যাতে যেকোনো পরিস্থিতিতে তারা দ্রুত কেন্দ্রীয় সাপোর্ট ও নির্দেশনা পেতে পারেন। ফোন নম্বরের পাশাপাশি হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম গ্রুপ বা ই-মেইল সাপোর্ট সিস্টেম তৈরি করা যেতে পারে যাতে দ্রুত রিপোর্ট করা যায়।
একইসঙ্গে প্রতিটি ভোটকেন্দ্র থেকে নির্দিষ্ট সময় অন্তর ভোটের অগ্রগতি ও পরিস্থিতি কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রিপোর্ট করতে হবে। কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী বা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হতে হবে। মনিটরিং সেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, পর্যবেক্ষকগণের প্রতিনিধি এবং পুলিশের একজন সিনিয়র অফিসার সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। প্রতিটি অভিযোগ বা কল রেকর্ড নথিভুক্ত করতে হবে, যাতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয়। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রগুলো সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে।
এক পদে ডজন প্রার্থী, সরে দাঁড়ালেন ১ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এবার সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে ভোট থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থী।
তার প্রার্থীতা প্রত্যাহারের আগে এই পদে প্রার্থী হিসেবে ১ নারীসহ রয়েছেন ১২ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে ৫ জনই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। এই হলের আবাসিক ছাত্র আরিয়ান ছাড়াও প্রার্থী হয়েছেন তারই বিভাগের শিক্ষার্থী আহাদ বিন ইসলাম শোয়েব, পদার্থ বিজ্ঞান বিভাগের ফাতিন ইশরাক, অনুজীব বিজ্ঞান বিভাগের মো: রিয়াজ মৃধা এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মোঃ ইকবাল হায়দার। ইকবাল শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।
এছাড়াও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্রদের মধ্যে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: এহসানুল ইসলাম ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মোঃ শাকিব খান বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। এদের মধ্যে এহসান ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী।
অমর একুশে হলের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আবাসিক শিক্ষার্থী ফারহান লাবীব এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম প্রার্থী হয়েছেন। এছাড়াও বিজয় ৭১ হলের উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের মোঃ সজিব হোসেন এবং আরবি বিভাগের আহমাদ হাসান তালহাও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন।
আর একমাত্র নারী প্রার্থী জুরাইয়া আক্তার কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত সচেতন শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচন করছেন।
এদের মধ্য থেকে ৬ সেপ্টেম্বর, শনিবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়ে আরিয়ান লেখেন, ‘আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের। পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে। আর রাজনীতিতে চলমান ভাঙা-গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা-আকাঙ্ক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’
পোস্টে ‘আমার শরীরও ভালো নেই, পাঁচদিন ধরে এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!’ উল্লেখ করেন তিনি।
তিনি লিখেছেন, ‘আমি মাস্টার্সের নিয়মিত ছাত্র, ক্লাস পরীক্ষার চাপও ভালোই, সাথে রিসার্চার হিসেবে কাজ করছি একটা কম্পানিতে! নিজের একটা ছোটখাটো স্টার্টআপ শুরু করেছি! সব মিলিয়ে আমি স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত! আমার সামনে কয়েকটা রিসার্চ পেপার সাবমিশনের ডেডলাইনও আছে! এর বাহিরে আমি খুব গভীরভাবে ভেবে দেখলাম আমি কতটুকু কী অবদান রাখতে পারব নির্বাচিত হয়ে এলেও।’
আরিয়ান আরো লিখেছেন, ‘এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আনঅফিশিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি! আমি আমার ডিপার্টমেন্টের বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন!’
এর আগে এই প্যানেল থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান জিএস পদের প্রার্থী মাহিন সরকার।
যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন
জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনে মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং গভীর শ্রদ্ধার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পালন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর, শনিবার  সকাল ৯ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ যোহর যবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মাদ (সা:)-এঁর জীবনী, কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যবিপ্রবি। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সায়্যিদুনা ওয়া সায়্যিদুল মুরসালীনা ওয়ানা নবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এঁর পবিত্র জন্ম হয় ৫৭০ সালের ১২ রবিউল আউয়াল, সোমবার, এই দিনে। মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মাদ (সা:) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে দিবসটি।
যবিপ্রবি উপাচার্য পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) এর তাৎপর্য উল্লেখ করে বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (স:) হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর জীবনাদর্শ সমগ্র মুসলমানদের জন্য অনুকরণীয়। তাঁর জীবন ছিল তাৎপর্যপূর্ণ, বৈচিত্রময় ও সমৃদ্ধ। মানবীয় চরিত্রের এমন কোনো গুণাবলী নেই যেটা তাঁর মধ্যে বিদ্যমান ছিল না। তিঁনি সর্বদা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং একই সাথে তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক ও মহান রাষ্ট্রনায়ক। তিনি উপস্থিত সবাইকে আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর জীবনী পড়ার জন্য অনুরোধ করেন ও তাঁর জীবন-দর্শন অনুযায়ী সকলের জীবনযাত্রা পরিচালনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
যবিপ্রবি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালনের জন্য আয়োজিত অনুষ্ঠানে, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকসু নির্বাচন ঘিরে অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগ ঢাবি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি মহল অনলাইনে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।
৬ আগস্ট, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এই প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেছেন, ‘আমরা দেখছি মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেক সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করবে। একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন চেষ্টা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা চাই সুন্দর পরিবেশে কোনও ধরনের সমস্যা ছাড়াই ডাকসু নির্বাচন হোক। আজকেও সেটির অগ্রগতি জানতে এসেছিলাম।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সরকার সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে সন্মানিত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাইবার আক্রমণ করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত  হচ্ছে। এই গ্রুপগুলো নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাখতে হবে। কারণ, এগুলোর মাধ্যমে থেকে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে।’
ইউএফটিবি-তে ঈদে মিলাদুন্নবী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে ইউএফটিবি-তে আলোচনা সভা ও দোয়া মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর, শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। উপাচার্য তার বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন। তিনি মানবসভ্যতাকে মুক্তির পথে পরিচালিত করেছেন। সত্য, ন্যায়, সমতা, দয়া ও মানবকল্যাণ তাঁর জীবনাদর্শের মূল শিক্ষা। আমাদের প্রত্যেককে নিজের ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে নবী করীম (সা.)-এর শিক্ষা অনুসরণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি সততা, নৈতিকতা ও জ্ঞানের আলোয় নিজেদের গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ আলোকিত হবে।”
এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন।
ওএমআর ফরমে হবে ডাকসু ব্যালট
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) ফরমে। ফলে ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডাকসু রিটার্নিং কর্মকর্তা সূত্রে প্রকাশ , এবারের নির্বাচনে দ্রুত ফলাফল ঘোষণার লক্ষ্যে ওএমআর ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক ওএমআর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ ৬ ঘণ্টায়, আবার কেউ ৮ ঘণ্টার মধ্যে ফলাফল প্রস্তুত করার সক্ষমতার কথা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে, ওএমআর ব্যালট ব্যবহারের মাধ্যমে ফলাফল প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে স্বচ্ছতাও নিশ্চিত করা যাবে।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে প্রচারণা।
দেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি: ছাত্রদল নেতা
বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়ে শিবিরের ‘বট’ (ভুয়া ফেসবুক আইডি) আইডির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার (বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তিনি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ ছাত্রীকে রাবি ছাত্রদলের শাহ মখ্দুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন ফেসবুকে একটি পোস্টের কমেন্টে ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে বিষোদগার করেন। এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হওয়ায় মিলনকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার করার পর নগরীর মতিহার থানায় মামলা করে ছাত্রদল। মামলার পরবর্তী সময়ে রাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমানুল্লাহ আমান বলেন, ‘কোনও এলাকায় শিবিরের ১০ জন লোক থাকলেও, সেই এলাকার শিবিরের সভাপতি যদি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও পোস্ট দেয়, সেখানে ১০ হাজার লোক কমেন্ট করে। আমার কথা হলো, এই লোকগুলো কি জান্নাত থেকে আসে? নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে, তা আমরা জানি না।’
তিনি আরও বলেন, ‘আমি শিবিরের প্রতি আহ্বান জানাতে চাই—আপনাদের আসল জনবল থাকলে তা প্রকাশ করুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা যাবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন সচেতন। ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচন হলেই প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে।’
ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকা প্রসঙ্গে জানতে চাইলে আমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অন্যান্য ক্যাম্পাসের চেয়ে আলাদা। এখানে একটি বিশেষ সংগঠন দুই-তিন স্তরে সংগঠন চালায়। ছাত্রী হলের প্রাধ্যক্ষরাও ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।’
তিনি দাবি করেন, ‘অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছেন না। এমনকি বাম সংগঠনগুলোতেও শিবিরের সদস্যরা অনুপ্রবেশ করেছে। তারা অন্য সংগঠনের পদ নিয়ে থাকলেও প্রকৃতপক্ষে তারা শিবিরের কর্মী।
৪ দফা দাবিতে শিববাড়ি মোড়ে ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান
প্রকৌশল খাতের সংকট নিরসনে ডুয়েট শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে গাজীপুর জেলার জয়দেবপুরের শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) শিক্ষার্থীরা। ডুয়েটের ৪ দফা দাবির মধ্যে প্রথমেই রয়েছে আইইবি’র সদস্যপদ ছাড়া কোনো ব্যক্তি তার নামের পূর্বে 'ইঞ্জিনিয়ার' উপাধি ব্যবহার করতে পারবে না।
তাদের দ্বিতীয় দাবি,  মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং এ উদ্দেশ্যে সরকারকে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনপূর্বক ন্যায়সংগত ও সর্বজনগ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। তৃতীয় দাবিতে রয়েছে দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষার্থে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি-পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনির্দিষ্ট বেতন কাঠামো ও চাকরি-নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সাথে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। এছাড়া শেষ দাবিটি হলো- চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (DUET, BUET, CUET, KUET, RUET) সমন্বয়ে প্রকৌশলী পদে নিয়োগের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র নিয়োগ প্রতিষ্ঠান গঠন করতে হবে। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত নিয়োগ পরীক্ষায় টেকনিক্যাল বিষয়বস্তুকে মূল মূল্যায়ন উপাদান হিসেবে বিবেচনা করে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে এবং একই সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় নন-টেকনিক্যাল দক্ষতা যাচাইয়ের জন্য উপযুক্ত অংশ সংযোজন করতে হবে, যাতে নিয়োগ প্রক্রিয়া সর্বজনগ্রহণযোগ্য ও যৌক্তিক হয়।
এসব দাবি পূরণের লক্ষ্যেই ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৪টার দিকে শতাধিত ছাত্র ক্যাম্পাস থেকে ব্যানার নিয়ে মছিল নিয়ে অবস্থান কর্মসূচির দিতে যাত্রা শুরু করে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
এসময় মিছিল থেকে ডুয়েট নিয়ে অপপ্রচার, চললে ডুয়েটিয়ানরা লড়বে; প্রশাসনে প্রহসন চলবে না, চলবে না; প্রশাসনে  সিন্ডিকেট ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; দালালি না রাজপথ, রাজপথ; ডুয়েটের চার দফা মানতে হবে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিলটিতে  বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে দেখা যায়। অধাঘন্টার বেশি মিছিল করতে করতে তারা শিববাড়ি মোড়ে গিয়ে অবস্থান নেয়।
এর আগে ডুয়েট নিয়ে অব্যাহতভাবে বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা কটূক্তি এবং ষড়যন্ত্র চালাচ্ছে। রংপুরে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ডুয়েটের সাবেক শিক্ষার্থী ও নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনকে মিথ্যা অভিযোগ দিয়ে অন্যত্র বদলি করানোর প্রতিবাদে মশাল মিছিল করেছিলো শিক্ষার্থীরা।
সেই সাইবার বুলিংকারীর ছাত্রত্ব বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ‘গণধর্ষণের হুমকি’ দেয়ার ঘটনায় দায়ী শিক্ষার্থী আলী হোসেনের ছাত্রত্ব বাতিল এবং তাকে দ্রুত গ্রেফতারে দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে টিএসসি এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে ১ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে নালিশ দিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূইয়া মোনামী ও সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ। প্রক্টর দপ্তর জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত সুষ্ঠুভাবে ঘটনা অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এমন পরিস্থিতে অন্যান্য দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে  বিক্ষোভ করলো ছাত্রদল। এতে অংশ নিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সমাবেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রকাশ্যে একজন নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিচ্ছে। অথচ সে এখনও ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটি সুস্থ সমাজে এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানিয়ে আবিদুল বলেন, অতি শিগগিরই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাস তখনই নিরাপদ হবে, যখন প্রতিটি ইঞ্চি মাটি আমার বোনদের জন্য নিরাপদ হবে।
নারী প্রার্থীদের বিরুদ্ধে কটূক্তি ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, ফাহমিদা আলম নামের এক নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গণধর্ষণের হুমকি দেয়া হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত আচরণ। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সমঅধিকারের রাষ্ট্র। কিন্তু আগস্টের পর থেকে আমরা এক মধ্যযুগীয় উপদ্রবের শিকার হচ্ছি। নারীদের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্যই বারবার সাইবার বুলিং এবং হামলা চালানো হচ্ছে।
এদিকে এ ঘটনায় তিন সদস্যের সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন।
বর্ণিল আয়োজনে কুয়েট দিবস পালিত
প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, অডিটোরিয়ামে ‘কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২তম বর্ষপূর্তি উদযাপন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ১ সেপ্টেম্বর, সোমবার দিনভর উৎসব আমেজে মেতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিকালে শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বাদআছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিবসের কর্মসূচি।
প্রশাসনিক ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সম্মান রক্ষা, এর বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কুয়েট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী-সহ সকলের অসীম অবদান। এই অবদানকে সম্মান এবং শ্রদ্ধা করে আমরা আরো এগিয়ে যাবো এবং দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবো।
তিনি আরও বলেন, এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পরে জ্ঞান, উচ্চশিক্ষা, গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের রোল মডেল হয়ে উঠছে। বাংলাদেশের মধ্যে কুয়েট একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের অনেক অ্যালামনাই বিভিন্ন জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। এসময় কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্টগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে আত্মপ্রকাশ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষে পদার্পণ করেছে কুয়েট।
বুয়েট শহীদ মিনারে মানববন্ধন
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই। বুয়েটের বোর্ড অব ট্রাস্টির সদস্য, বুয়েট শিক্ষক সমিতির সদস্য, জ্যেষ্ঠ প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ এবং বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই মানব বন্ধনে অংশ নেন।
‘প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে ২৭ আগস্ট পুলিশের অমানবিক হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে’ ১ সেপ্টেম্বর, সোমবার  বিকেল ৪টায় বুয়েট শহীদ মিনারের সামনে অনুষষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত।
এতে মহাসচিব প্রকৌশলী মাহতাব উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাসুদ, বোর্ড অব ট্রাস্টির সদস্যরা, সিনিয়র প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশল পেশার মর্যাদা ও স্বকীয়তা রক্ষার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে অধ্যাপক আইনুন নিশাত বলেন,  প্রকৌশলীদের পথ রুদ্ধ করা যাবে না। যে বিতর্ক দেখা যাচ্ছে, তা গোঁজামিল দিয়ে প্রকৌশলী বানানোর চেষ্টা। যোগ্যতা, দক্ষতার এবং জ্ঞানের প্রশ্নে কম্প্রোমাইজ করা (ছাড় দেওয়া) যাবে না। দেশের স্বার্থে মেধাবীদের তুলে ধরতেই হবে। প্রকৌশল খাতের তরুণেরা যে দাবিতে আন্দোলন করছেন, সেই দাবির সঙ্গে আমি একমত।
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মীর তারেক আলী বলেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বর্বরভাবে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। প্রকৌশল খাতকে মেধাশূন্য করার যে চক্রান্ত দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটাই দেখা গেল।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত বুধবার (২৭ আগস্ট) ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অমানবিক হামলা চালিয়েছে পুলিশ। এতে বহু মেধাবী শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, প্রকৌশল পেশার মর্যাদা ও স্বকীয়তা রক্ষায় শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। অ্যালামনাই হিসেবে তাঁদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন নেতারা। অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে হলে দেশের মেধাবী প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা জরুরি।’
প্রসঙ্গত, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। বুধবার তাঁরা শাহবাগ মোড় অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। লাঠিপেটায় আহত হন অনেক শিক্ষার্থী।
ডুয়েট দিবস উদযাপন
জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে এবং আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসে ২২তম বর্ষপূতি উদযাপন করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ১ সেপ্টেম্বর, সোমবার 'প্রযুক্তির উৎকর্ষতায় ডুয়েট'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের 'ডীনস্ অ্যাওয়ার্ড', কিউ ওয়ান ইনডেক্স জার্নালে প্রকাশনার জন্য শিক্ষকদের 'একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড' এবং ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, 'ডুয়েটের ২২ বছরের এই যাত্রা একটি স্বপ্নপূরণের ইতিহাস। ডুয়েট আজ দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত। শিক্ষা, প্রযুক্তি ও সৃষ্টিশীলতায় ডুয়েট হোক অগ্রদূত। শিক্ষার মান উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, শিল্পক্ষেত্রে সুদৃঢ় সম্পৃক্ততা- এসবই ডুয়েটকে আজকের এই অবস্থানে এনেছে। যাদের শ্রম, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে ডুয়েট আজকের এই অবস্থানে এসেছে, বিশেষ করে ডুয়েট নামকরণের আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।'
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন 'ডুয়েট ডে- ২০২৫' এর শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, 'আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি, সাইবার সিকিউরিটিসহ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণ করে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এখন সময়ের দাবি। ডুয়েট সেই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। ডুয়েটের বর্ষপূর্তি আমাদের মনে করিয়ে দেয়- আমাদের লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয়, বরং দেশের প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর উন্নয়নকে ত্বরান্বিত করা। আমি বিশ্বাস করি, আগামীতে ডুয়েট বিশ্বের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে পৌঁছে যাবে।'
তিনি ডুয়েটের শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনকে অগ্রাধিকার এবং শিক্ষার্থীদের গ্লোবাল লিডার হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, 'আজ আমাদের শিক্ষার্থীরা যেমন দেশ-বিদেশে মেধার স্বাক্ষর রাখছে, তেমনি তারা নতুন জ্ঞান সৃষ্টি, আধুনিক প্রযুক্তি চর্চা ও সৃজনশীল কাজে অবদান রেখে যাচ্ছে। তারা শুধু নামকরা জাতীয় প্রতিষ্ঠানে নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, জিডিপি বৃদ্ধি, শিল্প-উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ গঠনে তাদের অবদান অনন্য।' এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে 'ডুয়েট ডে- ২০২৫' এর শুভেচ্ছা জানান।
অপর বিশেষ অতিথি সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের স্ব স্ব অনুষদের ২০২০-২০২১ সেশন থেকে ২০২২-২০২৩ সেশনের কৃতী শিক্ষার্থীদের ডীনস্ অ্যাওয়ার্ড ঘোষণার মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 'একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড' ঘোষণার মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে বিশেষ অতিথি বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান ডুয়েট মসজিদের ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেন এবং এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। অনুষ্ঠানে ডুয়েটের দুই কৃতী শিক্ষার্থীসহ চারজন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে গোটা ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
ডিপ্লোমা ডিগ্রিধারীদের ‘লাল কার্ড’ দেখালো চুয়েট
দেশব্যাপী চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
১ সেপ্টেম্বর, সোমবার বিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ডিগ্রিধারীদের কারণে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীরা পদোন্নতি ও নিয়োগে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন। সরকারি চাকরির দশম গ্রেডে একচেটিয়া শতভাগ ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ হচ্ছে। নবম গ্রেডে পদোন্নতিতেও ৩৩ শতাংশ কোটা আছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের। জুলাই অভ্যুত্থানের পরও চাকরিক্ষেত্রে এ রকম অন্যায্য কোটা থাকা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৩১ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একইসঙ্গে প্রকৌশলীদের বিরুদ্ধে হয়রানিমূলক জিডি ও প্রকৌশলী অধিকার আন্দোলন দমন চেষ্টার প্রতিবাদে ‘মিট দ্য জাস্টিস’ কর্মসূচি পালন করেন তারা।
চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, আমরা দেখেছি ঢাকায় প্রকৌশলীদের যৌক্তিক আন্দোলনে আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপরও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। অথচ এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এটি ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা নির্দেশ করে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদ বলেন, আমাদের ভাই-বোনদের ওপর যারা এমন বর্বর হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আমরা চাই, দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা যেন  শিগগিরই সমাধান হয় ও দেশের স্থিতিশীলতা ফিরে আসে।
বেশ কয়েক মাস ধরে সরকারি চাকরিতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন করছেন বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো প্রকৌশল নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশ পরীক্ষার মাধ্যমে করার বিধান রাখা, কারিগরি দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না মর্মে আইন পাস করে গেজেট প্রকাশ করা।
বুয়েটের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার
আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক শেষে ৩১ আগস্ট, রবিবার রাতে এ তথ্য জানান বুয়েট শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।
তিনি বলেন, আমাদের নারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি পুলিশের এক কনস্টেবল একজন নারী শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি ডিএমপিকে জানালে সেই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় আমাদের জানানো হয়নি।
বিকেলে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সাইবার বুলিংসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে ২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক শিক্ষার্থীকে হেনস্তা এবং সাম্প্রতিক আন্দোলন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে, সে বিষয়ে ছাত্র এবং পুলিশের দায়িত্ব কী হবে তা নিয়েও কথা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আইনগতভাবে সঠিক হয়নি, সেটিও আমরা বুঝিয়েছি। আর যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আছে, তাদের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে।
চুয়েটের সব পরীক্ষা স্থগিত
পাঁচ দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিস্থিতি বিবেচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের ২৮ আগস্ট, বৃহস্পতিবার  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতে বিষয়ে জানানো হয়েছে ।
এতে বলা হয়, দেশে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আবেদন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষার গ্রহণের তারিখ ও সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা প্রকৌশলী অধিকার আন্দোলনের
তিন দফা দাবি আদায়ে আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। একই সঙ্গে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএসসি প্রকৌশলের শিক্ষার্থীরা।
২৮ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (আইইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
ওয়ালী উল্লাহ বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, তা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের শুরুতে বিভাগীয় সমাবেশ করা হবে। এরপর ঢাকায় একটি জাতীয় সমাবেশ করা হবে।আন্দোলন রক্তের ওপর পুলিশের হামলার বিষয়ে তিনি বলেন, গতকাল পুলিশের ন্যাক্কারজনক হামলার পর ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করেনি। শিক্ষার্থী আহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
সংবাদ সম্মেলনে ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে ওয়ার্কিং কমিটিতে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে। কারণ উপদেষ্টা ও সচিবরা বিভিন্ন আমলাতান্ত্রিক কাজে ব্যস্তত থাকেন। আমরা ওই কমিটিকে ১৫ দিনের বেশি সময় দিতে চাই না।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা শুরু করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৎস্য ভবনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। বাধা পেয়ে তারা গোলচত্বরে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।  বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদ আলমের কুশপুত্তলিকা পোড়ান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মৎস্য ভবন গোলচত্বরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিকালে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট অতিক্রম করে মৎস্য ভবনে এসে অবরোধে বসেন।
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চুয়েট রেজিস্ট্রারের বিবৃতি
বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে ন্যায্য অধিকার আদায় ও সংশ্লিষ্ট গ্রেডে কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথভাবে সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আমরা চাই, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হোক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এতে আরো বলা হয়- “বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর এহেন আচরণে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ ও মর্মাহত। আমরা উপরোক্ত হামলার ঘটনার তদন্ত, দোষীদের শাস্তি এবং যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”
১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেয়াসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
ক্লাস-পরীক্ষা বর্জন কুয়েট শিক্ষার্থীদের
সড়ক অবরোধ থেকে সরে এসে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমপ্লিট শাটডাউনে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ফয়সাল ইকবাল নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কেউ ক্লাসে যায়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আজকেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এখন তিন দফাকে বাড়িয়ে ৫ দফা দাবি করা হয়েছে। এরমধ্যে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনে গঠিত কমিটি বাতিল করে শিক্ষক ও স্টেক হোল্ডারদের নিয়ে কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে তিন দফা দাবি পূরণ করতে হবে।  হামলায় আহত সকলের ব্যয় ভার সরকারকে নিতে হবে। হামলাকারী প্রতিটি পুলিশসদস্য সহ কমিশনার মাসুদকে চাকরি থেকে বহিস্কার করতে হবে।
সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
তিন দাবিতে ফের উত্তপ্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবির বিষয় ব্যবস্থা নিতে আমি ও প্রোভাইস চ্যান্সেলর শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করি। এই দাবির যৌক্তিকতা তুলে ধরি। দায়িত্ব নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বসে কমিটি গঠন করতে এবং বিষয়টির সমাধান করতে তাদের অনুরোধ করি। এরই পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে বুয়েট ভিসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অনেকেই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।
এরপর প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু শাহবাগের সমাবেশ থেকে ২৭ আগস্ট, বুধবার রাত সাড়ে ১০টায় নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হবে না।
লিপু অভিযোগ করে বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটি পূরণ হয়নি। যারা নীতিনির্ধারণে বসে আছেন, তারা আসলে আমাদের আন্দোলনের বিষয়ে কিছুই জানেন না।”
আন্দোলনকারীরা জানাচ্ছেন, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে শুধু বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে এবং তা পরীক্ষার মাধ্যমে হতে হবে।দশম গ্রেডে উচ্চ ডিগ্রিধারীরাও যেন আবেদন করতে পারেন, সেই সুযোগ রাখতে হবে। কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন নিজেদের প্রকৌশলী লিখতে পারেন—এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশের হামলায় তাদের ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ দাবি করেছে, সংঘর্ষে তাদের আট সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমন পরিস্থিতিতে ২৭ আগস্ট, বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিন সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছিল অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের দাবি মূলত চাকরি ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “দাবি-দাওয়া ও আলোচনার পথ খোলা আছে। তবে কথায় কথায় শাহবাগ অবরোধ বা যমুনায় যাওয়া সমাধান নয়। ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।”
এদিকে ২৬ আগস্ট, মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, ২৭ আগস্ট দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। পাল্টা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, “শিক্ষার্থীদের আলোচনার জন্য শাহবাগেই অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তারা হঠাৎ যমুনার দিকে রওনা দেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে।”
ঢাকার ঘটনায় বুয়েটের সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন।
উদ্ভূতি পরিস্থিতিতে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার প্রজ্ঞাপন জারি করে জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে ন্যায্য সমাধান প্রস্তাব করা হবে।” তবে আন্দোলনকারীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন।
বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (বুধবার) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ; ৪ দাবি
নিয়োগ পরীক্ষা গ্রহণে বুয়েটের ‘একক আধিপত্যে’র বিরুদ্ধে এবং নিরপেক্ষ ব্যবস্থাপনায় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সকল নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ র‌্যালি ও সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি - ডুয়েট শিক্ষার্থীরা। সমাবেশ থেকে তারা চার দফা দাবি জানায়।
তাদের দাবিগুলো হলো- সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডের চাকুরীর পরীক্ষা একচেটিয়াভাবে বুয়েট নিতে পারববে না, পিএসসির ন্যায় স্বতন্ত্র  প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করতে হবে; পরীক্ষার  প্রশ্ন সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মিলেই করবে ও পরীক্ষায় ডিপার্টমেন্ট থেকে ৮০ শতাংশ প্রশ্ন করতে  হবে এবং ভাইভা বোর্ডে  বিশ্ববিদ্যালয়ের কোনো ইনফরমেশন থাকবে না  ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করা যাবে না।
প্রকৌশল খাতে চলমান সঙ্কট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে ২৭ আগস্ট, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়িতে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
এ সময় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ডুয়েট শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যান তারা।
এদিকে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন  আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ।
‘অনিয়ম’ নিয়ে যবিপ্রবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা
শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের আপগ্রেডেশন ও প্রমোশন আটকে রাখার অভিযোগ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (যবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ২৭ আগস্ট বুধবার যবিপ্রবির প্রশাসনিক ভবনে তিনটি সভা হয়েছে। উপাচার্যের সম্মেলন কক্ষে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের সভাপতিত্বে সভাগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায়  যবিপ্রবি প্রশাসনের পক্ষে উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকা ও অনলাইন পত্রিকায় “যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি আটকে থাকার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন যবিপ্রবি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক-কর্মকতা-কর্মচারীদের আপগ্রেডেশন-প্রমোশন আটকে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের ফলে প্রশাসনে সকল পর্যায়ে শুন্যতা সৃষ্টি হয়। যবিপ্রবি উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। শিক্ষক নিয়োগের উচ্চতর ও নিম্নতর বাছাই বোর্ড, কর্মকর্তা বাছাই বোর্ড ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রণালয় হতে সম্প্রতি শিক্ষকদের ১৫ টি বিভাগের বোর্ড সদস্য মনোয়ন দিয়েছে, বাকীগুলো প্রক্রিয়াধীন। ইতোমধ্যে রিজেন্টবোর্ড গত ১৫ আগস্ট  ১০৮ তম সভায় ঐ ১৫ টি বিভাগের নিয়োগবোর্ডে বাকী সদস্যদের নাম প্রস্তাব করেছে। উক্ত বিভাগগুলো হতে যুগোপযোগী নীতিমালা অনুসরণপূর্বক আপগ্রেডেশন ও প্রমোশনের জন্য গত ১৮ আগস্ট  যবিপ্রবির রেজিস্ট্রার কর্তৃক সকল বিভাগে শিক্ষকগণের আপগ্রেডেশনের জন্য প্লানিং কমিটির সুপারিশ প্রেরণের অনুরোধ করা হয় যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৯ আগস্ট দেওয়া আছে। বিভাগগুলো হতে প্লানিং কমিটির রিপোর্ট পাওয়া মাত্রই পর্যায়ক্রমে বোর্ড শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে প্রকাশ, গত ২৩ মার্চ  শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি এবং ২ জুন  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ ও পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিয়োগ ও পদোন্নতির জন্য প্রাপ্ত আবেদন পত্রের যাচাই-বাছাই কার্যক্রম ও কমপারাটিভ স্টাডি (সিএস) চলমান রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য ২৮ টি বিভাগ ও ১ টি অনুষদের মোট ৫৮ টি যার ২৯ টি উচ্চতর ও ২৯ টি নিম্নতর বোর্ড গঠন করতে হচ্ছে। যার মধ্যে ১৫ আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডে অর্ধেক সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ হতে এই প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্ঠা চলমান আছে। বহিঃস্থ সদস্য নির্বাচন ও মন্ত্রণালয় হতে অনুমোদন একটি দীর্ঘ প্রক্রিয়া। অন্যদিকে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৭ টি বোর্ড গঠনের প্রস্তাব ১৫ আগস্ট  অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডে গৃহীত হয়েছে।
তাদের যুক্তি, যেখানে মার্চ ও জুন মাসে নিয়োগ ও পদোন্নতির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন, সেই সাথে রিজেন্ট বোর্ড কর্তৃক ১৫ আগস্ট বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং ১৮ আগস্ট আপগ্রেডেশনের জন্য প্রশাসনের পক্ষ হতে বিভাগ ও দপ্তরগুলোতে পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে ২৩ আগস্ট “যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি আটকে থাকার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা কতটুকু যৌক্তিক ও তথ্যনির্ভর তা আমাদের বোধগম্য নয়। যবিপ্রবি প্রশাসন এধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলা যেতে পারে।
শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে বুয়েট
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
২৭ আগস্ট, বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অধিকার সুরক্ষা ও সুসংহত করাসহ সংশ্লিষ্ট গ্রেডে কোটা সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে গত কয়েকদিন ধরে বুয়েটসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপরে বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এর ধারাবাহিকতায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লিখিত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারগ্যাস, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
এর ফলে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে পুলিশ কর্তৃক এহেন নির্মমভাবে শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বুয়েট প্রশাসন পুলিশের এহেন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ, মর্মাহত এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। যথাযথ তদন্ত সাপেক্ষে এ হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে বুয়েট প্রশাসন আশা করছে।
কমিটি প্রত্যাখ্যান করে নতুন ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে সরকার কর্তৃক গঠিত কমিটিকে প্রত্যাখান করেছেন আন্দলনরত শিক্ষার্থীরা। ২৭ আগস্ট, বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নতুন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয।
৫ দফা দাবি গুলো হলো- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করলাম। একই সঙ্গে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
এসময় আন্দোলনকারীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম।
তিনি বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকেই এর নিশ্চয়তা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালীন সময়ে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।
এর আগে বুধবার দুপুর দেড়টায় তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তবে বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।
এবার ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ
দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের পাশেই সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
২৭ আগস্ট বুধবার বিকাল ৩টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে আবস্থা নেন শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লিপু।
এর আগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা
তিন দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ৫ ঘণ্টা পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৬ আগস্ট, মঙ্গলবার রাত ৮টার পর প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ৪০ বছরে তৈরি হওয়া বৈষম্য দূরীকরণে আগামীকাল সারা দেশের প্রকৌশলীরা ঢাকায় এসে শাহবাগে সকাল ১০টায় জড়ো হবেন।
এ কর্মসূচি ঘোষণা দেওয়ার পর শাহবাগ ছেড়েছে আন্দোলনকারীরা। এর আগে বিকেলে বুয়েট শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। দিনভর তারা দাবি মেনে নিতে স্লোগান দেন।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, সারাদেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ২৫ আগস্ট, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এ সময়ের বুয়েট প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদও জানানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, অবরোধ কর্মসূচির কারণে কয়েক ঘণ্টা হলো শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ক্লাস-পরীক্ষা বর্জনের ধারাবাহিকতায় আজ তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের তিনটি দাবি হলো—ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
তারা জানান, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০ শতাংশ কোটা বাতিল করে, ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং সর্বশেষ দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতিত কেউ নামের পাশে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম
২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে আসছিলো বুয়েট শিক্ষার্থীরা। এরমধ্যে ২৫ আগস্ট, সোমবার দিবাগত মধ্যরাতে  শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ২৬ আগস্ট মঙ্গলবার ভোর রাত দুইটা পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীদের 'হামলা ও প্রাণনাশের হুমকির' প্রতিবাদে চলেছে এই বিক্ষোভ মিছিল।  রাত পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্নায় ভেসে যাবে অন্যায়’, মোধা না কোটা, মেধা, মেধা‘ সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মেট্রো রেল এলাকা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নেসকো কার্যালয়ে ডিপ্লোমা কর্মকর্তাদের গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছে রাত একটার দিকে। মিছিলটি শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকলে পুলিশের ব্যারিকেডের মুখে সাকুরা মোড়ে অবস্থান নেন তারা।
এরপর বারডেম সংলগ্ন মেট্রোরেলের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখান থেকে বুয়েট শিক্ষার্থীর হ'ত্যার হুমকির প্রতিবাদে অভিযুক্তদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের ৩ দফা দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার মধ্যে প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করারও দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, প্রকৌশল খাত সংস্কারে বেরোবির শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানের পর ২৫ আগস্ট নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন । এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মাজেদুল, সহকারী প্রকৌশলী সারোয়ার জামান সাইদি, উপসহকারী প্রকৌশলী লিয়াকত, সাদ্দাম, গোলাম কিবরিয়া সোহান। তারা মিলে রোকনুজ্জামানকে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয় । এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ট্রিপলই ১৭ ব্যাচের একজন শিক্ষার্থী রোকনকে জিম্মি করে জবাই করার হুমকি দেয়া হয়েছে। প্রকৌশলীদের স্বাধীনতায় আঘাত হানা শুধুই ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা ও মর্যাদার ওপরও হামলা।
জাবিপ্রবির কর্মকর্তা-শিক্ষার্থীসহ ৫১ জনের শাস্তি, ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ২১
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোট ৫১ জন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক স্বাধীনসহ ২১ জনকে বহিষ্কার ও সনদপত্র স্থগিত করা হয়েছে।
২৫ আগস্ট, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট গণতদন্ত কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে সহকারী রেজিস্ট্রারসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি ৪৫ জন শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে গুরুতর অপরাধে জড়িত ২১ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং অপেক্ষাকৃত কম অপরাধে জড়িত ২৪ জন শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
৪৫ জন সাজাপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছাত্রী এবং ৩৬ জন ছাত্র। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলাবিধি ২০১৯ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী।
সূত্রমতে,  সাজাপ্রাপ্তদের মধ্যে ৬ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ, মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার। তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে শাস্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে গুরুতর অপরাধে জড়িত ২১ জন এবং অপেক্ষাকৃত কম অপরাধে জড়িত ২৪ জন শিক্ষার্থী রয়েছেন। গুরুতর অপরাধে জড়িতদের মধ্যে জাবিপ্রবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক-১ পলাশকে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত সৌরভ, মোকাররম হোসেন, মোশারফ হোসেন, আভিমান সরকার, সেবক দাস, মাসুদ রানা, ইতিসার সানি ইমন, ছাত্র হল শাখার সাধারণ সম্পাদক সকলাই এবং ছাত্রী হল শাখার সভাপতি ঐশীসহ যেসব শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন তাদের সনদপত্র স্থগিত করা হয়েছে।
একইভাবে  ছাত্রীদের ওপর নির্যাতন ও ভয় ভিতি দেখানো ছাত্রলীগ নেত্রী প্রিয়া সরকার, ছাত্র হল শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ইমন এবং ছাত্রলীগ আহ্বায়ক স্বাধীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিশারিজ বিভাগের শিক্ষার্থী শাহরিন সাবাসহ মোট সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এই গুরুতর অপরাধে জড়িতদের বহিষ্কার/সনদ স্থগিত, হল থেকে আজীবনের জন্য বহিষ্কার, সিট বাতিল, তিরস্কার ও মুচলেকা প্রদানের শাস্তি দেয়া হয়েছে।
অন্যদিকে, অপেক্ষাকৃত লঘুদণ্ডপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সিট বাতিল ও তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের মুচলেকা দিতে হবে।
৪৫ জন সাজাপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছাত্রী এবং ৩৬ জন ছাত্র। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বিধি ২০১৯ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।
যবিপ্রবির তিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ২৪ আগস্ট, রবিবার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের নবীব বরণ অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়।
প্রথমদিনে ওরিয়েন্টেশন দুইটি পর্বে অনুষ্ঠিত হয় । ২৫ আগস্ট আরও চারটি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। অধ্যাবসায় করলে সাফল্য আসবেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যভেদী প্রচেষ্ঠা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র‌্যাংকিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের পারষ্পারিক সহযোগিতা কামনা করছি। তোমাদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দেশ ও জাতি তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখে তা পূরণের জন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ও দক্ষতা অর্জন তোমাদের সফলতা অর্জনে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও দপ্তরপ্রধানবৃন্দ যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বক্তব্য দেন। নবীন অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ প্রাপ্তির জন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।
এছাড়াও যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রভোস্ট ড. মজনুজ্জামান, ড. নাজনীন নাহার, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মোসা. আফরোজা খাতুন, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুখ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।
পাবিপ্রবির প্রকৌশল অনুষদে ক্লাস-পরীক্ষা বর্জন
সারাদেশব্যাপী ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আগামী ২৬ আগস্ট টানা তিন দিনব্যাপী এই কর্মসূচি চলবে। এছাড়াও রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে কর্মসূচির কারণে প্রকৌশল অনুষদের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে তিন দিন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হবে বলে ধারণা করা যাচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। পাশাপাশি ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের কারণে ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জান্নাতুল নাইম জীম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি, কিন্তু বারবার তা উপেক্ষিত হয়েছে। আমাদের ভবিষ্যৎ ও পেশাগত সম্মানের প্রশ্নে কোনো আপস করা যাবে না। এজন্য আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই, প্রকৌশলীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হোক। কোনো ধরনের বৈষম্য যেন না থাকে। আগামীকাল আমরা সবাই রাজশাহীতে বিভাগীয় সমাবেশে যোগ দেবো। সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা একত্রিত হবেন। এই সমাবেশ থেকেই আন্দোলন নতুন গতি পাবে।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল (২৪ আগস্ট) তারা দলবদ্ধভাবে রাজশাহীর বিভাগীয় সমাবেশে যোগ দেবেন। সমাবেশে শুধু পাবিপ্রবির শিক্ষার্থীরাই নয়, রাজশাহী বিভাগের বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা আসবেন। এতে আন্দোলনের পরিধি আরও বাড়বে এবং জাতীয় পর্যায়ে জোরালো চাপ সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, এই সমাবেশ হবে দাবি আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
৩ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ৩ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন নামক একটি প্লাটফর্ম। যোগ দিয়েছেন বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। কর্মসূচির প্রথম ধাপে আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানা গেছে।
দাবির সপক্ষে ২৩ আগস্ট, শনিবার রাতে বুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক শিক্ষার্থী। মিছিলটি বক্সিবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
পরে শাহবাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।
সেখানে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা। দশম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমাদের কোটা বাতিলের দাবিও ওঠে সেখানে। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে না পারে সেই দাবিও করেন তারা।
তাদের দাবিগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
দ্বিতীয় দাবি’র মধ্যে রয়েছে টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
এছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। নন অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
প্রকৌশলী অধিকার আন্দোলন প্লাটফর্মটির সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল হক লিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর হবে। আপাতত ক্লাস পরীক্ষা বর্জনের মধ্যেই সীমাবদ্ধ আছে।
এদিকে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ডিপ্লোমাধারীরা কোনও প্রকার বিসিএস পরীক্ষা না দিয়েই এবং যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা ‘স্নাতক’ নেই তারাও শুধুমাত্র প্রোমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। গণপূর্ত, সড়ক ও জনপথ, রেলওয়ে, কারিগরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরগুলোতে দশম গ্রেডের নন-ক্যাডার পোস্টে প্রবেশ করে ৫ বছর পর তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে।
তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যের আরেকটি চিত্র হলো অবৈধ সিনিয়রিটি প্রদান। একই বছরে বিএসসি প্রকৌশলী আগে নিয়োগ পেলেও, যদি সেই বছরের শেষের দিকে কোনও ডিপ্লোমাধারী পদোন্নতি পায়, তবে পরবর্তী সব পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হয়। এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা।
বিবৃতিতে বলা হয়, নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে, ডিপ্লোমাধারীরা রিট বা মামলা করে তা বন্ধ করে দেয়, যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে প্রমোশন দিতে বাধ্য হয়।
জিডিইউ শিক্ষার্থীদের জন্য এআই প্রশিক্ষণের যাত্রা শুরু
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বিডিসেট প্রকল্পের আওতায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) শিক্ষার্থীদের জন্য তিন মাসব্যাপী ‘এআই ফর ইমারসিভ টেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টারের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৩ আগস্ট শনিবার  সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কালিয়াকৈর হাইটেক পার্কে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে পরবর্তীতে ধাপে ধাপে মোট ৪০০ শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। পুরো কোর্সের মেয়াদ তিন মাস, মোট ২৮৮ ঘণ্টা।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং (ML), ডিপ লার্নিং (DL), অগমেন্টেড রিয়েলিটি (AR), ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মিক্সড রিয়েলিটি (MR) প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন এবং রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। সভাপতিত্ব করেন চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর এবং আইইইই বাংলাদেশ সেকশনের পরিচালক অধ্যাপক ড.মো.মশিউল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এনআইসিসি সেলের পরিচালক মো: তৌকির আহম্মেদ। বক্তব্য দেন ডিলিজিট লিমিটেডের সিইও মো.মোশাররফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফখরুল হাসান ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “ইমারসিভ টেকনোলজি এখন বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি,এ প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে পারবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যত কষ্টই হোক, এ ধরনের প্রশিক্ষণের জন্য সময় বের করে নেবে। এসব উদ্যোগই তোমাদের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মশিউল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে হাতে-কলমে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে প্রযুক্তির প্রয়োগ শিখতে সাহায্য করবে। তোমরা যারা আজ এই যাত্রা শুরু করলে, তারা ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবক এবং নেতৃত্ব প্রদানকারী হিসেবে গড়ে উঠবে। মনে রেখো, শেখার আগ্রহ এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে বিজ্ঞান প্রযুক্তিতে বিধান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনের জন্য ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান) এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
২১ আগস্ট, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন উমামা।
প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস)- আল সাদী ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাহেদ আহমদ।
সম্পাদক পদে বাকি সদস্যরা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নূমান আহমাদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- সুর্মী চাকমা সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিদ হাসান গবেষণা, প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসু।
অন্যদিকে সদস্য পদে আছেন- নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।
খাবারে ভর্তুকির জন্য নোবিপ্রবিতে ছাত্রীদের বিক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ক্যান্টিনে তালা ঝুলিয়ে দিয়ে পরিচালকের অপসারণ দাবি জানানো হয়। বিক্ষুব্ধরা ‘হলে ভর্তুকি কই, প্রশাসন জবাব চাই’ ‘১ ২ ৩ ৪, ডাইনিং ম্যানেজার গদি ছাড়" “হলে গ্যাস নাই, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে ১৯ আগস্ট, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে তাদের এসব স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রীদের অভিযোগ, হল ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনসহ ন্যায্যমূল্যের তুলনায় অনেক বেশি দাম নেওয়া হয়। এ নিয়ে বারবার অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে ভুক্তভোগীরা আন্দোলনে নেমেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, এর আগে ক্যান্টিন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ছাত্রীদের হলে তল্লাশি চালিয়ে ইলেক্ট্রিক চুলাসহ রান্নার সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে ছাত্রীদের দাবি ছিল ক্যান্টিনে স্বাস্থ্য সম্মত খাবার পরিবশেন ও খাবারের সঠিক দাম নির্ধারণ করার। কিন্তু দীর্ঘদিনেও তা করা হয়নি।
এদিকে খবর পেয়ে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন সাময়িক স্থগিত করে গভীর রাতে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ নিয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, ‘আমিসহ সব সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সঙ্গে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজনসহ মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।’
যবিপ্রবিতে প্রথমবারের মতো আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার প্রস্তুতিমূলক দক্ষতা বৃদ্ধি, পরীক্ষার কাঠামো ও চারটি দক্ষতা- শ্রবণ, বলা, পড়া ও লেখা বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট তিন দিনব্যাপী প্রথমবারের মতো আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় তিন  দিনব্যাপী ‘হাউ টু স্টার্ট আইইএলটিএস প্রিপারেশন’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারীতে অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট রবিবার প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
১৯ আগস্ট, মঙ্গলবার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, যবিপ্রবি হবে দক্ষ জনশক্তি তৈরির উৎস। প্রতিযোগিতাপূর্ণ এই পৃথিবীতে যদি আমাদের শিক্ষার্থীদের দক্ষ হিসেবে আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অন্যতম। শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়, জীবন শেষ হওয়ার আগেই তারা বিদেশে যাওয়ার প্রক্রিয়া ও আইইএলটিএস বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবে। ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফেলোশিপ চালু, ইনোভেশন অ্যান্ড স্ট্যার্টআপ সাপোর্ট সেল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা শিখতে ও কম্পিউটার “স্কিল উন্নতকরণে সফট স্কিল অ্যান্ড অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ প্রোফিয়েন্সি ডেভেলপমেন্ট কোর্স” চালু করেছি। এ ধরনের উদ্যোগ তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আমি মনে করি।
‘আইইএলটিএস’ বিষয়ক তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিদেশগামী সাবেক শিক্ষার্থী শোয়েব মাহমুদ, সজল, আল সাবের পিয়াস, সাইদ আনোয়ার ও আসিফ ইকবাল জীবন। বক্তারা ‘আইইএলটিএসের’ চারটি বিষয়- শ্রবণ, বলা, পড়া ও লেখা বিষয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. সাব্বির হোসাইন, ড. শফি আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থী হয়রানিতে চুয়েটে ১০ জনকে শোকজ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ।  অভিযুক্তরা হলেন, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের: মোনতাসিন হোসেন মাহি।
চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ আগস্ট, সোমবার সন্ধ্যায় এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট কর্তৃক স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে হল পর্যবেক্ষণে গিয়ে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ মুক্তিযোদ্ধা হলের এন-৫১২ নম্বর রুমে প্রবেশ করলে সেখানে ২৩ ব্যাচের উল্লিখিত শিক্ষার্থীরা ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখা যায়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
অভিযুক্তদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দপ্তরে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। একই সময়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম বলেন, ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
চুয়েট ও সিএনআরডি সমঝোতা চুক্তি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে সমঝোতা করলো সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি)। চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে মেরিন ও নেভালে প্রযুক্তি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
১৮ আগস্ট (সোমবার) সিএনআরডি এর সেন্ট্রাল ওয়ার্ডরুমে চুক্তিটি সম্পাদিত হয়।
চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতে  চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও সিএনআরডি এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সিএনআরডি এর পরিচালক ক্যাপ্টেন মাহমুদুল হক মজুমদার।
এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং সিএনআরডি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমোডর সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এর কমোডর মো: রুহুল মিনহাজসহ সিএনআরডি এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
কুয়েটে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের দায়িত্ব হস্তান্তর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি পরিচালনার দায়িত্ব কুয়েট কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর উপস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সভাপতিত্ব চুক্তিতে সই করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একে. এম. আমিরুল ইসলাম এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১৭ আগস্ট, রবিবার দুপুরে কুয়েট ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ এবং কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম।<o:p></o:p>
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এছাড়া বিএইচটিপিএ’র অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।<o:p></o:p>
এর আগে গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড  ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি কর্তৃক পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
যবিপ্রবিতে মাস্টার্স পর্যায়ে রিসার্চ ফেলোশিপ চালু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) থিসিসসহ মাস্টার্স করা শিক্ষার্থীদের ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি মাসে একজন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১৫ আগস্ট, শুক্রবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদেরকে গবেষণায় আরও উদ্বুদ্ধ করতে এবং যবিপ্রবিকে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রুপ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, যারা দেড় বছরের মাস্টার্সে (থিসিসসহ) অংশগ্রহন করবেন, তারা ১২ মাস পর্যন্ত ২ হাজার ৫০০ টাকা করে ফেলোশিপ পাবেন। এছাড়া যারা ২ বছরের মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করবেন, তারা ১৮ মাস পর্যন্ত ৩ হাজার টাকা করে প্রতি মাসে ফেলোশিপ পাবেন। তবে ১.৫ বছর ২ বছরের মাস্টার্সে ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদেরকে কমপক্ষে একটি প্রকাশনা প্রকাশের শর্ত রয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি ও কেমিকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. রুহুল আমিন।
তিনি বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী টিউশন করে মাসের খরচ যোগান, সেক্ষেত্রে টিউশন করা, অ্যাকাডেমিক পড়ালেখায় সময় দেওয়া, সাথে গবেষণায় সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের ফেলোশিপের উদ্যোগ আমাদেরকে গবেষণায় আরও উৎসাহিত করবে। আমরা এ ফান্ড পেয়ে আরও আগ্রহের সাথে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে পারব। সব সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশানকে ধন্যবাদ জানাচ্ছি।’
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ মনে করছেন, গবেষণাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করতে এ ফেলোশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নিয়েই থেমে না থেকে বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করুক। এ উদ্যোগ যবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে সহায়ক হবে। শিক্ষার্থীরা যাতে নির্ভার মনে গবেষণায় সময় দিতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।
শাবিপ্রবি ছাত্রদল নেতা সোহাগকে পদ থেকে অব্যাহতি
পৃথক ব্যানারে কর্মসূচি করায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সোহাগ বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে এই অব্যাহতির ঘটনা ঘটে। ১৬ আগস্ট, শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের কারণে শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান জানান, ”সে (সোহাগ) পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এত বড় সংগঠনের একটি ইউনিটে পৃথকভাবে কর্মসূচী পালন অন্যান্যদের কাছে সংগঠনের প্রতি বিরুপ ধারণা তৈরি করে। একইভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার জানান, কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচিগুলো তিনি (মো. সোহাগ)  দীর্ঘদিন থেকেই পৃথকভাবে পালন করছেন। এতে তিনি দলীয় নির্দেশনা অমান্য করছেন। এ জন্য কেন্দ্রীয় সংগঠন তাকে  পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।
জবাবে মো সোহাগ বলেন, তাদের সাথে অনেক রয়েছে যারা আগে ছাত্রলীগ করতো এজন্য সে পৃথক ব্যানারে দলীয় কার্যক্রম করেছে। আগামী থেকে সবার সাথে একত্রে দলীয় কর্মসূচি পালন করবে।
চুয়েটে রিনিউয়েবল এনার্জি ফোরাম ২০২৫ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) ও গ্রিন লিড (Green Lead) এর যৌথ উদ্যোগে "রিনিউয়েবল এনার্জি ফোরাম ২০২৫" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (শনিবার) ২০২৫ খ্রি: চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য ড. মো: রফিকুল ইসলাম, বিপিডিবি চট্টগ্রাম পাওয়ার স্টেশন এর সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার, লিড- ট্যালেন্ট এক্যুইজিশন অ্যান্ড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা রেকিট (Reckitt) এর সালমান খায়ের এবং অনলাইনে যুক্ত ছিলেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এর প্রথম সচিব ও সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো অপারেশন শাখার উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম (Nayoka Martinez Backstrom)।
এতে সভাপতিত্ব করেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও আইইটি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। এতে সঞ্চালনা করেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা  উমামা ও দেবস্মিতা ধর।
প্রসঙ্গত, গত ১৫ ও ১৬ আগস্ট ২দিনব্যাপী প্রফেশনাল ট্রেইনিং অন রিনিউয়েবল এনার্জি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
যবিপ্রবিতে শাস্তিমূলক ব্যবস্থা: ৫ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৮ শিক্ষার্থী বহিষ্কার
নানা অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িক ও এক কর্মকর্তাকে স্থায়ী বরখাস্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ। এছাড়াও আট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট, শুক্রবার বিকেলে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৮ তম সভায় এ সিদ্ধান্তসমূহ নেওয়া হয়। সভায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান, কর্মকর্তা- কর্মচারীদের আপগ্রেডেশন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ভিত্তিপ্রস্তরের সম্মানে নতুন ফটক নির্মাণ, অ্যাক্রেডিটেশন রিসার্চ সেল চালু এবং যবিপ্রবির নাম ও লোগো ব্যবহার করে অনুমোদনহীন ফেসবুক পেইজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যবিপ্রবি।
বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ডের সকল সদস্যদের সিদ্ধান্তের আলোকে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বৈরাচারের হাতকে শক্তিশালী করে এমন বক্তব্য প্রদান এবং জুলাইয়ে আন্দোলনে শিক্ষার্থীদেরকে জুমার নামাজ পড়তে বাধা, শিক্ষকসুলভ আচরণের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে অনুমতিবিহীন বিদেশে পোস্টডক করতে যাওয়ায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অছিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দুদকের চার্জশিটভুক্ত মামলার আসামি পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত (পিএনডি) দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ ও পূর্বে স্থগিতকৃত বরখাস্ত আদেশ প্রত্যাহার করে ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার মো. শফিউল আলমকে সাময়িক বরখাস্ত করেছে যবিপ্রবির রিজেন্ট বোর্ড। একইসঙ্গে তদন্ত বোর্ডের সুপারিশ অনুযায়ী ও বিশ্ববিদ্যালয় আইন ৫ এর ছ, ঞ অনুযায়ী যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও যবিপ্রবির কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলালুল ইসলামকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
এদিকে ২০২২ সালে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সায়েদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নাসিম বাহার, একই বিভাগের একই শিক্ষাবর্ষের নূর আলম এবং একই বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সৌমিক।
তৎকালীন সময়ে তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যবিপ্রবি শাখার সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের লিফট অপারেটর পদে চাকুরি প্রার্থী অপহরণ মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাফিকে হল থেকে বের করতে বাধাপ্রদান করার ঘটনায় ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অপহরণ মামলার আসামি ছাত্রলীগকর্মী মোহাম্মদ রাফি একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আল মামুন ফরহাদ তুষার ইমরান ও কাবিরুল। এদিকে যবিপ্রবিতে রিসার্চ ফেলোশিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীরা দেড় বছরের মাস্টার্সে (থিসিসসহ) অংশগ্রহণ করবেন, তারা ১২ মাস পর্যন্ত ২ হাজার ৫০০ টাকা করে ফেলোশিপ পাবেন।
এছাড়া যারা ২ বছরের মাস্টার্স কোর্সে (রিসার্চ মাস্টার্স) অংশগ্রহণ করবেন, তারা ১৮ মাস পর্যন্ত ৩ হাজার টাকা করে প্রতি মাসে ফেলোশিপ পাবেন। তবে মাস্টার্সে ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদেরকে কমপক্ষে একটি প্রকাশনা প্রকাশের শর্ত রয়েছে। এছাড়াও অ্যাক্রেডিটেশন রিসার্চ সেল চালু, শিক্ষার্থীদেরকে স্বনির্ভর ও উদ্যোক্তা তৈরিতে ইনোভেশন–স্টার্ট-আপ সাপোর্ট সেল গঠনের সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের তিনটি ও কর্মচারীদের চারটি আপগ্রেডেশনের সুপারিশ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক যবিপ্রবির স্থাপিত প্রথম ভিত্তিপ্রস্তরের সম্মানে নতুন ফটক নির্মাণ এবং যবিপ্রবির লোগো ও নাম সম্বলিত ফেসবুক পেইজ ও গ্রুপ (বিশ্ববিদ্যালয়ের অনুমতিবিহীন) আগামী ১ সপ্তাহের মধ্যে বন্ধ না করলে (এডমিন ও মডারেটরদের) বর্তমান শিক্ষার্থীদের ছাত্রত্ব ও সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু
শুরু হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস।  নতুন শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষাক্রম, প্রযুক্তিনির্ভর পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ১১ আগস্ট, সোমবার সকাল ১০টায় অ্যাকাডেমিক প্রাঙ্গণে শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, ট্রেজারার ড. মোহাম্মাদ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মোহাম্মাদ আতাউর রহমান খানসহ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত রয়েছেন।
ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন এবং বিশ্ববিদ্যালয় পরিচিতি সম্পর্কে অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, ওরিয়েন্টেশন পর্বের পর নির্ধারিত রুটিন অনুযায়ী তাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে ফ্যাক্টচেক অত্যন্ত জরুরি : খুবি উপ-উপাচার্য
সাংবাদিকতা সৃজনশীল পেশা, যেখানে মেধা ও নতুনত্বের প্রয়োগ জরুরি। একটি প্রতিবেদনের কারণে একজনের সামাজিক অবস্থান ও মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই (ফ্যাক্টচেক) অত্যন্ত জরুরি।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: ফ্যাক্টচেক, প্রতিষ্ঠান ও জনমানসের পুনর্গঠন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
১০ আগস্ট, রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় খুবির উপ-উপাচার্য আরও বলেন, সময়ের সাথে সাংবাদিকতার ধরন বদলেছে। গণঅভ্যুত্থানের পর আমরা অনেক ভুল তথ্য প্রচার হতে দেখেছি, আবার মুহূর্তে তা সরিয়েও নেওয়া হয়েছে। প্রতিষ্ঠিত সাংবাদিকদের সংবাদ পাঠকের কাছে সত্য বলে ধরা হয়, তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের আরও সতর্ক থাকা উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
সম্মানিত আলোচক হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, এক সময় মানুষ সত্য জানার জন্য পত্রিকা পড়ত, এখন পত্রিকাকে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্টচেক করতে হয়। অনেক ক্ষেত্রে সংবাদ প্রকাশের পর আবার সরিয়ে নিতে হচ্ছে, যা সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
খুবিসাস সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ইমরান কামাল, দৈনিক সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। স্বাগত বক্তব্য রাখেন খুবিসাস সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। বক্তারা গণঅভ্যুত্থান-পরবর্তী গণমাধ্যমের ভূমিকা, তথ্য যাচাই, প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনমানসের পরিবর্তন বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাস-এর সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। এতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ক্যাম্পাস রিপোর্টার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো স্নাতকোত্তর প্রোগ্রাম চালু
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান শুরু করেছে।প্রাথমিকভাবে দুইটি বিভাগে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট অব থিংস (IoT) অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগ।
৯ আগস্ট, শনিবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পৃথকভাবে প্রোগ্রাম দুটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নে অংশ নিতে পারবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার পদ্ধতি ও কনটেন্ট যেমন বদলাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে দক্ষতার সংজ্ঞাও। আমাদের নতুন প্রোগ্রাম দুটি কেবল শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইন্টারনেট অব থিংস (IoT) অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং এটি প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যতের দিশারি। আমাদের লক্ষ্য—শুধু ডিগ্রিধারী নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তামূলক মনোভাবসম্পন্ন কর্মক্ষম মানবসম্পদ তৈরি করা, যারা কেবল চাকরি খুঁজবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে।
এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ফারহানা ইসলাম বলেন, বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। যারা এই ভাষা জানে না, তারা পিছিয়ে পড়বে। আমরা চাই বাংলাদেশের তরুণরাই হোক প্রযুক্তির দিকনির্দেশক।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর এটিই প্রথম স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম।
১০ আগস্ট ডুয়েটে ভর্তি পরীক্ষা
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রাম প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ আগস্ট, রবিবার অনুষ্ঠিত হবে।
৯ আগস্ট, শনিবার বিকেলে ডুয়েট থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরে দুপুর ২টা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
চুয়েটে নিম্নবিত্তদের সেনিটেশন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্ক (আইটিএন) এর সহোযোগিতায় শেষ হলো দুইদিন ব্যাপী "স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় ছয়টি টেকনিক্যাল সেশন এবং চট্টগ্রাম শহরের হালিশহরস্ত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ময়দানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের পুরকৌশল বিভাগের মোট ৭০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
৭ আগস্ট, বৃহস্পতিবার চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের গবেষণা সহকারী জনাব জুসান আব্দুল্লাহ।
হামলায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৮ শিক্ষার্থী আহত
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এ অতিরিক্ত সময়ে খেলা চালিয়ে নেওয়ায় ঘটনায় দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। সূত্রমতে, আহতদের মধ্যে ১১ জন শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সদ্য পদোন্নত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটসাল মাঠ ভাড়া নিয়ে খেলা শুরু করেন। তবে নির্ধারিত সময় শেষে তারা আরও দেড় ঘণ্টা অতিরিক্ত মাঠ দখলে রেখে খেলায় অব্যাহত রাখেন। এর মধ্যে পরবর্তী সময়ের জন্য ভেন্যু বুকিং করা অন্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আপত্তি জানান। এতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় হাতাহাতি। পরে তা রূপ নেয় সংঘর্ষে। এসময় সেন্টারের অফিস কক্ষও ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জন শিক্ষার্থীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদের মধ্যে রাকিব, রুবেল ও মাহি অভিযোগ করেন, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের ভাষ্য, এই হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হন এবং তার কাছ থেকে মামুনের সম্পৃক্ততার তথ্য জানতে পারেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, শিক্ষার্থীদের হাতে আটক একজনকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই, তবে অতীতে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা করতেন। তাকে গ্রেফতার করতে পুলিশের পক্ষ থেকে বালুচর এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে।
নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন
জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা, রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত এবং শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত, জুলাই গণজাগরণ গানের অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
৫ আগস্ট, মঙ্গলবার সকালে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন আষ্ঠানিকতা শুরু হয়। এরপর যবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে প্রধান ফটক হতে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “জুলাই বিপ্লব এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভাবনা” শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
যবিপ্রবি উপাচার্য জুলাই বিপ্লবের তাৎপর্য উল্লেখ করে বলেন, “জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব হয়েছিলো দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমাদের সকলের সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এই যবিপ্রবি হবে দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন। এই যবিপ্রবিতে বৈষম্যের কোনো ঠাঁই হবে না। প্রত্যেকে প্রত্যেকের ন্যায্য অধিকার বুঝে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ও সভাপতিত্ব করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা ও আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ ও তথ্যবহুল বিষয়াবলী আলোচনা করেন।
সেমিনার শেষে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে জুলাই যোদ্ধা ও শিশু-কিশোরদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার স্বতঃস্ফূর্তভাবে কেক কাটে। এরপর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় রচনা প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসকল বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যবিপ্রবির সকল হলে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। বিকাল ৫ টায় শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় জুলাই গণজাগরণ গানের অনুষ্ঠান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও যবিপ্রবির সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, সম্মানিত রিজেন্টবোর্ড সদস্য ড. মো. ওমর ফারুক, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়াম্যান ড. মো. মাসুম বিল্লাহ,  পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম সামি, পিইএসএস বিভাগের শিক্ষার্থী সৈকত, ফারজানা রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।
চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। উদযাপনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চব্বিশের অভুত্থানের স্মৃতিস্মারক "দাস্তান-ই-ইনকিলাব" প্রকাশ করা হয়।
এ উপলক্ষে ৫ আগস্ট, মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা সভায প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা এবং ভাষা ও সাহিত্য সংসদ চুয়েট এর যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম ও শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো: মামুনুর রশীদ। এতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ওবায়দুল্লাহ মোহাম্মদ আফজাল, আমিনুল ইসলাম,  মাহফুজার রহমান মোহাব্বত, ভাষা ও সাহিত্য সংসদ এর সভাপতি উম্মে মাবরুরা উমামা, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ তন্ময়, আদিল রায়হান ও চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসহাব লাবিব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে চুয়েট সাংবাদিক সমিতি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত আজ বাদে আছর চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে এবং স্টাফ কোয়ার্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে চুয়েট এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-<wbr>কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জুলাই চেতনাকে ধারণ করে মানবিক সমাজ প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকারঃ জিডিইউ উপাচার্য
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, জুলাই আমাদের চেতনা, এই চেতনাকে ধারণ করে আমাদের নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার।
৫ আগস্ট, মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা “আমার চোখে জুলাই” এবং প্রবন্ধ পাঠ, ভিডিও ও অঙ্কিত চিত্র প্রদর্শন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের ভিত্তি এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে তার ধারাবাহিকতা। অন্যায়ের কাছে যে এ দেশের মানুষ মাথা নত করে না, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত।
উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ-সহ সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ছাত্র হলের প্রভোস্ট মো. রুবেল শেখ, অর্থ ও হিসাব অফিসের সেকশন অফিসার মো. সাইদুল ইসলাম, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওয়াসিফ আযান নাফিস, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাছুরা জাহান মারিয়া।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মণি ও রাজিয়া সুলতানা রাখি। ভিডিও চিত্র প্রদর্শন করেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসিফ সরকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শরিফ উদ্দিন এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিফাত আল হুজাইফা।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে পদযাত্রাটি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে এসে শেষ হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ অতিথিদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উদ্যোগে প্রবন্ধ পাঠ, ভিডিও ও অঙ্কিত চিত্র প্রদর্শন করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে শিক্ষা দিয়েছে, সেটাই হোক আমাদের চূড়ান্ত শিক্ষা। ভবিষ্যতে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটি হবে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
শাবিপ্রবিকে টেকনোলজিক্যাল হাবে রূপান্তর করা হবে: উপাচার্য
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে টেকনোলজিক্যাল হাবে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
৪ আগস্ট, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত ‘উন্নত ভৌগোলিক সরঞ্জাম এবং প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর ক্যাম্পাসকে একটি টেকনোলজিক্যাল হাবে রূপান্তরে কাজ করছি। সেই লক্ষ্যে আমাদের সব ধরনের কাজ চলমান রয়েছে।
কর্মশালার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, আজকের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ভৌগোলিক টুলস ও প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে, যা তাদের বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিজিটাল ম্যাপের আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণে একটি ড্রোনের উদ্বোধন করেন।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজিত এই কর্মশালায় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম ।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা তানিয়া সুলতানা।
যবিপ্রবিতে ইনকিউবেশন নীতিমালা ও প্রকল্প কাঠামো নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
৪ আগস্ট, সোমবার বিকালে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “ওয়ার্কশপ অন পলিসি অ্যান্ড প্রোজেক্ট ইনকিউবেশন ফ্রেমওয়ার্ক ফর জাস্ট ইনকিউবেশন সেন্টার” শীর্ষক কর্মশালা আয়োজন করে যবিপ্রবির ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ইনকিউবেশন সেন্টার গঠনে এ কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবন ও উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নীতিগত কাঠামো। আমি আশা করি, এ কর্মশালা থেকে পাওয়া প্রস্তাবনা ভবিষ্যতের জন্য একটি টেকশই ও অন্তর্ভুক্তিমূলক ইনকিউবেশন মডেল গঠনে সহায়ক হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্টিপেন্ড প্রোগ্রাম স্পেশালিস্ট এ এন এম শফিকুল ইসলাম। তিনি ইনকিউবেশন সেন্টারের নীতিমালা, উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগে নীতিগত দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি নিয়ে যবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদানসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর ও ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩ আগস্ট রবিবার যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে “রোড টু হায়ার স্টাডি অ্যাবরোড” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। তোমরা বিশ্ব দরবারে আমাদের যবিপ্রবিকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমি মনে করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশ ও মাটির জন্য কাজ করবে।
সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তরুণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে। সেমিনার শেষে বিকেল সাড়ে ৪ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান যবিপ্রবি উপাচার্য। যবিপ্রবিতে প্রথমবারের মতো বিদেশগামী শিক্ষর্থীদের এধরনের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
১৬০দিন পর ক্লাসে ফিরে কুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস
দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার সকাল থেকে চারটি অনুষদের আওতায় ২০টি ফ্যাকাল্টিতে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৭ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ৫ এর ৩ ভাগ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন। আগামী ৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিটি ক্লাসেই পর্যাপ্ত শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে।
দীর্ঘদিন পর শ্রেণিকার্যক্রমে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, খুব অল্প সময়ে নোটিশ পাওয়ায় ও বৃষ্টির কারণে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। তবে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা খুবই খুশী। তবে বৃষ্টির কারণে ক্লাস শুরুর প্রথম দিনে দূর থেকে অনেক শিক্ষার্থী আসতে পারেননি।
এর আগে ২৭ জুলাই, রাবিবার দিনভর বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত জানান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা সোমবার (২৮ জুলাই) থেকে খুলনায় আসতে শুরু করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, সকাল ৯টায় ক্লাস শুরু হয়েছে। পরীক্ষা ৭ আগস্ট থেকে শুরু করার রুটিন দেওয়া হয়েছে। পরীক্ষার্থী বাদে সবাই নিজ নিজ ক্লাসে উপস্থিত হয়েছে।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা পেয়ে  শিক্ষকরা ক্লাসে যোগ দিয়েছেন।
অপরদিকে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ২১ ব্যাচের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, আমার বাসা মাগুরা জেলায়। ক্লাস শুরুর খবর পেয়ে গতকাল (২৮ জুলাই) খুলনা চলে এসেছি। ক্লাস শুরুর খবর জানতে পেরে অনেক আনন্দ লাগছিল।  দীর্ঘ সময় ক্লাস থাকায় অনেকে বাসা ও মেসের রুম ছেড়ে দিয়েছিল। তারা আবার রুম ভাড়া করে উঠতে শুরু করেছেন। সহপাঠীরাও আসতে শুরু করেছেন।
১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় খুলেছে আমরা তাতে অনেক খুশী। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিল। তারাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছে। সব মিলিয়ে আমরা এখন খুশী। শিক্ষকদের প্রতিও আমরা কৃতজ্ঞ।
২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি লাবিব ও সাধারণ সম্পাদক শুহাদা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই, সোমবার বিকেলে ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠ এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসহাব লাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ক্যাম্পাস করেসপন্ডেন্ট সাইকা শুহাদা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি নাগরিক ভাবনা ও চট্টলার খবরের প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং দৈনিক আজাদী পত্রিকার চুয়েট প্রতিনিধি মোহাম্মদ ইয়াসির আফনান রাফিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সমকাল এর প্রতিনিধি ফাহিম রেজা এবং রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, দপ্তর সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি নাফিসা নাওয়ার, অর্থ সম্পাদক আমাদের সময়-এর প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের আলো-এর প্রতিনিধি আকিফা মঞ্জুর।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস-এর তানভীর আহমেদ, এডুকেশন টাইমস্-এর গোলাম মোস্তফা তানিম, দেশ দেশান্তর পত্রিকার নাজিফা তাসনিম জিফা এবং বণিক বার্তার জারীন তাসমীন সাবা।
সভায় চুয়েট প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী কমিটিকে সম্মাননা এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মুক্তার হোসাইন এবং চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।  এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বর্ষসেরা ফিচার লেখক হিসেবে পুরস্কার অর্জন করেন ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, বর্ষসেরা আলোকচিত্রের জন্য স্বীকৃতি পান আসাদুল্লাহ আল গালিব এবং উদীয়মান ফিচার লেখক ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন জারীন তাসমীন সাবা।
২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের জেরে  বন্ধ থাকার পর আগামী ২৯ জুলাই (মঙ্গলবার) থেকে ক্লাসে ফিরছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিস্থিতির ইতি ঘটিয়ে, দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধের পর শুরু হতে যাচ্ছে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম।
২৭ জুলাই, রাবিবার দিনভর বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন, “সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ মঙ্গলবার থেকেই ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের অনুরোধ করব, সোমবারের মধ্যেই আবাসিক হলে ও যার যার আবাসনে ফিরে আসার জন্য।”
একইভাবে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান জানান, উপাচার্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিন, শিক্ষক, হল কমিটি, শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, “ভিসির সঙ্গে সবার ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
কবে শুরু হচ্ছে জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘হয়তো কাল (সোমবার) নোটিশ দিয়ে দিতে পারে প্রশাসন। শিক্ষার্থীদের আসার তো সুযোগ দিতে হয়। মঙ্গলবার থেকে ক্লাস শুরু হতে পারে বলে মনে করছি।’
শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের বৈঠকে উপস্থিত কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা জানিয়েছেন স্যার। রবিবার রাতে নোটিশ দেওয়া হবে। পরীক্ষার বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করে নিতে বলেছেন উপাচার্য। তদন্তসহ অন্যান্য প্রক্রিয়াও ক্লাস শুরুর সঙ্গে সমান্তরালভাবে চলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি তোলা হলে শিক্ষকেরা আশ্বস্ত করেছেন।
এর আগে  শিক্ষক-শিক্ষার্থীদের নানামুখী আন্দোলনে বিশ্ববিদ্যালয়টিতে দুই দফায় উপাচার্য পরিবর্তনের পরও প্রশাসনিক কার্যক্রম চললেও বন্ধ ছিলো পাঠদান কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটের শঙ্কায় রয়েছেন প্রায় সাত হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, কুয়েটের যাত্রা শুরু ১৯৬৭ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধীনে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি-বিআইটি-খুলনায় রূপান্তর করা হয়।
পরবর্তী সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় ২০০৩ সালের ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠার পর প্রায় ছয় দশকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে এত দীর্ঘ সময় অচলাবস্থা আর দেখা যায়নি।
প্রসঙ্গত,  গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়; এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ওইদিন রাতে উপাচার্যের বিরুদ্ধে হামলাকারীদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে তার পদত্যাগসহ পাঁচ দফা দাবি তোলেন শিক্ষার্থীরা।
দাবি না মানায় ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোয় তালা ঝুলিয়ে দেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে কুয়েট উপাচার্যকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়। পরদিন বিকাল সোয়া ৫টার দিকে তিনি মুক্ত হন। অবরুদ্ধ থাকা অবস্থায় তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
২১ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপাচার্য বাসভবনে প্রবেশ করেন।
এরপর শিক্ষার্থীরা উপাচার্যকে বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত সময় বেঁধে দেয়। ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতরের ছুটির পর ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ৩৭ জনকে বহিষ্কারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ভিসির পদত্যাগ দাবি করে ওইদিন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২১ এপ্রিল থেকে অনশন শুরু করেন ৩২ শিক্ষার্থী।
কুয়েটের সংকট সমাধানে ২৩ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার কুয়েটে যান।
দাবি মেনে নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। ওইদিন রাতেই কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণের প্রক্রিয়া শুরুর কথা জানায় সরকার।
১ মে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়।
৪ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে যাননি শিক্ষকরা। ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রমও বর্জন করেন তারা। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় শিক্ষকদের লাঞ্ছনায় জড়িতদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক হযরত আলী পদত্যাগ করেন।
২৩ এপ্রিল কুয়েটে গিয়েছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, কুয়েটের সংকট আরো আগেই সমাধান হতে পারত। কুয়েটে দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। সংকট দীর্ঘমেয়াদি হওয়ার মূল কারণ শিক্ষক সমিতির অবস্থান।
সবশেষ ২৪ জুলাই কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার (২৫ জুলাই) তিনি যোগদান করে কাজ শুরু করেন।
উচ্চ শিক্ষা শেষে যবিপ্রবি-তে প্রত্যাবর্তিত শিক্ষকদের সংবর্ধনা
উচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই, রবিবার দুপুর ২ টায় যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় উচ্চশিক্ষার জন্য গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে যোগদানকৃত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ও সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। শিক্ষকদের গবেষণালদ্ধ জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকবৃন্দ এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে উচ্চশিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের অভিজ্ঞতা ও উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকদের অনুভূতি প্রকাশে সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
চুয়েটে অনুষ্ঠিত হলো গবেষণা-ভিত্তিক প্রতিযোগিতা সাই-ব্লিটজ ১.০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো গবেষণা-ভিত্তিক প্রতিযোগিতা সাই-ব্লিটজ ১.০।  প্রতিযোগিতায় দেশের ৩৮টি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা তাদের গবেষণাভিত্তিক কাজ উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে  থ্রি মিনিট থিসিস (3MT) প্রতিযোগিতায় ৩টি প্রধান পুরস্কার ও ৬টি  অগ্রসরমান ধারণাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, পোস্টার প্রেজেন্টেশনে ৩ জন বিজয়ীকে দেয়া হয়  বিশেষ পুরস্কার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে  গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ও রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং চুয়েটের সাবেক উপ উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইইই বিভাগের প্রফেসর ড. নিপু কুমার দাশ।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে  শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘Three Minute Thesis (3MT)’এবং ‘Poster Presentation’। সকালে দুই পর্যায়ে অনুষ্ঠিত 3MT সেগমেন্টে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত ৪০টি দল এর প্রতিযোগীদের একটি স্থিরচিত্রের মাধ্যমে মাত্র তিন মিনিটে তাদের গবেষণার পটভূমি, পদ্ধতি, ফলাফল ও প্রভাব উপস্থাপন করতে হয়। এটি ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা কোনো জাতীয় পর্যায়ের থ্রি মিনিট থিসিস ইভেন্ট।
দুপুরের পর অনুষ্ঠিত হওয়া Poster Presentation সেগমেন্ট এ ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ২১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৮টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়।
প্রতিযোগীরা গবেষণার বিষয় হিসেবে প্লাস্টিক ও জৈববর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা কিংবা মাতৃত্বকালীন ঝুঁকি নির্ণয়ে ডেটাসেটের ব্যবহারসহ নানা উদ্ভাবনী চিন্তা উপস্থাপন করেন। কেউ ব্যাখ্যা করেছেন পরিবেশবান্ধব ভবনের নকশা, কেউ দেখিয়েছেন কীভাবে ট্রাফিক জ্যাম কমানো যায়, আবার কেউ এনেছেন এমন নতুন প্রযুক্তি, যা জীবনকে সহজ করবে।
আয়োজনের অংশ হিসেবে দুটি কী–নোট সেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক আবিদা সুলতানা।
উৎসব-আনন্দে নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস উদযাপন
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ জুলাই, শনিবার উদযাপিত হলো নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস-২০২৫।
দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত জুলাই স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টূর্নামেন্টসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন অনুষদের ২৮ জন শিক্ষার্থীকে ডিনস সম্মাননা বৃত্তি ও ৬ জন শিক্ষককে রিসার্চ পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়, যা একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। পরবর্তীতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান হিমেল, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা মীম, সহকারী রেজিস্ট্রার এম. মোস্তাফিজুর রহমান, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রাকিব হোসেন ও ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুমন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “হাতে-কলমে শিক্ষার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রযুক্তির এই যুগে শুধু জিপিএ দিয়ে চাকরি পাওয়া সম্ভব হবে না। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তবে কী কী দক্ষতা অর্জন করেছেন সেটিই হবে নিয়োগের গুরুত্বপূর্ণ মানদণ্ড।”
তিনি আরও বলেন, “আমি স্বপ্ন দেখি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি একদিন গবেষণায় বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই লক্ষ্যেই আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”
বিশ্ববিদ্যালয় দিবসের মতো এমন একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
নবম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও গবেষণা ও সম্প্রসারণ এর ভারপ্রাপ্ত পরিচালক মো. আশরাফুজ্জামান শিক্ষকদের গবেষণার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়া আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি দিন দিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী, বাস্তবভিত্তিক ও উদ্ভাবনী শিক্ষায় শিক্ষিত করে তোলা। এই বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের জন্যও শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সাফল্য সম্ভব হয়েছে। সামনে আরও বড় পরিসরে আমরা এগিয়ে যেতে চাই।”
দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্দ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও ব্যান্ডদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
কুয়েটে নতুন ভিসি মাকসুদ হেলালীর যোগদান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
২৫ জুলাই, শুক্রবার  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন। এর আগে বিকাল ৪ টায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন, এরপর বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন।
২৪ জুলাই, বৃহস্পতিবার দুই মাস দুই দিনের মাথায় বুয়েটের এই অবসরপ্রাপ্ত শিক্ষককে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা’ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে কুয়েটের অন্তর্বর্তী ভিসি অধ্যাপক ড. হযরত আলী পদত্যাগ করায় ভিসিবিহীন থাকে কুয়েট। পরে গত ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা দেওয়া হয়। কিন্তু যোগদান করে কার্যক্রম শুরুর আগেই নিয়োগ দেওয়া হলো নতুন ভিসি। তবে শিক্ষকরা গত ৪ মে থেকে ক্লাস বর্জন করে আসলেও তারা সর্বশেষ ভিসি নিয়োগ হলেই ক্লাসে ফেরার কথা জানিয়েছিলেন। সে লক্ষ্যে এখন আর কুয়েটের ক্লাস শুরুর ক্ষেত্রে কোন বাধা থাকলো না। আগামী রোববার থেকে ক্লাস শুরু হতে পারে এমনটিও মনে করছেন সংশ্লিষ্টরা।
বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য নিয়োগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৪ জুলাই, বৃহস্পতিবার  এই নিয়োগের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী ড. মো. মাকসুদ হেলালী, অধ্যাপক (অব.) ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।’
গত ১০ জুন কুয়েটে উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দেড় মাসের মাথায় ড. মো. মাকসুদ হেলালীকে এ পদে নতুন করে নিয়োগ দেওয়া হলো। দেশের ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে উপাচার্য নিয়োগ পেলেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বুয়েট থেকে অবসর গ্রহণের আগে যে পরিমাণ বেতন-ভাতা পেতেন, তার সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার জের ধরে পরে আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য ও সহ–উপাচার্যকে অপসারণ করে সরকার। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে তিনি পদত্যাগ করেন। ১০ জুন উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বুধবার অচলাবস্থা নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করে শিক্ষক সমিতি। শিক্ষার্থী ও অভিভাবকেরাও কিছুদিন ধরে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করে আসছিলেন। গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে পাঁচ মাসের বেশি সময় ধরে কুয়েটে সব রকমের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষক সমিতির ক্লাস বর্জন কর্মসূচি ও ক্যাম্পাস বন্ধের কারণে গত ৫ মাস ধরে কুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।  সংকট নিরসনের জন্য শিক্ষক সমিতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছে। উপাচার্য নিয়োগ হওয়ায় এবার তাদের ক্লাস শুরুর অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণে জিডিইউতে দোয়া মাহফিল
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) এক দোয়া মাহফিল করেছে।
২৩ জুলাই, বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ নিহত শিক্ষার্থীসহ সকল নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন-সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ,  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ রাখা হয়।
পর্দা নামলো যবিপ্রবির ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের
ডিজিটাল রুপান্তর ও কর্মসংস্থান: আগামীর নেতৃত্বের জন্য দক্ষতার ঘাটতি দূরীকরণ শীর্ষক  জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগ। এরই মাধ্যমে পর্দা নামলো যবিপ্রবির ২৭ টি বিভাগ ও একটি অনুষদের প্রায় দুই মাসব্যাপী ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের।
২৩ জুলাই, বুধবারযবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “ন্যাশনাল সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ অন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড এমপ্লোয়েঅ্যাবিলিটি: ব্রিজিং দ্যা স্কিলস গ্যাপ ফর টুমরো‘স লিডার‘স” বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তরুণদের ডিজিটাল দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সম্ভবনা সীমিত হয়ে পড়বে। এই ধরণের সেমিনার ও কর্মশালা তরুণদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় দুই মাসব্যাপী ন্যাশনাল কনফারেন্স কার্নিভাল আয়োজন করে যবিপ্রবি। আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও প্রশিক্ষকদের নিয়ে এসে শিক্ষার্থীদের একই ছাতার নিচে এনে পরষ্পরের মধ্যে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের করা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা সহ নানাবিধ কারণে এই কনফারেন্স কার্নিভাল আয়োজন করা হয়েছে। এই কার্নিভাল থেকে তোমরা জ্ঞান অর্জন করেছো বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ তৌফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিপো সার্ভিস বাংলাদেশ লি. এর কান্ট্রি ম্যানেজার সাদ্দাম হোসেন। বক্তারা কর্মসংস্থানের বর্তমান চাহিদা ও ভবিষ্যতের দক্ষতা নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন সেশনে দক্ষতা অর্জনের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সেমিনারের কনভেনর মোহাম্মদ আওয়াল হোসেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুনা আমিন ও সায়েদা ইফরাত জাহান তিথি।
কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে যৌথ মানববন্ধন
টানা পাঁচ মাস বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র শিক্ষা কার্যক্রম। এ নিয়ে চরম উদ্বিগ্ন এবং হতাশ বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। শিক্ষার্থীরা অস্থির ক্লাসে ফিরতে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৩ জুলাই, বুধবার বেলা ১১টায় কুয়েটের দুর্বার বাংলা চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ড. মো. রফিকুল ইসলাম, ড. সুলতান মাহমুদ, অভিভাবক বিথি আক্তার, শিক্ষার্থী মো. সায়েম।
শিক্ষার্থী সায়েম বলেন, ‘আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরতে চাই। এজন্য দ্রুত উপাচার্য প্রয়োজন। আমাদের পরীক্ষা গ্যাপ আছে। তারও নিরসন প্রয়োজন।’
অভিভাবক বিথি আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন থাকলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন। তাই দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকেই কুয়েট অভিভাবকহীন। এখন আমরা নিরুপায়। দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলে মিলেই আমরা উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
সভাপতি সাহিদুল ইসলাম বলেন, ‘সকলেই ক্লাস চালুর পক্ষে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ক্লাস চালু করতে উপাচার্যের নির্দেশনা প্রয়োজন। এ কারণে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ প্রয়োজন।’
প্রসঙ্গত, ২১ জুলাই থেকে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে বসে প্রহর গুণছেন শিক্ষকদের ক্লাসে ফিরে আসার। কুয়েট গার্ডিয়ান ফোরাম দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’র) চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথেও সাক্ষাৎ করে ক্লাস শুরুর দাবি জানিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয় নিয়ে রাজস্ব বোর্ড (এনবিআর) ‘র সাবেক সচিব ও চেয়ারম্যান ড. মোঃ আবদুল মজিদকে প্রদান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ওই দিন শিক্ষক সমিতির নবম সাধারণ সভায় উপস্থিত ১৫/২০ জন সিনিয়র শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক ক্লাসে ফিরে যাওয়ার সম্মতি প্রকাশ করেন।
কিন্তু সমিতির কয়েকজন শিক্ষক সেটি খন্ডন করে একটি মতৈক্যে উপনীত হন, সেটি হল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে একই প্লাটফর্মে থেকে প্রথমত দ্রুত ভিসি নিয়োগের ব্যাপারে জোর দাবি জানানো, দ্বিতীয়ত ভিসি নিয়োগের সঙ্গে সঙ্গে ক্লাস শুরু করা হবে। তবে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীদের বিচারের বিষয়ে ভিসি’র কাছে উপস্থাপন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তাব রাখা হবে। সভায় সমিতির চলমান কর্মসূচি স্থগিত বা ওই কর্মসূচির কার্যকারিতা নেই বলা হয়। সমিতির সাধারণ সম্পাদকের ভাষ্য অনুযায়ী যদি সমিতির দেওয়া কর্মসূচি বহাল না থাকে তাহলে ক্লাসে ফিরতে শিক্ষকদের আর কোন বাধা থাকার কথা নয়।
টানা সাড়ে তিন ঘন্টা চলা ওই সভায় ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্তে সমিতির অনেক শিক্ষক দ্বিমত পোষণ করেন। শিক্ষক সমিতির সাধারণ সভায়ও উপস্থিত শিক্ষকদের অধিকাংশ ক্লাস শুরুর ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত একজন শিক্ষক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সিনিয়র শিক্ষক বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি সমিতির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। আমার ব্যক্তিগত মতামত যদি চান সে ক্ষেত্রে সেক্ষেত্রে বলব, শিক্ষকদের আর রাগ না করে, সময় প্রলম্বিত না করে, বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক সাধারণ শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমাদের উচিত ক্লাসে ফিরে যাওয়া। ছেলে মেয়েদের আমি বলেছিলাম, তোমরা সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের কাছে ক্ষমা না চেয়ে সরাসরি ডীন অথবা ডিপার্টমেন্টের প্রধানদের সাথে যোগাযোগ করে শিক্ষকের একত্রিত করে তাদের কাছে ক্ষমা চাও। তাহলে সমস্যা হয়তো এত দূর সামনে এগোতো না।’
সব মিলিয়ে শিক্ষক সমিতির উপর চাপ বাড়ছে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করতে। কিন্তু শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শুরু থেকেই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। এর নেপথ্যের কারণ অজ্ঞাত।
যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাসায়নিক সুরক্ষা, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবরেটরি ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয়সহ নানা বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
২২ জুলাই, মঙ্গলবার সকাল ১০টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “ন্যাশনাল সেমিনার অ্যান্ড ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় সেমিনারটি।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। শোক-সন্তপ্ত পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সেমিনারের আজকের বিষয়টি সকল গবেষক ও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ল্যাবে কাজ করতে হলে আজকের সেমিনারের গুরুত্ব অনেক। আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুতেই রসায়ন রয়েছে। রসায়ন ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। এজন্য রসায়ন জ্ঞান সবার জন্য অত্যাবশ্যকীয়। তোমরা সেমিনার থেকে জ্ঞান আরহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবে এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে তা কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সবুর, স্কয়ার ফ্যাশনস লি. এর সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায়। বক্তারা রাসায়নিক সুরক্ষা, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থপনা, ল্যাবরেটরি ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে দুপুর আড়াই টায় শুরু হয় “ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যবিপ্রবির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এতে রসায়নসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪ টায় সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন, সেমিনারের আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দ্দার জীম ও আন্নি আফরিন।
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় জিডিইউ-তে পাঠদান বন্ধ ঘোষণা, শোক প্রকাশ
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যুদ্ধবিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে ২২ জুলাই মঙ্গলবার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সটির সকল বিভাগের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সোমবার (২১ জুলাই ২০২৫) এক শোক বার্তায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
শোকবার্তায় উপাচার্য বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ সংশ্লিষ্ট সকলের যে জানমালের ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরাপদ আশ্রয়স্থল—সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
রাবিতে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ কোর্স চালু
সেমিস্টার পদ্ধতির স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সঙ্গে ‘এআই ইন জার্নালিজম’ বা ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ কোর্স চালু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ২০ জুলাই, রবিবার বিভাগের ১২৩নং কক্ষে নতুন এই কারিকুলাম নিয়ে পরিচিতিসভায় এ তথ্য দেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল।
তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় মাস্টার্সের শিক্ষার্থীরা ছাড়াও কারিকুলাম কমিটির সদস্য প্রফেসর ড. নাজিয়াত হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সেমিস্টার পদ্ধতিতে স্নাতকোত্তরের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানান। পরে নতুন কারিকুলাম ও সেমিস্টার পদ্ধতি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি কোর্স রেজিস্ট্রেশন, ক্রেডিট বণ্টন, পরীক্ষা ও গ্রেডিং পদ্ধতি এবং গবেষণাপত্রের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এ বছর ‘এআই ইন জার্নালিজম’ (সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা) নামে নতুন একটি কোর্স যোগ করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সমন্বয় সম্পর্কে আধুনিক ধারণা পাবেন।
তিনি আরও বলেন, এআই ছাড়াও মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়কেও কোর্স ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক মশিহুর রহমান বলেন, সেমিস্টার পদ্ধতির মাস্টার্স প্রোগ্রামে দুই সেমিস্টারের এমএসএস (কোর্সওয়ার্ক), তিন সেমিস্টারের এমএসএস (মিক্সড মোড) ও চার সেমিস্টারের এমএসএস (থিসিস) পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা নতুন পদ্ধতি নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন করেন এবং কারিকুলাম টিমের সদস্যরা সেগুলোর উত্তর দেন। সভায় বিভাগের শিক্ষক ও পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে শিক্ষার্থীদের উদ্দেশে নতুন কারিকুলাম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নতুন কারিকুলামে গবেষণাকেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল কারিকুলাম কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, কারিকুলাম কমিটির প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছেন। ছুটিতে থাকায় কারিকুলাম কমিটির অন্যতম সদস্য সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার উপস্থিত নেই। আমি কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ এত অল্প সময়ের মধ্যে আপনারা সবাই একটি অসম্ভব সুন্দর কাজ সম্পন্ন করেছেন। আপনাদের আন্তরিকতা ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব হতো না। আশা করি, শিক্ষার্থীরা এই কারিকুলামে উপকৃত হবে এবং আমরাও কী কী পড়াতে হবে সে বিষয়ে আরও সচেতন হবো।
তিন দাবিতে নেসকো ঘেরাও রুয়েট শিক্ষার্থীদের
ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী- নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। ২০ জুলাই, রবিবার দুপুর ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচী পালনকালে তারা নেসকোর মূল ফটকের সামনের রাস্তা অবরোধ করে রাখে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নেসকো’তে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবী ইঞ্জিনিয়াররা বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, এ ধরনের অনৈতিক প্রক্রিয়া আর সহ্য করা হবে না।
এসময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থী আবু নাঈম বলেন, “আমরা ন্যায্যতা ও স্বচ্ছতার পক্ষে। আমরা তিন দফা দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যেন রাজনৈতিক ও প্রমোশনাল চাপে ক্ষতিগ্রস্ত না হয় – সেটি নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সহকারী প্রকৌশলী (৭ম গ্রেড) পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না; উপ-সহকারী প্রকৌশলী (৮ম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে এবং বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ৩ জুলাই একই দাবিতে বিক্ষোভ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় তারা রুয়েটের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরাসহ নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
১৯ জুলাই, শনিবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ফার্মাসিস্টদের কাজ শুধু ঔষুধ তৈরি করা নয়। ফার্মাসিস্টদের কাজ স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে একজন অসুস্থ ব্যাক্তির সুস্থ হওয়া পর্যন্ত। বিশ্বব্যাপী ফার্মাসিস্টরা রোগীর সুস্থ হওয়া থেকে শুরু করে তাদের যত্ন নেওয়া সবধরনের কাজের সাথে সংশ্লিষ্ঠ থাকে। তাহলে আমাদের দেশের জনগণ সঠিক সেবা পাবে। সরকার এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিবে বলে আমি মনে করি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এধরনের কনফারেন্স থেকে তোমরা নতুন নতুন বিষয়ে জানতে পারবে। তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব তৈরি হবে। জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে ফার্মেসি বিষয়ে আরও জানবে। গবেষণার মাধ্যমে এই সেক্টরকে তোমরা বিশ্বের কাছে নতুন করে উপস্থাপন করবে বলে আমি মনে করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, ঢাবির ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এম. গোলাম সিদ্দিক। বক্তারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগসহ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে তুলে ধরেন।
কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। বেলা ১২ টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। এরপর দুপুর ২ টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেলে কনফারেন্সে অংশগ্রহণকারী ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। অনুষ্ঠানে যবিপ্রবির ফার্মেসি বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসাইন অপি, বিউটি রানী দে ও রাফিয়া তানজিম আফরিন।
জিডিইউ : শিশুর তুলিতে জুলাই গাঁথা
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (জিডিইউ) উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী। তাদের তুলিতে উঠে আসে  গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা। আঁকিবুকিতে বাদ যায়নি হেলিকপ্টার থেকে আন্দোলন দমনের দৃশ্য,গুলিবিদ্ধ হয়ে নিহত আহাদ, রিয়া গোপদের কথাও।
জিডিইউ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থান ও ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে র‍্যালি, ফটোগ্রাফি, স্কেচ ও চিত্রাঙ্কন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চুয়েটে “ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল” অনুষ্ঠিত
১৮ জুলাই, শুক্রবার শেষ হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর  দুইদিনব্যাপী “এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল-২০২৫”। অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনে  চুয়েটের এমআইই, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক উর্ত্তীণ শিক্ষার্থীদের সরাসরি চাকরীতে যোগদানের জন্য ভাইবা নেয় সাউদার্ন আইওটি ।  এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতা, শিল্পভিত্তিক সেমিনার, চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংযুক্তিমূলক কার্যক্রম, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিদায়ী ব্যাচকে সংবর্ধনা দেয়া হয়।
চুয়েটের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সহযোগিতায় গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতা (Industrial Techathon)-এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিকলে অনুষ্ঠিত হয় “Industry 4.0 for Garments” শীর্ষক সেমিনার।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সিইও জনাব রাকিব কাদের চৌধুরী। সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে থাকবেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান মো: আরিফুল ইসলাম। মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির। এতে সঞ্চালনা করেন এমআইই ২১ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিমা নুর ইকরা ও অংকন দে অনিমেষ।
জলবায়ু পরিবর্তন নিয়ে যবিপ্রবিতে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ২০৫০ সালের মধ্যে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পথগুলোর বিভিন্ন ধারণা ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
১৭ জুলাই  বৃহস্পতিবার যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সাসটেইনেবল পাথওয়েজ -রিশেপ ২০৫০” বিষয়ক ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্বের আবহাওয়া ও জলবায়ু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য এবং সেটির প্রভাবগুলির সাথে পরিবেশ, সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নে স্বার্থে কাজ করার জন্য কৌশলগত আধুনিক মানানসই ব্যবস্থাপনা সংক্রান্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আহরন করবে এবং নিজেদের দক্ষ জনবল হিসেব গড়ে তুলবে। এই কনফারেন্স একটি মাইলফলক হিসেবে কাজ করবে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও চিন্তা চেতনা পরষ্পরের সাথে আদান প্রদানের মাধ্যমে একজন দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। শিক্ষার্থীরা বক্তাদের কাছ থেকে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আরো নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করি তাই আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে এবং একই সাথে অন্য সবাইকে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ও প্রতিরোধের বিষয়ে সচেতন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, নতুন বিষয়ে জানবে ও আন্ত-বিভাগীয় সম্পর্ক বৃদ্ধি করবে। এই কনফারেন্সে অংশগ্রহণ ও অর্জিত জ্ঞান তোমাদের একটি পূর্ণাঙ্গ ও সচেতন মানুষ হিসেব গড়ে তুলবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদুল হক, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন, স্কুল অব হিউম্যানেটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস্, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ; ড. মোঃ শিবলী সাদিক, সিনিয়র ওয়াটার রিসোর্সেস পলিসি অ্যাডভাইজার, অ্যাম্বাসি অব দ্যা নেদারল্যান্ডস ইন বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ ও জাহিদ আমিন শ্বাশত, হেড অব প্রোগ্রাম, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার গভার্নেন্স (উত্তরন), তালা, সাতক্ষীরা। বক্তারা প্রকৃতি-ভিত্তিক সমাধান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন, নগর স্থিতিস্থাপকতা, জলবায়ু শাসন, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, জলবায়ু কর্মকাণ্ড এবং টেকসই পথ বলতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গৃহীত পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ সম্পর্কে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত কনফারেন্সের আহবায়ক ও সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ, ধন্যবাদ জ্ঞাপন ও আলোকচিত্র গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতি এবং প্রশাসনের জারি করা কারফিউর কারণে ১৭ জুলাই, বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই, বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে কারফিউ কার্যকর হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি।
এর আগে, একই দিনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার জেরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হন এবং পুলিশসহ আহত হন আরও অনেকেই। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর করে। হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায়।
পরে এনসিপির নেতারা আশ্রয় নেন গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে এনসিপির পক্ষ থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ আয়োজন করা হয়েছিল।
যবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালন
জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা ও আবরার ফাহাদের স্মৃতিচারণমূলক চলচ্চিত্র প্রদর্শনী, জুলাই বীরগাথা বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “জুলাই শহীদ দিবস” পালন করা হয়েছে।
১৬ জুলাই, বুধবার  সকাল সাড়ে ৯ টায় জুলাই মাসের ৩৬ দিন ব্যাপী অনুষ্ঠানসূচীর সাথে সঙ্গতি রেখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শুরু হয়। এরপরে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “জুলাই শহীদ দিবস”  উপলক্ষে আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও জুলাই বিপ্লবের শহীদ আব্দুল্লাহ’র পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।
যবিপ্রবি উপাচার্য জুলাই শহীদ দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন আমি নিজেই একজন জুলাই বিপ্লবে সম্মুখ যোদ্ধা ছিলাম। আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতন দেখে এর প্রতিবাদ করায়, আমাকে হুমকি দেওয়া হয়। কিন্তু আমি দমে যায়নি। কারণ আমি থেমে গেলে আমি অন্যায়কারী হতাম। দেশের সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলসহ বিভিন্ন শ্রেণী ও ুেপশার মানুষ রাস্তায় নেমে এসেছে অন্যায়ের বিরুদ্ধে। শিশুসহ সকল শ্রেণী ও পেশার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এতো ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এতো রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি এই দেশ যদি আমরা বিনির্মাণ করতে না পারি এটা আমাদের ব্যার্থতা হবে। স্বৈরাচারকে হটিয়ে আমরা যে দেশ পেয়েছি, এই দেশকে নতুনভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহীদদের সাহসে আমরা বলীয়ান হয়ে একটি বৈষম্যহীন দেশ গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।
আলোচনা সভা শেষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসকল বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এছাড়াও যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির আহবায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, শহীদ আব্দুল্লাহ’র বড় ভাই মো. জাহাঙ্গীর আলম, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, আইপিই বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আজিম, গণিত বিভাগের শিক্ষার্থী মো. সুমন আলী, এফই বিভাগের শিক্ষার্থী মো. তপু ইসলাম, জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম সামি, কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির খন্দকার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।
জিডিইউতে জুলাই শহিদ দিবসের পদযাত্রা, সভা ও দোয়া অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের স্মরণের মাধ্যমে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়। ১৬ জুলাই, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব অনুষ্ঠান হয়।
সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের নেতৃত্বে পদযাত্রাটি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে এসে শেষ হয়। এই পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ্রগহণ করেন।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় “জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে আহতদের অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার শহিদ আবদুল্লাহ আল মামুনের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর দুই বোন ও ভগ্নিপতি। আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
কালিয়াকৈর উপজেলার শহিদ আবদুল্লাহ আল মামুনের বড় বোন তার বক্তব্যে, শহিদ আবদুল্লাহ আল মামুনের গণঅভ্যুত্থানে সম্পৃক্ত হওয়া ও ৪ আগস্ট ২০২৪ তারিখে, তার ভাইয়ের নির্মমভাবে শহিদ হওয়ার ঘটনা তুলে ধরেন। এ সময় উপস্থিত সকলে ঘটনার গভীরতা ও নির্মমতা উপলব্ধি করে বিমর্ষ হয়ে উঠেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে জীবন বিলিয়ে দেয়ার দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই।  তিনি বলেন, আবু সাইদ শহিদ হওয়ার পর কোটা আন্দোলন মূলত গণঅভ্যুত্থানে পরিণত হয়। আর সেই মহুর্তেই বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারণ হয়ে যায়। পরবর্তী ধরারবাহিকতায় ৫ আগস্ট পর্যন্ত আমাদের চোখের সামনে অনেকগুলো তাজা প্রাণ চলে গেছে। একটা প্রাণ যায় আরেকটা প্রাণ বুলেটের সামনে বুক পেতে দেয়। এমন অদম্য সাহস দেশের জন্য ভালোবাসা, নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়া এটাও বিশ্বে আর নেই।
উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাইদসহ সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়া, জুলাই শহিদদের পাশে থাকার জন্য সবাইকে আহবান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই এলাকার শহিদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন উপাচার্য।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ইতিহাসকে থামিয়ে রাখা যায় না। যুগে যুগে যারা নিজের স্বার্থকে চরিতার্থ ও ইচ্ছাকে বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে ইতিহাসকে আড়ালে আবডালে রেখে তার স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে, সেই সব শাসকদের কেউ টিকে থাকতে পারে নি। জনতার যে রুদ্ররোষ সেটা কোন একসময়ে তাকে আঘাত করবে এবং তার পতন হবেই।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান খান। আরও বক্তব্য দেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সৈয়দা জাকিয়া নাঈম, সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ছানাউল্লাহ, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আশিকুচ্ছালেহীন, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাসুদ রানা, সহকারী নেটওয়ার্ক ও হার্ডওয়্যার প্রকৌশলী বিমলেশ সাহা এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাফি ও তানজীম আলম তাসীন।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার শহিদ আবদুল্লাহ আল মামুনের পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শহিদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
যবিপ্রবিতে ক্যানসার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করা সহ ক্যানসার বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই, মঙ্গলবার, দুপুরে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন গ্যালারীতে ক্যানসার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর আওতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তত্ত্বাবধানে যবিপ্রবির জিইবিটি বিভাগের বায়োটেক সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
যবিপ্রবি উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্যানসার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভাস ক্যানসার আক্রান্ত হওয়ার মূল কারণ। এসব অভ্যাস পরিবর্তন ও নিজের প্রতি যত্নবান হতে পারলে অনেকাংশে প্রাথমিকভাবে প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি সচেতন নাগরিক হতে পারি এবং খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি তাহলে আমরা জাতিগতভাবে সুস্থ্য থাকতে পারবো।
ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়ুব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা। বক্তারা ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করা সহ ক্যানসার বিষয়ে গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী মালিহা খন্দকার।
চুয়েট ও এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর মধ্যে ২ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে চুয়েট এর পক্ষে চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ।
চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতিতে সম্পাদিত চুক্তি অনুযায়ী, এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড থেকে চুয়েট পরিবারের সদস্যরা পাবেন বিভিন্ন স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধায় বিশেষ ছাড়। এর মাধ্যমে চুয়েট পরিবারের সদস্যরা উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণে সক্ষম হবেন
চুক্তিসই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ, চুয়েট মেডিক্যাল সেন্টারের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ও ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম এবং চুয়েট মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. রাজেশ দেব। এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব গোলাম বাকী মাসুদ, পরিচালক (অর্থ) জনাব জাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার জনাব অশোক পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
টেলিকমিউনিকেশন খাতের সম্ভাবনাকে দৃঢ় করছেঃ চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, টেলিকমিউনিকেশন সেক্টর যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। প্রযুক্তিগত উন্নয়ন ও ইন্টারনেটের সহজ লভ্যতায় এই কর্মক্ষেত্রের দ্রুত প্রসার ঘটছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ করে, টেলিকম কোম্পানিগুলো এখন আর কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপ ডিজাইন, অ্যাপ আর্কিটেকচারাল ডিজাইন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও অটোমেশনসহ বিভিন্ন ধরনের কাজ এই শিল্পের সম্ভাবনা আরো দৃঢ় করেছে। তাই, স্মার্ট ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে অনেকেই টেলিকমিউনিকেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী।
১৩ জুলাই (রবিবার)  সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে আয়োজিত "ইটিই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠানে" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও গ্রামীণফোনের এরিয়া টেকনোলজি ম্যানেজার সুমন কান্তি দাশ। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরশেদুল মামুন।
এতে আরও বক্তব্য রাখেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী নুজহাত মুবাসসীরা ও মোঃ নাফিজুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের ইটিই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মেহরিন বিনতে আলম শর্মী, ২১ ব্যাচের তন্ময় দত্ত ও ২২ ব্যাচের প্রিয়া দেব।
ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ
চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা-কর্মী কর্তৃক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ই জুলাই) সন্ধ্যাথেকে গভীর রাত পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সহ বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে রাত ১০টার দিকে বিক্ষোভ মিছিল কেরেছে বুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে রাজু ভাস্কর্যের সামনে তারা সমাবেশ করেছেন। এসময় জুলাইয়ের হাতিয়ার আবারো গর্জে ওঠার শ্লোগান দেন তারা।
একইভাবে রাত ১০টার দিকে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসে ঢাকার মিডফোর্ডে যুবদলের সন্ত্রাসী কতৃক পাথর নিক্ষেপ করে ব্যাবসায়ীকে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা বলেছেন, ২৪ এর আন্দোলনের পর আবারও নৃশংসতার নগ্ন নৃত্য দেখলাম। এটা আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির আগেই দেশে আরেকটি আওয়ামী লীগ এই বাংলার জমিনে আবির্ভূত হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। শেখ হাসিনার খুনী বাহিনী আবার তারেক জিয়ার খুনী বাহিনী হয়ে ফিরে আসবে তা কল্পনাও করতে পারিনি। তবে এবার আমরা স্পষ্ট করে বলতে চাই, আর যদি রক্ত ঝড়ে আওয়ামী লীগ ভারতে পালিয়ে যেতে পারলেও আপনারা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না।
রাত সাড়ে আটটায় হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'টু জিরো টু ফোর, চাঁদাবাজি নো মোর', 'আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে', 'চাঁদাবাজের ঠিকানা,এই বাংলায় হবে না','বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই' সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘চাঁদা না দেয়ায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাই। ৫ই আগস্টের পর আমরা নতুন করে কোনো দল স্বৈরাচার হয়ে উঠুক তা চাই না। আমরা চাই শান্তি ও সুশৃঙ্খল একটি দেশ। কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি দলের নেতাকর্মীরা অন্তর্কোন্দল, চাঁদাবাজি, ধর্ষণে জড়িয়ে পড়েছেন৷ শুধু তাই নয় সেই দলটির যত জন না জুলাই আন্দোলনে শহিদ হয়েছে, তার থেকে বেশি নেতাকর্মী মারা গেছে তাদের নিজেদের দলীয় কোন্দলেই।’
শিক্ষার্থীরা আরো বলেন, ‘৫ই আগস্ট পরবর্তী সময়ে যারাই স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করবে, আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। প্রয়োজনে আমরা আরেকটি গণঅভ্যুত্থান ঘটাবো৷ আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই, দ্রুত এইসব খুনি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে না পারেন, তাহলে সরকারে বসে আপনাদের কাজটাই বা কি?। সেই সাথে কিছু মিডিয়া বুধবারের এই ঘটনাকে সামনে আনেননি শুধুমাত্র একটি দলের দাসত্বের কারণে। আমরা গণমাধ্যমকর্মী ও মিডিয়া পলিসি মেকারদের বলবো, এসব দাসত্ব ছেড়ে দিয়ে সত্য ও অপরাধের খবর প্রচার করুন দলমত নির্বিশেষে।’
মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিডফোর্ড হাসপাতাল) ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর  মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
‎১১ জুলাই, শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা 'যুবদলের অনেক গুন, পাথর মেরে করে খুন', 'আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে', 'আবার হলে শোষণ, শুরু হবে একশান', 'যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান', 'লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে' ইত্যাদি স্লোগান দেন।
‎বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ব্যবসায়  প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: মিরাজুল ইসলাম বলেন, আমরা এই রকম নৃশংস হত্যাকাণ্ড দেখেছিলাম ২০১২ সালে কিভাবে  প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে  ছাত্রলীগ  কুপিয়ে মেরেছিল। এখন সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে যুবদল। প্রকাশ্যে মিডফোর্ডে পাথর দিয়ে এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তার শঙ্কা দেখা যাচ্ছে এই হত্যাকান্ডের মাধ্যমে। আবার যদি ফ্যাসিবাদ জন্মানোর চেষ্টা করে, আমরা ছাত্র সমাজ যেভাবে হাসিনাকে পতন করেছি সেইভাবে নতুন ফ্যাসিবাদকে রুখে দিবো।
তিনি আরও বলেন, "এই সংগঠন নিজেরাই নিজেদের জন্য নিরাপদ নয়। আমরা দেশবাসী আশঙ্কায় আছি—যদি তারা ক্ষমতায় আসে, তবে দেশবাসী এক নব্য ফ্যাসিস্ট শাসনের শিকার হবে। তাই আজকের জমায়েত থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যদি কোনো স্বৈরাচার আবারও ফিরে আসে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাকে রুখে দেব।”
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, “আমরা দেখেছি ২০০৬ সালের ২৮ অক্টোবর কীভাবে লগি-বৈঠার মাধ্যমে মানুষকে নৃশংসভাবে হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। আমরা আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলার ছাত্রসমাজ আজ সোচ্চার। সোহাগ ভাইকে যারা হত্যা করেছে, তারা যে দলেরই হোক, তাদের দ্রুত বিচার করে বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি
মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে সব অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
১১ জুলাই, শুক্রবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ১১টায় টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে সমাবেশে লিখিত বক্তব্য পড়ে শোনান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুন নূর তুষার।
তিনি বলেন, এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে, উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র।
তিনি আরও বলেন, ঘটনা পরবর্তীতে জানা গেছে, অভিযুক্ত মাহিন যুবদলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
এসময় বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবির পাশাপাশি অভিযুক্ত মাহিন এবং রবিনসহ সব অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১০ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো "বিএমই বিটস-২০২৫"। বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালীতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী ও শিক্ষকেরা। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
দুপুরে "ফটোনিক্স ফর ইমার্জিং এপ্লিকেশন ইন বায়োমেডিক্যাল ইমেজিং এন্ড সেনসিং" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চিকিৎসাবিদ্যা ও প্রকৌশলের মাঝে একটি সেতুর ন্যায় কাজ করে। এখানে চিকিৎসাবিদ্যা ও জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যা প্রকৌশল বিদ্যা প্রয়োগ করে সমাধান করা হয়। চিকিৎসাক্ষেত্রে প্রকৌশলের প্রয়োগ ঘটিয়ে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয় পদ্ধতি ও মানুষের জীবনযাত্রাকে সহজ করার প্রচেষ্টা চালানো হয়। রোগ নিয়ে গবেষণা, মেডিকেল ইকুয়েপমেন্টের উন্নয়ন, রোগ নির্ণয়ের নতুন ও কার্যকরী পদ্ধতি আবিষ্কার, আর্টিফিশিয়াল প্রস্থেটিকস ডিজাইনিং এবং চিকিৎসাক্ষেত্রের সামগ্রিক মান উন্নয়ন করার নিরন্তর প্রচেষ্টা চালানো হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেশের স্বাস্থ্য খাতকে সুসংগঠিত করতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের সবচেয়ে বেশি প্রয়োজন। চুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আগামী দিনে শিক্ষা-গবেষণায় আরো অনেক অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।
সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী তানভীর আহমেদ। বিশেষ বক্তা ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, এপিক হেলথ কেয়ার এর চেয়ারম্যান প্রকৌশলী এসএম লোকমান কবির।
এতে সভাপতিত্ব করেন চুয়েটের বিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  বিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম খন্দকার। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফসা খান ত্রিনা, আরিফা তানজিম ও জোবায়ের বিল্লাহ অর্নব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমই ২০ ব্যাচের শিক্ষার্থী মুসারাত হাবিব। এছাড়া, উক্ত অনুষ্ঠানে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।
বিএমই বিটস-২০২৫ স্পন্সর হিসেবে ছিল পার্টিক্যালস বাংলাদেশ লিমিটেড এবং ডেসকো।
কুয়েটে ভিসি নিয়োগ-বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন
গত ফেব্রুয়ারী মাস থেকেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে (কুয়েট) অচলাবস্থা চলছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রমের অবসান এবং বেতন ভাতাসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন কুয়েট কর্মচারী সমিতি।
৯ জুলাই (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী।
সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মো. রোকনুজ্জামান প্রমূখ।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’
মানববন্ধন বক্তারা কুয়েটের এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসিকে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
০৯-জুলাই/ডিজিবিটেক/এনডি
কোটা নয়, উন্মুক্ত পরীক্ষা ও এক্রিডিটেশনের দাবি বুয়েট শিক্ষার্থীদের
কোটা নয় প্রকৌশলী পদে সমমান পদে নিয়োগ পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করা এবং নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি’র অধীনে সনদ গ্রহণের বাধ্যবাধকতা চেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ৮ জুলাই (মঙ্গলবার)  ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিক সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।
প্রকৌশলী নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের ক্ষেত্রে কোটা বা অন্য নামে সমমান পদ তৈরি না করার দাবি জানিয়ে তারা বলেছেন, এসব পদের জন্য ন্যূনতম বিসিএস ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আসতে হবে।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রকৌশলখাতে চরম বৈষম্য চলছে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের প্রবেশ পর্যায়ের পদ সংকুচিত হয়ে যাচ্ছে। নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে অতিরিক্ত পদোন্নতি পাচ্ছে। ফলে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশ সংকুচিত হচ্ছে।
তারা বলেন, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও তা বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্যপদের বিপরীতে ৩৩ শতাংশ উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে ৪০ থেকে ১শ শতাংশ পর্যন্ত পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে নবম গ্রেডে প্রকৃত প্রবেশ পর্যায়ের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে। যা সংবিধানের সুযোগ্যর সমতা নীতির পরিপন্থি।
তারা বলেন, ১০ গ্রেডে কেবল ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বাংলাদেশে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিএনএফকিউ অনুসারে, ডিপ্লোমা ডিগ্রি লেবেল ছয়ের অন্তর্ভুক্ত; যেখানে বিএসসি লেবেল সাতের অন্তর্ভুক্ত। নিম্নতর লেবেলের ডিগ্রিধারী যেখানে আবেদন করতে পারেন, সেখানে উচ্চতর লেবেলর ডিগ্রিধারী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতেও এমন নেই।
এ বিষয়ের পরিপ্রেক্ষিতে তারা তিন দফা দাবি জানিয়েছেন, দাবিগুলো, ১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না । ২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি- IEB-BAETE এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।
তারা বলেন, ২০১৩ সাল থেকে এ আন্দোলন শুরু হয়েছে। যারা ডিপ্লোমায় আছেন, তারা সে সময় একটি মব তৈরি করে তাদের এই দাবি আদায় করে নিয়েছেন।
তিন দফা দাবি ঘোষণা করে রেজিষ্টার বিল্ডিংয়ের সামনে থেকে পলাসির মোড় প্রদক্ষিণ করে বুয়েট শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ করে শিক্ষার্থীরা।
০৮-জুলাই/ডিজিবিটেক/এনডি
মুচলেকায় মুক্ত পবিপ্রবির মাঠে আটক তরুণ-তরুণী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে অন্তরঙ্গ অবস্থায় দুই বহিরাগত তরুণ-তরুণীকে আটকের পর জরিমান ও মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানাগেছে,অভিযুক্ত তরুণ ঢাকার এবং অভিযুক্ত তরুণী পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা।
সূত্রমতে, রবিবর ৬ জুলাইসন্ধ্যার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের নিরিবিলি উত্তরের প্রান্তে অশালীন আচরণে লিপ্ত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী নিরাপত্তা শাখাকে জানালে নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়ার নেতৃত্বে একটি টিম গিয়ে তাদের আটক করে নিরাপত্তা শাখার কার্যালয়ে নিয়ে যায়।  নিরাপত্তা কার্যালয়ে নেওয়ার পরও তরুণ-তরুণী আরও এক দফা অশালীন আচরণে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে।
জানাগেছে, নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তরুণটি ক্ষিপ্ত হয়ে অফিসে ভাঙচুর করেন এসময় বিশ্ববিদ্যালয়ের একটি টিভি মনিটর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিচয় দিয়ে হুমকি দেন এই তরুণ। ঘটনার খবর পেয়ে ওই তরুণীর মা ও বড় বোন ঘটনাস্থলে আসেন। তারা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরে তরুণ-তরুণীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মুচলেকা নেওয়া হয়।
একই সঙ্গে নিরাপত্তা কার্যালয়ের ক্ষয়ক্ষতির জন্য ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ক্ষতিপূরণ নিয়েছি এবং আর্থিক দিক বিবেচনায় মালামাল পরদিন বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও নিরাপত্তায় প্রক্টোরিয়াল বডি তৎপর। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আমরা আরও কড়াকড়ি আরোপ করব।”
০৭-জুলাই/ডিজিবিটেক/সিসি
একদিনেই চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, সেমিনার ও বিদায় অনুষ্ঠান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৩ জুলাই (বৃহস্পতিবার) চুয়েট ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়েট ক্লাবের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি ও ক্লাবের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক নাঈমুর রহমান।
এর আগে চুয়েট ক্লাবের উদ্যোগে ফল উৎসব উদযাপিত হয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ক্লাব চ্যাম্পিয়ন হন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো: আমিনুল ইসলাম এবং আইটি বিজনেস ইনকিউবেটরের একাউন্টস অফিসার জনাব মোঃ আব্দুল আহাদ এবং ক্লাব রানার আপ মানবিক বিভাগের সহকারী অধ্যাপক  নাজমুল ইসলাম।
একই দিনে দুপুরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে  "অপারেশনাল চ্যালেঞ্জেস এন্ড ইউজার এক্সপেরিয়েন্স অব ঢাকা মেট্রো রেলঃ লেসন ফর ইমার্জিং আরবান ট্রান্সপোর্ট সিস্টেম" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আসিফুল হক। এতে রিসোর্স পার্সন ছিলেন ঢাকা মেট্রোরেল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোছাঃ মুক্তা বানু।
এর আগে  পুর ও পরিবেশ কৌশল অনুষদের ১৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান এবং  আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ  আয়োজিত "রিসার্চ চ্যালেঞ্জেস বেয়ন্ড ৫জি এন্ড ৬জি সিস্টেমসঃ এডভান্সিং টুওয়ার্ডস মিনিংফুল সোসাইটাল ইম্প্যাক্ট" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে রিসোর্স পার্সন ছিলেন সুইডেন এর চালমার ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর সহযোগী অধ্যাপক ড. আশরাফ-উজ-জামান। সেমিনারে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। এতে সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়প্রকাশ চক্রবর্তী।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন,  প্রযুক্তির অগ্রগতিতে আমাদের ভবিষ্যত করণীয় বিষয়ে অনেক দিক-নির্দেশনা মিলবে। ৬জি (ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি) ৫জি (পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি) এর চেয়ে দ্রুতগতির এবং আরও উন্নত পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করছি। উভয় প্রযুক্তির মূল পার্থক্য হলো ফ্রিকোয়েন্সি এবং ডেটা ট্রান্সফারের গতি। ৬জি তুলনামূলকভাবে ৫জি এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে অনেক বেশি গতি এবং কম ল্যাটেন্সি (ডেটা আদান প্রদানে কম সময়) প্রদান করবে।
০৬-জুলাই/ডিজিবিটেক/এআইএম
শিশু-কিশোরদের হাতে রকেট, স্বপ্ন ছুঁলো আকাশে
শিশু-কিশোরদের হাতে তৈরি রকেট যখন আকাশ ছুঁয়ে উড়লো, তখন গোটা মাঠজুড়ে ছিল উল্লাস আর আবেগ। শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানের জগতে এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করেছে রকেট এডভেঞ্চার ডে।
রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে অংশ নেয় দেশের ১০০ স্কুলের শিক্ষার্থী। বয়সভিত্তিক বিভিন্ন দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা অংশ নেয় একাধিক মডেল রকেট মেকিং ওয়ার্কশপে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, হাতে-কলমে শেখানোর মাধ্যমে মহাকাশ ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং রকেট তৈরির মতো উদ্ভাবনী কাজের মধ্য দিয়ে তাদের কল্পনাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও দলগত চর্চা বাড়িয়ে তোলা।
এটি শিশুদের বাংলাদেশেই আন্তর্জাতিক মানের স্টিম (সায়েন্স, টেকনলোজি,ইঞ্জিনিয়ারিং, আর্ট এবং ম্যাথমেটিক্স) অভিজ্ঞতা দেওয়ার এক অসাধারণ সুযোগ তৈরি করেছে। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ছয় ধরণের মডেল রকেট তৈরি করে যার মধ্যে ছিল স্যাটার্ন ফাইভ, স্পেস শাটল, ডেল্টা- ২, স্টারশিপ,আর্টেমিস ২ এবং ফ্যালকন ৯ এবং তার উৎক্ষেপণ করে হাতে-কলমে শেখে পানির চাপের মাধ্যমে চলা রকেট, প্যারাস্যুট ও ফিনসহ প্রকৃত রকেটের আদলে নির্মিত মডেল রকেট। তারা শিখেছে রকেটের গঠন, নিউটনের তৃতীয় সূত্র, থ্রাস্ট ও গ্র্যাভিটির কাজ, প্যারাস্যুট মেকানিজম এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে একটি রকেট সফলভাবে উৎক্ষেপণ করা যায়। প্রতিটি দলের সঙ্গে ছিলেন একজন করে অভিজ্ঞ মিশন কন্ট্রোলার এবং স্পেস ক্রু, যাঁরা পুরো ওয়ার্কশপ জুড়ে অংশগ্রহনকারীদের গাইড করেন। আয়োজনটি ছিল একেবারে অংশগ্রহণমূলক।
ওয়ার্কশপের শেষে আয়োজন করা হয় গ্রাজুয়েশন সিরিমনি, যেখানে প্রতিটি অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ট্রেজারার প্রফেসর ড. আলী আহমদ বলেন, ”আজকের এই আয়োজন শুধু একটি রকেট ওয়ার্কশপ নয়, এটি শিশুদের ভবিষ্যৎ চিন্তা ও উদ্ভাবনের দরজা খুলে দেওয়ার একটি সুন্দর সূচনা। আমাদের দেশের শিশুরা যদি ছোটবেলা থেকেই এমন হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ পায়, তাহলে তারা ভবিষ্যতে শুধু দেশ নয়, বিশ্বজুড়েও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
আয়োজন সম্পর্কে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো শিশুদের হাতে-কলমে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক শিক্ষা দিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা তৈরি করা। আজকের এই রকেট অ্যাডভেঞ্চার ডে শিশুদের কল্পনা, উদ্ভাবনী শক্তি এবং সমস্যার সমাধান করার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলার ছলে শেখানো এই পদ্ধতিই সবচেয়ে কার্যকর। আমরা চাই প্রতিটি শিশু ভবিষ্যতের প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পৃথিবীর জন্য প্রস্তুত হয়ে উঠুক। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সেই ভিত্তিটিই গড়ে দিচ্ছি।”
এছাড়াও আয়োজনটিতে আরোও উপস্থিত ছিলেন ডীন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস ড. মুন্সী মাহবুবুর রহমান এবং বিইউবিটি সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান। এ আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), সহযোগী পার্টনার হুইসেল, স্টোরি টেলিং পার্টনার এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এবং টেক পার্টনার ই-সফট।
ছাত্রী হলে পুরুষ স্টাফের তল্লাশিতে বিক্ষোভ; হল থেকে গাঁজা জব্দে ২ শিক্ষার্থী বহিষ্কার
পুরুষ কর্মচারীদের দিয়ে কক্ষে তল্লাশি চালানোর অভিযোগ এনে ১ জুলাই দিবাগত  রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত  বিক্ষোভ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হজরত বিবি খাদিজা হলের ছাত্রীরা। এছাড়াও আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষ থেকে গাঁজা জব্দ করে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিক হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এসব ঘটনায় নোবিপ্রবি ক্যাম্পাসে থম থমে অবস্থা বিরাজ করছে।
জনাগেছে, সন্ধ্যায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনও প্রকার অনুমতি ছাড়াই হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাই নাই এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।
এ বিষয়ৈ হল প্রভোস্ট আবদুল কাইয়ুম মাসুদ বলেছেন, গতকাল বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ছাত্রী হলের শূন্য আসনের তালিকা তৈরি এবং রান্নার জন্য ব্যবহৃত অবৈধ বৈদ্যুতিক সামগ্রী উদ্ধারে হল প্রশাসন অভিযান চালায়। অভিযানের কারণে রাত সাড়ে আটটা পর্যন্ত হল প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলে অবস্থান করেছেন। তখন পর্যন্ত কোনো ছাত্রীর কাছ থেকে অভিযোগ আসেনি। রাতে ছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছেন। আর ছাত্রী হলে ছাত্রীদের কক্ষে কোনো পুরুষ কর্মচারী ঢোকার সুযোগ নেই। কেউ যদি ঢুকে থাকে, অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে নোবিপ্রবি আব্দুল মালেক উকিল হলের  ২০৯ নম্বর কক্ষ থেকে তল্লাশি চালিয়ে দুইটি পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা জব্দ করা হয়েছে।  এক আবাসিক শিক্ষার্থীর সিট সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ওই কক্ষে গিয়ে এগুলো উদ্ধার করেছেন প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ এবং সহকারী প্রভোস্টরা। পরে অভিযুক্তদের হল অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জব্দ করা গাঁজা রাখার কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়। এরপর দোষী ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর সরকার ও উসাইং সি-কে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন
র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব উদযাপন করা হয়েছে।
১ জুলাই (মঙ্গলবার)  সকাল ১১ টায় যবিপ্রবির প্রধান ফটক হতে র‌্যালির মধ্য দিয়ে জুলাই বিপ্লব উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) জুলাই বিপ্লবের তাৎপর্য উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করলেই নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পাই। অনেক সংগ্রাম ও ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তবে যদি আমরা সবাই একতাবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এই দেশকে আদর্শ দেশ হিসেবে গড়তে পারি তাহলেই তাদের এই আত্মত্যাগ সফল হবে। বৈষম্যহীন ও শোষণহীন দেশ গড়াই হোক আমাদের নতুন দিনের অঙ্গীকার।
আলোচনা সভা শেষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসকল বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এছাড়াও যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির সাংবাদিক সমিতির সভাপতি মো. ওয়াশিম আকরাম, দপ্তর সম্পাদক মো. মোতালেব হোসাইন, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, আইপিই বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আজিম, গণিত বিভাগরে শিক্ষার্থী মো. সুমন আলী, ইএসটি বিভাগের শিক্ষার্থী হাবীব আহমেদ শান, এফই বিভাগের শিক্ষার্থী মো. তপু ইসলাম, জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম সামি, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, মডার্ন ফিস হ্যাচারী অ্যান্ড ওয়েট ল্যাবের ল্যাব টেকনিশিয়ান মো. জামাদুল ইসলাম জিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।
মহাজাগতিক ইতিহাস নিয়ে বিইউবিটিতে ‍‍সেমিনার অনুষ্ঠিত
মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তনের সবচেয়ে স্বীকৃত বৈজ্ঞানিক তত্ত্ব বিগ ব্যাং নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। বিইউবিটি ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে ১ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয় “চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি” বিষয়ক এই সেমিনার।
বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিআরআইসি) আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। সেমিনারে অত্যন্ত সহজ ভাষায় মহাবিশ্বের সৃষ্টি, কসমিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং বিগ ব্যাং তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি।
মহাকাশ বিজ্ঞান বিষয়ে জ্ঞান ও গবেষণাভিত্তিক তার উপস্থাপন ও সুস্পষ্ট ব্যাখ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, ‘এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।’
সভাপতির বক্তব্যে বিইউবিটি’র আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ বলেন, ‘বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের জ্ঞানবহুল আলোচনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।’
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেমিনার বিইউবিটি’র শিক্ষা প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শাবিপ্রবির শরিফ
৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরিফ খান। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুলিশে প্রথম হওয়ার বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়োগেও তিনি প্রথম স্থানে রয়েছেন বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক না হওয়ায় তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী গণমাধ্যমে বলেন, আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।
শরিফ খানের প্রশংসা করে তিনি আরও বলেন, সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।
এর আগে ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ থেকে চালু হয়েছে “শিক্ষার্থীদের অনলাইন ক্লিয়ারেন্স" সিস্টেম। এই সিস্টেমে একজন শিক্ষার্থী নিজস্ব পোর্টাল এর মাধ্যমে তার বিরুদ্ধে আনীত পাওনা/অভিযোগ/জরিমানা সম্পর্কে জানতে পারবেন। একইসঙ্গে পাওনা/জরিমানা জমা প্রদান এবং অভিযোগ সমাধানের মাধ্যমে তার অনলাইন ক্লিয়ারেন্স এর কাজ সম্পাদিত হবে। যেকোন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন এর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার ৪৮ ঘন্টা সময়ের মধ্যে সকল অভিযোগ নিস্পত্তি সাপেক্ষে নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইন ক্লিয়ারেন্স জেনারেশনের আবেদন সাপেক্ষে ক্লিয়ারেন্স প্রাপ্ত হবে। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে বলে মনে করছে চুয়েট কর্তৃপক্ষ।
৩০ জুন (সোমবার) “শিক্ষার্থীদের অনলাইন ক্লিয়ারেন্স" সিস্টেমের উদ্বোধন করেন চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময়  তিনি সিস্টেমটি সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান।
এ দিকে বিকেলে চুয়েটের চুয়েট ভিসি’র উপস্থিতিতে একাডেমিক কাউন্সিল কক্ষে  "ডিজিটাল ইকোনোমি: লুকিং ব্যাক, লুকিং এহেড এন্ড লুকিং ফর ডিজিটাল ট্রান্সফরমেশন থ্রু ইর্মাজিং টেকনোলোজিস" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন চুয়েট, ইউএসটিসি ও রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।
প্রসঙ্গত, ক্লিয়ারেন্স ফরম নিয়ে শিক্ষার্থীদের খুব দুর্ভোগে পড়তে হতো। প্রায় ২০০ জনের স্বাক্ষর গ্রহণ করতে হতো এই ম্যানুয়াল ক্লিয়ারেন্স ফরম এর জন্য। অনেক ক্ষেত্রে স্বাক্ষরকারীকে না পাওয়ার কারণে এই কাজ সম্পাদনে দীর্ঘসুত্রিতা দেখা দিত। বর্তমানে চালুকৃত অনলাইন ক্লিয়ারেন্স ফরম এর জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ বিভাগ, নিজ হল এবং কেন্দ্রীয় লাইব্রেরীতে গমন করতে হবে। অন্যান্য সকল স্বাক্ষর আইআইসিটি, চুয়েট কর্তৃক তৈরীকৃত সফটওয়্যার এর মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এই ক্লিয়ারেন্স ফরম এর জন্য বিভিন্ন শাখা তাদের পাওনা/অভিযোগ/জরিমানা এর এন্ট্রি দিতে পারবে।
মাভাবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমানের ’জীবন-কর্ম’ শীর্ষক সভা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার 'জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (সোমবার) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
চুয়েটের ১৩৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৩৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েটের ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং চুয়েটের মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল।
এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অবসারপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, ডিবিএল গ্রুপ এর পরিচালক প্রকৌশলী মেজর (অবঃ) মো. ফিরোজ খাননুন ফরাজী।
সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রথমবারের মতো "রেসিলেন্সঃ রাইজিং বেয়ন্ড লিমিটস" থিমকে কেন্দ্র করে আন্তর্জাতিক টেডএক্স লাইসেন্স প্রাপ্ত অনুষ্ঠান “টেডএক্সচুয়েট” অনুষ্ঠিত হয়েছে।  এই ইভেন্টে উদ্ভাবনী আইডিয়া বিনিময় ধারণা, অনুপ্রেরণামূলক বক্তব্য, নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা, অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
২৮ জুন (শনিবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এতে চীফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।
এছাড়া বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়েট, ইউএসটিসি ও রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান, র‌্যাংকন এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, অ্যামেচার এস্ট্রোনোমার, ডিজিটাল আর্টিস্ট, চলচ্চিত্র নির্মাতা ও পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোফটোগ্রাফার জনাব জুবায়ের কেওলিন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মদ সজল ও বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর হেড অব প্রজেক্টস জনাব জাকারিয়া জালাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন।
এতে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক ও টেডএক্সচুয়েট এর উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বষের ছাত্র তানায়েম মোহাম্মদ তানিম, আদিদ রহমান ও একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জারিফ মোহতাসিম এবং আয়োজক হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওবায়দুল্লাহ আফজাল ও সহ-আয়োজক ছিলেন আদিল রায়হান।
গোবিপ্রবি শিক্ষার্থীদের ‘স্বনির্ভর কর্মসূচি’ চালু
শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চালু করা হয়েছে ‘স্বনির্ভর কর্মসূচি’। তিন মাসব্যাপী এই কর্মসূচিতে প্রথম পর্যায়ে আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের ১০০ জন শিক্ষার্থী একাডেমিক শিক্ষার পাশাপাশি ৮টি পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পবেন। প্রতি মাসে একেকজন শিক্ষার্থী ২ হাজার টাকা করে বেতন পাবেন।
এতে তাদের পড়ালেখার পাশাপশি কর্মদক্ষতা, কর্মপরায়ণসহ প্রশিক্ষণের মাধ্যমে চাকরি জীবনে অগ্রগতি হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই লক্ষ্য নিয়েই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৫ নম্বর কক্ষে ২৬ জুন (বৃহস্পতিবার) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘স্বনির্ভর কর্মসূচি’র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আনিসুর রহমান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বনির্ভর কর্মসূচি’র আওতায় নিরাপত্তা বন্ধু, মেডিকেল বন্ধু, পাঠাগার বন্ধু, পরিবহন বন্ধু, প্রকৌশল বন্ধু, ডে কেয়ার বন্ধু ও হল বন্ধুসহ মোট আটটি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। আটজন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা আটটি দলের অধীনে দায়িত্ব পালন করবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মরিয়ম পারভীন বলেন, “এমন কর্মসূচি গ্রহণ করায় আমরা পড়ালেখার পাশাপশি দায়িত্ব সম্পর্কে জানতে পারব। এতে আমাদের অভিজ্ঞতা বেড়ে চাকরি জীবনে সুবিধা হবে। সেইসঙ্গে আর্থিক লাভবান হব।”
অপর শিক্ষার্থী নাহিদা ইসলাম নদী বলেন, “এটি আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো একটি উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে কর্মদক্ষতা, কর্মপরায়ণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “বিদেশে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকে। অথচ আমাদের ছাত্ররা বিভিন্ন ব্যবসা, দোকানপাট চালায়। সেই জায়গায় পরিবর্তন আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে স্বনির্ভর কর্মসূচি। এই ছোট ছোট কর্মদক্ষতাগুলো তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এবং বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে “
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “শিক্ষার্থীরা অনেক বড় স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, যে স্বপ্নকে লালন করেই মানুষ এগিয়ে যায়। এজন্য নিজের একাগ্রতা, চেষ্টা ও সাধনার মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে হয়। আশা করছি, স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে। কেননা বিশ্ববিদ্যালয়ের পরিবেশও শিক্ষার্থীদের মানসিকভাবে বিকশিত হতে সহায়তা করে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “স্বনির্ভর কর্মসূচিতে নিয়োজিত থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিচালনার সব উপাদান সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে। এতে পড়াশোনার পাশাপাশি তারা আর্থিভবে এবং অভিজ্ঞতার দিক থেকে সমৃদ্ধ হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো শিক্ষার্থীদের মাধ্যমে চিহ্নিত হলে আমাদের কাজ করতে সুবিধা হবে।”
তিনি বলেন, “বর্তমান প্রশাসন শুরু থেকেই বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
পরীক্ষার হলে মোবাইল নিয়ে ২ কেন্দ্রে ৭ জন বহিষ্কার
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ২৬ জুন (বৃহস্পতিবার) হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় নেত্রকোনার মোহনগঞ্জ কেন্দ্রে চার শিক্ষার্থী এবং কুমিল্লার লালমাইয়ে একটি কেন্দ্রে তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ জানিয়েছেন, জেলার মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে চারজন ছেলে পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোন ও অবৈধ কাগজ পাওয়া যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনগঞ্জ ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) এম এ কাদের।
অপরদিকে কুমিল্লার লালমাই উপজেলাপর বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক পর কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে দেখায় তিনজনকে বহিষ্কার করেন তিনি।
এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশি। ২০২৪ সালে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২০৩ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সাধারণ ৯ বোর্ডে অনুপস্থিত ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ১৯৬ জন ও কারিগরি বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৫০ জন। এ ছাড়া অসদুপায়ের জন্য প্রথম দিন ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ওয়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এবং মুঠোফোনে হটলেইন মেসেজে প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল। বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে ২৬ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ফলাফল প্রকাশ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। দুপুরে এই ঘোষণা দেয়ার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটটিতে প্রবেশ করতে ভোগান্তির শিকার হচ্ছেন ফলপ্রার্থীরা।  Admission result 2025  ওয়েবসাইটে ভিজিট করতে গেলেই সেখানে দেখাচ্ছে “This site can’t be reached”। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষার্থী বা তাদের অভিভাকরা ওয়েব থেকে ফল পেতে সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারছেন না।
একইভাবে মোবাইল ফোনে এসএমএস পঠিয়ে ফিরতি বার্তায় ফল জানার ক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠানোর পর ফলাফলের জন্য বেশ কিছু সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
এর আগে ফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ ভাগ পরীক্ষার্থী পঞ্চাশের ওপর নম্বর পেয়েছে। আর ৬৬.৭২ ভাগ শিক্ষার্থী পঞ্চাশের নিচে নম্বর পেয়েছে।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে।
উপাচার্য আরও বলেন, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হত। যাতে অনেকেই বলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দশ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যবিপ্রবিতে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, জীববিজ্ঞান এবং আরও অনেক ক্ষেত্রের গণিতের ব্যবহার ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
আজ বুধবার ২৫ জুন সকাল ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘‘ম্যাথমেটিক্স ইন মর্ডান ওয়ার্ল্ড: ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির গণিত বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, গণিত ছাড়া জীবন অচল। আমরা যখন বলি, যখন খাই, যখন চলি; প্রতিটি পদক্ষেপেই গণিত রয়েছে। গণিতের বিস্তার সর্বোত্র। গণিতবিদেরা এই দেশ, সমাজ এর জ্ঞানের মাত্রাকে আরো উচ্চথেকে উচ্চতর অবস্থায় নিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের বৈশ্বিক পরিচিতি, জ্ঞান চর্চা ও গবেষণাসহ আরো অন্যান্য বিষয়ে সম্পর্কে জানতে পারবে যা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত তৈরিতে বিশেষভাবে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল আলিম, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. জীবন কাফলে ও ড. সুদামানি পখারেল। বক্তারা আধুনিক বিশ্বে গণিতের সংযোগ ও প্রয়োগকে বিষয়ে আলোকপাত করেন। তারা গণিতকে শুধু একটি বিষয় নয়, বরং এটি বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, চিকিৎসা, এবং আরও অনেক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন।  বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও বিজ্ঞান অনুষদের  ডিন ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ও ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে যবিপ্রবির গণিত বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী রুবায়েত আহমেদ ইমন ও রিয়া চৌধুরি।
যবিপ্রবির ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থ বছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে।
যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ২৪ জুন, মঙ্গলবার বিকেলে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরবর্তীতে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একইসঙ্গে রিজেন্ট বোর্ডে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারী বরাদ্ধের ভিত্তিতে ৮৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে অংশ নেন।
অধ্যাপক ড. হোসেন আল মামুন তার বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে উল্লেখযোগ্য বরাদ্দসমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় গবেষণায় অবদান রাখার পরিপ্রেক্ষিতে এই ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারকে আরও বাজেট বৃদ্ধিতে অনুরোধ করেছে। তিনি বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সাথে সাথে বাজেট বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থ বছরে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৫৩ লাখ টাকা, যা বিগত ১৮ বছরে ৮০.১১ গুণ বৃদ্ধি পেয়েছে।
বাজেট অনুমোদন শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রায় সকল কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রায় সম্পন্নের পথে। এই প্রসাশন আগামীতেও স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কাজ করে যাবে। তিনি বাজেট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক (হিসাব)-এর দপ্তরসহ সবাইকে রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি (ভার্চুয়ালি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম (ভার্চুয়ালি), বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হোসেন সোহরাব (ভার্চুয়ালি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো: আলতাফ হোসেন (ভার্চুয়ালি), ঢাকা বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্স রিসার্স সেন্টারের কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. মাহমুদ হোসেন (ভার্চুয়ালি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক (অবঃ) ও যবিপ্রবির সাবেক উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, যবিপ্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাঃ আফরোজা খাতুন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আব্দুল কাদের, যশোর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন প্রমুখ।
চুয়েটে গবেষণাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডিসেমিনেশন ওয়ার্কশপ অন ওয়েস্ট টু অ্যাসেট প্রজেক্ট” গবেষণাভিত্তিক কর্মশালা। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে ২৩ জুন (সোমবার) বিকালে নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ—এর চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ প্রোডাকশন অফিসার অনুপম পাল, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম ফ্যাক্টরির চিফ ওয়ার্কস মুহাম্মদ কাউসার হাসান ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ আর.এন্ড.ডি কর্মকর্তা এ.এস.এম ওবায়দুল্লাহ মাহমুদ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৩য় ফ্যাক্টরি প্রধান মোহাম্মদ মাসুদুল হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্প উপ—প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
এতে সার্বিক পরিচালনা করেন বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড আউটসোর্সড প্রোডাকশন অসীম বিশ্বাস ও বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড প্রোডাকশন রেসিন মোহাম্মদ শহীদুল্লাহ। কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্পের গবেষণা সহকারী জুশান আব্দুল্লাহ।
ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্পের গবেষণার ফলাফল, উদ্ভাবন এবং নতুনত্বের বিষয় সমূহ উপস্থাপন করেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন ও ওয়েস্ট টু অ্যাসেটের প্রকল্প প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। সড়ক নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্টের সহিত পেইন্টস কারখানায় উৎপাদিত স্লাজ ব্যবহারে পরিবেশগত উৎকর্ষ সাধন ও অর্থনৈতিক তাৎপর্য গবেষণার উপস্থাপনায় তুলে ধরা হয়।
কর্মশালায় সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীগণ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ নিয়ে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার এবং আন্তর্জাতিক অঙ্গণে ক্রীড়ায় সাফল্যসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন, সোমবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পিইএসএস বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, একই ছাতার নিচে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে যা যোগাযোগ দক্ষতা, জ্ঞানের আদান প্রদান এবং নতুন উদ্ভাবন তৈরির চিন্তাশক্তি বৃদ্ধি করবে। শিক্ষাকে সময়োপযোগী করা এবং গবেষণাকে ফলপ্রসূ করায় আমাদের লক্ষ্য। গবেষণাকে ফলপ্রসূ করতে পারলে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আমরা সহজেই মোকাবেলা করতে পারবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, প্রাত্যহিক জীবনের পরিবর্তন এনে তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতন হয়ে নিজেদের আন্তর্জাতিক মানের ক্রীড়াবীদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জাতি হিসেবে নিজেদের পরিবর্তন করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারলেই জাতির সবচেয়ে বড় বিপ্লব হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গড়ে তোলায় হবে তোমাদের মূল লক্ষ্য। তাহলেই তোমরা দেশ ও জাতিকে নতুন পথ দেখাতে পারবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার ব্যানার্জি। তিঁনি স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগের নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তারপর শুরু হয় টেকনিক্যাল সেশন। দুপুর ৩ টাই শুরু হয় “হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস” বিষয়ক কর্মশালা। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল ইসলাম জুয়েল। বিকেল ৪ টাই কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছিম রেজা। অনুষ্ঠানে পিইএসএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, প্রভাষক মো. আরমান গাজী, মো. ইমান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিইএসএস বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও ফারজানা রহমান।
যবিপ্রবিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা নিয়ে সম্মেলন
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি উদ্ভাবনের নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
২২ জুন, রবিবার যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে “রিসার্চ, ইন্ডাস্ট্রি অ্যান্ড কোলাবরেশন ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির বিএমই বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, যবিপ্রবিতে মাসব্যাপী কনফারেন্স কার্নিভাল আয়োজনের মূল উদ্দেশ্যে সবাইকে একই ছাতার নিচে আনা। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে। একাডেমিক উন্নয়নের পাশাপাশি নিজেদের আন্তর্জাতিক মানের ভাবে গড়ে তোলার ক্ষেত্রে কনফারেন্সের কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জন করলে নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিসর বিশ্বে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে তোমরা এই জাতিকে নতুন এক পথ দেখাতে পারবে। এজন্য তোমাদের গবেষণামুখী হতে হবে। তোমাদের গবেষণায় এই বিশ্ব এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিখ আরাফাত, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. বশির উদ্দিন, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুর রহমান, ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সের পরিচালক ড. জামিউল হোসেন। বক্তারা চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রকৌশলের সমন্বয় ঘটিয়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তি উদ্ভাবনসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের শুরুতে সকাল ১০ টাই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রথম পর্ব শেষে দুপুর ২ টাই শুরু হয় প্রকল্প প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশন। বুয়েট, কুয়েট, এমএসটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বিকেল ৪ টাই কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান, প্রকল্প প্রদর্শন ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও বিএমই বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল ইমরান, অনুষ্ঠানে যবিপ্রবির বিএমই বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমই বিভাগের প্রভাষক আনিকা আনজুম।
যবিপ্রবিতে পুষ্টিগত প্রবণতা ও স্বাস্থ্যগত প্রভাব বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
ব্যাক্তিভিত্তিক পুষ্টিগত পরিকল্পনা, অন্ত্রের মাইক্রোবায়োবের প্রভাব, বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
২২ জুন (রবিবার ) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দিয়ার ইমপ্যাক্টস অন হেলথ” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এনএফটি বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হয় আগামীতে একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব না। বর্তমান বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এতে  আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমাদের উচিত স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, এনএফটি বিভাগ বর্তমান বিশ্বে চাহিদা সম্পূর্ণ একটি বিভাগ। উচ্চশিক্ষাসহ চাকরির বাজারে এই বিভাগের গুরুত্ব অনেক। এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি। তোমাদের  দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনার উন্নীত করতে পারলে তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ। বক্তারা বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে সাড়ে ১২ টাই শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তারপর দুপুর ২ টাই শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শিরিন নিগার, এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মো. ওমর ফারুখ। অনুষ্ঠানে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদা পারভিন, ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. আলাউদ্দিন, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের নিশাত আহমেদ ও হাবীবা রহমান।
শাবিপ্রবি ভর্তি কমিটির ভুল বার্তায় ক্ষুব্ধ ৯৫ শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি কমিটির ভুল বার্তায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় 'বি' ইউনিটের (বিজ্ঞান শাখা) তৃতীয় পর্যায়ের মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করে ভর্তির আগের দিন ওয়েবসাইটে ও মেসেজের মাধ্যমে বাতিল করায় ভোগান্তিতে পড়েছেন তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি গত সপ্তাহে তৃতীয় ধাপে ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখার ৪০১ থেকে ৪৯৫তম মেধাক্রমধারীদের ২২ জুন ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানায়। মেসেজ ও ওয়েবসাইটে দেওয়া এই তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতিও গ্রহণ করেন। তবে হঠাৎ করেই ভর্তি কার্যক্রমের একদিন আগে শুক্রবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানানো হয়, ভুলবশত এই তালিকাটি প্রকাশ করা হয়েছিল। নতুন তালিকা অনুযায়ী, 'বি’ ইউনিটের মানবিক শাখার ৫৮১ থেকে ৬৫০তম মেধাক্রমধারীদের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য বলা হয়।
এ ঘটনায় বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শাবিপ্রবিতে ভর্তির জন্য অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেছেন আবার অনেকে বাস ও ট্রেনের টিকিটও কেটেছিলেন। এমন পরিস্থিতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রশ্ন, ভর্তির জন্য যখন আগেভাগেই টিকিট বুক রাখায় হয় তখন এটা মাত্র একদিন আগে বলা হল কেন?
অনেক শিক্ষার্থী ক্ষোভ ঝেড়ে বলেন, দেশের স্বনামধন্য এরকম একটি বিশ্ববিদ্যালয় থেকে এরকম হয়রানি কোনোভাবেই কাম্য নয়। ভর্তি কোনো তামাশা কিংবা ছেলে খেলা নয়। তাছাড়া ভুল হলে সেটা সাথেই সাথেই জানানো উচিত ছিল। ৫ দিন পর আমাদের জানানো হয়েছে। এর জন্য আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেবো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এক সপ্তাহ আগে বি ইউনিট বিজ্ঞান বিভাগে ৩য় কলে আমার ডাক এসেছিল। কিন্তু গতকাল আবার সেই কল সংশোধন করছে শাবিপ্রবি কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন এটা নাকি ভুল হয়েছে। ভুল হলে ৫ দিন পরে সেইটা কীভাবে সংশোধন করে। ১০ থেকে ১২ জন স্টুডেন্ট আমরা অন্য ইউনিভার্সিটির ভর্তি ক্যানসেল করে ফেলছি শাবিপ্রবিতে ভর্তি হওয়ার জন্য। এছাড়া সবাই টিকেট কেটে ফেলছে সিলেট আসার জন্য। এইসবের দায় কে নেবে? বিশেষ করে যারা অন্য ইউনিভার্সিটির ভর্তি বাতিল করেছে তারা এখন কি করবে? ভর্তি কমিটির সাথে যোগাযোগ করলে তারা একজন অন্যজনের নাম্বার দিচ্ছে। আর বলতেছে উনি আমার থেকে ভালো বলতে পারবেন।
ভর্তিতে ভুল বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও। ভর্তি কমিটির দায়সারা মনোভাবের নিন্দাও জানিয়েছেন অনেকে। যেসব শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তির জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেছেন তাদেরকে অন্য বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি ও ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছেন।
বিষয়টি নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক। তার মতোই ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভুলবশত মানবিকের পরিবর্তে বিজ্ঞানের শিক্ষার্থীদের মেসেজ দেওয়া হয়েছে। তবে যারা এ কারণে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেছে, তাদের জন্য একটি ব্যবস্থা নেয়া হবে। গুচ্ছ ভর্তি শেষে অনেক আসন খালি হবে। তখন ভর্তির জন্য চতুর্থ কল করা হবে। তখন যাদের মেসেজ দেওয়া হয়েছিল, তারা অগ্রাধিকার পাবে। কেননা পরবর্তী মেধাতালিকায় তারা রয়েছেন।
যবিপ্রবিতে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তার প্রয়োগ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট, কম্পিউটেশনাল বুদ্ধিমত্তা ও প্রয়োগ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
২১ জুন, শনিবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপলিকেশন’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আগামীর পৃথিবী হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। রোবোটিক্স, কৃত্তিম বুদ্ধিমত্তা গবেষণায় যে দেশ এগিয়ে যাবে, সেই দেশ বিশ্বকে নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষার্থীরা কনফারেন্স থেকে জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী গবেষণা করে এ বিষয়ে দক্ষতা অর্জন করবে। দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং বিশ্বকে কম্পিউটেশনাল বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের স্বপ্ন, আকাঙ্খা ও ইচ্ছাশক্তির যত্ন নিতে হবে। জ্ঞান আরোহনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে তাহলে তোমরা এই দেশ ও জাতির উন্নতিতে কাজ করতে পারবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের রিডার ইন সাইবার সিকিউরিটি ড. মো. আরাফাতুর রহমান, ফ্রান্সের আরটয়িস বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. উলসিম ইনোউবিল ও যুক্তরাষ্ট্রের মেহারি মেডিকেল কলেজের ডাটা সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. বিষ্ণু সরকার। বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড  অ্যাপলিকেশন’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত গবেষণালদ্ধ তথ্য আলোকপাত করেন।
কনফারেন্সের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, আইসিইটিইপির প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ ও সিএসই বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিআইইউ হেড ড. মো. আলম হোসেন। কনফারেন্সে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখ ও রোমানা রহমান ইমা।
শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তে কমিটি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
২০ জুন (শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুর ২টা, বেলা সাড়ে ৩টা ও ৫টায় মোট তিন দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “আমরা ২৪ পরবর্তী সময়ে একটি ধর্ষণমুক্ত বাংলাদেশ কল্পনা করেছিলাম। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, যে বিশ্ববিদ্যালয় চত্বরে বারবার নারী অধিকারের কথা বলা হয়, আজ সেখানেই এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম হয়েছে। এটি শুধু লজ্জার নয়, বিব্রতকরও। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষকের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রসঙ্গত,  গত ২ মে রাতে নগরীর একটি ছাত্র মেসে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।
মামলায় ঘটনাস্থল হিসেবে সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আখালিয়ার খুলিয়াপাড়ায় এলাকার জান্নাত মঞ্জিল এলাহী বি-৯/২ এর একটি ছাত্র মেসের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, একাধিক ব্যক্তি বাদীকে জোরপূর্বক ধর্ষণ করেন। একইসঙ্গে গোপনে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা তার সামাজিক মর্যাদাহানির উদ্দেশ্যে ইন্টারনেট ও মোবাইল ফোনে প্রচার করা হয়।
মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ এছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার রাতেই আদনান ও পার্থকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ২৪ সালের ৮ মার্চ ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষের অভিযোগে শান্ত তারা আদনানকে ১১ মার্চ হল থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে, মামলার দুই নম্বর আসামি স্বাগত দাশ পার্থ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ ছিলেন। এ ঘটনার পর তার সাংগঠনিক পদ বাতিল করা হয় বলে সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্টে জানানো হয়।  গ্রেফতার আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামিও।
নোবিপ্রবিতে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাবে ১৮ জুন (বুধবার) জাতীয় উচ্চমাধ্যমিক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি তিনটি ক্যাটাগরিতে প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটিবিষয়ক সেমিনার।
সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রেজওয়ানুল হক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিটি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব মো. আবু নাছের।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) ইফতেখার মাহমুদ তওহীদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরা এখন যে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটিক্স বলি,তাতে আইসিটির গুরুত্ব রয়েছে। আইসিটিকে বাদ দিয়ে আমাদের শিক্ষা-গবেষণা বা আমাদের দৈনন্দিন কাজে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব না। কাজেই আইসিটি মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এটি পরবর্তী প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার উপযুক্ত করে গড়ে তুলবে।”
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে ২০১৫ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
করোনা ভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি
করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এবার আগেভাগেই দেশের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকেই করোনা ভাইরাস পরীক্ষার এই প্রস্তুতি নিল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি সকলে মিলে ফের মাস্ক পড়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
এছাড়াও করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যবিপ্রবি।
সংক্রমণ প্রতিরোধে  ১৮ জুন (বুধবার)  যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা. এম. আর. মেডিকেল সেন্টারের উদ্যোগে “মাস্ক পরি” কর্মসূচি উদ্ধোধন করেন যবিপ্রবি উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে ইতোমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। যবিপ্রবি করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকলে অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, হাসি-কাশির সময় নাক মুখ ঢেকে রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলুন, তাহলে আমরা সুস্থ পরিবার, সমাজ তথা দেশ এই জাতিকে উপহার দিতে পারবো।
করোনা ভাইরাস পরীক্ষা বিষয়ে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যে যশোর জেলার সিভিল সার্জনকে করোনা ভাইরাস পরীক্ষার কীট সরবরাহের বিষয়ে অবগত করেছি। কীট সরবরাহ করলেই আমরা করোনা ভাইরাস পরীক্ষা করতে পারবো। দেশের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এবং এই জাতিকে সুন্দর ও সাবলীল রাখতে আমরা সবসময় কাজ করতে প্রস্তুত আছি।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কুরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
দেশসেরা ড্যাফোডিল, সরকারিতে গাকৃবি; প্রযুক্তিতে যবিপ্রবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৫ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১৮ জুন) এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।  তালিকায় এক নম্বরে আছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে।
এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে র‌্যাঙ্ক করা ১৯টি  পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম এবং বিশ্বব্যাপী ১০১-২০০তম অবস্থানের মাঝে রয়েছে। তালিকায় ৬০১-৮০০তম স্থানে থেকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ৮০১-১০০০তম অবস্থানের মাঝে রয়েছে। তাছাড়া তালিকায় বাকি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তালিকায় বাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।
১৭টি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে র‌্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নো পোভার্টি; জিরো হাঙ্গার; গুড হেলথ এন্ড ওয়েলবিং; কোয়ালিটি এডুকেশন; জেন্ডার ইকুয়ালিটি; ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন; অফ ডল এন্ড ক্লিন এনার্জি; ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ; ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার; রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস; সাসটেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিস; রেসপন্সিবল কনসামশান এন্ড প্রোডাকশন; ক্লাইমেট চেঞ্জ; লাইফ বিলোওয়াটার; লাইফ অন ল্যান্ড; পিস, জাস্টিস এণ্ড স্ট্রং ইন্সটিটিউশন্স ও পার্টনারশিপ ফর দ্যা গোলস।
র‍্যাঙ্কিংয়ে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা (এসডিজি- ৪) এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব (এসডিজি- ১৭) এর জন্য শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯তম স্থান অর্জন করেছে।  শালীন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির (এসডিজি- ৮) জন্য শীর্ষ ৫০-এর মধ্যে  ৩৩ তম, শূন্য দারিদ্র্যের (এসডিজি- ১) এর জন শীর্ষ ৫০-এর মধ্যে ৩৬ তম।এবং  জিরো হাঙ্গার (এসডিজি- ২) এর জন্যশীর্ষ ১০০ এর মধ্যে ৫৩ তম এবং হ্রাসকৃত বৈষম্যের জন্য শীর্ষ ১০০-এর মধ্যে (এসডিজি- ১০) এর মধ্যে ৬০ তম স্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য টেকসইতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাবের প্রতি ডিআইইউর গভীর অঙ্গীকারেরই প্রতিফলন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  তাদের অনুষদ সদস্যদের (পরিদর্শক অনুষদ সহ), নিবেদিতপ্রাণ কর্মী, প্রতিভাবান শিক্ষার্থী, গর্বিত প্রাক্তন শিক্ষার্থী এবং মূল্যবান অংশীদারদের এই যাত্রার অংশ হওয়ার জন্য এবং একসাথে বিশ্বব্যাপী মঞ্চে উজ্জ্বল হয়ে উঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্বগুলি  সারা বছরব্যাপী আয়োজিত গবেষণা প্রকল্পগুলির প্রতি তার উৎসর্গ এবং সারা বছর ধরে অসংখ্য ইভেন্ট এবং কার্যকলাপের সংগঠনকে প্রতিফলিত করে, যা এই টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির সাথে সংযুক্ত। এটি সহযোগিতামূলক দর্শনের উপর ভিত্তি করে এবং গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ প্রযুক্তি দ্বারা সমর্থিত শিক্ষা ও শিক্ষার পাশাপাশি জ্ঞান অর্জনের সংস্কৃতির বিকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত প্রচেষ্টার একটি স্বীকৃতি।
২২ জুন শাবিপ্রবি’র ফাঁকা আসনে তৃতীয় ধাপে ভর্তি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ফাঁকা আসনে তৃতীয় ধাপে ভর্তি নেওয়া হচ্ছে। আগামী রবিবার (২২ জুন) ভর্তি কার্যক্রম শুরু হবে। ১৮ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ২২ জুন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘এ’ ইউনিটের র‌্যাঙ্কিং তালিকার ২৫৫১ থেকে ২৮২০  শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
একই সঙ্গে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত  ‘বি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি কার্যক্রম চলবে। এতে র‌্যাঙ্কিং তালিকার ৪০১ থেকে ৪৯৫ পর্যন্ত ডাকা হয়েছে।
ওয়েবসাইটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীর উপস্থিত থাকতে হবে; এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট সঙ্গে নিয়ে আসতে হবে; ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে; ব্লাড গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে।
এছাড়া একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু বিষয় পরিবর্তন হবে। পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না।
যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো, সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ ও ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনের প্রয়োগসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের আয়োজনে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপত্তা  শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন, মঙ্গলবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ন্যাশনাল সিম্পোজিয়াম অন ব্লেসিং অব টেকনোলজিক্যাল অ্যাডভ্যান্সমেন্ট ইন দ্যা ফিনটেক ইন্ড্রাস্ট্রি: আনলোকিং ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইন্ড্রাস্ট্রি” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এফবি বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, কনফারেন্স এমন একটি ভালো উদ্যোগ যেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞানের আদান-প্রদান, বিজ্ঞান বিষয়ক চিন্তাধারা ও ভালো বন্ধুত্ব অর্জন করতে পারে। কনফারেন্স শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে যা আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত বাংলাদেশ গঠনে উদ্যোক্তাদের অবদান রাখতে হবে। সফল উদ্যোক্তা গড়ে তোলার জন্য এই বিভাগকে এগিয়ে আসতে হবে। এই বিভাগের শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে সফল হতে পারলে, তারা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।
যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের স্বপ্ন ও আকাঙ্খা বড় হতে হবে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রমী হতে হবে তাহলেই তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। যতক্ষণ স্বপ্ন পূরণ না হবে, ততক্ষণ পরিশ্রম করে যাও দেখবে সফল তোমরা হবেই। তোমাদের সফলতার মাধ্যমে তোমরা এই জাতিকে সঠিক পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান বক্তা ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ব্যাংকের আইসিটি ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. বোরহানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এইচ. এম. মোশারফ হোসেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো, সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ ও ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনের প্রয়োগসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। এফবি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে এফবি বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ার, প্রভাষক আল আমিন বিশ্বাস, নিশাত রুমালী, মো. শাহানুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা পরিচালনা করেন এফবি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হাবীব জিম ও জান্নাতুল ফেরদৌস জুলি।
ভার্চুয়ালি যুক্ত সব মেডিকেল কলেজ; মুখরিত আদ-দ্বীন উইমেন্স ক্যাম্পাস
করোনার আগাম সতর্কতা হিসেবে ভবিষ্যত চিকিৎসকদের বরণ করে নিতে এবার জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ১৫ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত এই নবিন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মিলিয়ে দেশের  ১০৪টি মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে চিকিৎসা শিক্ষার আঙিনায় পা রাখতে যাওয়া  ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়ার উৎসব। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৭ জুন।
নবীন বরণ উপলক্ষে রঙ-বেরঙের বেলুন, ফুল ও ফেস্টুনে নতুন রূপে সেজে ওঠে রাজধানীর মগবাজারে স্থাপিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন ১০০ এমবিবিএস শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের মধ্যে ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি।
হাইব্রিড অনুষ্ঠানে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আইডি হ্যাকড
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি হ্যাক হয়েছে। ১২ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সুপ্রিয় সুহৃদ, আমার হোয়াটসঅ্যাপ নম্বর অথবা মেসেঞ্জার থেকে কেউ টাকা চাইলে দয়া করে কেউ লেনদেন করবেন না। মনে হচ্ছে আমার আইডি হ্যাক হয়েছে। সবাই ভালো থাকবেন।’
এ বিষয়ে জানতে মুঠোফোনে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
ঢাবির বিজ্ঞান ইউনিটের দুই বিভাগে শূন্য আসনের সাক্ষাৎকার ১৭ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির চতুর্থ মাইগ্রেশনের পর দুই বিভাগে আসন শূন্য রয়েছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।  বিজ্ঞান ইউনিট আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয় মনোনয়ন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ভর্তিচ্ছুক যোগ্য সকল শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি (এসিটি) বিভাগে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এখনও কিছু আসন শূন্য রয়েছে।
এ অবস্থায় বিভাগ দু’টিতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন (ভর্তির নির্দেশিকার ১৯ নম্বর ধারা অনুযায়ী যারা উক্ত বিষয় দু’টিতে বিভাগ পছন্দক্রম দিতে পেরেছিলেন) যেসব ভর্তিচ্ছুক শিক্ষার্থী এখনও কোনো সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি অথবা মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে পারেননি তারা আগামী ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাক্ষাৎকারে উপস্থিত হয়ে উক্ত বিষয় দু'টিতে ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে নতুন করে সাক্ষাৎকারে উপস্থিত হওয়া ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা খালি থাকা আসনের চেয়ে বেশি হলে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী মনোনয়ন প্রদান করা হবে। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার অ্যাকাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট, কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ এবং অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে) সঙ্গে রাখতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিস-এ জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তিতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে খাবার পৌঁছে দিল ছাত্রদল
ঈদুল আজহা উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য এক মানবিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ৭ জুন, ঈদের দিন (শনিবার) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা। বিশেষভাবে, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য গরুর মাংস ও হিন্দু শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়।
এ উদ্যোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাজিদ ইসলাম দিপু বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করি বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের জন্য, তাদের কল্যাণের জন্য। সুখে-দুঃখে, বিপদ-আপদে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোন চাকরি প্রস্তুতিসহ নানা কারণে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে পারেননি।’
তিনি আরো বলেন, ‘তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। দল-মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কল্যাণে আমরা সদা প্রস্তুত।’
আরেক ছাত্রদল নেতা নাসিফ ইকবাল পিয়াল বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি বৈষম্যহীন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি গঠনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। যারা পরিবার থেকে দূরে থেকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই প্রয়াস।’
জানা গেছে, পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকা শিক্ষার্থীদের সাথে ইদ আনন্দ ভাগাভাগি করতে এ মানবিক প্রয়াস নেওয়া হয়। ছাত্রদলের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।
জিডিইউ হচ্ছে ইউএফটিবি
দ্বিতীয় দফায় পরিবর্তিত হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম (জিডিইউ)। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)’ রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে নতুন নাম পাবে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাব করেছিল। সেখানে চারটি নাম উল্লেখ করা হয়েছিল। নামগুলোর মধ্য থেকে কিছুটা পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন নাম ঠিক করা হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ (বিডিইউ)। অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে (জিডিইউ)।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’, ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
দাবি আদায় না হওয়ায় সবশেষ ইউজিসির সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের মধ্যে গত ২১ মে ইউজিসির সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা করে নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন।
ঈদের দিন ডুয়েটে শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মধ্যাহ্নভোজ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসনের উদ্যোগে হলে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
ড. জয়নাল বলেন, কোরবানির ঈদে অনেক অমুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি মুসলিম শিক্ষার্থীরা নানা কারণে হলে থেকে যায়। পরিবারের সাথে ঈদ কাটাতে না পারার আক্ষেপ মিটানো সম্ভব না, তবুও আমরা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় যেহেতু একটা পরিবার, তাই এই পরিবারের সবাই একসাথে ঈদ উৎযাপন করব ইনশা আল্লাহ।
জানা গেছে, প্রায় ২৫০ জনের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে, যার মধ্য থেকে প্রায় ১৫০ জন মুসলিম এবং ১০০ জন হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীর শিক্ষার্থী রয়েছেন। মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদাভাবেই আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকেই সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
ইউআইটিএস- এর সিলভার ও ব্রোঞ্জ জয়ী দুই দল
ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনের (ডব্লিউআইসিই) সমপ্তম আসরের জাতীয় বাছাই পর্বে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) থেকে অংশ নিয়ে সিলভার মেডেল জয় করে টিম পেল্টিয়ার্স এবং ব্রোঞ্জ জয় করে টিম নেক্সোরা। এছাড়াও, আসিফ মাহমুদ ইউআইটিএস-এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে সিআর (CR) মেডেল লাভ করেছেন।
৪ জুন, বুধবার রাতে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং সামাজিক উদ্ভাবনে যুগান্তকারী ধারণাগুলো নিয়ে আগামী  ২১-২৬ সেপ্টেম্বর  মালোয়েশিয়ায় গ্লোবাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেই প্রতিযোগিতায় অংশ নিতে জাতীয় পর্বে ১২০টি প্রতিযোগী দলের মধ্যে ইউআইটিএস-এর এই দুটি দল নিজেদের স্বাতন্ত্র্য প্রমাণ করে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ডব্লিউআইসিই ২০২৫ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিশ্চিত করেছে। দল দুটির মধ্যে প্যালেটিয়ার্স (PELTIERS) দলের সদস্যরা হলেন- আসিফ মাহমুদ, নুসরাত জাহান অ্যানি, জিহাদুল জারিফ সিয়াম এবং নেক্সোরা (Nexora) দলের বিশ্বজিৎ রায়, তানভীর মাহমুদ শাহীন, সওদা আখতার। পেল্টিয়ার্স পরিবেশ বান্ধব এসি এবং নেক্সোরো জীবন বাঁচাতে রক্ত সন্ধানের জন্য অ্যাপ বানিয়ে এই সম্মাননা লাভ করেছে।
ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্বাবধানে গত ৩০ মে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৫  সাতটি দল অংশগ্রহণ করে।
যবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রতিবন্ধকতা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
পরিবেশের উপাদান, প্রভাব, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত বৈজ্ঞানিক উদ্ভাবনসহ নানা বিষয় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১ জুন (রবিবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “চ্যালেঞ্জেস ইন ইনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি” শীর্ষক শিরোনামে ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির ইএসটি বিভাগ। কনফারেন্সের শুরুতে ইএসটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্লা আবীর হোসেনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, এই ধরনের কনফারেন্স থেকে জ্ঞান আরোহন করে শিক্ষার্থীরা গবেষণামুখী হবে। শিক্ষার্থীরা যতো সেমিনার, কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবে ততো দক্ষতা অর্জন করতে পারবে। দক্ষ জনশক্তি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। দক্ষ জনশক্তিই পারে আগামীর দেশকে উন্নত দেশে উন্নীত করতে। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে এই প্রতিবন্ধকতা মোকাবেলা করা যায়  সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে তোমাদের গবেষণায় পারে সুন্দর ও সাবলীল বসবাস যোগ্য দেশ তথা বিশ্ব গড়ে তুলতে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, পরিবেশের জন্য কোনগুলো হুমকিস্বরুপ সেগুলো বিবেচনায় এনে তোমরা গবেষণার মাধ্যমে সমাধান বের করার চেষ্ঠা করবে। আমাদের দেশের বেশিরভাগ নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আবহাওয়ার অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এসব বিষয়ে তোমরা গবেষণা করে দেশ তথা জাতির জন্য কাজ করবে বলে আমি আশা রাখি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাপানের হক্কালডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাতসুফুমি ওকিনো, পরিবেশ মন্ত্রাণলের যুগ্ম সচিব ড. মো. সাইফুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুজিবুর রহমান। বক্তারা পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে বিকাল ৪ টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী এই কনফারেন্সে আগামীকাল সকাল সাড়ে ৯ টায় “ট্রেইনিং অ্যান্ড সার্টিফিকেশন অন ইনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সেফটি” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ¦ায়ক ও ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, অনুষ্ঠানে ইএসটি বিভাগের অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরি, ড. নাজনীন নাহার, সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, ড. মো. সাব্বির হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইএসটি বিভাগের শিক্ষার্থী আশিকুর ইসলাম ও সাফিনা আবৃত্তি।
চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৮তম সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুি্ক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটি (Committee for Higher Studies & Research (CHSR))-এর ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন (রবিবার)  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর—এর চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্য পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে “বোর্ড অব অ্যাক্রেডিট্যাশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন” (বিএইটিই) স্বীকৃতির জন্য ফলাফলভিত্তিক শিক্ষার লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শনিবার ৩১ মে  যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “কারিকুলাম ডেভেলপমেন্ট ফর আউটকামবেসড এডুকেশন: এ পাথওয়ে টু বিএইটিই অ্যাক্রেডিট্যাশন” আয়োজন করে ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
কর্মশালায় যবিপ্রবির বিভিন্ন বিভাগকে কিভাবে বোর্ড অব অ্যাক্রেডিট্যাশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন,  ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) এর আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও আইসিএসইটিইপির প্রোজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখ, ড. মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শেষ হলো ‘টেডএক্সড্যাফোডিলইউ ২০২৫’
দেশের বিভিন্ন খাতের সফল ও উদ্যোমী ব্যক্তিদের ভাবনার আলো ছড়িয়ে-উদ্ভাবনের গল্পের মাধ্যমে আয়োজিত হলো ‘দ্যা প্রিমিয়াম হোমস লিমিটেড’ প্রেজেন্টস টেডএক্সড্যাফোডিলইউ ২০২৫। দিনব্যাপী এই আয়োজনের এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘টার্নিং পয়েন্ট: দ্যা ব্রেকথ্রো’।
শনিবার (৩১ মে) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যাম্পাসের মিডিয়া ল্যাবে তৃতীয়বারের মতো এই অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনসটিটিউট (এইচআরডিআই)।
এবারের আয়োজনে বক্তা হিসেবে ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ ও ডিআইইউ’র কৃষিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এ রহিম; দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ও টেকসই ব্যবসা প্রতিষ্ঠা ও কার্বন ক্রেডিট নিয়ে কাজ করে যাওয়া ব্যক্তিত্ব শুভাশীষ ভৌমিক ও প্রকল্পভিত্তিক গবেষণা চিকিৎসক ডা. আওসাফ করিম। তারা নিজ নিজ খাতের উপর দিকনির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
এছাড়া এবারের টেডএক্সড্যাফোডিলইউ- এ ছিল তারুণ্যের জয়জয়কার। তাই তরুণ সফল উদ্যোক্তা ও এই আয়োজনের বক্তা হিসেবে মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও আত্মসংগ্রামের গল্প বলেছেন উম্মে মাইসুন ও তামজিদ রহমান। পাশাপাশি তরুণ  বক্তা- হাইব্রিড অ্যাথলেট সাজিদ হাসান খান- তার নিজের স্বপ্ন ও সফলতার গল্পে মাতিয়েছেন মঞ্চ।
টেডএক্সড্যাফোডিলইউ ২০২৫ আয়োজনের আহ্বায়ক প্রফেসর ড. মো. রকিবুল কবির বলেন, চিন্তা, চেতনা ও চ্যালেঞ্জ পেরিয়ে 'টার্নিং পয়েন্ট'-এর গল্প বললো এবারের টেডএক্সড্যাফোডিলইউ। স্বপ্ন ও সাহসের সন্ধানের দিক থেকে এই আয়োজন অনন্য হয়ে রইলো।
টেড (টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, ডিজাইন) হলো একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে ‘আইডিয়াস ওয়ার্থ স্প্রেডিং’এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে চিন্তাশীল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। টেডএক্স হলো টেড-এর স্থানীয় সংস্করণ, যা স্বাধীনভাবে আয়োজিত হয় এবং আঞ্চলিক চিন্তা ও উদ্ভাবনী ভাবনাকে তুলে ধরতে সাহায্য করে। সেই প্রেক্ষাপটেই টেডএক্সড্যাফোডিলইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি উদ্যোগ, যা তরুণদের জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে।
যবিপ্রবিতে জীবপ্রযুক্তির সমসাময়িক উদ্ভাবন ও গবেষণা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
জিন সম্পাদনা, সিন্থেটিক বায়োলজি, পরিবেশ বান্ধব জৈবপণ্য উৎপাদন, বায়োইনফরমেটিক্সসহ জৈব প্রযুক্তির নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
শনিবার ৩১ মে সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ট্রেইনিং অন ইমার্জিং  ট্রেন্ডস ইন বায়োটেকনোলজি” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির জিইবিটি বিভাগ। কনফারেন্সে ১২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, যবিপ্রবিতে শুরু হয়েছে কনফারেন্স কার্নিভাল। মাসব্যাপী এই কার্নিভালের অংশ হিসেবে আজ এই ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এই কার্নিভালের মূল লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণমুখী করা। নতুন নতুন গবেষণায় যবিপ্রবি এই দেশ ও জাতিকে নতুন কিছু এনে দেবে এই প্রত্যাশা আমার। বায়োটেকনোলজি সেক্টরে চাকুরির বাজার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত না হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমায়। আমাদের দেশে যদি বায়োটেকনোলজির জব সেক্টর তৈরি করা যায় এবং নতুন উদ্যোক্তা তৈরি করা যায় আশা করি এই বিভাগ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এস এম মাহবুবুর রশীদ। বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে জীনপ্রযুক্তির গবেষণা, সমসাময়িক উদ্ভাবনী, মেডিসিন খাতে জীবপ্রযুক্তির প্রভাব, মলিকুলার গবেষণাসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
সেমিনারের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে “হ্যান্ডস অন ট্রেইনিং অন কম্পিউট্যাশনাল বায়োলজি: প্রিমিয়ার ডিজাইনিং” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, অনুষ্ঠানে জিইবিটি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. এ. এম. সরাজ, সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আব্দুর রউফ সরকারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী অর্ণব কুমার সেন ও শান্তা সেন।
গোবিপ্রবি-তে জিএসটিইউ-রিসার্চ এক্সপার্ট’র কর্মশালা অনুষ্ঠিত
ইউনেস্কোর তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন, যেখানে ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪৯ হাজার ১৫০ জন।  তবে এদের অধিকাংশই নিজেদের খরচে কোর্সওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন। গবেষণাভিত্তিক বা স্কলারশিপসহ উচ্চশিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে কাজ করছেআন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহায়তাদানকারী প্রতিষ্ঠান  ‘রিসার্চ এক্সপার্ট’। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সঙ্গে (জিএসটিইউ) যৌথভাবে আয়োজনে  ২৮ ও ২৯ মে, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো  ‘রাইট টু পাবলিশ: অ্যা রিসার্চ জার্নি’।
দুদিনের অনলাইন কর্মশালাটি  সঞ্চালনা করেন রিসার্চ এক্সপার্ট টিমের সদস্য শাহরান ইয়াকিন অনিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী তাহসিন আঞ্জুম এবং ইউনিভার্সিটি অফ মালায়ার গবেষক তাহের হাসান নাকিব।
কর্মশালায় রিসার্চ পেপার লেখার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ—উপযুক্ত জার্নাল নির্বাচন, রিভিউ পদ্ধতি, লেখার গুণগত মান উন্নয়ন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন, যা দেশের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও প্রকাশনার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।
গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়ে শাবিপ্রবি-তে গণবিজ্ঞপ্তি
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী এবং হামলায় সহযোগীদের শনাক্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণ-অভ্যুত্থানের সময়ে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য, ঘটনার তারিখ, যথাযথ বিবরণ এবং প্রমাণাদি (ফটো, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রিনশট, জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এবং অনুরূপ প্রমাণাদি) পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনার অফিসে সিলগালা খামে সরাসরি কিংবা ই–মেইলে নিজ পরিচয়সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।
আগামী ২৬ জুন পর্যন্ত তথ্যপ্রমাণাদি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দুর্বৃত্তের হামলায় কুয়েটের দুই শিক্ষার্থী হাসপাতালে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২)।
তিনি নগরীর টুটপাড়া মোল্লা এলাকার বাসিন্দা মহসিন জমাদ্দারের ছেলে এবং অপরজন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম (২২)।
মঙ্গলবার (২৭ মে) বিকেল আনুমানিক ৪টার দি‌কে কুয়েট সড়কে নি‌রি‌বি‌লি রেস্তরাঁর সাম‌নে এ ঘটনা ঘ‌টে।
হাসপাতাল সূত্র জানায়, তারা দুই জন কুয়েট রোড নিরিবিলি রেস্তরার সামনে অবস্থান করছিল। বিকেল পৌনে ৪ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইফাজের বাম হাতে আঘাত করে এবং তার সাথে থাকা রাজিমকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।
আহত শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ বলেন, ‘যারা আমাদের মেরে আহত করেছে, তাদের আমরা চিনি না। আর আমাদের ওপর কেন এ হামলা, তার হিসাব করতে পারছি না।’
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। কোথায় এ হামলা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে কুয়েট এলাকায় গিয়ে খবর নিচ্ছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এদিকে আহত দুই শিক্ষার্থী কুয়েট শাখা ছাত্রদলের কর্মী বলে দাবি করা হয়েছে। তাদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রদল। রাত ১০টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ৫ আগস্টের পর ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য ও আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়টিকে অনেকে দুর্বলতা ভাবছে। যদি প্রয়োজন হয়, ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে হত্যা ও গুপ্ত হামলার সমুচিত জবাব দেবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। পরে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর গত বুধবার (২১ মে) ড. মো. হযরত আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।
চুয়েটে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণে পাসের হার ৮৭%
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে (মঙ্গলবার) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায়  মোট ১৫০০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রণকারীদের মধ্যে ১৩০৬ জন প্রশিক্ষণার্থী উত্তীর্ণ হয়েছেন। এতে পাসের হার ছিল ৮৭%।
মোট প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে চুয়েটের মোট ৭৫০ জন প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মূল্যয়ণ পরীক্ষায় এদের মধ্যে ৭২১ জন উত্তীর্ণ হয়েছেন।এছাড়াও চুয়েটের বাইরে থেকেও ৭৫০ জন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে ৫৮৫ জন প্রশিক্ষণ শেষ করেন।
চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট এন্ড ইকোনোমি (EDGE ) প্রকল্পের সহযোগিতায় "ডিজিটাল স্কিল ট্রেইনিং ফর স্টুডেন্টস" প্রশিক্ষণের সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ দুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় আইআইসিটি এর সহযোগী পরিচালক ড. মোঃ মঞ্জুর উল হাসান তার সঙ্গে ছিলেন।
চুয়েটের আইআইসিটি এর পরিচালক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠান ঞ্চালনা করেন চুয়েটের ইটিই ২১ ব্যাচের শিক্ষার্থী তন্ময় দত্ত ও নাফিসা নাওয়ার। প্রশিক্ষণ পরিচালনায় ৪২ জনেরও বেশি একাডেমিক প্রশিক্ষক এবং ২০ জনের বেশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যুক্ত ছিলেন।
কর্মসূচিতে ৩০টি ইন্টারমিডিয়েট কোর্স এবং ২৯টি ফাউন্ডেশন কোর্স পরিচালিত হয়। এছাড়া ১৫ জন মেন্টর প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনায় যুক্ত ছিলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত এবং বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের (GoB) অর্থায়নে পরিচালিত EDGE (ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট এন্ড ইকোনোমি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হয়েছে।
সমাপনীতের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক মানের দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে হবে। আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যাকে বিশ্বমানের জনসম্পদে পরিণত করতে হবে, যেন তারা দেশীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম হয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে যে যত বেশি জানবে, বিশ্বায়নের যুগে সে তত এগিয়ে থাকবে। তিনি আরো বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে হলে এখন থেকেই এই দক্ষতাগুলোতে নিজেকে দক্ষ করে তুলতে হবে। ভবিষ্যতে এমন অনেক কাজ তৈরি হবে যা সম্পূর্ণরূপে ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করবে।”
যবিপ্রবির এনএফটি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
‘সাদরে গ্রহণ ও বিদায়ের মাধ্যমে, নতুন সূচনা এবং স্থায়ী স্মৃতির একটি বিশেষ দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল, সম্মাননা স্মারক প্রদান ও নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে)  যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এনএফটি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আজ তোমাদের জন্য আনন্দ ও বেদনা মিশ্রিত দিন। তবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মাঝে নতুন আত্মীক বন্ধন তৈরি হবে আশা করি। পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের গুরুত্ব বর্তমানে অনেক। আগামীর বিশ্ব বাজার নিয়ন্ত্রন করবে ফুড ইন্ড্রাস্ট্রি। সুস্থ জীবনযাবনের জন্য পুষ্টিময় খাবারের বিকল্প নেই। উন্নত বিশ্বের ফার্মেসিগুলোতে দেখা যায় তাদের ফার্মেসিতে অর্ধেক ঔষুধ বাকি অর্ধেক ফুড সাপ্লিমেন্ট ও ফাংশনাল ফুড। বিভিন্ন জায়গায় পুষ্টিবিদরা রোগী দেখছে, কখন কোন খাদ্য খেতে হবে, কতোটুকু পুষ্টি দরকার এসব বিষয়ে পরামর্শ দিচ্ছে। আগামীতে আমাদের দেশেও এই পুষ্টিবিদদের গুরুত্ব বাড়বে। ডাক্তারদের পাশাপাশি পুষ্টিবিদদের চাহিদা বাড়বে। তখন অনেক ক্ষেত্রে ঔষুধ না খেয়ে পুষ্টিযুক্ত খাবার খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে আমাদের দেশের সাধারণ জনগণ দারুণভাবে উপকৃত হবে। আমাদের দেশে খাদ্য সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে পারলে আমাদের দেশে খাদ্যে অভাব হবে না। আমাদের দেশের মাটি সোনার মাটি। এ খাদ্যের পুষ্টিমান ঠিক রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। আশা করি তোমরা গবেষণার মাধ্যমে সুস্থ-সুন্দর দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে।
নবীন শিক্ষর্থীদের উদ্দেশ্যে তিঁনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বন্ধু নির্বাচন করা। তোমাদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। আগামীর চার বছরের জীবন তোমাদের বাকী জীবনের পথচলা সহজ করে দিবে। তোমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে তাহলে সফলতা আসবেই।
অনুষ্ঠানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম, বিদায়ী শিক্ষার্থী আবু হানিফ, নবীন শিক্ষার্থী মো. তারেক মাহমুদ ইফতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ এনএফটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী হাবীবা রহমান ও আব্দুর রহমান প্রান্ত। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর্দা উঠলো যবিপ্রবি কনফারেন্স কার্নিভালের
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (ইইই) বিভাগের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা মধ্য দিয়ে এর পর্দা উঠলো মাস ব্যাপী কনফারেন্স কার্নিভাল ২০২৫’র। মাসব্যাপী এই কনফারেন্স কার্নিভাল ২০২৫ এর শুভ উদ্ধোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবির ২৭ টি বিভাগ ও একটি অনুষদের আয়োজনে ২৪ মে থেকে ৩০ জুন পর্যন্ত কনফারেন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ মে ২০২৫) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘টেকফ্রন্টিয়ারস: টেকনোলজি ফর দ্যা ফিউচার’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির ইইই বিভাগ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী এই কনফারেন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে। মাসব্যাপী এধরনের ন্যাশনাল কনফারেন্স দেশের মধ্যে প্রথম আয়োজন করছে যবিপ্রবি। দুই বছর অন্তর অন্তর যবিপ্রবিতে এই কনফারেন্স কার্নিভাল এবং প্রতি বছর আন্তর্জাতিক কনফারেন্স আয়োজিত হবে। এধরনের সেমিনারের মাধ্যমে জ্ঞান অর্জন করে দক্ষ জনশক্তি তৈরি হওয়ার পাশাপাশি যবিপ্রবি গবেষণা ও র‌্যাঙ্কিয়ে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইইই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের পাওয়ার এনার্জির দিকে ফোকাস রাখতে হবে। তাহলে দেশের পাওয়ার এনার্জি সেক্টরে যে ঘাটতি রয়েছে, তা পূরণে তোমরা অবদান রাখতে পারবে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড এর সাউথ এশিয়া সার্ভিস এক্সপেরিয়েন্স অ্যান্ড সিস্টেম ইন্টিগ্রেশনের প্রধান প্রকৌশলী চন্দ্র শেখর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রযুক্তিবিদ্যা, নেটওয়ার্ক সিস্টেম, কৃত্তিম বুদ্ধিমত্তা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত তথ্য আলোকপাত করেন।
সেমিনারের প্রথম পর্ব শেষে দুপুর ১২ টাই শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। ইইই বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয় ওয়াল্টন ডিজিটেক ইন্ড্রাস্ট্রিস লিমিটেড এ উপ-পরিচালক মো. নাদিম মোস্তফা ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জুবায়েদ হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেমিনারের আহবায়ক ও ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী মো. রাতুল হাসান ও জান্নাতুল নাঈম।
একই দিনে যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি ও মেডিসিন অনুষদের আয়োজনে অডিটরিয়ামে ‘অল অ্যানিম্যাল ডিসার্ভ অ্যা গুড লাইফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে “ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপলাইড ইথোলজি (আইএসএই) সপ্তম অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ ২০২৫” অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড অফসটেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি অ্যানিম্যাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. জ্যানিক সিয়েগফোর্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনসহ প্রমুখ। বক্তারা দিনব্যাপী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যানিম্যাল সাইন্সের উপর বিভিন্ন বিষয়ে তথ্য আলোকপাত করেন।
জ্বালানি বন্টনে সাম্য ও ন্যায্যতা দাবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম এর সহোযোগিতায় “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেছেন, সবক্ষেত্রে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। জ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে। অধিকার আদায়ের জন্য সচেতনা গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে। ভবিষ্যত প্রজন্ম বিপদগ্রস্ত হবে।
শনিবার (২৪ মে ২০২৫ ) বিকেলে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
এতে গেষ্ট অব অনার ছিলেন চুয়েট, ইউএসটিসি এবং রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ এর এনার্জি এডভাইজার ও ডেফোডিল ইউনিভার্সিটি এর প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা এবং সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
সেমিনার সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
উইলস লিটল ও ঢাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব
মে মাসের শেষ সপ্তাহটি হতে চলেছে বিজ্ঞানময় সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসছে প্রথম এসএন বোস ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। একইদিনে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বসছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড।
জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর কাকরাইলে অবস্থিত এই স্কুলে অনুষ্ঠিতব্য বিজ্ঞান সপ্তাহে  কুইজ, অলিম্পিয়াড, এবং প্রোজেক্ট ডিসপ্লে করবে খুদে বিজ্ঞানীরা। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনীতে আরো উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার।
উইলস সায়েন্স ক্লাবের সভাপতি তাকিবুর রহমান খান জানিয়েছেন, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রোজেক্ট সেটআপ করবেন অংশগ্রহণ কারীরা। পরের দিন হবে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। আর শেষ দিন পুরস্কার বিতরণীর আগে হবে সেমিনার।
অপরদিকে কার্জন হলের জাতীয় বিজ্ঞান উৎসবে থাকছে রুবিকস কিউব, চেজ টুর্নামেন্ট, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, পোস্টার প্রদর্শন, বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। উসৎব উপলক্ষে ৭২ ঘন্টার হ্যাকাথন শুরু হয় ২০ মে। ২৩ মে শেষ হওয়া হ্যাকাথনে নির্বাচিত হয় কোডিংয়ের মাধ্যমে উদ্ভাবনী সমাধান দেয়া নিবন্ধিত ১০৮ দলের মধ্যে সেরা ১০টি দল।
বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা জানিয়েছেন, সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে।
সূত্রমতে, কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।
এছাড়াও সপ্তাহের শেষ দিন ৩০ মে ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এবং ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটির যৌথ আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউটের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য উৎসবের পঞ্চম আসরে ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবে খুদে বিজ্ঞানীরা। বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড হবে এমসিকিউ ও সৃজনশীল মিশ্র ফরম্যাটে। আইকিউ টেস্ট ও স্ক্র্যাপবুক ডিজাইনিং প্রতিযোগিতা থাকবে সবার জন্য উন্মুক্ত। বয়স ভিত্তিতে বিভক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বক্তৃতা প্রতিযোগিতায় বিষয় থাকছে- বিজ্ঞান ও শিল্প বিপ্লবের অবদান, অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তি, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আধুনিক রাষ্ট্র গঠনে প্রযুক্তির ভূমিকা নিয়ে।
চুয়েট -এমআইএসটি সমঝোতা স্মারক সই
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল (ইইসিই) বিভাগের মধ্যে ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও  মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রোসাইদুল মাওলা।
বৃহস্পতিবার দুপুরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর এডমিন টাওয়ারের কনফারেন্স রুমে জিএনএসএস অবজারভেটরি হোস্টিং ও সহযোগিতামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এসময় চুয়েটের পক্ষ থেকে  আরও উপস্থিত ছিলেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর পক্ষে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রোসাইদুল মাওলা ও বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা যায়।
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদত্যাগ
শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান গণমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন।
অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতাও আনাসহ পাঁচ দফা দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সবশেষ আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষকরা। সংকট থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন ভাইস চ্যান্সেলরকে অপসারণ করিয়ে যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগের মধ্য দিয়ে সমস্যার সমাধান চান তারা।
গত ফেব্রুয়ারি মাসে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন। একপর্যায়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন।
একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে এক সময় নরম হয় প্রশাসন। ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফায় রূপ নেয়। যা দাগ কাটে সারাদেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।
২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এরপর থেকে সব আন্দোলনের সমাপ্তির সঙ্গে স্বস্তি নিয়েই হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করেন কুয়েট শিক্ষক সমিতি।
১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অনাস্থা দিয়ে কুয়েট অন্তর্বর্তী ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হযরত আলীর প্রতি অনাস্থা জানিয়ে দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (২১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে ব্রিফিংয়ে এ দাবি জানায় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন শিক্ষক সমিতির পক্ষে জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকা, ছাত্র-শিক্ষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়েছেন শিক্ষকরা। এজন্য তাকে দ্রুত পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, উপাচার্য দাপ্তরিক কাজের কথা বলে ১৯ মে ঢাকায় যান। শিক্ষকদের বলেছিলেন, পরদিন ফিরে আসবেন। কিন্তু এখনো তিনি ক্যাম্পাসে ফিরে আসেননি। তিনি কুয়েটের যে গাড়ি নিয়ে গিয়েছিলেন তা ফেরত পাঠিয়েছেন। তিন দিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলেও কর্ণপাত করেননি। বর্তমানে কুয়েট অভিভাবক শূন্য। এ অবস্থায় পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দিতে হবে।
এরআগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে অচলাবস্থা চলছে। পরে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি।
যবিপ্রবিতে ‘ক্যারিয়ারস অ্যান্ড লিডারশিপ রুলস’সেমিনার অনুষ্ঠিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারীদের ক্যারিয়ার এবং নেতৃত্বের ভূমিকায় অগ্রগতি অর্জনের জন্য কৌশলসমূহ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
মঙ্গলবার সকাল ১১ টাই যবিপ্রবির সিএসই বিভাগের ডিজিটাল ক্লাসরুমে ‘স্ট্রাটেজিস ফর উইমেন ইন আইসিটি টু অ্যাডভ্যান্স দেয়্যার ক্যারিয়ারস অ্যান্ড লিডারশিপ রুলস’  শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বর্তমানে দেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বাধা পেরিয়ে দেশ তথা জাতি গঠনে নারীদের এগিয়ে আসতে হবে। আমাদের এই বিভাগের নারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে যবিপ্রবির নাম উজ্জ্বল করবে। এই সেমিনার থেকে শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্বগুণে এগিয়ে যাবে এবং পরিবারের স্বপ্ন পূরণ করবে বলে আমি মনে করি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের হাত ধরেই যবিপ্রবি হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের সেরা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসইটিইপির উইমেন আইটি লিডারশিপ স্পেশালিস্ট অধ্যাপক ড. শাহিনা সুলতানা ও স্যামসাং ইলেকট্রনিক্সের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার কানজুম আতিয়া বিনতি। বক্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারীদের ক্যারিয়ার এবং নেতৃত্বের ভূমিকায় অগ্রগতি অর্জনের জন্য কৌশলসমূহ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হোসাইন, ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখ, ড. মো. নাসিম আদনান, প্রভাষক এসকে. সালাউদ্দিন কবির, জুবায়ের আল মাহমুদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আবু রাফে মো. জামিল।
চুয়েটে “দ্যা কোর্স পোর্টাল” কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “দ্যা কোর্স পোর্টাল” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে ২০২৫) চুয়েটের আইআইসিটি কম্পিউটার ল্যাবে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন এবং আইআইসিটি এর সহযোগী পরিচালক ড. মোঃ মঞ্জুর উল হাসান।
কী-নোট স্পীকার ছিলেন আইআইসিটি এর সহকারী কম্পিউটার প্রোগ্রামার জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
অচলাবস্থার মধ্যেই কুয়েট ভিসি’র ক্যাম্পাস ত্যাগ!
অচলাবস্থার মধ্যেই কর্মস্থল ত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক হযরত আলী। সোমবার (১৯ মে) সকালে তিনি খুলনা ছেড়ে ঢাকায় যান বলে কুয়েটের একজন সিনিয়র ডিনকে মোবাইলে জানিয়েছেন। তবে কুয়েট উপাচার্য কোথায় সে বিষয়ে কিছু না বললেও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এর আগে, গত ৪ মে থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হলেও পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন শুরু করেন কুয়েটের শিক্ষকরা। শিক্ষকদের দেওয়া প্রথম সাতদিনের আলটিমেটাম গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে শেষ হয়। এরপর ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানানোর পর সোমবার দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে উপাচার্য দপ্তরের সামনে দুপুর ১২টায় অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।  এরই অংশ হিসেবে সোমবার দুপুরে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করলে জানতে পারেন তিনি খুলনায় নেই।
পরে সাংবাদিকদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, “যেহেতু উপাচার্যকে পাওয়া যায়নি, সেহেতু মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়ে অচলাবস্থা নিরসনের আহ্বান জানাচ্ছি। এর মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরো বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছি। ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা উদগ্রীব। কুয়েটের স্বাভাবিক কার্যক্রম অনেকটা জিম্মি হয়ে পড়েছে। ছাত্ররাও আশ্বাস দিয়েছে যে, তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কিন্তু এরপরেও শিক্ষকদের দাবি পূরণে কেন দেরি হচ্ছে? কর্মবিরতির সপ্তম দিন পার করে অষ্টম দিনে পড়েছে। এখনো কেনো কুয়েট প্রশাসন নিশ্চুপ?” বর্তমান অচলাবস্থার জন্য তিনি কুয়েট প্রশাসনকেই দায়ী করেন।
কুয়েটের রেজিস্ট্রারের বরাত দিয়ে তিনি বলেন, “মঙ্গলবার উপাচার্য ঢাকা থেকে কুয়েটে আসবেন বলে তাকে জানানো হয়েছে। তবে অফিসিয়াল কোনো পত্র এখনো পাওয়া যায়নি। এমনকি উপাচার্য অস্থায়ীভাবে কার ওপর দায়িত্ব দিয়ে গেছেন, সেটিও জানা যায়নি।”
তবে কুয়েটের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, “রবিবার উপাচার্য আমাকে মোবাইলে জানান, তিনি ঢাকায় যাবেন। মঙ্গলবার (২০ মে) তিনি খুলনা ফিরবেন বলেও জানিয়েছেন। যদিও আমার ওপর দায়িত্ব অর্পণের কোনো কাগজ পাইনি।”
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. সাহিদুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আবার দেখব। এর মধ্যে সংকট নিরসন না হলে আবারো কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।”
এদিকে, শিক্ষকদের পাশাপাশি সেখানে উপস্থিত হয়ে কুয়েটের ১৯তম ব্যচের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা দ্রুত ক্লাস শুরুর দাবি জানাই। এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা ১৯তম ব্যচের শিক্ষার্থীরা। আমাদের দুইটি পরীক্ষা আটকে আছে। ১ হাজার শিক্ষার্থী সেশনজটে পড়ছে। আর ১ হাজার শিক্ষার্থী মানে ১ হাজার পরিবার।
কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের আমলে গঠিত তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে অটল। এ বিষয়ে তারা বলেন, আমরা নতুন কমিটির পক্ষে নই, তাহলে আরো পিছিয়ে যাবে। আমরা চাই বর্তমান কমিটিই তদন্ত কার্যক্রম শেষ করে দ্রুত অচলাবস্থার অবসান করুক।
পাবিপ্রবি-তে শিক্ষকের একক মানববন্ধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীর ওপর নির্যাতনের প্রতিবাদে একক মানববন্ধন করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একাই এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় হাতে ছিল একটি প্রতিবাদী প্ল্যাকার্ড, মুখে ছিল নীরব প্রতিবাদের দৃঢ়তা।
সূত্রমতে, রবিবার (১৮ মে) বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার কয়েকজন নেতা-কর্মী শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে ছাত্রদলের কর্মীরা তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ তোলেন। পরে তারা সোহানকে পুলিশের হাতে তুলে দেয়ার দাবি জানায়। এরর প্রতিবাদে একক মানববন্ধনে করেন তিনি।
ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, “আমি চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা পড়াশোনা করুক। কোনো সাধারণ শিক্ষার্থী যেন অযাচিতভাবে হয়রানির শিকার না হয়। শিক্ষার্থীরা যদি কোনো ভুল করলে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিচার না করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা. তা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।”
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আরিফ বলেন, “তোমরা নিজেদের মধ্যে সবরকম ভেদাভেদ ভুলে একসঙ্গে সহাবস্থান করো, বিভক্ত হয়ো না। অতীতের ভুল ক্ষমা করে একে অপরের পাশে দাঁড়াও।”
প্রসঙ্গত, রবিবার (১৮ মে) সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে নির্যাতনের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূল ফটকের সামনে তাদের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
যবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট চ্যাটবট বিল্ডিং নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট এবং বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কনভার্সেশনাল এআই অ্যান্ড চ্যাটবোটস বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এ সেমিনার আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। আইসিএসইটিইপির এই প্রকল্প যবিপ্রবির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমি মনে করি। এই প্রকল্পের আওতায় আমাদের সিএসই বিভাগের শিক্ষার্থীরা প্রতি মাসে বৃত্তির পাশাপাশি নিজেদের উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার গবেষণায় আমাদের যবিপ্রবির শিক্ষার্থীরা নতুন মাত্রা যুক্ত করবে বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য এই প্রকল্পের আওতায় আমাদের শিক্ষার্থীদের স্বনির্ভর ও উদ্যেক্তা হিসেবে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আশা করি তোমরা নিজেদের গড়ে তোলার পাশাপাশি এই জাতির জন্য কাজ করবে।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নাসসেনিয়া লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. ফাত্তাহুল আলম ও সফটওয়্যার প্রকৌশলী এস. এম নাহিদ হাসান। বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘কনভার্সেশনাল এআই অ্যান্ড চ্যাটবোটস বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আহমেদ শেখসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাসিম আদনান।
শাবিপ্রবি শিক্ষককে হেনস্তা, সড়ক অবরোধ
গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৮ মে) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেন তারা।
এর আগে রাত সাড়ে নয়টার দিকে প্রথমে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে রাত ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি জানান। এছাড়া রাত ২টার দিকে শিক্ষককে মারধরকারী ওই যুবককে আটক করে পুলিশ।
জানা গেছে, শিক্ষককে মারধর করা যুবক রাসেল আহমদ (৩০) নগরীর আখালিয়া নেহারীপাড়া এলাকার আব্দুর রকিবের ছেলে। মারধরে আহত শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। এর মধ্যে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে চলে আসেন। একপর্যায়ে তার গাড়ির সঙ্গে ওই ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে মারধর করেন।
শিক্ষককে মারধরের ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। সেখানে আধা ঘণ্টা বিক্ষোভ করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। সেখানে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকের গায়ে হাত তোলা ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার ভাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার বলেন, মাউন্ট এডোরার সামনে অধ্যাপক শফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় এক লোকের ঝামেলার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোক শিক্ষককে হেনস্থার পাশাপাশি গায়েও হাত তোলে। আহত অবস্থায় শিক্ষককে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে আসেন।
এবার প্রশাসনিক কাজে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষকদের
একাডেমিক কার্যক্রমের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা প্রশাসনিক কাজে সহযোগিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কার্যক্রম আগামীকাল সোমবার (১৯ মে) দুপুর ১২টার মধ্যে শেষ না হলে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন।
পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে ড. মো. ফারুক হোসেন বলেন, আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। যার কারণে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপর মহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করছে বর্তমান প্রশাসন। সোমবার দুপুর ১২টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
অপর দিকে একাডেমিক কার্যক্রম শুরু, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রাম মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। কাল রোববার শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. রাহাতুল ইসলাম বলেন, দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু, আগে গঠিত তদন্ত কমিটি বাতিল করে নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং তাদের পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন।
তথ্যমতে, গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হামলায় কুয়েটের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। টানা প্রায় তিন মাস ধরে বন্ধ থাকে সব ধরনের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা ওই দাবি থেকে সরে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতারা। ৫ মে ব্রিফিং করে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে সাত কার্যদিবসের আলটিমেটাম দেন শিক্ষক নেতারা।
তদন্ত কমিটি ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। পরবর্তী সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। কিন্তু গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও ওই ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়।
এরপর শিক্ষার্থীরা আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ১৩ মে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।
কুয়েটে অচলাবস্থা: আবারও অবস্থানে শিক্ষার্থীরা, দাবিতে অনড় শিক্ষকরা
কোনোভাবেই সচল হচ্ছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। নিজ নিজ দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অনড় থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক কার্যক্রম চালু, নতুন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও আগে ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব পক্ষই যেন একটি অনঢ় অবস্থানে রয়েছে। এতে দীর্ঘ সেশন জটে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা।
গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ ও একাডেমিক কার্যক্রম শুরু, নতুন তদন্ত কমিটি গঠন এবং কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করাসহ এ দাবি তাদের।
অপরদিকে, শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে সাত দিনের আলটিমেটাম শেষ হলো বৃহস্পতিবার।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম বলছেন, তারা উপাচার্যের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন। উপচার্য তাদের দাবির বিষয়ে ইতিবাচক। দাবি আদায় হলে রবিবার তারা ক্লাসে ফিরবেন। আর দাবি আদায় না হলে অসহযোগ আন্দোলনে যাবেন তারা।
তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপচার্য প্রফেসর ড. মো. হযরত আলী। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারনের আহ্বান জানান।
উপচার্য বলেন, ‘সবাই নিজ নিজ দাবিতে অনড় এ কারণে কিছুটা সময় লাগছে। খুব শিগগিরই সকল সমস্যার সমাধান হবে।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে গত ২৫ এপ্রিল কুয়েট উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালায়। ১ মে শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. মো. হযরত আলীকে উপচার্য হিসেব নিয়োগ দেয়। এরপর ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের দাবির মুখে তা এখনও বন্ধ রয়েছে।
ইউআইটিএস সেমিনারে কোরিয়ান রাষ্ট্রদূত
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক” নিয়ে বিশেষ সেমিনার করলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। সেমিনারের শুরুতে  উভয় দেশের সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীকী অভিব্যক্তি তুলে ধরা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের  রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতি অঙ্গনে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার  রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এসময় তিনি পারস্পরিক উন্নয়নের স্বার্থে এই সহযোগিতা আরও গভীরতর করার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোকপাত করেন। এর আগে ইউআইটিএস পরিদর্শনের সময় রাষ্ট্রদূত “কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও এর শিক্ষা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন, যা দক্ষিণ কোরিয়ার বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির অভিজ্ঞতা ও বাংলাদেশের প্রেক্ষাপটে তা থেকে গ্রহণযোগ্য শিক্ষার সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ মহসিন।
স্বাগত বক্তব্য দেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
ঢাবির শ্যাডো এলাকায় ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্রি ওয়াইফাই চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শ্যাডো এলাকা, কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টিসহ আশপাশের এলাকায় ফ্রি  ইন্টারনেট কাভারেজ দিচ্ছে  ‘বাংলাদেশ ফার্স্ট’।  মঙ্গলবার (১৩ মে) ক্যাম্পাসে  বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এটি স্ক্যান করে এক সঙ্গে দুই শতাধিক শিক্ষার্থী এই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন।
ক্যাম্পাস শ্যাডো-তে এই সেবাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক।  এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, সাবেক সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক রাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের হেদায়েতুল্লাহ আবির, রিনভী মোশাররফ, মনিরুল ইসলাম হিরন, হাসানুজ্জামান নাদিম, নোমান আবদুল্লাহ, সাদমান সাকিব, ইরাম, তৌহিদ, রিজভী ও মিলন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রায়হান আহমেদ ও মুনতাসীর সাবির, স্যার এ এফ রহমান হলের মোহাম্মদ মুবিন, মোহাম্মদ আল আমিন, ত্বকী ও শরীফ, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, রায়হান আবেদীন, সুফি ও শহীদ, জসীমউদ্দিন হলের মুনতাসীর মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।
জানাগেছে, ফ্রি ইন্টারনেট চালুর উদ্যোক্তা অনিক ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন।
৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে রাতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ
৩৭ শিক্ষার্থীকে শোকজ করার প্রতিবাদে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে শেষ হয়।
এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩ মাস ধরে আমাদের সব একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সবকিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সব ধরনের একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস-পরীক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সবকিছু শেষ করে বের হয়ে যেতে চাই।
তারা আরো বলেন, স্যারদের কাছে করজোড়ে প্রার্থনা করি, ছাত্রদের উপর যে জুলুম করা হয়েছে সেটার বিচার করা হোক। যারা এই নাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, আমরা চাই তাদের বিচার করা হোক। একইসঙ্গে আমরা শিক্ষক লাঞ্ছনারও বিচার চাই।
মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মুশফিক, আইইএম বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাগর, এমএসই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হিমেল, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাবমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম ও সিইসি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আতিক।
একই দিন সকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কুয়েট কর্তৃপক্ষ।  গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, নোটিশ দেওয়া শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে প্রায় তিন মাস হতে চললেও সংকট কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। ১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদেরসহ
শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের সাত কর্মদিবসের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে চলছে এ কর্মবিরতি।
কুয়েটের সেই ৩৭ শিক্ষার্থীকে শোকজ, ৬দিন ধরে শিক্ষকদের ক্লাস বর্জন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদেরকে লাঞ্ছিত করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা সেই ৩৭ জন শিক্ষার্থীকে সোমবার (১২ মে) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কুয়েট কর্তৃপক্ষের নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সাতটি অভিযোগ আনা হয়। তাদেরকে আগামী ১৫ মে বিকাল ৫টার জবাব দিতে বলা হয়েছে।
কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার ষষ্ঠ দিনেও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। এ ছাড়া আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, দাবি পূরণ হলে তারা সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
নোটিশ পাওয়ার পর একাধিক শিক্ষার্থী বলেন, যে ৩৭ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এর প্রথম ৭ জন ছাত্রদলের নেতাকর্মী, বাকিরা সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করেছিলেন। তারা শিক্ষকদের লাঞ্ছিত করেননি।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। এ অবস্থায় সেশনজট বেড়ে যাওয়ায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী উদ্বেগের মধ্যে রয়েছেন।
এর আগে, ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিগত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছিল। এরপর শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন করলে শিক্ষা উপদেষ্টা কুয়েটে এলেও অনশন ভাঙেননি। গত ২৩ এপ্রিল দুপুরে কুয়েট সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়।
কুয়েট রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি সভার সিদ্ধান্তে মোতাবেক ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম চালু ও ২ মে আবাসিক হলসমূহ খোলার সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৩ এপ্রিল হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ ২ মে হল খোলার সিদ্ধান্ত নেয়। দুই রাত খোলা আকাশের নিচে কাটিয়ে ১৫ এপ্রিল ছয়টি ছাত্র হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত ২২ এপ্রিল রাতে ছাত্রীরাও রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেন। বর্তমানে কুয়েটের সব হলেই শিক্ষার্থীরা অবস্থান করছেন।
এদিকে কুয়েট শিক্ষক সমিতির পক্ষে ২৩ এপ্রিল প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল, দোষী প্রমাণিত না হলে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখবেন শিক্ষকরা। ৪ মে একাডেমিক কার্যক্রম চালু হলেও শিক্ষকরা ক্লাস বর্জন করছেন।
ফের প্রকাশ করা হবে হাবিপ্রবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ৩য় শিফটের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. হাসান ফুয়াদ এল তাজ। তিনি বলেন, ‘B3 রেজাল্টে কারেকশন ইনপুট দেওয়া হয়েছে। বর্তমানে সকল রেজাল্ট পুনরায় যাচাই (চেকিং) করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশোধিত রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে।’
এর আগে, B3 ইউনিটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। তাদের অভিযোগ, তারা অপ্রত্যাশিতভাবে নেগেটিভ মার্ক পেয়েছেন। এমন ফলাফল স্বাভাবিক নয়, এতে কোনো ভুল হতে পারে। একইসঙ্গে তারা ফলাফল পুনঃনিরীক্ষণের দাবি জানান।
গত সোমবার (৫ মে) থেকে বুধবার (৭ মে) পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখায় ২ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান ও মানবিক শাখায় ৪ হাজার ৪৫৬ জন এবং অন্য একটি শাখায় ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইউআইটিএস এর তিন উদ্ভাবক পাচ্ছেন ১ লাখ ৭০ হাজার টাকার অনুদান
বাস্তবভিত্তিক সমস্যা প্রযুক্তি নির্ভর টেকসই সমাধান দিয়ে  সম্মাননা সনদ হাতে পেলেন  ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক দল পেল্টিয়ার্স, সাউন্ড ভিশন ও ক্লাউড দলনেতারা।একইসঙ্গে বিজয়ী হিসেবে প্রি-সিডের জন্য তিনটি দল মিলে মোট ১ লাখ ৭০ হাজার টাকা ছাড়ের ঘোষণা পেলেন বিজয়ী শিক্ষার্থীরা।
এরা হলেন- পেল্টিয়ার্স দলের সদস্য আসিফ মাহমুদ, নুসরাত জাহান আন্নি, কে এম জাকারিয়া ও জিহাদুল জারিফ সিয়াম। সাউন্ড ভিশন দলের ইশরাক চৌধুরী, সৈয়দ জিসান আহমেদ, কাজী মোঃ আজহার উদ্দীন ও সুমাইয়া বিনতে ইসমাইল। এছাড়াও ক্লাউড দলের সদস্যরা হলেন মোতালেব হোসেন ইমন, রেদুয়ানুল করিম আবিদ, মোঃ ইব্রাহিম, শারমিন এমা।
তিন দলের মধ্যে মধ্যে  মুরগীর খামারের জন্য স্বল্পমূল্যে শক্তি-সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ মডিউল বানাতে কোহর্ট-১ চ্যাম্পিয়ন ‘পেল্টিয়ার্স টিম’  ৭০,০০০ টাকা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুখাবয়ব শনাক্তকরণ এবং রিয়েল-টাইম অডিওবুক রূপান্তরে সক্ষম স্মার্ট চশমা তৈরির জন্য কোহর্ট-২ চ্যাম্পিয়ন সাউন্ড ভিশন দল ৬০,০০০ টাকা এবং ইনোভেশন কোহর্ট ৩ (আইসি৩): ক্লাউড দল ‘স্ক্র্যাপ ভেঞ্চার’-এর জন্য ৪০,০০০ টাকা স্টার্টআপ সিড ফান্ডিং দেয়ার ঘোষণা দেয়া হয়।
রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয় গত ১৪ মার্চ। আর ৬ মে তাদের স্বীকৃতি দিয়ে অর্থ ছাড়ের ঘোষণা দেস বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)-এর আওতাধীন “ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকো-সিস্টেম ডেভেলপমেন্ট” প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।  <o:p></o:p>
ওইদিন অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “শিক্ষার্থীদের আইটি/আইটিইএস খাতে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।”<o:p></o:p>
তিনি শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের কার্যকরভাবে যুক্ত করতে স্টার্টআপ উদ্যোক্তাদেরও ইউনিভার্সিটি ইনোভেশন হাবে সম্পৃক্ত করার পরামর্শ দেন।<o:p></o:p>
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফায়েত হোসাইন। তিনি ইউআইএইচপি প্রোগ্রামের লক্ষ্য, কাঠামো এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রধান,  মো. আল ইমতিয়াজ; ইউআইএইচপি প্রোগ্রাম ম্যানেজার মো. সাইয়েদ ফজলে ফারহান ; ব্র্যাক সিইডি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও ইউআইএইচপি মেন্টর কাজী আকিব; অ্যাস্ট্রোনমি পাঠশালা প্রতিষ্ঠাতা ও সিইএসইও,  হাসিবুল হোসেন রিফাত এবং ইউআইইউ হেড অফ কমিউনিকেশনস সুমাইয়া মতিয়াতুর।<o:p></o:p>
গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১জন বিহস্কৃত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের সম্মান প্রথম বর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ দশমিক ১৪ শতাংশ। ৪ হাজার ৪১৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলো ৪৩৫ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনকে বহিষ্কার করা হয়।
এছাড়াও বিজ্ঞান শাখার অধীনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষা শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শেষ হলো। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ২ লাখ ৩৭ হাজার ৭৮৭টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল অনুষ্ঠিত বাণিজ্য শাখায় ৮৯৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ৮৬২ জন, ২ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৯৫০ ভর্তিচ্ছুর মধ্যে ২৮০২ জন পরীক্ষায় অংশ নেয়।
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পঞ্চম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৮৫১ জন। এরমধ্যে ৯৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।
শুক্রবার ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একইদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সহযোগিতার জন্য যা করার প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করেছে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাব সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।
যবিপ্রবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।
ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারকে ধন্যবাদ জানান তিনি। এর আগে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন।
পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার হল পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে যবিপ্রবির উপাচার্য কুশল বিনিময় করেন।
জিডিইউ-তে গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ ইউনিটে মোট ৩৮৮৬ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন।
তাদের মধ্যে শুক্রবার ( ৯ মে ২০২৫) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৩২২৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৬৫৭ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.০১ শতাংশ।
পরীক্ষা চলাকালে জিডিইউ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন,“অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভবিষ্যতের শ্রমবাজারে মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে: চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, রোবটের ক্রমবর্ধমান ব্যবহার বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রগুলোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিভিন্ন ক্ষেত্রে রোবট এখন মানুষের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। তবে মানবিক গুণাবলীর চাহিদা এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তা ভবিষ্যতেও থাকবে। যদিও এরইমধ্যে রোবটের ব্যাপক ব্যবহার শ্রমবাজারের অনেক ক্ষেত্রেই পরিবর্তন নিয়ে আসছে। যেসব কাজ যান্ত্রিক এবং পুনরাবৃত্তিমূলক সেসব ক্ষেত্রে রোবট মানুষের বিকল্প হিসেবে কাজ করছে। ভবিষ্যতের শ্রমবাজারে মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এরমধ্যে রয়েছে প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো এবং নতুন দক্ষতা অর্জন করা। এই পরিবর্তনগুলো শুধু সংকট নয় বরং নতুন সম্ভাবনারও জন্ম দিচ্ছে।
তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে সকল প্রতিষ্ঠানে কিংবা শিল্পকারখানায় যেখানেই অটোমেশন এর প্রয়োজন হবে সেখানেই মেকাট্রনিক্স প্রকৌশলীদের কর্মক্ষেত্র অবারিত থাকবে। দক্ষতা, উৎপাদনশীলতা এবং গুণমান উন্নত করার ক্ষমতার কারণে বিভিন্ন পেশা এবং শিল্পে শিল্প প্রকৌশল গুরুত্বপূর্ণ। এই দক্ষতা আয়ত্ত করার মাধ্যমে, পেশাদাররা তাদের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং তাদের কর্মজীবনের সম্ভাবনাকে উন্নত করতে পারে। শিল্প প্রকৌশলে দক্ষতা অর্জন ক্যারিয়ার বৃদ্ধি এবং সাফল্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এই দক্ষতার সাথে পেশাদারদের উচ্চ চাহিদা রয়েছে এবং তারা বিভিন্ন কর্মজীবনের পথ অনুসরণ করতে পারে, যেমন শিল্প প্রকৌশল ব্যবস্থাপনা, অপারেশন পরিচালনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রক্রিয়া উন্নতি পরামর্শ এবং প্রকল্প পরিচালনা।
৮ মে (বৃহস্পতিবার)  চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের "MIE ROBOLUTION 1.0" উপলক্ষে আয়োজিত "Industry 4.0" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকোনুজ্জামান, বিএসআরএম এর এসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) মুহাম্মদ শহিদুল ইসলাম, আইকোনিক এর সিইও মো মাহমুদুর রহমান, ট্রান্সকম এর প্ল্যান্ট ম্যানেজার শুভদীপ ভট্টাচার্য এবং সিমেন্স আইআইবি এর টিম লিড মিঠু কুমার ভৌমিক। “MIE ROBOLUTION 1.0 ” এর সভাপতি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন “MIE ROBOLUTION 1.0” এর চিফ কো-অরডিনেটর ও এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির।
এছাড়া আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমআইই বিভাগের ১৯ ব্যাচের ছাত্র মেহেদী হাসান। এতে সঞ্চালনা করেন এমআইই এর ২০ ব্যাচের শিক্ষার্থী অনিন্দ্য বড়ুয়া, খন্দকার ফারিহা তাসনিম, ২১ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান ও অংকন দে অনিমেষ।
উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক  তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় থাকছে Techathon (বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলগত উদ্ভাবনী প্রতিযোগিতা), Robo Soccer (রোবট দ্বারা পরিচালিত আকর্ষণীয় ফুটবল ম্যাচ), Line Following Robot (স্পিড ও প্রিসিশনভিত্তিক রোবট রেসিং), CAD Contest (মেকানিক্যাল ডিজাইন দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা), Project Showcasing & Poster Presentation (বাস্তবসম্মত রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকল্প ও ধারণার প্রদর্শনী), Seminar Session; Industry 4.O  (দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে জ্ঞান ও অনুপ্রেরণার আয়োজন), Colorful Rally (ক্যাম্পাস জুড়ে প্রমোশনাল ও উদ্বুদ্ধমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা), Gaming Contest & MIE Exhibition Booth (বিনোদন ও বিভাগের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য বাড়তি আকর্ষণ) ও Cricket Fiesta (একটি ক্রিকেট টুর্নামেন্ট)। উক্ত প্রতিযোগিতাটির জন্য নির্ধারিত পুরস্কারমূল্য ছিল ৩ লাখ ৩০ হাজার টাকা। এতে টাইটেল স্পন্সর ছিলো সিএস ল্যাব এবং স্পন্সর হিসেবে ছিলো আইকোনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।
প্রে
ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের চলমান 'শাটডাউন' কর্মসূচি সাময়িকভাবে শিথিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, আজ বুধবার ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কারিগরি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান শিক্ষকরা। শিক্ষকদের এই সম্মানজনক অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে 'শাটডাউন' কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা করা হচ্ছে।
আরো বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থে এবং আলোচনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই ৬ দফা দাবি বাস্তবায়নের কার্যকর অগ্রগতি না ঘটলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে।
গত ২৯ এপ্রিল থেকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
সেশনজটের মুখে কুয়েটের সাড়ে সাত হাজার শিক্ষার্থী
দীর্ঘ ৭৪ দিন পর শিক্ষা কার্যক্রম শুরুর তৃতীয় দিনেও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা। একই সাথে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং উন্নয়ন কার্যক্রম।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হযরত আলী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তবে এখনো কোনো ফলপ্রসূ সমাধান আসেনি। ফলে  সেশনজট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাড়ে সাত হাজার শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবারও (৬ মে) কুয়েটের ক্লাসরুমগুলো ছিলো ফাঁকা। শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় যাননি শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। কিছু সংখ্যক শিক্ষার্থীকে হলের সামনে আড্ডা দিতে ও ক্যাম্পাসের সড়কগুলোতে চলাচল করতে দেখা যায়। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি। প্রধান গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভুঞা এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সংকট নিরসনের চেষ্টা করছেন। তারা চাইছেন যেন দ্রুত সংকট নিরসন হয়ে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুয়েট উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।”
তবে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর কিছু সংখ্যক শিক্ষার্থী ১০/১৫ জন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করে। শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষা নেবেন না।
একই ভাষ্য শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেনের। তিনি বলেন, আমরা বিচার দাবি করলেও কুয়েট প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। সাত দিনের মধ্যে শাস্তি কার্যকর না হলে প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় এরই মধ্যে দুই দফা ক্ষমা চেয়েছে শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকরা ক্লাসে না ফেরায় বিপাকে পড়েছেন ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। কবে থেকে আবার ক্লাস শুরু হবে তা এখনও অনিশ্চিত। কুয়েটে আগে থেকেই প্রায় দেড় বছরের সেশনজট রয়েছে। এর উপর গত আড়াই মাস কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এ অবস্থা চলমান থাকায় বেড়েছে সেশনজট।
কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, শেখ মুজাহিদ, গালিব রাহাত, তৌফিক বলেন, কুয়েটে এক বছরেরও বেশি সেশনজট ছিল। আরও আড়াই মাস পিছিয়ে গিয়েছি। তারা বলেন, আমরা ইতোমধ্যে ভুল-ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। আমরা চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েটের একজন কর্মকর্তা বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এর ফলে প্রশাসনিক অনেক সিদ্ধান্ত ঝুলে আছে। ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।
ক্ষমা চেয়ে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা সাম্প্রতিক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা ও অবস্থান স্পষ্ট করে শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছেন। সোমবার (৫ মে) বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলীর কাছে এ চিঠি তুলে দেওয়া হয়। এর আগে সকালে উপাচার্যের সঙ্গে মতবিনিময়সভায় শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে সম্মত হন শিক্ষার্থীরা।
খোলা চিঠির সঙ্গে শিক্ষার্থীরা পূর্বে প্রকাশিত চিঠি ও কিছু চিহ্নিত ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আইডির তালিকা দিয়েছেন।
খোলা চিঠিতে শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীরা বলেন, ‘আপনারা আমাদের গুরু, আমাদের পিতৃতুল্য, আমাদের আলোকবর্তিকা। আপনাদের শিক্ষা, দিকনির্দেশনা ও স্নেহই আমাদের জীবনের পাথেয়। আমরা আপনাদের ছত্রচ্ছায়ায় মানুষ হতে চাই, বড় হতে চাই।’
সাম্প্রতিক ঘটনায় ক্ষমা প্রার্থনা করে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আপনাদের সামনে নতমস্তকে দাঁড়িয়ে, হৃদয়ের অন্তস্থল থেকে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।
যদি আমাদের কোনো আচরণ, কোনো বক্তব্য বা পরিস্থিতি আপনাদের মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকে, তবে আমরা তার জন্য লজ্জিত, দুঃখিত ও অনুতপ্ত।’
এই আন্দোলন কখনোই শিক্ষকদের বিরুদ্ধে ছিল না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের অসততা ঢাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রচারণা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরো বিপন্ন করার ঘৃণ্য চেষ্টা করছে। আমাদের আন্দোলন কখনোই শিক্ষকদের বিরুদ্ধে ছিল না। আমাদের আন্দোলনটি ছিল একটি ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে।’
সর্বশেষে নিঃশর্ত ক্ষমা চেয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আপনাদের সন্তানের মতো এবং সন্তান ভুল করতেই পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ফেরার চেষ্টাটাই তার সবচেয়ে বড় শক্তি। আমরা অনুতপ্ত।’
প্রসঙ্গত, অচলাবস্থার দুই মাসের বেশি সময় পর ৪ মে বিশ্ববিদ্যালয়টি খুলে দিলেও শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দ্বিতীয় দিনের মতো সোমবারও ক্লাস বর্জন করে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানোসহ পাঁচ দাবি জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।। এজন্য তারা সাত কার্যদিবসের আল্টিমেটাম দেন।
দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন।  প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, “সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁটটি দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে শিক্ষকরা সব প্রকার প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।”
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে কুয়েট অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. হযরত আলী। তারপর বিকাল ৩টায় শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে ভিসির মাধ্যমে খোলা চিঠি প্রদান করেন। সেখানে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে রবিবার (৪ মে) সকালে আইপিই বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় মায়ের মতো আর তোমরা সেই মায়ের সন্তান। সন্তান যদি মা’কে নিয়ে গর্ব না করে, কে করবে। সন্তানকেই মা’কে নিয়ে গর্ব করতে হবে। আমার মা সেরা মা, তেমনিভাবে আমাদেরও গর্ব করতে হবে আমার বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়। আমাদের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক যে র‌্যাঙ্কিং সেটা নিয়ে আমাদের গর্ব করতে হবে এবং এই ধারাবাহিকতা ধরে রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে।
আইপিই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার বিচরণ ইন্ড্রাস্ট্রির সকল ক্ষেত্রে। আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের হাতে-কলমে দক্ষতা অর্জন করতে হবে। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, সকল বিভাগ প্রতি বছর একটি করে জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন করবে। সেই সেমিনারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও অ্যালামনাইদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আড়াই মাস পর কুয়েট খুললেও হচ্ছে না ক্লাস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘ ৭৪ দিন পর খুললেও কোনো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা।
রবিবার (৪ মে) কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় হচ্ছে না ক্লাস।
কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানিয়েছেন, শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় কুয়েটে ক্লাস হচ্ছে না। শিক্ষকরা ক্লাসে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। আজ ভিসি শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন।
এদিকে দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া সেশনজটেরও আশঙ্কা করছেন তারা।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রমে ফিরব না। আমরা আমাদের সিদ্ধান্তের কথা নবনিযুক্ত ভারপ্রাপ্ত ভিসিকে জানিয়ে দিয়েছি।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভিসি, প্রোভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ‎দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন এবং ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।
এরপর শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১ মে) কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। শুক্রবার (২ মে) রাতে তিনি কুয়েটে পৌঁছান। শনিবার (৩ মে) অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা দিল ঢাবি
গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩০০ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি।
শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ডিউ রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন ২০২৫’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুটি অধিবেশনে অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ‘উচ্চশিক্ষায় বিনিয়োগের গুরুত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি কামরান টি. রহমান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি মিস ফাইজা আহাদ এবং বিশ্বব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসাদুজ্জামান উচ্চশিক্ষার ভূমিকা, টেকসই প্রবৃদ্ধি ও উচ্চশিক্ষায় বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন।
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পঞ্চম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৮৩৯ জন। এরমধ্যে ৯৫ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।<o:p></o:p>
শুক্রবার (২ মে)  ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।<o:p></o:p>
ভর্তি পরীক্ষা বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য যা করার প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করেছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাব সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।<o:p></o:p>
যবিপ্রবি কেন্দ্রের বি ইউনিটের কো-অর্ডিনেটর ড. মো. মুনিবুর রহমানের পক্ষ থেকে জানানো হয়, ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।<o:p></o:p>
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার হল পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে যবিপ্রবির উপাচার্য কুশল বিনিময় করেন।<o:p></o:p>
জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাকালে অনুষ্ঠিত পরীক্ষায় ৭২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৮৯ জন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৯.০৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, এ বছর বি ইউনিটে মোট ৮১৫ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। পরীক্ষা চলাকালে জিডিইউ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চুয়েট থেকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য
টানা দুই মাসের আন্দোলনে শিক্ষার্থীরা সফল হওয়ার ছয় দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মো. হযরত আলীকে।  বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন নিয়ে কুয়েট আইন ২০০৩-এর ১০(১) ও ১০(৩) ধারা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্বপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৬ এপ্রিল উপাচার্য মুহাম্মদ মাছুদ ও সহউপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চালু হলো বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং
ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর যৌথ উদ্যোগে চালু হলো বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের প্রকৌশল শিক্ষাকে নতুনভাবে এগিয়ে অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির এই ধরণের যৌথ অংশীদারিত্বের নিদর্শন বাংলাদেশে এটাই প্রথম।
বুধবার, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে “শেপিং টুমরো: ইনোভেশন ফর সাসটেইনেবিলিটি” অনুষ্ঠানে স্কুলটির অফিসিয়াল লোগো এবং ওয়েবসাইটও উন্মোচন করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত এবং বিএসআরএম এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী নতুন স্কুলের ‍উদ্বোধন করেন।  এসময় তারা প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি উদ্ভাবন, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মানদণ্ডে পরিপূর্ণ হয়ে আগামীর যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম প্রকৌশলী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে বিএসআরএম এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী বলেন, জাতি গঠনে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উচিত সরকার ও অন্যান্য খাতের এই ধরণের সহযোগিতা করা। এই ধরণের উদ্যোগ দেশকে এগিয়ে নিতে সহায়তা করে। এই দর্শনের অন্যতম প্রমাণ হলো বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রতিষ্ঠা। যা শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠনের প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশ আপনাদের ডাকছে। বাইরের দিকে তাকাবেন না। এখানেই থাকুন, এখানেই কাজ করুন, এখানেই নিজেকে গড়ে তুলুন। আপনার জ্ঞান, শক্তি আর চিন্তাধারা আজ এই দেশেই সবচেয়ে বেশি প্রয়োজন।  আপনি যদি আজ দেশের যদি জন্য কিছু করেন সেটি কাল আমাদের ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে। ”
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “আজ বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর উদ্বোধনের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে মর্যাদা, ন্যায়বিচার ও সুযোগ তৈরির একটি মাধ্যম হিসেবে গড়ে তুলতে আমাদের অঙ্গীকারকে আবারও পুনর্ব্যক্ত  করছি। ”
তিনি আরো বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে জানার চেষ্টাকে উৎসাহিত করা হয়, বৈচিত্র্যকে সম্মান করা হয়, এবং যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে ইতিবাচক পরিবর্তনের বাহক হিসেবে বিশ্বাস করে। ”
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘আমার বিশ্বাস, এই সহযোগিতার ফলে ইন্ডাস্ট্রির জ্ঞান ও অভিজ্ঞতা অ্যাকাডেমিয়ার সঙ্গে একত্রিত হয়ে তা ইতিবাচকভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।”
তিনি আরো বলেন, ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির এই সম্মিলিত প্রচেষ্টা এবং বিএসআরএম এর মানবিক মূল্যবোধ—সব মিলিয়ে এটি কেবল একটি উদ্যোগ নয়, বরং একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের অংশ।”
অনুষ্ঠানে বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর একজন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও  স্বাগত বক্তব্য দেন স্কুলের ডিন প্রফেসর আরশাদ এম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার।
ছয় দফা দাবিতে পলিটেকনিকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের শাটডাউন
ছয় দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। এতে করে দেশজুড়ে পলেটিক ইনস্টিটিউটগুলোর সব একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিল; জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল; ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন; মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা; ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে অপসারণ করে তাকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আয়ন-বায়ন ক্ষমতাসহ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করবেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝোলানোর পর ক্যাম্পাসের মেধা শহীদ চত্বরে ব্রিফ করেন আন্দোলনকারীদের নেতা মাশফিক ইসলাম দেওয়ান। তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আমাদের- দাবি-দাওয়াগুলো বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি করে দিলেও কমিটির একটিমাত্র সভা অনুষ্ঠিত হয়েছে; আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না। আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না, ভবিষ্যতে আমাদের দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে- সে বিষয়ে। দ্রুত থেকে দ্রুত সময়ে কমিটি কাজ করছে না। এ পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা একযোগে সাবধান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সকল পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন থাকবে। প্রশাসনিক ভবন একাডেমিক ভবন তালাবদ্ধ থাকবে, ক্যাম্পাসে সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগেও আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। “রেল ব্লকেড” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেওয়া হয়। পরে ২২ এপ্রিল আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।
এরও আগে ১৬ এপ্রিল তেজগাঁও সাতরাস্তা মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ। পরের দিন ১৭ এপ্রিল রাতে মশাল মিছিল এবং তারপরের দিন ১৮ এপ্রিল কাফনের কাপড় পরে ঢাকায় গণমিছিল করেন আন্দোলকারী শিক্ষার্থীরা।
দাবির প্রতি অটল অবস্থান এবং ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে কারিগরি ছাত্ররা এবার দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ে চাপ প্রয়োগের পথে হাঁটছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সিইএসই বিভাগীয় প্রধানের পদত্যাগ ইস্যুতে সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট।
রবিবার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ডিনসহ মোট ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ আরও জানায়, পদত্যাগকারী উপাচার্য এবং বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ দেওয়া না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে, উপাচার্যসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের কারণ নিয়ে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্রিফিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা জানান, উপাচার্য এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ছাড়া অন্য শিক্ষকদের পদত্যাগ তারা চান না। শিক্ষার্থীরা বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারেরও দাবি জানান।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পেজে প্রকাশিত পদত্যাগপত্রের ছবি অনুযায়ী শনিবার (২৬ এপ্রিল) ইউআইইউর উপাচার্য পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অসৌজন্যমূলক ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টির কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এরপর আরও দেখা গেছে, উপাচার্যের পদত্যাগের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 'অযৌক্তিক' দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকরাও তাদের প্রশাসনিক পদ থেকে একযোগে পদত্যাগ করেন।
সোমবার পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
ছয় দফা দাবি আদায়ে সোমবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (২৭ এপ্রিল) পলিটেকনিক শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম কারিগরি শিক্ষা আন্দোলন, বাংলাদেশের ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল ২৮ এপ্রিল (সোমবার) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল পালন করবে। এ ছাড়াও, ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবি-এর কাছে অভিযোগপত্র জমা দেবেন।
রোববার ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ দিন ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রায় দুই ঘণ্টা সমাবেশ করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে এসে পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নেন। বেলা সোয়া একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। সমাবেশে পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীরা সংহতি জানান।
পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল; ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন; মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত; ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
কুয়েটের আন্দোলনে নেতৃত্ব দেয়া ৪ শিক্ষার্থীকে মারধর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদত্যাগ দাবিতে আন্দোলনের নেতৃত্ব থাকা ৪ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা।  আহতরা হলেন- মুজাহিদুল ইসলাম, মো. ওয়বাদুল্লাহ, গালিব রাহাত ও মোহন।
শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়িগেট বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মারপিটে তাদের শরীরে বিভিন্ন ফুলে ও থেঁতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
আহত শিক্ষার্থী গালিম রাহাত জানান, সন্ধ্যার পর ঘুরতে ঘুরতে তারা ফুলবাড়িগেট মোড় যান। ৮টার দিকে তারা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত লাঠি, স্ট্যাম্প দিয়ে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে।
আহত আরেক শিক্ষার্থী বলেন, মারধরের সময় কয়েকজন ‘ভিসিকে বাপ ডাক’ বলে গালিগালাজ করে।
তবে শিক্ষার্থীরা হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেননি। তারা আরও জানান আনুমানিক ১২ জন হামলাকারী তাদেরকে হামলা করে।
এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রাত সাড়ে ১০টাই বিক্ষোভ মিছিলের ডাক দেন।
নগরীর ফুলবাড়িগেট থানার ওসি কবির হোসেন বলেন, প্রাথমিক ঘটনা শুনে দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম নামিয়েছি। আমি ছাত্রদের সঙ্গে কথা বলতে যাচ্ছি।
ক্যাম্পাসজুড়ে তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট যুগে প্রবেশ করছে জাবি
ক্যাম্পাসজুড়ে উচ্চগতির তারহীন ইন্টারনেটের যুগে প্রবেশ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এই সেবাটা চালু করতে যাচ্ছে আইসিসি টেলিকমিউনিকেশন লিমিটেড। সেবাটি চালু হলে ক্যাম্পসে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্ত হবেন শিক্ষার্থীরা। ফলে দ্রুততম সময়ে সেবাটি পাওয়ার জন্য মুখিয়ে আছেন তারা।
জানাগেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সেবা চালু থাকলেও হলে নির্দিষ্ট সীমানার বাইরে গেলেই মোবাইল ডেটা কিনে ইন্টারনেট ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। ওয়াইফাই বিলের পাশাপাশি হলের বাইরে মোবাইল ইন্টারনেটের জন্যে আলাদাভাবে অর্থ খরচ করতে হয়।
তবে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ইন্টারনেট ব্যবহার সীমিত প্যাকেজের মোবাইল ডাটার খরচ আর তা ফুরিয়ে যাওয়ার ভয়ে যেন শিক্ষার্থীদের আর তটস্থ থাকতে না হয় সেজন্য ক্যাম্পাসজুড়ে ব্রডব্যান্ড ওয়্যালেস সেবা চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার রাতুল বিন নজরুল।
তিনি বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রস্তাবনা পেশ করেছি। পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা ওয়্যারলেস ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট আইপি এড্রেস ব্যবহার করে ক্যাম্পাসের যেকোনো স্থানে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে তাদের মোবাইল ডেটার বাড়তি খরচ সাশ্রয় হবে।
প্রস্তাবনাটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ। তার ভাষ্যমতে, এ ধরনের সেবা চালু হলে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যয় কমবে। ফলে দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ।
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও নির্বিঘ্নে  গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পঞ্চম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে ১৫৬০ জন শিক্ষার্থীর। এরমধ্যে যবিপ্রবিতে ৯৬ দশমিক ২২ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আজ ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ৯ মে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, উক্তদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
যবিপ্রবির কেন্দ্রের সি ইউনিটের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ কামাল হোসেনের  পক্ষ থেকে জানানো হয়, ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা সংখ্যা স্বল্প হওয়ায় যবিপ্রবির শুধুমাত্র একটি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
কুয়েট : ৫৮ ঘণ্টা পর অনশন ভেঙে শিক্ষাথীদের আনন্দ মিছিল
শিক্ষার্থীদের অনশনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্যকে (প্রো ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরুর খবরে ক্যাম্পাসে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
টানা ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১ টার পরে তারা অনশন ভাঙেন। অনশন ভাঙান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদলের সদস্য বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান। এসময় এই দলের অপর দুই সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনজিমউদ্দীন খান, এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শিবলী উপস্থিত ছিলেন।
অনশন ভেঙ্গে শিক্ষার্থীরা বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিজয় হয়েছে। সত্য কখনো হারে না !ইনকিলাব জিন্দাবাদ। ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষে অন্তত ১০০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরবর্তীতে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এই পরিস্থিতিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী উপাচার্যের অপসারণের দাবিতে ২২ এপ্রিল থেকে আমরণ অনশনে বসেন। শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অনশন ভাঙাতে গেলেও ব্যর্থ হন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন।
কুয়েট : মন্ত্রণালয়কে জানাবে ইউজিসি
‎‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে খুলে দেয়া হচ্ছে। একইসঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপরদিকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ ও শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রণালয়কে তাদের পর্যালোচনা জানিয়ে ভালো কিছুর আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল।
‎বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউজিসি প্রতিনিধিদল কুয়েটে পৌঁছায়। তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনজিমউদ্দীন খান, বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শিবলী।
প্রতিনিধিদলের সসদস্যরা প্রথমেই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। তারা অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা চালান। যদিও তারা একজনমাত্র শিক্ষার্থীকে অনশন থেকে সরিয়ে আনতে সফল হন। অন্য শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে দৃঢ় থাকেন।
‎পরবর্তী সময়ে প্রতিনিধিদলের সদস্যরা শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক করেন। দীর্ঘ দুই ঘণ্টার এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের ওপর সংঘটিত হওয়া হামলা, তাদের আন্দোলন ও দাবিগুলো তুলে ধরেন।
‎বৈঠকে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, তারা পুরো চিত্র প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেছেন এবং ভিসি কর্তৃক মিডিয়া ও শিক্ষকদের কাছে যেসব গুজব উপস্থাপন করা হয়েছে, সেগুলো খণ্ডন করেছেন।
শিক্ষার্থীরা আরও জানান, প্রতিনিধিদল তাদের যথাযথ বিচারের আশ্বাস দিয়েছে। প্রতিনিধিদল বলেছে, একটা বিশ্ববিদ্যালয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়।‎ প্রতিনিধিদল তাদের জানিয়েছে তারা সঠিক তদন্তের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে তাদের সুপারিশ পেশ করবে। সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
‎শিক্ষার্থীরা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, দুই মাস আগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হলেও সেটার কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বরং বিভিন্ন জায়গা থেকে তারা খবর পেয়েছেন স্মারকলিপির ব্যাপারে অনেকেই অবগত নন।
এর আগে গত ১৩ এপ্রিল হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ ২ মে হল খোলার সিদ্ধান্ত নেয়। দুই রাত খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ১৫ এপ্রিল ছয়টি ছাত্র হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে ছাত্রীরাও হলের তালা ভেঙে প্রবেশ করেন। বর্তমানে কুয়েটের সব হলেই শিক্ষার্থীরা অবস্থান করছেন।
এদিকে কুয়েটের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল‘ পরিকল্পিতভাবে মব’ সৃষ্টির অভিযোগ তুলে ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক গোষ্ঠী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানো বা ছাত্রদলের ওপর যে কোনোভাবে দায় চাপানোর একটি অসৎ চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা তাদের এই হীন অপচেষ্টার নিন্দা জানাই।’
তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ খুলনা কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মঙ্গলবার বিকালে ফেসবুকে পোস্ট দেন।এদিকে কুয়েট ভিসি পদত্যাগ না করলে সব বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার (জাবি) শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল।
কুয়েটে ইউজিসি তদন্ত দল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সৃষ্ট ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের কমিটি। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেন। তিন জনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব প্রফেসর তানজিম আহমেদ ও প্রফেসর সাইদুর রহমান রয়েছেন। এর আগে  শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার কুয়েটে অনশন স্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তবে ভিসির পদত্যাগে অনঢ় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের দাবিতে গত সোমবার বিকাল ৪টা থেকে ৩২ জন ছাত্র আমরণ অনশন শুরু করেন। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়ায় ২ জন ছাত্র বাড়িতে চলে যান এবং ১ জনের মা অসুস্থ হয়ে পড়ায় তিনিও বাড়িতে যান। মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী সাদিক সিদ্দিক ফারিব বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও আজিজুল হক সিয়াম কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তাদের শারীরিক অবস্থা শংকামুক্ত বলে জানা গেছে। তবে বুধবার ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে আমরণ অণশনস্থল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে দেখা যায়, তোষকের উপর শুয়ে-বসে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ২৭ জন শিক্ষার্থী। তাদের তিন পাশে রয়েছে ১০/১২টি স্ট্যান্ড ফ্যান। এছাড়া কুয়েটের কিছু সংখ্যক শিক্ষার্থী অনশনস্থলের পাশে চেয়ারে বসে আছেন। সেন্টারের সামনে প্রস্তুত রাখা হয়েছে ৪টি অ্যাম্বুলেন্স। পাশের কক্ষে অবস্থান করছে কুয়েটের মেডিকেল টিমের সদস্যরা।
অপরদিকে উপাচার্যের অপসারণের দাবিতে আজ বুধবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে ব্লকেড কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি রয়েছে দি রেড জুলাই খুলনা জেলা শাখা। একই স্থানে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ খুলনা মহানগর শাখা।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং দুপুর ২টায় জিরো পয়েন্ট এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন।
এছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগ দাবি ও সেখানে অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ ও শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল)  বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ এবং পরে শাহবাগ ব্লকেড কর্মসূচির ডাক দেয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাত বিশ্ববিদ্যালয়সহ (জবি) সাত কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন।
শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বুধবার (২৩ এপ্রিল) ১০ টার দিকে প্রায় আধা ঘণ্টা অনশনরত ও অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এসময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়’।
এদিকে কুয়েট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদলের বুধবার বিকেলে কুয়েটে যাওয়ার কথা রয়েছে।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় কীভাবে ছয় দফা থেকে উপাচার্য পদত্যাগের এক দফা দাবি পরিণত হলো, সেই বিষয়টি উপদষ্টাকে অবহিত করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে  উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলেও উপদেষ্টাকে জানান তারা। শিক্ষার্থীদের সাফ কথা, কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
তারা পরিষ্কার জানিয়েছেন, ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন। প্রয়োজনে লাশ হবেন। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেন, দ্রুত সিদ্ধান্ত নেন, আমাদের লাশ হতে দিয়েন না। তাদেরকে শান্ত করে শাস্তি প্রদানের চেষ্টা করলে সব বিশ্ববিদ্যালয় কুয়েট হয়ে উঠবে।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এ পর্যায়ে এসে গেছে। ছাত্রদের অনশন করতে হচ্ছে। তারা চাচ্ছে আমরা এখনই কোনো ঘোষণা দেই। যার মাধ্যমে তারা অনশন ভঙ্গ করতে পারে। আমি তাদের বোঝাতে চেষ্টা করেছি আইনি কিছু বিষয় রয়েছে আমরা যাই করি না সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে পেরেছি। আমি এখানে একজন পিতা হিসেবে এসেছি আমি তাদেরকে বলেছি যারা বেশি অসুস্থ হয়ে পড়েছে তারা যেন পানি পান করে। আর যারা সুস্থ আছে তারা অনশন পালন করুক। কিন্তু তারা সেটা শুনেনি আমি তারপরও তাদেরকে অনুরোধ করছি তারা যেন অনশন ভাঙে আমি আশা করছি যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যা সমাধান হবে।
গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে আমরণ অনশনে বসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন এখনো পর্যন্ত চলমান। অনশন কর্মসূচিতে ইতিমধ্যে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৈশাখের তীব্র গরমে অনশনে আন্দোলনরত অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। ডিহািইড্রেডের আশঙ্কা করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে কুয়েটের আবাসিক হল ও বাইরের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন।
আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ২২ এপ্রিল সন্ধ্যায় রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেন ছাত্রীরা।   বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাত সোয়া ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করে। সেখান থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ এপ্রিল ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
একইভাবে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার নিশ্চয়তাসহ ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য জুবায়ের পাটোয়ারি।
শিক্ষার্থীরা বলেন, ‘ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণনয়ে আট সদস্যের কমিটি করা হয়েছে। তারা আমাদের কাছে তিন সপ্তাহ সময় চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে, আমরা আবারও আন্দোলনে নামব।’
সচিবালয় থেকে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে সেই কমিটি গঠনের কার্যাবলি এবং পরবর্তী সব পদক্ষেপ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রয়োজনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। এজন্য তারা ক্লাস কার্যক্রম শুরু করার আগে ঘটনাবলি পর্যালোচনা করবেন। এরই অংশ হিসেবে ক্যাম্পাসে ক্রাফটম্যানদের প্রবেশ নিষিদ্ধ থাকছে। মংবাদ সম্মেলনে আদালতে যে রায়টি স্থগিত করা হয়েছে সেই পরিপূর্ণভাবে বাতিল চান শিক্ষার্থীরা।
এর আগে, গত ১৬ এপ্রিল ছয় দাবিতে সারা দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে কর্মসূচি শিথিল করেন তারা। কিন্তু উপদেষ্টা না থাকায় অতিরিক্ত সচিবের (কারিগরি অনুবিভাগ) সঙ্গে বৈঠক করলেও, তা ব্যর্থ হওয়ায় সন্ধ্যার পর মশালমিছিল এবং ১৮ এপ্রিল জুমার পর মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর ১৯ এপ্রিল লাল কাপড় দিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর প্রধান ফটক ঢেকে দিয়ে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন ও ২০ এপ্রিল মহাসমাবেশ কর্মসূচি পালন করেন তারা।
অসুস্থ হয়ে পড়েছেন কুয়েটের ৪ শিক্ষার্থী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। অনশনের ২৬ ঘণ্টায় অসুস্থদের মধ্যে রয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের একজন এবং আরেকজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তাদের কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, অসুস্থদের মধ্যে দুজনকে অভিভাবকরা বাড়িতে নিয়ে গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মকর্তারা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
এর মধ্যেই শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তবে দাবি আদায়ে অনদ অনশনরত শিক্ষার্থীরা। তাদের বলছেন, 'শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কাল তদন্ত কমিটি আসবে। কিন্তু আমরা তদন্ত কমিটির আগমনের বিরোধিতা করেছি। তদন্ত কমিটির পরিবর্তে সরাসরি ভিসিকে অপসারণ করতে হবে।'
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপে তিনি এ অনুরোধ জানান।
উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় জানান যে, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।
তিনি আরও আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অতি দ্রুত খুলনা যাবে কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যার সমাধানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবে। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে বিকেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালকসহ একাধিক শিক্ষক অনশন ভাঙতে শিক্ষার্থীদের অনুরোধ করেন। কিন্তু অবস্থান পরিবর্তন করেননি শিক্ষার্থীরা।
চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জামাল ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে মোঃ জামাল উদ্দীন সভাপতি  এবং  প্রিয়তোষ চক্রবর্তী সাধরাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার  (২২ এপ্রিল ২০২৫). চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নিজের ভোট দিয়ে ভোটগ্রহণ  উদ্বোধন করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর ও স্টাফ এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, নির্বাচন কমিশনার ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও সিনিয়র ক্যাটালগার মুহাম্মদ ছাবের এবং নির্বাচন কমিশন সচিব ছিলেন সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ ফজলুল হক।
ভোট গণণা শেষে দেখায় যায়, প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি ভোট পেয়ে মোঃ জামাল উদ্দীন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম মিয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধরাণ সম্পাদক পদে প্রিয়তোষ চক্রবর্তী, সিনিয়র যুগ্ন সম্পাদক কুলসুমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক  সুব্রত ঘোষ, অর্থ সম্পাদক  মোঃ সাকিবুল আলম, দপ্তর সম্পাদক আবু মুনছুর, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির খান, ক্রীড়া সম্পাদক মোঃ জামাল উদ্দীন, সাংষ্কৃতিক সম্পাদক ছোটন কান্তি দে (অনিক), মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছেন শাকিলা সুলতানা।
এছাড়াও নির্বাহী সদস্য পদে মোঃ আবুল কাসেম, , মোঃ এরশাদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন এবং মোঃ মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা
উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র।  বাকি শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের চারদিকে অবস্থান নিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অভুক্ত অবস্থায় অবস্থান করেন তারা। ২০ ঘণ্টা পূর্ণ হলেও কোনো সাড়া মেলেনি প্রশাসনের পক্ষ থেকে।  দাবি আদায়ে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন কুয়েট শিক্ষার্থীরা।
কেননা, রাতে অসুস্থ হওয়ায় এক শিক্ষার্থী এবং অসুস্থতার আশঙ্কায় অন্য এক শিক্ষার্থীকে অনশন থেকে সরিয়ে নিয়ে গেছেন তার অভিভাবক। তারপরও অনশনরত শিক্ষার্থী রাহাত, তৌফিক, গালিব ও ওবায়দুল্লাহ জানান, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে জীবন দেবেন। এদের মধ্যে একজন জানান,  অনশনের ২০ ঘণ্টা পার হয়ে গেছে। অনেকের ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। অতিরিক্ত গরমে সবাই অসুস্থ হওয়ার পথে।
আরন্দালনরতদের প্রশ্ন, ‘‎আমরা রাস্তা,ট্রেন অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করিনি বলেই কি আমাদের একটা যৌক্তিক দাবির দিকে দৃষ্টিপাত করছে না অন্তর্বর্তী সরকার?’
তাদের দাবি, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়সারা একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
তারা বলেন, অন্যদিকে কিছুদিন আগে বহিরাগত একজন বাদী হয়ে ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন। কুয়েট কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীও রয়েছে। উপাচার্যের কাছে বারবার দাবি জানালেও তিনি শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করেননি।
শিক্ষার্থীরা জানান, তারা গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের আহ্বানে সাড়া দেয়নি। তারপর দুই রাত খোলা আকাশের নিচে থাকার পর ১৫ এপ্রিল তালা ভেঙে হলে ঢোকেন তারা। কিন্তু হলে খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কেউ তাদের দাবি পূরণের উদ্যোগ নেয়নি। তাই তারা আমরণ অনশন কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন।
এর আগে সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন অনশনরতরা। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছেন। আবারও শিক্ষার্থীদের কাছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করার ব্যাপারে কথা বলবেন তিনি।
তারও আগে ১৪ এপ্রিল (সোমবার) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। শিক্ষার্থীরা ১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে নিজেরাই একের পর এক হলের তালা ভেঙে প্রবেশ করেন।
ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল (রোববার) বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে তারা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন।
ঢাবিতেও কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে কুয়েট উপাচার্যের কুশপুতুলে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এই সমাবেশ করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, কুয়েটে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুধু লাঠিসোটা নয় সাধারণ ছাত্রদের উপর কয়েক রাউন্ড গুলিও করে। যে ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, যে ভিসি থাকা অবস্থায় বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় সে ভিসি পদে থাকার যোগ্যতা হারায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দালাল উপাচার্য যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছেন, কুয়েটের দালাল উপাচার্যকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হবে। অবিলম্বে নিরীহ শিক্ষার্থীদের ওপর থেকে বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার করতে হবে। উপাচার্যের পদত্যাগসহ এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
মো. সাইফুল্লাহ বলেন, সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করার পরও দলকানা উপাচার্য চুপ ছিলেন। তিনি হামলার বিপক্ষে কোনো পদক্ষেপ নেননি। অন্তর্বর্তী সরকারকে বলব, এই উপাচার্যকে অপসারণ করে শিক্ষার্থীদের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করুন। অন্যথায় সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কিছু শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে তোশক, বালিশ, বিছানার চাদর নিয়ে অনশনে বসেছেন।
এর আগে, রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপাচার্য মুহাম্মদ মাছুদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  গতকাল দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয় আজ দুপুর ৩টায়। এরপর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ড. এম এ রশীদ হলের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা তোষক, বালিশ, বেড কভার নিয়ে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আসেন।
শিক্ষার্থীরা জানান, সেখানে আগে থেকেই ছাত্র কল্যাণ পরিচালক, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বেশ কয়েকজন শিক্ষক অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারের সামনে যাওয়ার পর শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে গিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থেকে ভিসির পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় কমিটি।
এরপর ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে ‘লাল কার্ড’ দেখান শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। তারপর ২৩ ফেব্রুয়ারি খুলনা থেকে ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এতে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি জানানো হয়।
২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে আসছেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার বলেন, আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিতের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে তাদের আশ্বস্ত করেছি। ছাত্রদের ভয় পাওয়ার কিছু নেই। নির্দোষ কেউ শাস্তি পাবে না।
‘বুয়েট যদি এন্ট্রি হয় ডিপ্লোমারা যাবে কই’
ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পূর্বঘোষিত মহাসমাবেশ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা।রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘ এক হও এক হও, পলিটেকনিক এক হও’, মামা থেকে মাস্টার মামা বাড়ির আব্দার’, এবং  ‘বুয়েট যদি এন্ট্রি হয় ডিপ্লোমারা যাবে কই’সহ নানা স্লোগানে মুখরিত হয় সমাবেশ এলাকা।
সমাবেশে অংশ নেয়া কারো কারো হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। মেয়েদের বেশিরভাগের পরনেই ছিলো ইউনিফর্ম। সমাবেশের প্রথম সারিতেই ছিলেন তারা। সমাবেশের বক্তারা বসেন বটতলা চত্বরে। প্রায় ৪০ মিনিট স্লোগানের পর সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি মাহমুদ মাসফিক ইসলাম বলেন, আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ আট মাস ধরে ৬ দফা অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি। কিন্তু দুঃখের বিষয় সরকারের কাছ থেকে কোনো আশানুরুপ ফল পায়নি। আজ দেশজুড়ে বিভাগীয় ও জেলা মহাসমাবেশ হচ্ছে। দাবি আদায় না হলে আমরা সবাই রাস্তায় নেমে আসবো। এই লড়াই বৈষম্যহীন বাংলাদেশের লড়াই। আমরা ১৯৮৭ ও ২০১৩ সালের আন্দোলন ভুলি নাই। তাই এই আন্দোলন এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক, পেশাজীবি প্রকৌশলী সবার।
পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না দিলে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।
এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। তখন
মিছিল থেকে বুয়েট যদি এন্ট্রি হয়, ডিপ্লোমারা যাবে কৈ স্লোগান দেয়া হয় শতাধিক শিক্ষার্থীল মিছিল থেকে।
যেসব দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
১। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দূরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬। পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
রবিবার আগারগাঁও নতুন সড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ
ছয় দফা দাবিতে রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে শান্তিপূর্ণ জেলা ভিত্তিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে সংগঠনটির সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টা থেকে দেশের প্রতিটি জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নতুন সড়কে, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সংলগ্ন এলাকায়।
এর আগে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ শিরোনামে একটি প্রতীকী কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলেও তারা প্রতিবাদ জানাতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে এক বৈঠকে অংশ নিলেও শিক্ষার্থীরা তাতে অসন্তোষ প্রকাশ করেন। এর আগে, বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় দফা দাবিতে ঢাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ভিসির প্রতীকী চেয়ার জ্বালালেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের ১ দফা দাবিতে প্রতীকী গদি জ্বালানো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকেকুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা পাদদেশে এ কর্মসূচিতে  ভিসির প্রতীকী গদিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ১ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে ‘দালাল ভিসি বহাল কেন-ইন্টেরিম জবাব চাই, জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো, কুয়েট ভিসির গদিতে-আগুন জ্বালো একসাথে’ এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এখন ব্যর্থতার দায় নিতে অস্বীকার করছেন। নেট-পানি অফ করে হল থেকে বের করে দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। আমরা তাকে ভিসি হিসেবে চাই না। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা আরও বলেন, এক দফা দাবিতে আমরা অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
এদিকে, কুয়েটের ভিসি বিরোধী আন্দোলনে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এরই মধ্যে শিক্ষার্থীদের এ আন্দোলনের বিপক্ষে প্রকাশ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। পাশাপাশি কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার (১৩ এপ্রিল) বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
৬টি হলের তালা ভেঙে ১৫ এপ্রিল প্রবেশ করেন শিক্ষার্থীরা। মূলত, তারাই ক্যাম্পাসে প্রতিদিন ভিসিবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ আন্দোলনে শিক্ষকদের একটি অংশ থাকলেও তারা প্রকাশ্যে আসছেন না। এজন্য কুয়েটের শিক্ষা ব্যবস্থায় অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ ছাত্রকে বহিষ্কার এবং আগামী ২ মে হল খুলে দেওয়া ও ৪ মে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা।
তিন দাবিতে বুয়েটে বিএসসি প্রকৌশলীদের বিক্ষোভ
ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের নায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন শিক্ষার্থীরা।
লিখিত বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার আদায়ের নামে যেভাবে সারাদেশে রেল ও সড়কপথ অবরোধ করে জনদুর্ভোগ, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ১৬ এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থীর উপর ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনো উস্কানি ছাড়াই, শুধুমাত্র প্রতিহিংসাবশে হামলা করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলনের বেশিরভাগ দাবিই বাস্তবতার সাথে সাংঘর্ষিক এবং দেশের সংবিধানের পরিপন্থী। আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি-দাওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।
বুয়েট শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা-বিএসসির বাইরে, অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও বৈষম্যের স্বীকার হচ্ছে। সরকারি চাকরির ১২-১৪ গ্রেডের চাকরিতে যেখানে অনার্স-মাস্টার্স যোগ্যতা চাওয়া হয়, সেখানে ডিপ্লোমারা অনার্সের লেভেলের চেয়েও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি ১০ম গ্রেডে চাকরি করছে। এবং সেখান থেকে ৩৩-৭০ শতাংশ কোটায় ৯ম গ্রেডে প্রমোশন নিচ্ছেন। এটাও অন্যান্য বিভাগের অনার্স শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। ডিপ্লোমারা যদি নিজেদের ১০ম গ্রেডের SAE পদের জন্য নিজেদের যোগ্য মনে করে, তবে বিএসসিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করুক।
শিক্ষার্থীরা আরও বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে, কোনো বৈষম্য সহ্য করা হবেনা। নতুন বাংলাদেশে কোন বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না, দিব না, দিব না।
এসময় তারা তিনটি দাবি উপস্থান করেন। দাবিগুলো হলো- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ, ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে।
জনদুর্ভোগ এড়িয়ে রবিবার মহাসমাবেশ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
ছয় দফা দাবি আদায়ে এবার সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‌‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী- রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
ছয় দফা দাবি আদায়ে এবার সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‌‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ঘোষণা অনুযায়ী- রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এ সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক।
শিক্ষার্থীদের আবাসিক ও একাডেমিক সুযোগ-সুবিধা বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ‘অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প’র অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাবিতে চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী। তিনি জানান, ইতিমধ্যে ১০তলা ভিতবিশিষ্ট ৪টি শিক্ষাভবন, ১টি ছাত্র ও ১টি ছাত্রী হল, ১টি প্রশাসনিক ভবন, ৪তলা ভিতবিশিষ্ট ১টি ছাত্র হল মসজিদ, ১১ তলা ভিতবিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার, ২তলা ভিতবিশিষ্ট ১টি সেন্ট্রাল ওয়ার্কশপ, এককিলো রাস্তার দুই পাশে ২টি স্প্যান ব্রিজ, ১টি পাওয়ার ষ্টেশনের কার্যাদেশ প্রদান করা হয়েছে। আশাকরি চলমান কাজগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারব।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মো. আসিফ সিদ্দিক, সহকারী পরিচালক তানভীর মোর্শেদ ও মোশাররফ হোসেন প্রমুখ।
চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীদের আবাসিক ও একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে চলমান 'অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প'র অর্ন্তভুক্ত কাজগুলো যথাযথসময়ে শেষ করতে দিনরাত কাজ করা হচ্ছে। যাতে করে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে এর সুফল ভোগ করতে পারে।
উপ-উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি, বিভিন্ন পর্যবেক্ষণ টিম প্রতিনিয়ত কাজের তদারকি করছেন। এতে করে কাজের সঠিকমান নিশ্চিত করা হচ্ছে। আশা করছি কাজের মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে আমরা কাজগুলো শেষ করতে পারব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসী, তত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, উপ রেজিস্ট্রার শাহীন আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানজিম শামস, সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জি, কাওসার আহমদ চৌধুরী, মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
৬ দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’
ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীতে মাথায় সাদা কাপড় (কাফনের কাপড়) বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাতরাস্তা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে শেষ হয়।
পূর্বঘোষিত এই কর্মসূচিতে শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করেন। তাদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের জীবন-মরণের প্রশ্নে আন্দোলনে নেমেছি। বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে, কিন্তু বাস্তবে (দাবি পূরণের বিষয়ে) কোনও অগ্রগতি হয়নি। তাই আমরা আজ প্রতীকীভাবে কাফনের কাপড় বেঁধেছি। প্রয়োজনে জীবন দেবো, তবু অধিকার ছেড়ে যাবো না।’
আরেক শিক্ষার্থী শাম্মী আক্তার বলেন, ‘আমরা চাকরির ক্ষেত্রে ন্যায্য মর্যাদা চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অবহেলা আর সহ্য করা হবে না। সরকার দ্রুত সমাধান না করলে আরও কঠোর কর্মসূচি আসবে।’
পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, আমরা দাবির বিষয়ে বারবার আলোচনা করতে চেয়েছি। কিন্তু আমাদের কথা কর্তৃপক্ষ শুনছে না। আমাদেরকে অবহেলার চোখে দেখছে। এটি আমাদের অস্তিত্বের লড়াই। তাই আমরা রাজপথে থেকে দাবি আদায় করে ছাড়ব।
এর আগে,বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে। এরপর সেখান থেকে তারা মশাল সহকারে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিং করেন।
শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও একই ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।
তারা অভিযোগ করে বলেন, গতকাল আমাদের কতিপয় শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী-কর্মকর্তাদের সাথে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সংগ্রাম শিক্ষকদের বিরুদ্ধে নয়। তারা আমাদের পিতৃতুল্য। আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত আজ দুই মাস ধরেও আপনারা আমাদের বিরুদ্ধে যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো তাও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করলেন না। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কীভাবে গেলেন? যেখানে সারা দেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে।
শিক্ষার্থী বলেন, আমরা আরও দেখেছি শিক্ষকরা বলেন, যে বহিষ্কার হয়েছে সে তালিকা থেকে নাকি সবাই নির্দোষ প্রমাণ হলেও হতে পারে। তাহলে ৫৫ দিন ধরে তদন্ত কমিটি কি প্রহসনের রিপোর্ট বের করল? আমরা চাই সেই ৩৭ জনের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। এতে ছাত্রদলের শিক্ষার্থীরা ব্যতিত নিরীহ কেউ থাকলে তদন্ত কমিটি কেন তাকে সাময়িকভাবে বহিষ্কার করল তার জবাব দিতে হবে? আমরা সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের জন্য বুয়েট, রুয়েট, চুয়েট, ডি ইউ, সি ইউ, ব্র্যাক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
তারা আরো বলেন, আমাদের সংগ্রাম স্বৈরাচারিতার বিরুদ্ধে। আমাদের বিশ্বাস পুরো দেশ জুলাই আগস্টের পর আর কোনো স্বৈরাচারকে ঠাঁই দেবে না। কিন্তু আমরা ব্যথিত কারণ ৫৮ দিন পরেও ইন্টেরিম গভর্নমেন্ট আমাদের দিকে এখনো তাকাচ্ছে না। আমাদের ক্যাম্পাসে রামদা, চাপাতি এমনকি আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করা হলো তাও ইন্টেরিম গভর্নমেন্ট নিশ্চুপ ভূমিকা পালন করে। আমাদের নামে মামলা-বহিষ্কার হওয়ার পরেও তারা আমাদের দিকে তাকায়নি। যেই আসিফ মাহমুদের জন্য আমরা রাস্তায় নেমে রক্ত দিয়েছি। ওই আসিফ মাহমুদ আমাদের দিকে তাকান। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়িনি। কোথায় মাহফুজ আলম? আপনারা দেখেন না আমার ভাইয়েরা কুকুরের সাথে শুয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি। আপনারা যদি এখনো আমাদের উপাচার্যকে অপসারণ না করেন তাহলে আমরা ধরে নিব সারা দেশের বিরুদ্ধে গিয়ে ইন্টেরিম গভর্নমেন্ট স্বৈরাচারকে সেইফ গার্ড দিচ্ছে। আর স্বৈরাচার দমানোর জন্য আমরা প্রয়োজনে আবার জুলাই নামাবো।
শিক্ষার্থীরা বলেন, আমরা জানতে পেরেছি আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) উপাচার্য পরিষদের মিটিং আছে। আমরা সকল ভার্সিটির উপাচার্য মহোদয়দেরকে মিটিং বর্জন করার অনুরোধ করছি । যেই উপাচার্যের হাতে আমাদের রক্ত লেগে আছে, যেই উপাচার্য আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, যেই উপাচার্যের তত্ত্বাবধানে মামলা ও বহিষ্কার করা হয়েছে, সেই উপাচার্যের অধীনে যে কোনো ধরনের মিটিংয়ে যাওয়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর পাড়া দিয়ে যাওয়ার শামিল।
পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল, অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি
সচিবালয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে হওয়া এই মিছিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলের অগ্রভাগে ছিলেন নারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের রাস্তায় এ মিছিল করেন তারা।
মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় তাদের ‘তুমি কে, আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'এসি রুমে বৈঠক, আর নয় আর নয়', 'একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', 'চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'নাটকীয় মিটিংয়ের কারণ কি কারণ কি?' স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র প্রতিনিধি নিশান রহমান বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে। এ সময় তিনি জানান, আমাদের পরবর্তী কর্মসূচি রাত ১০টার মধ্যে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে রাতের মধ্যে সমস্যার মাধান না করলে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিকেল ৩টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।
তারা তখন আরও বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন।
তার আগে বুধবার (১৬ এপ্রিল) দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এছাড়াও সারা দেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেসময় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের রোববার পর্যন্ত সময় চেয়েছে। কিন্তু আমরা তাতে রাজি হয়নি। আমরা কিছু সময়ের মধ্যেই কর্মসূচি ঘোষণা করবো।
এর আগে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের রোববার পর্যন্ত সময় চেয়েছে। কিন্তু আমরা তাতে রাজি হয়নি। আমরা কিছু সময়ের মধ্যেই কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্বে উপাধ্যক্ষ
শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে উপাধ্যক্ষ  সাহেলা পারভীনকে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে । তিনি এখন থেকে উপধ্যক্ষের দায়িত্বের পাশাপাশি অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে ১৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার সইকৃত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সদ্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে   কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে বুধবার ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শেষে  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড ডাক দেয় পলেটেকনিক ও কারিগরি শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দেন।
এদিকে, অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করতে পারেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে কারিগরি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলে এর সত্যতা মেলেনি। তাদের ভাষ্য, ছয় দফা দাবি বাস্তবায়নে স্পষ্ট প্রতিশ্রুতি লিখিত আকারে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অপরদিকে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র সংগঠনটি।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে,
বাংলাদেশে প্রায় ৪ লাখ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদের দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়‌। দুর্বার বাংলার পাদদেশে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষক-কমকর্তারা শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে হয়রানি করছে দাবি করে এর প্রতিবাদ জানান। মানববন্ধনে কুয়েটের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. এম এম এ হাশেম বলেন, ছাত্ররা ভুল পথে আছে। তারা তালা ভেঙে হলে ঢুকে আইন লঙ্ঘন করেছে। তালা ভাঙা তাদের উচিত হয়নি। কারণ তালা দেওয়া হয়েছিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন ইউসুফ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের দিন উপাচার্যের গায়ে ছাত্রদের হাত তোলা ঠিক হয়নি।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহিদুল ইসলাম বলেন, উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমাদের এক দফা দাবি হচ্ছে যেসব ছাত্র দোষী সাব্যস্ত হবে, তারা শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ক্লাসে ফিরে যাব না।
সেকশন অফিসার ইমদাদুল বলেন, উপাচার্যকে গত ১৮ ফেব্রুয়ারি আমার সামনেই মারধর করা হয়। ছাত্ররা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে, এই রকম গালিগালাজ আমার জীবনে আমি শুনিনি। স্যারকে রক্ষা করতে গেলে আমাকেও মারধর করে।
কুয়েটের কর্মচারী ইমদাদ মোড়ল বলেন, আমরা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি মানতে রাজি না। কিছু শিক্ষার্থী উপাচার্যকে মারধর, গালাগাল এবং তার গায়ে থু থু দিয়েছিল। এখন তাকে অপসারণের টার্গেট নিয়ে আন্দোলনে নেমেছে।
এদিকে মঙ্গলবার রাতে হলে অবস্থান করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, কুয়েট প্রশাসন হলের ইন্টারনেট ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর প্রতিবাদে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে তারাও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়।বর্তমানে শিক্ষাথীরা ছাত্র কল্যাণ সেন্টারের সামনে অবস্থান করছে।
অমর একুশে হলের উনিশ ব্যাচের শিক্ষার্থী তৌফিক বলেন, আমরা হলে উঠলেও খাবার পানির সংকট রয়েছে। ইন্টারনেট সংযোগ বন্ধ। দুই মাস আগের ট্যাংকির পানি ব্যবহারের অনুপযোগী। হলের কর্মচারীদের এখনও নিয়োগ দেওয়া হয়নি। আমাদের সমস্যাগুলো হল প্রভোস্টকে অবহিত করেছি। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম দুই মাস বন্ধ ছিল। সব মিলিয়ে চার-পাঁচ মাস শিক্ষা কার্যক্রম বন্ধ। এতে করে আমরা শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
মিছিল শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে উপাচার্যকে অপসারণ, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। নতুন উপাচার্য নিয়োগ করে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। যদি এটা করা না হয় তাহলে আমাদের ‘নতুন জুলাই’ হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আমাদের এই যুদ্ধ হবে উপদেষ্টা আসিফ নজরুল নজরুলের বিরুদ্ধে, যেসব ছাত্র উপদেষ্টা আমাদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় বসেছে তাদের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের ডেপুটি পরিচালক ড. সাইফুল ইসলাম খুলনা বলেন, দুই মাস আগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সিলগালা করে দেওয়া হয়। ওই সময় হলের ইন্টারনেট সংযোগ এবং পানির লাইন যেভাবে ছিল সেভাবে রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন কিংবা পানির লাইন বন্ধ করে নাই। শিক্ষার্থীদের অভিযোগটি সত্য নয় বরং ভিত্তিহীন।
গবেষণায় ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়নে গুরুত্বারোপ
বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং উন্নীতকরণের লক্ষ্যে গবেষণার দ্বার অবারিত করতে ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়নে গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, উনিভার্সিটির র‌্যাঙ্কিং এর সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। জার্নাল ক্লাব ও ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়ন, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি, উন্নতমানের গবেষণা নিশ্চিত করা জরুরি। প্রকৃতপক্ষে, গবেষণা হল সত্যের সাক্ষ্য। গবেষণার মাধ্যমেই হাজার হাজার, লাখ লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই উন্নতমানের গবেষণায় শিক্ষক, রেসিডেন্ট সকলকেই উৎসাহের সাথে এগিয়ে আসতে হবে। যা ইউনিভার্সিটির র‌্যাঙ্কিং উন্নীতকরণে বিরাট ভূমিকা রাখবে।
সভায় বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমীন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রিভেনটিভ এন্ড স্যোসাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বী চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সোয়েব মোমেন মজুমদার, সহকারী অধ্যাপক ডা. মোঃ ফারুক ইসতিয়াক প্রমুখ ছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় র‌্যাঙ্কিং বিষয়ক গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেশ করেন ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। এছাড়াও গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ানের আহ্বান জানিয়ে  প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, র‌্যাঙ্কিং এর সাথে উন্নতমানের গবেষণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে গবেষণার ফান্ড বৃদ্ধি করা প্রয়োজন। আন্তজার্তিক মানসম্পন্ন গবেষণার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা নিশ্চিত করাও জরুরি।
এছাড়াও বিশ্বব্যাপী শিক্ষায় ক্রমবর্ধমান প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে, প্রতিযোগিতামূলক এবং প্রাসঙ্গিক থাকার জন্য এই বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিং মানদন্ডের সাথে অগ্রসর হতে হবে বলে বক্তারা মতামত প্রকাশ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরেই একটি প্রতিষ্ঠানের ধারণা এবং সুনামকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। র‌্যাঙ্কিং একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চ-স্তরের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীর মনোযোগ আকর্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিকরণ এবং গবেষণার জন্য জন্য তহবিল সংগ্রহের ক্ষমতাকে প্রভাবিত করে। র‌্যাঙ্কিং প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা মূল্যায়ন এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি মানদন্ড হিসাবেও কাজ করে।
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহারে পরিবেশ অধিদপ্তর ও ইউএনআইডিও’র যৌথ উদ্যোগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং পরিবেশগত স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. জাকি উজ-জামান, ইউএনআইডিও বাংলাদেশের জাতীয় বিশেষজ্ঞ এস. এম. আরাফাত, এনডিসির মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, অধ্যাপক ড. ইজাজ আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান সুমাইয়া তাবাসসুম আহমেদ, ডা. এ.এইচ.এম. মোস্তাফা কামাল, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কাজী সুমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমাদের সকলকে প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে টেকসই ব্যবস্থাপনার দিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের সবাইকে কাজ করতে হবে আমাদের নিজেদের বাঁচানোর জন্য, কারণ এটি সমগ্র সভ্যতার টিকে থাকার প্রশ্ন। তিনি শিক্ষার্থী পরিবেশ কর্মীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কুয়েটে ন্যায় বিচার চায় বুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনের অনৈতিক, পক্ষপাতদুষ্ট এবং দমনমূলক আচরণের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ন্যায় বিচার চেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে এই দাবি করা হয়। মানববন্ধন থেকে বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ২০ ব্যাচের শিক্ষার্থী আল ফারাবি লিখিত বক্তব্যে বলেন, ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এ কুয়েট ক্যাম্পাসে স্থানীয় ছাত্রদল ও বিএনপিপন্থি সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। সাধারণ শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবির বিপরীতে শিক্ষাঙ্গনের অভ্যন্তরে এমন বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে না জানাতেই আমরা দেখতে পাই প্রায় দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মিথ্যা মামলা করা হয়েছে।
কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ উল্লেখ করে ফারাবি বলেন, এই হামলার প্রকৃত তদন্ত সম্পন্ন না হওয়া এবং অপরাধীদের যথাযথভাবে চিহ্নিত না করেই কীভাবে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হলো-তা আমাদের মাঝে বিস্ময়ের উদ্রেক করে এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বলাই বাহুল্য, কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়াটি কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন।
একই বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী আরমান হাসান কুয়েট প্রশাসনের দমনমূলক আচরণের নিন্দা জানিয়ে বলেন, আমরা আরও জানতে পেরেছি যে, আন্দোলন দমন করার লক্ষ্যে প্রশাসন একের পর এক দমনমূলক পদক্ষেপ গ্রহণ করছে। যেমন হল বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা হল ত্যাগে অসম্মতি জানালে পানি-বিদ্যুৎ ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে স্বৈরাচারী কায়দায় হল ত্যাগে বাধ্য করা হয়। ঈদের সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি অথচ বহিরাগতদের অনায়াসে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দোষারোপ করে অপপ্রচার চালানো হয়। হলে প্রবেশ করতে না দিয়ে শিক্ষার্থীদের রাতে খোলা আকাশের নিচে রাস্তায় থাকতে বাধ্য করে নিকৃষ্টতম নজির স্থাপন করেছে কুয়েট প্রশাসন। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় আচরণ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা মনে করি, এই মামলা শুধু ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে নয় বরং এটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা ও শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার হরণের প্রচেষ্টা। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো এই ধরনের প্রহসনের শিকার হতে হবে আরও অনেক শিক্ষার্থীকে। রাজনৈতিক স্বার্থের কারণে মেধাবী শিক্ষার্থীদের দমন করার মাধ্যমে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না।
কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে বিবৃতিতে আরমান বলেন, আমরা জানতে পেরেছি, গতকাল রাতে সিন্ডিকেট মিটিংয়ে ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আন্দোলন দমনের লক্ষ্যে বহিষ্কার করা কোনোক্রমেই কাম্য নয়। আমরা বুয়েট শিক্ষার্থীরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে আছি এবং এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত এবং নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহিতা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর কারণ তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কমিটিতে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ ও মীম সাদাত শাহরিয়ার।
সোমবার (১৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ নিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা
দুই রাত প্রশাসনিক ভবন বারান্দায় কাটানোর পর ৫ আবাসিক হলের তালা ভাঙলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২ টায় নিজেরাই হলের তালা ভাঙা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেয়ার অনুরোধ জানাতে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান। ওই ঘোষণায় বলা হয়, যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা খুলে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এরপর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলা হয়। এরপর তারা অন্য হলেরও তালা ভাঙে।
এর আগে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে দুপুর ১টার দিকে সমাবেশ করে ‘মেক কুয়েট, ফ্রি এগেইন’ কর্মসূচি পালন করেন তারা। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে এই বিক্ষোভ কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানান। হল খুলে দেওয়ার দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা প্রশাসনের কাছে বহিষ্কার হওয়া ৩৭ শিক্ষার্থীর সবার নাম প্রকাশ করার দাবি জানান।
প্রসঙ্গত, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী সভায় আগামী ২ মে আবাসিক হল এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন।
কুয়েটের হল খুলবে ২ মে, ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আগামী ২ মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। দ্বিতীয় রাতের মতো সোমবারও কুয়েট শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে থাকবেন এমনকি প্রয়োজনে ২ মে পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচ্যসূচির আলোকে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয়। তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কতৃক গ্রহণ করা হয় এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরু হবে। এছাড়া সব আবাসিক হল আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন
নতুন বাংলাদেশের সুখ, সমৃদ্ধি, শান্তি কামনা ও নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিনকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলা বর্ষবরণের কর্মসূচি শুরু হয়।
বর্ষবরণের কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে তারুণ্য ও উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য। পরিদর্শন শেষে দেশীয় সংস্কৃতি উৎসব ২০২৫ শুরু হয়। উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য। প্রধান অতিথির বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, নতুন বছর আমাদের সকলের জন্য শুভ হোক। নতুন বছরের প্রত্যাশা সকল গ্লানি মুছে যাক, জরা ঘুচিয়ে নতুনভাবে প্রস্ফুটিত হোক, ইতোমধ্যে নতুন পাতায় ভরে গেছে বৃক্ষ ঠিক এমনিভাবে আমরা যারা মানুষ আছি তারাও নতুনভাবে পরিবর্তিত হবো, মানবিক মানুষ হবো। আমরা যদি মানবিক মানুষ হিসেবে নিজেদের পরিবর্তন না করতে পারি তাহলে আমামদের এই পৃথিবীতে জন্ম কতোটুকু স্বার্থক হবে সেটির প্রশ্ন থেকে যায়। আমি চাই জুলাই-২৪ আন্দোলনের পরিবর্তী বাংলাদেশ স্বনির্ভর, আধুনিক এবং মানবিক বাংলাদেশ হবে। আর এই মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়গুলোতে যে তরুণরা রয়েছে, এই তরুণদের মানবিক তরুণ হিসেবে তৈরি করতে চাই, যে তরুণ উদ্যোক্তা হবে, যে তরুণ ব্যবসায়ী হবে, নিজের দেশের জন্য কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের মধ্যে আরোও ছিলো শিশু-কিশোরদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো, বৈশাখী ও দেশীয় সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশনা, ঐতিহ্যবাহী লাঠি খেলা, রম্য বিতর্ক ও নাটক, তরুণ উদ্যোক্তাদের জীবনের গল্প এবং শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. ড. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসেও আনন্দ শোভাযাত্রা ও দেশীয় সংস্কৃতি উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিনকে বরণ করে নেওয়া হয়।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
উৎসবের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব ফারহানা ইসলামের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকলে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার।আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই উৎসবের মূল লক্ষ্য হলো মানুষকে আরও কাছে নিয়ে আসা, সমাজে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা, বৈষম্যহীন বাংলাদেশ গড়া।”
তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য নববর্ষ উদযাপন কমিটির সকল সদস্য ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা শেষে বর্ষ বরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবার এক অনন্য আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করে নেয়।
চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে “বাংলা নববর্ষ-১৪৩২” উদযাপিত হয়েছে। চুয়েট পরিবারের বিপুল সদস্য অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এবার প্রথমবারের মতো বিভিন্ন হল থেকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী নববর্ষের ফেস্টুন, প্ল্যাকার্ড, বাঁশি নিয়ে আনন্দে মেতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।
সোমবার  উপলক্ষে চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর "এসো হে বৈশাখ" গান পরিবেশনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা জানিয়ে বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির গুরুত্ব, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে সহায়তা করে। আমরা যেন  সব ধরনের বিভেদ ও বৈষম্য ভুলে মানবতা, ভালোবাসা ও একাত্মতায় বিশ্বাস রাখি। এবারের পয়লা বৈশাখ হতে পারে ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি যা সবার জন্য ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।”
সমাপনী বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পান্তা ভোজন, ঘুড়ি উড়ানো উৎসব ইত্যাদি।
ক্যাম্পাসে কুয়েটে শিক্ষার্থীদের বিবর্ণ নববর্ষ ; সিন্ডিকেট সভার সিদ্ধান্তের অপেক্ষা
ভোর থেকে নববর্ষের উৎসবে মেতেছে গোটা দেশ। তবে এই উৎসব স্পর্শ করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের। নতুন পোশাকসহ বাহারি সাজে শোভাযাত্রা তো দূরের কথা হল না খোলায় প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কেটেছে। মসজিদের পাটি এনে ভবনের বারান্দায় বসে অপেক্ষার প্রহর গুনেছে তারা। প্রচণ্ড তাপদাহের কারণে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব বৈরী অবস্থার মধ্যেও সেখানে অবস্থান করছেন ২০/২৫ শিক্ষার্থী। তারপরও দাবি আদায় না পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাত থেকে প্রশাসনিক ভবনের বাথরুম তালা বন্ধ করে রাখে। যে কারণে আমাদেকে পার্শ্ববর্তী ভবনে গিয়ে বাথরুম ব্যবহার করতে হয়। খাওয়া-দাওয়া এবং বিভিন্ন প্রয়োজনে ক্যাম্পাসের বাইরে গেলে পরবর্তীতে ঢুকতে নিরাপত্তা কর্মীরা আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। সকালে অনেক শিক্ষার্থী ভিতরে ঢুকতে চাইলে তাদেরকে নিরাপত্তা কর্মীরা বাধা সৃষ্টি করে। তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, গত পাঁচ বছর রমজানের মধ্যে বাংলা নববর্ষ থাকায় আমরা বাংলা নববর্ষ উদযাপন করতে পারেনি। এ বছর আমরা আশায় ছিলাম বাংলা নববর্ষ উদযাপন করব। কিন্তু দুঃখের বিষয় এবছর বাংলা নববর্ষের দিন বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আমাদের প্রশাসনিক ভবনের সামনে কাটাতে হলো।
এমর পরিস্থিতে  সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে আসে। এরপর সেখানেই আবার অবস্থান নেন তারা। পাশাপাশি এ বিষয়ে করণীয় নিয়ে সন্ধ্যায় প্রশাসনিক ভবনের ভেতরে সিন্ডিকেট সভা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিন্ডিকেট সভা চলছে।
মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীর মধ্যে একজন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘দুপুরে ছাত্র কল্যাণ পরিচালকের দফতরের সহকারী পরিচালক স্যারের মাধ্যমে আমরা জানতে পারি, সন্ধ্যা ৭টায় জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আসবে। আজ রাতেই হল খুলে দেওয়ার নোটিশ আসবে বলে আশা করছি। যেন আমরা আমাদের হলে আজকে সুন্দরভাবে রাতযাপন করতে পারি। আমরা চাই না আর খোলা আকাশের নিচে মশার কামড় খেয়ে এখানে অবস্থান করতে। আমাদের হল আমাদের জন্য খুলে দিক।’
এর ব্যত্যয় ঘটলে পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান। ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের প্রত্যাশা প্রশাসন কোনোভাবেই যেন দলীয় স্বার্থ হাসিলের লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত না নেয়। তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেবো।
কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়েছে। সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সভা শেষে সিদ্ধান্ত জানা যাবে।’
এদিকে, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বসে আছেন। সভায় কী সিদ্ধান্ত হয়, সেটির ওপর ভিত্তি করে নিজেদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তারা। তারা বলেছেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত জানার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রবিবার (১৩ এপ্রিল) বেলা ৩ টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। বিকালে তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। তারা হলগুলো খুলে দেওয়ার জন্য রাত ৮ টা পর্যন্ত আল্টিমেটাম দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের সে দাবি মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাত্রি যাপন করেন।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক প্রফেসর রাজু আহমেদ এসে আমাদেরকে জানিয়েছেন আজ সন্ধ্যা ৭ টায় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হবে। তবে সভার এজেন্ডা সম্পর্কে আমাদেরকে কিছু জানাননি। এ সময় তিনি আমাদেরকে অবস্থান থেকে চলে যেতে অনুরোধ করেন।
প্রশাসনিক ভবনের সামনেই কুয়েট শিক্ষার্থীদের রাত যাপন
বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা রবিবার রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানালেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন। রাতভর সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেয় তারা। এমন পরিস্থিতিতে নতুন বাংলা বর্ষরের প্রথম ভোরকে বরণ করলো শিক্ষার্থীরা।  কর্তৃপক্ষের পরবর্তী ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ক্যাম্পাস ত্যাগ করবে না বলেও ঘোষণা দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত-ভর ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
রাত পৌনে ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং শিক্ষার্থীদের পক্ষে সিএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান রাব্বি বলেন, ‘দুপুর ২ টা থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনের কাছে আমাদের আবেদন তুলে ধরেছিলাম, যে কোনোভাবে হোক আমাদের সকল আবাসিক হল খুলে দিতে হবে। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনরকম পদক্ষেপ কিংবা ফিডব্যাক জানতে পারিনি যেটি আমাদের জন্য খুবই নিরাশাজনক। আমরা ভেবেছিলাম শিক্ষক, প্রশাসন শিক্ষাবান্ধব। কিন্তু শিক্ষাবান্ধব প্রশাসনের কাছ থেকে কোন ফিডব্যাক না পেয়ে প্রশাসনিক ভবনের সামনে আমরা রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকালে আমাদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে। তবে আমরা ক্যাম্পস ছেড়ে যাবো না।’
শিক্ষার্থীরা বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না।
কুয়েটের সিন্ডিকেট সদস্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়। শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত দাবি গ্রহণ করে তিনি জানান, তিনি নিজে বিষয়টি নিয়ে সুরহার জন্য ভিসি’র কাছে যাবেন। তাদের প্রাণের দাবি তার কাছে তুলে ধরবেন।
তিনি বলেন, আমরা ছাত্রদের কাছে তাদের পরিকল্পনা জানতে চেয়েছি। কিভাবে করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সে বিষয়টি জেনেছি।  এর আগেও ছাত্রদের পক্ষ থেকে পাওয়া ৫টি দাবি নিয়ে শিক্ষক সমিতি এবং সকল শিক্ষক একমত ছিলো। আমরা রোজার মধ্যে এসব নিয়ে কাজ করেছি। আজ (রবিবার) এ বিষয়ে রিপোর্ট দেয়ার কথা। সকালে এ নিয়ে বৈঠকও করেছি। তারা এ নিয়ে প্রতিবেদন দেবেন বলে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। আমরা আশা করি অতিদ্রুত এসব সমাধান হবে। আমরা দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ রাখতে চাই না। তবে যতদ্রুত সম্ভব সিন্ডিকেট সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।
এর আগে, রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় দেড় শতাধিক শিক্ষার্থী। এসয় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন তারা।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দেড় শতাধিক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে বন্ধ থাকা কুয়েটের প্রধান গেটের সামনে জড়ো হয়। কুয়েট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা ৩টার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে যায়।
সেখানে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়।
শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না। তারা রাত ৮ টার মধ্যে হল খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষ যদি দাবি পূরণ না করে তাহলে তারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।
শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
চুয়েটের ১৩৮তম সিন্ডিকেট সভায় নতুন সদস্যদের বরণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৩৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মো: হুমায়ুন কবীর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং ডিবিএল গ্রুপ এর পরিচালক প্রকৌশলী মেজর (অবঃ) মো. ফিরোজ খাননুন ফরাজী অনলাইনে সংযুক্ত ছিলেন।
সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভার শুরুতে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া  সিন্ডিকেটের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। নতুন সদস্যগণ হলেন- চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, ইনস্টিটিউট অব রিভার, হারভার  অ্যান্ড  এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর, মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল এবং বহি:সদস্যগণ হলেন অবসারপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।
যবিপ্রবিতে পোশাক কারখানার সবুজ ভবিষ্যত নিয়ে সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিশ্বের পরিবেশ দূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণ এবং সেটি বাস্তবায়নের জন্য দক্ষ ও যোগ্য জনবল তৈরির মাধ্যমে সকলের বাসযোগ্য একটি দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ‘টেক্সটাইল সার্কুলার অ্যান্ড সাসটেইনাবিলিটি- এ পাথ টু এ গ্রিনার ফিউচার’  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “টেক্সটাইল সার্কুলার অ্যান্ড সাসটেইনাবিলিটি এ পাথ টু এ গ্রিনার ফিউচার” শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘টেক্সটাইল বাংলাদেশের একটি অন্যতম সেক্টর। এটিকে বাংলাদেশের আলো বলা যেতে পারে। কারণ এই সেক্টর যদি নিম্নগামী হয় তবে বাংলাদেশের অর্থনীতি নিম্নগামী হবে এবং এটি যদি বিস্তৃত হয় তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উর্ধ্বগামী হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম টেক্সটাইল। টেক্সটাইল সংশ্লিষ্ট কাজের জন্য প্রতি বছর ব্যাপক হারে পরিবেশ দূষিত হয় যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের অন্যতম দায়িত্ব পরিবেশ রক্ষা করা। কিভাবে পরিবেশ রক্ষা করতে হবে এবং কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিবেশের স্থায়িত্ব বৃদ্ধি করতে হবে সে বিষয়ে তোমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমাদের সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের সেমিনার বেশি বেশি আয়োজনের মাধ্যমে তোমাদের জ্ঞান ও দক্ষতার পরিমাণ আরও বাড়বে যার মাধ্যমে দেশ তথা বিশ্বের পরিবেশ উন্নয়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন, নির্বাহী পরিচালক, আরএইচ কর্পোরেশন (আজিজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান), ঢাকা, বাংলাদেশ এবং অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্কয়ার নিট কম্পোসিট পিএলসি’র সিওও তরুণ কুমার মিস্ত্রি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ সেমিনারে সভাপতির বক্তব্য প্রদান করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালমা খাতুন শিলা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যবিপ্রবি রিসার্চ সেলের উপ-পরিচালক ড. কে. এম. আনিছ-উল-হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এস. এম. নুর আলম। সেমিনারে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারটি উপস্থাপন করেন যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানজিম হোসেন ও মোঃ সাফি।
থমথমে কুয়েট
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার পর থেকে ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রধান ফটক আটকে ভিতরে অবস্থান নিয়েছে পুলিশ। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার রাতে পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী রবিবার দুপুরের দিকে ক্যাম্পাসের হলে প্রবেশ করার জন্য শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান নিয়েছেন। তবে শিক্ষার্থীরা কোনো কিছু বলতে রাজি হননি।
অপরদিকে নগরীর খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, স্যোশাল মিডিয়ায় কুয়েটকে উত্তপ্ত করার একটি পরিকল্পনার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরাও বিষয়টি নিয়ে নজর রাখছি। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের
কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে বন্ধ থাকা ক্যাম্পাসে রবিবার  (১৩ এপ্রিল) দুপুর ২টায় প্রবেশের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।   কুয়েট শিক্ষার্থীদের অফিসিয়াল ফেসবুক পেজ কুয়েট-১৯ পেজ থেকে এই ঘোষণা দেয়া হয়। এছাড়াও কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রবিবার ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি পালনের ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার রাতে খুবি শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
ঘটনার প্রায় ২ মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর এই ঘোষণা এলো। নগরীর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার মো. হোচেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাটি করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত মামলায় কুয়েটের শিক্ষার্থী ওমর ফারুক, জাহিদুর, ওবাইদুল্লাহ, মোহন, গালিব রাহাত, তানভীর মাহিন, রায়হান, শেখ মুজাহিদ, সাজ্জাদ ফরহাদ, হিমেল, শোভন, ইছা আনছারী, আবু হাসান খালিদ, ইয়াছিন রোওয়ান, ফজলে রাব্বি, জাহিদুল ইসলাম নায়েল, সাফতি আনছারী, আব্দুর রাহিম মৃধা, আজমাইন ইসরাক অর্নব, মুজাহিদ, মাহাদি হাসান ও অভি ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুর ২টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছেন। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানিয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ও হলে প্রবেশের এই ঘোষণায়  জবাবে কর্তৃপক্ষ তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ছাত্রদের প্রবেশ ঠেকাতে কুয়েটে প্রবেশের প্রধান ফটক এবং আইটি পার্কের গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে কুয়েটে উত্তেজনা বিরাজ করছে।
তবে তা ‍উপেক্ষা করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেছেন, প্রায় দেড় মাস হল বন্ধ থাকায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেকের টিউশনিসহ আয়ের উৎস নষ্ট হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে একসঙ্গে ক্যাম্পাসে ঢুকবেন। তারা যাতে ক্যাম্পাসে ফিরতে না পারেন সেজন্য কুয়েট কর্তৃপক্ষ নানা তৎপরতা চালাচ্ছে। এমনকি কুয়েট প্রশাসন বাইরের একজনকে উসকানি দিয়ে তাকে দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করিয়েছে।
কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীরা যাতে বন্ধ থাকা ক্যাম্পাসে না ফেরে সেজন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে। বিষয়টি বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকেও অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, কুয়েটের পরিস্থিতি বিষয়ে তারা অবগত আছেন। ক্যাম্পাসের ২টি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারকে ছাত্র কল্যাণের পরিচালক পদে নিয়োগ নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী আগামী ২০ এপ্রিল থেকে তিনি এই পদে আসীন হবেন। আর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর আবু ইউসুফ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সার্বিক দিক বিবেচনা করে। শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার কিংবা পুলিশ মোতায়েন করা হয়নি। শিক্ষার্থীরা ইচ্ছা করলে আইডেন্টি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত না হওয়ার কারণে শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। ১১ এপ্রিল ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট থানায় দুই গাড়ি পুলিশ চাওয়া হয়েছিলো।
প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।  এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর  পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কুয়েট কর্তৃপক্ষ।
আন্তঃবিশ্ববিদ্যালয় ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ড্যাফোডিল
আন্তঃবিশ্ববিদ্যালয়  ন্যাশনাল ডাটা এনালাইটিকস্ প্রতিযোগিতা -২০২৫ এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ডাইনামিক ডিকোডার এবং টিম ডাটা সরুণ।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে প্রতিযোগিতায় ১০টি পালিক ও ১২ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩৫ টি দল প্রতিযোগিতা করে। এতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভিাগের দল ডাইনামিক ডিকোডার চ্যাম্পিয়ন এবং একই বিভাগের ডাটা সরুণ দল রানার আপ হওয়ার গৌারব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান ও মোঃ জুলকার নাইন এবং রানার আপ দলের সদস্যরা হলেনরাহাত জামান সরকার ও অধবদুল্লাহ আর জাবির।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপিরিচালক মোঃ আফজাল হোসেন, জেনোফেক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, কম্পিউপটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, প্রফেসর ড. এস এম আমিনুল হক, সহকারি বিভাগীয় প্রধান ও ট্রতিযোগীতার প্রধান বিচারক ড.জাহিদ হাসান। এ আয়োজনের হোস্ট এনএলপি এন্ড এম এল, প্রষ্ঠপোষক সহজ.কম এবং পার্টনার ছিল বাংলাদেশ রেলওয়ে।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, এধরনের প্রতিযোগীতা আমাদের তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করার এক বিশাল সুযোগ এনে দিয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির উত্থানের ব্যাপক ভূমিকা রয়েছে। আর এই প্রতিযোগিতা হচ্ছে প্রযুক্তির বিপ্লব। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেসব তরুণ উঠে আসবে তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবাওে মাথি উচঁচু কওে দাড়াবে। । এসময় অধ্যাপক আব্দুল মান্নান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধন্যবাদ দেন এরকম একটি বড় প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বাংলাদেশের তরুণদেরকে মেধাবী প্রজন্ম উল্লেখ করে মোঃ ফাহিমুল ইসলাম আরো বলেন, অঅমাদেও তরুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। এই প্রতিযোগিতা তরুণদের মেধাকে আরো শাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির সময়। এই সময়ে প্রযুক্তির জ্ঞান থেকে দূরে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কোনো প্রতিযাগিতায় পিছিয়ে পড়–ক। এজন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদেরকে প্রযুক্তির জ্ঞানে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি জ্ঞান সমকালীন শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসাবে সর্বজন স্বীকৃত আর এ বিষয়টিকে মাথায় রেখে শুরু থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার নিাশ্চত করেছে যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক চাকুরী বাজারের প্রতিযোাগিতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  পিছনে ফেলে নিজেদের অবস্থানকে সুসংহত করতে পারে। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি ডিজিটাল ইউনিভার্সিটি হিসাবে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে আসছে এবং ভবিশ্যতে আরো বড় আয়োজনের পরিকল্পনা বিশ্ববিদ্যালযের রয়েছে।
নাসায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের টিম
যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক আয়োজিত সম্মানজনক বার্ষিক প্রতিযোগিতা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ “NASA Human Exploration Rover Challenge (HERC)”-এ বাংলাদেশের পতাকা আবারও গর্বের সাথে উড়ছে। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (IHSB) এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র হাইস্কুল প্রতিনিধি হিসেবে হিউম্যান-পাওয়ার্ড এবং রিমোট-কন্ট্রোল্ড চ্যালেঞ্জ— উভয় বিভাগে নির্বাচিত হয়েছে।<o:p></o:p><o:p></o:p>
টানা চতুর্থ বছরের মতো এই গ্লোবাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার, হান্টসভিল-এ শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের তৈরি রোভার প্রদর্শিত হয় আন্তর্জাতিক অঙ্গনে।
২৬ সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার্থী শাহজাদি আয়মান সুলতানা ও মাহজাবিন আলম রোশনী। দলের সাথে স্কুলের শিক্ষকদের মধ্যে রয়েছেন উত্তরা সিনিয়র সেকশন এর প্রধান কামরুল আহসান, <o:p></o:p>গুলশান শাখার ডেপুটি হেড রকিবুল করিম, <o:p></o:p>শিক্ষক আদনান শিহাব আহমেদ ও সাইমা সামাদ। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এবং শিক্ষকদের উৎসাহে দলের প্রতিটি সদস্য বাংলাদেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছেন।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, "আমাদের শিক্ষার্থীরা শুধু স্কুলের নয়, গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সবুজ-লাল পতাকাটি গর্বের সাথে বহন করছ বাংলাদেশকে গর্বিত করছে।"<o:p></o:p><o:p></o:p>
দলের পরামর্শদাতা শিক্ষক মো. আবুল কালাম আজাদ এবং মো. মুনজুর মোর্শেদ, টেকনিক্যাল অ্যাডভাইজার শাহিদুল হাসান মন্টি ও ইফতেখার হোসাইনের দিকনির্দেশনায় দলটি এগিয়ে চলেছে দৃঢ় প্রত্যয়ে। প্রতিযোগিতা এবং সকল আনুষ্ঠানিকতা শেষে দলটি ১৫ এপ্রিল দেশে ফিরবে।<o:p></o:p><o:p></o:p>
এর আগে িসফরে  যুক্তরাষ্ট্রের স্পেস অ্যান্ড রকেট সেন্টারে হোপস এর এই দলটি এমন একটি রোভার ডিজাইন ও নির্মাণ করবে যা মঙ্গল ও চাঁদের মতো কঠিন ভূখণ্ডে চলাচল করতে সক্ষম।  <o:p></o:p><o:p></o:p>এই চ্যালেঞ্জে রোভারকে সুনির্দিষ্ট রিমোট নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করতে হবে, যেখানে তাকে পাথর, গর্ত, ও খাড়া ঢালের মতো প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। পাশাপাশি, বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও সংকীর্ণ স্থানে চলাচলের মতো জটিল কাজও সম্পন্ন করতে হবে।<o:p></o:p><o:p></o:p>
এই প্রতিযোগিতা শুধুই প্রযুক্তিগত দক্ষতার পরীক্ষা নয়, বরং মহাকাশ অভিযানে ভবিষ্যৎ বাস্তব সমস্যার জন্য প্রস্তুতিরও এক বাস্তবভিত্তিক অনুশীলন।<o:p></o:p><o:p></o:p>
শাবিপ্রবির ভর্তি ফি কমলো
শিক্ষার্থীদের দাবির মুখে কমলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে ভর্তি ফি। ২০২৩-২৪ সেশন ভর্তি ফি থেকে ৩ হাজার ১০০টাকা থেকে কমিয়ে এখন ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শাবিপ্রবি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত।
শুক্রবার (১১ এপ্রিল) জরুরি এক একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
শাবিপ্রবিতে ‘মাত্রাতিরিক্ত’ ভর্তি ফি'র বিরুদ্ধে ছাত্রদল-শিবির
একাডেমিক কাউন্সিলে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান প্রমুখ।
উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশনে ১৭ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ফি পুনর্বিবেচনা করে ১৭ হাজার টাকার পরিবর্তে মোট ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা কমিয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলো। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা আরও কমিয়ে ১৪ হাজার ৯০০টাকা নির্ধারণ করা হয়। ফলে পূর্বের বছর থেকে ভর্তি ফি কমলো ৩ হাজার ১০০টাকা।
স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে  প্রত্যেক শিক্ষার্থীকে ফি হিসেবে ১৭ হাজার টাকা নিয়ে আসতে বলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ফিতে ‘মাত্রাতিরিক্ত’ বলে মন্তব্য করছেন ভর্তিচ্ছুরা। তাদের মতের সঙ্গে সহমত পোষণ করে নির্ধারিত ফি কে অযৌক্তিক আখ্যা দিয়ে দ্রুত ফি কমানোর দাবি জানিয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাত্রাতিরিক্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। যা অনেক সাধারণ শিক্ষার্থীর সাধ্যের বাহিরে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ অযৌক্তিক ফি নির্ধারণের জন্য তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দ্রুত সময়ের ভিতরে এ অযৌক্তিক ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছে।
একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ভর্তি ফি মাত্রাতিরিক্ত উল্লেখ করে নতুন করে যৌক্তিক ও গ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। গত সেশনে গুচ্ছ পদ্ধতিতে থাকাকালীন ভর্তি ফি-র চেয়ে এবছর ভর্তি ফি খুবই নগণ্য পরিমাণ কমানো হয়েছে কিন্তু সেটিও গুচ্ছ পদ্ধতির পূর্ববর্তী সময়ের ভর্তি ফি-র চেয়ে দ্বিগুণেরও বেশি, যা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর সাধ্যের বাইরে। গত কয়েক বছরের মাঝে ভর্তি ফি অস্বাভাবিক বৃদ্ধি করা কোনভাবেই যৌক্তিক হতে পারে না।
মাত্রাতিরিক্ত ভর্তি ফি নির্ধারণের নিন্দা জানিয়ে শাখা শিবির সভাপতি তারেক মনোয়ার এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিন এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করে দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অযৌক্তিক ভর্তি ফি উচ্চশিক্ষার পথকে কঠিন করে তুলবে। ইতিপূর্বেও আমরা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরির লক্ষ্যে উপাচার্য মহোদয়ের নিকট ৫২ দফা সংবলিত স্মারকলিপি প্রদান করে ভর্তি ফি সংস্কারের দাবি জানিয়েছি। তাই আমরা দ্রুত সময়ের মাঝে নতুন করে যৌক্তিক ও গ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।
অপরদিকে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র থাকা ও ভর্তি সংক্রান্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে এ প্রশাসনিক বৈঠকে এই ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন  শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য ফি বাবদ ১৭ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র নিয়ে আসতে হবে। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমালোচনা করেছেন এবং দ্রুত ফি কমানোর দাবি জানিয়েছেন। ফি না কমালে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাওসহ ভর্তি কার্যক্রম বন্ধ রাখার কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যপাক সমালোচনা চলছে।
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহটি উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশের একটি দল। তবে তাৎক্ষণিক লাশের পরিচায় সনাক্ত করা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়নি। ৮ এপ্রিল থেকে ভবনে কিছু প্রযুক্তগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। সকালে হ্যামার টেস্টসহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দল তীব্র গন্ধ অনুভব করেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে প্রশানের পক্ষ থেকে তাৎক্ষণিক পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হয়।
এ বিষয়ে, পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করছি কয়েক দিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে।প্রাথমিক ভাবে অবজার্ভেসন করে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। মরদেহের সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।"
এ বিষয়ে পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
গুচ্ছভর্তির প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশ
জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৯টি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ এপ্রিলের মধ্যে ডাউনলোড করতে হবে। গুচ্ছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে  টাানানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারীকে আগামী ১০ এপ্রিলের মধ্যে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
এর আগে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১৭ মার্চ রাত ১২টায়। গুচ্ছে আবেদন করেছেন ২ লাখ ৩৮ হাজার ভর্তিচ্ছু।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম জানান, এবার প্রায় ২ লাখ ৩৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ইউনিট ‘এ’ বিজ্ঞান শাখায় আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার, ইউনিট ‘বি’ মানবিক শাখায় আবেদন করেছেন ৭২ হাজার ৪৫ জন। এছাড়াও ইউনিট ‘সি’ বাণিজ্য শাখায় ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
প্রসঙ্গত, সারাদেশের মোট ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের তালিকা হতে আবদেনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।
কেন্দ্রগুলো হলো- গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুয়েট-জিডিইউ ও আইসিটি টাওয়ার সহ দেশজুড়ে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে সাবাইর আকাশ থেকে ডাক দিয়ে এখন রাজপথেও লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-জনতা। বুয়েট-জিডিইউ সহ প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়গুলো সোচ্চার ছিলো এই প্রতিবাদে। প্রতিবাদ হয়েছে আইসিটি টাওয়ারের সামনে। প্রতিবাদে সতঃস্ফূর্ত অংশ নিয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান।
রাজধানীর মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস) সহ রহমানিয়া কমপিউটার মার্কেট ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। একইভাবে বিক্ষোভ হয়েছে ইসিএস কমপিউটার সিটি ব্যবসায়ী মালিক সমিতি ও এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) উদ্যোগেও। বিক্ষোভ হয়েছে মাল্টিপ্লান সেন্টারের সামনে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি ও ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।  সোমবার (৭এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জেরুজালেমে ফিলিস্তিনের পূর্ণ অধিকার আছে বলে মন্তব্য করে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা পোষণ করেন বুয়েটের বেশ কয়েকজন শিক্ষক। এ সময় তারা-‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ফিলিস্তিনের দখলদার ইসরায়েলি বাহিনী পৌনে শতাব্দী ধরে দখলদারত্ব বজায় রেখেছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু আরব বিশ্ব ও অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো নীরব রয়েছে। আমি মনে করি, অতি শিগগিরিই ধ্বংসস্তূপ থেকে স্বাধীন ফিলিস্তিনের উত্থান ঘটবে এবং এই উত্থানই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদের ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে। এ সময় তিনি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
এছাড়াও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসে কর্মবিরতি, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এবং সোমবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত কর্মসূচি পালন করছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “আজকে আমরা এমন একটি সময়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি, যেখানে বিশ্বব্যাপী ‘No Work No School’ কর্মসূচি পালিত হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, সে হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ আজকে বিশ্বব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের আহবানে এই কর্মসূচিতে আমরাও একত্রিত হয়েছি, একাত্মতা প্রকাশ করছি এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।”
উপাচার্য বলেন, “যে ভাবে ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। বিশ্বের সর্বোচ্চ অভিভাবক জাতিসংঘ, মুসলিম উম্মাহর অভিভাবক ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর প্রতি আমাদের উদাত্ত আহবান, আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা সবাই আপনাদের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের যেভাবে বোমা মেরে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটি আর মেনে নেয়া যায় না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রাকিব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক শিক্ষার্থী কল্যাণ (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা ইসলাম, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ অফিস জনাব মো. আশরাফুজ্জামান, সহকারী প্রক্টর জনাব মো. আশিকুচ্ছালেহীন, সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মুহাম্মদ শাহীনূল কবীর।
একইভাবে প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নেতৃত্বে  ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিক্ষোভ হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও।
বিশ্বমোড়লদের ‘ঘুম ভাঙাতে’ বাংলাদেশের জেলায় জেলায় ফুঁসে উঠেছে জনতা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। রাজধানীর ঢাকা বিশ্বাবিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে শুরু করে বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ করতে দেখাগেছে সোমবার সকালেই।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। মিছিলে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেওয়া হয়।
ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এসময় তাদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন’,  ‘বয়কট ইউএসএ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। রাজধানীর সায়েন্সল্যাব, বসিলা ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেছেন বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মরতরাও।
সমাবেশে বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তরিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, আইন বিভাগের প্রভাষক রেজাউল আলিম এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।
ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। কাল থেকে প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। মার্কিন দূতাবাসের উল্টোদিকের পদচারী সেতুর সামনে বিক্ষোভ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনালে ইউনিভার্সটির একদল শিক্ষার্থী।
<colgroup><col style="width: 67.1241%;"><col style="width: 32.8522%;"></colgroup>
এছাড়াও রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এদিকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে ফেসবুকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শরিফুজ্জামান সজল ঘোষণা দিয়েছেন, যেকোনো গণহত্যার বিরুদ্ধে যেকোনো প্রোগ্রামে গেলে আমার ছাত্ররা ‘ডাবল অ্যাটেডেন্স’ পাবে, কারণ এইসব প্রোগ্রামে তারা যে অভিজ্ঞতা অর্জন করবে তা কোনো তাত্ত্বিক ক্লাস তাদেরর দিতে পারবে না।
গাজায় গণহত্যা বন্ধে সোমবার অনলাইন-অফলাইনে হরতালের ডাক
ডুয়েটের উপাচার্যের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এ ঘটনায় তিনি গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উপাচার্য ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, "কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করেছে। অজ্ঞাতনামা ব্যক্তি ০১৮৭৬১২২১৩৫ নম্বর থেকে আমার পরিচিতজনদের কাছে বার্তা পাঠিয়ে আর্থিক সহায়তা চাইছে। এতে আমার কিছু পরিচিত ব্যক্তি বিভ্রান্ত হচ্ছেন।"
তিনি আরও জানান, বিষয়টি জানার পর তিনি উক্ত নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। পরবর্তীতে ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ তাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে।
নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, যশোর শহরস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান সড়ক ও বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (রুটিন দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে ছাত্র হলগুলোর আবাসিক বনাম অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক বনাম কর্মকর্তা, কর্মচারী বনাম কর্মচারীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট এবং নারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে বাস্কেটে বল নিক্ষেপ খেলা আগামী ১৬ ও ১৯ এপ্রিল দুইদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরেও পুষ্পস্তবক অর্পন করা হয় এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট এর পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
দিবসটি উপলক্ষে ছাত্রকলাণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনে শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবারের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবার।
২৬ মার্চ, ২০২৫ (বুধবার) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়েট ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে কেবল আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আরও ১২ শিক্ষার্থীকে। বহিষ্কৃত সবাই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক নেতা।
চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার বেশ কিছু লিখিত অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শাতে বলা হয়। তাঁদের জবাব এবং অভিযোগের বিপরীতে পাওয়া তথ্যপ্রমাণের আলোকে শৃঙ্খলা কমিটি এসব শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ২৮১তম সভায় (জরুরি) এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ২১টি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে সভায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজনকে দুই বছর এবং বাকি তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সাবেক সহসভাপতি মো. ইমাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান। এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।
আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সহসভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ ও শাকিল ফরাজী; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমান।
এসব শিক্ষার্থীর বাইরে আরও দুজনকে কেবল সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় কুমার দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন চৌধুরী।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লক্ষ্য করে সংঘটিত ডিজিটাল অপরাধ ও প্রতিকার নিয়ে সেমিনার অনুষ্ঠিত
সোশ্যাল মিডিয়াতেই সবচেয়ে বেশি  হেনস্থার শিকার হন মেয়েরা। ফেসবুকে অনেকগুলো মন্তব্যের মধ্যে একটি বাজে মন্তব্যই বারবার পপ-আপ আকারে এসে ভাইরালে পরিণত করে। ছবি বিকৃতির মাধ্যমে বেশুমার ছড়াচ্ছে ভুল তথ্য। এভাবেই বাস্তবের চেয়ে ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল ভায়োলেন্স বেশি প্রভাব ফেললেও কারিগরি ও আইনি কোনো দিক দিয়েই সরকার ততটা প্রস্তুত নয়। সে কারণেই ডিজিটাল  মাধ্যমে বিচরণে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। তারা মনে করেন, `প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’। পাশাপাশি ডিজিটাল অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধ রক্ষাকবচ গড়ে তুলতেও পরামর্শ তাদের। তাগিদ দেয়া হয়েছে শিশু শ্রেণী থেকেই পাঠ্য সূচিতে ডিজিটাল লিটারেসি ও বিহ্যাবিয়ার বিষয়টি অন্তর্ভূক্তির।
আন্তর্জাতিক নার দিবস উপলক্ষ্যে সাইবার সার্পোর্ট ফর ওমেন অ্যান্ড চিল্ড্রেন (সিএসডব্লিউসি) নেটওয়ার্কের উদ্যোগে বুধবার রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে এই পরামর্শ দিয়েছেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে সংগঠনের আয়োজনে নারী ও শিশুরা কীভাবে ডিজিটাল মাধ্যমে অপরাধীদের শিকারে পরিণত হন, এ থেকে পরিত্রাণে করণীয় এবং আইনি সহায়তার ওপর সেমিনারে বিশেষ আলোকপাত করা হয়। একইসঙ্গে এ বিষয়ে বড় পরিসরে গবেষণা করার ওপরও জোর দেন বক্তারা।
তরুণদের সুরক্ষায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে সূচনা বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড দৌল্যান্ড। এরপর ক্যাম্পাস লাইফের যুগ্ম পরিচালক তাহসিনা রহমান, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস ডিরেক্টর মাঞ্জুর হাসান, ইউএন ওমেন চ্যাপ্টারের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট তানিয়া শারমিন বক্তব্য রাখেন।
এছাড়াও ব্লাস্ট এর আইন ও গবেষণা সেলের সিনিয়র অফিসার মনীষা বিশ্বাস ও ডিআরএল এর গবেষণা সমন্বয়ক মিনহাজ আমান ডিজিটাল অপরাধ নিয়ে দুইটি উপস্থাপনা পেশ করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন সাইবার টিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদাত রহমান।
সিএসডব্লিউসি এর অংশী সংগঠন আইআইডি’র রিসার্স অফিসার আরাফা আক্তার,  ব্লাস্ট এর প্রোগ্রাম স্পেশালিস্ট ফারজানা ফাতেমা,শিক্ষানবীশ আসিফ আহমেদ, হারিসুর রহমান, নারীপক্ষের ফেরদৌসী আক্তার, আর্টিকেল ১৯ এর প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস, সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজ, সহ-সভাপতি এস এম ইমদাদুল হক, হিউম্যান রাইটস সার্পোর্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবি সৌমিক শরীফ শাওন, অরধ্য ফাউন্ডেশনের কারিকুলাম ডেভেলপার ওয়াসিমা ফারজানা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট ৩২০
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৫ সালের বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বুয়েট ৩২০তম অবস্থানে রয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০১-৪৫০তম এর মধ্যে। সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৫০১-৫৫০ অবস্থানে রয়েছে। এই অবস্থানে আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০১-৫৫০ রয়েছে।
তবে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
বুধবার (১২ মার্চ) বিকেলে ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এই র‍্যাঙ্কিং একাডেমিক রেপুটেশন (Academic Reputation), এম্পলয়ার রেপুটেশন (Employer Reputation), সাইটেশন পার পেপার (Citations per paper), এইচ-ইনডেক্স (H-index Citations), এবং ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কের (International Research Network) মতো বিষয়গুলো বিবেচনা করা হয়।
এবারের র‍্যাঙ্কিংয়েও আলাদা দুই ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স। পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে দেশের তিন বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় স্থান হয়েছে।
সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতেও দুই বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে ঢাবির অবস্থান ৪০১-৪৫০ এর মধ্যে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।
আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ক্যাটাগরিতে একটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এই ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। তবে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল। ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা।
যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত
বহুতল ভবনে আগুন ধরা, সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে সবাইকে নিরাপদভাবে বের করা, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসাসহ জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ সব কিছু সরাসরি মহড়ার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ দিলো যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে এই অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচালনা করেন যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ। তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন লেগে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এজন্য আমাদের এসব গুরুত্বপূর্ণ মূহুর্ত কিভাবে মোকাবেলা করতে হবে এই প্রশিক্ষণ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন।
মহড়ার অংশ হিসেবে বহুতল ভবনে আগুন ধরলে সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে কিভাবে সবাইকে নিরাপদভাবে বের করতে হবে, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসা, ক্ষতিগ্রস্থদের জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নিভাতে হবে সব বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মো. নাজমুস সাকিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মিজানুর রহমান, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী, প্লানিং কর্মকর্তা আবু হেনা জুনাইদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
নতুন শিক্ষকদের নিয়ে ওবিই এবং ইটিএল কর্মশালা করলো ইউআইটিএস
নতুন শিক্ষকদের নিয়ে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) এবং এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (ইটিএল)" শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার করেছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গত  ৫ -৬ মার্চ এই সভা হয়েছে। ইংরেজি, আইন, ব্যবসায় শিক্ষা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিশজন শিক্ষক।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এত বলা হয়, ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে সেমিনারে যোগদান করেন।
আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন সেমিনারের সভাপতিত্ব করেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং-এর সহকারী অধ্যাপক শামীমা আক্তার বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর উপর একটি উপস্থাপনা দেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. হাসান ইমাম শিক্ষণ এবং শিখন শিক্ষাবিদ্যা (টিচিং অ্যান্ড লার্নিং পেডাগজি) এর উপর একটি প্রেজেন্টশন উপস্থাপন করেন।
সেমিনারটিতে ওবিই-এর নীতি, কার্যকর শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন কৌশল এবং বিএনকিউএফ-এর প্রয়োগ সহ প্রয়োজনীয় বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। অংশগ্রহণকারীরা তাদের শিক্ষণ কার্যকারিতা উন্নত করতে এবং ইউআইটিএস-এর একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)'র কোনো শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) ও ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
এতে আরও বলা হয়, সিদ্ধান্ত সমূহ Academic Ordinance rules & Regulations এর ছাত্র শৃঙ্খলা বিধিতে ২০নং ধারা মোতাবেক কোনো ছাত্র/গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার এবং ছাত্রত্ব বাতিল।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়।
৯ মার্চ শাবিপ্রবি’র ভর্তি ফল প্রকাশ
আগামী ৯ মার্চ প্রকাশ করা হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল।  এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চার বছর পর গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে শাবিপ্রবি।  সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী।
ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেন।  এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ হাজার ২৫০টি। ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২৯ হাজার ১০৭ জন শিক্ষার্থীর। এ ছাড়া অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা-শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।
ডুয়েট ছাত্রদলের সভাপতিসহ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতিসহ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩ মার্চ) এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার সাবেক আহ্বায়ক সোহাগ সরদার, সাবেক সদস্য সচিব ফজলে রাব্বি খান এবং ছাত্রনেতা মো. আশরাফুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (ডুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই বছরের ৪ সেপ্টেম্বর ডুয়েট সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
জানা গেছে, তখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের একটি অংশ সদ্য ঘোষিত শাখা ছাত্রদলে পদ পেয়েছেন। এমনকি পদ পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন ওই আন্দোলনের সামনের সারিতে। এসময় মিছিল থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিপক্ষে নানান স্লোগান দিতে দেখা যায়।
গত শনিবার (১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রদলের ২৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে ১৫ জন নেতা পদত্যাগ করার পরপরই কমিটি স্থগিত করা হয়।
হুমকির পর কুয়েট প্রকৌশলীকে মারধর?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা নগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও নির্বাহী প্রকৌশলী (পুর) মো. গোলাম কিবরিয়া উপাচার্যের কাছে সোমবার (৩ মার্চ) দুপুরে লিখিত অভিযোগ করে নিরাপত্তা চেয়েছেন।
তবে অভিযোগের পর সন্ধ্যায় মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আমার বাড়ির পাশে মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া আল আকসা মসজিদের পশ্চিম দক্ষিণ কোনায় রাস্তার ওপর ঘটনাটি ঘটেছে। মসজিদ থেকে আসরের নামাজ পড়ে ফেরার সময় দেখি মোটরসাইকেলে সোহাগ মোল্লাসহ অন্য দুজন। কথা–কাটাকাটির এক পর্যায়ে তাঁরা আমার গায়ে হাত দেয় এবং আমার চশমা নিয়ে যায়।’
তবে মোল্লা সোহাগ বলেন, ‘আসরের পর উনার (আবু হায়াত) বাড়ির মোড়ে উনার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে। উনি জামায়াতে ইসলামীকে সমর্থন করেন, আমি বিএনপির কর্মী। এ নিয়ে কথা–কাটাকাটি হয়। আমি একজন রাজনৈতিক দলের লিডার হয়ে মারপিট করতে যাব, এটা কেমন কথা।’
জানা গেছে, কুয়েটের একটি ভবনের ছাদের ওয়াটারপ্রুফিংয়ের কাজে ১০ শতাংশ থেকে বাড়িয়ে লাভ আরও বেশি নির্ধারণের কথা বলেছিলেন ওই ঠিকাদার। এ নিয়ে প্রকৌশলীদের তিনি হুমকি দেন খুলনা নগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
লিখিত অভিযোগে দুই নির্বাহী প্রকৌশলী বলেন, ওয়াটারপ্রুফিংয়ের কাজের দর প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মে ভ্যাট, আইটি ও ১০ শতাংশ প্রফিট বা লাভ (পূর্বনির্ধারিত) যুক্ত করে নির্ধারণ করেন।
লিখিত অভিযোগে আরো বলেন, ঠিকাদার সোহাগ ১০ শতাংশ লাভ কেন যুক্ত করে দর নির্ধারণ করা হয়েছে, তাঁকে আরও বেশি লাভ দিতে হবে বলে ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়াকে জানান। এ কথা বলার পর প্রকৌশলী গোলাম কিবরিয়া অফিসে যোগাযোগ করতে বলেন। কিন্তু কোনো কথা না শুনে ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়া ও শেখ আবু হায়াতকে গালাগাল ও মারধরের হুমকি দেন সোহাগ। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত বলেন, রবিবার বিকেল ৩টার কিছু আগে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয়ে আমাকে ফোন দিয়ে বলে– ‘তুই চেয়ারের পরে বসে সবাইকে ১০ লাখ ২০ লাখ টাকার কাজ দিস। আমাকে দিয়েছিস টেন পারসেন্ট লাভে।’ এই বলে আমাকে যাচ্ছেতাই বলে গালাগাল করেন। পাঁচ মিনিট পর ফোন দিয়ে আমাকে দেখে ছাড়বেন, আমার বাড়ি আক্রমণ করবেন, ফুলবাড়িগেটে গেলে আমাকে দেখে নেবেন– এসব বলে হুমকি দেন।
তবে নিজের সাংগঠনিক পরিচয় ও প্রকৌশলীকে ফোন দেওয়ার কথা তখনও স্বীকার করেন মোল্লা সোহাগ। তিনি বলেন, আমার নেতার অর্ডার আছে– আমি কোনো জায়গায় কোনো টেন্ডারেও যাই না, কোনো ঠিকাদারিতেও নেই। আমার কোনো কাজ কুয়েটে চলে না। আমার ট্রেড লাইসেন্সই নেই, কাজ পরের কথা। আমি তাদের (প্রকৌশলী) ফোন দিয়েছিলাম, কথা হয়েছে, তবে কোনো হুমকি-ধামকি দেওয়া হয়নি।
এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন আইইউটির ‘এক্সট্রাড্রিল
বাস্তব জীবনের নানা সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধানে শিক্ষার্থীদের উদ্ভাবন দক্ষতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার’ এর পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আইইউটির ‘এক্সট্রাড্রিল’, প্রথম রানার আপ ব্র্যাক ইউনিভার্সিটির ‘ইরোর ফোর জিরো ফোর ফাউন্ড’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘এনএসইউ থান্ডারহক্স’ নামের দলের প্রতিযোগীরা।
বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘হ্যাক এনএসইউ: সিজন-৫’ নামে শনিবার অনুষ্ঠিত এবারের আসরে অংশগ্রহণ করেছে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ১১টি দল। এবারের আসরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ (আইইউবি) শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেন।
আন্তঃবিশ্ববিদ্যালয়ভিত্তিক এই আয়োজনটি দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ধাপে প্রতিযোগীরা ছয়টি সমস্যা থেকে একটি পছন্দ করে তার সমাধান প্রস্তাব করেন। দ্বিতীয় ধাপে টানা আট ঘণ্টা কোডিংয়ের মাধ্যমে সমস্যাটির সমাধান প্রস্তাব দেন।
এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের সেক্রেটারি রীম গাজী মাহমুদ হোসেন জানান, দিনব্যাপী এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা। এছাড়াও আয়োজনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
পরীক্ষায় নকল করার দায়ে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার
সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবন দাস, ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ার ও কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো.আশিক ইকবাল আদর।
সোমবার(৩ মার্চ) এ নিয়ে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভা-২০২৪/০৪ এর সিদ্ধান্তক্রমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ওই শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শ্রাবন দাসকে সংশ্লিষ্ট ঐ পত্রের পরীক্ষা বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মাহমুদুল হাসান রিয়াদকে একই অপরাধে সেমিস্টারের ঐ পরীক্ষা বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গোলাম সারওয়ারকে সংশ্লিষ্ট সেমিস্টারের ঐ পত্রের পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও মো. আশিক ইকবাল আদরকে ঐ পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে।
ডুয়েটে ছাত্রদলের ২৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১৫ নেতার পদত্যাগ
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেছেন। ঘোষিত কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগ ও অনুপ্রবেশকারী শিবিরকে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পদত্যাগকারী নেতারা।
এর আগে  ঢুয়েট শিক্ষার্থী মো. আশরাফুল হককে সভাপতি, মো. রুকন আলীকে সিনিয়র সহ-সভাপতি, মো. জামিরুল ইসলামকে (জামিল) সাধারণ সম্পাদক এবং আক্তার হোসেন সিকদারকে সহ-সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার (১ মার্চ) সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অনুমদিত এই কমিটির  তালিকা দিয়ে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর রাতেই এ কমিটির সভাপতি, কয়েকজন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন নেতা পদত্যাগ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, ডুয়েটের নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থ প্রতিষ্ঠা করা হয়েছে। শিবিরের অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়। কমিটিতে শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি। তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানালেও তা মানা হয়নি। পদত্যাগ করা ছাত্রদল নেতারা তাদের অভিযোগ তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।
কমিটি থেকে তিনিসহ ১৫ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল হক।
বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ে-তে চাকরির সুযোগ পাবেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশের আইসিটি খাতে প্রতিভা বিকাশের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিষ্ঠানটির এইচআর ডিরেক্টর লিনজিয়াও। বলেন, “ আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে।”
বুয়েটের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, “বুয়েটে হুয়াওয়ে-এর ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সাথে সংযোগ স্থাপন ও কর্মসংস্থাপনের দারুণ একটি প্ল্যাটফর্ম। একই সাথে এটি চাকরির সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।”
ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “হুয়াওয়ের এই উদ্যোগ আমাদেরকে ভবিষ্যৎ আইটি পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি হুয়াওয়ে-তে সরাসরি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হুয়াওয়ের সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ এবং অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন। বুয়েট থেকে ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম হারুন উর রশিদ।
হুয়াওয়ে-এর কর্মীদের বেশিরভাগই স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা শুধু বাংলাদেশেই নয়, হুয়াওয়ে-এর অন্যান্য কার্যালয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
যবিপ্রবির পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামের চারটি স্থাপনা রয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. আবদুল হামিদ। সভায় বোর্ডের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে নয়টায় সভা শেষ হয়। সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণসহ এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেশিয়াম এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউ ফর হায়ার স্ট্যাটিজ অ্যান্ড রিসার্স এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।
নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন সাংবাদিকদের বলেন, খুবই স্বচ্চ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্যে নতুন নাম আহবান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া  নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।
যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকান্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ ভলেন্টিয়ার্স সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাবিপ্রবিকেও ধন্যবাদ আমাদের এখানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য। যবিপ্রবি কেন্দ্রের আহবায়ক ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। সকালে ১১ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০৫৮ জন কিন্তু উপস্থিত ছিলো ২৫৫৬ জন। ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ছিলো শতকরা ৮৩ দশমিক ৫৮। বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৭৯৩ জন কিন্তু উপস্থিত ছিলো ৩০৩৭ জন। ‘এ’ ইউনিটের উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক ০৭। অনুষ্ঠিত পরীক্ষায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের দুর্দশা লাঘবে যশোর শহরের পালপাড়ি থেকে শাটল বাসের ব্যাবস্থা করে যবিপ্রবি। আজ শুক্রবার সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও জেলা সমিতিগুলো শিক্ষার্থীদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করে।
কুয়েটে ‘জুলাই বিপ্লবের’ গ্রাফিতি মুছে ফেলায় তীব্র প্রতিক্রিয়া
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জুলাই বিপ্লবের সময় লেখা গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে যে, প্রশাসন একদিকে গ্রাফিতি মুছে ফেলছে, অন্যদিকে নতুন দেয়াল তৈরি করে সেখানে বিএনপির পোস্টার লাগানোর অনুমতি দিচ্ছে। শিক্ষার্থীদের মতে, এটি দ্বৈতনীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই আন্দোলনে কুয়েটের গ্রাফিতিগুলো সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এসব দেয়ালচিত্র ও স্লোগান শুধু প্রতিবাদের প্রতীকই ছিল না, বরং তা গণ-আন্দোলনের এক গুরুত্বপূর্ণ স্মারক হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি প্রশাসনের নির্দেশে এসব গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে।’
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা এসব গ্রাফিতি লিখেছিল তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজা হয়েছিল। ৫ আগস্ট না এলে তারা হয়তো আজ বেঁচে থাকতো না। আর আপনারা কত হাসিখুশিতে এসব গ্রাফিতি মুছে দিচ্ছেন। লজ্জা!’
শিক্ষার্থীরা বলেন, ‘কুয়েটের ইতিহাসে কখনও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও দেয়ালে পোস্টার লাগানো হয়নি।’ শিক্ষার্থীরা এ বিষয়টি তুলনা করে বলছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে।’
বিশ্লেষকরা বলছেন, একটি গণ-আন্দোলনের স্মৃতিচিহ্ন এভাবে বিলুপ্ত করা শুধু ইতিহাসকে মুছে ফেলার প্রচেষ্টা নয় বরং এটি ভবিষ্যতের আন্দোলনগুলোর জন্যও একটি সতর্কবার্তা।
শিক্ষার্থীদের দাবি, জুলাই বিপ্লবের স্মারক রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নতুন করে ভাবতে হবে, অন্যথায় এটি নতুন অসন্তোষের জন্ম দিতে পারে।
বুয়েট ও রুয়েটের ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উভয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
বুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ মার্চ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। মূল ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও প্রকাশ করা হয়েছে।’
এবারের চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৪৬৭ জন ভর্তিচ্ছু। শতাংশের হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার হার ৯৮ দশমিক ৮৭ শতাংশ। গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটে বুয়েট ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিগত কয়েক বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল। তাদের ভাষ্য, ‘রেকর্ডসংখ্যক’ পরীক্ষার্থী এবার মূল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
অপরদিকে রুয়েট ভর্তি পরিক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী গত ৮ ফেব্রুয়ারি  তিন শিফটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়।
রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি
জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ চারজনের ছাত্রত্ব বাতিলসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোট ৪৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক। বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহাসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
আজীবন বহিষ্কৃতরা হলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর, পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।
এছাড়াও রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।
গত ১৯ আগস্টে অভিযানের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে হলের বিভিন্ন কক্ষে অস্ত্র ও মাদকসহ নিষিদ্ধ দ্রব্যাদি রাখার দায়ে আপাতত আবাসিক হল থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে চার সেমিস্টার বা দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
চুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ইকরাম, সাধারণ সম্পাদক মকবুল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর ও অফিসার্স এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং সাধরাণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মোঃ মকবুল হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মোঃ জিল্লুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ নাঈমউর রহমান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক জনাব মোঃ ইয়াসির আরাফাত, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, তথ্য, প্রচার ও প্রকাশনা জনাব মোহাম্মদ জিয়া উদ্দীন জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা জিমু এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল খালেক সরকার, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ সওকত হায়াত ওসমানী, মোহাম্মদ হারুন ও জনাব মোঃ আনিসুজ্জামান খান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কম্পট্রোলার মোঃ সফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মিসেস নাজনীন আক্তার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও প্রোগ্রামার জনাব মোঃ নূর উদ্দীন চৌধুরী।
নির্দেশনার পরও হলে অবস্থান করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনার প্রতিবাদে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতেই বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা হল ছাড়বেন না বলেও ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরেও অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার কুয়েটে সিন্ডিকেট সভা শেষে হল ভ্যাকেন্ট ঘোষণা করলে দুপুর থেকে অনেক সাধারণ শিক্ষার্থী হল ত্যাগ শুরু করেন। কিন্তু শিক্ষার্থীদের একাংশ হলে অবস্থান করেন। দুপুর ১২টা পর্যন্ত হল ত্যাগ করেননি তারা।
শিক্ষার্থীদের দাবি, জুলাই বিপ্লবের পর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আজ তারা হল ছাড়বেন না। হল ছাড়তে হলে পুলিশ-সেনাবাহিনী দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে হল খালি করতে হবে।
শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন দমানো, ভিন্ন খাতে প্রবাহিত এবং দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের চাপ চলছে। ছয় দফা দাবিতে তারা অনড় আছেন। তাদের ছয় দফার প্রতিটি দাবি মানতে হবে।
তারা ভাষ্য, হামলায় যে ১৫০ জন আহত হয়েছেন, কুয়েট প্রশাসন একবারও তাদের খোঁজ-খবর নেয়নি। শিক্ষার্থীদের পাশেও দাঁড়ায়নি। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কুয়েটের তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হামলা-সংঘর্ষের পর এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সেইসঙ্গে বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান কুয়েটের তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের সার্বিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিসে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিচুর রহমান ভূঁঞা। মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দুপুরে পূর্বঘোষণা অনুযায়ী, উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনে আবার তালা ঝুলাতে গিয়েছিল একদল শিক্ষার্থীরা। আগের দিন রাতে কুয়েটের উপাচার্য মুহাম্মদ মাছুদ ঢাকা থেকে খুলনায় ফিরে তার বাসভবনে অবস্থান করার খবরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে উপাচার্যকে বাসভবন থেকে বের হয়ে যেতে সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে উপাচার্যের বাসভবনে আবার তালা ঝোলানোর ঘোষণা দেন তারা। পরে শিক্ষকদের সঙ্গে কথা বলার পর তালা না লাগিয়ে সেখান থেকে ফিরে যান।
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়; এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
ঘটনার পরদিন বুধবার সন্ধ্যায় খানজাহান আলী থানায় অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সংঘর্ষের দিন পাঁচজনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী। যাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শুক্রবার তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন জানান।
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ওষুধের পুন:র্নির্মাণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
নতুন যুগে পা রাখছে ওষুধ আবিষ্কার। রাসায়নিক, জৈবিক ও ক্লিনিকাল গবেষণায় উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত।
বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত রাসায়নিক, জৈবিক এবং ক্লিনিক্যাল গবেষণার উপর ভিত্তি করে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি ও বায়োমেডিকেল রিসার্চ এর পরিচালক প্রফেসর ড. এস. এম. আব্দুর রহমান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ ) ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউ'র ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।
মূল প্রবন্ধে প্রফেসর আব্দুর রহমান বলেন, আমাদের দেশে ওষুধ গবেষণায় এক নতুন যুগের সূচনা হলো। সাম্প্রতিক গবেষণায় রাসায়নিক, জৈবিক এবং ক্লিনিকাল গবেষণার সমন্বয়ে ড্রাগ আবিষ্কার ও পুনর্নির্মাণের প্রক্রিয়ায় বিপ্লব ঘটেছে। বিজ্ঞানীদের এই উদ্যোগ রোগ নিরাময়ের নতুন পথ উন্মুক্ত করার পাশাপাশি চিকিৎসা খাতে নতুন দিগন্ত তৈরি করবে।
তিনি বলেন, এই গবেষণার মূল লক্ষ্য হলো রোগ প্রতিরোধে আরও কার্যকর এবং নিরাপদ ওষুধ উদ্ভাবন করা। উন্নত রাসায়নিক বিশ্লেষণ, জৈবিক প্রযুক্তি এবং ক্লিনিকাল ট্রায়ালের সমন্বয়ে নতুন ওষুধ তৈরি প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলেছে। তাঁর মতে এই উদ্ভাবনগুলো জেনেটিক, ভাইরাল এবং সংক্রামক রোগগুলোর চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন ওষুধ তৈরি করা, যা রোগ নিরাময়ে আরও কার্যকর হবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াও কম হবে। ওষুধ পুনর্নির্মাণের মাধ্যমে পুরনো ওষুধগুলোকেও নতুনভাবে ব্যবহার করা সম্ভব হবে।”
এই উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক- কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার
ছাত্রলীগের নেতা থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত চারজন প্রশাসনিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি শেখ ও শেখ শাহ্ আসাদুল্লাহ সালেহীন সৌরভ এবং ছাত্রলীগ নেতা শাহ্ আলম ও ইলিয়াস দেওয়ান। তারা চলতি বছরের প্রথমার্ধে এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।
তাদের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলাসহ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি চেষ্টার অভিযোগের কথা জানিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চারজনকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের সময়ে এখানে কারচুপি, লবিং, ছাত্রলীগ কোটায় এবং অবৈধ নিয়োগ হয়েছে। এ কারচুপি নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাজারো যোগ্য বেকারদের কান্নার কারণ এই অবৈধ নিয়োগ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী চারজনকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলা রয়েছে। তাদের চারজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমাদের কাছে সোপর্দ করে।
এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চক্রান্ত করছিল এবং ছাত্রলীগকে সংগঠিত করার জন্য পোস্টারিংসহ বিভিন্ন কার্যক্রম করছিল। এ আটক ডেভিল হান্টের মধ্যেই পড়ে বলেও জানান এই কর্মকর্তা।
শাবিপ্রবির টিলায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত টিলাগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাবি ক্যাম্পাসস্থ টিলা এলাকায় একাধিকবার আগুন লেগে যাওয়াসহ গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে টিলাসমূহে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, সম্প্রতি টিলাগুলোতে অনেকটা ব্যক্তি স্বার্থে কৃত্তিমভাবে আগুন দেওয়া হয়েছে। তাই বহিরাগত মানুষের অবাধ প্রবেশ ঠেকাতে অপ্রয়োজনীয় পকেট গেটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে স্থানগুলোতে আগুন লাগছে সেগুলো শিক্ষার্থী বা বহিরাগত কারোর জন্য চলাচলের উপযোগী নয়। জায়গাগুলোতে নিরাপত্তার ঝুঁকি থাকার ফলে জনসাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে অবস্থিত টিলাগুলোর পরিবেশ সংরক্ষণের জন্য মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটা নীতিমালা তৈরি করছি অনুমোদন পেলে নিষেধাজ্ঞা দেওয়া জায়গাগুলোতে সতর্কতামূলক বোর্ড বসানো হবে। পাশাপাশি ১০টি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসেছি যার মাধ্যমে আমাদের নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে সক্ষম হবে।
মধ্যরাতে উত্তাল বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।  হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ‍মিছিলে ‘ফাসির দড়ি ঝুলাই দে, সব খুনীদের গর্দানে’, ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এভাবেই প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজ আমার ভাই আবরার ফাহাদের হত্যা মামলায় হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি, আমার ভাইয়ের খুনী মুনতাসির আল জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনীর পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের উর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল কিন্তু তারা ইচ্ছাকৃতই সেটা লুকিয়ে রেখেছিল। হাইকোর্ট থেকে আজ জানানো হয়, সে ৫ আগস্টের পরেই পালিয়েছে গেছে।’
তিনি বলেন, ‘প্রশাসন এ ব্যাপারটি কেন লুকিয়েছে, এত দিনে কেন কোনো পদক্ষেপ নেয়নি, আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব চাই। পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। এছাড়া পলায়নের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। এছাড়া পলায়নের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
এদিকে কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. ফরহাদ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি (২৬), কয়েদি নং-৫১৭৭/এ, পিতা আব্দুল মজিদ, সাং-কালিয়ান, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা গত ৬ আগস্ট ২০২৪ তারিখে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে ২০২ জন বন্দির সাথে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। পলাতক বন্দিদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ঘটনার পর গত বছরের ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা (৪(৮)২৪) দায়ের করা হয় এবং বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়। এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ মোট ৫১ জন পলাতক বন্দিকে গ্রেফতার করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট বন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, আবরার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মোট ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন কারাগারে আটক রয়েছেন।
অপরদিকে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোনো রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল কে বি রুমি। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও জামিউল হক ফয়সাল। এছাড়া এই মামলায় শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করেছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।
পবিপ্রবিতে দুপক্ষের সংঘর্ষে আহত ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বিএনপি নেতা জসিম উদ্দীন হাওলাদার, মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অপর গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আগমন করেন। এই আগমনকে কেন্দ্র করে তার সমার্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার পক্ষ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না।
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামের অপসারণ ও নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টার পর প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাত হওয়ার কথা রয়েছে।
এর সকাল ৮টায় কুয়েট ক্যাম্পাস থেকে দুটি বাসে করে ৮০ শিক্ষার্থী ঢাকার পথে রওনা দেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল।
যাত্রা শুরুর আগে প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এজন্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবো। এরপর নিরাপদ জায়গায় চলে যাবো। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরবো না। অনলাইনে আমাদের কার্যক্রম চলবে। উপাচার্যসহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য।
শিক্ষার্থীরা বলেন, 'আমরা এই মুহূর্তে ক্যাম্পাস ছেড়ে দিচ্ছি। আমরা বাসস্ট্যান্ড পর্যন্ত সাহস করে যেতে পারছি না । তাই নিজেদের অর্থায়নে ক্যাম্পাসে বাস ডেকে এনেছি।'
'আমরা কুয়েট অথরিটির কাছে বাস সহায়তা চেয়েছিলাম। তারা আমাদের কোনো সহায়তা করেননি।  সরকার যেহেতু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আমরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস টোটালি শাটডাউন করে চলে যাচ্ছি। আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে কোন রকমের একাডেমিক ও প্রশাসনিক কাজ চলবে না,' বলেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, হামলাকারীরা স্পষ্ট ও চিহ্নিত। কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয়, ছবি বিস্তারিত দেওয়া হয়েছে। কিন্তু কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনেরই সমস্যা রয়েছে।
এর আগে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রেস ব্রিফিং করেন। এ সময় তারা বলেন,‘আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এজন্য আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। সেখান থেকেই অনলাইনে আমাদের কার্যক্রম চলবে। যতদিন দাবি পূরণ না হচ্ছে, ততদিন ক্যাম্পাসে ফিরব না।’
এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যসহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হামলাকারীরা স্পষ্ট ও চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয়, ছবি বিস্তারিত দেয়া হয়েছে। কিন্তু কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনেরই সমস্যা রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার কাছে ই-মেইলে চিঠি পাঠান আন্দোলনরত শিক্ষার্থীরা।
চিঠিতে তারা উল্লেখ করেন, ‘২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৩তম (জরুরি) সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। তা স্বত্বেও ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে চাইলে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়। এ সময় কুয়েট ছাত্রদলের কর্মীরা হঠাৎ মিছিলে এসে ধাক্কা দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। এতে কুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই হামলায় কুয়েটের শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং চার ঘণ্টা যাবত এই হামলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো ধরনের নিরাপত্তা দিতে পারেনি। এই মর্মে আমরা ভিসি ও প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করি।’
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্ররা সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান। পাশাপাশি দাবি না মানায় ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।
এদিকে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে কুয়েট উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়। তিনি ১৯ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৫টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান। অবরুদ্ধ থাকা অবস্থাতেই তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।
জগন্নাথে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিএসসি প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ৮৬০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৪৪ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২ জন। যা মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ২০ শতাংশ।
এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এরপর দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পিছিয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা হয়।
বিজ্ঞান অনুষদের প্রথম শিফটে ১৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা প্রথম শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৬৯ দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় শিফটে ১৪ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় এবং সর্বশেষ শিফটে ১৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৪১৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৬৮ শতাংশ।
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ধাপে ডাটার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবেঃ কল্পলোক সিটিও
কল্পলোক লিমিটেড এর চীফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ইবনে মোহাম্মদ আবু সালেহ খসরু বলেছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ধাপে ডাটার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ডেটা যে কোন সংস্থা, ব্যবসা এবং ব্যক্তির জন্য একটি মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয়। সফটওয়্যার ডেভেলপমেন্টে ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে ডেটার প্রাইভেসি বা গোপনীয়তা সংরক্ষণ করা যায় এবং সাইবার হুমকি থেকে রক্ষা করা যায়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শনিবার  (২২ ফেব্রুয়ারি) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সফটওয়্যার ডেভেলপমেন্টের তত্ত্বীয় জ্ঞানের সাথে পেশাগত বাস্তব অভিজ্ঞতার সংযোগ স্থাপনের লক্ষে "রোডম্যাপ টু সাকসেসফুল প্রোডাক্টস: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রাক্টিসেস" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রিসোর্স পার্সন ছিলেন কল্পলোক লিমিটেড এর চীফ টেকনিক্যাল অফিসার ইবনে মোহাম্মদ আবু সালেহ খসরু, পিপল অ্যান্ড কালচার লীড মোহাম্মদ ইকবাল হোসাইন, প্রিন্সিপল সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব মীর্জা তাহমিদ তাজিক, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রুমি, এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আরিফুল হক খান।
উল্লেখ্য, সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করার জন্য ডেভেলপমেন্টের প্রতিটি ধাপে গুণগত মান নির্ধারণ এবং তথ্য/ডাটার নিরাপত্তার ওপর বিশেষজ্ঞ প্রকৌশলীগণ ওয়ার্কশপে বিশেষ গুরুত্ব প্রদান করেন। সফল সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারের ওপর ওয়ার্কশপে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কল্পলোক লিমিটেডের প্রকৌশলীগণ। চুয়েটের সিএসই বিভাগের তৃতীয় বর্ষের (২০ ব্যাচ) ১৩৫ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং রিসোর্স পারসনগণকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ.এইচ.এম. আশফাক হাবীবের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্পলোক লিমিটেডের কর্মকর্তা ও প্রকৌশলীগণ এবং ওয়ার্কশপের প্রধান সমন্বয়ক সিএসই বিভাগের শিক্ষক জনাব মীর মু. সাক্বী কাওসার ও জনাব মোহাম্মদ আল-মামুন প্রভাত। কর্মশালাটি সফলভাবে সম্পাদনে সহযোগিতা করেন সিএসই বিভাগের তৃতীয় বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থী সৌগত পাল, মিফতিয়াজ ইনতি সামি, ফাহিম ফেরদৌস, আদিল সিকদার, শেখ সাফায়াতুল হক, খন্দকার ইমরুল কায়েস, কৌশিক দাশ, মাদিহা আহমেদ চৌধুরী, মেহেরিন রহমান, তাবাসসুম বাশের রাশফি প্রমুখ।
যবিপ্রবিতে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)  শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করা, ভবিষ্যতে বিজ্ঞানী হতে অনুপ্রাণিত করাসহ গবেষণার জ্ঞান বৃদ্ধিকরণে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” (আইসিইটিএসডি) শীর্ষক দুইদিন ব্যাপি এক সেমিনারের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “আইসিইটিএসডি” শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। সেমিনারের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টেকসই উন্নয়ন হলো বৈশ্বিক স্লোগান।  বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় টেকসই উন্নয়নের ক্ষেত্র আছে। টেকসই উন্নয়নের মূল কাজ হলো গবেষণা, নতুন নতুন আবিষ্কার ও সমাধান করা। এই সেমিনারের মূল লক্ষ্য নতুন কিছু আবিষ্কার করা। এই প্লাটফর্ম থেকে গবেষনার তথ্য আদান-প্রদান করে নতুন কিছু আবিষ্কার করা, নতুন গবেষক তৈরি করা মূল লক্ষ্য। আমার বিশ্বাস এই সেমিনার থেকে গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণালদ্ধ তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা নতুন কিছু আবিষ্কার দেশ তথা বিশ্বকে দিতে পারবে। যা আমাদের ভবিষ্যত টেকসই উন্নয়ন এবং দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সহায়তা করবে। এ ধরনের সেমিনার বেশি বেশি আয়োজনের মাধ্যমে আমাদের গবেষণা পরিমাণ আরও বাড়বে যার মাধ্যমে দেশ তথা বিশ্বের টেকসই উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।
সেমিনারে প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের ড. চাউয়ালিট চারোয়েনপং “ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” এর উপর গবেষণামূলক তথ্য স্লাইড আকারে উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সাসটেইনেবল ডেভেলপমেন্টের উপর কেনো গুরুত্ব দিতে হবে এবং এই ধরনের গবেষণার চাহিদা বিশ্বে কতোটুকু গুরুত্ব বহন করে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। সেমিনারে আগ্রহী শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সেমিনারের কনভেনর ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।
সেমিনারে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের মূল প্রবন্ধকের অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আনিকা আনজুম। দুইদিন ব্যাপি এ সেমিনারটি আগামী ২৩ ফেব্রুয়ারি সমাপণী হবে।
রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে হামলাকারীরা চিহ্নিত!
ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে শুরু হওয়া এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হামলার চিত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচি পালন করা হয়। প্রদর্শনীতে প্রায় ১০০ ছবি স্থান পেয়েছে। শুধু আহত না, হামলাকারীদের ছবিও রাখা হয়েছে প্রদর্শনীতে।
প্রদর্শনীতে শতাধিক ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর এসব ছবিতে ফুটে উঠেছে বহিরাগতদের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও হামলাকারীদের ছবি। শুধু আহত এবং হামলাকারীদের ছবি নয়, প্রদর্শনীতে স্থান পেয়েছে সংঘর্ষ পরবর্তী শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের ছবিও।
ছবির প্রদর্শনীতে সরজমিনে গিয়ে দেখা যায় অনেক শিক্ষার্থী সহপাঠীদের রক্তাক্ত আহতদের ছবি দেখে আপ্লুত হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবো। আজ আমরা ছবি প্রদর্শনী কর্মসূচি পালন করেছি। এখানে শুধু আহতদের না, হামলাকারীদের ছবিও আছে; যাতে তাদের শনাক্ত করা যায়।
শিক্ষার্থীদের মতে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে, তার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। শিক্ষার্থীরা মনে করেন, এই প্রদর্শনী হামলাকারীদের চিহ্নিত করার পাশাপাশি দেশের জনগণের কাছে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরতে সহায়তা করবে। তারা বিশ্বাস করেন, ছবিগুলোর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে সহায়তা পাবে।
একটি ছবিতে হামলার শিকার শিক্ষার্থীদের পাশাপাশি হামলাকারীদের ছবি রয়েছে, যা কর্তৃপক্ষের জন্য সন্ত্রাসীদের শনাক্ত করতে সহায়ক হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা। তারা আরও বলেন, আমাদের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে আমরা হামলাকারীদের পরিচয় সবার সামনে তুলে ধরতে চাই। সুতরাং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যেন কেউ করতে না পারে, সেজন্য এই ছবিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রদর্শনী শুধু ঘটনার চিত্র তুলে ধরার মাধ্যমই নয়, বরং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৮ ফেব্রুয়ারিতে কুয়েটের ছাত্রদল ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর প্রতিক্রিয়া হিসেবে, কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলা ও ছাত্র রাজনীতির কুফল নিয়ে সচেতনতা বাড়াতে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা গতকাল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার, সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাস এবং ছাত্ররাজনীতির বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করে।
যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ, সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
যবিপ্রবিতে অমর একুশের মূল কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
পরে একে একে যবিপ্রবির কোষাধ্যক্ষ, ডিন, বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে উপাচার্যের নেতৃত্বে যবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৭টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়।
প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা ভাষা শহিদদের স্মরণে যবিপ্রবির কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তারপর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “৫২’র ভাষা আন্দোলন, জুলাই বিপ্লব ২৪ -সাদৃশ্য ও সমসাময়িক প্রাসাঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ৫২’র একুশে ফেব্রুয়ারির চেতনার ধারাবাহিকতায় সকল বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে জুলাই বিপ্লব-২৪’র জন্ম হয়। এই বিপ্লবের চেতনা সমন্বত রাখা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
এদেশের দীর্ঘ ইতিহাসের পরিক্রমায় কোনো স্বৈরশাসকের ঠাঁই হয় নাই। দেশের প্রকৃত উন্নয়নে এবং জনগণের যথার্থ ভাগ্য বিনির্মাণে এদেশের ইতিহাস, ঐতিহ্য ও বিপ্লবী চেতনা কার্যকর রাখা অতীবও জরুরি। এ কাজে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যবিপ্রবি দূর্নীতিমুক্ত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।
আলোচনা সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে “৫২’র ভাষা আন্দোলন, জুলাই বিপ্লব ২৪ -সাদৃশ্য ও সমসাময়িক প্রাসাঙ্গিকতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, কলা অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির রহমান। একইসাথে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মোমবাতি প্রোজ্জ্বলন, শহীদদের স্মরণে নিরবতা পালন, সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদ ছাত্র হলের হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম।
চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ছাত্র সাদমান রহমান অনন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী ও ইউআরপি বিভাগের ছাত্রী রিয়া ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।
এর আগে মহান শহীদ দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। সকালে ক্যাম্পাসের উত্তর গোল চত্বর হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মহান ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশন সহকারে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। পরে চুয়েট পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদে আছর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ড্যাফোডিল স্মার্ট সিটিতে. শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করে।
এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদেও ডিন প্রফেসর ড. এম সামসুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরবতা পালন শেষে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালযের প্রক্টর প্রফেসর শেখ মোহাম্মদ  আল্লাইয়ারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতের প্রথম প্রহরে  (১২.৩০ মিঃ)  বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি র‌্যালী বের হয়ে শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে।  এছাড়া বিশ্বিবদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের সংগঠন বিভিন্ন ক্লাবের উদ্যোগে ‘চেতনায় একুশ’ শিরেনামে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদের বাংলা ভাষার বিশুদ্ধ বানান, উচ্চারণ ও প্রয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে মাতৃভাষার মর্যাাদাকে সমুন্নত রাখার পাশপাশি পরম আদরে হৃদয়ে মাতৃভাষা বাংলার শক্ত গাঁথুনী তৈরীর আহবান জানান। বক্তারা বলেন, পৃথিবীতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য একমাত্র বাঙালীরাই প্রাণ বিসর্জন দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের সেই আত্মত্যাগের কারণেই ২১ শে ফেব্রুয়ারি আজ আন্তজার্তিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে, জাতি হিসাবে আমাদেরকে গর্বিত করেছে। তাই আমাদেরকেই মাতৃভাষার প্রতি সবচেয়ে বেশী শ্রদ্ধাশীল হতে হবে যা বিশ্বের অন্যান্য দেশ ও ভাষাভাষী মানুষেরা অনুসরণ করবে।
ব্র্যাক ইউনিভার্সিটিতে ১৯৪৭ সালের দেশভাগ ও এর ইতিহাস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ এর আয়োজনে সম্প্রতি ‘মেমোরিস্কেপস: হিসটোরিওগ্রাফিজ অ্যান্ড মেথডোলজিস অ্যারাউন্ড দ্য ১৯৪৭ পার্টিশন’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এ কর্মশালায় দেশভাগের ইতিহাস ও পদ্ধতি নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা আলোচনা করেন।
এই কর্মশালাটি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি সিলচর, ব্র্যাক ইউনিভার্সিটি ও লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর যৌথ উদ্যোগে আয়োজিত তিনটি কর্মশালার একটি। এটি "ক্যানোনাইজেশন অব পার্টিশন লিটারেচার অ্যান্ড দ্য পলিটিক্স অব মেমোরিয়ালাইজেশন ইন সাউথ এশিয়া" গবেষণা প্রকল্পের অংশ যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কিম ফর প্রমোশন অফ অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন (এসপিএআরসি) কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই কর্মশালাটির পৃষ্টপোষকতা করেছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ইতিহাস বিভাগের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল অফ কানাডা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন এর ড. দেবযানী সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার প্রফেসর অ্যান মারফি, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি সিলচর এর ড. অভিষেক রায় এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রফেসর ফিরদৌস আজিম। অনুষ্ঠানে পাঁচটি প্যানেল আলোচনায় দেশভাগের সাহিত্যিক উপস্থাপনা, নারীর ভূমিকা, মৌখিক ইতিহাস ও ডিজিটাল মিডিয়ার ব্যবহারসহ নানা বিষয় উঠে আসে। এই কর্মশালার এর কর্মশালার মূল লক্ষ্য ছিল শ্রেণিকক্ষে দেশভাগের ইতিহাস শেখানোর নতুন ও সৃজনশীল পদ্ধতি খুঁজে বের করা।
কর্মশালার প্রথম দিনে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির প্রফেসর পিপা ভারডি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উপমহাদেশ ভাগের ইতিহাস তুলে ধরার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করেন। দ্বিতীয় দিনের মূল প্রবন্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাঈদ ফেরদৌস উপমহাদেশ ভাগের বিভিন্ন আলোচনায় নিম্নবর্গের মানুষদের অবদান তুলে ধরার চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা
ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবারও (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ ও ‘সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালন করেন।
এসময় কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্য স্থানে লাল রং দিয়ে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন লেখা লিখে গ্রাফিতি অঙ্কন করেছেন তারা।
বিক্ষোভে ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, শিক্ষার্থীর রক্ত ঝরে প্রশাসন তামাশা করে’, ‘ঝড়ছে আমার ভাইয়ের রক্ত সন্ত্রাস তোদের পরিণাম তিক্ত,  এই কুয়েটে হবে না’, ‘কুয়েটে যখন রক্ত ঝরে, আবরার তোমায় মনে পড়ে‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং বন্ধ করতে হবে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সকল ছাত্রসংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের সকল দাবি মেনে নিতে হবে। ভিসি ও প্রো ভিসিকে বর্জন করেছি আমরা। আমরা নতুন ভিসি এবং প্রো-ভিসি চাই।
কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি; ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে।  একইসঙ্গে ছাত্ররাজনীতি বন্ধ রেখেই প্রকৃত দোষীদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খানজাহান আলী থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কু‌য়ে‌টের জনসং‌যোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়েটের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি করেছেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মো. সাইফুর রহমান মামলা দায়ের করেছেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় অনলাইনে অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৮তম (জরুরি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী থেকে জানাগেছে, কুয়েটে ২০২৪ সালের ৮ আগস্ট ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশটি বহাল থাকবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা কঠোরভাবে অনুসরণ করা হবে।
এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ধারা ৪৪(৫) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আইন অমান্যকারীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী চাকরিচ্যুত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়া রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্তসাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
অপরদিকে প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করাসহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে।
কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, সদস্য শহীদ স্মৃতি হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ ও সদস্যসচিব সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছে ছাত্রদল কুয়েট শাখা।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
তিনি বলেন, ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি, ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি, সে অনুযায়ী মঙ্গলবারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ, ইফাজ ও ইউসুফ নামের তিনজন ছাত্রদল সমর্থকের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে নতুন একটি বাংলাদেশে আমরা পদার্পন করেছি।
সেই বাংলাদেশে যদি আমরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলি ছাত্র রাজনীতি থাকবে না। বিগত জুলাই-আগস্ট আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন না আনলে সামনে রাজনীতি করাটা কঠিন হবে।
ছাত্রদল শুরু থেকেই ইতিবাচক রাজনীতি করে আসছে। সংকটটা তখনই প্রকট হবে যদি আপনি জুলাই-আগস্টের স্প্রিটের সঙ্গে না যান।
ছাত্রদল সবসময় জুলাই-আগস্টের স্প্রিটকে ধারণ করে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায়। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। যেখানে সব দলের মতামতের প্রতিফলন ঘটবে। ছাত্রলীগের মতো একটি দলই রাজনীতি করবে বাকিদের যদি রাজনীতি করতে না দেন তাহলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে। এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। তারা রাজনৈতিক দল গঠন করে আগামীতে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তারা কুয়েটে নিজেদের কার্যক্রম চালু রেখে কোন মুখে দাবি করে তারা এখানে ছাত্র রাজনীতি চালু করতে দিবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল স্বাক্ষরিত ৭৪ সদস্য বিশিষ্ট কুয়েটের একটি কমিটি প্রকাশিত হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্পষ্ট প্রকাশ পায় যে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালু আছে।
তিনি আরও বলেন, মঙ্গলবারের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে- ছাত্রদলের ছেলেরা হেটে যাচ্ছে, অপরদিকে ওরা মিছিল নিয়ে আসছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক দেখিয়ে দিচ্ছে ছাত্রদলের ছেলেরা যাচ্ছে এবং তার উস্কানিতে ছাত্রদলের ছেলেদের তারা ধরেছে এবং পরবর্তী প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে।
গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রলীগের মতো যারা আচরণ করবে, তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে। কিন্তু আমরা জাতির সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছি গতকালকের এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়ী এবং তাদের ভূমিকা ছিল ছাত্রলীগের মতোই।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হাসান, হাসানুর রহমান, শাহাদাত হোসেন, সোহেল রানা, নুরুজ্জামান চন্দন, কুয়েট শিক্ষার্থী রাহুল জাবেদ, ইফান ফয়সাল, শেখ জিলানী ও মাসুম।
কুয়েটে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি ঘিরে সৃষ্ট সংঘর্ষের পর প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষার্থীরা ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েট উপাচার্য এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট বৈঠক শুরু হয়েছে। যা এখনও চলমান রয়েছে। কুয়েটে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ থাকা কুয়েট উপাচার্য অনলাইনে সিন্ডিকেট বৈঠকে যোগদান করেছেন।
কুয়েট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহাদুজ্জামান শেখ বলেন, ‘সিন্ডিকেট বৈঠক শুরু হয়েছে। বেলা সোয়া ২টায়ও বৈঠকটি চলছিল। ফলে সিদ্ধান্ত সম্পর্কে কোনোকিছু জানা যায়নি।’
কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। পরে রেলিগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মঙ্গলবার দুপুর থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। আহতদের বেশিরভাগকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়িসহ আশপাশের এলাকায় মোতায়ন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা, নৌ, র‌্যাব, বিজিবি ও পুলিশ।
এদিকে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মাহবুব) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পুলিশ, স্থানীয় লোকজনের তথ্যে জানা গেছে, অস্ত্র হাতে নিয়ে কুয়েট এলাকায় মহড়া দেওয়া একজন হলেন মাহবুবুর রহমান। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।
মঙ্গলবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে কুয়েট ছাত্ররা ভিসি, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দেয়। বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় তাতে। সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা।
কুয়েটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র (রামদা) হাতে অবস্থান নেওয়ায় দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতির পদ থেকে মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কিছু তথ্যগত ত্রুটি রয়েছে। মাহবুব বর্তমানে যুবদলের কোনো দায়িত্বশীল পদে নেই।
কুয়েট এলাকায় অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেখানে সংগঠনের কোনো বিষয় ছিল না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পক্ষ প্রতিপক্ষকে ধাওয়া করে। পরে নগরের রেলগেট, তেলিগাতিসহ আশ-পাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও শিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেওয়া ব্যক্তিটি যুবদল নেতা মাহবুবুর রহমান বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‌‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনকে তাদের ন্যায্য দাবিতে সমর্থন জানাতে আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ওইদিন সন্ধ্যা থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি থেকে নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ভবন বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনে ওয়েবসাইটসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি ব্যবহার করে।
শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান। প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
কুয়েটে পাঁচ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে কুয়েটের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুয়েটে প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। পরিকল্পিতভাবে এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সবাইকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটের ভেতরে ও বাইরে, কোনও প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না, এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন এবং হামলায় আহত সবার চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসনকে বহন করতে হবে।
কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন করার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল। সোমবার তারা ক্যাম্পাস এলাকায় লিফলেট বিতরণ করে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ছাত্র হলগুলোর সামনে দিয়ে প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষে আহত ব্যক্তিদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে একের পর এক হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। সন্ধ্যার পরও অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের সদস্যসচিব জাহিদুর রহমান বলেছেন, আমাদের ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। কমবেশি আহত ধরলে আহত শিক্ষার্থীর সংখ্যা ১৫০-এর বেশি হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রদলের কর্মীরা ছাত্রদের রক্ত ঝরিয়েছে। তারা কুয়েটের সদস্যসচিব জাহিদ ভাইকে রামদা দিয়ে ১০টা কোপ দিয়েছে, জেলার আহ্বায়ক তাসনিম ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব রাতুলের পা ইট দিয়ে থেঁতলে দিয়েছে। অসংখ্য ছাত্র আহত হয়েছেন।’
তবে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে তাদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট সিন্ডিকেট সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ নিয়ে ক্যাম্পাস রোড শো
নিজেদের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর দ্বাদশ আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রোডশো শুরু করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি ‍বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ও বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন করতে যায় কোম্পানিটি। <o:p> </o:p>
এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রুয়েট, এইউএসটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোডশোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। রোডশোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগ সম্পর্কে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হবে।<o:p></o:p>
চলতি বছরের মার্চ পর্যন্ত এই রোডশো চলবে। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটির উদ্বোধন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তীতে চীনে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।<o:p></o:p>
হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি জ্ঞান ও দক্ষতা-ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রতি বছর বিভিন্ন দেশের বিজয়ীরা এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে, বিশ্বব্যাপী ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।<o:p></o:p>
<o:p> </o:p>
রাজনীতিমুক্ত ক্যাম্পাস দাবিতে কুয়েটে ধাওয়া-পাল্টা ধাওয়া
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা এবং ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। এক পর্যায়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়।
পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট-সংলগ্ন রোডে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৮ বিভাগে হলো ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
প্রতিবারের ন্যায় এবারও ৮টি বিভাগীয় শহরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো শনিবার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরিক্ষায় সকাল ১১ টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।
এর মধ্যে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষা হয়েছে তিনটি কেন্দ্রে। কেন্দ্র তিনটি হলো সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজ। কেন্দ্রগুলোতে অংশ নেয় কয়েক হাজার পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এবছর ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ ভর্তি-ইচ্ছুক। প্রতি সিটের জন্য ভর্তিযুদ্ধে ছিলেন ৭৭ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত (বর্ণনামূলক) প্রশ্নে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০; তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত (বর্ণনামূলক) প্রশ্ন ছিল। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত (বর্ণনামূলক প্রশ্ন) পরীক্ষা ৪৫ মিনিট।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।
গোবিপ্রবি-তে ‘জাতীয় শিক্ষার্থী সম্মেলন’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো ‘ভাষা, সাহিত্য এবং সমাজের পারস্পরিক কাজে যুব দৃষ্টিভঙ্গি’ শিরোনামে জাতীয় ছাত্র সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যপী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, নতুন চিন্তার সন্ধান এবং জ্ঞানের বিস্তারে সম্মেলনে সমগ্র দেশের বিদগ্ধ শিক্ষার্থী, গবেষক ও চিন্তাবিদ অংশগ্রহণ করেন।
দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৩ জন মেধাবী প্রেজেন্টার তাদের ১১৫টি উদ্ভাবনী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এটি পরিনত হয় প্রেজেন্টার, অংশগ্রহণকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-শিক্ষকদের এক প্রাণবন্ত মিলনমেলা। সমাগম ঘটে শিক্ষাবিদ ও তরুণ গবেষকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, সাহিত্যের জ্ঞান ছাড়া আমাদের জীবন অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। জীবনের মানে বুঝতে হলে, জীবনের দর্শন উপলব্ধি করতে হলে সাহিত্যের আশ্রয় নিতেই হয়। এক্ষেত্রে শেক্সপিয়ার, লর্ড বায়রন থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের আকর্ষণীয় লেখনী আমাদের কল্পনার জগতকে প্রসারিত করতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই শিক্ষা ও গবেষণা করা। তাই তরুণ স্কলারদের নিয়ে এ ধরনের আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইংরেজি বিভাগ জ্ঞান অন্বেষণের নতুন দ্বার উন্মোচন করেছে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বিজয় লাল বসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।
আয়োজকরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপক ও তরুণ স্কলারদের নিয়ে আয়োজিত এই সম্মেলন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতা এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইংরেজি বিভাগের সভাপতি ও অনুষ্ঠানের কনভেনর মো. জুবাইর আল মাহমুদের সভাপতিত্বে এবং প্রভাষক শাউলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক মো. মঈনুল ইসলাম। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কো-কনভেনর প্রভাষক লিটন চক্রবর্তী মিঠুন। শুভেচ্ছা বক্তব্য দেন মানবিক অনুষদের ডিন মো. আব্দুর রহমান।
চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে ৫২৭টি গবেষণা পত্র উপস্থাপন
তড়িৎ, কম্পিউটার এবং যোগাযোগ প্রোকশল নিয়ে তিন দিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের উদ্যোগে হয়ে গেলো আন্তর্জাতিক সম্মেলন।  তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেন।
এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই কনফারেন্সে জমাকৃত ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয়।
চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
এতে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর চিফ টেকনিক্যাল অফিসার ইখলাস উদ্দিন আহমেদ।
কনফারেন্স টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আখতার ।
এতে স্পন্সর হিসেবে ছিলো ইউজিসি, বিডিরেন, ব্রাকনেট, বিডি অ্যাপ্স ও নেসলে বাংলাদেশ।
বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে শুরু হয়েছে “তড়িৎ, কম্পিউটা এবং যোগাযোগ প্রকৌশল নিয়ে আর্ন্তজাতিক সম্মেলন  ইসিসিই ২০২৫ (ECCE-2025)” । তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে সর্বমোট ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নিয়েছেন। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এই কনফারেন্সে সর্বমোট ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে। এ বিষয়ে নতুন জ্ঞান ও উদ্ভাবনে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এ জন্য এ বিষয়ে দক্ষ গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি আরো বলেন, নতুন গবেষকদের নিয়ে আমরা আশাবাদী। তাদের হাতে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে। এ ধরনের কনফারেন্স নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠঅনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
কনফারেন্স সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্স টেকনিক্যাল সেক্রেটারি ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এবং টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোঃ মুরাদ হাসান।
গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, আমাদের উন্নয়নকে টেকসই করতে হলে তথ্য প্রযুক্তিতে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। আমাদের সমাজে তথ্য-প্রযুক্তিভিত্তিক জ্ঞান আরো ছড়িয়ে দিতে হবে। নতুনদের বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্য-প্রযুক্তি খাতের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। এ ধরণের কনফারেন্সের মাধ্যমে আমাদের তরুণ গবেষকদের প্রয়োজনীয় গাইডলাইন দেবে।
যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যশোর: ১২ ফেব্রুয়ারি ২০২৫: নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বুধবার সকালে এফএমবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের সকলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের জনগণের প্রোটিনের চাহিদা পূরণে আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে তোমাদের বিস্তর গবেষণা অতীব জরুরি। তোমাদের উদ্ভাবনী জ্ঞান কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়িয়ে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই বিষয়গুলোতে তোমাদের লক্ষ্য রাখতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষকে মাছ চাষে সুফল বয়ে আনার জন্য খুব দ্রুতই মৎস্য গবেষণা সেন্টার খুলবো। এতে মৎস্য গবেষণার মান বৃদ্ধি পাবে এবং দেশে মাছের চাহিদা পূরণের পাশাপাশি চাষিরা মৎস্য চাষে লাভবান হবে। যবিপ্রবির আধুনিক মৎস্য হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাবকে আরও আধুনিক করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করতে হয়। ধৈর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে, সফলতা আসবেই। তোমাদের সবাইকে মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, সহকারী অধ্যাপক মোছা. শারমিন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. আনিছুর রহমানসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী সাদরিতা সরকার শশী, শরিফুল হোসেন, আক্তারুজ্জামান ও অর্পিতা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রুয়েটের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি পরীক্ষার্থী ১৭
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তিন শিফটের পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯১৫ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১৭ শিক্ষার্থী।
রুয়েটে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। প্রাক-নির্বাচনী পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে ৩টা থেকে চারটা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. আব্দুল্লাহ আল মাহমুদ ও উপ-পরিচালক (প্রশাসন) জেডএইচএম মনজুর মোর্শেদ, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মুরতুজা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার শিফট ও পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। আর চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং  প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-১০০০০১ থেকে ১০৬৬৩৯ পর্যন্ত। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় শিফটে রয়েছে রোল নম্বর-২০০০০১ থেকে ২০৬৬৩৮ পর্যন্ত, তাঁদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর তৃতীয় শিফটে রোল নম্বর- ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, রুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন রয়েছে ১ হাজার ২৩৫ টি। প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি।
নির্বাচনী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনী (লিখিত) পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।
তিনি আরও বলেন, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
যবিপ্রবি’তে শিক্ষার্থীদের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতি ও ইট-পাটকেলের আঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই পক্ষের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এক পক্ষে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের কমিটির নেতাকর্মীরা (যবিপ্রবি শিক্ষার্থী)। আরেক পক্ষে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের (যবিপ্রবি শিক্ষার্থী) কমিটির কয়েকজনের সাথে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে এটি সংঘর্ষে রূপ নেয়। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়। দফায় দফায় সংঘর্ষেরর ঘটনা ঘটে। দু’পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ও অসুস্থ হয়ে পড়লে তাকেও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আহতের দেখতে হাসপাতালে যান।
উপাচার্য বলেন, রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাছের উচ্ছিষ্ট থেকে ‘ফিশ স্টক’ ও ‘স্যুপ পাউডার’!
কার্প জাতীয় মাছের উচ্ছিষ্ট বিশেষ কনে বায়ুথলি দিয়ে ‘ফিশ স্যুপ পাউডার’ এবং পাখনা, ফুলকা, অপারকুলাম দিয়ে ‘ফিশ স্টক’ তৈরি করে করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখার নেতৃত্বে গবেষণা করে এগুলো উদ্ভাবন করেছেন স্নাতকোত্তর শিক্ষার্থী সাদিয়া রহমান মুনমুন ও মৌসুমী মণ্ডল। এরপর এগুলোর খাদ্যগুণ পরীক্ষা করা হয়েছে ল্যাবে।
সহকারী গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী সাদিয়া রহমান মুনমুন জানান, ফিশ স্যুপ পাউডারটি ক্যালসিয়াম, পটাসিয়াম এবং সোডিয়ামের একটি ভালো উৎস। গুণমান মূল্যায়নের গবেষণায় দেখা গেছে, ফিশ স্যুপ পাউডার প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে। ফিশ স্যুপ পাউডার বাণিজ্যিকভাবে উৎপাদন করা যেতে পারে, যা বিক্রেতা পর্যায়ে আয়ের গুরত্বপূর্ণ উৎসও হতে পারে এবং ভবিষ্যতে সঠিক উপায়ে প্যাকেটজাত করে বিদেশে রপ্তানির ভালো একটি পণ্য হতে পারে। এতে দেশে বৈদেশিক মুদ্রা আয় হবে।
মৌসুমী মণ্ডল নামে আরেক সহকারী গবেষক জানান, কার্প জাতীয় মাছের পাখনা, ফুলকা এবং অপারকুলামের সঙ্গে বিভিন্ন শাকসবজি যেমন পুঁইশাক, গাজর ও আলুর খোসা ৩০ মিনিট সিদ্ধ করে তার নির্যাসটা ছেঁকে নেওয়াই হলো ফিশ স্টক। এটি খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সসের মতো করে ব্যবহার করা যায়। ফিশ স্টক বাণিজ্যিকভাবে উৎপাদন চালু করা যেতে পারে, যা মৎস্য ব্যবসায়ীদের আয়ের একটি অন্যতম উৎস হবে। সেইসঙ্গে প্রোটিনের চাহিদা পূরণের প্রধান খাদ্যদ্রব্য হিসেবে এটির গুরুত্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি মাছের ওই ফেলে দেওয়া অংশগুলো ব্যবহার করে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব।
গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. ফাতেমা হক শিখা জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও বিভিন্ন বাজারে কার্প জাতীয় মাছ কাটার পরে এদের পাখনা, চোয়াল, বায়ুথলিসহ এসব অংশ সাধারণত মানুষের খাবার হিসেবে বিক্রি হয় না বা ব্যবহৃত হয় না। মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করা হয় এমন খাদ্যদ্রব্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্যও অপ্রতুল। এসব বিষয় বিবেচনায় রেখে ‘ফিশ স্যুপ পাউডার’ (মাছের বায়ুথলি দিয়ে) ও ‘ফিশ স্টক’ (মাছের পাখনা, ফুলকা, অপারকুলাম দিয়ে) এর মতো ‘রেডি টু কুক’ খাদ্যদ্রব্য তৈরি করা হয়। পরে ভোক্তার জন্য বাজারে এসব খাদ্যদ্রব্য সহজলভ্য করার উদ্দেশ্যে বাকৃবির স্থানীয় বাজার থেকে কার্প মাছের পাখনা, অপারকুলাম ও বায়ুথলি সংগ্রহ করা হয়। ফলে মাছের ফেলে দেওয়া অংশ থেকে এসব খাদ্যদ্রব্য তৈরি করে মূল্য সংযোজনের মাধ্যমে দেশের অর্থনীতি উন্নতির বিরাট সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে গবেষণাটি ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালের এপ্রিল মাসে। এই গবেষণাটির মাধ্যমে মাস্টার্সের একটি থিসিস সম্পন্ন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় গবেষণাকেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন বিষয়টি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশের কাজ চলমান রয়েছে।
কুয়েটের ১০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) ১০ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে ৪ জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে।এছাড়া দুই ছাত্রকে তিন বছর ও একজনকে ৫ বছর পর্যন্ত সনদ প্রদান না করা এবং আজীবন প্রশংসাপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একজনকে সতর্ক করা হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম।
বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া শিক্ষার্থী মোস্তাক আহমেদ কুয়েট ৫ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহাল ৩ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না। এই ১৩ জনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার এবং সতর্ক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ জানিয়েছেন, গত ২৭ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
চুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
এক দিনে দুই পর্বে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) এর ভর্তি পরীক্ষা। শনিবার সকালে চুয়েট কেন্দ্র এবং ৪টি উপ-কেন্দ্রে (চট্টগ্রাম কলেজ, সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুর ও পরবিশে কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী ‘ক’ গ্রুপের পরীক্ষা এবং দ্বিতীয় পর্বে দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় ১১টি সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিলেন।
ক্যাম্পাসে আটক পাবিপ্রবি ছাত্রলীগ নেতা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম।
পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যানোটেকনোলজি বিষয়ক সেমিনার
আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যানোটেকনোলজি : স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান বক্তা সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা ও কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ন্যানোটেকনোলজিই আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে। স্বাভাবিকভাবে একটি ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। অথচ মাত্র ৬ থেকে ৯ মাসেই করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ন্যানোটেকনোলজি ব্যবহারের মাধ্যমে। এই প্রযুক্তি চিকিৎসা, শিল্প, পরিবেশ ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শারিয়ারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রব খান এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন ড. দীপক কুমার মিত্র।
সেমিনার শেষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও কপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় দু’টি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
ক্যম্পাস-ভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেয়েদের দল
ক্যাম্পাসভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল, টিম পাওয়ারপাফ গার্লস। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় ধারণা নিয়ে অনুষ্ঠিত এই ফ্ল্যাগশিপ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর, টিম কওডন ব্লু এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম এক্লিপ্স।
বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন দল ভারতে অবস্থিত ম্যারিকো লিমিটেডের হেড অফিসে ইন্টার্ন করার সুযোগ পেলো। আর প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ হওয়া দলগুলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।
জানাগেছে, ওয়ার্কশপ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৫,০০০জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। গত ২০ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬টি দল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কোলগেট-পামোলিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ কুমার, স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের অংশীদার রুহিনা হালিম।
এই বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ওভার দ্য ওয়াল একটি প্রতিযোগিতার চাইতেও আরও বেশি কিছু; এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের নেতৃত্বকে অনুপ্রাণিত করে। এই বছরের অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং দৃঢ়তা দিয়ে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা তাদের বিকাশের সঙ্গী হতে পেরে গর্বিত এবং তাদের আগামী সাফল্য প্রত্যাশী।”
ফেসবুকে ‘লাল সন্ত্রাসের দিকে আহ্বান’ করায় মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (একাংশ) নেতা মেঘমল্লার বসুর ফেসবুক পোস্টে ‘লাল সন্ত্রাসের দিকে  আহ্বান’ করায় জীবন নিয়ে শঙ্কায় ভুগছেন  বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এজন্য তারা অবিলম্বে মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। এছাড়া ‘লাল সন্ত্রাসের দিকে আহ্বান’ করায় শাহবাগ থানায় মেঘমল্লারের বিরুদ্ধে জিডি করবেন বলেও জানান শিক্ষার্থীরা।
লিখিত বক্তব্য পাঠকালে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবাইর বলেন, যেসব শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়ে আসছেন, তারা শঙ্কা করছেন যে, তাদেরকে দমন করতে অতীতের মতো পুনরায় এই সন্ত্রাসবাদী গোষ্ঠী লাল সন্ত্রাসের আশ্রয় নিতে যাচ্ছে।
তারা বলেন, শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ আমরা ইতিহাসে দেখেছি— এই লাল সন্ত্রাসীরা কীভাবে ভিন্নমতের মানুষকে বীভৎসভাবে খুন করেছে। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে অনতিবিলম্বে লাল সন্ত্রাসের উসকানিদাতা ও পর্দার আড়ালের কুশীলবদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা জরুরি।
সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দেওয়ার ব্যাখ্যা দিয়ে বলা হয়, কমিউনিস্ট রাজনীতির অন্যতম আলোচিত নেতৃত্ব মাওবাদী নেতা সিরাজ সিকদার। পূর্ব বাংলার সর্বহারা পার্টি সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী একটি মাওবাদী পার্টি। রাষ্ট্র ক্ষমতা দখলের পথ হিসেবে পার্লামেন্টারি পথ বর্জন করে গ্রামভিত্তিক দীর্ঘস্থায়ী গণযুদ্ধের রাজনীতি গ্রহণ ও গোপন পার্টি গঠন করেন সিরাজ শিকদার।  গোপন ও সশস্ত্র বিদ্রোহ মাওবাদী আইডিওলোজি প্রতিষ্ঠা করলে সাধারণ জনগণের সঙ্গে বেইমানি হবে। লাইব্রেরির দেয়ালে সিরাজ শিকদারের গ্রাফিতি একই রকম চেতনার অবতারণা করতে পারে ও  মেঘমল্লারের লাল সন্ত্রাসের ভ্যালিডিটি সিরাজ শিকদারকে কেন্দ্র করেই আবির্ভূত হতে পারে, বিধায় প্রতিবাদী ছাত্রজনতা তার গ্রাফিতি মুছে দেয়।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) মেঘমল্লার বসু তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‘লাল সন্ত্রাসই একমাত্র উপায়— যা প্রান্তিকদের স্বার্থে প্রতিরক্ষামূলক সহিংসতা। এরপর রাত সোয়া ১২টায় এই পোস্টের প্রতিবাদ জানিয়ে সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের একটি দল।
বিষয়টি নিয়ে শনিবার (১৮ জানুয়ারি)  মেঘমল্লার আরেকটি পোস্টে বলেন, ‘‘আমি ঐকান্তিকভাবে আমার কমরেডদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা মাঠে লড়তেছেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য। এমতাবস্থায় আমার ‘অক্ষম আস্ফালন’ শুধুই একটা ডাইভার্শনের সুযোগ তৈরি করলো। এর বাইরে যা বলছি তা কোর্টে, পাবলিকে, আখেরাতে সর্বত্র ডিফেন্ড করতে প্রস্তুত। কিন্তু ফেসবুকে আর না। মামলা দিলে মামলা দেন, নাটক কইরেন না। পরবর্তীতে আমারে বোমা মারলেও আর ফেসবুক প্রতিক্রিয়া পাবেন না। ধন্যবাদ।’’
এ বিষয়ে মেঘমল্লার বসু গণমাধ্যমের কাছে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আক্রমণত্মক সন্ত্রাসের কথা বলিনি, প্রতিরক্ষামূলক সন্ত্রাসের কথা বলেছি।’
আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি
আইসিটি মেলা উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অর্ধশতাধিক দলের মধ্যে চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও সাউদার্ন ইউনিভার্সিটি।
ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেলটা ইউনিভার্সিটি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। এতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের সদস্য হিসেবে ছিলেন- নিশাত তাসনিম ইরা ও তাহিয়া তাবাসসুম। দুজনেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।
এর আগে সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামকে ‘স্মার্ট শহর’ হিসেবে গড়ে তুলতে আইটি উদ্যোক্তাদের সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে জিইসি কনভেনশন সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) এমদাদ উল বারী।
বিডিইউ-এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও ত্রি-পক্ষীয় চুক্তি সই
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশে বুধবার একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও ক্যারিয়ার উন্নয়নে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালেয়ের ক্যারিয়ার সেন্টার (বিসিসি) ও গবেষণা ও সম্প্রসারণ দফতরের আয়োজনে “Graduate School and Beyond: Shaping Career in Higher Education” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর এপিডেমিওলজি এন্ড বায়ো স্ট্যাটিসটিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুনতাসির মাসুম উক্ত সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সহকারী অধ্যাপক মো: আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন বিডিইউ ক্যারিয়ার সেন্টার এর পরিচালক মোঃ ছানাউল্লাহ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন পেশাদার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে যৌথ গবেষণা, রিসোর্স শেয়ারিং, আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট ক্যাম্পাস প্রযুক্তি বাস্তবায়ন, ডাটা সেন্টার তৈরি এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সহযোগিতা প্রদান বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এবং ব্র্যাক নেট লিমিটেড, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ও মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, ব্র্যাক নেট লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সরফরাজ উদ্দিন, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ খালিদ শাহরিয়র, এবং মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠনটির চিফ একাডেমিক অফিসার মোঃ রাশেদুজ্জামান খান চুক্তিতে স্বাক্ষর করেনে।
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিসি সেলের সহযোগী পরিচালক মাহির মাহবুব।
সমঝোতা স্মারক স্বাক্ষর পূর্ব আলোচনায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ইন্ডাস্ট্রি উপযোগী গ্রাজুয়েট তৈরি লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়নে ইন্ডাস্ট্রিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে দূরত্ব রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক নেট লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সরফরাজ উদ্দিন, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম রেজাওনুল কবির, মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড এর চিফ একাডেমিক অফিসার, মোঃ রাশেদুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা।
কুয়েট শিক্ষার্থীদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে হা-মীম গ্রুপ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কুয়েটের টেক্সটাইল ডিপার্টমেন্ট ও হা-মীম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার কুয়েট ক্যাম্পাসে স্পেকট্রাম ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী জব ফেয়ার ‘জবস্পেস-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রুপ কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির সুবিধার্থে হা-মীম গ্রুপ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে কাজ করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কাজ করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসকে. শরিফুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক এ কে এম নায়েব উল হোসাইন, সহকারী অধ্যাপক আলবেরুনি আজিজ। অন্যদিকে হা-মীম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এইচ আর ম্যানেজার উম্মে আফিয়া আখতার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছাত্রাবাসে থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের ওই শিক্ষার্থীর নিজ কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।
বোয়ালিয়া থানার ওসি বলেছেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
নিহতের বিষয়ে রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মুহিব ভাই আমার স্কুলের বড় ভাই। উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ। কিন্তু কেন আত্মহত্যা করলো আমরা জানি না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
জানা গেছে, মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে।
রুয়েট ডাইরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা মেহেদীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের খবর পেয়ে রাত ১২টার দিকে আমি এবেলা ছাত্রাবাসে যাই। মেহেদী ওই ছাত্রাবাসের ৯ তলায় ৯২৩ নম্বর রুমে থাকতেন। পরে সেখানে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা করছে মেহেদী আত্মহত্যা করেছেন সন্ধ্যা ৬টার দিকে।
কুয়েট ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩ জন শিক্ষার্থী
দীর্ঘ চার বছর পর শনিবার (১১ জানুয়ারি) গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় বসেছেন শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ আবেদনকারী শিক্ষার্থী। ৩টি অনুষদের অধীন ১৬টি বিভাগের প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩ জন শিক্ষার্থী।
এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ২৪ হাজার ৫২৭টি। এর মধ্যে মধ্যে ২২ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেছে পরীক্ষায়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত হাজার ১৪৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাইস্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন ও খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন।
এছাড়াও খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার জন, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
ভর্তি পরীক্ষা চলাকালীন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, সবার আগে আমরা পরীক্ষা নিয়েছি তার একটাই কারণ, আমরা যেন সবার আগে ক্লাস শুরু করতে পারি। সেশনজট টা আগানোর জন্য। কোভিড’র কারণে আমাদের সেশনজট এক বছর পিছিয়ে গেছে। গতবছর কিছু আন্ডার সিচুয়েশনের কারণে আরেকটু পিছিয়েছে। আমরা চাচ্ছি আমাদের ছাত্রদের সেশনটা যেন রেগুলারাইজড হয়। এই রেগুলারাইজেশনের জন্য ছাত্ররা যেন আমাদের সহযোগিতা করে। যারা ভর্তি হবে তারা যেন সময় মতো ক্লাসে চলে আসে।
তিনি বলেন, মাঝখানে চার বছর যৌথভাবে আমরা পরীক্ষা নিয়েছি, বাকি দুইটা বিশ্ববিদ্যালয়ের সাথে। এবছর আলাদা হয়ে আমাদের মতো পরীক্ষা নিচ্ছি। এ বছর আমাদের কুয়েটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে। আমার বিশ্বাস ছাত্ররা খুব সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে। আর যেহেতু পুরো খুলনা শহরে আমাদের কেন্দ্রগুলো ছড়ানো ছিটানো। যার কারনে এক জায়গায় কনটারসেশনটা আসে নাই। ছাত্ররা বুঝতে পেরেছে তাদের এ পর্যন্ত থাকাটা নিয়ে খুব একটা সমস্যা হয়েছে তা নয়। কিছুটা সমস্যা হয়েছে এটা স্বাভাবিক। শহরে এত লোকের চাপ পড়েছে। শিক্ষকদের কাজ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। কোশ্চেন করা থেকে শুরু করে কোশ্চেন প্রিন্টিং এ পর্যন্ত। অনেক টিচার আছেন যারা রাত জেগে ছিলেন যাতে সকালে প্রশ্নগুলো ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারে। এ সময় উপাচার্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিসি অফিস শাটডাউনের প্রস্তুতি রামাবিপ্রবি শিক্ষার্থীদের
তিন দিনের আল্টিমেটাম শেষে জেলা প্রশাসকের (ডিসি) অফিস শাটডাউনের ঘোষণা দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রামাবিপ্রবি) শিক্ষার্থীরা। আল্টিমেটামের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা।
ঘোষণা অনুযায়ী ,বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করার কথা রয়েছে।
তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কারও কাছে থেকে এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি।
অবশ্য বুধবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, গত বছরের ১৮ আগস্ট তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে এ পদটি শূন্য। এ অবস্থায় শিক্ষার্থীদের একাধিক দাবি ও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গত ৬ জানুয়ারি রামাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভিসি নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
রামাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।
ভিসি নিয়োগের দাবিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭২ ঘণ্টা আল্টিমেটাম
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ভিসি (উপাচার্য) নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ভিসি নিয়েগের দাবিতে এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) রাঙামাটি শহরের বনরুপা বাজার মুখে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অবস্থান নিলে এতে শহরে পুরো যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বনরুপা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ভিসি (উপাচার্য) না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক নিয়োগসহ নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা যদি বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না করেন, তাহলে ডিসির কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়েছেÑ আজকেই (সোমবার) মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভিসি নিয়োগের ফাইল যাবে। পরে মাননীয় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। আশা করি, দুয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা নতুন ভিসি পেয়ে যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা নিবন্ধ সংস্থা এলসেভিয়ার কর্তৃক স্কোপাস ডাটা সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
রবিবার (০৫ জানুয়ারি) নেদারল্যান্ড ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ারকে উদ্ধৃত করে সাইন্টিফিক বাংলাদেশ নামে একটি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
এলসেভিয়ার’র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
২০২৪ সালে (১১ সেপ্টেম্বর, ২০২৪) যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণা পত্রের সংখ্যা প্রায় ৪৫০ টি। দ্বিতীয় স্থানে থাকা নোবিপ্রবি ও প্রায় ৪৫০ টি এবং তৃতীয় স্থানে থাকা শাবিপ্রবি ৪০০ টি গবেষণা পত্র প্রকাশ করেছে।
এদিকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা প্রায় ১৫০০ এর অধিক। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০। প্রায় ৭০০ গবেষণাপত্র নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়। এলসেভিয়ার প্রতিবছর প্রায় দুই হাজারের ওপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা আড়াই লাখের বেশি। এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।