Digi Bangla - : ইভি
প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি
নতুন এনার্জি গাড়ির উন্নত প্রযুক্তি ও বৈদ্যুতিক গতিশীলতার অভিজ্ঞতা দিতে প্রাইম ব্যাংকের সঙ্গে বিশেষ অংশীদারত্বে অটো ফেস্টে অংশ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। প্রাইম ব্যাংকের গুলশান শাখায় অনুষ্ঠিত এই আয়োজনে দর্শনার্থীরা বিওয়াইডির হাইব্রিড ও পূর্ণ বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি, পারফরম্যান্স এবং ড্রাইভিং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
আয়োজনে প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। বিওয়াইডি বাংলাদেশের পক্ষে ছিলেন চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং অফলাইন অ্যান্ড চ্যানেল মার্কেটিংয়ের লিড এস এম সাজ্জাদ হোসাইন।
অটো ফেস্টে দর্শনার্থীরা বিওয়াইডি সিলিয়ন ৬ ও বিওয়াইডি সিল ৫-এর প্রযুক্তি ও পারফরম্যান্স সরাসরি পরীক্ষা করার সুযোগ পান। দুটি মডেলই ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি। পাশাপাশি পূর্ণ বৈদ্যুতিক মডেল বিওয়াইডি আট্টো ৩-এর প্রযুক্তি ও ড্রাইভিং অভিজ্ঞতাও নেওয়ার সুযোগ ছিল।
অটো ফেস্টে বিওয়াইডির গাড়ি বুক করা গ্রাহকেরা প্রাইম ব্যাংক অটো লোনে বিশেষ ৮ দশমিক ৯৯ শতাংশ সুদের হার পাওয়ার সুবিধা পেয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধা অটো ফেস্ট শেষ হওয়ার পরও চালু রয়েছে। বৈদ্যুতিক গতিশীলতাকে আরও সহজলভ্য করতে দর্শনার্থীদের জন্য অন্যান্য বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “প্রাইম ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা নিয়ে বিওয়াইডি বাংলাদেশ উচ্ছ্বসিত। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি, উদ্ভাবন ও পারফরম্যান্সের অভিজ্ঞতা নিতে আগ্রহী গ্রাহকদের আরও বেশি মূল্য ও নির্বিঘ্ন অভিজ্ঞতা দেওয়া সম্ভব হচ্ছে।”
নমনীয় অর্থায়ন সুবিধার সঙ্গে নতুন এনার্জি গাড়ির সরাসরি অভিজ্ঞতা যুক্ত করে যৌথ এ উদ্যোগ আধুনিক বৈদ্যুতিক গতিশীলতাকে বাংলাদেশের চালকদের জন্য আরও ব্যবহারিক ও সহজলভ্য করার দুই প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে তুলে ধরেছে।
//ডিবিটেক/আরআর/এসএমই/এফবিও//
২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি পেছনের দরজা হঠাৎ খুলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
২৩ সেপ্টেম্বর, বুধবার, সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মো. মহসীন শেখ জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়।
ফলে ওই রুটে মোট ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ত্রুটি মেরামতের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের এই কর্মকর্তা।
//বিএনও/এইচসি/এমআইএসটি//
একনেকে ৩ মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রজেক্ট অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে আড়াই লাখ কোটি টাকার ৩টি মেট্রোরেল প্রকল্প এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প পাসের মাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন করা হলো।
অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৭টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮,২৫৬.৩০ কোটি টাকা এবং বৈদেশিক প্রকল্প ঋণ ১,২০,৪৬৬.৩৯ কোটি টাকা। প্রাথমিক এজেন্ডায় কেবল এমআরটি লাইন-৫ সাউদার্ন থাকার কথা থাকলেও সমন্বিত অগ্রগতির স্বার্থে জাইকা ও এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন অন্যান্য লাইনগুলোর সংশোধিত বাজেট একই সভায় অনুমোদন করা হয়।
<colgroup><col style="width: 49.9524%;"><col style="width: 49.9524%;"></colgroup>
অনুমোদিত ৩টি মেট্রোরেল প্রকল্পের বিস্তারিত ব্যয় ও বিবরণ:
এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর): ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এই পাতাল ও উড়াল মেট্রোরেল প্রকল্পটি জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ১ম সংশোধিত বাজেটে এর মোট ব্যয় ধরা হয়েছে ১,১৪,৩৯৪.৮৯ কোটি টাকা।
এমআরটি লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর-ভাটারা): জাইকার অর্থায়নে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটের ১ম সংশোধিত বাজেটে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৯,৮৪৮.৩৬ কোটি টাকা।
এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি): এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে ১৭.২০ কিলোমিটার দৈর্ঘ্যের (১৩.১০ কিমি পাতালপথসহ) নতুন এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫,৫০৩ কোটি টাকা।
বাংলাদেশ রেলওয়ের ইলেকট্রিক ট্রেন প্রকল্প:
<colgroup><col style="width: 47.1297%;"><col style="width: 52.8386%;"></colgroup>
রেলপথ মন্ত্রণালয়ের অধীনে "Implementation of Electric Traction Along Narayanganj-Dhaka-Joydebpur Section of Bangladesh Railway" প্রকল্পটি একনেক সভায় পাস হয়েছে। এর মাধ্যমে দেশের ব্যস্ততম এই রেল রুটে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে বিদ্যুতায়িত ট্রেন সার্ভিস চালু হবে।  ‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্রাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর’ প্রকল্পের আওতায় ৫২ কিলোমিটার দীর্ঘ রুটে এই পরিবেশবান্ধব ও আধুনিক ট্রেন চালু করা হবে। ৩ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে সরকারি অর্থায়ন ৯৪২ কোটি টাকা। বাকি অর্থ উন্নয়ন সহায়তা হিসেবে দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রধান প্রকল্পসমূহ: ১. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৫টি): এমআরটি লাইন-৫ (সাউদার্ন), এমআরটি লাইন-৫ (নর্দান ১ম সংশোধন), এমআরটি লাইন-১ (১ম সংশোধন), রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ উন্নয়ন (৩য় পর্যায়)।
২. রেলপথ মন্ত্রণালয় (২টি): নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন)।
৩. প্রতিরক্ষা মন্ত্রণালয় (২টি): বরিশাল সেনানিবাস স্থাপন (২য় পর্যায়) এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অবকাঠামো নির্মাণ।
৪. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (১টি): খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)।
৫. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (১টি): টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন ( improved working condition and social protection project)।
৬. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (১টি): মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (১ম সংশোধন)।
এছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। এগুলোর মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধন), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধন), ভাসানচর ও কক্সবাজারে গ্রিন বেল্ট ও বনায়ন, দেশী মুরগি গবেষণা, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, বিভিন্ন জোনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু প্রতিস্থাপন, আরডিএ ভবন নির্মাণ, সিলেট-১০ নং অনুসন্ধান কূপ খননসহ স্টেডিয়াম ও শিক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরদার এম এ মুহিত; পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমজেইউ/এনএপি/এমআইএসটি//
রিকন্ডিশন্ড ইভি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) খাতের প্রযুক্তিগত রূপান্তর, ব্যাটারি ডায়াগনস্টিক ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার স্বার্থে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শর্তসাপেক্ষে আমদানির সুযোগ দেওয়ার এ দাবি জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। বিশেষ কোনো গোষ্ঠীর সুবিধা নয়, বরং জাতীয় অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে সংগঠনটি এ আহ্বান জানায়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বারভিডার সভাপতি আবদুল হক বলেন, "গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের তুলনামূলক কম দামে আধুনিক ও পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারের সুযোগ সীমিত হবে।" তিনি জানান, নতুন ইভির দাম এখনো অনেকের নাগালের বাইরে। কম দামে রিকন্ডিশন্ড ইভি বাজারে এলে সাধারণ মানুষের পরিবহন ব্যয় কমার পাশাপাশি দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারও বাড়বে।
প্রকৌশল মানদণ্ড তুলে ধরে বারভিডা জানায়, বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ রয়েছে। বাংলাদেশেও প্রাথমিকভাবে সর্বোচ্চ পাঁচ বছর পুরোনো ইভি আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। পাশাপাশি আমদানি করা গাড়ির ব্যাটারির ন্যূনতম স্টেট অব হেলথ (এসওএইচ) ৭০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয় সংগঠনটি। ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় আমদানির আগে অনুমোদিত সংস্থার মাধ্যমে গাড়ি পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করার কথাও বলা হয়। একই সঙ্গে বন্যা, অগ্নিকাণ্ড, গুরুতর দুর্ঘটনা বা কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত ইভি আমদানি নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, নিয়ন্ত্রিতভাবে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ দেওয়া হলে দেশে চার্জিং স্টেশন, সার্ভিসিং, ব্যাটারি ডায়াগনস্টিক ও রিসাইক্লিং খাতে কারিগরি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইভি প্রযুক্তিতে দক্ষ প্রকৌশলী ও কর্মীবাহিনী তৈরির সুযোগ সৃষ্টি হবে। এতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সরকারি লক্ষ্য অর্জনেও এটি ভূমিকা রাখবে। ব্যবহৃত ইভি ব্যাটারির নিরাপদ সংরক্ষণ, পুনর্ব্যবহার ও নিষ্পত্তির জন্য ‘ব্যাটারি রিসাইক্লিং ও সেফ ডিসপোজাল ফ্রেমওয়ার্ক’ প্রণয়নসহ চার্জিং স্টেশন, সার্ভিসিং ও ব্যাটারি রিসাইক্লিং খাতে বিনিয়োগে শুল্ক-কর প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানায় সংগঠনটি।
সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, "নীতিমালায় নতুন ইলেকট্রিক গাড়ি আমদানি উন্মুক্ত রাখা হলেও রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষিদ্ধ করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বৈষম্যমূলক। আমরা নতুন ও রিকন্ডিশন্ড দুই ধরনের ইভি আমদানির সুযোগ চাই। এতে ক্রেতারাই সিদ্ধান্ত নেবেন তারা নতুন গাড়ি কিনবেন নাকি রিকন্ডিশন্ড গাড়ি।" তিনি আরও বলেন, "সরকারের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে আমরা অংশীদার হতে চাই এবং আরও বেশি রাজস্ব দিতে চাই। তাই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন রিকন্ডিশন্ড ইভি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ব্যবসার সুযোগ উন্মুক্ত করুন।"
বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু বলেন, "আমরা সরকারের নীতির বিরোধিতা করছি না। এই শিল্পের জন্য আমাদের চাওয়া বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী নীতি। একটি নিষেধাজ্ঞা বাজারকে থামিয়ে দিতে পারে, কিন্তু একটি সঠিক নীতি একটি শিল্পকে গড়ে তুলতে পারে।"
আমদানি নীতির সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শর্তসাপেক্ষে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ পুনর্বহালের জোর দাবি জানান সংগঠনটির মহাসচিব রিয়াজুর রহমান। মানববন্ধনে বারভিডার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দফতরগুলোর সমন্বয়ে নীতিমালার দ্রুত সংশোধন চেয়েছেন তারা।
//ডিবিটেক/জেএনও/এসএমই//এফওইটি//
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৭টিকে মাইনর বা তুলনামূলক কম ঝুঁকির এবং ২৭টিকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
সংসদে কুমিল্লা-৯ আসনের এক সংসদ সদস্য স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানতে চান, উত্তরা-মতিঝিল মেট্রোরেল রুটের ২৩ দশমিক ২৮ শতাংশ, অর্থাৎ ৭৩০টি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ এবং ৪৬টি পিয়ারে ফাটল পাওয়া গেছে কি না। এসব সমস্যা সত্য হলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তাও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী জানান, মেট্রোরেলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বুয়েট স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ২৯৭টি বিয়ারিং প্যাডের ক্ষেত্রে ত্রুটির মূল কারণ স্থাপনের সময়কার কাজের মান বা ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী স্পষ্ট করেন, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে ৭৩০টি বিয়ারিং প্যাডকে ত্রুটিপূর্ণ বলা হলেও সবগুলোকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়নি। এর মধ্যে ২৭টি বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল।
অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল ১৬ জুলাই ২০২৬ ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি অডিটের তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে সংসদে জানানো হয়।
বিয়ারিং প্যাড স্থানচ্যুতির মতো ঝুঁকি তৈরি হতে পারে এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।
ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। এসব প্যাড আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা পর্যবেক্ষণে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থাপনায় থাকা ক্র্যাকের পরিমাণ পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে স্ট্রাকচারাল ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
সেফটি অডিটের তথ্য অনুযায়ী ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড ও পিয়ারের ফাটল শনাক্ত হওয়ার পর ঝুঁকি নিরূপণ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে মেট্রোরেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞ পরামর্শ ও কাঠামোগত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী মেরামত কৌশল নির্ধারণ করা হবে।
//ডিবিটেক/এডিও/এসএমই/এমআইটি//
প্রতি টেস্ট ড্রাইভে গাছ লাগাবে বিওয়াইডি
টেকসই পরিবহন প্রযুক্তি প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ। "ড্রাইভ টুডে, গ্রো টুমরো" স্লোগানকে সামনে রেখে আজ রবিবার থেকে শুরু হওয়া “বিওয়াইডি গ্রিন ড্রাইভ” শীর্ষক এই পরিবেশবান্ধব ক্যাম্পেইনটি পুরো সেপ্টেম্বর মাসজুড়ে দেশের সকল বিওয়াইডি আউটলেটে পরিচালিত হবে।
ক্যাম্পেইনের কৌশলগত কাঠামো অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত মোট টেস্ট ড্রাইভের সংখ্যা চূড়ান্ত গণনা করে ঠিক সমপরিমাণ গাছ রোপণ করবে প্রতিষ্ঠানটি। পরিবেশ রক্ষায় নিজেদের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ বিওয়াইডির বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর লক্ষ্যমাত্রার সাথে সরাসরি যুক্ত। বিওয়াইডির আধুনিক এনইভি বা ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করার মাধ্যমে দেশের যে কোনো নাগরিক সরাসরি কার্বন ফুটপ্রিন্ট কমানোর এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।
গ্রিন ড্রাইভের প্রাতিষ্ঠানিক লক্ষ্য ব্যাখ্যা করে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “একজন গ্রাহকের জন্য গাড়ি কেনার অভিজ্ঞতা অনেক সময় টেস্ট ড্রাইভ থেকেই শুরু হয়। আমরা চেয়েছি, সেই প্রথম অভিজ্ঞতার সঙ্গে ভালো কিছু করার সুযোগকে যুক্ত করতে। গ্রিন ড্রাইভ-এর আওতায় প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগানো হবে। ফলে একজনের নেওয়া ছোট্ট একটি পদক্ষেপও বড় একটি উদ্যোগে অবদান রাখবে। আমরা আশা করি, সবার অংশগ্রহণে এ উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”
উদ্যোক্তারা মনে করছেন, পরিবেশবান্ধব যানবাহন প্রযুক্তির প্রসার এবং সবুজ বনায়নের এই যৌথ উদ্যোগ দেশের ই-মোবিলিটি খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
//ডিবিটেক/এএইচসিএ/সিএমপি/এমএনও//
বুয়েটের প্রত্যয়ন ও জিও-ফেন্সিংয়ে ই-রিকশা নীতিমালা
রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ট্রাফিক বিভাগের কঠোর কারিগরি শর্ত যুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। ৩০ আগস্ট, ২০২৬ রবিবার সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নীতিমালার কারিগরি কাঠামো তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বুয়েট, অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখার আনুষ্ঠানিক প্রত্যয়ন এবং ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে না। সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এই নিবন্ধন প্রদান করবে। একই সঙ্গে যত্রতত্র অনুমোদনহীন নির্মাণ বন্ধে উৎপাদনকারী কারখানাগুলোকেও নীতিমালার আওতায় আনা হবে। বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী যারা উৎপাদন করবে, তাদের সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার তালিকাভুক্ত নিবন্ধিত কোম্পানি হতে হবে।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় ই-রিকশা নিয়ন্ত্রণে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৪টি করে মোট ৮টি জোন নির্ধারণ করা হচ্ছে। ৮টি জোনের জন্য ৮টি ভিন্ন রঙ নির্ধারণ করা হবে, যাতে এক জোনের অনুমোদিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে না পারে। কোন রিকশা কোন রুটে চলবে, তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। একই সঙ্গে জোনভিত্তিক এলাকা চিহ্নিতকরণ ও অনুপ্রবেশ ঠেকাতে যানবাহনে ডিজিটাল ‘জিও-ফেন্সিং’ (Geo-fencing) ট্র্যাকিং প্রযুক্তি সংযুক্ত থাকবে। ঢাকার প্রধান ও মূল সড়কে ই-রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে; এগুলো শুধু অভ্যন্তরীণ সংযোগ সড়কে চলাচল করতে পারবে।
যানবাহনের স্পেসিফিকেশন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকায় কেবল ২ ও ৪ আসনবিশিষ্ট ই-রিকশা নিবন্ধন পাবে। ঢাকায় ৬ যাত্রী ধারণক্ষমতার কোনো ই-রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না; তবে এই ৬ আসনের যানগুলো জেলা শহর ও গ্রামীণ সড়কে চলাচলের অনুমোদন পাবে। পাশাপাশি ই-রিকশার ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে গ্যারেজ বা চার্জিং পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ (Solar Power) ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ১৬ আগস্ট মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম স্পষ্ট জানিয়েছিলেন যে নিবন্ধন ছাড়া কোনো রিকশা চলতে দেওয়া হবে না এবং কিউআর কোড (QR Code) প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ করে ডিজিটাল যাচাই ব্যবস্থা কার্যকর করা হবে। এছাড়া গত ২৮ অক্টোবর গুলশান সোসাইটির পক্ষ থেকেও অটো রিকশাকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় নিবন্ধন এবং চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদানের দাবিতে জনসচেতনতামূলক কর্মসূচি ও র‍্যালি পালন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তিগত নীতিমালা বাস্তবায়িত হলে রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
//ডিবিটেক/জিএনও/এনএপি/এমআইএসটি//
অটোরিকশা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত শৃঙ্খলার দাবিতে গুলশানে মানববন্ধন
রাজধানীর গুলশানে অবৈধ ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ, স্মার্ট ট্রাফিক প্রযুক্তির মাধ্যমে যানজট নিরসন এবং নিরাপদ সড়কের দাবিতে ‘অ্যান্টি-অটোরিকশা মুভমেন্ট’ ও স্থানীয় বাসিন্দারা এক বিশাল মানববন্ধন ও গণজাগরণ সমাবেশ করেছেন। গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বারিধারা ও নিকেতনের অধিবাসীরা ২৮ আগস্ট, শুক্রবার এই কর্মসূচিতে অংশ নেন। রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সাধারণ পথচারী ও গাড়ি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এগুলোর চলাচলে ডিজিটাল আইনি শৃঙ্খলা আনা এবং প্রধান সড়কে প্রবেশ সীমিতকরণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনে সরকার সমর্থিত নিবন্ধিত ইভি (বৈদ্যুতিক যানবাহন) প্রযুক্তি অবমুক্ত করতেও নাগরিক সমাজ পাশে থাকার কথা জানিয়েছে।
র‍্যালিশেষে কর্মসূচির প্রধান উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যরিস্টার ওমর সাদাত জানান, তারা অটোরিকশা বা কারও জীবিকার বিরুদ্ধে নন, তবে ডিজিটাল ও টেকসই নিয়মনীতির মাধ্যমে সড়ক নিরাপদ করতে চান। তিনি বলেন, "কোনো দেশ কেবল রিকশার ওপর নির্ভর করে চলতে পারে না। অনিয়ন্ত্রিত পরিবহন ও অসহনীয় যানজটের কারণে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। লাইসেন্সবিহীন অটোরিকশা তুলে দিয়ে চালকদের আধুনিক প্রকৌশল বিদ্যা ও প্রযুক্তির আওতায় বিকল্প প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।"
গুলশান সোসাইটির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির সংবাদের বলেন, অটোরিকশা এখন পথের আতঙ্কে রূপ নিয়েছে। প্রতিদিন এসব যানবাহনের কারণে প্রায় ৮ থেকে ৮.৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যার পেছনে অবৈধ অনলাইন ও ডিস্ট্রিবিউশন গ্রিড সংযোগের অভিযোগ রয়েছে। ফলে সরকার বিদ্যুৎ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। তাই অননুমোদিত চার্জিং পয়েন্টগুলোতে সাইবার ও আইনি পর্যবেক্ষণ নিশ্চিতের তাগিদ দেন তিনি।
সমাবেশ থেকে উত্থাপিত ৫টি প্রধান দাবি হলো—১. কেবল লাইসেন্সপ্রাপ্ত ও ট্র্যাক করা অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া, ২. হাই-রিডিউসড ও প্রধান মহাসড়কে এগুলোর গতিবিধি সীমিত করা, ৩. সিসিটিভি ও প্রযুক্তি সহায়তায় ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করা, ৪. বিকল্প নিরাপদ গণপরিবহন ব্যবস্থা চালু করা এবং ৫. অটোরিকশা চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মৃধা, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদের সংশ্লিষ্ট সূত্রকে জানান, এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।
//ডিবিটেক/এসএমভি/ এনএপি/এমআইএস//
সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশায় জরিমানা ও নিষেধাজ্ঞা
লোকাল গ্রিডের ওপর চাপ কমাতে এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সৌরবিদ্যুৎ নির্ভর চার্জিং ও জিও-ফেন্সিং (Geo-fencing) প্রযুক্তির শর্ত যুক্ত করে ব্যাটারিচালিত ই-রিকশার জন্য নতুন জাতীয় বিধিমালা তৈরি করছে সরকার।
১৭ আগস্ট (সোমবার) ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার পাশাপাশি নতুন নিবন্ধন ও নবায়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন বিভাগের আওতাধীন সংস্থাগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, বিআরটিএ-র (BRTA) পরিবর্তে এখন থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং সব উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন দেওয়া হবে। জাতীয় সংসদে পাস হওয়া আইনের আলোকে তৈরি বিধিমালায় এসব শর্ত ও জরিমানার বিধান চূড়ান্ত করা হচ্ছে।
ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ঢাকা শহরকে ৮টি জোনে (উত্তরে ৪টি ও দক্ষিণে ৪টি) ভাগ করা হচ্ছে। প্রতিটি জোনের ই-রিকশার জন্য নির্দিষ্ট রং থাকবে এবং এক জোনের যান যেন অন্য জোনে প্রবেশ করতে না পারে, সেজন্য জিও-ফেন্সিং (Geo-fencing) প্রযুক্তি ব্যবহার করবে ট্রাফিক পুলিশ। এছাড়া প্রতিটি নিবন্ধিত যানে থাকবে বিশেষ কিউআর (QR) কোড।
বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং সিটি করপোরেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে বিধিমালার প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই সারাদেশে এ নির্দেশ কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।
//ডিবিটেক/এমআইএস/এসএমই//
সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, চলতি মাসেই যুক্ত হচ্ছে দুটি নতুন ট্রেন
ঢাকায় মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধা আরও বাড়তে চলেছে। চলতি মাসের শেষ দিকে দুটি নতুন ট্রেন এবং আগামী সেপ্টেম্বর থেকে রাতে চলাচলের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায় এবং উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। কর্তৃপক্ষ এবার রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও আধঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার উদ্যোগ নিয়েছে। তবে সকালে সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
​বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে এবং মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সোয়া ৭টায়। ডিএমটিসিএল সূত্র জানায়, সময় সম্প্রসারণের জন্য ট্রেনের প্রয়োজনীয় চালক বা অপারেটরদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে, যা আগামী ২৬ আগস্ট সম্পন্ন হবে। মূলত মেট্রো ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ ঠিক রেখেই যাত্রীসেবা প্রসারিত করতে এই নতুন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
​চলতি মাসের শেষ দিকে বাড়তি দুটি ট্রেনের চলাচল শুরু হলে বড় স্বস্তি আসবে যাত্রীদের। বর্তমানে শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বড় বিরতি (হেডওয়ে) আছে, তা উল্লেখযোগ্য হারে কমে মাত্র ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এর ফলে প্রতিদিন আনুমানিক ১০ হাজার বাড়তি যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন। ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং চালুর সুনির্দিষ্ট দিন-তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
ট্রেন বাড়লে দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিও কমে আসবে। এছাড়া আগামী মাস থেকে রাতে মেট্রোরেলের সার্বিক সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
​//ডিবিটেক/বিএমও/এসএমই//
মেট্রোরেল নিরাপত্তায় স্টিল ব্র্যাকেট, ক্র্যাক গেজ স্থাপন
মেট্রোরেল লাইন-৬-এর কাঠামোগত ও পরিচালন নিরাপত্তা জোরদারে সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে স্টিল ব্র্যাকেট, বিয়ারিং প্যাড ও ক্র্যাক গেজ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া চারটি পিয়ারে ইতোমধ্যে ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে ১০ আগস্ট, সোমবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া পিয়ার-৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পিয়ার-৪৪৮-এর বিয়ারিং প্যাড স্থাপনও শেষ হয়েছে। বর্তমানে মজুদ থাকা পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের কাজ চলছে। পাশাপাশি আরও ২২টি বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়া চলমান।
কাঠামোর বসে যাওয়া বা সেটেলমেন্ট পর্যবেক্ষণে ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি মার্কার কেনা হয়েছে। একই সঙ্গে ২৭টি ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার দুটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
পিয়ার হেড ও বক্স গার্ডারে থাকা ক্র্যাকের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কাঠামোর বিভিন্ন স্থানে মোট ১০২টি ক্র্যাক গেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি কেনা হয়েছে এবং বাকি গেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।
মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) ও বৈদ্যুতিক ব্যবস্থায় স্পার্কিংয়ের সমস্যাও প্রকৌশলী দল তদন্ত করেছে। এ সমস্যা সমাধানে ইনসুলেটেড ওভারল্যাপ (আইওএল) পুনর্নির্ধারণের জন্য নকশা পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।
এ ছাড়া সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। বিদ্যুৎ বিভ্রাটের সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবা লাইভ-টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডিএমটিসিএল জানায়, তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সেফটি অডিট কমিটির মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতিও শুরু হয়েছে। আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর কাঠামোগত ও পরিচালন নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি।
//ডিবিটেক/ ডিপিও/এসএমই//
বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
ঢাকা, ০৬ আগস্ট ২০২৬: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন লাভ করে। কেনা হতে যাওয়া বাসগুলোর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে, ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর অংশ হিসেবে প্রথম ধাপে ১০০টি ইলেকট্রিক বাস, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি হিসেবে বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেট থেকে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে বিআরটিসির ওপর সুদ ও অতিরিক্ত ঋণের বোঝা তৈরি হবে, যা সেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়। ২০০টি বাসের মধ্যে প্রথম ধাপে ১০০টি বাস কিনতে ২৫০ কোটি টাকা, ২৫টি চার্জিং স্টেশনে ৫০ কোটি টাকা, স্পেয়ার পার্টসে ৩৫ কোটি টাকা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় ২০ কোটি টাকা, রেজিস্ট্রেশন ও পরিবহন ব্যয়ে ২৫ কোটি টাকা এবং ডিপো সংস্কারে ২০ কোটি টাকা মিলিয়ে মোট ৪০০ কোটি টাকার সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
সড়ক পরিবহন বিভাগ জানিয়েছে, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব গণপরিবহন চালুর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি ব্যয় হ্রাস করা এবং সরকারের ঘোষিত 'সবুজ পরিবহন করিডোর' বাস্তবায়ন করা। এসব বাস ঢাকার গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি বিভাগীয় শহরগুলোর আন্তঃনগর রুটে পরিচালিত হবে।
//ডিবিটেক/জেএনও/ এমএসআই//
টানা তৃতীয় মাসেও বিওয়াইডির বিক্রি বেড়েছে
চীনের বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকল (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির বৈশ্বিক বিক্রি টানা তৃতীয় মাসের মতো বেড়েছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে শক্তিশালী বিদেশি বাজার। অভ্যন্তরীণ বাজারে কিছুটা ধীরগতি দেখা গেলেও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা সেই ঘাটতি পূরণে সহায়তা করেছে।
বিক্রিতে রেকর্ড প্রবৃদ্ধি
শনিবার প্রকাশিত বিওয়াইডির আনুষ্ঠানিক বিবৃতির ওপর ভিত্তি করে রয়টার্সের হিসাব অনুযায়ী, গত মাসে প্রতিষ্ঠানটির মোট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ লাখ ১৯ হাজার ২১১টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসে বিওয়াইডির এই বিক্রির পরিসংখ্যান প্রতিষ্ঠানটির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রপ্তানিতে বড় উল্লম্ফন
বিওয়াইডির প্রবৃদ্ধির সবচেয়ে বড় চমকটি এসেছে রপ্তানি খাত থেকে। জুলাই মাসে যাত্রীবাহী গাড়ি এবং পিকআপ মিলিয়ে বিওয়াইডির বিদেশি চালান গত বছরের একই সময়ের তুলনায় ১২৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৮৪১ ইউনিটে পৌঁছেছে। এটি প্রতিষ্ঠানটির জন্য একটি রেকর্ড, যা প্রমাণ করে আন্তর্জাতিক বাজারে বিওয়াইডির গাড়ির চাহিদা কীভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
চীনের অভ্যন্তরীণ বাজারে কিছু চ্যালেঞ্জ থাকলেও, বিওয়াইডি তাদের আন্তর্জাতিক প্রসারের মাধ্যমে সেই ঘাটতি সফলভাবে মোকাবিলা করছে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ির বাজারে বিওয়াইডির এই ধারাবাহিক সাফল্য তাদের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করছে।
ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স
এলসিভি, ই-বাস, বিইএসএস ও এলপিজিতে বিনিয়োগ বাড়াবে এনার্জিপ্যাক
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন বিনিয়োগ ও আর্থিক পুনর্বিন্যাস পরিকল্পনা ঘোষণা করেছে দেশের অন্যতম বিদ্যুৎ ও প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। প্রতিষ্ঠানটি লাইট কমার্শিয়াল ভেহিকল (এলসিভি), ইলেকট্রিক বাস, এলপিজি, সাবস্টেশন এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) খাতে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিল্প অবকাঠামো উন্নয়নেও নতুন বিনিয়োগ করবে।
রাজধানীর গুলশান ক্লাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত নির্বাহী সভায় এনার্জিপ্যাক তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল তুলে ধরে।
‘গ্রোথ ফর গুডনেস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানের নেতৃত্ব ভবিষ্যতমুখী ব্যবসায়িক রূপরেখা উপস্থাপন করেন। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিচালন দক্ষতা উন্নয়ন এবং মূল ব্যবসা খাতে বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়।
সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, ভবিষ্যৎ প্রবৃদ্ধির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এলসিভি, ইলেকট্রিক বাস, বাল্ক ও বোতলজাত এলপিজি, সাবস্টেশন এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) খাতে বিনিয়োগ বাড়াবে। পাশাপাশি শিল্প অবকাঠামো খাতেও নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পৃথক উপস্থাপনায় প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আমিনুর রহমান খান প্রতিষ্ঠানের নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল ‘রিভার ওয়েভ’ তুলে ধরেন। তিনি জানান, কৌশলটি রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ) মডেলের ওপর ভিত্তি করে তৈরি, যার মাধ্যমে রাজস্বভিত্তিক প্রবৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং তথ্যনির্ভর সিক্স সিগমা পদ্ধতি অনুসরণ করে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এ কৌশলের আওতায় কার্যকরভাবে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় সম্পদের পুনর্বিন্যাস, দায় কমানো এবং ইতিবাচক নগদ প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মো. আমিনুর রহমান খান বলেন, ‘রিভার ওয়েভ’ কৌশল একটি সুসংগঠিত রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ) কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি। আর্থিক অংশীদারদের সহযোগিতা এবং শক্তিশালী পরিচালন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে টেকসই মুনাফা ও শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে চায়।
এনার্জিপ্যাক জানিয়েছে, নতুন কৌশল বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূল ব্যবসাকে আরও শক্তিশালী করার পাশাপাশি উদ্ভাবনী প্রকৌশল সমাধান ও আধুনিক জ্বালানি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে কাজ করবে।
//ডিবিটেক/বিসিআর/এনএএম//
মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মী আটক
কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন)-ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের এক আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।
২২ জুলাই,বুধবার মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমটিসিএল জানায়, রাজধানীর পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি কঠোর অবস্থান গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত কর্মচারী কেপিআই-ভুক্ত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচারের অভিযোগ ওঠে।
ঘটনার পর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।
মেট্রোরেলের নিরাপত্তা ও সংরক্ষিত স্থাপনার গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
//ডিবিটেক/বিএন/এনএএম//
মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের ২৮ সুপারিশ বাস্তবায়ন শুরু
ঢাকা মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে হাই-কোর্টের নির্দেশে ২৮টি সুপারিশ বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (১৫ জুলাই, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামক এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। এরপর হাই-কোর্টের আদেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটি ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন আদালতে জমা দেয়।
হাই-কোর্ট প্রতিবেদন পর্যালোচনা করে ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি ও ১০টি দীর্ঘমেয়াদি—সর্বমোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া ভবিষ্যৎ প্রকল্পের জন্য ৬টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানায়, এসব নির্দেশনা তদারকিতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত হাই-কোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দেবে।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, হাই-কোর্ট এক মাসের মধ্যে স্বল্পমেয়াদি সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জানানোর আদেশ দিয়েছেন। প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে:
অগ্রাধিকার ভিত্তিতে ৪২৩, ৪৪২, ৪৪৬ এবং ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড দ্রুত পরিবর্তন।
পিলার ও বিমের ফাটল নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামত।
স্টেশন ও বৈদ্যুতিক নিয়ন্ত্রণ কক্ষ জলমগ্ন হওয়া থেকে রক্ষা করা।
রেললাইন পরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ ট্রেনের চলাচল বন্ধ রাখা।
বিদ্যুৎ সরবরাহ লাইনের ত্রুটি দ্রুত শনাক্ত ও ঠিকাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করা।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এমআরটি লাইন-৬ পরিচালনা নিশ্চিত করা হবে।
//ডিবিটেক/ ডিএমও/ এমএসআই//
দেশের রাস্তায় ১০০০ ইভি: বিওয়াইডির ২ বছরের রেকর্ড ভাঙা পথচলা
বাংলাদেশে আনুষ্ঠানিক অভিষেকের মাত্র ২ বছর ৩ মাসের মধ্যে দেশের রাস্তায় ১,০০০-এর বেশি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রির এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের মার্চ থেকে শুরু করে ২০২৬ সালের জুন পর্যন্ত একের পর এক ১০টি বড় মাইলপোস্ট পার হয়ে এই চীনা ব্র্যান্ডটি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত ১২ জুলাই, রবিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবময় অর্জন উদযাপন করা হয়। অতিবৃষ্টিতে প্লাবিত ঢাকার রাস্তায় যখন সন্ধ্যার রক্তিম আভা অস্তমিত হচ্ছিল, ঠিক তখনই এক জাঁকজমকপূর্ণ আবহে বিওয়াইডির প্রথম ক্রেতা এবং হাজারতম ক্রেতাকে একসাথে মঞ্চে ডেকে নিয়ে শুরু হয় মূল উৎসব। অনুষ্ঠানে প্রদর্শিত একটি বিশেষ টাইমলাইন ভিডিওর মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির ব্যবসার বিকাশ ও সফলতার চিত্রটি একটি চমৎকার গল্পের মতো ফুটিয়ে তোলে কর্তৃপক্ষ।
গ্রিন টেকনোলজি বা সবুজ প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যকে সামনে রেখে ২০২৪ সালের ৩ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে বিওয়াইডি। তাদের প্রথম ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’ উন্মোচনের মধ্য দিয়ে দেশের বাজারে প্রথম আনুষ্ঠানিক নিউ এনার্জি ভেহিকেল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্রতিষ্ঠানটির। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে তারা বাজারে নিয়ে আসে আরেকটি জনপ্রিয় মডেল ‘বিওয়াইডি অ্যাটো ৩’। পরিবেশবান্ধব গাড়ির সক্ষমতা প্রমাণ করতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তারা আয়োজন করে দেশের প্রথম ১২০০ কিলোমিটার রেঞ্জ চ্যালেঞ্জ ‘সিল অ্যান্ড অ্যাটো ৩ Quest’। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ২০২৫ সালের আগস্ট মাসে যুগপৎভাবে ঢাকার উত্তরা এবং চট্টগ্রামের নাসিরাবাদে দুটি শোরুম চালু করে তারা। এখানেই থেমে না থেকে, একই বছরের সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফলভাবে সম্পন্ন করা হয় ‘ক্রস কান্ট্রি এন্ডুরেন্স ড্রাইভ’। ফলে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ দেশের রাস্তায় ৪00-এর বেশি বিওয়াইডি গাড়ি দাপিয়ে বেড়াতে শুরু করে, যা বছরটিকে এক দুর্দান্ত সফলতায় রূপ দেয়।
নতুন বছর ২০২৬ সালের শুরুতেই ব্র্যান্ডটি তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করে এবং জানুয়ারি মাসে ঢাকার তেজগাঁওয়ে নতুন শোরুমের উদ্বোধন করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে বাজারে আসে তাদের বিশেষ উপযোগী এসইউভি ‘বিওয়াইডি সিলিয়ন ৬’ এবং উদ্বোধনী দিনেই ২৫টি সিল ও সিলিয়ন ৬ গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করে এক নতুন রেকর্ড তৈরি হয়। ২০২৬ সালের এপ্রিল মাসে বিওয়াইডি আরেকটি দুঃসাহসিক উদ্যোগ নেয়; তাদের ‘সামিট ড্রাইভ’-এর মাধ্যমে সিল ও সিলিয়ন ৬ সফলভাবে আরোহণ করে দেশের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডংয়ের চূড়ায়। এই অভূতপূর্ব সাফল্যের পর মে মাসে আয়োজিত এক বড় গণ-ডেলিভারি অনুষ্ঠানে একসঙ্গে ৩০টিরও বেশি সিলিয়ন ৬ গাড়ি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়। একই মাসে এলিসেন এক্সক্লুসিভ শোরুম ও টঙ্গী শোরুম উদ্বোধনের মাধ্যমে তাদের নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়। ক্রেতাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে জুন মাসে প্রতিষ্ঠানটি তাদের পার্টস নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটায় এবং ৩টি অনুমোদিত স্পেয়ার পার্টস ডিলার যুক্ত করে। ফলে জুন মাস নাগাদ ৪,০০০-এর বেশি কাস্টমার সার্ভিস সম্পন্ন করার রেকর্ড তৈরি হয়। একই সাথে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (কিউ২) বিক্রি পূর্ববর্তী বছর অর্থাৎ ২০২৫ সালের মোট বার্ষিক বিক্রিকে ছাড়িয়ে যায়, যা বিওয়াইডিকে এনে দেয় রেকর্ড সৃষ্টিকারী প্রবৃদ্ধি। আর এরই ধারাবাহিকতায় জুলাই মাসে এসে প্রতিষ্ঠানটি পূর্ণ করে দেশের বুকে ১,০০০টি গাড়ি বিক্রির ঐতিহাসিক ল্যান্ডমার্ক।
এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।
অনুষ্ঠানে অংশীদার ও গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, ১,০০০ নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলকে পৌঁছানো বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত, যা বিশ্বমানের পণ্যের প্রতি দেশের মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরও দেশের ইভি খাতের সম্প্রসারণ ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে তাদের নিরলস কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
//ডিবিটেক/আইএইচ/ইডি//
এবার ‘স্কাই নোম্যাড’ সিরিজের নতুন এসইউভি আনলো শাওমি
চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি বৃহস্পতিবার ‘স্কাই নোম্যাড’ নামে তাদের নতুন একটি এসইউভি গাড়ির সিরিজ উন্মোচন করেছে। মূলত মূলধারার স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির গতি কিছুটা ধিমে হয়ে আসায়, গাড়ি উৎপাদন ব্যবসায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনা বাজারে ‘শাওমি পেংচেং’ ব্র্যান্ড নামে পরিচিত এই গাড়িগুলো হবে ‘এক্সটেন্ডেড-রেঞ্জ ইলেকট্রিক ভেহিকল’ সিরিজের। শাওমি-র প্রধান নির্বাহী (সিইও) লেই জুন তাঁর অফিশিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে নতুন এই এসইউভি গাড়ির একটি টিজার পোস্টার শেয়ার করে এগুলোকে "স্মার্ট, বহুমুখী এবং অত্যন্ত প্রশস্ত বা স্পেশিয়াস" গাড়ি হিসেবে বর্ণনা করেছেন।
ইআরইভি হলো এক বিশেষ ধরনের প্লাগ-ইন হাইব্রিড গাড়ি, যা প্রচলিত পেট্রোল-ইলেকট্রিক হাইব্রিড এবং সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ির মাঝামাঝি একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে গাড়িতে থাকা একটি ছোট কম্বাশন ইঞ্জিন মূলত জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারির চার্জ ধরে রাখে, যা গাড়ির ড্রাইভিং রেঞ্জ বা চলার দূরত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। এর আগে সম্পূর্ণ ব্যাটারি চালিত সেডান এবং ক্রসওভার গাড়ির বাজারে সফলতা পাওয়ার পর, শাওমি এবার ‘লি অটো’র মতো প্রতিদ্বন্দ্বীদের জনপ্রিয় ক্যাটাগরিটিতে প্রবেশ করল।
বিগত দুই বছরে ‘এসইউ৭’ সেডান এবং ‘ওয়াইইউ৭’ ক্রসওভার মডেলের হাত ধরে শাওমি-র ইলেকট্রিক ভেহিকল ব্যবসা তাদের আয়ের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে স্মার্টফোন এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো পরিপক্ব বাজারগুলোতে প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়ার পর, শাওমি নতুন আয়ের উৎসের সন্ধানে এই অটোমোবাইল খাতে প্রবেশ করে। তবে ভারী বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং অপেক্ষাকৃত কম মুনাফার (ন্যারো প্রফিট মার্জিন) কারণে এই গাড়ি ব্যবসাটি প্রযুক্তি প্রতিষ্ঠানটির জন্য এখনও বেশ ব্যয়বহুল।
শাওমি মূলত মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার হাই-টেক বিকল্প হিসেবে নিজেদের গাড়িগুলোকে উপস্থাপন করছে। বাজারে তাদের এসইউ৭ এবং ওয়াইইউ৭ সিরিজটি সরাসরি টেসলার ‘মডেল ৩’ এবং ‘মডেল ওয়াই’-এর সাথে প্রতিযোগিতা করছে। গাড়ির তথ্য ও বাণিজ্য প্ল্যাটফর্ম ‘ডিকার’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে বাজারে আসার পর থেকে ২০২৬ সালের জুনের শেষ পর্যন্ত শাওমি চীনে মোট ২,৫৮,২৩২টি ওয়াইইউ৭ ক্রসওভার গাড়ি সরবরাহ করেছে; যেখানে একই সময়ে টেসলা দেশটিতে ৪,৭১,২০৭টি মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে।
বিদ্যমান মডেলগুলোর জন্য শাওমি-র কাছে প্রচুর অগ্রিম অর্ডার থাকলেও, তারা বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারের কিছুটা মন্দাভাবের মুখোমুখি হচ্ছে। এছাড়া অন্যান্য চীনা গাড়ি নির্মাতাদের মতো শাওমি এখনও তাদের গাড়ি দেশের বাইরে রপ্তানি করা শুরু করেনি। তবে আগামী বছর (২০২৭) থেকে ইউরোপের বাজারে গাড়ি ছাড়ার বড় পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
সিইও লেই জুন বলেন, "গাড়ির মালিকেরা চান তাদের গাড়িটি যেন একটি ‘দ্বিতীয় বাড়ি’র মতো হয়। তাদের কাছে গাড়ি মানে কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি একটি চলমান ব্যক্তিগত স্থান।"
ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স
রিভোর দুটি ইলেকট্রিক মোটরবাইক উন্মোচন
'রাইড ডিফরেন্স’ প্রতিপাদ্যে বাংলাদেশের বাজারে দুইটি নতুন ইলেকট্রিক মোটর সাইকেল উন্মোচন করলো রিভো বাংলাদেশে। ৯ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু-তে চারটি ভিন্ন রঙে উন্মোচন করা হয় বিদ্যুত চালিত দ্বি চক্র যানটি।
​এসময় সি ৩৫ মডেলের দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং সি ৩৫ ওয়াই এর দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. ভেন নি।
অনুষ্ঠানে বাইক দুটিতে বডির জন্য ৫ বছর এবং ব্যাটারি ও মোটরের জন্য ২ বছর পর্যন্ত বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেন রিভো'র গ্লোবাল রিসার্চ মি. প্যাসকেল।
​নতুন বাইকে পাওয়ার, রেঞ্জ ও ডিজাইনে গুরুত্বারোপ করার কথা জনানা ট্রান্সশন হোল্ডিংস এর সহ প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী।
দক্ষিণ এশিয়া সহ ১৫টি দেশে নিজেদের বিস্তারের পাশাপাশি বাংলাদেশের বাজারের সম্ভাবনা জানিয়ে ইভির ইতিহাস তুলে ধরেন ভিভো গ্লোবাল মার্কেটিং ম্যনেজার মি শাইন।
​অনুষ্ঠানে জানানো হয়, সি ৩৫ এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ কিলোমিটার এবং সি ৩৫ ওয়াই এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৫৫ কিলোমিটার। অনুষ্ঠানটিতে ব্র্যন্ড ফোরাম সভাপতি সাজিদ হোসেন, বাফুফে সহ সভপপতি ও আই স্মার্টু প্রতিষ্ঠাতা রেজওয়ানুল হক, ইউটিউবার সালমান মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসএ/ইকে//
বৈদ্যুতিক গাড়ির মাইলেজ বাড়ানোর ৫টি সহজ উপায়
আধুনিক বৈদ্যুতিক গাড়িগুলোর প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। এখনকার প্রায় প্রতিটি গাড়িই একবার সম্পূর্ণ চার্জ দিলে অন্তত ৩০০ মাইল বা প্রায় ৪৮০ কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারে। কিছু কিছু দামি গাড়ি তো ৫০০ মাইল পর্যন্তও ছুটতে পারে। তবে দূরপাল্লার যাত্রায় কিংবা পথিমধ্যে চার্জিং স্টেশনের ঘাটতি থাকলে গাড়ির ব্যাটারি থেকে বাড়তি কিছুটা মাইলেজ বা কার্যক্ষমতা বের করে নেওয়া বুদ্ধিমানের কাজ। সাধারণ কিছু কৌশল অবলম্বন করলেই বৈদ্যুতিক গাড়ির চার্জ দীর্ঘস্থায়ী করা সম্ভব। নিচে এমন ৫টি সহজ উপায় তুলে ধরা হলো:
১. গতি কমানোর শক্তি কাজে লাগানো (রিজেনারেটিভ ব্রেকিং):
সাধারণ জ্বালানি চালিত গাড়িগুলো ব্রেক করার সময় গতিশক্তি নষ্ট করে ফেলে। কিন্তু বৈদ্যুতিক গাড়িগুলো ব্রেকের সময় তৈরি হওয়া এই শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ব্যাটারিতে জমা করতে পারে। যখনই গাড়ির গতি কমানো হয়, তখন এর মোটরটি একটি জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদক হিসেবে কাজ করে। মার্কিন জ্বালানি দপ্তরের মতে, এই প্রযুক্তির সঠিক ব্যবহারে শহরের সাধারণ রাস্তায় গাড়ির প্রায় ২২ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় করা সম্ভব।
২. শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) সীমিত ব্যবহার:
সাধারণ গাড়ির মতো বৈদ্যুতিক গাড়ির এসি ইঞ্জিনের শক্তিতে চলে না, বরং সরাসরি মূল ব্যাটারির ওপর চাপ ফেলে। তাই এসি যত বেশি চলবে, গাড়ির মাইলেজ তত কমবে। এর একটি চমৎকার সমাধান হলো, গাড়িটি যখন বাড়িতে চার্জে লাগানো থাকবে, তখনই চার্জের বিদ্যুৎ ব্যবহার করে ভেতরের পরিবেশ ঠান্ডা করে নেওয়া। এছাড়া রোদে গাড়ি পার্ক করার সময় সানশেড ব্যবহার করা এবং এসির বদলে আসন শীতল রাখার প্রযুক্তি ব্যবহার করলেও ব্যাটারির ওপর চাপ কম পড়ে।
৩. অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলা:
অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়াকে ধীর করে দেয়। ফলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তীব্র শীতে বা বরফ জমা আবহাওয়ায় গাড়ির মাইলেজ ২৫ থেকে ৩২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তাছাড়া গাড়ি গরম রাখার জন্য হিটার চালালেও প্রচুর ব্যাটারি খরচ হয়। তাই অতিরিক্ত ঠান্ডায় গাড়ি চালানো পরিহার করা ভালো।
৪. গাড়ির অতিরিক্ত ওজন ও অনুষঙ্গ বাদ দেওয়া:
গাড়ির নকশা বাতাসকে কতটা সহজে কেটে এগিয়ে যেতে পারে, তার ওপর মাইলেজ অনেকখানি নির্ভর করে। একে বলা হয় বায়ুগতিবিদ্যা বা অ্যারোডাইনামিকস। গাড়ির ছাদে যদি ক্যারিয়ার, সাইকেল রাখার স্ট্যান্ড বা বাড়তি কোনো অনুষঙ্গ যুক্ত থাকে, তবে তা বাতাসে বাধা তৈরি করে এবং ব্যাটারির খরচ বাড়িয়ে দেয়। একই সাথে গাড়ির পেছনের বক্সে বা ট্রাংকে অপ্রয়োজনীয় ভারী জিনিসপত্র রাখা বর্জন করা উচিত, কারণ বাড়তি ওজন গাড়ির কার্যক্ষমতা কমিয়ে দেয়।
৫. গতিবেগ নিয়ন্ত্রণে রাখা:
বৈদ্যুতিক গাড়িগুলোর দ্রুত গতি বাড়ানোর ক্ষমতা দারুণ হলেও, হুটহাট গতি বাড়ানো বা সবসময় সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো ব্যাটারির জন্য ক্ষতিকর। প্রতিবার ট্রাফিক সিগন্যালে বা মোড়ে আচমকা গতি বাড়ালে প্রচুর চার্জ অপচয় হয়। এর চেয়ে বরং গাড়ির গতি স্থির রাখা বা 'ইকো মোড' (সাশ্রয়ী মোড) চালু রাখা ভালো। পরীক্ষায় দেখা গেছে, ঘণ্টায় ৫৫ মাইল গতির তুলনায় ৭৫ মাইল গতিতে গাড়ি চালালে বাতাসের বাধার কারণে গাড়ির মাইলেজ প্রায় ১০০ মাইল পর্যন্ত কমে যেতে পারে।
ডিবিটেক/বিএমটি
ওভারহেড তারে গ্যাস বেলুন, থেমে গেল মেট্রোরেল
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল স্থগিত রাখা হয়। পরে বেলুন অপসারণের পর সেবা স্বাভাবিক করা হয়।
২৮ জুন, রবিবার সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। বিষয়টি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দ্রুত অপসারণ কার্যক্রম শুরু করা হয়। পুরো প্রক্রিয়ায় আনুমানিক ১০ মিনিট সময় লাগে। এরপর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু করা হয়।
তিনি আরও জানান, সকাল ৭টার দিকে অপসারণ কাজ শেষ হলে মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।
মেট্রোরেল পরিচালনায় ব্যবহৃত ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে বিদেশি বস্তু আটকে গেলে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচল স্থগিত করতে পারে। এ কারণে এমন ঘটনায় দ্রুত লাইন ক্লিয়ারেন্স নিশ্চিত করা হয়।
ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটেছে। মেট্রোরেল চালুর পর ২০২৩ সালে ঘুড়ি আটকে যাওয়ার ঘটনায় বিষয়টি প্রথম বড়ভাবে আলোচনায় আসে। পরে বিভিন্ন সময়ে কাজীপাড়া, কারওয়ান বাজার ও উত্তরা অংশেও একই ধরনের ঘটনায় সাময়িকভাবে সেবা ব্যাহত হয়।
এ ধরনের ঘটনা এড়াতে পূর্বেও মেট্রোরেল কর্তৃপক্ষ লাইনের আশপাশে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন কিংবা উড়ন্ত বস্তু ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। কর্তৃপক্ষের মতে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
//ডিবিটেক/ডিজে/এমআই//
বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব অগ্রগতি এখনও সীমিত। বর্তমানে দেশে প্রায় ৬০ লাখ বৈদ্যুতিক থ্রিহুইলার চলাচল করলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র ৬৬৯টি।
২৭ জুন, শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত ‘বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইভির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশও কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে, তবে বাস্তব অগ্রগতির জন্য অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি জরুরি।
তিনি বলেন, চার্জিং স্টেশন সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত মান নির্ধারণ এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত না করা হলে ইভি শিল্প প্রত্যাশিত গতিতে এগোবে না।
তাসকীন আহমেদের মতে, বর্তমানে দেশে বিপুল সংখ্যক বৈদ্যুতিক থ্রিহুইলার চললেও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ইভির সংখ্যা খুবই কম, যা নীতিগত ও কাঠামোগত সীমাবদ্ধতার প্রতিফলন। তিনি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে জাতীয় পর্যায়ে চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইভি খাতের উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
শিল্প সচিব আব্দুন নাসের খান জানান, ইভি খাতের জন্য একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে শিগগিরই তা চূড়ান্ত করা হবে।
স্রেডার পরিচালক মো. আমিনুর রহমান বলেন, এ পর্যন্ত ৩২টি ইভি চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে বর্তমানে ৯টি চালু রয়েছে। তিনি চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আমদানিকৃত যানবাহন ও ব্যাটারির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পরিবহন খাতে ইভির ব্যবহার বাড়াতে পারলে জ্বালানি আমদানির নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং পরিবেশগত সুফলও পাওয়া যাবে। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত নীতি, সহজ অর্থায়ন, নির্ভরযোগ্য তথ্য এবং কার্যকর বাস্তবায়ন।
//ডিবিটেক/ডিপি/এমআই//
অটো লোনের সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা এবং ইসিআর অনুপাত শিথিল করার ঘোষণা
গ্রাহকদের স্বস্তি দিতে ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) এবং দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য (কনজিউমার ডিউরেবলস) কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক সার্কুলারে এই ঋণের সর্বোচ্চ মেয়াদ আগের ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, কনজিউমার ফাইন্যান্সিংয়ের জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশনের সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এই নতুন মেয়াদ নির্ধারণ করা হয়েছে, যা কোনোভাবেই ৮ বছরের বেশি হতে পারবে না। এর পাশাপাশি কনজিউমার ফাইন্যান্সিং খাতে ঋণ প্রবৃদ্ধি ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবেনা—সংক্রান্ত পূর্ববর্তী বাধ্যবাধকতাটিও বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে দেশীয় মোটরযান শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে অটো লোনের ক্ষেত্রেও বড় ধরনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ন
তুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অটো লোনের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারলেও ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে।
একই সাথে পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহনের জন্য ঋণ-ইকুইটি অনুপাত শিথিল করে গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক অর্থায়নের সুযোগ দেওয়া হয়েছে, যা সাধারণ গাড়ির ক্ষেত্রে আগের মতোই ৬০ শতাংশ বহাল থাকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক কিস্তির (EMI) চাপ কমবে এবং মধ্যবিত্তের জন্য ভোগ্যপণ্য ও গাড়ি কেনা সহজ হবে।
//ডিবিটেক/বিবিপিআর/ইকে//
ই-ভেহিকেলে উৎসাহ; আড়াই বছরে ঢাকার সব বাস রুট কোম্পানির আওতায়
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সব বাস রুটকে কোম্পানি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ইলেকট্রিক যানবাহন (ই-ভেহিকেল) ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
১৮ জুন, বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, রাজধানীর প্রতিটি রুটে বাস মালিকদের নিয়ে পৃথক কোম্পানি গঠন করা হবে। নির্দিষ্ট রুটে একই রঙ, একই মান এবং নির্ধারিত ফিটনেসসম্পন্ন বাস পরিচালনা করতে হবে। বাসগুলো নির্ধারিত স্টপেজ ও টার্মিনাল ব্যবহার করবে এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলবে।
মন্ত্রী জানান, ইলেকট্রিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিভিন্ন রুটে কোন কোম্পানি পরিচালনা করবে, সে বিষয়েও বাস মালিকরা প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে একই রুটে একাধিক মালিকের বাস প্রতিযোগিতামূলকভাবে চলাচল করায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যাত্রী যেখানে হাত তোলে সেখানেই বাস থামানো, নির্ধারিত টার্মিনাল না মানা এবং যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ করতে নতুন ব্যবস্থাপনা চালু করা হবে।
ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা
শেখ রবিউল আলম জানান, রাজধানীর চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
পরিকল্পনা অনুযায়ী—
সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হবে কাঁচপুরে
গাবতলী বাস টার্মিনাল স্থানান্তর হবে হেমায়েতপুরে
মহাখালী বাস টার্মিনাল স্থানান্তর হবে উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার কাছে
ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর হবে কেরানীগঞ্জে
তিনি বলেন, বর্তমানে টার্মিনালগুলো কার্যত বাস ডিপো ও ওয়ার্কশপে পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে বাস মেরামত ও রং করার মতো কাজ সেখানে হচ্ছে, যা টার্মিনালের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মন্ত্রী জানান, নতুন ডিপো ও অবকাঠামো প্রস্তুত হওয়ার পর দুই থেকে আড়াই বছরের মধ্যে এসব টার্মিনাল স্থানান্তরের কাজ সম্পন্ন হবে।
রাস্তার পাশের বাস কাউন্টারও সরানো হবে
রাজধানীর কল্যাণপুর, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বাস কাউন্টারগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার সংস্কৃতি বন্ধ করা হবে। তবে যাত্রীদের দুর্ভোগ এড়াতে বাস টার্মিনালগুলোতে উন্নত অপেক্ষাকক্ষ, টয়লেট, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ এবং বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এই পরিবর্তন বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণ নিয়ে উদ্বেগের কারণ নেই
সংলাপে পদ্মা সেতুর পিলারের পাশে মাটি কাটার বিষয়েও কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, সেতু নির্মাণকালে যন্ত্রপাতি ও ভারী যানবাহন চলাচলের সুবিধার্থে নদীর কিছু অংশে অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল। প্রকল্প শেষে সেই কৃত্রিম ভরাট অপসারণের কথা থাকলেও তা সময়মতো হয়নি।
বর্তমানে সেই মাটি সরানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে সেতুর পিলারের নিরাপত্তার কোনো সরাসরি সম্পর্ক নেই। বরং মাটি অপসারণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, নৌ চলাচল এবং পরিবেশগত ভারসাম্য আরও উন্নত হবে।
মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এবং তাদের মূল্যায়ন অনুযায়ী মাটি অপসারণ প্রকৌশলগতভাবে যৌক্তিক ও নিরাপদ।
তিনি গণমাধ্যমকে অবকাঠামোগত প্রকল্প বিষয়ে সংবাদ প্রকাশের আগে প্রকৌশলগত বাস্তবতা যাচাই করার আহ্বান জানান এবং প্রয়োজন হলে সাংবাদিকদের সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
//ডিবিটেক/জেএনবি/এমআই//
বাজেটে ইলেকট্রিক গাড়ি খাতে বড় প্রণোদনা, চার্জিং স্টেশনে কর শূন্যের প্রস্তাব
দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের বিকল্প হিসেবে বৈদ্যুতিক যান (ইভি) ব্যবহারে উৎসাহ দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একাধিক কর-সুবিধা ও শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন ও চার্জার আমদানিতে বিদ্যমান মোট ৩৯ দশমিক ৭৫ শতাংশ করভার একেবারে শূন্যে নামিয়ে আনার প্রস্তাব।
১১ জুন, বৃহস্পতিবারজাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব ঘোষণা করেন। তিনি বলেন, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয়ভাবে বৈদ্যুতিক যানবাহন শিল্পের বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, দেশে চার চাকা ও তিন চাকার বৈদ্যুতিক যানবাহনের বডি নির্মাণ, ওয়েল্ডিং, পেইন্টিং ও অ্যাসেম্বলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে মাত্র ৩ শতাংশ আমদানি শুল্ক প্রদান করবে। এর বাইরে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া যেসব প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেইন্টিং কার্যক্রমের মাধ্যমে সীমিত পর্যায়ে মূল্য সংযোজন করবে, তাদের জন্য ১৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে।
স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পকে উৎসাহিত করতে কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এসব সুবিধা ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
দেশীয় ই-বাইক শিল্পের বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। ই-বাইক উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি এ খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প বা স্থানীয়ভাবে যন্ত্রাংশ উৎপাদনকারী ভেন্ডর প্রতিষ্ঠানগুলোও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানও বাড়বে।
অন্যদিকে, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে দেশব্যাপী চার্জিং অবকাঠামো গড়ে তোলার উদ্যোগকে ত্বরান্বিত করতে চার্জিং স্টেশন ও ইভি চার্জার আমদানিতে বিদ্যমান ৩৯ দশমিক ৭৫ শতাংশ করভার সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্য শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত কর-সুবিধা বাস্তবায়িত হলে দেশে বৈদ্যুতিক যানবাহন শিল্পের সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধি, জ্বালানি আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশে একটি শক্তিশালী ইভি ইকোসিস্টেম গড়ে ওঠার পথও সুগম হবে।
//ডিবিটেক/এসএইচ/এমআইইউ//
ঢাকার দুটি পাতাল রেলে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, নতুন বাজেটে বিশেষ গুরুত্ব
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক ও আধুনিকায়নের বড় পদক্ষেপ হিসেবে চলমান দুটি পাতাল মেট্রোরেল প্রকল্পে যৌথভাবে প্রায় ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের নতুন সরকারের প্রথম বাজেটে রাজধানীর তীব্র যানজট নিরসন এবং টেকসই গণপরিবহন অবকাঠামো উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বিপুল পরিমাণ মেগা অর্থ বরাদ্দের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাজেট প্রস্তাবনা অনুযায়ী, দেশের প্রথম সম্পূর্ণ পাতাল মেট্রোরেল প্রকল্প ‘এমআরটি লাইন-১’ (MRT Line-1)-এর জন্য এককভাবে বরাদ্দ ধরা হয়েছে ৭ হাজার ৩৫০ কোটি টাকা। একই সঙ্গে, রাজধানীর পূর্ব-পশ্চিম সংযোগকারী আরেকটি গুরুত্বপূর্ণ পাতাল রেল প্রকল্প ‘এমআরটি লাইন-৫’ (নর্দান রুট)-এর জন্য বাজেটে রাখা হচ্ছে ৩ হাজার ৯১০ কোটি টাকা।
সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, মেগা প্রকল্প দুটিতে গতি আনার লক্ষ্যে চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেটে এমআরটি লাইন-১ এর বরাদ্দ প্রায় নয় গুণ এবং এমআরটি লাইন-৫ এর বরাদ্দ প্রায় পাঁচ গুণ বৃদ্ধি করা হচ্ছে।
এই রেকর্ড পরিমাণ অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্প দুটির ভূমি উন্নয়ন, টানেল বোরিং এবং মূল অবকাঠামো নির্মাণ কাজ আগামী অর্থ বছরে দ্রুততম সময়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
//ডিবিটেক/বিআরটিএ/এমইউএম//
বিওয়াইডি বোনানজায় চীনে বিওয়াইডি সদর দপ্তর ভ্রমণের সুযোগ
দেশের গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘বিওয়াইডি বোনানজা’  শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশ। এই অফারে ক্রেতারা চীনে অবস্থিত বিওয়াইডির সদর দপ্তর ভ্রমণের সুযোগ, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় বিওয়াইডির যেকোনো বৈদ্যুতিক গাড়ি (ইভি) বুকিং প্রদানকারী গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই যানবাহন ব্যবহারে আগ্রহী গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তোলা হবে।
ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী গ্রাহকদের মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে BYD WIN লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পর একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাওয়া যাবে। পরে দেশের যেকোনো অনুমোদিত বিওয়াইডি শোরুমে গাড়ি বুকিংয়ের সময় কোডটি প্রদর্শন করলে লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত উপহার পাওয়া যাবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হলো চীনে অবস্থিত বিওয়াইডি হেডকোয়ার্টার পরিদর্শনের সুযোগ। বিজয়ীরা সেখানে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি ও সাসটেইনেবল মোবিলিটি উদ্ভাবন সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে কাপল হলিডে প্যাকেজসহ আরও বিভিন্ন পুরস্কার।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ জুন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউজ’ আয়োজন করা হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশগ্রহণকারীরা টেস্ট ড্রাইভ, কফি সেশন, পারিবারিক বিনোদনমূলক কার্যক্রম এবং বিওয়াইডির বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে থাকবে এক্সক্লুসিভ অফার ও পুরস্কার জয়ের সুযোগ।
বিওয়াইডি বাংলাদেশ জানায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে টেকসই পরিবহন ব্যবস্থার সুবিধা আরও সহজলভ্য করে তোলাই তাদের লক্ষ্য।
//ডিবিটেক/এএএইচ/এমআই//
৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৭ জুন থেকে মেট্রোরেলের চলাচলের সময় রাতে আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
৩ জুন, বুধবার রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দফতর সূত্রে প্রকাশ, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। তবে অতিরিক্ত সময়ের জন্য নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
সূত্র আরও জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি শেষ। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এক-দুই দিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
বর্তমানে উত্তরা থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত যাত্রীসেবা চালু হলে উত্তরা থেকে মতিঝিল রুটে পূর্ণাঙ্গ সেবা শুরু হয়। তবে কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
/ডিবিটেক/ডিপিএইচএন/এমইউআইএম/
৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা
দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই সুবিধা পেতে আমদানিকারকদের নির্ধারিত তিনটি শর্ত পূরণ করতে হবে।
শর্ত অনুযায়ী, আমদানিকৃত বাস বা ট্রাক সম্পূর্ণ নতুন হতে হবে। কোনো রিকন্ডিশন বা ব্যবহৃত যানবাহন আমদানি করা যাবে না।
একি সঙ্গে যানবাহনে ব্যবহৃত ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া কমপক্ষে সাত বছর অথবা তিন লাখ কিলোমিটার চলার সক্ষমতার ওয়ারেন্টি থাকতে হবে। এ সংক্রান্ত যথাযথ প্রমাণপত্রও জমা দিতে হবে।
এছাড়া, আমদানিকৃত বৈদ্যুতিক বাস বা ট্রাককে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে। বিকল্প হিসেবে সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রুভাল অথরিটি বা অনুমোদিত কর্তৃপক্ষের সনদও গ্রহণযোগ্য হবে।
এর আগে গত ৩ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ২১ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে নতুন গতি আসতে পারে। একই সঙ্গে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসেও ইতিবাচক প্রভাব পড়বে।
/ডিবিটেক/এসএ/ইকে/
মেড ইন বাংলাদেশ স্পোর্টস কার ও ইভি পরিদর্শনে প্রধানমন্ত্রী
দেশে তৈরি পরিবেশবান্ধব স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রযুক্তির এক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ মে, শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি বিলাসবহুল স্পোর্টস কার, পরিবেশবান্ধব ইভি ট্রাক বা লরি এবং বৈদ্যুতিক মোটরসাইকেল অবলোকন করেন এবং গাড়িগুলোর কারিগরি ও সফটওয়্যারগত বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই একটি স্পোর্টস কার এবং একটি লরি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশীয় অটোমোবাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে এই পরিবেশবান্ধব প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন।
উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজ ও তরুণ আইটি বিশেষজ্ঞদের এই সম্ভাবনাময় আধুনিক প্রযুক্তি খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে স্পোর্টস কার ও ইলেকট্রিক লরি তৈরির এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার রূপান্তরে এক বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রীর ইভি পরিদর্শন ও একটি কাভার্ড ভ্যান, সাদা রঙের কার চালানোর ভিডিও পিএমও’র অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করা হয়।
/ডিবিটেক/এসএইচ/আইএইচ/
তিন নতুন মডেল নিয়ে বাংলাদেশের এনইভি বাজারে নতুন চমক
বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন বাজারে আরও তিনটি নতুন নিউ এনার্জি ভেহিকল উন্মোচন করেছে চীনা ইভি ব্র্যান্ড বিওয়াইডি। নতুন মডেলগুলো হলো বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ এবং বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি।
১৭ মে, শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গাড়িগুলো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেৎসু ঝ্যাং। এছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেড–এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।
অনুষ্ঠানে নতুন গাড়িগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরা হয় এবং ৬০টি প্রি-অর্ডার করা গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। আয়োজনে গাড়ি উন্মোচন, প্রযুক্তি উপস্থাপন এবং মিডিয়া ইন্টারঅ্যাকশনের আয়োজন ছিল।
নতুন উন্মোচিত বিওয়াইডি সিল ৫ একটি প্লাগ-ইন হাইব্রিড সেডান, যাতে ডিএম-আই প্রযুক্তি ও ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত কম্বাইন্ড ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। এতে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিজেনারেটিভ ব্রেকিং এবং স্মার্ট ইনফোটেইনমেন্ট সুবিধা রয়েছে।
অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান বিওয়াইডি সিল ৬ একবার চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার চলতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং, স্মার্ট কানেক্টিভিটি এবং ব্লেড ব্যাটারি প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে উন্মোচন করা বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি অল-হুইল-ড্রাইভ প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিনির্ভর একটি এসইউভি। এতে পিউর ইলেকট্রিক মোডে সর্বোচ্চ ১২৮ কিলোমিটার চলার সক্ষমতা রয়েছে। গাড়িটিতে বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ বিওয়াইডির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে। নতুন মডেলগুলোর মাধ্যমে স্মার্ট, নিরাপদ ও টেকসই মোবিলিটি প্রযুক্তি দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, নতুন লাইনআপ দেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভিন্ন ধরনের গ্রাহক চাহিদার জন্য বৈচিত্র্যময় প্রযুক্তিনির্ভর যানবাহনের সুযোগ তৈরি করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিওয়াইডি সিল ৫–এর প্রাথমিক মূল্য ৩৮ লাখ ৯০ হাজার টাকা, সিল ৬–এর মূল্য ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং সিলায়ন ৬ এডব্লিউডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। তিনটি মডেলেই বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধা রাখা হয়েছে।
ডিবিটেক/এমআই/এমইউএম
সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা
প্রতিষ্ঠার দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক লোকসানের মুখ দেখল জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। বৈদ্যুতিক গাড়ি (ইভি) খাতে বিশাল অংকের বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৪২৩ বিলিয়ন ইয়েন বা প্রায় ২.৬৮ বিলিয়ন ডলার। ১৯৫৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির জন্য এটি একটি হতাশাজনক রেকর্ড।
​হোন্ডার এই নজিরবিহীন লোকসানের পেছনে বেশ কিছু জোরালো কারণ উঠে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ববাজারে ইভির চাহিদা তাদের পূর্বাভাসের তুলনায় অনেক কম ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন হোন্ডাকে বড় ধরনের বিপদে ফেলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইভি কেনায় ৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত যে কর-প্রণোদনা ছিল, তা ২০২৫ সালের সেপ্টেম্বরে বাতিল করে দেয়। পাশাপাশি আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপ করার ফলে উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। যদিও পরবর্তীতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে, তবুও তা মুনাফার ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
​বাজার বিশ্লেষকদের মতে, হোন্ডার মতো বিশাল এবং পুরোনো কাঠামোর একটি প্রতিষ্ঠানের পক্ষে ইভি বাজারের দ্রুত পরিবর্তন ও চাহিদার ওঠানামার সঙ্গে খাপ খাওয়ানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এজে বেলের আর্থিক বিশ্লেষণ বিভাগের প্রধান ড্যানি হিউসন জানান, হোন্ডা দ্রুত ইভিতে রূপান্তরের ওপর বড় ধরনের ঝুঁকি নিয়েছিল, কিন্তু রাজনৈতিক পরিবর্তন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চীনা কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্ববাজারের বাস্তবতা ভিন্ন দিকে মোড় নিয়েছে।
​বর্তমান সংকট কাটাতে হোন্ডা এখন তাদের কৌশলে আমূল পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তোশিহিরো মিবে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বিক্রিত গাড়ির পাঁচ ভাগের এক ভাগ ইভি করার যে লক্ষ্যমাত্রা ছিল, তা তারা বাতিল করেছেন। এমনকি ২০৪০ সালের মধ্যে সব গাড়িকে ইভিতে রূপান্তরের পরিকল্পনা থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ক্ষতি কমিয়ে আনতে কানাডায় ইভি ও ব্যাটারি কারখানা নির্মাণের কাজ স্থগিত করা হয়েছে এবং উৎপাদন ব্যয় কমাতে চীন থেকে সাশ্রয়ী মূল্যে যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
​আগামী অর্থবছরেও ইভি খাতে বড় অংকের লোকসানের আশঙ্কা করছে হোন্ডা। এই পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি এখন মোটরসাইকেল ব্যবসা, আর্থিক সেবা এবং হাইব্রিড গাড়ি উৎপাদনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য উত্তর আমেরিকা, জাপান এবং বিশেষ করে ভারতের বাজারকে অগ্রাধিকার দিচ্ছে এই অটোমোবাইল জায়ান্ট। হোন্ডার এই পিছু হটা বিশ্বব্যাপী অটোমোবাইল শিল্পের ইভি বিপ্লবের অনিশ্চয়তাকেই নতুন করে সামনে নিয়ে এলো।
ডিবিটেক/ডিটিও/এমআই
এআই প্রযুক্তিনির্ভর নতুন কৌশল ঘোষণা ওমোডা অ্যান্ড জেইকোর
বিশ্ববাজারে মাত্র তিন বছরে ১০ লাখ গাড়ি বিক্রির মাইলফলক অর্জনের পর বছরে ১০ লাখ গাড়ি বিক্রির নতুন লক্ষ্য ঘোষণা করেছে গাড়ি নির্মাতা ব্র্যান্ড ওমোডা অ্যান্ড জেইকো। ‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক এই বৈশ্বিক কৌশল সম্প্রতি চীনের উইহুতে অনুষ্ঠিত চেরি ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে (আইবিএস) উন্মোচন করা হয়।
একই অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন মডেল ‘ওমোডা ৪’-এর উৎপাদন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের মার্চে তাদের মাসিক গাড়ি বিক্রি ছিল ১০ হাজার ইউনিট, যা ২০২৬ সালের মার্চে ৬০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের ৬৯টি দেশে কার্যক্রম পরিচালনা করছে ওমোডা অ্যান্ড জেইকো।
অনুষ্ঠানে পেশাদার মডেলের পরিবর্তে বিভিন্ন দেশের সাধারণ গাড়ি ব্যবহারকারীরা র‌্যাম্পে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ব্র্যান্ডটির দাবি, তারা শুধু গাড়ি বিক্রি নয়, প্রযুক্তিনির্ভর স্মার্ট লাইফস্টাইল অভিজ্ঞতা গড়ে তুলতে চায়।
নতুন ওমোডা ৪ মডেলে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই কেবিন’ এবং ‘ভ্যালেট পার্কিং ড্রাইভার (ভিপিডি)’ প্রযুক্তি। এছাড়া জেইকো ৫ মডেলে ভ্রমণপ্রেমী ও পোষা প্রাণীপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘পেট-ফ্রেন্ডলি ইকো কেবিন’ সুবিধা।
ওমোডা অ্যান্ড জেইকো জানিয়েছে, বৈশ্বিক তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।
ডিবিটেক/এমআর/ইকে
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা জোরদারে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্তে নামমাত্র কর দিয়ে এসব যানবাহন আমদানি করা যাবে।
৩ মে, রবিবার  সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট নতুন ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের শুল্ক—কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর—থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের মোট করভার নেমে আসবে ১৫ শতাংশে।
একই সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।
এর আগে এপ্রিল মাসেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল
ডিবিটেক/এমআই/ইকে
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, ৩০ চাবি হস্তান্তর
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে দুটি অনুষ্ঠান আয়োজন করে মাইলফলক তৈরি করেছে। দেশে ব্র্যান্ডটির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সল্যুশন ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতি তুলে ধরে এ আয়োজন।
আয়োজনের শুরুতেই ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয় গতকাল শনিবার।
একই দিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে রাজধানীর শেরে-বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় “বিওয়াইডি গ্র্যান্ড ডেলিভারি ইভেন্ট”। এই আয়োজনে গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে ৩০টি ইভি  গাড়ি হস্তান্তরের পাশাপাশি বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আয়োজকরা মনে করছেন, নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার আরও জনপ্রিয় হবে এবং দেশের অটোমোবাইল খাতে বৈদ্যুতিক গাড়ির বিস্তারে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে এই উদ্যোগ দেশের টেকসই পরিবহন ব্যবস্থার দিকে অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।
এসময় বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, “এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। বাংলাদেশে আমাদের যাত্রা দৃঢ় করতে পেরে আমরা উচ্ছ্বসিত।”
শোরুম উদ্বোধনের পর, ঢাকার শেরে বাংলা নগরে অবিস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান আয়োজিত হয়। বিওয়াইডির উদ্ভাবনী এনইভি প্রি-অর্ডার করেছেন এমন ক্রেতা ও তাদের পরিবারের জন্য এ আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের রাস্তার উপযোগী অত্যাধুনিক গাড়ি তাদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজনটিকে স্বরণীয় করতে আনুষ্ঠানিক উদ্বোধন, ক্রেতাদের সাথে মতবিনিময় সভা, পণ্য প্রদর্শনী ও চাবি হস্তান্তর করা হয়। এতে ক্রেতা, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধিরা একত্রিত হন। আয়োজনে বিওয়াইডি বাংলাদেশের ডিপার্টমেন্ট প্রধানদের হাতে তাদের অর্ডার করা গাড়ি হস্তান্তর করা হয়।
এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করার মাধ্যমে বোঝা যায়, বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে। আমি ও আমার সহকর্মীরা নিজেদের কেবল এই প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে দেখি না। আমরা জানি এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কী এবং এই মূল্যবোধের ওপর আমরা ভরসা রাখি। এজন্যই আজকে আমরা বিওয়াইডির ব্যবহারকারী হয়েছি; এবং সাস্টেইনেবল মোবিলিটির এ যাত্রায় যুক্ত হয়েছি।”
ডিবিটেক/এসএন/ইকে
শিক্ষার্থী পরিবহনে বৈদ্যুতিক বাস আমদানিতে সব শুল্ক-কর প্রত্যাহার
শিক্ষার্থী পরিবহন ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহারের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩০ এপ্রিল, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্তের আওতায় কাস্টমস শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের কর অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক আদেশ অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান নিজে অথবা কোনও প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পক্ষে বৈদ্যুতিক বাস আমদানি করলে এই সুবিধা প্রযোজ্য হবে।
তবে, এ ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আমদানিকৃত বাসের রং অবশ্যই হলুদ হতে হবে এবং বাসের গায়ে ‘স্কুল বাস’, ‘কলেজ বাস’, ‘শিক্ষার্থী বাস’ বা ‘পরিবহন’—এই শব্দগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এনবিআর জানিয়েছে, শুল্ক ও করমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস আমদানির জন্য আবেদন করলে তা সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এই উদ্যোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম খরচে পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাতায়াতকে আরও নিরাপদ ও আরামদায়ক করবে। পাশাপাশি যানজট হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং অভিভাবকদের পরিবহন ব্যয় কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, সাধারণ যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতেও শুল্ক-কর কমানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে গণপরিবহনের ব্যবহার বাড়বে। ফলে নগরীর যানজট ও জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিট/এমইউআইএম
ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরসের এআইওএন উন্মোচন, নজর কাড়ল বৈদ্যুতিক গাড়ি
রাজধানীর ১৯তম ঢাকা মোটর শো ২০২৬-তে বৈদ্যুতিক যানবাহনের প্রতি বাড়তে থাকা আগ্রহের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে ডি এইচ এস মোটরস লিমিটেড। বাংলাদেশের জন্য জিএসি মোটরস-এর আনুষ্ঠানিক পরিবেশক প্রতিষ্ঠানটি এবারের আয়োজনে প্রথমবারের মতো তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড এআইওএন উন্মোচন করেছে।
প্রদর্শনীতে এআইওএন ব্র্যান্ডের নতুন দুটি মডেল—এআইওএন ওয়াই এবং এআইওএন ভি—দর্শকদের সামনে তুলে ধরা হয়। ফিচারসমৃদ্ধ নকশা, প্রশস্ত অভ্যন্তর এবং দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতার কারণে মডেল দুটি ব্যাপক সাড়া ফেলেছে। এআইওএন ওয়াই একবার চার্জে প্রায় ৪৩০ কিলোমিটার এবং এআইওএন ভি প্রায় ৪৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
মোটর শো উপলক্ষে এই দুই মডেলের জন্য বিশেষ প্রারম্ভিক মূল্যও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এআইওএন ওয়াইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা এবং এআইওএন ভি পাওয়া যাচ্ছে ৬২ লাখ টাকায়।
শুধু এআইওএন নয়, একই মঞ্চে জিএসি’র আরও কয়েকটি জনপ্রিয় মডেলও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইএমকু, ইএমজুম এবং ই৯। গত বছরের প্রদর্শনীতে উন্মোচিত বিলাসবহুল বহুমুখী যান ই৯ তার আরাম ও প্রিমিয়াম বৈশিষ্ট্যের কারণে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। অন্যদিকে ইএমকু ও ইএমজুম তাদের আধুনিক নকশা, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত অভ্যন্তরীণ সুবিধার জন্য তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রদর্শনী চলাকালীন এসব মডেলের জন্যও বিশেষ মূল্য অফার ঘোষণা করা হয়েছে। ইএমজুম পাওয়া যাচ্ছে ৪০ লাখ টাকায়, ইএমকু ৪৫ লাখ টাকায় এবং ই৯-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআইওএন ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের অটোমোবাইল খাতে বিদ্যুতায়নের গতি আরও বাড়াবে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের টেকসই পরিবহন ব্যবস্থার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/আরআই/ইকে
ঢাকা মোটর শোতে ওমোদা জেইকোর নতুন ইভি উন্মোচন
দেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করতে ঢাকা মোটর শোতে বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে৭ পিএইচইভি এসএইচএস (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ওমোদা জেইকো। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৬) রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে গাড়িটির আধুনিক প্রযুক্তি ও উচ্চ দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোদা জেইকোর পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং ওমোদা জেইকোর নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার হক রিয়াজ এবং কার অ্যান্ড কনভার্সনের অ্যাডমিন মুস্তাভিও উপস্থিত ছিলেন।
নতুন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS) এবং ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন। সম্মিলিতভাবে এটি ৩৪১ বিএইচপি শক্তি এবং ৫২৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ফলে গাড়িটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারবে।
জেইকো জে৭ পিএইচইভির অন্যতম আকর্ষণ এর জ্বালানি সাশ্রয়ী সক্ষমতা। একবার পূর্ণ চার্জ ও ফুয়েলে গাড়িটি টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। শুধু বৈদ্যুতিক শক্তিতে এটি ১০০ কিলোমিটারের বেশি চলবে, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২ টাকা ২০ পয়সা।
গাড়িটিতে থাকা ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
বাংলাদেশের রাস্তা ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলাবদ্ধ রাস্তায় চলাচলে সহায়ক হবে। নিরাপত্তার ক্ষেত্রেও গাড়িটি পেয়েছে ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং। যাত্রী সুরক্ষায় রয়েছে ৮টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
অত্যাধুনিক ফিচারের মধ্যে আরও রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতিও চালানো যাবে।
ডিবিটেক/এনএ/ইকে
দেশের বাজারে এলো ই-বাইক ব্র‍্যান্ড ‘জিহো’
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করেছে মোটরসাইকেল, অফ-রোড যানবাহন ও ইঞ্জিন তৈরির জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফমটো। একই সঙ্গে তারা তাদের নতুন মোটরসাইকেলের লাইনআপও নিয়ে এসেছে। ২৪ এপ্রিল, শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও, সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অটোমোটিভ ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিরা, প্রধান অংশীদার, সহযোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যার মধ্যে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি ১৫০ অরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও বিস্তৃত করবে।
অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলোও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলে ই-৭ প্রো এর ডিজাইন, পারফরম্যান্স এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা উভয় ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা পণ্যের সম্ভার আরও সম্প্রসারণ এবং দেশের আরোহীদের চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যেতে চাই।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিএফমটো বাংলাদেশ পণ্যের পরিসর বৃদ্ধি, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি ব্যাবহার, ও আস্থা অর্জনে কাজ করবে।
ডিবিটেক/জেএন/ইকে
বেস্ট ইলেকট্রনিকসে আইমা, লুয়ান ও জুলং ব্রান্ডের ই-বাইক
জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে দেশে ইলেকট্রিক বাইকের বাজারে নতুন মাত্রা যোগ করেছে বেস্ট ইলেকট্রনিক্স। ১৬ এপ্রিল,৷ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি  জানিয়েছে, ইলেকট্রিক বাইক ব্র্যান্ড আইমা, লুয়ান ও জুলং –এর মডেলগুলো এখন তাদের দেশব্যাপী শোরুমে পাওয়া যাচ্ছে।
ডিএক্স গ্রুপের সঙ্গে অংশীদারত্বে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক যাতায়াতের বিকল্প তুলে ধরার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা নির্ধারিত শোরুমে সরাসরি বাইক দেখে কিনতে পারবেন, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও অর্ডার দেওয়ার সুযোগ থাকছে।
বেস্ট ইলেকট্রনিক্স জানিয়েছে, বাংলাদেশের সড়ক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে। আইমা ব্র্যান্ডের এ৫১১ মডেলে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার চলা সম্ভব। এছাড়া এফ৫২০ মডেলটি স্পোর্টি ডিজাইন ও শক্তিশালী মোটরের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে। উন্নত গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে এসব বাইকে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স পাওয়া যাবে।
অন্যদিকে, লুয়ান ব্র্যান্ডের বাইকগুলোতে রয়েছে লিকুইড-কুলড মোটর প্রযুক্তি ও এনএফসি-ভিত্তিক অ্যান্টি-থেফট সিস্টেম। এমওয়াইসি মডেলটি টেকসই গঠন ও দীর্ঘ রেঞ্জের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
জুলং ব্র্যান্ড তুলনামূলক কম দামে ভালো পারফরম্যান্স দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। জি২৫ ও জেডএস মডেলগুলো শহরের যাতায়াত ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সবগুলো ব্র্যান্ডের বাইকেই গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬০ থেকে ৯০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। কিছু নির্বাচিত মডেলে মোটরের জন্য সর্বোচ্চ ৫ বছর এবং ব্যাটারির জন্য দেড় বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।
ডিএক্সএনই–এর ব্যবসা প্রধান হারুন রশীদ বলেন, “ইলেকট্রিক যানবাহন এখন আর ভবিষ্যৎ নয়, এটি বর্তমান বাস্তবতা। জ্বালানির বাড়তি খরচ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইভি একটি কার্যকর সমাধান। আমরা সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে কাজ করছি।”
বেস্ট ইলেকট্রনিক্স এর এমডি ও সিইও সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, "ডিএক্স গ্রুপের সাথে তিনটা ব্র্যান্ডের ইভি নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। খুব দ্রুতই সারা বাংলাদেশের বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটা শোরুমে এই ব্র্যান্ডগুলোর বাইক বিক্রয় শুরু হবে। আমি আশা করছি ডিএক্স গ্রুপের সাথে একত্র হয়ে সবচেয়ে সুন্দর বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে পারব আমরা।"
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বড় শহরের বেস্ট ইলেকট্রনিক্স শোরুমে এসব ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকেরা সহজ কিস্তি সুবিধা (ইএমআই) ও উদ্বোধনী বিশেষ ছাড়ের সুযোগও পাচ্ছেন।
ডিবিটেক/এফএইচ/ইকে
রাজধানীতে ২৩ এপ্রিল শুরু হচ্ছে ১৯তম ঢাকা অটো সিরিজ: গুরুত্ব পাচ্ছে ইভি প্রযুক্তি
দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিকতায় আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অটোমোটিভ আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
১৫ এপ্রিল, বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সিরিজে একই সাথে ১৯তম ঢাকা মোটর শো, ১০ম ঢাকা বাইক শো, ৯ম ঢাকা অটো পার্টস শো, ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং ৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
মেহেরুন এন. ইসলাম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বর্তমানে বিকল্প শক্তি হিসেবে ইলেকট্রিক ভেহিকল বা ইভি’র গুরুত্ব বাড়ছে। এবারের প্রদর্শনীতে সাশ্রয়ী ও নতুন ইভি প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাবে। এই আয়োজন অটোমোটিভ শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সমাধান গ্রহণে সহায়ক হবে।
এবারের আসরে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি প্রায় ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন এবং চাঙ্গানের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এ ছাড়া টু-হুইলারের মধ্যে জিহো বাংলাদেশ, সিএফ মটো, লংজিয়া ও ভিমোটো এবং বাণিজ্যিক যানের মধ্যে ফোটন ও ফোরল্যান্ড ব্র্যান্ডের উপস্থিতি থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল জানায়, এই প্রদর্শনী মোটরপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য একটি ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সাথে প্রযুক্তি আদান-প্রদান এবং বাংলাদেশের অটোমোটিভ খাতের অগ্রগতি বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে।
ডিবিটেক/কেএস/ইকে
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
রাজধানীর কারওয়ান বাজারে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যাওয়ায় সাময়িক বন্ধ রয়েছে রাজধানীর মেট্রো চলাচল। ১৪ এপ্রিল, মঙ্গলবার  দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।
যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেল আবার চলাচল শুরু হবে বলে জানান তিনি।
ডিবিটেক/ইকে
৬ টাকায় চলল ১২৫৫ কিমি
দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)।  ‘রেঞ্জ টেস্টে’ গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এতে প্রতি কিলোমিটার যাতায়াতে গাড়িটির খরচ পড়েছে মাত্র ৬ টাকা।<o:p></o:p>
৭ এপ্রিল, মঙ্গলবার ওমোডা জাইকো সেলস এর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত যায় এবং একই পথে ফিরে আসে। যাত্রাপথে গাড়িটি মাওয়া হয়ে পদ্মা সেতুও অতিক্রম করে। কোম্পানিটি আগে এই গাড়ির রেঞ্জ ১২০০ কিলোমিটার দাবি করলেও, বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।<o:p></o:p>
ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -এর এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি এর ‘সুপার হাইব্রিড সিস্টেম (SHS), যা ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের সাথে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয় ঘটিয়ে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে বলে আশ্বাস অটোমোবাইল পরিবেশক প্রতিষ্ঠানটির। <o:p></o:p>
ওমোডা জাইকো সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ জোশ টিমোথি এবং কারস অ্যান্ড কনভারসেশন-এর অ্যাডমিন মুস্তাভি-এর মতে, প্রিমিয়াম এসইউভি ক্যাটাগরিতে এত কম খরচে এবং দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা দেশের হাইব্রিড গাড়ির বাজারে ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মূলত আন্তঃজেলা ভ্রমণে ‘রেঞ্জ এনজাইটি’ বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই সফল পরীক্ষা চালানো হয়।<o:p></o:p>
ডিবিটেক/আরআরএফপি/এমইউআইএম
দেশেই চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বানাবে রানার
বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভূক্ত রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সে লক্ষ্যেই বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে রানার অটোমোবাইলস পিএলসি।
২৪ মার্চ, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইলস। এই খবরে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা।
ঘোষণা থেকে জানা যায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিওয়াইডির খ্যাতি বিবেচনা করে, পরিচালনা পর্ষদ এ কৌশলগত অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে বিওয়াইডি। সে সময় থেকে কোম্পানিটির পরিবেশক হিসেবে কাজ করছে রানার গ্রুপের প্রতিষ্ঠান সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এর আগে ২০০০ সালে দেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন শুরু করে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত তাদের উৎপাদন কারখানাটি প্রায় ১০০,০০০ মোটরসাইকেল তৈরির বার্ষিক ক্ষমতা রয়েছে। সেখানে  ৮০-১৬৫ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুত করা হয়। বর্তমানে চীনের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান (বিওয়াইডি) এর সাথে চুক্তি করে বাংলাদেশে ইভি (EV) উৎপাদন ও সরবরাহ করতে যাচ্ছে এই অটোমোবাইল গ্রুপটি। এ জন্য  ২০২৫ সালের মার্চ মাসে,বিওয়াইডি-এর সাথে 'মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার' চুক্তির মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দেন রানার গ্রুপ চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
ডিবিটেক/এমএআর/ইকে
ইভি প্রকল্প থেকে পিছিয়ে যাচ্ছে হোন্ডা
জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি প্রকল্প বন্ধ করে দিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক গাড়ি শিল্পে দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়তে পারে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, হোন্ডা সম্প্রতি বৈদ্যুতিক অ্যাকুরা আরডিএক্স এবং হোন্ডা ০ সিরিজের সেডান ও এসইউভি মডেলের উন্নয়ন স্থগিত করেছে। এছাড়া হোন্ডা প্রোলগ মডেলের উৎপাদন বন্ধ করার পরিকল্পনার কথাও জানা গেছে। এই প্রোলগ মডেলটি মূলত যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল।
বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ির যুগে দুটি বড় পরিবর্তন দ্রুত এগিয়ে আসছে- বৈদ্যুতিক চালনাব্যবস্থা এবং সফটওয়্যারনির্ভর গাড়ি প্রযুক্তি। ইতিমধ্যে টেসলা, রিভিয়ান ও বিওয়াইডির মতো নির্মাতারা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, উন্নত তথ্য–বিনোদন ব্যবস্থা এবং উন্নত চালক সহায়তা প্রযুক্তি নিয়ে বাজারে এগিয়ে আছে।
অন্যদিকে চীনে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বিষয়টিও স্বীকার করেছে হোন্ডা। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের তুলনায় সমমূল্যে বেশি মূল্যবান পণ্য দিতে না পারায় প্রতিযোগিতা কমেছে।
বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক প্রযুক্তিতে বিনিয়োগ কমিয়ে দিলে ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকা হোন্ডার জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।
ডিবিটেক/বিএমটি
রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো
রাজধানীর ঢাকা উত্তরায় নতুন শোরুম চালু করেছে দেশের বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘মটো জোন; রিভো ই–বাইকস’ নামে শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। নতুন এই আউটলেটে রিভোর সব মডেলের ই–বাইক প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি টেস্ট ড্রাইভ, বিক্রয়োত্তর সেবা এবং আসল খুচরা যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। অফারের আওতায় ই–বাইক ক্রয়ে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অতিরিক্ত একটি ই–বাইক জয়ের সুযোগ এবং ফ্রি সার্ভিস কুপন দেওয়া হচ্ছে।
৩ মার্চ, মঙ্গলবার শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরায় শোরুম চালুর মাধ্যমে গ্রাহকদের আরও সহজ ও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। এটি গ্রাহকসেবাকে আরও সহজলভ্য করার আমাদের উদ্যোগেরই অংশ।”<o:p></o:p>
তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন। উত্তরা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।”<o:p></o:p>
বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন মোটো জোন-এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক।
ডিবিটেক/এমআর/ইকে
দেশে বিওয়াইডি ‘সিলায়ন ৫’-এর রাজসিক অভিষেক
দেশের অটোমোবাইল বাজারে আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। ২৮ ফেব্রুয়ারি, শনিবার, বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘বিওয়াইডি সিলায়ন ৫’ (BYD Sealion 5) উন্মোচন করা হয়েছে। ‘এভরিডে এসইউভি’ স্লোগান নিয়ে আসা এই গাড়িটি উদ্বোধনের দিনেই প্রথম লটের ২৫ জন ক্রেতার হাতে চাবি তুলে দিয়েছে বিওয়াইডি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এ সময় বিওয়াইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং অটোমোবাইল প্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গাড়িটির আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয় উপস্থিত সবার নজর কাড়ে।
বক্তব্যে হাফিজুর রহমান খান, পরিবেশবান্ধব গাড়ি হিসেবে বিওয়াইডি’র বিশ্বজুড়ে ১ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তুলে ধরা উপস্থাপনায় জনানো হয়- বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িটির সবচেয়ে বড় চমক এর ডুয়েল-পাওয়ার সিস্টেম। এতে থাকা ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং অ্যাডভান্সড ডিএম-আই ইঞ্জিন সম্মিলিতভাবে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। প্রতিদিনের শহরের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ, যা জ্বালানি খরচ কমিয়ে আনবে শূন্যের কোঠায়। মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ফলে হাইওয়ে বা শহরের রাস্তা—সবখানেই এটি দেবে দুর্দান্ত পারফরম্যান্স।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা ও আরামের প্রশ্নে কোনো আপস করেনি। সিলায়ন ৫-এ ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি এবং সাতটি এয়ারব্যাগ। এছাড়া এতে রয়েছে ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। ভেতরের প্রশস্থ কেবিনে ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ চালক ও যাত্রীদের দেবে প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বর্তমান সময়ের ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন ও আরামদায়ক ভ্রমণের দীর্ঘমেয়াদী নিশ্চয়তা খোঁজেন। সিলায়ন ৫ মূলত সেই চাহিদাই পূরণ করবে। এটি প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির অভিজ্ঞতা দেবে এবং দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটি বা চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে—এই চারটি আকর্ষণীয় রঙে গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৫-এর বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। সেই সাথে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজ। যার মধ্যে ট্র্যাকশন ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার এবং পুরো গাড়িতে ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেই বিপুল পরিমাণ প্রি-অর্ডার পাওয়ায় গাড়িটি দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক
এখন থেকে দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের নির্দিষ্ট শোরুমে পাওয়া যাবে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের ই-বাইক। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব স্মার্ট মোবিলিটি সম্প্রসারণ এবং ইলেকট্রিক বাইক সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এ লক্ষে রাজধানীর বাসাবো আউটলেটে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন। তারা জানান, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিখাতে চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস রিভো ব্র্যান্ডটি দেশের বাজারে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। রিভোর ই-বাইকগুলোতে শক্তিশালী মোটর ও লং-রেঞ্জ প্রযুক্তির পাশাপাশি ‘ডোরস্টেপ হোম সার্ভিস’ সুবিধা রয়েছে, যেখানে হটলাইনে কলের তিন কর্মদিবসের মধ্যে গ্রাহকের ঠিকানায় সেবা দেওয়া হবে।
বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন চালাচ্ছে। এ অফারে যেকোনো মডেলের ই-বাইক কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও অতিরিক্ত একটি ই-বাইক জয়ের সুযোগ রয়েছে। সঙ্গে মিলবে একটি ফ্রি সার্ভিস কুপন। অফারগুলো বেস্ট ইলেকট্রনিক্সের নির্ধারিত শোরুমেও কার্যকর থাকবে।
ডিবিটেক/আরআর/ইকে
অনুমতি ছাড়া মেট্রোরেলে ভিডিও-ছবি তোলা নিষিদ্ধ
বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও করা বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে  ২৫ ফেব্রুয়ারি, বুধবার, বিজ্ঞপ্তিটিপ্রকাশ করা হয়। এর আগে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও ধারণ, ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার, বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ সম্প্রচার বা যেকোনো ধরনের শুটিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।
নির্দেশনা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতি পেতে হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
ডিবিটেক/এনএ/ইকে
নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রোজার নতুন সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে নতুন সূচিতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়েছে মেট্রোরেল। তবে এসময় স্বাভাবিক দিনের চেয়ে চাপ ছিলো কম। তবে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পর পর ছাড়া ট্রেনগুলোতে ক্রমেই চাপ বাড়তে থাকে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট পর্যন্ত তিনটি ট্রেন ছেড়েছে।
সূত্রমতে, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে বলে আগেই জানিয়েছেন,মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
সেই নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
এছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
ডিবিটেক/এসএস/ ইকে
রমজানে মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়
রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দিনের প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে। আর সেখান থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সোয়া ৭টায় এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ১০টা ১০ মিনিটে।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে ডিএমটিসিএ কর্তৃপক্ষ। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে। এ ছাড়া কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
ডিবিটেক/বিজ্ঞপ্তি
টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক
পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যান ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা পাবেন প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা। এজন্য আর.এস গোল্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ব্যাংকটি।
১৪ ফেব্রুয়ারি, শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে সম্প্রতি সম্পাদিত এই চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিবিটেক/এমই/ইকে
ভোটের দিনে ঢাকায় চলছে মেট্রো, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটের দিনে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। এমনকি যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ছাড়ছে।
জানা যায়, ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রোরেলের ওপর নির্ভর করবেন বিশেষ করে উত্তরা-মতিঝিল রুটের যাত্রীরা। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্টেশনগুলোতে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে।
এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তনগর, লোকাল ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠে কাজ করছেন রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমনকি ভোটারদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ডিবিটেক/এসআই/ইকে
ইভি বিক্রি বাড়লেও ২০২৬ সালে গতি কমার শঙ্কা
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৫ সালে উল্লেখযোগ্য হারে বাড়লেও চলতি বছরে সেই গতি কমে আসতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স (বিএমআই)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন প্রায় ২০ শতাংশ বেড়ে ২ কোটি ৭ লাখে পৌঁছালেও ২০২৬ সালে প্রবৃদ্ধি নেমে আসতে পারে প্রায় ১৫ শতাংশে। খবর জিএসএম এরিনা।
বিশেষজ্ঞরা বলছেন, চীনে চাহিদা কমে আসা এবং বিভিন্ন দেশে বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা শিথিল হওয়ার প্রভাবই এর প্রধান কারণ।
যুক্তরাষ্ট্রে কর ছাড় সুবিধা শেষ হওয়ায় উত্তর আমেরিকায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বর মাসে সেখানে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন কমেছে প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, ইউরোপে ২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ, আর বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রবৃদ্ধি ছিল ৪৮ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়নে নির্গমন মান শিথিল করা এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে চীনে বিক্রি কিছুটা বাড়লেও ইউরোপ ও উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বাজার আরও চাপের মুখে পড়তে পারে।
ডিবিটেক/বিএমটি
সিইএসে সনি-হোন্ডা মবিলিটির নতুন প্রোটোটাইপ ইভি উন্মোচন
লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে সনি–হোন্ডা মবিলিটি তাদের নতুন প্রোটোটাইপ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। সনি গ্রুপ ও হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ি সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। খবর রয়টার্স।
সনি–হোন্ডা মবিলিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসুহিদে মিজুনো জানান, ‘আফিলা’ প্রোটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি নতুন মডেলটি ২০২৮ সালের মধ্যেই মার্কিন গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কোম্পানিটির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা ১’-এর ক্যালিফোর্নিয়ায় গ্রাহক সরবরাহ চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। গত বছর উন্মোচিত এই মডেলের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৮৯ হাজার ৯০০ মার্কিন ডলার।
উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া এবং শুল্ক ও নীতিগত পরিবর্তনের কারণে যখন অনেক মার্কিন নির্মাতা নতুন প্রকল্প স্থগিত করছে, তখন সনি–হোন্ডার এই ঘোষণা সিইএসে একটি ব্যতিক্রমী উপস্থিতি হিসেবে নজর কেড়েছে।
ডিবিটেক/বিএমটি
টেসলাকে পেছনে ফেলে শীর্ষে বিওয়াইডি, বিক্রি কমেছে ৯ শতাংশ
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার বার্ষিক বিক্রি টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ১৬ লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৭ লাখ ৯০ হাজার। যুক্তরাষ্ট্রে ফেডারেল করছাড় প্রত্যাহার এবং চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে টেসলার বিক্রি দাঁড়ায় ৪ লাখ ১৮ হাজার ২২৭ ইউনিটে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এতে নতুন বছরের শুরুতে শেয়ারবাজারে টেসলার শেয়ারমূল্যও কমে যায়।
একসময় বৈশ্বিক বাজারে শীর্ষে থাকা টেসলাকে ইউরোপ ও চীনে পেছনে ফেলেছে চীনের বিওয়াইডি। ২০২৫ সালে বিওয়াইডি ২২ লাখ ৬০ হাজার বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে শীর্ষ অবস্থান দখল করেছে।
যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০ ডলারের করছাড় উঠে যাওয়ার আগে তৃতীয় প্রান্তিকে টেসলা রেকর্ড বিক্রি করলেও পরে সেই গতি ধরে রাখতে পারেনি। এদিকে প্রধান নির্বাহী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসে ভবিষ্যৎ দেখালেও টেসলার আয়ের বড় অংশ এখনো গাড়ি বিক্রি থেকেই আসে।
ডিবিটেক/বিএমটি
আফতাবনগরে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা উদ্বোধন
রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশা ৩ জানুয়ারি, শনিবার থেকে বাড্ডা-রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের রাস্তা ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এদিন সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ই-রিকশার উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন; প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় ই-রিকশা পাইলটিং আকারে চালু করা হয়েছিল। এবার আফতাবনগরে এ রিকশা চালু করা হচ্ছে। রিকশাচালকদের অনেকে প্রশিক্ষণ পেয়েছেন, আরও প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সধারী চালকরা ব্যাটারিচালিত রিকশা কিনে নির্ধারিত এলাকার সড়কে চালাতে পারবেন। ভাড়া ও গতিসীমা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।
জানাগেছে, নতুন এ ই-রিকশায় লিথিয়াম ৩৮ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এতে একবার চার্জ দিলে ৭০-৮০ কিলোমিটার পথ চালানো যাবে। তাছাড়া আরও কিছু নতুন সুবিধা যুক্ত হওয়ায় চালকরা প্রশিক্ষণ নিয়ে ই-রিকশা চালানোয় আগ্রহী হয়ে উঠছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
‘আফতাবনগরে বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঢাকায় যেসব গাড়ি চলাচল করে, তাতে দেখা যায় তাদের ইঞ্জিনের গতি ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। কিন্তু প্রকৃতপক্ষে ঢাকায় গাড়ি চলাচলের গড় গতি ৬-৭ কিলোমিটার। এতে উচ্চগতির ইঞ্জিন ব্যবহার করা গাড়িগুলোতে ফুয়েলের ব্যাপক অপচয় ঘটছে। সময়ও নষ্ট হচ্ছে।
তিনি বলেন, গড় গতি কম, তারপরও দেখা যায় সড়ক দুর্ঘটনা ঘটছে অহরহ। এটার কারণ হলো বিশৃঙ্খলা, নিয়ম না মানা। ঢাকায় রাস্তা কম, প্রসারিত না; এটা যেমন ঠিক। তেমনি যে রাস্তা আছে, তা শৃঙ্খলা মেনে ব্যবহার করে ঢাকায় গাড়ি চলাচলের গড় গতি বাড়ানো সম্ভব। একই সঙ্গে নিরাপদ যাত্রাও নিশ্চিত করা সম্ভব। সেজন্য আমরা বুয়েটের তৈরি ই-রিকশা চালু করছি। চারটি রুটে এ রিকশা পাইলটিং হিসেবে চালানো হচ্ছে। দ্রুত ই-রিকশা পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া হবে।
নতুন এই সেবা নিয়ে ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা মান সন্তোষজনক হলে নগর পরিবহনে ধাপে ধাপে এর সম্প্রসারণের সুপারিশ করা হবে।
ডিবিটেক/এটিও/এমইউএম
নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডেই মেট্রোরেলে দুর্ঘটনা
মেট্রোরেলের নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেলের নিচে দুর্ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে  তদন্ত কমিটি।
বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটি এ দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা।
এর আগে উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা। প্রতিবেদন গ্রহণ করে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
এছাড়া বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফার্মগেট মেট্রোরেল স্টেশনটির উভয় প্রান্তে বৃত্তাকার এলাইনমেন্ট অবস্থিত জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতীয়মান হয় যে, ভায়াডাক্টের অ্যালাইনমেন্টের সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ড ব্যবহার করা হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রোরেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে। কার্ড এলাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। সোজা এলাইনমেন্টের মডেলিং ও এনালাইসিস দিয়েই কার্ড এলাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, কমিটি ট্রেন চলাকালীন পরিচালিত কম্পন পরিমাপে বিচ্যুত বিয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ারসমূহে (পিয়ার নং-৪৩০ ও পিয়ার নং-৪৩৩) অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ড অ্যালাইনমেন্টে নকশায় সম্ভাব্য ত্রুটির কারণে এ অংশে অযাচিত পার্শ্ববল এবং সংশ্লিষ্ট কম্পনের উদ্ভব হচ্ছে, যার সঙ্গে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, অনুসন্ধানে দেখা যায়, কার্ড এলাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনে রেলট্র্যাকের নিচে নিওপ্রিন রাবার ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলেও মধ্যবর্তী দুর্ঘটনার স্থান সংশ্লিষ্ট ট্রাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হয় যে, এসব জায়গায় ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভব হতো। তবে কমিটি ঘটনার সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি।
কমিটির সুপারিশগুলো তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ড এলাইনমেন্টের সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেজন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। যার কার্যক্রম ডিএমটিসিএল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেডেন্ট কনসালট্যান্ট দিয়ে বিস্তারিত অ্যানালাইসিসের মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করা প্রয়োজন। মেট্রোরেলের সার্বিক প্রজেক্ট ডিজাইনের ওপর একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কমিটির সুপারিশে বলা হয়েছে, নিবিড় পর্যবেক্ষণের জন্য অতি দ্রুত একটি কার্যকর ও যথাযথ স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করতে হবে। সর্বোপরি, মেট্রোরেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি পরামর্শকের কাছ থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে টেকনোলজি ট্রান্সফার নিশ্চিতে জোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান ছাড়াও সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম, বুয়েটের সিভিল ইঞ্জিনিযারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের একজন পথচারী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার দিনই সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ডিবিটেক/জেএনইউ/ইকে
মেট্রোরেলের ভ্যাট অব্যাহতি ৩০ জুন পর্যন্ত
রাজধানীতে জনপ্রিয় ইভি গণপারিহণ মেট্রোরেলের সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে ইতোপূর্বে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করেছে। মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ওই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে সরকার ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।
ডিবিটেক/ডিপিও/ইক
৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল
মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্পের কারণে সাময়িক ৪০ মিনিটের  বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সরকারি ছুটির দিন হলেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন এবং ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলবে।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি এ তথ্য জানান।
তার ভাষ্য অনুযায়ী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার জন্য বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় পরপর ট্রেন চলাচল করছে।
আজ সরকারি ছুটির দিন থাকায় কত সময় মেট্রোরেল চলাচল করবে জানতে চাইলে আহসান উল্লাহ শরীফি বলেন, শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। এছাড়া মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে, সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিবিটেক/এসএনএ/ইকে
বিজয়ের দিনে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে নগরীর উড়াল পথের দ্রুতগামী বিদ্যুতচালিত যান মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।
১৫ ডিসেম্বর, সোমবার মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।
ডিবিটেক/এডি/ইকে
নির্ধারিত সময় অনুসারে শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করলেও নির্ধারিত সময়সূচী অনুসারে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তাদের ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছে।
এর আগে, স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
তবে রাতের ঘোষণার মাধ্যমে, শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছে তারা।
ডিবিটেক/বিটিসি/ইকে
শুক্রবার থেকে মেট্রোরেলে সর্বাত্মক কর্মবিরতি
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নগরির জনপ্রিয় পরিবহন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্রমতে, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়, তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।
তাদের অভিযোগ, গত ৯ ডিসেম্বর তাদের ওই দাবি ডিএমটিসিএল মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এই সিদ্ধান্ত।
১০ ডিসেম্বর, বুধবার ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারী ওই তথ্য জানান।
তারা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০’র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্সসহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। তাই কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মচারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় কর্মচারীরা ঘোষণা দেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রণয়ন না হলে ১২ ডিসেম্বর শুক্রবার ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এতে মেট্রোরেলের দৈনন্দিন কয়েক লাখ যাত্রীর ভোগান্তি সৃষ্টি হলেও কর্মচারীরা বলেন, এই কর্মসূচির সম্পূর্ণ দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। আমরা বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছি।
ডিবিটেক/ডিআইকে/ইকে
ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি
‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম চালু করেছে বিওয়াইডি বাংলাদেশ। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল রেভ্যুলুশনকে আরও গতিশীল করতে ও স্থানীয় মেকানিকদের দক্ষতা বাড়াতে বিওয়াইডি সার্ভিস সেন্টারে গত ৫ ডিসেম্বর কর্মসূচির প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিষ্ঠান থেকে ২৫ জন উৎসাহী মেকানিক অংশগ্রহণ করেন।
এই বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিটি পরবর্তীতে আরও চারটি ধাপে চলমান থাকবে, যেখানে প্রতিটি সেশনে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে ১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ইভি টেকনোলজি সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী ও উদ্যমী প্রার্থীদের নির্বাচন করার জন্য স্থানীয় মেকানিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচিটি চালু করা হয়। প্রশিক্ষণজুড়ে বিশেষজ্ঞ নির্দেশনা নিশ্চিত করতে, সেশনগুলো পরিচালনা করছেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক। এ প্রজেক্টটি আগামী বছর জুড়ে সারাদেশে সম্প্রসারিত হবে।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশের ইভি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শক্তিশালী স্থানীয় টেকনিক্যাল দক্ষতা ও ক্রেতাদের আস্থা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মেকানিকদের দক্ষতা বৃদ্ধি করে বিদ্যমান চ্যালেঞ্জকে বাস্তব সুযোগে রূপান্তর করে পরিচ্ছন্ন, সবুজ ভবিষ্যৎ গড়ে তোলতে প্রতিশ্রুতিবদ্ধ বিওয়াইডি। এটি কেবল প্রথম ধাপ; ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে দেশব্যাপী এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো ইভি খাতে সুদক্ষ মেকানিক কমিউনিটি গঠন করা। এমন দৃঢ়তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রথম ব্র্যান্ড হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।”
এই অঙ্গীকারকে আরও জোরদার করে বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় টেকনিশিয়ানদের এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করা, যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ইভি সার্ভিস প্রদান করতে পারে। এই উদ্যোগটি কেবল প্রশিক্ষণ নয়, এটি একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করার প্রচেষ্টা, যা বাংলাদেশের ইলেকট্রিক মোবিলিটির যাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
ডিবিটেক/এএইচ/ইকে
বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেডের অধীন তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে  এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী,  বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।
১০ ডিসেম্বর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি সম্পাদিত চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
ডিবিটেক/এনএইচ/এমইউএম
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলায়ন ৬-এর এফডব্লিউডি ভার্সনটি দেশের বাজারে এনেছিল বিওয়াইডি বাংলাদেশ। এটি ২০০ ইউনিটেরও বেশি বিক্রি হয়ে দেশে পিএইচইভি সেগমেন্টে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে বলে জানিয়ে বিওয়াইডি বাংলাদেশ। বাংলাদেশে এমন ব্যবসায়িক সফলতার পথ ধরে অস্ট্রেলিয়ার পর জাপানেও উন্মোচন করা হলো নতুন যুগের এই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি)।
নির্মাতাদের দাবি, এবার জাপানের নিজস্ব গাড়ির ব্র্যান্ডগুলোকে (জেডিএম) প্রতিযোগিতার মুখে ফেলবে তারা।
জাপানে সিলায়ন ৬ মডেলে বিওয়াইডি’র এই ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) এসইউভিটি দুইটি গ্রেডের কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি), যা দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের ওপর জোর দেয়; অন্যটি অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি), যা মাত্র ৫.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা অ্যাক্সিলারেশনের মাধ্যমে স্পোর্টি এসইউভি পারফরম্যান্স প্রদান করে। সিলায়ন ৬ মডেলের গাড়িটিতে ১৭ বছরেরও বেশি সময় ধরে বিকশিত সুপার হাইব্রিড ডিএম-আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১.৫ লিটার হাই-এফিশিয়েন্সি ইঞ্জিন, ডিএম-আই ডেডিকেটেড ব্লেড ব্যাটারি ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম (ইএইচএস)।
এই প্রযুক্তি ড্রাইভিংয়ের বেশিরভাগ সময় মোটরকে সক্রিয় রাখে, ফলে সুস্থির রাইডের পাশাপাশি, জ্বালানি সাশ্রয় হয়। গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে ১৫.৬ ইঞ্চি হাই-রেজ্যুলুশন ডিসপ্লে সহ সর্বাধুনিক ইনটেইনমেন্ট সিস্টেম;। যেখানে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ডুয়েল ওয়্যারলেস চার্জিং ও উন্নত ভয়েস কন্ট্রোল সুবিধা রয়েছে। পিএইচইভি হিসেবে এর চার্জিং সক্ষমতাও বেশ শক্তিশালী। এটি সর্বোচ্চ ৬ কিলোওয়াট এসি ও ১৮ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে জরুরি পরিস্থিতি বা আউটডোর অ্যাকটিভিটিজের সময় বাইরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম ভেহিকল-টু-লোড (ভিটুএল) ও ভেহিকল-টু-হোম (ভিটুএইচ) ফিচার ব্যবহার করা হয়েছে।
এফডব্লিউডি মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ইভি মোডে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন পাওয়ার জেনারেশন ও মোটর ড্রাইভের সঠিক সমন্বয় রেঞ্জ সম্পর্কিত দুশ্চিন্তা কমিয়ে এনে সত্যিকারের আধুনিক ইলেকট্রিক পাওয়ারট্রেইন অভিজ্ঞতা নিশ্চিত করে।
ডিবিটেক/এএ/ইকে
তারে কাপড় পড়ায় ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।
৩ ডিসেম্বর, বুধবার দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।
ডিএমটিসিএল জানিয়েছে, এই ধরনের ঘটনা খুবই বিরল, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। এছাড়াও, যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে।
ডিবিটেক/বিএম/ইকে
কালিকৈরে তৈরি হবে দেশী ব্র্যান্ডের ইভি
দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে উৎপাদনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে 'মেড ইন বাংলাদেশ' বাস্তবতা তৈরি করছে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর প্রথম ও অন্যতম বৃহৎ প্রযুক্তি–উদ্যোক্তা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত এই পার্কে ইতোমধ্যে বহু স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি বিনিয়োগ করেছে। অত্যাধুনিক অবকাঠামো, প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা, উন্নত সংযোগ ব্যবস্থা এবং ম্যানুফ্যাকচারিং-সমর্থিত পরিবেশের কারণে এটি এখন দেশের প্রযুক্তি শিল্পের জন্য একটি কৌশলগত বিনিয়োগকেন্দ্রে পরিণত হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, আইওটি  প্রসেসিং ও অটোমেশনসহ চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিল্প স্থাপনে পার্কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় এবার দেশী ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দেশের খ্যাতনামা হোসেন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলা কারস। ২ নভেম্বর, মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে স্থাপন করা হচ্ছে দেশী ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি ও এসইউভি কার প্রস্তুত কারখানা। বাংলা কারস এর এই দ্বিতীয় কারখানাটি হবে পার্কের ৪ নং ব্লকের ৩৪৫ নম্বর প্লটে।
কারখানাটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন ও প্রতিষ্ঠানটির সিইও ড.আব্দুস সাত্তার উপস্থিত থাকবেন।
আগামী দুই বছরে প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি এখানে ৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন বাংলাকারস এর সেলস মার্কেটিটং মনির হোসেন রুদ্র। প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের অটোমোবাইল শিল্পে প্রথমবারের মতো এমন মাত্রার উৎপাদন উদ্যোগ দেশীয় বাজারে সাশ্রয়ী গাড়ির প্রাপ্যতা বৃদ্ধির পাশাপাশি, দীর্ঘমেয়াদে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে।
এর আগে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৫ বিঘা জমির ওপর বিদেশি দাইয়্যুন অটোমাবাইল মিৎসুবিশি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বৈদ্যুতিক গাড়ির অ্যাসেম্বলিং করা শুরু করে বাংলা কারস। সেখান থেকে মেডইন বাংলাদেশ হিসেবে দুই মডেলের ইভি  ট্রাক তৈরি করে প্রতিষ্ঠানটি। তখন হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন জানিয়েছিলেন, ইভি ট্রাকে জ্বালানি খরচ নেই বললেই চলে। শব্দদূষণও হয় না। মেইনটেন্যান্স খরচও কম। তাছাড়া এই ট্রাকের রিসেলস ভ্যালু খুবই ভালো। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিজেরাই দেশী মডেলের গাড়ি বানাতে মনোযোগী হলো প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/আইএইচ/ওআর
মেট্রোরেলের যাত্রী কমেছে ১০ শতাংশ
বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর রজাধানীর জনপ্রিয় গণপরিবহন ইলেট্রিক চালিত মেট্রোরেলে গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
১ ডিসেম্বর, সোমবার  রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশপাশে রয়েছে।
সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ  প্রসঙ্গে মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট। তাই স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠ ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমানো হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ বাড়লেও ব্যয় কমানোর বিষয়টি অনুমোদন দিয়েছে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৬ষ্ঠ সভা।
ডিবিটেক/জেইউ/ইকে
ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি
মেট্রোরেলের নকশা রিখটার স্কেলে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করার সক্ষমতা রাখে। আর সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (ভৌত সরণ বা স্থানচ্যুতি) হয়নি বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
১ ডিসেম্বর, সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকায় মেট্রো লাইনের উপর গত কয়েকটি সাতটি ককটেল পাওয়ার কথা জানিয়ে ফারুক আহমেদ আরও বলেন, “মানুষের হিউম্যান সাইডটা বাড়াতে হবে। আপনি যদি হিউম্যান সাইড না বাড়ান, তাহলে আমি যতই সিকিউরিটি ইনফোর্সমেন্ট করি না কেন, সেটি কখনো কার্যকর হবে না।
“গত সপ্তাহের ট্র্যাকের উপর ড্রোন পড়েছে। গত কিছুদিনে টোটাল সাতটা ককটেল পাওয়া গেছে। আমরা জনগণের সচেতনতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পজিটিভ কিছু লিখুন।
“এই সম্পদটা শুধু ডিএমটিসিএল এর না। এই সম্পদটা আমাদের সবার- আমরা যেন এটা রক্ষা করতে পারি।”
রোববার রাতে ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে এক কিশোর উঠে পড়ায় এ যান সেদিনের মতো বন্ধ হয়ে পড়ে।
ওই কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মেট্রোরের পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল।
কোম্পানির এমডি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি পাবলিক সিকিউরিটির বিষয়। এটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেট করছে।”
ফারুক আহমেদ বলেন, আমরা বারবারই বলেছি যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। কোনো ইনসিডেন্ট ঘটলে সবার আগে পাবলিককে ডিসকানেক্ট করব আমরা। ভূমিকম্পের পরে ৪/৫ ঘণ্টা পুরো মেট্রোরেলের সব স্ট্রাকচার আমরা ফিজিক্যালি চেক করেছি। সেখানে আমিও ছিলাম। কোনো কিছু ঘটলে নরমালি আমরা একটা ট্রেন টেস্ট রান চালাই পাবলিক সার্ভিসের আগে। ওইদিন আমরা দুটি ট্রেন দুইদিক থেকে চালিয়েছি। এ ছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আমরা ফিজিক্যালি চেক করেছি। এটার জন্য আমাদের ট্রেন চালাতে ২৭ মিনিট দেরি হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমিকম্পের পরে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি। মেট্রোরেল ভেঙে পড়েছে, সেটাও দেখেছি। এটা যে এআই প্রডিউস, এটা তো নির্ধারণ করতে আমাকে সময়টুকু দেবেন। আমরা পুরোটা চেক করে যেটা দেখেছি কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি। একটা দেয়ালে একটু ক্র্যাক হয়েছে, দুইটা টাইলস পড়েছে, সিলিং থেকে দুইটা সিলিং প্যাড খুলেছে। আমার বাসার দেয়ালও তো ফেটেছে। এখন এই দেয়াল কেন ফেটেছে সেটা তো আমি বলতে পারব না।
সংবাদ সম্মেলনে এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব বলেন, “ছেলেটিকে সংশোধনাগার পাঠানো হয়েছে। ছেলেটি সাধারণত আমাদের বাসা-বাড়িগুলোতে থাকে না, হয়তো ফুটপাতে বা অন্য কোথাও থাকে।
“তার হয়তো মনে আর্ট ছিল—‘আমরা তো অন্য ট্রেন গুলোর ছাদে উঠে যেতে পারি, তাহলে এটার ছাদে উঠে যাওয়া যাবে’। এখানে ছাদে চড়া অনেক ডেঞ্জারাস।
“উপরে ১৫০০ ভোল্টের লাইন। এখানে সে যেকোনো সময় মারা যাবে। আপনারা সবাইকে বলুন, এই ট্রেনের ছাদে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ট্রেনের ভেতরে চলে যেতে হবে, এর বাইরে কোথাও গেলে তার জীবনহানি হতে পারে।”
ডিবিটেক/ডিপি/ইকে
মেট্রোর ছাদে কিশোর, সোমবার থেকে চলবে ট্রেন
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেন ৩০ নভেম্বর, রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর রাতে আর ট্রেন চালু হয়নি।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ছাদে থাকা ওই কিশোরকে কিছুক্ষণের মধ্যেই মই দিয়ে নামিয়ে আনে এমআরটি পুলিশ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। কোনো কোনো প্রত্যক্ষদর্শী এমন ধারণা দেন যে আরও একজন মেট্রোরেলের লাইন ধরে দৌড় দিয়েছেন। যদিও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে লাইনে খুঁজে পায়নি। মেট্রোরেল চলাচলের নীতিমালা অনুযায়ী, এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুরো লাইন এবং সবগুলো ট্রেন পরীক্ষা–নিরীক্ষার দরকার পড়ে। সে কারণেই রাতে আর ট্রেন চালু করা হয়নি।
এর আগে এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ সাড়ে ৮টা থেকে প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তখন  ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিতে শুরু করেন।  এমন এক পোস্টে  শরীফ হোসাইন লিখেছেন, ‌‘ফার্মগেট থেকে বিজয় সরণির মাঝ বরাবর মেট্রোরেলে থমকে আছি, ঘোষণা ভেসে আসছে— শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।’ ওই পোস্টের নিচে অনেকেই কমেন্টে যাত্রা নিয়ে ভোগান্তি এবং বিভিন্ন স্টেশনে আটকে থাকার কথা জানান।
এদিকে ডিএমটিসিএলের সূত্র জানায়, কিশোরটির বয়স ১৩ থেকে ১৪ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, কোনো শিশুসদনে ছিল সে। কিছুটা মানসিকভাবেও অপ্রকৃতিস্থ বলে মনে করা হচ্ছে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছন, সতর্কতার অংশ হিসেবে রাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। আগামীকাল সোমবার সকাল থেকে সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। ওই কিশোর কেন এবং কীভাবে ট্রেনের ছাদে উঠল, তা জানার চেষ্টা চলছে।
ডিবিটেক/ডিপি/ইকে
বাংলাদেশে প্রথম কার-পাওয়ার্ড ক্যাম্প ‘ইলেকট্রিফাইং নাইট’ উদযাপন করল বিওয়াইডি
ইলেকট্রিক গাড়ি থেকে সম্পূর্ণ পাওয়ার (বিদ্যুৎ) নিয়ে দেশে সর্বপ্রথম ই-ক্যাম্প করলো বিওয়াইডি। বিওয়াইডি অ্যাটো ৩ ও এর অত্যাধুনিক ভেহিকল-টু-লোড (ভিটুএল) পরিচালিত‘বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট’অনুষ্ঠিত হয় বগুরার মোমো ইনে।
এতে বিওয়াইডি অ্যাটো ৩ এর মালিক, বিওয়াইডির কর্মকর্তা ও সম্ভাব্য ক্রেতারা উদ্ভাবন ও কমিউনিটির প্রাণবন্ত এক পরিবেশ উদযাপন করেন। অংশগ্রহণকারীরা বারবিকিউ, আউটডোর সিনেমা, সঙ্গীত ও পূর্ণ ক্যাম্পিং সেটআপে অনন্য এক রাতের অভিজ্ঞতা অর্জন করেন। আর এই সবকিছুরই নিরবচ্ছিন্ন এনার্জি আউটপুট সরবরাহ করা হয় বিওয়াইডি অ্যাটো ৩ থেকে।
৩০ নভেম্বর, রবিবার বিওয়াইডি’র পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই ই-ক্যাম্পে বিওয়াইডির উদ্ভাবনী ভেহিকল-টু-লোড (ভিটুএল) প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে অ্যাটো ৩-কে শক্তিশালী ও বহনযোগ্য এনার্জি সোর্স হিসেবে পুরোপুরি কাজে লাগানো হয়। একটি বিশেষ অ্যাডাপ্টার ব্যবহার করে গাড়িটির হাই-ভোল্টেজ ব্যাটারি থেকে বাহিরের ডিভাইস ও অ্যাপ্লায়েন্সে পাওয়ার সরবরাহ করা হয়। আর এর মধ্য দিয়ে বাস্তব ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও স্বাচ্ছন্দ্য পুরোপুরি বোঝা যায়। অনবদ্য এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ইলেকট্রিক মোবিলিটিকে বাস্তব, সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিওয়াইডি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট কেবল কোনো আয়োজন নয়, এটি ইলেকট্রিক ভেহিকল কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে তার শক্তিশালী বহিঃপ্রকাশ। বিওয়াইডি অ্যাটো ৩-এর মাধ্যমে একটি পুরো ক্যাম্পসাইটের পাওয়ার নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভিটুএল টেকনোলজির সক্ষমতা বোঝা যায়। মোবিলিটির আগামী এখানেই; যেখানে পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত ও সক্ষমতা আমাদের বাস্তব জীবনকে আরও সহজ করে তোলে। বাংলাদেশে সবুজ ও আরও টেকসই আগামী নিশ্চিত করতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ডিবিটেক/এএইচ/ইকে
৫ টাকা ভাড়ায় রাবিতে চালু হলো ই-কার
মাত্র ৫-১০ টাকা ভাড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ৫টি ই-কার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধন হওয়া ই-কারগুলো শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই চলাচল করবে। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও গাড়ির ভাড়া এবং চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে ভাড়া ৫-১০ টাকার ভেতরেই থাকবে। প্রাথমিকভাবে ৫টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও সামনে আরও কয়েকটি গাড়ি আসার সম্ভাবনা রয়েছে।বু
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) অর্থায়নে তৈরি ই কারগুলো ২৬ নভেম্বর, বুধবার  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উদ্বোধন করা হয়।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রুয়ার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, আজ ৫টি ই-কারের ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে-গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সবসময় থাকবে।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের যে ইশতেহার ছিল পরিবহণ ব্যবস্থার সহজীকরণ, সেটার ব্যাপারে আমরা রুয়াকে দাবি জানিয়েছিলাম। রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে। আশা করি এ পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। এছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহ্বান জানাব।
উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি খুবই খুশি যে রুয়ার নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের (ই-কার) পরিবহণ ব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।
উদ্বোধনী অনুষ্ঠানে রাকসু ও হল সংসদের নেতা ও বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ডিজে/ইক
৪ ঘণ্টায় ৭ লাখ হিট; অচল র‌্যাপিডপাস
গ্রাহকদের চাপে প্রথম দিনেই অচল হয়ে যায় মেট্রোরেলের অনলাইন রিচার্জ। ২৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পর ৪ ঘণ্টায় ৭ লাখ হিটে ধসে পড়ে র‌্যাপিডপাস ডটকম ডট বিড ওয়েবসাইটটি।
বিকালের পর ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন বা রিচার্জ করতে গেলে দেখা যায়, সাইটটি কাজ করছে না। পেইজে বার্তা দেখায়- ‘অপ্রত্যাশিত একটি ত্রুটি ঘটেছে! অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
আগে যারা চেষ্টা করার সুযোগ পেয়েছেন, তারা সঠিক ‘ওটিপি’ (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিলেও সেটি ভুল দেখায়। একই ওটিপি একাধিকবার দিলে তারপর কাজ করেছে। একইভাবে কার্ডের নাম্বার ভুল বলছে। তবে কার্ডের নাম্বার পাঁচবারের বেশি দেওয়ার সুযোগ নেই।
বিকেল থেকে একাধিকবার চেষ্টা করেও ব্যবহারকারীরা রিচার্জ সেবা নিতে পারেননি, যার ফলে ভোগান্তি বাড়ছে।
সাইটটি তৈরি করেছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। সূত্রমতে, পরীক্ষামূলক উদ্বোধনের জন্য সাইটটিতে একসঙ্গে সর্ব্বোচ দুই হাজার ৫০০ জন ভিজিট করা এবং একসঙ্গে সর্ব্বোচ ১৩০ জন গ্রাহক রিচার্জ করার সক্ষমতা ছিলো। কিন্ত মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘণ্টায় সাইটে প্রায় সাত লাখ হিট পড়েছে। এতে করে বিপর্যয় তৈরি হয়।
সেবাটি সমন্বয় করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, প্রথম দিন অনেক চাপ তৈরি হওয়ায় হয়তো এমনটা ঘটছে। আস্তে আস্তে ওয়েবসাইটের ক্যাপাসিটি (ধারণক্ষমতা) বাড়ানো হবে। কাজ চলছে, আশাকরি বিষয়টি দ্রুত ঠিক হয়ে যাবে।
ডিবিটেক/আরটি/ইক
রাত পেহালেই অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু
২৫ নভেম্বর, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিচার্জ। প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইনে রিচার্জ প্রক্রিয়াটি উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
সেবাটি চালু হলে, মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই কার্ডে টাকা ভরা যাবে (রিচার্জ)। তা করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।
ডিটিসিএ সূত্রে প্রকাশ, শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু করা হবে। তখন অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে।
সেবাটির বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে স্টেশনে লাইন ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে।
বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে- র‍্যাপিড ও এমআরটি পাস। এমআরটি বা র‍্যাপিড পাসে যাতায়াত করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়। বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি কার্ডে যাতায়াত করেন। বাকি ৪৫ শতাংশ যাত্রী ব্যবহার করেন একক যাত্রার কার্ড।
নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ইচ্ছেমতো রিচার্জ করা যাবে। এজন্য পেমেন্ট গেটওয়ের ব্যবহারের জন্য গ্রাহককে বাড়তি ফি দিতে হবে। টাকা রিচার্জের পর এভিএম মেশিনে স্পর্শ করার আগপর্যন্ত তা অপেক্ষমাণ দেখাবে। অপেক্ষমাণ রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এর মধ্যে এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করালে রিচার্জ করা টাকা যাত্রীর যে অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল, সেখানে চলে যাবে। তবে সে ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখা হবে। যাত্রী চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ করা টাকা ফেরত নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও ১০ শতাংশ ফি দিতে হবে।
টাকা রিচার্জ করার পর গ্রাহককে তার স্থায়ী কার্ডটি একবার অন্তত স্টেশনে থাকা অ্যাড ভ্যালু (এভিএম)  যন্ত্রে স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে। অনলাইনে টাকা রিচার্জ করার পর একবার এই যন্ত্রে স্পর্শ করিয়ে নিলে টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করতে হবে না। আবার টাকা রিচার্জ করার পর আবার স্পর্শ করাতে হবে।
ডিবিটেক/বিএন/ইক
লাইনে ড্রোন পড়ে মেট্রোরেল বন্ধ ১০ মিনিট
ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়েছে। এ ঘটনায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে ড্রোনটি সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
২২ নভেম্বর, শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ওই পোস্টে যাত্রীদের অবগতির জন্য জানানো হয়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো অপসারণ করে নিয়ে যায়। সেদিন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কাজ যারা করেন তারা প্রথম এগুলো দেখতে পান। পরে খবর দিলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়। এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ডিবিটেক/ডিপি/ইক
মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।
২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকায় এই ঘটনা ঘটে।  এর আগে সকাল ৯টার দিকে তারা রেললাইনে দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।
বোম্ব ডিসপোজাল ইউনিটের ঘটনার প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে।
পরবর্তীতে উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কাজ যারা করেন তারা প্রথম এগুলো দেখতে পান। পরে খবর দিলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়। এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন।
ঘটনস্থালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কি না প্রশ্নের জবাবে এই তদন্ত কর্মকর্তা জানান, লাইনের যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের বিভিন্ন ভবন এবং নিচের দোকানপাটের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। চব্বিশের মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রথম রায়ের আগের দিন১৬ নভেম্বর রাজধানীর কাওরানবাজার মেট্রোরেল স্টেশনের নিচে ককটের বিস্ফোরণ ঘটানো হয়। একইদিন রাতে রাত ৯টা ২০ মিনিটে মিরপুর ১২ এলাকায় মেট্রোরেলের ১৭৭ নম্বর পিলারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে।  এছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে। গত বুধবার রাতে ককটেল বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।
ডিবিটেক/বিএস/ইক
ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%
চীনের শাওমি তৃতীয় প্রান্তিকে শক্তিশালী আয় প্রকাশ করেছে, যেখানে লাভ আগের বছরের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৩ বিলিয়ন ইউয়ানে। এলএসইজি–এর তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় প্রত্যাশা ছিল ১০.৩ বিলিয়ন ইউয়ান, যা শাওমি ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় বড় ধরনের ঝোঁক দেখাচ্ছে, আর সেই সিদ্ধান্তই এবার তাদের আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।
প্রতিষ্ঠানটি জানায়, ইভি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন উদ্যোগ তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য অবদান রেখেছে, যার ফলে এক প্রান্তিকেই কার্যক্রম থেকে ইতিবাচক আয় অর্জন সম্ভব হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রান্তিকে মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১১৩.১ বিলিয়ন ইউয়ানে, যদিও এটি বিশ্লেষকদের গড় পূর্বাভাস ১১৬.৫ বিলিয়ন ইউয়ানের চেয়ে কিছুটা কম।
হংকং–এ তালিকাভুক্ত শাওমির শেয়ারমূল্য মঙ্গলবার ২.৮১ শতাংশ কমে ৪১ হংকং ডলারে বন্ধ হয়েছে। তবে বছরজুড়ে শেয়ারটি এখনো ১৮ শতাংশের বেশি বেড়েছে। শাওমির ইভি ব্যবসা গত প্রান্তিকে ২৮.৩ বিলিয়ন ইউয়ান রাজস্ব এনে দিয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের ২০.৬ বিলিয়ন ও প্রথম প্রান্তিকের ১৮.১ বিলিয়ন ইউয়ানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ডিবিটেক/বিএমটি
মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।
৯ নভেম্বর, রবিবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, প্রকল্প এলাকা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি সাময়িকভাবে বাতিল করা হলো। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
তবে ছুটি বাতিলের কারণ অফিস আদেশে স্পষ্ট করা হয়নি।
অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরণের ছুটি বাতিল করা হলো।’
এতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিবিটেক/ডিআর/ইক
দেশের বাজারে এলা চার ধরনের “এটলাস ইলেকট্রিক স্ক্রুটার। এটলাস ইভি ব্রান্ডের চারটি ভিন্ন মডেলের স্ক্রুটারগুলো হচ্ছে- এস- ১০০;এস- ৯০; এস- ৮০ এবং এস- ৭০।  চীনের জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের (Zhejiang Luyuan Electric Vehicle Co. Ltd. (Luyuan)) সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের কারখানায় সংযোজন করে প্রথম ধাপে চারটি স্ক্রুটার বাজারে এনেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন এটলাস বাংলাদেশ লি।  এই স্কুটারগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। জানাগেছে, এসব মডেলে গ্রাফিন ব্যাটারি ব্যবহৃত হয়ায় একবার চার্জে মাত্র ১৫ টাকা বিদ্যুৎ খরচে ১০০ থেকে ১২০ কিলোমিটার চলতে পারবে এই স্কুটারগুলো।
গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের  (এবিএল) কারখানা প্রাঙ্গণে ৫ নভেম্বর, বুধবার একজন ক্রেতার হাতে প্রতীকি চাবি তুলে দিয়ে এটলাস ইলেকট্রিক স্ক্রুটারের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মু: আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশ বান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতিব। এই স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে। এটি আমাদের জ্বালানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ইভি স্ক্রুটার কার্বন নি:সরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে।
শিল্প উপদেষ্টা আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য—বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। সেই দিক থেকে এই ইলেকট্রিক স্কুটার বাজারজাত কার্যক্রম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব হওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল নীতি চুড়ান্ত হওয়ার পথে। এটলাসের স্ক্রুটারের মাধ্যমে ইভি জগতে প্রবেশ করলাম। আমরা ইভি গাড়িও বাজারে আনবো।
অনুষ্ঠানে  শিল্প মন্ত্রণালয়, এটলাস বাংলাদেশ লিমিটেড ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবংএটলাস ইলেকট্রিক স্কুটারের পরিবেশরা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের ২২ মে দেশের বিভিন্ন জেলায় এবিএল‘র ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছিলো এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর কনফারেন্স রুমে ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি অনুষ্ঠানে এই তথ্য দিয়েছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান।
ডিবিটেক/এএইচ/ইক
মেট্রোরেলের নির্মাণকালীন ত্রুটির দায় ঠিকাদারকে নিতে হবে: ডিএমটিসিএল এমডি
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় গত ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহতের ঘটনায় বিয়ারিং প্যাডের কোনো দোষ নেই বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
তিনি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিংয়ের নয়। বিয়ারিং যে লাগিয়েছে, সেটি বাজেভাবে লাগানো হয়েছে কি না? যার আসলে বুঝে নেওয়ার দায়িত্ব ছিল, সে বুঝে নিয়েছে কি না, সেগুলো এখন দেখতে হবে। আর এ জন্য মেট্রোরেলের নির্মাণকালীন যেকোনও ত্রুটির দায়ভার ঠিকাদারকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক।
৩ নভেম্বর, সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের আগে সেফটি অডিট হয়নি। তাই সেফটি অডিট করতে চাইছি। যত দ্রুত করা যায়, সেটা আমরা করব। থার্ড পার্টিকে (তৃতীয় পক্ষ) দিয়ে এই অডিট করানো হবে। ইউরোপীয় কোনো প্রতিষ্ঠান দিয়েই করানো হবে। আমাদের কাছে ফ্রান্সের দুটি প্রতিষ্ঠান আবেদন করেছে। সেফটি অডিট করার জন্য আমরা খুব শিগগির টেন্ডারের প্রক্রিয়ায় যাব।
তিনি বলেন, বিয়ারিং প্যাড হঠাৎ করে পড়ে যায়নি। এটা হঠাৎ করে পড়ে যাওয়ার জিনিস নয়। যেহেতু এটা নিয়ে তদন্ত চলছে, ফলে এ বিষয়ে আমি জাজমেন্টাল হতে চাই না। তবে যেটা হতে পারে, সেটা বলতে পারি, ডিজাইন ফল্ট হতে পারে। যে জিনিসের ওপর বসানোর কথা বলা হয়েছিল, যা যা দেওয়ার কথা ছিল, সেটা বসানো হয়নি। যে ডিজাইনে হওয়ার কথা ছিল, সেটা হয়তো ঠিকাদার করেনি। যে পরামর্শককে বুঝে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা হয়তো ঠিক করে জিনিসটা বুঝে নেয়নি। এই চারটা কারণে হতে পারে অথবা এর মধ্যে কোনো একটা কারণও হতে পারে।
এসব কাজ বুঝে নেওয়ার জন্য হাজার কোটি টাকায় বিদেশি পরামর্শক নিয়োগ করা আছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, “প্রথম ঠিকাদারের কাছ থেকে বুঝে নেবেন পরামর্শক। আমাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পরামর্শকদের। তখন এই কাজগুলো কিছুটা তাড়াহুড়া হয়েছে। কেন হয়েছে, সেটার উত্তর তো আমি দিতে পারব না। যেখানে দুর্ঘটনা ঘটেছিল, সেই অংশে অনেক ডিফেক্ট আছে। ফলে সেটা এখনও আমরা বুঝে নিইনি।”
ডিএমটিসিএলের এমডি বলেন, যেখানে বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল, ওই অংশের ত্রুটি সারিয়ে দেওয়ার সময়সীমা (ডিফেক্ট লায়াবেলিটি) গত জুন পর্যন্ত ছিল। কিন্তু ডিএমটিসিএল তাদের এই সময়সীমা গ্রহণ করেনি। কারণ, এখনো অনেক বড় ত্রুটি রয়ে গেছে। যত সমস্যা আছে, এগুলো ঠিকাদারকে মেরামত করতে হবে। এ জন্য ‘ডিফেক্ট লায়াবেলিটি’ দুই বছর বাড়ানোর জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
দুর্ঘটনার পর মেট্রোরেলের সব কটি পিলার পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, “এর আগে পুরো পথের বেয়ারিং প্যাডের ছবি ড্রোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এরপর কর্মকর্তারা সরেজমিনে নিরীক্ষা করেছেন। যেসব স্থানে ত্রুটি শনাক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। ডিএমটিসিএলের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, যেখানে ত্রুটি বা সমস্যা পাওয়া যাবে, সেখানে বেয়ারিং প্যাড অবশ্যই পরিবর্তন করা হবে।”
নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারের জন্য স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে জাানিয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘটনার পরপরই আমরা নিজেরা ভিক্টিমের পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হই। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত সব কিছু ডিএমটিসিএল ও মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করেছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন। তবে এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবেই প্রদান করা হয়েছে।
ফারুক আহমেদ বলেন আরও বলেন, আমরা শুধু সাময়িক সহায়তা দিয়েই থেমে থাকিনি। আমরা চেষ্টা করছি কীভাবে তার পরিবারকে স্থায়ীভাবে সহায়তা করা যায়। এজন্য গত সপ্তাহে নিহত আবুল কালামের স্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা একটি চাকরির ব্যবস্থা করেছি। তিনি যখন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র জমা দেবেন, তখনই চাকরিটি কার্যকর হবে।
৩০ মিনিট পর চালু মেট্রোরেল
বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপ করায় ৩০ মিনিট বন্ধ থাকার পর ফের চলাচল শুরু করেছে ঢাকার জনপ্রিয় পরিবহন ব্যবস্থা মেট্রোরেল।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার (২ নভেম্বর) পল্লবী থেকে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপ করা হয়েছে। এ কারণে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এদিন দুপুর দেড়টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে উত্তরা উত্তর স্টেশনসহ প্রতি স্টেশনে যাত্রীর বাড়তি চাপ বেশি দেখা যায়।
এদিকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পথে নির্মাণ হওয়া মেট্রোরেল ব্যবস্থায় এমন ৪৫ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর মধ্যে মেট্রোরেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক কাজের মধ্যে ত্রুটি ও ঘাটতির সংখ্যা ১৬ ধরনের। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণসংক্রান্ত পুরকৌশল কাজে পাওয়া গেছে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি। আর মেট্রোরেলের ট্রেন এবং এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় মোট ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে ৯ ধরনের।
ডিএমটিসিএলের ৬৩ পৃষ্ঠার একটি নথিতে ত্রুটি ও ঘাটতির বিষয়ে সবিস্তার বর্ণনা দেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ত্রুটি ও ঘাটতির কারণে  চালুর পর থেকে ৩০-৪০ বার মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা ২০ মিনিট থেকে ২২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে।
রাবিতে ১৫টি ই-কার দিচ্ছে রুয়া
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে একমাসের মধ্যে ১৫টি ই-কার চালুর ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। ৩০ অক্টোবর, বৃস্পতিবার বিকেলে সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে এ তথ্য জানান রুয়ার সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রুয়া সভাপতি  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর এটিই আমাদের প্রথম কার্যনির্বাহী মিটিং। আমরা ছাত্রছাত্রীদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে, তাদের যাতায়াতের সুবিধার জন্য ই-কারের ব্যবস্থা করব। আমরা আশা করি, এটি স্বল্প সময়ের মধ্যেই অর্থাৎ মাস-খানেকের মধ্যেই বাস্তবায়িত হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রয়োজন ও অ্যালামনাইয়ের সামর্থ্যকে সমন্বয় করেই ই-কারের সংখ্যা নির্ধারণ করা হবে। ই-কার চালুর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আমরা আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হবে। এ ছাড়া, স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত সাব-কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে রাকসুর জিএস (সাধারণ সম্পাদক) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রুয়াকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা আগে থেকেই এই উদ্যোগের জন্য কাজ শুরু করেছিল। রাকসু প্রতিনিধি হিসেবে আমরা এখন এই উদ্যোগকে আরও সুসংগঠিতভাবে বাস্তবায়নের পথে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে, পুরো ক্যাম্পাসে রুট সিস্টেম তৈরি করে মেট্রোর মতো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতি তিন মিনিট পরপর একটি ই-কার চলবে, যা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, ‘পুরো ব্যবস্থাটি একটি অ্যাপে ট্র্যাকার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা সহজে জানতে পারেন তাদের কাছাকাছি ই-কার কোথায় আছে এবং কখন পৌঁছবে। আগামী মাস থেকেই ১৫টি ই-কার রাবিয়ানদের জন্য চলাচল শুরু করবে বলে রুয়া প্রতিনিধিরা জানিয়েছেন।’
প্রসঙ্গত , গত ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব নেয়।
উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক
দীর্ঘ ২৩ ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। ফার্মগেট স্টেশনের ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে ২৭ অক্টোবর সোমবার বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশন থেকে যাত্রী নিয়েছে।
তবে এসময় উত্তরার দিক থেকে আসা প্রথম ট্রেনতে যাত্রীদের কোনো ভীড় ছিলো না। কিন্তু মতিঝিলের দিক থেকে আসার ট্রেনটি ছিলো যাত্রীতে ঠাসা। নির্দিষ্ট সময়ে দুটি ট্রেনই স্টেশন ছেড়ে গেছে। সাময়িক বন্ধের পর দুর্ঘটনাস্থল ফার্মগেট স্টেশনে খুবই ধীর গতিতে ট্রেন দুটি ঢুকতে এবং বের হতে দেখা গেছে।
এর আগে পৌনে ১১টায় অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, তারা  ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছেন।
প্রসঙ্গত,  ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। দুর্ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন স্ট্রেশন চালু করা হয়।
৭ ঘণ্টা পর মতিঝিল–শাহবাগ রুটে মেট্রোরেল চালু
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনায় সাত ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে  শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
২৬ অক্টোবর, রবিবার মেট্রোরেল সেবা চালু সংক্রান্ত তথ্য জানিয়ে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এরআগে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়।
পোস্টে জানানো হয়েছে, মেট্রোরেলের যাত্রী সাধারণের জন্য জানানো যাচ্ছে, বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা সোয়া ৭টার দিকে পুনরায় শুরু হয়েছে।
এদিকে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটি গত ১৮ সেপ্টেম্বর সংঘটিত পূর্ববর্তী দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাও কমিটির কাজের অন্তর্ভুক্ত।
কমিটিকে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি আরও বলেন, নিহতের পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে। দুর্ঘটনাস্থল ফার্মগেট স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের ওপর। ৫০ কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড উপর থেকে পড়ে তাকে থেঁতলে দেয়। ঘটনাস্থলেই নিহত হন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের ছেলে আবুল কালাম।  দুর্ঘটনার সময় আবুল কালামের পকেটে থাকা পাসপোর্টের মেয়াদ ছিল ২০৩৩ সাল পর্যন্ত। কিন্তু ২০২৫ সালের ২৬ অক্টোবরেই নিভে গেল তার জীবনপ্রদীপ।
কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার আগের রাতে আবুল কালামের ফেসবুক পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে তিনি লিখেছিলেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ পরবর্তী দিন দুপুরে এই পোস্টের সত্যিকারের তাৎপর্য প্রকাশ পেল— দুর্ভাগ্যবশত জীবন আর তাকে ধৈর্য ধরতে দেয়নি।
তারেক আজিজ নামের একজন বন্ধু ও সহকর্মী পোস্টটি শেয়ার করে লিখেছেন, সি এম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্ট। আজকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়।
ফার্মগেট এলাকায় স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের যন্ত্রাংশের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কেউ যেন আর এমন দুর্ঘটনার শিকার না হন।
দেশজুড়ে আলোড়ন তোলা এই দুর্ঘটনায় প্রাণ হারানো আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে শুরু করেন জীবনসংগ্রাম। সংসারের স্বাচ্ছন্দ্য ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর, আর মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। তার ব্যস্ত ব্যবসায়িক জীবনের কারণে ফার্মগেট এলাকায় নিয়মিত যাতায়াত করতেন।
প্রসঙ্গত, ঘাতক মেট্রোরেলের বিয়ারিং প্যাড বা কম্পন নিয়ন্ত্রণ স্প্রিং মূলত ট্রেন চলাচলের সময় লাইনের কম্পন শোষণ করে কাঠামোর স্থিতি বজায় রাখে। এসব যন্ত্রাংশের বোল্ট সংযোগ মাসিকভাবে পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই নিয়মটি ঠিকঠাক মানা হয়নি। দীর্ঘদিনের কম্পনের কারণে স্প্রিংটি আলগা হয়ে পড়ে।
স্টেশনে ঢুকলেই ১০০ টাকা কাটবে মেট্রোরেল?
এখন থেকে যাত্রা না করলেও কার্ড স্ক্যান করে মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে ভেতরে ঢোকার পরই ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। মেট্রোরেলের এই সুবিধা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টে কয়েক হাজার যাত্রী  ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, ফালতু সিস্টেম। আমি কারওয়ান বাজার থেকে মতিঝিল যাই,,,এমনও দিন আছে যে মিছিল-সমাবেশ বা পরীক্ষার জন্য মাঝে মাঝে ২-৩ টা ট্রেন মিস করে বাধ্য হয়ে বের হয়ে অন্য উপায়ে যেতে হয়। এই এই ফালতু সিস্টেম কোন বুদ্ধিতে ইমপ্লিমেন্ট করে তারা? এছাড়াও স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। এছাড়াও যদি ভাড়া ফাঁকি দেওয়া ঠেকানোর উদ্দেশে নতুন এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক। মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে তাদের পরামর্শ, ১০০ টাকা কেন কাটবেন? আপনি সর্বোচ্চ এক স্টেশনের ভাড়া কাটতে পারেন। ভর্ৎসনা করে কেউবা আবার লিখেছেন, যাদের বয়স্ক মা-বাবা কে উঠিয়ে দিয়ে আসতে হয় তারা কি করবে? এত অযোগ্য অথরিটি কবে থেকে হল? পাব্লিক কি ফান করতে একি স্টেশনে এন্ট্রি-বাহির হয়?
সূত্রমতে, ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।  নোটিশে লেখা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
নতুন নিয়মের বিষয়ে মেট্রোরেল স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। তবে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তবে তারা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।
১৯ অক্টোবর থেকে মেট্রো রেলের সময় বাড়লো এক ঘণ্টা
আগামী ১৯ অক্টোবর, রবিবার রাজধানীবাসীর স্বস্তির গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এছাড়া আগামী মাসের মাঝামাঝি থেকে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম  জানান, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬(এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
এছাড়া শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধা ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।
এছাড়া, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে।
জাহিদুল ইসলাম বলেন, ‘নতুন সময়সূচি অনুসারে পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।’
তিনি জানান, এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।
উপ-সচিব জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।
অক্টোবর থেকে অনলাইনে মেট্রোর র‍্যাপিড কার্ড রিচার্জ!
মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের স্থায়ী কার্ড আছে—র‍্যাপিড পাস এবং এমআরটি পাস। কার্ড দুটিই অনলাইনে রিচার্জ করার ব্যবস্থায় কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এর মধ্যে র‌্যাপিড কার্ড আসছে অক্টোবরেই অনলাইনে রিচার্জ শুরু হতে পারে।
উভয় কার্ডেই অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। যেকোনো ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা ভরা যাবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জের সুযোগ থাকবে।
ডিটিসিএ সূত্রে প্রকাশ, র‍্যাপিড পাসের ওয়েবসাইট থেকে কার্ড রিচার্জ করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানোর কাজও শুরু হয়েছে। ডিটিসিএর কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি র‍্যাপিড পাসে অনলাইনে রিচার্জ চালু হতে পারে। এজন্য শুরুকে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি এভিএম বসানো হবে। ভবিষ্যতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সাপোর্ট করা মোবাইল ফোন থেকেও সরাসরি টিকিট কেনা এবং রিচার্জের ব্যবস্থা চালু করা হবে। তখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ ও মেট্রোর টিকিট কাটা যাবে।
অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীর র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে টাকা দেওয়ার মাধ্যম বেছে নিয়ে টাকার পরিমাণ দিতে হবে। সফল হলে অনলাইনে মেসেজ আসবে। এরপর যেকোনো মেট্রো স্টেশনে গিয়ে এভিএম মেশিনে রেজিস্ট্রি করা র‍্যাপিড বা এমআরটি পাস কার্ড ট্যাপ করলে রিচার্জের টাকা কার্ডে যুক্ত হবে।
প্রসঙ্গত,  বর্তমানে প্রায় ১৬ লাখ গ্রাহক র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছে। এর মধ্যে আগে প্রায় ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ হাজার গ্রাহক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
সকাল রাতে আধঘণ্টা করে বাড়বে মেট্রো রেল চলাচলের সময়
চাহিদা মেটাতে সকালে চালু ও রাতে মেট্রো রেল চলাচল বন্ধের সময় আধঘণ্টা করে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিগগির রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন চলবে। আবার সকালে চলাচল শুরু হবে ৭টায়। এছাড়াও নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যস্ত সময়ে দুই ট্রেনের মধ্যে বিরতি আরও কমে আসবে। তখন সোয়া চার মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়া যাবে।
২২ সেপ্টেম্বর, সোমবার ডিএমটিসিএল সূত্র এসব তথ্য জানিয়েছে। নতুন সময়সূচির পরিকল্পনার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের অন্তত তিনজন কর্মকর্তা নিশ্চিত করলেও নতুন এ ব্যবস্থা ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। শিগগির আনুষ্ঠানিকভাবে তা জানাবে কোম্পানিটি।
ডিএমটিসিএলের পরিবর্তীত সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, নতুন সূচিতে উত্তরা থেকে সকালে প্রথম ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। বিপরীত দিক থেকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এছাড়াও শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হলেও নতুন সূচিতে এদিন বেলা আড়াইটায় চলাচল শুরু হবে। রাতেও আধা ঘণ্টা চলাচলের সময় বাড়বে।
ডিএমটিসিএল সূত্র জানায়, এখন মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে চার লাখ ২০ হাজার। নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ মনে করছে। মেট্রোরেল প্রকল্পের শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করার কথা বলা হয়েছিল। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলাচল করে। তবে এ লাইনের জন্য আছে ২৪ জোড়া ট্রেন। পরিবর্তিত সূচিতে প্রতিটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমে গেলে তখন তা বেড়ে প্রায় ২০ জোড়া হবে।
আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩ তে প্রতি কিলোতে খরচ ২ টাকা ২৩ পয়সা
এক চার্জে ৪২০ কিলোমিটার এবং কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা খরচে পথ চলতে সক্ষম নতুন একটি ইলেকট্রিক গাড়ি দেশের বাজারে অবমুক্ত করলো বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। বিওয়াইডি বাংলাদেশ আয়োজনে আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য  ‘অ্যাটো ৩ উইক’, গাড়িটির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন অতিথিরা।
২০ সেপ্টেম্বর, শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নিজেদের ফ্ল্যাগশিপ শোরুমে বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন আপগ্রেডেড ভার্সন উন্মোচন করেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস এবং বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ম্যানেজার শাহনুমা শারমিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য লাইভ ডেমো ও ইন্টারেকটিভ সেশনের ব্যবস্থা করেন বিওয়াইডি বিশেষজ্ঞরা। ফলে, নতুন এই বিওয়াইডি অ্যাটো ৩ সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পান অতিথিরা।
অনুষ্ঠানে জানানো হয়, বিওয়াইডি অ্যাটো ৩-তে ইন্ডাস্ট্রির সেরা লিথিয়াম আয়রন ফসফেট ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সক্ষম। গাড়িটিতে পারফরম্যান্স, নিরাপত্তা ও ইন্টেলিজেন্স বাড়াতে ব্যবহার করা হয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০। ইউরো এনসিএপি ৫-স্টার সেফটি রেটিং সহ এই গাড়িটিতে আরও রয়েছে ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও সর্বাধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের (এডিএএস) মতো উন্নত নিরাপত্তা ফিচার।
নতুন আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩-তে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর রি-ডিজাইন করা প্রিমিয়াম থমাস ব্ল্যাক ইন্টেরিয়র সহ ভেন্টিলেডেড ফ্রন্ট সিট স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। অন্যদিকে, এর নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার সহ বোল্ড রিম ডিজাইন ও স্পোর্টিয়ার স্টাইলিং এক্সটেরিয়রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আপডেটেড এই ভার্সনটিতে আরও রয়েছে সমৃদ্ধ ১২ভি লো-ভোল্টেজ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
ক্রেতারা এখন দুটি ভ্যারিয়েন্টের মধ্যে গাড়িটি পছন্দ করার সুযোগ পাবেন। একটা হলো স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন; মাত্র ৪৯.৯০ লাখ টাকা দামের এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আরেকটি হলো এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন; মাত্র ৫৫.৯০ লাখ টাকা দামের এই গাড়িটি একবার চার্জে ৪২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই আপগ্রেডের সাথে সমন্বয় করে বিওয়াইডি বাংলাদেশ বিস্তৃত ওয়ারেন্টি পলিসি নিয়ে এসেছে। যেখানে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার, মোটর ও মোটর কন্ট্রোলারের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ও পুরো গাড়ির জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল গাড়ি ব্যবহারে প্রস্তুত। একইসাথে, বিওয়াইডি বাংলাদেশ সারাদেশে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে অংশীদার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিওয়াইডিতে আমরা বিশ্বাস করি, দেশে ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার বাড়াতে চার্জিং স্টেশন আরও সহজলভ্য হওয়া প্রয়োজন।”
ওয়ালটন ব্র্যান্ডের নতুন দুই মডেলের ই-বাইক বাজারে
দেশের ইলেকট্রিক বাইক বা ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওয়ালটন। বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত কোম্পানি ওয়ালটন তাদের ই-বাইক সিরিজ ‘তাকিওন’ (TAKYON)-এ যুক্ত করেছে দুটি নতুন মডেল। আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ১০-১৫ পয়সা প্রতি কিলোমিটারে সাশ্রয়ী খরচে চলার কারণে নতুন এই ই-বাইকগুলোকে নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশবান্ধব সঙ্গী হিসেবে দেখা হচ্ছে। <o:p></o:p>
নতুন যুক্ত হওয়া উন্নত পারফরম্যান্সের ‘ফিউশন ২৫এফজেড’ (FUSION 25FZ) মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই ই-বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১.২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিসি ব্রাশলেস মোটর। মাত্র ১০ সেকেন্ডে শূন্য থেকে ১০০ মিটার এক্সেলারেশনের সক্ষমতাও রয়েছে এতে। ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, উন্নত টায়ার এবং ১৪০ কেজি ওজনের এই মডেলটি শহর ও মহাসড়ক উভয় ধরণের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর দাম রাখা হয়েছে ১,৮৭,৫০০ টাকা।<o:p></o:p>
অন্যদিকে, ‘লিও ২৫টিওয়ান’ (LEO 25T1) মডেলটি সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একবার চার্জে বাইকটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি, যার চার্জিং সময় মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা। শক্তিশালী ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সঙ্গে ডিস্ক-ড্রাম ব্রেক সিস্টেম ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মাত্র ৮৯ কেজি ওজনের এই মডেল সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লোড বহনে সক্ষম। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৮৬,৮৫০ টাকা।<o:p></o:p>
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ই-বাইক বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যার প্রেক্ষিতে আমরা তাকিওন ই-বাইক নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে ওয়ালটনের তাকিওন ই-বাইক হতে পারে এক অনন্য সমাধান। ইতোমধ্যেই ওয়ালটনের ই-বাইক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গ্রাহকদের জন্য আমরা নতুন দুটি মডেল নিয়ে এসেছি। চলতি বছরের মধ্যে আরো অনেকগুলো ই-বাইক বাজারে আসবে। ”<o:p></o:p>
তিনি জানান, গ্রাহকরা সহজ কিস্তি সুবিধায়ও বাইকগুলো ক্রয় করতে পারবেন। বাংলাদেশ জুড়ে ওয়ালটন প্লাজা, অনুমোদিত ডিলার শপ এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন তাকিওন  ই-বাইক পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ওয়ালটনের নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা।<o:p></o:p>
ঢাকা-বাংলাবান্ধ টেস্ট ড্রাইভে বিওয়াইডি সিলায়ন ৬
বাংলাদেশের সড়কে প্রথমবারের মতো ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নিজেদের সিলায়ন ৬ এর সক্ষমতা যাচাই করলো বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক বিওয়াইডি। প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসা গাড়িটি ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট হয়ে আগামী ৯ সেপ্টেম্বর ফের ফিরবে ঢাকায়। এর মধ্যে পাড়ি দেবে এক হাজার ৮৬৬ দশমিক ৪ কিলোমিটার পথ।
পাঁচ দিনের ড্রাইভ টেস্ট যাত্রাবিরতি দিয়ে সফরে থাকছে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম তালিকায়। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িটির স্বামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়।
এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তা ইমতিয়াজ নওশের, শাহনুমা শারমিন ও রেজওয়ান রহমান। তাদের সঙ্গে থাকবেন দ্য এসপিটিভির শাহরিয়ার পারভেজ ও কারস অ্যান্ড কনভার্সেশনের মুস্তাভি ইরতিজা বাশারের মতো অটোমোটিভ ব্যক্তিত্বরা।
যাত্রার প্রথম ধাপ শুরু হয় ৪ সেপ্টেম্বর, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (৪৬৪.৭ কিলোমিটার) পর্যন্ত, এরপর আবার তেতুলিয়া থেকে ঢাকা। এরপর এই যাত্রা ৩৯৬ কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যাবে, পরদিন যাবে টেকনাফ ও চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই চ্যালেঞ্জটি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি ও ডিজিটাল লিড শাহনুমা শারমিন বলেন, “এই ক্যাম্পেইন কেবল কোনো সাধারণ ড্রাইভ নয়; বরং এটি বিওয়াইডি সিলায়ন ৬ এর অসাধারণ সহনশীলতা ও দক্ষতার সঠিক প্রতিফলন। আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলে পিএইচইভি’র জন্য নতুন মানদণ্ড তৈরি করার মাধ্যমে দেখানো যে গাড়িটি দেশের রাস্তায় প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে সক্ষম। আমরা বিশ্বাস করি, এই চ্যালেঞ্জটি সক্ষমতা প্রদর্শন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি, টেকসই ও দীর্ঘপথের যাত্রার ক্ষেত্রে সিলায়ন ৬ এর সুনামকে আরও জোরালো করবে।”
আগস্টে ফের ৩০ হাজারের বেশি ইভি সরবরাহ করলো শাওমি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে আবারও চমক দেখালো শাওমি। কোম্পানিটি আগস্ট মাসে ৩০ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসে একই রেকর্ড। শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি মডেল ওয়াইইউ৭-এর বিপুল জনপ্রিয়তার কারণেই এই বিক্রির সাফল্য এসেছে। খবর জিএসএম এরিনা।
ওয়াইইউ৭ মডেলটি চালু হয় ২৬ জুন, যেখানে একক চার্জে ৭৬০ থেকে ৮৩৫ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রয়েছে। এর মূল্য ধরা হয়েছে ২,৫৩,৫০০ থেকে ৩,২৯,৯০০ ইউয়ান পর্যন্ত। বিপুল চাহিদার কারণে বর্তমানে ক্রেতাদের ৫৬ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
শাওমি উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন কারখানা ও নিয়োগ কার্যক্রম শুরু করেছে। কোম্পানির লক্ষ্য ২০২৫ সালে ৩.৫ লাখ এবং ২০২৭ সালে ৮ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা।
ডিবিটেক/বিএমটি
ব্যাংকক ভ্রমণের সুযোগ দিচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেল
প্রিমিয়াম মডেল এ১২-এস কিনে চার দিনের ব্যাংকক ভ্রমণের সুযোগ দিচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেলের দেশী ব্র্যান্ড রিভো বাংলাদেশ। পুরো আগস্ট জুড়েই মিলবে এই সুবিধা।
মাসের শেষে লটারি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত হবেন তিনজন ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ব্যাংককে তিন রাত চার দিনের কাপল ট্রিপের সুযোগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে ৬০ ভোল্ট ও ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারির রিভো এ১১।
এ বাইকটি একবার চার্জে চলবে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। তৃতীয় পুরস্কার বিজয়ীর জন্য থাকছে রিভো এ১০। কম্যিউটিং এ ই-বাইকে রয়েছে ৮০০ ওয়াট মোটর এবং ৪৮ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার ব্যাটারি। বাইকটির ঘণ্টাপ্রতি সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার এবং একবার চার্জে চলবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
লটারির পুরস্কার জেতার সুযোগের বাইরেও এ১২-এস ক্রেতাদের জন্য থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিসের জন্য ৩ হাজার টাকার অতিরিক্ত কুপন। কুপনটি ব্যবহার করা যাবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে, বাইকের রক্ষণাবেক্ষণ হবে দুশ্চিন্তামুক্ত এবং মান নিশ্চিতে করতে হবে না অতিরিক্ত খরচ।
এ নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “আমরা বিশ্বাস করি, বৈদ্যুতিক যান চলাচলের সুবিধা নিশ্চিতের পাশাপাশি এর ব্যবহার ক্রেতাদের জন্য লাভজনক হওয়া উচিত। চমৎকার সব পুরস্কারের পাশাপাশি এ ক্যাম্পেইন সবাইকে চলাচলের জন্য পরিবেশবান্ধব ও টেকসই বাহন ব্যবহারে উৎসাহিত করবে। ‘এ১২-এস উইন ব্যাংকক’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের রাইডারদের জন্য অর্থবহ কিছু করতে চাই। এ ক্যাম্পেইন তাদের স্মার্ট সিদ্ধান্ত গ্রহণে, আরও বেশি সঞ্চয়ে ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
বাংলাদেশি রাইডারের কথা ভেবেই রিভো এ১২-এস দেশের বাজারে নিয়ে এসেছে রিভো বাংলাদেশ। বৈদ্যুতিক এ বাইকটিতে অত্যাধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করবে সর্বোচ্চ সুবিধা। রাজধানীর ব্যস্ত রাস্তায় কিংবা শহুরে রাস্তায় সব জায়গাতেই নির্ভরযোগ্য সেবা দিবে রিভোর এ বৈদ্যুতিক বাইক, যা একইসাথে দামেও সাশ্রয়ী। ১০০০ ওয়াট মোটর এবং ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি দিয়ে চলে এ১২-এস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার এবং একবার চার্জে বাইকটি নির্বিঘ্নে চলবে ৮৫ থেকে ৯৫ কিলোমিটার। বাইকে সুরক্ষা নিশ্চিতে রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, অন-বোন ফ্রেম; পাশাপাশি আছে ডিজিটাল ওডোমিটার, এলইডি লাইটিং, সিঙ্গল-পিস সিট ও আরামদায়ক ব্যাকরেস্ট।
ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওন (TAKYON) এর মডেল ভেদে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ঘাষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০ জুলাই, রবিবার ঘোষিত অফারে জানানো হয়,দেশজুড়ে সকল ওয়ালটন প্লাজা অথবা অফিসিয়াল ডিলার আউটলেট কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। এই ই-বাইক কেনার ক্ষেত্রে প্রাপ্য ক্যাশব্যাক অফারটি নগদে ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক ক্রয়ের পর গ্রাহক তার নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে নির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার) তৌহিদুর রহমান রাদ বলেন, স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক বাহন হিসেবে তাকিওন ইলেকট্রিক বাইক সকলের মন জয় করে নিয়েছে। যার প্রেক্ষিতে গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের এই সুবিধা দেয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে উন্নত বিভিন্ন স্পেসিফিকেশনে আরো অনেকগুলো মডেলের ই-বাইক বাজারে ছাড়তে যাচ্ছে ওয়ালটন।
বাজারে থাকা ৩ মডেলের ওয়ালটন ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা। ওয়ালটনের তাকিওন ই-বাইকগুলো হয়ে উঠেছে স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক সমাধান। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি তাকিওন ই-বাইকগুলো শহরের ব্যস্ত রাস্তায় এবং দৈনন্দিন যাতায়াতে হতে পারে সকলের আদর্শ সঙ্গী।
জানা গেছে, তাকিওন ১.০০ মডেলটি ১.২ কিলোওয়াট রেটেড ও ১.৫ কিলোওয়াট সর্বোচ্চ ক্ষমতার ডিসি ব্রাশলেস মোটরসহ সর্বোচ্চ ৫০ কিমি/ঘণ্টা গতি প্রদান করে। ২৬ অ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারির মডেলটি একবার চার্জে ৭০-৮০ কিমি এবং ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির মডেলটি ১২০-১৩০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। গ্রাফিন লেড এসি ব্যাটারি ব্যবহারে চার্জ ধরে রাখে দীর্ঘ সময়, যার ফলে প্রতিদিনের কাজে বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই। তাকিওন ১.০০ মডেলটি ব্লু, রেড ও গ্রে এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, তাকিওন লিও মডেলটি হালকা ও শহরে চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে ৮০০ ওয়াট হাব মোটর এবং ৪৮ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন লেড এসিড ব্যাটারি, যা একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এই মডেলের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা। তাকিওন লিও মডেলটি পাওয়া যাচ্ছে অলিভ, ব্লু এবং রেড কালারে। বর্তমানে তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা  এবং ৭৮ হাজার ৭৫০ টাকা।
তাকিওন ই-বাইক সিরিজ ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট  থেকে সহজেই কেনা যাবে। প্রতিটি মডেলের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশজুড়ে দ্রুততম আফটার সেলস সার্ভিসসহ কল-সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নির্ভরযোগ্য সেবা পাওয়ার নিশ্চয়তা।
স্মার্ট রাইডারদের জন্য ‘রিভো মুনসুন অফার’ ঘোষণা
‘মনসুন অফার’-এ বৈদ্যুতিক বাইকের সঙ্গে হেলমেট, চাবির রিং ও ফ্রি সার্ভিস কুপনের পাশাপাশি ক্রেতাদের এই বর্ষায় একটি করে প্রিমিয়াম রেইনকোট উপহার দিচ্ছে রিভো। আগামী ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক বাইক বা স্কুটির কিনলেই ক্রেতাদের এই উপহার দেয়া হবে।
১৪ জুলাই, সোমবার এই অফার নিয়ে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি জানিয়েছন, বর্ষা বদলে রাইডারদের পাশে থাকতে রেইন কোর্ট ও বিনামূ্ল্যে ফ্রি সার্ভিস কুপন দেয়া হচেছ। এর মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।
এরইমধ্যে নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ মিলিয়ে ৫টি মডেলের বৈদ্যুতিক বাইক বাজারে ছেড়েছে রিভো।
ওয়ালটনের ‘গ্রাভিটন’ উদ্বোধন
প্রাইভেট কার, মাইক্রো বাস, পিক-আপ ভ্যান, অটো-রিকসায় (সিএনজি) ব্যবহার উপযোগি গ্রাভিটন সিরিজের নতুন সাত মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিলড মেইনটেনেন্স ফ্রি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তি। যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের দেবে রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণসহ ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন এখন শুধু একটি নাম নয়; এটি একটি জাতীয় ব্র্যান্ড। একটি প্রতিশ্রæত ‘মেড ইন বাংলাদেশ’ সাফল্যের প্রতীক। স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য থেকে মোবাইল, ল্যাপটপ সব ক্ষেত্রেই ওয়ালটন এখন দেশের গর্ব। নিজস্ব কারখানায় তৈরি সিলড মেইনটেন্যান্স ফ্রি (ঝগঋ) কার ব্যাটারি উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ালটনের নিরন্তর এই অগ্রযাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। এটি আমাদের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা, গবেষণা দক্ষতা, এবং গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতারও প্রতিফলন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে লো মেইনটেন্যান্স কার ও কমার্শিয়াল ভেহিকেল ব্যাটারি, সোলার ও আইপিএস ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি জানান, দেশে গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারের আকার ৩’শ কোটি টাকার বেশি। সম্ভাবনাময় এই বাজার চাহিদা পূরণে কয়েক বছর ধরে কার ব্যাটারি নিয়ে গবেষণা চালাচ্ছে ওয়ালটনের আরঅ্যান্ডআই টিম। এরই ধারাবাহিকতায় ওয়ালটন আজ ৭ মডেলের কার ব্যাটারি বাজারে ছেড়েছে। এসব ব্যাটারির উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গাড়ি ও মোটরসাইকেলের ব্যাটারি, রিচার্জেবল ফ্যান, অনলাইন ইউপিএস ও ইমার্জেন্সি লাইটসহ বিভিন্ন ডিভাইসের আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাটারি, স্মল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।
অনুষ্ঠানে ব্যাটারির উৎপাদন প্রক্রিয়া, গ্রাভিটন ব্যাটারির ফিচার, গুণগত মান ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন ওয়ালটন মাইক্রো-টেকের সিইও এর বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আসিফ এবং ওয়ালটন ব্যাটারির রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান প্রকৌশলী নাহিদ আল মাহমুদ।
তারা জানান, গ্রাভিটন ব্যাটারির মূল বৈশিষ্ট্য হচ্ছে টেকসই ও দীর্ঘস্থায়ী, ম্যাক্সিমাম ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যেকোনো আবহাওয়ায় পারফর্ম্যান্স থাকে অটুট। সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়ায় জাপানিজ স্ট্যান্ডার্ডে অনুসরণ করা হয়েছে।
বাজারে নিয়ে আসা ওয়ালটনের কার ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ এবং গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। প্রিমিয়াম ক্যাটগরির ওয়ালটনের এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে পাওয়া যাবে এসকল ব্যাটারি।
০৭-জুলাই/ডিজিবিটেক/এনএইচটি
বিএনপি প্রতিনিধি দলের বিওয়াইডি পরিদর্শন
চীনা গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’র শেনজেন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
চীন সফরের তৃতীয় দিন, ২৫ জুন বিএনপি’র ৯ সদস্যের প্রতিনিধি দলটি বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’র সদর দপ্তরে যান।
বুধবার দিবাগত রাতে (২৬ জুন) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এসব তথ্য জানান।
এদিন প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টির সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও সানঝি প্রদেশ পিপলস কংগ্রেসের চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও ইয়েডির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাইটেক প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন চীনের উচ্চপদস্থ নেতারা।
দেশে হোন্ডার নতুন হাইব্রিড ইভি সিটি ই
হোন্ডা গাড়ির লাইনআপে যুক্ত হলো নতুন হাইব্রিড গাড়ি- হোন্ডা সিটি ই:এইচ ইভি। দেশের সড়কে নতুন এই হাইব্রিড ইভিটির হর্স পাওয়া ১৫০০ সিসি। প্রতি লিটারে গাড়িটি ২২-২৫ কিলোমিটার চলবে বলে দাবি করছে হোন্ডা কর্তৃপক্ষ।
অ্যাডভান্স টেকনোলজির ডুয়াল ইলেকট্রিক মোটরের গাড়িটিতে টকিনসন সাইকেল ইঞ্জিন সংযুক্ত আছে। একই সঙ্গে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকায় যতবারই চালক ব্রেক করবেন ততবারই তার গাড়ির ব্যাটারিটি চার্জ হবে। ফলে এটি জ্বালানী সাশ্রয়ী হবে বলে ধরে নেয়া যায়।
গাড়িটির স্টিয়ারিংটি টেলিস্কপিক হওয়ায় চালক সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
এছাড়াও এতে ক্রুজ কন্ট্রোলার থাকায় এক্সেলেরেটর বা ব্রেক ব্যবহার না করেই সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি এর মাইলেজ বাড়াতেও ভূমিকা রাখবে। গাড়িটিতে ম্যানুয়াল হ্যান্ডব্রেক বাদ দিয়ে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক পার্কিং বাটন ব্যবহার করা হয়েছে।
জ্যামে থাকলে গাড়িটি চলবে ইলেকট্রিক মুডে। আর হাইওয়েতে টপ স্পিডে চলবে ইঞ্জিন মুডে।
নতুন গাড়িটির দাম পড়বে ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
সিটি কার হিসেবে সাধারণ কার থেকে গাড়িটির কার্গো স্পেস প্রায় অর্ধেকে নামিয়ে ৩৬০ লিটারে নামিয়ে আনা হয়েছে। সিটের নিচে স্থাপিত হয়েছে হাইব্রিড ব্যাটারি। নতুন গাড়ির সঙ্গে এক্সপেয়ার টায়ার না থাকলেও রয়েছে টায়ার ইনস্টলেশন কিট। য্রাত্রীর মনোরম যাত্রা নিশ্চিত করতে পেছনের সিটের মাঝামাঝি দেয়া হয়েছে রিয়ার এসি ভ্যান। এর নিচেই আছে চার্জিং পোর্টও।
তেজগাঁওয়ের হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেডের শোরুমে ২০ জুন গাড়িটি উন্মোচন করা হয়। ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, ডিএইচএস মোটরসের জেনারেল ম্যানেজার আরমান রশিদ এবং ফারহান সামাদ এবং প্রধান অতিথি, নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। <o:p></o:p>
অনুষ্ঠানে গাড়িটির উপর একটি উপস্থাপনা এবং অতিথিদের জন্য একটি সিম-রেসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান।<o:p></o:p>
১০ শর্তে ই-বাইক উৎপাদনে করছাড়
দেশীয় ই-বাইক শিল্পকে উৎসাহিত করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জ্বালানি সাশ্রয়ী ই-বাইক উৎপাদনে বড় ধরনের করছাড়ের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, স্থানীয়ভাবে ই-বাইক উৎপাদনে ৫ শতাংশের বেশি সব ধরনের কর মওকুফ করা হবে। পাশাপাশি, ই-বাইক তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি বা দেশীয়ভাবে কেনার ক্ষেত্রেও ভ্যাট, আগাম কর ও সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হবে।
তবে এই কর ছাড় পেতে ১০টি শর্ত মানতে হবে উদ্যোক্তাদের।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানাগেছে, ই-বাইক উৎপাদনে উদ্যোক্তাদের অবশ্যই ই-বাইক কারখানা স্থাপনের জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন এবং বিআরটিএ থেকে মেকারস কোড ও টাইপ অনুমোদন নিতে হবে। থাকতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ আইএসও সনদ ।
এছাড়াও কারখানায়  আধুনিক যন্ত্রপাতি ও কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চেসিস উৎপাদনের সক্ষমতাসহ কমপক্ষে ২৫০ জন কর্মী থাকতে হবে। ই-বাইকের প্লাস্টিক অংশ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে নিজস্ব কারখানায়। থাকতে হবে নিজস্ব পেইন্ট শপ এবং ই বাইক রং করার কাজ কারখানাতেই করতে হবে।
পাশাপাশি  ইলেকট্রিক মোটর ও যন্ত্রাংশ নিজস্বভাবে উৎপাদন করতে হবে এবং ব্যাটারি তৈরি করতে হবে নিজ উদ্যোগে বা স্থানীয় উৎপাদনকারীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ব্যাটারি সংগ্রহ করতে হবে।
সর্বপোরি উৎপাদিত ই-বাইক বিপননে বিক্রয়কেন্দ্র, যন্ত্রাংশ সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা কেন্দ্র নিশ্চিত করতে হবে।
দেশে সবুজ প্রযুক্তি নির্ভর পরিবহণ শিল্পে ২০০ কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা
বাংলাদেশে সবুজ প্রযুক্তিনির্ভর পরিবহণ, ইভি ও লিথিমিয়া ব্যাটারি শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি জারি করা দুটি পৃথক এসআরও-এর মাধ্যমে ই-বাইক ও লিথিয়াম/গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার ক্ষেত্রবিশেষে  ৬০%-৮০% থেকে কমিয়ে মাত্র ১% নির্ধারণ করা হয়েছে।
সূত্রমতে, এই সিদ্ধান্তের ফলে দেশীয় কোম্পানি ওয়ালটন ও রানারের পাশাপাশি বহুজাতিক হুয়াওয়ে, টয়োটা মতো প্রতিষ্ঠান গুলো সবুজ প্রযুক্তির পরিবহণ ও ব্যাটারি খাতে অন্তত ২০০ কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি, এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এতে দেশের জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পাশাপাশি রপ্তানি বৈচিত্র্য ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
তাদের মতে, নতুন এসআরও কার্যকর হলে দেশে ই-বাইক, লিথিয়াম আয়ন ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি উৎপাদনের পথ উন্মুক্ত হবে।  এছাড়াও ‘ইজি বাইক’ ও রিকশায় গবেষণা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে দেশি শিল্পে গতি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে এবং অন্তত ১০০০ কোটি টাকার রাজস্ব লিকেজ সম্ভব হবে।
এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ফয়েজ আহমদ তৈয়্যব-এর উদ্যোগে এই নীতিগত অগ্রগতি ঘটে। ৫ মে ২০২৫ ইং তারিখে তিনি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে বিভিন্ন ধরনের রেফারেন্স সহযোগে একটি গবেষণা ভিত্তিক ডিও বা আধা সরকারি পত্র প্রেরণ করেন। বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই নীতিগত পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো টিম একাধিক বৈঠক ও পরামর্শ সভার মাধ্যমে গবেষণা ভিত্তিক প্রস্তাবনা উপস্থাপন করেন। অর্থ মন্ত্রণালয়ও এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে।  এছাড়া, পুরাতন ও রিফার্বিশড পার্টস আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও ই-বর্জ্য বৃদ্ধির যে প্রবণতা ছিল, প্রস্তাবনা মতে তা বন্ধ করতে ২০২২ সালের এসআরও নং ১২৩ বাতিল করা হয়েছে। এতে প্রতিবছর সরকার আনুমানিক ১০০০ কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে।
একইভাবে  তথ্য ও প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব একটি সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই নীতিগত সংস্কারকে ‘সবুজ ট্রান্সপোর্টেশন, ইভি এবং পরিবেশ বান্ধব ব্যাটারি শিল্প উৎপাদনে নতুন এক  যাত্রার  ভিত্তিপ্রস্তর’ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা।
টেসলাকে টেক্কা দিতে শাওমি’র নতুন বৈদ্যুতিক গাড়ি
আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাতা টেসলার ‘মডেল ওয়াই’-এর সরাসরি প্রতিযোগী হিসেবে দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি এবং প্রথম বহুমুখী স্পোর্টস কার ‘ওয়াইইউ৭’ (YU7) বাজারে উন্মোচন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি। শাওমির এই ইভিটির বিশেষত্ব হলো মাত্র ১৫ মিনিটের চার্জে প্রায় ৬২০ কিলোমিটার চলার মতো শক্তি সঞ্চয় করতে পারে।
নিজেদের আগের মডেল ‘এসইউ৭’ বাজারে ব্যাপক সাড়া ফেলায় প্রতিষ্ঠানটি নতুন এই গাড়ির মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে জুলাই ২০২৫ সালে বাজারে আসবে নতুন গাড়িটি। গাড়িটি বিষয়ে শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানান, এর মূল্য টেসলার তুলনায় ৬০,০০০ থেকে ৭০,০০০ চীনা মুদ্রা বেশি হতে পারে। বর্তমান সময়ে টেসলার ‘মডেল ওয়াই’-এর প্রাথমিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ৫০০ ইউয়ান (প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা)।
গাড়িটির দৈর্ঘ্য ৪৯৯৯ মিলিমিটার, প্রস্থ ১৯৯৬ মিলিমিটার এবং উচ্চতা ১৬০০ মিলিমিটার। গাড়ির ভেতরের পরিসর বেশ প্রশস্ত।
নতুন অবমুক্ত ওয়াইইউ৭ মডেলটি পাওয়া যাবে তিন ভিন্ন ভ্যারিয়েন্টে।  এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টটি দ্বৈত মোটরযুক্ত। এর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৬৯০ অশ্বশক্তি। এতে মাত্র ৩.২৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ১০১.৭ কিলোওয়াটঘণ্টার উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮৩৫ কিলোমিটার চলতে সক্ষম।
যদিও  টেসলার এসইউ৭ এর সর্বোচ্চ  গতি ঘণ্টায় ৭১৯ কিলোমিটার পর্যন্ত।
বিশ্লেষকদের মতে, ‘ওয়াইইউ৭’ গাড়িটির শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘ রেঞ্জ এবং উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার আধিপত্যে বড় ধাক্কা দিতে পারে।
চবিতে ২ দিন ফ্রিতে চলবে ৪ ই-কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার)। শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে আগামী দুইদিন এই ই-কারগুলো ফ্রিতে চলবে। মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক সেবা চলবে আগামী বুধবার (১৪ মে) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে ঢাকা থেকে আনা চারটি ই-কার ক্যাম্পাসে চলাচল শুরু করেছে।
এ বিষয়ে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সমাবর্তন ঘিরে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। ই-কারগুলো প্রথম দুইদিন সম্পূর্ণ ফ্রিতে চলবে। এ সময় শিক্ষার্থীদের ব্যবহার ও মতামত পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন থেকে ২০টি ই-কার দিয়ে সেবা চালু করবো। জুলাইয়ে আরও ১০টি ই-কার যুক্ত হবে। শিক্ষার্থীরা যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে এটি ‍স্থায়ী সেবায় রূপ পাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ই-কারে ৬ থেকে ৮ জন যাত্রী একসঙ্গে চলাচল করতে পারবে। এ যানবাহন ধোঁয়া ও শব্দদূষণমুক্ত, যা ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষায় অবদান রাখবে। ভবিষ্যতে নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করে নিয়মিত সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ই-কার সেবাটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিলো মেট্রোরেল
বৈদ্যুতিক ত্রুটির কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। শনিবার (২৬ এপ্রিল) স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকাল ৫টার দিকে শাহবাগ হঠাৎ ট্রেন থেমে যায়। একই সময়ে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়। পৌনে সাতটায় ফের চালু হয় মেট্রোরেল। ফলে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কৃর্তপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫ মিনিটে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মেট্রোরেল স্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই চলাচল বন্ধ রয়েছে। বিকেল ৫টায় মেট্রোরেলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়৷ এরপর থেকে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। ফলে বিভিন্ন স্টেশনে আটকে যায় মেট্রোরেল। রাজধানীর বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকাল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্রে প্রকাশ, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে মেট্রোরেল চলাচলের জন্য চেষ্টা করা হচ্ছে।  ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা কোথাও ফল করেছে। সেটি ঠিক করার চেষ্টা করছি।
ঢাকার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। দ্রুতই ট্রেন চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। ভোগান্তিতে পড়া যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন।
জয় সাহা হৃদয় লেখেন, ‘আধঘণ্টা যাবৎ কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেল বন্ধ আছে। কখন খুলবে কেউ বলতে পারেন?’
আরিফ জিহান লেখেন, ‘কারিগর ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ। উত্তরা উত্তরগামী মেট্রো আগারগাঁও এসে ১৫ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। গরমে ভিতরে অবস্থা কাহিল।’
হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি বারভিডার
হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমিয়ে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)। সংগঠনের মতে, শুল্ক কমালে একদিকে বাজার সম্প্রসারণ হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের জন্য এসব সুপারিশ তুলে ধরেন বারভিডার সভাপতি আবদুল হক।
আবদুল হক বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে।’
তিনি জানান, বর্তমানে সিলিন্ডার ক্যাপাসিটির ওপর নির্ভর করে হাইব্রিড গাড়ির ওপর ২০ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। তবে বারভিডা নির্দিষ্ট কোনও হার কমানোর প্রস্তাব দেয়নি।
সংগঠনটি মাইক্রোবাস আমদানির ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারেরও সুপারিশ করেছে। বর্তমানে ১ হাজার ৮০১ সিসির বেশি মাইক্রোবাসের ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়।
এছাড়া জীবন রক্ষাকারী বাহন হিসেবে অ্যাম্বুলেন্স আমদানির ওপর আরোপিত শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বারভিডা। সংগঠনের মতে, এ ধরনের বাহনের ওপর অতিরিক্ত করের বোঝা মানবিক দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড ও হাইড্রোজেন চালিত গাড়ি আমদানি ও ব্যবহারের বিষয়ে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা জরুরি। পাশাপাশি নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়নে বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে।
বারভিডার দাবি, বর্তমানে রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির নিবন্ধন ফির মধ্যে পার্থক্য রয়েছে। সিসিভিত্তিক এই পার্থক্যের ফলে রিকন্ডিশন্ড গাড়ির নিবন্ধন ফি নতুন গাড়ির তুলনায় ২৭ হাজার ৫০৮ থেকে ৫৩ হাজার ৯৫৮ টাকা পর্যন্ত বেশি পড়ে। সংগঠনটি এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান,সংগঠনের ভাইস প্রেসিডেন্ট-১ মো: সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহামেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মো: সাইফুল আলম, জয়েন্ট ট্রেজারার হাফিজ আল আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল আউয়াল, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল করিম (লিংকন), কালচারাল সেক্রেটারি মো: গোলাম রব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের কার্যনিবাহী সদস্য এ. বি. সিদ্দিক (আবু), জনাব আখতার হোসেন মজুমদার, পুনম শারমিন ঝিলমিল, জনাব মো: হুমায়ুন কবির ভূঁইয়া এবং মি. দিবাকর বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গ্রাহকের হাতে তুলে দেয়া হলো নতুন মডেলের ইভি
নিজেদের হাল মডেলের সিলায়ন সিক্স গাড়ি প্রথম বায়না করা গ্রাহকদের হাতে তুলে দিলো বৈদ্যুতিক যানবাহনের অগ্রণী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ। রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে আনুষ্ঠানিক ভবে ছয় জন নতুন গ্রাহকের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেড-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ঝ্যাং জি। তারা নতুন মালিকদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ইভি খাতে বিওয়াইডি’র প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।
তেজগাঁওয়ের বিওয়াইডি বাংলাদেশ শোরুমে গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় অনুষ্ঠানে। গাড়ি হস্তান্তরের আগে সেখানে সিলায়ন সিক্স মডেলের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে গাড়িটির উন্নত ফিচার, পারফরম্যান্স এবং প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়।
গাড়ি হস্তান্তর পর্বটি অনুষ্ঠিত হয় সার্ভিস সেন্টারে। চাবি হস্তান্তরের মধ্য দিয়ে নতুন গ্রাহকরা তাদের স্বপ্নের গাড়ির যাত্রা শুরু করেন।
এই গাড়িটি সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “গাড়ি চালানোর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই বিওয়াইডি সিলায়ন ৬ তৈরি করা হয়েছে। উন্মোচনের পর থেকে ক্রেতাদের অসাধারণ সাড়া পেয়ে আমরা সত্যি আনন্দিত ও অভিভূত। এ-তো কেবল শুরু! আমরা দেশের জন্য একটি স্মার্ট ও পরিচ্ছন্ন গাড়ি (অটোমোটিভ) শিল্পখাত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
প্রসঙ্গত, বিওয়াইডি সিলায়ন সিক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়। ১০০০ কিলোমিটারের বেশি সম্মিলিত রেঞ্জসহ প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তিনির্ভর এই গাড়িটি দিয়ে বিওয়াইডি বাংলাদেশ আশা করছে, দেশের ইভি খাতে তারা আগামীতেও উদ্ভাবন ও প্রযুক্তির ধারায় নেতৃত্ব দিতে পারবে।
হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডেলান ব্ল্যাক ও স্টোন গ্রে – এই চারটি রঙে পাওয়া যাচ্ছে বিওয়াইডি সিলায়ন ৬। এতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি ১০-স্পিকার প্রিমিয়াম অডিও ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট রয়েছে। গাড়ি চালানোয় স্বাচ্ছন্দ্য আনতে এই হাইব্রিড এসইউভিতে কার্যকারিতা বাড়াবে এমন রিজেনেরেটিভ ব্রেকিং সহ ইকো, নরমাল ও স্পোর্ট মোড রয়েছে।  এতে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিএম২.৫ ফিল্ট্রেশন সহ ডুয়েল-জোন এসি, এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেমস), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও একটি হাই এনইডিসি রেটিং রয়েছে। গাড়িটি অ্যাপল কার-প্লে (ওয়্যার্ড), অ্যান্ড্রয়েড অটো (ওয়্যারলেস), একাধিক ইউএসবি পোর্ট ও ওয়্যারলেস ফোন চার্জারের সাথে সহজে সংযুক্ত হতে পারে।
পোস্টম্যানরা পেলেন ই-বাইক
ডাকের রানার খ্যাত পোস্টম্যানদের জন্য দেয়া হলো ৫০ টি ই-বাইক। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর জিপিওতে আনুষ্ঠানিকভাবে লাল রঙের এই বিদ্যুৎ চালিত মোটরসাইকেল বা ই-বাইকগুলো হস্তান্তর করা হয়। বাইকগুলোর পেছনে মালামাল বহনের জন্য বিশেষ বাক্স সংযুক্ত করা রয়েছে।
দুপুরে আনুষ্ঠানিক ভাবে পোস্টম্যানদের কাছে ই-বাইকের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।   এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের লক্ষ্য সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগকে রিফর্ম করা। ডাকের যে সেবাগুলো সেগুলো মানুষের কাছে আরও কীভাবে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা সেগুলো দূর করার এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডাকবিভাগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব এসব বাইক ডাকবিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনবে।
ডাক বিভাগ সূত্রে জানায়, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।
পোস্টম্যানরা পাবেন ই-বাইক!
পোস্টম্যানরা পাবেন ই-বাইক!
বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য সুনির্দিষ্ট তিনটি পদক্ষেপ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এগুলো হলো রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি পোস্টাল এড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেস এর বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করবে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানি গুলোর মধ্যে সমঝোতা চুক্তি করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সাথে সাথে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা হবে।
ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালীকরণ এবং বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরে থাকা শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে পার্সেল ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।
তিনি জানিয়েছেন,  আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খাতসংশ্লিষ্টদের কোনো মন্তব্য থাকলেও সেটাও সাদরে গৃহীত হবে।
ঈদের দিন বন্ধ মেট্রো রেল
এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চললেও‌ রমজান মাসের শিডিউল আর থাকবে না।
ঈদের ছুটি নিয়ে এ তথ্য দিয়েছে মেট্রোরেলের তত্বাবধায়নে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
এদিকে ঢাকা শহর ঢাকা হওয়ার সাথে সাথে শনিবার (২৯ মার্চ) মেট্রোরেলে যাত্রীদের মধ্যে দেখা গেছে পরিপূর্ণ স্বস্তি।ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিলো। কাউন্টারগুলোতেও ভিড় ছিলো না। যে যার মতো করে টিকিট কেটে দ্রুত ট্রেনে ভ্রমন করতে পারছেন। যাত্রীরা বসে স্বাচ্ছন্দে ভ্রমন করতে পারছেন।
বাংলাদেশের বাজারে ডিপালের বৈদ্যুতিক গাড়ি
দেশের বাজারে নতুন দুটি মডেলের বৈদ্যুতিক গাড়ি (ইভি) এনেছে চাঙ্গান অটোমোবাইলসের পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড। ডিপাল ব্র্যান্ডের ‘এস০৭’ ও ‘এল০৭’ মডেলের গাড়ি দুটি উন্মোচন করা হয় রাজধানীর পূর্বাচলের শালবন স্পোর্টস গ্রাউন্ডে।
বাংলাদেশে সংযোজিত ‘ডিপাল এস০৭’ ও ‘ডিপাল এল০৭’ মডেলের গাড়ি দুটিতে রয়েছে স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্ট কেবিন কন্ট্রোল, আরামদায়ক আসনব্যবস্থাসহ পর্যাপ্ত স্থান। ঢাকার গুলশানের বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত ডিএইচএস অটোসের শোরুমে পাওয়া যাবে গাড়িগুলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএইচএস অটোস লিমিটেড জানিয়েছে, গত সোমবার এটি উন্মোচন করা হয়। ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান জামান খান, মহাব্যবস্থাপক আরমান রশিদ, বিক্রয়প্রধান ফারহান সামাদ ও বাংলাদেশের প্রথম নারী এফআইএ সনদপ্রাপ্ত রেসিং ড্রাইভার কাশফিয়া আরফা উপস্থিত ছিলেন।
নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে ইমরান জামান খান বলেন, ডিপাল এস০৭ মাঝারি আকারের সেডান গাড়ি। শক্তিশালী মোটরযুক্ত বিলাসবহুল এই গাড়ির বাহ্যিক নকশাও আকর্ষণীয়। ক্রেতাদের সুবিধার্থে সহজলভ্য সার্ভিসিংসহ বিভিন্ন যন্ত্রাংশে আট বছরের বিক্রয়োত্তর সেবাও দেবে ডিএইচএস অটোস।
আরমান রশিদ বলেন, ‘আমরা গর্বিত যে ডিএইচএস অটোস লিমিটেড বাংলাদেশের ইভি বাজারে অগ্রণী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ভবিষ্যতে ডিপালের আরও আকর্ষণীয় মডেল বাংলাদেশে উন্মোচন করা হবে। বাংলাদেশের চার্জিং অবকাঠামোর উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছে ডিএইচএস অটোস লিমিটেড।’
ইভিটি এক চার্জে পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ
দেশের বাজারে উন্মোচিত হলো ডুয়াল মোটর ইন্টিলিজেন্স প্রযুক্তির বিদ্যুৎ ও গ্যাস দুইভাবেই চার্জ নিতে সক্ষম এবং এক চার্জে এক হাজার কিলোমিটার পাড়ি দেয়া ইলেকট্রিক কার। টেস্ট ড্রাইভে ঢাকা থেকে রঙ্গামাটি হয়ে ফের শোরুমে পৌঁছে তিনদিনে পাড়ি দিয়েছে ১২০০ কিলোমিটার পথ। আর প্রতি কিলোতে খরচ পড়ছে মাত্র ৪ টাকা।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি শো-রুমে বিওয়াইডি সিলায়ন ৬ গাড়িটি উন্মোচন অনুষ্ঠানে জানানো হলো সেই অভিজ্ঞতার কথা। জানাগেলো, পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে এই গাড়িটিতে ভ্রমণ করতে পারবেন ৫ জন। গাড়িটি দেশের ৮৪০ কেটি কেজি কার্বন নির্গমন ঠেকাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  <o:p></o:p>
নতুন গাড়িটি উন্মোচন করেন বাংলাদেশে বিওয়াইডি পরিবেশক রানার গ্রুপের চেয়ারম্যান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচলক  হাফিজুর রহমান খান। এসময় বিওয়াইডি সিএমও ইমতিয়াজ নওশের, বিওয়াইডি গ্লোবাল প্রতিনিধি চার্লস চেন প্রমুখ উপস্থিত ছিলেন। <o:p></o:p>
অনুষ্ঠানে নতুন গাড়িটির বিশেষত্ব তুলে ধরেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস এবং পরিবেশ বিশ্লেষক রেজওয়ান রহমান। তারা জানান, এর ইঞ্চিনটা জেনারেটর হিসেবে কাজ করে। আর গিয়ারলেস সিস্টেমে চাকায় চলে আসে চলার শক্তি। চারটি রঙে মিলবে এই গাড়িটি। দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
সিএমও ইমতিয়াজ নওশের বলেন, এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।
অনুষ্ঠানে চার্লস চেন জানান, প্রতি বছরে ইভি-তে তাদের ৪০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। তবে একদিনে এটা সম্ভব হয় নি। আগামী ১৫ মাসে ৫০ লাখ গাড়ি বাজারে যাচ্ছে।   <o:p></o:p>
উদ্বোধনের পর রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”