Digi Bangla - : ই-কমার্স
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: বি-টু-বি ই-কমার্সে সেরা ইউনিলিভার বাংলাদেশ
দেশের রিটেইল খাতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। ১৯ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
ইউনিলিভারের উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মটি খুচরা ব্যবসায়ীদের জন্য দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ তৈরি করে দেশের প্রচলিত বাজার ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। মূলত প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটিকে এই শীর্ষ সম্মাননা দেওয়া হয়।
বি-টু-বি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পাশাপাশি আরও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার।
সেগুলো হলো— ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’। এই অর্জনগুলো প্রমাণ করে যে, ইউনিলিভার কেবল পণ্য বিপণনেই নয়, বরং সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলছে।
বাংলাদেশে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি প্রতিদিন কোটি মানুষের দ্বারে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে। সাম্প্রতিক এই অর্জন সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, এই পুরস্কার তাদের উদ্ভাবনী যাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে প্রযুক্তির সঠিক ব্যবহার ও টেকসই উদ্যোগের মাধ্যমে খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা—উভয় পক্ষের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল ব্যবস্থা গড়ে তোলাই ইউনিলিভার বাংলাদেশের মূল লক্ষ্য।
ই-ক্যাবে বাংলা নববর্ষ বরণ
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর ধানমন্ডিতে এক হয়েছিলেন ই-কমার্স ব্যবসায়ীরা।
১৪ এপ্রিল, মঙ্গলবার ই-ক্যাব অফিসে অনুষ্ঠিত উৎসবে ছিলো পান্তা-ইলিশ, সাংস্কৃতিক পরিবেশনা, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সহায়ক কমিটির সদস্য, সেক্রেটারিয়েট এবং দেড় শতাধিক সাধারণ সদস্য অংশ নেন।
স্বাগত বক্তব্যে প্রশাসক বলেন, বাংলা নববর্ষ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। স্বনির্ভর বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় ই-কমার্স খাতের অবদানকে আরও গতিশীল করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ‘প্যান্ডামার্ট’। এই ক্যাম্পেইনের আওতায় প্রয়োজনীয় নানা পণ্যে গ্রাহকরা ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।<o:p></o:p>
ক্যাম্পেইন চলাকালীন ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস, চিনিগুঁড়া চাল এবং বিভিন্ন ধরনের দেশি স্ন্যাকস পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে। খাবারের পাশাপাশি গুঁড়া দুধ, ঘি, চিনি, টাটকা শাকসবজি ও মশলার মতো রান্নার প্রয়োজনীয় উপকরণেও থাকবে ছাড়। এছাড়া সাবান, বডি ওয়াশ ও পার্সোনাল কেয়ারসহ বিভিন্ন হোম ক্লিনিং আইটেমে বিশেষ অফার থাকবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি
৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা’। পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে দিতে ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ক্রেতারা ৮০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালীন ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি এবং লাইফস্টাইলসহ সব ধরণের পণ্যে থাকছে আকর্ষণীয় অফার। ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হওয়া ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে গ্রাহকরা ৫,৯৯৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া নির্দিষ্ট পণ্যের ওপর ফ্রি ডেলিভারি সুবিধার পাশাপাশি থাকছে ৭৫ শতাংশ ছাড়ের ‘হট ডিলস’ এবং ৮০ শতাংশ ছাড়ের ‘মেগা ডিলস’।
পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে থিম ভিত্তিক বিশেষ দিন। শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার পালন করা হবে ‘ইলেকট্রিক্যাল টিউজডে’। এছাড়া ১২ এপ্রিল ‘ইউনিলিভার’ এবং ১৪ এপ্রিল ‘ডেটল’ সুপার ব্র্যান্ড ডে হিসেবে বিশেষ মূল্যছাড় প্রদান করবে। দারাজ চয়েস চ্যানেলে ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফট পাওয়ার সুযোগও থাকছে।
কেনাকাটায় পেমেন্ট সুবিধা বাড়াতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। নগদ ব্যবহারকারীরা ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া ইবিএল এবং সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা ভোগ করতে পারবেন। এবারের বৈশাখী মেলায় প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত আছে ডেটল, হায়ার, হিমালয়া এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ডিবিটেক/এজেডসি/ইকে
ই-কমার্স দিবসে নেই বিশেষ আয়োজন
৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’। অন্য বছরে এই দিবস পালন করা হলেও এবার প্রশাসক কিংবা সাধারণ ই-কমার্স ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নেয়ার খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সংগঠনটির প্রশাসকের অধীনে থাকায় শিগগিরই নির্বাচিত কমিটির কাছে সংগঠনটি ফিরিয়ে দিলেই দিবসটি যথাযোগ্য মর্যাদা পাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
তাদের প্রত্যাশা, ২০২৬ সালে বাংলাদেশে ই-কর্মাসের বাজার ১ লাখ ৫০ হাজার কোটি টাকার হবে। নীতি-সহায়তা এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হলে অনলাইন কেনাকাটার বাজারে ক্রেতার আস্থা বাড়বে। ফলে ব্যবসাও দ্রুত বাড়বে। ফলে ইতিবাচক প্রভাব পড়বে সমগ্র অর্থনীতিতে।
সূত্রমতে, ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় হওয়ায়  ই-কমার্স খাতে প্রতিবছর ২৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। কারণ অনলাইন ব্যবসায়ে তরুণ-তরুণীরা বেশি আগ্রহী হচ্ছেন। শুধু দেশে না, অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ছে বিশ্বব্যাপীও। যারা দোকানে বেচাকেনা করেন, তারাও এখন দোকানের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের নামে অনলাইনে ওয়েবসাইট খুলে ব্যবসা করছেন।
ই-ভ্যালি; ই-অরেঞ্জ ও আলিফ ওয়ার্ল্ড কেলেঙ্কারির পর বাংলাদেশে এখন জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্স হয়ে উঠেছে দারাজ। আস্থা নিয়ে টিকে আছে অনলাইন প্ল্যাটফর্ম আজকের ডিল ও বিক্রয় ডটকম। কর্মীদের বকেয়া বেতন ইস্যুতে কিছুটা স্তিমিত অবস্থায় চালডাল ডট কম। ডট কম। বাজার প্রসারে এগিয়ে যাচ্ছে অথবা ডটকম।
ডিবিটেক/ডিএইচই/ইকে
মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড় দিয়ে শুরু হচ্ছে দারাজ ৪.৪ সামার সেল
দারাজ বাংলাদেশ গ্রীষ্মকালীন কেনাকাটাকে সামনে রেখে শুরু করতে যাচ্ছে ‘৪.৪ সামার সেল’। আগামী ৩ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এই সেলে গ্রাহকরা মেগা ডিল ও ফ্ল্যাশ সেলের মাধ্যমে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলসে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্ট সুবিধাও থাকছে। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ অফার।
ক্যাম্পেইনের শুরুতে ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় এবং নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ থাকবে। পাশাপাশি ‘দারাজ চয়েস’ থেকে একাধিক পণ্য কেনায় অতিরিক্ত সুবিধা ও গিফট অফার পাওয়া যাবে।
পুরো ক্যাম্পেইনজুড়ে থাকছে থিমভিত্তিক শপিং ডে এবং ‘ব্র্যান্ড ডে’, যেখানে Bata, Emami ও Surf Excel–সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।
এছাড়া পেমেন্ট পার্টনারদের মাধ্যমে সর্বোচ্চ ১৫% সেভিংস, নির্দিষ্ট ব্যাংক কার্ডে ০% ইএমআই সুবিধাসহ নানা অফার থাকছে। সীমিত সময়ের এই সেলে অংশ নিতে গ্রাহকদের দারাজ অ্যাপ বা ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/এসি/ইকে
ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-ভ্যালি.কম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) এবং তার স্ত্রী শামীমা নাসরিনের (৪০) বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।
৩০ মার্চ, সোমবার সিআইডির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. রাসেল, শামীমা নাসরিন এবং তাদের অজ্ঞাতনামা সহযোগীরা পরস্পর যোগসাজশে ঢাকার কাফরুল থানার পূর্ব কাজিপাড়া, মিরপুর এলাকায় ই-ভ্যালি.কম লিমিটেড নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটি ১৬ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির জন্য অনলাইনে অর্ডার গ্রহণ করে।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের নানা প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ না করেও অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে। গ্রাহকদের বারবার নতুন ডেলিভারির তারিখ দিয়ে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি, যা প্রতারণার স্পষ্ট প্রমাণ।
এ কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
এ ঘটনায় ডিএমপির কাফরুল থানায় ২৯ মার্চ ২০২৬ তারিখে মামলা নং-১১ দায়ের করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় রুজু করা হয়।
সিআইডি জানিয়েছে, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ডিবিটেক/এসএ/ইকে
ডব্লিউটিও সম্মেলনে ই-কমার্স ইস্যুতে ভারত-মার্কিন দ্বন্দ্বে অচলাবস্থা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ক্যামেরুনের ইয়াউন্দেতে শেষ দিনেও অচলাবস্থায় পড়ে আছে। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হলো ২৯ মার্চ, রবিবার। শনিবার এই আলোচনায় ৬৬টি দেশ একমত হলেও হলেও ই-কমার্স শুল্ক স্থগিত রাখা ও সংস্থার সংস্কার নিয়ে মতবিরোধ থাকায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ১৯৯৮ সাল থেকে প্রতি দুই বছর অন্তর বাড়ানো ই-কমার্স শুল্ক স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেন্দ্রীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত দুই বছর মেয়াদ বাড়ানোর পক্ষে জানিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু স্থায়ী সমাধান চায়। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, অস্থায়ী মেয়াদ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন আগ্রহী নয়।
পশ্চিমা এক কূটনীতিক জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘স্থায়িত্বের পথ’ হিসেবে ১০ বছর মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হতে পারে। আরেকজন জানান, পাঁচ থেকে ১০ বছরের মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। তবে বেশিরভাগ সদস্য দেশ দুই বছরের বেশি মেয়াদে সম্মত হবে না বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকার ডব্লিউটিও দূত জোসেফ বারলুন বলেছেন, স্থায়ীভাবে এই স্থগিতাদেশ বাড়ালে ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণভাবে যুক্ত থাকতে’ আগ্রহী হবে। এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, মেয়াদ না বাড়লে মার্কিন যুক্তরাষ্ট্র তা ডব্লিউটিওর ওপর চাপ প্রয়োগের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে।
সম্মেলনে সংস্কার ইস্যুতেও বিভক্তি দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, চীন বর্তমান নিয়মের সুযোগ নিয়ে তাদের ক্ষতি করছে। সংস্কারের বিস্তারিত কর্মপরিকল্পনা বিরোধিতার মুখে পড়েছে। এছাড়া উন্নয়নশীল দেশে বিনিয়োগ বাড়ানোর একটি চুক্তি ডব্লিউটিওর নীতিমালায় অন্তর্ভুক্ত করতে ভারত বাধা দিচ্ছে। তাদের যুক্তি, বহুপাক্ষিক চুক্তি সংস্থার ভিত্তি নীতি ক্ষুণ্ন করে।
ডিবিটেক/বিএমটি/ইকে
ডব্লিউটিওতে প্রথম বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য চুক্তি কার্যকর
ডব্লিউটিওতে প্রথম বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য চুক্তি কার্যকর
বিরোধিতা পাশ কাটিয়ে বিশ্বের প্রথম ডিজিটাল বাণিজ্য নিয়ম চালু করতে ডব্লিউটিও সদস্যরা। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল বাণিজ্য নিয়মকানুন চালু করার পথে বড় অগ্রগতি অর্জিত হলো ক্যামেরুনে অনুষ্ঠিত ১৪তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে। বৈঠকে নিজেদের মধ্যে ডিজিটাল বাণিজ্য চুক্তি কার্যকর করতে সম্মত হয়েছে ৬৬টি সদস্য দেশ। অবশ্য ডব্লিউটিওর পূর্ণাঙ্গ নিয়মটি পুস্তকে অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আটকে আছে।
ডব্লিউটিও’র বরাত দিয়ে ২৮ মার্চ, শনিবার এই তথ্য দিয়ে বার্তা সংস্থা রয়টার্স।
মূলত ভারতের আপত্তির কারণে গত কয়েক বছরে ই-কমার্স চুক্তিকে ডব্লিউটিওর নিয়মে যুক্ত করার চেষ্টা দু’বার ব্যর্থ হয়। ভারত বলছে, এ ধরনের চুক্তি কেবল সর্বসম্মতভাবে গৃহীত হলে বৈধ হবে। তবে এবার অংশগ্রহণকারী দেশগুলো, যারা বিশ্ব বাণিজ্যের প্রায় ৭০ শতাংশের প্রতিনিধিত্ব করে, সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাধা এড়িয়ে নিজেদের মধ্যে চুক্তি চালু করবে।
জাপানের অর্থনীতি ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি একে “ঐতিহাসিক পদক্ষেপ” বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য সচিব পিটার কাইলও বলেছেন, এটি বিশ্বজুড়ে ব্যবসার জন্য বাণিজ্যকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করবে।
তবে যুক্তরাষ্ট্র এখনো এই চুক্তিতে যোগ দেয়নি, বিষয়টি তাদের প্রশাসনে পর্যালোচনায় রয়েছে। অন্যদিকে ভারত শুধু ডিজিটাল বাণিজ্য নয়, উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত আরেকটি বহুপাক্ষিক চুক্তিও আটকে রেখেছে।
এক ইউরোপীয় কূটনীতিকের ভাষায়, এই চুক্তি ভারতের প্রতি একটি স্পষ্ট বার্তা যে, যদি কোনো দেশ সংস্কার বা অগ্রগতিকে আটকে রাখতে সম্মতির নিয়ম ব্যবহার করে, তাহলে অন্যরা নিজেদের মতো এগিয়ে যাবে।
ক্যামেরুনে চলমান বৈঠকে ভারত আরও একটি বহুপাক্ষিক চুক্তি আটকে রেখেছে। চুক্তিটি উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে প্রস্তাবিত। আন্তর্জাতিক ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট নামের ওই উদ্যোগে ভারত আশঙ্কা করছে, এতে তাদের দরকষাকষির ক্ষমতা কমে যেতে পারে। ফলে ডিজিটাল বাণিজ্য ও বিনিয়োগ—দুই ক্ষেত্রেই ভারতের অবস্থান বর্তমানে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
কার্যত এই চুক্তিটি এসেছে আলাদা একটি ই-কমার্স মোরাটোরিয়াম থেকে। এই চুক্তিতে ডিজিটাল ডাউনলোড ও স্ট্রিমিংয়ে শুল্ক আরোপ নিষিদ্ধ রাখা হয়েছে। সেটি নিয়েও বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অচলাবস্থা চলছে।
বাংলাদেশি প্রযুক্তি ও ব্যবসা মহলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের নিয়মকানুন কার্যকর হলে অনলাইন লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রতিযোগিতামূলক হবে।
সেই লক্ষ্যেই বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি দল ক্যামেরুনে অনুষ্ঠিত ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (এমসি-১৪) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সেখানে উন্নত দেশগুলোর মূলনীতি অক্ষুণ্ন রেখে সংস্কারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম
সৌদিয়া কোচের টিকেট এখন বিডিটিকেটস-এ
ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস-এ যুক্ত হয়েছে জনপ্রিয় বাস অপারেটর সৌদিয়া কোচ সার্ভিস। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই অনলাইনে সৌদিয়ার বাসের টিকেট কাটতে পারবেন যাত্রীরা।
কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান ও বেনাপোলসহ বিভিন্ন রুটে চলাচল করে আসছে সৌদিয়া। প্রতিষ্ঠানটির দাবি, যাত্রীসেবায় আস্থা ও নির্ভরতার কারণে এসব রুটে তাদের চাহিদা বেশি।
বিডিটিকেটস জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে সৌদিয়ার টিকেট কিনতে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। ফলে নির্ধারিত ভাড়াতেই টিকেট সংগ্রহ করা যাবে।
বিডিটিকেটসের হেড অব ক্যাম্পেইন শাফায়েত শাহনূর বলেন, জনপ্রিয় এই বাস অপারেটরকে প্ল্যাটফর্মে যুক্ত করা সময়ের দাবি ছিল। এতে সারা বছরই ভ্রমণ পরিকল্পনা ও টিকেট কেনায় গ্রাহকদের সময় ও শ্রম সাশ্রয় হবে।
সৌদিয়ার এসি কোচে ফ্রি সেট মেনু সুবিধা রয়েছে। এসি ও নন-এসি উভয় ধরনের কোচেই মার্সিডিজ-বেঞ্জ বাসের সেবা দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিডিটিকেটস অ্যাপ ছাড়াও ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে সপ্তাহের সাত দিন কল করা যাবে।
ডিবিটেক/টিআরএস/এমইউএম
বকেয়া বেতনের দাবিতে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকমের’ কর্মীরা বিক্ষোভ করেছেন। ২ মার্চ, সোমবার সকালে ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকা বেতনের দাবিতে কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে অবস্থান করেন। বেলা সাড়ে ১১টা থেকে পার্কটির ভেতরে ও কার্যালয়ের অভ্যন্তরে তারা বিক্ষোভ শুরু করেন।
এ অবস্থায় কর্তৃপক্ষ বিকেলের পালার কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিলে কর্মীরা আরও ক্ষুব্ধ হয়ে উঠেন। এ পর্যায়ে পার্কটির বাইরে থাকা কর্মীরা ভেতরে প্রবেশ করতে গেলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে কর্মীরা প্রধান ফটক ভাঙচুর করে।
এতে দুই কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনকারীরা জানান, গ্রোসারি শপের পণ্য নিয়ে পার্কটিতে ২০১৯ সালে যাত্রা শুরু করে ‘চালডাল ডটকম’ নামে অনলাইন ই-কর্মাস প্রতিষ্ঠান। আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের বিশাল কল সেন্টারটি পরিচালিত হয়। সেখানে ৮ শতাধিক কর্মী ই-কমার্স প্রতিষ্ঠানটির কল সেন্টারে চাকরি করেন। নিয়মিত অফিস করলেও গত তিন মাস ধরে প্রতিষ্ঠানটির কর্মীরা বেতন পাচ্ছেন না। অধিকাংশ কর্মী যশোর শহরে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করেন। ফলে বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছেন তারা।
কর্মীদের অভিযোগ- বিভিন্ন সময়ে বেতন চাইতে গেলে কর্মীদের হেনস্তা করা হয়। সোমবার বেতন চাইতে গেলে কর্মীদের কল সেন্টারের মোবাইল নিয়ে নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এমনকি তাদের প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তারা। ফলে কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বিক্ষোভরত কর্মীরা পার্কটির প্রধান ফটক ভাঙচুর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি মীমাংসার জন্য পুলিশ ও পার্কের ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্মীদের বেতন কেন দেওয়া হচ্ছে না— প্রশ্নের জবাবে চালডাল ডটকম যশোর অফিসের ফোকাল পারসন মিঠুন জানান, রাষ্ট্রীয় সংকটের কারণে নতুন বিনিয়োগ না আসায় কর্মীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কর্মীদের হট্টগোলের কারণে নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আন্দোলনকারীরা জানান, তাদের পাওনা বকেয়া বেতন পরিশোধ না হলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
প্রমি নামে এক কর্মী বলেন, আমরা এতোদিন ধরে বেতন পাচ্ছি না, কোনো বিক্ষোভ করিনি। মানবেতর জীবনযাপন করাতে এখন বাধ্য হয়ে এই কর্মসূচি করতে হচ্ছে। আমরা এখানে যারা কাজ করি; তাদের বৃহৎ একটি অংশ শিক্ষার্থী। এই বেতন দিয়েই চলতে হয়। কিন্তু কাজ করছি, বেতন পাচ্ছি না। বেতন চাইতে গেলে চাকরি ছেড়ে চলে যেতে বলে। চলে যেতে চাইলেও বেতন দেয় না। আমাদের নানাভাবে হেনস্তা করে এখানকার কর্মকর্তারা।
প্রিমিয়াম কেয়ার অ্যাসোসিয়েট পদে কর্মরত আকাশ আকবার জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তিনি। । বেতন চাইলেই কোম্পানি থেকে আশা দেওয়া হচ্ছে। কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। অথচ এই অফিসের বেশির ভাগ কর্মী অনার্স (স্নাতক) পর্যায়ের শিক্ষার্থী। এখানকার চাকরির বেতনের টাকা দিয়ে তাদের লেখাপড়া চালাতে হয়। এরপরও তারা পকেটের টাকা খরচ করে যাতায়াত করছিলেন।
আজমীর নামে আরেক কর্মী বলেন, আমাদের এখানে ৮ শতাধিক কর্মী রয়েছে। কেউ ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন চাইতে গেলে কয়েকজনকে মারধরও করার ঘটনাও ঘটেছে এখানে। রোজার ঈদের আগে বেতন পরিশোধের কথা বলাতেই আমাদের অনেকের চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কারও কল সেন্টারের ফোনও নিয়ে নিয়েছে। বেতন না দেওয়াতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করাতে বাধা দেওয়াতে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের বেতন দ্রুত না দিলে আমরা এখান থেকে কেউ যাব না। এমনকি আমাদের আন্দোলন এভাবে চলবে।
পার্কটির ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজালাল জানান, কর্মীদের বিক্ষোভে শুনে তারা সেখানে যান এবং দীর্ঘদিন বেতন বন্ধ থাকার কথা জানতে পেরেছেন। বিক্ষোভের বিষয়টি পার্ক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্মীদের বেতন পরিশোধে চালডাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।
চালডাল ডটকম যশোরের সহকারী পরিচালক অভিজিৎ সরকার বলেন, আমি শুরু থেকে এখানে কাজ করছি। আগে বেতন নিয়ে এমন হয়নি। ব্যবসার অবস্থা খারাপ হওয়াতে এই অবস্থা। আমারও এসব কর্মীদের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা দ্রুত সমাধান করার চেষ্টা করছেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিক্ষোভের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি সমাধানে আমরা ব্যবস্থা নিচ্ছি।
ডিবিটেক/আরবি/ইকে
‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’: দারাজের ৩.৩ ঈদ সেলে ৮০% পর্যন্ত ছাড়
‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ থিমে নিজেদের বছরের অন্যতম বড় ক্যাম্পেইন ‘৩.৩ ঈদ সেল’ ঘোষণা করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ঈদকে সামনে রেখে আগামী ১৮ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে মেগা ডিল, ব্র্যান্ড কোলাবরেশন ও পেমেন্ট পার্টনারদের বিশেষ ছাড়।
ক্যাম্পেইনজুড়ে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে মিলছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, আর হট ডিলে পাওয়া যাচ্ছে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি রয়েছে ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্ট, সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল—সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ অফার।
দারাজের ‘চয়েস’ চ্যানেলে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা আরও জোরদার করা হয়েছে। ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ফ্রি ডেলিভারি সুবিধা মিলবে। বড় পরিবারের কেনাকাটায় এটি বাড়তি সাশ্রয় দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন থাকছে ‘পাগলা ফ্ল্যাশ’ ডিল—ভোর ৪টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট পণ্যে অতিরিক্ত ১০% ছাড়। ২, ৫, ৭, ৯ ও ১২ মার্চ আয়োজন করা হবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফ্ল্যাট ৩০% বা ৫০% ডিসকাউন্ট মিলবে। এছাড়া ৬ ও ১৩ মার্চ রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ‘জুম্মা নাইটস’ অফারে ন্যূনতম ৩৪৯ টাকার অর্ডারে ৯% ডিসকাউন্ট ভাউচার উপভোগ করা যাবে।
ক্যাম্পেইনে যুক্ত হয়েছে ‘সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া’ টিকিট গিভঅ্যাওয়ে। অন্তত একটি সিলন পণ্য কিনে সর্বোচ্চ অর্ডারদাতা গ্রাহক জিতে নিতে পারবেন এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ টিকিট।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমেও থাকছে বিশেষ সুবিধা। বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক মিলবে।
দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি পরিবার যেন সাশ্রয়ী দামে সেরা পণ্য সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ‘৩.৩ ঈদ সেল’। গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফার উপভোগের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/এজেড/ইকে
বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশন তুলে ধরল ‘প্রিয়শপ’
কাতারের দোহায় আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’-এ বাংলাদেশের রিটেইল খাতের উদ্ভাবন ও স্মার্ট ডিস্ট্রিবিউশন মডেল তুলে ধরেছে বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। ১৩০টিরও বেশি দেশের ৩০ হাজার উদ্ভাবক, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে প্রিয়শপ দেখিয়েছে কীভাবে প্রযুক্তির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জীবন বদলে দেওয়া সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সাস্টেইনিবিলিটির মতো বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই আসরে বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি বিশেষ নজর কেড়েছে।
২৫ ফেব্রুয়ারি, বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সামিটের মূল মঞ্চে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বাংলাদেশের মুদি দোকানিদের বর্তমান অবস্থা এবং সাপ্লাই চেইন সমস্যার টেকসই সমাধান তুলে ধরেন। তিনি জানান, প্রিয়শপের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রায় ২ লাখ মুদি দোকানি এখন সরাসরি শীর্ষ এফএমসিজি ব্র্যান্ডের পণ্য সহজে সংগ্রহ করতে পারছেন। সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনার পাশাপাশি এআই-ভিত্তিক ফিনটেক সেবার মাধ্যমে লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
সম্মেলনে আশিকুল আলম খাঁন বলেন, সুবিধাবঞ্চিত মুদি দোকানিরা যেন বিশ্বের সেরা মানের পণ্য, দক্ষতা ও সুযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটিই প্রিয়শপের মূল লক্ষ্য। প্রযুক্তির ছোঁয়ায় লাখো দোকানির জীবনযাত্রায় পরিবর্তন আনার এই বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারা বাংলাদেশের জন্য গর্বের। বর্তমানে প্রিয়শপ সারা দেশে তাদের কার্যক্রমের মাধ্যমে দোকানিদের ব্যবসায়িক খরচ কমানো, সহজ ঋণ প্রাপ্তি এবং নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদী আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলছে।
ডিবিটেক/এডিটি/ইকে
চালু হলো পাঠাও শপ
ব্র্যান্ড ও ভেরিফাইড সেলারদের একত্রিত করে ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু করলো রাইডার অ্যাপ হিসেবে পরিচিত পাঠাও। রাইড শেয়ারের সঙ্গে পণ্য ডেলিভারি পর নতুন এই সেবাটি চালু করেছে প্রযুক্তি ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।  <o:p></o:p>
অ্যাপটিকে জনপ্রিয় করতে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারে থাকছে ৫০ শতাংশ ছাড়। এছাড়া কেনাকাটা শেষে পাঠাও পে-তে পেমেন্ট করলেই এক্সট্রা ১০ শতাংশ ছাড় হিসেবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।<o:p></o:p>
১৮ ফেব্রুয়ারি, বুধবার এই অফারের কথা জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠাও সুপার অ্যাপের এই নতুন ফিচারে লাইফস্টাইল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাবেন এক জায়গায়। অটোমোটিভ, গ্যাজেট, গ্রোসারি, হেলথ এবং স্কিনকেয়ার থেকে শুরু করে হোম অ্যান্ড লিভিং কিংবা পেট কেয়ার, সবই এখন হাতের নাগালে। প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনকে সহজ করতে টপ ব্র্যান্ডস, ভেরিফাইড সেলারস, নির্ভরযোগ্য ডেলিভারি সেবার মাধ্যমে পাঠাও শপ দেশজুড়ে ইউজারদের জন্য আরও সহজ, নিরাপদ ও ট্রাস্টেড শপিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে চায় পাঠাও কর্তৃপক্ষ।<o:p></o:p>
ডিবিটেক/এসএম/ইকে
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
পবিত্র রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ১৬ ফেব্রুয়ারি, সোমবার অপারেটরটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রমজান মাসে বাড়তি গৃহস্থালি খরচের চাপ কমাতে এ উদ্যোগের আওতায় দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম, স্বপ্ন অনলাইন, চালডাল ও ডেইলি শপিং, এর সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এর ফলশ্রুতিতে রমজানজুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে বাজার করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “রমজান আমাদের শেখায় আত্মশুদ্ধি এবং আপনজনদের সাথে মিলেমিশে থাকার পরম মমতা। তবে উৎসবের এই আবহে অনেক সময় সংসারের বাড়তি খরচ পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা নয়; বরং আমাদের সেবা গ্রহণকারী মানুষের প্রয়োজন বুঝতে পারা এবং সে অনুযায়ী সেবা প্রদান করা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ের সুযোগ দিচ্ছি, যাতে পরিবারগুলো স্বস্তিতে রমজানের খরচ সামলাতে পারে।”
গ্রাহকেরা মাইবিএল অ্যাপের অরেঞ্জ ক্লাব সেকশন অথবা বাংলালিংকের অফিসিয়াল চ্যানেল থেকে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ এ ছাড় উপভোগ করতে পারবেন।
ডিবিটেক/এমআর/এমইউএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে ই-কমার্সে স্থায়ী নীতিমালা ও ডিজিটাল বাণিজ্য
দীর্ঘ ৯ মাসের আলোচনা ও দরকষাকষির পর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি প্রকাশ করা হয়েছে। সরকারি বিশ্লেষকরা বলছেন, চুক্তির ধাপে ধাপে সুবিধার ব্যবস্থা দেশের রপ্তানি খাতকে এগিয়ে নেবে এবং মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের প্রতিযোগিতা ধরে রাখতে সহযোগিতা করবে।
১৫ ফেব্রুয়ারি, রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বাণিজ্য চুক্তির বিস্তারিত জানানো হয়েছে। সেখান থেকে দেখা গেছে এই চুক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে ই-কমার্সে স্থায়ী নীতিমালা ও ডিজিটাল বাণিজ্য বেশ গুরুত্ব পেয়েছে।
সরকার জানিয়েছে, দুই দেশের মধ্যে চুক্তি বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে অংশ নিয়েছে। চুক্তিতে পণ্য, সেবা, বাণিজ্য, কাস্টমস প্রক্রিয়া ও বাণিজ্য সহজীকরণ, উৎপাদন নীতি, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা, কারিগরি বাধা, বিনিয়োগ, ই-কমার্স, সরকারি ক্রয়, শ্রম, পরিবেশ, প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ কমেছে। এতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে আর কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে সম্পূর্ণ পাল্টা শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাক।
চুক্তির মাধ্যমে মার্কিন বাজারে বাংলাদেশ ২ হাজার ৫০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, কৃষিজাত পণ্য, প্লাস্টিক, কাঠজাত পণ্যসহ অন্যান্য পণ্য। বাংলাদেশে আমদানি করা মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধার জন্য ৭ হাজার ১৩২টি শুল্ক কোড অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক পণ্যের শুল্ক ধাপে ধাপে হ্রাস পাবে, যা দেশের জন্য বিশেষভাবে সুবিধাজনক অবস্থান তৈরি করবে।
বলা হচ্ছে, চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে কিছু নির্বাচিত পণ্যের শুল্ক হ্রাস করা হবে, পরবর্তী বছরগুলোতে আরও পণ্যের শুল্ক ধাপে ধাপে কমানো হবে। এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে রপ্তানি খাতকে শক্তিশালী করবে এবং দেশের শিল্প ও উৎপাদন খাতের পরিকল্পনা সহজতর করবে।
চুক্তি অনুযায়ী, মোট ৭১৩২টি শুল্ক কোডের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৪৯২২টি পণ্যের শুল্ক চুক্তি স্বাক্ষরের দিন থেকেই শূন্য করা হবে। এসবের মধ্যে ৪৪১টি পণ্যের শুল্ক ইতোমধ্যে শূন্য। এছাড়া ১৫৩৮টি পণ্যের শুল্ক পরবর্তী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে শূন্য করা হবে। প্রথম বছর শুল্কের অর্ধেক কমানো হবে এবং বাকি অর্ধেক পরবর্তী চার বছরে সমান হারে হ্রাস করা হবে। ৬৭২টি পণ্যের শুল্ক শূন্য হবে দশ বছরের মধ্যে, যেখানে প্রথম বছরে অর্ধেক হ্রাস এবং পরবর্তী নয় বছরে বাকি অর্ধেক সমানুপাতিক হারে কমানো হবে। তবে ৩২৬টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়নি। এর মধ্যে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির কিছু শুল্ক কোডও অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তিতে ই-কমার্সে স্থায়ী নীতিমালা, আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার সংরক্ষণ, খাদ্য ও কৃষিজাত পণ্য আমদানিতে সহজীকরণ, মেডিকেল সরঞ্জাম ও শিল্প খাতে বিনিয়োগ, পরিবেশ সংরক্ষণ, শ্রম আইন হালনাগাদ এবং ডিজিটাল বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কৃষিজাত পণ্যের আমদানি অনুমোদন, মার্কিন সনদ স্বীকৃতি এবং বাণিজ্যিক শর্তাবলি মেনে চলার বিষয়ও উল্লেখ করা হয়েছে। চুক্তিতে কোনো পক্ষ একপক্ষীয়ভাবে চুক্তি বাতিল করতে পারবে না এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি শর্তযুক্ত চুক্তি বহির্গমন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি দেশের রপ্তানি বাজারে প্রতিযোগিতা বজায় রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতির স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। চুক্তির ফলে পোশাক খাতসহ অন্যান্য রপ্তানি খাত সম্প্রসারিত হবে এবং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে আশা করছে সরকার।
ডিবেটক/এসএমইএইচ/ডিএইচই
প্রতিষ্ঠার যুগপূর্তী উদযাপন করল প্রিয়শপ
প্রতিষ্ঠার যুগপূর্তী করছে বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ ফেব্রুয়ারি,শনিবার, প্রতিষ্ঠানটি দেশের রিটেইল খাতে নিজেদের দীর্ঘ পথচলা, প্রবৃদ্ধি ও প্রভাবের কথা তুলে ধরে। প্রিয়শপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র লিডার ও কর্মীরা এই আয়োজনে অংশ নেন। সেখানে ২০২৫ সালের অর্জন তুলে ধরা হয় এবং ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয়।
এ নিয়ে  প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন,  “দেশের কোটি কোটি রিটেইলার প্রতিদিন মানুষের পাশে থাকলেও তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল, যেমন সহজ সাপ্লাই চেইন, দ্রুত ডেলিভারি এবং ক্রেডিট সুবিধা। এই সমস্যাগুলো সমাধান করতেই আমরা প্রিয়শপ তৈরি করেছি যাতে ব্র্যান্ড, প্রযুক্তি ও ফাইন্যান্সকে একসাথে এনে রিটেইলারদের জন্য একটি সহজ ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা যায়।”
২০১৩ সালে যাত্রা শুরু করা প্রিয়শপ প্রথমে কনজিউমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও পরে একটি পূর্ণাঙ্গ বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়।  বর্তমানে প্রিয়শপ দেশের ১৬টি জেলায় ৪০টি হাব ও ১৪২৮টির বেশি  ডিস্ট্রিবিউশন রুটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্ল্যাটফর্মটি প্রায় ২ লাখ রিটেইলারদেরকে সেবা দিচ্ছে এবং ২৮০টির বেশি ব্র্যান্ডের সাথে কাজ করছে। ১,৬০০ কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন হাজারো দোকানে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে।
ইতিমধ্যেই  প্রিয়শপ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে স্বীকৃতি অর্জন করেছে। স্টার্টআপ হুইল ২০২৪, দ্য এশিয়া অ্যাক্সিলারেটর, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ, এচেলন এশিয়া সামিট ২০২৩ এবং টেক ইন এশিয়া এর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে প্রিয়শপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আইসিটি অ্যাওয়ার্ড নেপাল ২০২৫-এ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
এই অর্জন নিয়ে  প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল বলেন, “আমাদের যাত্রা সর্বদা চলমান। প্রতিটি কর্মী, পার্টনার ও রিটেইলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমরা আরও বেশি রিটেইলারদের কে ক্ষমতায়িত করতে চাই।”
ডিবিটেক/এসিডি/এমইউএম
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে দারাজে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ের সমাহার!
পবিত্র রমজানকে সামনে রেখে বাংলাদেশে শুরু হয় এক উৎসবমুখর প্রস্তুতি। ইফতারের আয়োজন থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা সবকিছুতেই গ্রাহকরা এখন খোঁজেন সেরা মান ও সাশ্রয়ী দাম। গ্রাহকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার।
৩১ জানুয়ারি, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারা বছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনো ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার, যা রমজানের বাজার গুছিয়ে নিতে পরিবারগুলোকে দারুণ সাহায্য করবে।
দৈনন্দিন সাশ্রয়ের পাশাপাশি ২.২ গ্র্যান্ড রমজান বাজারে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্রুয়ারি রাত ১২টা-২টা ও সন্ধ্যা ৭টা-৯টা পর্যন্ত থাকবে ফ্ল্যাশ ভাউচার, যেখানে গ্রাহকরা সর্বোচ্চ ৯% অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন। এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সসহ রমজানের সব প্রয়োজনীয় ক্যাটাগরিতেই এই অফারগুলো প্রযোজ্য হবে।
এই ক্যাম্পেইনে নামী-দামী ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’ নিয়ে। যার মধ্যে রয়েছে ভিট, ইউনিলিভার, রিয়েলমি, নিওকেয়ার, রেকিট, ডেটল, ম্যারিকো, নেসলে, শুকরান, ইনসাই এবং লোটো। ক্যাম্পেইন চলাকালীন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকবে বিশেষ সব প্রমোশন।
কেনাকাটার অভিজ্ঞতাকে আরও গোছানো করতে ক্যাম্পেইনে থাকছে সপ্তাহজুড়ে থিম-ভিত্তিক শপিং ডে। চয়েস ডে শনিবার, ফ্যাশন ফরওয়ার্ড রবিবার ও সোমবার, ইলেকট্রিক্যাল মঙ্গলবার, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস বৃহস্পতিবার, লাইফস্টাইল কোজি শুক্রবার।
পণ্যের গুণগত মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে এবারের ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল, ইউনিলিভার এবং প্যারাশুট ন্যাচারালে।
পেমেন্টের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে দারাজ পার্টনারশিপ করেছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সাথে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডহোল্ডাররা কালেক্টেবল ভাউচারের মাধ্যমে ১০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ইবিএল জিপ-এর মাধ্যমে গ্রাহকরা ০% সুদে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।
“২ গুড ২ মিস!” স্লোগানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ বছরের এই বিশেষ সময়ে গ্রাহকদের হাতে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। অফারগুলো লুফে নিতে আজই ভিজিট করুন দারাজ অ্যাপ অথবা অফিসিয়াল ক্যাম্পেইন পেজ। নিয়মিত আপডেটের জন্য চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে।
ডিবিটেব/এসি/ইকে
আদালত থেকে হাসপাতালে ইভ্যালি রাসেল
আদালতে হাজিরার পর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে। ২০ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেহা সপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ইসিজি পরীক্ষার জন্য পাঠানো হয়।
জানাগেছে, এদিন রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১৩–এ হাজির করা হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মিনাজ উদ্দীন সাজা কার্যকরের জন্য দুজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী শামীমাকে কারাগারে পাঠানো হলেও রাসেলকে গারদখানায় নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেফতার করে। পরে পুলিশ পাহারায় তাদের আদালতে তোলা হয়।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়েছিল। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং রাসেল ওই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।
ডিবিটেক/ইকে/জেএনইউ
ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেফতার
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ২০ জানুয়ারি মঙ্গলবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ডিবি পুলিশ তাদের গ্রেফতারের পর বিষয়টি থানাকে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন কর্মকর্তা জানান, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে, বলে জানান এই কর্মকর্তা।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০২২ সালের এপ্রিলে শামীমা এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
ডিবিটেক/জেএনও/ইকে
সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় এক মাসেই ৭টি নতুন ডিস্ট্রিবিউশন হাব উদ্বোধন করেছে বাংলাদেশী বিটুবি (B2B) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ (PriyoShop)।  এরমধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েরটি ফ্ল্যাগশিপ হাব। আর নেত্রকোণার সদর, মোহনগঞ্জ, তারাকান্দা, কলমাকান্দা, মদন এবং পূর্বধলায় আরও ছয়টি হাব খোলা হয়েছে।
১৯ জানুয়ারি, সোমবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জের ৩২টি ডেলিভারি রুটে হাজার হাজার দোকানদার এখন ২৮৮টিরও বেশি বড় বড় ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সব পণ্য সহজেই হাতে পাবেন। এছাগাও  নেত্রকোনার  হাবগুলো জেলার ৫৭টি রুটে পণ্য সরবরাহ করবে। এসব হাব থেকে খুচরা ব্যবসায়ীরা এখন মোবাইল ফোন থেকেই তাদের পুরো ব্যবসা পরিচালনা করতে পারছেন।
নতুন হাবগুলো বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গ্রামীনফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই হাবগুলো তৈরি করা হয়েছে। এত লাভবান হবে সোনারগাঁয়ের অনেক দোকানি। এছাড়াও নেত্রকোনায় ছয়টি স্থানে অবস্থিত নতুন হাবগুলো আমাদেরকে ২ লক্ষ দোকানিদের কাছে আরও সহজে পৌঁছাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো ১০ লক্ষ মুদি দোকানিদের কাছে পৌঁছানো, এবং দেশের বেশ চ্যালেঞ্জিং সেক্টর রিটেইল ইকো সিস্টেম, সেটায় লাভজনক ভাবে এগিয়ে চলা।”
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে
টিকটক শপে ডিজিটাল গিফট কার্ড চালু
ই–কমার্স বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে ডিজিটাল গিফট কার্ড চালু করেছে টিকটক শপ। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বন্ধু ও পরিবারের সদস্যদের জন্য টিকটক শপে থাকা লক্ষাধিক পণ্যের কেনাকাটায় সহায়তা করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
ছুটির মৌসুমকে সামনে রেখে কৌশলগতভাবে এই ফিচার চালু করা হয়েছে, যা টিকটকের শপিং বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডিজিটাল গিফট কার্ডের মাধ্যমে টিকটক শপ সরাসরি অ্যামাজন ও ইবে–এর মতো ই–কমার্স জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় নামল। এর আগে প্রতিষ্ঠানটি বিলাসবহুল পণ্যের বাজারেও সম্প্রসারণ করেছে।
ব্যবহারকারীরা ১০ থেকে ৫০০ ডলার পর্যন্ত মূল্যের গিফট কার্ড কিনতে পারবেন। কার্ডগুলোতে বিভিন্ন অ্যানিমেটেড ডিজাইন যুক্ত করে ব্যক্তিগতকরণের সুযোগ রয়েছে। ই–মেইলের মাধ্যমে কার্ড পৌঁছে যাবে এবং প্রাপকের অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। রিডিম করার সঙ্গে সঙ্গে অর্থ যোগ হবে টিকটক ব্যালান্সে।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ভিডিও বার্তা যুক্ত করার সুবিধাও আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।
ডিবিটেক/বিএমটি
চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’
সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’। রাজধানীর মিরপুর ডিওএইচএস এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে সম্প্রতি ‘রেডি হাউ’ এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্ল্যাটফর্ম, যা “ফ্যাশন উইথ পারপাস” ধারণাকে বিশ্বাস করে।
কার্যক্রম শুরুর সাথে সাথে জনহিতকর কাজে অবদান রাখার ঘোষণা দেয় ‘রেডি হাউ’। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে রেডি হাউ ঘোষণা করেছে যে, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে, যা তাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন।
প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ ও অর্থবহভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রেডি হাউ আগামীর ফ্যাশন বাজারে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়।
ডিবিটেক/এসেস/আইএইচ
দারাজ ১২.১২ – গ্র্যান্ড ইয়ার-এন্ড মেগা ডিলে সর্বোচ্চ ৮০% ছাড়
১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হচ্ছে দারাজ বাংলাদেশের বছরের শেষ মেগা সেল। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ফ্ল্যাশ ভাউচার ঘন্টা, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড়।
১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল। পুরো সপ্তাহজুড়েই থাকছে নানা থিম-ভিত্তিক দিনের আয়োজন, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার, এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে- যেখানে প্রতিদিনের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি-কেন্দ্রিক অফার।
ই-কমার্স প্লাটফর্মটি জানিয়েছে, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% ছাড় মিলবে। সঙ্গে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি। শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’, লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা- ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি + ফ্রি ডেলিভারি।
ডিবিটেক/জেবিএস/ইকে
দারাজ ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি; ৫০ শতাংশেরও বেশি ডিজিটাল পেমেন্ট
এবারের ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি পেয়েছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।  সাধারণ বিক্রেতাদের তুলনায় দারাজমলের ব্র্যান্ডগুলোতে প্রবৃদ্ধিও ছিলো ১০ গুণ। সব ক্যাটাগরি মিলিয়ে ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে ক্রেতাদের। এছাড়াও মোট বিক্রয়ের ৫০ শতাংশেরও বেশি পেমেন্ট হয়েছে ব্যাংক কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।
৬ ডিসেম্বর, শনিবার ১১:১১-এর আর্থিক সফলতা তুলে ধরে এমনটাই জানিয়েছে দারাজ বাংলাদেশ।
জানানো হয়েছে, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোট বিক্রয়ে ২০ শতাংশেরও বেশি অবদান রেখেছে, যা ই-কমার্স ইকোসিস্টেমে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ভূমিকার গুরুত্ব প্রমাণ করে। পাশাপাশি, নতুন গ্রাহক তৈরির ক্ষেত্রেও ১১:১১ ছিল সফল। কেননা, মোট বিক্রয়ের ২৫ শতাংশেরও বেশি এসেছে দারাজে নতুন কেনাকাটা করা গ্রাহকদের কাছ থেকে। দারাজের দেশব্যাপী বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্কের সক্ষমতার প্রমাণ দিয়ে রংপুর থেকে কক্সবাজার পর্যন্ত ৬৯০ কিলোমিটার দূরত্বে সফলভাবে পণ্য পৌঁছে দেওয়া হয়েছে, যা ছিল এই ক্যাম্পেইনের দীর্ঘতম ডেলিভারি।
এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “ডিজিটাল কমার্সের সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং প্রভাব আবারও প্রমাণ করেছে এবারের ১১.১১ ক্যাম্পেইন। আমাদের ওপর গ্রাহকদের আস্থা, দারাজমল পার্টনারদের সহযোগিতা এবং হাজারো সেলারের নিরলস প্রচেষ্টাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল কারণ। দেশজুড়ে গ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য এবং ফলপ্রসূ অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ডিবিটেক/জেবিএস/ইকে
ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডসে ‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। রাজধানীর বনানীতে হোটেল শেরাটন ঢাকায় দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুসের (রুশো) হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এই পুরস্কার প্রদান করেন।
২ ডিসেম্বর, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে  তিনি বলেন, “বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাথে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। দারাজে আমরা প্রতিদিন নিরলশ কাজ করছি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও সহজ করা, বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এই যাত্রায় সবার সহযোগিতা ও আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে।”
‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীতদের গত তিন বছরের ব্যবহারকারীর সংখ্যা, মূল্য সংযোজন এবং রাজস্ব অবদান বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়। এসকল মানদণ্ডে দারাজ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে; একই সাথে বাংলাদেশের ৬৪টি জেলায় নিজেদের কর্মকাণ্ড (অপারেশনস) সম্প্রসারণ করেছে, যার ফলে দেশব্যাপী গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য আরও সহজলভ্য হয়েছে।
২০১৬ সাল থেকে আয়োজিত ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস আইসিটি উদ্যোক্তা এবং এ খাতের সফল উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই আয়োজন জাতি গঠনে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবন উৎসাহিত করে। এই বছরের অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপটে প্রযুক্তিগত অগ্রগতির এক দশকের অবদান উদযাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়।
ডিবিটেক/জেবিএস/এমইউএম
সেন্টমার্টিনে টিকেট, ট্রাভেল পাস বিডিটিকেটসে
দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে ভ্রমণে বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস- সবই মিলছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’-এ।
বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেইসবুক পেইজ থেকে।
এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস।  অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।
প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে গত ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে।
এবার সেন্টমার্টিন যাওয়ার পথে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকছে। ভ্রমণ স্থলে গিয়ে টিকেট কাটার কোনো সুযোগ নেই। তাই টিকেট অবশ্যই আগাম সংগ্রহ করতে হবে। এতে যাত্রীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।
ডিবিটেক/জেএইচ/ইএইচ
অনলাইন রফতানিতে বড় সুযোগ দেশের ই-কমার্স ব্যবসায়ীদের
এবার  অনলাইন মার্কেটপ্লেসের দোরগোড়ায় পৌঁছে গেল দেশের রফতানি খাত। আন্তঃসীমান্ত ই-কমার্সকে সহজ করতে অ্যামাজন-ইবে হয়ে সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২৪ নভেম্বর, সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনলাইনভিত্তিক বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিগত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত ই-কমার্সকে সহজ ও কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (বি২বি২সি) কাঠামোর অধীনে রফতানি করার অনুমতি দিয়েছে।
সার্কুলার অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এমন রফতানি লেনদেন প্রক্রিয়াজাত করতে পারবে, যেখানে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যবর্তী প্ল্যাটফর্ম বা মার্কেটপ্লেস হিসেবে কাজ করবে। অর্থাৎ অ্যামাজন, ইবে, আলিবাবা, ইটসি, কিংবা যেকোনো আন্তর্জাতিক সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউজের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রফতানি করা যাবে।
এ ধরনের রপ্তানি কার্যক্রমে রফতানিকারকদেরকে সংশ্লিষ্ট বৈশ্বিক প্ল্যাটফর্ম অথবা ওয়্যারহাউজে তাদের নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকে জমা দিতে হবে। বি২বি২সি কাঠামোতে সাধারণত প্রচলিত বিক্রয় চুক্তি না থাকায় প্রফর্মা ইনভয়েসের ভিত্তিতেই রপ্তানি পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করা যাবে। পাশাপাশি কনসাইনি যদি শুধু সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, তবে তাদের নামে প্রস্তুত করা শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করতে পারবে।
রপ্তানি আয়ের ক্ষেত্রেও সহজীকরণ আনা হয়েছে। রপ্তানি থেকে অর্জিত অর্থ স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও গ্রহণযোগ্য হবে। অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক রফতানিতে বিভিন্ন চালানের অর্থ একত্রে আসতে পারে– এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকগুলো ‘ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট’ নীতিতে রফতানি আয় সমন্বয় করতে পারবে।
ই-ক্যাব এর অধুনা  বিলুপ্ত কার্যনির্বাহী কমিটির জেষ্ঠ্য সহ সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত আন্তঃসীমান্ত ই-কমার্সকে আরও গতিশীল করবে। ক্ষুদ্র ও মাঝারি রফতানিকারকদের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে এবং বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। ডিজিটাল খুচরা বিক্রির আন্তর্জাতিক চ্যানেলে যুক্ত হয়ে বাংলাদেশি পণ্যের বহুমুখী রফতানি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কাঠামোটি।
ডিবিটেক/বিবি/আইএইচ
দারাজ ১১.১১: ভোক্তা প্রবণতায় বড় পরিবর্তনের ইঙ্গিত
ভার্চুয়াল কেনাকটায় নতুনত্বের ইঙ্গিত দিয়ে  চলতি বছরের দারাজ ১১.১১-এ  মোট বিক্রয়ের ২৫ শতাংশ এসেছে নতুন ক্রেতাদের কাছ থেকে। ৬০ শতাংশের বেশি ক্রেতা ভাউচার ব্যবহার করেছেন।  অনলাইন শপিং ইভেন্টে কেনাকাটার পছন্দ, জীবনধারা ও আস্থার নতুন দিক নির্দেশ করেছে।
দারাজের ইতিহাসে প্রথমবারের মতো ১০ নভেম্বর রাত ৮টায় সেল চালু হওয়া এবারের আয়োজনকে তাই ডিজিটালমুখী ভবিষ্যতের আরও একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। এ বছর দারাজের মোট বিক্রয়ের ২৫ শতাংশ এসেছে নতুন ক্রেতাদের কাছ থেকে।
প্রথম তিন দিন ক্রেতাদের কার্টে যুক্ত হওয়া পণ্য বিশ্লেষণ করলে দেখা গেছে, তাদের কেনাকাটার ধরনে এক ধরনের বিস্তৃত বৈচিত্র্য তৈরি হয়েছে। চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একই সঙ্গে রিয়েলমি স্মার্টফোন ও শীতের জন্য কমফোর্টার অর্ডার করেছেন। ঢাকার এক করপোরেট কর্মী অফিস ব্যবহারের চেয়ার, চিনিগুঁড়া চাল ও ময়েশ্চারাইজার এক কার্টেই নিয়েছেন। বগুড়ার এক গৃহিণী হায়ার ওয়াশিং মেশিনের সঙ্গে দৈনন্দিন বাজারের পণ্য যুক্ত করেছেন। বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন বয়স ও পেশার ক্রেতাদের এই মিশ্র কেনাকাটা দেখায় ২০২৫ সালে বাংলাদেশে অনলাইন শপিং এখন একই সঙ্গে প্রয়োজন, আরাম ও লক্ষ্যভিত্তিক সিদ্ধান্তের সমন্বয়।
এই বৈচিত্র্যময় কার্টগুলো ইঙ্গিত দেয়, মুদ্রাস্ফীতির প্রভাব থাকলেও মানুষের আয়ক্ষমতা বৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা ভোক্তাদের মধ্যে একটি নতুন আস্থা তৈরি করেছে যার প্রতিফলন দেখা গেছে বড় পণ্যের বিক্রিতে। ওয়াশিং মেশিন, গিজার, টেলিভিশন, অডিও-ভিডিও পণ্য, গেমিং ডিভাইস ও ওয়্যারেবলের মতো ইলেকট্রনিকস সামগ্রী বিক্রিতে শীর্ষ অবস্থান দখল করেছে। বিশেষজ্ঞদের মতে, এসব পণ্য কেনা নির্দেশ করে যে মানুষ নিজের জীবনযাত্রার মান উন্নত করতে ও দীর্ঘমেয়াদি ব্যবহারের পণ্যে বিনিয়োগে আগ্রহী হচ্ছে।
তবে ইলেকট্রনিকসের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উল্লেখযোগ্য উত্থান এ বছরের ১১.১১-এ অন্যতম বড় পর্যবেক্ষণ। নিভিয়া ময়েশ্চারাইজার থেকে শুরু করে চিনিগুঁড়া চাল দৈনন্দিন ব্যবহারের এ ধরনের পণ্য শীর্ষ বিক্রির তালিকায় উঠে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় গ্রাহকরা আগের তুলনায় বেশি পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্য অনলাইনে কিনছেন। লাইফস্টাইল পণ্যের মধ্যে অফিস চেয়ার, কমফোর্টার ও হোম এসেনশিয়ালসের চাহিদা বৃদ্ধি দেখাচ্ছে অফিস থেকে ফেরার পরও বাসার পরিবেশকে আরামদায়ক রাখাকে মানুষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাড়ছে ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ সংস্কৃতি, যা বাসায় কাজের সেটআপ তৈরির প্রয়োজনকে আরও বাড়িয়েছে।
ফ্যাশন ক্যাটাগরিতেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। বাটা, অ্যাডিডাসসহ পরিচিত ব্র্যান্ডগুলোর পণ্যের বিক্রি প্রমাণ করেছে অনলাইনে ফ্যাশন পণ্য কেনার ক্ষেত্রে মানুষের দ্বিধা আগের তুলনায় কমে এসেছে। বিশেষ করে দারাজমল-এর আসল পণ্যের নিশ্চয়তা ও ১৪ দিনের রিটার্ন নীতি ভোক্তা আস্থার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
দারাজমলে থাকা শতাধিক ব্র্যান্ড ও লাখো পণ্য নকল প্রমাণে ৩ গুণ ক্যাশব্যাক, সর্বোচ্চ দুই দিনের ডেলিভারি এবং ঝামেলাহীন রিটার্ন সুবিধার কারণে বৃহৎ অংশের ক্রেতার কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। ইলেকট্রনিকসে হায়ার, ফ্যাশনে বাটা, এফএমসিজি-তে ন্যাচারাল কেয়ার এবং লাইফস্টাইলে লোটোর সাফল্য দেখিয়েছে- ব্র্যান্ডের অথেনটিক পণ্যের ক্ষেত্রে গ্রাহক ন্যায্য মূল্য দিতে আগ্রহী।
এ বছর দেশের সব ৬৪ জেলা থেকেই অর্ডার এসেছে, যা ই-কমার্সকে আর শহরমুখী নয়, বরং জাতীয় পরিসরের খাত হিসেবে প্রতিষ্ঠিত করছে। দেশের বিভিন্ন অঞ্চলে হাব, ১০০-এর বেশি কালেকশন পয়েন্ট ও ২,৫০০-এর বেশি রাইডারের নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই নতুন সুযোগ তৈরি হয়েছে। ফলে পাবনার এক বিক্রেতা যেমন সিলেটের ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে পারছেন, রংপুরের ক্রেতাও পাচ্ছেন ঢাকার মতোই পণ্যের বৈচিত্র্য।
সর্বোচ্চ অর্ডার পাওয়া সময় ছিল ১০ নভেম্বর রাত ৮টা এবং ১১ নভেম্বর দুপুর ৩টা, যা দেখায় অফিস শেষের পর কর্মজীবী মানুষ এবং দুপুরে গৃহিণীরা তাদের সুবিধামতো সময়েই অনলাইনে কেনাকাটা করছেন।
ডিজিটাল পেমেন্টের ব্যবহারেও বড় পরিবর্তন এসেছে। অর্ধেকের বেশি লেনদেন হয়েছে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের ডিসকাউন্টের কারণে ক্রেতারা দারাজে ডিজিটাল পেমেন্টে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছে। ০% ইএমআই সুবিধা বড় পণ্য কেনাকাটাকে মধ্যবিত্তের জন্য সহজ করেছে। পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটাররা মোট বিক্রয়ের ২০ শতাংশের বেশি কনভার্ট করেছেন- যা দেখায় ফেসবুক গ্রুপ অ্যাডমিন, ইউটিউব রিভিউয়ার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা অনলাইন কমিউনিটির সুপারিশ এখন কেনাকাটার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৬০ শতাংশের বেশি ক্রেতা ভাউচার ব্যবহার করেছেন, যা তাদের প্ল্যাটফর্মে অভ্যস্ততা ও মূল্যসচেতনতা নির্দেশ করে। ১ টাকা গেম-এ অংশ নিয়ে অনেক ক্রেতাই রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল, শ্রীলঙ্কা ভ্রমণ কিংবা ই-বাইকের মতো বড় পুরস্কারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অর্ধেকের বেশি ক্রেতা ফ্রি ডেলিভারি সুবিধা গ্রহণ করেছেন, যা দেখায় ছোট সুবিধাও ক্রয় আচরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
দারাজের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “প্রতিটি কার্ট একটি আলাদা গল্প উপস্থাপন করে এবং সেই গল্পগুলো একত্রে দেখলে স্পষ্ট হয় যে দেশের ভোক্তা আচরণ দ্রুত বদলে যাচ্ছে। একই কার্টে ওয়াশিং মেশিন, চাল, অফিস চেয়ার, প্রসাধনী কিংবা স্মার্টফোন, কমফোর্টারের মতো পণ্যের সমন্বয় আজকের ভোক্তার বাস্তববাদী, আবার একই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের প্রতিফলন।”
দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলবে নভেম্বর মাসজুড়ে। তবে প্রথম কয়েক দিনের প্রবণতাই দেখাচ্ছে- দেশের ই-কমার্স খাতে গড়ে উঠছে একটি কাঠামোগত পরিবর্তন, যা শুধু কেনার ধরন নয়, বরং মানুষের ব্র্যান্ড-অনুভূতি, অর্থনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ভোক্তা আচরণকেও প্রভাবিত করছে। অনলাইন কার্টগুলো যদিও ভার্চুয়াল, তবে এগুলো যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তা বাস্তব ও দীর্ঘস্থায়ী।
ডিবিটেক/পিআর/ইক
সব ই-কমার্সকে যুক্ত হতে হবে সমন্বিত সিএলটিপি প্ল্যাটফর্মে
বাংলাদেশের দ্রুত বিকাশমান ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গ্রাহক আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে “সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি)” এর বাস্তবায়ন ও কার্যকারিতায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্ল্যাটফর্মটি বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, মেইলিং অপারেটর ও কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর নিয়মিত সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে।
এতে করে ডিজিটাল কমার্স খাতে স্বচ্ছতা, নিরাপত্তা এবং গ্রাহক আস্থার নতুন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ।
১৮ নভেম্বর, মঙ্গলবার ডাক ভবনে এ বিষয়ে অনুষ্ঠিত নীতিনির্ধারণী সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব  আব্দুন নাসের খান-এর সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, আইসিটি বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কুরিয়ার সার্ভিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে প্রতিনিধিসমূহ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সমূহের শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই এর তত্ত্বাবধানে সিএলটিপি প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে এবং এর প্রাথমিক ব্যবস্থাপনার দায়িত্ব ডাক অধিদপ্তরের উপর ন্যস্ত করা হচ্ছে। এই সিদ্ধান্ত অনুসারে, সিএলটিপি প্ল্যাটফর্ম থেকে ডেলিভারি নিশ্চিতকরণের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ই-কমার্স পণ্যের বিলির বিপরীতে মার্চেন্টের অনুকূলে অর্থছাড় করা যাবে না। পূর্বে প্রযুক্তির দুর্বলতার কারণে পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে দৈবচয়ন ভিত্তিতে গ্রাহকদের ফোন করে ডেলিভারির তথ্য যাচাই করতে হতো, কিন্তু সিএলটিপি এই ম্যানুয়াল প্রক্রিয়ার অবসান ঘটিয়ে সকল লেনদেনে স্বয়ংক্রিয় ও নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এসক্রো বাবদ আটকে থাকা অর্থ কোনোভাবেই সমষ্টিগতভাবে উত্তোলন করা না যায় এবং প্রতিটি গ্রাহকের ঠিকানায় বিলি নিশ্চিতকরণের পরেই অর্থছাড় হয়। বিমান টিকিটের মতো ভার্চুয়াল পণ্য বিলির ক্ষেত্রেও গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে সিএলটিপি একটি সুনির্দিষ্ট প্রসেস ফ্লো ডিজাইন করছে।
প্ল্যাটফর্মের সফল এবং সার্বজনীন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সভায় জানানো হয় যে, প্রধান উপদেষ্টার কার্যালয় হতে জারিকৃত “জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৫” এবং বাংলাদেশ ব্যাংক হতে জারিকৃত “মার্চেন্ট এ্যাকোয়ারিং ও এসক্রো নীতিমালা ২০২৩” এর সুস্পষ্ট ধারার ভিত্তিতে অনলাইন মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় ও বিক্রয়কারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে “সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম” এ সকল ই-কমার্স, কুরিয়ার, পেমেন্ট গেটওয়ে এবং ভার্চুয়াল সেবা বিক্রয়কারীদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো বিকল্প নাই। প্ল্যাটফর্মটি যে বিজনেস প্রসেস অনুসরণ করে, তার প্রতিটি ধাপ ডাক অধিদপ্তরের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় প্ল্যাটফর্মটির ব্যবস্থাপনার দায়িত্ব ডাক অধিদপ্তরের উপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজিটেক/জেইউ/মুইম
চালডালে ২০ উদ্যোক্তা নিয়ে লাইট অব হোপ
২০ জন ই-কমার্স উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে দেশের সবচেয়ে বড় গ্রোসারি অনলাইন ই-কমার্স চালডাল এর কার্যক্রম ঘুরে দেখলো লাইট অব হোপ ভেঞ্চার্স। এসময় এই বিনিয়োগ প্রতিষ্ঠান্টির প্রতিনিধিরা  চালডালের আধুনিক ওয়্যারহাউস, পণ্য ব্যবস্থাপনা, কাস্টমার সার্ভিস এবং লজিস্টিক নেটওয়ার্ক দেখেছেন। এছাড়া ফান্ডরেইজিং, দলের বড় হওয়া, সরবরাহ চেইন এবং ডেটা ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া-এর মতো বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।
১৫ নভেম্বর, শনিবার এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয়েছে বলে জানা গেছে।
এসময় চালডাল সহ প্রতিষ্ঠা করেন ওয়াসিম আলিম, তেজাস বিশ্বনাথ ও জিয়া আশরাফ  বিনিয়োগকারীদের স্বাগত জানান। এই তিন উদ্যোক্তা মিলে চালডালের সঙ্গে কুকআপস, গো-গো-বাংলা এবং চালডাল পেমেন্টস-এর মতো প্রতিষ্ঠানও পরিচালনা করেন।
চালডালের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ বলেন,"আমাদের নতুন কিছু তৈরি করতে হবে। যদি আগে থেকে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে এ সব ব্যবসায়ে যারা ভাল করছে তাদের কাছ থেকে বেষ্ট প্র্যাকটিস জেনে তা আরও ভালো করতে হবে। সব সময় সততা এবং সৃজনশীলতা বজায় রাখতে হবে।"
লাইট অব হোপ ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন,"সফল প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি শেখা উদ্যোক্তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা নতুন উদ্যোক্তাদের জন্য এমন শিক্ষার সুযোগ দিতে চাই।"
ভিজিটে অংশগ্রহণকারীরা প্রযুক্তি-নির্ভর ব্যবসা কিভাবে বড় করা যায় এবং চালিয়ে রাখা যায় তা শিখেছেন। এটি লাইট অব হোপ ভেঞ্চার্সের বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি অংশ। এর আগে তারা টেন মিনিট স্কুল-এ এমন একটি ভিজিট আয়োজন করেছিল।
লাইট অব হোপ ভেঞ্চার্স ৮টি খাতে নতুন উদ্যোক্তাদের সহায়তা করে, যেমন কৃষি, শিক্ষা, উৎপাদন, সেবা, এবং নতুন প্রযুক্তি। তারা মেন্টরশিপ, বিনিয়োগ সংযোগ এবং বাজারে প্রবেশাধিকার দিয়ে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি উদ্যোক্তাকে সাহায্য করেছে।
ডিবিটেক/এআর/ইক
ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড
প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাদিকুর রায়হান নামে প্রতারণার শিকার এক গ্রাহকের করা মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।
১২ নভেম্বর, বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার বলেন, দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। এরপর বাদীকে সিটি ব্যাংকের দুইটি চেক প্রদান করা হয়। তিনি ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুইটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে। এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর সাদিকুর রায়হান মামলা দায়ের করেন।
ডিবিটেক/ডিপি/ইক
ই-কমার্স রপ্তানির সীমা দ্বিগুণ, অর্থ আনা যাবে মোবাইল ওয়ালেটে
ই-কমার্স রফতানিতে বড় ধরনের ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানি অনুমোদন (ইএক্সপি) ফরমে ঘোষণা ছাড়াই সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার পণ্য রপ্তানি করা যাবে। আগে এই সীমা ছিল ৫০০ ডলার।
৫ নভেম্বর, বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রপ্তানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনায় আরও উৎসাহিত করবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ( পিএসপি)-এর মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রফতানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রফতানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন।
এর আগে, এমএফএসপি ও পিএসপি প্রতিষ্ঠানগুলো কেবল তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় প্রত্যাবাসনের অনুমতি পেত। নতুন নির্দেশনা জারির ফলে তাদের কার্যপরিধি এখন স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয় পর্যন্ত বিস্তৃত হলো।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ ক্ষুদ্র ও ই-কমার্স উদ্যোক্তাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এতে রপ্তানি প্রক্রিয়া আরও আধুনিক ও স্বচ্ছ হবে, ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা দেশে আনার পথ সহজ হবে এবং আনুষ্ঠানিক চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রবাহ আরও বাড়বে।
ডিবিটেক/বিবি/ইক
‘দ্য রিয়েল বস’ ফিরছে ১০ নভেম্বর রাত ৮টায়!
বছরের ১১ মাসের ১১তম দিনে যথারীতি বছরের সর্ববৃহৎ বিক্রয় উৎসব—১১.১১ ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে দারাজ বাংলাদেশ। “দ্য রিয়েল বস” প্রতিপাদ্যে বিবিকিনির এর মহৎসব শুরু হবে আগামী ১০ নভেম্বর  রাত ৮টা থেকে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে গ্রাহকরা টানা প্রায় দুই সপ্তাহ ধরে সকল পণ্য ক্যাটাগরিতে উপভোগ করতে পারবেন নফ্ল্যাশ সেল ও মেগা ডিলে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস, হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং বিশেষ আকর্ষণ ১১ / ১১১ / ১,১১১ / ১১,১১১ টাকার ডিল।
৫ নভেম্বর, বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  রাজ নিশ্চিত করেছে যে সকল মেগা ডিলের মূল্য প্রচলিত অফলাইন বাজারের মূল্যের চেয়ে বহুলাংশে কম থাকবে। এছাড়া, ক্রেতারা ফ্ল্যাট ডিসকাউন্টসহ ব্র্যান্ড রাশ আওয়ারের সুবিধা নিতে পারবেন। ৩৯৯ টাকা ও ৭৯৯ টাকার উপরে অর্ডারে ডেলিভারি ডিসকাউন্ট ও বিস্তৃত পণ্যে থাকছে ফ্রি ডেলিভারি অফার।
ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, "১১.১১ এখন আর কেবলমাত্র একটি বিক্রয় উৎসব নয়—এটি দেশের অনলাইন কেনাকাটা এবং ক্রেতাদের বিপুল উৎসাহের এক জাতীয় মহোৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর, আমরা আরও বেশি মূল্যছাড়, উন্নততর গ্রাহকসেবা এবং ফলপ্রসূ শপিং অভিজ্ঞতার মাধ্যমে বাজারের মানদণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 'দ্য রিয়াল বস' আমাদের সেইসব সম্মানিত গ্রাহকদের ভূমিকাকেই চিহ্নিত করে, যাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ১১.১১-কে আজ এই বিশাল পরিসর দিয়েছে। এবারের আয়োজনে নজিরবিহীন ডিল, সুচিন্তিত কৌশলগত অংশীদারিত্ব এবং অবিশ্বাস্য পুরস্কারের সমন্বয়ে আমরা সেই পরিধিকে আরও বহুগুণে বিস্তৃত করেছি।"
দারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, অফারের মধ্যে জনপ্রিয় ১ টাকা গেমে অংশ নিয়ে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে নির্ধারিত পণ্য অর্ডার করার মাধ্যমে অংশ নিতে পারবেন। এই গেমে রয়েছে ১০টি আকর্ষণীয় পুরস্কার, প্রথম পুরস্কার ডেটল-স্পন্সরড রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক, দ্বিতীয় পুরস্কার লটো-প্রদত্ত শ্রীলঙ্কা যুগল ভ্রমণের প্যাকেজ, তৃতীয় পুরস্কার রিভোর সৌজন্যে রিভো এ১১ ইলেকট্রিক স্কুটার, এবং আরও ৭টি চমকপ্রদ পুরস্কার। পুরস্কারগুলো জেতার জন্য ক্রেতাদের, গেম লাইভ হওয়ার সময় থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিনামুল্যে ১ টাকার পণ্যগুলো অবশ্যই অর্ডার করে প্রতিযোগিতার জন্য যোগ্য হতে হবে।
এরপর ১০ নভেম্বর রাত ৮টায় মূল বিকিকিনি শুরু হওয়ার পর গ্রাহকরা প্রতিদিনের মজার মিশন এবং সরাসরি কেনাকাটার চ্যালেঞ্জগুলিতে অংশ নিতে পারবেন। পুরস্কার জেতার জন্য বিজয়ীদের নির্বাচন করা হবে ক্যাম্পেইন চলাকালীন সময়ে ডেলিভারি হওয়া অর্ডারগুলোর সর্বোচ্চ মোট মূল্যের ভিত্তিতে। এছাড়াও, গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হওয়ার জন্য অংশগ্রহণকারীকে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনার শর্ত পূরণ করতে হবে।
এই বছর ১১.১১ ক্যাম্পেইনের ইভেন্টগুলো আরও বিস্তৃত ও সুবিন্যস্ত। কেনাকাটার এই উৎসব শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায় মিডনাইট রাশ আওয়ারের মাধ্যমে, যেখানে রাত ৮টা-৯টা এবং রাত ১২টা-১টায় থাকছে ৮ শতাংশ উচ্চমূল্যের ভাউচার। এরপর ক্যাম্পেইন চলাকালীন যেকোনো সময় সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার পাওয়া যাবে। ক্যাম্পেইনে থাকছে ইলেকট্রিকাল টুয়েসডে, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরোয়ার্ড সানডে এবং ডি-মল মানডে (দারাজমল মানডে) -এর মতো থিমভিত্তিক দিন। পাশাপাশি, আবুল খায়ের, হায়ার, বাটা, লটো, ইউনিলিভার, শান, গ্লোবাল ব্র্যান্ডস, ম্যারিকো, মোশন ভিউ, এবং মিস্টিন এর মত শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো বিশেষ ছাড় নিয়ে ব্র্যান্ড ডে আয়োজন করবে। দারাজ চয়েস চ্যানেলের ব্যবহারকারীরা ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি সহ ফ্রি ডেলিভারি-এর মতো বিশেষ অফার পাবেন।
দারাজ ১১:১১ ব্র্যান্ড পার্টনারদের একটি বৃহৎ মেলবন্ধন ঘটেছে। হায়ার, লটো, ইউনিলিভার, ডেটল এবং হিমালয়া হলো এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার, এবং আবুল খায়ের, বাটা, মিস্টিন, শান, ম্যারিকো, মোশন ভিউ, এবং ন্যাচারকেয়ার হলো গোল্ড স্পন্সর। মামাআর্থ, টিপিলিংক, অর্গানিক নিউট্রিশন, ফ্রেশ, এসিআই, নিওকেয়ার সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই সুবিশাল অংশীদারিত্ব নিশ্চিত করছে যে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, স্বাস্থ্য ও সৌন্দর্য, হোম অ্যাপ্লায়েন্সেস এবং লাইফস্টাইল সহ সকল প্রধান ক্যাটাগরিতে বছরের সেরা দামে প্রিমিয়াম পণ্য হাতে পাবেন।
এই মেগা ক্যাম্পেইনকে আরও লাভজনক করতে, দারাজ দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনারদের সাথে একযোগে কাজ করছে। বিকাশ, নগদ, মাস্টারকার্ড, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ভাউচারের মাধ্যমে ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সাশ্রয় নিশ্চিত করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা বরাবরের মতো ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট ইএমআই (কিস্তি) সুবিধা নিতে পারবেন।
ডিবিটেক/জেবিএস/ইক
দারাজমল-এ ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
বার্ষিক সেল উৎসব  ১১.১১ উপলক্ষে এবার নতুনভাবে সাজানো দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি। এই গ্যারান্টির অধীনে ক্রীত পণ্য আসল না হলে শর্ত সাপেক্ষে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক দেবে তারা।
৩০ অক্টোবর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দারাজ বাংলাদেশ।  <o:p> </o:p>
এ বিষয়ে দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’ এই আস্থাকে আরও শক্তিশালী করে।”<o:p></o:p>
<o:p>জানাগেছে,  </o:p>এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০% পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।<o:p></o:p>
<o:p> </o:p>দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সাথে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, "দারাজের সাথে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ এবং ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে 'নম্বর ১' মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। এই সাফল্য এসেছে দারাজের সাথে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ এবং রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের জনপ্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি। আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে! দারাজের এই ১১.১১-তে রিয়েলমির অসাধারণ অফার জানতে নিয়মিত চোখ রাখুন।"
আসল ওষুধ সরবরাহে ১৫ হাজার ফার্মেসির সাথে পাল্‌সটেক
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতার নতুন অধ্যায় সূচনা করেছে দেশের দ্রুত-বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠান পাল্‌সটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর ১৫ হাজারে এরও বেশি ফার্মেসি এখন সহজে ও নিরাপদে আসল ওষুধ সংগ্রহ করছে, যা দেশের ফার্মাসিউটিক্যাল সরবরাহ ব্যবস্থায় আস্থা ও দক্ষতা বাড়িয়েছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগকারীদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে, যা তাদের প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী কার্যক্রম আরও বিস্তারে সহায়তা করছে। এ বিনিয়োগ পাল্‌সটেককে দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে নতুন গতি দিয়েছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত পাল্‌সটেক “তথ্যকে সহজ ও কার্যকরভাবে উপস্থাপন” এই দর্শনে কাজ করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রযুক্তিকে মানুষের জন্য আরও সহজ, নৈতিক ও উপকারী করে তোলা। তারা বিশ্বাস করে, প্রযুক্তি মানুষকে সাহায্য করবে, জটিল করবে না।
সেই ভাবনা থেকেই পাল্‌সটেক কাজ করছে তথ্যকে “বিশাল নয়, বরং অর্থবহ” করে তোলার লক্ষ্যে। প্রতিষ্ঠানটি নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, দায়িত্বশীল তথ্য ব্যবহার এবং সহজবোধ্য ডিজাইন উন্নয়নে কাজ করছে, যাতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
পাল্‌সটেক-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “সাফল্য শুধু সংখ্যায় নয়, প্রকৃত সাফল্য আসে তখনই, যখন আমরা গ্রাহকের আস্থা অর্জন করি এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারি। পাল্‌সটেক-এ আমরা প্রতিটি সমাধান তৈরি করি সততা, বিশ্বাস ও মানুষের প্রতি যত্নকে প্রাধান্য দিয়ে। আমরা শুধু প্রযুক্তি তৈরি করছি না; আমরা গড়ে তুলছি একটি ইতিবাচক প্রভাব ও নৈতিক উদ্ভাবনের ধারাবাহিকতা।”
ভবিষ্যতে পাল্‌সটেক আরও বিনিয়োগ করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের স্বচ্ছতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে। প্রতিষ্ঠানটি চায় বাংলাদেশের প্রযুক্তি খাতে মানবকেন্দ্রিক উদ্ভাবনের নতুন মানদণ্ড গড়ে তুলতে।
দারাজে ১৪ দিনের রিটার্ন পলিসি চালু
নিজেদের মার্কেটপ্লেস থেকে কেনা পণ্যের ক্ষেত্রে ১৪ দিনের রিটার্ন পলিসি চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার দারাজ জানিয়েছে, আগে একই সুবিধা শুধুমাত্র দারাজমল পণ্যের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে নতুন এই পলিসি সমগ্র প্ল্যাটফর্মের প্রযোজ্য ক্যাটাগরি সমূহে কার্যকর থাকবে। গ্রাহকরা ডেলিভারির দুই সপ্তাহের মধ্যে পণ্য ফেরত দিতে পারবেন, যদি পণ্য অব্যবহৃত অবস্থায় থাকে এবং প্যাকেজিং ও এক্সেসরিজ অক্ষুণ্ণ থাকে। রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে, সঙ্গে রয়েছে ফ্রি কালেকশন বা ড্রপ-অফ পয়েন্টের সুবিধা। রিফান্ডের মধ্যে ডেলিভারি চার্জও অন্তর্ভুক্ত থাকবে।<o:p></o:p>
নতুন এই নিয়মের মাধ্যমে অনলােইনে কেনাকাটায় জালিয়াতি এবং ঠকের ভয় থেকে বেরিয়ে এসে গ্রাহকরা আরো স্বাচ্ছন্দে ও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন বলে মনে করছে দারাজ কর্তৃপক্ষ। দারজ মনে করছে,  বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ -এর আগে এই সুবিধা চালু হওয়ায় গ্রাহকরা উৎসবমুখর কেনাকাটায় আরও আত্মবিশ্বাসী বোধ করতে পারবেন।<o:p></o:p>
<o:p>এ বিষয়ে </o:p>দারাজ বাংলাদেশের চীফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেছেন, গ্রাহকের আস্থা ও সুবিধা বাড়াতেই আমরা রিটার্ন উইন্ডো ৭ থেকে ১৪ দিনে বৃদ্ধি করেছি। এতে করে গ্রাহকরা বছরের যেকোনো সময় বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করতে পারেন। গ্রাহকের স্বচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়েই দারাজ দেশের অধিকাংশ অঞ্চলে তিন দিনের মধ্যে এবং ঢাকায় দুই দিনের মধ্যে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে। <o:p></o:p>
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বেশিরভাগ প্ল্যাটফর্মে পণ্যের ধরনভেদে এক থেকে সাত দিনের রিটার্ন সুবিধা থাকলেও দারাজের এই নীতি গ্রাহকসেবার দিক থেকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।<o:p></o:p>
<o:p> </o:p>
রাইডারদের মাসিক কিস্তিতে ই-বাইক দেবে ফুডপ্যান্ডা
ডেলিভারি পার্টনারদের জন্য ডেলিভারি কার্যক্রম পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করতে ডংজিন ইলেকট্রিক মোটরসাইকেলের সঙ্গে একসাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এর ফলে, ডেলিভারি পার্টনারেরা এখন কোন ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ২ হাজার ৪০০ টাকা ইএমআই (মাসিক কিস্তি) সুবিধায় পরিবেশবান্ধব ই-বাইক কিনতে পারবেন।
ফুডপ্যান্ডা’র ডেলিভারি পার্টনারদের সহায়তা ও কল্যাণে চালু করা ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারেরা এখন কোন ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট ও মাসিক ২ হাজার ৪০০ টাকার সহজ কিস্তিতে (২৪ মাসের বেশি ইএমআই সুবিধা) ডংজিনের ই-বাইকের নতুন মডেল (এ২, জি৬ ও আর৬) কিনতে পারবেন। এর মাধ্যমে ডেলিভারি পার্টনারদের জন্য ই-বাইক কেনাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও ঝামেলাহীন করল ফুডপ্যান্ডা।
এ উদ্যোগ নিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, “আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রেই রয়েছেন আমাদের ডেলিভারি পার্টনারেরা।
ডংজিনের সাথে আমাদের কোলাবোরেশনের মাধ্যমে, আমরা ই-বাইককে আরও সাশ্রয়ী করেছি। এর ফলে ডেলিভারি পার্টনাররা পরিবেশবান্ধব বাহন ব্যবহারের মাধ্যমে তাদের আয় বাড়াতে পারবেন এবং জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারবেন।”
অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার
অনলাইনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ওয়াকিটকি, রিপিটার এবং এ সংশ্লিষ্ট অ্যাক্সেসরিসের পসরা বসিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেড করপোরেশন। সরকারি অনুমোদিত ও বৈধ যন্ত্র সরবরাহে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকেই বিক্রি শুরু করেছে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওয়াকিটকি ও রিপিটার, ব্যাটারি, অ্যান্টেনা, হেডসেটও।
এছাড়াও এ সাইট থেকে সেফটি আইটেমের অংশ হিসেবে হেলমেট, গ্লোবস, গগলস, বিশেষ জুতা, বেল্ট, মেটাল ডিটেকটর ইত্যাদিও কেনারও সুযোগ রয়েছে।
সূত্রমতে, অনলাইনে বিক্রি হওয়া ওয়াকিটকি ও রিপিটারের মধ্যে Yanton-245, Yanton-328, Motorola GP-128, Motorola EVX-261, Aircom-379l, Dcom-300Baofeng BF-888S,Aircom AC-245 এবং Aircom AC-379L Plus SBR  মডেলগুলো পেশাদার বর্তমানে কাজে ব্যবহৃত হচ্ছে।
কর্তৃপক্ষের দাবি, এগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করে সরল অপারেশন সুবিধাযুক্ত এ ওয়াকিটকিগুলোতে আছে দীর্ঘ রেঞ্জ কভারেজ, যা পুরোদমে উন্মুক্ত স্থানসহ বিভিন্ন স্থানে ব্যবহারউপযোগী। মূলতঃ ইভেন্ট অর্গনাইজার, সিকিউরিটি এজেন্সি, রেস্টুরেন্ট, হাসপাতাল, কারখানা ও নির্মাণ সাইটে এই নিরাপত্তা ডিভাইসগুলো ব্যবহৃত হয়ে থাকে।  ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ব্যাটারি যা সারাদিন কাজ চালিয়ে যেতে সক্ষম।
নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু
বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গ্র্যাবী। মোশন ভিউ লিমিটেড-এর সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবীতে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য।
গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’
অনলাইনে ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। Grabee প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’<o:p></o:p>
অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী
চাঁদপুরের ইলিশ বলে অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির ঠেকাতে কঠোর প্রদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য করা ৪৪ জনের আবেদন যাচাই-বাছাই করে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেয়া হলো ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাত ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
নিবন্ধনপ্রাপ্ত প্রতিটি অনলাইন শপই ফেসবুক ভিত্তিক। এর মধ্যে ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এর উদ্যোক্তা মো: খোকন পাটওয়ারী। সনদ প্রাপ্ত অন্য অনলাইনগুলো হলো জাকির হোসেনের মাছ পল্লী, আব্দুল্লাহ আল মামুনের একিন শপ, তাজা ইলিশ ডট কম, ইলিশ রাণী, ইশতিয়াক আবিরের রূপালী বাজার এবং সজিব ইলিশের বাজার চাঁদপুর।
অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অনলাইন মাছ বিক্রেতা জানান, এতে তারাও খুশি। কারণ, অসাধু লোকজন মাছ না দিয়েই টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা অপবাদের স্বীকার একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সাতজনকে নিবন্ধন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি এ ধরণের নিবন্ধন আমরা প্রতিবছর দিব। নিবন্ধনের জন্য কোন টাকা নেওয়া হয়নি। পরে ১ থেকে ২ বছরের জন্য নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে। আবার নতুন করে নিবন্ধন দিলে তখনও টাকা নেওয়া হবে না। আবার এর মধ্যে কেউ যদি তার ব্যবসা বন্ধ রাখেন, তার নিবন্ধন বাদ করে দেওয়া হবে। মূলত হচ্ছে ইলিশ নিয়ে চাঁদপুরের যে ঐতিহ্য সেটি সমুন্নত রাখতে চাই। যেন কেউ চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করতে না পারে। এ বিষয়টি প্রতিহত করতে চাই।
ডিসি আরও বলেন, নিবন্ধন হওয়া ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েব সাইটে দেওয়া হবে। এতে করে বাকি যারা আছে তারাও নিবন্ধিত হওয়ার জন্য আগ্রহী হবেন। আর যারা বাহিরে থেকে প্রতারণা করছেন তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমরা এই বিষয়টি প্রচারণা করবো।
তিনি নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হাতিয়ার ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করবেন না। কারণ হাতিয়ার ইলিশ দাম কিছুটা কম। কোন ক্রেতা যেন প্রতারিত না হয়। একই সাথে চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনাম যেন অক্ষুন্ন থাকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
দারাজ ৮০% ছাড়; নকল প্রমাণে তিনগুণ ক্যাশব্যাক
ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড়সহশতভাগ আসল পণ্যের নিশ্চয়তার সঙ্গে নকল প্রমাণে তিনগুণ ক্যাশব্যাক ঘোষণা করেছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশ। ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন' উপলক্ষ্যে এই ঘোষণা দেয়া হয়। এর মধ্যে  'মিডনাইট রাশ আওয়ার'  এ- রাত ৯টা থেকে ১০টা এবং রাত ১২টা থেকে ১টার মধ্যে ৮% হাই-ভ্যালু ভাউচার দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, এই ছাড়ের পাশাপাশি বহুল জনপ্রিয় ১০/১০০/১০০০/১০০০০ টাকার বিশেষ ডিল উপভোগ করতে পারবেন ক্রেতারা।
বিশেষ করে, ১০ টাকার ডিল ১০ ও ১১ অক্টোবর দুপুর ৩টা ও রাত ৯টা এবং ১২ থেকে ১৬ অক্টোবর প্রতিদিন দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে ডাবল টাকা ভাউচার, ব্র্যান্ডের ওপর ৫০% পর্যন্ত ডিসকাউন্ট এবং নির্বাচিত পণ্যে ফ্ল্যাট ৫০% ছাড়। কেনাকাটাকে আরও সুবিধাজনক করতে সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট এবং ৭৯৯ টাকা বা তার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারির সুবিধা যুক্ত করা হয়েছে।
এছাড়াও দারাজ জ্যাকপট – ‘বাই মোর অ্যান্ড উইন' প্রতিযোগিতায়  সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার দিয়ে একজন ভাগ্যবান ক্রেতাকে রিভো সি৩২ওয়াই ইলেকট্রিক স্কুটার এবং 'অ্যাড টু কার্ট অ্যান্ড উইন' (৫–৯ অক্টোবর) প্রতিযোগিতার বিজয়ী পাবেন শামান ইন্টারন্যাশনালের সৌজন্যে একটি হায়ার ৭ কেজি টপ লোড অটোমেটিক ওয়াশিং মেশিন।
অপরদিকে গ্রাহকদের নির্দিষ্ট ক্যাটাগরি ও ব্র্যান্ডের সেরা ডিল পেতে ১০ অক্টোবর থাকছে লাইফস্টাইল ডে, ১১ অক্টোবর আইসিই ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর ফ্যাশন ডে এবং রিয়েলমি ব্র্যান্ড ডে, ১৪ অক্টোবর ইলেকট্রনিক্স ডে এবং বাটা ব্র্যান্ড ডে এবং ১৫ থেকে ১৬ অক্টোবর এফএমসিজি ডে। এর মধ্যে ১৫ অক্টোবর ইউনিলিভার পার্সোনাল কেয়ারের ব্র্যান্ড ডে-ও অন্তর্ভুক্ত। গ্রাহকরা যাতে সর্বোচ্চ সঞ্চয় করতে পারেন, সেজন্য দারাজ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে একত্রিত হয়েছে। এর ফলে ক্রেতারা প্রিপেমেন্টের ওপর ১২% পর্যন্ত ছাড়, বিকাশ ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ভাউচার এবং ইবিএল ও প্রাইম ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। দারাজ চয়েস-এ থাকছে '৪টি কিনলে ফ্রি ডেলিভারি' এবং '৫টি কিনলে ১টি ফ্রি সহ ফ্রি ডেলিভারি'-এর মতো বিশেষ অফার।
দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, "'ব্র্যান্ড রাশ' ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করছি যে দারাজ হচ্ছে বাংলাদেশে মানসম্মত ব্র্যান্ডেড পণ্যের কেনাকাটার চূড়ান্ত গন্তব্য। দেশের লক্ষ লক্ষ ক্রেতা এবং স্থানীয়-আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে আমাদের বিশ্বস্ত অংশীদারিত্ব ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সেরা সুবিধা দিচ্ছে। এই ক্যাম্পেইনটি শুধুমাত্র ছাড়ের সুযোগ নয়—এটি গ্রাহকদের সেরা মূল্য ও চমৎকার অভিজ্ঞতার সাথে আসল ব্র্যান্ডের পণ্য কেনার নিশ্চয়তা দেয়।"
আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ ২০২৫ এক্সপোতে আলিবাবা
২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ আন্তর্জাতিক এক্সপোতে অংশ নিয়েছে বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা.কম। সিইএমএস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এই মেলায় আলিবাবা.কম- এর বুথে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের যারা ডিজিটাল ট্রেডের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুঁজছে।  <o:p></o:p>
আলিবাবা.কম-এর গ্লোবাল পটেনশিয়াল মার্কেটস বিভাগের প্রধান ফনসেল ল্যান বলেন, “টেক্সটেক বাংলাদেশ ২০২৫ আন্তর্জাতিক এক্সপোতে বাংলাদেশি উদ্যোক্তাদের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে তারা ডিজিটাল বাণিজ্যের প্রতি অত্যন্ত আগ্রহী ও প্রতিশ্রুতিশীল।” আমাদের লক্ষ্য হলো এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিভিন্ন টুলস, নির্দেশনা এবং বিশ্বব্যাপী এক্সপোজার দিয়ে আন্তর্জাতিক বাজারে যুক্ত করে তাদের ব্যবসাকে আরও বড় ও সফল করার সুযোগ করে দেয়া।“    <o:p></o:p>
এক্সপো চলাকালীন সময়ে দর্শনার্থীরা মূলত মেম্বারশিপ প্যাকেজ, খরচ, প্রয়োজনীয় কাগজপত্র, ভেরিফিকেশন সময়সূচি এবং কার্যকরীভাবে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে কীভাবে পণ্য উপস্থাপন করতে হয় সে বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বস্ত ক্রেতা খুঁজে পাওয়া, সক্রিয় বাজারে লক্ষ্য নির্ধারণ এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা ও লজিস্টিকস সলিউশনের মত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য।<o:p></o:p>
এই বিষয়ে পাই সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান বলেন, "আমরা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছাতে এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে আলিবাবা.কম এর সফল ও স্বতন্ত্র সহায়তা পেয়েছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মানসম্পন্ন পণ্য সরবরাহের পাশাপাশি দৃঢ় বৈশ্বিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পেরেছি।" ২০১৯ সালে প্রতিষ্ঠিত, পাই সোর্সিং লিমিটেড একটি বাংলাদেশ-ভিত্তিক অন্যতম পোশাক উৎপাদন ও রপ্তানিকারক কোম্পানি।<o:p></o:p>
২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ আন্তর্জাতিক এক্সপো আবারও প্রমাণ করেছে যে এটি বাংলাদেশের টেক্সটাইল এবং অ্যাপারেল সেক্টরের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এক্সপোতে ৩৫টিরও বেশি দেশ থেকে ২৫ হাজারের অধিক শিল্প পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাপারেল রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান এই এক্সপোতে আরো শক্তিশালী হয়েছে। আলিবাবা. কম –এর এই সফল অংশগ্রহণ বাংলাদেশি ব্যবসায়ীদের ডিজিটাল প্রবৃদ্ধি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য নতুন পথ তৈরি করেছে।
সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ
ক্ষুদ্র ও কুটির ব্যবসায়ীদের উন্নত ক্রেডিট মূল্যায়নে এআই ভিত্তিক সমাধান চালু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। সিঙ্গাপুর-ভিত্তিক এআই কোম্পানি ইনসাইটজিনি’র সাথে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি এই সেবাকে আরো এক ধাপ এগিয়ে নিলো স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মটি। ইনসাইটজিনি’র ভয়েস অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে ঋণ পরিশোধের সক্ষমতা ও ইচ্ছাশক্তি, এই দুইটি বিষয়কে কথাবার্তার ধরণ বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করে প্রিয়শপ। ফলে ভাষা ও উপভাষার বাধা অতিক্রম করে তাৎক্ষণিক ক্রেডিট মূল্যায়ন সম্ভব হয়, যা গ্রামীণ খুচরা বিক্রেতাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনসাইটজিনি একটি এফডিএ সার্টিফায়েড, এআই চালিত প্ল্যাটফর্ম যা ব্যাংকিং, ফিনটেক, স্বাস্থ্যসেবা, বীমা, মানবসম্পদ ও সরকারি খাতে সেবা প্রদান করে। কোম্পানিটি এডভান্স ভয়েস, ভিডিও ও ডিজিটাল ফু্টপ্রিন্ট অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ক্রেডিট ঝুঁকি নিরূপণ, প্রতারণা সনাক্তকরণ এবং নিয়োগ দক্ষতা মূল্যায়ন করা হয়। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ এখন ইনসাইটজিনি’র একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করবে।
লন্ডন, জাপান, হংকং ও চীনের মতো বৈশ্বিক বাজারে সফলতার পর, এই প্রযুক্তি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমার্জিত করা হয়েছে প্রিয়শপের সহায়তায়।
এই অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন ইলেকট্রনিক ইকেওয়াইসি (eKYC) প্রক্রিয়া চালু হয়েছে, যা তিনটি গুরুত্বপূর্ণ মাত্রায় ঋণগ্রহীতাদের মূল্যায়ন করে: জনসংখ্যাগত তথ্য বিশ্লেষণ, ক্রয় তথ্য মূল্যায়ন এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। এই বহুমাত্রিক পদ্ধতি ব্যবসায়ীর পটভূমি, লেনদেনের ধরণ এবং আচরণগত বিশ্লেষণের মাধ্যমে আর্থিক দায়িত্বশীলতা নির্ধারণ করে। জটিল কাগজপত্রের প্রয়োজনীয়তা দূর করে এবং রিয়েল-টাইম তথ্যের উপর নির্ভর করে, এই সিস্টেম ঐতিহ্যবাহী ব্যাংকিং পদ্ধতির চেয়ে আরো নির্ভুল এবং অন্তর্ভুক্তিমূলক বিকল্প প্রদান করে।
ইনসাইটজিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চয় প্রিয়শপের সাথে অংশীদারিত্ব নিয়ে তার উৎসাহ প্রকাশ করে বলেছেন: "আমরা বাংলাদেশে আমাদের এআই সক্ষমতা আনতে প্রিয়শপের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আরো স্মার্ট, দ্রুত এবং অধিকতর অন্তর্ভুক্তিমূলক এআই-ভিত্তিক মূল্যায়ন সক্ষম করে, আমরা বিভিন্ন শিল্পের প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করতে পারবো  যা ব্যাপক পরিসরে অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।"
প্রিয়শপ বাংলাদেশে প্রথমবারের মতো ইনসাইটজিনি’র এআই চালিত নিয়োগ অপ্টিমাইজেশন টুল ব্যবহার করতে যাচ্ছে,, যা মনস্তাত্ত্বিক ও আচরণগত তথ্যের ভিত্তিতে সেরা চাকরি  প্রার্থী নির্বাচন করবে। এর ফলে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে মানসিক সুস্থতা নিশ্চিত হবে।
প্রিয়শপের সিও আশিকুল আলম খান বলেন :"আমাদের সবসময়ের লক্ষ্য হচ্ছে খুচরা ব্যবসায়ীদের ডিজিটালভাবে উন্নতির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়ে ক্ষমতায়ন করা। ইনসাইটজিনির সাহায্যে আমাদের এমএসএমইদের পাশাপাশি আমাদের কর্মচারীদের জন্যও আরো কার্যকর সুবিধা নিশ্চিত করতে পারব। এটি সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী সমাধান।"
ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ই-কমার্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
১৫ সেপ্টেম্বর, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে “goldenharvestshops.com” নামে নতুন ই-কমার্স প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোম্পানিটির পণ্য অনলাইনে গ্রাহকদের কাছে পৌছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সরাসরি ভোক্তাদের হাতে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ঘরে বসেই বিভিন্ন পণ্য ক্রয়ের সুযোগ, যা সময় ও খরচ—উভয়ই সাশ্রয় করবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ আরো শক্তিশালী হবে।
দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল
বাংলাদেশ ব্যবসায়ের দশক পূর্তীতে প্রতীক্ষিত ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজ। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এই সেলের উদ্বোধন হবে, যাতে কর্মব্যস্ত দিনের শেষে গ্রাহকরা সরাসরি বিশেষ অফারের সঙ্গে যুক্ত হতে পারেন। সেল চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে গ্রাহকদের জন্য নানা সুযোগ–সুবিধা। ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় এবং বড় আকর্ষণ হিসেবে থাকছে শ্রীলঙ্কায় ভ্রমণের পারিবারিক ট্যুর প্যাকেজ জেতার সুযোগ।<o:p></o:p>
এর মধ্যে ‘দারাজ জ্যাকপট: বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা চলবে পুরো ক্যাম্পেইন সময়জুড়ে। সর্বাধিক সংখ্যক সফল অর্ডার সম্পন্নকারী গ্রাহকরা পাবেন চমকপ্রদ পুরস্কার, যার মধ্যে রয়েছে পরিবার নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজ ও নতুন রেফ্রিজারেটর। অপর প্রতিযোগিতা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ চলবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় গ্রাহকরা যাঁরা সবচেয়ে বেশি পণ্য কার্টে যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন সময় অন্তত একটি ক্রয় সম্পন্ন করবেন, তাঁদের জন্য থাকছে এক্সক্লুসিভ পুরস্কার।<o:p></o:p>
গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে রাখা হয়েছে ৯, ৯৯, ৯৯৯ এবং ৯৯৯৯ টাকার ডিল, যা থাকবে হাজারো পণ্যে এবং পাওয়া যাবে বিভিন্ন সময়ে। পাশাপাশি থাকছে স্টোরজুড়ে ডাবল টাকা ভাউচার, শীর্ষ ব্র্যান্ডে ২০-৫০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় এবং নির্বাচিত পণ্যে ৫০% ফ্ল্যাট ছাড়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইটজুড়ে শিপিং ডিসকাউন্ট।<o:p></o:p>
উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন ‘মিডনাইট রাশ আওয়ার’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়ার পর রাত ৯টা - ১০টা এবং রাত ১২টা - ১টা পর্যন্ত পাওয়া যাবে ৮-৯ শতাংশ পর্যন্ত বিশেষ ভাউচার। এছাড়া পুরো ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যেকোনো সময় ফ্ল্যাশ ভাউচার সংগ্রহ করে বিশেষ মূল্যছাড় উপভোগ পারবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে ফ্ল্যাশ ড্রপস, যেখানে দেওয়া হবে জনপ্রিয় পণ্যে এক্সক্লুসিভ ছাড়।<o:p></o:p>
গ্রাহকদের বাড়তি সাশ্রয় দিতে দারাজ অংশীদার হয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে। বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকাবাংলা, ইবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ইউসিবি–র মাধ্যমে প্রিপেমেন্টে দেওয়া হবে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড়। এর পাশাপাশি ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে থাকবে বিশেষ কিস্তি সুবিধা ও ক্যাশব্যাক। বিকাশ ব্যবহারকারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। ৭৯৯ টাকার বেশি অর্ডারে দেওয়া হবে ফ্রি ডেলিভারি সেবা। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা, যেমন — ৪টি কিনলে ফ্রি শিপিং, আর ৫টি কিনলে একটি ফ্রি পণ্যের সঙ্গে ফ্রি শিপিং।<o:p></o:p>
ক্যাম্পেইনে সফল করতে দারাজের সাথে পার্টনারশিপ করেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে লট্টো, ডেটল, প্যারাশুট ও ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরাইমো। সিলভার স্পনসর হিসেবে রয়েছে লজিটেক, নেসলে, ইনসেপ্টা, হিমালয়া, টিপি–লিংক ও রিবানা। এসব অংশীদারিত্বের ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, ভোগ্যপণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যসেবা, গৃহস্থালি সামগ্রী ও জীবনধারা—সব ধরনের পণ্যে গ্রাহকরা উপভোগ করবেন প্রিমিয়াম অফার।<o:p></o:p>
দারাজ বাংলাদেশের চীফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, "৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল কেবল একটি প্রচারণা নয়, এটি মূলত লাখো গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।" তিনি আরও বলেন, "গ্রাহকদের সুবিধায় এবছর সর্বপ্রথম রাত ৮টায় সেল শুরু হবে। এ ছাড়াও পুরো আয়োজন সাজানো হয়েছে ব্যতিক্রমী অফার, আকর্ষণীয় পুরস্কার এবং দেশের সেরা ব্র্যান্ডগুলোর বেস্ট ডিলের মাধ্যমে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।"<o:p></o:p>
অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রিতে দুই বছরের দণ্ড, ১০ লাখ টাকা জরিমানা
ডিজিটাল বাণিজ্যের প্রসার, শৃঙ্খলা রক্ষা, বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি ও অপরাধ প্রতিরোধের তদারক করতে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ গঠন করছে অন্তর্বর্তী সরকার। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ই-কমার্স খাতের বিকাশ ও এ খাতকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য এ অধ্যাদেশ গঠন করা হচ্ছে। অধ্যাদেশ পাস হলে কর্তৃপক্ষ গঠন করা হবে। ডিজিটাল বাণিজ্যের প্রসার, শৃঙ্খলা রক্ষা, বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি ও অপরাধ প্রতিরোধের তদারক করবে এ কর্তৃপক্ষ।
তদারকিতে অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রিতে দুই বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ লাখ টাকা জরিমানা, নিষিদ্ধ পণ্য বিক্রি কিংবা নির্ধারিত সময়ে পণ্য বা সেবা সরবরাহ না করলে পণ্য মূল্যের কয়েক গুণ জরিমানার বিধান রাখা হয়েছে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশে। এরইমধ্যে অধ্যাদেশটির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে উপস্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে তিনি সেটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করাবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্রমতে, খসড়া অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে পাস হলে ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদানসংক্রান্ত কমিটি’র বৈঠকে পাঠানো হবে।
ওই কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিয়ে দেশে ই-কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। ডিজিটাল কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন দেবে এ কর্তৃপক্ষ। তবে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করলে কর্তৃপক্ষ নিবন্ধন বাতিল করে দেবে। কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে এ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রধান করে গঠন করা হবে উপদেষ্টা পরিষদ।
অধ্যাদেশের খসড়ায় ‘ডিজিটাল বাণিজ্য’ এর সঙ্গায় বলা হয়েছে, যেকোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য ও সেবা কেনাবেচা বোঝাবে। অনলাইনে কেনাবেচাযোগ্য পণ্য বা সেবা প্রদর্শিত বা ঘোষিত হতে হবে এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আর ‘ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠান’ বলতে বোঝানো হবে অনলাইনে নিজস্ব নামে বা নিজস্ব পরিচালনায় ওয়েবসাইট, মার্কেটপ্লেস বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে এককভাবে বা যৌথভাবে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করবে বা বিক্রি করার জন্য প্রদর্শন বা ঘোষণা দেবে-এ ধরনের নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
এছাড়াও মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে অনলাইন বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে ওই অধ্যাদেশে। এ ছাড়া নির্ধারিত সময়ে পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ জরিমানা আরোপ করা হবে। নিষিদ্ধ পণ্য বিক্রির ক্ষেত্রেও থাকছে বড় অঙ্কের জরিমানার বিধান।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, অনুমতি ছাড়া ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট, ক্যাশ ভাউচার করা যাবে না। করলে জরিমানা গুনতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে লটারির আয়োজন করলেও গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।
প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসেও তৎকালীন মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি খসড়া অনুমোদন হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বিষয়টি আর এগোয়নি। এখন খসড়াটি নতুন করে তৈরি করা হয়েছে।
ইভ্যালির রাসেলকে ধরিয়ে দিতে রাজধানীতে পোস্টার
ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেলকে ধরিয়ে দিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তার ছবি ও নামসহ পোস্টার সাঁটানো হয়েছে। সেই পোস্টারে উল্লেখ করা হয়েছে "প্রতারককে ধরিয়ে দিন"। হাজার কোটি টাকা লুটপাট করে মেরে দেওয়া শত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ধরিয়ে দিন। ধরিয়ে দিতে পারলে নগদ টাকা পুরস্কার প্রদান করা হবে।
পোস্টারে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। তবে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও তার বক্তব্য মেলেনি।
অর্থ ও চেক প্রতারণার দায়ে ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তিনি দণ্ডিতও হয়েছেন।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মত পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি।
ই-কমার্স প্ল্যাটফর্মটির চটকদার অফারের ‘প্রলোভনে’ অনেকেই বিপুল অঙ্কের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।
এক পর্যায়ে ক্রেতা ও পণ্য সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে ইভ্যালি। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইভ্যালিসহ আরও বেশ কিছু ইকমার্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামে গ্রাহকরা।
সেই থেকে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়।
মামলার বোঝা নিয়ে জেল খেটেছেন রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। ২০২২ সালের ৬ এপ্রিল শামীমা এবং ২০২৩ সালের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে কারামুক্ত হন। তারা আবার ইভ্যালির কার্যক্রম শুরু করেন। সবশেষ গেটওয়েতে থাকা ই-ভ্যালি পাওনাদারদের ১৩ কোটি টাকা ফেরত দেয়ার কথা জানিয়েছে নগদ।
ই-কমার্সে বার্তা ব্যবস্থাপনায় নতুন চ্যাটবট ‘বটপ্লো’
ই-কমার্স বা এফ কমার্সে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন শত শত গ্রাহক পণ্য বা সেবার তথ্য জানতে চান। কিন্তু ব্যবসায়ীরা সবসময় অনলাইনে থেকে উত্তর দিতে না পারায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেক উদ্যোক্তা এই চাপ সামলাতে না পেরে দীর্ঘদিনের ব্যবসা গুটিয়ে ফেলতেও বাধ্য হয়েছেন। গ্রাহকের এমন বেশুমার বার্তা ব্যবস্থাপনায় ‘বটপ্লো’ নামে নতুন একটি চ্যাটবট তৈরি করেছে নীলফামারীর তরুণ উদ্যোক্তা রাকিব ইসলাম ও জোসেফ আহসান।
তাদের উদ্ভাবিত এই স্বয়ংক্রিয় বার্তা সহকারীটি (চ্যাটবট) ২৮ আগস্ট, বৃহস্পতিবার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম (নেজারত ও কোষাগার শাখা) সায়ীদ মুহাম্মদ।
এসময় উদ্ভাবকেরা জানান, বটপ্লো’র মাধ্যমে ব্যবসায়ী তার দোকান বা প্রতিষ্ঠানের পণ্য ও সেবার বিস্তারিত তথ্য একবার দিয়ে রাখলেই, পরবর্তীতে গ্রাহক যেকোনো প্রশ্ন করলে এই ব্যবস্থা নিজে থেকেই সঠিক উত্তর দেবে। ফলে ব্যবসায়ীদের সারাক্ষণ অনলাইনে থাকার প্রয়োজন হবে না, তবে গ্রাহক তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন,“বর্তমান সময়ে প্রায় সবকিছুই এআই-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের অর্থনীতিতে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক ব্যবসায়ী কাস্টমার ম্যানেজ করতে হিমশিম খান, যা আমিও ব্যক্তিগতভাবে অনুভব করেছি। ‘বটপ্লো’ (BotPolo) ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী ও কার্যকর সমাধান হবে।”
তরুণ উদ্যোক্তা রাকিব ইসলাম বলেন, ‘অনেক ব্যবসায়ী প্রতিদিন শত শত বার্তার উত্তর দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। এতে সময় নষ্ট হয়, মানসিক চাপ বেড়ে যায় এবং গ্রাহকরাও সন্তুষ্ট হন না। ‘বটপোলো’ এই সমস্যার সহজ সমাধান দেবে। গ্রাহক সব সময়ই স্বয়ংক্রিয় উত্তর পাবেন, আর ব্যবসায়ী নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বর্তমানে এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ওয়েবসাইটে কাজ করছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতার (ফেসবুক) সঙ্গে যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি। অল্প কিছুদিনের মধ্যেই সেটিও সম্পন্ন হবে। তখন সব মাধ্যমে গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।’
তিনি জানান, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এমন স্বয়ংক্রিয় বার্তা সহকারী একটি বড় পরিবর্তন আনতে পারে। দেশের অধিকাংশ উদ্যোক্তাই এককভাবে ব্যবসা পরিচালনা করেন, যাদের আলাদা গ্রাহকসেবা দল রাখার সুযোগ নেই। একজন ক্ষুদ্র উদ্যোক্তার প্রতিদিন ২০০ থেকে ৩০০টি বার্তা পাওয়া অস্বাভাবিক নয়। সময়মতো উত্তর দিতে না পারলে গ্রাহক হারানোর আশঙ্কা থাকে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীরা বিক্রির দিকে বেশি মনোযোগ দিতে পারবেন।
উদ্যোক্তাদের বিশ্বাস, ‘বটপ্লো’ দেশের অনলাইন ব্যবসার গ্রাহকসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহযোগী উদ্যোক্তা আবু আদনান সিদ্দিক, রাহিদুল ইসলাম রনি, রোকনুল হক শুভ, রাসেল খান হৃদয় এবং সুজন ইসলাম সানজিদ। তারা উপস্থিত সবাইকে এই চ্যাট সহকারীর কার্যপ্রণালি ও উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরেন।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় নগদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থের অধিকাংশই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিনটেক প্রতিষ্ঠানটি।
নগদ সূত্রে প্রকাশ, ২০২১ সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভ্যালির পাওনাদার গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ দশমিক ৮৪ টাকা নগদের কাছে জমা ছিল। এর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ দশমিক ৬৪ টাকা ২৪,৬৩০ জন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়াসম্পন্ন করার মাধ্যমে ২০২৩ সালে নগদ ১,৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ লাখ ৪৭৫ দশমিক ৭০ টাকা এবং ২০২৪ সালে ২২,৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৩০৪ দশমিক ৯৪ টাকা ফেরত দিয়েছে। <o:p></o:p>
এ বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, “অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নিশ্চিত করছি, নগদের সিস্টেমে ইভ্যালির গ্রাহকদের যে পরিমাণ টাকা জমা রয়েছে, তা ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।”
প্রসঙ্গত: বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিষয়ক কারিগরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে নগদের নিকট জমা অর্থ গ্রাহককে ফেরত প্রদানের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে নগদের নিকট ইভ্যালির গ্রাহকের ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৩৯৫ দশমিক ২০ টাকা জমা রেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের এই অর্থ ফেরত দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
ফুডপ্যান্ডায় খুলশী মার্ট
স্থানীয়দের জন্য অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা অ্যাপে যুক্ত হয়েছে চট্টগ্রামের ‘খুলশী মার্ট’। এখন থেকে এই অ্যাপেই নিজেদের বিভিন্ন এক্সক্লুসিভ অফার দেবে চট্টগ্রামের খুলশীতে ১৯ বছর ধরে খুচরা কারবারিতে সংশ্লিষ্ট গ্রোসারি শপটি।
সেবাটি চালু করতে খুলশী মার্টের চট্টগ্রাম কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার ফুডপ্যান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি অনুষ্ঠানে তাদের হেড অব শপস আবু সালেহ দিদার; কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট ফাইজা শাহীদ তাবাসসুম; এবং সেলস অ্যাসোসিয়েট সৈয়দ আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।
অপরদিকে খুলশী মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন; প্রোকিওরমেন্ট ম্যানেজার আব্দুল্লা ইসলাম; ফাইন্যান্স বিভাগের অ্যাকাউন্টস অফিসার মো. আশরাফ এবং মার্কেটিংয়ের সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস
বর্ষার মাসজু[ ঘরে বসেই কেনাকাটায় ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।
‘৮.৮ মনসুন ম্যাডনেস’ নামের এই সুযোগে ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ।
এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার।
‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’-এর আওতায় অংশগ্রহণকারী ব্র্যান্ড থেকে সর্বোচ্চ টাকার পণ্য কেনাকাটাকারী গ্রাহকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সকল বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে বলে ৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে।
এতে জানানো হয়েছে, দারাজের সিগনেচার ‘৮ / ৮৮ / ৮৮৮ / ৮৮৮৮ টাকা ডিলস’ এর অধীনে থাকছে দিন ভিত্তিক বিশেষ অফার ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।
এর মধ্যে ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮% থেকে ৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।
কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল এবং প্রাইম ব্যাংক থেকে ১২% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা থাকবে। পাশাপাশি ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারিতে চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।
প্রিয়শপের হোম ব্র্যান্ড দীপ্তিতে নতুন সংযোজন
দেশের ই-কমার্স খাতের বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপের নিজস্ব ব্র্যান্ড 'দীপ্তি' খুচরা বাজারে এনেছে নতুন জাতের 'মিনিকেট' চাল। ৪ আগস্ট, সোমবার বিষয়টি জানিয়েছেন  প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মণ্ডল।
তিনি বলেন, "এই মাসেই আমাদের ব্র্যান্ডের মিনিকেট চালটি আমাদের মুদি দোকানিদের জন্য একটি গুণগত পণ্য হিসেবে বাজারে এসেছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটি মুদি দোকানিদের ব্যবসায়ে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশজুড়ে খুচরা বিক্রেতাদেরকে সবচেয়ে সেরা পণ্য প্রতিযোগিতামূলক দামে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।"
সূত্রমতে, বিগত চার বছর ধরে বাংলাদেশের মুদি দোকানিদের নিয়ে কাজ করছে প্রিয়শপ। বিশেষ করে দোকানিদের নিরবিচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন নতুন সেবাও আনছে। এ বছরেই আগত দীপ্তি আটাশ চাল বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। আটাশ চালের সফল বিক্রয়ের মাধ্যমে মুদি ব্যবসায় নেটওয়ার্কে সাড়া জাগিয়ে, এবার মিনিকেট চালের সংযোজন খুচরা ব্যবসায়ে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে।
ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
বাংলাদেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’র বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এই প্ল্যাটফর্মের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতা ব্যক্তিরা হলেন- এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।
৩ আগস্ট, রবিবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মেজবাহ উদ্দিন জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় ফ্লাইট এক্সাপার্ট এর মালিকদের বিরুদ্ধে একটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি হলেন- ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠানের কিছু কর্মচারী এসে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির মালিক জনৈক সালমান বিন রশিদ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সপরিবারে বিদেশে চলে যান এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। পরে তারা মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর জানা যায় অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। পরে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। এতে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন।
উধাও ফ্লাইটএক্সপার্ট?
উধাও ফ্লাইটএক্সপার্ট?
অনলাইনে উড়োজাহাজ টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) খোঁজে অফিসে ভীড় করছেন সেবাগ্রহীতারা। তবে এমন পরিস্থিতিতে ২ আগস্ট, শনিবার দুপুরে বাংলাদেশের সবচেয়ে বড় ওটিএ প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে না পেরে প্রতিষ্ঠানটির মতিঝিলের সিটি সেন্টারের কার্যালয়ে ভিড় করেছে শত শত ট্রাভেল এজেন্ট ও হজযাত্রীরা। সেখানে ফ্লাইট এক্সপার্টের কয়েকজন কর্মচারীও আটকা আছেন।
ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, তাদের সবশেষ পোস্ট ছিল হজ নিয়ে। সেই পোস্টে হজ্ব-২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেসব ট্রাভেল এজেন্সি ও হজ এজেন্সি ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনে বিক্রি করত, তারাও ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। তারা নিজেদের টিকিট এবং ওয়ালেটে জমা টাকার পরিমাণও দেখতে পারছে না।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে, প্রতিষ্ঠানের মালিক টিকিটের টাকা নিয়ে পালিয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গুঞ্জন উঠেছে গ্রাহকদের শতকোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন ফ্লাইট এক্সপার্ট। বর্তমানে তাদের ওয়েবসাইটের পাশাপাশি টেলিফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট থানায় ভিড় করছেন গ্রাহকেরা।
ফ্লাইট এক্সপার্টের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম।
সহকর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। সম্প্রতি একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। সাঈদ হোসেন ও সাকিব এ ঘটনার পেছনে ছিলেন। গত বৃহস্পতিবারের মিটিংয়ে তারা সমন্বিতভাবে সমস্ত দায় আমার ওপর চাপিয়ে দেন। দুর্ভাগ্যজনকভাবে, আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগও দেওয়া হয়নি। আজ সকালে তারা প্রায় ৩ কোটি টাকা তুলে নেন এবং নিজেদের কাছে রেখে দেন। এরপর থেকেই কোম্পানির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দায় চাপানো ও হুমকির পরিপ্রেক্ষিতে আমি শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ছুটিতে যেতে বাধ্য হয়েছি। এভাবে সরে যাওয়া আমার উদ্দেশ্য ছিল না– আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সন্ধ্যায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বিকেল থেকে অনেকেই বলছেন ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ঊর্ধ্বতনরা পালিয়ে গেছেন। বিষয়টি জানার জন্য তাদের অফিসে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের এমডি অফিস করছেন না। ওয়েবসাইটিও পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি এখনো অস্পষ্ট রয়েছে। এ নিয়ে পুলিশ কাজ করছে। এর মধ্যে আবার অনেক গ্রাহক মতিঝিল থানায় জিডি করতে আসছেন।
প্রসঙ্গত, ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। পরে তারা দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট ও সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
দারাজমলে ‘হাইসেন্স’
দেশের ক্রেতাদের ঘরে ঘরে নিজেদের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সঙ্গে জোট বেধেছে ব্র্যান্ড হাইসেন্স। হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে এই কৌশলগত চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায় দারাজমলে ‘হাইসেন্স’ | ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে।
এই ভার্চুয়াল মল থেকে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ আইওটি ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন গ্রাহক।
৩০ জুলাই, বুধবার প্রতিষ্ঠান দুটির পক্ষে জানানো হয়, রাজধানীর বনানী ফেয়ার গ্রুপ অফিসে এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জেসন ওয়াং-সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, ‘দারাজের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে হাইসেন্সের বিশ্বমানের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।’
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব। গ্রাহকদের কাছে সেরা ও উদ্ভাবনী পণ্য পৌঁছে দিয়ে তাঁদের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে এমন অংশীদারিত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ই-কমার্সে শীর্ষস্থান ধরে রাখার কৌশল আমরা অব্যাহত রাখব।’
প্রসঙ্গত, হাইসেন্স বিশ্বব্যাপী ১০০-ইঞ্চির বেশি পর্দার টেলিভিশন বিক্রিতে প্রথম এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর অফিশিয়াল পার্টনার।
ফের ই-ক্যাব নির্বাচনের হাওয়া
আগামী  ২৬ জুলাই সামনে রেখে ফের বইছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের হাওয়া। প্রার্থীদের প্রচারণায় এক দফা স্থগিতাদেশের আগে থেকেই দুইটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ভোটের প্রচারণায় নেমেছিলেন ৩৬ প্রার্থী।
সূত্রমতে, স্থগিতাদেশ উঠে যাওয়ার পর ভোটার সংখ্যা ৮০২ থেকে ৮৫৩তে উত্তীর্ণ হওয়ার পর একটি পক্ষ নির্বাচন বন্ধ করে পুণঃ তফসিলের জন্য নির্বাচন বোর্ডের কাছে আবেদন করেছেন। নিজ নামে এমন আবেদনকারীর সংখ্যা প্রার্থীদের মধ্যেই ৮ জন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য বলছে, বিপরীতে যথাসময়ে ভোট অনুষ্ঠানের পক্ষে প্রার্থী ও ভোটরদের পক্ষে তিন শতাধিক আবেদন জমা পড়েছে।
এমন পরিস্থিতিতে ১৩ জুলাই, রবিবার ঢাকার কারওয়ান বাজার এলাকার রেইনি রুফ রেস্টুরেন্টে আমরা ই-ক্যাবের ১৩ জন পরিচালক পদপ্রার্থী একত্রিত হন বলে খবর পাওয়া গেছে। ওই বৈঠকে গত ২০ মে জারিকৃত বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে মতামত দেন অধিকাংশ উপস্থিতি।
বৈঠকে একটি বিশেষ প্যানেলের নেতৃত্বে থাকা প্রার্থী আব্দুল সালাম প্রিন্স, ইসমাইল হোসেন, আনোয়ার সাদাত, রেহানা খান, মুকিব, জিএম ফারুক হোসেন, মইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে প্রকাশ,  এই প্রার্থীরা অন্যান্য প্রার্থীদের কে নিয়ে ই-ক্যাবের প্রশাসক, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, ডিটিওসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বৈঠকে চূড়ান্ত দাবি তুলে ধরার পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে। ১৪  জুলাই, সোমবার বিকালে ই-ক্যাবের প্রশাসকের সঙ্গে দেখা করে লিখিতভাবে আবেদন জমা দেবে।
এর আগে ই-ক্যাব ২০২৫-২৭ মেয়াদের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু ১৪ মে চিঠি দিয়ে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেছিলো ই-ক্যাবের নির্বাচন বোর্ড। এরপর ভোটার তালিকা হালনাগাদ করে তফসিলি সময়েই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন বোর্ড।
ডিজিটাল ব্যবসা ক্রেডিট কার্ডে আর লাগবে না রিটার্ন জমার প্রমাণ
চলতি অর্থ বছরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই–কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে আর রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না। একইভাবে যেকোনো ধরনের ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের সময় এত দিন রিটার্ন জমার প্রমাণপত্র লাগলেও চলতি অর্থবছর থেকে ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়নে এই বাধ্যবাধকতা নেই।
একইভাবে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তি এলো ডিজিটাল কমার্স ব্যবসায়ী ও ক্ষুদ, কুটির উদ্যোক্তার মাধ্যমে।
এসব ক্ষেত্র ছাড়াও আরো ১০ ক্ষেত্রে পুরোনো নিয়ম বদলে দেয়া হয়েছে।
সেগুলো হলো-সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণ, ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত খোলা ও বহাল রাখা, সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না।
ধামাকা শপিংয়ের কাছে পাওনা ৪০০ কোটি টাকা ফেরত চান ভুক্তভোগীরা
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কাছে পাওনা ৪০০ কোটি টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিক্রেতা ও গ্রাহকরা। পাওনা টাকা ফেরতে তারা হাইকোর্ট ডিভিশনের সহায়তা ও অন্তর্বর্তী সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন।
৯ জুলাই (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভুক্তভোগীরা। এতে অংশ নেন শতাধিক ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রাহক।  ‘ধামাকা শপিং ডটকমের ভুক্তভোগী, প্রতারিত ব্যবসায়ী ও ভোক্তাগণ’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন  সংবাদ সম্মেলনে শতাধিক ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রাহক উপস্থিত ছিলেন।
এসময় ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, আনুমানিক ৫০ জন উদ্যোক্তা ও ৩ হাজার ভোক্তা প্রতিষ্ঠানটির কাছে প্রায় ৪০০ কোটি টাকা পাওনা আছে। টাকা পরিশোধে বিভিন্ন সময়ে ব্যবসায়ী ও ভুক্তভোগীদের শতাধিক চেক দিলেও তা ডিজঅনার হয়। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণার মামলা করেছি, কিন্তু কোনও সুরাহা হয়নি। আমরা সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ধামাকা শপিং ডট কম শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ২০০ কোটি টাকায় মূলধন নিয়ে ব্যবসায় করতে এসেছে এবং তাদের মাইক্রোট্রেডসহ অন্যান্য আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যার জন্য আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এবং ক্রেতারা পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হই। এমনকি আমাদের আরও আশ্বস্ত করা হয়, এই কোম্পানির চেয়ারম্যান দেশের স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কেয়ার কো-অর্ডিনেটর ডা. এম আলী ওরফে মো. মোজতবা আলী ও ব্যবস্থাপনা পরিচালক দেশের স্বনামধন্য ব্যবসায়ী এস এম ডি জসিমউদ্দিন চিশতী।
তিনি আরও বলেন, আমরা ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রাহক ২০২০ সালের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম ও গ্রাহক পণ্য ক্রয় করে যাচ্ছিলাম। মার্চ ২০২১ পর্যন্ত ডেলিভারি এবং পেমেন্টসহ সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময় থেকে পণ্য ডেলিভারি সম্পূর্ণ হলেও আমরা মার্চেন্ট বা সেলাররা চুক্তিনামা অনুযায়ী বকেয়া বিল পাইনি। এমনকি ক্রেতারা তাদের পণ্য বাবদ অগ্রিম পেমেন্ট করা কোনও টাকাই ফেরত পায়নি। পাওনা টাকা পাওয়ার মানবিক সহায়তা করার নিমিত্তে বিগত সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার আবেদন করার পরেও কোনও সমাধান পাইনি।
জাহিদুল ইসলাম বলেন, টাকা না পেয়ে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কয়েক শ মামলা হয়েছে। চার বছর ধরে এ মামলা চলছে। মামলা চালাতে হিমশিম খেতে হচ্ছে। ধামাকা শপিংয়ের মালিকদের বাংলাদেশে যে সম্পদ আছে, তা দিয়ে অনায়াসে তারা ভুক্তভোগী ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে পারেন, কিন্তু তারা সেটি করছেন না। এ কারণে সরকারকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
তিনি বলেন, টাকা ফেরত দিতে না পেরে চেয়ারম্যান মো. মুজতবা আলী দাবি করছেন, তিনি ধামাকা শপিং ডটকমের সঙ্গে জড়িত ছিলেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে চেয়ারম্যান পরিচয়ে বৈঠক করেছেন। এ ছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে প্রধান অতিথি করে ই-কমার্স নিয়ে একটি গোলটেবিল বৈঠকে তিনি ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান পরিচয়ে সভাপতিত্ব করেন। অথচ এখন তিনি ওই পরিচয় অস্বীকার করছেন।
তিনি বলেন, উচ্চ আদালত আমাদের ন্যায্য পাওনা ফেরত পেতে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান মো. মুজতবা আলীর বিষয়ে উপযুক্ত রায় গ্রহণ করবেন, সেই আবেদন জানাচ্ছি। একই সঙ্গে ব্যবসায়ীদের পাওনা ফেরত দেওয়ার পাশাপাশি গ্রাহকদের পণ্য সরবরাহ করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীম উদ্দিন চিশতীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
ভুক্তভোগীদের দুর্বিষহ জীবনের কথা জানিয়ে তিনি বলেন, টাকা না পেয়ে আমরা অসহায় অবস্থায় আছি। অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেকেই বড় ব্যবসা বন্ধ করে ছোট আকারে কোনও রকম টিকে আছে। প্রতারকদের খপ্পরে পড়ে হাজার হাজার তরুণ নিঃস্ব হয়ে গেছে। তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু টাকা উদ্ধার করতে পারিনি। প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমাদের পাওনা টাকা ফেরত পেতে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করছি।
০৯-জুলাই/ডিজিবিটেক/এলডি
দারাজে ‘লাকি ৭.৭’ এ আইফোন ১৬ প্রো ম্যাক্স, রিভো ই-বাইক
‘লাক ফেভারস দ্য ফাস্ট’ এই থিমে ৭ জুলাই থেকে ‘লাকি ৭.৭’ শুরু করেছে দারাজ বাংলাদেশ। আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান এই একক ই-কামার্স উৎসবে ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি ও নানা পুরস্কার ঘোষণা করেছে ই-কমার্স মার্কেটপ্লেসটি। বরাবরের মতো সংখ্যা খেলায় এবার মাত্র ৭ টাকায় ওভেন, ৭৭ টাকায় এয়ার ফ্রায়ার  এবং  মাত্র ৭৭৭ টাকায় গুগল টিভি পাওয়ার মতো সুযোগ পাবেন ক্রেতারা।
‘দারাজ জ্যাকপট বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা জিতে নিতে পারেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং  রিভো ই-বাইক।
এছাড়া ‘১ দিনের বাজিমাত’ প্রতিযোগিতায় দিনের সর্বোচ্চ কেনাকাটাকারী গ্রাহককে রিয়েলমির সৌজন্যে একটি নতুন রিয়েলমি ১৪-টি মডেলের স্মার্টফোন, ৬ জুলাই পর্যন্ত চলা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, যে গ্রাহক তার কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ওই সময়ে অন্তত একটি অর্ডার করবেন সুমাশ টেকের সৌজন্যে তিনি পাবেন একটি এয়ারপডস্ প্রো (ফোর্থ জেনারেশন)।
ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায় লোটো পণ্য সর্বাধিক পরিমাণে ক্রয়কারী গ্রাহক পাবেন একটি বিলাসবহুল কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার।
দারাজ বাংলাদেশ জানিয়েছে, সকল বিজয়ী সফল অর্ডারের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন এবং ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নাম ঘোষণা করা হবে।<o:p></o:p> ৭ জুলাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মিডনাইট রাশ আওয়ার-এ থাকছে ৮%-৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার  গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সাথে কাজ করছে। বিকাশ, সিটি ব্যাংক, মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক, এবং লংকাবাংলা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে থাকছে ইএমআই সুবিধাও।
এছাড়াও, ৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহকরা ফ্রি ডেলিভারি এবং দারাজ চয়েস চ্যানেল থেকে কেনাকাটায় ‘৪টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি’ এর মতো আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।<o:p></o:p>
<o:p> এই আয়োজন নিয়ে  </o:p>দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, "লাকি ৭.৭ ক্যাম্পেইনটি কেবল একটি ছাড়ের উৎসব নয়, এটি আমাদের গ্রাহক ও বিক্রেতাদের ক্ষমতায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে আমাদের হাজারো সেলার পার্টনারদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ও তাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করছি। এটি এমন একটি সমন্বিত প্রচেষ্টা যা আমাদের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।"<o:p></o:p>
০৬-জুলাই/ডিজিবিটেক/এনডি
ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে।  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে দায়েরকৃত মামলার আসামীরা হলে-
আসামিরা হলেন- সৈয়দা আমবারীন রেজা, কো ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড; জুবায়ের সিদ্দিকী কো ফাউন্ডার ও ডিরেক্টর; মো. তাবারেজ খান (ভারতীয় নাগরিক) ডিরেক্টর ডেলিভারি (হিরো স্টোর); দিলারা ফারুক (হেড অব ক্যাটাগরি); মোহাম্মদ সাজেদুল হক (সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর) ডেলিভারি হিরো স্টোর; মোহাম্মদ তৌফিক এক্সিকিউটিভ ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডিরেক্টর ডেলিভারি হিরো স্টোর বাংলাদেশ লিমিটেড, পান্ডামার্ট।
ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাগুলো করেন। বাদীর আইনজীবী কাজী মফিজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।
বাদীর আইনজীবী সূত্রে প্রকাশ, ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের সঙ্গে ব্যবসা করেন শিহাব মাহমুদ। পৃথক পৃথক চুক্তি অনুযায়ী এই ব্যবসা করার কথা। কিন্তু চুক্তি ভঙ্গ করে বিভিন্ন জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে পান্ডামার্টের তথা ফুডপান্ডার কর্মকর্তারা বাদীর ৫ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি করেছেন। এ কারণে এই মামলা করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ফুডপান্ডা ও পান্ডামার্টের অভিযুক্ত কর্মকর্তারা যোগসাজশ করে পিএনপি-কে বিদেশি পণ্য সরবরাহের জন্য প্রলুব্ধ করেন। পিএনপি ওই পণ্য সরবরাহ করলেও, অভিযোগ মতে, ফুডপান্ডা ৫কোটি ৮০ লাখ টাকা বকেয়া রাখে।
বাদী শিহাব মাহমুদ বশিরের অভিযোগ, ফুডপান্ডার কর্মকর্তারা প্রভাব খাটিয়ে পণ্য নষ্ট দেখিয়ে ভুয়া ফেরত চালান তৈরি করেন, অথচ সরবরাহকৃত পণ্য গ্রহণের সময় গুণগত মান যাচাই করেই গ্রহণ করেছিলেন। এছাড়া, নামমাত্র এক-দুই বা একশ টাকার কম পরিমাণ অর্থ পরিশোধ করে বাকী পাওনা গড়িমসি করেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি ভ্যাট-ট্যাক্স ফাঁকিরও অভিযোগে আগেও আলোচনায় এসেছে, যা এনবিআর-এর বিভিন্ন তদন্ত ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
তার দাবি, একাধিকবার নোটিশ দেওয়ার পরও পাওনা পরিশোধ না করে সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হয়ে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া হঠাৎ করে ক্রয় আদেশ বন্ধ করে দেওয়ায় তার গুদামে সংরক্ষিত পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়, এতে তার আরও প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী শিহাব মাহমুদ বশির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী প্রতিষ্ঠান ফুডপান্ডা ও পান্ডামার্ট প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে আসছে। আমি একা নই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন আরও বহু ভুক্তভোগী। আমি আইন ও আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সুষ্ঠু বিচার প্রত্যাশায় আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
জানতে চাওয়া হলে এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ফুডপান্ডা। বলা হয়েছে, ফুডপান্ডা ও এর কর্মীদের সুনাম নষ্ট করার উদ্দেশে এ মামলা করা হয়েছে। এসব ‘মিথ্যা অভিযোগ’ ও ‘অপচেষ্টার’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে এই আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান।
অপারেশনাল প্রফিটের মাইলফলক স্পর্শ করল প্রিয়শপ
অপারেশনাল প্রফিটেবিলিটি অর্জন করেছে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য এমবেডেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম প্রিয়শপ। রিটেইল সাপ্লাই চেইন রূপান্তর ও এমএসএমই-দের ক্ষমতায়নের গত মে মাসে এই মাইলফলক স্পর্ষ করে দেশীয় ই-কমার্স খাতের বি-টু-বি রিটেইল মার্কেটপ্লেসটি।
১ জুলাই (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে প্রিয়শপের এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন বলেছেন. "আমাদের জন্য এটি শুধুমাত্র ফিনান্সিয়াল মাইলফলক নয়। এটি আমাদের দলগত শৃঙ্খলা, দৃঢ়তা এবং এমার্জিং মার্কেটে একটি ইনক্লুসিভ ও এস্কেলেবল রিটেইল সমাধানের ব্যাপক চাহিদার প্রমাণ। আমাদের জন্য এটা শুধু একটা ব্যবসায় না, বরং আমরা মুদি দোকানিদের জীবনে একটা পরিবর্তন আনছি এক্সেসিবিলিটি, এমপাওয়ারমেন্ট আর প্রযুক্তির মাধ্যমে। অতঃপর, আমরা এখন সেটাকে লাভজনক অবস্থাতে নিয়ে আসতে পেরেছি।"
তিনি আরো জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৬টি থানা এবং ১,১৭৬টি ডেলিভারি রুট জুড়ে ১,২৭,৮৩২+ সক্রিয় খুচরা বিক্রেতাকে সেবা দিচ্ছে। যার ফলে প্রতি তিন মাসে ৩০% হারে খুচরা বিক্রেতাদের ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে।  কাজ করছে ২৭৬টিরও বেশি ব্র্যান্ড পার্টনারের সঙ্গে, যার মধ্যে ১৮৯টির মত ব্র্যান্ডের সাথে এক্সক্লুসিভলি যুক্ত আছে। এমবেডেড ক্রেডিট, ডিজিটাল টুলস এবং এন্ড-টু-এন্ড স্মার্ট ডিস্ট্রিবিউশন পদ্ধতির মাধ্যমে প্রিয়শপ রিটেইল ব্যবসায়ের ভবিষৎকে গড়ে তুলছে।
ই-অরেঞ্জ সিওও আমান উল্লাহ চৌধুরী গ্রেফতার
প্রতারণায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর সিওও এবং ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ ত্যাগ করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৭ জুন তাকে গ্রেফতার কথা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার।
তিনি জানান, আমান উল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী মামলা রয়েছে। তেমনি একটি মামলায় আজ বিমানবন্দর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
জানা গেছে, আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের একটি হায় হায় ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ হাজার ১শ’ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা রয়েছে। প্রতারণা মামলায় একাধিকবার জেল খাটলেও বর্তমানে তিনি জামিনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন।
বিশ্বস্ত সূত্র বলছে, শুধু প্রতারণা নয়, তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবেও পরিচিত। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে  ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন সময় এই আমানুল্লাহ চৌধুরী ঢাকা মহানগর ও ঢাকা জেলার আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, আইটিতে এক্সপার্ট আমানুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের বিরুদ্ধে প্রচার-প্রচারণায়ও সক্রিয়ভাবে যুক্ত ছিলো।
সূত্র জানায়, তার এ্যালিফেন্ট রোডের অফিসে তৎকালীন আইএস পিআর এর আওয়ামী সরকার ঘনিষ্ঠ একদল অফিসারের সহযোগিতায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ নামক একটি প্রচার সেল গঠন করা হয়, যাদের ২৪ ঘন্টার কাজ ছিলো ছাত্রজনতার আন্দোলন বিরোধী প্রচার প্রচারণা চালানো।
তদন্তে উঠে এসেছে, ই-অরেঞ্জের ১,১০০ কোটি টাকা আত্মসাৎ পরিকল্পনার অংশ হিসেবে আমান উল্লাহ তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে জেলে থাকার নাটক করেন। উদ্দেশ্য ছিল, জনসচেতনতা ও তদন্তকে বিভ্রান্ত করে আত্মসাৎকৃত অর্থ গোপন করা।
প্রসঙ্গত, ৫ অগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা এই আসামি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন ছাড়াও দেশজুড়ে আলোচিত ই-অরেঞ্জ প্রতারণা মামলার মূলহোতা হিসেবে পরিচিত।
চায়না রাউন্ড ট্রিপ জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্ট
দ্বিতীয়বারের মতো মার্চেন্টদের প্রান্তিক ভিত্তিক  পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো অ্যাপ ভিত্তিক  কুরিয়ার সার্ভিস পাঠাও । বাংলাদেশে এই প্রথম মার্চেন্টদের চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল ও কক্সবাজার রাউন্ড ট্রিপের কাপল এয়ার টিকিট জিতেছেন পাঠাও কুরিয়ার-এর মার্চেন্টরা।<o:p></o:p>
বিজয়ীদের মধ্যে বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা টু গুয়াংজু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন ইজি শপ বিডি এর নাইম হোসেন, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা টু কাঠমুন্ডু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন মেহেদি বাই মিমি এর তানজিলা আকতার, বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা টু কক্সবাজার টু ঢাকা কাপল এয়ার টিকেট পাঁচমিশালি বাই তৃনা এর তানিয়া ইসলাম তৃনা।
২৬ জুন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় বলে জানিয়ছে পাঠাও কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়। <o:p></o:p>
প্রসঙ্গত, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও এখন দেশে শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে বলে দাবি করে আসছে।<o:p></o:p>
ধামাকা শপিংয়ের প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ
গ্রাহকের প্রায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ডি জসীম উদ্দিন চিন্তীর নামে রাজধানীর বনানী মডেল টাউনের ৩ ও ২/এ নং রোডে ১৪ নম্বর প্লটে ৫ কাঠা জমি ওপর নির্মিত একটি বহুতল ভবন, যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এছাড়া মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নামে গাজীপুরের কাশিমপুর পূর্ব বাগাবাড়ী এলাকায় ৪১ শতাংশ জমি, যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার আল মামুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন ঢাকার সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তিগুলো জব্দের আদেশ দেন।
তদন্তে জানা যায়, ধামাকা শপিং প্ল্যাটফর্মটি কোনও বৈধ নিবন্ধন না নিয়েই অবৈধভাবে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছিল। প্রতিষ্ঠানটি কম দামে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ধামাকা শপিংয়ের নিজস্ব কোনও ব্যাংক হিসাব না থাকলেও তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের হিসাব ব্যবহার করে লেনদেন করতো।
সাউথইস্ট ব্যাংকের একটি হিসাব বিশ্লেষণে দেখা যায়, সেখানে ধামাকা শপিংয়ের ব্যবসা সংক্রান্ত প্রায় ৫৮৮ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে, অথচ ২০২১ সালের ২৭ জুন হিসাবটিতে মাত্র ৯৩ হাজার ৭৩১ টাকা স্থিতি ছিল—যা অত্যন্ত অস্বাভাবিক এবং আর্থিক জালিয়াতির প্রমাণ বহন করে।
সিআইডির তদন্তে আরও ওঠে এসেছে, ধামাকা শপিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থ প্রতিষ্ঠানের এমডি, স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এমনকি মাইকো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজের একাউন্টেও এসব অর্থ অবৈধভাবে হস্তান্তর করা হয়; যা মানি লন্ডারিংয়ের শামিল।
এই অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর বনানী মডেল থানায় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।
আসামিরা বর্তমানে সবাই দেশের বাইরে অবস্থান করছেন। তাদের আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করেছে বলে তদন্তে জানা গেছে। বিদেশে পাচার হওয়া অর্থের উৎস, গন্তব্য ও ব্যবহার সম্পর্কেও বিস্তারিত অনুসন্ধান করছে সিআইডি। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার ফাইন্যান্সিয়াল ক্রাইম আবুল কালাম আজাদ অনুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ক্রাউডশিপিং সেবা চালু
আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ রুটে ক্রাউডশিপিংসেবা চালু করেছে নিউইয়র্কভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপ ডিমহাব। এই স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতারা বাংলাদেশি এবং তাদের লক্ষ্য আগামী ১৮ মাসে কানাডা, ভারতসহ ১৫০টিরও বেশি দেশে এই সেবা সম্প্রসারণ করা।
নিজেদের সেবা নিয়ে সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ডিমহাম শুধু একটি কুরিয়ার নয়, এটি প্রবাসী ও স্থানীয় মানুষের মাঝে হৃদয়ের সেতুবন্ধন। আমরা প্রযুক্তি দিয়ে বিশ্বজুড়ে মানুষকে আরও কাছাকাছি আনতে চাই। তাই ডিমহাম শুধু একটি অ্যাপ নয়—এটি বিশ্বাস, যোগাযোগ এবং সহানুভূতির বৈশ্বিক নেটওয়ার্ক। ”
ডিমহাম কীভাবে কাজ করে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেরকরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে ডেলিভারি রিকোয়েস্ট পোস্ট করেন এরপর যাত্রীরা তাদের ভ্রমণপথ অনুযায়ী রিকোয়েস্ট গ্রহণ করেন তারপর পণ্যটি হাতে হাতে গ্রহণ ও ডেলিভারি করা হয়। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে প্লেড দিয়ে আইডি ভেরিফিকেশন ও স্ট্রাইপ দিয়ে পেমেন্ট সুরক্ষা ব্যবস্থাপনা করা হয়।
ডিমহাম একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যা ব্যক্তিগত পণ্য প্রেরণের জন্য যাত্রী ও প্রেরকদের মধ্যে সংযোগ স্থাপন করে। আপনি যদি উপহার, কাপড়, ল্যাপটপ, ওটিসি ওষুধ কিংবা গুরুত্বপূর্ণ নথি পাঠাতে চান—ডিমহাম আপনাকে একজন যাচাইকৃত ভ্রমণকারীর সাথে যুক্ত করে, যিনি ওই গন্তব্যে যাচ্ছেন। এই সেবার মাধ্যমে বৈশ্বিক কাভারেজ অর্থাৎ রুট সম্প্রসারণ চলমান, সাধারণ কুরিয়ারের তুলনায় কম খরচ মানে সাশ্রয়ী, যাত্রীদের সঙ্গে পণ্য পৌঁছায় সময় বাঁচিয়ে অর্থাৎ দ্রুত এছাড়া যাচাইকৃত ভ্রমণকারী ও সুরক্ষিত লেনদেন যথেষ্ট নিরাপদ আর পাঠানো যাবে উপহার, ইলেকট্রনিক্স, ওষুধ (ওটিসি), কাপড়, নথি প্রভৃতি।
১৪ বছরে বিক্রয় ডটকম
১৪ বছরে পদার্পণ করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে সবার কাছে সহজলভ্য করার ফলে বাংলাদেশের কেনাবেচার ধারা বদলে দিয়েছে অনলাইন মার্কেটপ্লেসটি। আর তাই ২০১২ সালের অক্টোবরে যাত্রা শুরু করা মার্কেটপ্লেসটিতে দুই কোটির বেশি বিক্রেতা পাঁচ কোটির বেশি সম্ভাব্য ক্রেতার সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ডটকম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ডটকম এমন একটি মাধ্যম, যা সারা দেশে পণ্য বিক্রিকে উৎসাহিত করার পাশাপাশি মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। বিক্রয় ডটকমই বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে কোরবানির পশু বিক্রির পাশাপাশি দেশের প্রথম অনলাইন প্রোপার্টি, ফার্নিচার ও গাড়ির মেলা আয়োজন করেছে। পাশাপাশি মোবাইল, ইলেকট্রনিকস, যানবাহন ও প্রোপার্টির মতো প্রয়োজনীয় পণ্য খুঁজে পাওয়াকে করে তুলেছে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।
বিক্রয় ডটকমের মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাইফ মোহামেদ বলেন, ‘বিক্রয়ের ১৩ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষকে সহজলভ্য, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সক্ষম করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের পথে আমাদের পাশে ছিলেন আমাদের বিশ্বস্ত ব্যবহারকারী ও সহযোগীরা। তাঁদের অবিচল সমর্থন ও আস্থার ফলেই আজ এই গতিশীল ক্রেতা–বিক্রেতা কমিউনিটি গড়ে উঠেছে।’
বিক্রয় ডটকমে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। সুবিধাগুলো চালু হলে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরির পাশাপাশি সহজেই বিজ্ঞাপনের ভুয়া রিভিউ শনাক্ত করা যাবে।
৮-১১ জুলাই অনুষ্ঠিত হবে অ্যামাজন প্রাইম ডে ২০২৫
এবছরের অ্যামাজন প্রাইম ডে ২০২৫ হবে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত—চলবে টানা চার দিনব্যাপী। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।
বার্ষিক এই বিক্রয় উৎসবে গ্রাহকরা ঘরোয়া খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে গ্রীষ্মকালীন আয়োজনে ব্যবহৃত পণ্য, স্কুল সরঞ্জাম, স্বাস্থ্য ও ব্যক্তিগত যত্ন, খেলনা, সেরা বিক্রিত বই, পোষা প্রাণীর জিনিসপত্র এবং বিলাসবহুল পণ্যসহ নানা কিছুতেই ছাড় পাবেন।
এবার প্রথমবারের মতো থাকছে “টুডেজ বিগ ডিলস”—প্রতিদিনের থিম-ভিত্তিক সীমিত সময়ের অফার, যা নতুন মাত্রা যোগ করবে কেনাকাটায়।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রাইম ডে-তে যুক্তরাষ্ট্রে ১৪.২ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
চলতি বছরের শুরুতে অ্যামাজন জানিয়েছিল, ট্যারিফ সত্ত্বেও তারা প্রাইম ডে চালু রাখবে।
ডিবিটেক/বিএমটি
বিক্রয় কমিশনের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার চান ই-কমার্স ব্যবসায়ীরা
আসন্ন ২০২৫-২৬ অর্থবছর থেকে অনলাইন কেনাবেচার কমিশনের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট (ভ্যালু এডেড ট্যাক্স) প্রত্যাহারের দাবি জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যরা।
৩ জুন, মঙ্গলবার ঢাকার ধানমন্ডীতে ই-ক্যাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এই দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সদস্যরা।
ই-ক্যাবের নির্বাচিত নির্বাহী কমিটি না থাকায় প্রশাসক মুহাম্মদ সাঈদ আলীর উপস্থিতিতে সংগঠনের সাধারণ সদস্যরাই এবারের বাজেট প্রতিক্রিয়া তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করেন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো), এজিউর কুইজিনের স্বত্তাধিকারী জান্নাতুল হক (শাপলা),  ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকতা (সিওও) জিয়া আশরাফ বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন, আমার গেজেটের স্বাত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেনসেন মিডিয়ার সিইও ইঞ্জি তৌহিদা হায়দার, টপ ট্রেনডজের এম এম রায়হানা বেগম, অদম্য প্রকাশের স্বত্তাধিকারী নাজিবউল্লাহ রাফে, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূইয়া, স্নো এন রেইনের কামরুল ইসলাম, টপ মোরের স্বত্ত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান. ফার্নিকমের স্বত্ত্বাধিকারী ময়নুল হোসেন, বিডি এক্সক্লুসিভের স্বত্ত্বাধিকারী ইসমাইল হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রশাসক সাঈদ আলী বলেন, ই-ক্যাবের সদস্যরা প্রস্তাবিত বাজেটে ভ্যাট প্রত্যাহারের যে দাবি তুলেছে তা যৌক্তিক। আমিও মনে করি সরকার রাজস্ব আদায়ের কৌশল হিসেবে অনলাইন কেনাটাকার কমিশনে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এতে রাজস্ব না বেড়ে উল্টো কমে যাবে। কারণ অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এই পরিমাণ ভ্যাট দিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবে না। এতে দেশের বেকারত্ব বাড়বে। সরকারকে তাদের পেছনে ভর্তুকি বাবদ ব্যয় বাড়াতে হবে।
অনলাইন কেনাকাটার কমিশনের ওপর ভ্যাট শুণ্যের কোঠায় নামিয়ে আনলে রাজস্ব আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। প্রশাসক বলেন, ব্যবসা বাড়লে প্রতিষ্ঠানের সরকার এখাত থেকে অনেকভাবে রাজস্ব আহরণ বাড়াতে পারবে।
এর আগে ই-কমার্স উদ্যোক্তারা তাদের দাবি তুলে ধরেন। এসব দাবি সুনির্দিষ্ট আকারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌছে দেওয়ারও আশ্বাস দেন ই-ক্যাবে নিযুক্ত প্রশাসক সাঈদ আলী।
অনুষ্ঠানে চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকতা (সিওও) জিয়া আশরাফ বলেন, ১৫ শতাংশ ভ্যাট দিয়ে ব্যবসা করা কঠিন হবে। ই-কমার্স খাতের সম্প্রসারণকে উৎসাহিত করতে হলে এখাতকে ভ্যাটমুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে একটি বড় প্রত্যাশা ছিল ডিজিটাল ইনক্লুশন। ই-কমার্স খাত এই প্রত্যাশা পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি মনে করি ই-কমার্স খাতকে সঠিক ভাবে বিকশিত করতে হলে এখাতে ২ শতাংশ ভর্তুকি দেওয়া দরকার।
পাইকারি লিমিটেড বিডির এমডি অন্তু করিম বলেন, ই-কমার্স খাতকে পৃষ্ঠপোষকতা না করলে এই খাত সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা যারা বিটুবি অর্থাৎ বড় পরিসরে পণ্যের বেচাকেনা করি, তাদের জন্য ১৫ শতাংশ ভ্যাট অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে। এতে পণ্যের দাম বেড়ে গিয়ে ভোক্তার ওপর চাপ তৈরি করবে। ফলে ভোক্তা অনলাইনে কেনাকাটা করতে নিরুৎসাহিত হবে।
দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, আমরা বিশ্লেষণ করে দেখেছি, বিক্রয় কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিয়ে অনলাইনে পণ্য বিক্রয় করতে হলে অনেক পণ্যের খুচরা মূল্য সাধারন স্টোর থেকে অনলাইনে বেশি পড়বে। কিছু কিছু ক্ষেত্রে তা সর্বোচ্চ খুচরা মূল্যের কাছাকাছি পৌছে যাবে।
এজিউর কুইজিনের স্বত্তাধিকারী জান্নাতুল হক (শাপলা) বলেন, অনলাইন কেনাকাটা সময় বাঁচায়। ভ্যাট বাড়লে পণ্যের ব্যয় বাড়বে। আমরা চাই সাধারণ মানুষের জীবন-ব্যয় কমে আসুক, সময় বাঁচুক।
ফার্নিকমের স্বত্ত্বাধিকারী ময়নুল হোসেন বলেন, এত উচ্চ ভ্যাট দিয়ে প্রস্তুতকারকরা মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করতে পারবে না। ক্ষুদ্র উদ্যোক্তারা ই-কমার্স থেকে মুখ ফিরিয়ে নেবে।
বিডি এক্সক্লুসিভের স্বত্ত্বাধিকারী ইসমাইল হুসাইন বলেন, ই-কমার্স খাতের প্রচারের জন্য সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিতে দুই দফায় ভ্যাট দিতে হচ্ছে। এটারও একটি যৌক্তিক সমাধান দরকার।
অনলাইন কেনাকাটা ও বিনোদনে খরচ বড়ছে
অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২ জুন, সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। একইসঙ্গে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন তিনি। তবে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।
এর ফলে অনলাইনে কেনাকাটায় খরচ বাড়ার পাশাপাশি দেশীয় ওটিটিগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। বিশ্বায়ন ও প্রযুক্তির এ যুগে দৈনন্দিন নিত্যপণ্য বা অন্যান্য কেনাকাটার জন্য অনেকেই নির্ভর করছেন অনলাইন কেনাকাটার ওপর। ক্যাশলেস বাংলাদেশ বা ডিজিটাল অর্থনীতির বিস্তারে অনলাইন কেনাকাটার বিস্তৃতি বেশ ভালো ভূমিকা রাখছে। এর মধ্যেই ভোক্তাদের জন্য বাজেট প্রস্তাবনাকে দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে অনুমোদন দিয়েছে।
প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট সাত হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে।
হোয়াটসঅ্যাপ -এ বিক্রয়
বিক্রেতার বিজ্ঞাপনের বিস্তারিত এখন পেইজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজেই পেয়ে যাবে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়-এর ক্রেতারা। এজন্য নতুন এই ফিচারটি বিক্রয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ - উভয় প্ল্যাটফর্মেই চালু করা হয়েছে।
ফিচারটি ব্যবহারে বিক্রেতাদের কোনো আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই। বিজ্ঞাপনে বিক্রেতার প্রথম যে মোবাইল নাম্বারটি দেয়া থাকে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।
নতুন এই ফিচারের মাধ্যমে ফোন কল ও চ্যাটের পাশাপাশি বিক্রয়-এর তৃতীয় যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ যুক্ত হলো। বিজ্ঞাপনের নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই একটি প্রি-ফিল্ড (আগে থেকে লেখা) মেসেজসহ চ্যাট চালু হবে, যাতে বিজ্ঞাপনের লিংক বা তথ্য যুক্ত থাকবে।
এ বিষয়ে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “ব্যবহারকারীদের জন্য আমরা সর্বদা প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও সহজে ব্যবহারযোগ্য সমাধান নিয়ে আসার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আমাদের প্ল্যাটফর্মে এমনই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের জন্যও একটি বড় সুযোগ। এখন তারা আরও বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে সরাসরি বার্তা পাবেন, যা বিক্রির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে আরও কার্যকর ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে।”
অশ্লীলতা ছড়ানো বন্ধে আইনি নোটিশ
অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ই-কমার্স খাতের নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন একজন আইনজীবি। ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ও অঙ্গভঙ্গির অভিযোগে রবিবার নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল কাদের (এ কে ফয়সাল)। নোটিশের জবাব দিতে তাকে তিন দিনের সময় দেয়া হয়েছে।
আইনি নোটিশে তনিকে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি ও প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের ভিডিওগুলো অনতিবিলম্বে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলতেও বলা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে তিনি যদি আবারও এ ধরনের আচরণে লিপ্ত হন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সানবিস বাই তনি নামে অনলাইনে ব্যবসা পরিচালনাকারী এই নারী উদ্যোক্তাকে নোটিশ পাঠানো বিষয়ে এ কে ফয়সাল গণমাধ্যম কর্মীদের বলেছেন,  “তনি তার ফেসবুক লাইভে একাধিকবার এমন ভাষা ও অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন, যা সমাজ, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি। এসব বক্তব্যে নারীদের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে এবং কখনো কখনো তিনি ‘কাপড় খুলে মারধর’ করার হুমকিও দিয়েছেন—যা স্পষ্টতই সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করে।”
তিনি আরো বলেন, এভাবে যদি ই-কমার্স ব্যবসাকে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভবিষ্যতটা কি? ওরা এখান থেকে কি শিখবে। তাই উনি (তনি) এবং যারা এভাবে অনলাইন মিডিয়ায় অশ্লীলতা ছড়াচ্ছে আমি ওনাদের সকলকে এর মাধ্যমে সতর্ক করতে চাচ্ছি। আপনারা প্লিজ এখান থেকে বেরিয়ে আসেন। অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগেই তনিকে তার অশ্লীল কন্টেন্ট মুছে ফেলার আহ্বান জানান এ কে ফয়সাল।
উদ্যোক্তাদের ই-কমার্স নীতিমালা মেনে ভবিষ্যতে ফেসবুক পেজ পরিচালনার আহ্বান জানিয়ে এই আইনজীবি বলেন, অশ্লীল, অশ্রাব্য ও কুরুচীপূর্ণ কথা বার্তা থেকে বিরত থাকবেন। একজন আইনজীবি হিসেবে যারাই এরকম অশ্লীলতা ছড়াবে ওনাদের বিরুদ্ধেই আনগত ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত তনির শোরুম ‘সানভি’স বাই তনি’-তে অভিযান চালায়। সেই সময়েও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
রোবাইয়াত ফাতেমা তনি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার মন্তব্য ও লাইভ ভিডিওর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে এবার বিষয়টি আইনি পর্যায়ে পৌঁছানোয় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
একদিনে দুই সম্মাননা পেলেন নওরীন
একদিনে দুইটি সম্মাননা পেলেন ই-কমার্স উদ্যোক্তা হোসনেয়ারা নূরী নওরীন। এরমধ্যে “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর – গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন নওরীনস মিরর ও জামদানি এক্সপ্রেস প্রতিষ্ঠাতা সিইও। আর পদ্মা উদ্যোক্ত ফাউন্ডেশন থেকে অর্জন করেছেন এবছরের ‘জয়ী অ্যাওয়ার্ড’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা তার হাতে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, মিডিয়া ব্যাক্তিত্ব রাজু আলীম উপস্থিত ছিলেন।
আর পদ্মা ফাউন্ডেশন থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পুরস্কার হোসনে আরা নূরীর হাতে তুলে দেন কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ডি এ তাহের, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এসময় তার সঙ্গে ছিলেন।
হোসনে আরা নূরী নওরীন প্রতিষ্ঠা করেছেন ‘নওরীনস মিরর’ এবং ‘জামদানি এক্সপ্রেস’, যেগুলো নারীর ফ্যাশন এবং বাংলার ঐতিহ্যবাহী জামদানিকে আধুনিক ব্যবসায়িক কাঠামোয় রূপ দিয়েছে। তার নেতৃত্বে গঠিত জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি) জামদানি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পুরস্কার গ্রহণের পর নওরীন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়; এটি আমার টিম, আমার কারিগর ভাইবোনদের এবং দেশের প্রতিটি নারীর যারা প্রতিনিয়ত সংগ্রাম করে নিজেদের স্বপ্ন গড়ছেন।”
অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ১৪ শতাংশ ছাড়
কোরবানি ও অতিথি আপ্যায়নের প্রস্তুতির সময়ে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করে তুলতে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এরমাধ্যমে সিঙ্গার, ইলেকট্রোমার্ট, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম.কে. ইলেকট্রনিকসের মত জনপ্রিয় সব ব্র্যান্ড থেকে ফ্রিজ ও টেলিভিশনের মত প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় অরেঞ্জ ক্লাবের সসদ্যদর জন্য দেয়া হচ্ছে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড়।
এছাড়াও অ্যাগ্রো ব্র্যান্ডের সাথেও অংশীদারিত্ব চুক্তির ফলে সেবা গ্রহণে অরেঞ্জ ক্লাব মেম্বাররা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রয়াস অ্যাগ্রো ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে দিবে বিনামূল্যে পশু ডেলিভারি, পশুখাদ্য ও ছাড়কৃত পশু কোরবানি সেবা। আর ঢাকায় যারা শুদ্ধ খামার থেকে পশু কিনবেন, তারা উপভোগ করবেন ফ্রি হোম ডেলিভারি, বিনামূল্যে পশুখাদ্য এবং অন্যান্য বিশেষ সুবিধা। এছাড়াও, অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য থাকছে সহজ শর্তে পেমেন্ট সুবিধা, হোম ডেলিভারি এবং অতিরিক্ত বিভিন্ন ঈদ অফার।
বৃহস্পতিবার এ বিষয়ে বাংলালিংক জানিয়েছে, সীমিত সময়ের জন্য দেয়া অফারগুলো এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোডের মাধ্যমে এই ছাড় মিলবে।
এ নিয়ে বাংলালিংকের ডিরেক্টর অব মার্কেটিং অপারেশনস মেহেদী আল আমীন বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগ, একতা ও উদারতার বার্তা নিয়ে আসে। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ঈদের প্রস্তুতি আরো স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই, যেন তারা তাদের প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটাতে পারেন। বাসায় কোরবানির পশু পৌঁছে দেয়া থেকে শুরু করে গ্রাহকরা যেন বাসাকে নতুন করে তুলতে পারেন, এজন্য আমরা এ চমৎকার উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমরা আমাদের বিশ্বস্ত গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি।”
ই-ভ্যালি হ্যাকড
হ্যাকারের দখলে রয়েছে আলোচিত দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট খুললে সেখানে সব প্রোডাক্ট প্রদর্শিত হলেও ব্যানার পোস্ট নিজেদের দখলে নিয়ে সেখানে একটি বার্তা দেয়া হয়েছে। বার্তায় হ্যাকারের পরিচয়/ঠিকানা প্রোটন হিসেবে উল্লেখ আছে। ইংরেজিতে লেখা ওই বার্তায়, ক্রেতাদের সকল তথ্য ফাঁস করে দেয়ার হুমকী দিয়ে দ্রুত কর্তৃপক্ষকে যোগাযোগ করার মেইল সেঁটে দিয়েছে হ্যাকার।
সূত্রমতে,  শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা দেখতে পান, সাইটটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার গ্রুপের বার্তা প্রদর্শিত হচ্ছে।
এদিকে এখন পর্যন্ত হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, এটি কোনো বিদেশি সাইবার গ্রুপের কাজ হতে পারে। তবে বার্তা বলছে এটি কোনো গ্রুপ না হয়ে একক হ্যকারও হতে পারে।
প্রসঙ্গতম, এর আগেও বিভিন্ন সময় দেশীয় ই-কমার্স সাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে। এতে বোঝা যায়, অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত নয়।
দারাজের ৬.৬ বিগ ঈদ সেলে গরু-ছাগল
জিতসেন ভাই’ কনটেস্টে গরু-ছাগল জেতার সুযোগ ও সুপার ব্র্যান্ড ডে’র বিশেষ অফার নিয়ে দারাজ বাংলাদেশের এবারের ঈদ আয়োজন, ৬.৬ বিগ ঈদ সেল। এগুলো ছাড়াও ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত অফারে দারাজে কেনাকাটায় থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারি। এছাড়াও অফার গ্রহণ করে একজন ক্রেতা জিতে নিতে পারেন একটি গরু।
দারাজের "জিতসেন ভাই" কনটেস্টটিতে ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে, তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি দুইজন পাবেন একটি করে ছাগল।
এছাড়াও ক্যাম্পেইনের প্রথম দিন, ২০ মে রাত ১২টা থেকে শুরু হচ্ছে মিডনাইট ভাউচার ড্রপ যেখানে প্রথম ঘণ্টাতেই মিলবে সীমিত সংখ্যার হাই-ভ্যালু ভাউচার। একই দিনে চলবে “মেগা গিভঅ্যাওয়ে” কনটেস্ট, যেখানে সর্বোচ্চ সফল অর্ডার মূল্যের গ্রাহক জিতে নিতে পারবেন একটি এসি। কনটেস্ট এর বিস্তারিত জানা যাবে দারাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
দারাজের জনপ্রিয় নিজস্ব চয়েস চ্যানেল থেকে যারা ঈদের কেনাকাটা করবেন, তাদের জন্য শর্ত সাপেক্ষে আছে ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফট। এর ফলে প্রতি অর্ডারেই তৈরি হচ্ছে সাশ্রয়ের সুযোগ।
নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিকাশ, নগদ, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, কমিউনিটি ব্যাংক, লংকাবাংলা, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইএমআই পার্টনার হিসেবে এনআরবি ব্যাংক ও ইবিএল যিপ। এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডার করলেই মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা—যা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে গ্রাহকের লাভের পরিমাণ।
দারাজ জানিয়েছে, ঈদ সেলের জন্য ব্র্যান্ড পার্টনারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ট্রিক্স রয়েছে প্লাটিনাম পার্টনার হিসেবে। প্যারাস্যুট অ্যাডভান্সড, ইউনিলিভার, হায়ার, লোটো এবং ওরাইমো—এরা অংশ নিয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। আর গ্রুম লাভিনো, পার্পল কেয়ার, ইউগ্রিন বাংলাদেশ, মাইক্রোল্যাব, কুডি, ওয়েলেসিয়া, হিমালয়া, এসকেবি, নেসলে এবং ডাবর রয়েছে সিলভার ক্যাটাগরিতে। প্রতিটি ব্র্যান্ড দিচ্ছে বিশেষ ছাড়—ইলেকট্রনিকস, গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে।
এদিকে, মে মাসেও দারাজের মাসিক আয়োজন সুপার ব্র্যান্ড ডে-এ রয়েছে ক্রেতাদের জন্য আলাদা চমক। এই মাসে ২০ মে হায়ার এবং ২৩ মে রেকিট বেনকিজার নিজেদের সেরা অফার নিয়ে থাকছে দারাজে—যা থাকবে কেবল ওই দিনগুলোর জন্য। ঈদের প্রস্তুতিতে অনেকেই এই ডিলগুলোকে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করছে দারাজ।
কওমি উদ্যোক্তাদের হাত ধরে রাজশাহী-সাতক্ষীরা থেকে ঢাকায় আম পৌঁছাবে ডাক বিভাগ
কওমি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার বিখ্যাত আম এবার ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাবে সরাসরি চাষিদের হাত থেকে। ডাক বিভাগের ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় ৪০০০ কেজি আম ঢাকার গ্রাহকদের কাছে পৌঁছে তারা।
বৃহস্পতিবার দ আগারগাঁওয়ের ডাক ভবনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ ডাক বিভাগকে আমরা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। এই সংস্কার কার্যক্রমের একটি অংশ হচ্ছে সাপ্লাই চেইনগুলোকে সচল করা। ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামোগুলোকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কিভাবে উপকৃত হতে পারে আমরা সেই চেষ্টা করছি। যেহেতু ডাক বিভাগ অত্যন্ত প্রাচীন একটি সরকারি প্রতিষ্ঠান যাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা রয়েছে, তাই আমরা মনে করি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ডাক বিভাগের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে তাদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারবে। অন্যথায় তাদের জন্য সাপ্লাই চেইন তৈরি করে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর এ কাজটি কঠিন হবে। এই কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন কওমি উদ্যোক্তারা — যারা কওমি মাদ্রাসা শিক্ষিত তরুণদের জন্য তৈরি করা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেছেন। ইসলামি আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে ওঠা এই কমিউনিটির লক্ষ্য হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন, প্রযুক্তি ও দক্ষতা শেখানো, এবং একটি বিশ্বাসযোগ্য ও বরকতময় ব্যবসায়িক মানসিকতা গড়ে তোলা।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে তাদের কমিউনিটিতে যুক্ত আছেন ৮০০০০+ কওমি তরুণ উদ্যোক্তা, যারা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, ই-কমার্স, কৃষি ও উৎপাদন খাতে নিজেদের ক্যারিয়ার গড়ছেন। বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ এই প্রকল্পের পরিবহন সহযোগী হিসেবে কাজ করছে। ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে চাষিদের কাছ থেকে সংগৃহীত আম প্রতিদিন ঢাকার প্রতিটি প্রান্তে গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, যা ভোক্তাদের জন্য নিশ্চিত করবে এক অনন্য অভিজ্ঞতা।
উদ্যোক্তারা আশা করছেন, এই প্রকল্প শুধু একটি মৌসুমি কার্যক্রম নয়, বরং এটি একটি টেকসই কৃষিপণ্য বিপণন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। যা আগামীতে অন্যান্য ফল, কৃষিপণ্য ও আঞ্চলিক উৎপাদনের ক্ষেত্রেও অনুকরণীয় উদাহরণ হতে পারে। এই উদ্যোগের আওতায় প্রতিদিন প্রায় ৪০০০ কেজি আম ঢাকায় পরিবহন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ডাক বিভাগের বিশ্বস্ত লজিস্টিক নেটওয়ার্ক এর উপর আস্থা রেখে। এ উদ্যোগের মাধ্যমে সুলভে পরিবহন সুবিধা পাচ্ছেন উদ্যোক্তা ও চাষিরা; ভোক্তামূল্য পর্যায়ে যার সুফল সরাসরি গ্রাহকরাও উপভোগ করবেন। এই উদ্যোগের সেবা গ্রহণ করতে যেকোনো নাগরিক কওমি উদ্যোক্তা নামক ফেসবুক গ্রুপ বা এই উদ্যোগের সাথে যুক্ত বিক্রেতাদের ফেসবুক পেইজে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন।
জিপিও ভবন ‘সচিবালয়ে যুক্ত করার প্রস্তাবের’ প্রতিবাদ
রাজধানীর গুলিস্তানে অবস্থিত জেনারেল পোস্ট অফিস (জিপিও) ভবন ও ডাক বিভাগের সাবেক প্রধান কার্যালয়কে পরিত্যক্ত ও অব্যবহৃত উল্লেখ করে তা সচিবালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তার প্রতিবাদ করেছেন বিভাগের কর্মীরা। পাশাপাশি এই প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক ও ডাক বিভাগের (ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা) ডেপুটি জেনারেল ম্যানেজার আতিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ‘জিপিও ভবন পরিত্যক্ত ও অব্যবহৃত’ দাবি করে তা সচিবালয়ের এক্সটেনশন হিসেবে সচিবালয়ের মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তি ও হস্তান্তরের প্রস্তাব দিয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে।
এ প্রস্তাবে উল্লিখিত তথ্যকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, জিপিও কম্পাউন্ড সরকারঘোষিত একটি কেপিআইভুক্ত স্থাপনা। এখানে ডাক বিভাগের ১৪টি অপারেশনাল অফিস সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে ডাকসেবা গ্রহণ করছে। ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার এই কেন্দ্র কখনোই পরিত্যক্ত ছিল না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় শেরেবাংলা নগরে অবস্থিত ডাক ভবনে স্থানান্তরিত হলেও অন্যান্য অপারেশনাল অফিস আগের মতো জিপিও কম্পাউন্ডেই চলমান।
ডাক বিভাগের মতামত ছাড়াই এ ধরনের চিঠি দেওয়া এবং তা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করায় নিন্দা জানিয়ে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন বলেছে, জিপিও ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি ডাক বিভাগের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর প্রাণের জায়গা, তাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। ষড়যন্ত্রমূলকভাবে এই ভবন কেড়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে তারা সরাসরি দেশের ডাকসেবার ওপর আঘাত হিসেবেই বিবেচনা করে।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে জিপিও ভবনকে ‘পরিত্যক্ত ও অব্যবহৃত’ দাবি করে তা সচিবালয়ের এক্সটেনশন হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছ এমন খবরে গত ১১ মে  জিপিও ভবনে প্রতিবাদ সভা করে ডাক বিভাগের ঢাকার কর্মকর্তা-কর্মচারীরা। সভায় ঢাকা মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মো. আলতাফুর রহমান বলেন, জিপিও ভবন শুধুমাত্র একটি স্থাপনা নয়; এটি ডাক বিভাগের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর প্রাণের জায়গা, গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। ষড়যন্ত্রমূলকভাবে এই ভবন কেড়ে নেওয়ার যে কোনো উদ্যোগকে দেশের ডাক সেবার ওপর আঘাত হিসেবে বিবেচনা করা হবে।
ই-কমার্সে ‘পাগলা মে’ শুরু
পাগলা মে শুরু হয়েছে বাংলাদেশের অনলাইন শপিং জগতের নতুন অনলাইন শপ কার্টআপ-এ।  আগামী ১৮ মে পর্যন্ত চলবে এই ‘May Madness’ প্রণোদনা। এই অফারে সপ্তাহজুড়ে ফ্রি ডেলিভারি , টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচার দেবে ই-কমার্স প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির দাবি, অন্যান্য সকল অনলাইন মার্কেটপ্লেসের চাইতে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারি দেবে তারা।  “মে ম্যাডনেস” ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সকল ধরণের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
এ নিয়ে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। ‘May Madness’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।”
কার্টআপ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,   Apex, Bata, Cudy, Lotto, MJL Bangladesh PLC, Natura Care, Q Cosmetics, Skin Cafe এবং UGreen সহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড ও তাদের নতুন কালেকশন ও অফার মিলবে এই ই-শপে। এছাড়াও কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট ও বিকাশ গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
বাধা ভেঙ্গে ই-কমার্সে নারীদের ফিরিয়ে আনতে রাজধানীতে গোলটেবিল বৈঠক
রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্রাজার ৭১ মিলানয়তনে শনিবার অনুষ্ঠিত হলো শিমিনসডিজিটাল গোলটেবিল বৈঠক। বৈঠকে উঠে আসে নারীদের অর্থায়নের প্রবেশগম্যতা, ডিজিটাল শিক্ষা, নীতিগত সংস্কার, আইনি সহায়তা, পরামর্শদাতা ব্যবস্থা ও সহায়ক পরিবেশ তৈরির বিষয়গুলো। একইসঙ্গে গুরুত্ব পেয়েছে ই-কমার্সে নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দূর করার নানা প্রস্তাবানা। এরমধ্যে নারীদের মধ্যে সচেতনতা তৈরি, দক্ষতা বৃদ্ধি, অনুপ্রেরণা প্রদান এবং তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নারী উদ্যোক্তা, নীতি নির্ধারক, ই-কমার্স বিশেষজ্ঞ এবং স্টার্টআপ ইকোসিস্টেমে সক্রিয় অংশগ্রহণকারীরা নারীদের জন্য ডিজিটাল ব্যবসা ও ই-কমার্সে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
`SheMeansDigital - ব্রেকিং ব্যারিয়ার্স: হোয়াটস হোল্ডিং উইমেন ব্যাক ইন ই-কমার্স’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
জেন বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা। বক্তব্যে নারীবান্ধব অর্থনৈতিক নীতিমালা এবং SME খাতে নারীদের প্রবেশ সহজ করতে বিশেষ আর্থিক পণ্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিউযার্স এর সভাপতি ডাঃ রুবিনা হোসেইন, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আতিক ও ড্যাফোডিল পরিবারের ব্র্যান্ড এন্ড কমিউেিনকেশনের উপ-পরিচালক  সামিহা খান।
জেন বাংলাদেশ  এর ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন ও উদ্যোক্তাবৃত্তি বিভাগ এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ যৌথভাবে এই  রাউন্ড টেবিলের আয়োজন করে।
বেঙ্গল মিটে একাদশ কোরবানীর হাট
একাদশ বারের মতো অনলাইন কোরবানি হাটের বসাচ্ছে বেঙ্গল মিট। এজন্য মূলওয়েবসাইটের অধীনে খোলা হয়েছে কুরবানির পোজ। এখানে থাকা গরু, খাসি ও ভেড়া কিনতে পারবেন গ্রাহক। এরপর কোরাবানির ক্ষেত্রে একক বা শেয়ার কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন ক্লিক করে।
বৃহস্পতিবার বেঙ্গলমিটের অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাটের আয়োজন নিয়ে বেঙ্গলমিট প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, বেঙ্গল মিটের অনলাইন কোরবানি হাট ক্রেতাদের ভিড়ভাট্টা পশুর হাট, খোলা জায়গায় কোরবানি, কিংবা অস্থায়ী কসাই ব্যবস্থার ঝামেলা থেকে মুক্তি দিয়ে একটি আধুনিক, ও শরিয়াহসম্মত সমাধান দিচ্ছে। সার্ভিসটি এখন লাইভ, এবং সেরা প্রাণী ও পছন্দের ডেলিভারি স্লট পেতে গ্রাহকদের আগেভাগেই বুকিং করতে উৎসাহিত করছে।
তিনি বলেছেন, “ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের আরাম—এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছে। এবারও আমরা অর্গানিক ঘাস খাওয়া গরুর বিশেষ ক্যাটাগরি রেখেছি, যা স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য উপযুক্ত।”<o:p></o:p>
এসময় উপস্থিত প্রতিষ্ঠানটির হেড অফ প্রকিউরমেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স ও এক্সপোর্ট এ, কে, এম, ছায়াদুল হক ভূঁইয়া (আল-আমিন), বলেন, “বিগত এক দশকের বেশি সময় ধরে বেঙ্গল মিট কোরবানির সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যারা একবার আমাদের সার্ভিস নিয়েছেন, তাদের অনেকেই প্রতিবছর ফিরে আসেন, কারণ তারা জানেন—তাদের ধর্মীয় দায়িত্ব আমরা শ্রদ্ধা ও যত্নের সঙ্গে সম্পন্ন করি।”<o:p></o:p>
<o:p> </o:p>
দারাজের ৫.৫ এ সর্বোচ্চ ৮০% ছাড়
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে “৫.৫ বেস্ট প্রাইস, বেস্ট ডিলস”। ৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলা এই বিশেষ সেল উপলক্ষে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি, এবং ভাউচার ডিসকাউন্ট।
এই ক্যাম্পেইনের প্রতিদিনই দারাজ অ্যাপে পাওয়া যাবে নতুন নতুন ফ্ল্যাশ সেল ডিল, যেখানে অংশ নিচ্ছে ডেটল, ওরাইমো, হায়ার, প্যারাস্যুট অ্যাডভান্সড এবং নিওকেয়ার-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো। ইলেকট্রনিকস, ফ্যাশন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্যে থাকছে আকর্ষণীয় অফার।
ফ্রি ডেলিভারি সুবিধা পেতে গ্রাহকদের ন্যূনতম ৭৯৯ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। অ্যাপের ভাউচার সেন্টার থেকে ‘ফ্রি ডেলিভারি’ ও অন্যান্য ডিসকাউন্ট ভাউচার সংগ্রহ করে আরও বেশি সাশ্রয় করা যাবে।
দারাজ জানায়, ক্যাম্পেইনটি শুধু ছাড় বা অফারের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি গ্রাহকদের জন্য একটি বিস্তৃত ও নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।
নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
আরো ৪০ লাখ ডলার নতুন বিনিয়োগ পেলো দেশি স্টার্টআপ চালডাল। এরমধ্যে ৯০ শতাংশই বিদেশী বিনিয়োগ। বাকি ১০ শতাংশ মিলেছে স্টার্টআপ বাংলাদেশের নিয়মিত রাউন্ডআপ থেকে। সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পাওয়ার পর কোনো আলোচিত স্টার্টআপ হিসেবে এটাই এ বছরের দ্বিতীয় বিদেশী বিনিয়োগ।
বাংলাদেশের উদ্ভাবনী এই  মুদী দোকানভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডট কমে বিনিয়োগ করা ওয়াই কম্বিনেটর (ycombinator) এবং স্ক্যালা (scala) সহ আরো ১৫টির মতো বিদেশী ভেঞ্চর ক্যাপিটাল কোম্পানি এই বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন চালডালডটক সহ প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম। তবে সম্প্রতি প্রতিশ্রুতি পাওয়া নতুন বিনিয়োগকারীদের নাম বলতে রাজি হননি তিনি।
তিনি বলেছেন, নতুন বিনিয়োগের টাকা গবেষণা ও উন্নয়নেই শেষ হয়ে যাবে। আরো বিনিয়োগ পাওয়ার প্রচেষ্টা চলছে।
এ পর্যন্ত চালডাল ডটকম মোট ৩৫ মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ পেয়েছে জানিয়ে অপর সহ প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ বলেছেন, অনেকদিন ধরেই নতুন বিনিয়োগ খুঁজঠিলাম। এখন যা পেলাম তা ব্যবসায় সম্প্রসারণে ব্যয় করা সম্ভব হবে না। ইনভেন্টরি ও সার্ভিসের মান বাড়াতে ব্যয় করা হবে। সে লক্ষ্যেই আমরা এবার ওয়েবে এবং লজিস্টিকে এআই ব্যবহা  করতে যাচ্ছি।
ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোর। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চালডাল ই-ভাউচার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে।
প্রসঙ্গত, চালডাল ডটকমে এখন পর্যন্ত ২৮টি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ এসেছে। ৯টি ফান্ডিং রাউন্ড থেকে সংগ্রহ করেছে ৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ।  সবচেয়ে বড় বিনিয়োগ পেয়েছে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ১০ মিলিয়ন ডলার। সি রাউন্ডে এই বিনিয়োগ পেয়েছে লন্ডনের এক্সপ্লোরেশন ক্যাপিটেলের কাছ থেকে। এর আগে ২০২০ সালে লন্ডনের রেজর ক্যাপিটেল বি সিরিজে এবং ২০২৫ সালের ১৯ আগষ্ট সিড রাউন্ডে যুক্তরাজ্যের ওয়াই কম্বিনেটরের কাছ থেকেও বিনিয়োগ পেয়েছে চালডাল।
এছাড়াও ২০২৪ সালের ১৬ জুন বাংলাদেশ ভেঞ্চার্স ক্যাপিটেল থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের বড় বিনিয়োগ পেয়েছে।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ২০১৩ সালের পর থেকে স্টার্টআপের ধারণা বিস্তৃত হতে থাকে। ২০২০ থেকে ২০২১ সালে ১০ গুণ বিনিয়োগ বেড়েছে এতে। স্টার্টআপে যেসব বিনিয়োগ আসছে, তার ৯৫ শতাংশের বেশি বিদেশী বিনিয়োগ। স্টার্টআপগুলোতে বিনিয়োগের ৭০ শতাংশের বেশি হয়েছে ফিনটেকে (আর্থিক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান)। এরপর লজিস্টিক ও মোবিলিটিতে ১২ দশমিক ৮৩ শতাংশ, ই-কমার্স ও রিটেইলে প্রায় ৬ শতাংশ, স্বাস্থ্য খাত আড়াই শতাংশ, কনজ্যুমার সেবায় ২ দশমিক ২৪ শতাংশ এবং সফটওয়্যার ও প্রযুক্তিতে ১ দশমিক ৭৩ শতাংশ বিনিয়োগ এসেছে।
গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব
ব্যবসায় সম্প্রসারণের ধারাবাহিকতায় রাজধানী ঢাকার গুলশান-বাড্ডায় গ্রিন হাব চালু করেছে বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন পার্টনার প্রিয়শপ। হাবটি গুলশান, বাড্ডা, বারিধারা ও আশেপাশের এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাপোর্ট দেবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয় সম্প্রতি প্রিয়শপের নতুন হাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপ-এর বিনিয়োগকারী ও ব্লু অরা ভেঞ্চারস পার্টনার সামি রহমান, প্রতিষ্ঠাতা সিইও আশিকুল আলম খাঁন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এহসানুজ্জামান, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রিয়শপের প্রশংসা করে সামি রহমান বলেন, “প্রিয়শপের মতো স্টার্টআপগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুর, উত্তরা এবং গুলশান-বাড্ডার নতুন হাব ঘুরে আমি দেখেছি কীভাবে তারা ইউনিলিভার, স্যাভলনের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করে স্থানীয় খুচরা দোকানদারদের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের ব্যবসায় শক্তিশালী করছে এবং নতুন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, ফাইন্যান্স সুবিধা এবং আধুনিক বিজ্ঞাপন পদ্ধতি ছোট ব্যবসায়গুলোর লাভ বাড়াতে ও ব্যবসায় আরও সহজে চালাতে সাহায্য করছে।”
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গুলশান, বাড্ডা আর বারিধারা এলাকায় আমাদের দোকানদাররা এখন খুব সহজেই গুলশান হাব থেকে নামী ব্র্যান্ডের পণ্য পাবেন—যেখানে আলাদা করে কোনো ঝামেলা বা ডেলিভারি চার্জের চিন্তা নেই। প্রিয়শপ হাজার হাজার ছোট দোকানিদের পাশে দাঁড়িয়ে সহজে পণ্য সরবরাহ করছে, যাতে করে তাদের ব্যবসায় চালানো সহজ হয়। আমি গর্বিত যে আমার প্রিয়শপ টিম দেশের পিছিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে সব সময় আছে।”
দারাজ গ্লোবাল ব্যান্ডে ৩ ব্র্যান্ডে ৪৩-৭১ শতাংশ ছাড়
পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পরিবেশিত ইউগ্রিন, কিউডি ও মাইক্রোল্যাব ব্র্যান্ডের পণ্যতে মূল্যছাড়, ফ্রি ডেলিভারি এবং এক্সক্লুসিভ ভাউচার অফার দেয়া হায়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের অ্যাপ ও ওয়েবে।
এরমধ্যে  ইউগ্রিন পণ্যে মিলছে ৭১% পর্যন্ত ছাড়। বিশেষ ছাড়ে স্মার্টফোন এক্সেসরিজ, চার্জার, কেবল, স্ট্যান্ড, হেডফোনসহ বিভিন্ন প্রয়োজনীয় গ্যাজেট অর্ডারের সাথে থাকছে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ফ্রি ভাউচার।
কিউডি’র নেটওয়ার্কিং ডিভাইসে দেয়া হচ্ছে সর্বোচ্চ ৫১% পর্যন্ত ছাড়। রাউটার, এক্সটেন্ডার, মেশ ওয়াই-ফাইসহ প্রয়োজনীয় সব ডিভাইস এখন আরও সাশ্রয়ী মূল্যে। সাথে থাকছে ফ্রি ডেলিভারি ও ফ্রি ভাউচার!  এছাড়াও মাইক্রোল্যাব স্পিকার ও সাউন্ড সিস্টেমেও থাকছে সর্বোচ্চ ৪৩% ছাড়।
পহেলা বৈশাখে পাঠাও ফুড-এর বাংলা ফুড ফেস্ট
এবার পহেলা বৈশাখ উপলক্ষে ‘বাংলা ফুড ফেস্ট’ করছে বাংলাদেশী ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও ফুড। এই উৎসব চলবে ১৪ এপ্রিল থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত।
বাংলা ফুড ফেস্ট-এ থাকছে পাঠাও অ্যাপে ‘দেশী স্বাদ’ ট্যাব। যেখানে ইউজাররা এক জায়গায় খুঁজে পাবেন সব জনপ্রিয় দেশি খাবার। পান্তা ইলিশ থেকে শুরু করে ভর্তা, কাবাব, পাতুরি, চুইগোস্ত একেবারে বাঙালি ঘরানার সব স্বাদ এখন আরও সহজে হাতের মুঠোয়।
উৎসবে আরও থাকছে ১ টাকা ও ১৪ টাকা ডেলিভারি অফার! ১৪ এপ্রিল ও ১৫ এপ্রিল পাঠাও ফুড থেকে অর্ডার করলেই মিলবে ১ টাকা ডেলিভারি অফার! আর ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পাঠাও ফুড থেকে অর্ডার করলে পাবেন ১৪ টাকা ডেলিভারি অফার!
লোকাল রেস্টুরেন্টগুলোর মধ্যে থাকছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার মিঠাই, নবাবী ভোজj, বাঙালিয়ানা ভোজ, নানু’স ফুড ফ্যাক্টরি, সুলতান’স ডাইন, আল কাদেরিয়া, রেস্টুরেন্ট রামপুরা বাজার, আল কারীম, তেহারী ঘর সহ আরও অনেক।
পাঠাও শুধু কাস্টমার নয়, বরং তার ডেলিভারি হিরোদেরকেও উৎসবের আনন্দে সামিল করেছে। এই ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ অর্ডার সম্পন্ন করা ১০ জন পাঠাও ফুড ডেলিভারি হিরো পেয়ে যাবেন স্পেশাল গিফট, পাঠাও-এর পক্ষ থেকে।
আরেক মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের সশ্রম কারাদণ্ড
আরো এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিসবাহ উর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন মামলার বাদী মো. রাজিব।  তিনি ইভ্যালি থেকে পণ্য অর্ডার বাবদ ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন।  তবে তিনি এ বাবদ কোনো পণ্য বুঝে পাননি।  এজন্য আত্মসাতের অভিযোগে মামলা করেন।  মামলার প্রমাণাদি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন।
গত ২৯ জানুয়ারি মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে প্রতারণার আরেক মামলায় দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।  পরে গত ৬ এপ্রিল আরেক মামলায় তাদের তিন বছরের সাজা দেন আদালত।
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের সশ্রম কারাদণ্ড
এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালী বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এর পর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি।
এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।
ই-কমার্সেও গ্রামীণফোন!
এবার ই-কমার্স ব্যবসাতেও এলো গ্রামীণফোন। এক্ষেত্রে শুরুতেই ডাটা প্যাকের সঙ্গে কম্বো অফারে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড’র (লোটো) পণ্য ক্রেতাদের ছাড় দিচ্ছে।
এর মাধ্যমে বিটুবি ই-কমার্স খাতে বিস্তার লাভ করছে গ্রাহক সংখ্যায় শীর্ষ অপারেটরটি। অপারেটরটির দাবি, এই পদক্ষেপ টেলিযোগাযোগ খাত, খুচরা কেনাকাটা ও ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।
সোমবার গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, এলক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী,  মাইজিপি অ্যাপ থেকে ২শ’ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার দিচ্ছে গ্রামীণফোন। অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি।
ঈদে কসমেটিক্স কিনে আইফোন জেতার সুযোগ
এই ঈদে ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’ থেকে কসমেটিক্স কিনে আইফোন জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। শনিবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছেে র‌্যাফেল ড্র প্রক্রিয়া। এতে পুরস্কার হিসেবে আইফোন ১৬ প্রো ম্যাক্স এর পাশাপাশি এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ ও অভিজাত পারফিউম জেতার সুযোগ পাবেন ক্রেতারা।
বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান।
তিনি জানান, র‌্যাফেল ড্রতে অংশ নিতে হলে বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে কুপন সংগ্রহ করতে হবে আগ্রহীদের।  প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন দেয়া হবে। একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের  ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে অনলাইনে স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছে বিউটি বুথ। অনলাইনের পাশাপাশি রামপুরার উজ্জ্বল টাওয়ারে প্রতিষ্ঠানটির একটি আউটলেট রয়েছে। সেখা থেকেও পণ্য কিনে র‍্যাফেল ড্র'তে অংশগ্রহণ করা যাবে।
ই-ক্যাব সাবেক সভাপতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট
ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে ফের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এবারও তিনি মুক্তি নাও পেতে পারেন। কেননা, এই জামিন বিষয়ে আবেদন করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় দেয়া জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও  সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল জানান।
সহকারী অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে গত ১০ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন শমী কায়সার। তবে  ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে সেই জামিন স্থগিত হয়ে যায়।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর শমী কায়সারকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। গত বছরের ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।
এর আগে ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তিনদিনে র রিমান্ড মঞ্জুর হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানা এলাকার ৪নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এসময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর ও শমী কায়সার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
অনলাইন ব্যবসায় মানতে হবে যে ৯ নির্দেশনা
অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ ও গ্রাহক সচেতনতায় নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। দেশের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা ব্যবসায়ীদের এখন থেকে মানতে হবে ৯টি নির্দেশনা।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় থেকে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্ট। আদালতে তনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান। অপরপক্ষে ছিলেন  আইনজীবী লুবনা ইয়াসমিন।
এছাড়া অনলাইনে পণ্য বিক্রির বিষয়ে নীতিমালা (গাইডলাইন) করে দেওয়া হবে বলে আদালতের রায়ে জানানো হয়। সম্প্রতি ওই রায়ের অনুলিপি প্রকাশ পেয়েছে।
নির্দেশনাগুলো হলো—
১) বাংলাদেশে প্রচলিত আইন সকলকে মেনে চলতে হবে। অনলাইনের মালিক ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে হবে।
২) অনলাইন ব্যবসার কার্যক্রমে আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত পক্ষ সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী হবে।
৩) প্রত্যেক নাগরিক আইনি ব্যবসা পরিচালনার অধিকার রাখে এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না।
৪) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সমস্ত অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধন করা ও তাদের যথাযথ অনুমোদন দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
৫) নিশ্চিত করতে হবে যে কেউ যেন অনুমোদনহীনভাবে কোনো অনলাইন ব্যবসা পরিচালনা বা শুরু করতে না পারে। বিশেষ করে, কোনো পোশাক ব্যবসায়ী যেন বিদেশি আসল পণ্যের নকল তৈরি করে মূল পণ্য বলে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করতে হবে।
৬) আইনি ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে সকল অনলাইন ব্যবসার উদ্যোক্তা, প্রশাসক ও ভোক্তাদের ব্যক্তিগত তথ্য জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই করা হয়।
৭) সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো, যেমন বিটিআরসির অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করবে।
৮) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাপক প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সতর্ক করতে হবে যেন তারা প্রতারণাপূর্ণ বা অবিশ্বস্ত অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় না করে এবং নিবন্ধন বা অনুমোদনহীন অনলাইন দোকান বা সরবরাহকারীর কাছ থেকে পণ্য না কেনে।
৯) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ প্রয়োজনীয় বিধান সংযোজন করে প্রতারক অনলাইন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত,  লুবনা ইয়াসমিন ‘সানভীস বাই তনি’ থেকে একটি পোশাক কিনেছিলেন গত ৯ ফেব্রুয়ারি। এর ৫৩ দিন পর ৩ এপ্রিল ভোক্তা-অধিদপ্তরে অভিযোগ করেন। পরে ১২ মে সানভীস বাই তনি’র প্রধান শোরুমে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মন্ডল। পরবর্তীতে রোবাইয়াত ফাতেমা তনি হাইকোর্টে রিট করলে সে রিটের শুনানি শেষে হাইকোর্ট গত বছরের ১০ জুন তনি’র বন্ধ শোরুম খুলে দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন। অবশেষে সে রুলটি নিষ্পত্তি করে মূলত এই ৯ দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট।
রিট পিটিশন থেকে জানা গেছে, গত বছরের ১৪ মে ‘সানভীস বাই তনি’কে দুটি অপরাধের দায়ে ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। লুবনা ইয়াসমিন নামের এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।
রোজায় পাঠাও ফুডে ১০% ছাড়
অনলাইনে সহজে ইফতার ও সেহরি অর্ডার করতে  ১০ শতাংশ ছাড় দিচ্ছে পাঠাও ফুড। হালিম, জিলাপি এবং জুস এর মতো ইফতার ঘরে বসে পেতেই প্রোমো কোড: RAMADAN100 ব্যবহার করে ১০০ টাকা পর্যন্ত ছাড় পওয়া যাবে।
এছাড়াও রমজানে আরামদায়ক রাইডের জন্য পাঠাও কার-এ  ৪০% এবং পাঠাও বাইক-এ ২৫% পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।
পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের শপিংয়েও পাঠাও পয়েন্টস দিচ্ছে এক্সাইটিং ডিসকাউন্টস ও ডিলস, ফেব্রিলাইফ, মোশন ভিউ, সারাহ রিসোর্ট ছাড়াও আরো অনেক জনপ্রিয় ব্র্যান্ডে পাচ্ছেন ৫০% পর্যন্ত ছাড়।
<o:p> </o:p>
জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এর ঈদ অফার
ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা।  যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে  জুতা কিনে প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন।
এ লক্ষে রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে সম্প্রতি  গ্রামীণফোন এর সঙ্গে একটি ব্যবসায় চুক্তি করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির এ বিষয়ক চুক্তিটি সই করেন।
গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি জানিয়েছেন, অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, এই চুক্তির ফলে  জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্সে তাদের কেনাকাটা আরো আনন্দময় হয়ে উঠবে।
দারাজ অ্যাপে ‘চয়েস’
অনলাইন শপিং অ্যাপ দারাজে যুক্ত হয়েছে সিঙ্গেল-কার্ট ও সিঙ্গেল-ওয়্যারহাউস মডেলের বিশেষ সুবিধা ‘চয়েস’। এর মাধ্যমে এই শপিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা পাবেন উন্নত মানের বাছাইকৃত পণ্য, দ্রুত ডেলিভারি এবং এক্সক্লুসিভ ডিল।
নতুন এই প্ল্যাটফর্মে ৪,০০০-এর বেশি টপ-রেটেড পণ্য থেকে গ্রাহকরা একসঙ্গে একাধিক পণ্য কিনতে পারবেন এবং মাত্র ১-৩ দিনের মধ্যেই দ্রুত ডেলিভারি পাবেন। তিন বা ততোধিক পণ্য কেনাকাটায় মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা। সঙ্গে ৭ দিনের ঝামেলামুক্ত রিটার্ন পলিসি সুবিধাও মিলবে।
এছাড়াও রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ‘ফ্রি গিফট’ফিচার। চার বা ততোধিক পণ্য কিনলে নির্বাচিত পণ্য তালিকা থেকে একটি ফ্রি উপহার নেওয়ার সুযোগ, যা ‘আগে আসলে আগে পাবেন’ভিত্তিতে দেওয়া হচ্ছে।
শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও ‘চয়েস’থেকে বিশেষ সুবিধা পাবেন। অগ্রাধিকার ভিত্তিক পণ্য প্রচার, সুগঠিত ও দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বিক্রেতারা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন।
এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে ‘চয়েস’চালু করা হয়েছে। এখানে তারা গুণগত পণ্য, সেরা মূল্য ও দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশে ই-কমার্সকে আরও এগিয়ে নিতে চাই।”
দারাজের গ্লোবাল হেড অব চয়েস জিয়াং হান অ্যাডেলা বলেন, “‘চয়েস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতারা সহজে মানসম্মত পণ্য কিনতে পারেন এবং বিক্রেতারা তাদের ব্যবসা বাড়াতে পারেন। এটি সবার জন্যই দীর্ঘমেয়াদি সাফল্য বয়ে আনবে।”
গ্রামীণফোনে অফারের মেলা
গ্রাহকদের জন্য ‘১.৩ ক্যাম্পেইন-১ নম্বর অফারের মেলা’ করছে গ্রামীণফোন। মেলা চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। মেলায় এয়ার টিকেট, ১০০% ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড়ের মতো বেশ কিছু অফার দিয়েছে গ্রাহকদের জন্য। এছাড়াও নির্দিষ্ট রিচার্জ এমাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিমও দেয়া হচ্ছে। এছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক-এর বিশেষ গিফট, পাঠাও’র ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ’র সেবায় বিশেষ সেভিংসের মত সুবিধা এবং ক্যাশব্যাকও রয়েছে।
এ নিয়ে গ্রামীণফোন জানিয়েছে, নানান অফারে গ্রাহকরা পাচ্ছেন কিছু না কিছু জেতার সুযোগ। ফলে ‘১ নম্বর অফারের মেলা’ হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর ও আকর্ষণীয়। এছাড়া যারা জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনবেন তারা পাবেন বোনাস ডাটা যা ডিজিটাল সেবার সুযোগকে আরও বাড়িয়ে তুলছে।
মেলা নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সংকল্পবদ্ধ যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ এবং দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে। ‘১.৩ ক্যাম্পেইন’শুধুমাত্র একটি আকর্ষণীয় অফারের সমাহার নয়, এটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন- যেখানে গ্রাহকরা আরও সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাদের ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। প্রতিনিয়ত উদ্ভাবন ও সেরা সেবা প্রদান করা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের লক্ষ্য হচ্ছে সংযোগকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সকলের জন্য অর্থবহ করে তোলা।”
মেলা চলাকালে জিপিস্টার গ্রাহকদের জন্য রয়েছে লয়েলটি স্ট্যাটাস আপগ্রেডের বিশেষ সুযোগ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহকরা তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস এবং ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহকরা।
রমজান উপলক্ষে দরাজে ৮০ শতাংশ ছাড়!
রোজায় বাছাই করা পণ্যের ওপর ৮০% পর্যন্ত ছাড়, এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেল, চয়েস বান্ডেল, এবং ফ্রি ডেলিভারি ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ। অনলাইন কেনাকাটায় আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে এই ‘৩.৩ রমজান’ মেগা ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে থাকছে গ্রসারি, প্যাকেজড ফুড, পানীয়, টয়লেট্রিজ, কসমেটিকস, ক্লিনিং সাপ্লাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশাল সংগ্রহ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চয়েস বান্ডেল, যেখানে একসঙ্গে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য। এছাড়া ৮০% পর্যন্ত ডিসকাউন্ট সহ ফ্ল্যাশ সেল, কিলার ডিলস এবং প্রথম দিনের বিশেষ রাশ আওয়ার ভাউচার দেয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত।<o:p></o:p>
শপিং ফেস্টিভ্যালে আরও থাকছে বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার, নির্দিষ্ট পণ্যে ৩০% থেকে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ফ্রি ডেলিভারি। বিকাশ, নগদ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড সহ আরও পেমেন্ট পার্টনার এর মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে বিশেষ ডিসকাউন্ট। এছাড়া দারাজের সঙ্গে রয়েছে ওরাইমো, রেকিট, ইউনিলিভার, ম্যারিকো ও লোটোর মতো জনপ্রিয় ব্র্যান্ড—যারা এই ক্যাম্পেইনের মাধ্যমে দিচ্ছে এক্সক্লুসিভ ডিল।<o:p></o:p>
এ নিয়ে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, "রমজান বাজারকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে আমাদের এই ক্যাম্পেইনের আয়োজন। আমাদের মূল লক্ষ্য হলো, সেরা মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে তাদের জীবনকে আরও সহজ করা।"<o:p></o:p>
অনলাইন সাজগোজে ‘রেড হট ভ্যালেন্টাইন’ শুরু
‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম সাজগোজ। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার অফার করেছে এই ই-শপটি।
অফারের মধ্যে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড় দেয়া হয়েছে। এছাড়াও ‘লাভ স্টোরি কনটেস্ট’ প্রতিযোগিতায় অংশ নিলে থাকছে ৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ।
অংশগ্রহণের জন্য প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। ক্যাপশনে ব্যবহার করতে হবে ‘#LoveShajgoj’ হ্যাশট্যাগ এবং ‘@shop.shajgoj.com’ লিংকটি ট্যাগ করতে হবে। এছাড়া, পোস্টের প্রাইভেসি পাবলিক রাখতে হবে। সেরা তিনটি লাভ-স্টোরি’র জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।
এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “সাজগোজ বিশ্বাস করে, ভালোবাসাকে সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় আন্তরিকতার মাধ্যমে। তাই, এই বিশেষ দিনটি প্রিয়জনের জন্য আরও স্মরণীয় করে তুলতে আমরা এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। গিফট হোক কিংবা সেলফ-কেয়ার, ভালোবাসা দিবসকে স্পেশাল করে তুলতে আমাদের কাছে আছে সবকিছুই।”
ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক জিসান
উদ্যোক্তাদের সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও জনপ্রিয় অভিনেতা অন্তু করিমকে সভাপতি এবং মো. সোলায়মান আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া, অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – আব্দুল্লাহ সাফি, ভাইস প্রেসিডেন্ট – স্থপতি মো. আব্দুর রহমান নিপু, ভাইস প্রেসিডেন্ট – ফাহমিদা আহমেদ বিউটি, যুগ্ম সম্পাদক – আর্কিটেক্ট অরূপা দত্ত, সাংগঠনিক সম্পাদক – মো. হাসান ইকরাম আহমেদ, প্রচার সম্পাদক – মো. দেলোয়ার হোসেন, পরিচালক – ইভেন্টস অ্যান্ড মিটআপ – কবির হোসেন, পরিচালক – মেম্বারশিপ সার্ভিস – শারমিন সাত্তার অবনী, পরিচালক – লিগ্যাল অ্যান্ড ডিসপিউট – অ্যাডভোকেট শাকিল আহমাদ, পরিচালক – ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন – আরিফুর রহমান ভূঁইয়া।
রাজধানীর বনানী ক্লাবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, ‘ই-ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো। উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্কিং ও সহায়তা সেবা চালু করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এসময় সাধারণ সম্পাদক হিসেবে সোলায়মান আহমেদ জিসান নিজের অনুভূতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা একটি সুসংগঠিত, আধুনিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটির সবাই মিলিতভাবে ই-ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে।’
নতুন নির্বাহী কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ই-ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহরিয়ার খান ও ডা. তৃণা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের সাবেক সভাপতি ও ইসি অ্যাডভাইজরি বোর্ড মেম্বার প্রফেসর ড. মো. শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও গুণিজনেরা। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথির সামনে নতুন কমিটির নাম ঘোষণা ও তাদের শপথ বাক্য পাঠ করান ই-ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শাহরিয়ার খান।
অনলাইনে এক ঘণ্টায় অনুবাদ সেবা
দেশের বাইরের কোনো ভিসা আবেদন কিংবা দাপ্তরিক ডকুমেন্ট সাবমিশন সহজ করতে অনলাইনেই অনুবাদ সেবা দিচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ। সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানটি অনলাইনেই যেকোনো ডকুমেন্ট গ্রহণ করে সেটির অনুবাদ এবং সরকারি নোটারি পাবলিকের মাধ্যমে নোটারিকৃত ডকুমেন্ট গ্রাহককে সরবরাহ করছে।
মাত্র ১ ঘণ্টার মধ্যেই অনুবাদ সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আল মামুন হৃদয় জানান, বিদেশি ভিসা আবেদনের সময় পড়তে হওয়া ঝক্কি থেকে অনলাইন ভিত্তিক এই সেবাটির আইডিয়া আসে। এরপর ট্রান্সলেশন বাংলাদেশ নামে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করা হয়।
ঘরে বসেই অনুবাদ সেবার খরচ সম্পর্কে আল মামুন হৃদয় বলেন, “আমরা একটি বৃহৎ প্ল্যাটফর্ম এবং এখানে একাধিক নোটারি পাবলিক যুক্ত রয়েছে। সাধারণ অনুবাদ কেন্দ্রের চেয়ে আমাদের খরচ বেশ কম। অল্প টাকায়ই গ্রাহকরা দ্রুততম সময়ে আমাদের অনুবাদ সেবা নিতে পারছেন।”
মেট্রো-তে ১০০০ফিক্স স্টেশন; স্মার্ট টেকসেবা চালু
বিক্রয়োত্তর সেবাতেও ডিজিটাল সুবিধা যুক্ত করলো স্মার্ট টেকনোলজিস। গ্রাহকরা যেন সার্ভিস সেন্টারে না গিয়েই যাত্রাপথেই নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি, কিংবা আইপিএস সারাই করাতে পারেন সেজন্য টেকসল্যুশন প্রতিষ্ঠান ১০০০ ফিক্স স্টেশনের ডিজিবক্স সার্ভিস নিয়ে দেশের শীর্ষ স্থানীয় এই প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানটি। এজন্য আপাতত ঢাকার পাঁচটি মেট্রোরেল স্টেশনে এই স্মার্ট লজিস্টিক সেবার ডিজিবক্স স্থাপন করা হয়েছে। এখান থেকেই মিলবে স্মার্ট ডেলিভারিও।
সোমবার ঢাকার আগারগাঁও মেট্রেরেল স্টেশনে উদ্বোধন করা হলো সেবাটি। বিকেলে ফিতাকেটে সেবাটি উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল করিম এবং ১০০০ ফিক্স সার্ভিসের প্রধান পরিচালন কর্মকর্তা রিজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে ডিএমটিসিএল এর ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল) প্রকৌশলী মাহফুজুর রহমান,1000FiX সার্ভিসেস লিমিটেডের চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান, হেড অফ আর অ্যান্ড ডি ডঃ কাজি আব্দুল মাজিদ এবং স্পীড টেকনোলজি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।
এসময় খন্দকার এহতেশামুল কবির বলেন, “এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। এটি বাংলাদেশের গ্রাহক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, “এই আধুনিক সিস্টেমটি আমাদের মেট্রো স্টেশনের পরিবেশে গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে।”
মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট গ্রুপ সর্বদা উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর সেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 1000FiX STATION সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রিজওয়ানুল হক চৌধুরী মন্তব্য করেন, “1000FiX STATION আমাদের গ্রাহকদের দ্রুত, নির্ভরযোগ্য এবং সহজ সেবা প্রদান নিশ্চিত করবে। এটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করার পথে একটি বড় পদক্ষেপ।”
ইফতেখার রাসেল বলেন, “আমরা এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করতে পারব। এটি সেবার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে।”
এস কে মাসুদুর রহমান জানান, ডিজিবক্স এবং 1000FiX-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
ডঃ কাজি আব্দুল মাজিদ মনে করেন, এই সিস্টেমের প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের প্রযুক্তি সেবার অগ্রযাত্রায় একটি মাইলফলক।
১০০০ফিক্স স্টেশনের ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং অফিসার ইমদাদুল হক বলেন, আপাতত মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও ও শেওরাপরায় ১০০০ফিক্স এর মেট্রো ডিজিবক্স স্থাপন করা হলেও আগামীতে বাকি ষ্টেশন গুলতে এবং শপিং মলে স্থাপন করা হবে।
রিক্ত হলেন ডিজিটাল ক্রিয়েটর তনি
‘সে আর নাই’। স্বামীর মৃত্যুর দুঃসংবাদ ফেসবুকে পোস্ট করে এভাবেই লিখলেন দেশের আলোচিত ডিজিটাল ক্রিয়েটর, নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। আরও লিখেছেন, ‘আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে।’
ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে তনির পোস্ট থেকে জানা যায়, মঙ্গলবার ব্যাংককের সময় দিনগত রাত ৩টা ০৩ মিনিটে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্বামী শাহাদাত হোসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তনির বয়োজ্যেষ্ঠ স্বামী। তাকে নিয়ে প্রায়ই ফেসবুকে ভিডিও আপলোড করতেন এই নারী উদ্যোক্তা। নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতেন দাম্পত্য জীবনের নানা মুহূর্ত। যার কারণে প্রায়ই কটাক্ষের শিকার হতেন তারা।
গত বছর অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দুই মাস ধরে তনি দুই দেশের মধ্যে যাতায়াত করছিলেন।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তানির ৩৮ বছরের বয়জৈষ্ঠ স্বামী শাহাদাৎ হোসাইন। তবে শেষ পর্যন্ত এই সহধর্মীর জন্য লড়াই করেছেন। নিজের পেজে সেই আর্তনাদও প্রকাশ করেছেন অস্ফূট স্বরে। খরচ মেটাতে স্বামীর মৃত্যুর দিনেও ফেসবুক লাইভে কাপড় বিক্রির মার্কেটিং করতে দেখা গেছে তাকে। বিকেলে শেষ ভিডিওটিতে বিমর্ষ ছিলেন তিনি। ছিলেন আনমোনা। সেই ভিডিওতেই জানিয়েছিলেন, লাইভ শেষেই রাত দুইটার ফ্লাইটে কোমায় থাকা স্বামীর কাছে ফিরবেন তনি। অনেকটা অসম্পূর্ণ রেখেই লাইভ প্যাকআপ করেন।
শাহাদাৎ-তনির ঘরে রয়েছে এক মেয়ে-এক ছেলে।
প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিল। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।
যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। যেসবের জবাবও দিয়েছেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস “সানভিস বাই তনি”-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।
৬ শতাধিক ব্র্যান্ডে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়ে রকমারি ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু!
প্রযুক্তি, ফ্যাশন ও গৃহস্থলির ছয় শতাধিক ব্র্যান্ড নিয়ে ‘অনলাইন বাণিজ্য মেলা’ করছে অনলাইন বই বিক্রির পথিকৃৎ রকমারি.কম। এক ক্লিকেই ঘরে বসেই দেশের প্রথম এই অনলাইন মেলার অফার, সেরা পণ্য এবং আকর্ষণীয় ডিল উপভোগ করতে পারবেন নেটিজেনরা। মেলা ঘুরে ইলেকট্রনিক্স পণ্য, আইটি গেজেটস, প্রসাধনী, অটোমোবাইল ও বইয়ের সমারোহ বেশি দেখা গেছে। আছে ফুল থেকে ফুলকপি সবই।
শনিবার রকমারি.কমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, মেলাটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এতে বলা হয়, দেশের প্রথম অনলাইন ট্রেড ফেয়ারে এক লাখেরও বেশি দেশি-বিদেশি পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। মেলায় থাকছে ১০০টিরও বেশি বান্ডেল ডিল, ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, ফ্যাশন এবং বইসহ বিভিন্ন বিভাগে আকর্ষণীয় অফার রয়েছে। এছাড়া প্রতিদিন রিভিউ দেওয়া গ্রাহকদের জন্য থাকছে ৫০০ টাকার বিশেষ গিফট ভাউচার এবং ফ্ল্যাশ সেলের মতো চমক।
এ বিষয়ে রকমারি.কমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খায়রুল আনাম রনি বলেন, ‘দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচনে আমরা সবসময় উদ্ভাবনী উদ্যোগ নিতে চেষ্টা করি। প্রথমবারের মতো এই অনলাইন ট্রেড ফেয়ার আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং আধুনিক কেনাকাটার সুযোগ তৈরি করেছি’।
তিনি আরও বলেন, ‘আমাদের মেলায় ছয় শতাধিক ব্র্যান্ড রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও নেই। সেই হিসাবে দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা আমরাই করছি। আমি বিশ্বাস করি রকমারি ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য দেশের মানুষের কেনাকাটার অভ্যাসে অথেনটিক পণ্যর সুযোগ নিশ্চিত করা এবং তার জন্য আমরা কাজ করে চলেছি’।
দারাজ থেকে প্রাণে খন্দকার তাসফিন আলম
দারজ গ্লোবালের মুখ্য পরিচালন কর্মকর্তা থেকে এবার এবার নির্বাহী পরিচালক হিসেব প্রাণ আরএফএল গ্রুপে যোগদান করলেন সি-স্যুট বর্ষসেরা খন্দকার তাসফিন আলম। এবার তিনি দেশীয় ব্র্যান্ড প্রাণ-আরএফএল গ্রুপের বৃহত্তম ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রযুক্তির মাধ্যমে পুরো অপটিমাইজেশন এবং উন্নয়নে মনোনিবেশ করবেন। শুরুতে না হলেও কিছুদিন বাদে প্রাণ আরএফএল’র ই-কমার্স মাধ্যমেও ফোকাস করার ইচ্ছের কথা জানিয়ছেন তাসফিন আলম।
নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে তিনি ডিজিবাংলাটেক-কে জানান, বাংলাদেশে এখনো এফএমসিজি ডিস্ট্রিবিউশন কোম্পানি অধিকাংশ কাজ ম্যানুয়াল পদ্ধতিতে হয়। এখানে অটোমেশনের মাধ্যমে প্রোডাক্টিভি বৃদ্ধি করা সম্ভব। তাই আমি প্রাণ ও প্রাণ আরএফএল দুটা কোম্পানি নিয়েই কম্বাইন্ডলি কাজ করবো।
গত ১ জানুয়ারি আরএফএল গ্রুপে নতুন দায়িত্ব গ্রহণ করেন তাসফিন। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ভবিষত্যে প্রাণ আরএফল গ্রুপকে স্মার্টার করতে এই তাসফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১৮ সালে দারাজ বাংলাদেশে যোগদান করেন খন্দকার তাসফিন আলম। সেই সময়ে দারাজ বাংলাদেশের প্রথম বাংলাদেশী সিওও ছিলেন তিনি। দারাজ বাংলাদেশে যোগদানের আগে খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের কাজ করেছেন এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পে কাজ করেছেন। তিনি লন্ডন বিজনেস স্কুল এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় পড়াশুনা করেন। এছাড়াও ওআইসি প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেন।