Digi Bangla - : ককপিট
বিদেশি এয়ারলাইন টিকিটে আন্তর্জাতিক কার্ড
বিদেশি এয়ারলাইনসের বাংলাদেশে পরিচালিত ফ্লাইটের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধায় প্রচলিত ব্যাংকিং চ্যানেল বা ট্রাভেল এজেন্সির পাশাপাশি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন যাত্রীরা।
[ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬] সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য দেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডে কিনতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেগুলোর ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার এই সুবিধা নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে থাকবে। তবে টিকিট কেনার যথার্থতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের কার্ডে ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে।
এ ধরনের লেনদেন শনাক্ত করতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট এয়ারলাইনসের নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) অনুসরণ করতে হবে।
তবে বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনার এই সুবিধা বাংলাদেশের এয়ারলাইনসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, দেশের বাইরে থেকে সেবা দেওয়া কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি এয়ারলাইনসের টিকিট কিনলে আন্তর্জাতিক কার্ডে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, টিকিট বিক্রির মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট এয়ারলাইনসের নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুযায়ী রেমিটেবল সারপ্লাস হিসেবে গণনা ও সমন্বয় করতে হবে। পাশাপাশি এসব লেনদেনের তথ্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকের টিএম (ট্রানজেকশন মনিটরিং) মডিউলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) ড. মো. আবু বক্কার সিদ্দিকর সই করা সার্কুলারটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/জেএনও/বিএসএফ/এমএসআই//
বিমানবন্দরে হারানো দুই ল্যাপটপ-পাসপোর্ট উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারানো দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।
আনসার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা একটি ট্রলির ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি করে তাঁরা দুটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পান।
পাসপোর্টের তথ্য যাচাই করে জানা যায়, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের।
বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ব্যাগের মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পাশাপাশি পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনে রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে রাকিবুল ইসলাম বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় উপস্থিত হন। পরে তাঁকে ডিউটি সিকিউরিটি অফিসারের (ডিএসও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে তাঁকে উদ্ধারকৃত সামগ্রীর প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুমানিক চার লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
ব্যাগ হারিয়ে মূল্যবান ল্যাপটপ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাকিবুল ইসলাম। সামগ্রীগুলো অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
//ডিবিটেক/বিটিএন/ এসএমই/এমআইএসটি//
বোয়িং থেকে ১১টি উড়োজাহাজ কিনতে সম্পূরক চুক্তি করল বিমান
আধুনিক এভিয়েশন টেকনোলজি, আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ডস এবং সুদূরপ্রসারী ফ্লিট মডার্নাইজেশন কাঠামোর অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, "আজকের এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের বহর পরিকল্পনার সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার আলোকে এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়িংয়ের সঙ্গে আমাদের যে কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তা উড়োজাহাজ সরবরাহ ও পরবর্তী সহায়তা ব্যবস্থাপনার বিষয়ে আমাদের আস্থা জুগিয়েছে।"
তিনি আরও যোগ করেন, "জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বাংলাদেশে বসবাসকারী জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান যোগাযোগের চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছরগুলোতে দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য একটি বিস্তৃত ও সুপরিকল্পিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি হয়েছে।"
নতুন এই চুক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে এটি বিমানের পরিচালন সক্ষমতা, পরিচালনাগত নমনীয়তা ও দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে প্রয়োজনীয় সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও এই চুক্তি বিশেষ সহায়ক হবে।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় অগ্রাধিকার, প্রযোজ্য আইন ও বিধিবিধান এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতের ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও তার বহর ও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নিয়মিতভাবে পর্যালোচনা করবে।
//ডিবিটেক/জেএনও/এমআইএস/সিএমএস//
বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বিমান
এভিয়েশন টেকনোলজিস, আধুনিক নেভিগেশনাল সিস্টেম এবং আধুনিক ড্রিমলাইনার ফ্লিট সম্প্রসারণের অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৩ সেপ্টেম্বর, বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে বলে বিমান সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে) চুক্তি সই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
চুক্তিতে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন সই করবেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।
চুক্তি সইয়ের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
বুধবারের চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।
তবে নতুন করে চুক্তি হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
//ডিবিটেক/জেএনএমএম/এসএমই/বিপিও//
ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি বিমান চালুর জোরালো দাবি প্রবাসীদের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, প্রবাসীদের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষা এবং প্রবাসীর মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর মতো গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন তারা।
প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়েই ঢাকা-নিউ ইয়র্ক রুট পুনরায় চালুর বিষয়ে একটি সুস্পষ্ট সময়সূচি ও বাস্তবায়ন পরিকল্পনার ঘোষণা আসবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে চালু হওয়া এই রুটে ২০০৬ সালের ২৯ জুলাই সর্বশেষ ফ্লাইটটি নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। এরপর টানা দুই দশকের কাছাকাছি সময় ধরে নানা আশ্বাস দেওয়া হলেও রুটটি চালু হয়নি। প্রবাসীদের কেউ কেউ নিউ ইয়র্ক থেকে সিলেটের উদ্দেশ্যেও সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব জানিয়েছেন।
সরাসরি বিমান চলাচলের পাশাপাশি বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং দেশে তাদের জমিজমা ও ঘরবাড়ির দখল ঠেকাতে সরকারের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে। এছাড়া প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে পৌঁছানো এবং পরিবার নিয়ে দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের দাবিও পেশ করেছেন তারা।
আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী প্রবাসীদের এই যুক্তিযুক্ত ও দীর্ঘদিনের দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রবাসী বাংলাদেশিরা।
//ডিবিটেক/ইটিও/এসএমই/এমআইএসটি//
তৃতীয় টার্মিনালে মেনজিসের ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রী হ্যান্ডলিং অপারেটর হিসেবে নির্বাচিত হলে প্রথম বছরে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ এবং ১ হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন। একই সঙ্গে কোম্পানিটির কার্যক্রম দেশের বৃহত্তর অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলে ৪ হাজার ৫০০টির বেশি পরোক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগ ও কর্মসংস্থান পরিকল্পনার কথা জানান মেনজিসের কর্মকর্তারা।
যাত্রী হ্যান্ডলিংয়ের এই চুক্তির জন্য মেনজিস এভিয়েশন আন্তর্জাতিক কয়েকটি গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Çelebi Aviation, dnata, Swissport এবং SATS।
সংবাদ সম্মেলনে মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বক্তব্য দেন। ব্রিটিশ হাইকমিশন ঢাকার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদও বক্তব্য রাখেন।
মেনজিস জানায়, প্রস্তাবিত বিনিয়োগের আওতায় বিমানবন্দর পরিচালনা, কর্মী উন্নয়ন এবং বাংলাদেশের স্থানীয় এভিয়েশন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এর অংশ হিসেবে ঢাকায় Menzies Training Academy প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি পেশাগত সুযোগ তৈরি করা হবে।
স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এভিয়েশন-সংশ্লিষ্ট একাডেমিক কর্মসূচি, ইন্টার্নশিপ এবং স্নাতক পর্যায়ের কর্মজীবনের পথ তৈরির পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।
মেনজিসের কর্মকর্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা স্থানান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচালন, কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালী হবে। বাংলাদেশি কর্মীরাও আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
কোম্পানিটি তাদের ইউনিফর্ম স্থানীয়ভাবে উৎপাদন ও সংগ্রহের পরিকল্পনাও করছে। এর ফলে বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে এবং মেনজিসের সরবরাহ শৃঙ্খলে স্থানীয় অংশগ্রহণ বাড়তে পারে।
মেনজিসের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় নিয়োগ, পেশাগত প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং দীর্ঘমেয়াদি জ্ঞান স্থানান্তরের মাধ্যমে একটি টেকসই জাতীয় এভিয়েশন কর্মীশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
কোম্পানিটি বলছে, প্রস্তাবিত বিনিয়োগ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে পারে। বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগও তৈরি হবে।
তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রী হ্যান্ডলিং অপারেটর যুক্ত হলে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি গ্রাউন্ড-হ্যান্ডলিং সেবার মান উন্নত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে।
//ডিবিটেক/এসএসএসসি/এসএমই/এমআইএসটি//
শাহজালালে মোবাইল ডিসপ্লে ও ভেপ জব্দ
আন্তর্জাতিক রুটের ফ্লাইটে তল্লাশি চালিয়ে প্রযুক্তিপণ্য হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে ও ইলেকট্রনিক ভ্যাপোরাইজার ডিভাইস (ভেপ) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা।
একই দিনে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটে অবৈধ পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে আনা এসব চালানের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না এবং যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
//ডিবিটেক/ওসি/এসই/ইআইসি//
এভিয়েশন হাবে রানওয়ে ও নীতি সংস্কারের তাগিদ
উন্নত রানওয়ে ব্যবস্থাপনা, উড়োজাহাজের জ্বালানি অপচয় রোধ এবং এয়ারলাইন অপারেশনের প্রযুক্তিগত আধুনিকায়ন ছাড়া শুধু বড় টার্মিনাল নির্মাণ করে এভিয়েশন হাব হওয়া সম্ভব নয়।
১২ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক সম্মেলনে এ অভিমত তুলে ধরেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশীয় এয়ারলাইনগুলোকে সক্ষম করা, পরিচালন ব্যয় কমানো, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্মুক্ত প্রতিযোগিতা সৃষ্টি এবং নীতিগত সংস্কার জরুরি।
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, "শুধু এভিয়েশন হাব বললেই বাংলাদেশ এভিয়েশন হাব হয়ে যাবে না। এ ক্ষেত্রে দেশীয় এয়ারলাইনগুলোকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। বিদেশি এয়ারলাইন এ ভূমিকা পালন করবে না। তাই দেশীয় এয়ারলাইনকে সক্ষম করে তোলার পাশাপাশি তাদের ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করতে হবে।" ঢাকার তৃতীয় টার্মিনালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "টার্মিনাল নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এয়ারলাইন অপারেটরদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করা হয়নি। অথচ একটি আন্তর্জাতিক টার্মিনাল মূলত এয়ারলাইন অপারেটর ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় রেখেই নির্মাণের কথা।" সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মতো ট্রানজিট যাত্রীদের জন্য বিনোদন ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুবিধা রাখার ওপর তিনি জোর দেন।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক ও রানওয়ে অবকাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, রানওয়ের জন্য আকাশে চক্কর বা ট্রাফিকে অপেক্ষা করতে গিয়ে একটি বোয়িং উড়োজাহাজে প্রায় ৩০০ কেজি, এয়ারবাসে প্রায় ৯০০ কেজি এবং ছোট উড়োজাহাজে প্রায় ৭৫ কেজি পর্যন্ত অতিরিক্ত জ্বালানি পুড়ে। এর ফলে কেবল একটি রানওয়ের সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলার প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। অবতরণ ও উড্ডয়নে একাধিক সারিতে অপেক্ষার কারণে ফ্লাইটের সময়ানুবর্তিতা ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্মুক্ত প্রতিযোগিতা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, ঢাকা-কলকাতা কিংবা কুয়ালালামপুরে একাধিক কোম্পানি সেবা দিচ্ছে। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় এয়ারলাইনকে সুরক্ষার যুক্তিতে প্রতিযোগিতা সীমিত রাখা হয়েছে। ইউএস-বাংলা ২০২৩ সালে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং সনদ পেলেও লাইসেন্সের অভাবে কার্যক্রম শুরু করতে পারছে না। এ ছাড়া উচ্চ সরকারি কর ও ভ্যাটের কারণে টিকিটের দাম বাড়ছে উল্লেখ করে তিনি জানান, ঢাকা থেকে কুয়ালালামপুর বা সিঙ্গাপুর যেতে প্রায় ৯ হাজার ৮৯০ টাকা কর দিতে হয়, যা ফিরতি ফ্লাইটের ব্যয়ের চেয়ে বহুগুণ বেশি। অভ্যন্তরীণ রুটেও উচ্চ চার্জ, জেট ফুয়েলের বাড়তি দাম এবং ৭ শতাংশ টিকিট বিক্রির কমিশন এয়ারলাইনগুলোর ওপর চাপ তৈরি করছে।
১৯৮৪ সালের বিধিমালার পরিবর্তে আন্তর্জাতিক মান মেনে আধুনিক সিভিল এভিয়েশন নীতিমালা প্রণয়নের উদ্যোগকে তিনি স্বাগত জানান। উড়োজাহাজের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ব্যয় তুলে ধরে তিনি জানান, একটি বোয়িং ইঞ্জিনের দাম প্রায় ৯ মিলিয়ন ডলার, নতুন ইঞ্জিনের দাম ২৩ মিলিয়ন ডলার এবং ড্রিমলাইনারের ইঞ্জিনের দাম ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। ইঞ্জিন বিদেশে পাঠানোর জটিলতা ও উচ্চ ব্যয় কমাতে নতুন নীতি সহায়ক হবে। তিনি আরও জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো উড়োজাহাজ কেনার চেয়ে লিজিং মডেলে জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে লিজিং কোম্পানি ও নির্মাতাদের অর্থায়নে আগামী কয়েক বছরে ইউএস-বাংলা প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজের অর্ডার দেওয়ার পরিকল্পনা করেছে।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন। সম্মেলনে এভিয়েশন সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন; এতে গোল্ড স্পন্সর ছিল ইউএস-বাংলা এয়ারলাইনস। সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যকর নীতি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
//ডিবিটেক/বিএমও/এসই/ইআইসি//
১৬ ডিসেম্বর চালু তৃতীয় টার্মিনাল
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রযুক্তিগত ও পরিচালন কার্যক্রম ধাপে ধাপে শুরু হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে টার্মিনালটি চালু হবে। প্রাথমিকভাবে কয়েকটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। পূর্ণাঙ্গভাবে চালু হলে বিমানবন্দরের যাত্রী ব্যবস্থাপনা সক্ষমতা প্রায় চার গুণ বাড়বে এবং সর্বোচ্চ ২৫০টি উড়োজাহাজ পরিচালনার অবকাঠামোগত সুবিধা তৈরি হবে।
৮ সেপ্টেম্বর, মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর টার্মিনালের সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে একাধিক ফ্লাইট পরিচালিত হবে এবং পরে ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পূর্ণাঙ্গ কার্যক্রমে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, নাম পরিবর্তনের পরিবর্তে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের মূল লক্ষ্য।
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে। টার্মিনালটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে নির্মিত হওয়ায় রাজস্বের অংশ বাড়ানোকে ঋণ পরিশোধের সক্ষমতা তৈরির সঙ্গে যুক্ত করা হয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়নে লাগেজ ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, উড়োজাহাজ অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে জরিমানার ব্যবস্থা থাকবে।
তৃতীয় টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে বলেও জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর আশা, আধুনিক অবকাঠামো ও উন্নত যাত্রীসেবার ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।
পরিদর্শনের সময় বিমানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের অর্থায়নের মধ্যে সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ জাইকার ঋণ থেকে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে পরিচালনা, যন্ত্রপাতি সংযুক্তকরণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
বর্তমানে সরকারের লক্ষ্য ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গ কার্যক্রমে নেওয়া। এর মাধ্যমে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
//ডিবিটেক/জেএনইউ/এসএমই/এমআইএস//
প্রযুক্তির নজরদারিতে কাওলা-উত্তরা সড়ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক সংঘবদ্ধ অপরাধী চক্র। সুযোগ বুঝে প্রবাসীদের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। সম্প্রতি কাওলায় বোনের বিয়ের জন্য পাঠানো প্রবাসীর স্বর্ণ লুটের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, যা থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে কাওলা থেকে উত্তরার ‘জসিম উদ্দিন মোড়’ পর্যন্ত পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকায় পোশাকে ও সাদাপোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার জানান, এলাকাটিকে সিসিটিভির আওতায় আনতে ১০০টির মতো নতুন সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে থার্ড টার্মিনালের সামনে থেকে গোলচত্বর মোড় পর্যন্ত ২৫টি ক্যামেরা চালু রয়েছে। এখন ক্রাউন প্লাজা থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তার দুই পাশে, অর্থাৎ স্টেশন থেকে রেললাইন পার হয়ে হজ ক্যাম্প পর্যন্ত অংশ সিসিটিভির আওতায় আনা হচ্ছে, যেন প্রবাসীদের ওপর অপরাধ সংঘটিত হলে অপরাধীদের দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হয়।
অনুসন্ধানে জানা গেছে, বিমানবন্দর কেন্দ্রিক তিনটি প্রধান অপরাধী চক্র কাজ করছে—ছিনতাইকারী চক্র, চালকবেশী ডাকাত চক্র এবং অজ্ঞান পার্টি। বিমানবন্দর থেকে বেরিয়ে হাতের বাঁদিকের কিশোরগঞ্জ ও ভৈরব বাস কাউন্টার এবং পুলিশ বক্স থেকে দক্ষিণে কাওলার মোড় এলাকায় ছিনতাইকারীরা সবচেয়ে বেশি সক্রিয়। স্থানীয় ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের মতে, দিন-রাত এলাকাটিতে ছিনতাইকারীদের এক প্রকার অভয়ারণ্য তৈরি হয়েছে; দিনে ভবঘুরে টোকাই ও রাতে অস্ত্রধারী সংঘবদ্ধ চক্র প্রবাসীদের টার্গেট করছে। আরেক ব্যবসায়ী আব্দুল হালিম জানান, দিন-রাত লোকজনের সমাগম থাকলেও প্রবাসীদের টার্গেট করা এই অস্ত্রধারী চক্রগুলোকে চিনেও ভয়ে কেউ কিছু বলে না।
অন্যদিকে, চালকবেশী ডাকাত চক্রটি যেসব প্রবাসীকে নেওয়ার জন্য আত্মীয় বা গাড়ি আসে না, তাদের কম ভাড়ার লোভ দেখিয়ে গাড়িতে তোলে। পথিমধ্যে নিজেদের দলের অন্য সদস্যদের গাড়িতে তুলে জনমানবহীন স্থানে নিয়ে প্রবাসীদের মারধর করে সর্বস্ব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। বিমানবন্দর সংলগ্ন হোটেলে অবস্থান নেওয়া স্বজন বা সরাসরি বিদেশ থেকে নামা প্রবাসীরা প্রায়ই এই অল্প ভাড়ার ফাঁদে পড়েন। পাশাপাশি, সাজগোজ ও পোশাকে বিদেশফেরত সেজে প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা।
এসব অপরাধ দমনে বিমানবন্দর থানার ওসি জানান, নজরদারি আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। প্রবাসীদের পথিমধ্যে বিরক্ত করা ভিক্ষুক ও টোকাইদের আটক করা হচ্ছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সূত্র নিশ্চিত করেছে, বিমানবন্দরের বহিরাঙ্গনে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ইউনিটকেও প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/ বিএনও/ এনএপি/আইএইচ//
এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু, ঢাকা-নারিতা সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
২ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান জাপানি রাষ্ট্রদূত। জবাবে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার।
মন্ত্রী বলেন, সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহ ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এ বিমান যোগাযোগকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক ও পর্যটন সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তৃতীয় টার্মিনাল চালুতে দ্রুত ORAT
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ যথাসময়ে উদ্বোধনে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, টার্মিনালটি সফলভাবে চালুর জন্য যত দ্রুত সম্ভব অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা জরুরি।
তিনি জানান, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা শুরু হবে।
তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য লেটার অব অ্যাস্যুরেন্স নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঐতিহ্য ও বুদ্ধিস্ট পর্যটনে জাপানি বিনিয়োগ
বাংলাদেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
এ ছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নে জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন মন্ত্রী।
জবাবে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
//ডিবিটেক/টিআইপি/এসএমই/এমআইএসটি//
শাহজালালের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি টহল পিকআপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহত সদস্যরা হলেন—করপোরাল আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত নিরাপত্তা ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের বহনকারী পিকআপটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত সংযোগ ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দর নিরাপত্তা দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। আহত চার সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
//ডিবিটেক/ ডিআইপি/এমআইএস//
দীর্ঘ ছয় মাস পর চালু হলো ফ্লাইট, কমছে টিকিটের দাম
অনলাইন টিকিটিং ব্যবস্থাকে সচল করে প্রায় ছয় মাস পর পুনরায় শুরু হলো কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি নিয়মিত ফ্লাইট। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ২৯ আগস্ট, শনিবার থেকে এই রুটে পুনরায় আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়।
ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন 'বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত' আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
দীর্ঘদিন বিমানের সরাসরি ফ্লাইট সার্ভিস বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী প্রবাসীদের অনলাইনের মাধ্যমে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কাটতে হচ্ছিল। বিশেষ করে জরুরি প্রয়োজন ও ছুটির দিনে চড়া ভাড়ার কারণে প্রবাসী যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির সরাসরি ফ্লাইট চালু হওয়ায় অনলাইন ও এভিয়েশন বাজারে প্রতিযোগিতা বেড়েছে, যার ফলে অন্যান্য এয়ারলাইন্সগুলোও টিকিটের মূল্য কমাতে বাধ্য হচ্ছে। এভিয়েশন প্রকৌশল ও অনলাইন সার্ভিসের মাধ্যমে ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হলে আগামী দিনে ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রবাসী বাংলাদেশিরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এর মধ্যকার এই সরাসরি যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠিত হওয়ায় হাজারো প্রবাসীর যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হলো।
//ডিবিটেক/ ডিএমও/এসএমই/এমআইএসটি//
থার্ড টার্মিনালে প্রগতির ছোঁয়া: জাপানি প্রস্তাব
বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক প্রকৌশল ও অনলাইন ব্যবস্থার সমন্বয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কাজ শুরু হতে যাচ্ছে। নতুন এই প্রকল্পের আওতায় থার্ড টার্মিনালের অপারেশন ও মেনটেইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দাখিল করেছে জাপানি কোম্পানি সাব ওয়ার্কিং গ্রুপ।
প্রযুক্তি ও প্রকৌশল ব্যবস্থাপনায় অভিজ্ঞ সাব ওয়ার্কিং গ্রুপের মাসাহিরু হিরাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে এ প্রস্তাব জমা দেন। ২৬ আগস্ট, বুধবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাব দাখিলের সময় জাপানি ওই কোম্পানি কারিগরি ও আর্থিক প্রস্তাব সংবলিত আলাদা নথিপত্র জমা দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফভি ইভালুয়েশন কমিটির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।
বেবিচক ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে কারিগরি দিক এবং পরে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা সফল হলে তা চুক্তির পর্যায়ে যাবে।
জাপানি প্রস্তাব সম্পর্কে অবহিত বেবিচকের এক কর্মকর্তা ২৬ আগস্ট, বুধবার গণমাধ্যমকে জানান, কারিগরি প্রস্তাবের মূল্যায়ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আর্থিক প্রস্তাবের মূল্যায়ন চূড়ান্ত করার কথা রয়েছে বৃহস্পতিবার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগে যেভাবে প্রস্তাব দেয়া হয়েছিল তার ব্যত্যয় না হলে শিগগিরই চূড়ান্ত চুক্তি হতে পারে এবং তা সর্বোচ্চ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে নানা ধাপে সিদ্ধান্ত পরিবর্তনের পর ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর ঘোষণা দেয়া হয়। অনলাইন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে সরকার জাপানি প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়, যার ধারাবাহিকতায় এই প্রস্তাব দাখিল করা হলো।
//ডিবিটেক/এনএপি/বিএনও/ইএমএস//
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার এটিআর ফ্লাইট
অভ্যন্তরীণ আকাশপথে আধুনিক প্রকৌশল ও যাত্রীসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-যশোর রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার থেকে এ রুটে ৭২ আসনের আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির এটিআর ৭২-৬০০ (ATR 72-600) উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
২৫ আগস্ট, মঙ্গলবার দেয়া নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—দিনে দুইটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতিটি নির্ধারিত দিনে প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে অবতরণ করবে এবং যশোর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে এবং ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
ঢাকা-যশোর রুটে ট্যাক্স ও সারচার্জসহ সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৪ সালের ১৭ জুলাই এই রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমেই ইউএস-বাংলা তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল।
বর্তমানে সংস্থাটি ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যাত্রীদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
//ডিবিটেক/ পিআর/এসএমই//
ইমিগ্রেশনে পাঁচ প্রযুক্তি ও ডানেজ কেনার অনুমোদন
জাতীয় নিরাপত্তা সুদৃঢ়করণ এবং বিমানবন্দর ও সীমান্ত ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি আধুনিক তথ্যপ্রযুক্তি সংযোজনের লক্ষ্যে বিশেষ ক্রয় পদ্ধতির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে খাদ্য অধিদফতরের গুদামগুলোতে খাদ্যশস্য খামালজাতকরণে ১৫ হাজার পিস ডানেজ ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ২৪ আগস্ট, সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপস্থাপিত দুটি পৃথক প্রস্তাবের ওপর বিশদ পর্যালোচনা শেষে নীতিগত অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রস্তাবের অংশ হিসেবে দেশের ইমিগ্রেশন কাঠামোর বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি আধুনিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সমন্বয় করা হবে।
সংযোজিত হতে যাওয়া আধুনিক প্রযুক্তিগুলো হলো— অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (APIS), প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR), ইলেকট্রনিক ভিসা (e-Visa), ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (e-TA) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম (Sovereign Data Analytics Platform)। জাতীয় নিরাপত্তার কৌশলগত গুরুত্ব বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুসরণ করে এসব প্রযুক্তিগত সরঞ্জাম ও সফটওয়্যার অবকাঠামো ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে খাদ্য অধিদফতরের আওতাধীন গুদামগুলোতে খাদ্যশস্য বিজ্ঞানসম্মত উপায়ে খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস আধুনিক ডানেজ সংগ্রহ করা হবে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত নির্ধারিত মূল্যসীমার ঊর্ধ্বে এই বিশেষ সংগ্রহ কার্যক্রম পরিচালনার সুপারিশ করেছে কমিটি।
//ডিবিটেক/ বিএনও/এসএমই//
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং ?
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত। ২৩ আগস্ট, রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে তিনি মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "নতুন নেতৃত্বে আমরা একটি কার্যকর টিম গঠনের মাধ্যমে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরগুলোর কাজের গতি বৃদ্ধি করতে চাই।" সমন্বয়হীনতা দূর করতে তিনি প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে স্বশরীরে অফিস করবেন বলে ঘোষণা দেন। প্রথাগত লালফিতার দৌরাত্ম্য (Conventional Bureaucracy) এড়িয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দিয়ে তিনি স্পষ্ট জানান, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কার থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ উদ্দেশ্যে চুক্তি সম্পাদনে আগামী সেপ্টেম্বরে জাপানিজ কোম্পানির সঙ্গে চূড়ান্ত পদক্ষেপে যাওয়া হবে। পাশাপাশি আগামী বছরে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং বিমানের বহরে দ্রুত ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আঞ্চলিক বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী ও দ্রুত পরিবহন সুবিধার্থে ঈশ্বরদী বিমানবন্দরে শীঘ্রই ফ্লাইট চালু করা হবে। এছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের ফিজিবিলিটি স্টাডি চলছে, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা করা হচ্ছে এবং যশোর বিমানবন্দরে ফ্লাইট বাড়াতে ইউএস-বাংলার সঙ্গে আলোচনা চলছে।
//ডিবিটেক/টিএইচপি/এসএমই//
ফ্লাইটে কারিগরি ত্রুটি, কাঠমান্ডুতে শতাধিক যাত্রী
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৭২ ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
১৬ আগস্ট, রবিবার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির বোর্ডিংয়ের নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা।
উড়োজাহাজটি টার্মিনালে ফিরে আসার পর যাত্রীদের নামিয়ে সেখানে অপেক্ষায় রাখা হয়। এতে ফ্লাইটটির শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, শুরুতে ত্রুটি মেরামতে কত সময় লাগবে, বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে কি না কিংবা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না—এসব বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
ফ্লাইটটির যাত্রী এস এম নুরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে যায়। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কথা জানানো হলে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নামিয়ে সেখানে বসিয়ে রাখা হয়।
তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রীরা টার্মিনালে অপেক্ষা করছিলেন। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি মেরামতে ঠিক কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
বাবুল আক্তার আরও জানান, কাঠমান্ডু থেকে দিনে ঢাকার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হয়। প্রথম ফ্লাইটটিতে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাঁদের ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
//ডিবিটেক/ জেএনও/ এমআইএস//
দুবাইয়ে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা
আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীরা নির্দিষ্ট প্যাকেজ কিনে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা বা চার দিন দুবাইয়ে অবস্থানের সুযোগ পাবেন। ‘এমিরেটস হলিডেজ’-এর এই সুবিধার আওতায় যোগ্য যাত্রীরা দুবাই ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
‘এমিরেটস হলিডেজ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিসর ও তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য এ সুবিধা বিশেষভাবে উপযোগী। ওমরাহ পালনে সৌদি আরবগামী বাংলাদেশি যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন।
নতুন ব্যবস্থায় যোগ্য বাংলাদেশি যাত্রীরা ‘এমিরেটস হলিডেজ’-এর নির্ধারিত প্যাকেজ কিনে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার আওতায় তারা দুবাইয়ে সর্বোচ্চ চার দিন অবস্থান করতে পারবেন।
এই সুবিধার ফলে আন্তর্জাতিক ভ্রমণের মাঝখানে বাংলাদেশি যাত্রীরা দুবাইয়ে স্বল্পমেয়াদি যাত্রাবিরতির সুযোগ পাবেন। মূল গন্তব্যে যাওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল ও পর্যটনকেন্দ্র দুবাইয়ে স্বল্প সময়ের বিনোদনমূলক ভ্রমণের সুযোগও তৈরি হবে।
এ ছাড়া দূরপাল্লার আন্তর্জাতিক ভ্রমণে দুবাইকে সংযোগস্থল হিসেবে ব্যবহারকারী যাত্রীদের জন্য ৯৬ ঘণ্টার এই ট্রানজিট ভিসা যাত্রাপথকে আরও সুবিধাজনক ও সহজ করবে বলে জানিয়েছে ‘এমিরেটস হলিডেজ’।
//ডিবিটেক/বিএসএস/এমআইএস//
রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর নিরাপদে ঢাকায় ফিরেছেন বিমানের ২৪৭ যাত্রী
৯ আগস্ট, রবিবার: ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে টানা ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের নিরাপদে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। আজ রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ২৪৭ জন যাত্রী নিয়ে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি জানান, ইতালির স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৩টা) বিমানটির ফ্লাইট বিজি-৩০৬ রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং নির্ধারিত সময় অনুযায়ী নিরাপদে অবতরণ করে।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রোম হয়ে কানাডার উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রোমে পৌঁছানোর পর বিমানটিতে কারিগরি ও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটিকে ‘গ্রাউন্ডেড’ ঘোষণা করা হয়। তবে ভিসা সম্পর্কিত কঠোর আইনি বাধ্যবাধকতার কারণে স্থানীয় ইতালীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যাত্রীদের টার্মিনালের বাইরে যাওয়ার কিংবা হোটেলে অবস্থান করার অনুমতি দেয়নি। ফলে দুই দিন ধরে টার্মিনালের ভেতরেই চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
বিষয়টি সংবাদমাধ্যম ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির যাত্রীদের সাময়িকভাবে হোটেলে স্থানান্তরের অনুমতি দেয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সংশোধন শেষে যাত্রীদের পুনরায় বিমানে তুলে ঢাকার পথে রওনা দেওয়া হয়।
//ডিবিটেক/ বিএমও/ এমএসআই//
রোমে বিকল বিমানের ১০০ যাত্রী হোটেলে স্থানান্তর
ঢাকা: ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরটিতে আটকে থাকা অসুস্থ, বয়স্ক ও শিশু যাত্রীদের বিশেষভাবে দেখভাল করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ইতালি দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের খোঁজখবর রাখছেন। উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। দ্রুত মেরামত শেষ করে পরবর্তী কার্যক্রম নেওয়ার চেষ্টা চলছে এবং ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতির সর্বশেষ তথ্য নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গত শুক্রবার (৭ আগস্ট) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ অবস্থায় রয়েছে। এর কারিগরি ত্রুটি সমাধানের জন্য একটি বিশেষ প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।
//ডিবিটেক/জেএনও/ এসএমই//
রোমে যান্ত্রিক ত্রুটিতে গ্রাউন্ডেড বিমানের ফ্লাইট, ঢাকা ও টরন্টো রুটে শিডিউল বিপর্যয়
৭ আগস্ট, শুক্রবার: ইতালি রোম ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি সারানোর কাজ চলায় একই উড়োজাহাজ দ্বারা পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের পরবর্তী ফ্লাইটটির শিডিউলেও বড় ধরনের বিলম্ব ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অবতরণের পর প্রাথমিক পরিদর্শনেই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে তাৎক্ষণিকভাবে গ্রাউন্ডেড ঘোষণা করে।
পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আনুষ্ঠানিকভাবে জানায়, টরন্টো থেকে রোম হয়ে ঢাকায় আসার পথে ফ্লাইট বিজি৩০৬ (BG306)-এ অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। রোম বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে তাদের হোটেলে আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি নিরসন ও সুরক্ষাসংক্রান্ত সকল পরীক্ষা সম্পন্ন হওয়া মাত্রই বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে। তবে একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিপরীত রুটের ফ্লাইট বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো)-এর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি ৮ আগস্ট দুপুর ১টায় (১৩:০০ ঘণ্টা) ঢাকা ছেড়ে যাবে। সংশ্লিষ্ট যাত্রীদের ৮ আগস্ট সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া বিজি৩০৬ ফ্লাইটের হালনাগাদ সময়সূচিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যেকোনো তথ্য ও প্রয়োজনীয় সহায়তার জন্য যাত্রীদের বিমানের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পুনর্ব্যক্ত করেছে যে, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাই তাদের ব্যবসার প্রধান ও সর্বোচ্চ অগ্রাধিকার।
//ডিবিটেক/ বিটিও/ এসএমই//
বিমানবন্দরে সবার জন্য অভিন্ন নিরাপত্তা ও অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের নির্দেশ
৬ আগস্ট, বৃহস্পতিবার: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) আসন্ন নিরাপত্তা অডিটকে সামনে রেখে দেশের সব বেসামরিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী—সবার জন্য অভিন্ন নিরাপত্তা প্রোটোকল অনুসরণ এবং বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বেবিচক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, “জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির আগের সভাগুলোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। খুব শিগগিরই আইসিএওর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে এবং এর ফলাফলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। তাই সম্ভাব্য সব পর্যবেক্ষণ বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানদণ্ড শতভাগ অনুসরণ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রী—সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।” পাশাপাশি প্রবাসী যাত্রীদের উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন রোধে আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। প্রায় তিন বছর পর জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।” একই সঙ্গে নিরাপত্তা সরঞ্জাম ও স্ক্যানিং যন্ত্রপাতির পর্যাপ্ত মজুত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বৃদ্ধি, জাতীয় বিমান নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, আইসিএওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা সংযোজন এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা আরও জোরদার করা, আন্ডার-ভেহিকল স্ক্যানিং সিস্টেমের (ইউভিএসএস) কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের সব বেসামরিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত লোকসমাগম, ভিক্ষুকের উপদ্রব এবং অবৈধ লাগেজ র‍্যাপিং কার্যক্রম নিয়ন্ত্রণে বেবিচক, এপিবিএন, পুলিশ, আনসার ও এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এর আগে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা এবং বেসামরিক বিমান চলাচল খাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে ১৭ সদস্যের ‘জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি’ পুনর্গঠন করে সরকার।
//ডিবিটেক/ টিআইপি/এসএমই//
বোয়িং উড়োজাহাজে বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, লক্ষ্য এভিয়েশন হাব
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের লিজ প্রক্রিয়ার আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ধাপে ধাপে ২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাতের উপস্থিতিতে ২৯ জুলাই, বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটন-এ অনুষ্ঠিত “Beyond With Boeing: Powering the Next Chapter of Aviation” শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিমন্ত্রী বলেন, ইউএস-বাংলা একটি দেশীয় বিমান সংস্থা থেকে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি এয়ারলাইন্সে পরিণত হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ১৩ বছরে পদার্পণ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একটি সমন্বিত এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যা আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, সরকার বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রসার ঘটাতে চায়। এ ধরনের উদ্যোগ দেশের বিমান পরিবহন শিল্পে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বোয়িং উড়োজাহাজ লিজ নেওয়ার এই উদ্যোগ কেবল একটি এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, আঞ্চলিক যোগাযোগ, পর্যটন, বাণিজ্য এবং উচ্চমানের কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী উড়োজাহাজ যুক্ত করার মাধ্যমে ইউএস-বাংলা প্রবৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ সম্পর্কে প্রতিষ্ঠানটির আস্থা এবং যাত্রীসেবার মান উন্নয়নের প্রতিফলন।
ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে দেশের আন্তর্জাতিক আকাশপথের প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ দেশে রাখা সম্ভব হবে।
তিনি জানান, নতুন বহর যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, জহুর বাহরু, পেনাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও সালালাহ-সহ একাধিক নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সেখানে নতুন বোয়িং উড়োজাহাজ স্থায়ীভাবে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কার্গো, এমআরও (Maintenance, Repair and Overhaul), ফ্লাইট ক্যাটারিং এবং এভিয়েশন প্রশিক্ষণকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ইউএস-বাংলা নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং অত্যাধুনিক ফ্লাইট ক্যাটারিং সেন্টার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ভ্রমণ ও পর্যটন খাতের প্রতিনিধিসহ বোয়িং ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এসএমআই/এনএএম//
শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে স্থগিতাদেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও উড়োজাহাজের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে অতিরিক্ত নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনাল-৩ পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে বেবিচক ইতোমধ্যে ৩৮টি আন্তর্জাতিক এয়ারলাইনসের কাছে নির্দেশনাপত্র পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যেসব এয়ারলাইনসের বাংলাদেশে পরিচালন বেস (Operational Base) নেই, তাদের ক্ষেত্রে বর্তমানে অনুমোদিত সময়সূচি ও ফ্লাইট ফ্রিকোয়েন্সির বাইরে অতিরিক্ত নির্ধারিত যাত্রীবাহী ফ্লাইটের আবেদন গ্রহণ করা হবে না। কারণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালন সক্ষমতা বর্তমানে ব্যবহারিক সীমায় পৌঁছেছে।
বেবিচক আরও জানিয়েছে, পূর্বে কোনো স্লট (Slot) বরাদ্দ থাকলেও সেটিকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমোদন হিসেবে গণ্য করা যাবে না। নতুন সিদ্ধান্ত কার্যকর থাকা অবস্থায় স্লট বরাদ্দের ভিত্তিতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগও থাকবে না।
চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট বাড়ানোর আহ্বান
শাহজালাল বিমানবন্দরের ওপর চাপ কমাতে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইনসগুলোকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছে বেবিচক।
যেসব বিদেশি এয়ারলাইনসের বাংলাদেশে অপারেশনাল বেস নেই, তারা চাইলে এই দুই বিমানবন্দর ব্যবহার করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
টার্মিনাল-৩ চালু হলে বাড়বে সক্ষমতা
বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অপারেশনাল চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, টার্মিনাল-৩ চালু হলে বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং ও পরিচালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তখন অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ওপর বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
দৈনিক ৩১৬টি উড়োজাহাজ চলাচল
বেবিচকের তথ্য অনুযায়ী, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৬০টি আন্তর্জাতিক যাত্রীবাহী, ১২৫ থেকে ১৪০টি অভ্যন্তরীণ এবং ১০ থেকে ১৬টি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার চলাচলও রয়েছে।
সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩১৬টি উড়োজাহাজ বিমানবন্দরটি ব্যবহার করছে। এর ফলে রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল, অ্যারোব্রিজ, চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন এবং ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হচ্ছে।
বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো এবং টার্মিনাল-৩ দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা এখন সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা।
//ডিবিটেক/বিটিও/এমআইএস//
কেবিনে ধোঁয়া, নিরাপদে অবতরণ
জুরিখ থেকে নিউইয়র্কগামী SWISS International Air Lines-এর একটি এয়ারবাস A330 বিমান ২৭ জুলাই, সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানে ২০৮ জন যাত্রী ছিলেন।
ফ্লাইট LX-16 স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে জুরিখ থেকে ছাড়ে। আট ঘণ্টার ট্রান্সআটলান্টিক যাত্রার প্রায় ছয় ঘণ্টা পর, ৩২ হাজার ফুট উচ্চতায় নোভা স্কশিয়ার আকাশে থাকা অবস্থায় বিজনেস ক্লাসের সামনের অংশে হঠাৎ ধোঁয়া দেখা দেয়। পাইলটরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানান।
SWISS-এর মুখপাত্র জানিয়েছেন, ধোঁয়ার উৎস এখনো অজানা। বিমানের ভেতরে ধোঁয়া দেখা দিলে সেটি বিমান চলাচলের সবচেয়ে গুরুতর পরিস্থিতির একটি, কারণ অদৃশ্য আগুন যেকোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র ১০ মিনিটে ২২ হাজার ফুটের বেশি নিচে নেমে আসে। এরপর আরও ১০ মিনিটের মধ্যে বিমানটি ব্যাঙ্গরে নিরাপদে অবতরণ করে। রানওয়েতে থামার পর অগ্নিনির্বাপক দল তাপ ও ভিজ্যুয়াল পরীক্ষা চালায়। জরুরি স্লাইড দিয়ে যাত্রী নামানোর প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা প্রয়োজন হয়নি।
প্রায় এক ঘণ্টা রানওয়েতে অবস্থানের পর বিমানটি টার্মিনালে নেওয়া হয়। SWISS নিশ্চিত করেছে, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন। কোম্পানির বিবৃতিতে বলা হয়, “এমন পরিস্থিতি যাত্রীদের জন্য উদ্বেগজনক হতে পারে। তাই আমরা তাদের সর্বোচ্চ সহায়তা ও পরবর্তী যাত্রার ব্যবস্থা করতে কাজ করছি।”
বিমানটির রেজিস্ট্রেশন নম্বর HB-JHK। উল্লেখযোগ্যভাবে, একই বিমানটি চলতি বছরের ২৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণে জড়িত ছিল। তখন টেকঅফের সময় বাম দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে জরুরি ব্রেক প্রয়োগ করা হয় এবং ধোঁয়া নির্গত হয়। স্লাইড দিয়ে নামানোর সময় ছয়জন আহত হন, দুজনের পা ভেঙে যায়। বিমানটি ৪ জুন আবার সেবায় ফিরে আসে।
//ডিবিটেক/ পিওয়াইওকে/ এসএমআই//
বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের মাইলফলক উদযাপন
বাংলাদেশে সৌদিয়া এয়ারলাইন্সের ৪৬ বছরের ধারাবাহিক সাফল্য এবং বৈশ্বিক সংযোগের অংশীদার হিসেবে এইচএসবিসি ব্যাংকের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে হয়ে গেলো জমকালো কূটনৈতিক ও কর্পোরেট মিলনমেলা। রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় "Saudia and HSBC: Powering Global Connectivity" শীর্ষক এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
আয়োজনে আধুনিক এভিয়েশন প্রযুক্তি ও প্রথাগত সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়, যেখানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে সৌদিয়ার ৪৬ বছরের বিবর্তন ও প্রবাসীদের যাতায়াতে তাদের ভূমিকা প্রদর্শিত হয়। বলরুমের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সৌদিয়া এয়ারলাইন্সের ৪৬ বছরের বিবর্তন ও তাদের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পথচলা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এভিয়েশন সেক্টরের এক নতুন যুগে প্রবেশ করছে এবং দেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী 'আঞ্চলিক এভিয়েশন হাব' হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।  আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরের সঙ্গে সংযুক্ত করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে জাফের ইবনে উবাইয়াহ ও  প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও এভিয়েশন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সার্বিকভাবে এই আয়োজনটি কেবল একটি বর্ষপূর্তি উদযাপনই ছিল না, বরং তা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও উন্নত বিমান যোগাযোগের এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।
বক্তব্য বা দীর্ঘ উপাখ্যানের চেয়ে পুরো আয়োজনের মূল ফোকাস ছিল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান 'কানেক্টিভিটি' বা যোগাযোগ ব্যবস্থার শক্তিকে ফুটিয়ে তোলা। গত ৪৬ বছরে মিলিয়ন মিলিয়ন সাধারণ যাত্রী, প্রবাসী কর্মী এবং হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার যে অনন্য রেকর্ড সৌদিয়া গড়েছে, বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল (AV) প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরা হয়।
//ডিবিটেক/এসএইচআই/এমএসআই//
হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ অ্যাভিয়েশন
দেশের করপোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাতকে টার্গেট করে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু করেছে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ অ্যাভিয়েশন লিমিটেড। ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য তাদের হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য তিনটি ফোন নম্বর শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। নম্বরগুলো হলো: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬।
সূত্রমতে, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করছেন আকিজ অ্যাভিয়েশন।
প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে এই সেবা চালু করেছে আকিজ অ্যাভিয়েশন। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের একটি হেলিকপ্টার এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।
এদিকে আকিজ অ্যাভিয়েশন লিমিটেড ২৫ জুলাই, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ অ্যাভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ সেবা।
আকিজ অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং ব্যবসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত যাতায়াতকে সহজ করতে দেশে এখন হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তাই বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য সবসময় পাশে থাকবে আকিজ অ্যাভিয়েশন লিমিটেড।
//ডিবিটেক/জেএনও/এমআইএস//
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দ্রুত সাড়ায় ৮ নম্বর গেটসংলগ্ন একটি ময়লার স্তূপে লাগা আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে এসেছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিংবা ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে, রাত ৯টা ২৩ মিনিটে, বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সূত্রটি জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুনের প্রভাব বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বা যাত্রীসেবায় পড়েনি। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান চলাচল স্বাভাবিক ছিল।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একই ধরনের অগ্নিকাণ্ডের কয়েকটি ঘটনা ঘটেছিল।
//ডিবিটেক/ বিএনও/ এসএমই//
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত চুক্তি
সরকারের মিশ্র-বহর (Mixed Fleet) কৌশলের অংশ হিসেবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চূড়ান্ত ক্রয়চুক্তি স্বাক্ষর করবে সরকার এবং নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বিমানের বহরে যুক্ত হবে।
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর উড়োজাহাজের মূল্য, আর্থিক কাঠামো এবং অন্যান্য শর্ত প্রকাশ করা হবে। বাংলাদেশের জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার আলোচনা এগিয়ে নিচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, ধীরে ধীরে বিমানকে মিশ্র-বহরে রূপান্তর করা হলে ভবিষ্যতে উড়োজাহাজ সংগ্রহে প্রতিযোগিতা বাড়বে এবং একটি মাত্র নির্মাতার ওপর নির্ভরশীলতা কমবে।
এর আগে বিমান প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোয়িংয়ের সিদ্ধান্তের পর এয়ারবাসও তাদের প্রস্তাব জোরদার করে। তারা বিমানের কাছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব জমা দেয়।
প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে সম্প্রতি ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি ইউরোপীয় দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
পরিকল্পনা অনুযায়ী, এ৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক, উপসাগরীয় ও এশিয়ার মাঝারি দূরত্বের রুটে পরিচালিত হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই বহরে বিশ্বের দুই বৃহৎ বাণিজ্যিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস-এর উড়োজাহাজ পরিচালনা করবে, যা সংস্থাটির বহর ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকার বর্তমানে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এর লক্ষ্য জাতীয় পতাকাবাহী সংস্থাটিকে আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো বিমান চলাচলের অন্যতম কেন্দ্রে পরিণত করা।
গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের জন্য বোয়িং ও এয়ারবাস—উভয় নির্মাতার উড়োজাহাজই প্রয়োজন। তিনি জানান, সরকার দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় দুই প্রতিষ্ঠান থেকেই উড়োজাহাজ সংগ্রহ করবে এবং কোনো নির্দিষ্ট দেশকে অগ্রাধিকার দেওয়া হবে না।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক উপায়ে উড়োজাহাজ সংগ্রহের নীতি অনুসরণ করছে। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং ও এয়ারবাস—উভয় নির্মাতার উড়োজাহাজই বহরে অন্তর্ভুক্ত করা হবে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
//ডিবিটেক/এসএই/এসএমই//
হজে বিমান ভাড়া কমলো ২৪,৮৩০ টাকা
হজ ফ্লাইটের বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া ছিল প্রায় দুই লাখ টাকা। ২০২৫ সালে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলশ্রুতিতে বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।
তিনি বলেন, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, শেখ হাসিনা সরকারের সময়ে ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ বিষয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজ-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে।
মন্ত্রী আরও জানান, তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সিগুলোকে নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে। সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ বাধ্যতামূলক হলেও গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এর চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।
//ডিবিটেক/জেএনও/এনএএম//
থার্ড টার্মিনাল চালুতে জাপানের সঙ্গে চুক্তি সেপ্টেম্বরে
ডিজিটাল বিমান পরিচালনা, স্মার্ট নিরাপত্তা প্রযুক্তি এবং আধুনিক গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি সই হতে পারে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
২০ জুলাই, সোমবার রাজধানীতে সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান।
তিনি বলেন, সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরেই থার্ড টার্মিনাল চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। টার্মিনালটি উদ্বোধনের পর এর অপারেশনাল কার্যক্রম আর বন্ধ থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
বেবিচক চেয়ারম্যান জানান, জাপানি প্রতিষ্ঠানগুলো ৩১ জুলাই দরপত্র জমা দেবে। এরপর মূল্যায়ন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চুক্তি স্বাক্ষরের পর টার্মিনালে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতির দায়িত্ব গ্রহণ, পরীক্ষা (ক্যালিব্রেশন) এবং পরিচালনাসংক্রান্ত প্রস্তুতি শুরু করবে জাপানি কনসোর্টিয়াম। পাশাপাশি প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বড় আন্তর্জাতিক টার্মিনালের ক্ষেত্রে যন্ত্রপাতির ক্যালিব্রেশন ও অপারেশনাল পরীক্ষা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগে। এ কারণে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও বেবিচক নির্ধারিত সময়সীমা বজায় রাখতে কাজ করছে।
কর্মশালায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এ বছরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এন্টি-ড্রোন (Anti-Drone) সিস্টেম কেনার পরিকল্পনার কথাও জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর আকাশপথ ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে বেবিচক জানায়, দেশের সমুদ্রসীমাজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সক্ষমতা সম্প্রসারণের ফলে বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জ থেকে প্রতি বছর প্রায় ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সদস্য সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান। এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, প্রশাশন শাখার সদস্য এস এম লাবলুর রহমান এবং প্রশিক্ষক ও সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম উপস্থিত ছিলেন। এছাড়াও  বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব ইমন চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের কার্য নির্বাহী কমিটির সদস্যরাও প্রশিক্ষণে অংশ নেন।
//ডিবিটেক/ সিটিআর/এসএই//
সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
২০১৮ সালের দুর্ঘটনার পর দীর্ঘ বিরতি শেষে আগামী সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কক্সবাজারের একটি হোটেলে ১৯ জুলাই, রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৮ সালের দুর্ঘটনার পর বন্ধ থাকা কাঠমান্ডু রুটে আগামী সেপ্টেম্বরে আবারও ফ্লাইট পরিচালনা শুরু হবে।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। যাত্রা শুরুর পর থেকে ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে বলে দাবি করেছে ইউএস-বাংলা।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।
​প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংয়ে নতুন রুট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন শহর এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়। দেশীয় এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ সম্মাননা অর্জন করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
​//ডিবিটেক/সিএনআই/এনএন//
১০টি উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ
দেশের এভিয়েশন শিল্পে সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নকে কাজে লাগিয়ে বড় ধরনেরfleet বা বিমানবহর সম্প্রসারণের পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০৩১ সাল থেকে নতুন কেনা বোয়িং বিমান বহরে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ঘাটতি মেটাতে আন্তর্জাতিক লিজ বাজার থেকে উড়োজাহাজ সংগ্রহের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ জুলাই, রবিবার, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিমানের এই নতুন পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, "আমরা এ বছরের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছি। এর ফলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে পারব। পাশাপাশি নতুন গন্তব্যে সেবা সম্প্রসারণ করাও সম্ভব হবে।" তিনি আরও জানান যে, লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার এবং এই প্রক্রিয়া তদারকির জন্য একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে বিমান ইতোমধ্যে ছয় বছরের জন্য তিনটি Boeing 787-9 Dreamliner ড্রাই লিজে নেওয়ার জন্য গত ১৫ জুলাই Request for Proposal বা RFP আহ্বান করেছে। ড্রাই লিজ ব্যবস্থার আওতায় বিমান চালক বা crew, রক্ষণাবেক্ষণ বা বীমা ছাড়াই উড়োজাহাজ লিজ নেবে এবং নিজস্ব Air Operator Certificate-এর অধীনে এটি পরিচালিত হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৯ আগস্ট এবং ২০২৭ সালের ১ জানুয়ারি উড়োজাহাজ সরবরাহের পছন্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।
লিজের এই প্রক্রিয়াটি বিমানের ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি থেকে সম্পূর্ণ আলাদা, যা ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করা হবে। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে চারটি Boeing 777-300ER, চারটি Boeing 787-8 Dreamliner, দুটি Boeing 787-9 Dreamliner, চারটি Boeing 737 এবং পাঁচটি Dash 8-Q400 টার্বোপ্রপ উড়োজাহাজ রয়েছে। দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী মিল্লাত ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে Airbus-এর উড়োজাহাজ সংগ্রহের বিষয়েও বৈঠক করেছেন।
একই সময়ে বেসরকারি খাতও তাদের সক্ষমতা বাড়াচ্ছে। US-Bangla Airlines প্রায় ১.১১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কর্মসূচির আওতায় ২১টি Boeing 737-8 উড়োজাহাজ ২০২৭ সালে লিজ নেওয়ার পরিকল্পনা করছে।
এ প্রসঙ্গে এভিয়েশন বিশ্লেষক এটিএম নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যাত্রী বাজারের বড় অংশ পেতে দেশি ও বিদেশি বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। এই অবস্থায় প্রতিযোগিতামূলক লিজ রেটে উপযুক্ত উড়োজাহাজ নিশ্চিত করা বিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।"
//ডিবিটেক/এডি/ডিপিও//
আন্তর্জাতিক আকাশে চীনের তৈরি সি-৯১৯ উড়োজাহাজ
১৯ জুলাই, রবিবার এয়ার চায়না আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে।
বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে। চীনের বাণিজ্যিক বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই বিমানটির আন্তর্জাতিক রুটে যাত্রা দেশের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।
//ডিবিটেক/ সিনহুয়া/এনএন//
এক যুগ পেরিয়ে ১৩ বছরে ইউএস-বাংলা এয়ারলাইনস
বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস সাফল্যের ১২ বছর পূর্ণ করেছে। এক যুগপূর্তি শেষে এয়ারলাইনসটি ১৩তম বর্ষে পদার্পণ করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই একটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে, যা দেশের বেসরকারি বিমান সংস্থার মধ্যে সর্ববৃহৎ। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশেরও বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার অনন্য রেকর্ড ধরে রেখেছে এই সংস্থা। বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ২০টি গন্তব্যে ডানা মেলছে ইউএস-বাংলা।
এই যুগপূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণের গৌরবময় ঘটনাটি ২০২৬ সালের ১৭ জুলাই, শুক্রবার উদযাপিত হয়। দীর্ঘ এই পথচলায় যাত্রীসেবায় অনন্য নজির স্থাপন করায় ইউএস-বাংলা দেশীয় এয়ারলাইনস হিসেবে যাত্রীদের কাছে গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এটি স্বাধীনতার পর প্রথম কোনো দেশীয় বিমান সংস্থা, যা চীনের কোনো গন্তব্যে বা ভারতের চেন্নাই কিংবা মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি দেশের বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে এবং নিয়মিত ট্যাক্স ও সারচার্জ পরিশোধ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।
ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, বিমান বহরকে আরও সমৃদ্ধ করতে ২০২৭ সালের মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন যোগ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া চলতি বছর নেপালের কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি ২০২৭ সালের মধ্যে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকং রুটে ফ্লাইট শুরুর প্রত্যাশা করছে তারা। ২০২৮ সালের মধ্যে লন্ডন ও রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা।
//ডিবিটেক/ ডিএপি/এসএমই//
বোয়িং ও এয়ারবাস দুই-ই কিনবে বাংলাদেশ
বাংলাদেশের পর্যটন খাত ও বেসামরিক বিমান চলাচলকে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার তাগিদ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। গত ১৭ বছরের শাসনের পর অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে যেমন মিতব্যয়িতা অবলম্বন করতে হবে, তেমনি প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। তাই দেশের বোয়িং এবং এয়ারবাস দুটিই প্রয়োজন এবং উভয়টিই কেনা হবে।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পরিকল্পনা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার আগ্রহের সাথে সাংঘর্ষিক কি না অথবা এটি কোনো বাহ্যিক চাপের ফল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমাদের বোয়িংও প্রয়োজন, এয়ারবাসও প্রয়োজন। আমরা দুটিই কিনব।”
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এয়ারবাস বিমান কেনার আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
উক্ত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া টারস্টাইন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপ-প্রধান বাইবা জেরিন অংশ নেন। ইউরোপীয় কূটনীতিকরা এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
//ডিবিটেক/ ডিডিএন/ইডিপি//
২০২৭ সাল থেকে কম খরচে হজ ফ্লাইট চালুর প্রস্তাব ইউএস-বাংলার, নেট ভাড়া ৯৮ হাজার
আগামী বছর অর্থাৎ, ২০২৭ সাল থেকে তুলনামূলক অনেক কম খরচে হজ ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে দেশের স্বনামধন্য বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি হজযাত্রীদের জন্য জনপ্রতি নেট ভাড়া প্রস্তাব করেছে মাত্র ৯৮ হাজার টাকা।
১৪ জুলাই,মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠি পাঠিয়ে এই আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উল্লেখ করেছে যে, তারা হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে আসন্ন মৌসুমে ফ্লাইট পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত।
তবে প্রস্তাবিত এই ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে সরকারি ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। এই উদ্যোগের ফলে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের তুলনামূলক অনেক কম খরচে পবিত্র হজ পালনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানায়, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়ার পাশাপাশি তাদের বেসরকারি বিমান সংস্থা 'ফ্লাইনাস'-ও যাত্রী পরিবহন করছে। বর্তমানে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস হজযাত্রী বহন করে থাকে।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী বছরের হজের জন্য বিমান ভাড়া ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা প্রস্তাব করেছে। তবে এই চূড়ান্ত ভাড়া এখনো নির্ধারিত হয়নি। উল্লেখ্য, গত মৌসুমে হজ প্যাকেজের একটি বড় অংশ ছিল বিমান ভাড়া, যা ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে অনেক কম।
//ডিবিটেক/ডিএমও/এসআই//
২০২৭ সালে ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং
দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৭ সালে যুক্ত হচ্ছে ২১টি ব্র্যান্ডনিউ বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। জানা গেছে, বিশ্বসেরা পাঁচটি উড়োজাহাজ লিজিং প্রতিষ্ঠান প্রায় এক দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ হাজার কোটি টাকা মূল্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এই উড়োজাহাজগুলো দেবে।
সূত্রমতে, আগামী ২৯ জুলাই রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউএস-বাংলা। ওই অনুষ্ঠানে বোয়িং এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স যৌথভাবে বহর সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। অনুষ্ঠানে বোয়িংয়ের সহ-সভাপতি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, আন্তর্জাতিক উড়োজাহাজ লিজিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান ও পর্যটন খাতের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
ইউএস-বাংলা তাদের চিঠিতে উল্লেখ করেছে, নতুন উড়োজাহাজ সংযোজন শুধু একটি ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং এটি দেশের এভিয়েশন খাতে একটি যুগান্তকারী বিনিয়োগ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা গেছে, বহর সম্প্রসারণ সম্পর্কে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে একটি চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা সূত্র জানায়, শুধু বহরের আকার নয়, যাত্রীসেবার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনছে এয়ারলাইন্সটি। নতুন উড়োজাহাজগুলোতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের কেবিন নকশা ও প্রিমিয়াম আসন।
এ ছাড়া সব উড়োজাহাজে থাকবে আধুনিক তারবিহীন বিনোদন ব্যবস্থা, যার মাধ্যমে যাত্রীরা নিজেদের স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে কোনো তার ছাড়াই দেশি-বিদেশি চলচ্চিত্র, নাটক, টেলিভিশন অনুষ্ঠান, সংগীতসহ হলিউড-বলিউডের বিভিন্ন বিনোদনমূলক আয়োজন উপভোগ করতে পারবেন।
নতুন বহরের সব উড়োজাহাজে আকাশপথে ইন্টারনেট সুবিধাও থাকবে। ফলে যাত্রীরা আকাশপথে ভ্রমণের সময়ও ইন্টারনেট ব্যবহার, বার্তা আদান-প্রদান এবং ফোনে কথা বলতে পারবেন। এ ধরনের সুবিধা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক আন্তর্জাতিক বিমান সংস্থায় থাকলেও, বাংলাদেশের কোনো বেসরকারি বিমান পরিবহন সংস্থার জন্য এটি হবে অন্যতম বড় প্রযুক্তিগত অগ্রগতি।
//ডিবিটেক/ডিপিও/ইডি//
ড্রিমলাইনার, অ্যাপ ও ওয়্যারলেস সুবিধায় নতুন ফ্লাইট
ডিজিটাল এভিয়েশন সেবা ও আধুনিক উড়োজাহাজ প্রযুক্তিকে সামনে রেখে আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করছে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন্স রিয়াদ এয়ার।  ৯ জুলাই, বৃহস্পতিবার থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। নতুন এই রুট বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবাও আরও সম্প্রসারিত করবে।
এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ পরিচালিত হবে। দীর্ঘপাল্লার এই আধুনিক বিমান উন্নত জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
রিয়াদ এয়ার জানিয়েছে, যাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে রিজার্ভেশন, ভ্রমণ ব্যবস্থাপনা এবং ফ্লাইট-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চারটি কেবিন শ্রেণি থাকবে। পাশাপাশি থাকবে সর্বাধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস সংযোগ (Wi-Fi) এবং উন্নত ডিজিটাল যাত্রীসেবা, যা দীর্ঘ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, আরএক্স০৭৬৩ ফ্লাইট রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি আরএক্স০৭৬৪ ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।
রিয়াদ এয়ারের সম্প্রসারিত নেটওয়ার্ক ও কোডশেয়ার প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযুক্ত হওয়া আরও সহজ হবে। ফলে রিয়াদকে একটি ডিজিটাল ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও এগিয়ে যাবে।
বিমান চলাচল বিশ্লেষকদের মতে, আধুনিক ড্রিমলাইনার প্রযুক্তি, ডিজিটাল টিকিটিং, মোবাইল অ্যাপভিত্তিক সেবা, অনলাইন চেক-ইন এবং সংযুক্ত ভ্রমণ নেটওয়ার্ক আন্তর্জাতিক যাত্রীদের জন্য আরও দক্ষ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
//ডিবিটেক/ বিএসএন / এমআইএস//
এভারেট কারখানায় বোয়িংয়ের নতুন ৭৩৭ অ্যাসেম্বলি লাইন চালু
বিশ্বজুড়ে যাত্রীবাহী বিমানের রেকর্ড চাহিদার সাথে তাল মেলাতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং সোমবার থেকে ওয়াশিংটনের এভারেট কারখানায় তাদের চতুর্থ ‘৭৩৭ ম্যাক্স’ অ্যাসেম্বলি লাইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বোয়িংয়ের অভ্যন্তরে ‘নর্থ লাইন’ নামে পরিচিত এই নতুন প্রোডাকশন লাইনটি মূলত একক-আইল (সিঙ্গেল-আইল) বা মাঝারি আকারের যাত্রীবাহী বিমানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি বড় অংশ।
গত জুনে বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) কেলি ওর্টবার্গ ঘোষণা দিয়েছিলেন যে, কোম্পানি ৬ জুলাই এভারেট লাইনে তাদের প্রথম বিমানের কাঠামো বা যন্ত্রাংশ জোড়া লাগানোর (লোড) কাজ শুরু করবে। তিনি এই নতুন লাইনটিকে সিয়াটলের দক্ষিণে অবস্থিত বোয়িংয়ের রেন্টন প্ল্যান্টে থাকা বিদ্যমান তিনটি ৭৩৭ অ্যাসেম্বলি লাইনের একটি হুবহু প্রতিরূপ বা ‘কপি’ হিসেবে বর্ণনা করেছেন।
বর্তমানে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পরামর্শ করে বোয়িং তাদের ৭৩৭ বিমানের মাসিক উৎপাদন ৪২টি থেকে বাড়িয়ে ৪৭টিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে নতুন এই নর্থ লাইনটি ২০২৭ সালের শুরুর আগে সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে সরাসরি কোনো অবদান রাখবে না। বোয়িংয়ের লক্ষ্য হলো ২০২৭ সালের শুরুর দিকে ৭৩৭ বিমানের উৎপাদন প্রতি মাসে ৫২টিতে নিয়ে যাওয়া। এছাড়া ভবিষ্যতে এই উৎপাদন হার প্রতি মাসে সর্বোচ্চ ৭০টি বিমানে উন্নীত করার বিষয়টিও পর্যালোচনা করছে কোম্পানিটি।
বিগত কয়েক বছর ধরে উৎপাদন ব্যাহত হওয়া, নিরাপত্তা সংকট এবং যন্ত্রাংশ সরবরাহকারীদের সাথে টানাপোড়েনের কারণে বোয়িং যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল, তা কাটিয়ে উঠতে এই ৭৩৭ বিমানের উৎপাদন বাড়ানো তাদের জন্য অত্যন্ত জরুরি।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি প্রায় নতুন ‘৭৩৭ ম্যাক্স ৯’ বিমানের মাঝআকাশে দরজার প্লাগ (ডোর প্লাগ) খুলে যাওয়ার ঘটনার পর এফএএ বোয়িংয়ের ৭৩৭ উৎপাদনের ওপর কঠোর সীমা আরোপ করেছিল। সেই দুর্ঘটনার পর বোয়িংয়ের উৎপাদন ব্যবস্থার ওপর নজরদারি বহুগুণ বেড়ে যায় এবং গুণগত ত্রুটি সংশোধনের জন্য কোম্পানিকে বিমানের উৎপাদন গতি সাময়িকভাবে কমিয়ে দিতে হয়েছিল।
ভলিউম বা আয়তনের দিক থেকে বোয়িংয়ের এই এভারেট প্ল্যান্টটি বিশ্বের বৃহত্তম ভবন বা কারখানা। একসময় এই বিশাল ভবনে বোয়িংয়ের বিখ্যাত ৭৪৭, ৭৬৭, ৭৭৭ এবং ৭৮৭ মডেলের বিমান তৈরি হতো। তবে ঐতিহাসিক ৭৪৭ বিমানের উৎপাদন চিরতরে বন্ধ হওয়া এবং ৭৮৭ বিমানের অ্যাসেম্বলি লাইন সাউথ ক্যারোলিনায় স্থানান্তরিত করার পর এই কারখানায় বিশাল খালি জায়গা তৈরি হয়েছিল, যা এখন ৭৩৭ ম্যাক্স তৈরিতে ব্যবহার করা হচ্ছে।
বাণিজ্যিক বিমানের বাজারে বোয়িংয়ের এই ৭৩৭ ম্যাক্স মূলত ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের ‘এ৩২০নিও’ সিরিজের বিমানগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা করে থাকে। বর্তমানে বিশ্বজুড়ে এই ক্যাটাগরির বিমানের এতটাই চাহিদা যে, নতুন বিমানের জন্য বিমানসংস্থাগুলোকে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।
ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স
চার মাস পর চালু হলো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
চার মাস বন্ধ থাকার পর ফের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রবিবার (৫ জুলাই) বেলা ১২টা ৪ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করা যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে নামেন এবং বাকি ৪১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
ফ্লাইটটি অবতরণের পর রানওয়েতে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় অন্যন্যদের মধ্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটের ফ্লাইট নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই রুটের ফ্লাইট আবার চালু করা সম্ভব হয়েছে।
ফ্লাইট অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা ও আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি একই সাথে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আবার চালু করা হয়েছে।
এর আগে গতকাল ৪ জুলাই, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে ঢাকা ও সিলেট ছেড়ে যায়। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই আকাশপথের যোগাযোগ আবার চালু হলো।
সংশ্লিষ্ট সূত্রমতে, ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে গতকাল ম্যানচেস্টার বিমানবন্দরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক, এয়ারলাইন্সের কর্মকর্তা, ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রু এবং ম্যানচেস্টার বিমানবন্দরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইটটি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
//ডিবিটেক/ইটিএন/ইকে//
ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, উড্ডয়নের পর ঢাকায় ফিরে এলো নভোএয়ারের কক্সবাজারগামী ফ্লাইট
ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
২৬ জুন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ভিকিউ-৯৩৫’ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর পাইলট ল্যান্ডিং গিয়ারে সমস্যা শনাক্ত করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিমানটি ঢাকায় ফিরিয়ে আনা হয়।
নভোএয়ারের এক মুখপাত্র জানান, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ার পর পাইলট তাৎক্ষণিকভাবে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। পরে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে নিরাপদে কক্সবাজার পাঠানো হয়।
জানা গেছে, উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরও সেটি স্বাভাবিকভাবে ভাঁজ হয়ে নির্ধারিত অবস্থানে ফিরে যাচ্ছিল না। এ সময় হাইড্রোলিক ব্যবস্থায় অস্বাভাবিক শব্দও শোনা যায়।
ফ্লাইটটির এক যাত্রী, কক্সবাজারের সাংবাদিক তানবীরুল মিরাজ রিপন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উড্ডয়নের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসতে হয়। তার ভাষ্য, ল্যান্ডিং গিয়ার বাইরে অবস্থান করছিল এবং বিকট শব্দ হচ্ছিল।
বর্তমানে নভোএয়ারের বহরে পাঁচটি এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজ রয়েছে।
//ডিবিটেক/বিএন/ইকে/
৩ জুলাই শুরু হচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ
দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। “ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে খেলাটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (এটিজেএফবি)।
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই। দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং বেবিচকের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং টুর্নামেন্ট ডিরেক্টর মো. আদনান রহমান জানান, দেশের এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। খেলা শুরুর দুই দিন আগে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরস।
//ডিবিটেক/এসএস/এমআইএম//
বেবিচক প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রণালয়ের
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে গত ১৬ জুন বেবিচক চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নিতে এবং মন্ত্রণালয়কে তা জানাতে বলা হয়েছে।
এর আগে গত ১১ জুন একটি জাতীয় পত্রিকায় ‘বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর ধরে চাকরি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শরিফুল ইসলামের জালিয়াতি ও নানা অনিয়মের তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালে একটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেবিচকে সহকারী প্রকৌশলী পদে চাকরি পান শরিফুল ইসলাম। অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জ জেলার গেজেটভুক্ত ৬৪০ জন মুক্তিযোদ্ধার তালিকায় তার বাবার কোনো নাম নেই।
চাকরি পাওয়ার পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। এর মধ্যে ২০১৭ সালে কার্যালয়ের ফটক ও বিশ্রামাগার নির্মাণে আর্থিক অনিয়ম উল্লেখযোগ্য। এছাড়া কাওলায় বেবিচক কোয়ার্টারের রক্ষণাবেক্ষণের নামে আড়াই কোটি টাকা আত্মসাৎ এবং কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও তদন্ত চলমান রয়েছে। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বিগত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রহস্যজনকভাবে তাকে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন এবং যথাযথ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দুদক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত সুনির্দিষ্ট। তাই এবারের তদন্তে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা, এমনকি চাকরিচ্যুতির মতো বড় সিদ্ধান্তও আসতে পারে।
//ডিবিটেক/ এসএ/ইকে//
বাংলাদেশের বিমানবন্দরে বার্ড কন্ট্রোল প্রযুক্তি আনতে আগ্রহী ইতালি
বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালির প্রযুক্তি প্রতিষ্ঠান দ্য এজ কোম্পানি। একই সঙ্গে বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানিয়েছে ইতালির ফ্লাইঅন অ্যারো কোম্পানি।
২২ জুন, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এসব আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমান ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
আফরোজা খানম দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন।
এর আগে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্যাটসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন।
//ডিবিটেক/টিআই/এমআই//
থার্ড টার্মিনাল উদ্বোধন বছর শেষে, এভিয়েশন হাবের পথে বাংলাদেশ
চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২১ জুন, রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেন, নতুন মহাপরিকল্পনা আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে। এর আওতায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাত সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি, নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বগুড়া বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী জানান, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী জুলাইয়ে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব বাংলাদেশ বিমানের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করবে একটি জাপানি প্রতিষ্ঠান।
বিমান বহর সম্প্রসারণ নিয়ে আফরোজা খানম বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে চাহিদা সামাল দিতে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২০২৮ সালের আগে দেখা যাচ্ছে না।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন বলে পরিকল্পনা রয়েছে। এর আগেই নির্মাণকাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
//ডিবিটেক/এটি/এমআই//
২২০ কোটি ডলারে চীনা জে-টেন-সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের তৈরি ২০টি জে-টেন-সিই (J-10CE) মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করা হচ্ছে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত প্রায় ২২০ কোটি মার্কিন ডলারের এই প্যাকেজে যুদ্ধবিমান ছাড়াও লজিস্টিকস, প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানগুলো সরবরাহ করা হতে পারে। আধুনিক এই যুদ্ধবিমানে এইসা (AESA) রাডার ও উন্নত নেটওয়ার্ক-সেন্ট্রিক কমব্যাট সিস্টেম রয়েছে।
এদিকে, এই সম্ভাব্য চুক্তি ভারতের প্রতিরক্ষা মহলে, বিশেষ করে সংবেদনশীল সিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে কৌশলগত অস্বস্তি তৈরি করেছে। রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের এই প্রতিরক্ষা নীতি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (BRI) প্রভাব অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষ করে ভৌগোলিকভাবে বাংলাদেশের রংপুর ও দিনাজপুর অঞ্চলের উত্তর সীমান্ত ঘেঁষে অবস্থিত সংবেদনশীল সিলিগুড়ি করিডোর (চিকেন’স নেক) নিয়ে ভারতীয় নিরাপত্তা মহলে অস্বস্তি ও দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। ২০-২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের যোগাযোগের একমাত্র মাধ্যম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে নতুন সমন্বয় দেখা যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশে চীনের এই প্রতিরক্ষা ও অবকাঠামো বিনিয়োগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (BRI) অংশ এবং একটি বৃহত্তর কৌশলগত প্রভাব বলয় তৈরির প্রয়াস। ফলে ভারত এটিকে কেবল একটি সাধারণ সার্বভৌম প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখবে না, যা আঞ্চলিক শক্তির সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।
//ডিবিটেক/এফআই/ডিএইচই//
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের পণ্য বিশেষ ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস, ঢাকা।
১৮ জুন, বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের মালামাল ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, কোনো লটের জন্য প্রথম নিলামে সংরক্ষিত মূল্য অর্জিত না হলেও প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট লট বিক্রি করা হবে।
সংস্থাটি জানিয়েছে, কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এই বিশেষ ই-নিলামের আয়োজন করা হয়েছে।
নিলামে অংশগ্রহণে আগ্রহীরা আগামী ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, পুরো নিলাম কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগ্রহী বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।
তবে অনলাইন বিডের পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত অনুসরণ করে পণ্য খালাস নিতে হবে।
ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও সুশৃঙ্খল করতে ভবিষ্যতেও এ ধরনের ই-নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।
//ডিবিটেক/পিআর/ইকে//
জাপান সিভিল এভিয়েশনের আপত্তিতে পিছাল নারিতা ফ্লাইট, চালু হচ্ছে ২৭ জুলাই: বিমান মন্ত্রী
টেলিকম ও প্রযুক্তি খাতের পর দেশের এভিয়েশন খাতেও এসেছে বড় সিদ্ধান্ত। আগামী ৩০ জুন নয়, বরং আগামী ২৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে। ১৫ জুন, সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই নতুন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ৩০ জুনের মধ্যে পুনরায় ফ্লাইট চালুর নির্দেশনা দেওয়া হয়েছিল।
ফ্লাইট পেছানোর কারণ ব্যাখ্যা করে বিমান মন্ত্রী আফরোজা খানম বলেন, "আমরা ৩০ জুনের মধ্যে এই রুটে বিমান চালানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কিছু আইনি ফরমালিটিজ থাকে। জাপান সিভিল এভিয়েশনের নিজস্ব কিছু দায়িত্ববোধ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) করার জন্য কিছুটা অতিরিক্ত সময়ের প্রয়োজন। সেই নিয়মের ভিত্তিতে তারা আমাদের কাছে ৪৫ দিন সময় চেয়েছে। জাপান সিভিল এভিয়েশনের এই ফরমালিটিজের কারণেই ৩০ জুনের পরিবর্তে আমরা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই ফ্লাইট শুরু করার চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছি।"
সংবাদ সম্মেলনে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, "এর আগে প্রেস কনফারেন্সে আমরা ৩০ জুনের মধ্যে নারিতা ফ্লাইট চালু করার কথা বলেছিলাম, যা ইতিমধ্যে গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর নিরাপত্তাজনিত কারণে সেফটি অডিট চালাতে ৪৫ দিন সময় প্রয়োজন হওয়ায় ৩০ জুনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে এই বিলম্ব আমাদের কোনো গাফিলতির কারণে হচ্ছে না, আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। তাদের নিয়মতান্ত্রিক ৪৫ দিনের বাধ্যবাধকতার কারণেই আগামী ২৭ জুলাই ফ্লাইটটি চালু করতে হচ্ছে।"
টিকিট বিক্রির বিষয়ে প্রতিমন্ত্রী একটি বড় সুখবর দিয়ে জানান, আগামী ২০ জুন থেকেই ঢাকা-নারিতা রুটের টিকিট বুকিং ও বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ২০ জুন থেকে বিমানের নিজস্ব ওয়েবসাইটসহ সব ধরনের আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চ্যানেলে এই টিকিট পাওয়া যাবে।
রুটের লাভ-ক্ষতি ও যাত্রী চাহিদার বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, "বর্তমানে জাপানে বাংলাদেশের ৪০ হাজারের বেশি শিক্ষার্থী এবং কর্মী রয়েছেন, যার সংখ্যা দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন পুনরায় ফ্লাইটের ঘোষণা দেই, তখন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমনকি ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতও সরাসরি ফ্লাইটে যাতায়াত করতে পারবেন বলে অত্যন্ত আনন্দিত হয়েছেন।"
পূর্বে এই রুটটি লোকসানি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই রুটটি কিন্তু কোনো বাণিজ্যিক লোকসানের কারণে নয়, বরং বিগত সময়ে রাজনৈতিক কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথম দিকে আমরা কিছুটা লস করলেও পরে রুটটি ব্রেক ইভেনে (আয়-ব্যয় সমান) আসে এবং বন্ধ করার আগের ৩-৪ মাস এটি নিয়মিত লাভ করছিল; তখনই ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়। এবার আমরা সর্বদা কীভাবে লাভ ধরে রাখা যায়, সেই নিখুঁত হিসাব-নিকাশ করেই মাঠে নামছি।" তিনি আরও জানান, ঢাকা-নারিতা-ঢাকা রুটে আপাতত সপ্তাহে একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে যাত্রী বাড়ার সাপেক্ষে প্রতি সপ্তাহে ২ থেকে ৩টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
//ডিবিটেক/এসএইচ/ইকে//
এবার ১৪ মিনিটে নিয়ন্ত্রণে কার্গো ভিলেজের আগুন
রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের ৯ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ জুন, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১১টা ৩৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের ৯ নম্বর কার্গো গেটের সামনে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদও কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্টিত করেছেন।
তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ারের এই কর্মকর্তা। এছাড়াও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিরূপন করা যায়নি।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এবং আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন।
//ডিবিটেক/ডিপিও/ইকে//
সিসিটিভি ফুটেজে মিথ্যা হলো শাহজালালে হাজিদের লাগেজ চুরির অভিযোগ
সিসিটিভি ফুটেজ, বডি-ওয়ার্ন ক্যামেরার রেকর্ড, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-এর বিধিমালা এবং সৌদি আরবের সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি (GACA)-এর নির্দেশনা পর্যালোচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ একটি হজ ফ্লাইটের ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৩ জুন, বুধবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন বিমানের এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক শাহ্‌নূর আহমাদ।
প্রতিবেদন অনুযায়ী, ২ জুন জেদ্দা থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে বিমানের বিশেষ হজ ফ্লাইট ‘বিজি-৩১০৪’ ঢাকায় অবতরণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, ওই ফ্লাইটের প্রায় ১৫০ জন হাজির লাগেজ কেটে মালামাল চুরি করা হয়েছে।
অভিযোগের পর জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ও বিমানবন্দরের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, ফ্লাইটটি রাত ২টা ৫২ মিনিটে অবতরণের পর মাত্র ১৩ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়। রাত ৩টা ৫১ মিনিটের মধ্যে মোট ৮৩৬টি ব্যাগ সরবরাহ সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়া নিরাপত্তা তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি-ওয়ার্ন ক্যামেরা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ২১টি ব্যাগ আগেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। তবে ঢাকায় লাগেজ কাটা বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা ১৫০ জন নয়, বরং ৫ থেকে ৬ জন যাত্রী ব্যাগ ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ করেছিলেন। এসব ব্যাগে জমজমের পানি, শ্যাম্পু, লোশন ও খেজুর ছিল বলে তারা জানিয়েছেন।
কোনো যাত্রী মূল্যবান সামগ্রী হারানোর লিখিত অভিযোগ জমা দেননি। একজন যাত্রী মানিব্যাগ হারানোর কথা মৌখিকভাবে উল্লেখ করলেও আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
বিমান বাংলাদেশ জানিয়েছে, সৌদি আরবের বিধি অনুযায়ী চেক-ইন লাগেজে জমজমের পানি বা সঠিকভাবে সিল না করা তরল প্রসাধনী বহন নিষিদ্ধ। স্ক্যানিংয়ের সময় এসব সামগ্রী শনাক্ত হলে নিরাপত্তা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী লাগেজ খুলে বা কেটে সেগুলো জব্দ করতে পারে।
এ ছাড়া আন্তর্জাতিক বিমান পরিবহন বিধিমালা অনুযায়ী নগদ অর্থ বা মানিব্যাগ বুকিং লাগেজে বহন করা নিরুৎসাহিত করা হয়।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ, বডি-ওয়ার্ন ক্যামেরার রেকর্ড, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার বিধিমালা এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা পর্যালোচনা করে ফ্লাইটটির যাত্রীদের লাগেজ কাটা, চুরি বা অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে এসএম রাগীব সামাদ বলেন, সিসিটিভি ফুটেজে বিমান থেকে নামানোর পর লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে, কিছু ব্যাগ জেদ্দা থেকেই কাটা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় ঢাকায় এসেছে।
/ডিবিটেক/ এসএনএন/ ইকে/
সৈয়দপুর রুটে ভাড়া কমালো এয়ার অ্যাস্ট্রা
ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। নির্ধারিত সময়ে যাত্রীরা সর্বনিম্ন ৩ হাজার ৩৫০ টাকায় ভ্রমণের সুযোগ পাবেন।
এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ ২৬ মে, মঙ্গলবার জানায়, ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত সৈয়দপুর-ঢাকা রুটে এবং ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে।
তবে অফারটি সীমিত আসনের জন্য প্রযোজ্য এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে এয়ার অ্যাস্ট্রা প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা এয়ারলাইন্সটির ওয়েবসাইট ও অনুমোদিত বিক্রয় চ্যানেলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
/ডিবিটেক/এসআই/ইকে/
বয়স ৬৫ হলেই মেট্রোরেলে ২৫% ছাড়
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি ও আধুনিকায়নের অংশ হিসেবে সিনিয়র সিটিজেন বা প্রবীণ (৬৫ বছর বা তদূর্ধ্ব) এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই ডিজিটাল ও কল্যাণমুখী উদ্যোগের ফলে বিশেষ ক্যাটাগরির এই যাত্রীরা অনেক কম খরচে দ্রুততম সময়ে যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোরেলে সিনিয়র সিটিজেন বা প্রবীণ যাত্রীরা স্ব-স্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে এই ২৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। অন্যদিকে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে সমপরিমাণ ২৫ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
ডিএমটিসিএল-এর উপ-প্রকল্প পরিচালক জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২৫ মে, সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকেই মেট্রোরেলের সেন্ট্রাল টিকেটিং সিস্টেমে এই নতুন নিয়ম কার্যকর করা হবে, যা দেশের স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ অবকাঠামো গঠনে বড় ভূমিকা রাখবে।
/ডিবিটেক/এসআই/এমআই/
প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর বিমান প্রকল্পে
বিমান ও পর্যটন খাতের চলমান প্রকল্পে প্রযুক্তিনির্ভর নজরদারি, অগ্রগতি পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আফরোজা খানম। তিনি বলেছেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ডিজিটাল মনিটরিং ও কার্যকর তদারকি জোরদার করতে হবে, যাতে কাজের গতি ও মান নিশ্চিত করা যায়।
২৩ মে, শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে এর আর্থিক সক্ষমতা ও বাস্তবায়ন কাঠামো প্রযুক্তিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করারও নির্দেশ দেন তিনি।
আফরোজা খানম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা ও কার্যকর তদারকি ব্যবস্থা থাকতে হবে। ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এজন্য সব পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
ফাহমিদা আখতার-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।
/ডিবিটেক/এনএ/এমইউএম/
আন্তর্জাতিক হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর
সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন আফরোজা খানম রিতা।
২০ মে, বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একসঙ্গে সব প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও জনস্বার্থ বেশি থাকবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনা থাকায় সৈয়দপুর বিমানবন্দরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের জমি অধিগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হবে।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসআই/ইকে
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কারে ভূষিত ইউএস-বাংলা
দ্বিতীয়বারের মতো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডে ২০২৬ (টিটা) বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
১৭ মে, রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে সম্মননা গ্রহণ করে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বর্তমানে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং অন্যান্য উড়োজাহাজসহ মোট ২৫টি এয়ারক্রাফট নিয়ে দেশের অভ্যন্তরীণ সকল রুট এবং আন্তর্জাতিক পরিসরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই বেসরকারি বিমান সংস্থাটি।
আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।
ডিবিটেক/ডিএমও/ইকে
বিমানবন্দরে উন্মুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট
‘ডিজিটাল জীবনধারা : সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি' স্লোগানে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ১৭ মে, রবিবার ‌'বিশ্ব টেলিযোগাযোগ দিবস' পালন করছে বাংলাদেশ। প্রতিবছর সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি দিবসটি পালন করলেও এ বছর এই উদযাপনে যুক্ত হলো বেসরকারি বিমান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
জানাগেছে, দুপুরে ৫৭তম এই দিবসে উচ্চগতির ফ্রি ওয়াইফাই ইন্টারনেটে সংযুক্ত হতে যাচ্ছে দেশের সব গুলো বিমানবন্দর। দিবসটিকে স্মরণীয় করে রাখতে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই সেবার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ছাড়াও অনুষ্ঠানে থাকবেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সরকার বলছে, প্রযুক্তি ব্যবহারে বৈষম্য এবং ‘ডিজিটাল ডিভাইড’ কমাতে এই ফ্রি ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমান বন্দরে নেমেই মোবাইল সিম ছাড়াই ইন্টারনেটে যুক্ত হয়ে স্বজনদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে সক্ষম হবেন বিমানবন্দরের আগত যাত্রীরা।
প্রসঙ্গত, বিশ্ব টেলিযোগাযোগ দিবসের সূচনা ১৮৬৫ সালের ১৭ মে, যখন প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’। পরবর্তীতে সেটিই রূপ নেয় বর্তমান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ)। ১৯৬৯ সাল থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালন শুরু করে আইটিইউ, যা আজও বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর উন্নয়নকে তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত।
১৮৬৫ সালে আইটিইউ প্রতিষ্ঠার ১০৪ বছর পর অর্থাৎ ১৯৬৯ সালে (ITU) এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ১ম ‘বিশ্ব টেলিযোগাযোগ দিবস' উদযাপিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে সুইজারল্যান্ডের জেনেভাতে ‘বিশ্ব তথ্য সংঘ সম্মেলন’ এর ১ম পর্ব এবং ২০০৫ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সম্মেলনের ২য় পর্ব অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্য ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক তথ্য সমাজ গঠন করা।
আর বিশ্ব তথ্য সংঘ দিবস সম্পর্কে ইতিহাস থেকে জানা যায়, ২০০৬ সালের ১৭ মে জাতিসংঘ সাধারণ পরিষদ ‘বিশ্ব তথ্য সংঘ দিবস’ হিসেবে ১৭ মে দিনটি ঘোষণা করে। পরে ওই একই বছরের (২০০৬ সাল) নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় ‘বিশ্ব টেলিযোগাযোগ দিবস’ ও ‘বিশ্ব তথ্য সংঘ দিবস’ একত্র করে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি (আইটিইউ)-এর ১৯৩টি সদস্য দেশ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ফাইভ-জি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন এবং আইওটি (আইওটি) প্রযুক্তি শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটায়নি, বরং কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। ফলে, এসব প্রযুক্তি শুধু জীবনযাত্রা সহজ করেনি, বরং বিশ্বের নানা বৈষম্য ও সীমাবদ্ধতা কাটিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক হয়েছে।
তাছাড়া, বিশ্বের উন্নয়নমান দেশগুলোর জন্য ডিজিটাল উদ্ভাবন এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের মাধ্যমে সরকারি সেবাপ্রদান যেমন সহজ হচ্ছে, তেমনি দুর্বল জনগোষ্ঠীর কাছে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সেবা পৌঁছানোও সম্ভব হচ্ছে। বিশ্বব্যাংক, আইটিইউ ও ইউএনডিপি-র মতো সংস্থাগুলো বলছে, উদ্ভাবন এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, নারী-পুরুষের সমতা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করা আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে।
এর আগে গত ১৩ মার্চ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায়  দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়।
ডিবিটেক/এসআই/ইকে
‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
১৪ মে, বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এসময় বাটজার ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।
তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোন সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।
এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।
ডিবিটেক/টিএমজেড/ইকে
জেট ফুয়েলের দাম লিটারে কমলো প্রায় ২২ টাকা
টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৭ মে, বৃহস্পতিবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়।
পরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ২০২৬ শুরুর পর মার্চে প্রথম দফায় দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। এরপর ২৪ মার্চ দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি করে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে দাম বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।
ডিবিটেক/এসএইচ/ইকে
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি
১৪টি উড়োজাহাজ নিজেদের বহরে যুক্ত করতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমানগুলোর মধ্যে রয়েছে ১০টি ওয়াইড-বডির ‘৭৮৭ ড্রিমলাইনার’ এবং ৪টি ন্যারো-বডির ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের উড়োজাহাজ।
এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (১ ডলারে ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে)।
৩০ এপ্রিল রাতে বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি হয় বলে রাষ্ট্রীয় পতাকাবাহী কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক সংযোগ জোরদার এবং যাত্রীসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিতে এবং বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চুক্তি করা হয়েছে।
বিমানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি।
চুক্তি সই অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এসব নতুন উড়োজাহাজ বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে।
এর মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও বক্তব্য দেন।
এভিয়েশন খাতের বাইরেও এই চুক্তির মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রমের প্রসার এবং প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ডিবিটেক/বিডিএন/ইকে
বোয়িংয়ের ১৪ প্লেন কিনতে চুক্তি ৩০ এপ্রিল
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।   ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (৩৭ হাজার কোটি টাকা) ১৪টি নতুন বিমান কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট। এরমধ্যে প্রশস্ত বডির ড্রিমলাইনার বিমানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা সম্প্রসারণে ব্যবহৃত হবে। অন্যদিকে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে চালানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে প্রকাশ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও খাত সংশ্লিষ্টদেের উপস্থিতিতে বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি।
বিমান সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে ২৯ এপ্রিল, মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে। একই সঙ্গে একটি অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারে ডাইভার্ট করা হয় এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে প্রকাশ, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইট সিএসসি-৯৮৫১ বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী বিএস-১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে চলে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-৬১৫/৬১৬ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
এ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার চট্টগ্রামে আকাশপথেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ডিবিটেক/এনএ/এমইউএম
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারিতে হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।
২৭ এপ্রিল,  সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জানাগেছে, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যরাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনও কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
বেবিচকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঝে মাঝে এই নিরাপত্তা ব্যবস্থা নেই।” যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না— সেগুলোকেও রাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “পুলিশ সদর দফতর যে চিঠি দিয়েছে তারই প্রেক্ষিতে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটি না, আমরা মাঝে মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। এরই অংশ বলা যায়।”
তিনি আরও বলেন, “সিকিউরিটি পারসন ছাড়া বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিতে যেন কোনও ঘাটতি না করা হয় সেজন্যও আমরা বলেছি। শাহজালাল বিমানবন্দরের নানা স্থানে এন্ট্রি পয়েন্ট— সেগুলোতেও নিরাপত্তা ঘাটতি যেন না থাকে তার জন্য বলা হয়েছে।” কোথাও কোনও ধরনের অস্বাভিক কিছু চোখে পড়লে দ্রুততার সঙ্গে সেটি মোকাবিলা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।
পুলিশ সদর দফতরের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই জঙ্গি গোষ্ঠীটি হামলা চালানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন খালি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) চেয়ারম্যান পদ। এবার সেখানে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন।
২৫ এপ্রিল, শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখার প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি ছাড়াও পর্ষদে আর্থিক প্রতিষ্ঠানের ৪ জনকে যুক্ত করা হয়েছে।
১৩ সদস্যের এ পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এই পর্ষদে আরও রয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।
প্রসঙ্গত, বিমানের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ক্ষমতার পালাবদলে গত ১৮ ফেব্রুয়ারি তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ডিবিটেক/এএস/ইকে
১৬ ডিসেম্বর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু
চলতি বছরের ১৬ ডিসেম্বর বা ২০২৭ সালের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, এই বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।
এর আগে ২২ এপ্রিল পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমি শুনেছি যে, আমাদের বিমান খালি যায়। অনেকেই টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে খালি। সেই সিন্ডিকেট তো রয়েছে। সেগুলো ভাঙার জন্য যে যে পরিকল্পনা দরকার, আমরা করেছি। আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি।’
ডিবিটেক/ডিএইচ/ইকে
শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’ (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ২০ এপ্রিল, এই সেন্টার উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও কন্ট্রোল আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে।
ডিবিটেক/এসএস/ইকে
এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল
চীনের বেইজিং থেকে ঢাকা রুটের এপ্রিল ও মে মাসের ৪ দিনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ার চায়না।
১২ এপ্রিল, রবিবার এয়ার চায়না সূত্রে জানা গেছে, অপারেশনাল কারণে এপ্রিল মাসের ২৫ তারিখ এবং মে মাসের ২, ৯ ও ১০ তারিখে এয়ার চায়নার বেইজিং থেকে ঢাকায় আগত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইটগুলোও বাতিল হবে না।
তবে ঠিক কী কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের রি বুকিং, টিকিটের মূল্য ফেরত বা অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইনের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিবিটেক/এএস/ইকে
কঠিন সময় পার করছে এভিয়েশন শিল্প : এওএবি সভাপতি
দেশের এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী।  চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্কয়ার এয়ারের এই ব্যবস্থাপনা পরিচালক।
১১ এপ্রিল শনিবার রাজধানীর মহাখালীর স্যামসন সেন্টারে সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, অপারেশনাল ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে এভিয়েশন খাত চাপে রয়েছে।’
বার্ষিক এই সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান ও ইউএস বাংলা এয়ারলাইনসের আবদুল্লাহ আল মামুন, এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাহির স্বপন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক প্রমুখ।
সভায় সংগঠনের মহাসচিব ও নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন উচ্চহারের ফি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এ সময় তিনি ট্রাভেল এজেন্সি আইনের কিছু ধারা আবার বিবেচনার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্য বক্তারা এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসরকারি বিমান পরিবহন, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
ডিবিটেক/ইকেটি/ইকে
বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পাশাপাশি  গত কয়েক বছর ধরে ফাঁকা থাকা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।
প্রত্যেককেই অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।
তিনটি পৃথক প্রজ্ঞাপনে ৭ এপ্রিল, মঙ্গলবার এ নিয়োগ দেয়া হয়।
ডিবিটেক/এসএ/ইকে
সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমের আগুন নিয়ন্ত্রণে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনায় ওই বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৫ এপ্রিল, রবিবার রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
কন্ট্রোল রুম আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।ি
এদিকে একই দিন বিকেলে সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে আকস্মিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
আফরোজা খানম রিতা বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনও ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সর্বোপরি বিমানবন্দরে বিভিন্ন সেবার মানোন্নয়নে জোর দিতে বলেন মন্ত্রী।
পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিজি২০২ ফ্লাইটের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন। এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে ওই বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল। পরবর্তী সময়ে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।
ডিবিটেক/ডিপিও/ইকে
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়
সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের এ সুবিধা পাবেন।
৫ এপ্রিল, রবিবার এক বিজ্ঞপ্তিতে এই ছাড়ের তথ্যের সঙ্গে জানাগেলো বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
এছাড়া কক্সবাজার ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।
অফারটি উপভোগ করতে ন্যূনতম দুজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
স্বর্ণচোর ধরতে ফরেনসিক পরীক্ষা হচ্ছে ডিজিটাল ডিভাইসের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ মার্চ শনিবার দিবাগত রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮ কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো লুকায়িত অবস্থায় প্রায় ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত কারও নাম না থাকলেও  এ ঘটনায় গোয়েন্দা নজরদারিতে থাকা বিমানের বিভিন্ন পর্যায়ের সাত কর্মকর্তার মধ্যে চার জনের ডিজিটাল ডিভাইস জব্দ করে সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তথ্য প্রযুক্তি ও নিজেদের অনুসন্ধানে খুব দ্রুতই এই স্বর্ণ পাচারের সঙ্গে কারা জড়িত কোথায় নেওয়া হতো সবগুলো উদঘাটন হবে।
সূত্র মতে, ঘটনার তদন্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশেরও একটি টিম কাজ করছে। ইতোমধ্যে তারাও ওই ফ্লাইট পরিচালনার সঙ্গে ক্যাপ্টেন, কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের নাম পরিচয় নিয়েছে। পাশাপাশি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কারা কাজ করতো তাদের বিষয়েও তথ্য নিয়েছে। তারাও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
ডিবিটেক/বিটিও/ইকে
শাহজালাল থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল; দাম্মাম হয়ে ঢাকায় ফ্লাইট চালুর উদ্যোগ
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ দুপুর পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৯ মার্চ, রবিবার সন্ধ্যায় বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ অবস্থায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতেও ফ্লাইট বাতিল শুরু হয়। ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামী ৩০ মার্চ থেকে প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে অতি শিগগিরই দাম্মাম-ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু করতে আশাবাদী সংশ্লিষ্টরা। সূত্রমতে, বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসী ও নতুন কর্মীদের জন্য সৌদি আরব হয়ে যাতায়াত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। তবে ট্রানজিট ভিসা জটিলতার কারণে অনেকেই ভ্রমণে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ মিশন।
কূটনৈতিক এ প্রচেষ্টার ফলে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রানজিট ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী যাতায়াত অনেকটাই স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের নিমিত্তে সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায় কুয়েত প্রবাসীদের জন্য অতি শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।
এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন বা এন্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এবং এই উদ্যোগ চলমান থাকবে।
ডিবিটেক/এফআই/এমইউএম
২৭ মার্চের ২২ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ২৭ মার্চ, শুক্রবার আন্তর্জাতিক রুটের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মিলে গত ২৯ দিনে ১ হাজার ৫৮টি ফ্লাইট বাতিল হলো। এসব ফ্লাইটের যাত্রা ছিল মধ্যপ্রাচ্য।
বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সগুলোর বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।  এরমধ্যে আজ ২৭ মার্চ বাতিল হওয়ার মধ্যে আছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪ টি, ১৫ মার্চ ২৩ টি, ১৬ মার্চ ২৮ টি, ১৭ মার্চ ২৬ টি, ১৮ মার্চ ২৬ টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ টি ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ফ্লাইট ঢাকা থেকে বাতিল হয়েছে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে এখন পর্যন্ত ১ হাজার ৫৮ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
ডিবিটেক/এনএ/এমইউএম
বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ২ ফ্লাইট
বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গাল্ফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইনে ফেরার বিশেষ ফ্লাইট দুটি সৌদি আরবের দাম্মাম হয়ে চলাচল করবে।
২৪ মার্চ, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে। পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।
দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে। অর্থাৎ, ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে আসবে এবং একই দিনে বাহরাইন থেকে আবার ঢাকায় ফিরে যাবে।
দূতাবাস জানিয়েছে, যারা বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে আগ্রহী, তাদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর যাত্রীদের পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট চলাচল ব্যহত হওয়ায় অনেক প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরার সুযোগ তৈরি হল।
ডিবিটেক/ডিএইচই/ইকে
আকাশ পথে চাপ বেড়েছে, দাম বেড়েছে দ্বিগুণ
ঢাকা থেকে দেশের অভ্যন্তরীণ ৮টি রুটে ফ্লাইট পরিচালনা করছে সরকারি বিমান সংস্থার পাশাপাশি ৩টি বেসরকারি এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে, ঢাকা–সৈয়দপুর, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী ও বরিশাল। দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে তারা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সেবা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা।
ফলে এসব রুটে ভিড় এড়াতে ঈদযাত্রায় অনেকের পছন্দ আকাশপথ। সময় বাঁচাতে অনেকেই তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে অন্যান্য সময়ে যেমন-তেমন, ঈদ এলে স্বল্পমূল্যে টিকিট যেন সোনার হরিণ হয়ে যায়।
একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত হাসান জাভেদ জানালেন, ছুটির সিদ্ধান্তে টিকিট কাটতে দেরি হওয়ায় সাড়ে চার হাজার টাকার টিকিট তাকে কাটতে হয়েছে আট হাজার টাকায়। তিনি বলেন, আকাশপথে যাত্রার সমস্যা ভাড়া। হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। ঈদের সুযোগে এয়ারলাইন্সগুলো চাহিদা থাক না থাক ভাড়া বাড়ায়। যেটা আমাদের জন্য অস্বস্তির।
খোঁজ নিয়ে জানা গেল, আসন্ন ঈদুল ফিতরে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা বেশি। আগামী ২৮ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই বললেই চলে। অতিরিক্ত চাপ থাকায় ভাড়াও বেড়েছে দ্বিগুণ। যারা আগে টিকেট কেননি তারাই পড়ছেন বিপাকে।
যেমন, ঢাকা–সৈয়দপুর আকাশ রুটে বিমান ভাড়া হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে সেই টিকিট এখন দ্বিগুণের বেশি দামে বিক্রি করছে বিভিন্ন এয়ারলাইন্স। ঈদের আগে সবচেয়ে বেশি চাহিদা নীলফামারীর সৈয়দপুর রুটে। ২০ মার্চ পর্যন্ত ভাড়া কয়েক হাজার টাকা বেশি ফ্লাইটের সময়ভেদে। ৫ হাজার থেকে ১১ হাজার পর্যন্ত ভাড়া দেখাচ্ছে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে।
বিমানের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে ঈদযাত্রার ছুটিতে ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই। কিছু ফ্লাইটে তিন-চারটি করে আসন ফাঁকা দেখা গেছে। বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
টিকিটের দাম বৃদ্ধি বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম বেড়েছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদ ধরে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে বেশ কিছু রুটে বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা জানিয়েছেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম।
আর ঈদের পর টানা এক সপ্তাহ কক্সর চাহিদা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
১৬ দিনে শাহজালাল বিমানবন্দরে ৫৫৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের আকাশে সৃষ্ট যুদ্ধবস্থায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল হয়েছে।  ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টা পরবর্তী সময় পর্যন্ত) এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৬২৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র বলছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি ও ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া ১৭ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিকল্পিত ফ্লাইটের মধ্যে মাসকাটগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ১টি, ১ মার্চ ৪টি, ২ মার্চ ৫টি, ৩ মার্চ ৭টি, ৪ মার্চ ৮টি, ৫ মার্চ ১০টি, ৬ মার্চ ৬টি, ৭ মার্চ ৬টি, ৮ মার্চ ৬টি, ৯ মার্চ ৬টি, ১০ মার্চ ১০টি, ১১ মার্চ ৮টি, ১২ মার্চ ৯টি, ১৩ মার্চ ৩টি, ১৪ মার্চ ৬টি, ১৫ মার্চ ৬টি, ১৬ মার্চ ৫টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ৯টি।
সৌদি আরবগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ৫টি, ১ মার্চ ১৬টি, ২ মার্চ ১৩টি, ৩ মার্চ ১৫টি, ৪ মার্চ ২১টি, ৫ মার্চ ২২টি, ৬ মার্চ ১৫টি, ৭ মার্চ ১৮টি, ৮ মার্চ ১৬টি, ৯ মার্চ ২২টি, ১০ মার্চ ২০টি, ১১ মার্চ ১৮টি, ১২ মার্চ ২৩টি, ১৩ মার্চ ১৫টি, ১৪ মার্চ ১৮টি, ১৫ মার্চ ২১টি, ১৬ মার্চ ২১টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ১৮টি।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটের মধ্যে বিভিন্ন দিনে দুবাই, আবুধাবি ও শারজাহগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে। ১৭ মার্চ ইউএইগামী মোট ২২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে দুবাইগামী ১৩টি, আবুধাবিগামী ৪টি এবং শারজাহগামী ৫টি।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
২০ মার্চ বাহরাইনে আটকে পড়া প্রবাসীরা ফিরবেন বিশেষ ফ্লাইটে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০ মার্চ আটকে পড়া বাংলাদেশিদের জন্য বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট হয়ে তারা দেশে ফিরতে পারবেন।
১৫ মার্চ, রবিবার এ তথ্য জানিয়েছে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস। তবে এজন্য আগ্রহীদের  ১৬ মার্চ সকাল ১০ টার মধ্যে গুগল ফর্মে রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। গুগল ফর্ম  লিঙ্ক এখানে।
সূত্রমতে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসীরা ফিরতে পারবেন। যারা ফিরতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া গুগল লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে প্লেনের আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।
দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যেকোনো তারিখ। প্রতি আসন (সিট) এর ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।
এ ফ্লাইটে যারা যাবেন তারা ২৩ কেজির একটি ব্যাগেজ এবং হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা উক্ত ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকেট কনফার্ম হলে গালফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন যে ১০ নারী
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই খাতের ১০ নারীকে সম্মননা দিলো এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ প্রাপ্তদের মধ্যে এবার  পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার (কেবিন সার্ভিস) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশনস ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সম্মাননা পান।
এছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে রয়াল আরসালানসের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মাননা অর্জন করেন।
১৪ মার্চ, শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে  বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এবারের আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পন্সর ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। সম্মাননা প্রদান শেষ এটিজেএফবির সদস্য, সম্মাননাপ্রাপ্ত নারী এবং এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
১৫ দিনে শাহজালালের ৪৭৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ পথ অনিরাপদ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ, শনিবারে  ঢাকার হযরতর্জাতিক বিমানবন্দরের মোট ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে প্রকাশ, ১৪ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি এবং ১৩ মার্চ ২৫ টি ফ্লাইট বাতিল হয়।
সব মিলিয়ে ১৫দিনে সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।
ডিবিটেক/ডিএইচই/ইকে
সহসাই খুলছে থার্ড টার্মিনাল!
যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে সহসাই খুলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অল্প সময়ের মধ্যেই এটি উদ্বোধনের কাজ করছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে ১৩ মার্চ, শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের (রিতা) সভাপতিত্বে বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল বিমানবন্দরের এমবার্কেশন ফি, রাজস্ব ভাগাভাগি এবং আপফ্রন্ট ফি।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চলতি মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিবিটেক/এসআই/ইকে
১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের বিমানের ফ্লাইট।  এছাড়াও মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  এর মধ্যে  বাতিল করা হয়েছে ১২ মার্চ,  বৃহস্পতিবারের মোট ২৪ টি ফ্লাইট।
১১ মার্চ, বুধবার রাতে এ তথ্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়।
তিনি আরও জানান, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও  প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী  ১লা জুলাই থেকে  পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
ডিবিটেক/ডিএইচই/ইকে
১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ১১ মার্চ, বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।
সব মিলিয়ে গত ১২ দিনে সর্বমোট বাতিল করা হয়েছে ৩৯১টি ফ্লাইট।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাবে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ডিবিটেক/ডিএইচই/ইকে
শাহ আমানত পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শনকালে বেবিচকের মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন আইকাও অডিট সফলভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
চেয়ারম্যান আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
আসন্ন আইকাও অডিট-২০২৬ সামনে রেখে  ১০ মার্চ,  মঙ্গলবার  বিমানবন্দরটি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান।
পরিদর্শনের শুরুতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর চেয়ারম্যানকে আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।
ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
পরে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, আগমন ও প্রস্থান এলাকা, ভিওআর স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন।
যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম- মধ্যপ্রাচ্যের এই চার রুটে তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৯ মার্চ, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।
বোসরা জানান, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিবিটেক/ডিএম/ইকে
তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো দেশের তিনটি বিমানবন্দরেও ফ্রি ওয়াইফাই সেবা চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
৫ মার্চ, বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগেরও নির্দেশনা দিয়েছেন। এ জন্য দেশী ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দিয়েছেন, যাতে যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শেখে এবং বিদেশে চাকরির সুযোগ পায়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এনএইচটি/এমইউএম
শাহজালালে আরও ৩৪ ফ্লাইট বাতিল, ছয় দিনে ২১০
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ মার্চ, বৃহস্পতিবার ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
সবশেষ বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসার ৪টি, ইউএস-বাংলার ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাই সংযুক্ত আরব আমিরাতের ৪টি।
ডিবিটেক/এমএআর/এমইউএম
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
৫ মার্চ, বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
সূত্রমতে, দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ৪ মার্চ, বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ৫ মার্চ, বৃহস্পতিবার  সকালে ঢাকায় অবতরণ করে। ফ্লাইটিতে ৩৭৮ জন যাত্রী ছিলো।
অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
জানা গেছে, এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ডিবিটেক/এমএআর/ইকে
আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।
ইউএস-বাংলা জানিয়েছে, প্রথম ফ্লাইটটি ৪ মার্চ, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
অপর বিশেষ ফ্লাইটটি ৫ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।
এই বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
৪ মার্চ প্রথম প্রহরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
টিকেট বুকিং সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।
ডিবিটেক/এসএ/ইকে
ঢাকা ৩৮টি এবং চট্টগ্রামে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক ও বাহ্যিক ফ্লাইট চলাচলে।
এমন পরিস্থিতিতে গত চার দিনে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ ৩ মার্চ, মঙ্গলবার জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বন্ধ হয়েছিল। আজ ৩ মার্চ কাতার রুটের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা (কুয়েত) রুটের ৪টি ফ্লাইটসহ মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবারের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এদিকে, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা যাবে কি না তা Airlines ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিবিটেক/ডিপিও/ইকে
তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিন দিনে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে ধাপে ধাপে ফ্লাইট বাতিল শুরু হয়। ২ মার্চ, সোমবার দুপুর পর্যন্ত আরও কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলার ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ও এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডিবিটেক/বিএনও/এমইউএম
নভোএয়ারের টিকেট মিলবে কিস্তিতে
সহজ কিস্তিতে উড়োজাহাজের টিকেট কেনার সুযোগ দিয়েছে নভোএয়ার। সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে যাত্রীরা রিটার্ন টিকেট (রাউন্ড ট্রিপ) কিনতে পারবেন।
১ মার্চ, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলেছে, শুধু রিটার্ন টিকেট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকেটও কিস্তি সুবিধায় কেনা যাবে।
এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না। এই সুযোগটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্রে এসে টিকেট কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসিক কিস্তিতে মোট ছয় মাসে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে নভোএয়ার চুক্তিবদ্ধ রয়েছে।
এছাড়া, সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও সুযোগ রয়েছে।
এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরণের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।
অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি কিনতে হবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, “এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
“যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।”
ডিবিটেক/এনএ/ইকে
শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
১ মার্চ, রবিবার সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।
ডিবিটেক/এসএ/এমআই
জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ মার্চ, রবিবার এর সব ফ্লাইট পরিচালিত হবে।
এদিন সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হচ্ছে।
ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ডিবিটেক/কেআই/ইকে
বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২৮ ফেব্রুয়ারি, শনিবার রাতে বেবিচকের সরকারি পরিচালক কাউসার মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ পূর্বক যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ডিবিটেক/এসএ/ইকে
মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত করলো বিমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় সেখানে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ২৮ ফেব্রুয়ারি,  শনিবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও দুবাইগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েলের যুদ্ধে এ দেশগুলো আক্রান্ত হচ্ছে।  উদ্ভূত পরিস্থিতি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েল।
তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।
অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।
ডিবিটেক/এসএ/ইকে
বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, সাংবাদিক শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন,  ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হজ্বের টিকিটের দাম কমাতে এবং বিমানের টিকেটের দাম এতো কেন হবে? কারণ বিমান তো ক্রমাগত লোকসানে ছিলো, কিন্তু আমরা হিসাব করে দেখলাম, বিমান কেন ক্রমাগত লোকসানে ছিলো, এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দামও কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব এবং টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে।’
এই মুহূর্তে দেশে নতুন কোনো বিমানবন্দর করার পরিকল্পনা নেইউল্লেখ করে  প্রতিমন্ত্রী মিল্লাত আরও বলেন, ‘বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারও চালু করবো আমরা। এরপর যদি নতুন করে কোনো বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নেয়া হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর করা হবে।’
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী প্রয়াত সাংবাদিক নাদিম হত্যা মামলা নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সময়ে মামলাটি কিছুটা স্থবির হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন তিনি।
ডিবিটেক/বিএমআই/ইকে
মালদিভিয়ান ঢাকায় সিটি অফিস উদ্বোধন
ঢাকা সিটি অফিস উদ্বোধন করলো মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স। সেই  সাথে আগামী  ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, সোমবার, গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে মালদিভিয়ান এয়ারলাইন্সের সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস।
এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি  বাংলাদেশ  গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ—যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।”
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) এই ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।
যাত্রীরা ৩০ কেজি  ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে চালু রয়েছে।
রুট পুনরায় চালু উপলক্ষে “Dhaka, We Heard You” শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি, যা আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য আয়োজন করা হবে।
ঢাকা মালদ্বীপের নাগরিকদের জন্য ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে জনপ্রিয় গন্তব্য। এয়ারলাইন কর্মকর্তারা বলেন, এই সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের প্রতীক।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
ডিবিটেক/এসএস/ইকে
থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি, রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে বৈঠক বিষয়ে থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে সাংবাদিকদের পক্ষ থেকে করা প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দ্দিষ্ট কোনও সময় দেওয়া যাবে না।
থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।
এদিকে থার্ড টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। তো উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব। কালকে জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে, অ্যান্ড লেটস সি।’
তিনি আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন, সো দে আর অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। এটা ছয় বছরের পুরোনো ইস্যু। দেখা যাক।
মানে থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে কি নতুন করে আবার টেন্ডার হবে- এ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। এটা একটা জি-টু-জি ইস্যু।
জানা গেছে, শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে।
ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিত্সুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং- এই তিন প্রতিষ্ঠান মিলে থার্ড টার্মিনাল নির্মাণ করছে।
প্রসঙ্গত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো স্থাপন কাজের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অন্তত ১৮ দফা চিঠি চালাচালি হয়েছিল। তিন বছর ধরে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ধরনা দিয়েছে মোবাইল অপারেটররা। তবে তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো স্থাপনের কাজ বেবিচক তৃতীয় পক্ষকে দিয়ে করাতে চাইলে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এর প্রতিবাদ জানায়। সংগঠনটির ভাষ্য, এ ধরনের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। বিটিআরসিও বলছে, আইন অনুযায়ী অপারেটরদের বাইরে অন্য কারও মোবাইল নেটওয়ার্ক স্থাপনের সুযোগ নেই।
ডিবিটেক/ডিআরও/ইকে
নির্বাচনে ছুটি নেই মেট্রোরেলে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ বিধিনিষেধের মধ্যে ছুটিতেযাচ্ছে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এই সময়ে স্বাভাবিক দিনের মতোই যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।
নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক একেএম খায়রুল আলম।
তিনি জানান, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট দেয়া সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।
তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
প্রসঙ্গত, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে।
ডিবিটেক/এমএম/ইএনটি
চীনের সহায়তায় দেশেই শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
আকাশ প্রতিরক্ষা ও আধুনিক যুদ্ধপ্রযুক্তিতে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চীনের প্রযুক্তিগত সহায়তায় দেশে প্রথমবারের মতো মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন ও সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি)–এর মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৭ জারুয়ারি, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট’ স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর (টেকনোলজি ট্রান্সফার—টিওটি) সংক্রান্ত এ চুক্তিতে স্বাক্ষর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ‘মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্পের আওতায় এই চুক্তি বাস্তবায়িত হবে।
চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপন করবে। এর মাধ্যমে ড্রোন প্রযুক্তিতে দেশের সক্ষমতা বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে।
চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করে তুলবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের ‘মিডিয়াম অল্টিটিউড লং এনডিউরেন্স’ (মেইল) এবং ‘ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ভিটল) ইউএভি উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বিমান বাহিনী নিজস্ব নকশায় ড্রোন উৎপাদনের সক্ষমতাও অর্জন করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রেও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ডিবিটেক/ডিবিএন/ইকে
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। এর পরিপ্রেক্ষিতে  ২২ জানুয়ারি, বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বা সিলেট–ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (B787 ও B777) ব্যবহৃত হয়, ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়, ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন ও কার্যকর রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সঙ্গে বিমানের নিয়মিত C-Check, ইঞ্জিন ওভারহোলিং এবং কাঠামোগত পরিদর্শনের সময় এক বা একাধিক বিমান সপ্তাহ বা মাসের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজের সংকট দেখা দেয়।
তদুপরি, সারা বিশ্বে ক্রুয়ের সংকট বিদ্যমান, যা বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে তুলনামূলকভাবে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৬
ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বা সিলেট–ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (B787 ও B777) ব্যবহৃত হয়, ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়, ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন ও কার্যকর রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সঙ্গে বিমানের নিয়মিত C-Check, ইঞ্জিন ওভারহোলিং এবং কাঠামোগত পরিদর্শনের সময় এক বা একাধিক বিমান সপ্তাহ বা মাসের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজের সংকট দেখা দেয়।
তদুপরি, সারা বিশ্বে ক্রুয়ের সংকট বিদ্যমান, যা বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে তুলনামূলকভাবে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
এসব বিষয় বিবেচনায় নিয়ে, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি, সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, সম্মানিত যাত্রীদের সম্ভাব্য অসুবিধার কথা বিবেচনায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে সপ্তাহে মোট ৫টি ফ্লাইট পরিচালনার করছে। এর মধ্যে চারটি ফ্লাইট সিলেট হয়ে লন্ডন এবং একটি ফ্লাইট সরাসরি ঢাকা থেকে লন্ডন পরিচালিত হচ্ছে।
তাছাড়া, যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের সময় পূর্বঘোষিত আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে আগামী ১ মার্চ করা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার রুটের সম্মানিত যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, এই রুটের যাত্রীরা যাত্রাপথ পরিবর্তন করে লন্ডন হয়ে গমন, কিংবা আগের যে কোনো সুবিধাজনক তারিখে ফ্লাইট পরিবর্তন করার সুযোগ পাবেন- এসব ক্ষেত্রেও কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকার কারণে যে সব সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট পক্ষ অসুবিধার সম্মুখীন হয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবার সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করছে। বিমানে এরই মধ্যে উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগের কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হওয়া সাপেক্ষে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা বিবেচনা করা হবে এবং তা যথাসময়ে সবাইকে অবহিত করা হবে।
ডিবিটেক/ইকে/এমইউ
বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১৪ জানুয়ারি, বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা ফ্লাইট
দীর্ঘ ১৪ বছর পর আগামী ২৯ জানুয়ারি থেকে ফের ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সেবা চালু হলে বাংলাদশ-পাকিস্তান-বাংলাদেশ গামী যাত্রীদের আর দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্রে প্রকাশ,  প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুইদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেইন খান বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দেশের সম্পর্কে যে ‘নতুন হাওয়া’ লাগে, তাতে গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টিও।
ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে।
ট্রানজিট ফ্লাইটের কারণে ২০১৯ সালের ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে।
বর্তমানে এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইনস বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে।
ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে। কিছু এয়ারলাইনসে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়।
এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্নসহ ভাড়া পড়ে ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা।
প্রসঙ্গত, পুনরায় ঢাকা–করাচি রুট চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তান-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে।  গত ২ জানুয়ারি জিও নিউজের খবরে বলা হয়, ৫ অগাস্টের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এ অনুমতি দেয়। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে।
ডিবিটেক/ডিপিও/ইকে
সংবাদ সম্মেলনে ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের উদ্বেগ
ট্রাভেল এজেন্সী ব্যবসার স্বার্থ বিরোধী' ট্রাভেল এজেন্সী নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ বাতিলের জোর দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সী খাতের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা। একে 'কালো অধ্যাদেশ' বলে উল্লেখ করে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সীর মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে এই ‘কালো অধ্যাদেশ’ বাতিলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ট্রাভেল ব্যবসায়ীরা।
তারা বলছেন, নতুন অধ্যাদেশের একাধিক ধারা  ট্রাভেল এজেন্সী ব্যবসার স্বার্থের পরিপন্থি। এই অধ্যাদেশ কার্যকর হলে দেশে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পূর্বের আইনটি পূর্ণাঙ্গ ও যথাযথ ছিল। তাই আগের মতো ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার বিধান বহাল রাখা উচিত।
আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আয়োজনে ৪ জানুয়ারি (রবিবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আটাবের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মাহবুব।
শুনানি ছাড়াই লাইসেন্স স্থগিতের বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সভাপতি জানান, অধ্যাদেশের ধারা ৯-এর উপধারা (আ)-এর নতুন দফা ৩ অনুযায়ী শুনানি ছাড়াই সরকার সাময়িকভাবে নিবন্ধন সনদ স্থগিত করতে পারবে। এতে বলা হয়, শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিতের সুযোগ রাখা হলে ট্রাভেল এজেন্সীগুলো হয়রানির শিকার হবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষে তিনি বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রাভেল এজেন্সী নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬ এর গেজেট প্রকাশিত হয়েছে। এতে সংযোজিত বেশ কয়েকটি ধারা, উপধারা ও দফা ট্রাভেল এজেন্সী ব্যবসাকে কার্যত অচল করে দেবে। ২০১৩ সালের ৬১ নম্বর আইনের ধারা ৪-এর উপধারা (খ) এর দফা (ঙ) অনুযায়ী হলফনামায় অন্য কোনো ট্রাভেল এজেন্সী থেকে টিকিট ক্রয়-বিক্রয় করা যাবে না—এমন বিধান রাখা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে প্রায় ৫ হাজার ৮০০ নিবন্ধিত ট্রাভেল এজেন্সীর মধ্যে মাত্র ৮০০টি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আয়াটা)-এর সদস্য।
বাকি প্রায় ৫ হাজার এজেন্সীর নিজস্বভাবে এয়ারলাইন্স টিকিট ইস্যুর সক্ষমতা নেই। অন্য এজেন্সী থেকে টিকিট কিনতে না পারলে তারা যাত্রীসেবা দিতে পারবে না এবং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় বার্ষিক ৫০ লাখ টাকার বিক্রয় বিবরণীও দেখাতে পারবে না। ফলে এসব এজেন্সী বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।
এসময় আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু বলেন, অধ্যাদেশের ধারা ৪-এর উপধারা (গ) এর দফা (ছ)-এ অফলাইন ট্রাভেল এজেন্সীর জন্য ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে। আর্থিক সামর্থ্যের অভাবে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী আয়াটা সদস্য হতে পারেনি। তাদের পক্ষে কোনোভাবেই ১০ লাখ টাকা জামানত প্রদান করা সম্ভব নয়।
শাস্তির মেয়াদ ও জরিমানা বৃদ্ধির বিরোধিতা করে তিনি বলেন, নতুন অধ্যাদেশে ধারা ১১-এর উপধারা ১ অনুযায়ী শাস্তির বিধান ৬ মাসের কারাদণ্ডের পরিবর্তে ১ বছর এবং জরিমানা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়,এছাড়া একই ধারার দফায় ট্রাভেল এজেন্সীর ঠিকানায় রিক্রুটিং এজেন্সীর ব্যবসা পরিচালনা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রিক্রুটিং এজেন্সীগুলো বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজতর করতে একই ঠিকানায় ট্রাভেল এজেন্সী পরিচালনা করছে। পৃথক অফিস ব্যবহার বাধ্যতামূলক হলে খরচ বাড়বে এবং এতে অভিবাসী কর্মীদের মাথাপিছু ব্যয় বৃদ্ধি পাবে।
ডিবিটেক/ এসএসসি/ ইকে
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। ২৮ ডিসেম্বর, রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।
তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।
হায়দার আরও বলেন, পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রফেসর ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন—হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে।
সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ইক
কুয়াশার কবলে দ্বিতীয় দিনে ৮ ফ্লাইট ডাইভার্ট করলো শাহজালাল বিমানবন্দর
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে ব্যাহত হচ্ছে। ২৭ ডিসেম্বর, শনিবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়দিন ঘন কুয়াশার কবলে পড়লো শাহজালাল বিমানবন্দর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক জানায়, ঢাকার রানওয়েতে অবতরণে ব্যর্থ হয়ে ৩টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং অপারেশন কার্যক্রম স্বাভাবিক হবে। দীর্ঘ সময় বিলম্বিত হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিয়ম অনুযায়ী খাবার ও প্রয়োজনীয় ক্ষেত্রে হোটেল সুবিধা প্রদান করছে।
এর আগে ২৬ ডিসেম্বর, শুক্রবারও একই কারণে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল।
ডিবিটেক/বিটি/ইক
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার এক পত্রে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের পত্রে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
এই ঝুঁকি বিবেচনায় ‘বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করতে’ ওই প্রত্রে অনুরোধ জানিয়েছেে বেবিচক।
ডিবিটেক/জেএনও/এমইউএম
শাহজালালের আশপাশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান চলাচলের নিরাপত্তার জন্য গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। গতকাল বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ; যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ এর পরিপন্থী।
বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাইবাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিটেক/ডিএম/এমইমএম
বিজয় দিবসে তেজগাঁওয়ে নজরকাড়া এয়ার শো
মহান বিজয় দিবস উপলক্ষে আকাশকে বর্ণিল করে তুলতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘এয়ার শো’।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরের দিকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আকাশজুড়ে চোখধাঁধানো কসরত দেখাচ্ছে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার। বেলা সাড়ে ১১টার দিকে এয়ার শো শুরু হয়। এতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়ায় আকাশে। সেখানে জাতীয় পতাকার লাল-সবুজ ছাড়াও অন্যান্য রং ছিল। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।
প্রদর্শনীতে অংশ নেওয়া একাধিক উড়োজাহাজ একসঙ্গে আকাশে উড়ে বিভিন্ন লাল-সবুজ-নীল-হলুদ রঙ ছড়িয়ে দেয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে উচ্ছ্বাস। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড়। লাল-সবুজের পোশাক পরেও এসেছেন অনেকেই।
ডিবিটেক/এপিও/ইকে
ইতালির লিওনার্দো এসপিএ থেকে জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ
ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ। এ জন্য দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা আগ্রহপত্র সই হয়েছে। ৯ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকায় বিমানবাহিনীর সদর দপ্তরে এই সম্মতিপত্র সই হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট—এমআরসিএ) কিনতে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এরই অংশ হিসেবে আজ লিওনার্দো এসপিএর সঙ্গে আগ্রহপত্র সই করল বাংলাদেশ বিমানবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমানবাহিনীর ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক এমআরসিএর অংশ হিসেবে এই এলওআইয়ের আওতায় লিওনার্দো ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান সরবরাহ করবে।
ডিবিটেক/আইএসপিআর/ইকে
এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ মুভমেন্ট ঘোষণা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  সেই অনুমোদনের ভিত্তিতে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন (এফএসআর) বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ায় যেকোনো সময় ‘অ্যাম্বুলেন্স বিমান’ ঢাকায় অবতরণ করতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও নির্ধারিত বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি বাতিল হয়। পরে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নতুন বিমানটির ক্লিয়ারেন্স সংক্রান্ত নথি ইতোমধ্যে সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ সূত্রে প্রকাশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থাকা তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে আসার কথা ছিল। তবে যাত্রার তারিখ পরিবর্তন হচ্ছে।
এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র অনুযায়ী, বেগম  খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। কেনান, শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি তার শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনো স্থির হয়নি। তার শারীরিক অবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন চিকিৎসকেরা নিশ্চিত করবেন যে তাকে নিরাপদে স্থানান্তর করা যাবে। তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।’
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হলেও কিছুটা বিলম্ব ঘটেছে।
ডিবিটেক/ডিপি/ইকে
কাতার নয়; জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
‘কারিগরি জটিলতায়’ নিজেদের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে না পারলেও জার্মানি থেকে ভাড়া করে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে কাতার সরকার। ওই বিমানে করেই ৭ ডিসেম্বর, রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় অবস্থিথ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানিয়েছেন কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো ওই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে। নিজেদের বিমানের ‘কারিগরি জটিলতায়’  এই বিকল্প ব্যবস্থা নিয়েছে কাতার সরকার।
ডিবিটেক/বিএন/ইকে
কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স; দুপুর নাগাদ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে রওনা
‘কারিগরি সমস্যা’র কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বিলম্ব হওয়ায়  এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাতে আর লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে না।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। তাইরওয়ানা দিতে শুক্রবার দুপুর গড়িয়ে যেতে পারে।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এমনটাই জানিয়েছেন।
অপরদিকে কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার উড্ডয়ন বিলম্বিত হওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,  রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।  তবে কারিগরি জটিলতায় সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে। আনুষঙ্গিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন এবং ম্যাডামের সঙ্গে যাচ্ছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল।
ডিবিটেক/এসবি/ইকে
এ৩২০ বিমানে সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা এয়ারবাসের
তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের জনপ্রিয় এ৩২০ সিরিজের জেটগুলোয় জরুরি সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, তাদের এ সিদ্ধান্তে বিশ্বব্যাপী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
আল জাজিরা অনলাইন জানিয়েছে,  ২৮ নভেম্বর, শুক্রবার এ৩২০ সিরিজের বিমানের সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দেয় এয়ারবাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। বিশ্বজুড়ে ফ্লাইট পরিচালনায় থাকা প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যারে এ পরিবর্তন হবে।
খবরে প্রকাশ, এয়ারবাসের এ আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে গত ৩০ অক্টোবর জেটব্লু এয়ারলাইন্সের এ৩২০ সিরিজের একটি বিমান দুর্ঘটনা। মেক্সিকো থেকে নিউয়ার্কগামী ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হারাতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। পরে বিমানটি ফ্লোরিডার টাম্পায় জরুরি অবতরণ করে।
এয়ারবাস জানিয়েছে, এ সিরিজের বিমানগুলোর প্রায় দুই–তৃতীয়াংশকে আগের সফটওয়্যার ভার্সনে ফিরিয়ে নিতে হবে। এ কারণে সেগুলো খুব অল্প সময় বা প্রায় দুই ঘণ্টার জন্য গ্রাউন্ডেড রাখতে হবে। আর বাকিগুলোর হার্ডওয়্যার বা যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে, যা বেশ সময় সাপেক্ষ। এ কারণে ফ্লাইট দেরি বা বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে।
ডিবিটেক/বিবি/ইকে
এয়ারবাস নিয়ে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা
এয়ারবাসের পরিবর্তে বোয়িং বেছে নেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সম্পর্ক এবং জিএসপি-সম্পর্কিত আলোচনার ওপর প্রভাব পড়তে পারে বলে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেড় খারিজ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিমান কেনার যেকোনও সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না।
২৬ নভেম্বর, বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি না কোনও বাণিজ্যিক চুক্তির ফলে আমাদের সামগ্রিক সম্পর্ক প্রভাবিত হবে। রাষ্ট্রদূতরা স্বাভাবিকভাবে তাদের দেশের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রচার করেন। তবে বাংলাদেশ বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং জাতীয় প্রয়োজন বিবেচনায় ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, যেকোনও রাষ্ট্রদূত স্বাভাবিকভাবেই তার দেশের পণ্যের প্রচারের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এবং এটি তার দায়িত্বেরও অংশ। তিনি তার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বাইরের চাপ বা মন্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।
তিনি উল্লেখ করেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং বহরের আকারের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করবেন, সেটি। আমরা বিশেষজ্ঞদের মতামতের বাইরে যাব না, অন্যরা কী বলবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব না।
এর আগে দিনের শুরুতে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠান ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, এয়ারবাস বিমান কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশের সরে আসা ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।
জার্মান রাষ্ট্রদূত বাণিজ্যিক লেনদেনে পূর্বাভাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউরোপ বাংলাদেশের বড় ধরনের কেনাকাটার সিদ্ধান্তগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করে এবং আশা করে যে— এই সম্পর্ক দীর্ঘদিন ধরে যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অব্যাহত রয়েছে, তা বজায় থাকবে।
ঢাকার এয়ারবাস বিমান না কেনার সিদ্ধান্ত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং আমরা মনে করি- আমাদের সঙ্গে সেই অনুযায়ী আচরণ করা হয়েছে। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা অপরিহার্য।
রাষ্ট্রদূত আরো বলেন, বাণিজ্যিক পছন্দগুলো প্রায় সময়ই বৃহত্তর সিদ্ধান্তকে প্রভাবিত করে।
তিনি আরো বলেন, এয়ারবাস কোম্পানি অসাধারণ এয়ারক্রাফট তৈরি করে। যদিও আমি এখানে বিমান শিল্পের প্রতিনিধি হিসেবে আসিনি। জিএসপি সংক্রান্ত আলোচনা প্রভাবিত হতে পারে এবং বিমান কেনার মতো সিদ্ধান্তগুলো অনিবার্যভাবে কিছু প্রভাব ফেলে। তবে এটা নিশ্চিত নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক মেজাজের ওপরেই প্রভাব পড়ে।
ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, এ বিষয়ে জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়িক পছন্দ স্বাভাবিকভাবেই কূটনৈতিক ধারণাকে প্রভাবিত করে।
তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবসায়িক পছন্দ সবসময় বৃহত্তর পরিবেশ তৈরি করে। তবুও, আমরা উভয় দেশের পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখব।
বিশ্বের দুই বড় বিমান নির্মাতা যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাসের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেহেতু তারা উভয়েই বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আসন্ন বিমান কেনার প্রতিযোগিতায় রয়েছে।
বিমান বাংলাদেশের টেকনো-ফিন্যান্সিয়াল কমিটি বর্তমানে দু’টি প্রস্তাব পর্যালোচনা করছে— এয়ারবাসের ১০টি এ৩৫০ ওয়াইড-বডি ও ৪টি এ৩২০নিও ন্যারো-বডি বিমান এবং বোয়িংয়ের ১০টি ৭৮৭ ড্রিমলাইনার ও ৪টি ৭৩৭ ম্যাক্স বিমানের প্রস্তাব।
নতুন ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি জানিয়ে ২৩ নভেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন এ খাতের ব্যবসায়ীরা।  তারা বলছেন, এই আইন বাস্তবায়নের ঘোষণাতেই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি খাতের প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি শত শত কোটি টাকা আত্মসাৎ করে মালিকরা বিদেশে পাড়ি জমালেও মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন আইন যেন আমাদের ব্যবসা বন্ধ করে দেয়ার হাতিয়ার না হয়ে যায়, বরং একটি সুষ্ঠু, টেকসই ও ন্যায্য ট্রাভেল শিল্প গড়ে তুলতে সহায়ক হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া গ্যালাকটিক ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের মালিক মো. ইফতেখার আহমেদ সোহেল বলেন, এ অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬ হাজার ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। কারণ নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার এজেন্সিকে আয়াটার টিকেট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে।
অথচ দেশে বর্তমানে প্রায় ৬ হাজার লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১ হাজারের মতো এজেন্সির আয়াটায় যুক্ত। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই বাকি ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তাদের উপর নির্ভরশীল এজেন্সিগুলোও বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিক্ষোভ সমাবেশে আসা তাশফি ট্যুর এন্ড ট্যাভেলসের স্বত্বাধিকারী মো. আক্তার মামুন শিপার বলেন, নতুন অধ্যাদেশে এমন সব ধারা সংযোজন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের তথ্যাদি দাখিল বাধ্যতামূলক করা, ঋণ সংক্রান্ত সিআইবি অনুমোদন, অফলাইনে ১০ লাখ এবং অনলাইনে ১ কোটি টাকা ব্যাংক জামানত রাখা, বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের শর্তে লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর কঠোর শর্ত আরোপ।
রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে আসা ট্যাভেল ব্যবসায়ী (কেএলবি) মো. মামুন আব্দুল কাইয়ুম বলেন, এসব বিধান বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কায় আছি। তাই দ্রুত এ অধ্যাদেশ বাতিলের জানাচ্ছি আমরা। অন্যথায় আমরা পথে নামতে বাধ্য হবো।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, বিশ্বের সব দেশে ট্রাভেল এজেন্সির এজেন্ট টু এজেন্ট (বিটুবি) ব্যবসার প্রচলন রয়েছে। তবে সরকারের নতুন এই অধ্যাদেশের মাধ্যমে বিটুবি ব্যবসা বাংলাদেশে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ এক ট্রাভেল এজেন্সির সঙ্গে অন্য ট্রাভেল এজেন্সির টিকিট ক্রয়-বিক্রি করতে পারবে না।
বিটুবি বন্ধের ফলে সব ট্রাভেল এজেন্সিকে আয়াটা নিয়ে হবে যার খরচ প্রায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেটের জন্য আরও অতিরিক্ত ২২ লাখ টাকা জমা দিতে হবে। ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সির এতো টাকা নাই। এর ফলে সব এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে।
তারা বলেন, আমরা চাই আলোচনা ও সংলাপের মাধ্যমে সবার স্বার্থ রক্ষায় সমাধান বের হোক। সরকার যেন হাজারো ট্রাভেল উদ্যোক্তা ও কর্মীর ভবিষ্যৎকে অন্ধকারে না ঠেলে দেয়।
এর আগে ১৫ নভেম্বর রাজধানীর পল্টনের একটি হোটেলে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাবেক সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ মাহবুবও একই দাবি করে ছিলেন।
ডিবিটেক/বিএম/ইক
রানওয়েতে শেয়াল, ২৬ মিনিট আটকে ছিল ঢাকাগামী ফ্লাইট
একটি শেয়ালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রায় ২৬ মিনিট আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি ১০ নভেম্বর, বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় রানওয়ের ওপর দৌড়ে আসতে থকে একটি শেয়াল। পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে প্রাণীটিকে তাড়া করে রানওয়ে থেকে সরিয়ে দেয়।
পরে রানওয়ে খালি হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার পথে উড়ে যায় বলেও জানান তিনি।
ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে বন্য শেয়াল, সাপ বা কুকুর ঢুকে পড়ে। তখনই তা সরিয়ে রানওয়ে নিরাপদ করা হয়।
ডিবিটেক/টিজেড/ইক
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার প্লেনের সামনের চাকা ক্ষতিগ্রস্ত
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের চালকের উদাসীনতা ও অবহেলার দরুণ এয়ার ইন্ডিয়ার একটি এয়ার ক্রাফট (এ৩২০) এর সামনের চাকা (নুজ হুইল/ বা ল্যান্ডিং গিয়ার) ভেঙ্গে যাওয়ায় ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। এআই ২৩৮ ফ্লাইটটি শনিবার রাত সাড়ে ৯ টায় হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবার সময়সূচিতে ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকাট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরণের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙ্গে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয। রবিবার সকালে তাদের কজনকে মুম্বাইয়ের ফ্লাইটে কিছু সংখ্যাক যাত্রী পাঠানো হয়।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো বে–এরিয়ায় পার্কিং করা আছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, টুবার লেস পুশকার্ট দিয়ে রং এলাইমেন্টে ধাক্কা দেয়ায় এধরণের ক্ষতি হয়েছে। এটা একান্তই চালকের গাফিলতি বা দািয়ত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরুপণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ওই চালককের এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। সোমবার তাকে বরখাস্ত করা হবে।
ডিবিটেক/এসএস/ইক
একদিনে বেকার হবে লাখ লাখ দক্ষ জনবল?
টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট এবং মূল্য কারসাজি প্রতিরোধ করে বিমানের টিকিট বিতরণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস), নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) এবং এপিআই-ভিত্তিক ডিজিটাল চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করে ১৩ নভেম্বর ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে অধ্যাদেশের কতিপয় ধারা বাতিলের দাবি জানিয়ে ১৫ নভেম্বর, শনিবার  রাজধানীর হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যবৃন্দ ব্যানারে মানববন্ধন করছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সদস্যরা। মানবন্ধন থেকে তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই আইন বাস্তবায়নের দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে যাবে।
মানব বন্ধনের পর ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষে এক সংবাদ সম্মেলনে আটাবের সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেছেন. অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬ হাজার ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। কারন নতুন অধ্যাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার এজেন্সিকে আয়াটার টিকেট সেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। অথচ দেশে বর্তমানে প্রায় ৬ হাজার লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থাকলেও এর মধ্যে মাত্র ১ হাজারের মতো এজেন্সির আয়াটায় যুক্ত। ফলে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই বাকী ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তাদের উপর নির্ভরশীল এজেন্সিগুলোও বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হবে। নতুন অধ্যাদেশে এমন সব ধারা সংযোজন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের তথ্যাদি দাখিল বাধ্যতামূলক করা, ঋণসংক্রান্ত সিআইবি অনুমোদন, অফলাইনে ১০ লাখ এবং অনলাইনে ১ কোটি টাকা ব্যাংক জামানত রাখা, বার্ষিক আর্থিক বিবরণী প্রদানের শর্তে লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর কঠোর শর্ত আরোপ।
এসব বিধান বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন সেগুলো প্রত্যাহার করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব জানান, বিশ্বের সব দেশে ট্রাভেল এজেন্সির এজেন্ট টু এজেন্ট (বি টু বি) ব্যবসার প্রচলন রয়েছে। তবে এই অধ্যাদেশের মাধ্যমে বি টু বি ব্যবসা বাংলাদেশে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ এক ট্রাভেল এজেন্সির সঙ্গে অন্য ট্রাভেল এজেন্সির টিকিট ক্রয়-বিক্রি করতে পারবে না। বি টু বি বন্ধের ফলে সব ট্রাভেল এজেন্সিকে আয়াটা নিয়ে হবে যার খরচ প্রায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেটের জন্য আরও অতিরিক্ত ২২ লাখ টাকা জমা দিতে হবে। ৯০ শতাংশ ট্রাভেল এজেন্সির এতো টাকা নাই। এর ফলে সব এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শত শত কোটি টাকা আত্মসাৎ করে মালিকরা বিদেশে পাড়ি জমালেও মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমরা পূর্বেই অনুরোধ করেছিলাম নীতিমালা না হওয়া পর্যন্ত ওটিএ ব্যবসা স্থগিত রাখতে। কিন্তু তা না করায় প্রতারকরা নির্বিঘ্নে দেশ ছাড়তে পেরেছে, এবং এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
তিনি অভিযোগ করেন, ওটিএ জালিয়াতির ঘটনায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রণালয় ব্যর্থতা আড়াল করতে এখন সাধারণ ট্রাভেল এজেন্সির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সংসদে পাশ করা আইন পরিবর্তন করে নতুন অধ্যাদেশের মাধ্যমে কিছু বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অধ্যাদেশ জারি হলে দেশের বেশিরভাগ ট্রাভেল এজেন্ট ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।”
তিনি বলেন, “আমরা চাই আলোচনা ও সংলাপের মাধ্যমে সকলের স্বার্থ রক্ষায় সমাধান বের হোক। সরকার যেন হাজারো ট্রাভেল উদ্যোক্তা ও কর্মীর ভবিষ্যৎকে অন্ধকারে না ঠেলে দেয়।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “নতুন আইন যেন আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হাতিয়ার না হয়ে যায়; বরং একটি সুষ্ঠু, টেকসই ও ন্যায্য ট্রাভেল শিল্প গড়ে তুলতে সহায়ক হয়।”
মানববন্ধনে আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আর্কষনপূর্বক ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী আইনের ধারা সংশোধন করতে হবে এবং ট্রাভেল এজেন্সি মালিকদের ব্যবসা করার বাধাসমূহ ত্বরান্বিত করতে হবে। একইসঙ্গে অধ্যাদেশ-২৫ এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানান তিনি।
এ সময় সরকারের প্রতি আহবান জানিয়ে সাধারন সদস্যরা বলেন, দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে ব্যবসাবান্ধব ও ন্যায্য আইন প্রণয়ন করা হোক। খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধন করে একটি বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক আইন প্রণয়নই এখন সময়ের দাবি বলে জানান তারা।
প্রসঙ্গত অধ্যাদেশের খসড়ায় প্রথমবারের মতো ‘যাত্রীসেবা নিশ্চিতকরণ’ শব্দগুচ্ছ আইনের শিরোনাম ও প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। যা যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অধিকার রক্ষাকে সুশাসনের অংশ হিসেবে আইনি বাধ্যবাধকতায় পরিণত করেছে। এছাড়া বিদেশি বিমান সংস্থার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ঐচ্ছিক করা হয়েছে। যা আন্তর্জাতিকভাবে সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশিয় বিমান সংস্থাগুলোকেও জিএসএ নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। টিকিট বিক্রিতে যেকোনো প্রকার দুর্বৃত্তায়ন, প্রতারণা বা যাত্রী হয়রানির ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড ও এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে নতুন অধ্যাদেশে নিবন্ধন সনদ বাতিল বা স্থগিতের ১১টি নতুন কারণ যুক্ত করা হয়েছে। এর মধ্যে অবৈধ টিকিট বিক্রয়, অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় দেশের টিকিট বেচাকেনা এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিট কনফার্মের পর যাত্রীর তথ্য পরিবর্তনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া প্রথমবারের মতো এয়ার অপারেটরদের ট্যারিফ দাখিল ও তদারকির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈশ্বিক পরিবেশ ও টেকসই নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এ অধ্যাদেশ কর্তৃপক্ষকে বিমান চলাচলের কার্বন নিঃসরণ কমাতে টেকসই বিমান জ্বালানির ব্যবহার ও পরিবেশবান্ধব পরিচালন নীতি গ্রহণের ক্ষমতা দিয়েছে। একইসঙ্গে সরকারকে ‘সিভিল অ্যাভিয়েশন ইকোনমিক কমিশন’ গঠনের ক্ষমতা দেয়া হয়েছে। এ কমিশন আর্থিক স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিমানবন্দরের ফি, চার্জ ও ভাড়া নির্ধারণ করবে।
অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন এবং ডিজিটাল সিস্টেমকে সাইবার নিরাপত্তা ও ফ্রন্টিয়ার প্রযুক্তিতে ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে। ফলে বেসামরিক বিমান চলাচল খাত আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।
এ অধ্যাদেশ শিকাগো কনভেনশন, আইসিএও সংযোজনী এবং বৈশ্বিক সুশাসনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আন্তর্জাতিক বিমান চলাচল ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে বলেও আশা করা হচ্ছে।
ডিবিটেক/এসএস/ইক
সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচল হ্রাসের নির্দেশ
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে বিমান সংস্থাগুলোর উড্ডয়ন সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিতে হতে পারে। ইতিমধ্যে শুক্রবার ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ৪০টি বড় বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে, যা ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাতে পারে। খবর রয়টার্স।
শুক্রবার বিমান নিয়ন্ত্রণকর্মীদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সানফ্রান্সিসকো, হিউস্টন ও ওয়াশিংটনসহ ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। সন্ধ্যা নাগাদ পাঁচ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় বলে জানায় ‘ফ্লাইটঅ্যাওয়্যার’।
রেকর্ড ৩৮ দিনের অচলাবস্থায় প্রায় ১৩ হাজার বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা ও ৫০ হাজার নিরাপত্তা পরিদর্শক বেতন ছাড়াই কাজ করছেন, ফলে অনুপস্থিতি বেড়েছে।
ডাফি জানান, নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনে ২০ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্তর্জাতিক রুটে চলাচল আপাতত এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
ডিবিটেক/বিএমটি
বেবিচকে ৬ হাজার কোটি টাকা দেনা বিমান বাংলাদেশ
অ্যারোনেটিকেল ও নন-অ্যারোনোটিকেল চার্জ মিলে পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে মোট ৭ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে এই পাওনার পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি।
চলতি বছরের জুন মাস পর্যন্ত বকেয়া হিসাব করে সম্প্রতি বেবিচকের উপ-পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্ব স্ব এয়ারলাইনসকে পাঠানো হয়েছে। বিমানবন্দরের অ্যারোনোটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে বিমানের ল্যান্ডিং চার্জ, রুট নেভিগেশন সার্ভিস চার্জ, বোর্ডিং ব্রিজ ব্যবহারের চার্জ, এমবারকেশন ইত্যাদি। আর নন-অ্যারোনটিকাল চার্জগুলোর মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিং, চেক-ইন কাউন্টার ভাড়া, কার পার্কিং, অ্যাভিয়েশন ক্যাটারিং সার্ভিস ইত্যাদি।
বেবিচক সূত্রে জানা গেছে, দেশীয় এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং এয়ার অ্যাস্টার কোনো বকেয়া নেই। তবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এককভাবে সর্বাধিক বকেয়ার তালিকায় রয়েছে। সংস্থাটির কাছ থেকে বেবিচকের মোট পাওনা টাকার অঙ্ক ৬ হাজার ৬৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে মূল বিলের পরিমাণ ৭৪৫ কোটি ৫২ লাখ টাকা। এর সঙ্গে ৫২৮ কোটি ৩৭ লাখ টাকার ভ্যাট, ৫১ লাখ টাকার আয়কর এবং দীর্ঘদিন থেকে মূল বিল টাকা বকেয়া রাখার ফলে ৪৭৯৪ কোটি ১৩ লাখ টাকার সারচার্জ যুক্ত হয়েছে। বর্তমানে অপারেশনে থাকা নভোএয়ারের কাছে বেবিচকের পাওনা ২৫ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে মূল বিল ১৮ কোটি ৮০ হাজার টাকা, ভ্যাট ৩ কোটি ৬০ লাখ।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি অপারেশন বন্ধ করার সময় বেবিচকের কাছে ইউনাইটেড এয়ারওয়েজের দেনা ৩৯১ কোটি ৩৪ লাখ টাকা। তবে ২০২৩ সালের ইউনাইটেডের দেনা ছিল ৩৫৫ কোটি টাকা। এর মধ্যে তারা সারচার্জের ৩০০ কোটি মাফ চেয়ে মূল দেনা ৫৫ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দেয় সরকারকে। অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাব নাকচ করে দেয়। ২০০৪ সালে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করা জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে বন্ধ হয়ে যায়। ২০১৩ সালের মধ্যে ফিরে আসার ঘোষণা দিয়েও আর ফিরতে পারেনি। ফ্লাইট বন্ধের সময় জিএমজির কাছে বেবিচকের পাওনা ছিল প্রায় ২০০ কোটি টাকা। বর্তমানে এই অঙ্ক ৪১১ কোটি ৮১ লাখ টাকায় গিয়ে ঠেকেছে।
২০২০ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের সময় সব ধরনের ফ্লাইট স্থগিত করার সময় রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা ছিল ২৮৩ কোটি টাকা। বর্তমানে এই পাওনার পরিমাণ ৪৫৪ কোটি ৬১ লাখ টাকা। একাধিক চিঠিতে বেবিচকের পক্ষ থেকে এয়ারলাইনসগুলোকে পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।
এয়ারবাসের জন্য সমান সুযোগ চান ইউরোপের চার কূটনীতিক
বাংলাদেশ এয়ারলাইন্সকে এয়ারবাসের বিমান সরবরাহের প্রস্তাবকে সমর্থন করেছেন ইউরোপীয় চার দেশের প্রভাবশালী রাষ্ট্রদূত। এরা হলেন- ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং ইইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তাদের মতে, বাংলাদেশের বিমান বহরে এয়ার বাস যুক্ত হলে বিমান বাংলাদেশ এই অঞ্চলের আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠবে।
ঢাকার ফ্রান্স দূতাবাসে ৪ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিমান চলাচল বৃদ্ধির ওপর ইউরোপীয় সংলাপ’-এ অংশ নিয়ে এই এয়ারবাসের পক্ষে কথা বলেন ফ্রান্স, ব্রিটিশ, জার্মান ও ইইউ রাষ্ট্রদূত।
সংলাপে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স ও ইউরোপের বিমান শিল্পের কেন্দ্রে অবস্থান করছে এয়ারবাস। প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের অনন্য সমন্বয়ই একে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর এক বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের এই বিকাশপর্বে এয়ারবাস হতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি আরও বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল সংযোগ ও ভৌগোলিক অবস্থান একে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে পারে। বিমানের বহরে এয়ারবাস যুক্ত হলে এর নমনীয়তা, স্থিতিশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়ছে, মধ্যবিত্ত শ্রেণি সম্প্রসারিত হচ্ছে। বিমানের এখন প্রয়োজন আধুনিক ও পরিবেশবান্ধব উড়োজাহাজ, যেখানে এয়ারবাস শক্ত অবস্থানে রয়েছে।
এয়ারবাসের প্রযুক্তিগত নানা দিক তুলে ধরে বলেন জার্মানির রাষ্ট্রদূত বলেন, পরিবেশগত দিক থেকেও এয়ারবাস ‘সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন’।
বাংলাদেশের ‘এভিয়েশন হাব’ হয়ে ওঠার ক্ষেত্রে এয়ারবাসের উড়োজাহাজ ‘সবচেয়ে ভালো সিদ্ধান্ত’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক বিমান পরিবহন হাব হওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও গভীর করতে হবে। এভিয়েশন খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করতে পারে।
ইউরোপের ব্যবসায়িক সংস্থাগুলো যেন বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারে, সেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের বক্তব্যের পর এয়ারবাসের পক্ষ থেকে উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশে কোম্পানির প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ নেয়া এবং ভারত ও দক্ষিণ এশিয়ার বিপণন প্রধান মোনাল শেস। তারা সাংবাদিকদের কিছু প্রশ্নেরও জবাব দেন।  এক প্রশ্নের জবাবে রাফায়েল গোমেজ জানান, এ পর্যন্ত সারা বিশ্বের ৪৫০ এর বেশি কাস্টমারের কাছ থেকে ২৫ হাজার ১২৯টি উড়োজাহাজের অর্ডার পেয়েছে এয়ারবাস। এরমধ্যে ১৬ হাজার ৪৭০টি তারা সরবরাহ করতে পেরেছে। এখনো ৮ হাজার ৬৫৯টি উড়োজাহাজ সরবরাহের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ যদি এখনই অর্ডার করে তবুও উড়োজাহাজ পেতে কয়েক বছর সময় লেগে যাবে।
উল্লেখ্য, বর্তমানে বিমান বহরের ২১টি এয়ারক্রাফটের মধ্যে ১৬টি যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের তৈরি। এর মধ্যে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর আর ছয়টি ন্যারোবডির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। এর বাইরে বিমানের বহরে স্বল্পদূরত্বের রুটে চলাচল উপেযোগী পাঁচটি ড্যাশ-৮০০ উড়োজাহাজ রয়েছে, যেগুলো কানাডার তৈরি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছর চেয়ারে বসেই যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছিলেন, তার প্রভাব পড়ে বাংলাদেশেও। ডনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কের খড়গ থেকে বাঁচতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। তবে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে বিমানের জন্য ১০টি বড় উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
হুন্ডি বন্ধে এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল রাখার দাবি
বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে ২ নভেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড-ফেস্টুনে হুন্ডির মাধ্যমে অর্থপাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্স গুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশিয় কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্স গুণগত যাত্রীসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
একই দাবি সম্বলিত একটি চিঠি মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য  স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে মানবন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে  প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশী এয়ারলাইন্স সমুহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ওমান এয়ারের জিএসএ এয়ার গ্যালাক্সি'র কর্মকর্তা নাবিলা। এছাড়া বক্তব্য রাখেন এয়ার ফ্রান্সের জিএসএ  বেঙ্গল এয়ারলিফটের মুনির ও সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের কর্মকর্তা রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, জিএসএ গুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়—যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়। ১৯৭০-এর দশক থেকে জিএসএ বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারলাইনসের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এমনকি প্যান অ্যাম, ইউনাইটেড, লুফথানসা ও কেএলএম-এর মতো বিখ্যাত এয়ারলাইনস চালু করতেও সহায়তা করেছে দেশিয় জিএসএ গুলো ।
মানবন্ধনে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা -কর্মচারীবৃন্দের পক্ষে রফিকুল ইসলাম বলেন, জিএসএ নিয়োগের চলমান নিয়ম লংঘন করলে প্রতি বছর প্রায় ১০০ কোটির বেশি রাজস্ব হারাবে সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সাউদিয়া, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিদেশি এয়ারলাইন্সগুলো জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকিট লাইনের অভিযোগ উঠেছিল—বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। জিএসএ বাধ্যতামূলক হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হয় এবং টিকিট সিন্ডিকেশন অনেকাংশে কমে যায়।
ডিজিবাংলাটেক/এসএস/টিএইচ
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২৫ অক্টোবর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিলো এবং কিছু কেমিক্যালও ছিলো। তিনি আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। ঐদিন রাত ৯টায় পুনরায় ফ্লাইট ওঠা-নামা চালু করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তাছাড়া প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি এসময় বিমানবন্দরে ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার এনডিসি, পিএসসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ দিনের ‘আন্তর্জাতিক’ মর্যাদা হারালো কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন রবিবার জারি করা হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই বিমানবন্দরটির ‘আন্তর্জাতিক’ মর্যাদা স্থগিতের সিদ্ধান্ত এলো।
২৪ অক্টোবর, শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল মন্ত্রণালয়। মাত্র ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত এলো। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই নতুন প্রজ্ঞাপন রোববার জারি হতে পারে।
চলতি বছরের ১৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনের সময় তাকে জানানো হয়েছিলো যে আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হওয়ার পর প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে। এর মধ্যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই সরকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ১১ দিনের মাথায় আবার সেই সিদ্ধান্ত বদলেও গেল।
জানা গেছে, বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেওয়ার পরও কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট থাকলেও কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুট চালু করা বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না সংস্থাগুলো।
কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল
কম খরচে ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইএডিল। ২২ অক্টোবর, বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল এয়ারলাইন্স সংস্থাটি।
এদিন বাংলাদেশে এয়ারলাইন্সটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় উদ্বোধনী ফ্লাইএডিল এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মোকাররম সিদ্দিক, আরাফাত খান, ইমরান জাহান এবং  অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেক কেটে ফািইলএডিল এর বাংলাদেশের পথচলা উদ্বোধনের পর দেয়া বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, সৌদি আরবে বসবাসরত আমাদের প্রবাসী ভাই-বোন ছাড়াও হজ্জ ও ওমরাহ যাত্রীদের জন্য ফ্লাইএডিল বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণে নিশ্চয় তারা একটি প্রতিযোগিতা তৈরি করতে সক্ষম হবে। আমরাও আমাদের অবকাঠামো ও নিয়ম কানুন প্রতিনিয়ত হালনাগাদ করে ব্যবসায় বান্ধব করছি।
ফ্লাইএডিল সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন্স, যা সাউদিয়ার একটি সহকারী প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল এয়ারলাইন্সগুলোর একটি। ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে। নতুন এই ফ্লাইট যুক্ত হওয়ায় ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে।
প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট এফ৩-৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া ফিরতি ফ্লাইট এফ৩-৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়।
নতুন উড়োজাহাজের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণ করতে পারবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউএস-বাংলায় তৃতীয় এয়ারবাস যুক্ত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০।
এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে ২১ অক্টোবর মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়রবাসের আসনসংখ্য ৪৩৬। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে পরিচালিত হবে।
ইউএস-বাংলার বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ  মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিটে বিমান বন্দরের আগুন নেভাতে বিমান-নৌ-সেনাবাহিনী
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে। ১৮ অক্টোবর, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে।
জানা গেছে, আগুন নিরন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৩৬টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবিও। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশিচ হওয়া যায়নি।
শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৩টি ইউনিট যোগ হয়ে এখন মোট ৩২টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে।
এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরইমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। র কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে। বিমানবাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে। প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলব, আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ। আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ। আসসালামু আলাইকুম।’
বিমানের ট্রাফিক হেলপার পদের পরীক্ষায় যে ১১ পরীক্ষার্থী বহিষ্কার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার এই পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
১১ অক্টোবর, শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সেদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা— এই দুই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিমান আরও জানিয়েছে, পরীক্ষায় মোট ১১ (এগারো) জন পরীক্ষার্থীকে বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। এর মধ্যে বিএএফ শাহীন কলেজে ৭ (সাত) জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ৪ (চার) জন পরীক্ষার্থী অন্তর্ভুক্ত। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় রুবা আক্তার (রোল: ২৮০০৩৭১৯), সাজাহান হোসেন সজিব (রোল: ২৮০০৬৬৪৭) ও ইমামুল হক (রোল: ২৮০০৭৭০৩) বহিষ্কৃত হয়। প্রবেশপত্রে ছবির অমিল থাকায় মো. ফরহাদ হোসেন ফিরোজ (রোল: ২৮০০৭৪৮৯) ও মো. লাবিব হাসানকে (রোল: ২৮০০৭৭৬১) বহিষ্কার করা হয়। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় মো. শাহিন মিয়া (রোল: ২৮০০৫০৫৫), আবদুস সোবাহান (রোল: ২৮০১৪০২৩) ও মো. রেজওয়ানকে (রোল: ২৮০১৪৪৬৫) বহিষ্কার করা হয়। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. মোকসেদুল (রোল: ২৮০১৩৫০১) ও মো. নজরুল ইসলাম (রোল: ২৮০১২৮২৪) এবং একই প্রবেশপত্র ব্যবহার করে দুইজন পরীক্ষা দেওয়ায় আসাদুল ইসলাম উৎসকে (রোল: ২৮০০৮৮৩২) বহিষ্কার করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে তেজগাঁও ও কাফরুল থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে ৫ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হয়েছে। বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে নূর মোহাম্মদ মোল্লার (রোল: ২৮০০০০৯১) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় ইসমাইল হোসেন, শারমিন আক্তারের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মোছা. শারমিন নাহার এবং প্রশ্নপত্রের ছবি তোলার দায়ে ধরা পরে মো. হানিফ আলী (রোল: ২৮০০৪৩৭৩)। অন্যদিকে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আব্দুস সোবহানের (রোল: ২৮০১৪০২৩) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মো. রেজাউল ইসলাম, মো. রেজওয়ানের (রোল: ২৮০১৪৪৬৫) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় সাদ্দাম হোসেন এবং মো. নজরুল ইসলামের (২৮০১২৮২৪) প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মাহামুদুল হাসান। প্রক্সি পরীক্ষার্থীদের আটক এবং মূল পরীক্ষার্থীদের পলাতক দেখিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ বিষয়ে কঠোরভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সাইবার হামলার শঙ্কায় দেশের দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে পরপর সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে ১০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
বেবিচক সূত্র জানায়, সংস্থাটির সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের গত সপ্তাহে স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে ফ্লাইট পরিচালনাও বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বেবিচকের একাধিক কর্মকর্তা জানান, গত মাসেই সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছিল। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপরই অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পরামর্শে সাইবার সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংকে ক্লিক না করা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার পরিহার, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইন্সটল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখা।
এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। তাই বাংলাদেশেও এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
বৈঠকে আরও জানানো হয়, বেবিচকের ওয়েবসাইটে সাম্প্রতিক হামলার বিষয়টি জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার নজরে এসেছে। তারা ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত অভিজ্ঞ একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।
৪ হাজার চাকরি ছাঁটাই করবে লুফথানসা
জার্মান এয়ারলাইন লুফথানসা ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক খাতে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজিটালাইজেশন, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং প্রক্রিয়া একীভূতকরণের মাধ্যমে এই কর্মীসংখ্যা কমানো হবে। খবর রয়টার্স।
কোম্পানিটি এদিন তাদের ২০২৮ ও ২০৩০ সালের জন্য নতুন মধ্যমেয়াদি লক্ষ্যও নির্ধারণ করেছে।
লুফথানসা জানিয়েছে, তারা সুদ ও করের আগে সমন্বিত আয় (ইবিআইটি) মার্জিন ৮ থেকে ১০ শতাংশে পৌঁছাতে চায়। পাশাপাশি, প্রতিষ্ঠানটির বার্ষিক মুক্ত নগদ প্রবাহ ২.৫ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি
বাংলাদেশের সেরা ট্রাভেল এজেন্টদের সম্মাননা দিলো সাউদিয়া এয়ারলাইন্স
২০২৪ সালে ট্রাভেল ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ১৫টি ট্রাভেল কোম্পানিকে ‘এজেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে  সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্স। পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মারেয়া ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, গোল্ডেন বেঙ্গল ট্যুরস ও ট্রাভেলস, হাজি  এয়ার ট্রাভেলস , সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সুন্দরবন এয়ার ট্রাভেলস ও ট্যুরস , সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনক, ট্রিপ লাভার্স, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস ও ট্যুরস , শাহ আমানত হজ  কাফেলা ট্রাভেলস ও টুরস, ট্যালন কর্পোরেশন, ট্রাভেলচ্যাম্প  এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস ও ট্যুরস।
রাজধানীর একটি হোটেলে ২৯ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের ম্যানেজার তারিক আলওয়াইদী ও বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে এম. আলমুসায়েদ বাংলাদেশিদের ট্র্যাভেল এজেন্টদের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে সাউদিয়ার প্রসার ও সাফল্য শীর্ষ এজেন্টদের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব ছাড়া সম্ভব হতো না। তাদের প্রচেষ্টা সৌদিয়াকে অসাধারণ সম্প্রসারণ অর্জনে সহায়তা করেছে এবং আমাদের অতিথিদের প্রতি উৎকৃষ্ট সেবা প্রদান চালিয়ে যেতে সাহায্য করেছে।”
বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক  আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন , সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ  চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
চাকরি পুনর্বহালের দাবিতে বিমানের কার্যালয়ের সামনে বিক্ষোভ
চাকরিতে পুনর্বহালের দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে ৪ ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন সংস্থাটি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ২২ সেপ্টেম্বর সোমবার  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুনর্বহালের আশ্বাস না দিলে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবারও কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া বিমানের সাবেক কর্মী মো. ইয়াসিন আরাফাত  বলেন, বিমান থেকে তাদের ছোটোখাটো নানান অপরাধে চাকরিচ্যুতির মতো বড় শাস্তি দেওয়া হয়েছে। আবার অনেকে এই আদেশ চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন। আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ পুনর্বহালে নানান টালবাহানা করছে। তাই তারা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের পুনর্বহাল না করা হলে আন্দোলন চলবে।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নানাবিধ বৈষম্যের শিকার এবং চাকরিচ্যুত হয়েছেন। এরমধ্যে ২০২৪ সালের ১২ আগস্ট বিমানের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আশায় বুক বেঁধে আবেদন করি। পরে ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুনরায় আমাদের বিষয়টি বিবেচনা করার জন্য একটি সম্বিলিত আবেদন করি।
তারা আরও বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিমান কর্তৃপক্ষ গত বছরের ৮ অক্টোবর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পরে দীর্ঘদিন অপেক্ষার পর আবারও গত ২৩ ডিসেম্বর আমরা আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য আরও একটি আবেদন করি। কিন্তু ওইদিন বিমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমাদের চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার কোনো আশা দেখতে পাচ্ছি না। এমতাবস্থায় আমরা নিরূপায় হয়ে বলাকা ভবনের প্রবেশ গেটে আজ এই বিক্ষোভ সমাবেশ করেছি।
যান্ত্রিক ত্রুটিতে দুবাইয়ে আটকা পড়েছেন বিমানের ১৭৮ যাত্রী
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফলে ফ্লাইট স্থগিত করে আটকেপড়া যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। একই কারণে নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারেননি ওই ফ্লাইটের ১৭৮ জন যাত্রী।
১৭ সেপ্টেম্বর, বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে (১৬ সেপ্টেম্বর) উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। আটকেপড়া যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
ঢাকা থেকে বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে বুধবার রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে দুবাই থেকে উড্ডয়ন করবে বলে আশা করছে বিমানের প্রকৌশল বিভাগ।
এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল
উড়োজাহাজের টিকিটের মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এর মধ্যে ভোক্তা অধিকার সুরক্ষা ও আকাশ পরিবহন খাতে সুশাসন নিশ্চিতে আইন ও বিধিবহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ততার জন্য কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি (প্রা.) লি., আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জেএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এনএমএসএস ইন্টারন্যাশনালসহ মোট ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনে ১৩ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে গ্রুপ বুকিংয়ের নামে অনির্দিষ্টকালের জন্য চাহিদাসম্পন্ন রুটের এয়ার টিকিট ব্লক করে রাখা এবং উচ্চমূল্যে টিকিট বিক্রির তথ্য-প্রমাণ পাওয়া যায়। এসব ট্রাভেল এজেন্সি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক দামে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে টিকিটের মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছিল।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৯ ধারার বিধান মতে, ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষ অভিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এবং ট্রাভেল এজেন্সিগুলোকে আত্মপক্ষ সমর্থনে জবাব দাখিলসহ শুনানির সুযোগ প্রদান করে। শুনানিতে দুটি ট্রাভেল এজেন্সি হাজির হয়ে কাগজপত্র দাখিল করলেও অন্য ১১টি ট্রাভেল এজেন্সি আত্মপক্ষ সমর্থনে শুনানিতে হাজির হয়নি। তারা কোনো প্রকার চাহিদা তথ্য প্রদান করেনি, যা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। উপস্থিত দুটি ট্রাভেল এজেন্সির দাখিল করা কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয় প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব ট্রাভেল এজেন্সি, জিডিএস, জিএসএ বা এয়ারলাইন্স সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। নিবন্ধন সনদ বাতিল হওয়া ট্রাভেল এজেন্সি থেকে এয়ার টিকিট কেনাবেচাসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ওমরাহ পালনকারী ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার
ওমরাহ পালনকারী যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
এয়ারলাইন্সটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ যাত্রী এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা নভোএয়ারের অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই সীমা ২০ কেজি চেক-ইন এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। ওমরাহ যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা সেই লক্ষ্যেই চালু করা হয়েছে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ
চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন।
বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন সিনিয়র সদস্য যুদ্ধবিমান কেনার আগ্রহের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চলতি বছর ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান। সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্র্যাফট (বহুমাত্রিক যুদ্ধবিমান) কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি।
এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্র্যাফট (বহুমাত্রিক যুদ্ধবিমান) কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসেবে বিমানবাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে-১০সি বিমান কিনতে চায়।
বেইজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তোলেন। তিনি চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান। চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখান।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জে-১০সি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়। বেইজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম হয়েছে। সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত। এটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট (এমআরসিএ)। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে। সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম জে-১০সি শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে। এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অন্যান্য যুদ্ধবিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে। যুদ্ধবিমানটি প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা এবং নজরদারিতে সক্ষম।
উড়োজাহাজের টিকিটে এজেন্সির নাম-বিক্রি মূল্য লেখার নির্দেশনা
আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে আকাশপথের যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লেখার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২১ আগস্ট, বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে।
আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আকাশপথের যাত্রী সাধারণকেও কেনা টিকিটের বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।
কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
শাহজালালে বিমানের ১০টি নতুন টায়ার চুরি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১০টি নতুন টায়ার চুরি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমান। এছাড়া জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি।
২০ আগস্ট, বুধবার  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ১৬ আগস্ট ওই টায়ার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন।
ওই জিডিতে বলা হয়, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিকানাধীন ১০টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যাটরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন ও স্টোর হেলপার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, তারা একজনের যোগসাজশে বিমানের ওই ১০টি টায়ার সরিয়ে ফেলেন তারা।
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জাানান, মূলত ল্যান্ডিং গিয়ারের সঙ্গে যুক্ত থাকে টায়ার। এমন ১০টি টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিমানের নিরাপত্তা বিভাগ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গণমাধ্যমকে বলেছেন, "উড়োজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে। তবে চুরির কোনো ঘটনা না, মূলত একজন আরেকজনকে চাকাগুলো ব্যবহার করতে দিয়েছে। একটা এয়ারলাইনসের সঙ্গে এক্সচেঞ্জ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করব।"
সম্প্রতি বিমানের উড়োজাহাজগুলো কয়েকবার বিকল হয়। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে এলো। বিমানের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, চাকাগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ রাখা ছিল। একেকটি চাকার দাম পাঁচ থেকে ১৫ হাজার ডলার। সেই হিসেবে প্রায় কোটি টাকার চাকা বেচে দিয়েছেন বিমানের কর্মীরাই।
ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান
সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাসমূহের বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ এবং কারিগরি সমস্যাসমূহের বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়দায়িত্ব চিহ্নিত করবে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীসুরক্ষা ও সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করছে জানিয়ে ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।
তিনি জানান, এরই মধ্যে ঢাকা–আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্ল্যাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে। ১০ কার্যদিবসের মধ্যে উক্ত কমিটি তার প্রতিবেদন দাখিল করবে। দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে এরই মধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একজন প্রকৌশলীকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি সক্ষমতা বাড়াতে বিমান বিভিন্ন আউটস্টেশনে (যেমন জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহ) অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেন আপদকালীন প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যায়। এ লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় চাকা সংগ্রহের জন্য ক্রয়াদেশ দেওয়া হয়েছে। অধিকন্তু, জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে পরিচালক (ফ্লাইট অপারেশনস)-কে নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) এবং প্রধান প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে ডিরেক্ট সুপারভিশন জোরদার করা হয়েছে।
এছাড়া ১৮ আগস্ট, সোমবার থেকে রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু হয়েছে, যা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সহায়তা করবে। একই সঙ্গে বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। এ প্রক্রিয়ায় বোয়িং-এর সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রিকোমন্ডেড স্পেয়ার পার্টস লিস্ট (আরএসপিএল) অনুসারে যন্ত্রাংশের মজুত নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রকৃত ব্যবহারিক তথ্যের ভিত্তিতে যন্ত্রাংশ সংগ্রহের জন্য টেইলরড পার্ট প্যাকেজ (টিপিপি) ব্যবস্থা পর্যালোচনায় রয়েছে।
একই সঙ্গে প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিগত জনবল বাড়ানো এবং নিজস্ব দক্ষতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসুরক্ষা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জনের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে বলে দাবি করেছে তারা।
১৮ আগস্ট, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এবারের আর্থিক সাফল্যের জন্য যাত্রী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিমান বলেছে, তাদের আস্থা ও সমর্থনই এ রেকর্ড মুনাফা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এই সাফল্য এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের ফল হিসেবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এর আগে বিমানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।
১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ। এরপর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যে থেকে ধীরে ধীরে আজকের আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে।
বিমানের হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়েছে কোম্পানির। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিমান প্রথমবারের মতো ১০ হাজার কোটির বেশি আয় করা কোম্পানিতে পরিণত হয়।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫৫ বছরের যাত্রায় মোট ২৬টি বছরে লাভের মুখ দেখেছে তারা। ২০০৭ সালে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের পুঞ্জীভূত মোট মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা।
বিমান জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে ১৯টি বর্তমানে নিজস্ব মালিকানাধীন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।
বিমান কর্তৃপক্ষের ভাষ্য, কোম্পানির আরেকটি বড় শক্তি হলো নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ সক্ষমতা। লাইন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বড় ধরনের পরীক্ষা (চেক) পর্যন্ত সবই দেশেই সম্পন্ন করতে পারে বিমান। এ কারণে বিপুল ব্যয় সাশ্রয় হচ্ছে বলে দাবি করেছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছে ৩৪ লাখ, কার্গো পরিবহন হয়েছে ৪৩ হাজার ৯১৮ টন এবং কেবিন ফ্যাক্টর ৮২ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এ ছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে বলে জানিয়েছে বিমান।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে— নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ। সেবা, নির্ভরযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়া লক্ষ্যের কথাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে।
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে
কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ১ৈ৭ অক্টোবর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মাণাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত শতাংশ কাজ শেষ তা বলা না গেলেও তবে অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে।’
পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্রে জানা গেছে, এ বিমানবন্দরটির রানওয়ের ১ হাজার ৭০০ ফুট নির্মাণ হচ্ছে সমুদ্রের ওপর। সম্প্রসারণের পর রানওয়ের দৈর্ঘ্য হবে ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কিলোমিটার। তৈরির পর এটিই হবে দেশের সবচেয়ে বড় রানওয়ে। মূলত সাগরের বুক ছুঁয়েই বিমান ওঠানামা করবে এখানে।
এক মাসে ১৮ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; তোপের মুখে বিমান
গত এক মাসে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে উড়াল দেওয়ার আগে-পরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি, ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া। পাইলটের অজান্তে আকাশ থেকে উড়োজাহাজের চাকা খুলে মাটিতে পড়ার ঘটনাও ঘটেছে। প্রায় সব ঘটনাই ঘটেছে আন্তর্জাতিক ফ্লাইটে। সঙ্গত কারণে বেশ কয়েকটি মাঝ আকাশ থেকে ফিরে এসেছে, কিছু ফ্লাইট রানওয়েতে থেমে গেছে, আবার কিছু বাতিল হয়েছে।
এর ফলে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তোপের মুখে পড়েছে বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগ। এজন্য বিমানের প্রকৌশল বিভাগে দক্ষ জনবল সংকট এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় দায়িত্বশীলদের অব্যবস্থাপনা আর গাফিলতির অভিযোগও সামনে এসেছে।
পেছনে তাকালে দেখা যায়, জুলাইয়ের শুরুতেই জেদ্দায় অবতরণের পর বোয়িংয়ের চাকায় ত্রুটি ধরা পড়ে। ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়। বিমানের আরেকটি ফ্লাইটে চাকা ও যন্ত্রাংশ পাঠানো পর উড়োজাহাজটি মেরামত করা হয়। ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি। ফলে ওইদিন বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় উড়োজাহাজটির  এক পাশের চাকা খুলে গেলেও বৈমানিকের দক্ষতায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
ওই মাসের শেষপ্রান্তে, ৩০ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ কারণে নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে ছাড়ে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। ১৬ জুলাই, দুবাইয়ে বোয়িং উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট স্থগিত করতে হয় এবং ২৮ জুলাই দাম্মামগামী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে।
প্রাপ্ত তথ্য বলছে, গত ২৯ জুলাই ইতালির রোমের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমানের বিজি-৩৫৫ ফ্লাইটটি অবতরণ করে। যাত্রী ব্যাগেজ দেওয়ার সময় ১০ নম্বর লাগেজ বেল্টে অসংখ্য তেলাপোকা, পোকামাকড় ও তীব্র দুর্গন্ধ পায় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে রোম বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাগেজ ডেলিভারি স্থগিত করে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি দল জীবাণুনাশক কার্যক্রম শুরু করে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্লেনের ব্যাগেজ কনেটইনার পোকামাকড় মুক্ত করা হয়। ওই দিনই রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি-৩৫৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানের উড়োজাহাজটির ব্যাগেজ কনটেইনার জীবাণুমুক্ত করতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। পরে সব কাজ শেষ করে রাত সোয়া ১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতরে আটকে ছিলেন।
এর আগে ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করলে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামত শেষে দুই ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সবশেষ গত ১২ আগস্ট ঢাকা-কুয়েত ও দুবাই রুটের দুইটি ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা থাকলেও উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে। একদিন আগেই ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজি-৬১৫ (ড্যাশ-৮) কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ১১ আগস্ট উড্ডয়নের ২০ মিনিট পর ঢাকায় ফিরে আসে। ১০ আগস্ট  রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) ডানার ফ্ল্যাপ কাজ না করায় ঢাকাগামী বিজি-৩৫৬ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) ফ্লাইট বাতিল। ২৬২ যাত্রী হোটেলে অবস্থান করতে হয়। ৯ আগস্ট সিঙ্গাপুর থেকে ঢাকামুখী বিজি-৫৮৫ ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় দুই ঘণ্টা মেরামতের পর যাত্রা শুরু করতে পারে। আবুধাবিগামী বিজি-৩২৭ মাঝ আকাশ থেকে ৭ আগস্ট ফিরিয়ে আনা হয় শৌচাগারের ফ্লাশ কাজ না করায়। ৬ আগস্ট ব্যাংককগামী ফ্লাইট ইঞ্জিনে কম্পনের কারণে মিয়ানমারের আকাশ থেকে জরুরি অবতরণ করতে হয়।
এমন পরিস্থিতে গত ১১ আগস্ট রাতে অ্যাভিয়েশন বিটের সাংবাদিকদের এক বার্তায় বিমানের পক্ষ থেকে জানানো হয়, বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি সমাধানে প্রকৌশল বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার পর তিনি সাম্প্রতিক বিমানের উড়োজাহাজে কারিগরি সমস্যা সম্পর্কে একটি প্রেস ব্রিফিং বা বিবৃতি দেবেন। ততক্ষণ পর্যন্ত তিনি সবাইকে দেশের পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বিমানের প্রতি বোঝাপড়া এবং সমর্থন করার জন্য অনুরোধ করেন।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ৫টি কানাডার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের। বোয়িংয়ের উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে: ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।  বিমান সূত্রে জানা যায়, যাত্রী ভোগান্তি কমাতে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি নতুন ক্রয় পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
যেভাবে চীনা প্রযুক্তিতে ভারতের রাফাল কুপোকাত করে পাকিস্তান
ভুল তথ্য আর আত্মবিশ্বাসে আকাশ যুদ্ধে চীনা প্রযুক্তির কাছে পাকিস্তানের হামলায় ধরাশায়ী হয়েছিলো ভারতীয় রাফাল! দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম রয়টার্স।
খবরে প্রকাশ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার জেরে মূলত দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইসলামাবাদ জড়িত থাকার কথা অস্বীকার করলেও, ভারত পালটা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যার বাস্তবায়ন ঘটে ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলার মাধ্যমে।
মধ্যরাতের কিছু পরে, পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন কক্ষের পর্দায় লাল আলো জ্বলে ওঠে। ভারতের সীমান্তে শত্রুপক্ষের কয়েক ডজন সক্রিয় যুদ্ধবিমানের অবস্থান চিহ্নিত করে। সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির সিদ্দিকী দিনের পর দিন সেই কক্ষের পাশেই একটি ম্যাট্রেসে ঘুমাচ্ছিলেন। ওই সংকেত পাওয়ায় সঙ্গে সঙ্গেই তিনি পাকিস্তানের সবচেয়ে মূল্যবান চীনা-নির্মিত জে-১০সি যুদ্ধবিমানগুলোকে তাৎক্ষণিক উড্ডয়নের নির্দেশ দেন।
পরে ওই অপারেশন কক্ষে উপস্থিত থাকা বিমান বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, সিদ্দিকী তার স্টাফদের ফরাসি-নির্মিত রাফাল লক্ষ্য করতে বলেন। রাফাল ভারতের যুদ্ধবিমান বহরের রত্ন এবং এর আগে কখনও যুদ্ধে গুলি খেয়ে ভূপাতিত হয়নি। অন্ধকারে ঘণ্টাব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়।
বিশেষজ্ঞদের মতে, এতে প্রায় ১১০টি বিমান অংশগ্রহণ করে। এটিকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে ধরা হচ্ছে। পাকিস্তানের জে-১০সি যুদ্ধবিমানগুলো অন্তত একটি রাফাল গুলি করে নামায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  মে মাসেই জানিয়েছিল, রাফালের পতন সামরিক অঙ্গনের অনেককে চমকে দেয় এবং পশ্চিমা সামরিক প্রযুক্তির কার্যকারিতা বনাম চীনা বিকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলে। রাফাল গুলি করে নামানোর খবর ছড়িয়ে পড়লে,  রাফালের নির্মাতা দাসোঁর শেয়ারমূল্য কমে যায়।  রাফালের অর্ডার ছিল ইন্দোনেশিয়ার।
এখন তারা বলছে, জে-১০ যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে তারা।  এটি চীনের জন্য এক বিশাল সাফল্য। যেহেতু তারা এই বিমান রপ্তানি করতে চায়। দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কথা বলে রয়টার্স জানতে পেরেছে, রাফালের পারফরম্যান্স আসল সমস্যা ছিল না।
এই যুদ্ধবিমানটি গুলি খাওয়ার পেছনে মূল কারণ ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ পিএল-১৫ মিসাইলের পালা মাত্রা নিয়ে ভুল তথ্য দেওয়া। এই পিএল-১৫ মিসাইল চীনে তৈরি এবং জে-১০সি’র মাধ্যমে নিক্ষেপ করা হয়েছিল। চীন ও পাকিস্তানই শুধু জে-১০ এবং পিএল-১৫ উভয়ই পরিচালনা করে। ভারতীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, পিএল-১৫ মিসাইলের মাত্রা বা রেঞ্জ ছিল মাত্র ১৫০ কিলোমিটার।
এই মাত্রা রাফাল পাইলটদের মধ্যে ভুল আত্মবিশ্বাস সৃষ্টি করে যে, তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রয়েছে। ওই কর্মকর্তা বলেন, আমরা ওদের অতর্কিত আক্রমণ করি। এছাড়া দিল্লির সিস্টেমগুলোকে বিভ্রান্ত করতে ইসলামাবাদ ইলেকট্রনিক যুদ্ধ শুরু করে। তবে ভারতীয় কর্মকর্তারা এই প্রচেষ্টার কার্যকারিতা অস্বীকার করেছেন।
লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের থিংক-ট্যাঙ্কের বিমান যুদ্ধ বিশেষজ্ঞ জাস্টিন ব্রংক বলেন, ‘ভারতীয়রা গুলি খাওয়ার কথা ভাবতেই পারেনি। এছাড়া পিএল-১৫ সত্যিই দীর্ঘ পাল্লায় খুবই কার্যকর’। পাকিস্তানি কর্মকর্তাদের মতে, পিএল-১৫ যে রাফালটিকে ভূপাতিত করে, সেটি প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ছোঁড়া হয়েছিল।
ভারতীয় কর্মকর্তাদের মতে এই দূরত্ব আরও বেশি হতে পারে। যদি এটি সত্যি হয়, তাহলে এটি হবে ইতিহাসের অন্যতম দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে হামলা। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই গোয়েন্দা ভুল নিয়ে কোনও মন্তব্য করেনি। দিল্লি একটি রাফালের ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকারই করেনি। তবে ফ্রান্সের বিমান বাহিনী প্রধান জুন মাসে সাংবাদিকদের বলেন, তিনি ভারতীয় বাহিনীর একটি রাফাল এবং রুশ নির্মিত একটি সুখোইসহ তিনটি যুদ্ধবিমান হারানোর প্রমাণ দেখেছেন।
দাসোঁর এক শীর্ষ নির্বাহী ওই মাসেই ফরাসি সংসদে বলেন, ভারত একটি রাফাল হারিয়েছে। যদিও তিনি বিস্তারিত জানাতে পারেননি। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আগের একটি বিবৃতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তাদের পেশাদার প্রস্তুতি এবং মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেবল অস্ত্র নয়।’
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের কোনও জবাব দেয়নি। এ বিষয়ে দাসোঁ এবং সুখোই নির্মাতা ইউএসিএ’ও কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
তবে গত ৭ মে ভারত-পাকিস্তান সংঘর্ষের ঘটনাটি এখনও বহুল চর্চিত। বিষয়টি নিয়ে এখনও দুই দেশ নানা সংবাদ প্রচার করে। সবশেষ ভারতের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা প্রকাশ করেছে পাকিস্তানি বিমান বাহিনী।
পরিচালক হিসেবে নভোএয়ারে যোগ দিলেন সোহেল মজিদ
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে সোহেল মজিদ পরিচালক, বিক্রয় ও বিপণন হিসেবে যোগদান করেছেন। সোহেল মজিদ অ্যাভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পরিচালক সোহেল মজিদ এর আগে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা ও স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, ‘নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইনস হিসেবে নভোএয়ার ইতিমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য কাজ করব।’
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, ‘সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ারে যোগ দেওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’
২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক উড্ডয়ন শুরু করেছিল নভোএয়ার। নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ চারটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গন্তব্যগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর।
বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব
বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বায়না করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।  ২৭ জুলাই রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কিনছে।
তিনি বলেন, আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এ অর্ডার ২৫টি করেছি।
‘বোয়িং তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। এক-দুই বছর লাগবে।’ -যোগ করেন বাণিজ্য সচিব।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামী ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাবো।
সচিব বলেন, আমাদের অবস্থানপত্রের ওই বিষয়গুলো এখানে সরাসরি বিস্তারিত আলোচনা হবে। সেজন্য আগামীকাল সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবে।
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে কোনো রায় দেননি নেপালের আদালত
নেপালের একটি আদালত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সে দেশের একটি সংবাদমাধ্যম। এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে অভিহিত করেছে এয়ারলাইনসটি।
২৬ জুলাই, শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালত সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেননি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কাঠমান্ডু পোস্ট’ নামক একটি সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। অসত্য তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর নির্ভর করে আদালতের কোনো অনুলিপি ছাড়া সংবাদ পরিবেশন করা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের জন্য সমীচীন হবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, দৈনিক কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দৈনিকটির বিরুদ্ধে খুব শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত,  ২০১৮ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুর্ঘটনায় ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই বিমানবন্দরটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে অবতরণের সময় পাইলটকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই বিমানবন্দরে এর আগেও একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
যান্ত্রিক ত্রুটিতে উড়াল দেওয়ার ২১ মিনিটে বিমানের ফ্লাইট অবতরণ
দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। পরে ৮টা ৩৭ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি ২১ মিনিট পর পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।
বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে, গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
২২ জুলাই, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শেষ খবর পর্যন্ত একজনের লাশ উদ্ধার করার পাশাপাশি পুড়ে গুরুতর আহত  ২৭ জনের বেশি শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২১ জুলাই, সোমবার  দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিমান দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে।
ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন মোঃ তৌকির ইসলাম। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। সেখানে অনন্তত ১৬০ জন শিক্ষার্থী ছিলো। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৭ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত অন্যদের নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ জানান, তাদের হাসপাতালে বহু আহতকে আনা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, এমন অন্তত ৩০-৩৫ জনকে বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। কম গুরুতরদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। যারা আসছেন, তাদের সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে।
দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে। এছাড়া দুর্ঘটনার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। কিছু লোকজন উদ্ধারকাজে সহায়তা করলেও ভিড় বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিসসহ অন্যদের স্বাভাবিক তৎপরতা ব্যাহত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে চলছে শোকাবহ পরিস্থিতি।ভয়াবহ দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, পোড়া ইউনিফর্মে ছোটাছুটি করা শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়াতে চলছে শোকাবহ পরিস্থিতি।
বিমানঘাঁটিতে এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধন
স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই, বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিমুলেটর উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনীর প্রধান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক অনন্য অর্জন হিসেবে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন এবং নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমোনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন।
এই ডিজিটাল সিমুলেটরটি এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের উৎকর্ষতা সাধনের জন্য তৈরি করা হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমানবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আকাশপথে টিকিটের দাম ফের ‘সিন্ডিকেটের দখলে’
আকাশপথে টিকিটের দাম ফের সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। আইনি ব্যবস্থা না নেওয়ায় টিকিটের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক ও যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে অভিযোগ করে দাম আরও বাড়বে বলেও আশঙ্কা করছে সংগঠনটি।
আটাব জানায় , গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম রুটে টিকিটের মূল্য ‘গ্রুপ নামেই’ প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়। আর ‘কম্পিউটার সিস্টেমে’ এটা উঠে যায় এক লাখ ৭০ থেকে এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। অথচ বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চমূল্য কমানো এবং এই খাতে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিং করার নির্দেশনা দেওয়া ছিল। এতে টিকিটের মূল্য কমে আসে। কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটি ‘বাজেট’ এয়ারলাইন্স ও সিন্ডিকেট চক্র পুনরায় সক্রিয় হতে শুরু করেছে।
১২ জুলাই (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে আটাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো এয়ারলাইন্স ভুয়া নাম দিয়ে টিকিট বুকিং করে রাখে। ভুয়া নামে বুকিং করা টিকিটগুলো ফ্লাইটের এক-দুই দিন আগে নাম পরিবর্তন করে বিক্রি করা হয়। সরকারের নির্দেশনা অমান্য করে এয়ারলাইন্স, গ্লোবাল সেলস এজেন্ট (জিএসএ) ও টিকিট সিন্ডিকেট চক্র যাত্রীর নামবিহীন অগ্রিম ‘গ্রুপ বুকিং’ করছে এবং পুনরায় এয়ার টিকিট মার্কেট তাদের সিন্ডিকেশনের দখলে নিয়ে কৃত্রিম আসন সংকট তৈরি করে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে। ফলে সাধারণ জনগণ, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট খাতের সবাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফেইক কল, মেলেনি বোমা; বিমানের কাঠমন্ডু ফ্লাইট ছাড়লো ৪ ঘণ্টা পর
বোমা আতঙ্কে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ছেড়ে গেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় বিমানটি বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন করেছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির।
এর আগে শুক্রবার বিকেলের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-৩৭৩ কাঠমুন্ডুর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি শেষ করে। ঠিক সেই সময় অচেনা কলে ওই ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া যায়।
এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।
এ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, এক পর্যায়ে ফ্লাইটে থাকা ২ জন পাইলট, ১৪৩ জন যাত্রী ও ৫ জন ক্রু সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তল্লাশিতে যোগ দেয় এয়ারপোর্ট আর্মড পুলিশের বোম ডিসপোজাল টিম, কে নাইন টিমসহ অন্যান্য সংস্থার সদস্য। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি করা হলেও বোমা কিংবা বোমা সাদৃশ্য কোন বস্তুর অস্তিত্ব মেলেনি।
অপরদিকে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। শুরু হয় তল্লাশি। তবে বিমানবাহিনী, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে কিছুই পাননি। ফলে সাড়ে ৮টার কিছু পরে বোর্ডিং শুরু হয়।
তিনি আরো বলেন, বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না—আজকের ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে। এ ছাড়া কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।
বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আনল চীন
চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০-এর দুই আসনের একটি সংস্করণকে বিমান বহরে যুক্ত করেছে। 'জে-২০এস' নামে পরিচিত পঞ্চম প্রজন্মের এই নতুন যুদ্ধবিমানটিতে  একজন পাইলটের পাশাপাশি একজন 'ওয়েপন সিস্টেমস অফিসার' রাখার ব্যবস্থা রয়েছে।
দুই আসনের জে-২০এস প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালের অক্টোবরে। দীর্ঘদিন ধরে গুঞ্জনের পরে এটির আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করেছে।
চীনের হেবেই প্রদেশের কাংঝোউ ফ্লাইট ট্রেনিং বেসে অবস্থানরত পিএলএএএফ-এর ১৭২তম এয়ার ব্রিগেডের অধীনে জে-২০এস প্রথমবারের মতো যুক্ত হয়েছে। এই ব্রিগেডটি প্রশিক্ষণ ও কমব্যাট রিজার্ভ—উভয় ভূমিকাই পালন করে।
চীনের সামরিক গবেষণা সংস্থা চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন প্রথমে জে-২০ যুদ্ধবিমান তৈরি করেছিল ২০১১ সালে, যার আনুষ্ঠানিক কার্যক্রমে যোগ হয় ২০১৭ সালে। এরপর সেই ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করেই চীন তৈরি করে জে-২০এস, যার প্রথম পরীক্ষামূলক উড়তে দেখা যায় ২০২১ সালের অক্টোবরে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ব্রিগেডটি প্রথম জে-২০ হাতে পায়। ধারণা করা হচ্ছে, এক আসনের জে-২০ এর তুলনায় জে-২০এস ভিন্ন ধরনের যুদ্ধকৌশল প্রয়োজন, এ বিবেচনাতেই এটি ১৭২তম ব্রিগেডে মোতায়েন করা হয়েছে।
জে-২০এস তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। ফলে, এটি শত্রুপক্ষের আকাশসীমায় অনুপ্রবেশে বাড়তি সুবিধা দেয়। তবে, দ্বৈত আসন যুক্ত হওয়ার পর শুধু স্টেলথ নয়—নতুন যুদ্ধব্যবস্থার বুদ্ধিমত্তা ও সামরিক এআই ব্যবস্থাকেও এর সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে।
অনেকেই ভাবতে পারেন, দ্বিতীয় আসনটি কেবল প্রশিক্ষণের জন্য। কিন্তু বাস্তবে এর পেছনে আছে অনেক গভীর কৌশল। পেছনের আসনে ড্রোন নিয়ন্ত্রণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ারে শত্রুর রাডার জ্যামিং, কমান্ড ও কন্ট্রোল পরিচালনার জন্য একজন পাইলট বা ওয়েপন্স সিস্টেম অফিসার থাকতে পারেন। এটি ভবিষ্যতের মানুষ-মানুষবিহীন দলবদ্ধকরণ ধারণার প্রতিফলন, যেখানে যুদ্ধবিমান এবং ড্রোন একসঙ্গে লড়াই করবে।
ধারণা করা হচ্ছে, এই বিমানগুলো বর্তমানে উন্নয়নশীল 'ডার্ক সোর্ড' এর মতো মনুষ্যবিহীন 'উইংম্যান' যুদ্ধবিমান নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এছাড়া, কিছু পরিবর্তন সাপেক্ষে ইলেকট্রনিক অ্যাটাক এবং আকাশভিত্তিক কমান্ড পোস্ট হিসেবেও এটি ব্যবহৃত হতে পারে। জে-২০এস শুধুমাত্র প্রশিক্ষণ বিমানের ভূমিকা নয়, বরং পূর্ণাঙ্গ ফ্রন্টলাইন যুদ্ধবিমান হিসেবে একক ইউনিটে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
'চায়না'স স্টিলথ ফাইটার: দ্য জে-২০ 'মাইটি ড্রাগন' অ্যান্ড দ্য গ্রোয়িং চ্যালেঞ্জ টু ওয়েস্টার্ন এয়ার ডমিন্যান্স' বইয়ের লেখক আব্রাহাম আব্রামস বলেন, 'জে-২০ ইউনিটের একটি বড় অংশই ভবিষ্যতে দুই আসনের বিমানে রূপ নিতে পারে। যেমন ২০১০-এর শেষ দিকে চীনা ফ্ল্যাঙ্কার যুদ্ধবিমানগুলো এক আসন থেকে দুই আসনে পরিবর্তিত হয়। জে-২০এস-এর উন্মোচনের আগের অফিসিয়াল আর্টওয়ার্কে একসঙ্গে উড়তে দেখা গেছে কেবল দুই আসনের জে-২০, কোনো এক আসনের মডেল নয়—যা ইঙ্গিত দেয় যে, জে-১৬ এর মতো এগুলোর আলাদা ইউনিট তৈরি হতে পারে।'
বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্রের এফ-২২ রেপ্টর ও এফ-৩৫ লাইটিং ২ কে স্টেলথ শ্রেণির সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ধরা হয়। তবে চীন যেভাবে দ্রুত উন্নত প্রযুক্তির জে-২০এস উন্মোচন করেছে, তাতে এই প্রতিযোগিতা আরও জটিল ও ভয়ংকর হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, জে-২০এস শুধু একটি ফাইটার নয়। এটি চীনের আকাশ সীমার পেরিয়ে বিস্তৃত যুদ্ধ নেটওয়ার্ক গঠনের একটি স্তম্ভ।
০৮-জুলাই/ডিজিবিটেক/জিডি
তৌফিক উদ্দিন আহমেদের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। “শেয়ার ট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪” অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের একমাত্র এভিয়েশন ও ভ্রমণ শিল্পভিত্তিক এই পুরস্কার প্রদান করা হয়। বিচারক কমিটি বাংলাদেশের ভ্রমণ খাতের রূপান্তরে তৌফিক উদ্দিন আহমেদের “দূরদর্শী নেতৃত্ব ও অগ্রণী ভূমিকা”-র ভূয়সী প্রশংসা করেন।
১৯৭২ সালে বাংলাদেশের ভ্রমণ খাতের একেবারে প্রাথমিক পর্যায়ে গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার মাধ্যমে তৌফিক উদ্দিন আহমেদের পথচলা শুরু হয়। ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি ছোট্ট অফিস থেকে শুরু করে তিনি প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন দেশের অন্যতম সম্মানিত ও বহুমুখী সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে।
সত্তর ও আশির দশকে তৌফিক আহমেদের নেতৃত্বে গ্যালাক্সি ট্রাভেল বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, দেশি-বিদেশি ব্যাংক, বহুজাতিক কোম্পানি (এমএনসি) ও বিভিন্ন এনজিও’র জন্য অন্যতম শীর্ষ কর্পোরেট ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।
ভ্রমণের প্রতি গভীর আকর্ষণ ও বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করার দৃঢ় সংকল্প থেকেই তৌফিক আহমেদ গ্যালাক্সিকে এমন এক উচ্চতায় নিয়ে যান, যেখান থেকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশের বাজারে নিয়ে আসার পথিকৃত হিসেবে কাজ করে। তার নেতৃত্বে গ্যালাক্সি ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যানসেট অস্ট্রেলিয়া, কিংফিশার এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, স্পাইসজেট, সৌদিয়া, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজসহ বহু আন্তর্জাতিক এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে দায়িত্ব পালন করে।
পেশাদার কর্পোরেট পোর্টফোলিও গড়ে তোলার পাশাপাশি দেশের সামগ্রিক ভ্রমণ খাতের বিকাশেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি)-এর প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি)-এর তিনবারের নির্বাচিত সভাপতি হিসেবে তিনি উচ্চতর শিল্পমান, কার্যকর নীতিমালা এবং সম্মিলিত অগ্রগতির পক্ষে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় গ্যালাক্সি ভিসা পরিষেবাও চালু করে, যেখানে ভিএফএস গ্লোবালের মতো আন্তর্জাতিক ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অসংখ্য বাংলাদেশির জন্য আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী হয়ে ওঠে।
এই সম্মাননা প্রসঙ্গে তৌফিক উদ্দিন আহমেদ বলেন, “এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো গ্যালাক্সি পরিবারের পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানচিত্রে তুলে ধরার অভিযাত্রায় বিমানসংস্থার অংশীদার, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্যান্য বেসরকারি এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অব্যাহত সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা গুণগত উৎকর্ষ ধরে রাখা, নতুন প্রতিভা গড়ে তোলা এবং দেশের এভিয়েশন, ট্রাভেল ও পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
আজও তৌফিক আহমেদ তার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনার মাধ্যমে দেশের এভিয়েশন ও পর্যটন খাতের অনেককে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। তিনি চিকিৎসা ও বিনোদনভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন এবং খাতটির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রচার বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন।
বিচারক কমিটি জানান, “বাংলাদেশের ভ্রমণ শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে তৌফিক উদ্দিন আহমেদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানের আয়োজকরা তৌফিক আহমেদের দীর্ঘ কর্মময় জীবনকে বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, মানুষের সঙ্গে মানুষের, সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির এবং গন্তব্যের সঙ্গে গন্তব্যের সংযোগ স্থাপনে তাঁর অঙ্গীকার বাংলাদেশের বৈশ্বিক সংযুক্তিকে আরও সুদৃঢ় করেছে।
০৭-জুলাই/ডিজিবিটেক/এনটি
২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
৫ জুন সকালে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকতে হয়েছে হজব্রত পালন শেষে সৌদি আরবের মদিনা থেকে দেশে ফেরা ৩৭৮ হজ্জযাত্রীকে। যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণের পর বিড়ম্বনা ঘটে। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকতে হয় হজযাত্রীদের ফ্লাইটটিকে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেমের ফ্লাইট ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।
এদিকে চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করার পরে রানওয়ের শেষ মাথা আটকে যায়। বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায় চালু করা হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ আজ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে অ্যাপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। এখন রানওয়ে স্বাভাবিক ও সচল রয়েছে।
০৫-জুলাই/ডিজিবিটেক/এলডি
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
২ জুলাই (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিমান বাহিনীর কর্মকর্তা মোস্তফা মাহমুদকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হ‌য়ে‌ছে।
গত বৃহস্পতিবার (২৬ জুন) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়। তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে ওইদিন তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ই-ভিসায় হোটেল বুকিং নিয়ে সতর্ক করল ঢাকার থাই দূতাবাস
থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ঢাকার থাইল্যান্ড দূতাবাস। এজন্য ভিসা আবেদনকারীদের শুধুমাত্র অফিসিয়াল উৎস থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
২৯ জুন (রবিবার  ) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমাদের দৃষ্টিতে এসেছে যে, থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস, ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি।
তবে দয়া করে জেনে রাখুন, থাই ই-ভিসা সিস্টেমে একটি সত্যিকারের আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা। অতিথির নাম। থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ)।
এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজারভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাই যোগ্য হতে হবে। আবাসনের জন্য অগ্রিম অর্থ দেওয়ার প্রমাণ আবশ্যিক নয়।
তবে ভুয়া কাগজপত্র যেমন- ভুয়া হোটেল বুকিং, ভুয়া টিকিট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন বাতিল করার জন্য বিবেচিত হবে।
প্রসঙ্গত, সম্প্রতি  বাংলাদেশিদের জন্য ই-ভিসা (E-Visa) সুবিধা চালু করে থাইল্যান্ড। এর মাধ্যমে অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা পাওয়া যায়। সাধারণত, আবেদন করার ১০ দিনের মধ্যে ই-মেইলের মাধ্যমে ভিসা পাওয়া যায় এবং এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যায়।
থাইল্যান্ডে ই-ভিসার জন্য আবেদন করার পদ্ধতি:
১. ওয়েবসাইট ভিজিট: থাইল্যান্ড ই-ভিসা (Thai E-Visa) ওয়েবসাইটে যান।
২. অ্যাকাউন্ট তৈরি: ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
৩. আবেদন ফরম পূরণ: প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
৪. কাগজপত্র আপলোড: প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ছবি, ইত্যাদি) আপলোড করুন।
৫. ফি জমা দেওয়া: ভিসা আবেদন ফি পরিশোধ করুন। দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ফি জমা দেওয়া যায়।
৬. অনুমোদনের জন্য অপেক্ষা: আবেদন অনুমোদিত হলে, ই-মেইলের মাধ্যমে ভিসা পাবেন।
এই পদ্ধতিতে, থাইল্যান্ড ভ্রমণেচ্ছুরা এখন খুব সহজেই অনলাইনে আবেদন করে ই-ভিসা সংগ্রহ করতে পারবেন।
বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ
বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সে (এসসিসি) উত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হয়েছে।
২৭ জুন (শুক্রবার) কোর্সের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে এই সনদপত্র প্রধান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানস্থলে এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী তাকে স্বাগত জানান।
ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
কোর্সে বিমান বাহিনীর ১৩জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারদের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য।
২০০৯ সাল থেকে এসসিসি (স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স) উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।
প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সব কর্মকর্তার মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এ কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সিএসটিআইয়ের (কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট) ভূয়সী প্রশংসা করেন।
বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা রাডার
বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত হলো নতুন র‌াডার ‘জিএম ৪০৩ এম’। বগুড়ায় নব স্থাপিত আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি ১৮ জুন (বুধবার) উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এ অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাডারটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।
ড্রিমলাইনার নিয়ে সতর্ক বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে মোট ৬টি ড্রিমলাইনার এয়ারক্রাফট। এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ পতিত হওয়ার ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এগুলো সর্বোচ্চ ইনসপেকসন করছে বাংলাদেশ বিমান।  তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেবে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য প্রস্তুত বিমানের প্রকৌশল বিভাগ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা রওশন কবির জানিয়েছেন,  বিমানের সব বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেম- যেমন, ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ার কন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির মান যাচাই করার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো পরিচালনা এবং ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেক সম্পন্ন করার কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং-৭৮৭-৮ এবং দুটি বোয়িং-৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড্ডয়ন করে। এই উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণে বিমানের প্রকৌশল বিভাগ এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসরণ করে। এই প্রোগ্রামে প্রতিটি মেইনটেন্যান্স টাস্ক, নির্ধারিত সময়সীমা এবং পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকে। এটি বোয়িং কোম্পানির মেইনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্ট, টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টের নির্দেশনা অনুসারে তৈরি এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত।
প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১। বোয়িং ৭৮৭-৮ মডেলের এয়ারক্রাফটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন বাদে ওই ফ্লাইটের সব আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনার পর ভারতে স্থানীয় বিভিন্ন অপারেটরের অধীনে বিমান পরিষেবা দেওয়া বোয়িং ৭৮৭এস মডেলের সব এয়ারক্রাফট নিরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
এছাড়াও দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭-৮/৯ মডেলের, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশ দেয় ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভারতে ফের হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিল। এর মধ্যে ছয় তীর্থযাত্রী ছিলেন যাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং তাদের সঙ্গে থাকা শিশুটির বয়স ২৩ মাস। নিহত তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে।
মূলত কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয় বলে ১৫ জুন (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে প্রকাশ,  আর্যন এভিয়েশন কোম্পানির এই হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের যাত্রাপথে, গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে একটি জঙ্গলে ভেঙে পড়ে। ভোর ৫টা ২০ মিনিটে  ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনার কথা এক্সে (পূর্বের টুইটার) জানিয়ে লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত বেদনাদায়ক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। আমি সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, চলতি বছরের ২ মে হিমালয়ের কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর গত ৬ সপ্তাহের মধ্যে এটা হেলিকপ্টার সংক্রান্ত পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত ৭ জুন আরেকটি হেলিকপ্টার কেদারনাথের দিকে যাত্রাকালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে একটি সড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এদিকে গুজরাটের আহমাদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ বিধ্বস্ত হওয়ার পর ১৩ জুন ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে তাদের বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭-৮/৯ মডেলের, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশ দেয়। এর মধ্যে রয়েছে বিশেষ ক্ষেত্রে টেনঅফ নিরীক্ষা, ইলেক্ট্রনিক ইঞ্জিন কন্ট্রোল টেস্ট ও ইঞ্জিন ফুয়েল সম্পর্কিত নিরীক্ষা।
দিল্লিতে এক ব্রিফিংয়ে রাম মোহন নাইডু বলেছেন, আমরা ৭৮৭ সিরিজের বিমানগুলো বাড়তি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছি। আমাদের বহরে এই সিরিজের ৩৪টি বিমান রয়েছে। ইতোমধ্যে আটটির নিরীক্ষা করা হয়েছে এবং দ্রুতই সবগুলোর নিরীক্ষা সম্পন্ন করা হবে।
বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই বোমাতঙ্কে জরুরি অবতরণ করতে হয়েছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইটকে। ১৩ জুন (শুক্রবার) ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। এয়ারবাস এ৩২০এনইও মডেলের এই বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে নিরাপদে অবতরণের পর বিমানটিতে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চালানোর কথা জানাগেছে।  এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা জানান, সব যাত্রীকে তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ সবই স্ক্যান করছে।
এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝআকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন।
লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার যে ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়েছে, এর যাত্রীদের জাতীয়তা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
১২ জুন (বৃহস্পতিবার) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি স্টুডেন্ট হোস্টেলের কাছে।
এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইট এআই১৭১ আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।
এই ফ্লাইটে সব মিলিয়ে ২৪২ জন আরােহী ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয় ছিলেন। ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। তাছাড়া, দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।
দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি নেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার পর বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) বোয়িংয়ের একটি সম্ভাব্য কারিগরি দলের সাথে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে বলে আশা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্মকর্তারা এখনও কোনো বিবৃতি প্রকাশ করেননি।
বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
নিউজ ১৮ সূত্রে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমান কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।
তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি।”
থার্মাল স্ক্যানারে চলছে যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয়
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডিক্যাল টিমের মাধ্যমে থার্মাল স্ক্যানার দিয়ে নন-টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
ছাড়াও বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবাইকে মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ।
যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানিয়েছে,  চেষ্টা করা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার। পাশাপাশি কর্মীরাও মাস্ক ব্যবহার শুরু করেছেন। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনার সবটুকু বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশের সকল বন্দরে গত ৪ জুন স্বাস্থ্য সতর্কতা জারি করে অধিদফতর।  অধিদফতরের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনাও দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল/নৌ/বিমান বন্দরের আইএইচআর ডেস্কগুলোতে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অবস্থায়  গত বুধবার (১১ জুন) সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।
১১ দফা নির্দেশনা—
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. শ্বাসতন্ত্রের রোগগুলো হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।
৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।
৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন;
সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়-
১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।
২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
৩. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।
৪. প্রয়োজন হলে নিকটের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নম্বরে যোগাযোগ করুন।
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স ও মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি স্থানীয় হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
১০ জুন (মঙ্গলবার) লন্ডনে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সকালে এয়ারবাস প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে।দুপুর সাড়ে ১২টায় মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এভিয়েশন বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়।
এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মেনজিস হচ্ছে এয়ারপোর্টে পৃথিবীর সর্ববৃহৎ গ্রাউন্ড হ্যান্ডেলার। সারা পৃথিবীর সাড়ে ৩০০ এয়ারপোর্টে কাজ করে। তাদের সঙ্গে এভিয়েশন বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়। তিনি বলেন, বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল খুব দ্রুত চালু করার চেষ্টা করছে সরকার। সেখানে কোন প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে সে বিষয়ে অনেকের সঙ্গে কথা হচ্ছে। সেই আলোকে মেনজিসের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা।
এদিন হোটেলে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোতচওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে সম্মাননা গ্রহণ করবেন
যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণে ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়াও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বুধবার (২৮ মে) বেবিচক সদর দপ্তরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে বেবিচক সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ বেবিচক চেয়ারম্যান।
এ ছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধনকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এয়ারলাইন্স জিএসএ ফোরামের আত্মপ্রকাশ
বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধি জেনারেল সেলস এজেন্টদের নিয়ে গঠিত হলো নতুন সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ।  রাজধানীর শেরাটন হোটেলে ২৫মে জমকালো রাতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উন্মেচিত হলো সংগঠনটির লোগো। অনুষ্ঠানে দেশি ও বিদেশি এয়ারলাইন্দের প্রতিনিধিরা জিএসএ ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৭০ টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স তাদের জিএসএদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রাথমিকভাবে ফোরামের সদস্য হয়েছেন ২৮ টি জিএসএ কোম্পানি, যারা ৫০ টির বেশী বিদেশী এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করছে। ফোরামের উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, বাকি জিএসএ কোম্পানিরাও দ্রুত সদস্যপদ গ্রহন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুনজুর করীর ভূঁইয়া। এয়ারলাইন্স জিএসএ ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ ইউসুফ ফারাজী, আরিফ রহমান, মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, সোহাগ হোসেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, মিজানুর রহমান এবং মুজাক্কের হক। আরও উপস্থিত ছিলেন, মাহবুবুল আনাম, রাজীবুল হক চৌধুরী, শাদাত হোসেন, ইয়ামি এম সালেহ, ইউসুফ ওয়ালিদ ও তৌফিক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে এভিয়েশন খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস গ্রুপের পরিচালক মুজাক্কের হক। এতে বলা হয়, এয়ারলাইন্স সমূহ বাংলাদেশ থেকে ৩০ টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, বছরে কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রীকে বিমান সেবা দিচ্ছে এবং কমপক্ষে আড়াই লাখ টন কার্গো পরিবহন করছে। বিমান পরিষেবা ব্যাবসার সঙ্গে ছোট বড় প্রায় ৫ হাজার উদ্যোক্তা জড়িত এবং এই খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় সোয়া লাখ মানুষের।
এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে ও লক্ষ্য সস্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত জিএসএ কোম্পানী সমুহ এবং সংশ্লিষ্ট এভিয়েশন শিল্পের স্বার্থে এয়ারলাইন্স জিএসএদের প্রতিনিধিত্বের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। এছাড়া ন্যায্য ও অগ্রসরমান বিমান চলাচল নীতিমালার পক্ষে সরকারি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা। প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে জিএসএ এবং এভিয়েশন পেশাজীবীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা। আন্তর্জাতিক সম্প্রদায় ও এয়ারলাইনের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় এভিয়েশন হাব হিসেবে উপস্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
ল্যান্ডিং-পার্কিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ কমানোর সুপারিশ
ভারতের ট্রানজিট সুবিধা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর দেশের এয়ার কার্গো খাতকে গতিশীল করতে বিমানবন্দরে ল্যান্ডিং, পার্কিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ কমানোর সুপারিশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ভারতের ট্রানজিট বন্ধের প্রেক্ষাপটে আকাশপথে পণ্য পরিবহনকে আরও প্রতিযোগিতামূলক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সোমবার (১৯ মে) এ সংক্রান্ত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে তাদের সঙ্গে যৌথভাবে এই প্রস্তাবনা তৈরি হয়েছে।এ বিষয়ে বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ভারতের সিদ্ধান্তের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। আমরা কার্গো ব্যয় কমাতে বদ্ধপরিকর এবং ভারতের চেয়েও আমাদের সেবা আরও প্রতিযোগিতামূলক করবো।
একমত পোষণ করে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, কার্গো হ্যান্ডলিং খরচ কমাতে বিদ্যমান ট্যারিফ পুনর্বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই নতুন হারে চার্জ ঘোষণা করা হবে।
কার্গো অবকাঠামোতে বাড়ছে বিনিয়োগ
বর্তমানে শাহজালালের কার্গো ভিলেজ দৈনিক ৩০০ টন হ্যান্ডলিং সক্ষমতার জন্য পরিকল্পিত হলেও বাস্তবে সেখানে প্রায় ১,২০০ টন পর্যন্ত কার্গো পরিচালনা করা হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত জনবল নিয়োগসহ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
সম্প্রতি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো অপারেশন চালু হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারেও একই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শুল্ক খালাস প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলো একসঙ্গে কাজ করছে।
বেবিচক চেয়ারম্যান জানান, শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বর্তমান ২ লাখ টন থেকে বেড়ে বছরে ৫ লাখ ৪৬ হাজার টনে উন্নীত হবে। এই টার্মিনালে আধুনিক অটোমেশন প্রযুক্তিসহ ৩৬ হাজার বর্গমিটারের একটি কার্গো জোন থাকবে, যাতে স্টোরেজ সংকট কাটবে।
চার্জ ও ব্যয় নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ
বর্তমানে ঢাকায় প্রতি কেজি কার্গো হ্যান্ডলিংয়ে চার্জ পড়ে প্রায় ০ দশমিক ২৯ ডলার, যা ভারতের দিল্লির ০ দশমিক ০৫ ডলারের তুলনায় ছয় গুণ বেশি। পাশাপাশি জেট ফুয়েলের দামও ভারতে তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এই ব্যয়ের চাপ রপ্তানিকারকদের উদ্বিগ্ন করে তুলেছে।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) তথ্য মতে, প্রতি সপ্তাহে প্রায় ৬০০ টন গার্মেন্টস পণ্য ভারতের মাধ্যমে রপ্তানি হতো, যা এখন পুরোপুরি বন্ধ। তবে জেট ফুয়েলের সাম্প্রতিক মূল্য হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে রপ্তানিকারকদের।
এমন অবস্থায় অভ্যন্তরীণ এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের ট্রানজিট বন্ধের ঘটনাকে সংকট হিসেবে নয়, বরং একটি সম্ভাবনা হিসেবে দেখতে হবে। এটি বাংলাদেশের জন্য নিজস্ব এয়ার কার্গো হাব গড়ে তোলার সুবর্ণ সুযোগ বলেও মনে করছেন তারা৷
শাহজালালে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওয়ানা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’
তিনি আরও বলেন, 'উড়োজাহাজটির বর্তমান অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।'
ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এয়ারলাইন্সের পাঠানো এক বার্তায় বলা হয়, '২০ মে ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের পর টিকে৭১৩ নম্বর ফ্লাইটটি মেরামতের প্রয়োজনে রানওয়েতে থামানো হয়। সফলভাবে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই উড়োজাহাজটির দ্বিতীয় ইঞ্জিনে হঠাৎ করে পাখির আঘাত লাগায় সেটি ফিরে আসতে বাধ্য হয়।'
বার্তায় আরও বলা হয়, 'আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, সব যাত্রী, নক্রু এবং উড়োজাহাজটি নিরাপদ রয়েছে। যেহেতু উড়োজাহাজটিকে মেরামতের প্রয়োজন, সেটির জন্য কিছুটা সময় লাগবে। এ সময়ে আমাদের সম্মানিত সব যাত্রীর জন্য কাছাকাছি হোটেলে থাকার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।'
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ
আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ।
শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন সূত্রে প্রকাশ, আলোচনায় বাংলাদেশ হাইকমিশনার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে আবেদনকারীরা আরও সহজে ভিসা সুবিধা পেতে পারেন।
ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে দেখে।
তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দেয়। এ জন্য ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুদেশের মধ্যে ইতোমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও।
‘এক চাকা’ নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানের ফ্লাইট
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাইলট বিল্লাহর অসামান্য দক্ষতায় দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় ।আর অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে প্রকাশ, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।  বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রানওয়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।
বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।
এদিকে শুক্রবার আকাশে উড়তেই বিমানটির এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে গেলেও দক্ষতার সঙ্গে এটি অবতরণে সক্ষম হন ফ্লাইটটি পরিচালনায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমানটি আকাশে উড়ানোর পরই পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান- তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।
বিমানটি অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে।সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে তখন একপাশে কিছুটা হেলে স্লিপ করছিল।দেখে মনে হচ্ছিল, পাইলট এক চাকার ওপর যেন বেশি প্রেসার না পরে সেজন্য বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করিয়েছেন।
কমলো জেট ফুয়েলের দাম
দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
দাম কমানোর নতুন ঘোষণা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে , বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদেরকে গণশুনানি দিয়ে সকল তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ৯৩.৫৭ টাকা এবং দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৬০৬৬ মার্কিন ডলার পুনর্র্নিধারণ করা হয়েছে।
এতদিন বিপিসি নির্ধারণ করে আসছিল এই পণ্যটির দাম। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দেয়।
এরপর ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের পৃথক দর বিদ্যমান। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক রুটের জন্য লিটারে ১ সেন্টস কমানো এবং অভ্যন্তরীণ রুটের জন্য ১ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল। শুনানিতে বিইআরসি টেকনিক্যাল মূল্যায়ন কমিটি অভ্যন্তরীণ রুটে বিদ্যমান দর ১১০ টাকা থেকে কমিয়ে ১০৫.৫১ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৪ সেন্টস থেকে কমিয়ে ৬৯ সেন্টস করার পক্ষে মতামত দেয়।
টেকনিক্যাল কমিটি অন্যান্য ব্যয় অপরিবর্তিত রেখে, আন্তর্জাতিক বাজারদর, ডলারের রেট, কোস্টাল ব্যয় এবং ট্যাংকলরির মার্জিন মাসে মাসে সমন্বয় করার পক্ষে সুপারিশ দিয়েছে।
শুনানিতে বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে দর ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বাজার বেড়ে গেলে দাম বেড়ে যাবে, কমে গেলে কমে আসবে।
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
দেশীয় এয়ারলাইনস সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে এয়ারলাইনসটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জণ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নভোএয়ারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। প্রক্রিয়াটি চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উড়োজাহাজ বিক্রির ইনসপেকশন শুরু হয়েছে।
তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, নভোএয়ারের ফ্লাইট চলছে না। এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলছে, অর্থনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ পর আবার অপারেশনে আসবে। অর্থনৈতিক সমাধান না হলে কি হবে বলা যাচ্ছে না।’
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২০ এপ্রিল থেকে তারা টিকেট বিক্রি বন্ধ করে দেয়। এ খবর প্রচার হওয়ার পর তারা আবারও টিকিট বিক্রি শুরু করে। তবে আজ শুক্রবার থেকে আবারও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অনলাইনে টিকেট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির।
এর আগে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তাদের বহরে থাকা উড়োজাহাজগুলো বিক্রি করে এয়ারবাসসহ নতুন উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল নভোএয়ার। তবে বর্তমানে তারা অর্থ সংকটে ভুগছে। এখনও নতুন বিনিয়োগকারীও নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে চলছে আলোচনা।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সংস্থাটি বলছে, নভোএয়ার তার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছে না। বিমানবহর ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা থাকলে বিশ্বে লিজ নেওয়ার জন্য বিমানের ঘাটতি রয়েছে। এছাড়া বড় বড় উড়োজাহাজ সংস্থাগুলোর প্রতিযোগিতার কারণে উড়োজাহাজ কেনাও কঠিন হচ্ছে।
এর আগে, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান গণমাধ্যমে বলেছেন, খুব শিগগিরই নভোএয়ারের বোর্ডে একজন বিনিয়োগকারী যুক্ত হবেন। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, যদি আমরা নতুন বিনিয়োগ পাই, তাহলে আমরা বিদেশি ক্রেতাদের কাছে আমাদের উড়োজাহাজ বিক্রি করবো না। সেক্ষেত্রে, আমাদের ফ্লাইট বন্ধ হবে না। অন্যথায়, আমাদের তিন মাসের জন্য ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখতে হবে। তবে, সংস্থার কর্মী এবং কর্মকর্তারা এই তিন মাসে স্বাভাবিক বেতন পাবেন।
পরিচালক বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে, নভোএয়ার উড়োজাহাজ অধিগ্রহণে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি এবং অবকাঠামো ও সহায়ক সরঞ্জামে অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০১৮-১০১৯ অর্থবছর ছাড়া বিমান সংস্থাটি প্রতি বছরই লোকসান করেছে। মহামারির কারণে বিমান সংস্থাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় বিরুপ প্রভাব পড়েছে। এছাড়া, সঙ্কুচিত অভ্যন্তরীণ বাজার এবং চাহিদা হ্রাস চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলেছে।
শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে!
সৌদি আরবের মদিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমানের একটি ফ্লাইট ‘নোটাম’ (নোটিশ টু এয়ারম্যান) না অনুসরণ করায় তার গন্তব্য পরিবর্তন করা হয়েছে। ফ্লাইটটিকে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তবে এটিকে পাইলটের ভুল মনে করছে না বিমান কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগে উড্ডয়ন করে ‘নোটাম’ এড়ানোর চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু তা এড়ানো যায়নি। আর এ কারণে সিলেটে অবতরণ করতে হয়েছে। গুণতে হয়েছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ।
সূত্রমতে, গত বুধবার মদিনা থেকে ঢাকার শাহজালালগামী বিমানের ফ্লাইট বোয়িং ৭৭৭ শাহজালালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রওনা হওয়ার আগে ওই দিন অর্থ্যাৎ বুধবার ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট এই এক ঘণ্টা ‘নোটাম’ (রানওয়ে বন্ধ) এলার্ট জারি করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এটা জানার পর সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ফ্লাইট উড্ডোয়ন করেন।
জানাগেছে, পাইলট ‘নোটাম’ এড়ানোর জন্য ওই সময় রওনা দিলেও তিনি তা এড়াতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি ফ্লাইটটি সিলেটে অবতরণ করান। এরপর নো টাম এলার্ট শেষ হলে সিলেট থেকে আবার রওনা দিয়ে তিনি আবার শাহজালালে এসে অবতরণ করেন। আর এ কারণে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ দিতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে।
এদিকে এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এটি স্বাভাবিক ঘটনা। পাইলট চেষ্টা করেছিলেন নোটাম এড়াতে। কিন্তু না পারার কারণে তিনি সিলেটে অবতরণ করেছেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় বিমানের ভেতরে কোনও যাত্রী অসুস্থ হলেও তো আমাদের কাছের কোনও বিমানবন্দরে অবতরণ করতে হয়। সেখানে আমাদের চার্জ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু শাহজালালে ওই সময়ে বিমান ওঠা-নামা বন্ধ ছিল, তাই কাছাকাছি অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। এক্ষেত্রে চার্জ লাগবে, সেটি বিমান কর্তৃপক্ষ দেবে।
বিমানের পাইলটের ভুলের কারণে চার্জ দিতে হলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমরা মনে করছি না। মদিনা থেকে যদি পরেও রওনা দিতো তবুও সেখানে চার্জ দিতে হতো। ওই চার্জ এড়ানোর জন্য তিনি ১৬ মিনিট আগে রওনা দিয়ে চেষ্টা করেছেন এখানকার এলার্টের আগে অবতরণ করতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এক্ষেত্রে কর্তৃপক্ষ তার ভুল দেখছে না।
প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দিল প্রাইম ব্যাংক
বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৯ এপ্রিল থেকে।  প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বলাকা ভবনে সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেন-এর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের আওতায়, প্রাইম ব্যাংক বিমানের প্রথম হজ ফ্লাইটের সকল যাত্রীদের উপহার সামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি, প্রাইম ব্যাংক হজযাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে বিশেষ শাটল বাস পরিসেবাও স্পন্সর করছে।
সিলেট টু ইউরোপ কার্গো ফ্লাইটের সূচনা
শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে করে ছেড়ে গেলো বহুল প্রতিক্ষিত কার্গো ফ্লাইট। এর মাধ্যমে আকাশ পথে ইউরোপে বাণিজ্য সম্প্রসারণে সিলেট তথা বাংলাদেশের ইতিহাসে যোগ হয়েছে নতুন অধ্যায়। একইসঙ্গে  দিল্লি, ব্যাঙ্গালুর ও কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের যে টাকা খরচ হতো তার চেয়েও আরও কম খরচে যাবে কার্গো ফ্লাইটে রফতানি হবে দেশের পণ্য।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এয়ারবাস ৩৩৭ মডেলের বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এছাড়া এসময় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ সিলেটের রাজনৈতিক সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার পর ঢাকার বাইরে এই প্রথম একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। এটি কারো একার কর্তৃত্ব নয়, সিভিল এভিয়েশনও এখনে প্রচুর কাজ করেছে। রানওয়ের সক্ষমতা বাড়ানো থেকে শুরু করে এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছ। আজকের সাফল্য কোনোভাবেই আমাদের গন্তব্য নয়। এটি আমাদের যাত্রা।
ঢাকা-সিলেট রুটে বাণিজ্যিক সার্ভিসে ৩৭ শতাংশ ব্যয় কমেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াতে খরচ কমেছে ১৩ শতাংশ। ফ্যাসিস্ট আমলের সৃষ্ট সমস্যাগুলো সকলে ঐক্যবদ্ধ থাকায় আমরা সমাধান করতে পেরেছি। স্বাধীনতার পর আজই প্রথম ঢাকার বাহিরে থেকে কার্গো ফ্লাইট শুরু হয়েছে। এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ।তবে আমি এটাতে সন্তুষ্ট নয়। আমি এর থেকে আরও বেশি চাই।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। একসময় এই মালামালগুলো অন্যদেশে গিয়ে এই বিমানের কার্গো হতো। কিন্তু এখন আর অন্যদেশে যেতে হবেনা, আমরা নিজেদের দেশ থেকেই কার্গো করব। আমি আশা করি আপাতত সিলেট থেকে সপ্তাহে অন্তত ২টি কার্গো ফ্লাইট হবে।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, যমুনা ওয়েল লিঃ এর পরিচালক সালেহ আহমদ খছরু, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী ও এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমূখ।
এর আগে- প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়। কার্গো ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সবধরনের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। ছেড়ে যাওয়া ১ম কার্গো ফ্লাইটে শুধু গার্মেন্টস পণ্য বহন করা হয়েছে। এতে কোনো যাত্রী ছিলনা। কার্গো ফ্লাইট চালু হওয়ায় ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করেন সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
জুলাই থেকে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট
আগামী জুলাই মাস থেকেই কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক প্রবেশদ্বার হয়ে উঠবে। আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করার জন্য এরইমধ্যে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
সোমবার (২১ এপ্রিল) সিএএবি’র চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস কর্তৃপক্ষ ও এয়ারলাইন অপারেটর কমিটি’র প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিএএবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প পাল্লার বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকব। বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুট চালু করার জন্য বিমানকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রুপান্তর করা ২০২১ সালে শুরু হওয়া একটি ব্যাপক উন্নয়ন প্রকল্পের অংশ। এই প্রকল্পের মধ্যে বিদ্যমান রানওয়ে সম্প্রসারণ ও একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে- যা সার্বক্ষণিক বিমান চলাচলে সক্ষম হবে।
সিএএবি কর্মকর্তারা জানান, জুলাইয়ের মধ্যে রানওয়ে সম্প্রসারণ (বঙ্গোপসাগরে নির্মিত অতিরিক্ত ১ হাজার ৭০০ ফুট) সম্পন্ন হবে। এরফলে মোট রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কি.মি. হবে। সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে।
নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সকল ধরণের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে, বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
সিএএবি চেয়ারম্যান মঞ্জুর কবির বলেন, ‘অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে আমরা রানওয়ে, আলো ব্যবস্থা, সুরক্ষা বাঁধ ও টার্মিনাল অবকাঠামো ক্রমাগত পরিদর্শন করছি।’
এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) নির্মাণাধীন বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল-কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)’র কর্মকর্তারা বিশ্বাস করেন যে, উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে স্থান দেবে।
একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসেবে, চীনের ইউনান প্রদেশ কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। স্থলবেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে এর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টিওএবি)’র সভাপতি রাফিউজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘কক্সবাজারে নেপাল, ভুটান, উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে। কারণ, এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল।’
তিনি আরও বলেন, কক্সবাজারের সঙ্গে কাঠমান্ডু, থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তাহান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। তবে, আন্তর্জাতিক পর্যটকদের সেবা প্রদানের জন্য শহরে এখনও প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদনের অভাব রয়েছে।
তিনি বলেন, ‘কক্সবাজারকে একটি স্বতন্ত্র বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে, সরকারকে বিদেশী পর্যটন-বান্ধব অবকাঠামোতে বিনিয়োগ এবং বিনোদনমূলক ও নাইটলাইফ প্রস্তাবগুলো সম্প্রসারণ করতে হবে।’
প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে জিএম ৪০৩এম রাডার স্থাপন করলো বিমান বাহিনী
নিজেদের প্রযুক্তি সক্ষমতা বাড়িয়ে দেশের আকাশ প্রতিরক্ষাকে সমুন্নত করতে  ৭১নং স্কোয়াড্রনে  জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো।
আইএসপিআর জানায়, এই রাডার উদ্বোধনের মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
বেবিচকের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে জাকারিয়া হোসেন
১৫ দিন শূন্য থাকার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকারিয়া হোসেনকে। সোমবার (৭ এপ্রিল) বেবিচকের বোর্ড সভায় বেবিচকে সৎ কর্মকর্তা হিসেবে সভার সদস্যদের সর্বসম্মতিতে এই দায়িত্ব দেয়া হয়। গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়া শুন্যপদে তিনি এই দায়িত্ব পেলেন।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে বলেছিন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে যিনি ভালো, সৎ, যোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, আমরা তাকেই এই পদে বসাবো।’
তখন পদটিতে প্রাথমিক তালিকায়ও  শীর্ষে ছিলেন মো. জাকারিয়া হোসেন। তার সঙ্গেশুভাশিষ বড়ুয়া; সদ্য পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ. এইচ. এমডি নুরউদ্দিন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল আফরোজ এর নামও ছিলো। তবে শহিদুল আফরোজ প্রধান প্রকৌশলী থাকাকালীন তাকে একটি মামলায় জড়ানো হয়। পরবর্তীকালে বিভাগীয় তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।
প্রসঙ্গত, সাবেক প্রধান প্রকৌশলীর হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা, পরবর্তীকালে তাকেই পুনরায় আরও এক বছর চুক্তিতে মেয়াদ বাড়ানো, মন্ত্রণালয়ের আপত্তি—সব মিলিয়ে বেবিচকের অন্যতম শীর্ষ এই পদটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ২২ মার্চ তিনি  অবসরকালীন ছুটিতে যান। এরপর তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগের দুদক মামলা দায়ের করে। আদালতে তার বিরুদ্ধে রিট দায়ের করেন ব্যারিস্টার মো. সোলায়মান তুষার। এরপরও একটি সিন্ডিকেট তাকে আবারও প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক আরও ১ বছর রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এই বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ ছিল।
আকাশ পথে চাপ বেড়েছে ঢাকা ও কক্সবাজারে
ঈদুল ফিতরের চতুর্থ দিনে আকাশপথে  রাজধানী ঢাকামুখী এবং পর্যটন নগরী কক্সবাজারে যাত্রীদের চাপ বেড়েছে। আগাম টিকিট যারা কেটেছিলেন তারাই বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনভর আকাশ পথে যাতায়াত করেছেন।
এদিন বিকালে এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এবার ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে। দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরা বেশি লক্ষ্য করা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, ঢাকামুখী প্রতিটি রুটেই যাত্রীর চাপ রয়েছে। আমরা বিশেষ ফ্লাইটও পরিচালনা করছি। যারা আগাম টিকিট কেটেছেন তাদের জন্য সুবিধা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।
স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স
বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড ঘোষণা করেছে চীন। তবে টিকিটের উচ্চমূল্য চীনের এই শহরটিতে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সমস্যা সমাধানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
কর্মকর্তারা জানিয়েছেন, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইট ভ্রমণ ব্যয় এবং ভ্রমণের সময় কমিয়ে আনা হবে; যা চীনে আরও বেশি বাংলাদেশির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করবে।
শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের ফ্লোর ডেডিকেটেড করেছে। যেখানে চিকিৎসার ফিও সামান্য।
রাষ্ট্রদূত জানান, এসব হাসপাতালে চীনের স্থানীয় লোকজন যে ফি পরিশোধ করেন, বাংলাদেশ থেকে আসা একজন রোগী একই ফি পরিশোধ করেন।
কুনমিং ভ্রমণ ত্বরান্বিত করতে ঢাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটে ফ্লাইটের টিকিটের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশিদের জন্য দেশটিতে আরও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উন্মুক্ত করবে। এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের বড় একটি দল কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা দেখতে পাঠানো হবে।
গত মাসে কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য প্রথমবারের মতো কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করেন। তবে যাতায়াত খরচ নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।
হিথ্রো থেকে দিনশেষে ৮ টি ফ্লাইটের ছাড়পত্র
বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিললন্ডনে অবস্থিত বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। তবে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিনশেষে কিছু ফ্লাইট চালু করা হবে। এখন বিমানবন্দরের ব্যাকআপ জেনারেটরগুলো কাজ করছে।
বিবিসি’র খবরে প্রকাশ, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূর পথের ৮ টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। যাত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে যাতে তারা সময়মত বিমানবন্দরে পৌঁছতে পারেন। এই ৮ টি ফ্লাইট হচ্ছে- জোহানেসবার্গ, সিঙ্গাপুর, রিয়াদ, কেপটাউন, সিডনি ও বুয়েনস আইরেসগামী ফ্লাইট।
ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট ট্র্যাকার জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় এক হাজার ৩৫১টি ফ্লাইট চলাচল ব্যহত হয়েছে।
আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি হিথ্রো। কেবল চলতি বছরের জানুয়ারিতেই এই বিমানবন্দর দিয়ে ৬৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের চেয়ে যা পাঁচ শতাংশ বেশি।
এর আগে ২০২৩ সালে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে প্লেন চলাচলের বিলম্ব হয়েছিল। তখন বেশ কয়েকদিন ধরে দেশটিজুড়ে বিমান উড্ডয়ন ও অবতরণ হয়েছিল ধীর গতিতে।
অগ্নিকাণ্ডের পর ইউনাইটেড এয়ারলাইনসের সাতটি ফ্লাইটকে ফিরে যেতে হয়েছে কিংবা অন্য বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে হয়েছে।অগ্নিকাণ্ডের জন্য লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট শাট-ডাউন থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
শুক্রবার (২১ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আজ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জন্য বিমানবন্দর শাট-ডাউন করা হয়েছে। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১/২০২ সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে সিলেট অবতরণ করে সিলেট থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে সকাল ১০টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। যাত্রা পথে হিথ্রো এয়ারপোর্ট বন্ধের তথ্য পাওয়ার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট দুপুর ১টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানের ২৪৯ জন যাত্রীর বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার তথ্য পাওয়ার পরে আজকের ফ্লাইটের যাত্রীদের জন্য লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনের ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিমান কল সেন্টারে (১৩৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এবং নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতিতে ওই ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের জন্য বিমান বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে।
ঈদে আকাশ পথে চাপ সৈয়দপুরে
ঈদে সড়ক ও জল পথের পাশাপাশি দিন দিন যাত্রীরা ঝুঁকছেন আকাশ পথে। যাত্রীদের ট্রেন্ড বলছে, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা হয় দ্বিগুণ। চট্টগ্রাম ও সিলেটেও স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা বাড়ে স্বাভাবিক সময়ের তুলনায়। তবে যাত্রী চাহিদা কম থাকায় ঈদের আগে ফ্লাইট কমছে কক্সবাজারে। তবে ঈদের পর টানা এক সপ্তাহ তিন থেকে চার গুণ বাড়ে কক্সবাজারে টিকিটের চাহিদা।
সময় ও ভোগান্তি বাঁচাতে গত বছরের মতো এবারো বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি সেবাদাতা ইউএস বাংলা, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা।
এরইমধ্যে গত ১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ১৩টি বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। যেগুলো দিয়ে অভ্যন্তরীণ রুটের চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ছয়টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ছয়টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন,  বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
দেশে সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে দেশের বৃহত্তম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রমজানের আগ থেকেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ঈদের সপ্তাহখানেক আগেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীগামী সব ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
অপরদিকে এবার ঈদে সেবাদর এক যুগে নভো এয়ারও বেশ সরব হয়েছে। ঈদের সামনে এয়ারলাইন্সটির সৈয়দপুর, যশোর, রাজশাহীর টিকিটের চাহিদা বেশি বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম। যাত্রীদের সেবার জন্য তাদের রয়েছে ১৩৬০৩ হট লাইন।
সচারচর কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে ফ্লাইটে পরিচালনা করে নতুন এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা। আপাতত সিলেট রুট বন্ধ থাকলেও ঈদে সৈয়দপুর এবং চট্টগ্রাম রুটে বেশি চাপ রয়েছে বলে জানিয়েছেন এয়ার অ্যাস্ট্রা’র ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব শুভ। তিনি জানান, ঈদের সময় চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। কক্সবাজারে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন ৩টি ফ্লাইট থাকলেও ঈদের পরের ছুটিতে ৫টি করে ফ্লাইট চলবে। ওয়েবে এবং মোবাইল অ্যাপ টিকেট কাটার সুবিধা ছাড়াও অফিস সময়ে ১৩৬০৭ হটলাইন প্রস্তুত রয়েছে যাত্রীদের জন্য।
সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দফতরের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তারা উত্তরা সড়কও অবরোধ করেন।আন্দোলনকারীরা সদর দফতর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যান। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা অবরোধ চলাকালীন সময় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে আনেন।
বিক্ষোভে আন্দোলনকারী হুমায়ন কবির, আব্দুল লতিফ ও মাসুদ রানা বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেবো। প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই এতে অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা ৬টি দাবি তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে- এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে। বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার করতে হবে। ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট
যশোর বিমানবন্দরে ক্রাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআর জানিয়েছে, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (জিআরওবি-১২০টিপি) প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২ টা ৫৫ মিনিটে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যশোর বিমান বন্দরের এয়ারপোর্ট ম্যানেজার সাইদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই পাইলট অক্ষত আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে রানওয়ে ক্লিয়ার করা হয়।
২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে যাচ্ছে ইউএস-বাংলা
আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে।  বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলার জনসংযোগ মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম।
তিনি জানান, প্রতি সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।
ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪,০৬৫ টাকা এবং রিটার্ণ ভাড়া ৮১,৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ণ ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
বিমানের নিয়োগ পরীক্ষায় ব্ল-টুথ ডিভাইসে প্রক্সি!
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে ও অসাধু উপায় অবলম্বনের কারণে সংঘবদ্ধচক্রের তিন সদস্য আটক হয়েছেন।  তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদের মধ্যে বিএএফ শাহীন কলেজ তেজগাঁ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইসের সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম আরো জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজীব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজহার দায়ের করা হয়েছে। এছাড়া কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে, একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আটক আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে রাষ্ট্রায়ত্ব উড়োজাহাজ সংস্থার ভাষ্য, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিপালন করে। একইসঙ্গে সর্বসাধারণকে স্যোশাল মিডিয়াসহ যেকোনো মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
অন অ্যারাইভাল ভিসার অ্যাপ চালু
বিদেশি নাগরিকদের  বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটেই মিলবে অন-অ্যারাইভাল ভিসা। এ জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্লিক করে অ্যাপটির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
উদ্বোধনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে।
উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে।
তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘন্টা) লেগে যায়। তিনি আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০৩০ সালের মধ্যে আইকাও বৈশ্বিক নিরাপত্তা লক্ষ্য পূরণ করতে চায় বিমান বাংলাদেশ
আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই অংশ হিসেবে বিমানবন্দরের আশেপাশে বার্ড স্ট্রাইক কন্ট্রোল, বোর্ডিং ব্রিজ অপারেটরদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব কার্যক্রমের ফলে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে শূন্য প্রাণহানির লক্ষ্য অর্জন করে বাংলাদেশ বিমান ICAO Global Aspirational Safety Goal পূরণ করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনান্তে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে  বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সকল অংশীজনের করণীয় বিষয়ক এই সেমিনারে বেবিচকের নিরাপত্তা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বিমান প্রধান। কর্মশালায় বেবিচকের সকল সদস্য ও অন্যান্য পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান চেয়ারম্যান বলেন, বিমান চলাচলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় সবাই একসাথে কাজ করলে আমরা দুর্ঘটনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিমওয়ার্ক সকল বিমান চলাচল স্টেকহোল্ডারের জন্য অপরিহার্য। বেবিচক চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন যে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক এবং এভিয়েশন স্টেকহোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে। তিনি সকল স্টেকহোল্ডারকে ঝুঁকি শনাক্ত ও ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচকরা বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেন।