Digi Bangla - : টেক-হুইল
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারিতে হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।
২৭ এপ্রিল,  সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জানাগেছে, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যরাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনও কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
বেবিচকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঝে মাঝে এই নিরাপত্তা ব্যবস্থা নেই।” যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না— সেগুলোকেও রাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “পুলিশ সদর দফতর যে চিঠি দিয়েছে তারই প্রেক্ষিতে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটি না, আমরা মাঝে মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। এরই অংশ বলা যায়।”
তিনি আরও বলেন, “সিকিউরিটি পারসন ছাড়া বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিতে যেন কোনও ঘাটতি না করা হয় সেজন্যও আমরা বলেছি। শাহজালাল বিমানবন্দরের নানা স্থানে এন্ট্রি পয়েন্ট— সেগুলোতেও নিরাপত্তা ঘাটতি যেন না থাকে তার জন্য বলা হয়েছে।” কোথাও কোনও ধরনের অস্বাভিক কিছু চোখে পড়লে দ্রুততার সঙ্গে সেটি মোকাবিলা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।
পুলিশ সদর দফতরের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই জঙ্গি গোষ্ঠীটি হামলা চালানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল
ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।
২৭ এপ্রিল, সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ফিলিং স্টেশনগুলো হচ্ছে করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও, ঢাকা ; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।
মন্ত্রণালয় আরও জানায়, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ঘ এর আগে গতকাল ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।
ডিবিটেক/এসএ/ইকে
বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন খালি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) চেয়ারম্যান পদ। এবার সেখানে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন।
২৫ এপ্রিল, শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখার প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি ছাড়াও পর্ষদে আর্থিক প্রতিষ্ঠানের ৪ জনকে যুক্ত করা হয়েছে।
১৩ সদস্যের এ পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এই পর্ষদে আরও রয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।
প্রসঙ্গত, বিমানের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ক্ষমতার পালাবদলে গত ১৮ ফেব্রুয়ারি তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ডিবিটেক/এএস/ইকে
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কলেজছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীর উদ্ভাবনকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান।
২৫ এপ্রিল, শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি চালান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রিজয়ান রশিদের তৈরি করা গো-কার্ট পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি রিজয়ান রশিদকে এরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে নিজেই কারটি চালিয়ে দেখেন। পরে উদ্ভাবনী কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান এবং শিক্ষার্থীকে ভবিষ্যতে আরও উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে উৎসাহ দেন।
“তিনি দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা তরুণকে উৎসাহ দিয়েছেন এবং তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।”
গো-কার্ট পরিদর্শনের সময় কলেজছাত্র রিজয়ান রশীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শুনিয়েছেন রশিদ। তিনি বলেছেন, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত আছেন, বাবার অনুপ্রেরণাতেই গো-কার্ট বানানো শুরু করেন রশিদ।
রশিদ বলেছেন, মোহাম্মদপুর থেকে গো-কার্টপি চালিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।
ডিবিটেক/ডিএইচই/ইকে
ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরসের এআইওএন উন্মোচন, নজর কাড়ল বৈদ্যুতিক গাড়ি
রাজধানীর ১৯তম ঢাকা মোটর শো ২০২৬-তে বৈদ্যুতিক যানবাহনের প্রতি বাড়তে থাকা আগ্রহের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে ডি এইচ এস মোটরস লিমিটেড। বাংলাদেশের জন্য জিএসি মোটরস-এর আনুষ্ঠানিক পরিবেশক প্রতিষ্ঠানটি এবারের আয়োজনে প্রথমবারের মতো তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড এআইওএন উন্মোচন করেছে।
প্রদর্শনীতে এআইওএন ব্র্যান্ডের নতুন দুটি মডেল—এআইওএন ওয়াই এবং এআইওএন ভি—দর্শকদের সামনে তুলে ধরা হয়। ফিচারসমৃদ্ধ নকশা, প্রশস্ত অভ্যন্তর এবং দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতার কারণে মডেল দুটি ব্যাপক সাড়া ফেলেছে। এআইওএন ওয়াই একবার চার্জে প্রায় ৪৩০ কিলোমিটার এবং এআইওএন ভি প্রায় ৪৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
মোটর শো উপলক্ষে এই দুই মডেলের জন্য বিশেষ প্রারম্ভিক মূল্যও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এআইওএন ওয়াইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা এবং এআইওএন ভি পাওয়া যাচ্ছে ৬২ লাখ টাকায়।
শুধু এআইওএন নয়, একই মঞ্চে জিএসি’র আরও কয়েকটি জনপ্রিয় মডেলও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইএমকু, ইএমজুম এবং ই৯। গত বছরের প্রদর্শনীতে উন্মোচিত বিলাসবহুল বহুমুখী যান ই৯ তার আরাম ও প্রিমিয়াম বৈশিষ্ট্যের কারণে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। অন্যদিকে ইএমকু ও ইএমজুম তাদের আধুনিক নকশা, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত অভ্যন্তরীণ সুবিধার জন্য তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রদর্শনী চলাকালীন এসব মডেলের জন্যও বিশেষ মূল্য অফার ঘোষণা করা হয়েছে। ইএমজুম পাওয়া যাচ্ছে ৪০ লাখ টাকায়, ইএমকু ৪৫ লাখ টাকায় এবং ই৯-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআইওএন ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের অটোমোবাইল খাতে বিদ্যুতায়নের গতি আরও বাড়াবে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের টেকসই পরিবহন ব্যবস্থার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/আরআই/ইকে
ঢাকা মোটর শোতে ওমোদা জেইকোর নতুন ইভি উন্মোচন
দেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করতে ঢাকা মোটর শোতে বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে৭ পিএইচইভি এসএইচএস (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ওমোদা জেইকো। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৬) রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে গাড়িটির আধুনিক প্রযুক্তি ও উচ্চ দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোদা জেইকোর পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং ওমোদা জেইকোর নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার হক রিয়াজ এবং কার অ্যান্ড কনভার্সনের অ্যাডমিন মুস্তাভিও উপস্থিত ছিলেন।
নতুন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS) এবং ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন। সম্মিলিতভাবে এটি ৩৪১ বিএইচপি শক্তি এবং ৫২৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ফলে গাড়িটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারবে।
জেইকো জে৭ পিএইচইভির অন্যতম আকর্ষণ এর জ্বালানি সাশ্রয়ী সক্ষমতা। একবার পূর্ণ চার্জ ও ফুয়েলে গাড়িটি টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। শুধু বৈদ্যুতিক শক্তিতে এটি ১০০ কিলোমিটারের বেশি চলবে, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২ টাকা ২০ পয়সা।
গাড়িটিতে থাকা ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
বাংলাদেশের রাস্তা ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলাবদ্ধ রাস্তায় চলাচলে সহায়ক হবে। নিরাপত্তার ক্ষেত্রেও গাড়িটি পেয়েছে ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং। যাত্রী সুরক্ষায় রয়েছে ৮টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
অত্যাধুনিক ফিচারের মধ্যে আরও রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতিও চালানো যাবে।
ডিবিটেক/এনএ/ইকে
দেশের বাজারে এলো ই-বাইক ব্র‍্যান্ড ‘জিহো’
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করেছে মোটরসাইকেল, অফ-রোড যানবাহন ও ইঞ্জিন তৈরির জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফমটো। একই সঙ্গে তারা তাদের নতুন মোটরসাইকেলের লাইনআপও নিয়ে এসেছে। ২৪ এপ্রিল, শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও, সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অটোমোটিভ ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিরা, প্রধান অংশীদার, সহযোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যার মধ্যে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি ১৫০ অরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও বিস্তৃত করবে।
অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলোও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলে ই-৭ প্রো এর ডিজাইন, পারফরম্যান্স এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা উভয় ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা পণ্যের সম্ভার আরও সম্প্রসারণ এবং দেশের আরোহীদের চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যেতে চাই।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিএফমটো বাংলাদেশ পণ্যের পরিসর বৃদ্ধি, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি ব্যাবহার, ও আস্থা অর্জনে কাজ করবে।
ডিবিটেক/জেএন/ইকে
কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
উড়ন্ত গাড়ির স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। ২০২৭ সালের মধ্যেই গ্রাহকদের হাতে ‘উড়ন্ত গাড়ি’ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। একই সঙ্গে ২০২৬ সালের শেষ নাগাদ মানুষের মতো দেখতে ‘হিউম্যানয়েড রোবট’ এবং চলতি বছরেই স্বয়ংক্রিয় ‘রোবোট্যাক্সি’র ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেইজিং অটো শো-র আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সপেং-এর প্রেসিডেন্ট ব্রায়ান গু এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান।
উড়ন্ত গাড়ির ব্যাপক চাহিদা
ব্রায়ান গু জানান, তাদের তৈরি উড়ন্ত গাড়ির জন্য ইতোমধ্যেই ৭,০০০-এর বেশি অর্ডার জমা পড়েছে। যার অধিকাংশ ক্রেতাই চীনের। তবে এই গাড়িগুলো আকাশে ওড়ানোর জন্য দেশটির এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছর থেকেই এই গাড়ির বড় আকারের উৎপাদন শুরু হবে এবং ২০২৭ সালে এটি গ্রাহকদের কাছে সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোবোট্যাক্সি ও আন্তর্জাতিক লক্ষ্য
স্বয়ংক্রিয় যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনতে চলতি বছরেই চীনের গুয়াংজু শহরে ‘রোবোট্যাক্সি’র পরীক্ষা শুরু করতে যাচ্ছে এক্সপেং। ব্রায়ান গু বলেন, ২০২৭ সালটি হবে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে নিয়ে রোবোট্যাক্সি পরীক্ষার জন্য একটি ‘সংকটকাল’ বা গুরুত্বপূর্ণ বছর। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে তারা শত শত বা হাজার খানেক রোবোট্যাক্সি তৈরি করবেন।
মানুষের বিকল্প হবে হিউম্যানয়েড রোবট
শুধু গাড়ি নয়, রোবোটিক্স জগতেও আধিপত্য বিস্তার করতে চায় এক্সপেং। ২০২৬ সালের শেষ প্রান্তিক নাগাদ তারা হিউম্যানয়েড রোবট উৎপাদন শুরু করবে। শুরুর দিকে এই রোবটগুলো রিসেপশনিস্ট বা শোরুমে ক্রেতাদের সঙ্গে কথা বলার কাজে ব্যবহৃত হবে। ব্রায়ান গু-র মতে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এক্সপেং-এর গাড়ি ব্যবসার চেয়ে রোবট ব্যবসার পরিধি অনেক বড় হয়ে উঠবে।
ভক্সওয়াগনের সঙ্গে অংশীদারিত্ব
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সঙ্গে গত মাস থেকেই যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করেছে এক্সপেং। এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বলে জানান ব্রায়ান গু। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।
বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে কার্যক্রম চালানো এক্সপেং তাদের আয়ের বড় অংশ দেশের বাইরে থেকে সংগ্রহ করতে চায়। গত বছর তাদের আয়ের ১৫ শতাংশ এসেছিল বিদেশের বাজার থেকে, যা আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স
১৬ ডিসেম্বর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু
চলতি বছরের ১৬ ডিসেম্বর বা ২০২৭ সালের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, এই বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।
এর আগে ২২ এপ্রিল পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমি শুনেছি যে, আমাদের বিমান খালি যায়। অনেকেই টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে খালি। সেই সিন্ডিকেট তো রয়েছে। সেগুলো ভাঙার জন্য যে যে পরিকল্পনা দরকার, আমরা করেছি। আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি।’
ডিবিটেক/ডিএইচ/ইকে
দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’
সড়কে নিরাপদ ও সচেতন ড্রাইভিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড ব্লিসবন্ড বাংলাদেশের বাজারে এনেছে তাদের সর্বাধুনিক মডেলের কার এক্সসরিজ বা গাড়ির যন্ত্রাংশ। এসব অতিপ্রয়োজনীয় এক্সেসরিজের মধ্যে রয়েছে ক্যামেরা, ওয়্যারলের চার্জিং, ভ্যাকুয়াম ক্লিনার, অ্যারোমা ডিফিউজার, ইনফ্ল্যাটরসহ বেশকিছু ডিভাইস।
দেশের অন্যতম প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট এবং তাদের পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে গাড়ির এসব এক্সেসরিজ। প্রায় প্রতিটি ডিভাইসে পাওয়া যাবে ১৮ মাসের ওয়ারেন্টি সুবিধা।
ব্লিসবন্ড কার ডিভিআর এফ১
ব্লিসবন্ড কার ডিভিআর এফ১ উচ্চমানের ভিডিও রেকর্ডিং সুবিধা নিয়ে এসেছে। যাত্রাপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণে সক্ষম এ ডিভাইসটি গাড়ির অভ্যন্তরের সঙ্গে সহজেই মানিয়ে যায়। এটি সামনের ও পেছনের ডুয়াল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সুবিধা দেয়। এতে রয়েছে ফোর-কে আলট্রা এইচডি ফ্রন্ট ক্যামেরা, ১০৮০পি রিয়ার ক্যামেরা, নাইট ভিশন, ওয়াই-ফাই কানেক্টিভিটি ও জিপিএস ট্র্যাকিং সুবিধা। জরুরি মুহূর্তে স্বয়ংক্রিয় ভিডিও লক করার জন্য রয়েছে জি-সেন্সর।
ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫
উন্নত প্রযুক্তিনির্ভর ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫ পরিষ্কার ভিডিও রেকর্ডিং এবং প্রশস্ত ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে সড়কে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করে। যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সংরক্ষণে এটি কার্যকর ভূমিকা রাখে। টেকসই গঠন, ব্যবহারবান্ধব নকশা এবং ধারাবাহিক রেকর্ডিং সুবিধা থাকায় নিরাপত্তাসচেতন চালকদের জন্য এটি হতে পারে নির্ভরযোগ্য ডিভাইস।
কার ডিভিআর এ২০
নতুন এই কার ডিভিআর এ২০ উন্নত নিরাপত্তা ও স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৯.৬৬ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন, ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় ফোর-কে ও টু-কে এইচডিআর রেকর্ডিং এবং ১৪০ ডিগ্রি আলট্রা-ওয়াইড ভিউ। নাইট ও রেইন ভিশন, জিপিএস, ওয়াই-ফাই ও ২৪ ঘণ্টা পার্কিং মনিটরিং সুবিধাও রয়েছে। ১৮ মাসের ওয়ারেন্টিযুক্ত এ ডিভাইসটি স্মার্ট সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।
ওয়্যারলেস চার্জিং কার মাউন্ট জেকে ৬৮৬
ব্লিসবন্ড ওয়্যারলেস চার্জিং কার মাউন্ট জেকে ৬৮৬ ড্রাইভিংয়ের সময় স্মার্টফোন ব্যবহারে বাড়তি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে রয়েছে ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, শক্তিশালী ট্রায়াঙ্গুলার সাপোর্ট ও মেকানিক্যাল ক্ল্যাম্প। ইন্টেলিজেন্ট টেম্পারেচার কন্ট্রোল ও ৮ স্তরের সুরক্ষা ব্যবস্থা ডিভাইসটিকে করে তুলেছে আরও নির্ভরযোগ্য। ৫.৪ থেকে ৭.২ ইঞ্চি স্মার্টফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ মাউন্টটি কমপ্যাক্ট ও স্থিতিশীল নকশায় তৈরি।
স্মার্ট কার অ্যারোমা ডিফিউজার এডি০২
গাড়ির ভেতরের পরিবেশ সতেজ রাখতে ব্লিসবন্ড এনেছে স্মার্ট কার অ্যারোমা ডিফিউজার এডি০২। এতে রয়েছে ন্যানো-স্কেল ফাইন মিস্ট প্রযুক্তি ও এআইভিত্তিক সুগন্ধ নিয়ন্ত্রণ সুবিধা। স্মার্ট সেন্সরের মাধ্যমে গাড়ি চালু-বন্ধের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ডিভাইসটি। দীর্ঘস্থায়ী সুগন্ধ ছড়ানোর পাশাপাশি এটি দুর্গন্ধ দূর করে। টাইপ-সি চার্জিং ও রিচার্জেবল ব্যাটারিযুক্ত এ ডিভাইসটি হালকা ও সহজে বহনযোগ্য।
ভ্যাকুয়াম ক্লিনার ভিসি-৫
গাড়ির অভ্যন্তর পরিষ্কার রাখতে ব্লিসবন্ড এনেছে ভ্যাকুয়াম ক্লিনার ভিসি-৫, যা থ্রি-ইন-ওয়ান মাল্টি-ফাংশন সুবিধাযুক্ত। শক্তিশালী সাকশন ক্ষমতার পাশাপাশি এটি ব্লোয়ার ও পাম্প হিসেবেও কাজ করে। ৩৬০ ডিগ্রি ঘূর্ণনযোগ্য নকশা ও ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থায় সহজে ব্যবহারযোগ্য এ ডিভাইসটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। কমপ্যাক্ট ডিজাইন ও পুনর্ব্যবহারযোগ্য ফিল্টার থাকায় এটি দৈনন্দিন ব্যবহারে কার্যকর সমাধান।
ফাস্ট ইনফ্লেটর এপি৫
যাত্রাপথে কওনও কারণে জরুরি মুহূর্তে দ্রুত টায়ার ইনফ্লেশন নিশ্চিত করতে ব্লিসবন্ড এনেছে ফাস্ট ইনফ্লেটর এপি৫। এতে রয়েছে সর্বোচ্চ ১৫০ পিএসআই চাপের সক্ষমতা ও বিল্ট-ইন ডিজিটাল প্রেশার মনিটরিং। ৪০০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারিযুক্ত ডিভাইসটিতে রয়েছে এলইডি লাইট, যা রাতে বা জরুরি অবস্থায় সহায়ক। হালকা ও বহনযোগ্য এ ইনফ্লেটরটি গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও বলের জন্য সহজ প্রিসেট সুবিধা প্রদান করে।
বাংলাদেশের বাজারে ব্লিসবন্ডের এসব ডিভাইসের পাশাপাশি আরও পাওয়া যাচ্ছে কার ফোন হোল্ডার, এয়ার পিউরিফায়ারসহ বেশ কিছু ডিভাইস।
ডিবিটেক/ইএইচএম/ইকে
শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’ (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ২০ এপ্রিল, এই সেন্টার উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও কন্ট্রোল আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে।
ডিবিটেক/এসএস/ইকে
বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর
দেশে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ দাম আগামী ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
১৮ এপ্রিল, শনিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (ব্রেন্ট ক্রুড) বর্তমানে প্রায় ৯৬–৯৮ ডলার প্রতি ব্যারেল হিসেবে টিকিয়ে রেখেছে, যা গত এক বছরে প্রায় ৪০ শতাংশ বেশি।
ঢাকায় গত মাসের ভোক্তা দাম ছিল ডিজেল ১০০ টাকা/লিটার, অকটেন ১২০ টাকা/লিটার, পেট্রোল ১১৬ টাকা/লিটার এবং কেরোসিন ১১২ টাকা/লিটার পর্যন্ত বজায় ছিল। নতুন ঘোষিত দামে ডিজেলের রেট প্রায় ১৫ টাকা বৃদ্ধি, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা/লিটার বেড়েছে।
বিশ্ববাজারে ক্রুড তেলের মূল্য বৃদ্ধি থাকা সত্ত্বেও সরকার লোডশেডিং ও সরবরাহ সংকট এড়িয়ে বর্তমান জ্বালানি মজুদ ও সরবরাহ নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে এবং ভোক্তাদের উপর অতিরিক্ত বোঝা না দিয়ে জায়গায় জায়গায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
ডিবিটেক/সিআই/ইকে
বেস্ট ইলেকট্রনিকসে আইমা, লুয়ান ও জুলং ব্রান্ডের ই-বাইক
জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে দেশে ইলেকট্রিক বাইকের বাজারে নতুন মাত্রা যোগ করেছে বেস্ট ইলেকট্রনিক্স। ১৬ এপ্রিল,৷ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি  জানিয়েছে, ইলেকট্রিক বাইক ব্র্যান্ড আইমা, লুয়ান ও জুলং –এর মডেলগুলো এখন তাদের দেশব্যাপী শোরুমে পাওয়া যাচ্ছে।
ডিএক্স গ্রুপের সঙ্গে অংশীদারত্বে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক যাতায়াতের বিকল্প তুলে ধরার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা নির্ধারিত শোরুমে সরাসরি বাইক দেখে কিনতে পারবেন, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও অর্ডার দেওয়ার সুযোগ থাকছে।
বেস্ট ইলেকট্রনিক্স জানিয়েছে, বাংলাদেশের সড়ক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে। আইমা ব্র্যান্ডের এ৫১১ মডেলে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার চলা সম্ভব। এছাড়া এফ৫২০ মডেলটি স্পোর্টি ডিজাইন ও শক্তিশালী মোটরের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে। উন্নত গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে এসব বাইকে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স পাওয়া যাবে।
অন্যদিকে, লুয়ান ব্র্যান্ডের বাইকগুলোতে রয়েছে লিকুইড-কুলড মোটর প্রযুক্তি ও এনএফসি-ভিত্তিক অ্যান্টি-থেফট সিস্টেম। এমওয়াইসি মডেলটি টেকসই গঠন ও দীর্ঘ রেঞ্জের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
জুলং ব্র্যান্ড তুলনামূলক কম দামে ভালো পারফরম্যান্স দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। জি২৫ ও জেডএস মডেলগুলো শহরের যাতায়াত ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সবগুলো ব্র্যান্ডের বাইকেই গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬০ থেকে ৯০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। কিছু নির্বাচিত মডেলে মোটরের জন্য সর্বোচ্চ ৫ বছর এবং ব্যাটারির জন্য দেড় বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।
ডিএক্সএনই–এর ব্যবসা প্রধান হারুন রশীদ বলেন, “ইলেকট্রিক যানবাহন এখন আর ভবিষ্যৎ নয়, এটি বর্তমান বাস্তবতা। জ্বালানির বাড়তি খরচ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইভি একটি কার্যকর সমাধান। আমরা সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে কাজ করছি।”
বেস্ট ইলেকট্রনিক্স এর এমডি ও সিইও সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, "ডিএক্স গ্রুপের সাথে তিনটা ব্র্যান্ডের ইভি নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। খুব দ্রুতই সারা বাংলাদেশের বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটা শোরুমে এই ব্র্যান্ডগুলোর বাইক বিক্রয় শুরু হবে। আমি আশা করছি ডিএক্স গ্রুপের সাথে একত্র হয়ে সবচেয়ে সুন্দর বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে পারব আমরা।"
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বড় শহরের বেস্ট ইলেকট্রনিক্স শোরুমে এসব ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকেরা সহজ কিস্তি সুবিধা (ইএমআই) ও উদ্বোধনী বিশেষ ছাড়ের সুযোগও পাচ্ছেন।
ডিবিটেক/এফএইচ/ইকে
মে মাস নাগাদ দেশের সব জেলায় ফুয়েল পাসের চিন্তা
আপাতত রাজধানী ঢাকার সাতটি পাম্পে পাইলটিং ভিত্তিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালুর ঘোষণা দেয়া হলেও আগামী মে মাস নাগাদ দেশের সবগুলো জেলাকে এর আওতায় আনার চিন্তা করছে সরকার।  সূত্রমতে, শুরুতে ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপ ব্যবহার করে তেল দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পর্যায়ক্রমে আরো ১০-১৫টি  স্টেশনে এর পরিধি বাড়ানো হবে।
জানাগেছে, জ্বালানি মন্ত্রণালয়ের আইটি বিশেষজ্ঞরা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে বসে এই অ্যাপটি কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে আলাপ করছেন। এ বিষয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষণ চলছে। সূতমতে, আগামী মে মাস নাগাদ পর্যায়ক্রমে দেশের সব জেলায় এর ব্যবহার শুরুর পরিকল্পনা করছে সরকারের জ্বালানী মন্ত্রণালয়।
এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রোগ্রামার (আইসিটি শাখা) মো. মাফরুল আলম জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে ফুয়েলপাসের কার্যক্রম শুরু হয়নি। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের অ্যাপ কার্যক্রম চলছে। সফল হলে মন্ত্রণালয় থেকে ফুয়েলপাসের অ্যাপের জন্য ফিলিং স্টেশনে আলাদা লাইন করা বা একটি স্টেশনে পুরো যানবাহনগুলোকে ফুয়েলপাস অ্যাপ দিয়ে তেল নেওয়া নির্দেশনা আসবে। আপাতত এই অ্যাপ নিয়ে পাম্প ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জানাগেছে, অনেক পাম্পেই কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্মার্ট ফোন ও ইন্টারনেটের সংযোগ নেই। ফলে এ বিষয় তাদের প্রস্তুত করা হচ্ছে। মে মাসে পুরোদমে এটি চালু করা যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে।
সূত্রমতে, ফুয়েল পাস চালু হচ্ছে তখন কেউ চাইলেই দিনে দুই-তিনবার তেল নিতে পারবেন না। এক্ষেত্রে তেল নিয়ে দুর্ভোগ অনেকটা কমে আসবে। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন না থাকলে কেউ এই সিস্টেমেই আসতে পারবেন না। আবার তেল নেওয়ার রেশনিং সেট করে দিলে কেউ লিমিটের বাইরে তেল নিতে পারবেন না।
ডিবিটেক/বিপিও/ইকে
রোবোট্যাক্সিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা উবারের
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ঘোষণা দিয়েছে, তারা আগামী কয়েক বছরে স্বয়ংক্রিয় চালিত যানবাহন (রোবোট্যাক্সি) কেনা এবং তাদের নির্মাতাদের শেয়ার কিনতে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উবার তাদের লাইট-অ্যাসেট ‘গিগ ইকোনমি’ মডেল থেকে সরে এসে এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মনে করছে, স্ট্র্যাটেজি পরিবর্তনের মাধ্যমেই তারা রোবোট্যাক্সি শিল্পের সম্ভাব্য বিঘাত এড়াতে পারবে।
প্রতিবেদন অনুযায়ী, উবার নিজেকে একাধিক রোবোট্যাক্সি অপারেটরের মার্কেটপ্লেস হিসেবে গড়ে তুলছে। তারা ইতিমধ্যে চীনের বাইডু, যুক্তরাষ্ট্রের রিভিয়ান ও লুসিডের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে। ২০২৮ সালের মধ্যে কমপক্ষে ২৮টি শহরে রোবোট্যাক্সি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।
ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চুক্তিগুলোর আওতায় উবার পরবর্তী কয়েক বছরে শেয়ার কেনায় ২.৫ বিলিয়ন ডলারের বেশি এবং রোবোট্যাক্সি বহর তৈরিতে ৭.৫ বিলিয়ন ডলার ব্যয় করবে। তবে এই চুক্তিগুলো বাস্তবায়ন নির্ভর করবে উবারের অংশীদাররা নির্দিষ্ট স্থাপনার মাইলফলক অর্জন করতে পারে কি না, তার ওপর।
উবারের এই বিনিয়োগ তাদের সাবেক স্ট্র্যাটেজির বিপরীত। ২০২০ সালে প্রতিষ্ঠানটি তাদের স্বায়ত্তশাসিত যান বিভাগ ৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। তখন কোম্পানির প্রধান নির্বাহী দার খসরোশাহি বারবার বলতেন, উবার সম্পদ-নির্ভর নয়, বরং এটি একটি মার্কেটপ্লেস মাত্র। কিন্তু বর্তমানে কোম্পানিটি নিজেরাই রোবোট্যাক্সির বহর গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার পর কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি অংশীদারিত্বের কারণে সম্প্রতি রোবোট্যাক্সির প্রতি আগ্রহ বেড়েছে। এই প্রযুক্তি জটিল ট্রাফিক পরিস্থিতি সমাধান ও ব্যয় হ্রাসের আশা জাগিয়েছে। স্টারলিংক ও টেসলার মতো প্রতিযোগীদের মোকাবিলায় উবারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স
রাজধানীতে ২৩ এপ্রিল শুরু হচ্ছে ১৯তম ঢাকা অটো সিরিজ: গুরুত্ব পাচ্ছে ইভি প্রযুক্তি
দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিকতায় আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অটোমোটিভ আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
১৫ এপ্রিল, বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সিরিজে একই সাথে ১৯তম ঢাকা মোটর শো, ১০ম ঢাকা বাইক শো, ৯ম ঢাকা অটো পার্টস শো, ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং ৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
মেহেরুন এন. ইসলাম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বর্তমানে বিকল্প শক্তি হিসেবে ইলেকট্রিক ভেহিকল বা ইভি’র গুরুত্ব বাড়ছে। এবারের প্রদর্শনীতে সাশ্রয়ী ও নতুন ইভি প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাবে। এই আয়োজন অটোমোটিভ শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সমাধান গ্রহণে সহায়ক হবে।
এবারের আসরে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি প্রায় ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন এবং চাঙ্গানের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এ ছাড়া টু-হুইলারের মধ্যে জিহো বাংলাদেশ, সিএফ মটো, লংজিয়া ও ভিমোটো এবং বাণিজ্যিক যানের মধ্যে ফোটন ও ফোরল্যান্ড ব্র্যান্ডের উপস্থিতি থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল জানায়, এই প্রদর্শনী মোটরপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য একটি ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সাথে প্রযুক্তি আদান-প্রদান এবং বাংলাদেশের অটোমোটিভ খাতের অগ্রগতি বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে।
ডিবিটেক/কেএস/ইকে
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
রাজধানীর কারওয়ান বাজারে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যাওয়ায় সাময়িক বন্ধ রয়েছে রাজধানীর মেট্রো চলাচল। ১৪ এপ্রিল, মঙ্গলবার  দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।
যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেল আবার চলাচল শুরু হবে বলে জানান তিনি।
ডিবিটেক/ইকে
এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল
চীনের বেইজিং থেকে ঢাকা রুটের এপ্রিল ও মে মাসের ৪ দিনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ার চায়না।
১২ এপ্রিল, রবিবার এয়ার চায়না সূত্রে জানা গেছে, অপারেশনাল কারণে এপ্রিল মাসের ২৫ তারিখ এবং মে মাসের ২, ৯ ও ১০ তারিখে এয়ার চায়নার বেইজিং থেকে ঢাকায় আগত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইটগুলোও বাতিল হবে না।
তবে ঠিক কী কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের রি বুকিং, টিকিটের মূল্য ফেরত বা অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইনের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিবিটেক/এএস/ইকে
কঠিন সময় পার করছে এভিয়েশন শিল্প : এওএবি সভাপতি
দেশের এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী।  চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্কয়ার এয়ারের এই ব্যবস্থাপনা পরিচালক।
১১ এপ্রিল শনিবার রাজধানীর মহাখালীর স্যামসন সেন্টারে সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, অপারেশনাল ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে এভিয়েশন খাত চাপে রয়েছে।’
বার্ষিক এই সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান ও ইউএস বাংলা এয়ারলাইনসের আবদুল্লাহ আল মামুন, এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাহির স্বপন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক প্রমুখ।
সভায় সংগঠনের মহাসচিব ও নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন উচ্চহারের ফি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এ সময় তিনি ট্রাভেল এজেন্সি আইনের কিছু ধারা আবার বিবেচনার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্য বক্তারা এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসরকারি বিমান পরিবহন, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
ডিবিটেক/ইকেটি/ইকে
বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পাশাপাশি  গত কয়েক বছর ধরে ফাঁকা থাকা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।
প্রত্যেককেই অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।
তিনটি পৃথক প্রজ্ঞাপনে ৭ এপ্রিল, মঙ্গলবার এ নিয়োগ দেয়া হয়।
ডিবিটেক/এসএ/ইকে
৬ টাকায় চলল ১২৫৫ কিমি
দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)।  ‘রেঞ্জ টেস্টে’ গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এতে প্রতি কিলোমিটার যাতায়াতে গাড়িটির খরচ পড়েছে মাত্র ৬ টাকা।<o:p></o:p>
৭ এপ্রিল, মঙ্গলবার ওমোডা জাইকো সেলস এর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত যায় এবং একই পথে ফিরে আসে। যাত্রাপথে গাড়িটি মাওয়া হয়ে পদ্মা সেতুও অতিক্রম করে। কোম্পানিটি আগে এই গাড়ির রেঞ্জ ১২০০ কিলোমিটার দাবি করলেও, বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।<o:p></o:p>
ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -এর এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি এর ‘সুপার হাইব্রিড সিস্টেম (SHS), যা ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের সাথে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয় ঘটিয়ে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে বলে আশ্বাস অটোমোবাইল পরিবেশক প্রতিষ্ঠানটির। <o:p></o:p>
ওমোডা জাইকো সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ জোশ টিমোথি এবং কারস অ্যান্ড কনভারসেশন-এর অ্যাডমিন মুস্তাভি-এর মতে, প্রিমিয়াম এসইউভি ক্যাটাগরিতে এত কম খরচে এবং দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা দেশের হাইব্রিড গাড়ির বাজারে ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মূলত আন্তঃজেলা ভ্রমণে ‘রেঞ্জ এনজাইটি’ বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই সফল পরীক্ষা চালানো হয়।<o:p></o:p>
ডিবিটেক/আরআরএফপি/এমইউআইএম
দক্ষিণ কোরিয়ায় টেসলার বিক্রি বেড়েছে ৩৩০ শতাংশ
দক্ষিণ কোরিয়ার বাজারে বাড়তে শুরু করেছে টেসলার গাড়ির চাহিদা। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যারিসইউ-এর তথ্য বলছে, গত মাসে (মার্চ ২০২৬) দেশটিতে টেসলার গাড়ি নিবন্ধন বেড়েছে ৩৩০ শতাংশ। মোট ১১ হাজার ১৩৪টি গাড়ি নিবন্ধিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি ।
দাম কমানোর কৌশল কাজ করছে
টেসলা সম্প্রতি চীনে তৈরি মডেল ওয়াই ও মডেল ৩-এর দাম কোরিয়ায় উল্লেখযোগ্য হারে কমিয়েছে। গত বছরের শেষ দিকে কিছু মডেলের দাম কমানো হয়েছিল সর্বোচ্চ ৯৪০ মিলিয়ন ওয়ান (প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা) । এই দাম কমানোর কৌশলই বিক্রি বাড়ানোর মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা ।
কঠিন প্রতিযোগিতার বাজারে টেসলার উত্থান
দক্ষিণ কোরিয়ার বৈদ্যুতিক গাড়ির বাজারটা এখন খুবই প্রতিযোগিতাপূর্ণ। চীনা নির্মাতা বিপদ এটো ৩ ও ডলফিন মডেল নিয়ে ইতিমধ্যেই বাজারে হাজির হয়েছে। আবার হুন্ডাই ও কিয়ার মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থান রয়েছে । এ অবস্থায় টেসলার দাম কমানোকে অনেকেই কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন।
তবে, টেসলার একার পক্ষে একা এই প্রতিযোগিতা সামলানো কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতায় টিকে থাকতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও নানা রকম প্রণোদনা দিচ্ছে। সম্প্রতি ভলভো এক্স৩০-এর দাম প্রায় ৭৬০ মিলিয়ন ওয়ান পর্যন্ত কমিয়েছে। স্থানীয় নির্মাতা রেনল্ট কোরিয়া তাদের স্কেনিক ইভি-তে প্রায় ১৫০ কোটি ওয়ান পর্যন্ত ছাড় দিচ্ছে ।
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে কোরিয়ার ইভি বাজার আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠবে। ফলে ভোক্তারা নানা কম দাম ও পছন্দের সুযোগ পাবেন। টেসলার এই দাম কমানো বাজারটিকে আরও গতিশীল করে তুলবে বলেই ধারণা তাদের ।
ডিবিটেক/বিএমটি  ।  সূত্র : রয়টার্স
সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমের আগুন নিয়ন্ত্রণে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনায় ওই বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৫ এপ্রিল, রবিবার রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
কন্ট্রোল রুম আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।ি
এদিকে একই দিন বিকেলে সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে আকস্মিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
আফরোজা খানম রিতা বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনও ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সর্বোপরি বিমানবন্দরে বিভিন্ন সেবার মানোন্নয়নে জোর দিতে বলেন মন্ত্রী।
পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিজি২০২ ফ্লাইটের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন। এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে ওই বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল। পরবর্তী সময়ে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।
ডিবিটেক/ডিপিও/ইকে
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়
সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের এ সুবিধা পাবেন।
৫ এপ্রিল, রবিবার এক বিজ্ঞপ্তিতে এই ছাড়ের তথ্যের সঙ্গে জানাগেলো বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
এছাড়া কক্সবাজার ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।
অফারটি উপভোগ করতে ন্যূনতম দুজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
স্বর্ণচোর ধরতে ফরেনসিক পরীক্ষা হচ্ছে ডিজিটাল ডিভাইসের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ মার্চ শনিবার দিবাগত রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮ কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো লুকায়িত অবস্থায় প্রায় ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত কারও নাম না থাকলেও  এ ঘটনায় গোয়েন্দা নজরদারিতে থাকা বিমানের বিভিন্ন পর্যায়ের সাত কর্মকর্তার মধ্যে চার জনের ডিজিটাল ডিভাইস জব্দ করে সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তথ্য প্রযুক্তি ও নিজেদের অনুসন্ধানে খুব দ্রুতই এই স্বর্ণ পাচারের সঙ্গে কারা জড়িত কোথায় নেওয়া হতো সবগুলো উদঘাটন হবে।
সূত্র মতে, ঘটনার তদন্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশেরও একটি টিম কাজ করছে। ইতোমধ্যে তারাও ওই ফ্লাইট পরিচালনার সঙ্গে ক্যাপ্টেন, কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের নাম পরিচয় নিয়েছে। পাশাপাশি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কারা কাজ করতো তাদের বিষয়েও তথ্য নিয়েছে। তারাও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
ডিবিটেক/বিটিও/ইকে
শাহজালাল থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল; দাম্মাম হয়ে ঢাকায় ফ্লাইট চালুর উদ্যোগ
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ দুপুর পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৯ মার্চ, রবিবার সন্ধ্যায় বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ অবস্থায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতেও ফ্লাইট বাতিল শুরু হয়। ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামী ৩০ মার্চ থেকে প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে অতি শিগগিরই দাম্মাম-ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু করতে আশাবাদী সংশ্লিষ্টরা। সূত্রমতে, বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসী ও নতুন কর্মীদের জন্য সৌদি আরব হয়ে যাতায়াত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। তবে ট্রানজিট ভিসা জটিলতার কারণে অনেকেই ভ্রমণে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ মিশন।
কূটনৈতিক এ প্রচেষ্টার ফলে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রানজিট ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী যাতায়াত অনেকটাই স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের নিমিত্তে সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায় কুয়েত প্রবাসীদের জন্য অতি শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।
এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন বা এন্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এবং এই উদ্যোগ চলমান থাকবে।
ডিবিটেক/এফআই/এমইউএম
২৭ মার্চের ২২ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ২৭ মার্চ, শুক্রবার আন্তর্জাতিক রুটের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মিলে গত ২৯ দিনে ১ হাজার ৫৮টি ফ্লাইট বাতিল হলো। এসব ফ্লাইটের যাত্রা ছিল মধ্যপ্রাচ্য।
বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সগুলোর বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।  এরমধ্যে আজ ২৭ মার্চ বাতিল হওয়ার মধ্যে আছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪ টি, ১৫ মার্চ ২৩ টি, ১৬ মার্চ ২৮ টি, ১৭ মার্চ ২৬ টি, ১৮ মার্চ ২৬ টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ টি ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ফ্লাইট ঢাকা থেকে বাতিল হয়েছে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে এখন পর্যন্ত ১ হাজার ৫৮ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
ডিবিটেক/এনএ/এমইউএম
বাইকারদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ চালু করলো উবার
বাংলাদেশের বাইক চালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ প্ল্যান চালু করেছে উবার।  এই প্লানে নিজেদের সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে প্ল্যাটফর্মে ট্রিপ নিতে পারবেন বাইক চালকরা।
ফুল‑টাইম ও পার্ট‑টাইম উভয় চালকের জন্যই ডিজাইন করা এই মডেলটি চালকদের নমনীয়তা বাড়িয়ে অফ‑অ্যাপ ট্রিপ কমাতে এবং অ্যাপভিত্তিক সেবা বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে। নতুন এই প্লান রাইডারদের অফলাইনে ট্রিপ নেওয়ার প্রবণতা কমিয়ে আনবে এবং যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করবে বলে মনে করছে উবার বাংলাদেশ।
২৫ মার্চ, বুধবার উবার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন সাবস্ক্রিপশনে চালকরা শূন্য শতাংশ কমিশনে ট্রিপ দিতে পারবেন, ফলে উপার্জনের পুরো অংশই তাদেরই থাকবে—বিশেষ করে পার্ট‑টাইম চালকদের জন্য এটি আয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। উবারের অভিজ্ঞতা অনুযায়ী ২০২৩ সালে ঢাকায় চালু সাবস্ক্রিপশন থেকে পাওয়া পাঠের ওপর ভিত্তি করে এই হাইব্রিড মডেল আনা হয়েছে।
উবার বাংলাদেশ কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এ বিষয়ে বলেন, চালকদের কাজের স্বাধীনতা বাড়ানো এবং অ্যাপভিত্তিক ট্রিপ বাড়ালে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে। কোম্পানি বলছে, নতুন ফিচারের মাধ্যমে ঢাকার হাজার হাজার উবার বাইক চালকের জন্য প্ল্যাটফর্ম আরও লাভজনক ও নির্ভরযোগ্য হবে।
ডিবিটেক/ইএইচএম/এমইউএম
দেশেই চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বানাবে রানার
বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভূক্ত রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সে লক্ষ্যেই বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে রানার অটোমোবাইলস পিএলসি।
২৪ মার্চ, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইলস। এই খবরে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা।
ঘোষণা থেকে জানা যায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিওয়াইডির খ্যাতি বিবেচনা করে, পরিচালনা পর্ষদ এ কৌশলগত অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে বিওয়াইডি। সে সময় থেকে কোম্পানিটির পরিবেশক হিসেবে কাজ করছে রানার গ্রুপের প্রতিষ্ঠান সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এর আগে ২০০০ সালে দেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন শুরু করে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত তাদের উৎপাদন কারখানাটি প্রায় ১০০,০০০ মোটরসাইকেল তৈরির বার্ষিক ক্ষমতা রয়েছে। সেখানে  ৮০-১৬৫ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুত করা হয়। বর্তমানে চীনের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান (বিওয়াইডি) এর সাথে চুক্তি করে বাংলাদেশে ইভি (EV) উৎপাদন ও সরবরাহ করতে যাচ্ছে এই অটোমোবাইল গ্রুপটি। এ জন্য  ২০২৫ সালের মার্চ মাসে,বিওয়াইডি-এর সাথে 'মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার' চুক্তির মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দেন রানার গ্রুপ চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
ডিবিটেক/এমএআর/ইকে
বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ২ ফ্লাইট
বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গাল্ফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইনে ফেরার বিশেষ ফ্লাইট দুটি সৌদি আরবের দাম্মাম হয়ে চলাচল করবে।
২৪ মার্চ, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে। পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।
দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে। অর্থাৎ, ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে আসবে এবং একই দিনে বাহরাইন থেকে আবার ঢাকায় ফিরে যাবে।
দূতাবাস জানিয়েছে, যারা বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে আগ্রহী, তাদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর যাত্রীদের পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট চলাচল ব্যহত হওয়ায় অনেক প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরার সুযোগ তৈরি হল।
ডিবিটেক/ডিএইচই/ইকে
আকাশ পথে চাপ বেড়েছে, দাম বেড়েছে দ্বিগুণ
ঢাকা থেকে দেশের অভ্যন্তরীণ ৮টি রুটে ফ্লাইট পরিচালনা করছে সরকারি বিমান সংস্থার পাশাপাশি ৩টি বেসরকারি এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে, ঢাকা–সৈয়দপুর, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী ও বরিশাল। দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে তারা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সেবা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা।
ফলে এসব রুটে ভিড় এড়াতে ঈদযাত্রায় অনেকের পছন্দ আকাশপথ। সময় বাঁচাতে অনেকেই তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে অন্যান্য সময়ে যেমন-তেমন, ঈদ এলে স্বল্পমূল্যে টিকিট যেন সোনার হরিণ হয়ে যায়।
একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত হাসান জাভেদ জানালেন, ছুটির সিদ্ধান্তে টিকিট কাটতে দেরি হওয়ায় সাড়ে চার হাজার টাকার টিকিট তাকে কাটতে হয়েছে আট হাজার টাকায়। তিনি বলেন, আকাশপথে যাত্রার সমস্যা ভাড়া। হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। ঈদের সুযোগে এয়ারলাইন্সগুলো চাহিদা থাক না থাক ভাড়া বাড়ায়। যেটা আমাদের জন্য অস্বস্তির।
খোঁজ নিয়ে জানা গেল, আসন্ন ঈদুল ফিতরে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা বেশি। আগামী ২৮ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই বললেই চলে। অতিরিক্ত চাপ থাকায় ভাড়াও বেড়েছে দ্বিগুণ। যারা আগে টিকেট কেননি তারাই পড়ছেন বিপাকে।
যেমন, ঢাকা–সৈয়দপুর আকাশ রুটে বিমান ভাড়া হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে সেই টিকিট এখন দ্বিগুণের বেশি দামে বিক্রি করছে বিভিন্ন এয়ারলাইন্স। ঈদের আগে সবচেয়ে বেশি চাহিদা নীলফামারীর সৈয়দপুর রুটে। ২০ মার্চ পর্যন্ত ভাড়া কয়েক হাজার টাকা বেশি ফ্লাইটের সময়ভেদে। ৫ হাজার থেকে ১১ হাজার পর্যন্ত ভাড়া দেখাচ্ছে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে।
বিমানের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে ঈদযাত্রার ছুটিতে ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই। কিছু ফ্লাইটে তিন-চারটি করে আসন ফাঁকা দেখা গেছে। বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
টিকিটের দাম বৃদ্ধি বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম বেড়েছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদ ধরে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে বেশ কিছু রুটে বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা জানিয়েছেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম।
আর ঈদের পর টানা এক সপ্তাহ কক্সর চাহিদা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি
ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, মোটরসাইকেলে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে।
ঘরমুখো যাত্রীদের অনেকে বলছেন, ঈদযাত্রায় তাদের প্রথম পছন্দ ট্রেন। তবে ট্রেনের টিকিটের বেশি চাহিদা থাকে। সে কারণে ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে বাসে যেতে হয়।
যশোরে নিজ ভিটায় যেতে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে সফটওয়্যারের তেলেসমাতিতে নিজের কিংকর্তব্যবিমুঢ় অবস্থার কথা জানিয়েছেন সফটওয়্যার প্রকৌশলী নাহিদ ইসলাম। তিনি বলেন, টিকিট দেখানোর পর৷ সিলেক্ট করে পেমেন্ট করতে গেলেই হাওয়া হয়ে যায়।
অথচ গত ১৩ মার্চ ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, আমরা মনে করছি ঈদে মানুষের স্বস্তির মাধ্যমে যাত্রাটা নিশ্চিত হবে। তবে অনলাইনে টিকিট কাটা থেকে শুরু করে যাত্রাপথের ভোগান্তির কথা জানাচ্ছেন যাত্রীরা।
১৬ মার্চ, সোমবার থেকেই রেলযাত্রা নিয়ে সোশ্যাল হ্যান্ডলে অস্বস্তির চিত্র তুলে ধরছেন নেটিজেনরা। এদেরই একজন এমডি তুহিন সারোয়ার। 'ময়মনসিংহ ট্রেন কমিউনিটি' গ্রুপে  একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'মাননীয় রেলমন্ত্রী, টিকিটধারী ব্যক্তিরাই ট্রেনে উঠতে পারছে না। আপনার রেল প্রশাসনের বেহাল অবস্থা। ট্রেনের ভেতরে বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও নেই।'
জনপ্রিয় ‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ গ্রুপে একটি কোচ বোঝাই মানুষের ছবি দিয়ে তানভীর আহমেদ রওনক লিখেছেন, 'এমন অবস্থা হয়েছে—মানুষ তার সিট পর্যন্ত যেতে পারছে না।'
একই গ্রুপে আরএস সাগর আহমেদ জয়দেবপুর জংশন থেকে একটি পোস্ট করে লিখেছেন, 'আংশিক ভিড় নিয়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর জংশন ছেড়ে গেছে।' পোস্টের ছবিতে কোচের ছাদেও যাত্রীদের বসে থাকতে দেখা যায়।
অবশ্য এজন্য রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ট্রেনে প্রায় ১২৪টি কোচ মিটারগেজে যুক্ত করেছি। আরও প্রায় ১৪টি ব্রডগেজ কোচ যুক্ত করা হয়েছে। আমাদের যে সক্ষমতা আছে, তাতে ৩৬ থেকে ৪২ হাজার মানুষকে এই সেবা দিতে পারব। শেষ মুহূর্তে কিছু চাপ হয়, অনেকে যেকোনো মূল্যে ট্রেনে উঠতে চান—আমরা তা নিবৃত করার চেষ্টা করছি। ওঠার সব ব্যবস্থা বন্ধ করছি।
ডিবিটেক/এসআইএস/ইকে
১৬ দিনে শাহজালাল বিমানবন্দরে ৫৫৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের আকাশে সৃষ্ট যুদ্ধবস্থায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল হয়েছে।  ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টা পরবর্তী সময় পর্যন্ত) এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৬২৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র বলছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি ও ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া ১৭ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিকল্পিত ফ্লাইটের মধ্যে মাসকাটগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ১টি, ১ মার্চ ৪টি, ২ মার্চ ৫টি, ৩ মার্চ ৭টি, ৪ মার্চ ৮টি, ৫ মার্চ ১০টি, ৬ মার্চ ৬টি, ৭ মার্চ ৬টি, ৮ মার্চ ৬টি, ৯ মার্চ ৬টি, ১০ মার্চ ১০টি, ১১ মার্চ ৮টি, ১২ মার্চ ৯টি, ১৩ মার্চ ৩টি, ১৪ মার্চ ৬টি, ১৫ মার্চ ৬টি, ১৬ মার্চ ৫টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ৯টি।
সৌদি আরবগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ৫টি, ১ মার্চ ১৬টি, ২ মার্চ ১৩টি, ৩ মার্চ ১৫টি, ৪ মার্চ ২১টি, ৫ মার্চ ২২টি, ৬ মার্চ ১৫টি, ৭ মার্চ ১৮টি, ৮ মার্চ ১৬টি, ৯ মার্চ ২২টি, ১০ মার্চ ২০টি, ১১ মার্চ ১৮টি, ১২ মার্চ ২৩টি, ১৩ মার্চ ১৫টি, ১৪ মার্চ ১৮টি, ১৫ মার্চ ২১টি, ১৬ মার্চ ২১টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ১৮টি।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটের মধ্যে বিভিন্ন দিনে দুবাই, আবুধাবি ও শারজাহগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে। ১৭ মার্চ ইউএইগামী মোট ২২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে দুবাইগামী ১৩টি, আবুধাবিগামী ৪টি এবং শারজাহগামী ৫টি।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
রেলসেবায় ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু
যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে ১৬ মার্চ, সোমবার বিক্রি হচ্ছে ছুটি শেষে ২৬ মার্চ কর্মস্থলে ফিরতে ইচ্ছুক যাত্রীদের জন্য অগ্রিম টিকিট।
সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
এর আগে ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ ও ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ।
এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,  ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
প্রসঙ্গত, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা হবে না।
ডিবিটেক/এনএইচটি/ইকে
২০ মার্চ বাহরাইনে আটকে পড়া প্রবাসীরা ফিরবেন বিশেষ ফ্লাইটে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০ মার্চ আটকে পড়া বাংলাদেশিদের জন্য বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট হয়ে তারা দেশে ফিরতে পারবেন।
১৫ মার্চ, রবিবার এ তথ্য জানিয়েছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। তবে এজন্য আগ্রহীদের  ১৬ মার্চ সকাল ১০ টার মধ্যে গুগল ফর্মে রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। গুগল ফর্ম  লিঙ্ক এখানে।
সূত্রমতে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসীরা ফিরতে পারবেন। যারা ফিরতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া গুগল লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে প্লেনের আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।
দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যেকোনো তারিখ। প্রতি আসন (সিট) এর ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।
এ ফ্লাইটে যারা যাবেন তারা ২৩ কেজির একটি ব্যাগেজ এবং হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা উক্ত ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকেট কনফার্ম হলে গালফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
ইভি প্রকল্প থেকে পিছিয়ে যাচ্ছে হোন্ডা
জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি প্রকল্প বন্ধ করে দিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক গাড়ি শিল্পে দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়তে পারে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, হোন্ডা সম্প্রতি বৈদ্যুতিক অ্যাকুরা আরডিএক্স এবং হোন্ডা ০ সিরিজের সেডান ও এসইউভি মডেলের উন্নয়ন স্থগিত করেছে। এছাড়া হোন্ডা প্রোলগ মডেলের উৎপাদন বন্ধ করার পরিকল্পনার কথাও জানা গেছে। এই প্রোলগ মডেলটি মূলত যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল।
বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ির যুগে দুটি বড় পরিবর্তন দ্রুত এগিয়ে আসছে- বৈদ্যুতিক চালনাব্যবস্থা এবং সফটওয়্যারনির্ভর গাড়ি প্রযুক্তি। ইতিমধ্যে টেসলা, রিভিয়ান ও বিওয়াইডির মতো নির্মাতারা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, উন্নত তথ্য–বিনোদন ব্যবস্থা এবং উন্নত চালক সহায়তা প্রযুক্তি নিয়ে বাজারে এগিয়ে আছে।
অন্যদিকে চীনে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বিষয়টিও স্বীকার করেছে হোন্ডা। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের তুলনায় সমমূল্যে বেশি মূল্যবান পণ্য দিতে না পারায় প্রতিযোগিতা কমেছে।
বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক প্রযুক্তিতে বিনিয়োগ কমিয়ে দিলে ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকা হোন্ডার জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।
ডিবিটেক/বিএমটি
ঈদে রেলযাত্রায় যুক্ত হচ্ছে পুড়ে যাওয়া কোচটিও
ঢাকায় সম্পূর্ণ পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনের অচল হয়ে পড়া একটি কোচ মেরামতে সম্পূর্ণ সচল হয়েছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়। ৭৯৩৬ নম্বর ওই কোচটি ১৪ মার্চ, শনিবার রেলের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারখানার ক্যারেজ শপের ইনচার্জ (এসএসএই) মমিনুল ইসলাম।
তার ভাষায়, কোচটি আগের রূপে ফিরিয়ে আনতে কারখানার শ্রমিক-কর্মচারীরা নিরলস পরিশ্রম করেছেন। এখন কোচটি দেখে বোঝার উপায় নেই যে এটি আগুনে পুড়ে বিবর্ণ ও অচল হয়ে পড়েছিল।
আর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ জানান, ৭৯৩৬ নম্বরের পুড়ে যাওয়া কোচটি এবার ঈদযাত্রায় রেলবহরে যুক্ত হচ্ছে। আমরা কোচটিকে নতুনের মতো সাজিয়েছি।
সারাই পারদর্শিতায় ইতিমধ্যেই  সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা কোচ মেরামতের লক্ষ্য অতিক্রম করে মোট ১২৬টি কোচ মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শিডিউল শাখার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএই) রুহুল আমিন রুবেল।
রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগের কাছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ৭৯৩৬ নম্বরের কোচটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ওই কোচের চারজন যাত্রী আগুনে পুড়ে মারা যায়। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) মেধাবী ছাত্র আবু তালহাও মারা যান। কোচটি মেরামতের জন্য ওই বছরের ১৩ জানুয়ারি সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়।
ডিবিটেক/বিএনএস/ইকে
এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন যে ১০ নারী
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই খাতের ১০ নারীকে সম্মননা দিলো এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ প্রাপ্তদের মধ্যে এবার  পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার (কেবিন সার্ভিস) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশনস ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সম্মাননা পান।
এছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে রয়াল আরসালানসের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মাননা অর্জন করেন।
১৪ মার্চ, শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে  বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এবারের আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পন্সর ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। সম্মাননা প্রদান শেষ এটিজেএফবির সদস্য, সম্মাননাপ্রাপ্ত নারী এবং এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
অনলাইনে ২৪ মার্চের ট্রেনের টিকিট
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন রেলের অ্যাপ ও ওয়েবে বিক্র হচ্ছ  আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।
১৪ মার্চ, শনিবার সকাল ৮টায় টিকিটের জন্য উন্মুক্ত হয় টিকিটের সার্ভার। এসম রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ছাড়া হয়। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
এর আগে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ। এছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
ডিবিটেক/এনএ/ইকে
১৫ দিনে শাহজালালের ৪৭৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ পথ অনিরাপদ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ, শনিবারে  ঢাকার হযরতর্জাতিক বিমানবন্দরের মোট ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে প্রকাশ, ১৪ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি এবং ১৩ মার্চ ২৫ টি ফ্লাইট বাতিল হয়।
সব মিলিয়ে ১৫দিনে সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।
ডিবিটেক/ডিএইচই/ইকে
সহসাই খুলছে থার্ড টার্মিনাল!
যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে সহসাই খুলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অল্প সময়ের মধ্যেই এটি উদ্বোধনের কাজ করছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে ১৩ মার্চ, শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের (রিতা) সভাপতিত্বে বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল বিমানবন্দরের এমবার্কেশন ফি, রাজস্ব ভাগাভাগি এবং আপফ্রন্ট ফি।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চলতি মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিবিটেক/এসআই/ইকে
রোবোট্যাক্সি চালু করতে নিসান-উবার-ওয়েভ জোট
জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর, রাইড-হেইলিং প্ল্যাটফর্ম উবার টেকনোলজিস এবং ব্রিটিশ স্টার্টআপ ওয়েভ একত্রে রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ টোকিওতে একটি পাইলট প্রকল্প চালু হবে। নিসানের লিফ ইলেকট্রিক গাড়িতে ওয়েভের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি বসানো হবে। এই গাড়িগুলো উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিক পর্যায়ে গাড়িগুলোতে একজন প্রশিক্ষিত নিরাপত্তা চালক থাকবেন।
জাপানে উবারের এটি প্রথম স্বায়ত্তশাসিত গাড়ি অংশীদারত্ব। ওয়েভের প্রধান নির্বাহী অ্যালেক্স কেন্ডাল জানান, ২০২৫ সালের শুরু থেকেই তারা জাপানে তাদের প্রযুক্তি পরীক্ষা করে আসছেন।
নিসানের প্রধান নির্বাহী ইভান এস্পিনোসা সাংবাদিকদের জানান, জাপানের বাইরে অন্যান্য বাজারেও এই সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সফটব্যাংক ও এনভিডিয়ার অর্থায়নে পরিচালিত ওয়েভ ২০২৪ সালের আগস্টে উবারের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করে। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য লন্ডনসহ বিশ্বের ১০টিরও বেশি শহরে তাদের সেবা চালু করা।
২০২৫ সালের সেপ্টেম্বরে নিসান জানিয়েছিল, তারা ২০২৭ অর্থবছরের মধ্যে জাপানে স্বচালিত ড্রাইভিং সেবা চালুর লক্ষ্যে ওয়েভের প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভার-সহায়তা সিস্টেম পরীক্ষা করছে।
ডিবিটেক/বিএমটি
১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের বিমানের ফ্লাইট।  এছাড়াও মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  এর মধ্যে  বাতিল করা হয়েছে ১২ মার্চ,  বৃহস্পতিবারের মোট ২৪ টি ফ্লাইট।
১১ মার্চ, বুধবার রাতে এ তথ্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়।
তিনি আরও জানান, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও  প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী  ১লা জুলাই থেকে  পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ১১ মার্চ, বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।
সব মিলিয়ে গত ১২ দিনে সর্বমোট বাতিল করা হয়েছে ৩৯১টি ফ্লাইট।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাবে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ডিবিটেক/ডিএইচই/ইকে
শাহ আমানত পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শনকালে বেবিচকের মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন আইকাও অডিট সফলভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
চেয়ারম্যান আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
আসন্ন আইকাও অডিট-২০২৬ সামনে রেখে  ১০ মার্চ,  মঙ্গলবার  বিমানবন্দরটি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান।
পরিদর্শনের শুরুতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর চেয়ারম্যানকে আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।
ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
পরে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, আগমন ও প্রস্থান এলাকা, ভিওআর স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন।
যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
৫ লিটার তেল পাবেন মোটরবাইক রাইড শেয়ার চালকরা
মহানগরের মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য অকটেন অথবা পেট্রোল দৈনিক জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ সর্বোচ্চ ৫ লিটার নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আগে রেশনিং পদ্ধতির আওতায় মোটর সাইকেল প্রতি সর্বোচ্চ ২ লিটার তেল প্রদানের বাধ্যবাধকতা ছিল।
এমন পরিস্থিতিতে মোটরসাইকেল রাইডাররা বিপাকে পড়লে ১০ মার্চ, মঙ্গলবার বিপিসির পক্ষ থেকে নতুন এ নির্দেশনা দেওয়া হয়।
সংস্থাটির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ার ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।
প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিলের মূল কপি জমা প্রদান করতে হবে। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে।
বিপিসি জানায়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়/বিক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্যে প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার অদ্যবধি কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই অবস্থায় দেশের সব ভোক্তা/ডিলারদের নির্দেশনা অনুসরণ করে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম- মধ্যপ্রাচ্যের এই চার রুটে তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৯ মার্চ, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।
বোসরা জানান, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিবিটেক/ডিএম/ইকে
ঈদে হিরোর ডাবল ধামাকা, ফ্রি মোটর সাইকেল জেতার সুযোগ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হিরো মোটরসাইকেল নিয়ে এসেছে বিশেষ 'ঈদের খুশি হিরোতেই বেশি' ক্যাম্পেইন। এতে নির্দিষ্ট মডেলের বাইক ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড চাবির রিং।
হিরো বাংলাদেশ জানিয়েছে, চাঁদ রাত পর্যন্ত এই অফার মিলবে।
অফারে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের দুটি ভ্যারিয়েন্টের মধ্যে ডিস্ক ভেরিয়েন্ট (Splendor+ Sports Edition) ও ড্রাম ভ্যারিয়েন্টের বাইকটির পূর্ব মূল্য থেকে ৪,০০০ টাকা ক্যাশব্যাক অফারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার টাকায় এবং ১ লাখ ২২ হাজার টাকায়।
এছাড়াও Hero Glamour X মোটরসাইকেলটিতে ৩০০০ টাকা ক্যাশব্যাকে দাম ধরা হয়েছে ১ লাখ ৬৩ হাজার টাকা। এভাবেই নির্দিষ্ট হিরো মোটরবাইক কিনলে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঘোষণা করেছে হিরো বাংলাদেশ।
এদিকে কেন আপনার Hero Glamour X প্রয়োজন নিয়ে একটি ছোট ভিডিও বানিয়ে ফেসবুকের বাইকবিডি পাবলিক গ্রুপে শেয়ার করে জিতে নেয়ার সুযোগ রয়েছে এই ১২৫ সিসি’র বাইকটি। প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
ডিবিটেক/এনএ/ইকে
মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
ইরানে মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের খুচরা বিক্রয় সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে। ওে
৬ মার্চ, শুক্রবার ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিপিসির নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। এসইউভি/জিপ/মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ/লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার, দূরপাল্লার বাস/ট্রাক/কার্ভাডভ্যান/কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি তেল নেওয়া যাবে।
বিপিসির নির্দেশনায় বলা হয়েছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝেমধ্যে বাধাগ্রস্ত/বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলারেরা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। তাছাড়া কিছু কিছু ভোক্তা ডিলার/ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও উল্লেখ  করা হয়, দেশের জনগণের ভয়/আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে জানানো যাচ্ছে যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আশাকরা যাচ্ছে যে, স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের বাফার স্টক (পর্যাপ্ত মজুদ) গড়ে উঠবে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জ্বালানি তেল সরবরাহ গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী:
১. ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।
২. ফিলিং স্টেশন হতে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিলের মূল কপি জমা প্রদান করতে হবে।
৩. ডিলাররা উপরোক্ত বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে ভোক্তা প্রান্তে জ্বালানি তেল সরবরাহ করবে।
৪. ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে প্রদান করে জ্বালানি তেল উত্তোলন করবে।
৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহ দেয়ার পূর্বে বর্তমান বরাদ্দের আলোকে মজুদ ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে। কোনভাবেই বরাদ্দের বেশি সরবরাহ করা যাবে না।
প্রসঙ্গত, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়/বিক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্যে প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার অদ্যবধি কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করেনি। বর্ণিত অবস্থায় দেশের সব ভোক্তা/ডিলারদের বর্ণিত নির্দেশনা অনুসরণ করে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে সরকার।
ডিবিটেক/জেএনও/ইকে
তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো দেশের তিনটি বিমানবন্দরেও ফ্রি ওয়াইফাই সেবা চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
৫ মার্চ, বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগেরও নির্দেশনা দিয়েছেন। এ জন্য দেশী ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দিয়েছেন, যাতে যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শেখে এবং বিদেশে চাকরির সুযোগ পায়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এনএইচটি/এমইউএম
শাহজালালে আরও ৩৪ ফ্লাইট বাতিল, ছয় দিনে ২১০
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ মার্চ, বৃহস্পতিবার ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
সবশেষ বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসার ৪টি, ইউএস-বাংলার ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাই সংযুক্ত আরব আমিরাতের ৪টি।
ডিবিটেক/এমএআর/এমইউএম
ট্রেনের ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে বিক্রি শুরু হয়েছে ১৫ মার্চের ঈদযাত্রার টিকিট। ৫ মার্চ, বৃহস্পতিবার সকাল ৮টার পর এদিনের টিকিট উন্মুক্ত হয়েছে বাংলাদেশ রেলওয়ে’র ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে।
সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলেরটিকিট পাওয়া গেলেও দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের  সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে,  ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিবিটেক/এমএআর/ইকে
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
৫ মার্চ, বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
সূত্রমতে, দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ৪ মার্চ, বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ৫ মার্চ, বৃহস্পতিবার  সকালে ঢাকায় অবতরণ করে। ফ্লাইটিতে ৩৭৮ জন যাত্রী ছিলো।
অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
জানা গেছে, এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ডিবিটেক/এমএআর/ইকে
রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো
রাজধানীর ঢাকা উত্তরায় নতুন শোরুম চালু করেছে দেশের বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘মটো জোন; রিভো ই–বাইকস’ নামে শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। নতুন এই আউটলেটে রিভোর সব মডেলের ই–বাইক প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি টেস্ট ড্রাইভ, বিক্রয়োত্তর সেবা এবং আসল খুচরা যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। অফারের আওতায় ই–বাইক ক্রয়ে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অতিরিক্ত একটি ই–বাইক জয়ের সুযোগ এবং ফ্রি সার্ভিস কুপন দেওয়া হচ্ছে।
৩ মার্চ, মঙ্গলবার শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরায় শোরুম চালুর মাধ্যমে গ্রাহকদের আরও সহজ ও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। এটি গ্রাহকসেবাকে আরও সহজলভ্য করার আমাদের উদ্যোগেরই অংশ।”<o:p></o:p>
তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন। উত্তরা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।”<o:p></o:p>
বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন মোটো জোন-এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক।
ডিবিটেক/এমআর/ইকে
১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সেই পরিক্রমায়  ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে আগামী ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি। সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলেরটিকিট পাওয়া গেলেও দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের  সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে,  ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিবিটেক/এমএআর/ইকে
আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।
ইউএস-বাংলা জানিয়েছে, প্রথম ফ্লাইটটি ৪ মার্চ, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
অপর বিশেষ ফ্লাইটটি ৫ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
এই বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
৪ মার্চ প্রথম প্রহরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
টিকেট বুকিং সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।
ডিবিটেক/এসএ/ইকে
প্রতিবন্ধী বায়োবিৃদ্ধ শিক্ষার্থীদের রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা মন্ত্রীর
প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে এ ছাড় কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলে জানান মন্ত্রী।
৩ মার্চ, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য দেন রবিউল আলম। এসময় অনলাইনে টিকিট কাটার সময় কিভাবে এই ছাড় মিলবে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনে অপশন থাকবে, আইডি কার্ড দেখালে বয়স ৬৫ প্লাস হলে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও সেখানে আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদের একটা কার্ড আছে মন্ত্রণালয় থেকে দেওয়া আছে।
জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধারা এ সুবিধা পাবেন কিনা প্রশ্নের জবাে তিনি বলেন, সে বিষয়ে আজ কথা হয়নি।
ঈদের রেল সেবা বিষয়ে মন্ত্রী রবিউল আলম বললেন, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছে ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনারা যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি। তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদের কিন্তু নজরদারিতে রেখেছি। এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা রাখছি। সবার একইরকম সহযোগিতা থাকলে।
তবে ‘একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে, দুদিনের মধ্যে প্রায় দেড় কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকম শহর ছাড়ার নজির নেই। ফলে একটা চাপের সৃষ্টি হয়। ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে' - যোগ করেন  রবিউল আলম।
সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ৮৫ থেকে ৮৬টা লোকোমোটিভ ইউজ করতে পারি কি না এই ঈদে। সেটা যদি পারতে সক্ষম হই, মনে হয় শিডিউল মেইনটেইন করা সম্ভব হবে। যেহেতু যাত্রী অতিরিক্ত, সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না।'
রেলের সেবা বাড়ানোর ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেছেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, বর্তমানে যেসব ট্রেন চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরও বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব এবং মানসম্মত হবে।’
ডিবিটেক/আইএইচ/এমইউএম
ঢাকা ৩৮টি এবং চট্টগ্রামে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক ও বাহ্যিক ফ্লাইট চলাচলে।
এমন পরিস্থিতিতে গত চার দিনে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ ৩ মার্চ, মঙ্গলবার জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বন্ধ হয়েছিল। আজ ৩ মার্চ কাতার রুটের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা (কুয়েত) রুটের ৪টি ফ্লাইটসহ মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবারের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এদিকে, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা যাবে কি না তা Airlines ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিবিটেক/ডিপিও/ইকে
তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিন দিনে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে ধাপে ধাপে ফ্লাইট বাতিল শুরু হয়। ২ মার্চ, সোমবার দুপুর পর্যন্ত আরও কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলার ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ও এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডিবিটেক/বিএনও/এমইউএম
নভোএয়ারের টিকেট মিলবে কিস্তিতে
সহজ কিস্তিতে উড়োজাহাজের টিকেট কেনার সুযোগ দিয়েছে নভোএয়ার। সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে যাত্রীরা রিটার্ন টিকেট (রাউন্ড ট্রিপ) কিনতে পারবেন।
১ মার্চ, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলেছে, শুধু রিটার্ন টিকেট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকেটও কিস্তি সুবিধায় কেনা যাবে।
এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না। এই সুযোগটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্রে এসে টিকেট কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসিক কিস্তিতে মোট ছয় মাসে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে নভোএয়ার চুক্তিবদ্ধ রয়েছে।
এছাড়া, সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও সুযোগ রয়েছে।
এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরণের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।
অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি কিনতে হবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, “এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
“যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।”
ডিবিটেক/এনএ/ইকে
শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
১ মার্চ, রবিবার সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।
ডিবিটেক/এসএ/এমআই
জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ মার্চ, রবিবার এর সব ফ্লাইট পরিচালিত হবে।
এদিন সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হচ্ছে।
ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ডিবিটেক/কেআই/ইকে
দেশে বিওয়াইডি ‘সিলায়ন ৫’-এর রাজসিক অভিষেক
দেশের অটোমোবাইল বাজারে আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। ২৮ ফেব্রুয়ারি, শনিবার, বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘বিওয়াইডি সিলায়ন ৫’ (BYD Sealion 5) উন্মোচন করা হয়েছে। ‘এভরিডে এসইউভি’ স্লোগান নিয়ে আসা এই গাড়িটি উদ্বোধনের দিনেই প্রথম লটের ২৫ জন ক্রেতার হাতে চাবি তুলে দিয়েছে বিওয়াইডি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এ সময় বিওয়াইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং অটোমোবাইল প্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গাড়িটির আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয় উপস্থিত সবার নজর কাড়ে।
বক্তব্যে হাফিজুর রহমান খান, পরিবেশবান্ধব গাড়ি হিসেবে বিওয়াইডি’র বিশ্বজুড়ে ১ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তুলে ধরা উপস্থাপনায় জনানো হয়- বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িটির সবচেয়ে বড় চমক এর ডুয়েল-পাওয়ার সিস্টেম। এতে থাকা ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং অ্যাডভান্সড ডিএম-আই ইঞ্জিন সম্মিলিতভাবে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। প্রতিদিনের শহরের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ, যা জ্বালানি খরচ কমিয়ে আনবে শূন্যের কোঠায়। মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ফলে হাইওয়ে বা শহরের রাস্তা—সবখানেই এটি দেবে দুর্দান্ত পারফরম্যান্স।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা ও আরামের প্রশ্নে কোনো আপস করেনি। সিলায়ন ৫-এ ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি এবং সাতটি এয়ারব্যাগ। এছাড়া এতে রয়েছে ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। ভেতরের প্রশস্থ কেবিনে ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ চালক ও যাত্রীদের দেবে প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বর্তমান সময়ের ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন ও আরামদায়ক ভ্রমণের দীর্ঘমেয়াদী নিশ্চয়তা খোঁজেন। সিলায়ন ৫ মূলত সেই চাহিদাই পূরণ করবে। এটি প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির অভিজ্ঞতা দেবে এবং দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটি বা চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে—এই চারটি আকর্ষণীয় রঙে গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৫-এর বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। সেই সাথে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজ। যার মধ্যে ট্র্যাকশন ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার এবং পুরো গাড়িতে ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেই বিপুল পরিমাণ প্রি-অর্ডার পাওয়ায় গাড়িটি দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২৮ ফেব্রুয়ারি, শনিবার রাতে বেবিচকের সরকারি পরিচালক কাউসার মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ পূর্বক যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ডিবিটেক/এসএ/ইকে
মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত করলো বিমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় সেখানে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ২৮ ফেব্রুয়ারি,  শনিবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও দুবাইগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েলের যুদ্ধে এ দেশগুলো আক্রান্ত হচ্ছে।  উদ্ভূত পরিস্থিতি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েল।
তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।
অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।
ডিবিটেক/এসএ/ইকে
বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, সাংবাদিক শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন,  ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হজ্বের টিকিটের দাম কমাতে এবং বিমানের টিকেটের দাম এতো কেন হবে? কারণ বিমান তো ক্রমাগত লোকসানে ছিলো, কিন্তু আমরা হিসাব করে দেখলাম, বিমান কেন ক্রমাগত লোকসানে ছিলো, এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দামও কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব এবং টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে।’
এই মুহূর্তে দেশে নতুন কোনো বিমানবন্দর করার পরিকল্পনা নেইউল্লেখ করে  প্রতিমন্ত্রী মিল্লাত আরও বলেন, ‘বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারও চালু করবো আমরা। এরপর যদি নতুন করে কোনো বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নেয়া হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর করা হবে।’
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী প্রয়াত সাংবাদিক নাদিম হত্যা মামলা নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সময়ে মামলাটি কিছুটা স্থবির হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন তিনি।
ডিবিটেক/বিএমআই/ইকে
দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক
এখন থেকে দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের নির্দিষ্ট শোরুমে পাওয়া যাবে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের ই-বাইক। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব স্মার্ট মোবিলিটি সম্প্রসারণ এবং ইলেকট্রিক বাইক সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এ লক্ষে রাজধানীর বাসাবো আউটলেটে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন। তারা জানান, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিখাতে চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস রিভো ব্র্যান্ডটি দেশের বাজারে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। রিভোর ই-বাইকগুলোতে শক্তিশালী মোটর ও লং-রেঞ্জ প্রযুক্তির পাশাপাশি ‘ডোরস্টেপ হোম সার্ভিস’ সুবিধা রয়েছে, যেখানে হটলাইনে কলের তিন কর্মদিবসের মধ্যে গ্রাহকের ঠিকানায় সেবা দেওয়া হবে।
বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন চালাচ্ছে। এ অফারে যেকোনো মডেলের ই-বাইক কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও অতিরিক্ত একটি ই-বাইক জয়ের সুযোগ রয়েছে। সঙ্গে মিলবে একটি ফ্রি সার্ভিস কুপন। অফারগুলো বেস্ট ইলেকট্রনিক্সের নির্ধারিত শোরুমেও কার্যকর থাকবে।
ডিবিটেক/আরআর/ইকে
অনুমতি ছাড়া মেট্রোরেলে ভিডিও-ছবি তোলা নিষিদ্ধ
বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও করা বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে  ২৫ ফেব্রুয়ারি, বুধবার, বিজ্ঞপ্তিটিপ্রকাশ করা হয়। এর আগে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও ধারণ, ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার, বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ সম্প্রচার বা যেকোনো ধরনের শুটিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।
নির্দেশনা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতি পেতে হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
ডিবিটেক/এনএ/ইকে
১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে হুন্দাই
দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরাসরি সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে সামানগিউম অঞ্চলে প্রায় ১০ ট্রিলিয়ন ওন (৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করছে হুন্দাই। আরেকটি সূত্র জানিয়েছে, এই বিনিয়োগের আওতায় রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার এবং হাইড্রোজেন জ্বালানি অবকাঠামো স্থাপন করা হবে।
এই বিনিয়োগের খবরে বুধবার সিউলের বাজারে হুন্দাই মোটরের শেয়ারের দর ১০ দশমিক ৫ শতাংশ এবং এর অঙ্গপ্রতিষ্ঠান কিয়ার শেয়ার ১৫ শতাংশ বেড়েছে।
এর আগে গত নভেম্বরেই হুন্দাই ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় মোট ১২৫ দশমিক ২ ট্রিলিয়ন ওন বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। সেই সময় হুন্দাইয়ের নির্বাহী চেয়ার চুং ইশুয়ান নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধ এই উপকূলীয় অঞ্চলটিকে ‘হাইড্রোজেন ও এআই সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
এই বিনিয়োগ পরিকল্পনা আসছে হুন্দাই সম্প্রতি এনভিডিয়ার কাছ থেকে ৫০ হাজার এআই চিপ কেনার চুক্তি করার পর। গত অক্টোবরে ঘোষিত ওই চুক্তির আওতায় ‘এআই ফ্যাক্টরি’ স্থাপন করে যানবাহনের এআই, স্বায়ত্তশাসিত ড্রাইভিং, স্মার্ট কারখানা ও রোবটিকসের উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে হুন্দাইয়ের।
মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের মালিক হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বার্ষিক ৩০ হাজার রোবট ইউনিট উৎপাদন সক্ষমতা অর্জন তাদের লক্ষ্য।
ডিবিটেক/বিএমটি
ইউরোপে পেট্রোল গাড়ির চাহিদায় বড় ধস
২০২৬ সালের জানুয়ারিতে ইউরোপে নতুন গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত বছরের জুনের পর এই প্রথম ইউরোপের গাড়ির বাজারে মাসিক ভিত্তিতে বিক্রি কমলো। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইউরোপীয় অটো লবি এসিইএ-র প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে। খবর রয়টার্স।
ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড মিলিয়ে জানুয়ারিতে মোট ৯ লাখ ৬১ হাজার ৩৮২টি নতুন গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের জানুয়ারির তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের মতো বড় বাজারগুলোতে এই পতন সবচেয়ে বেশি প্রকট।
সবচেয়ে বড় ধস নরওয়েতে, যেখানে জানুয়ারিতে নতুন গাড়ি নিবন্ধন ৭৬ শতাংশ কমেছে। দেশটিতে বৈদ্যুতিক গাড়ির প্রতি ব্যাপক আগ্রহ থাকলেও পেট্রোল গাড়ির চাহিদা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে।
পেট্রোলচালিত গাড়ির বিক্রি ফ্রান্সে ৪৯ শতাংশ এবং জার্মানিতে ৩০ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে পেট্রোল গাড়ির বাজার অংশীদারিত্ব এক বছর আগে যেখানে প্রায় এক-তৃতীয়াংশ ছিল, জানুয়ারিতে তা কমে মাত্র এক-পঞ্চমাংশের কিছু বেশি হয়েছে।
অন্যদিকে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইভি বিক্রি বেড়েছে ১৪ শতাংশ, প্লাগ-ইন হাইব্রিড ৩২ শতাংশ এবং হাইব্রিড ৬ শতাংশ। সব মিলিয়ে এই তিন শ্রেণীর গাড়ি মোট নিবন্ধনের ৬৯ শতাংশ দখল করেছে, যা ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ৫৯ শতাংশ।
প্রধান গাড়ি নির্মাতাদের মধ্যে ফোক্সওয়াগেনের বিক্রি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ, বিএমডব্লিউ-র ৫ দশমিক ৭ শতাংশ, রেনো-র ১৫ শতাংশ এবং টয়োটার ১৩ দশমিক ৪ শতাংশ। চীনের গাড়ি নির্মাতা বিপদে অবশ্য বড় সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ১৬৫ শতাংশ। স্টেলান্টিস ও মার্সিডিজের বিক্রিও বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৭ ও ২ দশমিক ৮ শতাংশ।
মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা অবশ্য ধারাবাহিকভাবে পতনের মুখ দেখছে। এসিইএ-র তথ্য বলছে, জানুয়ারিতে টেসলার বিক্রি ১৭ শতাংশ কমেছে, যা টানা ত্রয়োদশ মাস ধরে তাদের বিক্রি কমার ধারা অব্যাহত রেখেছে।
এই পতনের পেছনে চীনের সাশ্রয়ী মূল্যের গাড়ির সঙ্গে প্রতিযোগিতা, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পিছিয়ে দেওয়া এবং অনিশ্চিত বাণিজ্য পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি
৩ মার্চ অনলাইন রেলের অগ্রিম ঈদের টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী  ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
ডিবিটেক/এনএ/ইকে
মালদিভিয়ান ঢাকায় সিটি অফিস উদ্বোধন
ঢাকা সিটি অফিস উদ্বোধন করলো মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স। সেই  সাথে আগামী  ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, সোমবার, গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে মালদিভিয়ান এয়ারলাইন্সের সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস।
এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি  বাংলাদেশ  গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ—যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।”
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) এই ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।
যাত্রীরা ৩০ কেজি  ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে চালু রয়েছে।
রুট পুনরায় চালু উপলক্ষে “Dhaka, We Heard You” শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি, যা আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য আয়োজন করা হবে।
ঢাকা মালদ্বীপের নাগরিকদের জন্য ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে জনপ্রিয় গন্তব্য। এয়ারলাইন কর্মকর্তারা বলেন, এই সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের প্রতীক।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
ডিবিটেক/এসএস/ইকে
থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি, রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে বৈঠক বিষয়ে থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে সাংবাদিকদের পক্ষ থেকে করা প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দ্দিষ্ট কোনও সময় দেওয়া যাবে না।
থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।
এদিকে থার্ড টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। তো উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব। কালকে জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে, অ্যান্ড লেটস সি।’
তিনি আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন, সো দে আর অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। এটা ছয় বছরের পুরোনো ইস্যু। দেখা যাক।
মানে থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে কি নতুন করে আবার টেন্ডার হবে- এ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। এটা একটা জি-টু-জি ইস্যু।
জানা গেছে, শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে।
ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিত্সুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং- এই তিন প্রতিষ্ঠান মিলে থার্ড টার্মিনাল নির্মাণ করছে।
প্রসঙ্গত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো স্থাপন কাজের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অন্তত ১৮ দফা চিঠি চালাচালি হয়েছিল। তিন বছর ধরে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ধরনা দিয়েছে মোবাইল অপারেটররা। তবে তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো স্থাপনের কাজ বেবিচক তৃতীয় পক্ষকে দিয়ে করাতে চাইলে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এর প্রতিবাদ জানায়। সংগঠনটির ভাষ্য, এ ধরনের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। বিটিআরসিও বলছে, আইন অনুযায়ী অপারেটরদের বাইরে অন্য কারও মোবাইল নেটওয়ার্ক স্থাপনের সুযোগ নেই।
ডিবিটেক/ডিআরও/ইকে
নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রোজার নতুন সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে নতুন সূচিতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়েছে মেট্রোরেল। তবে এসময় স্বাভাবিক দিনের চেয়ে চাপ ছিলো কম। তবে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পর পর ছাড়া ট্রেনগুলোতে ক্রমেই চাপ বাড়তে থাকে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট পর্যন্ত তিনটি ট্রেন ছেড়েছে।
সূত্রমতে, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে বলে আগেই জানিয়েছেন,মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
সেই নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
এছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
ডিবিটেক/এসএস/ ইকে
রমজানে মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়
রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দিনের প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে। আর সেখান থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সোয়া ৭টায় এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ১০টা ১০ মিনিটে।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে ডিএমটিসিএ কর্তৃপক্ষ। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে। এ ছাড়া কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
ডিবিটেক/বিজ্ঞপ্তি
দেশে নয় রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল আনল ইফাদ
দেশের বাজারে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের এক বছর পূর্তি উপলক্ষে নতুন ৯ রঙে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ক্ল্যাসিক ৩৫০ ও মিটিয়র ৩৫০ মডেলের বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত সংস্করণের মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দেয় ইফাদ মোটরস।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দ্য নিউ চ্যাপ্টার বিগিনস’ শীর্ষক এক অনুষ্ঠানের ১৬ ফেব্রুয়ারি, সোমবার এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ; ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকীন আহমেদ ও তাসফীন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজুল হক চৌধুরী।
এ ছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও মোটরসাইকেল কমিউনিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে ক্ল্যাসিক ৩৫০ ও মিটিয়র ৩৫০—এই দুটি মডেল নতুন রং ও বৈশিষ্ট্যে আনা হচ্ছে। দেশের ভূপ্রকৃতি ও স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে ক্ল্যাসিক ৩৫০ মডেলে যুক্ত হয়েছে ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড ও সুন্দরবন গ্রিন—এই চারটি নতুন রং। পাশাপাশি মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা ও সুপারনোভা—এই চার ধরনের নতুন বৈশিষ্ট্যযুক্ত মোটরসাইকেল বাজারে আনা হচ্ছে। নতুন এই চার ধরনের মোটরসাইকেল মিলবে পাঁচটি আলাদা রঙে।
এক বছর পূর্তি উপলক্ষে ক্ল্যাসিক ৩৫০ মডেলের ‘বাংলাদেশ অ্যানিভারসারি এডিশনও’ বাজারে আনা হয়েছে। এ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৮ হাজার টাকা।
মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা ও সুপারনোভা—এই চার ধরনের মোটরসাইকেলের দাম ধরা হয়েছে ৪ লাখ ৮৬ হাজার টাকা থেকে ৫ লাখ ২৩ হাজার টাকা। তবে এক বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্টসংখ্যক মোটরসাইকেলে ১০ হাজার টাকা করে ছাড় দেওয়া হবে।
ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ বলেন, দেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরুর এক বছরে ১৪ হাজারের বেশি রাইডিং পার্টনার সংগ্রহ করা সম্ভব হয়েছে। দেশে দীর্ঘ ২৫ বছর ধরে হাইওয়েতে স্বাচ্ছন্দ্যে ক্রুজিং উপযোগী মোটরসাইকেলের ঘাটতি ছিল। পাঁচ বছরের প্রচেষ্টার পর ২০২৪ সালে ব্র্যান্ডটি বাংলাদেশে আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ১০ লাখের বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ৮০টি দেশে তাদের তিন হাজারের বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে। বাংলাদেশে রয়েছে প্রায় ২২টি বিক্রয়কেন্দ্র। মিটিয়র ৩৫০ মডেলে অ্যাসিস্ট্যান্ট স্লিপ ক্লাচ যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো ফায়ার বল সিরিজে ডুয়াল চ্যানেল এবিএস ও রিয়ার ডিস্ক ব্রেকিং বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের সংযোজন কারখানা স্থাপন করেছে ইফাদ মোটরস। বছরে ৩০ হাজার মোটরসাইকেল সংযোজনের সক্ষমতা রয়েছে কারখানাটির। ইঞ্জিন ছাড়া বাকি যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হয়।
ডিবিটেক/ডিএইচই/ইএইচ
চেরি টিগো ‘ডেলিভারিংলাভস’ উদযাপন
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে চেরি শোরুমে ‘#ডেলিভারিংলাভস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড। শো-রুমের পাশাপাশি ভালোবাসা দিবসের থিমে সাজানো হয় চেরি টিগো ৮ প্রো (Chery Tiggo 8 Pro)। এই গাড়িটি বনানী, গুলশান, তেজগাঁও এবং ধানমন্ডির রাস্তায় প্রদর্শিত হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
১৪ ফেব্রুয়ারি, শনিবার বিশ্বভালোবাসা দিবসে শোরুমে চেরি গাড়ির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারগুলো পরখ করে দেখেন আগত অতিথিরা। পাশাপাশি বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই উৎসবের যোগ দেন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার এবং শৌমিক। তারা আগত অতিথি ও গ্রাহকদের সাথে আলাপচারিতায় অংশ নেন এবং চেরি ব্র্যান্ডের আধুনিক ও তরুণ-প্রজন্মের কাছে এর গ্রহণযোগ্যতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশে চেরি ব্র্যান্ডের অভিজ্ঞতাকে আরও উন্নত করার ক্ষেত্রে এশিয়ান মোটরস্পেক্স-এর একাগ্রতা পুনর্ব্যক্ত করেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান। <o:p></o:p>
তিনি বলেন, “আমরা শুধু গাড়ি বিক্রি করতে চাই না; আমরা আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে চাই।” তার এই বক্তব্য চেরি ব্র্যান্ডের লক্ষ্য—অর্থাৎ কেবল যানবাহন বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশেষ দিনগুলোতে গ্রাহকদের জন্য অর্থবহ অভিজ্ঞতা ও আবেগীয় মূল্য তৈরির বিষয়টিকেই ফুটিয়ে তোলে।<o:p></o:p>
ডিবিটেক/আরএফ/এসআই
টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক
পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যান ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা পাবেন প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা। এজন্য আর.এস গোল্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ব্যাংকটি।
১৪ ফেব্রুয়ারি, শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে সম্প্রতি সম্পাদিত এই চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিবিটেক/এমই/ইকে
আজ রাতে শেষ হচ্ছে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এরই অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি আছে। তবে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে, উল্লিখিত নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন; আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যে কোনো যানবাহন নিষেধাজ্ঞার  বাইরে থাকবে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট আকৃতির যানবাহন (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল; টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন; পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা বা মহানগর থেকে বাহিরে যাওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান সড়কের সংযোগ সড়কসহ সংশ্লিষ্ট সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উল্লিখিত যানবাহনগুলো ছাড়া অন্যান্য যানবাহনের ওপরও নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা অর্পণ করা হয়।
ডিবিটেক/ডিএমআই/ইকে
ভোটের দিনে ঢাকায় চলছে মেট্রো, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটের দিনে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। এমনকি যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ছাড়ছে।
জানা যায়, ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রোরেলের ওপর নির্ভর করবেন বিশেষ করে উত্তরা-মতিঝিল রুটের যাত্রীরা। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্টেশনগুলোতে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে।
এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তনগর, লোকাল ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠে কাজ করছেন রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমনকি ভোটারদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ডিবিটেক/এসআই/ইকে
৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সড়ক পরিবহন সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এই নির্দেশনার ফলে  ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাত থেকে সাধারণের জন্য এসব যানবাহন চলাচল নিষিদ্ধ হচ্ছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এ ছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দর বা মাওয়া থেকে যাত্রী আনা-নেওয়া কিংবা টিকিট বা অনুরূপ প্রমাণ দেখিয়ে নিজ বাসস্থান বা আত্মীয়ের বাসায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন; দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন বা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।
প্রতিকারী প্রার্থীর জন্য একটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি যানবাহন, যেমন জিপ, কার বা মাইক্রোবাস, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।
নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দরসহ আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাতায়াত বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান সড়কের সংযোগ সড়কগুলোতেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এদিকে ভোটের দিন একই শর্তে নৌযান চলাচলও বন্ধ থাকবে।
ডিবিটেক/বিএন/এসএম
বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে টিবিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে সংযোজন করতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণ-আরএফএর গ্রুপ। সেখানে কারখানা গড়ে রাইডো ইলেকট্রিক স্কুটার ও টিভিএস মোটরসাইকেল তৈরি করবে প্রতিষ্ঠানটি। এতে করে সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এর মাধ্যমে  মোটরসাইকেল ও ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
এর আগে দেশে টিভিএস মোটরসাইকেল বিপণনের দায়িত্বে ছিল র্যাংগস গ্রুপ। তবে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সেই চুক্তির বিষয় তুলে ধরে ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এই পরিকল্পনার কথা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন প্রাণগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)। তিনি  বলেন, “বর্তমানে মোটরসাইকেল ও বাইসাইকেল তরুণদের কাছে শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি লাইফস্টাইল পণ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বাইসাইকেল উৎপাদন ও বিপণনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এখন মোটরসাইকেল এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করেছি উৎপাদন খরচ যতটা সম্ভব কমিয়ে এনে আমরা টিভিএস মোটরসাইকেল বাজারজাত করব। ভবিষ্যতে মোটরসাইকেলের যন্ত্রাংশ পুরোটা দেশেই উৎপাদন করার চেষ্টা করবে প্রাণ-আরএফএল গ্রুপ।”
তিনি আরও জানান, ভারত, চীন ও ভিয়েতনামের মতো বাংলাদেশের বাজারও ইলেকট্রিক স্কুটারের জন্য সম্ভাবনাময়। ২০২৭ সালের মধ্যে ৫০ হাজার টাকায় উন্নতমানের রাইডো ব্র্যান্ডের স্কুটার গ্রাহকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গ্রুপটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাসের শেষ দিকে প্রাণ-আরএফএলের মাধ্যমে টিভিএস মোটরসাইকেল বাজারে আসতে পারে। হবিগঞ্জের কারখানায় ইতিমধ্যে সেখানে ইলেকট্রিক স্কুটার উৎপাদন শুরু হয়েছে এবং প্রথম ধাপে মাসে ৫০০ ইউনিট তৈরি হচ্ছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রতি মাসে তিন হাজার ইউনিট স্কুটার তৈরি করা হবে। টিভিএস মোটরসাইকেলও দেশেই উৎপাদনের লক্ষ্য নিয়ে এখানে আসছে, যার জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্রধান কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “প্রথম বছর আমরা স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই। ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উন্নত গ্রাহক সেবা আমাদের প্রধান লক্ষ্য। ধাপে ধাপে আমরা নেতৃত্বের দিকে এগিয়ে যেতে চাই।”
প্রাণ-আরএফএল ইলেকট্রিক স্কুটারের বাজার সম্প্রসারণের জন্য চার্জিং স্টেশন স্থাপনায় বিনিয়োগ করছে। জাপানি প্রযুক্তি নির্ভর স্টার্টআপ গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের সহায়তায় দ্রুত একটি চার্জিং নেটওয়ার্ক তৈরি হবে। এ বিষয় আরএন পাল জানিয়েছেন, দেশেই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ— যেমন ড্রাইভ চেইন, সিট, হুইল, ব্যাটারি উৎপাদন করা সম্ভব। এতে কম খরচে ভালো মানের মোটরসাইকেল সরবরাহ এবং দীর্ঘমেয়াদী সেবা নিশ্চিত করা যাবে।
প্রাণ-আরএফএল তাদের নিজস্ব ব্র্যান্ডের পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার ‘রাইডো’ সবার কাছে পৌঁছে দিতে চায়। বর্তমানে স্কুটারটির দাম ৫৫ হাজার টাকা হলেও প্রতিষ্ঠানটি তা ৪৫ হাজার টাকায় নামানোর পরিকল্পনা করছে।
প্রাণ-আরএফএল টিভিএস মোটরসাইকেলের ডিলার পয়েন্টগুলো আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিচ্ছে জানিয়ে আরএন পাল বলেন, ভালো ব্যবসা করা ডিলারদের সহায়তা দেওয়া হবে, আর ব্যর্থ ডিলারদের বদলানো হতে পারে। নতুন ডিলার নিয়োগেরও সুযোগ থাকবে।
সার্ভিস সেন্টার থেকে টিভিএসের পুরোনো গ্রাহকরাও সেবা পাবেন। যারা এখনও ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিসের আওতায় আছেন, তারা নতুন আঙ্গিকে পূর্ণ সেবা পাবেন। প্রাণ-আরএফএল টিভিএসকে আগের মতো সেরা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়।
প্রাণ-আরএফএল টিভিএস মোটরসাইকেলের ডিলার পয়েন্টগুলো আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিচ্ছে জানিয়ে আরএন পাল বলেন, ভালো ব্যবসা করা ডিলারদের সহায়তা দেওয়া হবে, আর ব্যর্থ ডিলারদের বদলানো হতে পারে। নতুন ডিলার নিয়োগেরও সুযোগ থাকবে।
সার্ভিস সেন্টার থেকে টিভিএসের পুরোনো গ্রাহকরাও সেবা পাবেন। যারা এখনও ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিসের আওতায় আছেন, তারা নতুন আঙ্গিকে পূর্ণ সেবা পাবেন। প্রাণ-আরএফএল টিভিএসকে আগের মতো সেরা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়।
ডিবিটেক/বিডিএনডি/এসএমই
দেশীয় কারখানায় তৈরি হলো এসি বাস
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুইটি আধুনিক এসি বাসের উদ্বোধন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি, শনিবার গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বাস দুটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনীতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। এ ক্ষেত্রে বিআরটিসিকে নেতৃত্ব দিতে হবে। ভবিষ্যতে যেন শুধু নিজেদের বহরের বাসই নয়, বাইরের বাসও এখানে সংযোজন করা যায়—সেই সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই দুইটি এসি বাস নির্মাণ শুধু সূচনা মাত্র। আমাদের মেধা ও দক্ষতার সর্বোচ্চ উৎকর্ষ সাধন করতে হবে। বিআরটিসির সম্প্রসারণের সুযোগ অনেক বেশি এবং আমরা সংস্থাটিকে আরও এগিয়ে নিতে চাই। এটি নতুন যুগের সূচনা।
সভাপতির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, পুরনো বহর ও বাড়তি ব্যয়ের মধ্যেও উন্নত ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর মনিটরিং এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসের মাধ্যমে সংস্থার কার্যক্রম সচল রাখা হচ্ছে। বর্তমানে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (VTS) ব্যবহার করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের বাস ও ট্রাক রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। বহর আধুনিক করতে কোরিয়া থেকে ৩৪০টি উন্নত বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সংস্থা প্রধান ও প্রতিনিধিগণ, বিআরটিসির শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের জিএম ও ডিজিএমগণ উপস্থিত ছিলেন
ডিবিটেক/এনডি/ ইকে
কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত এআই চ্যাটবট আনছে অ্যাপল
গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম কারপ্লেতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। প্রথমবারের মতো কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এত দিন কারপ্লেতে শুধু অ্যাপলের নিজস্ব ভয়েস সহকারী সিরিই ব্যবহার করা যেত। নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা গাড়ির ডিসপ্লে থেকেই অন্যান্য প্রতিষ্ঠানের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। বিশ্লেষকদের মতে, এটি অ্যাপলের দীর্ঘদিনের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম নীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই, অ্যানথ্রপিক এবং গুগলের মতো প্রতিষ্ঠানের এআই অ্যাপগুলো কারপ্লের জন্য আলাদা সংস্করণ আনতে পারবে, যেখানে ভয়েস কন্ট্রোল সুবিধা থাকবে। তবে সিরিকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ দিচ্ছে না অ্যাপল। কারপ্লের সিরি বোতাম বা ‘ওয়েক ওয়ার্ড’ পরিবর্তন করা যাবে না; ব্যবহারকারীদের সংশ্লিষ্ট এআই অ্যাপ খুলে তবেই তৃতীয় পক্ষের ভয়েস সুবিধা চালু করতে হবে।
আগামী এক মাসের মধ্যেই কারপ্লেতে এসব অ্যাপ সমর্থনের কাজ শুরু করতে পারে অ্যাপল। এতে ডেভেলপাররা এমনভাবে অ্যাপ তৈরি করতে পারবেন, যাতে অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ভয়েস মোড চালু হয়ে যায়। তবে এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ডিবিটেক/বিএমটি
নির্বাচনে ছুটি নেই মেট্রোরেলে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ বিধিনিষেধের মধ্যে ছুটিতেযাচ্ছে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এই সময়ে স্বাভাবিক দিনের মতোই যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।
নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক একেএম খায়রুল আলম।
তিনি জানান, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট দেয়া সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।
তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
প্রসঙ্গত, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে।
ডিবিটেক/এমএম/ইএনটি
রেকর্ড বিক্রিতে টানা ষষ্ঠবার শীর্ষে টয়োটা
বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হিসেবে ২০২৫ সালেও অবস্থান ধরে রেখেছে জাপানের টয়োটা মোটর। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে রেকর্ড ১ কোটি ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো শীর্ষ বিক্রেতার মুকুট ধরে রাখল টয়োটা। খবর রয়টার্স।
এই পরিসংখ্যানে টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান দাইহাতসু এবং ট্রাক নির্মাতা হিনো মোটরসের বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে। শুধু টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের বিক্রি ২০২৫ সালে ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ গাড়িতে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে শক্তিশালী চাহিদাই টয়োটার প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল। এই দুই দেশ মিলেই মূল কোম্পানির মোট বিক্রির দুই-পঞ্চমাংশের বেশি অবদান রেখেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির চাহিদা বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখে। বিপরীতে, দ্বিতীয় অবস্থানে থাকা জার্মান ভলক্সওয়াগেন গ্রুপের বিক্রি ২০২৫ সালে কমে প্রায় ৯০ লাখে নেমে আসে।
ডিবিটেক/বিএমটি
চীনের সহায়তায় দেশেই শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
আকাশ প্রতিরক্ষা ও আধুনিক যুদ্ধপ্রযুক্তিতে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চীনের প্রযুক্তিগত সহায়তায় দেশে প্রথমবারের মতো মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন ও সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি)–এর মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৭ জারুয়ারি, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট’ স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর (টেকনোলজি ট্রান্সফার—টিওটি) সংক্রান্ত এ চুক্তিতে স্বাক্ষর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ‘মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্পের আওতায় এই চুক্তি বাস্তবায়িত হবে।
চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপন করবে। এর মাধ্যমে ড্রোন প্রযুক্তিতে দেশের সক্ষমতা বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে।
চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করে তুলবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের ‘মিডিয়াম অল্টিটিউড লং এনডিউরেন্স’ (মেইল) এবং ‘ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ভিটল) ইউএভি উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বিমান বাহিনী নিজস্ব নকশায় ড্রোন উৎপাদনের সক্ষমতাও অর্জন করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রেও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ডিবিটেক/ডিবিএন/ইকে
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। এর পরিপ্রেক্ষিতে  ২২ জানুয়ারি, বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বা সিলেট–ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (B787 ও B777) ব্যবহৃত হয়, ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়, ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন ও কার্যকর রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সঙ্গে বিমানের নিয়মিত C-Check, ইঞ্জিন ওভারহোলিং এবং কাঠামোগত পরিদর্শনের সময় এক বা একাধিক বিমান সপ্তাহ বা মাসের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজের সংকট দেখা দেয়।
তদুপরি, সারা বিশ্বে ক্রুয়ের সংকট বিদ্যমান, যা বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে তুলনামূলকভাবে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৬
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বা সিলেট–ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (B787 ও B777) ব্যবহৃত হয়, ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়, ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন ও কার্যকর রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সঙ্গে বিমানের নিয়মিত C-Check, ইঞ্জিন ওভারহোলিং এবং কাঠামোগত পরিদর্শনের সময় এক বা একাধিক বিমান সপ্তাহ বা মাসের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজের সংকট দেখা দেয়।
তদুপরি, সারা বিশ্বে ক্রুয়ের সংকট বিদ্যমান, যা বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে তুলনামূলকভাবে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
এসব বিষয় বিবেচনায় নিয়ে, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি, সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, সম্মানিত যাত্রীদের সম্ভাব্য অসুবিধার কথা বিবেচনায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে সপ্তাহে মোট ৫টি ফ্লাইট পরিচালনার করছে। এর মধ্যে চারটি ফ্লাইট সিলেট হয়ে লন্ডন এবং একটি ফ্লাইট সরাসরি ঢাকা থেকে লন্ডন পরিচালিত হচ্ছে।
তাছাড়া, যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের সময় পূর্বঘোষিত আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে আগামী ১ মার্চ করা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার রুটের সম্মানিত যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, এই রুটের যাত্রীরা যাত্রাপথ পরিবর্তন করে লন্ডন হয়ে গমন, কিংবা আগের যে কোনো সুবিধাজনক তারিখে ফ্লাইট পরিবর্তন করার সুযোগ পাবেন- এসব ক্ষেত্রেও কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকার কারণে যে সব সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট পক্ষ অসুবিধার সম্মুখীন হয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবার সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করছে। বিমানে এরই মধ্যে উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগের কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হওয়া সাপেক্ষে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা বিবেচনা করা হবে এবং তা যথাসময়ে সবাইকে অবহিত করা হবে।
ডিবিটেক/ইকে/এমইউ
দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি, দাম শুরু ৪৯ লাখ টাকা থেকে
জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়াতে দেশের বাজারে নিজেদের নতুন হাইব্রিড এসইউভি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ির ব্র্যান্ড এমজি বাংলাদেশ। নতুন এই হাইব্রিড এসইউভিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ টাকা থেকে।
জানাগেছে, এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটিতে ব্যবহৃত হয়েছে, একটি স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১.৩ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। এই মডেলটির জ্বালানি দক্ষতা লিটারপ্রতি প্রায় ২৩.৮ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে।
অন্যদিকে,  ৫৯ লাখ টাকা মূল্যের এমজি এইচএস সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড মডেলটিতে রয়েছে ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে গাড়িটি। প্রতিদিনকার স্বল্প দূরত্বের যাতায়াতে এতে কোনো কার্বন নিঃসরণ হয় না। আবার ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংকের সম্মিলিত ব্যবহারে গাড়িটির মোট চলার সক্ষমতা ১ হাজার কিলোমিটারেরও বেশি। এই মডেলের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে একটি ৭.৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দিচ্ছে এমজি বাংলাদেশ।
১৭ জানুয়ারি, শনিবার, এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, “আজকের এই আয়োজন শুধু নতুন দুটি গাড়ি বাজারে আনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজি’র দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, এইচএস হাইব্রিড প্লাস ও এইচএস সুপার হাইব্রিড মডেলের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতা এবং প্রিমিয়াম স্বাচ্ছন্দ্য। হাইব্রিড এসইউভি গাড়ির খাতে এ মডেলগুলো নতুন এক মানদণ্ড স্থাপন করবে।”
এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া বলেন, “নতুন এই হাইব্রিড মডেলগুলো এমজি’র উদ্ভাবনী কৌশলের ধারাবাহিকতাকে ধরে রেখেছে। গ্রাহকদের ইতিবাচক সাড়া প্রমাণ করে, বাংলাদেশ এখন পরবর্তী প্রজন্মের স্মার্ট মোবিলিটির জন্য প্রস্তুত। এইচএস সিরিজ সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরিতে প্রত্যাশার নতুন মাপকাঠি তৈরি করবে।”
ডিজাইন ও ফিচারের দিক থেকেও নতুন এইচএস সিরিজে রয়েছে আধুনিকতার ছোঁয়া। গাড়ির ভেতরে রয়েছে ১২.৩ ইঞ্চির একটি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং একই আকারের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এসব প্রযুক্তি সঠিক দিকনির্দেশনা, কানেক্টিভিটি এবং ব্যবহারবান্ধব নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করবে। ২৭২০ মিলিমিটার হুইলবেসের কারণে গাড়ির ভেতরে পর্যাপ্ত জায়গা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা হয়েছে। ১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় দেশের বিভিন্ন ধরনের সড়ক পরিস্থিতিতে গাড়ি চালানো সহজ হবে। গাড়ির বাইরের অংশে রয়েছে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি লাইটিং এবং এমজি’র বর্তমান বৈশ্বিক এসইউভি ডিজাইনের ছাপ।
নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধার ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে এইচএস সিরিজে। গাড়িগুলোর বুট স্পেস প্রায় ৫০৭ লিটার, যা সিট ভাঁজ করলে ১ হাজার ৪৮৪ লিটারের বেশি করা সম্ভব। স্ট্যান্ডার্ড নিরাপত্তা ফিচারের মধ্যে রয়েছে সাতটি এয়ারব্যাগ, এমজি পাইলট এডিএএস লেভেল–২, পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম এবং উন্নত মানের মাল্টি-স্পিকার সাউন্ড সিস্টেম। যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে অত্যাধুনিক এসব ফিচার।
ডিবিটেক/সিএ/এমইউ
রানার গ্রুপের কর্মীদের জন্য টগুমগুর ওয়েলবিইং সাপোর্ট সেবা চালু
কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে টগুমগু প্রাইভেট লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি করেছে অটোমোবাইল কোম্পানি হিসেবে পরিচিত রানার গ্রুপ। চুক্তির আওতায় গ্রুপের এক হাজারের বেশি কর্মী প্যারেন্টিং সাপোর্ট ও মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংসহ টগুমগুর বিভিন্ন ওয়েলবিইং সাপোর্ট সুবিধা উপভোগ করতে পারবেন।<o:p></o:p>
রানার গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার, ১৪ জানুয়ারি চুক্তিতে স্বাক্ষর করেন রানার গ্রুপের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক এবং টগুমগু প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. নাজমুল আরেফীন মোমেল। <o:p></o:p>
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের পক্ষ থেকে ম্যানেজার, লার্নিং অ্যান্ড ওডি শেখ মোঃ ইশতিয়াক আলম, এইচআর বিজনেস পার্টনার মালবিকা মাহফুজ এবং ম্যানেজার, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস ফারজানা আফরিন।<o:p></o:p>
টগুমগুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট রাকিব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট, কনটেন্ট তাহমিনা রহমান।<o:p></o:p>
ডিবিটেক/এআর/ ইকে
বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১৪ জানুয়ারি, বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
ইভি বিক্রি বাড়লেও ২০২৬ সালে গতি কমার শঙ্কা
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৫ সালে উল্লেখযোগ্য হারে বাড়লেও চলতি বছরে সেই গতি কমে আসতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স (বিএমআই)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন প্রায় ২০ শতাংশ বেড়ে ২ কোটি ৭ লাখে পৌঁছালেও ২০২৬ সালে প্রবৃদ্ধি নেমে আসতে পারে প্রায় ১৫ শতাংশে। খবর জিএসএম এরিনা।
বিশেষজ্ঞরা বলছেন, চীনে চাহিদা কমে আসা এবং বিভিন্ন দেশে বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা শিথিল হওয়ার প্রভাবই এর প্রধান কারণ।
যুক্তরাষ্ট্রে কর ছাড় সুবিধা শেষ হওয়ায় উত্তর আমেরিকায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বর মাসে সেখানে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন কমেছে প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, ইউরোপে ২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ, আর বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রবৃদ্ধি ছিল ৪৮ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়নে নির্গমন মান শিথিল করা এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে চীনে বিক্রি কিছুটা বাড়লেও ইউরোপ ও উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বাজার আরও চাপের মুখে পড়তে পারে।
ডিবিটেক/বিএমটি
চালকদের চোখের সুরক্ষায় উবার বাংলাদেশের উদ্যোগ
চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করতে ‘সি টু বি সেফ’ প্রচারণা কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। পরিবহন পেশাজীবীদের চোখ পরীক্ষা ও চশমা–সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সড়কের নিরাপত্তা উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপভিত্তিক পরিবহনসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।
উবার বাংলাদেশ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সামাজিক উদ্যোগ ভিশন স্প্রিংয়ের সঙ্গে যৌথভাবে সি টু বি সেফ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে। এ উদ্যোগের অংশ হিসেবে ভিশন স্প্রিং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবার চালকদের জন্য বিনা মূল্যে চোখ পরীক্ষা করার পাশাপাশি স্বল্পমূল্যে চশমা সরবরাহ করবে। উবার বাংলাদেশের যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু হয়েছে।
উবারের তথ্যমতে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্যসংখ্যক চালক বিভিন্ন দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন যা সরাসরি দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় ও নিরাপদ গাড়ি চালনায় প্রভাব ফেলে। নতুন এ উদ্যোগ সড়ক নিরাপত্তায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। এ বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, ‘সড়কে নিরাপত্তা উবারের মূল লক্ষ্যগুলোর একটি। নিরাপদে গাড়ি চালানোর জন্য সঠিক দৃষ্টিশক্তি অত্যন্ত জরুরি হলেও বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। ভিশন স্প্রিংয়ের সঙ্গে এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের চালকদের সুস্থতা ও নিরাপত্তায় বিনিয়োগ করছি।’
ভিশন স্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, ‘উবার বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। চালকদের চোখ পরীক্ষা ও চশমা–সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগ সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালকদের আয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডিবিটেক/বিজ্ঞপ্তি
২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা ফ্লাইট
দীর্ঘ ১৪ বছর পর আগামী ২৯ জানুয়ারি থেকে ফের ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সেবা চালু হলে বাংলাদশ-পাকিস্তান-বাংলাদেশ গামী যাত্রীদের আর দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্রে প্রকাশ,  প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুইদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেইন খান বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দেশের সম্পর্কে যে ‘নতুন হাওয়া’ লাগে, তাতে গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টিও।
ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে।
ট্রানজিট ফ্লাইটের কারণে ২০১৯ সালের ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে।
বর্তমানে এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইনস বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে।
ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে। কিছু এয়ারলাইনসে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়।
এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্নসহ ভাড়া পড়ে ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা।
প্রসঙ্গত, পুনরায় ঢাকা–করাচি রুট চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তান-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে।  গত ২ জানুয়ারি জিও নিউজের খবরে বলা হয়, ৫ অগাস্টের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এ অনুমতি দেয়। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে।
ডিবিটেক/ডিপিও/ইকে
সিইএসে সনি-হোন্ডা মবিলিটির নতুন প্রোটোটাইপ ইভি উন্মোচন
লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে সনি–হোন্ডা মবিলিটি তাদের নতুন প্রোটোটাইপ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। সনি গ্রুপ ও হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ি সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। খবর রয়টার্স।
সনি–হোন্ডা মবিলিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসুহিদে মিজুনো জানান, ‘আফিলা’ প্রোটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি নতুন মডেলটি ২০২৮ সালের মধ্যেই মার্কিন গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কোম্পানিটির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা ১’-এর ক্যালিফোর্নিয়ায় গ্রাহক সরবরাহ চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। গত বছর উন্মোচিত এই মডেলের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৮৯ হাজার ৯০০ মার্কিন ডলার।
উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া এবং শুল্ক ও নীতিগত পরিবর্তনের কারণে যখন অনেক মার্কিন নির্মাতা নতুন প্রকল্প স্থগিত করছে, তখন সনি–হোন্ডার এই ঘোষণা সিইএসে একটি ব্যতিক্রমী উপস্থিতি হিসেবে নজর কেড়েছে।
ডিবিটেক/বিএমটি
সংবাদ সম্মেলনে ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের উদ্বেগ
ট্রাভেল এজেন্সী ব্যবসার স্বার্থ বিরোধী' ট্রাভেল এজেন্সী নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ বাতিলের জোর দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সী খাতের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা। একে 'কালো অধ্যাদেশ' বলে উল্লেখ করে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সীর মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে এই ‘কালো অধ্যাদেশ’ বাতিলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ট্রাভেল ব্যবসায়ীরা।
তারা বলছেন, নতুন অধ্যাদেশের একাধিক ধারা  ট্রাভেল এজেন্সী ব্যবসার স্বার্থের পরিপন্থি। এই অধ্যাদেশ কার্যকর হলে দেশে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পূর্বের আইনটি পূর্ণাঙ্গ ও যথাযথ ছিল। তাই আগের মতো ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার বিধান বহাল রাখা উচিত।
আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আয়োজনে ৪ জানুয়ারি (রবিবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আটাবের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মাহবুব।
শুনানি ছাড়াই লাইসেন্স স্থগিতের বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সভাপতি জানান, অধ্যাদেশের ধারা ৯-এর উপধারা (আ)-এর নতুন দফা ৩ অনুযায়ী শুনানি ছাড়াই সরকার সাময়িকভাবে নিবন্ধন সনদ স্থগিত করতে পারবে। এতে বলা হয়, শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিতের সুযোগ রাখা হলে ট্রাভেল এজেন্সীগুলো হয়রানির শিকার হবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষে তিনি বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রাভেল এজেন্সী নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ এর গেজেট প্রকাশিত হয়েছে। এতে সংযোজিত বেশ কয়েকটি ধারা, উপধারা ও দফা ট্রাভেল এজেন্সী ব্যবসাকে কার্যত অচল করে দেবে। ২০১৩ সালের ৬১ নম্বর আইনের ধারা ৪-এর উপধারা (খ) এর দফা (ঙ) অনুযায়ী হলফনামায় অন্য কোনো ট্রাভেল এজেন্সী থেকে টিকিট ক্রয়-বিক্রয় করা যাবে না—এমন বিধান রাখা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে প্রায় ৫ হাজার ৮০০ নিবন্ধিত ট্রাভেল এজেন্সীর মধ্যে মাত্র ৮০০টি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আয়াটা)-এর সদস্য।
বাকি প্রায় ৫ হাজার এজেন্সীর নিজস্বভাবে এয়ারলাইন্স টিকিট ইস্যুর সক্ষমতা নেই। অন্য এজেন্সী থেকে টিকিট কিনতে না পারলে তারা যাত্রীসেবা দিতে পারবে না এবং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় বার্ষিক ৫০ লাখ টাকার বিক্রয় বিবরণীও দেখাতে পারবে না। ফলে এসব এজেন্সী বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।
এসময় আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু বলেন, অধ্যাদেশের ধারা ৪-এর উপধারা (গ) এর দফা (ছ)-এ অফলাইন ট্রাভেল এজেন্সীর জন্য ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে। আর্থিক সামর্থ্যের অভাবে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী আয়াটা সদস্য হতে পারেনি। তাদের পক্ষে কোনোভাবেই ১০ লাখ টাকা জামানত প্রদান করা সম্ভব নয়।
শাস্তির মেয়াদ ও জরিমানা বৃদ্ধির বিরোধিতা করে তিনি বলেন, নতুন অধ্যাদেশে ধারা ১১-এর উপধারা ১ অনুযায়ী শাস্তির বিধান ৬ মাসের কারাদণ্ডের পরিবর্তে ১ বছর এবং জরিমানা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়,এছাড়া একই ধারার দফায় ট্রাভেল এজেন্সীর ঠিকানায় রিক্রুটিং এজেন্সীর ব্যবসা পরিচালনা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রিক্রুটিং এজেন্সীগুলো বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজতর করতে একই ঠিকানায় ট্রাভেল এজেন্সী পরিচালনা করছে। পৃথক অফিস ব্যবহার বাধ্যতামূলক হলে খরচ বাড়বে এবং এতে অভিবাসী কর্মীদের মাথাপিছু ব্যয় বৃদ্ধি পাবে।
ডিবিটেক/ এসএসসি/ ইকে
টেসলাকে পেছনে ফেলে শীর্ষে বিওয়াইডি, বিক্রি কমেছে ৯ শতাংশ
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার বার্ষিক বিক্রি টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ১৬ লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৭ লাখ ৯০ হাজার। যুক্তরাষ্ট্রে ফেডারেল করছাড় প্রত্যাহার এবং চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে টেসলার বিক্রি দাঁড়ায় ৪ লাখ ১৮ হাজার ২২৭ ইউনিটে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এতে নতুন বছরের শুরুতে শেয়ারবাজারে টেসলার শেয়ারমূল্যও কমে যায়।
একসময় বৈশ্বিক বাজারে শীর্ষে থাকা টেসলাকে ইউরোপ ও চীনে পেছনে ফেলেছে চীনের বিওয়াইডি। ২০২৫ সালে বিওয়াইডি ২২ লাখ ৬০ হাজার বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে শীর্ষ অবস্থান দখল করেছে।
যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০ ডলারের করছাড় উঠে যাওয়ার আগে তৃতীয় প্রান্তিকে টেসলা রেকর্ড বিক্রি করলেও পরে সেই গতি ধরে রাখতে পারেনি। এদিকে প্রধান নির্বাহী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসে ভবিষ্যৎ দেখালেও টেসলার আয়ের বড় অংশ এখনো গাড়ি বিক্রি থেকেই আসে।
ডিবিটেক/বিএমটি
আফতাবনগরে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা উদ্বোধন
রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশা ৩ জানুয়ারি, শনিবার থেকে বাড্ডা-রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের রাস্তা ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এদিন সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ই-রিকশার উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন; প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় ই-রিকশা পাইলটিং আকারে চালু করা হয়েছিল। এবার আফতাবনগরে এ রিকশা চালু করা হচ্ছে। রিকশাচালকদের অনেকে প্রশিক্ষণ পেয়েছেন, আরও প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সধারী চালকরা ব্যাটারিচালিত রিকশা কিনে নির্ধারিত এলাকার সড়কে চালাতে পারবেন। ভাড়া ও গতিসীমা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।
জানাগেছে, নতুন এ ই-রিকশায় লিথিয়াম ৩৮ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এতে একবার চার্জ দিলে ৭০-৮০ কিলোমিটার পথ চালানো যাবে। তাছাড়া আরও কিছু নতুন সুবিধা যুক্ত হওয়ায় চালকরা প্রশিক্ষণ নিয়ে ই-রিকশা চালানোয় আগ্রহী হয়ে উঠছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
‘আফতাবনগরে বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঢাকায় যেসব গাড়ি চলাচল করে, তাতে দেখা যায় তাদের ইঞ্জিনের গতি ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। কিন্তু প্রকৃতপক্ষে ঢাকায় গাড়ি চলাচলের গড় গতি ৬-৭ কিলোমিটার। এতে উচ্চগতির ইঞ্জিন ব্যবহার করা গাড়িগুলোতে ফুয়েলের ব্যাপক অপচয় ঘটছে। সময়ও নষ্ট হচ্ছে।
তিনি বলেন, গড় গতি কম, তারপরও দেখা যায় সড়ক দুর্ঘটনা ঘটছে অহরহ। এটার কারণ হলো বিশৃঙ্খলা, নিয়ম না মানা। ঢাকায় রাস্তা কম, প্রসারিত না; এটা যেমন ঠিক। তেমনি যে রাস্তা আছে, তা শৃঙ্খলা মেনে ব্যবহার করে ঢাকায় গাড়ি চলাচলের গড় গতি বাড়ানো সম্ভব। একই সঙ্গে নিরাপদ যাত্রাও নিশ্চিত করা সম্ভব। সেজন্য আমরা বুয়েটের তৈরি ই-রিকশা চালু করছি। চারটি রুটে এ রিকশা পাইলটিং হিসেবে চালানো হচ্ছে। দ্রুত ই-রিকশা পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া হবে।
নতুন এই সেবা নিয়ে ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা মান সন্তোষজনক হলে নগর পরিবহনে ধাপে ধাপে এর সম্প্রসারণের সুপারিশ করা হবে।
ডিবিটেক/এটিও/এমইউএম
নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডেই মেট্রোরেলে দুর্ঘটনা
মেট্রোরেলের নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেলের নিচে দুর্ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে  তদন্ত কমিটি।
বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটি এ দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা।
এর আগে উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা। প্রতিবেদন গ্রহণ করে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
এছাড়া বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফার্মগেট মেট্রোরেল স্টেশনটির উভয় প্রান্তে বৃত্তাকার এলাইনমেন্ট অবস্থিত জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতীয়মান হয় যে, ভায়াডাক্টের অ্যালাইনমেন্টের সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ড ব্যবহার করা হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রোরেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে। কার্ড এলাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। সোজা এলাইনমেন্টের মডেলিং ও এনালাইসিস দিয়েই কার্ড এলাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, কমিটি ট্রেন চলাকালীন পরিচালিত কম্পন পরিমাপে বিচ্যুত বিয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ারসমূহে (পিয়ার নং-৪৩০ ও পিয়ার নং-৪৩৩) অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ড অ্যালাইনমেন্টে নকশায় সম্ভাব্য ত্রুটির কারণে এ অংশে অযাচিত পার্শ্ববল এবং সংশ্লিষ্ট কম্পনের উদ্ভব হচ্ছে, যার সঙ্গে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, অনুসন্ধানে দেখা যায়, কার্ড এলাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনে রেলট্র্যাকের নিচে নিওপ্রিন রাবার ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলেও মধ্যবর্তী দুর্ঘটনার স্থান সংশ্লিষ্ট ট্রাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হয় যে, এসব জায়গায় ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভব হতো। তবে কমিটি ঘটনার সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি।
কমিটির সুপারিশগুলো তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ড এলাইনমেন্টের সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেজন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। যার কার্যক্রম ডিএমটিসিএল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেডেন্ট কনসালট্যান্ট দিয়ে বিস্তারিত অ্যানালাইসিসের মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করা প্রয়োজন। মেট্রোরেলের সার্বিক প্রজেক্ট ডিজাইনের ওপর একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কমিটির সুপারিশে বলা হয়েছে, নিবিড় পর্যবেক্ষণের জন্য অতি দ্রুত একটি কার্যকর ও যথাযথ স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করতে হবে। সর্বোপরি, মেট্রোরেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি পরামর্শকের কাছ থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে টেকনোলজি ট্রান্সফার নিশ্চিতে জোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান ছাড়াও সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম, বুয়েটের সিভিল ইঞ্জিনিযারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের একজন পথচারী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার দিনই সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ডিবিটেক/জেএনইউ/ইকে
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। ২৮ ডিসেম্বর, রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।
তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।
হায়দার আরও বলেন, পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রফেসর ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন—হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে।
সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ইক
কুয়াশার কবলে দ্বিতীয় দিনে ৮ ফ্লাইট ডাইভার্ট করলো শাহজালাল বিমানবন্দর
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে ব্যাহত হচ্ছে। ২৭ ডিসেম্বর, শনিবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়দিন ঘন কুয়াশার কবলে পড়লো শাহজালাল বিমানবন্দর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক জানায়, ঢাকার রানওয়েতে অবতরণে ব্যর্থ হয়ে ৩টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং অপারেশন কার্যক্রম স্বাভাবিক হবে। দীর্ঘ সময় বিলম্বিত হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিয়ম অনুযায়ী খাবার ও প্রয়োজনীয় ক্ষেত্রে হোটেল সুবিধা প্রদান করছে।
এর আগে ২৬ ডিসেম্বর, শুক্রবারও একই কারণে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল।
ডিবিটেক/বিটি/ইক
মেট্রোরেলের ভ্যাট অব্যাহতি ৩০ জুন পর্যন্ত
রাজধানীতে জনপ্রিয় ইভি গণপারিহণ মেট্রোরেলের সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে ইতোপূর্বে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করেছে। মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ওই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে সরকার ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।
ডিবিটেক/ডিপিও/ইক
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার এক পত্রে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের পত্রে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
এই ঝুঁকি বিবেচনায় ‘বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করতে’ ওই প্রত্রে অনুরোধ জানিয়েছেে বেবিচক।
ডিবিটেক/জেএনও/এমইউএম
শাহজালালের আশপাশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান চলাচলের নিরাপত্তার জন্য গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। গতকাল বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ; যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ এর পরিপন্থী।
বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাইবাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিটেক/ডিএম/এমইমএম
ব্যাটারি স্টোরেজ ব্যবসায় নামছে ফোর্ড
বড় আকারের বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির পরিকল্পনা থেকে সরে এসে এবার ব্যাটারি স্টোরেজ বা শক্তি সংরক্ষণ ব্যবসায় বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড। ডাটা সেন্টার এবং বিদ্যুৎ গ্রিডের চাহিদা মেটাতে কম খরচের লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি তৈরি করবে প্রতিষ্ঠানটি। খবর টেকক্রাঞ্চ।
সোমবার ফোর্ড জানিয়েছে, এই নতুন ব্যবসায় আগামী দুই বছরে প্রায় ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) বিনিয়োগ করা হবে। কেন্টাকিতে অবস্থিত ফোর্ডের কারখানায় এই ব্যাটারি তৈরি হবে এবং ২০২৭ সাল নাগাদ তা বাজারজাত শুরু করার পরিকল্পনা রয়েছে। ফোর্ডের লক্ষ্য বার্ষিক ২০ গিগাওয়াট-ঘণ্টা উৎপাদন সক্ষমতা অর্জন করা।
প্রতিষ্ঠানটি চীনের সিএটিএল-এর প্রযুক্তি লাইসেন্স নিয়ে এই এলএফপি ব্যাটারি উৎপাদন করবে। ফোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা লিসা ড্রেক জানান, প্রাথমিকভাবে বাণিজ্যিক গ্রিড গ্রাহকদের লক্ষ্য করা হলেও, ডেটা সেন্টার এবং গৃহস্থালি ব্যবহারের জন্যও এই স্টোরেজ ব্যবস্থা সরবরাহ করা হবে।
এর মাধ্যমে টেসলা ও জেনারেল মোটরসের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় নামল ফোর্ড। পাশাপাশি মিশিগানে ফোর্ডের ‘ব্লুওভাল ব্যাটারি পার্ক’-এর কাজও পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, যেখানে ২০২৬ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি
৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল
মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্পের কারণে সাময়িক ৪০ মিনিটের  বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সরকারি ছুটির দিন হলেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন এবং ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলবে।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি এ তথ্য জানান।
তার ভাষ্য অনুযায়ী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার জন্য বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় পরপর ট্রেন চলাচল করছে।
আজ সরকারি ছুটির দিন থাকায় কত সময় মেট্রোরেল চলাচল করবে জানতে চাইলে আহসান উল্লাহ শরীফি বলেন, শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। এছাড়া মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে, সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিবিটেক/এসএনএ/ইকে
বিজয় দিবসে তেজগাঁওয়ে নজরকাড়া এয়ার শো
মহান বিজয় দিবস উপলক্ষে আকাশকে বর্ণিল করে তুলতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘এয়ার শো’।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরের দিকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আকাশজুড়ে চোখধাঁধানো কসরত দেখাচ্ছে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার। বেলা সাড়ে ১১টার দিকে এয়ার শো শুরু হয়। এতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়ায় আকাশে। সেখানে জাতীয় পতাকার লাল-সবুজ ছাড়াও অন্যান্য রং ছিল। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।
প্রদর্শনীতে অংশ নেওয়া একাধিক উড়োজাহাজ একসঙ্গে আকাশে উড়ে বিভিন্ন লাল-সবুজ-নীল-হলুদ রঙ ছড়িয়ে দেয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে উচ্ছ্বাস। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড়। লাল-সবুজের পোশাক পরেও এসেছেন অনেকেই।
ডিবিটেক/এপিও/ইকে
বিজয়ের দিনে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে নগরীর উড়াল পথের দ্রুতগামী বিদ্যুতচালিত যান মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।
১৫ ডিসেম্বর, সোমবার মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।
ডিবিটেক/এডি/ইকে
নির্ধারিত সময় অনুসারে শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করলেও নির্ধারিত সময়সূচী অনুসারে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তাদের ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছে।
এর আগে, স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
তবে রাতের ঘোষণার মাধ্যমে, শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছে তারা।
ডিবিটেক/বিটিসি/ইকে
শুক্রবার থেকে মেট্রোরেলে সর্বাত্মক কর্মবিরতি
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নগরির জনপ্রিয় পরিবহন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্রমতে, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়, তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।
তাদের অভিযোগ, গত ৯ ডিসেম্বর তাদের ওই দাবি ডিএমটিসিএল মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এই সিদ্ধান্ত।
১০ ডিসেম্বর, বুধবার ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারী ওই তথ্য জানান।
তারা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০’র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্সসহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। তাই কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মচারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় কর্মচারীরা ঘোষণা দেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রণয়ন না হলে ১২ ডিসেম্বর শুক্রবার ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এতে মেট্রোরেলের দৈনন্দিন কয়েক লাখ যাত্রীর ভোগান্তি সৃষ্টি হলেও কর্মচারীরা বলেন, এই কর্মসূচির সম্পূর্ণ দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। আমরা বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছি।
ডিবিটেক/ডিআইকে/ইকে
অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান বারভিডার
দেশের সার্বিক গাড়ি আমদানি বাণিজ্য এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার আলোকে সরকারকে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
বারভিডার বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতারা এ আহ্বান জানান বলে ১০ ডিসেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সংগঠনের প্রায় সাড়ে পাঁচ শ সদস্য অংশ নেন। বারভিডা প্রেসিডেন্ট আবদুল হকের সভাপতিত্বে এতে সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমানসহ ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ৩২তম এই সভায় সংগঠনের প্রায় সাড়ে ৫ শত সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বারভিডার নেতারা রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে স্থানীয় বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগ এবং সরকারকে দেওয়া রাজস্ব কাঠামোর পরিপ্রেক্ষিতে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের অবদান তুলে ধরেন।
বারভিডা প্রেসিডেন্ট বলেন, তারা গত চার দশক ধরে সর্বাধুনিক প্রযুক্তির মানসম্পন্ন যানবাহন সরবরাহ করে দেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বারভিডার আমদানি করা গাড়িগুলো জাপানের অভ্যন্তরীণ মডেলের, যা দেশের সিংহভাগ জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের চাহিদা ও প্রয়োজন মিটিয়ে মানসম্পন্ন সেবা দিতে সক্ষম হচ্ছে। রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ব্যবসা একটি ‘সোশ্যাল বিজনেস’, শুধু মুনাফাকারী ব্যবসা নয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন কর্তৃক বিভিন্ন দেশের পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যের হিসাব-নিকাশ বদলে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হচ্ছে। বিনিয়োগ-শিল্প স্থানান্তরিত হচ্ছে। বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব বলয় এবং দেশটির বিভিন্নমুখী উৎপাদন ক্ষমতা লক্ষণীয়ভাবে বিস্তৃত হওয়ায় ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। এ অবস্থায় বাংলাদেশকে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে ভূকৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আবদুল হক বলেন, বিভিন্নধর্মী গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্য দিয়ে বিশ্বের মোটরগাড়ি নির্মাণ এবং বিপণন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। বিশ্বে মার্সিডিজ, বিএমডব্লিউ ইত্যাদি নামকরা গাড়ির বিক্রি কমে যাচ্ছে। ক্রেতাদের সামর্থ্য, পছন্দ ও চাহিদা পরিবর্তিত হচ্ছে। আবার বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ফসিল ফুয়েল ও হাইব্রিড গাড়ি থেকে ক্রমান্বয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সরকারও দেশে বৈদ্যুতিক গাড়ি শিল্প প্রসারে ‘ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে।
তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ি শিল্পে তুলনামূলক অনেক কম শুল্ক-কর ধার্য করায় বারভিডা আমদানি করা হাইব্রিড গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হবে। এ অবস্থায় রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে স্থানীয় বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পগুলোতে বিনিয়োগ এবং সরকারের রাজস্ব কাঠামোয় রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের সার্বিক অবদানের পরিপ্রেক্ষিতে ভারসাম্য রক্ষা করে দেশের অটোমোবাইল শিল্পের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে হবে।
প্রসঙ্গত, বারভিডার সদস্য সংখ্যা বর্তমানে ১৩ শতাধিক। রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতে দেশে স্থানীয় বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা। মোংলা বন্দর প্রায় ৬০ বছর অকার্যকর অবস্থায় পড়ে থাকার পর তৎকালীন সরকারের আহবানে বারভিডা সদস্যবৃন্দ ২০০৯ সাল থেকে এ বন্দরের মাধ্যমে গাড়ি আমদানির সূচনা করে বন্দরটিকে সচল, কার্যকর ও সরকারের রাজস্ব আয়ের একটি উল্লেখযোগ্য উৎসে পরিনত করেছেন। তৎকালীন সরকার বারভিডার এ অবদানের যথাযথ স্বীকৃতিও দিয়েছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি
‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম চালু করেছে বিওয়াইডি বাংলাদেশ। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল রেভ্যুলুশনকে আরও গতিশীল করতে ও স্থানীয় মেকানিকদের দক্ষতা বাড়াতে বিওয়াইডি সার্ভিস সেন্টারে গত ৫ ডিসেম্বর কর্মসূচির প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিষ্ঠান থেকে ২৫ জন উৎসাহী মেকানিক অংশগ্রহণ করেন।
এই বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিটি পরবর্তীতে আরও চারটি ধাপে চলমান থাকবে, যেখানে প্রতিটি সেশনে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে ১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ইভি টেকনোলজি সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী ও উদ্যমী প্রার্থীদের নির্বাচন করার জন্য স্থানীয় মেকানিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচিটি চালু করা হয়। প্রশিক্ষণজুড়ে বিশেষজ্ঞ নির্দেশনা নিশ্চিত করতে, সেশনগুলো পরিচালনা করছেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক। এ প্রজেক্টটি আগামী বছর জুড়ে সারাদেশে সম্প্রসারিত হবে।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশের ইভি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শক্তিশালী স্থানীয় টেকনিক্যাল দক্ষতা ও ক্রেতাদের আস্থা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মেকানিকদের দক্ষতা বৃদ্ধি করে বিদ্যমান চ্যালেঞ্জকে বাস্তব সুযোগে রূপান্তর করে পরিচ্ছন্ন, সবুজ ভবিষ্যৎ গড়ে তোলতে প্রতিশ্রুতিবদ্ধ বিওয়াইডি। এটি কেবল প্রথম ধাপ; ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে দেশব্যাপী এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো ইভি খাতে সুদক্ষ মেকানিক কমিউনিটি গঠন করা। এমন দৃঢ়তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রথম ব্র্যান্ড হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।”
এই অঙ্গীকারকে আরও জোরদার করে বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় টেকনিশিয়ানদের এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করা, যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ইভি সার্ভিস প্রদান করতে পারে। এই উদ্যোগটি কেবল প্রশিক্ষণ নয়, এটি একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করার প্রচেষ্টা, যা বাংলাদেশের ইলেকট্রিক মোবিলিটির যাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
ডিবিটেক/এএইচ/ইকে
বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেডের অধীন তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে  এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী,  বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।
১০ ডিসেম্বর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি সম্পাদিত চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
ডিবিটেক/এনএইচ/এমইউএম
ইতালির লিওনার্দো এসপিএ থেকে জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ
ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ। এ জন্য দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা আগ্রহপত্র সই হয়েছে। ৯ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকায় বিমানবাহিনীর সদর দপ্তরে এই সম্মতিপত্র সই হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট—এমআরসিএ) কিনতে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এরই অংশ হিসেবে আজ লিওনার্দো এসপিএর সঙ্গে আগ্রহপত্র সই করল বাংলাদেশ বিমানবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমানবাহিনীর ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক এমআরসিএর অংশ হিসেবে এই এলওআইয়ের আওতায় লিওনার্দো ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান সরবরাহ করবে।
ডিবিটেক/আইএসপিআর/ইকে
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলায়ন ৬-এর এফডব্লিউডি ভার্সনটি দেশের বাজারে এনেছিল বিওয়াইডি বাংলাদেশ। এটি ২০০ ইউনিটেরও বেশি বিক্রি হয়ে দেশে পিএইচইভি সেগমেন্টে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে বলে জানিয়ে বিওয়াইডি বাংলাদেশ। বাংলাদেশে এমন ব্যবসায়িক সফলতার পথ ধরে অস্ট্রেলিয়ার পর জাপানেও উন্মোচন করা হলো নতুন যুগের এই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি)।
নির্মাতাদের দাবি, এবার জাপানের নিজস্ব গাড়ির ব্র্যান্ডগুলোকে (জেডিএম) প্রতিযোগিতার মুখে ফেলবে তারা।
জাপানে সিলায়ন ৬ মডেলে বিওয়াইডি’র এই ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) এসইউভিটি দুইটি গ্রেডের কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি), যা দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের ওপর জোর দেয়; অন্যটি অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি), যা মাত্র ৫.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা অ্যাক্সিলারেশনের মাধ্যমে স্পোর্টি এসইউভি পারফরম্যান্স প্রদান করে। সিলায়ন ৬ মডেলের গাড়িটিতে ১৭ বছরেরও বেশি সময় ধরে বিকশিত সুপার হাইব্রিড ডিএম-আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১.৫ লিটার হাই-এফিশিয়েন্সি ইঞ্জিন, ডিএম-আই ডেডিকেটেড ব্লেড ব্যাটারি ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম (ইএইচএস)।
এই প্রযুক্তি ড্রাইভিংয়ের বেশিরভাগ সময় মোটরকে সক্রিয় রাখে, ফলে সুস্থির রাইডের পাশাপাশি, জ্বালানি সাশ্রয় হয়। গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে ১৫.৬ ইঞ্চি হাই-রেজ্যুলুশন ডিসপ্লে সহ সর্বাধুনিক ইনটেইনমেন্ট সিস্টেম;। যেখানে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ডুয়েল ওয়্যারলেস চার্জিং ও উন্নত ভয়েস কন্ট্রোল সুবিধা রয়েছে। পিএইচইভি হিসেবে এর চার্জিং সক্ষমতাও বেশ শক্তিশালী। এটি সর্বোচ্চ ৬ কিলোওয়াট এসি ও ১৮ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে জরুরি পরিস্থিতি বা আউটডোর অ্যাকটিভিটিজের সময় বাইরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম ভেহিকল-টু-লোড (ভিটুএল) ও ভেহিকল-টু-হোম (ভিটুএইচ) ফিচার ব্যবহার করা হয়েছে।
এফডব্লিউডি মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ইভি মোডে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন পাওয়ার জেনারেশন ও মোটর ড্রাইভের সঠিক সমন্বয় রেঞ্জ সম্পর্কিত দুশ্চিন্তা কমিয়ে এনে সত্যিকারের আধুনিক ইলেকট্রিক পাওয়ারট্রেইন অভিজ্ঞতা নিশ্চিত করে।
ডিবিটেক/এএ/ইকে
এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ মুভমেন্ট ঘোষণা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  সেই অনুমোদনের ভিত্তিতে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন (এফএসআর) বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ায় যেকোনো সময় ‘অ্যাম্বুলেন্স বিমান’ ঢাকায় অবতরণ করতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও নির্ধারিত বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি বাতিল হয়। পরে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নতুন বিমানটির ক্লিয়ারেন্স সংক্রান্ত নথি ইতোমধ্যে সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ সূত্রে প্রকাশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থাকা তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে আসার কথা ছিল। তবে যাত্রার তারিখ পরিবর্তন হচ্ছে।
এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র অনুযায়ী, বেগম  খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। কেনান, শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি তার শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনো স্থির হয়নি। তার শারীরিক অবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন চিকিৎসকেরা নিশ্চিত করবেন যে তাকে নিরাপদে স্থানান্তর করা যাবে। তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।’
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হলেও কিছুটা বিলম্ব ঘটেছে।
ডিবিটেক/ডিপি/ইকে
কাতার নয়; জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
‘কারিগরি জটিলতায়’ নিজেদের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে না পারলেও জার্মানি থেকে ভাড়া করে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে কাতার সরকার। ওই বিমানে করেই ৭ ডিসেম্বর, রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় অবস্থিথ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানিয়েছেন কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো ওই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে। নিজেদের বিমানের ‘কারিগরি জটিলতায়’  এই বিকল্প ব্যবস্থা নিয়েছে কাতার সরকার।
ডিবিটেক/বিএন/ইকে
কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স; দুপুর নাগাদ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে রওনা
‘কারিগরি সমস্যা’র কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বিলম্ব হওয়ায়  এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাতে আর লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে না।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। তাইরওয়ানা দিতে শুক্রবার দুপুর গড়িয়ে যেতে পারে।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এমনটাই জানিয়েছেন।
অপরদিকে কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার উড্ডয়ন বিলম্বিত হওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,  রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।  তবে কারিগরি জটিলতায় সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে। আনুষঙ্গিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন এবং ম্যাডামের সঙ্গে যাচ্ছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল।
ডিবিটেক/এসবি/ইকে
অর্ধ-মিলিয়নের মাইলফলক পেরোলো শাওমির ইভি
মাত্র তিন বছর আগে গাড়ি তৈরির ঘোষণা দিয়েছিল শাওমি। সেই প্রতিষ্ঠানই এখন দুনিয়া কাঁপানো এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে—৫ লাখ ইলেকট্রিক গাড়ি ডেলিভারি হয়েছে ইতিমধ্যে! ২০ নভেম্বর এই সংখ্যা অতিক্রম করে শাওমি ইভি, যা প্রমাণ করে—দেরিতে শুরু করলেও জয়ের পথে এগোচ্ছে তারা দুর্বার গতিতে। খবর ইভিএরিনা।
এ বছর শাওমির লক্ষ্য ছিল ৩ লাখ গাড়ি ডেলিভারি—যা পরে মার্চে বাড়িয়ে ৩.৫ লাখ করা হয়। কিন্তু শাওমি সেই লক্ষ্যও এক মাস আগেই পূরণ করে। এখন কোম্পানির প্রত্যাশা, ২০২৫ সালে মোট ডেলিভারি ৪ লাখ ছাড়িয়ে যাবে। শুধু নভেম্বরেই ডেলিভারি হয়েছে ৪০ হাজারেরও বেশি।
শাওমির এই সাফল্য আরও অবিশ্বাস্য হয়ে ওঠে সময়সীমা বিবেচনায়। ২০২১ সালের ৩০ মার্চ গাড়ি তৈরির ঘোষণা; ২০২৪ সালের ২৮ মার্চ লঞ্চ এসইউ৭ সেডান; আর ৩ এপ্রিল শুরু গ্রাহক ডেলিভারি—এত দ্রুত উৎপাদনে ওঠার নজির খুব কমই আছে।
প্রথম মডেল এসইউ৭ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে টেসলা মডেল ৩-এর সঙ্গে। এরপর বাজারের চাহিদা বুঝে শাওমি আনে এসইউ৭ আল্ট্রা-হাই-এন্ড পারফরম্যান্স সেডান। একই বছর ২৬ জুন তারা এসইউভি সেগমেন্টে যুক্ত করে ওয়াইইউ৭- যা টেসলা মডেল ওয়াই-এর চ্যালেঞ্জার।
আগ্রাসী দাম, আধুনিক প্রযুক্তি ও টেসলা–সমতুল্য পারফরম্যান্স—এই তিন কৌশলই শাওমিকে বাজারে উত্থান ঘটাতে সাহায্য করেছে। ইতিমধ্যে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে শাওমির ইনোভেশন ব্যবসা বিভাগ (ইভি + এআই) প্রথমবারের মতো লাভ দেখিয়েছে।
চীনে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) কেনার কর–সুবিধা আগামী বছর কমে যাচ্ছে। তাই শাওমি দ্রুত ডেলিভারির জন্য নতুন স্টক, ডিসপ্লে ইউনিট ও প্রায় নতুন গাড়ির ব্যাচ ঘোষণা করেছে। পুরনো বুকিংধারীরা তাৎক্ষণিকভাবে বাছাই করতে পারছেন; নতুন ক্রেতারা ৩ ডিসেম্বর থেকে সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি
তারে কাপড় পড়ায় ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।
৩ ডিসেম্বর, বুধবার দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।
ডিএমটিসিএল জানিয়েছে, এই ধরনের ঘটনা খুবই বিরল, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। এছাড়াও, যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে।
ডিবিটেক/বিএম/ইকে
কালিকৈরে তৈরি হবে দেশী ব্র্যান্ডের ইভি
দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে উৎপাদনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে 'মেড ইন বাংলাদেশ' বাস্তবতা তৈরি করছে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর প্রথম ও অন্যতম বৃহৎ প্রযুক্তি–উদ্যোক্তা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত এই পার্কে ইতোমধ্যে বহু স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি বিনিয়োগ করেছে। অত্যাধুনিক অবকাঠামো, প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা, উন্নত সংযোগ ব্যবস্থা এবং ম্যানুফ্যাকচারিং-সমর্থিত পরিবেশের কারণে এটি এখন দেশের প্রযুক্তি শিল্পের জন্য একটি কৌশলগত বিনিয়োগকেন্দ্রে পরিণত হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, আইওটি  প্রসেসিং ও অটোমেশনসহ চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিল্প স্থাপনে পার্কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় এবার দেশী ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দেশের খ্যাতনামা হোসেন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলা কারস। ২ নভেম্বর, মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে স্থাপন করা হচ্ছে দেশী ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি ও এসইউভি কার প্রস্তুত কারখানা। বাংলা কারস এর এই দ্বিতীয় কারখানাটি হবে পার্কের ৪ নং ব্লকের ৩৪৫ নম্বর প্লটে।
কারখানাটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন ও প্রতিষ্ঠানটির সিইও ড.আব্দুস সাত্তার উপস্থিত থাকবেন।
আগামী দুই বছরে প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি এখানে ৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন বাংলাকারস এর সেলস মার্কেটিটং মনির হোসেন রুদ্র। প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের অটোমোবাইল শিল্পে প্রথমবারের মতো এমন মাত্রার উৎপাদন উদ্যোগ দেশীয় বাজারে সাশ্রয়ী গাড়ির প্রাপ্যতা বৃদ্ধির পাশাপাশি, দীর্ঘমেয়াদে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে।
এর আগে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৫ বিঘা জমির ওপর বিদেশি দাইয়্যুন অটোমাবাইল মিৎসুবিশি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বৈদ্যুতিক গাড়ির অ্যাসেম্বলিং করা শুরু করে বাংলা কারস। সেখান থেকে মেডইন বাংলাদেশ হিসেবে দুই মডেলের ইভি  ট্রাক তৈরি করে প্রতিষ্ঠানটি। তখন হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন জানিয়েছিলেন, ইভি ট্রাকে জ্বালানি খরচ নেই বললেই চলে। শব্দদূষণও হয় না। মেইনটেন্যান্স খরচও কম। তাছাড়া এই ট্রাকের রিসেলস ভ্যালু খুবই ভালো। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিজেরাই দেশী মডেলের গাড়ি বানাতে মনোযোগী হলো প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/আইএইচ/ওআর
মেট্রোরেলের যাত্রী কমেছে ১০ শতাংশ
বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর রজাধানীর জনপ্রিয় গণপরিবহন ইলেট্রিক চালিত মেট্রোরেলে গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
১ ডিসেম্বর, সোমবার  রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশপাশে রয়েছে।
সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ  প্রসঙ্গে মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট। তাই স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠ ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমানো হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ বাড়লেও ব্যয় কমানোর বিষয়টি অনুমোদন দিয়েছে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৬ষ্ঠ সভা।
ডিবিটেক/জেইউ/ইকে
ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি
মেট্রোরেলের নকশা রিখটার স্কেলে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করার সক্ষমতা রাখে। আর সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (ভৌত সরণ বা স্থানচ্যুতি) হয়নি বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
১ ডিসেম্বর, সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকায় মেট্রো লাইনের উপর গত কয়েকটি সাতটি ককটেল পাওয়ার কথা জানিয়ে ফারুক আহমেদ আরও বলেন, “মানুষের হিউম্যান সাইডটা বাড়াতে হবে। আপনি যদি হিউম্যান সাইড না বাড়ান, তাহলে আমি যতই সিকিউরিটি ইনফোর্সমেন্ট করি না কেন, সেটি কখনো কার্যকর হবে না।
“গত সপ্তাহের ট্র্যাকের উপর ড্রোন পড়েছে। গত কিছুদিনে টোটাল সাতটা ককটেল পাওয়া গেছে। আমরা জনগণের সচেতনতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পজিটিভ কিছু লিখুন।
“এই সম্পদটা শুধু ডিএমটিসিএল এর না। এই সম্পদটা আমাদের সবার- আমরা যেন এটা রক্ষা করতে পারি।”
রোববার রাতে ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে এক কিশোর উঠে পড়ায় এ যান সেদিনের মতো বন্ধ হয়ে পড়ে।
ওই কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মেট্রোরের পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল।
কোম্পানির এমডি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি পাবলিক সিকিউরিটির বিষয়। এটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেট করছে।”
ফারুক আহমেদ বলেন, আমরা বারবারই বলেছি যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। কোনো ইনসিডেন্ট ঘটলে সবার আগে পাবলিককে ডিসকানেক্ট করব আমরা। ভূমিকম্পের পরে ৪/৫ ঘণ্টা পুরো মেট্রোরেলের সব স্ট্রাকচার আমরা ফিজিক্যালি চেক করেছি। সেখানে আমিও ছিলাম। কোনো কিছু ঘটলে নরমালি আমরা একটা ট্রেন টেস্ট রান চালাই পাবলিক সার্ভিসের আগে। ওইদিন আমরা দুটি ট্রেন দুইদিক থেকে চালিয়েছি। এ ছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আমরা ফিজিক্যালি চেক করেছি। এটার জন্য আমাদের ট্রেন চালাতে ২৭ মিনিট দেরি হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমিকম্পের পরে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি। মেট্রোরেল ভেঙে পড়েছে, সেটাও দেখেছি। এটা যে এআই প্রডিউস, এটা তো নির্ধারণ করতে আমাকে সময়টুকু দেবেন। আমরা পুরোটা চেক করে যেটা দেখেছি কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি। একটা দেয়ালে একটু ক্র্যাক হয়েছে, দুইটা টাইলস পড়েছে, সিলিং থেকে দুইটা সিলিং প্যাড খুলেছে। আমার বাসার দেয়ালও তো ফেটেছে। এখন এই দেয়াল কেন ফেটেছে সেটা তো আমি বলতে পারব না।
সংবাদ সম্মেলনে এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব বলেন, “ছেলেটিকে সংশোধনাগার পাঠানো হয়েছে। ছেলেটি সাধারণত আমাদের বাসা-বাড়িগুলোতে থাকে না, হয়তো ফুটপাতে বা অন্য কোথাও থাকে।
“তার হয়তো মনে আর্ট ছিল—‘আমরা তো অন্য ট্রেন গুলোর ছাদে উঠে যেতে পারি, তাহলে এটার ছাদে উঠে যাওয়া যাবে’। এখানে ছাদে চড়া অনেক ডেঞ্জারাস।
“উপরে ১৫০০ ভোল্টের লাইন। এখানে সে যেকোনো সময় মারা যাবে। আপনারা সবাইকে বলুন, এই ট্রেনের ছাদে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ট্রেনের ভেতরে চলে যেতে হবে, এর বাইরে কোথাও গেলে তার জীবনহানি হতে পারে।”
ডিবিটেক/ডিপি/ইকে
মেট্রোর ছাদে কিশোর, সোমবার থেকে চলবে ট্রেন
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেন ৩০ নভেম্বর, রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর রাতে আর ট্রেন চালু হয়নি।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ছাদে থাকা ওই কিশোরকে কিছুক্ষণের মধ্যেই মই দিয়ে নামিয়ে আনে এমআরটি পুলিশ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। কোনো কোনো প্রত্যক্ষদর্শী এমন ধারণা দেন যে আরও একজন মেট্রোরেলের লাইন ধরে দৌড় দিয়েছেন। যদিও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে লাইনে খুঁজে পায়নি। মেট্রোরেল চলাচলের নীতিমালা অনুযায়ী, এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুরো লাইন এবং সবগুলো ট্রেন পরীক্ষা–নিরীক্ষার দরকার পড়ে। সে কারণেই রাতে আর ট্রেন চালু করা হয়নি।
এর আগে এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ সাড়ে ৮টা থেকে প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তখন  ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিতে শুরু করেন।  এমন এক পোস্টে  শরীফ হোসাইন লিখেছেন, ‌‘ফার্মগেট থেকে বিজয় সরণির মাঝ বরাবর মেট্রোরেলে থমকে আছি, ঘোষণা ভেসে আসছে— শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।’ ওই পোস্টের নিচে অনেকেই কমেন্টে যাত্রা নিয়ে ভোগান্তি এবং বিভিন্ন স্টেশনে আটকে থাকার কথা জানান।
এদিকে ডিএমটিসিএলের সূত্র জানায়, কিশোরটির বয়স ১৩ থেকে ১৪ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, কোনো শিশুসদনে ছিল সে। কিছুটা মানসিকভাবেও অপ্রকৃতিস্থ বলে মনে করা হচ্ছে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছন, সতর্কতার অংশ হিসেবে রাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। আগামীকাল সোমবার সকাল থেকে সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। ওই কিশোর কেন এবং কীভাবে ট্রেনের ছাদে উঠল, তা জানার চেষ্টা চলছে।
ডিবিটেক/ডিপি/ইকে
বাংলাদেশে প্রথম কার-পাওয়ার্ড ক্যাম্প ‘ইলেকট্রিফাইং নাইট’ উদযাপন করল বিওয়াইডি
ইলেকট্রিক গাড়ি থেকে সম্পূর্ণ পাওয়ার (বিদ্যুৎ) নিয়ে দেশে সর্বপ্রথম ই-ক্যাম্প করলো বিওয়াইডি। বিওয়াইডি অ্যাটো ৩ ও এর অত্যাধুনিক ভেহিকল-টু-লোড (ভিটুএল) পরিচালিত‘বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট’অনুষ্ঠিত হয় বগুরার মোমো ইনে।
এতে বিওয়াইডি অ্যাটো ৩ এর মালিক, বিওয়াইডির কর্মকর্তা ও সম্ভাব্য ক্রেতারা উদ্ভাবন ও কমিউনিটির প্রাণবন্ত এক পরিবেশ উদযাপন করেন। অংশগ্রহণকারীরা বারবিকিউ, আউটডোর সিনেমা, সঙ্গীত ও পূর্ণ ক্যাম্পিং সেটআপে অনন্য এক রাতের অভিজ্ঞতা অর্জন করেন। আর এই সবকিছুরই নিরবচ্ছিন্ন এনার্জি আউটপুট সরবরাহ করা হয় বিওয়াইডি অ্যাটো ৩ থেকে।
৩০ নভেম্বর, রবিবার বিওয়াইডি’র পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই ই-ক্যাম্পে বিওয়াইডির উদ্ভাবনী ভেহিকল-টু-লোড (ভিটুএল) প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে অ্যাটো ৩-কে শক্তিশালী ও বহনযোগ্য এনার্জি সোর্স হিসেবে পুরোপুরি কাজে লাগানো হয়। একটি বিশেষ অ্যাডাপ্টার ব্যবহার করে গাড়িটির হাই-ভোল্টেজ ব্যাটারি থেকে বাহিরের ডিভাইস ও অ্যাপ্লায়েন্সে পাওয়ার সরবরাহ করা হয়। আর এর মধ্য দিয়ে বাস্তব ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও স্বাচ্ছন্দ্য পুরোপুরি বোঝা যায়। অনবদ্য এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ইলেকট্রিক মোবিলিটিকে বাস্তব, সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিওয়াইডি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট কেবল কোনো আয়োজন নয়, এটি ইলেকট্রিক ভেহিকল কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে তার শক্তিশালী বহিঃপ্রকাশ। বিওয়াইডি অ্যাটো ৩-এর মাধ্যমে একটি পুরো ক্যাম্পসাইটের পাওয়ার নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভিটুএল টেকনোলজির সক্ষমতা বোঝা যায়। মোবিলিটির আগামী এখানেই; যেখানে পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত ও সক্ষমতা আমাদের বাস্তব জীবনকে আরও সহজ করে তোলে। বাংলাদেশে সবুজ ও আরও টেকসই আগামী নিশ্চিত করতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ডিবিটেক/এএইচ/ইকে
এ৩২০ বিমানে সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা এয়ারবাসের
তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের জনপ্রিয় এ৩২০ সিরিজের জেটগুলোয় জরুরি সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, তাদের এ সিদ্ধান্তে বিশ্বব্যাপী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
আল জাজিরা অনলাইন জানিয়েছে,  ২৮ নভেম্বর, শুক্রবার এ৩২০ সিরিজের বিমানের সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দেয় এয়ারবাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। বিশ্বজুড়ে ফ্লাইট পরিচালনায় থাকা প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যারে এ পরিবর্তন হবে।
খবরে প্রকাশ, এয়ারবাসের এ আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে গত ৩০ অক্টোবর জেটব্লু এয়ারলাইন্সের এ৩২০ সিরিজের একটি বিমান দুর্ঘটনা। মেক্সিকো থেকে নিউয়ার্কগামী ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হারাতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। পরে বিমানটি ফ্লোরিডার টাম্পায় জরুরি অবতরণ করে।
এয়ারবাস জানিয়েছে, এ সিরিজের বিমানগুলোর প্রায় দুই–তৃতীয়াংশকে আগের সফটওয়্যার ভার্সনে ফিরিয়ে নিতে হবে। এ কারণে সেগুলো খুব অল্প সময় বা প্রায় দুই ঘণ্টার জন্য গ্রাউন্ডেড রাখতে হবে। আর বাকিগুলোর হার্ডওয়্যার বা যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে, যা বেশ সময় সাপেক্ষ। এ কারণে ফ্লাইট দেরি বা বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে।
ডিবিটেক/বিবি/ইকে
৫ টাকা ভাড়ায় রাবিতে চালু হলো ই-কার
মাত্র ৫-১০ টাকা ভাড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ৫টি ই-কার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধন হওয়া ই-কারগুলো শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই চলাচল করবে। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও গাড়ির ভাড়া এবং চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে ভাড়া ৫-১০ টাকার ভেতরেই থাকবে। প্রাথমিকভাবে ৫টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও সামনে আরও কয়েকটি গাড়ি আসার সম্ভাবনা রয়েছে।বু
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) অর্থায়নে তৈরি ই কারগুলো ২৬ নভেম্বর, বুধবার  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উদ্বোধন করা হয়।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রুয়ার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, আজ ৫টি ই-কারের ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে-গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সবসময় থাকবে।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের যে ইশতেহার ছিল পরিবহণ ব্যবস্থার সহজীকরণ, সেটার ব্যাপারে আমরা রুয়াকে দাবি জানিয়েছিলাম। রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে। আশা করি এ পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। এছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহ্বান জানাব।
উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি খুবই খুশি যে রুয়ার নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের (ই-কার) পরিবহণ ব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।
উদ্বোধনী অনুষ্ঠানে রাকসু ও হল সংসদের নেতা ও বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ডিজে/ইক
এয়ারবাস নিয়ে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা
এয়ারবাসের পরিবর্তে বোয়িং বেছে নেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সম্পর্ক এবং জিএসপি-সম্পর্কিত আলোচনার ওপর প্রভাব পড়তে পারে বলে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেড় খারিজ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিমান কেনার যেকোনও সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না।
২৬ নভেম্বর, বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি না কোনও বাণিজ্যিক চুক্তির ফলে আমাদের সামগ্রিক সম্পর্ক প্রভাবিত হবে। রাষ্ট্রদূতরা স্বাভাবিকভাবে তাদের দেশের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রচার করেন। তবে বাংলাদেশ বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং জাতীয় প্রয়োজন বিবেচনায় ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, যেকোনও রাষ্ট্রদূত স্বাভাবিকভাবেই তার দেশের পণ্যের প্রচারের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এবং এটি তার দায়িত্বেরও অংশ। তিনি তার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বাইরের চাপ বা মন্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।
তিনি উল্লেখ করেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং বহরের আকারের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করবেন, সেটি। আমরা বিশেষজ্ঞদের মতামতের বাইরে যাব না, অন্যরা কী বলবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব না।
এর আগে দিনের শুরুতে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠান ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, এয়ারবাস বিমান কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশের সরে আসা ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।
জার্মান রাষ্ট্রদূত বাণিজ্যিক লেনদেনে পূর্বাভাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউরোপ বাংলাদেশের বড় ধরনের কেনাকাটার সিদ্ধান্তগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করে এবং আশা করে যে— এই সম্পর্ক দীর্ঘদিন ধরে যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অব্যাহত রয়েছে, তা বজায় থাকবে।
ঢাকার এয়ারবাস বিমান না কেনার সিদ্ধান্ত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং আমরা মনে করি- আমাদের সঙ্গে সেই অনুযায়ী আচরণ করা হয়েছে। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা অপরিহার্য।
রাষ্ট্রদূত আরো বলেন, বাণিজ্যিক পছন্দগুলো প্রায় সময়ই বৃহত্তর সিদ্ধান্তকে প্রভাবিত করে।
তিনি আরো বলেন, এয়ারবাস কোম্পানি অসাধারণ এয়ারক্রাফট তৈরি করে। যদিও আমি এখানে বিমান শিল্পের প্রতিনিধি হিসেবে আসিনি। জিএসপি সংক্রান্ত আলোচনা প্রভাবিত হতে পারে এবং বিমান কেনার মতো সিদ্ধান্তগুলো অনিবার্যভাবে কিছু প্রভাব ফেলে। তবে এটা নিশ্চিত নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক মেজাজের ওপরেই প্রভাব পড়ে।
ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, এ বিষয়ে জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়িক পছন্দ স্বাভাবিকভাবেই কূটনৈতিক ধারণাকে প্রভাবিত করে।
তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবসায়িক পছন্দ সবসময় বৃহত্তর পরিবেশ তৈরি করে। তবুও, আমরা উভয় দেশের পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখব।
বিশ্বের দুই বড় বিমান নির্মাতা যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাসের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেহেতু তারা উভয়েই বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আসন্ন বিমান কেনার প্রতিযোগিতায় রয়েছে।
বিমান বাংলাদেশের টেকনো-ফিন্যান্সিয়াল কমিটি বর্তমানে দু’টি প্রস্তাব পর্যালোচনা করছে— এয়ারবাসের ১০টি এ৩৫০ ওয়াইড-বডি ও ৪টি এ৩২০নিও ন্যারো-বডি বিমান এবং বোয়িংয়ের ১০টি ৭৮৭ ড্রিমলাইনার ও ৪টি ৭৩৭ ম্যাক্স বিমানের প্রস্তাব।
আবু ধাবিতে চালকবিহীন রোবোট্যাক্সি চালু
উবার টেকনোলজিস চীনের স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান উইরাইডের সহযোগিতায় আবু ধাবিতে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে। গত বছর ঘোষিত অংশীদারিত্বের ভিত্তিতে বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবা উন্মোচন করা হয়। উবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্ল্যাটফর্মে পুরোপুরি স্বয়ংচালিত ট্যাক্সি ব্যবহারের প্রথম শহর হলো আবু ধাবি। খবর রয়টার্স।
যাত্রীরা উবার এক্স বা উবার কমফোর্ট রাইড বুক করলে উইরাইডের রোবোট্যাক্সির সঙ্গে মিল পেতে পারেন। প্রতিষ্ঠানটি বলছে, বছরের শেষের মধ্যে আবু ধাবির কেন্দ্র ছাড়াও আশপাশের এলাকায় এই সেবার পরিসর বাড়ানো হবে।
গুয়াংজু–ভিত্তিক উইরাইড বর্তমানে মধ্যপ্রাচ্যে ১০০–র বেশি রোবোট্যাক্সি পরিচালনা করছে বলে জানিয়েছে উবার। স্বয়ংচালিত প্রযুক্তি এবং নগর পরিবহন খাতে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি
ইউরোপে অক্টোবরে নতুন গাড়ি বিক্রি বেড়েছে ৪.৯%
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানিয়েছে, অক্টোবর মাসে ইউরোপে নতুন গাড়ি বিক্রি ৪.৯% বেড়েছে। ডিজেল ও পেট্রোলের তুলনায় বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই উন্নতি দেখা গেছে। খবর রয়টার্স।
এ বছর ইউরোপীয় গাড়ি শিল্প ট্রাম্প প্রশাসনের বাণিজ্য শুল্ক, চীনা বাজারের ধীরগতি এবং বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের ধীর অগ্রগতির মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সম্প্রতি ডাচ চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে ঘিরে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাও উদ্বেগ বাড়িয়েছিল।
এসিইএর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনে অক্টোবর মাসে মোট বিক্রি হয়েছে ১০.৯২ লাখ গাড়ি। বড় বাজারগুলোর মধ্যে জার্মানি ও ব্রিটেন আগের বছরের তুলনায় বেশি গাড়ি নিবন্ধন করেছে। ফক্সওয়াগেন, স্টেলান্টিস এবং রেনল্টের বিক্রি যথাক্রমে ৬.৫%, ৪.৬% এবং ১০.৬% বৃদ্ধি পেয়েছে। তবে স্টেলান্টিসের সামগ্রিক বছরের বিক্রি এখনও গত বছরের তুলনায় ৪.৭% কম।
টেসলার বিক্রি বছরে ৪৮.৫% কমে গেলেও চীনা ব্র্যান্ড বিওয়াইডির বিক্রি ২০৬.৮% বেড়ে বাজারে তাদের অংশীদারিত্ব ১.৬%-এ পৌঁছেছে। চীনা মালিকানাধীন এসএআইসি মোটরের নিবন্ধনও ৩৫.৯% বৃদ্ধি পেয়েছে।
ইইউতে মোট গাড়ি বিক্রি বেড়েছে ৫.৮%। ব্যাটারি চালিত, প্লাগ-ইন হাইব্রিড এবং হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে ৩৮.৬%, ৪৩.২% এবং ৯.৪%, যা মিলিয়ে ইইউর মোট নিবন্ধনের ৬৩.৯%। তবে এসিইএ জানিয়েছে, ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও মোট বিক্রি এখনও মহামারি-পূর্ব স্তরের অনেক নিচে।
ডিবিটেক/বিএমটি
৪ ঘণ্টায় ৭ লাখ হিট; অচল র‌্যাপিডপাস
গ্রাহকদের চাপে প্রথম দিনেই অচল হয়ে যায় মেট্রোরেলের অনলাইন রিচার্জ। ২৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পর ৪ ঘণ্টায় ৭ লাখ হিটে ধসে পড়ে র‌্যাপিডপাস ডটকম ডট বিড ওয়েবসাইটটি।
বিকালের পর ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন বা রিচার্জ করতে গেলে দেখা যায়, সাইটটি কাজ করছে না। পেইজে বার্তা দেখায়- ‘অপ্রত্যাশিত একটি ত্রুটি ঘটেছে! অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
আগে যারা চেষ্টা করার সুযোগ পেয়েছেন, তারা সঠিক ‘ওটিপি’ (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিলেও সেটি ভুল দেখায়। একই ওটিপি একাধিকবার দিলে তারপর কাজ করেছে। একইভাবে কার্ডের নাম্বার ভুল বলছে। তবে কার্ডের নাম্বার পাঁচবারের বেশি দেওয়ার সুযোগ নেই।
বিকেল থেকে একাধিকবার চেষ্টা করেও ব্যবহারকারীরা রিচার্জ সেবা নিতে পারেননি, যার ফলে ভোগান্তি বাড়ছে।
সাইটটি তৈরি করেছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। সূত্রমতে, পরীক্ষামূলক উদ্বোধনের জন্য সাইটটিতে একসঙ্গে সর্ব্বোচ দুই হাজার ৫০০ জন ভিজিট করা এবং একসঙ্গে সর্ব্বোচ ১৩০ জন গ্রাহক রিচার্জ করার সক্ষমতা ছিলো। কিন্ত মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘণ্টায় সাইটে প্রায় সাত লাখ হিট পড়েছে। এতে করে বিপর্যয় তৈরি হয়।
সেবাটি সমন্বয় করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, প্রথম দিন অনেক চাপ তৈরি হওয়ায় হয়তো এমনটা ঘটছে। আস্তে আস্তে ওয়েবসাইটের ক্যাপাসিটি (ধারণক্ষমতা) বাড়ানো হবে। কাজ চলছে, আশাকরি বিষয়টি দ্রুত ঠিক হয়ে যাবে।
ডিবিটেক/আরটি/ইক
রাত পেহালেই অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু
২৫ নভেম্বর, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিচার্জ। প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইনে রিচার্জ প্রক্রিয়াটি উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
সেবাটি চালু হলে, মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই কার্ডে টাকা ভরা যাবে (রিচার্জ)। তা করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।
ডিটিসিএ সূত্রে প্রকাশ, শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু করা হবে। তখন অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে।
সেবাটির বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে স্টেশনে লাইন ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে।
বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে- র‍্যাপিড ও এমআরটি পাস। এমআরটি বা র‍্যাপিড পাসে যাতায়াত করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়। বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি কার্ডে যাতায়াত করেন। বাকি ৪৫ শতাংশ যাত্রী ব্যবহার করেন একক যাত্রার কার্ড।
নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ইচ্ছেমতো রিচার্জ করা যাবে। এজন্য পেমেন্ট গেটওয়ের ব্যবহারের জন্য গ্রাহককে বাড়তি ফি দিতে হবে। টাকা রিচার্জের পর এভিএম মেশিনে স্পর্শ করার আগপর্যন্ত তা অপেক্ষমাণ দেখাবে। অপেক্ষমাণ রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এর মধ্যে এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করালে রিচার্জ করা টাকা যাত্রীর যে অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল, সেখানে চলে যাবে। তবে সে ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখা হবে। যাত্রী চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ করা টাকা ফেরত নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও ১০ শতাংশ ফি দিতে হবে।
টাকা রিচার্জ করার পর গ্রাহককে তার স্থায়ী কার্ডটি একবার অন্তত স্টেশনে থাকা অ্যাড ভ্যালু (এভিএম)  যন্ত্রে স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে। অনলাইনে টাকা রিচার্জ করার পর একবার এই যন্ত্রে স্পর্শ করিয়ে নিলে টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করতে হবে না। আবার টাকা রিচার্জ করার পর আবার স্পর্শ করাতে হবে।
ডিবিটেক/বিএন/ইক
নতুন ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি জানিয়ে ২৩ নভেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন এ খাতের ব্যবসায়ীরা।  তারা বলছেন, এই আইন বাস্তবায়নের ঘোষণাতেই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি খাতের প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি শত শত কোটি টাকা আত্মসাৎ করে মালিকরা বিদেশে পাড়ি জমালেও মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন আইন যেন আমাদের ব্যবসা বন্ধ করে দেয়ার হাতিয়ার না হয়ে যায়, বরং একটি সুষ্ঠু, টেকসই ও ন্যায্য ট্রাভেল শিল্প গড়ে তুলতে সহায়ক হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া গ্যালাকটিক ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের মালিক মো. ইফতেখার আহমেদ সোহেল বলেন, এ অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬ হাজার ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। কারণ নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার এজেন্সিকে আয়াটার টিকেট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে।
অথচ দেশে বর্তমানে প্রায় ৬ হাজার লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১ হাজারের মতো এজেন্সির আয়াটায় যুক্ত। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই বাকি ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তাদের উপর নির্ভরশীল এজেন্সিগুলোও বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিক্ষোভ সমাবেশে আসা তাশফি ট্যুর এন্ড ট্যাভেলসের স্বত্বাধিকারী মো. আক্তার মামুন শিপার বলেন, নতুন অধ্যাদেশে এমন সব ধারা সংযোজন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের তথ্যাদি দাখিল বাধ্যতামূলক করা, ঋণ সংক্রান্ত সিআইবি অনুমোদন, অফলাইনে ১০ লাখ এবং অনলাইনে ১ কোটি টাকা ব্যাংক জামানত রাখা, বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের শর্তে লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর কঠোর শর্ত আরোপ।
রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে আসা ট্যাভেল ব্যবসায়ী (কেএলবি) মো. মামুন আব্দুল কাইয়ুম বলেন, এসব বিধান বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কায় আছি। তাই দ্রুত এ অধ্যাদেশ বাতিলের জানাচ্ছি আমরা। অন্যথায় আমরা পথে নামতে বাধ্য হবো।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, বিশ্বের সব দেশে ট্রাভেল এজেন্সির এজেন্ট টু এজেন্ট (বিটুবি) ব্যবসার প্রচলন রয়েছে। তবে সরকারের নতুন এই অধ্যাদেশের মাধ্যমে বিটুবি ব্যবসা বাংলাদেশে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ এক ট্রাভেল এজেন্সির সঙ্গে অন্য ট্রাভেল এজেন্সির টিকিট ক্রয়-বিক্রি করতে পারবে না।
বিটুবি বন্ধের ফলে সব ট্রাভেল এজেন্সিকে আয়াটা নিয়ে হবে যার খরচ প্রায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেটের জন্য আরও অতিরিক্ত ২২ লাখ টাকা জমা দিতে হবে। ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সির এতো টাকা নাই। এর ফলে সব এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে।
তারা বলেন, আমরা চাই আলোচনা ও সংলাপের মাধ্যমে সবার স্বার্থ রক্ষায় সমাধান বের হোক। সরকার যেন হাজারো ট্রাভেল উদ্যোক্তা ও কর্মীর ভবিষ্যৎকে অন্ধকারে না ঠেলে দেয়।
এর আগে ১৫ নভেম্বর রাজধানীর পল্টনের একটি হোটেলে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাবেক সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ মাহবুবও একই দাবি করে ছিলেন।
ডিবিটেক/বিএম/ইক
লাইনে ড্রোন পড়ে মেট্রোরেল বন্ধ ১০ মিনিট
ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়েছে। এ ঘটনায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে ড্রোনটি সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
২২ নভেম্বর, শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ওই পোস্টে যাত্রীদের অবগতির জন্য জানানো হয়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো অপসারণ করে নিয়ে যায়। সেদিন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কাজ যারা করেন তারা প্রথম এগুলো দেখতে পান। পরে খবর দিলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়। এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ডিবিটেক/ডিপি/ইক
মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।
২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকায় এই ঘটনা ঘটে।  এর আগে সকাল ৯টার দিকে তারা রেললাইনে দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।
বোম্ব ডিসপোজাল ইউনিটের ঘটনার প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে।
পরবর্তীতে উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কাজ যারা করেন তারা প্রথম এগুলো দেখতে পান। পরে খবর দিলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়। এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন।
ঘটনস্থালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কি না প্রশ্নের জবাবে এই তদন্ত কর্মকর্তা জানান, লাইনের যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের বিভিন্ন ভবন এবং নিচের দোকানপাটের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। চব্বিশের মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রথম রায়ের আগের দিন১৬ নভেম্বর রাজধানীর কাওরানবাজার মেট্রোরেল স্টেশনের নিচে ককটের বিস্ফোরণ ঘটানো হয়। একইদিন রাতে রাত ৯টা ২০ মিনিটে মিরপুর ১২ এলাকায় মেট্রোরেলের ১৭৭ নম্বর পিলারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে।  এছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে। গত বুধবার রাতে ককটেল বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।
ডিবিটেক/বিএস/ইক
রানওয়েতে শেয়াল, ২৬ মিনিট আটকে ছিল ঢাকাগামী ফ্লাইট
একটি শেয়ালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রায় ২৬ মিনিট আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি ১০ নভেম্বর, বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় রানওয়ের ওপর দৌড়ে আসতে থকে একটি শেয়াল। পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে প্রাণীটিকে তাড়া করে রানওয়ে থেকে সরিয়ে দেয়।
পরে রানওয়ে খালি হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার পথে উড়ে যায় বলেও জানান তিনি।
ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে বন্য শেয়াল, সাপ বা কুকুর ঢুকে পড়ে। তখনই তা সরিয়ে রানওয়ে নিরাপদ করা হয়।
ডিবিটেক/টিজেড/ইক
ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%
চীনের শাওমি তৃতীয় প্রান্তিকে শক্তিশালী আয় প্রকাশ করেছে, যেখানে লাভ আগের বছরের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৩ বিলিয়ন ইউয়ানে। এলএসইজি–এর তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় প্রত্যাশা ছিল ১০.৩ বিলিয়ন ইউয়ান, যা শাওমি ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় বড় ধরনের ঝোঁক দেখাচ্ছে, আর সেই সিদ্ধান্তই এবার তাদের আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।
প্রতিষ্ঠানটি জানায়, ইভি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন উদ্যোগ তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য অবদান রেখেছে, যার ফলে এক প্রান্তিকেই কার্যক্রম থেকে ইতিবাচক আয় অর্জন সম্ভব হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রান্তিকে মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১১৩.১ বিলিয়ন ইউয়ানে, যদিও এটি বিশ্লেষকদের গড় পূর্বাভাস ১১৬.৫ বিলিয়ন ইউয়ানের চেয়ে কিছুটা কম।
হংকং–এ তালিকাভুক্ত শাওমির শেয়ারমূল্য মঙ্গলবার ২.৮১ শতাংশ কমে ৪১ হংকং ডলারে বন্ধ হয়েছে। তবে বছরজুড়ে শেয়ারটি এখনো ১৮ শতাংশের বেশি বেড়েছে। শাওমির ইভি ব্যবসা গত প্রান্তিকে ২৮.৩ বিলিয়ন ইউয়ান রাজস্ব এনে দিয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের ২০.৬ বিলিয়ন ও প্রথম প্রান্তিকের ১৮.১ বিলিয়ন ইউয়ানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ডিবিটেক/বিএমটি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার প্লেনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের উদাসীনতা ও অবহেলার দরুণ এয়ার ইন্ডিয়ার একটি এয়ার ক্রাফট (এ৩২০) এর সামনের চাকা (নুজ হুইল/ বা ল্যান্ডিং গিয়ার) ভেঙ্গে যাওয়ায় ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। এআই ২৩৮ ফ্লাইটটি শনিবার রাত সাড়ে ৯ টায় হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবার সময়সূচিতে ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকাট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরণের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙ্গে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয। রবিবার সকালে তাদের কজনকে মুম্বাইয়ের ফ্লাইটে কিছু সংখ্যাক যাত্রী পাঠানো হয়।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো বে–এরিয়ায় পার্কিং করা আছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, টুবার লেস পুশকার্ট দিয়ে রং এলাইমেন্টে ধাক্কা দেয়ায় এধরণের ক্ষতি হয়েছে। এটা একান্তই চালকের গাফিলতি বা দািয়ত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরুপণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ওই চালককের এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হবে।
ডিবিটেক/এসএস/ইক
একদিনে বেকার হবে লাখ লাখ দক্ষ জনবল?
টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট এবং মূল্য কারসাজি প্রতিরোধ করে বিমানের টিকিট বিতরণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস), নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) এবং এপিআই-ভিত্তিক ডিজিটাল চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করে ১৩ নভেম্বর ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে অধ্যাদেশের কতিপয় ধারা বাতিলের দাবি জানিয়ে ১৫ নভেম্বর, শনিবার  রাজধানীর হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যবৃন্দ ব্যানারে মানববন্ধন করছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সদস্যরা। মানবন্ধন থেকে তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই আইন বাস্তবায়নের দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে যাবে।
মানব বন্ধনের পর ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষে এক সংবাদ সম্মেলনে আটাবের সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেছেন. অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬ হাজার ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। কারন নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার এজেন্সিকে আয়াটার টিকেট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। অথচ দেশে বর্তমানে প্রায় ৬ হাজার লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১ হাজারের মতো এজেন্সির আয়াটায় যুক্ত। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই বাকী ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তাদের উপর নির্ভরশীল এজেন্সিগুলোও বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হবে। নতুন অধ্যাদেশে এমন সব ধারা সংযোজন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের তথ্যাদি দাখিল বাধ্যতামূলক করা, ঋণসংক্রান্ত সিআইবি অনুমোদন, অফলাইনে ১০ লাখ এবং অনলাইনে ১ কোটি টাকা ব্যাংক জামানত রাখা, বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের শর্তে লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর কঠোর শর্ত আরোপ।
এসব বিধান বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন সেগুলো প্রত্যাহার করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব জানান, বিশ্বের সব দেশে ট্রাভেল এজেন্সির এজেন্ট টু এজেন্ট (বি টু বি) ব্যবসার প্রচলন রয়েছে। তবে এই অধ্যাদেশের মাধ্যমে বি টু বি ব্যবসা বাংলাদেশে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ এক ট্রাভেল এজেন্সির সঙ্গে অন্য ট্রাভেল এজেন্সির টিকিট ক্রয়-বিক্রি করতে পারবে না। বি টু বি বন্ধের ফলে সব ট্রাভেল এজেন্সিকে আয়াটা নিয়ে হবে যার খরচ প্রায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেটের জন্য আরও অতিরিক্ত ২২ লাখ টাকা জমা দিতে হবে। ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সির এতো টাকা নাই। এর ফলে সব এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শত শত কোটি টাকা আত্মসাৎ করে মালিকরা বিদেশে পাড়ি জমালেও মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমরা পূর্বেই অনুরোধ করেছিলাম নীতিমালা না হওয়া পর্যন্ত ওটিএ ব্যবসা স্থগিত রাখতে। কিন্তু তা না করায় প্রতারকরা নির্বিঘ্নে দেশ ছাড়তে পেরেছে, এবং এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
তিনি অভিযোগ করেন, ওটিএ জালিয়াতির ঘটনায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রণালয় ব্যর্থতা আড়াল করতে এখন সাধারণ ট্রাভেল এজেন্সির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সংসদে পাশ করা আইন পরিবর্তন করে নতুন অধ্যাদেশের মাধ্যমে কিছু বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অধ্যাদেশ জারি হলে দেশের বেশিরভাগ ট্রাভেল এজেন্ট ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।”
তিনি বলেন, “আমরা চাই আলোচনা ও সংলাপের মাধ্যমে সকলের স্বার্থ রক্ষায় সমাধান বের হোক। সরকার যেন হাজারো ট্রাভেল উদ্যোক্তা ও কর্মীর ভবিষ্যৎকে অন্ধকারে না ঠেলে দেয়।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “নতুন আইন যেন আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হাতিয়ার না হয়ে যায়; বরং একটি সুষ্ঠু, টেকসই ও ন্যায্য ট্রাভেল শিল্প গড়ে তুলতে সহায়ক হয়।”
মানববন্ধনে আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আর্কষনপূর্বক ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী আইনের ধারা সংশোধন করতে হবে এবং ট্রাভেল এজেন্সি মালিকদের ব্যবসা করার বাধাসমূহ ত্বরান্বিত করতে হবে। একইসঙ্গে অধ্যাদেশ-২৫ এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানান তিনি।
এ সময় সরকারের প্রতি আহবান জানিয়ে সাধারন সদস্যরা বলেন, দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে ব্যবসাবান্ধব ও ন্যায্য আইন প্রণয়ন করা হোক। খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধন করে একটি বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক আইন প্রণয়নই এখন সময়ের দাবি বলে জানান তারা।
প্রসঙ্গত অধ্যাদেশের খসড়ায় প্রথমবারের মতো ‘যাত্রীসেবা নিশ্চিতকরণ’ শব্দগুচ্ছ আইনের শিরোনাম ও প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। যা যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অধিকার রক্ষাকে সুশাসনের অংশ হিসেবে আইনি বাধ্যবাধকতায় পরিণত করেছে। এছাড়া বিদেশি বিমান সংস্থার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ঐচ্ছিক করা হয়েছে। যা আন্তর্জাতিকভাবে সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশিয় বিমান সংস্থাগুলোকেও জিএসএ নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। টিকিট বিক্রিতে যেকোনো প্রকার দুর্বৃত্তায়ন, প্রতারণা বা যাত্রী হয়রানির ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড ও এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে নতুন অধ্যাদেশে নিবন্ধন সনদ বাতিল বা স্থগিতের ১১টি নতুন কারণ যুক্ত করা হয়েছে। এর মধ্যে অবৈধ টিকিট বিক্রয়, অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় দেশের টিকিট বেচাকেনা এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিট কনফার্মের পর যাত্রীর তথ্য পরিবর্তনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া প্রথমবারের মতো এয়ার অপারেটরদের ট্যারিফ দাখিল ও তদারকির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈশ্বিক পরিবেশ ও টেকসই নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এ অধ্যাদেশ কর্তৃপক্ষকে বিমান চলাচলের কার্বন নিঃসরণ কমাতে টেকসই বিমান জ্বালানির ব্যবহার ও পরিবেশবান্ধব পরিচালন নীতি গ্রহণের ক্ষমতা দিয়েছে। একইসঙ্গে সরকারকে ‘সিভিল অ্যাভিয়েশন ইকোনমিক কমিশন’ গঠনের ক্ষমতা দেয়া হয়েছে। এ কমিশন আর্থিক স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিমানবন্দরের ফি, চার্জ ও ভাড়া নির্ধারণ করবে।
অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন এবং ডিজিটাল সিস্টেমকে সাইবার নিরাপত্তা ও ফ্রন্টিয়ার প্রযুক্তিতে ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে। ফলে বেসামরিক বিমান চলাচল খাত আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।
এ অধ্যাদেশ শিকাগো কনভেনশন, আইসিএও সংযোজনী এবং বৈশ্বিক সুশাসনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আন্তর্জাতিক বিমান চলাচল ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে বলেও আশা করা হচ্ছে।
ডিবিটেক/এসএস/ইক
দেশে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল
দেশের বাজারে সহসাই আসছে ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি’র সম্পূর্ণ নতুন দুইটি গিাড়ি- এইচএস সিরিজের সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস। ইতিমধ্যে দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।
এমজি সূত্রে প্রকাশ, জ্বালানি সাশ্রয়ী, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস -এর নতুন হাইব্রিড সিরিজ। একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি।
অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।
আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।
ডিবিটেক/এমএম/মুইম
দেশের বাজারে ওমোদা ৯ পিএইচইভি
রাজধানী ঢাকায় গুলশান লিংক রোডে অবস্থিত  ওমোদা ও জাইকোর শোরুমে উন্মোচিত হলোপরিবেশবান্ধব প্রযুক্তির  প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ওমোদা ৯ পিএইচইভি। নতুন গাড়িটি উদ্বোধন করেন এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান।  এসময় প্রতিষ্ঠানটির পরিচালক দেওয়ান সাইদুর রহমান এবং নির্বাহী পরিচালক সাদিকুল মোশতাক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি গাড়িটি উদ্বোধন কররা তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড গাড়িটিতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও ইনটেলিজেন্ট ড্রাইভিং ফিচার। এছাড়াও, এতে রয়েছে ৪৪০ কিলোওয়াট (৫৯০ বিএইচপি) শক্তি ও ৯১৫ নিউটন মিটার টর্ক, যা ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় মাত্র ৪.৯ সেকেন্ড। গাড়িটিতে রয়েছে অল-হুইল ড্রাইভ প্রযুক্তি ও ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা মিলিয়ে সর্বোচ্চ ১,২০০ কিমি পর্যন্ত যাত্রা সম্ভব। গাড়ির ভিতরে রয়েছে হিটিং ও কুলিং সুবিধাসহ নাপা লেদার সিট, সনি’র ১৪ স্পিকারের হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং ১২.৩ ইঞ্চির লিকুইড এইচডি ক্রিস্টাল ডিসপ্লে।পাশাপাশি, গাড়িটিতে রয়েছে স্লাইডিং প্যানোরামিক ছাদ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি—যেমন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট ও ব্লাইন্ড স্পট ডিটেকশন। সব মিলিয়ে ওমোদা ৯ পিএইচইভি গাড়িটি যাতায়াতে  যোগ করেছে আরাম, স্টাইল ও নিরাপত্তার নতুন এক মাত্রা।  ওমোদা ৯ পিএইচইভি গাড়িটির সঙ্গে রয়েছে বিস্তৃত ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (শর্ত প্রযোজ্য) পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
নতুন গাড়ি বিষয়ে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “এটা শুধু বাজারে নতুন একটা গাড়ি আনার বিষয় নয়—ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড আমাদের ভবিষ্যত যাত্রার প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির সফল সমন্বয় সম্ভব। এই গাড়ির মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন নিয়ে এসেছি, যা দেশের টেকসই পরিবহন ব্যবস্থার তৈরিতে একটি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ।”
ডিবিটেক/সিএ/ইক
মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।
৯ নভেম্বর, রবিবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, প্রকল্প এলাকা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি সাময়িকভাবে বাতিল করা হলো। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
তবে ছুটি বাতিলের কারণ অফিস আদেশে স্পষ্ট করা হয়নি।
অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরণের ছুটি বাতিল করা হলো।’
এতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিবিটেক/ডিআর/ইক
এশিয়ান মোটরস্পেক্স চেরি টিগো ৯প্রো পিএইচইভি
হাইব্রিড স্পোর্টস কার টিগো ৯প্রো পিএইচইভি। দৈর্ঘ্য ৪,৮১০ মিমি, প্রস্থ ১,৯২৫ মিমি এবং উচ্চতা ১,৭৪১ মিমি। ২০ ইঞ্চি পলিশড অ্যালয় হুইল ও টাইগার-আই প্যাটার্ন গ্রিল। এটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, প্লাগ-ইন হাইব্রিড এডব্লিউডি প্রযুক্তি এবং ৮-স্পিড এইসিন ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন (৩ডিএইচটি) সমন্বয়ে তৈরি। অভিজাত গাড়িটি  ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ৫.৭ সেকেন্ডে।
বাড়তি আরামের জন্য এর মধ্যে রয়েছে ম্যাসাজ ফাংশনসহ সিট ঠান্ডা ও গরম করার সুবিধা, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, স্লাইডিং প্যানোরামিক রুফ এবং হিটেড স্টিয়ারিং হুইল।
৯ নভেম্বর, রবিবার জানানো হলো আভিজাত্য, শক্তিশালী পারফরমেন্স এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় তৈরি নতুন এই গাড়িটি সম্প্রিত তেজগাঁও শিল্প এলাকায় চেরির অফিসিয়াল শোরুমে উন্মোচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাঈদুর রহমান এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু মাহমুদ নাসের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
দেওয়ান সাজেদুর রহমান জানিয়েছেন, প্রতিটি গাড়ির সাথে থাকছে বিনামূল্যে ২২ কিলোওয়াট হোম ফাস্ট চার্জার, যাতে ঘরে সহজেই চার্জ দেওয়া যায়। গাড়িটির সাথে থাকছে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারেন্টি (শর্ত প্রযোজ্য) এবং বাই ব্যাক সুবিধা।
ডিবিটেক/এমআর/ইক
সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচল হ্রাসের নির্দেশ
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে বিমান সংস্থাগুলোর উড্ডয়ন সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিতে হতে পারে। ইতিমধ্যে শুক্রবার ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ৪০টি বড় বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে, যা ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাতে পারে। খবর রয়টার্স।
শুক্রবার বিমান নিয়ন্ত্রণকর্মীদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সানফ্রান্সিসকো, হিউস্টন ও ওয়াশিংটনসহ ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। সন্ধ্যা নাগাদ পাঁচ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় বলে জানায় ‘ফ্লাইটঅ্যাওয়্যার’।
রেকর্ড ৩৮ দিনের অচলাবস্থায় প্রায় ১৩ হাজার বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা ও ৫০ হাজার নিরাপত্তা পরিদর্শক বেতন ছাড়াই কাজ করছেন, ফলে অনুপস্থিতি বেড়েছে।
ডাফি জানান, নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনে ২০ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্তর্জাতিক রুটে চলাচল আপাতত এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
ডিবিটেক/বিএমটি
ফুল চার্জ ও ফুল ট্যাংকে ১২৩৪ কি.মি. চলবে গাড়িটি
ফুল চার্জ ও ফুল ট্যাংকে ১২৩৪ কি.মি. চলবে গাড়িটি। টি ‘ডিপল এস-০৫ (Deepal S05)’  মডেলের নতুন প্লাগ-ইন হাইব্রিড কারটি চার্জ দিতে দেশব্যাপি ২২টি স্থানে স্থাপন করা হয়েছর ইভি চার্জিং নেটওয়ার্ক। অবশ্য কেনার সময়  ফ্রি-তে হোম চার্জার ইনস্টলেশন করে দেবে গাড়িটির এক্সক্লুসিভ বাংলাদেেশী পরিবেশক  ডিএইচএস অটোস।
অনুষ্ঠানে জানানো হয়, গাড়ি কিনলে ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে) ও তিন বছরের ফ্রি সার্ভিস সুবিধা এবং গাড়ির ইভি মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি থাকবে।
৮ নভেম্বর, শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ডিপল বাংলাদেশ-এর শোরুমে গাড়ির লঞ্চিং ইভেন্টে এমনটাই জানানো হয়।
চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট গুয়ান জিন; সেলস ম্যানেজার ডু কাইজিয়ান; ডিএইচএস অটোস লিমিটেড -এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ; চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ; এবং হেড অফ সেলস আলফাত হোসেন খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সেসময় ডিএইচএস অটোস-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “ডিপল এস-০৫ (S05) বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে আমারা আশাবাদী। দেশের প্রযুক্তি-প্রেমী ক্রেতারা এই গাড়িতে উন্নত প্রযুক্তি, পারফর্ম্যান্স ও প্রিমিয়াম অনুভূতির এক নিখুঁত সংমিশ্রণ পাবেন, যা গাড়ি চালানো বা যাত্রাকালে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”
অনুষ্ঠানে জানানো হয়, গাড়িতে পিএইচইভি (৪ সিলিন্ডার, ১৬ ভাল্ভ ভিভিটি) ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি পাওয়ার ও ৩২০ এন-এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ২৭.২৮ কেডব্লিউএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে।
এছাড়াও ডিপল এস-০৫ (S05) এর ইন্টেলিজেন্ট নয়েজ-ফ্রি কেবিনে বিভিন্ন স্মার্ট টেকনোলজি যুক্ত করা হয়েছে। অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), রিমোট স্ট্রেইট ইন অ্যান্ড আউট, ৫৪০° ক্যামেরা ভিউসহ বিভিন্ন সেফটি ও কন্ট্রোল টেকনোলজি রয়েছে যা চালক ও যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করবে।
গাড়ির ইন্টেরিওরে সিন্থেটিক লেদার সিটস, মাল্টিফাংশন স্টেয়ারিং হুইল, ফ্রন্ট প্যাসেঞ্জার গ্র্যাভিটি সিট ছাড়াও ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন সানফ্লাওয়ার ডিসপ্লে, ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম, রেয়ার এসি ভেন্ট ইত্যাদি ফিচারস যুক্ত করা হয়েছে। আরও আছে ইলেকট্রিক সানশেডের সাথে প্যানারমিক গ্লাসরুফ, যা গাড়ির লুককে আরও প্রিমিয়াম করে তুলেছে। ডিপল এস-০৫ (S05) ‘মুনলাইট হোয়াইট’, ‘ডিপ স্পেস ব্ল্যাক’, ‘অ্যান্ড্রোমেডা ব্লু’, ‘মারকিউরি সিলভার’ এবং ‘গ্যানিমিড গ্রে’ এই পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে।
চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলে, “ডিপল এস-০৫ (S05) এর মাধ্যমে বাংলাদেশের ইভি মার্কেটে চাঙ্গান-এর অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা সাশ্রয়ী দামে গাড়িটি বাজারে আনছি, গাড়ির কোয়ালিটি, পারফর্ম্যান্স ও ডিজাইন নিয়ে কোন প্রকার আপোষ না করেই। রেজিস্ট্রেশন ব্যতীত মাত্র ৫২ লক্ষ টাকায় ক্রেতারা ডিপল এস-০৫ (S05) যেকোন রঙে কিনতে পারবেন।
বেবিচকে ৬ হাজার কোটি টাকা দেনা বিমান বাংলাদেশ
অ্যারোনেটিকেল ও নন-অ্যারোনোটিকেল চার্জ মিলে পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে মোট ৭ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে এই পাওনার পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি।
চলতি বছরের জুন মাস পর্যন্ত বকেয়া হিসাব করে সম্প্রতি বেবিচকের উপ-পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্ব স্ব এয়ারলাইনসকে পাঠানো হয়েছে। বিমানবন্দরের অ্যারোনোটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে বিমানের ল্যান্ডিং চার্জ, রুট নেভিগেশন সার্ভিস চার্জ, বোর্ডিং ব্রিজ ব্যবহারের চার্জ, এমবারকেশন ইত্যাদি। আর নন-অ্যারোনটিকাল চার্জগুলোর মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিং, চেক-ইন কাউন্টার ভাড়া, কার পার্কিং, অ্যাভিয়েশন ক্যাটারিং সার্ভিস ইত্যাদি।
বেবিচক সূত্রে জানা গেছে, দেশীয় এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং এয়ার অ্যাস্টার কোনো বকেয়া নেই। তবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এককভাবে সর্বাধিক বকেয়ার তালিকায় রয়েছে। সংস্থাটির কাছ থেকে বেবিচকের মোট পাওনা টাকার অঙ্ক ৬ হাজার ৬৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে মূল বিলের পরিমাণ ৭৪৫ কোটি ৫২ লাখ টাকা। এর সঙ্গে ৫২৮ কোটি ৩৭ লাখ টাকার ভ্যাট, ৫১ লাখ টাকার আয়কর এবং দীর্ঘদিন থেকে মূল বিল টাকা বকেয়া রাখার ফলে ৪৭৯৪ কোটি ১৩ লাখ টাকার সারচার্জ যুক্ত হয়েছে। বর্তমানে অপারেশনে থাকা নভোএয়ারের কাছে বেবিচকের পাওনা ২৫ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে মূল বিল ১৮ কোটি ৮০ হাজার টাকা, ভ্যাট ৩ কোটি ৬০ লাখ।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি অপারেশন বন্ধ করার সময় বেবিচকের কাছে ইউনাইটেড এয়ারওয়েজের দেনা ৩৯১ কোটি ৩৪ লাখ টাকা। তবে ২০২৩ সালের ইউনাইটেডের দেনা ছিল ৩৫৫ কোটি টাকা। এর মধ্যে তারা সারচার্জের ৩০০ কোটি মাফ চেয়ে মূল দেনা ৫৫ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দেয় সরকারকে। অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাব নাকচ করে দেয়। ২০০৪ সালে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করা জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে বন্ধ হয়ে যায়। ২০১৩ সালের মধ্যে ফিরে আসার ঘোষণা দিয়েও আর ফিরতে পারেনি। ফ্লাইট বন্ধের সময় জিএমজির কাছে বেবিচকের পাওনা ছিল প্রায় ২০০ কোটি টাকা। বর্তমানে এই অঙ্ক ৪১১ কোটি ৮১ লাখ টাকায় গিয়ে ঠেকেছে।
২০২০ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের সময় সব ধরনের ফ্লাইট স্থগিত করার সময় রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা ছিল ২৮৩ কোটি টাকা। বর্তমানে এই পাওনার পরিমাণ ৪৫৪ কোটি ৬১ লাখ টাকা। একাধিক চিঠিতে বেবিচকের পক্ষ থেকে এয়ারলাইনসগুলোকে পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।
দেশের বাজারে এলা চার ধরনের “এটলাস ইলেকট্রিক স্ক্রুটার। এটলাস ইভি ব্রান্ডের চারটি ভিন্ন মডেলের স্ক্রুটারগুলো হচ্ছে- এস- ১০০;এস- ৯০; এস- ৮০ এবং এস- ৭০।  চীনের জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের (Zhejiang Luyuan Electric Vehicle Co. Ltd. (Luyuan)) সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের কারখানায় সংযোজন করে প্রথম ধাপে চারটি স্ক্রুটার বাজারে এনেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন এটলাস বাংলাদেশ লি।  এই স্কুটারগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। জানাগেছে, এসব মডেলে গ্রাফিন ব্যাটারি ব্যবহৃত হয়ায় একবার চার্জে মাত্র ১৫ টাকা বিদ্যুৎ খরচে ১০০ থেকে ১২০ কিলোমিটার চলতে পারবে এই স্কুটারগুলো।
গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের  (এবিএল) কারখানা প্রাঙ্গণে ৫ নভেম্বর, বুধবার একজন ক্রেতার হাতে প্রতীকি চাবি তুলে দিয়ে এটলাস ইলেকট্রিক স্ক্রুটারের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মু: আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশ বান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতিব। এই স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে। এটি আমাদের জ্বালানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ইভি স্ক্রুটার কার্বন নি:সরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে।
শিল্প উপদেষ্টা আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য—বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। সেই দিক থেকে এই ইলেকট্রিক স্কুটার বাজারজাত কার্যক্রম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব হওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল নীতি চুড়ান্ত হওয়ার পথে। এটলাসের স্ক্রুটারের মাধ্যমে ইভি জগতে প্রবেশ করলাম। আমরা ইভি গাড়িও বাজারে আনবো।
অনুষ্ঠানে  শিল্প মন্ত্রণালয়, এটলাস বাংলাদেশ লিমিটেড ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবংএটলাস ইলেকট্রিক স্কুটারের পরিবেশরা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের ২২ মে দেশের বিভিন্ন জেলায় এবিএল‘র ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছিলো এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর কনফারেন্স রুমে ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি অনুষ্ঠানে এই তথ্য দিয়েছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান।
ডিবিটেক/এএইচ/ইক
এয়ারবাসের জন্য সমান সুযোগ চান ইউরোপের চার কূটনীতিক
বাংলাদেশ এয়ারলাইন্সকে এয়ারবাসের বিমান সরবরাহের প্রস্তাবকে সমর্থন করেছেন ইউরোপীয় চার দেশের প্রভাবশালী রাষ্ট্রদূত। এরা হলেন- ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং ইইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তাদের মতে, বাংলাদেশের বিমান বহরে এয়ার বাস যুক্ত হলে বিমান বাংলাদেশ এই অঞ্চলের আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠবে।
ঢাকার ফ্রান্স দূতাবাসে ৪ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিমান চলাচল বৃদ্ধির ওপর ইউরোপীয় সংলাপ’-এ অংশ নিয়ে এই এয়ারবাসের পক্ষে কথা বলেন ফ্রান্স, ব্রিটিশ, জার্মান ও ইইউ রাষ্ট্রদূত।
সংলাপে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স ও ইউরোপের বিমান শিল্পের কেন্দ্রে অবস্থান করছে এয়ারবাস। প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের অনন্য সমন্বয়ই একে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর এক বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের এই বিকাশপর্বে এয়ারবাস হতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি আরও বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল সংযোগ ও ভৌগোলিক অবস্থান একে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে পারে। বিমানের বহরে এয়ারবাস যুক্ত হলে এর নমনীয়তা, স্থিতিশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়ছে, মধ্যবিত্ত শ্রেণি সম্প্রসারিত হচ্ছে। বিমানের এখন প্রয়োজন আধুনিক ও পরিবেশবান্ধব উড়োজাহাজ, যেখানে এয়ারবাস শক্ত অবস্থানে রয়েছে।
এয়ারবাসের প্রযুক্তিগত নানা দিক তুলে ধরে বলেন জার্মানির রাষ্ট্রদূত বলেন, পরিবেশগত দিক থেকেও এয়ারবাস ‘সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন’।
বাংলাদেশের ‘এভিয়েশন হাব’ হয়ে ওঠার ক্ষেত্রে এয়ারবাসের উড়োজাহাজ ‘সবচেয়ে ভালো সিদ্ধান্ত’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক বিমান পরিবহন হাব হওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও গভীর করতে হবে। এভিয়েশন খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করতে পারে।
ইউরোপের ব্যবসায়িক সংস্থাগুলো যেন বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারে, সেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের বক্তব্যের পর এয়ারবাসের পক্ষ থেকে উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশে কোম্পানির প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ নেয়া এবং ভারত ও দক্ষিণ এশিয়ার বিপণন প্রধান মোনাল শেস। তারা সাংবাদিকদের কিছু প্রশ্নেরও জবাব দেন।  এক প্রশ্নের জবাবে রাফায়েল গোমেজ জানান, এ পর্যন্ত সারা বিশ্বের ৪৫০ এর বেশি কাস্টমারের কাছ থেকে ২৫ হাজার ১২৯টি উড়োজাহাজের অর্ডার পেয়েছে এয়ারবাস। এরমধ্যে ১৬ হাজার ৪৭০টি তারা সরবরাহ করতে পেরেছে। এখনো ৮ হাজার ৬৫৯টি উড়োজাহাজ সরবরাহের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ যদি এখনই অর্ডার করে তবুও উড়োজাহাজ পেতে কয়েক বছর সময় লেগে যাবে।
উল্লেখ্য, বর্তমানে বিমান বহরের ২১টি এয়ারক্রাফটের মধ্যে ১৬টি যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের তৈরি। এর মধ্যে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর আর ছয়টি ন্যারোবডির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। এর বাইরে বিমানের বহরে স্বল্পদূরত্বের রুটে চলাচল উপেযোগী পাঁচটি ড্যাশ-৮০০ উড়োজাহাজ রয়েছে, যেগুলো কানাডার তৈরি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছর চেয়ারে বসেই যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছিলেন, তার প্রভাব পড়ে বাংলাদেশেও। ডনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কের খড়গ থেকে বাঁচতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। তবে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে বিমানের জন্য ১০টি বড় উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
মেট্রোরেলের নির্মাণকালীন ত্রুটির দায় ঠিকাদারকে নিতে হবে: ডিএমটিসিএল এমডি
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় গত ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহতের ঘটনায় বিয়ারিং প্যাডের কোনো দোষ নেই বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
তিনি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিংয়ের নয়। বিয়ারিং যে লাগিয়েছে, সেটি বাজেভাবে লাগানো হয়েছে কি না? যার আসলে বুঝে নেওয়ার দায়িত্ব ছিল, সে বুঝে নিয়েছে কি না, সেগুলো এখন দেখতে হবে। আর এ জন্য মেট্রোরেলের নির্মাণকালীন যেকোনও ত্রুটির দায়ভার ঠিকাদারকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক।
৩ নভেম্বর, সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের আগে সেফটি অডিট হয়নি। তাই সেফটি অডিট করতে চাইছি। যত দ্রুত করা যায়, সেটা আমরা করব। থার্ড পার্টিকে (তৃতীয় পক্ষ) দিয়ে এই অডিট করানো হবে। ইউরোপীয় কোনো প্রতিষ্ঠান দিয়েই করানো হবে। আমাদের কাছে ফ্রান্সের দুটি প্রতিষ্ঠান আবেদন করেছে। সেফটি অডিট করার জন্য আমরা খুব শিগগির টেন্ডারের প্রক্রিয়ায় যাব।
তিনি বলেন, বিয়ারিং প্যাড হঠাৎ করে পড়ে যায়নি। এটা হঠাৎ করে পড়ে যাওয়ার জিনিস নয়। যেহেতু এটা নিয়ে তদন্ত চলছে, ফলে এ বিষয়ে আমি জাজমেন্টাল হতে চাই না। তবে যেটা হতে পারে, সেটা বলতে পারি, ডিজাইন ফল্ট হতে পারে। যে জিনিসের ওপর বসানোর কথা বলা হয়েছিল, যা যা দেওয়ার কথা ছিল, সেটা বসানো হয়নি। যে ডিজাইনে হওয়ার কথা ছিল, সেটা হয়তো ঠিকাদার করেনি। যে পরামর্শককে বুঝে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা হয়তো ঠিক করে জিনিসটা বুঝে নেয়নি। এই চারটা কারণে হতে পারে অথবা এর মধ্যে কোনো একটা কারণও হতে পারে।
এসব কাজ বুঝে নেওয়ার জন্য হাজার কোটি টাকায় বিদেশি পরামর্শক নিয়োগ করা আছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, “প্রথম ঠিকাদারের কাছ থেকে বুঝে নেবেন পরামর্শক। আমাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পরামর্শকদের। তখন এই কাজগুলো কিছুটা তাড়াহুড়া হয়েছে। কেন হয়েছে, সেটার উত্তর তো আমি দিতে পারব না। যেখানে দুর্ঘটনা ঘটেছিল, সেই অংশে অনেক ডিফেক্ট আছে। ফলে সেটা এখনও আমরা বুঝে নিইনি।”
ডিএমটিসিএলের এমডি বলেন, যেখানে বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল, ওই অংশের ত্রুটি সারিয়ে দেওয়ার সময়সীমা (ডিফেক্ট লায়াবেলিটি) গত জুন পর্যন্ত ছিল। কিন্তু ডিএমটিসিএল তাদের এই সময়সীমা গ্রহণ করেনি। কারণ, এখনো অনেক বড় ত্রুটি রয়ে গেছে। যত সমস্যা আছে, এগুলো ঠিকাদারকে মেরামত করতে হবে। এ জন্য ‘ডিফেক্ট লায়াবেলিটি’ দুই বছর বাড়ানোর জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
দুর্ঘটনার পর মেট্রোরেলের সব কটি পিলার পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, “এর আগে পুরো পথের বেয়ারিং প্যাডের ছবি ড্রোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এরপর কর্মকর্তারা সরেজমিনে নিরীক্ষা করেছেন। যেসব স্থানে ত্রুটি শনাক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। ডিএমটিসিএলের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, যেখানে ত্রুটি বা সমস্যা পাওয়া যাবে, সেখানে বেয়ারিং প্যাড অবশ্যই পরিবর্তন করা হবে।”
নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারের জন্য স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে জাানিয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘটনার পরপরই আমরা নিজেরা ভিক্টিমের পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হই। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত সব কিছু ডিএমটিসিএল ও মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করেছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন। তবে এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবেই প্রদান করা হয়েছে।
ফারুক আহমেদ বলেন আরও বলেন, আমরা শুধু সাময়িক সহায়তা দিয়েই থেমে থাকিনি। আমরা চেষ্টা করছি কীভাবে তার পরিবারকে স্থায়ীভাবে সহায়তা করা যায়। এজন্য গত সপ্তাহে নিহত আবুল কালামের স্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা একটি চাকরির ব্যবস্থা করেছি। তিনি যখন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র জমা দেবেন, তখনই চাকরিটি কার্যকর হবে।
হুন্ডি বন্ধে এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল রাখার দাবি
বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে ২ নভেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড-ফেস্টুনে হুন্ডির মাধ্যমে অর্থপাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্স গুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশিয় কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্স গুণগত যাত্রীসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
একই দাবি সম্বলিত একটি চিঠি মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য  স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে মানবন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে  প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশী এয়ারলাইন্স সমুহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ওমান এয়ারের জিএসএ এয়ার গ্যালাক্সি'র কর্মকর্তা নাবিলা। এছাড়া বক্তব্য রাখেন এয়ার ফ্রান্সের জিএসএ  বেঙ্গল এয়ারলিফটের মুনির ও সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের কর্মকর্তা রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, জিএসএ গুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়—যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়। ১৯৭০-এর দশক থেকে জিএসএ বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারলাইনসের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এমনকি প্যান অ্যাম, ইউনাইটেড, লুফথানসা ও কেএলএম-এর মতো বিখ্যাত এয়ারলাইনস চালু করতেও সহায়তা করেছে দেশিয় জিএসএ গুলো ।
মানবন্ধনে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা -কর্মচারীবৃন্দের পক্ষে রফিকুল ইসলাম বলেন, জিএসএ নিয়োগের চলমান নিয়ম লংঘন করলে প্রতি বছর প্রায় ১০০ কোটির বেশি রাজস্ব হারাবে সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সাউদিয়া, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিদেশি এয়ারলাইন্সগুলো জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকিট লাইনের অভিযোগ উঠেছিল—বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। জিএসএ বাধ্যতামূলক হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হয় এবং টিকিট সিন্ডিকেশন অনেকাংশে কমে যায়।
ডিজিবাংলাটেক/এসএস/টিএইচ
৩০ মিনিট পর চালু মেট্রোরেল
বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপ করায় ৩০ মিনিট বন্ধ থাকার পর ফের চলাচল শুরু করেছে ঢাকার জনপ্রিয় পরিবহন ব্যবস্থা মেট্রোরেল।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার (২ নভেম্বর) পল্লবী থেকে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপ করা হয়েছে। এ কারণে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এদিন দুপুর দেড়টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে উত্তরা উত্তর স্টেশনসহ প্রতি স্টেশনে যাত্রীর বাড়তি চাপ বেশি দেখা যায়।
এদিকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পথে নির্মাণ হওয়া মেট্রোরেল ব্যবস্থায় এমন ৪৫ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর মধ্যে মেট্রোরেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক কাজের মধ্যে ত্রুটি ও ঘাটতির সংখ্যা ১৬ ধরনের। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণসংক্রান্ত পুরকৌশল কাজে পাওয়া গেছে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি। আর মেট্রোরেলের ট্রেন এবং এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় মোট ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে ৯ ধরনের।
ডিএমটিসিএলের ৬৩ পৃষ্ঠার একটি নথিতে ত্রুটি ও ঘাটতির বিষয়ে সবিস্তার বর্ণনা দেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ত্রুটি ও ঘাটতির কারণে  চালুর পর থেকে ৩০-৪০ বার মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা ২০ মিনিট থেকে ২২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে।
রাবিতে ১৫টি ই-কার দিচ্ছে রুয়া
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে একমাসের মধ্যে ১৫টি ই-কার চালুর ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। ৩০ অক্টোবর, বৃস্পতিবার বিকেলে সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে এ তথ্য জানান রুয়ার সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রুয়া সভাপতি  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর এটিই আমাদের প্রথম কার্যনির্বাহী মিটিং। আমরা ছাত্রছাত্রীদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে, তাদের যাতায়াতের সুবিধার জন্য ই-কারের ব্যবস্থা করব। আমরা আশা করি, এটি স্বল্প সময়ের মধ্যেই অর্থাৎ মাস-খানেকের মধ্যেই বাস্তবায়িত হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রয়োজন ও অ্যালামনাইয়ের সামর্থ্যকে সমন্বয় করেই ই-কারের সংখ্যা নির্ধারণ করা হবে। ই-কার চালুর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আমরা আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হবে। এ ছাড়া, স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত সাব-কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে রাকসুর জিএস (সাধারণ সম্পাদক) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রুয়াকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা আগে থেকেই এই উদ্যোগের জন্য কাজ শুরু করেছিল। রাকসু প্রতিনিধি হিসেবে আমরা এখন এই উদ্যোগকে আরও সুসংগঠিতভাবে বাস্তবায়নের পথে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে, পুরো ক্যাম্পাসে রুট সিস্টেম তৈরি করে মেট্রোর মতো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতি তিন মিনিট পরপর একটি ই-কার চলবে, যা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, ‘পুরো ব্যবস্থাটি একটি অ্যাপে ট্র্যাকার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা সহজে জানতে পারেন তাদের কাছাকাছি ই-কার কোথায় আছে এবং কখন পৌঁছবে। আগামী মাস থেকেই ১৫টি ই-কার রাবিয়ানদের জন্য চলাচল শুরু করবে বলে রুয়া প্রতিনিধিরা জানিয়েছেন।’
প্রসঙ্গত , গত ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব নেয়।
জিএমের একাধিক কারখানায় ছাঁটাই, বন্ধ হচ্ছে ব্যাটারি উৎপাদন
যুক্তরাষ্ট্রে একাধিক বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানায় ব্যাপক ছাঁটাই শুরু করেছে জেনারেল মোটরস (জিএম)। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে, কেবল ডেট্রয়েটের বৈদ্যুতিক গাড়ি কারখানাতেই প্রায় ১ হাজার ২০০ কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছাঁটাই করা হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
জিএমের ওহাইও ও টেনেসির আলটিয়াম সেলস ব্যাটারি কারখানাগুলোতেও অস্থায়ী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে এই ব্যাটারি কারখানাগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
মাত্র কয়েক দিন আগে জিএম তাদের অফিস কর্মীদের একটি অংশকেও ছাঁটাই করেছে এবং বৈদ্যুতিক গাড়ি উৎপাদন পরিকল্পনা পুনর্গঠনের কারণে ১.৬ বিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ‘ব্রাইটড্রপ’ নামের বৈদ্যুতিক বাণিজ্যিক ভ্যান প্রকল্পও বাতিল করেছে। ফেডারেল কর ছাড় বাতিল ও প্রচলিত জ্বালানিচালিত গাড়ির ওপর বিধিনিষেধ শিথিল হওয়ায় জিএমসহ অন্যান্য গাড়ি নির্মাতারাও যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে।
ডিবিটেক/বিএমটি
উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক
দীর্ঘ ২৩ ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। ফার্মগেট স্টেশনের ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে ২৭ অক্টোবর সোমবার বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশন থেকে যাত্রী নিয়েছে।
তবে এসময় উত্তরার দিক থেকে আসা প্রথম ট্রেনতে যাত্রীদের কোনো ভীড় ছিলো না। কিন্তু মতিঝিলের দিক থেকে আসার ট্রেনটি ছিলো যাত্রীতে ঠাসা। নির্দিষ্ট সময়ে দুটি ট্রেনই স্টেশন ছেড়ে গেছে। সাময়িক বন্ধের পর দুর্ঘটনাস্থল ফার্মগেট স্টেশনে খুবই ধীর গতিতে ট্রেন দুটি ঢুকতে এবং বের হতে দেখা গেছে।
এর আগে পৌনে ১১টায় অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, তারা  ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছেন।
প্রসঙ্গত,  ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। দুর্ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন স্ট্রেশন চালু করা হয়।
৭ ঘণ্টা পর মতিঝিল–শাহবাগ রুটে মেট্রোরেল চালু
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনায় সাত ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে  শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
২৬ অক্টোবর, রবিবার মেট্রোরেল সেবা চালু সংক্রান্ত তথ্য জানিয়ে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এরআগে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়।
পোস্টে জানানো হয়েছে, মেট্রোরেলের যাত্রী সাধারণের জন্য জানানো যাচ্ছে, বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা সোয়া ৭টার দিকে পুনরায় শুরু হয়েছে।
এদিকে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটি গত ১৮ সেপ্টেম্বর সংঘটিত পূর্ববর্তী দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাও কমিটির কাজের অন্তর্ভুক্ত।
কমিটিকে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি আরও বলেন, নিহতের পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে। দুর্ঘটনাস্থল ফার্মগেট স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের ওপর। ৫০ কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড উপর থেকে পড়ে তাকে থেঁতলে দেয়। ঘটনাস্থলেই নিহত হন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের ছেলে আবুল কালাম।  দুর্ঘটনার সময় আবুল কালামের পকেটে থাকা পাসপোর্টের মেয়াদ ছিল ২০৩৩ সাল পর্যন্ত। কিন্তু ২০২৫ সালের ২৬ অক্টোবরেই নিভে গেল তার জীবনপ্রদীপ।
কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার আগের রাতে আবুল কালামের ফেসবুক পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে তিনি লিখেছিলেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ পরবর্তী দিন দুপুরে এই পোস্টের সত্যিকারের তাৎপর্য প্রকাশ পেল— দুর্ভাগ্যবশত জীবন আর তাকে ধৈর্য ধরতে দেয়নি।
তারেক আজিজ নামের একজন বন্ধু ও সহকর্মী পোস্টটি শেয়ার করে লিখেছেন, সি এম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্ট। আজকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়।
ফার্মগেট এলাকায় স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের যন্ত্রাংশের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কেউ যেন আর এমন দুর্ঘটনার শিকার না হন।
দেশজুড়ে আলোড়ন তোলা এই দুর্ঘটনায় প্রাণ হারানো আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে শুরু করেন জীবনসংগ্রাম। সংসারের স্বাচ্ছন্দ্য ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর, আর মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। তার ব্যস্ত ব্যবসায়িক জীবনের কারণে ফার্মগেট এলাকায় নিয়মিত যাতায়াত করতেন।
প্রসঙ্গত, ঘাতক মেট্রোরেলের বিয়ারিং প্যাড বা কম্পন নিয়ন্ত্রণ স্প্রিং মূলত ট্রেন চলাচলের সময় লাইনের কম্পন শোষণ করে কাঠামোর স্থিতি বজায় রাখে। এসব যন্ত্রাংশের বোল্ট সংযোগ মাসিকভাবে পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই নিয়মটি ঠিকঠাক মানা হয়নি। দীর্ঘদিনের কম্পনের কারণে স্প্রিংটি আলগা হয়ে পড়ে।
সার্ভিস এরিনা উদ্বোধন করলো সুজুকি বাংলাদেশ
সার্ভিস এরিনা উদ্বোধনের মাধ্যমে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে সুজুকি বাংলাদেশ। এটি কেবল বাংলাদেশের নয়, বরং সুজুকি’র গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে সর্ববৃহৎ সার্ভিস এরিনা। উদ্বোধন উপলক্ষ্যে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সার্ভিস চার্জ ও একস্টার লুব্রিকেন্টে থাকছে ২৫% ছাড়।
রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শহীদ আজিজ হল-এর ৬৭ নং রোডে ২২,০০০ বর্গফুট আয়তনের আধুনিক সার্ভিস এরিনা অবস্থিত। এখানে সুজুকির বিশ্বব্যাপি সমাদৃত ৫এস ব্যবস্থা, অর্থাৎ, সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস, সেফটি/রাইডিং স্কুল এবং স্কিল/টেকনিশিয়ান ট্রেনিং সেবা এক ছাদের নিচেই পাওয়া যাবে। এই সমন্বিত কাঠামো ব্যবহারকারীদের মোটরসাইকেল ক্রয় থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পর্যন্ত এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোমোবাইল ডিভিশন ৩- এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অটোমোবাইল ডিভিশন ৩- এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান সহ আরও অনেকে।
উদ্বোধনকালে অটোমোবাইল ডিভিশন ৩- এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, “বাংলাদেশের মোটরসাইকেল সার্ভিস সেক্টরে নতুন মানদণ্ড স্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সার্ভিস এরিনা শুধু সেবার মান বৃদ্ধি করবে না, বরং দক্ষ রাইডার ও টেকনিশিয়ান তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে পরিবহন সেক্টরে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করবে এবং আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করবে বলে আমি আশা করি।”
অটোমোবাইল ডিভিশন ৩- এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান বলেন, “এটি সুজুকির বৈশ্বিক সার্ভিস নেটওয়ার্কের মধ্যে সর্ববৃহৎ ৫এস সেন্টার, যা গ্রাহকের সুবিধা, নিরাপত্তা ও উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ২২,০০০ বর্গফুট জায়গায় গড়ে তোলা এই বিশ্বমানের সার্ভিস স্পেসে রয়েছে ৩২টি র‍্যাম্প, যা দ্রুত ও স্মার্ট সার্ভিস ডেলিভারি নিশ্চিত করবে। পাশাপাশি সার্ভিস, স্পেয়ার পার্টস, রাইডিং স্কুল ও টেকনিশিয়ান ট্রেনিংয়ের পূর্ণাঙ্গ সমন্বয় সুজুকির উৎকর্ষের ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে বিশ্বাস করি।”
নতুন সার্ভিস এরিনা সুজুকি’র উদ্ভাবন ও মানসম্মত সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। কারণ, এখানে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ কর্মী, নির্ভরযোগ্য যন্ত্রাংশ ও বিশেষায়িত রাইডিং স্কুল সবই রয়েছে, যা মোটরসাইকেল ব্যবহারকারীদের যেকোন প্রয়োজন মেটাতে সক্ষম।
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২৫ অক্টোবর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিলো এবং কিছু কেমিক্যালও ছিলো। তিনি আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। ঐদিন রাত ৯টায় পুনরায় ফ্লাইট ওঠা-নামা চালু করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তাছাড়া প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি এসময় বিমানবন্দরে ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার এনডিসি, পিএসসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইব্রিড গাড়ি সার্ভিসিং প্রশিক্ষণ দিল ইএলএফ লুব্রিক্যান্টস
কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডের সহযোগিতায় হাইব্রিড গাড়ির নিরাপত্তা, ত্রুটি শনাক্তকরণ ও রক্ষণা বেক্ষণে দেশের বিভিন্ন সার্ভিস ওয়ার্কশপ থেকে অংশ নেয়া ৫০ জন অভিজ্ঞ মেকানিককে প্রশিক্ষণ দিলো ফ্রান্সের পারফরম্যান্স লুব্রিক্যান্ট ব্র্যান্ড ইএলএফ লুব্রিক্যান্টস। টোটালএনার্জিসের এই ব্র্যান্ডের উদ্যোগে রাজধানীর কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডে ২৪ অক্টোবর, শুক্রবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
হাইব্রিড গাড়ির ব্যাটারি সিস্টেমের যত্ন, ইলেকট্রিক মোটর পরীক্ষা, হাইব্রিড ট্রান্সমিশন সার্ভিসিং, হাই-ভোল্টেজ নিরাপত্তা এবং আধুনিক ত্রুটি শনাক্তকরণ প্রক্রিয়ার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পান প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোটালএনার্জিস বাংলাদেশের বাণিজ্যিক বিক্রয় পরিচালক টেরি হায়াশি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ মালিক, সার্টিফায়েড মেকানিক, প্রশিক্ষক, ফ্লিট সার্ভিস ম্যানেজার, মোটরযান সাংবাদিক, ইএলএফ পরিবেশক ও অন্যান্য অংশীদাররা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইএলএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, “গাড়ির প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, তাই আমাদের দক্ষতাও তার সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি করতে হবে। আজকের প্রশিক্ষণ মূলত সেই টেকনিশিয়ানদের স্বীকৃতি প্রদানের জন্য, যারা প্রতিদিন আমাদের সড়কব্যবস্থা সচল রাখছেন। আমরা চাই তারা যেন নিরাপত্তা ও দক্ষতার সঙ্গে হাইব্রিড গাড়ি সংক্রান্ত সার্ভিস দিতে পারেন। পরিচ্ছন্ন ও আধুনিক পরিবহনের ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশের মেকানিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
ইএলএফ বাংলাদেশের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, “টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করার মানে হলো ভবিষ্যতের পরিবহন খাতকে শক্তিশালী করা। মেকানিকদের মধ্যে আধুনিক হাইব্রিড সার্ভিসিংয়ের জ্ঞান ও নিরাপদ কার্যাভ্যাস তৈরির মাধ্যমে ইএলএফ দেশীয় গাড়ির ইকোসিস্টেমকে আরো সমৃদ্ধ করছে। এতে একদিকে গাড়ির পারফরম্যান্স ও নিরাপত্তা যেমন বাড়ছে, তেমনি সারাদেশে গড়ে উঠছে একটি টেকসই সার্ভিস নেটওয়ার্ক।“
আগামী দিনে নতুন প্রজন্মের গাড়ি তৈরিতে স্থানীয় কারিগরি সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ইএলএফ। প্রতিষ্ঠানটি জানয়েছে, কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড ও শিল্পখাতের বিভিন্ন অংশীদারের সহযোগিতায় প্রশিক্ষণটি স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে প্রশিক্ষণে।
১১ দিনের ‘আন্তর্জাতিক’ মর্যাদা হারালো কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন রবিবার জারি করা হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই বিমানবন্দরটির ‘আন্তর্জাতিক’ মর্যাদা স্থগিতের সিদ্ধান্ত এলো।
২৪ অক্টোবর, শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল মন্ত্রণালয়। মাত্র ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত এলো। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই নতুন প্রজ্ঞাপন রোববার জারি হতে পারে।
চলতি বছরের ১৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনের সময় তাকে জানানো হয়েছিলো যে আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হওয়ার পর প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে। এর মধ্যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই সরকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ১১ দিনের মাথায় আবার সেই সিদ্ধান্ত বদলেও গেল।
জানা গেছে, বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেওয়ার পরও কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট থাকলেও কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুট চালু করা বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না সংস্থাগুলো।
কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল
কম খরচে ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইএডিল। ২২ অক্টোবর, বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল এয়ারলাইন্স সংস্থাটি।
এদিন বাংলাদেশে এয়ারলাইন্সটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় উদ্বোধনী ফ্লাইএডিল এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মোকাররম সিদ্দিক, আরাফাত খান, ইমরান জাহান এবং  অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেক কেটে ফািইলএডিল এর বাংলাদেশের পথচলা উদ্বোধনের পর দেয়া বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, সৌদি আরবে বসবাসরত আমাদের প্রবাসী ভাই-বোন ছাড়াও হজ্জ ও ওমরাহ যাত্রীদের জন্য ফ্লাইএডিল বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণে নিশ্চয় তারা একটি প্রতিযোগিতা তৈরি করতে সক্ষম হবে। আমরাও আমাদের অবকাঠামো ও নিয়ম কানুন প্রতিনিয়ত হালনাগাদ করে ব্যবসায় বান্ধব করছি।
ফ্লাইএডিল সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন্স, যা সাউদিয়ার একটি সহকারী প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল এয়ারলাইন্সগুলোর একটি। ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে। নতুন এই ফ্লাইট যুক্ত হওয়ায় ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে।
প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট এফ৩-৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া ফিরতি ফ্লাইট এফ৩-৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়।
নতুন উড়োজাহাজের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণ করতে পারবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্টেশনে ঢুকলেই ১০০ টাকা কাটবে মেট্রোরেল?
এখন থেকে যাত্রা না করলেও কার্ড স্ক্যান করে মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে ভেতরে ঢোকার পরই ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। মেট্রোরেলের এই সুবিধা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টে কয়েক হাজার যাত্রী  ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, ফালতু সিস্টেম। আমি কারওয়ান বাজার থেকে মতিঝিল যাই,,,এমনও দিন আছে যে মিছিল-সমাবেশ বা পরীক্ষার জন্য মাঝে মাঝে ২-৩ টা ট্রেন মিস করে বাধ্য হয়ে বের হয়ে অন্য উপায়ে যেতে হয়। এই এই ফালতু সিস্টেম কোন বুদ্ধিতে ইমপ্লিমেন্ট করে তারা? এছাড়াও স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। এছাড়াও যদি ভাড়া ফাঁকি দেওয়া ঠেকানোর উদ্দেশে নতুন এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক। মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে তাদের পরামর্শ, ১০০ টাকা কেন কাটবেন? আপনি সর্বোচ্চ এক স্টেশনের ভাড়া কাটতে পারেন। ভর্ৎসনা করে কেউবা আবার লিখেছেন, যাদের বয়স্ক মা-বাবা কে উঠিয়ে দিয়ে আসতে হয় তারা কি করবে? এত অযোগ্য অথরিটি কবে থেকে হল? পাব্লিক কি ফান করতে একি স্টেশনে এন্ট্রি-বাহির হয়?
সূত্রমতে, ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।  নোটিশে লেখা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
নতুন নিয়মের বিষয়ে মেট্রোরেল স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। তবে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তবে তারা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।
ওয়েমোর রোবোট্যাক্সি তদন্তে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিসিএ) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি ইউনিট ওয়েমো-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, ওয়েমোর রোবোট্যাক্সি একটি থেমে থাকা স্কুল বাসের পাশে ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। খবর রয়টার্স।
সাম্প্রতিক এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ওয়েমো গাড়ি স্কুল বাসের লাল বাতি ও স্টপ চিহ্ন সক্রিয় থাকা অবস্থায় বাসের পাশ দিয়ে চলে যায়, যখন শিক্ষার্থীরা নামছিল। প্রাথমিকভাবে গাড়িটি থামলেও পরে ধীরে ধীরে বাসের সামনে দিয়ে চলে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এনএইচটিএসএ প্রায় ২,০০০ ওয়েমো গাড়ি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, ওয়েমোর স্বচালিত সিস্টেম ইতিমধ্যে ১০ কোটি মাইলের বেশি পথ অতিক্রম করেছে এবং প্রতি সপ্তাহে প্রায় ২০ লাখ মাইল চালানো হয়, ফলে অনুরূপ ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ওয়েমো জানিয়েছে, স্কুল বাসের নিরাপত্তা সংক্রান্ত সফটওয়্যারে ইতিমধ্যে উন্নয়ন আনা হয়েছে এবং পরবর্তী আপডেটে আরও সংশোধন আসবে। কোম্পানির দাবি, “শিশুদের আশপাশে নিরাপদে গাড়ি চালানো সবসময় ওয়েমোর শীর্ষ অগ্রাধিকার।”
উল্লেখ্য, বর্তমানে ওয়েমোর প্রায় ১,৫০০ রোবোট্যাক্সি যুক্তরাষ্ট্রের ফিনিক্স, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও অস্টিনসহ বড় শহরগুলোতে চালু আছে।
ডিবিটেক/বিএমটি
ইউএস-বাংলায় তৃতীয় এয়ারবাস যুক্ত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০।
এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে ২১ অক্টোবর মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়রবাসের আসনসংখ্য ৪৩৬। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে পরিচালিত হবে।
ইউএস-বাংলার বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ  মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিটে বিমান বন্দরের আগুন নেভাতে বিমান-নৌ-সেনাবাহিনী
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে। ১৮ অক্টোবর, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে।
জানা গেছে, আগুন নিরন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৩৬টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবিও। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশিচ হওয়া যায়নি।
শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৩টি ইউনিট যোগ হয়ে এখন মোট ৩২টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে।
এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরইমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। র কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে। বিমানবাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে। প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলব, আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ। আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ। আসসালামু আলাইকুম।’
আগুন ঝুঁকিতে যুক্তরাষ্ট্রে ফোর্ডের অর্ধ লক্ষাধিক গাড়ি প্রত্যাহার
আগুন লাগার সম্ভাবনা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে ফোর্ড মোটর কোম্পানি তাদের প্রায় ৫৯ হাজার ৬টি গাড়ি বাজার থেকে প্রত্যাহার করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সংস্থাটির মতে, নির্দিষ্ট কিছু মডেলের গাড়িতে থাকা ইঞ্জিন ব্লক হিটার ফেটে যেতে পারে এবং সেখান থেকে কুল্যান্ট লিক হয়ে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঝুঁকি তৈরি করছে।
প্রত্যাহারের আওতায় পড়েছে লিংকন এমকেসি, এক্সপ্লোরার, ফিউশন, ব্রঙ্কো স্পোর্ট এবং ম্যাভেরিক মডেলের কিছু গাড়ি।
তবে ফোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত এই সমস্যার কারণে কোনো দুর্ঘটনা বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে এনএইচটিএসএ জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি
১৯ অক্টোবর থেকে মেট্রো রেলের সময় বাড়লো এক ঘণ্টা
আগামী ১৯ অক্টোবর, রবিবার রাজধানীবাসীর স্বস্তির গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এছাড়া আগামী মাসের মাঝামাঝি থেকে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম  জানান, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬(এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
এছাড়া শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধা ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।
এছাড়া, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে।
জাহিদুল ইসলাম বলেন, ‘নতুন সময়সূচি অনুসারে পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।’
তিনি জানান, এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।
উপ-সচিব জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।
বিমানের ট্রাফিক হেলপার পদের পরীক্ষায় যে ১১ পরীক্ষার্থী বহিষ্কার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার এই পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
১১ অক্টোবর, শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সেদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা— এই দুই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিমান আরও জানিয়েছে, পরীক্ষায় মোট ১১ (এগারো) জন পরীক্ষার্থীকে বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। এর মধ্যে বিএএফ শাহীন কলেজে ৭ (সাত) জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ৪ (চার) জন পরীক্ষার্থী অন্তর্ভুক্ত। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় রুবা আক্তার (রোল: ২৮০০৩৭১৯), সাজাহান হোসেন সজিব (রোল: ২৮০০৬৬৪৭) ও ইমামুল হক (রোল: ২৮০০৭৭০৩) বহিষ্কৃত হয়। প্রবেশপত্রে ছবির অমিল থাকায় মো. ফরহাদ হোসেন ফিরোজ (রোল: ২৮০০৭৪৮৯) ও মো. লাবিব হাসানকে (রোল: ২৮০০৭৭৬১) বহিষ্কার করা হয়। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় মো. শাহিন মিয়া (রোল: ২৮০০৫০৫৫), আবদুস সোবাহান (রোল: ২৮০১৪০২৩) ও মো. রেজওয়ানকে (রোল: ২৮০১৪৪৬৫) বহিষ্কার করা হয়। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. মোকসেদুল (রোল: ২৮০১৩৫০১) ও মো. নজরুল ইসলাম (রোল: ২৮০১২৮২৪) এবং একই প্রবেশপত্র ব্যবহার করে দুইজন পরীক্ষা দেওয়ায় আসাদুল ইসলাম উৎসকে (রোল: ২৮০০৮৮৩২) বহিষ্কার করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে তেজগাঁও ও কাফরুল থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে ৫ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হয়েছে। বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে নূর মোহাম্মদ মোল্লার (রোল: ২৮০০০০৯১) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় ইসমাইল হোসেন, শারমিন আক্তারের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মোছা. শারমিন নাহার এবং প্রশ্নপত্রের ছবি তোলার দায়ে ধরা পরে মো. হানিফ আলী (রোল: ২৮০০৪৩৭৩)। অন্যদিকে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আব্দুস সোবহানের (রোল: ২৮০১৪০২৩) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মো. রেজাউল ইসলাম, মো. রেজওয়ানের (রোল: ২৮০১৪৪৬৫) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় সাদ্দাম হোসেন এবং মো. নজরুল ইসলামের (২৮০১২৮২৪) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মাহামুদুল হাসান। প্রক্সি পরীক্ষার্থীদের আটক এবং মূল পরীক্ষার্থীদের পলাতক দেখিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ বিষয়ে কঠোরভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সাইবার হামলার শঙ্কায় দেশের দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে পরপর সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে ১০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
বেবিচক সূত্র জানায়, সংস্থাটির সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের গত সপ্তাহে স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে ফ্লাইট পরিচালনাও বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বেবিচকের একাধিক কর্মকর্তা জানান, গত মাসেই সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছিল। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপরই অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পরামর্শে সাইবার সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংকে ক্লিক না করা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার পরিহার, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইন্সটল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখা।
এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। তাই বাংলাদেশেও এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
বৈঠকে আরও জানানো হয়, বেবিচকের ওয়েবসাইটে সাম্প্রতিক হামলার বিষয়টি জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার নজরে এসেছে। তারা ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত অভিজ্ঞ একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।
সাশ্রয়ী দুই সংস্করণের ইভি উন্মোচন করল টেসলা
বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা টেসলা তাদের জনপ্রিয় মডেল ওয়াই এসইউভি এবং মডেল ৩ সেডানের নতুন সংস্করণ উন্মোচন করেছে, যেগুলোকে “সাশ্রয়ী” বলা হলেও অনেকের মতে দাম এখনও বেশি। মডেল ওয়াই-এর দাম ৩৯,৯৯০ ডলার এবং মডেল ৩-এর দাম ৩৬,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে প্রায় ৫,০০০ ডলার বেশি। খবর রয়টার্স।
ইলন মাস্ক গত বছর বলেছিলেন, প্রণোদনা যুক্ত হওয়ার পর ৩০,০০০ ডলারের নিচে দাম নামাতে পারলে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হবে। তবে নতুন গাড়িগুলোর দাম সেই লক্ষ্য থেকে দূরে রয়ে গেছে।
ইউরোপ ও চীনে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রে ৭,৫০০ ডলারের ট্যাক্স ক্রেডিট বাতিলের পর বিক্রি কমে যাওয়ায় টেসলা এই সংস্করণ এনেছে। নতুন মডেলগুলোতে কিছু প্রিমিয়াম ফিচার বাদ দেওয়া হলেও একবার চার্জে ৩০০ মাইলের বেশি (প্রায় ৪৮০ কিলোমিটার) চলতে পারবে।
ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস বলেন, “এটি মূলত দাম কমানোর কৌশল, নতুন কোনো উদ্ভাবন নয়।” বিশ্লেষকদের মতে, ৪০,০০০ ডলারের নিচে দাম নামলে বিক্রি বাড়তে পারে, তবে টেসলার বড় পরিবর্তন আনতে হলে ৩০,০০০ ডলারের নিচে একটি নতুন ইভি আনা জরুরি।
ডিবিটেক/বিএমটি
স্বল্পমূল্যের ইভি আনছে টেসলা
ইলন মাস্কের নেতৃত্বাধীন টেসলা আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) এক নতুন ইভেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এবার কোম্পানিটির মূল লক্ষ্য স্বল্পমূল্যের ইলেকট্রিক গাড়ি উন্মোচন, যা বিক্রির গতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর টেকক্রাঞ্চ।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ প্রকাশিত নয় সেকেন্ডের একটি ভিডিওতে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে টেসলা একটি গাড়ির আলোকিত হেডলাইট দেখিয়েছে। পরবর্তী ভিডিওর শেষে “১০/৭” লেখা থাকায় ধারণা করা হচ্ছে, মঙ্গলবারই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
টেসলা এর আগে যুক্তরাষ্ট্রে মডেল ওয়াই–এর কম খরচের সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছিল, যা ২০ শতাংশ কম খরচে তৈরি করা সম্ভব হবে। সংস্থাটি জানিয়েছিল, গাড়িটির প্রথম নির্মাণ সম্পন্ন হলেও বিক্রি শুরু হবে চতুর্থ প্রান্তিকে, এবং উৎপাদন ধীরে বাড়ানো হবে।
উল্লেখ্য, সেপ্টেম্বর প্রান্তিকে টেসলা রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহ করেছে, যা মার্কিন ট্যাক্স ক্রেডিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ইভি বিক্রি বাড়ার ফল।
নতুন কর ছাড় বন্ধ হয়ে যাওয়ায় সংস্থাটি মূল্যনীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি
৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে রেনল্ট
ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট তাদের সহায়ক বিভাগে (সাপোর্ট ফাংশন) প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, যা মোট ৩ হাজার চাকরি কমানোর সমান। ফরাসি নিউজলেটার ল’ইনফর্মে জানিয়েছে, এই কর্মী ছাঁটাই মূলত মানবসম্পদ, অর্থ ও বিপণন বিভাগে হবে। খবর রয়টার্স।
‘অ্যারো’ নামের একটি ব্যয়সংকোচন কর্মসূচির আওতায় রেনল্ট প্যারিসের বুলোন-বিলাঁকুর্ত সদর দফতরসহ বিভিন্ন স্থানে কর্মী সংখ্যা কমাতে চায়। চূড়ান্ত সিদ্ধান্ত এ বছরের শেষ নাগাদ নেওয়া হবে বলে জানা গেছে।
রেনল্ট জানিয়েছে, তারা কার্যক্রম সরলীকরণ ও স্থায়ী ব্যয় হ্রাসের উপায় খুঁজছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৪ সালের শেষে প্রতিষ্ঠানে বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা ছিল ৯৮ হাজার ৬৩৬।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে রেনল্ট ১১.২ বিলিয়ন ইউরো (প্রায় ১৩ বিলিয়ন ডলার) ক্ষতির কথা জানায়, যার মধ্যে সহযোগী প্রতিষ্ঠান নিসান-এর কারণে ৯.৩ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছিল।
ডিবিটেক/বিএমটি
৪ হাজার চাকরি ছাঁটাই করবে লুফথানসা
জার্মান এয়ারলাইন লুফথানসা ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক খাতে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজিটালাইজেশন, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং প্রক্রিয়া একীভূতকরণের মাধ্যমে এই কর্মীসংখ্যা কমানো হবে। খবর রয়টার্স।
কোম্পানিটি এদিন তাদের ২০২৮ ও ২০৩০ সালের জন্য নতুন মধ্যমেয়াদি লক্ষ্যও নির্ধারণ করেছে।
লুফথানসা জানিয়েছে, তারা সুদ ও করের আগে সমন্বিত আয় (ইবিআইটি) মার্জিন ৮ থেকে ১০ শতাংশে পৌঁছাতে চায়। পাশাপাশি, প্রতিষ্ঠানটির বার্ষিক মুক্ত নগদ প্রবাহ ২.৫ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি
বাংলাদেশের সেরা ট্রাভেল এজেন্টদের সম্মাননা দিলো সাউদিয়া এয়ারলাইন্স
২০২৪ সালে ট্রাভেল ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ১৫টি ট্রাভেল কোম্পানিকে ‘এজেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে  সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্স। পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মারেয়া ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, গোল্ডেন বেঙ্গল ট্যুরস ও ট্রাভেলস, হাজি  এয়ার ট্রাভেলস , সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সুন্দরবন এয়ার ট্রাভেলস ও ট্যুরস , সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনক, ট্রিপ লাভার্স, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস ও ট্যুরস , শাহ আমানত হজ  কাফেলা ট্রাভেলস ও টুরস, ট্যালন কর্পোরেশন, ট্রাভেলচ্যাম্প  এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস ও ট্যুরস।
রাজধানীর একটি হোটেলে ২৯ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের ম্যানেজার তারিক আলওয়াইদী ও বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে এম. আলমুসায়েদ বাংলাদেশিদের ট্র্যাভেল এজেন্টদের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে সাউদিয়ার প্রসার ও সাফল্য শীর্ষ এজেন্টদের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব ছাড়া সম্ভব হতো না। তাদের প্রচেষ্টা সৌদিয়াকে অসাধারণ সম্প্রসারণ অর্জনে সহায়তা করেছে এবং আমাদের অতিথিদের প্রতি উৎকৃষ্ট সেবা প্রদান চালিয়ে যেতে সাহায্য করেছে।”
বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক  আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন , সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ  চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
অক্টোবর থেকে অনলাইনে মেট্রোর র‍্যাপিড কার্ড রিচার্জ!
মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের স্থায়ী কার্ড আছে—র‍্যাপিড পাস এবং এমআরটি পাস। কার্ড দুটিই অনলাইনে রিচার্জ করার ব্যবস্থায় কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এর মধ্যে র‌্যাপিড কার্ড আসছে অক্টোবরেই অনলাইনে রিচার্জ শুরু হতে পারে।
উভয় কার্ডেই অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। যেকোনো ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা ভরা যাবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জের সুযোগ থাকবে।
ডিটিসিএ সূত্রে প্রকাশ, র‍্যাপিড পাসের ওয়েবসাইট থেকে কার্ড রিচার্জ করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানোর কাজও শুরু হয়েছে। ডিটিসিএর কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি র‍্যাপিড পাসে অনলাইনে রিচার্জ চালু হতে পারে। এজন্য শুরুকে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি এভিএম বসানো হবে। ভবিষ্যতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সাপোর্ট করা মোবাইল ফোন থেকেও সরাসরি টিকিট কেনা এবং রিচার্জের ব্যবস্থা চালু করা হবে। তখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ ও মেট্রোর টিকিট কাটা যাবে।
অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীর র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে টাকা দেওয়ার মাধ্যম বেছে নিয়ে টাকার পরিমাণ দিতে হবে। সফল হলে অনলাইনে মেসেজ আসবে। এরপর যেকোনো মেট্রো স্টেশনে গিয়ে এভিএম মেশিনে রেজিস্ট্রি করা র‍্যাপিড বা এমআরটি পাস কার্ড ট্যাপ করলে রিচার্জের টাকা কার্ডে যুক্ত হবে।
প্রসঙ্গত,  বর্তমানে প্রায় ১৬ লাখ গ্রাহক র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছে। এর মধ্যে আগে প্রায় ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ হাজার গ্রাহক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
ড্রাইভিং লাইসেন্স ইস্যুর আগে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি
সড়ক দুর্ঘটনা রোধে চালকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিতে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর আগে ৬০ ঘণ্টার ইনক্লুসিভ ট্রেনিং বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এই দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্মারকলিপি প্রদান করেন সমিতির আহ্বায়ক মো. মোজাম্মেল হক চৌধুরী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিআরটিএর নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোকে এই ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করলে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়বে। এতে সড়ক দুর্ঘটনা কমবে।
বর্তমানে দেশে বিআরটিএ নিবন্ধিত ১৫০টি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রয়েছে, যার মধ্যে ১৩৫টি বেসরকারিভাবে পরিচালিত। এসব স্কুলে ৩০০ জন ইনস্ট্রাকটর কাজ করছেন। অবকাঠামোগত সহায়তা পেলে এসব প্রতিষ্ঠান বছরে অন্তত ১০ হাজার দক্ষ ও নিরাপদ চালক তৈরি করতে পারবে বলে দাবি করেছেন সমিতির নেতারা। এছাড়া, বিআরটিসি এবং ব্র্যাক পরিচালিত আরো কয়েকটি ড্রাইভিং স্কুল ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ব্র্যাক ও বিআরটিসিকে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে। অথচ ব্র্যাকের মাত্র ৩টি নিবন্ধিত স্কুল রয়েছে ঢাকা ও চট্টগ্রামে, আর বিআরটিসির রয়েছে ১০-১২টি স্কুল, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে। ব্র্যাক বিদেশি অনুদানে পরিচালিত হলেও সর্বনিম্ন ২০ হাজার টাকা ফি নেয়, ফলে সাধারণ চালকেরা সেখানে প্রশিক্ষণ নিতে সক্ষম নয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চায় তারা।
সকাল রাতে আধঘণ্টা করে বাড়বে মেট্রো রেল চলাচলের সময়
চাহিদা মেটাতে সকালে চালু ও রাতে মেট্রো রেল চলাচল বন্ধের সময় আধঘণ্টা করে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিগগির রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন চলবে। আবার সকালে চলাচল শুরু হবে ৭টায়। এছাড়াও নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যস্ত সময়ে দুই ট্রেনের মধ্যে বিরতি আরও কমে আসবে। তখন সোয়া চার মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়া যাবে।
২২ সেপ্টেম্বর, সোমবার ডিএমটিসিএল সূত্র এসব তথ্য জানিয়েছে। নতুন সময়সূচির পরিকল্পনার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের অন্তত তিনজন কর্মকর্তা নিশ্চিত করলেও নতুন এ ব্যবস্থা ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। শিগগির আনুষ্ঠানিকভাবে তা জানাবে কোম্পানিটি।
ডিএমটিসিএলের পরিবর্তীত সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, নতুন সূচিতে উত্তরা থেকে সকালে প্রথম ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। বিপরীত দিক থেকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এছাড়াও শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হলেও নতুন সূচিতে এদিন বেলা আড়াইটায় চলাচল শুরু হবে। রাতেও আধা ঘণ্টা চলাচলের সময় বাড়বে।
ডিএমটিসিএল সূত্র জানায়, এখন মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে চার লাখ ২০ হাজার। নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ মনে করছে। মেট্রোরেল প্রকল্পের শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করার কথা বলা হয়েছিল। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলাচল করে। তবে এ লাইনের জন্য আছে ২৪ জোড়া ট্রেন। পরিবর্তিত সূচিতে প্রতিটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমে গেলে তখন তা বেড়ে প্রায় ২০ জোড়া হবে।
চাকরি পুনর্বহালের দাবিতে বিমানের কার্যালয়ের সামনে বিক্ষোভ
চাকরিতে পুনর্বহালের দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে ৪ ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন সংস্থাটি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ২২ সেপ্টেম্বর সোমবার  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুনর্বহালের আশ্বাস না দিলে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবারও কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া বিমানের সাবেক কর্মী মো. ইয়াসিন আরাফাত  বলেন, বিমান থেকে তাদের ছোটোখাটো নানান অপরাধে চাকরিচ্যুতির মতো বড় শাস্তি দেওয়া হয়েছে। আবার অনেকে এই আদেশ চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন। আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ পুনর্বহালে নানান টালবাহানা করছে। তাই তারা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের পুনর্বহাল না করা হলে আন্দোলন চলবে।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নানাবিধ বৈষম্যের শিকার এবং চাকরিচ্যুত হয়েছেন। এরমধ্যে ২০২৪ সালের ১২ আগস্ট বিমানের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আশায় বুক বেঁধে আবেদন করি। পরে ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুনরায় আমাদের বিষয়টি বিবেচনা করার জন্য একটি সম্বিলিত আবেদন করি।
তারা আরও বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিমান কর্তৃপক্ষ গত বছরের ৮ অক্টোবর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পরে দীর্ঘদিন অপেক্ষার পর আবারও গত ২৩ ডিসেম্বর আমরা আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য আরও একটি আবেদন করি। কিন্তু ওইদিন বিমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমাদের চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার কোনো আশা দেখতে পাচ্ছি না। এমতাবস্থায় আমরা নিরূপায় হয়ে বলাকা ভবনের প্রবেশ গেটে আজ এই বিক্ষোভ সমাবেশ করেছি।
আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩ তে প্রতি কিলোতে খরচ ২ টাকা ২৩ পয়সা
এক চার্জে ৪২০ কিলোমিটার এবং কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা খরচে পথ চলতে সক্ষম নতুন একটি ইলেকট্রিক গাড়ি দেশের বাজারে অবমুক্ত করলো বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। বিওয়াইডি বাংলাদেশ আয়োজনে আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য  ‘অ্যাটো ৩ উইক’, গাড়িটির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন অতিথিরা।
২০ সেপ্টেম্বর, শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নিজেদের ফ্ল্যাগশিপ শোরুমে বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন আপগ্রেডেড ভার্সন উন্মোচন করেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস এবং বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ম্যানেজার শাহনুমা শারমিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য লাইভ ডেমো ও ইন্টারেকটিভ সেশনের ব্যবস্থা করেন বিওয়াইডি বিশেষজ্ঞরা। ফলে, নতুন এই বিওয়াইডি অ্যাটো ৩ সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পান অতিথিরা।
অনুষ্ঠানে জানানো হয়, বিওয়াইডি অ্যাটো ৩-তে ইন্ডাস্ট্রির সেরা লিথিয়াম আয়রন ফসফেট ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সক্ষম। গাড়িটিতে পারফরম্যান্স, নিরাপত্তা ও ইন্টেলিজেন্স বাড়াতে ব্যবহার করা হয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০। ইউরো এনসিএপি ৫-স্টার সেফটি রেটিং সহ এই গাড়িটিতে আরও রয়েছে ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও সর্বাধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের (এডিএএস) মতো উন্নত নিরাপত্তা ফিচার।
নতুন আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩-তে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর রি-ডিজাইন করা প্রিমিয়াম থমাস ব্ল্যাক ইন্টেরিয়র সহ ভেন্টিলেডেড ফ্রন্ট সিট স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। অন্যদিকে, এর নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার সহ বোল্ড রিম ডিজাইন ও স্পোর্টিয়ার স্টাইলিং এক্সটেরিয়রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আপডেটেড এই ভার্সনটিতে আরও রয়েছে সমৃদ্ধ ১২ভি লো-ভোল্টেজ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
ক্রেতারা এখন দুটি ভ্যারিয়েন্টের মধ্যে গাড়িটি পছন্দ করার সুযোগ পাবেন। একটা হলো স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন; মাত্র ৪৯.৯০ লাখ টাকা দামের এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আরেকটি হলো এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন; মাত্র ৫৫.৯০ লাখ টাকা দামের এই গাড়িটি একবার চার্জে ৪২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই আপগ্রেডের সাথে সমন্বয় করে বিওয়াইডি বাংলাদেশ বিস্তৃত ওয়ারেন্টি পলিসি নিয়ে এসেছে। যেখানে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার, মোটর ও মোটর কন্ট্রোলারের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ও পুরো গাড়ির জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল গাড়ি ব্যবহারে প্রস্তুত। একইসাথে, বিওয়াইডি বাংলাদেশ সারাদেশে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে অংশীদার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিওয়াইডিতে আমরা বিশ্বাস করি, দেশে ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার বাড়াতে চার্জিং স্টেশন আরও সহজলভ্য হওয়া প্রয়োজন।”
‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার
অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে উল্লেখ করে বাংলাদেশ সরকার ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত; যা দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫- রোড টু মেড ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ‘অটোমোবাইলস ও এগ্রো-মেশিনারিজ সেক্টরের বিকাশ ও ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালীকরণ: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার।
এতে শিল্প উপদেষ্টা বলেন,  এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্পসমৃদ্ধ দেশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।
মূল প্রবন্ধে ড. এম মাসরুর রিয়াজ তথ্য-উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।
শিল্প উপদেষ্টা মেলার উদ্বোধন করে অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তেজগাঁওয়ের নাবিস্কো বাসস্ট্যান্ড সংলগ্ন ২৬১ সি এডিসন প্রাইম ভবনের টপ ফ্লোরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। মেলায় মেলায় মোট ৩৮টি স্টলে গাড়ি, কৃষি ও হালকা প্রকৌশল খাতের অত্যাধুনিক যন্ত্র ও যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে। এসময় দর্শনার্থীরা বিক্রিও করবেন। মেলার দ্বিতীয় দিন ২১ সেপ্টেম্বর গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস অব অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ইন্ডাস্ট্রিজ বিষয়ে বিশদ আলোচনা করা হবে।
দুই বছরের মধ্যে ইভি ব্যাটারি আনবে প্যানাসনিক
জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান প্যানাসনিক ঘোষণা করেছে, তারা আগামী দুই বছরের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করতে চায়, যা এ খাতে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি ২০২৭ সালের শেষ নাগাদ “বিশ্বসেরা ক্ষমতা” অর্জন করতে সক্ষম হবে। খবর রয়টার্স।
নতুন এ ব্যাটারিতে উৎপাদন প্রক্রিয়ার সময় অ্যানোড বাদ দেওয়া হবে। প্রথমবার চার্জ দেওয়ার পর ব্যাটারির ভেতরে লিথিয়াম মেটাল অ্যানোড তৈরি হবে, যা অধিক সক্রিয় ক্যাথোড উপাদান—নিকেল, কোবাল্ট ও অ্যালুমিনিয়াম—ব্যবহারের সুযোগ তৈরি করবে। ফলে ব্যাটারির ঘনত্ব প্রায় ২৫ শতাংশ বাড়বে। এর মাধ্যমে টেসলার জনপ্রিয় মডেল ওয়াই গাড়ির চলাচলের দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার বাড়তে পারে।
প্যানাসনিক জানায়, এ প্রযুক্তি ব্যবহার করে একই দূরত্বে হালকা ও সম্ভাব্যভাবে সস্তা ব্যাটারিও তৈরি করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি নিকেলের ব্যবহার কমানোর দিকেও নজর দিচ্ছে। যদিও উৎপাদন খরচ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
বিশ্বের একাধিক ব্যাটারি প্রস্তুতকারী একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি
যান্ত্রিক ত্রুটিতে দুবাইয়ে আটকা পড়েছেন বিমানের ১৭৮ যাত্রী
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফলে ফ্লাইট স্থগিত করে আটকেপড়া যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। একই কারণে নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারেননি ওই ফ্লাইটের ১৭৮ জন যাত্রী।
১৭ সেপ্টেম্বর, বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে (১৬ সেপ্টেম্বর) উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। আটকেপড়া যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
ঢাকা থেকে বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে বুধবার রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে দুবাই থেকে উড্ডয়ন করবে বলে আশা করছে বিমানের প্রকৌশল বিভাগ।
পাওয়ারওয়াল ২ ব্যাটারি ফেরত নিচ্ছে টেসলা
অস্ট্রেলিয়ায় টেসলা তাদের পাওয়ারওয়াল ২ হোম ব্যাটারি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এএসিসিসি) জানিয়েছে, কিছু ব্যাটারিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা “সামান্য সম্পত্তি ক্ষতি” করেছে। তবে এ পর্যন্ত কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। খবর টেকক্রাঞ্চ।
প্রত্যাহারকৃত ব্যাটারিগুলো ২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি হয়ে অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। এগুলোর সেল সরবরাহ করেছে এক নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় পক্ষ।
পাওয়ারওয়াল ২-এ রয়েছে ১৪ কিলোওয়াট-ঘণ্টা লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সাধারণত সৌর প্যানেলের সঙ্গে যুক্ত হয়ে দিনে সঞ্চিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত হয়। গ্রাহকরা চাইলে এসব ব্যাটারিকে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত করে গ্রিড সমর্থন দিতে পারেন। এতে ওয়ারেন্টি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বাড়ে এবং বিদ্যুৎ বিল কমাতে সহায়ক হয়।
টেসলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যাটারির মালিকদের টেসলা অ্যাপ–এর মাধ্যমে জানানো হবে। আগুনের ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটি ব্যাটারি ডিসচার্জ করছে এবং পরবর্তীতে বিনামূল্যে প্রতিস্থাপন করা হবে। এএসিসিসি জানায়, প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
ডিবিটেক/বিএমটি
ইউরোপের বাজারে হুয়াওয়ের আইটো ইভি উন্মোচন
মিউনিখে আয়োজিত আইএএ মোবিলিটি ২০২৫ শোতে হুয়াওয়ে তাদের আইটো ব্র্যান্ডের তিনটি বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করেছে। মডেলগুলো হলো এম৫, এম৮ এবং এম৯, যেগুলো উন্নত প্রযুক্তি, নমনীয় পাওয়ারট্রেন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ব্যস্ত ইউরোপীয় ইভি বাজারে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খবর এরিনা ইভি।
আইটো ব্র্যান্ডটি হুয়াওয়ে ও চীনা রাষ্ট্রীয় গাড়ি নির্মাতা সেরেস-এর যৌথ উদ্যোগ। সেরেস গাড়ি তৈরি করে, আর হুয়াওয়ে সরবরাহ করছে সফটওয়্যার, সেন্সর, বৈদ্যুতিক মোটর ও হারমোনিওএস-ভিত্তিক ইনফোটেইনমেন্ট সিস্টেম। চীনে এগুলো হুয়াওয়ের খুচরা দোকানেই ফোন ও ল্যাপটপের পাশাপাশি বিক্রি হয়।
আইটো এম৫ হলো মিড-সাইজ এসইউভি, যাতে রয়েছে ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ও ৮৩ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি, যা এক চার্জে ৬০২ কিমি পর্যন্ত চলতে পারে। এর ইআরইভি সংস্করণে জেনারেটর হিসেবে কাজ করা একটি ১.৫ লিটার ইঞ্জিনও আছে। দাম শুরু হয়েছে প্রায় ২৭,৫০০ ইউরো থেকে ২৯,৮৯০ ইউরো।
আইটো এম৮ বড় আকারের এসইউভি, যা পাঁচ বা ছয় আসনের কনফিগারেশনে পাওয়া যাবে। এতে তিনটি ডিসপ্লে এবং ৬৮ ইঞ্চির এআর হেড-আপ ডিসপ্লে রয়েছে। ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ ৭০৫ কিমি, আর দাম ৪৩,০৬০ ইউরো থেকে ৫৩,৮৩০ ইউরো।
সবচেয়ে বিলাসবহুল আইটো এম৯-এ চারটি লাইডার সেন্সর ও দ্বৈত মোটরের শক্তিশালী অল-হুইল-ড্রাইভ ব্যবস্থা রয়েছে। ১০০ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারিসহ এর দাম ৫৬,২২২ ইউরো থেকে ৬৮,১৯০ ইউরো।
২০২৫ সালের প্রথম সাত মাসে ৭০,০২৫ ইউনিট বিক্রি প্রমাণ করে বাজারে এর চাহিদা প্রবল। এখন দেখা বাকি ইউরোপে এটি কতটা প্রতিযোগিতা তৈরি করতে পারে।
ডিবিটেক/বিএমটি
বর্ষপূর্তিতে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’
বাংলাদেশের বাজারে  এক বছর পূর্তীতে ‘মেগা ক্যাশব্যাক”  দিচ্ছে  ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ফলে মডেল ভেদে ক্রেতারা ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে শুরু করেছেন ক্রেতারা। এই সুবিধা থাকছে পুরো সেপ্টেম্বর জুড়ে।
ছাড়ের তালিকায় রিভোর এ১২-এস ও সি৩২-ওয়াই মডেলের মোটরসাইকেল ক্রয়ে ৩ হাজার টাকা, এ১০ ও এ১১ মডেলে ৫ হাজার টাকার, ফ্ল্যাগশিপ মডেল ই৫২ -তে থাকছে সর্বোচ্চ ১২ হাজার টাকার ক্যাশব্যাক।
এ নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “বাংলাদেশে রিভোর প্রথম বর্ষপূর্তি উদযাপনে আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য বিশেষ এ ক্যাম্পেইন চালু করা করা হয়েছে। পরিবেশবান্ধব ও ভবিষ্যত প্রযুক্তি-কেন্দ্রিক একটি ব্র্যান্ড হিসেবে রিভো সবসময়ই স্মার্ট সমাধান দেওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস ও সবুজ জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষে আমরা পরিবেশবান্ধব বাহন তৈরি অব্যাহত রাখার এবং ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার অঙ্গীকার করছি।”
এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল
উড়োজাহাজের টিকিটের মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এর মধ্যে ভোক্তা অধিকার সুরক্ষা ও আকাশ পরিবহন খাতে সুশাসন নিশ্চিতে আইন ও বিধিবহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ততার জন্য কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি (প্রা.) লি., আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জেএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এনএমএসএস ইন্টারন্যাশনালসহ মোট ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনে ১৩ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে গ্রুপ বুকিংয়ের নামে অনির্দিষ্টকালের জন্য চাহিদাসম্পন্ন রুটের এয়ার টিকিট ব্লক করে রাখা এবং উচ্চমূল্যে টিকিট বিক্রির তথ্য-প্রমাণ পাওয়া যায়। এসব ট্রাভেল এজেন্সি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক দামে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে টিকিটের মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছিল।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৯ ধারার বিধান মতে, ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষ অভিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এবং ট্রাভেল এজেন্সিগুলোকে আত্মপক্ষ সমর্থনে জবাব দাখিলসহ শুনানির সুযোগ প্রদান করে। শুনানিতে দুটি ট্রাভেল এজেন্সি হাজির হয়ে কাগজপত্র দাখিল করলেও অন্য ১১টি ট্রাভেল এজেন্সি আত্মপক্ষ সমর্থনে শুনানিতে হাজির হয়নি। তারা কোনো প্রকার চাহিদা তথ্য প্রদান করেনি, যা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। উপস্থিত দুটি ট্রাভেল এজেন্সির দাখিল করা কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয় প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব ট্রাভেল এজেন্সি, জিডিএস, জিএসএ বা এয়ারলাইন্স সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। নিবন্ধন সনদ বাতিল হওয়া ট্রাভেল এজেন্সি থেকে এয়ার টিকিট কেনাবেচাসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ওয়ালটন ব্র্যান্ডের নতুন দুই মডেলের ই-বাইক বাজারে
দেশের ইলেকট্রিক বাইক বা ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওয়ালটন। বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত কোম্পানি ওয়ালটন তাদের ই-বাইক সিরিজ ‘তাকিওন’ (TAKYON)-এ যুক্ত করেছে দুটি নতুন মডেল। আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ১০-১৫ পয়সা প্রতি কিলোমিটারে সাশ্রয়ী খরচে চলার কারণে নতুন এই ই-বাইকগুলোকে নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশবান্ধব সঙ্গী হিসেবে দেখা হচ্ছে। <o:p></o:p>
নতুন যুক্ত হওয়া উন্নত পারফরম্যান্সের ‘ফিউশন ২৫এফজেড’ (FUSION 25FZ) মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই ই-বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১.২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিসি ব্রাশলেস মোটর। মাত্র ১০ সেকেন্ডে শূন্য থেকে ১০০ মিটার এক্সেলারেশনের সক্ষমতাও রয়েছে এতে। ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, উন্নত টায়ার এবং ১৪০ কেজি ওজনের এই মডেলটি শহর ও মহাসড়ক উভয় ধরণের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর দাম রাখা হয়েছে ১,৮৭,৫০০ টাকা।<o:p></o:p>
অন্যদিকে, ‘লিও ২৫টিওয়ান’ (LEO 25T1) মডেলটি সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একবার চার্জে বাইকটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি, যার চার্জিং সময় মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা। শক্তিশালী ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সঙ্গে ডিস্ক-ড্রাম ব্রেক সিস্টেম ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মাত্র ৮৯ কেজি ওজনের এই মডেল সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লোড বহনে সক্ষম। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৮৬,৮৫০ টাকা।<o:p></o:p>
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ই-বাইক বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যার প্রেক্ষিতে আমরা তাকিওন ই-বাইক নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে ওয়ালটনের তাকিওন ই-বাইক হতে পারে এক অনন্য সমাধান। ইতোমধ্যেই ওয়ালটনের ই-বাইক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গ্রাহকদের জন্য আমরা নতুন দুটি মডেল নিয়ে এসেছি। চলতি বছরের মধ্যে আরো অনেকগুলো ই-বাইক বাজারে আসবে। ”<o:p></o:p>
তিনি জানান, গ্রাহকরা সহজ কিস্তি সুবিধায়ও বাইকগুলো ক্রয় করতে পারবেন। বাংলাদেশ জুড়ে ওয়ালটন প্লাজা, অনুমোদিত ডিলার শপ এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন তাকিওন  ই-বাইক পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ওয়ালটনের নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা।<o:p></o:p>
জার্মানিতে রোবোট্যাক্সির পরীক্ষা চালাবে উবার ও মোমেন্টা
রাইড-হেইলিং প্রতিষ্ঠান উবার ও চীনা স্বচালিত গাড়ি নির্মাতা মোমেন্টা ঘোষণা দিয়েছে, তারা ২০২৬ সালে জার্মানির মিউনিখে রোবোট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু করবে। এটি হবে ইউরোপের মূল ভূখণ্ডে তাদের প্রথম জনসমক্ষে ঘোষিত উদ্যোগ। শুরুতে এসব গাড়িতে মানব নিরাপত্তা অপারেটর থাকবেন, প্রয়োজনে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। খবর টেকক্রাঞ্চ।
মোমেন্টা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সাল থেকে চীনে স্বচালিত গাড়ির পরীক্ষা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে জার্মান ব্র্যান্ড মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ও অডির সঙ্গে অংশীদারিত্বে উন্নত ড্রাইভার সহায়ক ব্যবস্থা (এডিএএস) সরবরাহ করছে, যা ইতোমধ্যেই চার লাখ গাড়িতে ব্যবহার হচ্ছে।
উবার জানিয়েছে, মিউনিখকে বেছে নেওয়ার কারণ শহরটির প্রকৌশল ঐতিহ্য ও শক্তিশালী গাড়ি শিল্প। সিইও দারা খসরোশাহি বলেন, “শতাব্দীরও বেশি সময় ধরে জার্মানি বৈশ্বিক গাড়ি শিল্পকে নেতৃত্ব দিয়েছে, এখন মিউনিখ স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়ে তুলবে।”
ইউরোপীয় বাজারে উবারের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিফট ও বাইদু যৌথভাবে আগামী বছর জার্মানি ও যুক্তরাজ্যে রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে।
ডিবিটেক/বিএমটি
সাশ্রয়ী বৈদ্যুতিক এসইউভি আনলো ফোক্সওয়াগেন
মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মোটর শোকে সামনে রেখে ফোক্সওয়াগেন রবিবার উন্মোচন করেছে তাদের নতুন ছোট আকারের বৈদ্যুতিক এসইউভির কনসেপ্ট আইডি.ক্রস (ID.CROSS)। খবর রয়টার্স।
ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি বলছে, মডেলটি বাজারে আসবে ২০২৬ সালের গ্রীষ্মে এবং দাম ধরা হবে প্রায় ২৮ হাজার থেকে ৩০ হাজার ইউরো (প্রায় ৩২,৮০০ থেকে ৩৫,১০০ ডলার), যাতে তুলনামূলক কম আয়ের ক্রেতারাও বৈদ্যুতিক গাড়ি কিনতে পারেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অলিভার ব্লুমে জানান, ইউরোপে চাহিদা হ্রাস, চীনে মূল্যযুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে সংস্থাটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এসব বাধা সত্ত্বেও ফোক্সওয়াগেন নতুন মডেলের উৎপাদন থামাচ্ছে না।
তাদের পরিকল্পনায় রয়েছে আরও কয়েকটি সাশ্রয়ী ইভি মডেল, যেমন আইডি.পোলো হ্যাচব্যাক, যার দাম শুরু হবে ২৫ হাজার ইউরো থেকে, স্প্যানিশ ব্র্যান্ড কুপ্রার রাভাল এবং স্কোডার এপিক এসইউভি।
উল্লেখ্য, বর্ধিত প্রতিযোগিতা সামলাতে ফোক্সওয়াগেন ইউরোপের কারখানাগুলোতে ক্ষমতা কমানো এবং ৩৫ হাজারেরও বেশি চাকরি ছাঁটাইসহ ব্যয় সংকোচন কর্মসূচি চালাচ্ছে।
ডিবিটেক/বিএমটি
বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু
এবার বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় উবার তাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করলো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে চালু করলো মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’।
২৭ সেপ্টেম্বর, রবিবার নিজের লিংকড ইনে এ তথ্য গিয়েছেন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, মাসিক ১৭০ টাকা ফি’তে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে। উদ্বোধন উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে। এছাড়াও উবার ওয়ানের বিশেষ আকর্ষণ হলো শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়া যায়।
এ নিয়ে উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, “উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা যা প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করছি। বাংলাদেশি যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এই সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
উবার বাংলাদেশ জানিয়েছে, উবার ওয়ান সুবিধায় উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার ওয়ান সদস্য হতে  প্রথমে উবার অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করুন, অ্যাপটি খুলুন। এবার ‘অ্যাকাউন্ট’-এ গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করুন, সেখানে দেয়া সুবিধা ও শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ চাপুন।
ঢাকা-বাংলাবান্ধ টেস্ট ড্রাইভে বিওয়াইডি সিলায়ন ৬
বাংলাদেশের সড়কে প্রথমবারের মতো ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নিজেদের সিলায়ন ৬ এর সক্ষমতা যাচাই করলো বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক বিওয়াইডি। প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসা গাড়িটি ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট হয়ে আগামী ৯ সেপ্টেম্বর ফের ফিরবে ঢাকায়। এর মধ্যে পাড়ি দেবে এক হাজার ৮৬৬ দশমিক ৪ কিলোমিটার পথ।
পাঁচ দিনের ড্রাইভ টেস্ট যাত্রাবিরতি দিয়ে সফরে থাকছে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম তালিকায়। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িটির স্বামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়।
এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তা ইমতিয়াজ নওশের, শাহনুমা শারমিন ও রেজওয়ান রহমান। তাদের সঙ্গে থাকবেন দ্য এসপিটিভির শাহরিয়ার পারভেজ ও কারস অ্যান্ড কনভার্সেশনের মুস্তাভি ইরতিজা বাশারের মতো অটোমোটিভ ব্যক্তিত্বরা।
যাত্রার প্রথম ধাপ শুরু হয় ৪ সেপ্টেম্বর, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (৪৬৪.৭ কিলোমিটার) পর্যন্ত, এরপর আবার তেতুলিয়া থেকে ঢাকা। এরপর এই যাত্রা ৩৯৬ কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যাবে, পরদিন যাবে টেকনাফ ও চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই চ্যালেঞ্জটি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি ও ডিজিটাল লিড শাহনুমা শারমিন বলেন, “এই ক্যাম্পেইন কেবল কোনো সাধারণ ড্রাইভ নয়; বরং এটি বিওয়াইডি সিলায়ন ৬ এর অসাধারণ সহনশীলতা ও দক্ষতার সঠিক প্রতিফলন। আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলে পিএইচইভি’র জন্য নতুন মানদণ্ড তৈরি করার মাধ্যমে দেখানো যে গাড়িটি দেশের রাস্তায় প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে সক্ষম। আমরা বিশ্বাস করি, এই চ্যালেঞ্জটি সক্ষমতা প্রদর্শন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি, টেকসই ও দীর্ঘপথের যাত্রার ক্ষেত্রে সিলায়ন ৬ এর সুনামকে আরও জোরালো করবে।”
সাইবার হামলায় জাগুয়ারের ‘মার্সিসাইড’ কারখানা বন্ধ
সাইবার হানায় কুপোকাত হয়েছে স্পোর্টস কার ও বিলাসবহুল গাড়ি নির্মাতা ব্রিটিশ কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভার। ফলে তাদের গাড়ি তৈরির কাজ ও বিক্রির বিভিন্ন পরিষেবা বিপর্যয়ের মুখে পড়েছে।
জাগুয়ার ল্যান্ড রোভারের মালিক টাটা মোটর্স বলেছে, এ সাইবার আক্রমণ তাদের জন্য বড় একটি আইটি সমস্যা, যা বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। হামলার তথ্য ভারতের শেয়ার বাজার কর্তৃপক্ষকেও জানিয়েছে তারা। তবে হামলার প্রভাব কমিয়ে আনতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিয়েছে তারা এবং নিজেদের বর্তমান কার্যক্রম পুনরায় চালুর জন্য কাজও করছে।
এই খবরটি প্রথম প্রকাশ করে লিভারপুল ইকো। ‘লিভারপুল ইকো’র প্রতিবেদন অনুসারে, এ সাইবার হামলার কারণে নিজেদের ‘মার্সিসাইড’ কারখানা বন্ধ করে দিয়েছে জাগুয়ার এবং কর্মীদের কারখানায় আসতেও নিষেধ করেছে কোম্পানিটি।
কোম্পানির মার্সিসাইডের হ্যালিউড প্ল্যান্টের কর্মীদের সোমবার সকালে ই-মেইলের মাধ্যমে জানানো হয়, তারা যেন কাজে না আসেন, এবং অন্যদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।  বিবিসি’র খবরে প্রকাশ, এই সাইবার হামলা জেএলআর-এর অন্য প্রধান ইউকে উৎপাদন কেন্দ্র সোলিহালেও আঘাত হেনেছে, যার ফলে সেখানকার কর্মীদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
কোম্পানিটির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হামলায় নেটওয়ার্ক পর্যুদস্ত হলেও এখনও পর্যন্ত কোনো গ্রাহকের তথ্য চুরি হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি।
বিবৃতিতে বলা হয়েছে, “একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে জেএলআর। আমরা এর প্রভাব কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি এবং আগাম সতর্কতা হিসেবে আমাদের বিভিন্ন সিস্টেম বন্ধ করেছি, যেন ক্ষতি আরও না বাড়ে। আমরা এখন নিয়ন্ত্রিত উপায়ে আমাদের বৈশ্বিক বিভিন্ন সিস্টেম আবার চালু করার জন্য দ্রুতগতিতে কাজ করছি।এই মুহূর্তে কোনো গ্রাহকের তথ্য চুরি হয়েছে এমন কোনো প্রমাণ নেই। তবে আমাদের খুচরা বিক্রি ও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।”
ডিজিটেক/ইএইচএম
আগস্টে ফের ৩০ হাজারের বেশি ইভি সরবরাহ করলো শাওমি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে আবারও চমক দেখালো শাওমি। কোম্পানিটি আগস্ট মাসে ৩০ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসে একই রেকর্ড। শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি মডেল ওয়াইইউ৭-এর বিপুল জনপ্রিয়তার কারণেই এই বিক্রির সাফল্য এসেছে। খবর জিএসএম এরিনা।
ওয়াইইউ৭ মডেলটি চালু হয় ২৬ জুন, যেখানে একক চার্জে ৭৬০ থেকে ৮৩৫ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রয়েছে। এর মূল্য ধরা হয়েছে ২,৫৩,৫০০ থেকে ৩,২৯,৯০০ ইউয়ান পর্যন্ত। বিপুল চাহিদার কারণে বর্তমানে ক্রেতাদের ৫৬ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
শাওমি উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন কারখানা ও নিয়োগ কার্যক্রম শুরু করেছে। কোম্পানির লক্ষ্য ২০২৫ সালে ৩.৫ লাখ এবং ২০২৭ সালে ৮ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা।
ডিবিটেক/বিএমটি
লাইসেন্স ছাড়া সিটিতে চলতে পারবে না ই-রিক্সা
সিটি কর্পোরেশন এলাকায় চলাচলে ব্যাটারিচালিত অটো রিক্সাকে (ই-রিক্স) লাইসেন্স নিতে হবে। তবে সিটি কর্পোরেশন মনে করলে নির্ধারিত স্থানে ই-রিক্সায় ব্যবহৃত ব্যাটারি চার্জকরণ, ব্যাটারিবিনষ্টকরণ বা পুনর্ব্যবহারযোগ্যকরণ এবং চলাচল সীমিতকরণ ও বাস চলাচলের রুটে ই-রিক্স নিষিদ্ধ করতে পারবে। অর্থাৎ কর্পোরেশন নির্ধারিত এলাকার বাইরে এসব চলাচল করতে পারবে না। আইন ভাঙ্গলে এসব যানবাহন শাস্তির আওতায় আসবে।
এমন বিধান করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ জারি করা হয়েছে।
আইনের সংজ্ঞায় সংশোধন এনে শ্লথগতির সাধারণ যানবাহন যুক্ত করা হয়েছে। এতে বলা হয়ছে, শ্লথগতির সাধারণ যানবাহন বলতে সড়ক, নগর বা করপোরেশনের নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবহৃত মানবচালিত, পশুচালিত বা প্যাডেলচালিত নিম্নগতির যানবাহন অথবা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিক্স)।
আইনের একটি তফসিলে সংশোধনী এনে বলা হয়েছে- কোন ব্যক্তি সিটি কর্পোরেশনের লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটরগাড়ী ছাড়া অন্যকোন শ্লথগতির সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবে না।
তফসিলে আরো একটি সংশোধনী এনে লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ই-রিক্সা চালানোর অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহনম অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ব্যতীত মালামাল পরিবহণ, সিগন্যাল অমান্য বা দূর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
ওমরাহ পালনকারী ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার
ওমরাহ পালনকারী যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
এয়ারলাইন্সটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ যাত্রী এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা নভোএয়ারের অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই সীমা ২০ কেজি চেক-ইন এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। ওমরাহ যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা সেই লক্ষ্যেই চালু করা হয়েছে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
নিজেদের প্রিমিয়াম সাব-ব্র্যান্ড ইয়াংওয়াংয়ের মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক বিওয়াইডি। আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ক্ষেত্রে সর্বোচ্চ গতির রেকর্ড স্থাপন করেছে ইউ৯ ট্র্যাক সংস্করণ; জার্মানির এটিপি টেস্ট ট্র্যাকে এ মাসের শুরুতে ৪৭২ দশমিক ৪১ কিলোমিটার/ঘণ্টা (২৯৩.৫৪ মাইল/ঘণ্টা) গতির অনন্য মাইলফলক অর্জন কর গাড়িটি।
২৮ অক্টোবর, বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বিওয়াইডি’র বাংলাদেশী পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড।
জানাগেছে, গাড়িটিতে বিশ্বের প্রথম বহুলভাবে উৎপাদিত ১২০০ ভোল্ট আলট্রা-হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে; একইসাথে, ট্র্যাকের এক্সট্রিম অবস্থাতেও পারফরম্যান্স অপ্টিমাইজ রাখতে সক্ষম এমন উদ্ভাবনী ডিজাইনের ভেহিকল থার্মাল ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহার করা হয়েছে। গাড়িটির ই৪ পাওয়ারট্রেইন বিশ্বের প্রথম কোয়াড-মোটর প্ল্যাটফর্ম, যেখানে ৩০,০০০ আরপিএম (রেভ্যুলুশনস পার মিনিট) হাই-পারফরম্যান্স মোটর ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ৫৫৫ কিলোওয়াট পিক পাওয়ার আউটপুট উৎপন্ন করতে সক্ষম।
মোট ৩,০০০ পিএসের (হর্সপাওয়ার) চেয়েও বেশি পাওয়ার আউটপুট সহ গাড়িটি অসাধারণ পাওয়ার-টু-ওয়েট রেশিও ১,২১৭ পিএস/টি (হর্সপাওয়ার/টন) অর্জন করে, যা এই খাতের সর্বোচ্চ মানদণ্ড নির্ধারণ করে দেয়। এই পাওয়ারট্রেইন গাড়িটিকে ১,২৮৮ হর্সপাওয়ার এবং ১,৬৮০ এনএম (নিউটন-মিটার) অব টর্ক উৎপন্ন করার সক্ষমতা প্রদান করে, যা গাড়িটিকে মাত্র ২.৩৬ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম করে তোলে।
এর আগে গত বছর আগস্টে, ইয়াংওয়াং ইউ৯ ট্র্যাক টেস্টিংয়ের সময় ৩৭৫.১২ কিলোমিটার/ঘণ্টা গতিতে পৌঁছায় এবং অক্টোবর মাসে ৩৯১.৯৪ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করে। রেকর্ড-ব্রেকিং এই গতিগুলো চীনের উচ্চগতি সম্পন্ন রেলের ৩৫০ কিলোমিটার/ঘণ্টা গতিকেও অতিক্রম করে যায়; দ্রুতগতির ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণের বাইরে এটিই সবচেয়ে অনবদ্য অভিজ্ঞতা।
অসাধারণ এ অর্জন সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “এটি কেবল গতির বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যতের দিকেও এগিয়ে যাওয়া। এই অর্জন প্রযুক্তি ও উচ্চগতির পারফরম্যান্সের সীমানা পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে বিওয়াইডি’র প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে; এটি বৈশ্বিক অটোমোটিভ খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে।”
চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ
চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন।
বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন সিনিয়র সদস্য যুদ্ধবিমান কেনার আগ্রহের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চলতি বছর ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান। সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্র্যাফট (বহুমাত্রিক যুদ্ধবিমান) কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি।
এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্র্যাফট (বহুমাত্রিক যুদ্ধবিমান) কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসেবে বিমানবাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে-১০সি বিমান কিনতে চায়।
বেইজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তোলেন। তিনি চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান। চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখান।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জে-১০সি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়। বেইজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম হয়েছে। সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত। এটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট (এমআরসিএ)। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে। সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম জে-১০সি শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে। এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অন্যান্য যুদ্ধবিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে। যুদ্ধবিমানটি প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা এবং নজরদারিতে সক্ষম।
উড়োজাহাজের টিকিটে এজেন্সির নাম-বিক্রি মূল্য লেখার নির্দেশনা
আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে আকাশপথের যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লেখার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২১ আগস্ট, বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে।
আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আকাশপথের যাত্রী সাধারণকেও কেনা টিকিটের বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।
কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
শাহজালালে বিমানের ১০টি নতুন টায়ার চুরি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১০টি নতুন টায়ার চুরি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমান। এছাড়া জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি।
২০ আগস্ট, বুধবার  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ১৬ আগস্ট ওই টায়ার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন।
ওই জিডিতে বলা হয়, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিকানাধীন ১০টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যাটরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন ও স্টোর হেলপার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, তারা একজনের যোগসাজশে বিমানের ওই ১০টি টায়ার সরিয়ে ফেলেন তারা।
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জাানান, মূলত ল্যান্ডিং গিয়ারের সঙ্গে যুক্ত থাকে টায়ার। এমন ১০টি টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিমানের নিরাপত্তা বিভাগ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গণমাধ্যমকে বলেছেন, "উড়োজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে। তবে চুরির কোনো ঘটনা না, মূলত একজন আরেকজনকে চাকাগুলো ব্যবহার করতে দিয়েছে। একটা এয়ারলাইনসের সঙ্গে এক্সচেঞ্জ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করব।"
সম্প্রতি বিমানের উড়োজাহাজগুলো কয়েকবার বিকল হয়। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে এলো। বিমানের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, চাকাগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ রাখা ছিল। একেকটি চাকার দাম পাঁচ থেকে ১৫ হাজার ডলার। সেই হিসেবে প্রায় কোটি টাকার চাকা বেচে দিয়েছেন বিমানের কর্মীরাই।
ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাসমূহের বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ এবং কারিগরি সমস্যাসমূহের বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়দায়িত্ব চিহ্নিত করবে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীসুরক্ষা ও সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করছে জানিয়ে ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।
তিনি জানান, এরই মধ্যে ঢাকা–আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্ল্যাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে। ১০ কার্যদিবসের মধ্যে উক্ত কমিটি তার প্রতিবেদন দাখিল করবে। দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে এরই মধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একজন প্রকৌশলীকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি সক্ষমতা বাড়াতে বিমান বিভিন্ন আউটস্টেশনে (যেমন জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহ) অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেন আপদকালীন প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যায়। এ লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় চাকা সংগ্রহের জন্য ক্রয়াদেশ দেওয়া হয়েছে। অধিকন্তু, জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে পরিচালক (ফ্লাইট অপারেশনস)-কে নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) এবং প্রধান প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে ডিরেক্ট সুপারভিশন জোরদার করা হয়েছে।
এছাড়া ১৮ আগস্ট, সোমবার থেকে রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু হয়েছে, যা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সহায়তা করবে। একই সঙ্গে বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। এ প্রক্রিয়ায় বোয়িং-এর সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রিকোমন্ডেড স্পেয়ার পার্টস লিস্ট (আরএসপিএল) অনুসারে যন্ত্রাংশের মজুত নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রকৃত ব্যবহারিক তথ্যের ভিত্তিতে যন্ত্রাংশ সংগ্রহের জন্য টেইলরড পার্ট প্যাকেজ (টিপিপি) ব্যবস্থা পর্যালোচনায় রয়েছে।
একই সঙ্গে প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিগত জনবল বাড়ানো এবং নিজস্ব দক্ষতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসুরক্ষা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জনের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে বলে দাবি করেছে তারা।
১৮ আগস্ট, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এবারের আর্থিক সাফল্যের জন্য যাত্রী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিমান বলেছে, তাদের আস্থা ও সমর্থনই এ রেকর্ড মুনাফা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এই সাফল্য এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের ফল হিসেবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এর আগে বিমানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।
১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ। এরপর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যে থেকে ধীরে ধীরে আজকের আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে।
বিমানের হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়েছে কোম্পানির। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিমান প্রথমবারের মতো ১০ হাজার কোটির বেশি আয় করা কোম্পানিতে পরিণত হয়।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫৫ বছরের যাত্রায় মোট ২৬টি বছরে লাভের মুখ দেখেছে তারা। ২০০৭ সালে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের পুঞ্জীভূত মোট মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা।
বিমান জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে ১৯টি বর্তমানে নিজস্ব মালিকানাধীন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।
বিমান কর্তৃপক্ষের ভাষ্য, কোম্পানির আরেকটি বড় শক্তি হলো নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ সক্ষমতা। লাইন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বড় ধরনের পরীক্ষা (চেক) পর্যন্ত সবই দেশেই সম্পন্ন করতে পারে বিমান। এ কারণে বিপুল ব্যয় সাশ্রয় হচ্ছে বলে দাবি করেছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছে ৩৪ লাখ, কার্গো পরিবহন হয়েছে ৪৩ হাজার ৯১৮ টন এবং কেবিন ফ্যাক্টর ৮২ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এ ছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে বলে জানিয়েছে বিমান।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে— নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ। সেবা, নির্ভরযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়া লক্ষ্যের কথাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে।
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে
কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ১ৈ৭ অক্টোবর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মাণাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত শতাংশ কাজ শেষ তা বলা না গেলেও তবে অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে।’
পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্রে জানা গেছে, এ বিমানবন্দরটির রানওয়ের ১ হাজার ৭০০ ফুট নির্মাণ হচ্ছে সমুদ্রের ওপর। সম্প্রসারণের পর রানওয়ের দৈর্ঘ্য হবে ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কিলোমিটার। তৈরির পর এটিই হবে দেশের সবচেয়ে বড় রানওয়ে। মূলত সাগরের বুক ছুঁয়েই বিমান ওঠানামা করবে এখানে।
ব্যাংকক ভ্রমণের সুযোগ দিচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেল
প্রিমিয়াম মডেল এ১২-এস কিনে চার দিনের ব্যাংকক ভ্রমণের সুযোগ দিচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেলের দেশী ব্র্যান্ড রিভো বাংলাদেশ। পুরো আগস্ট জুড়েই মিলবে এই সুবিধা।
মাসের শেষে লটারি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত হবেন তিনজন ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ব্যাংককে তিন রাত চার দিনের কাপল ট্রিপের সুযোগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে ৬০ ভোল্ট ও ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারির রিভো এ১১।
এ বাইকটি একবার চার্জে চলবে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। তৃতীয় পুরস্কার বিজয়ীর জন্য থাকছে রিভো এ১০। কম্যিউটিং এ ই-বাইকে রয়েছে ৮০০ ওয়াট মোটর এবং ৪৮ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার ব্যাটারি। বাইকটির ঘণ্টাপ্রতি সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার এবং একবার চার্জে চলবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
লটারির পুরস্কার জেতার সুযোগের বাইরেও এ১২-এস ক্রেতাদের জন্য থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিসের জন্য ৩ হাজার টাকার অতিরিক্ত কুপন। কুপনটি ব্যবহার করা যাবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে, বাইকের রক্ষণাবেক্ষণ হবে দুশ্চিন্তামুক্ত এবং মান নিশ্চিতে করতে হবে না অতিরিক্ত খরচ।
এ নিয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “আমরা বিশ্বাস করি, বৈদ্যুতিক যান চলাচলের সুবিধা নিশ্চিতের পাশাপাশি এর ব্যবহার ক্রেতাদের জন্য লাভজনক হওয়া উচিত। চমৎকার সব পুরস্কারের পাশাপাশি এ ক্যাম্পেইন সবাইকে চলাচলের জন্য পরিবেশবান্ধব ও টেকসই বাহন ব্যবহারে উৎসাহিত করবে। ‘এ১২-এস উইন ব্যাংকক’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের রাইডারদের জন্য অর্থবহ কিছু করতে চাই। এ ক্যাম্পেইন তাদের স্মার্ট সিদ্ধান্ত গ্রহণে, আরও বেশি সঞ্চয়ে ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
বাংলাদেশি রাইডারের কথা ভেবেই রিভো এ১২-এস দেশের বাজারে নিয়ে এসেছে রিভো বাংলাদেশ। বৈদ্যুতিক এ বাইকটিতে অত্যাধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করবে সর্বোচ্চ সুবিধা। রাজধানীর ব্যস্ত রাস্তায় কিংবা শহুরে রাস্তায় সব জায়গাতেই নির্ভরযোগ্য সেবা দিবে রিভোর এ বৈদ্যুতিক বাইক, যা একইসাথে দামেও সাশ্রয়ী। ১০০০ ওয়াট মোটর এবং ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি দিয়ে চলে এ১২-এস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার এবং একবার চার্জে বাইকটি নির্বিঘ্নে চলবে ৮৫ থেকে ৯৫ কিলোমিটার। বাইকে সুরক্ষা নিশ্চিতে রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, অন-বোন ফ্রেম; পাশাপাশি আছে ডিজিটাল ওডোমিটার, এলইডি লাইটিং, সিঙ্গল-পিস সিট ও আরামদায়ক ব্যাকরেস্ট।
এক মাসে ১৮ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; তোপের মুখে বিমান
গত এক মাসে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে উড়াল দেওয়ার আগে-পরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি, ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া। পাইলটের অজান্তে আকাশ থেকে উড়োজাহাজের চাকা খুলে মাটিতে পড়ার ঘটনাও ঘটেছে। প্রায় সব ঘটনাই ঘটেছে আন্তর্জাতিক ফ্লাইটে। সঙ্গত কারণে বেশ কয়েকটি মাঝ আকাশ থেকে ফিরে এসেছে, কিছু ফ্লাইট রানওয়েতে থেমে গেছে, আবার কিছু বাতিল হয়েছে।
এর ফলে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তোপের মুখে পড়েছে বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগ। এজন্য বিমানের প্রকৌশল বিভাগে দক্ষ জনবল সংকট এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় দায়িত্বশীলদের অব্যবস্থাপনা আর গাফিলতির অভিযোগও সামনে এসেছে।
পেছনে তাকালে দেখা যায়, জুলাইয়ের শুরুতেই জেদ্দায় অবতরণের পর বোয়িংয়ের চাকায় ত্রুটি ধরা পড়ে। ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়। বিমানের আরেকটি ফ্লাইটে চাকা ও যন্ত্রাংশ পাঠানো পর উড়োজাহাজটি মেরামত করা হয়। ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি। ফলে ওইদিন বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় উড়োজাহাজটির  এক পাশের চাকা খুলে গেলেও বৈমানিকের দক্ষতায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
ওই মাসের শেষপ্রান্তে, ৩০ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ কারণে নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে ছাড়ে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। ১৬ জুলাই, দুবাইয়ে বোয়িং উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট স্থগিত করতে হয় এবং ২৮ জুলাই দাম্মামগামী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে।
প্রাপ্ত তথ্য বলছে, গত ২৯ জুলাই ইতালির রোমের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমানের বিজি-৩৫৫ ফ্লাইটটি অবতরণ করে। যাত্রী ব্যাগেজ দেওয়ার সময় ১০ নম্বর লাগেজ বেল্টে অসংখ্য তেলাপোকা, পোকামাকড় ও তীব্র দুর্গন্ধ পায় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে রোম বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাগেজ ডেলিভারি স্থগিত করে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি দল জীবাণুনাশক কার্যক্রম শুরু করে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্লেনের ব্যাগেজ কনেটইনার পোকামাকড় মুক্ত করা হয়। ওই দিনই রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি-৩৫৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানের উড়োজাহাজটির ব্যাগেজ কনটেইনার জীবাণুমুক্ত করতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। পরে সব কাজ শেষ করে রাত সোয়া ১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতরে আটকে ছিলেন।
এর আগে ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করলে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামত শেষে দুই ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সবশেষ গত ১২ আগস্ট ঢাকা-কুয়েত ও দুবাই রুটের দুইটি ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা থাকলেও উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে। একদিন আগেই ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজি-৬১৫ (ড্যাশ-৮) কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ১১ আগস্ট উড্ডয়নের ২০ মিনিট পর ঢাকায় ফিরে আসে। ১০ আগস্ট  রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) ডানার ফ্ল্যাপ কাজ না করায় ঢাকাগামী বিজি-৩৫৬ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) ফ্লাইট বাতিল। ২৬২ যাত্রী হোটেলে অবস্থান করতে হয়। ৯ আগস্ট সিঙ্গাপুর থেকে ঢাকামুখী বিজি-৫৮৫ ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় দুই ঘণ্টা মেরামতের পর যাত্রা শুরু করতে পারে। আবুধাবিগামী বিজি-৩২৭ মাঝ আকাশ থেকে ৭ আগস্ট ফিরিয়ে আনা হয় শৌচাগারের ফ্লাশ কাজ না করায়। ৬ আগস্ট ব্যাংককগামী ফ্লাইট ইঞ্জিনে কম্পনের কারণে মিয়ানমারের আকাশ থেকে জরুরি অবতরণ করতে হয়।
এমন পরিস্থিতে গত ১১ আগস্ট রাতে অ্যাভিয়েশন বিটের সাংবাদিকদের এক বার্তায় বিমানের পক্ষ থেকে জানানো হয়, বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি সমাধানে প্রকৌশল বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার পর তিনি সাম্প্রতিক বিমানের উড়োজাহাজে কারিগরি সমস্যা সম্পর্কে একটি প্রেস ব্রিফিং বা বিবৃতি দেবেন। ততক্ষণ পর্যন্ত তিনি সবাইকে দেশের পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বিমানের প্রতি বোঝাপড়া এবং সমর্থন করার জন্য অনুরোধ করেন।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ৫টি কানাডার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের। বোয়িংয়ের উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে: ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।  বিমান সূত্রে জানা যায়, যাত্রী ভোগান্তি কমাতে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি নতুন ক্রয় পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
মাঝারি আকারের ইভি পিকআপ আনছে ফোর্ড
ফোর্ড ঘোষণা করেছে, তারা ২০২৭ সালে প্রায় ৩০ হাজার ডলার মূল্যের মাঝারি আকারের বৈদ্যুতিক পিকআপ বাজারে আনবে, যা নতুন ‘ইউনিভার্সাল ইভি প্ল্যাটফর্ম’-এ তৈরি প্রথম যান হবে। জনপ্রিয় ম্যাভেরিকের ধাঁচের এই মডেলে ব্যবহার হবে প্রিজম্যাটিক এলএফপি (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি। খবর এনগ্যাজেট।
এই প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড, যার মধ্যে ২ বিলিয়ন যাবে কেন্টাকির লুইসভিল কারখানা সম্প্রসারণে এবং প্রায় ৪ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যান, কার, পিকআপসহ একাধিক মডেল কম খরচে ও দ্রুত উৎপাদন সম্ভব হবে।
ফোর্ড জানিয়েছে, এতে যন্ত্রাংশ ২০% কমবে, এসেম্বলি সময় ১৫% কম লাগবে এবং পাঁচ বছরের মালিকানা খরচ ব্যবহৃত টেসলা মডেল ওয়াই-এর চেয়েও কম হবে। পিকআপটি টয়োটা আরএভি৪-এর তুলনায় বেশি জায়গা দেবে এবং ০-৬০ মাইল গতিতে পৌঁছাবে প্রায় ৪.৫ সেকেন্ডে। নাম ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
ডিবিটেক/বিএমটি
ভারতে দ্বিতীয় শোরুম খুলছে টেসলা
মুম্বাইয়ের পর এবার দিল্লি। ভারতে মাত্র এক মাস আগেই প্রথম শোরুম খুলেছে টেসলা। এর মধ্যেই দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার খোলার তোড়জোড় শুরু করল ইলন মাস্কের কোম্পানিটি। আগামী সপ্তাহেই দিল্লির অ্যারোসিটি অঞ্চলের ওয়ার্ল্ডমার্ক ৩-এ এই নতুন শোরুম চালু হতে চলেছে বলে সূত্রের খবর। খবর দ্য ওয়াল।
আগামী ১১ আগস্ট শোরুম উদ্বোধনের সম্ভাবনা, আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে টেসলা। একটি রিপোর্ট বলছে, মার্কিন ইভি প্রস্তুতকারক সংস্থা টেসলা ইতিমধ্যেই আমন্ত্রিতদের কাছে অনুষ্ঠান সংক্রান্ত বিবরণ পাঠাতে শুরু করেছে।
১১ অগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটির অভিজাত ব্যবসায়িক-কেন্দ্র ওয়ার্ল্ডমার্ক ৩-এ উদ্বোধন হতে পারে নতুন টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারের।
কিছু দিন আগেই ইউটিউবার উৎসব টেকি (@utsavtechie) একটি ভিডিও ও ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় টেসলার নতুন কোনও শোরুমের ভিতরে সাদা দেওয়াল ও কাচের দরজা। তবে, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত শোরুমের ঠিকানা বা উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি।
এর আগে গত ১৫ জুলাই মুম্বাইয়ে প্রথম শোরুম চালু করে এই সংস্থা। সেই সঙ্গে ঘোষণা করা হয়, ভারতে ইভি বাজারে তারা পা রাখবে মিড-সাইজ ইলেকট্রিক এসইউভি মডেল ওয়াই দিয়ে। গাড়িগুলি সম্পূর্ণভাবে আমদানি করা হবে, যার ফলে ভারতে বেশ চড়া আমদানি শুল্কও লাগবে।
ডিবিটেক/বিএমটি
যাত্রীসহ গর্তে পড়লো বাইদুর রোবোটাক্সি
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং-এ বাইদুর ‘অ্যাপোলো গো’ রোবোটাক্সি একটি গভীর নির্মাণ গর্তে পড়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ আগস্ট। খবর দ্য ভার্জ।
গাড়িটিতে থাকা নারী যাত্রী অক্ষত ছিলেন এবং স্থানীয় বাসিন্দারা সিঁড়ির সাহায্যে তাকে উদ্ধার করেন বলে খবরে জানানো হয়।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাইদুর অ্যাপোলো লোগোযুক্ত সাদা গাড়িটি একটি নির্মাণ খাদের তলদেশে পড়ে আছে। স্থানীয় এক দোকানদার জানান, ঘটনাস্থলে বাধা ও সতর্কীকরণ চিহ্ন ছিল, তবে গাড়িটি কীভাবে সেগুলো এড়িয়ে গিয়েছিল তা পরিষ্কার নয়।
রয়টার্স জানিয়েছে, ভিডিওর অবস্থান তারা যাচাই করেছে, কিন্তু গাড়িটি কীভাবে সেখানে পড়ল তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও বাইদু কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ডিবিটেক/বিএমটি
বন্ধ হলো টেসলার নিজস্ব এআই সুপারকম্পিউটার প্রকল্প
টেসলা তাদের ইন-হাউস এআই প্রশিক্ষণ সুপারকম্পিউটার ‘ডোজো’ প্রকল্প বন্ধ করে দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের অন্য বিভাগে পুনর্বিন্যাস করেছে। এ সিদ্ধান্তের ফলে স্বয়ংক্রিয় গাড়ি ও ‘অপটিমাস’ রোবটের মতো প্রকল্পে কোম্পানি এখন অংশীদার ও বিক্রেতাদের তৈরি এআই চিপের ওপর আরও নির্ভর করবে। ডোজো প্রকল্পের প্রধান পিটার ব্যানন টেসলা ছাড়ছেন। খবর এনগ্যাজেট।
ধনকুবের ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, টেসলার সম্পদ ভাগ করে ভিন্নধর্মী দুই ধরনের এআই চিপ ডিজাইন স্কেল করা যৌক্তিক নয়। কোম্পানি এখন এআই৫ ও এআই৬ চিপে মনোযোগ দেবে, যা যথাক্রমে ২০২৬ সালে উৎপাদন শুরু হবে এবং সেটি স্যামসাং তৈরি করবে।
ডোজো বন্ধের ফলে টেসলার নিজস্ব প্রশিক্ষণ আর্কিটেকচার তৈরির প্রচেষ্টা শেষ হলো। ভবিষ্যতে প্রশিক্ষণ-নির্দিষ্ট চিপের জন্য এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করবে টেসলা।
এদিকে, এক্সএআই-এর গ্রোক চ্যাটবট ইতিমধ্যে টেসলা গাড়িতে যুক্ত হয়েছে এবং কোম্পানি পরীক্ষামূলক রোবোট্যাক্সি বহর চালাচ্ছে।
ডিবিটেক/বিএমটি
যেভাবে চীনা প্রযুক্তিতে ভারতের রাফাল কুপোকাত করে পাকিস্তান
ভুল তথ্য আর আত্মবিশ্বাসে আকাশ যুদ্ধে চীনা প্রযুক্তির কাছে পাকিস্তানের হামলায় ধরাশায়ী হয়েছিলো ভারতীয় রাফাল! দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম রয়টার্স।
খবরে প্রকাশ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার জেরে মূলত দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইসলামাবাদ জড়িত থাকার কথা অস্বীকার করলেও, ভারত পালটা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যার বাস্তবায়ন ঘটে ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলার মাধ্যমে।
মধ্যরাতের কিছু পরে, পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন কক্ষের পর্দায় লাল আলো জ্বলে ওঠে। ভারতের সীমান্তে শত্রুপক্ষের কয়েক ডজন সক্রিয় যুদ্ধবিমানের অবস্থান চিহ্নিত করে। সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির সিদ্দিকী দিনের পর দিন সেই কক্ষের পাশেই একটি ম্যাট্রেসে ঘুমাচ্ছিলেন। ওই সংকেত পাওয়ায় সঙ্গে সঙ্গেই তিনি পাকিস্তানের সবচেয়ে মূল্যবান চীনা-নির্মিত জে-১০সি যুদ্ধবিমানগুলোকে তাৎক্ষণিক উড্ডয়নের নির্দেশ দেন।
পরে ওই অপারেশন কক্ষে উপস্থিত থাকা বিমান বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, সিদ্দিকী তার স্টাফদের ফরাসি-নির্মিত রাফাল লক্ষ্য করতে বলেন। রাফাল ভারতের যুদ্ধবিমান বহরের রত্ন এবং এর আগে কখনও যুদ্ধে গুলি খেয়ে ভূপাতিত হয়নি। অন্ধকারে ঘণ্টাব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়।
বিশেষজ্ঞদের মতে, এতে প্রায় ১১০টি বিমান অংশগ্রহণ করে। এটিকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে ধরা হচ্ছে। পাকিস্তানের জে-১০সি যুদ্ধবিমানগুলো অন্তত একটি রাফাল গুলি করে নামায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  মে মাসেই জানিয়েছিল, রাফালের পতন সামরিক অঙ্গনের অনেককে চমকে দেয় এবং পশ্চিমা সামরিক প্রযুক্তির কার্যকারিতা বনাম চীনা বিকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলে। রাফাল গুলি করে নামানোর খবর ছড়িয়ে পড়লে,  রাফালের নির্মাতা দাসোঁর শেয়ারমূল্য কমে যায়।  রাফালের অর্ডার ছিল ইন্দোনেশিয়ার।
এখন তারা বলছে, জে-১০ যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে তারা।  এটি চীনের জন্য এক বিশাল সাফল্য। যেহেতু তারা এই বিমান রপ্তানি করতে চায়। দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কথা বলে রয়টার্স জানতে পেরেছে, রাফালের পারফরম্যান্স আসল সমস্যা ছিল না।
এই যুদ্ধবিমানটি গুলি খাওয়ার পেছনে মূল কারণ ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ পিএল-১৫ মিসাইলের পালা মাত্রা নিয়ে ভুল তথ্য দেওয়া। এই পিএল-১৫ মিসাইল চীনে তৈরি এবং জে-১০সি’র মাধ্যমে নিক্ষেপ করা হয়েছিল। চীন ও পাকিস্তানই শুধু জে-১০ এবং পিএল-১৫ উভয়ই পরিচালনা করে। ভারতীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, পিএল-১৫ মিসাইলের মাত্রা বা রেঞ্জ ছিল মাত্র ১৫০ কিলোমিটার।
এই মাত্রা রাফাল পাইলটদের মধ্যে ভুল আত্মবিশ্বাস সৃষ্টি করে যে, তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রয়েছে। ওই কর্মকর্তা বলেন, আমরা ওদের অতর্কিত আক্রমণ করি। এছাড়া দিল্লির সিস্টেমগুলোকে বিভ্রান্ত করতে ইসলামাবাদ ইলেকট্রনিক যুদ্ধ শুরু করে। তবে ভারতীয় কর্মকর্তারা এই প্রচেষ্টার কার্যকারিতা অস্বীকার করেছেন।
লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের থিংক-ট্যাঙ্কের বিমান যুদ্ধ বিশেষজ্ঞ জাস্টিন ব্রংক বলেন, ‘ভারতীয়রা গুলি খাওয়ার কথা ভাবতেই পারেনি। এছাড়া পিএল-১৫ সত্যিই দীর্ঘ পাল্লায় খুবই কার্যকর’। পাকিস্তানি কর্মকর্তাদের মতে, পিএল-১৫ যে রাফালটিকে ভূপাতিত করে, সেটি প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ছোঁড়া হয়েছিল।
ভারতীয় কর্মকর্তাদের মতে এই দূরত্ব আরও বেশি হতে পারে। যদি এটি সত্যি হয়, তাহলে এটি হবে ইতিহাসের অন্যতম দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে হামলা। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই গোয়েন্দা ভুল নিয়ে কোনও মন্তব্য করেনি। দিল্লি একটি রাফালের ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকারই করেনি। তবে ফ্রান্সের বিমান বাহিনী প্রধান জুন মাসে সাংবাদিকদের বলেন, তিনি ভারতীয় বাহিনীর একটি রাফাল এবং রুশ নির্মিত একটি সুখোইসহ তিনটি যুদ্ধবিমান হারানোর প্রমাণ দেখেছেন।
দাসোঁর এক শীর্ষ নির্বাহী ওই মাসেই ফরাসি সংসদে বলেন, ভারত একটি রাফাল হারিয়েছে। যদিও তিনি বিস্তারিত জানাতে পারেননি। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আগের একটি বিবৃতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তাদের পেশাদার প্রস্তুতি এবং মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেবল অস্ত্র নয়।’
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের কোনও জবাব দেয়নি। এ বিষয়ে দাসোঁ এবং সুখোই নির্মাতা ইউএসিএ’ও কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
তবে গত ৭ মে ভারত-পাকিস্তান সংঘর্ষের ঘটনাটি এখনও বহুল চর্চিত। বিষয়টি নিয়ে এখনও দুই দেশ নানা সংবাদ প্রচার করে। সবশেষ ভারতের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা প্রকাশ করেছে পাকিস্তানি বিমান বাহিনী।
নতুন দুই বাইক আনছে হোন্ডা
কম বাজেটের মধ্যে বেশি মাইলেজ দিতে আরো দুটি বাইক বাজারে আনতে চলেছে ভারতিয় অটো ব্র্যান্ড হোন্ডা। নুতন মডেলগুলো হলেঅ সিবি১২৫ হর্নেট এবং শাইন ১০০ ডিএক্স। বাইকগুলো কবে নাগাদ বাংলাদেশের বাজারে মিলবে তা জানা না গেলেও এর ইঞ্জিন ১২৫ সিসির কম হবে বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে নতুন বাইক দুটিতে ব্যবহৃত ফিচার্স, ডিজাইন এবং প্রযুক্তি সব ক্ষেত্রে যে কোনো প্রিমিয়াম বাইকের মতই হবে বলে দাবি করেছে নির্মাতারা।
প্রাপ্ত তথ্য বলছে,  হোন্ডা সিবি১২৫ হর্নেট বাইকে একটি ১২৩.৯৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১০.৯৯ বিএইচপি শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যায়। এতে ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইউএসবি সি চার্জিং পোর্ট, সামনের ইউএসডি ফর্ক ও দুটি চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস (এবিএস) এবং উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক।
এই বাইকটি বাজাজ পালসার এন১২৫ এবং অন্যান্য ১২৫ সিসির বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাংলাদেশে হোন্ডা সিবি১২৫ হর্নেটের আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা হতে পারে।
অপরদিকে হোন্ডা শাইন ১০০ ডিএক্স বাইকে সবচেয়ে ভালো মাইলেজ এনে দেবে বলে দাবি করা হয়েছে। এই বাইকটি শাইন ১০০-র একটি আপগ্রেডেড ভার্সন, এতে ৯৮.৯৮ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে যা ৭.২৮ বিএইচপি শক্তি ও ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিডের গিয়ারবক্স রয়েছে, হেডলাইট ক্রাউল, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মত অনেক গুরুত্বপূর্ণ আপগ্রেড রয়েছে। সামনে হেডলাইট কাওলে ক্রোম টাচ এবং এক্সহস্টে ক্রোম হিট শিল্ড বাইকটিকে অন্য মডেলগুলোর থেকে আলাদা করেছে। বাইকটির টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার যোগ করা হয়েছে। পাশাপাশি ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে টিউবলেস টায়ার। বাইকটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল, জেনি গ্রে মেটালিক- এই চার রঙে পাওয়া যাবে। তবে বাংলঅদেশের আনুমানিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
পরিচালক হিসেবে নভোএয়ারে যোগ দিলেন সোহেল মজিদ
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে সোহেল মজিদ পরিচালক, বিক্রয় ও বিপণন হিসেবে যোগদান করেছেন। সোহেল মজিদ অ্যাভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পরিচালক সোহেল মজিদ এর আগে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা ও স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, ‘নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইনস হিসেবে নভোএয়ার ইতিমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য কাজ করব।’
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, ‘সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ারে যোগ দেওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’
২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক উড্ডয়ন শুরু করেছিল নভোএয়ার। নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ চারটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গন্তব্যগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর।
বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব
বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বায়না করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।  ২৭ জুলাই রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কিনছে।
তিনি বলেন, আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এ অর্ডার ২৫টি করেছি।
‘বোয়িং তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। এক-দুই বছর লাগবে।’ -যোগ করেন বাণিজ্য সচিব।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামী ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাবো।
সচিব বলেন, আমাদের অবস্থানপত্রের ওই বিষয়গুলো এখানে সরাসরি বিস্তারিত আলোচনা হবে। সেজন্য আগামীকাল সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবে।
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে কোনো রায় দেননি নেপালের আদালত
নেপালের একটি আদালত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সে দেশের একটি সংবাদমাধ্যম। এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে অভিহিত করেছে এয়ারলাইনসটি।
২৬ জুলাই, শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালত সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেননি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কাঠমান্ডু পোস্ট’ নামক একটি সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। অসত্য তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর নির্ভর করে আদালতের কোনো অনুলিপি ছাড়া সংবাদ পরিবেশন করা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের জন্য সমীচীন হবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, দৈনিক কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দৈনিকটির বিরুদ্ধে খুব শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত,  ২০১৮ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুর্ঘটনায় ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই বিমানবন্দরটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে অবতরণের সময় পাইলটকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই বিমানবন্দরে এর আগেও একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
যান্ত্রিক ত্রুটিতে উড়াল দেওয়ার ২১ মিনিটে বিমানের ফ্লাইট অবতরণ
দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। পরে ৮টা ৩৭ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি ২১ মিনিট পর পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।
বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে, গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
২২ জুলাই, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হুয়াওয়ে চালিত গাড়িতে মিলছে বিশেষ ভর্তুকি
চীনের অন্তত ১০টি প্রদেশ ও শহরে হুয়াওয়ে সফটওয়্যারচালিত বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কিনলে ক্রেতারা পাচ্ছেন ২,০০০ থেকে ৫,০০০ ইউয়ান (প্রায় ২৮০ থেকে ৭০০ ডলার) পর্যন্ত নগদ ভর্তুকি। তবে এ ছাড় বিশেষভাবে কেবল হুয়াওয়ের হারমোনিওএস এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম চালিত গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। খবর ওয়্যারড।
২০০৯ সাল থেকে চীন সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য ভর্তুকি দিয়ে আসছিল, তবে জাতীয় পর্যায়ের এসব প্রণোদনা ২০২৩ সালেই বন্ধ করে দেওয়া হয়। তাই হুয়াওয়ের জন্য বরাদ্দ এই একক কোম্পানি-নির্ভর ভর্তুকি বিশেষজ্ঞদের কাছে বিস্ময়কর।
চীনা অটো শিল্প বিশ্লেষক তু লি জানান, স্থানীয় সরকারগুলো অনেক সময় নিজেদের অঞ্চলের গাড়ি প্রস্তুতকারকদের সহায়তায় বিভিন্ন নীতি নেয়, যেমন ট্যাক্সি বহরে সেগুলোর অগ্রাধিকার দেওয়া। তবে এমনভাবে কেবল একটি কোম্পানিকে কেন্দ্র করে নগদ ছাড় দেওয়ার ঘটনা বিরল।
এই পদক্ষেপ হুয়াওয়ের অটোমোটিভ সফটওয়্যারকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিবিটেক/বিএমটি
উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শেষ খবর পর্যন্ত একজনের লাশ উদ্ধার করার পাশাপাশি পুড়ে গুরুতর আহত  ২৭ জনের বেশি শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২১ জুলাই, সোমবার  দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিমান দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে।
ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন মোঃ তৌকির ইসলাম। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। সেখানে অনন্তত ১৬০ জন শিক্ষার্থী ছিলো। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৭ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত অন্যদের নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ জানান, তাদের হাসপাতালে বহু আহতকে আনা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, এমন অন্তত ৩০-৩৫ জনকে বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। কম গুরুতরদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। যারা আসছেন, তাদের সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে।
দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে। এছাড়া দুর্ঘটনার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। কিছু লোকজন উদ্ধারকাজে সহায়তা করলেও ভিড় বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিসসহ অন্যদের স্বাভাবিক তৎপরতা ব্যাহত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে চলছে শোকাবহ পরিস্থিতি।ভয়াবহ দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, পোড়া ইউনিফর্মে ছোটাছুটি করা শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়াতে চলছে শোকাবহ পরিস্থিতি।
ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওন (TAKYON) এর মডেল ভেদে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ঘাষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০ জুলাই, রবিবার ঘোষিত অফারে জানানো হয়,দেশজুড়ে সকল ওয়ালটন প্লাজা অথবা অফিসিয়াল ডিলার আউটলেট কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। এই ই-বাইক কেনার ক্ষেত্রে প্রাপ্য ক্যাশব্যাক অফারটি নগদে ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক ক্রয়ের পর গ্রাহক তার নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে নির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার) তৌহিদুর রহমান রাদ বলেন, স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক বাহন হিসেবে তাকিওন ইলেকট্রিক বাইক সকলের মন জয় করে নিয়েছে। যার প্রেক্ষিতে গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের এই সুবিধা দেয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে উন্নত বিভিন্ন স্পেসিফিকেশনে আরো অনেকগুলো মডেলের ই-বাইক বাজারে ছাড়তে যাচ্ছে ওয়ালটন।
বাজারে থাকা ৩ মডেলের ওয়ালটন ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা। ওয়ালটনের তাকিওন ই-বাইকগুলো হয়ে উঠেছে স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক সমাধান। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি তাকিওন ই-বাইকগুলো শহরের ব্যস্ত রাস্তায় এবং দৈনন্দিন যাতায়াতে হতে পারে সকলের আদর্শ সঙ্গী।
জানা গেছে, তাকিওন ১.০০ মডেলটি ১.২ কিলোওয়াট রেটেড ও ১.৫ কিলোওয়াট সর্বোচ্চ ক্ষমতার ডিসি ব্রাশলেস মোটরসহ সর্বোচ্চ ৫০ কিমি/ঘণ্টা গতি প্রদান করে। ২৬ অ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারির মডেলটি একবার চার্জে ৭০-৮০ কিমি এবং ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির মডেলটি ১২০-১৩০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। গ্রাফিন লেড এসি ব্যাটারি ব্যবহারে চার্জ ধরে রাখে দীর্ঘ সময়, যার ফলে প্রতিদিনের কাজে বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই। তাকিওন ১.০০ মডেলটি ব্লু, রেড ও গ্রে এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, তাকিওন লিও মডেলটি হালকা ও শহরে চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে ৮০০ ওয়াট হাব মোটর এবং ৪৮ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন লেড এসিড ব্যাটারি, যা একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এই মডেলের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা। তাকিওন লিও মডেলটি পাওয়া যাচ্ছে অলিভ, ব্লু এবং রেড কালারে। বর্তমানে তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা  এবং ৭৮ হাজার ৭৫০ টাকা।
তাকিওন ই-বাইক সিরিজ ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট  থেকে সহজেই কেনা যাবে। প্রতিটি মডেলের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশজুড়ে দ্রুততম আফটার সেলস সার্ভিসসহ কল-সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নির্ভরযোগ্য সেবা পাওয়ার নিশ্চয়তা।
বিমানঘাঁটিতে এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধন
স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই, বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিমুলেটর উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনীর প্রধান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক অনন্য অর্জন হিসেবে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন এবং নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমোনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন।
এই ডিজিটাল সিমুলেটরটি এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের উৎকর্ষতা সাধনের জন্য তৈরি করা হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমানবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রিভিয়ানের নেভিগেশন অ্যাপে গুগল ম্যাপসের নতুন ফিচার
মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা রিভিয়ান তাদের নেভিগেশন অ্যাপে গুগল ম্যাপসের নতুন ফিচার যুক্ত করেছে। এই আপডেটের ফলে রিভিয়ান মালিকরা ভ্রমণপথ, রাস্তায় বিঘ্ন এবং আশপাশের স্থানের বিস্তারিত তথ্য পাবেন। খবর এনগ্যাজেট।
নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে রিয়েল-টাইম ট্রাফিক আপডেট, দ্রুত বিকল্প রুট, গুগল ম্যাপস কমিউনিটির রোড ডিসরাপশন রিপোর্ট এবং আগ্রহের স্থানের তথ্য। এর ফলে কোনো স্থানের সময়সূচি থেকে রেটিং পর্যন্ত সবকিছু ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়া স্যাটেলাইট ছবি দেখার সুবিধাও থাকছে।
রিভিয়ানের নেভিগেশন অ্যাপে ইতোমধ্যে গন্তব্যে পৌঁছানোর সময়, চার্জিং তথ্য এবং চার্জিং স্টপের মতো সুবিধা ছিল। নতুন আপডেটে আরও সহজে তথ্য দেখা এবং ব্যবহার করা যাবে বলে দাবি করেছে কোম্পানিটি।
তবে রিভিয়ান সম্প্রতি কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা ১০ শতাংশ কর্মী ছাঁটাই করে এবং ২০২৩ সালের শেষ প্রান্তিকে ১.৫ বিলিয়ন ডলার ক্ষতি করে।
এছাড়া ইলিনয়ের কারখানায় নিরাপত্তা নিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিভিন্ন আঘাতের ঘটনা উল্লেখ করা হয়। রিভিয়ান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, রিপোর্টের তথ্য দুই বছর আগের এবং বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।
ডিবিটেক/বিএমটি
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৪% বৃদ্ধি
বিশ্বজুড়ে ব্যাটারি-ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি জুন মাসে আগের বছরের তুলনায় ২৪% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশন। চীন ও ইউরোপে ইভি বিক্রির প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও, যুক্তরাষ্ট্রে বিক্রি ১% হ্রাস পেয়েছে। খবর রয়টার্স।
ট্রাম্প প্রশাসনের নতুন ব্যয় বিলের কারণে কর ছাড় হঠাৎ কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কানাডায়ও বিক্রি কমায় উত্তর আমেরিকা প্রথমবারের মতো অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় পিছিয়ে পড়েছে।
জুন মাসে বৈশ্বিক ইভি বিক্রির সংখ্যা ১.৮ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। চীনে বিক্রি ২৮% বৃদ্ধি পেয়ে ১১ লাখ গাড়ি ছাড়িয়েছে, ইউরোপে ২৩% বেড়ে প্রায় ৩.৯ লাখ গাড়ি বিক্রি হয়েছে। বিপরীতে উত্তর আমেরিকায় বিক্রি ৯% হ্রাস পেয়ে ১.৪ লাখের বেশি গাড়িতে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, বছরের দ্বিতীয়ার্ধে চীনে নতুন ভর্তুকি প্রবর্তনের ফলে বিক্রি আরও ত্বরান্বিত হবে।
ডিবিটেক/বিএমটি
ভারতের বাজারে টেসলার যাত্রা শুরু
মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে প্রবেশ করেছে। মুম্বাইয়ে উদ্বোধন করা হয়েছে তাদের প্রথম শোরুম, যেখানে মডেল ওয়াই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার ডলার বা ৬০ লাখ রুপি, যা বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় সর্বোচ্চ। খবর রয়টার্স।
উচ্চ শুল্ক ও করের কারণে টেসলা গাড়ির দাম ভারতে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। প্রথম পর্যায়ে গাড়ি আমদানির মাধ্যমে বিক্রি শুরু হলেও ভবিষ্যতে ভারতে গবেষণা ও উৎপাদন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
ভারতের মোট গাড়ি বিক্রির মাত্র ৪ শতাংশ বৈদ্যুতিক হলেও, টেসলা মূলত বিলাসবহুল গাড়ির ক্রেতাদের লক্ষ্য করছে। মডেল ওয়াই গাড়ি চীনে তৈরি এবং এর ফুল সেল্ফ-ড্রাইভিং ফিচার ৬ লাখ রুপির অতিরিক্ত মূল্যে পাওয়া যাবে। তৃতীয় প্রান্তিক থেকে গাড়ি সরবরাহ শুরু হবে।
ডিবিটেক/বিএমটি
স্মার্ট রাইডারদের জন্য ‘রিভো মুনসুন অফার’ ঘোষণা
‘মনসুন অফার’-এ বৈদ্যুতিক বাইকের সঙ্গে হেলমেট, চাবির রিং ও ফ্রি সার্ভিস কুপনের পাশাপাশি ক্রেতাদের এই বর্ষায় একটি করে প্রিমিয়াম রেইনকোট উপহার দিচ্ছে রিভো। আগামী ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক বাইক বা স্কুটির কিনলেই ক্রেতাদের এই উপহার দেয়া হবে।
১৪ জুলাই, সোমবার এই অফার নিয়ে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি জানিয়েছন, বর্ষা বদলে রাইডারদের পাশে থাকতে রেইন কোর্ট ও বিনামূ্ল্যে ফ্রি সার্ভিস কুপন দেয়া হচেছ। এর মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।
এরইমধ্যে নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ মিলিয়ে ৫টি মডেলের বৈদ্যুতিক বাইক বাজারে ছেড়েছে রিভো।
স্বচালিত পার্কিংয়ে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেবে বিওয়াইডি
চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ঘোষণা করেছে, তাদের স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেমের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানি সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং ক্ষতিপূরণ দেবে। ফাস্ট কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, বিওয়াইডির এই সিস্টেমকে বলা হচ্ছে ‘গডস আই’ এবং এটি লেভেল ৪ স্বয়ংক্রিয়তা অর্জন করেছে। খবর দ্য ভার্জ।
মার্সিডিজ-বেঞ্জের পর বিওয়াইডি-ই প্রথম কোম্পানি, যারা লেভেল ৪ পার্কিং সিস্টেম চালু করেছে। তবে মার্সিডিজের প্রযুক্তি এখনো সীমিত অবস্থায় ব্যবহার করা যাচ্ছে, শুধু স্টুটগার্ট বিমানবন্দরের পার্কিং গ্যারেজে। অন্যদিকে, টেসলার অটোপাইলট ও ফুল সেলফ-ড্রাইভিং সিস্টেম এখনো লেভেল ২ পর্যায়ে রয়েছে, যেখানে চালককে সবসময় নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত থাকতে হয়।
বিওয়াইডি জানিয়েছে, গ্রাহকরা স্ব-পার্কিং ফিচার ব্যবহার করে দুর্ঘটনার শিকার হলে কোনো বীমার প্রয়োজন হবে না এবং সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিওয়াইডির মতে, এটি তাদের প্রযুক্তির প্রতি আস্থা ও গ্রাহকের নিরাপত্তা রক্ষার দায়বদ্ধতার প্রকাশ।
গডস আই সিস্টেমের বাইরে, এই প্রযুক্তির লেভেল ২ সংস্করণও রয়েছে, যেখানে সর্বোচ্চ ‘গডস আই এ’ মডেলে তিনটি লাইডার সেন্সর যুক্ত থাকে এবং এটি বিলাসবহুল গাড়ির জন্য সংরক্ষিত।
ডিবিটেক/বিএমটি
বনানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। তাদের দাবি, ঢাকা মেট্রোর ৩ হাজার সিএনজির অটোরিকশার বাইরের অতিরিক্ত অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।
১৩ জুলাই (রবিবার) দুপুর ১২টার দিকে চালকরা বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালী-বনানী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
সড়ক অবরোধকারী সিএনজি চালকরা বলছেন, সিএনজিচালিত অটোরিকশার রুট নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এছাড়া অন্য কোনও গাড়ি যেতে দিচ্ছেন না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তাদের দাবি, ঢাকা মেট্রো নম্বরের সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি চলাচলের অনুমতি দিতে হবে।
ওসি আরও বলেন, আমরা বিক্ষোভকারী ও বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত আসলে বুঝা যাবে।
আকাশপথে টিকিটের দাম ফের ‘সিন্ডিকেটের দখলে’
আকাশপথে টিকিটের দাম ফের সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। আইনি ব্যবস্থা না নেওয়ায় টিকিটের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক ও যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে অভিযোগ করে দাম আরও বাড়বে বলেও আশঙ্কা করছে সংগঠনটি।
আটাব জানায় , গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম রুটে টিকিটের মূল্য ‘গ্রুপ নামেই’ প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়। আর ‘কম্পিউটার সিস্টেমে’ এটা উঠে যায় এক লাখ ৭০ থেকে এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। অথচ বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চমূল্য কমানো এবং এই খাতে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিং করার নির্দেশনা দেওয়া ছিল। এতে টিকিটের মূল্য কমে আসে। কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটি ‘বাজেট’ এয়ারলাইন্স ও সিন্ডিকেট চক্র পুনরায় সক্রিয় হতে শুরু করেছে।
১২ জুলাই (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে আটাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো এয়ারলাইন্স ভুয়া নাম দিয়ে টিকিট বুকিং করে রাখে। ভুয়া নামে বুকিং করা টিকিটগুলো ফ্লাইটের এক-দুই দিন আগে নাম পরিবর্তন করে বিক্রি করা হয়। সরকারের নির্দেশনা অমান্য করে এয়ারলাইন্স, গ্লোবাল সেলস এজেন্ট (জিএসএ) ও টিকিট সিন্ডিকেট চক্র যাত্রীর নামবিহীন অগ্রিম ‘গ্রুপ বুকিং’ করছে এবং পুনরায় এয়ার টিকিট মার্কেট তাদের সিন্ডিকেশনের দখলে নিয়ে কৃত্রিম আসন সংকট তৈরি করে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে। ফলে সাধারণ জনগণ, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট খাতের সবাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভারতে শুরু হচ্ছে টেসলার গাড়ি বিক্রি
টেসলা শিগগিরই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করতে যাচ্ছে বলে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পর প্রতিষ্ঠানটি মুম্বাইয়ে প্রথম শোরুম খোলার প্রস্তুতি সম্পন্ন করছে এবং আগামী আগস্ট থেকে ডেলিভারি শুরু হতে পারে। খবর টেকক্রাঞ্চ।
ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই টেসলা ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স-এ ভারতের জন্য বিশেষ একটি অ্যাকাউন্ট চালু করেছে। সেখানে প্রথম পোস্টে মুম্বাইয়ের স্কাইলাইনের একটি চিত্রের সাথে লেখা হয়েছে “কামিং সুন।”
ভারতীয় বাজারে টেসলার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে উচ্চমূল্য ও শুল্ক। বর্তমানে ভারতে গাড়ি আমদানি করলে প্রায় ৭০% শুল্ক দিতে হয়। আগে টেসলা ভারত সরকারকে দেশে কারখানা স্থাপনের প্রস্তাব দিলেও তা কার্যকর হয়নি।
ডিবিটেক/বিএমটি
ফেইক কল, মেলেনি বোমা; বিমানের কাঠমন্ডু ফ্লাইট ছাড়লো ৪ ঘণ্টা পর
বোমা আতঙ্কে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ছেড়ে গেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় বিমানটি বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন করেছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির।
এর আগে শুক্রবার বিকেলের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-৩৭৩ কাঠমুন্ডুর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি শেষ করে। ঠিক সেই সময় অচেনা কলে ওই ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া যায়।
এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।
এ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, এক পর্যায়ে ফ্লাইটে থাকা ২ জন পাইলট, ১৪৩ জন যাত্রী ও ৫ জন ক্রু সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তল্লাশিতে যোগ দেয় এয়ারপোর্ট আর্মড পুলিশের বোম ডিসপোজাল টিম, কে নাইন টিমসহ অন্যান্য সংস্থার সদস্য। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি করা হলেও বোমা কিংবা বোমা সাদৃশ্য কোন বস্তুর অস্তিত্ব মেলেনি।
অপরদিকে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। শুরু হয় তল্লাশি। তবে বিমানবাহিনী, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে কিছুই পাননি। ফলে সাড়ে ৮টার কিছু পরে বোর্ডিং শুরু হয়।
তিনি আরো বলেন, বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না—আজকের ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে। এ ছাড়া কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।
বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আনল চীন
চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০-এর দুই আসনের একটি সংস্করণকে বিমান বহরে যুক্ত করেছে। 'জে-২০এস' নামে পরিচিত পঞ্চম প্রজন্মের এই নতুন যুদ্ধবিমানটিতে  একজন পাইলটের পাশাপাশি একজন 'ওয়েপন সিস্টেমস অফিসার' রাখার ব্যবস্থা রয়েছে।
দুই আসনের জে-২০এস প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালের অক্টোবরে। দীর্ঘদিন ধরে গুঞ্জনের পরে এটির আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করেছে।
চীনের হেবেই প্রদেশের কাংঝোউ ফ্লাইট ট্রেনিং বেসে অবস্থানরত পিএলএএএফ-এর ১৭২তম এয়ার ব্রিগেডের অধীনে জে-২০এস প্রথমবারের মতো যুক্ত হয়েছে। এই ব্রিগেডটি প্রশিক্ষণ ও কমব্যাট রিজার্ভ—উভয় ভূমিকাই পালন করে।
চীনের সামরিক গবেষণা সংস্থা চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন প্রথমে জে-২০ যুদ্ধবিমান তৈরি করেছিল ২০১১ সালে, যার আনুষ্ঠানিক কার্যক্রমে যোগ হয় ২০১৭ সালে। এরপর সেই ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করেই চীন তৈরি করে জে-২০এস, যার প্রথম পরীক্ষামূলক উড়তে দেখা যায় ২০২১ সালের অক্টোবরে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ব্রিগেডটি প্রথম জে-২০ হাতে পায়। ধারণা করা হচ্ছে, এক আসনের জে-২০ এর তুলনায় জে-২০এস ভিন্ন ধরনের যুদ্ধকৌশল প্রয়োজন, এ বিবেচনাতেই এটি ১৭২তম ব্রিগেডে মোতায়েন করা হয়েছে।
জে-২০এস তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। ফলে, এটি শত্রুপক্ষের আকাশসীমায় অনুপ্রবেশে বাড়তি সুবিধা দেয়। তবে, দ্বৈত আসন যুক্ত হওয়ার পর শুধু স্টেলথ নয়—নতুন যুদ্ধব্যবস্থার বুদ্ধিমত্তা ও সামরিক এআই ব্যবস্থাকেও এর সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে।
অনেকেই ভাবতে পারেন, দ্বিতীয় আসনটি কেবল প্রশিক্ষণের জন্য। কিন্তু বাস্তবে এর পেছনে আছে অনেক গভীর কৌশল। পেছনের আসনে ড্রোন নিয়ন্ত্রণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ারে শত্রুর রাডার জ্যামিং, কমান্ড ও কন্ট্রোল পরিচালনার জন্য একজন পাইলট বা ওয়েপন্স সিস্টেম অফিসার থাকতে পারেন। এটি ভবিষ্যতের মানুষ-মানুষবিহীন দলবদ্ধকরণ ধারণার প্রতিফলন, যেখানে যুদ্ধবিমান এবং ড্রোন একসঙ্গে লড়াই করবে।
ধারণা করা হচ্ছে, এই বিমানগুলো বর্তমানে উন্নয়নশীল 'ডার্ক সোর্ড' এর মতো মনুষ্যবিহীন 'উইংম্যান' যুদ্ধবিমান নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এছাড়া, কিছু পরিবর্তন সাপেক্ষে ইলেকট্রনিক অ্যাটাক এবং আকাশভিত্তিক কমান্ড পোস্ট হিসেবেও এটি ব্যবহৃত হতে পারে। জে-২০এস শুধুমাত্র প্রশিক্ষণ বিমানের ভূমিকা নয়, বরং পূর্ণাঙ্গ ফ্রন্টলাইন যুদ্ধবিমান হিসেবে একক ইউনিটে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
'চায়না'স স্টিলথ ফাইটার: দ্য জে-২০ 'মাইটি ড্রাগন' অ্যান্ড দ্য গ্রোয়িং চ্যালেঞ্জ টু ওয়েস্টার্ন এয়ার ডমিন্যান্স' বইয়ের লেখক আব্রাহাম আব্রামস বলেন, 'জে-২০ ইউনিটের একটি বড় অংশই ভবিষ্যতে দুই আসনের বিমানে রূপ নিতে পারে। যেমন ২০১০-এর শেষ দিকে চীনা ফ্ল্যাঙ্কার যুদ্ধবিমানগুলো এক আসন থেকে দুই আসনে পরিবর্তিত হয়। জে-২০এস-এর উন্মোচনের আগের অফিসিয়াল আর্টওয়ার্কে একসঙ্গে উড়তে দেখা গেছে কেবল দুই আসনের জে-২০, কোনো এক আসনের মডেল নয়—যা ইঙ্গিত দেয় যে, জে-১৬ এর মতো এগুলোর আলাদা ইউনিট তৈরি হতে পারে।'
বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্রের এফ-২২ রেপ্টর ও এফ-৩৫ লাইটিং ২ কে স্টেলথ শ্রেণির সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ধরা হয়। তবে চীন যেভাবে দ্রুত উন্নত প্রযুক্তির জে-২০এস উন্মোচন করেছে, তাতে এই প্রতিযোগিতা আরও জটিল ও ভয়ংকর হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, জে-২০এস শুধু একটি ফাইটার নয়। এটি চীনের আকাশ সীমার পেরিয়ে বিস্তৃত যুদ্ধ নেটওয়ার্ক গঠনের একটি স্তম্ভ।
০৮-জুলাই/ডিজিবিটেক/জিডি
তৌফিক উদ্দিন আহমেদের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। “শেয়ার ট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪” অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের একমাত্র এভিয়েশন ও ভ্রমণ শিল্পভিত্তিক এই পুরস্কার প্রদান করা হয়। বিচারক কমিটি বাংলাদেশের ভ্রমণ খাতের রূপান্তরে তৌফিক উদ্দিন আহমেদের “দূরদর্শী নেতৃত্ব ও অগ্রণী ভূমিকা”-র ভূয়সী প্রশংসা করেন।
১৯৭২ সালে বাংলাদেশের ভ্রমণ খাতের একেবারে প্রাথমিক পর্যায়ে গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার মাধ্যমে তৌফিক উদ্দিন আহমেদের পথচলা শুরু হয়। ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি ছোট্ট অফিস থেকে শুরু করে তিনি প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন দেশের অন্যতম সম্মানিত ও বহুমুখী সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে।
সত্তর ও আশির দশকে তৌফিক আহমেদের নেতৃত্বে গ্যালাক্সি ট্রাভেল বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, দেশি-বিদেশি ব্যাংক, বহুজাতিক কোম্পানি (এমএনসি) ও বিভিন্ন এনজিও’র জন্য অন্যতম শীর্ষ কর্পোরেট ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।
ভ্রমণের প্রতি গভীর আকর্ষণ ও বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করার দৃঢ় সংকল্প থেকেই তৌফিক আহমেদ গ্যালাক্সিকে এমন এক উচ্চতায় নিয়ে যান, যেখান থেকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশের বাজারে নিয়ে আসার পথিকৃত হিসেবে কাজ করে। তার নেতৃত্বে গ্যালাক্সি ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যানসেট অস্ট্রেলিয়া, কিংফিশার এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, স্পাইসজেট, সৌদিয়া, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজসহ বহু আন্তর্জাতিক এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে দায়িত্ব পালন করে।
পেশাদার কর্পোরেট পোর্টফোলিও গড়ে তোলার পাশাপাশি দেশের সামগ্রিক ভ্রমণ খাতের বিকাশেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি)-এর প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি)-এর তিনবারের নির্বাচিত সভাপতি হিসেবে তিনি উচ্চতর শিল্পমান, কার্যকর নীতিমালা এবং সম্মিলিত অগ্রগতির পক্ষে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় গ্যালাক্সি ভিসা পরিষেবাও চালু করে, যেখানে ভিএফএস গ্লোবালের মতো আন্তর্জাতিক ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অসংখ্য বাংলাদেশির জন্য আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী হয়ে ওঠে।
এই সম্মাননা প্রসঙ্গে তৌফিক উদ্দিন আহমেদ বলেন, “এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো গ্যালাক্সি পরিবারের পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানচিত্রে তুলে ধরার অভিযাত্রায় বিমানসংস্থার অংশীদার, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্যান্য বেসরকারি এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অব্যাহত সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা গুণগত উৎকর্ষ ধরে রাখা, নতুন প্রতিভা গড়ে তোলা এবং দেশের এভিয়েশন, ট্রাভেল ও পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
আজও তৌফিক আহমেদ তার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনার মাধ্যমে দেশের এভিয়েশন ও পর্যটন খাতের অনেককে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। তিনি চিকিৎসা ও বিনোদনভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন এবং খাতটির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রচার বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন।
বিচারক কমিটি জানান, “বাংলাদেশের ভ্রমণ শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে তৌফিক উদ্দিন আহমেদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানের আয়োজকরা তৌফিক আহমেদের দীর্ঘ কর্মময় জীবনকে বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, মানুষের সঙ্গে মানুষের, সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির এবং গন্তব্যের সঙ্গে গন্তব্যের সংযোগ স্থাপনে তাঁর অঙ্গীকার বাংলাদেশের বৈশ্বিক সংযুক্তিকে আরও সুদৃঢ় করেছে।
০৭-জুলাই/ডিজিবিটেক/এনটি
ওয়ালটনের ‘গ্রাভিটন’ উদ্বোধন
প্রাইভেট কার, মাইক্রো বাস, পিক-আপ ভ্যান, অটো-রিকসায় (সিএনজি) ব্যবহার উপযোগি গ্রাভিটন সিরিজের নতুন সাত মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিলড মেইনটেনেন্স ফ্রি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তি। যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের দেবে রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণসহ ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন এখন শুধু একটি নাম নয়; এটি একটি জাতীয় ব্র্যান্ড। একটি প্রতিশ্রæত ‘মেড ইন বাংলাদেশ’ সাফল্যের প্রতীক। স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য থেকে মোবাইল, ল্যাপটপ সব ক্ষেত্রেই ওয়ালটন এখন দেশের গর্ব। নিজস্ব কারখানায় তৈরি সিলড মেইনটেন্যান্স ফ্রি (ঝগঋ) কার ব্যাটারি উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ালটনের নিরন্তর এই অগ্রযাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। এটি আমাদের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা, গবেষণা দক্ষতা, এবং গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতারও প্রতিফলন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে লো মেইনটেন্যান্স কার ও কমার্শিয়াল ভেহিকেল ব্যাটারি, সোলার ও আইপিএস ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি জানান, দেশে গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারের আকার ৩’শ কোটি টাকার বেশি। সম্ভাবনাময় এই বাজার চাহিদা পূরণে কয়েক বছর ধরে কার ব্যাটারি নিয়ে গবেষণা চালাচ্ছে ওয়ালটনের আরঅ্যান্ডআই টিম। এরই ধারাবাহিকতায় ওয়ালটন আজ ৭ মডেলের কার ব্যাটারি বাজারে ছেড়েছে। এসব ব্যাটারির উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গাড়ি ও মোটরসাইকেলের ব্যাটারি, রিচার্জেবল ফ্যান, অনলাইন ইউপিএস ও ইমার্জেন্সি লাইটসহ বিভিন্ন ডিভাইসের আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাটারি, স্মল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।
অনুষ্ঠানে ব্যাটারির উৎপাদন প্রক্রিয়া, গ্রাভিটন ব্যাটারির ফিচার, গুণগত মান ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন ওয়ালটন মাইক্রো-টেকের সিইও এর বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আসিফ এবং ওয়ালটন ব্যাটারির রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান প্রকৌশলী নাহিদ আল মাহমুদ।
তারা জানান, গ্রাভিটন ব্যাটারির মূল বৈশিষ্ট্য হচ্ছে টেকসই ও দীর্ঘস্থায়ী, ম্যাক্সিমাম ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যেকোনো আবহাওয়ায় পারফর্ম্যান্স থাকে অটুট। সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়ায় জাপানিজ স্ট্যান্ডার্ডে অনুসরণ করা হয়েছে।
বাজারে নিয়ে আসা ওয়ালটনের কার ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ এবং গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। প্রিমিয়াম ক্যাটগরির ওয়ালটনের এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে পাওয়া যাবে এসকল ব্যাটারি।
০৭-জুলাই/ডিজিবিটেক/এনএইচটি
২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
৫ জুন সকালে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকতে হয়েছে হজব্রত পালন শেষে সৌদি আরবের মদিনা থেকে দেশে ফেরা ৩৭৮ হজ্জযাত্রীকে। যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণের পর বিড়ম্বনা ঘটে। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকতে হয় হজযাত্রীদের ফ্লাইটটিকে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেমের ফ্লাইট ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।
এদিকে চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করার পরে রানওয়ের শেষ মাথা আটকে যায়। বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায় চালু করা হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ আজ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে অ্যাপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। এখন রানওয়ে স্বাভাবিক ও সচল রয়েছে।
০৫-জুলাই/ডিজিবিটেক/এলডি
নতুন টাকা চেনে না মেট্রোরেলের ভেন্ডিং মেশিন!
পবিত্র ঈদুল আজহার আগে ১ জুন নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এক মাসের মাথায়ও এই তিনটি নোট চিনতে পারছে না মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে স্থাপিত ভেন্ডিং মেশিন। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল এবং কমলাপুর এর কোনো ভেন্ড মেশিনেই কাজ করে না নতুন ছাপা টাকাগুলো।
এই তিনটি নোট দিয়ে টিকিট কাটতে গেলে বারবারই গ্রাহককে ফিরিয়ে দেওয়া হয়। আর মনিটরে লেখা ওঠে ‘লেনদেন প্রক্রিয়াটিতে ত্রুটি আছে। সাহায্যের জন্য অপেক্ষা করুন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
এমন বিষয়ে খোঁজ নিতে গিয়ে মেট্রোরেলের টিকিট কাউন্টার থেকে তাকে জানানো হয়, গ্রাহক যে নতুন টাকায় টিকিট কাটার চেষ্টা করছেন, তা এখনো ভেন্ডিং মেশিনে দেওয়া হয়নি। ফলে যাত্রীদের অনেকেই টাকা থাকা সত্ত্বেও ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতে পারছেন না।
তবে এ বিষয়ে ভেন্ডর মেশিনের বুথে কোনো বিজ্ঞপ্তি না থাকায় কয়েক দফা চেষ্টা করেন যাত্রীরা। এরপর বিফল হয়ে বাধ্য হয়েই নির্দিষ্ট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে যেতে হয় তাদের। এতে প্লাটফর্মে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
যাত্রীদের সঙ্গে আলাপকালে জানাযায়, এক মাসের বেশি সময় আগে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন সিরিজের টাকার নোট বাজারে ছেড়েছে। কিন্তু এখনেও ভেন্ডিং মেশিনের সফটাওয়্যারে আপডেট দেওয়া হয়নি। আবার নতুন টাকা দিয়ে নির্দিষ্ট কাউন্টারে টিকিট কাটতে গেলে, তারা টাকা কয়েকবার উল্টিয়ে-পাল্টিয়ে দেখে এ নোট আসল না নকল। এতে যাত্রীদের সময় নষ্ট হয়।
মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এখনও নতুন সিরিজের টাকা বাজারে সবার হাতে যায়নি। নির্দিষ্ট ব্যাংকগুলোতেও নতুন টাকা এক সঙ্গে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। শিগগির নতুন টাকা সংগ্রহ করে ভেন্ডিং মেশিনের সফটাওয়্যারে দেওয়া হবে। এ কাজটি করতে অন্তত আরও তিন-চার মাস সময় লাগবে।
এ বিষয়ে ডিএমটিসিএলের এমআরটি-৬ এর প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানিয়েছেন, ঈদের আগে সব ব্যাংকে টাকা দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। আবার যে কয়েকটি ব্যাংকে টাকা গেছে, তার কোনোটিতে ১০০০ টাকার নোট গেছে। আবার কোনো ব্যাংকে ২০ টাকার নোট গেছে। যার ফলে তারা কাজটা শুরু করতে পারেননি। তবে এখন তারা নতুন নোট সংগ্রহের চেষ্টা করেছেন। সবগুলো টাকা পেলে তা ভেন্ডিং মেশিনের সফটাওয়ারে দেওয়া হবে।
০৫-জুলাই/ডিজিবিটেক/এনএইচটি
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
২ জুলাই (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিমান বাহিনীর কর্মকর্তা মোস্তফা মাহমুদকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হ‌য়ে‌ছে।
গত বৃহস্পতিবার (২৬ জুন) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়। তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে ওইদিন তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ই-ভিসায় হোটেল বুকিং নিয়ে সতর্ক করল ঢাকার থাই দূতাবাস
থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ঢাকার থাইল্যান্ড দূতাবাস। এজন্য ভিসা আবেদনকারীদের শুধুমাত্র অফিসিয়াল উৎস থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
২৯ জুন (রবিবার  ) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমাদের দৃষ্টিতে এসেছে যে, থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস, ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি।
তবে দয়া করে জেনে রাখুন, থাই ই-ভিসা সিস্টেমে একটি সত্যিকারের আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা। অতিথির নাম। থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ)।
এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজারভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাই যোগ্য হতে হবে। আবাসনের জন্য অগ্রিম অর্থ দেওয়ার প্রমাণ আবশ্যিক নয়।
তবে ভুয়া কাগজপত্র যেমন- ভুয়া হোটেল বুকিং, ভুয়া টিকিট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন বাতিল করার জন্য বিবেচিত হবে।
প্রসঙ্গত, সম্প্রতি  বাংলাদেশিদের জন্য ই-ভিসা (E-Visa) সুবিধা চালু করে থাইল্যান্ড। এর মাধ্যমে অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা পাওয়া যায়। সাধারণত, আবেদন করার ১০ দিনের মধ্যে ই-মেইলের মাধ্যমে ভিসা পাওয়া যায় এবং এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যায়।
থাইল্যান্ডে ই-ভিসার জন্য আবেদন করার পদ্ধতি:
১. ওয়েবসাইট ভিজিট: থাইল্যান্ড ই-ভিসা (Thai E-Visa) ওয়েবসাইটে যান।
২. অ্যাকাউন্ট তৈরি: ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
৩. আবেদন ফরম পূরণ: প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
৪. কাগজপত্র আপলোড: প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ছবি, ইত্যাদি) আপলোড করুন।
৫. ফি জমা দেওয়া: ভিসা আবেদন ফি পরিশোধ করুন। দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ফি জমা দেওয়া যায়।
৬. অনুমোদনের জন্য অপেক্ষা: আবেদন অনুমোদিত হলে, ই-মেইলের মাধ্যমে ভিসা পাবেন।
এই পদ্ধতিতে, থাইল্যান্ড ভ্রমণেচ্ছুরা এখন খুব সহজেই অনলাইনে আবেদন করে ই-ভিসা সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডার উদ্বোধন
দেশের অটোমোবাইল শিল্পে ২৮ জুন রাতে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গানের সুরধারায় চারটি ভ্যারিয়েন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার। প্রথম গ্রাহক আজিজুর রহমানের হাতে চাবি তুলে দেন র্যানকন এক্সিকিউটিভ ডিরক্টর জাকিয়া রউফ।
সাত আসনের এই ফ্যামিলি এসইউভি-টি ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনে চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয় বলে দাবি করা হয়। গাড়িটির দাম ধরা হয়েছে ৩৪ লাখ টাকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সম্মানিত রাষ্ট্রদূত, সাইদা শিনইচি। তার পর উপস্থিত ছিলেন রোমো রউফ চৌধুরী, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, র‍্যানকন এবং ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর।
এছাড়াও, মিতসুবিশি মোটরস-এর উচ্চপদস্থ কর্মকর্তাসহ ব্যাংকিং ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই লঞ্চটি র‍্যানকনের এক স্বপ্নপূরণের মাইলফলক, যেখানে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। ৫২ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ড- মিতসুবিশি মোটরস, মার্সিডিজ বেঞ্জ বাস চ্যাসি, সুজুকি মোটরসাইকেল, প্রোটন, জ্যাক, এলজি, তোশিবা। র‍্যানকনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সক্ষমতা প্রমাণ।
জাপান থেকে ভিডিও বার্তায় মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও, জনাব তাকাও কাতো বলেন, “এটি একটি সুন্দর পথচলার শুরু। ডুয়েল এসি সম্বলিত এক্সপ্যান্ডার মূলত আসিয়ান অঞ্চলের জন্য নির্মিত। বাংলাদেশে ফ্যামিলি-কার হিসেবে এর রয়েছে পরীক্ষিত সাফল্য। র‍্যানকনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উন্নতমানের এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরির পথ প্রশস্ত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত মিতসুবিশি মোটরস কর্পোরেশনের ডিভিশন জেনারেল ম্যানেজার, ইউতাকা ইয়ানো বলেন, “র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণ।
অত্যাধুনিক পেইন্ট শপ থেকে শুরু করে চূড়ান্ত অ্যাসেম্বলি পর্যন্ত প্রতিটি ধাপে মিতসুবিশির আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। এই কারণেই বাংলাদেশে তৈরি এক্সপ্যান্ডার—নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়া যাচ্ছে। র‍্যানকন শুধু উৎপাদনেই নয়, সারা দেশে আফটার সেলস সেবা পরিসর গড়েও গ্রাহকসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রোমো রউফ চৌধুরী বলেন, “গত ৫০ বছর ধরে আমরা মিতসুবিশি ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সরকারের বিনিয়োগ-বান্ধব উদ্যোগ ও আমাদের পার্টনার মিতসুবিশির সহযোগিতায় আমরা এমন এক ব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে দেশের মানুষের জন্য জাপানী প্রযুক্তির গাড়ি তৈরি করা যাচ্ছে, সাশ্রয়ী মূল্যে। আমাদের কারখানায় রয়েছে অত্যাধুনিক পেইন্ট শপ, অ্যাসেম্বলি লাইন এবং মিতসুবিশির তত্ত্বাবধায়নে প্রশিক্ষিত ও দক্ষ জনবল। প্রতিটি এক্সপ্যান্ডার-এ থাকছে ৫ বছরের ওয়ারেন্টি এবং ২-বছরের ফ্রি সার্ভিসিং। ১১টি আফটার সেলস টাচ-পয়েন্ট নিয়ে আমাদের অঙ্গীকার হল গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশের মানুষের জন্য সুলভ মূল্যে গাড়ি দেয়া।”
প্রধান অতিথি, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি বলেন, “এই উদ্বোধন শুধুই একটি গাড়ির নয়—এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময় ও দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহারন।”
আগস্টের প্রথম সপ্তাহ থেকে দুই সিটিতে চলবে ই-রিকশা
আগস্টের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চালু হচ্ছে ই-রিকশা। তখন ই-রিকশার চালকরা সর্বদা বাম লেনে চলাচল করবে এবং যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকবে। জানা যায়, প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। পরবর্তীকালে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন।
পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায় এটি চালু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৮ জুন (শনিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে জানানো হয়, চালকদের ড্রাইভিং করার সময় মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ এবং জরিমানাযোগ্য অপরাধ। সিটি করপোরেশনের নির্ধারিত এলাকার বাইরে ই-রিকশা চলাচল করবে না। দুজনের বেশি যাত্রী বহন কিংবা অতিরিক্ত ভার বহন করবে না।নিয়মবহির্ভূতভাবে ওভারটেক এবং লেন পরিবর্তন করবে না। ই-রিকশায় উচ্চ শব্দের হর্ন বিশেষ করে ৪০ ডেসিবেলের ওপরে হর্ন বাজানো যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ বলেন, এগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গাড়ি এবং চালকের লাইসেন্স অনলাইনে করা হবে। যাতে অবৈধ লেনদেনের সুযোগ না থাকে। রিকশা অ্যাপ থাকবে, যেখানে সব নিয়ম থাকবে। রিকশাগুলো নির্দিষ্ট অঞ্চলে চলাচল করবে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তাদের বড় অংশীদার মনে করি। তারা বৈধভাবে আয় করবেন, কেউ বাধা দেবে না।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।
অনুষ্ঠানে জানানো হয়, ই-রিকশা চলাচলের জন্য নীতিমালা তৈরি হয়েছে; যা সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান, ২০২৫ নামে পরিচিত হবে। এই নীতিমালায় বিভিন্ন ধারা উল্লেখ করা হয়। এর মধ্যে ই-রিকশা চলাচলে সাধারণ সড়ক ব্যবহার ও যাত্রী পরিবহন নিয়মাবলিতে বলা হয়– তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) শুধু সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ বিভাগ নির্ধারিত রাস্তায় চলাচল করবে।
এছাড়া হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বাস চলাচলের সড়কে এই ই-রিকশা চলাচল করবে না। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ বিভাগ অনুমোদিত নয় এমন সড়কে চলাচল করবে না। ফুটপাতে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ।
বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ
বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সে (এসসিসি) উত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হয়েছে।
২৭ জুন (শুক্রবার) কোর্সের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে এই সনদপত্র প্রধান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানস্থলে এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী তাকে স্বাগত জানান।
ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
কোর্সে বিমান বাহিনীর ১৩জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারদের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য।
২০০৯ সাল থেকে এসসিসি (স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স) উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।
প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সব কর্মকর্তার মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এ কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সিএসটিআইয়ের (কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট) ভূয়সী প্রশংসা করেন।
বিএনপি প্রতিনিধি দলের বিওয়াইডি পরিদর্শন
চীনা গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’র শেনজেন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
চীন সফরের তৃতীয় দিন, ২৫ জুন বিএনপি’র ৯ সদস্যের প্রতিনিধি দলটি বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’র সদর দপ্তরে যান।
বুধবার দিবাগত রাতে (২৬ জুন) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এসব তথ্য জানান।
এদিন প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টির সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও সানঝি প্রদেশ পিপলস কংগ্রেসের চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও ইয়েডির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাইটেক প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন চীনের উচ্চপদস্থ নেতারা।
কার্ড ও মোবাইল ব্যাংকিংয়েও মিলবে মেট্রো রেলের টিকিট
পাঞ্চিং মেশিনের ধীরগতির ভোগান্তি দূর করতে দ্রুতই মেট্রোরেল টিকেটিং ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন ইউনিভার্সেল টিকিটিং সিস্টেম (ইউটিএস)। এই পদ্ধতিতে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন যাত্রীরা।
তবে এ জন্য মোট্রো যাত্রীদের অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে। তবে নতুন এই সেবা চালুর পরও বর্তমানে চালু থাকা র‍্যাপিড ও এমআরটি পাস এবং একক যাত্রার কার্ডও কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এ কে এম খায়রুল আলম জানিয়েছেন, নানা কারণে বিভিন্ন সময় ভেন্ডিং মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে সেটি দ্রুত সমাধানের জন্য তাদের লোকবল আছে এবং তারা নিয়মিত কাজ করে। তারপরও যাত্রীদের সেবাকে আরো প্রাণবন্ত করতেমেট্রোরেলের টিকিট সহজ করতেও ইউটিএস নিয়ে কাজ করা হচ্ছে।
সূত্রমতে, নতুন ব্যবস্থায় ভাড়া আদায়ের জন্য মেট্রোরেল স্টেশনগুলোয় নতুন কিছু যন্ত্র বসানো হবে। সেগুলোতে ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে ভাড়া দেওয়া যাবে।
ডিটিসিএ সূত্র জানায়, গত জানুয়ারি মাসে প্রাইম পাওয়ার সলিউশন নামে একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ র‍্যাপিড পাস সরবরাহের দায়িত্ব দেয় ডিটিসিএ। তারা ইন্দোনেশিয়া থেকে কার্ড আমদানি করে ডিটিসিএকে দেয়। আগামী মাসের মধ্যে তাদের সব কার্ড সরবরাহের কথা। তবে এখন পর্যন্ত মেট্রোরেল কর্তৃপক্ষ ১ লাখ ১৮ হাজার র‍্যাপিড পাস পেয়েছে। তাও কয়েক কিস্তিতে অল্প অল্প করে কার্ড দেওয়া হয়েছে। ফলে তিন-চার মাস ধরে চাহিদামতো র‍্যাপিড পাস পাচ্ছেন না যাত্রীরা। ফলে বিকল্প আরো প্রযুক্তি সেবা নিয়ে কাজ করছে এমআরটি কর্তৃপক্ষ।
টেসলার শেয়ারমূ্ল্য হু-হু করে বেড়েছে
টেক্সাসে প্রথমবারের মতো টেসলার স্বচালিত রোবোট্যাক্সি চালু হওয়ার পর সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য একলাফে ৯ শতাংশের বেশি বেড়েছে। দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তিকে টেসলার বাজারমূল্য বৃদ্ধির মূল চালক হিসেবে দেখে আসছেন সিইও ইলন মাস্ক। খবর রয়টার্স।
রোবোট্যাক্সি পরীক্ষায় যাত্রীরা মাত্র ৪.২০ ডলারে চালকবিহীন যাত্রা উপভোগ করছেন। যদিও গাড়িতে সামনে একজন ‘সেফটি মনিটর’ রাখা হয়েছে। এক্ষেত্রে সফলতা অর্জন টেসলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানটি এখন ইভি বাজার থেকে সরে এসে রোবট ও স্বচালিত প্রযুক্তিতে মনোযোগ দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে—বিশেষ করে কুয়াশা, ভারী বৃষ্টি ও সূর্যের তীব্র আলোতে ক্যামেরা-নির্ভর প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে সেপ্টেম্বর থেকে টেক্সাসে স্বচালিত যানবাহনের জন্য নতুন লাইসেন্স নীতিমালা কার্যকর হবে।
এই সাফল্য টেসলার বাজারমূল্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার যুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি
অবশেষে টেক্সাসে টেসলার রোবোট্যাক্সি চালু
টেসলা তাদের বহু প্রতীক্ষিত রোবোট্যাক্সি প্রকল্পের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে টেক্সাসের অস্টিনে। ২২ জুন চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে চালকহীন গাড়িতে প্রথমবারের মতো অর্থের বিনিময়ে যাত্রী বহন করা হচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক একে “এক দশকের পরিশ্রমের ফল” হিসেবে উল্লেখ করেন। খবর রয়টার্স।
শুরুতে মাত্র ১০টি গাড়ি দিয়ে সাউথ কংগ্রেস এলাকার নির্দিষ্ট রুটে এ পরীক্ষা চলছে, যেখানে যাত্রীসেবায় চালকের আসন ফাঁকা থাকলেও নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে একজন সামনের আসনে থাকছেন। প্রতিটি রাইডের জন্য নির্ধারিত ভাড়া ৪.২০ ডলার।
এই রোবোট্যাক্সি এআই প্রযুক্তির মাধ্যমে চললেও, টেসলা এখনো ক্যামেরা-নির্ভর পদ্ধতিতেই টিকে আছে, যেখানে প্রতিদ্বন্দ্বীরা লিডার ও রাডার প্রযুক্তি ব্যবহার করছে।
এদিকে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট স্বাক্ষরিত নতুন আইন অনুযায়ী, চালকবিহীন গাড়ি পরিচালনার জন্য সেপ্টেম্বর থেকে স্টেট পারমিট নিতে হবে। যদিও এই নিয়ম তুলনামূলকভাবে সহজ, তবে নিরাপত্তা বিঘ্ন ঘটলে অনুমোদন বাতিল হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অস্টিনে সফল ট্রায়াল হলেও টেসলার সামনে এখনো বিশাল চ্যালেঞ্জ—রোবোট্যাক্সিকে গণপর্যায়ে পৌঁছাতে সময় ও প্রযুক্তিগত নিখুঁততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/বিএমটি
দেশে হোন্ডার নতুন হাইব্রিড ইভি সিটি ই
হোন্ডা গাড়ির লাইনআপে যুক্ত হলো নতুন হাইব্রিড গাড়ি- হোন্ডা সিটি ই:এইচ ইভি। দেশের সড়কে নতুন এই হাইব্রিড ইভিটির হর্স পাওয়া ১৫০০ সিসি। প্রতি লিটারে গাড়িটি ২২-২৫ কিলোমিটার চলবে বলে দাবি করছে হোন্ডা কর্তৃপক্ষ।
অ্যাডভান্স টেকনোলজির ডুয়াল ইলেকট্রিক মোটরের গাড়িটিতে টকিনসন সাইকেল ইঞ্জিন সংযুক্ত আছে। একই সঙ্গে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকায় যতবারই চালক ব্রেক করবেন ততবারই তার গাড়ির ব্যাটারিটি চার্জ হবে। ফলে এটি জ্বালানী সাশ্রয়ী হবে বলে ধরে নেয়া যায়।
গাড়িটির স্টিয়ারিংটি টেলিস্কপিক হওয়ায় চালক সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
এছাড়াও এতে ক্রুজ কন্ট্রোলার থাকায় এক্সেলেরেটর বা ব্রেক ব্যবহার না করেই সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি এর মাইলেজ বাড়াতেও ভূমিকা রাখবে। গাড়িটিতে ম্যানুয়াল হ্যান্ডব্রেক বাদ দিয়ে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক পার্কিং বাটন ব্যবহার করা হয়েছে।
জ্যামে থাকলে গাড়িটি চলবে ইলেকট্রিক মুডে। আর হাইওয়েতে টপ স্পিডে চলবে ইঞ্জিন মুডে।
নতুন গাড়িটির দাম পড়বে ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
সিটি কার হিসেবে সাধারণ কার থেকে গাড়িটির কার্গো স্পেস প্রায় অর্ধেকে নামিয়ে ৩৬০ লিটারে নামিয়ে আনা হয়েছে। সিটের নিচে স্থাপিত হয়েছে হাইব্রিড ব্যাটারি। নতুন গাড়ির সঙ্গে এক্সপেয়ার টায়ার না থাকলেও রয়েছে টায়ার ইনস্টলেশন কিট। য্রাত্রীর মনোরম যাত্রা নিশ্চিত করতে পেছনের সিটের মাঝামাঝি দেয়া হয়েছে রিয়ার এসি ভ্যান। এর নিচেই আছে চার্জিং পোর্টও।
তেজগাঁওয়ের হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেডের শোরুমে ২০ জুন গাড়িটি উন্মোচন করা হয়। ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, ডিএইচএস মোটরসের জেনারেল ম্যানেজার আরমান রশিদ এবং ফারহান সামাদ এবং প্রধান অতিথি, নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। <o:p></o:p>
অনুষ্ঠানে গাড়িটির উপর একটি উপস্থাপনা এবং অতিথিদের জন্য একটি সিম-রেসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান।<o:p></o:p>
টেসলার রোবোট্যাক্সি চালু স্থগিতের আহ্বান
টেক্সাসের অস্টিনে টেসলার বহুল প্রতীক্ষিত রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন রাজ্যের ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। তারা চান, রোবোট্যাক্সির কার্যক্রম সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি রাখা হোক—যখন স্বচালিত যানবাহন সংক্রান্ত নতুন আইন কার্যকর হবে। খবর রয়টার্স।
বুধবার পাঠানো এক চিঠিতে অস্টিনের এই আইনপ্রণেতারা বলেন, এই বিলম্ব "জননিরাপত্তা ও জনগণের আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।" টেসলার সিইও ইলন মাস্ক রোববার থেকেই এই পরিষেবা চালুর সম্ভাবনার কথা বলেছিলেন।
চিঠিতে আরও বলা হয়েছে, যদি জুনেই রোবোট্যাক্সি চালু করা হয়, তবে টেসলাকে বিস্তারিতভাবে জানাতে হবে—নতুন আইনের সঙ্গে কীভাবে তারা সামঞ্জস্য রক্ষা করবে।
বর্তমানে টেক্সাসে স্বচালিত যানবাহন চালানোর অনুমতি থাকলেও, নতুন আইন চালুর পর এই পরিষেবার জন্য বিশেষ অনুমোদন নিতে হবে। এমনকি কর্তৃপক্ষ প্রয়োজনে লাইসেন্স বাতিলও করতে পারবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে গাড়িগুলোর ব্যবস্থাপনা কীভাবে করা হবে, সে সম্পর্কেও তথ্য দিতে হবে।
ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে অস্টিনে ১০–২০টি মডেল ওয়াই গাড়ি দিয়ে রোবোট্যাক্সি চালু হবে। তবে কারা যাত্রী হবেন, কত খরচ হবে কিংবা কোন এলাকাগুলোতে চলবে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি
বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা রাডার
বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত হলো নতুন র‌াডার ‘জিএম ৪০৩ এম’। বগুড়ায় নব স্থাপিত আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি ১৮ জুন (বুধবার) উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এ অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাডারটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।
ড্রিমলাইনার নিয়ে সতর্ক বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে মোট ৬টি ড্রিমলাইনার এয়ারক্রাফট। এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ পতিত হওয়ার ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এগুলো সর্বোচ্চ ইনসপেকসন করছে বাংলাদেশ বিমান।  তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেবে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য প্রস্তুত বিমানের প্রকৌশল বিভাগ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা রওশন কবির জানিয়েছেন,  বিমানের সব বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেম- যেমন, ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ার কন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির মান যাচাই করার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো পরিচালনা এবং ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেক সম্পন্ন করার কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং-৭৮৭-৮ এবং দুটি বোয়িং-৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড্ডয়ন করে। এই উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণে বিমানের প্রকৌশল বিভাগ এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসরণ করে। এই প্রোগ্রামে প্রতিটি মেইনটেন্যান্স টাস্ক, নির্ধারিত সময়সীমা এবং পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকে। এটি বোয়িং কোম্পানির মেইনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্ট, টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টের নির্দেশনা অনুসারে তৈরি এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত।
প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১। বোয়িং ৭৮৭-৮ মডেলের এয়ারক্রাফটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন বাদে ওই ফ্লাইটের সব আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনার পর ভারতে স্থানীয় বিভিন্ন অপারেটরের অধীনে বিমান পরিষেবা দেওয়া বোয়িং ৭৮৭এস মডেলের সব এয়ারক্রাফট নিরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
এছাড়াও দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭-৮/৯ মডেলের, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশ দেয় ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভারতে ফের হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিল। এর মধ্যে ছয় তীর্থযাত্রী ছিলেন যাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং তাদের সঙ্গে থাকা শিশুটির বয়স ২৩ মাস। নিহত তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে।
মূলত কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয় বলে ১৫ জুন (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে প্রকাশ,  আর্যন এভিয়েশন কোম্পানির এই হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের যাত্রাপথে, গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে একটি জঙ্গলে ভেঙে পড়ে। ভোর ৫টা ২০ মিনিটে  ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনার কথা এক্সে (পূর্বের টুইটার) জানিয়ে লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত বেদনাদায়ক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। আমি সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, চলতি বছরের ২ মে হিমালয়ের কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর গত ৬ সপ্তাহের মধ্যে এটা হেলিকপ্টার সংক্রান্ত পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত ৭ জুন আরেকটি হেলিকপ্টার কেদারনাথের দিকে যাত্রাকালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে একটি সড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এদিকে গুজরাটের আহমাদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ বিধ্বস্ত হওয়ার পর ১৩ জুন ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে তাদের বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭-৮/৯ মডেলের, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশ দেয়। এর মধ্যে রয়েছে বিশেষ ক্ষেত্রে টেনঅফ নিরীক্ষা, ইলেক্ট্রনিক ইঞ্জিন কন্ট্রোল টেস্ট ও ইঞ্জিন ফুয়েল সম্পর্কিত নিরীক্ষা।
দিল্লিতে এক ব্রিফিংয়ে রাম মোহন নাইডু বলেছেন, আমরা ৭৮৭ সিরিজের বিমানগুলো বাড়তি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছি। আমাদের বহরে এই সিরিজের ৩৪টি বিমান রয়েছে। ইতোমধ্যে আটটির নিরীক্ষা করা হয়েছে এবং দ্রুতই সবগুলোর নিরীক্ষা সম্পন্ন করা হবে।
বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই বোমাতঙ্কে জরুরি অবতরণ করতে হয়েছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইটকে। ১৩ জুন (শুক্রবার) ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। এয়ারবাস এ৩২০এনইও মডেলের এই বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে নিরাপদে অবতরণের পর বিমানটিতে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চালানোর কথা জানাগেছে।  এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা জানান, সব যাত্রীকে তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ সবই স্ক্যান করছে।
এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝআকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন।
লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার যে ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়েছে, এর যাত্রীদের জাতীয়তা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
১২ জুন (বৃহস্পতিবার) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি স্টুডেন্ট হোস্টেলের কাছে।
এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইট এআই১৭১ আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।
এই ফ্লাইটে সব মিলিয়ে ২৪২ জন আরােহী ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয় ছিলেন। ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। তাছাড়া, দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।
দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি নেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার পর বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) বোয়িংয়ের একটি সম্ভাব্য কারিগরি দলের সাথে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে বলে আশা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্মকর্তারা এখনও কোনো বিবৃতি প্রকাশ করেননি।
বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
নিউজ ১৮ সূত্রে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমান কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।
তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি।”
থার্মাল স্ক্যানারে চলছে যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয়
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডিক্যাল টিমের মাধ্যমে থার্মাল স্ক্যানার দিয়ে নন-টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
ছাড়াও বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবাইকে মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ।
যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানিয়েছে,  চেষ্টা করা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার। পাশাপাশি কর্মীরাও মাস্ক ব্যবহার শুরু করেছেন। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনার সবটুকু বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশের সকল বন্দরে গত ৪ জুন স্বাস্থ্য সতর্কতা জারি করে অধিদফতর।  অধিদফতরের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনাও দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল/নৌ/বিমান বন্দরের আইএইচআর ডেস্কগুলোতে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অবস্থায়  গত বুধবার (১১ জুন) সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।
১১ দফা নির্দেশনা—
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. শ্বাসতন্ত্রের রোগগুলো হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।
৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।
৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন;
সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়-
১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।
২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
৩. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।
৪. প্রয়োজন হলে নিকটের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নম্বরে যোগাযোগ করুন।
১০ শর্তে ই-বাইক উৎপাদনে করছাড়
দেশীয় ই-বাইক শিল্পকে উৎসাহিত করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জ্বালানি সাশ্রয়ী ই-বাইক উৎপাদনে বড় ধরনের করছাড়ের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, স্থানীয়ভাবে ই-বাইক উৎপাদনে ৫ শতাংশের বেশি সব ধরনের কর মওকুফ করা হবে। পাশাপাশি, ই-বাইক তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি বা দেশীয়ভাবে কেনার ক্ষেত্রেও ভ্যাট, আগাম কর ও সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হবে।
তবে এই কর ছাড় পেতে ১০টি শর্ত মানতে হবে উদ্যোক্তাদের।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানাগেছে, ই-বাইক উৎপাদনে উদ্যোক্তাদের অবশ্যই ই-বাইক কারখানা স্থাপনের জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন এবং বিআরটিএ থেকে মেকারস কোড ও টাইপ অনুমোদন নিতে হবে। থাকতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ আইএসও সনদ ।
এছাড়াও কারখানায়  আধুনিক যন্ত্রপাতি ও কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চেসিস উৎপাদনের সক্ষমতাসহ কমপক্ষে ২৫০ জন কর্মী থাকতে হবে। ই-বাইকের প্লাস্টিক অংশ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে নিজস্ব কারখানায়। থাকতে হবে নিজস্ব পেইন্ট শপ এবং ই বাইক রং করার কাজ কারখানাতেই করতে হবে।
পাশাপাশি  ইলেকট্রিক মোটর ও যন্ত্রাংশ নিজস্বভাবে উৎপাদন করতে হবে এবং ব্যাটারি তৈরি করতে হবে নিজ উদ্যোগে বা স্থানীয় উৎপাদনকারীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ব্যাটারি সংগ্রহ করতে হবে।
সর্বপোরি উৎপাদিত ই-বাইক বিপননে বিক্রয়কেন্দ্র, যন্ত্রাংশ সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা কেন্দ্র নিশ্চিত করতে হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স ও মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি স্থানীয় হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
১০ জুন (মঙ্গলবার) লন্ডনে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সকালে এয়ারবাস প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে।দুপুর সাড়ে ১২টায় মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এভিয়েশন বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়।
এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মেনজিস হচ্ছে এয়ারপোর্টে পৃথিবীর সর্ববৃহৎ গ্রাউন্ড হ্যান্ডেলার। সারা পৃথিবীর সাড়ে ৩০০ এয়ারপোর্টে কাজ করে। তাদের সঙ্গে এভিয়েশন বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়। তিনি বলেন, বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল খুব দ্রুত চালু করার চেষ্টা করছে সরকার। সেখানে কোন প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে সে বিষয়ে অনেকের সঙ্গে কথা হচ্ছে। সেই আলোকে মেনজিসের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা।
এদিন হোটেলে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোতচওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে সম্মাননা গ্রহণ করবেন
দেশে সবুজ প্রযুক্তি নির্ভর পরিবহণ শিল্পে ২০০ কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা
বাংলাদেশে সবুজ প্রযুক্তিনির্ভর পরিবহণ, ইভি ও লিথিমিয়া ব্যাটারি শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি জারি করা দুটি পৃথক এসআরও-এর মাধ্যমে ই-বাইক ও লিথিয়াম/গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার ক্ষেত্রবিশেষে  ৬০%-৮০% থেকে কমিয়ে মাত্র ১% নির্ধারণ করা হয়েছে।
সূত্রমতে, এই সিদ্ধান্তের ফলে দেশীয় কোম্পানি ওয়ালটন ও রানারের পাশাপাশি বহুজাতিক হুয়াওয়ে, টয়োটা মতো প্রতিষ্ঠান গুলো সবুজ প্রযুক্তির পরিবহণ ও ব্যাটারি খাতে অন্তত ২০০ কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি, এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এতে দেশের জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পাশাপাশি রপ্তানি বৈচিত্র্য ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
তাদের মতে, নতুন এসআরও কার্যকর হলে দেশে ই-বাইক, লিথিয়াম আয়ন ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি উৎপাদনের পথ উন্মুক্ত হবে।  এছাড়াও ‘ইজি বাইক’ ও রিকশায় গবেষণা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে দেশি শিল্পে গতি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে এবং অন্তত ১০০০ কোটি টাকার রাজস্ব লিকেজ সম্ভব হবে।
এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ফয়েজ আহমদ তৈয়্যব-এর উদ্যোগে এই নীতিগত অগ্রগতি ঘটে। ৫ মে ২০২৫ ইং তারিখে তিনি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে বিভিন্ন ধরনের রেফারেন্স সহযোগে একটি গবেষণা ভিত্তিক ডিও বা আধা সরকারি পত্র প্রেরণ করেন। বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই নীতিগত পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো টিম একাধিক বৈঠক ও পরামর্শ সভার মাধ্যমে গবেষণা ভিত্তিক প্রস্তাবনা উপস্থাপন করেন। অর্থ মন্ত্রণালয়ও এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে।  এছাড়া, পুরাতন ও রিফার্বিশড পার্টস আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও ই-বর্জ্য বৃদ্ধির যে প্রবণতা ছিল, প্রস্তাবনা মতে তা বন্ধ করতে ২০২২ সালের এসআরও নং ১২৩ বাতিল করা হয়েছে। এতে প্রতিবছর সরকার আনুমানিক ১০০০ কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে।
একইভাবে  তথ্য ও প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব একটি সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই নীতিগত সংস্কারকে ‘সবুজ ট্রান্সপোর্টেশন, ইভি এবং পরিবেশ বান্ধব ব্যাটারি শিল্প উৎপাদনে নতুন এক  যাত্রার  ভিত্তিপ্রস্তর’ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা।
মেট্রোরেল চলছে, সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস নিতে মানা
পবিত্র ঈদুল আজহায় এক দিন বন্ধ থাকার ফের চালু হয়েছে মেট্রোরেল। ৮ জুন, রাবিবার সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। তবে এই যাত্রায় কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস নিয়ে যাতায়াত না করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অমান্যকারীদের ধরতে প্রতিটি মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে বলে জানানো হয়েছে।
কোনো যাত্রীর কাছে কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে, তাঁকে মেট্রোস্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া সোমবার থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।
ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে
পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন, অর্থাৎ আগামী রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
এ ছাড়া আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল স্থাপনে চুক্তি সই
বন্দরনগরী চট্টগ্রামে হবে দেশের প্রথম মনোরেল। সে লক্ষ্যে ১ জুন (রবিবার) চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার মিলনায়তনে সমঝোতা চুক্তি হয়েছে।  চুক্তি অনুযায়ী ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করবে। নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে পাঁচ বছরের মতো।
চুক্তি সই অনুষ্ঠানে এমনটাই জানানো হয়েছে। অনুষ্ঠানে মনোরেল প্রকল্পের অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরেন আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের চিফ রিপ্রেজেনটেটিভ কাউসার আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রস্তাবিত মনোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার। এতে বিনিয়োগ হবে প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার কোটি টাকা। পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস। এই বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না। কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেয়া হবে।
এছাড়াও গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাস্তবায়ন করা হবে। বিনিয়োগ আসবে জার্মানির নাস ইনভেস্টমেন্ট এবং মিশরের ন্যাশনাল ব্যাংক অব ইজিপ্ট থেকে। প্রকল্পের সম্ভাব্য তিনটি রুট চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে লাইন-১ হবে ২৬ দশমিক ৫ কিলোমিটার। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত (বহদ্দারহাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে) লাইনটি হবে। লাইন-২ হবে ১৩ দশমিক ৫ কিলোমিটার। নগরীর সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কয়ার (একে খান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গি বাজার হয়ে) লাইনটি হবে। লাইন-৩ হবে ১৪ দশমিক ৫ কিলোমিটার। অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার (মুরাদপুর, পাঁচলাইশ, আন্দরকিল্লা ও কোতোয়ালি হয়ে) লাইনটি হবে।
আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী বলেন, মনোরেল থেকে রাজস্ব আসবে শুধু টিকিট নয়, বরং বিজ্ঞাপন, স্টেশনে দোকানপাট, আশপাশের সম্পত্তিমূল্য বৃদ্ধির মাধ্যমেও। একটি ভালো গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের সদস্য সচিব নাজির শাহীন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে চট্টগ্রামে সাড়ে ৫৪ কিলোমিটার মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর ২০২১ সালের ৮ জুন চট্টগ্রাম নগরীতে মনোরেল চালু করতে চসিককে প্রস্তাব দিয়েছিল চায়না প্রতিষ্ঠান উইটেক। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিদল ওইদিন টাইগারপাস চসিক কার্যালয়ে তৎকালীন মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়। একই বছরের ১৯ মে মনোরেল চালুর প্রস্তাব করেছিল চীনের আরেক প্রতিষ্ঠান উইহায় ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ কোম্পানি লিমিটেড এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণে ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়াও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বুধবার (২৮ মে) বেবিচক সদর দপ্তরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে বেবিচক সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ বেবিচক চেয়ারম্যান।
এ ছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধনকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফের যান্ত্রিক ত্রুটিতে ২০ মিনিট অচল মেট্রো রেল
ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেলো বুধবার (২৮ মে) । মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেটে আটকে যায়।
এর আগেও গত ২৪ মার্চ যান্ত্রিক ত্রুটির কারণে কাজী পাড়া থেকে মিরপুর ১০-এ ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহনটি। সেদিন দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত ২৭ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। একইভাবে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি উত্তরা ও মতিঝিলে  সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখতে হয়েছিলো। একই বছরের ১৭ ফ্রেব্রুয়ারি দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
তারও আগে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওড়াপাড়া স্টেশনে পৌঁছার আগেই এক একবার এবং কাজীপাড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আবারও বন্ধ হয়ে যায় মেট্রোরেল। অবশ্য ৮ থেকে ১০ মিনিট পর আবার গতি ফিরে পায়।
তবে আজ ফার্মগেটে প্রায় ২০ মিনিট নিশ্চল থাকতে হয়েছে মেট্রোরেলকে। এ সময় যাত্রীরা ট্রেনের ভেতরে অপেক্ষা করছিলেন। পরে চালকের দক্ষতায় যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ট্রেনটি ২০ মিনিট পর মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এসময় মেট্রোলের সব স্টেশনে যাত্রীর চাপ ছিল খুবই বেশি। মেট্রোর (ট্রেনের) ভেতরেও দাঁড়ানোর বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা ছিল না। এর মধ্যে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
ডিএমটিসিএল সূত্র জানায়, আজ নয়াপল্টনে বিএনপির যুব সমাবেশ ছিল। ফলে সকাল থেকে মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ে। বিকেলে সমাবেশ শেষ হওয়ার পর এই চাপ আরও কয়েক গুণ বেড়েছে।
সন্ধ্যায় ডিএমটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি গোলযোগের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এখন মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়েছে। যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সহযোগিতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
ট্রেনের ৬ জুনের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট
পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এ যাত্রার সপ্তম বা শেষ দিনের (৬ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে মঙ্গলবার (২৭ মে) । যাত্রীদের সুবিধার্থে এবারো শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।  এই টিকিট আগাম বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। এসময় প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ হাজার ৯৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার ৬৭৮টি টিকিট বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৪ টি টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে৷
যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।
সাড়ে ১৪ হাজার টিকিটের জন্য ৩ কোটি ও ১৭ হাজারের জন্য ২ কোটি হিট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যেআজ ২৬ মে (সোমবার) বিক্রি হয় আগামী ৫ জুনের ট্রেনের টিকিট। দিনটি ঈদের ২ দিন আগে হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ ছিল আগের দিনগুলোর চেয়ে সবচেয়ে বেশি। ওই দিনে পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকিটের জন্য ৩ কোটি এবং পূর্বাঞ্চলের ১৭ হাজারের জন্য ২ কোটি হিট হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সকাল ৮টায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট প্রত্যাশীরা ২ কোটি ৯৭ লাখ বার টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে হিট করেছেন।
অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট। দুপুর আড়াইটা পর্যন্ত টিকিট প্রত্যাশীরা এক কোটি ৯৯ লাখ বার টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে হিট করেছেন।
তথ্য অনুযায়ী দেখা গেছে, ৫ জুনের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ৯২৪টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৭ হাজার ৩৪৮টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজার ৫৭৬টি। এবং সারা দেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৮৫ হাজার ৮০৩টি।
আরও জানা গেছে, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা থেকে দুই অঞ্চলের ৩১ হাজার ৯৩১টি আসনের টিকিট এবং সারা বাংলাদেশে ৬৫ হাজার ১৫০টি আসনের টিকিট বিক্রি হয়েছে।
৫ জুনের রেল টিকিটের জন্য প্রায় ৩ কোটি হিট!
ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে যেন আগাম টিকেট কিনতে বাংলাদেশ রেলওয়ের সার্ভারে হিট বাড়ছেই। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৫ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার। সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। এসময় টিকিট কিনতে প্রথম ৩০ মিনিটেই  ২ কোটি ৯৭ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সূত্র।
কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেছেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে গতকাল রবিবার সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আজ সোমবার টিকিটের চাহিদা আরো বেশি থাকবে। দিন দিন এটা বাড়তেই থাকবে বলে মনে হচ্ছে।
এর আগে রবিবার (২৫ মে) দুপুরে প্রথম ৩০ মিনিটেই এক কোটি ৯৪ লাখ হিট হয়েছে রেলের সার্ভারে। সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ দুই কোটি ৭৬ লাখ হিট করেন টিকিটপ্রত্যাশীরা। এদিন দুপুর ২টায় রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ১ কোটি ৯৪ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে।
পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর ৩ জুনের টিকিটের জন্য প্রথম আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে শনিবার (২৪ মে)।
সোমবার দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
প্রাপ্ত তথ্য মতে, আগামী ৫ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৩ হাজার ৯২৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৩৪৮ টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৫৮১ টি টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০৩ টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ২২ হাজার ৬৭৭ টিকিট।
ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন পাওয়া যাবে।
এয়ারলাইন্স জিএসএ ফোরামের আত্মপ্রকাশ
বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধি জেনারেল সেলস এজেন্টদের নিয়ে গঠিত হলো নতুন সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ।  রাজধানীর শেরাটন হোটেলে ২৫মে জমকালো রাতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উন্মেচিত হলো সংগঠনটির লোগো। অনুষ্ঠানে দেশি ও বিদেশি এয়ারলাইন্দের প্রতিনিধিরা জিএসএ ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৭০ টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স তাদের জিএসএদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রাথমিকভাবে ফোরামের সদস্য হয়েছেন ২৮ টি জিএসএ কোম্পানি, যারা ৫০ টির বেশী বিদেশী এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করছে। ফোরামের উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, বাকি জিএসএ কোম্পানিরাও দ্রুত সদস্যপদ গ্রহন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুনজুর করীর ভূঁইয়া। এয়ারলাইন্স জিএসএ ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ ইউসুফ ফারাজী, আরিফ রহমান, মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, সোহাগ হোসেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, মিজানুর রহমান এবং মুজাক্কের হক। আরও উপস্থিত ছিলেন, মাহবুবুল আনাম, রাজীবুল হক চৌধুরী, শাদাত হোসেন, ইয়ামি এম সালেহ, ইউসুফ ওয়ালিদ ও তৌফিক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে এভিয়েশন খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস গ্রুপের পরিচালক মুজাক্কের হক। এতে বলা হয়, এয়ারলাইন্স সমূহ বাংলাদেশ থেকে ৩০ টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, বছরে কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রীকে বিমান সেবা দিচ্ছে এবং কমপক্ষে আড়াই লাখ টন কার্গো পরিবহন করছে। বিমান পরিষেবা ব্যাবসার সঙ্গে ছোট বড় প্রায় ৫ হাজার উদ্যোক্তা জড়িত এবং এই খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় সোয়া লাখ মানুষের।
এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে ও লক্ষ্য সস্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত জিএসএ কোম্পানী সমুহ এবং সংশ্লিষ্ট এভিয়েশন শিল্পের স্বার্থে এয়ারলাইন্স জিএসএদের প্রতিনিধিত্বের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। এছাড়া ন্যায্য ও অগ্রসরমান বিমান চলাচল নীতিমালার পক্ষে সরকারি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা। প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে জিএসএ এবং এভিয়েশন পেশাজীবীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা। আন্তর্জাতিক সম্প্রদায় ও এয়ারলাইনের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় এভিয়েশন হাব হিসেবে উপস্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে ৩০ মিনিটে প্রায় ২ কোটি হিট
ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুনের পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আগাম টিকট কাটতে রবিবার (২৫ মে) দুপুরে প্রথম ৩০ মিনিটেই এক কোটি ৯৪ লাখ হিট হয়েছে রেলের সার্ভারে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, দুপুর ২টায় শুরু হয় টিকিট বিক্রি। এর আগে সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ দুই কোটি ৭৬ লাখ হিট করেন টিকিটপ্রত্যাশীরা।
বাংলাদেশ রেলওয়ের তথ্যানুযায়ী, আগামী ৪ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৪ হাজার ২০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৪৪৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয়েছে ৩১ হাজার ৫৪৭টি টিকিট।
ট্রেনে ঈদযাত্রা ঘিরে এবার সারাদেশে এক লাখ ৮৩ হাজার ৬৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয়েছে ৬২ হাজার ২৫৮টি টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট পাওয়া যাবে ২৭ মে।
ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে ৫ জুন৷
যাত্রীদের টিকিট কেনার সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
আধা ঘণ্টায় টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর ৩ জুনের টিকিটের জন্য ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে। এই হিট হয়েছে প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে। সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে।
শনিবার (২৪ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের জন্য ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে।
এ বিষয়ে কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে ধারণা করছি। ’
এদিকে, দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে এ ভিন্নতা এনেছে বাংলাদেশ রেলওয়ে।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।
টেসলাকে টেক্কা দিতে শাওমি’র নতুন বৈদ্যুতিক গাড়ি
আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাতা টেসলার ‘মডেল ওয়াই’-এর সরাসরি প্রতিযোগী হিসেবে দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি এবং প্রথম বহুমুখী স্পোর্টস কার ‘ওয়াইইউ৭’ (YU7) বাজারে উন্মোচন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি। শাওমির এই ইভিটির বিশেষত্ব হলো মাত্র ১৫ মিনিটের চার্জে প্রায় ৬২০ কিলোমিটার চলার মতো শক্তি সঞ্চয় করতে পারে।
নিজেদের আগের মডেল ‘এসইউ৭’ বাজারে ব্যাপক সাড়া ফেলায় প্রতিষ্ঠানটি নতুন এই গাড়ির মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে জুলাই ২০২৫ সালে বাজারে আসবে নতুন গাড়িটি। গাড়িটি বিষয়ে শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানান, এর মূল্য টেসলার তুলনায় ৬০,০০০ থেকে ৭০,০০০ চীনা মুদ্রা বেশি হতে পারে। বর্তমান সময়ে টেসলার ‘মডেল ওয়াই’-এর প্রাথমিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ৫০০ ইউয়ান (প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা)।
গাড়িটির দৈর্ঘ্য ৪৯৯৯ মিলিমিটার, প্রস্থ ১৯৯৬ মিলিমিটার এবং উচ্চতা ১৬০০ মিলিমিটার। গাড়ির ভেতরের পরিসর বেশ প্রশস্ত।
নতুন অবমুক্ত ওয়াইইউ৭ মডেলটি পাওয়া যাবে তিন ভিন্ন ভ্যারিয়েন্টে।  এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টটি দ্বৈত মোটরযুক্ত। এর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৬৯০ অশ্বশক্তি। এতে মাত্র ৩.২৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ১০১.৭ কিলোওয়াটঘণ্টার উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮৩৫ কিলোমিটার চলতে সক্ষম।
যদিও  টেসলার এসইউ৭ এর সর্বোচ্চ  গতি ঘণ্টায় ৭১৯ কিলোমিটার পর্যন্ত।
বিশ্লেষকদের মতে, ‘ওয়াইইউ৭’ গাড়িটির শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘ রেঞ্জ এবং উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার আধিপত্যে বড় ধাক্কা দিতে পারে।
প্রতিদিন রেলের সর্ভারে প্রায় অর্ধ কোটি হিট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। টিকিট কিনতে প্রতিদিনই প্রায় অর্ধ কোটি বারের মতো হিট পড়ছে রেলেও সার্ভারে। তবে এখন পর্যন্ত সার্ভার বিকল হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্রমতে, শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় অনলাইনে ২ জুনের টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ৪২ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে।  আগের দিন  ১ জুনের  টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৪ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সূত্রে প্রকাশ, আগামী ২ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৮ হাজার ২৮০টি টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২০ ট্রেনে ১৩ হাজার ৭১৪ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ১৭ ট্রেনে ১৪ হাজার ৫৬৬টি টিকিট বরাদ্দ রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩ হাজার ৬৩৭টি টিকিট বিক্রি হয়েছে।  আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৬০টি টিকিট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ২০টি টিকিট।
আগের দিন সকাল ৮ টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট কিনতে ২৭ লাখ হিট আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট কিনতে ১৭ লাখ হিট করা হয়েছে। বরাদ্দের ২৯ হাজার ৭৭১টি টিকিটের মধ্যে দুপুর আড়াইটার মধ্যের দুই অঞ্চল মিলিয়ে ১৯ হাজার ১৩৪টি টিকিট বিক্রি হয়।  সারা দেশে বরাদ্দ রাখা ১ লাখ ৬৩ হাজার ৭৮৩টি টিকিটের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয় ২৫ হাজার ৭৮৩টি টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
এদিকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রীম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।
অনলাইনে ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু; যেভাবে কাটবেন
আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন আগামী ৭ জুনকে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শেষে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত কয়েক বছরের মতো এবার যাত্রীরা অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারছেন। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।
রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা যাত্রীদের বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে যায়। তবে উত্তর অঞ্চলের কিছু ট্রেনের টিকিট কয়েক ঘণ্টা পরও মেলে।
কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কিনবেন?
যাত্রীরা সহজেই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://railapp.railway.gov.bd থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
১. ওয়েবসাইটে প্রবেশ করে উপরের দিকের রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন।
২. একটি নতুন পেজে ব্যক্তিগত তথ্যাদি যেমন নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি দিয়ে ঘরগুলো পূরণ করুন।
৩. মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যাবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।
৪. সব তথ্য সঠিক হলে রেজিস্ট্রেশন সফল হবে এবং আপনি অটো লগইন হয়ে যাবেন।
টিকিট কেনার ধাপ:
১ যদি অটো লগইন না হয়, তবে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২. লগইন করার পর: ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন
শ্রেণি (যেমন: শোভন, এসি ইত্যাদি) ঘর পূরণ করে Find Ticket বাটনে ক্লিক করুন।৩. ট্রেনের নাম, সিটের অবস্থান এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে।
View Seats বাটনে ক্লিক করে খালি আসন সিলেক্ট করুন এবং Continue Purchase অপশনে ক্লিক করুন।
৩.  Visa, Mastercard অথবা bKash-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন ।
টিকিট ডাউনলোড ও সংগ্রহ:
পেমেন্টের পর একটি ই-টিকিট (E-ticket) অটো ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলে পাঠানো হবে।
সেই ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে, একটি ফটো আইডি সহ স্টেশন থেকে মূল কপি সংগ্রহ করা যাবে।
এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।
ল্যান্ডিং-পার্কিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ কমানোর সুপারিশ
ভারতের ট্রানজিট সুবিধা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর দেশের এয়ার কার্গো খাতকে গতিশীল করতে বিমানবন্দরে ল্যান্ডিং, পার্কিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ কমানোর সুপারিশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ভারতের ট্রানজিট বন্ধের প্রেক্ষাপটে আকাশপথে পণ্য পরিবহনকে আরও প্রতিযোগিতামূলক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সোমবার (১৯ মে) এ সংক্রান্ত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে তাদের সঙ্গে যৌথভাবে এই প্রস্তাবনা তৈরি হয়েছে।এ বিষয়ে বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ভারতের সিদ্ধান্তের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। আমরা কার্গো ব্যয় কমাতে বদ্ধপরিকর এবং ভারতের চেয়েও আমাদের সেবা আরও প্রতিযোগিতামূলক করবো।
একমত পোষণ করে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, কার্গো হ্যান্ডলিং খরচ কমাতে বিদ্যমান ট্যারিফ পুনর্বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই নতুন হারে চার্জ ঘোষণা করা হবে।
কার্গো অবকাঠামোতে বাড়ছে বিনিয়োগ
বর্তমানে শাহজালালের কার্গো ভিলেজ দৈনিক ৩০০ টন হ্যান্ডলিং সক্ষমতার জন্য পরিকল্পিত হলেও বাস্তবে সেখানে প্রায় ১,২০০ টন পর্যন্ত কার্গো পরিচালনা করা হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত জনবল নিয়োগসহ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
সম্প্রতি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো অপারেশন চালু হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারেও একই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শুল্ক খালাস প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলো একসঙ্গে কাজ করছে।
বেবিচক চেয়ারম্যান জানান, শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বর্তমান ২ লাখ টন থেকে বেড়ে বছরে ৫ লাখ ৪৬ হাজার টনে উন্নীত হবে। এই টার্মিনালে আধুনিক অটোমেশন প্রযুক্তিসহ ৩৬ হাজার বর্গমিটারের একটি কার্গো জোন থাকবে, যাতে স্টোরেজ সংকট কাটবে।
চার্জ ও ব্যয় নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ
বর্তমানে ঢাকায় প্রতি কেজি কার্গো হ্যান্ডলিংয়ে চার্জ পড়ে প্রায় ০ দশমিক ২৯ ডলার, যা ভারতের দিল্লির ০ দশমিক ০৫ ডলারের তুলনায় ছয় গুণ বেশি। পাশাপাশি জেট ফুয়েলের দামও ভারতে তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এই ব্যয়ের চাপ রপ্তানিকারকদের উদ্বিগ্ন করে তুলেছে।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) তথ্য মতে, প্রতি সপ্তাহে প্রায় ৬০০ টন গার্মেন্টস পণ্য ভারতের মাধ্যমে রপ্তানি হতো, যা এখন পুরোপুরি বন্ধ। তবে জেট ফুয়েলের সাম্প্রতিক মূল্য হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে রপ্তানিকারকদের।
এমন অবস্থায় অভ্যন্তরীণ এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের ট্রানজিট বন্ধের ঘটনাকে সংকট হিসেবে নয়, বরং একটি সম্ভাবনা হিসেবে দেখতে হবে। এটি বাংলাদেশের জন্য নিজস্ব এয়ার কার্গো হাব গড়ে তোলার সুবর্ণ সুযোগ বলেও মনে করছেন তারা৷
শাহজালালে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওয়ানা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’
তিনি আরও বলেন, 'উড়োজাহাজটির বর্তমান অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।'
ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এয়ারলাইন্সের পাঠানো এক বার্তায় বলা হয়, '২০ মে ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের পর টিকে৭১৩ নম্বর ফ্লাইটটি মেরামতের প্রয়োজনে রানওয়েতে থামানো হয়। সফলভাবে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই উড়োজাহাজটির দ্বিতীয় ইঞ্জিনে হঠাৎ করে পাখির আঘাত লাগায় সেটি ফিরে আসতে বাধ্য হয়।'
বার্তায় আরও বলা হয়, 'আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, সব যাত্রী, নক্রু এবং উড়োজাহাজটি নিরাপদ রয়েছে। যেহেতু উড়োজাহাজটিকে মেরামতের প্রয়োজন, সেটির জন্য কিছুটা সময় লাগবে। এ সময়ে আমাদের সম্মানিত সব যাত্রীর জন্য কাছাকাছি হোটেলে থাকার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।'
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ
আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ।
শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন সূত্রে প্রকাশ, আলোচনায় বাংলাদেশ হাইকমিশনার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে আবেদনকারীরা আরও সহজে ভিসা সুবিধা পেতে পারেন।
ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে দেখে।
তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দেয়। এ জন্য ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুদেশের মধ্যে ইতোমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও।
জাপানসহ একাধিক দেশে কারখানা বন্ধ করছে নিশান
নিসান অটোমোবাইল কোম্পানি জাপানে দুটি গাড়ি সংযোজন কারখানা এবং মেক্সিকো, ভারত, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় কারখানা বন্ধের পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খবর রয়টার্স।
খবরে বলা হয়, জাপানে বন্ধ হতে পারে ঐতিহাসিক ওপ্পামা প্ল্যান্ট (যেখানে ১৯৬১ সালে নিসানের উৎপাদন শুরু হয়) এবং শোনান প্ল্যান্ট, যা নিসান শাতাইয়ের পরিচালনায় ও নিসানের ৫০% মালিকানায় পরিচালিত হয়। এতে করে জাপানে নিসানের মাত্র তিনটি সংযোজন কারখানা টিকে থাকবে।
বিদেশেও মেক্সিকো, ভারত, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় উৎপাদন বন্ধের পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবে বৈশ্বিক কারখানা সংখ্যা ১৭ থেকে ১০-এ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এতে কর্মী ছাঁটাই হতে পারে ১৫% পর্যন্ত।
নিসানের নতুন সিইও ইভান এস্পিনোসা নেতৃত্বে এই রূপান্তর প্রক্রিয়া আগের ব্যবস্থাপনার তুলনায় বেশ কড়া। তবে নিসান জানিয়েছে, এসব বন্ধের খবর এখনো “অনুমানভিত্তিক” এবং অফিসিয়াল কিছু নয়।
২০২৪ অর্থবছরে নিসানের গাড়ি বিক্রি ছিল ৩.৩ মিলিয়ন, যা ২০১৭ সালের তুলনায় ৪২% কম।
ডিবিটেক/বিএমটি
‘এক চাকা’ নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানের ফ্লাইট
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাইলট বিল্লাহর অসামান্য দক্ষতায় দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় ।আর অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে প্রকাশ, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।  বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রানওয়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।
বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।
এদিকে শুক্রবার আকাশে উড়তেই বিমানটির এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে গেলেও দক্ষতার সঙ্গে এটি অবতরণে সক্ষম হন ফ্লাইটটি পরিচালনায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমানটি আকাশে উড়ানোর পরই পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান- তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।
বিমানটি অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে।সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে তখন একপাশে কিছুটা হেলে স্লিপ করছিল।দেখে মনে হচ্ছিল, পাইলট এক চাকার ওপর যেন বেশি প্রেসার না পরে সেজন্য বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করিয়েছেন।
লিজকৃত গাড়ি ফেরত নিয়ে উচ্চমূল্যে বিক্রি করেছে টেসলা
২০১৯ সালে টেসলা যুক্তরাষ্ট্রে একটি ব্যতিক্রমী নীতিমালা চালু করে, যার আওতায় গ্রাহকদের তাদের লিজকৃত গাড়ি মেয়াদ শেষে ক্রয়ের সুযোগ দেওয়া হতো না। টেসলা দাবি করে, এসব গাড়ি ভবিষ্যতের স্বয়ংচালিত রোবোট্যাক্সি নেটওয়ার্কে ব্যবহার করা হবে। সেই সময় কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দেন, “এই গাড়িগুলো আমাদের ফেরত দরকার,” এবং ২০২০ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি রোবোট্যাক্সি চালু হবে।
কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং টেসলা ফেরত পাওয়া গাড়িগুলোতে সফটওয়্যার আপগ্রেড করে উচ্চমূল্যে পুনরায় বিক্রির পথ বেছে নেয়। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব গাড়িতে “ফুল সেলফ-ড্রাইভিং” (মূল্য $৮,০০০–$১৫,০০০) এবং “অ্যাকসেলারেশন বুস্ট” ($২,০০০) যুক্ত করে নতুন ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
যদিও এই প্রক্রিয়াটি আইনত বৈধ, তবে তা গ্রাহকদের দীর্ঘদিন বিভ্রান্ত করেছে এবং তাদেরকে প্রচলিত লিজ ক্রয় সুবিধা থেকে বঞ্চিত করেছে। অবশেষে ২০২৩ সালের ২৭ নভেম্বর টেসলা ঘোষণা দেয়, নতুন লিজ চুক্তির আওতায় নির্ধারিত গাড়ি লিজ শেষে ক্রয়ের জন্য যোগ্য হতে পারে।
ডিবিটেক/বিএমটি
পাঠাওয়ে ১৬০০ টাকা পর্যন্ত ছাড়
মে মাসজুড়ে  রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন পাঠাও ব্যবহারকারীরা। এর মধ্যে রয়েছে পাঠাও বাইক-এ ৩টি রাইডে মোট ৩০০ ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), পাঠাও কার-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), এবং পাঠাও ফুড- এ থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট এক হাজার টাকা পর্যন্ত (প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত) ছাড় দিচ্ছে। এছাড়াও পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
বুধেবার থেকে শুরু হওয়া সুযোগটি ৩১ মে পর্যন্ত চলবে।   সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিল এবং। পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে ডাবল পাঠাও পয়েন্টস।
উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।
এ বিষয়ে পাঠাও-এর ভাইস প্রেসিডেন্ট অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, দেশি অ্যাপ হিসেবে পাঠাও, গত ১০ বছর ধরে আমাদের দেশের মানুষের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে আসছে। ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলিব্রেট করছি আমাদের দেশি প্রাইড, কালচার আর একসঙ্গে থাকার আনন্দ। যা ফুটে উঠছে আমাদের রাইডশেয়ারিং, ফুড আর প্রোডাক্ট ডেলিভারিসহ প্রতিদিনের ছোটো ছোটো গল্পগুলোতে।
চবিতে ২ দিন ফ্রিতে চলবে ৪ ই-কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার)। শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে আগামী দুইদিন এই ই-কারগুলো ফ্রিতে চলবে। মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক সেবা চলবে আগামী বুধবার (১৪ মে) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে ঢাকা থেকে আনা চারটি ই-কার ক্যাম্পাসে চলাচল শুরু করেছে।
এ বিষয়ে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সমাবর্তন ঘিরে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। ই-কারগুলো প্রথম দুইদিন সম্পূর্ণ ফ্রিতে চলবে। এ সময় শিক্ষার্থীদের ব্যবহার ও মতামত পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন থেকে ২০টি ই-কার দিয়ে সেবা চালু করবো। জুলাইয়ে আরও ১০টি ই-কার যুক্ত হবে। শিক্ষার্থীরা যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে এটি ‍স্থায়ী সেবায় রূপ পাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ই-কারে ৬ থেকে ৮ জন যাত্রী একসঙ্গে চলাচল করতে পারবে। এ যানবাহন ধোঁয়া ও শব্দদূষণমুক্ত, যা ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষায় অবদান রাখবে। ভবিষ্যতে নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করে নিয়মিত সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ই-কার সেবাটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমলো জেট ফুয়েলের দাম
দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
দাম কমানোর নতুন ঘোষণা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে , বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদেরকে গণশুনানি দিয়ে সকল তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ৯৩.৫৭ টাকা এবং দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৬০৬৬ মার্কিন ডলার পুনর্র্নিধারণ করা হয়েছে।
এতদিন বিপিসি নির্ধারণ করে আসছিল এই পণ্যটির দাম। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দেয়।
এরপর ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের পৃথক দর বিদ্যমান। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক রুটের জন্য লিটারে ১ সেন্টস কমানো এবং অভ্যন্তরীণ রুটের জন্য ১ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল। শুনানিতে বিইআরসি টেকনিক্যাল মূল্যায়ন কমিটি অভ্যন্তরীণ রুটে বিদ্যমান দর ১১০ টাকা থেকে কমিয়ে ১০৫.৫১ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৪ সেন্টস থেকে কমিয়ে ৬৯ সেন্টস করার পক্ষে মতামত দেয়।
টেকনিক্যাল কমিটি অন্যান্য ব্যয় অপরিবর্তিত রেখে, আন্তর্জাতিক বাজারদর, ডলারের রেট, কোস্টাল ব্যয় এবং ট্যাংকলরির মার্জিন মাসে মাসে সমন্বয় করার পক্ষে সুপারিশ দিয়েছে।
শুনানিতে বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে দর ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বাজার বেড়ে গেলে দাম বেড়ে যাবে, কমে গেলে কমে আসবে।
বিক্রয় আনলো অটোমোটিভ পোর্টাল
মোটরগাইড চালু করেছে অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম। নতুন এই অটোমোটিভ পোর্টালটিতে গাড়ি, মোটরবাইক এবং অটো পার্টস সম্পর্কে আগ্রহীদের প্রয়োজনীয় সকল তথ্য থাকছে। ফলে মোটরগাইড বাংলাদেশ থেকে সহজেই গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন কিংবা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার একসাথে ব্যবহার করেও পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খুঁজে পেতে পারবেন গাড়ি ও বাইক ক্রেতা-বিক্রেতা এবং আগ্রহীরা।
নতুন এই উদ্যোগ নিয়ে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “মোটরগাইড শুধু আরেকটি রিভিউ সাইট নয়-আমরা এটি তৈরি করেছি একটি তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য এবং ইউজার-ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের বিশ্বাস, এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং বিক্রেতাদের বাজারকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।”<o:p></o:p>
জানাগেছে, পোর্টালটি বিক্রয়-এর বিশাল লিস্টিং ডেটাবেসের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে ব্যবহারকারীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, বাইক বা অটো পার্টসের অফার দেখতে পারবেন। এতে করে একজন ক্রেতা আরও আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিক্রেতারাও বুঝতে পারবেন বাজারের চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।<o:p></o:p>
টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে
২০২৫ সালের এপ্রিল মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮% বেড়ে ১৭.৮ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। এটি টানা তৃতীয় মাসে বিক্রির ঊর্ধ্বগতি। সরকার-প্রণোদিত পুরনো গাড়ি বদল কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির প্রভাব অনেকটাই প্রশমিত হয়েছে। খবর রয়টার্স।
চীন প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে মোট ৬.৯৭ মিলিয়ন গাড়ি, যা গত বছরের তুলনায় ৮.২% বেশি।
ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি ৩৩.৯% বেড়ে এপ্রিল মাসে মোট বিক্রির ৫০.৮% দখল করেছে। তবে রপ্তানি ২.২% কমেছে।
এদিকে, স্বচালিত প্রযুক্তি নিয়ে প্রচারণায় ভাটা পড়েছে, বিশেষ করে শাওমি এসইউ৭ দুর্ঘটনার পর সরকারের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার কারণে এটি ঘটেছে।
ডিবিটেক/বিএমটি
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে চলবে বাইক ও সিএনজি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যানজট এড়াতে মঙ্গলবার (৬ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত টোল পরিশোধ করে অন্যান্য গাড়ির মতোই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে এ দুই যানবাহন।
সোমবার (৫ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছেন।
তবে এ গতিসীমা ও লেন না মানলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা শাস্তির মুখে পড়বেন বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন তিনি। দুই পুত্রবধূসহ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অটোমোটিভ শো-তে ফোটন ফ্রিজার ভ্যান উন্মোচন
জমকালো আয়োজনে শেষ হলো তিনদিন ব্যাপী ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশ নিয়ে নতুন প্রযুক্তির ফ্রিজার ভ্যান উন্মোচন করে দেশীয় অটোমোবাইল কোম্পানি এসিআই মটরস্।
শনিবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়- এবারের অটোমোটিভ শো-তে এসিআই মটরস ফোটন ব্র্যান্ড নামে আধুনিক প্রযুক্তি সমন্বিত নতুন সিরিজের ফ্রিজার ভ্যান উন্মোচন করেছে। এটি দেশের রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট সল্যুশনে নতুন মাত্রা যুক্ত করবে।
এ সি আই মটরস্ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ কোম্পানির এর উচ্চপদস্থ কর্মকর্তারা এই ফোটন ফ্রিজার ভ্যান মেলার দ্বিতীয় দিনে উন্মোচন করেন। এছাড়াও ফোটন এর ১ টন ,১.২ টন , ১.৫ টন এবং ৩ টন প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে।
এই অটোমোটিভ শো উপলক্ষ্যে এসিআই মটরস্ এর ফোটন প্যাভিলিয়ন থেকে যেকোনো পিকআপ ক্রয়েই ছিল নিশ্চিত উপহার রেফ্রিজেরেটর, স্মার্ট টিভি, স্মার্ট ফোন পাওয়ার সুযোগ। এই আকর্ষণীয় সুযোগ লুফে নেওয়ার সুযোগ ছিল মেলার শেষ দিন পর্যন্ত। ফলে আয়োজনে দর্শনার্থীদের বিপুল আগ্রহে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল এ সি আই মটরস্ এর ফোটন ব্র্যান্ড।
আইসিসিবিতে একের ভেতর পাঁচ
বৃষ্টিবাধার পর ফের জমে উঠেছে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), চলমান ঢাকা অটো ফেস্ট। প্রর্দশনীর পাশাপাশি তিন দিনব্যাপী বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী- ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’। এখানে বিভিন্ন ব্র্যান্ডের নতুন-পুরাতন মডেলের গাড়ি, মোটরসাইকেল, স্কুটারস, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন, অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন-নতুন মডেল উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলন কেন্দ্রের মোট এক লাখ ৩৪ হাজার বর্গফুটের চারটি ভেন্যুতে একইসঙ্গে চলছে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’। এতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে আয়োজক সেমস-গ্লোবাল কর্তৃপক্ষ। এ যেন একের ভেতর পাঁচ আয়োজন। ছুটির দিনের এমন আয়োজনে তাই ভীড়ও আছে বেশ।
সম্মেলন কেন্দ্রের গুলশেফা হলে কমার্শিয়াল অটোমোটিভ; পুষ্পগুচ্ছতে টু হুইলার; রাজদর্শন ও নবরাত্রি হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রতিটি হলেই আছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, হেলমেট, ব্লুটুথ এমনকি মাসাজ চেয়ারও দেখা গেছে মেলায়।  আন্তর্কাজাতিক বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে চীনা বিভিন্ন ব্র্যন্ডের বৈদ্যুতিক যানের পসরা চোখে পড়ে সবচেয়ে বেশি। প্রদর্শকদের সঙ্গে কথা বলে জানাগেছে, গাড়ি বেচাকেনার চেয়ে অ্যাক্সেসরিজ বিশেষ করে লুব্রিকেন্ট বিক্রি হচ্ছে বেশি।
সরেজমিনে প্রদর্শনীতে দেখা গেছে, ছুটির তিন দিনে অনেকেই মেলায় এসেছেন সপরিবারে। শিশু-নারীরা সেলফি তোলায় ব্যস্ত প্রদর্শনীর গাড়ির সঙ্গে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটি হলের সামনেই টিকিট কাটতে দেখা গেছে দর্শনার্থীদের। তবে গাড়ির চেয়ে মোটরে তরুণদের এবং ইভি ও স্কুটিতে মেয়েদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি হলেই চলছে বিভিন্ন ছাড়ের আয়োজন। বিভিন্ন কোম্পানি কুইজে ও লটারিতে দর্শনার্থীদের জন্য রেখেছেন উপহার। তবে এবার বারকোড/কিউআর কোড এর মাধ্যমে দর্শনার্থীদের নিজেদের অ্যাপ ইনস্টল করাতে ব্যস্ত দেখা গেছে ব্র্যান্ড প্রমোশনালদের।
আয়োজকরা জানান, অটো সিরিজ অব এক্সিবিশন্সের আওতাধীন ‘ঢাকা মোটর শো’, ২০০৬ সাল থেকে সফলতার সাথে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে। ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী; যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ প্রদর্শনীতে মিতসুবিশি, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপাল প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে বাজাজ, স্পিডোজ, ডংজিন গ্রুপ, সালিদা ইভি প্রভৃতি।
প্রসঙ্গত আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে।
ঢাকা মোটর শো-তে বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন
বাংলাদেশে মিতসুবিশির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, র‍্যানকন, বাজারে নিয়ে এসেছে প্রথমবারের মতো স্থানীয়ভাবে সংযোজিত মিতসুবিশি এক্সপ্যান্ডারের চারটি আকর্ষণীয় ভেরিয়েন্ট এক্সপ্যান্ডার ক্লাসিক, এক্সপ্যান্ডার প্রিমিয়াম, এক্সপ্যান্ডার ইকো এবং এক্সপ্যান্ডার স্পোর্ট, যার মধ্যে তিনটি উন্মচিত হইয়েছে ঢাকা মোটর শো ২০২৫-এ। সীমিত স্টকের জন্য দেশের সকল মিতসুবিশি শোরুমে প্রি-বুকিং এর উপর থাকছে বিশেষ ছাড়।
এই উন্মোচনের মধ্য দিয়ে, এক্সপ্যান্ডার ক্লাসিকের পাশাপাশি এক্সপ্যান্ডার প্রিমিয়াম-এ থাকছে প্রিমিয়াম লেদার সিট, হুড এমব্লেম, রুফ রেইল এবং রেইন ভাইজর, ৩৬০° ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড প্লেয়াররের মতো উন্নত প্রযুক্তি ও আভিজাত্য।
এর সাথে উন্মোচিত ভ্যারিয়েন্টের মাঝে কেন্দ্রবিন্দুতে ছিল এক্সপ্যান্ডার স্পোর্ট। বিশেষ সংস্করণের এই এক্সপ্যান্ডারে রয়েছে, ইন্টিগ্রেটেড বডি কিট, প্রিমিয়াম লেদার সিটসহ ৩৬০° ক্যামেরা সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা। যা যাত্রীদের জন্য আরও স্টাইলিশ, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এই নতুন ভেরিয়েন্ট গুলোর মাধ্যমে বাংলাদেশের গাড়ি বাজারে মিতসুবিশি আরো এসেছে এক্সপ্যান্ডার ইকো ভেরিয়েন্ট, যা পরিবেশবান্ধব বা ইকো-ফ্রেন্ডলি, জ্বালানি-সাশ্রয়ী এবং এলপিজি ভার্সন, যা টেকসই পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রস্তুত। গ্রাহকরা এখনই প্রি-বুক করতে পারবেন সব গুলো ভ্যারিয়েন্ট।
অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ““র‌্যানকন এর জন্য এটি একটি বিশেষ মাইলফলক, কারণ আমরা বাংলাদেশের অটোমোটিভ শিল্পে এক নতুন যুগের সূচনা করছি। মিতসুবিশি এক্সপ্যান্ডারের পাশাপাশি আরও নতুন নতুন মডেলের গাড়ি স্থানীয়ভাবে অ্যাসেম্বলি করা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই নতুন পদক্ষেপের মাধ্যমে দেশের গাড়ির বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।"
র‍্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “মিতসুবিশি সবসময়ই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত এবং এর একটি বড় দিক হচ্ছে তার বিশ্বমানের প্রযুক্তি এবং নির্ভরতা। মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হচ্ছে, যা বাংলাদেশের গাড়ির বাজারে আরও এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। আমরা গ্রাহকদের জানাতে চাই, যে তারা এখনই ঢাকা মোটর শো ২০২৫ এবং আমাদের শোরুম থেকে আকর্ষণীয় মূল্যে প্রি-বুকিং করতে পারবেন।”
অটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অফ মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, “বাংলাদেশে অ্যাসেম্বেল করা মিতসুবিশি এক্সপ্যান্ডার বিশেষভাবে আমাদের দেশের রাস্তাঘাট ও চালকদের ড্রাইভিং স্টাইলের সাথে মানানসই। আমরা সীমিত স্টকের জন্য প্রি- বুকিংয়ে মেলা উপলক্ষে মূল্যছাড় দিচ্ছি, যা গ্রাহকদের নিঃসন্দেহে ভালো লাগবে বলে আশা করছি।”
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
দেশীয় এয়ারলাইনস সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে এয়ারলাইনসটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জণ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নভোএয়ারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। প্রক্রিয়াটি চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উড়োজাহাজ বিক্রির ইনসপেকশন শুরু হয়েছে।
তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, নভোএয়ারের ফ্লাইট চলছে না। এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলছে, অর্থনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ পর আবার অপারেশনে আসবে। অর্থনৈতিক সমাধান না হলে কি হবে বলা যাচ্ছে না।’
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২০ এপ্রিল থেকে তারা টিকেট বিক্রি বন্ধ করে দেয়। এ খবর প্রচার হওয়ার পর তারা আবারও টিকিট বিক্রি শুরু করে। তবে আজ শুক্রবার থেকে আবারও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অনলাইনে টিকেট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির।
এর আগে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তাদের বহরে থাকা উড়োজাহাজগুলো বিক্রি করে এয়ারবাসসহ নতুন উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল নভোএয়ার। তবে বর্তমানে তারা অর্থ সংকটে ভুগছে। এখনও নতুন বিনিয়োগকারীও নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে চলছে আলোচনা।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সংস্থাটি বলছে, নভোএয়ার তার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছে না। বিমানবহর ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা থাকলে বিশ্বে লিজ নেওয়ার জন্য বিমানের ঘাটতি রয়েছে। এছাড়া বড় বড় উড়োজাহাজ সংস্থাগুলোর প্রতিযোগিতার কারণে উড়োজাহাজ কেনাও কঠিন হচ্ছে।
এর আগে, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান গণমাধ্যমে বলেছেন, খুব শিগগিরই নভোএয়ারের বোর্ডে একজন বিনিয়োগকারী যুক্ত হবেন। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, যদি আমরা নতুন বিনিয়োগ পাই, তাহলে আমরা বিদেশি ক্রেতাদের কাছে আমাদের উড়োজাহাজ বিক্রি করবো না। সেক্ষেত্রে, আমাদের ফ্লাইট বন্ধ হবে না। অন্যথায়, আমাদের তিন মাসের জন্য ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখতে হবে। তবে, সংস্থার কর্মী এবং কর্মকর্তারা এই তিন মাসে স্বাভাবিক বেতন পাবেন।
পরিচালক বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে, নভোএয়ার উড়োজাহাজ অধিগ্রহণে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি এবং অবকাঠামো ও সহায়ক সরঞ্জামে অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০১৮-১০১৯ অর্থবছর ছাড়া বিমান সংস্থাটি প্রতি বছরই লোকসান করেছে। মহামারির কারণে বিমান সংস্থাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় বিরুপ প্রভাব পড়েছে। এছাড়া, সঙ্কুচিত অভ্যন্তরীণ বাজার এবং চাহিদা হ্রাস চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলেছে।
শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে!
সৌদি আরবের মদিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমানের একটি ফ্লাইট ‘নোটাম’ (নোটিশ টু এয়ারম্যান) না অনুসরণ করায় তার গন্তব্য পরিবর্তন করা হয়েছে। ফ্লাইটটিকে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তবে এটিকে পাইলটের ভুল মনে করছে না বিমান কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগে উড্ডয়ন করে ‘নোটাম’ এড়ানোর চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু তা এড়ানো যায়নি। আর এ কারণে সিলেটে অবতরণ করতে হয়েছে। গুণতে হয়েছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ।
সূত্রমতে, গত বুধবার মদিনা থেকে ঢাকার শাহজালালগামী বিমানের ফ্লাইট বোয়িং ৭৭৭ শাহজালালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রওনা হওয়ার আগে ওই দিন অর্থ্যাৎ বুধবার ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট এই এক ঘণ্টা ‘নোটাম’ (রানওয়ে বন্ধ) এলার্ট জারি করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এটা জানার পর সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ফ্লাইট উড্ডোয়ন করেন।
জানাগেছে, পাইলট ‘নোটাম’ এড়ানোর জন্য ওই সময় রওনা দিলেও তিনি তা এড়াতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি ফ্লাইটটি সিলেটে অবতরণ করান। এরপর নো টাম এলার্ট শেষ হলে সিলেট থেকে আবার রওনা দিয়ে তিনি আবার শাহজালালে এসে অবতরণ করেন। আর এ কারণে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ দিতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে।
এদিকে এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এটি স্বাভাবিক ঘটনা। পাইলট চেষ্টা করেছিলেন নোটাম এড়াতে। কিন্তু না পারার কারণে তিনি সিলেটে অবতরণ করেছেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় বিমানের ভেতরে কোনও যাত্রী অসুস্থ হলেও তো আমাদের কাছের কোনও বিমানবন্দরে অবতরণ করতে হয়। সেখানে আমাদের চার্জ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু শাহজালালে ওই সময়ে বিমান ওঠা-নামা বন্ধ ছিল, তাই কাছাকাছি অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। এক্ষেত্রে চার্জ লাগবে, সেটি বিমান কর্তৃপক্ষ দেবে।
বিমানের পাইলটের ভুলের কারণে চার্জ দিতে হলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমরা মনে করছি না। মদিনা থেকে যদি পরেও রওনা দিতো তবুও সেখানে চার্জ দিতে হতো। ওই চার্জ এড়ানোর জন্য তিনি ১৬ মিনিট আগে রওনা দিয়ে চেষ্টা করেছেন এখানকার এলার্টের আগে অবতরণ করতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এক্ষেত্রে কর্তৃপক্ষ তার ভুল দেখছে না।
ঢাকা মোটর শো-তে মিলছে ঋণ ও ছাড়
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমকান তিন দিনের অটোমোবাইল ও অটোমোটিভ টু-হুইলার বা মোটরসাইকেল প্রদর্শনীতে দেখা মিলছে নতুন গাড়ির সঙ্গে নতুন প্রযুক্তিও। ক্রেতাদের জন্য ছাড় দিচ্ছে  নামি-দামি মোটরগাড়ি, মোটরসাইকেল, ইঞ্জিন ওয়েল, গাড়ির যন্ত্রাংশ সরবারহকারী প্রতিষ্ঠান। আবার এই ছাড়ে পছন্দের গাড়ি কিনতে ঋণ দিচ্ছে ইস্টার্ন, এনআরবি, কমার্সসহ বিভিন্ন ব্যাংক।
শুক্রবার ছুটির দিনে নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করছেন ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’ এবং ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’ এক্সপোতে। একই ভেন্যুতে পাশাপাশি চলছে দুইটি মেলা। প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেনের মতো ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এসইউভি, এমইউভি এবং থ্রিহুইলার্সও আছে প্রদর্শনীতে।  গাড়ি, মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহন, যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করা হচ্ছে। ১ নম্বর হলে বাণিজ্যিক যানবাহন, ২ নম্বর হলে দুই চাকার যান, আর ৩ ও ৪ নম্বর হলে চার চাকার যানবাহন প্রদর্শিত হচ্ছে।
দুপুর গড়াতেি ছিল না তিল ধারনের ঠাঁই। শিশু থেকে বয়স্ক এমনকি নারীর ভিড় করেন বিভিন্ন স্টলে। লুব্রিকেন্ট থেকে শুরু করে হেলমেট ব্লুটুথ সবই ছিল এক্সপোতে।
মেলায় মোটরসাইকেল ব্র্যান্ড স্প্রিডওজি-তে দেখা গেলো পালসারের একটি নতুন ভ্যারিয়েশন। নতুন এ বাইকটির বিশেষত্ব হলো প্রজেক্টর হেডলাইট ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। প্রদর্শনী উপলক্ষে মূল্য ছাড়ও দেয়া হচ্ছে এখানে।  পালসার এফ-২৫০ মডেলের এ গাড়িটিতে ১৫ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।  এক্সপ্লয়েট ই বাইকে দেয়া হচ্ছে ৫ হাজার টাকা ছাড়। অ্যাপ ইন্সটলের রাসেল ড্র তে পুরস্কার দিচ্ছে ই বাইক।
ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা নাহিদ হাসান জানান, তাদের ব্যাংক থেকে গাড়ি কিনতে পাঁচ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পার্সোনাল ঋণের ক্ষেত্রে আরও ২০ লাখ টাকা বেশি ঋণ দেওয়া হবে। গাড়ির ধরন, দাম ভেদে ঋণের তারতম্য হবে।
মেলা নিয়ে -গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, এই মোটর শো’তে সাম্ভাব্য ক্রেতাদের সামনে তুলে ধরার পাশপাশি আকর্ষণ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রযুক্তির পরিবর্তিত সময়ে মোটর শো, বাইক শো, অটো পার্টস শো ও কর্মার্শিয়াল অটোমোটিভ শো এবং ইভি রয়েছে। আমি মনে করি, এখন ডিজিটাল ক্যাম্পেইনিং ও এক্সিবিশনের বিকল্প নেই।
ঢাকায় ১৮তম মোটর ও ৯ম বাইক শো শুরু
মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা-বিক্রেতাদের নিয়ে একই সঙ্গে শুরু হলো তিন দিনব্যাপী ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’ এবং ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’ ।  এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। গত ১৭ বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী হয়ে উঠেছে এটি।
আইসিসিবির এক নম্বর হলে কমার্শিয়াল অটোমোটিভ, দুই নম্বর হলে টু হুইলার; ৩ ও ৪ নম্বর হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি চারটি হলে থাকছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল পণ্যের প্রদর্শনী।
প্রদর্শনীতে মিতসুবিশি, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপাল প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বাজাজ, স্পিডোজ, ডংজিন গ্রুপ, সালিদা ইভি প্রভৃতি। অটোমোটিভ টু-হুইলার প্রদর্শনীতে রয়েছে মোটরসাইকেল, স্কুটারস, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ।
আগামী ৩ মে পর্যন্ত সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ঢাকা মোটর ও বাইক শো।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং বিভিন্ন কোম্পানির এক্সিবিটর।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, অটো সিরিজ অব এক্সিবিশন্সের আওতাধীন ‘ঢাকা মোটর শো’, ২০০৬ সাল থেকে সফলতার সাথে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে। অটো সিরিজ অব এক্সিবিশন্সের আওতাধীন ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং তৎসংশ্লিষ্ট প্রদর্শনীসমূহ মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একই ছাদের নিচে একত্রিত হওয়ার ওয়ান স্টপ প্ল্যাটফর্ম। প্রদর্শনীগুলোর মাধ্যমে বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদান হেতু বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমর্যাদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন, মোটর স্পোর্টস এবং ইলেকট্রিক ভেইকল (ইভি) তথা সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে সেমস-গ্লোবাল আয়োজিত প্রদর্শনীগুলো সহায়ক ভূমিকা পালন করছে।
আয়োজকরা আরও জানান, ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী; যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
আবারও হোন্ডার মোটরসাইকেল সরবরাহ করবে এটলাস
আবারও হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল এককভাবে সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। সরাসরি ক্রয় (ডিপিএম) প্রক্রিয়ায়  এই সরবারাহ ব্যবস্থাকে পোক্ত করতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবিএল এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মধ্যে চুক্তি সই হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কনফারেন্স রুমে এ চুক্তি হয়। এই চুক্তির ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে এটলাস বাংলাদেশ লিমিটেড সরবরাহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এম.এ. কামাল বিল্লাহ, পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), বিএসইসি সচিব, এবং এবিএলর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচএলর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) হিরোনরি কিজিমা এবং সিনিয়র সহকারী ব্যবস্থাপক আহমেদ নাফিস আল ইসলাম উপস্থিত ছিলেন।
এম.এ. কামাল বিল্লাহ বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এবিএল বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। স্বল্প বিরতির পর আবারও হোন্ডাকে এবিএলর সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবিএল এবং বিএসইসির ব্যবসায়িক অংশীদার বিএইচএলর মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশের সব সরকারি দপ্তর-সংস্থা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে সব পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি তহবিলে পরিচালিত এনজিও পৃথিবীর বিখ্যাত হোন্ডা ব্র্যান্ড মোটরসাইকেল পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সরবরাহ নিতে পারবে। যার মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
সুসুমু মরিসাওয়া বলেন, হোন্ডা যুক্তিসঙ্গত মূল্যে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের মাধ্যমে সমাজে গতিশীলতার আনন্দ ও স্বাধীনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ চুক্তির ফলে উভয় পক্ষই পারস্পরিক লাভবান হবে।
আজিবর রহমান বলেন, এ চুক্তির ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে এটলাস বাংলাদেশ লিমিটেড সরবরাহ করবে। সব সরকারি দপ্তর এবং সংস্থার চাহিদা অনুযায়ী শতভাগ হোন্ডা ব্রান্ডের মোটরসাইকেল সরবরাহ করা সম্ভব হবে। এতে করে উভয় প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে লাভবান হবে।
দেশে সংযোাজিত প্রথম এসইউভি প্রোটন এক্স৭০ উন্মোচন
মঙ্গলবার মেঘের লুকোচুরির মধ্যদুপুরে দেশের অটোমোবাইল শিল্পে একটি নতুন যুগের সূচনা করল র‍্যানকন অটো। রাজধানীর তেজগাঁওয়ের নিজেদের শোরুমে উন্মোচন করলো বাংলাদেশে সংযোজিত প্রথম এসিইউভি গাড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে অটোমোবাইল সাংবাদিক, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায় অংশীদার এবং ইনফ্লয়েন্সার ও রাইডাররা উপস্থিত ছিলেন। অটোগ্লামার্স প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন গাড়িটি উন্মোচন করেন র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান ও পরিচালক মো. মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া।
গাজীপুরের কাশিমপুর, ভবানীপুরে র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় সংযোজিত গাড়িটির মডেল নাম প্রোটন এক্স৭০। গাড়িটি উদ্বোধনের পর থেকেই ঢাকার পাশাপাশি চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত শোরুমেও পাওয়া যাওয়ার কথা জানিয়েছে পরিবশক প্রতিষ্ঠান। নতুন এই গাড়িটিতে ৫ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ঘোষণা করেছে র‍্যানকন ব্রিটিশ কারস লিমিটেড।
উন্মোচনের পর প্রদর্শনী থেকে জানা গোলো, নতুন এই স্পোর্টস ইউটিলিটি ক্যারিয়ার ভিহ্যাকেলটি যেমটা চালকের ভয়েস কমান্ড শোনে তেমনি ৩৬০ ডিগ্রি থ্রিডি ক্যামেরায় চলতি পথে গাড়ির চারপাশকে জীবন্ত ফুটিয়ে তোলে চোখের সামনে। এর টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম মৌখিক আদেশেই গাড়ির ফিচারগুলো নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়। এতে আছে প্রকৃতির রূপ-রসে আস্বদনের জন্য ছাদ খোলা’র ব্যবস্থা। এর প্যানারোমা সানরুফ দিয়ে আরোহী মাত্র উপভোগ করতে পারবেন যাবে নীল আকাশ কিংবা নিশুতি রাতের তারাদের মেলা। ক্যাবিনে এনে দিয়েছে খোলামেলা ও আরামদায়ক অনুভূতির পরিবেশ। আছে অনলাইন ন্যাভিগেশন ও আবহাওয়ার আগাম বার্তা পাওয়া সুব্যবস্থা।
এছাড়াও গাড়িটিতে রয়েছে ইন্টেলিজেন্ট হাই বিম কন্ট্রোল (আইএইচবিসি) হেডল্যাম্প, ডেলাইট রানিং ল্যাম্প (ডিআরএল), অটো রেইন-সেন্সিং ওয়াইপার। সাবলীলভাবে গিয়ার পর্বির্তনর জন্য ৭ স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি) এর সাথে রয়েছে ম্যানুয়াল মোডও। এই গাড়ির ১.৫ লিটার টার্বোচার্জড টিজিডিআই ইঞ্জিন কম জ্বালানি খরচে বেশি মাইলেজ দেয় এবং পরিবেশে কম কার্বন নিঃসরণ করে।
গাড়ির উপস্থাপনায় জানানো হলো, বাংলাদেশের অনিশ্চিত ও জটিল ট্রাফিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিস্টেম নিয়ে এসেছে প্রোটন। গাড়িটিতে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল (এসিসি) এবং অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং (এইবি), যা যানজটে চলার সময় নিজে থেকে গতি নিয়ন্ত্রণ করে ও প্রয়োজনে গাড়ি থামিয়ে দেয়। অতিরিক্ত নিরাপত্তার জন্য আছে ব্লাইন্ড স্পট ইনফরমেশন সিস্টেম (বিএলআইএস) এবং লেন ডিপারচার ওয়ার্নিং (এলডিডব্লিউ), যা ব্যস্ত বা সংকীর্ণ রাস্তায় বা হাইওয়েতে হঠাৎ লেন পরিবর্তন বা ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনার ঝুঁকি কমাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এই সি-সেগমেন্ট এসইউভিটি ১৮তম ঢাকা মোটর শো ২০২৫-এ প্রদর্শিত হবে বলে জানান অটো ড্রাইভ বিড ‘র নির্বাহী সম্পাদক রাহবার আল হক। দেশের মাটিতে সংযোজিত প্রথম এই এসইউভি Proton X70 এর দাম ৩৮ লাখ ৫০ হাজার টাকা।
প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দিল প্রাইম ব্যাংক
বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৯ এপ্রিল থেকে।  প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বলাকা ভবনে সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেন-এর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের আওতায়, প্রাইম ব্যাংক বিমানের প্রথম হজ ফ্লাইটের সকল যাত্রীদের উপহার সামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি, প্রাইম ব্যাংক হজযাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে বিশেষ শাটল বাস পরিসেবাও স্পন্সর করছে।
সিলেট টু ইউরোপ কার্গো ফ্লাইটের সূচনা
শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে করে ছেড়ে গেলো বহুল প্রতিক্ষিত কার্গো ফ্লাইট। এর মাধ্যমে আকাশ পথে ইউরোপে বাণিজ্য সম্প্রসারণে সিলেট তথা বাংলাদেশের ইতিহাসে যোগ হয়েছে নতুন অধ্যায়। একইসঙ্গে  দিল্লি, ব্যাঙ্গালুর ও কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের যে টাকা খরচ হতো তার চেয়েও আরও কম খরচে যাবে কার্গো ফ্লাইটে রফতানি হবে দেশের পণ্য।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এয়ারবাস ৩৩৭ মডেলের বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এছাড়া এসময় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ সিলেটের রাজনৈতিক সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার পর ঢাকার বাইরে এই প্রথম একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। এটি কারো একার কর্তৃত্ব নয়, সিভিল এভিয়েশনও এখনে প্রচুর কাজ করেছে। রানওয়ের সক্ষমতা বাড়ানো থেকে শুরু করে এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছ। আজকের সাফল্য কোনোভাবেই আমাদের গন্তব্য নয়। এটি আমাদের যাত্রা।
ঢাকা-সিলেট রুটে বাণিজ্যিক সার্ভিসে ৩৭ শতাংশ ব্যয় কমেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াতে খরচ কমেছে ১৩ শতাংশ। ফ্যাসিস্ট আমলের সৃষ্ট সমস্যাগুলো সকলে ঐক্যবদ্ধ থাকায় আমরা সমাধান করতে পেরেছি। স্বাধীনতার পর আজই প্রথম ঢাকার বাহিরে থেকে কার্গো ফ্লাইট শুরু হয়েছে। এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ।তবে আমি এটাতে সন্তুষ্ট নয়। আমি এর থেকে আরও বেশি চাই।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। একসময় এই মালামালগুলো অন্যদেশে গিয়ে এই বিমানের কার্গো হতো। কিন্তু এখন আর অন্যদেশে যেতে হবেনা, আমরা নিজেদের দেশ থেকেই কার্গো করব। আমি আশা করি আপাতত সিলেট থেকে সপ্তাহে অন্তত ২টি কার্গো ফ্লাইট হবে।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, যমুনা ওয়েল লিঃ এর পরিচালক সালেহ আহমদ খছরু, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী ও এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমূখ।
এর আগে- প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়। কার্গো ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সবধরনের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। ছেড়ে যাওয়া ১ম কার্গো ফ্লাইটে শুধু গার্মেন্টস পণ্য বহন করা হয়েছে। এতে কোনো যাত্রী ছিলনা। কার্গো ফ্লাইট চালু হওয়ায় ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করেন সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ঢাকায় চলবে বুয়েটের অটো রিকশা
দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা ত্রুটি পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগ। এসব রিকশার গতি ঘন্টায় ৩০ কিলোমিটার হলেও নেই শক্তপোক্স কোনো ব্রিকিং সিস্টেম। থাকে না ‘লুকিং গ্লাস’ ও ‘ইন্ডিকেটর’। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে ঢাকার রাস্তার জন্য সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ অটো-রিক্সার নকশা করেছে বুয়েটের একদল গবেষক। এই রিকশাগুলো চলবে নিবন্ধন নিয়ে। চালকরা পাবেন প্রশিক্ষণ।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
খোঁজ নিয়ে জানা গেলো, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের গবেষক দলের সদস্যরা হলেন একই বিভাগের অধ্যাপক এ সালাম আকন্দ ও মো. আমান উদ্দীন এবং  তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের (ইইই) বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান। এই কাজে গবেষণা প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও আবদুল আজিজ ভুঁইয়া।
জানাগেছে, ১৬টি বৈশিষ্ট যুক্ত বুয়েটের নকশা করা রিকশার দৈর্ঘ্য হবে ৩ দশমিক ২ মিটার, প্রস্থ দেড় মিটার এবং উচ্চতা ২ দশমিক ১ মিটার। সব মিলিয়ে আকার হবে এখনকার রিকশার মতোই। রিকশাটি ৩২৫ থেকে ৪২৫ কেজি পর্যন্ত ওজন সহজেই বহন করতে পারবে। এই রিকশার তিনটি চাকায় ‘হাইড্রোলিক ডিস্ক ব্রেক’ ও বিকল্প ‘পার্কিং ব্রেক’ সংযোজন করা হয়েছে। ফলে নতুন রিকশায় সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার হলেও নিরাপদ হবে। একবার চার্জ দিলে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব যেতে পারবে। এতে থাকছে ‘হাই বিম’, ‘লো বিম’ ও ‘ডিআরএল’ (ডে টাইম রানিং ল্যাম্প) সংযুক্ত হেডলাইট। থাকবে ছাউনি ও কাচের ‘উইন্ডশিল্ড’।
রিকশাটির ব্যাটারির জন্য খরচ হবে ৫০ থেকে ৬০ হাজার টাকা। বাকিটা কাঠামোর খরচ। সব মিলিয়ে দেড় লাখ টাকায় এই রিকশা বিক্রি করা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।
নতুন এই অটো রিকশার খবর দিয়ে রাজধানীর মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না।
নগরবাসীর উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক বলেন, আপনাদের এলাকার অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন, আমরা সেগুলো বন্ধ করে দিব। বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দেবেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না।
নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পলাশ নগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিলো মেট্রোরেল
বৈদ্যুতিক ত্রুটির কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। শনিবার (২৬ এপ্রিল) স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকাল ৫টার দিকে শাহবাগ হঠাৎ ট্রেন থেমে যায়। একই সময়ে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়। পৌনে সাতটায় ফের চালু হয় মেট্রোরেল। ফলে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কৃর্তপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫ মিনিটে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মেট্রোরেল স্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই চলাচল বন্ধ রয়েছে। বিকেল ৫টায় মেট্রোরেলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়৷ এরপর থেকে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। ফলে বিভিন্ন স্টেশনে আটকে যায় মেট্রোরেল। রাজধানীর বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকাল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্রে প্রকাশ, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে মেট্রোরেল চলাচলের জন্য চেষ্টা করা হচ্ছে।  ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা কোথাও ফল করেছে। সেটি ঠিক করার চেষ্টা করছি।
ঢাকার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। দ্রুতই ট্রেন চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। ভোগান্তিতে পড়া যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন।
জয় সাহা হৃদয় লেখেন, ‘আধঘণ্টা যাবৎ কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেল বন্ধ আছে। কখন খুলবে কেউ বলতে পারেন?’
আরিফ জিহান লেখেন, ‘কারিগর ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ। উত্তরা উত্তরগামী মেট্রো আগারগাঁও এসে ১৫ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। গরমে ভিতরে অবস্থা কাহিল।’
হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি বারভিডার
হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমিয়ে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)। সংগঠনের মতে, শুল্ক কমালে একদিকে বাজার সম্প্রসারণ হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের জন্য এসব সুপারিশ তুলে ধরেন বারভিডার সভাপতি আবদুল হক।
আবদুল হক বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে।’
তিনি জানান, বর্তমানে সিলিন্ডার ক্যাপাসিটির ওপর নির্ভর করে হাইব্রিড গাড়ির ওপর ২০ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। তবে বারভিডা নির্দিষ্ট কোনও হার কমানোর প্রস্তাব দেয়নি।
সংগঠনটি মাইক্রোবাস আমদানির ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারেরও সুপারিশ করেছে। বর্তমানে ১ হাজার ৮০১ সিসির বেশি মাইক্রোবাসের ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়।
এছাড়া জীবন রক্ষাকারী বাহন হিসেবে অ্যাম্বুলেন্স আমদানির ওপর আরোপিত শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বারভিডা। সংগঠনের মতে, এ ধরনের বাহনের ওপর অতিরিক্ত করের বোঝা মানবিক দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড ও হাইড্রোজেন চালিত গাড়ি আমদানি ও ব্যবহারের বিষয়ে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা জরুরি। পাশাপাশি নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়নে বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে।
বারভিডার দাবি, বর্তমানে রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির নিবন্ধন ফির মধ্যে পার্থক্য রয়েছে। সিসিভিত্তিক এই পার্থক্যের ফলে রিকন্ডিশন্ড গাড়ির নিবন্ধন ফি নতুন গাড়ির তুলনায় ২৭ হাজার ৫০৮ থেকে ৫৩ হাজার ৯৫৮ টাকা পর্যন্ত বেশি পড়ে। সংগঠনটি এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান,সংগঠনের ভাইস প্রেসিডেন্ট-১ মো: সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহামেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মো: সাইফুল আলম, জয়েন্ট ট্রেজারার হাফিজ আল আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল আউয়াল, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল করিম (লিংকন), কালচারাল সেক্রেটারি মো: গোলাম রব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের কার্যনিবাহী সদস্য এ. বি. সিদ্দিক (আবু), জনাব আখতার হোসেন মজুমদার, পুনম শারমিন ঝিলমিল, জনাব মো: হুমায়ুন কবির ভূঁইয়া এবং মি. দিবাকর বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নিজেদের গাড়িতে ডিপসিক প্রযুক্তি যুক্ত করবে বিএমডব্লিউ
জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ ঘোষণা দিয়েছে যে, চলতি বছরের শেষের দিকে চীনে তাদের নতুন মডেলের গাড়িগুলোতে চীনা স্টার্টআপ ডিপসিক-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত করা হবে। বুধবার সাংহাই অটো শোতে এ তথ্য জানিয়েছেন বিএমডব্লিউ-এর প্রধান নির্বাহী অলিভার জিপসে। খবর রয়টার্স।
তিনি বলেন, "এআই প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি এখন চীনেই হচ্ছে। আমরা চীনের বাজারে আমাদের যানবাহনে এআই প্রযুক্তির একত্রীকরণ আরও জোরদার করছি।"
ডিপসিক-এর সঙ্গে এই অংশীদারিত্ব বিএমডব্লিউ-এর এআই ভিত্তিক প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির কৌশলের অংশ। কোম্পানিটি চীনের বাজারে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে।
ডিবিটেক/বিএমটি
জুলাই থেকে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট
আগামী জুলাই মাস থেকেই কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক প্রবেশদ্বার হয়ে উঠবে। আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করার জন্য এরইমধ্যে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
সোমবার (২১ এপ্রিল) সিএএবি’র চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস কর্তৃপক্ষ ও এয়ারলাইন অপারেটর কমিটি’র প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিএএবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প পাল্লার বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকব। বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুট চালু করার জন্য বিমানকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রুপান্তর করা ২০২১ সালে শুরু হওয়া একটি ব্যাপক উন্নয়ন প্রকল্পের অংশ। এই প্রকল্পের মধ্যে বিদ্যমান রানওয়ে সম্প্রসারণ ও একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে- যা সার্বক্ষণিক বিমান চলাচলে সক্ষম হবে।
সিএএবি কর্মকর্তারা জানান, জুলাইয়ের মধ্যে রানওয়ে সম্প্রসারণ (বঙ্গোপসাগরে নির্মিত অতিরিক্ত ১ হাজার ৭০০ ফুট) সম্পন্ন হবে। এরফলে মোট রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কি.মি. হবে। সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে।
নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সকল ধরণের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে, বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
সিএএবি চেয়ারম্যান মঞ্জুর কবির বলেন, ‘অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে আমরা রানওয়ে, আলো ব্যবস্থা, সুরক্ষা বাঁধ ও টার্মিনাল অবকাঠামো ক্রমাগত পরিদর্শন করছি।’
এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) নির্মাণাধীন বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল-কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)’র কর্মকর্তারা বিশ্বাস করেন যে, উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে স্থান দেবে।
একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসেবে, চীনের ইউনান প্রদেশ কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। স্থলবেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে এর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টিওএবি)’র সভাপতি রাফিউজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘কক্সবাজারে নেপাল, ভুটান, উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে। কারণ, এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল।’
তিনি আরও বলেন, কক্সবাজারের সঙ্গে কাঠমান্ডু, থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তাহান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। তবে, আন্তর্জাতিক পর্যটকদের সেবা প্রদানের জন্য শহরে এখনও প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদনের অভাব রয়েছে।
তিনি বলেন, ‘কক্সবাজারকে একটি স্বতন্ত্র বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে, সরকারকে বিদেশী পর্যটন-বান্ধব অবকাঠামোতে বিনিয়োগ এবং বিনোদনমূলক ও নাইটলাইফ প্রস্তাবগুলো সম্প্রসারণ করতে হবে।’
গ্রাহকের হাতে তুলে দেয়া হলো নতুন মডেলের ইভি
নিজেদের হাল মডেলের সিলায়ন সিক্স গাড়ি প্রথম বায়না করা গ্রাহকদের হাতে তুলে দিলো বৈদ্যুতিক যানবাহনের অগ্রণী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ। রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে আনুষ্ঠানিক ভবে ছয় জন নতুন গ্রাহকের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেড-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ঝ্যাং জি। তারা নতুন মালিকদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ইভি খাতে বিওয়াইডি’র প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।
তেজগাঁওয়ের বিওয়াইডি বাংলাদেশ শোরুমে গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় অনুষ্ঠানে। গাড়ি হস্তান্তরের আগে সেখানে সিলায়ন সিক্স মডেলের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে গাড়িটির উন্নত ফিচার, পারফরম্যান্স এবং প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়।
গাড়ি হস্তান্তর পর্বটি অনুষ্ঠিত হয় সার্ভিস সেন্টারে। চাবি হস্তান্তরের মধ্য দিয়ে নতুন গ্রাহকরা তাদের স্বপ্নের গাড়ির যাত্রা শুরু করেন।
এই গাড়িটি সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “গাড়ি চালানোর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই বিওয়াইডি সিলায়ন ৬ তৈরি করা হয়েছে। উন্মোচনের পর থেকে ক্রেতাদের অসাধারণ সাড়া পেয়ে আমরা সত্যি আনন্দিত ও অভিভূত। এ-তো কেবল শুরু! আমরা দেশের জন্য একটি স্মার্ট ও পরিচ্ছন্ন গাড়ি (অটোমোটিভ) শিল্পখাত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
প্রসঙ্গত, বিওয়াইডি সিলায়ন সিক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়। ১০০০ কিলোমিটারের বেশি সম্মিলিত রেঞ্জসহ প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তিনির্ভর এই গাড়িটি দিয়ে বিওয়াইডি বাংলাদেশ আশা করছে, দেশের ইভি খাতে তারা আগামীতেও উদ্ভাবন ও প্রযুক্তির ধারায় নেতৃত্ব দিতে পারবে।
হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডেলান ব্ল্যাক ও স্টোন গ্রে – এই চারটি রঙে পাওয়া যাচ্ছে বিওয়াইডি সিলায়ন ৬। এতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি ১০-স্পিকার প্রিমিয়াম অডিও ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট রয়েছে। গাড়ি চালানোয় স্বাচ্ছন্দ্য আনতে এই হাইব্রিড এসইউভিতে কার্যকারিতা বাড়াবে এমন রিজেনেরেটিভ ব্রেকিং সহ ইকো, নরমাল ও স্পোর্ট মোড রয়েছে।  এতে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিএম২.৫ ফিল্ট্রেশন সহ ডুয়েল-জোন এসি, এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেমস), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও একটি হাই এনইডিসি রেটিং রয়েছে। গাড়িটি অ্যাপল কার-প্লে (ওয়্যার্ড), অ্যান্ড্রয়েড অটো (ওয়্যারলেস), একাধিক ইউএসবি পোর্ট ও ওয়্যারলেস ফোন চার্জারের সাথে সহজে সংযুক্ত হতে পারে।
প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে জিএম ৪০৩এম রাডার স্থাপন করলো বিমান বাহিনী
নিজেদের প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে দেশের আকাশ প্রতিরক্ষাকে সমুন্নত করতে  ৭১নং স্কোয়াড্রনে  জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো।
আইএসপিআর জানায়, এই রাডার উদ্বোধনের মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
পোস্টম্যানরা পেলেন ই-বাইক
ডাকের রানার খ্যাত পোস্টম্যানদের জন্য দেয়া হলো ৫০ টি ই-বাইক। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর জিপিওতে আনুষ্ঠানিকভাবে লাল রঙের এই বিদ্যুৎ চালিত মোটরসাইকেল বা ই-বাইকগুলো হস্তান্তর করা হয়। বাইকগুলোর পেছনে মালামাল বহনের জন্য বিশেষ বাক্স সংযুক্ত করা রয়েছে।
দুপুরে আনুষ্ঠানিক ভাবে পোস্টম্যানদের কাছে ই-বাইকের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।   এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের লক্ষ্য সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগকে রিফর্ম করা। ডাকের যে সেবাগুলো সেগুলো মানুষের কাছে আরও কীভাবে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা সেগুলো দূর করার এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডাকবিভাগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব এসব বাইক ডাকবিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনবে।
ডাক বিভাগ সূত্রে জানায়, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।
পোস্টম্যানরা পাবেন ই-বাইক!
শেয়ার উপহার পাচ্ছেন রানার অটোমোবাইল উদ্যোক্তার সন্তানেরা
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। নিজের কাছে থাকা ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার এক ছেলে ও এক মেয়েকে উপহার দেওয়ার কথা পুঁজিবাজার কর্তৃপক্ষকে অবহিত করেছেন বাংলাদেশেী অটোমোবাইল কোম্পানি রানার অটোমোবাইলের উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসেন।  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
ডিএসই সূত্রে প্রকাশ, মোজাম্মেল হোসেন জানান, তার কাছে থাকা শেয়ারের মধ্যে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি শেয়ার তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে এবং মেয়ে নওশীন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজনই রানার অটোমোবাইলের সাধারণ শেয়ারহোল্ডার।  আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। উপহার হিসেবে দেওয়া এই শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে হাত বদল হবে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি ৩৫ পয়সা আয় করে রানার অটোমোবাইলস। এই সময় তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৩৭ পয়সা, যদিও আগের অর্থবছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা। জুলাই-ডিসেম্বর সময়ে রানার অটোর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১৪ টাকা ১১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা; ৩৯ জুন ২০২৪ তারিখে যা ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।
পোস্টম্যানরা পাবেন ই-বাইক!
বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য সুনির্দিষ্ট তিনটি পদক্ষেপ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এগুলো হলো রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি পোস্টাল এড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেস এর বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করবে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানি গুলোর মধ্যে সমঝোতা চুক্তি করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সাথে সাথে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা হবে।
ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালীকরণ এবং বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরে থাকা শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে পার্সেল ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।
তিনি জানিয়েছেন,  আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খাতসংশ্লিষ্টদের কোনো মন্তব্য থাকলেও সেটাও সাদরে গৃহীত হবে।
৫০০ কর্মী ছাঁটাই করলো জেনারেল মোটরস
ব্রাইটড্রপ ইলেকট্রিক ভ্যানের চাহিদা হ্রাস পাওয়ায় কানাডার একটি কারখানা থেকে ৫০০ কর্মী ছাঁটাই করেছে জেনারেল মোটরস (জিএম)। সিএনবিসি জানায়, কোম্পানিটি অন্টারিওর সিএএমআই কারখানার দুটি শিফটের মধ্যে একটি বন্ধ করছে এবং মে মাস থেকে ২০ সপ্তাহের জন্য প্ল্যান্টটি অস্থায়ীভাবে বন্ধ থাকবে। খবর টেকক্রাঞ্চ।
জিএম স্পষ্ট করেছে, এই ছাঁটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান বাণিজ্য যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়।
২০২১ সালে জিএম ব্রাইটড্রপকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে চালু করলেও, ২০২৩ সালে এটি আবার মূল কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত করে। ২০২৪ সালে ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনায় ব্রাইটড্রপের কিছু ভ্যান রিকল হয়। পরে ওই বছর ব্র্যান্ডটি চেভির অধীনে স্থানান্তর করা হয়।
ব্রাইটড্রপের সংক্ষিপ্ত ইতিহাস ইতিমধ্যেই বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, এবং এই কর্মী ছাঁটাই তার সর্বশেষ সংযোজন।
ডিবিটেক/বিএমটি
চীনে টেসলার আমদানি করা দুটি মডেলের অর্ডার গ্রহণ স্থগিত
টেসলা তাদের ওয়েবসাইট ও উইচ্যাট অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রে তৈরি মডেল এস এবং মডেল এক্স গাড়ির জন্য নতুন অর্ডার গ্রহণ স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কোনো কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধই এর পেছনের কারণ। খবর রয়টার্স।
চীন শুক্রবার মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করেছে, যা ট্রাম্প প্রশাসনের চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধির জবাব হিসেবে এসেছে। ফলে আমদানি করা এসব গাড়ির দাম চীনা ক্রেতাদের জন্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪ সালে চীন মাত্র ১,৫৫৩টি মডেল এক্স ও ৩১১টি মডেল এস আমদানি করেছিল, যা টেসলার মোট ৬.৫৭ লাখ গাড়ি সরবরাহের ০.৫% এরও কম। দেশীয় প্রতিযোগী বিওয়াইডি ও অন্যান্য নির্মাতাদের চাপে টেসলার প্রিমিয়াম মডেলগুলোর বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে।
ডিবিটেক/বিএমটি
বেবিচকের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে জাকারিয়া হোসেন
১৫ দিন শূন্য থাকার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকারিয়া হোসেনকে। সোমবার (৭ এপ্রিল) বেবিচকের বোর্ড সভায় বেবিচকে সৎ কর্মকর্তা হিসেবে সভার সদস্যদের সর্বসম্মতিতে এই দায়িত্ব দেয়া হয়। গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়া শুন্যপদে তিনি এই দায়িত্ব পেলেন।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে বলেছিন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে যিনি ভালো, সৎ, যোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, আমরা তাকেই এই পদে বসাবো।’
তখন পদটিতে প্রাথমিক তালিকায়ও  শীর্ষে ছিলেন মো. জাকারিয়া হোসেন। তার সঙ্গেশুভাশিষ বড়ুয়া; সদ্য পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ. এইচ. এমডি নুরউদ্দিন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল আফরোজ এর নামও ছিলো। তবে শহিদুল আফরোজ প্রধান প্রকৌশলী থাকাকালীন তাকে একটি মামলায় জড়ানো হয়। পরবর্তীকালে বিভাগীয় তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।
প্রসঙ্গত, সাবেক প্রধান প্রকৌশলীর হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা, পরবর্তীকালে তাকেই পুনরায় আরও এক বছর চুক্তিতে মেয়াদ বাড়ানো, মন্ত্রণালয়ের আপত্তি—সব মিলিয়ে বেবিচকের অন্যতম শীর্ষ এই পদটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ২২ মার্চ তিনি  অবসরকালীন ছুটিতে যান। এরপর তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগের দুদক মামলা দায়ের করে। আদালতে তার বিরুদ্ধে রিট দায়ের করেন ব্যারিস্টার মো. সোলায়মান তুষার। এরপরও একটি সিন্ডিকেট তাকে আবারও প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক আরও ১ বছর রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এই বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ ছিল।
আকাশ পথে চাপ বেড়েছে ঢাকা ও কক্সবাজারে
ঈদুল ফিতরের চতুর্থ দিনে আকাশপথে  রাজধানী ঢাকামুখী এবং পর্যটন নগরী কক্সবাজারে যাত্রীদের চাপ বেড়েছে। আগাম টিকিট যারা কেটেছিলেন তারাই বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনভর আকাশ পথে যাতায়াত করেছেন।
এদিন বিকালে এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এবার ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে। দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরা বেশি লক্ষ্য করা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, ঢাকামুখী প্রতিটি রুটেই যাত্রীর চাপ রয়েছে। আমরা বিশেষ ফ্লাইটও পরিচালনা করছি। যারা আগাম টিকিট কেটেছেন তাদের জন্য সুবিধা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।
ঈদের দিন বন্ধ মেট্রো রেল
এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চললেও‌ রমজান মাসের শিডিউল আর থাকবে না।
ঈদের ছুটি নিয়ে এ তথ্য দিয়েছে মেট্রোরেলের তত্বাবধায়নে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
এদিকে ঢাকা শহর ঢাকা হওয়ার সাথে সাথে শনিবার (২৯ মার্চ) মেট্রোরেলে যাত্রীদের মধ্যে দেখা গেছে পরিপূর্ণ স্বস্তি।ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিলো। কাউন্টারগুলোতেও ভিড় ছিলো না। যে যার মতো করে টিকিট কেটে দ্রুত ট্রেনে ভ্রমন করতে পারছেন। যাত্রীরা বসে স্বাচ্ছন্দে ভ্রমন করতে পারছেন।
স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স
বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড ঘোষণা করেছে চীন। তবে টিকিটের উচ্চমূল্য চীনের এই শহরটিতে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সমস্যা সমাধানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
কর্মকর্তারা জানিয়েছেন, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইট ভ্রমণ ব্যয় এবং ভ্রমণের সময় কমিয়ে আনা হবে; যা চীনে আরও বেশি বাংলাদেশির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করবে।
শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের ফ্লোর ডেডিকেটেড করেছে। যেখানে চিকিৎসার ফিও সামান্য।
রাষ্ট্রদূত জানান, এসব হাসপাতালে চীনের স্থানীয় লোকজন যে ফি পরিশোধ করেন, বাংলাদেশ থেকে আসা একজন রোগী একই ফি পরিশোধ করেন।
কুনমিং ভ্রমণ ত্বরান্বিত করতে ঢাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটে ফ্লাইটের টিকিটের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশিদের জন্য দেশটিতে আরও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উন্মুক্ত করবে। এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের বড় একটি দল কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা দেখতে পাঠানো হবে।
গত মাসে কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য প্রথমবারের মতো কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করেন। তবে যাতায়াত খরচ নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।
হিথ্রো থেকে দিনশেষে ৮ টি ফ্লাইটের ছাড়পত্র
বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিললন্ডনে অবস্থিত বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। তবে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিনশেষে কিছু ফ্লাইট চালু করা হবে। এখন বিমানবন্দরের ব্যাকআপ জেনারেটরগুলো কাজ করছে।
বিবিসি’র খবরে প্রকাশ, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূর পথের ৮ টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে যাতে তারা সময়মত বিমানবন্দরে পৌঁছতে পারেন। এই ৮ টি ফ্লাইট হচ্ছে- জোহানেসবার্গ, সিঙ্গাপুর, রিয়াদ, কেপটাউন, সিডনি ও বুয়েনস আইরেসগামী ফ্লাইট।
ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট ট্র্যাকার জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় এক হাজার ৩৫১টি ফ্লাইট চলাচল ব্যহত হয়েছে।
আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি হিথ্রো। কেবল চলতি বছরের জানুয়ারিতেই এই বিমানবন্দর দিয়ে ৬৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের চেয়ে যা পাঁচ শতাংশ বেশি।
এর আগে ২০২৩ সালে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে প্লেন চলাচলের বিলম্ব হয়েছিল। তখন বেশ কয়েকদিন ধরে দেশটিজুড়ে বিমান উড্ডয়ন ও অবতরণ হয়েছিল ধীর গতিতে।
অগ্নিকাণ্ডের পর ইউনাইটেড এয়ারলাইনসের সাতটি ফ্লাইটকে ফিরে যেতে হয়েছে কিংবা অন্য বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে হয়েছে।অগ্নিকাণ্ডের জন্য লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট শাট-ডাউন থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
শুক্রবার (২১ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আজ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জন্য বিমানবন্দর শাট-ডাউন করা হয়েছে। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১/২০২ সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে সিলেট অবতরণ করে সিলেট থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে সকাল ১০টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। যাত্রা পথে হিথ্রো এয়ারপোর্ট বন্ধের তথ্য পাওয়ার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট দুপুর ১টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানের ২৪৯ জন যাত্রীর বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার তথ্য পাওয়ার পরে আজকের ফ্লাইটের যাত্রীদের জন্য লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনের ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিমান কল সেন্টারে (১৩৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এবং নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতিতে ওই ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের জন্য বিমান বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে।
মিরপুরে রিভো’র ইভি শো’রুম
রাজধানী ঢাকায় নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আরো একটি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম চালু করেছে ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ। মোহাম্মাদপুরের পর মিরপুর ৬০ ফিট এলাকায় বুধবার এই শোরুম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।
নতুন এই শোরুমের ফলে নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০  টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার  মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।
দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে রিভো বাংলাদেশ।
ঈদে আকাশ পথে চাপ সৈয়দপুরে
ঈদে সড়ক ও জল পথের পাশাপাশি দিন দিন যাত্রীরা ঝুঁকছেন আকাশ পথে। যাত্রীদের ট্রেন্ড বলছে, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা হয় দ্বিগুণ। চট্টগ্রাম ও সিলেটেও স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা বাড়ে স্বাভাবিক সময়ের তুলনায়। তবে যাত্রী চাহিদা কম থাকায় ঈদের আগে ফ্লাইট কমছে কক্সবাজারে। তবে ঈদের পর টানা এক সপ্তাহ তিন থেকে চার গুণ বাড়ে কক্সবাজারে টিকিটের চাহিদা।
সময় ও ভোগান্তি বাঁচাতে গত বছরের মতো এবারো বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি সেবাদাতা ইউএস বাংলা, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা।
এরইমধ্যে গত ১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ১৩টি বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। যেগুলো দিয়ে অভ্যন্তরীণ রুটের চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ছয়টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ছয়টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন,  বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
দেশে সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে দেশের বৃহত্তম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রমজানের আগ থেকেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ঈদের সপ্তাহখানেক আগেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীগামী সব ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
অপরদিকে এবার ঈদে সেবাদর এক যুগে নভো এয়ারও বেশ সরব হয়েছে। ঈদের সামনে এয়ারলাইন্সটির সৈয়দপুর, যশোর, রাজশাহীর টিকিটের চাহিদা বেশি বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম। যাত্রীদের সেবার জন্য তাদের রয়েছে ১৩৬০৩ হট লাইন।
সচারচর কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে ফ্লাইটে পরিচালনা করে নতুন এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা। আপাতত সিলেট রুট বন্ধ থাকলেও ঈদে সৈয়দপুর এবং চট্টগ্রাম রুটে বেশি চাপ রয়েছে বলে জানিয়েছেন এয়ার অ্যাস্ট্রা’র ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব শুভ। তিনি জানান, ঈদের সময় চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। কক্সবাজারে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন ৩টি ফ্লাইট থাকলেও ঈদের পরের ছুটিতে ৫টি করে ফ্লাইট চলবে। ওয়েবে এবং মোবাইল অ্যাপ টিকেট কাটার সুবিধা ছাড়াও অফিস সময়ে ১৩৬০৭ হটলাইন প্রস্তুত রয়েছে যাত্রীদের জন্য।
বিওয়াইডির নতুন সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন
চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি নতুন সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে, যা মাত্র পাঁচ মিনিটের চার্জে ৪০০ কিলোমিটার চলতে পারবে। প্রতিষ্ঠানটি চীনজুড়ে নিজস্ব চার্জিং নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে। খবর রয়টার্স।
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু জানিয়েছেন, নতুন "সুপার ই-প্ল্যাটফর্ম" ১,০০০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং গতি প্রদান করবে, যা টেসলার সর্বশেষ ৫০০ কিলোওয়াট সুপারচার্জারের চেয়ে দ্বিগুণ দ্রুত। এই প্রযুক্তি ইভি চালকদের চার্জিং নিয়ে উদ্বেগ কমাবে এবং বৈদ্যুতিক গাড়ির গ্রহণযোগ্যতা বাড়াবে।
প্রাথমিকভাবে নতুন প্রযুক্তি দুটি মডেলে – হান এল সেডান ও ট্যাং এল এসইউভিতে ব্যবহার করা হবে, যেগুলোর মূল্য ২,৭০,০০০ ইউয়ান থেকে শুরু হবে। বিওয়াইডি চীনে ৪,০০০-এর বেশি অতিদ্রুত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও করেছে। তবে এই প্রকল্পের জন্য কত সময় লাগবে বা বিনিয়োগের পরিমাণ কত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিওয়াইডি ২০২৪ সালে ৪.২ মিলিয়ন গাড়ি বিক্রি করেছিল এবং ২০২৫ সালে ৫-৬ মিলিয়ন গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ডিবিটেক/বিএমটি
সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দফতরের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তারা উত্তরা সড়কও অবরোধ করেন।আন্দোলনকারীরা সদর দফতর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যান। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা অবরোধ চলাকালীন সময় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে আনেন।
বিক্ষোভে আন্দোলনকারী হুমায়ন কবির, আব্দুল লতিফ ও মাসুদ রানা বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেবো। প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই এতে অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা ৬টি দাবি তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে- এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে। বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার করতে হবে। ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা মেট্রোরেলে ভ্রমণ করেছেন যাত্রীরা
রাতের সিদ্ধান্ত ছিল সকাল থেকে ট্রেন চালাব না। তবে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে অবস্থান শিথিল হয়। তারপvও পূূর্ব ঘোষণার জেরে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা। সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মী। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। যাত্রীদের সেবা না দেওয়ায় যারা সিঙ্গেল যাত্রার টিকিট কাটতে পারেনি, তাদের ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পেরেছেন।
ফলে টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা যাত্রীরা মেট্রোরেল ভ্রমণ করেছেন। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই্ আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেট্রোরেল স্টেশনে কর্মচারীরা।
মতিঝিলে কর্মরত ব্রোকারিজ হাউজে কর্মকর্তা হোসেন মাহমুদ বলেন, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে আসি। এসে দেখি কোনো ধরনের কার্ড পাঞ্চ করা যাচ্ছে না। তবে মেট্রো চলছে। কার্ড পাঞ্চ করা ছাড়াই অফিসে আসলাম।
তবে প্রায় দেড় ঘণ্টা পর এই অবস্থার অবসান ঘটেছে। ফের মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন কর্মীরা। এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) । তিনি জানান, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মেট্রোরেল কর্মীরা কাজে যোগ দিয়েছেন। একক যাত্রার টিকিট আগের মতই বিক্রি হচ্ছে।
একই কথা জানিয়েছৈ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি জানান, সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মীরা। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। এখন কোনো কর্মবিরতি নেই। পাসধারী যারা আছেন তাদের জরিমানার বিষয়টি স্টেশনে গেলেই সমাধান হবে।
এর আগে রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন তারা। তাদের দাবি, এ ঘটনা ইচ্ছাকৃতভাবে এমআরটি পুলিশ সদস্যরা করেছেন।
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট
যশোর বিমানবন্দরে ক্রাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআর জানিয়েছে, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (জিআরওবি-১২০টিপি) প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২ টা ৫৫ মিনিটে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যশোর বিমান বন্দরের এয়ারপোর্ট ম্যানেজার সাইদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই পাইলট অক্ষত আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে রানওয়ে ক্লিয়ার করা হয়।
‘সুজুকি ঈদ ফেস্ট’-এ ক্যাশব্যাক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘সুজুকি ঈদ ফেস্ট’-এ নিজেদের বিভিন্ন জনপ্রিয় মডেলের মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঘোষণা করেছে সুজুকি বাংলাদেশ।
ফলে এই এক্সক্লুসিভ অফারে সীমিত সময়ের জন্য জিক্সার মনোটোন ২০৫,৯৫০ টাকার পরিবর্তে মাত্র ১,৯৯,৯৫০ টাকায়; জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস ২০৮,৯৫০ টাকার পরিবর্তে ২,০২,৯৫০ টাকায়;  জিক্সার কার্ব ডিস্ক ২৩৭,৯৫০ টাকার পরিবর্তে ২,৩২,৯৫০ টাকায় এবং জিক্সার এফআই ডিস্ক ২৪৯,৯৫০ টাকার পরিবর্তে ২,৪২,৯৫০ টাকায় কেনা যাবে।
একইভাবে জিক্সার এফআই এবিএস ২৭৯,৯৫০ টাকার পরিবর্তে ২,৭৩,৯৫০ টাকা, অর্থাৎ থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক এবং জিক্সার এসএফ এফআই এবিএস ৩৪৯,৯৫০ টাকার পরিবর্তে ৩,৪২,৯৫০ টাকা, অর্থাৎ থাকছে ৭,০০০ টাকা ক্যাশব্যাক।
এছাড়াও, জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ মডেল কেনার সঙ্গে গ্রাহকরা পাবেন বিশেষ গিফট কম্বো, যা অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঈদ ফেস্টকে আরও উপভোগ্য করতে সুজুকি বাংলাদেশ প্রতিটি মোটরসাইকেল ক্রয়ের সাথে দিচ্ছে এপেক্স ফুটওয়্যার কুপন থাকবে।
সুজুকি বাংলাদেশের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য চালু হওয়া সুজুকি ঈদ ফেস্ট অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। গ্রাহকরা এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় মূল্যছাড়ে একটি নতুন সুজুকি মোটরসাইকেল পেতে পারেন। আরও জানতে ভিজিট করুন সুজুকি’র ওয়েবসাইটে।
২৫০সিসি টেস্ট রাইড কেরলো সুজুকি বাংলাদেশ
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাইডারদের মাধ্যমে নিজেরে  ২৫০সিসি সর্বশেষ মডেলের মোটর বাইকের গতি ও পারফর্মেন্স ঝালিয়ে দেখালো সুজুকি বাংলাদেশ। স্থানীয় পরিবেশ র‍্যানকন মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই ইভেন্টটির মাধ্যমে রাইডাররা আধুনিক প্রযুক্তির সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের উন্নত হ্যান্ডলিং, গতি এবং নিখুঁত ব্রেকিং নিয়ে নির্মাতাদের দাবির সাঙ্গ কতটা মিল আছে তা হ্যান্ডস অন অভিজ্ঞতা গ্রহণ করেন।
ইভেন্টটিতে রাইডাররা সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মোটরবাইক নিয়ে নির্ধারিত ট্র্যাকে টেস্ট রাইড করেন, যেখানে তারা ২৫০সিসি এসওসিএস ইঞ্জিনের শক্তিশালী পারফরম্যান্স, অ্যারোডাইনামিক ডিজাইন, স্ট্যাবিলিটি ও রেসপন্সিভ ব্রেকিং সরাসরি পরীক্ষা করার সুযোগ পান।
বুধবার ইভেন্ট নিয়ে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাইকারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পেশাদার সেফটি ব্রিফিং-এর পাশাপাশি অংশগ্রহণকারীদের হেলমেট ও প্রোটেক্টিভ গার্ড সরবরাহ করা হয়, যাতে তারা নির্ভয়ে রাইডিং করতে পারেন। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর বাইকিং চ্যালেঞ্জ, যেখানে রাইডাররা তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং আকর্ষণীয় সব পুরস্কার জেতেন। এছাড়া সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড ইভেন্টটিকে আরও স্মরণীয় করতে অংশগ্রহণকারীদের আকর্ষণীয় সুজুকি-ব্র্যান্ডেড গিফট হ্যাম্পার উপহার দেন।
আয়োজন নিয়ে র‍্যানকন মোটরবাইকস লিমিটেড-এর নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান বলেন, “বাইকাররা যে শুধুমাত্র তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই বাইক রাইডিং করে – এমনটি না; তাদের জন্য ভ্রমণের রোমাঞ্চ এবং অভিজ্ঞতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সুজুকি এটা মাথায় রেখেই পারফর্মেন্স ও কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আজ, আমরা আপনাদের সামনে ২৫০সিসি ইঞ্জিনের চেয়েও বেশি কিছু নিয়ে এসেছি; আমরা নিয়ে এসেছি, উদ্দামতা এবং উচ্ছ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ, যা বাইকারদেরকে দুর্দান্ত রাইডিং-এর অনুভূতি দিবে।”
সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল রাইডারদের সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর বাস্তব অভিজ্ঞতা দেওয়া। আমরা চেয়েছি তারা শুধু পারফরম্যান্সই নয়, বরং সুজুকির রাইডিং কমফোর্ট ও রোমাঞ্চও উপভোগ করুক। আজকের ইভেন্টে বাইকারদের অসাধারণ উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্য আরও বেশি ইন্টারঅ্যাকটিভ রাইডিং ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করছি।”
নতুন দুই বৈদ্যুতিক বাইক উন্মোচন করলো ইভি লাইফ
রাজধানীর মোহাম্মাদপুরের বোসিলা রোড সংলগ্ন ইভি লাইফ শো-রুমে উন্মোচিত হলো নতুন দুইটি বৈদ্যুতিক বাইক। প্রতি কিলো চলতে খরচ হবে মাত্র ১৫ থেকে ২০ পয়সা। গ্রাফিন ব্যাটারি সংযুক্ত বাইক দুটি মাত্র ৬-৭ ঘণ্টায় পূর্ণ চার্জ নিয়ে চলতে পারবে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ।
আগাম বায়না করা চার জন ক্রেতার হাতে চাবি তুলে দিয়ে রিভো ‘এ১০’ এবং ‘এ১২’ মডেলের বাইক দুটি উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক  ‘ভেন নেইল’। তিনি জানালেন,  রিভোর  ‘এ১০’ মডেল এর দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়।
অনুষ্ঠান জানানো হয়, রিভোর বাইক দুটিতে দেশজুড়ে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে ইভি লাইফ।
নতুন বাইক উন্মোচন অনুষ্ঠানে ইভি লাইফের প্রধান বিক্রয় কর্মকর্তা মাহমুদুল হক এবং প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইভি লাইভ বিডি’র হেড অব সেলস মাহমুদুল হক জানিয়েছেন, রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ বিভিন্ন অফার দিচ্ছে বৈশ্বিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ক্রেতাদের জন্য আকর্ষণীয় এই অফারের নাম দেয়া হয়েছে ‘১ টাকা মিরাক্যাল মোমেন্টস‍‍`। এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত এই অফারটি চলবে।  এই অফারের আওতায় যেকোনো একটি রিভো ইলেকট্রিক বাইক কিনলে তিনটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতা। যেখানে ১ টাকায় রিভো এ১০ বাইক জেতার সুযোগ পেতে পারেন গ্রাহক। এছাড়াও রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা স্মার্টওয়াচ, টিডব্লিউএস এয়ারবার্ডসসহ আরো অনেক পুরস্কার জেতার সুযোগ।
এছাড়াও রিভো বাইক কিনতে কোনো বন্ধু-স্বজনকে রেফার করলে রেফারকারী ব্যক্তিও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। যেখানে তিনি ৫০০০ টাকার স্বপ্নের গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন। এছাড়াও শোরুম পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও বিশেষ আর্কষণ রেখেছে রিভো। রিভো যেকোনো শোরুম পরিদর্শন করে রিভোর ইনস্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে লাইক ও ফলো দিয়ে আকর্ষণীয় এই পুরস্কার পেতে পারেন পরিদর্শনকারী ব্যক্তি।
এর আগে  গত বছর সেপ্টেম্বরে একই ভ্যেনুতে মাত্র ১৩ ও ২০ পয়সা খরচে প্রতি কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম এজিরোওয়ান (এ০১) ও সিজিরোথ্রি (সি০৩) মডেলের বৈদ্যুতিক বাইক উন্মোচন করেছিলো রিভো।
বাংলাদেশের বাজারে ডিপালের বৈদ্যুতিক গাড়ি
দেশের বাজারে নতুন দুটি মডেলের বৈদ্যুতিক গাড়ি (ইভি) এনেছে চাঙ্গান অটোমোবাইলসের পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড। ডিপাল ব্র্যান্ডের ‘এস০৭’ ও ‘এল০৭’ মডেলের গাড়ি দুটি উন্মোচন করা হয় রাজধানীর পূর্বাচলের শালবন স্পোর্টস গ্রাউন্ডে।
বাংলাদেশে সংযোজিত ‘ডিপাল এস০৭’ ও ‘ডিপাল এল০৭’ মডেলের গাড়ি দুটিতে রয়েছে স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্ট কেবিন কন্ট্রোল, আরামদায়ক আসনব্যবস্থাসহ পর্যাপ্ত স্থান। ঢাকার গুলশানের বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত ডিএইচএস অটোসের শোরুমে পাওয়া যাবে গাড়িগুলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএইচএস অটোস লিমিটেড জানিয়েছে, গত সোমবার এটি উন্মোচন করা হয়। ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান জামান খান, মহাব্যবস্থাপক আরমান রশিদ, বিক্রয়প্রধান ফারহান সামাদ ও বাংলাদেশের প্রথম নারী এফআইএ সনদপ্রাপ্ত রেসিং ড্রাইভার কাশফিয়া আরফা উপস্থিত ছিলেন।
নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে ইমরান জামান খান বলেন, ডিপাল এস০৭ মাঝারি আকারের সেডান গাড়ি। শক্তিশালী মোটরযুক্ত বিলাসবহুল এই গাড়ির বাহ্যিক নকশাও আকর্ষণীয়। ক্রেতাদের সুবিধার্থে সহজলভ্য সার্ভিসিংসহ বিভিন্ন যন্ত্রাংশে আট বছরের বিক্রয়োত্তর সেবাও দেবে ডিএইচএস অটোস।
আরমান রশিদ বলেন, ‘আমরা গর্বিত যে ডিএইচএস অটোস লিমিটেড বাংলাদেশের ইভি বাজারে অগ্রণী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ভবিষ্যতে ডিপালের আরও আকর্ষণীয় মডেল বাংলাদেশে উন্মোচন করা হবে। বাংলাদেশের চার্জিং অবকাঠামোর উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছে ডিএইচএস অটোস লিমিটেড।’
২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে যাচ্ছে ইউএস-বাংলা
আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে।  বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলার জনসংযোগ মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম।
তিনি জানান, প্রতি সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।
ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪,০৬৫ টাকা এবং রিটার্ণ ভাড়া ৮১,৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ণ ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
সুজুকি জিক্সার ২৫০ সিসিতে এক্সক্লুসিভ গিফট কম্বো
সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট কম্বো অফার নিয়ে আসলো সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড। সীমিত সময়ের এই বিশেষ অফারে থাকছে প্রয়োজনীয় গিয়ার,একটি সার্টিফাইড সুজুকি হেলমেট, একটি স্টাইলিশ পোলো শার্ট এবং একটি ব্র্যান্ডেড ক্যাপ।
মঙ্গলবার সুজুকি বাংলাদেশের পক্ষ থেকে এই অফারের ঘোষণা দেয়া হয়। এসময় জানানো হয়,  গ্রাহকরা এই বিশেষ কম্বো গিফটটি সব সুজুকি অনুমোদিত শোরুমে স্টক থাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন। অফার নিয়ে সুজুকি-সার্টিফাইড হেলমেটটি রাইডিং এর সময় রাইডারকে সুরক্ষা দেবে, আর স্টাইলিশ পোলো শার্ট এবং ব্র্যান্ডেড ক্যাপের মাধ্যমে রাইডাররা সুজুকির প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করতে পারবেন।
এ নিয়ে  সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড-এর হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “জিক্সার ২৫০ সুজুকির ইঞ্জিনিয়ারিং দক্ষতার অন্যতম উদাহরণ, যা প্রিমিয়াম স্ট্রিট এবং স্পোর্টস বাইক সেগমেন্টে নিখুঁত, শক্তিশালী ও দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এই বিশেষ গিফট কম্বোর মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা আরও উন্নত করতে চাই যাতে করে তারাও এই দুর্দান্ত বাইকটির প্রতি তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পায়। এই এক্সক্লুসিভ গিফট সেট রাইডিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করবে বলে আমরা আশাবাদী। আর, সুজুকি যে বরাবরের মত এবারও রাইডারদের নিরাপত্তা ও সন্তুষ্টির কথা মাথায় রেখেছে যা সুজুকির প্রতি রাইডারদের আস্থাকে আরও দৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস।”
প্রথমবারের মতো প্রধান এআই কর্মকর্তা নিয়োগ দিলো জিএম
জেনারেল মোটরস (জিএম) তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সোমবার কোম্পানিটি ঘোষণা করেছে যে তারা বারাক তুরোভস্কিকে এই নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে। খবর রয়টার্স।
৪৯ বছর বয়সী তুরোভস্কি আগে সিসকো এবং গুগলে এআই প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। তিনি জিএমের সফটওয়্যার ও সার্ভিস ইঞ্জিনিয়ারিং দলের অংশ হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ রিচার্ডসনের কাছে রিপোর্ট করবেন।
জিএম জানিয়েছে, এআই তাদের বৈদ্যুতিক গাড়ি (ইভি), অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) এবং স্বায়ত্তশাসিত প্রযুক্তির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরোভস্কির নেতৃত্বে কোম্পানিটি পণ্যের উন্নতি, উৎপাদন কার্যক্রম সহজতরকরণ এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে এআই ব্যবহার বাড়াবে।
জিএম ইতোমধ্যেই ইভি চার্জার স্থাপনের জন্য সঠিক স্থান নির্ধারণ, ডিলারদের জন্য গাড়ির অর্ডার প্রক্রিয়া সহজ করা এবং উৎপাদন প্রক্রিয়া অপ্টিমাইজ করার মতো কাজে এআই ব্যবহার করছে। নতুন এআই প্রধানের নেতৃত্বে এসব উদ্যোগ আরও প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি
৬০ হাজারের অধিক গাড়ি প্রত্যাহার করছে ফক্সওয়াগেন
ফক্সওয়াগেন যুক্তরাষ্ট্রে ৬০,৪৯০টি গাড়ি প্রত্যাহার করছে। এসব গাড়িতে গিয়ার অবস্থান সঠিকভাবে প্রদর্শিত না হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পার্কিং ব্রেক না লাগালে গাড়ি গড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। শনিবার মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রত্যাহারকৃত গাড়ির তালিকায় ২০২১-২০২৩ সালের আইডি.৪, ২০২২-২০২৩ সালের অডি কিউ৪ ই-ট্রন এবং কিউ৪ ই-ট্রন স্পোর্টব্যাক মডেলের গাড়ি রয়েছে। নিরাপত্তা ত্রুটির কারণে ফোক্সওয়াগেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিবিটেক/বিএমটি
অটোমোবাইল থেকে বিনিয়োগ সরাচ্ছে ইন্ট্রাকো রিফুয়েলিং
বিনিয়োগসংক্রান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ট্রাকোর পরিচালনা পর্ষদ। কোম্পানির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে, ইন্ট্রাকো অটোমোবাইলসের একটি সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, সিএনজি স্টশনের জমির মালিকের সঙ্গে লিজ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই বাস্তবতায় মার্চের প্রথম সপ্তাহ থেকে এই সিএনজি স্টেশন পরিচালনা করতে চায় না কোম্পানিটি। এই বাস্তবতায় গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ ভোলা নন–পাইপ গ্যাসলাইন ইউনিটে সরিয়ে নেওয়া হবে।
প্রসঙ্গত, গত সরকারের সময় ভোলা থেকে সিএনজি আকারে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের দায়িত্ব পায় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। প্রথম পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন গ্যাস সরবরাহ দিয়ে শুরু করে ইন্ট্রাকো ধীরে ধীরে দৈনিক ২৫ মিলিয়ন গ্যাসে উন্নীত করতে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী, গত অক্টোবরের মধ্যে বাকি ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করতে না পারায় চুক্তির অবশিষ্ট অংশের আর কার্যকারিতা নেই; যদিও উৎপাদন বৃদ্ধিতে তাদের আগ্রহ আছে।
দেশের গ্যাসের সংকট মেটাতে ভোলার গ্যাস সিএনজি আকারে এনে দেশের শিল্পকারখানায় ব্যবহার শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে। দেখা যাচ্ছে, সেই গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধিতে ইন্ট্রাকো রিফুয়েলিং ভোলা নন-পাইপ গ্যাসলাইন ইউনিটে বিনিয়োগ সিরিয়ে নিচ্ছে।
গত এক বছরে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৭ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৫০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১ শতাংশ, ২০২৩ সালে ১০ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ২ শতাংশ ও ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
চীনে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মার্সিডিজ-বেঞ্জের
জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ চীনে তাদের কর্মীসংখ্যার ১৫% পর্যন্ত কমানোর পরিকল্পনা করছে। ব্লুমবার্গ নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, ছাঁটাই মূলত কোম্পানির অর্থায়ন ও বিক্রয় বিভাগকে কেন্দ্র করে হবে, বিশেষ করে মার্সিডিজ-বেঞ্জ অটোমোবাইল ফাইন্যান্স কোং এবং বেইজিং মার্সিডিজ-বেঞ্জ সেলস সার্ভিস কোং-এর কর্মীদের ওপর এর প্রভাব পড়বে। খবর রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্সিডিজ-বেঞ্জ ইতোমধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে এবং চুক্তিভিত্তিক অনেক কর্মীর চুক্তি নবায়ন করা হয়নি। তবে চলতি মাসে এই প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগোচ্ছে।
মার্সিডিজ-বেঞ্জ চায়না ব্লুমবার্গকে জানিয়েছে, প্রতিযোগিতামূলক পরিবেশ ও বাজারের চাহিদার ভিত্তিতে তারা কর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিচালনা ব্যবস্থা পরিবর্তন করছে। তবে কোম্পানিটি রয়টার্সের পক্ষ থেকে কোনো মন্তব্যে সাড়া দেয়নি।
এর আগে, গত সপ্তাহে মার্সিডিজ-বেঞ্জ খরচ কমানোর নতুন পরিকল্পনা ঘোষণা করে এবং জানায় যে, তাদের নতুন পণ্যে বৈদ্যুতিক গাড়ির তুলনায় পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির সংখ্যা বেশি থাকবে। ২০২৫ সালে আয় কমে যাওয়ার আশঙ্কার কারণে তারা এই পদক্ষেপ নিচ্ছে।
উল্লেখ্য, ইউরোপীয় গাড়ি নির্মাতারা উচ্চ উৎপাদন ব্যয় ও চীনের প্রতিযোগিতার চাপে পড়ায় বিভিন্ন কারখানা বন্ধ ও ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি
ইভিটি এক চার্জে পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ
দেশের বাজারে উন্মোচিত হলো ডুয়াল মোটর ইন্টিলিজেন্স প্রযুক্তির বিদ্যুৎ ও গ্যাস দুইভাবেই চার্জ নিতে সক্ষম এবং এক চার্জে এক হাজার কিলোমিটার পাড়ি দেয়া ইলেকট্রিক কার। টেস্ট ড্রাইভে ঢাকা থেকে রঙ্গামাটি হয়ে ফের শোরুমে পৌঁছে তিনদিনে পাড়ি দিয়েছে ১২০০ কিলোমিটার পথ। আর প্রতি কিলোতে খরচ পড়ছে মাত্র ৪ টাকা।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি শো-রুমে বিওয়াইডি সিলায়ন ৬ গাড়িটি উন্মোচন অনুষ্ঠানে জানানো হলো সেই অভিজ্ঞতার কথা। জানাগেলো, পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে এই গাড়িটিতে ভ্রমণ করতে পারবেন ৫ জন। গাড়িটি দেশের ৮৪০ কেটি কেজি কার্বন নির্গমন ঠেকাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  <o:p></o:p>
নতুন গাড়িটি উন্মোচন করেন বাংলাদেশে বিওয়াইডি পরিবেশক রানার গ্রুপের চেয়ারম্যান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচলক  হাফিজুর রহমান খান। এসময় বিওয়াইডি সিএমও ইমতিয়াজ নওশের, বিওয়াইডি গ্লোবাল প্রতিনিধি চার্লস চেন প্রমুখ উপস্থিত ছিলেন। <o:p></o:p>
অনুষ্ঠানে নতুন গাড়িটির বিশেষত্ব তুলে ধরেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস এবং পরিবেশ বিশ্লেষক রেজওয়ান রহমান। তারা জানান, এর ইঞ্চিনটা জেনারেটর হিসেবে কাজ করে। আর গিয়ারলেস সিস্টেমে চাকায় চলে আসে চলার শক্তি। চারটি রঙে মিলবে এই গাড়িটি। দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
সিএমও ইমতিয়াজ নওশের বলেন, এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।
অনুষ্ঠানে চার্লস চেন জানান, প্রতি বছরে ইভি-তে তাদের ৪০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। তবে একদিনে এটা সম্ভব হয় নি। আগামী ১৫ মাসে ৫০ লাখ গাড়ি বাজারে যাচ্ছে।   <o:p></o:p>
উদ্বোধনের পর রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”
মেট্রোরেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুকে তাদের পেজে এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, ডিএমটিসিএল পরিবার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো চার লাখ তিন হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল, সম্মানিত  যাত্রীগণ, সকল শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এ মহতী লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্মানিত মেট্রো যাত্রীগণের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক  সহযোগিতা কামনা করছি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।
বিমানের নিয়োগ পরীক্ষায় ব্ল-টুথ ডিভাইসে প্রক্সি!
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে ও অসাধু উপায় অবলম্বনের কারণে সংঘবদ্ধচক্রের তিন সদস্য আটক হয়েছেন।  তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদের মধ্যে বিএএফ শাহীন কলেজ তেজগাঁ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইসের সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম আরো জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজীব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজহার দায়ের করা হয়েছে। এছাড়া কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে, একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আটক আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে রাষ্ট্রায়ত্ব উড়োজাহাজ সংস্থার ভাষ্য, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিপালন করে। একইসঙ্গে সর্বসাধারণকে স্যোশাল মিডিয়াসহ যেকোনো মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
অন অ্যারাইভাল ভিসার অ্যাপ চালু
বিদেশি নাগরিকদের  বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটেই মিলবে অন-অ্যারাইভাল ভিসা। এ জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্লিক করে অ্যাপটির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
উদ্বোধনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে।
উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে।
তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘন্টা) লেগে যায়। তিনি আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের বাজারে অবমুক্ত হলো এক্সব্লেড পিজিএম-এফআই
দেশের বাজারে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘এক্সব্লেড পিজিএম-এফআই’ মডেলের মোটরসাইকেলটি এক লিটার তেলে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
বুধবার রাজধানীর ইউনাইটেড সিটিতে অবস্থিত গ্রিনভিল আউটডোরস রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডার গ্লোবাল ভিশন হলো মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলা, যা সাশ্রয়ী এবং মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে সম্ভব।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সব্লেড পিজিএম-এফআই মডেলের মোটরসাইকেলটিতে ইউরো ৩ পিজিএম-এফআই ইঞ্জিন রয়েছে। ফলে দ্রুতগতিতে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক, স্টাইলিশ গ্রাফিকস এবং সিগনেচার রোবো-ফেস এলইডি হেডলাইট থাকায় দেখতেও বেশ আকর্ষণীয় মোটরসাইকেলটি।
নিরাপত্তার জন্য মোটরসাইকেলটিতে রয়েছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ সুবিধা। শুধু তা–ই নয়, হ্যাজার্ড সুইচও রয়েছে মোটরসাইকেলটিতে। সুইচটি সামনের দৃশ্য দেখতে সমস্যা হলে পেছনে থাকা চালকদের সতর্ক করবে। চালক ও যাত্রীর বসার জন্য চওড়া ও আরামদায়ক আসনের পাশাপাশি মোটরসাইকেলটিতে সিল্ড চেইনও রয়েছে।
রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে রঙে বাজারে আসা মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। নতুন মোটরসাইকেলটির বিষয়ে হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকর্ষণীয় নকশা থাকায় মোটরসাইকেলটি বাংলাদেশের গ্রাহকদের মন জিতে নেবে বলে আমরা আশাবাদী।’
ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে বিটুসি চালু করবে ফার্স্টট্রিপ
বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করতে চায় ফার্স্টট্রিপ। সে লক্ষে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় নতুনত্ব যোগ করতে চলতি বছরের জন্য যৌথভাবে বিজনেস-টু-কনজিউমার (বিটুসি) পরিষেবা চালু করলো ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্মটি, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট। এলক্ষ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী মেলা চলবে।
বিটুসি প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্তকরণসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
ঢাকা ট্র্যাভেল মার্ট-২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি বিটুবির সফলতার পর বিটুসি উদ্বোধনের মাধ্যমে সব শ্রেণির গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।
ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫-এ আমাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।
‘এ ছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।’
ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনা মূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
মেলা চলাকালীন ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বুকিং করে ভ্রমণ করতে পারবেন ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য।
মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এ ছাড়া ফার্স্টট্রিপের প্যাভিলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।
বিমানের আগাম সিট বুকিং ও টিকিট ব্লকিং ও ফ্লাইট ডিলে শূন্যের কোটায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ডিলে শূন্যের কোটায় আনা, ক্রুসহ কর্মীদের আচার-ব্যবহার আরও নমনীয় করতে ও বিমানকে আরও যাত্রীবান্ধব করতে সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি আগাম সিট বুকিং ও টিকিট ব্লকিং এখন শূন্যের কোটায় বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান।
তিনি বলেছেন, টিকিটিং নিয়ে কারসাজির অভিযুক্তদের বিষয়ে তথ্য পেলেই তাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিমানের বলাকা কার্যালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের টিকেট ব্লকিং ও কৃত্রিম মজুদের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিমান এমডি বলেন, ‘বিমানে বর্তমানে আগাম সিট বুকিং বা টিকেট ব্লকিং শূন্যের কোঠায়। বিষয়টি আমি নিজে মনিটরিং করি। এটা নিয়ে আগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযুক্তদের টিকেটিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ব্যাগেজ ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা করছি। ব্যাগেজের বিষয়ে কোন অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে আমলে নিয়ে কাজ করি। তবে আমাদের অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। আশা করি তৃতীয় টার্মিনালের অপারেশন শুরু হলে ব্যাগেজ ব্যবস্থাপনা আরও ভালো হবে।’
সাফিকুর রহমান বলেন, ‘ব্যাগেজ ব্যবস্থাপনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট বিভাগের বিমানকর্মীদের গায়ে বডিওর্ন ক্যামেরা থাকে। ব্যাগেজ হ্যান্ডেলিংয়ের ডিউটিতে প্রবেশে সময় তারা ক্যামেরা লাগায়। ডিউটি শেষে ফেরার সময় তারা ক্যামেরা ফেরত দেয়। নজরদারি বাড়াতে নতুন আরও ১৫০ টি ক্যামেরা কেনা হয়েছে।’
বিমানের হজ ফ্লাইটের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে বিমানের বহরে যতগুলো এয়ারক্রাফট রয়েছে তা নিয়ে নির্বিঘ্নে শিডিউল ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে। তবে হজ মৌসুমে এয়ারক্রাফটের চাহিদা বেশি থাকবে। সেক্ষেত্রে ২/১ টি রুটের ফ্লাইট সংখ্যা কমিয়ে সেই এয়ারক্রাফটগুলো দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা আশা করছি বরাবরের মতো এবারও হাজিরা নির্বিঘ্নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে পবিত্র হজ পালন করবেন।’
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বিমানকে আরও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
বাল্ক টিকেট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি আটাবের
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইনস কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রয় ও মজুতদারি বন্ধের দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব)। শিক্ষার্থী, বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বাল্ক টিকেট বিক্রি ও মজুতদারি বন্ধ, সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণে বেবিচকসহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অ্যাটাবের সভাপতি আবদুস সালাম আরেফ।
রবিবার রাজধানীর হোটেলে অ্যাটাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, উপমহাসচিব তোয়াহা চৌধুরী, অর্থসচিব মো. সফিক উল্যাহ্ নান্টুসহ আটাবের কার্যনির্বাহী পরিষদ ও ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্যরা।
সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে অ্যাটাব সভাপতি বলেন, আটাব ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের কল্যাণের পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ দিন যাবৎ নিরলস ভাবে কাজ করছে।
আটাবের লক্ষ্য গঠনতন্ত্র মোতাবেক সকল এজেন্সির ব্যবসা করার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, এই সেক্টরের দুর্নীতি দমন এবং এই ব্যবসাকে ব্যবহার করে যেন কোনো মানিলন্ডারিং করতে না পারে, তার জন্য যথাযথ নীতিমালা, নির্দেশনা, মনিটরিং ও আইনের প্রয়োগ নিশ্চিতকরণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকেটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকেট বুকিং।
আবদুস সালাম আরেফ বলেন, কতিপয় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো প্রকার পাসপোর্ট, ভিসা, ভ্রমন নথিপত্র, এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট ২/৩ মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরিপূর্বক সিট ব্লক করে রাখে।
এভাবে টিকেট মজুতদারি করা হয়। যার ফলে সিন্ডিকেট তৈরি হয়, আসন সংকট দেখা দেয়, টিকেট মূল্য ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ কখনও দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইনস কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রয় ও মজুতদারি বন্ধে আবদুস সালাম আরেফ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অ্যাটাব জানিয়েছে, ভাড়া সহনীয় রাখতে সিডিউল ফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা, দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করতে হবে যাতে সকল দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাম, পাসপোর্ট নম্বার, ভিসা, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না, সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক হয়ে যায়, যে কারণে মূল্য বাড়তে থাকে। এ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে দুই লাইনের একটি ইমেইল করে কৃত্রিম ডিমান্ডের তৈরি করে। কৃত্রিম ডিমান্ডের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এয়ারলাইন্সের এই পলিসির কারণে। ট্রাভেল এজেন্সিরা তার কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুদ করার মতো এয়ার টিকেট মজুত করছে। এটা বন্ধ করতে হবে।
বর্তমানে ৬০ হাজারেরও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে। এই সিটগুলো এখনই ওপেন করে দিলে উদ্ভুত সংকট দূর হয়ে যাবে বলে জানান আবদুস সালাম আরেফ। তার মতে, এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে। জিডিএস/এনডিসি এ সিট সেল করার নির্দেশনা দিতে হবে এবং সকল এজেন্সিকে বিক্রয় করার সুযোগ দিতে হবে। বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা। এয়ারলাইন্স কর্তৃক হিডেন ফেয়ার এ গ্রুপ টিকেট/প্রাইভেট ফেয়ার এ টিকেট বিক্রয় বন্ধ করার নির্দেশনা দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০/২০ হাজার সিট/টিকেট দিয়ে দেওয়া হয় কোনো কোনো এজেন্সির কাছে। এর মাধ্যমেই সিন্ডিকেটের উৎপত্তি। এজেন্সি প্রতি সর্বোচ্চ সেল সিলিং নির্ধারণ করতে হবে।
শ্রমিক ও ওমরাহ যাত্রীদের এয়ারলাইন্স ফরমেটে টিকেট প্রদান করতে হবে যেখানে ভাড়া, এজেন্সি বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক। প্রকৃত মূল্য যাত্রীর দৃষ্টিতে আসবে। ফলে নির্ধারিত দামের অতিরিক্ত দাম নিতে পারবে না। মূল্য উল্লেখ ছাড়া টিকেট দেওয়া যাবে না।
জিএসএ কর্তৃক ভাড়া বৃদ্ধি ও কাউন্টার সেল বন্ধ করা।১৯৮৪ সালের বেসামরিক বিমান চলাচল আইন ও বিধিমালা মেনে নিয়ন্ত্রণ করা।
বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগ্যাছি ক্যারিয়ারের মতোই বেশি দামে টিকেট বিক্রি করে। বাজেট ক্যারিয়ার সংক্রান্ত বিধিমালা আছে কিনা না? না থাকলে সেটাও তৈরি করতে হবে।
এয়ারলাইন্স পরিচালনার যেই গাইডলাইন আছে সেখানে তাদের সেলস পদ্ধতি এবং মার্কেটিং পলিসি এ দেশের জনগণের জন্য কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট না করে সেজন্য বিধিমালা প্রস্তুত করা। প্রবাসী শ্রমিকদের স্বস্তি দিতে লেবার ফেয়ার নির্ধারণ করা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান না করতে পারলে সমস্যা আরো প্রকট হবে এবং যাত্রীসাধারণ উচ্চ মূল্যে টিকেট ক্রয় করতে বাধ্য হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে অতি দ্রুত সমাধানের নির্দেশনা দিতে হবে বলে জানান আবদুস সালাম আরেফ।
চাবি ছাড়াই এক চার্জে ৯৫ কিলো চলবে ই-বাইকটি!
বাংলাদেশের একক পরিবেশক হিসেবে চীনের লুইআন ব্র্যান্ডের দুই চাকার ই-বাইক দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে শুরুতে লুইআন দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করবে। এগুলো হলো-লুইআন এমওকে এবং লুইআন এমওয়াইসি।
পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন জানিয়েছেন, ই-বাইক ‍দুটিই একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ই-বাইক দুটি শুধু ট্যাপ করে চালু এবং বন্ধ করতে পারবেন ব্যবহারকারী। এটির দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার টাকা। আর লুইআন এমওয়াইসি’র দাম ১ লাখ ৪৩ হাজার টাকা। উভয়টিতেই রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা।
বাইক দুটির মধ্যে ধ্যে লুইআন এমওকে মডেলের বাইকটির ওজন ৮৪ কেজি। ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক।
অপরদিকে ৮৩ কেজি ওজনের লুইআন এমওয়াইসি’র ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট।
২০৩০ সালের মধ্যে আইকাও বৈশ্বিক নিরাপত্তা লক্ষ্য পূরণ করতে চায় বিমান বাংলাদেশ
আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই অংশ হিসেবে বিমানবন্দরের আশেপাশে বার্ড স্ট্রাইক কন্ট্রোল, বোর্ডিং ব্রিজ অপারেটরদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব কার্যক্রমের ফলে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে শূন্য প্রাণহানির লক্ষ্য অর্জন করে বাংলাদেশ বিমান ICAO Global Aspirational Safety Goal পূরণ করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনান্তে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে  বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সকল অংশীজনের করণীয় বিষয়ক এই সেমিনারে বেবিচকের নিরাপত্তা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বিমান প্রধান। কর্মশালায় বেবিচকের সকল সদস্য ও অন্যান্য পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান চেয়ারম্যান বলেন, বিমান চলাচলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় সবাই একসাথে কাজ করলে আমরা দুর্ঘটনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিমওয়ার্ক সকল বিমান চলাচল স্টেকহোল্ডারের জন্য অপরিহার্য। বেবিচক চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন যে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক এবং এভিয়েশন স্টেকহোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে। তিনি সকল স্টেকহোল্ডারকে ঝুঁকি শনাক্ত ও ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচকরা বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেন।