Digi Bangla - : ই-ক্যাব

১৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা চাইলো ই-ক্যাব
দেশের ই-কমার্স খাতের বিকাশে  'ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ১৫  বছরের জন্য কর অব্যাহতি চেয়ে নীতিগত সহায়তা জোরদারের দাবি জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রাক-বাজেট বৈঠকে ২৫ এপ্রিল, শনিবার সংগঠনটির পক্ষ থেকে ৫টি প্রস্তাবনা তুলে ধরা হয়। বৈঠকে ই-ক্যাবের পক্ষ থেকে বলা হয়, ই-কমার্স শুধু একটি ব্যবসায়িক খাত নয়, বরং এটি দেশের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এই খাতকে উৎসাহিত করতে করনীতি, অবকাঠামো এবং নীতিগত সহায়তার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে ই-ক্যাব জেনারেল ম্যানেজার ও হেড অফ সেক্রেটারিয়েট এস এস ইকরামুল হক বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে ই-কমার্স খাতকে আরও সহায়ক নীতির আওতায় আনতে হবে। বর্তমানে কর জটিলতা, উচ্চ ভ্যাট এবং লজিস্টিক ব্যয়ের কারণে খাতটির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। তাই  ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেনের ওপর বিদ্যমান ভ্যাট কাঠামো পুনর্বিবেচনা করে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট, অনলাইন লজিস্টিকস ও ডেলিভারি সেবার ওপর কর রেয়াত দিলে খরচ কমবে এবং গ্রাহক পর্যায়ে পণ্যের দামও সহনীয় থাকবে।

ই-ক্যাব থেকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সামনে পেশ করা প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, দেশের তরুণ উদ্যোক্তাদের বড় একটি অংশ ই-কমার্সনির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু কর জটিলতা ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাধার কারণে অনেকেই টেকসইভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এ অবস্থায় স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর ছাড় বা বিশেষ প্রণোদনা প্যাকেজ চালু করার আবশ্যক।  এছাড়া সীমান্তপার ই-কমার্স (ক্রস-বর্ডার ট্রেড) সহজ করতে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা আনার ওপর জোর দেয় ই-ক্যাব। তারা মনে করে, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে পারলে দেশীয় উদ্যোক্তারা বৈদেশিক মুদ্রা আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

প্রাক-বাজেট আলোচনায় উত্থাপিত এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ই-কমার্স খাত আরও গতিশীল হবে এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ডিবিটেক/এসআই/এমইউআইএম

দ্রুত ই-ক্যাব নির্বাচনের কার্যক্রম শুরুর প্রত্যাশা
দীর্ঘ বিরতির পর প্রশাসকের অধীনে দেশের ই-কমার্স ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হলো রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটের হল রুম।

১২ মার্চ, বৃহস্পতিবার এখানেই অনুষ্ঠিত হয়  ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)  ইফতার মাহফিল ২০২৬। মাহফিলে ৪ শতাধিক ই-ক্যাব সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪ টায় রেজিস্ট্রেশন এর মাধ্যমে শুরু হয় মাহফিলের আনুষ্ঠানিকতা। শুরুতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠালগ্ন থেকে ই-ক্যাবের সাথে সম্পৃক্ত সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসঙ্গে দ্রুত সময়ে ই-ক্যাব নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ই-ক্যাব ইফতার মাহফিল ২০২৬–এ উপস্থিত থেকে আয়োজনটিকে সফল ও অর্থবহ করে তোলার জন্য ই-ক্যাবের সকল সম্মানিত সদস্য, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়, আন্তরিক অংশগ্রহণ এবং ই-কমার্স খাতের প্রতি ইতিবাচক মনোভাব আমাদের এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা আশা করি, ই-ক্যাবের এই বন্ধন ও সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

প্রশাসক জানান, জাতীয়  সংসদ চলমান থাকায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহদী আমিন উপস্থিত হতে পারেননি।

তবে অনুষ্ঠানে যোগ দিয়ে বিশেষ অতিথি সংসদ সদস্য নরসিংদী-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন (বকুল) তার বক্তব্যে ই-কমার্সকে প্রান্তিকে পৌছায় দেউয়ার আশা ব্যক্ত করেন।

ইফতারে অংশ নিয়ে সাবেক প্রশাসক সাঈদ আলী বলেন, ইক্যাব পরিবারের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো। সকলের মধ্যে নতুন আত্মবিশ্বাস ও সহনশীলতা কাজ করছে। আয়োজন অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ে ইক্যাবের নতুন নেতৃত্ব চলে আসবে।

আনুষ্ঠানিকতার শেষ ধাপে ইফতারের টাইটেল স্পন্সর ছিলো ওয়ালটন গ্রুপ, প্লাটিনাম স্পন্সর কেয়ার বিজনেস; গোল্ডস্পন্সর লাইফ প্লাস বাংলাদেশ ও সুখের খামার এবং সিলভার সংসার সেলাই, বিক্রয় বাজার ও ইভেন সিটি প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় সহায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ই- ক্যাব সদস্য আনিসুর রহমান সোহেল ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন হোসনে আরা নুরি নওরীন।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম

ই-ক্যাব সহায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সদস্যদের সেবা পুর্ণোদ্যমে চালু ও বিদ্যামান চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে করণীয় নিয়ে নবগঠিত সহায়ক কমিটির সঙ্গে বৈঠক করলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ। <o:p></o:p>

২৮ ফেব্রুয়ারি, শনিবার ধানমন্ডির ই-ক্যাব অফিসে অনুষ্ঠিত বৈঠকে একাধিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের মাধ্যমে অফিস কার্যক্রম গতিশীল করা, সদস্যদের ডেটাবেজ হালনাগাদ করণ এবং সংগঠনের আস্থা ফিরিয়ে আনার ওপর সবিশেষ গুরুত্বারোপ করা হয়। <o:p></o:p>

সভায় সহায়ক কমিটির সদস্য জান্নাতুল হক, কাজী মুকিতুজ্জামান, জিয়া আশরাফ, মোহাম্মদ সাহাব উদ্দিন, আব্দুস সালাম, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, সৈয়দ উছোয়াত ইমাম, সাইফুল ইসলাম, হোসনে আরা নুরী এবং মাস্টার মোহাম্মদ আনোয়ার সাদাৎ উপস্থিত ছিলেন। <o:p></o:p>

বৈঠকের আগে নতুন কমিটির সদস্যদের নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন ও দোআ অনুষ্ঠানে যোগ দেন ই-ক্যাব প্রশাসক।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে

ই-ক্যাব সহায়ক কমিটি গঠন
প্রশাসককে সহায়তার মাধ্যমে স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনায়ন ও দ্রুত সময়ে নির্বাচন দিতে গঠিত হলো ই-ক্যাব সহায়ক কমিটি।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত  অফিস আদেশে এই কপিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন-রাজুর কুইজিন স্বত্বাধিকারী জান্নাতুল হক,  টাপুর স্বত্বাধিকার কাজী মুকিতুজ্জামান, চাল ডালাল ডট কম পরিচাল জিয়া আশরাফ,  ডায়াবেটিস স্টোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, লন্ডন বাজারের আব্দুস সালাম,  ক্ষেত খামারের মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, এক্সপ্রেেস ইন টাউনের সৈয়দ উছোয়াত ইমাম, আমার গেজেটের সাইফুল ইসলাম,  আমার গেজেটের সাইফুল ইসলাম,  নওরিন্স মিরর এর হোসনে আরা নুরী এবং মাস্টার ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসের মোহাম্মদ আনোয়ার সাদাৎ।

সূত্রমতে, নতুন এই সাপোর্টিং কমিটির সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ই-কমার্স খাতের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। কমিটি সংগঠনের নীতিমালা বাস্তবায়ন, সদস্যদের সমস্যা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের ডিজিটাল বাণিজ্য খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ পরিস্থিতিতে একটি শক্তিশালী সাপোর্টিং কাঠামো গঠন সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

ই-ক্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কমিটি ভবিষ্যতে ই-কমার্স খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম

বেগম জিয়ার ইন্তেকালে ই-ক্যাব-এর গভীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় ঢাকা-র এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার মৃত্যুতে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) গভীর শোক প্রকাশ করছে।

এ উপলক্ষে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব  ড. সাইফ উদ্দিন আহম্মদ বলেন “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রয়াণে জাতির এক অপুরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য এক আপোষহীন, ইস্পাতসম মহীয়সী নারী। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম সমগ্র দেশবাসীর হৃদয়ে গেঁথে থাকবে। তাঁর সাহসী ও আপোষহীন নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ই -ক্যাব পরিবারের পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

ডিবিটেক/ইক

ধানমন্ডি অফিসে প্রথম অফিস করলেন ই-ক্যাব নতুন প্রশাসক
দায়িত্বপ্রাপ্তির পর এক মাসের মাথায় ধানমন্ডির ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অফিসে প্রথম অফিস করলেন নতুন প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদ।  ২২ অক্টোবর, বুধবার সচিবালয়ের বদলে সরাসরি ই-ক্যাব অফিসে বসেই সংগঠনটির কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে অফিস করেন বাণিজ্যমন্ত্রণালয়ের এই যুগ্মসচিব।

সেখানে তাকে স্বাগত জানান, ই-ক্যাব অ্যাসিসটেন্ট জেনারেল এস এম ইকরামুল হক। এসময় দুই ডেপুটি ম্যানেজার শাহাদাত হোসেন ও শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন।  প্রথম দিনেই ই-ক্যাব সচিবালয়ের কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রত্যেককে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দ্রুততম সময়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেন তিনি।

জানাগেছে, গত ২৮ সেপ্টেম্বর দায়িত্ব পেলেও এতোদিন সচিবালয় থেকেই ই-ক্যাবের বিভিন্ন প্রকল্প সহ দাফতরিক নানা কাজের দেখভাল করছিলেন ড, সাইফ। আগের প্রশাসক সাঈদ আলীর মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নির্বাচন অনুষ্ঠানে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার মধ্যে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচনের বাঁশিতে এখনও ফুঁ দিতে পারেননি এই প্রশাসক।

এমন পরিস্থিতির উত্তরণে ই-ক্যাব সদস্যদের একটি গ্রুপ নতুন প্রশাসককে ফুল দিয়ে অভিবাদন জানিয়েছে। এসময় তারা স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়ণ এবং আদালত সংক্রান্ত বিষয় দ্রুত সমাধান করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে প্রশাসককে তাগিদ দিয়েছেন।

এছাড়াও নতুন মেম্বারশিপ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ, এয়ারপোর্টের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহায়তা প্রদান,  বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন, আগের কমিটির চালু করা ইসলামি ব্যাংকের কার্ডের লিমিট বাড়ানো, মেম্বারশিপ কার্ড প্রদান, ই-কমার্স পলিসি হালনাগাদ করা, সরকার থেকে বিভিন্ন নতুন প্রজেক্ট নেয়া এবং সেগুলো ট্রান্সপারেন্টলি সদস্যদের কল্যাণে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। এরপর ভোট গ্রহণের তিন দিন আগে ২২ জুলাই ই-ক্যাবের সংক্ষুব্ধ একজন সদস্যে আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকে বিষয়টি ঝুলে আছে। তবে এর আগে দুইটি পূর্ণ প্যানেলে বিভক্ত হয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৫-২৭ কার্যনির্বাহী কমিটির  নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এর মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী।

ইক্যাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন
ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আগে নিয়োগপ্রাপ্ত প্রশাসক উপসচিব মুহাম্মদ সাঈদ আলীর স্থলাভিক্ত হবেন।

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক একজনের মেয়াদপূর্তীর পর তাকে অব্যাহতি দিয়ে নির্বাচন সম্পন্নে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাঈদ আলী। তার স্থলাভিক্ত নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের বষয় বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

২৮ সেপ্টেম্বর, রবিবার বাণিজ্য সংগঠন শাখা ২ এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস নোটিশে এ তথ্য জানা গেছে। তবে ২৯ সেপ্টম্বর নতুন প্রশাসক ই-ক্যাব অফিসে যাননি বলে জানাগেছে।

ই-ক্যাব নির্বাচন বোর্ড পুণর্গঠন, আদালতের রায়ে নতুন তারিখ
উচ্চ আদালতের রায়ে পুণর্গঠিত হলো অনলাইন বাণিজ্য উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পাদনে গঠিত বোর্ড। পুণর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব মোতাকাব্বীর আহমেদ। আর বাকি দুই সদস্য হিসেবে বোর্ডে অন্তর্ভূক্ত হয়েছেন ডব্লিউটিও শাখার উপ-সচিব মোঃ রেজাউল করিম এবং প্রশাসন শাখার উপসচিব আব্দুল মালেক।

এছাড়াও এবারে নির্বাচন আপিল বোর্ডে রয়েছেন যুগ্মসচিব মুর্শেদা জামান (চেয়ারম্যান) এবং সদস্য হিসেবে উপ-সচিব শরীফ মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারি সচিব মোঃ মেহেদী হাসান।

তবে বোর্ড চেয়ারম্যান দেশের বাইরে থাকায় নতুন নির্বাচন বোর্ড এখনো দায়িত্ব গ্রহণ করেনি বলে জানাগেছে। সূত্রমতে, আগামী ৫ সেপ্টেম্বর তিনি দেশে আসবেন। এরপর বোর্ড বসে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে পারেন।

তবে তার আগে আদালতের স্থগিতাদেশ উঠতে হবে বলে জানিয়েছেন ই-ক্যাব প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী। তিনি ডিজিবাংলাটেকডটনিউজ-কে বলেন, গত সোমবার আদালতে এ বিষয়ে শুনানির কথা ছিলো। তবে সেদিন না হওয়ায় তালিকা থেকে শুনানির তারিখ পিছিয়ে গেছে। ফলে কোর্ট খোলার পর নতুন তারিখ জানা যাবে। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মেয়াদপূর্তী করতে যাচ্ছে ই-ক্যাব প্রশাসক। এর পরে তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন তাও কোর্টের নির্দেশনায় নির্ধারিত হবে। কেননা, বর্ধিত সময়ের বিষয়টি আইনে সুস্পষ্ট করা নেই।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই অনুষ্ঠিত হাওয়ার কথা ছিলো ই-ক্যাব নির্বাচন। তবে আনোয়ার সাদাত নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই ভোট গ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।

রিটে উল্লেখ করা হয়, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের পরিবর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছেন, যা বিধিসম্মত নয়। ফলে আদালত উভয় বোর্ড গঠনকেও স্থগিত ঘোষণা করেন।

গত ২০ জুলাই ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান, উপ-সচিব তরফদার সোহেল রহমানকে অব্যাহতি চাওয়ায় এবং বোর্ডের ২ জন সদস্যের মধ্যে উপসচিব ড. শাহাদাৎ হোসেনের বদলী জনিত কারণে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৮ (২) এর খ ধারার ক্ষমতাবলে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড পুণর্গঠন করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কর্মার্স সেল।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে ই-ক্যাব প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নির্বাচনের তফিসিল ঘোষণা করেন প্রশাসক। কিন্তু তফসিল ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 'টিম ইউনাইটেড' ও 'টিম টাইগার' নামের দুটি প্যানেলে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কারামুক্ত শমী কায়সার
জামিনে কারামুক্তি পেয়েছেন ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। ১৪ আগস্ট, বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।

জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় জামিনে কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) জাহাঙ্গীর কবির।

তিনি জানান, উত্তরা পূর্ব থানার মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টায় গ্রেফতার দেখানো হয়।  উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি।  এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। এ মামলাতেও সোমবার জামিন পেয়েছেন এ অভিনেত্রী।

গত ৫ অগাস্টে সরকার পতনের পর ১৪ অগাস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

ই-ক্যাবের ভোট গ্রহণ স্থগিত
ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে স্থগিত হলো দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোটার তালিকা সংশোধনের পর আগামী ২৬ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য ছিলো।

তবে ২৪ জুলাই, বৃহস্পতিবার অনির্দিষ্ট কালের জন্য ভোট স্থগিত করে চিঠি দিয়েছে নির্বাচন বোর্ড। উচ্চ আদলতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেয়া ৬ মাসের স্থগিতাদেশ দেয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বোর্ডের অপর দুই সদস্য ড. শাহাদাৎ হোসেন এবং রেজাউল করিমেরও সই রয়েছে।

ই-ক্যাব নির্বাচন স্থগিতাদেশে হাইকোর্টের রায়ের কপি বৃহস্পতিবার

উচ্চ আদালতের রায়ে দেখা গেছে, সংগঠনটির ৩০৭ নম্বর সদস্য নির্বাচনের জন্য গঠিত বোর্ড ও আপিল বোর্ড-কে প্রশ্নবিদ্ধ করে বাণিজ্যমন্ত্রণালয়কে বিবাদী করে রিটটি দায়ের করেন। অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর ধার্যকৃত নির্বাচনী তফসীল ঠিক রেখে গত ৩ মার্চ পুনঃ তফসীল করার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। এটি বাণিজ্য সংগঠন আইনের লঙ্ঘন উল্লেখ করে নির্বাচনের কার্যক্রম স্থাগিতাদেশ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদলত ৬ মাসের জন্য ভোট গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

আদেশে সংশ্লিষ্ট পক্ষকে ওই সময়ে দেওয়া আদেশ অফিস আদেশ এবং নির্বাচন তফসিলকে কেন অবৈধ ঘোষণা করে রুল জারি করা হবে না মর্মে আগামী ১৯ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে লিখিতভাবে কারণ ব্যাখ্যা করে আদালতে উপস্থিত হতে হবে। এই পক্ষে রয়েছেন- বাণিজ্য সচিব,  বাণিজ্য সংঘের মহাপরিচালক, ই-ক্যাব প্রশাসক, বাণিজ্য সংঘ-১ এর সিনিয়র অ্যাসিটেন্ট সেক্রেটারি, নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও নির্বাচন আপিল বোর্ড চেয়ারম্যান।

সূত্রমতে, সংগঠনকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে এবং বিদ্যমান স্থবিরতা কাটাতে এই আদেশের বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করা হতে পারে।

প্রসঙ্গত, নির্বাচনের মাধ্যমেই সম্প্রতি নিয়মতান্ত্রিক ধারায় ফিরেছে আইসিটি খাতের অপর সংগঠন আইএসপিএবি। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসক মুক্ত হয়েছে বিসিএস। তবে নির্বাচন ঝুলে স্থবির হয়ে পড়েছে এই খাতের সবচেয়ে সরব সংগঠন বেসিস।

ই-ক্যাব নির্বাচন স্থগিতাদেশে হাইকোর্টের রায়ের কপি বৃহস্পতিবার
দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ২৬ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ২২ জুলাই, মঙ্গলবার দুপুরে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী অ্যাডভোকেট এ কে এম খলিল উল্লাহ (কাসেম)। অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

তবে রায়ের কপি হাতে পায়নি ই-ক্যাব নর্বাচন কমিশন। লিখিত আদেশটি পেতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানাগেছে। আর রায়ের কপি হাতে না পাওয়ায় ভোটের ভেন্যু নির্বাচন চূড়ান্ত হয়েছে বলে নির্বাচনবোর্ড সূত্রে জানাগেছে। ই-ক্যাবের অধিকাংশ প্রার্থী ও ভোটারদের মধ্যে ভোটের আমেজ দেখাগেছে। সূত্রবলছে, ভোট দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে একটি নির্বাচিত ধারায় বাণিজ্যিক সংগঠনটির স্থবিরতা কাটানোর পক্ষে প্রায় সকল সদস্যই ঐক্যবদ্ধ হচ্ছেন।

এদিকে আদালতের রায়ের কপি বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এ কে এম খলিল উল্লাহডিজিবাংলাটেকডট নিউজ - কে বলেছেন, ‘এখনো রায় লেখা শেষ হয়নি। বৃহস্পতিবার নাগাদ রায়ের কপি হাতে পাওয়া যেতে পারে’।

স্থগাতিদেশের পক্ষে তিনি বলেন, নির্বাচনে আপিলবোর্ড গঠনের এখতিয়ার মন্ত্রণালয়ের নেই, এটা প্রশাসকের বলে যুক্তি তুলে ধরেছি। আদালত যুক্তিতে সম্মতি দিয়ে ভোট গ্রহণে স্থগিতাদেশ দিয়েছেন।

গত ২০ জুলাই ই ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। সে সময় এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন সংগঠনের সদস্য ও প্রার্থীরা।

এরপর ২৬ জুলাই ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর একাধিক ই-ক্যাব সদস্য বলেন, ‘আমরা নির্বাচন চাই। আমাদের হয়ে সরকারের কাছে কথা বলুক নির্বাচিত প্রার্থীরা। আমাদের ই-কমাস খাতটি ধ্বংসের পথে। ব্যবসা তেমন একটা হচ্ছে না। নির্বাচন দ্রুত হয়ে গেলে সরকারের কাছে আমরা আমাদের বিভিন্ন দাবি তুলে ধরতে পারব।’ তারা এই রায়ের বিপক্ষে আপিল করবেন বলে জানা গেছে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী।

হঠাৎ স্থগিত ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৬ জুলাই
হঠাৎ স্থগিতের চার দিনের মাথায় দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ৩১ মে হওয়ার কথা থাকলেও এবার বাধা কাটিয়ে ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হবে আগামী ২৬ জুলাই।

নির্বাচন কমিশন সূত্রমতে, সব কাগজপত্র ঠিক থাকার পরেও যারা ভোটার হতে পারেননি তাদের তালিকায় অন্তর্ভূক্ত করে  আগের তফসীল অনুযায়ী একই তফসিলের মধ্যে ২৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৮ মে) নির্বাচন বোর্ড চেয়ারম্যান তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত সংশোধিত তফসিল থেকে এ তথ্য জানা গেছে। একইদিনে ই-ক্যাব সেক্রেটারিয়েট থেকে ভোটার তালিকার নাম অন্তর্ভূক্ত করতে আগামী ২৬ মে বিকাল ৫টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

এদিক নির্বাচন বোর্ডের গত ৩ মার্চের তফসিলের সংশোধিত ঘোষণা অনুযায়ী, স্থগিত হওয়া নির্বাচন তফসিলের ৬ নং ক্রমিক অনুযায়ী, যেসকল ই-ক্যাব সদস্য অন্তর্ভূক্ত রয়েছেন তাদের পুণরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য আবেদন করতে হবে না। এছড়াও ঘোষিত তফসিলের ১১ ধারা অনুযায়ী, গত ৮ মে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় যারা অন্তর্ভূক্ত আছেন তাদের ফের মনোনয়নপত্র কেনা বা জমা দেয়ার প্রয়োজন নেই। ফলে এখন নির্বাচন কমিশনপ্রার্থিতা প্রত্যাহার থেকে কাজ শুরু করবেন।

জানাগেছে, ভোটাধিকার ফিরে পেতে বাদ পড়া ৩০ জন প্রার্থীরা বাণিজ্য মন্ত্রণালয়ে আপত্তি করলে নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছিলো। পরে প্রার্থীরা সবাই ভোটের পক্ষে অবস্থান নিয়ে টিম ইউনাটেড এর পক্ষ থেকে গত ১৫ মে বাণিজ্য সচিব বরাবর স্থগিতাদেশ প্রত্যাহার করার আবেদন করা হয়।

এই প্যানেলের সদস্যরা হচ্ছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূঁইয়া, বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, খেত খামারের মো. নুর ইসলাম, নওরিনস মিররের হোসনে আরা, ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছওয়াত ইমাম এবং ইনসেপশন টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

অপর প্যানেল টিম টাইগারের সদস্যরা হলেন- ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ও গ্রিন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামান, লডালের সহ-প্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ, লন্ডন বাজার বিডির স্বত্বাধিকারী ও সিইও আবদুছ ছালাম, ই-পাইকার এক্সটেনসিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন, আমার গেজেট ডটকমের স্বত্বাধিকারী ও সিইও মো. সাইফুল ইসলাম, ফার্নিকমের স্বত্বাধিকারী ও সিইও ময়নুল হোসেন, অদম্য প্রকাশের স্বত্বাধিকারী মো. নাজিব উল্লাহ, মেনসেন মিডিয়ার স্বত্বাধিকারী তৌহিদা হায়দার, টাঁকশাল ডটকমের স্বত্বাধিকারী মো. মাহাবুব হাসান, মিনিমাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক আসিফ মাহমুদ এবং টপ মোরের স্বত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান।

প্রসঙ্গত, ই-ক্যাব নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেল ঘোষণা করেছেন আগ্রহী প্রার্থীরা। নিজেদের প্যানেলের পক্ষে সদস্যদের কাছে প্রচারণাও চালাচ্ছেন তারা। নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নতুন ভোটার যুক্ত হওয়ার সুযোগ থাকায় আগের ৫০২ জন থেকে সংখ্যাটা আরো বাড়বে।

ইক্যাব নির্বাচন স্থগিত
ভোটগ্রহণের ১৭ দিন বাকি থাকতেই স্থগিত করা হলো ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশের (ইক্যাব) ২০২৫২৭ মেয়াদী দ্বি বার্ষিক গতি নির্বাচন। বিষয়টি ভোটার ও প্রার্থীদের কছে আচমকা বজ্র্যপাত বলে দেখা হচ্ছে।

বুধবার নির্বাচন বোর্ডের তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে ভোটের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়। নোটিশে মোট সদস্য শাহাদাত হোসেন স্বাক্ষর করলেও সরকারি কাজে বাইরে থাকায় অপর সদস্য মো রেজাউল করিমের স্বাক্ষর স্থান ফাঁকা রয়েছে।

আগামী ৩১ মে এই ভোট অনুষ্ঠানের কথা ছিল। ভোটকে সামনে রেখে দুইটি প্যানেলের দেয়া হয়। ১১ সদস্যের যদি নির্বাহী কমিটির পরিচালক হতে দুই প্যানেলের ২২ জন সদস্য ও স্বতন্ত্র মিলিয়ে ভোটে প্রার্থীর সংখ্যা ছিল ৩৬ জন। মোট ২৮৪২ সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন।

ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল; কিন্তু আজ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে ই-ক্যাবের কয়েকজন সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আমরা সে আবেদন আমলে নিইনি, কারণ তাদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু তারা পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন স্থগিতের আবেদন করেন। আমরা নতুন তারিখ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করব।’

ভোট হাঠাৎ স্থগিত হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, বাণিজ্য মন্ত্রণালয় ট্রেড বডির নির্বাচনগুলো নিয়ে ছেলেখেলা করছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা শোচনীয়। কোনো রিপ্রেজেন্টসন নাই। আর ওনারা নির্বাচনগুলোও ঠিক করে করতে পারছে না। কিন্তু রাজনীতিবিদ পিছন থেকে কলকাঠি নাড়ছেন নির্বাচন না হওয়া বা পিছানোর জন্য। কেউবা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে কোন ট্রেডবডির নির্বাচন হলে সেখানে বিনিয়োগ ফল আনবে না। আর কোন কিছুতে তারাহুরো করলে জামা পাল্টানো ধরা পরে যাবে। তাই, জাতীয় নির্বাচনের আগে কোন ট্রেডবডির নির্বাচন না হওয়ার পক্ষে মত কারো কারো।

‘কেমন ই-ক্যাব চাই’: দুই প্যানেলের বিপরীতে এক মঞ্চে ই-ক্যাবের স্বতন্ত্রপ্রার্থীরা
আগামী ৩১ মে অনুষ্ঠিতব ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ। সংগঠনের মোট ২৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। এদের নিয়েই শনিবার রাতে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ই-ক্যাব ২০২৫-২৭ ভোটের ‘ভোটার ও প্রার্থী মিট অ্যান্ড গ্রিট’।

সন্ধ্যায় অনুষ্ঠান থাকলেও ভোটার ও প্রার্থীরা আসতে দেরি করায় অনুষ্ঠান শুরু হয় রাত ৯টায়। ফলে দুই ঘণ্টার প্রশ্নোত্তর শেষ করতে হয় মাত্র আধা ঘণ্টার মধ্যে। ই-কমার্স প্রতিষ্ঠান পাকাপেঁপে সিইও এবং প্রার্থী আব্দুল আলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দুইটি প্যানেলে ২২ জন সদস্য আত্মপ্রকাশ করার পাশাপাশি নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন স্বতন্ত্র্য ১৪ প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন- রেড কনসেপ্ট স্বত্বাধিকারী জাহিদুজ্জামান সৈয়দ; মাস্টার ইঞ্জিনিয়ারিং সিইও আনোয়ার সাদাত; টপ ট্রেন্ডজ স্বত্বাধিকারী রায়হানা বেগম; এসএম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো.সোফায়াত মাহমুদ; মহাসাগর.কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম; বিডি এক্সক্লুসিভ স্বত্বাধিকারী মুহাম্মদ ইসমাইল হোসেন; অ্যামেজিং সফট সিইও মোঃ মহসিন ইকবাল; খোলাবাজার এর জিএম ফারুক হোসেন; ই-কমার্স ইনফোটেক সিইও খালিদ সাইফুল্লাহ; স্নো এন রেইন স্বত্বাধিকারী মোঃ কামরুল আলম; পাকাপেঁপে সিইও আব্দুল আলীম চৌধুরী; এম এম লেদার স্বত্ত্বাধিকারী কাজী মহসিন মমিন; রঙ্গন ইন্টারন্যাশনাল স্বত্ত্বাধিকারী মোঃ ফারুক হোসেন এবং মিনিমাল পরিচালক আসিফ মাহমুদ।<o:p></o:p>

ব্যক্তি উদ্যোগে আয়োজিত ‘কেমন ই-ক্যাব চাই’ নামের এই অনুষ্ঠানে প্রশাসক উপসচিব মোঃ সাঈদ আলী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অংশ নেননি। তবে প্রায় ২০০ ভোটারের উপস্থিতিতে টিম ইউনাইটেড ও টিম টাইগার সম্মিলিত ভাবে স্টেজে উঠে ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন। প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন ৭-৮ জন ভোটার। প্রার্থীরা তাদের প্রশ্নের জবাব দিলেও সুনির্দিষ্ট কোনো ইশতেহার দেননি।

অবশ্য সবার কণ্ঠে ই-ক্যাবকে সদস্য বান্ধব করা; সরকারি সামস্যা ও জটিলতা দূর করা এবং এসএই ঋণের ব্যবস্থা করার বিষয় গুরুত্ব পেয়েছে। জোরো শোরে উচ্চারিত হয়েছে ব্যবসায় সংগঠন হিসেবে ই-ক্যাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার। একইসঙ্গে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে ডিজিটাল অর্থনীতির বিকাশে নিজেদের ব্যবসায় পরিবেশ উন্নয়ন ও নীতিমালাকে সব সদস্যদের জন্য সমান সুযোগের সৃষ্টি করার বিষয় গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে টিম ইউনাটেড প্যানেল থেকে এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলার নেতৃত্বে প্রথমবারের মতো একসঙ্গে ভোটারদের কাছে রায় চেয়েছেন ডায়াবেটিস স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূইয়া, বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, ক্ষেত খামারের মো. নুর ইসলাম বাবু, নওরিনস মিররের স্বত্ত্বাধিকারী হোসনে আরা নূরী, ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছ‌ওয়াত ইমাম এবং ইনছেপশন টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

অপরদিকে  গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ভোট চান টিম টাইগারের সদস্য ও লন্ডন বাজার বিডির স্বত্বাধিকারী আব্দুস ছালাম; মেনসেন মিডিয়ার স্বত্ত্বাধিকারী তৌহিদা হায়দার; ফার্নিকমের স্বত্ত্বাধিকারী ময়নুল হোসেন;  অদম্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মো. নাজিব উল্লাহ; ইপাইকার এক্সটেনসিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন;  আমার গেজেট ডটকমের স্বত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম; টপ মোরের স্বত্ত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান এবং টাকশাল ডটকমের স্বত্ত্বাধিকারী মো. মাহাবুব হাসান। শুধুমাত্র চালডাল ডটকম এর সহ প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও এটোভা টেকনোলজির স্বত্ত্বাধিকারী ফেরদৌস আলম এসময় দলীয় প্যানেল উপস্থাপনায় অনুপস্থিত ছিলেন। একইভাবে স্বতন্ত্র ১৪ প্রার্থীদের মধ্যে সব প্রার্থীই উপস্থিত হন। তবে একইসঙ্গে স্টেজে উঠে ১০ জন। একে এক নিজেদের কথা বলেন এবং ভোটারদের প্রশ্নের জবাব দেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকাপেঁপে সিইও এবং ই-ক্যাবের নতুন সদস্য এবং নির্বাচনের প্রার্থী আব্দুল আলিম চৌধুরী বলেছেন, আমার নমিনেশন বাতিল হয়েছিলো। দুই দিন আগে পেয়েছি। তবে আমি ভোটে না জিতলেও আমি চাই রাজনীতি প্রভাবমুক্ত একটি ট্রেডবডি হতে চাই। বিজনেস নেটওয়ার্ক ডেভেলপ করতে চাই। আমি চাই একজন ভোটার যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে; কাঁদা ছোড়াছুড়ি না করে সে জন্য একটি সমান্তরাল পরিবেশ তৈরি করতে একক ভাবেই এই দায়িত্ব নিতে হয়েছে। আমি মনে করি, সিটি কর্পোরেশন যদি রাস্তা পরিস্কার না করলে নাগরিকের তা পরিস্কারে যেমন এগিয়ে আসতে হয়; আমিও তাই করেছি।

ই-ক্যাব নির্বাচনে আত্মপ্রকাশ করছে টিম টাইগার
আগামী ৩১ মে অনুষ্ঠিতব ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ। সংগঠনের মোট ২৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। এদের নিয়েই শনিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ই-ক্যাব ২০২৫-২৭ ভোটের ‘ভোটার ও প্রার্থী মিট অ্যান্ড গ্রিট’। তবে ই-ক্যাব কিংবা নির্বাচন কমিশন থেকে এই আয়োজন করা না হলেও অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটারদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। ‘কেমন ই-ক্যাব চাই’ নামের এই অনুষ্ঠানে প্রশাসক উপসচিব মোঃ সাঈদ আলী উপস্থিত থাকবেন বলেও জানাগেছে।

এমন পরিস্থিতে  ডিজিটাল কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) দ্বি-বার্ষিক নির্বাচনে গঠিত হয়েছে আরো একটি প্যানেল। টিম ইউনাইটেডের পরে জানা গেলো ‘টিম টাইগার’ নামে আরেকটি প্যানেলে পরিচালক পদে নির্বাচনে জোট বেঁধেছেন ১১জন প্রার্থী।

প্যানেলের নেতৃত্বে দিচ্ছেন ই-ক্যাবের ১৯০৪ নম্বর সদস্য ও ২৮৫ নম্বর ভোটার এবং গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। প্রার্থীদের মধ্যে এই টিম গঠনের অগ্রণী ভূমিকা রাখেছেন আগেও ই-ক্যাবে পরিচালকের দায়িত্ব পালনকারী সংগঠনের ৪৪৪ নং সদস্য ও চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ। এবার তার ভোটার নং ৫৬। প্যানেলে একমাত্র নারী প্রর্থী হিসেবে আছেন মেনসেন মিডিয়ার স্বত্ত্বাধিকারী তৌহিদা হায়দার (সদস্য নং ১৭৩, ভোটার নং ২২)।

এছাড়াও টিমের অপর সদস্যরা হলেন- অদম্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মো. নাজিব উল্লাহ (সদস্য নং ৫১৩, ভোটার নং ৬২); আমার গেজেট ডটকমের স্বত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম (সদস্য নং ৫৪৪, ভোটার নং ৬৯), টাকশাল ডটকমের স্বত্ত্বাধিকারী মো. মাহাবুব হাসান (সদস্য নং ৬১২, ভোটার নং ৭৮); ফার্নিকমের স্বত্ত্বাধিকারী ময়নুল হোসেন (সদস্য নং ১৩৪৬, ভোটার নং ১৮৫); ইপাইকার এক্সটেনসিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন (সদস্য নং ১৭৩৩, ভোটার নং ২৪৬); লন্ডন বাজার বিডির স্বত্বাধিকারী আব্দুস ছালাম (সদস্য নং ২৬৪৭, ভোটার নং ৪৫২); এটোভা টেকনোলজির স্বত্ত্বাধিকারী ফেরদৌস আলম (সদস্য নং ২৭৭৯, ভোটার নং ৪৮১) এবং টপ মোরের স্বত্ত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান (সদস্য নং ২৮১০, ভোটার নং ৪৯১)।

টিমটি এখনো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ না করলেও এর সদস্যরা জানিয়েছেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নে দেশের ই-কমার্স খাতকে সর্বোচ্চ কাজে লাগানো এবং ই-ক্যাবের সদস্যদের অর্থায়ন, প্রশিক্ষণসহ সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

সূত্রমতে, দু’-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে টিম টাইগার।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।

ই ক্যাব ভোটে টিম ইউনাইটেড এর আত্মপ্রকাশ

ই ক্যাব ভোটে টিম ইউনাইটেড এর আত্মপ্রকাশ
আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে ৫০২ জন ভোটার ১১টি পরিচালকের পদে ৩৬ জন প্রার্থীর মধ্য থেকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

এই নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

‘টিম ইউনাইটেড’ প্যানেলের সদস্যরা হচ্ছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলা, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূইয়া, বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, ক্ষেত খামারের মো. নুর ইসলাম বাবু, নওরিনস মিররের হোসনেআরা নূরী, ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছ‌ওয়াত ইমাম এবং ইনছেপশণ টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

প্যানেল প্রসঙ্গে মোছা. জান্নাতুল হক শাপলা বলেন, বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠেছে। এই পরিবর্তনকে সুশৃঙ্খল করতে এবং আরও কার্যকরভাবে এগিয়ে নিতে টিম ইউনাইটেড একটি বাস্তবভিত্তিক, প্রযুক্তিসম্পন্ন ও টেকসই পরিকল্পনা নিয়ে নির্বাচন করছে। এই প্যানেল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি সম্মিলিত কণ্ঠস্বর গঠনে বিশ্বাসী। আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল ও প্রগতিশীল টিম হিসেবে ই-ক্যাবকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিম ইউনাইটেডের মূল লক্ষ্য হলো—উদ্যোক্তা-পরিবেশ সহজ ও সহানুভূতিশীল করা, প্রযুক্তি ও নীতিগত উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের অধিকার রক্ষা এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া।

ই-কমার্সে আস্থা ফেরাতে চান জান্নাতুল হক শাপলা
দেশের ই-কমার্স খাতের প্রতিটি উদ্যোক্তার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ই-ক্যাব ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক পদপ্রার্থী ও এজিউর কুইজিনের প্রধান নির্বাহী জান্নাতুল হক শাপলা। বুধবার (৭ মে) সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই ই-কমার্সে সক্রিয়ভাবে যুক্ত। এতদিন সামনে আসার সুযোগ হয়নি, এবার সে সুযোগ এসেছে। আমি চাই সকল উদ্যোক্তা যেন নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারে, গ্রাহকের আস্থা ফিরে আসে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ই-কমার্সের ইতিবাচক ব্র্যান্ডিং হয়।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমি শৈলীর ছোঁয়া ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ১০০ নারী উদ্যোক্তাকে ছোট পরিসরে বিনিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা নিজেরাই ই-কমার্স ও এফ-কমার্সে দক্ষ হয়ে উঠে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করে আন্তর্জাতিক বাজারেও নারীদের উপস্থিতি নিশ্চিত করতে চাই।

জান্নাতুল হক শাপলা বলেন, নির্বাচনে বিজয়ী হলে যেসব অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে— উদ্যোক্তাদের নিরাপদভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা, গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখা, লজিস্টিকস ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, সদস্যদের মানোন্নয়ন ও সহায়তা কেন্দ্র স্থাপন, স্মার্টআপদের জন্য তহবিল গঠন এবং সরকারের সঙ্গে অংশীদারিত্বে ই-কমার্সবান্ধব নীতিমালা প্রণয়ন।

তিনি বলেন, সবার সহযোগিতায় ই-কমার্স খাতকে একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও উন্নয়নমুখী সেক্টরে পরিণত করতে চাই। আমি এই ইন্ডাস্ট্রিতে কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। আমি যদি বিজয়ী হই, তবে এই বিজয় হবে ই-কমার্স খাতের বিজয়।

প্রসঙ্গত, ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। পরিচালকের ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী।

ই-ক্যাব ভোটে প্রার্থী প্রতি ভোটার হার ১৪!
আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের ১১ কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোট গ্রহণ। সংগঠনটির মোট ৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন।

তফসিল অনুযায়ী রবিবার (২৭ এপ্রিল) শেষ হয়েছে প্রর্থীতা সংগ্রহ ও দাখিলের কাজ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার পরিচালক হতে মনোয়ন কিনেছেন ৩৮ জন। তবে জমা দিয়েছেন ৩৬ জন। অর্থাৎ প্রার্থীদের আবেদন আবেদন থেকে সংগঠনটি এবার আয় করেছে ১৯ লাখ টাকা। আর একজন প্রার্থীর বিপরতীতে ভোটার হয়েছেন প্রায় ১৪ জন।

এদিকে আগামী ৮ মে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ;  ১৫ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ১৮ মে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বলা যাবে শেষতক কারা থঅকছেন এবারের নির্বোচনে। তবে ধারণা করা হচ্ছে এবারে ভোটে তিনটি প্যানেল হতে যাচ্ছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।

নির্বাচন পেছাতে সাবেক বাণিজ্য মন্ত্রীর শরণাপন্ন ই-ক্যাব রিফর্ম সদস্যরা
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। তফসিল অনুযায়ী, আগামী ১৩-১৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন ১৫ মার্চ থেকে। ৯ এপ্রিল প্রকাশ করা হবে বৈধ প্রার্থীর তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল।

তবে এই তারিখ পেছাতে বুধবার বিএনপির স্থায়ী কমিটি-র সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরুর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ই-ক্যাব রিফর্ম প্লাটফর্মের সদস্যরা। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বিগত সময়ে ই-ক্যাবে প্রশাসক নিয়োগের পর দ্রুততম সময়ে নির্বাচন করে পুরোনোদের ফের ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে নারী উদ্যোক্তাদের সহায়তা নিয়েও আপত্তি করেন কেউ কেউ। এসব শুনে যারা অনিয়ম করেছে তা লিপিব্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিলের পরামর্শ দেন আমির খসরু।

রাজধানীর হোটেল শেরিনায় অনুষ্ঠিত এই বৈঠকের আয়োজন করে ইউনাইটেড আইসিটি ফোরাম।

ইউনাইটেড আইসিটি ফোরামের আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাক্কো সভাপতি ফয়সাল আলিমের সভাপতিত্বে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চালডাল ডটকম এর সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, ফুডপ্যান্ডায় খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট মালিক শাপলা খান, ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইসমাইল হুসাইন, সল্যুশন৯ ব্যবস্থাপনা পরিচালক শহিবুর রহমান খান রানা, রিবানা সিইও মোঃ ওয়াহিদুজ্জামান, ফার্নিচার উৎপাদক মহিব হোসেন, পাট নিয়ে কাজ করা মো: ফারুক আলম, ই-পাইকার ডটকম প্রতিষ্ঠাতা শেখ সাফায়াত হোসেন  প্রমুখ।

সবার অভিযোগ শুনে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরুর চৌধুরী বলেন, বাংলাদেশের আইটি নির্ভর ব্যবসা আমাদের ভবিষ্যত। আইটি ব্যবসা ও অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতি দ্রুততম সময়ে পূণরুদ্ধার করতে সক্ষম হবো। এখানে বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থান হবে। এ জন্য এখানে বিদ্যমান অতিরিক্ত নিয়ন্ত্রমুক্ত করতে ডিরেগুলেশন করতে চাই।

ঋণসহ শমী ই-ক্যাব সভাপতির ব্যবসায়িক সব তথ্য তলব
আগামী রবিবারের মধ্যে ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারের ঋণ, আমানতসহ সব ধরনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার ব্যবসায়িক (আমদানি-রপ্তানি) তথ্য থাকলে তাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। বিএফআইইউয়ের একজন কর্মকর্তা জানান, শমী কায়সারের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তাদের হিসাব তলব করা হয়েছে।

অপরদিকে এ সংস্ক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারের ঋণের মঞ্জুরিপত্র, লকার হিসাব, আমদানি, রপ্তানি সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত পাঠাত হবে। তার নামে পরিচালিত সব ধরনের হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইলসহ যাবতীয় লেনদেন বিবরণীও দিতে হবে।

বিএফআইইউয়ের চিঠিতে শমী কায়সারের ঠিকানা হিসেবে ঢাকায় নিউ ইস্কাটন ও গুলশানের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে চিঠিতে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। শমী কায়সারের ঋণ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক হিসাবের তথ্য তলবের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ই-কমার্স খাতের উন্নয়নে ই-ক্যাবকে ১০০ কোটি টাকার একটি বরাদ্ধ দিয়েছিলো আইসিটি মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ কোটি টাকা শমী কায়সারের মালিকানাধীন ধানসিঁড়ি কমিউনিকেশনের নামে বরাদ্ধ দেওয়ার অভিযোগ রয়েছে। অবশ্য বিএফআইইউ থেক তার ঋণ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ীক হিসাবের তথ্য তলবের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ ঘনিষ্ট অনেকের অ্যাকাউন্টের তথ্য তলব ও ফ্রিজ করা হয়েছে।