Digi Bangla - : সারাবাংলার খবর

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
‎‎বরিশাল: ‎ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল অরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

‎নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুস্তাকিম। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বরিশালগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে।

‎উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ৩ বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

The post বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘর-আঙিনা পরিষ্কার রাখুন: চসিক মেয়র
চট্টগ্রাম: ঘর-আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঘর-আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় মশার ঘনত্ব বেশি, সেসব এলাকায় বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে।

মেয়র আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা একটি সম্মিলিত দায়িত্ব। চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা মাঠে কাজ করছেন, কিন্তু নগরবাসীর সহযোগিতা ছাড়া এই কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ ঘর, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন এবং ডেঙ্গু থেকে নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকসহ নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকাবাসী উপস্থিত ছিলেন।

The post ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘর-আঙিনা পরিষ্কার রাখুন: চসিক মেয়র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১
নোয়াখালী: জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতদের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ৪ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সোনাইমুড়ী থানায় ২২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় ও তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, সুধারাম মডেল থানা ও হাতিয়া থানায় ২৯ জন করে, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

The post নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’
ঢাকা: দেশে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি বা দখলবাজির মতো কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না। যদি কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তবে তারা শহীদ জিয়ার কর্মী কিংবা বিএনপির কেউ নন ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ রক্ত দিয়েছিল গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য। পরবর্তীতে ২৪-এর গণআন্দোলনেও শ্রমজীবী মানুষের রক্তের অবদান রয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।’

বর্তমানে প্রতিষ্ঠিত নতুন সরকারের সাফল্য বা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনও আসেনি উল্লেখ করে তিনি বলেন যে, ‘সরকারের মেয়াদের মাত্র দশ ভাগের এক ভাগ সময় অতিবাহিত হয়েছে। তাই এই উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত না করে সাধারণ মানুষের জীবনের শান্তি বজায় রাখতে প্রতিটি রাজনৈতিক কর্মী ও নাগরিককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারাসহ শ্রমিক সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সংক্রান্ত বার্তাগুলোতে সমর্থন জানান।

The post ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা প্রদান
ঢাকা: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বারডেম জেনারেল হাসপাতালে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আহসান উল্লাহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ট্রেজারার মরহুম ইঞ্জিনিয়ার অধ্যাপক ড. মোশারফ হোসেন খানকে মরণোত্তর ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক-২০২৬ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দীকী।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস); মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস); অধ্যাপক হাজেরা মাহতাব, ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ এডভাইজারস; ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), মহাপরিচালক, বারডেম।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোর্শেদ উদ্দীন আকন্দ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম।

The post ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা প্রদান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলার আয়োজনে ‘আনলক চট্টগ্রাম’
চট্টগ্রাম: ‘আনলক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দি পেনিনসুলা চিটাগং-এ প্রাণবন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি পেনিনসুলা চিটাগং এর অপারেশনস ডিরেক্টর মোস্তফা তাহসিন আরশাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মিস ফাহমিদা সুলতানা তানজী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আন্তর্জাতিক পর্যটকদের জন্য চট্টগ্রামকে আরও সহজে আবিষ্কার ও অন্বেষণের সুযোগ তৈরি করতে দি পেনিনসুলা চিটাগং-এর ডিজিটাল মাপচিত্র উদ্বোধন করা হয়।

নির্দিষ্ট কোড স্ক্যান করলেই পর্যটকরা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন আকর্ষণ, খাবার এবং আতিথেয়তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন—অর্থাৎ সহজেই আবিষ্কার করতে পারবেন “আনলক চট্টগ্রাম”।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “Chattogram Unlocked: Your city, Your story” AI-Powered Short Film Competition।

চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এআই প্রযুক্তির মাধ্যমে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চট্টগ্রামের দর্শনীয় স্থান, ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে সৃজনশীলভাবে তুলে ধরেন।

প্রতিযোগিতার শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনার স্বীকৃতি প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদুল আলম চৌধুরী ১৫ হাজার টাকা পুরস্কারসহ প্রথম স্থান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক মাহমুদ তানিম ১০ হাজার টাকা পুরস্কারসহ দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আলামিন হোসেন ৫ হাজার টাকা পুরস্কারসহ তৃতীয় স্থান অর্জন করেন। পরে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পসত্তার তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দি পেনিনসুলা চিটাগং চট্টগ্রামকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য শহরটিকে আরও সহজে আবিষ্কার, অন্বেষণ ও উপভোগ করার সুযোগ তৈরি করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে, ডিজিটাল প্রযুক্তি ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রেও এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

The post বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলার আয়োজনে ‘আনলক চট্টগ্রাম’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ভাসমান চাষে সবজি উৎপাদন
পানির ওপরে লম্বালম্বিভাবে বাঁশ বা কলাগাছ ফেলে তার ওপর কচুরিপানা স্তূপ করা হয়। পরে সেই স্তূপ শেওলা দিয়ে ঢেকে দেওয়া হয়। শেওলা পচে শুকিয়ে গেলে তার ওপর সামান্য মাটি ছিটিয়ে বিভিন্ন সবজির বীজ বপন করা হয়। সবজি চাষ শেষ হলে ওই পচা ধাপ বোরো চাষের আগে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করেন। ভাসমান কৃষি পদ্ধতিতে এভাবেই বিভিন্ন সবজি চাষ এবং চারা উৎপাদন করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃষকেরা। স্থানীয়ভাবে এটি ধাপ পদ্ধতি নামেও পরিচিত। জেলার আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলা এবং পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার বিস্তীর্ণ জলাভূমিতেও চলছে এভাবে সবজি চাষ। এখানে উৎপাদিত চারাগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। সম্প্রতি বরিশাল ঘুরে ভাসমান পদ্ধতির এই চাষাবাদের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

The post ভাসমান চাষে সবজি উৎপাদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

উত্তরায় সাবেক এমপির বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ কর্মী গ্রেফতার
ঢাকা: রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাড়িটি বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

The post উত্তরায় সাবেক এমপির বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ কর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্দামান সাগরে গভীর নিম্নচাপ, দেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বাংলাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শক্তি সঞ্চয় করে এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে এরই মধ্যে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে পরবর্তী ১২০ ঘণ্টার তথ্য প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, সোমবার বিকেল ৩টায় গভীর নিম্নচাপটি সমুদ্র অববাহিকার একই এলাকায় অবস্থান করছিল। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

যদিও বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, তবে এই আবহাওয়া ব্যবস্থার কারণে উপকূলীয় ও নদী অববাহিকায় বৃষ্টিপাতের পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে।

চলতি সপ্তাহে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমুদ্রবন্দর ও উপকূলীয় অধিবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।

The post আন্দামান সাগরে গভীর নিম্নচাপ, দেশে বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে কক্ষ-৪০০-তে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাপূর্ণ ঘটনা। গত ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন।

মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়, এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন।

একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্বের বিষয়টিকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিসভা মনে করে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্বপরিসরে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

The post প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘দেশে এলপিজির কোনো সংকট নেই’
ঢাকা: দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।

দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি সন্তোষজনক। এ কারণে বর্তমানে বাজারে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা।

মন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহ ঘাটতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সেদিকেও নজর রাখতে হবে।

এ সময় অপারেটররা এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় এলপিজি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন অপারেটররা। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

The post ‘দেশে এলপিজির কোনো সংকট নেই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। রোহিঙ্গা এক নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকে‌লে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব বিষ্ণুপদ পালের সই করা ওই প্রজ্ঞাপনে লিয়াকত আলীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৬) ধারা অনুযায়ী পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রোকেয়া বেগম বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তাকে নাগরিকত্ব সনদ দেওয়ায় এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি।

ইউএনও ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে লিয়াকত আলীর পদ বহালের জন্য আরও চার মাস সময় বাড়ানো হয়েছে। বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী আনিস ভুয়া কাগজপত্রে ভোটার হওয়ার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বাসিন্দা বলে স্বীকার করেন।

The post রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জ: জেলার কাজীপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এ সময় কাজীপুর ও সদর থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাতে কাজীপুর থানার একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। পরদিন রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার সড়কে নিয়মিত চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত পেলে চালক দ্রুত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটক নাসিম কাজীপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের কোমরের বা পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারের ব্যারেলের পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় কাজীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
ঢাকা: পুরাতন বাণিজ্যমেলার মাঠের পর এবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও কিছু ককটেল ও বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ওই স্থানকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে এসআরবি-২।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও কিছু ককটেল বোমা সদৃশ বস্তু সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল ওই স্থানকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে।’

হাসান মুহাম্মদ মুহতারিম জানান, এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌছানোর পর প্রয়োজনীয় নিস্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে, এদিন বিকেলে গণভবনের পেছনে পুরাতন বানিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রল বোমা সদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়। তথ্য পাওয়ার পর এসআরবি-২ এর একটি বিশেষ দল এবং এসআরবি বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং বেশ কিছু বোমা সদৃশ বস্তু নিস্ক্রিয় করে।

The post এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দখলদাররাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
ঢাকা: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ক্লিনিকটি পরিদর্শন করে দখলদারদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শন করেন এনসিপির নেতারা। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেখানে দখলদারদের বসানো সাইনবোর্ড উপড়ে ফেলার পর উদ্ভূত পরিস্থিতি ও ক্লিনিকটির বর্তমান অবস্থা দেখতে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘প্রথমে সাপের মতো দংশন করে পরে ওঝা সেজে ঝাড়ার মতো অবস্থা এখানে দেখা গেছে। সরকারি উদ্যোগের নামে যারা আগে ক্লিনিকটি দখল করেছিল, তারাই এখন জায়গাটি পরিষ্কার করছে।’

তিনি বলেন, লাঠিসোঁটা বা হেলমেট পরা সশস্ত্র দখলের পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া ও আইনি কৌশলের মাধ্যমে দখলের চেষ্টার বিরুদ্ধেও সজাগ থাকতে হবে। শুধু দুই ফ্লোর রেখে বাকি অংশে বাণিজ্যিক মার্কেট তৈরি করে ভাগ-বাটোয়ারার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।

আসিফ মাহমুদ বলেন, জনগণের প্রতিরোধ ও গণমাধ্যমের ভূমিকার কারণে রাড্ডা ক্লিনিক এখন প্রতিরোধের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ক্লিনিক থেকে চুরি হওয়া চিকিৎসা সরঞ্জাম ও টিকার ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত প্রায় ২০০ জনকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, যেকোনো ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে এনসিপি জনগণের পাশে থাকবে।

পরিদর্শনের সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং ছাত্রশক্তির নেতাকর্মীরা।

The post দখলদাররাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছে: আসিফ মাহমুদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
ঢাকা: মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দার অভিযানে রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাইফ উদ্দিন পাপ্পু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাপ্পু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিল বলেও জানা গেছে।

The post কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাত জন হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরীর পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে গ্রেফতার করা হয়। এর পর একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

The post চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
কুষ্টিয়া: জেলার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ শেখ (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওমর আলী নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ শেখ উপজেলার নন্দলালপুর গ্রামের আফসার শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুলতানপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ভবনের প্লাস্টারের কাজ করছিলেন মোশাররফ ও ওমর আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মোশাররফ শেখের মৃত্যু হয়। আহত ওমর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা
ঢাকা: ‘সকল ক্ষমতা জনগণের’— এই দর্শন সামনে রেখে ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে আহ্বায়ক করে গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৬ সদস্যের এই প্রস্তুতি কমিটির মেয়াদ দুই মাস।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণবিপ্লবী উদ্যোগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গণবিপ্লবী উদ্যোগের প্রস্তুতি এই কমিটিতে রয়েছেন- আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আব্দুল্লাহ আল সোহানুর ইসলাম সোহান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আব্দুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবীর আলমগীর, খন্দকার নিয়াজ রহমান, খান মুহাম্মদ মুরসালীন, জার্জীস আহমেদ, তানজিনা তাম্মিম হাপসা, তাপসী রাবেয়া, নাহিদ ইসলাম, ফারজানা আক্তার চারুলতা, ফারহাদ আলম ভূঁইয়া, মাসুম সরকার রাজা, মাহাথির মেসুত হিমেল, মিশু আলী শুহাস, মো. আশিকুর রহমান খান, মো: তানভীর হাসান, মো. মাস্উদুজ্জামান, মো. রাকিবুল হাসান ইমন, মোহাম্মদ ফাহিম আহম্মেদ, মোহাম্মদ মাজেদুর রহমান, রাঈদ হাসান, রোকন শেখ, লিখন ইসলাম, শিবলী মোস্তফা খান, সাখাওয়াত হোসেইন তুরাগ, সুমাইয়াহ রহমান।

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফ সোহেল বলেন, ‘গণবিপ্লবী উদ্যোগ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা এবং জনগণ, প্রকৃতি ও স্থানীয় সমাজের ওপর ভিত্তি করে নতুন রাষ্ট্র-সমাজব্যবস্থা নির্মাণের একটি গণভিত্তিক রাজনৈতিক উদ্যোগ। জনগণকে রাষ্ট্রের মালিক, সিদ্ধান্তগ্রহণকারী এবং রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য।’

প্রস্তুতি কমিটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তুতি কমিটির সংগঠকেরা নিজ নিজ এলাকার বাস্তব সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন, স্থানীয় গণসংগঠন গড়ে তোলা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরির কাজ এগিয়ে নেবেন।’

প্রস্তুতি কমিটি তার দুই মাস মেয়াদের মধ্যে গণবিপ্লবী উদ্যোগের গঠনতন্ত্র প্রণয়ন করবে। গঠনতন্ত্র প্রণয়নে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং সুশাসন এই পাঁচটি মৌলিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া হবে।

The post গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। স্ক্রিনে থাকা যেকোনো লেখার ওপর গোল দাগ দিলেই নিমেষে মিলত সেটির বাংলা অর্থ। কিন্তু দীর্ঘ কোনো লেখা পুরোটা পড়তে গেলে বার বার সার্কেল আঁকা কম ঝামেলার নয়! ব্যবহারকারীদের এই ভোগান্তি মেটাতে গুগল এবার নিয়ে আসছে আরও এক ধাপ চমকপ্রদ প্রযুক্তি- ‘স্ক্রল টু ট্রান্সলেট’ (Scroll to Translate)। এর সাহায্যে আপনি কেবল স্ক্রল করবেন, আর স্ক্রিনের সব বিদেশি ভাষা নিজে থেকেই আপনার পছন্দের ভাষায় বদলে যাবে!

আসুন জেনে নেই স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ করার উপায়…

কীভাবে কাজ করবে ‘স্ক্রল টু ট্রান্সলেট’?

বর্তমানে সার্কেল টু সার্চের মাধ্যমে অনুবাদের জন্য লেখার নির্দিষ্ট অংশ আলাদা করে সিলেক্ট করতে হয়। কিন্তু দীর্ঘ কোনো আর্টিকেল বা নিউজফিড পড়ার সময় এই কাজ বারবার করা বেশ সময়সাপেক্ষ।

নতুন এই ‘স্ক্রল টু ট্রান্সলেট’ চালু থাকলে

কোনো ওয়েবপেজ বা সোশ্যাল মিডিয়া ফিডে নিচে স্ক্রল করার সাথে সাথেই বিদেশি ভাষার লেখাগুলো আপনার বেছে নেওয়া ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত (Auto-translate) হতে থাকবে।

দীর্ঘ কোনো আর্টিকেলে বারবার সার্কেল আঁকার বা মার্ক করার প্রয়োজন পড়বে না; স্ক্রিনে নতুন লেখা বা প্যারাগ্রাফ আসার সঙ্গে সঙ্গেই তা আপনার ভাষায় রূপান্তরিত হয়ে যাবে।

ফিচারটি কীভাবে চালু করবেন?

সহজ কয়েকটি ধাপে সুবিধাটি ব্যবহার করা যাবে…

১. আপনার অ্যান্ড্রয়েড ফোনে ‘Circle to Search’ চালু করুন।

২. সেখান থেকে ‘Translate’ আইকনে ট্যাপ করুন।

৩. নতুন যুক্ত হওয়া ‘Scroll to Translate’ অপশনটি সিলেক্ট করে দিন।

ব্যস! এরপর যেকোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ফিডে নিচে নামার সাথে সাথেই বিদেশি ভাষা পড়া হবে পানির মতো সহজ।

কবে নাগাদ পাওয়া যাবে এই সুবিধা?

সম্প্রতি এক ব্লগ পোস্টে এই নতুন উদ্ভাবনের কথা নিশ্চিত করেছে গুগল। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের নিয়মিত সিস্টেম আপডেটের মাধ্যমে ফিচারটি ব্যবহারকারীদের ফোনে পৌঁছে দেওয়া হবে। তবে স্মার্টফোনের ব্র্যান্ড ও গুগল অ্যাপের সংস্করণের ওপর ভিত্তি করে একেক ডিভাইসে এটি একেক সময় উন্মুক্ত হতে পারে।

The post স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করতে দেওয়া হবে না’
ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ কাউকে আত্মসাৎ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (২৮ সে‌প্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত ১৫ বিনিয়োগকারীর মধ্যে ইনভেস্টমেন্ট প্রটেকশন ফান্ড থেকে ৫ লাখ টাকা করে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘অনিয়ম ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এ জন্য পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাক-অফিস কার্যক্রমে শক্তিশালী সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) আরও কার্যকর করার কাজ চলছে।’

মাসুদ খান বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে লেনদেন ও বিনিয়োগকারীদের অর্থের ওপর নজরদারি বাড়ানো হবে। এতে অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি কাজ করছে। এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর তদারকি, জবাবদিহি এবং বিনিয়োগকারীদের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত ১৫ বিনিয়োগকারীকে ইনভেস্টমেন্ট প্রটেকশন ফান্ড থেকে পাঁচ লাখ টাকা করে চেক দেওয়া হয়। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা অর্থের একটি অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের একটি বড় অংশের পাওনা অর্থ তুলনামূলকভাবে কম। ডিএসইর ৯৬ শতাংশ বিনিয়োগকারীর পাওনা অর্থের পরিমাণ ৫ লাখ টাকার নিচে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা ও তাদের পাওনা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ইনভেস্টমেন্ট প্রটেকশন ফান্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, সে জন্য নিয়ন্ত্রক কাঠামো ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হচ্ছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্রোকারেজ প্রতিষ্ঠানের ব্যাক-অফিস ব্যবস্থাপনা, গ্রাহকের অর্থ ও সিকিউরিটিজের হিসাব এবং আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের সুযোগ থাকলে ক্ষতির মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা।

এ কারণে ব্যাক-অফিস সফটওয়্যারকে আরও শক্তিশালী করার পাশাপাশি ওএমএস ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীর দেওয়া আদেশ থেকে শুরু করে লেনদেন সম্পন্ন হওয়া পর্যন্ত কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিএসইসি মনে করছে, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নজরদারি বাড়ানো গেলে অনিয়মের সুযোগ কমবে এবং কোনো ধরনের অসংগতি দেখা দিলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএসইসি ও ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করতে দেওয়া হবে না’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং তথ্যনির্ভর মশক নিধন কার্যক্রমের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনে এ জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

চলমান এই জরিপ গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। এতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়ন ভিত্তিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে ডিএসসিসির ১০টি অঞ্চলের মধ্যে মশার প্রাদুর্ভাব ও লার্ভার প্রধান উৎসগুলো চিহ্নিত করা হবে।

ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৭২ জন মাঠকর্মী এই জরিপে অংশ নিচ্ছেন। তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ‘কোবো টুলবক্স’ অ্যাপ্লিকেশন। জরিপ শেষে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ব্রেটু ইনডেক্স, হাউস ইনডেক্স, কনটেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্স নির্ধারণ করা হবে।

‘ব্রেটু ইনডেক্স’র ভিত্তিতে ঝুঁকি নির্ধারণ

জরিপের তথ্যের ওপর ভিত্তি করে এলাকাগুলোকে তিনভাগে চিহ্নিত করা হবে-

ঝুঁকিপূর্ণ: BI Index ২০ বা তার বেশি

মাঝারি ঝুঁকিপূর্ণ: BI Index ১০ থেকে ১৯

সাধারণ ঝুঁকিপূর্ণ: BI Index ১০-এর নিচে

জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে চিহ্নিত হটস্পটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ এবং বিশেষ ক্র্যাশ প্রোগ্রামসহ মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া জরুরি। এই জরিপ ডিএসসিসির বর্তমান পরিস্থিতির একটি নির্ভুল চিত্র দেবে, যার ওপর ভিত্তি করে আমরা কার্যকর ব্যবস্থা নেব।’

নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘প্রাক-বর্ষা জরিপে দেখা গেছে, বাসাবাড়ি ও আঙিনায় জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। তাই ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের স্থান জমে থাকা পানি মুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে। সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকরা এগিয়ে এলেই এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

এর আগে পরিচালিত বর্ষাপূর্ব জরিপে ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে লার্ভার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া যায় এবং ২৭টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ওই জরিপের ওপর ভিত্তি করেই সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ডে নতুন সুবিধা
ঢাকা: বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনার ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি এয়ারলাইনসের টিকিটের মূল্য বাংলাদেশে না দিয়ে তাদের দেশের বাইরে থাকা আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করা হলেও আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকা বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে কার্যরত এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ড দিয়ে কিনতে পারতেন। তবে এ ক্ষেত্রে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে কার্যরত অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সার্ভিস ব্যবস্থায় সংগ্রহ করার শর্ত ছিল।

নতুন সিদ্ধান্তে এই শর্তের পরিধি বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশে কার্যরত বিদেশি এয়ারলাইনসের টিকিটের মূল্য তাদের বাংলাদেশবহির্ভূত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিশোধ হলেও আন্তর্জাতিক কার্ড দিয়ে ওই টিকিট কেনা যাবে।

নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার পর ওই পরিমাণ অর্থ আবার কার্ডে যোগ বা পুনরায় ব্যবহারের সুযোগ থাকবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাই করার পর অনুমোদিত ডিলার ব্যাংক আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যবহৃত অর্থের সমপরিমাণ টাকা পুনরায় যোগ করতে পারবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও কার্ডধারীর মধ্যে বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতায় যথাযথ লেনদেনব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সুবিধা প্রযোজ্য ভ্রমণ-সীমার (ট্রাভেল এনটাইটেলমেন্ট) বাইরে থাকবে। অর্থাৎ এ ধরনের টিকিট কেনার জন্য ব্যবহৃত অর্থকে সাধারণ ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে না।

তবে নতুন এই সুবিধা বাংলাদেশি এয়ারলাইনসের জন্য প্রযোজ্য হবে না। বাংলাদেশি কোনো এয়ারলাইন বাংলাদেশ থেকে বিদেশের গন্তব্যে যাওয়ার টিকিট বিক্রি করলে সেই টিকিটের মূল্য আদায় ও নিষ্পত্তির ক্ষেত্রে আগের স্থানীয় নিয়মই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে বলেছে, বিদেশে অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্টের মাধ্যমে অর্থ নিষ্পত্তির এই সুবিধা বাংলাদেশি এয়ারলাইনসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিদেশি এয়ারলাইনসের টিকিটের অর্থ বাংলাদেশে না এসে বিদেশে নিষ্পত্তি হলেও সেই অর্থ হিসাবের বাইরে থাকবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের টিকিট বিক্রির অর্থ সংশ্লিষ্ট বিদেশি এয়ারলাইনসের প্রেরণযোগ্য উদ্বৃত্ত আয়ের (remittable surplus earnings) সঙ্গে হিসাব ও সমন্বয় করতে হবে।

এ ক্ষেত্রে ২০২৬ সালের ৭ মে জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৮-এর পার্ট-বি অনুসরণ করতে হবে।

এ ছাড়া আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের টিকিট কেনার সব লেনদেন অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিত পদ্ধতিতে রিপোর্ট করতে হবে। টিএম (TM) মডিউলের মাধ্যমেও এসব লেনদেনের তথ্য দিতে হবে।

নতুন সুবিধার আওতায় কোন বিদেশি এয়ারলাইনসের টিকিটের লেনদেন যোগ্য হিসেবে বিবেচিত হবে, তা শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCC) নির্ধারণ করে দিয়েছে।

সার্কুলারের সংযুক্ত তালিকায় রয়েছে—এয়ার ইন্ডিয়া, ক্যাথে প্যাসিফিক, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, এমিরেটস, ফ্লাইদুবাই, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারলাইনস, ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, সিঙ্গাপুর এয়ারলাইনস, শ্রীলঙ্কান এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়া।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ হলো। বিশেষ করে বিদেশি এয়ারলাইনসের অর্থ বাংলাদেশে স্থানীয়ভাবে সেটেল না হয়ে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হলেও এখন সেই লেনদেনকে নির্দিষ্ট শর্তে বৈধ হিসেবে বিবেচনা করা হবে।

The post বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ডে নতুন সুবিধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইয়াবাসহ গ্রেফতার পুলিশের সদস্য তিন দিনের রিমান্ডে
ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশের সদস্য মো. রেজাউল করিম-কে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি আসামি রেজাউল করিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে আসামি সন্তোষজনক কোনো তথ্য দেননি। প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

আবেদনে আরও বলা হয়, ইয়াবার মূল উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের বিষয়ে তথ্য জানতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে তিন দিনের রিমান্ড প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, রেজাউল করিম (৪৫) পুলিশ সদস্য হিসেবে বর্তমানে সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

The post ইয়াবাসহ গ্রেফতার পুলিশের সদস্য তিন দিনের রিমান্ডে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোরশেদ টাওয়ারের সামনে সড়কে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
ঢাকা: রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি এ অনুদানের ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।’

তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে।

জামায়াত আমির বলেন, ‘প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ।’

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।’

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।’

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।’

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ অন্যরা।

The post রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন
ঢাকা: মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে প্রতি কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তন করা হচ্ছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২২তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি উপস্থাপন করে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

তবে ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করা যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে আরও গতিশীলতা আনতে এবং কর আদায় কার্যক্রমকে কার্যকর করতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়।

The post প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ
ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রয়েছেন। তবে বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালায় তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন।

পরে তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সেটিকে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

প্রসিকিউশন জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগে মিরপুরে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে আসামিদের কথিত সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে।

The post জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অপরাধীদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে হস্তান্তর করুন, ভারতের উদ্দেশে দুদু
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের আইনে যারা অপরাধী ও দণ্ডিত, ভারত তাদের আশ্রয় না দিয়ে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুক।

তিনি বলেন, ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না।

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করেছিল, তাদেরকে পার্শ্ববর্তী (দেশ) তারা তাদেরকে রক্ষা করেছে। শুধু রক্ষা না, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা অপরাধী, বাংলাদেশের আইনে যারা দণ্ডিত, তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। অথচ তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা উচিত। তারা গণতন্ত্রের কথা বলছে, কিন্তু অপরাধীকে তারা জায়গা দিচ্ছে।

বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, ‘নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যে ভাষণ দিয়েছেন, সারা বিশ্ব সেটা প্রশংসিত।’

তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন দুদু। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব কথা ভুলে আমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

The post অপরাধীদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে হস্তান্তর করুন, ভারতের উদ্দেশে দুদু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ছোট সাঁকো পেরোলেই কাশফুলের মেলা
গল্প, কবিতা, গান কিংবা পৌরাণিক নাটকে ‘বৃন্দাবন’ নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। স্মৃতির অ্যালবামে নামটি যেন ভালোবাসার কোনো এক দূর আকাশের ছবি আঁকে। কিন্তু ব্যস্ত ইট-কাঠের ইট-পাথরের রাজধানী ঢাকাতেই যে বাস্তবের এক ‘বৃন্দাবন’ লুকিয়ে আছে, তা অনেকেরই অজানা! শহরের একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পেতে, গ্রামীণ হাওয়া আর প্রকৃতির স্বাদ নিতে ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য এখন এই স্থানটি।

মিরপুর ১২ নম্বর ডিওএইচএস-এর ঠিক পাশেই এবং উত্তরা-দিয়াবাড়ীর সংযোগস্থলে অবস্থিত এই বৃন্দাবন মাঠ। তবে সেখানে পৌঁছানোর অভিজ্ঞতাটাও কম রোমাঞ্চকর নয়! মূল রাস্তা থেকে সরু ঢালু পথ ধরে হেঁটে পার হতে হয় একটি ছোট বাঁশের সাঁকো। কাঠ-বাঁশের কাঁপুনির সেই সাঁকোটি পার হতেই যেন বদলে যায় দৃশ্যপট। ইট-কাঠের কোলাহল একনিমেষে উধাও, চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত খোলা সবুজ প্রান্তর। মাঝে মাঝে চোখে পড়ে গ্রামীণ আবহের টিনের চালের ঘর, যা ঢাকার ব্যস্ত জীবনে এক টুকরো অজপাড়াগাঁয়ের অনাবিল আনন্দ ছড়িয়ে দেয়।

মাঠের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি শান্ত পুকুর। টলটলে জলের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকে কাশফুল আর সবুজ ঘাসের সার। বিশেষ করে শরতের এই দিনগুলোতে বৃন্দাবনের রূপ নেয় এক রূপকথার মতো। মাঠে ফুটে আছে ধবধবে সাদা কাশফুল। হাওয়ায় দোল খাওয়া সেই শুভ্র কাশবন দেখলে মনে হয়, যেন নীল আকাশের নরম মেঘেদের দল নেমে এসেছে এই ধূলিমাখা পৃথিবীতে!

বিকেলের সোনাঝরা রোদে কাশবনে পরিবার ও বন্ধুদের নিয়ে ছবি তুলতে এসেছিলেন ধানমন্ডির বাসিন্দা তানজিল ও তার স্ত্রী। মুগ্ধতা লুকিয়ে না রেখে তিনি বললেন, ‘নাটক-সিনেমায় বৃন্দাবনের কথা কত শুনেছি! কিন্তু ঢাকার বুকেই এমন একটা নাম আর এত চমৎকার প্রকৃতির মেলবন্ধন পাব, ভাবিনি। ছোট সাঁকোটা পার হওয়ার পরেই মনে হলো হঠাৎ কোনো গ্রামে চলে এলাম। আর শরতের কাশফুলগুলো তো মনটাই ভালো করে দিল!’

প্রথমবার এই বৃন্দাবনে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা রহমান বলেন, ‘বন্ধুদের মুখে শুনে আজ প্রথম এলাম। সত্যি বলতে সাঁকোটা পার হওয়ার সময় একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু মাঠে পা রাখতেই সব ভয় আর ক্লান্তি উবে গেছে। ঢাকার এত কাছে যে এমন বিশাল খোলা মাঠ আর কাশফুল পাওয়া যায়, না দেখলে বিশ্বাসই হতো না!’

এখানে আসার অন্যতম বড় আকর্ষণ হলো সূর্যাস্তের ছোঁয়া। বিকেল গড়িয়ে দিনমণি যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন রক্তিম সূর্যের আলো ছড়িয়ে পড়ে পুকুরের জল ও দিগন্তজোড়া কাশবনে। সূর্য ডুব দেওয়ার মুহূর্তটিতে চারপাশের প্রকৃতি যেন এক মোহনীয় ক্যানভাসে রূপ নেয়। আর সূর্য ডোবার পর যখন মিষ্টি গোধূলির আলো পেরিয়ে আলতো সন্ধ্যা নামে, তখন বাতাসের গুঞ্জন আর ধীরগতির নিস্তব্ধতায় চারপাশ এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে। শহরের কোলাহল দূরে রেখে সন্ধ্যার এই ছায়াময় স্নিগ্ধতা মনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়।

শুধু বড়দের জন্যই নয়, শিশুদের জন্যও এলাকাটি এক স্বপ্নের জগৎ। বিনোদনের জন্য এখানে বসানো হয়েছে নাগরদোলা, রকিং হর্স বা সাম্পান দোলনা এবং সাধারণ দোলনা। শিশুরা যখন আনন্দে মেতে ওঠে, তখন মাঠের চারপাশে জমে ওঠে মেলাপ্রাঙ্গণের আবহ। রয়েছে ফুচকা, চটপটি, পানিপুরি, আর ধোঁয়া ওঠা গরম চায়ের পসরা। বন্ধুদের আড্ডায় মেতে ওঠার পাশাপাশি বিশেষ এই মুহূর্তগুলোকে স্মৃতি ফ্রেমে বন্দি করতে দেখা যায় ভ্রাম্যমাণ আলোকচিত্রীদের। মাত্র ১০ থেকে ২০ টাকায় একেকটি তাজা ছবি তুলে হাতে পাওয়ার সুযোগটা ছাড়েন না অনেকেই।

একটু এগিয়ে গেলে বৃন্দাবনের আরেক রূপ চোখে পড়ে। উত্তরা ১৭ নম্বর সেক্টরের ই-ব্লকে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র ও শান্ত উপাসনালয় ‘শ্রী শ্রী রাধারমণ মন্দির (ইসকন)’। স্থানীয়দের কাছে মন্দিরটি বৃন্দাবন মন্দির নামেই পরিচিত। প্রতিদিন সকাল ৭:৩০ থেকে দুপুর ১:০০ এবং বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। মন শান্ত করতে ও প্রার্থনা জানাতে প্রতিদিনই বহু ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে এই মন্দিরে।

এছাড়া ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানির ঈদেও এই এলাকার রূপ ভিন্ন মাত্রা পায়। প্রতি বছর ঈদ উপলক্ষে উদয়ন থেকে বিজিএমইএ পর্যন্ত বিস্তীর্ণ খালি জায়গায় প্রাকৃতিক পরিবেশে বসে ঐতিহ্যবাহী ‘উত্তরা বৃন্দাবন পশুর হাট’।

যাতায়াত ও রোমাঞ্চকর অটোরিকশা সফর: নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল না থাকলেও চিন্তার কিছু নেই। এখানে রয়েছে প্রচুর ব্যাটারিচালিত অটোরিকশা। অটোরিকশায় চেপে যখন দু’পাশের ঘন কাশবনের ঝাড় পার হয়ে মাঝখানের সরু পাকা পথ ধরে এগিয়ে যাবেন, তখন বাতাস এসে দোলা দেবে চুলে। দুই পাশে দোল খাওয়া সাদা কাশফুলের মাঝে দিয়ে আঁকাবাঁকা পথে অটোরিকশায় ঘুরে বেড়ানো সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। মিরপুর ১২ নম্বর ডিওএইচএস গেইট কিংবা উত্তরা দিয়াবাড়ি—যেকোনো দিক থেকেই সহজে অটোরিকশা পেয়ে যাবেন।

তবে এলাকাটি বেশ নিবিড় ও প্রাকৃতিক হওয়ায় এবং সন্ধ্যার পর চারপাশ নিরিবিলি হয়ে যাওয়ায়, বিকেলের মিষ্টি রোদ ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার পরপরই ফিরে আসা বুদ্ধিমানের কাজ হবে।

যান্ত্রিক শহরের ক্লান্তিকর ব্যস্ততা ভুলে বিকেলের স্নিগ্ধ বাতাসে মন ভাসাতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার এই অনন্য ‘বৃন্দাবন’ থেকে।

The post ছোট সাঁকো পেরোলেই কাশফুলের মেলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৮ দেশের বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল
ঢাকা: তৈরি পোশাক নির্ভরতা কমিয়ে দেশের রফতানি আয় বাড়াতে পণ্য ও বাজার—উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনার সমন্বিত কৌশল প্রণয়ন করছে সরকার। এ লক্ষ্যে বিশ্বের ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের বাজার সম্ভাবনা, প্রতিবন্ধকতা, প্রতিযোগী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করে পৃথক রফতানি কৌশল তৈরি করা হচ্ছে।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ রফতানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যে পণ্য ও বাজার বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশের রফতানিকে আরও শক্তিশালী ও টেকসই করতে পণ্য ও বাজার—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচিত ১৮টি গুরুত্বপূর্ণ রফতানি গন্তব্যের বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দেশভিত্তিক প্রোফাইল এবং বাস্তবায়নযোগ্য কৌশল প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন বাণিজ্যিক উইং থেকে সংশ্লিষ্ট বাজারের বর্তমান পরিস্থিতি, রফতানির ক্ষেত্রে বিদ্যমান বাধা, বাংলাদেশের সম্ভাবনাময় পণ্য এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য সমন্বয় করে প্রতিটি দেশের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

মো. আতাউর রহমান খান বলেন, বাজার বিশ্লেষণে একটি নির্দিষ্ট ম্যাট্রিক্স অনুসরণ করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের মোট রফতানির অংশ, নির্দিষ্ট পণ্যে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ, প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর উপায় এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ১৮টি গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণের মাধ্যমে সম্ভাবনাময় নতুন পণ্য চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান পণ্যের বাজার সম্প্রসারণ এবং নতুন বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নির্ধারণ করা সম্ভব হবে।

কর্মশালায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রফতানি বহুমুখীকরণে শুধু পণ্য নয়, সেবা রফতানিকেও সমান গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি ও সক্ষমতাবর্ধক সেবা খাতের উন্নয়নের পাশাপাশি ফ্রিল্যান্সারদের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদন ও সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ভৌগোলিক নৈকট্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশের পণ্য ও সেবা রফতানি বাড়ানোর উদ্যোগ জোরদারের পরামর্শ দেন।

কর্মশালায় বিজিএমইএ, ফ্লেক্সা, সিপিডি, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ এগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশন এবং ওষুধশিল্পসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিরা রফতানি সম্প্রসারণে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এতে অংশ নেন।

আলোচনায় তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য সেবা খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যকে কেন্দ্র করে এ কৌশল বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রফতানির ভিত্তি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নতুন পণ্য ও বাজার সৃষ্টি, বিদ্যমান বাজারে অংশীদারত্ব বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে বহুমুখী ও টেকসই রফতানি কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

The post ১৮ দেশের বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ধীরগতির ওয়াই-ফাই দ্রুত করার সহজ উপায়
রাউটারের কাছে থাকলে ইন্টারনেট যেন ঝড়ের গতিতে চলে, কিন্তু পাশের রুমে গেলেই স্পিড একবারে তলানিতে! এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে? বাসা কিংবা অফিসে ইন্টারনেটের এমন ধীরগতি দেখলে আমরা অনেকেই ভাবি, রাউটারটি বোধহয় পুরোনো বা নষ্ট হয়ে গেছে, আর নতুন একটা কেনা ছাড়া গতি নেই। তবে তাড়াহুড়ো করে নতুন রাউটার কেনার আগে একটু থমকে দাঁড়ান! আসল সমস্যা হয়তো রাউটারে নয়, বরং আপনার ঘরের দেয়াল, রাউটার রাখার স্থান কিংবা ভুল সেটআপের মধ্যে লুকিয়ে আছে। নতুন রাউটার কেনার খরচ বাঁচিয়ে ওয়াই-ফাইয়ের গতি এক নিমিষে বাড়িয়ে নিতে পারেন, আসুন জেনে নিও সেইসব উপায়:

রাউটার রাখুন ঘরের ঠিক মাঝখানে

ওয়াই-ফাই সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য রাউটারটি ঘরের তুলনামূলক খোলা ও কেন্দ্রীয় স্থানে রাখা উচিত। আলমারির ভেতরে বা ঘরের কোণে লুকিয়ে না রেখে একটু উঁচু স্থানে রাখুন। টেক জায়ান্ট গুগলের মতে, রাউটার ও আপনার ডিভাইসের মাঝে দেয়াল বা বাধা যত কম থাকবে, ইন্টারনেটের গতি তত ভালো মিলবে।

রাউটার থেকে বেশি দূরত্ব এড়িয়ে চলুন

রাউটার থেকে আপনার দূরত্ব যত বাড়বে, সিগন্যালও তত দুর্বল হতে থাকবে। এর সঙ্গে যদি যোগ হয় ঘরের ভারী দেয়াল বা মোটা আসবাবপত্র, তবে গতি আরও কমে যায়। তাই ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় ওয়াই-ফাই ধীরগতির মনে হলে খেয়াল করুন মাঝখানে কতগুলো বাধা রয়েছে।

অপ্রয়োজনীয় ডিভাইসের কানেকশন বন্ধ রাখুন

একই ওয়াই-ফাই নেটওয়ার্কে একসঙ্গে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন টিভিতে ৪কে (4K) ভিডিও দেখছেন, অন্যজন ল্যাপটপে বড় ফাইল ডাউনলোড করছেন আর আপনি ফোনে গেম খেলছেন; এতে গতি কমে যাওয়াটা স্বাভাবিক। তাই যে ডিভাইসগুলো এই মুহূর্তে ব্যবহারে নেই, সেগুলোর ওয়াই-ফাই বন্ধ রাখুন।

ব্যবহার করুন ৫ গিগাহার্টজ (5GHz) ব্যান্ড

আজকালকার প্রায় সব ডাবল-ব্যান্ড রাউটারে ২.৪ গিগাহার্টজ (2.4GHz) ও ৫ গিগাহার্টজ (5GHz), এই দুটি ফ্রিকোয়েন্সি থাকে। গুগলের তথ্যমতে, ২.৪ গিগাহার্টজের তুলনায় ৫ গিগাহার্টজে ডাটা ট্রান্সফারের গতি অনেক বেশি পাওয়া যায়। আপনার ফোন বা ল্যাপটপে সাপোর্ট করলে সবসময় ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করুন।

রাউটারের পাশে এসব যন্ত্র রাখবেন না!

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস (ASUS)-এর মতে, ঘরের কিছু বৈদ্যুতিক ও তারবিহীন যন্ত্র ওয়াই-ফাই সিগন্যালে মারাত্মক বিঘ্ন ঘটায়। বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ স্পিকার, কর্ডলেস ফোন এবং ধাতব আসবাবের পাশে রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে।

রাউটার রিস্টার্ট দিয়ে দেখুন

সবকিছু ঠিক থাকার পরও ইন্টারনেট স্লো মনে হলে রাউটারটি একবার বন্ধ করে ১০-১৫ সেকেন্ড পর আবার চালু করুন। নিয়মিত রাউটার রিস্টার্ট দেওয়া বা নেটওয়ার্ক রিবুট করা অনেক সময় সাময়িক ধীরগতির সমস্যা মুহূর্তেই সমাধান করে দেয়।

রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন

স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের মতোই রাউটারের ভেতরেও একটি সফটওয়্যার থাকে, যাকে ‘ফার্মওয়্যার’ বলা হয়। আসুস তাদের গ্রাহকদের সবসময় রাউটারের ফার্মওয়্যার সর্বশেষ সংস্করণে হালনাগাদ (Update) রাখার পরামর্শ দেয়। এতে রাউটারের কার্যক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়ে।

সমস্যা কি রাউটারে, নাকি মেইন লাইনে?

সবশেষে মনে রাখা ভালো, সমস্যা সবসময় আপনার ঘরের রাউটারে নাও হতে পারে। আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ISP) মূল লাইনে বা সার্ভারে সমস্যা থাকলেও গতি কমে যেতে পারে। তাই স্পিড টেস্ট (Speed Test) করে যদি দেখেন প্যাকেজ অনুযায়ী গতি পাচ্ছেন না, তবে রাউটার না বদলে শুরুতেই আপনার আইএসপি (ISP) প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।

পকেটের টাকা খরচ করে হুট করে নতুন রাউটার কেনার সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু রাউটারের জায়গাটা একটু বদলে দেওয়া, একটা সিম্পল রিস্টার্ট কিংবা অতিরিক্ত ডিভাইসের কানেকশন কমানোর মতো ছোট ছোট পদক্ষেপই আপনার ইন্টারনেটকে আবার আগের মতো সুপারফাস্ট করে তুলতে পারে!

The post ধীরগতির ওয়াই-ফাই দ্রুত করার সহজ উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘সাংবাদিকরা যেন সাইবার আইনে নিপীড়নের শিকার না হয় সে জন্য সরকার সতর্ক’
ঢাকা: প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনার নিমিত্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত কন্সালটেশন সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংশোধন আনার লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া বিলটি ইতিপূর্বে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে সাইবার স্পেসে কর্মরত আইটি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের (স্টেকহোল্ডার) সাথে বিস্তৃত আলোচনা ও পরামর্শ করা হয়। সেই নির্দেশনার ধারাবাহিকতায় আইনটি যাতে কোনো নিপীড়নমূলক হাতিয়ারে পরিণত না হয়, সেজন্য সমাজের সর্বস্তরের মতামত সংগ্রহের জন্য খসড়া বিলটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থীবৃন্দ এবং সাইবার স্পেসের ব্যবহারকারীরা তাদের মূল্যবান মতামত পাঠিয়েছেন এবং তা সরকারের পক্ষ থেকে সংকলন করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন সংবাদপত্রের সংগঠন এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে নিয়ে এটি সরকারের দ্বিতীয় বৈঠক। গত ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সম্পাদকদের সাথে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, তারা পরবর্তী সভায় সুস্পষ্ট লিখিত মতামত প্রদান করবেন বা ওয়েবসাইটে পাঠাবেন। অনেকে আজকের বক্তব্যে মতামতের সারসংক্ষেপ উপস্থাপন করেছেন এবং লিখিত মতামত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

সভার আলোচনার প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে ডেইলি স্টারের সম্পাদক মাহবুব আনাম একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছেন। তিনি প্রস্তাব করেন যে, মিডিয়া ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে আরও কিছু সময় নিয়ে নিবিড় আলোচনা করা প্রয়োজন, যাতে গণমাধ্যম কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা ভিকটিমাইজ না হয় এবং আইনের মধ্যে প্রয়োজনীয় ‘সেভিং ক্লজ’ বা সুরক্ষা অনুচ্ছেদ নিশ্চিত করা যায়। সরকার এই প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছে। আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি এবং চাই না। কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।

সংবাদপত্র, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপের বিষয়ে মন্ত্রী জানান, সভায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে যে— কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হবে। সরকার এই প্রস্তাবটিকে অত্যন্ত উপযুক্ত ও যুক্তিযুক্ত মনে করেছে। আগামী ১৫ দিনের মধ্যে অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ আসার পর তা বিলে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, মামলা বা আপিল নিষ্পত্তির ক্ষেত্রে যাতে অনির্দিষ্টকাল ধরে কাউকে ঝুলে থাকতে না হয়, সেজন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিধান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আইনের খসড়া চূড়ান্তকরণের জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশেষ সমন্বয় কাঠামো গঠনের ঘোষণা দেওয়া হয়। সার্বিক সমন্বয় ও পরামর্শ গ্রহণের সুবিধার্থে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)-কে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইটি) মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রক্রিয়ার সমন্বয় সাধন করবে। এই সমন্বিত কার্যক্রমে সম্পাদক পরিষদের প্রতিনিধি, ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আইটি মন্ত্রণালয়ের গঠিত সাইবার বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেল সক্রিয়ভাবে অংশ নেবেন। আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে তারা সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবেন এবং ১৫ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যরা যৌথভাবে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি বলেন, প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়াটি মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার আগে পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ ও অংশীজনেরা আবারও মতামত প্রদানের পূর্ণ স্বাধীনতা পান। প্রাপ্ত মতামত গ্রহণযোগ্য হলে তাও খসড়ায় যুক্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত পর্যালোচনার পর বিলটি কেবিনেটের অনুমোদনের জন্য পেশ করা হবে। কেবিনেট অনুমোদন দিলে তা জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে। তবে সংসদে নেওয়া হলেও তাড়াহুড়ো করে তা পাস করা হবে না; সংসদীয় আলোচনায় সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণের পাশাপাশি সংসদের বাইরে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর মূল উদ্দেশ্য বর্ণনা করে মন্ত্রী বলেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ আইন তৈরি করতে চায়, যার মাধ্যমে দেশ, সমাজ এবং বিশেষ করে যুবসমাজকে সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ ও সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হবে। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতির সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখেই এই আইন প্রণয়ন করা হচ্ছে।

The post ‘সাংবাদিকরা যেন সাইবার আইনে নিপীড়নের শিকার না হয় সে জন্য সরকার সতর্ক’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ঢাকা: স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দ্বিতীয় বৈঠক কমিটির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে বিগত ৬ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করে।

বৈঠকে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে তাদের প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেয়।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান এমপি এবং রোকেয়া বেগম এমপি অংশগ্রহণ করেন। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পিকার
ঢাকা: দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণ এবং মৎস্য উৎপাদনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সংসদ ভবন লেকে আড়াইশ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের এই মাছগুলো অবমুক্ত করেন। পর্যায়ক্রমে এই লেকে মোট এক হাজার দুইশ কেজি পোনা মাছ ছাড়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবন লেক চত্বরে এই মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে মুক্ত ও বদ্ধ জলাশয়ে পরিকল্পিত মৎস্য চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক উদ্যোগে সারা দেশেই মৎস্য চাষের এই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এর অংশ হিসেবেই সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় অঞ্চল মৎস্য সম্পদ আহরণের জন্য দারুণ সম্ভাবনাময়। সংসদ লেকে মাছ চাষের মাধ্যমে মূলত গ্রামাঞ্চলের মানুষকে মৎস্য উৎপাদনে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা নিশ্চিত করতে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ এবং ‘মাছে-ভাতে বাঙালি’ এই ঐতিহ্য ও প্রত্যয় বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি এলাকায় মৎস্য উৎপাদন বহুগুণে বাড়িয়ে তুলতে হবে। সংসদ ভবন লেকে আয়োজিত এই ব্যতিক্রমী কার্যক্রম সাধারণ মানুষকে নিজেদের পুকুর ও জলাশয়ে মাছ চাষ করতে আরও বেশি আগ্রহী করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।

The post সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পিকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কামরুলের বিরুদ্ধে, ট্রাইব্যুনালে আপত্তি
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছে প্রসিকিউশন। সাক্ষ্যগ্রহণের সময় কাঠগড়ায় বসে চেঁচামেচি করে প্রসিকিউশনের প্রশ্নে আপত্তি জানানোর অভিযোগও করেছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাইযোদ্ধা মো. হান্নান মিয়া। ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, সাক্ষীর জবানবন্দির একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি জানান। এ বক্তব্যের পর কোন কোন নেতা ওই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানতে চান প্রসিকিউটর সুলতান মাহমুদ।

প্রসিকিউশনের দাবি, এ প্রশ্নের পর কাঠগড়ায় বসে কামরুল ইসলাম প্রশ্নটিকে অবৈধ বলে আপত্তি জানান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে তিনি বাকবিতণ্ডায় জড়ানোর চেষ্টা করেন বলেও দাবি করেন প্রসিকিউটর।

মিজানুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করাই প্রসিকিউশনের দায়িত্ব। সে জন্য প্রয়োজনীয় প্রশ্ন আইনগতভাবে করার অধিকার প্রসিকিউটরের রয়েছে। কামরুল ইসলামের আপত্তির পরও প্রশ্নটি বৈধ ছিল বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং পরে ট্রাইব্যুনাল প্রশ্নটি করার অনুমতি দেন।

তিনি আরও বলেন, আসামির নিজস্ব অবস্থান থাকতে পারে। তবে প্রসিকিউটরের করা প্রশ্নে কোনো অবৈধতা ছিল না।

এদিকে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কামরুল ইসলাম দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি বলেন, ট্রাইব্যুনালের ভেতরে এ ঘটনার পর তারা জানতে পেরেছেন যে, কামরুল ইসলাম নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। এ ধরনের আচরণের ঘটনা মাঝেমধ্যে দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

একই অভিযোগের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এর আগেও কামরুল ইসলামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় তাকে আনা-নেওয়ার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি প্রায়ই দুর্ব্যবহার করেন বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রসিকিউশনকে জানিয়েছেন।

The post রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কামরুলের বিরুদ্ধে, ট্রাইব্যুনালে আপত্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর পৃথক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের লাইনে গাছের ডালপালা কাটার কাজ শুরু হয়েছে। এর ফলে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, রাজশাহীর ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

নাটোরের বড়াইগ্রামের কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও এর আশেপাশের গ্রামগুলোতে সকাল থেকেই বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। অন্যদিকে রাজশাহীর নেসকো বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি বাইপাস ফিডারের ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল।

এছাড়া সার্ভে কলেজ থেকে খড়খড়ি মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উভয় কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে লাইন সুরক্ষার কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের আগেই পুনরায় বিদ্যুৎ চালু করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

The post যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে জিতল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদো-আর্লিং হালান্ডের লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু ওসলোতে সেই দ্বৈরথ হলো না। পর্তুগালের একাদশে জায়গাই হয়নি রোনালদোর, পুরো ম্যাচই বেঞ্চে বসে থাকতে হয়েছে সিআর সেভেনকে। অন্যদিকে নরওয়ের হয়ে গোল করেছেন হালন্ড। তবে দিন শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগালই।

গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে এটি পর্তুগালের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল দলটি। সেই ম্যাচে অবশ্য মাঠে ছিলেন রোনালদো। তবে বেশ কিছু গোলের সুযোগ মিস করেছিলেন। নরওয়ের বিপক্ষে সেই কারণেই হয়ত একাদশে জায়গা হয়নি পর্তুগাল মহাতারকার।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে পর্তুগাল। ১৭ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে জোয়াও ফেলিক্স দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। ওয়েলসের বিপক্ষে জয়সূচক গোল করার পর টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ফেলিক্স।

বিরতির পর অবশ্য নরওয়েকে সমতায় ফেরান হালান্ড। ৫১ মিনিটে মার্টিন ওডেগরের ফ্রি-কিক থেকে আসা বল গোলরক্ষক দিয়োগো কোস্তা প্রথমে ঠেকালেও ফিরতি বলে খুব কাছ থেকে গোল করেন হালান্ড। নেশনস লিগে এটি তার রেকর্ড ২২তম গোল।

তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ডের বড় ভুলের সুযোগ নেন রামোস। নিজেদের প্রান্ত থেকে বল বাড়াতে গিয়ে নিল্যান্ডের পাস সরাসরি চলে যায় পর্তুগাল ফরোয়ার্ডের কাছে। বল নিয়েই গোলরক্ষককে কাটিয়ে চিপ শটে জালে পাঠান রামোস।

রামোস এরপর আরও একবার গোল করেছিলেন। কিন্তু ৫৯ মিনিটের সেই গোলটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়। তাতেও অবশ্য পর্তুগালের জয় আটকানো যায়নি।

এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় রোনালদো। রোনালদোকে মাঠে নামানোর ব্যাখ্যায় পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস বলেন, পরপর দুটি ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে নামানো ঠিক মনে হয়, তাকে দ্বিতীয়ার্ধে নামানোর কথা ভাবনায় ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে রামোস ভালো খেলায় তাকে তুলে নেননি।

রোনালদোর জায়গায় সুযোগ পাওয়া রামোস গোল করে অবশ্য কোচের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন।

The post রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে জিতল পর্তুগাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে কিশোর অপরাধ ঠেকাতে সাঁড়াশি অভিযান, আটক ৪৪৫
চট্টগ্রাম: কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ৪৪৫ জনকে আটক করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। এ সময় ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।

অপরদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

চট্টগ্রামে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না, সেদিকে নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি করতে এবং তাদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন করা হয়।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

The post চট্টগ্রামে কিশোর অপরাধ ঠেকাতে সাঁড়াশি অভিযান, আটক ৪৪৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
৬৫ বছরের ইতিহাসে এর আগে জার্মানির বিপক্ষে কখনোই জিততে পারেনি গ্রিস। এই সময়ে জার্মানির বিপক্ষে ১০ ম্যাচে গ্রিসের হার ছিল ৯টি, অপর ম্যাচ ড্র। সেই অপেক্ষার অবসান হলো অগসবুর্গে। জার্মানির বিপক্ষে ১১তম দেখায় প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে গ্রিস।

ইউরো ২০২৮ সামনে রেখে নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জার্মানির ঘরের মাঠে প্রথম ম্যাচটিই হারতে হলো। জার্মানির একের পর এক আক্রমণ সামলে ৭৪ মিনিটে দিমিত্রিস কুরবেলিসের গোলে জয় নিশ্চিত করে গ্রিস।

দ্রুত আক্রমণের সুন্দর সমন্বয়ে গোল আদায় করে নেয় গ্রিস। ক্রিস্টোস জোলিসের তৈরি করা সুযোগ থেকে বল পেয়ে কুরবেলিস বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সেটি জার্মান অধিনায়ক জোশুয়া কিমিখের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

এর আগে পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানির কাছেই। ৭৬ শতাংশ বলের দখল ধরে রেখেছিল জার্মানি। পাস, আক্রমণ ও শট—সব দিকেই এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু গ্রিসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। জার্মানির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান গ্রিসের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন তিনি।

ক্লপ এই ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ ড্র করা জার্মানি এবার হেরেই গেল। জার্মানির দায়িত্ব নেওয়ার পর দুই ম্যাচে এখনো জয়ের দেখা পেলেন না ক্লপ।

গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ সাজান ক্লপ। সার্জ গিন্যাব্রি, আন্তন স্টাখ ও হেনেস বেহরেনসকে বদলি হিসেবে নামান। কিন্তু শেষ ১৫ মিনিটেও গ্রিক রক্ষণে ফাটল ধরাতে পারেনি জার্মানি। উল্টো গ্রিসের ফোটিস ইওনিদিসের সামনে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল।

শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে গ্রিস। এই জয়ে নেশনস লিগের গ্রুপ পর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস। নেদারল্যান্ডসের সংগ্রহ ৪ পয়েন্ট, আর জার্মানি ১ পয়েন্ট নিয়ে আপাতত আছে তৃতীয় স্থানে।

The post জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি
ঢাকা: দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দিনের বেশিরভাগ সময় থাকবে রৌদ্রোজ্জ্বল। অতিরিক্ত ভ্যাপসা গরমের কারণে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমান আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় থাকার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা থেকে পরবর্তী সময়ে আবহাওয়ার নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে। ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের দিকে কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বর্ষণ স্থায়ী হতে পারে। তবে দেশের বাকি অংশে রোদ ও গরমের অস্বস্তি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

The post আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অবাধ তথ্যপ্রবাহ, নাগরিকের জানার অধিকার এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকা নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হচ্ছে। বিশেষ করে বর্তমান যুগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের তাগিদ থেকে এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। সঠিক ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছানোর পরিবেশ তৈরি করতেই আন্তর্জাতিক পর্যায়ে এই উদযাপনের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি নানা পর্যায়ে আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে। ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে তথ্য পাওয়া যেমন সহজ হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন গুজব ও ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি বহুগুণ বেড়েছে। এই অবস্থায় জনস্বার্থসংশ্লিষ্ট ও সরকারি কাজের প্রকৃত তথ্য নাগরিকদের সামনে তুলে ধরে অপতথ্য মোকাবেলার গুরুত্ব তুলে ধরছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সঠিক সময়োপযোগী তথ্য নাগরিকের হাতে পৌঁছালে যেকোনো ধরনের বিভ্রান্তি সহজেই রোধ করা সম্ভব বলে মনে করছেন তথ্য বিশ্লেষকেরা।

তথ্য অধিকার আইনকে পূর্ণাঙ্গ রূপ দিতে দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য কমিশন গঠনের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি স্পষ্ট করেছেন যে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকা দক্ষ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা না হলে নাগরিকের আপিল ও প্রতিকার পাওয়ার পথ আটকে থাকে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম জানান, শুধু আইন থাকলেই চলবে না, সরকারি কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন এবং তথ্য প্রদানে অযৌক্তিক বিলম্ব বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তথ্য অধিকার নিশ্চিত করতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

The post আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- মো.জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো.সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো.তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সহকর্মীরা।

কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুর রহমান ঈষান জানান, আজ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় ভিডিও করা হচ্ছিল। এ সময় ঢাবির কিছু ছাত্র আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিন সাংবাদিক আহত হয়। পরে পথচারীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে তিন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। এরমধ্যে জহিরুল ইসলাম কে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে।

The post সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকলে স্বাভাবিক আইনশৃঙ্খলা সম্ভব নয়: নাহিদ ইসলাম
ঢাকা: বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে বহাল রেখে দেশের সার্বিক স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবেশ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট অভিযোগ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির রূপায়ন টাওয়ারের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্বে থাকা ব্যক্তি নিজ দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতির সামনে অসত্য বক্তব্য তুলে ধরছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমানভাবে দায়ী বলে মন্তব্য করা হয়।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা সুসংহত করার উদ্দেশ্যে এই রাজনৈতিক দিকনির্দেশনামূলক সভার আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বর্তমান অর্থনৈতিক আঘাত প্রতিরোধ করে মুক্ত বাজার ব্যবস্থা বহাল রাখার পাশাপাশি দেশীয় শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি চক্রান্তের রাজনীতি প্রতিহত করার ডাক দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে উল্লেখ করা হয় যে দেশের সার্বিক অর্থনৈতিক সংকট এবং অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তারা বছরের পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং ব্যবসা-বাণিজ্যের ওপর আরোপিত চতুর্মুখী চাপ সরাতে জাতীয় নাগরিক পার্টি মাঠের রাজনীতিতে সক্রিয় থাকবে। দেশীয় শিল্পের সুরক্ষা দেওয়া না গেলে প্রকৃত জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় জানিয়ে রাজনৈতিক পর্ষদের সকল সদস্য একযোগে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

The post স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকলে স্বাভাবিক আইনশৃঙ্খলা সম্ভব নয়: নাহিদ ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে
ঢাকা: হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের পর এবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সাইনবোর্ডটি টাঙানো হয়।

বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে দেন। এরপর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়। হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কাজ করছেন।

এদিকে, এ পরিস্থিতিতেও ক্লিনিকের চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। পরে সোমবার সকালে সেটি সরিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্ধার দুই ট্রাক মালামাল ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। এমনকি, এ ঘটনায় শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

The post রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ডে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সুন্দরবনের ২৫-৩০ শতাংশ সুন্দরী গাছই পরগাছায় আক্রান্ত
বাগেরহাট: সুন্দরবনের প্রাণ ও নামের উৎস সুন্দরী গাছ এখন নতুন সংকটে পড়েছে। আগামরা রোগ বা টপডাইংয়ের পর এবার সুন্দরী গাছে বাড়ছে ক্ষতিকর পরগাছার আক্রমণ। এতে গাছ দুর্বল হয়ে পড়ার পাশাপাশি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও বননির্ভর মানুষের জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত লবণাক্ততা ও টপডাইং রোগের বিস্তারের মধ্যে সুন্দরবনে নতুন করে দেখা দিয়েছে পরগাছার আক্রমণ। বন বিভাগের তথ্যমতে, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ সুন্দরী গাছ এ ক্ষতিকর পরজীবীতে আক্রান্ত হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শুরুতে সুন্দরী গাছের শাখা-প্রশাখায় দেখা দিলেও এখন পরগাছা ছড়িয়ে পড়ছে গাছের মূল কাণ্ডেও। এসব পরজীবী গাছের প্রয়োজনীয় পুষ্টি ও রস শোষণ করে নেওয়ায় আক্রান্ত গাছের পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। একপর্যায়ে গাছ দুর্বল হয়ে মারা যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরী গাছের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার পেছনে নদী ও খালে পলি জমে ভরাট হয়ে যাওয়া অন্যতম কারণ হতে পারে। মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি লবণাক্ততা বাড়ায় সুন্দরী গাছে পরগাছা ও ছত্রাকের আক্রমণ সহজ হচ্ছে বলে মনে করছেন তারা।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, ‘নদী ও খাল ভরাট হওয়ার কারণে সুন্দরবনে আগামরা রোগ দেখা দিয়েছে। এখন পরগাছার আক্রমণও বাড়ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে সুন্দরবনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’ বনজীবীরা আগের মতো সুন্দরী গাছ দেখতে পান না বলেও জানান তিনি।

সুন্দরবন ও বাংলাদেশ উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক শুভ্র শচীন বলেন, ‘সুন্দরী গাছ হারিয়ে গেলে শুধু বনের ক্ষতি হবে না, পুরো উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা, জীববৈচিত্র্য এবং লাখ লাখ মানুষের জীবন সম্পূর্ণ বিপন্ন হয়ে পড়বে। যদিও বন বিভাগ বলছে, এটি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তারপরও বিষয়টি নিয়ে গবেষণা ও এর কারণ খুঁজে বের করা দরকার।’

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম বলেন, ‘লবণাক্ততা বৃদ্ধির সরাসরি ফল হিসেবে সুন্দরী গাছে পরগাছার বিস্তার বাড়ছে। এভাবে চলতে থাকলে সুন্দরবনের পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত গবেষণা ও মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ২৫ থেকে ৩০ শতাংশ গাছে এই আক্রমণ আমরা শনাক্ত করেছি। পরগাছা দমনে গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

পরিবেশ আন্দোলনকর্মীরা বলছেন, সুন্দরী গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি সুন্দরবনের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই দ্রুত নদী-খাল খনন, বৈজ্ঞানিক গবেষণা এবং পরগাছা দমনে কার্যকর উদ্যোগ নেওয়া না গেলে সুন্দরী গাছের ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। এর প্রভাব পুরো উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার ওপর পড়বে।

The post সুন্দরবনের ২৫-৩০ শতাংশ সুন্দরী গাছই পরগাছায় আক্রান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক ক‌রল দূতাবাস
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই সতর্ক বার্তা জানায়।

সর্তক বার্তায় বলা হয়েছে, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে এবং যতক্ষণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হচ্ছে, পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

বিশেষত- পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস, এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, কর্তৃপক্ষ এরই মধ্যে মানাং-এর বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া, ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে । মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন কেননা এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিক বিঘ্নিত হতে পারে।

এ কারণে, বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করা এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশংকাযুক্ত এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করবে।

The post নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক ক‌রল দূতাবাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পরীক্ষায় পাস করাতে ইনচার্জ নেন ৩ হাজার টাকা ঘুষ, ‘ভুয়া ডাক্তার’ সেজে দেন স্বাস্থ্য সনদ
সিলেট: সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও সিলেটের আলমপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ঘুষ আদায়, স্বাস্থ্য সনদে জালিয়াতি, জ্বালানি বরাদ্দের অর্থ আত্মসাৎ, ভুয়া হাজিরা দেখিয়ে ভাতা উত্তোলন এবং অনারিয়ামের নামে সরকারি অর্থ তছরুপের মতো গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রটির ট্রেনিং ইনচার্জ মাহবুব রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়া এবং বিআরটিএ থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া এবং লাইসেন্স না পাওয়ার ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেছেন কয়েকজন প্রশিক্ষণার্থী।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) সেফটি প্রজেক্টের আওতায় পরিচালিত দুটি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমে এসব অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, প্রকল্পের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিবর্তে একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

জানা গেছে, দক্ষ জনশক্তি তৈরি ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বিআরটিসি সিলেট প্রশিক্ষণ কেন্দ্রে চার মাস মেয়াদি ‘মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ’ কোর্স পরিচালিত হয়। এর একটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিচালিত এসআইসিআইপি (সেসিপ) প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৮ হাজার দক্ষ চালক তৈরির কথা রয়েছে।

অন্যটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত বিআরএসপি বা বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট।

প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি বিধি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের চার মাসের প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি প্রতিদিন যাতায়াত ও টিফিন ভাতা বাবদ ১৫০ টাকা এবং চার মাসের মেয়াদে এককালীন ১২ হাজার টাকা দেওয়ার কথা। কোর্স শেষে উত্তীর্ণদের বিআরটিসির স্বীকৃত সনদ ও পেশাদার ড্রাইভিং লাইসেন্সও বিনামূল্যে দেওয়ার কথা রয়েছে।

তবে প্রশিক্ষণার্থীদের অভিযোগ, আলমপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এসব সুবিধার অনেকটাই বাস্তবে পাওয়া যায় না। বরং সরকারি বরাদ্দের অর্থ ও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নিয়ে অনিয়ম করা হচ্ছে।

ঘুষ ছাড়া মেলে না লাইসেন্স-পরীক্ষায় পাস

কয়েকজন প্রশিক্ষণার্থী জানান, চার মাসের প্রশিক্ষণ শেষে ড্রাইভিং পরীক্ষা ও লাইসেন্স পাওয়ার সময় কোর্স ইনচার্জ মাহবুব রহমান তাদের সঙ্গে দরকষাকষি করেন। পরীক্ষায় পাস করিয়ে দেওয়া এবং বিআরটিএ থেকে লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

তাদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া কিংবা লাইসেন্স পেতে হয়রানির শিকার হওয়ার ভয় দেখানো হয়েছে।

প্রশিক্ষণার্থীদের আরও অভিযোগ, টাকা দেওয়ার পরও অনেকে দীর্ঘ সময় ধরে সনদ ও লাইসেন্স পাননি। এমনকি সরকারি বরাদ্দের টিফিন ও যাতায়াত ভাতার টাকাও অনেক প্রশিক্ষণার্থী পাননি। পরে এ বিষয়ে জানতে চাইলে ‘ফান্ড বন্ধ’ রয়েছে বলে তাদের জানানো হয়েছে।

‘ভুয়া ডাক্তার’ সেজে দেন স্বাস্থ্য সনদ

বিআরটিসির ভর্তি নীতিমালার শর্ত অনুযায়ী, প্রত্যেক আবেদনকারীকে সিভিল সার্জন বা নিবন্ধিত সরকারি চিকিৎসকের কাছ থেকে নেওয়া স্বাস্থ্য সনদ জমা দেওয়ার কথা। তবে প্রশিক্ষণার্থীদের অভিযোগ, আলমপুর কেন্দ্র থেকে তাদের সরকারি হাসপাতাল কিংবা নিবন্ধিত চিকিৎসকের কাছে না পাঠিয়ে কেন্দ্রেই স্বাস্থ্য সনদ তৈরি করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এ কাজে কোর্স ইনচার্জ মাহবুব রহমান নিজেই চিকিৎসকের পরিচয় ব্যবহার করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একজন কর্মরত মেডিকেল অফিসারের নামে একটি সিল তৈরি করে সেটি ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য সনদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদকের অনুসন্ধানে ওই সিলে থাকা বিএমডিসি নম্বর সরকারি ডাটাবেজে যাচাই করা হলে সংশ্লিষ্ট চিকিৎসকের পরিবর্তে অন্য একজন চিকিৎসকের নাম পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ছাড়া ঘুষ লেনদেনের ভিডিও, ভয়েস রেকর্ড, বিকাশ লেনদেনের স্টেটমেন্ট ও স্বাস্থ্য সনদের কপিসহ বিভিন্ন নথি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

বরাদ্দের তুলনায় কম জ্বালানি দিয়ে অর্থ আত্মসাৎ

ড্রাইভিং প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হলো মাঠপর্যায়ে গাড়ি চালানোর মাধ্যমে হাতে-কলমে শিক্ষা। এ জন্য প্রতিটি প্রশিক্ষণার্থীর বিপরীতে সরকারি বাজেট থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বরাদ্দ থাকার কথা।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, নির্ধারিত বরাদ্দের তুলনায় অনেক কম জ্বালানি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। নামমাত্র কয়েক দিন গাড়ি চালানোর পর অব্যবহৃত জ্বালানির বিপরীতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুয়া হাজিরা দেখিয়ে ভাতা তোলার অভিযোগ

কেন্দ্রটির হাজিরা খাতা নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। প্রশিক্ষণার্থীদের দাবি, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা ব্যক্তিদেরও হাজিরা খাতায় উপস্থিত দেখানো হয়েছে। এমনকি কোনো কোনো প্রশিক্ষণার্থী চার মাসের কোর্স চলাকালীন বিদেশে চলে গেলেও হাজিরা খাতায় তাকে নিয়মিত উপস্থিত দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে টিফিন ভাতা ও অনারিয়ামের অর্থ তুলে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগ রয়েছে, প্রতিটি ব্যাচের আসনের একটি অংশ ইনচার্জ ও তার সহযোগীদের পছন্দের ব্যক্তিদের দিয়ে পূরণ করা হয়। তাদের কেউ কেউ নিয়মিত প্রশিক্ষণে অংশ না নিয়েও সরকারি ভাতা ও ড্রাইভিং সনদ পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া বহিরাগত বিশেষজ্ঞ বা অতিথি শিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়ার নামে ভুয়া নাম, ঠিকানা ও সই ব্যবহার করে সরকারি সম্মানীর অর্থ উত্তোলনের অভিযোগও উঠেছে।

ভর্তি পরীক্ষার ফল নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতি

নতুন ব্যাচে ভর্তি পরীক্ষার ফলাফল নিয়েও অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। সম্প্রতি বিআরটিসি সিলেট কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে বিআরএসপি প্রকল্পের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ২০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন বঞ্চিত প্রার্থী।

ফাহাদ আহমেদ নাহিদ, মেহেদী হাসান আরিফ ও আরিয়ান আহমেদের অভিযোগ, লিখিত ও মৌখিক পরীক্ষায় তারা ভালো করলেও প্রকাশিত ফলাফলে তাদের নাম নেই। তাদের দাবি, আগে থেকেই টাকা ও তদবিরের মাধ্যমে আসন নির্ধারণ করে রেখে লোকদেখানো পরীক্ষা নেওয়া হয়েছে।

অন্যদিকে মারজান হোসেন ও মাহবুব হাসান মুন্না অভিযোগ করেন, পরীক্ষার দিন রোল নম্বর ৫০১ থেকে ৫০৪-সহ একাধিক প্রার্থী উপস্থিত না থাকলেও তাদের উত্তীর্ণদের তালিকায় রাখা হয়েছে।

ঘুষ দিয়েও ৮ মাসে মেলেনি সনদ-লাইসেন্স

তৃতীয় রাউন্ডের প্রশিক্ষণার্থী দিপু সরকার বাবু ও এ এম আর তালুকদার অভিযোগ করেন, চার মাস প্রশিক্ষণ শেষ করেও তারা কোনো ভাতা পাননি। এমনকি লার্নার লাইসেন্সের জন্য ৩ হাজার টাকা দেওয়ার পরও বছরের পর বছর ধরে ঘুরছেন। তাদের দাবি, একই ধরনের প্রকল্পের আওতায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা টিটিসির প্রশিক্ষণার্থীরা যথাসময়ে ভাতা ও ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন।

চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ

গত ৩ আগস্ট ট্রেনিং ইনচার্জ মাহবুব রহমানের বিরুদ্ধে বিআরটিসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন তাছলিমা আক্তার ও কুলসুমা বেগম নামের দুই নারী প্রশিক্ষণার্থী।

অভিযোগে তারা উল্লেখ করেন, পরীক্ষায় পাস করানো, সার্টিফিকেট ও লাইসেন্স দেওয়ার কথা বলে মাহবুব তাদের কাছ থেকে কয়েক দফায় একজনের কাছ থেকে ১৩ হাজার ৪০২ টাকা এবং অন্যজনের কাছ থেকে ৯ হাজার ৫২৬ টাকা নেন। টাকা দেওয়ার আট মাস পরও তারা সনদ ও লাইসেন্স পাননি বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

এ ছাড়া ৩২ জন প্রশিক্ষণার্থীর পক্ষে টিম লিডার গোলাম সাদিকও বিআরটিসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে তাকে টিম লিডার বানিয়ে তার মাধ্যমে ৩২ জনের কাছ থেকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৮০ হাজার টাকা নেওয়া হয়।

দক্ষিণ সুরমার আরও তিন প্রশিক্ষণার্থী রাহাত, আদিল ও মাহফুজেরও একই অভিযোগ। তাদের দাবি, পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে। ঘুষের টাকা লেনদেনের ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে বলেও তারা দাবি করেছেন।

আগের অভিযোগও ছিল মাহবুবের বিরুদ্ধে

এর আগেও ট্রেনিং ইনচার্জ মাহবুব রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। ২০২৫ সালের ২২ এপ্রিল আনসার-ভিডিপির ২৩ সদস্যকে বিআরটিএ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে তার বিরুদ্ধে ৫৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আনসার ব্যাটালিয়ন শ্রীমঙ্গলের পরিচালকের কাছে একাধিক সদস্য লিখিত অভিযোগ করা হয়।

এরপর বিভিন্ন গণমাধ্যমে বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ও ট্রেনিং) মো. রোকনুজ্জামান এবং ট্রেনিং ইনচার্জ (চালক) মাহবুব রহমানের বিরুদ্ধে অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার মাহবুবের

এসব অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে কোর্স ইনচার্জ মাহবুব রহমান সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় এবং এসব বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ও ট্রেনিং) মো. রোকনুজ্জামান বর্তমানে দাফতরিক কাজে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তদন্তের আশ্বাস প্রশাসনের

অভিযোগের বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখতে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post পরীক্ষায় পাস করাতে ইনচার্জ নেন ৩ হাজার টাকা ঘুষ, ‘ভুয়া ডাক্তার’ সেজে দেন স্বাস্থ্য সনদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর দিতে তরুণদের আহ্বান
ঢাকা: রাজনৈতিক অর্থায়ন, সম্পদের স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে রাজধানীতে টাউন হল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘স্ট্রেংদেনিং ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি: পলিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাসেট ট্রান্সপারেন্সি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়লগ (টিবিডি)। সহযোগিতায় ছিল ভয়েসেস ফর ইন্টার‌্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে গবেষক, সাংবাদিক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ অংশগ্রহণকারী ও সংসদ সদস্যরা অংশ নেন। রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ ঘোষণায় স্বচ্ছতা কীভাবে গণতান্ত্রিক জবাবদিহি আরও শক্তিশালী করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রামের অংশগ্রহণকারী তাসমিয়া ফেরদৌস তিতলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জয়ী ট্রেনিং সেশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে তিনি রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ স্বচ্ছতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিছু সুপারিশ উপস্থাপন করেন। পরে প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংলাপের প্যানেল আলোচনায় অংশ নেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ হোসাইন। তাঁরা রাজনৈতিক অর্থায়ন, গণতান্ত্রিক জবাবদিহি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।

এরপর ‘পার্লামেন্টারিয়ানস টেক’ পর্বে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অর্থায়ন ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে মতামত তুলে ধরেন।

মাহমুদা হাবিবা গণতান্ত্রিক জবাবদিহি, স্বচ্ছতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি প্রার্থীদের বাছাইপ্রক্রিয়া আরও কার্যকর করা, সম্পদ বিবরণী আরও স্বচ্ছ করা এবং সংসদ সদস্যদের সম্পদ ও নির্বাচনী ব্যয়ের ওপর নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেন। নির্বাচিত প্রতিনিধিদের ঘিরে গড়ে ওঠা পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনসম্মত ও ন্যায়সংগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম এবং সক্রিয় নাগরিক সমাজের গুরুত্বের কথাও তুলে ধরেন মাহমুদা হাবিবা। একই সঙ্গে অনলাইনে হয়রানি ও অপব্যবহার রোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন।

অন্যদিকে আবদুল্লাহ আল আমিন রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নির্বাচিত প্রতিনিধি ও নাগরিকদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জনগণের সঙ্গে স্বচ্ছভাবে যোগাযোগ করা গেলে তাদের আস্থা ধরে রাখা সম্ভব।

রাজনীতিতে পৃষ্ঠপোষকতাভিত্তিক সংস্কৃতির অবসানের ওপর গুরুত্ব দিয়ে তিনি রাজনীতিবিদদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা এবং নিজেদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং রাজনীতিবিদ, আমলা ও সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের ওপর জনসাধারণ ও তরুণদের নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের সেক্রেটারি আসলাম বেগ সায়েম। তিনি বাংলাদেশে আর্থিক ও রাজনৈতিক জবাবদিহি, সম্পদের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তার মতে, জনপরিসর ও গণমাধ্যমের আলোচনায় অনেক সময় দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ সমস্যার পরিবর্তে চটকদার বিষয় বেশি গুরুত্ব পায়। ফলে আর্থিক অনিয়ম ও অর্থপাচারের মতো বিষয় আলোচনার আড়ালে থেকে যায়।

তরুণদের রাজনৈতিক ও নাগরিক আলোচনায় যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আসলাম বেগ সায়েম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি। সচেতন ও সক্রিয় তরুণ প্রজন্ম রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির মধ্যে রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বক্তা ও সংসদ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় রাজনৈতিক অর্থায়ন কীভাবে নিয়ন্ত্রিত হয়, আর্থিক স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয়ে আলোচনা হয়।

The post রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর দিতে তরুণদের আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘শিক্ষা-গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বিএমইউ’
ঢাকা: শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ-চীন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে। স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে।

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং বলেন, কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর আওতায় চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় ভূমিকা তুলে ধরেন।

বৈঠকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি নিয়ে একটি উপস্থাপনা দেন। তিনি বলেন, দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ ও চিকিৎসা গবেষণায় বিএমইউ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীরা এ বিশ্ববিদ্যালয়ে আসেন।

তিনি বাংলাদেশের কিডনি প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তির অগ্রগতির বিষয়ও তুলে ধরেন। কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি সম্প্রসারণের পাশাপাশি মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং উন্নত অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থায় দেশের সক্ষমতা বাড়ছে বলে জানান তিনি।

বাংলাদেশ-চীন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ও চিকিৎসা গবেষণায় দুই দেশের বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্য খাতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

The post ‘শিক্ষা-গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বিএমইউ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ
ঢাকা: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল বলেন, কোনো অপশক্তি আমাদের ঐক্যবদ্ধতাকে ভাঙতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

তিনি বলেন, জিসাস প্রতিষ্ঠার পর থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে কাজ করে যাবেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

The post জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
ঢাকা: আগামী ২০২৯ সালে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ। চট্টগ্রাম বন্দরের ওপর বিদ্যমান চাপ কমানোর পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এই বন্দরটি যুগান্তকারী ভূমিকা রাখবে। এখানে ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন এবং প্রায় ২৩০ মিটার দীর্ঘ সুবিশাল জাহাজ সরাসরি ভিড়তে পারবে, যা পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে নৌপরিবহন অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন’।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বর্তমানে বছরে প্রায় ৩৪ লাখ টিইইউ কনটেইনার পরিচালনা করছে। ভবিষ্যতে অতিরিক্ত প্রায় ৪০ লাখ টিইইউ সক্ষমতার যে বিশাল চাহিদা তৈরি হবে, তা সামাল দেবে এই গভীর সমুদ্রবন্দর। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ও সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নৌখাতে অমিত সম্ভাবনা থাকলেও দীর্ঘ দিন তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু প্রতিবন্ধকতা থাকলেও সরকার তা দূর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন, বন্দরগুলোর আধুনিকায়ন, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, ডিজিটালাইজেশন এবং পণ্য খালাসের সময় কমিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দেশের নাবিকদের প্রশিক্ষণ, সনদ প্রদান ও পেশাগত মান বৃদ্ধিতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ব্লু ইকোনমির অফুরন্ত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। সমুদ্রসীমার সুরক্ষা, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর তাগিদ দেন তিনি।

সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রায় ছয় হাজার কিলোমিটার নৌপথকে কাজে লাগিয়ে সমন্বিত বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়। এছাড়া ‘হংকং আন্তর্জাতিক কনভেনশন’ কার্যকরের পর দেশের ২৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ ব্রেকিং) ইয়ার্ড আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং আরও ২০টি ইয়ার্ড সনদায়নের প্রক্রিয়ায় রয়েছে। পরিবেশবান্ধব ও কম কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস কমানোর বিষয়েও আন্তর্জাতিক মান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি এবং নৌ খাতের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

The post ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জামায়াত আমিরের সঙ্গে বিপিএএমইএ’র বৈঠক
ঢাকা: বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) নেতারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনীতিতে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের ভূমিকা, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং রফতানি সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিপিএএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, বিরোধীদলীয় নেতা তাদের কাছ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও অন্যান্য প্রতিনিধিদের বক্তব্যও শোনেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের সেক্টরের সমস্যাগুলো তুলে ধরেছি। একই সঙ্গে এ খাতের সম্ভাবনার কথাও জানিয়েছি। বিরোধীদলীয় নেতা অত্যন্ত গুরুত্বসহকারে আমাদের কথা শুনেছেন এবং সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দফতরে কথা বলা ও জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।’

শাহরিয়ার আরও বলেন, ডা. শফিকুর রহমান এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি এ খাতের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে একটি লিখিত প্রতিবেদন দেওয়ার জন্য অ্যাসোসিয়েশন নেতাদের অনুরোধ জানিয়েছেন, যাতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদসহ সংশ্লিষ্ট জায়গায় বিষয়গুলো তুলে ধরা যায়।

বিপিএএমইএর প্রেসিডেন্ট বলেন, প্যাকেজিং শুধু তৈরি পোশাকশিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। টেরিটাওয়েল, ওষুধ, চামড়াসহ বিভিন্ন শিল্পের পণ্য উৎপাদন ও রপ্তানির সঙ্গে এ খাত সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে শুধু পেপার প্যাকেজিংয়ের বাজার প্রায় ৭০০ বিলিয়ন ডলারের। অথচ বাংলাদেশ এ বাজারে খুবই সামান্য অংশ দখল করতে পেরেছে। প্যাকেজিং, অ্যাক্সেসরিজ ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের বিশাল বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বৈঠকে শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকটের কারণে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

শাহরিয়ার জানান, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে তাদের আয়োজিত আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৬ থেকে ৯ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বিশ্বমানের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা পরিদর্শনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধীদলীয় নেতা সময়-সুযোগ অনুযায়ী এসব কার্যক্রমে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিপিএএমইএর প্রেসিডেন্ট বলেন, ‘মাত্র ছয় মাস হলো সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই, সর্বোচ্চ সহযোগিতাও করতে চাই। বিরোধী দলও বলেছে, তারা সরকারকে সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিসহ অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসায়ের জন্য হুমকি। ব্যবসায়ীরা শুধু ব্যবসা, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে থাকতে চান। রাজনীতির বিষয়টি রাজনীতিবিদদেরই করা উচিৎ।

The post জামায়াত আমিরের সঙ্গে বিপিএএমইএ’র বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা
ঢাকা: আগামী ৪৮ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পাশাপাশি কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাস জারি করে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অফিস জানায়, উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এই পরিস্থিতিতে নতুন করে বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী দিন অর্থাৎ সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির বিস্তার বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ও বুধবার (৩০ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

The post বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর
ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মান বাড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করবেন।

The post এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে কার্নিশ বেয়ে চুরি করতে উঠার সময় নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, মৃত হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। বাবার নাম মো. শাহজাহান। বর্তমানে কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকত।

এসআই আরও জানান, হৃদয় নামে ওই যুবক গত রাতে মাদবর বাজার এলাকার একটি ৩তলা বাড়ির কার্নিশ বেড়ে বিল্ডিংয়ের ভিতরে কার চেষ্টা করছিল। তখন গিয়ে সেখান থেকে নিচে পড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, ভবনটিতে চুরি করতে উঠেছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের ৩ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। অটোরিকশা চালাতো সে। তবে সে মাদকাসক্ত ছিল। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।

The post চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার ৭টি ইসলামি রাজনৈতিক দলের কয়েক ঘণ্টাব্যাপী এক রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৭ দলের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের উদ্দেশ্য ছিল- ৭ ইসলামি দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা। ভবিষ্যতে একত্রে পথচলার খসড়া রূপরেখা চূড়ান্ত করা। ওলামা মাশায়েখ সঙ্গে নিয়ে দেশ জাতি ও উম্মার কল্যাণে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এক প্ল্যাটফর্মে একে অপরের পরামর্শের ভিত্তিতে সামাজিক ও রাজনৈতিক কাজ করাসহ দলগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি জসীম উদ্দিন বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে ৭ দলের ঐক্যের প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতার পাশাপাশি সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সাত দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

The post হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দরিদ্র হৃদরোগী মিলনের চিকিৎসায় ৫৩ হাজার টাকা সহায়তা
ঢাকা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দরিদ্র হৃদরোগী মো. মিলনের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম ও তার কয়েকজন সহপাঠী। রোববার (২৭ সেপ্টেম্বর) ফোরামের পক্ষ থেকে এস এম আসাদুজ্জামান (মুকুল)-এর নেতৃত্বে মিলনের চিকিৎসার জন্য মোট ৫৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রায় ৪০ বছর বয়সী মো. মিলন গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়। প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মিলনের হৃদযন্ত্রের একটি ভাল্বে গুরুতর সমস্যা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপন এবং হৃদযন্ত্রে একটি রিং/ডিভাইস স্থাপনের প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রোগ নির্ণয়ের জন্য ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

বর্তমানে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা দিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর তাঁর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সময় সম্পর্কে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সংশ্লিষ্টদের মতে, মিলনের চিকিৎসায় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতে পারে। কিন্তু তাঁর পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় এই ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ইতোমধ্যে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম এবং মিলনের কয়েকজন সহপাঠী চিকিৎসার জন্য ৫৩ হাজার টাকা সহায়তা করেছেন। তবে সম্ভাব্য অস্ত্রোপচারসহ পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

এ অবস্থায় মিলনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় মিলনের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত সম্পন্ন হবে এবং তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

The post দরিদ্র হৃদরোগী মিলনের চিকিৎসায় ৫৩ হাজার টাকা সহায়তা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুন্না শেখ মধুর নাগরা এলাকার বাসিন্দা।

ওসি রিয়াদ জানান, মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

The post গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির অভিযোগের পর অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন, দুটি গুলির খোসা ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রামাণিকের ছেলে জেলহক সেখ (৫২) এবং তার ছেলে নাসির উদ্দিন (২৮)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, উপজেলার রাজাপুর এলাকায় ভূমি অফিসের পাশে জমি নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবরটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সন্দেহভাজন হিসেবে জেলহক সেখ ও তার ছেলে নাসির উদ্দিনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি গুলির খোসা এবং দুটি ইলেকট্রিক শক লাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে। তবে অস্ত্রটি কীভাবে তাদের কাছে এসেছে এবং গোলাগুলির ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার বাবা-ছেলেকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

The post সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
যশোর: জেলার চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান ( ৩)।

জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার উপায়
কোথায় গিয়েছেন, কতক্ষণ ছিলেন কিংবা কোন পথ ধরে যাতায়াত করেছেন গুগল ম্যাপসের ‘লোকেশন হিস্ট্রি’ (টাইমলাইন) ফিচারটি আপনার প্রতিটি পদক্ষেপের একটি নিখুঁত ডিজিটাল রেকর্ড তৈরি করে রাখে।

অতীতে ঘুরতে যাওয়া কোনো প্রিয় রেস্তোরাঁর নাম খুঁজে বের করা কিংবা ভ্রমণের হিসাব রাখার জন্য এটি বেশ কাজের। কিন্তু এই সুবিধার বিনিময়ে গুগলকে দিতে হয় আপনার সার্বক্ষণিক রিয়েল-টাইম লোকেশন অ্যাক্সেস। অনেকেই এই নিরবচ্ছিন্ন ট্র্যাকিংকে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির জন্য বড় ঝুঁকি বলে মনে করেন। আপনিও যদি গুগলের সার্ভারে নিজের যাতায়াতের তথ্য জমা রাখতে না চান, তবে খুব সহজেই এটি বন্ধ ও ডিলিট করে দিতে পারেন।

আসুন জেনে নেই,গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার উপায়…

গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার ধাপসমূহ

১. গুগল ম্যাপস খুলুন: আপনার ফোনে গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করে সার্চ বারের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

২. টাইমলাইনে যান: তালিকা থেকে Your Timeline অপশনটি নির্বাচন করুন।

৩. সেটিংসে প্রবেশ করুন: ওপরের ডান পাশে থাকা থ্রি-ডট (⋮) মেন্যুতে ট্যাপ করে Location and privacy settings-এ যান।

৪. টাইমলাইন বন্ধ করুন: Timeline is on অপশনে ট্যাপ করে Turn off বেছে নিন। এখানে দুটি বিকল্প পাবেন…

Turn off: এতে নতুন করে লোকেশন সেভ হওয়া বন্ধ হবে, তবে আগের তথ্যগুলো থেকে যাবে।

Turn off and delete activity: এতে নতুন ট্র্যাকিং বন্ধ হওয়ার পাশাপাশি আগের সব সংরক্ষিত লোকেশন ডেটাও চিরতরে মুছে যাবে।

নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে (Auto-Delete) মুছে ফেলার উপায়

লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ না রেখে যদি চান একটি নির্দিষ্ট সময় পর পুরোনো তথ্যগুলো নিজেই মুছে যাক, তবে…

একই সেটিংস থেকে Auto-delete location history অপশনে প্রবেশ করুন।

এখান থেকে ৩ মাস, ১৮ মাস অথবা ৩৬ মাস সময়সীমা নির্ধারণ করে দিন। নির্ধারিত সময়ের চেয়ে পুরোনো যেকোনো লোকেশন তথ্য গুগল নিজ থেকেই মুছে ফেলবে।

সংক্ষেপে বলা যায়, লোকেশন হিস্ট্রি ফিচারটি সুবিধাজনক হলেও নিজের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সবার আগে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ সার্ভিসটি বন্ধ রাখা কিংবা নির্দিষ্ট সময় পর পর অটো-ডিলিট চালু রাখার মাধ্যমে খুব সহজেই নিজের স্মার্টফোনের প্রাইভেসি নিয়ন্ত্রণে রাখতে পারেন।

The post গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কারণে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। ব্রহ্মপুত্রের পানি আগামী পাঁচ দিন কমতে পারে। যমুনার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এবং পরবর্তী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। দুধকুমার নদীর পানি বেড়েছে এবং ধরলার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল কমতে পারে।

এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি সমতল কমতে পারে।

The post নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে
ঢাকা: বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তিনি ভারতীয় নাগরিক এবং গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রবিউল নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন এবং পাসপোর্ট প্রদর্শন করেন। পরে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টে থাকা জন্মতারিখের মিল নেই।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে এলেও দেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও দাবি করা হয়।

পুলিশের ধারণা, তিনি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় তাকে আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই এবং তার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।

The post ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হঠাৎ বিয়ের সাজে প্রভা
অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে দারুণ সখ্য ধরে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মের বধূর সাজে নিজের কিছু ছবি প্রকাশ করে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই অভিনেত্রী। প্রকাশিত সেই ছবিতে তাকে দেখা গেছে একেবারে চিরাচরিত বাঙালি কনের রূপসজ্জায়। একটি বাড়ির উঠোনে আয়োজিত বিয়ের আসরে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা পরে সেজে বসে রয়েছেন তিনি। চারপাশে টাঙানো রঙিন কাগজের সুতো, কলাগাছ এবং সনাতনী বিয়ের নানা অনুষঙ্গ সাজানো রয়েছে। হঠাৎ এমন রূপ ও আবহ দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগলেও প্রভার ক্যাপশনই মূলত ঘটনার আসল রহস্য উন্মোচন করেছে। তিনি স্পষ্ট লিখেছেন যে তার মধ্যে নানা ব্যক্তিত্ব না থাকলেও অভিনয়শিল্পী হওয়ার সুবাদে ভিন্ন রূপ ধারণ করতে পারেন, যা থেকে স্পষ্ট হয় এটি মূলত কোনো নতুন কাজের দৃশ্য।

নাটকের পর্দা কিংবা সিনেমা, যেকোনো চরিত্রের গভীরতায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতায় প্রভা সবসময়ই প্রশংসিত। হঠাৎ করে পোস্ট করা এই বিয়ের সাজের দৃশ্যটি মূলত তার নতুন কোনো শুটিংয়ের অংশ হলেও নির্দিষ্ট করে কোন নাটক বা সিনেমার শুটিং তা এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমা ‘দেনা পাওনা’ এবং ‘দুই পয়সার মানুষ’-এ যুক্ত হওয়ার খবর জানা গেছে, যার মধ্যে সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত ‘দেনা পাওনা’ চলচ্চিত্রের চিত্রধারণ প্রায় শেষের পথে। তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধারণা, চমৎকার এই নববধূর রূপটি সম্ভবত তার সেই নতুন সিনেমারই কোনো বিশেষ দৃশ্যের চিত্রায়ন।

The post হঠাৎ বিয়ের সাজে প্রভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টিউমার অপারেশনের জন্য দাবি আড়াই লাখ টাকা!
ঢাকা: অপারেশনের কথা বলে লাখ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেল কলেজে সিনিয়র স্টাফ নার্স সাইফুল তালুকদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তার নিজ এলাকা থেকে আসা ঢামেকে ভর্তি এক রোগী। রোগীর অভিযোগ এমআরআই থেকে শুরু করে অপারেশন ও ওষুধ বাবদ ওই নার্স তাদের থেকে আড়াই লাখের অধিক টাকা দাবি করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতীর কৃষক ইস্রাফিল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার (৩৮) মাথায় টিউমার শনাক্ত হওয়ার পর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নেন। পরে সেখানে ভর্তি হতে না পেরে নিজ এলাকার বাসিন্দা ঢামেকের সিনিয়র স্টাফ নার্স সাইফুল তালুকদারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর গত ৮ সেপ্টেম্বর সাইফুল তাকে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন। ভর্তির পর মাথার একটা এমআরআই করিয়ে দেন তিনি। যেখানে সরকারি খরচে এমআরই করতে সর্বোচ্চ ৬ হাজার টাকা লাগলেও সাইফুল নিয়েছে ১১ হাজার টাকা।

রোগী নাসিমা আক্তারের (৩৮) স্বামী কৃষক ইস্রাফিল হোসেন আক্ষেপ করে বলেন, ‘নিজ এলাকার লোকই আমার সঙ্গে দালালি করল। অন্য লোকদের সঙ্গে কি না করে সে। এমআরই করতে ৬ হাজার টাকার জায়গায় আমার কাছ থেকে নিয়েছে ১১ হাজার টাকা।’

তিনি আরও বলেন, শুধু এমআরই নয়। সাইফুল অপারেশন করিয়ে দেওয়ার কথা বলে আমাদের কাছে ২ লাখ টাকা দাবি করে। সে জানায়, চিকিৎসকদের ওই টাকা দিতে হবে। এছাড়া ওষুধের জন্য ৫০ হাজার টাকা জমা রাখতে বলেছে। এরপর আমরা হাসপাতালের অন্য রোগীদের কাছ থেকে জানতে পারি, অপারেশন করতে কোনো টাকা লাগে না। সাইফুল হাসপাতালের স্টাফ নার্স, এছাড়া আমাদের এলাকার ছেলে। তাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম। সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন ফোন দিলে আর ধরে না।

ইস্রাফিল বলেন, ‘আমরা গরীব মানুষ গ্রামে কৃষি কাজ করে খাই। লোক ছাড়াতো এখন চিকিৎসাই হয় না। সাইফুল ঢাকা মেডিকেলে চাকরি করে, সেই সুবাদে তাকে ধরে হাসপাতালে ভর্তি হই। কিন্তু সে চিকিৎসার নামে এভাবে আমাদের সঙ্গে প্রতারণা করবে, ভাবতেও পারি নাই। এখন ফোন দিলে আর ফোন ধরে না।’

হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র স্টাফ নার্স বলেন, ওই রোগী নিউরোসার্জারি ওয়ার্ডের পার্পেল ইউনিটে ভর্তি হয়েছে অনেক আগেই। কিন্তু উনার ভর্তি ফাইল রোগীর কাছে থাকতো না। জানতে পারলাম উনাদের পরিচিত এক সিনিয়র স্টাফ নার্স চিকিৎসা করিয়ে দিচ্ছেন। তবে রোগী অভিযোগ করল, অপারেশন বাবদ তার কাছে ২লাখ টাকা দাবি করেছে। এমনকি পার্পেল ওয়ার্ডে কোনো সুবিধা করতে না পারায় রোগীকে নিজেই ট্রান্সফার করে রেড ইউনিটে নিয়ে যায়। তবে বিষয়টি টের পেয়ে চিকিৎসকরা ট্রান্সফার বাতিল করে দেন এবং রোগীকে সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন। এমনটা আমাদের কাম্য নয়। এটা আমাদের নার্স সমাজের কলঙ্ক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলে যেকোনো রোগীকে পরিচিত বানিয়ে দ্রুত অপারেশন করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয় নার্সদের একটি একটি চক্র। তারা যেকোনো রোগীকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে দ্রুত অপারেশন করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। এমনকি তারা আইসিইউ সিন্ডিকেটের সঙ্গেও জড়িত আছে। কয়েক বছর আগে এমন অভিযোগের কারণে নার্স সাইফুল তালুকদারকে অন্য হাসপাতালে বদলি করে দেওয়া হয়। তিনি আবারও লোক ধরে ঢাকা মেডিকেলে চলে আসে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিনিয়র স্টাফ নার্স সাইফুল তালুকদার বলেন, ‘তিনি হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় মেডিসিন ট্রায়াজে ডিউটি করেন। রোগীটা তাদের গ্রামের। আমি নিজেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়ে দেই। অনেক দিন যাবৎ রোগীটা বিভিন্ন হাসপাতালে ঘুরছিল। গত ৮ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে ভর্তি করিয়ে দেই। এমনকি পার্পেল ইউনিটে অপারেশন করতে দেরি দেখে রেড ইউনিটে ডা. রাশেদ মাহমুদ এর আন্ডারে ট্রান্সফার করিয়ে নেই। কিন্তু রোগী যেতে রাজি হয় নাই। এমনকি আমার বিরুদ্ধে এমআরআই করে বেশি টাকা ও অপারেশন বাবদ ২ লাখ টাকা চেয়েছি এমন অভিযোগ দিচ্ছে। এসব মিথ্যা, রোগীর স্বজন কেন আমার বিরুদ্ধে এসব কথা বলছে আমি নিজেও জানি না। নিজের গ্রামের রোগীর উপকার করতে গিয়ে এখন নিজেই বিপদে পরে গেলাম।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন বলেন, ‘এমন বিষয় আমার কানেও আসছে। তবে রোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

The post টিউমার অপারেশনের জন্য দাবি আড়াই লাখ টাকা! first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের গুম-খুনের মামলার বিচার
ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি বলেন, মামলায় ট্রাইব্যুনাল-১-এ ১৩তম সাক্ষী হিসেবে সাবেক র‍্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান সাক্ষ্য দিয়েছেন। রোববার তার জেরা শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষ এ মামলায় দালিলিক ও প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন ধরনের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছে উল্লেখ করে প্রসিকিউটর বলেন, এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি হতে পারে বলে তারা মনে করছেন। তবে শাস্তি দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের। রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের সময় তাদের বক্তব্য তুলে ধরবে।

মিজানুল ইসলাম আরও বলেন, মামলার প্রতিটি অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করেছে। এসব সাক্ষীর মধ্যে জিয়াউল আহসানের অধীনস্থ কর্মকর্তা এবং দু-একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দিতে চাইলে আইন অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে তা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত আসামিপক্ষ দুজন সাফাই সাক্ষীর নামের তালিকা দিয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে তারা সাফাই সাক্ষ্য দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

মামলার বিচারকাজ কবে শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, মামলার বিচার শেষ করার সময় নির্ধারণের এখতিয়ার ট্রাইব্যুনালের। কারণ রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ এখনও শেষ হয়নি।

তবে মামলাটি স্বাভাবিক গতিতে চললে আগামী অক্টোবরের মধ্যে উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

The post অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের গুম-খুনের মামলার বিচার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, একদিনে মৃত্যু ৬
ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে আক্রান্তে রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ১৫৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগের ১২ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৪৬৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৮ হাজার ৬ জন।

The post ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, একদিনে মৃত্যু ৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ৬ আসামি কারাগারে
ঢাকা: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শাহ আলী থানায় করা মামলায় গ্রেফতার ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফুর রহমান।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহআলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)।

এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. এমরান হুসাইনসহ কয়েকজন আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।

এর আগে একই ঘটনায় করা মামলায় শনিবার গ্রেফতার ৪ আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার একটি আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে বলে অভিযোগ করা হয়েছে।

পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও এর আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে পাঁচটি ঘর, দরজা-জানালা ভাঙচুর এবং বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

হামলাকারীরা চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন।

The post মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ৬ আসামি কারাগারে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
ঢাকা: বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক লেনদেন বাড়াতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় ব্যক্তি রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ডেড ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের মার্চেন্ট পেমেন্টের পাশাপাশি পণ্য ও সেবা গ্রহণকারী গ্রাহকদেরও প্রণোদনা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে সর্বসাধারণকে অধিকতর উৎসাহ দেওয়ার জন্য পিএসডি-২ সার্কুলারের নির্দিষ্ট একটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। নতুন ব্যবস্থায় লেনদেন বাড়াতে আর্থিক প্রণোদনার সুযোগ রাখা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ডেড ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পেমেন্টের পাশাপাশি পণ্য ও সেবা গ্রহণকারী সব মার্চেন্ট পর্যায়ে সম্পাদিত ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে এককালীনভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ০.৫০ শতাংশ হারে এবং ইস্যুরিং প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হবে।

অর্থাৎ, বাংলা কিউআরের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনকে কেন্দ্র করে মার্চেন্ট ও গ্রাহক—উভয় পক্ষকে উৎসাহিত করার সুযোগ তৈরি করা হয়েছে। তবে প্রণোদনার হার নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট পক্ষের ভূমিকা অনুযায়ী।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আগের সার্কুলারের অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। ফলে শুধু প্রণোদনা-সংক্রান্ত বিধানটিই পরিবর্তন করা হয়েছে, অন্য নিয়মগুলো আগের মতোই কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য বাংলা কিউআরভিত্তিক লেনদেনকে আরও জনপ্রিয় করা। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে এ ধরনের প্রণোদনা কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলা কিউআর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতার মাধ্যমে ব্যবহারের উপযোগী একটি অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একজন গ্রাহক নির্দিষ্ট মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে ডিজিটালভাবে অর্থ পরিশোধ করতে পারেন। নতুন প্রণোদনা কাঠামোর ফলে ছোট অঙ্কের লেনদেনে গ্রাহক ও মার্চেন্ট—দুই পক্ষেরই বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংক, এমএফএস, পিএসপি, পিএসও ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।

The post বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জানুয়ারিতে সংসদে উঠছে সংবিধান সংশোধন বিল, পাসের পরই হবে গণভোট
ঢাকা: আগামী জানুয়ারি মাসের অধিবেশনেই জাতীয় সংসদে বহুল আলোচিত সংবিধান সংশোধনের বিল পেশ করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক বিধানে পরিবর্তন আসায় সংশোধনী পাস হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের আগেই দেশজুড়ে গণভোটের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে মতামত গ্রহণ সংক্রান্ত এক বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বিক গণতান্ত্রিক রূপরেখা ও সংবিধানের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই কমিটির চূড়ান্ত রিপোর্ট সংসদে উপস্থাপন করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিল প্রস্তুত করা হবে। আইন পাস ও সংশোধনের প্রক্রিয়ায় সংসদীয় রুলস অব প্রসিডিউর অনুসরণ করা হবে এবং বিলের ওপর আনীত প্রস্তাব, আলোচনা ও বিরোধিতা শেষে তা পাস হলে চূড়ান্ত রূপ পাবে।

সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অনুচ্ছেদে গণভোটের বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য সংগ্রাম চালানো হয়েছে, সেটিকে স্থায়ী ভিত্তি দিতে হবে। সংবিধানের অনুচ্ছেদ ৫৮-এর সংশ্লিষ্ট পরিচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান রয়েছে, ভবিষ্যতে যেন কোনো সরকার চাইলেই তা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বাতিল বা পরিবর্তন করতে না পারে সেজন্য সেখানে গণভোটের শর্ত যুক্ত করার সর্বসম্মত প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রস্তাব এসেছে। এর ফলে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রগুলোতে গণভোট আয়োজন করা সাংবিধানিক বাধ্যতামূলক শর্ত হিসেবে বলবৎ হবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো বিভেদ নয়, বরং জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করেই সংবিধান সংশোধনের এই ঐতিহাসিক কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেসব অনুচ্ছেদে পরিবর্তনের কারণে গণভোটের বাধ্যবাধকতা তৈরি হবে, সেখানে জনগণের সরাসরি মতামত নিয়েই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

The post জানুয়ারিতে সংসদে উঠছে সংবিধান সংশোধন বিল, পাসের পরই হবে গণভোট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সচেতন থাকুন: এসপি মাসুদ
চট্টগ্রাম: মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানদের চলাফেরা, সঙ্গ ও কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন থাকতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে মাদকবিরোধী অভিযানকে কার্যকর করতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

The post সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সচেতন থাকুন: এসপি মাসুদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তিসহ গ্রেফতার ৪
ফরিদপুর: ফরিদপুর জেনারেল হাসপাতালের পাশে পুরাতন কালীবাড়ী মন্দিরের চুরি যাওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মুর্তি ও স্বর্র্ন-রূপা এবং পিতলের বিভিন্ন মুর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহারিয়ার মোহম্মদ মিয়াজী।

গ্রেফতার আসামিরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও সাদ্দামের মা সাজেদা বেগম (৬৫), এবং বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের অপর আসামী আল আমিন মোল্যা (২৪), আতিয়ার রহমান (৩৫)।

পুলিশ সুপার শাহারিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গত ১৯ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরের তালা কেটে ২০ কেজি ওজনের কষ্টি পাথরের কালি মাতা বিগ্রহ যার বাজার বাজার মূল্য ১ কোটি টাকা। এছাড়াও মুর্তির সাথে থাকা ৫ ভরি স্বর্র্ন ও ১১ লাখ টাকা মূ্ল্যের ‌পিতলের রাধাকৃষ্ণ, বিষ্ণু, মনসা মুর্তিসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

তথ্য প্রযুক্তির সহায়তাসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের শিবরামপুর থেকে চোর চক্রের সদস্য আসাদুজ্জামান সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্য মতে মন্দিরে চুরির সঙ্গে জড়িত তার মাসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

পরে সাদ্দামের মা সাজেদা বেগমের দেওয়া তথ্য মতে তাদের রান্না ঘরের মেঝের মাটির নিচ থেকে চুরি যাওয়া স্বর্র্ণ ও রৌপ্য অলংকার এবং ৬টি পিতলের মুর্তি উদ্ধার করা হয়। এছাড়াও আসামি সাদ্দাম ও আল আমিনের তথ্য মতে পাশের গ্রাম রূপাপাতে মাসুদ মোল্যার বাড়ির পেছনে মাটিতে পুতে রাখা কষ্টি পাথরের কালী মুর্তি উদ্ধার করে পুলিশ। আর বোয়ালমারী বাজারের স্বর্র্ণপট্টির জুয়েলার্সের মালিক আতিয়ারের কাছ থেকে চুরি হওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকারের গলানো ৮ আনা সোনা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আসামি সাদ্দামের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা ও মুর্তি চুরিসহ ১০টি এবং আসামি আল আমিনের বিরুদ্ধে একই ধরণের ৮টির বেশি মামলা আছে।

চাঞ্চল্যকর মন্দির চুরির এই ঘটনার সংবাদ সম্মেলনে এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্র্মরত সাংবাদিকরা উপস্থিত ছিল।

The post ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তিসহ গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
গোপালগঞ্জ: গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে(২২) পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে। এই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া, সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার নিহেতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে ৭ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল শনিবার(২৬ সেপ্টেম্বর)ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।

The post গোপালগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে লামা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের স্বজনরা মরদেহটি ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে।

The post লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পটুয়াখালীর বাউফলে রানী বেগম হত্যা মামলার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
পটুয়াখালী: বাউফলের কেশবপুরে চাঞ্চল্যকর রানী বেগম হত্যা মামলায় আসামী মো. হালিম রাড়ি (৪৮)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং পুষ্প বেগমকে (৪৫) দন্ডবিধি ৩০৪ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ এ আদেশ দেন। এ সময় প্রধান আসামি মো. হালিম রাড়ি আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামী তার স্ত্রী পুস্প বেগম পলাতক রয়েছেন।

মামলায় বলা হয়েছে, ২০২০ সালের ১১ ডিসেম্বর বিকেলে লাউগাছের গোড়ায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বাদী মো. আবুল কাশেম রাড়ির সঙ্গে হালিম রাড়ির বিরোধ সৃষ্টি হয় এবং ১২ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে জেলার বাউফল উপজেলার কেশবপুর এলাকায় বাদী মো. আবুল কাশেম রাড়ির স্ত্রী মোসা. রানী বেগমকে হত্যার উদেশ্যে দা দিয়ে আঘাত করে এবং এতে সে মারা যান। পরে নিহত রানী বেগমের স্বামী আবুল কাশেম রাড়ি বাদী হয়ে হালিম-পুস্প দম্পতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। মোট ২২ জন সাক্ষীর মধ্যে বাদি, তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

The post পটুয়াখালীর বাউফলে রানী বেগম হত্যা মামলার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অর্থনীতির পুনরুত্থানে চীনের বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
ঢাকা: দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-সহ দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘১৯৭৬ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের যে পথচলা শুরু হয়েছিল, পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তা আরও সুদৃঢ় ও গতিশীল হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দেশের অর্থনীতির পুনরুত্থান আরও ত্বরান্বিত করা সম্ভব।’

বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘চীন থেকে প্রতিবছর ২২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও কম। ফলে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে।’

এই বাণিজ্য ঘাটতি কমাতে চীনা সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশি পণ্যের জন্য প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি ইউনান প্রদেশের কুনমিং শহরে বিনামূল্যে একটি প্রদর্শন কেন্দ্র এবং ২ হাজার বর্গকিলোমিটার সুবিধার স্টোরেজ বরাদ্দ দেওয়া হয়েছে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর এবং সড়ক যোগাযোগের মাধ্যমে নতুন অর্থনৈতিক করিডোর উন্মোচিত হলে বাংলাদেশ ও চীন— উভয় দেশের অর্থনীতি ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।’

আগামী ৩ অক্টোবর বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কূটনৈতিক অবদানের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The post অর্থনীতির পুনরুত্থানে চীনের বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাবনায় ঘর থেকে নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুন (২২) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

চাম্পা খাতুন শিবপুর গ্রামের আসলাম হোসেনের স্ত্রী। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পাশের বাড়ির লোকজন ওই বাড়ির আশপাশে দুর্গন্ধ পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাম্পা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ইউপি সদস্য আমিন মেম্বার বলেন, সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, চাম্পা খাতুন কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

The post পাবনায় ঘর থেকে নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী
জবি: প্রধানমন্ত্রী স্বর্ণপদক-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীর নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

সকল কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে হার্ডকপি জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে darainju@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২ এর জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন সহ মোট ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

২০২২ সালের তালিকায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা।

২০২৩ সালের তালিকায় রয়েছেন- মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।

২০২৪ সালের তালিকায় রয়েছেন- আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী।

২০২৫ সালের তালিকায় রয়েছেন- সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী, মোছা. ফারিয়া ইয়াসমিন।

The post প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘দীঘি’র বিদায় আসছেনা দুর্গাপূজাতেও
‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন চলচ্চিত্র ‘বিদায়’-এর মুক্তি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে নিশ্চিত তথ্য নিয়ে এসেছে। গেল কোরবানির ঈদে ছবিটি মুক্তির জোরালো গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। এরপর চলচ্চিত্রপ্রেমীদের দৃষ্টি ছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে, তবে সার্বিক প্রস্তুতি ও প্রচারণার শূন্যতা সেই আশাতেও পানি ঢেলে দেয়। ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছেন যে আসন্ন শারদীয় দুর্গাপূজাতেও রূপালী পর্দায় আসছে না এই বহুল আলোচিত সৃষ্টি। মুক্তির নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়ে, যা ছবিটির জন্য অপেক্ষার প্রহরকে আরও দীর্ঘায়িত করল।

ছবিটির নির্মাণ কাজ বিলম্বিত হওয়া এবং নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে না আসার পেছনে বেশ কিছু কারিগরি ও চিত্রায়ণের কাজ বাকি থাকা মূল কারণ হিসেবে উঠে এসেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গানের দৃশ্য ধারণ বাকি রয়েছে, যা দেশের বাইরে বিশেষ মনোরম লোকেশনে শুট করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গত চার মাস ধরে কাজ স্থগিত থাকার বিষয়ে প্রযোজক জানান, পূজায় মুক্তির পরিকল্পনা বাতিল হওয়ার কারণেই চিত্রায়ণ শেষ করতে তাড়াহুড়ো করা হয়নি। সম্পূর্ণ প্রস্তুতি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আগামী বছরের যেকোনো সময় অবশিষ্ট দৃশ্যের ধারণ সম্পন্ন করে ছবিটি দর্শকমহলে নিয়ে আসা হবে।

একটি ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী প্রেক্ষাপটকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিদায়’ চলচ্চিত্রের মূল কাহিনিসূত্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষের বিদেশ গমনাগমন, প্রবাসজীবনের বাস্তবতা ও টানাপোড়েনকে বেশ জীবন্তভাবে গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির অনন্য বৈশিষ্ট্য হলো এতে গতানুগতিক কোনো তারকা-নির্ভর নায়ক চরিত্রকে প্রাধান্য না দিয়ে পুরো গল্পকেই প্রধান চালিকাশক্তি বা নায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। এটি মূলত একটি পারিবারিক, মানবিক ও সামাজিক সচেতনতামূলক গল্প, যা পরিবারের সব বয়সের দর্শক একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।

প্রখ্যাত অভিনেতা বাপ্পারাজ এই চলচ্চিত্রে একজন প্রভাবশালী চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে গল্পে নতুন মাত্রা যোগ করেছেন। বাপ্পারাজের শক্তিশালী উপস্থিতির পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ এবং মুকিত জাকারিয়ার মতো জনপ্রিয় শিল্পীরা। শক্তিশালী অভিনয়শিল্পী দল এবং সুচিন্তিত গল্পের সমন্বয়ে নির্মিত ‘বিদায়’ আগামী বছর পেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকহৃদয় জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছে প্রযোজনা কর্তৃপক্ষ।

The post ‘দীঘি’র বিদায় আসছেনা দুর্গাপূজাতেও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সাবেক এমপি ইলিয়াস মোল্লার ক্যাডার যুবলীগ নেতা অনিক গ্রেফতার
ঢাকা: মিরপুর এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল-এর

ক্যাডার হিসেবে পরিচিত রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিক-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাত-এর সঙ্গে শাহ আলম অনিক-এর ঘনিষ্ঠতা রয়েছে। অনিক শাহাদাত ও ইব্রাহিম-এর পক্ষে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে, প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়া গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) মো. শফিকুর রহমান বলেন, আমরা কিছু সময় আগে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। শাহ আলম অনিক-এর বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

ডিবি সূত্রের দাবি, শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির-এর ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমনে অনিক সামনের সারিতে ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও সূত্রের দাবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা ও সংগঠিত করার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মিরপুর, পল্লবী, ভাষানটেক ও কাফরুল এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও অনিক সরাসরি জড়িত ছিলেন। বিদেশ থেকে আসা বিভিন্ন নির্দেশনা দেশে বাস্তবায়নেও তিনি ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার হন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফল। সুফল ও অনিক একসঙ্গে ঢাকায় অস্থিরতা তৈরির বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

The post সাবেক এমপি ইলিয়াস মোল্লার ক্যাডার যুবলীগ নেতা অনিক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে আসিফ মাহমুদের ক্ষোভ প্রকাশ
ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে উল্লেখ করে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটার পর পরই নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই প্রতিবাদ জানান। গত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল চিহ্নিত সন্ত্রাসী অনাধিকার প্রবেশ করে তাণ্ডব চালায়। সিসিটিভি ক্যামেরাসহ স্টুডিওর প্রয়োজনীয় যাবতীয় দামি যন্ত্রাংশ ও ভেতরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পুরো কক্ষ তছনছ করে দেয় দুর্বৃত্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে সালমান মুক্তাদিরের মতো একজন পরিচিত নাগরিকের স্টুডিওতে হামলা চালিয়ে তা তছনছ করেছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক ঘটনার পর সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষ।

The post সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে আসিফ মাহমুদের ক্ষোভ প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নির্বাচিত সরকারের সময়েও মব সংস্কৃতি বন্ধ না হওয়াটা দুঃখজনক: এবি পার্টি
ঢাকা: নির্বাচিত সরকারের সময়েও মব সংস্কৃতি বন্ধ না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রাষ্ট্রের আইন ও প্রশাসনের সক্ষমতার প্রতি এটি সরাসরি চ্যালেঞ্জ বলেও মন্তব্য দলটির। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা নয়; রাষ্ট্রের আইন, প্রশাসনের সক্ষমতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দুই শতাধিক লোক রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাবে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তা ঠেকাতে ব্যর্থ হবে- এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না।

এবি পার্টির নেতারা বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃসেবা, পরিবার পরিকল্পনা ও টিকাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং নগদ অর্থ লুট করেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটিও ভেঙে ফেলা হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তারা বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের জমি নিয়ে বৈধ দাবি থাকলে তা নিষ্পত্তির জন্য আইন, আদালত ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। কোনো লিজ বা মালিকানার দাবি কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, লুটপাট কিংবা দখলের বৈধতা দেয় না। জমির মালিকানা বা লিজ নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষকে আইনানুগ প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে। রাতের আঁধারে দলবল নিয়ে একটি চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় কারও রাজনৈতিক পরিচয়, পদমর্যাদা বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। গণমাধ্যমে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা স্থানীয় নেতার সম্পৃক্ততার অভিযোগ এসেছে। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত প্রভাবশালীই হোন, তাকে আইনের আওতায় আনতে হবে। আর অভিযোগ মিথ্যা হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটিও স্পষ্ট করতে হবে।

বিবৃতিতে নেতারা বলেন, সরকার যদি সত্যিই বলে থাকে দেশে মব কালচারের দিন শেষ, তাহলে মিরপুরের এই ঘটনায় তার বাস্তব প্রয়োগ দেখতে চায় তারা। মবের বিরুদ্ধে সরকারের অবস্থান শুধু বক্তব্যে নয়, মাঠেও প্রমাণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে প্রকাশ্যে বলেছিলেন, ‘মব কালচার শেষ’ এবং দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার, হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া সরকারি টিকা, চিকিৎসা সরঞ্জাম, নথিপত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছে দলটি।

একই সঙ্গে হামলার সময় পুলিশের ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্তের দাবি জানিয়েছে এবি পার্টি। জমির মালিকানা বা লিজ নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসা, মাতৃসেবা, পরিবার পরিকল্পনা ও টিকাদান কার্যক্রম দ্রুত পুনর্বহালেরও দাবি জানিয়েছে তারা।

অধ্যাপক ওহাব মিনার ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্রের শক্তি দুর্বল ও অসহায় মানুষের ওপর প্রয়োগ করে দেখানোর বিষয় নয়। যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলবল নিয়ে হাসপাতাল ভাঙে, সরকারি টিকা লুট করে এবং জবরদখলের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই রাষ্ট্রের শক্তি প্রমাণ করতে হবে।

The post নির্বাচিত সরকারের সময়েও মব সংস্কৃতি বন্ধ না হওয়াটা দুঃখজনক: এবি পার্টি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন
ঢাকা: জনতা ব্যাংক পিএলসি’র প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতিতে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনতা ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদনের বিষয়টি ঝুলে আছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতিতে জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত কাট-অফ ডেট বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা দাবির মধ্যে রয়েছে, ৩ মার্চ ২০২৬ তারিখে সমন্বয়কৃত সুপারিশনামা বাতিল করে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের কাট-অফ ডেটের ভিত্তিতে পদোন্নতি দেওয়া।

বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে মোতাহের হোসেন, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, সেলিম খান, সুমন সরকার, সাইদুর রহমান, রাজু আহমেদ ও আশরাফুল হকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

The post জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৩৭, পরীক্ষা ছাড়া পশু জবাই না করার নির্দেশ
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ছাড়া কোনো গবাদিপশু জবাই না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও গবাদিপশুকে টিকার আওতায় আনার কাজ চলছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব ছাফরহাটি গ্রামে একটি অসুস্থ গরু জবাই করা হয়। ওই গরুর মাংস কাটাকাটি ও খাওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরে জ্বর, মাথাব্যথা ও ফোসকার মতো উপসর্গ দেখা দেয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাছহাটি গ্রামের একটি অসুস্থ গরু জবাই করে প্রায় ১০০ পরিবারের কাছে কম দামে মাংস বিক্রি করা হয়। এরপর গত দুই সপ্তাহে সর্বানন্দ, তারাপুর, কঞ্চিবাড়ী, সোনারায় ও রামজীবন—এই পাঁচ ইউনিয়নে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) কামরুল হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. ইফতেখারুল ইসলাম জানান, সেপ্টেম্বরের শুরুতেই কঞ্চিবাড়ী ইউনিয়নের ছয় বাসিন্দার মধ্যে প্রথম উপসর্গ দেখা যায়। অসুস্থ গরুর মাংস খাওয়ার পর তাদের জ্বর ও ত্বকে ফোসকা দেখা দেয়। পরে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন।

কামরুল হাসান জানান, এই ছয়জনের মধ্যে চারজনের নমুনায় অ্যানথ্রাক্স ধরা পড়ে।

বাছহাটি গ্রামের গোলেজা বেগম (৪০) বলেন, ‘অসুস্থ গরুটির মাংস পরিষ্কার ও রান্না করে খাওয়ার পরপরই আমার হাতে ফোসকা দেখা দেয়।’

একই গ্রামের শফিক আলম (৪৫) বলেন, ‘আমি মাংস খাইনি। শুধু গরু জবাইয়ে সহযোগিতা করেছিলাম। জবাইয়ের সময় গরুর রক্ত হাতে লাগার পর আমার দুই হাতে ফোসকা দেখা দেয়।’

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দফতর গত ২১ সেপ্টেম্বর বাছহাটি গ্রাম থেকে মাংসের দু’টি নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) পাঠায়। ২৩ সেপ্টেম্বর পাওয়া পরীক্ষার প্রতিবেদনে দু’টি নমুনাতেই অ্যানথ্রাক্স শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. ইফতেখারুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। পাশাপাশি গবাদিপশুকে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দফতরের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ২ লাখ ৫৪ হাজার গবাদিপশু রয়েছে। গত বছরের অক্টোবরে এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের পর চলতি বছরের জুলাইয়ে ১৫টি ইউনিয়নে রিং ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করে সরকার। এর আওতায় এ পর্যন্ত ১৯ হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আক্রান্ত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে থাকা সব গবাদিপশুকে টিকা দেওয়ার কথা।

কে. এম. ইফতেখারুল ইসলাম জানান, বর্তমানে ১১ হাজার টিকা মজুত রয়েছে। আরও ১৫ হাজার টিকার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।

তবে আইসিডিডিআরবি ও আইইডিসিআরের গবেষকেরা উপজেলা প্রাণিসম্পদ দফতরে গিয়ে জানান, গরু ছাড়াও ছাগল, ভেড়া ও মহিষের মাধ্যমেও অ্যানথ্রাক্স ছড়াতে পারে।

অন্য গবাদিপশুকে টিকা দেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে গাইবান্ধার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জোবাইদুল কবীর বলেন, ‘এ অঞ্চলে অতীতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব মূলত গরু থেকে শুরু হওয়ায় বর্তমানে গরুকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে অন্যান্য গবাদিপশুর ওপরও নজর রাখা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরও সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে সময় পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৪৫) অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, অসুস্থ একটি ছাগলের মাংস পরিষ্কার করে রান্না ও খাওয়ার পর তার আঙুলে ফোসকা দেখা দিয়েছিল।

The post গাইবান্ধায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৩৭, পরীক্ষা ছাড়া পশু জবাই না করার নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল
ঢাকা: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩ তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন ডা. আউয়াল। ৫৪ টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। এছাড়াও ৮ ভোট পেয়েছেন জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা এবং ৫ ভোট পেয়েছেন মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা ডা. আউয়াল বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রিজভী আহমেদকে; যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’

The post ৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমনচালক নিহত
কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় মুন্না (১৯) নামের এক করিমনচালক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগ্রাম এলাকার মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, সকালে মুন্না করিমন চালিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২১৩৯) তার করিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে করিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মুন্নার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত করিমন ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।’

The post কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমনচালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।

এ ঘটনায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যার যার ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্ত রাখতে চেষ্টা করছে পুলিশ। তবুও থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। নিজেদের কলেজ নিয়ে স্লোগানও দিচ্ছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, আজ পূর্বঘোষিত সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সায়েন্সল্যাব এলাকায় জড়ো হওয়ার কথা ছিল ঢাকা কলেজ শিক্ষার্থীদের। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ ছুটি শেষে ওই পথ দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

The post আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কনা আক্তারের জোড়া গোলে চাইনিজ তাইপের বিপক্ষে একটা সময় ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ছন্দ ধরে রাখতে পারেনি মেয়েরা। চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের হতাশার হার নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

রোববার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও চাইনিজ তাইপে। এ নিয়ে গেমসে পাঁচ ম্যাচে চার পরাজয় ও এক ড্র নিয়ে গ্রুপ পর্ব শেষ করল জাহিদ হোসেন রাজুর দল। পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফিরতে পেরেছে বাংলাদেশ। ১৯ মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দল। পাঁচ মিনিট পর আবারও গোল করেন কনা। প্রথমার্ধ শেষে বাংলাদেশের স্কোর ছিল ২-১।

তখন মনে হচ্ছিল, এশিয়ান গেমসে হয়ত প্রথম জয় পেলেও পেতে পারে বাংলাদেশ। কিন্তু বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় চাইনিজ তাইপে। ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউর গোলে সমতায় ফেরে তারা। এরপর বাংলাদেশের রক্ষণভাগকে আবারও ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন হুয়াং ইউ-টিং। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে গোল আদায় করতে পারেনি দলটি। ফলে লিড নিয়েও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।

চাইনিজ তাইপের বিপক্ষে হারের মধ্য দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ হলো বাংলাদেশের। টুর্নামেন্টে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। একমাত্র পয়েন্টটি এসেছে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলের ড্র থেকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে পরাজয় ৩-১ ব্যবধানে। এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও বড় হার, ৮-০ গোলে হারে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ড্র এবং চাইনিজ তাইপের কাছে হার দিয়ে শেষ হলো বাংলাদেশের গ্রুপ পর্বের অভিযান।

গেমসে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশের মেয়েরা গোল করেছে মাত্র ছয়টি, বিপরীতে হজম করেছে ৩০ গোল। এশিয়ান গেমসে এবারই প্রথম নারী হকিতে অংশ নিয়েছিল বাংলাদেশ।

The post লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি
ঢাকা: ‎ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

‎রোববার ২৭ সেপ্টস্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

‎সিইসি বলেন, ‘নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। সাধারণ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছিল, ঠিক একই প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।’

‎নির্বাচন কমিশন একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচনি মাঠের সার্বিক পরিবেশ বেশ সন্তোষজনক রয়েছে।’

‎ইতোপূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ ভোটারদের আস্থা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

‎তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

The post ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো বিলবোর্ড সরিয়ে দিলো আসিফ মাহমুদ
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো বিলবোর্ড সরিয়ে দিয়েছেন এনসিপি নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে এই বিলবোর্ড সরিয়ে দেন আসিফ মাহমুদের উপস্থিতিতে এই বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়।

এসময় স্লোগান দিতে থাকে, ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’।

এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারীদের হামলায় মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার দাবি করেন, নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভাঙচুর ও লুটপাটের পর দোকানদার সমিতির সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়।

হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা দেওয়ার রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম ও পদ্ধতি, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যান।

এছাড়া একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্রও লুটের অভিযোগ রয়েছে।

The post রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো বিলবোর্ড সরিয়ে দিলো আসিফ মাহমুদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আরোগ্য ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, তদন্ত কমিটি গঠন
রাজবাড়ী: রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিতে ফরিদপুর মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক শাহানা পারভীনকে সভাপতি, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল-১ শাখার সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্য এবং রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদকে সদস্যসচিব করা হয়েছে।

সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। রবিবার সকালে তদন্ত কমিটির প্রতিনিধি দল রাজবাড়ীতে এসে সরেজমিন তদন্ত শুরু করবে। তদন্তে চিকিৎসাগত কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’

এদিকে গত ২৫ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন মৃত সোমা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি দুইদিনের নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুটির জন্য নতুন জামাকাপড়, উপহার ও প্রয়োজনীয় ডায়াপার পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঘটনাটির পেছনে কোনো চিকিৎসাগত অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ক্লিনিক বা চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সোমা আক্তার গত ২৩ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিকে ভর্তি হন। সেখানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই সোমার মৃত্যু হয়েছে। নিহতের বড়ো বোন রাজিয়া বেগম বলেন, ‘অপারেশনের আগে চিকিৎসকেরা সোমার কোনো শারীরিক জটিলতার কথা তাদের জানাননি। অপারেশনের পর অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে ফরিদপুরে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক সোমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে আরোগ্য ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, সোমার হৃদযন্ত্রের ভালভে আগে থেকেই জটিলতা ছিল। সিজারিয়ান অপারেশনের পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. এস. এম. এ. হান্নান বলেন, ‘রোগীর সিজারিয়ান অপারেশন ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। তবে হৃদযন্ত্রের ভালভে আগে থেকেই জটিলতা থাকায় অপারেশনের পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ কারণে তার আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়।’

স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই সোমা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাগত কোনো অবহেলা ছিল কি না, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

The post আরোগ্য ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, তদন্ত কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) এবং সাতক্ষীরা-যশোর মহাসড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে মেহেদী হাসান মোটরসাইকেলে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা ওভারব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

এর কিছু সময় পর সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সোহান হোসেন নিহত হন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুর হোসেনের ছেলে। এ ঘটনায় জিম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম দুর্ঘটনা দু’টির বিষয়ে নিশ্চিত করেছেন।

The post সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘ সফর ও নানা কর্মসূচি শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং চারদিনের ব্যস্ত কর্মসূচিতে ৩০টি আনুষ্ঠানিক বৈঠক, সভা ও বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি, আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে পাঁচদিনের সফরে ২১ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, নিউইয়র্ক সফরে মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, অধিবেশনের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকটি বৈঠক।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রফতানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়। বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ। ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর শেষ হবে।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন নেতার সঙ্গে তার বৈঠক হয়।

নিউইয়র্কে প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা নিয়েও বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন। এ ছাড়া, ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকারও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। পরে ২৬ সেপ্টেম্বর রাতে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে আজ ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হচ্ছে। সফরে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

The post জাতিসংঘ সফর ও নানা কর্মসূচি শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৯৯ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।’

তিনি জানান, অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, ২টি সুইট গিয়ার, ১টি ব্যানার, ৬টি মুখোশ, ১১টি মোবাইলফোন, ৫ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন: জনপ্রশাসন উপদেষ্টা
ঢাকা: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নির্বাচনি ইশতেহারের আলোকেই ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক সংস্কারের কাজ পূর্ণোদ্যমে শুরু হয়েছে। ইতোমধ্যে consistent policy & deregulation-সহ অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সরকারের এই নতুন যাত্রায় অন্যতম প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করাকে। এরই ধারাবাহিকতায়, মালয়েশিয়ার বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং নতুন বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের উদাত্ত আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘মালয়েশিয়াভিত্তিক শক্তিশালী বাংলাদেশি ব্যবসায়ী সমাজ ও তরুণ উদ্যোক্তাদের এই নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে শরিক হয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে যেমন অদক্ষ শ্রমিক রয়েছেন, তেমনি রয়েছেন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রকৌশলী। তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রবাসীদের বাংলাদেশে ফেরত এসে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে বাংলাদেশে জনশক্তি রপ্তানির যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। তাদের কঠোর পরিশ্রম ও পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ তাদের কল্যাণে নানা জনহিতকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছেন। ২০২৬ সালের জুলাই মাসে এ কার্ডের পাইলট কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমিয়ে তাদের জন্য আরও সহজ, নিরাপদ ও সম্মানজনক সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং এবং বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা প্রদানের বিষয়েও সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’

প্রবাসীদের জন্য পৃথক আবাসন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সিলেট থেকে এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে প্রবাসীদের বিনিয়োগ সহজতর করা এবং তরুণদের জন্য নিজ দেশেই বিশ্বমানের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।’

তিনি আরও বলেন, ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার ভিশন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এর। এ লক্ষ্য অর্জনে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভায় মালয়েশিয়ায় অবস্থানরত একাডেমিয়া, গবেষক, প্রযুক্তিবিদ, নারী উদ্যোক্তাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, কর্মপরিবেশ, পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা সহজীকরণ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।’ তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত নেতারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, দেশের উন্নয়ন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও দূতাবাসের কর্মকর্তা, মালয়েশিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

The post ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন: জনপ্রশাসন উপদেষ্টা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিউইয়র্ক সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে নিউইয়র্কে পাঁচদিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দুবাই থেকে ঢাকার পথে রওনা হয়েছেন।

সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ মিনিটে (দুবাই সময়) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন।

নিউইয়র্কে চারদিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রফতানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

The post নিউইয়র্ক সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাটের অভিযোগ
ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটেছে বলে সালমান মুক্তাদির দাবি করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়।

হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান মুক্তাদির বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো? চাঁদাবাজি কর আর যাই কর, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নেই। আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশে থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

ফেসবুক লাইভে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামোদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ব‌লেন, ‘জায়গা দখল‌কে কেন্দ্র ক‌রে ইসি‌বি চত্বরে এক‌টি অফিসে হামলা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থে‌কে দুইজন‌কে ছোরাসহ আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

The post সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাটের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তিতুমীর কলেজ ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিককে পেটানোর অভিযোগ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এসময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে জানানো হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা ‘ওই সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে। আমার মোবাইল, ব্যাগ এবং সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্রও নিয়ে গেছে।’

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিুতমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

মারামারির বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনভাবেই এটা সমর্থন করে না। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই সংবাদ লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

The post তিতুমীর কলেজ ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিককে পেটানোর অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেফতার
চট্টগ্রাম: পুলিশ পরিচয়ে ভুয়া রিপোর্ট ও সহায়তার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া পেশাদার প্রতারক চক্রের মূল হোতা মো. মোজাম্মেল হক ওরফে কবিরকে (৫০) গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম জেলা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ১১টার দিকে পিবিআই চট্টগ্রামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।

গ্রেফতার মো. মোজাম্মেল হক নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরিপুর এলাকার মৃত বেশারত উল্লাহর ছেলে।

পিবিআই জানায়, চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পিবিআই, সিআইডি কিংবা ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীকে ফোন দিয়ে আসছিল। তারা মামলার পক্ষে তদন্ত প্রতিবেদন প্রদানের প্রতিশ্রুতি দিয়ে গাড়িভাড়া ও তদন্ত খরচের নামে বিকাশ বা নগদের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করত।

বিষয়টি পিবিআইয়ের নজরে এলে পিবিআই চট্টগ্রাম জেলার উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. আবু সুফিয়ান বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের অবস্থান চিহ্নিত করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার সুধারাম থানাধীন গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পিবিআইয়ের তদন্তে বের হয়ে আসে আসামি ও তার চক্রের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে বিভিন্ন মামলার বাদীর মোবাইল নম্বর ও অভিযোগের বিবরণ সংগ্রহ করত। পরবর্তী সময়ে নিজেদের তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বাদীদের বিশ্বাস অর্জন করতো এবং প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করতো। অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড ব্যবহারের কারণে তাদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছিল।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন।

The post চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দি স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারাগার থেকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাদের ময়নাতদন্ত হবে।

কারা সূত্রে জানা যায়, পরশ তালুকদার বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। পরশ তালুকদার পল্টন থানার একটি মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম মো. লিয়াকত তালুকদার।

মৃত স্বপন দাসের বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। তার বাবার নাম সুধীর দাস। গত ২৪ সেপ্টেম্বর তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এর পর তাকে ঢাকা মেডিকেলে কলেজে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। স্বপন দাস ফতুল্লা থানার হত্যা মামলার আসামি ছিলেন।

The post ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘সরকার প্রাণ-প্রকৃতি রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে’
খুলনা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার প্রাণ-প্রকৃতি রক্ষায় দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। বনায়ন বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এর মূল লক্ষ্য। সামাজিক সচেতনতা ছাড়া সরকারের এই সবুজায়নের প্রচেষ্টা সফল করা সম্ভব নয়।’ তাই তিনি সর্বস্তরের জনগণকে এ কাজে শামিল হতে উদ্বুদ্ধ করেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে প্লাস্টিক এবং পলিথিনমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়নে প্রত্যেক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ।

The post ‘সরকার প্রাণ-প্রকৃতি রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে মেটালিক আয়না, দুর্ঘটনা কমার আশা
রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে মেটালিক আয়না স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রাথমিকভাবে মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব আয়না ব্যবহারের ফলে বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেভাগে দেখতে পারবেন চালকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বাস, ট্রাক, পণ্যবাহী যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। মহাসড়কের বেশ কিছু বাঁকে দৃষ্টিসীমা কম থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না।

সংশ্লিষ্টরা বলছেন, বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে শেষ মুহূর্তে। ফলে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে। মেটালিক আয়নার মাধ্যমে বাঁকে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা যানবাহনের অবস্থান দেখতে পারবেন চালকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

ট্রাকচালক রাসেল বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বিভিন্ন জায়গায় আয়না লাগানো হয়েছে। যাওয়ার সময় আয়নার দিকে তাকালে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কি না, তা দেখা যায়। এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। গাড়ি আসছে কি না বুঝতে পারলে আমরা সে অনুযায়ী বাঁক নিতে পারি। সড়কে এ আয়নাগুলো চালকদের জন্য খুবই উপকারী।’

বাসচালক সোহেল মোল্লা বলেন, ‘আগে বাঁকে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, অনেক সময় বোঝা যেত না। এখন বাঁকের কাছে এসে আয়নায় দেখে আগেই ধারণা পাওয়া যায়। আয়না স্থাপন করায় চালকদের অনেক উপকার হয়েছে।’

তবে চালকেরা অভিযোগ করে বলেন, ‘মহাসড়কের কিছু অংশে বিটুমিনের স্তর বেশি থাকায় বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এতে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। বিশেষ করে হঠাৎ ব্রেক করলে গাড়ি স্লিপ করে কয়েক হাত দূরে চলে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।’

এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকে দৃষ্টিসীমা কম থাকায় চালকেরা যাতে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেই দেখতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সড়কে বিটুমিনের কারণে বৃষ্টির সময় যানবাহন স্লিপ করার বিষয়ে তিনি বলেন, আমরা বেশ কিছু জায়গা চিহ্নিত করেছি। সেখানে গ্র্যাভেল বা গুঁড়ি পাথর ব্যবহার করা হবে। এতে সড়কের পিচ্ছিলতা কমবে এবং যানবাহন স্লিপ করার ঝুঁকিও কমবে।’

The post রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে মেটালিক আয়না, দুর্ঘটনা কমার আশা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চায় ডিসিসিআই
ঢাকা: আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্য ও সেবা রফতানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে বাংলাদেশের বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পণ্য রফতানির সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়া (এনসিসিআইএম) এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর সঙ্গে ডিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধিদলের পৃথক বৈঠকে এসব কথা বলা হয়। ২৫ ও ২৬ সেপ্টেম্বর এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিসিআইএম আয়োজিত ‘মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম: ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা, পাট ও পাটজাত পণ্য এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা আসিয়ান অঞ্চলের দেশগুলোতে রফতানির ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও মালয়েশিয়ার পণ্য রফতানির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসা উচিত।’

অনুষ্ঠানে এনসিসিআইএম সভাপতি নরসিয়াহরিন বিন হামদিন বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব।’

তিনি বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশে প্রধানত পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করে। তবে বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির বাজারে মালয়েশিয়ায় উৎপাদিত বিভিন্ন পণ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।’ এই সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী।

এর আগে ২৫ সেপ্টেম্বর এফএমএম আয়োজিত ‘স্ট্র্যাটেজিক ফোরাম: বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস অ্যান্ড ট্রেড অপরচুনিটিজ’ শীর্ষক সভায় এফএমএম সভাপতি জ্যাকব লি চোর কক বলেন, ‘গত কয়েক দশকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে। এর সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততাও বেড়েছে।’

তিনি বলেন, ‘বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়িয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা সম্ভব।’

মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন এফএমএম সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশ ধারাবাহিকভাবে মালয়েশিয়ায় দক্ষ, পরিশ্রমী ও মানসম্পন্ন জনশক্তি সরবরাহ করে আসছে। এসব কর্মী দেশটির অর্থনীতির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

ভবিষ্যতে এসব কর্মী বাংলাদেশে ফিরে গেলে মালয়েশিয়ায় অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড রিজিওনাল গ্রুপিংস বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. রাশেদি সাইদ এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) পরিচালক নাইম আব্দুল রহমান বক্তব্য দেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ডিসিসিআই ও এফএমএমের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং এফএমএম সভাপতি জ্যাকব লি চোর কক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

এ ছাড়া দুই দেশের উদ্যোক্তারা প্রায় ৭০টি বিটুবি (বিজনেস-টু-বিজনেস) ম্যাচমেকিং সভায় অংশ নেন। এসব সভায় তারা ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তথ্য বিনিময় করেন।

The post বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চায় ডিসিসিআই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মুক্তাগাছায় সবুজায়নে বাকৃবি রোভার স্কাউট, ৮ হাজার বৃক্ষ রোপণ-বিতরণ
বাকৃবি: ময়মনসিংহের মুক্তাগাছায় লক্ষীপুর হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট ও ময়মনসিংহ জেলা রোভারের সহযোগিতায় ৭ হাজার তালবীজ এবং বিভিন্ন জাতের ১ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুক্তাগাছার হরিরপুর দেওলী এলাকার লক্ষীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘লাগাব বৃক্ষ, সাজাব দেশ, সবুজে ঢাকবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, সড়কের পাশসহ বিভিন্ন স্থানে তালবীজ ও বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মসূচিতে স্থানীয় প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেন। তারা বিদ্যালয় ও আশপাশের এলাকায় তালবীজ ও বিভিন্ন প্রজাতির চারা রোপণ এবং বিতরণে অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শহিদ স্মৃতি সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপ্রেরণায় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করেন। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, লক্ষীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা রোভার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় দিনব্যাপী একটি সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার ৫০০ মানুষকে বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা, পশু চিকিৎসা, মৎস্য চিকিৎসা এবং কৃষিবিষয়ক সেবা।

The post মুক্তাগাছায় সবুজায়নে বাকৃবি রোভার স্কাউট, ৮ হাজার বৃক্ষ রোপণ-বিতরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

উপনিবেশবিরোধী নেতাদের স্বাধীনতার স্থপতি হিসেবে স্বীকৃতি দাবি
ঢাকা: উপনিবেশবিরোধী নেতাদের স্বাধীনতার স্থপতি হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায়। বক্তরা বলেছেন, বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তবে ১৯০ বছর দীর্ঘ ব্রিটিশ উপনিবেশবিরোধী লড়াই সংগ্রামও আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন বা ভিত্তি ছিল। সরকারের উচিত উপনিবেশবিরোধী প্রধান নেতাদের স্বাধীনতার স্থপতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে উপনিবেশবিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা মোহসেন উদ্দীন আহমদ দুদু মিয়ার ১৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, উনিশ শতকে বাংলার মাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও সামন্ত জমিদারী শোষণের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল, ফরায়েজী আন্দোলন তার অন্যতম উজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের অন্যতম রূপকার হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি দুদু মিয়া নিজস্ব সেনাবাহিনী, বিচার ব্যবস্থা ও মুদ্রা চালু করে স্বাধীনতার এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছিলেন।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. নাবিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বার, প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব শফিকুর রহমান প্রমুখ।

সভায় দুদু মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভা থেকে দুদু মিয়াকে উপনিবেশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম কেন্দ্রীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান; জাতীয় পর্যায়ে তার জীবন, সংগ্রাম ও ঐতিহাসিক অবদানের যথাযথ ও নিরপেক্ষ মূল্যায়ন; বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে তার সাংগঠনিক কর্মপদ্ধতি, প্রশাসনিক কাঠামো ও আন্দোলন-দর্শন নিয়ে পরিকল্পিত গবেষণা পরিচালনার দাবি জানানো হয়।

সভা শেষে মোহসেন উদ্দীন আহমদ দুদু মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

The post উপনিবেশবিরোধী নেতাদের স্বাধীনতার স্থপতি হিসেবে স্বীকৃতি দাবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক
‎বরিশাল: নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশের গলির একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা।

‎মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি) সুশান্ত সরকার বলেন, ‘ভবনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বৈঠক শুরু করেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশ ভবনটি ঘেরাও করে। পরে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।’

‎আটকরা হলেন— নগরীর ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আর্শেদ কন্টাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ির ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচরের নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জ উপজেলার রাজিব চন্দ্র দাস।

‎‎কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তারমধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা রয়েছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই বেসরকারি হাসপাতালে যান রাশেদ খাঁন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার রাজনৈতিক সহকারীকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে পাঠান বলে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সাইদুর রহমান বাচ্চুর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। তিনি অসুস্থ বিএনপি নেতার পাশে কিছু সময় কাটান এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে বিএনপি নেতা বাচ্চুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন । আর শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আগমনে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়।

The post বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইবিতে কৃষির ভবিষ্যৎ নিয়ে ‘ফিউচার হারভেস্ট সামিট’ অনুষ্ঠিত
ইবি: কৃষি গবেষণা, উদ্ভাবন ও টেকসই কৃষিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফিউচার হারভেস্ট সামিট–২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ইবি আইএএস বাংলাদেশ’ ও ‘ক্বামারুন এগ্রো ফার্ম’-এর যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

এসময় ‘গবেষণা ও উদ্ভাবনের সংযোগে টেকসই কৃষির ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সামিটে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার, টেকসই কৃষি, কৃষি উদ্যোক্তা তৈরি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক অঞ্চলের ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ড. মো. সামিউল ইসলাম, কাজী কনসালট্যান্টসের অধ্যাপক এস. এম. আরিফুজ্জামান এবং চিত্ত মিডিয়ার প্রতিষ্ঠাতা জুয়েল রানা।

ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ বলেন, ‘তরুণদের শুধু সনাতন কৃষিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও টেকসই কৃষিতে তরুণদের নেতৃত্ব দিতে হবে।’

অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞানকে শুধু গবেষণাপত্রে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে অণুজীববিজ্ঞানের ব্যবহারও এখন সময়ের দাবি।’

ড. মো. সামিউল ইসলাম বলেন, ‘কৃষি খাতকে লাভজনক ও টেকসই করতে অ্যাগ্রো-ইকোনমি ও এগ্রো-বিজনেসকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন উদ্যোগ ও স্টার্ট-আপের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।’

অধ্যাপক এস. এম. আরিফুজ্জামান বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে দক্ষ তরুণরা কৃষির উৎপাদনশীলতা আরও বাড়াতে পারে। এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা এবং শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ।’

চিত্ত মিডিয়ার প্রতিষ্ঠাতা জুয়েল রানা বলেন, ‘কৃষিভিত্তিক উদ্যোগ ও সফলতার গল্পগুলো গণমাধ্যমে তুলে ধরলে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন। একই সঙ্গে কার্যকর প্রচার ও বিপণনব্যবস্থা কৃষিভিত্তিক উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

আয়োজকরা জানান, সামিটে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। গবেষণাকে মাঠপর্যায়ের উদ্ভাবনে রূপান্তর, কৃষিভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরি এবং সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে এ সামিট ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

The post ইবিতে কৃষির ভবিষ্যৎ নিয়ে ‘ফিউচার হারভেস্ট সামিট’ অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
গাইবান্ধা: জেলায় কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৩।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় এসআরবি। এ সময় ওই এলাকার সারের গোডাউনের পাশে শিবপুর রোডে অবস্থিত কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগের মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

The post শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৫০ জনের বেশি শিশু অংশ নেয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার চোখে বাংলাদেশ’। শিশুরা তাদের কল্পনা ও অভিজ্ঞতায় দেখা বাংলাদেশের বিভিন্ন চিত্র তুলির আঁচড়ে তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বক্তব্যে তিনি বলেন, ‘ভিন্নতাকে আপন করে নেওয়ার মানসিকতাই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং সাধারণ শিশুরা যখন একসাথে হাতে তুলি নেয়, তখন সেটি কেবল ছবি আঁকা নয়, সেটি একটি সহনশীল, সহমর্মী এবং সমতাভিত্তিক সমাজের প্রতিচ্ছবি।’

তিনি জেসিআই ঢাকা ওয়েস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা সৃষ্টি করে এবং আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সহমর্মী করে গড়ে তোলে। আমি জেসিআই ঢাকা ওয়েস্টকে ধন্যবাদ জানাই এমন একটি অর্থবহ উদ্যোগ বাস্তবায়নের জন্য।’

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন বলেন, ‘জেসিআই সবসময় সমাজে ইতিবাচক ও প্রভাবশালী পরিবর্তন আনার অগ্রভাগে থাকে। এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অন্যান্য শিশুদের একত্রিত করেছি, যাতে তারা একসঙ্গে কাজ করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে। ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৮.০’ কেবল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা নয়, এটি একতা, সমতা এবং পারস্পরিক সম্মানের একটি উদযাপন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও ও ডিরেক্টর এবং বায়োবিল্ড গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সুজাল আহমেদ তালুকদার।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুপথির প্রতিষ্ঠাতা মো. এহসান উর-রশিদ, নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. শারমিন ইয়াসমিন।

প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ফ্যাকাল্টি অব ফাইন আর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং মোর্শেদ মিশু, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও কার্টুনিস্ট এবং ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়ার তালিকাভুক্ত ব্যক্তি।

আয়োজনে জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০১৭ লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ২০২২ লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ২০২৪ লোকাল প্রেসিডেন্ট এস. এম. বেলাল এবং ২০২৫ লোকাল প্রেসিডেন্ট ও ২০২৬ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন।

আয়োজনটির টাইটেল স্পনসর ছিল বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড। পাওয়ার্ড বাই স্পনসর ছিল গ্লোবাল ট্রাভেলস বাংলাদেশ, গোল্ড স্পনসর অ্যাকুয়া পেইন্টস এবং সিলভার স্পনসর ভাইস ভার্সা।

অনুষ্ঠানের ইভেন্ট অ্যাডভাইজার ছিলেন সুবাহ আফরিন, ইভেন্ট ডিরেক্টর অদ্রিকা এষণা পূর্বাশা এবং ইভেন্ট কনভেনার ছিলেন আসিফ রহমান। কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাদ্দাম হোসেন, মো. সামিন রহমান, মো. তানভির হাসান, মাসুদ, ইব্রাহিম খলিল ফয়সাল, আহমেদ ওয়াজেদুল হক খান, তানভির সোহান, আহনাফ আহমেদ, শেখ মাহমুদা সুলতানা সারা ও মিনহাতুল জান্নাত।

কোর টিম মেম্বার হিসেবে ছিলেন হালিমা তুজ স্নিগ্ধা, সামিয়া রাফিক, তানভিন মাহমুদ তন্ময়, রাওজাতুল জান্নাত, সাফিন আহমেদ তামিম এবং এস. এম. ইশরাকুর রহমান।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সি তরুণদের একটি আন্তর্জাতিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। ১২০টির বেশি দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট অন্যতম বৃহৎ ও প্রাচীনতম লোকাল চ্যাপ্টার।

The post ৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ন্যায়বিচার নিশ্চিতে রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস
ঢাকা: মিরপুরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি জানতে তার বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় মামলার বিচারিক কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রামিসার বাবা জানান, বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার বর্তমান অবস্থা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, ‘বর্তমান সরকার তাদের পাশে রয়েছে।’ ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কার্যকর ভূমিকা রাখার কথাও জানান তিনি।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকার একটি আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

বর্তমানে ওই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্ট বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম নিয়েই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন রামিসার বাবা।

The post ন্যায়বিচার নিশ্চিতে রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়: বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি মোনাফেকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়ত বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এইজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, আমাদের সরকারের কার্যক্রমকে যদি আমরা মাঠে ঘাটে, হাটে বাজারে যদি প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।’

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেইখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র জনতা আন্দোলন, জুলাই অভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বেশিরভাগ নেতাকর্মী আছেন, মামলা খেয়েছেন, জেলে গেছেন, তাই না? এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা পরিষ্কার, যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন-সংগ্রামে জেল-জুলুমের স্বীকার হয়েছেন, আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়ে, তাদেরকে সামনে রেখে আমরা দলের কাজ করবো।’

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’
ঢাকা: এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর কারাগার ও রিমান্ডে থাকাকালে নির্যাতনের অভিযোগ এনে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বগুড়া কারাগারে থাকাকালে ও রিমাণ্ড চলাকালীন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন।

এর পরিপ্রেক্ষিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া কারা জেলা কর্তৃপক্ষ। একই সঙ্গে, তাকে কারাগার থেকে রাতের বেলায় বাইরে নিয়ে যাওয়া এবং ভোরে ফিরিয়ে আনার অভিযোগও অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তানভীরের উত্থাপিত অভিযোগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের ঘটনা ঘটেনি। কোনো কারা কর্মকর্তা-কর্মচারীও তার সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করেননি।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজী সালাউদ্দিন তানভীর গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন। পরে অসুস্থতার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর অধিকতর উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরে ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

সালাউদ্দিন তানভীরের অভিযোগ, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তাকে কারাগারে চিকিৎসার নামে অজ্ঞাত ওষুধ ও ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে।

তানভীর আরও অভিযোগ করেন, বগুড়া জেলা কারাগারে তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা দেওয়া এবং রাতে তাদের গাড়িতে করে বাহিরে নিয়ে গিয়ে ভোরে ফেরত আনার অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বগুড়া কারা কর্তৃপক্ষ বলেছে, কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে বের করে দিয়ে ভোরে ফিরিয়ে আনার মতো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত’ বলে দাবি করেছে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করে কারা কর্তৃপক্ষ। তানভীরের উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

The post সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

The post টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে’
চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন হযরত আমানত শাহ (রহ.) মাজারসংলগ্ন পুকুরে জাতীয় মৎস্য অধিদফতর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং মৎস্যসম্পদ লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার, প্রজনন মৌসুমে মাছ ধরা এবং জলাশয় দূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আহাদ ও মাহবুব রহমান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহজাদা এনায়েত উল্লাহ খান, শাহজাদা শাহিন খান, শাহজাদা মারুফ শাহ আল-আমানতীসহ অনেকেই।

The post ‘মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সভা
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মূসা জঙ্গী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।

এ ছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, স্থানীয় সরকার বিভাগ, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জেলার উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বেড়েছে ১০.৫৩ শতাংশ
ঢাকা: জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। আগস্টে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সেই হিসাবে দুই মাসে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। এর পর আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে জুলাইয়ের দুর্বলতা কাটিয়ে ওঠে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে মোট আয় ছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। মাত্র দুই মাসে গত অর্থবছরের পুরো বছরের রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

ইপিবির তথ্য বলছে, আগস্টের দুই অঙ্কের প্রবৃদ্ধি মূলত অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে।

যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার। ফলে অর্থবছরের শুরুতেই এই বাজারে রফতানি আয় বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে তা সামগ্রিক তৈরি পোশাক রফতানিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

The post আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বেড়েছে ১০.৫৩ শতাংশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে ৫ শিক্ষার্থী দগ্ধ
ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দগ্ধ হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো—ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)।

মাদরাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী বলেন, ‘ওই পাঁচ শিশু মাদরাসাটির আবাসিক ছাত্রী। বিকেলে তারা তিনতলা মাদরাসা ভবনের ছাদে গিয়েছিল। কিছুক্ষণ পর একটি শব্দ শুনতে পেয়ে ছাদে গিয়ে দেখা যায়, ওরা আগুনে ঝলসে গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘ভবনটির ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। সম্ভবত সেখান থেকেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ওই পাঁচ শিক্ষার্থী।’

দগ্ধ শিক্ষার্থীরা জানায়, তারা বিকেলে খেলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলার সময় হঠাৎ তাদের শরীরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তারা বলতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বলেন, ‘পাঁচজনের অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

The post নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে ৫ শিক্ষার্থী দগ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনা: জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৭৬ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলার হাসপাতালগুলোতে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন নতুন রোগী ভর্তি হন। এছাড়া নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ১৭ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুরে ৪ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে সর্বমোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে।

The post খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাড্ডা গুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, গ্রেফতার ৪
ঢাকা: রাজধানীর মিরপুর-১ এলাকায় গরিবের চিকিৎসালয় খ্যাত রাড্ডা এমসিএইচি-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

এছাড়া শিশুদের মেডিক্যাল সেন্টারটি রাতের আধাঁরে কারা গুড়িয়ে দিয়েছে, এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে এবং পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা জানতে ডিএমপি কমিশনারের নির্দেশে পুলিশের তরফ থেকে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সারাবাংলাকে গ্রেফতার ও তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটার পর শুক্রবার সকালে একটি মামলা হয়েছে। সেই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতে সেদিন রাড্ডা গুড়িয়ে দিয়ে দখল করা হয়েছে। এমনকি পুলিশকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে ওসি বলেন, আগে থেকে পুলিশ বিষয়টি জানতো না। তবে ভাঙচুর চলাকালীন পুলিশের একটি টিম উপস্থিত থাকলেও অনেক লোকের কারণে কিছু করতে পারেনি।

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কেন কাউকে ঘটনাস্থল থেকে আটক করা হয়নি, এমন প্রশ্নে অবশ্য স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আসামিরা অর্থের বিনিময়ে হামলা চালানোর কথা স্বীকার করেছেন; তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটি বলেছে, মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি এনে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

রাড্ডা শিশু মেডিক্যাল সেন্টারটি গুড়িয়ে দেওয়া ও দখলের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জড়িত থাকার কথা জানা গেলেও সেই বিএনপি নেতা হানিফ মিয়া ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশের উপস্থিতির মধ্যেই কীভাবে এত বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ চলল এবং তখন কাউকে আটক করা হলো না, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন স্পষ্ট ব্যাখ্যা দেননি। এখন তদন্তেই বেরিয়ে আসবে আসলে ঘটনার পেছনে কারা জড়িত ছিল।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, জায়গা বা স্থাপনা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ জানায়, ১৯৭৬ সাল থেকে প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। সরকারি ইপিআই কর্মসূচিও সেখানে পরিচালিত হতো।

The post রাড্ডা গুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
‎ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখল মুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডেঙ্গু লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক এই ঘোষণা দেন।

‎প্রশাসক বলেন, ‘আমরা গত ৩ মাস আগে থেকেই ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর সিটি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিভিন্ন বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা-বাণিজ্যিক ও প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা সন্ধানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যাচ্ছে এবং যেখানে লার্ভা পাওয়া গেছে সেখানে জরিমানা করা হচ্ছে।’

‎প্রশাসক জানান, ঢাকা উত্তরের নগরবাসীর জন্য ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলার আহ্বান জানিয়ে নগরবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখা হয়েছে এবং চিঠিটি স্থানীয় প্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে জনগণের হাতে পৌঁছে দেওয়া হবে। জনগণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। কারণ সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলা সম্ভব না। জনগণকে সহযোগিতা নিয়েই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু মুক্ত করা হবে বলে জানান প্রশাসক।

‎তিনি মেট্রোরেলের পিলারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের পোস্টার ও লিফলেট দেখে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘নগরের সৌন্দর্য রক্ষায় যা যা করণীয় আমরা তাই করব।’ আগামী ৭২ ঘণ্টার ভিতরে মেট্রোরেলের সব পিলারের গায়ে সকল ধরনের অবৈধ পোস্টার উচ্ছেদের নির্দেশনা দেন তিনি।

‎প্রশাসক জানান, ফুটপাত জনগণের অধিকার এবং ফুটপাত দিয়ে নিরাপদে জনগণ যাতায়াত করবে এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটে ঘটিয়ে যারা ফুটপাতে দখল করে ব্যবসা-বাণিজ্য করছেন, তাদেরকে আমরা প্রথমে নোটিশ দিয়েছিলাম কিন্তু তারা নোটিশে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি।’

‎প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন আর নোটিশ নয়, যেখানেই ফুটপাত দখল করা হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে এবং ভ্রাম্যমাণ আদালত ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য মুক্ত করে দেবে। এ বিষয়ে কোনো ছাড় হবে না।’

‎পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধন শেষে মেট্রোরেলের নিচে দোকানদারদের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ ‘বিন’ স্থাপন করা হয় এবং সবাইকে এই বিনে ময়লা ফেলার অনুরোধ করা হয়।

‎বিন উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বিশেষ র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মিরপুর ১০ ফলপট্টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির-সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

The post ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা
ঢাকা: রাজধানীর মিরপুর-১-এলাকায় শিশুদের মেডিকেল হিসেবে পরিচিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোনো সংসদ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশের কোনো সদস্যের গাফিলতি পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ পুলিশের কর্মকর্তা।

সংরক্ষিত সংসদ সদস্য জান্নাতুল ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘মামলা হয়েছে, আমরা তদন্ত করছি। তদন্তে যারাই জড়িত পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টায় ঘটানো সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শনে তার কাছে মনে হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। ল্যাবের অনেক যন্ত্রপাতিও পাওয়া যাচ্ছে না।

ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। এরইমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে একজনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ সময়মতো ঘটনাস্থলে এসেছিল কি না এবং কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এডিসি দারুসসালামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো দল বা মত দেখব না। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় ২৫০ জনের একটি মুখোশধারী দল হামলা চালিয়ে নগদ টাকা, চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতি লুট করে। পরে সেখানে একটি দোকানদার সমিতির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।

The post টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সীতাকুণ্ডকে ‘ডেঙ্গুর হটস্পট’ ঘোষণা, ৭ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু
চট্টগ্রাম: সাতদিন পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ডেঙ্গুর কোনো হটস্পট থাকবে না—এমন লক্ষ্য নিয়ে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমলে এই অভিযানকে সফল বলা যাবে না।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভায় সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। র‍্যালিটি পৌরসভা থেকে শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে। পরে তিনি ড্রেন পরিষ্কার এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পট বিবেচনায় নিয়ে আমরা চাই, আর কেউ যেন এ রোগে প্রাণ না হারান। সাতদিন পর এখানে কোনো হটস্পট থাকবে না, এবং সেখানেই আমাদের অভিযান সফল হবে।’ তার ভাষ্য, সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বিস্তারস্থলে ফগার মেশিন ও লার্ভিসাইড প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। নাগরিকদের নিজেদের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সীতাকুণ্ডের মতো শিল্পাঞ্চলে পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।’

উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতদিনব্যাপী এ কর্মসূচি উপজেলার সব ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বিশেষ নজর দেওয়া হবে চিহ্নিত সাতটি হটস্পটে—ভাটিয়ারী, সোনাইছড়ি, জেলেপাড়া, বাড়বকুণ্ড, ফুলতলা, বার আউলিয়া এবং সীতাকুণ্ড কলেজ রোড এলাকায়। এ কাজে ১৬টি নতুন ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক সংগ্রহ করা হয়েছে। সাতদিনের কর্মসূচির পরও পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বাড়িঘর ও ড্রেনে জমে থাকা পানি সরানোর আহ্বান জানান। জাহাজভাঙা শিল্প এলাকার স্ক্র্যাপ ধাতুতে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

The post সীতাকুণ্ডকে ‘ডেঙ্গুর হটস্পট’ ঘোষণা, ৭ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ক্র্যাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাকা: সাভারে রাতের আঁধারে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সাভারে কর্মরত সকল স্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন জ্যেষ্ঠ সাংবাদিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। তিনি কয়েক বছর যাবৎ রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন জানান, একটি গাড়ি পোড়ানোর মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামানকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান তিনি।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ডেইলি স্টারের সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বলেন, ‘সাংবাদিক সমাজকে চাপ সৃষ্টি ও কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানোর অপসংস্কৃতি বন্ধ করতে হবে। একজন পেশাদার ও প্রতিষ্ঠিত সাংবাদিকের বিরুদ্ধে কোনো যাচাই-বাছাই ছাড়া মামলা নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

সাভার প্রেসক্লাবের সাবেক অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদ তার বক্তব্যে বলেন, ‘ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানিমূলক মামলা করা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, ‘যে ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সেই সাংবাদিককে কীভাবে মামলায় ফাঁসানো হয়েছে, এটা আমরা জানতে চাই।’ এ সময় তিনি সকল সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে সাভার প্রেস ক্লাব, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজের সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন, আকলাকুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সাভার প্রেসক্লাবের সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান, উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভি রাজিব মাহমুদ, দৈনিক জনবানী রবিন, দৈনিক আজকের বসুন্ধরার আব্দুর সালাম রুবেল, দৈনিক বাংলা বাজার রফিকুল ইসলাম জিল্লু, দৈনিক গণকন্ঠের শাহিন, সাভার সংবাদের তুষার, সুমন পারভেজ, স্বপ্ননীল, শরীফ, আব্দুল খালেক, টিপু, মাসুদ রানা, গোপাল মালাকার, খায়রুল অভি-সহ আরো অনেকে।

The post ক্র্যাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বনানীতে আহমেদ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের বিপরীতে আহমেদ টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শফিকুল ইসলাম বলেছেন, দুইটি ইউনিট পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এর আগে, ২০১৮ সালে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছিল।

The post বনানীতে আহমেদ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে সকালে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেন তারা।

গ্রাফিতিতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে বহালের দাবি জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের গ্রাফিতি আঁকা কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবি একটাই, উপাচার্য হিসেবে আমরা সকলের প্রিয় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চাই। এতদিন কেটে যাওয়ার পরও দাবি পূরণ না হওয়া হতাশাজনক। আমরাও আমাদের ক্লাসে ফিরতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের অ্যাকাডেমিক লাইফ ও ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তা যেন সরকার গ্রহণ করে।’

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম দাবি করেন, বিক্ষোভে মাত্র ৩০-৩৫ জন শিক্ষার্থী রয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী এরইমধ্যে ক্যাম্পাসের তালা খুলে দিয়েছেন এবং তাকে সাদরে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাচ্ছেন।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান বলেন, ‘নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন। এ ছাড়া উনি গণমাধ্যমে যে কথা বলেছেন, তা একদম অসামঞ্জস্য। তাই আমরা রেড কার্ড কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি।’

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের পর থেকে উত্তাল হয়ে ওঠে চুয়েট। ওই রাতেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। পরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

এরপর ২২ সেপ্টেম্বর রাতে ভার্চুয়াল সভার মাধ্যমে অধ্যাপক সায়েমকে স্বপদে বহালের দাবিতে জরুরি সেবা ছাড়া ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি। কর্মসূচিতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ও কর্মচারী সমিতিও।

The post চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা
মোবাইল নম্বর গোপন রেখে বার্তা আদান-প্রদানের সুবিধার্থে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অচেনা বা নতুন কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখন আর নিজের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করতে হবে না; এর বদলে যুক্ত হচ্ছে ইউনিক ‘ইউজারনেম’ ফিচার। চলতি বছরেই বিশ্বজুড়ে পর্যায়ক্রমে ফিচারটি চালুর অংশ হিসেবে মেটা ইতোমধ্যে ব্যবহারকারীদের পছন্দের ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া শুরু করেছে।

নতুন এই ব্যবস্থা কার্যকর হলে নতুন কারও সাথে চ্যাট শুরু করতে মোবাইল নম্বরের বদলে কেবল ইউজারনেম শেয়ার করলেই চলবে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য পূর্বের ন্যায় সচল মোবাইল নম্বরই প্রয়োজন হবে। যাদের ফোনে আপনার নম্বর সংরক্ষিত থাকবে না, তারা চ্যাটবক্স কিংবা প্রোফাইলে মোবাইল নম্বরের পরিবর্তে আপনার নির্ধারিত ইউজারনেমটি দেখতে পাবেন।

ইউজারনেম ব্যবহারের নিয়মাবলী

ফরম্যাট ও দৈর্ঘ্য: ইউজারনেম ব্যবহার করা সম্পূর্ণ ঐচ্ছিক। ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ ও আন্ডারস্কোর ব্যবহার করে এটি তৈরি করা যাবে। পরবর্তীতে ব্যবহারকারী চাইলে নাম পরিবর্তন বা মুছেও ফেলতে পারবেন।

পরিচয় নকল রোধ: জনপ্রিয় ব্যক্তিত্ব, তারকা, সরকারি প্রতিষ্ঠান এবং মেটা-ভেরিফাইড অ্যাকাউন্টের নামগুলো আগে থেকেই সংরক্ষিত রাখা হচ্ছে, যাতে কেউ অন্য কারও পরিচয় নকল করতে না পারে। এছাড়া একজন ব্যবহারকারীর বুক করা ইউজারনেম অন্য কেউ নিতে পারবেন না।

সোশ্যাল মিডিয়া সিনক্রোনাইজেশন: ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত ইউজারনেম চাইলে মেটা অ্যাকাউন্টের মাধ্যমে অনায়াসেই হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে। তবে সেই নাম অন্য প্ল্যাটফর্মে অন্য কারও অধীনে থাকলে, হোয়াটসঅ্যাপে খালি থাকলেও তা দাবি করা যাবে না।

পছন্দের ইউজারনেম যেভাবে সেট করবেন

ফিচারটি পর্যায়ক্রমে ব্যবহারকারীদের ডিভাইসে পৌঁছাচ্ছে। আপনার অ্যাকাউন্টে সুবিধাটি যুক্ত হয়েছে কি না, তা জানতে হোয়াটসঅ্যাপের সেটিংস > প্রোফাইল (Profile) অপশনটি পরীক্ষা করুন। ফিচারটি সচল হলে সেখান থেকেই সরাসরি নিজস্ব ইউজারনেম নির্বাচন করা যাবে। বর্তমানে এই ইউজারনেম বুকিংয়ের সুবিধাটি শুধুমাত্র মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষাতালিকাভুক্ত থাকলেও, মেটাডেটার ব্যবহার নিয়ে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে যেকোনো প্রতারণা ও অপ্রীতিকর বার্তা ঠেকাতে মেটা প্ল্যাটফর্মটিতে ‘ইউজারনেম কি’ (Username Key)-সহ বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা যুক্ত করেছে, যা অপরিচিতদের অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠানো থেকে কার্যকরভাবে বিরত রাখবে।

The post ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা: আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘মিহাজ’ (MIHAS)-এ অংশ নিয়েছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর ১৬ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মিহাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের শতাধিক দেশের সরকারি প্রতিনিধি, অর্থনৈতিক বিশ্লেষক ও শীর্ষ ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড. আহমদ জাহিদ বিন হামিদির সঙ্গে সাক্ষাৎ করেন বিএমসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় বিএমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেলের পাশে দাঁড়িয়ে উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি নিজ হাতে একটি সেলফি তোলেন। ছবি ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।

মিহাজে অংশগ্রহণের পাশাপাশি বিএমসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।

এসব আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সফরকালে প্রতিনিধিদলটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও একটি বিশেষ বৈঠক করে।

বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি কমানো এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বিএমসিসিআই নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ও এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করছে।

একই সঙ্গে এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য মালয়েশিয়াসহ আন্তর্জাতিক বাজারে নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচিত হবে।তারা আশা প্রকাশ করেন, বিএমসিসিআইয়ের এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
ঢামেক: রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিমপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঠাওয়ের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) ও সিয়েরা লিওনের নাগরিক মাইকেল(৩৬)

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান বলেন, ‘মৃত সাইফুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ রফিক উল্লাহ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসা মিরপুর-২, জনতা হাউজিং এলাকায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। রাতে তেজগাঁও থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানী আমতলি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনই মারা যান।’

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করাসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

The post রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে ‘শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন দাবি করেছেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।

The post চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবির শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডেমো ক্লাস
রাবি: যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নিয়োগ নীতিমালায় নতুন করে ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নিয়োগের যোগ্যতায় আংশিক কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে চলমান শিক্ষক নিয়োগ নীতিমালার অন্যান্য বিষয়গুলো বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ডেমনস্ট্রেশন যুক্ত করা এবারের শিক্ষক নিয়োগ নীতিমালার অন্যতম পরিবর্তন। এখন থেকে প্রার্থীদের ডেমো ক্লাসের মাধ্যমে পাঠদানের সক্ষমতা যাচাই করা হবে। তবে শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ এবং বিভাগের মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার বিদ্যমান শর্ত বহাল রয়েছে।

সিন্ডিকেট সূত্রে আরও জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থী স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম থেকে সপ্তমের মধ্যে না থাকলেও শিক্ষক পদে আবেদন করতে পারবেন। একইভাবে স্নাতক পরীক্ষায় প্রথম থেকে সপ্তমের মধ্যে না থাকলেও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হলে আবেদন করার সুযোগ থাকবে। তবে এ ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ বাধ্যতামূলক। এই পরিবর্তন শুধু অনার্স/মাস্টার্স পরীক্ষায় যারা শুধু প্রথম স্থান অর্জন করবেন, সেই সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে দেশের বাইরে থেকে পিএইচডি সম্পন্ন করা প্রার্থীদের ক্ষেত্রে মেধাক্রমের শর্ত প্রযোজ্য হবে না।

সিন্ডিকেট সদস্য জানান, কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যোগ্য কোনো প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর—কোনো পরীক্ষাতেই সিজিপিএ ৩ দশমিক ৫ না থাকলে সংশ্লিষ্ট বিভাগ বা প্লানিং কমিটি সুপারিশ করতে পারবে। পরে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে। সে ক্ষেত্রে যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগ থাকবে।

নতুন নীতিমালায় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রেও শর্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসির সমষ্টিগত জিপিএ ন্যূনতম ৯ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৮ দশমিক ৫ হতে হবে। একই সঙ্গে যেকোনো একটি পরীক্ষায় জিপিএ-৪ থাকতে হবে। এ ছাড়া থিসিস গ্রুপের প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালায় স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ এবং বিভাগের মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকা প্রার্থীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ রাখা হয়।

পরবর্তীতে ২০১৭ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের দায়িত্ব গ্রহণের পর ওই নীতিমালায় বড়ো ধরনের পরিবর্তন আনা হয়। ‘শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৭’-এ বিভিন্ন অনুষদের ক্ষেত্রে প্রথম থেকে সপ্তম স্থান পর্যন্ত থাকার শর্ত শিথিল করে আবেদনের সুযোগ সম্প্রসারণ করা হয়। একই সঙ্গে কিছু অনুষদে আবেদনের ন্যূনতম সিজিপিএ কমিয়ে ৩ করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিতর্কের সৃষ্টি হয়।

এবার ৫৪৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যমান শিক্ষক নিয়োগ নীতিমালায় ডেমনস্ট্রেশন, থিসিস গ্রুপ ও পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো শিক্ষক নিয়োগ। প্রশাসন ও উপাচার্যের নৈতিক অবস্থান শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিফলিত হয়। তাই শুরু থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং গত ১৭ বছরের শিক্ষক নিয়োগের অভিজ্ঞতাও বিবেচনায় নিয়েছি।’

তিনি বলেন, ‘নতুন নিয়োগ নীতিমালায় প্রার্থীর অ্যাকাডেমিক ফলাফল, প্রকাশনা, ডিগ্রি ও ডেমনস্ট্রেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ডেমনস্ট্রেশনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ ভালো ফলাফলের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান ও বক্তব্য উপস্থাপনের সক্ষমতাও একজন শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন নীতিমালার সুবিধা-অসুবিধা পর্যালোচনা করে দুর্বলতাগুলো কমানোর চেষ্টা করা হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশাসন কোনো ধরনের আপস করবে না। কোনো প্ররোচনা বা সুপারিশ কাজে আসবে না; প্রার্থীর নিজের যোগ্যতা ও পারফরম্যান্সই নির্ধারণ করবে তিনি শিক্ষক হওয়ার যোগ্য কিনা। সম্প্রতি আইবিএর নিয়োগেও আমরা ডেমনস্ট্রেশন নিয়েছি এবং অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া প্রার্থীকে নির্বাচিত করেছি।’

The post রাবির শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডেমো ক্লাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে কৌশলগত চুক্তি সই করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এ চুক্তিতে সই করেন। বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটন ঢাকার সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব দেয়।

৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হলে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সম্পৃক্ততা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি ‘ইতিবাচক’ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিবেচনা করা হবে।

The post বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার
ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লিসহ মোট তিনজন।

উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরাও। গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটদানে ইচ্ছুক প্রবাসীরা নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আপিল আবেদন ও ৬ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর নির্ধারিত ২৯ অক্টোবর নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।

The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে কলেজছাত্র হত্যায় ২৪ ঘণ্টায় আসামি গ্রেফতার
গোপালগঞ্জ: গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের ভূঁইয়া হত্যা মামলার অন্যতম আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে নড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রাম থেকে স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন সাহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের জোবায়ের ভূঁইয়া ও তার বাবা রমজান ভূঁইয়াকে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০ থেকে ১২ জন মারধর ও কুপিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জোবায়েরের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

নিহত জোবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

The post গোপালগঞ্জে কলেজছাত্র হত্যায় ২৪ ঘণ্টায় আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদাহ নদীর তিনটি পয়েন্টের ১ হাজার ২০০ মিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দিয়েছে। এতে তিন কিলোমিটার দীর্ঘ লেবুতলা-ডুমরিয়া সড়ক বিলীন হয়ে যাচ্ছে। যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ।

বালুর বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী ভাঙন প্রতিরোধের কাজ করে যাচ্ছে। তবে স্থানীয়রা সম্পদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

গোপালগঞ্জ পানি উন্নয়নবোর্ডের তথ্যমতে, গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলার মধ্যদিয়ে প্রবাহিত শৈলদাহ নদীর আয়তন আট কিলোমিটার, গড় প্রস্থ ৩৪০ মিটার। টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ এ নদীর গতিপথ আকাবাঁকা ও ভাঙনপ্রবণ হিসেবে পরিচিত বলে পানি উন্নয়নবোর্ড উল্লেখ করেছে। চলতি বর্ষা মৌসুমে এ নদীর স্রোত তীব্র আকার ধারণ করেছে। আছড়ে পড়ছে ডুমরিয়া ইউনিয়নের সড়াবাড়ী, চিথলিয়া ও ছোটো ডুমরিয়া পয়েন্টে। নদীভাঙনে তিন কিলোমিটার দীর্ঘ লেবুতলা-ডুমরিয়া সড়কের ওই স্থানগুলো বিলীন হয়ে যাচ্ছে । চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। তারা ৯-১০ কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ভাঙনে হুমকির মুখে পড়েছে ৫০ বসতবাড়ি, ইউনিয়ন পানি সরবরাহের ট্যাংক, ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

সড়াবাড়ী গ্রামের বাসিন্দা শামীম মোল্লা বলেন, ‘নদীভাঙনে আমার বাড়িঘর ও জমি বিলীন হয়েছে। এখন রাস্তা ভেঙে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে সড়াবাড়ী, চিথলিয়া ও ছোটো ডুমরিয়া গ্রামের ৫০ বসতবাড়ি, ফসলি জমি, ইউনিয়ন পানি সরবরাহের পানির ট্যাংক, স্কুলসহ ধর্মীয় প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। এতে হবে না, স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।’

ভ্যানচালক আনন্দ কীর্ত্তনীয়া বলেন, ‘রাস্তা কোথাও ভেঙে গেছে, কোথাও দেবে গেছে। এখানে ভ্যান চালাতে খুব কষ্ট হয়। কোনো কোনো জায়গার অবস্থা এত খারাপ যে, যাত্রী নামিয়ে দিতে হয়। টায়ার লিক হয়। চেইন ছিড়ে যায়। বিয়ারিং ও মোটর ক্ষতিগ্রস্ত হয়। ১০ কিলোমিটার ঘুরে ডুমরিয়া-পাকুরতিয়া গন্তব্যে পৌঁছাতে হয়। নদীভাঙন প্রতিরোধ করে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।’

চিথলিয়া গ্রামের গৃহবধূ বাসন্তী মিস্ত্রী বলেন, ‘ভাঙনে আমাদের বসতঘর অনেক আগেই চলে গেছে। এখন জমি ভাঙনের মুখে পড়েছে। সরকার বালির বস্তা ফেলছে। কিন্তু ভাঙন থামছে না। সম্পত্তি রক্ষায় আমরা ভাঙন বন্ধের দাবি জানাচ্ছি।’

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, ‘শৈলদাহ নদীর টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের তিনটি পয়েন্টে ১ হাজার ২০০ মিটার এলাকা জুড়ে নদীভাঙন রয়েছে। সেখানে বালুর বস্তা ডাম্পিং করে অস্থায়ী ভাঙন প্রতিরোধে আমরা কাজ করছি। সাউথ ইস্ট প্রকল্পের আওতায় শৈলদাহ নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।’

The post গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের গ্রেফতারে ডিএনসিসি প্রশাসকের কড়া নির্দেশ
ঢাকা: গভীর রাতের অন্ধকারে রাজধানীর মিরপুর-১-এর ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের মুখোমুখি দাঁড় করানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। প্রশাসক স্পষ্ট করে বলেন, কোনো ধরনের দখলদারিত্ব বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যদি কোনো জমির মালিকানা নিয়ে বিতর্ক থেকে থাকে, তবে সেটি আইন ও আদালতের মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি জানান, পুলিশ প্রশাসন এরইমধ্যে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যেও যেন স্বাস্থ্যসেবা বন্ধ না থাকে, সে বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামোগত সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে।

ভয়াবহ এই ঘটনার বিবরণ দিয়ে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আড়াই শতাধিক মুখোশধারী হামলাকারী এসে অস্ত্রের মুখে দায়িত্বরত প্রহরীদের জিম্মি করে ফেলে। তারা স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে জরুরি চিকিৎসা সরঞ্জাম, মূল্যবান ওষুধ ও সরকারি টিকার স্টকসহ নগদ অর্থ লুট করে নেয়। পরে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো হাসপাতাল ভবনটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্লিনিক কর্তৃপক্ষের।

হামলার পেছনে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠনের নাম উঠে এসেছে এবং ঘটনাস্থলে তাদের একটি সাইনবোর্ডও টাঙানো দেখা গেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বর্তমানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ক্লিনিক ভবন ধসে পড়লেও মূল ফটকের সামনেই সাময়িকভাবে খোলা আকাশের নিচে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

The post স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের গ্রেফতারে ডিএনসিসি প্রশাসকের কড়া নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, সাংবাদিক সূর্য্যসহ শতাধিক নেতাকর্মী আটক
ঢাকা: রাজধানীর গুলিস্তান থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ জাসদের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, গুলিস্তান এলাকায় জাসদের ব্যানারে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জানা যায়, গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় আবু জাফর সুর্য্য সেখানে উপস্থিত ছিলেন। বাইরে থেকে স্থানীয় লোকজন তাদের প্রথমে বাঁধা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্যসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তুলে থানায় নেওয়া হয়েছে।

The post জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, সাংবাদিক সূর্য্যসহ শতাধিক নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। গ্রেফতার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সকালে বাড়ি থেকে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় প্রতিপক্ষের একটি বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারা হয়। ফালাটি তার গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর-খয়েরপুর এলাকায় কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন- মান্নান মেম্বার ও বকুল, অন্য পক্ষের সঙ্গে রয়েছেন- ইউসুফ মেম্বার ও মেহেদী। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

The post কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: যে কারণে সুপ্রিম কোর্টকে চিঠি দিলো ইসি
ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম রোধ, অনুসন্ধান এবং তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটির কাজকে যেন সরাসরি ‘বিচারিক কাজ’ হিসেবে গণ্য করা হয়, সেজন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছে তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ৯১এ এবং ৯১এএ ধারায় অর্পিত ক্ষমতাবলে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিভিল জজদের সমন্বয়ে মোট তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোর প্রধান কাজ হবে নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম ঘটে থাকলে তা অনুসন্ধান করা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করা।

নবগঠিত এই তিন কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনি এলাকার বিভিন্ন অংশ তদারকি করবেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্বে থাকছেন ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা, রুহিয়া উপজেলার দায়িত্বে থাকছেন ঠাকুরগাঁওয়ের সিভিল জজ মো. তোসিকুল আলম এবং ভূল্লী উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামানকে।

নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা নির্ধারিত নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করবেন। এই সময়কালে কোনো অনিয়ম সংঘটিত হলে তারা দ্রুত অনুসন্ধান শেষ করে তিন দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে বিস্তারিত প্রতিবেদন জানাবেন। বিচারিক কর্মকর্তারা যেন নির্বিঘ্নে এই দায়িত্ব পালন করতে পারেন এবং এটিকে বিচারিক কাজ হিসেবে গণ্য করা হয়, তা নিশ্চিত করতেই ইসির উপ-সচিব মোহাম্মদ দিদারুল হোসাইনের স্বাক্ষরে সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আপিল আবেদন ও ৬ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর নির্ধারিত ২৯ অক্টোবর নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।

The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: যে কারণে সুপ্রিম কোর্টকে চিঠি দিলো ইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫ ঘণ্টা অবরোধের পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক
নীলফামারী: জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন। টানা ৫ ঘণ্টা রেল অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ২ মাসের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় ২ হাজার মানুষ অংশ নেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে অবস্থান করে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়। কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মিরজাগঞ্জ রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে। এসব দাবির দ্রুত বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামেন।

পরে পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারা। রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ২ মাসের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডোমার থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

The post ৫ ঘণ্টা অবরোধের পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ার ভূমি অফিস সহকারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
কুষ্টিয়া: নোটিশ জারির কথা বলে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় তার হাতে ১০০ টাকার নোট। এসময় বলতে শোনা গেছে, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনার নোটিশ আসলে জড়া ওই ক্যানালে (খালে) ফেলে দিয়ে আসবনে। তারপরে যায়ে বলেন আমার নোটিশ পাইনি।’

আরও শোনা গেছে, ‘একটা নোটিশ জারি করতে ৪০, ৪০ আশি টাকা, আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিয়া যাচ্ছেন (১০০ টাকা), আবার আজেবাজে কথা বলছেন, যে এইটা বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়।’ সেসময় ওই ভুক্তভোগী বলেন,  ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি?  তখন অফিস সহকারী রেজাউল উত্তরে বলেন,  ‘ওইটা এসিল্যান্ডে যায়ে বলেন গা, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে আইন বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে চরম ভোগান্তিতে ফেলেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে এক ভুক্তভোগী চাহিদামতো ঘুষের বদলে ১০০ টাকা দিলে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিও বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে একজন সরকারি কর্মচারীর এমন ভিডিও ও আচরণের ঘটনা ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ সৃষ্টি হলে অভিযুক্ত অফিস সহকারীকে চাপড়া থেকে চাঁদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে বদলি করেছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছে স্যারেরা। আমি আর এমন করব না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নিবেন।’

The post কুষ্টিয়ার ভূমি অফিস সহকারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রংপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
রংপুর: রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জের ধরে ছেলে হাসানুর রহমানের ছুরিকাঘাতে বাবা মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক। নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

শাশুড়িকে যথাযথ সম্মান না দেখানো নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাবা ছেলেকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্ত ছেলে পলাতক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসানুর রহমানের (২২) সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন শুক্রবার বিকেলে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। তবে হাসানুর তার শাশুড়িকে বসতে বা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হলে বাবা মহুবর রহমান ছেলেকে শাশুড়িকে যথাযথ সম্মান দেখাতে এবং খাবার পরিবেশন করতে নির্দেশ দেন।

কিন্তু হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে একপর্যায়ে মহুবর রহমান ক্ষুব্ধ হয়ে ছেলেকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনাটি মেনে নিতে পারেনি হাসানুর। ক্ষিপ্ত হয়ে সে পাশে থাকা একটি ধারালো ছুরি নিয়ে বাবার বুকে আঘাত করে। এতে মাহাবুর হোসেনের প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানা পুলিশের ওসি সেলিম মালিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল জানিয়েছেন, এর আগেও হাসানুর তার বাবাকে মারধর করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন।

The post রংপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নীলফামারীতে রেললাইন অবরোধ করে আন্দোলন, ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ
নীলফামারী: জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেইনটি চিলাহাটিত অবস্থান করে এবং খুলনা থেকে রুপসা ট্রেনটি ডোমারেই থামিয়ে রাখা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় ২ হাজার মানুষ অংশ নেন। টানা ৩ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মিরজাগঞ্জ। অথচ এখানে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্টেশনটি জোড়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লায় মালামাল পরিবহনে এ স্টেশন ব্যবহার করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে স্টেশনটিতে যে ট্রেনটি থামে, সেটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। ফলে নিচ থেকে উঁচুতে উঠে ট্রেনে ওঠানামা করতে গিয়ে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় ১ নম্বর লাইনে ট্রেন থামানো জরুরি ।

মানববন্ধনে অংশ নেওয়া শাওন সরকার বলেন, আমরা এই এলাকার মানুষ ছাড়াও আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের সাধারণ যাত্রীরা এ স্টেশন ব্যবহার করে যাতায়াত করি। অনেক ব্যবসায়ীও এখান থেকে দূর-দূরান্তে মালামাল নিয়ে যান। তাই আমাদের প্রধান দাবি, ১ নম্বর লাইনে ট্রেন থামাতে হবে। বর্তমানে যে ট্রেনটি থামে, সেটি ২ নম্বর লাইনে দাঁড়ায় নিচ থেকে ঝুলে ঝুলে ট্রেনে উঠতে গিয়ে নারীসহ সব যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়।

আনোয়ারুল ইসলাম আনু বলেন, অনেক প্রাচীন স্টেশন হওয়া সত্ত্বেও এখানে মাত্র একটি ট্রেন থামে। সেই ট্রেনটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। আমাদের একটাই দাবি ১ নম্বর লাইনে প্ল্যাটফর্মের সাথে যে ১নম্বর লাইনটি রয়েছে সেটি চালু করতে হবে এবং তিতুমীর, রূপসা ও বরেন্দ্র ট্রেনকে এ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থামাতে হবে।

আরেক বক্তা জামাল উদ্দিন বলেন, আমরা আমাদের বাবা-চাচাদের কাছে শুনেছি, একসময় এ স্টেশনে তিন-চারটি ট্রেন থামত। তারা এসব ট্রেনে করে কলেজে যাতায়াত করতেন। সকালে একটি ও বিকেলে একটি ট্রেন থামত। আমরা এখনো সেই সুবিধা ফিরে পাওয়ার দাবি জানাই। তিতুমীর, বরেন্দ্র ও রূপসা ট্রেনকে ১ নম্বর প্ল্যাটফর্মে থামাতে হবে।

বক্তারা আরও বলেন, মিরজাগঞ্জ রেলস্টেশনে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর লাইনে ট্রেন থামানো সহ তিতুমীর, রূপসা ও বরেন্দ্র ট্রেনকে থামানোর দাবি যদি ৭২ ঘণ্টা মধ্যে মেনে না নেয় আরো কঠোর দাবিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

ডোমার স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, রুপসা ট্রেনটি সকাল ৬ টা থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমি বিষয়টি জেনেছি, প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

The post নীলফামারীতে রেললাইন অবরোধ করে আন্দোলন, ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে চার দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ সময়ে ১১টি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, ছয়টি গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সাধারণ পরিষদের মূল অধিবেশনে একটি ভাষণ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় বিকেল ৫টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, অত্যন্ত সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী সরাসরি ৩০টি আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আটটিসহ সরকারি প্রতিনিধিদলের সদস্যরা আরও প্রায় ৫০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। সব মিলিয়ে বাংলাদেশ প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করেছে।

মাহ্দী আমিন জানান, সফরকালে প্রধানমন্ত্রী মোট সাতটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে একটি ভাষণ ছাড়াও সাইডলাইনের উচ্চপর্যায়ের চারটি অনুষ্ঠানে, শীর্ষ বিনিয়োগকারীদের উদ্দেশে একটি এবং উন্নয়ন সহযোগীদের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে সাধারণ পরিষদের মূল ধারার সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল আটটি অনুষ্ঠান। এর মধ্যে সাধারণ বিতর্কে বক্তব্য প্রদান, জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ অনুষ্ঠান ও উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়া অন্যতম। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ চারটি উচ্চপর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গা সংকট এবং স্বাস্থ্যসেবা খাতে ধাত্রী বা মিডওয়াইফের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দুটি অনুষ্ঠান আয়োজন করে। জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য রূপান্তর এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়েও আয়োজিত দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

১১ দেশের নেতার সঙ্গে বৈঠক

মাহ্দী আমিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফর ছিল অত্যন্ত ব্যস্ত। স্বল্প সময়ের মধ্যে তিনি মালদ্বীপ, ভুটান, হাইতি, তুরস্ক, ক্রোয়েশিয়া, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বিশেষ করে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকে জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

দ্বিপাক্ষিক বৈঠকের বাইরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়। বোয়িং গ্লোবাল, গেটস ফাউন্ডেশন, ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারী, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট এবং প্রবাসী কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তিনি।

সক্রিয় ছিলেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বলে জানান মাহ্দী আমিন। তিনি মোট আটটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে চারটিতে বক্তব্য দেন।

নারী নেত্রীদের প্ল্যাটফর্মের বার্ষিক অধিবেশন, বিশ্ব ফার্স্ট স্পাউস সংলাপ এবং মাতৃমৃত্যু কমাতে মিডওয়াইফারি-সংক্রান্ত অনুষ্ঠানে তার বক্তব্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সফরকালে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।

শেষ দিনেও ব্যস্ত কর্মসূচি

সফরের শেষ দিনেও প্রধানমন্ত্রী দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে জেপি মর্গান চেস আয়োজিত ‘ব্রেকফাস্ট মিটিং উইথ ওয়াল স্ট্রিট’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি প্রভাবশালী প্রতিষ্ঠানের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, আমেরিকান বেসরকারি খাতের আয়োজিত এই আলোচনায় বিশেষ করে বাংলাদেশের আর্থিক খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এরপর ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। মাহ্দী আমিনের ভাষ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

শেষ মুহূর্তে প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। একই দিনে কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পৃথক বৈঠক হয়। এসব বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ, নতুন কর্মসংস্থান, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহ্দী আমিন।

‘বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে’

মাহ্দী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা দেখিয়েছে। তাঁর ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, এতে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখার পাশাপাশি বিশ্বে শান্তি, ন্যায়বিচার ও মানবতা প্রতিষ্ঠার বিষয়ে একটি বৈশ্বিক দর্শন তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক সরকারের এই ধারা অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় একটি ছোট প্রতিনিধিদল পরবর্তী সময়ে প্রযুক্তি ও শিক্ষা খাতের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে ক্যালিফোর্নিয়া যাবে বলেও জানান মাহ্দী আমিন।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইং ও জাতিসংঘ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা: দেশে হাম পরিস্থিতি জটিল হওয়ার পেছনে দীর্ঘদিনের টিকাদান কর্মসূচির ঘাটতির পাশাপাশি অপুষ্টিও বড় কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অপুষ্টিতে ভোগা শিশুরা হাম আক্রান্ত হওয়ার পর দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাচ্ছে।

শনিবার(২৬ সে‌প্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতির কারণে দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। এ সময়ে প্রায় এক হাজার শিশুর মৃত্যু হয়েছে। একটি শিশুর মৃত্যুও অত্যন্ত দুঃখজনক। এর ফলে একটি পরিবারের ওপর অপূরণীয় ক্ষতি নেমে আসে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। প্রথম পর্যায়ে ইউনিসেফের নির্ধারিত তিন ধাপে ১৮ জেলায় কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ঢাকা ও আরও দুটি বড় সিটি করপোরেশনকে এর আওতায় আনা হয়। নির্ধারিত সময়ের আগেই ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

হাম আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা দেখা যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া ও অপুষ্টি হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম কারণ। অপুষ্টিতে ভোগা শিশুরা হাম আক্রান্ত হওয়ার পর দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে আইসিডিডিআরবির চিকিৎসক চিশতি মাত্র ১৫০ টাকা ব্যয়ে বোতলভিত্তিক সিপ্যাপ পদ্ধতি উদ্ভাবন করেছেন বলে জানান তিনি। স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে না পারা শিশুদের এই পদ্ধতিতে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে অনেক শিশুকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিতে ২ কোটি ২৫ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা পেয়েছিল প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশু। দুই কর্মসূচির মধ্যে প্রায় ৪০ লাখ শিশুর ব্যবধানের বিষয়টি বিবেচনায় নিয়ে বাদ পড়া শিশুদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।

এরপর প্রায় ১৪ লাখ শিশুকে শনাক্ত করে টিকা দেওয়া হয়েছে। তবে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ক্যাচআপ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, ইউনিসেফ ১০ দিনের মধ্যে আরও ৪০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। আগের মজুতের সঙ্গে নতুন টিকা মিলিয়ে এবার ৩৪ লাখ শিশুকে লক্ষ্য করে ক্যাচআপ কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে টিকা থেকে বাদ পড়া শিশু রয়েছে।

শনিবার থেকে দেশের প্রতিটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি উপজেলায় প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

কর্মজীবী মায়েদের কথা বিবেচনায় নিয়ে ছুটির দিনেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান কর্মসূচি শেষে প্রায় ১০ লাখ ডোজ টিকা মজুত থাকবে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ৪৩ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। পরবর্তী কর্মসূচি চালিয়ে যেতে এসব টিকা সংরক্ষণ করা হবে।

দেশের চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন মহামারি ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসকেরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। করোনাকালেও চিকিৎসকদের অবদান গুরুত্বপূর্ণ ছিল।

The post অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিজেলের দামবৃদ্ধিতে রংপুরের কৃষিতে ভয়াবহ খরচের চাপ
রংপুর: ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার ধাক্কা সরাসরি গিয়ে পড়েছে রংপুর অঞ্চলের কৃষি অর্থনীতিতে। এই অঞ্চলের বিপুল সংখ্যক কৃষক এখনো ডিজেলচালিত সেচযন্ত্রের উপর নির্ভরশীল। ফলে জমি তৈরি থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, কেবল বোরো ধানের জমি তৈরি ও সেচ কাজেই কৃষকদের অতিরিক্ত খরচ হবে প্রায় ১৩০ কোটি টাকারও বেশি। এই বাড়তি খরচ বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করা না গেলে উৎপাদনই হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বোরো চাষে ডিজেল-নির্ভরতায় বাড়তি চাপ

রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলা- রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধায় চলতি মৌসুমে ৫ লাখ ৯ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এসব জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে মোট ১ লাখ ৯১ হাজার ২৮৬টি নলকূপ। এর মধ্যে ডিজেলচালিত অগভীর নলকূপ ৯৬ হাজার ৪১৯টি এবং এলএলপি ৬৬৬টি, যেগুলো দিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৮১ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। এ ছাড়া সৌরচালিত সেচ ব্যবস্থার আওতায় রয়েছে মাত্র ২ হাজার ১৫৬ হেক্টর জমি।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, এক একর জমিতে ১৫ থেকে ২০ বার সেচ দিতে হয়, যার জন্য প্রয়োজন হয় ৫০ থেকে ৬০ লিটার ডিজেল। ডিজেলের মূল্যবৃদ্ধির পর এই খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

আগে যেখানে বোরো ধানের জমি তৈরিতে খরচ হতো প্রায় ৮২১ কোটি টাকা, এখন সেখানে খরচ হবে ৮৯৭ কোটি টাকা। আর সেচে আগে যেখানে খরচ হতো প্রায় ২৮৭ কোটি টাকা, এখন সেখানে খরচ হবে ৩৩৬ কোটি টাকা। অর্থাৎ এই দুই খাতে কৃষকদের অতিরিক্ত খরচ হবে প্রায় ১২৭ কোটি টাকা। একইভাবে বাড়তি খরচ গুনতে হচ্ছে অন্যান্য ফসলেও।

রংপুর নগরীর খাসবাগ এলাকার আমনচাষি আসাদুজ্জামান আফজাল জানান, ২৪ শতক জমিতে প্রতি ঘণ্টা সেচ দিতে খরচ হচ্ছে ১২০ টাকা। এ পর্যন্ত চারবার সেচ দিতে হয়েছে। সেই হিসাবে প্রতি একরে বাড়তি খরচ হচ্ছে প্রায় ৮ হাজার টাকা।

রংপুর সদর উপজেলার কৃষক আব্দুল জলিল বলেন, ‘২০০ টাকার তেল আনতে যাতায়াতে খরচ হয়েছে ১২০ টাকা। এই তেলে চার ঘণ্টাও মেশিন চলবে না।’

ভুক্তভোগী কৃষকদের একজন বলেন, ‘তেলের দাম বাড়তি লিটারে ২০ টাকা বাড়াইছে। আমার কৃষকের সমস্যা। খরচ তো আমি মনে করি যে অনেক বেশি হবে আগের থেকে। আগে যদি ২০০০ টাকা খরচ হইতো সেখানে ৩০০০ টাকা লাগবে।’

যা বলছে কৃষি বিভাগ

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, ‘আমনের পরে ভুট্টা করতেছে, বোরোর পরে আমন করতেছে—মাঝখানে কিন্তু একটা টাইম দেড় দুই তিন মাস পর্যন্ত থাকে। এই সময় আমরা বলতেছি ধনচা করেন। ধনচা করে পারলিং করে সবুজ সার মাটির সাথে মিশায় দেন। মাটির সাথে যখন মিশাবে একটা স্তর তৈরি হবে, তখন কিন্তু আর আপনার ইরিগেশন লাগে না। অনেক কম লাগে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সঠিক পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পানির অপচয় কমার পাশাপাশি হাজার হাজার টন ডিজেলও সাশ্রয় সম্ভব। প্রতি কেজি বোরো ধান উৎপাদনে সাধারণত ১ হাজার ২০০ থেকে ২ হাজার লিটার পানির প্রয়োজন হয়। কিন্তু অনেক কৃষক সঠিক ধারণা না থাকায় ৪ হাজার থেকে ৫ হাজার লিটার পর্যন্ত পানি ব্যবহার করছেন।

সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ

কৃষি উৎপাদনের ডিজেলের উপর নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান রিপন বলেন, ‘সরকার এবং বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো যদি কৃষিভিত্তিক সোলারের উপরে বিনা সুদে অথবা স্বল্পমূল্য সুদে যদি কৃষি ঋণ দেয় তাহলে দেখা যায় তারা এটার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হবে।’

রংপুর অঞ্চলে সৌরচালিত সেচব্যবস্থা এরইমধ্যে আশার আলো দেখাতে শুরু করেছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ৫.৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে একেকটি সেচ মৌসুমে প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল সাশ্রয় সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর গ্রামের কৃষক সুধাম চন্দ্র সেন বলেন, ‘তেলের চিন্তা নাই। সোলার থেকে বিদ্যুৎ হয়, পানি পাই। ফসলও ভালো হয়, খরচও কম লাগে।’

ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনার দাবি

কৃষকরা বলছে, কৃষকদের বাড়তি খরচ যদি বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করা না যায়, তাহলে এর সরাসরি প্রভাব পড়বে উৎপাদনে। ফলে সরকারকে এখন গুরুত্ব দিতে হবে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনার দিকে। রংপুরের কাউনিয়া উপজেলায় বোরোর বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা। নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র জানান, সেচ, সার ও ওষুধের খরচ মিলিয়ে প্রতি মণ ধান উৎপাদনে প্রায় ১২০০ টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম মাত্র ৮৫০ টাকা।

ডিজেলের চাহিদা

রংপুর বিভাগে শুধু কৃষি খাতেই বছরে ১২ কোটি লিটারের বেশি ডিজেলের চাহিদা রয়েছে। এই বিশাল চাহিদার একটি বড় অংশ আমন ও বোরো মৌসুমে সেচ কাজে ব্যবহৃত হয়। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু সেচেই নয়, পড়ছে কৃষি যন্ত্রপাতি চালানোয়ও। পাওয়ার টিলার, ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার—সব ক্ষেত্রেই বাড়ছে পরিচালন ব্যয়। সামগ্রিক হিসাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি বিঘা জমিতে একজন কৃষকের অন্তত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

কৃষি অর্থনীতিবিদ রায়ান আহমেদ রাজু বলেন, ‘সরকার যদি কৃষকদের জন্য বিশেষ জ্বালানি কার্ড ব্যবস্থার মাধ্যমে সরাসরি ভর্তুকি বা নির্দিষ্ট দামে ডিজেল নিশ্চিত করতে না পারে, তাহলে প্রান্তিক কৃষকদের উপর এই বাড়তি খরচের ভার আরও ভারী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

The post ডিজেলের দামবৃদ্ধিতে রংপুরের কৃষিতে ভয়াবহ খরচের চাপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের
ঢাকা: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান লিখেছেন, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির প্রশ্ন তোলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’

তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে চলছে এই খেলা।

তিনি প্রশ্ন রাখেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

The post মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ইউএন দ্বিপক্ষীয় বুথে (জিএএল-৭) তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

The post সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরাতের মিশনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।

The post আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনগণের অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবেনা: আবু সুফিয়ান
চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পরাজিত শক্তি জনরোষে, জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে যে অন্যায়, অপরাধ ও হত্যাকাণ্ড তারা বাংলাদেশের মাটিতে করেছে, তাদের বিচার অবশ্যই হবে। অনেক ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। জনগণের এই অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাকলিয়া এক্সেস রোডে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, আমাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে। কোথাও নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের গোপন তৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। কোনো অপশক্তির হুমকি-ধমকি কিংবা অপতৎপরতায় আমরা ভীত হবো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা তারেক রহমানের সেই উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হিসেবে, তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে চকবাজার ধনিয়ারপুল এসে শেষ হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী ইমরান উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজান এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, বিএনপি নেতা মো. সেকান্দর, আব্দুর রহিম, আব্দুল কাদের, রাজা মিয়া, আরিফুল হক ডিউকসহ অন্যান্যরা।

The post জনগণের অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবেনা: আবু সুফিয়ান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
রংপুর: উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে তিস্তার পানি সতর্কসীমা (ওয়ার্নিং লেভেল) পর্যন্ত পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ‘বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পানি সমতলে বাড়তে পারে। সেক্ষেত্রে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’

ভারতের জলপাইগুড়িতে টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় পানি ছাড়া হচ্ছে। শুক্রবার সকাল ৬টায় কালীঝোরা ব্যারাজ থেকে ২,৭৬৮ কিউমেক এবং গজলডোবা ব্যারাজ থেকে ২ হাজার ৩৭৫ কিউমেক পানি ছাড়া হয়েছে। এর ফলে বাংলাদেশের দিকেও তিস্তার পানি দ্রুত বাড়ছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি সমতল বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এসব নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। এরপর তৃতীয় দিন পানি কমতে পারে। এদিকে দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী দুই দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল কমেছে। যমুনার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র ও যমুনার পানি সমতল কমতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। গঙ্গার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন বাড়তে পারে। পদ্মার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিনও এ দুই নদীর পানি সমতল কমতে পারে।

রংপুরের গঙ্গাচড়ার চর ইচলির বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘এবার স্থায়ী বড় কোনো বন্যা হয়নি। তবে আজকে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বন্যা হলে নদীপাড়ের মানুষের কষ্টের শেষ থাকে না।’

প্রসঙ্গত, প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে তিস্তা অববাহিকায় বড় বন্যা হয়ে থাকে। সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন তিস্তাপাড়ের মানুষ।

The post বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দিল্লি ও জামায়াতের ‘ডিসেম্বর তত্ত্ব’ একই ষড়যন্ত্রের অংশ: হেলাল
খুলনা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার বক্তব্য এবং দেশে লংমার্চ করে ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার’ হুমকির মধ্যে এক গভীর গোপন সংযোগ রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জাতিসংঘ পার্কের সামনে থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়া জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

হেলাল বলেন, পলাতক হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বুনছেন। আর দেশে আরেকটি দল লংমার্চের নামে দাবি তুলে বলছে ডিসেম্বরে সরকারকে চলে যেতে হবে। আর দিল্লিতে তাদের ‘ফুফু শাশুড়ি’ বলছেন ডিসেম্বরে তিনি ফিরে আসবেন। এই আসা আর যাওয়ার সংযোগ এক সুতোয় গাঁথা। তারেক রহমানের নীতি স্পষ্ট ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার আগে বাংলাদেশ, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। জনগণ যাদের বিতাড়িত করেছে, দিল্লি বা মস্কো বসে তারা বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।

বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৯৭১ সালে আপনারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় সবাইকে ফেলে আপনারা হাসিনাকে সঙ্গে নিয়ে নির্বাচনে গিয়েছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বেগম খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে সংসদ বর্জন করে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিলেন। এমনকি ২০২৪ সালের ২৮ অক্টোবর ঢাকার ক্র্যাকডাউনের মুখে আপনারা আন্দোলন ছেড়ে আরামের পথে হেঁটেছিলেন। ইতিহাস বলে, আপনারা বারবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

জুলাই জাতীয় সনদ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতকে একহাত নিয়ে হেলাল বলেন, জুলাই সনদ নিয়ে এখন মায়াকান্না চলছে। একমাত্র বিএনপিই শুরু থেকে জুলাই সনদ বাস্তবায়নে সবচেয়ে আন্তরিক। জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করেছে সবার শেষে। সনদে স্পষ্ট বলা ছিল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে, মা-বোনদের ৫ শতাংশ দলীয় মনোনয়ন দিতে হবে। জামায়াত কি একজন নারীকেও মনোনয়ন দিয়েছে? তারা কেবল মুখে লিপসার্ভিস দিচ্ছে। আসলে ধর্মের কার্ড জনগণ প্রত্যাখ্যান করায় এখন জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার বানানোর পাঁয়তারা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি যখন সংসদে লড়াই করছে, তারেক রহমান যখন নিজস্ব অর্থায়নে তিস্তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তখন এই দলটি ভারতের বিরুদ্ধে রাস্তায় একটা মিছিলও করেনি। গুম কমিশন ও মানবাধিকার কমিশন বিল পাসের সময় সংসদ বর্জন করে নাটক করেছে। আবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেদের তহবিলের জন্য ৫০ কোটি টাকা চেয়ে রাজনৈতিক সভ্যতা ধ্বংস করেছে।

হেলাল নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আন্দোলন-সংগ্রামের ৩৪ বছরের অগ্নিপরীক্ষায় খাঁটি সোনা হয়ে বিএনপি রাজপথে দাঁড়িয়েছে। কোনো অপশক্তিকে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সকল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে রাজপথেই সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খুলনা জেলা যুবদলের সভাপতি নাজিমুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী,যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সদস্য জুলফিকার আলি জুলু, আশরাফুল আলম নান্নু।

The post দিল্লি ও জামায়াতের ‘ডিসেম্বর তত্ত্ব’ একই ষড়যন্ত্রের অংশ: হেলাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মামলা চালানোর সামর্থ্য না থাকায় টাকার মাধ্যমে সমঝোতা করেছে নিহত মেহেদীর পরিবার
নীলফামারী: রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তার স্বজনেরা গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকার লেনদেন করার মাধ্যমে আপস-মীমাংসা করেছেন।

মামলার বাদী ও নিহতের সৎভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি না জানানোর অঙ্গীকার করেছেন। আপসনামায় নিহতের বাবা এরশাদুল হক ও মামা খায়রুল ইসলাম সাক্ষী হিসেবে সই করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে নিহত মেহেদীর চাচা রাকিবুল ইসলাম পরিবারের পক্ষে জানান, মামলার বাদী মোক্তাদীর নিহত মিমের সৎভাই। সে মেহেদী বা তার বাবা-মায়ের ভরণপোষণ দিতেন না এবং পরিবার নিয়ে আলাদা থাকত। বাক্‌প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মেহেদীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। অদূর ভবিষ্যতে এই অস্বচ্ছল পরিবারের পক্ষে মামলা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন। তাই সমঝোতা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পরিবারে সবার মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন ঢাকায় গিয়ে মামলা চালানোর মতো সামর্থ্য এই পরিবারের নাই। এখন পর্যন্ত টাকা তাদের হাতে আসেনি তবে পরবর্তীতে টাকা নিয়ে কোনো ঝামেলা হবার আশঙ্কা দেখেন না তিনি।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম (২৪)। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়। মেহেদী নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের হাজীপাড়ার এরশাদুল হকের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জানাজা শেষে নিজ এলাকায় দাফন সম্পন্ন হয় মেহেদীর।

এ ঘটনায় মেহেদীর বড় ভাই মো. মোক্তাদীর ইসলাম বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এজাহারে বলা হয়, বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে মেহেদীকে চাপা দেওয়া হলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের একজনকে আসামি করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৭ বছর বয়সী আযান আলী শরীফকে ওই মামলায় আইনের সংস্পর্শে আনা হয়।

আযানের জামিন আবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় কিশোরটি গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানোর পরও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে। আবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পর কিশোরের পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে মেহেদীর দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা এবং তার বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়। টাকা এরই মধ্যে নিহতের পরিবারকে দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। আপসনামায় আসামিরা জামিনে মুক্তি পেলে বা খালাস পেলে নিহতের পরিবারের কোনো আপত্তি থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে।

তবে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের চালকের দরজা খুলে আযান আলী শরীফ বের হয়ে আসেন। তদন্তে ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতাও পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়। পরে শুনানি শেষে কিশোরের আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে টাকা নিয়ে বিষয়টি সমাধান করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে টাকার বিনিময়ে অপরাধীরা এভাবে রেহাই পেলে দিন দিন এই ধরনের অপরাধ করতে অনেকেই উৎসাহী হবে।

The post মামলা চালানোর সামর্থ্য না থাকায় টাকার মাধ্যমে সমঝোতা করেছে নিহত মেহেদীর পরিবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পীরগাছায় ৩ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, সংক্রমণের উৎস অসুস্থ গরু
রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত তিনজন রোগীর শরীরে রোগটি শনাক্ত হয়েছে। আইইডিসিআরের পরীক্ষায় ১১ জনের নমুনার মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন রংপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ খান। বর্তমানে আক্রান্ত তিনজনই সুস্থ আছেন।

শনাক্ত হওয়া রোগীরা হলেন পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদমপুর গ্রামের সজিব মিয়া (২৩), আবদুল মান্নান (৬০) ও মোছা. স্বপ্না বেগম (৪৫)।

পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আদমপাড়া গ্রামের সজিব মিয়া কয়েক মাস আগে একটি গরু কিনে লালনপালন শুরু করেন। গত ২১ আগস্ট গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাউকে না জানিয়ে তিনি এটি জবাই করেন এবং এলাকার মানুষের মধ্যে মাংস ভাগাভাগি ও বিক্রি করেন। ওই গরুর মাংস কাটা ও খাওয়ার কারণে এলাকার ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়।

পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ জানান, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির ১০ থেকে ১৫ দিন পর তারা বিষয়টি জানতে পারেন। কয়েকজনের হাতে ফোসকা দেখা যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই এলাকায় পর্যবেক্ষণ চালানো হয়। সেখানে আর কোনো গরুকে অ্যানথ্রাক্সে আক্রান্ত অবস্থায় পাওয়া যায়নি।

ডা. শাকিল আহমেদ আরও জানান, সংক্রমণ ঠেকাতে ওই এলাকার সব গরুকে টিকার আওতায় আনা হয়েছে। বর্তমানে অ্যানথ্রাক্সের কোনো ঝুঁকি নেই এবং অধিকাংশ রোগীর ঘা শুকিয়ে গেছে। অসুস্থ গরুর মাংস যাতে কেউ বিক্রি করতে না পারে সেজন্য তারা সতর্ক রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ খান জানান, অ্যানথ্রাক্সের উপসর্গের খবর পেয়ে গত ৫ সেপ্টেম্বর আইইডিসিআরের একটি দল উপসর্গযুক্ত ১১ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে তিনজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ। বাংলাদেশে এই রোগ স্থানীয়ভাবে ‘তড়কা’ নামে পরিচিত। সাধারণত মে থেকে নভেম্বর মাসের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

মানবদেহে অ্যানথ্রাক্স সংক্রমণের প্রধান রূপটি হলো ত্বকের অ্যানথ্রাক্স, যা সংক্রমিত পশুর মাংস বা চামড়ার সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। সংক্রমণের ১ থেকে ৭ দিনের মধ্যে ত্বকে ব্যথাহীন লালচে দাগ দেখা দেয়, যা পরে ফোসকায় পরিণত হয় এবং শেষে কালো খোসপাঁচড়া তৈরি করে।

The post পীরগাছায় ৩ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, সংক্রমণের উৎস অসুস্থ গরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ।

নিউইয়র্ক সফরের শুরু থেকেই জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কুয়েতের ক্রাউন প্রিন্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের বক্তব্যে বিশ্বশান্তি, বহুপক্ষীয় সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর প্রথম বড় বহুপক্ষীয় কূটনৈতিক কর্মসূচি সম্পন্ন হলো। সফর শেষে এখন দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

The post নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেন ভলকার তুর্ক। প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদার, নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়ে থাকতে পারে। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির আরও অবনতির কথা তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে প্রকাশিত প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির সহিংসতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। ২০২৬ সালে জাতিসংঘের বিশেষ পদ্ধতির বিভিন্ন যোগাযোগে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা, গুম, নির্যাতন এবং অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

ভলকার তুর্ক ২০২২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জাতিসংঘ মহাসচিবের নির্বাহী কার্যালয়ে নীতি সমন্বয়বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শরণার্থী ও রাষ্ট্রহীন মানুষের আন্তর্জাতিক সুরক্ষাসহ মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের এ সাক্ষাৎ বাংলাদেশের মানবাধিকার, গণতান্ত্রিক সংস্কার ও রোহিঙ্গা সংকটসহ সংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
খুলনা: জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি বলে জানান।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় বিএনপি নেতা মামলা দায়ের করবেন।’

The post খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যশোর: আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব জ্বালানির দাম আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে হয়েছে। সৌদি আরব, দুবাই, কাতার কিংবা যুক্তরাষ্ট্রে তেলের দাম অনেক বেশি। তবে বিশ্ববাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জনগণের স্বস্তির জন্য সরকার জ্বালানির দাম কমিয়ে আনবে।

কৃষি খাতে সেচ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কৃষকের সেচ ও উৎপাদন খরচ কমাতে সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হচ্ছে। ইতোমধ্যে হৈবতপুর ও লেবুতলা ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে যশোর সদর উপজেলার অধিকাংশ সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে কৃষকের সেচ খরচ কমবে এবং কম ব্যয়ে ফসল উৎপাদন করে তারা বেশি লাভবান হতে পারবেন।

চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দার ফারুক ও সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকনসহ স্থানীয় নেতারা।

The post ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভাতিজা হাতে চাচা খুন
ফরিদপুর: জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচা মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত দুই ভাতিজা হলেন- শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাদের বাবা আমোদ আলী বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তার জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তার চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে ভাতিজা একে অপরকে আঘাত করে।

পরে জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

The post সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভাতিজা হাতে চাচা খুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের সম্পর্কের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি গড়ে উঠেছে, তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে দুই দেশের শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন উভয় নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

The post কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’
চট্টগ্রাম: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে কোনো দেশের অর্থনীতি টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু দিনের বড় একটি সময় পরিবারের সঙ্গে কাটায়। তাই শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সন্তান কী পড়ছে, কীভাবে সময় কাটাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতনভাবে খোঁজখবর রাখতে হবে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনের পথে বাধা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে পাঠ্য বইয়ের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো সন্তান যদি বই কেনার আগ্রহ প্রকাশ করে, তাকে উৎসাহিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষা-প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত পাঠদানের ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষার্থীদের সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের জোর করে সবকিছু করানো যাবে না। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ভালো মন্দের পার্থক্য বোঝাতে হবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানের ঘুম, পড়াশোনা, মোবাইল ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে পরিবারের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।

হাটহাজারীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের উপর নির্ভর করে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাদক ও অপরাধ বিরোধী সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এসব কমিটিতে স্থানীয় সমাজপতি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। এলাকার মাদকসেবী, মাদক বিক্রেতা এবং নিয়মিত সামাজিক অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে দেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।এসময় তিনি হাটহাজারীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজি মুক্ত একটি সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

হাটহাজারীর উন্নয়নে প্রতিমন্ত্রী প্রান্তিক ও সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু বড় বড় প্রকল্প নয়, যেসব প্রকল্পে অল্পসংখ্যক হলেও দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবে, সেসব এলাকাতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি করতে সমন্বিতভাবে কাজ করা হবে।এছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ভোটারের প্রতিনিধি নন, হাটহাজারী ও বায়েজিদের সব মানুষের জনপ্রতিনিধি। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জোড় দিয়ে বলেন, বর্তমান নির্বাচিত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের এগিয়ে নেওয়া এবং তাদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা। এলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন, যার পাইলট পর্যায়ে হাটহাজারী অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী ড. কানিজ ফাতেমা এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান দৌলত। স্বাগত বক্তব্য দেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

The post ‘নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের
ঢাকা: রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। এর আগে মারা যান সিদ্দিক ব্যাপারী (৬০) ও তাঁর ছেলে মো. ইমন (২৬)। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তানিয়া। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া আক্তার মারা যান। বর্তমানে রাজিব ১৫ শতাংশ এবং আরিফুর রহমান ধলু ৮ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজারের চামাকটুলি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজন হলেন—সিদ্দিক ব্যাপারী (৬০), তাঁর ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগিনা আরিফুর রহমান ধলু (৩৫) এবং ভাগ্নি তানিয়া আক্তার (২০)।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজারের চামাকটুলিতে তাঁদের পৈতৃক সম্পত্তি। দগ্ধ সবাই পাশাপাশি বসবাস করেন। ইমন সৌদি আরবপ্রবাসী। রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিকের কাজ করেন, ধলু ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজে অনার্স পড়তেন।

সোনিয়া আক্তার আরও জানান, ঘটনার আগের দিন ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। বিষয়টি দেখে তানিয়া পানি পরিষ্কার করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরবপ্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। পরে ইমন দেশে চলে আসেন।

তিনি বলেন, ঘটনার দিন বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন, ‘আমিও মর, তোদেরকেও মারবো।’ এরপর নিজের শরীরে পেট্রোল ঢালেন এবং অন্যদের শরীরেও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে পাঁচজনই দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

The post সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মেসির শেষ ম্যাচে বিশেষ জার্সি, স্মরণীয় বিদায়ের প্রস্তুতি
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। আর সেই বিদায়টা সাধারণ কোনো ম্যাচের মতো হতে যাচ্ছে না, আর্জেন্টিনা মেসির বিদায়ে হাতে নিয়েছে নানান আয়োজন। ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই বিশেষ রাতের জন্য তার হাতে উঠেছে আলাদা নকশার জার্সি—চেনা আকাশি-সাদার সঙ্গে যেখানে যুক্ত হয়েছে সোনালি রঙের ছোঁয়া।

জার্সিটির প্রথম ঝলক মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছেন। ভিডিওতে পুরোনো আর্জেন্টিনা জার্সির জায়গায় নতুন জার্সি তুলে রাখার দৃশ্যের সঙ্গে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর অ্যাডিডাস প্রকাশ করেছে স্মারক জার্সিটির বিস্তারিত নকশা।

নতুন জার্সিটির মূল রং অবশ্য বদলায়নি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙই রাখা হয়েছে। তবে সাধারণ জার্সির চেয়ে এতে রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী সংযোজন। কলার ও হাতার অংশে সোনালি ডিটেইল, আর পেছনে সোনালি রঙে লেখা থাকবে মেসির নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।

সবচেয়ে নজরকাড়া প্রতীকগুলোর একটি ‘সান অব মে’। আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ এই সূর্যচিহ্ন জার্সির পেছনে বিশেষ নকশায় রাখা হয়েছে। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশাও যুক্ত করা হয়েছে, যা পুরো জার্সিটিকে বিদায়ী স্মারকের রূপ দিয়েছে।

গত আগস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার জন্য বেনিনের বিপক্ষে ম্যাচটি আয়োজন করে।

মেসির বিদায়ী ম্যাচটির গুরুত্ব বোঝা যাচ্ছে টিকিটের চাহিদাতেও। ২৪ সেপ্টেম্বর বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তালের সব টিকিট শেষ হয়ে যায় বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে। প্রায় ৮৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে মেসিকে শেষবার জাতীয় দলের হয়ে দেখতে সমর্থকরা টিকিট ক্রয়ে ‍হুড়োহুড়ি লেগে যায়।

আর্জেন্টিনার হয়ে মেসির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেন মেসি।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১২৫টি। নিজের শেষ ম্যাচে সেই গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে না পারলেও মেসি আর্জেন্টিনার স্মরণে থাকবেন অনন্তকাল।

The post মেসির শেষ ম্যাচে বিশেষ জার্সি, স্মরণীয় বিদায়ের প্রস্তুতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩
চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযানে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৭।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে পৃথক সময়ে পটিয়া ও সাতকানিয়ায় অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।

এসআরবি-৭ জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার ছদাহা হাসমতের দোকান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা সন্দেহের ভিত্তিতে থামানো হয়। পরে তল্লাশি করে অটোরিকশার যাত্রীসিটের পেছনে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক আকিবকে আটক করা হয়।

এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে পটিয়ার কমল মুন্সীর হাট এলাকায় মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে চেকপোস্ট বসায় এসআরবি-৭।

এসআরবি-৭ জানায়, ওই সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহণের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিন ও তার স্ত্রী রিমা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কোমরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি পুঁটলি পাওয়া যায়। এসব পুঁটলি থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৭।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৩ হাজার ৪২৮টি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।’

The post চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬৫
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৬৫ শিশু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৬৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬৪ শিশু এবং সন্দেহজনক হামে ১২০১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১৩৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ১৫ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ রোগী।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৮৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজারের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সব সংযোগ বিচ্ছিন্ন করে মাটি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, ‘জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

The post মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেফতার ১
ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস মুখোশ উদ্ধারসহ জাহিদ হাসান ইমন (৩০) নামের এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন, দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শ্যামপুর মডেল থানা পুলিশ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকা থেকে জাহিদ হাসান ইমনকে গ্রেফতার করে।’

যুগ্ম কমিশনার বলেন, ‘গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা ১ কেজি ৫০০ গ্রাম, সালফার ১ কেজি ৬০০ গ্রাম, ককটেল তৈরিতে ব্যবহৃত মারবেল ৫ কেজি, ১ ইঞ্চি তারকাঁটা ২ কেজি, ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত লাল কস্টেপ ২০টি ও কালো কস্টেপ ১১টি, অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত কাগজের তৈরি ৩ কার্টনে মোট ৯ হাজার পিস মুখোশ, মুখোশ পরার ইলাস্টিক ৩০ প্যাকেট, ককটেল তৈরির উপাদান বিচূর্ণ করার কাজে ব্যবহৃত জাইপান ব্র্যান্ডের একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমন স্বীকার করে লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরবর্তীতে বিভিন্ন নেতাকর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিল।’

তিনি জানান, গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

The post কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম
চট্টগ্রাম: ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি। অর্থাৎ ময়মনসিংহের তুলনায় চট্টগ্রামে ২৮৯টি বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থার (জিআরএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির হার ৫৫ শতাংশ।

সংখ্যার হিসাবে চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। সেখানে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৯৭টি, হার ৪১ শতাংশ। এ ছাড়া পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

সারা দেশে একই সময়ে মোট ১৫ হাজার ২০১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি এবং অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ। সেই হিসাবে চট্টগ্রামের নিষ্পত্তির হার জাতীয় গড়ের চেয়ে ২৬ শতাংশ পয়েন্ট বেশি। অনলাইনে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে জানতে চট্টগ্রামের দুই অভিযোগকারীর সঙ্গে কথা বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন একটি অভিযোগের আবেদনকারী শফিকুল ইসলাম খান বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে সমস্যায় পড়ার পর তিনি জিআরএসে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তাঁর সঙ্গে ফোনে কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, তার ভূমি উন্নয়ন কর পরিশোধের সমস্যার সমাধান হয়েছে এবং তিনি অনলাইনে দাখিলাও পেয়েছেন।

হাটহাজারী উপজেলার আরেক অভিযোগকারী নুরদ্দীন বলেন, অনলাইনে অভিযোগ করার পর তার সমস্যার সমাধান হয়েছে। পরে ডাকযোগে তিনি নামজারি খতিয়ান পেয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অনেক মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে নাগরিকদের যেন মামলা, হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ভূমিসংক্রান্ত অভিযোগ ও সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাও দায়িত্ব পালন করেন।

The post অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই থেকে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের ভাটিয়ারি স্টেশনের সদস্যরা এই অভিযান চালান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি ট্রাক থেকে ইউরিয়া সারগুলো একটি ফিশিং বোটে করে মিয়ানমারে পাচারের জন্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার, চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করেন। জব্দ করা সারের পরিমাণ ৪৮ হাজার কেজি।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এবং জব্দ করা সার, ট্রাক ও ফিশিং বোটের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

The post মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে পদক জয় জিন্নাতের
নেত্রকোনা: নেত্রকোনার জিন্নাত আক্তার এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জয় করেছেন। উশুর ৫২ কেজি ওজন শ্রেণির ফাইট ইভেন্টে উশুকা জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনাকে হারিয়ে জয় পান জিন্নাত।

এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে সিউল আসরে। ওই আসরে বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত।

এশিয়ান গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা ১৫টি। এর মধ্যে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ। সেমিফাইনালে আগামী বুধবার চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। এতে জয় পেলে ফাইনালে উঠে স্বর্ণ বা রৌপ্য পদকের জন্য লড়ার সুযোগ পাবেন তিনি।

জিন্নাতের এই অর্জনে উচ্ছ্বসিত নেত্রকোনার মানুষ। বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি মো. শামীম আহমেদ তালুকদার বলেন, ‘এ মেয়ে শুধু জেলার নয়, পুরো বাংলাদেশের গর্ব ছিনিয়ে এনেছে। ওর উত্তরোত্তর সফলতা কামনা করি।’

The post ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে পদক জয় জিন্নাতের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে’
ঢাকা: প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী চাকরিপ্রার্থীদের বাদ দেওয়া হলো কেন—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘মেধা ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে হাজারো তরুণকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। লিখিতসহ নিয়োগের অন্যান্য ধাপে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও দীর্ঘ আট মাস ধরে তাদের ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত যোগ্যতা ও মেধার পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীর অনেককেই নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।’

নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন থাকতেই পারে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘কোন আইনি ভিত্তিতে, কী মানদণ্ডে এবং কী প্রক্রিয়ায় একজন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাদ দেওয়া হলো?’

কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ থাকলে তা স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর অভিযোগ না থাকলে তাকে চাকরি থেকে বঞ্চিত করার কারণ কী?’

এনসিপির এ নেতা বলেন, ‘সরকারকে ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে।’

সরকারি চাকরি কোনো সরকারের দয়া, দলীয় পুরস্কার বা রাজনৈতিক আনুকূল্য নয় জানিয়ে তিনি বলেন, ‘মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ একজন নাগরিকের অধিকারকে অস্বচ্ছ ভেরিফিকেশন বা রাজনৈতিক বিবেচনায় খর্ব করার অধিকার কোনো সরকারের নেই।’

The post ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান
ঢাকা: নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (BSREA) সভাপতি হিসেবে নিউইয়র্কে ক্লাইমেট উইকের বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, সেমিনার ও কর্মশালায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি রাউন্ডটেবিল’-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জ্বালানি রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। বক্তব্য দেন গ্লোবাল সোলার কাউন্সিলের (GSC) সেক্রেটারি ড্যানি কেনেডি, রিনিউয়েবল এনার্জি কাউন্সিল এশিয়া-প্যাসিফিকের (RECAP) প্রধান নির্বাহী কর্মকর্তা জন গ্রাইমসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। অথচ বৈশ্বিক জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে নগণ্য। ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার, অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ দয়া বা অনুদান নয়, জলবায়ু ন্যায়বিচারের ভিত্তিতে ন্যায্য অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করে।

একই সঙ্গে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু খাতের বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের জ্বালানি খাতকে আরও টেকসই ও আধুনিক করার সুযোগ রয়েছে বলে আলোচনায় তুলে ধরা হয়।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় তৈরিতে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ক্লাইমেট উইকের বিভিন্ন কর্মসূচির ফাঁকে গ্লোবাল সোলার কাউন্সিল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি খাতের নেতাদের সঙ্গে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর একটি বৈঠকেরও আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, নবায়নযোগ্য জ্বালানি খাতের সুযোগ এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ খাতের সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে BSREA, ইনভেস্ট বাংলাদেশ এবং বিদ্যুৎ বিভাগ যৌথভাবে শিগগির একটি আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন ও প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।

নিউইয়র্ক ক্লাইমেট উইকের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।

এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে এবং বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

The post নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী
ঢাকা: রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিরোধে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনগুলো। ঢাকা মহানগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে এসে জড়ো হন। বিকেল গড়াতেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে অর্জিত রক্তস্নাত পরিবর্তনকে নস্যাৎ করতে এক গভীর ষড়যন্ত্র চলছে। পতন হওয়া স্বৈরাচারী ও পরাজিত শক্তি শেখ হাসিনাকে দেশে পুনরায় রাজনৈতিকভাবে পুনর্বাসন করতেই এই নীল নকশা করা হচ্ছে। এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না এবং গণতন্ত্রকামী মানুষের ওপর গুলিবর্ষণকারী ফ্যাসিস্টদের আর কোনোদিন রাজপথে নামতে দেওয়া হবে না।’ একইসঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের শত্রুদের কোনো ধরনের আশকারা না দেওয়ার জন্য দেশের সকল রাজনৈতিক শিবিরের প্রতি জোর আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও রেলে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এসব ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতার অংশ। দেশে গণতান্ত্রিক ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করার কাজ অব্যাহত রয়েছে; তবে একটি গোষ্ঠী সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নেওয়ার চক্রান্তে লিপ্ত।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে তিন সংগঠনের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

The post শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নেত্রকোনার সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতারা
নেত্রকোনা: নেত্রকোনার বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। বর্ষাশেষে উঁচু জমিতে উৎপাদিত বিভিন্ন সবজি বাজারে আসতে শুরু করলেও অধিকাংশ সবজির দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। ফলে নিম্ন আয়ের ক্রেতারা সবজি ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

খুচরা ব্যবসায়ীরা বাজারে সবজির আমদানি কম বলে দাম বেশি, সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে দাবি করছেন। বন্যায় অনেক স্থানে চাষ করা সবজি নষ্ট হয়ে গেছে বলে ও অনেক ব্যবসায়ী এর দাম বাড়ার কারণ হিসেবে দায়ী করছেন।

ছোট বাজারে অবস্থিত তরকারি মহলে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। টমেটো বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা কেজি দরে। করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। চাহিদা পূরণের জন্য অনেক সবজি আসে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল ,কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বাজার থেকে।

আনন্দবাজার কাঁচা বাজারে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়, পটল ৪০–৫০ টাকায়, কাকরোল ৪০–৫০ টাকায়, মুলা ২০–৩০ টাকায়, কাঁচা পেঁপে ১৫–২০ টাকায় এবং বিভিন্ন কচুমুখি ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ৪০-৫০ টাকা কেজি,ডাটা শাক ৫০,মুলা৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হচ্ছে।

ঘুষের বাজারে আগাম সবজির মধ্যে স্থানীয় টমেটো ১৩০–১৫০ টাকায়, আমদানিকৃত টমেটো ১০০ টাকায়, সিম ১৪০ টাকায়, ফুলকপি ৯০–১০০ টাকায় এবং ধনিয়া পাতা ২০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।কেজিপ্রতি কাঁচামরিচ ১৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে ২০০-২৪৯ টাকা কেজি দরে।

আখড়ার মোড় কাঁচাবাজারে ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে শাকসবজির দাম অনেক বেশি। নিম্ন আয়ের মানুষের শাকসবজি ক্রয় করতে দিশেহারা হয়ে পড়েছে। এ বাজার কবে নিয়ন্ত্রণে আসে জানি না। আদা দেড়শ টাকা কেজি হয়েছে। ৫০-৬০ টাকার নিচে কুমড়া কেনা যায় না ‘

মেছুয়া বাজারে বিক্রেতা দীপক সাহা জানান, আগাম সবজির চাহিদা বেশি হওয়ায় দামও অনেক বেশি। তবে পেঁপে বিক্রি হচ্ছে ১৫-২৯ টাকা, বড়বটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, যা আগে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো। শীতের সবজি এলেই দাম কমে যাবে।

সবজি বিক্রেতা আনন্দ মিয়া বলেন, ‘কাচা জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। বিভিন্ন শাক সবজির দাম এখন কিছুটা দাম নিয়ন্ত্রণে আছে। কিছুদিন আগে কাঁচা মরিচের দাম ছিল ৪০০-৩০০ টাকা কেজি। এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন আগে ৮০–১০০ টাকা, এখন খুচরা বিক্রি ৬০ টাকায়, পাইকারি ৫০ টাকায়।

The post নেত্রকোনার সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতারা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ময়লা পরিষ্কারের সময় ভবনের ৫তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কদমতলী শনিরআখড়া ২৪ ফুট রাস্তা সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোসনা বেগমের সহকর্মী মো. ইউনুস আলী জানান, জোসনা নির্মানাধীন ভবনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো। সকাল থেকে ময়লা পরিস্কারের কাজ করছিল সে। এসময় অসাবধানতাবশত ৫তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় জোসনা। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জোসনাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জোসনা বেগমের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন শান্তিপুর গ্রামে। বর্তমানে স্বামী মধু মিয়ার সঙ্গে শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় ধাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

The post ময়লা পরিষ্কারের সময় ভবনের ৫তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মালয়েশিয়ার কাছে ৩-০ হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের অভিষেকটা মনে রাখার মতো হলো না বাংলাদেশের। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে থমাস ডুলির দল। প্রথমার্ধেই দুই গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান কমাতে পারেনি।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মালয়েশিয়া, দলীয় শক্তির বিচারেও। তবে এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা বলেছিলেন বাংলাদেশের কোচ। আগের দিনই কোচ থমাস ডুলি জানিয়েছিলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ।

নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। কিন্তু প্রথম ম্যাচে মালয়েশিয়ার গতি ও আক্রমণ সামলাতে শুরু থেকেই হিমশিম খেতে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের গোলমুখে চাপ তৈরি করে মালয়েশিয়া। চতুর্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বিপজ্জনক শট এসেছিল। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোনোমতে তা ঠেকিয়ে বিপদ সামাল দেন।

তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশের রক্ষণ। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সির আরিফ আইমান। তপু বর্মণ তাকে আটকানোর চেষ্টা করেও সফল হননি। এরপর শ্রাবণকেও পরাস্ত করে বল জালে পাঠান মালয়েশিয়ার এই আক্রমণভাগের তারকা।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে মালয়েশিয়া। ৩৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে আবারও গোল করেন আরিফ আইমান। তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশের খেলায় কিছুটা পরিবর্তন দেখা যায়। আক্রমণে ওঠার চেষ্টা বাড়ায় হামজা চৌধুরীরা। কিন্তু সেই চাপ থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করা সম্ভব হয়নি। বরং ৫২ মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় মালয়েশিয়া।

ডানপ্রান্ত থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি খুব বেশি না থাকলেও শ্রাবণ তা ঠেকাতে পারেননি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।

এরপর বাংলাদেশের সামনে গোল শোধের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি আসে ৭৬ মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে তখন কেবল মালয়েশিয়ার গোলরক্ষক। কিন্তু হামজার প্রথম শট আটকে দেন তিনি। ফিরতি বল পেয়ে দ্বিতীয়বার শট নিলেও তা কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৩-০ ব্যবধানের হার নিয়েই আসিয়ান কাপের প্রথম ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের জন্য এখন সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ সিঙ্গাপুরের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

The post মালয়েশিয়ার কাছে ৩-০ হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই
সিরাজগঞ্জ: প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) আর নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর প্রায় এক মাস আট দিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সিরাজগঞ্জের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

The post সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সূত্রাপুরে ঘরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু
ঢাকা: রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে  ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে সিদ্দিক ব্যাপারী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে তার ছেলে ইমন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিদ্দিক ব্যাপারী। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।

তিনি জানান, সিদ্দিক ব্যাপারীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে রাজিব ১৫ শতাংশ, আরিফ ৮ শতাংশ এবং তানিয়া ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজারের চামাকটুলি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সিদ্দিক ব্যাপারী (৬০), তার ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগিনা আরিফুর রহমান ধলু (৩৫) এবং ভাগ্নি তানিয়া আক্তার (২০)।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজারের চামাকটুলি এলাকায় তাদের পৈতৃক সম্পত্তি। দগ্ধ সবাই পাশাপাশি বসবাস করেন। ইমন সৌদি আরবপ্রবাসী। রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিকের কাজ করেন। ধলু ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজে অনার্সে পড়ছেন।

সোনিয়া জানান, ঘটনার আগের দিন ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। বিষয়টি দেখে তানিয়া পানি পরিষ্কার করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরবপ্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান।

পরে ইমন দেশে ফিরে আসেন। ঘটনার দিন বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরও মারব।’ এরপর তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে এবং অন্যদের শরীরেও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন সোনিয়া।

এতে ইমনসহ ৫ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

The post সূত্রাপুরে ঘরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালীতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সি মাদরাসাছাত্র মো. নাঈমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ইব্রাহীম খলিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে নিহতের বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, ‘সোমবার রাতে নাঈম আমার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখি।’

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর নাঈম নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে নানার বসতঘরেই ঘুমিয়ে ছিল নাঈম। পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে পাওয়া যায় তার মরদেহ। গত ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম খলিল সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি সুমিকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। ছেলের আয়-রোজগার মা কীভাবে খায়, তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ঘটনার পরপরই নাঈমের মা সুমি তার সাবেক স্বামী খলিলকে সন্দেহ করতে শুরু করেন। সকালে নাঈমের মৃত্যুর খবর জানাতে খলিলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তিনি নিজে ফোন করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘বৃহস্পতিবার অভিযুক্ত বাবাকে কৌশলে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলের হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে হত্যাকাণ্ডের কারণ জানানো হবে।’

The post নোয়াখালীতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী
ঢাকা: জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

রিজভী বলেন, অস্ত্রের বদলে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করতে হবে।

তিনি বলেন, জাতিসংঘে তারেক রহমান তিন প্রজন্মের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেছেন। তার বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। তাদেরই ছেলে তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন।

রিজভী বলেন, প্রত্যেক দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্র, খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে। বিদ্যুৎ থাকে না, কলকারখানা বন্ধ হয়ে যায় এবং মানুষ বেকার হয়।

তিনি আরও বলেন, ‘কোনো ভয় পাবেন না। ঝড় আসুক, বাতাস আসুক।’ দেশকে অস্থিতিশীল করতে এবং আগুন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ধারা বন্ধ করতে যারা চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে।

রিজভী বলেন, বিএনপি কোনো নির্বাচন ছাড়া বা ‘মিডনাইট নির্বাচন’-এর মাধ্যমে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তারেক রহমানের সরকার ও বিএনপির জোট সরকার ক্ষমতায় এসেছে। বিএনপির সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।

জাতীয়তাবাদী ওলামা দলকে বিএনপি সরকারের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই।

রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি রাস্তায় রাস্তায়, পথে প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

The post জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলফোনসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইলফোনসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি গ্রামের একটি সেতুর কাছে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইলফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মোবাইলফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে সবধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’

The post শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলফোনসহ যুবক আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন, দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’ তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নাকি অন্য কেউ আছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।’

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এনসিপির সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত বোঝাতে চেয়েছেন, সরকারের কাছে করা দাবিগুলো পূরণ হলে নিষিদ্ধ সংগঠনের কেউ মাঠে নামার সাহস পাবে না। কারণ, তাদের বিচার নিশ্চিত হবে। এরপর মাঠে নেমে ককটেল বিস্ফোরণ ঘটালে আইন অনুযায়ী শাস্তি হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মাঠে নামারও কেউ থাকবে না, এই অর্থেই তিনি বক্তব্যটি দিয়েছিলেন।

The post ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল সাহাপাড়া বাজারের মোবাইলফোন টাওয়ারের পশ্চিমপাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক রফিকুল ইসলাম উপজেলার তারাপুরের পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার তারাপুরেরই মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে অভিযানে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা
ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আগুন লেগেছে। সরবরাহে ঘাটতি ও অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাতে প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজারের সবচেয়ে দামি সবজির তালিকায় শীর্ষে রয়েছে- শিম ও বেগুন, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা ও ১৬০ টাকায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সব সবজিই কেজিপ্রতি ৮০ টাকার ঘরে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে সবজির চড়া দামের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মিরপুরের বাজারে এসে ক্রেতা সেলিমুজ্জামান বলেন, সবজির দাম অনেক বাড়তি দেখা যাচ্ছে। বেশিরভাগ সবজি বাজারে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম সবচেয়ে কম, এটা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে আজ সবজির দাম বাড়তি যাচ্ছে।

সবজির আকাশ ছোঁয়া দামের বিষয়ে বিক্রেতারা জানান, কয়েকটি সবজির দাম কিছুটা বাড়তি তবে বাকি সব সবজি ৮০ টাকার ঘরে রয়েছে। মূলত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সে কারণে ফসলের ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে বাজারে সরবরাহ কিছুটা কম। সবজির দাম বাড়ার আরো একটি কারণ রয়েছে, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবজি পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।

এদিকে, মাছের বাজারেও বাড়তি দামের প্রভাব দেখা গেছে। দাম বেড়ে দুই কেজি ওজনের রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০, মাঝারি কাতল ৪০০ এবং বড় কাতল ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় তেলাপিয়া ২৮০ টাকা, ছোট তেলাপিয়া ২৪০ এবং পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি আকারভেদে ৭০০ থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, মুরগির বাজারে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয় বাড়লেও এর সুযোগ নিয়ে যাতে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো না হয় সে বিষয়ে সরকারের বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। সেইসঙ্গে কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয় সেদিকেও নজর দেওয়ার আহবান।

The post জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
বরিশাল: বরিশাল নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর নাজিয়া রহমান মাইশা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শ্বাসনালীতে বমি আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

‎নাজিয়া নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী প্রয়াত মো. নাজমুর রহমান বাদলের মেয়ে। উদ্যোক্তা হিসেবে পরিচিত নাজিয়ার সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি মেয়েসন্তানের জন্ম হয়।

‎স্বজনদের দাবি, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে গর্ভকালীন চিকিৎসা নিচ্ছিলেন নাজিয়া। তার পরামর্শেই সিজারের জন্য তাকে রাহাত-আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডা. তহুরা অস্ত্রোপচার করে সন্তান প্রসব করান। তবে অস্ত্রোপচারের শেষ দিকে নাজিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় বলে স্বজনরা জানান।

‎নাজিয়ার স্বজন সাজ্জাদ হোসেন নয়ন অভিযোগ করে বলেন, ‘অ্যানেসথেসিয়া দেওয়ার পর নাজিয়া অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। তার দাবি, অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. সোহেল মিয়া অস্ত্রোপচারের সময় সার্বক্ষণিকভাবে রোগীর পাশে ছিলেন না।’

তবে হাসপাতালের ম্যানেজার সাহিল আহমেদ সাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অস্ত্রোপচার স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছিল এবং তখন মা ও সন্তান দুজনই ভালো ছিলেন। পরে পোস্টঅপারেটিভ ইউনিটে নাজিয়ার রক্তচাপ কমে যায় এবং তিনি কয়েকবার বমি করেন। তাৎক্ষণিকভাবে বমি পরিষ্কার করা হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সেখানে শ্বাসনালীতে বমি আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।’

মাইশার স্বামী হাফিজ আহমেদ বলেন, ‘সন্তান জন্মের পর অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা কী করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন।’

‎এদিকে ঘটনার পর ডা. তহুরা আক্তার ও ডা. সোহেল মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The post বরিশালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
পিরোজপুর: পিরোজপুর পৌরসভার কালীবাড়ি রোডে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় পুলিশ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও মালামাল উদ্ধারে সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারের দোকান রয়েছে। আগুনে দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নব গোপাল সাহা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আগুন নিয়ন্ত্রণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।

The post পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপনি-সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

The post চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীকে গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় জাতিসংঘ সদর দফতরের মিডিয়া চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ এবং নিউইয়র্ক সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকের শুরুতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।

জবাবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে যে ঐতিহাসিক মঞ্চে একসময় তার বাবা শহইদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, সেখানে দাঁড়িয়ে নিজের গভীর আবেগের কথাও তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েশন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। বিশ্ব অর্থনীতির বিদ্যমান নানা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাংলাদেশের উত্তরণের সময়সীমা কিছুটা বাড়ানোর বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

মাহ্দী আমিন জানান, বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুতেরেস।

তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সংহতি এবং যৌথভাবে কাজ করার যে অঙ্গীকার রয়েছে, তা ধারণ করেই বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নেওয়া হবে।

বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণকে ঐতিহাসিক ও যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন। তার ভাষ্য, এই ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে। আবেগঘন এক মুহূর্তে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন নয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষা এবং শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠায় জাতিসংঘের আরও কার্যকর ভূমিকার একটি সুনির্দিষ্ট রূপরেখা উঠে এসেছে। ভাষণের মাধ্যমে বিশ্ববাসী একজন সরকারপ্রধানের রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ দেখেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সীমানায় নিজেকে সীমাবদ্ধ না রেখে বিশ্বমানবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন।

জনকল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড

মাহ্দী আমিন জানান, দেশের সার্বিক উন্নয়ন এবং প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনাও বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড এবং ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর স্পষ্ট রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ জীবনের মৌলিক বিভিন্ন খাতে পরিবর্তন ও অগ্রগতির পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মাহ্দী আমিন বলেন, আগামীর একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার মূল পরিকল্পনা প্রধানমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে।

তৃতীয় দিনে সাত কর্মসূচি

মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে মোট সাতটি কর্মসূচি ছিল। এসব কর্মসূচিকে মূলত দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও উচ্চপর্যায়ের- এই তিন ভাগে ভাগ করা যায়।

তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ককে বহুমাত্রিক পর্যায়ে নেওয়া এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বা ‘পিপল টু পিপল টাইস’ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের পরিকল্পনা

তৃতীয় দিনের কর্মসূচিতে দুটি উচ্চপর্যায়ের সম্মেলনের কথা তুলে ধরেন মাহ্দী আমিন। এর একটি ছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশবিষয়ক এবং অন্যটি ছিল মিডওয়াইফারি ও স্বাস্থ্যবিষয়ক।

পরিবেশবিষয়ক সম্মেলনে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বলেও জানান মাহ্দী আমিন।

অন্যদিকে, মিডওয়াইফারি ও স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে মা ও শিশুর মৃত্যুহার কমাতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

মাহ্দী আমিন বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজারই হবেন নারী। পাশাপাশি শুধু মিডওয়াইফারি বা ধাত্রীসেবার জন্য ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এর মাধ্যমে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের প্রতিটি পরিবারের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে স্বাস্থ্য খাতে যে পথচলা শুরু হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে যা নতুন মাত্রা পেয়েছিল, সেই ধারাবাহিকতায় নারী ও মায়েদের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপস্থাপিত স্বাস্থ্যনীতি ও উদ্যোগগুলো সম্মেলনে উপস্থিত বিশ্বনেতা ও স্বাস্থ্যসেবাকর্মীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে বলেও জানান মাহ্দী আমিন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং জাতিসংঘ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post প্রধানমন্ত্রীকে গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক
রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। হামলায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের অভিযোগ, নজরুল ইসলামের ছোটো মেয়ের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকালে ওই পরিবারের সদস্যরা নজরুল ইসলাম খানের বাড়ির সামনে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

নিহতের বড়ো মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করেন, হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে তার বাবা, মা ও বোনকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার বাবা নজরুল ইসলাম খান মারা যান। এ ঘটনায় তার মা জহুরা বেগম ও বোন রুনা গুরুতর আহত হয়েছেন।

পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, ‘পিটিয়ে হত্যার ঘটনায় গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

The post রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম
ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তারেক রহমানের সরকার ‘চূড়ান্ত প্রহসনের নজির’ স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষিত বেকারদের সবশেষ আশ্রয়স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে তারেক রহমানের সরকার। গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তাদের নিয়ে দীর্ঘ আট মাস ধরে ভেরিফিকেশনের নামে এক অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া চলেছে। শেষ পর্যন্ত এসব তরুণকে নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।’

তিনি লেখেন, ‘আরও উদ্বেগের বিষয় হলো, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও কোনো স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।’

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘মেধা, যোগ্যতা ও পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও যদি কোনো নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের নিয়োগব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।’

তিনি দাবি জানান, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করতে হবে।

The post প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর
ঢাকা: জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে- তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে।

একই সঙ্গে শিল্পখাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় যুক্ত করতে হবে। তিনি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।

এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

The post জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জয়পুরহাটে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
হিলি: জয়পুরহাটের কালাই উপজেলার সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে ১৩৫ কেজি ৮৭০ গ্রাম ওজনের কষ্টিপাথরের দু’টি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দইহারা গ্রামে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ১১৯ কেজি ওজনের একটি বড়ো মূর্তি এবং ১৬ দশমিক ৮৭ কেজি ওজনের একটি ছোটো মূর্তি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আলিফ হোসেন (২২) ও সর্জিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মূর্তি দু’টির সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ মূর্তিগুলোর কষ্টিপাথরের মান যাচাই করে সনদ দিয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘আটক ব্যক্তিদের উদ্ধার করা মূর্তিসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

The post জয়পুরহাটে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
নাটোর: নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোখ ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপজোখ ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে একে-অপরের ওপর হামলা চালায় তারা।

এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়। আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের ভেতরে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

The post নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
অভিযোগ বা বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অভিযোগগুলো সহিংসতায় পরিণত হওয়ার আগেই আমাদের মধ্যস্থতা করতে হবে, যখন মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে কম থাকে।

নিউইয়র্কে তুর্কি হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে শামা ওবায়েদ বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এর মাধ্যমে পরিচালিত ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’ শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

প্রতিমন্ত্রী রাষ্ট্রসমূহ, আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় মালিকানার নীতিকে সম্মান করার ওপর গুরুত্ব দেন।

তিনি জাতিসংঘের প্রতিরোধমূলক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগের আহ্বান জানান। এর মধ্যে পূর্বাভাসযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শামা ওবায়েদ মধ্যস্থতা কার্যক্রমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন। এক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

The post জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

তিনি জানান, অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরিষাকোল বাজার এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মোমিনুল। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post সিরাজগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সারাদেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া দফতর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানায়, শুক্রবার দুপুরে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঝরতে পারে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং সামনে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সারাদেশে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির আভাস মিলেছে।

শুক্রবার সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

The post বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’
ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়ে দাঁড়িয়েছে ২৮ নম্বরে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ ডেটায় ঢাকার বাতাসের মান স্কোর ধরা পড়ে ৭৮। এই নির্দিষ্ট মানের স্কোরকে আন্তর্জাতিক পরিমাপদণ্ডে গ্রহণযোগ্য বা মাঝারি প্রকৃতির পরিবেশ বলে গণ্য করা হয়। একই সময়ে দেওয়া তথ্য অনুযায়ী ২০২ স্কোর লাভ করে বৈশ্বিক দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। অপরদিকে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে এবং মালয়েশিয়ার কোচিং শহর ১৬২ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার তৃতীয় স্থানে বিরাজ করছে।

বায়ুর মান সূচকের পরিমাপ পদ্ধতি পর্যালোচনা করলে দেখা যায়, শূন্য থেকে ৫০ পর্যন্ত প্রাপ্ত স্কোরকে উত্তম ও গ্রহণযোগ্য ধরা হয়। একই মানদণ্ডে ৫১ থেকে ১০০ এর মধ্যবর্তী ফলাফলকে সহনীয় বা মাঝারি বাতাসের মান হিসেবে গণ্য করা হয়। তবে বাতাসের সূচক ১০১ থেকে ১৫০ সীমানায় পৌঁছালে তা সংবেদনশীল মানবগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ১৫১ থেকে ২০০ এর মধ্যবর্তী পরিমাপকে সার্বিকভাবে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ সীমানাকে মারাত্মক অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি সূচককে চরম বিপজ্জনক বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়া হয়। চিকিৎসক ও পরিবেশ বিজ্ঞানের বিশেষজ্ঞরা বাতাসের রূপ অস্বাস্থ্যকর রূপ ধারণ করলে শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ নগরবাসীদের ঘরের ভেতরে নিরাপদে অবস্থানের তাগিদ দেন, পাশাপাশি খোলা প্রাঙ্গণে শরীরচর্চা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।

The post আজ ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের প্রধান নদনদীর পানি স্বাভাবিক পর্যায়ে
ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশে তৈরি হওয়া বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও দেশের প্রধান নদনদীগুলোর পানি সার্বিকভাবে স্বাভাবিক ও হ্রাসমান ধারায় থাকার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পানি ভবনে অবস্থিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী পাঁচ দিনের নদী সমতলের পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা এবং পদ্মা নদীর পানি সমতল বর্তমানে বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী পাঁচ দিনে এসব নদীর পানি আরও কমতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি স্থানীয় ও উজান বৃষ্টির কারণে সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পেলেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকার গভীর নিম্নচাপটি ভারতের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ার কারণে উজানের অববাহিকা থেকে অতিরিক্ত পানি আসার শঙ্কা বেশ সীমিত। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, রংপুরের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি সমতলে সামান্য হেরফের দেখা গেলেও আগামী দিনগুলোতে আকস্মিক বন্যায় কোনো জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।

উপকূলীয় এলাকাগুলোর নদনদীতে আগামী দিনগুলোতে জোয়ারের কারণে সাময়িক পানি বাড়লেও তা বিপৎসীমা অতিক্রম করবে না। উদ্ভূত আবহাওয়ায় দেশের নদী অববাহিকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হলেও বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না বলে স্পষ্ট করেছে বন্যা কেন্দ্র।

The post দেশের প্রধান নদনদীর পানি স্বাভাবিক পর্যায়ে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান
বিশ্বের চলমান সংঘাত ও মানবিক সংকটের অবসানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো সংঘাতের সমাধান হতে হবে আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। আর শান্তিপূর্ণ, মানবিক ও সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। মাতৃভাষা বাংলায় দেওয়া ভাষণে তিনি বিশ্বশান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা, বহুপাক্ষিকতা, নিরস্ত্রীকরণ, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও উন্নয়নসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় বিশ্বের এক প্রান্তে যা কিছু ঘটে, তার প্রভাব কমবেশি প্রতিটি রাষ্ট্রের ওপর পড়ে। মানবসৃষ্ট সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।

যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে।

‘জাতিসংঘকে সমঝোতার কেন্দ্রবিন্দু দেখতে চাই’

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদাকে দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি করার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা। একই সঙ্গে একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ।

নিরস্ত্রীকরণের পক্ষে বাংলাদেশ

বিশ্বশান্তির পথে সামরিক ব্যয় বৃদ্ধিকে বড় বাধা হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্বশান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন

ফিলিস্তিনি জনগণের দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন অবিচল রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে। তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় অবিচল সমর্থন জানাচ্ছে।

শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা

জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য-‘রেস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: এ ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল’-চলমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল জানিয়ে তিনি বলেন, পিসবিল্ডিং কমিশনের ভাইস-চেয়ার হিসেবে বাংলাদেশ টেকসই শান্তি, সংঘাত প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের সাহসী অংশগ্রহণ ‘নারীর অগ্রযাত্রা, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক কর্মসূচির প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতা

অভিবাসনকে মানবসভ্যতার মতোই প্রাচীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি অভিবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আরও জোরালো বৈশ্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

রোহিঙ্গা সংকটের সমাধান

বিশ্বশান্তি ও মানবিক সংকটের আলোচনায় রোহিঙ্গা সমস্যাকে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে। এতে বাংলাদেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে; তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এ সমস্যার একমাত্র সমাধান।

এই সংকটের চূড়ান্ত সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি একটি মানবিক সংকটে রূপ নিতে পারে।

জলবায়ু ন্যায়বিচারের দাবি

বিশ্বশান্তির সঙ্গে জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।

বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের তেমন ভূমিকা না থাকলেও দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে উল্লেখ করে তিনি কপ-৩১-এ জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ প্রত্যাশা করেন।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো, পরিচ্ছন্ন ও সৌর জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বন্যা-খরা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচির কথাও জানান তিনি। সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই

বিশ্বের দেশগুলোর পারস্পরিক নির্ভরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, কার্যকর যোগাযোগ ব্যবস্থা ও অর্থবহ সহযোগিতার মাধ্যমে একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করা সম্ভব।

কোভিড মহামারি বিশ্বকে যে শিক্ষা দিয়েছে তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব সমাজকে টিকে থাকতে হলে একে অপরের সহায়তা, সহমর্মিতা ও সহযোগিতা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসাসামগ্রী ও রোগ নির্ণয়ের সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রযুক্তির সুফল সবার জন্য

বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বের ভবিষ্যৎ গড়ে দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন যুগের সম্ভাবনার কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে আজকের ডিজিটাল বিভাজন যেন আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভাজনে পরিণত না হয়।

উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের সুফল ইতিবাচকভাবে কাজে লাগাতে জাতিসংঘের কার্যকর নীতিমালা গ্রহণের প্রয়োজন রয়েছে।

‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চান, যেখানে তরুণরা নির্ভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তার সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে এবং সর্বোপরি জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা পাবে।

এ জন্যই সরকারের মূল বার্তা-‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।

বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক ক্ষমতায়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেই সমান অধিকার, সম্মান ও মর্যাদার ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সরকার।

উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন

সরকারের ‘থ্রি-আর’ কৌশলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশনের মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনের কাজ চলছে। দেশের কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য স্টার্টআপ উদ্যোগে চলতি অর্থবছরে ৪ বিলিয়ন ডলার বরাদ্দের কথা জানান তিনি।

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের জন্য নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং স্নাতক পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগের কথাও তুলে ধরেন।

শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করেন। এসব কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষা ও তরুণ প্রজন্ম

শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাকে সরকারের বিশেষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মমুখী ও নৈতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও বিনামূল্যে দুপুরের খাবার দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা সিলেবাসে প্রথমবারের মতো স্পোর্টসকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যের ‘কাউকে পেছনে না রাখা’ নীতির সঙ্গে সরকারের ৩১ দফা কর্মসূচির সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের উন্নয়ন বৈষম্য দূর করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ভাষণের শেষদিকে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। একই সঙ্গে শান্তিময় বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি, মানবতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

The post মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বরখাস্ত
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের তারিখ থেকেই তাদের চাকরি থেকে বরখাস্ত কার্যকর করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তিনি এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে তার চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রাজশাহীর সারদায় সংযুক্ত ছিলেন। এর আগে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাইব্যুনাল-২-এর মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে তার বরখাস্ত কার্যকর হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলায় কর্মরত ছিলেন। ট্রাইব্যুনাল-২-এর মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে তার বরখাস্ত কার্যকর হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম কক্সবাজার ১৬ এপিবিএন কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল কক্সবাজারের উখিয়া ৮ এপিবিএনে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপি’র রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলায় তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। কক্সবাজারে ২৬ জানুয়ারি থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ২৭তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

The post জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
উয়েফা নেশনস লিগের নতুন অভিযানটা জয় দিয়েই শুরু করল পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অবশ্য রোনালদোর জন্য ম্যাচটা ছিল হতাশার। সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। আবার গোল করলেও সেটা হয়েছে অফসাইড।

লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে নতুন কোচ জর্জ জেসুসের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত।

রক্ষণ থেকে বল নিয়ে এগিয়ে নুনো মেন্দেস পেনাল্টি এলাকার বাইরে থাকা জোয়াও ফেলিক্সের কাছে বল বাড়ান। নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ওয়েলসের গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে পরাস্ত করেন ফেলিক্স। তাঁর ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

তবে পর্তুগালের জয়টি মোটেও সহজ ছিল না। রোনালদো ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন। তাঁর শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। পরে ভিতিনিয়া ও ফেলিক্সও গোলের চেষ্টা করেন। দ্বিতীয়ার্ধে রুবেন নেভেসের ক্রস থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি রোনালদো।

এরপর ব্রুনো ফার্নান্দেজের রক্ষণচেরা পাস ধরে গোল করেছিলেন রোনালদো। কিন্তু ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

গোল শোধের সবচেয়ে বড় সুযোগ অবশ্য পেয়েছিল ওয়েলস। কিন্তু ব্রেনান জনসনের চিপ শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে লুইস কোমাসের শটও গোললাইন থেকে ঠেকিয়ে দেন রুবেন দিয়াস।

শেষ দিকে দুই দলই আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ফলে ফেলিক্সের সেই গোলেই ১-০ জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

The post ফেলিক্সের গোলে পর্তুগালের জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শহরের চেয়ে গ্রামাঞ্চলে আক্রান্ত বেশি
যশোর: ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে যশোরে। প্রতিদিনই শনাক্ত হচ্ছেন নতুন রোগী। সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন ডেঙ্গু রোগী। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক। চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২৮৮ জন। মারা গেছেন তিনজন।

যখন সংক্রমণ বাড়ছে তখনই জেলার স্বাস্থ্য বিভাগে নেই কোনো কীটতত্ত্ববিদ। প্রায় দুই বছর ধরে শূন্য রয়েছে পদটি। ফলে কোথায় এডিস মশার প্রজননস্থল, কোন এলাকায় সংক্রমণের ঝুঁকি বেশি কিংবা কীভাবে রোগটি ছড়িয়ে পড়ছে, সেসব বিষয়ে কোনো বৈজ্ঞানিক জরিপ বা বিশ্লেষণ করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে এটি বড় ধরনের দুর্বলতা।

স্বাস্থ্য বিভাগ বলছে, ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এমন জেলার মধ্যে যশোর অন্যতম। উদ্বেগ বাড়াচ্ছে আরেকটি তথ্য তা হলো, শহরের তুলনায় গ্রামাঞ্চলেই এখন রোগী বেশি পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অভয়নগরে ১০ জন, কেশবপুরে ৮ জন, বাঘারপাড়ায় ৬ জন, মণিরামপুরে ৪ জন, শার্শায় ৩ জন ও ঝিকরগাছায় একজন রয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৬৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ১৯ জনকে। মৃত্যু হয়েছে তিনজনের।

সবচেয়ে বেশি আক্রান্ত অভয়নগর উপজেলায়। চলতি মৌসুমে সেখানে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫৭৩ জন।

ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্ধারিত ডেঙ্গু ওয়ার্ডের শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় রোগীদের পুরুষ ও নারী মেডিসিন ওয়ার্ডেও ভর্তি রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষ ওয়ার্ড চালু থাকলেও রোগী বেড়ে যাওয়ায় সেই সক্ষমতা অনেক আগেই অতিক্রম করেছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ড এবং পুরুষ-নারী মেডিসিন ওয়ার্ড মিলিয়ে ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৫৪৩ জন রোগী। এর মধ্যে ২৩২ জন পুরুষ ও ৩১১ জন নারী। চিকিৎসকদের ভাষ্য, জ্বর নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অতিরিক্ত চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছেন। ওষুধ ও স্যালাইনের কোনো সংকট নেই। তবে মানুষ সচেতন না হলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের মতে, চারটি প্রধান কারণে যশোরে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। তিনি বলেন, যশোর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন, বাস ও পণ্যবাহী ট্রাক নিয়মিত এখানে আসে। এসব যানবাহনের মাধ্যমে এডিস মশার বিস্তার ঘটার সুযোগ রয়েছে। বিশেষ করে ট্রাকের পেছনের অংশ, গ্যারেজ এলাকা ও পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এ ছাড়া ভারত ও দেশের বিভিন্ন এলাকা থেকে যাতায়াতকারী মানুষের চাপও এখানে বেশি। উন্নত চিকিৎসাসেবা থাকায় আশপাশের জেলা থেকেও ডেঙ্গু রোগীরা যশোরে চিকিৎসা নিতে আসেন।

তার মতে, অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে থেমে থেমে হওয়া বৃষ্টি সংক্রমণ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। নেই মশার উৎস শনাক্তের বৈজ্ঞানিক নজরদারি

ডেঙ্গু পরিস্থিতি জটিল হলেও জেলায় এডিস মশার ঘনত্ব, লার্ভার বিস্তার কিংবা সংক্রমণের উৎস নিয়ে কোনো সাম্প্রতিক জরিপ হয়নি। কারণ, দুই বছর ধরে শূন্য পড়ে আছে কীটতত্ত্ববিদের পদ।

অবসরপ্রাপ্ত জেলা কীটতত্ত্ববিদ আমিনুল হক বলেন, যশোর শহর, মহাসড়ক এলাকা, পরিত্যক্ত টায়ার, বিভিন্ন ভবনের ছাদ, নওয়াপাড়া ও বেনাপোল বন্দর এলাকায় নিয়মিত এডিস মশার লার্ভা পাওয়া যায়। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও এখন এডিসের উপস্থিতি স্পষ্ট। গ্রামাঞ্চলে এডিস অ্যালবোপিকটাস বেশি পাওয়া যায়। শহরে বেশি থাকে এডিস ইজিপটাই। ডেঙ্গু বিস্তারে দুটি প্রজাতিই ভূমিকা রাখে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কীটতত্ত্ববিদ নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, প্রথম দিকে ঢাকা থেকে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। পরে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে থেমে থেমে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমে থাকছে। এতে এডিস মশার প্রজনন বাড়ছে। অক্টোবর মাসেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

The post শহরের চেয়ে গ্রামাঞ্চলে আক্রান্ত বেশি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের বোয়িং ক্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। তিনি বলেছেন, তুরস্ক ও বাংলাদেশ ১১১টি বোয়িং কেনার ঘোষণা দিয়েছে এবং আরও ৫০টি বোয়িং কেনার সুযোগ খোলা রাখা হয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বোয়িং এবং মার্কিন উৎপাদন খাতের জন্য বড় দিন! আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে, যার সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার অপশন বা সুযোগ রয়েছে। এ ঘোষণার পেছনে হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য বিভাগের সহায়তা ছিল।’ হাওয়ার্ড লুটনিক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী।

ট্রাম্প আরও বলেন, ‘এতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিক্রি হবে এবং যুক্তরাষ্ট্রের জন্য বিপুল পরিমাণ রপ্তানি তৈরি হবে, যা সারা দেশে দশ হাজার হাজার মার্কিন কর্মসংস্থানকে সহায়তা করবে। বাজার এখন সেই বিষয়টিই স্বীকার করছে, যা বোয়িং এবং আমি শুরু থেকেই জানতাম—আপনি যখন আমেরিকায় উৎপাদন করেন, আমেরিকা থেকে রপ্তানি করেন এবং আমেরিকান শ্রমিকদের সমর্থন করেন, তখন আপনি আপনার কোম্পানিকে আরও শক্তিশালী করে তোলেন।’

এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে। চুক্তি সইয়ের পর তিনি বলেন, ‘আজ (২৪ সেপ্টেম্বর) বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।

এ ছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বোয়িং কেনার চুক্তির বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।

বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন।’ বোয়িং প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

The post বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা গাম্বিয়ার আইসিজে কার্যক্রম পরিচালনার আইনি তহবিলে সহায়তা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্যও সহায়তা চাই।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখনো জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের দ্রুত প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে তিনি ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ওআইসির বৃহত্তর অগ্রাধিকারগুলো তুলে ধরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, ২০২৪ সালে ওআইসি সদস্য দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র ২০ শতাংশ ছিল নিজেদের মধ্যে বাণিজ্য, যা ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম।

ডিজিটাল বৈষম্য কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বাজেট ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী আন্তর্জাতিক বৃত্তি পেয়ে থাকে।

২০২৬-২০৩৫ মেয়াদের প্রস্তাবিত ওআইসি কর্মপরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে তিনি খাদ্য নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর, স্বাস্থ্য, বিজ্ঞান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান।

মানবাধিকার, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় ইসলামবিদ্বেষ পর্যবেক্ষণে ওআইসি অবজারভেটরির আরও শক্তিশালী ভূমিকার প্রতিও সমর্থন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ওআইসি’র চেয়ার হিসেবে তুরস্কের নেতৃত্বের প্রশংসা করেন হুমায়ুন কবির এবং পরবর্তী চেয়ার হিসেবে ইরাককে স্বাগত জানান।

The post রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয়
উয়েফা নেশনস লিগের শুরুটা জয় দিয়ে হলো নরওয়ের। দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডের জোড়া গোলে ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নরওয়ে।

অসলোতে শুরুটা ছিল নরওয়ের পক্ষে দুর্দান্ত। ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে ডেনমার্কের রক্ষণ ভেঙে বাঁকানো শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন বব।

এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নরওয়ে। আন্তোনিও নুসার পাস ধরে জোরালো শটে গোল করেন হলান্ড। ফিলিপ ইয়র্গেনসেনের পায়ের ফাঁক দিয়ে বল চলে যায় জালে। ১৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় নরওয়ে।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ থেকে ছিটকে যায়নি ডেনমার্ক। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান মিকেল দামসগার্ড। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ডেনমার্ক।

কর্নার থেকে মর্তেন হিউলমান্ডের হেড ঠেকিয়ে দিয়েছিলেন নরওয়ের গোলরক্ষক অরিয়ন নাইল্যান্ড। কিন্তু ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান রাসমুস হইলুন্দ। ২-২ গোলে সমতায় ফেরে ডেনমার্ক।

সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ আবার নেওয়ার চেষ্টা করে নরওয়ে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন হলান্ডই। নুসার ছোট পাস থেকে ওডেগার্ড বল নিয়ে কাটব্যাক করেন। কাছের পোস্টে শক্তিশালী শটে গোল করে নরওয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

শেষ মুহূর্তে বিপদে পরেছিল নরওয়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড মোলার উলফ। ১০ জনের দল নিয়েও অবশ্য শেষ বাঁশি পর্যন্ত ব্যবধান ধরে রাখে নরওয়ে।

The post হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শাহজালাল মাজারের আয় জনকল্যাণে ব্যবহারে সংলাপের আহ্বান জামায়াত আমিরের
সিলেট: শাহজালাল (র.) মাজারের দানের অর্থ ব্যবহারের বিষয়ে সংলাপের মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘মাজারের আয় ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে জনকল্যাণ ও দ্বীনের কল্যাণে কাজে লাগাতে হবে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শাহজালাল মাজারের দানের স্বচ্ছতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমানে মাজারের দানের অর্থের ৩৫ শতাংশ জেলা প্রশাসনের হিসাব এবং ৬৫ শতাংশ মাজার কর্তৃপক্ষের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে। কোনো পক্ষের ওপর চাপ প্রয়োগ না করে সংলাপের মাধ্যমে এমন একটি টেকসই সমাধানে পৌঁছাতে হবে, যা সবাই গ্রহণ করবে।’

তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদাহরণ টেনে বলেন, ‘মাজারের দান ও আয় ব্যবহারের বিষয়ে সরকার, মাজারের খেদমতের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ হওয়া উচিত।’

এ ছাড়া মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাত্র সাত মাসেই সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটের রায় বাতিলের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।’

তিনি বলেন, ‘আমরা সংসদের ভেতরে থেকেই সমাধান চেয়েছিলাম; কিন্তু সরকারই বিরোধীদলকে রাজপথে ঠেলে দিয়েছে। যৌক্তিক ও জনগণের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার শুধু বিরোধীদলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করবে, কিন্তু সরকারের কাছ থেকে কি জাতি দায়িত্বশীল আচরণ আশা করতে পারে না? জাতীয় সংকট দীর্ঘায়িত করার দায় সরকার এড়াতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কোনো বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ একক সিদ্ধান্ত দিতে পারছেন না, কথাও বলতে পারছেন না। একেক মন্ত্রী একেক কথা বলছেন। জ্বালানি বলেন, বিদ্যুৎ বলেন, সব বিষয়েই সরকারের মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে।’

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিকে বলা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন, অপরদিকে নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে দিচ্ছে। এ অবস্থা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি স্পষ্টভাবে জাতিকে জানাতে হবে।’

সিলেট-ঢাকা মহাসড়ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এ মহাসড়ক নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। কেউ বলছেন ২০২৮ সালে, আবার কেউ বলছেন ২০২৯ সালে কাজ শেষ হবে। ঠিক কোনটি হবে, সেটা সরকারই বলতে পারবে। আমরা শুধু চাপ সৃষ্টি কিংবা সুপারিশ করতে পারি।’

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না বলে বাণিজ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘মন্ত্রী ঠিক না বেঠিক বলেছেন, সেটি মানুষ নিজের চোখেই দেখতে পারছে। এরইমধ্যে যানবাহনের ভাড়া বেড়েছে, দ্রব্যমূল্যও বাড়তে শুরু করেছে। দিন দিন পরিস্থিতি চরমে পৌঁছাবে না, এর নিশ্চয়তা কী? তাই মন্ত্রীদের দায়িত্বশীল কথা বলা উচিত।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সংকট থেকে উত্তরণের জন্য জামায়াতের এক্সপার্ট টিম সরকারকে কিছু প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু সরকার সেটিকে গুরুত্ব দিচ্ছে না।’

তিনি অভিযোগ করেন, বিরোধীদলের আন্দোলন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সরকার নানা বিতর্ক তুলছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কেবল নামেই আছে। এর অবকাঠামোগত ও অ্যাকাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

হাম আক্রান্ত ও হামে মৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার কথাও বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-ঊন-নূর, মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ অনেকেই।

The post শাহজালাল মাজারের আয় জনকল্যাণে ব্যবহারে সংলাপের আহ্বান জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল
ঢাকা: মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে আদালতে তুলে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন, ওসি রাকিবুলকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে, অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

The post ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ অনুষ্ঠিত ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিস্টেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট বহুমাত্রিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

The post সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহনমন্ত্রী
চট্টগ্রাম: নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের নৌ ও শিপিং খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দেশের নৌ খাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামোর কোনো ঘাটতি নেই। এখন প্রয়োজন এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে সম্ভাবনাময় এ খাতকে আরও বিকশিত করা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, সমুদ্রভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক দেশ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতাকে কাটিয়ে কোথায় অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, বর্তমান বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের অর্থনীতি ও বাণিজ্য সমুদ্রপথ নির্ভর। অথচ এ বিশাল কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত দক্ষ জনশক্তি তুলনামূলকভাবে খুবই কম। তাই মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এ খাতে আরও বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ জনশক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও মনোযোগ থাকবে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী বলেন, পিসিটি, এনসিটি, লালদিয়া ও বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মোংলা বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ বাড়ছে।

তিনি বলেন, এসব বিনিয়োগের সুফল পেতে হলে সেবা ও দক্ষতার মানও সমানভাবে বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া ও বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্বে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড়ানো ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

The post সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহনমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের সিদ্ধান্ত
ঢাকা: বন্ধের প্রক্রিয়ায় থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। তবে আমানতের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হারে অর্থ কেটে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সভা সূত্রে জানা গেছে, চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের প্রথমে ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরত দেওয়া হবে। যাদের আমানতের পরিমাণ এর বেশি, তাদের ক্ষেত্রে নির্ধারিত সীমা অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হবে।

স্কিম অনুযায়ী, ১ কোটি টাকা পর্যন্ত আমানত থাকা ব্যক্তি গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা ফেরত পাবেন। ১ কোটি থেকে দেড় কোটি টাকা পর্যন্ত আমানতকারীরা পাবেন ৮০ লাখ টাকা। দেড় কোটি থেকে ২ কোটি টাকা পর্যন্ত আমানত থাকলে ফেরত দেওয়া হবে ১ কোটি ৫ লাখ টাকা। আর ২ কোটির বেশি আমানতকারীরা সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত পাবেন।

বন্ধের প্রক্রিয়ায় থাকা চার আর্থিক প্রতিষ্ঠান হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং।

গত ৯ আগস্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকদের সহায়তার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরও দু’জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চার প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। চার প্রতিষ্ঠানে মোট আমানতের পরিমাণ ১২ হাজার ৪৮৩ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৫ হাজার ৩৬৮ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩ হাজার ১২ কোটি, এফএএস ফাইন্যান্সে ১ হাজার ২৪৬ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সে ৪৪৯ কোটি টাকা আমানত রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ ২০টি এনবিএফআইয়ের নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর কাছে লাইসেন্স বাতিল না করার কারণ জানতে চেয়ে চিঠিও দেওয়া হয়।

পরে ২০টির মধ্যে প্রথম ধাপে নয়টি প্রতিষ্ঠানকে বন্ধের জন্য বাছাই করা হয়। এসব প্রতিষ্ঠানের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী সময়ে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে পিপলস লিজিংয়ের ক্ষেত্রে মামলা-সংক্রান্ত জটিলতা থাকায় প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে না পারলে প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

The post চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের সিদ্ধান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে সদর দফতরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

২ প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

The post তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, যুবক গ্রেফতার
বাগেরহাট: জেলার চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের সংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

গ্রেফতার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামে অবস্থিত সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে তিনি বক্সের ভেতরে সংরক্ষিত মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন। এ ঘটনায় চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাঁড়াশি অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর হয়েছে।

The post বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে মিলিত হয়।

সেখানে শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি-সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা এক দাবি-সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সম্মিলিত মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে যানবাহন শাখা প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এর পর প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে মোমবাতি প্রজ্বালন করেন শিক্ষার্থীরা। সেখানে মোমবাতি দিয়ে ‘৫৬’ সংখ্যা ফুটিয়ে তোলেন তারা।

এ সময় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

এদিকে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে আগামীকালের (শুক্রবার) কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। একই দিন বিকেলে গ্রাফিতি আঁকার কর্মসূচিও রয়েছে।

মশাল মিছিল সম্পর্কে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আঁধারে সবার হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আন্দোলনের সুদৃঢ় ঐক্য প্রদর্শন করে। সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন।’

তিনি বলেন, ‘তার ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণের বিষয়টি কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’

The post উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লাল শাপলায় ঢাকা সাতলার বিল
পুরো বিলটিই শাপলায় ঢাকা। কিছু সময়ের জন্য মনে হতে পারে যেন লাল শাপলার এক বিশাল চাদর বিছানো রয়েছে। এ কারণেই গ্রামটি এখন ‘শাপলা বিল’ নামে পরিচিত। অবশ্য স্থানীয় সবাই গ্রামটিকে ‘উত্তর সাতলা’ নামেই ডাকে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামের এই শাপলার অবাধ ও মনোমুগ্ধকর রঙ যে কাউকে মুগ্ধ করবে। ‘রূপসী বাংলা’র এই অপরূপ রূপের খ্যাতি এখন গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে পড়েছে। তাইতো পর্যটকদের আনাগোনা বেড়েছে এই ‘শাপলা বিলে’। সম্প্রতি বরিশালের উত্তর সাতলার এই বিল ঘুরে রঙিন শাপলার মনোমুগ্ধকর ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

The post লাল শাপলায় ঢাকা সাতলার বিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধায় মানুষকে কামড়ানো সেই কুকুর-শিয়ালের শরীরে র‍্যাবিস ভাইরাস
গাইবান্ধা: জেলার দুই উপজেলায় মানুষ ও গরুকে কামড়ানো সেই কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষায় র‍্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। প্রাণিসম্পদ অধিদফতরের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর। এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রাণিসম্পদ বিভাগ প্রাণী দুটির মাথার নমুনা সংগ্রহ করে ঢাকার সিডিআইএলে পরীক্ষার জন্য পাঠায়।

গত ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে শিয়ালটির কামড়ে ৪ শিশুসহ ৯ জন আহত হয়েছেন। তাদের মুখ, ঠোঁট, কপাল ও হাতে কামড়ের ক্ষত হয়। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং র‍্যাবিস প্রতিরোধে প্রয়োজনীয় টিকা ও আরআইজি দেওয়া হয়। এছাড়া শিয়ালটির কামড়ে দুটি গরুও আক্রান্ত হয়েছে। পরে স্থানীয়রা কুকুর ও শিয়াল দুটিকেই পিটিয়ে মেরে ফেলেন।

এর পরদিন ২১ সেপ্টেম্বর বিকেলে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল শিশু সিনথিয়া। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে। একপর্যায়ে কুকুরটি তার গলায় কামড় দেয়। এতে শিশুটির শ্বাসনালিতে গভীর ক্ষত হয় এবং সে গুরুতর আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাকিব হোসেন (২৬) নামে এক যুবক আহত হন।

দুই ঘটনার পর প্রাণিসম্পদ অধিদফতরের নির্দেশনায় ২১ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের শিয়াল ও সাদুল্লাপুরের কুকুরটির মাথার নমুনা সংগ্রহ করা হয়। গত ২২ সেপ্টেম্বর আক্রান্ত এলাকায় যায় প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের উচ্চপর্যায়ের একটি পর্যবেক্ষণ দল। চার সদস্যের দলটি ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জের তিনটি আক্রান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে। তারা বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে ঘটনার তথ্যও নেন। একই সঙ্গে সুন্দরগঞ্জে অসুস্থ গাভীর মাংস কাটার ফলে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ার তথ্য ও নমুনাও সংগ্রহ করে দলটি। পরে র‍্যাবিস রোগ নিশ্চিতকরণ ও ল্যাব গবেষণার জন্য নমুনা দুটি ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষায় প্রাণী দুটির শরীরে র‍্যাবিস ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর বলেন, ‘২১ সেপ্টেম্বর প্রাণী দুটির নমুনা সংগ্রহ করে রোগ নিশ্চিতকরণ ও ল্যাব গবেষণার জন্য ঢাকার সিডিআইএলে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা নিশ্চিত করেছেন, প্রাণী দুটি র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত ছিল।’

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদিয়া স্নিগ্ধা বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনের মধ্যে পাঁচজনের মুখ, ঠোঁট ও কপালে কামড়ের ক্ষত রয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকেই ঘটনার দিন র‍্যাবিস ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (আরআইজি) দেওয়া হয়েছে। পরদিন তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনও নিশ্চিত করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর তাদের তৃতীয় ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ভ্যাকসিনের পরবর্তী ডোজগুলোও নিশ্চিত করা হবে।’

The post গাইবান্ধায় মানুষকে কামড়ানো সেই কুকুর-শিয়ালের শরীরে র‍্যাবিস ভাইরাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়েই ভোট চাইবে বিএনপি’
চট্টগ্রাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী বলেন বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। বিএনপিই একমাত্র দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়া। তিন প্রধানই জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা সেই দলের কর্মী হিসেবে নিজেদের গর্ববোধ করি।

বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার টেন্ডার হয়ে গেছে। কয়েকশ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। বাঁশখালীর আরও যেসব রাস্তা সংস্কার বা নির্মাণ প্রয়োজন, সেগুলোর তালিকা দিলে তা মন্ত্রণালয়ের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর দলটি ক্ষমতায় এসেছে। সরকারের মেয়াদ এখনো অনেক বাকি। দলের দুর্দিনের নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। আইন ও নিয়মের মধ্যে থেকে চাকরি, বৈধ ডিলারশিপ ও কাজের সুযোগ দেওয়া হবে।

মীর শাহে আলম আক্ষেপ করে বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে একটি দলের অভিনয় দেখতে দেখতে আমরা অস্থির। উনাদের নেতা বন্যার সময় বাঁশখালীতে এসে পাঞ্জাবি ও গেঞ্জি খুলে হাঁটুপানিতে নেমেছিলেন, কিন্তু কিছুই দিতে পারেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্য চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বন্যার সময় জেলা পরিষদের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আমি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছিলাম, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদ পাশে থাকবে। আজকের এই কার্যক্রম তারই ধারাবাহিকতা।

এ সময় আরো উপস্থিত ছিলেন,পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বিভাগীয় কমিশনার কার্যালয় পরিচালক মনোয়ারা বেগম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

The post ‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়েই ভোট চাইবে বিএনপি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কাওরান বাজারে ছুরিকাঘাত অবস্থায় ছিনতাইকারীকে মারধর পথচারীর
ঢাকা: রাজধানীর কাওরান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইয়ের সময় এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ছাড়েন নি ভুক্তভোগী। আহত অবস্থায়ই ওই ছিনতাইকারীকে মারধর করতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী ও ছিনতাইকারীর প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভিজা, পিঠে ছুরিকাঘাত ও জামা ছিরা। পাশে থাকা আরও ২-৩ জন ব্যক্তি ছিনতাইকারী বলে মfরধর করতে থাকে। যে ব্যক্তিকে মfরধর করা হচ্ছে- তার পড়নে জিনসের প্যান্ট ও গেঞ্জি।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামন বলেন, ছিনতাইকারী বলবো না, যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কথার কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

The post কাওরান বাজারে ছুরিকাঘাত অবস্থায় ছিনতাইকারীকে মারধর পথচারীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেফতার
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

The post রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিয়ানমারে পাচারকালে ২১ লাখ টাকার ইউরিয়া সারসহ আটক ২
ঢাকা: মিয়ানমারে পাচারকালে ২টি ট্রাক ভর্তি ২১ লাখ টাকা মূল্যের ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ ২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ২টি ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

The post মিয়ানমারে পাচারকালে ২১ লাখ টাকার ইউরিয়া সারসহ আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ডিসেম্বরে জুলাই সনদের পক্ষে থাকা রাজনৈতিক দল ও ভোটারদের সঙ্গে নিয়ে হরতালের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জনবিরোধী আইন প্রণয়ন ও জনদুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা’-তে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সভায় চলমান হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হলে এসব রোগে মৃত্যু হওয়া শিশুদের মরদেহ নিয়ে অভিভাবকেরা রাস্তায় নেমে আসতে পারেন বলেও সতর্ক করেন নাঈম আহমাদ।

স্বাস্থ্যখাতের সংকট তুলে ধরে নাঈম আহমাদ বলেন, ‘সম্প্রতি সংসদে স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, দেশে সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য পড়ে আছে। কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাত্র ৫ হাজার চিকিৎসক নিয়োগের। ফলে বোঝা যায়, সরকার ইচ্ছা করেই সরকারি চিকিৎসাখাতকে অপ্রতুল করে রাখতে চায়।’

জেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসক সংকটের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৫৯টি অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে কর্মরত মাত্র ২৬ জন। পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালে ৬২টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৮ জন। অর্থাৎ শহরের তুলনায় গ্রামের চিকিৎসাব্যবস্থা আরও ভয়াবহ। এ ছাড়া পর্যাপ্ত নার্স ও অন্যান্য কর্মচারী জেলা পর্যায়ে অনেক কম। সরকার যদি জেলা পর্যায়ের হাসপাতালেই পর্যাপ্ত চিকিৎসক দিতে না পারে, তাহলে জনগণ চিকিৎসার জন্য কোথায় যাবে?’

চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২০ সালে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন ৯৯ হাজারের বেশি বাংলাদেশি। ২০২৩ সালে সেই সংখ্যা প্রায় ৫ লাখে পৌঁছায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় চিকিৎসা ভিসার জটিলতা তৈরি হওয়ায় ভারতে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা কমে আসলেও এখন আবার বাড়তে শুরু করেছে।’

তিনি বলেন, ‘অর্থাৎ আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা শুধু একটি হাসপাতালের সমস্যা নয়; এটি বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাওয়ারও কারণ। স্বাস্থ্যখাতে সংকট বহাল রেখে বেসরকারি ও ভারতীয় প্রতিষ্ঠানের হাতে মুনাফা তুলে দেওয়ার এই সরকারি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’

হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন জেডিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘হাম আক্রান্ত হয়ে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ হাসপাতালে ভর্তি এবং ৯৯৯ জনের মৃত্যুর যে তথ্য সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। একই সময়ে ডেঙ্গুতে ৬৭ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি এবং ২০১ জনের মৃত্যুর তথ্যও সামনে এসেছে।’

তিনি বলেন, ‘হাম ও ডেঙ্গুতে শিশুরা মারা যেতে থাকলে একদিন অভিভাবকেরা সন্তানদের লাশ নিয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হতে পারেন। সরকারকে সেই পরিস্থিতির জন্য অপেক্ষা না করে এখনই স্বাস্থ্যখাতের জরুরি সংস্কার করতে হবে।’

স্বাস্থ্য অবকাঠামোর ঘাটতি তুলে ধরে নাঈম আহমাদ বলেন, ‘ছয় বছর আগে মহামারি মোকাবিলায় ৬ হাজার ৩৮৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর আওতায় ১৬টি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) এবং ৫০টি জেলা হাসপাতালে ICU সক্ষমতা তৈরির কথা ছিল। এই প্রকল্পের বড়ো অংশের অর্থায়নে ছিল বিশ্বব্যাংক। দুর্নীতির কারণে তারা অর্থায়ন বন্ধ রেখেছে। কিন্তু বর্তমান সরকার উক্ত প্রকল্পে বিশ্বব্যাংকের বিনিয়োগ ফিরিয়ে আনা বা অনুরূপ প্রকল্প হাতে নিচ্ছে না। ফলে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি আগের চেয়েও বেড়ে চলছে।’

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনে দু’টো ভোট দিয়েছিলাম। একটি সংসদের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের গণভোট। প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। যে জনগণের ভোটে বিএনপি সংসদে গিয়ে সরকার গঠন করল, সেই জনগণের গণরায়কেই স্বরাষ্ট্রমন্ত্রী অসাংবিধানিক বলছেন। অথচ সংবিধানে স্পষ্ট বলা আছে, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপির এমন আচরণই প্রকাশ্যে জনগণের সঙ্গে প্রতারণা।’

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার বলেন, ‘বাংলাদেশের সংসদ ২০২৬ সালের এপ্রিল মাসে সাইবার সুরক্ষা আইন পাস করে, যার উদ্দেশ্য ছিল বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর বিতর্কিত উত্তরাধিকার থেকে বেরিয়ে আসা। কিন্তু আইনটি পাসের কয়েক মাসের মধ্যে সরকার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর প্রস্তাব উত্থাপন করেছে, যা কার্যত ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে দমনমূলক বিধানগুলোকে নতুন নামে ফিরিয়ে আনছে।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে রয়েছে মানহানি, অপমান, বুলিং, গুজব ও অপতথ্য-সংক্রান্ত নতুন অপরাধ, কনটেন্ট ব্লকিং ক্ষমতার সম্প্রসারণ, মোবাইল কোর্টের এখতিয়ার বৃদ্ধি এবং জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল থেকে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিত্ব বাদ দেওয়া।’

মিরাজ শেখের নিখোঁজের ঘটনা প্রসঙ্গে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, ‘গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে আরও শক্তিশালী আইন পাসের ওয়াদা করে বিএনপি সরকার যে কালাকানুন পাস করতে যাচ্ছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে’ যে কাউকে হেফাজতে নিয়ে জবাবদিহিতার আওতার বাইরে থাকার যে বিধান এই আইনে রাখা হচ্ছে, তা সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন।’ এ ধরনের আইন প্রণয়ন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সার ও জ্বালানি সংকটের সমাধান, নারী ও শিশুদের নিরাপত্তা, ক্যাম্পাসে সন্ত্রাসের অবসান, বন-হাওড়-নদী ও জলাশয় রক্ষা, জ্বালানি ও গণপরিবহণ সংকটের সমাধান এবং জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানান।

জেডিপির যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন জেডিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন, যুগ্ম সদস্যসচিব আরিফুল হক চৌধুরী ও ইয়াসিন আরাফাত রাজ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নদী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা, জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব আফিফা আরনাজ এলমুসহ অনেকেই।

The post গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চকবাজারে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঢাকা: রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় ৭তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে আলিফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের বাসায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।

হাসপাতালে মৃত আলিফের বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারের তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন। আলিফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তিনি আরও বলেন, দুপুরে আলিফ বাসার ৭তলার ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।

The post চকবাজারে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকা: রাজধানী ঢাকার শোয়ারি ঘাটে ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি গোডাউন তল্লাশি করে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময়, প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

The post রাজধানীতে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দক্ষিণ এশিয়ার ৪র্থ শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইন্স ইউএস-বাংলা: স্কাইট্র্যাক্স
ঢাকা: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের অন্যতম প্রধান এয়ারলাইন্স ইউএস-বাংলা সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এভিয়েশন রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স-এর ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস-এ ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এই এয়ারলাইন্সটি আরও একধাপ অগ্রসর হয়ে ৪র্থ অবস্থানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪, ২০২৫ ও ২০২৬ -টানা তিন বছর বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স (দক্ষিণ এশিয়া অঞ্চল) ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স স্থান করে নিয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে প্রতিষ্ঠানটি এই আঞ্চলিক তালিকায় ৫ম অবস্থানে ছিল। সর্বশেষ ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস-এ ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও এক ধাপ অগ্রসর হয়ে ৪র্থ অবস্থানে উঠে এসেছে। মাত্র তিন বছরের ব্যবধানে স্কাইট্র্যাক্স-এর আঞ্চলিক র‌্যাংকিংয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই অবস্থান প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতা ও যাত্রীস্বীকৃতির ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সূচক।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত একটি আন্তর্জাতিক এয়ারলাইন যাত্রী-সন্তুষ্টি জরিপ। স্কাইট্র্যাক্স-এর তথ্য অনুযায়ী, এই পুরস্কার কার্যক্রম ১৯৯৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের অংশগ্রহণে এয়ারলাইনগুলোর বিভিন্ন শ্রেণিতে ফলাফল নির্ধারিত হয়।

স্কাইট্র্যাক্স আরও জানায়, ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস -এর জন্য আঞ্চলিক এয়ারলাইন বলতে মূলত এমন ফুল সার্ভিস ক্যারিয়ার-কে বোঝানো হয়, যারা প্রধানত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।

মহাব্যবস্থাপক বলেন, একটি বাংলাদেশি বেসরকারি এয়ারলাইন হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টানা তিন বছরের স্কাইট্র্যাক্স স্বীকৃতি দেশের এভিয়েশন খাতের আন্তর্জাতিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য প্রতিফলন। দেশের আকাশপথকে আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, আধুনিক উড়োজাহাজ বহর সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়ন, অপারেশনাল দক্ষতা এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের এভিয়েশন খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিসরে আরও দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

কামরুল ইসলাম বলেন, স্কাইট্র্যাক্স-এর আন্তর্জাতিক স্বীকৃতির এই ধারাবাহিকতা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন প্রজন্মের উড়োজাহাজ, নতুন আন্তর্জাতিক গন্তব্য, ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভরতার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের এভিয়েশনকে আরও আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্য অব্যাহত রেখেছে।

The post দক্ষিণ এশিয়ার ৪র্থ শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইন্স ইউএস-বাংলা: স্কাইট্র্যাক্স first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুবির নতুন রেজিস্ট্রার নূরুল করিম চৌধুরী
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সই করা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের স্বার্থে এবং রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের গত ১০ সেপ্টেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘গত ২২ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ২৭ তারিখ থেকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালনের অফিস আদেশ দিয়েছে। এর আগেও আমি এ দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই কর্তৃপক্ষ আমাকে আবার দায়িত্ব দিয়েছে। আমি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত করতে চাই। এ কাজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।’

তবে কী কারণে তিনি রেজিস্ট্রারের দায়িত্ব থেকে বিরত থাকতে চেয়েছেন, তা জানতে সাবেক রেজিস্ট্রারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

The post কুবির নতুন রেজিস্ট্রার নূরুল করিম চৌধুরী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ: গোপালগঞ্জে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। সে হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া বলেন, ‘সকালে কথা কাটাকাটির জেরে গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জনের একদল যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে সে মারা যায়।’

ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিল জোবায়ের ভূঁইয়া। পথিমধ্যে একদল লোক তার ওপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জোবায়েরের মৃত্যু হয়। তবে তার ওপর হামলার প্রকৃত কারণ জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

The post গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮৩
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৩ শিশু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৮৩ শিশুর মধ্যে নিশ্চত হামে ১০০ শিশু এবং সন্দেহজনক হামে ১১৮৩ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৩২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৫৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৮১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৮০ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ
‎ঢাকা: ‎৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‎‎বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

‎‎সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগত্যা বিডিএস অথবা সমমানের ডিগ্রি।

এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি দেখুন-

3c9682a1-4275-4449-8280-7d50201253c

The post ৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কাউন্সিলর একরাম হত্যা: অভিযোগ গঠন শুনানি রোববার
ঢাকা: কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসিকিউটর জহিরুল আমিন জানান, বৃহস্পতিবার মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চ না থাকায় শুনানি পিছিয়ে ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিন সকালে মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান।

মামলার পলাতক আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ। এছাড়া মামলায় শেখ হাসিনাসহ মোট সাতজন পলাতক আসামি রয়েছেন।

এর আগে, ৭ সেপ্টেম্বর পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল।

গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ সাত আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। তবে ৭ সেপ্টেম্বর নির্ধারিত হাজিরার দিনে গ্রেফতার চার আসামি ট্রাইব্যুনালে হাজির হলেও পলাতক আসামিরা আত্মসমর্পণ করেননি। এর আগে ২৬ জুলাই ১১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে একরামুল হককে অবৈধভাবে আটক ও অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধ সংঘটনে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে প্রসিকিউশনের আনা এসব অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

The post কাউন্সিলর একরাম হত্যা: অভিযোগ গঠন শুনানি রোববার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান
ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে আয়ুর্বেদ বিষয়ে যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) আয়োজিত ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনার এ তথ্য জানায়।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, প্রচলিত জ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা মানুষের সামগ্রিক সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হলে দুই দেশের শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ আরও বাড়বে, যা দীর্ঘদিনের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ স্বাগত বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন সরকারি আয়ুর্বেদ ও ইউনানি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রশিদুজ্জামান খান, প্রাচীর সদস্যদের প্রতিনিধি ড. মুখলেসুর রহমান, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদ।

অনুষ্ঠানে এ বছরের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ আগামী দিনের জন্য আয়ুর্বেদ’ তুলে ধরা হয়।

পাশাপাশি ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির প্রসারে ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অ্যাকাডেমিক পর্বে আয়ুর্বেদ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া।

কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

The post আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজনৈতিক সমালোচনা কঠোর হলেও ভাষা যেন শালীন হয়: রিজভী
ঢাকা: রাজনৈতিক সমালোচনায় শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা যেতে পারে, তবে ব্যক্তিগত অবমাননাকর ভাষা ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের অবমাননাকর ভাষায় সম্বোধনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। রাজনৈতিক বক্তব্যে কঠোরতা থাকতে পারে, তবে তা মার্জিত ভাষায় হওয়া দরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আপসহীন ছিলেন। নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও তার রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শূন্যতা তৈরি হয়েছে। তবে জীবদ্দশায় তিনি শেখ হাসিনা সরকারের পতন দেখে যেতে পেরেছেন—এটি তার কাছে কিছুটা সান্ত্বনার বিষয়। দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় রুহুল আমিন গাজীর ওপর নানা ধরনের নিপীড়ন ও হয়রানি হয়েছে। তার মুক্তির দাবিতে প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে আমিও উপস্থিত ছিলাম।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংকটের সময় প্রেস ক্লাব অনেক ক্ষেত্রে বিরোধী মতপ্রকাশ ও কর্মসূচি পালনের একটি পরিসর তৈরি করেছিল। তবে একপর্যায়ে প্রেস ক্লাবও সরকারি চাপের বাইরে থাকতে পারেনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সভা-সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার থাকতে হবে। বিরোধী দলের কর্মসূচি নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের কর্মসূচি পালনের অধিকারকে সম্মান করা উচিত।

সাম্প্রতিক লংমার্চের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া না হয়। গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি, তাহলে বিরোধী দল তাদের কর্মসূচি করবে, কথা বলবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের ওপর নির্ভরশীল বা অন্য কোনো রাষ্ট্রের ‘পেছনের উঠান’ হিসেবে পরিণত করা উচিত নয়। দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশকেই নির্ধারণ করতে হবে এবং অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিজেদের সক্ষমতায় মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে এবং রাজনৈতিক কর্মসূচিও থাকবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো মৌলিক প্রশ্নে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে অতীতের কর্তৃত্ববাদী পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

The post রাজনৈতিক সমালোচনা কঠোর হলেও ভাষা যেন শালীন হয়: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোরে ভ্যানচালক ইখলাস হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২
যশোর: যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে নিখোজের তিনদিন পর ইখলাস (২৯) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ইখলাসের ভ্যান ছিনতাই করতে তাকে চেতনানাশক খাইয়ে হত্যা করে মরদেহ কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হয়েছিল বলে গ্রেফতার হওয়া দুইজন স্বীকারোক্তি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. মেহেদী হাসান এবং বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। নিহত ইখলাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইখলাস ভ্যান নিয়ে ভাড়ায় বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মারুফ মল্লিকের ব্রয়লার ফার্মের পেছনে কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ইখলাসের বলে শনাক্ত করেন। পরবর্তীতে ইখলাসের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।’

তিনি জানান, মামলার তদন্তে তার নেতৃত্বে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি.) মোল্লা রেজাউল করিমসহ পুলিশের একটি দল কাজ শুরু করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে প্রথমে মেহেদী হাসানকে (২৯) সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার গঙ্গানন্দপুর এলাকা থেকে আশরাফুল আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দু’জনই ইখলাসকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ভ্যানটি ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে ইখলাসকে হত্যার পরিকল্পনা করা হয়। কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে পান করানো হয়। এরপর গলায় ফাঁস দিয়ে এবং পানিতে চুবিয়ে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার অভিযুক্ত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

The post যশোরে ভ্যানচালক ইখলাস হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের
টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) অ্যাজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরেন।

পাশাপাশি আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান।

The post টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
ঢাকা: রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ নতুন এ তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দীন চৌধুরী ছুটিতে থাকায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত করা লাইসেন্সের আওতাভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে সেগুলো অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সভুক্ত একটি আগ্নেয়াস্ত্র নিজে কিংবা কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করেননি।

এ ছাড়া অস্ত্রের লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে গত ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন।

২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন অভিযোগে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তবে অস্ত্র মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

The post অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকা ফেটে প্রাণ গেল চালকের
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা ঘাট এলাকায় বালুবাহী ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আবুল আক্তার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল আক্তার ট্রাক্টরে করে বালু নিয়ে হড়মা ঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে ট্রাক্টরের সামনের একটি চাকা হঠাৎ ফেটে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

The post চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকা ফেটে প্রাণ গেল চালকের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নাটোরে বিরোধের জেরে শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
নাটোর: নাটোরে শিশুদের বিরোধের জেরে এক শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঢাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের নাটোরের চেয়ারম্যান রোড এলাকার বাসার ভাড়াটিয়া নাটোর পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল শাকিল। ভাড়াটিয়া শাকিলের ৪ বছরের মেয়েশিশুর সঙ্গে খেলাধুলার সময় বিরোধ তৈরি হয় বাসা মালিক মাহমুদুল হাসানের সাড়ে ৮ বছরে ছেলেশিশু বায়েজিদের।

এর জেরে, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল শিশু বায়েজিদেকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ডান হাতের আঙ্গুল কেটে দেয়। ঘটনাস্থলে গিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এদিকে, কনস্টেবল শাকিল তার মেয়েশিশুর ওপর নির্যাতনের মৌখিক অভিযোগ করে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন।

The post নাটোরে বিরোধের জেরে শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার
পাবনা: পাবনার ফরিদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিউল করিম সোহান হত্যা মামলার নয় মাস পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি সংবাদপত্র অফিসে সম্মেলন করেছেন নাফিউলের বাবা-মা।

সংবাদ সম্মেলন নাফিউল মা-বাবা বলেন, গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আমার ছেলে। গত ৯ জুন সকালে বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে নাফিউলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘটনার পর গত ৪ আগস্ট নাফিউলের মা নাসিমা আক্তার ছয়জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তবে পরিবারের অভিযোগ, নয় মাস পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও দাবি তাদের।

এদিকে, মামলা করার পর থেকেই আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের হুমকি-ধামকি ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নাফিউলের বাবা-মা। এমনকি মারধরেরও অভিযোগ করেছেন তারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নিহতের স্বজনরা।

পরিবারের অভিযোগ, তদন্তের গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট এখনো না আসায় মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত ফরেনসিক রিপোর্ট সংগ্রহ, নিরপেক্ষ তদন্ত এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাফিউলের বাবা-মা।

The post ৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান চালায় একটি বিজিবি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত এসব মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।

The post কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী সুমন মোল্লা (১৩) ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সুমনের অভিযোগ, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ খন্দকার তাকে স্কুল থেকে ডেকে নেন। পরে ওই ছাত্রীর সামনে তাকে মারধর করা হয়। তবে ওই ছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করা হলে সে সুমনের বিরুদ্ধে বিরক্ত করার অভিযোগ অস্বীকার করে। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য সুমনকে ভয়ভীতি দেখিয়ে সাজ্জাদ স্কুল থেকে চলে যান বলে অভিযোগ করেন সুমন।

ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদারের সই করা এক বিজ্ঞপ্তিতে সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

সুমনের খালু সায়েম কাজী বলেন, ‘স্কুলের ভেতরে একজন কিশোর শিক্ষার্থীকে কেন মারধর করা হলো, সেটি তদন্ত করে দেখা দরকার। স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা। সেখানে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি জানান, সুমনের বাবা-মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে সুমন ও তার ছোট ভাই হাসুয়া গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।

অভিযোগের বিষয়ে মো. সাজ্জাদ খন্দকারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।

The post স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভাষণ বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি ধারণ করে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের দ্বিতীয় দিনের কর্মসূচি তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন জানান, বৃহস্পতিবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সার্বিক আশা-আকাঙ্ক্ষা, গভীর আবেগ ও অনুভূতিকে ধারণ করে তিনি বাংলায় বাংলাদেশের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

তিনি জানান, সফরের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক সহায়তা সংস্থা গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হয়। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ‘স্মার্ট ফার্মার কার্ড’-এর মাধ্যমে উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে দেশে নিজস্ব ভ্যাকসিন উৎপাদন এবং সরকারের ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এসব নিয়োগের ৮০ শতাংশ নারী কর্মী হবেন বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, স্বাস্থ্য ও কৃষি খাতে গেটস ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তা এবং যৌথ অংশীদারত্বের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। শিগগিরই প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন তিনি।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সরকারের সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৭ সাল থেকে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। সময়ের সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের ব্যবস্থাপনার চাপ বাংলাদেশের ওপর বাড়ছে। এ কারণে বাংলাদেশ আরও বড় ও সুনির্দিষ্ট আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বা অভিবাসনের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী কর্মীদের নিরাপত্তা, স্বার্থরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব পায় বলে জানান মাহ্দী আমিন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের উচ্চপর্যায়ের ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্ট ট্রানজিশন’ সভায়ও বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো ও গ্রিন এনার্জি চালুর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

বাণিজ্যিক কূটনীতির ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন মাহ্দী আমিন। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বোয়িংয়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

The post জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‎মশক নিধন কার্যক্রমে দুর্নীতি অনুসন্ধানে ডিএনসিসিতে দুদকের অভিযান
‎ঢাকা: ‎ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

‎জানা গেছে, মশার ওষুধ ও যন্ত্রপাতি কেনায় অনিয়ম, মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক ক্রয় এবং বিভিন্ন কর্মসূচির নামে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তথ্য যাচাই করতে ডিএনসিসিতে অভিযান চালানো হয়। অভিযানে দুদকের টিম সংশ্লিষ্ট দফতর থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওঁয়া হবে।

‎এর আগে, গত ১৬ সেপ্টেম্বর মশা নিধনে ভেজাল কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছিল দুদক। ওই অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।

‎অভিযোগ ঠিকাদারি চক্র, ল্যাব কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একই ধরনের অভিযোগ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ডিএনসিসিতে মশক নিধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম-দুর্নীতি, মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক ক্রয় এবং সামাজিকভাবে/বিজ্ঞান ভিত্তিকভাবে কার্যকর প্রমাণিত না হওয়া বিভিন্ন কর্মসূচির নামে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়ে অভিযানটি পরিচালিত হয়।

‎অন্যদিকে, সিলেট অঞ্চলে অবস্থিত জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকের লেজারে পরিশোধিত বিল লিপিবদ্ধকরণে কারসাজি করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানান দুর্নীতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এই অভিযান পরিচালনা হচ্ছে বলে জানা গেছে।

The post ‎মশক নিধন কার্যক্রমে দুর্নীতি অনুসন্ধানে ডিএনসিসিতে দুদকের অভিযান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ভিসিকে পুনর্বহালের দাবিতে চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠিও পাঠ করেন।

মানববন্ধনে শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।

শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকরা র‍্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।

The post ভিসিকে পুনর্বহালের দাবিতে চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসি’র
ঢাকা: রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত ওই সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তারা নিজেরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।

ডিএসসিসি প্রশাসক জানান, কেবলমাত্র রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত জায়গায় নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে প্রশাসক বলেন, বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক প্রায় এক ঘণ্টারও বেশি সময় উপস্থিত থেকে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

The post পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসি’র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আসিয়ান কাপে জামালদের লক্ষ্য ৩-৪ পয়েন্ট, স্বপ্ন বিশ্বকাপ
জাতীয় দলের হয়ে দীর্ঘ দিনের পথচলায় অনেক উত্থান-পতন দেখেছেন জামাল ভূঁইয়া। এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার সামনে নতুন লক্ষ্য—বাংলাদেশকে নিয়ে আরও বড় মঞ্চে পৌঁছানো। সেই স্বপ্নের পথে আপাতত সামনে ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য অন্তত ৩ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করা।

আজ মাঠে গড়াচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপ। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ—১৮১ নম্বরে। ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর রয়েছে ১৪৮ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানকে পাশ কাটিয়েই নিজেদের লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি।’

গ্রুপের শক্তির হিসাবটা বাংলাদেশের অধিনায়কের অজানা নয়। বরং সেই বাস্তবতা মাথায় রেখেই পয়েন্টের লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। জামালের ভাষায়, ‘আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।’

প্রথমবার আয়োজিত এই আসরে মোট আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। দুই গ্রুপের শীর্ষ দল খেলবে ফাইনালে। আর রানার্সআপ দুটি দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

শুধু আসিয়ান কাপ নয়, এই টুর্নামেন্টে থেকে আরও বড় স্বপ্ন দেখছেন জামাল, বিশ্বকাপ। বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্ন তার। জামাল বলেন, ‘বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি… সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে!’

সেই বড় স্বপ্নের আগে অবশ্য আসিয়ান কাপেই নিজেদের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। মালয়েশিয়ার পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে জামালের দল। শক্ত দল নিয়েই আসিয়ান খেলতে গেছে বাংলাদেশ। দেখা যাক, এই টুর্নামেন্টে জামাল-হামজারা কতদূর এগুতে পারেন।

The post আসিয়ান কাপে জামালদের লক্ষ্য ৩-৪ পয়েন্ট, স্বপ্ন বিশ্বকাপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকার চারপাশের নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ঢাকা: ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ‘ঢাকার চারপাশের নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘রাজধানীর পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে নদী ব্যবস্থাপনা করতে হবে।’

তিনি বলেন, ‘বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। নদীতে শিল্পবর্জ্য ও কঠিন বর্জ্য ফেলা বন্ধ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নদী দূষণ নিয়ন্ত্রণ কোনো একক মন্ত্রণালয় বা সংস্থার পক্ষে সম্ভব নয়। পানি সম্পদ, পরিবেশ, নৌপরিবহণ, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, শিল্প, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নদীতীরবর্তী জনগণ, শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে জলাবদ্ধতা, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জনদুর্ভোগ বাড়ে। তাই নদীর সঙ্গে সংযুক্ত খাল ও জলাধারগুলোও সংরক্ষণ করতে হবে। নদী ও খালের সংযোগ পুনঃস্থাপন এবং প্রয়োজন অনুযায়ী খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।’

মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে দেশব্যাপী নদ-নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদীয় সর্বদলীয় গ্রুপ বাংলাদেশের মহাপরিচালক মাহবুবা রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশবিষয়ক কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী কাউন্সিলর ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেইজা, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শার্লে এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ অনেকেই।

The post ঢাকার চারপাশের নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকার যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ
ঢাকা: ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বড়েো শহরগুলোতে মানুষের চলাচল সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর প্রভাব পড়ে অর্থনীতিতে। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।’ প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে।’ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা নিজ নিজ সিটি করপোরেশনের চলমান কার্যক্রম তুলে ধরেন। ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post ঢাকার যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আরও ১১টি বোয়িং কেনার চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি উপলক্ষে বাংলাদেশ ও বোয়িংকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।

The post আরও ১১টি বোয়িং কেনার চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
ঢাকা: কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে আজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।

একই সঙ্গে এ মামলায় গ্রেফতার তিন আসামির জামিন আবেদনের ওপর আদেশও আজ দেওয়া হতে পারে।

মামলাটিতে বর্তমানে চার আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান।

অন্যদিকে শেখ হাসিনাসহ সাত আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই দিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

ওই দিন মিফতাহ উদ্দিন, মাহবুব আলম ও আনোয়ার লতিফ খানের জামিন আবেদনের ওপরও শুনানি শেষ করেন আসামিপক্ষের আইনজীবী তবারক হোসেন। এসব আবেদনের ওপর আদেশ দেওয়ার জন্যও আজকের দিন নির্ধারিত রয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে ৭ সেপ্টেম্বর নির্ধারিত হাজিরার দিনে গ্রেফতার চার আসামি ট্রাইব্যুনালে উপস্থিত হলেও পলাতক সাত আসামি আত্মসমর্পণ করেননি। পরে তাদের পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে একরামুল হককে অবৈধভাবে আটক ও অপহরণ, বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধ সংঘটনে সংশ্লিষ্টতা, প্ররোচনা ও সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। আজকের শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

The post হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশ চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী: ড. মঈন খান
ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশ চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী। তা সে অবকাঠামোগত উন্নয়ন হোক, প্রযুক্তিগত উদ্ভাবন হোক, বা বৃহৎ পরিসরে ডিজিটালাইজেশনই হোক। একই সঙ্গে, আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র সরকার-থেকে-সরকার’ পর্যায়ের সহযোগিতাই যথেষ্ট নয়; আমাদের অবশ্যই চীনা ও বাংলাদেশিদের মধ্যে আরও বেশি ‘জনগণের সাথে জনগণের’ যোগাযোগের সুযোগ প্রদান করতে হবে, আমাদের সেই সুযোগ তৈরি করতে হবে।

বুধবার রাতে (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চীনের ৭৭তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান আরো বলেন, বাংলাদেশ চীনকে আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। আমাদের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিল্প এবং সর্বোপরি সংস্কৃতির ক্ষেত্রে বিস্তৃত। বিগত দশকে চীনের রাষ্ট্রপতির এ দেশে ঐতিহাসিক সফর থেকে শুরু করে মাত্র কয়েক মাস আগে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর পর্যন্ত যে উচ্চ পর্যায়ের মতবিনিময় হয়েছে, তা যুগান্তকারী প্রকল্প এবং চুক্তিগুলোর পথ প্রশস্ত করেছে; যা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে অব্যাহত সহায়তা করে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন সমর্থন দেয়, বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের বৃহত্তর ভূমিকা পালনকে সমর্থন করে। এই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম চীন সফর করেছেন। যার মাধ্যমে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি অংশীদারিত্বমূলক ‘চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’-এ উন্নীত করেছে। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘমেয়াদী উন্নয়নে একটি শক্তিশালী গতি সঞ্চার হয়েছে।

তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। চীন-বাংলাদেশ বন্ধুত্ব উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করে এবং এটি সময়ের স্রোতের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো ঝড়ই আমাদের এই সম্পর্কের সামনের দিকে এগিয়ে যাওয়াকে রুখে দিতে পারবে না।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দেশি-বিদেশি কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধি অংশ নেন।

The post বাংলাদেশ চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী: ড. মঈন খান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ পক্ষের হট্টগোল-হাতাহাতি
কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হট্টগোল ও হাতাহাতিতে রূপ নেয়। পরে কয়েকজন চেয়ার তুলে একে অপরের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মতবিনিময় সভা বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সভার কার্যক্রম আবার শুরু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ‘ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথাকাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে কাজ কাজ করা হচ্ছে।’

The post প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ পক্ষের হট্টগোল-হাতাহাতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি
ঢাকা: কক্সবাজার ও পটুয়াখালকীসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই আশঙ্কায় দেশের সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূলীয় ও নদীবন্দর এলাকার সাধারণ মানুষ এবং জলযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্তমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

The post দেশের ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুমিল্লার ১৮ থানায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযান, আটক ৬২৪
কুমিল্লা: কিশোর গ্যাং ও উঠতি বয়সি অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর)  সন্ধ্যার পর জেলার ১৮টি থানার পুলিশ একযোগে অভিযান শুরু করে, চলে সারারাত ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না এবং তাদের পূর্বের কোনো অপরাধের রেকর্ড আছে কি না-তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সি কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ ও তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে যেখানে বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬, বুড়িচং থানায় ৫০, মনোহরগঞ্জ থানায় ৪১, দাউদকান্দি থানায় ৫৯ ও লাকসাম থানায় ৩৫ জন আছে। অন্য থানায় আটক ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযান শুরুর পর গতকাল রাত আটটা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, সদর দক্ষিণ মডেল থানাসহ বিভিন্ন থানার সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। কিশোরদের আটকের খবর পেয়ে থানায় ছুটে আসেন তারা। গভীর রাত পর্যন্ত তাদের অনেকে থানার বাইরে অপেক্ষা করেন।

The post কুমিল্লার ১৮ থানায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযান, আটক ৬২৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে হকিতে অবশেষে জয়ের খাতা খুলল বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় পুরুষ হকির ম্যাচে শ্রীলঙ্কাকে কোনো সুযোগ না দিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জিমি-আমিরুলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রোমান সরকারের দল।

শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। একটি গোল আসে মাহবুব হোসেনের স্টিক থেকে।

আক্রমণে বাংলাদেশের আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণ পেনাল্টি কর্নারের সংখ্যা। পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয় লঙ্কান ডিফেন্ডারদের। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল করে ব্যবধান কমালেও সেটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি।

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে নিশ্চয় আত্মবিশ্বাসী করবে! গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে এরপর ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

The post শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু
চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও বউয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।

নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার পূর্ব জলদিতে বউ জমিলা আক্তার এবং শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ রাশেদ তাদের ঝগড়া থামাতে গেলে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিলা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে (২৩ সেপ্টেম্বর) চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, বউ-শাশুড়ির মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে রাশেদের মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

The post বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আসামিদের প্রকৃত বয়স জানতে বায়োলজিক্যাল টেস্ট করার দাবি অপ্রতিমের মায়ের
কুবি: কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রকৃত বয়স যাচাইয়ে বায়োলজিক্যাল টেস্ট করার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে তার ভূমিকার কারণে কোন প্রতিশোধের অংশ হিসেবে অপ্রতিমকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল কিনা, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কোটবাড়ির নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন অপ্রতিমের মা।

অভিযুক্তদের বয়স প্রসঙ্গে ড. নাহিদা বেগম বলেন, ‘মাইনর বলে ওদের যদি এখন সংশোধনাগারে রাখা হয়, ওরা আদতে মাইনর কিনা- এটা আমি জানতে চাই। আমাদের প্রচলিত আইনে যাদের শিশু বা মাইনর বলা হয়, সেই বয়সটা ভোটার আইডি বা জন্মনিবন্ধনের ভিত্তিতে দেখা হবে, নাকি বায়োলজিক্যাল টেস্ট করা হবে? ওদের প্রকৃত বয়স কত, সেটা বের করা হোক।’

তিনি বলেন, ‘আমার ছেলে তো মারা গেছে। ওদের ফাঁসি হলেও আমি আমার ছেলেকে ফেরত পাব না। কিন্তু ওরা যখন পাঁচ বছর, দশ বছর পর সংশোধনাগার থেকে ফিরবে, তখন আমি ও আমার স্বামী নিরাপদ থাকব কি না? যে ছাত্র-ছাত্রীরা ওর জন্য আন্দোলন করছে, তারা কি নিরাপদ থাকবে? এভাবে আর কত মায়ের বুক খালি হবে?’

অপ্রতিমকে পরিকল্পিতভাবে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে টার্গেট করা হয়েছিল কি না, এমন সম্ভাবনাও তদন্তে খতিয়ে দেখার দাবি জানান তার মা। তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে পরিকল্পনা করে মেশা হয়েছে কি না, একটা নির্দিষ্ট সময়ে ওদের সঙ্গে ওর যোগাযোগ তৈরি হয়েছে কি না, এসব বিষয় তদন্ত হওয়া দরকার। সঠিক তথ্যটা বের হয়ে আসুক।’

মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে ড. নাহিদা বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে থাকাকালে কয়েক দফা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিলেন। এসব অভিযানে বহিরাগতদের আটক, মাদকদ্রব্য ধ্বংস এবং পুলিশে সোপর্দসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তার ভাষ্য, ‘প্রথম দিনের তদন্তে এই প্রসঙ্গটা ওঠার পর আমি বিষয়টি নিয়ে ভাবছি। আমি যখন ভারপ্রাপ্ত প্রক্টর ছিলাম, তখন দফায় দফায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলাম। সেখানে বহিরাগত ধরা হয়েছে, গাঁজা নষ্ট করা হয়েছে, কাউকে পুলিশে দেওয়া হয়েছে, কারও মুচলেকা নেওয়া হয়েছে। যারা এসব সরবরাহ করত, তাদের কারও মধ্যে আমার ওপর ক্ষোভ তৈরি হয়েছিল কি না, সেটিও তদন্তে থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘যদি আমার ওপর কোনো রাগ থেকে থাকে, তারা আমাকে টার্গেট করতে পারত। কিন্তু আমার ছেলের সঙ্গে পরিকল্পিতভাবে মিশে, আমার ছেলের কোনো ক্ষতি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছিল কি না আমি সেই সত্যটা জানতে চাই।’

অপ্রতিমের সঙ্গে কয়েকজন সিনিয়রের যোগাযোগ নিয়েও আগে থেকেই তিনি উদ্বিগ্ন ছিলেন বলে জানান। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছোটবেলা থেকেই অপ্রতিমের সহজ সম্পর্ক ছিল এবং সে সবাইকে আপনজন মনে করত।

অপ্রতিমের বাইক ও আইফোনের প্রতি আগ্রহ নিয়েও কথা বলেন তার মা। তিনি বলেন, ‘বাইকের প্রতি ওর এই আগ্রহটা একটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছিল। কেউ হয়তো ওকে বাইকে চড়িয়েছে, উৎসাহ দিয়েছে। আমরা যে ভিডিওটা দেখেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে ওকে সামনে বসানো হয়েছে এবং পেছন থেকে ধরে ভিডিও করা হয়েছে।’

আইফোন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইফোনের প্রতি ওর খুব বেশি আগ্রহ ছিল না। ছোট ছোট ছবি তোলার জন্যই আইফোনটি কেনা হয়েছিল। এর বাইরে আইফোন নিয়ে ওর বিশেষ কোনো আগ্রহ ছিল না।’

অপ্রতিমকে কীভাবে বড় করেছেন, সে প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে ড. নাহিদা বলেন, তিনি ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর লক্ষ্য নিয়ে বড় করেননি। বরং তাকে স্বনির্ভর, মানবিক ও পৃথিবীকে নিজের মতো করে চিনতে শেখাতে চেয়েছিলেন। আমি কখনো চাইনি আমার বাচ্চা ফার্মের মুরগির মতো বড় হোক। আমি চেয়েছি আমার ছেলে দেশ-বিদেশ ঘুরে বেড়াবে, প্রত্যেকটা কাজে সেলফ ডিপেন্ডেন্ট হবে। ও ফটোগ্রাফি শিখুক, সাইক্লিং শিখুক, সাঁতার শিখিয়েছি, কারাতে শিখিয়েছি, এক বছর নাচও শিখেছে।

নিজের অভিভাবকত্বের ধরন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে শেখাইনি যে অমুক খারাপ মানুষ, অমুক ভুল মানুষ। আমি চেয়েছি ও আস্তে আস্তে বড় হোক, পৃথিবীকে চিনুক। এটা যদি আমার ভুল হয়, আমি মাফ চাই।’

অপ্রতিম হত্যার ঘটনায় কোনো সম্ভাবনাকেই তদন্তের বাইরে না রাখার আহ্বান জানিয়ে তার মা বলেন, ‘আমার ছেলে চলে গেছে। এরপর ওরা বের হয়ে এসে আরেকটা অপরাধ করুক- আমি সেটা চাই না। এই রাস্তাগুলো যেন বন্ধ হয়ে যায়।’

The post আসামিদের প্রকৃত বয়স জানতে বায়োলজিক্যাল টেস্ট করার দাবি অপ্রতিমের মায়ের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শীতকালীন আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন কৃষকদের
টাঙ্গাইল: শীত আসতে এখনো প্রায় তিন মাস বাকি। কিন্তু অনুকূল আবহাওয়া, আধুনিক প্রযুক্তি ও নিবিড় পরিচর্যায় আশ্বিনের শুরুতেই টাঙ্গাইলের দিগন্তজোড়া মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালীন আগাম সবজির সবুজের সমারোহ। বর্তমানে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এই এলাকার কৃষকরা। মানসম্মত বীজ ব্যবহারের কারিগরি সহায়তা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে ভালো দাম পাওয়ার লক্ষ্যে শীতকালীন সবজি চাষে সফলতার স্বপ্ন কৃষকদের চোখে-মুখে।

জেলার বিভিন্ন উপজেলায় এরই মধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। যার মধ্যে মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, দেশি লাউ, গাজর ও শিম উল্লেখযোগ্য। বিশেষ করে টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল, ধনবাড়ি, সখিপুর এবং যমুনা ও ধলেশ্বরীর অববাহিকার চরাঞ্চলের কৃষি জমিগুলো এখন হরেক রকমের সবজিতে ভরে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা সফলভাবে ফসল উৎপাদন করছেন।

সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলায় দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সারি সারি শাক-সবজির আবাদ। বেশিরভাগ কৃষি জমিতে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লালশাক, পালং শাকসহ হরেক রকমের শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। কোথাও কোথাও এরই মধ্যে আগাম জাতের লালশাক, মুলা ও লাউ বাজারে উঠতে শুরু করেছে।

মৌসুমের শুরুতে এসব নতুন সবজির বেশি চাহিদা থাকায় বাজারে বেশ ভালো দাম পাচ্ছেন কৃষকরা। অধিক ফলন ও কাঙ্ক্ষিত লাভের আশায় কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন এ অঞ্চলের কৃষক-কৃষাণীরা। কেউ নতুন চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কেউ চারাগাছের গোড়ায় মাটি দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত নিড়ানি ও রোগবালাই দমনে বালাইনাশক ছিটাতে। শুধু পুরুষরাই নন, সবজি পরিচর্যা ও চারা উৎপাদনে সমান তালে ভূমিকা রাখছেন গ্রামীণ নারীরাও।

স্থানীয় সবজি চাষিরা জানান, সাধারণ সময়ের চেয়ে আগাম সবজি বাজারে তুলতে পারলে দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত লাভ করা যায়। লাভজনক দিক বিবেচনা করে গত কয়েকবছর ধরে টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে বড় পরিসরে শীতকালীন আগাম সবজি চাষের ধুম পড়েছে। বিশেষ করে যমুনা ও ধলেশ্বরী নদীর চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের উর্বর মাটি আগাম সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছরই এ জেলায় আবাদের পরিধি বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলের সবজি প্রতিদিন ট্রাকবোঝাই হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরবরাহ করা হচ্ছে।

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন আগাম সবজি। ছবি: সারাবাংলা

মধুপুর উপজেলার দরিহাসিল গ্রামের কৃষক রায়হান কাজী ফুলকপি খেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে সবুজে সবুজে ভরে উঠতে শুরু করেছে তার ফসলি জমি। সারি সারি ক্যাপটেন ও উইনার জাতের ফুলকপি শোভা পাচ্ছে তার ৭০ শতাংশ জমিতে। সারাবাংলার এই প্রতিবেদককে তিনি জানান, তার ৭০ শতাংশ জমিতে ১৬ হাজার ক্যাপটেন ও উইনার জাতের ফুলকপি চারা রোপণ করেছেন। এ পর্যন্ত খরচ হয়েছে ১ লাখ টাকার কিছু বেশি। মাস দুই পর কপি বিক্রি করতে পারবেন। ভালো ফলন ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারলে খরচ বাদে আড়াই থেকে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন সবজির বাজারদর ভালো ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায়নি। তাই লাভের আশায় দ্রুত শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছি।’

ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের কৃষক রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘একমাস আগে ৪০ শতাংশ জমিতে শিম ও লাউ চাষ করেছি। গাছগুলো অনেক ভালো হয়েছে, এরই মধ্যে কিছু কিছু গাছে ফল আসা শুরু হয়েছে। আশা করছি এ বছর ফলন ভালো হবে। ন্যায্য দামে বিক্রি করতে পারলে লাভও হবে বেশ।’

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম সারাবাংলাকে বলেন, ‘আগাম জাতের ফুলকপি যেমন সুস্বাদু, তেমনি এর ভেষজ গুণও রয়েছে। প্রণোদনার মাধ্যমে কৃষি কর্মকর্তার সহায়তায় মধুপুর উপজেলার দুই হেক্টর জমিতে এবার মাঠ প্রদর্শনীর মাধ্যমে এ চাষ সম্প্রসারিত করা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় সার ও সহযোগিতা দেওয়া হয়েছে।’ এ পদ্ধতিতে আগামীতে উপজেলার আরও অনেক কৃষককে আগাম সবজি চাষে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব মাহমুদ সারাবাংলাকে জানান, এ বছর টাঙ্গাইলে ১১ হাজার ৪৫০ হেক্টর কৃষি জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২২০ মেট্রিক টন।

তিনি আরও জানান, কিছু কিছু এলাকায় অধিক লাভের আশায় কৃষকরা এরই মধ্যে শীতকালীন আগাম সবজি চাষ শুরু করেছেন। তবে অক্টোবর থেকে শীতকালীন সবজি চাষে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়বেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষকরাও লাভবান হবেন।

The post শীতকালীন আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন কৃষকদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান তারেক রহমানের
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এককভাবে নয়, সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০ দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ’ বিষয়ক উচ্চপর্যায়ের সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮ শতাংশ পর্যন্ত পানিতে তলিয়ে যেতে পারে। এতে কোটি কোটি মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশের সমপরিমাণ। একই সঙ্গে খাদ্যনিরাপত্তাও গুরুতর ঝুঁকির মুখে রয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য রয়েছে। পাটজাত পণ্য, পরিবেশবান্ধব পরিবহন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও সার্কুলার অর্থনীতির উদ্যোগসহ সবুজ শিল্পের প্রসার ঘটানো হচ্ছে। পাশাপাশি জাতীয় কার্বন বাজার গড়ে তোলার কাজ চলছে।

তবে এসব লক্ষ্য এককভাবে বাংলাদেশের পক্ষে অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে এখন সম্মিলিত পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

পাঁচ দফা প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উচ্চপর্যায়ের সভায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবগুলো হলো—

১. প্যারিস চুক্তিতে নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা বজায় রাখতে বিশ্বব্যাপী গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমাতে হবে।

২. জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খাতে পূর্বানুমেয় ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করতে হবে।

৩. জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করে ন্যায্য ও সমতাভিত্তিক জলবায়ু উত্তরণ সম্ভব করতে হবে।

৪. সহজলভ্য অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করতে হবে।

৫. ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং নিয়মিতভাবে এর অর্থ পুনঃপূরণ করতে হবে।

২৫ কোটি গাছ লাগাবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের বাজেটে জলবায়ু অভিযোজনের জন্য প্রায় ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া বাংলাদেশ বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ করা হচ্ছে।

পাশাপাশি পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের এসব পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক অংশীদারত্ব প্রত্যাশা করে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

The post জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান তারেক রহমানের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিমান ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর
ঢাকা: বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে আরও ১১টি অত্যাধুনিক বোয়িং উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে একটি সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডারসেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, আজকের এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের বহর পরিকল্পনার সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার আলোকে এই ক্রয়াদেশ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়িংয়ের সঙ্গে আমাদের যে কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তা উড়োজাহাজ সরবরাহ ও পরবর্তী সহায়তা ব্যবস্থাপনার বিষয়ে আমাদের আস্থা জুগিয়েছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বাংলাদেশে বসবাসকারী জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান যোগাযোগের চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছরগুলোতে দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য একটি বিস্তৃত ও সুপরিকল্পিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি সম্পাদিত হয়েছে।

তিনি জানান, নতুন এই চুক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে এটি বিমানের পরিচালন সক্ষমতা, পরিচালনাগত নমনীয়তা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে প্রয়োজনীয় সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও এই চুক্তি সহায়ক হবে।

রুমী এ হোসেন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় অগ্রাধিকার, প্রযোজ্য আইন ও বিধিবিধান এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতের ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও তার বহর ও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নিয়মিতভাবে পর্যালোচনা করবে।

The post বিমান ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে দেওয়া বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তার প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন; রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ; পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত; ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং মাদকপাচার, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারে সহিংসতার কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এখনো অব্যাহত রয়েছে। প্রতিবছর শিবিরগুলোতে হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সঙ্গে আরও একটি প্রজন্ম যুক্ত হচ্ছে।’

মানবিকতার তাগিদে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিবিরগুলোতে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রায় ছয় হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে তাদের শিশুরা মিয়ানমারের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা পাচ্ছে। রোহিঙ্গা তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে রাখাইন রাজ্যে তাদের পুনঃএকীভূত হওয়ার প্রস্তুতি থাকে।’

তবে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বিপুল আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা মানবপাচার, অবৈধ অভিবাসী পাচার, মাদকপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধের ঝুঁকি তৈরি করছে। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছেন। একটি দেশে অমীমাংসিত থেকে যাওয়া সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জে পরিণত হতে পারে।’

মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার আবেদন করা হয়েছিল। ২০২৬ সালের জন্য সেই আবেদন কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে, যা শুধু ন্যূনতম জীবনরক্ষাকারী প্রয়োজন মেটানোর জন্য।’

তিনি বলেন, ‘এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না।’ বাংলাদেশের পাশে অব্যাহতভাবে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাদের সহায়তা বেশি প্রয়োজন।’ তবে মানবিক সহায়তার উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘অনির্দিষ্টকাল ধরে এই দায়িত্ব শুধু বাংলাদেশের ওপর বহন করার প্রত্যাশাও করা যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংকটের উৎপত্তি মিয়ানমারে। এর সমাধানও মিয়ানমারেই নিহিত। কিন্তু রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো গভীরভাবে উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখনো জোরপূর্বক নিয়োগ, নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম এবং অন্যান্য ধরনের নিরাপত্তাহীনতাসহ গুরুতর লঙ্ঘন ও নির্যাতনের শিকার হচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই গুরুতর লঙ্ঘনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। ফলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিস্থিতি এখনো নিশ্চিত হয়নি।’

প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান।

দ্বিতীয় প্রস্তাবে রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিজভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। এতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে আস্থা তৈরি হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিতের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

চতুর্থ প্রস্তাবে টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি নিশ্চিতের প্রচেষ্টায় গাম্বিয়ার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। আন্তর্জাতিক বিচারিক ও তদন্তব্যবস্থাগুলোকে অব্যাহত সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুতর অপরাধের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

পঞ্চম প্রস্তাবে মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক। তারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং তাদের অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজ ঘরে ফিরে যেতে পারে—বাংলাদেশের প্রত্যাশা সেটিই।’

প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করা হলে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মানবিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে।’

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ভাগ্য যেন নিপীড়ন, বিতাড়ন ও বাস্তুচ্যুতির আরেকটি গল্প হয়ে না থাকে। বরং তা যেন ন্যায়বিচার, মর্যাদা ও আশার গল্প হয়ে ওঠে। এই গল্পের সূচনা এখনই হওয়া প্রয়োজন।’

The post রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘জলবায়ু পরিবর্তনে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে’
খুলনা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এ উপকূল আমাদের, আমরা নিজেরাই এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবো। তবে সেজন্য প্রয়োজন আমাদের সদিচ্ছা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনা সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এটি বাস্তবায়িত হলে আমরা বুক ভরে শ্বাস নিতে পারবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি সবুজ বনায়ন গড়ে উঠবে। এছাড়া সরকার বর্জ্য ব্যবস্থাপনায়ও গুরুত্ব দিচ্ছে যা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। জলবায়ু পরিবর্তনে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায়।’

সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনীশ কুমার আগরওয়াল।

সমাপনী বক্তব্য রাখেন সম্মেলন সমন্বয়ক ও জেজেএসের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসাইন।

দিনব্যাপী বিভিন্ন সেশন, আলোচনা, শিশুদের দাবি উপস্থাপন, পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শেষ।

The post ‘জলবায়ু পরিবর্তনে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: সাদ্দাম
খুলনা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু এ প্লাস পেলেই হবে না, মেধার সঙ্গে সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খুলনার রূপসা ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই উপজেলার জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, “এ প্লাস’ জীবনের প্রথম ধাপের সাফল্য, চূড়ান্ত অর্জন নয়। আবার ‘এ প্লাস’ না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। সামনে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। বিশ্ব অর্থনীতি ও শিল্পের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে তরুণদের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।”

তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় না দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘এখন তোমাদের টিকটক আর ফেসবুক ব্যবহার করার সময় নেই। এগুলোর মতো হাজারো প্ল্যাটফর্ম তৈরি করার যোগ্যতা অর্জন করতে হবে।’ তার আহ্বান, মেধা, সততা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে।

রজনীগন্ধার ফুলের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ফুল যতক্ষণ তার রূপ, রস ও গন্ধ ধরে রাখে, ততক্ষণ তার মূল্য থাকে। পচে গেলে সেটি ফেলে দেওয়া হয়। একইভাবে মেধার মাধ্যমে পাওয়া সামাজিক মর্যাদা ধরে রাখতে হলে প্রতিনিয়ত নিজেকে যোগ্য করে তুলতে হবে।’

তিনি বলেন, ‘শুধু মেধা থাকলেই হবে না, সততা না থাকলে সেই মেধা সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে।’ সরকারি সেবা খাতে অনিয়ম ও ঘুষের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের সেবা করার জন্য নিয়োজিত কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। ঘুষ ও দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।’

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের চেয়ে পরীক্ষায় পাস ও ভালো ফলের দিকে বেশি মনোযোগী হয়ে পড়েছে। গাইডনির্ভর পড়াশোনায় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও সৃজনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে, শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করা জরুরি।’

দেশের দারিদ্র্য ও সরকারি বাজেট নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, বিপুল অর্থ বরাদ্দ থাকলেও সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পের সুফল সবসময় প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় না। উন্নয়ন বাজেটের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, তা জনগণের সামনে প্রকাশ করা হলে জবাবদিহি বাড়বে।

তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। এতে জনগণ তাদের এলাকার উন্নয়নকাজের হিসাব জানতে এবং বাস্তবায়ন না হলে প্রশ্ন তুলতে পারবে।’

দুর্নীতির অভিযোগ গ্রহণে অনলাইন ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘সাধারণ মানুষ যদি ঘুষ ও অনিয়মের তথ্য দিতে পারে, রাষ্ট্রও তা কাজে লাগিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’ তার দাবি, দুর্নীতি বন্ধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তাই যৌবনের মূল্যবান সময় নষ্ট না করে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা অর্জনে তা কাজে লাগাতে হবে। মেধার সঙ্গে সততা ও দেশপ্রেম যুক্ত হলেই সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব।’

বর্তমানে মেয়েদের জন্য সুযোগের ক্ষেত্র আরও প্রশস্ত হচ্ছে উল্লেখ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মেয়েদের আরও ভালো করতে হবে। ছেলে-মেয়ে সবাইকে নিয়েই বাংলাদেশ। সবাইকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো ধর্মই মানুষকে অন্যায়, হিংসা ও অমানবিকতার শিক্ষা দেয় না। বরং ধর্ম মানুষকে ন্যায়, মানবিকতা, সত্য ও শৃঙ্খলার পথে চলতে শেখায়। ধর্মহীন মানুষ অনেকটা লাগামহীন ঘোড়ার মতো, সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতার অভাবে সে যে কোনো পথে ছুটে যেতে পারে। তাই প্রত্যেককে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতা তৈরি করে, যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

চাঁদাবাজি বন্ধ না হলে দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখছি, সরকারের যারা দায়িত্বে আছেন তারা সিন্ডিকেট ব্যবস্থা করে রেখেছে। বাজার সিন্ডিকেট, চাকরি সিন্ডিকেট এ ধরনের বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়েছে। এসব কারণে নির্বাচনের সময় তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। বর্তমানে অনেক নেতাকর্মীর দিকে তাকালে দেখা যায়, তারা আগে কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় আছে। বাজার সিন্ডিকেট, চাকরি সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো সরকারকে নিয়ন্ত্রণ করে। দেশে তেলের দাম বেড়েছে। স্বাধীনতার পর ৫৫ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশের সব সেক্টর দুর্নীতিতে ভরা। ৫৫ বছর পরেও যদি একটি দেশ দারিদ্র্যের নিচে থাকে, তাহলে আমাদের উন্নয়নের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে বাজেট করা হয়েছে, সেখানে বেকার ভাতা দেওয়া হবে, কিন্তু বেকার ভাতা পায় কারা? বিধবা ভাতা পায় কারা? এসব বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। দেশের কোন ইউনিয়নে কত বাজেট করা হয়েছে, সেটিও সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণের জানার অধিকার রয়েছে তাদের এলাকার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। সরকার ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। একজন সরকারি কর্মকর্তার কাছে গেলে অনেক সময় সাধারণ মানুষকে মূল্যায়ন করা হয় না। অথচ জনগণের সেবা করার জন্যই তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জন্মলগ্ন থেকে ছাত্রসমাজ ও তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘ছাত্রশিবিরের লোক কম পড়ে নাই যে তাদের প্রোগ্রাম করে লোক নিতে হবে। ইসলামী ছাত্রশিবির কখনো প্রলোভন দেখিয়ে কাউকে সংগঠনে আনে না। ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিজেদের আয় করা এবং বাবার পকেটের টাকা সংগঠনের জন্য ব্যয় করে। তাদের টিউশনি ছাড়া কোনো ওয়ে নাই। আমরা আমাদের কষ্টার্জিত টাকা সংগঠনের জন্য ব্যয় করি। এই সংগঠনের কেউ কখনো অপকর্মের সঙ্গে লিপ্ত হয়নি। ছাত্রশিবিরের সঙ্গে যারা যুক্ত হয়েছে, তারা যেখানে গিয়েছে সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের কাছেই বাংলাদেশ নিরাপদ।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে রেখেছে। ছাত্রশিবিরকে থামিয়ে রাখা যাবে না। তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। মেধা ও যোগ্যতার মূল্যায়ন করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতার মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে যাদের যোগ্যতা আছে, তাদের বাংলাদেশ। ছাত্রশিবিরের মাধ্যমেই ছাত্রসমাজের অধিকার, মেধা ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করে তাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার উপযোগী করে গড়ে তুলবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে মেধা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আলোকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’

রূপসা পশ্চিম থানা ছাত্রশিবির সভাপতি মুরসালীন আকনের সভাপতিত্বে ও ও বটিয়াঘাটা পূর্ব সভাপতি গালিব হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, খুলনা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মমিনুর রহমান, সেক্রেটারি আবু জাফর, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, তেরখাদা উপজেলা আমির মাওলানা শেখ হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রশিবিরের অফিস সেক্রেটারি হোসাইন আহমেদ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. রেজাউল কবীর খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন, রূপসা পূর্ব সভাপতি মো. তানিমুল ইসলাম শ্রাবণ, হাফেজ জাহাঙ্গীর হোসেন, ডা. মো. সাইফুল ইসলাম, মাওলানা হেকমত আলী, হাফেজ মাওলানা গোলাম রসুল, আলমগীর ফকির, আব্দুল গফ্ফার, হাফেজ হারুন-অর-রশীদ, ছাত্রশিবির নেতা আল আমিন শেখ, বোরহান কবির, মাসুদুর রহমান, শাহাজালাল ইয়ামিনি, তারেক হাসান, ইমন শেখ, গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন, মাওলানা গোলাম রসুল, মাওলানা আ. গফ্ফার, হাফেজ হারুন-অর-রশীদ প্রমুখ।

পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম রূপসা উপজেলা নৈহাটি স্কুলে সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

জেলা সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু জাফরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

The post আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: সাদ্দাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনতা ব্যাংকে জালিয়াতি-আত্মসাৎ-পাচারের ঝুঁকি তৈরি
ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারে (সিবিএস) দীর্ঘদিনের অদাবিকৃত আমানত শনাক্তের ব্যবস্থা নেই। ফলে ১০ বছর বা তার বেশি সময় ধরে লেনদেনহীন হিসাবের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও পাচারের ঝুঁকি তৈরি হয়েছে।

শুধু দেশীয় কার্যক্রম নয়, সংযুক্ত আরব আমিরাতেও জনতা ব্যাংকের কার্যক্রমে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। সেখানে ৪১ দশমিক ৪৮ মিলিয়ন দিরহামের শ্রেণিকৃত ঋণ রয়েছে। ব্যাংকের প্রধান নির্বাহীর কার্যালয়ে অনুমোদন ছাড়া তিন ভারতীয় কর্মকর্তা নিয়োগের তথ্যও পাওয়া গেছে। আবার ২১ হাজার ৮৯২ দিরহামে কেনা ছয়টি ল্যাপটপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ছাড়া, বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রেও ব্যাংকিং নিয়ম মানা হয়নি। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর নামে যথাসময়ে ডিমান্ড লোন সৃষ্টি না করায় প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা এবং ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডের নামে একই কারণে প্রায় ৪৭০ কোটি টাকা সুদ আদায়ের সুযোগ হারিয়েছে ব্যাংক। সব মিলিয়ে প্রায় ৮ হাজার ২৭০ কোটি টাকা সুদ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে জনতা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে এসব অনিয়মের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার তদারকির ঘাটতি, অদক্ষতা ও অকার্যকারিতার কথা বলা হয়েছে। একই ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উঠে এসেছে।

জনতা ব্যাংকের সিবিএস ১০ বছর বা তার বেশি সময় ধরে লেনদেনহীন হিসাব স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে না। ফলে দীর্ঘ সময় ধরে অদাবিকৃত থাকা আমানতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত অদাবিকৃত আমানতের সঠিক তথ্য সংগ্রহ করা যায়নি। এ কারণে দীর্ঘদিন অজ্ঞাত থাকা অর্থ আত্মসাতের সুযোগ এবং গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

ব্যাংকের ট্রেজারি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর ৫৮টি শাখার ৪৮৮টি হিসাবে ১০ বছর বা তার বেশি সময় ধরে অদাবিকৃত আমানতের পরিমাণ ছিল ৯৪ কোটি টাকা। তবে ওই তালিকায় স্থানীয় কার্যালয়সহ অনেক শাখার তথ্য ছিল না। ফলে ব্যাংকের প্রকৃত অদাবিকৃত আমানতের পরিমাণ জানা যায়নি। জনতা ভবন করপোরেট শাখার তিনটি সুন্ড্রি হিসাবে ৫৪ লাখ টাকা ১০ বছর বা তার বেশি সময় ধরে লেনদেনহীন ও অদাবিকৃত অবস্থায় পাওয়া গেছে।

এর বাইরে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) হিসাবেও নিয়ম ভঙ্গের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, ইডিএফের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক জনতা ব্যাংকের এফসি ক্লিয়ারিং হিসাব ডেবিট করলেও কিংবা এলসি পরিশোধের জন্য শাখা নস্ট্রো হিসাব ডেবিট করলেও গ্রাহকের নামে যথাসময়ে দায় সৃষ্টি করা হয়নি।

এ ছাড়া, ইডিএফের অসমর্থিত এন্ট্রিগুলোও দীর্ঘদিন সমন্বয় করা হয়নি। গত ৩০ জুন স্থানীয় কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের মাধ্যমে ৪ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৫৩ ডলারের অসমর্থিত এন্ট্রির মধ্যে ৪ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ডলার সমন্বয় করা হয়েছে। একই বিষয়ে পরিচালনা পর্ষদ একাধিকবার সিদ্ধান্ত নেওয়ার পরও শাখা পর্যায়ে তা বাস্তবায়ন করা হয়নি। বিষয়টিকে ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের অদক্ষতা ও অকার্যকারিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

জনতা ভবন করপোরেট শাখার নস্ট্রো হিসাব থেকে অর্থ ডেবিট করার পর যথাসময়ে ফোর্সড বা ডিমান্ড লোন সৃষ্টি করা হয়নি। ফলে গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা দায় সৃষ্টি হয়নি। একই সঙ্গে ব্যাংকের সুদ আয়ও হিসাবভুক্ত হয়নি। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর নামে যথাসময়ে ডিমান্ড লোন সৃষ্টি না করায় ব্যাংকটি প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা সুদ আদায়ের সুযোগ হারিয়েছে। অন্যদিকে ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডের নামে একইভাবে ডিমান্ড লোন সৃষ্টি না করায় আরও প্রায় ৪৭০ কোটি টাকা সুদ আদায়ের সুযোগ হারিয়েছে ব্যাংকটি। এ বিষয়ে মোট প্রায় ৮ হাজার ২৭০ কোটি টাকা সুদ আদায়ের সুযোগ থেকে ব্যাংক বঞ্চিত হয়েছে বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ের বকেয়া বর্তমানে প্রায় ৮ হাজার ৩০৭ কোটি টাকা। গ্রাহকের হিসাবে সৃষ্ট নস্ট্রো ডেবিট দায় ৮ হাজার ৩১৬ কোটি টাকা এখনো সমন্বয় করা যায়নি। সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রমেও অনিয়মের তথ্য পাওয়া গেছে। ব্যাংকের ইউএই কার্যক্রমে ৪১ দশমিক ৪৮ মিলিয়ন দিরহামের শ্রেণিকৃত ঋণ রয়েছে। এ ছাড়া শেখ খলিফা ফান্ডের ফাইন্যান্স মার্জিন, মেট্রোপলিটন এন্টারপ্রাইজ ও শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের নামে থাকা দীর্ঘমেয়াদি ১৪২ দশমিক ৮৮ মিলিয়ন দিরহাম বা প্রায় ৩০৪ কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। এ ধরনের ঋণ অবলোপনের বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইউএইতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহীর কার্যালয়ে ১২ জন কর্মকর্তা কাজ করছেন। তাদের মধ্যে তিনজন ভারতীয় কর্মকর্তা রয়েছেন। তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো অনুমোদন রয়েছে কি না, তা নথিপত্রে পাওয়া যায়নি। এ ছাড়া, ২০২০ সালের ২৭ মে লিবার্টি কম্পিউটার্স এলএলসি থেকে ২১ হাজার ৮৯২ দিরহামে ছয়টি ল্যাপটপ কেনা হয়। কিন্তু পরিদর্শনের সময় এসব ল্যাপটপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ইউএইতে ব্যাংকের বিভিন্ন খাতে অনুমোদিত ব্যয়ের সীমার চেয়ে প্রকৃত ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণ বেশি হয়েছে। আল-আইন শাখায় চলতি হিসাবের লেজার স্থিতির তুলনায় স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্সে ৬ হাজার ৭৭২ দিরহাম কম পাওয়া গেছে। শারজাহ শাখায় সুন্ড্রি ডিপোজিট ও সুন্ড্রি অ্যাসেট হিসাবে ১ কোটি ৭০ লাখ দিরহামের পার্থক্যের কোনো ব্যাখ্যা নেই। দুবাই শাখায় লেটার অব গ্যারান্টির মার্জিন হিসাবে সুন্ড্রি ডিপোজিটের স্টেটমেন্ট ও লেজার ব্যালান্সের মধ্যে ৯ লাখ ১০ হাজার দিরহামের পার্থক্য পাওয়া গেছে। এ ছাড়া ব্যাংকের প্রদর্শিত স্থিতির তুলনায় ট্রান্স গার্ড ব্যাংকে ১৮ কোটি ৭০ লাখ দিরহাম কম রয়েছে। সুন্ড্রি ক্লিয়ারিং হিসাবেও ৮৯ লাখ ৪৮ হাজার দিরহামের ঘাটতি রয়েছে।

ইতালির রোমে জনতা এক্সচেঞ্জ কোম্পানির প্রধান কার্যালয় ও রোম শাখা আগে একই জায়গায় ছিল। ২০১৭ সালে কোনো স্পষ্ট কারণ ছাড়াই দুটি পৃথক অফিস নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতালি থেকে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের পাঠানো রেমিট্যান্স ব্যাংকের দিলকুশা করপোরেট শাখার ‘সুন্ড্রি অ্যাকাউন্ট—অ্যাডভান্স পেমেন্ট টু ট্রান্সফার’ খাত থেকে অগ্রিম পরিশোধ করা হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এক্সচেঞ্জ কোম্পানিটির লোকসানের কারণে ২০১৫ সাল থেকে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে কভার ফান্ড থেকে অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়মের পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার তদারকি এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ঘাটতিও চিহ্নিত হয়েছে। একই বিষয়ে বারবার সিদ্ধান্ত নেওয়ার পরও তা বাস্তবায়ন না হওয়ায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান অদক্ষতা ও ত্রুটির বিষয় স্বীকার করে সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের বিষয়টি সবার জানা। আমরা জবাব দিয়েছি। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে আপত্তরি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে ভালো করে জবাব দেওয়া হবে। আর হলমার্কের প্রায় ৮০ কোটি টাকার মত অদাবিকৃত অর্থ আদালতে মামলা থাকায় ফেরত দেওয়া যাচ্ছে না। আদালতের আদেশ পেলে তা সমন্বয় করা হবে। এ ছাড়া, ন‌স্ট্রো হিসাবে যে অনিয়মের কথা বলা হয়েছে, তা সিস্টেমের ত্রুটির কারণে হয়েছে। এটা সামনে দূর করা হবে। যদিও এভাবে ব্যাংক চালাতে ঝুঁকি থাকে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে মূলধন বাড়ানো হয়েছে। মাদার ব্যাংক হিসাবে ২ বিলিয়ন দিরহাম সমপরিমান অর্থ নিশ্চিতি করতে বলা হয়েছে। সেটা অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। আমরা খেলাপি আদায়ে দিচ্ছি। এক্সিট পলিসির মাধ্যমে আদায় বাড়ানোর চেষ্টা করছি।’

জনতা ব্যাংকের এসব অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সারাবাংলা‌কে ব‌লেন, ‘বাংলাদেশ ব্যাংক সবসময় অনিয়মের বিপক্ষে। সেটা ২০২৪ গণঅভ্যুত্থান পূর্ববর্তী হোক, কিংবা পরবর্তী হোক। আর বিদেশে অনিয়ম হলে তো পার পাবে না। আইন মেনে সব করা হবে। কোন অপরাধী যেন পার না পায়। অপরাধীর কোনো পরিচয় দেখে না বাংলাদেশ ব্যাংক।’

The post জনতা ব্যাংকে জালিয়াতি-আত্মসাৎ-পাচারের ঝুঁকি তৈরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘নিজ স্বার্থ হাসিলের জন্য ভাগ্নিকে নজরুলের সঙ্গে বিয়ে দেয় মামা’
ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গাড়ি চালক মো. ওবায়দুর রহমান। আর এই ওবায়দুরের বোনের মেয়ে হলো আত্মহত্যা করা মোছা মরিয়ম খাতুন (১৯), যিনি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। কিন্তু মামা ওবায়দুর স্বার্থ হাসিলের জন্য তার ভাগ্নি মরিয়মকে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ওবায়দুরের প্ররোচণায় এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এমপি গাজী নজরুল ইসলামের বাসায় ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মরিয়মের আত্মহত্যার ঘটনার পর দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তার বাবা এস এম মাসুম বিল্লাহর করা মামলায় এমন তথ্যই উঠে এসেছে। তবে বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিং এর ২০৩ নম্বর বাসা থেকে ভিকটিম মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মরিয়মের পিতা এস এম মাসুম বিল্লাহ (৪০) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন— সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৫), তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম (৬৫), এবং মরিয়মের মামা (বাদীর শ্যালক) মো. ওবায়দুর রহমান (৩৮)।

ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচণার কথা উল্লেখ করে এস এম মাসুম বিল্লাহ বলেন, ‘তার বড় মেয়ে ভিকটিম মরিয়মের (১৯) সঙ্গে গত জুন মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক এমপি গাজী নজরুলের বিয়ে হয়। মরিয়মের মামা ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচণায় এই বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের পর মরিয়মকে শেরে বাংলা নগর এলাকার নাম ভবনে রেখে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’

তিনি বলেন, ‘আমি পেশায় একজন মুদি দোকানদার। আমার তিন মেয়ে। গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হওয়ায় তিনি আমার মেয়েকে এবং আসামির প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামসহ শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ এলাকাস্থ সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ৩য় তলায় ২০৩ নম্বর বাসায় বসবাস করতেন। বিয়ের পর থেকেই তারা আমার মেয়ে মরিয়মকে বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে মেয়ে বিভিন্ন সময় মোবাইল করে জানায়। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় গাজী নজরুল ইসলাম আমাকে ফোন করে দ্রুত তার বাসায় যেতে বলে।’

তিনি আরও বলেন, ‘তখন আমি আমার শ্যালিকা সুফিয়াকে সাথে নিয়ে একটি সিএনজি যোগে চলে আসি। বাসায় এসে দেখি যে অনেক লোকজন সেখানে উপস্থিত। তখন আমি জানতে পারি যে, বাসার ভেতরের রুমে আমার মেয়ে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। রুমের দরজা ভিতর থেকে লাগানো ছিল। তখন আমার উপস্থিতিতে শাবল দিয়ে দরজা ভেঙ্গে ফেলা হয়। ভেতরে প্রবেশ করে আমার মেয়ের দেহ ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় আমরা দেখতে পাই। আর আমার মেয়ের বিছানার ওপরে তার লেখা একটি সুসাইড নোট পাই।’

সুইসাইড নোটের বিবরণ দিয়ে মরিয়মের বাবা বলেন, “লেখা আছে- ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তাহা না হলে যতোটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই… আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমে ছিলাম তার সাথে, জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে যেয়ে দেখি তুমিতো ছিলে বিপক্ষের সেনাপতি। আমি হেরেছি, তুমি জিতেছো কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি ধ্বংসের শেষ দাঁড়িয়ে মুখে হাসি রেখেছি, ভেবে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ’সহ আরও অনেক কিছু লেখা আছে।’

তিনি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানতে পারি বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময়ে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

এর আগে, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, মরিয়মের মামা তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওই ভিডিও গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এমনকি এই ভিডিওসহ অন্যান্য মাধ্যমে প্রতারণার মাধ্যমে এমপি নজরুল ইসলামের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন!

অন্যদিকে, বুধবার (২৩ সেপ্টেম্বর) মরিয়মের মামা ওবায়দুর রহমানকে গ্রেফতারের পর আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন গোয়েন্দা পুলিশ। পরে আদালত আত্মহত্যার প্ররোচণার মামলায় মরিয়মের মামা ওবায়দুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে আবেদনে ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মরিয়মের বিয়ের আগে থেকে এমপি নজরুলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার যুক্ত বিষয়টি তদন্তে জানা যায়। মামলার সুষ্টু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা হোক এবং ভবিষ্যতে তার রিমান্ড চাওয়া হবে।’

The post ‘নিজ স্বার্থ হাসিলের জন্য ভাগ্নিকে নজরুলের সঙ্গে বিয়ে দেয় মামা’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নোয়াখালী: জেলার চাটখিল উপজেলায় জান্নাতুল মাইসা (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিলপাড়া গ্রামের আতিক উল্যাহ ফরাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জান্নাতুল মাইসা ওই গ্রামের মো. মাসুমের মেয়ে এবং স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মাইসার মা-বাবা মোবাইলে ফ্লেক্সিলোড করতে বাজারে যান। এ সময় মাইসা ঘরে একা ছিল। তখন পরিবারের সদস্যদের অগোচরে নিজের ঘরে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘ওই ছাত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। মা-বাবা মোবাইলে ফ্লেক্সিলোড দিতে বাইরে গেলে সে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’

ওসি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

The post গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শেষ ৬ বিজেএস’র ৫টিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা
রাজশাহী: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। এর আগে, ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন নুসরাত জেরিন জেনী, ১৫তম বিজেএস পরীক্ষায় আশিকুজ্জামান, ১৪তম বিজেএস পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা ও ১৩তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার প্রথম স্থান অর্জন করেন। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’

আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।’

অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

The post শেষ ৬ বিজেএস’র ৫টিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম
রাবি: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজেএস-এ প্রথম আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়ত আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’

আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।’

এছাড়াও তিনি সবাইকে নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

The post ১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৬তম বিজেএস-এ স্বামী, এবার জজ হলেন স্ত্রী
রাজশাহী: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। এর আগে, একই বিশ্ববিদ্যায়লয়ে পড়ুয়া তার স্বামী উদাস গোস্বামী একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবনে আছেন। এবার স্ত্রীর সাফল্যে পরিবারে যোগ হয়েছে নতুন আনন্দ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, চৈতি বিশ্বাস পরীক্ষায় সফল হয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। তার স্বামীও এর আগে একই পরীক্ষার মাধ্যমে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

দু’জনের এই সাফল্যের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ও আইন অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে। একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনের বিচার বিভাগে যুক্ত হওয়াকে অনেকে অনুপ্রেরণাদায়ক ঘটনা হিসেবে দেখছেন।

স্ত্রীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী লিখেছেন, ‘জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি ছোটোবেলা থেকেই খুব আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে। স্রষ্টার অশেষ কৃপায় তোমার (তার স্ত্রী) পরিশ্রম তোমাকে সম্মানিত করেছে।’

স্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘১৮তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তোমাকে অভিনন্দন প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাস। বাবা তার এত প্রিয় বউমার এই সাফল্য অল্প সময়ের ব্যবধানে দেখতে পারল না এটাই আফসোস। যা হোক আবারও অভিনন্দন জজ সাহেবা।’

The post ১৬তম বিজেএস-এ স্বামী, এবার জজ হলেন স্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
ঢাকা: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপির ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।’

ডিবি বলছে, সাম্প্রতিক দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাহ্ মোস্তফা আলমগীরের বিরুদ্ধে। গ্রেফতার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

The post নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর
ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার।

তিনি জানান, দেশের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের Postal Vote BD App-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

‎ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, এবং আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

এ ছাড়া দায়ের করা আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

The post পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মূল্যস্ফীতির ঝুঁকিতে নীতি সুদহার ৯.৫ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
ঢাকা: নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি)। মূল্যস্ফীতি কমার প্রবণতায় থাকলেও তা এখনো চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশের ওপরে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা, দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আপাতত নীতি সুদহারে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার(২৩ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে গত ৩১ জুলাই নেওয়া সিদ্ধান্তই বহাল থাকল। ওই বৈঠকে প্রায় ২১ মাস পর নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছিল। নতুন হার ২ আগস্ট থেকে কার্যকর হয়।

বাংলাদেশ ব্যাংকের এবারের সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও তা এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ফলে নীতি সুদহার আরও কমিয়ে বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর আগে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য নতুন চাপগুলো পর্যবেক্ষণ করতে চায় এমপিসি।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশের আমদানি ব্যয় ও অভ্যন্তরীণ বাজারেও পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক মুদ্রানীতি পর্যালোচনাতেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকিকে মূল্যস্ফীতির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ার মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবার দামেও চাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া বাড়ানোর খবরও এসেছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাবও বিবেচনায় নিয়েছে এমপিসি। বেতন বাড়লে মানুষের ক্রয়ক্ষমতা বাড়তে পারে। তবে একই সঙ্গে সরকারি ব্যয় ও বাজারে অর্থের প্রবাহ বাড়লে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আগের এক এমপিসি পর্যবেক্ষণেও বলা হয়েছিল, নতুন পে স্কেল বাস্তবায়নে রাজস্ব আয় যথেষ্ট না বাড়লে সরকারকে ঘাটতি অর্থায়নের ওপর নির্ভর করতে হতে পারে। এতে অর্থবাজারে চাপ তৈরি হয়ে আর্থিক ব্যবস্থায় সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

জুলাইয়ের সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ সময় পর নীতি সুদহার কমানোর পথ শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক। ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল মূল্যস্ফীতির চাপ সামলে অর্থনীতিতে ঋণ ও বিনিয়োগের গতি বাড়ানোর সুযোগ তৈরি করা। তবে এক দফা কমানোর পরই আবার কমানোর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ৭ দিনের রেপো কার্যক্রমেও ৯ দশমিক ৫০ শতাংশ হার দেখা যাচ্ছে। ২২ সেপ্টেম্বরের রেপো নিলামে ১৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোট ৯ হাজার ২৪৯ কোটি ৩৬ লাখ টাকার প্রস্তাব দেয় এবং একই পরিমাণ অর্থ গ্রহণ করা হয়।

অন্যদিকে ২৩ সেপ্টেম্বরের ৯১ দিনের বাংলাদেশ কম্পাউন্ডেড রেট ছিল ৯ দশমিক ২১ শতাংশ।

একই দিনে আন্ত:ব্যাংক বাজারে রাতারাতি অর্থের গড় হার ছিল প্রায় ৮ দশমিক ৮৮ শতাংশ।

অর্থাৎ নীতি সুদহার অপরিবর্তিত থাকলেও অর্থবাজারে সুদের হার, তারল্য ও ঋণের চাহিদার ওপর এর প্রভাব থাকবে।

নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে বহাল রাখার ফলে ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি অর্থ সংগ্রহের মূল ব্যয়ও আপাতত একই থাকছে। ফলে ব্যাংকঋণের সুদহারে বড় ধরনের নিম্নমুখী পরিবর্তনের সুযোগ সীমিত থাকবে।

এতে ব্যবসা ও শিল্প খাতের নতুন ঋণ নেওয়ার ব্যয় কমার গতি ধীর হতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের জন্য সুদের হার একটি গুরুত্বপূর্ণ নীতিগত হাতিয়ার হিসেবে বহাল থাকবে।

এ অবস্থায় আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি কীভাবে এগোয়, জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব কতটা ছড়ায়, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে কী ধরনের চাহিদা তৈরি হয় এবং জিডিপি প্রবৃদ্ধি কোন পথে যায়—এসব তথ্য পরবর্তী নীতি সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

পরবর্তী সিদ্ধান্তের আগে অর্থনীতির গতিপথ দেখবে কেন্দ্রীয় ব্যাংক

এমপিসি জানিয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ধাক্কা জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সামনে মূল্যস্ফীতির পাশাপাশি প্রবৃদ্ধির পরিস্থিতিও নীতি নির্ধারণে গুরুত্ব পাবে।

বাংলাদেশ ব্যাংকের জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদের মুদ্রানীতি বিবৃতিও বর্তমানে কার্যকর রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বরের নতুন এমপিসি রেজল্যুশন প্রকাশ করা হয়েছে।

এমপিসির বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান ছাড়াও ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কামাল মুজেরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ অংশ নেন।

বৈঠকে সদস্যসচিব হিসেবে ছিলেন মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান এমপিসি তালিকাতেও এসব সদস্যের নাম রয়েছে।

সব মিলিয়ে, জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর সেপ্টেম্বরের বৈঠকে তা অপরিবর্তিত রাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণের অবস্থান নিয়েছে। পরবর্তী সময়ে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার দিকে কতটা এগোয় এবং জ্বালানি ও পে স্কেলের মতো নতুন চাপ কতটা বাস্তব প্রভাব ফেলে, তার ওপর পরবর্তী সুদহার সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে।

The post মূল্যস্ফীতির ঝুঁকিতে নীতি সুদহার ৯.৫ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন: শফিকুল ইসলাম
ঢাকা: প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দেন তা সঠিক সময় বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বনশ্রী-আফতাব নগরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত জীবনযাত্রার লক্ষ্যে নির্মিত আফতাবনগর বনশ্রী ২ নং স্টিল ফুড ব্রিজ উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন এবং আমরা সহযোগিতা করছি। আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিএনসিসি ব্রিজ ৩টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।’

ডিএনসিসি প্রশাসক জানান, অন্য দুটি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচল ও স্কুল কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ২ নং স্টিল ব্রিজ নির্মাণ কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর। এলাকাবাসী যাতে এই খালে ময়লা আবর্জনা না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিএনসিসি এই খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এই খাল পরিষ্কার, সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এলাকা পর্যটন শিল্পে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই ব্রিজের পাশে আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।’

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রশাসক বলেন, ‘শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাই প্রথম শর্ত। তাই আফতাব নগর ও বনশ্রী নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্ন হাজা গড়ার লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতার অনুরোধ।’

উল্লেখ্য, ডিএনসিসি’র অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নং ব্রিজ (৩.৮০ মিটার প্রস্থ ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্পের আওতায় ২ নং স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস ও প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

The post প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন: শফিকুল ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অবৈধ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার ২ গ্রাম পুলিশ সদস্য
গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই গ্রাম পুলিশ সদস্য।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই গ্রাম পুলিশ হলেন— ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। ইউসুফ শেখ বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, ‘টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় এর আগেও তারা অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছেন। বুধবারও নির্দেশনা অনুযায়ী বড় ডুমুরিয়া এলাকায় জাল উদ্ধার করতে গেলে ৩-৪ জন তাদের ওপর হামলা করে মারধর করেন।’

তিনি আরও জানান, মারধরের সময় হামলাকারীরা তাদের কাছে জানতে চান, কার নির্দেশে তারা জাল উদ্ধার করতে গিয়েছে। এ সময় তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর আহত দুই গ্রাম পুলিশের খোঁজ নেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।

তিনি বলেন, ‘ঘটনা শোনার পর আমরা সরজমিন পরিদর্শন করেছি। এছাড়া আহত গ্রাম পুলিশদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‘

The post অবৈধ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার ২ গ্রাম পুলিশ সদস্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
টাঙ্গাইল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, সাত মাস হলো বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মধুপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে, তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না প্রমুখ।

মিছিলে উপজেলা ও পৌর যুবদলের নেতারা ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার
রাজবাড়ী: জেলার গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে হবি সরদারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে হবি সরদার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

পরে বুধবার সকালে স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ সময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলায় হবি সরদারকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

The post ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৩০ লাখ টাকায় দেশেই সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট
ঢাকা: কলেজে পড়াশোনা করেন ইসমত আরা (১৭)। চলতি বছরের ২ ফেব্রুয়ারি অল্প বয়সেই তার লিভার সিরোসিস ধরা পড়ে। গত ৪ জুলাই তার লিভার ট্রান্সপ্লান্ট করানো হয়। আর ইসমতের লিভারের ডোনার তারই বড় বোন আয়েশা (২৪)। লিভার ট্রান্সপ্ল্যান্টের পর সুস্থ আছেন জানিয়ে সারাবাংলাকে আয়েশা বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। সেখানে চিকিৎসক আমাদের বাংলাদেশ মেডিকেল হাসপাতাল রেফার করে। পরে এখানে এসে চিকিৎসা নিলে হাসপাতাল থেকে লিভার ট্রান্সপ্লান্টের কথা বলা হয়। আমি আমার বোনকে লিভার দিয়েছি। আমরা প্রায় ২৯ দিন হাসপাতালে ছিলাম। বর্তমানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা দু’জন খুবই সুস্থ জীবন যাপন করছি।’

তিনি আরও বলেন, ‘আমার বোন যে নতুন জীবন ফিরে পেয়েছে এতে আমি খুবই আনন্দিত। আমরা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাদের পক্ষে দেশের বাইরে গিয়ে এত টাকা খরচ করে এই লিভার ট্রান্সফার করা সম্ভব ছিল না। বিএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদের জানাল যে, তাদের পক্ষ থেকে সরকারিভাবে ফ্রি ট্রান্সপ্লান্ট করার একটা সুযোগ আছে, তখন এটা আমরা আর না করতে পারি নাই।’

দীর্ঘমেয়াদি লিভারের রোগের (সিরোসিস বা ক্যানসার) কারণে লিভার কার্যক্ষমতা হারিয়ে ফেললে ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন পড়ে। তবে লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা চিন্তা করলে কপালে ভাঁজ পড়ে কোটি টাকার। তারপরও অনেকেই দেশের বাইরে গিয়ে করাচ্ছেন লিভার ট্রান্সপ্ল্যান্ট। তবে বাংলাদেশের বেশির ভাগ মানুষেরই এই ব্যয়ভার বহন করার ক্ষমতা না থাকায় অনেকেই দ্রুত মৃত্যু বরণ করছেন। কিন্ত বাংলাদেশেই মাত্র ৩০ লাখ টাকায় সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট। সম্প্রতি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ছয়টি সফল লিভার ট্রান্সপ্লান্ট করে চিকিৎসকরা এমনই বিস্ময় সৃষ্টি করেছেন। এমনকি, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা রোগীরা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপনও করছেন।

বিএমইউর সাবেক উপাচার্য ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের তথ্য মতে, বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ কোনো না কোনোভাবে লিভার রোগে আক্রান্ত। বছরে ২২ থেকে ২৫ হাজার মানুষ লিভার সিরোসিস ও ক্যানসারে মারা যাচ্ছে। বাংলাদেশে বছরে কমপক্ষে ১ হাজার রোগীর লিভার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। লিভার ট্রান্সপ্ল্যান্ট করলে রোগী দীর্ঘমেয়াদে সুস্থ থাকে এবং তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে।

বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে সুস্থ আছেন এই দুই বোন । ছবি কোলাজ: সারাবাংলা

লিভারের আরেকজন ডোনার হলেন সুমাইয়া। তিনি তার বাবাকেই লিভার দিয়েছেন। এ বিষয়ে সুমাইয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ সদরে থাকি। সেখান থেকে এই হাসপাতালে এসে চিকিৎসা করিয়াছি এবং লিভার ট্রান্সপ্লান্ট করিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আমার বাবার লিভার সিরিসিস ধরা পড়ে। আমি আবার বাবাকে লিভার দিয়েছি। গত ৩ জুলাই আমাদের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়।’

লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য আলাদা কোন খরচ করা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘এ জন্য আমাদের কাছ থেকে কোনো খরচ রাখা হয়নি। এটা আমাদের সরকারিভাবে করিয়াছে। তবে ট্রান্সপ্ল্যান্ট করার পর কয়েক লাখ টাকার ওষুধ লাগছে। সেগুলো আমাদের দিতে হয়েছে।’

রাজধানী ঢাকার বনশ্রীতে থাকেন জোসনা বেগম। ২০২৫ সালের সেপ্টেম্বরে লিভার ট্রান্সপ্লান্ট করিয়ে সুস্থ আছেন তিনি। সারাবাংলাকে জোসনা বেগম বলেন, ‘আমার ছেলে আমাকে লিভার দিয়েছে। আমি লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে প্রথমে চাইনি। কিন্তু আমাকে বলল যে, আমার অনেক বড় সমস্যা হয়েছে, এটা না করলে আরও বেড়ে যাবে। পরে আমাকে সাহস দিলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর সম্মতি দিই। আমি সুস্থ আছি এবং হাসপাতালের প্রতিও আমি খুবই সন্তুষ্ট।’

রোগী হাসপাতালে গেলেই লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবেন কিনা?- এমন প্রশ্নের জবাবে বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের অধ্যাপক (ডা.) বিধান সি. দাস সারাবাংলাকে বলেন, ‘কেউ এলেই যে তিনি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবেন বিষয়টি কিন্তু তা নয়। আমরা অনেক রোগী থেকে বাছাই করে ৫০ জন নিয়েছি। পরে সেখান থেকে বেছে আমরা দু’জন নিয়েছি। এত বড় সার্জিক্যাল জার্নিটা খুব সহজ নয়।’

বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে সুস্থ আছেন বাবা ও মেয়ে। ছবি কোলাজ: সারাবাংলা

বিএমইউতে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমকে একটি স্থায়ী ও গতিশীল রূপ দেওয়ার বিষয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সারাবাংলাকে সিদ্দিকী বলেন, ‘বিএমইউতে সম্প্রতি চার জনসহ একবছরের মধ্যে ছয় রোগীর লিভার সফলভাবে ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। আরও চারটি অপেক্ষমাণ আছে। লিভার ট্রন্সপ্ল্যান্ট সার্জারির জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে একটি দক্ষ টিমওয়ার্ক গড়ে তোলা হয়েছে। বিএমইউ লক্ষ্য মাসে দু’টি এবং বছরে ২৪টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা। কারণ, লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ একটি জটিল প্রক্রিয়া। এতে প্রচুর রক্ত প্রয়োজন হয়, অন্তত ১৫০ ব্যাগ রক্ত প্রস্তুত রাখতে হয়। তবে রোগীদের চাপ তৈরি হলে ট্রান্সপ্ল্যান্টের এই সংখ্যা কিছুটা বাড়ানো হতে পারে।’

দেশে আর কোথাও লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয় কিনা?- এর উত্তরে তিনি বলেন, ‘দেশে ছোটখাটো দুয়েক জায়গায় চেষ্টা করা হয়েছিল। কিন্তু, দেশে আর কোথাও হচ্ছে বলে আমার জানা নাই।’ দেশেই লিভার ট্রান্সপ্ল্যান্টের খরচ আরও কমানো সম্ভব কিনা?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশে, এমনকি পার্শ্ববর্তী দেশেও লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে কোটি টাকা ব্যয় হয়। কিন্তু বিএমইউতে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পন্ন করতে কমবেশি ৩০ লাখ টাকার মতো ব্যয় হবে। দেশে রোগীরা বিএমইউ’র ওপর আস্থা রেখেই লিভার ট্রন্সপ্ল্যান্ট কার্যক্রম সেবা নিতে পারেন।’

বিএমইউ উপাচার্য বলেন, ‘দেশের মানুষদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম আইনগতভাবে সব বিধিবিধান মেনে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা হবে। সেই সঙ্গে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি ও চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তর্জাতিকমান নিশ্চিত করা বিএমইউ’র বর্তমান প্রশাসনের একটি অন্যতম লক্ষ্য।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১ ও ২ সেপ্টেম্বর দু’টি এবং ২০২৬ সালের ৩-৪ জুলাই ও ১১-১২ সেপ্টেম্বর চারটি লিভার ট্রান্সপ্ল্যান্টের সার্জারি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সরকারি বরাদ্দের আওতায় রোগীদের এসব ট্রান্সপ্ল্যান্ট বিনামূল্যে করা হয়। বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এসব সার্জারি সম্পন্ন হয়। এই সকল ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করতে ভারতের হায়দ্রাবাদস্থ এআইজি হাসপাতালের বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা দিচ্ছে।

The post ৩০ লাখ টাকায় দেশেই সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকে মামলা
নোয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এদিন রাতে নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। আজ খবরে দেখেছি, তাদের বিরুদ্ধে ঢাকা থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।’

দুদক সূত্র জানায়, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে একই ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ আরও বলেন, ‘মামলার অনুমোদনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছালে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

The post কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি
হিলি: জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এই পাথরের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় কয়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ভুইডোবা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত এই কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, পাচারকারীরা পাথরটি প্রতিবেশী দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাছে লুকিয়ে রেখেছিল।

পরে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদফতর থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাথরটির যাচাইকরণ সনদ নেওয়া হয়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের খণ্ডটি পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post ৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। তার আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তিনি। চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে গিয়েছিলেন মোস্তাক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

The post মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইউপি নির্বাচনে জামানত ও ব্যয়ের সীমা বাড়লো
‎ঢাকা: ‎ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে জামানত বৃদ্ধি, নির্বাচনি ব্যয়ের নতুন সীমা নির্ধারণ এবং অনিয়ম রোধে কঠোর শাস্তির বিধান যুক্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনী প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনীতে এমন বিধান রেখে গেজেট প্রকাশ করা হয়েছে।

‎সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই বিধিমালা অনুযায়ী, এখন থেকে চেয়ারম্যান পদের প্রার্থীর জন্য জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা এবং সাধারণ সদস্য পদের জন্য ৫ হাজার টাকা। ব্যাংক ড্রাফট, ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার অনুকূলে এই জামানত জমা দিতে হবে।

‎তবে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলেও আলাদা করে অতিরিক্ত জামানত দিতে হবে না। এছাড়া প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হবে। বিজয়ী বা জামানত ফেরত পাওয়ার যোগ্য কোনো প্রার্থী ফলাফল প্রকাশের ছয় মাসের মধ্যে অর্থ তুলে না নিলে তা পরবর্তীতে অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে।

‎সংশোধিত বিধিমালায় প্রার্থীর নির্বাচনি খরচের সর্বোচ্চ সীমাও ঠিক করে দেওয়া হয়েছে। নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং একজন সদস্য প্রার্থী সর্বোচ্চ ২ লাখ টাকা খরচ করার সুযোগ পাবেন। সম্পূর্ণ নির্বাচনি প্রচারণা পরিচালিত হবে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬ অনুযায়ী এবং আচরণবিধির পরিপন্থি কোনো খাতে অর্থ ব্যয় করা যাবে না। চেয়ারম্যান প্রার্থীদের লেনদেন স্বচ্ছ রাখতে একটি তফসিলি ব্যাংকে পৃথক হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে, যা থেকে সব ধরনের নির্বাচনি খরচ পরিচালিত হবে। কোনো খাতে ২০ হাজার টাকা বা তার বেশি লেনদেন করতে হলে তা বাধ্যতামূলকভাবে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

‎নির্বাচনে অনিয়ম ঠেকানো এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনের ক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগ বা কোনো রেকর্ড থেকে প্রার্থী কিংবা তার এজেন্টের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেবে কমিশন।

‎অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচন কমিশন লিখিত আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। একইভাবে কোনো কেন্দ্র বলপ্রয়োগ, কারসাজি বা ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাবিত হলে ইসি সেই কেন্দ্রের ফলাফল স্থগিত কিংবা বাতিল করে নতুন করে ভোটগ্রহণের আদেশ দিতে পারবে। পূর্বে দুই বা ততোধিক প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের যে ব্যবস্থা ছিল, তা বাতিল করে এখন সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে পুনরায় ভোটগ্রহণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎প্রতিবন্ধী ও সহায়তাপ্রত্যাশী ভোটারদের সুবিধার্থে নতুন নিয়মে বলা হয়েছে, দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধিতার কারণে নিজের ভোট নিজে দিতে না পারলে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে কমপক্ষে ২১ বছর বয়সি যে কাউকে সহায়তাকারী হিসেবে সাথে নেওয়া যাবে। তবে সেই সহায়তাকারী কোনো প্রার্থী, পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা নির্বাচন কর্মকর্তা হতে পারবেন না এবং তাকে ভোটারের পছন্দের গোপনীয়তা বজায় রাখতে হবে।

‎অন্যদিকে, নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা, পর্যবেক্ষক বা অনুমোদিত সংবাদকর্মীদের হুমকি দেওয়া, বাধা দেওয়া, দায়িত্বে ব্যবহৃত যন্ত্রাংশের ক্ষতি করা এবং ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া বা মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে।

‎পাশাপাশি নির্বাচন মনিটর করতে কমিশন একটি মনিটরিং কমিটি গঠন করবে। কোনো প্রার্থী বা এজেন্ট অনুপস্থিত থাকলেও আইনের নিয়ম অনুযায়ী কার্যক্রম স্থগিত হবে না, তবে তাদের অনুপস্থিতির সঠিক কারণ রিটার্নিং কর্মকর্তা কমিশনকে লিখিতভাবে অবহিত করবেন।

The post ইউপি নির্বাচনে জামানত ও ব্যয়ের সীমা বাড়লো first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে আছে সরকার: পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রাম: চট্টগ্রামসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান ও জসিম উদ্দিন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকের সভাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এতে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় চুরি-ছিনতাই, কোথায় অবৈধ অস্ত্র মজুদ, কোথায় মাদকের বিস্তারসহ যাবতীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। মাঠ পর্যায়ের তথ্যও নিয়েছি। এ বিষয়ে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে বেশকিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিটি ও অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি। এখানে কোথায় পাহাড় কাটা হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা খুব শক্তভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করছি। সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি। যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করার দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’

চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন পার্লামেন্টেও অনেক বিষয়ে নতুন আইন হয়েছে, আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ইচ্ছা করলে ১৭ দিনে অথবা ১৭ মাসেই পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে- এ কথা আমি বলব না। তবে আমাদের মহৎ উদ্যোগ রয়েছে। আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে চট্টগ্রাম জেলা ও সিটির আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে অনেক উদ্যোগ গ্রহণ করেছি।’

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি তাদের ব্যাপারে আইনগত যে ব্যবস্থাটুকু নেওয়া দরকার, সে ব্যাপারে সজাগ রয়েছেন সবাই। এজন্য আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করবেন।’

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে আছে সরকার: পানিসম্পদমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে সব সরকারি দফতর তামাকমুক্ত করার লক্ষ্যে সভা
ঢাকা: চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ বিভাগের সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য সরকারি দফতরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ‘তামাক নিয়ন্ত্রণ আইন (সংশোধন) ২০২৬ অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বিভাগাধীন জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি দফতরসমূহে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের ১১ জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। একই জরিপ অনুযায়ী, প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এর মধ্যে কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ, রেস্টুরেন্টে ৪৯ দশমিক ৭ শতাংশ এবং গণপরিবহনে ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন।

সভায় ২০২৬ সালে দ্য ল্যানসেট পাবলিক হেলথে প্রকাশিত গবেষণার তথ্য উল্লেখ করে জানানো হয়, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় পরোক্ষ ধূমপানের কারণে প্রায় ১৬ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। তাই বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, নির্দিষ্ট ধূমপান এলাকা অধূমপায়ীদের পরোক্ষ ধূমপান থেকে কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে না। সরকারি ও বেসরকারি অফিসসহ সকল জনসমাগমস্থলে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এতে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষিত হওয়ার পাশাপাশি ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহার থেকে বিরত থাকতেও মানুষকে উৎসাহিত করা সম্ভব হবে।

তিনি বলেন, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকি তামাক ব্যবহার। তাই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় সরকারি দফতর গুলোতে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অফিস আদেশ জারি, দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনেজ স্থাপন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ফোকাল ব্যক্তি নির্ধারণ, কর্মকর্তা ও কর্মচারীদের অবহিতকরণ, অভিযোগ গ্রহণ ও প্রতিকারের ব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বর্তমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী সরকারি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা জনগণের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি দপ্তরগুলোতে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত হলে তা তামাক নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য সরকারি দফতরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির কনসালটেন্ট ডা. মোহাম্মদ মুশতাক হোসেন, তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার, ও সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর, হার্ট ফাউন্ডেশনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার, রিসার্চ অফিসার সাইয়েদা মোছাল্লামা শারমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post চট্টগ্রামে সব সরকারি দফতর তামাকমুক্ত করার লক্ষ্যে সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
ঢাকা: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানান। রাত ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে আসা দমকা ও ঝড়ো হাওয়াসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

The post ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
ঢাকা: বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক; কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে, যেখানে আশ্রয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়, বরং জনগণ ও সরকার একে অন্যের পরিপূরক।

অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সেবা প্রাপ্তিতে প্রশাসনিক জটিলতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরে। মন্ত্রী শিশুদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০০০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘লিডো’ পথশিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিল।

The post কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হজের অর্থ জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা থাকবে
ঢাকা: আগামী ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থে‌কে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার এবং ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।

এ ছাড়া ব্যাংকের স্বাভাবিক লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজ নিবন্ধনকারী অর্থ জমা দিতে উপস্থিত থাকলে, তিনি যতক্ষণ পর্যন্ত অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ২৫ ও ২৬ সেপ্টেম্বর নির্ধারিত শাখাগুলোতে হজ নিবন্ধনকারীদের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময়ের পরও অর্থ জমা দিতে আসা ব্যক্তিদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ফলে ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোতে বিশেষ ব্যবস্থা থাকবে। নির্ধারিত সময়ের পরও অর্থ জমা দিতে আসা হজ নিবন্ধনকারীদের উপস্থিতি অনুযায়ী অর্থ গ্রহণের সুযোগ রাখা হবে।

The post হজের অর্থ জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা থাকবে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢোল-মাদলের ছন্দে মুখরিত ‘কারাম উৎসব’
নওগাঁ: পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, আর লাল-হলুদ শাড়ির রঙিন আবহে চারপাশ যেন মেতে উঠেছিল এক অন্যরকম উৎসবে। ঢোল, মাদল আর মন্দিরার রিনঝিন সুরে মুখরিত মাঠ- সবমিলিয়ে জীবনের ক্লান্তিভরা যান্ত্রিকতাকে পেছনে ফেলে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাণের উৎসব ‘কারাম উৎসব’ নিয়ে এলো রঙের এক নতুন ছোঁয়া। প্রকৃতির বন্দনা আর নিজেদের ভাষা-সংস্কৃতি টিকিয়ে রাখার এই আয়োজন পরিণত হয়েছিল এক মিলনমেলায়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে পত্নীতলা উপজেলার ঐতিহাসিক মাঠে তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কেবল আদিবাসী সম্প্রদায়ই নয়, এই বৈচিত্র্যময় উৎসবের রূপ দেখতে ভীড় জমিয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শেকড়ের টানে প্রবীণরাও মজেছিলেন তরুণদের সঙ্গে।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ওঁরাও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো ও হাঁড়িসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা এতে অংশ নেন। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল নিজস্ব মাতৃভাষায় গাওয়া সমবেত গান আর ছন্দময় নৃত্য। নাচের তালে তরুণ-তরুণীরা ফুটিয়ে তোলেন তাদের হারিয়ে যেতে বসা ভাষা, সংস্কৃতি ও হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য।

জানা যায়, কারাম মূলত খিল কদম ডাল পূজাকে কেন্দ্র করে পালিত এক ঐতিহ্যবাহী উৎসব। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে, মাঠে ধান রোপণের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। উৎসবের আগের দিন সন্ধ্যায় গ্রামের অবিবাহিত তরুণীরা জঙ্গল থেকে পবিত্র ‘কারাম’ বা খিল কদম গাছের ডাল কেটে নিয়ে আসেন। তাদের গাঢ় বিশ্বাস, কারাম উৎসব জীবনে সৌভাগ্য বয়ে আনে এবং সকল অভাব ও গ্লানি দূর করে। মূলত এর মধ্য দিয়েই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও বন্দনা জানানো হয়।

সরেজমিন দেখা গেছে, উৎসবের দিন সকালে নির্দিষ্ট মাঠে ডাল পুঁতে তাতে নানা রঙের ফুল ও নতুন গামছা পরানো হয়। বাঁশের ডালায় রাখা বালুমিশ্রিত মাটিতে বিভিন্ন শস্যের বীজ রেখে প্রদীপ জ্বালিয়ে চলে বিশেষ পূজা-অর্চনা। এরপর ঢোল-মাদলের তালে চলে আদিবাসীদের নিজস্ব ভাষার গান ও মনোমুগ্ধকর নাচ। দিনশেষে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ নেচে-গেয়ে বাড়ি বাড়ি ঘুরে সেই ডাল নিকটস্থ পুকুরে বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানেন।

উৎসে অংশ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানান তরুণ প্রজন্ম। উচ্ছ্বাস প্রকাশ করে তরুণী রিয়া পাহাড়ি বলেন, ‘আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে পেরে আমরা দারুণ খুশি। তবে শুধু একবার নয়, আমাদের এই প্রাণের উৎসব টিকিয়ে রাখতে এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া দরকার।’

একই সুর যুবকের কণ্ঠেও। যুবক সুজিত উরাও বলেন, ‘শেকড়কে ভালোবেসে বাঁচিয়ে রাখার এই লড়াইয়ে আমাদের প্রজন্ম সবসময় পাশে থাকবে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এই সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।’

উৎসবের সার্বিক শৃঙ্খলা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে কথা হয় আদিবাসী সমাজকর্মী ও গবেষক বিশ্বনাথ সিংয়ের সাথে। তিনি জানান, কারাম পূজা আমাদের আবহমানকালের ঐতিহ্য। প্রাকৃতিকভাবেই আদিবাসীরা পরিবেশের পূজারি। এই উৎসব আমাদের প্রকৃতির সাথে নিবিড় সম্পর্কের কথাই বারবার মনে করিয়ে দেয়। তবে সময়ের সাথে সাথে শহুরে সংস্কৃতি ও আধুনিকতার ছোঁয়ায় আমাদের এই মৌলিক উৎসবগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আয়োজকদের মতে, সংস্কৃতির এই শেকড়গুলো আগামী দিনের তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা শেষ পর্যন্ত এক অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়।

The post ঢোল-মাদলের ছন্দে মুখরিত ‘কারাম উৎসব’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় করা হেরোইন মামলায় জুয়েল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনগণের দুর্দিনে এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর প্রশ্নই উঠেনা: শফিকুর রহমান
ঢাকা: দেশের মানুষ যখন নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর প্রশ্নই উঠেনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তার তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করা হবে। সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে কাজ করতে এসেছেন, কোনো ধরনের অতিরিক্ত আর্থিক সুবিধা বা বেতনের লোভে নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা সংসদ সদস্য হতে গিয়েছি জনগণের প্রয়োজনে, বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি। ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে অংশীদার হতে আমাদের আপত্তি থাকবে না। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট না নেওয়া এবং শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে সংসদে এ বিষয়ে সিদ্ধান্তও হয়েছে। আমরা বলেছিলাম, সরকারি প্লট নেব না। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ আছে, সেটাও নেব না। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। সরকারি দলও একই সিদ্ধান্ত নেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছি।

সংসদে বিভিন্ন ইস্যুতে তাদের নোটিশ আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তারা দফায় দফায় নোটিশ দিয়েছেন। কিন্তু সব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না। দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, একটি অধিবেশনে তেলের সংকট নিয়ে তাদের নোটিশের পর সংসদে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, কমিটি গঠনের পর মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্কও কমে যায়।

জামায়াতের সাম্প্রতিক লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে শফিকুর রহমান বলেন, কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। কর্মসূচি বানচাল করতে কেউ আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকলে তার দায় তাদের বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমি আগামীকাল লংমার্চ করবো, আর আজকে ককটেল ফুটাবো, বাসে আগুন দেব, ঢাকাকে অস্থির করবো- এটা কোনো পাগলও করবে না। আমি তো চাইবো আমার কর্মসূচি সফল হোক। আমাদের কর্মসূচি বানচাল করার জন্য যদি কেউ এ ধরনের প্যানিক পরিস্থিতি তৈরি করে থাকে, দায় তাদের।

সাম্প্রতিক জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, এক লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়লে এর প্রভাব শুধু গাড়িচালকের ওপর পড়ে না; পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও বাজার দরের ওপর প্রভাব পড়ে।

সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে গণমাধ্যমকে সত্য তুলে ধরতে হবে। তার অভিযোগ, কখনো কখনো কোনো বক্তব্যের অংশবিশেষ নিয়ে ‘ফটোকার্ড’ তৈরি করে প্রচার করা হয়, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আমি ইন্টারভিউতে যা বলি, ফটোকার্ডে তা আসে না। মিসলিড করা হয়। কাটপিস-লেজ নাই, মাথা নাই, মাঝখান থেকে শুধু পেট উঠিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে মানুষ কনফিউজড হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো গণমাধ্যমের ওপর অসঙ্গত আচরণ হলে সেটিও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। এতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য রাজনৈতিক দলগুলো একটি রেফারেন্স পাবে। আপনাদের হাউস আপনি বলবেন না, তো আরেক হাউস বলুক। কেউ না কেউ বলুক। জিনিসটা যখন সারফেসে আসবে, তখন আমরা কথা বলার সুযোগ পাব।

গণমাধ্যমের মালিক ও সাংবাদিকদের মধ্যে ভালো বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। সাংবাদিকদের বেতন-বোনাস ও অন্যান্য অধিকার নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে কথা বলার আশ্বাস দেন।

বিদেশ সফরের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধীদলীয় নেতা হওয়ার পর বিভিন্ন দেশে সফরে গেলেও তিনি সরকারি খরচে যাননি। রাষ্ট্রীয় অর্থের ওপর চাপ সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি।

নিজের জন্য বরাদ্দ করা সরকারি বাসা প্রসঙ্গে তিনি বলেন, সেটি তাকে স্থায়ীভাবে দেওয়া হয়নি; সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী, সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন বলে জানান।

The post জনগণের দুর্দিনে এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর প্রশ্নই উঠেনা: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার
চাঁদপুর: জীবিকার তাগিদে ২০০৮ সালে সৌদি আরবে পাড়ি জমান চাঁদপুরের কচুয়া উপজেলার তফিরা গ্রামের সহজসরল প্রকৃতির মো. শহিদুল্লাহ। চার বছর পর ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থলে যাওয়ার পর থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি সৌদি আরবের কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। মাথার ওপর ঝুলে আছে মৃত্যুদণ্ডের খড়গ। তার দীর্ঘ অনুপস্থিতি ও ফাঁসির আশঙ্কায় দিনাতিপাত করছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই থেকে সৌদি আরবের দাম্মাম কারাগারে বন্দি রয়েছেন শহিদুল্লাহ। বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ২০২৩ সালের ২৪ জানুয়ারির একটি চিঠি থেকে জানা যায়, এক সৌদি নাগরিককে (জাকী আল আশুর) হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বিচার প্রক্রিয়ার পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসে এবং বর্তমানে রায় কার্যকরের অপেক্ষায় তিনি দাম্মাম কারাগারে বন্দি রয়েছেন।

শহিদুল্লাহর পরিবারে রয়েছেন তার ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা খুশিদা বেগম, স্ত্রী পেয়ারা বেগম, ছেলে জিহাদ (২২) এবং মেয়ে প্রিয়া আক্তার (১৭)। ১৪ বছর ধরে পরিবারটির জীবনে কোনো স্বস্তির খবর আসেনি। বৃদ্ধা মা প্রতিদিন ছেলের শোকে চোখের জল ফেলছেন।

কান্নাজড়িত কণ্ঠে শহিদুল্লাহর স্ত্রী পেয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী যখন কারাগারে যান, তখন ছেলের বয়স ছিল মাত্র ৭ বছর। তার গ্রেফতারের পর থেকেই সংসারে অভাব-অনটন শুরু হয়। বাধ্য হয়ে মাত্র ১৪ বছর বয়সে পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় আমার ছেলেকে। শৈশব-কৈশোরের আনন্দ হারিয়ে সে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেছে। সরকারের কাছে আমার স্বামীর প্রাণভিক্ষা চাই, আমার স্বামীকে ফিরিয়ে দিন।’

ছেলের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা খুশিদা বেগমও। তিনি বলেন, ‘ছেলের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ প্রায় অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর আগে আমার ছেলেকে একনজর দেখতে চাই। আমার বুকে ফিরিয়ে দাও শহিদুল্লাহকে।’

শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া ছেলে জিহাদ বলেন, ‘১৪ বছর ধরে বাবা কারাগারে। মা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন। আমি অনেক ছোটো বয়সেই কাজে নামতে বাধ্য হয়েছি। এখন প্রায়ই অসুস্থ হয়ে পড়ি, আগের মতো কাজও করতে পারি না। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, আমার বাবাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আমার বাবা সম্পূর্ণ নির্দোষ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।’

প্রতিবেশীরা জানান, শহিদুল্লাহ অত্যন্ত সহজসরল মানুষ ছিলেন। পড়ালেখা না জানা এই প্রবাসীকে পাকিস্তানি এক ব্যক্তির সঙ্গে জড়িয়ে মিথ্যা অভিযোগে আইনি ফাঁদে ফেলা হয় এবং দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়।

সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শহিদুল্লাহর বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করতে এবং তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জোরালো হস্তক্ষেপ কামনা করছে তার পরিবার ও স্থানীয়রা।

The post ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার
ঢাকা: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, পর্যটন, এগ্রো-প্রসেসিং ও হালাল শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন মালয়েশিয়ার উদ্যোক্তারা। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে ক্ল্যাং চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম: ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বাণিজ্য প্রতিনিধিদলের মালয়েশিয়া সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার ‘এসএমই করপোরেশন’ চেয়ারম্যান ট্যাং চ্যাং খিম। তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ১৩ লাখ এসএমই রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকা চেম্বার ও ক্ল্যাং চেম্বারকে যৌথভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশি কর্মীরা দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ক ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজে লাগানো সম্ভব।

ক্ল্যাং চাইনিজ চেম্বারের সভাপতি জেফরি ট্যান বলেন, মালয়েশিয়ার অন্যতম বৃহৎ সমুদ্রবন্দর ক্ল্যাংয়ে উন্নত লজিস্টিক সুবিধা রয়েছে। ফলে বাংলাদেশি উদ্যোক্তারা ক্ল্যাংয়ে বিনিয়োগের সুযোগ বিবেচনা করতে পারেন। একই সঙ্গে মালয়েশিয়া শ্রমঘন শিল্প থেকে তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে মালয়েশিয়ার উদ্যোক্তারা সেখানে বিনিয়োগে আগ্রহী হতে পারেন।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে দুই দেশের বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ। এ ছাড়া সেবা ও উৎপাদনমুখী বিভিন্ন খাতেও বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। মালয়েশিয়ার উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর, হালাল খাদ্যপণ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং মানবসম্পদ উন্নয়ন খাতকে সম্ভাবনাময় বলে উল্লেখ করেন তিনি।

তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশিরা চিকিৎসাসেবা নিতে প্রতিবছর বিদেশে প্রায় ৪ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেন। এ অবস্থায় মালয়েশিয়ার স্বাস্থ্য খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন। পাশাপাশি বাংলাদেশে পর্যটন ও হালাল শিল্পের উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী বলেন, বাংলাদেশ শুধু জনশক্তি রফতানির জন্য নয়, বিনিয়োগের ক্ষেত্র হিসেবেও সম্ভাবনাময়। বাংলাদেশের এভিয়েশন, মেডিক্যাল, তথ্যপ্রযুক্তি ও এগ্রো-প্রসেসিংসহ বিভিন্ন খাতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের অন্যতম প্রতিবন্ধকতা হলো কোনো বাণিজ্য চুক্তি না থাকা। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় এ বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে মালয়েশিয়ার হালাল পণ্যের বড় বাজার রয়েছে। মালয়েশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি কার্যকর হালাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করা যেতে পারে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ. চৌধুরী। তিনি দ্রুত এফটিএ সই, বাংলাদেশ-মালয়েশিয়ার হালাল ইকোনমিক অংশীদারত্ব বৃদ্ধি এবং বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের রফতানি সম্প্রসারণে প্রযুক্তিগত সহায়তা ও বৈশ্বিক উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে ঢাকা চেম্বার ও ক্ল্যাং চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ ও ক্ল্যাং চেম্বারের সভাপতি জেফরি তান। পরে দুই চেম্বারের প্রতিনিধিদের মধ্যে ৪০টি বিটুবি ম্যাচ-মেকিং সেশন অনুষ্ঠিত হয়।

এদিকে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়োং কিং সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। সাক্ষাতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পর্যটক বাড়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, মুসলিম পর্যটন শিল্পের প্রসারে মালয়েশিয়া কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশে মুসলিম পর্যটন ইকোসিস্টেম গড়ে তুলতে দক্ষ জনবল তৈরি ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে মালয়েশিয়া আগ্রহী। পাশাপাশি বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র স্থাপনের বিষয়টিও মালয়েশিয়া সরকার বিবেচনা করছে।

দুই দেশের পর্যটন শিল্পের সহযোগিতা বাড়াতে ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) মালয়েশিয়া ও ঢাকা চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও দেন টিয়োং কিং সিং।

The post বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনও সংহতি জানিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে তারা।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে এ আমাদের আবু সাদাত সায়েম স্যার কে ভিসি পদ হতে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা সোমবার রাতেই বিক্ষোভ মিছিল করি। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আমাদের কর্মসূচি হিসেবে চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজকে আমরা আমাদের আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি, যা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরশনে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে।সকাল ১০টার পর চট্টগ্রাম সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, বৈঠকে সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তাকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। দ্বিতীয় দিনেও সেই কর্মসূচি অব্যাহত থাকায় চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।

The post চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তারেক রহমানের হোটেলের কাছে স্যুটকেস, বোম্ব স্কোয়াডের তৎপরতা
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের কাছাকাছি ম্যানহাটনে একটি পরিত্যক্ত স্যুটকেসকে ঘিরে নিরাপত্তা তৎপরতা চালিয়েছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।

নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি সংবাদমাধ্যম CBN TV USA-এর লাইভ সম্প্রচারে ঘটনাস্থলের নিরাপত্তা তৎপরতার চিত্র দেখানো হয়। সম্প্রচারে দেখা যায়, ম্যানহাটনের ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউ এলাকার কাছে পড়ে থাকা একটি স্যুটকেসকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এলাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের কাছাকাছি।

স্যুটকেসটি পড়ে থাকার খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের জরুরি সেবা ইউনিট ও বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং যান ও পথচারী চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে স্থানীয় প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্যুটকেসের ভেতরে বোমা বা বিস্ফোরক পাওয়ার নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে রাখা হয়েছিল কিনা, এমন তথ্যও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ফলে ম্যানহাটনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্কে পৌঁছানোর পর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

প্রথম দিনেই ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়ে ইউএনএইচসিআর ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সঙ্গেও বৈঠক করেন তিনি। বিশ্বব্যাংকের সঙ্গেও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষ্যে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এদিকে CBN TV USA-এর লাইভ সম্প্রচারে স্যুটকেসকে ঘিরে নিরাপত্তা তৎপরতার খবর প্রচার হওয়ার পর নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত ঘটনাটিকে বোমা হামলার চেষ্টা বা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কোনো ষড়যন্ত্র হিসেবে উল্লেখ না করার বিষয়েই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

CBN TV USA নিজেদের ওয়েবসাইটে নিউইয়র্কভিত্তিক অনলাইন টিভি চ্যানেল হিসেবে পরিচয় দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের কথা জানিয়েছে।

The post তারেক রহমানের হোটেলের কাছে স্যুটকেস, বোম্ব স্কোয়াডের তৎপরতা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এশিয়ান গেমসে ভালো করে অলিম্পিকে চোখ লিটনের
এশিয়ান গেমসে এবার ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য শুধু অংশ নেওয়া নয়, সোনার পদক পুনরুদ্ধার করা। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তবে সেই আসরে ভারত-পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশগুলো মূল দল পাঠায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। শ্রীলঙ্কা ছাড়া ভারত, পাকিস্তানসহ অন্যরা মূল দল নিয়েই লড়াইয়ে নামছে।

কঠিন প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে থাকলেও প্রতিপক্ষ নিয়ে বাড়তি ভাবনা নেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের। বরং নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গিয়ে ফাইনালে ওঠাকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

এশিয়ান গেমসে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘অবশ্যই এখানে লক্ষ্য তো একটা থাকবে যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে ভালো কিছু করতে পারি।’

এবারের আসরে বাংলাদেশ পুরুষ দলকে ঘিরে প্রত্যাশা বেশি। কারণ নারী ক্রিকেট দল পদক ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে। অবশ্য নিজেদের ওপর প্রত্যাশার চাপ থাকলেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন লিটন।

তিনি বলেন, ‘দেখেন প্রত্যাশা তো সবাই করবে। খেলোয়াড় হিসেবে আমিও তো প্রত্যাশা নিয়েই যাব যে ওখানে ভালো কিছু করব। আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের খেলোয়াড়ড়া অনেক আগ্রহের সঙ্গে আছে এই টুর্নামেন্টে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে প্রতিবার আসেন, আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা ন্যাশনাল টিমের যেকোনো জিনিস একবছর পরপরই পেয়ে যাবেন, বাট এই খেলাটা খুব রেয়ার হয়। এবং প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা সেটাই পূরণ করার চেষ্টা সবাই ওটাই করব।’

এশিয়ান গেমসে লিটনের চোখে আরও বড় ভাবনা। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি থাকছে। ফলে সেদিকেও চোখ বাংলাদেশ অধিনায়কের।

অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে লিটনের বক্তব্য, ‘দেখেন অলিম্পিক কে না খেলতে চাবে! প্রথমত আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি আমার মনে হয় আল্টিমেট জায়গা ওখানে আমরা পৌঁছে যাব। কাজেই ফোকাস হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং যে জিনিসটা বললাম যে আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। ফাইনাল খেললে আপনার একটা অপারচুনিটি থাকবে গোল্ড জেতার, তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে। ক্রিকেটে যে জিনিসটা বলি অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ, আমরা ম্যাচ বাই ম্যাচেই যাব এবং বিগার টার্গেট হচ্ছে ওটাই।’

নিয়ম অনুযায়ী অলিম্পিকে এবার মাত্র ছয়টি দল খেলার সুযোগ পাবে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাছাই পেরিয়ে আসা একটি দল নিয়ে হবে প্রতিযোগিতা। ফলে বাংলাদেশের জন্য সেখানে জায়গা করে নেওয়ার লড়াই সহজ হবে না। এশিয়ান গেমস তাই বড় মঞ্চে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার ঘাটতি থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না লিটন। এশিয়ান গেমসের আগে প্রায় দশ দিন যাবত মিরপুরে ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। তাতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন লিটন-মোস্তাফিজরা।

প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। অনেকদিন পর আপনারা জানেন যে আমরা লাস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলেছি অলমোস্ট জিম্বাবুয়েতে। তো ওখান থেকে এক সঙ্গে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। আমার কাছে মনে হয় প্রস্তুতি হিসেবে খুবই ভালো।’

নিয়ম অনুযায়ী বাংলাদেশকে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব খেলতে হচ্ছে না। আগামী ২৯ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে লিটনের দল। প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

The post এশিয়ান গেমসে ভালো করে অলিম্পিকে চোখ লিটনের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবিতে র‍্যাগিংয়ের দায়ে ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, শাস্তি পেলেন ৯৯ জন
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক শিক্ষাবর্ষের (দুই সেমিস্টার) জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক দুই সিন্ডিকেট সদস্যের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের অভিযোগে ১৪ জন, সিল জালিয়াতির অভিযোগে তিনজন এবং জুনিয়রের ওপর সিনিয়রের শারীরিক হামলার অভিযোগে একজনসহ মোট ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ছাত্রত্ব স্থগিত হওয়া ১৮ জনসহ মোট ২০ শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিকতার জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত হয়েছে।

র‍্যাগিংয়ের দায়ে আরও ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে র‍্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি জানানো হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের সভা-২০২৬-এ উপস্থাপিত অভিযোগের তালিকা অনুযায়ী, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৩১ জন, ইতিহাস বিভাগের ১৮ জন, লোকপ্রশাসন বিভাগের ১৫ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৩ জন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সাতজন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চারজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চারজন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চারজন, অর্থনীতি বিভাগের দুইজন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের একজন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ অনুযায়ী র‍্যাগিং, বিভাগের মারামারি এবং সিল জালিয়াতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী বিষয়ে গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে শুনেছি। তবে আমি সিন্ডিকেটের সদস্য না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

তিনি বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ বহাল থাকলে র‍্যাগিংয়ের ঘটনায় কেউ কঠোর শাস্তি, কেউ সতর্কতামূলক শাস্তি এবং কারও হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবারের কাছে চিঠি দিয়ে তাদের সন্তানদের বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

প্রক্টর আরও বলেন, ‘শাস্তির উদ্দেশ্য শিক্ষার্থীদের ধ্বংস করা নয়, বরং ভুল থেকে তাদের ফিরিয়ে এনে ভবিষ্যৎ জীবন সুন্দর করার সুযোগ দেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও বিষয়গুলো সম্পর্কে অবহিত রাখতে চায়।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘র‍্যাগিংয়ের ঘটনায় ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত গতকাল সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় শত শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত, আবাসিকতা বাতিল ও কঠোর সতর্কতাসহ বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা থাকবে র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না বর্তমান প্রশাসন। এ ছাড়াও আরও বেশকিছু বিভাগ উপকমিটিতে তদন্তাধীন রয়েছে। পরবর্তী সিন্ডিকেটে তাদের বিষয়েও সিদ্ধান্ত আসবে।’

The post রাবিতে র‍্যাগিংয়ের দায়ে ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, শাস্তি পেলেন ৯৯ জন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান
টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তারা বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী মো. বাসেদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন বলেন, ‘দুদকের পক্ষ থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে। আমরা ফুটপাত স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে দেখেছি। এখানে রডের পরিমাণটা কম রয়েছে। রড যতটুকু থাকা দরকার, সেটুকু নেই। সরেজমিনে যে রিপোর্টটি তৈরি করেছি, সেটা আমাদের এক্সপার্ট আছে, ওনারা সরেজমিন প্রতিবেদন দেবে। সেটার ওপর ভিত্তি করে প্রাথমিক সত্যতা পেলে আমরা কমিশনকে বিস্তারিতভাবে জানাব। তারপর কমিশন থেকে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব।’

তিনি আরও বলেন, ‘যে বাঁশ ব্যবহার করা হয়েছিল, সেগুলো আমরা সরেজমিনে দেখতে পাইনি। তবে মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি। সেখানে সাটারিং-এ বাঁশের ব্যবহার আমরা দেখেছি।’

এর আগে এ ঘটনায় বাসাইল থানায় মামলা হওয়ার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে তাকে গ্রেফতা্র করা হয়। শাহ আলম (৪৪) রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।

মামলাটি করেন বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান। ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে আসামি করে করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ঠিকাদার এস. এম. জাহাঙ্গীর আলমকে। অপর আসামি সাব-ঠিকাদার শাহ আলম।

এদিকে এ ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দফতর থেকে গঠিত দুই সদস্যের কমিটিতে রয়েছেন সদর দফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিল হোসেন ও একই দফতরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জাকিউল আলম।

টাঙ্গাইল এলজিইডির পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. তৌহিদুর রহমান (আহ্বায়ক), টাঙ্গাইল সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ইফতেখার আহম্মেদ (সদস্যসচিব), সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ, উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ও ল্যাব টেকনিশিয়ান মো. আলোব্বর হোসেন।

এ ছাড়া বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও তিন সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটিকেই তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ সাদেকও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সেতুটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর বাসাইল জিসি-কাউলজানী ইউনিয়ন পরিষদ সড়কের মাইজখাড়া অংশে ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুস আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।

২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া সেতুটির কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, ‘ঠিকাদার এস. এম. জাহাঙ্গীর এবং সহকারী ঠিকাদার শাহ আলম তাদের অনুপস্থিতিতে রাতে কাউকে না জানিয়ে ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করেন। বিষয়টি ত্রুটিপূর্ণ ও নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঢাকা অঞ্চল ও টাঙ্গাইল এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘সরেজমিনে সেতুটি পরিদর্শন করে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ‘সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

The post ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টাকায় আমদানি-রফতানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
ঢাকা: বাংলাদেশের সঙ্গে সীমান্তপারের বাণিজ্যে টাকায় আমদানি-রফতানির লেনদেন নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বিদেশি অংশীদার দেশের ব্যাংকের নামে ‘টাকা ভস্ট্রো’ হিসাব খোলার অনুমতি দেওয়া হয়েছে।

র‌বিবার (২৩ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাণিজ্যিক অংশীদার দেশের সংশ্লিষ্ট ব্যাংকের নামে কোনো ধরনের প্রাথমিক বৈদেশিক মুদ্রা জমা ছাড়াই টাকা ‘ভস্ট্রো হিসাব’ খুলতে ও পরিচালনা করতে পারবে।

‘ভস্ট্রো হিসাব’ হলো বিদেশি ব্যাংকের নামে স্থানীয় কোনো ব্যাংকে খোলা হিসাব। বাংলাদেশ ব্যাংকের নতুন ব্যবস্থায় বিদেশি অংশীদার দেশের ব্যাংকের নামে খোলা এসব হিসাবে আমদানির বিপরীতে পাওয়া টাকা জমা হবে। পরে ওই অর্থ বাংলাদেশ থেকে রফতানি মূল্য পরিশোধসহ নির্ধারিত অন্যান্য কাজে ব্যবহার করা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের হিসাবের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন করতে হলে ঋণপত্র, চুক্তি ও চালান অবাধে রূপান্তরযোগ্য বা গ্রহণযোগ্য মুদ্রায় করতে হবে। তবে চালানে উল্লেখ করা মুদ্রার মূল্য বিদ্যমান বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মধ্যে প্রয়োজনীয় নথি নিরাপদ ও কার্যকর উপায়ে আদান-প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানিকারকের হিসাব থেকে কিংবা আমদানিকারকের ব্যাংক ও ভস্ট্রো হিসাব পরিচালনাকারী ব্যাংক আলাদা হলে স্থানীয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ভস্ট্রো হিসাবে অর্থ জমা করা যাবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে। অন্যদিকে রফতানিকারকদের পাওনা অর্থ ভস্ট্রো হিসাব থেকে তাদের হিসাবে জমা দেওয়া বা ব্যাংক স্থানান্তরের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ ছাড়া আমদানির বিপরীতে অগ্রিম অর্থ পরিশোধ এবং রফতানির বিপরীতে রফতানিকারককে অগ্রিম অর্থ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। রফতানির অর্থ টাকায় পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্য বা সেবা উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণও টাকায় কেনার কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে রফতানি আয় থেকে বৈদেশিক মুদ্রা রেখে দেওয়া এবং তা উপকরণ আমদানি বা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ)-এর ঋণ পরিশোধে ব্যবহারের সুযোগ থাকবে।

ভস্ট্রো হিসাবে বাণিজ্যিক লেনদেনের পর উদ্বৃত্ত অর্থ পড়ে থাকলে তা বাংলাদেশে বিনিয়োগের কাজে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এই অর্থ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।

এ ছাড়া অনুমোদিত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাংলাদেশের আবাসিক প্রতিষ্ঠানে ঋণ হিসেবে অর্থ দেওয়া এবং হিসাবধারী ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিদেশে অর্থ পাঠানোর সুযোগও থাকবে।

তবে এসব লেনদেনের ক্ষেত্রে আমদানির জন্য আইএমপি (IMP) ফরম এবং রফতানির জন্য ইএক্সপি (EXP) ফরমের প্রচলিত নিয়ম মানতে হবে। আমদানির ক্ষেত্রে ভস্ট্রো হিসাবে অর্থ পরিশোধের তথ্য বাংলাদেশ ব্যাংকে আইএমপি ফরমের মাধ্যমে জানাতে হবে। নির ক্ষেত্রেও প্রচলিত ইএক্সপি-সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও আয় প্রত্যাবাসনের তথ্য দিতে হবে।

কোনো বাণিজ্যিক অংশীদার দেশের সঙ্গে লেনদেনে ওই দেশের স্থানীয় বা অন্য কোনো অবাধে রূপান্তরযোগ্য নয়—এমন মুদ্রা ব্যবহারের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট দেশে সেই মুদ্রায় নস্ট্রো হিসাব রাখার সুযোগও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, বিদেশি কোনো ব্যাংকের সঙ্গে টাকা ভস্ট্রো ব্যবস্থা চালু করতে চাইলে সংশ্লিষ্ট এডি ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই ব্যবস্থার বিস্তারিত জানাতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের নাম, দেশ এবং কী ধরনের লেনদেন নিষ্পত্তি হবে—এসব তথ্য দিতে হবে। পাশাপাশি বিদেশি অংশীদার ব্যাংকের যথাযথ যাচাই, গ্রাহক সম্পর্কে জানুন বা কেওয়াইসি এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের (এএমএল/সিএফটি) নিয়ম মানতে হবে।

The post টাকায় আমদানি-রফতানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। তিনি ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে মাহ্দী আমিন একথা বলেন।

তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদা এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সফরের সূচনাতেই সেই লক্ষ্য সফলভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগদানসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে এই প্রেস ব্রিফিং করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে চার দিনের সরকারি সফরের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। সকাল আটটা থেকে শুরু হওয়া তার এই ব্যস্ততা অব্যাহত ছিল রাত আটটা পর্যন্ত। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়স্বল্পতার কারণে দুটি বাদে বাকি ১০টি কর্মসূচিতেই তিনি সশরীরে অংশ নিয়েছেন।

প্রথম দিনের ১০টি কর্মসূচিকে কয়েকটি সুনির্দিষ্ট ভাগে ভাগ করে তথ্য তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, প্রথম দিনটির সূচনা হয়েছিল ব্যক্তিগত পর্যায়ের কিছু আন্তর্জাতিক কর্মসূচির মধ্য দিয়ে, যেখানে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন। দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত একটি বিশেষ প্রাত:রাশ (ব্রেকফাস্ট) কর্মসূচিতে যোগ দেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রথম দিনে জাতিসংঘের বহুপাক্ষিক ফোরাম ও আঞ্চলিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অংশগ্রহণ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী বা প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। এটিকে এক ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে মাহ্দী আমিন জানান, জাতিসংঘের বিশ্বমঞ্চে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব ইতিহাসে এক পরিবারের তিন সদস্যের এভাবে আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের নেতৃত্ব দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।

মাহ্দী আমিন বলেন, এই বিরল গৌরব আরও মহিমান্বিত হয়েছে, যখন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী নিজেই সাধারণ পরিষদের এই অধিবেশনটি পরিচালনা করেছেন। একই পরিবারের তিন সদস্যের বিশ্বমঞ্চে নেতৃত্ব দান এবং একই সঙ্গে নিজ দেশের প্রতিনিধি কর্তৃক অধিবেশন পরিচালনার এই ঘটনাকে ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল নজির।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, এছাড়া সফরের প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতার জোর তাগিদ দিয়ে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা (রিজিওনাল কো-অপারেশন) বৃদ্ধিতে দীর্ঘ আলোচনা হয়।

​বৈঠকগুলোতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনগণের সাথে জনগণের যোগাযোগ বাড়ানো, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মাহ্দী আমিন উল্লেখ করেন, দ্বিপাক্ষিক আলোচনা এবং রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের সার্বিক সাফল্য ও অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হাইতির প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা প্রতিফলিত হয়েছে। হাইতির সাম্প্রতিক অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও বৈশ্বিক সক্ষমতাকে তারা কীভাবে কাজে লাগাতে পারে, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের এই বৈশ্বিক সাফল্য থেকে শেখার আগ্রহ ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রীর এক গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সফল উপস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট। ভুটান ও মালদ্বীপের মতো তুরস্কের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে নিজদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সাথে বাংলাদেশ ও তুরস্কের বহুমাত্রিক সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, একটি ছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর সাথে এবং অন্যটি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাথে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। বৈঠকে অতীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন নামলে সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন করার কথা স্মরণ করা হয়। সেই সফলতার ধারাবাহিকতায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে কীভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, আগামীকাল বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইডলাইন ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল বলেও জানান মাহ্দী আমিন। ‌ তিনি বলেন, প্রথম দিনে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংকের সাথে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ শিথিলকরণ (ডি-রেগুলেশন), অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেট সহায়তা নিয়ে বিশদ আলোচনা হয়। দেশের সার্বিক উন্নয়ন প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক কীভাবে আরও জোরালো ভূমিকা রাখতে পারে এবং আগামী দিনে যৌথ অংশীদারিত্ব বাড়িয়ে একসঙ্গে কাজ করা যায়, তা বৈঠকে অগ্রাধিকার পায়।

পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময় স্বল্পতার কারণে দুটি মিটিংয়ে প্রধানমন্ত্রী নিজে সরাসরি উপস্থিত থাকতে পারেননি বলে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, এর একটি ছিল ইউরোপিয়ান কাউন্সিল এবং অন্যটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সাথে। তবে মেটার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মনোনীত একটি উচ্চপর্যায়ের বিশেষ প্রতিনিধিদল বৈঠক সম্পন্ন করে। বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের সুরক্ষা, আধুনিক প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের উন্নয়ন নিয়ে কোম্পানিটির প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান।

The post জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সত্যের আরাধনাই সাংবাদিকতা, জনগণ ছাড়া কারও কাছে দায়বদ্ধ নয়: কাদের গণি
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সংবাদমাধ্যম দেশের জনগণ ছাড়া কারও কাছে দায়বদ্ধ নয়। কালোকে কালো এবং সাদাকে সাদা বলাই সাংবাদিকতার মূল মন্ত্র।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক আড্ডায় তিনি এসব কথা বলেন। মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং মুমেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিক এবং নিউইয়র্কের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী বলেন, মনে রাখতে হবে, দাসত্বের সাংবাদিকতাকে মানুষ গ্রহণ করে না। গত ১৭ বছরে আমরা অনেক সাংবাদিককে দাসত্বের সাংবাদিকতা করতে দেখেছি। এর কারণে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে। সাংবাদিকতার পথ কখনোই সহজ বা মসৃণ ছিল না। বর্তমানে গণমাধ্যমে যে অনুকূল পরিবেশ বিরাজ করছে, তা অব্যাহত থাকলে সাংবাদিকরা আরও বেশি সত্য তুলে ধরতে পারবেন। তবে যা ইচ্ছা তা লিখলেই সাংবাদিকতা হয় না। যা মুখে আসবে তা বলাই বাকস্বাধীনতা নয়। স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার কথাও মনে রাখতে হবে।

গণমাধ্যমের সংখ্যা দ্রুত বাড়ার প্রসঙ্গে বিএফইউজে মহাসচিব বলেন, অনেক গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করলেও অধিকাংশ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবর্তে ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নানাভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগও পাওয়া যাচ্ছে। মোবাইল ফোন হাতে নিয়েই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এর ভয়াবহতা থেকে কেউই নিরাপদ নয়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও সামাজিকভাবে মানুষকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

এসব বন্ধে আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপসাংবাদিকতা ও হয়রানি রোধে আইনের যথাযথ ব্যবহার করতে হবে। তবে একই সঙ্গে আইন যেন অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

কাদের গনি চৌধুরী বলেন, ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতিমালা কার্যকর করতে হবে। ওয়েজবোর্ড মেনে বেতন দিতে হয় না বলেই অসংখ্য ভূঁইফোড় গণমাধ্যম গড়ে উঠছে। এসব গণমাধ্যমের ক্ষেত্রেও ওয়েজবোর্ড বাধ্যতামূলক করা হলে অপসাংবাদিকতা অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এসব গণমাধ্যমের তথাকথিত সাংবাদিকদের একটি অংশ চাঁদাবাজি করছে এবং সাংবাদিকতার পরিচয়কে অপব্যবহার করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাংবাদিকতার মর্যাদা ম্লান হচ্ছে।

সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তার দাবি জানিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, তারা সাংবাদিক সুরক্ষা আইনের দাবি জানাচ্ছেন। সরকারি কর্মকর্তারা যেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা ও ছুটি পান, সেখানে সাংবাদিকদের কর্মপরিবেশ ও ছুটির বিষয়টি এখনও যথাযথভাবে নিশ্চিত হয়নি।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে সাগর-রুনিসহ অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। কথায় কথায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়। সাংবাদিকরা জনগণের নিরাপত্তা ও অধিকার নিয়ে কথা বললেও কর্মক্ষেত্রসহ কোথাও তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। একই সঙ্গে চাকরির নিশ্চয়তাও নেই।

সাংবাদিক সমাজের বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএফইউজে মহাসচিব। তিনি বলেন, আজকে আমাদের মাঝে বহু বিভাজনের কারণে আমরাই দুর্বল হচ্ছি। সরকার ও মালিকরা এর সুযোগ নেন।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হলে গণমাধ্যমের অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

The post সত্যের আরাধনাই সাংবাদিকতা, জনগণ ছাড়া কারও কাছে দায়বদ্ধ নয়: কাদের গণি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রায় নিয়ে মন্তব্যের অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির আইনজীবী
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হন আইনজীবী এম. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী।

এর আগে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের ২৩ সেপ্টেম্বর হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম জানান, সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীর দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, তাদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের কথা বলেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে অপর আইনজীবীও রায় নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আদালত অবমাননার আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেন।

এর আগে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম. হাসান ইমাম ও ইসরাত জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম. এইচ. তামিম।

The post রায় নিয়ে মন্তব্যের অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির আইনজীবী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত
পটুয়াখলী: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুইদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বড়েছে। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

The post নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
ঢাকা: ৮ পদে ২০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটোপিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিটোপিয়া

১. পদের নাম: ম্যানেজার, অডিট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ ও এমবিএ

অভিজ্ঞতা: ৬-১০ বছর

২. পদের নাম: টেকনিক্যাল, লিড

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ৫-৭ বছর

৩. পদের নাম: সিনিয়র ডেভেলপার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ৪-৬ বছর

৪. পদের নাম: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্নাতক।

অভিজ্ঞতা: ৩-৬ বছর

৫. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ৪-৫ বছর

৬. পদের নাম: ব্যাকএন্ড ডেভেলপার, ডট নেট কোর

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ৫-৬ বছর

৭. পদের নাম: ব্যাকএন্ড ডেভেলপার, লারাভেল

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: ৫-৬ বছর

৮. পদের নাম: ইনটেরিয়র ডিজাইনার

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: ইনটেরিয়র ডিজাইন, আর্কিটেকচার বা সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার, ভালো পোর্টফোলিও থাকলে বিশেষভাবে বিবেচনা করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ সময়:  ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ২০২৬ (পদভেদে) পর্যন্ত।

The post নিয়োগ দিচ্ছে বিটোপিয়া first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের তহবিলে কোটি টাকার গরমিলের অভিযোগ
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের তহবিলে প্রায় এক কোটি টাকার গরমিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের অর্থ আদায়কারী উত্তম সরকার গত ৩১ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে সদস্যদের জামানত ও ঋণের কিস্তির টাকা তহবিলে জমা না দেওয়ার অভিযোগ করেছেন ইউনিয়নের কর্মকর্তারা ও কয়েকজন সদস্য।

উত্তম সরকার কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের মে মাসে তিনি কোটালীপাড়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নে অর্থ আদায়কারী হিসেবে নিয়োগ পান।

ইউনিয়ন সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে জামানত ও ঋণের কিস্তির টাকা আদায় করতেন উত্তম সরকার। তবে এসব টাকার একটি অংশ তহবিলে জমা না দেওয়ার অভিযোগ ওঠে। তার কাছে হিসাব চাওয়া হলে গত ৩১ জুলাই থেকে তিনি আর কর্মস্থলে আসছেন না বলে জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তারা।

পরবর্তী সময়ে ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পর্ষদের সদস্যরা তহবিলের টাকা ও ক্যাশবইয়ের হিসাব মিলিয়ে প্রায় এক কোটি টাকার গরমিল দেখতে পান। এ অর্থ আত্মসাৎ করে উত্তম সরকার আত্মগোপনে গেছেন বলে অভিযোগ করেছেন তারা।

পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বারুরী বলেন, তিনি নিজের নামে ২৪ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ৫৫ হাজার টাকা ক্রেডিট ইউনিয়নে জামানত রেখেছিলেন। তার অভিযোগ, উত্তম সরকার ওই টাকা ক্যাশবুকে পোস্টিং না করে আত্মসাৎ করেছেন।

কোটালীপাড়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম বিশ্বাসের অভিযোগ, তার এক লাখ ১৮ হাজার টাকা ক্যাশবুকে জমা দেখানো হয়নি। তিনি বলেন, এই টাকা আমার খুব কষ্টের টাকা। আমি টাকা ফেরত চাই।

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক আবু জাফর হাওলাদার বলেন, তিনি অল্প অল্প করে মোট এক লাখ ৬৪ হাজার টাকা জমা রেখেছিলেন। তার অভিযোগ, উত্তম সরকার ওই টাকা ক্যাশবুকে জমা না দেখিয়ে শুধু তার পাসবইয়ে লিখে দিয়েছিলেন। বর্তমানে উত্তমের সন্ধান না পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আমাদের চাওয়া, উত্তম ফিরে এসে হিসাব-নিকাশ বুঝিয়ে দিয়ে যাক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বান্দল গ্রামে উত্তম সরকারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে তিনি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।

উত্তম সরকার বলেন, আমি দৈনিক ঋণের কিস্তি বা জামানতের যে টাকা আদায় করতাম, তা ম্যানেজার ইদ্রিসুর রহমানের কাছে জমা দিতাম। এখানে অর্থ আত্মসাতের কোনো সুযোগ আমার নেই।

তবে উত্তম সরকারের এ বক্তব্যকে পুরোপুরি মিথ্যা দাবি করেছেন ক্রেডিট ইউনিয়নের সাবেক ম্যানেজার ইদ্রিসুর রহমান। তিনি জানান, গত ডিসেম্বর মাসে তিনি ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার দাবি, দৈনিক আদায় করা টাকা ক্যাশবুকে লিপিবদ্ধ করে ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব ছিল উত্তম সরকারের। ইদ্রিসুর রহমান বলেন, ক্রেডিট ইউনিয়নে মোট ৭৯৫ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে শতাধিক সদস্যের টাকা উত্তম সরকার জমা দেননি বলে তিনি দাবি করেন।

ক্রেডিট ইউনিয়নের সভাপতি সরওয়ার হোসেন তালুকদার বলেন, আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে যতটুকু পেয়েছি, তাতে উত্তম সরকারই অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রমাণিত হয়েছে। তিনি যদি টাকা আত্মসাৎ না করে থাকেন, তাহলে আত্মগোপনে রয়েছেন কেন? বিষয়টি নিয়ে তারা উত্তম সরকারের বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর বাবা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে উত্তম সরকারের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার বক্তব্য ও ইউনিয়ন কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে ভিন্নতা রয়েছে। বিষয়টির প্রকৃত সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র ও হিসাব যাচাই এবং প্রয়োজন হলে আইনগত তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন।

The post কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের তহবিলে কোটি টাকার গরমিলের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এ নৈশভোজে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রতিবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশ্বনেতাদের সম্মানে এ ধরনের নৈশভোজের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। ফলে একই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

এর আগে, সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ বিতর্কে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এবারের অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনেও ছিল ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি। জাতিসংঘের প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, শান্তিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

The post ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’
ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা এবং রমজান মাসের বিষয়গুলো মাথায় রেখেই মূলত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়, বাজেট এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন বা ইসি এই মাসের শেষ দিকে অথবা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণ করবে।

পাঁচটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এসব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রাথমিকভাব প্রায় ৬ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য বাজেট বা হিসাব দিয়েছে। এর মধ্যে কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি অর্থ পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যয় হবে। নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ প্রস্তুত রাখা হয়েছে বলে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।

The post ‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে
ঢাকা: ২০১২ সালের একটি হত্যা মামলা ও ২০২৩ সালে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে কয়েক দফা তাকে রিমান্ডে নেওয়ার আদেশও দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করা হয়। এতে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের নামও রয়েছে।

ওই মামলায় গত ২৮ এপ্রিল জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

The post হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু মামলা বাতিল হবে না: হাইকোর্ট
ঢাকা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলেও শুধু এ কারণে মামলার বিচারিক কার্যক্রম বাতিল বা স্থগিত হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনে নির্ধারিত ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়, এটি নির্দেশনামূলক।

অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ করা ট্রাইব্যুনালের দায়িত্ব হলেও ১৮০ দিন পেরিয়ে গেলেই মামলার বিচারপ্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে না।

‘মো. সাইফুল ইসলাম ওরফে পাভেল বনাম রাষ্ট্র’ মামলায় এ রায় দেন হাইকোর্ট। বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৩ সালের ৭ জুন রায়টি দেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

যে কারণে রায়

ইডেন কলেজের এক ছাত্রীর ধর্ষণের অভিযোগে করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ না হওয়ায় বিচারিক কার্যক্রম স্থগিতের আবেদন করেছিলেন আসামি সাইফুল ইসলাম ওরফে পাভেল। তার করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে এই রায় দেন হাইকোর্ট।

রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২০ ও ৩১ক ধারা বিশ্লেষণ করে বলেন, নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে মামলার বিচারিক কার্যক্রম বাতিল বা স্থগিত হয়ে যাবে আইনে এমন কোনো বিধান নেই।

আদালত বলেন, কোনো মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ না হওয়ার কারণে ট্রাইব্যুনাল সেই মামলার বিচার চালিয়ে যেতে পারবে না—এমন ব্যাখ্যার সুযোগ নেই। বরং সময়সীমাটি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নির্দেশনামূলকভাবে নির্ধারণ করা হয়েছে।

মামলার পটভূমি

প্রকাশিত রায়ের তথ্য অনুযায়ী, কলেজে যাওয়া-আসার সূত্রে পাভেলের সঙ্গে ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের ৮ জুলাই পাভেল ওই শিক্ষার্থীকে একটি বাসায় নিয়ে বিয়ের প্রস্তাব দেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

পরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে মামলায় অভিযোগ করা হয়। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ২০০৮ সালের ২৭ জানুয়ারি রাজধানীর শ্যামপুর থানায় পাভেলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

২০০৮ সালের ২৩ জুলাই পাভেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ অস্বীকার করেন।

১৮০ দিনের সময়সীমা নিয়ে প্রশ্ন

পরে পাভেল ২০১১ সালের ৮ মে হাইকোর্টে রিট করেন। তার দাবি ছিল, মামলার নথি ২০০৮ সালের ১৩ জুলাই ট্রাইব্যুনালে গৃহীত হলেও আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ হয়নি।

এ ছাড়া নির্ধারিত সময়ে বিচার শেষ না হলে এর কারণ উল্লেখ করে ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল, পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার মাধ্যমে সুপ্রিম কোর্ট ও সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার বিধান রয়েছে। সেই প্রতিবেদনও দেওয়া হয়নি বলে রিটে দাবি করেন তিনি।

পাভেলের আবেদনের পর হাইকোর্ট মামলাটির বিচারিক কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ বিভিন্ন সময়ে বাড়ানো হয়।

হাইকোর্টের সিদ্ধান্ত

তবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পর্যালোচনা করে হাইকোর্ট পাভেলের করা রিটের ভিত্তিতে জারি করা রুল খারিজ করে দেন।

রায়ে আদালত বলেন, ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়াকে কেন্দ্র করে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত বা বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই। ফলে আগের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার ও বাতিল করা হয়।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, রিটকারী মামলার পরবর্তী কয়েকটি আদেশ গোপন করে আদালতের কাছে আবেদন করেছিলেন এবং এ কারণে তার দাবির পক্ষে কোনো আইনগত অধিকার সৃষ্টি হয়নি।

ফলে সার্বিক তথ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি ও আইনের বিধান বিবেচনায় নিয়ে হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।

The post ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু মামলা বাতিল হবে না: হাইকোর্ট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

উৎপাদন ভালো হলেও দামে হতাশ কৃষক
ঢাকা: সিরাজগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে শসা চাষ। কম সময়ে ফলন পাওয়া, আগাছা নিয়ন্ত্রণ, মাটির আর্দ্রতা ধরে রাখা এবং শসার গুণগত মান ভালো হওয়ায় জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এ পদ্ধতির দিকে ঝুঁকছেন। জেলার নয়টি উপজেলাতেই কম-বেশি শসার আবাদ হচ্ছে। তবে চলতি মৌসুমে জমিতে ফলন ভালো হলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর সিরাজগঞ্জে ১৩০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬৪০ মেট্রিক টন। এর পাশাপাশি আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে ৬০ শতাংশ জমিতে প্রদর্শনী হিসেবে মালচিং পদ্ধতিতে শসা চাষ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, মালচিং পদ্ধতিতে প্রতিবিঘা জমিতে প্রায় ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত শসা উৎপাদন হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত শসা চাষের ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন আসতে শুরু করে। ফলে অল্প সময়ে জমি থেকে আয় পাওয়ার আশায় অনেক কৃষক এ সবজির চাষ করছেন। বিশেষ করে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করায় জমিতে আগাছার বিস্তার কমে, মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা যায় এবং গাছের পরিচর্যাও তুলনামূলক সহজ হয়। শসা মাটির সরাসরি সংস্পর্শে না থাকায় অনেক ক্ষেত্রে এর গুণগত মানও ভালো থাকে।

সদর উপজেলার কৃষক জসীম উদ্দিন সারাবাংলা বলেন, ‘মালচিং পদ্ধতিতে শসা চাষ করে এবার জমিতে ভালো ফলন পেয়েছি। গাছ দ্রুত বেড়েছে এবং একসঙ্গে অনেক শসা ধরেছে। কিন্তু বাজারে দাম কম থাকায় সেই অনুপাতে লাভ হচ্ছে না।’ তার ভাষ্য, বীজ, সার, কীটনাশক, শ্রমিক, সেচ ও মালচিংয়ের খরচ মিলিয়ে একবিঘা জমিতে প্রায় ৪৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। বাজারে দাম ভালো থাকলে শষা চাষ থেকে ভালো আয় সম্ভব।

উল্লাপাড়ার কৃষক মোতালেবও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। সারাবাংলাকে তিনি বলেন, ‘মালচিং পদ্ধতিতে শসা চাষে ফলন ভালো হয়েছে এবং পরিচর্যার কিছু খরচও কমেছে। কিন্তু শসা ওঠার মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। বর্তমানে প্রতিমণ শসা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের হাতে প্রত্যাশিত লাভ থাকছে না।’ বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ পদ্ধতিতে আরও বেশি কৃষক শসা চাষে আগ্রহী হবেন বলে মনে করেন তিনি।

কৃষকদের অভিযোগ, আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়লেও মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা সবসময় পাওয়া যায় না। বিশেষ করে রোগবালাই, সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ে নিয়মিত পরামর্শ পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তারা।

তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রদর্শনীর মাধ্যমে মালচিং পদ্ধতিতে শসা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। একই মালচিং ব্যবস্থাপনায় একাধিক ফসল উৎপাদনের সুযোগ থাকায় কৃষকের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও চেষ্টা চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, সিরাজগঞ্জের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা সারাবাংলাকে বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। মালচিং পদ্ধতিতে শসা চাষে ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রদর্শনীর মাধ্যমে এ পদ্ধতি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

কৃষিসংশ্লিষ্টরা বলছেন, শসা স্বল্পমেয়াদি একটি সবজি। যদিও এর চাহিদা সারা বছর থাকে। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে ভালো ফলনও কৃষকের জন্য কাঙ্ক্ষিত অর্থনৈতিক সুফল বয়ে আনবে না।

কৃষকরা বলছেন, উৎপাদন খরচ, পরিবহণ ব্যয় ও শ্রমের মূল্য ক্রমেই বাড়ছে। বিপরীতে মাঠপর্যায়ে শসার দাম কমে গেলে লোকসানের ঝুঁকি তৈরি হয়। তাই উৎপাদন পরিকল্পনা ও বিপণনে কৃষি বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

মালচিং পদ্ধতিতে শসার ফলন ও গুণগত মান ভালো হওয়ায় এ প্রযুক্তি নিয়ে কৃষকদের আগ্রহ বাড়ছে। এখন উৎপাদিত শসার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে আধুনিক এ পদ্ধতি সিরাজগঞ্জে আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়তে পারে। কৃষকদের প্রত্যাশা, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমন্বিত সহায়তা ও স্থিতিশীল বাজারব্যবস্থা নিশ্চিতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The post উৎপাদন ভালো হলেও দামে হতাশ কৃষক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর বিশেষ জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

ড. খলিলুর রহমান নিরাপত্তা পরিষদের কাঠামোগত বৈষম্য তুলে ধরে বলেন, জাতিসংঘের সবচেয়ে বড় আঞ্চলিক সদস্য গোষ্ঠী এবং শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান অংশীদার হওয়া সত্ত্বেও আফ্রিকা নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী আসন পায়নি। তাই আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে যথাযথভাবে স্থান দিতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আফ্রিকার প্রতিনিধিত্বের দাবি কোনো করুণা নয়; এটি ন্যায়বিচার এবং জাতিসংঘের নিজস্ব গ্রহণযোগ্যতার প্রশ্ন।

তিনি নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে সাধারণ পরিষদের আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়ার প্রতি সমর্থন জানান তিনি।

জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনরুদ্ধারে তিনটি প্রধান কৌশলের ওপর জোর দেন খলিলুর রহমান—নিজেদের ব্যর্থতা সম্পর্কে স্পষ্টবাদী ও বাস্তববাদী হওয়া, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সিদ্ধান্ত গ্রহণে সুশীল সমাজ ও বিজ্ঞানীদের ব্যাপকভাবে সম্পৃক্ত করা।

বিশ্বব্যাপী বৈষম্য ও সামরিক খাতের ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি যখন থমকে আছে, ঠিক তখনই ‘ওইসিডি’ দেশগুলোর উন্নয়ন সহায়তা এক বছরে ২৩ শতাংশ কমে ১৭৫ বিলিয়ন ডলারে নেমেছে। এর বিপরীতে বিশ্বব্যাপী সামরিক ব্যয় লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রায় ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি কখনোই নির্বাচনি বা পক্ষপাতমূলকভাবে প্রয়োগ করা যাবে না। পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীশিবির ও হাইতিতে জাতিসংঘের মানবিক কার্যক্রমের ইতিবাচক ভূমিকার উদাহরণও তিনি তুলে ধরেন।

প্রযুক্তির অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করে সাধারণ পরিষদের সভাপতি বলেন, জল সরবরাহ, বিদ্যুৎ ও সামরিক খাতের মতো সংবেদনশীল ক্ষেত্রে এআইয়ের অপব্যবহার মানব সভ্যতার অস্তিত্বের জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে। এআই অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সাথে নিয়ে দ্রুত প্রমাণভিত্তিক বৈশ্বিক নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো (‘গার্ড রেল’) তৈরির তাগিদ দেন তিনি।

The post আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনে যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেসব প্রকল্পে বিশ্বব্যাংকের অংশীদারত্ব কাঠামোর আওতায় কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রশংসিত হয়েছে এবং এসব কর্মসূচিতে সংস্থাটির সমর্থন থাকবে।

তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের চালু করা কর্মসূচিতে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজশর্তের ঋণের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ কর্মসূচি আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশের তেল-গ্যাস সংকটের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এ সংকট উত্তরণে বিশ্বব্যাংকের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক এগিয়ে আসতে সম্মত হয়েছে।

সরকারের নেওয়া প্রকল্পগুলো যাতে সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সামনে এগিয়ে যেতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

টেকসই প্রকল্পগুলোর বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান জানতে চাইলে আমির খসরু বলেন, সংস্থাটি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির যেসব প্রকল্প চালু হয়েছে, সেগুলো আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের তুর্কি হাউসে (Turkish House) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

The post তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার চায় রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এবং দ্রুত রোহিঙ্গারা যাদের তাদের ভূমিতে ফিরে যেতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা।’

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসময় উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সদর দফতরে বুধবার ‘বাংলাদেশ ও গাম্বিয়ার উদ্যোগে রোহিঙ্গা সংকট: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতার নতুন আহ্বান’ শিরোনামে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশ নেবেন।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দুই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক দুটিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দুই বৈঠকই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ এবং ভুটান ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জনগণের কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

The post মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

The post হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বারহাম সালিহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

The post জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রবীণদের সুরক্ষা ছাদ, নাকি শরিয়াহর সঙ্গে সংঘাত?
ঢাকা: মিরপুরের সত্তরোর্ধ্ব বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিকুর রহমান । তিন বছর আগে আবদার ও ভালোবাসার মোহে নিজের শেষ সম্বল পাঁচ কাঠা জমির ওপর বানানো তিনতলা বাড়ির পুরোটাই রেজিস্ট্রি করে লিখে দেন একমাত্র ছেলের নামে। আশা ছিল, শেষ বয়সে ছেলে-বউয়ের আদর-যত্নে নাতি-নাতনি নিয়ে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু দলিল-রেজিস্ট্রি হওয়ার বছর না ঘুরতেই শুরু হয় দুর্ব্যবহার। ঘর থেকে জিনিসপত্র বের করে দেওয়া, ঠিকমতো খাবার না দেওয়া এবং শেষমেশ শারীরিক লাঞ্ছনা। একদিন নিজেরই রক্ত-পানি করে তৈরি করা বাড়ি থেকে বিতাড়িত হয়ে ঠাঁই হয় এক আশ্রমে।

শফিকুর রহমানের মতো এই করুণ পরিণতি কেবল একক কোনো ঘটনা নয়। রাজধানীর উত্তরায় জমি লিখে দেওয়ার পর ছেলের কাছ থেকে দৈনিক অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া রাবেয়া খাতুন, কিংবা সাভারে বসতবাড়ি হারিয়ে প্রবীণ বয়সে রাস্তার মোড়ে চা বিক্রি করে জীবন চালানো বৃদ্ধ দম্পতির গল্পগুলো আজ আমাদের সমাজের করুণ বাস্তবতা।

এই মানবিক ও সামাজিক সংকট থেকে প্রবীণদের সুরক্ষা দিতে সম্প্রতি জাতীয় সংসদে পাস হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’। কিন্তু গত ৬ সেপ্টেম্বর কণ্ঠভোটে বিলটি পাস হওয়ার পর থেকেই আইনটির মূল স্পিরিট, বাস্তবায়নযোগ্যতা এবং ইসলামী শরিয়াহর সঙ্গে এর সম্ভাব্য সংঘাত নিয়ে শুরু হয়েছে ব্যাপক আইনি, রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক। আইনটি আসলে কী পরিবর্তন আনছে, প্রবীণদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে, আর শরিয়াহর দৃষ্টিতেই বা এর অবস্থান কোথায়?

আইনে যা পরিবর্তন এলো

প্রচলিত ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’-এর ১২২ ধারায় সাধারণ দানের যে বিধান এতদিন কার্যকর ছিল, তাতে সম্পত্তি হস্তান্তর বা রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দাতার সমুদয় আইনি ও ভোগদখলের অধিকারের পূর্ণ বিলুপ্তি ঘটতো। ফলে সন্তানকে জমি লিখে দেওয়ার পর অভিভাবকেরা পুরোপুরি অসহায় ও নিঃস্ব হয়ে পড়তেন। এই জটিলতা কাটাতে সরকার আইনে যুক্ত করেছে নতুন দুটি ধারা ‘১২২-এ’ এবং ‘১২২-বি’।

নতুন বিধান অনুযায়ী, বাবা-মা, সন্তান, দাদা-দাদি/নানা-নানি, নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলেই দলিলের শর্তানুসারে তার জীবদ্দশায় ওই সম্পত্তির ‘ভোগ ও ব্যবহারের অধিকার’ (Life Interest) নিজের কাছে রেখে দিতে পারবেন। অর্থাৎ, সম্পত্তির আইনি মালিকানা গ্রহীতার (যেমন সন্তান) কাছে চলে গেলেও দাতা বেঁচে থাকা পর্যন্ত তাকে নিজের বসতবাড়ি থেকে উৎখাত করা যাবে না।

‘হেবা’ ও নতুন আইন

আইনটি পাসের পর থেকেই সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইসলামী আইনি ব্যবস্থা বা শরিয়াহর সঙ্গে এর সংঘাত নিয়ে। ইসলামী ফিকহ ও আইন বিশেষজ্ঞদের মতে, ফিকহ শাস্ত্রে সম্পত্তি হস্তান্তরের একটি অন্যতম প্রধান মাধ্যম হলো ‘হেবা’। হেবা শব্দের অর্থ হলো ‘স্বত্ব’ ত্যাগ করে কোনো প্রতিদান ছাড়া সম্পূর্ণ স্বেচ্ছায় কাউকে সম্পত্তি দান করা।

ইসলামী আইন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আইনে দাতা সম্পত্তি দান করার পরও জীবিত থাকা পর্যন্ত ভোগাধিকার ও নিয়ন্ত্রণ নিজের কাছে রাখায় গ্রহীতার ‘পূর্ণ দখল’ বা ‘কবয’ প্রতিষ্ঠা হচ্ছে না, যা শরিয়াহ বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

চট্টগ্রাম পার্ক ভিউ জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক বিষয়টি ব্যাখ্যা করে সারাবাংলাকে বলেন, ‘হেবা ইসলামের সিদ্ধ একটি বিষয় এবং বৈষম্যহীনভাবে সম্পত্তি দান করা জায়েজ। হেবা সম্পূর্ণ হওয়ার জন্য ইসলামী শরিয়াহ ও ফিকহে হানাফিতে তিনটি মৌলিক শর্ত বাধ্যতামূলক। ইজাব (প্রস্তাব), দাতা কর্তৃক সম্পত্তি দেওয়ার প্রস্তাব। কবুল (গ্রহণ), গ্রহীতা কর্তৃক তা গ্রহণের সম্মতি। আল-কবজু ওয়াত-তাসলিম (দখল ও হস্তান্তর), দাতা কর্তৃক সম্পত্তির সব স্বত্ব ত্যাগ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়া এবং গ্রহীতার পূর্ণ ‘কবয’ বা দখল প্রতিষ্ঠা হওয়া। অর্থাৎ, একজন স্বত্ব ত্যাগ করে সম্পত্তি বুঝিয়ে দেবে আর অন্যজন তা পুরোপুরি দখল নেবে। যখনই এই তিনটি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়, তখনই হেবা পরিপূর্ণ হয়।’

তিনি আরও বলেন, ‘কুরআনে পরিষ্কার বলা হয়েছে, আমল বা চুক্তি বাতিল না করতে। হাদিসে (সুনানে দারে কুতনি: ২৯৭৯) এসেছে, রক্তসম্পর্কীয় আত্মীয়ের অনুকূলে দান করা হলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু এই আইনে দাতা দান করার পরও ভোগাধিকার নিজের কাছে রাখছেন, যা ইসলামী শরিয়তে কোনোভাবেই বৈধ নয়। সন্তানকে বাধ্য করার অন্য মানবিক আইনি পথ থাকতে পারে, কিন্তু কুরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক আইন করে মানবিকতা দেখানোর সুযোগ নেই।’

এ বিষয়ে বিশিষ্ট ধর্মীয় বিশ্লেষক ও আলেম ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী সারাবাংলাকে বলেন, ‘পিতা যদি হেবা করে দেন এবং ইজাব, কবুল ও সাক্ষীর মাধ্যমে সন্তানের কবয বা দখল প্রতিষ্ঠা হয়ে যায়, তবে ওই সম্পদের ওপর পিতার আর কোনো আইনি হক থাকে না। কিন্তু নতুন আইনে বলা হয়েছে, পিতা সারাজীবন ভোগাধিকার রাখতে পারবেন। এর মাধ্যমে সরাসরি শরীয়াহ আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে, যা কেবল অপরাধ নয়, একটি মহাপরাধ।’

সরকার ও প্রগতিশীলরা বলছে— এটি হেবা নয়, নাগরিক সুরক্ষার আইন

শরিয়াহ আইনের দোহাই দিয়ে বিলটির বিরোধিতার জবাবে সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইনসহ বহু আইন রয়েছে, যা সাধারণ নাগরিক সুরক্ষায় কাজ করে। সরকার কখনো বলেনি যে, শরিয়াহ আইন চালু হচ্ছে। ইসলামে মা-বাবার প্রতি সম্মান ও দায়িত্ব পালনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের মা-বাবাকে সুরক্ষা দেওয়ার জন্যই তো এই উদ্যোগ। এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি আইন।’

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই নতুন বিধানটি ‘হেবা’ বা মুসলিম উত্তরাধিকার আইনকে প্রতিস্থাপন করছে না, বরং এটি ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্টের অধীনে সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য একটি পৃথক আইনি কাঠামো।

একই মত মানবাধিকারকর্মী নূর খান লিটনের। সারাবাংলাকে তিনি বলেন, ‘এটি একটি বাস্তবসম্মত ও প্রগতিশীল পদক্ষেপ। এখানে পিতামাতা সন্তানকে সম্পত্তি দান করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, আবার সন্তানও ভবিষ্যতে মালিকানা পাচ্ছে। তাই একে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে নাগরিক অধিকার ও সামাজিক সুরক্ষার জায়গা থেকে দেখা উচিত।’

অন্যদিকে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা আইনের উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে সতর্ক করেন যে, “প্রান্তিক ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের অসচেতনতার কারণে যেন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিলে ‘ভোগাধিকারের শর্ত’ বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে নতুন পারিবারিক মামলার জটিলতা তৈরি হতে পারে।”

সাধারণ মানুষের যে বিষয়গুলো জানা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, আইন শুধু পাস করলেই হবে না। বিষয়টি সাধারণ মানুষদের জানা থাকতে হবে। সে ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের পাঁচটি বিষয় জেনে রাখা জরুরি।

স্বয়ংক্রিয় নয়: সাধারণ দলিলের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না; রেজিস্ট্রি দলিলে সুনির্দিষ্টভাবে দাতার জীবনকালীন ভোগাধিকারের শর্ত উল্লেখ করতে হবে।

নিবন্ধিত দলিল বাধ্যতামূলক: পারিবারিক সমঝোতা বা মৌখিক ঘোষণায় এই আইনি সুরক্ষা পাওয়া যাবে না।

মালিকানা ও ভোগাধিকারের পৃথকীকরণ: হস্তান্তরের পর সন্তান মালিক হলেও, দাতা জীবিত থাকা পর্যন্ত ব্যবহার ও থাকার একচ্ছত্র অধিকার দাতারই থাকবে।

গ্রহীতার মৃত্যুতেও অধিকার বহাল: দাতা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা গেলেও সম্পত্তির মালিকানা সন্তানের ওয়ারিশদের কাছে যাবে, তবে দাতার থাকার বা ভোগের অধিকার ক্ষুণ্ন হবে না।

একতরফা বাতিল অসম্ভব: একবার রেজিস্ট্রি হয়ে গেলে দাতা চাইলেই একতরফা দান বাতিল করতে পারবেন না; উভয় পক্ষের সম্মতি বা আদালতের সিদ্ধান্তের প্রয়োজন হবে।

সংকট নাকি সমাধান?

বিলটি জাতীয় সংসদে পাস হলেও এটি এখনো রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে। একদিকে অসহায় প্রবীণ বাবা-মায়ের শেষ বয়সের ভিটেমাটি রক্ষার আকুলতা, অন্যদিকে মুসলিম ফারায়েজ ও হেবা আইনের শরিয়াহসম্মত প্রয়োগের ধর্মীয় সংবেদনশীলতা এই দুইয়ের টানাপোড়েনে আইনটি এখন আলোচনার কেন্দ্রে। প্রবীণদের সম্মানজনক আশ্রয় নিশ্চিত করার এই প্রচেষ্টা পরিবারে শান্তি ফেরাবে, নাকি নতুন আইনি ও সামাজিক জটিলতার জন্ম দেবে তা নির্ভর করবে এর চূড়ান্ত প্রয়োগ ও সামাজিক সচেতনতার ওপর।

The post প্রবীণদের সুরক্ষা ছাদ, নাকি শরিয়াহর সঙ্গে সংঘাত? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অন্যরা শান্তির কথা বলে, আমি শান্তি স্থাপন করেছি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অন্যরা যেখানে শুধু শান্তির কথা বলে, সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। একই সঙ্গে ইরানকে বিশ্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে দেশটিকে কখনো পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‌‘ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি নই আমি। যেখানে অন্যরা শুধু কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবিলা করেছি।’

তিনি আরও বলেন, ‘যেখানে অন্য দেশগুলো সাহসের কথা বলেছে, আমেরিকা সেটি দেখিয়েছে। যেখানে অন্যরা শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছি।’

ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি

ভাষণে ইরানের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরানের চেয়ে বড় হুমকি আর কেউ হতে পারে না। তার দাবি, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল। তবে তিনি আর দেশটিকে সেই সুযোগ দেবেন না।

ট্রাম্প বলেন, ইরানকে কখনো পারমাণবিক শক্তির অধিকারী হতে দেওয়া হবে না।

ভাষণে তিনি বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব; যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’

তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে। কারণ চুক্তি না করা তাদের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে আমার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।’

কিউবা সরকারের পতনের হুমকি

ভাষণে কিউবার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিউবা তীব্র বিদ্যুৎ সংকট ও খাদ্যসহ নানা সংকটে পড়েছে। দেশটির সরকার এখন চাপে রয়েছে এবং যেকোনো সময় পতন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার কিউবার বর্তমান পরিস্থিতির অপরিহার্য পরিবর্তন চাইছে। কিউবা সমাজতান্ত্রিক সরকারের দ্বারা চলছে, যারা বেশ চাপের মধ্যে আছে। কিউবা একদমই একটি ব্যর্থ রাষ্ট্র। কিউবার এমনভাবে অবনতি ঘটছে, যা আগে কখনো হয়নি এবং এটির পতন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘সমাজতন্ত্র কখনো যুক্তরাষ্ট্রে আসবে না। কিন্তু কিউবায় স্বাধীনতা যাবে।’

ট্রাম্প যখন এসব বক্তব্য দিচ্ছিলেন, তখন জাতিসংঘের অধিবেশন কক্ষে থাকা কিউবার প্রতিনিধিরা প্রতিবাদ হিসেবে সেখান থেকে বেরিয়ে যান।

আইসিসি থেকে বের হওয়ার আহ্বান

এদিকে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আদালটিকে যুক্তরাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একটি ‘দুর্বৃত্ত আদালত’ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গাজায় বেসামরিক মানুষকে অভুক্ত ও পানি থেকে বঞ্চিত রাখার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এরপর থেকেই আদালটির বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

জাতিসংঘের সাধারণ পরিষদে আইসিসি নিয়ে ট্রাম্প বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ন্ত্রণের বাইরে ও অপরাধী একটি সংস্থা। যেটির প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সম্মান নেই। আমরা কখনো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বা কাউকে এই আদালতের দ্বারা তদন্ত ও বিচার করতে দেব না। যুক্তরাষ্ট্রবিরোধী এ আদালতের যুক্তরাষ্ট্রে কোনো বিচারিক অধিকার নেই।’

অন্যান্য দেশকে আইসিসির সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আপনারা এখনই এই দুর্বৃত্ত আদালত থেকে বেরিয়ে যান।’

The post অন্যরা শান্তির কথা বলে, আমি শান্তি স্থাপন করেছি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
যশোর: জেলার চৌগাছায় নিখোঁজের ৩ দিন একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঝিকরগাছার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত একলাস চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে একলাস হোসেন তার ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন। পরদিন ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার কপোতাক্ষে নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠালে নিহতের স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখেছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

The post নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে সরকার’
ঢাকা: তৃণমূল পর্যায়ে জনগণের কাছে বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রায় ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুলসংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। এ বাস্তবতায় সরকার ইতোমধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও সুসংহত করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য ও পারস্পরিক সংহতি ছাড়া কোনো পেশাগত সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। পেশাগত ঐক্য বজায় রাখার পাশাপাশি নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সরকারের একার পক্ষে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; এ জন্য সবার সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ডি-ম্যাবের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের জন্য সৃষ্ট ৩ হাজার ২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাতেও এসব দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সভায় ডি-ম্যাবের সদস্যরা ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনায় ৩৫ হাজার বেকার ডিএমএফ ডিগ্রিধারীকে অগ্রাধিকার এবং বর্তমানে শূন্য থাকা প্রায় ৩ হাজার ২০০ পদে দ্রুত পদায়নের দাবি জানান। জবাবে মন্ত্রী তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

The post ‘বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে সরকার’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নতুনবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাটারা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সুমনের আরেক বন্ধু রাকিব জোসেন জানান, সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি সেনেটারি মিস্ত্রি ছিলেন। আর আহত রবিউল কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তারা দু’জন গুলশানের শাহজাদপুর এলাকায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি সুমনের । সুমন নিজেই চালাচ্ছিলেন। রবিউল পেছনে বসা ছিলেন। তারা দু’জন নতুনবাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা দু’জন মোটরসাইকেল থেকে ছিটকে পরে। এর পর পথচারীরা তাদের দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আহত রবিউলকে (২০) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

The post নতুনবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার
টাঙ্গাইল: শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্যাডেল সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতনামা ভবঘুরে ও ভাসমান নারীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করা হয়েছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

The post টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘ফ্যাসিস্ট হাসিনার ফিরে আশার স্বপ্ন আমৃত্যু স্বপ্ন’ই থেকে যাবে’
চট্টগ্রাম: মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, স্বৈরশাসক সারা দুনিয়ায় কোথাও আর রাজনীতেতে ফিরে আসতে পারে নাই। এদেশেও পারবে না। দেশের বাইরে থেকে এদেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার ফিরে আশার স্বপ্ন আমৃত্যু স্বপ্ন’ই থেকে যাবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অপরাজনীতি, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। বিএনপির রাজনীতি হলো মানুষের অধিকার, নিরাপত্তা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি। হাসিনার আগুন সন্ত্রাসকে ১৮ কোটি মানুষ প্রতিহত করবে। অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—সহিংসতা নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। প্রতিহিংসা নয়, আইনের শাসন। আমার বিভাজন চাই না, চাই জনগণের ঐক্য।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আমরা এমন রাজনীতি চাই না, যেখানে মানুষের জানমাল ঝুঁকিতে পড়ে, ভিন্নমত দমনের চেষ্টা হয় কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা করা হয়। আমরা চাই যুক্তির রাজনীতি, সহনশীলতার রাজনীতি এবং জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি।

নিষিদ্ধ সংগঠন এদেশের প্রচলিত আইনে রাজনীতি করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের মঙ্গলের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ যে কোন সময় কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

তিনি আরো বলেন, দেশের বাইরে থেকে এদেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার ফিরে আশার স্বপ্ন আমৃত্যু স্বপ্ন’ই থেকে যাবে। দেশের স্বার্থে আসুন, আমরা সবাই মিলে অপরাজনীতিকে প্রত্যাখ্যান করি এবং একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলি। যুবদল নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডে ওয়ার্ডে যুবদলের নেতা-কর্মীদের সর্বদা অপরাজনীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে থাকার নির্দেশ দেন।

বৃষ্টির মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলটি জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে ওয়াসা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, আবু সুফিয়ান, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের আহবায়ক অরূপ বড়ুয়া, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ূন কবির, মোহাম্মদ সেলিম খাঁন, রাশেদুল হাসান লেবু, এরশাদ উল্লাহ, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দীন রাসেল, ইকরামুল হক ছুট্টু, রাজন খাঁন, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল প্রমুখ।

The post ‘ফ্যাসিস্ট হাসিনার ফিরে আশার স্বপ্ন আমৃত্যু স্বপ্ন’ই থেকে যাবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদ। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নির্ধারিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ-প্রত্যাবর্তনের নিমিত্তে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিজি পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

The post ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ৩ যাত্রী নিহত
সিলেট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লচনা বাজারের কাছে সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

The post শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ৩ যাত্রী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’
ফরিদপুর: সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভিডিওতে চেয়ারম্যানকে সমর্থকদের উদ্দেশে অস্ত্র বানানোর কথা বলতে এবং ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা নিজে দেখবেন, এমন বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে।

তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।

চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, তিনি এ বিষয়ে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

এদিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

The post ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ
এশিয়ান গেমসের নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাপানের উইকেট কেমন হবে, সেটি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাব্য দুই ধরনের পরিস্থিতির জন্যই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। ভালো উইকেট পেলে ২০০ বা তার বেশি রান, আর উইকেট কঠিন হলে ১৪০-১৬০ রান করেও ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এমন কথাই জানালেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

মিরপুরে প্রায় ১০ দিন ধরে এশিয়ান গেমসের প্রস্তুতি চলছে বাংলাদেশের। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও অনুশীলন করছেন। দুই দলের ব্যাটিং প্রস্তুতিতে কাজ করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

জাপানের নতুন কন্ডিশনে এশিয়ান গেমস খেলতে হবে বাংলাদেশকে। দেশটির উইকেট সম্পর্কে ধারণা পেতে সেখানে অনুষ্ঠিত মেয়েদের ম্যাচগুলোও পর্যবেক্ষণ করছেন আশরাফুলরা। সেখানকার ম্যাচ দেখে বাংলাদেশের ব্যাটিং কোচের মনে হয়েছে, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।

মিরপুরে সাংবাদিকদের আশরাফুল বলেন, ‘জাপানে আমরা মেয়েদের খেলাগুলো দেখলাম, সেখানে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেটটা সুন্দর ব্যাটে বল আসছে।’

তবে শুধু ভালো উইকেটের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে না বাংলাদেশ। উইকেট যদি প্রত্যাশার মতো না হয়, সে পরিস্থিতিতেও কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়, সেটিও অনুশীলনে গুরুত্ব পাচ্ছে।

আশরাফুল বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা ২০০–এর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট শুরু হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ অবশ্য মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর, কোয়ার্টার ফাইনাল দিয়ে। ওই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হংকং অথবা ওমান।

এর আগে ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। যার প্রথমটি গতকাল মিরপুরে অনুষ্ঠিত হয়েছে।

নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ওই ম্যাচে আগে ব্যাট করা দল ১৪০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করে জিততে ১৯.৩ ওভার ব্যাট করতে হযেছৈ অপর দলকে।

আগামীকাল মিরপুরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে যারা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেননি, দ্বিতীয় ম্যাচে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা আশরাফুলের। তিনি বলেন, ‘একটা প্রস্তুতি ম্যাচ বাকি আছে, আশা করব এখানে সবাই তারা তাদের সেরা ছন্দটা নিয়ে আসবেন।’

এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ পুরুষ দল। জাপানের কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে অন্যতম বড় চ্যালেঞ্জ।

The post টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তিতুমীর কলেজে সাংস্কৃতিক আয়োজনে ভাটা, অসন্তোষ শিক্ষার্থীরা
একটা সময় ছিল যখন রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নিয়মিতই বসত সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনের আসর। জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই আয়োজন যেন পেয়েছিল নতুন প্রাণ। একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছিল ক্যাম্পাস। পরপর দুটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছিল ব্যাপক সাড়া। এর পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও নিজ উদ্যোগে আয়োজন করতেন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

কিন্তু বছর না ঘুরতেই সেই প্রাণচাঞ্চল্যে নেমেছে ভাটা। যে ক্যাম্পাস একসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিল জমজমাট, সেখানে এখন অনেকটাই নীরবতা। নিয়মিত সাংস্কৃতিক আয়োজন না থাকায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ ও হতাশা।

শিক্ষার্থীদের অভিযোগ, একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতার দুয়ার খুলতে এবং মানসিক বিনোদনের সুযোগ তৈরি করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। অথচ তিতুমীর কলেজে শিক্ষার্থীদের সেই সৃজনশীল চর্চার পরিসর এখন আর নিয়মিতভাবে দেখা যাচ্ছে না। ফলে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের অপেক্ষায় থাকা ক্যাম্পাস যেন ধীরে ধীরে হারাচ্ছে তার সেই চেনা ছন্দ।

শিক্ষার্থীরা জানান, গান, নৃত্য, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ থাকলেও পর্যাপ্ত আয়োজন না থাকায় তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিবছর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রত্যাশা থাকলেও বাস্তবে তেমন আয়োজন দেখা যায় না।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। কিন্তু কলেজে নিয়মিত অনুষ্ঠান না হওয়ায় আমাদের সেই সুযোগ তৈরি হচ্ছে না। আমরা চাই, কর্তৃপক্ষ বছরে অন্তত কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করুক।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুনিয়া বলেন, সাত কলেজের অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজে তেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না বললেই চলে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হোক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও সক্রিয় করা হোক। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।

তিতুমীর কলেজ নাট্যদলের সভাপতি অলিউল্লাহ তুহিন বলেন, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ার অন্যতম কারণ হলো বিভিন্ন সংগঠনের নিষ্ক্রিয়তা। সংগঠনগুলো সক্রিয় হলে আবার আগের মতো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে বলে আশা করি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহম্মদ জানান, শিক্ষকদের সম্মতি না থাকায় অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

The post তিতুমীর কলেজে সাংস্কৃতিক আয়োজনে ভাটা, অসন্তোষ শিক্ষার্থীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গানচিল মিউজিক থেকে এলো ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’
বাংলাদেশের সংগীত জগতে প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই শ্রোতাদের একদম ভিন্নধারার ও বৈচিত্র্যময় সুরের গান উপহার দিয়ে আসছে জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। প্রতিবারের মতো এবারও সংগীতে সম্পূর্ণ নতুন এক পরীক্ষণ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি, যেখানে আধুনিক ধারার সাথে লোকজ সুরের চমৎকার এক মেলবন্ধন ঘটানো হয়েছে। সম্প্রতি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের গাওয়া গান ‘কী হইলো!’ যা প্রকাশ পাওয়ার পর থেকেই সংগীতাঙ্গনে বেশ সাড়া ফেলেছে এবং শ্রোতাদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

হিপ-হপ ও র‍্যাপ শৈলীর মেলবন্ধনে তৈরি এই গানটিতে সমসাময়িক আধুনিক সংগীতের একটি অনন্য আবহ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী। গানটির একটি বিশেষ দিক হলো, এতে যুক্ত করা হয়েছে বাংলা লোকসংগীতের বহুল পরিচিত ও কালজয়ী লাইন— ‘পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই’। কালজয়ী এই সৃষ্টিটির মূল গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েই পুরো কাজটির পরিকল্পনা করা হয়েছে বলে গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল নিশ্চিত করেছেন। নতুন ঢঙে পরিবেশিত এই প্রয়াস শ্রোতাদের জন্য বেশ চমকপ্রদ ও উপভোগ্য একটি অভিজ্ঞতা তৈরি করছে।

উল্লেখ্য, ‘কী হইলো!’ গানটির মূল কথা, সুর ও কণ্ঠে ছিলেন শিল্পী ক্রাউন ইঞ্জিন নিজেই, যেখানে কোরাসে সহকারী কণ্ঠ দিয়েছেন আলী আদনান আদর। পুরো গানটির মিউজিক প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিটিক্যাল মাহমুদ এবং বিট প্রডিউসার হিসেবে ছিলেন এম আর রাব্বি, আর গিটারে সুরের মূর্ছনা ছড়িয়েছেন আরিয়ান হাসান ও তীর্থ চক্রবর্তী। নিজস্ব হল অফ ক্রিটিকস স্টুডিওতে রেকর্ডিং শেষে মিক্সিং ও মাস্টারিংয়ের কাজও পরিচালনা করেছেন ক্রিটিক্যাল মাহমুদ। সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের প্রত্যাশা, র‍্যাপের নিজস্ব ছন্দ ও হিপ-হপের সুরের যে উপস্থাপন তিনি নিজের মতো করে তৈরি করেছেন, তা সব শ্রেণির গানপ্রেমী শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।

The post গানচিল মিউজিক থেকে এলো ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
নামাজে দাঁড়ালে আমাদের মনের অজান্তেই কাজের কথা, সংসারের ব্যস্ততা কিংবা নানা জমে থাকা চিন্তা মাথায় চলে আসে। এতে নামাজের একাগ্রতা বা ‘খুশু-খুজু’ বিঘ্নিত হয়, যা অনেককেই দুশ্চিন্তায় ফেলে দেয়। তবে জেনে রাখা ভালো, অনিচ্ছাকৃতভাবে মনে কোনো দুনিয়াবি চিন্তা এলে নামাজ বাতিল বা নষ্ট হয় না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

‘নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের মনে যে কুচিন্তা বা অনিচ্ছাকৃত ভাবনা আসে তা ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে।’ (সহিহ বুখারি: ৫২৬৯)

কাজেই নামাজে হঠাৎ অন্য চিন্তা চলে এলে আতঙ্কিত বা হতাশ হওয়ার কিছু নেই। এটিকে এড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পুনরায় নামাজের আয়াত, তাসবিহ ও অর্থের দিকে মনোযোগ ফিরিয়ে আনাই হলো মূল কাজ।

কেন নামাজে দুনিয়ার চিন্তা আসে?

নামাজে মনোযোগ নষ্ট হওয়ার একটি বড় কারণ হলো শয়তানের প্ররোচনা বা ওয়াজওয়াসা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শয়তান নামাজির কাছে এসে বলতে থাকে—’এটা স্মরণ করো, ওটা স্মরণ করো।’ এভাবে সে বিস্মৃত বিষয়গুলো মনে করিয়ে দিয়ে বিভ্রান্ত করে, যাতে মানুষ কত রাকাত সালাত আদায় করেছে তাও ভুলে যায়। (সহিহ বুখারি: ৬০৮)

তাই অনাকাঙ্ক্ষিত চিন্তা চলে এলে তা নিয়ে পড়ে না থেকে তাৎক্ষণিকভাবে পঠিত আয়াত, তাসবিহ বা দোয়ার দিকে মনোযোগ ফেরানো উচিত।

নামাজের একাগ্রতা বাড়াতে করণীয়…

আল্লাহর উপস্থিতি অনুভব করুন (ইহসান)

নামাজে একাগ্রতা বাড়ানোর মূল চাবিকাঠি হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার অনুভূতি জাগ্রত রাখা।

রাসুলুল্লাহ (সা.) ইহসানের ব্যাখ্যায় বলেছেন:

‘এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তা সম্ভব না হয়, তবে অন্তত বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখছেন।’ (সহিহ বুখারি: ৫০, সহিহ মুসলিম: ৮)

মনোযোগ ফেরানোর ৪টি কার্যকর পদক্ষেপ

চিন্তাকে গুরুত্ব দেবেন না: হঠাৎ কোনো বিষয় মনে পড়লে তা নিয়ে বিস্তারিত ভাববেন না। সাথে সাথে নিজের পড়া আয়াত বা দোয়ার দিকে খেয়াল দিন।

অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন: সুরা ফাতিহা, কোরআনের ছোট সুরা ও দোয়ার অর্থ জানা থাকলে অর্থের দিকে খেয়াল রেখে পড়া সহজ হয়। আল্লাহ তাআলা বলেন:

‘আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও স্পষ্টভাবে।’ (সুরা মুজ্জাম্মিল: ৪)

ধীরস্থিরভাবে নামাজ আদায় করুন: তাড়াহুড়ো না করে রুকু, সেজদা ও কিরাত যথাযথভাবে আদায় করুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন:

‘তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।’ (সুরা বাকারা: ২৩৮)

নামাজের আগে প্রস্তুতি নিন: নামাজে দাঁড়ানোর আগে দুনিয়াবি জরুরি কাজগুলো কিছুটা গুছিয়ে নিন। মোবাইল বা মনোযোগ বিঘ্নকারী বস্তু দূরে রেখে কয়েক মুহূর্ত স্থির হয়ে মনে মনে নামাজের জন্য নিজেকে প্রস্তুত করুন।

শয়তানের ওয়াজওয়াসা থেকে পানাহ চান

নামাজে বারবার মন হারিয়ে গেলে হতাশ না হয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। কোরআনে বলা হয়েছে:

‘আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আরাফ: ২০০)

মনে চিন্তা আসা আর ইচ্ছাকৃত কথা বলা এক নয়

অনিচ্ছাকৃত চিন্তা আসার কারণে নামাজ ভেঙে যায় না বা নতুন করে শুরু করার প্রয়োজন নেই। তবে নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে কথা বলা বা অন্য বিষয়ে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

‘নিশ্চয়ই এই নামাজে মানুষের কথাবার্তার কোনো স্থান নেই। এটি কেবল তাসবিহ, তাকবির ও কোরআন তেলাওয়াতের স্থান।’ (সহিহ মুসলিম: ৫৩৭)

নামাজে হঠাৎ দুনিয়াবি চিন্তা আসাটা মানবিক দুর্বলতা ও শয়তানের চেষ্টা। এতে হতাশ না হয়ে বারবার মনোযোগ আল্লাহর দিকে ফিরিয়ে আনার অনুশীলন চালিয়ে যেতে হবে। এটি একদিনে অর্জিত হয় না, নিয়মিত চর্চার মাধ্যমেই নামাজে পূর্ণ একাগ্রতা লাভ করা সম্ভব।

The post নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ও সফল যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত এই কালজয়ী প্রেমকাহিনী। চিত্রনায়ক ফেরদৌস ও ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনীত সেই আলোচিত প্রেমের গল্প মুক্তির দীর্ঘ ২৮ বছর পর আবারও নতুন আঙ্গিকে ফিরছে রূপালী পর্দায়। তবে এবার একঝাঁক নতুন মুখ ও তরুণ জুটিকে সাথে নিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে সিনেমাটি তৈরি করেছেন নির্মাতা কামরুজ্জামান। ইতিমধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের জায়গায় গঠিত নতুন সার্টিফিকেশন বোর্ড থেকে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য নীতিগত অনুমোদন পেয়েছে এবং আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে এটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।

উপমহাদেশের কালজয়ী একটি চলচ্চিত্রের রিমেক বা পুনর্নির্মাণ করা নিঃসন্দেহে বড় ধরনের একটি সৃষ্টিশীল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলে নিয়ে বর্তমান আধুনিক সময়ের দর্শক ও তরুণ প্রজন্মের রুচি এবং প্রেক্ষাপট মাথায় রেখেই নতুন নির্মাণটি সম্পন্ন করেছেন পরিচালক কামরুজ্জামান। মূল ছবিতে তৎকালীন সময়ে ফেরদৌস যে স্মরণীয় চরিত্রে রূপদান করেছিলেন, নতুন সিনেমায় সেই একই ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনীত সেই চর্চিত চরিত্রে দেখা যাবে নতুন মুখ রাদিফা নারমিনকে। অভিনয়ের এই নতুন সমীকরণ ও নতুন রসায়ন দর্শকমনে কতটা প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক জানিয়েছেন যে ছবিটি দেখার পর বাকি মূল্যায়ন দর্শক নিজেই করবেন।

কেবল নতুন মূল জুটিই নয়, সিনেমার গল্পকে আরও প্রাণবন্ত ও পরিপক্ক করতে যুক্ত করা হয়েছে দেশের একঝাঁক অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পীকে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরীর মতো পরিচিত মুখদের। প্রথম ‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়ে ব্যবসায়িক ও শৈল্পিক সাফল্য লাভ করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই নতুন রিমেকে প্রযোজনা সংস্থা আশীর্বাদ চলচ্চিত্রের সাথে যৌথভাবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম, যা ছবিটিকে নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

The post নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা: বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতঃরাশের আয়োজন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতঃরাশের আয়োজন করা হয়।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রাতঃরাশের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে তার সাক্ষাৎ ও বৈঠকের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্যম, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

The post জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পড়াশোনার চাপে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ শিশু, ৮ দিন পর উদ্ধার
ঢাকা: রাজধানীর হাজারীবাগে পড়াশোনার বিষয়ে বাবা শাসন করায় রাগ করে বের হয়ে যাওয়া ১১ বছর বয়সী এক শিশুকে নিখোঁজের ৮ দিন পর উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, নিখোঁজ শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও অনুসরণ করে পুলিশ জানতে পারে, শিশুটি একাই বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনাযোগে গুলিস্তান এবং পরে বাসযোগে বিমানবন্দর এলাকায় যায়। সেখানে পথশিশুদের সঙ্গে খেলাধুলা, পুকুরে গোসল ও বিভিন্ন দোকান থেকে চেয়ে খাবার সংগ্রহ করে সময় কাটায়। পরবর্তীতে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে শিশুটির শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, ঘটনার দিন সকালে পড়াশোনার বিষয়ে তার বাবা শাসন করায় রাগ করে শিশুটি নিজেই বাসা থেকে বের হয়ে যায়।

তিনি জানান, তদন্তে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না বলে শিশুটি বাসা থেকে বের হয়ে মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এ নিয়ে মোট তিনবার শিশুটি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা না থাকায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

The post পড়াশোনার চাপে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ শিশু, ৮ দিন পর উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া: শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা সারের নমুনা পরীক্ষা করে ভেজাল ও মানহীনতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল ডিএপি সার ধ্বংস করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জমির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, নকল ও ভেজাল সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

The post কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ ৩ জন আটক
চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ৩ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও কার্যালয়ের উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধনের কাজ আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

এ অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ‘ফাঁদ’ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

The post ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ ৩ জন আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শাহজালাল বিমানবন্দরে হাতাহাতি, সিসিটিভির ফুটেজে মিলল প্রকৃত ঘটনা
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দর্শনার্থীদের হাতাহাতি ও বিশৃঙ্খলার প্রকৃত চিত্র সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বেরিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আংশিক ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবিধি না মেনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে এ ঘটনার সূত্রপাত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

বেবিচকের তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে এই ঘটনা ঘটে। আগমন করা এক যাত্রীকে নিতে আসা একজন পুরুষ সহযাত্রী ক্যানোপি-২ এর নির্ধারিত ‘এক্সিট গেট’ (বহির্গমন পথ) দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ভেতরে প্রবেশ না করার অনুরোধ জানান এবং বাধা দেন। বাধা সত্ত্বেও ওই ব্যক্তি বারবার জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে আরেকজন আনসার সদস্য তাকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। তখন সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি সংঘর্ষের অংশটি মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা বিভ্রান্তির সৃষ্টি করে। পুরো সিসিটিভি ফুটেজে পূর্বাপর পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা কেবল বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন শৃঙ্খলা রক্ষাতেই দায়িত্ব পালন করছিলেন। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। খণ্ডিত ভিডিও দেখে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকা প্রয়োজন।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের সংবেদনশীলতা রক্ষায় নির্ধারিত বিধি মেনে চলা অপরিহার্য। যেকোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করলে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

The post শাহজালাল বিমানবন্দরে হাতাহাতি, সিসিটিভির ফুটেজে মিলল প্রকৃত ঘটনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পার্বত্যমন্ত্রী, দ্রুত মেরামতের নির্দেশ
বান্দরবান: পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১২টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগেও জনসাধারণের দুর্ভোগ কমে আসে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা।

The post বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পার্বত্যমন্ত্রী, দ্রুত মেরামতের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনজীবী হিসেবে লড়বেন না বলে জানিয়েছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক অভিযোগপত্র দাখিল এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আইনজীবী নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কনফারেন্স কক্ষে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জিপি অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ, সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের মতো একটি ঘটনায় আইনজীবী সমাজ গভীরভাবে মর্মাহত। তিনি জানান, আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর বিষয়টি কোনো আনুষ্ঠানিক লিখিত রেজুলেশনের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং ঘটনার নির্মমতার প্রতি মানবিক দায়বদ্ধতা থেকেই আইনজীবীদের মধ্যে এমন একটি নীতিগত অবস্থান তৈরি হয়েছে।

তিনি বলেন, আসামিদের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে স্টেট ডিফেন্সের ব্যবস্থা রয়েছে। ফলে আসামিদের পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য না দাঁড়ালেও বিচারপ্রক্রিয়া আইনগতভাবে চলতে বাধা থাকবে না।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, অপ্রতিমের পরিবারের সঙ্গে বারের নেতারা সাক্ষাৎ করেছেন এবং তাদের ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক অভিযোগপত্র দাখিলের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিচার আবেগের ভিত্তিতে নয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হবে। এজাহার, তদন্ত ও চার্জশিট, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও জেরা, আসামির আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক এবং সর্বশেষ রায়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে। আসামির পক্ষে আইনজীবী না থাকলে আইন অনুযায়ী আদালত স্টেট ডিফেন্সের ব্যবস্থা করতে পারে বলেও জানান তিনি।

এর আগে অপ্রতিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে। আসামিদের বয়সসংক্রান্ত কোনো অস্পষ্টতা থাকলে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করতে হবে। ঘটনার পেছনে কোনো অপরাধচক্র বা পৃষ্ঠপোষকের সম্পৃক্ততা থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনাটিকে কোনোভাবেই ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই। অপরাধের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপ্রতিমের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা ড. নাহিদা বেগম।

তিনি বলেন, ‘আমার ছেলেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটা আমি মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো?’

নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।’

তিনি বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

মতবিনিময় সভায় শিক্ষার্থী প্রতিনিধিরা আসামিদের বয়স যথাযথভাবে যাচাই, প্রয়োজনে Ossification Test ও অন্যান্য মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ, লালমাই ও সালমানপুর এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি স্থাপন এবং মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক টহল বাড়ানোর আহ্বান জানান তারা।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

The post অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুঁজিবাজারে ডিএসই’র কার্যক্রমে ঘাটতি ছিল
ঢাকা: পুঁজিবাজারে ডিএসইর কার্যক্রমে যে ঘাটতি ও ভুল ছিল, তা গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে বলে স্বীকার করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। এসব প্রতিবেদনের পর নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) ডিএসই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিনহাজ মান্নান ইমন।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের উদ্যোগকে পুঁজিবাজারে নতুন একটি সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতদিন ডিএসইর কার্যক্রম নিয়ে যে ঘাটতি ছিল এবং প্রতিষ্ঠানটির প্রতি যে অভিযোগ ছিল, সেখান থেকে উত্তরণের একটি সূচনা হয়েছে। এর মাধ্যমে ডিএসই কিছুটা দায়মুক্তির পথে এগিয়েছে।

ইমন বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রকৃত দাবিদার শনাক্ত করা, তাদের পাওনা নির্ধারণ এবং কত টাকা পরিশোধ করতে হবে— এসব কাজ সহজ ছিল না। প্রায় ১৭ হাজার হিসাব যাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও তাদের পাওনা নির্ধারণে ডিএসইর কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন কাজ করেছেন।

তিনি বলেন, এখন ডিএসই’র দায়িত্ব হচ্ছে আইনের সীমার মধ্যে থেকে সেই অর্থ পরিশোধ করা। তবে যেসব বিনিয়োগকারীর পাওনা ৫ লাখ টাকার বেশি, তাদের বাকি অর্থ আদায়ের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডিফল্টার প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সম্পদ ও সম্পত্তি আইনগত প্রক্রিয়ায় উদ্ধার করে পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

ইমন বলেন, ভবিষ্যতে ডিএসই থেকে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে। বাজার তদারকি ও নজরদারি আরও কঠোর করা হবে।

তিনি বলেন, গত কয়েক বছরে বাজারের নজরদারি ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ডিএসইর সার্ভেইলেন্স ব্যবস্থা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। ব্যাক-অফিস সফটওয়্যারেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ফলে আগের তুলনায় অনিয়ম করে অর্থ আত্মসাতের সুযোগ কমেছে এবং নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।

ডিএসই পরিচালক বলেন, গত দুই-তিন বছরে বাজারের কাঠামোগত উন্নয়ন হয়েছে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও নজরদারির ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন এসেছে। ফলে আগের মতো সহজে অনিয়ম করার সুযোগ নেই।

গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণে পুঁজিবাজারের বিভিন্ন ঘাটতি, ভুল ও অনিয়ম সামনে এসেছে। এসব প্রতিবেদন প্রকাশের পর ডিএসই ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভিন্ন বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

ইমন বলেন, গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো বাজারের দুর্বল জায়গাগুলো শনাক্ত করতে সহায়তা করেছে। এ কারণে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে তিনি আগের কমিশনের উদ্যোগেরও প্রশংসা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগের কমিশন মূল অর্থের একটি অংশ পরিশোধের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছিল, বর্তমান উদ্যোগ তারই ধারাবাহিকতা।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি পুঁজিবাজারে একটি নতুন সূত্রপাত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ডিএসই’র নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

The post পুঁজিবাজারে ডিএসই’র কার্যক্রমে ঘাটতি ছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

উপকূলীয় এলাকায় তেল-গ্যাস উৎপাদনে চীনা কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
ঢাকা: ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদনে চীনের বাণিজ্যিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ‘বাংলাদেশ সবসময় ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত রাখবে।’

তিনি ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অ্যাক্সিকিউটিভ কাউন্সিলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ার জন্য চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

স্পিকার বলেন, ‘চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ নেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দুই দেশের মধ্যকার সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে অবদান রাখেন।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।’ তিনি এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সরকারের সহায়তা কামনা করেন।

এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের মেগা প্রকল্পের পাশাপাশি বর্তমানে এ দেশে আরও মাঝারি ও ছোটো প্রকল্পের বিনিয়োগ বিদ্যমান রয়েছে। চীন সরকার বাংলাদেশকে এ অঞ্চলে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র হিসেবে তৈরি করতে আগ্রহী। আইসিটিসহ বিভিন্ন ধরনের লজিস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে।’

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর স্থাপন, চলমান রোহিঙ্গা সংকট ও জ্বালানি ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post উপকূলীয় এলাকায় তেল-গ্যাস উৎপাদনে চীনা কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘জ্বালানি সংকটের মধ্যে ৪৫০ গাড়ির লংমার্চ কেন’
ঢাকা: জ্বালানি সংকটের মধ্যেও ১১ দলীয় জোটের রংপুর অভিমুখে লংমার্চে ৪৫০টি গাড়ি ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। বৈশ্বিক জ্বালানি সংকটের বাস্তবতাকে উপেক্ষা করে রাজনৈতিক ফায়দা লুটতে এবং সরকারের ওপর সব দায় চাপিয়ে অপপ্রচার চালানোর অংশ হিসেবেই এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থেকে বাস্তবমুখী চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোট এই আলোচনা সভার আয়োজন করে।

যমুনা সেতুর টোল আদায়ের সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করে রিজভী বলেন, ‘সাশ্রয়ী হওয়ার বার্তা দিয়ে রাজনীতি করা দলগুলো রংপুরে ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এই গাড়িগুলো থেকে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা গেলে তা জাতীয় গ্রিডের তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে সামান্য হলেও স্বস্তি এনে দিতে পারত।’

বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমেরিকা ও ইরানের সংঘাতময় পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানি তেলের অধিকাংশ জাহাজ সরবরাহ করা হয়। বিশ্ববাজারে চড়া দামে ডিজেল কিনে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে তুলনামূলক অনেক কম দামে জনগণের কাছে বিক্রি করতে হচ্ছে। আন্তর্জাতিক-অর্থনৈতিক এই বাস্তবতা ও বিশ্ববাজারের অস্থিতিশীলতা বিবেচনা না করে কেবল সরকারের সমালোচনার খাতিরে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

এ ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও অতীতে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গেও তিনি কথা বলেন। বিরোধী দলগুলো যেন মুক্ত পরিবেশে তাদের মতামত ও রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, বর্তমান সরকার তার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো কর্মসূচিতে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা দান কিংবা উসকানিমূলক হিংসাত্মক আচরণ করা হচ্ছে না। তবে কর্মসূচির নামে বিভিন্ন জায়গায় বাসে ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো যে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে সেই নাশকতার বিরুদ্ধেও সোচ্চার হয়ে লংমার্চ করার আহ্বান জানান তিনি।

The post ‘জ্বালানি সংকটের মধ্যে ৪৫০ গাড়ির লংমার্চ কেন’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
তীব্র গরমে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারানো আর নিস্তেজ হয়ে পড়া বেশ সাধারণ সমস্যা। অতিরিক্ত ঘাম, তেল আর ধুলাবালির কারণে এই সময়ে ব্রণ বা ত্বকের নানা প্রদাহও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ত্বককে তাৎক্ষণিক ঠান্ডা ও সতেজ রাখতে দারুণ কাজ করে হলুদের আইস কিউব।

কেন বেছে নেবেন হলুদের আইস কিউব?

ত্বকের যত্নে হলুদের ব্যবহার নতুন নয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক (Anti-inflammatory) উপাদান, যা ত্বকের অ্যালার্জি ও জ্বালাপোড়া কমায়। তবে কাঁচা হলুদ সরাসরি ত্বকে লাগালে অনেক সময় অ্যালার্জি, লালচে ভাব বা হলুদ ছোপ থেকে যায়।

তাই সরাসরি হলুদ না মেখে তা দিয়ে ‘আইস কিউব’ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। গরমে বাইরে থেকে ফিরে মুখ ধুয়ে এই আইস কিউব ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, ত্বক টানটান হয় এবং ক্লান্ত ভাব নিমেষেই দূর হয়। সেই সঙ্গে হলুদের গুণাগুণ ব্রণপ্রবণ ত্বকের প্রদাহ কমাতে ও দাগছোপ হালকা করতে সাহায্য করে।

উপকরণ ও প্রস্তুত প্রণালী অত্যন্ত সহজ। বাড়িতেই যেভাবে বানাবেন…

উপকরণ

১ কাপ পরিষ্কার পানি, ১/৪ চা-চামচ কাঁচা হলুদ বাটা এবং ১ চা-চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল (ঐচ্ছিক)।

প্রস্তুত প্রণালী: পানির মধ্যে হলুদ বাটা ও অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি পরিষ্কার আইস ট্রে-তে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। কয়েক ঘণ্টা পর জমে গেলেই তৈরি আপনার ‘হলুদ বরফ’।

ব্যবহারের সঠিক পদ্ধতি

প্রথমে মেকআপ বা ধুলাবালি থেকে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

সরাসরি বরফ মুখে না ঘষে একটি পরিষ্কার পাতলা সুতি কাপড়ে কিউবটি পেঁচিয়ে নিন।

হালকা হাতে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট গোল গোল করে (Circular motion) আলতোভাবে ঘুরিয়ে নিন।

চোখের চারপাশের সংবেদনশীল ত্বকে অতিরিক্ত বরফ ঘষা থেকে বিরত থাকুন।

বরফ ব্যবহারের পর মুখ শুকিয়ে গেলে ত্বকের ধরণ অনুযায়ী ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সতর্কতা

সবাই প্রাকৃতিক উপাদান একইভাবে সহ্য করতে পারেন না। তাই সংবেদনশীল ত্বক হলে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। আর ত্বকে দীর্ঘদিনের ব্রণ বা গভীর কোনো সমস্যা থাকলে ঘরোয়া টোটকার ওপর ভরসা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যত্ন নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত।

The post গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
ঢাকা: দেশে জ্বালানির দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা ও নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।

সচিবালয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রত্যাশা ব্যক্ত করেন, আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন হবে।

শিমুল বিশ্বাস আরও বলেন, সিদ্ধান্ত হওয়ার আগেই যারা ভাড়া বেশি নিয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করতে মালিক সমিতিকে বলা হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলক বেশি পড়ে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যোগ হয়।

The post দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাণিজ্য ভারসাম্য ফেরাতে ভারতকে বেশি পণ্য আমদানির আহ্বান
ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগ চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান গভর্নর।

বৈঠকে বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ ও আন্ত:সীমান্ত ডিজিটাল পেমেন্ট নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর।

বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার। জবাবে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে নিয়ে যেতে পারবেন।

এ সময় বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।

বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

The post বাণিজ্য ভারসাম্য ফেরাতে ভারতকে বেশি পণ্য আমদানির আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
ঢাকা: গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ‘বিজ্ঞানীদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা ব্যয় করে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেন। এসব কাজের যথাযথ স্বীকৃতি না পেলে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই গবেষণালব্ধ উদ্ভাবনের মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রফতানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করতে হবে, যাতে এর সুফল সরাসরি খামারি ও উদ্যোক্তারা পান।’

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু গবেষণাগারে উদ্ভাবন সীমাবদ্ধ রাখলে হবে না। এসব প্রযুক্তি ও জ্ঞান দ্রুত খামারি পর্যায়ে পৌঁছে দিতে হবে।’

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘দেশের প্রাণিসম্পদ খাত আজ যে পর্যায়ে পৌঁছেছে, তার পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের জন্য প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।’

সভায় প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব ও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

The post বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১
গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকের হেলপার সুবল দাস (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার সুবল দাস গুরুতর আহত হন। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় সুবল দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

The post গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল
ঢাকা: টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার

লোকবল নিয়োগ: ১৩ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: স্মার্টফোন ও ব্র্যান্ডে মোবাইল ফোন বিক্রয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার (চকরিয়া), গোপালগঞ্জ, হবিগঞ্জ (মাধবপুর), জয়পুরহাট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ময়মনসিংহ (ফুলপুর), নীলফামারী (সৈয়দপুর), পিরোজপুর, শেরপুর, সুনামগঞ্জ।

বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, যাতায়াত খরচ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/<wbr></wbr>1536228?ln=1 ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।

The post চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
ঢাকা: নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারত আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন করেছে বলে জানা গেছে।

১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী পরবর্তী পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন। কোনো কোনো মহলে এই নিয়োগকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচনে চৌধুরীর পালন করা ভূমিকার পুরস্কার হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান টাইমস বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সিয়ামের নিয়োগের বিষয়ে ভারতের কাছে যে ‘অ্যাগ্রিমো’ বা আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হয়েছিল, তা মঙ্গলবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছায়। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে কিছু মহলে ছড়িয়ে পড়া সেই জল্পনা-কল্পনার অবসান ঘটল যে, ভারতীয় পক্ষের কারণে হয়তো এই সম্মতিপত্র আটকে ছিল।

উল্লেখ্য, সিয়াম দেশে ও বিদেশে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুন মাসে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩-২০২৪ মেয়াদে তিনি অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত এবং ২০১৭-২০২১ মেয়াদে ফিলিপাইনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কনিষ্ঠ কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিদেশে এসব দায়িত্বের পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রোটোকল, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্র সচিবের কার্যালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত সরকার যখন রাজনৈতিকভাবে মনোনীত ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় তাদের দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তার পরপরই ঢাকা নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিজেদের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সিয়ামকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগগুলোর তদারকি করতে হবে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় আসার পর উভয় পক্ষই সম্পর্ক মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকার জন্য একটি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন জটিল পরিস্থিতির মধ্যেই রহমান যাতে ভারত সফর করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করার দায়িত্বও সিয়ামকে পালন করতে হবে।

দ্বিপাক্ষিক সফর এবং বিমসটেক (BIMSTEC) জোটের বর্তমান সভাপতি হিসেবে সাম্প্রতিক ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দেওয়ার জন্য রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দ্বিপাক্ষিক সফরের বিষয়েও এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি।

The post নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বড়লেখায় বজ্রপাত প্রতিরোধে অর্ধশতাধিক তালগাছ রোপণ
সিলেট: ঝড়, বন্যা, খরা, সিলেটের নিত্যসঙ্গী। এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতও প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে নীরবে। বজ্রপাতের ভয়ংকর ঝুঁকি কমানো ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দেশের বৃহত্তম হাকালুকি হাওর অঞ্চল এলাকা বড়লেখায় পাঁচ হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন প্রকৃতিপ্রেমী ও সমাজ সেবক আতাউর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের হাওর অধ্যুষিত বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন অন্তর্ভুক্ত সোনাতলা গ্রামের ঐতিহ্যবাহী সোনাই নদীর দুই পাশে অর্ধশতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

‘বড়লেখা ডেভেলপমেন্ট সোসাইটির’ ব্যানারে এই বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু হয়। এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার হাকালুকি হাওর অঞ্চলে ধাপে ধাপে পাঁচ হাজার তালগাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্যোক্তা মুহাম্মদ আতাউর রহমান বলেন, প্রতি বছরে বজ্রপাতের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে— বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ অত্যন্ত উপকারী। প্রতি বছর আমাদের হাকালুকি হাওরে বজ্রপাতে কৃষক, মৎস্যজীবী মারা যাচ্ছে। চলতি বছরেও হাকালুকি হাওরে মাছ শিকার করতে গিয়ে চারজন জেলে বজ্রপাতে মারা গেছেন। এই ঘটনাটি আমাকে প্রচণ্ড ভাবিয়ে তোলে। এর প্রধান কারণ হচ্ছে ‘দেশ থেকে তালগাছ ও বড় বড় শক্তিশালী গাছগুলো অনেকটাই হারিয়ে যাওয়া। এসব বিষয়কে সামনে নিয়ে আমি পাঁচ হাজার তাল গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি।’

চারা রোপণ কর্মসূচির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উপজেলার হাকালুকি হাওর বেষ্টিত বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ফয়সল আলম স্বপন, বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল সরকার, নূরজাহান হাসপাতালের সাবেক জিএম মুহাঃ জিয়াউর রহমান, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক উজ্জ্বল সরকার ও সামাজিক সংগঠন আওয়ার ফ্যামেলির উপদেষ্টা আব্দুল আলিম প্রমুখ।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসএটিএএফ) দেয়া তথ্যনুযায়ী, মৌলভীবাজার জেলায় হাওরের পাশাপাশি চা-বাগানের খোলা জায়গায় গত ৫ বছরে ১৮ জন বজ্রপাতে মারা গেছেন। এদের মধ্যে বেশিরভাগ কৃষক, জেলে, মাঝি, শ্রমজীবী মানুষ যারা খোলা আকাশের নিচে কাজ করেন তারা বজ্রপাতে প্রাণ হারান।

The post বড়লেখায় বজ্রপাত প্রতিরোধে অর্ধশতাধিক তালগাছ রোপণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত
নওগাঁ: নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসচাপায় ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীত পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ‘দ্রুতগামী বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মরদেহের অর্ধেক থেতলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

The post নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বৈশ্বিক বৈষম্য নিরসনে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ কিছুটা কমেছে। অথচ এ সংকট শুধু অর্থনৈতিক চাপের বিষয় নয়, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ও জড়িত। প্রধানমন্ত্রী এ সংকটের প্রতি আবারও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন।

তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জাহেদ উর রহমান জানান, ২৩ সেপ্টেম্বর বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও নরওয়ের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য ও সংকট মোকাবিলা বিষয়ক সভায় বক্তব্য দেবেন তিনি। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো তুলে ধরবেন তিনি। ওই দিন নবজাতক ও মাতৃস্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক একটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার। জাতিসংঘের মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর পাশাপাশি ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

জাহেদুর রহমান জানান, ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

The post জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অপ্রতিম হত্যা: বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা কুবি শিক্ষার্থীদের
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও চার দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেন তারা।

এদিন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির সামনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মৌন মিছিলটি শহিদ আব্দুল কাইয়ুম চত্বর থেকে শুরু হয়ে আইন অনুষদ প্রদক্ষিণ করে শহিদ আব্দুল কাইয়ুম চত্বরে গিয়েই শেষ হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—১. অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও ফাঁসির রায় কার্যকর করা; ২. কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা; ৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া; ৪. নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।

বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, ‘এতদিন আমরা বিভিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছি। আজকের কর্মসূচি মূলত শোক প্রকাশ ও প্রতিবাদের মৌন ভাষা হিসেবে আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আমাদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা আবারও দাঁড়িয়েছি। ঘটনার প্রথম দিন থেকেই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলেও এখনো পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই চার দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি পালন করছি। একই সঙ্গে ভাইকে হারানোর শোক ও প্রতিবাদে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাব্বানী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই পুলিশের উদাসীনতা দেখতে পাচ্ছি। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তাকে হত্যা করা হলো, আসামিদের ধরা হলো; কিন্তু এখনো বিচার নিশ্চিত হয়নি। আসামিদের বয়স নিয়ে একটি চক্রান্ত করা হচ্ছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার। ডিএনএ টেস্টের মাধ্যমে সঠিক বয়স নির্ধারণ করে তাদের উপযুক্ত শাস্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, ‘অপ্রতিমের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই আমরা রাজপথে আছি। মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। চার দফা দাবি জানালেও প্রশাসনের উচ্চমহল থেকে কোনো সাড়া পাইনি। আজকের মৌন মিছিলের মাধ্যমে জানাতে চাই, আমরা আন্দোলন থেকে সরে যাইনি। চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে।’

এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং রোববার (২০ সেপ্টেম্বর) চার দফা দাবি আদায়ে কোটবাড়ি বিশ্বরোড সড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা।

The post অপ্রতিম হত্যা: বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা কুবি শিক্ষার্থীদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চবিতে নতুন প্রক্টর হলেন অধ্যাপক কামরুল হোসেন
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ নিয়োগ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব।’

The post চবিতে নতুন প্রক্টর হলেন অধ্যাপক কামরুল হোসেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার
বাগেরহাট: বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে খুলনা জেলার ফুলতলার লারিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবির সদর কোম্পানির আভিযানিক দলটি।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের রামপাল থানার কিসমত চণ্ডীতলা গ্রামের জাফর শেখের দুই ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। তারা মামলার যথাক্রমে ১ ও ২ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি সূত্র জানায়, মৎস্যঘের ও বসতবাড়ির জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০ সেপ্টেম্বর চণ্ডীতলা গ্রামে আসামিরা বাদীর বসতবাড়ির সামনে এসে গালিগালাজ করে। বাদীর ছোটো ভাই শেখ আহাদ আহমেদ ইতু ঘর থেকে বের হলে আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই এসআরবি-৬ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

The post রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি তেলের নতুন দামের কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়ায় প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়বে।

নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীদের পরিবহন ব্যয় কিছুটা বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে নতুন ভাড়ার তালিকা ও কার্যকরের সময় জানাবে।

The post বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালীতে মাদরাসাছাত্রের মরদেহ মিলল ধানখেতের পাশে
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ধানখেতের পাশের রাস্তা থেকে মো. নাঈম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের এবায়েদ উল্লার বাড়ি-সংলগ্ন ধানখেতের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, ‘শনিবার নাঈম মাদরাসা থেকে চলে আসে। পরে তার বাবা আমাদের ফোন দিয়ে তার ছেলের অবস্থান জানায়। পরে তার নানি আমেনা খাতুন ওই জায়গায় গিয়ে নাতিকে বাড়িতে নিয়ে আসে। সোমবার রাতের খাবার খেয়ে নাঈম ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের নামাজের সময় নামাজ পড়তে উঠলে দেখি ঘরের দরজা খোলা। সে শয়নকক্ষে নেই। সকাল ৮টার দিকে আমি সার আনার জন্য যাওয়ার পথে আমার বাড়ি থেকে ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখি।’

এবায়েদ উল্যাহ অভিযোগ করে বলেন, ‘২০-২৫ দিন আগে আমার মেয়ের নতুন করে বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তার মা সুমি আক্তারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। কীভাবে সুমি তার ছেলের আয়-রোজগার খায়, তা সে দেখে নেবে বলে হুমকি দেয়। নিহতের মা তার বাবাকে সন্দেহ করছে। সকালে ছেলের মৃত্যুর খবর দেওয়ার জন্য তাকে অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে নিজে ফোন করলে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়। এরপর দুপুর ১টা পর্যন্ত ছেলের মরদেহ দেখতে আসেনি তার বাবা।’

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নিহতের বাবা ইব্রাহীম খলিলের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পওয়া যায়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) আহমেদ পেয়ার বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের থুতনির নিচে ছিলা দাগ রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে। নিহেতর বাবার সঙ্গে কথা হয়েছে, তিনি ফেনীতে আছেন।’

The post নোয়াখালীতে মাদরাসাছাত্রের মরদেহ মিলল ধানখেতের পাশে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগ‌ঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলস্টেশন-সংলগ্ন একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

মরদেহটি পানি থেকে তোলার জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ওই নারীকে এলাকায় মাঝেমধ্যে দেখা যেত এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কোথাকার বাসিন্দা, কীভাবে পুকুরে পড়েছেন—এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।’

The post সিরাজগ‌ঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাধ্য করে অংশীদার হওয়া যায় না: ফরাসী রাষ্ট্রদূত
ঢাকা: বাধ্য করে অংশীদার হওয়া যায় না- বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

তিনি বলেন, বাংলাদেশ বিমান যথাসময়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে কি না, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তবে একই সঙ্গে তিনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইউরোপে ৪৮ শতাংশ তৈরি পোশাক রফতানি করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১৭ শতাংশ রফতানি করে। একসাথে এগিয়ে যাওয়াই অংশীদারিত্ব।

বাংলাদেশের এয়ারবাস কেনার বিষয়ে জানতে চাইলে ফরাসি রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। এরপর এয়ারবাসের সঙ্গে কারিগরি জরিপ ও বিস্তারিত আলোচনা হয়েছে। এয়ারবাস কেনা বিমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তিনি বলেন, বিশ্বের বড় এয়ারলাইন্সগুলোর অনেকেরই এয়ারবাস ও বোয়িং—দুই ধরনের উড়োজাহাজ রয়েছে। একটি প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভর না করে বহরে বৈচিত্র্য রাখা গুরুত্বপূর্ণ।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যাওয়ার সক্ষমতা রয়েছে এমন উড়োজাহাজের মধ্যে এয়ারবাস এ৩৫০ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে কারিগরি ও যৌক্তিক বিবেচনায় বিমান এয়ারবাসকে বেছে নিয়েছে বলে জানান তিনি।

তার ভাষ্য, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

তিনি বলেন, এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা এখনও চলছে এবং তা ভালোভাবেই এগোচ্ছে। তবে আলোচনার কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

বোয়িংয়ের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিমান যথাযথ সময়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই করবে কি না, তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি এখনও লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর জোর দিই এবং বর্তমান কর্তৃপক্ষের কাছে আমরা এই বার্তাই পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, এটি বর্তমান সরকারের জন্য একটি ভালো পরীক্ষা এবং ফ্রান্স আত্মবিশ্বাসী যে সরকার বিষয়টি বুঝবে। এ নিয়ে তার কোনো উদ্বেগ নেই।

এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চুক্তিকে শুধু উড়োজাহাজ কেনার বিষয় হিসেবে দেখছে না ফ্রান্স—এমন মন্তব্য করে সেরে-শার্লে বলেন, এর মাধ্যমে ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হতে পারে।

বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একটি বড় অংশ ইউরোপের বাজারে যায়। তাই এয়ারবাসের সঙ্গে অংশীদারত্বকে ফ্রান্স দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশে প্রযুক্তি ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা করছে। এয়ারবাসের ক্ষেত্রেও তারা শুধু উড়োজাহাজ বিক্রি নয়, বরং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

The post বাধ্য করে অংশীদার হওয়া যায় না: ফরাসী রাষ্ট্রদূত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সাতক্ষীরায় এম‌পি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন
সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার প‌রে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ১১টার দিকে শ্যামনগরের গাবুরার সরদারপাড়ায় পৌঁছায় তার মর‌দেহ।

মরদেহের সঙ্গে ছিলেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ, মা, দাদি, নানি, ফুপা, ফুপি ও ছোট চাচা মোতাসিম বিল্লাহসহ স্বজনেরা।

লাশ পৌঁছানোর পর রাত ১২টা ৩৫ মিনিটে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বজনদের পুরোনো কবরগুলোর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় মরিয়মকে।

এর আগে সোমবার সন্ধ্যার পর আগেই মরিয়মকে দাফনের সব প্রস্তুতি শেষ করে রাখা হয়েছিল। মরিয়মের চাচা মিলন সরদার প্রবাসে থাকায় বাড়িতে থেকে দাফনের সব প্রস্তুতি সামলান তার স্ত্রী মুন্নী খাতুন।

তিনি জানান, মরদেহবাহী গাড়িটি পদ্মা সেতু পার হয়ে খুলনার কয়রা হয়ে সড়কপথে আসে। এরপর কয়রার কাশিরহাটখোলা খেয়াঘাট থেকে ট্রলারে করে গাবুরার বাড়িতে পৌঁছায়। দাফন শেষে ইউপি সদস্য গোলাম মোস্তফা মরিয়মের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান।

মরিয়মের স্বজন ও স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরদার জানান, ২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার পর যখন মরিয়মের বয়স মাত্র দুই-তিন বছর তখন থেকেই সে পরিবারসহ ঢাকায় থাকত।

একই এলাকার ৮২ বছর বয়সি সাবেক গ্রাম পুলিশ গোলাম রহমান বলেন, ‘মেয়েটি ছোটোবেলা থেকেই ঢাকায় থাকত। মাঝে মাঝে শুনতাম সে লেখাপড়া করছে, এসএসসি পরীক্ষাও দিয়েছিল। কিন্তু এত অল্প বয়সে এমন একটা ঘটনা কেন ঘটল, তার কিছুই আমরা বুঝতে পারছি না।’

উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মরিয়মের স্বামী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশ এরইমধ্যে গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে।

The post সাতক্ষীরায় এম‌পি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি
নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

এতে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান ও চিফ অফ ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেড’র চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতাস্মারক অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে।

নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধা কাজে লাগিয়ে অর্থায়নসুবিধা দেওয়ার বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার আওতায় রয়েছে।’

অনুষ্ঠানে এই উদ্যোগের বিষয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে।

আমাদের ব্যাংকিং সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ আমরা খুঁজে দেখতে চাই। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতার ভিত্তিও আরও শক্তিশালী হবে।

এ সময় নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, সারা দেশে নগদের তিন লাখের ওপর উদ্যোক্তা নেটওয়ার্ক আছে।

ফলে যেকোনো ব্যাংকের সেবা সারা দেশে ছড়িয়ে দিতে নগদ অনেক কার্যকরভাবে সহায়তা করতে পারে। দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে। আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠিত ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চয় ও ঋণসেবার পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রস্তাবিত ব্যবসায়িক ক্ষেত্রগুলোর সম্ভাব্যতা, কার্যকর মডেল এবং বাস্তবায়নের সুযোগ উভয় প্রতিষ্ঠান যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে।

২০২১ সালের মার্চ থেকে ‘অ্যাড মানি’ সেবার জন্য আইএফআইসি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে নগদ। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হিসাব থেকে নগদ ওয়ালেটে টাকা যোগ করতে পারেন গ্রাহকরা।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়িয়ে আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং ও ঋণসেবাগুলো নগদের গ্রাহক ও এজেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হবে।

The post নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
বিশ্ববাজারে ওয়ালটনের মতো বাংলাদেশী ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরো শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুর ‘দ্য সোলটি’তে আয়োজিত বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে চমৎকার কাজ করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিকে দেশের আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের স্বনামধন্য থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপাসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, ওয়ালটন বাংলাদেশে হাই-টেক খাতে চমৎকার কাজ করছে। ওয়ালটনের উৎপাদিত হাই-টেক পণ্যের গুণগতমান অত্যন্ত উন্নত। এসব পণ্য নিয়ে বিশ্ববাজারে অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করছে ওয়ালটন। এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের।

তিনি আরো বলেন, দেশে উন্নতমানের হাই-টেক পণ্য উৎপাদনের ফলে এ খাতে আমদানিনির্ভরতা কমছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে ওয়ালটন।

ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরাও ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে দেশীয় ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, নেপাল ওয়ালটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মতো নেপালের মানুষের কাছেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ করছে ওয়ালটন। স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে নেপালের বাজারে ওয়ালটনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

তিনি আরো বলেন, ওয়ালটন এখন শুধু বাংলাদেশের একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড নয়; আমাদের লক্ষ্য বিশ্ববাজারে একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। নিজস্ব গবেষণা ও উদ্ভাবন, অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের পণ্যের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

নেপালে আমাদের এ অগ্রযাত্রায় থাপা বিজনেস গ্রুপসহ সকল ব্যবসায়িক অংশীদারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নেপালের বাজারে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা নিশ্চিত করা হবে।

থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রনিমেশ থাপা বলেন, আট বছরেরও বেশি সময় ধরে নেপালে ওয়ালটনের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে নেপালজুড়ে ওয়ালটনের উপস্থিতি আরও বিস্তৃত করতে থাপা বিজনেস গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের উন্নত সেবা দেয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে ওয়ালটনকে নেপালের অন্যতম শক্তিশালী প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাব।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান তার বক্তব্যে আধুনিক বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা বিশেষ ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

The post আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পাবনা: ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন(৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র‍্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপ- পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টুঙ্গিপাড়ার তারাইল বিলজুড়ে লাল শাপলার গালিচা
গোপালগঞ্জ: শরতের ভোর। কুয়াশার মায়াবী আবেশ কাটিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। মিষ্টি রোদের পরশ লাগতেই শান্ত জলের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়েছে হাজারো লাল শাপলা। সবুজ লতাপাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা শাপলার পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দুতে সূর্যের আলো পড়তেই পুরো বিলজুড়ে যেন বিছিয়ে গেছে রক্তিম গালিচা। দূর থেকে তাকালে মনে হয়, প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক বিশাল নকশিকাঁথা।

সাদা বক, পানকৌড়ি আর নানা জলজ পাখির অবাধ বিচরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এক মায়াবী সৌন্দর্যের ঠিকানা। শরতের নির্মল সকালে বিলের শান্ত জল, চারপাশের সবুজ আর শাপলার রক্তিম আভা মিলে তৈরি করছে চোখজুড়ানো এক নৈসর্গিক পরিবেশ।

টুঙ্গিপাড়া উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এ জলাশয়ে প্রতিবছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেখা মেলে লাল ও সাদা শাপলার মনোমুগ্ধকর সমারোহ। ভোরের আলো ফুটতেই অসংখ্য শাপলা জেগে ওঠে আপন সৌন্দর্যে। মুহূর্তেই বদলে যায় বিলের চেহারা- নীলাভ পানির ওপর লাল-সাদার ছোঁয়ায় যেন সাজে প্রকৃতির নিজস্ব ক্যানভাস।

বিলপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় শত বছর ধরে এ বিলে প্রাকৃতিকভাবেই শাপলা ফুটে আসছে। প্রায় এক কিলোমিটার বিস্তৃত জলাশয়ের বুকে ফুটে থাকা শাপলার সৌন্দর্য এখন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ভোর হলেই দর্শনার্থী, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও কনটেন্ট নির্মাতারা ছুটে আসছেন এখানে। কেউ নৌকায় চড়ে, কেউ বিলের পাড়ে দাঁড়িয়ে ক্যামেরাবন্দী করছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য।

তবে এই অপরূপ সৌন্দর্যের মাঝেও রয়েছে উদ্বেগের কারণ। স্থানীয়দের অভিযোগ, ছবি তোলা কিংবা ভিডিও ধারণের সময় কিছু দর্শনার্থী অসচেতনভাবে শাপলা ছিঁড়ে ফেলছেন। এতে একদিকে যেমন বিলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের।

স্থানীয়রা জানান, শাপলা শুধু বিলের সৌন্দর্য বাড়ায় না; এ ফুল সংগ্রহ ও বাজারে বিক্রির সঙ্গে স্থানীয় কিছু পরিবারের জীবিকাও জড়িত। তাই বিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রকৃতিকে উপভোগ করতে হবে, তবে সেই প্রকৃতিকে অক্ষত রেখেই-এমন প্রত্যাশাই তাদের।

এলাকাবাসীর মতে, প্রশাসনের যথাযথ তদারকি, বিলের পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌকা চলাচলের ব্যবস্থা করা গেলে টুঙ্গিপাড়ার এই শাপলা বিলটি ভবিষ্যতে একটি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে প্রকৃতিপ্রেমীদের জন্য তৈরি হবে নতুন একটি দর্শনীয় স্থান, পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সুযোগ সৃষ্টি হবে।

যেভাবে যাবেন:

লাল শাপলার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে হলে ভোরেই পৌঁছানো সবচেয়ে ভালো। দেশের বিভিন্ন প্রান্ত কিংবা গোপালগঞ্জ জেলা শহর থেকে ঘোনাপাড়া হয়ে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা সদরে যেতে হবে। এরপর টুঙ্গিপাড়া থানার সামনের সড়ক ধরে বাগিয়ারকূল হয়ে তারাইল বাজারে পৌঁছাতে হবে। সেখান থেকে বেড়িবাঁধের রাস্তা ধরে চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যেতে প্রায় ১ কিলোমিটার গেলেই দেখা মিলবে শাপলায় ভরা সেই মনোমুগ্ধকর বিলের।

শরতের ভোরে শিশিরভেজা লাল শাপলার সারি, শান্ত জলের ঢেউ, সবুজের সমারোহ আর পাখির কলকাকলিতে পুরো বিলটি যেন হয়ে ওঠে প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এখানে দাঁড়ালে মনে হবে—গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য এখনো ঠিক আগের মতোই বেঁচে আছে প্রকৃতির কোলে।

The post টুঙ্গিপাড়ার তারাইল বিলজুড়ে লাল শাপলার গালিচা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের সড়ক অবরোধ
চট্টগ্রাম: ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুতরা। একই সঙ্গে ঢাকার কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা। পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া মডেল মসজিদের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অবরোধ কর্মসূচিতে স্থানীয় অনেক বাসিন্দাও অংশ নেন।

আন্দোলনকারীদের ভাষ্য, চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলার অভিযোগের প্রতিবাদ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে যান পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দাবি ও উদ্ভূত পরিস্থিতির বিষয়টি আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠেয় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

ইউএনওর আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানান, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেয় তারা।

উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। চাকরি পুনর্বহালের দাবিতে তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম প্রেসক্লাব, পটিয়া ও ঢাকায় বিক্ষোভ মিছিল এবং শান্তিপূর্ণ সমাবেশ করে আসছেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘আমরা বুঝিয়ে অবরোধ করা ব্যক্তিদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। লাঠিপেটার অভিযোগ সত্য নয়।’

The post চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের সড়ক অবরোধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বঙ্গপোসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালী: বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত  লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

নিম্নচাপটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘন্টায় আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার

আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে

সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

The post বঙ্গপোসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।‌

এই সফরকে‌ ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে মাহ্দী আমিন জানান, দীর্ঘসময় পর দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি উল্লেখ করেন, ‘এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের অবস্থান, ভিশন ও স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন।‌ ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বাবা-মায়ের দেশপ্রেম, গণমানুষের আবেগ ও আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে দেশের প্রতিনিধিত্ব করছেন। এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ সুরক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণে বিশ্বনেতাদের সামনে দেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন।’

তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।‌ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ. কে. এম. ওয়াহিদুজ্জামান।‌ নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাদের সন্তান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।’

সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘অতীতে জাতিসংঘের সফর ঘিরে যে দীর্ঘ ও বিশাল বহরের সংস্কৃতি ছিল, তা থেকে সম্পূর্ণ বের হয়ে এসেছেন বর্তমান প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতেই দুইদিন সময় চলে যায়। এই যাতায়াতের দুইদিন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালের চারদিন, সবমিলিয়ে এটি অত্যন্ত সংক্ষিপ্ত ছয়দিনের একটি সফর।’

মাহ্দী আমিন বলেন, ‘নিউইয়র্কে অবস্থানকালীন এই চার কর্মদিবসে প্রধানমন্ত্রী বহুমাত্রিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।’

এ ছাড়া আগামী দিনের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, বুধবার (স্থানীয় সময়) সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্ট রিসিপশনে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন, যেখানে বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। সফরজুড়ে প্রতিদিনের কূটনৈতিক বৈঠকের সারসংক্ষেপ গণমাধ্যমের কাছে নিয়মিত তুলে ধরা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ. কে. এম. ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌলাসহ প্রেস টিমের সদস্যরা।

The post জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রামে ৩০০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ইমন আলী (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এর আগে, যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন আলী কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

The post কুড়িগ্রামে ৩০০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ১০২ জন, মিরপুর বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ নয়জন ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), দুইটি মোটরসাইকেল, দুইটি সুইচ গিয়ার, দুইজন ভিক্টিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইলফোন, ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি জিপি সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়।

The post রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নারীদের জন্য ই-সেবা যেন ‘ডিজিটাল হয়রানি’
ঢাকা: আন্তর্জাতিক একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আবাসন মেলায় পরিবারের সঙ্গে গিয়েছিলেন বেসরকারি চাকরিজীবী আইভি আক্তার। মেলায় বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানির বুকিং স্টল ঘুরে দেখার সময় রেজিস্টার খাতায় নিজের নাম ও ফোন নম্বর লিখে এসেছিলেন তিনি। কিন্তু মেলা শেষ হওয়ার পর থেকেই শুরু হয় চরম ভোগান্তি। দিন নাই রাত নাই, ফ্ল্যাট বিক্রির মার্কেটিং কলে অতিষ্ঠ করে তোলে তাকে। কয়েক সপ্তাহ পর তার নম্বরে আসতে শুরু করে একের পর এক কুরুচিপূর্ণ মেসেজ এবং অপরিচিত ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত ইমো ও হোয়াটসঅ্যাপ কল।

আইভি আক্তার ক্ষোভ প্রকাশ করে সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘একটি মেলায় নম্বর দেওয়ার পর থেকেই এই হয়রানি শুরু হয়েছে। আমার ফোন নম্বরটি যেভাবে অন্যান্য মার্কেটিং এজেন্সি ও থার্ড পার্টির কাছে ছড়িয়ে পড়েছে, তাতে কোথায় নম্বর দেব আর কোথায় দেব না, তা নিয়ে চরম আতঙ্কে থাকি।’

আইভির মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্যান্টনমেন্টের বাসিন্দা ও গৃহিণী নার্গিস চাঁদনী। তিনি নিয়মিত কেনাকাটা করেন একটি ব্রান্ডেড সুপারশপে। সম্প্রতি বিল পরিশোধের সময় ‘মেম্বারশিপ পয়েন্ট ও ক্যাশব্যাক অফার’র কথা বলে তার মোবাইল নম্বর নেওয়া হয়। এর কিছুদিন পর থেকেই তার মোবাইলে আসতে শুরু করে একের পর এক অপ্রত্যাশিত কল, এসএসএমএস এবং নানা ধরনের স্প্যাম বার্তা। নুসরাত সারাবাংলাকে বলেন, ‘একটা ক্যাশব্যাক অফারের জন্য নম্বর দেওয়ার পর থেকে দিনে ৫-১০টা অচেনা নম্বর থেকে কল আসছে। এমনকি রাতেও অনাকাঙ্ক্ষিত কল আসছে। বুঝতে পারলাম, আমার নম্বরটি অন্য কোনো মার্কেটিং এজেন্সির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে।’

তবে কেবল বাণিজ্যিক খাতই নয়, রাজধানীর অদূরে উপজেলা সদরের এক ডিজিটাল সেন্টারে রোদের তীব্রতা মাথায় নিয়ে বসে থাকা সালমা খাতুনের (ছদ্মনাম) অভিজ্ঞতা আরও করুণ। একটি সামাজিক ভাতার আবেদন করতে গত তিন দিন ধরে কখনো ইউনিয়ন পরিষদে, কখনো আবার উপজেলা অফিসে ছুটছেন তিনি। প্রথম দিন অনলাইনে আবেদন করার পরেও তাকে বলা হয়েছে, ‘নথি প্রিন্ট করে সশরীরে জমা দিতে হবে এবং স্যারকে সই করাতে হবে।’ দুই মাসের সন্তানকে মায়ের কাছে রেখে লাইনে দাঁড়ানো সালমার মনে অন্য এক আতঙ্ক- জন্মনিবন্ধন ও নাগরিক সনদের জন্য সরকারি ই-সেবা সেন্টারে দেওয়া তার মোবাইল নম্বরে কিছুদিন ধরে একটি অচেনা নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত কল আসছে।

বাণিজ্যিক প্রমোশনাল বুথ থেকে শুরু করে সরকারি বিভিন্ন ই-সেবা প্ল্যাটফর্ম কোথাও নারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নেই। সংবেদনশীল তথ্য গোপন না থাকা ও সুরক্ষার সঠিক নিশ্চয়তা না পাওয়ায় নারীদের মাঝে তৈরি হয়েছে বিরাট আস্থার সংকট।

অনাকাঙ্ক্ষিত যোগাযোগ ও তথ্যের সুরক্ষাহীনতা

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা ফেলো তামিম আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমাদের গবেষণায় আমরা দেখছি যে, সেবা নেওয়ার পর শতকরা ৬১ জন নারী অননুমোদিত এবং অনাকাঙ্ক্ষিত যোগাযোগের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ, সেবা পাওয়ার জন্য দেওয়া তাদের ফোন নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা ব্যবস্থার বাইরে চলে গেছে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, শতকরা ৭৩ দশমিক ২ জন নারী মনে করেন যে, তাদের ব্যক্তিগত তথ্য যেকোনো সময় হ্যাক হতে পারে বা ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে। মাত্র ৩৩ দশমিক ৩২ শতাংশ নারী সরকারি পোর্টালে তথ্য দেওয়াকে নিরাপদ মনে করেন।’

ই-সেবা ও বাণিজ্যিক খাতে নাগরিক তথ্যের এমন অরক্ষিত অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বেসরকারি সংস্থা ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফউদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘নাগরিক যখন বিশ্বাস করে সরকার কিংবা যেকোনো প্রতিষ্ঠিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে নিজের নাম, ফোন নম্বর ও ছবি জমা দিচ্ছেন, তখন সেই তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস হওয়া নাগরিকের অধিকার লঙ্ঘন। বিশেষ করে প্রান্তিক বা মধ্যবিত্ত অঞ্চলের নারীরা যখন এই অনাকাঙ্ক্ষিত ফোন বা বার্তার শিকার হন, তখন পরিবার থেকেও তারা চরম মানসিক ও সামাজিক বাধার মুখে পড়েন। এটি রোধে অবিলম্বে শক্ত ডাটা প্রোটেকশন আইনের প্রয়োগ ও নজরদারি দরকার।’

কর্মকর্তাদের অপব্যবহার ও সম্মতির অভাব

ভুক্তভোগী নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মী বা প্রক্রিয়ার মাধ্যমেই তাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থার ঘাটতির পাশাপাশি সঠিক কোনো গোপনীয় নীতি না থাকা এবং গ্রাহক/নাগরিকের সম্মতি ছাড়া তথ্য হস্তান্তর হয়ে যাওয়া এই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে সিপিডির গবেষণা ফেলো তামিম আহমেদ বলেন, ‘আমাদের মাঠপর্যায়ের উপাত্ত বলছে, নাগরিকরা সেবা ব্যবহারের সময় ঠিক কী ধরনের তথ্য দিচ্ছেন এবং তা কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে তারা পুরোপুরি সচেতন নন। যখন কোনো সেবাগ্রহীতা জানেন না তার তথ্যের কতটুকু কোথায় ব্যবহৃত হচ্ছে, তখন ব্যবস্থার প্রতি তাদের ভয় ও অনাস্থা তৈরি হওয়াটাই স্বাভাবিক।’

ই-সেবার নামে অফলাইনের বাড়তি দৌড়ঝাঁপ

কাগজে-কলমে সেবাগুলো ‘ডিজিটাল’ বলা হলেও বাস্তবে সেবাগ্রহীদের অফলাইন ভোগান্তি কমেনি। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে শেষ করতে পারেন মাত্র ৩১ দশমিক ৯ শতাংশ নারী। বাকিদের অনলাইনে প্রাথমিক আবেদনের পরও শারীরিক নথি জমা দিতে, সশরীরে গিয়ে সাক্ষাৎ দিতে বা সই করতে সরকারি কার্যালয়ে ছুটতে হয়। গবেষণায় দেখা গেছে, ৫৪ দশমিক ৩ শতাংশ নারীকে কাগজপত্র জমা দিতে সরাসরি কার্যালয়ে যেতে হয় এবং ৫১ দশমিক ৮ শতাংশকে শারীরিকভাবে নথি সংগ্রহ করতে হয়। এ ছাড়া ২৮ দশমিক ৯ শতাংশ নারীকে সশরীরে গিয়ে সই দিতে হয়।

এই ‘অর্ধ-ডিজিটাল’ ব্যবস্থার প্রশাসনিক ত্রুটি তুলে ধরে সাবেক সচিব ও লোকপ্রশাসন বিশেষজ্ঞ ড. মোজাফফর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা সেবাকে ডিজিটালাইজড করার কথা বলছি, কিন্তু মাঠপর্যায়ের আমলাতান্ত্রিক মানসিকতা ও পুরো প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় না করার ফলে ই-সেবার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। অনলাইনে ফর্ম পূরণের পর আবার নথিপত্র নিয়ে সশরীরে লাইনে দাঁড়ানোর এই বাধ্যবাধকতাই মধ্যস্বত্বভোগী ও ঘুষের সুযোগ তৈরি করে দেয়, যা নারীদের জন্য সবচেয়ে বড় ভোগান্তির কারণ।’

অভিযোগ প্রতিকার ব্যবস্থার অনুপস্থিতি

এত গেল হয়রানির ঘটনা। এবার প্রতিকারের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানা গেলো- ভুক্তভোগী নারীরা কোনো সমস্যা হলেও কখনো আনু্ষ্ঠানিক অভিযোগ জানান না। এর কারণ খুঁজতে গিয়ে দু’টি বিষয় উঠে আসে।

নার্গীস চাঁদনী সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ দেওয়ার কোনো প্রসেস আছে কিনা সে বিষয়ে আমি জানিই না। কোথায় কীভাবে অভিযোগ দেব, আমার পরিবারের কেউ জানে না। মোবাইলে বা টেলিভিশনেও তো এমন কিছু কখনো দেখিনি। কীভাবে জানাব?’

অন্যদিকে চাকরিজীবী নারী আইভি আক্তার বলেন, ‘প্রতিটি অফিস খোলা থাকে ৯টা-৫টা। আমিও অফিস করি ওই টাইমে। কখন যাব? ঘরে বসে যে সুবিধা পাওয়ার কথা, সেখানে উলটো অফিস ডিউটি ফেলে সশরীরে অভিযোগ দিতে যাওয়া ঝামেলা। তাছাড়া এর আগেও আমি অভিযোগ দিতে গিয়েছিলাম। বলা হয়েছে, ৭ কার্যদিবসে প্রতিকার পাব। কিন্তু এক মাস হলেও সেই অভিযোগ ঝুলেই আছে।’

এ বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ বলেন, “ডিজিটাল গভর্ন্যান্স কার্যকর করার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছ ও কার্যকর ‘কমপ্লেট রেড্রেস মেকানিজম’ (CRM)। কোনো নারী যদি অভিযোগ করে নিশ্চিত হতে না পারেন যে তার অভিযোগের অগ্রগতি কী, তবে তিনি কখনোই এই ব্যবস্থার ওপর আস্থা পাবেন না। অভিযোগ জমা দেওয়া থেকে শুরু করে আপিল পর্যন্ত পুরো ব্যবস্থাটি সহজ ও স্বয়ংক্রিয় করতে হবে।’

উত্তরণের উপায় ও করণীয়

বাণিজ্যিক খাত ও সরকারি সেবা সব ক্ষেত্রেই নারীদের আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে এবং তথ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিততে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তারা বলছেন-

কঠোর ডাটা প্রটেকশন আইন ও প্রফেশনাল প্রাইভেসি পলিসি: নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে আধুনিক ডাটা সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সুপারশপ, মেলা বা ব্যাংকগুলোর ক্ষেত্রে গ্রাহকের লিখিত সম্মতি ছাড়া নম্বর বা তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিপণনের উদ্দেশ্যে হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে হবে।

এন্ড-টু-এন্ড (End-to-End) অটোমেশন: কাগজে-কলমে বা সশরীরে উপস্থিতির ঝামেলা দূর করে পুরো সরকারি সেবা প্রক্রিয়াটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল করতে হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও ঘুসের সুযোগ বন্ধ হবে।

স্বয়ংক্রিয় অভিযোগ প্রতিকার ও সাইবার হেল্পলাইন: হয়রানি বা তথ্য ফাঁসের ঘটনায় নারীরা যেন সহজে অভিযোগ করতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি-বেসরকারি ই-পোর্টালে একটি স্বয়ংক্রিয়, নিরাপদ ও গোপনীয় অভিযোগ বাক্স বা হটলাইন চালু করতে হবে।

ডিজিটাল সচেতনতা ও তথ্যের অধিকার: কোথায় নিজের ফোন নম্বর দেওয়া নিরাপদ এবং কোথায় নম্বর বা তথ্য দেওয়ার আগে শর্তাবলী পড়ে নেওয়া প্রয়োজন এ বিষয়ে সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। নাগরিক হিসেবে নিজের তথ্য ডিলিট করার বা মুছে ফেলার অধিকার (Right to be Forgotten) নিশ্চিত করতে হবে।

ডিজিটাল সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধি: বিশেষ করে প্রান্তিক ও গ্রামাঞ্চলের নারীদের জন্য সহজ ভাষায় এবং স্থানীয় মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন সচেতনতা বাড়ানোর ব্যাপক কর্মসূচি হাতে নিতে হবে, যাতে তারা জানতে পারেন কোথায় ফোন নম্বর বা তথ্য দেওয়া নিরাপদ।

কণ্ঠনির্ভর সেবা ও সর্বোচ্চ সাইবার নিরাপত্তা: ই-সেবা পোর্টালগুলোতে ভয়েস-বেসড বা কণ্ঠনির্ভর প্রযুক্তি চালু করা জরুরি, যাতে স্বল্পশিক্ষিত বা প্রতিবন্ধী নারীরাও নিরাপদে সেবা নিতে পারেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও শক্তিশালী সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কার্যকর সাইবার হেল্পলাইন ও দ্রুত বিচার ব্যবস্থা: ব্যক্তিগত নম্বর ফাঁসের ফলে হওয়া কল বা মেসেজ হয়রানির দ্রুত প্রতিকারে আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা সহজ করতে হবে। হটলাইন নম্বরের মাধ্যমে অনলাইনেই তাৎক্ষণিক জিডি বা অভিযোগ জানানোর সুব্যবস্থা থাকতে হবে।

সকলের জন্য নিরাপদ থাকুক ই-সেবা

ডিজিলাইজেশনের এই যুগে ঘরে বসে সেবা পাওয়া এখন সকলের জন্যই আশার আলো। ডিজিটালাইজেশনের যুগে ঘরে বসে দ্রুত সেবা পাওয়ার আশা জাগলেও, তথ্যের অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি সেই আশাকে সংকটে ফেলছে। প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দিতে হলে তথ্যের গোপনীয়তা ও নারীদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করার কোনো বিকল্প নেই। তবে, প্রযুক্তি দিয়েই সব সমস্যার সমাধান হবে না। প্রতিটি সরকারি দফতরে প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি কর্মকর্তা রাখা এবং নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা গড়ে তোলা এখন সময়ের দাবি।

The post নারীদের জন্য ই-সেবা যেন ‘ডিজিটাল হয়রানি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২৫ সেপ্টেম্বর ​রাত ১১ টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ​প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

The post নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলের যোগসাজশ থাকতে পারে’
ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধীদলের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার পেছনে বিরোধীদলের সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো যোগসাজশ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ এ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে দেশে নতুন করে অস্থিতিশীলতার পাঁয়তারা চলছে। একদিকে বিরোধীদল সরকার পতনের আন্দোলনের ডাক দিচ্ছে, অন্যদিকে দিল্লিতে থাকা শেখ হাসিনা নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, যা তাদের মধ্যে গোপন আঁতাতের স্পষ্ট ইঙ্গিত দেয়।’

বক্তব্যে তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন খাতের বিপুল অর্থের উৎস ও ব্যবহারের বিষয়ে বিশেষ তদন্তের দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, ‘এসব প্রতিষ্ঠানের অর্থ বর্তমানে রাষ্ট্রবিরোধী সহিংসতা ও নাশকতামূলক কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা সরকারের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।’

বিরোধীদলের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিরা জনগণের ভোটে সংসদে এলেও তারা আওয়ামী লীগের তাণ্ডবের বিরুদ্ধে মুখ খুলছে না। উলটো তারা শোভাযাত্রা ও লংমার্চের নামে ব্যস্ত থাকলেও ফ্যাসিবাদী নাশকতার বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।’

বিএনপি ফ্যাসিবাদের পাহারাদার নয় উল্লেখ করে তিনি জানান, যেকোনো নাশকতার চেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।

The post ‘শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলের যোগসাজশ থাকতে পারে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাগবির উন্নয়নে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা স্বাক্ষর
প্রচলিত-অপ্রচলিত সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সেই লক্ষ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। এর আওতায় অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

সোমবার নিজ নিজ সংগঠনের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সহ-সভাপতি মৌসুম আলী।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন উভয় ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ।

এই সমঝোতার স্মারকের স্থায়ীত্বকাল হবে ৩ (তিন) বছর। তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে। অংশগ্রহণকারী রাগবি খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নেয়া হবে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী মহিলাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সাথে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে মেয়েদের জন্য বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলার শেখার সুযোগ তৈরী করতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থ বদ্ধপরিকর।

The post রাগবির উন্নয়নে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা স্বাক্ষর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ১৮ হাজার ৪৩২ কোটি টাকা
ঢাকা: অনিয়ম, জালিয়াতি ও দুর্বল ব্যবস্থাপনায় দেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) আর্থিক সংকট দিনদিন গভীর হচ্ছে। মূলত নিয়মকে তোয়াক্কা না করে নামে-বেনামে বিতরণ করা হয়। সেই ঋণের বড় অংশ ফেরত আসছে না। এতে তর তর করে বেড়েছে খেঝলাপি ঋণের অঙ্ক। গত জুনে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩২ কোটি টাকা। অথচ মাত্র বারো বছর আগে আওয়ামী লীগের টানা দ্বিতীয়বার ক্ষমসতা গ্রহনের সময় ২০১৪ সালে খেলাপি ছিল মাত্র ১ হাজার ৯৭০ কোটি টাকা। সে হিসাবে গত ১২ বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৪৬২ কোটি টাকা। মূলত সরকারের মদদপুষ্টরা নামে-বেনামে ঋণ ভাগায় ননেওয়ায় কোন কোন ক্ষেত্রে খেলাপিদের সনাক্ত করা যাচ্ছে না। এতে খেলাপির বশিাল অঙ্কের টাকা বকেয়ার খাতায় রয়েছে, কিন্তু আদায়ের খাতা শূণ্যের কোটায় বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত জুন প্রান্তিক শেষে এনবিএফআই খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৫৬ কোটি ৪৮ লাখ টাকা। একই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ ৭৮ হাজার ১১৪ কোটি ৫৬ লাখ টাকা। আর ওভারডিউ বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩২ কোটি ১৯ লাখ টাকা। যা বিতরণ করা মোট ঋণের ২৩ দশমিকন ৬০ শতাংশ।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক বছর ধরে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতি হচ্ছে। অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ আদায় না হওয়া, পরিচালকদের প্রভাব, দুর্বল সুশাসন এবং ব্যবস্থাপনার ঘাটতি এ সংকটকে আরও বাড়িয়েছে। ফলে ঋণ আদায় কমে যাওয়ার পাশাপাশি আমানতকারীদের আস্থাও কমেছে।

তারা আরো জানায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের টানা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহনের সময় ২০১৪ সালে খেলাপি ছিল মাত্র ১ হাজার ৯৭০ কোটি টাকা। ২০১৫ সাল থেকে এ খাতের ওপর নগ্ন হস্তক্ষেপ শুরু করে ক্ষমতাসীন দলের মদদপুষ্ট লোকজন। আর করোনার পর তা ব্যাপক বেড়ে ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ হয় ১৩ হাজার ১৬ কোটি টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে খাতটির ঋণ পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। ২০২২ সালের মার্চ প্রান্তিকে এনবিএফআই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ২৩২ কোটি টাকা। এরপর আর লাগাম টানা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধতন কর্মকর্তা জানান, কমপক্ষে ২০টি আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমানতকারীদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। এসব প্রতিষ্ঠানের অনিয়মের ঘটনায় আলোচনায় আসে সাবেক ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের নাম। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা ও তদন্ত হয়েছে। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানও সংকটে পড়ে।

এনবিএফআই খাতে ঋণ আদায় না হওয়ায় একদিকে আয় কমছে, অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের চাপ বাড়ছে। ফলে অনেক প্রতিষ্ঠানের মূলধন ও তারল্য পরিস্থিতির ওপর চাপ তৈরি হচ্ছে। আমানতকারীরা অর্থ ফেরত চাইলে সেই চাপ আরও বাড়ছে। বর্তমানে খাতটির মোট ঋণ ও অগ্রিমের তুলনায় ওভারডিউয়ের পরিমাণও উল্লেখযোগ্য। এতে নতুন করে ঋণ বিতরণের সক্ষমতা কমছে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক যেসব নীতিমালা করেছে তাতে ঋণ খেলাপিরা অনেক ছাড় পেয়েছে। তার মতে, যারা নিয়মিত ঋণ পরিশোধ করছে না, কেন্দ্রীয় ব্যাংক তাদের সুবিধা দিচ্ছে। এর ফলে খেলাপিদের উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে ভালো গ্রাহকরা নিরুৎসাহিত হচ্ছেন। হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া কোনো কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। তাদের কাজ বা নীতিগুলো হতে হবে দীর্ঘস্থায়ী এবং ব্যাংকের জন্য মঙ্গলজনক। যাতে খেলাপি ঋণ, পুনঃতফসিল, প্রভিশন ঘাটতি কমে আসে। এসব সমস্যা সমাধানে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে এ খাতে তদারকি বাড়ানো উচিৎ।

The post আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ১৮ হাজার ৪৩২ কোটি টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ব্যাংক ও পুঁজিবাজারে আস্থা কমায় সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে
ঢাকা: পতিত সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে ব্যাংক ও পুজিবাজারে ব্যাপক লুটপাট হয়েছে। এতে অনেক ব্যাংক দুর্বল হয়ে পড়ছে। দুর্দশাগ্রস্ত অন্নতত দেড় ডজন ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। আবার সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় পুজিবাজিারের তালিকাভুক্ত ৫ ব্যাকসহ দুর্বল ব্যাংকগুলো বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিচ্ছে না। এতে অনেক গ্রাহক পুজিবাজার ও ব্যাংকের ওপর আস্থা রাখতে পারছে না। অনেকেই এখন ব্যাংকে টাকা রাখতে চাচে।ছন না। এমনকি ব্যাংকে আমানতের সুদ বাড়লেও মানুষের আস্থা পুরোপুরি ফেরেনি। এতে মানুষ আবার জাতীয় সঞ্চয়পত্রের দিকে ঝুকছে। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে ইতিবাচক চমক লক্ষ্য করা গেছে। গত জুলাই মাসে সঞ্চয়পত্র বিক্রিই ২ হাজার ৫৯ কোটি টাকা। টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। যদিও বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়জুড়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি প্রায় নেতিবাচক ছিল। অর্থাৎ গত অর্থবছরে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল মাত্র ৪৩৬ কোটি টাকা। কিন্তু গত জুলাই মাসে আগের বছরের চেয়ে কয়েকগুন বেশি বিক্রি হয়েছে সঞ্চয়পত্র। মূলত চলতি অর্থবছরের প্রথম মাসে আগের আসল-সুদ পরিশোধের চেয়ে সঞ্চয়প্রত বিক্রিই বেশি হয়েছে ২ হাজার ৫৯ কোটি টাকা। এমনকি তার আগে বিদায়ী অর্থবছরের জুনে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পূর্বের সুদাসল পরিশোধ করতে হয়েছিল ৩৬৮ কোটি ৯৯ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম-দুর্নীতির কারণে কিছু ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। ফলে অনেকেই এখন ব্যাংকে টাকা রাখতে চায় না। এমন কী ব্যাংকে আমানতের সুদ বাড়লেও মানুষের আস্থা পুরোপুরি ফেরেনি। অন্যদিকে শেয়ারবাজারের অবস্থাও খুব বেশি একটা ভাল না। আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮২ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ অপরিবর্তিত থাকবে। ফলে মানুষ আবার জাতীয় সঞ্চয়পত্রের দিকে ঝুকছে।

সঞ্চয় অধিদফতরের তথ্যানুযায়ী, গত ৩১ জুলাই শেষে সঞ্চয়পত্র বাবদ সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬১ কোটি ৮২ লাখ টাকা। এক মাস আগে জুন শেষে এই স্থিতি ছিল ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা।

বাজেট ঘাটতি মেটাতে সরকার সাধারণত ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়। গত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে বিএনপি সরকার সংশোধিত বাজেটে তা কমিয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনে। ওই অর্থবছরে মোট ৯২ হাজার ৬১৭ কোটি ৭০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। এর বিপরীতে সুদ-আসল বাবদ পরিশোধ করতে হয় ৯২ হাজার ৭৭ কোটি ৫০ লাখ টাকা (যার মধ্যে কেবল মুনাফাই ছিল ৪৭ হাজার ৫১০ কোটি ৩০ লাখ টাকা)। ১ জুলাই থেকে শুরু হওয়া চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ৮ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার।

জানা গেছে, বিগত ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে কোনো ঋণ নিতে পারেনি। ২০২৪-২৫ অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) সঞ্চয়পত্র নিট বিক্রি নেতিবাচক ধারায় ছিল। ওই সময়ে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের ১২ মাসেও আগের আসল ও সুদ বাবদ ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকারের উচ্চ সুদের ঋণের বোঝা কমাতে সাধারণ মানুষকে সঞ্চয়পত্র থেকে সরিয়ে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক বিকল্প মাধ্যম হিসাবে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সঞ্চয়পত্র বিক্রির ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এবং গ্রাহকদের হয়রানি বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ৯ দফা কড়া নির্দেশনা জারি করা হয়েছে। আবার সুদের হার না কমিয়ে তা অপরিবর্তিত রেখেছে।

The post ব্যাংক ও পুঁজিবাজারে আস্থা কমায় সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ট্রাইব্যুনালে ২২ মামলায় ২৭৫ আসামি, বাড়ছে তদন্তের পরিধি
ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম, আটক, নির্যাতন, হত্যা ও কথিত বন্দুকযুদ্ধসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক ধারায় এগোচ্ছে। একই সঙ্গে নতুন নতুন অভিযোগের তদন্তও চলছে।

চিফ প্রসিকিউটর কার্যালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় মোট আসামি ২৭৫ জন। তাদের মধ্যে ২০৪ জন পলাতক আর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৭১ জন। অর্থাৎ বিচারাধীন মামলাগুলোর অধিকাংশ আসামিই এখনো আদালতের আওতায় আসেননি।

এর বাইরে একই সময়ে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন। ফলে বিচার ও তদন্ত দুই পর্যায় মিলিয়ে ট্রাইব্যুনালের সামনে থাকা মামলার সংখ্যা দাঁড়িয়েছে আরও বড় পরিসরে।

রায়ের অপেক্ষায় একটি মামলা

বিচারাধীন ২২ মামলার মধ্যে একটি মামলার বিচারিক কার্যক্রম যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামি।

অন্য তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক রয়েছেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় রায় ঘোষণা করা হয়। ওই মামলায় সাতজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং এসব মামলায় মোট ৬৮ জনের সাজা হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিচারাধীন মামলায় কোন ধরনের অভিযোগ

ট্রাইব্যুনালের কার্যক্রমে এখন শুধু জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাই নয়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

বিচারাধীন মামলাগুলোর মধ্যে গুম, আটক, নির্যাতন, হত্যা, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ এবং জঙ্গিবিরোধী অভিযানের নামে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাও চলছে।

তথ্যানুযায়ী, তদন্তাধীন ও বিচারাধীন মামলাগুলোর মধ্যে গুমসংক্রান্ত ১১টি, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দুটি, জঙ্গি দমনের নামে হত্যাকাণ্ডের একটি এবং জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩০টি মামলা রয়েছে। তদন্তাধীন ৪৪ মামলার কাঠামোতে ট্রাইব্যুনাল-১ এর অধীনে ৩৪টি এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা রয়েছে বলে চিফ প্রসিকিউটর কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে ছয় মামলার বিচার

বিচারাধীন মামলাগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। এর মধ্যে দুটি মামলায় র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) এ গুম, আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড, ২০১৬ সালের কল্যাণপুরের কথিত ‘জাহাজ বাড়ি’ অভিযান, একই বছরের গাজীপুরের জয়দেবপুরে কথিত জঙ্গিবিরোধী অভিযান এবং ২০১৮ সালে টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় করা মামলাও বিচারাধীন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। এর একটি টিএফআই সেলে গুম, আটক ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত এবং অন্যটি ২০১৪ সালে মেহেরপুরের জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে।

গুমের মামলায় বিশেষ গুরুত্ব

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগ নিয়ে আরও একটি মামলা প্রস্তুতের কাজ চলছে। ওই অভিযোগগুলোর মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুমের ঘটনাও রয়েছে বলে চিফ প্রসিকিউটর কার্যালয়ের সূত্রে জানা গেছে।

তদন্তের পরিধি আরও বাড়ছে

বিচারাধীন মামলার পাশাপাশি ৪৪টি মামলার তদন্ত চলায় ট্রাইব্যুনালের সামনে নতুন মামলার চাপও বাড়ছে। এসব মামলায় ১৪৪ জন আসামির নাম রয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত সংস্থায় ২৩ জন কর্মকর্তা কাজ করছেন এবং প্রসিকিউশন টিমেও জনবল বাড়ানো হয়েছে। সীমিত জনবল ও লজিস্টিক সহায়তার মধ্যেই তদন্ত ও বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অর্থাৎ, বর্তমানে ট্রাইব্যুনালের কার্যক্রমের দুটি বড় ধারা—একদিকে পুরোনো অভিযোগের বিচার, অন্যদিকে নতুন অভিযোগের তদন্ত একসঙ্গে এগোচ্ছে। ফলে সামনে আরও একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ, চার্জ গঠন ও বিচার শুরুর সম্ভাবনা তৈরি হচ্ছে।

পলাতক আসামিই বড় চ্যালেঞ্জ

বিচারাধীন ২২ মামলায় ২৭৫ আসামির মধ্যে ২০৪ জনের পলাতক থাকা বিচারপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তবতা। অর্থাৎ মোট আসামির প্রায় ৭৪ শতাংশ এখনো গ্রেফতার হননি।

তবে পলাতক আসামির অনুপস্থিতিতেও আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এমন মামলায় ট্রাইব্যুনাল পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালানোর ব্যবস্থা করছে। চট্টগ্রামের ওয়াসিম আকরাম হত্যা মামলাতেও ১৭ পলাতক আসামির জন্য স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করা হয়েছিল।

সাত রায়ের পর নতুন পর্যায়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ইতোমধ্যে কয়েকটি রায়ে পৌঁছেছে। ১৫ সেপ্টেম্বরের সর্বশেষ রায়ে ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে আরও কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর পাশাপাশি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়ও ২০ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মামলাগুলোর বিচার এখন শুধু তদন্ত বা অভিযোগ গঠনের পর্যায়ে সীমাবদ্ধ নেই একাধিক মামলা রায় ও পরবর্তী আইনি প্রক্রিয়ার পর্যায়েও প্রবেশ করেছে।

বর্তমান চিত্র বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এখন একই সঙ্গে তিন ধরনের কার্যক্রম চলছে রায়ের অপেক্ষায় থাকা মামলা, চলমান বিচার এবং নতুন মামলার তদন্ত।

একদিকে ২২ মামলার ২৭৫ আসামির বিচার চলছে, অন্যদিকে ১৪৪ আসামিকে নিয়ে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এর সঙ্গে আড়াই শতাধিক নিখোঁজ ব্যক্তির অভিযোগ নিয়ে নতুন মামলার প্রস্তুতি এবং গুমসংক্রান্ত ১১ মামলার তদন্ত দ্রুত শেষ করার উদ্যোগ রয়েছে।

ফলে আগামী দিনগুলোতে ট্রাইব্যুনালের কার্যক্রমে জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে গুম, আটক, নির্যাতন ও কথিত বন্দুকযুদ্ধের অভিযোগের বিচারও বড় অংশজুড়ে থাকবে।

The post ট্রাইব্যুনালে ২২ মামলায় ২৭৫ আসামি, বাড়ছে তদন্তের পরিধি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আসামিদের বয়স-ঠিকানা নিয়ে পুলিশের তথ্যে অসঙ্গতি
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বয়স, ঠিকানা ও শিক্ষাগত পরিচয় নিয়ে পুলিশের দেওয়া তথ্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশের প্রেস ব্রিফিংয়ের লিখিত তথ্য এবং একই ব্রিফিংয়ে উপস্থাপিত স্লাইডের তথ্য পাশাপাশি রাখলে এসব পার্থক্য স্পষ্ট হয়।

পুলিশের লিখিত তথ্যে সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণিতে ফেল করে ২০২৫ সালে ড্রপআউট হয়েছেন এবং বর্তমানে পড়ালেখা করেন না। একই ব্রিফিংয়ের স্লাইডেও তাঁর বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। তবে তুহিনের শিক্ষাগত পরিচয় নিয়ে পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে তাঁর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বক্তব্যের অমিল রয়েছে।

ব্রিফিংয়ে উপস্থাপিত স্লাইডের তথ্য

তুহিনের মা রওশন আরা বেগমের দাবি, তাঁর ছেলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হননি। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে তুহিন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। পরে নিয়মিত ক্লাস না করায় তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম তুহিন ২০২৩ সালে তাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তবে বিদ্যালয়ের নিয়মকানুন না মানায় একই বছর তিনি টিসি নিয়ে স্কুল ছেড়ে যান।

প্রধান শিক্ষক বলেন, সে ২০২৩ সালে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। এখানে নিয়মকানুন না মানায় ২০২৩ সালেই টিসি নিয়ে চলে যায়। পরবর্তী সময়ে সে কী করেছে, এর জন্য আমাদের স্কুল দায়ী নয়। আমাদের স্কুল সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

পুলিশের প্রেস ব্রিফিংয়ের লিখিত তথ্য

ফাহাদ, কামরুল ও সিয়ামের তথ্যেও পার্থক্য

অপ্রতিম হত্যা মামলার আরেক আসামি মোজাম্মেল হোসেন ফাহাদের বয়স নিয়েও পুলিশের দেওয়া দুই তথ্যে পার্থক্য রয়েছে। প্রেস ব্রিফিংয়ের লিখিত তথ্যে তার বয়স ১৫ বছর উল্লেখ করা হলেও একই ব্রিফিংয়ের স্লাইডে বয়স দেওয়া হয়েছে ১৬ বছর। লিখিত তথ্যে তাঁকে ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলা হয়েছে।

মো. কামরুল হাসানের ক্ষেত্রে পুলিশের লিখিত প্রেস ব্রিফিংয়ে বয়স উল্লেখ করা হয়নি। তবে একই ব্রিফিংয়ের স্লাইডে তার বয়স ১৫ বছর দেখানো হয়েছে।

সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় মো. সিয়ামের বয়সের ক্ষেত্রে। পুলিশের লিখিত তথ্যে তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে এবং তাকে আফজাল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলা হয়েছে। অথচ একই ব্রিফিংয়ে উপস্থাপিত স্লাইডে তার বয়স ১৫ বছর উল্লেখ করা হয়েছে। স্লাইডে তাঁর শিক্ষাগত পরিচয় দেওয়া হয়নি।

সিয়ামের ঠিকানার ক্ষেত্রেও দুই তথ্যে অমিল রয়েছে। লিখিত তথ্যে তাঁর ঠিকানা এলাহীপুর, সদর দক্ষিণ, কুমিল্লা উল্লেখ করা হলেও স্লাইডে গ্রাম হিসেবে ‘সুধন্নপুর (নোয়াবাড়ি)’ লেখা হয়েছে।

একই ব্রিফিংয়ে ভিন্ন তথ্য

পুলিশের দেওয়া লিখিত তথ্য ও স্লাইডের তথ্য তুলনা করলে দেখা যায়, ফাহাদের বয়সে এক বছরের পার্থক্য রয়েছে। কামরুলের বয়স লিখিত তথ্যে না থাকলেও স্লাইডে ১৫ বছর উল্লেখ করা হয়েছে। আর সিয়ামের বয়সে রয়েছে চার বছরের পার্থক্য। একই সঙ্গে তাঁর ঠিকানাতেও অমিল রয়েছে।

সঠিক তথ্য প্রকাশের দাবি শিক্ষার্থীদের

পুলিশের প্রেস ব্রিফিংয়ে আসামিদের বয়স ও পরিচয় নিয়ে তথ্যের পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, এত গুরুত্বপূর্ণ একটি হত্যাকাণ্ডের তদন্তে আসামিদের পরিচয়, বয়স ও ঘটনার বিবরণে স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া প্রয়োজন।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, প্রেস ব্রিফিং নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, কর্মসূচির আগে পুলিশকে দেওয়া চার দফা দাবি নিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। একই ঘটনায় আগে আনাস নামের একজনকে আটকের খবর প্রকাশিত হলেও পরবর্তী প্রেস ব্রিফিংয়ে পুলিশ তা অস্বীকার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, ‘তুহিনকে গ্রেপ্তারের পর সে আনাসের নাম বলেছে বলে আমরা জানতে পেরেছিলাম। পরে আনাসকে বেলতলি থেকে আটক করা হয়েছে বলেও খবর পেয়েছিলাম। কিন্তু প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, আনাস নামে কাউকে আটক করা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়ে থাকলে কেন ছেড়ে দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা দরকার।’

সিয়ামের বয়স নিয়েও প্রশ্ন তোলেন নাজমুল। তার দাবি, পুলিশ সিয়ামের বয়স ১৫ বছর বললেও তাঁকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একই সঙ্গে সিয়ামের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ভিন্ন জন্মতারিখ দেখা যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

এসব বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি পরবর্তী জেলা পুলিশ সুপার কার্যালয়ে গেলেও অফিসে পাওয়া যায়নি।

The post আসামিদের বয়স-ঠিকানা নিয়ে পুলিশের তথ্যে অসঙ্গতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘বেনাপোল বন্দরে বেশি রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে’
বেনাপোল: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বেনাপোল বন্দর থেকে বেশি রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে ভারসাম্য আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার ফাইজুর রহমান।

এ সময় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং সহসভাপতি আতিকুজ্জামান সনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

পরে তিনি শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

The post ‘বেনাপোল বন্দরে বেশি রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই
ঢাকা: কেরানীগঞ্জের এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হযরতপুর বাজারের পাশে চলন্ত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জ আটিবাজার এলাকায়। হযরতপুর গরুর হাট এলাকায় ঋতু জুয়েলারি নামে তাদের একটি স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। বাবা ছেলে ও অন্তরের ফুপাত ভাই রাজিব (২৫) সেই দোকানে কাজ করেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে একটি অটোরিকশায় করে বাড়িতে ফেরার জন্য রওনা হন তারা তিন জন। হযরত থেকে কিছুদূর যেতেই তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে সিএনজি অটোরিকশা থামিয়ে অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তরের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। এর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। ককটেলে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। এ সময় অন্তরের হাতে থাকে টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নেয়। সেই টিফিন ক্যারিয়ারে ২৫-৩০ ভরি স্বর্ণালংকার ছিল। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। দোকান থেকে নিয়মিত টিফিন ক্যারিয়ারে করেই দোকানে স্বর্ণালংকার আনা নেয়া করতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, অন্তরের ডান পায়ে গুলিবিদ্ধ ও রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

The post গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই’
ঢাকা: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে শুরু হওয়া ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ থেকে শুরু হয়েছে এ সম্মেলন, চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মন্ত্রী বলেন, কৃষিখাদ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা পরস্পর-সংযুক্ত বিভিন্ন ক্ষেত্রের সম্মিলিত সুস্থতার ওপর নির্ভর করে।

তিনি বলেন, ঘনবসতিপূর্ণ ও নিম্নভূমির গঙ্গা বদ্বীপে অবস্থিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও পরিবেশ বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে রয়েছে। একই ভূদৃশ্যে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত থাকায় একটি খাতে চাপ সৃষ্টি হলে তার প্রভাব দ্রুত অন্য খাতেও পড়ে। ফলে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে কার্যকর সমাধান পাওয়া সম্ভব নয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রায় দুই দশক ধরে বাংলাদেশ ওয়ান হেলথকে কেবল একটি ধারণা হিসেবে নয়, বাস্তব শাসনব্যবস্থার নীতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্বের ভিত্তিতে কাঠামো গড়ে তুলছে।

বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও জবাবদিহি নিশ্চিত করা, ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ ও বাস্তুতন্ত্রকে কেন্দ্রীয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং জেলা ও প্রান্তিক পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে টেকসই সমন্বয় গড়ে তুলতে পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যৌথ পরিকল্পনা ও সম্পদের মাধ্যমে এ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে হবে।

প্রস্তাবিত ওয়ান হেলথ তথ্যকেন্দ্র দেশগুলোর মধ্যে বাস্তব অভিজ্ঞতা বিনিময়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১-এর আগে রোমের সম্মেলনকে সময়োপযোগী উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, রোমের আলোচনার অভিজ্ঞতা কপ৩১-এর আলোচনায় তুলে ধরবে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু ও পরিবেশগত স্বাস্থ্য বিষয়ে আরও সমন্বিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও কাজ করবে।

তিনি বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের কাছ থেকে শেখার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। সম্মেলনের আলোচনাকে বাস্তব কর্মসূচি, প্রয়োজনীয় অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ের সক্ষমতায় রূপ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উদ্বোধনী অধিবেশনে এফএওর মহাপরিচালক ডংইউ কিউ, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, তানজানিয়ার প্রধানমন্ত্রী ড. মউইগুলু নচেম্বা, সার্বিয়ার প্রধানমন্ত্রী ডুরো ম্যাকুট, মোজাম্বিকের স্বাস্থ্যমন্ত্রী উসেনে হিলারিও ইসে, কেপ ভার্দের কৃষিমন্ত্রী এভেলিন নায়ের মন্টেইরো রামোস, ফ্রান্সের কৃষিমন্ত্রী জেনেভার্ড অ্যানি এবং আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী টি.ডি. মার্টিন হেইডনসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

The post ‘পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশকে অস্থিতিশীল করার দায় বিরোধীদলকে নিতে হবে: রিজভী
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে গণতান্ত্রিক কর্মসূচির আড়ালে দেশকে অস্থিতিশীল করা এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করা হলে তার দায়ভার বিরোধীদলকেই নিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধীদল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংসদে ও রাজপথে বিরোধী দলের কথা বলার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু হুমকি-ধমকি, মিথ্যাচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা মোটেও গ্রহণযোগ্য নয়।

চলমান জ্বালানি সংকটের মধ্যে বিরোধীদলের ৪৫০টি গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, যখন জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন এত বিশাল পরিমাণ জ্বালানি অপচয়ের কী প্রয়োজন ছিল? এই সংকটকে সরকারের একক সমস্যা না জানিয়ে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালির সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার প্রভাবিত হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার বাজেটের বাইরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস ও এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, বোমাবাজি ও ট্রেন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের চিহ্নিত করার দাবি জানান। সেই সঙ্গে বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মূল ভিত্তি হলো দেশের জনগণ, যা কোনো অশুভ শক্তির আঘাতে টলানো সম্ভব নয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

The post দেশকে অস্থিতিশীল করার দায় বিরোধীদলকে নিতে হবে: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন
ঢাকা: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। সেইসঙ্গে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ বা প্রত্যাবর্তনের নির্মিত তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

The post পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বকেয়াকে ‘ফাও খাওয়া’ বলে শিবিরের অপপ্রচার
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে ছাত্রদল নেতার ২৭০ টাকা বকেয়া থাকায় ‘ফাও খাওয়া’ বলে প্রচারের অভিযোগ উঠেছে হল শিবিরের বিরুদ্ধে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের ভুক্তভোগী দুই নেতা অভিযোগ করেন, হলের ক্যান্টিন মালিক তৌহিদ হোসেনের কাছ থেকে জোর করে ভিডিও ধারণ করে অপপ্রচার চালানো হচ্ছে। তবে শিবির বলছে, তারা না বলে খেয়েছে ও দলের ক্ষমতা দেখিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিজয় একাত্তর হল ক্যান্টিনের মালিক তৌহিদ হোসেনকে বলে বাকি খায় হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান পলাশ। ওই সময় ক্যান্টিন ম্যানেজারকে খাতায় লিখতে বললে পলাশকেই মনে রাখতে বলেন মালিক। তবে রোববার (২০ সেপ্টেম্বর) হল শিবিরের সমন্বয়ক আশিক বিল্লাহ ও হল সংসদের সাহিত্য সম্পাদক ও শিবিরের সদস্য ইউসুফ আব্দুল্লাহসহ কয়েকজন মিলে ক্যান্টিন মালিকের কাছ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও স্টেটমেন্ট নেয়। যে ভিডিওতে তিনি বলেছেন- ‘ছাত্রদল নেতা না বলে খেয়েছে।’ পরবর্তী সময়ে সেগুলোকে ‘ফাও খাওয়া’ বলে প্রচার করে শিবির নেতারা।

বিজয় একাত্তর হল ক্যান্টিনের মালিক তৌহিদ বলেন, ‘সেদিন যে দুই ভাই আসছিলেন, তারা বলেছিলেন- ভাই সবসময় তো পকেটে টাকা থাকে না, আমরা তো স্টুডেন্ট মানুষ, কয়দিন পরে টাকা হলে দিয়ে দিব। তখন আমি বললাম, ভাই আপনারা যদি খাতা খোলেন, তাহলে আরও ৫০০ জনের খাতা খুলতে হবে, তখন আমি বিষয়টা মেইনটেন করতে পারব না। আপনার টাকা নাই থাকতে পারে। খাবেন আপনারা, হিসাব রাখবেন, পরে বিলটা দিয়ে দিবেন, সমস্যা নাই, সেখানে আমার কোনো কথা থাকবে না। আমি আমার ম্যানেজারকেও বলে দিছি, ভাইরা আসবে, খাবে, যখন যা দরকার হবে দিয়ে দিও। সময় মতো ভাইরা টাকা দিয়ে দিবে, সেটা পাঁচ দিন পরে হোক বা দশ দিন পরে হোক।’

তিনি বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে ভাইয়েরা দুই/তিন দিন খাইছে। পরে আমার ম্যানেজার ওই দুই শিক্ষার্থীকে বলছে যে, ওই ভাইরে চিনেন? তখন শিক্ষার্থীরা আমার ম্যানেজারকে বলছে, কেন ভাই, উনি কি ফাও টাও খায় নাকি? পরে ম্যানেজার বলছে, ফাও খায় না, কিন্তু টাকা-পয়সা না থাকলে বলে তৌহিদ ভইয়ের সঙ্গে কথা হইছে এ ব্যাপারে, পরে দিয়ে দিবে।’

তিনি আরও বলেন, ‘বাকি ছিল ২৭০ টাকা। আর ভাইরা টাকাটা দিয়েও দিছে। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াবে আমিও ভাবতে পারি নাই। এটা ভাইদের জন্য খারাপ হয়ে গেছে। আমারও ভালো লাগে নাই। আর আমার ম্যানেজার এটা ভুল করে ফেলছে।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, ‘পূর্ব পরিচয় থাকার কারণে বিজয় একাত্তর হলের ক্যান্টিনে মালিকের সম্মতিতে ২৭০ টাকা বকেয়া থাকে। বিশ্ববিদ্যালয় জীবনে যেটা কিনা একজন ছাত্রের জন্য খুবই সাধারণ একটা বিষয়। সেই বিল এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু এই ঘটনাকে শিবির কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, সেটা ভাবতেও অবাক লাগছে। যেই আমরা আওয়ামী আমলে বিরোধীদলের রাজনীতি করেছি, হল থেকে বিতাড়িত হয়ে হাজার হাজার টাকা বাসা ভাড়ার পেছনে খরচ করেছি, সেখানে আমাদের বিরুদ্ধে ২৭০ টাকা ফাও খাওয়ার হাস্যকর অপপ্রচার চালানো হচ্ছে। এসব করে প্রতিপক্ষকে ঘায়েল করার নাম যদি রাজনীতি হয়, তবে সেই রাজনীতিতে আমরা পিছিয়েই আছি।’

বিজয় একাত্তর হল সংসদের কার্যনির্বাহী সদস্য সোলায়মান হোসেন রবি বলেন, “রোববার দুপুরের দিকে শিবিরের একজন কর্মীর ফেসবুক পোস্ট থেকে জানতে পারি, ছাত্রদলের পরিচয়ে হল ক্যান্টিনে বাকি খাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে হল সংসদে আলোচনা করার পর স্যাররা সদস্যদের নিয়ে একটি মিটিং আয়োজন করেন। সবার সামনে ক্যান্টিন মালিক তৌহিদ ভাই ‘ফাও’ খাওয়ার অভিযোগ অস্বীকার করায় শিবিরের নেতাকর্মীরা তার ওপর চড়াও হন। পরবর্তী সময়ে জানতে পারি, হলের শিবির কর্মীরা তাকে দিয়ে জোর করে এই বক্তব্য আদায় করেছেন।”

তবে হল সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘তারা বাকি খায়নি। তারা মূলত না বলে খেয়েছে। দলের প্রভাব দেখিয়ে ক্যান্টিন মালিককে হুমকি-ধামকি দিয়েছে। এমনকি সমালোচনার পরে তারা টাকা পরিশোধ করেছে।’

The post বকেয়াকে ‘ফাও খাওয়া’ বলে শিবিরের অপপ্রচার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার
ঢাকা: আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীদ্বয় চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে তারা হাসপাতালে এসেছেন। তিনি জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে তাকে এ বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন।

তিনি বলেন, সরকার এ কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
ঢাকা: কর্মস্থলে অনুমোদন ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সাবেক অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার, এটিইউর সাবেক পুলিশ সুপার ও দুজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ৬টি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর এই কর্মকর্তাদের বিরুদ্ধে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়।

সাবেক অতিরিক্ত ডিআইজি জায়েদুল আলম

প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কার্যকরভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সাবেক ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান

সাবেক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানও কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে বরখাস্ত হয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত হওয়ার পর ছুটি শেষে তিনি আর কর্মস্থলে যোগ দেননি। একাধিকবার যোগাযোগ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে ১৭ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর মণ্ডল

সাবেক সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলকে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় নথি অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হওয়ার পর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তদন্তে তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়। তাকে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে বরখাস্ত করা হয়েছে।

সাবেক পুলিশ সুপার ছানোয়ার

একই অভিযোগে এটিইউয়ের সাবেক পুলিশ সুপার কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনকেও বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ২ ডিসেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হওয়ার পর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গত বছরের ১ জানুয়ারি থেকে কার্যকরভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে

সিলেট ৭-আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেকেও একই ধরনের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

তিনি ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার মোবাইল ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ওই তারিখ থেকে কার্যকরভাবে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস

এছাড়া ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাসকে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ অক্টোবর চিকিৎসার জন্য ২০ দিনের বহিঃবাংলাদেশ ছুটি নিয়ে থাইল্যান্ড যান তিনি। কিন্তু ছুটি শেষে ২ নভেম্বর কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি আর যোগ দেননি। একাধিকবার নোটিশ ও যোগাযোগ করা হলেও কোনো জবাব দেননি।

তদন্তে অভিযোগ দুটি প্রমাণিত হওয়ায় তাকে ২ নভেম্বর ২০২৪ থেকে কার্যকরভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় মামলাগুলোতে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, কমিশনও এই ছয় কর্মকর্তাকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দেয়। পরে রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ১৭ সেপ্টেম্বর পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

The post অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯৭
চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় ১৮ হাজার ৩১২ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা ও ১০৭ লিটার ৪৫০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় চট্টগ্রাম রেঞ্জে মোট ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ১০৭ জন মাদকসেবী। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৩৭ জন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত মামলায় ৭৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৫ জন, পরোয়ানামূলে ৯২ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১১ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ১৮ হাজার ৩১২ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা এবং ১০৭ লিটার ৪৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

The post চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯৭ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নৌকা বাইচ দেখতে বেতনা নদীর দুকূল জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়
সাতক্ষীরা: শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে সোমবার (২১ সেপ্টেম্বর) নতুন রূপ পেয়েছে বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল উৎসবের চঞ্চল হাওয়া। জলতরঙ্গে বৈঠার ঝংকার আর কূলঘেঁষা মানুষের উল্লাসে বেতনার দুই পাড় জনারণ্যে পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে বুকে ধারণ করে সোমবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।

৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল হাজীখালী গেট থেকে; আর রোমাঞ্চকর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে এসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৬টি সেরা দূরন্ত দল এই বাইচে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল দেশের অন্যতম সেরা আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার ২টি, বামন ডাঙা, তেঁতুল ডাঙা ও টেংরাখালি দল।

প্রতিযোগিতায় পয়েন্টে ২টি দল প্রথম ও ২টি দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা।

গ্রাম বাংলার এই প্রাণের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহছান (রুবেল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মমতাজুর রহমান চন্দন, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ, মাসুদ খান অর্ঘ্য, তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, ব্রহ্মরাজপুর বিএনপির সভাপতি এমএ হাসান, সাবেক সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নৌকা বাইচের ধারাভাষ্য প্রদান করেন মো. আশরাফ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন শেখ দিদারুল ইসলাম খোকা, আব্দুল্লাহ সানা সাইফুল্লাহ ও শহিদুল।

শরতের এই মনোরম বিকেলে ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সংস্কৃতিপ্রেমী সুধীজনকে বেতনা নদীর তীরে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ঐতিহ্যের এ উৎসব উপভোগ করার আহ্বান জানানো হয়েছিল।

The post নৌকা বাইচ দেখতে বেতনা নদীর দুকূল জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাতের আঁধারে ব্রিজে রডের বদলে ‘বাঁশঢালাই’
টাঙ্গাইল: জেলার বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শন করে সত্যতা পেয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, বাসাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজখাড়া মরাগাঙ্গীতে ব্রিজটির নির্মাণকাজ শুরুর পর থেকেই দিনের কাজ রাতের আঁধারে করা হচ্ছিল। এতে সন্দেহ হলে তারা গোপনে নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন। রাতে এক পর্যায়ে ব্রিজের কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বাসাইল উপজেলাধীন বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ০৬ মিটার দৈর্ঘে্যর গার্ডার ব্রিজ পুনর্নির্মাণের কাজ পায় মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদার প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে এই ব্রিজটির কাজ শুরু হয় ২০২২ সালে সেপ্টেম্বর মাসে। আর শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে। কিন্তু পরে এই ব্রিজের কাজের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে ব্রিজটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর বলেন, ‘আমাদের এই মাইজখাড়ার ভেতরে যে ব্রিজটি হচ্ছে, সেখানে বাঁশ দিয়ে ঢালাই করা হচ্ছে। সরকার যে টাকা দিল, এই টাকাগুলো তাহলে গেল কই? আর এই ঠিকাদারের সঙ্গে আরও হয়তো স্থানীয় মানুষ জড়িত আছে। নয়তো ঠিকাদার তো এই জায়গায় এসে এভাবে সাহস পাবে না বাঁশ দিয়ে ঢালাই করার। এর সুষ্ঠু তদন্ত করা হোক।’

স্থানীয় বাসিন্দা আজিজ মিয়া বলেন, ব্রিজটির কাজ করার কথা দিনে, তারা কাজ করছে রাতে। রাতে এলাকার ছেলেরা দেখে ব্রিজে বাঁশ দিয়ে ঢালাই দিতাছে। কিছু বালি-সিমেন্ট ও বাঁশ দিয়ে শুধু ঢালাই দিতাছে।’

ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম বলেন, ‘এই গ্যাপগুলোর ভেতরে খোলা। ভেতর থেকে শাটার বের করার সুযোগ নাই। বড়গুলোর ভেতরে শাটার দিয়ে কাজ করেছি। আর ওইগুলো এই গ্যাপ দিয়ে বের করেছি। আর এইটা বাঁশ দিয়ে স্লাব বানিয়ে ওপরে সিমেন্টের একটা বস্তা দিয়ে খাঁচা দিয়ে আমরা ঢালাই করেছি।’

বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ব্রিজের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পেয়েছি। তবে এ কাজের দায়ভার উপজেলা প্রকৌশল দফতর নেবে না। এটি জেলা প্রকৌশল দফতরের কাজ। বিষয়টি জেলা প্রকৌশলীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি অবগত হয়ে সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করি। সেখানে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

The post রাতের আঁধারে ব্রিজে রডের বদলে ‘বাঁশঢালাই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘বিতর্কচর্চা সংসদে পরমতসহিষ্ণুতা তৈরিতে ভূমিকা রাখতে পারে’
ঢাবি: বিতর্কচর্চা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদে পরমতসহিষ্ণুতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের মধ্যে আলাদা প্রতিভা রয়েছে। আর যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন, তারা ‘ট্যালেন্টস অব দ্য ট্যালেন্টস’। আগামী দিনে বিতার্কিকরাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, যুক্তি ও তথ্যনির্ভর বক্তব্য মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। একজন কোনো তথ্য-প্রমাণ ছাড়া বক্তব্য দিলে তার তুলনায় পরিসংখ্যান, ইতিহাস ও প্রমাণের ভিত্তিতে যুক্তি উপস্থাপনকারী ব্যক্তির বক্তব্য বেশি গুরুত্ব পায়। তাই ভবিষ্যতে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিতর্কে একটি পক্ষের যুক্তি অন্য পক্ষ খণ্ডণ করে পালটা যুক্তি দেয়। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরমতসহিষ্ণুতার চর্চা তৈরি হয়। সংসদের বাইরের বিতর্ক প্রতিযোগিতা থেকে এই অভিজ্ঞতা জাতীয় সংসদের কার্যক্রমেও কাজে লাগানো যেতে পারে।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংসদ মূলত আইন প্রণয়নের জন্য। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে সংসদে আইন প্রণয়নের চেয়ে অন্যান্য আলোচনায় বেশি সময় ব্যয় হয়েছে। সপ্তম সংসদে আইন প্রণয়নে ৯ দশমিক ৫৬ শতাংশ, অষ্টম সংসদে ৯ দশমিক ৪ শতাংশ, নবম সংসদে ৭ দশমিক ৬৭ শতাংশ, দশম সংসদে ১০ দশমিক ৮৭ শতাংশ এবং একাদশ সংসদে ১৭ শতাংশ সময় ব্যয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দ্বাদশ সংসদে এ হার ছিল ৭ শতাংশ এবং বর্তমান ত্রয়োদশ সংসদে এখন পর্যন্ত ১২ শতাংশ সময় আইন প্রণয়নে ব্যয় হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ যদি কেবল আইন ‘পাস’ করার জায়গায় পরিণত হয় এবং প্রস্তাবিত আইন নিয়ে পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ না হয়, তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের যে দায়বদ্ধতা রয়েছে, তা যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। সংসদ সদস্যদের কার্যকরভাবে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রয়োজন।

দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। শুধু ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে সংসদকে দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের তরুণ ও শিক্ষার্থীরা মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিল। তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আন্দোলনে যুক্ত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, তা প্রত্যাশিত ছিল না।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। দল, মত ও পথের পার্থক্য ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের জাতীয় সংসদের অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানান। ভবিষ্যতে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় যুক্ত থাকার আগ্রহও প্রকাশ করেন তিনি।

The post ‘বিতর্কচর্চা সংসদে পরমতসহিষ্ণুতা তৈরিতে ভূমিকা রাখতে পারে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাটলাই নদীতে চাঁদাবাজি, ছাত্রদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তালহা আহমেদ অভি (২৫)-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তালহা আহমেদ অভিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন। তিনি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করার অভিযোগ ওঠার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। পরে বিষয়টি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

The post পাটলাই নদীতে চাঁদাবাজি, ছাত্রদল নেতা বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খিলগাঁও থানার ওসি শফিকুলকে প্রত্যাহার
ঢাকা: এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘শোন অ্যারেস্ট’ বাণিজ্যে অপরাধীদের অনৈতিক সুবিধা দেওয়া এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের মতো গুরুতর অভিযোগ ওঠে।

এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসি-সহ সংশ্লিষ্ট থানা পুলিশদের বিরুদ্ধে মানববন্ধনও করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ।

The post খিলগাঁও থানার ওসি শফিকুলকে প্রত্যাহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
এশিয়ান গেমসে মাঠে নামার আগমুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। চোটের কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে তাকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় সাইফউদ্দিন ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। দেশে ফিরে এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলন করার সময় সেই চোট বেড়েছে। পরে এমআরআই করার পর সাইফউদ্দিনের চোট বিষয়ে বিস্তারিত জানা গেছে।

তরুণ অলরাউন্ডারের চোটে ছিটকে পরার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। তার পরিবর্তে অপর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার আবেদন করেছে বিসিবি। এশিয়ান গেমস কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলেই সাইফউদ্দিনের বদলে দলে নেওয়া হবে নতুন আরেকজনকে।

The post এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না
রাবি: রেলওয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী) মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না। বরং তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশনে গত রাতের ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার নেতৃত্বে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘কেন জানি মনে হচ্ছে, রেলওয়ে ভার্সেস স্টুডেন্ট—এমন একটা প্রতিপক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজশাহীবাসী তথা জনগণের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সময় কারও প্রতিপক্ষ হতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসব, তাদের সঙ্গে আলোচনা করব। কোনো ধরনের গ্যাপ তৈরি হলে সেটা যেন ঘটনা ঘটার আগে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কোনো পুঞ্জীভূত ক্ষোভ যেন শেষ পর্যন্ত জনগণের সম্পদের ওপর না পড়ে।’

গত রাতের ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে জিএম বলেন, ‘প্রথম দিকে বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। পরে একজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে রাজশাহী রেলস্টেশনে রাষ্ট্রীয় সম্পদে যে ভাঙচুর হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘গত রাতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের শ্রমিকদের মধ্যেও কিছু অসন্তোষ ছিল। কর্মচারীদের বরখাস্তের ঘটনায় তদন্তের প্রয়োজনীয়তার কথা তারা জানিয়েছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং শ্রমিকরা কাজে যোগ দেন।’

তদন্ত কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহীর বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী আরও একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। রেলওয়ের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’

ভাঙচুরের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জিএম বলেন, ‘আজ আমি সরেজমিনে দেখার জন্য এসেছি, কী ধরনের ভাঙচুর হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।’

তিনি বলেন, ‘গতকাল ভাঙচুরের কারণে একটি ট্রেন যেতে পারেনি। ওই ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ট্রেনটিতে ছোট শিশুরাও ছিল। তাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।’

শিক্ষার্থীদের উদ্দেশে আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘আমাদের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, আমরা বসব, আলোচনা করব। আমার প্রতি যদি কারও ক্ষোভ থাকে, সেই ক্ষোভ আমার ওপর প্রকাশ করতে পারেন। কিন্তু যারা সাধারণ যাত্রী, যারা কোনো কিছু না জেনে গণপরিবহনে চড়তে আসেন, তারা যেন কোনোভাবে ভোগান্তির শিকার না হন। রাষ্ট্রীয় সম্পদেরও যেন কোনো ক্ষতি না হয়।’

চার কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল আমাদের শ্রমিক সংগঠনও অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের বক্তব্য ছিল, কোনো কর্মচারীকে তদন্ত ছাড়া বরখাস্ত করা ঠিক নয়। পরে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বোঝানো হয়েছে।’

তিনি বলেন, ‘যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিষয়ে তদন্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও রেকর্ডের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গতকালের ঘটনায় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

The post বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এমএফএস খাতের ফাঁদ: ই-মানি, ট্রাস্ট ফান্ড ও সাড়ে আঠারো টাকা
ধরা যাক এক বাস্তব দৃশ্যের কথা। মালয়েশিয়ার পেনাং বা কুয়ালালামপুরের কোনও কারখানা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দেশে পাঠালেন এক প্রবাসী তরুণ। লক্ষ্য বাড়িতে থাকা মায়ের হাতে বিশ হাজার টাকা পৌঁছানো। টাকাটা হুন্ডি এড়িয়ে একদম বৈধ প্রাতিষ্ঠানিক পথে এসেছে বলে দেশের সরকারও বেশ সন্তুষ্ট। প্রবাসী আয়কে উৎসাহিত করতে রাষ্ট্র নিজের পকেট থেকে আরও পাঁচশো টাকা উপহার হিসেবে জুড়ে দিল, যা রেমিট্যান্সের প্রণোদনা নামে পরিচিত। ২০১৯ সালে শতকরা ২ টাকা দিয়ে শুরু হওয়া এই সরকারি প্রণোদনা ২০২২ সালে এসে বেড়ে দাঁড়ায় আড়াই টাকায়।

কিন্তু গল্পের দ্বিতীয় অংশ শুরু হয় প্রবাসীর গ্রামে। প্রবাসীর বৃদ্ধা মা গেলেন স্থানীয় বাজারের একটি বিকাশের দোকানে টাকাটা তুলতে। এজেন্ট দোকানদার হিসাব কষে গুনে হাতে টাকা বুঝিয়ে দিলেন ঠিকই, কিন্তু সেই বিশ হাজার চারশো টাকা থেকে এক লহমায় কেটে রেখে দিলেন প্রায় ৩৮০ টাকা। কারণটা আর কিছুই নয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)- এর বহুল পরিচিত ক্যাশ-আউট চার্জ, যা হাজারে সাড়ে ১৮ টাকা বা ১.৮৫ শতাংশ। হিসাবটা দাঁড়াল খুব অদ্ভুত, সরকার দেশীয় অর্থনীতি বাঁচানোর নামে জনগণের করের টাকা থেকে দিল পাঁচশো টাকা, আর মাঝখান থেকে একটি বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান তাদের অ্যাপ বা এজেন্টের ভাড়া বাবদ কেটে নিল ৩৮০ টাকা!

রাষ্ট্রের দেয়া পুরস্কার আর বেসরকারি প্রতিষ্ঠানের তোলা ভাড়া একই মায়ের হাতে এসে প্রায় কাটাকুটি হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, প্রবাসীর মা বিষয়টি টেরও পেলেন না। শুধু তিনি নন, দেশের কোটি কোটি সাধারণ গ্রাহকের কেউই এটা নিয়ে আর প্রশ্ন তোলেন না। কারণ বছরের পর বছর ধরে চলতে চলতে এই চার্জটা আমাদের সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে, মনে হয় এটি যেন প্রকৃতির স্বাভাবিক নিয়ম, ঠিক যেমন আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়।

অথচ এই চুপচাপ মেনে নেয়া খরচের পেছনের মূল অংকটা কিন্তু মোটেই ছোট নয়। কেবল প্রবাসীদের এই আড়াই শতাংশ প্রণোদনা যোগাতে প্রতি বছর রাষ্ট্রকে নিজের বাজেট থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়, যার পুরোটাই সাধারণ মানুষের রক্তঘামে দেয়া করের টাকা। অন্যদিকে প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, যা বছরে ৩২ বিলিয়ন ডলারের অঙ্ক ছাড়িয়ে গেছে। অর্থাৎ, রাষ্ট্র পাইপের গোড়ায় কোটি কোটি টাকার সরকারি ভর্তুকি ঢালছে প্রাতিষ্ঠানিক পেমেন্টকে জনপ্রিয় করতে, আর পাইপের একদম শেষ মাথায় দাঁড়িয়ে সাধারণ মানুষের হাত থেকে চড়া হারে ভাড়া বা টোল আদায় করে নিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো।

হাত বদলের খরচ ও রেট কার্ডের অংকের হিসাব

বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতটি গত এক দশকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির কথা বলে এই খাত সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে গেলেও, প্রতিবার টাকা হাতবদল বা পকেটবদলের ক্ষেত্রে প্রতিটি সেবাদাতা প্রতিষ্ঠানেরই রয়েছে বেশ শক্ত রেট কার্ড ও ফি-এর হিসাব।

দেশের সবচেয়ে বড় সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কথাই ধরা যাক। অ্যাপ ব্যবহার করে ক্যাশ-আউট করুন কিংবা বাটন ফোনের ইউএসএসডি কোড দিয়ে টাকা তুলুন, সব মাধ্যমেই হাজারে চার্জ ধরা হয় ১৮ টাকা ৫০ পয়সা, যা মোট টাকার ১.৮৫ শতাংশ। প্রতিষ্ঠানটি মাঝখানে প্রিয় এজেন্ট নামে একটি নিয়ম চালু করেছে, যেখানে একটি নির্দিষ্ট দোকান থেকে টাকা তুললে খরচ কিছুটা কমে হাজারে ১৩ টাকা ৯৫ পয়সায় নামে। তবে একই সঙ্গে সেন্ড মানি বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা পার হলেই ৫ থেকে ১০ টাকা অতিরিক্ত ফি গুণতে হয়।

দ্বিতীয় বৃহত্তম সেবা ‘নগদ’-এর অ্যাপের মাধ্যমে ক্যাশ-আউট ফি ১২ টাকা ৫০ পয়সা হলেও, তার ওপর ১৫ শতাংশ সরকারি ভ্যাট যুক্ত হয়ে গ্রাহকের চূড়ান্ত খরচ দাঁড়ায় ১৪ টাকা ৯৪ পয়সায়। আর বাটন ফোনে লেনদেনের ক্ষেত্রে কোনও ছাড় নেই, সেখানে সরাসরি ১৪ টাকা ৯৪ পয়সাই কাটা হয়।

ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’-এর ক্ষেত্রে যদি কোনও গ্রাহক তাদের নিজস্ব এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন, তবে খরচ পড়ে হাজারে ৯ টাকা। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ যখন ক্যাশ-আউট করতে এজেন্টের দোকানে যান, তখন তাদেরকেও সেই হাজারে ১৮ টাকাই দিতে হয়। অন্যদিকে ‘উপায়’ অ্যাপ ও বাটন ফোন উভয় মাধ্যমেই ক্যাশ-আউট চার্জ রেখেছে হাজারে ১৪ টাকা বা ১.৪ শতাংশ।

এই খরচগুলো আলাদাভাবে শুনলে হয়তো খুব বেশি মনে হয় না, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে মেলালে এর আসল তীব্রতা বোঝা যায়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন বিভিন্ন দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার খরচ পাশাপাশি রেখে মেপেছে, তখন দেখা গেছে পঁচিশ হাজার টাকা সমপরিমাণ অর্থ ক্যাশ আউট করতে বাংলাদেশে একজন গ্রাহকের খরচ হয় ৩৭২ থেকে ৪৬২ টাকা। অথচ রাজনৈতিক সংকটে থাকা মিয়ানমারে ২৩১ টাকা, আর পাশের দেশ ভারতে এই ক্যাশ-আউট চার্জ বলতে গেলে সম্পূর্ণ শূন্য।

ব্যাংক আমানত নাকি জমানো ই-মানি

আমরা যখন সাধারণ ব্যাংকে টাকা জমা রাখি, তখন আইনিভাবে আমরা হই সেই ব্যাংকের ‘আমানতকারী’। ব্যাংক আমাদের জমা টাকার নিরাপত্তা দিতে বাধ্য থাকে এবং বছর শেষে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দিতে আইনিভাবে বাধ্য থাকে। কিন্তু মোবাইল ওয়ালেটের দুনিয়ায় আমরা কি সত্যিই আমানতকারী?

বাংলাদেশ ব্যাংক ২০১১ সালে যখন মোবাইল ব্যাংকিং বা এমএফএস-এর নীতিমালা তৈরি করে, সেখানে দুটি মূল শর্ত জুড়ে দেয়া হয়েছিল। প্রথমত, কোনও মোবাইল ওয়ালেট কোম্পানি একা চলতে পারবে না; তার অন্তত ৫১ শতাংশ মালিকানা থাকতে হবে কোনও না কোনও তদারকি করা ব্যাংকের হাতে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো, একটি ব্যাংকের ছাতার নিচে থাকলেও ওয়ালেটে রাখা আপনার টাকা কিন্তু ব্যাংকের প্রথাগত আমানত নয়। অ্যাপের ব্যালেন্সে আপনি যে অংকটি দেখছেন, সেটি কেবল একটি কোম্পানির খাতায় ডিজিটাল জমা হিসেবে লিপিবদ্ধ আছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিভাষায় এই জমার নাম ‘ই-মানি’।

দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক তাদের ওয়ালেটে যে ছোট ছোট অংকের টাকা জমিয়ে রাখেন, তার সমষ্টি দাঁড়ায় শত শত কোটি টাকায়। এই পুরো বিশাল অঙ্কের টাকাটি আলাদাভাবে রাখা থাকে না, এটি একটি সুবিশাল বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্টে একত্রিত করে রাখা হয়, যাকে কেন্দ্রীয় ব্যাংকের ভাষায় বলা হয় ‘ট্রাস্ট ফান্ড’ বা ট্রাস্ট অ্যাকাউন্ট।

নিয়ম অনুযায়ী এই পুকুরসম ট্রাস্ট ফান্ডের জিম্মাদার থাকে এমএফএস প্রতিষ্ঠানটি নিজেই। এখন প্রশ্ন হলো, ব্যাংকে পড়ে থাকা এই বিশাল কোটি কোটি টাকা থেকে ব্যাংক যে বিপুল পরিমাণ সুদ বা বাণিজ্যিক মুনাফা তৈরি করে, তা কোথায় যায়? সেই লভ্যাংশ ভাগাভাগি করে নেয় এমএফএস প্রতিষ্ঠান এবং ওই নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক। আর যে কোটি কোটি সাধারণ গ্রাহকের টাকায় এই সুদ তৈরি হলো, তারা পান ঠিক শূন্য পয়সা।

এই বিশাল ট্রাস্ট ফান্ডের জিম্মাদারির আইনি ফাঁদ ও প্রশাসনিক ঝুঁকিও কিন্তু কম নয়। অতি সম্প্রতি আমরা নগদের উদাহরণে দেখেছি, কীভাবে তাদের সাবেক কারিগরি অংশীদার প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা রাখা ই-মানির বিপরীতে শত শত কোটি টাকা জামানত বা কোল্যাটেরাল দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্যিক ঋণ তুলে নিয়েছিল। এটি কেবল একটি বাণিজ্যিক অনিয়ম নয়, বরং আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কাঠামোর এক গভীর দুর্বলতা ফুটিয়ে তোলে।

লেনদেনের জোড়াতালি ও নগদ টাকার চাহিদা

একটি তথ্য আমরা প্রায়ই সরকারের বিভিন্ন বিজ্ঞাপনে বা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনে দেখতে পাই, বাংলাদেশে প্রতিদিন যত প্রাতিষ্ঠানিক লেনদেন হয়, তার প্রায় ৮৩ শতাংশই ঘটে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। প্রথম দর্শনে এটি শুনলে যে কারও মনে হতে পারে, বাংলাদেশ বোধহয় পুরোপুরি একটি ‘ক্যাশলেস’ বা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত হয়ে গেছে।

কিন্তু এই পরিসংখ্যানের গভীরে প্রবেশ করলে এক অদ্ভুত বৈপরীত্য ধরা পড়ে। যাকে আমরা বলি সংখ্যার জয়, কিন্তু আসল মূল্যের বা অংকের পরাজয়। প্রতিদিন যত কোটি কোটি লেনদেন হচ্ছে, সেগুলোর যদি আর্থিক মূল্যমান হিসাব করা হয়, তবে দেখা যাবে দেশের মোট অর্থনৈতিক লেনদেনের মাত্র ৭ থেকে ৮ শতাংশ টাকা আসে এমএফএস ওয়ালেটগুলো থেকে!

কারণটা বুঝতে কোনও বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশের ওয়ালেটগুলোতে মূলত ঘোরে সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় ছোট ছোট টাকা, গ্রামের মাকে পাঠানো ১,০০০ টাকা, ৫০০ টাকার ই-কমার্স কেনাকাটা, ঘরের বিদ্যুৎ বা গ্যাসের সামান্য বিল দেয়া। আর অর্থনীতির বড় বড় অর্থনৈতিক চাকা, যেমন জমি-জমা কেনাবেচা, বড় বাণিজ্যিক এলসি খোলা, কর্পোরেট পেমেন্ট বা পাইকারি বাজারের কেনাকাটা তার শতভাগই ঘটে প্রথাগত ব্যাংকিং চ্যানেল বা সরাসরি কাগজের টাকায়।

বাস্তবতা হলো, আজ ২০২৬ সালেও দেশের মোট খুচরা অর্থনৈতিক লেনদেনের প্রায় ৬৫ শতাংশ সরাসরি কাঁচা বা কাগজের নোটে সম্পন্ন হয়। এমনকি আমাদের দেশে জমে ওঠা ই-কমার্স এবং ডিজিটাল কেনাকাটার ক্ষেত্রেও প্রায় ৮০ শতাংশ গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর টাকা বা ‘ক্যাশ-অন-ডেলিভারি’ পদ্ধতি বেছে নেন। দক্ষিণ এশিয়ার সামগ্রিক চিত্রে নজর দিলে দেখা যায়, দোকানে বা বাজারে দাঁড়িয়ে ডিজিটাল মাধ্যমে কেনাকাটার মূল্য মেটান প্রতি ১০০ জনে মাত্র ১৫ জন।

কেন এমন হচ্ছে? কারণ একটা দুষ্টচক্রে আটকে আছে পুরো সমাজ। পাড়া-মহল্লার দোকানগুলোতে ডিজিটাল পেমেন্ট নেয়ার ব্যবস্থা নেই বলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে ওয়ালেট থেকে টাকা ক্যাশ-আউট বা নগদ করতে হয়। আর গ্রাহকরা পকেটে কাঁচা টাকা নিয়ে ঘুরছেন বলে সাধারণ দোকানদারদেরও ডিজিটাল হওয়ার বা কিউআর কোড ঝুলানোর কোনও তাড়না থাকে না।

এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে দেয়াল কেন?

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দেশে এক অদ্ভুত নিয়ম চালু ছিল, একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই নগদ বা রকেটে সরাসরি টাকা পাঠানো যেত না। আপনি যদি এক ওয়ালেটের টাকা অন্য ওয়ালেটে নিতে চাইতেন, তবে একমাত্র উপায় ছিল এজেন্টের দোকানে গিয়ে প্রথমে ক্যাশ-আউট করে কাঁচা টাকা হাতে নেয়া, তারপর সেই টাকা অন্য ওয়ালেটে ক্যাশ-ইন করা। অর্থাৎ, একই গ্রাহককে মাঝখান থেকে দুইবার সার্ভিস চার্জ বা মাশুল দিতে হতো। এই দেয়াল বা কৃত্রিম বাধাগুলো টিকিয়ে রাখার পেছনে ওয়ালেট প্রতিষ্ঠানগুলোর বড় বাণিজ্যিক স্বার্থ ছিল। কারণ দেয়াল ভাঙলে তো ক্যাশ-আউট চার্জের বিশাল আয়ের পথ বন্ধ হয়ে যায়!

২০২০ সালে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো একটি জাতীয় ইন্টারওপারেবল পেমেন্ট সুইচ বা সুইচিং প্ল্যাটফর্ম চালু করে এই দেয়াল ভাঙার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাজার নিয়ন্ত্রণকারী অদৃশ্য প্রাতিষ্ঠানিক প্রভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই সরকারি সেবা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ দুই বছর পর, ২০২২ সালের নভেম্বরে প্রায় ৬৫ কোটি টাকা সরকারি ব্যয়ে চালুর ঘোষণা দেয়া হয় ‘বিনিময়’ নামক নতুন ইন্টারওপারেবিলিটি প্ল্যাটফর্ম। কিন্তু সঠিক পরিকল্পনা, রাজনৈতিক প্রভাব ও দুর্বল প্রযুক্তিগত ডিজাইনের কারণে এটি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ না হয়ে উল্টো বোঝা হয়ে দাঁড়ায়।

বিনামূল্যে আন্তঃলেনদেনের সুবিধা দেয়ার বদলে প্রতিটি ট্রানজেকশনে গ্রাহকের ওপর নতুন করে সার্ভিস ফি চাপিয়ে দেয়া হলো। দেশের সিংহভাগ বাটন ফোন ব্যবহারকারী মানুষ এটি ব্যবহারই করতে পারলেন না। আরও অবাক করার বিষয় হলো, রাষ্ট্রীয় গুরুত্বসম্পন্ন এই প্রযুক্তির পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হয়েছিল সম্পূর্ণ অনভিজ্ঞ একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের হাতে। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নিজেই স্বীকার করতে বাধ্য হয় যে, চুক্তিটি তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়েছিল।

২০২৪ সালের পর সেই ব্যর্থ ‘বিনিময়’ প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক নতুন ঘোষণা দিয়ে বলেছে, ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও নিখরচায় জাতীয় সুইচিং ব্যবস্থা চালুর চেষ্টা করা হবে। আজ ২০২৬ সালের আগস্টে দাঁড়িয়ে যদি আমরা মাঠের বাস্তবতা পর্যালোচনা করি, তবে দেখব চিত্রটা বিন্দুমাত্র বদলায়নি। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠানোর সরাসরি ও সস্তা কোনও উপায় আজও সাধারণ গ্রাহকের হাতে নেই।

ভারত কীভাবে পারল, আমরা কেন পারলাম না?

আমাদের দেশের বিকাশ বা অন্যান্য এমএফএস মডেলটি ২০০৭ সালে আফ্রিকার দেশ কেনিয়ায় সফল হওয়া ‘এম-পেসা’ মডেলকে হুবহু অনুকরণ করে বানানো। নাইরোবির প্রযুক্তি ও ব্যবসায়িক চিন্তাকে সরাসরি এনে বসানো হয়েছিল ঢাকায়। কিন্তু আফ্রিকান মডেলটি ছিল মূলত টেলকো ও এজেন্টের ওপর নির্ভর করে ক্যাশ-আউট চার্জ তুলে মুনাফা করার এক কর্পোরেট রূপ। অথচ আমাদের একেবারে পাশের দেশ ভারত এই ক্ষেত্রে হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন এবং বৈপ্লবিক এক পথে। তারা তিনটি ধাপে নিজেদের পুরো দেশের পেমেন্ট ইকোসিস্টেমকে পুনর্গঠন করে-

প্রথম ধাপ (২০১৪): ভারত সরকার ‘জন ধন যোজনা’ নামক সুবিশাল জাতীয় অভিযানের মাধ্যমে দেশের ৫৩ কোটিরও বেশি মানুষের শূন্য-ব্যালেন্সে মূলধারার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়। এগুলো কোনও প্রাইভেট প্রতিষ্ঠানের ওয়ালেট ছিল না, ছিল সরাসরি রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকের আসল হিসাব।

দ্বিতীয় ধাপ (২০১৬): চালু করা হয় ‘ইউপিআই’ বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। কোনও প্রাইভেট প্রতিষ্ঠান এর মালিক নয়; এটি ভারতের সকল ব্যাংকের অলাভজনক জোট এনপিসিআই-এর তৈরি এক সরকারি ডিজিটাল রাজপথ। এই রাজপথ দিয়ে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যেকোনও ব্যাংকের অ্যাকাউন্টে মুহূর্তে টাকা চলে যায়।

তৃতীয় ধাপ (২০১৯): ভারত সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ব্যাংক-টু-ব্যাংক এই সমস্ত লেনদেনে ‘জিরো-এমডিআর’ বা শূন্য শতাংশ মার্চেন্ট ফি ঘোষণা করে। অর্থাৎ, একজন গ্রাহক ১ টাকা পাঠাক বা ১ লাখ টাকা পাঠাক তার কোনও ফি লাগবে না। এমনকি যে দোকানদার টাকাটি গ্রহণ করছেন, তাকেও এক পয়সা সার্ভিস চার্জ দিতে হবে না।

ফলাফল? আজ ভারতে ছোট চা-দোকানি, ডাব বিক্রেতা, সবজিওয়ালা থেকে শুরু করে রাস্তার অটোরিকশায় ঝুলছে কিউআর কোড। গত এক বছরে এই সম্পূর্ণ নিখরচায় তৈরি সরকারি অবকাঠামো দিয়ে পৌনে তিন ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ লেনদেন সম্পন্ন হয়েছে। ভারতে ক্যাশ-আউট বা নগদ টাকা তোলার মানে হলো যেকোনও ব্যাংকের এটিএম থেকে বা অ্যাকাউন্টের মাধ্যমে নিজের টাকা বিনামূল্যে তুলে নেয়া। আর আমাদের দেশে ক্যাশ-আউট করা মানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মানিব্যাগ থেকে চড়া মাশুল গুনে নিজের রক্তঘামের টাকা বের করা।

দোকানের কিউআর কোড আর বাড়তি ফি-এর হিসেব

কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংক বেশ ঢাকঢোল পিটিয়ে ‘বাংলা কিউআর’ চালুর উদ্যোগ নিয়েছিল। নীতিগত উদ্দেশ্যটি ছিল বেশ চমৎকার, দোকানে একাধিক প্রতিষ্ঠানের চার-পাঁচটি আলাদা আলাদা কিউআর কোডের স্টিকার না ঝুলিয়ে একটিমাত্র সর্বজনীন স্টিকার থাকবে, যা দিয়ে যেকোনও ব্যাংক বা ওয়ালেটের অ্যাপ থেকে স্ক্যান করে কেনাকাটার বিল মেটানো যাবে। কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় এই ‘বাংলা কিউআর’ উদ্যোগটি কেন মাঠপর্যায়ে গিয়ে মুখ থুবড়ে পড়ল?

এর পেছনে মূল বাধা হলো ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর সীমাহীন বাণিজ্যিক লোভ। ভারতে যেখানে একজন সাধারণ প্রান্তিক বিক্রেতার ক্ষেত্রে পেমেন্ট গ্রহণ করতে ১ পয়সাও কেটে নেয়া হয় না, সেখানে বাংলাদেশে এমএফএস এবং ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ১ থেকে ২ শতাংশ পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা ট্রানজেকশন ফি কেটে নিতে চায়।

এখন সহজ বুদ্ধিতে চিন্তা করুন, যে সাধারণ রাস্তার দোকানদার বা ন্যানো-মার্চেন্ট সারাদিন কষ্ট করে পণ্য বিক্রি করে ৩ থেকে ৫ শতাংশ লাভে চলেন, তিনি কেন কেবল ডিজিটাল পেমেন্ট নেয়ার অপরাধে নিজের কষ্টার্জিত লাভের ১ থেকে ২ শতাংশ ব্যাংকের পকেটে তুলে দেবেন? ফলে ২০২৬ সালের এই আগস্টে এসেও আমরা দেখতে পাই, ‘বাংলা কিউআর’ ফুটপাতের দোকান তো দূর, সাধারণ মহল্লার দোকানেও পৌঁছুতে পারেনি। এটি কেবল বড় শহরের নামীদামী চেইন শপ, সুপারমার্কেট বা বড় ব্র্যান্ডের শোরুমের কাঁচের দরজায় ঝুলানো একটি শো-পিস স্টিকার হয়েই আটকে আছে।

কোন পথে বের হবে বাংলাদেশ?

উৎপাদনশীলতা বা উদ্ভাবনী মেধা ছাড়াই শুধু সাধারণ মানুষের বাধ্যবাধকতাকে জিম্মি করে নিয়ম বানিয়ে টাকা তুলে নেয়ার অর্থনীতিকে গবেষকরা বলেন ‘খাজনা-পুঁজিবাদ’। আমাদের দেশে এমএফএস প্রতিষ্ঠানগুলোর বার্ষিক রাজস্ব আয় হাজার হাজার কোটি টাকা, আর নিট মুনাফাও শত শত কোটি টাকা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই বিশাল মুনাফার সিংহভাগই লভ্যাংশ হিসেবে চলে যায় ওয়ালেটগুলোর পেছনে থাকা বিদেশি বিনিয়োগকারী ও বহুজাতিক তহবিলের পকেটে। আর মূল লেনদেনের সমস্ত ধকল ও সাড়ে আঠারো টাকার মাশুল বহন করতে হয় আমাদের দেশের খেটে খাওয়া কোটি কোটি মানুষকে। আজকের এই শোষণমূলক বাস্তবতার ফাঁদ থেকে বেরিয়ে এসে একটি সত্যিকারের ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রকে অবিলম্বে তিনটি সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপে হাঁটতে হবে-

১. ফ্রি ডিজিটাল রাজপথ তৈরি: ২০২৭ সালের জুলাই মাসের যে সময়সীমা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কোনও রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক আপস করা যাবে না। একটি স্বাধীন ও সর্বজনীন জাতীয় পেমেন্ট সুইচের অধীনে ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে টাকা পারাপার সম্পূর্ণ ফি-মুক্ত বা ফ্রিতে নিশ্চিত করতে হবে।

২. ক্ষুদ্র বিক্রেতাদের জন্য জিরো-এমডিআর: প্রান্তিক বা ন্যানো-মার্চেন্টদের জন্য ‘বাংলা কিউআর’-এ লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট চার্জ শতভাগ শূন্য ঘোষণা করতে হবে, যেন একজন চা-দোকানি বা ফেরিওয়ালা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ক্যাশ টাকার বদলে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে উৎসাহী হন।

৩. ট্রাস্ট ফান্ডের সুদের সঠিক ব্যবহার: মোবাইল ওয়ালেটের পেটে জমা থাকা কোটি কোটি টাকার ট্রাস্ট ফান্ড থেকে অর্জিত সুদের সিংহভাগ অর্থ প্রতিষ্ঠানগুলোর পকেটে যেতে দেয়া যাবে না। সেই সুদের টাকাকে বিশেষ তহবিল বানিয়ে গ্রাহকদের ক্যাশ-আউট চার্জ কমানোর কাজে ব্যবহার করতে বাধ্য করতে হবে।

আমাদের প্রবাসীর পাঠানো সেই বিশ হাজার টাকা দিয়ে নিবন্ধ শুরু হয়েছিল। টাকাটা মালয়েশিয়ার ব্যাংকিং চ্যানেল থেকে এসেছে ডিজিটাল হয়ে, দেশের কেন্দ্রীয় ব্যাংক পার হয়েছে ডিজিটাল হয়ে, এমনকি প্রবাসীর মোবাইল ওয়ালেটে ঢুকেছে ডিজিটাল হয়ে। কিন্তু একদম শেষ ধাপে এসে, যেখানে গ্রামের মায়ের হাতের স্পর্শ পাওয়ার কথা, ঠিক সেখানে এসে পুরো পেমেন্ট ব্যবস্থা আবার থমকে গিয়ে রূপান্তরিত হলো কাঁচা কাগজের নোটে। আর সেই কাগজ তৈরির মাশুল হিসেবে হাওয়া হয়ে গেল ৩৮০ টাকা।

সমস্যা বিকাশ, নগদ বা অন্য কোনও নির্দিষ্ট সেবা থাকা নিয়ে নয়; প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে এটা সত্যি। আসল মূল সমস্যা হলো দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক তৈরি কোনও বিকল্প ফ্রি সরকারি রাস্তা বা পাবলিক গুড না থাকা। রাষ্ট্র যদি ভারতের মতো দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে সর্বজনীন ডিজিটাল পেমেন্টের অবকাঠামো তৈরি না করে, তবে সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তির স্বপ্ন কেবল খাতায়-কলমেই রয়ে যাবে; আর প্রবাসীর পাঠানো রক্তঘামের টাকা থেকে এই নিরব প্রাইভেট টোল আদায়ের উৎসব চলতেই থাকবে।

লেখক: প্রতিষ্ঠাতা কিনলে ডটকম, প্রতিষ্ঠাতা সদস্য ই-ক্যাব

The post এমএফএস খাতের ফাঁদ: ই-মানি, ট্রাস্ট ফান্ড ও সাড়ে আঠারো টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত সাখাওয়াত হোসেন রায়হান (৩২) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. সাইমুনকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মোঃ সাখাওয়াত হোসেন রায়হান ও মো. সাইমুনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গ্রেফতার সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রায়হান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেফতার মো. সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, আমরা তো গতকাল রাতে রাতে এবং ভোরে তাদেরকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে বলতে পারবো যে আরও কোনো ঘটনায় তারা সংশ্লিষ্ট আছে কিনা। এদের সাথে আরও যারা জড়িত আছে, তারা যে সবাই একই কাজ করে তা না কিন্তু। কেউ অর্থায়ন করে, কেউ কোঅর্ডিনেট করে, কেউ ককটেল নিক্ষেপ করে, কেউ ভিডিও ধারণ করে। তো এই বিষয়গুলো আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে আমরা বলতে পারবো যে যাদেরকে আমরা গ্রেফতার করেছি বা যাদের তথ্য আমরা পেয়েছি তারা আরও কী কী ঘটনায় জড়িত আছে।

অপরাধীরা বারবার সুযোগটা কেন পাচ্ছে? এই ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা নাকি অন্য কিছু আছে? প্রশ্নে তিনি বলেন, যখন কোনো সন্ত্রাসী গ্রুপ বা সন্ত্রাসীরা একটা ঘটনা ঘটায়, তারা কিন্তু সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে। আমাদের পুলিশের যে কর্মকাণ্ডের পরিধি নিয়মিতভাবেই আমরা অসংখ্য অ্যাক্টিভিটিজে আমরা জড়িত আছি। নিয়মিত জনসভা হচ্ছে, মিছিল-মিটিং হচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে। পাশাপাশি হচ্ছে যেসকল সংগঠন নিষিদ্ধ অথবা যেসকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে। তো সংগত কারণেই এদেরও তো সমর্থক অনেক সংখ্যা রয়েছে, আবার এদের মধ্যে অনেকে ভাড়া দ্বারা পরিচালিত। তো নিয়মিতভাবেই কিন্তু আসামিদের গ্রেফতার করা হচ্ছে। যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, তাদের কিন্তু গ্রেফতার করা হচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে, একই সাথে ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। অতএব, এটা বলার সুযোগ নাই যে আমরা ব্যবস্থা নিচ্ছি না বা আমাদের কোনো দুর্বলতা আছে।

তিনি আরও বলেন, পুলিশ না থাকলে কী হয়, সেটা এরইমধ্যে আপনারা দেখেছেন। অতএব, পুলিশের যা কর্মকাণ্ড, পুলিশ তার আইন এবং বিধি মোতাবেক সে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে। এই কর্মকাণ্ড পরিচালনার কারণে লোকজন স্বাচ্ছন্দে তারা চলাফেরা করতে পারছে।

নাশকতাকারীদের পেছনে অর্থায়নের কোনো ক্লু পেয়েছেন কিনা এবং গোয়েন্দা তথ্যে আপনাদের কোনো ঘাটতি আছে কিনা- এ বিষয়ে মতিঝিল বিভাগের উপকমিশনার বলেন, গোয়েন্দা তথ্য যেগুলো আছে, যেগুলো সরবরাহ করা হয়, আমরা নিয়মিত সেগুলা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যে কাজগুলো করছি, অধিকাংশ কাজগুলোই কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করছি। পাশাপাশি আমাদের নিয়মিত কার্যক্রমও আছে। আমি বলতে চাই না এখানে আমাদের কোনো গোয়েন্দা ব্যর্থতা আছে। গোয়েন্দা ব্যর্থতা থাকলে তো আরও অনেক ঘটনা ঘটতো।

The post কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা আসিফ গ্রেফতার
ঢাকা: রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

The post সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা আসিফ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩০৫ শিশু।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১৩০৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৪ শিশু এবং সন্দেহজনক হামে ১২২১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৬৩ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৬২ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে সজীব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব রাউতারা গ্রামের মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সজীব নৌকাযোগে বাঘাবাড়ির উদ্দেশে রওনা হন। পথে বড়াল নদীর রাউতারা এলাকায় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যান সজীব।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

পরে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে নদীর তলদেশ থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু সন্ধান না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।’

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত-শত মানুষ ভিড় করেন। সজীবের মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

The post সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মায়ের সেবায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি
পৃথিবীতে ‘মা’ শব্দের চেয়ে মধুর ও পবিত্র আর কিছুই নেই। নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ত্যাগ আর মমতার এক অনুপম প্রতিচ্ছবি তিনি। ইসলাম মায়ের মর্যাদাকে এতটাই সমুচ্চ করেছে যে, মহান আল্লাহ স্বীয় ইবাদতের আদেশের পরপরই মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। মায়ের খিদমত কেবল কোনো সামাজিক বা পারিবারিক দায়িত্ব নয়; বরং এটি ইহকালে শান্তি-সমৃদ্ধি এবং পরকালে চিরন্তন মুক্তির সবচেয়ে সুগম পথ।

পবিত্র কোরআনে মা-বাবার প্রতি সদাচরণের তাগিদ দিয়ে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের ‘উফ’ বোলো না এবং ধমক দিয়ো না; বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বোলো।’ (সুরা: বনি ইসরাঈল, আয়াত: ২৩)

অন্য আয়াতে গর্ভধারণ ও লালন-পালনের কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার ও তোমার মা-বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো।’ (সুরা: লুকমান, আয়াত: ১৪)

রাসুলুল্লাহ (সা.)-এর একাধিক হাদিসেও মায়ের অধিকারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এক সাহাবি মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘আমার উত্তম সঙ্গ লাভের সবচেয়ে বেশি হকদার কে?’ তিনি পর পর তিনবার বললেন, ‘তোমার মা।’ চতুর্থবারে বললেন, ‘তোমার বাবা।’ (বুখারি, হাদিস: ৫৯৭১)।

মাতৃসেবার কারণে যুগে যুগে অনন্য মর্যাদা লাভ করেছেন আল্লাহর প্রিয় বান্দারা। ইসলামের মহান তাবেঈ হজরত উওয়াইস আল-কারনী (রহ.) রাসুল (সা.)-এর জীবদ্দশায় থেকেও কেবল বৃদ্ধা মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে মদিনায় আসতে পারেননি। কিন্তু এই অসামান্য মাতৃসেবার বরকতে তিনি এমন মর্যাদা পান যে, রাসুল (সা.) সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন তার কাছ থেকে দোয়া চেয়ে নেওয়ার জন্য। (মুসলিম, হাদিস: ৬৩৮৫)।

মায়ের সেবার চূড়ান্ত প্রতিদান হলো জান্নাত। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ করেছেন, ‘মায়ের পদতলে জান্নাত।’ (নাসায়ি, হাদিস: ৩১০৪)। অর্থাৎ মায়ের সন্তুষ্টির মাধ্যমেই জান্নাতের পথ সুগম হয়। তাছাড়া পিতা-মাতার দোয়া মহান আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। যে সন্তান মায়ের মন জয় করতে পারে, তার জীবনে রিজিক ও আয়ু বৃদ্ধি পায় এবং দুনিয়াতে সে মানুষের ভালোবাসা ও সম্মান লাভ করে।

বর্তমান ব্যস্ত আধুনিক যুগে অনেক সময় বৃদ্ধ মায়েরা অবহেলা ও চরম একাঙ্কিত্বের শিকার হন, যা অত্যন্ত হৃদয়বিদারক। অথচ মায়ের পাশে বসা, তার সেবা করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং একটু সহানুভূতির সাথে কথা বলা মস্ত বড় ইবাদত।

পরিশেষে, মায়ের মুখে হাসি ফোটানো এবং তার সন্তুষ্টি অর্জন করাই জীবনের সেরা সফলতা। তিনি বেঁচে থাকলে খিদমতের মাধ্যমে তার দোয়া কুড়ানো আর তিনি চলে গেলে তার মাগফিরাতের জন্য নিয়মানুগ দোয়া ও দান-সদকা করাই একজন প্রকৃত ঈমানদারের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে মায়ের হাত ধরে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুন। আমিন।

The post মায়ের সেবায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ২৪ শতক জমি মাদরাসার নামে দান করেন। ওই জমিতে মাদরাসার ভবন ও নিয়ন্ত্রণাধীন কয়েকটি দোকান রয়েছে। গত শনিবার ওই জমির প্রায় ৫ শতক নিজেদের দাবি করে দখল করে চারপাশে বালু ফেলে দেন ময়জউদ্দিন ও তার সহযোগীরা। এতে দোকানের সামনে বালু জমে ১০টি দোকানের বেচাকেনা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় দখলদারদের বিচার, জমি উদ্ধার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, ‘এই জমিটি ৪৩ বছর ধরে মাদরাসার ভোগদখলে রয়েছে। এখানে ভবন ও কিছু দোকানপাট আছে। শনিবার ক্ষমতার দাপট দেখিয়ে সেই জমি দোকানপাটের অংশ বলে দখল করে দোকানপাটে তালা দেন বিএনপি নেতা ময়েজউদ্দিন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিচার দাবি করছি।’

মাদরাসার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘মাদরাসার জমি অবৈধ দখলের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মাদরাসার জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মইজুদ্দিন, তার ছেলেসহ কয়েকজন মিলে মাদরাসার দোকানগুলো দখল করে সেখানে বালু ফেলেছেন।’

অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, ‘দলের কোনো প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি যে জমিটি আমাদের। গত শনিবার জমিটা আমরা দখল করছি।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

The post পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিয়ানমারের সঙ্গে ড্র, এক পয়েন্টে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
জয় দিয়ে নয়, গোলশূন্য ড্রয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নারী ফুটবল অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলের দেখা পায়নি বাংলাদেশ, অবশ্য গোল দিতে দেয়নি মিয়ানমারকেও। ফলে তিন ম্যাচে জয়হীন থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের।

ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে দলটি। এরপরও ম্যাচের আগে বাংলাদেশের কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কথায় ছিল ভালো ফলের প্রত্যাশা। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হলেও রক্ষণ সামলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তবে এই এক পয়েন্ট বাংলাদেশের জন্য খুব একটা কাজে আসেনি। গ্রুপের প্রথম দুই ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরে আগেই কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা প্রায় বন্ধ করে ফেলেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে মিয়ানমারকে বড় ব্যবধানে হারাতে পারলে তৃতীয় হয়ে শেষ আটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা ছিল। গোলশূন্য ড্রয়ে সেটা আর হলো না।

ম্যাচে মিয়ানমারের তুলনায় বল দখলে খুব বেশি পিছিয়ে ছিল না বাংলাদেশ। পুরো ম্যাচে ৪৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। কিন্তু আক্রমণভাগে সেই দখল থেকে কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

গোলের উদ্দেশ্যে মাত্র তিনটি শট নিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা, যার কোনোটিই ছিল না লক্ষ্যে। বিপরীতে মিয়ানমার নিয়েছে আটটি শট এবং দুটি ছিল লক্ষ্যে। তবে দুই প্রচেষ্টাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।

ফলে গোল না খাওয়াটাই শেষ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রক্ষণে বড় ধাক্কা খাওয়ার পর মিয়ানমারের বিপক্ষে অন্তত নিজেদের গোলমুখ অক্ষত রাখতে পেরেছে তারা।

এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসের নারী ফুটবলে অংশ নিল বাংলাদেশ। ২০২৩ সালের আসরেও তিন ম্যাচে দুটি হার ও একটি ড্র নিয়ে বিদায় নিয়েছিল দলটি। সেবার তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচে প্রতিপক্ষের কাছে ১৬ গোল হজম করেছেন ঋতুপর্ণা-তহুরারা।

The post মিয়ানমারের সঙ্গে ড্র, এক পয়েন্টে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রংপুরে ৪ হত্যার রহস্য উদঘাটনে ডিএনএ পরীক্ষা, ২ আসামি ঢাকায়
রংপুর: রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় দুই গ্রেফতার আসামির সম্পৃক্ততা নিশ্চিত করতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সংগ্রহ করা ৩৬ ধরনের আলামতও ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে আসামিদের ঢাকায় পাঠানো হয়েছে। আজ সোমবার সিআইডির দফতরে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের ওসি জিনাত আলী কারাগার থেকে দুই আসামিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। একই সঙ্গে গণপতি চক্রবর্তীর বাসা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সংগ্রহ করা ৩৬ ধরনের আলামতও রবিবার রাতে ঢাকার সিআইডির দফতরে পাঠানো হয়েছে।

সূত্র জানায়,সিআইডির ফরেনসিক পরীক্ষায় ইতোমধ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা অন্তত তিনটি আলামতে পুরুষের ডিএনএ পাওয়ার তথ্য এসেছে। সিগারেটের ফিল্টার, কামড় দেওয়া শসার অংশবিশেষ ও খেজুরের বিচিতে পাওয়া ওই ডিএনএ কার, তা এখনো শনাক্ত করা হয়নি। এসব ডিএনএ নিহত গণপতি চক্রবর্তী এবং দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিআইডির ফরেনসিক টিম কয়েকটি আলামত থেকে পুরুষের ডিএনএ পাওয়ার কথা জানিয়েছে। তদন্তের প্রয়োজনে আরও আলামত পরীক্ষা করা হতে পারে। আসামিদের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা সিআইডিতে পাঠানো হবে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ফরেনসিক পরীক্ষায় কোনো আলামতের ডিএনএর সঙ্গে আসামিদের ডিএনএ মিলে গেলে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যাবে। আর ডিএনএ না মিললে ঘটনাস্থলে অন্য কারও উপস্থিতি ছিল কি না, সেই বিষয়টিও তদন্তে গুরুত্ব পাবে।

গত ২১ আগস্ট দিবাগত রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চার জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের সঙ্গে দুই আসামির সম্পৃক্ততা এবং পুলিশের দেওয়া হত্যার কারণ নিয়ে নিহতের স্বজনসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, হত্যার প্রকৃত কারণ কী এবং ঘটনাস্থলে পাওয়া আলামতের সঙ্গে আসামিদের ডিএনএর মিল রয়েছে কি না- এসব বিষয়ও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

এবার রংপুরের আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ প্রতিবেদনের দিকে এখন তাকিয়ে রয়েছে তদন্তকারী সংস্থা।

The post রংপুরে ৪ হত্যার রহস্য উদঘাটনে ডিএনএ পরীক্ষা, ২ আসামি ঢাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোরে বাহারুল হত্যা মামলায় গ্রেফতার ঘাতক, অস্ত্র-গুলি উদ্ধার
যশোর: যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডের ‘ঘাতক’ রমজানকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার রমজান খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের মিনারুল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে মামলাটিতে দুইজনকে গ্রেফতার করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামের রশিদ মোল্লার বাগানে বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হওয়ার পর বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ও অভয়নগর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আশরাফুল আশা ওরফে আশরাফকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে টানা ১৩ দিনের অভিযান শেষে ২০ সেপ্টেম্বর রাতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মো. রমজানকে (২০) গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘রমজানের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিমপাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি লোহার তৈরি ওয়ান শুটারগান এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’

The post যশোরে বাহারুল হত্যা মামলায় গ্রেফতার ঘাতক, অস্ত্র-গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টানা উত্থানের পর পুঁজিবাজারে স্বাভাবিক দর সংশোধন
ঢাকা:  টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে স্বাভাবিক দর সংশোধন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধানসহ সব সূচক কমেছে। তবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা চার কর্মদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা দর সংশোধন হওয়াকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখা যায়। ধারাবাহিক উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কিছুটা বিক্রির চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দিনশেষে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে, যা বাজারের স্বাভাবিক কার্যক্রমেরই অংশ।

তবে সংশ্লিষ্টদের মতে, এই সংশোধন যেন ধারাবাহিক দরপতনে রূপ না নেয়, সেদিকে নজর রাখা প্রয়োজন। এরই মধ্যে জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণার মৌসুম শুরু হয়েছে। কয়েকটি কোম্পানি ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে।

বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে পুঁজিবাজারের সূচক ও লেনদেন বাড়তে পারে। এর ফলে বাজারে আরও স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।

তারা আরও বলেন, বাজারে যাতে অস্বাভাবিক দরপতন না ঘটে এবং কোনো পক্ষ গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক সৃষ্টি করতে না পারে, সে জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭১ পয়েন্ট কমেছে। ফলে সূচকটি ৫ হাজার ৫৫০.৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৭.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫.৯১ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসই-তে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৫৪টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসই-তে প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি ৩২ লাখ টাকা।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সোমবার মোট ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসই-তে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৯ লাখ টাকা।

এদিন সিএসই-তে মোট ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৯০টির দর কমেছে এবং ১৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়েছিল।

The post টানা উত্থানের পর পুঁজিবাজারে স্বাভাবিক দর সংশোধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি, রাজশাহী থেকে ঘরজামাই গ্রেফতার
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় তার ঘরজামাইকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার সামিউল (৪০) নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি মামলার বাদী আকবর আলী খানের মেয়ের স্বামী এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা এলাকায় আকবর আলী খানের বাড়িতে চুরি হয়। ওই সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। বাড়ি ফিরে তারা দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা, ট্রাংক ও লকারের তালা ভাঙা দেখতে পান। পরে ওই কক্ষ থেকে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড চুরি হওয়ার বিষয়টি লক্ষ্য করেন।

এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় মামলা করেন আকবর আলী খান। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সামিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।’

The post মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি, রাজশাহী থেকে ঘরজামাই গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অফশোর ব্যাংকিং ইউনিটে বৈদেশিক মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল
ঢাকা: বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর (ওবিইউ) কার্যক্রমে নতুন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) নিজস্ব দেশীয় ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্য অনুমোদিত ডিলার (এডি), অন্যান্য ওবিইউ এবং বৈধ স্থানীয় পক্ষের সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেন করতে পারবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে বৈধ গ্রাহক লেনদেন, বৈদেশিক মুদ্রায় অর্থায়নের প্রয়োজন, দায় পরিশোধ, তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রা ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ওবিইউগুলো আরও নমনীয়ভাবে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা করতে পারবে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং কার্যক্রমের নির্দেশিকার এফ (১) অনুচ্ছেদে ওবিইউগুলোর কার্যক্রমের ওপর কিছু সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছিল। তবে বৈধ গ্রাহক লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, সম্পদ ও দায় ব্যবস্থাপনার চর্চা উন্নত করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি ব্যবস্থাপনার সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ওই বিধানের কিছুটা শিথিলতা আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ওবিইউগুলো এখন তাদের সংশ্লিষ্ট ডিবিইউ, অন্যান্য এডি, অন্যান্য ওবিইউ এবং বৈধ স্থানীয় পক্ষের সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারবে। পাশাপাশি তারা ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করতে পারবে।

তবে এসব লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেনগুলো অবশ্যই অনুমোদিত গ্রাহক লেনদেন, অর্থায়নের প্রয়োজন, নিষ্পত্তির দায়, তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা অথবা বৈদেশিক মুদ্রা ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে।

অর্থাৎ শুধু বৈদেশিক মুদ্রার দামের ওঠানামা থেকে মুনাফা করার উদ্দেশ্যে এসব লেনদেন করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, অনুমাননির্ভর বা জল্পনামূলক বৈদেশিক মুদ্রা লেনদেনের উদ্দেশ্যে ওবিইউগুলো এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, লেনদেন পরিচালনার সময় ওবিইউগুলোকে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, প্রুডেনশিয়াল বা সতর্কতামূলক নির্দেশনা, অনুমোদিত অভ্যন্তরীণ নীতিমালা, ডিলিং ও কাউন্টারপার্টি সীমা এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা নীতি অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক ওবিইউগুলোকে বৈদেশিক মুদ্রায় বিচক্ষণ অর্থায়ন কৌশল গ্রহণে উৎসাহিত করেছে। প্রয়োজন ও সম্ভাবনা থাকলে তুলনামূলক কম ব্যয়ের মুদ্রায় অর্থায়নের সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক লেনদেনের নিষ্পত্তি ব্যয়-সাশ্রয়ী করা, বৈদেশিক মুদ্রার তারল্য দক্ষতার সঙ্গে পরিচালনা এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ঝুঁকি কমাতে প্রয়োজন অনুযায়ী সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় অথবা ক্রস-কারেন্সি সোয়াপের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন সুবিধাগুলোর মূল লক্ষ্য হলো অনুমোদিত বাণিজ্য ও অর্থায়ন কার্যক্রমে ওবিইউগুলোর সেবা আরও দক্ষ করা। একই সঙ্গে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাজারচর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মুদ্রায় ব্যাংকগুলোর ঝুঁকির পরিমাণ ব্যবস্থাপনা করা।

অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণত দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রায় অর্থায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার তারল্য, অর্থায়নের ব্যয় এবং মুদ্রার বিনিময় হারের ঝুঁকি গুরুত্বপূর্ণ বিষয়।

নতুন সিদ্ধান্তের ফলে একটি ওবিইউ তার প্রয়োজন অনুযায়ী অন্য ইউনিট বা ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ কিংবা প্রয়োজন না থাকলে তা বিক্রি করার সুযোগ পাবে। একই সঙ্গে এক মুদ্রায় অর্থায়ন গ্রহণ করে অন্য মুদ্রায় দায় বা লেনদেন ব্যবস্থাপনার প্রয়োজন হলে ক্রস-কারেন্সি সোয়াপের মাধ্যমে সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন মুদ্রায় অর্থ পরিশোধ ও গ্রহণের সময় যে মুদ্রা-ঝুঁকি তৈরি হয়, তা ব্যবস্থাপনায় এ ধরনের লেনদেন কার্যকর হতে পারে। পাশাপাশি ব্যাংকের বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনায়ও নমনীয়তা বাড়বে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ সুবিধার মাধ্যমে ওবিইউগুলো তাদের বৈদেশিক মুদ্রার অর্থায়ন কাঠামো আরও কার্যকরভাবে সাজাতে পারবে। ফলে অনুমোদিত বাণিজ্য ও অর্থায়ন কার্যক্রমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রার সেবা দেওয়ার সক্ষমতা বাড়তে পারে।

নতুন সুযোগ দেওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারে অতিরিক্ত ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়েও সতর্কতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত উদ্দেশ্য ছাড়া এসব লেনদেন করা যাবে না এবং বিশেষ করে জল্পনামূলক বৈদেশিক মুদ্রা ব্যবসার জন্য এ সুবিধা ব্যবহার করা নিষিদ্ধ।

এ ছাড়া প্রতিটি ওবিইউকে নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালা, ডিলিং সীমা ও কাউন্টারপার্টি সীমা অনুসরণ করতে হবে। অর্থাৎ নতুন সুবিধা চালুর পরও ব্যাংকের অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো কার্যকর রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনে প্রুডেনশিয়াল নির্দেশনা ও প্রচলিত বৈদেশিক মুদ্রা আইন-বিধি যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন সার্কুলারের মাধ্যমে ২০২৫ সালের ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং কার্যক্রমের নির্দেশিকার সব বিধান বাতিল বা পরিবর্তন করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে যেসব বিষয়ে সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো ছাড়া নির্দেশিকার অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, অফশোর ব্যাংকিং কার্যক্রমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি ব্যবস্থাপনা চর্চা প্রতিষ্ঠা এবং বৈদেশিক মুদ্রার তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্দেশ্যেই নতুন এ সুবিধা দেওয়া হয়েছে।

সার্কুলারটি জারি করা হয়েছে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪-এর ১১(৭) ও ২৫(২) ধারা এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ২০(৩) ধারায় বাংলাদেশ ব্যাংককে দেওয়া ক্ষমতাবলে।

নতুন নির্দেশনার বিষয়বস্তু সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য দেশের সব অফশোর ব্যাংকিং ইউনিট এবং তফসিলি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

The post অফশোর ব্যাংকিং ইউনিটে বৈদেশিক মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড
ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় সোমবার দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা করেন তার বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। ওবায়দুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের জুনে ইসলামী শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম স্বামী গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

মরিয়মের বাবার অভিযোগ, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও মাকছুদা তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এসব বিষয়ে মরিয়ম বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের ফোনে জানিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলার নথিতে মরিয়মের বিছানার ওপর হাতে লেখা একটি চিরকুট পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে গাজী নজরুলকে উদ্দেশ করে বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের বিষয়ে কিছু লেখা ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

মরিয়মের বাবার অভিযোগ, মো. ওবায়দুর রহমানের প্ররোচনায় তার মেয়ের সঙ্গে গাজী নজরুলের বিয়ে হয়। পরে স্বামী ও তার প্রথম স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্ররোচনার কারণে মরিয়ম আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে মামলায় করা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করছে পুলিশ।

The post গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: সচিব
‎সিনিয়র করেসপন্ডেন্ট

‎ঢাকা: দল থেকে বহিষ্কারের দুই মাস পার হলেও গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে স্পিকারের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন।

‎সোমবার ২১ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ‎নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর বিষয়ে এখনও সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

‎গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন।

‎পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার কথা জানিয়ে ২২ জুলাই গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। বিরোধী দল এ সিদ্ধান্তের কথা জানিয়ে পরে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

‎এদিকে রোববার রাতে রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

‎দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয় সোমবার।

‎বিরাজমান পরিস্থিতিতে গাজী নজরুলের সদস্য পদের বিষয়ে সাংবাদিকরা সবশেষ অগ্রগতি জানতে চান ইসি সচিবের কাছে।

‎আজ ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি জানান, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ইসির নাই। ‎সংসদ সচিবালয় থেকে আমাদের জানানোর বিধান রয়েছে। এখনও চিঠি আসে নি, অপেক্ষা করতে হবে।

‎সচিব জানান, সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত ইসির কাজ রয়েছে। শপথ ও পরবর্তী বিষয়গুলো সংসদের এখতিয়ারে, ইসির না।

‎সারাবাংলা/এনএল/এসআর

The post গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: সচিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এবি পার্টি’র
ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে এই খাতে টেকসই ও জনবান্ধব নীতি গ্রহণের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এ দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

দলটি বলছে, জনগণের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যহীনভাবে এক লাফে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানো সাধারণ মানুষের ওপর নতুন করে মূল্যস্ফীতির বোঝা চাপাবে এবং জনগণকেই বহন করতে হবে। এর সরাসরি প্রভাব পড়বে গণপরিবহন, পণ্য পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, শিল্পকারখানা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

গণমাধ্যমকে পাঠানো এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, এর আগেও কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল। গত মার্চেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছিলেন।

তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে সরকারের উচিত ছিল এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পুরো দায় জনগণের ওপর চাপিয়ে না দিয়ে জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কৃষক, শ্রমজীবী মানুষ, পরিবহন মালিক-শ্রমিক এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর মূল্যবৃদ্ধির অভিঘাত কমাতে সরকারকে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবি পার্টির এই দুই নেতা।

উল্লেখ, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য ঘোষণা করেছে। এর ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর করা হয়েছে।

The post জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এবি পার্টি’র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৭ জেলা ও এক মহানগরে কমিটি ঘোষণা যুবদলের
ঢাকা: সারাদেশে মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগরগুলোতে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। শাখাগুলো হলো খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

The post ৭ জেলা ও এক মহানগরে কমিটি ঘোষণা যুবদলের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তিন দেশে নতুন কনস্যুলেট খুলবে বাংলাদেশ
ঢাকা: চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আরও তিনটি কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মিশনের জন্য প্রয়োজনীয় নতুন পদ, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। এ উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন এরইমধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কনস্যুলেট চালু হলে এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা আরও সহজে পাওয়ার সুযোগ পাবেন।

দক্ষিণ চীনের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজো। এ অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সঙ্গেও অঞ্চলটির বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমানে বেইজিং ও কুনমিংয়ে মিশন থাকলেও গুয়াংজোর সঙ্গে দূরত্ব বেশি হওয়ায় সেখানকার কার্যক্রমে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া কঠিন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র ফ্রাঙ্কফুর্ট। জার্মানি বাংলাদেশের অন্যতম বড় রফতানি বাজার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি গন্তব্য।

২০২৪ সালে বাংলাদেশ ও জার্মানির পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ইউরো ছিল। ফ্রাঙ্কফুর্টে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে ইউরোপের ব্যবসা ও বিনিয়োগের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

ব্রাজিলের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র সাও পাওলো। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বহুপক্ষীয় যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাও পাওলোতে কনস্যুলেট চালু হলে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্রিকস ও গ্লোবাল সাউথ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

The post তিন দেশে নতুন কনস্যুলেট খুলবে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পর্যটনে ১০০০ কোটি টাকা দিলে সমপরিমাণ রেমিট্যান্স আনতে হবে: মুখ্য সচিব
ঢাকা: পর্যটন খাতে সরকার বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত, তবে এর বিপরীতে বৈদেশিক মুদ্রা অর্জনের সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

তিনি বলেন, আপনাদের যদি আমরা ১ হাজার কোটি টাকা দিই, আপনাদের কথা দিতে হবে- এই ১ হাজার কোটি টাকা উন্নয়নে ব্যয় করব এবং এর বিপরীতে ১ হাজার কোটি টাকা রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা দেশে আনব। আপনারা যদি এভাবে ওয়াদা দেন, তাহলে টাকার কোনো সমস্যা হবে না।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পর্যটন খাতকে রেমিট্যান্সের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটি ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মুখ্য সচিব বলেন, পর্যটন শিল্পকে এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে এটি দেশের অর্থনীতিতে নতুন বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ জন্য বেসরকারি খাতকে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রকল্পের অধিকাংশ অর্থ যদি প্রচার, আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক কাজে ব্যয় হয়ে যায়, তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। তাই পর্যটন খাতে বিনিয়োগের ক্ষেত্রে ফলাফল ও বৈদেশিক মুদ্রা অর্জনকে গুরুত্ব দিতে হবে।

বেসরকারি উদ্যোক্তাদের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে এবিএম আবদুস সাত্তার বলেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি—এটা আপনাদের একটি অভিযোগের পাশাপাশি আমারও একটি অভিযোগ। আমাদের হাজারো কাজ ও সমস্যা রয়েছে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে ইতিবাচক ফল অবশ্যই আসবে। গত সাত মাসে বিভিন্ন খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন। তাদের অনেককে প্রধানমন্ত্রীর সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন খাতের সমস্যা শুনতে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত সময় দিয়েছেন এবং সমাধানের নির্দেশনা দিয়েছেন।

পর্যটন খাতের উদ্যোক্তাদের নিয়ে একটি পরামর্শক দল গঠনের প্রস্তাব দিয়ে মুখ্য সচিব বলেন, চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনারা ৩০ জনকে নিয়ে একটি কমিটি গঠন করেন। সেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের অধিকাংশ প্রতিনিধি থাকবেন। তারা মিলে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন। বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরে তথ্য, ছবি ও ভিডিওসহ ৩০ থেকে ৪০ মিনিটের একটি উপস্থাপনা তৈরি করা যেতে পারে। দেশের দর্শনীয় স্থানগুলোর সম্ভাবনা তুলে ধরে ওই প্রেজেন্টেশন প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে।

পর্যটনকে রেমিট্যান্সের পর বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে হবে। সরকার পর্যটন খাতকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে প্রণোদনার প্রসঙ্গ তুলে ধরে মুখ্য সচিব বলেন, রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে। পর্যটন খাতের উদ্যোক্তারাও যদি বিদেশি পর্যটক এনে দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারেন, তাহলে তাদের জন্যও প্রণোদনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেন, আপনারা যদি ১০০ ডলার নিয়ে আসেন, ৫ ডলার দিতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আমরা যারা বিদেশ থেকে রেমিট্যান্স আনতে পারে, ডলার আনতে পারে, তাদের প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছি। আপনারাও যদি বৈদেশিক মুদ্রা আনেন, তাহলে আপনাদের ক্ষেত্রেও এ ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে।

তবে সরকারের সহায়তা পাওয়ার পাশাপাশি দেশের স্বার্থে পর্যটন খাত কতটা অবদান রাখছে, সেটিও দেখাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে মুখ্য সচিব বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে জ্বালানি খাতে সরকার প্রায় ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এতদিন জ্বালানির দাম না বাড়িয়ে সরকার জনগণের ওপর চাপ কমানোর চেষ্টা করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনও তুলনামূলক কম। তাই পর্যটন খাতের পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।

দেশে পর্যটন অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি কুয়াকাটা যাওয়ার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, একবার সকালে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েও দীর্ঘ যাত্রার কারণে সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে পারেননি। ফলে পরে আর সেখানে যাওয়ার সুযোগ হয়নি।

বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপত্তা, প্রশাসনিক জটিলতা ও হোটেলসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি। পর্যটকদের হয়রানি কমিয়ে তাদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার আহ্বান জানান।

পর্যটন খাতের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থাপন করবেন। আপনাদের পাশে আমরা আছি। পর্যটন বা সংশ্লিষ্ট খাতে যারা কাজ করছেন, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের বার্তা আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি। বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

The post পর্যটনে ১০০০ কোটি টাকা দিলে সমপরিমাণ রেমিট্যান্স আনতে হবে: মুখ্য সচিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জবি’র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এ আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হবে।

The post জবি’র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার
ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে বাগেরহাট এবং চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা এ প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

বাগেরহাট এবং চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার দুইজন হলেন, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

The post বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ঢাকা: এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এই আহবান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বহু কনটেন্ট ক্রিয়েটর।

তিনি বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে। ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কনটেন্ট, রিলস, স্টোরি আপলোড এবং শেয়ারের মাধ্যমে ব্যাপক ক্যাম্পেইনের ডাক দেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিধ ড. মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমা পানি পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো জরুরি বার্তাগুলো কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সবাই এই জাতীয় উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, আগামী তিন মাস এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করা হবে। নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ।

The post ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান স্ন্যাক্সের সমঝোতা চুক্তি
চট্টগ্রাম: চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্টে সম্প্রতি নগরীর অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ফয়’স লেক কমপ্লেক্সে আসা দর্শনার্থীদের জন্য কিষোয়ান স্ন্যাক্সের বিভিন্ন মসলা ও খাদ্যপণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত করা হবে।

এর ফলে খাবারের গুণগত মান, স্বাদ ও বৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে এবং দর্শনার্থীরা ফয়’স লেকে উপভোগ করতে পারবেন নতুন ও উন্নতমানের খাবার। এছাড়াও চুক্তির আওতায় ফয়’স লেক থিম পার্কে কিষোয়ান স্ন্যাক্সের বিভিন্ন পণ্যের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

সমঝোতা চুক্তিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে সই করেন প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে সই করেন জেনারেল ম্যানেজার (প্রশাসন ও বাণিজ্য) কফিল উদ্দিন চৌধুরী।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ফয়’স লেকে দর্শনার্থীরা খাবার ও ব্র্যান্ড অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

চুক্তি সই অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) উজ্জ্বল কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিপণন) মনোয়ার হোসেন রনি এবং ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) অভিজিৎ পাল। কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জহির উদ্দিন মজুমদার, ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মাহমুদুর রহমান, অফিসার (ব্র্যান্ড) ফারিয়াল কবির।

The post কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান স্ন্যাক্সের সমঝোতা চুক্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আদালতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী, ৭ দিনের রিমান্ড আবেদন
ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকসুদা বেগমকে আদালতে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। আর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আর ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটটির একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে শেরে বাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়।

The post আদালতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী, ৭ দিনের রিমান্ড আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রামপালে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
বাগেরহাট: রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত শেখ আহাদ আহামেদ ইতু বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নিহতের বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।

সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ইতুসহ তার বাবা ও মা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত ঘোষণা করেন।

আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নাজমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রামপাল থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামপাল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ রাজীব আল রশিদ জানায়, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং নিহতের বাবাও আহত হয়েছে। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

The post রামপালে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন দি মারিয়া
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ—সেই মুহূর্তটা কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না আনহেল দি মারিয়া। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। বিশেষ সেই রাতে গ্যালারিতে থাকার পরিকল্পনা করেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ দি মারিয়া।

ক্লাউসুরা টুর্নামেন্টে আরজেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ত্রালের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দি মারিয়া। জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসেই থেকে যাওয়ার ইচ্ছা তাঁর। সেখান থেকেই পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে যাবেন তিনি।

নিজের পরিকল্পনা জানাতে গিয়ে দি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? গ্যালারিতে বসে দেখতে হবে। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলা রয়েছে, তাই ওই দিনটায় হয়তো সেখানেই থেকে যাব। আমার পথেই পড়ে, আমি নিশ্চিতভাবেই যাব।’

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলেও মনে করেন দি মারিয়া। এত বছর ধরে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মেসির অনুপস্থিতি পূরণ করা সহজ হবে না বলে স্বীকার করেছেন তিনি।

এ প্রসঙ্গে দি মারিয়ার ভাষ্য, ‘কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে, তা-ই না? এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে তিনি যা দিয়েছেন—তারপর লিওকে ছাড়া একটা দল কল্পনা করা! যাই হোক, শেষ দিনটা আমরা সবাই উপভোগ করব।’

তিন ম্যাচের সিরিজে মেসি কেবল বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিতেই খেলবেন। তাঁর সঙ্গে মাঠে দেখা যেতে পারে দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোকে। ফলে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি পুরোনো সতীর্থদের উপস্থিতিতে আরও বিশেষ হয়ে উঠতে পারে।

শুধু বর্তমান সতীর্থরাই নন, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও এই ম্যাচের অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবার নিয়ে মনুমেন্তালের গ্যালারিতে বসে মেসির বিদায়ী মুহূর্ত উপভোগ করার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

The post মেসির বিদায়ী ম্যাচে থাকবেন দি মারিয়া first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত ৭
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগের খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এক গোলে এগিয়ে ছিল। খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইনে গেলে বল আনতে যান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর। এসময় দর্শক সারিতে থাকা ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বল দিতে সময়ক্ষেপণ করায় মশিউরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু করেন। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের হুমায়ুন কবির এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মশিউর, আলিফ খান, আলিফ রাহাত ও তোফাজ্জলসহ ৭ জন আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে আলিফ খানকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, খেলা শেষ মুহূর্তে বল থ্রো-ইন হওয়ায় মশিউর বল আনতে যান। এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা সময়ক্ষেপণের জন্য বলটি দূরে ফেলে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা মশিউরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তারা আমাদের লাঠিসোঁটা নিয়ে মারধর করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বলটি থ্রো-ইন হওয়ার পর বলটি আমরা দিতে গেলে সামনে থাকা অন্য একজনের পায়ে লেগে সেটি কিছুটা দূরে চলে যায়। তাও খুব বেশি দূরে যায়নি। এ সময় মশিউর বলতে থাকেন, আমরা ইচ্ছাকৃতভাবে বলটি দূরে ফেলে দিয়েছি। পরে মশিউরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তেড়ে এসে আমাদের মারধর করেন।

এ বিষয়ে আহত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, বল নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর একজন আমাকে পেছন থেকে ধরে উলটে ফেলে দেন। এরপর অন্যরা আমাকে এলোপাতাড়ি পা দিয়ে মাথায়-মুখে লাথি মারতে থাকেন। এতে আমার মুখ ও দাঁত ফেটে গেছে।

আরেক আহত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আলিফ খানের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত ডা. বদিউজ্জামান বলেন, আহত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী মেডিকেলে আসে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকি দুজনের মধ্যে একজনের মাথা ফেটে গেছে এবং আরেকজনের ঠোঁট কেটে যাওয়া ও দাঁতে আঘাত পাওয়ায় সেলাই দেওয়া হচ্ছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। দুই বিভাগের সঙ্গে আমরা বসে বিষয়টি সমাধান করেছি। তবে খেলাটি স্থগিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত রেফারির তার নিয়ম অনুযায়ী নেবেন।

The post ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত ৭ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মেসির দুর্দান্ত গোলও জেতাতে পারল না মায়ামিকে
জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল ইন্টার মায়ামির। লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরার পর লুইস সুয়ারেজের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের ভুলে জয় হাতছাড়া হয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নদের। সান দিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার দৌড়ে আরও পিছিয়ে পড়েছে মায়ামি।

ফ্লোরিডার নু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য ছিল হতাশার। ১২ মিনিটেই এগিয়ে যায় সান দিয়েগো। জেপ্পে টভারস্কভের নিখুঁত থ্রু পাস পেয়ে ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল চিপ করে জালে পাঠান।

গোল হজমের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় মায়ামি। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানোর পুরস্কারও দ্রুত পেয়ে যায় স্বাগতিকরা। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান মেসি।

মেসির বাঁকানো শটটি খেলোয়াড়দের ভিড় এড়িয়ে পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়ায়। এই গোলের মধ্য দিয়ে মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।

সমতা ফেরানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। মেসি, সুয়ারেজ ও রদ্রিগো দে পল একাধিকবার সান দিয়েগোর রক্ষণে ফাটল ধরালেও গোলের দেখা পাচ্ছিলেন না তারা। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল মায়ামি। অবশেষে ৭৪ মিনিটে সেই চাপের ফল আসে। বক্সের বাইরে থেকে দে পলের বাড়ানো দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে সান দিয়েগোর জালে বল পাঠান ৩৯ বছর বয়সী সুয়ারেজ। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এরপর শেষ বাঁশির অপেক্ষায় ছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও দৃশ্যপট বদলে যায়। টভারস্কভের আরেকটি নিখুঁত লম্বা পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করেন ড্রেয়ার। ২-২ গোলে সমতায় ফেরে সান দিয়েগো।

যোগ করা সময়ে ম্যাচ জেতার সুযোগও পেয়েছিল সফরকারীরা। পাল্টা আক্রমণ থেকে কিয়ারান সার্জেন্টের শট মায়ামির জালে ঢোকার আগেই দুর্দান্তভাবে তা ঠেকিয়ে দেন সেন্ট ক্লেয়ার। ফলে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।

এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। মৌসুমে তাদের হাতে এখনো আটটি ম্যাচ রয়েছে। ফলে শীর্ষস্থান দখলের আশা টিকিয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন মেসিদের প্রধান লক্ষ্য।

The post মেসির দুর্দান্ত গোলও জেতাতে পারল না মায়ামিকে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: খেলাফত মজলিস
ঢাকা: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।

তিনি বলেন, ‘জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক চাপ, জ্বালানি ও গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি এবং শিল্প-কারখানার স্থবিরতায় দিশেহারা, ঠিক সেই সময়ে গভীর রাতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সরকার জনগণের ওপর নতুন অর্থনৈতিক আঘাত হেনেছে। এই সিদ্ধান্তের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষি, পরিবহণ ও শিল্পখাতে ব্যাপকভাবে পড়বে।’

জালালুদ্দীন আহমদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের কষ্ট লাঘব করা। কিন্তু বারবার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে আরও কঠিন করে তোলা হচ্ছে। জনগণ যখন স্বস্তি চায়, তখন তাদের ওপর নতুন বোঝা চাপানো হচ্ছে। গভীর রাতে এমন সিদ্ধান্ত গ্রহণ জনগণের সঙ্গে প্রহসনের শামিল।’

তিনি বলেন, ‘দেশের মানুষ বর্তমানে বহুমুখী সংকটের মুখোমুখি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি হত্যা, অপহরণ ও অপরাধের ঘটনায় জনমনে অস্থিরতা রয়েছে। অন্যদিকে শিল্প ও উৎপাদন খাতও নানা সমস্যায় জর্জরিত। এমন বাস্তবতায় সরকারের দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু জনগণকে স্বস্তি দেওয়ার পরিবর্তে নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্তই স্থায়ী জনসমর্থন তৈরি করতে পারে না। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে উন্নয়নের কথা বলা গেলেও মানুষের কষ্টের বাস্তবতা আড়াল করা যায় না।’

জালালুদ্দীন আহমদ অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, জনগণের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জনগণের পকেটে হাত দিয়ে রাষ্ট্র পরিচালনার নীতি পরিহার করতে হবে। মানুষের কষ্ট, ক্ষোভ ও দুর্ভোগকে অবহেলা করে কোনো সরকার দীর্ঘদিন জনগণের আস্থা ধরে রাখতে পারে না।’ একই সঙ্গে তিনি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

The post জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: খেলাফত মজলিস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন- পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে এনআরবির ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ঘেরাও ও স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেন রেল কর্তৃপক্ষ। তবে সোমবার রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

The post রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের পেছনে খেলতে গিয়ে সাপের কামড়ে ইকরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইকরা ওই এলাকার প্রবাসী বাবলুর মেয়ে। দুই মেয়ের মধ্যে সে ছোটো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে যাওয়ার পর ইকরার বাম পায়ে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তার পায়ে তিনটি বাঁধন দিয়ে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ইকরার বড়ো চাচি মাজেদা বেগম বলেন, ‘বাড়ির পেছনে খেলার সময় হঠাৎ একটি সাপ এসে ইকরার পায়ে কামড় দেয়। সাপের কামড়ের প্রায় আধাঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যবেক্ষণে রাখার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিজওয়ান বলেন, ‘মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল শিশুটিকে। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছিল। তবুও বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডান পায়ের পাতায় সাপে কাটার চিহ্ন রয়েছে। তবে কী সাপে কেটেছে, তা স্বজনেরা বলতে পারেনি।’

The post চট্টগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আলেপ্পোর কাছে সিরীয় সেনাবাহিনীর ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৪
উত্তর সিরিয়ার একটি অস্ত্রাগারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর কর্মকর্তারা জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সানা’র বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এই বিস্ফোরণগুলো ঘটে।

বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোতে সিভিল ডিফেন্স বা জরুরি উদ্ধারকাজের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি ‘সানা’-কে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আলেপ্পো থেকে আল-জাজিরার সাংবাদিক ওবাইদা হিত্তো জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা এখন বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকে ওই এলাকার দিকে যেতে দেখেছি।’

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আলেপ্পোর হামদানিয়া এলাকার এক বাসিন্দা এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছিলেন এবং ছাদে উঠে দূরে বিশাল আগুনের শিখা দেখতে পেয়েছিলেন।

সিরিয়ায় এর আগেও এমন বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছ। দেশটি দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের (যা ২০২৪ সালের শেষের দিকে ঘটেছিল) পর দেশটি এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরে একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত উৎস থেকে হওয়া বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন।

এর ঠিক এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটলে পাঁচজন নিহত হয়েছিলেন।

The post আলেপ্পোর কাছে সিরীয় সেনাবাহিনীর ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের ৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের উপকূলীয় ও আশপাশের ছয়টি জেলায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদী এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ুর প্রভাবে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও স্থানীয়ভাবে সৃষ্ট বায়ুমণ্ডলের অস্থিতিশীলতার কারণে এমন সাময়িক পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়সীমার জন্য প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া বিভাগ। সরকারি এই পূর্বাভাস বার্তা অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পরিস্থিতির এমন গতিপ্রকৃতির কারণে উল্লিখিত এলাকাসমূহে আকস্মিক বৃষ্টি কিংবা বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

অন্য এক পৃথক বার্তায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও তৎসংলগ্ন এলাকার আবহাওয়া সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয় যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে আজ ঢাকার দিনের সার্বিক তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর আগে গত দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকায় মোট ৩১ মিলিমিটার বৃষ্টিপাত ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত ঘটবে এবং মঙ্গলবার ভোর ৫টা ৪৭ মিনিটে সূর্যোদয় হবে।

সারাদেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে রোববার রাতে দেওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। দিনটিতে দেশের সার্বিক তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

The post দেশের ৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হিলিতে দুর্গাপূজার প্রতিমার মাটির কাজ শেষ, অপেক্ষা রং-সাজের
হিলি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে হাকিমপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

এখন রং ও অলংকারে প্রতিমাকে সাজিয়ে তোলার অপেক্ষায় রয়েছেন কারিগররা। পাশাপাশি মণ্ডপসজ্জার কাজও এগিয়ে চলছে পুরোদমে।

প্রতিমা কারিগর নিপেন চন্দ্র ও অনিল কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হলেই প্রতিমা পূজার জন্য প্রস্তুত হবে।

চণ্ডীপুর পূজা কমিটির সভাপতি অলক কুমার বসাক বলেন, আমাদের মণ্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ চলবে। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

The post হিলিতে দুর্গাপূজার প্রতিমার মাটির কাজ শেষ, অপেক্ষা রং-সাজের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ীতে বাসে আগুনের ঘটনায় ৪০-৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় বাসটির মালিক সুলতান আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।

পুলিশ জানায়, মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বাসের মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত টিম কাজ করছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

যেভাবে আগুন লাগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে আগুন লাগে। বাসটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করে।

রাত ১টার পর টার্মিনালে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও নাইট গার্ডরা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশে থাকা বাসগুলোর শ্রমিকদের ঘুম থেকে ডেকে তোলা হয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় অন্য বাসগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর মধ্যেই ‘মা ক্লাসিক পরিবহন’ বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ।

The post রাজবাড়ীতে বাসে আগুনের ঘটনায় ৪০-৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে স্টেশনের সার্বিক কার্যক্রম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে স্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে রীতিমতো ট্রেন সমূহ ছেড়ে গেছে। মধুমতী এক্সপ্রেস রাতে রাজশাহী ফিরতে দেরি করায় রাজশাহী থেকে ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত রেলস্টেশনে পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনা জানার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায়, শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন।

The post রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ‘আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’ এবং ‘ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সকালেই নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মাহ্দী আমিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে যেতে একদিন, ফিরতে একদিন এবং মাঝে মাত্র চারদিন—সবমিলিয়ে প্রধানমন্ত্রীর সফর মাত্র ছয়দিনের। এই সময়ে এক মুহূর্তও নষ্ট না করে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এ ছাড়া নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী ও ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

ফেসবুক পোস্টে মাহ্দী আমিন আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান ও জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়াবেন। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।’

তিনি বলেন, ‘এই সফরের আরও একটি অনন্য দিক রয়েছে। প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘দীর্ঘ দুই দশকের অনিঃশেষ ত্যাগ-সংগ্রাম এবং আন্দোলন-গণঅভ্যুত্থান পেরিয়ে গণতান্ত্রিক সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। বিপুল ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘এটি শুধু জাতিসংঘে দেশকে তুলে ধরা নয়; এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব। এটি আবেগ, অনুভূতি ও আদর্শের ঐতিহ্য। এটি বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।’

The post ‘প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি এবং সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তার প্রথম ভাষণ।

ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

The post নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের মারধর, প্রতিবাদে রেলস্টেশন ভাঙচুর
রাবি: রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটিরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেলপথ অবরোধসহ কয়েক ঘণ্টা ধরে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে শিক্ষার্থীরা স্টেশন ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

আহত শিক্ষার্থীর নাম আইয়ুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত আইয়ুব রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি আছেন।

জানা যায়, রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে ওই শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে টিটি, রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করে।

আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে যান এবং তার কয়েকবার বমি ও নাক দিয়ে রক্তপাত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রোববার মধ্যরাতের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী রেলস্টেশনে গিয়ে ভাঙচুর শুরু করেন। এই অস্থিরতার জেরে রাতে চলাচলের নির্ধারিত ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্টেশনে আসেন।

মারধরে মাটিতে পড়ে অচেতন হয়ে যান রাবি শিক্ষার্থী আইয়ুব।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টররা স্টেশনে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যান।

এর আগে, রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন। আমি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানিয়েছি।’

উল্লেখ্য, শিক্ষার্থী পেটানোর ঘটনায় অভিযুক্ত রেলওয়ে কর্মীচারীদের চারজনকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।

The post রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের মারধর, প্রতিবাদে রেলস্টেশন ভাঙচুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা
ঢাকা: রাজধানী শেরেবাংলা নগর এলাকায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এই মামলা করেন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ- এই ৩ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, রাতেই এই ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরে বাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

The post এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রংপুরে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় রাত থেকেই পাম্পে উপচে পড়া ভিড়
রংপুর: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর রোববার (২০ সেপ্টেম্বর) রংপুরের পেট্রোল পাম্পগুলোতে রাত থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন দামের আগের রাত থেকে শুরু হওয়া এই ভিড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন—চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটারে দাঁড়াবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

রংপুর নগরীর শাপলা চত্বরে মেসার্স ইউনিক পাম্পে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হওয়ায় ভিড় ও দীর্ঘ লাইন দেখা দিয়েছে। মেসার্স শাহ ফিলিং স্টেশনে পূর্বের পেট্রল মজুত থাকার পরও সেই তেল প্রতি লিটার ১৩৫ টাকা ৯৪ পয়সায় বিক্রি হচ্ছে। রোববার রাত ১১টা পর্যন্ত পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকেই অভিযোগ করেছেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও দ্রুত তেল নিতে পারছেন না।

স্থানীয় কয়েকজন চালক জানান, হঠাৎ দাম বাড়ায় খরচ বেড়ে গেছে। তাই অনেকে একসঙ্গে বেশি তেল নিতে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাম্প মালিকদের মতে, নতুন দামের কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এর আগেও রংপুর বিভাগে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছিল। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বেসরকারি চাকরিজীবী সাব্বির আহমেদ বলেন, ‘হঠাৎ করে ২০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে সরকার এতে করে আমরা বিপদে পড়েছি। অফিস যাতায়াতের খরচ যদি এভাবে বাড়তে থাকে তাহলে বেতনের সব টাকাই তো রাস্তায় খরচ হয়ে যাবে।’

আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোন ধরনের ঘোষণা ছাড়াই এভাবে জ্বালানি দলের দাম বৃদ্ধি করলে নাভীশ্বাস উঠে যাবে। সাধারণ মানুষ আমরা যারা গাড়ি চালাই জীবনের প্রয়োজনের জন্যইতো গাড়ি চালাই।’

The post রংপুরে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় রাত থেকেই পাম্পে উপচে পড়া ভিড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধায় সন্তান বিক্রি করে দেওয়া সেই বাবা আটক, শিশু উদ্ধার
গাইবান্ধা: গাইবান্ধায় মাদকের টাকা জোগাড় করতে মাত্র ৩১ হাজার টাকায় নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠা বাবা হামিদুল মিয়াকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ধারাবাহিক অভিযানে প্রথমে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার পর হামিদুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ তাকে ঘটনার প্রধান অভিযুক্ত বলে উল্লেখ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় বাসের হেলপার মজিদকে। এরপর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকা থেকে আটক করা হয় মোছা. মোরশেদাকে। সবশেষে মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির মা রুমানা আক্তার জানান, গত ১৭ জুলাই বিকেলে হামিদুল গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে যান, এরপর আর ফেরেননি। ঘটনার দুই দিন পর ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা দাবি করেন হামিদুল। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন। পরে জানা যায়, শিশুটিকে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

সন্তান নিখোঁজ থাকার সময় রুমানা থানা ও আদালতের দ্বারস্থ হন। তখন তিনি বলেছিলেন, ‘আমি কোনো কিছু চাই না, শুধু আমার সন্তানকে ফিরে চাই। আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে— কিছুই জানি না।’

ডিবি পুলিশের অভিযানে শিশুটি উদ্ধার হওয়ায় মায়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মাদকের টাকার জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন হামিদুল। সন্তান জন্মের পর নির্যাতন বেড়ে গেলে রুমানা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।

স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ জোগাড় করতেই হামিদুল নিজের কোলের সন্তানকে ব্যবহার করেছেন। স্থানীয় বাসিন্দারাও তার মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির নানি রোশনা বেগম বলেছিলেন,‘আমরা দিনমজুর ও দরিদ্র পরিবার। হামিদুলের দাবি করা টাকা দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। নাতনিকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছিলাম।’

শিশুটি নিখোঁজ থাকা অবস্থায় গাইবান্ধা সদর থানার অপিসার (ওসি) নাজমুল হুদা বলেছিলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

The post গাইবান্ধায় সন্তান বিক্রি করে দেওয়া সেই বাবা আটক, শিশু উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত
নীলফামারী: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি গ্রামের পলাশ (১৯) ও তার স্ত্রী মনি রানী (১৮) নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ ও মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অন্যদিকে একই দিন বিকেলে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হুমায়ুন কবির (১৩)। সে গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সাইকেলে করে বাজারে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন ও জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, ঘাতক পিকআপ ভ্যান আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বগিটি প্রায় সম্পূর্ণ যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য বগির পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ে।

The post কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সরকারের ‘গ্রিন সিগন্যাল’র অপেক্ষায় ইসি
ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, দীর্ঘদিনের রোজা এবং এসএসসি-এইচএসসি পাবলিক পরীক্ষার সূচিকে সামলে আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের মহাযজ্ঞ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে তফসিল ঘোষণা করে আগামী ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। তবে এর পুরোটাই নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ সারাবাংলাকে বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা ও বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে আঃন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেখানে সবাই বলেছেন, পুরো নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তখন তাদের আমরা বলেছি, আপনারা নির্দিষ্ট করে সময় দেন, চিঠি দেন, তারপর আমরা চিন্তা করব- কীভাবে, কী করা যায়।’

জানুয়ারিতে ইউপি ভোটের সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাই সেইটা তো বলছি না। আছে। তবে সরকার থেকে তথ্য না আশা পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এ ছাড়া জুনের মাঝেই যে এতগুল নির্বাচন শেষ করা যাবে কিনা সেটাও একটি বিষয় আছে। আমরা চাইলেই তো হবে না, বাস্তবতা দেখতে হবে। তাই আমরা ঠিক কত সময় পাচ্ছি, সে হিসাব করেই নতুন পরিকল্পনা করা হবে।’

আব্দুর রহমানেল মাসউদ, ‘আমরা আশা করছি, শিগগিরই এই নির্বাচনের বিষয়ে সরকার থেকে সুনির্দিষ্ট করে চিঠি আসবে। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে মিটিং করে বিস্তারিত তথ্য জানাতে পারব।’

জানা গেছে, পুরো নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ বা স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন। পাশাপাশি শিক্ষকরাই প্রধানত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন ভোটকেন্দ্র ও শিক্ষক, কোনোটিই সশরীরে পাওয়ার সুযোগ না থাকায় কমিশন জানুয়ারিতে ভোট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে উপস্থিত সবাই এ বছরে ভোটের পক্ষে অসম্মতি জানিয়েছে। জানা গেছে, বৈঠকে সবাই বলেন, নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা চলবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকবেন। এ ছাড়া সরকারের অগ্রাধিকার কিছু কার্যক্রম চলমান রয়েছে, যেগুলো নির্বাচনের সময়ে বাস্তবায়ন করা যাবে না। এসব দিক বিবেচনায় নিয়ে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরুর পরামর্শ দিয়েছেন তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মো. সানাউল্লাহ্ বলেন, ‘‘অক্টোবর-ডিসেম্বরে পরীক্ষার কারণে নির্বাচনের জন্য সময় বা ‘স্পেস’ পাওয়া কঠিন হয়ে পড়েছে। জানুয়ারিতে আমরা কিছুটা ফাঁকা সময় পাচ্ছি। তবে ফেব্রুয়ারির ৭ বা ৮ তারিখ থেকেই রোজা শুরু। ফলে জানুয়ারির সময়টুকুকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট শেষ করার পরিকল্পনা চলছে।’’

ইউপি নির্বাচন পেছানোর মূল কারণ

ইসি ও আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাচন পেছানো বা সূচি পুনর্নির্ধারণের পেছনে বেশ কয়েকটি বড় বাধা চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো-LE

শিক্ষা ব্যবস্থার জট ও বন্যার প্রভাব: এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে হয়ে যাওয়া বন্যার কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। শিখন ঘাটতি ও নির্ধারিত সিলেবাস শেষ করার জন্য স্কুল-কলেজগুলোকে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষার সময় দিতে হচ্ছে।

শিক্ষক ও অবকাঠামোর সংকট: ইউপি নির্বাচন পরিচালনার মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় স্কুল ও কলেজগুলো। সেসঙ্গে প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে শিক্ষকদের বিশাল ভূমিকা থাকে। প্রতিটি ধাপের ভোটের জন্য একজন শিক্ষককে প্রশিক্ষণ, সমন্বয় এবং নির্বাচনের মূল ডিউটি মিলিয়ে অন্তত এক সপ্তাহের জন্য একাডেমিক কাজ থেকে সরিয়ে রাখতে হয়। টানা নির্বাচনের কাজে শিক্ষকদের নিয়োজিত রাখলে শিক্ষার্থীদের পাঠদান, খাতা মূল্যায়ন ও প্রশাসনিক কাজ থমকে যাবে।

বাজেট ও সাচিবিক সমন্বয়ের বাধ্যবাধকতা: বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট পরিকল্পনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা বাহিনীর বাজেট ও জনবল সমন্বয় নিশ্চিত করা একটি জটিল প্রক্রিয়া।

শিক্ষা ও পাবলিক পরীক্ষার সময়সূচি

নভেম্বর ও ডিসেম্বর: এই দুই মাসজুড়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক এবং প্রাক-নির্বাচনী পরীক্ষাগুলো চলবে। ফলে এ সময়ে পর্যাপ্ত স্কুল ভবন ও শিক্ষকদের ফ্রি পাওয়া অসম্ভব।

জানুয়ারি: এই সময়টিতে পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন শ্রেণিতে ভর্তির আনুষ্ঠানিকতা চলে। জানুয়ারিতে কিছুটা সময় মিললেও তা পুরো সাড়ে চার হাজার ইউনিয়নের বড় নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট নয়।

ফেব্রুয়ারি ও মার্চ: আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান ও ঈদের টানা ছুটির মধ্যে এত বড় আকারের নির্বাচন আয়োজন করা বাস্তবিকভাবেই অসম্ভব।

মার্চ থেকে মে: রোজা ও ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই সারাদেশে শুরু হয়ে যাবে এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা। এসএসসি পরীক্ষার সময় সারাদেশের হাজার হাজার কেন্দ্র ও শিক্ষক সরাসরি ব্যস্ত থাকবেন।

জুন: আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এইচএসসি পরীক্ষা শুরু হলে পুরো শিক্ষা ব্যবস্থা আবারও পুরোপুরি এনগেজড হয়ে পড়বে।

বিশাল কর্মযজ্ঞ

৯৮ হাজার কেন্দ্র ও সাড়ে ১২ কোটির বেশি ভোটার

এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা সম্পন্ন করেছে ইসি। গত ৩১ আগস্ট প্রকাশিত নতুন ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১ই জন এবং হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

বিপুল পরিমাণ এই ভোটারদের ভোটগ্রহণের জন্য কমিশন চার স্তরের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সর্বমোট ৯৮ হাজার ১৯৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে।

৪ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা এক নজরে

ইউনিয়ন পরিষদ (ইউপি): দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছরই ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হচ্ছে। দীর্ঘদিনের আইনি জটিলতায় আটকে থাকা ১০৮টি ইউপিতেও ভোট করা সম্ভব হতে পারে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে মেয়াদ পূর্ণ করবে।

উপজেলা পরিষদ: নতুন পাঁচটিসহ দেশে মোট ৫০০টি উপজেলা পরিষদ রয়েছে। বর্তমানে কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় ৫০০টি উপজেলাই নির্বাচন উপযোগী।

পৌরসভা: মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। ১০টিতে আইনি জটিলতা রয়েছে।

সিটি কর্পোরেশন: নতুন ঘোষিত বগুড়াসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রতিটিতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবকটিই নির্বাচন উপযোগী।

রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও মাঠপর্যায়ে কেবল ইউনিয়ন পরিষদগুলোতেই বর্তমানে জনপ্রতিনিধিরা দায়িত্বে রয়েছেন। এই অবস্থায় প্রশাসনিক সমন্বয় ও সরকারি সবুজ সংকেত পেলেই নতুন বছরের শুরুতেই স্থানীয় সরকারের এই বিশাল ভোট উৎসবের পর্দা তুলতে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন।

The post সরকারের ‘গ্রিন সিগন্যাল’র অপেক্ষায় ইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার পেছনে পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবু লেনে একটি অটোরিকশাযাত্রীর গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে এসে দুই যুবক প্যাডেলচালিত একটি রিকশার গতি রোধ করে যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আবার ওই অটোরিকশায় করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর সিএমপির একটি বিশেষ টিম মাঠে নামে। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে চক্রের সদস্য মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, অভিযানে মনির হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সঙ্গে তার সঙ্গে থাকা পলাতক আরও দুই সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করেন। পরে গ্রেফতার মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেফতার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

The post চট্টগ্রামে থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
ঢাকা: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে (১৯) গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জানা যায়।

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।’

এর আগে, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।

The post এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সংবিধান সংশোধন মিটিং দিয়ে সংকটের সুরাহা হবে না: আখতার
নীলফামারী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সরকার সংবিধান সংশোধন কমিটির মিটিং দিয়ে চলমান সংকটের সুরাহা হবে না, বরং সংকটের পথকে আরও দীর্ঘায়িত করা হবে। তাই এনসিপি এই সংবিধান সংশোধন কমিটির বৈঠককে বয়কট করছে এবং কোনোভাবেই আমরা সেখানে অংশগ্রহণ করব না।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকায় ‘কৃষক শক্তি’র আয়োজনে কৃষক ভোগান্তি, সার সংকট এবং কৃষি খাতের নানান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও গণশুনানিতে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, গণরায়কে অস্বীকার করে সরকার গণভোট নিয়ে তামাশা শুরু করেছে। সংবিধানি ফ্যাসিবাদী কাঠামো সংশোধন না করে তারা তাদের মতো করে সংশোধন করতে চায়। সংবিধান কিভাবে সংশোধন করতে হবে তা জুলাই সনদে উল্লেখ রয়েছে, সেভাবে কাজ না হলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও বিপদের মুখে পড়তে হবে।

কৃষক সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকেরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার কৃষি সংক্রান্ত নানা অনিয়ম ও সার সংকটের ভোগান্তির কথা তুলে ধরেন।

The post সংবিধান সংশোধন মিটিং দিয়ে সংকটের সুরাহা হবে না: আখতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢামেকে ১ জনের মৃত্যু
ঢাকা: আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে নজরুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কারখানটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকের এই দুর্ঘটনার পর তাকেসহ আরও তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান নজরুল।

ঢামেকে চিকিৎসাধীন বাকি তিন জন হলেন- কাঁচামাল বিক্রেতা সুজন মিয়া (২৫), তার বাবা মুখলেস মিয়া (৪৫)। অপরজন গ্যাস পরিবহণের গাড়িচালক দগ্ধ নুর ইসলাম (৩০)।

নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসুন বিক্রি করেন তারা বাবা নজরুল ইসলাম। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তার বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এদিকে আহত মোখলেস জানান, তারা বাবা-ছেলে আশুলিয়ার জামগড়া প্রীতি গ্রুপের পোশাক কারখানার সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করেন। সন্ধ্যায় কারখানার ভিতরে বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বিভিন্ন লোহার জিনিসপত্র, ইটপাটকেল, গ্লাস চারদিকে ছড়িয়ে পড়ে। সেগুলোই মাথায় এসে পড়ে সুজনের। আর তার হাতে ও পায়ে আঘাত পান। সেখান থেকে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

দগ্ধ নুর ইসলামের ভাগিনা মো. মাসুদ জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহণের গাড়ি চালান তিনি। বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আশুলিয়ার ঘটনা মোট চার জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে নজরুল নামে একজন মারা গেছে। এ ছাড়া দু’জন ক্যাজুয়ালিটি ও একজন বার্ন ইউনিটে ভর্তি আছেন।

The post পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢামেকে ১ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ক্যানসারে ও পানিতে ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু
চবি: ক্যানসার আক্রান্ত হয়ে ও রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম।

জানা যায়, দীর্ঘ তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান অনিক চন্দ্র দাস। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে মারা যান সাজিদ শাহারিয়ার সানম। সকালে ৯ জনের একটি দলের সঙ্গে কাপ্তাইয়ে ঘুরতে যান তিনি। পাহাড়ে ঘোরাঘুরি শেষে নদীতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান সানম। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

শোকবার্তায় উপাচার্য ও উপ-উপাচার্যরা দুই শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য প্রার্থনা করেন।

The post ক্যানসারে ও পানিতে ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা
চাঁপাইনবাবগঞ্জ: ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এর ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। রানারআপ হয়েছে নাচোল থানা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ২৮ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সদর মডেল থানা।

জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, মো. একরামুল হক, ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, খেলোয়াড় ও দর্শনার্থীরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো, তরুণদের মাঠমুখী করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ঐতিহ্যবাহী কাবাডিকে জনপ্রিয় করার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

The post কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
ঢাকা: দেশে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

The post জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এনসিটি ইজারা: সরকারের সঙ্গে জাতীয় সংলাপ চায় ‘বন্দর রক্ষা কমিটি’
চট্টগ্রাম: জেলা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছেন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি’।

রোববার (২০ সেপ্টেম্বর) ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর সঙ্গে এ সভার আয়োজন করে।

চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার-এর সভাপতিত্বে ও কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, এনসিটি ইজারা দেওয়া হলে দেশের কী ধরনের সুবিধা হবে এবং সম্ভাব্য কী ক্ষতি হতে পারে- তা নিয়ে সরকারকে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের প্রয়োজন রয়েছে।

তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। এর সঙ্গে জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। প্রয়োজনে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় আলোচনায় অংশ নেন- টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

The post এনসিটি ইজারা: সরকারের সঙ্গে জাতীয় সংলাপ চায় ‘বন্দর রক্ষা কমিটি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জুলাই সনদ নিয়ে ডিসেম্বরের মধ্যে সংসদে রিপোর্ট পেশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: জুলাই জাতীয় সনদের সুপারিশ ও সংবিধান সংশোধনী বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই যাবতীয় আলোচনা সম্পন্ন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সনদের মূল কাঠামোর বাইরে দেশ ও জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ যেকোনো পরিপূরক প্রস্তাব বা পরামর্শ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

জাতীয় সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী বিল পাসসহ জুলাই জাতীয় সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, কিছু রাজনৈতিক দল মাঠে সংখানুপাতিক পদ্ধতির বিভ্রান্তি ছড়ালেও বিএনপির মূল লক্ষ্য সমঝোতার ভিত্তিতে সাংবিধানিক দূরদর্শিতা বজায় রাখা। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্পষ্ট করেন যে, সংবিধান সংশোধন সম্পর্কিত গঠিত বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরপরই আইন মন্ত্রণালয় থেকে সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জুলাই সনদে স্বাক্ষরিত অঙ্গীকারের পাশাপাশি জাতীয় নির্বাচন ও দেশের বাজেট বর্ষ পরিবর্তনের মতো দূরদর্শী বিষয়েও সংবিধানে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে অর্থ বছরের শেষে জুন জুলাই মাসে অর্থ বরাদ্দের জটিলতা এড়াতে এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত নতুন বাজেট ইয়ার নির্ধারণের জন্য সংবিধানের দুটি বিশেষ জায়গায় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া আগামী দিনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন এবং নিম্নকক্ষের ভোটের অনুপাত বা আসনের কাঠামোগত সিদ্ধান্ত দলীয় নির্বাচনী ইশতেহারে রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল সশরীরে উপস্থিত হয়ে দুইজন বা তিনজন প্রতিনিধি পাঠায় এবং কয়েকটি দল নিজেদের লিখিত বক্তব্য দেয়। অসুস্থতা ও অনিবার্য কারণে কোনো কোনো দলের প্রতিনিধি শেষ মুহূর্তে উপস্থিত হতে না পারলেও তাদের অবস্থান ইতিবাচক ছিল বলে জানানো হয়েছে।

এছাড়া সনদে স্বাক্ষর না করা বা বৈঠকে না আসা রাজনৈতিক দলগুলোর জন্য আলোচনার পথ এখনো উন্মুক্ত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নিবন্ধিত বা অনিবন্ধিত যেকোনো রাজনৈতিক দল যদি লিখিত মতামত বা প্রস্তাব পাঠায়, কমিটি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সংসদ সচিবালয় ও বিশেষ কমিটি প্রতি সপ্তাহে অন্তত একটি করে বৈঠকের আয়োজন করবে।

রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ এবং উন্নয়ন প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছর পরিবর্তনের একটি প্রস্তাব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রচলিত ৩০ জুন অর্থবছর শেষ হওয়ার নীতির কারণে শেষ কোয়ার্টারে তাড়াহুড়ো করে অতিরিক্ত অর্থ বরাদ্দ ও ছাড় দেওয়া হয়। এতে বর্ষা মৌসুম হওয়ায় প্রকল্প বাস্তবায়নে মারাত্মক বিঘ্ন ঘটে, কাজের মান খারাপ হয় এবং আর্থিক দুর্নীতি ও তসরুপের সুযোগ তৈরি হয়। এই অপচয় ও অনিয়ম রোধে সরকারের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের আবহাওয়া ও ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর ধরা হবে। এই প্রশাসনিক ও অর্থনৈতিক পরিবর্তন কার্যকর করতে সংবিধানে ও বিদ্যমান আইনে মোট দুটি স্থানে প্রয়োজনীয় সংশোধনের বিষয় উঠে এসেছে।

আইনি প্রক্রিয়া ও সংবিধান সংস্কার পরিষদ গঠন সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমদ বলেন, একটি প্রতিষ্ঠিত ও স্বাধীন রাষ্ট্রে নতুন করে সংবিধান পুনর্লিখন বা সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন পড়ে না। সংসদীয় ব্যবস্থার নিয়মানুযায়ী যেকোনো সংশোধনী গৃহীত হওয়াই এক ধরনের সংস্কার।

উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে সময়ের প্রয়োজনে এবং জনদাবির মুখে বারবার সংবিধানে সংশোধনী আনা হয়েছে। ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে কোনো সরকার সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে বা অন্যান্য দলের সঙ্গে সমঝোতা করতে পারলে সমাজের চাহিদা অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে পারবে। কোনো গোষ্ঠী যেন মাঠে বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য সরকার সর্বোচ্চ রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই ১৮তম সংবিধান সংশোধনী বিল সংসদীয় বিষয়াবলি ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে উপস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে।

সকল রাজনৈতিক দলের সম্মতিতে যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করে দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

The post জুলাই সনদ নিয়ে ডিসেম্বরের মধ্যে সংসদে রিপোর্ট পেশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা স্কোর বেড়েছে
ঢাকা: যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থায় অগ্রগতি প্রতিফলিত হয়েছে। এবারের মূল্যায়নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ৯৪ শতাংশ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর অর্জন করেছে। ২০২৫ সালের মূল্যায়নে শাহজালালের স্কোর ছিল ৯৩ শতাংশ এবং ওসমানীর ৯৪ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে শাহজালালের স্কোর ১ শতাংশ পয়েন্ট এবং ওসমানীর স্কোর ৪ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গোর নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে পরিচালিত ডিএফটি অডিটে হযরত শাহজালাল ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী, কার্গো ও মেইল নিরাপত্তাসহ এভিয়েশন সিকিউরিটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ২০২৫ ও ২০২৬ সালের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে। কার্গো নিরাপত্তার ক্ষেত্রেও এ অগ্রগতি অব্যাহত রয়েছে। কার্গো-সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার এডিশনাল মেজার্স এসেসমেন্ট -এ শতভাগ কমপ্লায়েন্স অর্জিত হয়েছে। যাত্রী নিরাপত্তার পাশাপাশি কার্গো ও মেইল পরিবহনে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রতিফলন এই ফলাফল।

তিনি বলেন, ডিএফটি-এর এবারের মূল্যায়ন বাংলাদেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থার সক্ষমতা ও ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। এ ধরনের আন্তর্জাতিক মূল্যায়নে অগ্রগতি বিমানবন্দর নিরাপত্তা সম্পর্কে যাত্রী, এয়ারলাইনস, ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি অংশীজনের আস্থা আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থার অগ্রগতি তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে যাত্রী, কার্গো ও মেইল নিরাপত্তায় আন্তর্জাতিক মান অনুসরণ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ফলাফল তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের হাই রিস্ক কার্গো এন্ড মেইল (এইচআরসিএম) ব্যবস্থার আওতায় অতিরিক্ত নিরাপত্তা শর্তের মুখোমুখি হচ্ছে। ফলে ইউরোপগামী কার্গো ও মেইলের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রক্রিয়াকরণ সময় ও ব্যয়ের প্রয়োজন হয়। বাংলাদেশ ইতোমধ্যে এইচআরসিএম-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী উচ্চঝুঁকির কার্গো ও মেইলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রযোজ্য এবং এ ধরনের ঝুঁকি নির্ধারণ ইউ রিস্ক এসেসমেন্ট -এর সঙ্গে সংশ্লিষ্ট।

জনসংযোগ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক ডিএফটি অডিটের ইতিবাচক ফলাফল এবং কার্গো নিরাপত্তায় উচ্চমাত্রার কমপ্লায়েন্স বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির পক্ষে সহায়ক তথ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব মূল্যায়ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিষয়। ডিএফটি অডিটের এই ফলাফল আসন্ন International Civil Aviation Organization (ICAO)-এর Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA) অডিটের প্রস্তুতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত এ অডিটে বেবিচকের সদর দফতর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কাঠামো মূল্যায়নের কথা রয়েছে। ডিএফটি অডিটকে সামনে রেখে গৃহীত প্রস্তুতি এবং অডিটে চিহ্নিত পর্যবেক্ষণগুলো আসন্ন ICAO USAP-CMA অডিটের আগে বিদ্যমান সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে এ ফলাফল এভিয়েশন সিকিউরিটি কর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আসন্ন আন্তর্জাতিক অডিটের প্রস্তুতিতে ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, এই অর্জনের পেছনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (AVSEC) ডিভিশন, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য স্টেকহোল্ডারের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরো প্রক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বেবিচকের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা অডিটের প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হয়েছে।

The post শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা স্কোর বেড়েছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চা খাতে সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
ঢাকা: দেশের চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, চা শিল্পকে কেবল ঋণনির্ভর খাত হিসেবে না রেখে রাজস্ব, কর ও ভ্যাটের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নিয়মিত অবদান রাখা একটি কার্যকর শিল্পে রূপান্তর করতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চা শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। কোনো বাগান বন্ধ বা দেউলিয়া হলে এর সরাসরি প্রভাব পড়ে শ্রমিক পরিবার ও স্থানীয় সমাজের ওপর। তাই শ্রমিকদের সুরক্ষা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় অর্থনীতির স্বার্থে এ খাতকে টেকসই ও লাভজনক করা জরুরি।

একসময় বাংলাদেশ চা রপ্তানি করলেও উৎপাদন ব্যাহত হলে দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চা শিল্পের সংকট কাটিয়ে একে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।

সভায় চা বাগানের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে অনাবাদি ও অব্যবহৃত জমিতে নির্দিষ্ট মেয়াদে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, কৃষি ও বিকল্প বনায়ন এবং ক্লাস্টার বা নেট মিটারিংয়ের মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরির প্রস্তাব দেওয়া হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত অনুমোদনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে চা প্রবেশ এবং নিলামের বাইরে সরাসরি বিক্রির কারণে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এতে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে। নিলামে প্রতি কেজি চায়ের দাম ২৯০ থেকে ৩০০ টাকা হলেও চোরাই চা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে বলে সভায় জানানো হয়।

পরিস্থিতি মোকাবিলায় কার্যকর নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্যাট ও অগ্রিম আয়কর যৌক্তিক করার প্রস্তাব দেওয়া হয়।

সভায় আরও বলা হয়, শুধু সরকারি প্রণোদনা, আবর্তন তহবিল বা ঋণের ওপর নির্ভর না করে চা বাগানগুলোর ব্যবস্থাপনা দক্ষতা ও নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। বাগানভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যাংকিং ও নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সভায় ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, কৃষি সচিব মো. সেলিম খান, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবীর আহামদ, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মাঈনুদ্দিন হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

The post চা খাতে সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই অভিযোগে জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা। এর মধ্যে কাব্য সাহাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ওই সাত নেতাকে সাংগঠনিক পদ এবং কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে নাহিয়ান বিন হক অনিককে দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, জবি ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ জন্য তাকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের সুমন সর্দার ও মোস্তাফিজুর রহমান রুমি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

The post জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষ হিসেবে দেওয়া টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী মোহাম্মদ হালিম নামের এক যাত্রীকে আটক করেছে আনসার সদস্যরা। উদ্ধারকৃত রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

তিনি বলেন, আজ রোববার বিকেলে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় চেকিংকালে দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় ওই যাত্রী বিষয়টি এড়িয়ে যেতে পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আনসার সদস্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিসি মো. আলমগীর হোসেন বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক যাত্রী ও উদ্ধারকৃত রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, এ ধরনের নিষ্ঠা ও দৃঢ়তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও সুদৃঢ় করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

The post ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ভিড়ে কন্যাশিশুকে ট্রেন থেকে নামাতে পারেননি মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
ঢাকা: কালনী এক্সপ্রেস-এ ৪ বছরের কন্যা শিশুকে রেখে ট্রেন থেকে লাগেজ নিয়ে মা নেমে গেলে ছেড়ে দেয় ট্রেন। প্রচন্ড ভিড়ে পারেননি মেয়েকে নামাতে। অতঃপর ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার করা হয় শিশুটিকে।

রোববার (২০ সেপ্টম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

জানা যায়, শিশুটির মা সিলেট খোলাউরা থেকে কালনী এক্সপ্রেস ট্রেনযোগে ব্রাহ্মণবাড়িয়া রওনা করেন। ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে পৌঁছালে শিশুটির মা ট্রেন থেকে লাগেজ নিয়ে নামার পর প্রচন্ড ভিড়ে মেয়েকে নামাতে পারেন নি। এক পর্যায়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু শিশুটি ট্রেনে রয়ে যায়।

আনোয়ার সাত্তার বলেন, গতকাল শনিবার দুপুরে নরসিংদী রেলষ্টেশনে চলন্ত ট্রেন থেকে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান ট্রেনে ৩ থেকে ৪ বছরের একটি শিশুকে পেয়েছেন, তিনি ধারণা করছেন শিশুটির পরিবার ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে নেমে গেছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুমকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

তিনি বলেন সংবাদ পেয়ে হয়ে নরসিংদী রেলওয়ে থানার একটি দল ট্রেনটি নরসিংদী পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে নরসিংদী রেলওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবার নরসিংদী রেলওয়ে থানায় পৌঁছালে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

The post ভিড়ে কন্যাশিশুকে ট্রেন থেকে নামাতে পারেননি মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন জ্যোতি
চার বছরের নেতৃত্বের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমস শেষ হওয়ার পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আর থাকবেন না। নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েও দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার পর দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন জ্যোতি। ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের হারের পর জ্যোতি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই সিদ্ধান্ত।’

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন জ্যোতি। ২০২৬ সালের এশিয়া কাপ পর্যন্ত ৮১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তাঁর জয় ৩২টি, বিপরীতে হার ৪৮টি।

জ্যোতির অধিনায়কত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ডকে হারিয়ে তাঁর নেতৃত্বেই দীর্ঘ প্রায় এক দশক পর বিশ্বকাপে জয়ের দেখা পায় বাংলাদেশ। বিশ্বকাপে জ্যোতির দল নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে জ্যোতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এশিয়া কাপে চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। বিশ্বকাপের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হার, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়া এবং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায়—সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। সেই সময় জ্যোতির নেতৃত্ব নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের নেতৃত্বে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন জ্যোতি।

The post টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন জ্যোতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ২১ জন আটক
কিশোরগঞ্জ: শহর ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া এবং প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং অনলাইনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

শনিবার রাতে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শুরু করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, শনিবার রাতে কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং অনলাইনে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনলাইনভিত্তিক জুয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতে শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

The post কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ২১ জন আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘সরকার অপতৎপরতায় শঙ্কিত নয়, দেশবাসী এদের বর্জন করেছে’
ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ অপতৎপরতা চালানো হয়েছে। ককটেলবাজির ঘটনায় মোটরসাইকেলসহ আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনায় জড়িতদেরও শনাক্ত করার কাজ চলছে। জনগণ ও সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় এবং দেশবাসী এরই মধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সকল জঘন্য অপরাধের ঘটনা দ্রুততম সময়ে উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি। আর যেগুলো সময়সাপেক্ষ সেগুলো তদন্তের পরে দেখা যাবে যে কতটুকু অগ্রগতি আমরা করতে পেরেছি।’

সম্প্রতি কুমিল্লায় সংঘটিত ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে জড়িত চার জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে আসামিরা অপরাধ স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত এবং নিহত কিশোরের চেয়ে বয়সে ৫ থেকে ১০ বছরের বড়। তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোনসহ যাবতীয় আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ে আইনি কার্যক্রম সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হবে। রামিসা হত্যাকাণ্ডের মতো এ ঘটনার বিচারও যেন সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হয়, সে জন্য বিচার বিভাগকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।’

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজ সংক্রান্ত পরিসংখ্যান বিষয়ে তিনি বলেন, ‘সরকার এটিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। প্রায় সব ক্ষেত্রে দেখা যায় সাইবার স্পেসে সংঘটিত অপরাধগুলোর পেছনে মাদক, জুয়া কিংবা পর্নোগ্রাফির মতো অনুষঙ্গ জড়িত। এ থেকে উত্তরণে এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায় থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে আমাদের যুবসমাজ সুনির্দিষ্ট লক্ষ্যে বিকশিত হতে পারে। এ ছাড়া সমাজের সর্বস্তরের সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’

বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে। সরকারের প্রধান দায়িত্ব শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসিনতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে মনোযোগ দিয়েছে। দেশের শিল্পখাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে।’

রাজধানীর তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গত শুক্রবারে তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকে বসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে পাওয়া তথ্যানুসারে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল।’

যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে আনা হয়েছে এবং আইনানুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

The post ‘সরকার অপতৎপরতায় শঙ্কিত নয়, দেশবাসী এদের বর্জন করেছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
ঢাকা: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

গত ১৪ সেপ্টেম্বর চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।

The post ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে ২ জামায়াত নেতাকে ছুরিকাঘাত, মামলা
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর ভানু।

মামলার এজাহারে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ সয়দাবাদ ইউনিয়নের আল-আমিন, সোহাগ, হাসান শেখ, পারভেজ, জুলমাত আলী, হাসান আলী, সানিল, দুলাল শেখ ও আলভী শেখের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী স্লোগান দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন এসে আব্দুস সবুর শেখ ও নূরুন্নবীকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে।

আহত দুজনকে সদর হাসপাতালে নেওয়া হলে আব্দুস সবুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, রাতেই অভিযোগ পাওয়া যায়। সকালে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

The post সিরাজগঞ্জে ২ জামায়াত নেতাকে ছুরিকাঘাত, মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি
কুষ্টিয়া: কুষ্টিয়ায় পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা রাতের খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কয়েকজন অচেতন হয়ে পড়লে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে,ক্যাম্পে খাওয়া খাবার সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বলেন, ‘পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

The post পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্ত্রী-মেয়েকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা, ২ পরিবারের পৃথক মামলা
মানিকগঞ্জ: সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর জান্নাকান্দি এলাকায় স্ত্রী ও দেড় বছরের মেয়েকে হত্যার পর প্রবাসী একরাম হোসেন আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত প্রিয়াঙ্কা আক্তারের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা এবং একরামের মায়ের করা পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

শনিবার রাতে প্রিয়াঙ্কার বড় বোন মিশু বেগম বাদী হয়ে ছোট বোন ও ভাগ্নিকে হত্যার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। এতে বোন জামাই একরামকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও মামলায় আসামি করা হয়। অন্যদিকে, একরামের মা তাহমিনা বেগম ছেলের মৃত্যুর ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা করেছেন।

এর আগে, গতকাল শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারাহিরচর জান্নাকান্দি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে একরাম হোসেন (৪২), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে প্রবাসি একরাম প্রথমে স্ত্রী প্রিয়াঙ্কা ও মেয়ে আলিজাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে নিজে আত্মহত্যা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এতে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একরাম স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। শনিবার বেলা বাড়লেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একরামের মা দরজা বার বার ধাক্কা দিলেও কোন সাড়া না পাওয়ায় এলাকাবাসিকে জানায়। দরজা জানালা বন্ধ থাকায় এক পর্যায়ে দরজার পাশে একটু টিন কেটে ওকি দিয়ে দেখেন একরাম ফ্যানের সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে আর মেয়ে ও মা মেঝেতে পড়ে আছে। পরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

একরাম সৌদি আরব প্রবাসী ছিলেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। প্রায় তিন বছর আগে তিনি সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকার মোহাম্মদ মহসিন খানের মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ বলেন, একরাম সৌদি আরবে প্রবাসজীবন কাটাতেন। এটি তার দ্বিতীয় বিয়ে। তিনি দ্বিতীয়বারের মতো সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। একরাম দেশে ফেরার পর থেকে তাকে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সে যে পারিবারিক ও দাম্পত্য কলহে আছে সেটা বোঝা যেত। তবে একরাম আর্থিকভাবে সচ্ছল ছিলেন। পরকিয়া সম্পর্কে কেউ আছে কিনা সেটা জানা নাই আমার।

প্রিয়াঙ্কার বাবা মোহাম্মদ মহসিন খান দাবি করেন, তার মেয়ের সঙ্গে একরামের কোনো দাম্পত্য বিরোধ ছিল না। পরিবারের অন্য সদস্যদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও তিনি অভিযোগ করেন। প্রিয়াঙ্কার ভাই ইয়াসিন তার বোন ও ভাগনিকে হত্যার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নিহত প্রিয়াঙ্কার বড় বোন ও মামলার বাদী মিশু বেগম বলেন, তার বোন ও ভাগনিকে হত্যার অভিযোগে একরামকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে সন্দেহে অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার নিবিড় তদন্ত চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ ও অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

মৃত একরামের নামে হত্যা মামলা দায়ের প্রসঙ্গে ওসি বলেন, স্ত্রী ও সন্তানকে হত্যার সময় তিনি জীবিত ছিলেন। এ কারণে আইন অনুযায়ী তার নামেও মামলা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

The post স্ত্রী-মেয়েকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা, ২ পরিবারের পৃথক মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবির ৫ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেবেন ছাত্রদলকর্মী শাকিল
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান। শিক্ষার্থীদের স্নাতক (অনার্স) শিক্ষা শেষ হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাদের পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র পরিবারের পাঁচজন নবীন শিক্ষার্থীকে আগামী মাসের শুরু থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়া হবে। চার বছর ধরে তাদের এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের খরচেও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন শাকিল দেওয়ান।

এদিকে মাসিক এ সহায়তা পেয়ে খুশি পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন পরিবেশে এসে আর্থিক সংকটে থাকা এসব শিক্ষার্থী মনে করছেন, প্রতি মাসে ১ হাজার টাকার এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।

বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। তার ওপর আমরা রাজশাহীতে একেবারেই নতুন। শাকিল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। বর্তমানে ১ হাজার টাকা আমার জন্য অনেক কাজে আসবে। এছাড়াও ফরম পূরণের সময়ও সহযোগিতা করবেন বলে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান বলেন, ‘অনেক দিন ধরেই আমি বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। সেই ধারাবাহিকতায় এবার পাঁচজন নবীন অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, তাদের প্রত্যেককে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দিব। যদিও এই সহায়তার পরিমাণ খুব বেশি নয়। তবুও আমি বিশ্বাস করি, তাদের পড়াশোনা চালিয়ে যেতে এটি কিছুটা হলেও সহায়ক হবে।’

শাকিল দেওয়ান আরও বলেন, ‘রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার পর অনেকের খাবারের খরচ চালানোও কঠিন হয়ে পড়ে। মূলত মানবিক দায়বদ্ধতা ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, একজন শিক্ষার্থীর পড়াশোনা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, সে দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যতে সামর্থ্য বৃদ্ধি পেলে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ।’

এ উদ্যোগের প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত। শাকিল দেওয়ানের এই উদ্যোগ অন্যদেরও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে আমি মনে করি।’

The post রাবির ৫ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেবেন ছাত্রদলকর্মী শাকিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল: জেলায় ছোরমান রেজা (৪০) নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন এলাকার পরিত্যাক্ত একটি ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

The post টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
বাগেরহাট: আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এর দ্বিতীয় ইউনিটটি চালু করার মাধ্যমে দুটি ইউনিটই সচল হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি রক্ষণাবেক্ষণ শেষে রোববার দুপুর ১২টায় চালু করা হয়েছে। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করা হবে। কেন্দ্রটিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিগত ৮ দিন ধরে একটি ইউনিট দিয়ে কেন্দ্রটি সচল রাখা হয়েছিল, যার কারণে উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে আসে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকল্পটি গ্রহণের পর ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। গঠিত হয় ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’ (বিআইএফপিসিএল)।

বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমিতে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি নির্মিত হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিট এবং ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিট উৎপাদনে যায়। দুটি ইউনিট যৌথভাবে সচল থাকলে সর্বোচ্চ ১,১০০ থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে সক্ষম এই কেন্দ্রটি।

The post ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩৬ শিশু।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৩৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৮ শিশু এবং সন্দেহজনক হামে ১১৪৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ২২৫ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৫৭ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৫৬ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বর্তমানে হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে সরকার আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে। ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। পাশাপাশি এ সময়ে ৬ মাস বয়সে পৌঁছানো এবং টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, বর্তমানে হাম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অপুষ্টি ও অন্যান্য জটিলতার কারণে নিউমোনিয়াসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে।

ডেঙ্গু ও হাম পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, উভয় রোগের চিকিৎসায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং স্যালাইনের কোনো ঘাটতি নেই। জরুরি পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের সেবা দিতে মোবাইল হাসপাতাল ও সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর অধিকাংশ চিকিৎসাই উপজেলা পর্যায়ে দেওয়া সম্ভব। কিন্তু অনেক রোগী সরাসরি টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে চলে আসায় এসব হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

এদিকে বিশেষ এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় গত ১০ সেপ্টেম্বর প্রায় ৪৩ লাখ ডোজ এমআর টিকা দেশে এসেছে। বর্তমানে দেশে মোট ৫৮ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে।

The post বর্তমানে হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুতে ২০ দিনে প্রাণ হারাল ৮৭ জন
ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২০ দিনে ৮৭ জন প্রাণ হারিয়েছেন। এসময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৬ হাজার ১২৬ জন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৫৯৩ জন নতুন আক্রান্ত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৯৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগের ৯ জন রোগী।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪১৩৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৬১০ জন।

The post ডেঙ্গুতে ২০ দিনে প্রাণ হারাল ৮৭ জন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত
ঢাকা: বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কর্মকাণ্ড ব্যাপক দৃশ্যমান। প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতেও তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একইসঙ্গে রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ের যোগাযোগের পাশাপাশি পররাষ্ট্র ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ ব্যবস্থাও শিগগির চালু হতে যাচ্ছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে ৩ বছর ৯ মাস দায়িত্ব পালন করতে পারাকে বড় সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

এসময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। বাংলাদেশে তার পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন বলে জানান তিনি।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন।

হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতে তাদের পথ আবারও একসঙ্গে মিলিত হবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকে বাংলাদেশ আনন্দের সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

The post বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সরকারি ক্রয়ে দেশীয় শিল্প সুরক্ষায় আইন সংশোধনের অনুমোদন
ঢাকা: সরকারি ক্রয় ব্যবস্থায় দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং টেকসই ক্রয় নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে খসড়া অধ্যাদেশটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে সরকারি ক্রয় আইনে বেশ কিছু যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি এবং ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়ন, পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু এবং টেকসই ক্রয়ের সুযোগ সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়ন আন্তর্জাতিকভাবে প্রচলিত রেটেড ক্রাইটেরিয়া ধারণার সমার্থক।

খসড়া অধ্যাদেশে সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগের সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করার প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে প্রচলিত ব্যবস্থার বাইরে বিকল্প ক্রয় ব্যবস্থা বা ‘অলটারনেটিভ প্রকিউরমেন্ট অ্যারেঞ্জমেন্ট’-এর সংস্থান রাখার প্রস্তাবও রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব পরিবর্তনের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক, আধুনিক, স্বচ্ছ ও টেকসই করার পাশাপাশি দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

The post সরকারি ক্রয়ে দেশীয় শিল্প সুরক্ষায় আইন সংশোধনের অনুমোদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে
ঢাকা: ২০২৩ সালে গাজীপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিন-কে অপহরণ, নির্যাতন, হত্যা ও লাশ গুমের অভিযোগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান আসাদুজ্জামানসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন।

অভিযুক্ত অন্যরা হলেন—তৎকালীন সিটিটিসি কর্মকর্তা এডিসি ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশ পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ এবং এসআই তৌহিদুল ইসলাম সুমন।

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সমালোচনা করায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুরের মাদ্রাসা ইবনে মাসউদের অধ্যক্ষ আবুল হোসেন আল-আমিনকে তুলে নিয়ে যায় সিটিটিসি।

পরে তাকে ঢাকার মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে নিয়ে গিয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টানা ১৮ দিন আটকে রেখে এডিসি ইশতিয়াক আহমেদের নেতৃত্বে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি জীবন সংকটাপন্ন হয়ে পড়েন।

পরে ১৮ ফেব্রুয়ারি তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হত্যার দায় এড়াতে অভিযুক্তরা আবুল হোসেন আল-আমিনের মরদেহ ঢাকা জেলার কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর তুলসীখালী ব্রিজ থেকে পানিতে ফেলে গুম করেন।

এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন।

The post মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকা: রাজধানীর হাইকোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

The post হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর পল্লবী থানার কাছে বাসে আগুন
ঢাকা: রাজধানীর পল্লবী থানার কাছে ‘সরকারি হারুন মোল্লা কলেজ’-এর পাশে ‘পরিস্থান পরিবহন’-এর একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে ‘পরিস্থান পরিবহন’-এর একটি বাস পার্কিং করা অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গিয়েছে। পাশের একটি চায়ের দোকানদার দেখেছিল ধোঁয়া উড়তে।এই ঘটনায় কোন মামলা দায়ের করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি কোন মামলা দায়ের করি নি।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়।

The post রাজধানীর পল্লবী থানার কাছে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি
ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (২০ সেপ্টেম্বর) সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

‎আরও জানা যায়, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় আদেশে তাদের নিজ, স্ত্রী/স্বামী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। আদেশে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

‎২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে ধানমন্ডি থেকে ২০২৫ সালের ১১ জুলাই গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। অর্থনীতিবিদ আবুল বারকাত ওই মামলা ছাড়াও চার্জশিটভুক্ত আসামি।

এননটেক্স গ্রুপের নামে প্রায় সাড়ে ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিটভুক্ত আসামি তিনি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবরে চার্জশিট দাখিল করে দুদক।

এছাড়া গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডে চেয়ারম্যান শামীমা আতিকুল্লাহ খানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, শিল্প পরিবারের ঋণ ছিল সোনালী ব্যাংকে। যা ২০১২ সালে জনতা ব্যাংক ঋণটি কিনে নেয় নিয়মিত অবস্থায়। এরপর নতুন ঋণ দিতে থাকে। গ্রুপটির প্রায় ৮০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

The post জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব
ঢাকা: বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।

সাক্ষাতে জনপ্রশাসন উপদেষ্টা চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান-বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব বলে মন্তব্য করেন ইসমাইল জবিউল্লাহ।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও জোরদার করতে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে বাংলাদেশে সুশৃঙ্খল, সুনির্দিষ্ট ও পরিকল্পিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলে মত দেন ইয়াও ওয়েন। এ প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতের শুরুতে বিদায়ী রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনপ্রশাসন উপদেষ্টা। পরে তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাতে চীনের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টোল আদায়ে অনিয়ম: হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামিরা হলেন— সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এমএএন ছিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, সাবেক উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর মামলার ১৭ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদক-এর সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা তানজিল হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের জন্য ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড’-কে নিয়োগ দিতে আগের দরপত্র বাতিল করে একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করা হয়। পরে অন্যান্য প্রতিষ্ঠানকে বাদ দিয়ে শুধু ‘সিএনএস লিমিটেড’-এর সঙ্গে আলোচনা করে ৫ বছরের জন্য টোল আদায়ের চুক্তি করা হয়।

চুক্তিতে আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়।

দুদক-এর দাবি, এই চুক্তির আওতায় ‘সিএনএস লিমিটেড’ মোট ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে।

দুদক-এর তুলনামূলক বিশ্লেষণে বলা হয়, একই সেতুর টোল আদায়ে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এমবিইএল-এটিটি মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকায় কাজ করেছিল। পরে ২০২২ থেকে ২০২৫ মেয়াদে ‘ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড’-কে ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা ৫ বছরের হিসাবে প্রায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা।

এ ছাড়া সিএনএস লিমিটেড ‘নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয়’ বাবদ আরও ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে বলে দুদক-এর অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

দুদক-এর দাবি, এসব হিসাব তুলনা করে ‘সিএনএস লিমিটেড’-কে কার্যাদেশ দেওয়ার ফলে সরকারের প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

মামলাটি গত বছরের ১২ অক্টোবর দুদক-এর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সহকারী পরিচালক তানজিল হাসান বাদী হয়ে দায়ের করেন।

দুদক-এর অভিযোগ, সিএনএস লিমিটেডের পরিচালক, সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা পরস্পর যোগসাজশে এ অনিয়ম করেছেন।

The post টোল আদায়ে অনিয়ম: হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধায় ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।

তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচারজ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

The post গাইবান্ধায় ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে পচা-বাসি খাবার বিক্রি, ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম: জেলায় ভেজাল, পচা-বাসি ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯টি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

একই অভিযানে একটি মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার বালি আর্কেড, লালখান বাজার ও চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

নিরাপদ খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য, পচা-বাসি উপকরণ সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব ঘটনায় সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মহানগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘অভিযানে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে ১৯টি খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

লালখান বাজারের হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারিতে আগের তুলনায় পরিবেশের দৃশ্যমান উন্নতি দেখা গেলেও বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। সেখানে মানহীন ঘি দিয়ে মিষ্টি তৈরি, মান নিয়ন্ত্রণ ছাড়াই টোস্ট-বিস্কুট বিক্রি, স্যাঁতসেঁতে মেঝে, অপরিষ্কার পাত্রে ছানা প্রক্রিয়াকরণ এবং কিছু অংশে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চাক্তাই-খাতুনগঞ্জের জসিম মশলা মিলে আরও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সেখানে কাঠের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং নোংরা ও পচা মরিচ দিয়ে মশলা তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযানে সরকারি কাজে সহযোগিতা না করার অভিযোগও ওঠে। পরে সংশ্লিষ্ট মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং এসআরবি-৭; সিএমপি, ব্যাটালিয়ন আনসার, চট্টগ্রাম এর যৌথ দল অভিযানে সহায়তা করেন।

The post চট্টগ্রামে পচা-বাসি খাবার বিক্রি, ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কৃষিঋণ বিতরণের চাপ, প্রকৃত কৃষক বাছাই নিয়ে শঙ্কা
ঢাকা: ১০ হাজার কোটি টাকার কৃষিঋণ কর্মসূচির অর্থ দ্রুত প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে ব্যাংকগুলোকে চাপ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দের অন্তত ২৫ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে পুরো অর্থ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বড় অঙ্কের ঋণ বিতরণের চাপের কারণে যাচাই-বাছাইয়ে ঘাটতি হলে অনিয়ম ও খেলাপি ঋণের ঝুঁকি তৈরি হবে।

কর্মসূচির আওতায় ৪২টি ব্যাংকের জন্য মোট ৯ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করার পর ব্যাংকগু‌লোকে এ টাকা বরাদ্দ করা হ‌য়ে‌ছে। বিতরণ করা ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানানোর পর সেই ঋণের বিপরীতে অর্থ ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক বৈঠকে গভর্নরের পক্ষ থেকে ব্যাংকগুলোকে ডিসেম্বরের মধ্যে শতভাগ ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে ব‌লে সূত্র জানায়। সেপ্টেম্বরের মধ্যে ২৫ শতাংশ বিতরণের লক্ষ্যও দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে সক্রিয় রাখার উদ্দেশ্যেই দ্রুত ঋণ বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গভর্নরের মূল লক্ষ্য হলো দ্রুততম সময়ে সঠিক গ্রাহকের হাতে ঋণ পৌঁছে দেওয়া। প্রকৃত কৃষকেরা যাতে ঋণ থেকে বঞ্চিত না হন এবং ঋণের অর্থ দ্রুত অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

৯ হাজার ১৯০ কোটি টাকার বরাদ্দের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৮১৩ কোটি টাকা।

বরাদ্দের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি পেয়েছে ৯৪৮ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)—৭৫৩ কোটি টাকা।

এ ছাড়া সোনালী ব্যাংককে ৬৮৪ কোটি টাকা এবং ব্র্যাক ব্যাংককে ৪৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থাৎ শীর্ষ পাঁচ ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক রয়েছে। এগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও সোনালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের জন্য সরাসরি কৃষিঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি। আগের বছর একটি ব্যাংক কত টাকা কৃষিঋণ বিতরণ করেছে, তার অর্জনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো নিজেদের লক্ষ্যমাত্রার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায়। পরে সেই প্রস্তাবের ভিত্তিতেই বরাদ্দ ও ঋণ বিতরণের ব্যবস্থা করা হয়।

কোনো ব্যাংকের আকার বা শাখার সংখ্যা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয়ভাবে অঞ্চল বা শাখাভিত্তিক অর্থ ভাগ করে দেওয়ার ব্যবস্থাও নেই। কোন অঞ্চলে কিংবা কোন শাখার মাধ্যমে কত টাকা ঋণ বিতরণ করা হবে, তা ব্যাংকের প্রধান কার্যালয় নির্ধারণ করবে।

ব্যাংকগুলোকে মাঠপর্যায়ে গ্রাহকভিত্তি তৈরি করতে হবে। কোন এলাকায় কৃষিঋণের চাহিদা বেশি, কোথায় কী ধরনের কৃষি কার্যক্রম রয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। আগের বছরগুলোর তথ্য ব্যাংকগুলোর কাছে থাকার কথা থাকলেও ঋণ দেওয়ার আগে গ্রাহক ও প্রকল্প আবার যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক অনেক নিয়ম-নীতি জারি করে। কিন্তু ডিসেম্বরের মধ্যে ১০ হাজার কোটি টাকার কৃষিঋণ শতভাগ বিতরণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই সম্ভব নয়।’

তিনি বলেন, ‘চলতি অর্থবছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হবে। তবে ডিসেম্বরের মধ্যে তাড়াহুড়ো করে এই ঋণ বিতরণ করা সম্ভব নয়। এভাবে তাড়াহুড়ো করে ঋণ বিতরণ করতে গেলে প্রকৃত কৃষকেরা ঋণ পাওয়া থেকে বঞ্চিত হবেন।’

ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ কৃষি ব্যাংক ইতিমধ্যে ৮ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ করেছে।

বাংলা‌দেশ ব্যাং‌কের কর্মকর্তারা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বড় অঙ্কের ঋণ বিতরণ করতে গিয়ে ব্যাংকগুলো তাড়াহুড়া করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অবস্থান হলো, দ্রুত ঋণ বিতরণের অর্থ যাচাই-বাছাই বাদ দিয়ে ঋণ দেওয়া নয়।

কেন্দ্রীয় ব্যাংকের মনে করছে, শুধু লক্ষ্যমাত্রা পূরণ করতে সামনে পাওয়া যেকোনো ব্যক্তিকে কৃষিঋণ দেওয়া হলে পরে সেই ঋণ আদায় কঠিন হতে পারে। এতে কৃষিঋণ কর্মসূচির উদ্দেশ্য যেমন ব্যাহত হবে, তেমনি খেলাপি ঋণের পরিমাণও বাড়তে পারে।

অতীতেও কৃষিঋণ বিতরণে একই পরিবারের একাধিক সদস্যের নামে ঋণ দেওয়ার মতো অনিয়মের উদাহরণ পাওয়া গেছে। এবার দ্রুত লক্ষ্যমাত্রা পূরণের চাপ থাকলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। ব্যাংকের পর্ষদসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে অতীতে যে ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে, বড় অঙ্কের কৃষিঋণ বিতরণের ক্ষেত্রেও সেগুলোর পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সারাবাংলা‌কে বলেন, ‘ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হচ্ছে। চুক্তির আওতায় ব্যাংকগুলো ঋণ বিতরণ করবে। বিতরণের পর তারা বাংলাদেশ ব্যাংককে জানাবে কত টাকা বিতরণ করেছে। এরপর সে অনুযায়ী অর্থ দেওয়া হবে।’

ব্যাংকভিত্তিক লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি বলেন, ‘বার্ষিক কৃষিঋণের লক্ষ্যমাত্রা মূলত আগের বছর সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এর সঙ্গে প্রায় ৫ শতাংশ হারে বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যাংকগুলো তাদের আগের বছরের অর্জনের ভিত্তিতে লক্ষ্যমাত্রার প্রস্তাব পাঠায়।’

তিনি আরও বলেন, ‘কোন অঞ্চলে বা কোন শাখায় কত ঋণ বিতরণ করা হবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয় ঠিক করে। বাংলাদেশ ব্যাংক শাখাভিত্তিকভাবে সেটি নির্ধারণ করে দেয় না।’

ঋণ বিতরণের সময়সীমা সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, ‘এটি মূলত ক্যালেন্ডার বছরের মধ্যেই বিতরণের বিষয়। দ্রুত ঋণ বিতরণ করতে গিয়ে শুধু লক্ষ্যমাত্রা পূরণ করাই উদ্দেশ্য হওয়া উচিত নয়। ঋণটি প্রকৃত ও যোগ্য গ্রাহকের কাছে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঋণ দেওয়ার পর সেটি আবার আদায়ও করতে হবে।’

সেপ্টেম্বরের মধ্যে ২৫ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ঋণ বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের কোনো লিখিত নির্দেশনা আমাদের কাছে নেই। গভর্নর মহোদয় দ্রুততম সময়ে সঠিক গ্রাহকের হাতে ঋণ পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। যাতে ঋণের অর্থ দ্রুত অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এবং কোনো দিক থেকে প্রকৃত গ্রাহকের ঋণ না পাওয়ার অভিযোগ না আসে।’

তিনি বলেন, ‘ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় দ্রুত ঋণ বিতরণের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। তবে মূল লক্ষ্য হচ্ছে, দ্রুততার পাশাপাশি ঋণ যেন সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়।’

বিশেষ করে বড় অঙ্কের ঋণ দ্রুত বিতরণ করা হলে পরবর্তী সময়ে একটি অংশ খেলাপি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ১০ হাজার কোটি টাকার কর্মসূচির ক্ষেত্রে ঋণ বিতরণের পাশাপাশি ঋণের মান ও আদায়যোগ্যতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল বিষয় হচ্ছে প্রকৃত গ্রাহক বাছাই। ব্যাংকগুলোকে মাঠপর্যায়ে গিয়ে গ্রাহকের কৃষিকাজ, ঋণের প্রয়োজনীয়তা ও পরিশোধ সক্ষমতা যাচাই করতে হবে। শুধু কাগজপত্রের ওপর নির্ভর না করে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কৃষিকাজ করেন কি না, সেটিও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কোন এলাকায় কত ঋণের চাহিদা রয়েছে, কোন ধরনের কৃষি কার্যক্রমে অর্থায়ন প্রয়োজন—এসব তথ্য সংগ্রহ করে গ্রাহক তৈরি করতে বলা হয়েছে। এর ফলে দ্রুত ঋণ বিতরণের পাশাপাশি ঋণের অর্থ যেন প্রকৃত উৎপাদনশীল খাতে যায়, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সারাবাংলা-কে বলেন, “হ্যাঁ, আমি বিষয়টা জানি। ডিসেম্বরের মধ্যে শতভাগ ঋণ বিতরণ করার জন্য এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পারব কি না জানি না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংশ্লিষ্ট সার্কুলার অনুযায়ী, ওই কর্মসূচির ঋণ এজেন্টের মাধ্যমে বিতরণের ব্যবস্থা রয়েছে। তবে এজেন্টের মাধ্যমে ঋণ বিতরণে নতুন ধরনের ঝুঁকির কথাও বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের আশঙ্কা, যথাযথ নজরদারি না থাকলে এজেন্টনির্ভর ঋণ বিতরণও শেষ পর্যন্ত দালালনির্ভর হয়ে যেতে পারে।

কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে অতীতেও দালালের মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এজেন্ট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ঋণ বিতরণে কমিশন নেওয়া বা প্রকৃত গ্রাহকের বদলে অন্য ব্যক্তিকে ঋণ দেওয়ার প্রবণতা তৈরি হলে কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

এদিকে সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ৪২টি ব্যাংকের জন্য মোট ৯ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে। ফলে কর্মসূচির মোট আকার, বরাদ্দ এবং প্রকৃত বিতরণের অগ্রগতি—তিনটি বিষয় আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত ঋণ বিতরণের ওপর জোর দেওয়া হলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, মূল লক্ষ্য হওয়া উচিত সঠিক গ্রাহকের হাতে ঋণ পৌঁছানো। কারণ স্বল্প সময়ে বড় অঙ্কের ঋণ বিতরণের চাপ থাকলে ব্যাংকগুলো শুধু লক্ষ্যমাত্রা পূরণের দিকে বেশি মনোযোগী হয়ে পড়তে পারে। এতে প্রকৃত কৃষকের পরিবর্তে ঋণ পাওয়ার যোগ্যতা নেই—এমন ব্যক্তির হাতেও অর্থ চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। আবার প্রকৃত গ্রাহক শনাক্ত না করে ঋণ বিতরণ করা হলে ভবিষ্যতে আদায় নিয়ে সমস্যা হতে পারে।

এ কারণে সেপ্টেম্বরের মধ্যে ২৫ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে শতভাগ বিতরণের লক্ষ্যের পাশাপাশি গ্রাহক যাচাই, মাঠপর্যায়ে তদারকি, ঋণের ব্যবহার এবং পরবর্তী সময়ে আদায়ের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দ্রুত কৃষিঋণ বিতরণের উদ্দেশ্য হলো কৃষকের প্রয়োজনের সময়ে অর্থ পৌঁছে দেওয়া। তবে সেই গতি যেন যাচাই-বাছাইয়ের বিকল্প না হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ। প্রকৃত কৃষকের হাতে ঋণ পৌঁছানো এবং ঋণের অর্থ উৎপাদনশীল কাজে ব্যবহার নিশ্চিত করতে পারলেই কর্মসূচিটির উদ্দেশ্য পূরণ হবে।

The post কৃষিঋণ বিতরণের চাপ, প্রকৃত কৃষক বাছাই নিয়ে শঙ্কা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকা: দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস জানিয়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উল্লিখিত এলাকাসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে তীব্র গতিতে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের ওই সকল অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সময়ে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ক্রমান্বয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এখনও মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা এবং বরিশাল জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা এবং লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

The post দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।’

তিনি জানান, অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক, ১টি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ, ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল কফের সিরাপ (ফেন্সিডিল), ১টি প্রাইভেটকার, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইটার, ১টি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, ২টি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ১ হাজার ৫০০ গ্রাম ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

The post রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। আগেরদিনেও দুই বাজারে সূচক বেড়েছিল।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১১২ ও ২ হাজার ১১১ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— সার্প ইন্ডাস্ট্রি, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইস্টার্ন ব্যাংক, মালেক স্পিনিং ও সায়হাম টেক্সটাইল।

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৯ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দর।

The post সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই
ঢাকা: দেশের অধিকাংশ নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বিপজ্জনক সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরবর্তী কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি কম থাকায় কোনো স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই।

রোববার (২০ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সর্বশেষ পূর্বাভাস ও উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, সারাদেশের ১২০টিরও বেশি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে অধিকাংশ পয়েন্টেই নদ-নদীর পানি সতর্কসীমার বেশ নিচে অবস্থান করছে। ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান প্রধান নদীগুলোর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে বা অপরিবর্তিত রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতীয় অববাহিকা এলাকায় অতিভারী বর্ষণের সম্ভাবনা কম থাকায় নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক ধারায় বজায় থাকবে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে স্থানীয় কিছু নদীতে সাময়িক পানি বৃদ্ধি পেলেও তা প্রধান নদ-নদীর সামগ্রিক বন্যা পরিস্থিতি তৈরি করবে না।

উপকূলীয় এলাকার প্রধান প্রধান নদ-নদীতে জোয়ার-ভাটার প্রভাব স্বাভাবিক রয়েছে বলে আবহাওয়া ও পানি পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে।

The post দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’
ঢাকা: প্রকৃতিতে চলছে শরৎ ঋতু। তারপরও যেনো বর্ষার আনাগোনা থামছেইনা। আজও সকাল থেকে রাজধানীতে ছিলো ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টি ও শরতের আবহে, আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫তে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৪৭। ১৯৩ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি এবং মালয়েশিয়ার কুচিং।

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে দূষণের ‘মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

The post আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ
এশিয়ান গেমসে অভিষেকটা দুঃস্বপ্নের হলো বাংলাদেশ নারী হকি দলের। শক্তিশালী চীনের বিপক্ষে শুরু থেকেই চাপে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত হজম করেছে ১৩ গোল। বিপরীতে একটিও গোল করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোলের খাতা খোলেন ঝোং জিয়াছি। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে চীনা দল।

প্রথম কোয়ার্টারেই একাধিক গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ১৩ ও ২৯ মিনিটে আরও দুবার গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ঝোং জিয়াছি। চেন ইয়াংও প্রথমার্ধে দুই গোল করে ব্যবধান বাড়ান। ফলে বিরতির আগেই ম্যাচ অনেকটা একতরফা হয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও চীনের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জোউ মেইরং, চেন ই, লি হং, ঝাং ইিং, মা নিং ও ইয়াং লিউ—বাংলাদেশের জালে বল পাঠান। শেষ পর্যন্ত ১৩ গোলের বড় ব্যবধানে ম্যাচ শেষ করে চীন।

চীনের হয়ে ঝোং জিয়াছি তিনটি গোল করেন। চেন ইয়াং, জোউ মেইরং ও চেন ই দুটি করে গোল পেয়েছেন। এ ছাড়া লি হং, ঝাং ইিং, মা নিং ও ইয়াং লিউ একটি করে গোল করেন।

পুরো ম্যাচে গোলের জন্য অপেক্ষাতেই থাকতে হয়েছে বাংলাদেশকে। চীনের রক্ষণে তেমন কোনো বড় হুমকি তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কণা আক্তার।

ছেলেদের পর নারী দলও এশিয়ান গেমসের হকিতে বড় হার দিয়ে যাত্রা শুরু করল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ পুরুষ দল।

এদিকে, ‘পুল এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী হকি দল।

The post এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ
ঢাকা: জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। আমন্ত্রণপত্রে দলগুলোকে সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল বা জোটের মতামত তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। বিশেষ কমিটির বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কয়েকটি দলও।

এর আগে, গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত কমিটিতে সরকারি দলের পাশাপাশি কয়েকটি দলের প্রতিনিধিও রাখা হয়েছে। বিরোধীদলের প্রতিনিধিদের যুক্ত করার সুযোগ রেখে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের বিধান রাখা হয়।

The post জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২০ সেপ্টেম্বর) ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তিনটি অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে সাজা হলেও তা একই সঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাকে।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতাকে আটক ও নির্যাতনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও প্ররোচনা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

৩ নম্বর অভিযোগে বলা হয়, আন্দোলনকারীদের ছবি দেখে তাদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয় এবং তাদের আটক ও নির্যাতনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোনে নির্দেশ দেন ইনু। এ অভিযোগটি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়।

৬ নম্বর অভিযোগে ১৪ দলীয় জোটের সভায় উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে ইনুর ভূমিকার কথা বলা হয়। এ অভিযোগেও তার দায় প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

৭ নম্বর অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল এ অভিযোগও প্রমাণিত বলে রায়ে উল্লেখ করেছেন।

অন্যদিকে, ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার ২ নম্বর অভিযোগে ২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে ১৪ দলীয় জোটের সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। সভায় উপস্থিত থেকে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশ, প্ররোচনা ও সহায়তার অভিযোগ থাকলেও তা প্রমাণিত হয়নি।

৪ নম্বর অভিযোগে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছত্রীসেনা মোতায়েন এবং হেলিকপ্টার থেকে বোমা হামলার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। ৫ নম্বর অভিযোগে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি এবং হত্যাকাণ্ড ও নির্যাতনকে সমর্থনের অভিযোগ ছিল। এ দুটি অভিযোগও প্রমাণিত হয়নি।

৮ নম্বর অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে আন্দোলনকারী ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবলু ফরাজী ও আবদুল্লাহ আল মুস্তাকিনকে হত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। একই সঙ্গে সারাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ২৫ হাজারের বেশি ছাত্র-জনতাকে আহত করার নির্দেশ দেওয়ার অভিযোগও ছিল। তবে এ অভিযোগও প্রমাণিত না হওয়ায় ইনুকে খালাস দেওয়া হয়।

রায়ে প্রমাণিত অভিযোগগুলোর জন্য দেওয়া সাজাগুলো একই সঙ্গে কার্যকর হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দুই অভিযোগে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়ার নির্দেশও রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই মামলার রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করার প্রস্তুতি নিয়েছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, ইনুর সাজা বাড়ানোর বিষয়ে আপিল করা হবে।

হাসানুল হক ইনু বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় করা পৃথক মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন।

The post ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুবি: সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কেএম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

রোববার (২০ সেপ্টেম্বর) কোটবাড়ি গন্ধমতির বাসার পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং ১১টায় গন্ধমতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের সন্ধানে খোঁজ চালান। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা জানানো হয়েছে।

শনিবার রাতে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ কোটবাড়ি গন্ধমতির নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

The post সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের হাতে জিম্মি ভেদরগঞ্জ হাসপাতাল
শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও তাদের স্বজনেরা। অভিযোগ রয়েছে, হাসপাতাল চত্বরে অবস্থান নেওয়া কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগীরা রোগী পরিবহনে ‘সিন্ডিকেট’ গড়ে তুলেছেন। তাদের নির্ধারিত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িতে রোগী নিতে চাইলে স্বজনদের বাধা ও হুমকির মুখে পড়তে হয়। এ নিয়ে হাসপাতাল চত্বরে রোগীর স্বজনদের সঙ্গে সিন্ডিকেটের সদস্যদের হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্সটি নষ্ট এবং চালক না থাকার সুযোগে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় স্থানীয় ছৈয়দ মো. সুমন, টিটু খানসহ কয়েকজনকে নিয়ে এই সিন্ডিকেট গড়ে উঠেছে।

অন্যদিকে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত থাকায় সক্রিয় হয়ে উঠেছে একাধিক দালাল চক্রও। তাদের বিরুদ্ধে রোগীদের হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে বেশি অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগও রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুটি থানা নিয়ে গঠিত ভেদরগঞ্জ উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য ১৯৭২ সালের দিকে ৩১ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। পরে ২০১১ সালে এটি ৫০ শয্যায় উন্নীত হয়। সময়ের সঙ্গে হাসপাতালটি আধুনিকায়ন করা হয়েছে। ভেদরগঞ্জের পাশাপাশি পাশের জেলা চাঁদপুর ও মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসাসেবা নেন এই হাসপাতালে।

রোগী পরিবহনে সক্রিয় সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া দাবি

জরুরি ও মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর বা ঢাকায় পাঠানোর প্রয়োজন হলেই সক্রিয় হয়ে ওঠে অ্যাম্বুলেন্স চক্রটি। অভিযোগ রয়েছে, তারা কম ভাড়ায় অন্য কোনো অ্যাম্বুলেন্সে রোগী নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় এবং নিজেদের নির্ধারিত গাড়ি ব্যবহারে রোগীর স্বজনদের বাধ্য করে। স্বজনেরা বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে চাইলে নানা ধরনের হুমকি ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের হিসাবে, ভেদরগঞ্জ থেকে ঢাকার যেকোনো হাসপাতালে সাধারণত ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা এবং ঢাকা থেকে ভেদরগঞ্জে ফেরার ভাড়া ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা হলেও রোগীদের জিম্মি করে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয় এই সিন্ডিকেট। কখনো অ্যাম্বুলেন্স সংকটের কথা বলে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করার অভিযোগও রয়েছে রয়েছে তাদের বিরুদ্ধে। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে রোগী নিয়ে ঢাকায় যেতে হচ্ছে স্বজনদের।

অন্তঃসত্ত্বা নারীকে ৪ ঘণ্টা আটকে রাখে টিটু সিন্ডিকেট

গত ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ডিএমখালি ইউনিয়নের দালালকান্দি এলাকা থেকে অন্তঃসত্ত্বা বৃষ্টি আক্তারকে প্রসবের জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার বোন রিক্তা আক্তার। কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

রিক্তা জানান, স্থানীয় অ্যাম্বুলেন্সচালক টিটুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ভেদরগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে ৭ হাজার টাকা ভাড়া চান। পরে শরীয়তপুরে কয়েকটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করে ৫ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ঠিক করেন তিনি। ওই অ্যাম্বুলেন্সটি সদর থেকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে চক্রের সদস্য টিটু চালককে হুমকি-ধমকি দেন। পরে ওই অ্যাম্বুলেন্সে অন্য এক রোগী তুলে শরীয়তপুর সদরে ফিরে যেতে বাধ্য করা হয়। এরপর একাধিক অ্যাম্বুলেন্সচালকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাননি রিক্তা। চালকেরা তাকে জানান, টিটুর সঙ্গে কথা না বলে ভেদরগঞ্জে রোগী নিতে যাওয়া যাবে না।

দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর রিক্তা ও তার স্বজনেরা টিটুর কাছেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। তবে টিটু তাদের জানান, শরীয়তপুরে কোনো অ্যাম্বুলেন্স খালি নেই, সবগুলো ভাড়া হয়ে গেছে। এ সময় হাসপাতালের সামনে প্রসববেদনায় ছটফট করতে দেখা যায় বৃষ্টি আক্তারকে। সাংবাদিকসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে টিটুসহ চক্রের অন্য সদস্যরা সরে যান। পরে শরীয়তপুর সদর থেকে অ্যাম্বুলেন্স এনে বৃষ্টিকে ঢাকায় পাঠানো হয়।

ভুক্তভোগী বৃষ্টি আক্তারের বোন রিক্তা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) দুপুরে আমার অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে ভেদরগঞ্জ হাসপাতালে এলে ডাক্তার তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সরকারি অ্যাম্বুলেন্স খোঁজ করলে আনসার সদস্য জানান, সেটি নষ্ট। পরে হাসপাতালের গেটের সামনে থাকা নম্বর দেখে টিটুর সঙ্গে যোগাযোগ করি। টিটু আমার কাছে ৭ হাজার টাকা দাবি করেন।’

তিনি বলেন, ‘আমি শরীয়তপুরে খোঁজ নিয়ে ৫ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ঠিক করি। গাড়িটি এনে আমার রোগীকে তুলতে গেলে টিটু বাধা দেন। পরে আমাদের রোগী না নিয়েই চালক চলে যান। টিটু জানায়, তার কাছ থেকে গাড়ি না নিলে এই হাসপাতাল থেকে কোনো রোগী ঢাকায় যেতে পারবে না।’

রিক্তার অভিযোগ, এরপর একাধিক অ্যাম্বুলেন্সচালকের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতালের সামনে বসে ছিলাম। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সদর থেকে অ্যাম্বুলেন্স এনে রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও এই দালাল চক্রের বিচার চাই।

প্রত্যক্ষদর্শীর অভিযোগ

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী আশরাফুল হক সজিব মাঝি (৩০) বলেন, হাসপাতালের গেটের পাশে তার ওষুধের ফার্মেসি। ওই দিন হঠাৎ হাসপাতালের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তিনি এগিয়ে যান। তিনি বলেন, ‘গিয়ে দেখি একজন অন্তঃসত্ত্বা নারী মুমূর্ষু অবস্থায় হাসপাতালের সামনে বসে আছেন। শুনলাম, ডাক্তার তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কিন্তু অ্যাম্বুলেন্সের কারণে প্রায় চার ঘণ্টা ধরে তিনি ঢাকায় যেতে পারছেন না। রোগীর স্বজনেরা সদর থেকে একটি অ্যাম্বুলেন্স এনেছিলেন। সেটিও সিন্ডিকেটের সদস্যরা যেতে দিচ্ছিলেন না। পরে তিনি ও স্থানীয় কয়েকজন প্রতিবাদ জানান এবং ঘটনার ভিডিও ধারণ করেন। এ সময় চক্রের সদস্য টিটু ঘটনাস্থল থেকে চলে যান। পরে সদর থেকে অ্যাম্বুলেন্স এনে ওই নারীকে ঢাকায় পাঠানো হয় ‘

তিনি বলেন, ‘আমি সঙ্গে সঙ্গেই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিনকে বিষয়টি জানিয়েছিলাম। তবে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে আমাকে পুলিশকে জানাতে বলেন।’

সজিবের দাবি, ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এই হাসপাতালে নতুন কিছু নয়। প্রতিনিয়ত রোগীদের জিম্মি করে টাকা আদায় করলেও হাসপাতাল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। পাশাপাশি দালাল চক্রের কারণে মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছে।’

রোগী আনতে গেলেও গুনতে হয় কমিশন

শরীয়তপুর সদরের অ্যাম্বুলেন্সচালক দুলাল মিয়া (৫০) দীর্ঘদিন ধরে শরীয়তপুর-ঢাকা সড়কে অ্যাম্বুলেন্স চালান। গত ১১ সেপ্টেম্বর বিকেলে ভেদরগঞ্জের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সদর থেকে রোগী আনতে ভেদরগঞ্জ হাসপাতালে গেলে সুমন, রাজু ও টিটুর কথা ছাড়া রোগী গাড়িতে উঠাতে দেয় না। একজন রোগী নিলে তাদের ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত কমিশন দিতে হয়। এ কারণে রোগীদের কাছ থেকে আমাদের অতিরিক্ত টাকা নিতে হয়। কমিশন না দিলে ভেদরগঞ্জ থেকে মাত্র ৫ হাজার টাকায় ঢাকা রোগী নেওয়া সম্ভব। কিন্তু কমিশন না দিলে আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না তারা। তাই বাধ্য হয়ে তাদের কথায় গাড়ি চালাতে হয়।’

সরকারি পরীক্ষা বন্ধ থাকায় সক্রিয় দালাল চক্র

অন্যদিকে হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় একাধিক দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, এসব চক্র হাসপাতালের বাউন্ডারির ভেতরে ঢুকে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে বেশি অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষা করানো হয়।

গত ১১ সেপ্টেম্বর সকালে মাকে নিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন রাহিমা আক্তার (৩৫)। চিকিৎসক তার মায়ের বুকের এক্স-রে করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট থাকায় বাইরে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে পরীক্ষা করাতে হয় তাকে। রাহিমা আক্তার বলেন, ‘ডাক্তার পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্লিনিকের দালালচক্র কাগজ হাতে নিয়ে আমাদের ক্লিনিকে নিয়ে যায়। তাদের ইচ্ছেমতো একেকটি পরীক্ষা করাতে অতিরিক্ত টাকা নেয়। আমরা গরিব মানুষ। এত টাকা দিয়ে বাইরের ক্লিনিক থেকে পরীক্ষা করানো আমাদের জন্য কষ্টকর।’

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে পরীক্ষা বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরের ক্লিনিক থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এই হাসপাতালে বেশিরভাগ পরীক্ষাই বাইরে থেকে করাতে হয়। সরকারের কাছে দাবি জানাই, সরকারি ব্যবস্থাপনায় অল্প খরচে এসব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হোক।’

অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছৈয়দ সুমন বলেন, ‘আমার একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি হাসপাতালের ভেতরে থাকে। রোগীদের ঢাকা আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি হাসপাতালের ভেতরেই রাখি। এ কারণে অনেকেই মনে করেন, আমি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এখানে কোনো সিন্ডিকেট নেই। যে যাকে নিয়ে ইচ্ছা ঢাকায় নিতে পারে।’

অপর অভিযুক্ত টিটু খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

যা বলছে কর্তৃপক্ষ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. ইফতেখারুল ইসলাম বলেন, ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে আমরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছি। কিছু বেসরকারি অ্যাম্বুলেন্সচালক ও তাদের সহযোগীদের কর্মকাণ্ডে হাসপাতালের চিকিৎসার পরিবেশ নষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্সটি আপাতত নষ্ট এবং চালক নেই। তাই অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের এখানে যন্ত্রপাতির সমস্যার কারণে কিছু পরীক্ষা করানো যাচ্ছে না। এরইমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হবে।’

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বলেন, ‘অ্যাম্বুলেন্স নিয়ে জিম্মির বিষয়টি আসলেই দুঃখজনক। সিন্ডিকেটের কারণে রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, এ নিয়ে কাজ চলছে। কেউ যদি সিন্ডিকেটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

The post অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের হাতে জিম্মি ভেদরগঞ্জ হাসপাতাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুয়াডাঙ্গায় ২৬৫০ পিস ইয়াবাসহ নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
চুয়াডাঙ্গা: শহরের বাস টার্মিনালে সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৭) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা হেডকোয়ার্টারের বিশেষ যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

আটক দেলোয়ার হোসেন কর্মকাণ্ড নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের উত্তরপাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ভাই ভাই হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের যাত্রী দেলোয়ার হোসেনের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা লাল রঙের সিনথেটিকের ব্যাগ থেকে ২ হাজার ৬৫০ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক রফিকুল ইসলাম ও ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।

এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়ার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

The post চুয়াডাঙ্গায় ২৬৫০ পিস ইয়াবাসহ নিষিদ্ধ আ.লীগ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যাত্রবাড়িতে পৃথক ককটেল বিস্ফোরণে আহত ২
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় রিকশা চালক বিল্লাল হোসেন (৩২) রাত ৯টার দিকে জাকারিয়া হোসেন (২৪) নামে দুজন আহত হন।

আহত জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায়। জাকারিয়া গ্রাফিক্স ডিজাইনার। পাসপোর্ট অফিসের পাশে তার দোকান রয়েছে। সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তারা দুজন। রাতে সেখান থেকেই সাইনবোর্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়।

আহত বিল্লালের মামাতো ভাই বাচ্চু চাকলাদার জানান, বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে ডেমরা কোনাপাড়ায় থাকেন। নিজের অটোরিকশা চালান তিনি। সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা সামাদ সুপার মার্কেটের সামনে রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তখন তার পাশেই ২-৩টি বিকট আওয়াজ হয়৷ ধোয়ায় অন্ধকার হয়ে যায় চারপাশ। পরে তিনি দেখেন তার নিজের ডান হাতের কবজি থেকে রক্ত ঝরছে। পরে স্থানীয় তাকে সেখান থেকে সরিয়ে নেয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ি থেকে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে আহত রিকশাচালক বিল্লালের ডান হাতের কবজিতে ও জাকারিয়ার থুতনিতে স্প্লিন্টার বিদ্ধ হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই চলে গেছে।

The post যাত্রবাড়িতে পৃথক ককটেল বিস্ফোরণে আহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতদিয়া বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইয়াহিয়া বলেন, ‘আমরা রাত ১টা ১০ মিনিটে খবর পাই দৌলতদিয়ায় একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে স্থানীয়দের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এসব ধারণার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

The post দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আফগানিস্তান টেস্টের দলে হৃদয়-জাকের, নেই তাসকিন-রানা
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই ম্যাচের স্কোয়াডে ফিরেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় থাকা হৃদয়কে দলে ফেরানো হয়েছে, অন্যদিকে জাকের আলী অনিকও জায়গা করে নিয়েছেন টেস্ট স্কোয়াডে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। নতুন করে জায়গা পাওয়ায় বাদ পড়েছেন অমিত হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

টেস্ট দলে হৃদয় ঢুকেছেন দারুণ এক পারফরম্যান্সের পর। জিম্বাবুয়ের বিপক্ষে গত জুনে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া সফরের দলে ছিলেন না এই ডানহাতি ব্যাটার। তবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সাড়ে তিনশ রানের ইনিংস খেলে আবারও টেস্ট দলের দরজা খুলেছেন তিনি।

অমিত হাসানও জিম্বাবুয়ের বিপক্ষে হৃদয়ের সঙ্গে টেস্ট অভিষেক করেছিলেন। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন তিনি। এবার তার জায়গায় জাকের আলিকে নেওয়া হয়েছে। ‘এ’ দলের হয়ে জাকেরের পারফরম্যান্স বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চোট থেকে পুরোপুরি ফেরার প্রক্রিয়ায় থাকা নাহিদ রানাকে রাখা হয়নি আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে। প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদকে দলে রাখার পরিকল্পনা রয়েছে।

পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

মূল স্কোয়াডের বাইরে তিনজনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে নেওয়া হচ্ছে। তারা হলেন অফস্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

The post আফগানিস্তান টেস্টের দলে হৃদয়-জাকের, নেই তাসকিন-রানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সরকার জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম
রংপুর: বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের ‘স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, কিন্তু জাতীয় স্বার্থ নিশ্চিত করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। নয়তো দিল্লির সঙ্গে নেগোসিয়েট করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে না কেন? তিনি অভিযোগ করেন, সরকার দলীয় স্বার্থ আদায়ে এগিয়ে গেলেও বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রংপুরবাসীকে শোনানো হচ্ছে যে, বিরোধী দলে ভোট দেওয়ার কারণে তারা উন্নয়নের বরাদ্দ পাবেন না। এই অবহেলার রাজনীতির জবাব দেওয়া হবে রাজপথে।

তিনি বলেন, ২০২৪ সালে আবু সাঈদের রক্তের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ২০২৬ সালের নির্বাচনে রংপুরবাসী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এবং ১১ দলীয় জোটকে সমর্থন দিয়ে যে রায় দিয়েছেন, সেই রায় এখন অস্বীকার করা হচ্ছে।

সমাবেশে নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু সেই রায় কোথায়’? তিনি ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে বলেন, ‘আমরা ওসমান হাদির বিচার পাইনি। যারা দেশে নেই তাদের মৃত্যুদণ্ডের রায় আসে, কিন্তু যারা দেশে আছে তাদের বিচার কেন হচ্ছে না? আমরা রায় কার্যকর দেখতে চাই’।

তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দেখা দিয়েছে। রংপুর অঞ্চলের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু তাঁরা সার, গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সকল প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসে ক্যাম্পাস ও এলাকাগুলো অভয়ারণ্যে পরিণত হয়েছে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। শিশু, মা-বোন সবার নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জবাবদিহিতা দিচ্ছেন না, বরং জবাবদিহিতা চাইলে হুমকি দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের এক নেতাকর্মীর ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই ঘটনা সত্যি হলে জবাব রাজপথেই দেওয়া হবে। ১১ দলের নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত’।

নাহিদ ইসলাম বলেন, পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়নি, বরং পুলিশকে আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দেন, ‘বাংলাদেশের ছাত্রজনতা আর কাউকে স্বৈরাচারী হতে দেবে না। যদি কেউ সেই চেষ্টা করে, রংপুরের মাটি থেকেই প্রথম বিদ্রোহের আহ্বান আসবে’। সমাবেশে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, লংমার্চ প্রমাণ করেছে ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে বাংলাদেশের জনগণ সামনের যেকোনো বড় আন্দোলনের জন্য প্রস্তুত।

The post সরকার জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শরৎ জেগেছে কাশফুলের শুভ্র সৌন্দর্যে
ভাদ্র পেরিয়ে চলছে আশ্বিন; মানে প্রকৃতিতে এখন শরৎকাল। কখনো, মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো আকাশে সাদা মেঘের ভেলা। সেই শরতের অন্যতম অনুষঙ্গ হিসেবে ফুটেছে কাশফুল। শহর থেকে গ্রাম— সবখানেই নদীর তীর ঘেঁষে বসেছে কাশফুলের মেলা। আর সেসব জায়গায় ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। ছুটে বেড়াচ্ছেন কাশবনে, তুলছেন ছবি। তেমনি রাজধানীর ঢাকার উপকণ্ঠ কেরাণীগঞ্জের সারিঘাটেও বিস্তীর্ণ খোলা জায়গায় শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হাজারও মানুষ। শহরের কোলাহল থেকে একটু দূরে সারিঘাটের শুভ্র সৌন্দর্যের সেই ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

The post শরৎ জেগেছে কাশফুলের শুভ্র সৌন্দর্যে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হবে
রংপুর: আট দফা যেকোনো সময় জাতির প্রয়োজনে একদফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ সারা বাংলা থেকে আওয়াজ, আর সহ্য হয় না। আপনারা একটা কিছু করেন। সেই একটা কিছু আমরা চাই। হওয়ার আগে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। যদি না হয়, বসে বসে আঙুল চুষব না।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমরা জনগণের ছয়টি দাবি নিয়ে প্রথমে নেমেছিলাম এবং সেই দাবির প্রেক্ষিতে আমরা চট্টগ্রামে প্রথম লং মার্চটি করেছিলাম। দ্বিতীয় লং মার্চ আসার আগেই আরো দুটি দাবি যুক্ত হয়েছে। এই মিলে আমরা আটটি দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমার বিশ্বাস আমাদের দাবিগুলো আপনাদের সবার জানা হয়ে গেছে। আল্লাহর কসম একটা দাবিও আমাদের দলীয় দাবি নয়। এই দাবিগুলো ১৮ কোটি মানুষের দাবি। ১৮ কোটি মানুষের অধিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে এসব বলেন তিনি।

‘সরকার কথা দিয়ে কথা রাখেনি, গণভোটের রায় অগ্রাহ্য করেছে’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার জনগণের সাথে কথা দিয়ে কথা রাখে নাই। নির্বাচিত হওয়ার আগেই রংপুর থেকেই তারা ঘোষণা দিয়েছিলেন যে গণভোটে হ্যাঁ বলুন। বর্তমান প্রধানমন্ত্রী এই কথাটি এখানেই বলেছিলেন। জনগণ ৭০ ভাগ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। আমরা আগাগোড়া বলেছিলাম, উনি অন্তত একবার বলেছিলেন—একবার আর ১০ বার দিয়ে কোনো কথা নয়। জাতীয় নেতার মুখ থেকে জনগণের জন্য যে আহ্বান আসবে, জাতির প্রতি এটি হচ্ছে তার অঙ্গীকার। তিনি কি তার অঙ্গীকার রক্ষা করেছেন? তিনি গণভোটের রায় মানেন নাই, তিনি অগ্রাহ্য করেছেন। অবশ্য সাহস করে তারা বলতে পারে না যে আমরা গণভোট মানব না। ইনিয়ে-বিনিয়ে বলে যে সংবিধানে গণভোট নাই। সংবিধানে যদি গণভোট না থাকে, তাহলে কোন সংবিধান মেনে ২৪-এর গণবিপ্লব হয় নাই। ফ্যাসিস্টদেরকে আপনারা সংবিধান অনুসরণ করে তাড়াতে পারেন নাই, আমরা পারি নাই। সংবিধানের বাইরে গিয়েই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়া হয়েছে।’

তিনি বলেন, ‘যদি সংবিধানে কোনো ভোট না থাকে, ২৬ সালে বাংলাদেশে কোনো নির্বাচনও নাই, কোনো সরকারও নাই। সুতরাং মানতে হলে সবটা মানতে হবে। আর বাদ দিলে সবটা বাদ দেওয়ার ঘোষণা দিন। তখন দেখা যাবে কার বুকের পাটা কতটুকু।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ভুলে গেছে সরকার

জামায়াত আমির বলেন, ‘একজন মন্ত্রী নির্বাচনের আগে জাগো বাহে, কুনঠে তিস্তা বাঁচায়—এই আওয়াজ তিনি দিয়েছিলেন। সংসদে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে পানিসম্পদমন্ত্রী পরিষ্কারভাবে বললেন, যে নামেই হোক তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। সাত মাস চলে গেল, নড়াচড়া যে কিছু বুঝি না। কোনো দিক থেকে কোনো পানি পড়া খাইলেন? এখন যে আর আপনাদের কণ্ঠে অত জোর দেখি না। জনগণকে বারবার ধোকা দেওয়া ঠিক হবে না। আমরা নির্বাচনের আগে এই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা বলেছিলাম গোটা উত্তরবঙ্গকে আমরা কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলব, নদীগুলার জীবন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব।’

একই পথে হাঁটলে পরিণতিও একই হবে

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সবকিছু সহ্য করে দেশের স্বার্থে এই নির্বাচনের অনিয়মিত ফলাফল আমরা মেনে নিয়েছিলাম। দেশটা শান্তির দিকে আসুক। আর উনারা তো দফায় দফায় জাতির কাছে ওয়াদা দিয়েছে। কিন্তু আজগুবি আশ্চর্য ব্যাপার, সংসদে গিয়ে এখন সব ভুলে গেছে সরকার গঠন করার পরে। একটা একটা করে সবকিছু তারা উলটা রথে উলটা পথে চলছেন। যেই পথে হাসিনা চলে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সেই পথেই সেই পথ ধরেই বর্তমান সরকার হাঁটছে। যদি একই পথে হাঁটেন তাহলে পরিণতি একই হবে।’

বিদ্যুৎ-গ্যাস-সার নেই, চাঁদাবাজিতে জাতি অস্থির

তিনি বলেন, ‘আট দফা আমরা দিয়েছি জনগণের দফা। রংপুরের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ পায় না, গ্যাস পায় পায় না। কৃষকরা সার পায় পায় না। আপনাদের সন্তানেরা হাতে পায় না। তবে একদলের লোকেরা কাজ পায়। সেই কাজ হলো চাঁদাবাজি। রংপুরে চাঁদাবাজি আছে। সারা বাংলাদেশে আছে। চাঁদাবাজদের জ্বালায় জাতি অস্থির। চাঁদাবাজদের কারণে দ্রব্যমূল্য তিন গুণ চার গুণ। চাঁদাবাজদের কারণে মানুষের জীবনও চলে যাচ্ছে।’

সিরাজগঞ্জে হামলার অভিযোগ

ডা. শফিকুর রহমান বলেন, ‘সিরাজগঞ্জে আজকে আমরা জনসভা পথসভা শেষ করে চলে এসেছি। চার-পাঁচ জন লোক তারা মসজিদে গেছে জোহরের নামাজ আদায় করতে। নামাজ পড়ে বের হয়েছে, গুন্ডারা তাদের ঘিরে একজনকে এমনভাবে কুপিয়েছে যে এখন তিনি মুমূর্ষু। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিচ্ছি, আর যদি এই ধরনের সন্ত্রাস করা হয়, তাহলে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে।’

আবু সাঈদ আমাদের বুকের সন্তান, তার জন্য সারা দুনিয়া কেঁদেছে

জামায়াত আমির বলেন, ‘রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা আদায় করি আপনাদের বুকের সন্তান আবু সাঈদ, ২৪-এর আন্দোলনের আইকন। সারা দুনিয়া তার জন্য কেঁদেছে। আর সারা দুনিয়ার বিপ্লবীরা তাকে নিয়ে গর্ব করে। সেই মাটির মানুষ আপনারা। আমরা আপনাদেরকে যে কথা দিয়েছি, আমাদের কথার উপরে আমরা আছি। সরকার জাতিকে প্রতারণা করলে আমরা জাতির সাথে প্রতারণা করতে পারব না।’

লংমার্চের প্রয়োজন নাই, যদি সরকার ওয়াদা রাখে

তিনি বলেন, ‘আমাদেরকে জিজ্ঞেস করে, কেন লং মার্চ করো? তোমরা জাতির সাথে দফায় দফায় ওয়াদা ভঙ্গ করেছ, বলেই আমরা লং মার্চ করি। তোমরা ওয়াদা রাখো, আজকে ঘোষণা করে দাও—আমরা যা করেছি ভুল করেছি, এখন সব সংশোধন করে নেব এবং দৃশ্যমান বাস্তবায়ন তোমরা আমাদের দেখাও। আমাদের লং মার্চের প্রয়োজন নাই। কিন্তু যদি না হয়, মনে রাখবা লং মার্চ শুরু হবে। না তারপরে যে কি হবে আল্লাহ ভালো জানে। আমরা সমস্ত অপশক্তি, অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা বিশ্রাম নেব না। আমরা নেমেছি ১৮ কোটি মানুষের অধিকার আদায় করতে। সেই অধিকার আদায় করেই ঘরে ফিরব।’

‘সংসদে প্রতিবাদ, রাজপথেও আন্দোলন’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদের ভেতরে তীব্র প্রতিবাদ হবে। সমান্তরাল রাজপথেও আন্দোলন চলবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে জনতার দাবি আমরা আদায় করব। এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। আজকে রাস্তায় রাস্তায় আমাদের হাজার হাজার মা-বোনেরাও রাস্তায় নেমে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সংহতি এবং একাত্মতা ঘোষণা করেছেন। যে আন্দোলনে মায়েরা নেমেছেন, এ আন্দোলন সফল হবে। আমরা যে কথা দিয়েছি জাতিকে, আমরা যেন বেইমান না হই, আমরা যেন জাতির সাথে প্রতারণা না করি, বিশ্বাসঘাতকতা না করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। জীবন যাবে, জুলাই দেব না। জুলাই বাস্তবায়ন হবে। আপনাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। সুশাসিত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। চাঁদাবাজমুক্ত বাংলাদেশ হবে। আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ হবে।’

এর আগে শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চটি যাত্রা শুরু করে। লংমার্চের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা অনুষ্ঠিত হয়। সমাপনী সমাবেশকে ঘিরে রংপুর জিলা স্কুল মাঠে ৮০টি এবং মাঠের বাইরে বিভিন্ন সড়কে ১২০টি— মোট দুইশো মাইক টাঙানো হয়। আয়োজকদের দাবি, এবারের সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটে।

১১ দলীয় ঐক্যের আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

The post জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হবে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তারেক রহমানকে ‘মূর্খদের হাত থেকে দেশ বাঁচানোর’ আহ্বান কর্নেল অলির
রংপুর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম (অব.) কঠোর ভাষায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের সমালোচনা করে বলেছেন, ‘তারেক রহমান বিদেশে ১৭ বছর অতিবাহিত করেছেন। আমরা আশা করেছিলাম তিনি অনেক কিছু শিখে এসেছেন এবং তার পরিকল্পনা তার বাবা-মায়ের চেয়েও ভালো হবে। কিন্তু বর্তমান মন্ত্রিসভা বিএনপির নয়—এটি ভারত ও হাসিনার মন্ত্রিসভা।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি দেশকে বাঁচাতে চান, ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য এবং ড. শফিকুর রহমানের সঙ্গে বসুন। বেশি দেরি করবেন না। এক দফায় আসুন। দোষ দেবেন না। আমি প্রতিটি মিটিংয়ে ইঙ্গিত করেছি—বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে তিনি একথা বলেন।

ড. অলি আহমেদ বলেন,  ‘১৯৭৬ সালের পর থেকে রংপুরে অনেক জনসভায় এসেছি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে, পরে নিজে এবং জামায়াতের সঙ্গে এসেছি। কিন্তু আজকের মতো এত বড় জনসভা আর কখনো দেখিনি।’ তিনি মন্তব্য করেন, সন্ধ্যা হওয়ার পরও লাখ লাখ মানুষ, বিশেষ করে হাজার হাজার মহিলা রাস্তায় নেমে এসেছেন—এটি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি মনে করেন মুক্তিযোদ্ধারা বিনা যুদ্ধে ছেড়ে দেবে, এটা ভুল করবেন। তোমাদের দালাল এই সরকারে প্রবেশ করেছে, কিন্তু এতে পার পাবে না।’

তিস্তা নদীর সমস্যা প্রসঙ্গে ড. অলি আহমেদ বলেন, ‘তিস্তা আপনাদের মরণ সমস্যা। তিস্তা নদীর পানি এবং দুইদিকে নদীর শাসন অবশ্যই করতে হবে। আমরা চাই না হিন্দুস্তান ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু হিন্দুস্তানেরও উচিত নয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক। প্রতিবেশীর মতো থাকো, বাড়াবাড়ি করলে বিপদ ডেকে আনবে।’

ড. অলি আহমেদ স্পষ্ট করে বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যমত পোষণ করেছি—এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং দেশকে সুশাসনের জন্য প্রস্তুত করতে হবে। সারাজীবন অশিক্ষিত থেকে যাব, মূর্খ থেকে যাব, মূর্খের দেশ হবে—এটা হতে পারে না।’

তিনি ধর্মীয় প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার হুজুর পাক (সা.) বলেছেন, এমন একটি সময় আসবে যখন মূর্খরা দেশ পরিচালনা করবে এবং জ্ঞানীরা ঘরে বসে থাকবে। এখন সেই সময় এসে গেছে বলে মনে হয়। অন্তত আল্লাহর ওয়াস্তে তারেক সাহেবকে বলব, এই মূর্খদের হাত থেকে আমাদের রক্ষা করুন।’

ড. অলি আহমেদ শেষে হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেন, ‘মাঝে মাঝে হাসিনার ভিমরতি হয়, সেও বলে আমিও আসব। আরে তুই কোথায় আসবি? তোর স্বামীকে ফেলায় কিভাবে আসবি? স্বামীকে নিয়ে আয়, দুলাভাইকে নিয়ে আয়। তারপরে খেলা জমুক।’

The post তারেক রহমানকে ‘মূর্খদের হাত থেকে দেশ বাঁচানোর’ আহ্বান কর্নেল অলির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সাদিক, সম্পাদক সাবিরুজ্জামান
রাবি: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম সাদিক ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান (সুজা) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

কার্যকরী কমিটির সহ-সভাপতি-১ হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২, সহ-সভাপতি-২ হিসেবে এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ হিসেবে ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্সস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান নির্বাচিত হয়েছেন।

এছাড়, যুগ্ম-সম্পাদক ড. মো. আনিছুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স) (লোক প্রশাসন বিভাগ), প্রচার সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল (ফিশারীজ বিভাগ), তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. আব্দুল মান্নান (রসায়ন বিভাগ) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে আছেন ড. মো. ফজলুল হক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. মো. গোলাম মোর্তুজা (প্রাণিবিদ্যা বিভাগ), ড. মো. তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. এ. কে. এম. গোলাম রব্বানী মন্ডল (মার্কেটিং বিভাগ), ড. মো. আব্দুল্লাহ আল মামুন (ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ), ড. রিজওয়ানা ইসলাম সাম্মী (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), ড. এস. এম. সাহিনুল ইসলাম, (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ড. মো. আরিফুল ইসলাম (দর্শন বিভাগ), ড. ফারজানা আশরাফী নীলা (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), ড. মো. হারুন-অর-রশীদ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. সাইফুল ইসলাম (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ), ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আসাদুল হক (ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আব্দুল আলীম আল-বারী (ফার্মেসী বিভাগ) ও ড. মো. শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম। পরে নবগঠিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। এতে ফোরামের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

The post রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সাদিক, সম্পাদক সাবিরুজ্জামান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রেস্তোরাঁয় খাবারের মান ঠিক করতে সময় বেঁধে দিল চট্টগ্রাম জেলা প্রশাসন
চট্টগ্রাম: হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, মানুষ অসুস্থ হওয়ার পর শুধু চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর পরিবর্তে খাদ্য উৎপাদন থেকে প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন—প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম থেকে এ ধরনের একটি নতুন অভিযাত্রা শুরু হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি শেষে জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় রেস্তোরাঁগুলোর রান্নাঘর, খাবার প্রস্তুত ও পরিবেশনব্যবস্থা, সংরক্ষণ এবং পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় সংশোধনের জন্য ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়ার কথা জানান তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের চিন্তা করতে হবে—আমরা কি হাসপাতালের লাইন আরও দীর্ঘ করব, নাকি মানুষকে অসুস্থ হওয়ার আগেই সুস্থ রাখার চেষ্টা করব?’

দেশে হাসপাতাল ও চিকিৎসাসেবা বাড়লেও রোগীর চাপ কমছে না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ১০ বছর আগে হাসপাতালগুলোয় রোগীর চাপ কেমন ছিল এবং এখন কেমন, তা দেখতে হবে। হাসপাতাল বাড়লেও অনেক জায়গায় রোগীরা শয্যা পাচ্ছেন না। কেন এমন হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

তাঁর মতে, রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগের কারণ চিহ্নিত করে প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর রোগ প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যকর ও পুষ্টিসম্পন্ন খাবার গ্রহণ না করি, তাহলে সুস্থ জাতি গঠন করতে পারব না।’ খাদ্যনিরাপত্তার ঝুঁকি শুধু হোটেল-রেস্তোরাঁয় সীমাবদ্ধ নয় উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, কৃষিপণ্য উৎপাদনে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার, পশু-পাখি পালনে ওষুধ ও অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত প্রয়োগ এবং খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে স্বাস্থ্যবিধির ঘাটতি—বিভিন্ন পর্যায়ে খাদ্য অনিরাপদ হয়ে উঠতে পারে।তাই উৎপাদন থেকে ভোক্তার খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বাইরে তৈরি খাবারের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। কর্মজীবী অনেক পরিবারের পক্ষে প্রতিদিন ঘরে রান্না করা সম্ভব হয় না। অনলাইনে খাবার অর্ডার এবং হোটেল-রেস্তোরাঁর ওপর নির্ভরতাও বাড়ছে। এ কারণে রেস্তোরাঁয় নিরাপদ খাবার নিশ্চিত করা জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

খাদ্যে অনিয়ম ঠেকাতে বছরের পর বছর অভিযান ও জরিমানা করা হলেও অনেক ক্ষেত্রে স্থায়ী পরিবর্তন আসেনি বলে জানান জেলা প্রশাসক। জরিমানার পরও কোনো কোনো প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম আবার দেখা যাচ্ছে।

এ কারণে শুধু জরিমানা ও শাস্তির ওপর নির্ভর না করে রেস্তোরাঁ মালিক ও কর্মীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

‘শুধু জরিমানা করাই আমাদের দায়িত্ব নয়। যাঁরা ব্যবসা করছেন, তাঁদেরও দায়িত্ব নিতে হবে,’ বলেন জাহিদুল ইসলাম। রেস্তোরাঁয় কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিয়ে প্রাথমিক তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। বিশেষ করে রান্না, খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে সরাসরি যুক্ত কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। কর্মীদের মাধ্যমে কোনো সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে কি না, তা যাচাইয়ের কথাও বলেন তিনি।

প্রতিটি রেস্তোরাঁকে নিবন্ধিত শ্রেণি অনুযায়ী নির্ধারিত মান বজায় রাখতে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান যে মানের রেস্তোরাঁ হিসেবে পরিচালিত হচ্ছে, ভোক্তার সেই মানের নিরাপদ খাবার ও সেবা পাওয়ার অধিকার রয়েছে।

নির্ধারিত মান বজায় রাখতে না পারলে রেস্তোরাঁর গ্রেড পুনর্মূল্যায়ন করা হবে। বিষয়টি ভোক্তাদের জানানোর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এবং ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। কাজীর দেউরি হয়ে র‍্যালিটি স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে স্টেডিয়াম এলাকার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একই সময়ে জেলার অন্যান্য রেস্তোরাঁয়ও মালিক ও কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসও এ কার্যক্রমের অংশ ছিল।

জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়তে গত জুলাই থেকে বিভিন্ন কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান রেস্তোরাঁয় রান্না ও খাবার পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসনদ সংরক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন। রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধিরাও নিরাপদ খাবার পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা জানান।

The post রেস্তোরাঁয় খাবারের মান ঠিক করতে সময় বেঁধে দিল চট্টগ্রাম জেলা প্রশাসন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ
ঢাকা: রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

তিনি বলেন, ‘দুই নাম্বার প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।’

রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

The post কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দর্শনার্থীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়, চবির ২ শিক্ষার্থী গ্রেফতার
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনা এলাকায় এক দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে রাতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।

অভিযোগকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীর শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল ও তার দুই সহযোগী তাকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে তার কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন বলেন, ‘এক শিক্ষার্থী চবি ঝরনায় ঘুরতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছবি ও ভিডিও ধারণের পর নগদ ও বিকাশে টাকা নেওয়ার অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

The post দর্শনার্থীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়, চবির ২ শিক্ষার্থী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে জামায়াতের ২ নেতা-কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিতে আসা জামায়াতে ইসলামীর দুই নেতা-কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর ও দলটির কর্মী নুরুন্নবী। আহত দু’জনের মধ্যে আব্দুস সবুরের অবস্থা গুরুতর। প্রথমে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামায়াতের অভিযোগ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে হাসান, আল আমিন ও পারভেজ ছিলেন বলে দাবি করা হয়েছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘লংমার্চের গাড়িবহর সয়দাবাদ অতিক্রম করার পর জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুস সবুরের দুই হাত, পা ও পিঠে আঘাত লাগে।’

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম রফিকের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

The post সিরাজগঞ্জে জামায়াতের ২ নেতা-কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০ টায়
কমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত অপ্রতিমের (১৩) প্রথম জানাজা রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা একই দিন বেলা ১১টায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে কোটবাড়ি গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে এদিন রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ বাসায় নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় রোববার সাধারণ ছুটি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তার সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

The post কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০ টায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.